বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

বাংলাদেশের সাম্প্রতিক বিষয়াবলি

মোট প্রশ্ন১,৯১২এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

বাংলাদেশের সাম্প্রতিক বিষয়াবলি

PrepBank · পাতা ১৭ / ১৯ · ১,৬০১১,৭০০ / ১,৯১২

১,৬০১.
বর্তমানে একনেকের বিকল্প সভাপতি কে?[ মার্চ, ২০২৬] 
  1. অর্থমন্ত্রী
  2. স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী
  3. বাণিজ্য মন্ত্রী
  4. পরিকল্পনা মন্ত্রী
সঠিক উত্তর:
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী
উত্তর
সঠিক উত্তর:
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী
ব্যাখ্যা

- বর্তমানে একনেকের বিকল্প সভাপতি বিকল্প সভাপতি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় মন্ত্রী।
- ২৪ ফেব্রুয়ারি, ২০২৬ প্রধানমন্ত্রী তারেক রহমানকে সভাপতি করে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) গঠন করা হয়েছে।
- রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ বিভাগের কমিটি বিষয়ক অধিশাখার অতিরিক্ত সচিব (কমিটি ও অর্থনৈতিক) মো. হুমায়ুন কবির স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে নতুন এই কমিটি গঠনের কথা বলা হয়েছে।
- প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি’র (একনেক) সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, বিকল্প সভাপতি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
- কমিটির অন্য সদস্যরা হচ্ছেন, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, শিল্প বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী মো. আসাদুজ্জামান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন, সড়ক পরিবহন ও সেতু রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।

উৎস: বাংলাদেশ সংবাদ সংস্থার অনলাইন পোর্টাল।[ লিঙ্ক]

১,৬০২.
কোন সংস্থার অধিদপ্তরে 'বাংলাদেশ-বঙ্গবন্ধু শেখ মুজিব কক্ষ' প্রতিষ্ঠা করা হয়?
  1. ক) ইউএনডিপি
  2. খ) ডব্লিওএইচও
  3. গ) এফএও
  4. ঘ) ডব্লিওটিও
সঠিক উত্তর:
গ) এফএও
উত্তর
সঠিক উত্তর:
গ) এফএও
ব্যাখ্যা
বাংলাদেশ-বঙ্গবন্ধু শেখ মুজিব কক্ষ:
- প্রধানমন্ত্রী শেখ হাসিনা খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) সদর দপ্তরে বাংলাদেশ-বঙ্গবন্ধু শেখ মুজিব কক্ষের উদ্বোধন করেন।
- প্রধানমন্ত্রী শেখ হাসিনা খাদ্য ও কৃষি সংস্থা-এফএও সদর দপ্তরে বাংলাদেশ-বঙ্গবন্ধু শেখ মুজিব কক্ষের উদ্বোধন করেন।
- বাংলাদেশ এবং এফএওর মধ্যে পঞ্চাশ বছরের চমৎকার সম্পর্কের প্রতীক এই কক্ষ।
- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ ১৯৭৩ সালে এফএওর সদস্যপদ লাভ করে।
- বাংলাদেশের জনগণকে নিপীড়ন, দারিদ্র্য ও ক্ষুধা থেকে মুক্ত করাই বঙ্গবন্ধুর সারা জীবনের লক্ষ্য ছিল।
- মুজিব বর্ষ’ ২০২০-২১ সালে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালনের সময় এ শৈল্পিক কাজটি করা হয়েছিল।
- এটি গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে স্থান পেয়েছে।
- এটি আমাদের সাধারণ মানুষের হৃদয়ে বঙ্গবন্ধুর স্থানের সাক্ষ্য বহন করে।

উৎস: ২৫ জুলাই, ২০২৩, যুগান্তর।
১,৬০৩.
Which is the longest river in Bangladesh?
  1. Ichamati
  2. Padma
  3. Meghna
  4. Jamuna
সঠিক উত্তর:
Ichamati
উত্তর
সঠিক উত্তর:
Ichamati
ব্যাখ্যা
বাংলাদেশের নদী:
- জাতীয় নদী রক্ষা কমিশনের মতে বাংলাদেশে নদীর সংখ্যা ৯০৭টি।
- সবচেয়ে বেশি নদ-নদী সিলেট বিভাগে।
- এই বিভাগের চারটি জেলায় নদীর সংখ্যা ১৫৭।
- সবচেয়ে কম নদী চট্টগ্রাম বিভাগে।
- এই বিভাগে নদীর সংখ্যা ৬০।

দীর্ঘতম নদী:
- জাতীয় নদী রক্ষা কমিশনের তথ্য অনুযায়ী, দেশের দীর্ঘতম নদী হচ্ছে ইছামতী।
- এর দৈর্ঘ্য ৩৩৪ কিলোমিটার।
- চুয়াডাঙ্গা, যশোর, ঝিনাইদহ ও সাতক্ষীরা —এই চারটি জেলার ১০টি উপজেলার ওপর দিয়ে নদীটি বয়ে গেছে। এ
- এর উৎস ভারতে, নদীটি মিশেছে সাতক্ষীরার আরেক নদী রায়মঙ্গলে।
- চুয়াডাঙ্গা, যশোর, ঝিনাইদহ ও সাতক্ষীরার ওপর দিয়ে বয়ে যাওয়া ইছামতী নদীর পাশাপাশি একই নামে আরও ৯টি নদী দেশের বিভিন্ন জেলায় রয়েছে। 
- দেশের দ্বিতীয় দীর্ঘতম নদ ধনু। নদী রক্ষা কমিশন বলছে, এই নদের দৈর্ঘ্য ৩০৩ কিলোমিটার।

তথ্যসূত্র - দৈনিক প্রথম আলো, ২৬ আগস্ট ২০২৩।
১,৬০৪.
২০২২ সালে 'সাহিত্যে' নোবেল পুরস্কার লাভ করেন কে?
  1. ক) সোয়ান্তে প্যাবো
  2. খ) আনি এরনো
  3. গ) ডগলাস ডব্লিউ ডায়মন্ড
  4. ঘ) বেন এস বার্নান
সঠিক উত্তর:
খ) আনি এরনো
উত্তর
সঠিক উত্তর:
খ) আনি এরনো
ব্যাখ্যা
• এ বছর সাহিত্যে নোবেল পেয়েছেন ফরাসি লেখক আনি এরনো। রয়্যাল সুইডিশ একাডেমি এই পুরস্কারের জন্য তাঁর নাম ঘোষণা করে। 
• পুরস্কার ঘোষণার সময় রয়্যাল সুইডিশ একাডেমির পক্ষ থেকে বলা হয়, ৮২ বছর বয়সী আনি এরনোকে এই পুরস্কার দেওয়া হয়েছে তাঁর ৪০ বছরের ‘আপসহীন’ লেখার জন্য, যেখানে জেন্ডার, ভাষা ও শ্রেণিগত কারণে বিপুল বৈষম্যের শিকার হওয়া জীবনকে তিনি তুলে ধরেছেন।
• আনি এরনো সাহসী ও ক্ষুরধার লেখনীর মাধ্যমে ব্যক্তিগত স্মৃতির শিকড়, বিচ্ছিন্নতা ও সম্মিলিত অবদমন উন্মোচন করেছেন।
• আনি এরনোর বেশ কয়েকটি বিখ্যাত উপন্যাস রয়েছে। অনেকগুলোই আত্মজীবনীমূলক। ১৯৭৪ সালে তাঁর লেখা প্রথম বই ‘লে আখঁমখে ভিদ’ প্রকাশিত হয়। ১৯৯০ সালে ‘ক্লিনড আউট’ নামে বইটির ইংরেজি সংস্করণ প্রকাশিত হয়। ১৯৮৩ সালে আনি এরনোর উপন্যাস ‘লা প্লাস’ প্রকাশিত হয়। ১৯৯২ সালে এর ইংরেজি অনুবাদ প্রকাশিত হয় ‘আ ম্যানস প্যালেস’ শিরোনামে। 

অন্যদিকে, 
• চিকিৎসা শাস্ত্র - সোয়ান্তে প্যাবো (সুইডেন)। 
• অর্থনীতি - ১. বেন এস বার্নানকে, ২. ডগলাস ডব্লিউ ডায়মন্ড ও ৩. ফিলিপ এইচ ডিবভিগ।  

তথ্যসূত্র:- লাইভ এমসিকিউ সাম্প্রতি সমাচার, অক্টোবর ২০২২ এবং প্রথম আলো। 
 
১,৬০৫.
'জাতিসংঘ হাউস' কোথায় অবস্থিত?
  1. গুলশান, ঢাকা
  2. মিরপুর, ঢাকা
  3. ধানমন্ডি, ঢাকা
  4. মহাখালী, ঢাকা
সঠিক উত্তর:
গুলশান, ঢাকা
উত্তর
সঠিক উত্তর:
গুলশান, ঢাকা
ব্যাখ্যা
জাতিসংঘ হাউস:
- 'জাতিসংঘ হাউস' ঢাকার গুলশানে অবস্থিত। 

উল্লেখ্য,
- ১৫ মার্চ, ২০২৫ তারিখে ঢাকার গুলশানে ‘জাতিসংঘ হাউস’ উদ্বোধন করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস।
- বাংলাদেশ-জাতিসংঘ সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে জাতিসংঘ ভবন প্রাঙ্গণে আয়োজিত আলোকচিত্র প্রদর্শনী ঘুরে দেখেন গুতেরেস। 
- তিনি জাতিসংঘের পতাকা উত্তোলন অনুষ্ঠানেও অংশ নেন।
- পরে তিনি জাতিসংঘের বাংলাদেশ কার্যালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।

উৎস: প্রথম আলো।
১,৬০৬.
২০২২ সালে গণতন্ত্র সূচকে বাংলাদেশের অবস্থান কত?
  1. ক) ৭২ তম
  2. খ) ৭৩ তম
  3. গ) ৭৯ তম
  4. ঘ) ৮৩ তম
সঠিক উত্তর:
খ) ৭৩ তম
উত্তর
সঠিক উত্তর:
খ) ৭৩ তম
ব্যাখ্যা
• ‘গণতন্ত্র সূচক ২০২২’:
- ১৬৭টি দেশ-অঞ্চল নিয়ে এবারের গণতন্ত্র সূচক তৈরি করেছে যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক দ্য ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট (ইআইইউ)
- এই সূচকে বাংলাদেশের অবস্থান ৭৩ তম
- সূচকে ১০-এর মধ্যে বাংলাদেশের স্কোর ৫ দশমিক ৯৯।

- এবারের গণতন্ত্র সূচকে শীর্ষ স্থানে আছে নরওয়ে।
- দ্বিতীয় অবস্থানে নিউজিল্যান্ড।
- তৃতীয় আইসল্যান্ড।
- চতুর্থ সুইডেন।
- পঞ্চম ফিনল্যান্ড।

তথ্যসূত্র: প্রথম আলো নিউজ।
১,৬০৭.
'স্মার্ট অন স্ট্রিট পার্কিং' চালু করেছে কোন সিটি কর্পোরেশন?
  1. ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন
  2. চট্টগ্রাম সিটি কর্পোরেশন
  3. সিলেট সিটি কর্পোরেশন
  4. ঢাকা উত্তর সিটি কর্পোরেশন
সঠিক উত্তর:
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন
উত্তর
সঠিক উত্তর:
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন
ব্যাখ্যা
স্মার্ট অন স্ট্রিট পার্কিং:

- ঢাকায় প্রথমবারের মতো চালু হলো 'স্মার্ট অন স্ট্রিট পার্কিং'।
- 'স্মার্ট অন স্ট্রিট পার্কিং' চালু করেছে ঢাকা উত্তর সিটি সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।
- রাস্তার ওপর গাড়ি পার্কিং সুবিধা পেতে হলে গুগল প্লে স্টোর এবং অ্যাপ স্টোর থেকে 'ডিএনসিসি স্মার্ট পার্কিং' নামের অ্যাপটি ডাউনলোড করে রেজিস্ট্রেশন করে নিতে হবে।
- পরে অ্যাপ থেকেই জায়গা পছন্দ করে সেখানে গাড়ি রাখা যাবে।
- এ ছাড়া রাস্তায় 'অন স্ট্রিট পার্কিং' লেখা সাইনবোর্ড দেখেও পার্কিংয়ের সুযোগ থাকবে।
- অ্যাপ ব্যবহার করে গাড়ি পার্কিংয়ের ক্ষেত্রে মুঠোফোনেই ফি পরিশোধ করা যাবে। পাশাপাশি পার্কিংয়ের জায়গায় দায়িত্বরত ব্যক্তিদের কাছেও ফি দেওয়া যাবে।

তথ্যসূত্র - দৈনিক প্রথম আলো, ০৮ নভেম্বর ২০২৩।
১,৬০৮.
কত সালে বাংলাদেশ গুমবিরোধী আন্তর্জাতিক সনদে স্বাক্ষর করেছে?
  1. ২০১২ সালে
  2. ২০১৪ সালে
  3. ২০১৮ সালে
  4. ২০২৪ সালে
সঠিক উত্তর:
২০২৪ সালে
উত্তর
সঠিক উত্তর:
২০২৪ সালে
ব্যাখ্যা

গুমবিরোধী আন্তর্জাতিক সনদ (ICPPED):
- ICPPED-এর পূর্ণরূপ: International Convention for the Protection of All Persons from Enforced Disappearance.
- স্বাক্ষরিত হয়: ২০ ডিসেম্বর, ২০০৬। 
- কার্যকর হয়: ২৩ ডিসেম্বর, ২০১০। 
- ICPPED জাতিসংঘের আওতাধীন একমাত্র আন্তর্জাতিক কনভেনশন যা এনফোর্স ডিসএপিয়ান্সকে কেন্দ্র করে গৃহীত হয়েছে, যার লক্ষ্য হলো গুম বন্ধের পাশাপাশি এই অপরাধের জন্য দায়মুক্তি বন্ধ করা, ন্যায়বিচার প্রতিষ্ঠা ও ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সহায়তা দেওয়া।
- সনদে মোট ৪৫টি অনুচ্ছেদ আছে। 
- ৩০ আগস্ট আন্তর্জাতিক গুমবিরোধী দিবস। 

⇒ আগস্ট ২৯, ২০২৪ তারিখে বাংলাদেশ গুমবিরোধী আন্তর্জাতিক সনদে স্বাক্ষর করেছে। 

উৎস: i) OHCHR ওয়েবসাইট।
ii) UNTC ওয়েবসাইট।

১,৬০৯.
এডি সায়েন্টিফিক ইনডেক্স ২০২৬ -এ সেরা বিজ্ঞানীদের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের কোন বিজ্ঞানী?
  1. অধ্যাপক ড. মোজাম্মেল মিয়া
  2. অধ্যাপক ড. আব্দুল আল মর্তুজা
  3. অধ্যাপক ড. সাইদুর রহমান
  4. অধ্যাপক ড. ফজলে রাব্বি
সঠিক উত্তর:
অধ্যাপক ড. সাইদুর রহমান
উত্তর
সঠিক উত্তর:
অধ্যাপক ড. সাইদুর রহমান
ব্যাখ্যা

→ এডি সায়েন্টিফিক ইনডেক্স ২০২৬ -এ সেরা বিজ্ঞানীদের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের বিজ্ঞানী অধ্যাপক ড. সাইদুর রহমান।

এডি সায়েন্টিফিক ইনডেক্স, ২০২৬:
- গবেষণা ও অ্যাকাডেমিক উৎকর্ষের স্বীকৃতিস্বরূপ এডি সায়েন্টিফিক ইনডেক্স র‍্যাঙ্কিং ২০২৬-এ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং শাখায় মালয়েশিয়ায় প্রথম, এশিয়ায় দ্বিতীয় এবং বিশ্বে সপ্তম অবস্থান অর্জন করেছেন বাংলাদেশি বিজ্ঞানী অধ্যাপক ড. সাইদুর রহমান।
- সম্প্রতি প্রকাশিত এডি সায়েন্টিফিক ইনডেক্স ২০২৬ অনুযায়ী, ইঞ্জিনিয়ারিং ও টেকনোলজি/মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে তালিকাভুক্ত বিশ্বের ৩৩ হাজার ৩৭১ জন বিজ্ঞানীর মধ্যে এই মর্যাদাপূর্ণ অবস্থানে উঠে আসেন অধ্যাপক ড. সাইদুর রহমান।
- ২০২৫ সালেও একই র‍্যাঙ্কিংয়ে তিনি বিশ্বে সপ্তম ছিলেন।
- স্কলারজিপিএস ২০২৫ অনুযায়ী টেকসই জ্বালানি ও নবায়নযোগ্য জ্বালানি গবেষণায় তিনি বিশ্বসেরা বিজ্ঞানী হিসেবে প্রথম স্থান অর্জন করেন।
- ২০২৫ সালের ওবাদা পুরস্কারে ‘বিশিষ্ট বিজ্ঞানী' ক্যাটাগরিতে তিনি সম্মানিত হন।
- বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তি ক্ষেত্রে এই আন্তর্জাতিক পুরস্কারে ২০২৫ সালে বিশ্বব্যাপী মাত্র আটজন বিজ্ঞানী নির্বাচিত হন, যাদের একজন ড. সাইদুর রহমান।

তথ্যসূত্র - ইত্তেফাক পত্রিকার রিপোর্ট।

১,৬১০.
Global Center on Adaptation (GCA)- এর দক্ষিণ এশীয় আঞ্চলিক কার্যালয় কোথায় অবস্থিত?
  1. ক) ঢাকা, বাংলাদেশ
  2. খ) কাঠমুন্ডু, নেপাল
  3. গ) নয়াদিল্লি, ভারত
  4. ঘ) কলম্বো, শ্রীলঙ্কা
সঠিক উত্তর:
ক) ঢাকা, বাংলাদেশ
উত্তর
সঠিক উত্তর:
ক) ঢাকা, বাংলাদেশ
ব্যাখ্যা
জলবায়ু পরিবর্তনের প্রভাব ও জলবায়ু অভিযোজন নিয়ে গবেষণা করে Global Center on Adaptation (GCA)।
GCA প্রতিষ্ঠিত হয় ২০১৮ সালে।
এর সদরদপ্তর নেদারল্যান্ডের রটারডাম শহরে অবস্থিত।
বৈশ্বিক অভিযোজন কেন্দ্রের দক্ষিণ এশীয় কার্যালয় বাংলাদেশের রাজধানী ঢাকায় অবস্থিত।
উদ্বােধনঃ ৮ সেপ্টেম্বর, ২০২০।
উৎসঃ GCA ওয়েবসাইট এবং দৈনিক পত্রিকা।
১,৬১১.
বঙ্গবন্ধু রচিত ‘আমার দেখা নয়া চীন’ বইটি ইংরেজি ভাষায় অনুবাদ করেন কে?
  1. ক) মোহাম্মদ হান্নান
  2. খ) মোস্তফা কামাল
  3. গ) শামসুজ্জামান খান
  4. ঘ) ফকরুল আলম
সঠিক উত্তর:
ঘ) ফকরুল আলম
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ফকরুল আলম
ব্যাখ্যা
২ ফেব্রুয়ারি ২০২০ প্রকাশিত হয় বঙ্গবন্ধু রচিত তৃতীয় গ্রন্থ ‘আমার দেখা নয়া চীন’। ১৯৫৪ সালে কারাগারে রাজবন্দী থাকাকালীন তিনি নয়া চীন ভ্রমণের স্মৃতির উপর নির্ভর করে রচনা করেন এই ভ্রমণকাহিনি। বইটির গ্রন্থস্বত্ব জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমরিয়াল ট্রাস্ট এর। বইটির ভূমিকা রচনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্পাদনায় ছিলেন অধ্যাপক শামসুজ্জামান খান। ইংরেজি ভাষায় বইটি অনুবাদ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ফকরুল আলম। [উৎসঃ লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার,মার্চ- ২০২০]
১,৬১২.
সম্প্রতি দেশে প্রথমবারের মতো চালু হওয়া গুগলের ডিজিটাল পেমেন্ট সেবা কী নামে পরিচিত? [জুলাই, ২০২৫]
  1. পে পাল
  2. পেওনিয়ার
  3. শিওরক্যাশ
  4. গুগল পে
সঠিক উত্তর:
গুগল পে
উত্তর
সঠিক উত্তর:
গুগল পে
ব্যাখ্যা
Google Pay:
- দেশে প্রথমবারের মতো চালু হওয়া গুগলের ডিজিটাল পেমেন্ট সেবা—গুগল ওয়ালেট, যা ‘গুগল পে’ নামে পরিচিত। 
- গুগল, মাস্টারকার্ড ও ভিসার সহযোগিতায় বেসরকারি খাতের সিটি ব্যাংক এই নগদবিহীন লেনদেন সেবা চালু করেছে।

⇒ ২৪ জুন ২০২৫ থেকে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে Google Pay চালু হয়েছে।
- আধুনিক ও নিরাপদ ডিজিটাল পেমেন্ট সুবিধা নিয়ে এই সেবা দেশে এনেছে সিটি ব্যাংক।
- সিটি ব্যাংক-এর পার্টনার হিসেবে আছে গুগল, মাস্টারকার্ড এবং ভিসা।
- এতে করে সিটি ব্যাংকের গ্রাহকেরা তাঁদের মাস্টারকার্ড বা ভিসা কার্ডটি গুগল ওয়ালেটে সংযুক্ত করে ‘গুগল পে’ ব্যবহার করে দ্রুত, নিরাপদ ও স্পর্শবিহীন পেমেন্ট করতে পারবে।

