বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

Property Related Law

মোট প্রশ্ন৭৬৭এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

Property Related Law

PrepBank · পাতা / · ৫০১৬০০ / ৭৬৭

৫০১.
The Non-Agricultural Tenancy Act, 1949 এর কত ধারায় সম্পত্তি হস্তান্তর আইন, ১৮৮২ প্রয়োগের বৈধতা দেয়া হয়েছে?
  1. ধারা ৭০
  2. ধারা ৭১
  3. ধারা ৭২
  4. ধারা ৭৩
সঠিক উত্তর:
ধারা ৭১
উত্তর
সঠিক উত্তর:
ধারা ৭১
ব্যাখ্যা
ধারা ৭১: সম্পত্তি হস্তান্তর আইন, ১৮৮২ এর প্রয়োগ এবং অন্যান্য আইন-
যে সমস্ত ভাড়াটিয়াদের ক্ষেত্রে এই আইন প্রযোজ্য, সেসব ক্ষেত্রে সম্পত্তি হস্তান্তর আইন, ১৮৮২ এবং অন্য যে কোনও প্রযোজ্য আইন, যদি এই আইনের বিধানের সাথে বিরোধ না করে, সেগুলো প্রযোজ্য থাকবে এবং প্রয়োগ চালু থাকবে।

[The provisions of the Transfer of Property Act, 1882, and of any other law for the time being in force, in so far as they may be applicable and in so far as they are not inconsistent with the provisions of this Act shall continue to apply to all tenancies to which the provisions of this Act apply.]
৫০২.
রেজিস্ট্রেশন আইনে একটি কবলা দলিল কবে থেকে কার্যকর হবে?
  1. কবলা রেজিস্ট্রেশনে দিন থেকে
  2. কবলা সম্পাদনের দিন থেকে
  3. কবলা অনুসারে জমি দখলের দিন থেকে
  4. যে দিন সাব-রেজিস্ট্রার অনুমোদিত দিবেন সে দিন থেকে
সঠিক উত্তর:
কবলা সম্পাদনের দিন থেকে
উত্তর
সঠিক উত্তর:
কবলা সম্পাদনের দিন থেকে
ব্যাখ্যা
• নিবন্ধন আইনের ৪৭ ধারার বিধান যে সময় হতে নিবন্ধিত দলিল কার্যকর হয় (Time from which registered document operates): নিবন্ধিত দলিল সেই সময় হতে কার্যকর হবে, যদি উক্ত দলিলের নিবন্ধন আবশ্যক না হলে যে সময় হতে কার্যকর হতো এবং এর নিবন্ধনের সময় হতে নয়।
 অর্থাৎ দলিল সম্পাদনের তারিখ হতে একটি নিবন্ধিত দলিল কার্যকর হবে, দলিলটি যেদিন থেকে নিবন্ধন করা হয়েছে সেদিন থেকে নয়।
৫০৩.
The documents registration of which is optional have been dealt in ____________ The Registration Act, 1908.
  1. section 14
  2. section 15
  3. section 18
  4. section 19
সঠিক উত্তর:
section 18
উত্তর
সঠিক উত্তর:
section 18
ব্যাখ্যা
• নিবন্ধন আইন, ১৯০৮ এর ধারা ১৮- যে সকল দলিলের নিবন্ধন ঐচ্ছিক (Documents of which registration is optional): ১৭ ধারার অধীনে যে সকল দলিল নিবন্ধন বাধ্যতামূলক নয় সে সকল দলিলেরও নিবন্ধন করা যাবে-

• ধারা ১৭(২) অনুযায়ী নিম্নলিখিত দলিল নিবন্ধন বাধ্যতামূলক না (optional):
১. যে কোন প্রকার সোলেনামা;
২. জয়েন্ট স্টক কোম্পানির শেয়ার সংক্রান্ত দলিল;
৩. উক্ত কোম্পানি ইস্যুকৃত ডিবেঞ্চার যা অধিকার সৃষ্টি করে না;
৪. রাজস্ব কর্মকর্তা কর্তৃক প্রস্তুতকৃত বাটোয়ারা দলিল;
৫. নিলামে বিক্রিত কোন সম্পত্তির ক্রেতার বরাবর মঞ্জুরকৃত নিলামের বিক্রয়নামা;
৬. সরকার কর্তৃক স্থাবর সম্পত্তির কোন মঞ্জুরি;
৭. ১০০ টাকা বা তার অধিক মূল্যের স্থাবর সম্পত্তির দলিল যা কোন অধিকার সৃষ্টি করে না।
৫০৪.
দলিল রদের মোকদ্দমায় কোর্ট ফি কত?
  1. এ্যাড-ভ্যালোরেম
  2. নির্ধারিত ৩০০ টাকা
  3. ২০০ টাকা
  4. আদালতের নির্দেশ মতে
সঠিক উত্তর:
এ্যাড-ভ্যালোরেম
উত্তর
সঠিক উত্তর:
এ্যাড-ভ্যালোরেম
ব্যাখ্যা
• সুনির্দিষ্ট প্রতিকার আইন, ১৮৭৭-এর ৩৯ ধারা অনুযায়ী, ২টি ক্ষেত্রে আদালত দলিল বাতিলের মোকদ্দমায় দলিল বাতিলের আদেশ মঞ্জুর করতে পারেন-
কোন লিখিত দলিল বাতিল/ বাতিলযোগ্য, যদি বাদীর চুক্তি সম্পর্কে আশংকা থাকে যে, এরূপ দলিল যদি অনিস্পন্ন অবস্থায় ছেড়ে দেওয়া হয়, তাহলে তা ক্ষতির কারন হতে পারে। এটি আদালতের বিবেচনা মূলক ক্ষমতা।

দলিল বাতিল করার ক্ষেত্রে কিছু তথ্য হলোঃ-

• জাল দলিল রেজিষ্ট্রেশন হয়ে থাকলে তা বাতিলের মামলা করা যাবে দেওয়ানি আদালতে।
• সম্পত্তিতে যার স্বার্থ আছে তিনিই দলিল বাতিলের মামলা করতে পারবেন।
• জাল দলিল সম্পর্কে জানার ৩ বছরের মধ্যে ঐ দলিল বাতিলের মামলা করতে হবে।
• দলিল আংশিক বাতিলের মামলা করা যায়।
• যিনি কোন দলিলকে জাল বা জোর পূর্বক সম্পাদিত বলে দবি করবেন তাকে তার দাবির সত্যতা প্রমাণ করতে হবে।
• নাবলকের সম্পত্তি জাল দলিলের মাধ্যমে হাতিয়ে নিলে ঐ নাবালকের অভিবাবক বা ঐ নাবালক সাবালকত্ব অর্জনের পর সে নিজে মামলা করতে পারবেন।
দলিল রদ বা বাতিলের জন্য ‘এড-ভ্যালোরেম কোর্ট ফি’ প্রদান করে মামলা দায়ের করতে হবে।
• দলিল বাতিলের মামলার সাথে অন্য প্রতিকার যেমন-দখল পাবার প্রার্থনাও কারা যাবে তবে এর জন্য অতিরিক্ত কোর্ট ফি দিতে হবে।
৫০৫.
'ক' তার সম্পত্তি 'খ' এর নিকট হস্তান্তর করেছে এই শর্তে যে, 'খ' কখনোই উক্ত সম্পত্তি বিক্রয় করবে না। এই ক্ষেত্রে-
  1. বিক্রয় এবং শর্ত উভয় বৈধ
  2. বিক্রয় বৈধ এবং শর্ত বাতিল
  3. বিক্রয় এবং শর্ত উভয় অবৈধ
  4. বিক্রয় এবং শর্ত উভয় বাতিল
সঠিক উত্তর:
বিক্রয় বৈধ এবং শর্ত বাতিল
উত্তর
সঠিক উত্তর:
বিক্রয় বৈধ এবং শর্ত বাতিল
ব্যাখ্যা
উল্লিখিত ক্ষেত্রে শর্তটি বাতিল কিন্তু বিক্রয়টি বৈধ হবে।

ধারা ১০: হস্তান্তরে বাধাদানের শর্ত

যদি কোনো শর্ত বা সীমাবদ্ধতা সাপেক্ষে কোনো সম্পত্তি হস্তান্তর করা হয়, যা হস্তান্তর গ্রহীতা বা তার মাধ্যমে অন্য কোনো দাবিদারকে তার স্বার্থ পরিত্যাগ বা হস্তান্তর করতে চূড়ান্তভাবে বাধা প্রদান করে, তাহলে ঐ শর্ত বা সীমাবদ্ধতা অবৈধ বলে গণ্য হবে।

ব্যতিক্রম- ইজারা বা হিন্দু, মুসলিম বা বৌদ্ধ বাতীত অন্য কোন মহিলার নিকট তার বিবাহ বলবৎকালীন এরূণ শর্তে হস্তান্তর করা যাবে।

ধারা ১০ এ শুধু মাত্র শর্ত বাতিলের কথা বলা হয়েছে, বিক্রয় অবৈধ বা বাতিলের বিষয়ে কিছু বলা হয় নি। অতএব এক্ষেত্রে বিক্রয়টি বৈধ বলে গণ্য হবে।

Section 10: Condition restraining alienation
Where property is transferred subject to a condition or limitation absolutely restraining the transferee or any person claiming under him from parting with or disposing of his interest in the property, the condition or limitation is void, except in the case of a lease where the condition is for the benefit of the lessor or those claiming under him : Provided that property may be transferred to or for the benefit of a woman (not being a Hindu, Muslim or Buddhist), so that she shall not have power during her marriage to transfer or charge the same or her beneficial interest therein.
৫০৬.
পারস্পরিক অঙ্গীকারে অবৈধ অংশ থাকলে তার কী প্রভাব হয়?
  1. পুরো চুক্তি বাতিল হয়
  2. পুরো চুক্তি বৈধ হয়
  3. অবৈধ অংশ বৈধ হয়
  4. অবৈধ অংশ বাতিল, বৈধ অংশ কার্যকর থাকে
সঠিক উত্তর:
অবৈধ অংশ বাতিল, বৈধ অংশ কার্যকর থাকে
উত্তর
সঠিক উত্তর:
অবৈধ অংশ বাতিল, বৈধ অংশ কার্যকর থাকে
ব্যাখ্যা
Contract Act, 1872- ধারা ৫৭: পারস্পরিক অঙ্গীকারের কিছু করা বৈধ এবং অন্যান্য কিছু অবৈধ-
যেক্ষেত্রে ব্যক্তিগণ পারস্পরিক প্রথমত এমন কিছু করিবার অঙ্গীকার করেন যাহা বৈধ, এবং দ্বিতীয়ত বিশেষ অবস্থার প্রেক্ষিতে এমন কিছু করিবার অঙ্গীকার করেন যাহা অবৈধ, সেইক্ষেত্রে প্রথম অঙ্গীকারসমূহ একটি চুক্তি, কিন্তু দ্বিতীয়টি বাতিল সম্মতি।

উদাহরণ-
ক ও খ সম্মত হন যে, ক, খ এর নিকট একটি বাড়ি ১০,০০০ টাকায় বিক্রয় করিবেন, কিন্তু খ যদি ইহাকে জুয়ার আড্ডা হিসাবে ব্যবহার করেন তাহা হইলে এইজন্য তিনি ক-কে ৫০,০০০ টাকা দিবেন।
পারস্পরিক অঙ্গীকারসমূহের প্রথমগুচ্ছ, অর্থাৎ, গৃহ বিক্রয় করা এবং তজ্জন্য ১০,০০০ টাকা প্রদান একটি চুক্তি। দ্বিতীয় গুচ্ছটি একটি অবৈধ উদ্দেশ্যে, অর্থাৎ, খ বাড়িটি একটি জুয়ার আড্ডা হিসাবে ব্যবহার করিতে পারেন এবং ইহা একটি বাতিল সম্মতি।
৫০৭.
The Registration Act, 1908 এর ধারা ৭২ বা ৭৬ এর অধীন রেজিস্ট্রার দলিল নিবন্ধনে অস্বীকৃতি জানালে, কত দিনের মধ্যে দেওয়ানি আদালতে মামলা দায়ের করা যাবে?
  1.  ১৫ দিন
  2. ৩০ দিন
  3. ৪৫ দিন
  4. ৬০ দিন
সঠিক উত্তর:
৩০ দিন
উত্তর
সঠিক উত্তর:
৩০ দিন
ব্যাখ্যা

উত্তর: খ) ৩০ দিন।

• The Registration Act, 1908 এর ৭৭ ধারা: রেজিস্ট্রার কর্তৃক অগ্রাহ্যের আদেশের ক্ষেত্রে মামলা:
(১) যেক্ষেত্রে রেজিস্ট্রার ধারা ৭২ বা ধারা ৭৬ এর অধীন দলিল নিবন্ধনের জন্য আদেশ প্রদানে অস্বীকৃতি জ্ঞাপন করেন, সেইক্ষেত্রে উক্ত দলিলের কোন গ্রহীতা, তাহার প্রতিনিধি, মনোনীত ব্যক্তি বা এজেন্ট উক্ত অগ্রাহ্যের আদেশ প্রদানের পর ৩০ (ত্রিশ) দিনের মধ্যে যে দেওয়ানি আদালতের আদি এখতিয়ারের স্থানীয় সীমানার মধ্যে অবস্থিত কার্যালয়ে দলিলটি নিবন্ধনের জন্য দাখিল করা হইয়াছিল, সেই কার্যালয়ে দলিলটি নিবন্ধিত হওয়ার নির্দেশ-সংবলিত ডিক্রি লাভের উদ্দেশ্যে উক্ত আদালতে মামলা দায়ের করিতে পারিবেন, যদি এইরূপ ডিক্রি প্রদানের পর ত্রিশ দিনের মধ্যে নিবন্ধনের জন্য দলিলটি যথাযথরূপে দাখিল করা হয়।

তবে শর্ত থাকে যে, মামলা দায়ের করিতে ব্যর্থতা বা এই ধারার অধীন দায়েরকৃত মামলার খারিজ হইয়া যাওয়া, পক্ষকে অন্য কোন প্রতিকার পাওয়ার অধিকার হইতে বঞ্চিত করিবে না, যাহা তিনি অনিবন্ধিত দলিলের ভিত্তিতে পাইতে পারিতেন।

(২) প্রয়োজনীয় পরিবর্তনসহ ধারা ৭৫ এর উপ-ধারা (২) ও (৩) এ বর্ণিত বিধানাবলি এইরূপ কোন ডিক্রি অনুসারে নিবন্ধনের জন্য দাখিলকৃত সকল দলিলের ক্ষেত্রে প্রযোজ্য হইবে, এবং, এই আইনে যাহা কিছুই থাকুক না কেন, দলিলটি উক্তরূপ মামলায় সাক্ষ্য হিসাবে গ্রহণযোগ্য হইবে।

৫০৮.
The Transfer of Property Act, 1882 আনুসারে 'Foreclosure' কার অধিকার?
  1. আদালতের
  2. রেহেন গ্রহীতার
  3. সরকারের
  4. রেহেন দাতার
সঠিক উত্তর:
রেহেন গ্রহীতার
উত্তর
সঠিক উত্তর:
রেহেন গ্রহীতার
ব্যাখ্যা
ফোরিক্লোসার বা বিক্রয়ের প্রতিকার হলো সম্পত্তির বিরুদ্ধে প্রতিকার এবং ৬৭ ধারায় বন্ধগ্রহীতাকে এই অধিকার দেওয়া হয়েছে। অর্থাৎ এই ক্ষেত্রে বন্ধকগ্রহীতা এই মর্মে মোকদ্দমা দায়ের করে যে বন্ধকী সম্পত্তি উদ্ধার করার বন্ধদাতার অধিকার হরণ করা হোক বা বন্ধকি সম্পত্তি বিক্রয় করা হোক।

Section 67 of The Transfer of Property Act, 1882 আনুসারে 'Foreclosure' কার অধিকার বন্ধকগ্রহীতার বা রেহেন গ্রহীতার।

Section 67. Right to foreclosure or sale:

In the absence of a contract to the contrary, the mortgagee has at any time after the mortgage-money has become due to him, and before a decree has been made for the redemption of the mortgaged property, or the mortgage-money has been paid or deposited as hereinafter provided, a right to obtain from the Court a decree that the mortgagor shall be absolutely debarred of his right to redeem the property, or a decree that the property be sold. 
A suit to obtain a decree that a mortgagor shall be absolutely debarred of his right to redeem the mortgaged property is called a suit for foreclosure. 
 
Nothing in this section shall be deemed- 
(a) to authorise any mortgagee other than a mortgagee by conditional sale or a mortgagee under an anomalous mortgage by the terms of which he is entitled to foreclose, to institute a suit for foreclosure, or an usufructuary mortgagee as such or a mortgagee by conditional sale as such to institute a suit for sale; or 
(b) to authorise a mortgagor who holds the mortgagee's rights as his trustee or legal representative, and who may sue for a sale of the property, to institute a suit for foreclosure; or 
(c) to authorise the mortgagee of a railway, canal or other work in the maintenance of which the public are interested, to institute a suit for foreclosure or sale; or 
(d) to authorise a person interested in part only of the mortgage-money to institute a suit relating only to a corresponding part of the mortgaged property, unless the mortgagees have, with the consent of the mortgagor, served their interests under the mortgage.
৫০৯.
Under section 145G of SAT Act, 1950, who has the authority to abolish Land Survey Tribunals?
  1. The Supreme Court
  2. The Government
  3. The Land Commission
  4. The District Judge
সঠিক উত্তর:
The Government
উত্তর
সঠিক উত্তর:
The Government
ব্যাখ্যা
ধারা ১৪৫ছ: ট্রাইব্যুনাল বিলুপ্ত করার ক্ষমতা-
সরকার, যেকোনো সময় সরকারি গেজেটে প্রজ্ঞাপন জারি করে, ধারা ১৪৫ক এর অধীনে গঠিত ভূমি জরিপ ট্রাইব্যুনাল এবং ধারা ১৪৫খ এর অধীনে গঠিত ভূমি জরিপ আপিল ট্রাইব্যুনাল বিলুপ্ত করতে পারবে।
এবং এ ধরনের বিলুপ্তির সময়, একই প্রজ্ঞাপনে সরকারকে উল্লেখ করতে হবে- যেসব মামলা, আপিল বা অন্যান্য কার্যক্রম ঐ ট্রাইব্যুনালে বিচারাধীন রয়েছে, সেগুলো কোন আদালতে স্থানান্তরিত হবে এবং সেই আদালত কর্তৃক তা নিষ্পত্তি করা হবে।

[The Government may, by notification in the official Gazette, at any time, abolish any Land Survey Tribunal established under section 145A and any Land Survey Appellate Tribunal established under section 145B, and while so abolishing, the Government shall, in the same notification, specify the courts where the suits, appeals and other proceedings pending in such Tribunals at the time of such abolition shall be transferred to and be disposed of.]
৫১০.
যদি কোনো ঋণ ভবিষ্যৎ বা বিদ্যমান কোনো ঋণ সুরক্ষার জন্য হস্তান্তর করা হয়, তবে প্রথমে কোন খাতে অর্থ ব্যবহার করা হবে?
  1. হস্তান্তরকারীর লাভের জন্য
  2. সুদ পরিশোধের জন্য
  3. আদায়ের ব্যয়ের জন্য
  4. পরিশোধিত মূল ঋণের জন্য
সঠিক উত্তর:
আদায়ের ব্যয়ের জন্য
উত্তর
সঠিক উত্তর:
আদায়ের ব্যয়ের জন্য
ব্যাখ্যা
ধারা ১৩৪: বন্ধক রাখা ঋণ:
যদি কোনো ঋণ ভবিষ্যৎ বা বিদ্যমান কোনো ঋণ সুরক্ষার জন্য হস্তান্তর করা হয়, তবে হস্তান্তরিত ঋণ থেকে প্রাপ্ত অর্থ বা আদায়কৃত অর্থ নিম্নোক্তভাবে ব্যবহৃত হবে:
১. প্রথমে, আদায়ের ব্যয় পরিশোধে,
২. দ্বিতীয়ত, হস্তান্তরের মাধ্যমে যে পরিমাণ অর্থ সুরক্ষিত তা পরিশোধে,
৩. এবং অবশিষ্ট অর্থ (যদি থাকে) হস্তান্তরকারীর বা প্রাপ্য ব্যক্তির হবে।
৫১১.
Land Survey Tribunal এর কোন রায় বা ডিক্রি বা আদেশের বিরুদ্ধে কত দিনের মধ্যে Land Survey Appellate Tribunal এ আপীল করা যায়?
  1. ২ মাসের মধ্যে
  2. ৩ মাসের মধ্যে
  3. ৬ মাসের মধ্যে
  4. ১ মাসের মধ্যে
সঠিক উত্তর:
৩ মাসের মধ্যে
উত্তর
সঠিক উত্তর:
৩ মাসের মধ্যে
ব্যাখ্যা
• রাষ্ট্রীয় অধিগ্রহন এবং প্রজাস্বত্ব আইন, ১৯৫০ এর ১৪৫খ ধারা অনুসারে, সরকার ল্যান্ড সার্ভে আপীলেট ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা করতে পারে। ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল কর্তৃক প্রদত্ত কোন রায়, ডিক্রি বা আদেশের বিরুদ্ধে কোন আপীল শুনানীর জন্য সরকার প্রয়োজনীয় সংখ্যক ল্যান্ড সার্ভে আপীলেট ট্রাইব্যুনাল গঠন করতে পারে। 
বিচারক নিয়োগ (ধারা ১৪৫খ (৩):
সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগে বিচারকগণের মধ্যে হতে কোন ব্যক্তিকে সরকার ল্যান্ড সার্ভে আপীলেট বিচারক নিযুক্ত করবর।

আপীল এখতিয়ার (ধারা ১৪৫খ (৪)]:
শুধুমাত্র ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল কর্তৃক প্রদত্ত কোন রায়, ডিক্রি বা আদেশের বিরুদ্ধে ল্যান্ড সার্ভে আপীলো ট্রাইব্যুনালে আপীল দায়ের করা যাবে। ইহা ব্যতীত অন্যকোন আপীল দায়ের করা যাবে না।

আপীল দায়েরের সময়সীমা (ধারা ১৪৫খ (৫)):
Land Survey Tribunal এর কোন রায় বা ডিক্রি বা আদেশের বিরুদ্ধে ৩ মাসের মধ্যে Land Survey Appellate Tribunal এ আপীল করা যায়। ১৪৫খ ধারার (৫) উপ-ধারায় উল্লেখিত ৩ মাস অতিবাহিত হওয়ার পরবর্তী ৩ মাসের মধ্যে আপীল গ্রহণ করা যেতে পারে, যদি আপীল প্রথম ৩ মাসের মধ্যে দায়ের করতে না পারার যথেষ্ট কারণ আপীলকারী দেখাতে পারে।
৫১২.
স্থাবর সম্পত্তি বিক্রয় চুক্তিতে (Contract for sale) দলিল সম্পাদন ও রেজিস্ট্রেশনের জন্য ভিন্নরূপ সময় উল্লেখ না থাকলে তা কত সময়ের মধ্যে কার্যকর হবে?
  1. ৩০ দিন
  2. ৩ মাস
  3. ৬ মাস
  4. ১ বছর
সঠিক উত্তর:
৬ মাস
উত্তর
সঠিক উত্তর:
৬ মাস
ব্যাখ্যা
⇒ The Transfer of Property Act, 1882 এর ৫৪ক ধারার বিধান বিক্রয় চুক্তি নিবন্ধিত হতে হবে, প্রভৃতি:
 হস্তান্তরগ্রহীতা সম্পত্তি বা এর কোন অংশের দখল গ্রহণ করুক বা না করুক, কোন স্থাবর সম্পত্তির বিক্রয় চুক্তি শুধুমাত্র লিখিত দলিল সম্পাদন এবং The Registration Act, 1908 এর আওতায় রেজিস্ট্রেশনের মাধ্যমে করা যাবে।
- স্থাবর সম্পত্তির বিক্রয় চুক্তিতে বিক্রয় দলিল সম্পাদন ও রেজিস্ট্রেশনের জন্য যে সময়ের উল্লেখ থাকবে রেজিস্ট্রেশনের তারিখ হতে তা কার্যকর হবে এবং যদি কোন সময় উল্লেখ না থাকে তাহলে এই সময় ৬ মাস ধরে নিতে হবে।
---------------------
⇒ The Transfer of Property Act, 1882 Section 54A. Contract for sale to be registered, etc.

Notwithstanding anything to the contrary contained in this Act or any other law for the time being in force, a contract for sale of any immoveable property can be made only by an instrument in writing and registered under the Registration Act, 1908, whether or not the transferee has taken possession of the property or any part thereof. 
 
