বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

বাংলাদেশের সাম্প্রতিক বিষয়াবলি

মোট প্রশ্ন১,৯১২এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

বাংলাদেশের সাম্প্রতিক বিষয়াবলি

PrepBank · পাতা ১৪ / ১৯ · ১,৩০১১,৪০০ / ১,৯১২

১,৩০১.
মাতৃভাষার দিক থেকে বিশ্বে বাংলা ভাষার অবস্থান -
  1. ক) চতুর্থ
  2. খ) পঞ্চম
  3. গ) ষষ্ঠ
  4. ঘ) সপ্তম
সঠিক উত্তর:
খ) পঞ্চম
উত্তর
সঠিক উত্তর:
খ) পঞ্চম
ব্যাখ্যা
সবচেয়ে বেশি ব্যবহৃত ভাষা - ইংরেজি।
ব্যবহারকারীর দিক থেকে বাংলা ভাষার অবস্থান - ৭ম।

মাতৃভাষার দিক থেকে বিশ্বে বাংলা ভাষার অবস্থান - পঞ্চম।
মাতৃভাষার দিক থেকে বিশ্বের শীর্ষ ভাষা - মান্দারিন (চীনা)।

সূত্র: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, এপ্রিল ২০২২ ও Ethnologue ওয়েবসাইট।
১,৩০২.
২০২৪-২৫ অর্থবছরের জিডিপি'র সাময়িক হিসাব অনুসারে, কৃষি খাতে প্রবৃদ্ধির হার কত?
  1. ১.১৯%
  2. ১.২৯%
  3. ১.৫৯%
  4. ১.৭৯%
সঠিক উত্তর:
১.৭৯%
উত্তর
সঠিক উত্তর:
১.৭৯%
ব্যাখ্যা

খাতভিত্তিক GDP প্রবৃদ্ধি:
- ইতঃপূর্বে ২০২৩-২৪ অর্থবছরের জিডিপি'র চূড়ান্ত হিসাব প্রাক্কলন ও প্রকাশ করা হয়েছিলো।
- ২০২৪-২৫ অর্থবছরের জিডিপি'র সাময়িক হিসাব প্রাক্কলন করা হয়েছে।
- সাময়িক হিসাব অনুযায়ী ২০২৪-২৫ অর্থবছরে জিডিপি'র প্রবৃদ্ধির হার দাঁড়িয়েছে ৩.৯৭% [উল্লেখ্য, চূড়ান্ত হিসাব অনুযায়ী ২০২৩-২৪ অর্থবছরে জিডিপি'র প্রবৃদ্ধির হার ছিল ৪.২২%]।
- মাথাপিছু আয়: ২,৮২০ মার্কিন ডলার।

⇒ সর্বশেষ (মে, ২০২৫) ২০২৪-২৫ অর্থবছরের জিডিপি'র সাময়িক হিসাব অনুসারে -
- কৃষি খাতে প্রবৃদ্ধির হার: ১.৭৯%।
- শিল্প খাতে প্রবৃদ্ধির হার: ৪.৩৪।
- সেবা খাতে প্রবৃদ্ধির হার: ৪.৫১%।

উৎস: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ওয়েবসাইট।

১,৩০৩.
২০২০ সালে চিকিৎসাবিদ্যায় স্বাধিনতা পুরস্কার লাভ করেন কে?
  1. ক) গোলাম দস্তগীর গাজী
  2. খ) উবায়দুল কবীর চৌধুরী
  3. গ) ফেরদৌসী মজুমদার
  4. ঘ) আজিজুর রহমান
সঠিক উত্তর:
খ) উবায়দুল কবীর চৌধুরী
উত্তর
সঠিক উত্তর:
খ) উবায়দুল কবীর চৌধুরী
ব্যাখ্যা

২০ ফেব্রুয়ারি ২০২০ ‘স্বাধীনতা পুরস্কার ২০২০’ এর জন্য ৮ জন বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানের নাম ঘোষণা করা হয়।
স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ :
- গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক)
- আব্দুর রউফ (মরণোত্তর)
- আনোয়ার পাশা (মরণোত্তর)
- আজিজুর রহমান
চিকিৎসাবিদ্যা :
- উবায়দুল কবীর চৌধুরী
- এ কে এম এ মুক্‌তাদির
সংস্কৃতি :
- ফেরদৌসী মজুমদার
- কালীপদ দাস
শিক্ষা :
- ভারতেশ্বরী হোমস (প্রতিষ্ঠান)
[উৎসঃ লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, মার্চ- ২০২০]

১,৩০৪.
বিশ্ব বাণিজ্য সংস্থার প্রতিবেদন অনুযায়ী, তৈরি পোশাক রপ্তানিতে বিশ্বে বাংলাদেশের অবস্থান - [আগস্ট, ২০২৫]
  1. ১ম 
  2. ২য়  
  3. ৩য় 
  4. ৪র্থ 
সঠিক উত্তর:
২য়  
উত্তর
সঠিক উত্তর:
২য়  
ব্যাখ্যা

তৈরি পোশাক রপ্তানিতে বিশ্বে বাংলাদেশের অবস্থান:
- পোশাক রপ্তানিকারক দেশগুলোর মধ্যে শীর্ষ দেশ চীন।
- পোশাক রপ্তানিকারক দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান ২য়।
- বাংলাদেশ থেকে রপ্তানি হওয়া তৈরি পোশাকের ৬৯ শতাংশেরই গন্তব্য যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলো।
- বাংলাদেশের তৈরি পোশাকের শীর্ষ গন্তব্যগুলো হচ্ছে যুক্তরাষ্ট্র, জার্মানি, যুক্তরাজ্য, স্পেন, ফ্রান্স, নেদারল্যান্ডস, পোল্যান্ড, ইতালি, কানাডা ও জাপান। প্রতিটি বাজারে ১ বিলিয়ন বা ১০০ কোটি ডলারের বেশি তৈরি পোশাক রপ্তানি হয়।
- একক দেশ হিসেবে বাংলাদেশের বৃহত্তম বাজার যুক্তরাষ্ট্র।

উল্লেখ্য,
⇒ প্রতিবেদন অনুযায়ী, পোশাক রপ্তানিতে শীর্ষ দেশ:
১. চীন,
২. বাংলাদেশ,
৩. ভিয়েতনাম।

উৎস: i) WTO ওয়েবসাইট।
ii) The Daily Star.

১,৩০৫.
জিএসপি প্লাস সুবিধা পেতে বাংলাদেশকে কতটি শর্তের তালিকা বাস্তবায়ন করতে হবে?
  1. ২২টি
  2. ২৮টি
  3. ৩২টি
  4. ৩৮টি
সঠিক উত্তর:
৩২টি
উত্তর
সঠিক উত্তর:
৩২টি
ব্যাখ্যা
জিএসপি প্লাস সুবিধা:
- টেকসই উন্নয়ন ও সুশাসন নিশ্চিত করতে বিশেষ সুবিধা দেয়া হয় জিএসপি প্লাস এর আওতায়।
- এর আওতায় নিম্ন ও নিম্ন-মধ্যবিত্ত দেশগুলোকে শূন্য শতাংশ শুল্কের আওতায় আনা হয়।
- তবে এর জন্য জিএসপি প্লাসভুক্ত দেশগুলোকে মানবাধিকার, শ্রম অধিকার, পরিবেশ সংরক্ষণ এবং সুশাসন সংক্রান্ত ২৭টি আন্তর্জাতিক কনভেনশনে সই করতে হয় এবং সেগুলোকে বাস্তবায়ন করতে হয়।
- জিএসপি প্লাসভুক্ত দেশ হতে হলে এর জন্য আবেদন করতে হয়।
- বর্তমানে জিএসপি প্লাস সুবিধা ভোগকারী দেশের সংখ্যা ৮।

উল্লেখ্য,
- স্বল্পোন্নত দেশ থেকে ‍উত্তরণের পর ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) জিএসপি প্লাস সুবিধা পেতে বাংলাদেশকে ৩২টি কনভেনশনের শর্তের দীর্ঘ তালিকা বাস্তবায়ন করতে হবে।
- এসব চুক্তি পরিবেশ, শ্রম ও মানবাধিকার সংক্রান্ত। 

উৎস: i) ২ ডিসেম্বর ২০২৩, বিবিসি বাংলা।
         ii) ২৪ জানুয়ারি, ২০২৪, বণিক বার্তা।
১,৩০৬.
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধন করা হয় কবে?
  1. ০৭ অক্টোবর, ২০২৩ সালে
  2. ০৮ অক্টোবর, ২০২৩ সালে
  3. ০৯ অক্টোবর, ২০২৩ সালে
  4. ১০ অক্টোবর, ২০২৩ সালে
সঠিক উত্তর:
০৭ অক্টোবর, ২০২৩ সালে
উত্তর
সঠিক উত্তর:
০৭ অক্টোবর, ২০২৩ সালে
ব্যাখ্যা
তৃতীয় টার্মিনাল:

- ০৭ অক্টোবর ২০২৩ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধন করেন।
- ২০১৯ সালের ৩০ ডিসেম্বর প্রধানমন্ত্রী এই টার্মিনালের নির্মাণকাজের উদ্বোধন করেছিলেন।
- টার্মিনালটি নির্মাণে ব্যয় হচ্ছে ২১ হাজার ৩৯৯ কোটি টাকা।
- টার্মিনালটির নকশা করেছেন বিশ্বের অন্যতম সেরা ও ব্যস্ততম হিসেবে পরিচিত সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দরের নকশাকার রোহানি বাহারিন।
- বিশ্বমানের এই টার্মিনালে ১ হাজার ৪৪টি গাড়ি রাখার সক্ষমতাসহ বহুতল গাড়ি পার্কিং তৈরি করা হচ্ছে।
- এই টার্মিনালে একসঙ্গে ৩৭টি উড়োজাহাজ পার্ক করে রাখা যাবে।

তথ্যসূত্র - দৈনিক প্রথম আলো, ০৭ অক্টোবর ২০২৩।
১,৩০৭.
লালদিয়া কনটেইনার টার্মিনাল চুক্তিটি কত তারিখে স্বাক্ষরিত হয়?
  1. ১৫ অক্টোবর ২০২৫
  2. ১০ নভেম্বর ২০২৫
  3. ১৭ নভেম্বর ২০২৫
  4. ২৫ ডিসেম্বর ২০২৫
সঠিক উত্তর:
১৭ নভেম্বর ২০২৫
উত্তর
সঠিক উত্তর:
১৭ নভেম্বর ২০২৫
ব্যাখ্যা

• লালদিয়া কনটেইনার টার্মিনাল চুক্তি:
- পতেঙ্গায় লালদিয়ার চরে টার্মিনাল নির্মাণ ও পরিচালনায় ১৭ নভেম্বর, ২০২৫ ডেনমার্কের মায়ের্সক গ্রুপের এপিএম টার্মিনালসের সঙ্গে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চুক্তি সই হয়।
- ৩৩ বছর মেয়াদি এ চুক্তিটি করছে বাংলাদেশ অন্তর্বর্তী সরকার।
- এর মধ্যে নির্মাণে ৩ বছর এবং বাকি ৩০ বছর পরিচালনার।
- শর্ত পূরণ হলে আরও ১৫ বছর মেয়াদ বাড়ানোর সুযোগ আছে।

- এটি একধরনের , বন্দরের কনসেশন চুক্তিটি
- কনসেশন চুক্তি হয় সরকারি–বেসরকারি অংশীদারির প্রকল্পের আওতায় সরকারি সংস্থা ও বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে।
- সাধারণত নির্দিষ্ট সময়ের জন্য কোনো টার্মিনাল উন্নয়ন বা টার্মিনাল নির্মাণের জন্য জমি বেসরকারি প্রতিষ্ঠানের কাছে তুলে দেওয়া হয়।
- বেসরকারি প্রতিষ্ঠান বিনিয়োগ করে টার্মিনাল নির্মাণ বা উন্নয়ন করে।
- এর বিনিময়ে বেসরকারি প্রতিষ্ঠান নির্ধারিত সেবার বিনিময়ে মাশুল আদায় করে।
- মাশুলের নির্ধারিত অংশ দর–কষাকষির মাধ্যমে পায় সরকারি সংস্থা।

উৎস: প্রথম আলো।

১,৩০৮.
পদ্মা সেতুর স্প্যান সংখ্যা -
  1. ক) ৪০টি
  2. খ) ৪১টি
  3. গ) ৪২টি
  4. ঘ) ৪৩টি
সঠিক উত্তর:
খ) ৪১টি
উত্তর
সঠিক উত্তর:
খ) ৪১টি
ব্যাখ্যা
এক নজরে পদ্মা সেতু:
• অফিসিয়াল নাম: পদ্মা বহুমুখী সেতু (Padma Multipurpose Bridge)
• সেতুর ধরন: দ্বিতল (ওপরে সড়ক এবং নিচে রেলপথ)
• প্রত্যক্ষভাবে জড়িত স্থান/জেলা/উপজেলা ৩টি- ১. মাওয়া, লৌহজং উপজেলা, মুন্সিগঞ্জ জেলা, ২. শিবচর উপজেলা, মাদারীপুর জেলা ও ৩. জাজিরা উপজেলা, শরীয়তপুর জেলা।
• সংযোগস্থল: মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলার মাওয়া ও শরীয়তপুর জেলার জাজিরা উপজেলা।
• ভিত্তিপ্রস্তর স্থাপন: ৪ জুলাই ২০০১।
• নির্মাণকাজ উদ্বোধন: ১২ ডিসেম্বর ২০১৫।
• দৈর্ঘ্য: ৬.১৫ কি.মি. (২০,১৭৭.১৭ ফুট)।
• প্রস্থ: ১৮.১০ মি. (৫৯.৩৮ ফুট)
• সংযোগ সড়কসহ সেতুর মোট দৈর্ঘ্য: ৯.৩০ কি.মি.
• লেন: ৪টি 
• সেতুর আয়ুষ্কাল: ১০০ বছর 
• ভূমিকম্পের সহনীয় মাত্রা: রিখটার স্কেল ৯ 
স্প্যান: ৪১টি
• পিলার বা পিয়ার: ৪২টি
• পাইল: ২৯৪টি 
• নির্মাণের উপাদান: কংক্রিট ও স্টিল 
• ডিজাইন: AECOM (যুক্তরাষ্ট্র)
• সমীক্ষা পরামর্শক প্রতিষ্ঠান: JICA
• নির্মাণকারী: চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড (চীন)
• নদী শাসক প্রতিষ্ঠান: সিনোহাইড্রো কর্পোরেশন (চীন)
• নির্মাণ পরামর্শক প্রতিষ্ঠান: কোরিয়ান এক্সপ্রেসওয়ে কর্পোরেশন (দক্ষিণ কোরিয়া) 
• প্রথম স্প্যান বসানো হয়: ৩০ সেপ্টেম্বর ২০১৭ (৩৭ ও ৩৮ নম্বর পিলারে) 
• ৪১তম বা শেষ স্প্যান বসানো হয়: ১০ ডিসেম্বর ২০২০ (১২ ও ১৩ নম্বর পিলারে)

সূত্র: Live MCQ বিশেষ সাম্প্রতিক সমাচার: এপ্রিল, ২০২১ – এপ্রিল, ২০২২
১,৩০৯.
‘জনসংখ্যা ও জনতাত্ত্বিক সূচক ২০২০’ অনুযায়ী বাংলাদেশের প্রত্যাশিত আয়ুষ্কাল -
  1. ক) ৭২.৪ বছর
  2. খ) ৭৪.২ বছর
  3. গ) ৭২.৮ বছর
  4. ঘ) ৭২.৬ বছর
সঠিক উত্তর:
গ) ৭২.৮ বছর
উত্তর
সঠিক উত্তর:
গ) ৭২.৮ বছর
ব্যাখ্যা
বাংলাদেশের জনসংখ্যা ও জনতাত্ত্বিক সূচক ২০২০ (Report on Bangladesh Sample Vital Statistics 2020):
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS) ‘জনসংখ্যা ও জনতাত্ত্বিক সূচক ২০২০’ প্রকাশ করে ২৮ জুন, ২০২১।
পরিসংখ্যান অনুযায়ী-
জাতীয় জনসংখ্যা (১ জুলাই ২০২০) - ১৬ কোটি ৮২ লক্ষ (১৬৮.২২ মিলিয়ন)।
জনসংখ্যার বৃদ্ধির হার (Intercensal Growth Rate) - ১.৩৭%।
জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধির হার (RNI) - ১.৩০%।
জনসংখ্যার ঘনত্ব (প্রতি বর্গ কিলোমিটার) - ১,১৪০ জন।
পুরুষ ও নারীর অনুপাত - ১০০.২ : ১০০।
প্রত্যাশিত আয়ুষ্কাল - ৭২.৮ বছর।
স্থূল জন্মহার (প্রতি হাজারে) - ১৮.১ জন।  
স্থুল মৃত্যুহার (প্রতি হাজারে) - ৫.১ জন। 
সাক্ষরতার হার (৭ বছর+) - ৭৫.২%।
লিঙ্গভেদে: পুরুষ- ৭৭.৪%, নারী- ৭২.৯%।
১,৩১০.
দেশের সবচেয়ে বড় সৌর বিদ্যুৎ কেন্দ্র কোন জেলায় অবস্থিত?
  1. রংপুর
  2. কুষ্টিয়া
  3. যশোর
  4. গাইবান্ধা
সঠিক উত্তর:
গাইবান্ধা
উত্তর
সঠিক উত্তর:
গাইবান্ধা
ব্যাখ্যা
তিস্তা সোলার লিমিটেড:

- দেশের সবচেয়ে বড় সৌর বিদ্যুৎ কেন্দ্র তিস্তা সোলার লিমিটেড।
- গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় অনাবাদি চরের সাড়ে ৬০০ একর জমিতে গড়ে ওঠেছে দেশের সবচেয়ে বড় ও এশিয়ার অন্যতম বড় সৌর বিদ্যুৎ কেন্দ্র।
- তিস্তা সোলার লিমিটেড নামে এই কেন্দ্রটি গড়ে তুলেছে বেক্সিমকোর গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান বেক্সিমকো পাওয়ার লিমিটেড।
- তিস্তা পাড়ের লাটশালা এলাকায় বিশাল এই কেন্দ্রটির নির্মাণ শুরু হয় ২০১৭ সালে।
- বসানো হয় সাড়ে পাঁচ লাখ সোলার প্যানেল।
- উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করতে সুন্দরগঞ্জের তিস্তা পাড় থেকে রংপুর পর্যন্ত নির্মাণ করা হয়েছে ১২২টি টাওয়ারের ১৩২ কিলো ভোল্টের ৩৫ কিলোমিটার বিদ্যুৎ সঞ্চালন লাইন।
- ২ আগস্ট, ২০২৩ সালে ২০০ মেগাওয়াটের এই বিদ্যুৎ কেন্দ্রটি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তথ্যসূত্র - ঢাকা পোস্ট, ২ আগস্ট ২০২৩।
১,৩১১.
অনূর্ধব-১৯ ক্রিকেট বিশ্বকাপ ২০২০ এর ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে ছিল?
  1. ক) পাকিস্তান
  2. খ) শ্রীলংকা
  3. গ) ভারত
  4. ঘ) দক্ষিণ আফ্রিকা
সঠিক উত্তর:
গ) ভারত
উত্তর
সঠিক উত্তর:
গ) ভারত
ব্যাখ্যা
৯ ফেব্রুয়ারী ২০২০ ১৩তম আইসিসি অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে ভারতকে ৩ উইকেটে পরাজিত করে বাংলাদেশ (অনূর্ধ্ব-১৯) জাতীয় ক্রিকেট দল প্রথম বারের মতো কোন বৈশ্বিক শিরোপা লাভ করে।
এতে ম্যান অব দ্য ফাইনাল হন বাংলাদেশের অধিনায়ক আকবর আলী। ১৭ জানুয়ারী থেকে ৯ ফেব্রুয়ারী ২০২০ পর্যন্ত দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হয় ১৩তম আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ-২০২০। ১৮ জানুয়ারী ২০২০ বাংলাদেশ বিশ্বকাপের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের মোকাবেলা করে।
(সূত্রঃ ইএসপিএন ক্রিকইনফো)

