বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

Property Related Law

মোট প্রশ্ন৭৬৭এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

Property Related Law

PrepBank · পাতা / · ১০০ / ৭৬৭

.
The Transfer of Property Act, 1882 এ বিধানে সম্পত্তির বিক্রয় চুক্তিতে দলিল সম্পাদন ও রেজিষ্ট্রির সময় উল্লেখ না থাকলে কত সময় ধরে নিতে হবে?
  1. ২ মাস
  2. ৪ মাস
  3. ৬ মাস
  4. ১ মাস
সঠিক উত্তর:
৬ মাস
উত্তর
সঠিক উত্তর:
৬ মাস
ব্যাখ্যা

⇒ The Transfer of Property Act, 1882 এর ৫৪ক ধারার বিধান বিক্রয় চুক্তি নিবন্ধিত হতে হবে, প্রভৃতি:
 হস্তান্তরগ্রহীতা সম্পত্তি বা এর কোন অংশের দখল গ্রহণ করুক বা না করুক, কোন স্থাবর সম্পত্তির বিক্রয় চুক্তি শুধুমাত্র লিখিত দলিল সম্পাদন এবং The Registration Act, 1908 এর আওতায় রেজিস্ট্রেশনের মাধ্যমে করা যাবে।
- স্থাবর সম্পত্তির বিক্রয় চুক্তিতে বিক্রয় দলিল সম্পাদন ও রেজিস্ট্রেশনের জন্য যে সময়ের উল্লেখ থাকবে রেজিস্ট্রেশনের তারিখ হতে তা কার্যকর হবে এবং যদি কোন সময় উল্লেখ না থাকে তাহলে এই সময় ৬ মাস ধরে নিতে হবে
--------------
⇒ The Transfer of Property Act, 1882 Section 54A. Contract for sale to be registered, etc.
Notwithstanding anything to the contrary contained in this Act or any other law for the time being in force, a contract for sale of any immoveable property can be made only by an instrument in writing and registered under the Registration Act, 1908, whether or not the transferee has taken possession of the property or any part thereof. 

In a contract for sale of any immoveable property, a time, to be effective from the date of registration, shall be mentioned for execution and registration of the instrument of sale, and if no time is mentioned, six months shall be deemed to be the time.

.
ধারা ১১৭ অনুযায়ী, কৃষিকাজের জন্য লীজের ক্ষেত্রে সরকার কখন প্রজ্ঞাপন কার্যকর করতে পারে?
  1. প্রকাশের সাথে সাথে
  2. ছয় মাস পর
  3. তিন মাস পর
  4. এক মাস পর
সঠিক উত্তর:
ছয় মাস পর
উত্তর
সঠিক উত্তর:
ছয় মাস পর
ব্যাখ্যা
ধারা ১১৭: কৃষিকাজের জন্য লীজের অব্যাহতি (Exemption of leases for agricultural purposes)-
এই অধ্যায়ের কোনো বিধান কৃষিকাজের জন্য দেওয়া লীজের ক্ষেত্রে প্রযোজ্য হবে না, তবে এমন ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে, যদি সরকার সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা ঘোষণা করে যে, এই অধ্যায়ের সব বা কিছু বিধান কৃষিকাজের জন্য দেওয়া সব বা কোনো লীজের ক্ষেত্রে, সেসময়ের প্রচলিত স্থানীয় আইনসহ বা তার অধীন, প্রযোজ্য হবে।

তবে, এই ধরনের প্রজ্ঞাপন প্রকাশের ছয় মাস পর তা কার্যকর হবে।
.
A Contract by which one party promises to save the other from loss caused to him by the conduct of the promisor himself or by the conduct of any other person, is called-
  1. Contract of Guarantee
  2. Contract of Wagering
  3. Contract of Bailment
  4. Contract of Indemnity
সঠিক উত্তর:
Contract of Indemnity
উত্তর
সঠিক উত্তর:
Contract of Indemnity
ব্যাখ্যা
• Section 124- "Contract of indemnity" defined:
A contract by which one party promises to save the other from loss caused to him by the conduct of the promisor himself, or by the conduct of any other person, is called a "contract of indemnity".

Illustration-
A contracts to indemnify B against the consequences of any proceedings which C may take against B in respect of a certain sum of 200 Taka. This is a contract of indemnity.

চুক্তি আইনের ১২৪ ধারা- "ক্ষতিপূরণের চুক্তি”-এর সংজ্ঞা:
যে চুক্তির মাধ্যমে এক পক্ষ অপর পক্ষকে স্বয়ং অঙ্গীকারকারীর আচরণ বা অন্য কোন ব্যক্তির আচরণ হতে সৃষ্ট ক্ষতি হতে রক্ষা করার অঙ্গীকার করেন, তাকে ক্ষতিপূরণের চুক্তি বলে।

উদাহরণ:
ক কোন বিশেষ ২০০ টাকা সম্পর্কে খ-এর বিরুদ্ধে গ-এর সম্ভাব্য আইনগত কার্যধারা পরিচালনার বিরুদ্ধে খ-কে ক্ষতিপূরণ প্রদানের জন্য চুক্তি করেন। তা একটি ক্ষতিপূরণের চুক্তি।
.
The State Acquisition and Tenancy Act 1950 এর কত ধারার বিধান মতে সরকার যে কোন সংখ্যক Land Survey Tribunal গঠন করতে পারে?
  1. ১৪৫
  2. ১৪৫ক
  3. ১৪৫খ
  4. ১৪৬
সঠিক উত্তর:
১৪৫ক
উত্তর
সঠিক উত্তর:
১৪৫ক
ব্যাখ্যা
- The State Acquisition and Tenancy Act 1950 এর ১৪৫ক (১) ধারার বিধান ভূমি জরিপ ট্রাইব্যুনাল (Land Survey Tribunal) প্রতিষ্ঠা:
- সরকার গেজেটে প্রজ্ঞাপন দ্বারা ধারা ১৪৪ এর অধীনে সর্বশেষ সংশোধিত খতিয়ান চূড়ান্ত প্রকাশের ফলে সৃষ্ট মামলার নিষ্পত্তির উদ্দেশ্যে প্রয়োজনীয় সংখ্যক ভূমি জরিপ ট্রাইব্যুনাল স্থাপন করতে পারবেন।
----------
Land Survey Tribunal:
- Section 145A. (1) The Government may, by notification in the official Gazette, establish as many Land Survey Tribunals as may be required to dispose of the suits arising out of the final publication of the last revised record-of-rights prepared under section 144.
.
সম্পত্তি হস্তান্তর আইনের কোন ধারায় “প্রতীয়মান মালিক কর্তৃক হস্তান্তর” এর বিধান আছে?
  1. ধারা ৩৮
  2. ধারা ৪১
  3. ধারা ৪৩
  4. ধারা ৪০
সঠিক উত্তর:
ধারা ৪১
উত্তর
সঠিক উত্তর:
ধারা ৪১
ব্যাখ্যা

⇒ সম্পত্তি হস্তান্তর আইন, ১৮৮২-এর ধারা ৪১-এ "প্রতীয়মান মালিক কর্তৃক হস্তান্তর" (Transfer by Ostensible Owner)-এর বিধান রয়েছে। এই ধারা অনুসারে, যদি কোনো ব্যক্তি প্রকৃত মালিকদের প্রত্যক্ষ বা পরোক্ষ সম্মতিতে স্থাবর সম্পত্তির প্রতীয়মান মালিক হিসাবে থাকে এবং সরল বিশ্বাসে ও যুক্তিসঙ্গত সাবধানতা নিয়ে কোনো গ্রহীতা মূল্যের বিনিময়ে তা ক্রয় করে, তাহলে হস্তান্তরকারীর প্রকৃত হস্তান্তর ক্ষমতা না থাকলেও হস্তান্তরটি বাতিলযোগ্য হবে না।

⇒ সম্পত্তি হস্তান্তর আইনের ৪১ ধারার বিধান: প্রতীয়মান মালিক কর্তৃক হস্তান্তর: যখন কোন ব্যক্তি, স্থাবর সম্পত্তিতে স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিগণের প্রত্যক্ষ বা পরোক্ষ সম্মতিক্রমে, ঐ সম্পত্তির প্রতীয়মান মালিক বলে পরিগণিত হয় এবং মূল্যের বিনিময়ে সে তা হস্তান্তর করে, তখন তার হস্তান্তরের ক্ষমতা নির্ধারণের জন্য গৃহীত যুক্তিসঙ্গত সাবধানতা গ্রহণ করে থাকলে এবং সরল বিশ্বাসে কার্য করে থাকলে, দাতার হস্তান্তরের ক্ষমতা ছিল না, এই যুক্তিতে হস্তান্তর বাতিলযোগ্য হবে না।
----------------
⇒ The Transfer of Property Act, 1882 Section 41. Transfer by ostensible owner:
- Where, with consent, express or implied, of the persons interested in immoveable property, a person is the ostensible owner of such property and transfers the same for consideration, the transfer shall not be voidable on the ground that the transferor was not authorised to make it: provided that the transferee, after taking reasonable care to ascertain that the transferor had power to make the transfer, has acted in good faith.

.
চুক্তি আইনের ১১ ধারা অনুযায়ী, চুক্তি সম্পাদনের জন্য নিম্নের কোন শর্তটি প্রয়োজনীয় নয়?
  1. শিক্ষিত হওয়া
  2. সাবালক হওয়া
  3. সুস্থ মনের অধিকারী হওয়া
  4. আইন দ্বারা অযোগ্য না হওয়া
সঠিক উত্তর:
শিক্ষিত হওয়া
উত্তর
সঠিক উত্তর:
শিক্ষিত হওয়া
ব্যাখ্যা

⇒ চুক্তি আইন, ১৮৭২ এর ধারা ১১ অনুযায়ী চুক্তি সম্পাদনের জন্য যে শর্তগুলো আবশ্যক, সেগুলো হলো—
- ব্যক্তি সাবালক হতে হবে
- ব্যক্তি সুস্থ মনের অধিকারী হতে হবে
- ব্যক্তি কোনো আইনে চুক্তি করার জন্য অযোগ্য ঘোষিত হওয়া যাবে না
→  শিক্ষিত হওয়া (educated) — এই শর্তটি ধারা ১১–তে কোথাও উল্লেখ নেই।
অতএব, শিক্ষিত না হলেও একজন ব্যক্তি আইনত চুক্তি করার যোগ্য হতে পারেন।

⇒ কারা চুক্তি সম্পাদনে যোগ্যতা চুক্তি আইনের ১১ ধারায় বলা হয়েছে। এ ধারায় বলা হয়েছে যে, প্রত্যেক ব্যক্তিই চুক্তি করার যোগ্য যদি সে নিজ আইনে সাবালক, এবং সুস্থ মনের অধিকারীএবং নিজ আইনে চুক্তি করার জন্য অযোগ্য না হন। [Every person is competent to contract who is age of majority according to the law to which he is subject, and sound mind and is not disqualified from contracting by any law to which he is subject.]
 