In a contract for sale of any immoveable property, a time, to be effective from the date of registration, shall be mentioned for execution and registration of the instrument of sale, and if no time is mentioned, six months shall be deemed to be the time.
৫১৩.
সি.এস(C.S) খতিয়ানের পূর্ণরূপ কী?
  1. Central Survey
  2. Colonial Survey
  3. Cadastral Survey
  4. Computer Survey
সঠিক উত্তর:
Cadastral Survey
উত্তর
সঠিক উত্তর:
Cadastral Survey
ব্যাখ্যা

⇒ সি.এস (C.S) খতিয়ানের পূর্ণরূপ হলো Cadastral Survey। "Cada" শব্দের অর্থ ভূখণ্ড বা মাঠ।
- এই সার্ভে জমির মালিকানা, দখল, পরিমাণ এবং খাজনার তথ্য সংগ্রহের জন্য সরেজমিনে পরিচালিত হয়, যা সি.এস খতিয়ান নামে পরিচিত।
- এই Survey'র মাধ্যমে প্রণীত খতিয়ানই C.S Khatian নামে পরিচিত।
- সর্বপ্রথম ১৮৮৮ সালে বর্তমান কক্সবাজার জেলার রামু থানা থেকে এ সার্ভে শুরু হয় এবং ১৯৪০ সালে দিনাজপুর জেলায় শেষ হয়।
- সি.এস খতিয়ান লম্বালম্বিভাবে লেখা থাকে।
- সি.এস খতিয়ানে জমিদারদের নাম, ভোগদখলকারী রায়তের নাম, জমির পরিমাণ, খাজনার পরিমাণ ইত্যাদি উল্লেখ আছে।
- C.S Khatian সর্বাধিক সঠিক; যা মালিকানা ও দখল উভয়ের অনুমানের প্রমাণ দেয়।
- খতিয়ানগুলোর মধ্যে এ খতিয়ান সর্বাধিক গ্রহণযোগ্য। কারণ, এটি সরেজমিনে গিয়ে প্রস্তুত করা হয়েছিল।

৫১৪.
'Right to Redemption' কোনটির সাথে সম্পর্কিত?
  1. বন্ধকগ্রহীতা সম্পত্তি বিক্রি করতে পারেন
  2. বন্ধকগ্রহীতা সম্পত্তির দখল নিতে পারে
  3. বন্ধকদাতা সম্পত্তি অনির্দিষ্টকালের জন্য বন্ধক রাখতে পারেন
  4. বন্ধকদাতা বকেয়া অর্থ পরিশোধ করে সম্পত্তি পুনরুদ্ধার করতে পারেন
সঠিক উত্তর:
বন্ধকদাতা বকেয়া অর্থ পরিশোধ করে সম্পত্তি পুনরুদ্ধার করতে পারেন
উত্তর
সঠিক উত্তর:
বন্ধকদাতা বকেয়া অর্থ পরিশোধ করে সম্পত্তি পুনরুদ্ধার করতে পারেন
ব্যাখ্যা
• বন্ধকদাতার একটি অধিকার হলো বন্ধক উদ্ধারের অধিকার (Right to Redemption)। যখন বন্ধকী অর্থ বকেয়া হয়ে যায়, তখন বন্ধকদাতার অধিকার আছে বকেয়া বন্ধকী-অর্থ পরিশোধ করার এবং বন্ধকগ্রহীতার নিকট হতে ভূমির দখল ও সংশ্লিষ্ট দলিল পাওয়ার। বন্ধকদাতার এই অধিকার রেহেন বা বন্ধক উদ্ধারের অধিকার [Right to Redemption] বলা হয় এবং এই সংক্রান্ত মোকদ্দমা রেহেন উদ্ধারের মোকদ্দমা [Suit for redemption] নামে পরিচিত।

Right to Redemption এর মধ্যে রেহেন সম্পত্তি সম্পর্কিত রেহেনের দলিল এবং স্বত্ত্ব সম্পর্কিত কাগজপত্র হস্তান্তরের, রেহেন সম্পত্তির দখল ফেরত পাওয়ার ইত্যাদি অধিকার রয়েছে। সম্পত্তি হন্তান্তর আইন, ১৮৮২ এর ৬০ ধারায় বন্ধকদাতার রেহেন উদ্ধারের অধিকার সম্পর্কে আলোচনা করা হয়েছে।
 
Section 60: Right of mortgagor to redeem.
At any time after the principal money has become due, the mortgagor has a right, on payment or tender, at a proper time and place, or the mortgage-money, to require the mortgagee (a) to deliver to the mortgagor the mortgage-deed and all documents relating to the mortgaged property which are in the possession or power of the mortgagee, (b) where the mortgagee is in possession of the mortgaged property, to deliver possession thereof to the mortgagor, and (c) at the cost of the mortgagor either to re-transfer the mortgaged property to him or to such third person as he may direct, or to execute and (where the mortgage has been effected by a registered instrument) to have registered an acknowledgement in writing that any right in derogation of his interest transferred to the mortgagee has been extinguished: 
 
Provided that the right conferred by this section has not been extinguished by the act of the parties or by decree of a Court. 
 
The right conferred by this section is called a right to redeem and a suit to enforce it is called a suit for redemption. 
Nothing in this section shall be deemed to render invalid any provision to the effect that, if the time fixed for payment of the principal money has been allowed to pass or no such time has been fixed, the mortgagee shall be entitled to reasonable notice before payment or tender of such money.
৫১৫.
অকৃষি প্রজাস্বত্ব আইন, ১৯৪৯ এর কত ধারায় আপিল সম্পর্কিত বিধান আছে?
  1. ৮৬
  2. ৮৫ক
  3. ৮৭
  4. ৮৫
সঠিক উত্তর:
৮৫ক
উত্তর
সঠিক উত্তর:
৮৫ক
ব্যাখ্যা

⇒ অকৃষি প্রজাস্বত্ব আইন, ১৯৪৯ এর ৮৫ক ধারার বিধান আপীল:
- অকৃষি প্রজাস্বত্ব আইন, ১৯৪৯ এর ৯ (১) ধারার বিধান অনুসারে বা ২০ ধারার বিধান মোতাবেক ডেপুটি কমিশনার ক্ষতিপূরণ নির্ধারণ করলে তার আদেশের বিরুদ্ধে জেলা জজের নিকট ৩০ দিনের মধ্যে আপীল করা যাবে।
------------
Section 85A.  Appeal:
- An appeal against an order passed by the Deputy Commissioner determining compensation under the proviso to sub-section (1) of section 9 or the proviso to section 20 shall, if presented within thirty days of such order, lie to the District Judge. 

৫১৬.
The State Acquisition Tenancy Act, 1950 এর ১৪ ধারা অনুযায়ী কালেক্টরের আদেশে বিরুদ্ধে কত দিনের মধ্য আপিল করতে হবে?
  1. ১৫
  2. ৩০
  3. ৬০
  4. ৯০
সঠিক উত্তর:
৩০
উত্তর
সঠিক উত্তর:
৩০
ব্যাখ্যা
⇒ The State Acquisition Tenancy Act, 1950 এর ১৪ ধারার বিধান আপিল: ১১ ধারার (২) উপধারায় কালেক্টরের আদেশে ক্ষুব্ধ কোনো ব্যক্তি উক্ত আদেশের তারিখ হইতে ৩০ দিনের মধ্যে উক্ত এলাকার এখতিয়ারবান জেলা জজের নিকট আপিল দায়ের করিতে পারিবে এবং উক্ত আপিলে জেলা জজের সিদ্ধান্ত চূড়ান্ত হইবে ।
-------------------
- Section 14. Appeal:
Any person who is aggrieved by an order of the Collector under sub-section (2) of section 11 or under sub-section (2) of section 13, may prefer an appeal to the District Judge having jurisdiction over the area within thirty days from the date of such order; and the decision of the District Judge having jurisdiction over the area, on such appeal, shall be final.
৫১৭.
সম্পত্তি হস্তান্তর আইনের ৪৮ ধারায় কোন নীতি প্রতিফলিত হয়েছে?
  1. Doctrine of Election
  2. Doctrine of Part Performance
  3. Doctrine of Priority
  4. Doctrine of Perpetuity
সঠিক উত্তর:
Doctrine of Priority
উত্তর
সঠিক উত্তর:
Doctrine of Priority
ব্যাখ্যা
• ধারা ৪৮: হস্তান্তর দ্বারা সৃষ্ট অধিকারের অগ্রাধিকার (Priority of rights created by transfer)
যদি কোন ব্যক্তি একই স্থাবর সম্পত্তি বিভিন্ন সময় হস্তান্তর করে একাধিক অধিকার সৃষ্টি করেন এবং সেই অধিকারগুলি একই সঙ্গে বা পরিপূর্ণভাবে বলবৎ না হয়, সেক্ষেত্রে বিশেষ চুক্তির অবর্তমানে পূর্বে সৃষ্ট অধিকার পরে সৃষ্ট অধিকারের উপর অগ্রাধিকার পাবে।

নোটঃ
• রেজিস্ট্রিকৃত দলিল অরেজিস্ট্রিকৃত দলিলের উপর প্রাধান্য পাবে।
• একই তারিখে রেজিস্ট্রিকৃত দুটি দলিলের মধ্যে যার নম্বর আগে সেটি অগ্রাধিকার পাবে।

Section 48: Priority of rights created by transfer
Where a person purports to create by transfer at different times rights in or over the same immoveable property, and such rights cannot all exist or be exercised to their full extent together, each later created right shall, in the absence of a special contract or reservation binding the earlier transferees, be subject to the rights previously created.
৫১৮.
রাষ্ট্রীয় অধিগ্রহণ এবং প্রজাস্বত্ব আইন, ১৯৫০ এর অধীন অগ্রক্রয়ের আবেদন করাকালে সংশ্লিস্ট দলিলে উল্লিখিত বিক্রয়মূল্যের উপর শতকরা বার্ষিক কত হারে সুদ জমা দিতে হয়?
  1. ৫%
  2. ১০%
  3. ৬%
  4. ৮%
সঠিক উত্তর:
৮%
উত্তর
সঠিক উত্তর:
৮%
ব্যাখ্যা
- রাষ্ট্রীয় অধিগ্রহণ এবং প্রজাস্বত্ব আইন, ১৯৫০ (৩) অগ্রক্রয়ের জন্য দায়েরকৃত আবেদন খারিজ হইবে যদি আবেদনকারী অথবা আবেদনকারীগণ উহা দায়ের করিবার সময় আদালতে নিম্নরূপ অর্থ জমা প্রদান না করেন, যথা:-
(ক) ধারা ৮৯ এর অধীন নোটিশে অথবা হস্তান্তর দলিলে, ক্ষেত্রমত, বর্ণিত বিক্রিত জোত অথবা অংশ-বিশেষ বা শেয়ারের বিনিময় মূল্য;
(খ) দফা (ক) এ উল্লিখিত পরিমাণ অর্থের শতকরা পঁচিশ ভাগ ক্ষতিপূরণ; এবং
(গ) বিক্রয় দলিল সম্পাদনের তারিখ হইতে অগ্রক্রয়ের আবেদন দাখিলের তারিখ পর্যন্ত সময়ের জন্য দফা (ক) এ উল্লিখিত পরিমাণের উপর শতকরা বার্ষিক আট ভাগ হারে সরল সুদের হিসাবকৃত অর্থ।
--------------
Section 96 Right of pre-emption (3) An application under sub-section (1) shall be dismissed unless the applicant or applicants, at the time of making it, deposit in the Court- 
(a) the amount of the consideration money of the sold holding or portion or share of the holding as stated in the notice under section 89 or in the deed of sale, as the case may be; 
(b) compensation at the rate of twenty five per centum of the amount referred to in clause (a); and 
(c) an amount calculated at the rate of eight per centum simple annual interest upon the amount referred to in clause (a) for the period from the date of the execution of the deed of sale to the date of filing of the application for preemption. 
৫১৯.
প্রত্যেক অঙ্গীকার এবং প্রত্যেক অঙ্গীকারগুচ্ছ, যা একটি অপরটির প্রতিদান, তাকে কী বলা হয়?
  1. প্রস্তাব
  2. চুক্তি
  3. সম্মতি
  4. প্রতিশ্রুতি
সঠিক উত্তর:
সম্মতি
উত্তর
সঠিক উত্তর:
সম্মতি
ব্যাখ্যা
সম্মতি (agreement):

চুক্তি আইন, ১৮৭২ এর ২(ঙ) ধারায় সম্মতির [agreement] সংজ্ঞা দেওয়া হয়েছে। ২(ঙ) ধারা অনুসারে,

প্রত্যেক অঙ্গীকার এবং প্রত্যেক অঙ্গীকারগুচ্ছ, যা একটি অপরটির প্রতিদান, তাকে সম্মতি বলে।

Section 2(e)- every promise and every set of promises, forming the consideration for each other, is an agreement.
৫২০.
'Quantum meruit' means:
  1. The amount involved
  2. Extent and quality
  3. To the extent of the work done
  4. None of the above
সঠিক উত্তর:
To the extent of the work done
উত্তর
সঠিক উত্তর:
To the extent of the work done
ব্যাখ্যা
উত্তর: গ) To the extent of the work done অর্থাৎ “যতটুকু কাজ করা হয়েছে ততটুকু”।

Quantum Meruit একটি ল্যাটিন শব্দগুচ্ছ, যার আক্ষরিক অর্থ হচ্ছে "যতটুকু কাজ করা হয়েছে ততটুকু পাওয়া উচিত।" এটি একটি আইনগত ধারণা যা বিশেষত চুক্তি আইন এবং সিভিল আইন (নাগরিক আইন) প্রয়োগের ক্ষেত্রে ব্যবহৃত হয়।

যখন কোনও ব্যক্তি কোনও সুনির্দিষ্ট চুক্তি ছাড়াই কাজ সম্পন্ন করে বা সেবা প্রদান করে এবং সেই কাজের জন্য ক্ষতিপূরণ দাবি করে, তখন Quantum Meruit ভিত্তিতে তিনি সেই কাজের জন্য ন্যায্য ক্ষতিপূরণ দাবি করতে পারেন। এটি মূলত চুক্তি ছাড়াও কাজের মূল্যায়ন নির্ধারণের জন্য ব্যবহৃত হয়।

Quantum Meruit-এর ভিত্তিতে ক্ষতিপূরণ তখনই প্রযোজ্য হয়, যখন:
- চুক্তি না থাকলেও কাজ বা সেবা প্রদান করা হয়েছে।
- কাজটি গ্রহণকারী ব্যক্তি তা গ্রহণ করেছে এবং তার থেকে সুবিধা পেয়েছে।
- কাজটি করা হয়েছে কাজের যথার্থ মূল্য পরিশোধের প্রত্যাশায়।

উদাহরণস্বরূপ:
কোনও ব্যক্তি একটি বাড়ি রঙ করার কাজ শুরু করলেন এবং মালিক তার কাজ গ্রহণ করলেন। যদি মাঝপথে কোনও কারণে কাজটি বন্ধ হয়ে যায় এবং চুক্তি অনুযায়ী পুরো কাজের অর্থ পরিশোধ না করা হয়, তবে সেই ব্যক্তি Quantum Meruit-এর ভিত্তিতে তার সম্পন্ন কাজের ন্যায্য মূল্য দাবি করতে পারেন।
৫২১.
রেহেন করা সম্পত্তি রেহেনগ্রহীতার নিয়ন্ত্রণে থাকা অবস্থায় ঐ সম্পত্তিতে কোন সংযোজন ঘটলে, কখন রেহেনদাতা উক্ত সংযোজিত সম্পত্তি পাওয়ার অধিকারী হবে?
  1. বন্ধক চলাকালীন যেকোন সময়
  2. বন্ধকী সম্পত্তি উদ্ধারের সময়
  3. বন্ধকী সম্পত্তি উদ্ধারের পূর্বে
  4. উপরের কোনটিই নয়
সঠিক উত্তর:
বন্ধকী সম্পত্তি উদ্ধারের সময়
উত্তর
সঠিক উত্তর:
বন্ধকী সম্পত্তি উদ্ধারের সময়
ব্যাখ্যা
ধারা ৬৩: রেহেন সম্পত্তির বৃদ্ধি

রেহেন কার্যকর অবস্থায় রেহেন সম্পত্তি রেহেনাগ্রহীতার দখলে থাকার সময় তাতে সংযোজন বা বৃদ্ধি ঘটলে ভিন্নরূপ চুক্তির অবর্তমানে রেহেনমুক্ত করার সময় রেহেনদাতা বৃদ্ধিপ্রাপ্ত সম্পত্তির অধিকারী বলে গণ্য হবে।

Section 63: Accession to mortgaged property
Where mortgaged property in possession of the mortgagee has, during the continuance of the mortgage, received any accession, the mortgagor, upon redemption, shall, in the absence of a contract to the contrary, be entitled as against the mortgagee to such accession.
৫২২.
'চ' তার সম্পত্তি 'ছ' এর নিকট হস্তান্তর করে এই শর্তে যে 'ছ' কখনোই উক্ত সম্পত্তি বিক্রয় করবে না। এই ক্ষেত্রে-
  1. শর্ত এবং হস্তান্তর উভয় বাতিল
  2. হস্তান্তর বাতিল কিন্তু শর্ত বৈধ
  3. শর্ত এবং হস্তান্তর উভয় বৈধ
  4. শর্ত বাতিল কিন্তু হস্তান্তর বৈধ
সঠিক উত্তর:
শর্ত বাতিল কিন্তু হস্তান্তর বৈধ
উত্তর
সঠিক উত্তর:
শর্ত বাতিল কিন্তু হস্তান্তর বৈধ
ব্যাখ্যা
উল্লিখিত ক্ষেত্রে সম্পত্তি হস্তান্তর আইনের ১০ ধারা অনুযায়ী- শর্তটি বাতিল কিন্তু হস্তান্তর বৈধ।

ধারা ১০: হস্তান্তর নিষিদ্ধ করে শর্ত আরোপ [Condition restraining alienation]: সম্পত্তি হস্তান্তর করার অধিকার সম্পত্তির মালিকের এক অবিচ্ছেদ্য অধিকার। ১০ ধারায় এই অধিকারের নিশ্চয়তা দেওয়া হয়েছে। ১০ ধারায় বলা হয়েছে-

যেক্ষেত্রে সম্পত্তি এই শর্তে হস্তান্তর করা হয় যে, হস্তান্তরগ্রহীতা হস্তান্তরকৃত সম্পত্তিটিতে তার স্বার্থ হস্তান্তর করতে পারবে না যেমন- বিক্রয় করতে পারবে না ইত্যাদি, সেই ক্ষেত্রে উক্ত শর্তটি অবৈধ হবে কিন্তু হস্তান্তরটি বৈধ হবে। কারণ এমন শর্ত হস্তান্তরগ্রহীতার সম্পত্তি হস্তান্তর করার অধিকারের লঙ্ঘন।

১০ ধারার এই নিয়মের ২টি ব্যতিক্রম আছে। সম্পত্তি হস্তান্তর করা যাবে না এমন শর্ত আরোপ করা বৈধ হবে-
⇒ যদি শর্তটি ইজারাদাতার স্বার্থে করা হয়; বা
⇒ হিন্দু, মুসলিম, বৌদ্ধ মহিলা ব্যতীত অন্যকোন বিবাহিত মহিলাকে সম্পত্তি হস্তান্তর করার সময় এমন শর্ত আরোপ করা হয়।
৫২৩.
The Transfer of Property Act, 1882-এর মধ্যে কত প্রকার Mortgage এর উল্লেখ রয়েছে?
  1. ৩ প্রকার
  2. ৬ প্রকার
  3. ৫ প্রকার
  4. ৮ প্রকার
সঠিক উত্তর:
৬ প্রকার
উত্তর
সঠিক উত্তর:
৬ প্রকার
ব্যাখ্যা

⇒ নগদ অর্থ ঋণ হিসেবে গ্রহণের নিশ্চয়তার উদ্দেশ্যে ভবিষ্যত দেনা সৃষ্টি করতে পারে, এমন সম্পত্তির স্বত্ব অপরের নিকট হস্তান্তর করাকে রেহেন বা বন্ধক বলে।
- সম্পত্তি হস্তান্তর আইন, ১৮৮২–তে ৬ প্রকারের রেহেন (Mortgage) এর উল্লেখ রয়েছে।
ক) সাধারণ রেহেন:
সম্পত্তির দখল হস্তান্তর না করে রেহেনের টাকা ব্যক্তিগতভাবে পরিশােধের দায়িত্ব গ্রহণ করলে তাকে সাধারণ রেহেন বলে। এখানে শর্ত থাকে চুক্তি মােতাবেক ঋণ গ্রহীতা টাকা পরিশােধ করতে না পারলে ঋণদাতা উক্ত সম্পত্তি বিক্রয় করে তার প্রাপ্য টাকা গ্রহণ করতে পারবে।
(খ) শর্তাধীন বিক্রয়ের মাধ্যমে রেহেন:
যদি কোন সম্পত্তি এই শর্তে বিক্রয় করা হয় যে, নির্দিষ্ট তারিখে টাকা পরিশােধ না করলে বিক্রয় চূড়ান্ত হবে অর্থাৎ নির্দিষ্ট সময়ে টাকা পরিশােধ করলে বিক্রয় বাতিল হবে তাহলে তাকে শর্তাধীন বিক্রয়ের মাধ্যমে নেহেন বলে।
(গ) খাই খালাসী রেহেন:
দাতা সম্পত্তির দখল গ্রহীতাকে প্রদান করবে, টাকা পরিশােধ না হওয়া পর্যন্ত দখল রাখবে তাকে খাই খালাসী রেহেন বলে ।
(ঘ) ইংলিশ রেহেন:
দাতা নির্দিষ্ট তারিখে রেহেনের টাকা পরিশােধের অঙ্গীকার করে সম্পত্তি গ্রহীতার নিকট হস্তান্তর করবে। শর্ত থাকবে নির্দিষ্ট তারিখে টাকা পরিশােধ করলে গ্রহীতা দাতাকে সম্পত্তি ফিরিয়ে দিবে। এটি হলাে ইংলিশ রেহেন।
(ঙ) দলিল জমা দেওয়ার রেহেন:
ঢাকা, নারায়নগঞ্জ, চট্টগ্রাম শহরে বা সরকারী গেজেট দ্বারা নির্ধারিত অন্য কোন শহরে কোন ব্যক্তি যখন মহাজন বা তার প্রতিনিধির উপর জামানত সৃষ্টির জন্য দলিল জমা দেয়া হয় তাকে দলিল জমা দেওয়ার রেহেন বলে।
(চ) সংজ্ঞাহীন রেহেন:
যে রেহেন উপরােক্ত কোন রেহেনের অন্তর্ভুক্ত হয় না তাকে সংজ্ঞাহীন রেহেন বলে।

৫২৪.
আইনটির সঠিক নাম কি?
  1. The Small Cause Courts Act, 1887
  2. The Small Causes Court Act, 1887
  3. The Small Cause Court Act, 1887
  4. কোনটিই সঠিক নয়
সঠিক উত্তর:
The Small Cause Courts Act, 1887
উত্তর
সঠিক উত্তর:
The Small Cause Courts Act, 1887
ব্যাখ্যা
• আইনটির সঠিক নাম- The Small Cause Courts Act,1887

এই আইনের ৫ ধারায় বলা হয়েছে, সরকার লিখিত আদেশের মাধ্যমে স্বল্প এখতিয়ার সম্পন্ন আদালত প্রতিষ্ঠা করবে।
কোন কোন আদালতকে A Court of Small Causes হিসেবে গণ্য করা হবে,সেটা দেওয়ানী আদালত আইন,১৮৮৭ এর ধারা ২৫-এ আলোচনা করা হয়েছে। এখানে বলা হয়েছে, A Court of Small Causes এর বিচারক হবেন যুগ্ম জেলা জজ, সিনিয়র সহকারী জজ এবং সহকারী জজ। এক্ষেত্রে যুগ্ম জেলা জজ আদালতের আর্থিক এখতিয়ার হবে ২০ হাজার টাকা, সিনিয়র সহকারী জজের আর্থিক এখতিয়ার হবে ১০ হাজার টাকা এবং সহকারী জজের আর্থিক এখতিয়ার হবে ৬ হাজার টাকা।সরকার ৬ ধারার বিধান অনুযায়ী কোন বিচারককে ক্ষুদ্র এখতিয়ার সম্পন্ন আদালতের বিচারক নিয়োগ করতে পারে।

স্বল্প এখতিয়ার সম্পন্ন আদালতের আর্থিক এখতিয়ার-
সাধারনত স্বল্প এখতিয়ার সম্পন্ন আদালতের আর্থিক এখতিয়ার ২৫০০০ টাকা। তার মানে Court of Small Causes ২৫ হাজার টাকা পর্যন্ত মূল্যমানের দেওয়ানী মামলার বিচার করতে পারবে অথবা আমলে নিতে পারবে।
৫২৫.
সম্পত্তি হস্তান্তর আইনের ৩৮ ধারা প্রযোজ্য হয়, যখন হস্তান্তকারীর হস্তান্তর করার অধিকার-
  1. সীমাবদ্ধ
  2. চূড়ান্ত
  3. শর্তহীন
  4. অসীম
সঠিক উত্তর:
সীমাবদ্ধ
উত্তর
সঠিক উত্তর:
সীমাবদ্ধ
ব্যাখ্যা
সম্পত্তি হস্তান্তর আইন, ১৮৮২ এর ৩৮ ধারায় সম্পত্তি হস্তান্তরের সীমাবদ্ধ ক্ষমতা (Limited Power of Transfer) সম্পর্কে আলোচনা করা হয়েছে। সম্পত্তির মালিক না হলেও এই ধারা কতিপয় বিশেষ প্রেক্ষাপটে কতিপয় ব্যক্তিকে সম্পত্তি হস্তান্তরে সীমাবদ্ধ ক্ষমতা দেওয়া হয়েছে।

• শর্তসমূহ

১. হস্তান্তরকারীর সম্পত্তি হস্তান্তর করার সীমাবদ্ধ ক্ষমতা আছে;
২. হস্তান্তরকারী বিশেষ প্রেক্ষাপটে উক্ত সম্পত্তি হস্তান্তর ক্ষমতাবান;
৩. হস্তান্তরকারী মূল্যের বিনিময়ে উক্ত সম্পত্তি হস্তান্তর করেছে;
৪. এমন বিশেষ প্রেক্ষাপট যে বিদ্যমান আছে হস্তান্তরকারী অবশ্যই তা দাবী করবে;
৫. যে ব্যক্তি মূল্যের বিনিময়ে সম্পত্তি গ্রহণ করছে অর্থাৎ হস্তান্তরগ্রহীতা এমন বিশেষ প্রেক্ষাপট বিদ্যমান আছে কিনা তা নির্ধারণে যুক্তিযুক্ত সচেতনতা অবলম্বন করবে;
৬. সম্পত্তি গ্রহীতা সরল বিশ্বাসে কার্যটি করেছে।

• ৩৮ ধারায় যে সকল ব্যক্তি হস্তান্তর করতে পারে-

সম্পত্তির মালিক না হলেও ৩৮ ধারায় কতিপয় ব্যক্তিকে বিশেষ প্রেক্ষাপটে যেমন আইনগত প্রয়োজনে সম্পত্তি হস্তান্তর করার সীমাবদ্ধ ক্ষমতা দেওয়া হয়েছে। সম্পত্তি হস্তান্তরের সীমাবদ্ধ ক্ষমতা আছে বিধবা হিন্দু মহিলার, হিন্দু পরিবারের ম্যানেজার, কোন নাবালকের অভিভাবকের, দেবোত্তর সম্পত্তির কোন সেবাইত বা ট্রাস্টি ইত্যাদি। উল্লেখিত ব্যক্তিগণ উক্ত সম্পত্তির মালিক না হলেও আইনগত প্রয়োজনে সম্পত্তি হস্তান্তর করতে পারে।

Section 38: Transfer by person authorised only under certain circumstances to transfer
Where any person, authorised only under circumstances in their nature variable to dispose of immoveable property, transfers such property for consideration, alleging the existence of such circumstances, they shall, as between the transferee on the one part and the transferor and other persons (if any) affected by the transfer on the other part, be deemed to have existed, if the transferee, after using reasonable care to ascertain the existence of such circumstances, has acted in good faith. 
 