 
১,৩১২.
সম্প্রতি ইউরোমানি কান্ট্রি অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স ২০১৯ এ বাংলাদেশের সেরা ব্যাংকের স্বীকৃতি পায় -
  1. ক) পূবালী ব্যাংক
  2. খ) সোনালী ব্যাংক
  3. গ) ব্র্যাক ব্যাংক
  4. ঘ) স্ট্যান্ডার্ড চাটার্ড ব্যাংক
সঠিক উত্তর:
ঘ) স্ট্যান্ডার্ড চাটার্ড ব্যাংক
উত্তর
সঠিক উত্তর:
ঘ) স্ট্যান্ডার্ড চাটার্ড ব্যাংক
ব্যাখ্যা
ইউরোমানি কান্ট্রি অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স ২০১৯ এ বাংলাদেশের সেরা ব্যাংকের স্বীকৃতি পায় স্ট্যান্ডার্ড চাটার্ড ব্যাংক। উৎসঃ Live MCQ সাম্প্রতিক সমাচার
১,৩১৩.
পার্বত্য চট্টগ্রামের সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) প্রধান কে?
  1. হারিস ফারুকী
  2. সন্তু লারমা
  3. নাথান বম
  4. চেওসিম বম
সঠিক উত্তর:
নাথান বম
উত্তর
সঠিক উত্তর:
নাথান বম
ব্যাখ্যা
- কেএনএফ বা কুকি সন্ত্রাসীদের সেই নেতার নাম নাথান বম।
- যিনি কেএনএফের সভাপতি।
- নাথান বম পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের বান্দরবানের রুমা উপজেলার বম সম্প্রদায়ের মানুষ। 
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগ থেকে স্নাতকোত্তর করা নাথান বম ২০০৮ সালে প্রতিষ্ঠা করেন কেএনএফ সংগঠনটি।
- ২০১৮ সালে নাথান বম জাতীয় নির্বাচনে বান্দরবান ৩০০ নং আসনের স্বতন্ত্র প্রার্থী হন।
- ওই সময়ের তথ্য অনুযায়ী, বান্দরবানের এই আসনের মোট জনসংখ্যা ছিল চার লাখ চার হাজার ৯৩ জন। তার মধ্যে নাথানের বম সম্প্রদায়ের জনসংখ্যা ১১ হাজার ৬৩৭ জন।
- প্রসঙ্গত, বিচ্ছিন্নতাবাদী কেএনএফ সংগঠনটি বর্তমানে কথিত নতুন জঙ্গি সংগঠন ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র সদস্যদেরও সশস্ত্র প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে বলে সম্প্রতি জানিয়েছে র‌্যাব।
- কুমিল্লা, সিলেটসহ বিভিন্ন স্থান থেকে নিরুদ্দেশ হওয়া অন্তত ৩৮ জঙ্গি বর্তমানে কেএনএফের অধীনে দুর্গম পাহাড়ে রয়েছে বলে জানানো হয়।
- সেই প্রেক্ষাপটে বান্দরবানের রুমা উপজেলার দুর্গম একটি পাহাড় ঘিরে অভিযান অব্যাহত রেখেছে সেনাবাহিনী ও র‌্যাব।

সূত্র- প্রথম আলো। 
১,৩১৪.
রোহিঙ্গা সংকট সমাধানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতিসংঘের সাম্প্রতিক সম্মেলনে কয় দফা প্রস্তাব উপস্থাপন করেছেন?
  1. ৪ দফা
  2. ৬ দফা
  3. ৭ দফা
  4. ৮ দফা
সঠিক উত্তর:
৭ দফা
উত্তর
সঠিক উত্তর:
৭ দফা
ব্যাখ্যা

রোহিঙ্গা সংকট সমাধানে প্রধান উপদেষ্টার সাত দফা প্রস্তাব:
- রোহিঙ্গা সংকট সমাধানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতিসংঘের সম্মেলনে ৭ দফা প্রস্তাব উপস্থাপন করেছেন। এগুলো হলো:
১. নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের জন্য বাস্তবসম্মত রোডম্যাপ তৈরি ও রাখাইনে স্থিতিশীলতা নিশ্চিত করা।
২. মিয়ানমার সরকার ও আরাকান আর্মির ওপর চাপ প্রয়োগ করে সহিংসতা বন্ধ ও প্রত্যাবাসন শুরু করা।
৩. রাখাইনে আন্তর্জাতিক সমর্থন জোগাড় এবং আন্তর্জাতিক বেসামরিক উপস্থিতির মাধ্যমে পরিস্থিতি পর্যবেক্ষণ।
৪. রোহিঙ্গাদের রাখাইন সমাজ ও শাসন ব্যবস্থায় টেকসই একীভূতকরণের জন্য আস্থা তৈরির পদক্ষেপ।
৫. যৌথ প্রতিক্রিয়া পরিকল্পনা (Joint Response Plan) পূর্ণ অর্থায়নে দাতাদের সমর্থন।
৬. জবাবদিহি ও ন্যায়বিচার নিশ্চিত করা।
৭. মাদক অর্থনীতি ভেঙে দেওয়া ও সীমান্ত অপরাধ প্রতিরোধ।

উল্লেখ্য,
- ২০২৫ সালের অক্টোবরে নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠিত মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠী ও অন্য সংখ্যালঘুদের নিয়ে আয়োজিত উচ্চপর্যায়ের সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে এ কথা বলেন প্রধান উপদেষ্টা।
- জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের সভাপতি জার্মান কূটনীতিক ও রাজনীতিবিদ আনালিনা বায়েরবক দিনব্যাপী সম্মেলনে সভাপতিত্ব করেন।
- সংকট সমাধানে অবিলম্বে তিনটি ক্ষেত্রে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব।
- সেগুলো হলো প্রথমত, সব পক্ষকে অবশ্যই আন্তর্জাতিক মানবিক সহায়তা আইন ও মানবাধিকার আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। বেসামরিক মানুষের সুরক্ষা অগ্রাধিকারে রাখতে হবে। দ্বিতীয়ত, মিয়ানমারের ভেতরে বাধাহীনভাবে মানবিক সহায়তা যাওয়ার সুযোগ দিতে হবে। কোনো সম্প্রদায়কে খাবার, ওষুধ ও জীবনরক্ষাকারী সহায়তা থেকে বঞ্চিত করা যাবে না। তৃতীয়ত, জোরালো মানবিক সহায়তা ও উন্নয়ন কর্মকাণ্ডের জন্য বিনিয়োগ দরকার। এটা প্রয়োজন মৌলিক চাহিদা পূরণ, শরণার্থীদের পরনির্ভরশীলতা থেকে আত্মনির্ভরশীল করে তুলতে এবং আশ্রয়দাতা জনগোষ্ঠীর ওপর চাপ কমানোর জন্য।

উৎস: i) বাংলাদেশ টেলিভিশন ওয়েবসাইট।
ii) প্রথম আলো

১,৩১৫.
‘মুজিব আমার পিতা’ অ্যানিমেটেড চলচ্চিত্রটির পরিচালকের নাম কী?
  1. ক) রিয়াজ উদ্দিন
  2. খ) ফয়সল বিন করিম
  3. গ) জুবায়ের আহমেদ স্বপন
  4. ঘ) সোহেল মোহাম্মদ রানা
সঠিক উত্তর:
ঘ) সোহেল মোহাম্মদ রানা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সোহেল মোহাম্মদ রানা
ব্যাখ্যা
• অ্যানিমেশন চলচ্চিত্র ‘মুজিব আমার পিতা’:
- 'মুজিব আমার পিতার কাহিনি রচনা করা হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার রচনা 'শেখ মুজিব আমার পিতা' অবলম্বনে।
- মুজিব বর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীকে সামনে রেখে সহায়তা করেছে আইসিটি ডিভিশন।
- পরিচালনা করেছেন সোহেল মোহাম্মদ রানা।
- নির্মাণ করেছে টু–ডি অ্যানিমেশন নির্মাতা প্রতিষ্ঠান প্রোলেন্সার স্টুডিও।

তথ্যসূত্র: প্রথম আলো নিউজ (১৫ মার্চ, ২০২২)।
১,৩১৬.
বর্তমানে বিশ্বের কয়টি দেশে বাংলাদেশ মিশনে ই-পাসপোর্ট কার্যক্রম চালু করা হয়েছে? [ জুন, ২০২৫]
  1. ৬৯ টি
  2. ৭৫ টি
  3. ৫৯ টি
  4. ৫৫ টি
সঠিক উত্তর:
৫৯ টি
উত্তর
সঠিক উত্তর:
৫৯ টি
ব্যাখ্যা
ই-পাসপোর্ট:
- অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ ২০২৫-২৬ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট বক্তৃতা দেয়।
- বিশ্বের ৫৯টি দেশে বাংলাদেশ মিশনে ই-পাসপোর্ট কার্যক্রম চালু করা হয়েছে।
- বাংলাদেশের সকল মিশনে ই-পাসপোর্ট,
- ই-ভিসা এবং ই-ট্রাভেল পারমিট প্রচলনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
- এছাড়াও স্বয়ংক্রিয় ইমিগ্রেশন ব্যবস্থা প্রবর্তনের জন্য বিভিন্ন চেকপোস্টে অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন ই-গেইট স্থাপন করা হয়েছে।

উৎস: বাসস।[লিঙ্ক]
১,৩১৭.
বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল স্বাস্থ্যসেবা প্ল্যাটফর্ম (অ্যাপ) এর নাম কী?
  1. ডকটরস হেল্প
  2. আরোগ্য
  3. স্বাস্থ্য সেবা
  4. সুখী
সঠিক উত্তর:
সুখী
উত্তর
সঠিক উত্তর:
সুখী
ব্যাখ্যা
প্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল স্বাস্থ্যসেবা প্ল্যাটফর্ম: 
- বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল স্বাস্থ্যসেবা প্ল্যাটফর্মের নাম ‘সুখী’।
- এটি একটি অত্যাধুনিক স্বাস্থ্যসেবা অ্যাপ, এটি টেলিমেডিসিন পরামর্শ, ল্যাব টেস্ট, ওষুধের হোম ডেলিভারি, অ্যাম্বুলেন্স সেবা এবং ব্লাড ব্যাংক সহ আরও বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রদান করে।
- সুখী প্ল্যাটফর্মটি দেশব্যাপী সেবা বিস্তারের জন্য তৈরি হয়েছে এবং এটি শহর ও গ্রামের মধ্যে স্বাস্থ্যসেবার ব্যবধান দূর করতে সাহায্য করবে। পাশাপাশি, সুখী আন্তর্জাতিকভাবে মধ্যপ্রাচ্যেও সেবা প্রদান করবে।

সূত্র: প্রথম আলো ও দেশ রূপান্তর।
১,৩১৮.
SIL International কী নিয়ে কাজ করে?
  1. ভাষা
  2. দূর্নীতি
  3. বাণিজ্য
  4. মানবাধিকার
সঠিক উত্তর:
ভাষা
উত্তর
সঠিক উত্তর:
ভাষা
ব্যাখ্যা
SIL International:
- এটি একটি বিশ্বব্যাপী, বিশ্বাস-ভিত্তিক অলাভজনক প্রতিষ্ঠান।
- এটি বিশ্বজুড়ে স্থানীয় সম্প্রদায়ের সাথে ভাষা নিয়ে কাজ করে।
- এসআইএল-এর মূল অবদানের ক্ষেত্রগুলি হল ধর্মগ্রন্থ অনুবাদ, সাক্ষরতা, শিক্ষা, উন্নয়ন, ভাষাগত গবেষণা এবং ভাষা সরঞ্জাম।

উল্লেখ্য,
- সম্প্রতি সিল বাংলাদেশের ১৫টি ভাষার বিপন্নতার চিত্র তুলে ধরেছে।
- সিল প্রায় তিন বছর ধরে ১৫ জাতিগোষ্ঠীর ভাষা নিয়ে গুণগত ও পরিমাণগত গবেষণা করছে।
- এসব জাতিগোষ্ঠী হলো কন্দ, গঞ্জু, বানাই, বাড়াইক, বাগদি, ভূমিজ, খাড়িয়া, মালো, মুসহর, তেলি, তুরি, রাজোয়ার, হুদি, পাত্র ও ভুঁইমালী।

উৎস: i) SIL International.
         ii) ২১ ফেব্রুয়ারি, ২০২৪, প্রথম আলো।
১,৩১৯.
৭ আগস্ট ২০২২ বাঙ্গলাদেশ ও চীনের মধ্যে কয়টি সমঝোতা স্বারক স্বাক্ষরিত হয়?
  1. ক) দুইটি
  2. খ) তিনটি
  3. গ) চারটি
  4. ঘ) পাঁচটি
সঠিক উত্তর:
গ) চারটি
উত্তর
সঠিক উত্তর:
গ) চারটি
ব্যাখ্যা
৭ আগস্ট ২০২২ বাংলাদেশ-চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

যে চারটি বিষয়ে দুই দেশ স্বাক্ষর করেছে -
১. দুর্যোগ ব্যবস্থাপনা।
২. কচা নদীর উপর নির্মিত সেতু হস্তান্তর।
৩. সাংস্কৃতিক বিনিময় চুক্তি নবায়ন এবং
৪. ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে মেরিন সায়েন্সেস শিক্ষা বিষয়ে সহযোগিতা।

সূত্র: যুগান্তর পত্রিকা 
১,৩২০.
আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় এ যাবত মোট কতটি উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করা হয়েছে?
  1. ক) ২৪৪টি উপজেলা
  2. খ) ২৮৩টি উপজেলা
  3. গ) ৩০৫টি উপজেলা
  4. ঘ) ৩৩৪টি উপজেলা
সঠিক উত্তর:
ঘ) ৩৩৪টি উপজেলা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৩৩৪টি উপজেলা
ব্যাখ্যা
আশ্রয়ণ-২ প্রকল্প:
- সম্প্রতি আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ৪১টি জেলার আরও ১২৩টি উপজেলাকে গৃহহীন ও ভূমিহীন ঘোষণা করা হয়েছে, যার ফলে মোট উপজেলার সংখ্যা হয় ৩৩৪টি।
- আশ্রয়ণ-২ প্রকল্পের চতুর্থ ধাপের আওতায় এটি দ্বিতীয় পর্যায় এবং ২২ মার্চ, ২০২৩-এ দ্বিতীয় ধাপের অধীনে প্রথম দফায় ৩৯ হাজার ৩৬৫টি বাড়ি বিতরণ করা হয়।

তথ্যসূত্র: ডেইলি স্টার (৯ আগস্ট, ২০২৩)।
১,৩২১.
মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘বীরাঙ্গনা ৭১’ এর পরিচালক কে?
  1. ক) ফাখরুল আরেফিন খান
  2. খ) এম সাখাওয়াৎ হোসেন
  3. গ) মিজানুর রহমান শামীম
  4. ঘ) মুশফিকুর রহমান গুলজার
সঠিক উত্তর:
খ) এম সাখাওয়াৎ হোসেন
উত্তর
সঠিক উত্তর:
খ) এম সাখাওয়াৎ হোসেন
ব্যাখ্যা
• মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র:
- মহান মুক্তিযুদ্ধে হানাদার বাহিনী দ্বারা সম্ভ্রম হারানো বীরাঙ্গনাদের গল্প নিয়ে নির্মাতা এম সাখাওয়াৎ হোসেন নির্মাণ করেছেন সিনেমা ‘বীরাঙ্গনা ৭১’।
- অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা শাহেদ শরীফ খান ও চিত্রনায়িকা শিরিন শিলা।
- সিনেমাটি নিয়ে নির্মাতা শাখাওয়াৎ হোসেন বলেন, “একাত্তরের উত্তাল সময়ে এদেশের প্রত্যন্ত অঞ্চলের জয়বুন নামের এক নারীর বীরত্বের গল্প ‘বীরাঙ্গনা ৭১’। দেশের জন্য তার ত্যাগ, বীরত্ব এ গল্পকে করেছে আরও স্পর্শকাতর।”

তথ্যসূত্র: লাইভ এমসিকিউ বিশেষ সাম্প্রতিক সমাচার
১,৩২২.
সম্প্রতি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কয়টি ভাষায় বঙ্গবন্ধুর 'অসমাপ্ত আত্মজীবনী'র মোড়ক উন্মোচন করা হয়?
  1. ৪টি
  2. ৫টি
  3. ৬টি
  4. ৭টি
সঠিক উত্তর:
৬টি
উত্তর
সঠিক উত্তর:
৬টি
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন।
সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

অসমাপ্ত আত্মজীবনী':

- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 'অসমাপ্ত আত্মজীবনী' গ্রন্থ এবার চাকমা, মারমা, ককবরক, গারো, কুড়মালি ও সাদরি- ছয়টি ভাষায় অনুদিত হয়েছে। - - একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এসব প্রকাশনার মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

তথ্যসূত্র: জাতীয় তথ্য বাতায়ন।
১,৩২৩.
একক দেশ হিসাবে বাংলাদেশ কোন দেশে সবচেয়ে বেশি রপ্তানি করে?
  1. যুক্তরাষ্ট্রে
  2. জার্মানিতে
  3. যুক্তরাজ্যে
  4. জাপানে
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্রে
উত্তর
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্রে
ব্যাখ্যা
দেশভিত্তিক রপ্তানি আয়:
- অঞ্চল হিসাবে বাংলাদেশ সবচেয়ে বেশি রপ্তানি করে: ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে।
- একক দেশ হিসাবে সবচেয়ে বেশি রপ্তানি করে: যুক্তরাষ্ট্রে।
- এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি রপ্তানি করে ⎯ জাপানে।

নিম্নে দেশভিত্তিক রপ্তানি আয়ের পরিমাণ দেওয়া হলো ⎯
১. শীর্ষ দেশ ⎯ যুক্তরাষ্ট্র,
- রপ্তানির পরিমাণ ⎯ ৬৪৩৯.৭৭ মিলিয়ন মার্কিন ডলার,
- রপ্তানির হার ⎯ ১৭.৩৭%।
২. দ্বিতীয় দেশ ⎯ জার্মানি,
- রপ্তানির পরিমাণ ⎯ ৪৯০৬.১৩ মিলিয়ন মার্কিন ডলার,
- রপ্তানির হার ⎯ ১৩.২৩%।
৩. তৃতীয় দেশ ⎯ যুক্তরাজ্য,
- রপ্তানির পরিমাণ ⎯ ৩৫৪৭.৫৫ মিলিয়ন মার্কিন ডলার,
- রপ্তানির হার ⎯ ৯.৫৭%।
৪. বিশ্বে সপ্তম ও এশিয়ার মধ্যে শীর্ষ দেশ ⎯ জাপান,
- রপ্তানির পরিমাণ ⎯ ১২৮৫.৭১ মিলিয়ন মার্কিন ডলার,
- রপ্তানির হার ⎯ ৩.৪৭%।

উৎস: i) অর্থনৈতিক সমীক্ষা ⎯ ২০২৩।
         ii) রপ্তানি উন্নয়ন ব্যুরো।
১,৩২৪.
জুলাই ঘোষণাপত্রের কত নং ধারায় জুলাই গণঅভ্যুত্থানের সকল শহীদদের 'জাতীয় বীর' হিসেবে আখ্যায়িত করা হয়েছে?
  1. ২৪ নং
  2. ২৫ নং
  3. ২৬ নং
  4. ২৮ নং
সঠিক উত্তর:
২৪ নং
উত্তর
সঠিক উত্তর:
২৪ নং
ব্যাখ্যা

জুলাই ঘোষণাপত্র:
-  ‘জুলাই ঘোষণাপত্র’ হলো ২০২৪ সালের জুলাইয়ের গণ-অভ্যুত্থানের একটি দলিল যার মাধ্যমে জুলাই গণ-অভ্যুত্থানকে রাষ্ট্রীয় ও সাংবিধানিকভাবে স্বীকৃতি দেওয়া হবে।
- অন্যদিকে জুলাই জাতীয় সনদ হলো রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কার প্রস্তাব বাস্তবায়নে ঐকমত্যের একটি রাজনৈতিক দলিল।
- অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ৫ আগস্ট, ২০২৫ তারিখে র ‘৩৬ জুলাই উদ্‌যাপন’ শীর্ষক অনুষ্ঠানে জুলাই ঘোষণাপত্র পাঠ করেছেন।

⇒ জুলাই ঘোষণাপত্রে ২৮টি ধারা অন্তর্ভুক্ত রয়েছে।
- জুলাই ঘোষণাপত্রের ২৪ নং ধারায় জুলাই গণঅভ্যুত্থানের সকল শহীদদের 'জাতীয় বীর' হিসেবে আখ্যায়িত করা হয়েছে।
- ২৪ নং ধারা: সেহেতু বাংলাদেশের জনগণ জুলাই গণ-অভ্যুত্থানের সকল শহীদদের জাতীয় বীর হিসেবে ঘোষণা করে শহীদদের পরিবার, আহত যোদ্ধা এবং আন্দোলনকারী ছাত্রজনতাকে প্রয়োজনীয় সকল আইনি সুরক্ষা দেওয়ার অভিপ্রায় ব্যক্ত করছে।

