বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

বাংলাদেশের সাম্প্রতিক বিষয়াবলি

মোট প্রশ্ন১,৯১২এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

বাংলাদেশের সাম্প্রতিক বিষয়াবলি

PrepBank · পাতা ১১ / ১৯ · ১,০০১১,১০০ / ১,৯১২

১,০০১.
মারী চুক্তিতে নিম্নের কোনটি উল্লেখ ছিল না?
  1. ক) পাকিস্তানে দুটি প্রদেশ থাকবে।
  2. খ) উভয় প্রদেশে ভিন্ন কারেন্সি থাকবে।
  3. গ) প্রদেশ দুটিতে পূর্ণ আঞ্চলিক স্বায়ত্তশাসন থাকবে।
  4. ঘ) উভয় প্রদেশে সংখ্যাসাম্য নীতি অনুসরণ করা হবে।
সঠিক উত্তর:
খ) উভয় প্রদেশে ভিন্ন কারেন্সি থাকবে।
উত্তর
সঠিক উত্তর:
খ) উভয় প্রদেশে ভিন্ন কারেন্সি থাকবে।
ব্যাখ্যা
- পাকিস্তান দ্বিতীয় গণপরিষদের প্রথম অধিবেশন বসে ১৯৫৫ সালের ৭ জুলাই পশ্চিম পাকিস্তানের মারীতে
- দ্বিতীয় গণপরিষদ সদস্যগণ সংবিধান প্রণয়ন সম্পর্কে একটি চুক্তি সম্পাদন করেন, যা মারী চুক্তি' নামে খ্যাত।

এ চুক্তির বিষয়বস্তু ছিল নিম্নরুপ - 
১. পাকিস্তানে দুটি প্রদেশ থাকবে। একটি গঠিত হবে ‘পূর্ব বাংলা' নাম পরিবর্তন করে পূর্ব পাকিস্তান’ নামে এবং পশ্চিম পাকিস্তানের সকল প্রদেশকে নিয়ে একটি ইউনিট গঠিত হবে এবং এর নাম হবে ‘পশ্চিম পাকিস্তান।
২. প্রদেশ দুটিতে পূর্ণ আঞ্চলিক স্বায়ত্তশাসন প্রদান করা হবে।
৩. উভয় প্রদেশে সংখ্যাসাম্য নীতি’ (Principle of Parity) অনুসরণ ও কার্যকর করা হবে।
৪. যুক্ত নির্বাচন ব্যবস্থা কার্যকর হবে।
৫. বাংলা ও উর্দু উভয়ই পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে।

- মারী চুক্তির ফলে পাকিস্তানের জন্য একটি সংবিধান প্রণয়নের সুযােগ সৃষ্টি হয়।

তথসুত্র: উচ্চ মাধ্যমিক পৌরনীতি ও সুশাসন , প্রফেসর মোজাম্মেল হক।
১,০০২.
সর্বোচ্চ কন্টেইনার জাহাজ আসার রেকর্ড করেছে কোন সমুদ্র বন্দর?
  1. পায়রা বন্দর
  2. মোংলা বন্দর
  3. চট্রগ্রাম বন্দর
  4. মাতারবাড়ি বন্দর
সঠিক উত্তর:
মোংলা বন্দর
উত্তর
সঠিক উত্তর:
মোংলা বন্দর
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

- এক মাসে আটটি কনটেইনারবাহী জাহাজ ভিড়িয়ে নতুন রেকর্ড করেছে মোংলা বন্দর।
- ২৯ এপ্রিল ১৮৬ মিটারের লাইবেরিয়ার পতাকাবাহী ‘মার্কস হাই পং’ জাহাজ বন্দরে আসে।
- তাতেই বন্দরের জেটিতে কনটেইনার আসার সর্বোচ্চ রেকর্ড অর্জন করে দেশের দ্বিতীয় সমুদ্রবন্দরটি।
- চলতি মাসে সর্বোচ্চ আটটি জাহাজে ১৮৭৫ টিইইউজ কনটেইনারজাত মালামাল আমদানি-রফতানি হয়েছে।
- এসব বাণিজ্যিক জাহাজের মাধ্যমে ফেব্রিকস, মেশিনারি, আপেল, ট্রাই সাইকেল পার্টস, ইলেকট্রিক্যাল গুডস, হোয়াইট ক্লিংকার, ফার্টিলাইজার, ক্যালসিয়াম কার্বোনেট, কপার ক্যাথোডস ইত্যাদি আমদানি এবং জুট, জুট গুডস, সিরিমপস, কার্বস, হোয়াইট ফিস, ক্লে টাইলস, ড্রাইড ফিস, মেশিনারি, গার্মেন্টস পণ্য, কটনইয়ার্ন রফতানি হয়েছে।’
- ‘এপ্রিল মাসে বন্দরের ৭, ৮ ও ৯ নম্বর জেটিতে সিঙ্গাপুরের পতাকাবাহী জাহাজ কোটা টেনেগা, এমভি কোটা রানচাক, এমভি মার্কস ভিলাডিভসটক, এমভি মার্কস কুইনজু, এমভি মার্কস চট্টগ্রাম, এমভি মার্কস ঢাকা জেটিতে নোঙর করেছে। সবমিলে এক মাসে আটটি জাহাজ ভিড়েছে।

সূত্র- প্রথম আলো। 
১,০০৩.
বাংলাদেশ কততম দেশ হিসেবে কাগজবিহীন বাণিজ্য চুক্তি অনুসমর্থন করে?
  1. ক) প্রথম
  2. খ) তৃতীয়
  3. গ) চতুর্থ
  4. ঘ) দ্বিতীয়
সঠিক উত্তর:
গ) চতুর্থ
উত্তর
সঠিক উত্তর:
গ) চতুর্থ
ব্যাখ্যা
কাগজবিহীন বাণিজ্য চুক্তি কার্যকর:
জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আন্তঃদেশীয় বাণিজ্য ব্যবস্থা ত্বরান্বিত করতে স্বাক্ষরিত হয় কাগজবিহীন বাণিজ্য সহজীকরণ কাঠামো চুক্তি।
- এশিয়া প্যাসিফিক আঞ্চলিক অর্থনৈতিক ও সামাজিক কমিশনের (ESCAP) সহায়তায় ২০১৬ সালের ১৯ মে এই চুক্তি গ্রহণ করা হয়।
- ESCAP-ভুক্ত ৫৩টি সদস্য দেশ এ চুক্তিতে অংশ নিতে পারবে।
- ২৯ আগস্ট, ২০১৭ বাংলাদেশ এই চুক্তি স্বাক্ষর করে।
- ১৩ অক্টোবর, ২০২০ বাংলাদেশ চতুর্থ দেশ হিসেবে চুক্তিটি অনুসমর্থন করে।
- ২০ ফেব্রুয়ারি, ২০২১ চুক্তিটি কার্যকর হয়।
উৎস: ESCAP ওয়েবসাইট।
১,০০৪.
বর্তমানে বাংলাদেশে জাতীয় উদ্যানের সংখ্যা কতটি?
  1. ক) ১৭ টি
  2. খ) ১৯ টি
  3. গ) ২১ টি
  4. ঘ) ২৩ টি
সঠিক উত্তর:
খ) ১৯ টি
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৯ টি
ব্যাখ্যা
বর্তমানে বাংলাদেশে জাতীয় উদ্যানের সংখ্যা ১৯ টি। দেশের ১৯ তম জাতীয় উদ্যান হলো - শেখ জামাল ইনানী জাতীয় উদ্যান, কক্সবাজার। [উৎসঃ লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, আগস্ট- ২০১৯]
১,০০৫.
দেশের দ্বিতীয় কয়লা বিদ্যুৎ কেন্দ্র -
  1. ক) রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র
  2. খ) ঘোনাইগাট তাপবিদ্যুৎ কেন্দ্র
  3. গ) মাতারবাড়ী তাপবিদ্যুৎ কেন্দ্র
  4. ঘ) পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র
সঠিক উত্তর:
ঘ) পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র
উত্তর
সঠিক উত্তর:
ঘ) পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র
ব্যাখ্যা
• কয়লা বিদ্যুৎকেন্দ্র:
- দেশের দ্বিতীয় কয়লা বিদ্যুৎকেন্দ্র - পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র।
- অবস্থান - পায়রা, পটুয়াখালী।
- পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র তৈরি হয়েছে বাংলাদেশ ও চীনের যৌথ উদ্যোগে।
- ২০১৪ সালে এই সংক্রান্ত চুক্তি হয়েছিল।
- নির্মাণের কাজ করেছে বাংলাদেশ-চায়না পাওয়ার কোম্পানি লিমিটেড।
- আড়াইশো কোটি ডলার ব্যয়ে এই কেন্দ্র নির্মাণের সিংহভাগ অর্থায়ন করেছে চীন।
- এরপর ২০১৬ সালের অক্টোবরে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধানখালীতে কয়লাভিত্তিক এ বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের ভিত্তি প্রস্তর
- উদ্বোধন করেছিলেন দেশটির প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
- এই ধানখালী গ্রামের ১,০০০ একর জমির উপর নির্মিত হয়েছে বিদ্যুৎ কেন্দ্রটি।
- উৎপাদন ক্ষমতা- ১৩২০ মেগাওয়াট।
- ২১ মার্চ, ২০২২ প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা সম্পন্ন পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন করেন। 

তথ্যসূত্র: ডেইলি স্টার নিউজ।
১,০০৬.
সাধারন যাত্রীদের জন্য মেট্রোরেল উন্মুক্ত করা হয়-
  1. ক) ১৫ ডিসেম্বর, ২০২২
  2. খ) ১৬ ডিসেম্বর, ২০২২
  3. গ) ২৮ ডিসেম্বর, ২০২২
  4. ঘ) ২৯ ডিসেম্বর, ২০২২
সঠিক উত্তর:
ঘ) ২৯ ডিসেম্বর, ২০২২
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ২৯ ডিসেম্বর, ২০২২
ব্যাখ্যা
মেট্রোরেল:
- বাংলাদেশের গণপরিবহনে বৈদ্যুতিক মেট্রোরেল যুক্ত হয় ২৮ ডিসেম্বর, ২০২২ সালে।
- বাংলাদেশ সরকারের মালিকাধীন Dhaka Mass Transit Company Limited.
- মেট্রোরেলের নির্মাণ কাজ উদ্বোধন করা হয় ২৬ জুন, ২০১৬ সালে।
- বাংলাদেশ বিদ্যুৎ চালিত মেট্রোরেলে প্রবেশ করে ২৮ ডিসেম্বর, ২০২২।
- মেট্রোরেলের প্রথম যাত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
- সাধারণ যাত্রীদের জন্যে মেট্রোরেল উন্মুক্ত করা হয় ২৯ ডিসেম্বর, ২০২২।
- মেট্রোরেলের কোচগুলোর নির্মাতা জাপানের কাওয়াসাকি-মিতসুবিশি কনসোর্টিয়াম।

উৎস: প্রথম আলো।
১,০০৭.
বাংলাদেশে আর্জেন্টিনার দূতাবাস বন্ধ হয়ে যায় -
  1. ক) ১৯৭৯ সালে
  2. খ) ১৯৭৮ সালে
  3. গ) ১৯৭৭ সালে
  4. ঘ) ১৯৭৪ সালে
সঠিক উত্তর:
খ) ১৯৭৮ সালে
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৯৭৮ সালে
ব্যাখ্যা
- ১৯৭৪ সালে ঢাকায় আর্জেন্টিনার দূতাবাস খোলা হয়। তবে দেশটির সামরিক সরকার ১৯৭৮ বাংলাদেশের মিশনটি বন্ধ করে দেয়।
- এবার দীর্ঘ ৪৫ বছর পর গত ২৭ ফেব্রুয়ারি রাজধানীর বনানীতে আর্জেন্টিনা দূতাবাস খুলেছে।
- বাংলাদেশ থেকে ভ্রমণে বা ব্যবসায়িক প্রয়োজনে আর্জেন্টিনায় যেতে দিল্লিতে অবস্থিত দেশটির দূতাবাস থেকে ভিসা নিতে হতো। তবে এখন ঢাকায় দূতাবাস খোলার পর আর্জেন্টিনার ভিসার জন্য বাংলাদেশের নাগরিকদের দিল্লি যেতে হবে না। খুব সহজেই ঢাকা থেকে ভিসা নেওয়া যাবে।
- আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফরকালে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দুই দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে। এ কারণে দুই দেশের মধ্যে বাণিজ্য বাড়বে বলে আশা করা হচ্ছে। বাংলাদেশ থেকে আর্জেন্টিনায় তৈরি পোশাক, ওষুধ ও সিরামিক পণ্যের ব্যাপক চাহিদা রয়েছে। আর বাংলাদেশ আর্জেন্টিনা থেকে সয়াবিন তেল ও চিনি আমদানি করে থাকে। দূতাবাস খোলার পর উভয় দেশের মধ্যে রপ্তানি ও বাণিজ্য বাড়বে।

উৎস: বাংলা নিউজ২৪, Live MCQ বিশেষ সাম্প্রতিক সমাচার।
১,০০৮.
'Sheikh Hasina : A True Legend' প্রামাণ্যচিত্রটি পরিচালনা করেন -
  1. ক) জোবায়ের মাসুদ
  2. খ) মেজবাউর রহমান সুমন
  3. গ) আশফাক নিপুন
  4. ঘ) আয়শা এরিন
সঠিক উত্তর:
ঘ) আয়শা এরিন
উত্তর
সঠিক উত্তর:
ঘ) আয়শা এরিন
ব্যাখ্যা
▪ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রকাশ পায় প্রামাণ্যচিত্র ‘শেখ হাসিনা: অ্যা ট্রু লিজেন্ড’।
▪ প্রামাণ্যচিত্রটি পরিচালনা করেছেন আয়শা এরিন
▪ প্রামাণ্যচিত্রটি নির্মাণে সহযোগিতা করেছেন কে এইচ এন রিসার্চ টিম (বাংলাদেশ), ডিডি রিসার্চ (ইউরোপভিত্তিক) ও আইডিয়াল থিংকারস অ্যাসোসিয়েশন।

তথ্যসূত্র: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, নভেম্বর ২০২২ ও দৈনিক ইত্তেফাক। 
১,০০৯.
'বঙ্গবন্ধু স্যাটেলাইট- ১' প্রস্তুতকারক প্রতিষ্ঠান কোন দেশের?
  1. ক) যুক্তরাষ্ট্র
  2. খ) ব্রিটেন
  3. গ) ফ্রান্স
  4. ঘ) রাশিয়া
সঠিক উত্তর:
গ) ফ্রান্স
উত্তর
সঠিক উত্তর:
গ) ফ্রান্স
ব্যাখ্যা
বঙ্গবন্ধু স্যাটেলাইট- ১ : 
- ২০১৮ সালের ১২ মে, বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট সফলভাবে উৎক্ষেপন করা হয়।
- উৎক্ষেপন কেন্দ্র: যুক্তরাষ্ট্রের কেনেডি স্পেস সেন্টার।
- প্রস্তুতকারক প্রতিষ্ঠান: থ্যালেস অ্যালেনিয়া স্পেস কোম্পানি (ফ্রান্স)।
- উৎক্ষেপিত রকেট: স্পেসএক্সের “ফ্যালকন ৯”।
- ওজন: ৩.৭টন।
- মেয়াদ ধরা হয়েছে ১৫ বছর।
- মোট খরচ হয়েছে ২ হাজার ৭৬৫ কোটি টাকা।
- অরবিটাল স্লট কেনা হয়েছে রাশিয়ার ইন্টার স্পুটনিকের কাছ থেকে।
- বাংলাদেশের ভূ-কেন্দ্র: গাজীপুর জেলার জয়দেবপুর ও রাঙ্গামাটির বেতবুনিয়ায়।

উৎস: জাতীয় তথ্য বাতায়ন, Live MCQ লেকচার।
১,০১০.
ডিজিটাল বাংলাদেশ দিবস-
  1. ক) ১২ ডিসেম্বর
  2. খ) ১০ নভেম্বর
  3. গ) ১৮ ডিসেম্বর
  4. ঘ) ২৮ নভেম্বর
সঠিক উত্তর:
ক) ১২ ডিসেম্বর
উত্তর
সঠিক উত্তর:
ক) ১২ ডিসেম্বর
ব্যাখ্যা
- ১২ ডিসেম্বর ডিজিটাল বাংলাদেশ দিবস
- ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস।
- ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস।
- ১৮ ডিসেম্বর আন্তর্জাতিক অভিবাসী দিবস।
১,০১১.
ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের দৈর্ঘ্য কত?
  1. ক) ৪২ কিমি
  2. খ) ৩২ কিমি
  3. গ) ২৮ কিমি
  4. ঘ) ২৪ কিমি
সঠিক উত্তর:
ঘ) ২৪ কিমি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ২৪ কিমি
ব্যাখ্যা
ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে
▪ চার লেন বিশিষ্ট এই এক্সপ্রেসওয়ের দৈর্ঘ্য ২৪ কিলোমিটার
▪ এয়ারপোর্ট-আব্দুল্লাহপুর-ধউর-বড় আশুলিয়া-জিরাবো-বাইপাইল হয়ে ঢাকা ইপিজেড পর্যন্ত হবে এর বিস্তৃতি। 
▪ ২০২৬ সালের জুনের ভেতর শেষ হবে ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজ।
▪ প্রায় ১৭ হাজার কোটি টাকা ব্যয়ে তৈরি হচ্ছে ঢাকার এই দ্বিতীয় এলিভেটেড এক্সপ্রেসওয়ে।

তথ্যসূত্র: লাইভ MCQ সাম্প্রতিক সমাচার ডিসেম্বর, ২০২২
১,০১২.
রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক এর বর্তমান নাম কী?
  1. ক) সোনালী ব্যাংক
  2. খ) সোনালী ব্যাংক লিমিটেড
  3. গ) সোনালী ব্যাংক পিএলসি
  4. ঘ) সোনালী ব্যাংক এফএলবিসি
সঠিক উত্তর:
গ) সোনালী ব্যাংক পিএলসি
উত্তর
সঠিক উত্তর:
গ) সোনালী ব্যাংক পিএলসি
ব্যাখ্যা
• সোনালী ব্যাংক:
 - রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক লিমিটেডের নাম পরিবর্তন করা হয়েছে। এখন থেকে ব্যাংকটির নাম হবে ‘সোনালী ব্যাংক পিএলসি’।
- ২৮ ফেব্রুয়ারি, ২০২৩ ব্যাংকের চতুর্থ বিশেষ সাধারণ সভায় (ইজিএম) সোনালী ব্যাংক লিমিটেডকে সোনালী ব্যাংক পিএলসি হিসেবে অনুমোদন করেছে শেয়ারহোল্ডাররা।
- সংশোধিত কোম্পানি আইন ২০২০-এ সীমিতদায় কোম্পানি সনাক্তকরণ সংক্রান্ত ১১ (ক) ধারা নতুন করে যুক্ত করা হয়েছে। নতুন ধারায় সীমিতদায় পাবলিক কোম্পানির ক্ষেত্রে নামের শেষে পাবলিক সীমিতদায় কোম্পানি বা পিএলসি লেখা বাধ্যতামূলক করা হয়েছে।

উৎস: প্রথম আলো।
১,০১৩.
বাংলাদেশের কোন প্রতিষ্ঠানটি আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলনের আয়োজন করে?
  1. ক) বিআইডিসি
  2. খ) বিডা
  3. গ) আইসিবি
  4. ঘ) বেজা
সঠিক উত্তর:
খ) বিডা
উত্তর
সঠিক উত্তর:
খ) বিডা
ব্যাখ্যা
- ২৮ নভেম্বর, দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার লক্ষ্য নিয়ে ঢাকায় আয়োজিত দুই দিনব্যাপী আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
- সারা বিশ্বের বিনিয়োগকারীদের কাছে বাংলাদেশের ব্র্যান্ডিং করতে আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলনের আয়োজন করেছে বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি (বিডা)।
উৎস : পত্রিকা রিপোর্ট।
১,০১৪.
সম্প্রতি বাংলাদেশি ছয় শান্তিরক্ষী কোন দেশে নিহত হয়েছেন? (জানুয়ারি-২০২৬)
  1. সুদান 
  2. কঙ্গো 
  3. রুয়ান্ডা
  4. দক্ষিণ সুদান 
সঠিক উত্তর:
সুদান 
উত্তর
সঠিক উত্তর:
সুদান 
ব্যাখ্যা