• চুক্তি করার অযোগ্য ব্যক্তি:
চুক্তি আইনের ১১ ধারা অনুসারে বলা যায় তিন ধরনের ব্যক্তি চুক্তি করা জন্য অযোগ্য। এ ব্যক্তিরা হলেন:
১। নাবালক,
২। অসুস্থ মনের অধিকারী বা মানসিকভাবে অসুস্থ ব্যক্তি এবং
৩। নিজ আইনে অযোগ্য ব্যক্তি।
পূর্বে বলা হয়েছে ব্যক্তি বলতে প্রাকৃতিক এবং কৃত্রিম ব্যক্তি উভয়কে বোঝানো হয়েছে। কৃত্রিম ব্যক্তি যদি আইন অনুসারে গঠিত ও নিবন্ধিত না হয় তাহলে চুক্তি সম্পাদনে অযোগ্য বলে বিবেচিত হবেন।

.
রহিম ব্যাংক থেকে ১০,০০০ টাকা ঋণ নিল। রহিমের বন্ধু করিম ব্যাংকের কাছে প্রতিশ্রুতি দিল যে, রহিম ঋণ পরিশোধে ব্যর্থ হলে সে (করিম) ঐ টাকা পরিশোধ করবে। The Contract Act, 1872 অনুসারে এই পরিস্থিতিতে করিম কে?
  1. ঋণগ্রহীতা
  2. জামিনদার
  3. পাওনাদার
  4. প্রধান দেনাদার
সঠিক উত্তর:
জামিনদার
উত্তর
সঠিক উত্তর:
জামিনদার
ব্যাখ্যা

⇒The Contract Act, 1872 অনুসারে অনাদায়ের ক্ষেত্রে কোনো তৃতীয় ব্যক্তির অঙ্গীকার পালন, অথবা দায় পরিশোধের চুক্তিকে জামিনের চুক্তি (The Contract of Guarantee) বলা হয়।

⇒ চুক্তি আইন, ১৮৭২ এর ধারা ১২৬ অনুসারে:
- জামিনদার (Surety): যে ব্যক্তি তৃতীয় পক্ষের (প্রধান দেনাদার) দায় পরিশোধের গ্যারান্টি প্রদান করে।
- প্রধান দেনাদার (Principal Debtor): যার দায় পরিশোধের গ্যারান্টি দেওয়া হয়।
- পাওনাদার (Creditor): যাকে গ্যারান্টি দেওয়া হয়।
এই ক্ষেত্রে:
- করিম ব্যাংককে গ্যারান্টি দিয়েছে যে রহিম ঋণ পরিশোধে ব্যর্থ হলে সে টাকা পরিশোধ করবে → জামিনদার। 
- রহিম প্রকৃত ঋণগ্রহীতা → প্রধান দেনাদার। 
- ব্যাংক ঋণদাতা → পাওনাদার। 
সুতরাং, করিম জামিনদার (Surety) এর ভূমিকায় রয়েছে।

⇒ চুক্তি আইনের ১২৬ ধারার বিধান "জামিনের চুক্তি", "জামিনদার", "প্রধান দেনাদার" এবং "পাওনাদার" ("Contract of guarantee", "surety", "principal debtor" "creditor"):
- জামিনের চুক্তি: জামিনের চুক্তি হল অনাদায়ের ক্ষেত্রে কোন তৃতীয় ব্যক্তির অঙ্গীকার পালন বা দায় পরিশোধের চুক্তি।
- জামিনদার: যে ব্যক্তি এমন অঙ্গীকার করে তাকে জামিনদার বলে।
- প্রধান দেনাদার: যে ব্যক্তির অনাদায় সম্পর্কে জামিন প্রদান করা হয় তাকে প্রধান দেনাদার বলা হয়।
- পাওনাদার: যে ব্যক্তির নিকট এমন জামিন প্রদান করা হয় তাকে পাওনাদার বলে। জামিনের চুক্তি মৌখিক বা লিখিত উভয় প্রকার হতে পারে।
-----------
⇒ The Contract Act, 1872, Section 126. "Contract of guarantee", "surety", "principal debtor" and "creditor":
 A "contract of guarantee" is a contract to perform the promise, or discharge the liability, of a third person in case of his default.
The person who gives the guarantee is called the "surety": the person in respect of whose default the guarantee is given is called the "principal debtor", and the person to whom the guarantee is given is called the "creditor". A guarantee may be either oral or written.

.
সম্পত্তি হস্তান্তর আইনের ৯ ধারা অনুসারে, মৌখিক হস্তান্তর কখন আইনত অনুমোদিত?
  1. আদালতের মাধ্যমে হস্তান্তরের ক্ষেত্রে
  2. যখন হস্তান্তরের জন্য রেজিস্ট্রেশন বাধ্যতামূলক
  3. যেখানে লিখিত দলিলের আবশ্যকতা আইনে উল্লেখ নেই
  4. ব্যক্তিগত উপহার দেওয়ার ক্ষেত্রে
সঠিক উত্তর:
যেখানে লিখিত দলিলের আবশ্যকতা আইনে উল্লেখ নেই
উত্তর
সঠিক উত্তর:
যেখানে লিখিত দলিলের আবশ্যকতা আইনে উল্লেখ নেই
ব্যাখ্যা

⇒  সম্পত্তি হস্তান্তর আইনের ৯ ধারার বিধান: মৌখিক হস্তান্তর:
যে সকল ক্ষেত্রে লিখিত হওয়ার আবশ্যকতা আইন দ্বারা প্রত্যক্ষ ভাবে উল্লেখ করা হয় নাই, সে সকল ক্ষেত্রে লিখিত দলিল ছাড়াই সম্পত্তি হস্তান্তর করা যেতে পারে।

- Section 9: Oral transfer:
A transfer of property may be made without writing in every case in which a writing is not expressly required by law.

মৌখিক হস্তান্তর (Oral transfer) :
সম্পত্তি হস্তান্তর আইনের ৯ ধারায় বলা হয়েছে, যেসকল ক্ষেত্রে লিখিত দলিলের আবশ্যকতা আইনে সুস্পষ্ট ভাবে উল্লেখ করা হয় নাই, সেসকল ক্ষেত্রে লিখিত দলিল ছাড়াই সম্পত্তি হস্তান্তর করা যেতে পারে। রেজিস্ট্রেশন আইন সম্পত্তি হস্তান্তর আইনের পরিপূরক। সুতরাং যে সকল হস্তান্তরে রেজিস্ট্রেশনের বিধান রয়েছে, তা মৌখিক ভাবে হস্তান্তর করা যায় না। এক্ষেত্রে বলা যায়, যে সকল সম্পত্তির হস্তান্তর লিখিত দলিলের মাধ্যমে হওয়ার প্রয়োজন নেই এবং যে সকল হস্তান্তরের জন্য রেজিস্ট্রেশনের প্রয়োজন নেই সে সকল হস্তান্তর মৌখিক ভাবে করা যায়।

.
The Contract Act, 1872 অনুসারে প্রতিদানবিহীন সম্মতি বাতিল নয়, যদি সেটি _____ হয়।
  1. ক্ষতির আশংকায়
  2. তামাদি বারিত ঋণ শোধে
  3. লিখিত ও প্রতিশ্রুত
  4. লিখিত কিন্তু অনিবন্ধিত
সঠিক উত্তর:
তামাদি বারিত ঋণ শোধে
উত্তর
সঠিক উত্তর:
তামাদি বারিত ঋণ শোধে
ব্যাখ্যা
• চুক্তি আইনের ২৫ ধারায় বলা হয়েছে, প্রতিদানবিহীন চুক্তি বাতিল। সেই সাথে কতিপয় ক্ষেত্রে প্রতিদান ছাড়াই চুক্তি বৈধ উল্লেখ করা হয়েছে, যেমন-
১. স্বাভাবিক ভালোবাসা ও স্নেহজনিত কারণে গঠিত কোন চুক্তি বৈধ। যেমন, স্বাভাবিক স্নেহ ভালোবাসা হেতু ক তার পুত্র খ-কে ১০০০ টাকা দিতে অঙ্গীকার করে। ক তার এই অঙ্গীকার লিখিত এবং নিবন্ধিত করে। এটা একটি বৈধ চুক্তি, যদিও কোন প্রতিদান নেই।
২. অতীত স্বেচ্ছামূলক সেবার জন্য ক্ষতিপূরণ প্রদানের চুক্তি। যেমন- ক, খ-এর ব্যাগ কুড়িয়ে পায় এবং তাকে অর্পণ করে। খ, ক-কে ৫০ টাকা প্রদানের প্রতিশ্রুতি প্রদান করে। এটা একটি বৈধ চুক্তি। অর্থাৎ উক্তিটি পুরোপুরি সত্য।
৩. তামাদি আইনে বাতিল কোনো ঋণ পরিশোধের অঙ্গীকার। যেমন, ক, খ-এর নিকট ১০০০ টাকা ঋণী কিন্তু ঋণটি তামাদিতে বারিত। উক্ত ঋণের মধ্যে ৫০০ টাকা পরিশোধ করার জন্য খ, ক-কে লিখিত প্রতিশ্রুতি দিলো। এটা একটি চুক্তি।
৪. সম্পত্তি দানের ক্ষেত্রে;
৫. পাওনা আদায়ের দাবি ত্যাগ;
৬. বিনা পারিশ্রমিকে গচ্ছিত দান।
অর্থাৎ তামাদি বারিত ঋণ শোধের ক্ষেত্রে প্রতিদান আবশ্যক নয়।
১০.
এস. এ (S.A) খতিয়ান তৈরির কাজ কোন জেলা থেকে শুরু হয়?
  1. কক্সবাজার
  2. দিনাজপুর
  3. পটুয়াখালী
  4. সিলেট
সঠিক উত্তর:
পটুয়াখালী
উত্তর
সঠিক উত্তর:
পটুয়াখালী
ব্যাখ্যা
⇒ এস. এ খতিয়ান:
পাকিস্তান আমলে ১৯৫০ সালে রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইনের চতুর্থ অধ্যায় এর ১৭ হতে ৩১ দ্বারা মতে ১৯৫৬-৬০ সালের দিকে যে খতিয়ান তৈরি করা হয় তাকে এস. এ (State Acquision) খতিয়ান বলে।
- এটা করতে The State Acquisition and Tenancy Act, 1950 এর ১৭ ধারার অধীন State Acquisition Survey এর উপর ভিত্তি করে এস.এ খতিয়ান তৈরী করা হয়েছিল। তাই এই খতিয়ানকে এস.এ খতিয়ান বলা হয়।
- এটা ১৯৫৪ সালে পটুয়াখালীতে শুরু হয়ে ১৯৬৫ সালে ফরিদপুরে শেষ হয়েছিল।
১১.
The State Acquisition Tenancy Act, 1950 এর ১১ ধারার (২) উপধারায় কালেক্টরের আদেশের বিরুদ্ধে কোথায় আপিল করতে হবে?
  1. হাইকোর্ট বিভাগে
  2. জেলা জজের নিকট
  3. ভূমি জরিপ ট্রাইব্যুনালে
  4. ভূমি জরিপ আপিল ট্রাইব্যুনালে
সঠিক উত্তর:
জেলা জজের নিকট
উত্তর
সঠিক উত্তর:
জেলা জজের নিকট
ব্যাখ্যা
• The State Acquisition Tenancy Act, 1950 এর ১৪ ধারা- আপিল:

১১ ধারার (২) উপধারায় কালেক্টরের আদেশে ক্ষুব্ধ কোনো ব্যক্তি উক্ত আদেশের তারিখ হইতে ৩০ দিনের মধ্যে উক্ত এলাকার এখতিয়ারবান জেলা জজের নিকট আপিল দায়ের করিতে পারিবে এবং উক্ত আপিলে জেলা জজের সিদ্ধান্ত চূড়ান্ত হইবে ।

Section 14- Appeal:
Any person who is aggrieved by an order of the Collector under sub-section (2) of section 11 or under sub-section (2) of section 13, may prefer an appeal to the District Judge having jurisdiction over the area within thirty days from the date of such order; and the decision of the District Judge having jurisdiction over the area, on such appeal, shall be final.
১২.
The State Acquisition and Tenancy Act, 1950 এর ১৫০ ধারার অধীনে রাজস্ব কর্মকর্তার নিকট পর্যালোচনার আবেদন কত দিনের মধ্যে করতে হবে?
  1. ১৫ দিন
  2. ৩০ দিন
  3. ৬০ দিন
  4. ৯০ দিন
সঠিক উত্তর:
৩০ দিন
উত্তর
সঠিক উত্তর:
৩০ দিন
ব্যাখ্যা

The State Acquisition and Tenancy Act, 1950 এর ধারা ১৫০: রাজস্ব কর্মকর্তার দ্বারা পর্যালোচনা (Review by Revenue-officer):
(১) কোনো স্বার্থসম্পন্ন পক্ষের আবেদনক্রমে অথবা নিজ উদ্যোগে, একজন রাজস্ব কর্মকর্তা নিজে বা তাঁর পূর্বসূরিদের দ্বারা এই অংশের অধীনে গৃহীত কোনো আদেশ পর্যালোচনা করতে পারেন এবং সেই পর্যালোচনার মাধ্যমে উক্ত আদেশ সংশোধন, বাতিল বা অনুমোদন করতে পারেন:

তবে শর্ত থাকে যে—
(ক) কোনো আদেশের পর্যালোচনার আবেদন সেই আদেশ প্রদানের তারিখ থেকে ত্রিশ দিনের মধ্যে না করা হলে তা গৃহীত হবে না, তবে ত্রিশ দিন অতিবাহিত হওয়ার পর আবেদন করা হলে, আবেদনকারীকে প্রমাণ করতে হবে যে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন না করার যথার্থ কারণ ছিল।
(খ) কোনো আদেশের বিরুদ্ধে যদি আপিল করা হয়ে থাকে বা কোনো উচ্চতর রাজস্ব কর্তৃপক্ষের কাছে সংশোধনের আবেদন করা হয়ে থাকে, তবে সেই আদেশ পর্যালোচনা করা যাবে না।
(গ) কোনো আদেশ পর্যালোচনার মাধ্যমে সংশোধন বা বাতিল করার আগে সংশ্লিষ্ট পক্ষকে যুক্তিসঙ্গত নোটিশ প্রদান করতে হবে যেন তারা উপস্থিত হয়ে নিজেদের বক্তব্য পেশ করতে পারে।

(২) পর্যালোচনার আবেদন প্রত্যাখ্যান বা পূর্বের কোনো আদেশ পর্যালোচনার মাধ্যমে অনুমোদন করার বিরুদ্ধে কোনো আপিল করা যাবে না।

১৩.
যদি কোনো চুক্তি সম্পাদনের পর কাজটি অসম্ভব হয়ে যায়, তবে-
  1. চুক্তি অব্যাহত থাকে
  2. সময় বৃদ্ধি করা হয়
  3. চুক্তিটি বাতিল হয়ে যায়
  4. পক্ষগুলো নতুন চুক্তি করবে
সঠিক উত্তর:
চুক্তিটি বাতিল হয়ে যায়
উত্তর
সঠিক উত্তর:
চুক্তিটি বাতিল হয়ে যায়
ব্যাখ্যা
ধারা ৫৬: অসম্ভব কাজ করার চুক্তি-
(১) স্বাভাবিকভাবে অসম্ভব কাজের জন্য চুক্তি — বাতিল
যে চুক্তি এমন একটি কাজ করার উদ্দেশ্যে করা হয় যা নিজেই অসম্ভব, সেই চুক্তি বাতিল (void)।

(২) চুক্তির পরে কাজটি অসম্ভব বা অবৈধ হলে — চুক্তি বাতিল
যদি কোনো কাজ, চুক্তি সম্পাদনের পরে, এমন কোনো ঘটনার কারণে (যা প্রতিশ্রুতিদাতা রোধ করতে পারেননি) অসম্ভব বা অবৈধ হয়ে পড়ে, তবে চুক্তিটি সেই মুহূর্তে বাতিল হয়ে যায়।

(৩) অসম্ভব বা অবৈধ কাজ জানার পরও চুক্তি করলে ক্ষতিপূরণ দিতে হবে
যদি কোনো ব্যক্তি এমন কিছু করার প্রতিশ্রুতি দেন, যা তিনি জানতেন বা যৌক্তিকভাবে জানার কথা ছিল যে সেটি অসম্ভব বা অবৈধ, এবং প্রতিশ্রুতিপ্রাপক তা না জানেন, তাহলে প্রতিশ্রুতিদাতাকে প্রতিশ্রুতি না রাখার ফলে হওয়া ক্ষতির জন্য ক্ষতিপূরণ দিতে হবে।

উদাহরণ (Illustrations):
(ক) A ও B-এর মধ্যে একটি চুক্তি হয় যেখানে A যাদুবলে গুপ্তধন আবিষ্কার করবে। — চুক্তিটি বাতিল।
(খ) A ও B একে অপরকে বিয়ে করার চুক্তি করে, কিন্তু বিয়ের সময় আসার আগে A পাগল হয়ে যায় — চুক্তিটি বাতিল।
(গ) A, B-কে বিয়ে করার চুক্তি করে, যদিও সে ইতিমধ্যে C-র সাথে বিবাহিত এবং বহুবিবাহ তার আইনে নিষিদ্ধ — B-এর ক্ষতির জন্য A ক্ষতিপূরণ দিতে বাধ্য।
(ঘ) A, B-এর জন্য বিদেশি বন্দরে মাল তোলার চুক্তি করে। পরবর্তীতে সেই দেশের সঙ্গে যুদ্ধ ঘোষণা করে A-এর সরকার — চুক্তিটি বাতিল হয়ে যায়।
(ঙ) A ৬ মাসের জন্য থিয়েটারে অভিনয়ের চুক্তি করে, কিন্তু কিছুদিন অসুস্থ থাকায় অভিনয় করতে পারে না — সেই দিনগুলোর জন্য চুক্তি বাতিল।
১৪.
The Registration Act, 1908 এর ২৪ ধারার বিধান অনুযায়ী বিভিন্ন সময়ে কতিপয় ব্যক্তি দ্বারা সম্পাদিত দলিল কত সময়ের মধ্যে নিবন্ধন এবং পুনঃনিবন্ধনের জন্য দাখিল করতে হবে?
  1. ১ মাস
  2. ৩ মাস
  3. ২ মাস
  4. ৪ মাস
সঠিক উত্তর:
৪ মাস
উত্তর
সঠিক উত্তর:
৪ মাস
ব্যাখ্যা
⇒ রেজিস্ট্রেশন আইনের ২৪ ধারার বিধান: বিভিন্ন সময়ে কতিপয় ব্যক্তি দ্বারা সম্পাদিত দলিল: যেখানে বিভিন্ন ব্যক্তি বিভিন্ন সময়ে কোন দলিল সম্পাদন করে, সেখানে উক্ত দলিল নিবন্ধন এবং পুনঃনিবন্ধনের জন্য প্রত্যেক সম্পাদনের তারিখ হতে ৪ মাসের মধ্যে দাখিল করতে হবে।
-------------------------
The Registration Act, 1908 Section 24. Documents executed by several persons at different times:
Where there are several persons executing a document at different times, such document may be presented for registration and re-registration within four months from the date of each execution.
১৫.
'First in time, first in right'- সম্পত্তি হস্তান্তর আইনের কত ধারায় এই নীতি প্রতিফলিত হয়েছে?
  1. ১৪ ধারায়
  2. ৪৮ ধারায়
  3. ৩৫ ধারায়
  4. ৫২ ধারায়
সঠিক উত্তর:
৪৮ ধারায়
উত্তর
সঠিক উত্তর:
৪৮ ধারায়
ব্যাখ্যা

⇒ সম্পত্তি হস্তান্তর আইনের ধারা ৪৮: হস্তান্তর দ্বারা সৃষ্ট অধিকারের অগ্রাধিকার (Priority of rights created by transfer):
যদি কোন ব্যক্তি একই স্থাবর সম্পত্তি বিভিন্ন সময় হস্তান্তর করে একাধিক অধিকার সৃষ্টি করেন এবং সেই অধিকারগুলি একই সঙ্গে বা পরিপূর্ণভাবে বলবৎ না হয়, সেক্ষেত্রে বিশেষ চুক্তির অবর্তমানে পূর্বে সৃষ্ট অধিকার পরে সৃষ্ট অধিকারের উপর অগ্রাধিকার পাবে।

অর্থাৎ, একই সম্পত্তিতে একাধিক হস্তান্তর বা অধিকার সৃষ্টির ক্ষেত্রে, যে অধিকার প্রথমে তৈরি হয়েছে, সেটি সর্বপ্রথম কার্যকর হবে।পরবর্তীতে যে অধিকার বা দাবী তৈরি হবে, তা পূর্বের অধিকারের প্রতি বাধ্য থাকবে, যদি না বিশেষভাবে চুক্তি বা সংরক্ষণ থাকে। সম্পত্তি হস্তান্তর আইনের ৪৮ ধারায় “প্রথম আসা অধিকারের অগ্রাধিকার” (First in time, first in right) নীতি প্রতিফলিত হয়েছে।