Illustration 
A, a Hindu widow, whose husband has left collateral heirs, alleging that the property held by her as such is insufficient for her maintenance, agrees, for purposes neither religious nor charitable, to sell a field, part of such property, to B. B satisfies himself by reasonable enquiry that the income of the property is insufficient for A's maintenance, and that the sale of the field is necessary, and, acting in good faith, buys the field from A. As between B on the one part and A and the collateral heirs on the other part, a necessity for the sale shall be deemed to have existed.
৫২৬.
বাতিলযোগ্য চুক্তি (Voidable Contract) এর সংজ্ঞা কত ধারায় দেয়া আছে?
  1. ধারা ২(গ)
  2. ধারা ২(চ)
  3. ধারা ২(জ)
  4. ধারা ২(ঝ)
সঠিক উত্তর:
ধারা ২(ঝ)
উত্তর
সঠিক উত্তর:
ধারা ২(ঝ)
ব্যাখ্যা
The Contract Act, 1872: ধারা ২(ঝ)-
“যে চুক্তি এক বা একাধিক পক্ষের ইচ্ছানুসারে আইনত বলবৎ করা যায়, কিন্তু অপর পক্ষ বা পক্ষসমূহের ইচ্ছানুসারে নয়, তাকে বাতিলযোগ্য চুক্তি (Voidable Contract) বলা হয়।”

[An agreement which is enforceable by law at the option of one or more of the parties thereto, but not at the option of the other or others, is a voidable contract]
৫২৭.
ধারা ৫৪ক অনুযায়ী, যদি বিক্রয় চুক্তিতে সময় উল্লেখ না থাকে, তবে কতদিন সময় ধরা হবে?
  1. ১ মাস
  2. ৩ মাস
  3. ৬ মাস
  4. ১ বছর
সঠিক উত্তর:
৬ মাস
উত্তর
সঠিক উত্তর:
৬ মাস
ব্যাখ্যা
ধারা ৫৪ক: বিক্রয়ের চুক্তি নিবন্ধিত হওয়া বাধ্যতামূলক:
যে কোনো স্থাবর সম্পত্তি বিক্রয়ের চুক্তি শুধুমাত্র লিখিত ও নিবন্ধিত দলিলের মাধ্যমে করা যাবে- এবং এটি কার্যকর হবে নিবন্ধন আইন, ১৯০৮ অনুযায়ী, এমনকি যদি ক্রেতা সম্পত্তি বা তার কোনো অংশ দখলে না নিয়েও থাকে।

চুক্তি দলিলে অবশ্যই বিক্রয় সম্পাদন ও নিবন্ধনের সময়সীমা উল্লেখ করতে হবে,
- যা কার্যকর হবে দলিল নিবন্ধনের তারিখ থেকে।
- যদি কোনো সময়সীমা উল্লেখ না থাকে, তাহলে ছয় মাস সময় ধরা হবে।
৫২৮.
ভূমি জরিপ ট্রাইব্যুনাল মামলার চূড়ান্ত শুনানির তারিখ থেকে কত দিনের মধ্যে বিচার শেষ করতে বাধ্য থাকবে?
  1. ৬০ দিনের মধ্যে
  2. ৯০ দিনের মধ্যে
  3. ১৮০ দিনের মধ্যে
  4. ৩৬০ দিনের মধ্যে
সঠিক উত্তর:
১৮০ দিনের মধ্যে
উত্তর
সঠিক উত্তর:
১৮০ দিনের মধ্যে
ব্যাখ্যা
The State Acquisition and Tenancy Act, 1950 ধারা ১৪৫ক: ভূমি জরিপ ট্রাইব্যুনাল (Land Survey Tribunal) – 
(১) সরকার প্রয়োজন অনুযায়ী, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, এমন সংখ্যক ভূমি জরিপ ট্রাইব্যুনাল গঠন করতে পারবে যা ধারা ১৪৪ অনুযায়ী প্রস্তুতকৃত সর্বশেষ সংশোধিত রেকর্ড অব রাইটসের চূড়ান্ত প্রকাশনার ভিত্তিতে উদ্ভূত মামলাসমূহ নিষ্পত্তির জন্য প্রয়োজন হবে।

(২) সরকার সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা যেকোনো ভূমি জরিপ ট্রাইব্যুনালের বিচারাধীন এলাকার সীমা নির্ধারণ বা পরিবর্তন করতে পারবে।

(৩) সরকার, সুপ্রীম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে, ভূমি জরিপ ট্রাইব্যুনালের বিচারক হিসেবে যুগ্ম জেলা জজদের মধ্য থেকে নিয়োগ প্রদান করবে।

(৩ক) যতক্ষণ না (৩) উপধারার অধীনে কোনো বিচারক নিয়োগ দেওয়া হয়, ততক্ষণ পর্যন্ত সরকার প্রত্যেক জেলায় একজন যৌথ জেলা জজকে ট্রাইব্যুনালের বিচারক হিসেবে ক্ষমতাপ্রাপ্ত করতে পারবে।

(৩খ) (৩ক) উপধারায় ক্ষমতাপ্রাপ্ত যৌথ জেলা জজকে এই ধারার অধীনে নিয়োগপ্রাপ্ত ট্রাইব্যুনালের বিচারক বলে গণ্য করা হবে।

(৩গ) প্রয়োজনে, সরকার এক বা একাধিক সিনিয়র সহকারী জজ বা সহকারী জজ-কে ট্রাইব্যুনালের বিচারক হিসেবে নিয়োগ দিতে পারবে, যারা ট্রাইব্যুনালের প্রধান বিচারক কর্তৃক স্থানান্তরিত মামলা নিষ্পত্তি করবেন।

(৪) ধারা ১৪৪ অনুযায়ী প্রস্তুতকৃত রেকর্ড অব রাইটসের চূড়ান্ত প্রকাশনার ভিত্তিতে উদ্ভূত মামলাসমূহ ছাড়া অন্য কোনো মামলা ভূমি জরিপ ট্রাইব্যুনালে গ্রহণযোগ্য হবে না।

(৫) যদি ট্রাইব্যুনাল স্থাপনের পূর্বে সংশ্লিষ্ট মামলা কোনো দেওয়ানি আদালতে দায়ের করা হয়ে থাকে, তাহলে ট্রাইব্যুনাল স্থাপিত হওয়ার সঙ্গে সঙ্গে মামলাটি ট্রাইব্যুনালে স্থানান্তরিত হবে।

(৬) যে কেউ চূড়ান্ত রেকর্ড অব রাইটস দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তিনি প্রকাশের তারিখ থেকে এক বছরের মধ্যে অথবা ট্রাইব্যুনাল স্থাপনের তারিখ থেকে এক বছরের মধ্যে (যেটি পরবর্তীতে ঘটে) মামলা দায়ের করতে পারবেন।

(৭) যথাযথ কারণ দেখাতে পারলে, ট্রাইব্যুনাল পরবর্তী এক বছর পর্যন্ত বিলম্ব মঞ্জুর করতে পারে।

(৭ক) ট্রাইব্যুনাল মামলার চূড়ান্ত শুনানির তারিখ থেকে ১৮০ দিনের মধ্যে বিচার শেষ করতে বাধ্য থাকবে।

(৮) ট্রাইব্যুনাল রেকর্ড অব রাইটস ভুল ঘোষণা করতে পারবে, সংশ্লিষ্ট অফিসকে সংশোধন করার নির্দেশ দিতে পারবে, এবং প্রয়োজনীয় অন্য যে কোনো আদেশ দিতে পারবে।
৫২৯.
A, B-কে মাঠ ভাড়া দেয় এবং পরে মাঠ C-কে বিক্রি করে দেয়, কিন্তু B সৎ বিশ্বাসে A-কে ভাড়া দেয়। এই পরিস্থিতিতে-
  1. B এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া যাবে
  2. B কে আইনসঙ্গতভাবে জরিমানা দিতে হবে
  3. B ভাড়ার টাকা প্রদানের জন্য দায়ী হবে না
  4. ক বা খ
সঠিক উত্তর:
B ভাড়ার টাকা প্রদানের জন্য দায়ী হবে না
উত্তর
সঠিক উত্তর:
B ভাড়ার টাকা প্রদানের জন্য দায়ী হবে না
ব্যাখ্যা
ধারা ৫০: ত্রুটিপূর্ণ অধিকারসম্পন্ন ব্যক্তিকে সৎ বিশ্বাসে পরিশোধিত ভাড়া বৈধ বিবেচিত-
কোন ব্যক্তি যদি সৎ বিশ্বাসে এমন একজনকে ভাড়া বা লাভ (rent or profit) প্রদান করে, যার কাছ থেকে সে সৎ বিশ্বাসে সেই স্থাবর সম্পত্তি ভোগ করছে, তাহলে-
পরবর্তীতে যদি প্রমাণিত হয় যে, যাকে ভাড়া দেওয়া হয়েছে তার কোনো অধিকার ছিল না তা গ্রহণ করার, তবুও ঐ ব্যক্তি (যিনি ভাড়া দিয়েছেন) ওই পরিমাণ অর্থের জন্য দায়ী হবেন না।

উদাহরণ:
A একজন B-কে একটি মাঠ ৫০ টাকা ভাড়ায় ভাড়া দিল। এরপর A সেই মাঠটি C-কে হস্তান্তর করে দিল। B-এর এ হস্তান্তর সম্পর্কে কোনো ধারণা নেই এবং সে সৎ বিশ্বাসে A-কে ভাড়া প্রদান করল। এই পরিস্থিতিতে, B ভাড়ার টাকা প্রদানের জন্য দায়ী হবে না, যদিও পরে জানা গেল A-এর আর মালিকানা ছিল না।
৫৩০.
Mortgage-money বলতে কী বোঝায়?
  1. সম্পত্তির মূল্য
  2. শুধুমাত্র সুদ
  3. শুধুমাত্র মূল টাকা
  4. মূল টাকা ও সুদের সম্মিলিত অর্থ
সঠিক উত্তর:
মূল টাকা ও সুদের সম্মিলিত অর্থ
উত্তর
সঠিক উত্তর:
মূল টাকা ও সুদের সম্মিলিত অর্থ
ব্যাখ্যা
ধারা ৫৮(ক)- বন্ধক (Mortgage) এবং সংশ্লিষ্ট শব্দসমূহের সংজ্ঞা:
একটি বন্ধক হলো নির্দিষ্ট স্থাবর সম্পত্তিতে কোনো স্বার্থ হস্তান্তর, যার উদ্দেশ্য হলো—ঋণ হিসেবে প্রদানকৃত (বা প্রদানযোগ্য) অর্থ, বর্তমান বা ভবিষ্যতের কোনো ঋণ, অথবা কোনো আর্থিক দায় সৃষ্টি করতে পারে এমন অঙ্গীকার পূরণের নিশ্চয়তা প্রদান।

⇒ এই হস্তান্তর যিনি করেন, তাকে বলা হয় বন্ধকদাতা (Mortgagor)।
⇒ যিনি হস্তান্তর গ্রহণ করেন, তাকে বলা হয় বন্ধকগ্রহীতা (Mortgagee)।
⇒ যে মূল টাকা ও সুদ পরিশোধের নিশ্চয়তার জন্য বন্ধক সৃষ্টি করা হয়, তাকে বলা হয় বন্ধক অর্থ (Mortgage-money)।
⇒ যে দলিলের মাধ্যমে এই হস্তান্তর সম্পন্ন হয় (যদি থাকে), তাকে বলা হয় বন্ধক দলিল (Mortgage-deed)।
৫৩১.
রফিক, 'ক' এবং 'খ' দুটি বাড়ির মালিক। সে 'ক' বাড়িটি ৩০ হাজার টাকায় করিমকে রেহেন দেয় এবং পরবর্তীতে 'খ' বাড়িটি ৬০ হাজার টাকায় একই ব্যক্তি করিমকে রেহেন দেয়। এক্ষেত্রে রফিক 'ক' এবং 'খ' দুটি বাড়ির রেহেন কীভাবে উদ্ধার করতে পারে?
  1. পৃথকভাবে উদ্ধার করতে হবে
  2. একই সাথে উদ্ধার করতে হবে
  3. করিমের ইচ্ছানুযায়ী উদ্ধার করতে হবে
  4. পৃথকভাবে বা একই সাথে উদ্ধার করতে পারে
সঠিক উত্তর:
পৃথকভাবে বা একই সাথে উদ্ধার করতে পারে
উত্তর
সঠিক উত্তর:
পৃথকভাবে বা একই সাথে উদ্ধার করতে পারে
ব্যাখ্যা
• The Transfer of Property Act,1882 এর ধারা ৬১: পৃথক ভাবে বা একই সাথে রেহেনমুক্ত করার অধিকার-
একজন রেহেনদাতা যখন তার দুই বা ততোধিক সম্পত্তি একই রেহেনগ্রহীতার নিকট রেহেন দেয় এবং উক্ত দুই বা ততোধিক সম্পত্তির অর্থ পরিশোধের সময় হয় তখন রেহেনদাতা এই ধারার অধীন রেহেনী সম্পত্তি পৃথক পৃথকভাবে বা একই সাথে উদ্ধার করতে পারে।

- এই ধারায় Doctrine of Consolidation প্রতিফলিত হয়েছে।

উদাহরণ:
রফিক, 'ক' এবং 'খ' দুটি বাড়ির মালিক। সে 'ক' বাড়িটি ৩০ হাজার টাকায় করিমকে রেহেন দেয় এবং পরবর্তীতে 'খ' বাড়িটি ৬০ হাজার টাকায় একই ব্যক্তি করিমকে রেহেন দেয়। এক্ষেত্রে রফিক চাইলে 'ক' এবং 'খ' দুটি বাড়ি পৃথক পৃথকভাবে বা একই সাথে রেহেন উদ্ধার করতে পারে। 

Section 61: Right to redeem separately or simultaneously-
A mortgagor who has executed two or more mortgages in favour of the same mortgagee shall, in the absence of a contract to the contrary, when the principal money of any two or more of the mortgagees has become due, be entitled to redeem any one such mortgage separately, or any two or more of such mortgages together.
৫৩২.
The State Acquisition and Tenancy Act, 1950 এর ১৫০ ধারায় কাকে আদেশ পর্যালোচনার ক্ষমতা দেয়া হয়েছে?
  1. হাইকোর্ট বিভাগ
  2. রাজস্ব কর্মকর্তা
  3. ভূমি জরিপ ট্রাইব্যুনাল
  4. ভূমি জরিপ আপিল ট্রাইব্যুনাল
সঠিক উত্তর:
রাজস্ব কর্মকর্তা
উত্তর
সঠিক উত্তর:
রাজস্ব কর্মকর্তা
ব্যাখ্যা

 SAT, 1950 এর ধারা ১৫০: রাজস্ব কর্মকর্তার দ্বারা পর্যালোচনা (Review by Revenue-officer):
(১) কোনো স্বার্থসম্পন্ন পক্ষের আবেদনক্রমে অথবা নিজ উদ্যোগে, একজন রাজস্ব কর্মকর্তা নিজে বা তাঁর পূর্বসূরিদের দ্বারা এই অংশের অধীনে গৃহীত কোনো আদেশ পর্যালোচনা করতে পারেন এবং সেই পর্যালোচনার মাধ্যমে উক্ত আদেশ সংশোধন, বাতিল বা অনুমোদন করতে পারেন:

তবে শর্ত থাকে যে—
(ক) কোনো আদেশের পর্যালোচনার আবেদন সেই আদেশ প্রদানের তারিখ থেকে ত্রিশ দিনের মধ্যে না করা হলে তা গৃহীত হবে না, তবে ত্রিশ দিন অতিবাহিত হওয়ার পর আবেদন করা হলে, আবেদনকারীকে প্রমাণ করতে হবে যে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন না করার যথার্থ কারণ ছিল।
(খ) কোনো আদেশের বিরুদ্ধে যদি আপিল করা হয়ে থাকে বা কোনো উচ্চতর রাজস্ব কর্তৃপক্ষের কাছে সংশোধনের আবেদন করা হয়ে থাকে, তবে সেই আদেশ পর্যালোচনা করা যাবে না।
(গ) কোনো আদেশ পর্যালোচনার মাধ্যমে সংশোধন বা বাতিল করার আগে সংশ্লিষ্ট পক্ষকে যুক্তিসঙ্গত নোটিশ প্রদান করতে হবে যেন তারা উপস্থিত হয়ে নিজেদের বক্তব্য পেশ করতে পারে।

(২) পর্যালোচনার আবেদন প্রত্যাখ্যান বা পূর্বের কোনো আদেশ পর্যালোচনার মাধ্যমে অনুমোদন করার বিরুদ্ধে কোনো আপিল করা যাবে না।

৫৩৩.
অকৃষি জমির অগ্রক্রয়ের আবেদনের সাথে কত শতাংশ ক্ষতিপূরণ জমা দিতে হয়?
  1. ২%
  2. ৫%
  3. ৬.২৫%
  4. ১২.৫%
সঠিক উত্তর:
৫%
উত্তর
সঠিক উত্তর:
৫%
ব্যাখ্যা
NAT ACT 1949 এর ধারা ২৪:
অগ্রক্রয়ের ধারণা:
অগ্রক্রয়ের অধিকার হল একটি অধিকার যার মাধ্যমে কোন ব্যক্তি জমি কিনতে চাওয়া হলে অন্য একটি ব্যক্তি প্রাথমিক অধিকার রাখে সেই জমি কেনার। সাধারণত এটি তখন ঘটে যখন জমি বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়।

ধারা ২৪ অনুযায়ী, আবেদন করতে পারবে:
কোন প্রজা অ-কৃষি জমির অংশ/শেয়ার হস্তান্তর/বিক্রয় করলে, ঐ জমির এক বা একাধিক সহ-অংশীদার [co-sharer] ঐ জমির অংশ/শেয়ার হস্তান্তর/ক্রয় করতে আবেদন করতে পারবে।

আবেদনের সময়সীমা:
১. নোটিশ প্রদান করা হলে- নোটিশ জারি/প্রদানের তারিখ হইতে ৪ মাসের মধ্যে।
২. নোটিশ প্রদান করা না হলে- হস্তান্তর/বিক্রয় সম্পর্কে অবগত হওয়ার ৪ মাসের মধ্যে।

আদালতে জমা দিতে হবে:
- নোটিশে উল্লেখিত মূল্যের টাকা [Consideration Money];
- নোটিশে উল্লেখিত মূল্যের টাকার উপর ৫% হারে ক্ষতিপূরণ;
- ভূমি হস্তান্তরের তারিখ হতে আবেদনের সমনের নোটিশ প্রদানের তারিখের মধ্যে ভূমি হস্তান্তর করা হয়েছে সেখানে কোন দালান, স্থাপনা বা কোন উন্নয়ন করার জন্য যে ব্যয় হয়েছে সেই ব্যয়ের উপর ৬.২৫% হারে বার্ষিক সুদ প্রদান।

The Non-Agricultural Tenancy Act, 1949 এর ধারা ২৪ অনুযায়ী, অকৃষি জমির অগ্রক্রয়ের আবেদন করার সময় আবেদনকারীর কাছ থেকে নোটিশে উল্লেখিত মূল্যের ওপর ৫% হারে ক্ষতিপূরণ (compensation) জমা দিতে হয়।
৬.২৫% বার্ষিক সুদ জমা দিতে হতে পারে জমি হস্তান্তরের পর উন্নয়নের জন্য খরচের ওপর, কিন্তু ক্ষতিপূরণের নির্দিষ্ট শতাংশ ৫%।
৫৩৪.
প্রিন্সিপাল অপ্রকৃতিস্থ হলে, এজেন্সির কী হবে?
  1. সমাপ্ত হবে
  2. কার্যকর থাকবে
  3. কেবল স্থগিত থাকবে
  4. হস্তান্তর করা হবে
সঠিক উত্তর:
সমাপ্ত হবে
উত্তর
সঠিক উত্তর:
সমাপ্ত হবে
ব্যাখ্যা
⇒ চুক্তি আইনের ২০১ ধারার বিধান- প্রতিনিধিত্বের পরিসমাপ্তি (Termination of agency): প্রতিনিধিত্বের পরিসমাপ্তি ঘটতে পারে-
- প্রিন্সিপাল তার ক্ষমতা প্রত্যাহার করলে; অথবা
- এজেন্ট তার এজেন্সির কাজ পরিহার করলে; অথবা
- এজেন্সির কাজ সম্পন্ন হয়ে গেলে; অথবা
- প্রিন্সিপাল বা এজেন্টের মধ্যে কারও মৃত্যু হলে বা অপ্রকৃতিস্থ হলে; অথবা 
- দেনাদারদের প্রতিকারের জন্য প্রিন্সিপাল দেউলিয়া হলে।

Section 201. Termination of agency:
An agency is terminated by the principal revoking his authority; or by the agent renouncing the business of the agency; or by the business of the agency being completed; or by either the principal or agent dying or becoming of unsound mind; or by the principal being adjudicated an insolvent under the provisions of any Act for the time being in force for the relief of insolvent debtors.
৫৩৫.
চুক্তি প্রবলের মামলা দায়েরের ক্ষেত্রে তামাদির মেয়াদকাল কত বছর?
  1. ১ বছর
  2. ২ বছর
  3. ৩ বছর
  4. ৫ বছর
সঠিক উত্তর:
১ বছর
উত্তর
সঠিক উত্তর:
১ বছর
ব্যাখ্যা
• তামাদি আইন ১৯০৮ এর অনুচ্ছেদ ১১৩ অনুযায়ী,

চুক্তি প্রবলের মামলা করার তামাদির মেয়াদ হচ্ছে এক বছর, অর্থাৎ সুনির্দিষ্ট প্রতিকার আইন ১৮৭৭ এর ১২ ধারার অধীন চুক্তি প্রবলের মামলা করতে হবে এক বছরের মধ্যে।
৫৩৬.
The Non-Agricultural Tenancy Act, 1949 অনুসারে বাংলা বৎসর বলতে অন্তর্ভুক্ত হবে-
  1. বৈশাখ মাসের শেষ দিন সমাপ্ত হয় এমন কোন বৎসর।
  2. ফাল্গুন মাসের শেষ দিন সমাপ্ত হয় এমন কোন বৎসর।
  3. মাঘ মাসের শেষ দিন সমাপ্ত হয় এমন কোন বৎসর।
  4. চৈত্র মাসের শেষ দিন সমাপ্ত হয় এমন কোন বৎসর।
সঠিক উত্তর:
চৈত্র মাসের শেষ দিন সমাপ্ত হয় এমন কোন বৎসর।
উত্তর
সঠিক উত্তর:
চৈত্র মাসের শেষ দিন সমাপ্ত হয় এমন কোন বৎসর।
ব্যাখ্যা
-  অকৃষি প্রজাস্বত্ব আইন, ১৯৪৯ অনুসারে, বাংলা বৎসর অর্থ চৈত্র মাসের শেষ দিন সমাপ্ত হয় এমন কোন একটি বৎসর।
- অন্যদিকে, রাষ্ট্রীয় অধিগ্রহণ এবং প্রজাস্বত্ব আইন, ১৯৫০ এর অধীন বাংলা বৎসর বলতে ১লা বৈশাখে শুরু হয় এমন কোন বৎসর বোঝানো হয়েছে।
- সুতরাং অকৃষি প্রজাস্বত্ব আইন, ১৯৪৯ এবং রাষ্ট্রীয় অধিগ্রহণ এবং প্রজাস্বত্ব আইন, ১৯৫০-এ উল্লেখিত বাংলা বৎসর একই অর্থে ব্যবহৃত হয়েছে।
- কারণ চৈত্র মাস শেষের মাধ্যমে ১লা বৈশাখ শুরু হয়।
---------------
- Section 2(1) “Bengali year” means a year ending on the last day of the Bengali month of Chaitra.
৫৩৭.
"Every agreement in restrain of the marriage of any person, other than a minor, is void." চুক্তি আইনের কত ধারার বিধান?
  1. ২৩
  2. ২৫
  3. ২৬
  4. ২৭
সঠিক উত্তর:
২৬
উত্তর
সঠিক উত্তর:
২৬
ব্যাখ্যা
⇒ The Contract Act, 1872 Section 26. Agreement in restraint of marriage void:
 Every agreement in restrain of the marriage of any person, other than a minor, is void.
--------------
⇒ চুক্তি আইনের ২৬ ধারার বিধান: বিবাহে প্রতিবন্ধক সম্মতি বাতিল: 
- নাবালক ছাড়া কোন ব্যক্তির বিবাহের প্রতিবন্ধকতা সৃষ্টিকারী প্রত্যেকটি সম্মতি বাতিল। 
৫৩৮.
'Marshalling Securities' সম্পত্তি হস্তান্তর আইন, ১৮৮২ এর কত ধারার বিধান?
  1. ৮০ ধারা
  2. ৮১ ধারা
  3. ৮২ ধারা
  4. ৮৩ ধারা
সঠিক উত্তর:
৮১ ধারা
উত্তর
সঠিক উত্তর:
৮১ ধারা
ব্যাখ্যা

Transfer of Property Act, 1882-এর ধারা ৮১-“Marshalling Securities”:
যদি কোনো ব্যক্তি (মালিক) দুই বা তার বেশি সম্পত্তি (properties) কোনো একজন ব্যক্তির কাছে বন্ধক (mortgage) রাখেন,
এবং তারপর সেই সম্পত্তিগুলোর মধ্যে এক বা একাধিক সম্পত্তি আবার অন্য ব্যক্তির কাছে বন্ধক রাখেন, তাহলে- দ্বিতীয় (পরবর্তী) বন্ধকগ্রহীতা (subsequent mortgagee) যতক্ষণ পর্যন্ত বিপরীত কোনো চুক্তি না থাকে- এই অধিকারের অধিকারী হবেন যে, আগের বন্ধকের টাকা (prior mortgage-debt) সেই সম্পত্তি বা সম্পত্তিগুলো থেকে পরিশোধ করা হবে যেগুলো দ্বিতীয় বন্ধকগ্রহীতার কাছে বন্ধক রাখা হয়নি, যতদূর পর্যন্ত তা সম্ভব হয়।

তবে এই অধিকার এভাবে প্রয়োগ করা যাবে না যাতে-
আগের বন্ধকগ্রহীতার (prior mortgagee) অধিকার ক্ষতিগ্রস্ত হয়, অথবা এমন কোনো ব্যক্তির অধিকার ক্ষতিগ্রস্ত হয় যিনি বিনিময়ে (for consideration) ঐ সম্পত্তির কোনো স্বার্থ অর্জন করেছেন।