• বাংলাদেশি ছয় শান্তিরক্ষী নিহত: 
- ১৩ ডিসেম্বর সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের কাদুগলি লজিস্টিকস বেইসে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠী বর্বরোচিত ড্রোন হামলা চালায়। 
- এ ঘটনায় ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত ও ৯ জন আহত হন।
- সুদানের সরকারের এক বিবৃতিতে, এ হামলার জন্য সরকারবিরোধী আধা সামরিক র্যাপিড সাপোর্ট ফোর্সেসকে দায়ী করা হয়েছে।
- কাদুগলি শহরটি প্রায় দেড় বছর ধরে আরএসএফ অবরুদ্ধ করে রেখেছে।
- ২০২৩ সালের এপ্রিল থেকে আধা সামরিক আরএসএফ দেশটির সেনাবাহিনীর সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছে।

উৎস: প্রথম আলো।  

১,০১৫.
বঙ্গবন্ধু শেখ মুজিব ব্যাটারি কমপ্লেক্স কোথায় অবস্থিত?
  1. রাজশাহী
  2. সিলেট
  3. ময়মনসিংহ
  4. চট্রগ্রাম
সঠিক উত্তর:
চট্রগ্রাম
উত্তর
সঠিক উত্তর:
চট্রগ্রাম
ব্যাখ্যা
বঙ্গবন্ধু শেখ মুজিব ব্যাটারি কমপ্লেক্স: 
- চট্টগ্রামের হালিশহরে বঙ্গবন্ধু শেখ মুজিব ব্যাটারি কমপ্লেক্সের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
- মহানগরীর হালিশহরের আর্টিলারি সেন্টার অ্যান্ড স্কুলে এ কমপ্লেক্সের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

• জাদুঘরে স্থাপিত রয়েছে
- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অতি বাস্তব প্রতিকৃতি।
- মহান মুক্তিযুদ্ধে মুজিব ব্যাটারির প্রথম গোলাবর্ষণকারী ঐতিহাসিক ৩.৭ ইঞ্চি হাউইটজার।
- আর্টিলারি রেজিমেন্টে ব্যবহৃত গোলাবারুদ ও সব কামানের প্রতিরূপ।
- মহান মুক্তিযুদ্ধে গোলন্দাজ বাহিনীর উল্লেখযোগ্য অপারেশনসমূহের গৌরবময় ইতিহাস।

সূত্র- যুগান্তর।
১,০১৬.
বর্তমানে [অক্টোবর, ২০২৪] দেশে কয়টি ইউনেস্কোর বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে?
  1. ৫টি
  2. ৭টি
  3. ৮টি
  4. ৪টি
সঠিক উত্তর:
৫টি
উত্তর
সঠিক উত্তর:
৫টি
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

ইউনেস্কোর বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য:

- ঐতিহ্যকে সংরক্ষণ আর সৃষ্টিশীলতাকে লালন করার প্রত্যয়ে ইউনেস্কো ঘোষিত সংস্কৃতি বিষয়ক বিভিন্ন কনভেনশনের আলোকে বিএনসিইউ’র সংস্কৃতি বিষয়ক কর্মকান্ড পরিচালিত হয়।
- বর্তমানে দেশে ৫টি ইউনেস্কোর বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে
- এগুলো হলো: বাউলগান (২০০৮), জামদানি বুননশিল্প (২০১৩), মঙ্গল শোভাযাত্রা (২০১৬) ও শীতলপাটি বুননশিল্পের (২০১৭) ও ঢাকা শহরের ‘রিকশা ও রিকশাচিত্র’ (২০২৩)।

উল্লেখ্য,
- ইউনেস্কোর বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্যের আন্তসরকার কমিটির ১৮তম অধিবেশনে বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে ঢাকা শহরের ‘রিকশা ও রিকশাচিত্র’।
- এর মধ্য দিয়ে বাংলাদেশের পর পঞ্চম বিমূর্ত ঐতিহ্য হিসেবে ইউনেস্কোর ‘ইনটেনজিবল কালচারাল হেরিটেজ অব হিউম্যানিটি’ তালিকায় স্থান পেল রিকশা ও রিকশাচিত্র।

⇒ ঢাকা শহরের ‘রিকশা ও রিকশাচিত্র’:
- জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেস্কোর বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে ঢাকা শহরের ‘রিকশা ও রিকশাচিত্র’।
- বাংলাদেশের ঢাকা শহরের ‘রিকশা ও রিকশাচিত্র’ শিল্পের ঐতিহ্যগত গুরুত্ব বিবেচনায় ইউনেস্কোর ২০২৩ সালে অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্য সুরক্ষা সংক্রান্ত Intergovernmental Committee’র ১৮তম অধিবেশনে ঢাকা শহরের রিকশা ও রিকশাচিত্রকে Intangible Cultural Heritage হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়।

উৎস: বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশন।
১,০১৭.
বাংলাদেশের সর্বশেষ পৌরসভা কোনটি?
  1. ক) শায়েস্তাগঞ্জ,হবিগঞ্জ
  2. খ) ঈদ্গাঁও, কক্সবাজার
  3. গ) মাধবদী, নরসিংদী
  4. ঘ) শ্যামনগর, সাতক্ষীরা
সঠিক উত্তর:
ঘ) শ্যামনগর, সাতক্ষীরা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) শ্যামনগর, সাতক্ষীরা
ব্যাখ্যা
- বাংলাদেশে বর্তমানে মোট পৌরসভা ৩৩০টি।
- সর্বশেষ পৌরসভা - শ্যামনগর, সাতক্ষীরা।

তথ্যসূত্র: Live MCQ সাম্প্রতিক সমাচার এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়।
১,০১৮.
বিশ্বের বৃহৎ বাণিজ্য চুক্তি কার্যকর হয় -
  1. ক) ৩১ জানুয়ারি ২০২২
  2. খ) ৩১ ডিসেম্বর, ২০২১
  3. গ) ১ জানুয়ারি, ২০২২
  4. ঘ) ১ ডিসেম্বর, ২০২১
সঠিক উত্তর:
গ) ১ জানুয়ারি, ২০২২
উত্তর
সঠিক উত্তর:
গ) ১ জানুয়ারি, ২০২২
ব্যাখ্যা
অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে ১ জানুয়ারি ২০২২ 'Regional Comprehensive Economic Partnership (RCEP)' নামে বিশ্বের বৃহৎ বাণিজ্য চুক্তি কার্যকর হয়।
১৫ নভেম্বর ২০২০ ভিয়েতনামের হ্যানয়ে অনুষ্ঠিত ভার্চুয়াল ASEAN সম্মেলনের মাধ্যমে RCEP শীর্ষক বিশ্বের বৃহত্তম মুক্ত বাণিজ্য চুক্তি (FTA) স্বাক্ষরিত হয়। 
চুক্তিতে অন্তর্ভুক্ত দেশ হলো ১৫টি। ASEAN ভুক্ত ১০টি দেশ— ব্রুনাই, কম্বোডিয়া, মিয়ানমার, ফিলিপাইন, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, লাওস, মালয়েশিয়া, থাইল্যান্ড ও ভিয়েতনাম এবং তাদের FTA অংশীদার— অস্ট্রেলিয়া, জাপান, নিউজিল্যান্ড, দক্ষিণ কোরিয়া ও চীন। 
উৎস: পত্রিকা রিপোর্ট। 
১,০১৯.
The country's first smart upazila -
  1. ক) Madhyanagar, Sunamganj
  2. খ) Dasar, Madaripur
  3. গ) Shibchar, Madaripur
  4. ঘ) Eidgaon, Cox's Bazar
সঠিক উত্তর:
গ) Shibchar, Madaripur
উত্তর
সঠিক উত্তর:
গ) Shibchar, Madaripur
ব্যাখ্যা
দেশের প্রথম স্মার্ট উপজেলা:
- দেশের প্রথম স্মার্ট উপজেলা শিবচর।
- ৩১ জানুয়ারী, ২০২৩  তারিখে মাদারীপুর জেলার শিবপুর উপজেলাকে স্মার্ট উপজেলা হিসেবে ঘোষণা করা করা হয়েছে। 
- এই সময় শিবচরের প্রত্যেকটি ইউনিয়নে স্থাপিত ৮৮০টি সিসিটিভি ক্যামেরা উদ্বোধন করা হয়।
- সিসি ক্যামেরা থাকায় যে কোনো অপরাধ সংঘটিত হলে সহজেই অপরাধীকে শনাক্ত করা যাবে।
- শিবচরের কুতুবপুরে ১৫শ কোটি টাকার শেখ হাসিনা ইনস্টিটিউট অফ ফ্রন্টিয়ার টেকনোলজির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। 

অন্যদিকে -
- দেশে নতুন করে তিনটি উপজেলা করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। 
- সেগুলো হলো কক্সবাজারের ঈদগাঁও, মাদারীপুরের ডাসার এবং সুনামগঞ্জের মধ্যনগর। 

উল্লেখ্য,
- দেশের প্রথম স্মার্ট জেলা: চট্টগ্রাম।

উৎস: ৩১ জানুয়ারি, ২০২৩, কালের কন্ঠ।
১,০২০.
'জাতিসংঘে বাংলাদেশ' গ্রন্থের রচয়িতা -
  1. শেখ মুজিবুর রহমান
  2. শেখ হাসিনা
  3. শেখ রেহানা
  4. সায়মা ওয়াজেদ পুতুল
সঠিক উত্তর:
শেখ হাসিনা
উত্তর
সঠিক উত্তর:
শেখ হাসিনা
ব্যাখ্যা
জাতিসংঘে বাংলাদেশ:
- 'জাতিসংঘে বাংলাদেশ' গ্রন্থের রচয়িতা শেখ হাসিনা। 
- সংসদ নেতা ও বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৩ অক্টোবর, ২০২৩ সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনে তাঁর কার্যালয়ে স্বরচিত 'জাতিসংঘে বাংলাদেশ' এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর ছোটবোন শেখ রেহানা রচিত 'রাসেল আমাদের ভালোবাসা' শীর্ষক দুটি বইয়ের মোড়ক উম্মোচন করেন। 
- এ সময় বই দু’টির প্রকাশক চারুলিপি প্রকাশনের প্রকাশনা উপদেষ্টা স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, এমপি এবং চারুলিপি প্রকাশনের প্রকাশক উপস্থিত ছিলেন।

উৎস: ২৩ অক্টোবর ২০২৩, বাংলাদেশ সংবাদ সংস্থা।
১,০২১.
সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নতুন নাম -
  1. ক) বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়, সিলেট
  2. খ) বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, সিলেট
  3. গ) শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়, সিলেট
  4. ঘ) ওসমানী মেডিকেল বিশ্ববিদ্যালয়, সিলেট
সঠিক উত্তর:
খ) বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, সিলেট
উত্তর
সঠিক উত্তর:
খ) বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, সিলেট
ব্যাখ্যা
সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়:
- ‘সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় (সংশোধন) আইন, ২০২৩’ এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
- প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ১৭ জুলাই, ২০২৩ মন্ত্রিসভা বৈঠকে খসড়াটির চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।
- সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন, ২০১৮ এর আওতায় সিলেটে একটি মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়েছে।
- নাম পরিবর্তন করে ‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, সিলেট’ করা হয়েছে।  

উৎস: ১৮ জুলাই, ২০২৩, প্রথম আলো।
১,০২২.
বাংলাদেশ স্বল্পোন্নত দেশ (LDC) থেকে উত্তরণ করলে সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়বে কোন খাত?
  1. কৃষি খাত
  2. সেবা খাত
  3. শিল্প খাত
  4. রপ্তানি খাত
সঠিক উত্তর:
রপ্তানি খাত
উত্তর
সঠিক উত্তর:
রপ্তানি খাত
ব্যাখ্যা

- বাংলাদেশ ২০২৬ সালে আনুষ্ঠানিকভাবে এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তীর্ণ হবে।
- এ উত্তরণকে গর্বের অর্জন হিসেবে দেখা হলেও যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতির পর এ গ্র্যাজুয়েশন কতটা টেকসই হবে তা নিয়ে প্রশ্ন উঠেছে।

- বাংলাদেশের মোট পণ্য রফতানি জিডিপির প্রায় ১২ দশমিক ৯৪ শতাংশ। ডিইএসএর প্রতিবেদন বলছে, এ প্রেক্ষাপটে রফতানি আয় হঠাৎ কমে যাওয়া বৈদেশিক মুদ্রার রিজার্ভ, কর্মসংস্থান এবং শিল্প খাতের প্রবৃদ্ধিতে নেতিবাচক প্রভাব ফেলবে। 

- রফতানিতে এ একটি খাতের ওপর নির্ভরতা স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণে বাংলাদেশের জন্য বড় ঝুঁকির কারণ হিসেবে দেখছে জাতিসংঘ। 
- বিশ্ববাজারে ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশের পণ্য রফতানির মোট অর্থমূল্য ছিল ৪৮ দশমিক ২৮ বিলিয়ন ডলার, যার ৮১ দশমিক ৪৯ শতাংশই তৈরি পোশাক।
- ২০২৫ সালের এপ্রিলে একতরফাভাবে যুক্তরাষ্ট্রের শুল্ক বাড়ানোর ঘোষণায় এলডিসি দেশগুলোর উন্নয়ন ও গ্র্যাজুয়েশন সম্ভাবনা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
-  ২০২৫ সালের এপ্রিলে যুক্তরাষ্ট্র একতরফাভাবে শুল্কহার বাড়ানোর ঘোষণা দেয়। এর ফলে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রফতানি আয় প্রায় ২১ শতাংশ হ্রাসের ঝুঁকি তৈরি হয়।

LDC:
- LDC-এর পূর্ণরূপ: Least Developed Countries বা স্বল্পোন্নত দেশ।
- জাতিসংঘের মতে, এই দেশগুলো আর্থ-সামাজিক বিকাশের সর্বনিম্ন সূচক প্রদর্শন করে।
- ১৯৭১ সালের ১৮ নভেম্বর প্রথম স্বল্পোন্নত দেশের তালিকা করা হয়।
- বর্তমানে বিশ্বে ৪৪টি স্বল্পোন্নত দেশ রয়েছে, এর মধ্যে এশিয়া মহাদেশের ৮টি দেশ হয়েছে।
- সর্বশেষ সাও টোমে ও প্রিন্সিপ ২০২৪ সালে LDC থেকে উর্ত্তীণ হয়েছে।

উৎস: UN ওয়েবসাইট এবং বণিক বার্তা।

১,০২৩.
সুন্দরবন সামিট- ২০২৬ কবে অনুষ্ঠিত হবে?
  1. ২০-২২ এপ্রিল
  2. ২৩-২৫ এপ্রিল
  3. ২৫-২৭ এপ্রিল
  4. ২৬-২৮ এপ্রিল
সঠিক উত্তর:
২৩-২৫ এপ্রিল
উত্তর
সঠিক উত্তর:
২৩-২৫ এপ্রিল
ব্যাখ্যা

সুন্দরবন সামিট-২০২৬: 
- সুন্দরবন দিবস উপলক্ষ্যে পরিবেশ ও গবেষণা সংস্থাগুলোর সমন্বয়ে ঘোষণা করা হয়েছে সুন্দরবন সামিট-২০২৬।
- আগামী ২৩ থেকে ২৫ এপ্রিল খুলনা ও সুন্দরবনে অনুষ্ঠিত হবে এই সামিট।
- সামিটের মূল লক্ষ্য:
-  সুন্দরবন এবং এর ওপর নির্ভরশীল লক্ষ লক্ষ মানুষের জীবন ও জীবিকা সুরক্ষায় নীতি সংলাপ,
- উদ্ভাবন, তরুণদের সম্পৃক্ততা এবং কমিউনিটি-নির্ভর সংরক্ষণ কার্যক্রমকে উৎসাহিত করা।
- “সুন্দরবন আমাদের জাতীয় সম্পদ এবং এটি প্রতিদিন বাংলাদেশকে রক্ষা করে। নিজেদের রক্ষা করতে হলে আমাদের অবশ্যই সুন্দরবনকে রক্ষা করতে হবে। এই উদ্যোগটি শুধু একটি আয়োজন নয়, এটি একটি আন্দোলন।”

উৎস: পত্রিকার রিপোর্ট।লিঙ্ক

১,০২৪.
'জুলাই স্মৃতি উদ্যান' কোথায় অবস্থিত?
  1. ঢাকায়
  2. চট্টগ্রামে
  3. সিলেটে
  4. রংপুরে
সঠিক উত্তর:
চট্টগ্রামে
উত্তর
সঠিক উত্তর:
চট্টগ্রামে
ব্যাখ্যা

• ‘জুলাই স্মৃতি উদ্যান’:
- চট্টগ্রাম নগরের পাঁচলাইশ আবাসিকে অবস্থিত জাতিসংঘ পার্ককে আধুনিকায়ন করে নতুন নাম দেওয়া হয়েছে।
- জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি ধরে রাখতে পার্কটির নামকরণ করা হয়েছে ‘জুলাই স্মৃতি উদ্যান’।
- শুক্রবার (৩ জানুয়ারি) দুপুরে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান এটি উদ্বোধন করেন।

উৎস: ইত্তেফাক পত্রিকা।

১,০২৫.
'হে বন্ধু বঙ্গবন্ধু' গানটির গীতিকার কে?
  1. ক) আপেল মাহমুদ
  2. খ) গাজী মাজহারুল আনোয়ার
  3. গ) আহমেদ ইমতিয়াজ বুলবুল
  4. ঘ) আলতাফ মাহমুদ
সঠিক উত্তর:
খ) গাজী মাজহারুল আনোয়ার
উত্তর
সঠিক উত্তর:
খ) গাজী মাজহারুল আনোয়ার
ব্যাখ্যা
• বীর মুক্তিযোদ্ধা, চলচিত্র পরিচালক, প্রযোজক, রচয়িতা, গীতিকবি ও সুরকার গাজী মাজহারুল আনোয়ার ৪ সেপ্টেম্বর, ২০২২ সেষ নিশ্বাস ত্যাগ করে।
• ‘জয় বাংলা বাংলার জয়’ গানের গীতিকার গাজী মাজহারুল আনোয়ার। 
• তার কালজয়ী কিছু গান:-
- হে বন্ধু বঙ্গবন্ধু
- একবা যেতে দে না আমায়,
- একতারা তুই দেশের কথা,
- গানেরি পাতায় স্বরলিপি,
- চোখ যে মনের কথা বলে,
- আকাশের হাতে আছে একরাশ নীল,
- আছেন আমার মোক্তার,
- ভেঙ্গেছে পিঞ্জর মেলেছে ডানা,
- সবাই তো ভালবাসা চায়,
- ঢাকা শহর আইসা আমার ইত্যাদি।  

তথ্যসূত্র:- লাইভ এম সি কিউ সাম্প্রতিক সমাচার, অক্টোবর - ২০২২।
১,০২৬.
বিশ্ব বাঘ দিবস পালিত হয় -
  1. ক) ২৬ জুলাই
  2. খ) ২৭ জুলাই
  3. গ) ২৮ জুলাই
  4. ঘ) ২৯ জুলাই
সঠিক উত্তর:
ঘ) ২৯ জুলাই
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ২৯ জুলাই
ব্যাখ্যা
বিশ্ব বাঘ দিবস:
- প্রতিবছর ২৯ শে জুলাই বিশ্বজুড়ে 'বিশ্ব বাঘ দিবস' উদযাপন করা হয়।
- বাঘ সংরক্ষণের প্রচেষ্টাকে উৎসাহিত করতে রাশিয়ায় অনুষ্ঠিত একটি আন্তর্জাতিক শীর্ষ সম্মেলনে, অর্থাৎ সেন্ট পিটার্সবার্গ টাইগার সামিটের মাধ্যমে অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলন হতে ২০১০ সাল থেকে এই দিনটি উদযাপিত হচ্ছে।
- টাইগার রেঞ্জ এর গর্বিত সদস্য হিসেবে বাংলাদেশ বন অধিদপ্তর বাঘ সংরক্ষণের জন্য প্রতিবছর দিনটি উদযাপন করছে।
- বিশ্বজুড়ে দিবসটি পালন করা হলেও বাঘ টিকে আছে বিশ্বে এমন ১৩টি দেশে বাঘের ঘনত্ব বেশি থাকায় এসব দেশে গুরুত্ব সহকারে দিবসটি পালন করা হয়।
- বাংলাদেশে দিবসটির এবারের প্রতিপাদ্য ‘বাঘ করি সংরক্ষণ, সমৃদ্ধ হবে সুন্দরবন’।

উৎস: বন অধিদপ্তর ওয়েবসাইট।
১,০২৭.
মুজিবনগর দিবস কবে?
  1. ক) ৭ এপ্রিল
  2. খ) ১০ এপ্রিল
  3. গ) ১৪ এপ্রিল
  4. ঘ) ১৭ এপ্রিল
সঠিক উত্তর:
ঘ) ১৭ এপ্রিল
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১৭ এপ্রিল
ব্যাখ্যা
৭ এপ্রিল - বিশ্ব স্বাস্থ্য দিবস।
১০ এপ্রিল - বিশ্ব হোমিওপ্যাথিক দিবস।
১৪ এপ্রিল - বাংলা নববর্ষ।
১৭ এপ্রিল - মুজিবনগর দিবস।