উৎস: i) City Bank ওয়েবসাইট।
ii) প্রথম আলো।
১,৬১৩.
বর্তমানে দেশে ভূমিকম্প পর্যবেক্ষণ ইউনিট কয়টি? [মার্চ, ২০২৫]
  1. ৩টি
  2. ৪টি
  3. ৭টি
  4. ১৩টি
সঠিক উত্তর:
১৩টি
উত্তর
সঠিক উত্তর:
১৩টি
ব্যাখ্যা
ভূমিকম্প:
- ভূপৃষ্ঠের টেকটোনিক প্লেটগুলো একে অপরের সঙ্গে পাশাপাশি লেগে থাকে।
- কোনো কারণে এগুলোর মধ্যে সংঘর্ষ হলেই তৈরি হয় শক্তি।
- এই শক্তি সিসমিক তরঙ্গ আকারে ছড়িয়ে পড়ে। যদি তরঙ্গ শক্তিশালী হয়, তাহলে সেটি পৃথিবীর উপরিতলে এসে পৌঁছায়।
- আর সেখানে পৌঁছানোর পর শক্তি অটুট থাকলে সেটা ভূত্বককে কাঁপিয়ে তোলে।
- এই কাঁপুনিই ভূমিকম্প।

⇒ ভৌগোলিকভাবে বাংলাদেশের উত্তর–পূর্বের সিলেট থেকে কক্সবাজার পর্যন্ত ভারত ও মিয়ানমারের সীমান্তবর্তী এলাকা এবং হিমালয়ের পাদদেশের এলাকাগুলো ভূমিকম্পপ্রবণ।
- আবহাওয়া অধিদপ্তরের হিসাব অনুযায়ী, ২০২৪ সালে দেশে এবং আশপাশের বিভিন্ন এলাকায় ৫৩টি ভূমিকম্প হয়। এটি ছিল আট বছরের মধ্যে সর্বোচ্চ।

⇒ বর্তমানে দেশে ভূমিকম্প পর্যবেক্ষণ ইউনিট ১৩টি।
- ২০০৭ সাল থেকে ১৩টির মাধ্যমে তথ্য সংগ্রহ হয়।
- আগে ছিল ৪টি। বর্তমানে ১৩টি।

উৎস: প্রথম আলো।
১,৬১৪.
'বাংলাদেশ অলিম্পিক কমপ্লেক্স' কোথায় অবস্থিত? 
  1. ঢাকা
  2. চট্টগ্রাম
  3. ময়মনসিংহ
  4. সিলেট
সঠিক উত্তর:
ময়মনসিংহ
উত্তর
সঠিক উত্তর:
ময়মনসিংহ
ব্যাখ্যা

• দেশের প্রথম অলিম্পিক কমপ্লেক্সে:
- দেশের প্রথম অলিম্পিক কমপ্লেক্স 'বাংলাদেশ অলিম্পিক কমপ্লেক্স' একটি মেগা প্রকল্প, যা ময়মনসিংহের ত্রিশালে উপজেলায় নির্মাণাধীন। 
-  ১৭৩.৫৯ একর জায়গা নিয়ে নির্মিত হতে যাচ্ছে বাংলাদেশ অলিম্পিক কমপ্লেক্স।
- ত্রিশাল মিলিটারি ট্রেনিং এরিয়াতে হতে যাচ্ছে এই কমপ্লেক্স।
- পুরো জায়গাটিই বাংলাদেশ সেনাবাহিনীর।  
- প্রাথমিক নকশা ও পরিকল্পনা অনুযায়ী এখানে মোট ৩৩টি খেলার অবকাঠামো তৈরি হবে। 
- বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ), যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে এই কমপ্লেক্স নির্মাণ করা হবে।
- 'বাংলাদেশ অলিম্পিক কমপ্লেক্স' এর ভিত্তিপ্রস্থর উদ্বোধন করেছেন সেনাপ্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল ওয়াকার-উজ-জামান।
- এটি দেশের সবচেয়ে বড় মাল্টি-স্পোর্টস কমপ্লেক্স হিসেবে পরিচিত হবে এবং ভবিষ্যতে 'অলিম্পিক ভিলেজ' হিসেবে ব্যবহারের পরিকল্পনা রয়েছে।

তথ্যসূত্র: প্রথম আলো ও কালের কণ্ঠ। (Link)

১,৬১৫.
সম্প্রতি কোন উপজেলাকে সরকার 'ডিগ্রেডেড এয়ারশেড' ঘোষণা করেছে? [আগস্ট, ২০২৫]
  1. সাভার
  2. আড়াইহাজার 
  3. রূপগঞ্জ
  4. ঈশ্বরদী
সঠিক উত্তর:
সাভার
উত্তর
সঠিক উত্তর:
সাভার
ব্যাখ্যা

ডিগ্রেডেড এয়ারশেড:
- বায়ুদূষণের মাত্রা নিয়মিতভাবে জাতীয় মান অতিক্রম করলে কোনো এলাকাকে ‘ডিগ্রেডেড এয়ারশেড’ ঘোষণা করা হয়।
- এই ঘোষণার পর এলাকাটিতে বিশেষ পরিবেশ আইন ও বিধি প্রযোজ্য হয়।
- শিল্পকারখানা ও প্রকল্পে পরিবেশবান্ধব প্রযুক্তি বাধ্যতামূলক করা হয়।

⇒ পরিবেশ অধিদপ্তর সম্প্রতি (আগস্ট, ২০২৫) এক পরিপত্রে ঢাকা জেলার সাভার উপজেলাকে ‘ডিগ্রেডেড এয়ারশেড’ ঘোষণা করেছে।
- বাংলাদেশে এ ধরনের উদ্যোগ এই প্রথম নেওয়া হলো।
- পরিপত্রে উল্লেখ করা হয়েছে, বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২-এর বিধি ৫-এর ক্ষমতাবলে সমগ্র সাভার উপজেলাকে ‘ডিগ্রেডেড এয়ারশেড’ ঘোষণা করা হয়েছে।
- বিধি ৫ অনুযায়ী, কোনো এলাকার বায়ুমান নির্দিষ্ট মানমাত্রা অতিক্রম করে মারাত্মক দূষিত এলাকায় পরিণত হলে এলাকাটিকে ‘ডিগ্রেডেড এয়ারশেড’ ঘোষণা করা যাবে।
- জারি হওয়া পরিপত্রে বলা হয়েছে, পরিবেশ অধিদপ্তরের সার্বক্ষণিক বায়ুমান পরিবীক্ষণ কেন্দ্রগুলোর তথ্য-উপাত্তের বিশ্লেষণ অনুযায়ী, সাভারের বায়ুর বার্ষিক মানমাত্রা জাতীয় বার্ষিক নির্ধারিত মানমাত্রার প্রায় তিন গুণ অতিক্রম করেছে। জনগোষ্ঠীর স্বাস্থ্যের ওপর এই মাত্রাতিরিক্ত দূষিত বায়ুর ক্ষতিকর প্রভাব বিবেচনায় ঢাকা জেলার সাভার উপজেলা মারাত্মক বায়ুদূষণযুক্ত এলাকায় পরিণত হয়েছে। 

উৎস: প্রথম আলো।

১,৬১৬.
১৭ ফেব্রুয়ারি, ২০২৪ দেশের প্রথম প্লাস্টিক বর্জ্য পৃথকীকরণ প্ল্যান্ট উদ্বোধন করা হয় কোথায়?
  1. ঢাকা
  2. জামালপুর
  3. সিলেট
  4. যশোর
সঠিক উত্তর:
সিলেট
উত্তর
সঠিক উত্তর:
সিলেট
ব্যাখ্যা
প্রথম প্লাস্টিক বর্জ্য পৃথকীকরণ প্ল্যান্ট :
- ১৭ ফেব্রুয়ারি, ২০২৪ দেশের প্রথম প্লাস্টিক বর্জ্য পৃথকীকরণ প্ল্যান্ট উদ্বোধন করা হয় - সিলেট।
- সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্লাস্টিক ও মিউনিসিপ্যাল সলিড বর্জ্য টেকসই উপায়ে ব্যবস্থাপনার লক্ষ্যে ১৫ কোটি ত্রিশ লাখ টাকা ব্যয়ে স্থাপিত অত্যাধুনিক বর্জ্য পৃথকীকরণ প্ল্যান্ট উদ্বোধন করা হয়েছে।
- এটাই দেশের প্রথম ও একমাত্র প্লাস্টিক বর্জ্য পৃথকীকরণ প্ল্যান্ট। এই প্ল্যান্টের মাধ্যমে পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর অপচনশীল প্লাস্টিক জাতীয় পণ্য স্বয়ংক্রিয়ভাবে আলাদা করা সম্ভব হবে। 

তথ্যসূত্র: বাসস (১৭ ফেব্রুয়ারি, ২০২৪)। 
১,৬১৭.
সম্প্রতি কোন জেলায় সুলতানগঞ্জ নৌ বন্দর চালু হয়েছে?
  1. নারায়ণগঞ্জ
  2. চাঁদপুর
  3. কুড়িগ্রাম
  4. রাজশাহী
সঠিক উত্তর:
রাজশাহী
উত্তর
সঠিক উত্তর:
রাজশাহী
ব্যাখ্যা
• সুলতানগঞ্জ নৌ বন্দর:
- সম্প্রতি রাজশাহী জেলায় সুলতানগঞ্জ নৌ বন্দর চালু হয়েছে।
- বাংলাদেশের রাজশাহী থেকে ভারতের মুর্শিদাবাদে নৌ পথের একটি রুট চালু হয়েছে।
- ১২ ফেব্রুয়ারি, ২০২৪ বাংলাদেশ ও ভারতের মধ্যে সুলতানগঞ্জ-মায়া নৌপথটি উদ্বোধন করা হয়।
উল্লেখ্য,
- ১৯৬৫ সালে ভারত-পাকিস্তান যুদ্ধের পর থেকে এই নৌপথটি বন্ধ করে দেয়া হয়েছিল।
- দুই দেশের বাণিজ্যিক স্বার্থ বিবেচনা করে এ নৌ-পথ - চালুর সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশের অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ।

উৎস: ১২ ফেব্রুয়ারি, ২০২৪, বিবিসি বাংলা। 
১,৬১৮.
বর্তমানে বাংলাদেশের সংসদ নির্বাচনে ‘দলীয়’ ও ‘স্বতন্ত্র’ প্রার্থীদের জন্য কয়টি প্রতীক বরাদ্দ? [অক্টোবর, ২০২৫]
  1. ৮৫টি
  2. ৯৫টি
  3. ১০৫টি
  4. ১১৫টি
সঠিক উত্তর:
১১৫টি
উত্তর
সঠিক উত্তর:
১১৫টি
ব্যাখ্যা

সংসদ নির্বাচনে প্রতীক বরাদ্দ:
- সংসদ নির্বাচন পরিচালনা বিধিমালায় আগে ‘দলীয়’ ও ‘স্বতন্ত্র’ প্রার্থীদের জন্য মোট ৬৯টি প্রতীক ছিল।
- এবার তা বাড়িয়ে ১১৫টি করা হলো।
- গত ২৪ সেপ্টেম্বর, ২০২৫ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নিবন্ধিত রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের জন্য ১১৫টি প্রতীক সংরক্ষণ করে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)।
- তালিকায় আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা স্থগিত এবং জামায়াতে ইসলামের দলীয় প্রতীক দাঁড়িপাল্লা প্রতীক পুনর্বহাল করা হয়েছে।

উল্লেখ্য,
- বর্তমানে নির্বাচন কমিশনের ৫০টি দল নিবন্ধিত রয়েছে।
- এছাড়া নিবন্ধন বাতিল ও স্থগিত রয়েছে আরও ৫টি। 

তথ্যসূত্র- বাসস।

১,৬১৯.
ভূমি উন্নয়ন কর আইন-২০২৩ অনুসারে, কত বিঘা পর্যন্ত কৃষিজমির উন্নয়ন কর মওকুফের বিধান রাখা হয়েছে?
  1. ১৫ বিঘা
  2. ১৮ বিঘা
  3. ২০ বিঘা
  4. ২৫ বিঘা
সঠিক উত্তর:
২৫ বিঘা
উত্তর
সঠিক উত্তর:
২৫ বিঘা
ব্যাখ্যা
ভূমি উন্নয়ন কর আইন-২০২৩:
- ভূমি উন্নয়ন কর ধার্য ও আদায়ে নতুন আইন প্রণয়নের লক্ষ্যে জাতীয় সংসদে ‘ভূমি উন্নয়ন কর আইন-২০২৩’ পাস হয়েছে।
- বিলের প্রস্তাব অনুযায়ী, ২৫ বিঘা পর্যন্ত কৃষিজমির উন্নয়ন কর মওকুফের বিধান রাখা হয়েছে।
- তবে ২৫ বিঘার বেশি জমির মালিক হলে পুরোটারই ভূমি উন্নয়ন কর দিতে হবে।
- বাংলা সনের পরিবর্তে ইংরেজি বর্ষপঞ্জি অনুযায়ী ওই কর আদায় করা হবে।
- ১০ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে জাতীয় সংসদ অধিবেশনে বিলটি পাসের প্রস্তাব উত্থাপন করেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী।
- ভূমি উন্নয়ন কর আইন-২০২৩’ শীর্ষক আইনে জনস্বার্থে ২৩টি ধারা সন্নিবেশ করা হয়েছে।
- এ ছাড়া ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা, উত্তরাধিকারী, কালেক্টর ইত্যাদি সংজ্ঞাকে যুগোপযোগী করা হয়েছে।
- এ ছাড়া বিলের বিধান অনুযায়ী, কোনো ভূমির মালিক টানা তিন বছর ভূমি উন্নয়ন কর না দিলে তাকে প্রথম বছর থেকে তৃতীয় বছর পর্যন্ত সোয়া ৬ শতাংশ হারে জরিমানাসহ কর পরিশোধ করতে হবে।

উল্লেখ্য,
- পহেলা বৈশাখ থেকে ৩০ চৈত্র পর্যন্ত সময়ের জন্য ভূমি উন্নয়ন কর দিতে হতো।
- এখন সেটা হবে ১ জুলাই থেকে ৩০ জুন পর্যন্ত।

উৎস: ১০ সেপ্টেম্বর, ২০২৩, কালের কন্ঠ।
১,৬২০.
নোট অব ডিসেন্ট কী? 
  1. আইনি রিপোর্ট
  2. আনুষ্ঠানিক একমত 
  3. আনুষ্ঠানিক ভিন্নমত 
  4. বর্ণিত সবগুলো
সঠিক উত্তর:
আনুষ্ঠানিক ভিন্নমত 
উত্তর
সঠিক উত্তর:
আনুষ্ঠানিক ভিন্নমত 
ব্যাখ্যা

নোট অব ডিসেন্ট:
- যখন কোনো কমিটি, বোর্ড বা প্যানেল কোন বিষয়ে একটি যৌথ সিদ্ধান্ত নেয়, তখন সাধারণভাবে সব সদস্য যদি একমত হন, তাহলে সেটি "সম্মত সিদ্ধান্ত" (unanimous decision) বলে।
- যদি কোনো সদস্য ঐ সিদ্ধান্তের সঙ্গে একমত না হন এবং তার ভিন্নমত লিখিত আকারে প্রদান করেন, সেটিকেই বলা হয় "নোট অব ডিসেন্ট"।

উল্লেখ্য, 
- আদালতের ক্ষেত্রে এটি এমন এক লিখিত মত, যা একজন বিচারক সংখ্যাগরিষ্ঠ রায়ের বিপরীতে প্রদান করেন।
- এতে বিচারক তাঁর নিজস্ব আইনি যুক্তি ও ব্যাখ্যা তুলে ধরেন।
- ভবিষ্যতে আইন ব্যাখ্যা বা আইন সংস্কারের ক্ষেত্রে এই ধরনের ভিন্নমত অনেক সময় গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হয়।

উৎস: Merriam-Webster.com.

১,৬২১.
দোহাজারী-কক্সবাজার রেলপথ উদ্বোধন করা হয় কবে?
  1. ৯ নভেম্বর
  2. ১০ নভেম্বর
  3. ১১ নভেম্বর
  4. ১২ নভেম্বর
সঠিক উত্তর:
১১ নভেম্বর
উত্তর
সঠিক উত্তর:
১১ নভেম্বর
ব্যাখ্যা
দোহাজারী-কক্সবাজার রেলপথ:

- বহুল প্রতীক্ষিত দোহাজারী-কক্সবাজার রেলপথ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
- ১১ নভেম্বর ২০২৩ সালে এই প্রকল্প উদ্বোধন করেন তিনি।
- সেই সঙ্গে এই প্রকল্পের অধীন নির্মিত দেশের একমাত্র আইকনিক রেলস্টেশনেরও উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী।
- আগামী ১ ডিসেম্বর বাণিজ্যিকভাবে ঢাকা-কক্সবাজার ট্রেন চলাচল শুরু হবে।
- কক্সবাজার সমুদ্রসৈকতের কলাতলী থেকে মাত্র ৬ কিলোমিটার দূরে ঝিলংজা ইউনিয়নের চান্দের পাড়াতে ২৯ একর জমিতে নির্মিত হয়েছে ১ লাখ ৮৭ হাজার বর্গফুটের দৃষ্টিনন্দন ছয়তলা ভবনের এই রেলস্টেশন।
- চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না রেলওয়ে ইঞ্জিনিয়ারিং করপোরেশন (সিআরইসি) ও বাংলাদেশের তমা কনস্ট্রাকশন কোম্পানি এবং চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন করপোরেশন (সিসিইসিসি) ও বাংলাদেশের ম্যাক্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড দুই ভাগে কাজ করছে।

তথ্যসূত্র - দৈনিক প্রথম আলো, ১১ নভেম্বর ২০২৩।
১,৬২২.
জনশুমারি ও গৃহগণনা ২০২২-এর চূড়ান্ত প্রতিবেদন অনুযায়ী, কোন বিভাগে সবচেয়ে কম মানুষ বাস করে?
  1. রংপুর বিভাগ
  2. খুলনা বিভাগ
  3. বরিশাল বিভাগ
  4. রাজশাহী বিভাগ
সঠিক উত্তর:
বরিশাল বিভাগ
উত্তর
সঠিক উত্তর:
বরিশাল বিভাগ
ব্যাখ্যা
জনশুমারি ও গৃহগণনা ২০২২:
- বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS) জনশুমারি পরিচালনা করে।
- ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২২ অনুষ্ঠিত হয়: ১৫-২১ জুন ২০২২।
- এটি দেশের প্রথম ডিজিটাল শুমারি। 
- চুড়ান্ত প্রতিবেদন প্রকাশ: নভেম্বর, ২০২৩। 
- গণনা পদ্ধতি: Modified Defacto। 
- মোট জনসংখ্যা: ১৬,৯৮,২৮,৯১১ জন।    
- জনসংখ্যা বৃদ্ধির হার: ১.১২%। 
- জনসংখ্যার ঘনত্ব: ১,১১৯ জন।  

উল্লেখ্য,
- সবচেয়ে বেশি মানুষ বাস করে ঢাকা বিভাগে।
- সবচেয়ে কম মানুষ বাস করে বরিশাল বিভাগে।
- মোট জনসংখ্যার ৬৮ দশমিক ৩৪ শতাংশ গ্রামে এবং ৩১ দশমিক ৬৬ শতাংশ শহরাঞ্চলে বসবাস করে।
- দেশে পুরুষ ৮ কোটি ৪১ লাখ ৩৪ হাজার ৩ জন,
- নারী রয়েছে ৮ কোটি ৫৬ লাখ ৮৬ হাজার ৭৮৪ জন।
- এ ছাড়া দেশে ভাসমান জনসংখ্যা ২২ হাজার ১৮৫ জন।

উৎস: পরিসংখ্যান ব্যুরো ওয়েবসাইট।
১,৬২৩.
দেশের ইতিহাসে আপিল বিভাগে প্রথম নারী বিচারপতি -
  1. ক) নাজমুন নাহার কনা
  2. খ) মাহবুবা আফরিন সুলতানা
  3. গ) নাজমুন আরা সুলতানা
  4. ঘ) ইসরাত জাহান
সঠিক উত্তর:
গ) নাজমুন আরা সুলতানা
উত্তর
সঠিক উত্তর:
গ) নাজমুন আরা সুলতানা
ব্যাখ্যা
• নারী বিচারপতি:
- দেশের ইতিহাসে আপিল বিভাগে প্রথম নারী বিচারপতির নাম নাজমুন আরা সুলতানা
- হাইকোর্ট বিভাগেও প্রথম নারী বিচারপতি হওয়ার কৃতিত্ব তাঁরই।
- ২০০০ সালে নারীদের মধ্যে দেশে প্রথমবারের মতো হাইকোর্ট বিভাগে অতিরিক্ত বিচারপতি পদে উন্নীত হন তিনি।
- এরপর ২০১১ সালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিচারপতি হয়ে বর্তমানেও বিচারকাজ পরিচালনা করছেন।
- নাজমুন আরা সুলতানা ১৯৭২ সালে জেলা কোর্টে আইনজীবী হিসেবে প্রথম নাম লেখান।
- ১৯৭৫ সালে মুনসেফ হিসেবে বিচার বিভাগে যোগ দেন।
- ১৯৯০ সালে জেলা ও সেশন জজ পদে উন্নীত হন।
- বাংলাদেশের হাইকোর্ট থেকে পাওয়া তথ্য অনুযায়ী, অন্য নারী বিচারপতিরা হলেন বিচারপতি সালমা মাসুদ চৌধুরী, বিচারপতি জিনাত আরা, বিচারপতি ফারাহ মাহবুব, বিচারপতি নাইমা হায়দার, বিচারপতি কৃষ্ণা দেবনাথ এবং বিচারপতি কাশেফা হোসেন।