১৬.
সম্পত্তি হস্তান্তর আইনের ১২৯ ধারায় কোন বিষয় সংক্রান্ত বিধান উল্লেখ রয়েছে?
  1. দান প্রত্যাহার
  2. স্থাবর সম্পত্তির রেজিস্ট্রেশন
  3. মৃত্যুর সম্ভাবনাকালে অস্থাবর সম্পত্তির দান
  4. মৃত্যুর সম্ভাবনাকালে স্থাবর সম্পত্তির দান
সঠিক উত্তর:
মৃত্যুর সম্ভাবনাকালে অস্থাবর সম্পত্তির দান
উত্তর
সঠিক উত্তর:
মৃত্যুর সম্ভাবনাকালে অস্থাবর সম্পত্তির দান
ব্যাখ্যা
• সম্পত্তি হস্তান্তর আইনের ১২৯ ধারায় বলা হয়েছে যে-
সপ্তম অধ্যায়ে বর্ণিত দান সংক্রান্ত বিধান মৃত্যুর সম্ভাবনাকালে অস্থাবর সম্পত্তির দান সংক্রান্ত কোন বিধানকে ক্ষতিগ্রস্ত করবে না।

মৃত্যুর সম্ভাবনা কালে দান (Donatio martis causa) :
মৃত্যুভয়ে ভীত হয়ে কোন সম্পত্তি দান করা হলে তাকে মৃত্যুর সম্ভাবনা কালে দান বলে। মানুষ মরণশীল, তবুও মানুষ জানে না কখন সে মারা যাবে। এমন অবস্থার সৃষ্টি হতে পারে, যার জন্য সে মনে করতে পারে অতি তাড়াতাড়ি তার মৃত্যু হবে। মানুষ গুরুতর রোগে আক্রান্ত হতে পারে, যে রোগের কোন চিকিৎসা নেই বা যে রোগের চিকিৎসা কার্যকর হচ্ছে না। রোগ ক্রমেই জটিল আকার ধারণ করে এমন সম্ভাবনা সৃষ্টি করেছে যে, এখনই রোগীর মৃত্যু হবে। চিকিৎসকরা রোগীর জীবনের আসা ত্যাগ করেছেন এবং অবিলম্বে মৃত্যুর সম্ভাবনার কথা বলেছেন। এরূপ অবস্থাকে মৃত্যুর সম্ভাবনা বলে এবং এই অবস্থায় যদি কেউ দান করে তবে তাকে মৃত্যুর সম্ভাবনা কালে দান বলে। এই ধরণের দান সাধারণতঃ দান করার সাথে সাথে কার্যকর হয় না, দাতার মৃত্যুর পরে কার্যকর হয়। দাতা মৃত্যুবরণ না করে জীবিত থাকলে এই ধরণের দান কার্যকর হবে না। অন্য ভাবে বলা যায়, মৃত্যুর শয্যায় শায়িত অবস্থায় যে দান করা হয় তাকে মৃত্যু সম্ভাবনা কালে দান বলা হয়।

সম্পত্তি হস্তান্তর আইনের ১২৯ ধারা অনুসারে মৃত্যুর সম্ভাবনাকালীন অস্থাবর সম্পত্তি দানের ক্ষেত্রে এই আইনের সপ্তম অধ্যায়ের দান সংক্রান্ত বিধান প্রযোজ্য হবে না। তবে স্থাবর সম্পত্তির দানের ক্ষেত্রে এই আইনের বিধান কার্যকর হবে।
১৭.
কৃষিকাজ বা শিল্প উৎপাদন ব্যতীত অন্য কোন কাজের জন্য স্থাবর সম্পত্তি ইজারা দেওয়া হলে তা _______ ইজারা বলে গন্য হবে।
  1. বার্ষিক
  2. মাসিক
  3. দৈনিক
  4. চুক্তিভিত্তিক
সঠিক উত্তর:
মাসিক
উত্তর
সঠিক উত্তর:
মাসিক
ব্যাখ্যা
• ধারা ১০৬: লিখিত চুক্তি বা স্থানীয় রীতির অবর্তমানে কতিপয় ইজারার মেয়াদ
কৃষি কার্য বা শিল্প উৎপাদনের জন্য স্থাবর সম্পত্তির ইজারা হলে তা বছর হতে বছরের ইজারা হিসেবে গণ্য করা হবে এবং এই ইজারাদাতা ও গ্রহীতার মধ্যে যে কোন পক্ষ কর্তৃক ইজারার বছরের শেষ দিন হতে ৬ মাস পূর্বে দেওয়া নোটিশ মূলে সমাপ্তিযোগ্য।
অন্য কোন উদ্দেশ্যে স্থাবর সম্পত্তির ইজারা হলে তা মাস হতে মাসের ইজারা হিসেবে গণ্য হবে এবং তা ইজারাদাতা ও গ্রহীতার মধ্যে যে কোন পক্ষ কর্তৃক ইজারার মাসের শেষ দিন হতে ১৫ দিন পূর্বে দেওয়া নোটিশ মূলে বাতিলযোগ্য।

এই ধারার আওতায় প্রত্যেকটি নোটিশ অবশ্যই লিখিত এবং নোটিশ দাতা বা তার পক্ষ হতে স্বাক্ষরিত হতে হবে এবং এই নোটিশ ডাকযোগে বা অর্পণের মাধ্যমে বা ব্যক্তিগত ভাবে প্রদান করতে হবে অথবা তার পরিবারের কোন সদস্যকে বা তার বাসভবনের কোন কর্মচারীকে তা প্রদান করতে হবে। অথবা যদি এরূপ সম্ভব না হয় তাহলে সম্পত্তির প্রকাশ্য স্থানে লটকিয়ে দিতে হবে।

⇒ কোন চুক্তি বা প্রচলিত আইনের অবর্তমানে কৃষিকাজ ব্য শিল্প উৎপাদনের জন্য স্থাবর সম্পত্তি ইজারা দেয়া হলে তা বার্ষিক ইজারা বলে গণ্য হবে।
কৃষিকাজ বা শিল্প উৎপাদন ব্যতীত অন্য কোন কাজের জন্য স্থাবর সম্পত্তি ইজারা দেওয়া হলে তা মাসিক ইজারা বলে গন্য হবে।
১৮.
ঘটনা নির্ভর চুক্তির ক্ষেত্রে ঘটনাটি হতে হবে-
  1. অতীত ও নিশ্চিত
  2. বর্তমান ও নির্ধারিত
  3. ভবিষ্যত এবং অনিশ্চিত
  4. আদালতের আদেশ দ্বারা নির্ধারিত
সঠিক উত্তর:
ভবিষ্যত এবং অনিশ্চিত
উত্তর
সঠিক উত্তর:
ভবিষ্যত এবং অনিশ্চিত
ব্যাখ্যা
Contract Act, 1872- ধারা ৩১: “ঘটনা নির্ভর চুক্তি” এর সংজ্ঞা:
“ঘটনা নির্ভর চুক্তি” হইল এমন একটি চুক্তি যাহার সহিত সংশ্লিষ্ট কোনো ঘটনা ঘটিলে বা না ঘটিলে কোনো কিছু করিতে হয় বা করা হইতে বিরত থাকিতে হয়।
A "contingent contract" is a contract to do or not to do something, if some event, collateral to such contract, does or does not happen.

⇒ এই ধরনের চুক্তির কার্যকারিতা নির্ভর করে কোনো ভবিষ্যৎ, অনিশ্চিত ঘটনার উপর, যা ঘটতে পারে বা নাও পারে।

উদাহরণ-
ক, খ এর সহিত এই মর্মে চুক্তি করিল যে, ক, খ-কে ১০,০০০ টাকা পরিশোধ করিবেন যদি খ এর বাড়ি পুড়িয়া যায়। ইহা একটি ঘটনা নির্ভর চুক্তি।
১৯.
'A' agrees to sell to 'B' his white horse for Taka five hundred or Taka one thousand. The agreement is-
  1. valid
  2. void
  3. voidable at option of 'A'
  4. None of above
সঠিক উত্তর:
void
উত্তর
সঠিক উত্তর:
void
ব্যাখ্যা
• ধারা ২৯- অনিশ্চয়তার জন্য সম্মতি বাতিল:

যে সম্মতির অর্থ অনিশ্চিত বা সুনিশ্চিত করা সম্ভব নয় এমন সম্মতি বাতিল। ২৯ ধারার অধীন কেন সম্মতি বাতিল শুধুমাত্র যেক্ষেত্রে উক্ত সম্মতির অর্থ বা ভাষা অস্পষ্ট বা অনিশ্চিত এবং যেগুলো সুনির্দিষ্ট করা যায় না।

উল্লিখিত ক্ষেত্রে, 'ক' তার সাদা ঘোড়া ৫০০ টাকায় বা ১০০০ টাকায় বিক্রয় করার জন্য 'খ' এর সাথে সম্মত হয়। কিন্তু দুইটি মূল্যের মধ্যে কোন মূল্য পরিশোধ করতে হবে সেটার কোন উল্লেখ না থাকায় অনিশ্চয়তার কারণে চুক্তিটি বাতিল।

Section 29: Agreements void for uncertainty
Agreements, the meaning of which is not certain, or capable of being made certain, are void.
২০.
A তার পুত্র B-কে তার অপ্রাপ্তবয়স্ক অবস্থায় কিছু টাকা ধার দেয়। B সাবালক হওয়ার পর A তার পিতৃত্বের প্রভাব খাটিয়ে B-এর কাছ থেকে ধারিত টাকার চেয়ে বেশি অর্থের জন্য একটি বন্ড আদায় করে নেয়। এটি ________ উদাহরণ।
  1. প্রতারণার
  2. অযাচিত প্রভাবের
  3. ভ্রান্ত উপস্থাপনের
  4. বলপ্রয়োগের
সঠিক উত্তর:
অযাচিত প্রভাবের
উত্তর
সঠিক উত্তর:
অযাচিত প্রভাবের
ব্যাখ্যা
ধারা ১৬: "অযাচিত প্রভাব" (Undue Influence):
(১) যেখানে চুক্তি সম্পাদনের সময় চুক্তিপক্ষদের মধ্যে এমন সম্পর্ক বিদ্যমান থাকে যাতে এক পক্ষ অপর পক্ষের ইচ্ছাকে প্রভাবিত করার মতো অবস্থানে থাকে এবং সে সেই প্রভাব ব্যবহার করে অন্য পক্ষের উপর অন্যায় সুবিধা গ্রহণ করে - তখন বলা হয় চুক্তিটি "অযাচিত প্রভাব" দ্বারা প্রভাবিত।

(২) নিম্নোক্ত ক্ষেত্রে একজন ব্যক্তি অন্যের ইচ্ছার উপর প্রভাব বিস্তার করার অবস্থানে আছেন বলে বিবেচিত হবেন:
(ক) তিনি অন্যের উপর বাস্তব বা আপাত কর্তৃত্ব রাখেন, অথবা fiduciary (বিশ্বাসভিত্তিক) সম্পর্কে রয়েছেন; অথবা
(খ) তিনি এমন কোনো ব্যক্তির সঙ্গে চুক্তি করেন, যার মানসিক সক্ষমতা বয়স, অসুস্থতা বা মানসিক/শারীরিক কষ্টের কারণে ক্ষতিগ্রস্ত।