উৎস: Live MCQ বিশেষ সাম্প্রতিক সমাচার।
১,০২৮.
জুলাই ঘোষণাপত্রে কয়টি দফা রয়েছে?
  1. ২২টি
  2. ২৪টি 
  3. ২৮টি 
  4. ৩৮টি 
সঠিক উত্তর:
২৮টি 
উত্তর
সঠিক উত্তর:
২৮টি 
ব্যাখ্যা

জুলাই ঘোষণাপত্র:
-  ‘জুলাই ঘোষণাপত্র’ হলো ২০২৪ সালের জুলাইয়ের গণ-অভ্যুত্থানের একটি দলিল যার মাধ্যমে জুলাই গণ-অভ্যুত্থানকে রাষ্ট্রীয় ও সাংবিধানিকভাবে স্বীকৃতি দেওয়া হবে।
- অন্যদিকে জুলাই জাতীয় সনদ হলো রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কার প্রস্তাব বাস্তবায়নে ঐকমত্যের একটি রাজনৈতিক দলিল।
- অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ৫ আগস্ট, ২০২৫ তারিখে র ‘৩৬ জুলাই উদ্‌যাপন’ শীর্ষক অনুষ্ঠানে জুলাই ঘোষণাপত্র পাঠ করেছেন।

⇒ জুলাই ঘোষণাপত্রে ২৮টি ধারা অন্তর্ভুক্ত রয়েছে। 
- ২৮ দফা এ ঘোষণাপত্রে বলা হয়েছে, “বাংলাদেশের জনগণ এই অভিপ্রায় ব্যক্ত করছে যে, ছাত্র-গণঅভ্যুত্থান ২০২৪-এর উপযুক্ত রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি প্রদান করা হবে এবং পরবর্তী নির্বাচনে নির্বাচিত সরকারের সংস্কারকৃত সংবিধানের তফসিলে এ ঘোষণাপত্র সন্নিবেশিত থাকবে।

উৎস: প্রথম আলো।

১,০২৯.
বাংলাদেশের প্রথম নারী প্রোগ্রামার-
  1. ক) শাহেদা মুস্তাফিজ
  2. খ) ইতু চাকমা
  3. গ) কুলসুম বেগম
  4. ঘ) রোকেয়া জাহান
সঠিক উত্তর:
ক) শাহেদা মুস্তাফিজ
উত্তর
সঠিক উত্তর:
ক) শাহেদা মুস্তাফিজ
ব্যাখ্যা
- দেশের প্রথম নারী প্রোগ্রামার শাহেদা মুস্তাফিজ।
- ১৯৪৯ সালে জন্ম শাহেদা মুস্তাফিজের। সেই হিসাবে এখন তাঁর বয়স ৭৩ বছর। এখনো তথ্যপ্রযুক্তি খাতে সক্রিয় তিনি। ছেলে রিদওয়ান মুস্তাফিজের সফটওয়্যার প্রতিষ্ঠান রাইট সলিউশনের সফটওয়্যার বিভাগের দেখভাল করেন শাহেদা মুস্তাফিজ।
- এনসিআর ও লিডসে ২২ বছর কাজ করে ১৯৯৮ সালে ইস্তফা দেন। এরপর কাজ শুরু করেন নিজের প্রতিষ্ঠান প্রবিতি সিস্টেমসে, ব্যবস্থাপনা পরিচালক হিসেবে। 
- তিনি কানাডার টোয়েন্টি-টোয়েন্টি টেকনোলজিস ইনকরপোরেটেডের বাংলাদেশ শাখার ব্যবস্থাপনা পরিচালক এবং যুক্তরাষ্ট্রের ই-টেকলজিকস ইনকরপোরেটেডের বাংলাদেশ শাখায় নির্বাহী ভাইস প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্ব পালন করেন।

উৎস: প্রথম আলো, Live MCQ বিশেষ সাম্প্রতিক সমাচার।
১,০৩০.
বর্তমানে বাংলাদেশের অর্থনীতির ৩টি বৃহৎ খাতের অধীন উপখাতের সংখ্যা -
  1. ক) ৯টি
  2. খ) ১৫টি
  3. গ) ১৯টি
  4. ঘ) ২১টি
সঠিক উত্তর:
গ) ১৯টি
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৯টি
ব্যাখ্যা
২০১৫-১৬ সালকে ভিত্তিবছর ধরে ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS) ২০২০-২১ অর্থবছরের GDP'র সাময়িক খাতওয়ারি প্রবৃদ্ধির হার ও অবদান এবং মাথাপিছু আয় প্রকাশ করে।

- বর্তমানে বাংলাদেশের অর্থনীতি ৩টি বৃহৎ খাতের অধীন মোট ১৯টি খাত নিয়ে গঠিত।
- ২০২১ সালের আগে মোট খাতের সংখ্যা ছিলো – ১৫টি।

সূত্র: Live MCQ বিশেষ সাম্প্রতিক সমাচার: এপ্রিল, ২০২১ – এপ্রিল, ২০২২
১,০৩১.
বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ কোন জেলায় অবস্থিত?
  1. ক) চট্টগ্রাম
  2. খ) গোপালগঞ্জ
  3. গ) খুলনা
  4. ঘ) সুনামগঞ্জ
সঠিক উত্তর:
ক) চট্টগ্রাম
উত্তর
সঠিক উত্তর:
ক) চট্টগ্রাম
ব্যাখ্যা
মুজিববর্ষ উপলক্ষে বাংলাদেশ সরকার সম্প্রতি দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র চট্টগ্রামের 'হালদা নদী'কে 'বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ' ঘোষণা করে। ২৮ জানুয়ারী ২০২০ মন্ত্রিসভায় এর অনুমোদন দেওয়া হয়। হালদা নদী খাগড়াছড়ি থেকে উৎপন্ন হয়ে চট্টগ্রামের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে কর্ণফুলি নদীতে পতিত হয়েছে। (সূত্রঃ দৈনিক ইত্তেফাক)
১,০৩২.
বঙ্গবন্ধু-পিয়েরে ট্রুডো কৃষি প্রযুক্তি কেন্দ্র কোথায় অবস্থিত?
  1. ক) গোপালগঞ্জ
  2. খ) যশোর
  3. গ) গাজীপুর
  4. ঘ) সিলেট
সঠিক উত্তর:
গ) গাজীপুর
উত্তর
সঠিক উত্তর:
গ) গাজীপুর
ব্যাখ্যা
- বঙ্গবন্ধু-পিয়েরে ট্রুডো কৃষি প্রযুক্তি কেন্দ্র অবস্থিত- গাজীপুরে
- গাজীপুরের বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে ‘বঙ্গবন্ধু-পিয়েরে ট্রুডো কৃষি প্রযুক্তি কেন্দ্র’ উদ্বোধন করেন শেখ হাসিনা।
- কৃষিক্ষেত্রে উন্নততর গবেষণা, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনে সহনশীল খাদ্যনিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতে গবেষণা কর্মকাণ্ড পরিচালনায় বাংলাদেশে ‘বঙ্গবন্ধু পিয়ারে ট্রুডো কৃষি গবেষণাকেন্দ্র’ স্থাপিত হতে হয়েছে।

তথ্যসূত্র: প্রথম আলো নিউজ।
১,০৩৩.
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কতটি রাজনৈতিক দল অংশগ্রহণ করে?
  1. ২৭টি
  2. ২৮টি
  3. ২৯টি
  4. ৩০টি
সঠিক উত্তর:
২৮টি
উত্তর
সঠিক উত্তর:
২৮টি
ব্যাখ্যা
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন:

- বাংলাদেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় ৭ জানুয়ারি, ২০২৪ তারিখে।
- ২৮টি রাজনৈতিক দল দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নেয়।
- দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর আওয়ামী লীগ টানা চতুর্থবারের মতো সরকার গঠন করেছে।
- টানা চতুর্থবারসহ পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বঙ্গবন্ধুকন্যা ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
- প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ নির্বাচিত ২৯৮ জন সংসদ সদস্য শপথ নেন ১০ জানুয়ারি, ২০২৪।
- নতুন এমপিদের শপথ বাক্য পাঠ করান বর্তমান স্পিকার শিরীন শারমীন চৌধুরী।

তথ্যসূত্র - বাংলাদেশ নির্বাচন কমিশন ওয়েবসাইট।
১,০৩৪.
মারমা ভাষায় নির্মিত প্রথম চলচ্চিত্র -
  1. ক) জলকন্যা
  2. খ) পাহাড়ের দেবী
  3. গ) গিরিকন্যা
  4. ঘ) পাহাড়ের রানী
সঠিক উত্তর:
গ) গিরিকন্যা
উত্তর
সঠিক উত্তর:
গ) গিরিকন্যা
ব্যাখ্যা
• গিরিকন্যা:
- মারমা জনগোষ্ঠীর প্রাণ-প্রকৃতি রক্ষার অঙ্গীকার নিয়ে মারমা ভাষায় প্রথম চলচ্চিত্র ‘তংস্মাসে’ “গিরিকন্যা”।
- ‘গিরিকন্যা’ চলচ্চিত্রের নির্মাতা প্রদীপ ঘোষ
- এই চলচ্চিত্রের প্রযোজক মং উষা থোয়াই মারমা একজন প্রবীণ চিকিৎসক।
- তংস্মাসে বা গিরিকন্যা হিসেবে অভিনয় করেছেন জাতীয় কবি কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে নাট্যকলার ছাত্রী এমেপ্রু মারমা।
- ‘এই চলচ্চিত্রে কোনো তারকা শিল্পী নেই। আছে পাহাড়ের মানুষের ভালোবাসা, প্রকৃতিপ্রেম আর দৃঢ়তা।

তথ্যসূত্র: দৈনিক প্রথম আলো।
১,০৩৫.
শিক্ষাক্ষেত্রে অবদানের জন্যে একুশে পদক-২০২১ লাভ করেন কে?
  1. ক) ড. মির্জা আব্দুল জলিল
  2. খ) প্রফেসর কাজী কামরুজ্জামান
  3. গ) মাহফুজা খানম
  4. ঘ) ড. সমীর কুমার সাহা
সঠিক উত্তর:
গ) মাহফুজা খানম
উত্তর
সঠিক উত্তর:
গ) মাহফুজা খানম
ব্যাখ্যা
একুশে পদক-২০২১ প্রাপ্তরা (মোট ২১ জন):
ভাষা আন্দোলনে:
- মোতাহার হোসেন তালুকদার (মরণোত্তর)
- শামছুল হক (মরণোত্তর)
- আফসার উদ্দীন আহমদ (মরণোত্তর)
শিল্পকলায়:
- পাপিয়া সারোয়ার (সংগীত)
- রাইসুল ইসলাম আসাদ (অভিনয়)
- সালমা বেগম সুজাতা (অভিনয়)
- আহমেদ ইকবাল হায়দার (নাটক)
- সৈয়দ সালাউদ্দিন জাকী (চলচ্চিত্র)
- ড. ভাস্বর বন্দ্যোপাধ্যায় (আবৃত্তি)
- পাভেল রহমান (আলোকচিত্র)
মুক্তিযুদ্ধে:
- গোলাম হাসনায়েন
- ফজলুর রহমান খান ফারুক
- বীর মুক্তিযোদ্ধা মরহুমা সৈয়দা ইসাবেলা (মরণোত্তর)
সাংবাদিকতায়:
- অজয় দাশগুপ্ত
গবেষণায়:
- ড. সমীর কুমার সাহা
শিক্ষায়:
- মাহফুজা খানম
অর্থনীতিতে:
- ড. মির্জা আব্দুল জলিল
সমাজসেবায়:
- প্রফেসর কাজী কামরুজ্জামান
ভাষা ও সাহিত্যে:
- কবি কাজী রোজী
- বুলবুল চৌধুরী
- গোলাম মুরশিদ।
(তথ্যসূত্র: তথ্য মন্ত্রণালয় ওয়েবসাইট ও ডেইলি স্টার রিপোর্ট)
১,০৩৬.
বাংলাদেশ বিনিয়োগ শীর্ষ সম্মেলন ২০২৫ কবে শুরু হয়েছে? [এপ্রিল, ২০২৫]
  1. ১ এপ্রিল ২০২৫ তারিখে
  2. ৪ এপ্রিল ২০২৫ তারিখে
  3. ৭ এপ্রিল ২০২৫ তারিখে
  4. ১০ এপ্রিল ২০২৫ তারিখে
সঠিক উত্তর:
৭ এপ্রিল ২০২৫ তারিখে
উত্তর
সঠিক উত্তর:
৭ এপ্রিল ২০২৫ তারিখে
ব্যাখ্যা
বাংলাদেশ বিনিয়োগ শীর্ষ সম্মেলন ২০২৫: 
- ৭ এপ্রিল, ২০২৫ তারিখে ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় শুরু হয়েছে বাংলাদেশ বিনিয়োগ শীর্ষ সম্মেলন ২০২৫। 
- ৭-১০ এপ্রিল, ২০২৫ তারিখ পর্যন্ত সম্মেলন চলবে। 
- ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট-২০২৫’ শীর্ষক এ বিনিয়োগ সম্মেলনের আয়োজন করেছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)।

উৎস: The Daily Star (৭ এপ্রিল, ২০২৫)
প্রথম আলো (৬ এপ্রিল ২০২৫)
১,০৩৭.
২০২৪ সালে ভারতের বেসামরিক সম্মাননা 'পদ্মশ্রী' পুরস্কার লাভ করেন কে?
  1. আনিসুজ্জামান
  2. রেজওয়ানা চৌধুরী বন্যা
  3. সৈয়দ মোয়াজ্জেম আলী
  4. ঝর্ণাধারা চৌধুরী
সঠিক উত্তর:
রেজওয়ানা চৌধুরী বন্যা
উত্তর
সঠিক উত্তর:
রেজওয়ানা চৌধুরী বন্যা
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

২০২৪ সালে ভারতের বেসামরিক সম্মাননা 'পদ্মশ্রী' পুরস্কার লাভ করেন রেজওয়ানা চৌধুরী বন্যা।


রেজওয়ানা চৌধুরী বন্যা:
- ভারতের মর্যাদাপূর্ণ রাষ্ট্রীয় বেসামরিক সম্মাননা ‘পদ্মশ্রী’-তে ভূষিত হয়েছেন বাংলাদেশের বরেণ্য রবীন্দ্রসংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা।
- সংগীতশিক্ষা প্রতিষ্ঠান সুরের ধারার চেয়ারম্যান রেজওয়ানা চৌধুরী বন্যা রবীন্দ্র সংগীত নিয়ে কয়েকটি বইও লিখেছেন।
- সংগীতে অবদানের জন্য ২০১৬ সালে বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার স্বাধীনতা পুরস্কার পান তিনি।
- এটি ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মাননা।
- ভারত সরকার ১৯৫৪ সালে পদ্ম পুরস্কার দেওয়া শুরু করে।

এছাড়াও,
- ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ভারতরত্ন।
- এরপর রয়েছে পদ্মবিভূষণ, পদ্মভূষণ ও পদ্মশ্রী।
- বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য এই পুরস্কার দেওয়া হয়।
- সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখা ব্যক্তিদের এ পুরস্কার দেওয়া হয়।

উল্লেখ্য,
- ভারতের প্রজাতন্ত্র দিবস সামনে রেখে প্রতি বছর পদকপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়।
- সাধারণত মার্চ বা এপ্রিলে রাষ্ট্রপতি ভবনে অনুষ্ঠান করে পুরস্কারগুলো তুলে দেওয়া হয়।
- এর আগে ২০২১ সালে বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনের অগ্রণী ব্যক্তিত্ব অধ্যাপক সন্‌জীদা খাতুন এবং লেফটেন্যান্ট কর্নেল (অব.) সাজ্জাদ আলী জহির বীর প্রতীককে পদ্মশ্রী পদকে ভূষিত করেছিল ভারত সরকার।
- তার আগে অধ্যাপক আনিসুজ্জামান ও কূটনীতিবিদ সৈয়দ মোয়াজ্জেম আলী ‘পদ্মভূষণ’ সম্মাননা পেয়েছিলেন। 
- ‘পদ্মশ্রী’ সম্মাননা পেয়েছিলেন প্রত্নতত্ত্ববিদ এনামুল হক ও সমাজকর্মী ঝর্ণাধারা চৌধুরী।

উৎস: ২৬ জানুয়ারি ২০২৪, প্রথম আলো।
১,০৩৮.
মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর কোন জেলায় অবস্থিত?
  1. ক) কক্সবাজার
  2. খ) চট্টগ্রাম
  3. গ) খুলনা
  4. ঘ) পটুয়াখালি
সঠিক উত্তর:
ক) কক্সবাজার
উত্তর
সঠিক উত্তর:
ক) কক্সবাজার
ব্যাখ্যা

- বাংলাদেশের ৩ টি সমুদ্রবন্দর হচ্ছে চট্টগ্রাম, মংলা ও পায়রা।
- চট্টগ্রাম সমুদ্রবন্দর ১৮৮৭ সালে এবং মংলা সমুদ্রবন্দর ১৯৫০ সালে স্থাপিত হয়।
- পটুয়াখালীর কলাপাড়ায় দেশের তৃতীয় পায়রা সমুদ্রবন্দরের নির্মাণ কাজ উদ্বোধন করা হয় ১৯ নভেম্বর, ২০১৩ তারিখে।
- মাতারবাড়ি সমুদ্রবন্দর হলো বাংলাদেশের কক্সবাজার জেলায়, মাতারবাড়ি এলাকার প্রস্তাবিত গভীর সমুদ্র বন্দর।
- কক্সবাজার জেলার মহেশখালীতে বিদ্যুৎ কেন্দ্রের জন্য আনা কয়লাবাহী জাহাজ ভেড়ানো জেটিকে সম্প্রসারণ করে পূর্ণাঙ্গ বাণিজ্যিক বন্দর হিসাবে নির্মাণ করা হবে।
- জাইকার অর্থায়নে সেই প্রকল্প বাস্তবায়ন করতে গিয়ে বঙ্গোপসাগর থেকে মাতারবাড়ি পর্যন্ত ১৪.৩ কিলোমিটার দীর্ঘ, ১৬ মিটার ড্রাফট (গভীরতা) এবং ২৫০ মিটার চওড়া চ্যানেল নির্মাণ হয়।
- মাতারবাড়িত গভীর সমুদ্রবন্দর চালু হবে ২০২৬ সালের মধ্যভাগে।
- সেই বন্দর থেকে প্রাথমিকভাবে দিনে গড়ে ৪ হাজার পণ্যবাহী গাড়ি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দিয়ে দেশের বিভিন্ন স্থানে যাবে।

উৎস: কালের কন্ঠ।
১০ ফেব্রুয়ারি, ২০২৩।
১,০৩৯.
সম্প্রতি 'মানাসলু' পর্বত জয় করা বাংলাদেশি পর্বতারোহী - [অক্টোবর, ২০২৫]
  1. বাবর আলী
  2. ওয়াসফিয়া নাজরীন
  3. তৌফিক আহমেদ
  4. এম. এ. মুহিত
সঠিক উত্তর:
বাবর আলী
উত্তর
সঠিক উত্তর:
বাবর আলী
ব্যাখ্যা

মানাসলু পর্বত জয়:
- সম্প্রতি পৃথিবীর অষ্টম উঁচু পর্বত মানাসলু জয় করেন বাবর আলী।
- এটি পশ্চিম-মধ্য নেপালের নেপালি হিমালয়ের অংশ মানসিরি হিমালে অবস্থিত।
- উচ্চতায় ৮ম হলেও বিশ্বের প্রাণঘাতী পর্বতগুলোর মধ্যে এর অবস্থান চতুর্থ।

⇒ বাবর আলী হিমালয়ে অবস্থিত পৃথিবীর অষ্টম উচ্চতম পর্বতশৃঙ্গ মানাসলু (৮,১৬৩ মিটার/ ২৬,৭৮১ ফুট) শৃঙ্গ জয় করেছেন কৃত্রিম অক্সিজেন ছাড়াই।
- এটিই প্রথম কোনো বাংলাদেশির শৃঙ্গ জয় অতিরিক্ত অক্সিজেন ছাড়াই।
- ২৬ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে বাংলাদেশ সময় ভোর ৪টা ৪৫ মিনিটে এই পর্বতশৃঙ্গ জয় করেন বাবর।
- শিখরে বাবরের সঙ্গে ছিল দীর্ঘদিনের পর্বতসাথী বীরে তামাং।
- বাবর আলীর পাশপাশি এদিন ‘মানাসলু’ জয় করেছেন বাংলাদেশের আরেক পর্বতারোহী তানভীর আহমেদ।

উল্লেখ্য,
- ২৫ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে ভোর ৪টায় তৌফিক আহমেদ তমাল মানাসলু পর্বত জয় করেন।
- তৌফিক আহমেদের আগে ২০১১ সালে ১২ অক্টোবর প্রথম বাংলাদেশি হিসেবে মানাসলু শৃঙ্গে ওঠেন এভারেস্টজয়ী পর্বতারোহী এম এম মুহিত।

উৎস: i) প্রথম আলো। 
ii) The Business Standard.