উৎস: প্রথম আলো পত্রিকা রিপোর্ট।
১,৬২৪.
সম্প্রতি (অক্টোবর, ২০২৩) সিপিডির প্রস্তাব অনুযায়ী শ্রমিকদের মাসিক ন্যূনতম মজুরির পরিমাণ কত?
  1. ১৬,৫৬৮ টাকা
  2. ১৭,৫৬৮ টাকা
  3. ১৮,৫৬৮ টাকা
  4. ১৯,৫৬৮ টাকা
সঠিক উত্তর:
১৭,৫৬৮ টাকা
উত্তর
সঠিক উত্তর:
১৭,৫৬৮ টাকা
ব্যাখ্যা
শ্রমিকদের মাসিক ন্যূনতম মজুরি:
- বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।
- পোশাক শ্রমিকের ন্যূনতম মজুরি ১৭ হাজার ৫৬৮ টাকা করার প্রস্তাব দিয়েছে গবেষণা প্রতিষ্ঠান সিপিডি।
- সর্বশেষ ২০১৮ সালে নির্ধারণ করা পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি আট হাজার টাকা।
- মূল্যস্ফীতি, শ্রমিকের আর্থিক নিরাপত্তা বিবেচনায় সিপিডি ৯ হাজার ৫৬৮ টাকা বাড়িয়ে নতুন এই ন্যূনতম মজুরির প্রস্তাব দিয়েছে।

উল্লেখ্য,
- বর্তমান বাজার পরিস্থিতিতে একটি শ্রমিক পরিবারের প্রয়োজনীয় খাবারের খরচ মাসে ১৬ হাজার ৫২৯ টাকা।
- আর খাদ্যবহির্ভূত খরচ ১২ হাজার ৮৮২ টাকা।
- একেকটি শ্রমিক পরিবারের গড় সদস্যসংখ্যা ৩ দশমিক ৭।
- তার মধ্যে উপার্জনক্ষম সদস্য ২।
- সেই হিসাবে শ্রমিকের মাসিক নিম্নতম মজুরি হওয়া দরকার ১৭ হাজার ৫৬৮ টাকা।
 
 উৎস:  ৮ অক্টোবর, ২০২৩, কালের কন্ঠ।
১,৬২৫.
RCEP বাণিজ্য চুক্তিটি কার্যকর হয়-
  1. ক) ১ জানুয়ারি, ২০২০
  2. খ) ১ জানুয়ারি, ২০২১
  3. গ) ১ জানুয়ারি, ২০২২
  4. ঘ) ১ জানুয়ারি, ২০১৭
সঠিক উত্তর:
গ) ১ জানুয়ারি, ২০২২
উত্তর
সঠিক উত্তর:
গ) ১ জানুয়ারি, ২০২২
ব্যাখ্যা

- বিশ্বের বৃহৎ Regional Comprehensive Economic partnership (RCEP) বাণিজ্য চুক্তিতে অন্তর্ভুক্ত দেশের সংখ্যা ১৫টি।
- অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে ১ জানুয়ারি ২০২২ 'Regional Comprehensive Economic Partnership (RCEP)' নামে বিশ্বের বৃহৎ বাণিজ্য চুক্তি কার্যকর হয়।
- ১৫ নভেম্বর ২০২০ ভিয়েতনামের হ্যানয়ে অনুষ্ঠিত ভার্চুয়াল ASEAN সম্মেলনের মাধ্যমে RCEP শীর্ষক বিশ্বের বৃহত্তম মুক্ত বাণিজ্য চুক্তি (FTA) স্বাক্ষরিত হয়।
- চুক্তিতে অন্তর্ভুক্ত দেশ হলো ১৫টি। ASEAN ভুক্ত ১০টি দেশ যেমন: ব্রুনাই, কম্বোডিয়া, মিয়ানমার, ফিলিপাইন, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, লাওস, মালয়েশিয়া, থাইল্যান্ড ও ভিয়েতনাম এবং তাদের FTA অংশীদার অস্ট্রেলিয়া, জাপান, নিউজিল্যান্ড, দক্ষিণ কোরিয়া ও চীন।

উৎস: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার।

১,৬২৬.
ডিজিটাল নিরাপত্তা এজেন্সি কবে গঠিত হয়?
  1. ক) ১৭ নভেম্বর ২০১৯
  2. খ) ২১ জানুয়ারি ২০২০
  3. গ) ৫ ডিসেম্বর ২০১৯
  4. ঘ) ১২ জানুয়ারি ২০২০
সঠিক উত্তর:
গ) ৫ ডিসেম্বর ২০১৯
উত্তর
সঠিক উত্তর:
গ) ৫ ডিসেম্বর ২০১৯
ব্যাখ্যা
৫ ডিসেম্বর, ২০১৯ তারিখে গঠন করা হয় - ডিজিটাল নিরাপত্তা এজেন্সি। [উৎসঃ লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, জানুয়ারি- ২০২০]
১,৬২৭.
ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫ গেজেট জারি করা হয় কবে?
  1. ২ নভেম্বর, ২০২৫
  2. ৪ নভেম্বর, ২০২৫
  3. ৬ নভেম্বর, ২০২৫
  4. ৯ নভেম্বর, ২০২৫
সঠিক উত্তর:
৬ নভেম্বর, ২০২৫
উত্তর
সঠিক উত্তর:
৬ নভেম্বর, ২০২৫
ব্যাখ্যা

ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ:
- ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫ গেজেটটি ৬ নভেম্বর, ২০২৫ তারিখে জারি করা হয়েছে।

⇒ ডেটা নিয়ে দুটি অধ্যাদেশ প্রণয়ন করেছে সরকার। একটি হলো, ব্যক্তিগত উপাত্ত (ডেটা) সুরক্ষা অধ্যাদেশ এবং জাতীয় উপাত্ত ব্যবস্থাপনা অধ্যাদেশ। ৯ অক্টোবর মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন পাওয়ার পর ৬ নভেম্বর এ-সংক্রান্ত গেজেট জারি হয়েছে। 
- ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় জানিয়েছে, অধ্যাদেশ দুটির মাধ্যমে নাগরিকদের ব্যক্তিগত উপাত্তের গোপনীয়তা, নিরাপত্তা ও মালিকানা নিশ্চিত করা হয়েছে। তবে বিশেষ কয়েকটি শর্তে ব্যক্তিগত তথ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবাধ প্রবেশাধিকার এবং রাষ্ট্রের নিয়ন্ত্রণের বিধান থাকায় তা আইনটির অপব্যবহারের সুযোগ রয়েছে বলে আশঙ্কা খাত-সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের। এ ছাড়া এই আইন নিয়ে যুক্তরাষ্ট্রসহ কয়েকটি বিদেশি রাষ্ট্র দীর্ঘদিন ধরে আপত্তি জানিয়ে আসছিল।
 
উত্তর: i) সমকাল।
ii) Department of Printing and Publications ওয়েবসাইট। [link]

১,৬২৮.
কক্সবাজার বিমানবন্দরে কত ফুট দৈর্ঘ্যের রানওয়ে তৈরি করা হচ্ছে?
  1. ৯৫০০
  2. ১০২০০
  3. ১০৭০০
  4. ১১৩০০
সঠিক উত্তর:
১০৭০০
উত্তর
সঠিক উত্তর:
১০৭০০
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

কক্সবাজার বিমানবন্দর রানওয়ে:

- কক্সবাজার বিমানবন্দরের ৯ হাজার ফুট দৈর্ঘ্যের রানওয়ের উত্তর দিকে বঙ্গোপসাগর চ্যানেল ভরাট করে আরও ১ হাজার ৭০০ ফুট সম্প্রসারণ করা হয়।
- দেশের প্রথম সমুদ্রবক্ষের ওপর নির্মিতব্য এই রানওয়ের নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৯০০ কোটি টাকা, যার পুরোটাই অর্থায়ন করছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
- ২০২১ সালের ২৮ আগস্ট ‘কক্সবাজার বিমানবন্দর রানওয়ে সমুদ্রে সম্প্রসারণ প্রকল্পে’র উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
- সমুদ্রগর্ভে ৪৩ হেক্টর ভূমি পুনরুদ্ধার করে (ভরাটের মাধ্যমে) রানওয়ে বর্ধিত করা হয়।
- এতে এই রানওয়ের দৈর্ঘ্য দাঁড়ায় ১০ হাজার ৭০০ ফুট, যা হবে দেশের সর্ববৃহৎ রানওয়ে।

তথ্যসূত্র: প্রথম আলো।
১,৬২৯.
বর্তমানে পাট উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত?
  1. ক) প্রথম
  2. খ) দ্বিতীয়
  3. গ) তৃতীয়
  4. ঘ) চতুর্থ
সঠিক উত্তর:
ক) প্রথম
উত্তর
সঠিক উত্তর:
ক) প্রথম
ব্যাখ্যা
• পাট:
- পাট, কেনাফ ও আঁশজাতীয় পণ্য উৎপাদনে সব সময়ই ভারতের পরেই অবস্থান বাংলাদেশের। কিন্তু গত চার অর্থবছরের ব্যবধানে ভারতের পাটের উৎপাদন প্রায় ৩৭ শতাংশ কমেছে।
- বাংলাদেশের উৎপাদন খুব বেশি নেতিবাচক ধারায় না থাকায় ভারতকে টপকে বিশ্বের শীর্ষ পাট উৎপাদনকারী দেশ এখন বাংলাদেশ।
- বৈশ্বিক পাট উৎপাদনের ৫৮ শতাংশ জোগানদাতা বাংলাদেশ।

তথ্যসূত্র: কালের কণ্ঠ (৬ মার্চ, ২০২৩)।
১,৬৩০.
পুলিৎজার পুরস্কার ২০২২ পান কোন বাংলাদেশী?
  1. ক) রফিকুল ইসলাম
  2. খ) ফাহমিদা আজিম
  3. গ) তাহমিনা আক্তার
  4. ঘ) এনামুল হক
সঠিক উত্তর:
খ) ফাহমিদা আজিম
উত্তর
সঠিক উত্তর:
খ) ফাহমিদা আজিম
ব্যাখ্যা
• পুলিৎজার পুরস্কার:
- ২০২২ সালে পুলিৎজার পুরস্কার লাভ করেন যে বাংলাদেশি - চিত্রশিল্পী ফাহমিদা আজিম।
- পুলিৎজার পুরস্কারকে সাংবাদিকতা ও প্রকাশনার সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার হিসেবে মনে করা হয়।

- ২০২২ সালে সাংবাদিকতা ও প্রকাশনায় সবচেয়ে সম্মানজনক পুরস্কার পুলিৎজার জিতেছেন বাংলাদেশি বংশোদ্ভূত সাংবাদিক ফাহমিদা আজিম।
- ফাহমিদাই বাংলাদেশি বংশোদ্ভূত প্রথম আমেরিকান যিনি পুলিৎজার পুরস্কার পেয়েছেন।
- ২০২১ সালের ২৮ ডিসেম্বর ইনসাইডার ওয়েবসাইটে প্রকাশিত ‘হাউ আই এস্কেপড অ্যা চাইনিজ ইন্টার্নমেন্ট ক্যাম্প’ শিরোনামের একটি সচিত্র প্রতিবেদনের জন্য তাকে এই পুরস্কারে ভূষিত করা হয়।

তথ্যসূত্র: দৈনিক যুগান্তর (২২ আগস্ট, ২০২২)।
১,৬৩১.
বাংলাদেশের কোথায় প্রথম নলেজ পার্ক নির্মাণ কাজ শুরু হয়?
  1. ক) ঢাকা
  2. খ) ঝিনাইদহ
  3. গ) গোপালগঞ্জ
  4. ঘ) বান্দরবান
সঠিক উত্তর:
গ) গোপালগঞ্জ
উত্তর
সঠিক উত্তর:
গ) গোপালগঞ্জ
ব্যাখ্যা
- ভারতীয় সরকারের ঋণসহায়তায় গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে দেশের প্রথম নলেজ পার্কের নির্মাণ কাজ। 
- উৎপাদন শিল্পে ছোট প্রযুক্তির ব্যাবহার নিশ্চিতকরণ ও শিল্পবর্জ্যকে কমিয়ে আনতে উন্নত গবেষণা ও প্রশিক্ষণের লক্ষ্যে চার একর জায়গা বেষ্টিত এ পার্কের নির্মাণ কাজের জন্য ব্যায় নির্ধারণ করা হয়েছে প্রায় ১৭০ কোটি টাকা।
- এই প্রকল্পের মাধ্যমে এক হাজার তরুণ-তরুণীকে প্রশিক্ষণ প্রদান করা হবে এবং এখানে তিন হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

উৎস: আমাদের সময়, Live MCQ বিশেষ সাম্প্রতিক সমাচার।
১,৬৩২.
বাংলাদশের কোন জেলায় দারিদ্রের হার সবচেয়ে কম?
  1. ক) সিলেট
  2. খ) নারায়নগঞ্জ
  3. গ) গাজীপুর
  4. ঘ) যশোর
সঠিক উত্তর:
খ) নারায়নগঞ্জ
উত্তর
সঠিক উত্তর:
খ) নারায়নগঞ্জ
ব্যাখ্যা
২০১৬ সালের হাউসহোল্ড ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার সার্ভের তথ্যের উপর ভিত্তি করে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো প্রকাশ করেছে বাংলাদেশের দারিদ্র্য মানচিত্র। ২২ মে ২০২২ এই প্রতিবেদনটি প্রকাশিত হয়।

প্রতিবেদন অনুসারে -
- দারিদ্র্যে শীর্ষ জেলা - কুড়িগ্রাম (৭০.৮%)।
- দারিদ্র্যে সর্বনিম্ন জেলা - নারায়নগঞ্জ (২.৬%)।
- দারিদ্র্যে শীর্ষ উপজেলা/থানা - চর রাজিবপুর, কুড়িগ্রাম (৭৯.৮%)।
- সর্বনিম্ন উপজেলা/থানা - গুলশান (০.৪%)।
- জাতীয় দারিদ্র্য - ২৪.৩%

সূত্র: Live MCQ সাম্প্রতিক সমাচার, মে ও জুন ২০২২
১,৬৩৩.
Which Indian university has taken initiative to establish the 'Bangabandhu Chair'?
  1. ক) Kolkata University
  2. খ) Tripura University
  3. গ) Delhi University
  4. ঘ) Presidency University
সঠিক উত্তর:
গ) Delhi University
উত্তর
সঠিক উত্তর:
গ) Delhi University
ব্যাখ্যা
- জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে ভারতের দিল্লি বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠা পাচ্ছে ‘বঙ্গবন্ধু চেয়ার’।
- বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বাংলাদেশ-ভারত কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তিতে ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস (আইসিসিআর) বঙ্গবন্ধু চেয়ার প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে।
উৎস: প্রথম আলো
১,৬৩৪.
২০২৩ সালের জুন শেষে কয়টি ব্যাংকে মূলধন ঘাটতি হয়েছে?
  1. ১১টি
  2. ১২টি
  3. ১৪টি
  4. ১৫টি
সঠিক উত্তর:
১৫টি
উত্তর
সঠিক উত্তর:
১৫টি
ব্যাখ্যা
মূলধন ঘাটতিতে ১৫ ব্যাংক:
- ব্যাংক খাতে খেলাপি ঋণ বাড়ার কারণে মূলধন পরিস্থিতির আরও অবনতি ঘটেছে।
- বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের জুন শেষে সরকারি-বেসরকারি ১৫ ব্যাংক মূলধন ঘাটতিতে পড়েছে।
- এর পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৩৩,৭৩২ কোটি টাকা।
- মূলত আর্থিক অনিয়ম ও দুর্নীতির কারণেই ব্যাংকগুলোতে মূলধন সংকট দেখা দিয়েছে।
- কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, রাষ্ট্র মালিকানাধীন ও বিশেষায়িত ৯ ব্যাংকের মধ্যে ৭ ব্যাংকই বর্তমানে মূলধন ঘাটতিতে আছে।
- ব্যাংকগুলো হলো: সোনালী, জনতা, অগ্রণী, রূপালী, বেসিক, বাংলাদেশ কৃষি ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক।
- এসব ব্যাংকের বর্তমান মূলধন ঘাটতি দাঁড়িয়েছে ২৮,৪৭৩ কোটি টাকায়।
- এছাড়া বেসরকারি ৬ ব্যাংকের মূলধন ঘাটতি রয়েছে ৫,১৮৫ কোটি টাকা।
- নতুন করে যোগ হওয়া দুই ব্যাংক বাদে অন্য ব্যাংকগুলো হলো: বাংলাদেশ কমার্স ব্যাংক, আইসিবি ব্যাংক, ন্যাশনাল ব্যাংক ও পদ্মা ব্যাংক।

উৎস: ৯ অক্টোবর, ২০২৩, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড। [link]
১,৬৩৫.
দ্বাদশ জাতীয় সংসদে দেশের বিরোধী দল কোনটি?
  1. তৃণমূল বিএনপি
  2. প্রগতিশীল ইসলামী জোট
  3. বাংলাদেশ সুপ্রিম পার্টি
  4. জাতীয় পার্টি
সঠিক উত্তর:
জাতীয় পার্টি
উত্তর
সঠিক উত্তর:
জাতীয় পার্টি
ব্যাখ্যা
বিরোধী দল:
- গণতান্ত্রিক ব্যবস্থাতে নির্বাচনে যে দল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে তারা সরকার গঠন করে ক্ষমতায় অধিষ্ঠিত হয়।
- বাকি দলগুলো বিরোধী দল হিসেবে পরিচিতি লাভ করে।
- একটি গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য বিরোধী দল অপরিহার্য।
- কোন রাষ্ট্রে যদি শক্তিশালী বিরোধী দল না থাকে তাহলে সে রাষ্ট্র স্বৈরাচারী রাষ্ট্রে পরিণত হবার সমূহ আশঙ্কা থাকে।
- গণতন্ত্র রক্ষায় বিরোধীদলের বিকল্প নেই।

উল্লেখ্য,
- ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২২৩টি আসনে জয়ী হয়ে আওয়ামী লীগ টানা চতুর্থবারের মতো সরকার গঠন করেছে।
- নির্বাচনে জাতীয় পার্টি পেয়েছে ১১টি আসন।
- দ্বাদশ জাতীয় সংসদে প্রধান বিরোধী দল জাতীয় পার্টি।
- বিরোধী দলের নেতা জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের।
- একই দলের কো-চেয়ারম্যান ও সংসদ সদস্য আনিসুল ইসলাম মাহমুদ সংসদে বিরোধী দলের উপনেতা।

উৎস: i) পৌরনীতি ও সুশাসন, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
         ii) ৩০ জানুয়ারি, ২০২৪, বাংলাদেশ সংবাদ সংস্থা।
১,৬৩৬.
বঙ্গবন্ধু হত্যার পরবর্তী ৩৬ ঘণ্টার ঘটনাবলি নিয়ে নির্মিত চলচ্চিত্রের নাম -
  1. ক) মুজিব: একটি জাতির রুপকার
  2. খ) চিরঞ্জীব মুজিব
  3. গ) মুজিব আমার পিতা
  4. ঘ) ৫৭০
সঠিক উত্তর:
ঘ) ৫৭০
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৫৭০
ব্যাখ্যা
বঙ্গবন্ধু হত্যার পরবর্তী ৩৬ ঘণ্টার ঘটনাবলি নিয়ে নির্মিত চলচ্চিত্রের নাম - ৫৭০.