অন্যদিকে,
- জুলাই ঘোষণাপত্রের ২৭ নং ধারায় জুলাই গণঅভ্যুত্থানের সাংবিধানিক স্বীকৃতির কথা উল্লেখ আছে।
- ২৫ নং ধারা: সেহেতু বাংলাদেশের জনগণ যুক্তিসংগত সময়ে আয়োজিতব্য অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ একটি নির্বাচনের মাধ্যমে গঠিত জাতীয় সংসদে প্রতিশ্রুত প্রয়োজনীয় সাংবিধানিক সংস্কারের মাধ্যমে দেশের মানুষের প্রত্যাশা, বিশেষত তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষা অনুযায়ী আইনের শাসন ও মানবাধিকার, দুর্নীতি, শোষণমুক্ত, বৈষম্যহীন ও মূল্যবোধসম্পন্ন সমাজ এবং গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার অভিপ্রায় ব্যক্ত করছে।
- ২৬ নং ধারা: সেহেতু বাংলাদেশের জনগণ এই প্রত্যাশা ব্যক্ত করছে যে একটি পরিবেশ ও জলবায়ুসহিষ্ণু অন্তর্ভুক্তিমূলক ও টেকসই উন্নয়ন কৌশলের মাধ্যমে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের অধিকার সংরক্ষিত হবে।
- ২৮ নং ধারা: ৫ আগস্ট ২০২৪ সালে গণ-অভ্যুত্থানে বিজয়ী বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে এই ঘোষণাপত্র প্রণয়ন করা হলো।

উৎস: প্রথম আলো।

১,৩২৫.
২০২৪ সালের বর্ষপণ্য কোনটি?
  1. তৈরি পোশাক
  2. পাটজাত পণ্য
  3. হস্তশিল্পজাত পণ্য
  4. আইসিটি পণ্য
সঠিক উত্তর:
হস্তশিল্পজাত পণ্য
উত্তর
সঠিক উত্তর:
হস্তশিল্পজাত পণ্য
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

২০২৪ সালের বর্ষপণ্য:

- প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীর ক্ষমতায়নে ভূমিকা রাখায় হস্তশিল্পকে ২০২৪ সালের ‘বর্ষপণ্য’ হিসেবে ঘোষণা করেছেন।

উল্লেখ্য,
- ২৮তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ) ২০২৪-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ঘোষণা দেন।
- প্রধানমন্ত্রী বলেন এটি নারীর ক্ষমতায়নে বিশেষ ভূমিকা পালন করছে।
- মহিলাদের অর্থনৈতিকভাবে আত্মনির্ভরশীল করে তুলছে এবং তাদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করছে।
- হস্তশিল্প দারিদ্র্য বিমোচনেও অবদান রাখছে।
- তাই হস্তশিল্পজাত পণ্যকে ২০২৪ সালের বর্ষপণ্য হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে।

উৎস: প্রধানমন্ত্রীর কার্যালয় ওয়েবসাইট।
১,৩২৬.
দেশে প্রথম ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা চালু হয় কোথায়?
  1. ক) সিলেট
  2. খ) বরিশাল
  3. গ) চট্টগ্রাম
  4. ঘ) রংপুর
সঠিক উত্তর:
গ) চট্টগ্রাম
উত্তর
সঠিক উত্তর:
গ) চট্টগ্রাম
ব্যাখ্যা
চট্রগ্রামের ফটিকছড়িতে ২৩ জানুয়ারি ২০১৪,দেশের প্রথম ডিজিটাল স্বয়ংসম্পূর্ণ ভূমি কার্যালয় চালু হয়।
- নিখুঁত ও নির্ভুল ভূমি ব্যবস্থাপনা, কাজের স্বচ্ছতা, জবাবদিহি এবং রাজস্ব আদায় বাড়বে। এ ছাড়া, নামজারি, নথি হালনাগাদ করা এবং কম সময়ে ভূমি সম্পর্কে সঠিক তথ্য ও খতিয়ান পাওয়া যাবে।

- খুলনায় চালু করা হয়েছে দেশের প্রথম ডিজিটাল ভূমি তথ্য ব্যাংক। এটির কার্যক্রম শুরু হয় ২০১৯ সালে,খাসজমি বন্দোবস্ত ও ব্যবস্থাপনা কার্যক্রম আরো সহজ এবং এতে স্বচ্ছতা আনার জন্য একটি ওয়েবসাইট তৈরি করেছে জেলা প্রশাসন।

উৎস: প্রথম আলো আর্কাইভ।
১,৩২৭.
সম্প্রতি, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত ব্যক্তিদের শপথ পাঠ করান কে? 
  1. রাষ্ট্রপতি
  2. নির্বাচন কমিশনার
  3. প্রধান বিচারপতি
  4. প্রধান উপদেষ্টা
সঠিক উত্তর:
নির্বাচন কমিশনার
উত্তর
সঠিক উত্তর:
নির্বাচন কমিশনার
ব্যাখ্যা

• ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শপথ গ্রহণ: 
- সাধারণত বঙ্গভবনের দরবার হলে অনুষ্ঠিত হয় মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান।
- এবার এর ব্যতিক্রম হতে যাচ্ছে। প্রথমবারের মতো মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান হচ্ছে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়।
- ১৭ ফেব্রুয়ারি ২০২৬ শপথ পাঠ অনুষ্ঠিত হয়।
-  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত ব্যক্তিদের শপথ পড়ান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন।
- বিকেলে প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের শপথ হয় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায়।
- সংবিধান অনুযায়ী, মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি।

উৎস: প্রথম আলো নিউজ।লিঙ্ক

১,৩২৮.
পিলখানা হত্যাকাণ্ড সংঘটিত হয় কত সালে?
  1. ২০০৭ সালে
  2. ২০০৮ সালে
  3. ২০০৯ সালে
  4. ২০১০ সালে
সঠিক উত্তর:
২০০৯ সালে
উত্তর
সঠিক উত্তর:
২০০৯ সালে
ব্যাখ্যা
পিলখানা হত্যাকাণ্ড:
- ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি ঘটেছিল বিডিআর বিদ্রোহ।

উল্লেখ্য,
- ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় সীমান্তরক্ষী বাহিনীর সদরদপ্তরে বিদ্রোহের ঘটনায় ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন।
- দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আলোড়ন তোলে ওই ঘটনা।
- বিডিআরের দরবার হল থেকে সূচনা হওয়া ওই বিদ্রোহের ইতি ঘটে নানা ঘটন-অঘটনের মধ্য দিয়ে পরদিন।
- পিলখানায় বিদ্রোহের মধ্যেই দেশের বিভিন্ন স্থানে জওয়ানরাও বিদ্রোহ করে।
- সেই বিদ্রোহের পর সীমান্ত রক্ষা বাহিনী বিডিআরের নাম বদলে যায়, পরিবর্তন আসে পোশাকেও।
- এ বাহিনীর নাম এখন বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি।

উৎস: ২৫ ফেব্রুয়ারি, ২০২৪, বিবিসি বাংলা।
১,৩২৯.
২০২২ সালের জন্য ইউএন উইমেন নির্বাহী বোর্ডের সভাপতি নির্বাচিত হয়েছেন কোন বাংলাদেশী?
  1. ক) রাবাব ফাতিমা
  2. খ) সাবিনা ইয়াসমিন
  3. গ) কুলসুমা খানম
  4. ঘ) সানজিদা হক ডলি
সঠিক উত্তর:
ক) রাবাব ফাতিমা
উত্তর
সঠিক উত্তর:
ক) রাবাব ফাতিমা
ব্যাখ্যা
• ইউএন ওমেন:
- জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত রাবাব ফাতিমা ২০২২ সালের জন্য সর্বসম্মতিক্রমে ইউএন ওমেন নির্বাহী বোর্ডের সভাপতি নির্বাচিত হয়েছেন।
- এতে সহসভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত আর্জেন্টিনা, ইউক্রেন, আইসল্যান্ড ও সিয়েরা লিওনের স্থায়ী প্রতিনিধিরা।

- নির্বাহী বোর্ড ইউএন ওমেনকে কৌশলগত দিকনির্দেশনা প্রদান করে থাকে।
- জাতিসংঘের এ সংস্থা লিঙ্গসমতা ও নারীর ক্ষমতায়নের জন্য নিবেদিত।
- বোর্ডের সভাপতি হিসেবে বাংলাদেশ ইউএন ওমেনের কাজকে আরও বেগবান করতে অবদান রাখার সুযোগ পাবে।

তথ্যসূত্র: দৈনিক প্রথম আলো।
১,৩৩০.
বৈশ্বিক লিঙ্গবৈষম্য প্রতিবেদন অনুসারে বাংলাদেশের অবস্থান কত তম?
  1. ক) ৪১তম
  2. খ) ৫১তম
  3. গ) ৬১তম
  4. ঘ) ৭১তম
সঠিক উত্তর:
ঘ) ৭১তম
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৭১তম
ব্যাখ্যা
বৈশ্বিক লিঙ্গবৈষম্য প্রতিবেদন:
১৩ জুলাই ২০২২ বিশ্ব অর্থনৈতিক ফোরাম ১৪৬টি দেশকে অন্তর্ভুক্ত করে বৈশ্বিক লিঙ্গবৈষম্য প্রতিবেদন প্রকাশ করে। 

প্রতিবেদন অনুসারে -
শীর্ষ দেশ – আইসল্যান্ড।
সর্বনিম্ন দেশ - আফগানিস্তান।
বাংলাদেশের অবস্থান - ৭১তম।

সূত্র: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, আগস্ট ২০২২।
১,৩৩১.
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে তাঁর ছবি সংবলিত বিশেষ ডাকটিকিট প্রকাশের ঘোষণা দিয়েছে কোন দেশ?
  1. ক) কানাডা
  2. খ) যুক্তরাষ্ট্র
  3. গ) সিয়েরা লিওন
  4. ঘ) ভারত
সঠিক উত্তর:
খ) যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
খ) যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে তাঁর ছবি সংবলিত বিশেষ ডাকটিকিট প্রকাশের ঘোষণা দিয়েছে - মার্কিন যুক্তরাষ্ট্র। [উৎসঃ লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, এপ্রিল- ২০২০]
১,৩৩২.
‘জুলাই আর্ট ওয়ার্ক’ কী?
  1. চলচ্চিত্র উৎসব
  2. ভাস্কর্য প্রদর্শনী
  3. জুলাই অভ্যুত্থানের স্মরণে লেখা বই
  4. মেট্রোরেলের পিলারে অঙ্কিত গ্রাফিতি
সঠিক উত্তর:
মেট্রোরেলের পিলারে অঙ্কিত গ্রাফিতি
উত্তর
সঠিক উত্তর:
মেট্রোরেলের পিলারে অঙ্কিত গ্রাফিতি
ব্যাখ্যা
‘জুলাই আর্ট ওয়ার্ক’:
- জুলাই আর্ট ওয়ার্ক হচ্ছে ঢাকার মেট্রোরেলের পিলারে অঙ্কিত গ্রাফিতি।
- আগারগাঁও থেকে কারওয়ান বাজার মেট্রোরেল পিলারের অঙ্কিত হয়েছে এই গ্রাফিতি।
- ‘দেয়ালের ভাষা : স্মৃতি, প্রতিরোধ ও জনতার ইতিহাস’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেয়াল চিত্রগুলোর মাধ্যমে ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত বাংলাদেশের রাজনৈতিক দমন-পীড়নের ভয়াবহ অধ্যায়, এবং ২০২৪ সালের ৩৬ দিনের জুলাই গণঅভ্যুত্থানের নানা দৃশ্য  উপস্থাপিত হয়েছে।
- ১ আগস্ট ‘জুলাই আর্ট ওয়ার্কের’ আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

তথ্যসূত্র- পত্রিকা রিপোর্ট। [Link]
১,৩৩৩.
দেশের প্রথম আন্তর্জাতিক সেতুর নাম কী?
  1. ক) বাংলাদেশ-ভারত মৈত্রী সেতু-১
  2. খ) যমুনা সেতু
  3. গ) পদ্মা সেতু
  4. ঘ) রূপসা সেতু
সঠিক উত্তর:
ক) বাংলাদেশ-ভারত মৈত্রী সেতু-১
উত্তর
সঠিক উত্তর:
ক) বাংলাদেশ-ভারত মৈত্রী সেতু-১
ব্যাখ্যা
বাংলাদেশ-ভারত মৈত্রী সেতু-১:
- বাংলাদেশ-ভারত মৈত্রী সেতু-১' বাংলাদেশের খাগড়াছড়ি জেলার রামগড় এবং ভারতের ত্রিপুরার সাব্রুম দিয়ে ফেনী নদীর ওপর নির্মিত দেশের প্রথম আন্তর্জাতিক সেতু
- সেতুর দৈর্ঘ্য ৪১২ মিটার এবং প্রস্থ ১৪ দশমিক ৮০ মিটার।
- ধারণা করা হচ্ছে সেপ্টেম্বর ২০২৩-এ এটি যাত্রী চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হতে পারে।

তথ্যসূত্র: প্রথম আলো।
১,৩৩৪.
ল্যান্ড সার্ভিস গেটওয়ে নিচের কোনটির সাথে সম্পর্কিত?
  1. সাবমেরিন ক্যাবল পরিষেবা ডিজিটাইজেশন
  2. ইন্টারনেট পরিষেবা ডিজিটাইজেশন
  3. ভূমি পরিষেবা ডিজিটাইজেশন
  4. পেমেন্ট পরিষেবা ডিজিটাইজেশন
সঠিক উত্তর:
ভূমি পরিষেবা ডিজিটাইজেশন
উত্তর
সঠিক উত্তর:
ভূমি পরিষেবা ডিজিটাইজেশন
ব্যাখ্যা
ল্যান্ড সার্ভিস গেটওয়ে: 
- প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নির্দেশ অনুসরণ করে ভূমি পরিষেবা ডিজিটাইজেশন ত্বরান্বিত করার চলমান উদ্যোগের অংশ হিসেবে বাংলাদেশ সরকার 'Land Service Gateway' নামে একটি সমন্বিত ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করার পরিকল্পনা ঘোষণা করেছে।

- প্রস্তুতিমূলক পর্যায়ের অংশ হিসেবে, ঢাকা জেলার ১৯টি ভূমি সার্কেলে ই-নামজারি পরিষেবার একটি আপগ্রেডেড এবং আরও ব্যবহারকারী-বান্ধব সংস্করণের পাইলট বাস্তবায়ন শুরু হয়েছে।
- তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের নেতৃত্বে, চারটি গুরুত্বপূর্ণ পরিষেবা ইতিমধ্যেই অনলাইনে চালু করা হয়েছে যার মধ্যে রয়েছে এলডি ট্যাক্স (দেশব্যাপী), ই-নামজারি (পাইলট ফেজ, ঢাকার ১৯টি সার্কেল), ই-পর্চা এবং সারা দেশে খতিয়ান ও মৌজা মানচিত্রে ডিজিটাল অ্যাক্সেস।
- এলডি ট্যাক্স পরিষেবা এখন দেশব্যাপী অ্যাক্সেসযোগ্য এবং এটি এখন পর্যন্ত প্রায় ২০০ কোটি টাকা ভূমি রাজস্ব সংগ্রহে সহায়তা করেছে।
- প্রস্তাবিত ল্যান্ড সার্ভিস গেটওয়ে বা 'ভূমি পরিষেবা প্রবেশদ্বার' এলডি ট্যাক্স, ই-নামজারি, ই-পর্চা এবং ডিজিটাল খতিয়ান পরিষেবাগুলিকে একটি প্ল্যাটফর্মে একীভূত করবে।
- এই একীভূতকরণ একাধিক নিবন্ধনের প্রয়োজনীয়তা দূর করবে এবং নাগরিকদের একটি সমন্বিত পোর্টালের মাধ্যমে বিভিন্ন ভূমি পরিষেবা অ্যাক্সেস করতে সক্ষম করবে। 
- বাংলাদেশে প্রায় ৭০ শতাংশ আইনি বিরোধ জমির মালিকানা, দখল, অধিগ্রহণ এবং হস্তান্তর সম্পর্কিত এই ডিজিটাইজেশন অভিযানকে সরকার একটি গুরুত্বপূর্ণ হস্তক্ষেপ হিসেবে দেখছে।

উৎস: The Daily Star (৭ এপ্রিল, ২০২৫)
১,৩৩৫.
বাংলাদেশের প্রথম ওপেনার হিসেবে অভিষেক টেস্টে সেঞ্চুরি করেন কোন ক্রিকেটার?
  1. ক) তামিম ইকবাল
  2. খ) জাকির হাসান
  3. গ) নাঈমুর রহমান দুর্জয়
  4. ঘ) খালেদ মাসুদ
সঠিক উত্তর:
খ) জাকির হাসান
উত্তর
সঠিক উত্তর:
খ) জাকির হাসান
ব্যাখ্যা
• অভিষেক টেস্টে সেঞ্চুরি:
- বাংলাদেশের প্রথম ওপেনার হিসেবে অভিষেক টেস্টে সেঞ্চুরি করেন – জাকির হাসান।
- বাংলাদেশের হয়ে টেস্ট অভিষেকে সেঞ্চুরি আছে আমিনুল ইসলাম বুলবুল, মোহাম্মদ আশরাফুল ও আবুল হাসান রাজুর।

- তবে জাকির তাদের সবার থেকে আলাদা, কারণ তিনি সেঞ্চুরিটা করলেন ওপেন করতে নেমে।
- জাকির আরেকটি রেকর্ডেও নাম উঠিয়েছেন। অভিষেকে টেস্টের চতুর্থ ইনিংসে সেঞ্চুরি করা ইতিহাসের কেবল দ্বিতীয় ওপেনার তিনি।
- পাকিস্তানের বিপক্ষে ১৯৭৫ সালে এই কৃতী গড়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের ল্যান্স বাইচান।

উৎস: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার।
১,৩৩৬.
বিশ্ব জনসংখ্যা দিবস কত তারিখে পালিত হয়?
  1. ক) ১১ জুলাই
  2. খ) ১৫ জুলাই
  3. গ) ২১ জুলাই
  4. ঘ) ১৭ জুলাই
সঠিক উত্তর:
ক) ১১ জুলাই
উত্তর
সঠিক উত্তর:
ক) ১১ জুলাই
ব্যাখ্যা
প্রতি বছর ১১ জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস।
এ বছর দিবসটির প্রতিপাদ্য ছিল - ৮০০ কোটির পৃথিবী: সকলের সুযোগ, পছন্দ ও অধিকার নিশ্চিত করে প্রাণবন্ত ভবিষ্যৎ গড়ি।

সূত্র: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, আগস্ট ২০২২
১,৩৩৭.
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করা হয় -
  1. ১০ ডিসেম্বর, ২০২৫
  2. ১১ ডিসেম্বর, ২০২৫
  3. ১৪ ডিসেম্বর, ২০২৫
  4. ১৫ ডিসেম্বর, ২০২৫
সঠিক উত্তর:
১১ ডিসেম্বর, ২০২৫
উত্তর
সঠিক উত্তর:
১১ ডিসেম্বর, ২০২৫
ব্যাখ্যা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা:
- আগামী ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে।
- জাতির উদ্দেশ্যে ভাষণের মাধ্যমে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় (১১ ডিসেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
- তফসিল অনুযায়ী আগামী ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দেশের ৩০০ আসনে জাতীয় সংসদের সাধারণ নির্বাচন এবং একই সাথে - জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ-২০২৫ এর উপর গণভোট অনুষ্ঠিত হবে।
 - নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়া যাবে আগামী ২৯ ডিসেম্বর সোমবার পর্যন্ত।
- ৩০ ডিসেম্বর মঙ্গলবার থেকে ২০২৬ সালের ৪ জানুয়ারি রোববার পর্যন্ত মনোনয়ন যাচাই-বাছাই হবে।
- রিটার্নিং অফিসারের আদেশের বিরুদ্ধে কমিশনে আপিল দায়েরের শেষ তারিখ ১১ জানুয়ারি রোববার পর্যন্ত।
- কমিশনের দায়ের করা আপিল নিষ্পত্তি করা হবে ১২ জানুয়ারি সোমবার থেকে ১৮ জানুয়ারি রোববার পর্যন্ত। 
- প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারি মঙ্গলবার।
- রিটার্নিং অফিসাররা প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি বুধবার।  
- সিইসি জানান, নির্বাচনী প্রচারণা চলবে আগামী ২২ জানুয়ারি বৃহস্পতিবার থেকে ভোট গ্রহণের ৪৮ ঘন্টা আগ পর্যন্ত অর্থাৎ ১০ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল সাড়ে ৭টা পর্যন্ত।
- ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি।

উৎস: বাংলাদেশ টেলিভিশন ওয়েবসাইট।

১,৩৩৮.
Which ministry has been bifurcated into two divisions recently?
  1. Ministry of Enviroment and Fores
  2. Ministry of Energy and Mineral Resources
  3. Ministry of Health and Family Welfare
  4. Ministry of Civil Aviation and Tourism
সঠিক উত্তর:
Ministry of Health and Family Welfare
উত্তর
সঠিক উত্তর:
Ministry of Health and Family Welfare
ব্যাখ্যা
এটি তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন, যা বর্তমানে গুরুত্বপুর্ণ নয়।