১,০৪০.
বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারে মোট কতজন উপদেষ্টা রয়েছেন? [অক্টোবর, ২০২৪]
  1. ১৭ জন
  2. ১৮ জন
  3. ২০ জন
  4. ২১ জন
সঠিক উত্তর:
২১ জন
উত্তর
সঠিক উত্তর:
২১ জন
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

অন্তর্বর্তীকালীন সরকার:

- ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ৮ আগস্ট, ২০২৪ তারিখে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে।
- নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে আগস্ট, ২০২৪ সালে দেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে।
- এই সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।

⇒ অন্তর্বর্তীকালীন সরকারকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন।
- শপথ গ্রহণের স্থান: বঙ্গভবন।
- মোট উপদেষ্টা: ২১ জন।
- নারী উপদেষ্টা রয়েছে ৪ জন।

উল্লেখ্য,
⇒ প্রধান উপদেষ্টা: ড. মুহাম্মদ ইউনূস।

এছাড়াও,
⇒ অন্যান্য উপদেষ্টাগণ:
১. জনাব সালেহ উদ্দিন আহমেদ
২. জনাব ওয়াহিদউদ্দিন মাহমুদ
৩. ড. আসিফ নজরুল
৪. জনাব হাসান আরিফ
৫. জনাব মোঃ তৌহিদ হোসেন
৬. লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গ আলম চৌধুরী (অব:)
৭. জনাব আদিলুর রহমান খান
৮. জনাব আলী ইমাম মজুমদার
৯. জনাব মুহাম্মদ ফাওজুল কবির খান
১০. সৈয়দা রিজওয়ানা হাসান
১১. জনাব মোঃ নাহিদ ইসলাম
১২. জনাব আসিফ মাহমুদ সজীব ভূইয়া
১৩. জনাব ফারুক ই আজম, বীর প্রতীক
১৪. ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেন
১৫. মিজ নূরজাহান বেগম
১৬. অধ্যাপক ডাঃ বিধান রঞ্জন রায় পোদ্দার
১৭. মিজ ফরিদা আখতার
১৭. মিজ্ শারমীন এস মুরশিদ
১৯. ড. আফম খালিদ হাসান
২০. জনাব সুপ্রদীপ চাকমা।

উৎস: মন্ত্রিপরিষদ বিভাগ।
১,০৪১.
বাংলাদেশের সাথে কূটনৈতিক সম্পর্ক নেই কোন দেশের?
  1. ক) ইসরায়েল
  2. খ) তাইওয়ান
  3. গ) দক্ষিণ সুদান
  4. ঘ) সবগুলো
সঠিক উত্তর:
ঘ) সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সবগুলো
ব্যাখ্যা
জাতিসংঘভুক্ত ১৯৩টি দেশের মধ্যে বর্তমানে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক রয়েছে - ১৫৪টি দেশের; সম্পর্ক নেই - ৩৯টি দেশের।

কূটনৈতিক সম্পর্ক না থাকা উল্লেখযোগ্য দেশ - ইসরায়েল, তাইওয়ান (বাণিজ্যিক সম্পর্ক রয়েছে), রুয়ান্ডা, কঙ্গো, শাদ, বেনিন, টোগ, টোঙ্গা, দক্ষিণ সুদান অন্যতম।
১,০৪২.
সম্প্রতি, (২০২৪সালে) স্থানীয় সরকারের কতজন জনপ্রতিনিধিকে অপসারণ করা হয়েছে?
  1. ১০৫০ জন
  2. ১২৮০ জন
  3. ১৭৬০ জন
  4. ১৮৭৫ জন
সঠিক উত্তর:
১৮৭৫ জন
উত্তর
সঠিক উত্তর:
১৮৭৫ জন
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

স্থানীয় সরকারের চার ধাপে সিটি করপোরেশনের মেয়রসহ এক হাজার ৮৭৫ জনপ্রতিনিধিকে অপসারণ করা হয়েছে।

এর মধ্যে রয়েছে
- ১২ সিটি করপোরেশনের মেয়র,
- ৬০ জেলা পরিষদের চেয়ারম্যান,
- ৪৯৩ উপজেলা পরিষদের চেয়ারম্যান,
- ৪৯৩ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান,
- ৪৯৪ মহিলা ভাইস চেয়ারম্যান ও
- ৩২৩ পৌরসভার মেয়র।

এ সংক্রান্ত ২০২৪ সালের  ১৮ আগস্ট ও ১৯ আগস্ট পৃথক দুইটি প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার বিভাগ।

সূত্র- স্থানীয় সরকার বিভাগ।
১,০৪৩.
বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনার দশম ভ্যাক্সিন হিসেবে অনুমোদন দেয় কোন টিকাকে?
  1. ক) Comirnaty
  2. খ) Covovax
  3. গ) Nuvaxovid
  4. ঘ) Spikevax
সঠিক উত্তর:
গ) Nuvaxovid
উত্তর
সঠিক উত্তর:
গ) Nuvaxovid
ব্যাখ্যা
বিশ্ব স্বাস্থ্য সংস্থা ২০ ডিসেম্বর ২০২১ তারিখে করোনার দশম ভ্যাক্সিন হিসেবে অনুমোদন দেয় - Nuvaxovid.
উৎস: পত্রিকা রিপোর্ট।
১,০৪৪.
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে শতভাগ বিদ্যুতায়নের আনুষ্ঠানিক ঘোষণা দেন কত তারিখে?
  1. ক) ১৭ মার্চ ২০২২
  2. খ) ২১ মার্চ ২০২২
  3. গ) ২৩ মার্চ ২০২২
  4. ঘ) ২৬ মার্চ ২০২২
সঠিক উত্তর:
খ) ২১ মার্চ ২০২২
উত্তর
সঠিক উত্তর:
খ) ২১ মার্চ ২০২২
ব্যাখ্যা
২১ মার্চ ২০২২ শতভাগ বিদ্যুতায়নের আনুষ্ঠানিক ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
একই দিনে ১৩২০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন দেশের সবচেয়ে বড় ও সর্বাধুনিক প্রযুক্তির পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
সূত্র: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, এপ্রিল ২০২২
১,০৪৫.
৬ষ্ঠ বাংলাদেশি হিসেবে ইকরামুল হাসান শাকিল মাউন্ট এভারেস্ট জয় করেন কবে?
  1. ১৭ মে, ২০২৫
  2. ১৮ মে, ২০২৫
  3. ১৯ মে, ২০২৫
  4. ২০ মে, ২০২৫
সঠিক উত্তর:
১৯ মে, ২০২৫
উত্তর
সঠিক উত্তর:
১৯ মে, ২০২৫
ব্যাখ্যা
ইকরামুল হাসান শাকিল:
- সম্প্রতি ৬ষ্ঠ বাংলাদেশি হিসেবে মাউন্ট এভারেস্ট জয় করেছেন ইকরামুল হাসান শাকিল।
- তিনি এভারেস্ট চূড়া জয় করেন ১৯ মে, ২০২৫ সালে।
- সবচেয়ে কম সময়ে এভারেস্ট চূড়া জয় করে নতুন রেকর্ড গড়েছেন তিনি।
- কক্সবাজার থেকে হেঁটে গিয়ে পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্টে বাংলাদেশের পতাকা ওড়ালেন ইকরামুল হাসান শাকিল।
- ইকরামুল হাসান তাঁর এই অভিযানের নাম দিয়েছেন 'সি টু সামিট', অর্থাৎ সমুদ্র থেকে শৃঙ্গ।
- শাকিলের 'সি টু সামিট' অভিযাত্রা শুরু হয় ২৫ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখে কক্সবাজার থেকে।
- এরপর ৯০ দিনের মধ্যেই বাংলাদেশ, ভারত ও নেপালের মধ্য দিয়ে প্রায় এক হাজার ৩০০ কিলোমিটার দীর্ঘ পথ পাড়ি দেন এবং ২৯ হাজার ৩১ ফুট উচ্চতার এভারেস্ট জয় করেন।

⇒ এভারেস্ট জয়ী বাংলাদেশি:
- এখন পর্যন্ত ছয়জন বাংলাদেশি এভারেস্ট জয় করেছেন। (জুন, ২০২৫)
- তাঁরা হলেন:
১ম: মুসা ইব্রাহিম, ২০১০ সালের ২৩ মে।
২য়: এম এ মুহিত, ২০১১ সালের ২১ মে।
৩য়: নিশাত মজুমদার, ২০১২ সালের ১৯ মে।
৪র্থ: ওয়াসফিয়া নাজরিন, ২০১২ সালের ২৬ মে।
৫ম: বাবর আলী, ২০২৪ সালের ১৯ মে।
৬ষ্ঠ: ইকরামুল হাসান শাকিল, ২০২৫ সালের ১৯ মে। (সর্বশেষ, জুন, ২০২৫)

উল্লেখ্য:
- মো. খালেদ হোসেন, ২০১৩ সালের ২০ মে মাউন্ট এভারেস্ট শৃঙ্গ জয় করেন। তবে চূড়া থেকে নামার পথে দুর্ঘটনায় মারা যান তিনি। তাই এভারেস্ট জয়ী হিসেবে নিবন্ধিত হতে পারেননি।

তথ্যসূত্র - প্রথম আলো পত্রিকার রিপোর্ট।
১,০৪৬.
সাকরাইন উৎসব কখন অনুষ্ঠিত হয়?
  1. বৈশাখ মাসের প্রথম দিন
  2. পৌষ মাসের শেষ দিন
  3. কার্তিক মাসের প্রথম দিন
  4. চৈত্র মাসের শেষ দিন
সঠিক উত্তর:
পৌষ মাসের শেষ দিন
উত্তর
সঠিক উত্তর:
পৌষ মাসের শেষ দিন
ব্যাখ্যা
সাকরাইন উৎসব: 
- সাকরাইন উৎসব মূলত পুরান ঢাকার ঐতিহ্যবাহী ঘুড়ি উৎসব।
- প্রতি বছর পৌষ মাসের শেষ দিন (পৌষ সংক্রান্তি) এই উৎসব পালিত হয়।
- ধর্ম-বর্ণ নির্বিশেষে সব বয়সী মানুষ এতে অংশ নেয়।
- সকাল থেকেই ঘুড়ি ওড়ানো শুরু হয়, যা দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত চলে।
- ফানুস ওড়ানো, আতশবাজি ফাটানো, গান-বাজনা ও ডিজে পার্টি আয়োজন হয়।
- অনেক বাড়িতে পিঠা-পুলি, তেহারি, পোলাওসহ নানা খাবার তৈরি হয়।
- উৎসবটি শত বছরের পুরোনো। কেউ কেউ মনে করেন, এটি মুঘল আমল থেকে চলে আসছে।
- পুরান ঢাকার অনেক বাসিন্দা উৎসবের আধুনিক রূপ পছন্দ করেন না।
- তবে অনেকে বলেন, পরিবর্তনে উৎসব আরও রঙিন ও প্রাণবন্ত হয়েছে।

তথ্যসূত্র: বিবিসি বাংলা নিউজ। [লিঙ্ক]
১,০৪৭.
দেশে সবচেয়ে দ্রুততম সময়ে ‘ইউনিকর্ন’ স্টার্টআপ কোম্পানি হিসেবে স্বীকৃতি পেয়েছে -
  1. নগদ
  2. বিকাশ
  3. বাংলালিংক
  4. টেলিটক
সঠিক উত্তর:
নগদ
উত্তর
সঠিক উত্তর:
নগদ
ব্যাখ্যা
'ইউনিকর্ন' স্টার্টআপ কোম্পানি ২০২৩:

- একটি স্টার্টআপের সামগ্রিক মূল্যমান ১ বিলিয়ন বা ১০০ কোটি ডলারের সমান হলে তাকে ইউনিকর্ন কোম্পানি হিসেবে বিবেচনা করা হয়।
- এ ছাড়া কোম্পানির মূল্যমান ১০ বিলিয়ন বা ১ হাজার কোটি ডলার পার হলে তাকে ডেকাকর্ন কোম্পানির মর্যাদা দেওয়া হয়।
- দেশে সবচেয়ে দ্রুততম সময়ে ‘ইউনিকর্ন’ স্টার্টআপ বা ১০ হাজার কোটি টাকার কোম্পানি হিসেবে স্বীকৃতি পেয়েছে মোবাইল আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠান নগদ।
- ২৯ জুলাই ২০২৩ সালে ‘বাংলাদেশ স্টার্টআপ সামিট ২০২৩’ অনুষ্ঠানে নগদকে আনুষ্ঠানিকভাবে এই স্বীকৃতি দেওয়া হয়।
- অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে এ–বিষয়ক সরকারি স্বীকৃতি ‘ফাস্টেস্ট টু ইউনিকর্ন অ্যাওয়ার্ড’ গ্রহণ করেন নগদের ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক।
- সরকারের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানি ‘স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড’ এ অনুষ্ঠানের আয়োজন করেছে।

তথ্যসূত্র - দৈনিক প্রথম আলো, ২৯ জুলাই ২০২৩।
১,০৪৮.
পদ্মা সেতুর আয়ুষ্কাল কত বছর?
  1. ক) ৮০ বছর
  2. খ) ১০০ বছর
  3. গ) ১২০ বছর
  4. ঘ) ১৫০ বছর
সঠিক উত্তর:
খ) ১০০ বছর
উত্তর
সঠিক উত্তর:
খ) ১০০ বছর
ব্যাখ্যা
- পদ্মাসেতু বিশ্বের ১২২তম দীর্ঘতম সেতু।
- বিশ্বের দীর্ঘতম সেতু চীনের ডানইয়াং-কুশান গ্রান্ড সেতু।
- ইন্দো-গাঙ্গেয় সমভূমিতে পদ্মাসেতু দ্বিতীয় দীর্ঘতম। (প্রথম ভারতের ভূপেন হাজারিকা সেতু)
- ভারতের উত্তর ও পূর্বাঞ্চলের বেশিরভাগ এলাকা, পাকিস্তানের পূর্বাঞ্চল, বাংলাদেশ ও নেপালের দক্ষিণাঞ্চল নিয়ে ইন্দো-গাঙ্গেয় সমভূমি গঠিত।
- পদ্মা সেতুর মূল সেতুতে ২ লাখ ৮৯ হাজার টন স্টিলের লাগানো হয়েছে।
- পদ্মা সেতুতে টোল আদায় করা হবে স্বয়ংক্রিয় পদ্ধতিতে।
- পদ্মা সেতুর ১ ও ৪২ নম্বর পিলারের সঙ্গে রয়েছে নিচতলা থেকে জরুরি বহির্গমনের দুটি সিঁড়ি।
- পদ্মা সেতু প্রকল্পে বাংলাদেশসহ ২৫টি দেশের মানুষ সরাসরি যুক্ত ছিল।
- পদ্মা সেতুর আয়ুষ্কাল ১০০ বছর।
- পদ্মা সেতুতে স্থাপিত বাতির সংখ্যা ৪১৫টি।
- পদ্মা সেতু নির্মানে মাথাপিছু খরচ ১৭৮৫ টাকা।

সূত্র: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, জুলাই ২০২২
১,০৪৯.
জাতীয় তামাকমুক্ত দিবস পালিত হয় কত তারিখে?
  1. ক) ৩ অক্টোবর
  2. খ) ৬ অক্টোবর
  3. গ) ৯ অক্টোবর
  4. ঘ) ১২ অক্টোবর
সঠিক উত্তর:
গ) ৯ অক্টোবর
উত্তর
সঠিক উত্তর:
গ) ৯ অক্টোবর
ব্যাখ্যা
জাতীয় তামাকমুক্ত দিবস পালিত হয় ৯ অক্টোবর।

সূত্র: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, নভেম্বর ২০২২
১,০৫০.
জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (UNDP) শুভেচ্ছা দূত হিসেবে নিযুক্ত হন-
  1. ক) তামিম ইকবাল
  2. খ) মাহমুদুল্লাহ
  3. গ) জয়া আহসান
  4. ঘ) তাহসান খান
সঠিক উত্তর:
গ) জয়া আহসান
উত্তর
সঠিক উত্তর:
গ) জয়া আহসান
ব্যাখ্যা
এক বছরের জন্য জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (UNDP) শুভেচ্ছা দূত হিসেবে নিযুক্ত হন অভিনেত্রী জয়া আহসান।
১,০৫১.
এমভি আবদুল্লাহ জাহাজের পুরাতন নাম কী?
  1. গোল্ডেন হক
  2. মুক্তা মনি
  3. হিমালয়
  4. বিজয় কেতন
সঠিক উত্তর:
গোল্ডেন হক
উত্তর
সঠিক উত্তর:
গোল্ডেন হক
ব্যাখ্যা
এমভি আবদুল্লাহ জাহাজ
- কবির গ্রুপের এস আর শিপিংয়ের মালিকানাধীন মোট ২৪টি জাহাজের মধ্যে সর্বশেষ যুক্ত হয় জাহাজ এমভি আবদুল্লাহ।
- ২০১৬ সালে তৈরি এই বাল্ক ক্যারিয়ারটির দৈর্ঘ্য ১৮৯ দশমিক ৯৩ মিটার
- এবং প্রস্থ ৩২ দশমিক ২৬ মিটার।ড্রাফট ১১ মিটারের কিছু বেশি।
- গত বছর জাহাজটি এসআর শিপিং কিনে নেওয়ার আগে এটির নাম ছিল গোল্ডেন হক।
- মালিকানা পরিবর্তনের পর নতুন নাম হয় এমভি আবদুল্লাহ।]

সূত্র- বাংলা ট্রিবিউন। 
 
১,০৫২.
২০২৫ সালে ড. মুহাম্মদ ইউনূস জাতিসংঘ সাধারণ পরিষদের কততম অধিবেশনে ভাষণ প্রদান করেন?
  1. ৭৮তম 
  2. ৭৯তম 
  3. ৮০তম 
  4. ৮১তম 
সঠিক উত্তর:
৮০তম 
উত্তর
সঠিক উত্তর:
৮০তম 
ব্যাখ্যা

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশন:
- সেপ্টেম্বর, ২০২৫-এ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।
- জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের সভাপতিত্ব করেছে আনালেনা বায়েরবোক (Annalena Baerbock)। তিনি জার্মানির প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী। তিনি ৯ সেপ্টেম্বর ২০২৫ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।

⇒ ২৬ সেপ্টেম্বর, ২০২৫ ড. মুহাম্মদ ইউনূস জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে ভাষণ দেন
- প্রধান উপদেষ্টা অধিবেশনে ১০ম বক্তা হিসেবে ভাষণ দেন। তাঁর ভাষণে অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগ, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের অঙ্গীকার, জুলাই হত্যাকাণ্ডের বিচার এবং রোহিঙ্গা সংকট তুলে ধরেন।

উৎস: i) বাসস। 
ii) UN General Assembly ওয়েবসাইট।

১,০৫৩.
জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান কে?
  1. আবদুল মুয়ীদ চৌধুরী
  2. সফর রাজ হোসেন
  3. ড. ইফতেখারুজ্জামান
  4. অধ্যাপক আলী রিয়াজ
সঠিক উত্তর:
আবদুল মুয়ীদ চৌধুরী
উত্তর
সঠিক উত্তর:
আবদুল মুয়ীদ চৌধুরী
ব্যাখ্যা
 জনপ্রশাসন সংস্কার কমিশন:
- ২০২৪ সালের ৩ অক্টোবর আট সদস্যের জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করা হয়।
- পরে কমিশনের সদস্যসংখ্যা আরও তিনজন বাড়ানো হয়।
- এ কমিশনের প্রধান বিমান বাংলাদেশ এয়ারলাইনসের চেয়ারম্যান ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আব্দুল মুয়ীদ চৌধুরী।
- জনমুখী, জবাবদিহিমূলক, দক্ষ ও নিরপেক্ষ জনপ্রশাসন ব্যবস্থা করে তুলতে এ কমিশন গঠন করা হয়।
- ৫ ফেব্রুয়ারি, ২০২৫ ১২টায় প্রধান উপদেষ্টার কাছে জনপ্রশাসন সংস্কার কমিশনের চূড়ান্ত প্রতিবেদন জমা দেয়া হয়।