ধরা যাক-
মালিক A-এর দুটি জমি আছে X ও Y। তিনি দুটোই B-এর কাছে বন্ধক রাখলেন (প্রথম বন্ধক)। পরে A, জমি Y-কে আবার C-এর কাছে বন্ধক রাখলেন (দ্বিতীয় বন্ধক)। এখন, C (দ্বিতীয় বন্ধকগ্রহীতা) কোর্টে বলতে পারেন— “প্রথম বন্ধকের টাকা আগে জমি X থেকে পরিশোধ করা হোক, যাতে আমার বন্ধককৃত জমি Y-এর উপর চাপ না পড়ে।” এটিই হলো Marshalling- অর্থাৎ, একাধিক সম্পত্তি বন্ধক রাখা হলে, পরবর্তী বন্ধকগ্রহীতার স্বার্থ রক্ষার জন্য আদালত ন্যায়সঙ্গতভাবে নির্ধারণ করতে পারে কোন সম্পত্তি থেকে আগে ঋণ পরিশোধ হবে।

৫৩৯.
The Bill on Transfer of Property was referred to:
  1. First Law Commission
  2. Second Law Commission
  3. Third Law Commission
  4. Fourth Law Commission
সঠিক উত্তর:
Third Law Commission
উত্তর
সঠিক উত্তর:
Third Law Commission
ব্যাখ্যা

⇒ Third Law Commission (1868–1870) প্রথমবারের মতো Transfer of Property Bill খসড়া প্রণয়ন করে।
উদ্দেশ্য ছিল ভারতের সিভিল কোডের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে স্থাবর সম্পত্তির হস্তান্তর সম্পর্কিত আইনকে একত্রিত ও পরিষ্কারভাবে উপস্থাপন করা।
পরবর্তীতে Dr. Whitley Stokes (1877) বিলটি পুনর্বিন্যাস করেন।
এরপর Fourth Law Commission (1879) এটি পর্যালোচনা করে এবং সুপারিশের ভিত্তিতে Transfer of Property Act, 1882 কার্যকর হয়।
অর্থাৎ, বিলটি প্রথমে Third Law Commission-এর কাছে রেফার করা হয়েছিল।

৫৪০.
The State Acquisition Tenancy Act, 1950 এর কত ধারায় "Bar to jurisdiction of civil court" এর বিধান আছে?
  1. ১৪৪
  2. ১৪৪ক
  3. ১৪৪খ
  4. ১৪৫
সঠিক উত্তর:
১৪৪খ
উত্তর
সঠিক উত্তর:
১৪৪খ
ব্যাখ্যা
The State Acquisition Tenancy Act, 1950 এর ১৪৪খ ধারার বিধান: দেওয়ানি আদালতের এখতিয়ারে বিধি-নিষেধ (Bar to jurisdiction of civil court):
-এই অধ্যায় অনুযায়ী কোন খতিয়ান বা স্বত্বলিপি বা তার অংশ বিশেষ প্রস্তুতকরণ, প্রকাশনা, স্বাক্ষরকরণ বা প্রত্যয়ন সম্পর্কে দেওয়ানি আদালতে কোন ধরনের মোকদ্দমা বা আবেদন দাখিল করা যাবে না।
- উক্ত মোকদ্দমা এবং আবেদন যদি দেওয়ানি আদালতে বিচারাধীন থাকে তা আর অগ্রসর হবে না এবং বাতিল হবে।
- উক্তরূপ কোন মোকদ্দমার রায়, ডিক্রি বা আদেশ প্রদান করা হয় তা অকার্যকর হবে এবং কোন আইনগত বৈধতা থাকবে না।

⇒ The State Acquisition Tenancy Act, 1950 Section 144B. Bar to jurisdiction of civil court:
(1) When an order has been made under sub-section (1) of section 144 directing the preparation or revision of record-of-rights in respect of any area, then, subject to the provisions of section 111, a civil court shall not entertain any suit or application for the alteration of any rent or determination of the status of any tenant of the incidents of any tenancy in such area and if any such suit or application relating to such area is pending before a civil court on or after the date of such order, it shall not be further proceeded with and shall abate and if any judgement, decree or order has been passed in any such suit or any order has been passed on any such application, after the said date, it shall be inoperative and of no legal effect. 

(2) No suit or application shall be brought in a civil court in respect of any order directing the preparation or revision of record-of-rights under this Chapter or in respect of framing, publication, signing or attestation of such a record or a ny part of it, and if any such suit or application is pending before a civil court, it shall not be further proceeded with and shall abate and if any judgment, decree or order has been passed in any such suit or any order has been passed on any such application, it shall be inoperative and of no legal effect.
৫৪১.
বায়নাপত্র বা বিক্রয়চুক্তি'র নিবন্ধন করার বিধান-
  1. অনাবশ্যক
  2. বাধ্যতামূলক
  3. নির্দেশনামূলক
  4. কোনোটিই নয়
সঠিক উত্তর:
বাধ্যতামূলক
উত্তর
সঠিক উত্তর:
বাধ্যতামূলক
ব্যাখ্যা

• ২০০৪ সালে The Registration (Amendment) Act, 2004 সংশোধন করা হয় এবং ১ জুলাই, ২০০৫ থেকে কার্যকর হয়।

Registration (Amendment) Act, 2004- এর মাধ্যমে 17A ধারা নতুনভাবে সংযোজিত হয়েছে। এই 17A ধারার মাধ্যমে স্থাবর সম্পত্তির বায়নাপত্র বা বিক্রয়চুক্তি'র নিবন্ধন [Registration] বাধ্যতামূলক করা হয়েছে।

ধারা ১৭এ অনুসারে, বিক্রয়চুক্তি (বায়নাপত্র) অবশ্যই
⇒ লিখিত,
⇒ পক্ষগণের দ্বারা সম্পাদিত ও
⇒ রেজিস্ট্রিকৃত হতে হবে।

উল্লেখ্য, বিক্রয়চুক্তি সম্পাদনের ৬০ দিনের মধ্যে তা রেজিস্ট্রেশনের জন্য উপস্থাপন করতে হবে।

৫৪২.
উইল দাখিল করা যায় কোন কর্মকর্তা/কার্যালয়ের নিকট?
  1. শুধু জেলা ম্যাজিস্ট্রেট
  2. কেবল রেজিস্ট্রার
  3. কেবল সাব-রেজিস্ট্রার
  4. রেজিস্ট্রার বা সাব-রেজিস্ট্রার উভয়ের নিকট
সঠিক উত্তর:
রেজিস্ট্রার বা সাব-রেজিস্ট্রার উভয়ের নিকট
উত্তর
সঠিক উত্তর:
রেজিস্ট্রার বা সাব-রেজিস্ট্রার উভয়ের নিকট
ব্যাখ্যা
ধারা ৪০: উইল ও দত্তকগ্রহণের ক্ষমতাপত্র দাখিল করিবার অধিকারী ব্যক্তিগণ-
(১) উইলদাতা, বা তাহার মৃত্যুর পর উইলের অধীনে নির্বাহক বা অন্য প্রকারে দাবিদার কোন ব্যক্তি, নিবন্ধনের জন্য উহা যে কোন রেজিস্ট্রার বা সাব-রেজিস্ট্রারের নিকট দাখিল করিতে পারিবেন।
(২) কোন দত্তকগ্রহণের ক্ষমতাপত্র নিবন্ধনের জন্য উহার দাতা, বা তাহার মৃত্যুর পর গ্রহীতা, বা দত্তক পুত্র, যে কোন রেজিস্ট্রার বা সাব-রেজিস্ট্রারের নিকট দাখিল করিতে পারিবেন।
৫৪৩.
SAT Act, 1950 এর ধারা ৮১ অনুযায়ী, কোনো এলাকায় কৃষি ভূমির অধিকারী হিসাবে কোন শ্রেণি স্বীকৃত?
  1. প্রজা
  2. মালিক
  3. ইজারাদার
  4. ক ও খ উভয়
সঠিক উত্তর:
মালিক
উত্তর
সঠিক উত্তর:
মালিক
ব্যাখ্যা
ধারা ৮১: কৃষি প্রজাদের শ্রেণী এবং তাদের অধিকার ও দায়-দায়িত্ব নিয়ন্ত্রণ (বাংলা অর্থ)
(১) কোনো এলাকায় এই অংশের (Part) সব ধারা কার্যকর হওয়ার তারিখ থেকে, ওই এলাকায় শুধুমাত্র এক শ্রেণির কৃষিজমির অধিকারী থাকবে, যার নাম হবে "মালিক" (Malik), এবং সেই মালিকদের অধিকার ও দায়-দায়িত্ব এই অংশের বিধান অনুযায়ী নিয়ন্ত্রিত হবে।

- এই ধারার কোনো কিছুই কোনো মালিককে তার খতিয়ানের উপ-মাটি বা খনিজ সম্পদের ওপর অধিকার প্রদান করে না।
- যখন সরকার কোনো নির্দিষ্ট সময়ের জন্য কারো কাছে জমি ইজারা দেয়, তখন সেই ইজারাদারের অধিকার ও দায়-দায়িত্ব ইজারার চুক্তিতে নির্ধারিত শর্তাবলী অনুযায়ী নিয়ন্ত্রিত হবে।
৫৪৪.
Land Survey Appellate Tribunal এর বিচারক হবেন-
  1. আপীল বিভাগের বিচারক
  2. হাইকোর্ট বিভাগের বিচারক
  3. জেলা জজ
  4. বিভাগীয় কমিশনার
সঠিক উত্তর:
জেলা জজ
উত্তর
সঠিক উত্তর:
জেলা জজ
ব্যাখ্যা
- Section 145B. Land Survey Appellate Tribunal:
(1) The Government may, by notification in the official Gazette, establish as many Land Survey Appellate Tribunals as may be required to hear the appeals arising out of the judgment, decree or order of the Land Survey Tribunals.
(2) The Government may, by notification in the official Gazette, fix and alter the territorial limits of the jurisdiction of any Land Survey Appellate Tribunal.
(3) The Government shall appoint the judge of the Land Survey Appellate Tribunal from among the persons who are District judges.
(3A) Until such judge is appointed under sub-section (3), the Government may empower the District Judge as the judge of the Land Survey Appellate Tribunal of the district.
(3B) The District Judge, empowered under sub-section (3A), shall be deemed to be the judge of the Land Survey Appellate Tribunal appointed under sub-section (3).
(3C) The Government may, if necessary, appoint one or more Additional District Judges as a judge of the Land Survey Appellate Tribunal to hear appeals transferred by the judge of the Land Survey Appellate Tribunal appointed or empowered under this section.]
(4) No appeal other than the appeals arising out of the judgment, decree or order of the Land Survey Tribunal shall lie in the Land Survey Appellate Tribunal.
(5) Subject to the provision of sub-section (6), any person aggrieved by any judgment, decree or order of the Land Survey Tribunal may, within three months from the date of such judgment, decree or order, prefer an appeal to the Land Survey Appellate Tribunal.
(6) An appeal may be admitted within next three months even after the expiry of the period specified in sub-section (5), if the Land Survey Appellate Tribunal is satisfied with the reasons for delay shown by the appellant.
৫৪৫.
রেজিস্ট্রেশন আইনে Tout এর সংজ্ঞা দেওয়া আছে কোন ধারায়?
  1. ২(৮) ধারায়
  2. ২(১১) ধারায়
  3. ৮২ ধারায়
  4. ২(১০) ধারায়
সঠিক উত্তর:
২(১১) ধারায়
উত্তর
সঠিক উত্তর:
২(১১) ধারায়
ব্যাখ্যা
• রেজিস্ট্রেশন আইনে ২(১১) ধারা মতে দালাল (tout) বলতে নিম্নের ব্যক্তি দেরকে বুঝাবে-
ক) লাইসেন্স (অনুমোদন) ব্যতীত যে ব্যক্তি ধারা ৮০ছ এর অধীনে রেজিস্ট্রেশন অফিসের প্রাঙ্গণে নিয়মিত ভাবে আসা যাওয়া করে এবং তার নিজের কর্মসংস্থান লাভের জন্য যে অন্য কোন ব্যক্তিকে রেজিস্ট্রেশন কার্যে সাহায্য করে।
খ) যাকে ধারা ৮০ছ এর অধীনে প্রণীত নিয়মাবলি অনুসারে টাউট বা দালাল ঘোষণা করা যায়।
-------
• Section 2(11) “tout' means a person:
(a) who habitually frequents the precincts of a registration office, without a licence granted to him under the rules made under section 80G, for the purpose of obtaining employment for himself or for any other person in connection with any registration business; or
(b) who is declared to be deemed to be a tout for the purposes of this Act by rules made under section 80G;
৫৪৬.
Who is appointed under Section 8 of the Registration Act, 1908?
  1. Sub-Registrars
  2. Registration Commissioners
  3. Inspector-General of Registration
  4. Inspectors of Registration-offices
সঠিক উত্তর:
Inspectors of Registration-offices
উত্তর
সঠিক উত্তর:
Inspectors of Registration-offices
ব্যাখ্যা
Section 8- Inspectors of Registration-offices:
(1) The Government may also appoint officers, to be called inspectors of Registration-offices, and may prescribe the duties of such officers. 
(2) Every such Inspector shall be subordinate to the Inspector-General.

ধারা ৮- নিবন্ধন কার্যালয়ের পরিদর্শক-
(১) সরকার নিবন্ধন কার্যালয়সমূহের জন্য, পরিদর্শক নামে কর্মকর্তা নিয়োগ করিতে পারিবে, এবং এইরূপ কর্মকর্তাগণের দায়িত্ব নির্ধারণ করিতে পারিবে।
(২) এইরূপ প্রত্যেক পরিদর্শক মহা-পরিদর্শক, নিবন্ধন এর অধস্তন হইবেন।
৫৪৭.
The Registration Act, 1908 এর অধীন নিয়োজিত নিবন্ধনকারী কর্মকর্তা কোন আইনের সংজ্ঞা অনুযায়ী সরকারি কর্মচারী হিসেবে গণ্য হবেন?
  1. দেওয়ানি কার্যবিধি, ১৯০৮
  2. ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮
  3. দণ্ডবিধি, ১৮৬০
  4. সম্পত্তি হস্তান্তর আইন, ১৮৮২
সঠিক উত্তর:
দণ্ডবিধি, ১৮৬০
উত্তর
সঠিক উত্তর:
দণ্ডবিধি, ১৮৬০
ব্যাখ্যা

The Registration Act, 1908 এর ধারা ৮৪- নিবন্ধনকারী কর্মকর্তা সরকারি কর্মচারী হিসাবে গণ্য হইবেন:
(১) এই আইনের অধীন নিয়োজিত প্রত্যেক নিবন্ধনকারী কর্মকর্তা দণ্ডবিধির সংজ্ঞা অনুযায়ী সরকারি কর্মচারী বলিয়া গণ্য হইবেন।
(২) প্রত্যেক ব্যক্তি উক্তরূপ নিবন্ধনকারী কর্মকর্তার চাহিদা অনুসারে তাহাকে সংবাদ সরবরাহ করিতে আইনত বাধ্য থাকিবেন।
(৩) দণ্ডবিধির ধারা ২২৮ এ উল্লিখিত, "বিচারিক কার্যক্রম (Judicial proceedings)" অর্থে এই আইনের অধীন যে কোন কার্যক্রম অন্তর্ভুক্ত হইবে।

৫৪৮.
বন্ধক চলাকালীন বন্ধকী সম্পত্তির রক্ষার জন্য বন্ধকগ্রহীতা প্রয়োজনীয় ব্যয় করে থাকলে এবং সুদের হার নির্ধারিত না থাকলে, বন্ধকদাতা বার্ষিক কত % হারে বন্ধকগ্রহীতাকে সুদ প্রদান করবে?
  1. ৮% হারে
  2. ৯% হারে
  3. ৬% হারে
  4. ৫% হারে
সঠিক উত্তর:
৯% হারে
উত্তর
সঠিক উত্তর:
৯% হারে
ব্যাখ্যা
• The Transfer of Property Act, 1882 এর ধারা ৬৩ক- বন্ধকী সম্পত্তিতে উন্নয়ন:

যেক্ষেত্রে বন্ধকী সম্পত্তি বন্ধকগ্রহীতার দখলে থাকাকালীন এবং বন্ধক চলমান সময়ে যদি বন্ধকগ্রহীতা উক্ত সম্পত্তিতে কোন উন্নয়ন করে, তাহলে বন্ধকী সম্পত্তি উদ্ধার করার পর বন্ধকদাতা উক্ত উন্নয়নের অধিকারী হবে এবং কোন ব্যয় দিতে বাধ্য থাকবে না। কিন্তু যদি এমন উন্নয়ন বন্ধকী সম্পত্তি রক্ষা বা সংরক্ষণের জন্য প্রয়োজনীয় হয় এবং বন্ধকগ্রহীতা যদি উন্নয়নের জন্য ব্যয় করে থাকে, তাহলে বন্ধকদাতা উপযুক্ত ব্যয় দিতে বাধ্য থাকবে এবং বন্ধকী সম্পত্তি উন্নয়নের জন্য যে ব্যয় করা হয়েছে তার জন্য বন্ধকদাতা বার্ষিক ৯% হারে বন্ধকগ্রহীতাকে সুদ প্রদান করবে, যদি না সুদের হার নির্ধারিত হয়।
৫৪৯.
"Contract of guarantee" এর ক্ষেত্রে কয়টি পক্ষ থাকে?
  1. ১টি পক্ষ
  2. ২টি পক্ষ
  3. ৩টি পক্ষ
  4. ৪টি পক্ষ
সঠিক উত্তর:
৩টি পক্ষ
উত্তর
সঠিক উত্তর:
৩টি পক্ষ
ব্যাখ্যা
• চুক্তি আইনের ১২৬ ধারার বিধান "জামিনের চুক্তি", "জামিনদার", "প্রধান দেনাদার" এবং "পাওনাদার" ("Contract of guarantee", "surety", "principal debtor" "creditor"):
- জামিনের চুক্তি: জামিনের চুক্তি হল অনাদায়ের ক্ষেত্রে কোন তৃতীয় ব্যক্তির অঙ্গীকার পালন বা দায় পরিশোধের চুক্তি।
- জামিনদার: যে ব্যক্তি এমন অঙ্গীকার করে তাকে জামিনদার বলে।
- প্রধান দেনাদার: যে ব্যক্তির অনাদায় সম্পর্কে জামিন প্রদান করা হয় তাকে প্রধান দেনাদার বলা হয়।
- পাওনাদার: যে ব্যক্তির নিকট এমন জামিন প্রদান করা হয় তাকে পাওনাদার বলে। জামিনের চুক্তি মৌখিক বা লিখিত উভয় প্রকার হতে পারে।

এই ধরনের চুক্তিতে ৩টি পক্ষ থাকে। যথা:-
i) জামিনদার
ii) প্রধান দেনাদার
iii) পাওনাদার
- এই ধরনের চুক্তিতে চুক্তির পক্ষদ্বয় ব্যতীত অন্য কোন ব্যক্তি (৩য় ব্যক্তি কর্তৃক) অঙ্গীকার পালন বা দায় পরিশোধের কথা ব্যক্ত আছে।
-----------
Section 126. "Contract of guarantee", "surety", "principal debtor" and "creditor":
 A "contract of guarantee" is a contract to perform the promise, or discharge the liability, of a third person in case of his default. The person who gives the guarantee is called the "surety": the person in respect of whose default the guarantee is given is called the "principal debtor", and the person to whom the guarantee is given is called the "creditor". A guarantee may be either oral or written.
৫৫০.
The Registration (Amendment) Act, 2004 কোন তারিখ হতে কার্যকর হয়েছে?
  1. ০১/০৭/২০০৫
  2. ০৭/১২/২০০৪
  3. ০৬/০১/২০০৫
  4. ১২/০৭/২০০৪
সঠিক উত্তর:
০১/০৭/২০০৫
উত্তর
সঠিক উত্তর:
০১/০৭/২০০৫
ব্যাখ্যা

২০০৪ সালে The Registration (Amendment) Act, 2004 সংশোধন করা হলেও ১ জুলাই, ২০০৫ থেকে কার্যকর হয়।

Registration (Amendment) Act, 2004-এর মাধ্যমে 17A ধারা নতুনভাবে সংযোজিত হয়েছে। এই 17A ধারার মাধ্যমে স্থাবর সম্পত্তির বায়নাপত্র বা বিক্রয়চুক্তি'র নিবন্ধন [Registration] বাধ্যতামূলক করা হয়েছে।

ধারা ১৭এ অনুসারে-
বিক্রয়চুক্তি (বায়নাপত্র) অবশ্যই লিখিত, পক্ষগণের দ্বারা সম্পাদিত ও রেজিস্ট্রিকৃত হতে হবে এবং বিক্রয়চুক্তি সম্পাদনের ৬০ দিনের মধ্যে তা রেজিস্ট্রেশনের জন্য উপস্থাপন করতে হবে।

৫৫১.
A will may be presented for registration:
  1. at any time
  2. immediately after it is made
  3. after the death of the testator
  4. within 6 months after creation
সঠিক উত্তর:
at any time
উত্তর
সঠিক উত্তর:
at any time
ব্যাখ্যা
Section 27: Wills may be presented or deposited at any time:
A will may at any time be presented for registration or deposited in manner hereinafter provided.

ধারা ২৭- উইল যে কোন সময় দাখিল করা বা জমা দেওয়া যাইবে-
উইল যে কোন সময় নিবন্ধনের জন্য দাখিল করা যাইবে, অথবা অতঃপর বর্ণিত পদ্ধতিতে জমা দেওয়া যাইবে।

⇒ উইল একমাত্র দলিল, যা দাখিলের জন্য কোন সময়সীমা নাই। উইল গচ্ছিতকরণ অর্থে উইল নিবন্ধীকরণ বুঝায় না।
৫৫২.
নিবন্ধন অফিসে থাকা কত সময়ের বেশি অদাবিকৃত নথি ধ্বংস করা যেতে পারে?
  1. ৩ মাস
  2. ৬ মাস
  3. ১ বছর
  4. ২ বছর
সঠিক উত্তর:
২ বছর
উত্তর
সঠিক উত্তর:
২ বছর
ব্যাখ্যা
The Registration Act, 1908 ধারা ৮৫-:
"নিবন্ধন অফিসে দুই বছরের বেশি সময় ধরে অদাবিকৃত অবস্থায় পড়ে থাকা নথিপত্র (উইল ব্যতীত) ধ্বংস করা যেতে পারে।"
[Documents (other than wills) remaining unclaimed in any registration office for a period exceeding two years may be destroyed.]
৫৫৩.
The State Acquisition and Tenancy Act 1950 এর ১৪৭ ধারা অনুযায়ী বিভাগীয় কমিশনারের [Commissioner of Division] নিকট আপিলের তামাদির মেয়াদ-
  1. ত্রিশ দিন
  2. ষাট দিন
  3. নব্বই দিন
  4. ছয় মাস
সঠিক উত্তর:
ষাট দিন
উত্তর
সঠিক উত্তর:
ষাট দিন
ব্যাখ্যা
The State Acquisition and Tenancy Act 1950 এর ১৪৭ ধারার বিধান আপিল:
- এই ভাগ বা এই আইনের অধীন প্রণীত বিধিমালাতে আপিলের বিশেষ বিধানসাপেক্ষে, এই ভাগের অধীন রাজস্ব কর্মকর্তার প্রত্যেক মূল বা আপিল আদেশের বিরুদ্ধে নিম্নরূপভাবে আপিল করা যাইবে, যথা:
(ক) কালেক্টরের অধস্তন রাজস্ব কর্মকর্তা কর্তৃক আদেশ প্রদান করা হইলে, কালেক্টরের নিকট;
(কক) বিভাগের মধ্যে জেলার কালেক্টর কর্তৃক আদেশ প্রদান করা হইলে, বিভাগীয় কমিশনারের নিকট; এবং
(গ) বিভাগীয় কমিশনার কর্তৃক আদেশ প্রদান করা হইলে, ভূমি প্রশাসন বোর্ডএর নিকট

The State Acquisition and Tenancy Act 1950 এর ১৪৮ ধারার বিধান আপিল: আপিলের জন্য তামাদির মেয়াদ:
- ধারা ১৪৭ অনুযায়ী আপিলের জন্য তামাদির মেয়াদ যে আদেশের বিরুদ্ধে আপিল করা হয় সেই আদেশের তারিখ হইতে চলিতে থাকিবে এবং উহা নিম্নরূপ হইবে, অর্থাৎ-
       (ক) কালেক্টরের নিকট আপিল__________ত্রিশ দিন।
       (খ) বিভাগীয় কমিশনারের নিকট আপিল________ষাট দিন। 
       (খখ)ভূমি প্রশাসন বোর্ড এর নিকট আপিল___________নব্বই দিন।

-----------
- Section 147. Appeals:
-Subject to any special provisions for appeal made in this Part or in any rules made under this Act, an appeal shall lie from every original or appellate order made under any of the provisions of this Part by a Revenue-officer as follows, namely:- 
(a) to the Collector, when the order is made by a Revenue-officer subordinate to the Collector; 
(aa) to the Commissioner of the division, when the order is made by the Collector of a district within the division; and
(c) to the Board of Land Administration, when the order is made by the Commissioner of a division.

- Section 148. Limitation for appeals:

- The period of limitation for an appeal under section 147 shall run from the date of the order appealed against and shall be as follows, that is to say- 
 (a) when the appeal lies to the Collector .............................. thirty days. 
(b) when the appeal lies to the Commissioner of a division ............ sixty days.
(bb) when the appeal lies to the Board of Land Administration ........................ ninety days.
৫৫৪.
The Transfer of Property Act, 1882 এর ধারা ৭১ মূলত কোন বিষয়ে প্রযোজ্য?
  1. বন্ধক মুক্তকরণ
  2. বন্ধকীকৃত সম্পত্তির বিক্রয়
  3. বন্ধকীকৃত ইজারার নবায়ন
  4. বন্ধকীকৃত সম্পত্তির দখল
সঠিক উত্তর:
বন্ধকীকৃত ইজারার নবায়ন
উত্তর
সঠিক উত্তর:
বন্ধকীকৃত ইজারার নবায়ন
ব্যাখ্যা

The Transfer of Property Act, 1882 এর ধারা ৭১: বন্ধকীকৃত ইজারা নবায়ন:
যখন বন্ধকীকৃত সম্পত্তি একটি ইজারা হয় এবং বন্ধকদাতা উক্ত ইজারার নবায়ন গ্রহণ করেন, তখন বিপরীত কোনো চুক্তি না থাকিলে, বন্ধকগ্রহীতা নিরাপত্তার স্বার্থে উক্ত নতুন ইজারার অধিকারী হইবেন।

Renewal of mortgaged lease:
When the mortgaged property is a lease, and the mortgagor obtains a renewal of the lease, the mortgagee, in the absence of a contract to the contrary, shall, for the purposes of the security, be entitled to the new lease.