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়:
- ২০১৭ সালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়কে পুনর্গঠন করে দুটি আলাদা বিভাগ গঠন করা হয়।
- বিভাগ দুটি হলো: স্বাস্থ্য সেবা বিভাগ এবং স্বাস্থ্য শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগ।
- এই বিষয়ে ১৬ মার্চ, ২০১৭ তারিখে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ সচিব। 
- প্রজ্ঞাপনে বলা হয়, রুলস অব বিজনেসের ১৯৯৬-এর রুল ৩-এর সাবরুল (দুই)-এর প্রদত্ত ক্ষমতাবলে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়কে পুনর্গঠন করে মন্ত্রণালয়ের অধীনে দুটি বিভাগ গঠন করেছেন প্রধানমন্ত্রী। 

উল্লেখ্য,
- এর পূর্বে ১৯ জানুয়ারি ২০১৭ স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে পুনর্গঠন করে দুটি আলাদা বিভাগ গঠন করা হয়।
-  বিভাগ দু'টি হলো: জননিরাপত্তা বিভাগ (Public Security Division) এবং সুরক্ষা সেবা বিভাগ (Security Service Division)। 

উৎস: ১২ মার্চ, ২০২৩, প্রথম আলো।
১,৩৩৯.
কোন বাংলাদেশী নারী যুক্তরাজ্যের মর্যাদাপূর্ণ "সন" পুরস্কার ২০২১ পেয়েছেন?
  1. ক) রোজিনা ইসলাম
  2. খ) মেরিনা তাবাসসুম
  3. গ) ডক্টর ফেরদৌসী কাদরী।
  4. ঘ) নুসরাত জাহান চৌধুরী
সঠিক উত্তর:
খ) মেরিনা তাবাসসুম
উত্তর
সঠিক উত্তর:
খ) মেরিনা তাবাসসুম
ব্যাখ্যা
- বাংলাদেশি স্থপতি মেরিনা তাবাশ্যুম মানবিক ঘর তৈরির জন্য যুক্তরাজ্যের মর্যাদাপূর্ণ সন পদক পেয়েছেন।
-  ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়, বিশ্বের দক্ষিণাঞ্চল থেকে প্রথম স্থপতি হিসেবে মর্যাদাপূর্ণ এ পুরস্কার জিতেছেন বাংলাদেশের এই স্থপতি।
- যুক্তরাজ্যের স্থপতি স্যার জন সনের নামে এই পুরস্কার দেওয়া হয়। 
- Free press Unlimited Award 2021 পেয়েছেন  সাংবাদিক রোজিনা ইসলাম। 
- র‍্যামন ম্যাগসেসে পুরস্কার ২০২১ পেয়েছেন ডক্টর ফেরদৌসী কাদরী।
- প্রথম বাংলাদেশি বিচারক হিসেবে মার্কিন বিচার বিভাগে নিয়োগ পান নুসরাত জাহান চৌধুরী। 
উৎস : প্রথম আলো।
১,৩৪০.
বাংলাদেশের সর্বকালের সেরা ক্রীড়াবিদ?
  1. ক) কাজী মোহাম্মদ সালাউদ্দিন
  2. খ) সিদ্দিকুর রহমান
  3. গ) সাকিব আল হাসান
  4. ঘ) মোশাররফ হোসেন
সঠিক উত্তর:
গ) সাকিব আল হাসান
উত্তর
সঠিক উত্তর:
গ) সাকিব আল হাসান
ব্যাখ্যা
• ক্রীড়াবিদ:
 - বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির (বিএসপিএ) বিচারে বাংলাদেশের সর্বকালের সেরা ক্রীড়াবিদ নির্বাচিত হলেন -  সাকিব আল হাসান।
-  সাকিবকেই বাংলাদেশের ইতিহাসের সেরা ক্রীড়াবিদ হিসেবে বাছাই করেছে বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ)।
- দেশের ক্রীড়া সাংবাদিক ও লেখকদের এই সংগঠন বাংলাদেশের শীর্ষ ১০ ক্রীড়াবিদ নির্বাচিত করেছে।
- ক্রম অনুসারে তাঁরা হলেন সাকিব আল হাসান, ফুটবলার কাজী মোহাম্মদ সালাউদ্দিন, দাবাড়ু নিয়াজ মোর্শেদ, ফুটবলার মোনেম মুন্না, বক্সার মোশাররফ হোসেন,  ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা, শুটার আসিফ হোসেন খান, স্প্রিন্টার শাহ আলম, সাঁতারু মোশাররফ হোসেন খান ও গলফার সিদ্দিকুর রহমান।
- তবে সালাউদ্দিনকে দেয়া বিএসপিএ’র পুরস্কার প্রত্যাখ্যান বাফুফের।

উৎস:- লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, ডিসেম্বর ২০২২ এবং সময় নিউজ, প্রথম  আলো পত্রিকা রিপোর্ট ।
১,৩৪১.
“Epstein Files” মূলত কী নির্দেশ করে?
  1. এপস্টাইনের ব্যবসায়িক হিসাবপত্র
  2. এপস্টাইনের লেখা বইসমূহ
  3. আদালতে জমা দেওয়া মামলা ও সংশ্লিষ্ট নথিপত্র
  4. এপস্টাইনের ব্যক্তিগত ডায়েরি
সঠিক উত্তর:
আদালতে জমা দেওয়া মামলা ও সংশ্লিষ্ট নথিপত্র
উত্তর
সঠিক উত্তর:
আদালতে জমা দেওয়া মামলা ও সংশ্লিষ্ট নথিপত্র
ব্যাখ্যা

• এপস্টাইন ফাইলস (Epstein Files):
- এপস্টাইন ফাইলস (Epstein Files) হলো কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টাইন এবং তার সহযোগী ঘিসলাইন ম্যাক্সওয়েলের মামলার সাথে সম্পর্কিত হাজার হাজার পৃষ্ঠার আইনি নথিপত্র, যা আদালতের নির্দেশে এবং "Epstein Files Transparency Act"-এর আওতায় জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে।
- এটি কোনো "ক্লায়েন্ট লিস্ট" বা অপরাধীর তালিকা নয়; বরং এতে মামলার সাক্ষী, ভিক্টিম, এবং যারা এপস্টাইনের সাথে মেলামেশা বা ভ্রমণ করেছেন তাদের নাম উল্লেখ রয়েছে।
- সর্বশেষ ৩০ জানুয়ারি ২০২৬-এ ট্রাম্প প্রশাসনের বিচার বিভাগ (DOJ) প্রায় ৩.৫ মিলিয়ন নতুন পেজ এবং ভিডিও ফুটেজ প্রকাশ করেছে, যা এই মামলার সবচেয়ে বড় তথ্যভাণ্ডার হিসেবে বিবেচিত।

উৎস: বিবিসি।

১,৩৪২.
সম্প্রতি, ভূমি মন্ত্রণালয় ভাসানচরকে কোন উপজেলার অন্তর্গত করে? (ফেব্রুয়ারি, ২০২৬)
  1. হাতিয়া
  2. সন্দ্বীপ
  3. ভোলা সদর
  4. মনপুরা
সঠিক উত্তর:
সন্দ্বীপ
উত্তর
সঠিক উত্তর:
সন্দ্বীপ
ব্যাখ্যা

ভাসানচর:
- ভূমি মন্ত্রণালয় ভাসানচরকে সন্দ্বীপ উপজেলার অন্তর্গত করে।
- সময়: ১৭ জানুয়ারি, ২০২৬ সালে।
- ভূমি মন্ত্রণালয় চূড়ান্তভাবে সিদ্ধান্ত দিয়েছে, ভাসানচরের ৬টি মৌজা চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার অন্তর্গত।
- এর মধ্য দিয়ে নোয়াখালীর হাতিয়া ও চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মধ্যে দীর্ঘদিনের সীমানা বিরোধের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় শেষ হয়েছে।
- ভাসানচরের ইতিহাস মূলত সন্দ্বীপের ন্যায়ামস্তি ইউনিয়নের ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত।
- স্থানীয় সূত্র ও প্রশাসনিক নথি অনুযায়ী, ১৯৯২ সালের দিকে ন্যায়ামস্তি ইউনিয়ন ভয়াবহ নদীভাঙনের কবলে পড়ে সম্পূর্ণভাবে সাগরে বিলীন হয়ে যায়।

তথ্যসূত্র - প্রথম আলো পত্রিকার রিপোর্ট।

১,৩৪৩.
বাংলাদেশে ক্লাইমেট অ্যান্ড হেলথ ইনোভেশন হাব চালু করে কে?
  1. জলবায়ু অধিদপ্তর
  2. স্বাস্থ্য অধিদপ্তর
  3. অর্থ মন্ত্রাণালয়
  4. পরিকল্পনা মন্ত্রণালয়
সঠিক উত্তর:
স্বাস্থ্য অধিদপ্তর
উত্তর
সঠিক উত্তর:
স্বাস্থ্য অধিদপ্তর
ব্যাখ্যা
বাংলাদেশে ক্লাইমেট অ্যান্ড হেলথ ইনোভেশন হাব
- স্বাস্থ্য অধিদপ্তরের (ডিজিএইচএস) অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ (এনসিডিসি) প্রোগ্রাম ও সচিবালয় হিসেবে আইসিডিডিআর,বির সমন্বয়ে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে ক্লাইমেট অ্যান্ড হেলথ ইনোভেশন হাব (সিএইচআইবি) চালু হয়েছে।

- এই উদ্যোগের উদ্দেশ্য হলো স্থানীয় নেতৃত্বের অধীন যেসব জলবায়ু পরিবর্তন উপযোগী উদ্যোগ নেওয়া হয়েছে, তার ডকুমেন্টেশন ও উন্নয়নের পাশাপাশি এসব উদ্যোগের প্রচারণা করা।
- স্বাস্থ্য এবং এর সঙ্গে সংশ্লিষ্ট সম্পর্কিত বিষয়, যেমন জলবায়ু-স্থিতিস্থাপক বাসস্থান তৈরি, জলবায়ু-অন্তর্ভুক্ত ওয়াশ (ওয়াটার, স্যানিটেশন ও হাইজিন) এবং জলের লবণাক্ততার সমস্যা মোকাবিলা নিয়েও আলোচনা করা হবে।
- অনুষ্ঠানটি ঢাকার গুলশান এভিনিউয়ের লেকশোর হাইটসে অনুষ্ঠিত হয়।

সূত্র- ঢাকা পোস্ট।
১,৩৪৪.
২০০ টাকার নতুন স্মারক নোট প্রকাশিত হবে-
  1. ক) ২৬ মার্চ, ২০২০ সালে
  2. খ) ৭ মার্চ, ২০২০ সালে
  3. গ) ২৫ মার্চ, ২০২০ সালে
  4. ঘ) ১৭ মার্চ, ২০২০ সালে
সঠিক উত্তর:
ঘ) ১৭ মার্চ, ২০২০ সালে
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১৭ মার্চ, ২০২০ সালে
ব্যাখ্যা
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বাজারে আসছে ২০০ টাকা সপ্তম ব্যাংকনোট। ২০২০ সালের ১৭ মার্চ এ নতুন নোট বাজারে ছাড়বে বাংলাদেশ ব্যাংক। উৎসঃ Live MCQ সাম্প্রতিক সমাচার
১,৩৪৫.
সংবিধান সংস্কার কমিশন সংবিধানের কোন অনুচ্ছেদগুলো বাদ দেয়ার সুপারিশ করেছে? 
  1. ৮, ৯, ১০ ও ১৩
  2. ৮, ৯, ১০ ও ১২
  3. ৮, ৯, ১০ ও ১৪
  4. ৮, ৯, ১০ ও ৬
সঠিক উত্তর:
৮, ৯, ১০ ও ১২
উত্তর
সঠিক উত্তর:
৮, ৯, ১০ ও ১২
ব্যাখ্যা

সংবিধানের মূলনীতি: 
- কমিশন সুপারিশ করছে যে, সংবিধানের মূলনীতি হিসেবে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, বহুত্ববাদ এবং গণতন্ত্রকে অন্তর্ভুক্ত করা হোক।
• রাষ্ট্রের মূলনীতি
- কমিশন সংবিধানের মূলনীতি ও রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র এবং জাতীযতাবাদ এবং এ সংশ্লিষ্ট সংবিধানের ৮, ৯, ১০ ও ১২ অনুচ্ছেদগুলি বাদ দেয়ার সুপারিশ করছে।

- জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী ১১টি  সংস্কার কমিশন গঠিত হয়েছে।
• সংস্কার কমিশন: 
১. নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন,
২. বিচার বিভাগ সংস্কার কমিশন,
৩. দুর্নীতি দমন কমিশন সংস্কার ,
৪. পুলিশ সংস্কার কমিশন,
৫. জনপ্রশাসন সংস্কার,
৬. সংবিধান সংস্কার কমিশন,
৭. নারী বিষয়ক সংস্কার কমিশন,
১০. স্বাস্থ্যখাত সংস্কার কমিশন,
১১. স্থানীয় সরকার সংস্কার কমিশন। 

উৎস: প্রধান ‍উপদেষ্টার কার্যালয় ওয়েবসাইট।

১,৩৪৬.
বর্তমানে নির্বাচন কমিশনের নিবন্ধিত দল কয়টি?
  1. ক) ৩৯ টি
  2. খ) ৪০ টি
  3. গ) ৪১ টি
  4. ঘ) ৪২টি
সঠিক উত্তর:
গ) ৪১ টি
উত্তর
সঠিক উত্তর:
গ) ৪১ টি
ব্যাখ্যা
বাংলাদেশের নির্বাচন কমিশনে বর্তমানে ৪১ টি রাজনৈতিক দলের নিবন্ধন রয়েছে।  
- সর্বশেষ নিবন্ধিত দল হচ্ছে 'ইনসানিয়াত বিপ্লব'।।
- ৮ মে ২০২৩ সালে নিবন্ধিত হয়।
- নির্বাচনী প্রতীক 'আপেল'। 

উল্লেখ্য, 
- ২০০৮ সালে নির্বাচন কমিশন বিভিন্ন শর্তসাপেক্ষে রাজনৈতিক দলের নিবন্ধন পদ্ধতি চালু করে।

সূত্র: নির্বাচন কমিশন ও দৈনিক পত্রিকা রিপোর্ট, লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, জুন ২০২৩।
১,৩৪৭.
দেশের প্রথম সুপার স্পেশালাইজড হাসপাতাল কোথায় অবস্থিত?
  1. ক) মিরপুর
  2. খ) শাহবাগ
  3. গ) যাত্রাবাড়ি
  4. ঘ) ধানমন্ডি
সঠিক উত্তর:
খ) শাহবাগ
উত্তর
সঠিক উত্তর:
খ) শাহবাগ
ব্যাখ্যা
- ১৪ সেপ্টেম্বর রাজধানীর শাহবাগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) অধীনে দেশের প্রথম সুপার স্পেশালাইজড হাসপাতালের উদ্বোধন করা হয়েছে।
- নতুন এই হাসপাতালে রয়েছে আন্তর্জাতিক মানের ১১টি মডুলার অপারেশন থিয়েটার। এছাড়া, বিভিন্ন বিভাগসহ কমপক্ষে পাঁচটি বিশ্বমানের সেন্টারও থাকবে এখানে।
- পাঁচটি কেন্দ্রের মধ্যে রয়েছে- কার্ডিও এবং সেরিব্রোভাসকুলার সেন্টার, হেপাটোবিলিয়ারি ও লিভার ট্রান্সপ্লান্ট সেন্টার, মা ও শিশু স্বাস্থ্য পরিচর্যা কেন্দ্র, কিডনি রোগ চিকিৎসা কেন্দ্র, দুর্ঘটনা ও জরুরি বিভাগ এবং একটি ১০০ শয্যার আইসিইউ।
- সেন্টার-বেজড বা কেন্দ্রভিত্তিক চিকিৎসা সেবা প্রদানের ক্ষেত্রে এটিই হবে দেশের প্রথম হাসপাতাল। 

উৎস: যুগান্তর, Live MCQ বিশেষ সাম্প্রতিক সমাচার।
১,৩৪৮.
বাংলাদেশের প্রথম বাংলা ভাষাভিত্তিক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্ল্যাটফর্মের নাম কী?
  1. বাংলা-এআই
  2. কাগজ ডট এআই
  3. বাংলামতি এআই
  4. লেখা ডট এআই
সঠিক উত্তর:
কাগজ ডট এআই
উত্তর
সঠিক উত্তর:
কাগজ ডট এআই
ব্যাখ্যা

বাংলা ভাষার প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্ল্যাটফর্ম:
- ১৫ ডিসেম্বর, ২০২৫ বাংলা ভাষার জন্য এই প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিভিত্তিক প্ল্যাটফর্ম ‘কাগজ ডট এআই’ চালু করা হয়।
- ‘কাগজ ডট এআই’ বাংলা ভাষাভিত্তিক লেখালেখি, দাপ্তরিক নথি প্রস্তুত, ভাষা প্রক্রিয়াকরণ ও কনটেন্ট তৈরিতে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিশ্চিত করবে, যা বাংলা ভাষার ডিজিটাল অগ্রযাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।
- একই সঙ্গে নতুন বাংলা ফন্ট ‘জুলাই’ দাপ্তরিক ও প্রাতিষ্ঠানিক ব্যবহারের জন্য তৈরি করা হয়েছে।

উল্লেখ্য,
- উদ্বোধন হওয়া দু’টি সেবা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতাধীন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল থেকে বাস্তবায়নাধীন ‘গবেষণা ও উন্নয়নের মাধ্যমে তথ্য প্রযুক্তিতে বাংলা ভাষা সমৃদ্ধকরণ’ প্রকল্পের মাধ্যমে তৈরি করা হয়েছে।

উৎস: বাসস।

১,৩৪৯.
বাংলাদেশের নতুন গ্যাস ফিল্ড আবিষ্কৃত হয় নোয়াখালীর কোম্পানীগঞ্জের -
  1. ক) সুন্দরপুর
  2. খ) সুন্দলপুর
  3. গ) হামছাপুর
  4. ঘ) জয়পুর
সঠিক উত্তর:
খ) সুন্দলপুর
উত্তর
সঠিক উত্তর:
খ) সুন্দলপুর
ব্যাখ্যা
• সুন্দলপুর গ্যাসক্ষেত্র:
নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলায় সুন্দলপুর গ্যাস ক্ষেত্রটি ২০১২ সালে আবিষ্কার হয়।
- ২০১২ সালে ১৭ মার্চ উৎপাদন শুরু করে ব্যাপেক্স।এছাড়াও
- দেশে বর্তমানে আবিষ্কৃত গ্যাসক্ষেত্রের সংখ্যা ২৮টি।
- প্রথম গ্যাসক্ষেত্র আবিস্কৃত হয়েছিলো ১৯৫৫ সালে সিলেটের হরিপুরে ।
- সর্বশেষ গ্যাসক্ষেত্র আবিষ্কৃত হয়েছিলো ২০২১ সালে সিলেটের জকিগঞ্জে।
- বাংলাদেশের সবচেয়ে বড় প্রাকৃতিক গ্যাসক্ষেত্র হলো তিতাস গ্যাসক্ষেত্র।
- এটি ১৯৬২ সালে ব্রাহ্মণবাড়িয়ায় পাকিস্তান শেল অয়েল কোম্পানি কর্তৃক আবিস্কৃত হয়।
- বাংলাদেশ পেট্রোলিয়াম অ্যান্ড এক্সপ্লোরেশন কোম্পানি (বাপেক্স) এটি আবিষ্কার করে।
• ক্ষেত্রটিতে ৬,৮০০ কোটি ঘনফুট গ্যাস রয়েছে বলে ধারণা করা হচ্ছে। দৈনিক এই ক্ষেত্র থেকে ১ কোটি ঘনফুট গ্যাস উত্তোলন করা সম্ভব হবে।
========================================================
(ভোলা উত্তর-২ এবং টবগি-১, ২০২২ এই দুটো জাস্ট ঘোষিত হয়েছে বা শুধু সন্ধান পাওয়ার গেছে।
এখনো গ্যাস উত্তেলন শুরু হয় নি।)