• অন্যান্য গুরুত্বপূর্ণ সংস্কার কমিশনের নাম ও প্রধান কমিশনার: 
• নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন- ড. বদিউল আলম মজুমদার;
• পুলিশ প্রশাসন সংস্কার কমিশন- সফর রাজ হোসেন;
• বিচার বিভাগ সংস্কার কমিশন- বিচারপতি শাহ আবু নাঈম মমিনুর রহমান;
• দুর্নীতি দমন সংস্কার কমিশন- ড. ইফতেখারুজ্জামান;
• সংবিধান সংস্কার কমিশন- অধ্যাপক আলী রিয়াজ।

উৎস: সংস্কার কমিশনের ওয়েবসাইট বিবিসি প্রতিবেদন।
১,০৫৪.
২০২৪ সালে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) কততম আসর অনুষ্ঠিত হয়?
  1. ৯ম
  2. ১০ম
  3. ১১তম
  4. ১২তম
সঠিক উত্তর:
১০ম
উত্তর
সঠিক উত্তর:
১০ম
ব্যাখ্যা
বিপিএল ২০২৪:
- বাংলাদেশ প্রিমিয়ার লিগ (সংক্ষেপে বিপিএল) বাংলাদেশের পেশাদার টুয়েন্টি ২০ ক্রিকেট লিগ।
- ২০১২ সালে বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রথম বিপিএল আয়োজন করে।
- ২০২৪ সালের বাংলাদেশ প্রিমিয়ার লিগের ১০ম আসর অনুষ্ঠিত হয়।
- তিনটি ভেন্যুতে এই খেলা অনুষ্ঠিত হয়।
- ৭টি দলের এই আসরে মোট ম্যাচ অনুষ্ঠিত হয় ৪৬টি।
- ১ মার্চ, ২০২৪ তারিখে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, উক্ত আসরে-
- চ্যাম্পিয়ন: ফরচুন বরিশাল।
- রানার্সআপ: কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
- টুর্নামেন্ট সেরা: তামিম ইকবাল।

তথ্যসূত্র: Bangladesh Premier League ওয়েবসাইট।
১,০৫৫.
কক্সবাজারে নির্মিতব্য বায়ুবিদ্যুৎকেন্দ্রে কয়টি টারবাইন স্থাপন করা হবে?
  1. ক) ২০টি
  2. খ) ২২টি
  3. গ) ২৫টি
  4. ঘ) ২৭টি
সঠিক উত্তর:
খ) ২২টি
উত্তর
সঠিক উত্তর:
খ) ২২টি
ব্যাখ্যা
দেশের সবচেয়ে বড় বায়ুবিদ্যুৎ কেন্দ্র হচ্ছে কক্সবাজার:
নবায়নযোগ্য জ্বালানি থেকে বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধির দিকে দেয়া হচ্ছে বাড়তি মনোযোগ। তারই পরিপ্রেক্ষিতে সৌরবিদ্যুতের পর বায়ু শক্তিকে কাজে লাগানোর উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে এবার দেশের বৃহৎ বায়ুবিদ্যুৎ কেন্দ্র নির্মিত হচ্ছে কক্সবাজারে। ৬০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এ বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হচ্ছে বেসরকারি উদ্যোগে। ইউএস-ডিকে গ্রিন এনার্জি (বিডি) লিমিটেড নামে একটি কোম্পানি নির্মাণ করছে এ বিদ্যুৎকেন্দ্র।

কক্সবাজারের ৬০ মেগাওয়াট বায়ুবিদ্যুৎ প্রকল্পে মোট বিনিয়োগ করা হচ্ছে ১১ কোটি ৬৬ লাখ ১০ হাজার মার্কিন ডলার। এ প্রকল্পে ১২০ মিটার উচ্চতায় এনভিশনের ইএন১৫৬ মডেলের ২২টি টারবাইন স্থাপন করা হবে। প্রতিটি টারবাইনের উৎপাদন ক্ষমতা ৩ দশমিক শূন্য মেগাওয়াট এবং রোটরের ব্যাস ১৫৬ মিটার। ২০২২ সালের ডিসেম্বর নাগাদ প্রকল্পটির কমিশনিং করা হবে।

কক্সবাজারের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তে মোট ২৪৫ মেগাওয়াট বায়ুবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কাজ চলমান রয়েছে। এরই মধ্যে নয়টি স্থানের তথ্য সংগ্রহ করে উইন্ড ম্যাপ প্রস্তুত করা হচ্ছে।


সূত্র: Live MCQ সাম্প্রতিক সমাচার, মে ও জুন ২০২২
১,০৫৬.
বাংলা ভাষাভিত্তিক প্রথম বাংলাদেশি ব্রাউজার-
  1. ক) বাঘ
  2. খ) পিপীলিকা
  3. গ) চরকি
  4. ঘ) দুরন্ত
সঠিক উত্তর:
ঘ) দুরন্ত
উত্তর
সঠিক উত্তর:
ঘ) দুরন্ত
ব্যাখ্যা
বাংলা ভাষাভিত্তিক প্রথম বাংলাদেশি নিরাপদ ও দ্রুতগতির ব্রাউজার - ‘দুরন্ত। ব্রাউজারটি মোবাইলের জন্য তৈরি। তবে, ভবিষ্যতে ডেস্কটপ থেকেও ব্যবহার করা যাবে।
বাংলাদেশি দুইটি সার্চ ইঞ্জিন চরকি (www.chorki.com) এবং পিপীলিকা (www.pipilika.com)।
উৎসঃ লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার মার্চ-এপ্রিল, ২০২১।
১,০৫৭.
কোনটি সিমেন্ট শিল্পের অন্যতম কাঁচামাল?
  1. খনিজ লবণ
  2. সিলিকা বালি
  3. সালফার
  4. ক্লিংকার
সঠিক উত্তর:
ক্লিংকার
উত্তর
সঠিক উত্তর:
ক্লিংকার
ব্যাখ্যা
সিমেন্ট শিল্পের সহায়ক উপাদানসমূহ:
- চুনাপাথর, কাদামাটি, জিপসাম প্রভৃতি সিমেন্ট শিল্পের প্রধান কাঁচামাল।
- যেসব দেশে এসব উপাদান বেশি পাওয়া যায় সেসব দেশ সিমেন্ট শিল্পে উন্নতি লাভ করেছে।
- বাংলাদেশে এসব কাঁচামালের অভাব রয়েছে।
- ফলে এদেশ সিমেন্ট শিল্পে তেমন উন্নতি লাভ করতে পারেনি।

উল্লেখ্য,
- ক্লিংকারে জিপসাম মিশিয়ে গুড়ো করলেই সিমেন্ট হয়।
- জিপসাম মূলত মিলানো হয় সেটিং টাইম বাড়ানোর জন্যে।
- ক্লিংকারের কোয়ালিটি যদি ভালো না হয়, সে ক্ষেত্রে সিমেন্টের কোয়ালিটি ভালো করার তেমন সুযোগ থাকে না । 
- ২০২৩-২৪ অর্থবছরের বাজেটে সিমেন্টের প্রধান কাঁচামাল ক্লিংকার আমদানিতে প্রতি টনে শুল্ক ৫০০ থেকে বাড়িয়ে ৭০০ টাকা করা হয়েছে।
- এতে সিমেন্ট উৎপাদনকারীরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
- সিমেন্টের পাঁচটি কাঁচামাল আমদানিতে অগ্রিম আয়কর ধার্য করা হয়েছে।
- ক্লিংকারে ২ শতাংশ, স্লাগে ৩ শতাংশ, লাইমস্টোনে ৩ শতাংশ, ফ্লাই অ্যাশে ৩ শতাংশ, জিপসামে ৫ শতাংশ।

উৎস: i) বাণিজ্যিক ভূগোল, এইচ এস সি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
         ii) ১২ ফেব্রুয়ারি, ২০২৪, কালের কন্ঠ।
১,০৫৮.
২০২৪ সালে ঘোষিত বর্ষপণ্য কোনটি?
  1. চা
  2. পাট
  3. তৈরি পোশাক
  4. হস্তশিল্প
সঠিক উত্তর:
হস্তশিল্প
উত্তর
সঠিক উত্তর:
হস্তশিল্প
ব্যাখ্যা
২০২৪ সালের বর্ষপণ্য:
- প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীর ক্ষমতায়নে ভূমিকা রাখায় হস্তশিল্পকে ২০২৪ সালের ‘বর্ষপণ্য’ হিসেবে ঘোষণা করেছেন।

উল্লেখ্য,
- ২৮তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ) ২০২৪-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ঘোষণা দেন।
-  প্রধানমন্ত্রী বলেন এটি নারীর ক্ষমতায়নে বিশেষ ভূমিকা পালন করছে।
- মহিলাদের অর্থনৈতিকভাবে আত্মনির্ভরশীল করে তুলছে এবং তাদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করছে।
- হস্তশিল্প দারিদ্র্য বিমোচনেও অবদান রাখছে।

উৎস: ২১ জানুয়ারী ২০২৪, প্রথম আলো। 
১,০৫৯.
বার্লিনভিত্তিক ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই) এর প্রতিবেদন অনুযায়ী, বিশ্বের শীর্ষ দুর্নীতিগ্রস্ত দেশ কোনটি?
  1. ক) আফগানিস্তান
  2. খ) দক্ষিণ সুদান
  3. গ) সোমালিয়া
  4. ঘ) জিম্বাবুয়ে
সঠিক উত্তর:
খ) দক্ষিণ সুদান
উত্তর
সঠিক উত্তর:
খ) দক্ষিণ সুদান
ব্যাখ্যা
বার্লিনভিত্তিক ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই) ২০২২ সালের ২৫ জানুয়ারি তাদের বার্ষিক দুর্নীতির ধারণাসূচক (সিপিআই)–২০২১ প্রকাশ করেছে। 
সূচক অনুযায়ী ১৮০টি দেশের মধ্যে- 
কম দুর্নীতিগ্রস্ত দেশ - ডেনমার্ক, ফিনল্যান্ড ও নিউজিল্যান্ড; স্কোর ৮৮।
শীর্ষ দুর্নীতিগ্রস্ত দেশ - দক্ষিণ সুদান; স্কোর ১১।
নিম্নক্রম অনুসারে বাংলাদেশের অবস্থান - ১৩; স্কোর ২৬।
উর্ধ্বক্রম অনুসারে বাংলাদেশের অবস্থান - ১৪৭তম।

উৎসঃ পত্রিকা রিপোর্ট। 
১,০৬০.
বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিক উপলক্ষ্যে বাংলাদেশ ব্যাংক কত টাকা মূল্যমানের নোট বাজারে অবমুক্ত করে?
  1. ক) দেড়শত টাকা
  2. খ) দুইশত টাকা
  3. গ) আড়াইশত টাকা
  4. ঘ) তিনশত টাকা
সঠিক উত্তর:
খ) দুইশত টাকা
উত্তর
সঠিক উত্তর:
খ) দুইশত টাকা
ব্যাখ্যা
- বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিক উপলক্ষ্যে বাংলাদেশ ব্যাংক গত ১৮ মার্চ ২০২০ দুইশত টাকা মূল্যমানের ব্যাংক নোট বাজার ছাড়ে।
- ১৭ই মার্চ প্রধানমন্ত্রী এই নোটের উদ্বোধন করেন। এটি দেশের সপ্তম ব্যাংক নোট।
- মুজিববর্ষে স্মারক ও প্রচলিত উভয় ধরনের দুইশত টাকার নোট ছাড়া হলেও ২০২১ সাল থেকে বাজারে কেবল প্রচলিত নোট থাকবে।
(তথ্যসূত্র: প্রথম আলো)
১,০৬১.
সরকারি আইনগত সহায়তার হেল্পলাইন নম্বর কোনটি?
  1. ১০৯৮
  2. ১৬৪২০
  3. ১৬৪৩০
  4. ১০৫
সঠিক উত্তর:
১৬৪৩০
উত্তর
সঠিক উত্তর:
১৬৪৩০
ব্যাখ্যা
কোটা সংস্কার আন্দোলন ঘিরে বিগত সরকারের করা মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারে আইনি সহায়তার দিতে হেল্পলাইন চালু করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১৬৪৩০ নম্বরে ফোন করে সহায়তা চাওয়া যাবে।

বিভিন্ন সেবায় হেল্পলাইন:

- ৯৯৯: বাংলাদেশের জরুরি কল সেন্টার। 
- ১০৯: নারী নির্যাতন বা বাল্যবিবাহ প্রতিরোধ নম্বর। 
- ১০৯৮: শিশু সহায়তামুলক কল সেন্টার। 
- ৩৩৩: জাতীয় তথ্যবাতায়ন কল সেন্টার। 
- ১০৫: জাতীয় পরিচয়পত্র তথ্য কল সেন্টার। 
- ১০০: বিটিআরসি কল সেন্টার।
- ১৬৪২০: বিটিসিএল কল সেন্টার।

তথ্যসূত্র - জাতীয় তথ্য বাতায়ন। 
১,০৬২.
জ্যাত্ কোন সম্প্রদায়ের ঐতিহ্যবাহী লোকসংস্কৃতি?
  1. চাকমা
  2. মারমা
  3. ত্রিপুরা
  4. সাঁওতাল
সঠিক উত্তর:
মারমা
উত্তর
সঠিক উত্তর:
মারমা
ব্যাখ্যা
জ্যাত্: 
- জ্যাত্: মারমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী লোকসংস্কৃতি।
- জ্যাত্ হলো মারমাদের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী লোকসংস্কৃতি।
- এর মাধ্যমে মারমা সম্প্রদায়ের আদি ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরা হয়।
- আদিকালের রাজা-রাজড়াদের জীবনধারা এতে কাহিনির মাধ্যমে উপস্থাপিত হয়।
- সাধারণ মানুষের জীবনধারা, কৃষ্টি ও সংস্কৃতি এতে সুর, তাল ও লয়ের মাধ্যমে ফুটে ওঠে।
- জ্যাত্ মূলত ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানকে উৎসবমুখর করতে আয়োজন করা হয়।
- বৌদ্ধ ধর্মাবলম্বীদের ধর্মীয় আচার অনুষ্ঠানে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
- অতিথিদের বিনোদন এবং আনন্দ দেওয়ার জন্য জ্যাত্ পরিবেশিত হয়।
- এটি মারমাদের ঐতিহ্য সংরক্ষণ ও প্রজন্মান্তরে প্রচারের একটি মাধ্যম।

উল্লেখ্য, 
- বান্দরবানের থোয়াইংগ্য পাড়ায় মারমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী লোকনাট্য ‘মাচয়ইং’ পরিবেশিত হয়।
- রুমার থানা পাড়া জ্যাত্ দল লোকনাট্যটি পরিবেশন করেন।
- ২ জানুয়ারি, ২০২৫ শনিবার রাত ৯টায় পরিবেশনা শুরু হয়ে রাতভর চলে। 
- এটি আয়োজন করছে বাংলাদেশ শিল্পকলা একাডেমির ক্ষুদ্র নৃগোষ্ঠী সেল।

এছাড়াও
- বিজু চাকমা সম্প্রদায়ের সবচেয়ে বড় এবং জনপ্রিয় উৎসব।
- ওয়ানগালা গারো সম্প্রদায়ের প্রধান সামাজিক উৎসব।
- বৈসু ত্রিপুরা সম্প্রদায়ের বর্ষবরণ উৎসব।
- সোহরাই সাঁওতালদের প্রধান উৎসব।
- সাংগ্রেই রাখাইন সম্প্রদায়ের প্রধান উৎসব।
- মণিপুরী নাচ মণিপুরী সম্প্রদায়ের ঐতিহ্যবাহী নাচ।

তথ্যসূত্র: বাংলাদেশ শিল্পকলা একাডেমি [লিঙ্ক] ও প্রথম আলো নিউজ। [লিঙ্ক]
১,০৬৩.
'বঙ্গবন্ধু কূটনৈতিক উৎকর্ষ পদক’ - এর জন্য এ বছর মনোনিত হয়েছেন –
  1. ক) সুলতানা লায়লা হোসেন
  2. খ) ইতো নাওকি
  3. গ) সৈয়দা জেবুন্নেছা হক
  4. ঘ) ক ও খ
সঠিক উত্তর:
ঘ) ক ও খ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ক ও খ
ব্যাখ্যা

২০২১ সালে প্রবর্তিত ‘বঙ্গবন্ধু কূটনৈতিক উৎকর্ষ পদক’-এর জন্য এ বছর মনোনিত হয়েছেন –
• পোল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সুলতানা লায়লা হোসেন, এবং
• ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি

সূত্র: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, আগস্ট ২০২২

১,০৬৪.
Which is the latest natural gas field in Bangladesh?
  1. ক) Srikail gas field
  2. খ) Ilisha-1, Vola
  3. গ) Jokigonj
  4. ঘ) Bhola north
সঠিক উত্তর:
খ) Ilisha-1, Vola
উত্তর
সঠিক উত্তর:
খ) Ilisha-1, Vola
ব্যাখ্যা
২৯ তম গ্যাসক্ষেত্র:
- ভোলার ইলিশা-১ কূপটি দেশের ২৯তম এবং সর্বশেষ গ্যাসক্ষেত্র।
- এটি ভোলা জেলার তৃতীয় গ্যাসক্ষেত্র।
- সেখানকার অন্য দুটি হলো শাহবাজপুর ও ভোলা নর্থ গ্যাসক্ষেত্র।
- নতুন গ্যাসক্ষেত্রটিতে প্রায় ২০০ বিলিয়ন ঘনফুট গ্যাস মজুত রয়েছে।
- বাংলাদেশি মুদ্রায় এই গ্যাসের বাজারমূল্য ৬ হাজার ৫০০ কোটি টাকা।
- ধারণা করা হচ্ছে ২৬ থেকে ৩০ বছর পর্যন্ত এখান থেকে গ্যাস পাওয়ার যাবে।
- সম্প্রতি রাশিয়ার রাষ্ট্রীয় প্রতিষ্ঠান গাজপ্রম বাপেক্সের হয়ে কূপটি খনন করে।
- এই কূপের তিন স্তরে ২০০ বিলিয়ন ঘনফুট গ্যাসের মজুত আছে বলে ধারণা করছে বাপেক্স।

উৎস: ২১মে, ২০২৩, প্রথম আলো।
১,০৬৫.
Asia's first Chief Heat Officer -
  1. ক) Jane Gilbert
  2. খ) Bushra Afreen
  3. গ) Eleni Mirivili
  4. ঘ) Christina Tornaval
সঠিক উত্তর:
খ) Bushra Afreen
উত্তর
সঠিক উত্তর:
খ) Bushra Afreen
ব্যাখ্যা
এশিয়ার প্রথম চিফ হিট অফিসার:
- এশিয়ার প্রথম 'চিফ হিট অফিসার' বুশরা আফরিন।
- পদটি তৈরি করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণাপ্রতিষ্ঠান অ্যাড্রিয়েন আরশট-রকফেলার ফাউন্ডেশন রেজিলিয়েন্স সেন্টার।
- লক্ষ্য, ২০৩০ সাল নাগাদ বিশ্বের ১০০ কোটি মানুষকে চরম তাপমাত্রা থেকে রক্ষা করা।
- তবে একটি শহরে শুধু তাপমাত্রার কারণেই চিফ হিট অফিসার নিয়োগ দেওয়া হয় না।
- বিভিন্ন উদ্ভাবনী সমাধানের প্রতি ওই শহরের মেয়র ও স্থানীয় সরকারের আগ্রহের বিষয়টাও দেখা হয়।

অন্যদিকে -
- অন্যান্য দেশের চিফ হিট অফিসার:
• জেন গিলাবার্ট (ফ্লোরিডা),
• এলিনি মিরিভিলি (জাতিসংঘ),
• ক্রিস্টিনা টর্নভাল (চিলি),
• ইউজেনিয়া কার্গবো (সিয়েরা লিওন),
• এলিজাবেথ বারগিয়েন্নি (গ্রীস) এবং
• ক্রিস্টা মিলনি ও টিফানি ক্রফোর্ড (অস্ট্রেলিয়া)। 

উৎস: ৭ মে, ২০২৩, প্রথম আলো।
১,০৬৬.
বর্তমানে সরকারি গ্যাজেট অনুসারে ‘বীর মুক্তিযোদ্ধা’ শব্দদ্বয়ের ইংরেজি প্রতিশব্দ -
  1. ক) Chivalrous Freedom Fighter
  2. খ) Valiant Freedom Fighter
  3. গ) Gallant Freedom Fighter
  4. ঘ) Heroic Freedom Fighter
সঠিক উত্তর:
ঘ) Heroic Freedom Fighter
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Heroic Freedom Fighter
ব্যাখ্যা
১০ ডিসেম্বর ২০২১ ‘বীর মুক্তিযোদ্ধা’ এর ইংরেজি প্রতিশব্দ ‘Heroic Freedom Fighter’ নির্ধারণ করে গেজেট প্রকাশ করে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়।