(৩) যখন কেউ অপরের ইচ্ছার উপর প্রভাব বিস্তার করার অবস্থানে থেকে তার সঙ্গে চুক্তি করেন, এবং সেই চুক্তি আপাতদৃষ্টিতে বা উপস্থাপিত প্রমাণে অন্যায্য বা অপ্রতিসাম্য (unconscionable) বলে মনে হয়- তখন প্রমাণের দায় বর্তায় প্রভাব বিস্তারকারীর উপর, যে চুক্তিটি অবৈধ প্রভাবে প্রভাবিত নয় তা প্রমাণ করতে হবে।

- এই উপ-ধারা Evidence Act, 1872-এর ধারা ১১১ প্রভাবিত করে না।

উদাহরণ (Illustration):
(ক) A তার পুত্র B-কে তার অপ্রাপ্তবয়স্ক অবস্থায় কিছু টাকা ধার দেয়। B সাবালক হওয়ার পর A তার পিতৃত্বের প্রভাব খাটিয়ে B-এর কাছ থেকে ধারিত টাকার চেয়ে বেশি অর্থের জন্য একটি বন্ড আদায় করে নেয়। এটি অযাচিত প্রভাবের একটি উদাহরণ।
২১.
The State Acquisition and Tenancy Act, 1950 এর ৯৫ ধারা অনুযায়ী, রায়ত কোন ধরনের বন্ধক দিতে পারবেন
  1. স্বত্বের দলিল জমার মাধ্যমে সৃষ্ট বন্ধক
  2.  শর্তসাপেক্ষ বিক্রয় বন্ধক
  3. আংশিক খাই খালাসী বন্ধক
  4. সম্পূর্ণ খাই খালাসী বন্ধক
সঠিক উত্তর:
সম্পূর্ণ খাই খালাসী বন্ধক
উত্তর
সঠিক উত্তর:
সম্পূর্ণ খাই খালাসী বন্ধক
ব্যাখ্যা

রায়তের সম্পত্তি বন্ধকী (Mortgage) সংক্রান্ত বিধিনিষেধ- ধারা ৯৫, The State Acquisition and Tenancy Act, 1950: 
(১) যেকোনো অন্য প্রযোজ্য আইন সত্ত্বেও, কোনো রায়ত তার অধিকারী সম্পত্তিতে সম্পূর্ণ খাই খালাসী (complete usufructuary) বন্ধক ছাড়া অন্য কোনো ধরনের usufructuary mortgage করতে পারবে না।

এই পূর্ণ খাই খালাসী বন্ধকও সেই সীমাবদ্ধতার অধীনে হবে যা ধারা ৯০ অনুযায়ী রায়তের সম্পত্তি বা তার অংশ/শেয়ারের হস্তান্তরে প্রযোজ্য।

কোনো রায়ত এই ধরণের বন্ধক করতে পারবে সর্বোচ্চ ৭ বছরের জন্য (চুক্তি স্পষ্ট বা নীরব হোক)।

প্রদত্ত শর্ত:
- বন্ধকয়ের মেয়াদ শেষ হওয়ার আগে যে কোনো সময়, রায়ত বন্ধক বাতিল (redeem) করতে পারবে।
- এর জন্য যে অর্থ প্রদান করতে হবে, তা হবে মোট প্রাপ্ত অর্থের সেই অংশ যা বাকি সময়ের অনুপাতে (unexpired period / total period) হিসাব করা হবে।

(২) প্রতিটি পূর্ণ ব্যবহারাধিকারী বন্ধক Registration Act, 1908 অনুযায়ী নিবন্ধনযোগ্য হতে হবে।

(৩) যদি কোনো রায়তের বন্ধকী উপ-ধারা (১)-এর শর্ত পূরণ না করে বা নিবন্ধিত না হয়, তবে তা বাতিল (void) হবে।

(৪) যেকোনো ক্ষেত্রে, যদি বন্ধক গ্রহণকারী (mortgagee) মেয়াদ শেষ হওয়ার পরে বন্ধকী বাতিল বা জমির পুনরুদ্ধার (redemption/restoration) করতে বাধা দেয়, তখন রায়াত Subdivisional Magistrate বা সরকারের অনুমোদিত কোনো কর্মকর্তার কাছে আবেদন করতে পারবে। আবেদন ও মেয়াদ শেষ হওয়ার আগে প্রয়োজনীয় অর্থ প্রদান করলে, ম্যাজিস্ট্রেট বা অনুমোদিত কর্মকর্তা নির্দেশ দিবেন যে mortgagee জমি রায়াতকে ফেরত দেবে এবং সমস্ত সম্পর্কিত দলিল হস্তান্তর করবে।

(৫) যদি mortgagee নির্দেশিত তারিখে জমি ফেরত না দেয়, তখন ম্যাজিস্ট্রেট বা অনুমোদিত কর্মকর্তা রায়াতের আবেদন অনুযায়ী মর্টগেজি (mortgagee) কে উচ্ছেদ করে জমিতে দখল ফিরিয়ে দিতে পারবেন। এই উচ্ছেদ প্রক্রিয়ায় প্রয়োজন হলে প্রয়োজনীয় বল প্রয়োগ (force) করা বা করানো যাবে।

২২.
The Registration Act, 1908 অনুযায়ী “নাবালক (Minor)” কাকে বলা হয়?
  1. যে ১৬ বছরের কম বয়স্ক
  2. যে ১৮ বছর বয়স অতিক্রম করে নাই
  3. ব্যক্তিগত আইনের অধীনে যে প্রাপ্তবয়স্ক হননি
  4. নাগরিকত্ব আইনে যে প্রাপ্তবয়স্ক হননি
সঠিক উত্তর:
ব্যক্তিগত আইনের অধীনে যে প্রাপ্তবয়স্ক হননি
উত্তর
সঠিক উত্তর:
ব্যক্তিগত আইনের অধীনে যে প্রাপ্তবয়স্ক হননি
ব্যাখ্যা
The Registration Act, 1908 ধারা ২(৮): সংজ্ঞা – "অপ্রাপ্তবয়স্ক (Minor)"
“নাবালক (Minor)” বলতে সেই ব্যক্তিকে বোঝায়, যে ব্যক্তি তার প্রযোজ্য ব্যক্তিগত আইনের অধীন অনুযায়ী প্রাপ্তবয়স্ক হয়নি।

[“minor” means a person who, according to the personal law to which he is subject, has not attained majority]
২৩.
কোন চুক্তিকে Contingent Contract বলা হয়?
  1. চুক্তি যা তৎক্ষণাত কার্যকর হয়
  2. চুক্তি যা কোনো আনুষঙ্গিক ঘটনার উপর নির্ভর করে
  3. চুক্তি যা কোনো শর্তের আওতাধীন নয়
  4. চুক্তি যা কোনো আনুষঙ্গিক ঘটনার উপর নির্ভর করে না
সঠিক উত্তর:
চুক্তি যা কোনো আনুষঙ্গিক ঘটনার উপর নির্ভর করে
উত্তর
সঠিক উত্তর:
চুক্তি যা কোনো আনুষঙ্গিক ঘটনার উপর নির্ভর করে
ব্যাখ্যা

• The Contract Act, 1872: ধারা ৩১- ঘটনা-নির্ভর চুক্তি (Contingent Contact):
কোনো চুক্তির আনুষঙ্গিক [Collateral] কোনো ঘটনা সংঘটিত হলে বা না হলে, কোনো কিছু করা বা বিরত থাকার চুক্তিই হচ্ছে:- ঘটনা-নির্ভর চুক্তি। অর্থাৎ, ভবিষ্যতে কোনো কিছু ঘটা বা না ঘটার উপরে চুক্তি নির্ভর করলে তাকেই Contingent Contract বলে।

[A "contingent contract" is a contract to do or not to do something, if some event, collateral to such contract, does or does not happen. ]

উদাহরণ:
ক-এর বাড়ি পুড়ে গেলে খ, ক-কে ১০,০০০ টাকা দিবে। এটি ঘটনা-নির্ভর চুক্তি।

২৪.
A-এর B-এর কাছে টাকা পাওনা ছিল। B সেই পাওনা দাবিটি C-কে হস্তান্তর করে। পরে B, A-এর কাছে টাকা দাবি করে এবং A (যিনি হস্তান্তরের বিষয়ে কোনো বিজ্ঞপ্তি পাননি) B-কে টাকা দিয়ে দেন। এক্ষেত্রে-
  1. এই পরিশোধ বৈধ
  2. এই পরিশোধ অবৈধ
  3. C, A-এর বিরুদ্ধে অর্থ আদায়ের মামলা করতে পারবে
  4. খ এবং গ
সঠিক উত্তর:
এই পরিশোধ বৈধ
উত্তর
সঠিক উত্তর:
এই পরিশোধ বৈধ
ব্যাখ্যা
ধারা ১৩০: নালিশযোগ্য দাবী (Actionable Claim) হস্তান্তর-
(১) কোনো নালিশযোগ্য দাবী হস্তান্তর করা হলে, তা মূল্যসহ বা মূল্য ছাড়া যেভাবেই হোক না কেন, শুধুমাত্র একটি লিখিত দলিল (instrument) সম্পাদনের মাধ্যমে সম্পন্ন হতে পারে। উক্ত দলিলটি হস্তান্তরকারী বা তার বৈধভাবে নিয়োজিত প্রতিনিধি কর্তৃক স্বাক্ষরিত হতে হবে। দলিলটি সম্পাদনের পর হস্তান্তর কার্যকর ও সম্পূর্ণ বলে গণ্য হবে, এবং হস্তান্তরকারীর সমস্ত অধিকার ও প্রতিকার (যেমন ক্ষতিপূরণ দাবি ইত্যাদি) হস্তান্তারগ্রহীতার মধ্যে ন্যস্ত হবে - হস্তান্তরের বিজ্ঞপ্তি (section 131 অনুসারে) দেওয়া হোক বা না হোক।

তবে শর্ত থাকে যে, যদি ঋণগ্রহীতা বা অন্য কোনো ব্যক্তি যাঁর বিরুদ্ধে হস্তান্তরকারী পূর্বে নালিশযোগ্য দাবীর জন্য পদক্ষেপ নিতে পারতেন, সেই ব্যক্তি হস্তান্তরের দলিলের কোনো পক্ষ না হন অথবা তা সম্পর্কে স্পষ্টভাবে অবগত না হন, তবে তার সঙ্গে পরবর্তীতে কোনো লেনদেন হস্তান্তরের বিরুদ্ধে বৈধ বলেই গণ্য হবে।