(তথ্যসূত্র: প্রথম আলো)
১,৩৫০.
বাংলাদেশের প্রথম সরকারি সৌরবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত?
  1. ক) রাঙ্গামাটি
  2. খ) কক্সবাজার
  3. গ) সিলেট
  4. ঘ) বান্দরবান
সঠিক উত্তর:
ক) রাঙ্গামাটি
উত্তর
সঠিক উত্তর:
ক) রাঙ্গামাটি
ব্যাখ্যা
রাঙামাটির কাপ্তাই উপজেলার কর্ণফুলী পানিবিদ্যুৎকেন্দ্রের ভেতরে বাঁধের পাশে এই সৌরবিদ্যুৎ কেন্দ্রের অবস্থান। এর নাম ‘কাপ্তাই ৭.৪ মেগাওয়াট সোলার পিডি গ্রিড কানেকটেড বিদ্যুৎকেন্দ্র।’ সরকারিভাবে এটি প্রথম সৌরবিদ্যুৎকেন্দ্র। বিদ্যুৎকেন্দ্রটির মূল ঠিকাদার চীনের জেডটিই (ZTE) করপোরেশন। এটি উদ্বোধন করা হয় ১১ সেপ্টেম্বর ২০১৯। পানিবিদ্যুতের প্রায় সাড়ে ১৯ একর জমিতে এই বিদ্যুৎকেন্দ্র স্থাপন করা হয়। প্রথম দুই বছর এর সার্বিক দায়িত্ব থাকবে জেডটিইর কাছে। এর পর তা পানিবিদ্যুৎকেন্দ্রের কাছে হস্তান্তর করা হবে। এশীয় উন্নয়ন ব্যাংকের আর্থিক সহায়তায় প্রায় সাড়ে ৬৮ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় এই বিদ্যুৎকেন্দ্র। এখানে মোট প্যানেল রয়েছে ২৪ হাজার ১২টি। ইনভার্টার রয়েছে ২৪০টি। সর্বোচ্চ পাওয়া গেছে ৬ দশমিক ৫ মেগাওয়াট।
১,৩৫১.
তৃতীয় ধাপে সম্প্রতি কতজন শহীদ বুদ্ধিজীবীর তালিকা প্রকাশ করে গেজেট প্রকাশ করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়?
  1. ১০২ জন
  2. ১০৫ জন
  3. ১০৮ জন
  4. ১১২ জন
সঠিক উত্তর:
১০৮ জন
উত্তর
সঠিক উত্তর:
১০৮ জন
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন।
সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

- তৃতীয় ধাপে আরও ১০৮ জন শহীদ বুদ্ধিজীবীর তালিকা প্রকাশ করে গেজেট প্রকাশ করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।
- ৬ জানুয়ারি,২০২৪ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে শহীদ বুদ্ধিজীবী যাচাই-বাছাই কমিটির সভায় নতুন করে ১০৮ জনের নাম শহীদ বুদ্ধিজীবীর তালিকায় অন্তর্ভুক্ত করার বিষয়টি চূড়ান্ত করা হয়।
- এ নিয়ে তিন দফায় ৪৪৩ জন শহীদ বুদ্ধিজীবীর তালিকা প্রকাশ করলো সরকার। এদের মধ্যে শিক্ষক, রাজনীতিক, সমাজকর্মী, চিকিৎসক, আইনজীবী, লেখক, চাকরিজীবী, প্রকৌশলী, নাট্যকার, সাংবাদিক, সংগীত শিল্পী এবং সংস্কৃতিকর্মী রয়েছেন।

তথ্যসূত্র: বাংলাদেশ জার্নাল (১৮ ফেব্রুয়ারি, ২০২৪)।
১,৩৫২.
সম্প্রতি বাংলাদেশের নাগরিকদের জন্য ই- ভিসা বা ইলেকট্রনিক ভিসা চালু করে কোন দেশ?
  1. ক) সংযুক্ত আরব আমিরাত
  2. খ) সৌদি আরব
  3. গ) কাতার
  4. ঘ) ওমান
সঠিক উত্তর:
খ) সৌদি আরব
উত্তর
সঠিক উত্তর:
খ) সৌদি আরব
ব্যাখ্যা
সৌদি আরব বাংলাদেশের নাগরিকদের জন্য ই-ভিসা বা ইলেকট্রনিক ভিসা চালু করে।
- বাংলাদেশের নাগরিকদের জন্য সৌদি আরব যাত্রা সহজতর করতে ১ মে, ২০২৩ থেকে ই-ভিসা বা ইলেকট্রনিক ভিসা চালু করেছে মধ্যপ্রাচ্যের তেলসমৃদ্ধ দেশটি।
- সৌদি আরবের নতুন ই-ভিসা ব্যবস্থা চালুর পর বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে বাংলাদেশকে দিয়ে এই কার্যক্রমের সূচনা হলো।

তথ্যসূত্র: যুগান্তর পত্রিকা (৩ মে, ২০২৩)।
১,৩৫৩.
বাংলাদেশের বৃহত্তম রপ্তানি বাজার কোনটি?
  1. ক) ভারত
  2. খ) জার্মানি
  3. গ) যুক্তরাষ্ট্র
  4. ঘ) চীন
সঠিক উত্তর:
গ) যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
গ) যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
- সদ্যসমাপ্ত ২০২০-২০২১ অর্থবছরে বাংলাদেশের মোট পণ্য রপ্তানির পরিমাণ ৩,৮৭৫.৮৩ কোটি মার্কিন ডলার।
দেশ অনুসারে শীর্ষ রপ্তানি গন্তব্যসমূহ:
- প্রথম : যুক্তরাষ্ট্র (৬৯৭.৪ কোটি মা. ড.)
- দ্বিতীয় : জার্মানি (৫৯৫.৩৫ কোটি মা. ড.)
- তৃতীয় : যুক্তরাজ্য (৩৭৫.১২ কোটি মা. ড.)
- চতুর্থ : স্পেন (২৩৪.৩৯ কোটি মা. ড.)
- পঞ্চম : ফ্রান্স (১৯৬.২১ কোটি মা. ড.)
- ষষ্ঠ : পোল্যান্ড (১৫০.৩৬ কোটি মা. ড.)
- সপ্তম : ইতালি (১৩০.৮৬ কোটি মা. ড.)
- অষ্টম : ভারত (১২৭.৯৬ কোটি মা. ড.)
- নবম : নেদারল্যান্ডস (১২৭.৪৪ কোটি মা. ড.)
- দশম : জাপান (১১৮.৩৬ কোটি মা. ড.)
- এগারোতম : কানাডা (১১৬.৪ কোটি মা. ড.)।
(তথ্যসূত্র: বাংলাদেশ ব্যাংক ওয়েবসাইট)
১,৩৫৪.
পাকিস্তানে প্রথম সামরিক শাসন জারি করেন কে?
  1. ক) গোলাম মোহাম্মদ
  2. খ) আইয়ুব খান
  3. গ) ইস্কান্দার মির্জা
  4. ঘ) ইয়াহিয়া খান
সঠিক উত্তর:
গ) ইস্কান্দার মির্জা
উত্তর
সঠিক উত্তর:
গ) ইস্কান্দার মির্জা
ব্যাখ্যা
- পাকিস্তান প্রতিষ্ঠার শুরু থেকেই স্বেচ্ছাচারী শাসন কায়েম হয়। 
- গভর্নর জেনারেল গোলাম মোহাম্মদ ১৯৫৩ সালের ১৬ এপ্রিল নাজিমুদ্দিন মন্ত্রিসভাকে বাতিল করেন। 
- মোহাম্মদ আলীকে কয়েক ঘণ্টার ব্যবধানে স্বেচ্ছাচারিতার ভিত্তিতে নতুন প্রধানমন্ত্রী নিযুক্ত করেন ।
-  ১৯৫৫ সালের ৮ নভেম্বর গণপরিষদ বাতিল করা হয়। 
- পূর্ব বাংলার সংখ্যাগরিষ্ঠতা মোকাবেলার জন্য পূর্ব ও পশ্চিমের সব প্রদেশ সংযুক্ত করে এক ইউনিট গঠন করে সংখ্যা সাম্যনীতি গ্রহণ করা হয়। 
- জন্মলাভের নয় বছর পর ১৯৫৬ সালের ২৩ মার্চ পাকিস্তানে প্রথম সংবিধান রচনা করা হয় । 
- ১৯৫৮ সালের ৭ অক্টোবর ইস্কান্দার মির্জা সামরিক শাসন জারি করেন। 
- পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আইয়ুব খান ২০ দিনের মাথায় তাকে সরিয়ে নিজে ক্ষমতায় আসীন হন এবং সংবিধান বাতিল করে দেন । 
- ১৯৬২ সালে আইয়ুব খান মৌলিক গণতন্ত্র পদ্ধতি নির্ভর সংবিধান প্রণয়ন করেন। 
- ১৯৬৯ এর মার্চে পূর্ববাংলার গণ আন্দোলনে টিকতে না পেরে সেনাপ্রধান জেনারেল ইয়াহিয়ার হাতে ক্ষমতা দিয়ে তিনি রাজনীতি থেকে বিদায় নেন । 
- জেনারেল ইয়াহিয়া পুনরায় সামরিক শাসন জারি করেন । 
- এইভাবে পাকিস্তানের আইন পরিষদকে অকার্যকর এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয় । দীর্ঘ ২৪ বছরই সামরিক চক্র ও আমলারা দেশ শাসন করেন।
 
উৎস: পৌরনীতি, এইচএসসি প্রোগ্রাম; উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
১,৩৫৫.
কোন পণ্যটিকে ২০২৬ সালের ‘বর্ষপণ্য’ হিসেবে ঘোষণা করা হয়েছে? 
  1. আসবাবপত্র
  2. পেপার ও প্যাকেজিং প্রডাক্ট
  3. চামড়া ও চামড়াজাত পণ্য
  4. কৃষিজাত প্রক্রিয়াজাত পণ্য
সঠিক উত্তর:
পেপার ও প্যাকেজিং প্রডাক্ট
উত্তর
সঠিক উত্তর:
পেপার ও প্যাকেজিং প্রডাক্ট
ব্যাখ্যা

• ২০২৬ সালের বর্ষপণ্য : 
- পেপার ও প্যাকেজিংকে চলতি বছরের বর্ষপণ্য ঘোষণা করে ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার (ডিআইটিএফ) উদ্বোধন করা হয়েছে।
- 'পেপার ও প্যাকেজিং প্রডাক্টকে ২০২৬ সালের বর্ষপণ্য হিসেবে ঘোষণা করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
- বর্ষপণ্য ঘোষণার ফলে পেপার প্যাকেজিং শিল্পে নতুন বিনিয়োগ, আধুনিক প্রযুক্তির ব্যবহার, কর্মসংস্থান বৃদ্ধি এবং রফতানি আয় উল্লেখযোগ্যভাবে বাড়বে। 

উল্লেখ্য, 
- ২০২৫ সালের 'বর্ষপণ্য' ছিলো আসবাবপত্র বা ফার্নিচার। 

উৎস: বনিক বার্তা।

১,৩৫৬.
The Spectator Index অনুযায়ী জিডিপি প্রবৃদ্ধি অর্জনকারী শীর্ষ দেশ-
  1. ক) চীন
  2. খ) যুক্তরাষ্ট্র
  3. গ) বাংলাদেশ
  4. ঘ) জাপান
সঠিক উত্তর:
গ) বাংলাদেশ
উত্তর
সঠিক উত্তর:
গ) বাংলাদেশ
ব্যাখ্যা
The Spectator Index জিডিপি প্রবৃদ্ধি অর্জনকারী ২৬টি দেশের তালিকা প্রকাশ করে। এই তালিকায় শীর্ষে - বাংলাদেশ (অর্জিত হার ১৮৮%)। উৎসঃ Live MCQ সাম্প্রতিক সমাচার
১,৩৫৭.
জুলাই গণ-অভ্যুত্থান ২০২৪-এ গেজেটপ্রাপ্ত শহিদ কত জন? (ফেব্রুয়ারি, ২০২৫)
  1. ৮৬৪ জন
  2. ৮৩৪ জন
  3. ৮৩৬ জন
  4. ৮৬২ জন
সঠিক উত্তর:
৮৩৪ জন
উত্তর
সঠিক উত্তর:
৮৩৪ জন
ব্যাখ্যা
• জুলাই গণ-অভ্যুত্থান ২০২৪-এ শহিদদের তালিকা:
- জুলাই গণ-অভ্যুত্থান ২০২৪-এ শহিদদের তালিকা গেজেট আকারে প্রকাশ করেছে সরকার।
- মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় এটি প্রকাশ করেছে।
- সেখানে গেজেট প্রকাশের তারিখ লেখা হয়েছে বুধবার (১৫ জানুয়ারি, ২০২৫)।
- সরকারি এ গেজেট অনুযায়ী, ওই গণ-অভ্যুত্থানে শহিদের সংখ্যা ৮৩৪।
- মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব হরিদাস ঠাকুর স্বাক্ষরিত ওই গেজেটে 'মেডিকেল কেস আইডি', শহিদদের নাম, বাবার নাম, বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা অন্তর্ভুক্ত করা হয়েছে।

 উৎস: জাতীয় তথ্য বাতায়ন।
১,৩৫৮.
সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংক কয় সদস্য বিশিষ্ট মনিটারি পলিসি কমিটি পুনর্গঠন করে কেন্দ্রীয় ব্যাংক?
  1. ৫ জন
  2. ৭ জন
  3. ৯ জন
  4. ১১ জন
সঠিক উত্তর:
৭ জন
উত্তর
সঠিক উত্তর:
৭ জন
ব্যাখ্যা
মোনেটারি পলিসি কমিটি:

- কেন্দ্রীয় ব্যাংকের বোর্ড সভায় ৭ সদস্য বিশিষ্ট মোনেটারি পলিসি কমিটি পুনর্গঠন করে কেন্দ্রীয় ব্যাংক।
- নতুন এই ফরম্যাটে কেন্দ্রীয় ব্যাংক থেকে গভর্নর সহ চারজন ও বাইরের তিনজন মোট সাত সদস্যের কমিটি গঠন করা হয়।
- সেদিনের বৈঠকে অর্থনীতিবিদ হিসেবে কয়েকজনের নাম প্রস্তাব করা হয়। তার মধ্যে ড. সাদিক আহমেদকে নিযুক্ত করা হয়।
- এই কমিটির সভাপতি হবেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর।
- এছাড়া বাংলাদেশ ব্যাংকের আরও তিনজন সদস্য হবেন- চিফ ইকোনোমিস্ট, মোনেটারি পলিসি বিভাগের ডেপুটি গভর্নর ও মোনেটারি পলিসি বিভাগের নির্বাহী পরিচালক।

তথ্যসূত্র - বিজনেস স্ট্যান্ডার্ড, ০৮ নভেম্বর ২০২৩।
১,৩৫৯.
বিবিসি বাংলার রেডিও সম্প্রচার বন্ধ হয় -
  1. ক) ১৩ ডিসেম্বর, ২০২২
  2. খ) ২৩ ডিসেম্বর, ২০২২
  3. গ) ৩১ ডিসেম্বর, ২০২২
  4. ঘ) ২২ ডিসেম্বর, ২০২২
সঠিক উত্তর:
গ) ৩১ ডিসেম্বর, ২০২২
উত্তর
সঠিক উত্তর:
গ) ৩১ ডিসেম্বর, ২০২২
ব্যাখ্যা
• বিবিসি বাংলার রেডিও সম্প্রচার:
- বিবিসির খবরের ওপর শ্রোতাদের নির্ভরশীলতা আর বিবিসি বাংলা রেডিওর জনপ্রিয়তা ব্যাপকভাবে বেড়ে যায় ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়।
- বিবিসির বাংলার রেডিও সংবাদ পরিবেশনের ধরন বিভিন্ন সময় বদলেছে।
- সর্বশেষ ডিজিটাল প্লাটফর্মের ওপর বেশি জোর দিয়ে বিবিসি বাংলার রেডিও সম্প্রচার বন্ধ হয়ে যায় ২০২২ সালের ৩১শে ডিসেম্বর
- ১৯৪১ সালের ১১ই অক্টোবর বাংলায় ১৫ মিনিটের সাপ্তাহিক সম্প্রচার শুরুর মাধ্যমে যাত্রা হয়েছিল বিবিসি বাংলার রেডিও কার্যক্রমের।
- পরে পর্যায়ক্রমে সংবাদ সম্প্রচার শুরু হয় ১৯৬৫ সালে।

তথ্যসূত্র: বিবিসি বাংলা নিউজ।
১,৩৬০.
বাংলা একাডেমির বর্তমান মহাপরিচালক কে?
  1. ক) কবি নির্মলেন্দু গুণ
  2. খ) মুহাম্মদ নূরুল হুদা
  3. গ) ড. আবদুস সামাদ
  4. ঘ) মিনার মনসুর
সঠিক উত্তর:
খ) মুহাম্মদ নূরুল হুদা
উত্তর
সঠিক উত্তর:
খ) মুহাম্মদ নূরুল হুদা
ব্যাখ্যা
- বাংলা একাডেমির বর্তমান মহাপরিচালক হলেন কবি মুহাম্মদ নূরুল হুদা। গত ১২ জুলাই তিনি সংস্থাটির নতুন মহাপরিচালক হিসেবে দায়িত্ব পান।
- এর আগে গত ২৪ মে ২০২১ সংস্থাটির সাবেক মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী মৃত্যুবরণ করেন।
- বাংলা একাডেমির বর্তমান সভাপতি জাতীয় অধ্যাপক ড. রফিকুল ইসলাম।
- বাংলা একাডেমির প্রথম প্রধান নির্বাহী কর্মকর্তা (স্পেশাল অফিসার) মোহাম্মদ বরকতুল্লাহ।
- বাংলা একাডেমির প্রথম পরিচালক ড. মুহম্মদ এনামুল হক।
- বাংলা একাডেমির প্রথম মহাপরিচালক অধ্যাপক মযহারুল ইসলাম।
- বাংলা একাডেমির প্রথম সভাপতি ছিলেন মওলানা মোহাম্মদ আকরম খাঁ।
- বাংলা একাডেমির স্বপ্নদ্রষ্টা হলেন ড. মোহাম্মদ শহিদুল্লাহ।
(তথ্যসূত্র: বাংলা একাডেমি ওয়েবসাইট)
১,৩৬১.
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশে প্রথম রোগী মারা যায় কবে?
  1. ক) ০৮ মার্চ ২০২০
  2. খ) ১৫ মার্চ ২০২০
  3. গ) ১৮ মার্চ ২০২০
  4. ঘ) ২৩ মার্চ ২০২০
সঠিক উত্তর:
গ) ১৮ মার্চ ২০২০
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৮ মার্চ ২০২০
ব্যাখ্যা
- বাংলাদেশে ৮ মার্চ ২০২০ সর্বপ্রথম করোনা রোগী শনাক্ত হয়।
- ১৮ মার্চ ২০২০ করোনায় আক্রান্ত হয়ে প্রথম রোগী মারা যায়।
- ১৮ মার্চ ২০২০ তারিখে দেশের শিক্ষা-প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়।
- ২৬ মার্চ ২০২০ তারিখে করোনা ইস্যুতে সারাদেশ ব্যাপী প্রথমবারের লকডাউন ঘোষণা করা হয়।
- ২৭ জানুয়ারি ২০২১ বাংলাদেশে প্রথম ব্যক্তি হিসেবে কুর্মিটোলা হাসপাতালের সেবিকা রুনো ভেরোনিকা কস্তা ভারতের সিরাম ইনস্টিটিউটি উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড ভ্যাকসিন গ্রহণ করেন।
- ৭ ফেব্রুয়ারি ২০২১ তারিখ থেকে সারাদেশ কোভিড-১৯ রোগের প্রতিষেধক টিকাদান শুরু হয়।
(তথ্যসূত্র: করোনা ইনফো, বাংলাদেশ সরকার এবং বিবিসি বাংলা)
১,৩৬২.
সম্প্রতি কোন দুটি পণ্য বাংলাদেশের রপ্তানি তালিকায় যোগ করা হয়েছে?
  1. ক) ঔষধ ও গাড়ির পার্টস
  2. খ) এসি ও ফ্রিজ
  3. গ) মোবাইল ও ল্যাপটপ
  4. ঘ) পেট রেজিন ও পিভিসি
সঠিক উত্তর:
ঘ) পেট রেজিন ও পিভিসি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) পেট রেজিন ও পিভিসি
ব্যাখ্যা
• দেশে রপ্তানির তালিকায় নতুন দুটি পণ্য যোগ হয়েছে। দুটিই প্লাস্টিকশিল্পের কাঁচামাল - পেট রেজিন ও পিভিসি (পলিভিনাইল ক্লোরাইড)।
• বাংলাদেশে এ দুটি পণ্য এত দিন ছিল শতভাগ আমদানিনির্ভর।
• দেশের রপ্তানি পণ্যের তালিকায় এত দিন ছিল ২৬৭টি পণ্য। এর বেশির ভাগই পোশাক খাতের। এ দুটি পণ্য যোগ হওয়ায় সংখ্যা বেড়ে দাঁড়াল ২৬৯।