সূত্র: Live MCQ বিশেষ সাম্প্রতিক সমাচার: এপ্রিল, ২০২১ – এপ্রিল, ২০২২
১,০৬৭.
"ইনডেমনিটি অধ্যাদেশ" জারি করেন কে?
  1. ক) মো. সায়েম
  2. খ) আব্দুস সাত্তার
  3. গ) খন্দকার মুশতাক
  4. ঘ) জিয়াউর রহমান
সঠিক উত্তর:
গ) খন্দকার মুশতাক
উত্তর
সঠিক উত্তর:
গ) খন্দকার মুশতাক
ব্যাখ্যা
- ইনডেমনিটি অধ্যাদেশ হলো দায়মুক্তি অধ্যাদেশ। 
- এই অধ্যাদেশের মাধ্যমে ১৯৭৫ সালের ১৫ই আগস্টের হত্যাকাণ্ডের সাথে জড়িত হত্যাকারীদের বিচারানুষ্ঠান থেকে রেহাই দেওয়া হয়। ১৯৭৫ সালের ২০ আগস্ট তৎকালীন রাষ্ট্রপতি খন্দকার মোশতাক আহমেদ ইনডেমনিটি অধ্যাদেশ জারি করেন যা ২৬ সেপ্টেম্বর ১৯৭৫ গেজেট আকারে প্রকাশিত হয়।
- ১৯৭৯ সালে সংবিধানের পঞ্চম সংশোধনীর মাধ্যমে ইনডেমনিটি অধ্যাদেশকে সাংবিধানিক বৈধতা দেওয়া হয়। 
- ১৯৯৬ সালের ১২ নভেম্বর তৎকালীন আওয়ামী লীগ সরকার ইনডেমনিটি অধ্যাদেশ বাতিল করে। যার ফলে বঙ্গবন্ধু'র খুনীদের বিচারের মুখোমুখি করা সম্ভব হয়।

(সূত্রঃ বাংলাপিডিয়া এবং বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী)
১,০৬৮.
জুলাই গণঅভ্যুত্থানে নির্বিচারে হত্যার ঘটনায় জবাবদিহিতা নিশ্চিত করতে জাতিসংঘ কতটি সুপারিশ করেছে?
  1. ৩১টি
  2. ৪১টি
  3. ৪৬টি
  4. ৫৩টি
সঠিক উত্তর:
৪১টি
উত্তর
সঠিক উত্তর:
৪১টি
ব্যাখ্যা

জুলাই গণঅভ্যুত্থান: 
- ছাত্র-জনতার জুলাই আন্দোলনে নির্বিচারে হত্যার ঘটনায় নির্দেশদাতা এবং নেতৃত্ব দেওয়া ব্যক্তিদের বিদ্যমান আইন ও আন্তর্জাতিক মানদণ্ডের আলোকে জবাবদিহিতা নিশ্চিত করাসহ ৪১ সুপারিশ করেছে জাতিসংঘ।
- একই সঙ্গে স্বাধীন তদন্তে পুলিশ, গোয়েন্দা সংস্থার সদস্য, বিজিবি, আনসার-ভিডিপি এবং সশস্ত্র বাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে যাদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন ও দুর্নীতির সঙ্গে জড়িত থাকার প্রমাণ মিলবে তাদের অপসারণ করতে বলা হয়েছে।
- সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআইর তৎপরতা ও ক্ষমতা সীমিত করার পরামর্শ দিয়েছে।
- জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাইকমিশনের তথ্যানুসন্ধান দলের প্রতিবেদনে এ সুপারিশ করা হয়েছে।
- ২০২৪ সালের ১ জুলাই থেকে ১৫ আগস্ট পর্যন্ত বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের ঘটনাবলি নিয়ে তৈরি করা এ প্রতিবেদন।

উৎস: পত্রিকার রিপোর্ট।

১,০৬৯.
দেশের প্রথম লোহাখনি আবিষ্কৃত হয় কোন জেলায়?
  1. ক) নেত্রকোনা
  2. খ) নওগা
  3. গ) সীতাকুণ্ড
  4. ঘ) দিনাজপুর
সঠিক উত্তর:
ঘ) দিনাজপুর
উত্তর
সঠিক উত্তর:
ঘ) দিনাজপুর
ব্যাখ্যা
দেশের প্রথম লোহাখনি আবিষ্কৃত হয়েছে দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার ইসবপুর গ্রামে। ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর বা জিএসবি ১৮ জুন ২০১৯ এ খনি আবিষ্কারের ঘোষণা দেন। (সূত্রঃ জিএসবি ওয়েবসাইট)
১,০৭০.
‘শেখ হাসিনা সরণি’ কত লেন বিশিষ্ট?
  1. ১১ লেন
  2. ১২ লেন
  3. ১৩ লেন
  4. ১৪ লেন
সঠিক উত্তর:
১৪ লেন
উত্তর
সঠিক উত্তর:
১৪ লেন
ব্যাখ্যা
শেখ হাসিনা সরণি:
- পূর্বাচল এক্সপ্রেসওয়ে।
- দেশের প্রথম ১৪ লেনের মহাসড়ক, যার ৮টি এক্সপ্রেসওয়ে।
- রাজউক এই সড়কের নাম দিয়েছে ‘শেখ হাসিনা সরণি’।
- ১৪ নভেম্বর ২০২৩ তারিখে প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন।
- এর মাধ্যমে ঢাকার পূর্ব থেকে পশ্চিমে তৈরি হচ্ছে নতুন সংযোগ।
- মহাসড়কের দুপাশে রয়েছে ১০০ ফুট খাল।
- কুড়িল থেকে কাঞ্চন পর্যন্ত ১২.৩০ কিলোমিটার দেশের প্রথম ১৪ লেনের সড়ক।
- রাজউকের তত্ত্বাবধানে এই পথের কাজ করেছে সেনাবাহিনীর ২৪ ইঞ্জিনিয়ারিং ব্রিগেড।

উৎস: ১৪ নভেম্বর ২০২৩, সময় নিউজ।
১,০৭১.
বাংলাদেশে প্রথমবারের মত ব্লক-৮ এ বাণিজ্যিক গ্যাসের সন্ধান পাওয়া গেছে কোথায়?
  1. পিরোজপুর-১
  2. হবিগঞ্জ-১
  3. সিলেট-১
  4. জামালপুর-১
সঠিক উত্তর:
জামালপুর-১
উত্তর
সঠিক উত্তর:
জামালপুর-১
ব্যাখ্যা

⇒ জামালপুর-১ কূপে বাংলাদেশে প্রথমবারের মত ব্লক-৮ এ বাণিজ্যিক গ্যাসের সন্ধান পাওয়া গেছে।
- পেট্রোবাংলা থেকে ২০২৫-২৬ সালের মধ্যে ৫০টি ও ২০২৬-২৮ সালের মধ্যে ১০০টি কূপ খনন ও ওয়ার্কওভার কর্মপরিকল্পনাসহ দেশের বিভিন্ন ব্লকে অনুসন্ধান ও নতুন কূপ খনন কার্যক্রম জোরদার করা হয়েছে।
- এরই অংশ হিসেবে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন এন্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স) থেকে জামালপুর-১ অনুসন্ধান কূপ খননের মাধ্যমে দেশে প্রথমবারের মত ব্লক-৮ এ বাণিজ্যিক গ্যাসের সন্ধান পাওয়া গেছে।
- জামালপুর স্ট্রাকচারে গ্যাসের রিজার্ভের পরিমাণ ও বিস্তৃতি মূল্যায়নের লক্ষ্যে আরও দুটি (একটি উন্নয়ন ও একটি অনুসন্ধান) কূপ খননের পরিকল্পনা গ্রহণ করত : তদানুযায়ী ডিপিপি প্রণয়নের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

তথ্যসূত্র - যুগান্তর পত্রিকার রিপোর্ট।

১,০৭২.
দেশে প্রথমবারের মতো শুল্ক নীতি প্রণয়ন করে গেজেট প্রকাশ করে -
  1. ২৬ জুলাই, ২০২৩
  2. ১০ আগস্ট, ২০২৩
  3. ১৭ আগস্ট, ২০২৩
  4. ১৩ মে, ২০২৩
সঠিক উত্তর:
১০ আগস্ট, ২০২৩
উত্তর
সঠিক উত্তর:
১০ আগস্ট, ২০২৩
ব্যাখ্যা
• দেশের প্রথম শুল্ক নীতি:
- দেশে প্রথমবারের মতো শুল্কনীতি প্রনয়ণ করা হয়েছে। এটি প্রণয়নে তাগিদ ছিল আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ)।
- দীর্ঘ প্রক্রিয়া শেষে ১০ আগস্ট, ২০২৩ জাতীয় শুল্কনীতির গেজেট জারি করেছে বাণিজ্য মন্ত্রণালয়।
- ২০২৬ সালে উন্নয়নশীল দেশে পরিণত হওয়ার পর বাংলাদেশ আন্তর্জাতিক বাজারে দেশীয় কোম্পানিগুলোর প্রতিযোগিতা বৃদ্ধিতে প্রথমবারের মতো শুল্ক নীতি প্রণয়ন করে। 
- এর উদ্দ্যেশ্য হচ্ছে বাণিজ্য উদারীকরণ ও ট্যারিফ কাঠামো যৌক্তিকীকরণের মাধ্যমে দেশীয় শিল্পের প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধি, রপ্তানি সম্প্রসারণ 'ও বহুমুখীকরণ, বিনিয়োগ উৎসাহীকরণ ও কর্মসংস্থান সৃষ্টিসহ টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন।

তথ্যসূত্র: ডেইলি স্টার (১৫ আগস্ট, ২০২৩)।
১,০৭৩.
দেশের ১ম সরকারি সৌরবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত?
  1. ক) কাপ্তাই
  2. খ) পটুয়াখালি
  3. গ) ফরিদপুর
  4. ঘ) ভোলা
সঠিক উত্তর:
ক) কাপ্তাই
উত্তর
সঠিক উত্তর:
ক) কাপ্তাই
ব্যাখ্যা
বাংলাদেশের প্রথম সরকারি সৌরবিদ্যুৎ কেন্দ্র রাঙামাটির কাপ্তাই উপজেলাইয় অবস্থিত। কর্ণফুলী পানিবিদ্যুৎ কেন্দ্রের ভেতরে বাঁধের পাশে এই সৌরবিদ্যুৎ কেন্দ্রের অবস্থান। এর নাম ‘কাপ্তাই ৭.৪ মেগাওয়াট সোলার পিডি গ্রিড কানেকটেড বিদ্যুৎকেন্দ্র।’ সরকারিভাবে এটি প্রথম সৌরবিদ্যুৎকেন্দ্র। বিদ্যুৎকেন্দ্রটির মূল ঠিকাদার চীনের জেডটিই (ZTE) করপোরেশন। এটি উদ্বোধন করা হয় ১১ সেপ্টেম্বর ২০১৯। পানিবিদ্যুতের প্রায় সাড়ে ১৯ একর জমিতে এই বিদ্যুৎকেন্দ্র স্থাপন করা হয়। প্রথম দুই বছর এর সার্বিক দায়িত্ব থাকবে জেডটিইর কাছে। এর পর তা পানিবিদ্যুৎকেন্দ্রের কাছে হস্তান্তর করা হবে। এশীয় উন্নয়ন ব্যাংকের আর্থিক সহায়তায় প্রায় সাড়ে ৬৮ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় এই বিদ্যুৎকেন্দ্র। এখানে মোট প্যানেল রয়েছে ২৪ হাজার ১২টি। ইনভার্টার রয়েছে ২৪০টি। সর্বোচ্চ পাওয়া গেছে ৬ দশমিক ৫ মেগাওয়াট। [উৎসঃ লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, অক্টোবর- ২০১৯]
১,০৭৪.
যমুনা রেল সেতু কবে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে?
  1. ১৬ মার্চ, ২০২৫
  2. ১৭ মার্চ, ২০২৫
  3. ১৮ মার্চ, ২০২৫
  4. ১৯ মার্চ, ২০২৫
সঠিক উত্তর:
১৮ মার্চ, ২০২৫
উত্তর
সঠিক উত্তর:
১৮ মার্চ, ২০২৫
ব্যাখ্যা
যমুনা রেল সেতু:
- যমুনা সেতু যমুনার নদীর ওপর অবস্থিত রেল সেতু।
- সেতুটি টাঙ্গাইল ও সিরাজগঞ্জকে সংযুক্ত করেছে।
- সেতুর দৈর্ঘ্য ৪.৮ কিলোমিটার।
- সেতুর মোট স্প্যান ৪৯টি।
- সেতুর মোট পিলার রয়েছে ৫০টি।
- সেতুটিতে ডুয়েল গেজ ডাবল রেললাইন নির্মাণ করা হয়েছে।
- সেতুর ওপর দিয়ে ঘণ্টায় ১২০ কিলোমিটার বেগে ট্রেন চলাচল করতে পারবে।
- ১৮ মার্চ, ২০২৫ তারিখে যমুনা সেতু আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।

এছাড়াও,
- ১৯৯৮ সালে যমুনা নদীর ওপর সড়কসেতু চালু হয়। তারপর চালু হয় রেলসেতু।
- তবে ২০০৬ সালে সেতুটিতে ফাটল দেখা দেওয়ার পর সেতুর ওপর দিয়ে ট্রেন চলাচলে নিয়ন্ত্রণ আরোপ করা হয়।
- তখন থেকে সেতু দিয়ে ঘণ্টায় ২০ কিলোমিটার গতিতে ট্রেন চলাচল করত। এ সমস্যার সমাধানে সরকার যমুনা নদীর ওপর পৃথক রেলসেতু নির্মাণের উদ্যোগ নেয়।

উৎস: i) প্রথম আলো।
ii) সেতু বিভাগ ওয়েবসাইট।
১,০৭৫.
Bangavax, a COVID-19 vaccine has recently been developed by which Bangladeshi pharmaceutical company?
  1. ক) Beaxcimco Pharma
  2. খ) Square Pharma
  3. গ) Global Biotech
  4. ঘ) ACI Pharma
সঠিক উত্তর:
গ) Global Biotech
উত্তর
সঠিক উত্তর:
গ) Global Biotech
ব্যাখ্যা
- বাংলাদেশী প্রতিষ্ঠান গ্লোব বায়োটেক উদ্ভাবিত কোভিড-১৯ রোগের প্রতিষেধক টিকা হলো বঙ্গভ্যাক্স।
- শুরুতে এটির নাম ছিলো ব্যানকোভিড (ডি৬১৪জি ভেরিয়েন্ট এমআরএনএ)।
- গত ২ জুলাই ২০২০ গ্লোব বায়োটেক এই টিকা উদ্ভাবনের ঘোষণা দেয়।
- বিশ্ব স্বাস্থ্য সংস্থা ১৫ অক্টোবর ২০২০ টিকাটিকে তাদের তালিকায় অন্তর্ভুক্ত করে।
- বর্তমানে টিকাটি মানবদেহে ট্রায়ালের অপেক্ষায় রয়েছে।
গ্লোব বায়োটেক উদ্ভাবিত করোনা ভাইরাসের অপর দুটি টিকা হলো হলো:
- ডিএনএ প্লাসমিড
- এডিনোভাইরাস টাইপ৫ ভেক্টর।

(তথ্যসূত্র: গ্লোব বায়োটেক ও সমকাল)
১,০৭৬.
বাংলাদেশের পক্ষে ওয়ানডে অভিষেকে কোন ক্রিকেটার পাঁচ উইকেট পেয়েছেন?
  1. ক) সোহাগ গাজী
  2. খ) রুবেল হোসেন
  3. গ) তাইজুল ইসলাম
  4. ঘ) তাসকিন আহমেদ
সঠিক উত্তর:
ঘ) তাসকিন আহমেদ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) তাসকিন আহমেদ
ব্যাখ্যা
বাংলাদেশি ফাস্ট বোলার তাসকিন আহমেদের ওয়ানডে ক্রিকেটে অভিষেক হয় ১৭ জুন, ২০১৪ তারিখে।
- ভারতের বিপক্ষে অভিষেক ম্যাচেই তিনি প্রথম বাংলাদেশি হিসাবে ৫ উইকেট লাভ করেন।
সূত্রঃ ক্রিকইনফো।
১,০৭৭.
বাগেরহাটে নির্মানাধীন মোল্লাহাট বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি হিসেবে কোনটি ব্যবহার করা হবে?
  1. ক) গ্যাস
  2. খ) ফার্নেস অয়েল
  3. গ) কয়লা
  4. ঘ) সবগুলো
সঠিক উত্তর:
খ) ফার্নেস অয়েল
উত্তর
সঠিক উত্তর:
খ) ফার্নেস অয়েল
ব্যাখ্যা
গত ১২ সেপ্টেম্বর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাঁচটি নতুন বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন করেছেন।
এর ফলে দেশের বিদ্যুৎ গ্রিডে যোগ হবে আরও ৭৭৯ মেগাওয়াট বিদ্যুৎ।
এর মধ্যে শুধু নবীগঞ্জের বিবিয়ানা কেন্দ্র থেকেই পাওয়া যাবে ৪০০ মেগাওয়াট। কেন্দ্রটিতে জ্বালানি হিসাবে ব্যবহার করা হবে গ্যাস।
সিলেটের কুমারগাঁওয়ে নতুন করে উৎপাদিত হবে ৭৫ মেগাওয়াট। গ্যাস ব্যবহৃত এ কেন্দ্রের মোট উৎপাদন দাঁড়াবে ২২৫ মেগাওয়াট।
বাগেরহাটের মোল্লাহাটের কেন্দ্রটিতে জ্বালানি হিসাবে ব্যবহার করা হবে ফার্নেস অয়েল। কেন্দ্রটির উৎপাদন ক্ষমতা হবে ১০০ মেগাওয়াট।
চট্টগ্রামের জুলদা প্রকল্পে ব্যবহার করা হবে ফার্নেস অয়েল। এ কেন্দ্র থেকে পাওয়া যাবে ১০০ মেগাওয়াট বিদ্যুৎ।
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের মেঘনা কেন্দ্রেও জ্বালানি হিসাবে ব্যবহার করা হবে ফার্নেস অয়েল। সেখান থেকে পাওয়া যাবে ১০৪ মেগাওয়াট বিদ্যুৎ।
নতুন পাঁচটিসহ দেশে বর্তমানে বিদ্যুৎ কেন্দ্রের সংখ্যা দাঁড়াল ১৪৬-এ। 
উৎস: দৈনিক যুগান্তর।
১,০৭৮.
সম্প্রতি, রোহিঙ্গা সংকট সমাধানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস কয় দফা প্রস্তাব দিয়েছেন? (সেপ্টেম্বর, ২০২৫)
  1. ৭ দফা
  2. ৮ দফা
  3. ৯ দফা
  4. ৪ দফা
সঠিক উত্তর:
৭ দফা
উত্তর
সঠিক উত্তর:
৭ দফা
ব্যাখ্যা

রোহিঙ্গা সংকট সমাধানে প্রস্তাব:
- বর্তমানে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গার সংখ্যা ১৩ লাখ, যা কক্সবাজারকে বিশ্বের বৃহত্তম শরণার্থীশিবিরে পরিণত করেছে।
- গত ২৫ আগস্ট কক্সবাজারে রোহিঙ্গা অংশীজন সংলাপে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তাঁর বক্তব্যে রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে যে সাত দফা প্রস্তাব তুলে ধরেন।
- তার মধ্যে রয়েছে: 
- রোহিঙ্গাদের দ্রুত, নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবর্তনের জন্য বাস্তবসম্মত রোডম্যাপ প্রণয়ন, 
-  দাতাদের অব্যাহত সমর্থন,
-  মিয়ানমার কর্তৃপক্ষ ও আরাকান আর্মির কাছে রোহিঙ্গাদের নিরাপত্তা ও জীবিকা নিশ্চিত করার আহ্বান,
-  রোহিঙ্গাদের সঙ্গে গঠনমূলক সংলাপ ও অধিকার পুনঃপ্রতিষ্ঠা,
-  আসিয়ানসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের সক্রিয় ভূমিকা,
-  গণহত্যার বিরুদ্ধে কঠোর অবস্থান এবং
-  আন্তর্জাতিক আদালতে জবাবদিহি ত্বরান্বিত করা।

সূত্র- কালের কণ্ঠ পত্রিকা প্রতিবেদন। 

১,০৭৯.
একাত্তরের নির্মম হত্যাযজ্ঞের স্বীকৃতি প্রদান করে কোন প্রতিষ্ঠান?
  1. ক) ওয়ার্ক ফর জেনোসাইড
  2. খ) হিউম্যান রাইট ওয়াচ
  3. গ) জেনোসাইড ওয়াচ
  4. ঘ) কোনটি নয়
সঠিক উত্তর:
গ) জেনোসাইড ওয়াচ
উত্তর
সঠিক উত্তর:
গ) জেনোসাইড ওয়াচ
ব্যাখ্যা