বঙ্গবন্ধুর মৃত দেহ দ্রুত দাফনের জন্য সেনাবাহিনীর পক্ষ থেকে চাপ দেয়া হচ্ছিল, এমনকি লাশের গোসল ও জানাজা ব্যতিত দাফন করতে বলা হচ্ছিল। কিন্তু
সেনাবাহিনীর অব্যাহত চাপের মধ্যেও বঙ্গবন্ধুর রক্তাক্ত মরদেহ গোসলের ব্যবস্থা করা হয়। গোসলের জন্য তৎকালীন এক টুকরো কাপড় কাচা সাবান আনা হয়েছিল। সাবানটির নাম ছিল - ৫৭০। সেই সাবান দিয়ে বঙ্গবন্ধুকে গোসল করানো হয়। চলচ্চিত্রটির নাম মূলত এখান থেকেই। যদিও ছবিটির প্রেক্ষাপট আরও গভীরে।

সূত্র: বিভিন্ন পত্রিকার রিপোর্ট 
১,৬৩৭.
বিএসসিআইসি মধু শোধনাগার কোন সালে যাত্রা শুরু করে?
  1. ২০১৬ সালে
  2. ২০১৭ সালে
  3. ২০১৮ সালে
  4. ২০১৯ সালে
সঠিক উত্তর:
২০১৯ সালে
উত্তর
সঠিক উত্তর:
২০১৯ সালে
ব্যাখ্যা
দেশের একমাত্র মধু শোধনাগার:
- দেশের এই একমাত্র মধু শোধনাগারটি ঢাকা জেলার ধামরাইতে অবস্থিত। 
- বিএসসিআইসির মধু শোধনাগারটি ২০১৯ সালের সেপ্টেম্বর থেকে যাত্রা শুরু করে।
- দেশী মধু ও অপরিশোধিত মধু আমদানিকারকদের জন্য নতুন দিগন্ত উন্মুক্ত করেছে এই শোধনাগার।
- এর ফলে মধু ব্যবসায়ীরা পরিশোধনের মাধ্যমে আরও উন্নতমানের মধু বাজারজাত করার সুযোগ পাচ্ছে।

উল্লেখ্য,
- বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের (বিএসসিআইসি) মধু শোধনাগার বছরে প্রায় ২১০ টন মধু পরিশোধন করতে পারে।
- যা দেশের আসল চাহিদার থেকে পরিমাণে অনেক কম।
- ফলে মধু ব্যবসায়ীদের নিজের চাহিদা মেটাতে অপেক্ষা করতে হয় বেশ কয়েকদিন।

উৎস: ২১ ফেব্রুয়ারি, ২০২৪, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড।
১,৬৩৮.
'Fisher Village' is located in which two districts of Bangladesh?
  1. ক) Munshiganj and Shariatpur
  2. খ) Shariatpur and Netrokona
  3. গ) Faridpur and Barisal
  4. ঘ) Gopalganj and Kishoreganj
সঠিক উত্তর:
খ) Shariatpur and Netrokona
উত্তর
সঠিক উত্তর:
খ) Shariatpur and Netrokona
ব্যাখ্যা
২১ জুন ২০২১ সালে, শরীয়তপুরের নড়িয়া উপজেলার ‘হাইলসার’ গ্রাম ও নেত্রকোনার সদর উপজেলার ‘দক্ষিণ বিশিউড়া’ গ্রামকে ‘ফিশার ভিলেজ’ হিসেবে ঘোষণা করে পরিপত্র জারি করা হয়।
মৎস্য অধিদপ্তর এ গ্রাম দুটিতে ব্যাপক কার্যক্রম বাস্তবায়ন করছে।
এর মধ্যে উল্লেখযোগ্য হলো:
- গ্রামের সবল পুকুর ও দিঘীতে বিজ্ঞানসম্মত মাছ চাষ কার্যক্রম বাস্তবায়ন ও পুষ্টির চাহিদা পূরণে ব্যবস্থা গ্রহণ,
- মাছ চাষীদের দল গঠন,
- প্রশিক্ষণ ও প্যাকেজভিত্তিক পুকুরে মাছ চাষ প্রদর্শনী, জেলেদের দল গঠন,
- প্রশিক্ষণ,
- বিকল্প কর্মসংস্থান ও ঋণ সহায়তা প্রদান, উন্মুক্ত জলাশয় তথা বিল ও প্লাবনভূমিতে সমাজভিত্তিক মৎস্য ব্যবস্থাপনা দল গঠন,
- বিল নার্সারি স্থাপন ও পোনা অবমুক্তকরণ,
- জলাশয় সংস্কার ও মাছের অভয়াশ্রম স্থাপন এবং কমিউনিটি সঞ্চয় দল গঠনের মাধ্যমে নারীর ক্ষমতায়ন। 

উৎস: দৈনিক পত্রিকা
১,৬৩৯.
When was the movie "Mujib: The Making of a Nation" released?
  1. 7 October, 2023
  2. 13 October, 2023
  3. 15 October, 2023
  4. 17 October, 2023
সঠিক উত্তর:
13 October, 2023
উত্তর
সঠিক উত্তর:
13 October, 2023
ব্যাখ্যা
• মুজিব: একটি জাতির রূপকার’:
- ‘মুজিব: একটি জাতির রূপকার’ ১৩ অক্টোবর সারা দেশে মুক্তি পায়।
- এই চলচ্চিত্রে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ এবং শেখ ফজিলাতুন্নেছা মুজিবের চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা।
- বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ফারিয়া।
- বঙ্গবন্ধুর জীবন, বাঙালির মুক্তিসংগ্রাম ও ১৯৭৫ সালের মর্মন্তুদ ঘটনাকে এই চলচ্চিত্রে তুলে ধরা হয়েছে।
- বাংলাদেশ ভারত যৌথ প্রযোজনার এই মুভিটি পরিচালনা করেছেন ভারতীয় চলচ্চিত্র পরিচালক শ্যাম বেনেগাল।
- ২০২১ সালের ২২ জানুয়ারি ভারতের মুম্বাই ফিল্ম সিটিতে শুরু হয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে সিনেমা নির্মাণ।

সূত্র: প্রথম আলো।
১,৬৪০.
২০২২ সালে 'মুক্তিযুদ্ধ বিভাগে' একুশে পদক লাভ করেন কে?
  1. ক) অধ্যাপক ড. গৌতম বুদ্ধ দাশ
  2. খ) মো. আনোয়ার হোসেন
  3. গ) এম এ মালেক
  4. ঘ) আলহাজ্ব অধ্যক্ষ মো. মতিউর রহমান
সঠিক উত্তর:
ঘ) আলহাজ্ব অধ্যক্ষ মো. মতিউর রহমান
উত্তর
সঠিক উত্তর:
ঘ) আলহাজ্ব অধ্যক্ষ মো. মতিউর রহমান
ব্যাখ্যা
• একুশে পদক ২০২২:
- জাতীয় পর্যায়ে অনন্য অবদানের স্বীকৃতি প্রদানের লক্ষ্যে একুশে পদক প্রবর্তন করা হয়।
- একুশে পদক প্রবর্তন করা হয় ১৯৭৬ সাল থেকে।
- একুশে পদকের প্রদেয় পুরষ্কার এককালীন নগদ ৪ লাখ টাকাসহ ৩৫ গ্রাম ওজনের একটি স্বর্ণপদক, রেপ্লিকা ও একটি সম্মাননাপত্র।
- ২০২২ সালে একুশে পদক লাভ করেন ২৪ জন ব্যক্তি।
- এ বছরের একুশে পদক ঘোষণা করা হয় - ৩ ফেব্রুয়ারি ২০২২।
- একুশে পদক দেয়া হয় ১১ টি বিভাগে। 

• মুক্তিযুদ্ধ বিভাগে পান:

- আলহাজ্ব অধ্যক্ষ মো. মতিউর রহমান
- সৈয়দ মোয়াজ্জেম আলী (মরণোত্তর)
- কিউ. এ. বি. এম রহমান
- আমজাদ আলী খন্দকার

তথ্যসূত্র- সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।
১,৬৪১.
চট্টগ্রাম বন্দরের লালদিয়া চরে টার্মিনাল নির্মাণে বিনিয়োগ করবে কোন দেশ?
  1. যুক্তরাষ্ট্র
  2. জাপান
  3. ডেনমার্ক
  4. ফ্রান্স
সঠিক উত্তর:
ডেনমার্ক
উত্তর
সঠিক উত্তর:
ডেনমার্ক
ব্যাখ্যা

লালদিয়া কনটেইনার টার্মিনাল চুক্তি:
- পতেঙ্গায় লালদিয়ার চরে টার্মিনাল নির্মাণ ও পরিচালনায় ১৭ নভেম্বর, ২০২৫ ডেনমার্কের মায়ের্সক গ্রুপের এপিএম টার্মিনালসের সঙ্গে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চুক্তি সই হয়।
- মূল কনসেশন চুক্তিটি ৩৩ বছরের।
- এর মধ্যে নির্মাণে ৩ বছর এবং বাকি ৩০ বছর পরিচালনার।
- সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) আওতায় এ টার্মিনাল নির্মাণের জন্য কোম্পানিটি ৫৫ কোটি ডলার বা প্রায় ৬ হাজার ৭০০ কোটি টাকা বিনিয়োগ করবে।
- চুক্তিটি স্বাক্ষরের পরপরই ২৫০ কোটি টাকা ‘সাইনিং মানি’ হিসেবে পেয়েছে বাংলাদেশ।

উৎস: প্রথম আলো।

১,৬৪২.
In the budget of the fiscal year 2022-23, the growth of GDP has been estimated at ___ percent.
  1. ক) 7.25
  2. খ) 7.5
  3. গ) 7.1
  4. ঘ) 8.1
সঠিক উত্তর:
খ) 7.5
উত্তর
সঠিক উত্তর:
খ) 7.5
ব্যাখ্যা
- ২০২২-২৩ অর্থবছরের বাজেটে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ধরা হয়েছে ৭ দশমিক ৫ শতাংশ। 
- আর ২০২১-২২ অর্থবছরের বাজেটে সাময়িক হিসাবে প্রবৃদ্ধি ধরা হয়েছে ৭ দশমিক ২৫ শতাংশ
 
এর আগে গত ১৩ এপ্রিল বিশ্বব্যাংক এক প্রতিবেদনে জানিয়েছিল, চলতি অর্থবছরে (২০২১-২২) জিডিপির প্রবৃদ্ধি ৬ দশমিক ৪ শতাংশ হতে পারে। 
আর নতুন অর্থবছরে (২০২২-২৩) জিডিপির প্রবৃদ্ধি দাঁড়াতে পারে ৬ দশমিক ৯ শতাংশ।
 
সম্প্রতি এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) পূর্বাভাস দিয়েছে, ২০২১-২২ অর্থবছরে বাংলাদেশের ৬ দশমিক ৯ শতাংশ প্রবৃদ্ধি হতে পারে।  আর ২০২২-২৩ অর্থবছরে প্রবৃদ্ধির হার বেড়ে ৭ দশমিক ১ শতাংশ হতে পারে।
 
গত ১৩ বছরে জিডিপির গড় প্রবৃদ্ধি ছিল ৬ দশমিক ৬ শতাংশ, যা ২০১৬-১৭, ২০১৭-১৮ ও ২০১৮-১৯ অর্থবছরে ৭ শতাংশের ওপরে ছিল এবং ২০১৮-১৯ অর্থবছরে ৮ শতাংশ অতিক্রম করে।
 
উৎস: প্রথম আলো। 
১,৬৪৩.
বাংলাদেশের কয়টি জেলা রেল নেটওয়ার্কে যুক্ত হয়েছে? [মার্চ - ২০২৫]
  1. ৪৮টি
  2. ৪৯টি
  3. ৪৬টি
  4. ৫০টি
সঠিক উত্তর:
৪৯টি
উত্তর
সঠিক উত্তর:
৪৯টি
ব্যাখ্যা

- বর্তমানে বাংলাদেশে মোট ৪৯টি জেলা রেল নেটওয়ার্কে যুক্ত হয়েছে।
- এর মধ্যে, ২৪ ডিসেম্বর ২০২৪ তারিখে নড়াইল জেলার ৪৯তম জেলা হিসেবে রেল নেটওয়ার্কে অন্তর্ভুক্ত হয়।
- নড়াইলের পদ্মা সেতু রেল সেতু প্রকল্প আওতায় ২৮ কিলোমিটার রেলপথ যুক্ত হয়েছে।
- একই দিন থেকে, খুলনা-ঢাকা এবং বেনাপোল-ঢাকা রুটে জাহানাবাদ এক্সপ্রেস ও রূপালী এক্সপ্রেস ট্রেন চলাচল শুরু করেছে।
- নড়াইল শহর ও লোহাগড়া উপজেলায় নতুন দুটি রেলস্টেশনও নির্মাণ করা হয়েছে।

উল্লেখ্য, 
- এ দেশে প্রথম রেলওয়ের সূচনা হয় ১৮৬২ সালের ১৫ নভেম্বর দর্শনা- জগতি রেললাইন নির্মাণের মাধ্যমে।

সূত্র: প্রথম আলো। 

১,৬৪৪.
Who is the director of the country's first international film 'JK 1971' about the Liberation War?
  1. Niamul Kabir Akhand
  2. Morshedul Islam
  3. Fakhrul Arefin Khan
  4. Mustafa Morshed
সঠিক উত্তর:
Fakhrul Arefin Khan
উত্তর
সঠিক উত্তর:
Fakhrul Arefin Khan
ব্যাখ্যা
• জেকে ১৯৭১:
- মুক্তিযুদ্ধ নিয়ে দেশের প্রথম আন্তর্জাতিক চলচ্চিত্র - জেকে ১৯৭১।
- চলচ্চিত্রটির নির্মাতা - ফাখরুল আরেফিন খান।
- ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বাংলাদেশের মানুষকে সহায়তার জন্য ফরাসি যুবক জ্যঁ কুয়ে ছিনতাই করেছিলেন ‌পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনসের (পিআইএ) একটি বিমান। এর উপর ভিত্তি করে নির্মিত হয়েছে চলচ্চিত্রটি।
===========
- মুক্তিযুদ্ধ নিয়ে সাম্প্রতিক চলচ্চিত্ৰ:
- ১. বীরাঙ্গনা ৭১, পরিচালক: এম সাখাওয়াত হোসেন।
- ২. ৭১ এর একখন্ড ইতিহাস, পরিচালক: মিজানুর রহমান শামীম। 

তথ্যসূত্র: প্রথম আলো।
১,৬৪৫.
প্রবাসীদের এমআরপি রি-ইস্যু ______ পর্যন্ত চলবে।
  1. ২০২৫ সাল
  2. ২০২৬ সাল
  3. ২০২৭ সাল
  4. ২০২৮ সাল
সঠিক উত্তর:
২০২৫ সাল
উত্তর
সঠিক উত্তর:
২০২৫ সাল
ব্যাখ্যা
এমআরপি পাসপোর্ট
- ২০১০ সালে রে একটি বৈপ্লবিক পরিবর্তন আসে। ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অথরিটি (আইসিএও) এর গাইডলাইন এর সঙ্গে সঙ্গতি রেখে মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) ও মেশিন রিডেবল ভিসা (এমআরভি) প্রদান কার্যক্রম শুরু হয়।
- অত্যাধুনিক ই-পাসপোটের্র যুগে প্রবেশ করে ২০২০ সালের ২২ জানুয়ারি। 
- পৃথিবীর বিভিন্ন দেশে প্রবাসীদের মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) রি-ইস্যু কার্যক্রম ২০২৫ সাল পর্যন্ত চলবে।
- সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের এমআরপি রি-ইস্যু কার্যক্রমের মেয়াদ বৃদ্ধি-সংক্রান্ত এক চিঠি থেকে এ তথ্য জানা যায়।

উৎস: ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের ওয়েবসাইট এবং  চ্যানেল ২৪ পত্রিকা রিপোর্ট।
১,৬৪৬.
'বিএনএস শেখ হাসিনা' কোথায় নির্মিত হচ্ছে?
  1. ক) উখিয়া
  2. খ) পেকুয়া
  3. গ) সোনাদিয়া
  4. ঘ) কুতুবদিয়া
সঠিক উত্তর:
খ) পেকুয়া
উত্তর
সঠিক উত্তর:
খ) পেকুয়া
ব্যাখ্যা
- দেশের প্রথম সাবমেরিন ঘাঁটি নির্মিত হচ্ছে- কক্সবাজার জেলার পেকুয়ায়।
- দেশের প্রথম সাবমেরিন ঘাঁটি 'বিএনএস শেখ হাসিনা'।
- ১২ মার্চ ২০১৭ প্রধানমন্ত্রী শেখ হাসিনা কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নে বাংলাদেশের প্রথম সাবমেরিন (ডুবোজাহাজ) ঘাঁটি ‘বানৌজা শেখ হাসিনা' এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
- নৌবাহিনীর জন্য দুটি সাবমেরিন কেনার জন্য ২০১৪ সালে চীনের সাথে চুক্তি করে বাংলাদেশ।
- ১৪ নভেম্বর ২০১৬ চীনের দালিয়ান প্রদেশের লিয়াওয়ান শিপইয়ার্ডে সাবমেরিন দুটি বাংলাদেশের কাছে হস্তান্তর করা হয়। সাবমেরিন দুটির নামকরণ করা হয় 'নবযাত্রা' এবং ‘জয়যাত্রা'।

তথ্যসূত্র:- ডেইলি স্টার পত্রিকা রিপোর্ট।
১,৬৪৭.
'বিশ্ব বাণিজ্য পরিসংখ্যান ২০২৩' অনুসারে, পোশাক রপ্তানিকারক দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান -
  1. ১ম
  2. ২য়
  3. ৩য়
  4. ৪র্থ
সঠিক উত্তর:
২য়
উত্তর
সঠিক উত্তর:
২য়
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

বিশ্ব বাণিজ্য পরিসংখ্যান ২০২৩:

- বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO) কর্তৃক 'বিশ্ব বাণিজ্য পরিসংখ্যান ২০২৩' প্রতিবেদন প্রকাশিত হয়।
- শিরোনাম: ‘ওয়াল্ড ট্রেড স্ট্যাটিসটিকস ২০২৩: কি ইনসাইটস অ্যান্ড ট্রেন্ডস’।
- প্রকাশিত হয়: আগস্ট, ২০২৪।

⇒ প্রতিবেদন অনুযায়ী -
- বৈশ্বিক রপ্তানিতে শীর্ষ দেশ: চীন;
- বৈশ্বিক আমদানিতে শীর্ষ দেশ: যুক্তরাষ্ট্র;
- বস্ত্র রপ্তানিতে শীর্ষ দেশ: চীন;
- বস্ত্র আমদানীতে শীর্ষ দে:শ যুক্তরাষ্ট্র;
- পোশাক রপ্তানিতে শীর্ষ দেশ: চীন;
- পোশাক আমদানীতে শীর্ষ দেশ: যুক্তরাষ্ট্র।

উল্লেখ্য,
- পোশাক রপ্তানিকারক দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান ২য়।

উৎস: WTO ওয়েবসাইট।
১,৬৪৮.
দেশে বর্তমানে কয়টি কমিউনিটি ক্লিনিক চালু আছে? (২০২৪)
  1. ১৩ হাজার ১০০ টি
  2. ১৪ হাজার ৩২০ টি
  3. ১৪ হাজার ৭৬৮ টি
  4. ১৩ হাজার ২৮১ টি
সঠিক উত্তর:
১৪ হাজার ৩২০ টি
উত্তর
সঠিক উত্তর:
১৪ হাজার ৩২০ টি
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]
কমিউনিটি ক্লিনিক চালু
- সারা দেশে মোট ১৪,৮৯০টি কমিউনিটি ক্লিনিক নির্মাণের পরিকল্পনা আছে।
- এর মধ্যে বর্তমানে সারা দেশে মোট ১৪,৩২০টি কমিউনিটি ক্লিনিক চালু আছে।
- এছাড়া ৬৩টি কমিউনিটি ক্লিনিকের নির্মাণকাজ চলমান রয়েছে।

সূত্র- প্রথম আলো পত্রিকা রিপোর্ট।
১,৬৪৯.
সম্প্রতি 'মুক্তি তোরণ' ও 'স্বাধীনতা তোরণ' কোথায় নির্মিত হয়েছে?
  1. আগারগাঁও, ঢাকা
  2. মিরপুর, ঢাকা
  3. ঢাকা সেনানিবাস, ঢাকা
  4. মতিঝিল, ঢাকা
সঠিক উত্তর:
আগারগাঁও, ঢাকা
উত্তর
সঠিক উত্তর:
আগারগাঁও, ঢাকা
ব্যাখ্যা

'মুক্তি তোরণ' ও 'স্বাধীনতা তোরণ':
- সম্প্রতি রাজধানী ঢাকার আগারগাঁও ও প্রগতি সরণিতে 'মুক্তি তোরণ' ও 'স্বাধীনতা তোরণ' নির্মিত হয়েছে।

⇒ ৪ নভেম্বর, ২০২৫ তারিখে রাজধানীর আগারগাঁও ও প্রগতি সরণিতে পৃথক দুটি অনুষ্ঠানে তোরণ দুটি উদ্বোধন করা হয়।
- ফ্যাসিবাদবিরোধী ‘জুলাই আন্দোলন’-এর স্মৃতিকে ধারণ করে তোরণ দু’টি নির্মাণ করা হয়েছে।
- আগারগাঁওয়ের বিচারপতি সৈয়দ মাহবুব মোরশেদ সড়কে নির্মিত তোরণটির নাম ‘মুক্তি তোরণ’, এবং প্রগতি সরণির বাড্ডা বৌদ্ধ মন্দিরের সামনে নির্মিত তোরণটির নাম ‘স্বাধীনতা তোরণ’।
- ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের স্মৃতি ধরে রাখতে এবং শহরের নান্দনিকতাকে সমৃদ্ধ করতে এই স্থাপনাগুলো নির্মাণ করা হয়েছে।