৫৫৫.
'A Contract is an agreement creating and defining obligations between the parties.' চুক্তি সম্পর্কিত এই মতবাদটি কার?
  1. Frederik Pollock
  2. Rousseau
  3. Salmond
  4. John Locke
সঠিক উত্তর:
Salmond
উত্তর
সঠিক উত্তর:
Salmond
ব্যাখ্যা
⇒ চুক্তি (Contract): সম্মতি থেকেই চুক্তির উৎপত্তি হয়ে থাকে। দুই বা ততোধিক ব্যক্তি বা প্রতিষ্ঠান কোন কার্য করা বা করা থেকে বিরত থাকার ব্যাপারে একমত বা সম্মত হতে পারে, আইনের সাহায্যে বলবৎযোগ্য এরূপ সম্মতিই চুক্তি।
 চুক্তির ক'টি উল্লেখযোগ্য সংজ্ঞা হলো:
১. বাংলাদেশে বলবৎযোগ্য চুক্তি আইনের ২ (জ) ধারায় বলা হয়েছে আইনের সাহায্যে বলবৎযোগ্য সম্মতিকে চুক্তি বলে। ('An agreement enforceable by law is a contract' (Sec 2(H), Contract Act. 1872)
২. Frederik Pollock এর মতে আইনের সাহায্যে বলবৎযোগ্য প্রত্যেকটি সম্মতি ও প্রতিশ্রুতিকে চুক্তি বলে। ('Every agreement and promise enforceable at law is a contract'.)
৩. Salmond এর মতে বিভিন্ন পক্ষের মধ্যে দায় সৃষ্টি এবং নির্দিষ্ট করে যে সম্মতি সাধিত হয় তাকে চুক্তি বলে। ('A Contract is an agreement creating and defining obligations between the parties.")

উপরের সংজ্ঞাগুলো আলোচনা করে বলা যায় যে চুক্তির মৌলিক বৈশিষ্ট্য ২টি :-
১. একটি সম্মতি থাকবে (One agreement); এবং
২. সম্মতিটি আইন দ্বারা বলবৎযোগ্য হবে (It is enforceable by law).
৫৫৬.
রাষ্ট্রীয় অধিগ্রহণ এবং প্রজাস্বত্ব আইন, ১৯৫০ এর কত ধারায় কালেক্টরের সংজ্ঞা দেওয়া হয়েছে?
  1. ২(৩) ধারায়
  2. ২(৫) ধারায়
  3. ২(৭) ধারায়
  4. ২(৯) ধারায়
সঠিক উত্তর:
২(৩) ধারায়
উত্তর
সঠিক উত্তর:
২(৩) ধারায়
ব্যাখ্যা
কালেক্টর [Collector]

রাষ্ট্রীয় অধিগ্রহণ এবং প্রজাস্বত্ব আইন, ১৯৫০ এর ২(৩) ধারায় কালেক্টরের সংজ্ঞা দেওয়া হয়েছে। কালেক্টর বলতে জেলার কালেক্টর এবং ডেপুটি কমিশনার এবং এই আইনের অধীনে একজন কালেক্টরের সকল অথবা যে কেন দায়িত্ব পালনের জন্য সরকার কর্তৃক নিযুক্ত হতে পারে এইরুপ অন্যান্য কর্মকর্তা অন্তর্ভুক্ত হবে।

সুতরাং, কালেক্টর বলতে-
i. জেলার কালেক্টর; এবং
ii. ডেপুটি কমিশনার; এবং
III. এই আইনের অধীনে একজন কালেক্টরের সকল অথবা যে কোন দায়িত্ব পালনের জন্য সরকার কর্তৃক নিযুক্ত হতে পারে এইরুপ অন্যান্য কর্মকর্তা; অন্তর্ভুক্ত হবে।
৫৫৭.
অকৃষি প্রজাকে কোর্ফা পত্তন থেকে কোন ধারা নিষিদ্ধ করে?
  1. NAT Act, 1949 এর ৯৩ ধারা
  2. SAT Act, 1950 এর ২৬ ধারা
  3. NAT Act, 1949 এর ২৬ক ধারা
  4. SAT Act, 1950 এর ৯৩ ধারা
সঠিক উত্তর:
NAT Act, 1949 এর ২৬ক ধারা
উত্তর
সঠিক উত্তর:
NAT Act, 1949 এর ২৬ক ধারা
ব্যাখ্যা
NAT Act, 1949 ধারা ২৬ক: কোর্ফা পত্তন নিষিদ্ধ (Bar to Sub-let):
(১) এই আইন, বা প্রচলিত অন্য কোনো আইন, কিংবা কোনো চুক্তিতে ভিন্ন কিছু থাকলেও, কোনো অকৃষি প্রজা (non-agricultural tenant) তার ভাড়া নেওয়া জমির পুরোটা বা কোনো অংশ অন্য কাউকে কোর্ফা পত্তন দিতে পারবে না- যে কোনো শর্তেই হোক না কেন।

(২) যদি কেউ এই নিষেধাজ্ঞা লঙ্ঘন করে তার ভাড়াকৃত জমি বা তার কোনো অংশ কোর্ফা পত্তন করে, তাহলে-
- সেই প্রজার জমির ওপর অধিকার বাতিল (extinguished) হয়ে যাবে।
- এবং সেই জমি বা তার অংশ সকল দায়-দেনা মুক্তভাবে সরকার (প্রাদেশিক সরকার)-এর অধীনে চলে যাবে।
৫৫৮.
According to Section 9 of the Transfer of Property Act, property can be transferred orally when:
  1. Both parties agree
  2. The value is below tk 100
  3. The property is movable
  4. The law does not require it to be in writing
সঠিক উত্তর:
The law does not require it to be in writing
উত্তর
সঠিক উত্তর:
The law does not require it to be in writing
ব্যাখ্যা
• Section 9: Oral transfer-
A transfer of property may be made without writing in every case in which a writing is not expressly required by law.

ধারা ৯: মৌখিক হস্তান্তর-
যে সকল ক্ষেত্রে লিখিত হওয়ার আবশ্যকতা আইন দ্বারা প্রত্যক্ষ ভাবে উল্লেখ করা হয় নাই, সে সকল ক্ষেত্রে লিখিত দলিল ছাড়াই সম্পত্তি হস্তান্তর করা যেতে পারে।

মৌখিক হস্তান্তর (Oral transfer):
সম্পত্তি হস্তান্তর আইনের ৯ ধারায় বলা হয়েছে, যেসকল ক্ষেত্রে লিখিত দলিলের আবশ্যকতা আইনে সুস্পষ্ট ভাবে উল্লেখ করা হয় নাই, সেসকল ক্ষেত্রে লিখিত দলিল ছাড়াই সম্পত্তি হস্তান্তর করা যেতে পারে। রেজিস্ট্রেশন আইন সম্পত্তি হস্তান্তর আইনের পরিপূরক। সুতরাং যে সকল হস্তান্তরে রেজিস্ট্রেশনের বিধান রয়েছে, তা মৌখিক ভাবে হস্তান্তর করা যায় না। এক্ষেত্রে বলা যায়, যে সকল সম্পত্তির হস্তান্তর লিখিত দলিলের মাধ্যমে হওয়ার প্রয়োজন নেই এবং যে সকল হস্তান্তরের জন্য রেজিস্ট্রেশনের প্রয়োজন নেই সে সকল হস্তান্তর মৌখিক ভাবে করা যায়।
৫৫৯.
রেজিস্ট্রেশন অফিসে উইল ছাড়া অন্য ডকুমেন্ট সংরক্ষণের সর্বোচ্চ মেয়াদ রেজিস্ট্রেশন আইন, ১৯০৮ অনুযায়ী কত বছর? 
  1. ৭ বছর
  2. ৫ বছর
  3. ২ বছর
  4. ১ বছর 
সঠিক উত্তর:
২ বছর
উত্তর
সঠিক উত্তর:
২ বছর
ব্যাখ্যা

⇒ রেজিস্ট্রেশন আইন, ১৯০৮-এর ধারা ৮৫ (Section 85) অনুযায়ী:
“Documents (other than wills) remaining unclaimed in any registration office for a period exceeding two years may be destroyed.”
অর্থাৎ, উইল ব্যতীত অন্য যেকোনো দলিল যদি ২ বছরের বেশি সময় ধরে রেজিস্ট্রেশন অফিসে অনাদায়ী (unclaimed) অবস্থায় থাকে, তাহলে তা ধ্বংস (destroy) করা যেতে পারে।
তবে এর মানে এই নয় যে ২ বছর পরই সঙ্গে সঙ্গে ধ্বংস করা হবে—এটা হলো সর্বনিম্ন সংরক্ষণকাল, এরপর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ চাইলে তা নষ্ট করতে পারেন।

→ অতএব, ধারা ৮৫ অনুযায়ী, উইল ছাড়া অন্য ডকুমেন্ট ২ বছরের বেশি অদাবিকৃত থাকলে ধ্বংস করা যেতে পারে।

৫৬০.
কমপক্ষে কয় জন সাক্ষী দ্বারা স্থাবর সম্পত্তির দান প্রত্যায়িত হতে হবে?
  1. এক জন
  2. দুই জন
  3. তিন জন
  4. নির্দিষ্ট কোন সংখ্যা নেই
সঠিক উত্তর:
দুই জন
উত্তর
সঠিক উত্তর:
দুই জন
ব্যাখ্যা
⇒সম্পত্তি হস্তান্তর আইনের ১২৩ ধারার বিধান: দান হস্তান্তর পদ্ধতি:
- স্থাবর সম্পত্তির দান অবশ্যই দাতা কর্তৃক বা তার পক্ষে স্বাক্ষরিত, কমপক্ষে দুই জন সাক্ষী দ্বারা প্রত্যায়িত এবং নিবন্ধন করতে হবে। মুসলিম আইনের অধীন হেবা স্থাবর সম্পত্তির দান বলে গণ্য হবে এবং নিবন্ধন করতে হবে। অস্থাবর সম্পত্তির দান নিবন্ধন অথবা শুধু দখল অর্পনের মাধ্যমে কার্যকর করা যায়।
------------------------------
⇒Transfer of Property Act, Section 123: Transfer how effected:
-For the purpose of making a gift of immoveable property, the transfer must be effected by a registered instrument signed by or on behalf of the donor, and attested by at least two witnesses.
- Notwithstanding anything contained in any other law for the time being in force, a heba under Muhammadan law shall be deemed to be a gift of immoveable property for the aforesaid purpose.For the purpose of making a gift of moveable property, the transfer may be effected either by a registered instrument signed as aforesaid or by delivery. Such delivery may be made in the same way as goods sold may be delivered.
৫৬১.
নিবন্ধন আইন, ১৯০৮ এর ধারা ৭৮ক অনুসারে, মূল্য অনূর্ধ্ব পাঁচ লক্ষ টাকা এমন একটি স্থাবর সম্পত্তির 'বিক্রয়-চুক্তি' নিবন্ধনের ফিস কত?
  1. ১০০ টাকা
  2. ২০০ টাকা
  3. ৫০০ টাকা
  4. ১০০০ টাকা
সঠিক উত্তর:
৫০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৫০০ টাকা
ব্যাখ্যা

⇒ নিবন্ধন আইন, ১৯০৮ এর ধারা ৭৮ক(ক)(অ) অনুসারে, কোন স্থাবর সম্পত্তির মূল্য অনূর্ধ্ব পাঁচ লক্ষ টাকা হলে, সেই সম্পত্তির বিক্রয়-চুক্তি নিবন্ধনের জন্য প্রদেয় নিবন্ধন ফিস পাঁচশত টাকা (৫০০ টাকা)।

⇒ The Registration Act, 1908 এর ধারা ৭৮ক- বিক্রয়ের চুক্তিপত্র, হেবা এবং বন্ধকী দলিলের নিবন্ধন ফিস:
ধারা ৭৮ বা আপাতত বলবৎ অন্য কোন আইনে যাহা কিছুই থাকুক না কেন,-
(ক) কোন স্থাবর সম্পত্তির বিক্রয়-চুক্তির জন্য প্রদেয় নিবন্ধন ফিস্ হইবে-
(অ) উক্ত সম্পত্তির মূল্য অনূর্ধ্ব পাঁচ লক্ষ টাকা হইলে, পাঁচশত টাকা;
(আ) উক্ত সম্পত্তির মূল্য পাঁচ লক্ষ টাকার ঊর্ধ্বে কিন্তু অনূর্ধ্ব পঞ্চাশ লক্ষ টাকা হইলে, এক হাজার টাকা; এবং
(ই) উক্ত সম্পত্তির মূল্য পঞ্চাশ লক্ষ টাকার ঊর্ধ্বে হইলে, দুই হাজার টাকা;

(খ) মুসলমানগণের ব্যক্তিগত আইনের (শরীয়াহ) অধীন কোন স্থাবর সম্পত্তির হেবার ঘোষণা নিবন্ধনের জন্য সম্পত্তির মূল্য নির্বিশেষে একশত টাকা ফিস পরিশোধ করিতে হইবে, যদি এইরূপ হেবা স্বামী-স্ত্রী, পিতা-মাতা ও সন্তান, দাদা-দাদী (নানা-নানী) ও নাতি-নাতনি, সহোদর ভ্রাতা, সহোদর ভগিনী এবং সহোদর ভ্রাতা-সহোদর ভগিনীগণের মধ্যে সৃষ্ট হয়;

(খখ) হিন্দু, খ্রিস্টান ও বৌদ্ধ ধর্মাবলম্বীগণের ব্যক্তিগত আইন অনুসারে স্থাবর সম্পত্তির দান বিষয়ক ঘোষণা, যদি এইরূপ দান তাহাদের ব্যক্তিগত আইনে সমর্থন করে, তাহা হইলে সম্পত্তির মূল্য নির্বিশেষে প্রদেয় নিবন্ধন ফিস একশত টাকা হইবে, যদি উক্ত দান স্বামী-স্ত্রী, পিতা-মাতা ও সন্তান, পিতামহ-পিতামহী (মাতামহ-মাতামহী) ও পৌত্র-পৌত্রী (দৌহিত্র-দৌহিত্রী), সহোদর ভ্রাতা, সহোদর ভগিনী এবং সহোদর ভ্রাতা-সহোদর ভগিনীগণের মধ্যে সৃষ্ট হয়।

৫৬২.
কোনো দলিল কত সময়ের অধিক দাবিবিহীন থাকলে বিনষ্ট করা যায়?
  1. ৩ মাস
  2. ৬ মাস
  3. ১ বছর
  4. ২ বছর
সঠিক উত্তর:
২ বছর
উত্তর
সঠিক উত্তর:
২ বছর
ব্যাখ্যা
ধারা ৮৫- দাবিবিহীন দলিলপত্র বিনষ্টকরণ:
উইল ব্যতীত, অন্য কোন দলিল ২ (দুই) বৎসরের অধিক সময়ের জন্য কোন নিবন্ধন কার্যালয়ে দাবিবিহীন অবস্থায় থাকিলে তাহা বিনষ্ট করা যাইবে।

⇒ এই ধারা কেবল উইল ব্যতীত অন্যান্য দাবিবিহীন দলিলের ক্ষেত্রে প্রযোজ্য, অন্যান্য রেকর্ডপত্রের ক্ষেত্রে নহে। রেকর্ডপত্রের বিনষ্টকরণ আইন, ১৯১৭ (১৯১৭ সনের ৫নং আইন) এর ৩(২) (গ) ধারার অধীন অন্যান্য সকল রেকর্ডপত্র বিনষ্টকরণ বা ধ্বংসকরণ মহা-পরিদর্শক, নিবন্ধন কর্তৃক প্রণীত বিধিমালা দ্বারা নিয়ন্ত্রিত হইবে।

⇒ নিবন্ধিত দলিলের ক্ষেত্রে, নিবন্ধীকরণের তারিখ হইতে এবং নিবন্ধীকরণে অস্বীকৃতিজ্ঞাপনকৃত দলিলের ক্ষেত্রে, অগ্রাহ্যের আদেশ প্রদানের তারিখ হইতে ২ (দুই) বৎসর সময় গণনা করিতে হইবে।
৫৬৩.
চুক্তি আইনের ৬৮ ধারার মূল বিষয়বস্তু কি?
  1. Quantum Meruit
  2. Quasi contract
  3. Doctrine of frustration
  4. Supervening Impossibility 
সঠিক উত্তর:
Quasi contract
উত্তর
সঠিক উত্তর:
Quasi contract
ব্যাখ্যা
• উপ-চুক্তি (Quasi-Contract): চুক্তি দ্বারা সংশ্লিষ্ট পক্ষের মধ্যে আইনগত সম্পর্ক প্রতিষ্ঠিত হয়। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় চুক্তি না হয়েও চুক্তির ন্যায় সম্পর্কের সৃষ্টি হয় এবং চুক্তির আবশ্যকীয় উপাদানের অনুপস্থিতি সত্ত্বেও পক্ষদ্বয়ের আচার-আচরণ এবং পারিপার্শ্বিক অবস্থার দ্বারা চুক্তির মতোই দায় সৃষ্টি হয়। এইরূপ অবস্থা যদিও চুক্তির পর্যায়ভুক্ত নয়। তথাপি ইহা দ্বারা চুক্তির মতোই অধিকারও দায়-দায়িত্ব সৃষ্ট হয়। ফলে সংশ্লিষ্ট পক্ষ চুক্তির ন্যায় আইনগত ফলাফল ভোগ করে। এই অবস্থাকে ইংল্যান্ডের আইনে উপ-চুক্তি (Quasi- Contract) এবং বাংলাদেশের চুক্তি আইনে চুক্তির ন্যায় সম্পর্ক (Relations Resembling to those contracts) বলা হয়।

মূল কথা: উপচুক্তির মূল কথা হলো যদি কোন ব্যক্তির জন্য কিছু ব্যয় করার দায়িত্ব অপর কোন ব্যক্তির উপর এসে পড়ে এবং সে যদি যথাযথভাবে ব্যয় করে যায়, তবে সে উপকৃত ব্যক্তির সম্পত্তি হতে তার ব্যয়কৃত অর্থ ফেরৎ পাবার অধিকারী। ইহা যে নীতির উপর প্রতিষ্ঠিত, আইনের ভাষায় তাকে 'অবৈধ বিত্তবানতা (Unjust enrichment) বলে'।

• চুক্তি আইনের ৬৮ ধারায় উপ-চুক্তি (Quasi-Contract) সম্পর্কে বিধান রয়েছে। যা চুক্তি সম্পাদনে অক্ষম ব্যক্তিকে অত্যাবশ্যকীয় দ্রব্যাদি সরবরাহ।

• চুক্তি আইনের ৬৮ ধারার বিধান চুক্তি করতে অক্ষম ব্যক্তিকে কিংবা তাকে সরবরাহকৃত জিনিসপত্রের জন্য দাবি:
যদি কোন ব্যক্তি- চুক্তিতে আবদ্ধ হতে অক্ষম ব্যক্তিকে বা, পোষণ করতে আইনত বাধ্য এমন কোন ব্যক্তিকে; জীবন ধারণের জন্য প্রয়োজনীয় দ্রব্য সরবরাহ করলে উক্ত অক্ষম ব্যক্তির সম্পত্তি হতে পরিশোধিত হওয়ার অধিকারী হবে।
৫৬৪.
সম্পত্তি হস্তান্তর আইনের কোন ধারায় 'Doctrine of Priority' নীতি প্রতিফলিত হয়েছে?
  1. ৩৮
  2. ৪৩
  3. ৪৮
  4. ৫২
সঠিক উত্তর:
৪৮
উত্তর
সঠিক উত্তর:
৪৮
ব্যাখ্যা
⇒ ধারা ৪৮: হস্তান্তর দ্বারা সৃষ্ট অধিকারের অগ্রাধিকার (Priority of rights created by transfer):
যদি কোন ব্যক্তি একই স্থাবর সম্পত্তি বিভিন্ন সময় হস্তান্তর করে একাধিক অধিকার সৃষ্টি করেন এবং সেই অধিকারগুলি একই সঙ্গে বা পরিপূর্ণভাবে বলবৎ না হয়, সেক্ষেত্রে বিশেষ চুক্তির অবর্তমানে পূর্বে সৃষ্ট অধিকার পরে সৃষ্ট অধিকারের উপর অগ্রাধিকার পাবে।

- রেজিস্ট্রিকৃত দলিল অরেজিস্ট্রিকৃত দলিলের উপর প্রাধান্য পাবে।
- একই তারিখে রেজিস্ট্রিকৃত দুটি দলিলের মধ্যে যার নম্বর আগে সেটি অগ্রাধিকার পাবে।
-----------------------------
⇒ Section 48: Priority of rights created by transfer:
Where a person purports to create by transfer at different times rights in or over the same immoveable property, and such rights cannot all exist or be exercised to their full extent together, each later created right shall, in the absence of a special contract or reservation binding the earlier transferees, be subject to the rights previously created. 
৫৬৫.
সম্পত্তি হস্তান্তর আইনের ধারা ১১ অনুযায়ী, সম্পূর্ণ স্বত্ব হস্তান্তরের পর যদি ভোগদখলের উপর শর্ত আরোপ করা হয় তবে—
  1. শর্ত বৈধ হবে
  2. শর্ত অবৈধ হবে
  3. হস্তান্তর হবে না
  4. হস্তান্তর অবৈধ হবে
সঠিক উত্তর:
শর্ত অবৈধ হবে
উত্তর
সঠিক উত্তর:
শর্ত অবৈধ হবে
ব্যাখ্যা

⇒ সম্পত্তি হস্তান্তর আইনের ধারা ১১ (Restriction Repugnant to Interest Created) অনুযায়ী, যখন কোনো সম্পত্তির সম্পূর্ণ স্বত্ব বা স্বার্থ পরিপূর্ণভাবে হস্তান্তর করা হয়, তখন সেই সম্পত্তির ভোগদখলের উপর কোনো বিধিনিষেধ বা শর্ত আরোপ করা হলে তা অবৈধ (Void) বলে গণ্য হবে। এর কারণ হলো, সম্পত্তির সম্পূর্ণ স্বত্ব হস্তান্তরের পর হস্তান্তরগ্রহীতা সেই সম্পত্তির পূর্ণ মালিকানা পান, এবং তার ভোগদখল ও হস্তান্তরের অধিকার অবিচ্ছেদ্য। এই ধরনের শর্ত স্বত্বের সাথে সাংঘর্ষিক (Repugnant) হয়, তাই শর্তটি বাতিল হয়ে যায়, কিন্তু হস্তান্তর নিজেই বৈধ থাকে।

ব্যতিক্রম:
ধারা ১১-এ দুটি ব্যতিক্রম উল্লেখ করা হয়েছে যেখানে শর্ত বৈধ হতে পারে:
অসম্পূর্ণ স্বত্ব হস্তান্তর: যদি সম্পূর্ণ স্বত্ব হস্তান্তর না হয় (যেমন, আংশিক স্বার্থ বা নির্দিষ্ট উদ্দেশ্যে হস্তান্তর), তবে ভোগদখলের উপর শর্ত আরোপ করা যেতে পারে।
অন্য সম্পত্তির সুবিধার জন্য: যদি শর্তটি অন্য কোনো সম্পত্তির সুবিধাজনক ভোগদখলের জন্য হয় (যেমন, সুখাধিকার বা Easement Right), তবে তা বৈধ হবে।

সুতরাং, সঠিক উত্তর হলো খ) শর্ত অবৈধ হবে।

৫৬৬.
অকৃষি প্রজা X এবং জমির মালিক Y এর মধ্যে উন্নয়নমূলক কাজ নিয়ে বিরোধ সৃষ্টি হয়। ডেপুটি কমিশনার জমির মালিকের পক্ষে সিদ্ধান্ত দেন। এই সিদ্ধান্তের বিরুদ্ধে অকৃষি প্রজা X এর প্রতিকার কী?
  1. ১৫ দিনের মধ্যে জেলা জজের নিকট রিভিউ
  2. ৩০ দিনের মধ্যে জেলা জজের নিকট রিভিশন
  3. ১৫ দিনের মধ্যে জেলা জজের নিকট আপিল
  4. ৩০ দিনের মধ্যে জেলা জজের নিকট আপিল
সঠিক উত্তর:
৩০ দিনের মধ্যে জেলা জজের নিকট আপিল
উত্তর
সঠিক উত্তর:
৩০ দিনের মধ্যে জেলা জজের নিকট আপিল
ব্যাখ্যা

উত্তর: ৩০ দিনের মধ্যে জেলা জজের নিকট আপিল।

অকৃষি প্রজাস্বত্ব আইন, ১৯৪৯ এর ৬৬ ধারা- উন্নয়ন ইত্যাদি করার অধিকারের প্রশ্নে কালেক্টর সিদ্ধান্ত দিবেন:

১) যদি অকৃষি প্রজা ও তার ভূ-স্বত্বাধিকারীর মধ্যে এমন প্রশ্ন উঠে-
ক) উন্নয়ন কাজ করার অধিকার সম্বন্ধে; বা
খ) কোন বিশেষ একটি কাজ উন্নয়নমূলক কি না, 
তখন যে কোন পক্ষের আবেদন অনুযায়ী ডেপুটি কমিশনার সে সম্পর্কে সিদ্ধান্ত প্রদান করবেন।

২) ডেপুটি কমিশনারের প্রদত্ত আদেশের তারিখ থেকে ৩০ দিনের মধ্যে জেলা জজের নিকট আপিল করা যাবে। এরূপ আপিলের ক্ষেত্রে জেলা জজের সিদ্ধান্ত চূড়ান্ত।

৫৬৭.
চুক্তি আইনের ধারা ২০১ অনুসারে, নিম্নের কোনটি প্রতিনিধিত্ব (Agency) পরিসমাপ্তির কারণ নয়?
  1. এজেন্সির কাজ সম্পন্ন হওয়া
  2. প্রিন্সিপাল বা এজেন্টের মৃত্যু
  3. প্রিন্সিপাল কর্তৃক ক্ষমতা প্রত্যাহার
  4. এজেন্টের বয়স ৬০ বছর পূর্ণ হওয়া
সঠিক উত্তর:
এজেন্টের বয়স ৬০ বছর পূর্ণ হওয়া
উত্তর
সঠিক উত্তর:
এজেন্টের বয়স ৬০ বছর পূর্ণ হওয়া
ব্যাখ্যা

⇒ চুক্তি আইন, ১৮৭২-এর ধারা ২০১ অনুসারে, প্রতিনিধিত্বের (Agency) পরিসমাপ্তি ঘটতে পারে প্রিন্সিপালের ক্ষমতা প্রত্যাহার, এজেন্টের পরিত্যাগ, এজেন্সির কাজ সম্পন্ন হওয়া, প্রিন্সিপাল বা এজেন্টের মৃত্যু বা অপ্রকৃতিস্থ হওয়া, বা প্রিন্সিপালের দেউলিয়া হওয়ার মাধ্যমে। কিন্তু এজেন্টের বয়স ৬০ বছর পূর্ণ হওয়া কোনো কারণ নয়, কারণ ধারায় বয়সসম্পর্কিত কোনো বিধান নেই।

⇒ চুক্তি আইনের ২০১ ধারার বিধান প্রতিনিধিত্বের পরিসমাপ্তি (Termination of agency):
প্রতিনিধিত্বের পরিসমাপ্তি ঘটতে পারে-
- প্রিন্সিপাল তার ক্ষমতা প্রত্যাহার করলে; অথবা
- এজেন্ট তার এজেন্সির কাজ পরিহার করলে; অথবা
- এজেন্সির কাজ সম্পন্ন হয়ে গেলে; অথবা
- প্রিন্সিপাল বা এজেন্টের মধ্যে কারও মৃত্যু হলে বা অপ্রকৃতিস্থ হলে; অথবা 
- দেনাদারদের প্রতিকারের জন্য প্রিন্সিপাল দেউলিয়া হলে।
-------------
⇒ The Contract Act, 1872, Section 201. Termination of agency:
 An agency is terminated by the principal revoking his authority; or by the agent renouncing the business of the agency; or by the business of the agency being completed; or by either the principal or agent dying or becoming of unsound mind; or by the principal being adjudicated an insolvent under the provisions of any Act for the time being in force for the relief of insolvent debtors.