(২) নালিশযোগ্য দাবীর হস্তান্তারগ্রহীতা সেই লিখিত দলিল সম্পাদনের পর নিজ নামেই মামলা করতে পারবেন বা আইনি পদক্ষেপ নিতে পারবেন — এজন্য হস্তান্তরকারীর সম্মতি নেওয়া বা তাকে পক্ষ করা আবশ্যক নয়।

ব্যতিক্রম: এই ধারা মেরিন বা অগ্নি বিমা নীতিমালার হস্তান্তরের ক্ষেত্রে প্রযোজ্য নয় এবং বিমা আইন, ১৯৩৮-এর ধারা ৩৮-এর বিধান প্রভাবিত করে না।

উদাহরণ:
(i) A-এর B-এর কাছে টাকা পাওনা ছিল। B সেই পাওনা দাবিটি C-কে হস্তান্তর করে। এরপর B, A-এর কাছে টাকা দাবি করে এবং A (যিনি হস্তান্তরের বিষয়ে কোনো বিজ্ঞপ্তি পাননি) B-কে টাকা দিয়ে দেন। এই পরিশোধ বৈধ এবং C, A-এর বিরুদ্ধে অর্থ আদায়ের মামলা করতে পারবে না।

(ii) A নিজ জীবন বিমা করে এবং সেই বিমা একটি ব্যাংককে দেন বর্তমান বা ভবিষ্যতের কোনো ঋণ সুরক্ষিত করতে। A মারা গেলে ব্যাংক বিমার অর্থ পাওয়ার অধিকারী এবং নিজে মামলাও করতে পারে — A-এর উত্তরাধিকারীর অনুমতি ছাড়াই।
২৫.
'ক', 'খ' এর ব্যাগ কুড়িয়ে পায় এবং তাকে অর্পণ করে। 'খ', 'ক' কে ৫০ টাকা প্রদানের প্রতিশ্রুতি প্রদান করে- এটা একটি বৈধ চুক্তি। উক্তিটি-
  1. সম্পূর্ণ মিথ্যা
  2. পুরোপুরি সত্য
  3. আংশিক সত্য
  4. কোনোটিই নয়
সঠিক উত্তর:
পুরোপুরি সত্য
উত্তর
সঠিক উত্তর:
পুরোপুরি সত্য
ব্যাখ্যা
• চুক্তি আইনের ২৫ ধারায় বলা হয়েছে, প্রতিদানবিহীন চুক্তি বাতিল। সেই সাথে কতিপয় ক্ষেত্রে প্রতিদান ছাড়াই চুক্তি বৈধ উল্লেখ করা হয়েছে, যেমন-
 
১. স্বাভাবিক ভালোবাসা ও স্নেহজনিত কারণে গঠিত কোন চুক্তি বৈধ। যেমন, স্বাভাবিক স্নেহ ভালোবাসা হেতু ক তার পুত্র খ-কে ১০০০ টাকা দিতে অঙ্গীকার করে। ক তার এই অঙ্গীকার লিখিত এবং নিবন্ধিত করে। এটা একটি বৈধ চুক্তি, যদিও কোন প্রতিদান নেই।
 
২. অতীত স্বেচ্ছামূলক সেবার জন্য ক্ষতিপূরণ প্রদানের চুক্তি। যেমন- ক, খ-এর ব্যাগ কুড়িয়ে পায় এবং তাকে অর্পণ করে। খ, ক-কে ৫০ টাকা প্রদানের প্রতিশ্রুতি প্রদান করে। এটা একটি বৈধ চুক্তি। অর্থাৎ উক্তিটি পুরোপুরি সত্য।
 
৩. তামাদি আইনে বাতিল কোনো ঋণ পরিশোধের অঙ্গীকার। যেমন, ক, খ-এর নিকট ১০০০ টাকা ঋণী কিন্তু ঋণটি তামাদিতে বারিত। উক্ত ঋণের মধ্যে ৫০০ টাকা পরিশোধ করার জন্য খ, ক-কে লিখিত প্রতিশ্রুতি দিলো। এটা একটি চুক্তি।
 
৪. সম্পত্তি দানের ক্ষেত্রে;
৫. পাওনা আদায়ের দাবি ত্যাগ;
৬. বিনা পারিশ্রমিকে গচ্ছিত দান।

Section 25: Agreement without consideration void, unless it is in writing and registered, or is a promise to compensate for something done, or is a promise to pay a debt barred by limitation law: An agreement made without consideration is void, unless–

(1) it is expressed in writing and registered under the law for the time being in force for the registration of documents, and is made on account of natural love and affection between parties standing in a near relation to each other; or unless
 
(2) it is a promise to compensate, wholly or in part, a person who has already voluntarily done something for the promisor, or something which the promisor was legally compellable to do, or unless
 
(3) it is a promise, made in writing and signed by the person to be charged therewith, or by his agent generally or specially authorized in that behalf, to pay wholly or in part a debt of which the creditor might have enforced payment but for the law for the limitation of suits.

In any of these cases, such an agreement is a contract.
 
Explanation 1 – Nothing in this section shall affect the validity, as between the donor and donee, of any gift actually made.
 
Explanation 2 – An agreement to which the consent of the promisor is freely given is not void merely because the consideration is inadequate; but the inadequacy of the consideration may be taken into account by the Court in determining the question whether the consent of the promisor was freely given.
২৬.
সাব-লেটের ফলাফল স্বরুপ অ-কৃষি জমির প্রজাস্বত্ব সরকারের উপর অর্পিত হলে, তা কবে থেকে কার্যকর হয়?
  1.  আদালতের রায় ঘোষণার দিন থেকে
  2. সরকারের অনুমোদনের দিন থেকে
  3. সাব-লেট প্রদানের তারিখ থেকে
  4. সাব-লেট চুক্তি সইয়ের দিন থেকে
সঠিক উত্তর:
সাব-লেট প্রদানের তারিখ থেকে
উত্তর
সঠিক উত্তর:
সাব-লেট প্রদানের তারিখ থেকে
ব্যাখ্যা

অ-কৃষি প্রজাস্বত্ব আইন, ১৯৪৯ এর ধারা ২৬ক (সাব-লেট প্রদানে বাধা):
(১) এই আইনে অথবা আপাতত বলবৎ অন্য কোনো আইনে অথবা কোনো চুক্তিতে যাহা কিছুই থাকুক না কেন, কোনো অ-কৃষি প্রজা, যে কোনো শর্তেই হউক না কেন, তাহার প্রজাস্বত্বের সম্পূর্ণ বা কোনো অংশ সাব-লেট দিতে পারিবেন না।

(২) উপ-ধারা (১) এর বিধানাবলি লঙ্ঘনক্রমে যদি কোনো প্রজাস্বত্ব বা প্রজাস্বত্বের কোনো অংশ সাব-লেট প্রদান করা হয়, তাহা হইলে, ক্ষেত্র অনুযায়ী, উক্ত প্রজাস্বত্বে বা প্রজাস্বত্বের উক্ত অংশে অ-কৃষি প্রজার স্বার্থের অবসান ঘটিবে, এবং উক্ত প্রজাস্বত্ব বা প্রজাস্বত্বের উক্ত অংশ সকল দায় হইতে মুক্তরূপে উক্ত সাব-লেট প্রদানের তারিখ হইতে সরকারে অর্পিত হইবে।

২৭.
Contract Act, 1872 এর ধারা ৬৮ অনুযায়ী, চুক্তি করিতে অক্ষম ব্যক্তির সম্পত্তি হতে টাকা ফেরত পাওয়া যাবে, যদি:
  1. লিখিত চুক্তি থাকে
  2. বিচারকের অনুমতি থাকে
  3. প্রয়োজনীয় দ্রব্য সরবরাহ করা হয়
  4. ব্যবসায়িক উদ্দেশ্যে কিছু সরবরাহ করা হয়
সঠিক উত্তর:
প্রয়োজনীয় দ্রব্য সরবরাহ করা হয়
উত্তর
সঠিক উত্তর:
প্রয়োজনীয় দ্রব্য সরবরাহ করা হয়
ব্যাখ্যা
Contract Act, 1872 ধারা ৬৮- চুক্তি করিতে অক্ষম ব্যক্তিকে বা তাহাকে সরবরাহকৃত জিনিসের জন্য দাবি:
চুক্তি করিতে অক্ষম ব্যক্তিকে, বা তিনি যাহাকে ভরণ-পোষণ করিতে আইনত বাধ্য তাহাকে যদি কোনো ব্যক্তি তাহার জীবন ধারনের মান অনুসারে প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করেন, তাহা হইলে যিনি এইরূপ সরবরাহ করিয়াছেন তিনি এইরূপ অক্ষম ব্যক্তির সম্পত্তি হইতে খরচের টাকা ফেরত পাইবার অধিকারী।

উদহরণ-
(ক) ক, খ-কে, যিনি একজন মানসিক প্রতিবন্ধী, তাহার জীবন ধারনের মান অনুসারে প্রয়োজনীয় দ্রব্য সরবরাহ করেন। খ এর সম্পত্তি হইতে ক খরচের টাকা ফেরত পাইবার অধিকারী।
(খ) ক, খ, যিনি একজন মানসিক প্রতিবন্ধী, এর স্ত্রী ও সন্তানদের তাহাদের জীবন ধারনের মান অনুসারে প্রয়োজনীয় দ্রব্য সরবরাহ করেন। খ এর সম্পত্তি হইতে ক খরচের টাকা ফেরত পাইবার অধিকারী।
২৮.
An agreement made without consideration is ________.
  1. voidable
  2. void
  3. valid
  4. not void
সঠিক উত্তর:
void
উত্তর
সঠিক উত্তর:
void
ব্যাখ্যা
• ধারা ২৫- প্রতিদানবিহীন সম্মতি বাতিলঃ

An agreement made without consideration is void.