উৎস: যুগান্তর। 

১,৬৫০.
সম্প্রতি বিশ্বব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশে অর্থনীতির অন্যতম বড় চ্যালেঞ্জ কী?
  1. রেমিট্যান্সের স্বল্পতা
  2. মূল্যস্ফীতি
  3. বাজেট ঘাটতি
  4. রাজনৈতিক অস্থিরতা
সঠিক উত্তর:
মূল্যস্ফীতি
উত্তর
সঠিক উত্তর:
মূল্যস্ফীতি
ব্যাখ্যা
অর্থনীতির চ্যালেঞ্জ:
- বিশ্বব্যাংক বলছে, এ দেশের অর্থনীতিতে এখন চার ধরনের সংকট ও তা উত্তরণের চ্যালেঞ্জ আছে।
- এগুলো হলো উচ্চ মূল্যস্ফীতি, ব্যবসা-বাণিজ্যে আন্তর্জাতিক পরিস্থিতির চাপ, আর্থিক খাতের ঝুঁকি এবং আসন্ন জাতীয় নির্বাচনকেন্দ্রিক অনিশ্চয়তা। 
- বিশ্বব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশের অর্থনীতির অন্যতম বড় চ্যালেঞ্জ হলো মূল্যস্ফীতি।

উৎস: প্রথম আলো পত্রিকা রিপোর্ট।
১,৬৫১.
বর্তমানে দেশে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সংখ্যা কত?
  1. ক) ৪২
  2. খ) ৪৫
  3. গ) ৪৯
  4. ঘ) ৫০
সঠিক উত্তর:
ঘ) ৫০
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৫০
ব্যাখ্যা
২৩ মার্চ ২০১৯ প্রকাশিত গেজেট অনুযায়ী বর্তমানে দেশে ক্ষুদ্র -নৃ -গোষ্ঠীর সংখ্যা - ৫০টি। [উৎসঃ লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, নভেম্বর- ২০১৯]
১,৬৫২.
সম্প্রতি বিশ্বব্যাংক কর্তৃক বাংলাদেশকে কয়টি প্রকল্পে ঋণ দেওয়ার চুক্তি হয়েছে?
  1. পাঁচটি
  2. চারটি
  3. ছয়টি
  4. তিনটি
সঠিক উত্তর:
পাঁচটি
উত্তর
সঠিক উত্তর:
পাঁচটি
ব্যাখ্যা
বিশ্বব্যাংক কর্তৃক বাংলাদেশকে পাঁচটি প্রকল্পে ঋণ:
- সম্প্রতি বিশ্বব্যাংক কর্তৃক বাংলাদেশকে পাঁচটি প্রকল্পে ঋণ দেওয়ার চুক্তি হয়েছে।
- ২৩ নভেম্বর, ২০২৩ তারিখে বিশ্বব্যাংক ও বাংলাদেশ সরকারের মধ্যে এ ঋণচুক্তি স্বাক্ষরিত হয়। 
- অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন এবং আর্থিকভাবে টেকসই দেশ গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশকে ১.১ বিলিয়ন ডলার ঋণ দিবে বিশ্বব্যাংক, যা বর্তমান বাজারমূল্যে প্রায় ১২ হাজার ২০০ কোটি টাকা। 
- এই পাঁচ চুক্তির আওতায় প্রাপ্ত ঋণের অর্থ শিশুর শৈশব বিকাশ, মাধ্যমিক শিক্ষাখাত, নদীর তীর সুরক্ষা, নাব্য বাড়ানো, শহরে প্রাথমিক স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন এবং গ্যাস বিতরণ দক্ষতা উন্নয়ন সংশ্লিষ্ট প্রকল্পে ব্যয় করা হবে।

উৎস: ২৪ নভেম্বর ২০২৩, প্রথম আলো। [link]
১,৬৫৩.
সম্প্রতি বিশ্বের দ্রুততম রিবার রোলিং মিল চালু হয়েছে কোথায়? (নভেম্বর, ২০২৫)
  1. খুলনা
  2. চট্টগ্রাম
  3. বাগেরহাট
  4. কক্সবাজার
সঠিক উত্তর:
চট্টগ্রাম
উত্তর
সঠিক উত্তর:
চট্টগ্রাম
ব্যাখ্যা

রিবার রোলিং মিল:
- চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রতিষ্ঠানটি উদ্বোধন করেছে বিশ্বের দ্রুততম রিবার (লোহার রড) রোলিং মিল। 
- এর নির্মাণ প্রতিষ্ঠান আবুল খায়ের স্টিল লিমিটেড।
- নতুন এই মিলটি রিবার উৎপাদনে ৫৫.০৪ মিটার প্রতি সেকেন্ড গতিতে ২০১০ মিলিমিটার ডিফর্মড বার উৎপাদন করে নতুন বিশ্বরেকর্ড স্থাপন করেছে।
- আধুনিক রোলিং প্রযুক্তি ও স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ ব্যবস্থা ব্যবহারের ফলে এটি সম্ভব হয়েছে।
- নতুন প্লান্টে ৮ মিলিমিটার থেকে ৪০ মিলিমিটার পর্যন্ত বিভিন্ন মাপের রিবার উৎপাদন সম্ভব।

তথ্যসূত্র - ঢাকা পোস্ট পত্রিকার রিপোর্ট।

১,৬৫৪.
শিক্ষার্থীদের ‘ইউনিক আইডি’ এর উদ্ভাবক কে?
  1. সুমন কুমার দাশ
  2. সালেহ আহমদ
  3. পরিমল চন্দ্র সিনহা
  4. অধ্যাপক শামসুল আলম
সঠিক উত্তর:
পরিমল চন্দ্র সিনহা
উত্তর
সঠিক উত্তর:
পরিমল চন্দ্র সিনহা
ব্যাখ্যা
শিক্ষার্থীদের ‘ইউনিক আইডি’:
- শিক্ষার্থীদের ‘ইউনিক আইডি’ এর উদ্ভাবক পরিমল চন্দ্র সিনহা।

- প্রত্যেক শিক্ষার্থীর মৌলিক ও শিক্ষাসংক্রান্ত যাবতীয় তথ্য ডিজিটাল পদ্ধতিতে সংরক্ষণের এর অংশ হিসেবে একজন শিক্ষার্থীর বিপরীতে আছে একটি রোল নম্বর।
- প্রতিবছর শ্রেণির বদল ঘটলেও প্রত্যেক শ্রেণিতে একই রোল নম্বর ব্যবহার করতে হবে ওই শিক্ষার্থীকে।
- এমনকি শিক্ষার্থীর বয়স ১৮ পূর্ণ হলে এই আইডি জাতীয় পরিচয়পত্রে রূপান্তরিত হবে।
- ২০১৬ সালে তৎকালীন প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পরিমল চন্দ্র সিনহার ব্যক্তিগত উদ্ভাবন ও ভাবনায় পরীক্ষামূলক ‘ইউনিক আইডি’ বাস্তবায়িত হয়।

উল্লেখ্য,
- পরিমল চন্দ্র সিনহা ২০১৭ সালের ১ এপ্রিল চাকরি থেকে অবসরে যান।
- তিনি দাবি করেন, তাঁর উদ্ভাবিত ও প্রবর্তিত ‘ইউনিক আইডি’র আইডিয়া থেকে সরকার পরবর্তী সময়ে সারা দেশে এমন কার্যক্রম বাস্তবায়নে উদ্যোগ নিয়েছে।
- অথচ উদ্ভাবনের প্রবর্তক হিসেবে তিনি কোনো স্বীকৃতি পাননি।

সূত্র- প্রথম আলো।
১,৬৫৫.
বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত সর্বমোট ধানের জাতের সংখ্যা কয়টি?
  1. ১১৫টি
  2. ১১৪টি
  3. ১১৩টি
  4. ১১২টি
সঠিক উত্তর:
১১৫টি
উত্তর
সঠিক উত্তর:
১১৫টি
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

BRRI উদ্ভাবিত ধানের জাত:

- ব্রি উদ্ভাবিত সর্বমোট ধানের জাতের সংখ্যা ১১৫টি।

উল্লেখ্য,
- বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) উদ্ভাবিত নতুন দুই জাতের উচ্চ ফলনশীল ধানের অনুমোদন দিয়েছে জাতীয় বীজ বোর্ড।
- ধানের দুইটি জাত হলো: ব্রি ধান১০৭ ও ব্রি ধান১০৮।

উৎস: বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট ওয়েবসাইট।
১,৬৫৬.
কোন প্রতিষ্ঠানকে দেশের প্রথম গ্রিন বন্ডের অনুমোদন দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা (বিএসইসি)?
  1. ক) বন্ধন ফাউন্ডেশন
  2. খ) সাজেদা ফাউন্ডেশন
  3. গ) ব্রিজ ফাউন্ডেশন
  4. ঘ) বিদ্যানন্দ ফাউন্ডেশন
সঠিক উত্তর:
খ) সাজেদা ফাউন্ডেশন
উত্তর
সঠিক উত্তর:
খ) সাজেদা ফাউন্ডেশন
ব্যাখ্যা

‘গ্রিন বন্ড’ ছেড়ে ১০০ কোটি টাকা তোলার অনুমতি পেয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা সাজেদা ফাউন্ডেশন।
- পরিবেশবান্ধব নানা উদ্যোগে ঋণসহায়তা দিতে দেশের প্রথম গ্রিন বন্ড এটি।
- পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) নতুন ধরনের এ বন্ডের অনুমোদন দিয়েছে।
উৎসঃ লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার মে-জুন, ২০২১।

১,৬৫৭.
'জুলাই শহীদ দিবস' কত তারিখ?
  1. ১৬ জুলাই
  2. ১৮ জুলাই
  3. ৫ আগস্ট
  4. ৮ আগস্ট
সঠিক উত্তর:
১৬ জুলাই
উত্তর
সঠিক উত্তর:
১৬ জুলাই
ব্যাখ্যা

• জুলাই গণ-অভ্যুত্থান দিবস:
- ৫ আগস্ট 'জুলাই গণ-অভ্যুত্থান দিবস' হিসেবে পালিত হবে।
- বর্তমান অন্তর্বর্তী সরকার ৫ আগস্টকে 'জুলাই গণ-অভ্যুত্থান দিবস' ও ১৬ই জুলাইকে 'জুলাই শহীদ দিবস' হিসেবে ঘোষণা করেছে।
- ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের দিন ৫ আগস্টকে 'জুলাই গণ-অভ্যুত্থান দিবস' ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার।
- গণ-আন্দোলন চলাকালে রংপুরে পুলিশের গুলিতে আবু সাঈদের নিহত হওয়ার দিন ১৬ জুলাইকে 'জুলাই শহীদ দিবস' ঘোষণা করা হয়েছে।
- ২৫ জুন, ২০২৫ তারিখে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত পরিপত্র জারি করা হয়েছে।

উল্লেখ্য:
- ৫ আগস্ট জুলাই গণ-অভ্যুত্থান দিবস 'ক' শ্রেণিভুক্ত করা হয়েছে।
- ১৬ই জুলাইকে 'জুলাই শহীদ দিবস' 'খ' শ্রেণিভুক্ত করা হয়েছে।

উৎস: মন্ত্রিপরিষদ বিভাগ ওয়েবসাইট।

১,৬৫৮.
দেশের একমাত্র চারদেশীয় স্থলবন্দর কোনটি?
  1. বেনাপোল স্থলবন্দর
  2. বুড়িমারী স্থলবন্দর
  3. বাংলাবান্ধা স্থলবন্দর
  4. বাল্লা স্থলবন্দর
সঠিক উত্তর:
বাংলাবান্ধা স্থলবন্দর
উত্তর
সঠিক উত্তর:
বাংলাবান্ধা স্থলবন্দর
ব্যাখ্যা
বাংলাবান্ধা স্থলবন্দর
- বাংলাবান্ধা ল্যান্ড পোর্ট লিমিটেড এর ব্যবস্থাপনায় পরিচালিত। 
- বাংলাবান্ধা স্থলবন্দর পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা সীমান্তে অবস্থিত। এ বন্দরের বিপরীতে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের জলপাইগুড়ি জেলার
ফুলবাড়ী এলসিএস রয়েছে।
- দেশের একমাত্র চারদেশীয় স্থলবন্দর । 
- ১২ জানুয়ারি, ২০০২ তারিখ বাংলাবান্ধা শুল্ক স্টেশনকে স্থলবন্দর ঘোষণা করা হয়। 
- ০৯ অক্টোবর, ২০০৫ তারিখ স্থলবন্দর উন্নয়ন ও পরিচালনার জন্য কর্তৃপক্ষের সাথে বাংলাবান্ধা ল্যান্ড পোর্ট লিমিটেড এর Concession Agreement (CA) স্বাক্ষরিত হয়।
- CA অনুযায়ী পোর্ট  অপারেটর ২৮ আগস্ট, ২০১০ তারিখ স্থলবন্দরের অপারেশনাল কার্যক্রম শুরু করে। 
- রাজধানী ঢাকা হতে বিবিরবাজার স্থলবন্দরের দূরত্ব প্রায় ৪৯৫ কি.মি.।

উৎস: বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষ। 
১,৬৫৯.
সম্প্রতি, বাংলাদেশ বিমান বাহিনী কোন দেশের সাথে যৌথ উদ্যোগে ড্রোন কারখানা স্থাপন করছে? (নভেম্বর, ২০২৫)
  1. যুক্তরাষ্ট্র
  2. চীন
  3. পাকিস্তান
  4. তুরস্ক
সঠিক উত্তর:
চীন
উত্তর
সঠিক উত্তর:
চীন
ব্যাখ্যা

ড্রোন কারখানা স্থাপন:
- প্রযুক্তি হস্তান্তর চুক্তির মাধ্যমে চীনের সঙ্গে যৌথভাবে বাংলাদেশে একটি আনম্যানড এরিয়াল ভেহিক্যাল (ইউএভি) বা ড্রোন উৎপাদন কারখানা স্থাপন করছে বাংলাদেশ বিমানবাহিনী।
- ২০২৫ সালে ডিসেম্বরের মধ্যেই এই প্ল্যান্ট স্থাপনের কাজ সম্পন্ন হবে বলে আশা করছেন কর্মকর্তারা।
- এটি দেশের প্রতিরক্ষা শিল্প সক্ষমতায় একটি বড় মাইলফলক হবে।
- এর পাশাপাশি চীন বাংলাদেশে একটি বিমান ওভারহলিং কেন্দ্র স্থাপনেরর প্রস্তাবও দিয়েছে।
- দেশের জনশক্তিকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে বিশ্ববিদ্যালয়গুলো সমন্বিতভাবে কাজ করলে এভিয়েশন খাতে অনেক উন্নয়ন করা সম্ভব হবে এবং বিদেশি বিনিয়োগের সম্ভাবনা বাড়বে।

তথ্যসূত্র - ২ নভেম্বর, ২০২৫, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড।

১,৬৬০.
'লৌহিত্য' কোন নদীর পূর্ব নাম?
  1. পদ্মা নদী
  2. মেঘনা নদী
  3. ব্রহ্মপুত্র নদ
  4. কর্ণফুলী নদী
সঠিক উত্তর:
ব্রহ্মপুত্র নদ
উত্তর
সঠিক উত্তর:
ব্রহ্মপুত্র নদ
ব্যাখ্যা
ব্রহ্মপুত্র নদ:
- ব্রহ্মপুত্র নদ এশিয়া মহাদেশের একটি গুরুত্বপূর্ণ নদী।
- সংস্কৃত ভাষায় ব্রহ্মপুত্রের অর্থ হচ্ছে "ব্রহ্মার পুত্র।
- ব্রহ্মপুত্রের পূর্ব নাম ছিল লৌহিত্য।
- ব্রহ্মপুত্র হিমালয় পর্বতের কৈলাস শৃঙ্গের নিকটে মানস সরোবর থেকে উৎপন্ন হয়ে তিব্বত ও আসামের ভিতর দিয়ে প্রবাহিত হয়ে কুড়িগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে।
- ময়মনসিংহের দেওয়ানগঞ্জের কাছে ব্রহ্মপুত্র দক্ষিণ-পূর্ব দিকে বাঁক নিয়ে ময়মনসিংহ জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়ে ভৈরববাজারের দক্ষিণে মেঘনায় পড়েছে।
- ১৭৮৭ সালে ভূমিকম্পের কারণে ব্রহ্মপুত্র নদীর তলদেশ উঠিত হবার কারণে এর দিক পরিবর্তিত হয়ে যায়।
- পরবর্তিতে এর নতুন শাখা নদীর সৃষ্টি হয় যা যমুনা নামে পরিচিত।

উল্লেখ্য,
- এক কালের প্রশস্ত ব্রহ্মপুত্র নদ বর্তমান শীর্ণকায়।
- বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ২ হাজার ৭৬৩ কোটি টাকা ব্যয়ে ব্রহ্মপুত্র নদের খননকাজ করছে।
- বিআইডব্লিউটিএর প্রকল্পে বলা হয়েছে, পুরাতন ব্রহ্মপুত্র নদ খননের উদ্দেশ্য হলো নাব্যতা ফিরিয়ে এনে সারা বছর যাত্রীবাহী ও পণ্যবাহী নৌযান চলাচল নিশ্চিত করা, যেন শুকনো মৌসুমেও ৯০ মিটার প্রস্থে ৮ থেকে ১০ ফুট গভীর পানি থাকে। 

উৎস: i) জাতীয় তথ্য বাতায়ন।
         ii)  ১৯ ফেব্রুয়ারি ২০২৪, প্রথম আলো।
১,৬৬১.
সম্প্রতি বদরুদ্দীন মোহাম্মদ উমর কোন পুরস্কার পেয়েছেন?
  1. স্বাধীনতা পুরস্কার - ২০২৫
  2. একুশে পদক - ২০২৫
  3. বাংলা একাডেমি পুরস্কার- ২০২৫
  4. কোনোটিই নয়
সঠিক উত্তর:
স্বাধীনতা পুরস্কার - ২০২৫
উত্তর
সঠিক উত্তর:
স্বাধীনতা পুরস্কার - ২০২৫
ব্যাখ্যা

• স্বাধীনতা পুরস্কার ২০২৫:
- ৭ বিশিষ্ট ব্যক্তিকে দেয়া হয় ‘স্বাধীনতা পুরস্কার ২০২৫’।
- ৭ জনের মধ্যে ৬ জনকে মরণোত্তর পুরস্কার প্রাপ্ত হয়।
- শুধু বদরুদ্দীন মোহাম্মদ উমর জীবিত পুরস্কার প্রাপ্ত হন।
- বিজ্ঞান ও প্রযুক্তিতে :অধ্যাপক জামাল নজরুল ইসলাম (মরণোত্তর),।
- সাহিত্যে: মীর আবদুস শুকুর আল মাহমুদ (মরণোত্তর), । 
- সংস্কৃতিতে: নভেরা আহমেদ (মরণোত্তর),।
- সমাজসেবায়: স্যার ফজলে হাসান আবেদ (মরণোত্তর),।
- মুক্তিযুদ্ধ ও সংস্কৃতিতে: মোহাম্মদ মাহবুবুল হক খান ওরফে আজম খান (মরণোত্তর),।
- শিক্ষা ও গবেষণায় : বদরুদ্দীন মোহাম্মদ উমর ।
- প্রতিবাদী তারুণ্যের : আবরার ফাহাদ (মরণোত্তর)।

উৎস: সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।

১,৬৬২.
ইউরোপীয় ইউনিয়নের তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান কত? [জুন, ২০২৫]
  1. প্রথম
  2. তৃতীয়
  3. দ্বিতীয়
  4. চতুর্থ
সঠিক উত্তর:
দ্বিতীয়
উত্তর
সঠিক উত্তর:
দ্বিতীয়
ব্যাখ্যা
তৈরি পোশাক রপ্তানি: 
- ইউরোপীয় ইউনিয়নে তৈরী পোশাক রপ্তানিতে প্রথম স্থান চীন।
- ইউরোপীয় ইউনিয়নে তৈরী পোশাক রপ্তানিতে দ্বিতীয় বাংলাদেশ।
- তৃতীয় স্থান: তুরস্ক।

উল্লেখ্য, 
- বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি ২৫ দশমিক ৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
- বাংলাদেশ ইউরোপের বাজারে ৭ দশমিক ৫৪ বিলিয়ন ইউরো মূল্যের পোশাক রফতানি করেছে।
- এ প্রবৃদ্ধির মাধ্যমে চীনের পর ইইউতে দ্বিতীয় সর্বোচ্চ তৈরি পোশাক রপ্তানিকারক দেশের অবস্থান ধরে রেখেছে বাংলাদেশ।
- আলোচ্য সময়ে চীন ইউরোপে ৭ দশমিক ৮৮ বিলিয়ন ইউরো মূল্যের পোশাক রপ্তানি করেছে।

উৎস: বণিকবার্তা। [লিঙ্ক]
১,৬৬৩.
এখন পর্যন্ত কতজন বাংলাদেশি এভারেস্ট জয় করেছেন? [অক্টোবর, ২০২৪]
  1. ৪ জন
  2. ৫ জন
  3. ৬ জন
  4. ৭ জন
সঠিক উত্তর:
৫ জন
উত্তর
সঠিক উত্তর:
৫ জন
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