তথ্যসূত্র: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, নভেম্বর ২০২২
১,৩৬৩.
রামগড় স্থলবন্দর কোন জেলায় অবস্থিত?
  1. ফেনী
  2. রাজশাহী
  3. খাগড়াছড়ি
  4. নীলফামারী
সঠিক উত্তর:
খাগড়াছড়ি
উত্তর
সঠিক উত্তর:
খাগড়াছড়ি
ব্যাখ্যা
রামগড় স্থলবন্দর:
- বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালিত রামগড় স্থলবন্দর।
- স্থলবন্দরটি খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলার রামগড় সীমান্তে অবস্থিত।
- এর বিপরীতে ভারতের এিপুরা রাজ্যের সাবরুম আইসিপি রয়েছে।
- ০৭ নভেম্বর ২০১০ তারিখ রামগড় শুল্ক স্টেশনকে স্থলবন্দর ঘোষণা করা হয়।
- চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার লোড করে রামগড় হয়ে ভারতের সাব্রুম এবং সেখান থেকে সেভেন সিস্টারে পণ্য পরিবহনের জন্য এই বন্দর তৈরি করা হয়েছে।

উল্লেখ্য, 
- ১২ জানুয়ারি ২০২৫ সালে নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার (অব.) এম সাখাওয়াত হোসেন রামগড় স্থলবন্দর পরিদর্শন করেন।

তথ্যসূত্র: বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ ওয়েবসাইট। [লিঙ্ক] এবং কালের কণ্ঠ পত্রিকা নিউজ [লিঙ্ক]
১,৩৬৪.
বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী ক্যাম্প কোথায় অবস্থিত?
  1. কুতুপালং, বাংলাদেশ
  2. রাফাহ, ফিলিস্তিন
  3. গাজিয়ানটেপ, তুরস্ক
  4. ফ্রিডল্যান্ড, জার্মানি
সঠিক উত্তর:
কুতুপালং, বাংলাদেশ
উত্তর
সঠিক উত্তর:
কুতুপালং, বাংলাদেশ
ব্যাখ্যা
কুতুপালং শরণার্থী শিবির:
- বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী শিবির হলো কুতুপালং শরণার্থী শিবির।
- এটি বাংলাদেশের কক্সবাজার জেলায় অবস্থইত।

উল্লেখ্য,
- রোহিঙ্গারা মিয়ানমারের মুসলিম জনগোষ্ঠি। রাখাইনে দীর্ঘদিন ধরে নির্যাতনের শিকার হয়ে আসছিলেন তারা। ২০১৭ সালের আগস্টে সেনা বাহিনী নারকীয় হত্যাযজ্ঞ, অগ্নিসংযোগ শুরু করলে লাখ লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে। কক্সবাজারের কুতুপালং শিবিরে বর্তমানে প্রায় ৯ লাখ শরণার্থী অবস্থান করছে।

অন্যদিকে,
- তালিকায় ২য় অবস্থানে রাখা হয়েছে কেনিয়ার দাবাব শরণার্থী শিবির।
- ৩ নম্বরে রয়েছে কেনিয়ার কাকুমা। 

উৎস: i) Reuters.
ii) USA for UNHCR.
১,৩৬৫.
এশিয়ার নোবেল খ্যাত ম্যাগসাইসাই পুরস্কার ২০২১ লাভ করেছেন কে?
  1. আন্দ্রেয়া ভেজা
  2. হার্ভে জে অস্টার
  3. রজার পেনারাজ
  4. ফেরদৌসী কাদরী
সঠিক উত্তর:
ফেরদৌসী কাদরী
উত্তর
সঠিক উত্তর:
ফেরদৌসী কাদরী
ব্যাখ্যা
⇒ ২০২১ সালে এশিয়ার নোবেল খ্যাত ম্যাগসাইসাই পুরস্কার লাভ করেছেন ফেরদৌসী কাদরী।

• ম্যাগসেসে পুরস্কার ২০২৩:

- বাংলাদেশের জাগো ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা করভি রাকসান্দ এশিয়ার নোবেল খ্যাত রামোন ম্যাগসেসে পুরস্কারে ভূষিত হয়েছেন।
- তাঁর সঙ্গে সম্মানজনক এই পুরস্কার পেয়েছেন ভারত,  ফিলিপাইন ও পূর্ব  তিমুরের আরো তিন জন।
- ৩১ আগস্ট, ২০২৩ র‌্যামন ম্যাগসেসে অ্যাওয়ার্ড ফাউন্ডেশনের ওয়েবসাইটে এবারের পুরস্কার জিয়ীদের নাম প্রকাশ করা হয়।
- ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অবস্থিত র‌্যামন ম্যাগসেসে অ্যাওয়ার্ড ফাউন্ডেশন এ পুরস্কার প্রদান করে থাকে। 

তথ্যসূত্র: বাসস (৩১ আগস্ট, ২০২৩)।
১,৩৬৬.
বনমালী ইনস্টিটিউট কোথায় অবস্থিত?
  1. নাটোর
  2. চাঁপাইনবাবগঞ্জ
  3. পাবনা
  4. কুষ্টিয়া
সঠিক উত্তর:
পাবনা
উত্তর
সঠিক উত্তর:
পাবনা
ব্যাখ্যা
বনমালী শিল্পকলা কেন্দ্র:
- পাবনার প্রাচীনতম সাংস্কৃতিক প্রতিষ্ঠান বনমালী ইনস্টিটিউট।
- প্রতিষ্ঠিত হয়েছিল ৫ মার্চ, ১৯২৪ সালে।
- পাবনার জমিদার রায়বাহাদুর বনমালী রায়ের দুই সন্তান ক্ষিতীশ রায় ও রাধিকা রায় সাংস্কৃতিক চর্চার প্রসার ও প্রেরণা দিতে ১৯২৪ সালে তাঁদের বাবার নামে প্রতিষ্ঠা করেন বনমালী রঙ্গমঞ্চ।
- পরে এর নামকরণ করা হয় বনমালী ইনস্টিটিউট।
- ভবনটি ব্যবহারের অনুপযোগী হলে সরকারি উদ্যোগে ২০০৯ সালে মিলনায়তনটির সংস্কার শুরু হয়, যা ২০১৫ সালে নতুন ভবনে বনমালী শিল্পকলা কেন্দ্র নামে নবযাত্রা শুরু করে।
- প্রায় প্রতি শুক্রবার আয়োজন করা হয় নানা অনুষ্ঠানের। 

উল্লেখ্য,
- ২০২৪ সালে প্রতিষ্ঠানটির শতবর্ষপূর্তি হয়। 

উৎস: ৫ মার্চ ২০২৪, প্রথম আলো।
১,৩৬৭.
Who is the director of the film 'Ora 7 Jon' based on our liberation war?
  1. ক) Binoy Roy
  2. খ) Chashi Nazrul Islam
  3. গ) Nasiruddin Yousuff
  4. ঘ) Khijir Hayat Khan
সঠিক উত্তর:
ঘ) Khijir Hayat Khan
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Khijir Hayat Khan
ব্যাখ্যা
ওরা ৭ জন
- ওরা ৭ জন হলো খিজির হায়াত খান পরিচালিত একটি বাংলাদেশী মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র।
- মহান মুক্তিযুদ্ধের সময়কার এক রক্তক্ষয়ী অপারেশনের ছবি ‘ওরা সাত জন'।
- চলচ্চিত্রটি ২০২৩ সালের ৩রা মার্চ মুক্তি পায়।
- সিনেমাহলে মুক্তির আগে ১৬ ফেব্রুয়ারি রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ ফিল্ম আর্কাইভে দেশের বীর মুক্তিযোদ্ধাদের জন্য সিনেমাটির বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

অন্যদিকে -
- 'ওরা ১১ জন' চলচ্চিত্রের পরিচালক চাষী নজরুল ইসলাম।
- 'গেরিলা' চলচ্চিত্রের পরিচালক নাসির উদ্দিন ইউসুফ।
- 'রিফিউজি ৭১' এর পরিচালক বিনয় রায়।

উৎস: Ora 7 Jon (THE 7) (2023), IMDb।
১,৩৬৮.
স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান হিসেবে কে নিয়োগ পেয়েছেন? [নভেম্বর, ২০২৪]
  1. এ এম এম নাসির উদ্দীন
  2. তোফায়েল আহমেদ
  3. আনোয়ারুল ইসলাম সরকার
  4. আবুল ফজল মো. সানাউল্লাহ
সঠিক উত্তর:
তোফায়েল আহমেদ
উত্তর
সঠিক উত্তর:
তোফায়েল আহমেদ
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।] 

স্থানীয় সরকার সংস্কার কমিশন:
সরকার স্থানীয় সরকার ব্যবস্থার সংস্কারের জন্য আট সদস্যের একটি কমিশন গঠন করেছে।
প্রধান: -অধ্যাপক তোফায়েল আহমেদ (স্থানীয় সরকার বিশেষজ্ঞ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের সাবেক চেয়ারম্যান)।
অন্যান্য সদস্য:
- অধ্যাপক ফেরদৌস আরফিনা ওসমান (ঢাকা বিশ্ববিদ্যালয়)।
- সাবেক সচিব এ এম এম নাসির উদ্দিন।
- আইনজীবী আব্দুর রহমান।
- মাহফুজ কবির (বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের পরিচালক)।
- মাসুদা খাতুন (নারী উদ্যোগ কেন্দ্রের নির্বাহী পরিচালক)।
- অধ্যাপক মো. তারিকুল ইসলাম (জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়)।
- শিক্ষার্থী প্রতিনিধি।

উল্লেখ্য,
- প্রধান উপদেষ্টার নির্দেশনায় এটি মন্ত্রিপরিষদ বিভাগের সারসংক্ষেপে উল্লেখ করা হয়েছে।
- কমিশনকে ৯০ দিনের মধ্যে প্রতিবেদন দিতে হবে।

তথ্যসূত্র: প্রথম আলো নিউজ।
১,৩৬৯.
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)'র বর্তমান সভাপতি কে? [অক্টোবর, ২০২৫]
  1. ফারুক আহমেদ
  2. আমিনুল ইসলাম বুলবুল
  3. নাজমুল আবেদিন ফাহিম
  4. আসিফ আকবর
সঠিক উত্তর:
আমিনুল ইসলাম বুলবুল
উত্তর
সঠিক উত্তর:
আমিনুল ইসলাম বুলবুল
ব্যাখ্যা

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি):
- বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বাংলাদেশের ক্রিকেটের সর্বোচ্চ ক্রীড়া নিয়ন্ত্রক সংস্থা।
- প্রতিষ্ঠিত হয়: ১৯৭২ সালে।
- প্রধান সদর দপ্তর: ঢাকা, বাংলাদেশ।
- বর্তমান সভাপতি: আমিনুল ইসলাম বুলবুল।

⇒ বিসিবি ১৯৭৭ সালে ICC-এর সদস্য হন।

উৎস: বিসিবি ওয়েবসাইট।

১,৩৭০.
পদ্মা-এক্সিম ব্যাংক একীভূত হয়ে নতুন নাম কী?
  1. এক্সিম ব্যাংক
  2. পদ্মা ব্যাংক
  3. পদ্মা-এক্সিম ব্যাংক
  4. এক্সিম-পদ্মা ব্যাংক
সঠিক উত্তর:
এক্সিম ব্যাংক
উত্তর
সঠিক উত্তর:
এক্সিম ব্যাংক
ব্যাখ্যা
 এক্সিম ব্যাংক
- বেসরকারি খাতে পরিচালিত একীভূত হলো পদ্মা-এক্সিম ব্যাংক।  
- ব্যাংকটিকে একীভূত করার কারণে নতুন কার্যক্রম চলবে এক্সিম ব্যাংকের নামে।
- এরফলে যেমন দেশের ইতিহাসে ব্যাংক খাতে এই প্রথম একীভূত হওয়ার ঘটনা ঘটেছে তেমনি দেশে একটি ব্যাংকের নাম মুচে যাচ্ছে 'পদ্মা ব্যাংক' যার নাম এর আগে ছিল 'ফারমার্স ব্যাংক'।
- ৪ মার্চ, ২০২৪ তারিখে ব্যাংক উদ্যোক্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে বাংলাদেশ ব্যাংকের  গভর্নর জানান, চলতি বছরের মধ্যে ৭ থেকে ১০টি দুর্বল ব্যাংককে সবল বা ভালো ব্যাংকের সঙ্গে একীভূত করা হতে পারে।
- এ সময়ের মধ্যে দুর্বল ব্যাংকগুলো নিজেদের ইচ্ছায় একীভূত না হলে আগামী বছর থেকে তাদের চাপ দিয়ে একীভূত করা হবে।

সূত্র- এক্সিম ব্যাংকের ওয়েবসাইট। 
১,৩৭১.
কত তারিখে বাংলাদেশ-ভুটান ট্রানজিট চুক্তি স্বাক্ষরিত হয়?
  1. ক) ২২ জানুয়ারি, ২০২৩
  2. খ) ২২ ফেব্রুয়ারি, ২০২৩
  3. গ) ২২ মার্চ, ২০২৩
  4. ঘ) ২২ এপ্রিল, ২০২৩
সঠিক উত্তর:
গ) ২২ মার্চ, ২০২৩
উত্তর
সঠিক উত্তর:
গ) ২২ মার্চ, ২০২৩
ব্যাখ্যা
বাংলাদেশ ভুটান ট্রানজিট চুক্তি:
- বাংলাদেশ ও ভুটানের মধ্যে ট্রানজিট সুবিধায় যানবাহন চলাচলের বিষয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
- ২২ মার্চ, ২০২৩ তারিখে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে। 
- পরস্পরের ভূমি ব্যবহার করে বাণিজ্য জোরদারের লক্ষ্য নিয়ে ট্রানজিট চুক্তিতে সই করে দেশ দুটি।
- বুধবার ভুটানের রাজধানী থিম্পুতে ‘প্রটোকল অব দ্য এগ্রিমেন্ট অন দ্য মুভমেন্ট অব ট্রাফিক ইন ট্রানজিট বিটুইন বাংলাদেশ অ্যান্ড ভুটান’ শীর্ষক এই চুক্তি স্বাক্ষরিত হয়।
- চুক্তিতে বাংলাদেশের পক্ষে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এবং ভুটানের পক্ষে দেশটির শিল্প কাণিজ্য ও কর্মসংস্থান মন্ত্রী কার্মা দর্জি সই করেন।
- এই চুক্তির ফলে বাংলাদেশের জল, স্থল ও আকাশপথ ব্যবহার করে ভুটান নির্ধারিত ফি দিয়ে তৃতীয় দেশের সঙ্গে আমদানি-রপ্তানি বাণিজ্য করতে পারবে।
- ভবিষ্যতে চীনের সঙ্গে ভুটানের সরাসরি সড়ক যোগাযোগ হলে তখন এ ট্রানজিট সুবিধায় ভুটানের ভেতর দিয়ে চীনের সঙ্গে বাণিজ্য করতে পারবে বাংলাদেশ।

উৎস: ২২ মার্চ, ২০২৩, প্রথম আলো।
১,৩৭২.
পেনশন স্কিম প্রত্যয় আনুষ্ঠানিকভাবে চালু হয় কবে?
  1. ১ জুন' ২০২৪
  2. ১ জুলাই' ২০২৪
  3. ১ মার্চ' ২০২৪
  4. ১ জুন' ২০২৩
সঠিক উত্তর:
১ জুলাই' ২০২৪
উত্তর
সঠিক উত্তর:
১ জুলাই' ২০২৪
ব্যাখ্যা
পেনশন স্কিম প্রত্যয় আনুষ্ঠানিকভাবে চালু হয় - ১ জুলাই ২০২৪। 

সর্বজনীন পেনশন:
দেশের মানুষের জন্য সর্বজনীন পেনশন কর্মসূচি (স্কিম) চালু করছে সরকার।
এই কর্মসূচির উদ্দেশ্য দেশের নাগরিকদের পেনশন ব্যবস্থার আওতায় আনা।
সর্বজনীন পেনশন কর্মসূচিতে ৫টি স্কিম রাখা হয়েছে। এগুলো হলো
যথাক্রমে-
• প্রবাস স্কিম,
• প্রগতি স্কিম,
• সুরক্ষা স্কিম,
• সমতা স্কিম,
• প্রত্যয় স্কিম।
উল্লেখ, ষষ্ঠ সর্বজনীন পেনশন স্কীম হিসেবে 'সেবক' ২০২৫ সালে চালু হতে পারে। 

তথ্যসূত্র - সর্বজনীন পেনশন স্কিমের ওয়েবসাইট। 
১,৩৭৩.
এশিয়া ডেমোক্রেসি অ্যান্ড হিউম্যান রাইটস পুরস্কার- ২০২৪ পেয়েছে কোন সংস্থা?
  1. অধিকার
  2. আইন ও সালিশ কেন্দ্র
  3. মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন
  4. বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা
সঠিক উত্তর:
অধিকার
উত্তর
সঠিক উত্তর:
অধিকার
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।] 

⇒ এশিয়া ডেমোক্রেসি অ্যান্ড হিউম্যান রাইটস পুরস্কার-২০২৪

- ২০২৪ সালের এশিয়া ডেমোক্রেসি অ্যান্ড হিউম্যান রাইটস পুরস্কার জিতেছে বাংলাদেশি মানবাধিকার সংস্থা অধিকার (Odhikar)।
-
এই পুরস্কার প্রদান করেছে তাইওয়ান ফাউন্ডেশন ফর ডেমোক্রেসি (TFD)
- ২৭ নভেম্বর ২০২৪ এই পুরস্কার ঘোষণা করা হয়।
- পুরস্কার প্রদান করা হবে ১০ ডিসেম্বর ২০২৪, আন্তর্জাতিক মানবাধিকার দিবসে।
- অধিকার তিন দশকের বেশি সময় ধরে নাগরিক ও রাজনৈতিক অধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য প্রদান করা হয়েছে।
- তাইওয়ান ফাউন্ডেশন ফর ডেমোক্রেসি (TFD), এ প্রতিবছর মানবাধিকার রক্ষায় অবদানের স্বীকৃতিস্বরূপ এ পুরস্কার দেয়।
- গণতন্ত্র এবং মানবাধিকারের প্রচার ও সুরক্ষা নিশ্চিত করতে এই পুরস্কার প্রদান করা হয়।
- এই পুরস্কারের সঙ্গে একটি ট্রফি এবং $১,০০,০০০ অর্থ পুরস্কার দেওয়া হবে।

⇒ উল্লেখ্য, 
- অধিকার ১৯৯৪ সালে প্রতিষ্ঠিত একটি বাংলাদেশের মানবাধিকার সংগঠন।
- অধিকারের নেতৃত্বে আছেন মানবাধিকারকর্মী আদিলুর রহমান খান।
- এটি মূলত মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলি নথিভুক্ত ও প্রতিবেদন প্রকাশ করে।
- মত প্রকাশের স্বাধীনতা ও মানবাধিকার রক্ষার জন্য আন্তর্জাতিক পর্যায়েও কাজ করে।
- অন্যন কাজ- মানবাধিকার গবেষণা, অ্যাডভোকেসি, সরকারের কার্যক্রম পর্যবেক্ষণ এবং মানবাধিকার রক্ষাকারীদের প্রশিক্ষণ।

⇒ অধিকার (Odhikar) এর কিছু উল্লেখযোগ্য উদ্যোগ:

- রোম স্ট্যাটিউট স্বাক্ষরে বাংলাদেশকে উদ্বুদ্ধ করা।
- রোহিঙ্গাদের মানবাধিকার লঙ্ঘন তদন্তে ভূমিকা।
- প্রতিবছর মানবাধিকার প্রতিবেদন প্রকাশ (১৯৯৬ সাল থেকে)।

এছাড়াও,
⇒ মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (MHRC) প্রতিষ্ঠা ২০০১ সালে।
কাজের ক্ষেত্র: মানবাধিকার প্রচার ও সচেতনতা বৃদ্ধি।

⇒ আইন ও সালিশ কেন্দ্র (ASK) প্রতিষ্ঠা ১৯৮৬ সালে।
কাজের ক্ষেত্র: নারী অধিকার, শিশু অধিকার এবং শ্রমিক অধিকার রক্ষা।

⇒ বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা (BHRC) প্রতিষ্ঠা ১৯৮৭ সালে।
কাজের ক্ষেত্র: মানবাধিকার রক্ষা এবং আইনি সহায়তা প্রদান।

⇒ বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (BLAST) প্রতিষ্ঠা ১৯৯৩ সালে।
কাজের ক্ষেত্র: আইনি সহায়তা প্রদান এবং বিচার ব্যবস্থার সংস্কারে কাজ।

⇒ জাতীয় মানবাধিকার কমিশন (NHRC) প্রতিষ্ঠা ২০০৯ সালে
কাজের ক্ষেত্র: মানবাধিকার লঙ্ঘন প্রতিরোধ এবং পরামর্শমূলক ভূমিকা পালন।

তথ্যসূত্র: সংশ্লিষ্ট ওয়েবসাইট ও এশিয়া ডেমোক্রেসি অ্যান্ড হিউম্যান রাইটস ওয়েবসাইট । [লিঙ্ক]
১,৩৭৪.
সম্প্রতি [অক্টোবর, ২০২৫] ইংলিশ চ্যানেল পাড়ি দিয়েছে -
  1. আবদুল মালেক
  2. এম এ মুহিত 
  3. নাজমুল হক হিমেল
  4. ইরফানুল শাকিল
সঠিক উত্তর:
নাজমুল হক হিমেল
উত্তর
সঠিক উত্তর:
নাজমুল হক হিমেল
ব্যাখ্যা

ইংলিশ চ্যানেল:
- ইংলিশ চ্যানেল আটলান্টিক মহাসাগরের একটি অংশ।
- এটি উত্তর ফ্রান্স থেকে গ্রেট ব্রিটেনের দ্বীপকে পৃথক করে।
- এই চ্যানেল উত্তর সাগর ও আটলান্টিক মহাসাগরকে সংযুক্ত করেছে। 

⇒ সম্প্রতি  ইংলিশ চ্যানেল পাড়ি দিয়েছে বাংলাদেশের দুই ব্যক্তি দুই সাঁতারু নাজমুল হক হিমেল ও মাহফিজুর রহমান সাগর।
- দীর্ঘ ৩৭ বছর পর ইংলিশ চ্যানেল পাড়ি দিয়েছেন বাংলাদেশের এই দুই সাঁতারু।
- ২৯ জুলাই, ২০২৫ তারিখে ১২ ঘণ্টা ১০ মিনিট সাঁতরিয়ে তারা ইংলিশ চ্যানেল পাড়ি দেন।

উলেখ্য,  
- বিখ্যাত এই চ্যানেল অতিক্রম করা প্রথম এশীয় ও বাঙালি ব্রজেন দাস। ১৯৫৮ থেকে ১৯৬১ সালের মধ্যে মোট ছয়বার চ্যানেলটি অতিক্রম করেন তিনি। ১৯৬৫ সালে ইংলিশ চ্যানেল পাড়ি দেন আবদুল মালেক। ‎স্বাধীনতার পর বাংলাদেশের প্রথম সাঁতারু হিসেবে ১৯৮৮ সালে ইংলিশ চ্যানেল পাড়ি মোশাররফ হোসেন।

উৎস: i) The Daily Star Bangla.
         ii) Britannica.