চুক্তি আইনের ২৫ ধারা অনুসারে, প্রতিদান ব্যতীত সম্মতি বাতিল।
২৯.
চুক্তি আইন, ১৮৭২ এর ১৬৩ ধারা অনুযায়ী, জিম্মাকৃত পণ্যের বৃদ্ধি বা লাভ কার অধিকারভুক্ত?
  1. জিম্মাদারের
  2. জিম্মাদাতার
  3. ক এবং খ উভয় পক্ষের
  4. কোনো পক্ষের নয়
সঠিক উত্তর:
জিম্মাদাতার
উত্তর
সঠিক উত্তর:
জিম্মাদাতার
ব্যাখ্যা

• চুক্তি আইনের ১৬৩ ধারা- জিম্মাকৃত পণ্যের বৃদ্ধি বা লাভের অধিকারী জিম্মাদাতা:
জিম্মাকৃত পণ্যের কোন বৃদ্ধি বা লাভ জিম্মাদার জিম্মাদাতাকে বা জিম্মাদাতার নির্দেশ অনুসারে প্রদান করতে বাধ্য।

উদাহরণ-
A একটি গাভী যত্ন নেওয়ার জন্য B এর হেফাজতে রাখেন। গাভীটি একটি বাছুর জন্ম দিলো। B গাভীটির সাথে বাছুরটিকেও A এর নিকট প্রদান করতে বাধ্য।

৩০.
A, B-কে ৫,০০০ টাকা হস্তান্তর করেন এই শর্তে যে B, C, D এবং E-এর সম্মতিতে বিয়ে করবে। পরে E মারা যায়। B, C এবং D-এর সম্মতিতে বিয়ে করে। এক্ষেত্রে ধরে নেওয়া হবে যে-
  1. শর্তটি বাতিল
  2. B শর্তটি পূরণ করে নাই
  3. B শর্তটি পূরণ করেছে
  4. বিয়ের ক্ষেত্রে শর্তটি উপযুক্ত নয়
সঠিক উত্তর:
B শর্তটি পূরণ করেছে
উত্তর
সঠিক উত্তর:
B শর্তটি পূরণ করেছে
ব্যাখ্যা
The Transfer of Property Act, 1882 (ধারা ২৬):
যদি সম্পত্তি হস্তান্তরের শর্ত অনুযায়ী কোনো ব্যক্তি কেবলমাত্র নির্দিষ্ট একটি শর্ত পূরণ করার পরই সম্পত্তির মালিকানা লাভ করতে পারেন, তবে শর্তটি যদি মোটামুটি বা মূলত পূরণ করা হয়, তবে তা পূর্ণাঙ্গভাবে পূরণ হয়েছে বলে গণ্য হবে।

উদাহরণ:
(ক) A, B-কে ৫,০০০ টাকা হস্তান্তর করেন এই শর্তে যে B, C, D এবং E-এর সম্মতিতে বিয়ে করবে। পরে E মারা যায়। B, C এবং D-এর সম্মতিতে বিয়ে করে। এ ক্ষেত্রে ধরে নেওয়া হবে যে B শর্তটি পূরণ করেছে।
৩১.
স্থাবর সম্পত্তির দানের ক্ষেত্রে নিম্নের কোন বিধান সঠিক নয়?
  1. নিবন্ধিত হতে হবে
  2. গ্রহীতা কর্তৃক স্বাক্ষরিত হতে হবে
  3. সর্বনিম্ন ২ জন সাক্ষী কর্তৃক সত্যায়িত হতে হবে
  4. দাতা কর্তৃক স্বাক্ষরিত হতে হবে
সঠিক উত্তর:
গ্রহীতা কর্তৃক স্বাক্ষরিত হতে হবে
উত্তর
সঠিক উত্তর:
গ্রহীতা কর্তৃক স্বাক্ষরিত হতে হবে
ব্যাখ্যা
ধারা ১২৩: যেভাবে হস্তান্তর কার্যকর হতে পারে

স্থাবর সম্পত্তির দানের ক্ষেত্রে হস্তান্তর কার্যকর হতে পারে অর্থাৎ প্রত্যেকটি দান অবশ্যই-
ক. নিবন্ধিত হতে হবে,
খ. দাতা কর্তৃক স্বাক্ষরিত হতে হবে,
গ. সর্বনিম্ন ২ জন সাক্ষী কর্তৃক সত্যায়িত হতে হবে।

Section 123: Transfer how effected
For the purpose of making a gift of immoveable property, the transfer must be effected by a registered instrument signed by or on behalf of the donor, and attested by at least two witnesses. 
Notwithstanding anything contained in any other law for the time being in force, a heba under Muhammadan law shall be deemed to be a gift of immoveable property for the aforesaid purpose.
 
For the purpose of making a gift of moveable property, the transfer may be effected either by a registered instrument signed as aforesaid or by delivery. 
Such delivery may be made in the same way as goods sold may be delivered
৩২.
কোন চুক্তি, আইন বা প্রথার অবর্তমানে কৃষির উদ্দেশ্যে প্রদত্ত স্থাবর সম্পত্তির ইজারার মেয়াদ কত?
  1. ৬ মাস
  2. ইজারা গ্রহীতার ইচ্ছামাফিক
  3. ১ বছর
  4. ইজারা দাতার ইচ্ছামাফিক
সঠিক উত্তর:
১ বছর
উত্তর
সঠিক উত্তর:
১ বছর
ব্যাখ্যা
সম্পত্তি হস্তান্তর আইনের ১০৬ ধারার বিধান লিখিত চুক্তি বা স্থানীয় রীতির অবর্তমানে কতিপয় ইজারার মেয়াদ:
- কৃষি কার্য বা শিল্প উৎপাদনের জন্য স্থাবর সম্পত্তির ইজারা হলে তা বছর হতে বছরের ইজারা হিসেবে গণ্য করা হবে এবং এই ইজারাদাতা ও গ্রহীতার মধ্যে যে কোন পক্ষ কর্তৃক ইজারার বছরের শেষ দিন হতে ৬ মাস পূর্বে দেওয়া নোটিশ মূলে সমাপ্তিযোগ্য।
- অন্য কোন উদ্দেশ্যে স্থাবর সম্পত্তির ইজারা হলে তা মাস হতে মাসের ইজারা হিসেবে গণ্য হবে এবং তা ইজারাদাতা ও গ্রহীতার মধ্যে যে কোন পক্ষ কর্তৃক ইজারার মাসের শেষ দিন হতে ১৫ দিন পূর্বে দেওয়া নোটিশ মূলে বাতিলযোগ্য।
- এই ধারার আওতায় প্রত্যেকটি নোটিশ অবশ্যই লিখিত এবং নোটিশ দাতা বা তার পক্ষ হতে স্বাক্ষরিত হতে হবে এবং এই নোটিশ ডাকযোগে বা অর্পণের মাধ্যমে বা ব্যক্তিগত ভাবে প্রদান করতে হবে অথবা তার পরিবারের কোন সদস্যকে বা তার বাসভবনের কোন কর্মচারীকে তা প্রদান করতে হবে। অথবা যদি এরূপ সম্ভব না হয় তাহলে সম্পত্তির প্রকাশ্য স্থানে লটকিয়ে দিতে হবে।

- The Transfer of Property Act, 1882 -এর ধারা ১০৬ মোতাবেক লিখিত চুক্তি, আঞ্চলিক আইন বা প্রথার অবর্তমানে কৃষির উদ্দেশ্যে প্রদত্ত স্থাবর সম্পত্তির মেয়াদ হবে বার্ষিক ইজারা বা বাৎসরিক প্রজাস্বত্ব [From year to year] অর্থাৎ ১ বছর।
---------
- The Transfer of Property Act, 1882 Section 106. Duration of certain leases in absence of written contract or local usage:
- In the absence of a contract or local law or usage to the contrary, a lease of immoveable property for agricultural or manufacturing purposes shall be deemed to be a lease from year to year, terminable, on the part of either lessor or lessee, by six months' notice expiring with the end of a year of the tenancy; and a lease of immoveable property for any other purpose shall be deemed to be a lease from month to month, terminable, on the part of either lessor or lessee, by fifteen days' notice expiring with the end of a month of the tenancy. 
 
- Every notice under this section must be in writing signed by or on behalf of the person giving it, and either be sent by post to the party who is intended to be bound by it or be tendered or delivered personally to such party, or to one of his family or servants at his residence, or (if such tender or delivery is not practicable) affixed to a conspicuous part of the property.
৩৩.
যদি একক হস্তান্তরের মাধ্যমে একাধিক বস্তু দান করা হয়, যার মধ্যে একটি দায়যুক্ত এবং অন্যগুলো নয়, তবে দানগ্রহীতা কিভাবে তা গ্রহণ করতে পারবে?
  1. শুধু দায়মুক্ত বস্তু গ্রহণ করতে পারবে
  2. শুধুমাত্র দায়যুক্ত বস্তু গ্রহণ করতে পারবে
  3. যেকোনো একটি বেছে নিতে পারবে
  4. দান পুরোপুরি গ্রহণ করতে হবে
সঠিক উত্তর:
দান পুরোপুরি গ্রহণ করতে হবে
উত্তর
সঠিক উত্তর:
দান পুরোপুরি গ্রহণ করতে হবে
ব্যাখ্যা
ধারা ১২৭- দায়যুক্ত দান (Onerous Gifts):

১ম অংশ:
যখন কোনো দান একই ব্যক্তিকে একক হস্তান্তরের মাধ্যমে একাধিক বস্তু দান করা হয়, যার মধ্যে একটি বোঝাযুক্ত (অর্থাৎ কোনো দায় বা কর্তব্যের সাথে যুক্ত) এবং অন্যগুলো বোঝামুক্ত, তখন দাতা সেই দান গ্রহণ করতে পারবে না যদি না সে পুরো দানটি গ্রহণ করে।
অর্থাৎ—একাংশ গ্রহণ করে, অন্য অংশ বর্জন করা যাবে না।

২য় অংশ:
যদি দানটি দুই বা ততোধিক পৃথক ও স্বাধীন হস্তান্তর হয়, যেখানে একাধিক বস্তু একই ব্যক্তিকে দেওয়া হয়েছে, তবে দানগ্রহীতা ইচ্ছেমতো কোনো একটি গ্রহণ এবং অন্যগুলো প্রত্যাখ্যান করতে পারে, এমনকি যদি একটি লাভজনক হয় আর অন্যটি দায়বদ্ধ হয়।
৩৪.
রাষ্ট্রীয় অধিগ্রহণ এবং প্রজাস্বত্ব আইন, ১৯৫০ এর অধীন অগ্রক্রয়ের আবেদন করাকালে সংশ্লিস্ট দলিলে উল্লিখিত বিক্রয়মূল্যের উপর শতকরা কত ভাগ ক্ষতিপূরণ জমা দিতে হয়?
  1. ২০
  2. ২৫
  3. ৪০
  4. ৩০
সঠিক উত্তর:
২৫
উত্তর
সঠিক উত্তর:
২৫
ব্যাখ্যা
- রাষ্ট্রীয় অধিগ্রহণ এবং প্রজাস্বত্ব আইন, ১৯৫০ এর ৯৬ (৩) ধারার বিধান অগ্রক্রয়ের জন্য দায়েরকৃত আবেদন খারিজ হইবে যদি আবেদনকারী অথবা আবেদনকারীগণ উহা দায়ের করিবার সময় আদালতে নিম্নরূপ অর্থ জমা প্রদান না করেন, যথা:-
(ক) ধারা ৮৯ এর অধীন নোটিশে অথবা হস্তান্তর দলিলে, ক্ষেত্রমত, বর্ণিত বিক্রিত জোত অথবা অংশ-বিশেষ বা শেয়ারের বিনিময় মূল্য;
(খ) দফা (ক) এ উল্লিখিত পরিমাণ অর্থের শতকরা পঁচিশ ভাগ ক্ষতিপূরণ; এবং
(গ) বিক্রয় দলিল সম্পাদনের তারিখ হইতে অগ্রক্রয়ের আবেদন দাখিলের তারিখ পর্যন্ত সময়ের জন্য দফা (ক) এ উল্লিখিত পরিমাণের উপর শতকরা বার্ষিক আট ভাগ হারে সরল সুদের হিসাবকৃত অর্থ।
--------------
Section 96 Right of pre-emption (3) An application under sub-section (1) shall be dismissed unless the applicant or applicants, at the time of making it, deposit in the Court- 
(a) the amount of the consideration money of the sold holding or portion or share of the holding as stated in the notice under section 89 or in the deed of sale, as the case may be; 
(b) compensation at the rate of twenty five per centum of the amount referred to in clause (a); and 
(c) an amount calculated at the rate of eight per centum simple annual interest upon the amount referred to in clause (a) for the period from the date of the execution of the deed of sale to the date of filing of the application for preemption.
৩৫.
The Transfer of Property Act, 1882 এর কত ধারায় 'চুক্তির আংশিক সম্পাদন নীতি' বর্ণিত হয়েছে?
  1. ৫৩
  2. ৫৩ক
  3. ৫৩খ
  4. ৫৩গ
সঠিক উত্তর:
৫৩ক
উত্তর
সঠিক উত্তর:
৫৩ক
ব্যাখ্যা
- The Transfer of Property Act, 1882 এর ৫৩ক ধারায় The Doctrine of Part performance সম্পর্কে আলোচনা করা হয়েছে অর্থাৎ চুক্তি অনুযায়ী আংশিক কার্য সম্পাদন।