বাংলাদেশী এভারেস্ট জয়ী:

- বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম এভারেস্ট পর্বত বা মাউন্ট এভারেস্ট (Mount Everest)।
- ১৯৫৩ সালে এডমন্ড হিলারি ও তেনজিং নোরগে প্রথম এই শৃঙ্গ জয় করেন।
- বিশ্বের মধ্যে বাংলাদেশ হচ্ছে ৬৭তম এভারেস্টজয়ী দেশ।

⇒ এখন পর্যন্ত ৫জন বাংলাদেশি এভারেস্ট জয় করেছেন।
- তাঁরা হলেন মুসা ইব্রাহীম, এম এ মুহিত, নিশাত মজুমদার, ওয়াসফিয়া নাজরীন, মো. খালেদ হোসাইন, বাবর আলী।
- ১ম বাংলাদেশি: মুসা ইব্রাহিম, ২০১০ সালের ২৩ মে।
- ২য় বাংলাদেশি: এম এ মুহিত, ২০১১ সালের ২১ মে।
- ৩য় বাংলাদেশি: নিশাত মজুমদার, ২০১২ সালের ১৯ মে।
- ৪র্থ বাংলাদেশি: ওয়াসফিয়া নাজরিন, ২০১২ সালের ২৬ মে।
- ৫ম বাংলাদেশি: বাবর আলী, ২০২৪ সালের ১৯ মে।

এছাড়াও,
- মো. খালেদ হোসেন, ২০১৩ সালের ২০ মে মাউন্ট এভারেস্ট শৃঙ্গ জয় করেন।
- তবে চূড়া থেকে নামার পথে দুর্ঘটনায় মারা যান তিনি।
- তাই এভারেস্ট জয়ী হিসেবে নিবন্ধিত হতে পারেননি।

উৎস: i) ২০ মে, ২০২৪, The Business Standard.
ii) ২৯ আগস্ট ২০২২, প্রথম আলো।
১,৬৬৪.
বাংলাদেশকে করোনাভাইরাস শনাক্তকরণের কিট সরবরাহ করছে কে?
  1. ক) IEDCR
  2. খ) WHO
  3. গ) icddr,b
  4. ঘ) গণস্বাস্থ্য কেন্দ্র
সঠিক উত্তর:
খ) WHO
উত্তর
সঠিক উত্তর:
খ) WHO
ব্যাখ্যা
বাংলাদেশকে করোনাভাইরাস শনাক্তকরণের কিট সরবরাহ করছে - বিশ্ব স্বাস্থ্য সংস্থা। [উৎসঃ লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, এপ্রিল- ২০২০]
১,৬৬৫.
সম্প্রতি নিচের কোন দেশটির সাথে কূটনৈতিক সম্পর্কের সুবর্ণজয়ন্তী উদযাপন করে বাংলাদেশ-
  1. ক) ডেনমার্ক
  2. খ) ফিনল্যান্ড
  3. গ) পর্তুগাল
  4. ঘ) জাপান
সঠিক উত্তর:
ঘ) জাপান
উত্তর
সঠিক উত্তর:
ঘ) জাপান
ব্যাখ্যা
- গত ১০ ফেব্রুয়ারি কূটনৈতিক সম্পর্কের সুবর্ণজয়ন্তী উদযাপন করে বাংলাদেশ ও জাপান।
- দুই দেশের মধ্যে ১৯৭২ সালের ১০ ফেব্রুয়ারি কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়।
- ১৯৭৩ সালের অক্টোবরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জাপানে ঐতিহাসিক সরকারি সফরে যান।
- দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ৫০ বছরপূর্তি উপলক্ষে ঢাকাস্থ জাপান দূতাবাস বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জাপান সফরের একটি স্মারক বই প্রকাশ করে।
১,৬৬৬.
যুক্তরাষ্ট্র বাংলাদেশি পণ্যে কত শতাংশ শুল্ক আরোপ করেছে? [এপ্রিল, ২০২৫]
  1. ১৭ শতাংশ
  2. ২৭ শতাংশ
  3. ৩৭ শতাংশ
  4. ৫৭ শতাংশ
সঠিক উত্তর:
৩৭ শতাংশ
উত্তর
সঠিক উত্তর:
৩৭ শতাংশ
ব্যাখ্যা
বাংলাদেশি পণ্যে শুল্ক আরোপ: 
- বাংলাদেশের বাজারে মার্কিন পণ্যের ওপর শুল্ক অনেক বেশি, এই যুক্তি দেখিয়ে যুক্তরাষ্ট্র বাংলাদেশি পণ্যে ৩৭ শতাংশ শুল্ক আরোপ করেছে।
- যুক্তরাষ্ট্রের বক্তব্য হচ্ছে, বাংলাদেশে মার্কিন পণ্যে ৭৪ শতাংশ শুল্ক রয়েছে।
- কিন্তু মার্কিন পণ্যের ওপর ৭৪ শতাংশ শুল্কের এই হিসাব কিভাবে আনা হলো, তা নিয়ে প্রশ্ন রয়েছে বাংলাদেশের অর্থনীতিবিদ ও ব্যবসায়ীদের।
- কারণ বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে যে সব পণ্যআমদানি করে, সেগুলোতে শুল্ক খুই কম।
- প্রসঙ্গত, যুক্তরাষ্ট্র এখন বাংলাদেশি পণ্যের ওপর যে ৩৭ শতাংশ শুল্ক আরোপ করেছে, তাতে বাংলাদেশের জন্য গড়ে শুল্ক দাঁড়াবে ৫২ শতাংশে।
- কারণ যুক্তরাষ্ট্রের বাজারে আগে বাংলাদেশি পণ্যের ওপর গড় শুল্ক ছিল প্রায় ১৫ শতাংশ।
- অর্থনীতিবিদরা বলছেন, এই ৫২ শতাংশ শুল্কের নেতিবাচক প্রভাব পড়বে বাংলাদেশের রপ্তানি খাতে, বেশি ক্ষতিগ্রস্ত হবে পোশাক খাত।

উৎস: বিবিসি নিউজ বাংলা (৪ এপ্রিল ২০২৫)
১,৬৬৭.
ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ অবলম্বনে নির্মিত চলচ্চিত্রের পরিচালক কে?
  1. মোয়াজ্জেম হোসেন চৌধুরী
  2. অনন্য মামুন
  3. শ্যাম বেনেগাল
  4. শিহাব শাহীন
সঠিক উত্তর:
অনন্য মামুন
উত্তর
সঠিক উত্তর:
অনন্য মামুন
ব্যাখ্যা
রেডিও:

- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ অবলম্বনে নির্মাণ করা হয়েছে চলচ্চিত্র ‘রেডিও’।
- চলচ্চিত্রটির প্রযোজক মোয়াজ্জেম হোসেন চৌধুরী।
- চলচ্চিত্রটি পরিচালনা করেছেন অনন্য মামুন।
- অভিনয় করেছেন রিয়াজ, জাকিয়া বারী মম, লুৎফর রহমান জর্জ, নাদের চৌধুরী, প্রাণ রায় এবং এলিনা শাম্মীসহ অনেকেই।
- একটি গ্রামে ঐতিহাসিক সেই ৭ মার্চের ভাষণ শোনাকে কেন্দ্র করে সিনেমাটির গল্প।

তথ্যসূত্র - দ্য ডেইলি স্টার বাংলা, ফেব্রুয়ারি ৮, ২০২৩।
১,৬৬৮.
বিশ্বের শক্তিশালী পাসপোর্ট সূচক অনুযায়ী বাংলাদেশের অবস্থান -
  1. ক) ৯৫তম
  2. খ) ৯৬তম
  3. গ) ৯৭তম
  4. ঘ) ৯৮তম
সঠিক উত্তর:
গ) ৯৭তম
উত্তর
সঠিক উত্তর:
গ) ৯৭তম
ব্যাখ্যা
পাসপোর্ট সূচক: 
- হেনলি পাসপোর্ট সূচকে অনুযায়ী সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট এখন সিঙ্গাপুরের।
- দেশটির পাসপোর্টধারীরা ভিসা ছাড়াই বিশ্বের ১৯২টি গন্তব্যে ভ্রমণ করতে পারবেন।
- লন্ডনভিত্তিক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনারস ২০০৬ সাল থেকে এই তালিকা প্রকাশ করে আসছে।
- কয়টি দেশে অন-অ্যারাইভাল ভিসা বা ভিসামুক্ত ভ্রমণ করা যায় তার ভিত্তিতে বিশ্বের ১৯৯টি দেশের পাসপোর্টের র‍্যাঙ্কিং করে প্রতিষ্ঠানটি।
- সূচকে বাংলাদেশের অবস্থান ৯৭তম।
- গতবছর এই সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ১০৪তম।
- বর্তমানে বাংলাদেশের পাসপোর্টধারী ৪০টি দেশে ভিসামুক্তভাবে কিংবা অন-অ্যারাইভাল ভিসা নিয়ে ভ্রমণ করতে পারেন।
- সূচকে জার্মানি, ইতালি ও স্পেন দ্বিতীয় অবস্থানে আছে।
- দেশগুলোর নাগরিকরা ১৯০টি গন্তব্যে ভিসা-মুক্ত ভ্রমণ করতে পারেন।
- তৃতীয় অবস্থানে আছে জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রিয়া, ফিনল্যান্ড, ফ্রান্স, লুক্সেমবার্গ ও সুইডেন।
- সূচকে সবার নিচে অবস্থান করছে আফগানিস্তান।
- দেশটির অবস্থান ১০৩তম।

[Live MCQ NewsPicker এর তথ্য পত্রিকা থেকে সংগ্রহ করা হয়। এটা পত্রিকায় ৯৬তম দেওয়া ছিল, যা প্রকৃতপক্ষে ভুল। পত্রিকায় থেকে সংগ্রহ করার ফলে NewsPicker ভুল তথ্য চলে আসে। সঠিক উত্তর ৯৭তম হবে।]

উৎস: Henley and partners ওয়েবসাইট। [Link]
১,৬৬৯.
২০২৫ সালের 'প্রোডাক্ট অব দ্য ইয়ার' ঘোষণা করা হয় কোনটিকে?
  1. চা
  2. চামড়াজাত পণ্য
  3. ফার্নিচার
  4. ইলিশ
সঠিক উত্তর:
ফার্নিচার
উত্তর
সঠিক উত্তর:
ফার্নিচার
ব্যাখ্যা
২০২৫ সালের 'প্রোডাক্ট অব দ্য ইয়ার':
- ২০২৫ সালের 'প্রোডাক্ট অব দ্য ইয়ার' ঘোষণা করা হয় ফার্নিচারকে।
- ফার্নিচার বা আসবাবপত্রকে বর্ষপণ্য ঘোষণা করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

উল্লেখ্য,
- দেশীয় পণ্যের প্রচার, প্রসার ও বিপণনের পাশাপাশি এসব পণ্যের ব্যাপারে আন্তর্জাতিক দৃষ্টি আকর্ষণ করতে ১৯৯৫ সাল থেকে ডিআইটিএফ আয়োজন করে আসছে বাংলাদেশ।
- মেলার যৌথ আয়োজক বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)।
- ১ জানুয়ারি, ২০২৫ নতুন বছরের প্রথম দিন পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে (বিসিএফসি) ২৯তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে আসবাবপত্রকে ২০২৫ সালের বর্ষপণ্য ঘোষণা করেন তিনি।
- ভারত, নেপাল ছাড়াও যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে বাংলাদেশের ফার্নিচার রফতানি হয়ে থাকে।
- পণ্যের পাশাপাশি সেবা খাতে বিনিয়োগ এবং রপ্তানি বৃদ্ধির লক্ষ্যে এগিয়ে আসার জন্য ব্যবসায়ীদের অনুরোধ জানান প্রধান উপদেষ্টা।

উৎস: প্রথম আলো।
১,৬৭০.
দেশের প্রথম বৈদ্যুতিক গাড়ির কারখানা কোথায় তৈরি হচ্ছে?
  1. মংলা, বাগেরহাট
  2. টঙ্গী, গাজীপুর
  3. সোনারগাঁও, নারায়ণগঞ্জ
  4. মিরসরাই, চট্টগ্রাম
সঠিক উত্তর:
মিরসরাই, চট্টগ্রাম
উত্তর
সঠিক উত্তর:
মিরসরাই, চট্টগ্রাম
ব্যাখ্যা
দেশের প্রথম বৈদ্যুতিক গাড়ির কারখানা:
- দেশে গড়ে তোলা হচ্ছে ইলেকট্রিক বা বৈদ্যুতিক গাড়ি (ইলেকট্রিক ভেহিকেল) তৈরির কারখানা।
- এরই মধ্যে দেশ বৈদ্যুতিক গাড়ির যুগে প্রবেশ করেছে।
- চট্টগ্রামের মিরসরাইয়ে বঙ্গবন্ধু শিল্পনগরে অর্থনৈতিক অঞ্চলে ১০০ একর জমির একাংশের ওপর গড়ে তোলা হচ্ছে এই কারখানা।
- কারখানার অবকাঠামো নির্মাণ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে, এখন চলছে যন্ত্রপাতি স্থাপনের কাজ।
- ২০২৪ সালের মার্চের আগেই বৈদ্যুতিক গাড়ি বাজারে ছাড়ার পরিকল্পনা করছে বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজের উদ্যোক্তারা।

উল্লেখ্য,
- এ জন্য কারখানা তৈরিতে ১ হাজার ৪৪০ কোটি টাকা বিনিয়োগ করছে বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
- এ কারখানা করতে ১০টি ব্যাংক মিলে ৭৯০ কোটি টাকা জোগান দিচ্ছে।

 উৎস: ১৬ সেপ্টেম্বর ২০২৩, প্রথম আলো।
১,৬৭১.
বর্তমান জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কে? [ফেব্রুয়ারি, ২০২৬]
  1. নাছিমা বেগম
  2. মো. কামাল উদ্দিন
  3. মইনুল ইসলাম চৌধুরী
  4. কাজী রিয়াজুল হক
সঠিক উত্তর:
মইনুল ইসলাম চৌধুরী
উত্তর
সঠিক উত্তর:
মইনুল ইসলাম চৌধুরী
ব্যাখ্যা

- সম্প্রতি, হাইকোর্টের সাবেক বিচারক মইনুল ইসলাম চৌধুরীকে জাতীয় মানবাধিকার কমিশন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
- একইসঙ্গে কমিশনে আরও চারজন কমিশনার নিয়োগ দেওয়া হয়েছে।
- মইনুল ইসলাম চৌধুরী অন্তর্বর্তী সরকার গঠিত গুম কমিশনেরও চেয়ারম্যান ছিলেন।
- ৫ ফেব্রুয়ারী ২০২৬,আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
- জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ, ২০২৫-এর ধারা ৬ এর উপ-ধারা (১) অনুযায়ী রাষ্ট্রপতি বাছাই কমিটির সুপারিশক্রমে তাদের নিয়োগ দেওয়া হয়েছে।

উৎস: পত্রিকার নিউজ।লিঙ্ক

১,৬৭২.
OIC’র যুব রাজধানী ২০২০ কোনটি?
  1. ক) ঢাকা
  2. খ) দিল্লি
  3. গ) বাকু’
  4. ঘ) ইস্তানবুল
সঠিক উত্তর:
ক) ঢাকা
উত্তর
সঠিক উত্তর:
ক) ঢাকা
ব্যাখ্যা

OIC’র যুব রাজধানী ঢাকা
ইসলামিক সহযোগিতা সংস্থা (OIC) এর যুব সংগঠন ইসলামিক কো-অপারেশন ইয়ুথ ফোরাম (ICYF) ২০০৪ সালের ডিসেম্বর মাসে আজারবাইজানের রাজধানী বাকুতে প্রতিষ্ঠিত হয়। প্রথমবারের মত ICYF এর যুব রাজধানী ঘোষণা করা হয় তুরস্কের ইস্তানবুলকে ২০১৫-১৬ সাল এর জন্য। ২৫ ডিসেম্বর ২০১৯ তুরস্কের ইস্তানবুলে অনুষ্ঠিত ICYF এর চতুর্থ যুব ও ক্রীড়া মন্ত্রীদের সম্মেলনে বাংলাদেশের রাজধানী ঢাকাকে ২০২০ সালের জন্য OIC’র যুব রাজধানী হিসেবে ঘোষণা করা হয়। ১ জানুয়ারি ২০২০ থেকে এ উদ্যোগ বাস্তবায়নে বাংলাদেশের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়কে একটি চিঠিও দিয়েছিল ICYF।

১,৬৭৩.
What method has Bangladesh adopted as a new method of inflation calculation?
  1. ক) PCE
  2. খ) COICOP
  3. গ) CPI
  4. ঘ) CPI, less food and energy
সঠিক উত্তর:
খ) COICOP
উত্তর
সঠিক উত্তর:
খ) COICOP
ব্যাখ্যা
মূল্যস্ফীতি হিসাবে নতুন পদ্ধতি COICOP: 
এবারে জাতিসংঘ অনুমোদিত ‘ক্ল্যাসিফিকেশন অব ইনডিভিজুয়্যাল কনজাম্পশন অ্যাকর্ডিং টু পারপাস (কইকপ) ২০১৮’ অনুসারে মূল্যস্ফীতি গণনা করবে বিবিএস। কইকপ পদ্ধতিতে এক ভোক্তার চাহিদা অনুসারে খরচের প্রবণতা ধরে মূল্যস্ফীতি হিসাব করা হয়। নতুন নিয়মে মূল্যস্ফীতি গণনার প্রক্রিয়ায় ২০১৬-১৭ সালের খানা আয় ও ব্যয় জরিপ থেকে মানুষের খরচের প্রবণতা বিবেচনা করা হয়।

এখনো ১৭ বছর আগের ভিত্তি বছর ধরে মূল্যস্ফীতি গণনা করা হয়। দেশে বর্তমানে চাল, ডাল, আটা, ময়দা, তেল, সাবান, লবণ, চিনি, স্বর্ণ, বই, খাতা-কলম, যাতায়াত খরচসহ ৪২৬টি পণ্য ও সেবা দিয়ে মূল্যস্ফীতি গণনা করা হয়। তালিকার সকল পণ্য ও সেবার ভার ধরা হয় – ১০০।

তথ্যসূত্র: Live MCQ সাম্প্রতিক সমাচার জানুয়ারি, ২০২৩
১,৬৭৪.
According to Food Outlook 2022 report, Bangladesh ranks ___ in rice production in the world.
  1. ক) second
  2. খ) third
  3. গ) fourth
  4. ঘ) fifth
সঠিক উত্তর:
খ) third
উত্তর
সঠিক উত্তর:
খ) third
ব্যাখ্যা
ফুড আউটলুক ২০২২:
১১ জুন ২০২২ ‘Food Outlook 2022’ নামে প্রতিবেদন প্রকাশ ‘খাদ্য ও কৃষি সংস্থা’ (FAO)।
প্রতিবেদন অনুসারে কয়েকটি খাদ্য পণ্য উৎপাদন, আমদানি ও রপ্তানিতে শীর্ষে থাকা দেশের তালিকা -
গম উৎপাদনে শীর্ষ দেশ - চীন 
ভুট্টা উৎপাদনে শীর্ষ দেশ - যুক্তরাষ্ট্র 
ধান উৎপাদনে শীর্ষ দেশ - চীন 
চিনি  উৎপাদনে শীর্ষ দেশ - ভারত 

-  বিশ্বে ধান উৎপাদনে বাংলাদেশ তৃতীয়
- ২০২২ সালে বাংলাদেশে চাল উৎপাদন বেড়ে ৩ কোটি ৮৪ লাখ টন হবে। 
- এ নিয়ে টানা চার বছর বাংলাদেশ বিশ্বে তৃতীয় স্থান ধরে রেখেছে। চলতি বছর উৎপাদনে শীর্ষে থাকবে চীন। আর দ্বিতীয় অবস্থানে থাকবে প্রতিবেশী দেশ ভারত। 
 
সূত্র: FAO এর ওয়েবসাইট 
১,৬৭৫.
সম্প্রতি কোন দেশ কর্তৃক নাইটহুড খেতাবে ভূষিত হন স্যার ফজলে হাসান আবেদ?
  1. ক) যুক্তরাজ্য
  2. খ) কানাডা
  3. গ) যুক্তরাষ্ট্র
  4. ঘ) নেদারল্যান্ডস
সঠিক উত্তর:
ঘ) নেদারল্যান্ডস
উত্তর
সঠিক উত্তর:
ঘ) নেদারল্যান্ডস
ব্যাখ্যা
২০ নভেম্বর ২০১৯ নেদারল্যান্ডসের নাইটহুড খেতাবে ভূষিত হন ফজলে হাসান আবেদ। উৎসঃ Live MCQ সাম্প্রতিক সমাচার
১,৬৭৬.
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে কত তারিখে উদ্বোধন করা হয়েছে?
  1. ৪ সেপ্টেম্বর, ২০২৩
  2. ৩ সেপ্টেম্বর, ২০২৩
  3. ২ সেপ্টেম্বর, ২০২৩
  4. ১ সেপ্টেম্বর, ২০২৩
সঠিক উত্তর:
২ সেপ্টেম্বর, ২০২৩
উত্তর
সঠিক উত্তর:
২ সেপ্টেম্বর, ২০২৩
ব্যাখ্যা
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে:
- ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, দেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ে।
- ১৯ দশমিক ৭৩ কিলোমিটার দীর্ঘ এই এক্সপ্রেসওয়ে। 
- উড়াল সড়কটি হযরত শাহজালাল বিমানবন্দর থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী পর্যন্ত যাবে।
- ঢাকা শহরের যানজট নিরসনসহ ভ্রমণে সময় ও ব্যয় সাশ্রয়ের লক্ষ্যে এই উড়াল সড়ক তৈরির উদ্যোগ নেয় সরকার। 
- প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে দ্রুতগতির প্রথম উড়ালসড়ক (ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে) উদ্বোধন করেছেন।
- শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর প্রান্তের কাওলা অংশে নামফলক উন্মোচনের মাধ্যমে তিনি প্রথম ধাপের এ উদ্বোধন করেন।