৫৬৮.
Quantum meruit বলতে কী বুঝায়?
  1. অপর্যাপ্ত ক্ষতিপূরণ
  2. কার্যানুপাতিক মূল্যমান
  3. ক্ষতিপূরণের পদ্ধতি
  4. পর্যাপ্ত ক্ষতিপূরণ
সঠিক উত্তর:
কার্যানুপাতিক মূল্যমান
উত্তর
সঠিক উত্তর:
কার্যানুপাতিক মূল্যমান
ব্যাখ্যা
• কার্যানুপাতিক মূল্য প্রদান (Quantum Meruit): কার্যানুপাতে মূল্য প্রদান বলতে কার্যানুপাতে পারিশ্রমিক বা যেমন কাজ তেমন পারিশ্রমিক বা যে পরিমাণ কার্য সম্পাদিত হয়েছে, সেই পরিমাণ মূল্য প্রদানকে বুঝায়।

চুক্তি আইনের ৭০ ধারা মতে নিম্নের ৩টি ক্ষেত্রে চুক্তি না থাকলে বা কোন এক পক্ষের কারণে চুক্তি ভঙ্গের দ্বারা চুক্তি পরিসমাপ্তি হলে, বা অন্য কোন কারণে চুক্তি বাতিল হলে, কোন পক্ষ যে পরিমাণ কার্য সম্পাদন করেছে বা যে পরিমাণ পণ্য বা সেবা সরবরাহ করেছে তার জন্য উক্ত পক্ষ আনুপাতিক মূল্য দাবি করতে পারে। সুতরাং - যে পরিমাণ কার্য সম্পাদন বা পণ্য প্রদত্ত হয়েছে সেই অনুযায়ী আনুপাতিক মূল্য দাবি এবং তা পরিশোধকে কার্যানুপাতিক মূল্য প্রদান বলে।

নিয়মাবলী: চুক্তির শর্তানুযায়ী চুক্তি পালন আবশ্যিক। কোন পক্ষ পুরো চুক্তি পালন না করতে পারলে যে পরিমাণ করেছে, সেটুকুর মূল্য দাবি করতে পারে না তবে, নিম্নের তিনটি ক্ষেত্রে সে মূল্য দাবি করতে পারে-
ক) একপক্ষ চুক্তি ভঙ্গ করলে ক্ষতিগ্রস্থ পক্ষ যতটা কাজ করেছে, তার ন্যায্য এবং যুক্তিযুক্ত পারিশ্রামিক বা ক্ষতিপূরণ দাবি করতে পারে। যেমন 'ক' এর একটি পত্রিকায় ধারাবাহিতকভাবে প্রকাশিত হবে শর্তে 'খ' একটি বই লেখেন। কয়েকটি সংখ্যা প্রকাশিত হবার পর পত্রিকাটি বন্ধ হয়ে যায়। বইটির যতখানি প্রকাশিত হয়েছে তার জন্য তিনি (খ) কার্যানুপাতিক মূল্য এবং চুক্তি ভঙ্গের জন্য খেসারত পাবার অধিকারী।

খ) আইনগত কারণে অবলবৎযোগ্য: কোন আইনগত কারণে চুক্তি অবলবৎযোগ্য হলে চুক্তি বলবৎ থাকা অবস্থায় চুক্তি অনুযায়ী কোন পক্ষ যদি কোন কিছু করে থাকে তবে সে যুক্তিসঙ্গত খেসারত পাবে। যেমন একটি লিখিত চুক্তি মোতাবেক 'খ' কোন প্রতিষ্ঠানের পরিচালনা পরিষদ কর্তৃক এমডি নিযুক্ত হলো। ঐ পরিচালনা পরিষদ আইনসঙ্গত ভাবে গঠিত হয় নাই বলে 'খ' এর সাথে চুক্তি বাতিল হয়ে যায়। 'খ' কিছুদিন এমডি হিসেবে কাজ করেছিলেন বলে ধার্য্য হলো "কার্যানুপাতিক মূল্য প্রদান" নীতি অনুযায়ী 'খ' যে কদিন কাজ করেছে ঐ কদিনের কার্যানুপাতিক মূল্য পাবে।

গ) বিনা চুক্তিতে কার্য বা পণ্য সরবরাহ: চুক্তি ছাড়াই কেহ যদি অপর কোন ব্যক্তির জন্য কোন কাজ করে থাকে বা পণ্য সরবরাহ করে থাকে এবং অপর ব্যক্তি যদি তা গ্রহণ করে থাকে তবে, যে ঐ ব্যক্তিকে ক্ষতিপূরণ বা সরবরাহকৃত পণ্য ফেরত দিতে বাধ্য। যেমন- 'ক' একজন ব্যবসায়ী। সে ক'টি পণ্য ভুলক্রমে 'খ' এর নিকট রেখে যায়। ঐ গুলো নিজের মনে করে 'খ' ব্যবহার করে। এক্ষেত্রে সে ঐগুলোর মূল্য 'ক'-কে প্রদানে বাধ্য।
৫৬৯.
বাংলাদেশের বাহিরে সম্পাদিত দলিল বাংলাদেশে পৌঁছানোর _______ মাসের মধ্যে নিবন্ধনের জন্য দাখিল করতে হবে।
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
• নিবন্ধন আইন, ১৯০৮ এর ২৬ ধারা- বাংলাদেশের বাহিরে সম্পাদিত দলিলপত্র:

বাংলাদেশের বাহিরে সকল বা যে কোন পক্ষ কর্তৃক সম্পাদিত বলিয়া দাবিকৃত কোন দলিল দাখিলকরনের জন্য ইতঃপূর্বে নির্ধারিত সময় অতিক্রান্ত হওয়ার পরও যেক্ষেত্রে নিবন্ধনের জন্য দাখিল করা না হয়, সেইক্ষেত্রে নিবন্ধনকারী কর্মকর্তা যদি এই মর্মে সন্তুষ্ট হন যে,-
(ক) দলিলটি উক্তরূপে সম্পাদিত, এবং
(খ) ইহা বাংলাদেশে পৌছিবার পর চার মাস সময়ের মধ্যে নিবন্ধনের জন্য দাখিল করা হইয়াছে।
 
তাহা হইলে তিনি, উপযুক্ত ফি পরিশোধ সাপেক্ষে, উক্ত দলিল নিবন্ধনের জন্য গ্রহণ করিতে পারিবেন।
৫৭০.
হারানো পণ্যের মালিক যদি পণ্য ফেরত পাওয়ার জন্য নির্দিষ্ট পুরস্কারের প্রস্তাব দেন, হারানো পণ্যের প্রাপক কী করতে পারে?
  1. পুরস্কারের জন্য মামলা করতে পারে
  2. পুরস্কারের জন্য মামলা করতে পারে না
  3. পুরস্কার না পাওয়া পর্যন্ত পণ্য আটকে রাখতে পারবে না
  4. প্রাপক কোনো অধিকার রাখে না
সঠিক উত্তর:
পুরস্কারের জন্য মামলা করতে পারে
উত্তর
সঠিক উত্তর:
পুরস্কারের জন্য মামলা করতে পারে
ব্যাখ্যা

হারানো পণ্যের প্রাপকের অধিকার (Section 168, The Contract Act, 1872)
স্বেচ্ছাকৃত খরচ বা শ্রমের জন্য ক্ষতিপূরণ:
হারানো পণ্যের প্রাপক নিজের খরচ ও শ্রমের জন্য মালিকের বিরুদ্ধে মামলা করতে পারবে না। তবে, ক্ষতিপূরণ না পাওয়া পর্যন্ত প্রাপক পণ্য আটক রাখতে পারবে।

নির্দিষ্ট পুরস্কারের প্রস্তাব:
যদি মালিক হারানো পণ্যের জন্য নির্দিষ্ট পুরস্কারের প্রস্তাব দেন, তবে হারানো পণ্যের প্রাপক সেই পুরস্কারের জন্য মামলা করতে পারবেন। পুরস্কার না পাওয়া পর্যন্ত পণ্য আটক রাখা যাবে।

৫৭১.
চুক্তি আইন, ১৮৭২ এর ধারা ২০৫ অনুযায়ী, এজেন্সি বাতিল বা এজেন্টের প্রত্যাহারের ক্ষেত্রে কী প্রয়োজন?
  1. শুধু প্রধানকে ক্ষতিপূরণ দিতে হবে
  2. শুধু এজেন্টকে ক্ষতিপূরণ দিতে হবে
  3. কোনো ক্ষতিপূরণ প্রয়োজন নেই
  4. পূর্ব চুক্তির ভিত্তিতে ক্ষতিপূরণ দিতে হবে
সঠিক উত্তর:
পূর্ব চুক্তির ভিত্তিতে ক্ষতিপূরণ দিতে হবে
উত্তর
সঠিক উত্তর:
পূর্ব চুক্তির ভিত্তিতে ক্ষতিপূরণ দিতে হবে
ব্যাখ্যা

⇒ চুক্তি আইন, ১৮৭২ এর ধারা ২০৫ অনুযায়ী, যদি কোনো এজেন্সি পূর্বে স্থির সময়ের জন্য চালানোর চুক্তি থাকে এবং প্রিন্সিপাল অনুমতি ছাড়া এজেন্সি বাতিল করে বা এজেন্ট পূর্ব জানিয়ে এজেন্সি ত্যাগ করে, তাহলে প্রিন্সিপালকে এজেন্টকে, বা প্রয়োজনে এজেন্টকে প্রিন্সিপালকে, ক্ষতিপূরণ দিতে হবে। অর্থাৎ, পূর্ব চুক্তি অনুযায়ী ক্ষতিপূরণের বাধ্যবাধকতা থাকে।

⇒ চুক্তি আইন, ১৮৭২ এর ধারা ২০৫ অনুযায়ী: যদি এক্সপ্রেস বা ইমপ্লাইড চুক্তি (express or implied contract) থাকে যে এজেন্সি একটি নির্দিষ্ট সময়ের জন্য চলবে,
তাহলে প্রধান (principal) বা এজেন্ট (agent) কেউই যথেষ্ট কারণ (sufficient cause) ছাড়া এজেন্সি বাতিল (revocation) বা প্রত্যাহার (renunciation) করতে পারবেন না।
যদি কোনো পক্ষ যথেষ্ট কারণ ছাড়া এজেন্সি বাতিল বা প্রত্যাহার করেন, তাহলে ক্ষতিপূরণ (compensation) দিতে বাধ্য থাকবেন।
অর্থাৎ, ধারা ২০৫ ক্ষতিপূরণের obligation কে একটি পূর্ববর্তী চুক্তি (prior contract) এর উপর নির্ভরশীল করে। যদি এমন চুক্তি থেকে থাকে যে এজেন্সি একটি নির্দিষ্ট সময়ের জন্য স্থায়ী হবে, তাহলে এটি বাতিল বা প্রত্যাহার করলে ক্ষতিপূরণ দিতে হবে।
সুতরাং, সঠিক উত্তর হল: ঘ) পূর্ব চুক্তির ভিত্তিতে ক্ষতিপূরণ দিতে হবে।
-----------
⇒ The Contract Act, 1872 section- 205. Compensation for revocation by principal or renunciation by agent:
Where there is an express or implied contract that the agency should be continued for any period of time, the principal must make compensation to the agent, or the agent to the principal, as the case may be, for any previous revocation or renunciation of the agency without sufficient cause.

৫৭২.
চুক্তি আইনের ১১ ধারায় চুক্তি সম্পাদনের কয়টি যোগ্যতার কথা উল্লেখ আছে?
  1. ৩টি
  2. ৪টি
  3. ২টি
  4. ৫টি
সঠিক উত্তর:
৩টি
উত্তর
সঠিক উত্তর:
৩টি
ব্যাখ্যা
• চুক্তি আইনের ১১ ধারায় চুক্তি সম্পাদনে যোগ্যতা সম্পর্কে বলা হয়েছে। এ ধারায় বলা হয়েছে যে, প্রত্যেক ব্যক্তিই চুক্তি করার যোগ্য যদি-
⇒ সে নিজ আইনে সাবালক,
⇒ সুস্থ মনের অধিকারী, এবং
⇒ নিজ আইনে চুক্তি করার জন্য অযোগ্য না হন।

[Every person is competent to contract who is age of majority according to the law to which he is subject, and sound mind and is not disqualified from contracting by any law to which he is subject.]

অতএব বলা যায় চুক্তি সম্পাদনে সে ব্যক্তি যোগ্য, যিনি সাবালক ও সুস্থ মনের অধিকারী এবং যাকে কোনো আইনে অযোগ্য ঘোষণা করা হয়নি।

এখানে ব্যক্তি বলতে প্রাকৃতিক এবং কৃত্রিম ব্যক্তি উভয়কে বোঝানো হয়েছে। প্রাকৃতিক ব্যক্তি বলতে মানুষকে বলা হয়েছে আর কৃত্রিম ব্যক্তি বলতে কোম্পানি, কর্পোরেশন, সংঘ যারা আইন অনুসারে গঠিত ও নিবন্ধিত।
৫৭৩.
“Ut Lite Pendente Nihil Innovetur”- এই নীতি The Transfer of Property Act, 1882 এর কত ধারায় প্রতিফলিত হয়েছে?
  1. ধারা ৩৫
  2. ধারা ৪৮
  3. ধারা ৫২
  4. ধারা ৫৮
সঠিক উত্তর:
ধারা ৫২
উত্তর
সঠিক উত্তর:
ধারা ৫২
ব্যাখ্যা

“Ut Lite Pendente Nihil Innovetur” একটি লাতিন আইনসংক্রান্ত উক্তি, যার বাংলা অর্থ: “মোকদ্দমা চলমান অবস্থায় কিছু নতুন প্রবর্তন বা সৃষ্টি করা উচিত নয়।”

- এর মূল উদ্দেশ্য হলো আইনগত কার্যাবলীর সময় বর্তমান অবস্থা (status quo) বজায় রাখা, যাতে কোন পক্ষ অন্যায় সুবিধা নিতে না পারে।

অর্থাৎ, যখন কোনো মামলা চলমান থাকে, তখন মোকদ্দমার প্রক্রিয়ায় নতুন কোনো পরিস্থিতি বা পরিবর্তন প্রবর্তন করা যাবে না, যাতে বিচারের ন্যায্যতা এবং পক্ষগুলোর সমান সুযোগ নিশ্চিত হয়।

উদাহরণস্বরূপ: কোনো সম্পত্তি সংক্রান্ত মামলা চলাকালীন সময়ে সম্পত্তি বিক্রি বা হস্তান্তর করা যাবে না, কারণ এটি মামলার ফলাফলের উপর প্রভাব ফেলতে পারে।

⇒ এই নীতি সম্পত্তি হস্তান্তর আইন,১৮৮২ এর ৫২ ধারায় প্রতিফলিত হয়েছে।

ধারা ৫২ অনুযায়ী,
কোন স্থাবর সম্পত্তি সংক্রান্ত মামলায় প্রত্যক্ষ ও সুনির্দিষ্টভাবে ঐ সম্পত্তি সংক্রান্ত কোন অধিকারের প্রশ্ন উত্থাপিত হলে, মামলার কোন পক্ষই আদালতের অনুমতি ছাড়া উক্ত সম্পত্তি হস্তান্তর করতে পারবে না। তবে আদালত অনুমতি দিলে তা হস্তান্তর করা যাবে। মামলা চলাকালীন হস্তান্তর মামলার ফলাফলকে কোনোভাবে প্রভাবিত করবে না বা মামলার কোনো পক্ষকে ক্ষতিগ্রস্ত করবে না।

৫৭৪.
A, তার ভাগ্নী C-কে এই শর্তে ৫০০ টাকা হস্তান্তর করে যে, সে তার স্বামীকে ত্যাগ করবে। এই হস্তান্তর-
  1. বৈধ
  2. বাতিল
  3. বাতিলযোগ্য
  4. শর্তসাপেক্ষে কার্যকর হবে
সঠিক উত্তর:
বাতিল
উত্তর
সঠিক উত্তর:
বাতিল
ব্যাখ্যা
ধারা ২৫ - শর্তসাপেক্ষ হস্তান্তর (Conditional Transfer):
যদি কোনো সম্পত্তি হস্তান্তরের মাধ্যমে স্বার্থ সৃষ্টি করা হয় এবং তা কোনো শর্তের উপর নির্ভরশীল হয়, তাহলে সেই শর্ত যদি—
- অসম্ভব হয়,
- আইনে নিষিদ্ধ হয়,
- এমন প্রকৃতির হয় যে তা অনুমোদন করা হলে কোনো আইনের বিধান অকার্যকর হয়ে পড়ে,
- প্রতারণামূলক হয়,
- অন্য কারো ব্যক্তি বা সম্পত্তির ক্ষতি ঘটায়,
- অথবা আদালতের দৃষ্টিতে অনৈতিক বা জননীতির পরিপন্থী হয়—

তাহলে ঐ শর্তের উপর নির্ভরশীল স্বার্থ ব্যর্থ হবে (অর্থাৎ হস্তান্তরটি বাতিল বলে গণ্য হবে)।

উদাহরণ:
(ক) A, B-কে একটি খামার ইজারা দেয় এই শর্তে যে, B এক ঘণ্টায় ১০০ মাইল হাঁটবে। এই ইজারা বাতিল।
(খ) A, B-কে ৫০০ টাকা দেয় এই শর্তে যে, সে A-এর কন্যা C-কে বিয়ে করবে। কিন্তু হস্তান্তরের তারিখে C মৃত ছিল। এই হস্তান্তর বাতিল।
(গ) A, B-কে ৫০০ টাকা এই শর্তে দেয় যে, সে C-কে হত্যা করবে। এই হস্তান্তর বাতিল।
(ঘ) A, তার ভাগ্নী C-কে এই শর্তে ৫০০ টাকা হস্তান্তর করে যে, সে তার স্বামীকে ত্যাগ করবে। এই হস্তান্তর বাতিল।
৫৭৫.
'ক', 'খ'-কে ১০০০/= টাকা ধার দেন এই শর্তে যে, "খ" উক্ত টাকা ফেরত দিতে না পারলে 'গ', 'ক'-কে তা ফেরত দিবেন। এটি একটি-
  1. বাজী চুক্তি
  2. প্রায় চুক্তি
  3. জিম্মা চুক্তি
  4. ক্ষতিপূরণের চুক্তি
সঠিক উত্তর:
ক্ষতিপূরণের চুক্তি
উত্তর
সঠিক উত্তর:
ক্ষতিপূরণের চুক্তি
ব্যাখ্যা
⇒ চুক্তি আইনের ১২৪ ধারার বিধান "ক্ষতিপূরণের চুক্তি”-এর সংজ্ঞা (Contract of indemnity defined) যে চুক্তির মাধ্যমে এক পক্ষ অপর পক্ষকে স্বয়ং অঙ্গীকারকারীর আচরণ বা অন্য কোন ব্যক্তির আচরণ হতে সৃষ্ট ক্ষতি হতে রক্ষা করার অঙ্গীকার করেন, তাকে ক্ষতিপূরণের চুক্তি বলে।

উদাহরণ
ক কোন বিশেষ ২০০ টাকা সম্পর্কে খ-এর বিরুদ্ধে গ-এর সম্ভাব্য আইনগত কার্যধারা পরিচালনার বিরুদ্ধে খ-কে ক্ষতিপূরণ প্রদানের জন্য চুক্তি করেন। তা একটি ক্ষতিপূরণের চুক্তি।

⇒ Section 124. "Contract of indemnity" defined:
- A contract by which one party promises to save the other from loss caused to him by the conduct of the promisor himself, or by the conduct of any other person, is called a "contract of indemnity". 

Illustration
- A contracts to indemnify B against the consequences of any proceedings which C may take against B in respect of a certain sum of 200 Taka. This is a contract of indemnity.
৫৭৬.
"Doctrine of cy-pres" বা সাইপ্রেস নীতি সম্পত্তি হস্তান্তর আইনের কোন ধারায় প্রয়োগ করা হয়েছে?
  1. ধারা ১০
  2. ধারা ১১
  3. ধারা ১৫
  4. ধারা ১৭
সঠিক উত্তর:
ধারা ১৫
উত্তর
সঠিক উত্তর:
ধারা ১৫
ব্যাখ্যা

⇒ "Doctrine of cy-pres" বা সাইপ্রেস নীতি সম্পত্তি হস্তান্তর আইনের ধারা ১৫ এর সাথে সম্পর্কিত। এই নীতি অনুসারে, যদি কোনো শ্রেণির মানুষের সুবিধার জন্য স্বার্থ সৃষ্টি করা হয় এবং তাদের মধ্যে কিছু স্বার্থ ধারা ১৩ বা ধারা ১৪ এর কারণে অবৈধ হয়, তবে শুধুমাত্র ঐ অবৈধ স্বার্থগুলো বাতিল হবে, সমগ্র শ্রেণির স্বার্থ নয়। এছাড়াও, এই নীতি হস্তান্তরকারীর মূল উদ্দেশ্যের যথাসম্ভব কাছাকাছি হস্তান্তর কার্যকর করার জন্য প্রয়োগ করা হয়। উল্লেখ্য, এই নীতি ধারা ২৬-তেও প্রয়োগ হয়েছে।

ধারা ১৫: শ্রেণি বিশেষের নিকট হস্তান্তর:
- যদি কোনো শ্রেণির মধ্যে কিছু ব্যক্তির স্বার্থ ধারা ১৩ বা ১৪-এর কারণে কার্যকর না হয়, শুধুমাত্র ঐ ব্যক্তিদের স্বার্থ বাতিল হবে, সমগ্র শ্রেণি নয়।
Doctrine of cy-pres (সাইপ্রেস নীতি): অর্থ: যতটা সম্ভব কাছাকাছি বা সম্ভবপর উপায়ে হস্তান্তর কার্যকর করা।
প্রয়োগ: যদি হুবহু হস্তান্তর কার্যকর করা সম্ভব না হয় বা অযৌক্তিক হয়, তবে হস্তান্তরকারীর মূল উদ্দেশ্যের যতটা সম্ভব কাছাকাছি স্বার্থ কার্যকর করা হবে।

৫৭৭.
চুক্তি আইনের কোন ধারায় জামিনের চুক্তি (Contract of guarantee) সংজ্ঞায়িত করা হয়েছে?
  1. ধারা ১২৪
  2. ধারা ১২৬
  3. ধারা ১২৭
  4. ধারা ১২৮
সঠিক উত্তর:
ধারা ১২৬
উত্তর
সঠিক উত্তর:
ধারা ১২৬
ব্যাখ্যা

⇒ চুক্তি আইন, ১৮৭২-এর ধারা ১২৬-এ "জামিনের চুক্তি" (Contract of guarantee), "জামিনদার" (surety), "প্রধান দেনাদার" (principal debtor) এবং "পাওনাদার" (creditor)-এর সংজ্ঞা দেওয়া হয়েছে। এই ধারায় বলা হয়েছে যে, জামিনের চুক্তি হলো তৃতীয় ব্যক্তির অনাদায়ের ক্ষেত্রে তার অঙ্গীকার পালন বা দায় পরিশোধের চুক্তি, এবং এটি মৌখিক বা লিখিত হতে পারে।

⇒ চুক্তি আইনের ১২৬ ধারার বিধান "জামিনের চুক্তি", "জামিনদার", "প্রধান দেনাদার" এবং "পাওনাদার" ("Contract of guarantee", "surety", "principal debtor" "creditor"):
- জামিনের চুক্তি: জামিনের চুক্তি হল অনাদায়ের ক্ষেত্রে কোন তৃতীয় ব্যক্তির অঙ্গীকার পালন বা দায় পরিশোধের চুক্তি।
- জামিনদার: যে ব্যক্তি এমন অঙ্গীকার করে তাকে জামিনদার বলে।
- প্রধান দেনাদার: যে ব্যক্তির অনাদায় সম্পর্কে জামিন প্রদান করা হয় তাকে প্রধান দেনাদার বলা হয়।
- পাওনাদার: যে ব্যক্তির নিকট এমন জামিন প্রদান করা হয় তাকে পাওনাদার বলে। জামিনের চুক্তি মৌখিক বা লিখিত উভয় প্রকার হতে পারে।
-----------
⇒ The Contract Act, 1872, Section 126. "Contract of guarantee", "surety", "principal debtor" and "creditor":
 A "contract of guarantee" is a contract to perform the promise, or discharge the liability, of a third person in case of his default. The person who gives the guarantee is called the "surety": the person in respect of whose default the guarantee is given is called the "principal debtor", and the person to whom the guarantee is given is called the "creditor". A guarantee may be either oral or written.