- বিশ্বে গণহত্যা নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংস্থা 'জেনোসাইড ওয়াচ' একাত্তরে বাংলাদেশিদের ওপরে পাকিস্তানিদের নির্মম হত্যাযজ্ঞকে 'জেনোসাইড বা গণহত্যা' বলে স্বীকৃতি দেয়।
- বাংলাদেশে পাকিস্তানিদের ওই বর্বরতার ৫০ বছর পূর্তিতে জেনোসাইড ওয়াচের প্রতিষ্ঠাতা সভাপতি গ্রেগরী এইচ স্ট্যানটন ৩ ফেব্রুয়ারি ২০২২ তাদের ওয়েবসাইটে এই ঘোষণা দেন।
- পাশাপাশি সেই জেনোসাইডে নেতৃত্বদাতাদের মধ্যে যারা এখনও জীবিত, তাদের বিচারের মুখোমুখি করতে জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর প্রতি আহ্বান জানানো হয়েছে জেনোসাইড ওয়াচের ঘোষণায়।

তথ্যসূত্র- যুগান্তর।

১,০৮০.
বাংলাদেশের কোথায় প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন গ্রাম নির্মাণ করা হবে? [মার্চ - ২০২৫]
  1. বুড়িচং, কুমিল্লা
  2. চান্দিনা, কুমিল্লা
  3. চৌদ্দগ্রাম, কুমিল্লা
  4. মুরাদনগর, কুমিল্লা
সঠিক উত্তর:
চান্দিনা, কুমিল্লা
উত্তর
সঠিক উত্তর:
চান্দিনা, কুমিল্লা
ব্যাখ্যা

প্রথম এআই পাওয়ার্ড ভিলেজ:
- বাংলাদেশের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন গ্রাম (এআই পাওয়ার্ড ভিলেজ) নির্মাণ করা হচ্ছে কুমিল্লার চান্দিনা উপজেলার কৈলাইন গ্রামে।
- ক্ষমতায়ন, উদ্ভাবন ও প্রবৃদ্ধি—এই তিনটি মূলনীতি সামনে রেখে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে।
- জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)-এর আর্থিক সহায়তায় যুক্তরাজ্যভিত্তিক কোম্পানি ডি-রেডি এবং বাংলাদেশের এআইআইটি সংস্থা প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে।
- প্রকল্প বাস্তবায়নের জন্য দুটি দল গঠন করা হয়েছে, যেখানে শিক্ষার্থী দল ও দরিদ্র জনগোষ্ঠীর দল থাকবে।
- ষষ্ঠ থেকে দশম শ্রেণির ২০ জন মেধাবী শিক্ষার্থী এবং দরিদ্র জনগোষ্ঠীর ২০ জন সদস্য এতে অন্তর্ভুক্ত থাকবেন।

সূত্র: প্রথম আলো।  

১,০৮১.
চাকমা ভাষায় নির্মিত বাংলাদেশের প্রথম চলচ্চিত্র 'মর থেংগারি' কে নির্মাণ করেন?
  1. প্রসিত বিকাশ খীসা
  2. অগ্রবংশ মহাথের
  3. অং রাখাইন
  4. ঘনশ্যাম দেওয়ান
সঠিক উত্তর:
অং রাখাইন
উত্তর
সঠিক উত্তর:
অং রাখাইন
ব্যাখ্যা
মর থেংগারি:
- চাকমা ভাষায় নির্মিত বাংলাদেশের প্রথম চলচ্চিত্র: 'মাই বাইসাইকেল-মর থেংগারি'।
- চলচ্চিত্রটি নির্মাণ করেছেন: 'অং রাখাইন'।
- চাকমা ভাষায় 'মর থেংগারি' শব্দের অর্থ আমার বাইসাইকেল।
- চলচ্চিত্রটির ইংরেজি নাম মাই বাইসাইকেল।
- চলচ্চিত্রটির কাহিনি আবর্তিত হয়েছে পাহাড়ঘেড়া এক গ্রামের কমল নামের চাকমা যুবককে ঘিরে।
- শহরে জীবিকা অর্জনে বিফল হয়ে একটি বাইসাইকেল নিয়ে গ্রামে ফেরত আসেন তিনি। বাইসাইকেলে মানুষ ও মালামাল পরিবহন করে জীবিকার সন্ধান করতে থাকেন তিনি।

তথ্যসূত্র - দৈনিক প্রথম আলো পত্রিকার রিপোর্ট।
১,০৮২.
‘জাতীয় পাট দিবস ২০২৪’ এর প্রতিপাদ্য কী?
  1. ‘বঙ্গবন্ধুর সোনার দেশ, স্মার্ট পাটশিল্পের বাংলাদেশ’
  2. 'সোনালী আঁশের বাংলাদেশ, বঙ্গবন্ধুর সোনার দেশ'
  3. 'বঙ্গবন্ধুর সোনার দেশ, সোনালী আঁশের বাংলাদেশ'
  4. কোনটি নয়
সঠিক উত্তর:
‘বঙ্গবন্ধুর সোনার দেশ, স্মার্ট পাটশিল্পের বাংলাদেশ’
উত্তর
সঠিক উত্তর:
‘বঙ্গবন্ধুর সোনার দেশ, স্মার্ট পাটশিল্পের বাংলাদেশ’
ব্যাখ্যা
এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।

‘জাতীয় পাট দিবস ২০২৪’:
- বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘জাতীয় পাট দিবস ২০২৪’ উদ্‌যাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পাটক্ষেত উন্নয়নে গবেষণা কার্যক্রম, পাটবীজ উৎপাদনে স্বয়ম্ভরতা অর্জন, প্রচলিত ও বহুমুখী পাটজাত পণ্যের উৎপাদন ও রপ্তানি বৃদ্ধি ইত্যাদি কার্যক্রমের মাধ্যমে সরকারের উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে উৎসাহিত করার লক্ষ্যে এ বছর পাট দিবসে ১১ ব্যক্তি-প্রতিষ্ঠানকে পুরস্কার দেওয়া হয়।
- জাতীয় পাট দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—‘বঙ্গবন্ধুর সোনার দেশ, স্মার্ট পাটশিল্পের বাংলাদেশ’.
- জেডিপিসির নিবন্ধিত উদ্যোক্তারা ২৮২ ধরনের দৃষ্টিনন্দন পাটজাত পণ্য উৎপাদন করছেন, যার অধিকাংশই বিদেশে রপ্তানি করা হচ্ছে।

উৎস: প্রথম আলো পত্রিকা রিপোর্ট।
১,০৮৩.
'বঙ্গবন্ধু চা ভবন' কোথায় নির্মিত হবে?
  1. সিলেট
  2. খাগড়াছড়ি
  3. মৌলভীবাজার
  4. ঢাকা
সঠিক উত্তর:
ঢাকা
উত্তর
সঠিক উত্তর:
ঢাকা
ব্যাখ্যা
বঙ্গবন্ধু চা ভবন:

- চা বোর্ডের প্রথম বাঙালি চেয়ারম্যান ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
- শেখ মুজিবুর রহমানের চা শিল্পে অবদান স্মরণীয় করে রাখতে রাজধানী ঢাকার মতিঝিলে নিজস্ব জমিতে 'বঙ্গবন্ধু চা ভবন' নির্মাণ করবে চা বোর্ড।
- চা বোর্ডের ৯০তম বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
- এতে বাংলাদেশ চা বোর্ড ও এর আওতাধীন বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট, প্রকল্প উন্নয়ন ইউনিট, টি রিসোর্ট অ্যান্ড মিউজিয়াম এবং চা বোর্ড পরিচালিত বাগান বিষয়ে নির্ধারিত আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।

তথ্যসূত্র - বাংলাদেশ চা বোর্ড।
১,০৮৪.
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি ইউরেনিয়াম সরবরাহে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন যে কোম্পানির সাথে চুক্তি করেছে -
  1. ক) TVEL
  2. খ) Rosatom
  3. গ) OKB Gidropress
  4. ঘ) Tekhsnabexport
সঠিক উত্তর:
ক) TVEL
উত্তর
সঠিক উত্তর:
ক) TVEL
ব্যাখ্যা
গত ৬ আগস্ট ২০১৯ পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি ইউরেনিয়াম সরবরাহে বাংলাদেশ ও রুশ ফেডারেশনের মধ্যে স্বাক্ষরিত আন্তঃরাষ্ট্রীয় সহযোগিতা চুক্তির আওতায় রাশিয়ার সরকারি কোম্পানি TVEL 'র সাথে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের (BAEC) চুক্তি স্বাক্ষরিত। [উৎসঃ লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, সেপ্টেম্বর- ২০১৯]
১,০৮৫.
'একতারা তুই দেশের কথা বলরে এবার বল' গানটির গীতিকার কে?
  1. ক) গাজী মাজহারুল আনোয়ার
  2. খ) আলতাফ মাহমুদ
  3. গ) আহমেদ ইমতিয়াজ বুলবুল
  4. ঘ) কবির বকুল
সঠিক উত্তর:
ক) গাজী মাজহারুল আনোয়ার
উত্তর
সঠিক উত্তর:
ক) গাজী মাজহারুল আনোয়ার
ব্যাখ্যা
'একতারা তুই দেশের কথা বলরে এবার বল' গানটির গীতিকার গাজী মাজহারুল আনোয়ার।

• বীর মুক্তিযোদ্ধা, চলচিত্র পরিচালক, প্রযোজক, রচয়িতা, গীতিকবি ও সুরকার গাজী মাজহারুল আনোয়ার ৪ সেপ্টেম্বর, ২০২২ সেষ নিশ্বাস ত্যাগ করে।
• ‘জয় বাংলা বাংলার জয়’ গানের গীতিকার গাজী মাজহারুল আনোয়ার। 
• তার অন্যান্য কালজয়ী কিছু গান:-
- হে বন্ধু বঙ্গবন্ধু
- একবা যেতে দে না আমায়,
- গানেরি পাতায় স্বরলিপি,
- চোখ যে মনের কথা বলে,
- আকাশের হাতে আছে একরাশ নীল,
- আছেন আমার মোক্তার,
- ভেঙ্গেছে পিঞ্জর মেলেছে ডানা,
- সবাই তো ভালবাসা চায়,
- ঢাকা শহর আইসা আমার ইত্যাদি।  

তথ্যসূত্র:- লাইভ এম সি কিউ সাম্প্রতিক সমাচার, অক্টোবর - ২০২২।
১,০৮৬.
দেশের সর্ববৃহৎ বায়ু বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত?
  1. খুলনা
  2. বাগেরহাট
  3. পটুয়াখালী
  4. কক্সবাজার
সঠিক উত্তর:
কক্সবাজার
উত্তর
সঠিক উত্তর:
কক্সবাজার
ব্যাখ্যা
কক্সবাজারের  বায়ু বিদ্যুৎ কেন্দ্র:
- দেশের সবচেয়ে বড় বায়ু বিদ্যুৎ কেন্দ্র কক্সবাজারের খুরুশকুল বিদ্যুৎ কেন্দ্র।
- চীনের অর্থায়নে প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৯০০ কোটি টাকা।
- কক্সবাজারের ৬০ মেগাওয়াট বায়ু বিদ্যুৎ কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে।
- ১২ অক্টোবর, ২০২৩ তারিখে দেশের সবচেয়ে বড় এই বায়ু বিদ্যুৎ কেন্দ্রটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
- ডিসেম্বর, ২০২৩-এ কেন্দ্রটি থেকে বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু করা হয়।
- দেশের সবচেয়ে বড় এই বায়ু বিদ্যুৎ কেন্দ্রের কাজ শুরু হয় ২০২২ সালের ৩১ মার্চ।
- বেসরকারি উদ্যোগে বাস্তবায়িত হওয়া এই প্রকল্পে আর্থিক ও কারিগরি সহায়তা দিয়েছে চীন।
- বায়ু বিদ্যুৎ কেন্দ্রটির প্রকল্প পরিচালক প্রকৌশলী মুকিত আলম।
- বায়ুবিদ্যুতে দেশের প্রথম কোনো বড় প্রকল্প কক্সবাজারের খুরুশকুলে ৬০ মেগাওয়াট কেন্দ্র।

উৎস: দৈনিক কালের কন্ঠ।
১,০৮৭.
বাংলাদেশি নতুন ১০০ টাকার নোটে কোন মসজিদের ছবি আছে? [সেপ্টেম্বর, ২০২৫]
  1. তারা মসজিদ
  2. কুসুম্বা মসজিদ
  3. ষাট গম্বুজ মসজিদ
  4. ছোট সোনা মসজিদ
সঠিক উত্তর:
ষাট গম্বুজ মসজিদ
উত্তর
সঠিক উত্তর:
ষাট গম্বুজ মসজিদ
ব্যাখ্যা

বাংলাদেশি নতুন ১০০ টাকার নোট:
- ‘বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ শীর্ষক নতুন ডিজাইন ও সিরিজের ১০০ টাকা মূল্যমানের ব্যাংক নোট ১২ আগস্ট, ২০২৫ থেকে বাজারে এসেছে।
- এই ব্যাংক নোট প্রথমে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে ইস্যু করা হয়।
- বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর স্বাক্ষরিত ১০০ টাকা মূল্যমান ব্যাংক নোটটির আকার নির্ধারণ করা হয়েছে ১৪০ মিমি x ৬২ মিমি।
- নোটটি ১০০ শতাংশ সুতি কাগজে মুদ্রিত এবং নোটে জলছাপ হিসেবে রয়েল বেঙ্গল টাইগারের মুখ থাকছে। নোটটিতে থাকছে নীল রঙের আধিক্য।
- নোটের সামনে বাঁ পাশে আছে বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদের ছবি। 
- নোটের মাঝখানের ব্যাকগ্রাউন্ডে পাতা-কলিসহ প্রস্ফুটিত জাতীয় ফুল শাপলার ছবি মুদ্রিত রয়েছে। নোটের পেছন ভাগে আছে সুন্দরবনের ছবি।
- নোটটিতে মোট ১০ ধরনের নিরাপত্তা বৈশিষ্ট্য সংযোজন করা হয়েছে।

তথ্যসূত্র- পত্রিকা প্রতিবেদন।

১,০৮৮.
বাংলাদেশে সর্বশেষ জরুরী অবস্থা কে জারি করেন?
  1. ক) জিয়াউর রহমান
  2. খ) ইয়াজউদ্দীন আহম্মেদ
  3. গ) জেনারেল এরশাদ
  4. ঘ) আব্দুস সাত্তার
সঠিক উত্তর:
খ) ইয়াজউদ্দীন আহম্মেদ
উত্তর
সঠিক উত্তর:
খ) ইয়াজউদ্দীন আহম্মেদ
ব্যাখ্যা
- সাধারণভাবে বলা যায় জরুরি অবস্থা বলতে রাষ্ট্রের নিরাপত্তা ও জাতীয় স্বার্থে কোনো আকস্মিক সংকটকালীন অবস্থা কাটিয়ে ওঠার জন্য কতিপয় মৌলিক অধিকারের উপর বাধানিষেধ আরোপ করা বোঝায়।
- ১৯৭৩ সালে ২য় সংশোধনীর মাধ্যমে জরুরী অবস্থার বিধান সংযুক্ত করা হয় । 
- এ সংবিধানের ১৪১(ক), ১৪১(খ) ও ১৪১(গ) অনুচ্ছেদের আওতায় দেশের নিরাপত্তা বা অর্থনৈতিক জীবনে হুমকির কারণে জরুরি অবস্থা (সর্বাধিক ১২০ দিনের জন্য) ঘোষিত হতে পারে। 
- বাংলাদেশে এ পর্যন্ত ৫ বার জরুরী অবস্থা জারি করা হয়েছে।

১. ১৯৭৪ সালের ২৮শে ডিসেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ক্রমবর্ধমান অস্থিরতা মোকাবেলা করার জন্য জরুরী অবস্থা জারি করেন ।
২. জিয়াউর রহমান খুন হলে উপ-রাষ্ট্রপতি আব্দুস সাত্তার রাষ্ট্রপতি হয়ে  ১৯৮১ সালের ৩০শে মে জরুরী অবস্থা জারি করেন।
৩. ১৯৮৭ সালের ২৭শে নভেম্বর জেনারেল এরশাদ জরুরী অবস্থা জারি করেন।
৪. ১৯৯০ সালের ২৭শে নভেম্বর জেনারেল এরশাদ জরুরী অবস্থা জারি করেন। 
৫. ২০০৭ সালের ১১ই জানুয়ারি রাষ্ট্রপতি ও তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ইয়াজউদ্দীন আহম্মেদ জরুরী অবস্থা জারি করেন। এই দিনটি ১/১১ নামে পরিচিত।

তথ্যসূত্র: বাংলাদেশের রাজনৈতিক উন্নয়ন, এসএসএইচএল, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১,০৮৯.
বাংলাদেশ থেকে কতজন রোহিঙ্গাকে মিয়ানমার প্রত্যাবাসনের জন্য শনাক্ত করেছে? [এপ্রিল, ২০২৫]
  1. ১ লাখ ৫০ হাজার
  2. ১ লাখ ৮০ হাজার
  3. ২ লাখ ৫০ হাজার
  4. ২ লাখ ৮০ হাজার
সঠিক উত্তর:
১ লাখ ৮০ হাজার
উত্তর
সঠিক উত্তর:
১ লাখ ৮০ হাজার
ব্যাখ্যা
রোহিঙ্গা প্রত্যাবাসন:
- বাংলাদেশ থেকে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে প্রত্যাবাসনের জন্য শনাক্ত করেছে মিয়ানমার।
- বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মধ্যে এ পর্যন্ত এক লাখ ৮০ হাজার জনকে মিয়ানমারের নাগরিক হিসেবে চূড়ান্তভাবে নিশ্চিত করেছে দেশটি। তাদের ফিরিয়ে নেওয়ার জন্য উপযুক্ত হিসেবে বিবেচনা করা হচ্ছে।
- থাইল্যান্ডে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমানের সঙ্গে বৈঠকে বসেন মিয়ানমারের উপপ্রধানমন্ত্রী উ থান শিউ।
- মি. শিউ দেশটির পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বও পালন করছেন।
- ২০১৮ থেকে ২০২০ সালের মধ্যে আট লাখ রোহিঙ্গার একটি তালিকা মিয়ানমারকে দিয়েছিল বাংলাদেশ।
- আট লাখের তালিকার মধ্যে এ পর্যন্ত এক লাখ আশি হাজার রোহিঙ্গার ব্যাপারে নিশ্চিত হতে পেরেছে মিয়ানমার।
- মিয়ানমারের জান্তা সরকার জানিয়েছে, আরো ৭০ হাজার জনের যাচাই-বাছাই চলমান রয়েছে।
- নাম ও ছবি যাচাই হয়ে গেলে তাদের চূড়ান্ত করা হবে।
- এটিকে রোহিঙ্গা সংকটের সমাধানে একটি বড় ও একটি দীর্ঘস্থায়ী পদক্ষেপ হিসেবে বর্ণনা করা হয়েছে বাংলাদেশ সরকারের বার্তায়।
- প্রক্রিয়াধীন ৭০ হাজারের পর আট লাখের তালিকায় বাকি থাকবে পাঁচ লাখ ৫০ হাজার।

উৎস: BBC NEWS বাংলা (৪ এপ্রিল ২০২৫)
১,০৯০.
মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট পরীক্ষামূলকভাবে চালু করা হয় -
  1. ২৬ জুলাই, ২০২৩
  2. ২৭ জুলাই, ২০২৩
  3. ২৯ জুলাই, ২০২৩
  4. ৩০ জুলাই, ২০২৩
সঠিক উত্তর:
২৯ জুলাই, ২০২৩
উত্তর
সঠিক উত্তর:
২৯ জুলাই, ২০২৩
ব্যাখ্যা
• মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্র:
- কক্সবাজারের সাগরদ্বীপ মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্রের ৬০০ মেগাওয়াটের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে ২৯ জুলাই, ২০২৩।
- বঙ্গোপসাগরের কূল ঘেঁষে মাতারবাড়ীর ১ হাজার ৬০০ একরের পরিত্যক্ত লবণ মাঠে নির্মাণ করা হয়েছে দেশের বৃহৎ ১ হাজার ২০০ মেগাওয়াট ধারণক্ষমতার এই তাপবিদ্যুৎকেন্দ্র।
- বিদ্যুৎকেন্দ্রটি নির্মাণে খরচ হচ্ছে প্রায় ৫১ হাজার ৯৮৪ কোটি টাকা। এর মধ্যে জাপানের উন্নয়ন সংস্থা জাইকা দিচ্ছে প্রায় ৪২ হাজার কোটি টাকা। অবশিষ্ট টাকা বাংলাদেশ সরকারের।