উৎস: ২ সেপ্টেম্বর ২০২৩, প্রথম আলো।
১,৬৭৭.
সম্প্রতি ভারতীয় কোন কোম্পানির সাথে বাংলাদেশের বিদ্যুৎ সংক্রান্ত চুক্তি জটিলতা বিদ্যমান? [নভেম্বর,২০২৪]
  1. টাটা গ্রুপ
  2. আদানি গ্রুপ
  3. পাওয়ার গ্রিড
  4. এসইআইএল এনার্জি
সঠিক উত্তর:
আদানি গ্রুপ
উত্তর
সঠিক উত্তর:
আদানি গ্রুপ
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

বাংলাদেশে ও আদানি গ্রুপ বিদ্যুৎ চুক্তি:
- ভারতের ঝাড়খণ্ডে আদানি পাওয়ার লিমিটেডের ১৬০০ মেগাওয়াট কেন্দ্র থেকে বাংলাদেশ প্রায় ১৫০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করছে, যা নিয়ে বিতর্ক চলছে।
- আদানির সঙ্গে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করা জন্য বিপিডিবির চুক্তি ২৫ বছরের।
- চুক্তির শর্ত অনুযায়ী, কয়লা মূল্য নির্ধারণ এবং উৎপাদন খরচ তুলনামূলকভাবে বেশি হওয়ায় এই চুক্তি বাংলাদেশের স্বার্থবিরোধী বলে সমালোচনা হচ্ছে।
- বিশেষজ্ঞদের মতে, কয়লা আমদানি এবং ক্যাপাসিটি চার্জের ধারা আদানিকে অতিরিক্ত সুবিধা দিচ্ছে।
- বাংলাদেশের তরফ থেকে আরো সতর্ক হওয়া প্রয়োজন ছিল বলে মনে করেন বিদ্যুৎ খাতের সাথে সংশ্লিষ্ট প্রকৌশলীরা।
- সরকার বলছে, এ নিয়ে আলোচনা চলছে এবং সমঝোতার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা করা হবে।

উল্লেখ্য, 
সম্প্রতি  বিদ্যুৎ বিক্রি বাবদ বাংলাদেশের কাছে আদানির ৮০ কোটি ডলার পাওনা হয়েছে।
বকেয়া অর্থ পরিশোধের জন্য ৭ নভেম্বরের সময়সীমা বেঁধে দিয়েছইলো আদানি।

তথ্যসূত্র: বিবিসি বাংলায় ও প্রথম আলো।
১,৬৭৮.
রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলাের মধ্যে সর্বপ্রথম কোন ব্যাংক হোয়াটসঅ্যাপ ব্যাংকিং সেবা চালু করে?
  1. ক) জনতা ব্যাংক লিমিটেড
  2. খ) বেসিক ব্যাংক লিমিটেড
  3. গ) সােনালী ব্যাংক লিমিটেড
  4. ঘ) রূপালী ব্যাংক লিমিটেড
সঠিক উত্তর:
খ) বেসিক ব্যাংক লিমিটেড
উত্তর
সঠিক উত্তর:
খ) বেসিক ব্যাংক লিমিটেড
ব্যাখ্যা

বাংলাদেশে প্রথম বেসরকারি খাতের ঢাকা ব্যাংক গ্রাহকদের জন্য হোয়াটসঅ্যাপ ব্যাংকিং সেবা চালু করে।
- এরপর সেবাটি নিয়ে এসেছে বেসরকারি খাতের দি সিটি ব্যাংক এবং ইসলামী ব্যাংক।
- রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলাের মধ্যে সর্বপ্রথম বেসিক ব্যাংক লিমিটেড এই ব্যাংকিং সেবা চালু করে।
উৎসঃ লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার মে-জুন, ২০২১।

১,৬৭৯.
পোশাক রপ্তানিতে চীনের অবস্থান কত?
  1. ক) প্রথম
  2. খ) তৃতীয়
  3. গ) দ্বিতীয়
  4. ঘ) চতুর্থ
সঠিক উত্তর:
ক) প্রথম
উত্তর
সঠিক উত্তর:
ক) প্রথম
ব্যাখ্যা
• বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) ‘ওয়ার্ল্ড স্ট্যাটিস্টিক্যাল রিভিউ ২০২২’ প্রতিবেদন অনুযায়ী, বিশ্বে পোশাক রপ্তানিতে -
-  শীর্ষ স্থানে রয়েছে চীন।
-  দ্বিতীয় অবস্থানে আছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
- একক দেশ হিসেবে বাংলাদেশ দ্বিতীয়।
-  তৃতীয় ভিয়েতনাম।

সূত্র: WTO ও প্রথম আলো।
১,৬৮০.
জাতীয় নদী রক্ষা কমিশনের তথ্য অনুযায়ী দেশে নদীর সংখ্যা -
  1. ৯০৩টি
  2. ৯০৫টি
  3. ৯০৭টি
  4. ৯০৯টি
সঠিক উত্তর:
৯০৭টি
উত্তর
সঠিক উত্তর:
৯০৭টি
ব্যাখ্যা
জাতীয় নদী রক্ষা কমিশনের তথ্য অনুযায়ী দেশে নদীর সংখ্যা - ৯০৭টি।

- ১০ আগস্ট, ২০২৩ জাতীয় নদী রক্ষা কমিশন দেশের নদ-নদীর সংখ্যা ও তাদের দৈর্ঘ্য সংক্রান্ত তথ্যের একটি খসড়া তালিকা প্রকাশ করে। তালিকায় থাকা সব নদী জীবন্ত, অর্থাৎ এসব নদী মরে যায়নি। বর্ষায় এসব নদীতে পানি থাকে। কিছু নদী শুষ্ক মৌসুমে শুকিয়ে যায়। তবে একেবারে অস্তিত্ব নেই বা হারিয়ে গেছে - এমন কোনো নদী তাদের তালিকায় নেই। প্রকাশিত তথ্য অনুসারে -

- মোট নদী -  ৯০৭টি।
- দীর্ঘতম নদী - ইছামতী (৩৩৪ কিলোমিটার)।
- বিভাগ বিবেচনায় সর্বোচ্চ নদী - সিলেট বিভাগে (১৫৭টি)।
- সবচেয়ে কম নদী চট্টগ্রাম বিভাগে (৬০টি)।
- ২টি নদীর দৈর্ঘ্য ৩০০ কিলোমিটারের বেশি, এগুলো হলো ইছামতী ও ধনু।

তথ্যসূত্র: নদী রক্ষা কমিশন ওয়েবসাইট।
১,৬৮১.
সম্প্রতি সৌদি আরবের কৃত্রিম বুদ্ধিমত্তা বিভাগের প্রধান হলেন কোন বাংলাদেশী?
  1. সালমান আহমেদ
  2. জুয়েল রানা
  3. জায়েদ করিম
  4. এহসান হক
সঠিক উত্তর:
এহসান হক
উত্তর
সঠিক উত্তর:
এহসান হক
ব্যাখ্যা
- সৌদি আরবের কৃত্রিম বুদ্ধিমত্তা বিভাগের প্রধান হলেন বাংলাদেশের নাগরিক এহসান হক।
- বাংলাদেশি বিজ্ঞানী ও গবেষক এহসান হক সম্প্রতি সৌদি আরবের জাতীয় কৃত্রিম বুদ্ধিমত্তা বিভাগের প্রধান গবেষক হিসেবে যোগ দিয়েছেন।
- তিনি কাজ করবেন সৌদি সরকারের তথ্য এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বিভাগ সাডায়ার সঙ্গে।
- সাডায়া হলো সৌদি ডেটা অ্যান্ড এআই অথোরিটি।

তথ্যসূত্র: প্রথম আলো (১৫ আগস্ট, ২০২৩)।

১,৬৮২.
কাতারের বর্তমান (২০২৪) আমিরের নাম কী?
  1. খলিফা বিন হামাদ আল থানি
  2. জসিম বিন মোহাম্মদ আল থানি
  3. শেখ তামিম বিন হামাদ আল থানি
  4. আহমাদ বিন আলী আল থানি
সঠিক উত্তর:
শেখ তামিম বিন হামাদ আল থানি
উত্তর
সঠিক উত্তর:
শেখ তামিম বিন হামাদ আল থানি
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

কাতারের আমির:
- কাতারের বর্তমান আমিরের নাম শেখ তামিম বিন হামাদ আল থানি।
- কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির নামে ঢাকায় একটি সড়ক ও পার্কের নামকরণ করা হয়েছে।
- ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন মিরপুরের কালশী এলাকায় বালুর মাঠে নির্মিতব্য পার্ক ও মিরপুর ইসিবি চত্বর থেকে কালসী উড়াল সেতু পর্যন্ত সড়কটি আমিরের নামে নামকরণ করা হয়েছে।
- ২৩ এপ্রিল কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির এই দুটি স্থাপনা উদ্বোধন করেন। 
- কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি ২২ এপ্রিল দুই দিনের রাষ্ট্রীয় সফরে প্রথমবারের মতো বাংলাদেশে এসেছেন।

সূত্র- প্রথম আলো। 
১,৬৮৩.
বর্তমানে বাংলাদেশ বিশ্বের কততম অর্থনীতির দেশ?
  1. ২৮তম
  2. ৩৩তম
  3. ৩৫তম
  4. ৩৬তম
সঠিক উত্তর:
৩৫তম
উত্তর
সঠিক উত্তর:
৩৫তম
ব্যাখ্যা
অর্থনৈতিক অগ্রযাত্রা বাংলাদেশ:
- ২০১৫ সালের ১ জানুয়ারি বিশ্বব্যাংকের মানদন্ড অনুযায়ী বাংলাদেশ নিম্ন- মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে।
- ২০২১ সালে বাংলাদেশ জাতিসংঘের মানদণ্ড অনুযায়ী স্বল্পোন্নত দেশ হতে উত্তরণের জন্য চূড়ান্ত স্বীকৃতি লাভ করেছে।
- ১৪ বছরে দেশে জিডিপি'র গড় প্রবৃদ্ধি হয়েছে ৬.৭ শতাংশের বেশি।
- বর্তমানে বাংলাদেশ বিশ্বের ৩৫তম বৃহৎ অর্থনীতির দেশ।
- যুক্তরাজ্য-ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান Centre for Economics and Business Research এর ডিসেম্বর, ২০২২ মাসের প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশ ২০৩৭ সালে বিশ্বের ২০তম বৃহৎ অর্থনীতির দেশে পরিণত হবে।

উল্লেখ্য,
- বাংলাদেশ এখন বিশ্ব র‌্যাংকিংয়ে ৩৫তম অর্থনীতির দেশ এবং এটি ১৩তম বড় অর্থনীতির অবস্থানের দিকে এগুচ্ছে।
- সরকারি দলের সংসদ সদস্যরা বলেছেন, নিঃসন্দেহে ২০৪১ সালের মধ্যে দেশ একটি উন্নত এবং স্মার্ট দেশে পরিণত হবে।
- কারণ, ইতোমধ্যে সমস্ত প্রয়োজনীয় উন্নয়নের ভিত্তি তৈরি করা হয়েছে।

উৎস: i) ২৪ ফেব্রুয়ারি, ২০২৪, বাংলাদেশ সংবাদ সংস্থা।
         ii) জাতীয় বাজেট ২০২৩-২৪।
১,৬৮৪.
প্রথমবারের মতো বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে সাধারণ কর্মী নিয়োগ চুক্তি স্বাক্ষরিত হয় -
  1. ৪ অক্টোবর, ২০২৫
  2. ৫ অক্টোবর, ২০২৫
  3. ৬ অক্টোবর, ২০২৫
  4. ৭ অক্টোবর, ২০২৫
সঠিক উত্তর:
৬ অক্টোবর, ২০২৫
উত্তর
সঠিক উত্তর:
৬ অক্টোবর, ২০২৫
ব্যাখ্যা

বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে সাধারণ কর্মী নিয়োগ চুক্তি:
- প্রথমবারের মতো বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে সাধারণ কর্মী নিয়োগ চুক্তি স্বাক্ষরিত হয় ৬ অক্টোবর, ২০২৫ তারিখে। 

⇒ বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে সাধারণ কর্মী নিয়োগ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক চুক্তি ৬ অক্টোবর, ২০২৫ রিয়াদে স্বাক্ষরিত হয়েছে।
- এই চুক্তিকে দুই দেশের মধ্যে শ্রমবাজার সম্প্রসারণ ও অভিবাসন ব্যবস্থার ইতিহাসে এক নতুন মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।
- বাংলাদেশ সরকারের পক্ষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল এবং সৌদি আরব সরকারের পক্ষে মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের মন্ত্রী ইঞ্জিনিয়ার আহমেদ বিন সোলাইমান আল-রাজী চুক্তিতে স্বাক্ষর করেন। 
- সৌদি আরব ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৫০ বছরের ইতিহাসে এটাই প্রথমবারের মতো সাধারণ কর্মী নিয়োগ বিষয়ে আনুষ্ঠানিক চুক্তি।
- এর আগে বাংলাদেশ থেকে সৌদি আরবে কর্মী পাঠানো হতো অনানুষ্ঠানিকভাবে।
- চুক্তি স্বাক্ষরের মাধ্যমে এখন বাংলাদেশ থেকে সৌদি আরবে দক্ষ, আধা-দক্ষ ও সাধারণ শ্রমিক পাঠানোর সুযোগ আরও বৃদ্ধি পাবে। দুই দেশের যৌথ উদ্যোগে প্রশিক্ষণ, দক্ষতা যাচাই, নিরাপদ অভিবাসন ও নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিতের ওপর গুরুত্ব দেওয়া হবে। পাশাপাশি নিয়োগকর্তা ও কর্মীর মধ্যে চুক্তিভিত্তিক সম্পর্ক, আকামা নবায়ন, এবং সময়মতো এক্সিট ভিসা প্রদানের বিষয়গুলো আরও সুনির্দিষ্টভাবে বাস্তবায়িত হবে।

উল্লেখ্য, 
- ১৯৭৬ সালে প্রথম বাংলাদেশ থেকে সৌদি আরবে শ্রমিক পাঠানো শুরু হয়।
- এর আগে, ২০১৫ সালে গৃহকর্মী নিয়োগ এবং ২০২২ সালে দক্ষতা যাচাই ও স্বীকৃতি সংক্রান্ত দুটি বিশেষ চুক্তি স্বাক্ষরিত হয়। তবে সাধারণ কর্মী নিয়োগে এটিই প্রথম আনুষ্ঠানিক চুক্তি, যা প্রবাসী কর্মীদের অধিকার ও সুরক্ষা নিশ্চিত করার দিক থেকে একটি যুগান্তকারী পদক্ষেপ বলে বিশেষজ্ঞরা মনে করছেন। 

উৎস: i) বাংলাদেশ টেলিভিশন ওয়েবসাইট। 
ii) প্রথম আলো।

১,৬৮৫.
বিশ্বব্যাংকের পূর্বাভাস অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির হার কত হতে পারে?
  1. ৩.৮% 
  2. ৪.২% 
  3. ৪.৮% 
  4. ৫.২% 
সঠিক উত্তর:
৪.৮% 
উত্তর
সঠিক উত্তর:
৪.৮% 
ব্যাখ্যা

২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি:
- ২০২৫–২৬ অর্থবছর বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ৪ দশমিক ৮ শতাংশ হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক।

⇒ ৭ অক্টোবর ২০২৫ তারিখে বিশ্বব্যাংক বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট অক্টোবর সংস্করণ প্রকাশ করেছে।
- প্রতিবেদনে জিডিপি প্রবৃদ্ধির এই পূর্বাভাস দেওয়া হয়েছে।
- বিশ্বব্যাংক বলছে, রাজনৈতিক অনিশ্চয়তা ও ব্যবসায় খরচ বেশি হওয়ায় এ দেশে বেসরকারি বিনিয়োগ বেশ কম। এখনো অর্থনীতিতে বেশ কয়েকটি চ্যালেঞ্জ আছে বলে মনে করে বিশ্বব্যাংক। চ্যালেঞ্জগুলো হলো—বিনিয়োগে ভাটা, কর্মসংস্থানে ঘাটতি, ঝুঁকিপূর্ণ ব্যাংক খাত, উচ্চ খেলাপি ঋণ ও দুর্বল রাজস্ব আদায়।
- বিশ্বব্যাংক আরও বলছে, গত কয়েক মাস ধরে মূল্যস্ফীতি কমলেও এখনো তা অনেক বেশি। গত আগস্টে মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ৩ শতাংশ। দারিদ্র্য বেড়ে যাওয়া নিয়ে বিশ্বব্যাংক বলেছে, দারিদ্র্য বেড়েছে, কর্মসংস্থান সংকুচিত হয়েছে।

উৎস: প্রথম আলো। 

১,৬৮৬.
ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে কেন্দ্র করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপর নির্মিত চলচ্চিত্র কোনটি?
  1. ক) ঐতিহাসিক মার্চ
  2. খ) সেই মুজিব
  3. গ) বার্তা
  4. ঘ) রেডিও
সঠিক উত্তর:
ঘ) রেডিও
উত্তর
সঠিক উত্তর:
ঘ) রেডিও
ব্যাখ্যা
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণকে কেন্দ্র করে নির্মিত হয়েছে চলচ্চিত্র ‘রেডিও’।
- অনন্য মামুন পরিচালিত এই চলচিত্র।
- চ্যানেল আইয়ে ‘রেডিও’ চলচ্চিত্রের বিশ্ব প্রিমিয়ার হয়েছে। 
- ‘রেডিও’ চলচ্চিত্রের গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন রিয়াজ। তিনি বলেন, ‘৭ মার্চের ঐতিহাসিক ভাষণের কারণে জাতি হিসেবে আমরা বঙ্গবন্ধুর কাছে চিরকাল ঋণী থাকব। সেই ঘটনা তুলে এনে চলচ্চিত্র বানানো সত্যিই প্রশংসার দাবি রাখে। আমার কাছে যখন কাজটির প্রস্তাব আসে, কোনো রকম শর্ত ছাড়াই আমি রাজি হই।’
- ৭ মার্চ, ২০২৩ চ্যানেল আইয়ে প্রথম মুক্তি পায় এই চলচিত্র।

উৎস: প্রথম আলো, Live MCQ বিশেষ সাম্প্রতিক সমাচার।
১,৬৮৭.
জনশুমারি ও গৃহগণনা ২০২২ এর চূড়ান্ত প্রতিবেদন অনুযায়ী, বিভাগভিত্তিক সাক্ষরতার হার (৭ বছর বা তদূর্ধ্ব) সবচেয়ে বেশি -
  1. চট্টগ্রাম
  2. ঢাকা
  3. সিলেট
  4. বরিশাল
সঠিক উত্তর:
ঢাকা
উত্তর
সঠিক উত্তর:
ঢাকা
ব্যাখ্যা
• জনশুমারি ও গৃহগণনা ২০২২:
→ সাক্ষরতার হার (৭ বছর বা তদূর্ধ্ব) - ৭৪.৮০%।
→ পুরুষের সাক্ষরতার হার (৭ বছর বা তদূর্ধ্ব) - ৭৬.৭১%।
→ মহিলার সাক্ষরতার হার (৭ বছর বা তদূর্ধ্ব) - ৭২.৯৪%।
→ বিভাগভিত্তিক সাক্ষরতার হার সবচেয়ে বেশি - ঢাকা বিভাগে (৭৭.৫৫%)।

তথ্যসূত্র: জনশুমারি ও গৃহগণনা ২০২২ এর চূড়ান্ত প্রতিবেদন।
১,৬৮৮.
ইউনেস্কোর ৪৩তম সাধারণ পরিষদে বাংলাদেশের হয়ে সভাপতিত্ব করবেন কে?
  1. সি আর আবরার
  2. আব্দুল মমিন
  3. এনামুল হক খান
  4. খন্দকার এম. তালহা
সঠিক উত্তর:
খন্দকার এম. তালহা
উত্তর
সঠিক উত্তর:
খন্দকার এম. তালহা
ব্যাখ্যা

ইউনেস্কোর ৪৩তম সাধারণ সম্মেলনের সভাপতি:
- ইউনেস্কোর ৪৩তম সাধারণ পরিষদে বাংলাদেশের হয়ে সভাপতিত্ব করবেন খন্দকার এম. তালহা।