৫৭৮.
রাহিম তার সমস্ত সম্পত্তি করিমকে দান করলেন। এক্ষেত্রে, সম্পত্তি হস্তান্তর আইন, ১৮৮২ অনুসারে রাহিমের কোন ধরনের দেনার জন্য করিম ব্যক্তিগতভাবে দায়ী থাকবে?
  1. অতীতের সকল দেনার জন্য
  2. দানের সময় বিদ্যমান সকল দেনার জন্য
  3. ভবিষ্যতের সকল দেনার জন্য
  4. ক এবং খ
সঠিক উত্তর:
দানের সময় বিদ্যমান সকল দেনার জন্য
উত্তর
সঠিক উত্তর:
দানের সময় বিদ্যমান সকল দেনার জন্য
ব্যাখ্যা

সঠিক উত্তর হলো: খ) দানের সময় বিদ্যমান সকল দেনার জন্য।

• সম্পত্তি হস্তান্তর আইন, ১৮৮২ এর ধারা ১২৮: সার্বজনীন দানগ্রহীতা:
দাতা তার সমস্ত সম্পত্তি কাউকে দান করে গেলে গ্রহীতাকে সার্বজনীন দানগ্রহীতা বলে। সার্বজনীন দান গ্রহীতা দাতার দানের সময় বিদ্যমান সমস্ত দেনা ও দায়ের জন্য দানের সম্পত্তির মূল্যের সমপরিমাণ ব্যক্তিগতভাবে দায়ী থাকবে।

Section 128: Universal donee-
Subject to the provisions of section 127, where a gift consists of the donor's whole property, the donee is personally liable for all the debts due by and liabilities of the donor at the time of the gift to the extent of the property comprised therein.

৫৭৯.
দুই পক্ষ যদি চুক্তির বিষয়বস্তু সম্পর্কে অবগত না থাকে, তাহলে চুক্তিটি ______ বলে গণ্য হয়।
  1. বৈধ
  2. বাতিল
  3. বাতিলযোগ্য
  4. কোনোটিই নয়
সঠিক উত্তর:
বাতিল
উত্তর
সঠিক উত্তর:
বাতিল
ব্যাখ্যা
ধারা ২০- সম্মতির উভয়পক্ষ সম্মতি সম্পর্কিত তথ্য সম্পর্কে ভুলের অধীন হলে সম্মতিটি বাতিল

⇒ সম্মতির উভয় পক্ষ সম্মতি সম্পর্কিত প্রয়োজনীয় তথ্য সম্পর্কে ভুল করলে (Mistake as to matter of fact) সেই সম্মতিটি বাতিল।
দুই পক্ষ যদি চুক্তির বিষয়বস্তু সম্পর্কে অবগত না থাকে, তাহলে চুক্তিটি বাতিল বলে গণ্য হয়।

তবে, সম্মতির বিষয়বস্তুর অন্তর্ভুক্ত কোন জিনিসের মূল্য সম্পর্কে ভুল ধারণা কোন তথ্য বিষয়ক ভুল বলে বিবেচিত হবে না।

Section 20- Agreement void where both parties are under mistake as to matter of fact
Where both the parties to an agreement are under a mistake as to a matter of fact essential to the agreement, the agreement is void.
Explanation - An erroneous opinion as to the value of the thing which forms the subject-matter of the agreement is not to be deemed a mistake as to a matter of fact.
৫৮০.
বিকল্প অঙ্গীকারে (Alternative Promise) যদি একটি শাখা বৈধ এবং অন্যটি অবৈধ হয়, তাহলে কী হবে?
  1. পুরো অঙ্গীকার অবৈধ হবে
  2. উভয় শাখা কার্যকর হবে
  3. শুধুমাত্র বৈধ শাখা কার্যকর থাকবে
  4. আদালতের বিবেচনায় নির্ধারিত হবে
সঠিক উত্তর:
শুধুমাত্র বৈধ শাখা কার্যকর থাকবে
উত্তর
সঠিক উত্তর:
শুধুমাত্র বৈধ শাখা কার্যকর থাকবে
ব্যাখ্যা

বিকল্প অঙ্গীকার (Alternative Promise) – Section 58, The Contract Act, 1872:
বিকল্প অঙ্গীকারে যদি একটি শাখা বৈধ (legal) এবং অন্যটি অবৈধ (illegal) হয়, তাহলে শুধুমাত্র বৈধ শাখা কার্যকর হবে। অবৈধ শাখা বাতিল বলে গণ্য হবে।

উদাহরণ (Illustration):
ক ও খ একমত হন যে, ক খ-কে ১,০০০ টাকা প্রদান করবেন। এর বিনিময়ে খ ক-কে পরবর্তীতে চাল বা চোরাইকৃত আফিম সরবরাহ করবে।
- চাল সরবরাহ: বৈধ চুক্তি, তাই এটি কার্যকর।
- চোরাইকৃত আফিম সরবরাহ: অবৈধ চুক্তি, তাই এটি বাতিল।

৫৮১.
নিম্নলিখিত কোন ক্ষেত্রে সাব-এজেন্ট সরাসরি প্রিন্সিপালের কাছে দায়বদ্ধ হন?
  1. প্রতারণা করলে
  2. ইচ্ছাকৃত ক্ষতি করলে
  3. কোনো ক্ষেত্রেই নয়
  4. ক বা খ
সঠিক উত্তর:
ক বা খ
উত্তর
সঠিক উত্তর:
ক বা খ
ব্যাখ্যা
সাব-এজেন্ট সম্পর্কিত বিধান (ধারা ১৯২)
১. প্রতিনিধিত্ব - উপযুক্তভাবে নিয়োগপ্রাপ্ত সাব-এজেন্ট-
যদি কোনো সাব-এজেন্ট যথাযথভাবে নিয়োগপ্রাপ্ত হন, তাহলে তৃতীয় পক্ষের (third persons) ক্ষেত্রে তিনি এমনভাবে প্রিন্সিপালকে প্রতিনিধিত্ব করবেন, যেন তিনিই কর্তার দ্বারা সরাসরি নিযুক্ত একজন এজেন্ট। ফলে, সাব-এজেন্টের কার্যকলাপের জন্য কর্তাও তৃতীয় পক্ষের কাছে বাধ্য ও দায়বদ্ধ হবেন।

২. এজেন্টের দায়িত্ব-
যদিও সাব-এজেন্ট তৃতীয় পক্ষের কাছে প্রিন্সিপালকে প্রতিনিধিত্ব করেন, তথাপি তার কাজের জন্য মূল দায়িত্ব থাকে এজেন্টের ওপর।

৩. সাব-এজেন্টের দায়িত্ব-
সাব-এজেন্ট তার কার্যকলাপের জন্য এজেন্টের কাছে দায়বদ্ধ থাকেন। তিনি প্রিন্সিপালের কাছে সরাসরি দায়বদ্ধ নন - শুধুমাত্র দুটি ক্ষেত্রে ব্যতিক্রম হয়:
- প্রতারণা (fraud);
- ইচ্ছাকৃত ক্ষতিসাধন বা জ্ঞাতভাবে অন্যায় (wilful wrong)।
৫৮২.
The State Acquisition Tenancy Act, 1950 এর ১৪৫চ ধারার বিধান-
  1. Bar to jurisdiction of Civil Courts
  2. Finality of Tribunals decisions and orders
  3. Power to abolish Tribunals, etc.
  4. Overriding effect
সঠিক উত্তর:
Bar to jurisdiction of Civil Courts
উত্তর
সঠিক উত্তর:
Bar to jurisdiction of Civil Courts
ব্যাখ্যা
The State Acquisition Tenancy Act, 1950 এর ১৪৫চ ধারার বিধান: দেওয়ানি আদালতের এখতিয়ারে প্রতিবন্ধকতা:
- ধারা ১৪৪ এর অধীন সর্বশেষ সংশোধিত খতিয়ান চূড়ান্ত প্রকাশের ফলে সৃষ্ট কোন মোকদ্দমা ১৪৫ক ধারার অধীনে প্রতিষ্ঠিত ভূমি জরিপ আপিল ট্রাইব্যুনালের আঞ্চলিক এখতিয়ারের অধীন কোন দেওয়ানি আদালতে দায়ের করা যাবে না।
--------
Section 145F. Bar to jurisdiction of Civil Courts:

- No suit arising out of the final publication of the last revised record-of-rights prepared under section 144 shall lie in any civil court within the territorial limits of the jurisdiction for which a Land Survey Tribunal is established under section 145A.
৫৮৩.
The State Acquisition and Tenancy Act,1950 এর ধারা ৯৬ অনুযায়ী, যদি নোটিশ দেওয়া না হয়ে থাকে, তবে অগ্রক্রয়ের অধিকার প্রয়োগের সময়সীমা কবে থেকে গণনা হবে?
  1. বিক্রয়ের তারিখ থেকে
  2. নিবন্ধনের তারিখ থেকে
  3. বিক্রয় সম্পর্কে জানার তারিখ থেকে
  4. আদালতের আদেশের তারিখ থেকে
সঠিক উত্তর:
বিক্রয় সম্পর্কে জানার তারিখ থেকে
উত্তর
সঠিক উত্তর:
বিক্রয় সম্পর্কে জানার তারিখ থেকে
ব্যাখ্যা

The State Acquisition and Tenancy Act,1950 এর ধারা ৯৬- অগ্রক্রয়ের অধিকার:
(১) যদি কোনো রায়তের হোল্ডিং-এর কোনো অংশ বা অংশীদারিত্ব এমন একজন ব্যক্তির কাছে বিক্রি করা হয়, যিনি ওই হোল্ডিং-এর সহ-প্রজা (co-sharer tenant) নন, তবে ঐ হোল্ডিং-এর একজন বা একাধিক সহ-প্রজাভোগী, ধারা ৮৯ অনুযায়ী নোটিশ প্রাপ্তির তারিখ থেকে দুই মাসের মধ্যে, অথবা যদি এমন কোনো নোটিশ না দেওয়া হয়ে থাকে, তবে বিক্রয় সম্পর্কে জানার তারিখ থেকে দুই মাসের মধ্যে, আদালতে আবেদন করতে পারবেন- যাতে উক্ত অংশ বা অংশীদারিত্ব তাদের নামে বিক্রয় করা হয়।

তবে শর্ত থাকে যে, এই ধারার অধীনে আবেদন গ্রহণযোগ্য হবে না যদি না আবেদনকারী—
(ক) উত্তরাধিকারের মাধ্যমে উক্ত হোল্ডিং-এর একজন সহ-প্রজাভোগী হন; এবং
(খ) এমন ব্যক্তি হন, যিনি ধারা ৯০ অনুযায়ী হোল্ডিং বা তার কোনো অংশ/শেয়ার ক্রয় করতে পারেন।

আরও শর্ত থাকে যে, বিক্রয় রেজিস্ট্রেশনের তারিখ থেকে তিন বছর অতিক্রান্ত হওয়ার পর আর এই ধারা অনুযায়ী কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না।

৫৮৪.
"Continuing guarantee" is a guarantee that -
  1. Is given only once
  2. Extends to a single transaction
  3. Extends to a series of transactions
  4. Is given without any consideration
সঠিক উত্তর:
Extends to a series of transactions
উত্তর
সঠিক উত্তর:
Extends to a series of transactions
ব্যাখ্যা
⇒ The Contract Act, 1872- Section 129. "Continuing guarantee"-
A guarantee which extends to a series of transactions is called a "continuing guarantee".

চুক্তি আইনের ১২৯ ধারার বিধান: "ধারাবাহিক জামিন":
যে জামিন ধারাবাহিক লেনদেনে কার্যকর হয় তাকে ধারাবাহিক জামিন বলে।
৫৮৫.
যে উদ্দেশ্য পালনের জন্য কোন চুক্তি করা হয়, সেই উদ্দেশ্য পূরণ অসম্ভব হওয়ার ফলে চুক্তি বাতিল হওয়াকে বলে-
  1. Doctrine of priority
  2. Doctrine of frustration
  3. Doctrine of election
  4. Doctrine of supervening possibility
সঠিক উত্তর:
Doctrine of frustration
উত্তর
সঠিক উত্তর:
Doctrine of frustration
ব্যাখ্যা
• যখন একটি চুক্তি পালন অসম্ভব হয়ে পড়ে অথবা প্রতিশ্রুতিদাতার নিয়ন্ত্রণ বহির্ভূত কোনো ঘটনার ফলে চুক্তিটির বাস্তবায়ন অবৈধ হয়ে দাঁড়ায়, তখন চুক্তিটি বাতিল ও বিলুপ্ত হয়ে যায় এটা Doctrine of frustration পরিচিত।

• চুক্তি আইনের ধারা ৫৬ অসম্ভব কাজ করার চুক্তি: 
-যে কাজ শুরু হতে অসম্ভব সে কাজ করার চুক্তি বাতিল।
- কোনো কাজ করার চুক্তি যা, চুক্তিটি করার পর অসম্ভব হয় বা যে ঘটনা অঙ্গীকারকারী বারণ করতে পারেনি সে ঘটনার কারণে বেআইনি হয়, সে চুক্তি যখন অসম্ভব বা বেআইনি হয় তখন বাতিল হয়।
- যেক্ষেত্রে কোনো ব্যক্তি এমন কোনো কিছু করার অঙ্গীকার করেছে, যা সে জানতো বা যুক্তিসঙ্গত চেষ্টা করে জানতে পারতাে এবং যা অঙ্গীকারগ্রহীতা অসম্ভব বা বেআইনি বলে জানতে পারত না, সেক্ষেত্রে উক্ত অঙ্গীকারকারীর অঙ্গীকার অসম্পাদনের মাধ্যমে উক্ত অঙ্গীকারগ্রহীতার যে ক্ষতি হয় সেজন্য তাকে অবশ্যই ক্ষতিপূরণ দিবে।

• ব্যর্থতা তত্ত্ব (The Doctrine of Frustration): যখন একটি চুক্তির উদ্দেশ্য আর কোনভাবেই সম্পাদন বা বাস্তবায়ন করা যায় না, তখন আদালত চুক্তির পরিসমাপ্তি হয়েছে বলে ঘোষণা দিতে পারে, এরূপ ঘোষণাকে ব্যর্থতার তত্ত্ব বলা হয়।

এ্যানসন (Anson) সকল আইন ব্যবস্থাতেই চুক্তি পালনের নিয়মের পাশা-পাশি চুক্তি অবসানের বিধানও থাকে, যদি অবস্থা বিশেষের পরিবর্তনের ফলে চুক্তির পালন আইনত কিংবা বাস্তবে অসম্ভব হয়।

ব্যর্থতার তত্ত্ব সম্পর্কে বৃটেনের আইন: ১৮৬৩ সালের পূর্বে বৃটিশ Common Law অনুযায়ী চুক্তিতে বিপরীত মর্মে কোন শর্ত না থাকলে চুক্তির সংশিষ্ট পক্ষসমূহ চুক্তি পালনের অসম্ভাব্যতাকে চুক্তির পরিসমাপ্তির কারণ বলে আত্মপক্ষ সমর্থনের যুক্তি হিসেবে ব্যবহার করতে পারতো না। অর্থাৎ সকল চুক্তি আক্ষরিক অর্থে প্রযোজ্য হতো এবং সকল পক্ষই চুক্তি সম্পাদন করতে সর্বোতভাবে বাধ্য থাকতো।

১৮৬৩ সালের পর ব্যর্থতা তত্ত্বের প্রচলন শুরু হয় এবং এই তত্ত্বানুযায়ী অনেক ক্ষেত্রে আদালত ক্ষতিগ্রস্থ ব্যক্তিকে রেহাই দেয়। নিম্নলিখিত ক্ষেত্রে বৃটেনের আদালত চুক্তি নষ্ট হয়েছে বলে রায় দিতে পারে:-

ক) চুক্তির অপরিহার্য বস্তুর বিনাশ হলে;
খ) কোন উদ্দেশ্য অর্জন অসম্ভব হলে;
গ) আইনের পরিবর্তন হলে;
ঘ) পূর্বশর্ত পালনে ব্যর্থ হলে:
ঙ) মৃত্যু বা ব্যক্তিগত ক্ষমতা বিনষ্ট হলে; এবং
চ) যুদ্ধ ঘোষিত হলে।

• ব্যর্থতা তত্ত্বের ভিত্তি (Basis of the Doctrine of Furstration): বৃটেনের আইন অনুসারে আদালত নিম্নলিখিত অবস্থায় ব্যর্থতা তত্ত্ব প্রয়োগের মাধ্যমে চুক্তির পরিসমাপ্তির নির্দেশ দিয়েছেন :-
১. ধারণামূলক শর্ত: কোন কোন ক্ষেত্রে এই ধারণা করা হয় যে, প্রত্যেক চুক্তি পালিত না হওয়া পর্যন্ত একটি বিশেষ বস্তু বা অবস্থার উপস্থিতি বিদ্যমান থাকা আবশ্যিক বলে মনে করা হয়, ঐ অবস্থার অস্তিত্ব থাকলেই চুক্তি সম্পাদনযোগ্য অন্যথায় নয়। সুতরাং চুক্তি পালনের জন্য উক্ত বস্তু বা অবস্থা বিদ্যমান থাকা অপরিহার্য।
২. চুক্তির ভিত্তি ধ্বংস: যদি চুক্তিভুক্ত পক্ষসমূহের বিনা দোষে যে বস্তু বা অবস্থার উপর ভিত্তি করে চুক্তি সম্পাদন হয়েছিল, সই ভিত্তি বস্তু বা অবস্থা ধ্বংস হয়ে যায়, তবে তা ব্যর্থতা তত্ত্বের আওতায় আসবে।
৩. ন্যায়সঙ্গত সমাধান: চুক্তির গঠন এবং ব্যাখ্যার প্রকৃতি দ্বারা অর্থাৎ চুক্তিতে যদি এমন শর্ত বা অবস্থার উলে-খ থাকে যা ঘটলে চুক্তি বাতিল হবে, সেক্ষেত্রে অন্তর্নিহিত অর্থ দ্বারাই ন্যায়সঙ্গত সমাধান হবে অর্থাৎ চুক্তি বাতিল হবে।
৪. শর্তের পরিবর্তন: যে ক্ষেত্রে আদালত দেখতে পায় যেসব অবস্থার পরিপ্রেক্ষিতে একটি চুক্তি পালনীয় হবে যেসব অবস্থার আমূল পরিবর্তন ঘটেছে এবং এই পরিবর্তনের জন্য কোন পক্ষই দায়ী ছিল না। সেক্ষেত্রে চুক্তি ব্যর্থ হয়েছে বলে গণ্য করা হবে।
৫৮৬.
'Betting' on a cricket match is a-
  1. wagering contract
  2. contingent contract
  3. voidable contract
  4. lawful contract
সঠিক উত্তর:
wagering contract
উত্তর
সঠিক উত্তর:
wagering contract
ব্যাখ্যা
• The Contract Act, 1872 এর ৩০ ধারা অনুযায়ী-
বাজি সম্পর্কিত চুক্তি [Wagering contract] বাতিল বলে গণ্য হয়ে থাকে। 

'Betting' অর্থ- বাজি ধরা। অন্যদিকে, Wagering contract অর্থ- বাজি ধরা।

সুতরাং, 'Betting' on a cricket match is a- Wagering contract.'
৫৮৭.
'A' ৫০০০ টাকা 'B' বরাবর এই শর্তে হস্তান্তর করলো যে, সে 'C', 'D' এবং 'E'-এর সম্মতি নিয়ে বিবাহ করবে। 'E' মারা গেল। 'B', 'C' এবং 'D'-এর সম্মতি নিয়ে বিবাহ করলো। কোন নীতি অনুসারে 'B' শর্তটি পূরণ করেছে বলে ধরে নেওয়া হবে?
  1. Doctrine of Election
  2. Doctrine of Cy-pres
  3. Doctrine of Part Performance
  4. Doctrine of Priority
সঠিক উত্তর:
Doctrine of Cy-pres
উত্তর
সঠিক উত্তর:
Doctrine of Cy-pres
ব্যাখ্যা
• A ৫০০০ টাকা B বরাবর এই শর্তে হস্তান্তর করলো যে, সে C, D এবং E-এর সম্মতি নিয়ে বিবাহ করবে। E মারা গেল। B, C এবং D-এর সম্মতি নিয়ে বিবাহ করলো। B শর্তটি পূরণ করেছে বলে ধরে নেওয়া হবে। ধারা ২৬ অনুসারে পূর্বশর্ত যতদূর সম্ভব পূরণ করতে হবে। Doctrine of Cy-pres নীতিটি প্রয়োগ হয়েছে।

এই নীতিটি ন্যায়পরায়নতার নীতি যার অর্থ যতদূর বা যথাসম্ভব কাছাকাছি। যদি কোন সম্পত্তির হস্তান্তরকারীর প্রকৃত শর্তানুযায়ী কোন হস্তান্তর হুবহু বা অবিকলভাবে কার্যকর করা অসম্ভব বা অযৌক্তিক হয় তাহলে হস্তান্তরকারীর মূল উদ্দেশ্য বা রাজার যথাসম্ভব কাছাকাছি উক্ত হস্তান্তর কার্যকর করা যাবে। Doctrine of cy-pres নীতিটি ২৬ ধারায় প্রতিফলিত হয়েছে।

ধারা ২৬: পূর্বশর্ত পূরণ
যেক্ষেত্রে কোনো সম্পত্তির হস্তান্তরের শর্তাবলিতে এরূপ কোনো শর্ত আরোপ করে যে, ঐ সম্পত্তিতে কোনো স্বার্থ লাভ করার পূর্বে ঐ শর্ত পালন করতে হবে, সেক্ষেত্রে ঐ শর্তটি যদি মোটামুটি ভাবে প্রতিপালিত হয়, তাহলে তা সম্পৃরূপে প্রতিপালিত হয়েছে বলে ধরে নিতে হবে।

Section 26: Fulfilment of condition precedent
Where the terms of a transfer of property impose a condition to be fulfilled before a person can take an interest in the property, the condition shall be deemed to have been fulfilled if it has been substantially complied with.
৫৮৮.
রেজিস্ট্রেশন আইন, ১৯০৮ এর কোন ধারা অনুসারে রেজিস্ট্রার ও সাব-রেজিস্ট্রার নিয়োগ দেওয়া হয়?
  1. ধারা ৭
  2. ধারা ৬
  3. ধারা ৫
  4. ধারা ৪
সঠিক উত্তর:
ধারা ৬
উত্তর
সঠিক উত্তর:
ধারা ৬
ব্যাখ্যা

⇒ রেজিস্ট্রেশন অ্যাক্ট, ১৯০৮-এর ধারা ৬ অনুসারে, সরকার উপযুক্ত মনে করে সরকারি কর্মকর্তা বা অন্য কোনো ব্যক্তিকে রেজিস্ট্রার এবং সাব-রেজিস্ট্রার হিসেবে নিয়োগ দিতে পারে।
⇒ রেজিস্ট্রেশন আইন, ১৯০৮ এর ধারা ৬: রেজিস্ট্রার ও সাব-রেজিস্ট্রার:
সরকার, উপযুক্ত মনে করিলে, সরকারি কর্মকর্তা বা অন্য কোন ব্যক্তিকে, পূর্বোল্লিখিত পদ্ধতিতে গঠিত, কতিপয় জেলায় এবং কতিপয় উপ জেলায়, যথাক্রমে রেজিস্ট্রার এবং সাব-রেজিস্ট্রার, হিসাবে নিয়োগ প্রদান করিতে পারিবে। 
------------
⇒ Section 6. Registrars and Sub-Registrars:
The Government may appoint such persons, whether public officers or not, as it thinks proper, to be Registrars of the several districts, and to be Sub-Registrars of the several sub-districts, formed as aforesaid, respectively.

৫৮৯.
'Every agreement of which the object or consideration is unlawful is void.'- The Contract Act, 1872 এর কত ধারায় বলা হয়েছে?
  1. ২৩ ধারায়
  2. ২৫ ধারায়
  3. ২৭ ধারায়
  4. ২৯ ধারায়
সঠিক উত্তর:
২৩ ধারায়
উত্তর
সঠিক উত্তর:
২৩ ধারায়
ব্যাখ্যা

• The Contract Act, 1872: Section 23. What considerations and objects are lawful and what not:
The consideration or object of an agreement is lawful, unless- it is forbidden by law; or is of such a nature that, if permitted, it would defeat the provisions of any law; or is fraudulent; or involves or implies injury to the person or property of another; or the Court regards it as immoral, or opposed to public policy.

In each of these cases, the consideration or object of an agreement is said to be unlawful. Every agreement of which the object or consideration is unlawful is void.

• চুক্তি আইনের ২৩ ধারার বিধান: কোন কোন প্রতিদানসমূহ এবং উদ্দেশ্যাবলি আইনানুগ এবং কোন কোনটি আইনানুগ নয়:
কোন সম্মতির প্রতিদান বা উদ্দেশ্য আইনানুগ হয় যদি না তা আইন দ্বারা নিষিদ্ধ করা না হয়; বা তা কোন আইনের বিধানাবলি ব্যর্থ করে; বা তা প্রতারণাপূর্ণ হয়; বা তা অন্য ব্যক্তির বা অন্যের সম্পত্তির জন্য ক্ষতিকর পরিগণিত হয়; বা তা আদালত অযৌক্তিক বা জননীতির পরিপন্থি মনে করেন।

এরূপ প্রতিটি ক্ষেত্রে চুক্তির প্রতিদান বা উদ্দেশ্যকে বেআইনি বলা হয়। যে সকল চুক্তির উদ্দেশ্য বা প্রতিদান বেআইনি সেগুলো বাতিল।

৫৯০.
A transfer of immovable property made with the intent to defeat or delay the creditors of the transferor shall be:
  1. Void
  2. Voidable at the discretion of the court
  3. Voidable at the option of any creditor so defeated or delayed
  4. None of the above
সঠিক উত্তর:
Voidable at the option of any creditor so defeated or delayed
উত্তর
সঠিক উত্তর:
Voidable at the option of any creditor so defeated or delayed
ব্যাখ্যা
• শঠতামূলক হস্তান্তর (Fraudulent transfer):

৫৩ ধারা অনুসারে,
হস্তান্তরকারী তার পাওনাদারদের (creditors) ঠকানো বা পাওনা আদায়ে বিলম্বিত করার উদ্দেশ্যে যদি কোন স্থাবর সম্পত্তি হস্তান্তর করে, তাহলে যেকোন পাওনাদারের দাবী অনুযায়ী উক্ত হস্তান্তর বাতিলযোগ্য বিবেচিত হবে।

⇒ পরবর্তী হস্তান্তর গ্রহীতাকে ঠকানাের উদ্দেশ্যে পূর্বে সম্পাদিত প্রত্যেকটি বিনামূল্যের হস্তান্তর পরবর্তী হস্তান্তর গ্রহীতার দাবিক্রমে বাতিল বলে বিবেচিত হবে।
⇒ পরবর্তী কোনো একটি হস্তান্তর মূল্যের বিনিময়ে করা হয়েছে, কেবল এ কারণেই ধরে নেয়া হবে না যে, পূর্বের বিনামূল্যের হস্তান্তরটি পরবর্তী হস্তান্তর গ্রহীতাকে ঠকানাের জন্য করা হয়েছিল।

Section 53: Fraudulent transfer

(1) Every transfer of immoveable property made with intent to defeat or delay the creditors of the transferor shall be voidable at the option of any creditor so defeated or delayed. Nothing in this sub-section shall impair the rights of a transferee in good faith and for consideration. Nothing in this sub-section shall affect any law for the time being in force relating to insolvency. 
 