তথ্যসূত্র: প্রথম আলো (২৯ জুলাই, ২০২৩)।
১,০৯১.
দেশের প্রথম ফরেস্ট মিউজিয়াম কোথায় প্রতিষ্ঠিত হবে?
  1. কহনাছর পাহাড়, রাঙ্গামাটি
  2. সীতাকুন্ড পাহাড়, চট্টগ্রাম
  3. লালমাই পাহাড়, কুমিল্লা 
  4. জাফলং বনাঞ্চল, সিলেট
সঠিক উত্তর:
লালমাই পাহাড়, কুমিল্লা 
উত্তর
সঠিক উত্তর:
লালমাই পাহাড়, কুমিল্লা 
ব্যাখ্যা

দেশের প্রথম ফরেস্ট মিউজিয়াম:
- কুমিল্লার লালমাই পাহাড়ের বিরল উদ্ভিদ উদ্যানে প্রতিষ্ঠিত হবে দেশের প্রথম ‘ফরেস্ট মিউজিয়াম’। 

⇒ কুমিল্লার অন্যতম আকর্ষণীয় পর্যটন এলাকা কোটবাড়ির লালমাই পাহাড়ের সবুজ ভাঁজে গড়ে তোলা হয়েছে দেশের তৃতীয় বিরল এই উদ্ভিদ উদ্যান।
- এই উদ্যানে বিপন্ন প্রায় ৭৬ প্রজাতির উদ্ভিদ সংরক্ষণ করা হয়েছে।
- এছাড়াও রয়েছে দুষ্প্রাপ্য ও বিরল প্রজাতির কয়েকশ বৃক্ষ।
- লালমাই পাহাড়ের বিরল উদ্ভিদ উদ্যানে প্রতিষ্ঠিত হবে দেশের প্রথম ‘ফরেস্ট মিউজিয়াম’। দেশ থেকে বিলুপ্তপ্রায় উদ্ভিদের এই অভয়াশ্রম গবেষণা ও শিক্ষা কার্যক্রমেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। 

উল্লেখ্য,
- কুমিল্লা সামাজিক বন বিভাগের তত্ত্বাবধানে ১৭ একর এলাকায় প্রতিষ্ঠিত লালমাই উদ্ভিদ উদ্যান।
- ২০১৫ সালে প্রকল্পের কাজ শুরু হয়ে ২০২০ সালের শুরুতে উদ্যানটির নির্মাণকাজ শেষ হয়।

উৎস: বাংলাদেশ সংবাদ সংস্থা। 

১,০৯২.
তেল-গ্যাস অনুসন্ধানে বঙ্গোপসাগরকে কয়টি ব্লকে ভাগ করা হয়েছে?
  1. ২০টি
  2. ২২টি
  3. ২৬টি
  4. ৩০টি
সঠিক উত্তর:
২৬টি
উত্তর
সঠিক উত্তর:
২৬টি
ব্যাখ্যা
- জ্বালানি বিভাগ ও পেট্রোবাংলা উৎসে জানা গেছে, বঙ্গোপসাগরের অগভীর ও গভীর অংশকে মোট ২৬টি ব্লকে ভাগ করা হয়েছে।
- এর মধ্যে অগভীর অংশে ব্লক ১১টি, আর গভীর সমুদ্রে ব্লক ১৫টি।
- ঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানে আন্তর্জাতিক দরপত্র আহ্বান করেছে রাষ্ট্রীয় কোম্পানি পেট্রোবাংলা।
- এতে অংশ নিতে বিশ্বের শীর্ষ পর্যায়ের একাধিক কোম্পানি ইতিমধ্যে আগ্রহ প্রকাশ করেছে।
- ৫৫টি কোম্পানিকে আমন্ত্রণ জানাচ্ছে পেট্রোবাংলা।
- ২০১২ সালে ভারতের সঙ্গে ও ২০১৪ সালে মিয়ানমারের সঙ্গে সমুদ্রসীমা-বিরোধ নিষ্পত্তি হয়।
- এখন গভীর সমুদ্রে ১৫টি ও অগভীর সমুদ্রে ১১টি ব্লক আছে।

সূত্র- পেট্রোবাংলার ওয়েবসাইট। 
১,০৯৩.
যুক্তরাষ্ট্রের কংগ্রেসনাল গোল্ড মেডেল লাভকারী প্রথম বাংলাদেশী -
  1. ক) ফজলে হাসান আবেদ
  2. খ) ড. মুহম্মদ ইউনুস
  3. গ) এ. এইচ. এম নোমান খান
  4. ঘ) শেখ হাসিনা
সঠিক উত্তর:
খ) ড. মুহম্মদ ইউনুস
উত্তর
সঠিক উত্তর:
খ) ড. মুহম্মদ ইউনুস
ব্যাখ্যা
- ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের একমাত্র নোবেল লরিয়েট। 
- পৃথিবীর মাত্র সাতজন ব্যক্তির একজন বাংলাদেশের ড. ইউনূস, যিনি পেয়েছেন নোবেল শান্তি পুরস্কার এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেনশিয়াল মেডেল অব ফ্রিডম এবং কংগ্রেসনাল গোল্ড মেডেল।
- তিনি যুক্তরাষ্ট্রের কংগ্রেসনাল গোল্ড মেডেল লাভকারী প্রথম বাংলাদেশী। 
 
উৎস: প্রথম আলো 
১,০৯৪.
দেশের স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোতে যারা ১ জুলাই, ২০২৪-এর পর যোগ দেবেন, তাঁরা কোন স্কিমের আওতার অধীনস্ত হবেন?
  1. প্রগতি
  2. সুরক্ষা
  3. প্রত্যয়
  4. সমতা
সঠিক উত্তর:
প্রত্যয়
উত্তর
সঠিক উত্তর:
প্রত্যয়
ব্যাখ্যা
প্রত্যয় স্কিম:
- চারটি আলাদা কর্মসূচি (স্কিম) নিয়ে সর্বজনীন পেনশন ব্যবস্থার যাত্রা শুরু হয় ১৭ আগস্ট, ২০২৩ তারিখে।
- এগুলো হচ্ছে প্রগতি, সুরক্ষা, প্রবাস ও সমতা।
- প্রগতি বেসরকারি প্রতিষ্ঠানের মালিক ও কর্মচারীদের জন্য।
- সমতা দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী (যাঁদের আয়সীমা বার্ষিক অনূর্ধ্ব ৬০ হাজার টাকা) স্বল্প আয়ের মানুষের জন্য।  
- প্রবাস শুধু প্রবাসী বাংলাদেশিদের জন্য।
- আর সুরক্ষা রিকশাচালক, কৃষক, শ্রমিক, কামার, কুমার, জেলে, তাঁতি ইত্যাদি স্বকর্মে নিয়োজিত নাগরিকদের জন্য।
- সর্বজনীন পেনশনে ১৮ থেকে ৫০ বছর বয়সী একজন সুবিধাভোগী ৬০ বছর বয়স পর্যন্ত এবং ৫০ বছরের বেশি বয়সের সুবিধাভোগী ন্যূনতম ১০ বছর চাঁদা দেওয়া সাপেক্ষে আজীবন পেনশন সুবিধা ভোগ করবেন। 

উল্লেখ্য,
- দেশের সব স্বশাসিত, স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়ত্ত, সংবিধিবদ্ধ বা সমজাতীয় সংস্থা এবং তাদের অধীন অঙ্গপ্রতিষ্ঠানগুলোর চাকরিতে যেসব কর্মকর্তা বা কর্মচারী ২০২৪ সালের ১ জুলাইয়ের পর যোগ দেবেন, তাঁরা বিদ্যমান ব্যবস্থার মতো আর অবসরোত্তর পেনশন সুবিধা পাবেন না।
- তার বদলে নতুনদের বাধ্যতামূলক সর্বজনীন পেনশনের আওতাভুক্ত করা হবে। 
- ১ জুলাই, ২০২৪-এর পর যাঁরা নতুন চাকরিতে যোগ দেবেন, তাঁরা ‘প্রত্যয়’ স্কিমের আওতার অধীনস্ত হবেন।

উৎস: ১৫ মার্চ ২০২৪, প্রথম আলো।
১,০৯৫.
বাংলাদেশের কোন বিভাগে বহুমাত্রিক দারিদ্র্যের হার সর্বোচ্চ? [আগস্ট, ২০২৫]
  1. সিলেট
  2. বরিশাল
  3. রংপুর
  4. ময়মনসিংহ
সঠিক উত্তর:
সিলেট
উত্তর
সঠিক উত্তর:
সিলেট
ব্যাখ্যা
বহুমাত্রিক দারিদ্র্যের হার:
- বাংলাদেশে প্রথমবারের মতো বিবিএসের ২০১৯ সালের মাল্টিপল ইন্ডিকেটর ক্লাস্টার সার্ভের (এমআইসিএস) তথ্য ব্যবহার করে বহুমাত্রিক দারিদ্র্য সূচক (এমপিআই) নিরূপণ করা হয়েছে। - এমপিআই প্রতিবেদনে দেখা গেছে, দেশে ২৪ দশমিক শূন্য ৫ শতাংশ মানুষ বহুমাত্রিক দারিদ্র্যে রয়েছে, যা সংখ্যায় প্রায় ৩ কোটি ৯৮ লাখ।
- গ্রামীণ এলাকায় এই হার ২৬ দশমিক ৯৬ শতাংশ, আর শহরে ১৩ দশমিক ৪৮ শতাংশ।
- সিলেট বিভাগে এই দারিদ্র্যের হার সর্বোচ্চ, ৩৭ দশমিক ৭০ শতাংশ।
- আর পাঁচটি জেলায় ৪০ শতাংশেরও বেশি মানুষ বহুমাত্রিক দারিদ্র্যের শিকার।
- জেলাগুলো হলো বান্দরবান, কক্সবাজার, সুনামগঞ্জ, রাঙামাটি ও ভোলা।

উল্লেখ্য,
- বহুমাত্রিক দারিদ্র্য হলো দারিদ্র্য পরিমাপের একটি বিস্তৃত পদ্ধতি, যা শুধু আয় বা ভোগের মতো একক মাত্রার বাইরে গিয়ে দারিদ্র্যকে তার বিভিন্ন দিক থেকে বুঝতে সাহায্য করে।
- বাংলাদেশের এ সূচকে তিনটি মাত্রা অন্তর্ভুক্ত রয়েছে। যাতে জীবনযাত্রার মান, শিক্ষা এবং স্বাস্থ্যবিষয়ক অবস্থা পর্যালোচনা করা হয়েছে।
- এই মাত্রাগুলোকে ১১টি আলাদা সূচকে ভাগ করা হয়েছে।
- যেমন জীবনযাত্রার মানের মধ্যে রয়েছে—বিদ্যুৎ, স্যানিটেশন, খাওয়ার পানি, বাসস্থান, রান্নার জ্বালানি, সম্পদ এবং ইন্টারনেট সংযোগ।

তথ্যসূত্র- পত্রিকা রিপোর্ট। [Link]
১,০৯৬.
বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে দীর্ঘমেয়াদে দায়িত্ব পালন করা নির্বাচন কমিশন কোনটি?
  1. ক) ইদ্রিস কমিশন
  2. খ) সাদেক কমিশন
  3. গ) নুরুল ইসলাম কমিশন
  4. ঘ) হেনা কমিশন
সঠিক উত্তর:
গ) নুরুল ইসলাম কমিশন
উত্তর
সঠিক উত্তর:
গ) নুরুল ইসলাম কমিশন
ব্যাখ্যা
- স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত ১৩টি নির্বাচন কমিশন গঠিত হয়েছে বাংলাদেশে৷
- বর্তমান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল ১৩ তম নির্বাচন কমিশনার ।
- স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধান নির্বাচন কমিশনার ছিলেন বিচারপতি এম ইদ্রিস।
- তাঁর কমিশনের মেয়াদ ছিল ১৯৭২ সালের ৭ জুলাই থেকে ১৯৭৭ সালের ৭ জুলাই।
- ১৯৭৩ সালের ৭ মার্চ প্রথম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় এই কমিশনের অধীনে।
- বিচারপতি একেএম নুরুল ইসলাম বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে দীর্ঘমেয়াদে দায়িত্ব পালন করা প্রধান নির্বাচন কমিশনার৷।
 
নুরুল ইসলাম কমিশন
বিচারপতি একেএম নুরুল ইসলাম বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে দীর্ঘমেয়াদে দায়িত্ব পালন করা প্রধান নির্বাচন কমিশনার৷ তিনি ১৯৭৭ সালের ৮ জুলাই দায়িত্ব নেন৷ অব্যাহতি নেন ১৯৮৫ সালের ১৭ ফ্রেব্রুয়ারি৷ আট বছর দায়িত্ব পালন করেন তিনি৷ 

তথ্যসূত্র: বাংলাদেশ নির্বাচন কমিশন, dw.com।
১,০৯৭.
Who is the first woman driver of metro rail in Bangladesh?
  1. Nur Hafiza
  2. Maryam Afiza
  3. Mariam Sultana
  4. Jakia Nur
সঠিক উত্তর:
Maryam Afiza
উত্তর
সঠিক উত্তর:
Maryam Afiza
ব্যাখ্যা
মেট্রোরেল:
- বাংলাদেশের গণপরিবহনে বৈদ্যুতিক মেট্রোরেল যুক্ত হয় ২৮ ডিসেম্বর ২০২২ সালে।
- বাংলাদেশ সরকারের মালিকাধীন Dhaka Mass Transit Company Limited.
- মেট্রোরেলের নির্মাণ কাজ উদ্বোধন করা হয় ২৬ জুন, ২০১৬ সালে।
- বাংলাদেশ বিদ্যুৎ চালিত মেট্রোরেলে প্রবেশ করে ২৮ ডিসেম্বর, ২০২২ সালে।
- মেট্রোরেলের প্রথম যাত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
- মেট্রোরেলের প্রথম চালক মরিয়ম আফিজা।
- সাধারণ যাত্রীদের জন্যে মেট্রোরেল উন্মুক্ত করা হয় ২৯ ডিসেম্বর, ২০২২ তারিখে।
- মেট্রোরেলের কোচগুলোর নির্মাতা জাপানের কাওয়াসাকি-মিতসুবিশি কনসোর্টিয়াম।

উৎস:  ২৮ ডিসেম্বর, ২০২২, প্রথম আলো।
১,০৯৮.
৩ নভেম্বর ১৯৭৫ এর অভ্যূত্থানে কে নেতৃত্ব দেন?
  1. ক) মেজর ডালিম
  2. খ) খালেদ মোশাররফ
  3. গ) জিয়াউর রহমান
  4. ঘ) কর্ণেল তাহের
সঠিক উত্তর:
খ) খালেদ মোশাররফ
উত্তর
সঠিক উত্তর:
খ) খালেদ মোশাররফ
ব্যাখ্যা
- ১৯৭৫ সালের ১৫ আগস্ট দৃশ্যত কতিপয় বিপদগামী সামরিক কর্মকর্তাদের ঘৃন্য ষড়যন্ত্র ও অংশগ্রহণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হন। 
- এ নারকীয় হত্যাযজ্ঞ বাংলাদেশের রাজনীতিকেও এক অন্ধকারে নিমজ্জিত করে। 
- দেশের শাসন ক্ষমতায় অধিষ্ঠিত হয় সামরিক বাহিনী। 
- অভ্যূত্থানকারীরা খন্দকার মোশতাক আহমদকে রাষ্ট্রপতি নিয়োগ করে এবং ১৫ আগস্টই ২২ সদস্যের মন্ত্রিসভা ঘোষণা করেন। 
- ৩ নভেম্বর ১৯৭৫ তারিখে ১৫ই আগস্টের অভ্যূত্থানকারীদের বিরুদ্ধে একটি সেনা অভ্যুত্থান সংঘটিত হয়। এই সেনা অভ্যুত্থানে নেতৃত্ব দেন ব্রিগেডিয়ার খালেদ মোশারফ। 
- কিন্তু খালেদ মোশাররফও বেশি দিন স্থায়ী হতে পারেন নি। 
- মাত্র ৩ দিন পর অর্থাৎ ৭ নভেম্বর সংঘটিত পাল্টা অভ্যুত্থানে প্রাণ হারান খালেদ মোশাররফ। 
- এই ধারাবাহিকতায় ক্ষমতার দখল নিয়ে নেন মেজর জেনারেল জিয়াউর রহমান। 
- তিনি বিচারপতি আবু সাদাত সায়েমকে সামনে রেখে ক্ষমতা সুসংহত করার জন্য নানা ধরনের উদ্যোগ নেন। 
- জিয়াউর রহমান ১৯৭৯ সালের ৬ এপ্রিল পর্যন্ত সামরিক শাসন পরিচালনা করেন। 
- পরবর্তী সময়ে তিনি তাঁর বৈধতার সঙ্কট অতিক্রমের জন্য নির্বাচন, দল গঠনসহ নানা কর্মকান্ড শুরু করেন। 
- ১৯৮১ সালের ৩০ মে সংঘটিত সেনা অভ্যুত্থানে প্রাণ হারান জিয়াউর রহমান।
 
উৎস: পৌরনীতি ও সুশাসন ২য় পত্র, এইচএসসি প্রোগ্রাম; উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
১,০৯৯.
'অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫-৩' বাংলাদেশের সাথে কোন দেশের যৌথ মহড়া?
  1. যুক্তরাষ্ট্র 
  2. পাকিস্তান 
  3. সৌদি আরব 
  4. চীন
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র 
উত্তর
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র 
ব্যাখ্যা

অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫-৩:
- 'অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫-৩' বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের যৌথ মহড়া।

⇒ ১৪ সেপ্টেম্বর, ২০২৫ থেকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের যৌথ মহড়া 'অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫-৩' শুরু হয়েছে।
- সশস্ত্র বাহিনী বিভাগের নির্দেশনা ও বাংলাদেশ বিমান বাহিনীর ব্যবস্থাপনায় বাংলাদেশ বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের অংশগ্রহণে ৭ দিনব্যাপী ‘অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫-৩’শীর্ষক যৌথ অনুশীলন ১৮ সেপ্টেম্বর ২০২৫ তারিখে বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি জহুরুল  হক এ সমাপ্ত হয়েছে।
- এই মহড়ায় অংশগ্রহণ করছে বাংলাদেশ বিমান বাহিনীর একটি সি-১৩০জে পরিবহন বিমান, একটি এমআই-১৭ হেলিকপ্টার এবং যুক্তরাষ্ট্রের দুটি সি-১৩০জে পরিবহন বিমান।
- বাংলাদেশ বিমান বাহিনীর ১৫০ জন সদস্য এবং যুক্তরাষ্ট্রের ৯২ জন সদস্য অংশগ্রহণ করছেন।
- এছাড়াও মহড়ায় বাংলাদেশ সেনাবাহিনী ও নৌবাহিনীর সদস্যরাও সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন।

উৎস: প্রতিরক্ষা মন্ত্রণালয় ওয়েবসাইট। 

১,১০০.
বাংলাদেশ ব্যাংক ডলারের দাম নির্ধারণে কোন পদ্ধতি ব্যবহারের ঘোষণা দিয়েছে?
  1. হার্ড পেগ
  2. স্ট্রিচিং পেগ
  3. স্টারলিংক পেগ
  4. ক্রলিং পেগ
সঠিক উত্তর:
ক্রলিং পেগ
উত্তর
সঠিক উত্তর:
ক্রলিং পেগ
ব্যাখ্যা
ক্রলিং পেগ:

- 'ক্রলিং পেগ' হচ্ছে দেশিয় মুদ্রার সঙ্গে বৈদেশিক মুদ্রার বিনিময় হার সমন্বয়ের একটি পদ্ধতি।
- এই পদ্ধতিতে একটি মুদ্রার বিনিময় হারকে একটি নির্দিষ্ট সীমার মধ্যে ওঠানামা করার অনুমতি দেওয়া হয়।
- এক্ষেত্রে মুদ্রার দরের একটি সর্বোচ্চ এবং সর্বনিম্ন সীমা নির্ধারণ করা থাকে।
- ফলে একবারেই খুব বেশি বাড়তে পারবে না, আবার কমতেও পারবে না।
- বাংলাদেশ ব্যাংক বছরে দুইবার মুদ্রানীতি ঘোষণা করেন।
- সম্প্রতি বাংলাদেশের বর্তমান উচ্চ মূল্যস্ফীতির হারে লাগাম টানার লক্ষ্যে ২০২৩-২৪ অর্থবছরের দ্বিতীয়ার্ধের জন্য সংকোচনমূলক মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক।
- নতুন মুদ্রানীতিতে নীতি সুদহার ৮ শতাংশ করা হয়েছে।
- ডলারের দাম নির্ধারণে 'ক্রলিং পেগ' নামে নতুন একটি পদ্ধতি ব্যবহারের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

তথ্যসূত্র - ১৭ জানুয়ারী ২০২৪, বিবিসি বাংলা।