⇒ সম্প্রতি (অক্টোবর, ২০২৫)-এ বিশ্ব সাংস্কৃতিক সংস্থা ইউনেস্কোর ৪৩তম সাধারণ সম্মেলনের সভাপতি নির্বাচিত হয়েছে বাংলাদেশ।
- প্যারিসে ইউনেস্কোর নির্বাহী বোর্ডের ২২২তম অধিবেশনে বাংলাদেশের প্রার্থী রাষ্ট্রদূত খন্দকার এম. তালহা জাপানের প্রার্থীকে ৩০–২৭ ভোটের ব্যবধানে পরাজিত করে এই অনন্য মর্যাদা অর্জন করেছে।
- রাষ্ট্রদূত তালহা বর্তমানে ইউনেস্কোর স্থায়ী প্রতিনিধি এবং এর সঙ্গে ফ্রান্স, মোনাকো ও কোত দিভোয়ারের রাষ্ট্রদূতের দায়িত্বে আছেন।
- তিনি ইউনেস্কোর আসন্ন ৪৩তম সাধারণ সম্মেলনে (এই মাসের শেষ দিকে উজবেকিস্তানের সামারকান্দে অনুষ্ঠিত হবে) রোমানিয়ার রাষ্ট্রদূত সিমোনা মিরেলা মিকুলেস্কুর স্থলাভিষিক্ত হবেন।
- রাষ্ট্রদূত তালহা ২০২১ সালে ইউনেস্কোতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পান।

উৎস: i) UN ওয়েবসাইট। 
ii) প্রথম আলো।

১,৬৮৯.
ইউরোপীয় কোন দেশ বাংলাদেশ থেকে প্রথমবারের মত সরাসরি জাহাজের মাধ্যমে রপ্তানিতে যুক্ত হয়?
  1. ক) ইতালি
  2. খ) ডেনমার্ক
  3. গ) সুইডেন
  4. ঘ) পোল্যান্ড
সঠিক উত্তর:
ক) ইতালি
উত্তর
সঠিক উত্তর:
ক) ইতালি
ব্যাখ্যা
ইতালি:
- চট্টগ্রাম বন্দর থেকে প্রথমবারের মতো ইউরোপের দেশ ইতালিতে জাহাজে করে সরাসরি রপ্তানি পণ্যের পরিবহন শুরু হয়েছে।
- ৭ ফেব্রুয়ারি, ২০২২ সালে ৯৫২ টিইইউএস (প্রতিটি ২০ ফুট দৈর্ঘ্যের) কন্টেইনার ভর্তি পণ্য নিয়ে লাইবেরিয়ার পতাকাবাহী জাহাজ 'এমভি সোঙ্গা চিতা' ইতালির উদ্দেশে চট্টগ্রাম বন্দর ছেড়ে যায়।
- এর মাধ্যমে শুরু হলো বাংলাদেশ-ইউরোপ সরাসরি কনটেইনার জাহাজ চলাচল। যাকে যুগান্তকারী পদক্ষেপ হিসাবে দেখছেন আমদানি-রপ্তানি সংশ্লিষ্টরা।
- এর ফলে বাংলাদেশের জন্য আন্তর্জাতিক নৌবাণিজ্যে নতুন দুয়ার খুলে গেল বলে মনে করা হচ্ছে।
- বাংলাদেশ থেকে তৈরি পোশাকের ৬২ শতাংশই রপ্তানি হয় ইউরোপের দেশগুলোতে।

উৎস: দৈনিক যুগান্তর
১,৬৯০.
বাংলাদেশ পুলিশ বাহিনীতে প্রথম এভিয়েশন উইং চালু হয় -
  1. ক) ২০২২ সালে
  2. খ) ২০২১ সালে
  3. গ) ২০২০ সালে
  4. ঘ) ২০১৯ সালে
সঠিক উত্তর:
ক) ২০২২ সালে
উত্তর
সঠিক উত্তর:
ক) ২০২২ সালে
ব্যাখ্যা
বাংলাদেশ পুলিশ বাহিনীতে প্রথম এভিয়েশন উইং চালু হয় - ২০২২ সালে। 

সূত্র: Live MCQ বিশেষ সাম্প্রতিক সমাচার: এপ্রিল, ২০২১ – এপ্রিল, ২০২২
১,৬৯১.
অর্থনৈতিক সমীক্ষা-২০২২ অনুযায়ী বাংলাদেশের জিডিপিতে কোন খাতের অবদান সবচেয়ে বেশি?
  1. ক) সেবা খাত
  2. খ) কৃষি খাত
  3. গ) শিল্প খাত
  4. ঘ) চিকিৎসা খাত
সঠিক উত্তর:
ক) সেবা খাত
উত্তর
সঠিক উত্তর:
ক) সেবা খাত
ব্যাখ্যা
বাংলাদেশের জিডিপিকে উৎপাদনের ভিত্তিতে তিনটি বৃহৎ খাতে বিভক্ত করা হয়েছে। যথা: সেবা খাত, কৃষিখাত, শিল্পখাত।

- জিডিপিতে অবদানের দিক থেকে: 
- শিল্প খাতের অবদান ৩৭.০৭%
- সেবা খাত ৫১.৪৪%
- কৃষি খাত ১১.৫০%

জিডিপিতে প্রবৃদ্ধির দিক থেকে: 
- শিল্প খাতের প্রবৃদ্ধি ১০.৪৪%
- কৃষি খাতে প্রবৃদ্ধি ২.২০%
- সেবা খাতে প্রবৃদ্ধি ৬.৩১%

উৎস: অর্থনৈতিক সমীক্ষা-২০২২
১,৬৯২.
ভারত ও বাংলাদেশকে যুক্তকারী ‘মৈত্রী সেতু-১’ কোন নদীর উপর নির্মিত হয়েছে?
  1. ক) পুনর্ভবা নদী
  2. খ) আত্রাই নদী
  3. গ) ফেনী নদী
  4. ঘ) করতোয়া নদী
সঠিক উত্তর:
গ) ফেনী নদী
উত্তর
সঠিক উত্তর:
গ) ফেনী নদী
ব্যাখ্যা
- ভারত ও বাংলাদেশকে যুক্তকারী ‘মৈত্রী সেতু-১’ ফেনী নদীর উপর অবস্থিত।
- ১ দশমিক ৯ কিলোমিটার দীর্ঘ সেতুটি খাগড়াছড়ির রামগড়ের সঙ্গে ত্রিপুরার সাবরুমকে যুক্ত করেছে।
- গত ৯ মার্চ ২০২১ ভার্চুয়াল অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সেতুটি উদ্বোধন করেন। এর আগে ২০১৫ সালের ৬ জুন দুই প্রধানমন্ত্রী এটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
- ভারত ও বাংলাদেশকে সংযোগকারী এটি প্রথম সেতু।
- চট্টগাম সমুদ্রবন্দর থেকে সেতুটির দূরত্ব ৮০ কিলোমিটার।
(তথ্যসূত্র: দৈনিক ‍যুগান্তর)
১,৬৯৩.
সম্প্রতি, ৪৯তম জাতীয় দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন কে? (ডিসেম্বর, ২০২৫)
  1. ফাহাদ রহমান
  2. মনন রেজা নীড়
  3. নিয়াজ মোরশেদ
  4. সুব্রত বিশ্বাস
সঠিক উত্তর:
নিয়াজ মোরশেদ
উত্তর
সঠিক উত্তর:
নিয়াজ মোরশেদ
ব্যাখ্যা

৪৯তম জাতীয় দাবার প্রতিযোগিতা:
- ৪৯তম জাতীয় দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ।
- শেষ রাউন্ডে নিয়াজ ফিদে মাস্টার সুব্রত বিশ্বাসকে হারান আর ফাহাদ সাকের উল্লাহ'র বিপক্ষে হেরে যান।
- এতে নিয়াজ সাড়ে দশ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন ও ফাহাদ সাড়ে নয় পয়েন্টে রানার আপ হন।

উল্লেখ্য,
- জাতীয় দাবায় এটি নিয়াজের সপ্তম শিরোপা।
- উপমহাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার নিয়াজ ১৯৭৯-৮২ পর্যন্ত টানা চারবার চ্যাম্পিয়ন ছিলেন জাতীয় দাবায়। এরপর ২০১২ ও ২০১৯ সালে শিরোপা জিতেছেন।
- প্রথম চ্যাম্পিয়ন হয়েছিলেন ১৯৭৯ সালে মাত্র ১২ বছর ১১ মাস বয়সে।
- সবচেয়ে কম বয়সে জাতীয় দাবায় চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড এখনো নিয়াজেরই।
- সর্বশেষ চ্যাম্পিয়ন হন ২০১৯ সালে। সবচেয়ে বেশি বয়সে চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ডও তাঁর।

তথ্যসূত্র - পত্রিকা প্রতিবেদন।

১,৬৯৪.
’নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিধান’ পুন:বহাল এ–সংক্রান্ত রায় দেশের সর্বোচ্চ আদালতে ঘোষিত হয় কত তারিখে?
  1. ২৫ নভেম্বর, ২০২৫
  2. ২০ নভেম্বর, ২০২৫
  3. ১৮ নভেম্বর, ২০২৫
  4. ১২ নভেম্বর, ২০২৫
সঠিক উত্তর:
২০ নভেম্বর, ২০২৫
উত্তর
সঠিক উত্তর:
২০ নভেম্বর, ২০২৫
ব্যাখ্যা

- তিন দশক আগে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী আইনের মাধ্যমে তত্ত্বাবধায়ক ব্যবস্থা যুক্ত করা হয়েছিল। এ–সংক্রান্ত বিধান পুনরুজ্জীবিত করে বৃহস্পতিবার (২০২৫ , ২০ নভেম্বর) রায় দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত। 
- ত্রয়োদশ সংশোধনী আইনকে সংবিধান পরিপন্থী ও বাতিল ঘোষণা করে ১৪ বছর আগে আপিল বিভাগ রায় দিয়েছিলেন।
- প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত সদস্যের আপিল বিভাগ সর্বসম্মতিতে রায় দেন।

⇒ রায়ে বলা হয়, সর্বসম্মতিতে আপিলগুলো মঞ্জুর করা হলো, সে আলোকে রিভিউ আবেদনগুলো নিষ্পত্তি করা হলো। নথিদৃষ্টে স্পষ্টভাবে প্রতীয়মান হয় যে আপিল বিভাগের রায়টি (২০১১ সালের রায়) একাধিক ক্রটিপূর্ণ। অতএব পর্যালোচনাধীন রায়টি (২০১১ সালের রায়) সম্পূর্ণরূপে বাতিল করা হলো।

উল্লেখ্য,
- ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক ব্যবস্থা যুক্ত হয় = ১৯৯৬।
- ত্রয়োদশ সংশোধনীর বৈধতা নিয়ে হাইকোর্টে রিট = ১৯৯৯।
- হাইকোর্টের রায়ে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বহাল থাকে =২০০৪।
- তত্ত্বাবধায়ক সরকার ঘিরে অচলাবস্থা, এক -এগারো সরকার= ২০০৬।
- তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সংসদ নির্বাচন= ২০০৮।
- তত্ত্বাবধায়ক ব্যবস্থা বিলোপ করে পঞ্চদশ সংশোধনী পাস = ২০১১ সালের ৩০ জুন।
-  আপিল বিভাগে ত্রয়োদশ সংশোধনী বাতিল ঘোষণা = ২০১১ সালের ১০ মে।
- ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় রিভিউ, আপিলের অনুমতি = ২০২৫ সালের, ২৭ আগস্ট।
- আপিল মঞ্জুর, তত্ত্বাবধায়ক ব্যবস্থার বিধান পুনরুজ্জীবিত = ২০২৫ সালের , ২০ নভেম্বর।

উৎস: প্রথম আলো।

১,৬৯৫.
এই বছর (২০২৪) এর ১ জুলাইয়ের পর পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন যোগদানকৃত শিক্ষকরা কোন সার্বজনীন পেনশন স্কিমের অন্তর্ভুক্ত হবেন?
  1. প্রত্যয়
  2. প্রগতি
  3. প্রবাস
  4. সুরক্ষা
সঠিক উত্তর:
প্রত্যয়
উত্তর
সঠিক উত্তর:
প্রত্যয়
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

সার্বজনীন পেনশন:

- অর্থ মন্ত্রণালয় প্রকাশিত প্রজ্ঞাপনে বলা হয়, দেশের সব স্বশাসিত, স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়ত্ত, সংবিধিবদ্ধ বা সমজাতীয় সংস্থা এবং তাদের অধীন অঙ্গপ্রতিষ্ঠানগুলোর চাকরিতে যেসব কর্মকর্তা বা কর্মচারী চলতি বছরের ২০২৪ সালের ১ জুলাইয়ের পর যোগ দেবেন, সরকার তাঁদের সর্বজনীন পেনশনের আওতাভুক্ত করল।
- প্রত্যয় সার্বজনীন পেনশন স্কিমের অন্তর্ভুক্ত হবেন তারা।

তথ্যসূত্র: প্রথম আলো ও ঢাকা পোস্ট।
১,৬৯৬.
কোন পণ্যটি ২০২৬ সালের ‘বর্ষপণ্য’ হিসেবে ঘোষিত হয়? 
  1. আসবাবপত্র
  2. পেপার ও প্যাকেজিং প্রডাক্ট
  3. প্লাস্টিক পণ্য
  4. কৃষিজাত প্রক্রিয়াজাত পণ্য
সঠিক উত্তর:
পেপার ও প্যাকেজিং প্রডাক্ট
উত্তর
সঠিক উত্তর:
পেপার ও প্যাকেজিং প্রডাক্ট
ব্যাখ্যা

• ২০২৬ সালের বর্ষপণ্য : 
- পেপার ও প্যাকেজিংকে চলতি বছরের বর্ষপণ্য ঘোষণা করে ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার (ডিআইটিএফ) উদ্বোধন করা হয়েছে।
- 'পেপার ও প্যাকেজিং প্রডাক্টকে ২০২৬ সালের বর্ষপণ্য হিসেবে ঘোষণা করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
- বর্ষপণ্য ঘোষণার ফলে পেপার প্যাকেজিং শিল্পে নতুন বিনিয়োগ, আধুনিক প্রযুক্তির ব্যবহার, কর্মসংস্থান বৃদ্ধি এবং রফতানি আয় উল্লেখযোগ্যভাবে বাড়বে। 

উল্লেখ্য, 
- ২০২৫ সালের 'বর্ষপণ্য' ছিলো আসবাবপত্র বা ফার্নিচার। 

তথ্যসূত্র: বনিক বার্তা। (Link) 

১,৬৯৭.
বর্তমানে দেশে নিয়ন্ত্রিত ফসলের সংখ্যা কতটি?
  1. ক) ৪ টি
  2. খ) ৫ টি
  3. গ) ৬ টি
  4. ঘ) ৭ টি
সঠিক উত্তর:
গ) ৬ টি
উত্তর
সঠিক উত্তর:
গ) ৬ টি
ব্যাখ্যা
বর্তমানে দেশে নিয়ন্ত্রিত ফসল ৬টি - ধান, গম, পাট, আখ, মেস্তা ও কেনাফ। [উৎসঃ লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, জানুয়ারি- ২০২০]
১,৬৯৮.
বাংলাদেশ জাতিসংঘের কততম দেশ হিসেবে সদস্য পদ লাভ করে?
  1. ক) ১৩৫ তম
  2. খ) ১৩৬ তম
  3. গ) ১৩৮ তম
  4. ঘ) ১২৯ তম
সঠিক উত্তর:
খ) ১৩৬ তম
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৩৬ তম
ব্যাখ্যা

• বাংলাদেশ ও জাতিসংঘ:
- ১৭ সেপ্টেম্বর ১৯৭৪ জাতিসংঘের সাধারণ পরিষদের ২৯-তম অধিবেশনে বাংলাদেশ জাতিসংঘের ১৩৬তম সদস্যপদ লাভ করে।
- ২৫ সেপ্টেম্বর ১৯৭৪ বঙ্গবন্ধু জাতিসংঘের ২৯-তম অধিবেশনে বাংলায় বক্তব্য দেন।

- নিরাপত্তা পরিষদে এ পর্যন্ত ২ বার (প্রথম বার ১৯৭৯-৮০ এবং দ্বিতীয় বার ২০০০-০১) সদস্যপদলাভ করে বাংলাদেশ।
- ১৯৮৬ সালে ৪১ তম অধিবেশনে UNGA এর সভাপতি নির্বাচিত হয় বাংলাদেশ।
- ১৯৮৮ সালে UNIIMOG এ সেনা সদস্য অংশগ্রহণের মাধ্যমে শান্তিরক্ষা মিশনে পথচলা শুরু, এরপর থেকে অব্যহত রয়েছে।
- ২০১০ সালে বাংলাদেশই প্রথম মুসলিম দেশ হিসেবে শান্তিরক্ষা মিশনে পুলিশের নারী দল পাঠায়।

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট।

১,৬৯৯.
সম্প্রতি নতুন করে সরকার কতটি নগর উন্নয়ন কর্তৃপক্ষ গঠন করে প্রজ্ঞাপন জারি করেছে? (ফেব্রুয়ারি, ২০২৬)
  1. ১টি
  2. ২টি
  3. ৩টি
  4. ৪টি
সঠিক উত্তর:
৩টি
উত্তর
সঠিক উত্তর:
৩টি
ব্যাখ্যা

→ সম্প্রতি নতুন করে সরকার ৩টি নগর উন্নয়ন কর্তৃপক্ষ গঠন করে প্রজ্ঞাপন জারি করেছে।

নগর উন্নয়ন কর্তৃপক্ষ:
- বরিশাল, রংপুর ও ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ গঠন করে প্রজ্ঞাপন জারি করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্ৰণালয় ৷
- সময়: ১৪ জানুয়ারি, ২০২৬ সালে।
- বর্তমানে নগর উন্নয়ন কর্তৃপক্ষের সংখ্যা বেড়ে হয়েছে ৯টি।
- এছাড়াও দেশে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, খুলনা উন্নয়ন
কর্তৃপক্ষ ও গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ রয়েছে।

তথ্যসূত্র - প্রথম আলো পত্রিকার নিউজ।

১,৭০০.
দক্ষিণ-পূর্ব এশিয়ার বৃহত্তম সার কারখানা কোথায় অবস্থিত?
  1. নারায়নগঞ্জ
  2. নরসিংদী
  3. চট্টগ্রাম
  4. সিলেট
সঠিক উত্তর:
নরসিংদী
উত্তর
সঠিক উত্তর:
নরসিংদী
ব্যাখ্যা
ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানা:
- দক্ষিণ-পূর্ব এশিয়ার বৃহত্তম সার কারখানা হলো ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানা।
- এটি নরসিংদীতে অবস্থিত।
- দেশের ইউরিয়া সারের চাহিদা পূরণের লক্ষ্যে ১৯৭০ সালে নরসিংদী জেলার পলাশ উপজেলায় বার্ষিক ৩,৪০,০০০ মেঃ টন উৎপাদন ক্ষমতা সম্পন্ন ইউরিয়া ফার্টিলাইজার ফ্যাক্টরী লিঃ এবং ১৯৮৫ সালে বার্ষিক ৯৫,০০০ মেঃ টন উৎপাদন ক্ষমতা সম্পন্ন পলাশ ইউরিয়া সার কারখানা স্থাপিত হয়।

 উল্লেখ্য,
- ১২ নভেম্বর ২০২৩ তারিখে উদ্বোধনী ফলক উন্মোচনের মাধ্যমে পরিবেশবান্ধব, জ্বালানি সাশ্রয়ী ও আধুনিক প্রযুক্তিভিত্তিক এ কারখানার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
- সার উৎপাদনের ক্ষমতা: বার্ষিক ৯ লাখ ২৪ হাজার মেট্রিক টন।
- বিসিক জানায়, কারখানাটি ৩০ হাজার কর্মসংস্থান সৃষ্টি করবে।
- ১১০ একর জমিতে কারখানাটি নির্মিত হবে।
- নির্মাণ ব্যয়: ১৫ হাজার ৫০০ কোটি টাকা।
- কারখানাটির দৈনিক সার উৎপাদন হবে ২ হাজার ৮০০ মেট্রিক টন।
- এটি বাংলাদেশের প্রথম সার কারখানা, যেখানে প্রাথমিক পর্যায়ে ফ্লু গ্যাস থেকে পরিবেশদূষণকারী আহরণ করা হবে এবং ক্যাপচার করা কার্বন ডাই-অক্সাইড ব্যবহার করে ইউরিয়া সারের উৎপাদন বৃদ্ধি করা হবে (প্রায় ১০ শতাংশ)।
- এটি দেশে ‘অত্যাধুনিক, শক্তি সাশ্রয়ী ও সবুজ’ সার কারখানা, যা ইউরিয়া সারের আমদানি কমিয়ে দেবে এবং কষ্টার্জিত বৈদেশিক মুদ্রা সাশ্রয় করবে।

উৎস: i) ১২ নভেম্বর ২০২৩, প্রথম আলো।
         ii) বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন ওয়েবসাইট।