১,৩৭৫.
দেশে প্রথমবারের মতো সর্বজনীন পেনশন কর্মসূচি চালু করা হয় কখন থেকে?
  1. ১৫ আগস্ট, ২০২৩
  2. ১৬ আগস্ট, ২০২৩
  3. ১৭ আগস্ট, ২০২৩
  4. ১৮ আগস্ট, ২০২৩
সঠিক উত্তর:
১৭ আগস্ট, ২০২৩
উত্তর
সঠিক উত্তর:
১৭ আগস্ট, ২০২৩
ব্যাখ্যা
• সর্বজনীন পেনশন কর্মসূচি:
- দেশে সর্বজনীন পেনশন কর্মসূচি চালু হয় - ১৭ আগস্ট, ২০২৩।
- সর্বজনীন পেনশন কর্মসূচি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
- উদ্বোধনের দিন থেকেই ১৮ বছর বা তার বেশি বয়সী নাগরিকরা চারটি স্কিমের মাধ্যমে এতে অন্তর্ভুক্ত হতে পারে।
- বর্তমানে চার শ্রেণির জনগোষ্ঠীর জন্য চার ধরনের পেনশন কর্মসূচি চালু করা হয়।
- ৪ ধরনের সার্বজনীন পেনশন স্কিম:
→ ‘প্রবাস’
→ ‘প্রগতি‘,
→ ‘সুরক্ষা’ ও
→ ‘সমতা’।

তথ্যসূত্র: সর্বজনীন পেনশন কর্তপক্ষ।
১,৩৭৬.
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বপ্রথম কততম কাউন্সিলে আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন?
  1. ক) একাদশ
  2. খ) দশম
  3. গ) ত্রয়োদশ
  4. ঘ) ষষ্ঠ
সঠিক উত্তর:
গ) ত্রয়োদশ
উত্তর
সঠিক উত্তর:
গ) ত্রয়োদশ
ব্যাখ্যা
আওয়ামী লীগের সভাপতিবৃন্দ : 
- আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সেল (সিআরআই) সূত্রে জানা যায়, দলের প্রথম সভাপতি ছিলেন মাওলানা আবদুল হামিদ খান ভাসানী। তিনি ১৯৪৯ থেকে ১৯৫৭ সাল পর্যন্ত চারটি কাউন্সিলে সভাপতি নির্বাচিত হন। 
 
এরপর ওই বছর একটি বিশেষ কাউন্সিলে ভারপ্রাপ্ত সভাপতি হন আবদুর রশিদ তর্কবাগীশ। ১৯৬৪ সালে দলের পঞ্চম কাউন্সিলে তিনি সভাপতি নির্বাচিত হন। সভাপতি পদে ছিলেন ১৯৬৬ সাল পর্যন্ত। 
 
ওই বছর ষষ্ঠ কাউন্সিলে দলের সভাপতি হন শেখ মুজিবুর রহমান। তিনি ১৯৭৪ সাল পর্যন্ত সভাপতি পদে ছিলেন। 
 
১৯৭৪ সালে দশম কাউন্সিলে সভাপতি হন এ এইচ এম কামরুজ্জামান। ১৯৭৫ সালে ঘাতকের গুলিতে কেন্দ্রীয় কারাগারে নিহত হন তিনি। 
এরপর ১৯৭৮ সালে কাউন্সিলে সভাপতি হন আবদুল মালেক। তিনি ১৯৮১ সাল পর্যন্ত ছিলেন। 
 
১৯৮১ সালের ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত ৩৫ বছরের বেশি সময় ধরে দলের সভাপতি পদে আছেন শেখ হাসিনা। দলের ১৩তম কাউন্সিলে তিনি প্রথম সভাপতি হন। সর্বশেষ ২০তম কাউন্সিলেও তিনি একই পদে নির্বাচিত হয়েছেন।
 
বঙ্গবন্ধু হত্যাকান্ডের পর ৬ বছর পর নির্বাসিত জীবন শেষ করে ১৯৮১ সালের ১৭ মে বঙ্গবন্ধুকন্যা দেশে ফিরে আসেন।
- তার আগেই ১৯৮১ সালের ১৪ - ১৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত দলীয় কাউন্সিলে শেখ হাসিনার অনুপস্থিতিতেই তাঁকে সর্বসম্মতিক্রমে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত করা হয়।
 
উৎস: প্রথম আলো, প্রধানমন্ত্রীর কার্যালয় ও আওয়ামীলীগ ওয়েবসাইট।
১,৩৭৭.
'অপারেশন ডেভিল হান্ট' শুরু হয় কত তারিখ?
  1. ১ ফেব্রুয়ারি, ২০২৫ সালে
  2. ৫ ফেব্রুয়ারি, ২০২৫ সালে
  3. ৮ ফেব্রুয়ারি, ২০২৫ সালে
  4. ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ সালে
সঠিক উত্তর:
৮ ফেব্রুয়ারি, ২০২৫ সালে
উত্তর
সঠিক উত্তর:
৮ ফেব্রুয়ারি, ২০২৫ সালে
ব্যাখ্যা
অপারেশন ডেভিল হান্ট:
- অপারেশন ডেভিল হান্ট যৌথ বাহিনী কর্তৃক পরিচালিত একটি বিশেষ অভিযান।
- অপারেশন ডেভিল হান্ট শুরু হয় ৮ ফেব্রুয়ারি, ২০২৫ সালে।
- দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় পরিচালিত হয় এই যৌথ অভিযান।
- গাজীপুরে ছাত্র-জনতার ওপর সন্ত্রাসী হামলার পরিপ্রেক্ষিতে সারাদেশে অভিযানে সন্ত্রাসীদের আইনের আওতায় আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
- এই অভিযানে সারা দেশে যৌথ বাহিনীর তিন লাখের বেশি সদস্য অংশ নিয়েছে।

তথ্যসূত্র - দৈনিক প্রথম আলো।
১,৩৭৮.
রাশিয়ার ছোড়া মিসাইল বাংলাদেশি জাহাজ ‘এমভি বাংলার সমৃদ্ধি’তে আঘাত হানে কোন বন্দরে থাকা অবস্থায়?
  1. ক) মারিউপোল
  2. খ) অলভিয়া
  3. গ) বারদিয়ানস্ক
  4. ঘ) খেরসন
সঠিক উত্তর:
খ) অলভিয়া
উত্তর
সঠিক উত্তর:
খ) অলভিয়া
ব্যাখ্যা
২ মার্চ ২০২২ ইউক্রেনের কৃষ্ণসাগর তীরের অলভিয়া বন্দরে আটকে পড়া বাংলাদেশি জাহাজ ‘এমভি বাংলার সমৃদ্ধি’তে গোলার আঘাতে নাবিক হাদিসুর রহমান নিহত হন। 

সূত্র: Live MCQ বিশেষ সাম্প্রতিক সমাচার: এপ্রিল, ২০২১ – এপ্রিল, ২০২২
১,৩৭৯.
বাংলাদেশের বর্তমান জি আই (GI) পণ্য কয়টি?
  1. ক) ৯ টি
  2. খ) ১০ টি
  3. গ) ১১ টি
  4. ঘ) ১২ টি
সঠিক উত্তর:
গ) ১১ টি
উত্তর
সঠিক উত্তর:
গ) ১১ টি
ব্যাখ্যা
জিআই (GI):
- জিআই (GI) এর পূর্ণরূপ হলো (Geographical indication) ভৌগলিক নির্দেশক। WIPO (world intellectual property organization) হলো জিআই পণ্যের স্বীকৃতি দানকারী প্রতিষ্ঠান।
- বাংলাদেশের GI পণ্য সমূহ:
১. জামদানি,
২. ইলিশ,
৩. চাঁপাইনবাবগঞ্জের - খিরসাপাত আম,
৪. বিজয়পুরের সাদা মাটি,
৫. দিনাজপুরের কাটারীভোগ,
৬. কালিজিরা,
৭. রংপুরের শতরঞ্জি,
৮. রাজশাহী সিল্ক,
৯. ঢাকাই মসলিন,
১০. বাগদা চিংড়ি,
১১. ফজলি আম।

উৎস: প্রথম আলো।
১,৩৮০.
‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব অষ্টম বাংলাদেশ চীন-মৈত্রী সেতু’ কোন নদীর ওপর নির্মিত?
  1. ক) পায়রা
  2. খ) কালিজিরা
  3. গ) ইলিশা
  4. ঘ) কচা
সঠিক উত্তর:
ঘ) কচা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) কচা
ব্যাখ্যা
• বরিশাল-খুলনা মহাসড়কে পিরোজপুরের কচা নদীর ওপর বেকুটিয়া পয়েন্টে নির্মিত ‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব অষ্টম বাংলাদেশ চীন-মৈত্রী সেতু’ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।   

তথ্যসূত্র:- লাইভ এমসিকিউ সাম্প্রতি সমাচার, অক্টোবর ২০২২।
১,৩৮১.
১৯৭১ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত কতজন রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন?
  1. ক) ৩ জন
  2. খ) ৫ জন
  3. গ) ২ জন
  4. ঘ) ৮ জন
সঠিক উত্তর:
ঘ) ৮ জন
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৮ জন
ব্যাখ্যা
১৯৭১ -১৯৭৫ সাল পর্যন্ত বাংলাদেশের ৮ জন রাষ্ট্রপতি দায়িত্ব পালন করেন :
   
          রাষ্ট্রপতিগণ       -       মেয়াদকাল 
১.  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান   -  (২৬-০৩-১৯৭১  -  ১২-০১-১৯৭২)
২.  সৈয়দ নজরুল ইসলাম(অস্থায়ী রাষ্ট্রপতি) -  (২৬-০৩-১৯৭১  -  ১০-০১-১৯৭২)    
৩. বিচারপতি আবু সাঈদ চৈধুরী  - (১২-০১-১৯৭২ -  ১৭-১২-১৯৭২)
     বিচারপতি আবু সাঈদ চৈধুরী   - (১৭-১২-১৯৭২  -  ১০-০৪-১৯৭৩)    
     বিচারপতি আবু সাঈদ চৈধুরী  -  (১০-০৪-১৯৭৩  -  ২৪-১২-১৯৭৩)   
৪.  স্পীকার জনাব মুহম্মদুল্লাহ্‌(রাষ্ট্রপতির দায়িত্বপ্রাপ্ত)  -  (২৪-১২-১৯৭৩  -  ২৭-০১-১৯৭৪)    
৫.  জনাব মুহম্মদুল্লাহ্‌   (২৭-০১-১৯৭৪  -  ২৫-০১-১৯৭৫)  
৬.  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান -  (২৫-০১-১৯৭৫ - ১৫-০৮-১৯৭৫)    
৭.   খন্দকার মোশ্‌তাক আহ্‌মাদ  - (১৫-০৮-১৯৭৫  - ০৬-১১-১৯৭৫)   
৮.   বিচারপতি জনাব আবুসাদাত মোহাম্মদ সায়েম  - (০৬-১১-১৯৭৫ - ২১-০৪-১৯৭৭)
 
উৎস: রাষ্ট্রপতির কার্যালয় এর ওয়েবসাইট
১,৩৮২.
Where is the location of the country's first full private space research center?
  1. ক) Muhammadpur, Dhaka
  2. খ) Betbunia, Rangamati
  3. গ) Sreepur, Gazipur
  4. ঘ) Moulvibazar, Sylhet
সঠিক উত্তর:
গ) Sreepur, Gazipur
উত্তর
সঠিক উত্তর:
গ) Sreepur, Gazipur
ব্যাখ্যা
• মহাকাশ গবেষণাকেন্দ্র:
- দেশের প্রথম পূর্ণাঙ্গ বেসরকারি মহাকাশ গবেষণাকেন্দ্র অবস্থিত - শ্রীপুর, গাজীপুর।
- ডমরেটরি, অ্যাস্ট্রো অবজারভেটরি, অ্যাস্ট্রো উঠানসহ এটি হয়ে উঠেছে অনন্য এক স্থাপনা।
- শ্রীপুরের বাঘের বাজার থেকে প্রায় ৫ কিলোমিটারের পথ।
- এটিই দেশের প্রথম পূর্ণাঙ্গ মহাকাশ পর্যবেক্ষণ কেন্দ্র।
- ব্যক্তি উদ্যোগে এটি প্রতিষ্ঠা করেছেন জ্যোতির্বিজ্ঞান চর্চার অন্যতম পথিকৃৎ বীর মুক্তিযোদ্ধা শাহজাহান মৃধা বেনু।

তথ্যসূত্র: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার ও পত্রিকা রিপোর্ট।
১,৩৮৩.
প্রথম বাংলাদেশি নারী হিসেবে হিমালয়ের লবুচে পর্বতশৃঙ্খ জয় করেন -
  1. ক) নিশাত মজুমদার
  2. খ) জয়নাব বিনতে হোসেন
  3. গ) ওয়াসফিয়া নাজরীন
  4. ঘ) শাফিনা শেহনাজ
সঠিক উত্তর:
খ) জয়নাব বিনতে হোসেন
উত্তর
সঠিক উত্তর:
খ) জয়নাব বিনতে হোসেন
ব্যাখ্যা
প্রথম বাংলাদেশি নারী হিসেবে খুম্বু হিমালয়ের এভারেস্ট বেসক্যাম্পের কাছাকাছি ৬ হাজার ১১৯ মিটার বা ২০,০৭০ ফুট উচ্চতার ‘লেবুচে’ পর্বতশৃঙ্খ জয় করে লাল-সবুজ পতাকা উড়িয়েছেন বাংলাদেশের পর্বতারোহী জয়নাব বিনতে হোসেন শান্তু।
১ নভেম্বর সোমবার, সকাল ৯টা বেজে ৫০ মিনিটে এই কৃতিত্ব অর্জন করেন জয়নাব।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় অনার্স-মাস্টার্স সম্পন্ন করে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন জয়নাব।
উৎস : যমুনা টিভি রিপোর্ট।
১,৩৮৪.
সম্প্রতি 'নজরুল পুরস্কার' প্রবর্তন করেছে - 
  1. ক) ঢাকা বিশ্ববিদ্যালয়
  2. খ) বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি
  3. গ) বাংলা একাডেমি
  4. ঘ) বাংলাদেশ শিল্পকলা একাডেমি
সঠিক উত্তর:
গ) বাংলা একাডেমি
উত্তর
সঠিক উত্তর:
গ) বাংলা একাডেমি
ব্যাখ্যা
• নজরুল পুরস্কার:
- জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মবার্ষিকী স্মরণে বাংলা একাডেমি নজরুল চর্চায় অবদানের স্বীকৃতিস্বরূপ নজরুল পুরস্কার চালু করেছে।
- এখন থেকে প্রতি বছর নজরুল সাহিত্যের একজন গবেষক, সমালোচক, অনুবাদক, নজরুলসঙ্গীত শিল্পীকে এ পুরস্কার প্রদান করা হবে।
- পুরস্কারের মূল্যমান দুই লাখ টাকা।
- এই বছর নজরুল পুরস্কারে ভূষিত হয়েছেন প্রখ্যাত প্রাবন্ধিক-গবেষক, ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী।

উৎস: প্রথম আলো।
১,৩৮৫.
বর্তমানে বিশ্বের শীর্ষ পরিবেশবান্ধব কারখানার স্বীকৃতি লাভ করেছে -
  1. এসএম সোর্সিং
  2. নিট এশিয়া ও ইন্টিগ্রা ড্রেসেস
  3. লিডা টেক্সটাইল অ্যান্ড ডাইং ও লিজ ফ্যাশন ইন্ডাস্ট্রিজ
  4. রেমি হোল্ডিংস ও ফতুল্লা অ্যাপারেলস
সঠিক উত্তর:
এসএম সোর্সিং
উত্তর
সঠিক উত্তর:
এসএম সোর্সিং
ব্যাখ্যা
বিশ্বের শীর্ষ পরিবেশবান্ধব কারখানা:
- ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত ইউএসজিবিসি যে সনদ দেয়, সেটির নাম ‘লিড’।
- লিডের পূর্ণরূপ: লিডারশিপ ইন এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল ডিজাইন।
- যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিল (ইউএসজিবিসি) এ সনদ দেয়।
- ২০১২ সালে পোশাকশিল্পের উদ্যোক্তা সাজ্জাদুর রহমান মৃধার হাত ধরে প্রথম পরিবেশবান্ধব সবুজ কারখানার যাত্রা শুরু দেশে।
- বর্তমানে দেশে তৈরি পোশাক খাতে লিড সবুজ কারখানা ২১১টি।

উল্লেখ্য,
- বিশ্বের শীর্ষ পরিবেশবান্ধব কারখানা গাজীপুরের এসএম সোর্সিং।
- এই ছোট কারখানা লিড সনদে সর্বোচ্চ নম্বর পেয়ে বিশ্বের শীর্ষ পরিবেশবান্ধব কারখানার স্বীকৃতি অর্জন করেছে।
- ১১০ নম্বরের মধ্যে এসএম সোর্সিং পেয়েছে ১০৬।

অন্যদিকে -
- দেশের অন্য শীর্ষস্থানীয় পরিবেশবান্ধব কারখানাগুলো হচ্ছে ময়মনসিংহের গ্রিন টেক্সটাইল, গাজীপুরের নিট এশিয়া ও ইন্টিগ্রা ড্রেসেস, নারায়ণগঞ্জের রেমি হোল্ডিংস ও ফতুল্লা অ্যাপারেলস, গাজীপুরের লিডা টেক্সটাইল অ্যান্ড ডাইং ও লিজ ফ্যাশন ইন্ডাস্ট্রিজ এবং মানিকগঞ্জের তারাসিমা অ্যাপারেলস।

উৎস: ৭ মার্চ ২০২৪, প্রথম আলো।
১,৩৮৬.
আন্তর্জাতিক অপরাধ আদালত (ICC)-এর সর্বশেষ সদস্য দেশ কোনটি?
  1. আর্মেনিয়া
  2. বুরুন্ডি
  3. মোজাম্বিক
  4. ভানুয়াতু
সঠিক উত্তর:
আর্মেনিয়া
উত্তর
সঠিক উত্তর:
আর্মেনিয়া
ব্যাখ্যা
• আন্তর্জাতিক অপরাধ আদলত (ICC):
- ১৯৯৮ সালের ১৭ জুলাই স্বাক্ষরিত রোম চুক্তি কার্যকরের মাধ্যমে ২০০২ সালের ১ জুলাই আন্তর্জাতিক অপরাধ আদালত আনুষ্ঠানিকভাবে গঠিত হয়।
- বর্তমান সদস্য সংখ্যা ১২৪টি।
- সর্বশেষ (১২৪তম) সদস্যদেশ - আর্মেনিয়া।
- ICC - এর সদর দপ্তর - নেদারল্যান্ডেস্‌-এর হেগ শহরে।
- আন্তর্জাতিক অপরাধ আদালতের বিচারকদের নিয়োগ প্রদান করে ICC এর Assembly of State Parties (ASP).
- আন্তর্জাতিক অপরাধ আদালতের বিচারকের সংখ্যা - ১৮ জন এবং মেয়াদ - ৯ বছর।