A suit instituted by a creditor (which term includes a decree-holder whether he has or has not applied for execution of his decree) to avoid a transfer on the ground that it has been made with intent to defeat or delay the creditors of the transferor, shall be instituted on behalf, or for the benefit of, all the creditors. 
 
(2) Every transfer of immoveable property made without consideration with intent to defraud a subsequent transferee shall be voidable at the option of such transferee. 
For the purposes of this sub-section, no transfer made without consideration shall be deemed to have been made with intent to defraud by reason only that a subsequent transfer for consideration was made.
৫৯১.
অকৃষি জমির উন্নয়ন কাজ সংক্রান্ত প্রশ্ন দেখা দিলে, কে সিদ্ধান্ত দিবেন?
  1. ভূমি রাজস্ব কর্মকর্তা
  2. ডেপুটি কমিশনার
  3. ভূমি জরিপ কর্মকর্তা
  4. দেওয়ানি আদালত
সঠিক উত্তর:
ডেপুটি কমিশনার
উত্তর
সঠিক উত্তর:
ডেপুটি কমিশনার
ব্যাখ্যা
• অকৃষি প্রজাস্বত্ব আইন, ১৯৪৯ এর ৬৬ ধারার বিধান- উন্নয়ন ইত্যাদি করার অধিকারের প্রশ্নে কালেক্টর সিদ্ধান্ত দিবেন:
১) যদি অকৃষি প্রজা ও তার ভূ-স্বত্বাধিকারীর মধ্যে এমন প্রশ্ন উঠে-
ক) উন্নয়ন কাজ করার অধিকার সম্বন্ধে; বা
খ) কোন বিশেষ একটি কাজ উন্নয়নমূলক কি না, 

তখন যে কোন পক্ষের আবেদন অনুযায়ী ডেপুটি কমিশনার সে সম্পর্কে সিদ্ধান্ত প্রদান করবেন।

২) ডেপুটি কমিশনারের প্রদত্ত আদেশের তারিখ থেকে ৩০ দিনের মধ্যে জেলা জজের নিকট আপিল করা যাবে। এরূপ আপিলের ক্ষেত্রে জেলা জজের সিদ্ধান্ত চূড়ান্ত।
৫৯২.
নিবন্ধন আইন, ১৯০৮ এর ধারা ৭৭ অনুযায়ী রেজিস্ট্রারের অগ্রাহ্যের আদেশের পর কত দিনের মধ্যে মামলা দায়ের করতে হবে?
  1. ১৫ দিন
  2. ৩০ দিন
  3. ৬০ দিন
  4. ৯০ দিন
সঠিক উত্তর:
৩০ দিন
উত্তর
সঠিক উত্তর:
৩০ দিন
ব্যাখ্যা

⇒ রেজিস্ট্রেশন আইন, ১৯০৮ এর ধারা ৭৭(১) অনুসারে, রেজিস্ট্রার কর্তৃক দলিল নিবন্ধন অগ্রাহ্য করার আদেশ প্রদানের পর ৩০ দিনের মধ্যে সংশ্লিষ্ট দেওয়ানি আদালতে মামলা দায়ের করতে হবে। এই মামলার মাধ্যমে আদালতের কাছে দলিলটি নিবন্ধনের জন্য ডিক্রি চাওয়া যায়।

⇒ The Registration Act, 1908 এর ৭৭ ধারা: রেজিস্ট্রার কর্তৃক অগ্রাহ্যের আদেশের ক্ষেত্রে মামলা:
(১) যেক্ষেত্রে রেজিস্ট্রার ধারা ৭২ বা ধারা ৭৬ এর অধীন দলিল নিবন্ধনের জন্য আদেশ প্রদানে অস্বীকৃতি জ্ঞাপন করেন, সেইক্ষেত্রে উক্ত দলিলের কোন গ্রহীতা, তাহার প্রতিনিধি, মনোনীত ব্যক্তি বা এজেন্ট উক্ত অগ্রাহ্যের আদেশ প্রদানের পর ৩০ (ত্রিশ) দিনের মধ্যে যে দেওয়ানি আদালতের আদি এখতিয়ারের স্থানীয় সীমানার মধ্যে অবস্থিত কার্যালয়ে দলিলটি নিবন্ধনের জন্য দাখিল করা হইয়াছিল, সেই কার্যালয়ে দলিলটি নিবন্ধিত হওয়ার নির্দেশ-সংবলিত ডিক্রি লাভের উদ্দেশ্যে উক্ত আদালতে মামলা দায়ের করিতে পারিবেন, যদি এইরূপ ডিক্রি প্রদানের পর ত্রিশ দিনের মধ্যে নিবন্ধনের জন্য দলিলটি যথাযথরূপে দাখিল করা হয়।

তবে শর্ত থাকে যে, মামলা দায়ের করিতে ব্যর্থতা বা এই ধারার অধীন দায়েরকৃত মামলার খারিজ হইয়া যাওয়া, পক্ষকে অন্য কোন প্রতিকার পাওয়ার অধিকার হইতে বঞ্চিত করিবে না, যাহা তিনি অনিবন্ধিত দলিলের ভিত্তিতে পাইতে পারিতেন।

(২) প্রয়োজনীয় পরিবর্তনসহ ধারা ৭৫ এর উপ-ধারা (২) ও (৩) এ বর্ণিত বিধানাবলি এইরূপ কোন ডিক্রি অনুসারে নিবন্ধনের জন্য দাখিলকৃত সকল দলিলের ক্ষেত্রে প্রযোজ্য হইবে, এবং, এই আইনে যাহা কিছুই থাকুক না কেন, দলিলটি উক্তরূপ মামলায় সাক্ষ্য হিসাবে গ্রহণযোগ্য হইবে।
----------
⇒ Section 77- Suit in case of order of refusal by Registrar: 
(1) Where the Registrar refuses to order the document to be registered, under section 72 or section 76, any person claiming under such document, or his representative, assign or agent, may, within thirty days after the making of the order of refusal, institute in the Civil Court, within the local limits of whose original jurisdiction is situate the office in which the document is sought to be registered, a suit far a decree directing the document to be registered in such office if it be duly presented for registration within thirty days after the passing of such decree: 
Provided that failure to file a suit or the dismissal of a suit filed under this section shall not disentitle a party to any other remedy to which he may be entitled, on the basis of the unregistered document. 

(2) The provisions contained in sub-sections (2) and (3) of section 75 shall, mutatis mutandis, apply to all documents presented for registration in accordance with any such decree, and, notwithstanding anything contained in this Act, the document shall be receivable in evidence in such suit.

৫৯৩.
এস, এ খতিয়ান কোন আইনের অধীনে তৈরি?
  1. Bengal Tenancy Act, 1885
  2. The Survey Act, 1875
  3. State Acquisition and Tenancy Act, 1950
  4. Cadastral Survey Act, 1888
সঠিক উত্তর:
State Acquisition and Tenancy Act, 1950
উত্তর
সঠিক উত্তর:
State Acquisition and Tenancy Act, 1950
ব্যাখ্যা

এস.এ (SA) খতিয়ান:
- SA খতিয়ান বলতে বোঝায় State Acquisition খতিয়ান, অথবা Settlement Attestation খতিয়ান।
- এটি অনেক সময় PS খতিয়ান বা Pakistan Survey খতিয়ান নামেও পরিচিত।
- এই খতিয়ান State Acquisition and Tenancy Act, 1950 এর অধীনে প্রস্তুত করা হয়েছিল।
- এটি বাস্তব/মাঠ জরিপের ভিত্তিতে তৈরি নয়, বরং জমিদার বা মালিকের দেওয়া তথ্যের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল।
- এই খতিয়ান খুব একটা নির্ভরযোগ্য নয়।

৫৯৪.
নিবন্ধনের অবৈধতা সম্পর্কে সর্বপ্রথম অবগত হওয়ার পর পুনঃনিবন্ধনের জন্য দলিল দাখিল করতে হবে কত মাসের মধ্যে?
  1. ৩ মাস
  2. ৪ মাস
  3. ৬ মাস
  4. ২ মাস
সঠিক উত্তর:
৪ মাস
উত্তর
সঠিক উত্তর:
৪ মাস
ব্যাখ্যা

⇒নিবন্ধন আইনের ২৩ক ধারার বিধান মতে: দলিল নিবন্ধন করার ক্ষমতাসম্পন্ন নয় এমন ব্যক্তি রেজিস্ট্রার বা সাব রেজিস্ট্রারের নিকট কোন দলিল দাখিল করে নিবন্ধন করলে তা অবৈধ বলে গণ্য হবে।
- উক্ত দলিলের নিবন্ধন অবৈধ হয়েছে জানার দিন থেকে ৪ মাসের মধ্যে পুনরায় রেজিস্ট্রারের নিকট নিবন্ধনের জন্য দাখিল করতে হবে।

⇒ নিবন্ধন আইনের ২৩ক ধারার বিধান: কতিপয় দলিলের পুনঃনিবন্ধন (Re-registration of certain documents):
- যদি কোন ক্ষেত্রে দলিল দাখিল করার ক্ষমতা প্রাপ্ত ব্যক্তি ছাড়া অন্য কোন ব্যক্তি কর্তৃক নিবন্ধনযোগ্য কোন দলিল নিবন্ধনের জন্য রেজিস্ট্রার বা সাব-রেজিস্ট্রারের নিকট পেশ করে এবং উক্ত দলিল নিবন্ধিত হয়, তবে উক্ত দলিলের দাবিদার এমন কোন ব্যক্তি উক্ত দলিল নিবন্ধনের অবৈধতা সম্পর্কে সর্বপ্রথম অবগত হওয়ার পর ৪ মাসের মধ্যে জেলার যেই রেজিস্ট্রারের অফিসে দলিলটি প্রথম নিবন্ধিত হয়েছিল ঐ রেজিস্ট্রারের অফিসে পুনরায় নিবন্ধনের জন্যে দাখিল করতে বা দাখিল করাতে পারেন এবং রেজিস্ট্রার যদি এই মর্মে সন্তুষ্ট হন যে-
- দলিলটি দাখিল করার প্রকৃত ক্ষমতা প্রাপ্ত ব্যক্তি ছাড়া অন্য কোন ব্যক্তির নিকট হতে দলিলটি নিবন্ধনের জন্য গৃহীত হয়েছিল, তবে তিনি দলিলটি পুনঃনিবন্ধনের বিষয়ে এরূপভাবে অগ্রসর হবেন যেন তা পূর্বে কোন সময় নিবন্ধিত হয়নি এবং যেন পুনঃনিবন্ধনের জন্য উপস্থাপন প্রদত্ত সময়ের মধ্যে দলিল নিবন্ধনের জন্য দাখিল করার অনুমোদিত সময়ের মধ্যেই হয়েছে;
- দলিল নিবন্ধন বিষয়ক এই আইনের সকল শর্ত উক্ত পুনঃনিবন্ধনে প্রযোজ্য হবে;
- উক্ত দলিল যদি এই ধারার শর্তাবলি অনুযায়ী যথেষ্টরূপে পুনরায় নিবন্ধিত হয় সেক্ষেত্রে তার প্রথম নিবন্ধনের তারিখেই সঠিকরূপে নিবন্ধিত হয়েছে বলে গণ্য হবে।
----------------------
Section-23A. Re-registration of certain documents:
-Notwithstanding anything to the contrary contained in this Act, if in any case a document requiring registration has been accepted for registration by a Registrar or Sub-Registrar from a person not duly empowered to present the same, and has been registered, any person claiming under such document may, within four months from this first becoming aware that the registration of such document is invalid, present such document or cause the same to be presented, in accordance with the provisions of Part VI for re-registration in the office of the Registrar of the district in which the document was originally registered; and upon the Registrar being satisfied that the document was so accepted for registration from a person not duly empowered to present the same, he shall proceed to the re-registration of the document as if it had not been previously registered, and as if such presentation for re-registration was a presentation for registration made within the time allowed therefor under Part IV, and all the provisions of this Act, as to registration of documents, shall apply to such re-registration; and such document, if duly re-registered in accordance with the provisions of this section, shall be deemed to have been duly registered for all purposes from the date of its original registration:
 
Provided that, within three months from the twelfth day of September, 1917, any person claiming under a document to which this section applies may present the same or cause the same to be presented for re-registration in accordance with this section, whatever may have been the time when he first became aware that the registration of the document was invalid.

৫৯৫.
চুক্তি গঠনের প্রথম ধাপ কোনটি?
  1. সম্মতি
  2. প্রস্তাব
  3. প্রতিশ্রুতি
  4. নিবন্ধন
সঠিক উত্তর:
প্রস্তাব
উত্তর
সঠিক উত্তর:
প্রস্তাব
ব্যাখ্যা
চুক্তি (Contract) গঠনের জন্য সাধারণত নিচের ধাপগুলো অনুসরণ করা হয়:ণ

১. প্রস্তাব (Proposal / Offer):
- এটাই চুক্তি গঠনের প্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ।
- যখন একজন ব্যক্তি অন্যকে কিছু করার বা না করার ইচ্ছা প্রকাশ করে এবং সেই কাজের জন্য অপর পক্ষের সম্মতি চায়, তখন তাকে প্রস্তাব বলা হয়।

উদাহরণ:
রাহুল একজন গাড়ি বিক্রেতা। সে জয়নালকে বলে, “আপনাকে আমি আমার গাড়িটি ৫ লক্ষ টাকায় দিতে চাই।”- এটি একটি প্রস্তাব।

২. সম্মতি (Acceptance):
যদি প্রস্তাবপ্রাপ্ত ব্যক্তি প্রস্তাবে সম্মতি দেয়, তাহলে সেটি প্রস্তাব গ্রহণ হিসেবে গণ্য হয় এবং তখন প্রস্তাবটি প্রতিশ্রুতি (Promise)-তে রূপ নেয়।

৩. প্রতিশ্রুতি (Promise) ও চুক্তি:
যখন সম্মতির সাথে কোনো বিনিময়মূল্য বা consideration জড়িত থাকে, তখন সেটা আইনত চুক্তি (Contract) হিসেবে গণ্য হয়।
৫৯৬.
কোনো বেসরকারি ব্যবসা সংক্রান্ত চুক্তির ক্ষেত্রে চুক্তি ভঙ্গের জন্য ক্ষতিপূরণ নির্ধারিত থাকলে ক্ষতিগ্রস্ত পক্ষ The Contract Act, 1908 এর ধারা ৭৪ অনুযায়ী কিরূপ ক্ষতিপূরণ পাবে?
  1. চুক্তিতে উল্লিখিত ক্ষতিপূরণ
  2. চুক্তিতে উল্লিখিত ক্ষতিপূরণের ২/৩ ভাগ
  3. চুক্তিতে উল্লিখিত ক্ষতিপূরণসহ ৬.৫% সুদ
  4. চুক্তিতে উল্লিখিত ক্ষতিপূরণের সীমার মধ্যে যৌক্তিক ক্ষতিপূরণ
সঠিক উত্তর:
চুক্তিতে উল্লিখিত ক্ষতিপূরণের সীমার মধ্যে যৌক্তিক ক্ষতিপূরণ
উত্তর
সঠিক উত্তর:
চুক্তিতে উল্লিখিত ক্ষতিপূরণের সীমার মধ্যে যৌক্তিক ক্ষতিপূরণ
ব্যাখ্যা
⇒ চুক্তি আইনের ৭৪ ধারার বিধান জরিমানার শর্তযুক্ত চুক্তিভঙ্গের জন্য ক্ষতিপূরণ:
- যখন কোন চুক্তিভঙ্গ হয় তখন চুক্তিতে যদি এরূপ ভঙ্গের ক্ষেত্রে প্রদেয় অর্থের পরিমাণ উল্লেখ থাকে অথবা
- জরিমানাস্বরূপ অন্য কোন শর্ত যদি চুক্তিতে সংযুক্ত থাকে তাহলে-
চুক্তিভঙ্গের অভিযোগকারী পক্ষ উক্ত ভঙ্গের কারনে তার প্রকৃত কোন ক্ষতি বা লোকসান প্রমাণিত হোক বা না হোক চুক্তিভঙ্গকারী পক্ষের নিকট হতে এভাবে উল্লিখিত পরিমাণের অনধিক যুক্তিসঙ্গত ক্ষতিপূরণ অথবা জরিমানা গ্রহণ করার অধিকারী।

ব্যাখ্যা- পরিশোধে অক্ষমতার তারিখ হতে বর্ধিত সুদের কোন শর্ত জরিমানার শর্ত হতে পারে।

- কোনো বেসরকারি ব্যবসা সংক্রান্ত চুক্তির ক্ষেত্রে চুক্তি ভঙ্গের জন্য ক্ষতিপূরণ নির্ধারিত থাকলে ক্ষতিগ্রস্ত পক্ষ The Contract Act, 1908 এর ধারা ৭৪ অনুযায়ী চুক্তিতে উল্লিখিত ক্ষতিপূরণের সীমার মধ্যে যৌক্তিক ক্ষতিপূরণ পাবে।
---------------
Section 74. Compensation for breach of contract where penalty stipulated for: 
When a contract has been broken, if a sum is named in the contract as the amount to be paid in case of such breach, or if the contract contains any other stipulation by way of penalty, the party complaining of the breach is entitled, whether or not actual damage or loss is proved to have been caused thereby, to receive from the party who has broken the contract reasonable compensation not exceeding the amount so named or, as the case may be, the penalty stipulated for. 
Explanation – A stipulation for increased interest from the date of default may be stipulation by way of penalty.

Exception.–When any person enters into any bail-bond, recognizance or other instrument of the same nature, or, under the provisions of any law, or under the orders of the 2[Government], gives any bond for the performance of any public duty or act in which the public are interested, he shall be liable, upon breach of the condition of any such instrument, to pay the whole sum mentioned therein. 

Explanation -A person who enters into a contract with Government does not necessarily thereby undertake any public duty, or promise to do an act in which the public are interested.
৫৯৭.
কোনটি নির্ধারণের জন্য চুক্তিনামার পক্ষদের 'পারস্পরিক সম্পর্ক' বিবেচনা করতে হয়?
  1. Fraud
  2. Mistake
  3. Coercion
  4. Undue Influence
সঠিক উত্তর:
Undue Influence
উত্তর
সঠিক উত্তর:
Undue Influence
ব্যাখ্যা
• চুক্তিনামার পক্ষদের 'পারস্পরিক সম্পর্ক' বিবেচনা করতে হয় Undue Influence (অযৌক্তিক প্রভাব) নির্ধারণের জন্য। Undue Influence তখন ঘটে, যখন চুক্তির এক পক্ষ অন্য পক্ষের উপর তার প্রভাব খাটিয়ে চুক্তি করতে বাধ্য করে। আদালত এই সম্পর্কের ভিত্তিতে বিচার করে যে চুক্তিটি অযৌক্তিক প্রভাব দ্বারা হয়েছে কিনা।

• চুক্তি আইনের ১৬ ধারায় অনুচিত প্রভাব-এর সংজ্ঞা দেওয়া হয়েছে। ১৬ ধারায় বলা হয়েছে-
 যখন চুক্তির পক্ষবৃন্দের মধ্যে বিদ্যমান সম্পর্কে এ রকম হয় যে, এক পক্ষ অপর পক্ষের ইচ্ছার ওপর কর্তৃত্ব বা অমন চুক্তি করতে সক্ষম থাকে এবং অপর পক্ষের বিরুদ্ধে অন্যায় সুযোগ গ্রহণ করতে সে উক্ত কর্তৃত্বময় অবস্থা ব্যবহার করে, তখন এমন চুক্তি "অসঙ্গত প্রভাব' দ্বারা প্রভাবিত হয়েছে বলে গণ্য হবে।
 
শুধুমাত্র কর্তৃত্বময় অবস্থান থাকলেই হবে না বরং এটাও প্রমাণ করতে হবে যে, অন্যায্য সুবিধা আদায় করার জন্য এমন কর্তৃত্বময় অবস্থান ব্যবহার করা হয়েছে।
৫৯৮.
The Non-Agricultural Tenancy Act, 1949, ধারা ৮৭ এর অধীনে কোন কোন ব্যক্তি আবেদন করতে পারেন?
  1. যেকোন ব্যক্তি
  2. শুধুমাত্র জমির মালিক
  3. শুধুমাত্র অ-কৃষি ভূমির প্রজা
  4. জমিদার ও অ-কৃষি ভূমির প্রজা উভয়েই
সঠিক উত্তর:
জমিদার ও অ-কৃষি ভূমির প্রজা উভয়েই
উত্তর
সঠিক উত্তর:
জমিদার ও অ-কৃষি ভূমির প্রজা উভয়েই
ব্যাখ্যা
The Non-Agricultural Tenancy Act, 1949, ধারা ৮৭: এই আইনের অধীন কার্যধারায় বিচারব্যবস্থার এখতিয়ার:
যখন এই আইনের অধীনে কোনো আদালতকে কোনো আদেশ প্রদানের ক্ষমতা দেওয়া হয়, যেটি কোনো জমিদার বা অ-কৃষি ভূমির প্রজা (non-agricultural tenant) আবেদনক্রমে দেওয়া হবে, তখন উক্ত আবেদন সেই দেওয়ানি আদালতে (Civil Court) দাখিল করতে হবে, যে আদালত উক্ত ভাড়াকৃত অ-কৃষি ভূমির দখল সংক্রান্ত মামলা গ্রহণের এখতিয়ার রাখে, যার প্রেক্ষিতে উক্ত আবেদনটি করা হয়েছে।

সারাংশ:
যে দেওয়ানি আদালত অ-কৃষি জমির দখল সংক্রান্ত মামলা গ্রহণ করতে পারে, সেই আদালতেই এই আইনের অধীনে landlord বা tenant আবেদন করতে পারবেন।
৫৯৯.
খসড়া রেকর্ড অব রাইটস প্রকাশের উদ্দেশ্য কী?
  1. ভূমি কর নির্ধারণ
  2. কৃষকদের তালিকা তৈরি
  3. জমি বিক্রির অনুমোদন
  4. আপত্তি গ্রহণ ও বিবেচনা করা
সঠিক উত্তর:
আপত্তি গ্রহণ ও বিবেচনা করা
উত্তর
সঠিক উত্তর:
আপত্তি গ্রহণ ও বিবেচনা করা
ব্যাখ্যা
ধারা ১৯: Draft and final publication of the record-of-rights (রেকর্ড অব রাইটস-এর খসড়া ও চূড়ান্ত প্রকাশনা)-
(১) যখন কোনো রেকর্ড অব রাইটস (খতিয়ান) প্রস্তুত বা সংশোধিত হয়ে ধারা ১৮-এ উল্লেখিত তথ্যসমূহ অন্তর্ভুক্ত করে তখন রাজস্ব কর্মকর্তা নির্ধারিত পদ্ধতি ও নির্ধারিত সময়সীমা অনুযায়ী উক্ত রেকর্ড অব রাইটস-এর একটি খসড়া প্রকাশ করবেন এবং প্রকাশনার সময়সীমার মধ্যে উক্ত রেকর্ডের কোনো তথ্যের বিরুদ্ধে বা কোনো তথ্য বাদ পড়ার বিষয়ে আপত্তি জানালে তা গ্রহণ ও বিবেচনা করবেন।

(২) উপ-ধারা (১) অনুযায়ী করা আপত্তির ওপর রাজস্ব কর্মকর্তার দ্বারা প্রদত্ত আদেশে কেউ যদি অসন্তুষ্ট হন, তাহলে তিনি নির্ধারিত নিয়ম ও নির্ধারিত সময়সীমার মধ্যে সহকারী সেটেলমেন্ট অফিসার-সমমর্যাদার বা তদূর্ধ্ব কোনো নির্ধারিত রাজস্ব কর্তৃপক্ষের কাছে আপিল করতে পারবেন।

(৩) উপর্যুক্ত সকল আপত্তি ও আপিল সরকার কর্তৃক প্রণীত বিধি অনুসারে বিবেচনা ও নিষ্পত্তি করার পর, রাজস্ব কর্মকর্তা রেকর্ডটি চূড়ান্তভাবে প্রণয়ন করবেন এবং নির্ধারিত পদ্ধতিতে তা চূড়ান্তভাবে প্রকাশ করবেন। এই চূড়ান্ত প্রকাশনা একটি চূড়ান্ত প্রমাণ হিসাবে গণ্য হবে যে রেকর্ডটি এই অধ্যায় অনুযায়ী সঠিকভাবে প্রস্তুত বা সংশোধিত হয়েছে।

(৪) উপ-ধারা (৩) অনুযায়ী যখন রেকর্ড অব রাইটস চূড়ান্তভাবে প্রকাশিত হবে, তখন রাজস্ব কর্মকর্তা রাজস্ব বোর্ড কর্তৃক নির্ধারিত সময়সীমার মধ্যে এই চূড়ান্ত প্রকাশনা ও তার তারিখ উল্লেখ করে একটি সনদ প্রস্তুত করবেন এবং উক্ত সনদে তার নাম ও পদবিসহ তারিখ লিখে স্বাক্ষর করবেন।
৬০০.
"Nothing in this section shall take away the right of pre-emption conferred on any person by Muhammadan Law." Non-Agricultural Tenancy Act, 1949 এর কত ধারার বিধান?
  1. 24(8)
  2. 24(10)
  3. 24(9)
  4. 24(7)
সঠিক উত্তর:
24(10)
উত্তর
সঠিক উত্তর:
24(10)
ব্যাখ্যা
Non-Agricultural Tenancy Act, 1949 Section 24 Power of the co-sharer or the immediate landlord of transferor to purchase:

- Section 24(10) Nothing in this section shall take away the right of pre-emption conferred on any person by Muhammadan Law.


-এটি Non-Agricultural Tenancy Act, 1949 এর 24(10) ধারার বিধান।