তথ্যসূত্র:- জাতিসংঘ ও আন্তর্জাতিক অপরাধ আদালতের ওয়েবসাইট।
১,৩৮৭.
গণপরিবহনে যৌন হয়রানি প্রতিরোধে চালু হওয়া অ্যাপের নাম কী?
  1. SUPPORT
  2. HELP
  3. REPORT
  4. REST
সঠিক উত্তর:
HELP
উত্তর
সঠিক উত্তর:
HELP
ব্যাখ্যা
- গণপরিবহনে নারীদের যৌন হয়রানিতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে 'HELP' (হ্যারাসমেন্ট এলিমিনেশন লিটারেসি প্রোগ্রাম) নামে একটি অ্যাপ চালু হয়েছে।
- ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার (বিজেসি) ও সুইচ বাংলাদেশ ফাউন্ডেশন যৌথভাবে এই অ্যাপ তৈরি করেছে।
- ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে ফ্রি প্রেস আনলিমিটেড ও আর্টিকেল নাইনটিনের সহায়তায় এ প্রকল্প বাস্তবায়ন হচ্ছে।
- চলন্ত বাস বা গণপরিবহনে হয়রানির শিকার হলে HELP অ্যাপে রিপোর্ট করা যাবে।
- প্রাথমিকভাবে এটি পাইলট প্রকল্প হিসেবে ঢাকার বসিলা থেকে সায়েদাবাদ রুটে বাস্তবায়ন করা হবে।
- অ্যাপে রিপোর্ট করলে তা ভলান্টিয়ারদের কাছে তথ্য পৌঁছে যাবে।
- ভুক্তভোগী নিকটস্থ থানার ডিউটি অফিসারের কাছে সরাসরি কল করতে পারবেন।
- ৯৯৯ ইমার্জেন্সি সার্ভিসের সঙ্গে সংযুক্ত থাকবে অ্যাপটি।
- অ্যাপের মাধ্যমে রিপোর্টগুলো সংরক্ষণ করা হবে, যা পরে আইনি সহায়তার জন্য কাজে লাগবে।
- নিজের পরিচয় গোপন রেখেও এই অ্যাপে রিপোর্ট করার সুযোগ থাকবে।
- অ্যাপটিতে 'এলার্ট' অপশন থাকবে, যা চাপ দিলে তাৎক্ষণিকভাবে ভলান্টিয়ারদের কাছে ভুক্তভোগীর 'রিয়েল টাইম লোকেশন' পৌঁছে যাবে।

উৎস: The Daily Star বাংলা (মার্চ ১৫, ২০২৫)
১,৩৮৮.
'Abdur Rouf Talukder' is the ____ Governor of Bangladesh Bank.
  1. ক) 13th
  2. খ) 10th
  3. গ) 12th
  4. ঘ) 11th
সঠিক উত্তর:
গ) 12th
উত্তর
সঠিক উত্তর:
গ) 12th
ব্যাখ্যা
১১ জুন ২০২২ বাংলাদেশ ব্যাংকের ১২তম গভর্নর হিসেবে নিয়োগ পান আব্দুর রউফ তালুকদার।

সূত্র: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, জুলাই ২০২২
১,৩৮৯.
ভারত প্রথমবারের বাংলাদেশের কোন বন্দর ব্যবহারের অনুমতি লাভ করে?
  1. চট্টগ্রাম বন্দর
  2. পায়রা বন্দর
  3. মোংলা বন্দর
  4. ক ও গ
সঠিক উত্তর:
ক ও গ
উত্তর
সঠিক উত্তর:
ক ও গ
ব্যাখ্যা
বন্দর ব্যবহারের অনুমতি:
- বাংলাদেশ প্রথমবারের মতো ভারতীয়দের চট্টগ্রাম ও মোংলা বন্দর ব্যবহারের অনুমতি দিয়েছে।
- এর একটি বড় প্রভাব পড়বে ভারতের উত্তর–পূর্বাঞ্চলে।

উল্লেখ্য,
- আগরতলা-আখাউড়া রেললাইনের ফলে বাংলাদেশ এবং ভারতের উত্তর-পূর্ব রাজ্যগুলোর মধ্যে ভ্রমণের সময় ও দূরত্ব কমে যাবে।
- বৃহত্তর বাজারে প্রবেশাধিকার, পণ্য পরিবহন ও (দুই দেশের) মানুষে মানুষে যোগাযোগ বৃদ্ধি পাবে।
- ভাষাগত ও সাংস্কৃতিক সংযোগ এবং সাহিত্য, সংগীত ও শিল্পের প্রতি একই অনুরাগ ভারত-বাংলাদেশের অভিন্ন ঐতিহ্যকে আরও শক্তিশালী করে

উৎস: ১ ফেব্রুয়ারি ২০২৪, প্রথম আলো।
১,৩৯০.
মুক্তিযুদ্ধভিত্তিক আত্মজৈবনিক গ্রন্থ ‘A Story of My Time‘ এর লেখক -
  1. ক) শরিফ উদ্দিন আহমেদ
  2. খ) মনজুরুল হক
  3. গ) বজলুর রশীদ
  4. ঘ) মোজাম্মেল হক
সঠিক উত্তর:
খ) মনজুরুল হক
উত্তর
সঠিক উত্তর:
খ) মনজুরুল হক
ব্যাখ্যা
মুক্তিযুদ্ধভিত্তিক আত্মজৈবনিক গ্রন্থ A Story of My Time এর লেখক – মনজুরুল হক।

• মুক্তিযুদ্ধভিত্তিক আত্মজৈবনিক গ্রন্থ:
- মুক্তিযুদ্ধভিত্তিক আত্মজৈবনিক গ্রন্থ A Story of My Time এর লেখক – মনজুরুল হক।
- লেখক মনজুরুল হকের জন্ম ঢাকায়।
- তিনি ঢাকা কলেজ থেকে মাধ্যমিক পাসের পর মস্কো বিশ্ববিদ্যালয় ও লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি নেন।
- ১৯৯৪ সাল থাকে তিনি জাপানে স্থায়ীভাবে বসবাস করছেন।

- প্রথম আলোর জাপান প্রতিনিধি হিসেবে কাজ করছেন।
- এ ছাড়া তিনি জাপানের এনএইচকে রেডিওতে সাংবাদিকতায় যুক্ত, টোকিও বিশ্ববিদ্যালয়ে ভিজিটিং প্রফেসর হিসেবে অধ্যাপনা করছেন ২৫ বছর ধরে।
- ইতিহাস, শিল্পকলা, সংস্কৃতি, সাহিত্য সমালোচনা নিয়ে ইতিমধ্যে তাঁর ১০টি বই প্রকাশিত হয়েছে।

তথ্যসূত্র: দৈনিক প্রথম আলো (৭ ডিসেম্বর, ২০২২)।
১,৩৯১.
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 'স্কুল ফিডিং' কার্যক্রম শুরু হয় কবে?
  1. ১৪ নভেম্বর, ২০২৫
  2. ১৫ নভেম্বর, ২০২৫
  3. ১৬ নভেম্বর, ২০২৫
  4. ১৭ নভেম্বর, ২০২৫
সঠিক উত্তর:
১৫ নভেম্বর, ২০২৫
উত্তর
সঠিক উত্তর:
১৫ নভেম্বর, ২০২৫
ব্যাখ্যা

'স্কুল ফিডিং' কার্যক্রম:
- শিশুদের পুষ্টি নিশ্চিত করা, বিদ্যালয়ে উপস্থিতির হার বৃদ্ধি, শিক্ষার্থীদের মনোযোগ ধরে রাখার লক্ষ্যে সারা দেশের নির্বাচিত সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে 'স্কুল ফিডিং' কার্যক্রম শুরু করা হয়।
- ১৫ নভেম্বর, ২০২৫ সালে এই কার্যক্রম শুরু হয়।
- নাটোর থেকে এই কার্যক্রম শুরু হয়।
- ২০২৭ সাল পর্যন্ত প্রকল্প মেয়াদকালে দেশের নির্বাচিত ১৫০টি উপজেলার ১৯ হাজার ৪১৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩১ লাখ ১৩ হাজার শিক্ষার্থীকে সপ্তাহে পাঁচ স্কুল কর্ম দিবসে পুষ্টিকর খাবার প্রদান করা হবে।

তথ্যসূত্র - কালেরকণ্ঠ পত্রিকার রিপোর্ট।

১,৩৯২.
বাংলাদেশের প্রথম মহিলা ফিফা রেফারি-
  1. ক) জয়া চাকমা
  2. খ) জয়া আহসান
  3. গ) আফিফা মারমা
  4. ঘ) সেলিনা পারভীন
সঠিক উত্তর:
ক) জয়া চাকমা
উত্তর
সঠিক উত্তর:
ক) জয়া চাকমা
ব্যাখ্যা
বাংলাদেশের প্রথম মহিলা ফিফা রেফারি জয়া চাকমা। উৎসঃ Live MCQ সাম্প্রতিক সমাচার
১,৩৯৩.
২০২০ সালে বাংলাদেশের কোন সেক্টরে সর্বাধিক প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ এসেছে?
  1. ক) টেলিযোগাযোগ
  2. খ) ব্যাংকিং
  3. গ) বস্ত্রখাত
  4. ঘ) জ্বালানি
সঠিক উত্তর:
ঘ) জ্বালানি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) জ্বালানি
ব্যাখ্যা
- ২০২০ সালে বাংলাদেশে নিট প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ হয়েছে ২৫৬.৩৫ কোটি মার্কিন ডলার।
বিনিয়োগের শীর্ষখাতসমূহ (মার্কিন ডলার):
- প্রথম : পাওয়ার বা জ্বালানি (৫০৮ মি. ডলার)
- দ্বিতীয় : খাদ্য (৩৩২ মি. ডলার)
- তৃতীয় : ব্যাংকিং (৩০২ মি. ডলার)।
বিনিয়োগকারী শীর্ষ দেশসমূহ (মার্কিন ডলার):
- প্রথম : নেদারল্যান্ডস (৪০০ মি. ডলার)
- দ্বিতীয় : যুক্তরাজ্য (৩৯৬ মি. ডলার)
- তৃতীয় : যুক্তরাষ্ট্র (২৯৬ মি. ডলার)।
(তথ্যসূত্র: বাংলাদেশ ব্যাংক ওয়েবসাইট)
১,৩৯৪.
মাথাপিছু চাল গ্রহণে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত? [নভেম্বর, ২০২৫]
  1. ২য়
  2. ৩য়
  3. ৪র্থ
  4. ৫ম
সঠিক উত্তর:
২য়
উত্তর
সঠিক উত্তর:
২য়
ব্যাখ্যা

মাথাপিছু চাল গ্রহণ:
- বিশ্বে মাথাপিছু চাল গ্রহণের দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ। 
- সম্প্রতি প্রকাশিত জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) এক প্রতিবেদনে এই তথ্য জানা যায়।
- তালিকায় প্রথম স্থানে প্রতিবেশী মায়ানমার এবং তৃতীয় স্থানে রয়েছে এশিয়ার আরেক দেশ ভিয়েতনাম।
- প্রতিবেদনে বলা হয়, চলতি ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশে চালের ব্যবহার হবে ৪২.৪ মিলিয়ন টন।
- এর মধ্যে বাংলাদেশের মানুষের মাথাপিছু চাল গ্রহণ ২০২৫-২৬ অর্থবছরে থাকবে বার্ষিক ১৯১.১ কেজি।

তথ্যসূত্র- পত্রিকা রিপোর্ট। [Link]

১,৩৯৫.
সম্প্রতি, অস্ট্রেলিয়ায় আয়োজিত ২৭তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে বাংলাদেশ দল মোট কয়টি পদক লাভ করেছে? [ডিসেম্বর, ২০২৫]
  1. ৬টি
  2. ৮টি
  3. ১১টি
  4. ১৩টি
সঠিক উত্তর:
১১টি
উত্তর
সঠিক উত্তর:
১১টি
ব্যাখ্যা

২৭তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াড:
- গত ১৭ থেকে ২০ ডিসেম্বর, ২০২৫ অস্ট্রেলিয়ার গোল্ড কোস্ট শহরের মান্ত্রা সাউথপোর্ট শার্ক কনভেনশন সেন্টারে ২৭তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াড (আইআরও) অনুষ্ঠিত হয়।
- এই উৎসবে বাংলাদেশের ১০ সদস্যের দল অংশ নেন।
- তারা ১টি গোল্ড, ৬টি ব্রোঞ্জ ও ৪টি টেকনিক্যাল পদকসহ মোট ১১টি পদক জয় করেছে।
- বাংলাদেশ দলের পক্ষে ক্রিয়েটিভ ক্যাটাগরির সিনিয়র গ্রুপে স্বর্ণপদক অর্জন করেছেন আনন্দ মোহন কলেজের শিক্ষার্থী মোহাম্মদ আবদুল্লাহ আল টিটু।

তথ্যসূত্র- প্রথম আলো। [link]

১,৩৯৬.
ন্যাশনাল থ্যালাসেমিয়া জরিপ- ২০২৪ অনুযায়ী, দেশে মোট জনসংখ্যার থ্যালাসেমিয়া রোগের বাহক কত শতাংশ?
  1. ১১.২%
  2. ১১.৪%
  3. ১১.৮%
  4. ১১.৯%
সঠিক উত্তর:
১১.৪%
উত্তর
সঠিক উত্তর:
১১.৪%
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

ন্যাশনাল থ্যালাসেমিয়া জরিপ- ২০২৪

- ৭ জুলাই বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ন্যাশনাল থ্যালাসেমিয়া জরিপ- ২০২৪ প্রকাশ করে। 
- প্রতিবেদন অনুযায়ী, মোট জনসংখার  শতাংশ থ্যালাসেমিয়া রোগের বাহক ১১.৪%
• পুরুষ : ১১.৯%, • মহিলা : ১১.২%
• শহরে : ১১%, • গ্রামে: ১১.৬%
- হেপাটাইসিস - বি- পজেটিভের বাহক ১.২%
• পুরুষ : ১.৩%, • মহিলা : ১.১%
• শহরে : ১.৪%, • গ্রামে: ১%


সূত্র- ন্যাশনাল থ্যালাসেমিয়া জরিপ- ২০২৪।
১,৩৯৭.
Who completed the 'Sea to Summit' expedition, starting from the Cox's Bazar beach and walking to the top of Everest?
  1. Imamur Rahman
  2. Shahriar Alam
  3. Babar Ali
  4. Wasfia Nazneen
  5. Ikramul Hasan Shakil
সঠিক উত্তর:
Ikramul Hasan Shakil
উত্তর
সঠিক উত্তর:
Ikramul Hasan Shakil
ব্যাখ্যা
ইকরামুল হাসান শাকিল:
- কক্সবাজার সমুদ্রসৈকত থেকে যাত্রা শুরু করে হাঁটাপথ পাড়ি দিয়ে এভারেস্টের চূড়ায় পৌঁছানোর ‘সি টু সামিট’ অভিযান সম্পন্ন করেছেন ইকরামুল হাসান শাকিল।

⇒ ৬ষ্ঠ বাংলাদেশি হিসেবে মাউন্ট এভারেস্ট হয় করেছেন ইকরামুল হাসান শাকিল।
- ২০২৫ সালের ১৯ মে তিনি এভারেস্ট চূড়া জয় করেন।
- সবচেয়ে কম সময়ে এই দীর্ঘ পথ পাড়ি দিয়ে নতুন রেকর্ডও গড়েছেন তিনি।
- কক্সবাজার থেকে হেঁটে গিয়ে পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্টে বাংলাদেশের পতাকা ওড়ালেন ইকরামুল হাসান শাকিল।
- ইকরামুল হাসান তাঁর এই অভিযানের নাম দিয়েছেন ‘সি টু সামিট’, অর্থাৎ সমুদ্র থেকে শৃঙ্গ।
- শাকিলের 'সি টু সামিট' অভিযাত্রা শুরু হয় ২৫ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখে কক্সবাজার থেকে।
- এরপর ৯০ দিনের মধ্যেই বাংলাদেশ, ভারত ও নেপালের মধ্য দিয়ে প্রায় এক হাজার ৩০০ কিলোমিটার দীর্ঘ পথ পাড়ি দেন এবং ২৯ হাজার ৩১ ফুট উচ্চতার এভারেস্ট জয় করেন।

⇒ এখন পর্যন্ত ছয়জন বাংলাদেশি এভারেস্ট জয় করেছেন।
- তাঁরা হলেন মুসা ইব্রাহীম, এম এ মুহিত, নিশাত মজুমদার, ওয়াসফিয়া নাজরীন, মো. খালেদ হোসাইন, বাবর আলী, ইকরামুল হাসান শাকিল।
- মো. খালেদ হোসেন, ২০১৩ সালের ২০ মে মাউন্ট এভারেস্ট শৃঙ্গ জয় করেন। তবে চূড়া থেকে নামার পথে দুর্ঘটনায় মারা যান তিনি। তাই এভারেস্ট জয়ী হিসেবে নিবন্ধিত হতে পারেননি।

উৎস: i) The Business Standard.
ii) প্রথম আলো।
১,৩৯৮.
দেশের একমাত্র পাথর খনি কোন জেলায় অবস্থিত?
  1. ক) সিলেট
  2. খ) চট্টগ্রাম
  3. গ) দিনাজপুর
  4. ঘ) ময়মনসিংহ
সঠিক উত্তর:
গ) দিনাজপুর
উত্তর
সঠিক উত্তর:
গ) দিনাজপুর
ব্যাখ্যা
- দিনাজপুর জেলার মধ্যপাড়ায় অবস্থিত বাংলাদেশের একমাত্র ভূগর্ভস্থ গ্রানাইট পাথরের খনি।
-মধ্যপাড়া গ্রানাইট পাথরের মজুতটি ১৯৮৫ সালে বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ বিভাগ আবিষ্কার করে।
- এখানে প্রায় এক বর্গকিলোমিটার এলাকায় অতি অল্প গভীরতায় গ্রানাইট পাথরের মজুত ১৭ কোটি ৪০ লাখ টন বলে প্রমাণিত হয়, যার প্রায় ৪২ শতাংশ উত্তোলনযোগ্য।
-  ২০০৭ সাল থেকে এ পাথর উত্তোলন করা হচ্ছে।
- বিস্ফোরকের অভাবে বর্তমানে উৎপাদন বন্ধ।

উৎস: প্রথম আলো প্রতিবেদন।
১,৩৯৯.
এ পর্যন্ত কতবার বাংলাদেশ জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের (ইউএনএইচআরসি) সদস্য নির্বাচিত হয়েছে -
  1. ক) তিনবার
  2. খ) চারবার
  3. গ) পাঁচবার
  4. ঘ) ছয়বার
সঠিক উত্তর:
গ) পাঁচবার
উত্তর
সঠিক উত্তর:
গ) পাঁচবার
ব্যাখ্যা
• জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল:
- পঞ্চমবারের মতো জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের (ইউএনএইচআরসি) সদস্য নির্বাচিত হয়েছে বাংলাদেশ।
- যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদ হলে এ–সংক্রান্ত ভোটাভুটি হয়।
- ভোটে জাতিসংঘের ১৯৩টি সদস্যদেশের মধ্যে ১৮৯টি ভোট দেয়।
- ভোটাভুটিতে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর মধ্যে সর্বোচ্চ ১৬০টি ভোট পেয়ে সদস্য নির্বাচিত হয় বাংলাদেশ।
- এই সংস্থায় এর আগে ২০০৬, ২০০৯, ২০১৪ ও ২০১৮ সালে বাংলাদেশ সদস্য নির্বাচিত হয়েছিল।

তথ্যসূত্র: দৈনিক প্রথম আলো নিউজ।
১,৪০০.
জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে সৈন্য প্রেরণে বর্তমানে শীর্ষে রয়েছে কোন দেশ?
  1. ক) পাকিস্তান
  2. খ) বাংলাদেশ
  3. গ) নেপাল
  4. ঘ) রুয়ান্ডা
সঠিক উত্তর:
খ) বাংলাদেশ
উত্তর
সঠিক উত্তর:
খ) বাংলাদেশ
ব্যাখ্যা
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বিভিন্ন দেশের অবস্থান:- 
১। বাংলাদেশ - ৬৬৯২ জন। 
২। নেপাল - ৫৭৯০ জন। 
৩। ভারত - ৫৭৬৮ জন।
৪। রুয়ান্ডা - ৫২৭৭ জন।
৫। পাকিস্তান - ৪১২৭ জন। 

তথ্যসূত্র: জাতিসংঘ ওয়েবসাইট।