- The Transfer of Property Act, 1882 এর ৫৩ক ধারার বিধান চুক্তির আংশিক সম্পাদন: 
 যেখানে কোন ব্যক্তি লিখিত ও তার দ্বারা স্বাক্ষরিত বা তার পক্ষ হতে স্বাক্ষরিত দলিল দ্বারা মূল্যের বিনিময়ে কোন স্থাবর সম্পত্তি হস্তান্তরের জন্য চুক্তি সম্পাদন করে যা হতে হস্তান্তরের জন্য প্রয়োজনীয় শর্তাবলি যুক্তিসঙ্গত নিশ্চয়তার সাথে নির্ধারণ করা যেতে পারে এবং হস্তান্তর গ্রহীতা চুক্তির আংশিক প্রতিপালনের জন্য সম্পত্তি বা এর অংশবিশেষের দখল গ্রহণ অথবা পূর্বে দখলে থাকলে দখল বজায় রেখে চুক্তিটি আংশিক ভাবে পালন করে এবং চুক্তি অনুসারে আরও কোন কাজ করে, এবং হস্তান্তরগ্রহীতা চুক্তিতে তার অংশ পালন করে বা করতে ইচ্ছুক থাকে।

 সেখানে হস্তান্তরের দলিল থাকলে হস্তান্তর তৎকালীন আইন অনুসারে নির্ধারিত পদ্ধতিতে সম্পূর্ণ করা না হলেও হস্তান্তরকারী বা তার কোন ওয়ারিশ চুক্তিপত্রে সুস্পষ্টরূপে উল্লিখিত অধিকার ছাড়া সংশ্লিষ্ট সম্পত্তির ব্যাপারে অন্য কোন অধিকার হস্তান্তরগ্রহীতা বা তার ওয়ারিশগণের উপর প্রয়োগ করতে পারবে না।

 তবে এই ধারার কোন বিধান মূল্যের বিনিময়ে এবং এই চুক্তি বা এর আংশিক পালন সম্পর্কে অনবহিত হস্তান্তর গ্রহীতার কোন অধিকারকে প্রভাবিত করবে না।
-----------
- The Transfer of Property Act, 1882 Section 53A. Part performance:
 Where any person contracts to transfer for consideration any immoveable property by writing signed by him or on his behalf from which the terms necessary to constitute the transfer can be ascertained with reasonable certainty, 
and the transferee has, in part performance of the contract, taken possession of the property or any part thereof, or the transferee, being already in possession, continues in possession in part performance of the contract and has done some act in furtherance of the contract, and the transferee has performed or is willing to perform his part of the contract, 
 
then, where there is an instrument of transfer, that the transfer has not been completed in the manner prescribed therefore by the law for the time being in force, the transferor or any person claiming under him shall be debarred from enforcing against the transferee and persons claiming under him any right in respect of the property of which the transferee has taken or continued in possession, other than a right expressly provided by the terms of the contract: 
 
Provided that nothing in this section shall affect the rights of a transferee for consideration who has no notice of the contract or of the part performance thereof.
৩৬.
সম্পত্তি হস্তান্তর আইনের ধারা ৫৩গ অনুসারে, প্রস্তুতকৃত খতিয়ান কোন আইনের অধীনে তৈরি করা হয়?
  1. সম্পত্তি হস্তান্তর আইন, ১৯৮২
  2. রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন, ১৯৫০
  3. অকৃষি প্রজাস্বত্ব আইন, ১৯৪৯
  4. সিভিল প্রসিডিউর কোড, ১৯০৮
সঠিক উত্তর:
রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন, ১৯৫০
উত্তর
সঠিক উত্তর:
রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন, ১৯৫০
ব্যাখ্যা
সম্পত্তি হস্তান্তর আইনের ৫৩গ ধারার বিধান: খতিয়ান না থাকা কোন স্থাবর সম্পত্তি বিক্রয় করা যাবে না:
কোন ব্যক্তি কোন অস্থাবর সম্পত্তি বিক্রয় করতে পারবেন না যদি না তার নাম, যদি তিনি উত্তরাধিকার ব্যতীত অন্য কোন উপায়ে সম্পত্তির মালিক হন, অথবা তার নাম বা তার পূর্বসূরির নাম, যদি তিনি উত্তরাধিকার সূত্রে সম্পত্তির মালিক হন, রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন, ১৯৫০ এর অধীনে প্রস্তুতকৃত সর্বশেষ খতিয়ানে সেই সম্পত্তির সম্পর্কে উল্লেখিত থাকে, এবং অন্যথায় কৃত যেকোন বিক্রয় বাতিল হবে।

Section 53C. Immoveable Property without Khatian not to be sold:
No immoveable property shall be sold by a person unless his name, if he is the owner of the property otherwise than by inheritance, or his name or the name of his predecessor, if he is the owner of the property by inheritance, appears in respect of the property in the latest khatian prepared under the State Acquisition and Tenancy Act, 1950, and any sale made otherwise shall be void.
৩৭.
নিম্নলিখিত কোনটি বিনা প্রতিদানে (Consideration) করা চুক্তি হিসেবে বাতিল হবে?
  1. সময়োত্তীর্ণ ঋণের জন্য স্বাক্ষরিত প্রতিশ্রুতি
  2. স্বেচ্ছায় সাহায্যকারী ব্যক্তিকে পুরস্কার দেওয়ার প্রতিশ্রুতি
  3. ঘনিষ্ঠ আত্মীয়দের মধ্যে ভালোবাসার ভিত্তিতে লিখিত ও রেজিস্টারকৃত চুক্তি
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
কোনটিই নয়
উত্তর
সঠিক উত্তর:
কোনটিই নয়
ব্যাখ্যা
ধারা ২৫: বিনা প্রতিদানে (Consideration) করা চুক্তি বাতিল, তবে কিছু ব্যতিক্রম রয়েছে-
একটি চুক্তি যদি কোনো প্রতিদান (consideration) ছাড়া করা হয়, তাহলে সেটি বাতিল (void) বলে গণ্য হবে। তবে নিম্নলিখিত ৩টি ক্ষেত্রে বিনা প্রতিদানে চুক্তি বৈধ হতে পারে:

(১) যদি চুক্তিটি লিখিত আকারে ও রেজিস্টারকৃত হয়, এবং স্বাভাবিক ভালোবাসা ও স্নেহ (natural love and affection) থেকে করা হয়, এবং উভয় পক্ষ ঘনিষ্ঠ আত্মীয়তার সম্পর্কে থাকে, তাহলে সেই চুক্তি বৈধ হবে।

(২) যদি এটি এমন কোনো ব্যক্তিকে পুরস্কৃত বা ক্ষতিপূরণ দেওয়ার প্রতিশ্রুতি হয়, যিনি স্বেচ্ছায় প্রতিশ্রুতিদাতার (promisor) জন্য কিছু করেছেন, অথবা এমন কিছু করেছেন যা আইনত করতে বাধ্য ছিলেন, তাহলেও সেটি বৈধ হতে পারে।

(৩) যদি এটি লিখিত ও স্বাক্ষরিত চুক্তি হয়, এবং এটি এমন একটি ঋণ পরিশোধের প্রতিশ্রুতি হয়, যা সময়ের কারণে (Limitation Law অনুযায়ী) আদায়যোগ্য না হলেও তবুও সে প্রতিশ্রুতি দেয় পুরো বা আংশিক অর্থ ফেরতের- তাহলেও সেটি বৈধ চুক্তি হবে।
৩৮.
'A' leaves a cow in the custody of 'B' to be taken care of. The cow has a calf. In this situation, who owns the cow and the calf?
  1. A
  2. B
  3. A and B jointly
  4. The calf has no specific owner
সঠিক উত্তর:
A
উত্তর
সঠিক উত্তর:
A
ব্যাখ্যা
• চুক্তি আইনের ১৬৩ ধারা- জিম্মাকৃত পণ্যের বৃদ্ধি বা লাভের অধিকারী জিম্মাদাতা:
জিম্মাকৃত পণ্যের কোন বৃদ্ধি বা লাভ জিম্মাদার জিম্মাদাতাকে বা জিম্মাদাতার নির্দেশ অনুসারে প্রদান করতে বাধ্য।

উদাহরণ-
A একটি গাভী যত্ন নেওয়ার জন্য B এর হেফাজতে রাখেন। গাভীটি একটি বাছুর জন্ম দিলো। B গাভীটির সাথে বাছুরটিকেও A এর নিকট প্রদান করতে বাধ্য।

Section 163- Bailor entitled to increase or profit from goods bailed:
In the absence of any contract to the contrary, the bailee is bound to deliver to the bailor, or according to his directions, any increase or profit which may have accrued from the goods bailed.

Illustration-
A leaves a cow in the custody of B to be taken care of. The cow has a calf. B is bound to deliver the calf as well as the cow to A.
৩৯.
Contract of Bailment সংজ্ঞায়িত হয়েছে?
  1. ধারা ১৩৮
  2. ধারা ১২৮
  3. ধারা ১৪৬
  4. ধারা ১৪৮
সঠিক উত্তর:
ধারা ১৪৮
উত্তর
সঠিক উত্তর:
ধারা ১৪৮
ব্যাখ্যা
• চুক্তি আইনের ১৪৮ ধারার বিধান "জিম্মা", "জিম্মাদাতা" এবং "জিম্মাদার" এদের সংজ্ঞা (Bailment, bailor, and bailee defined):

- জিম্মা- চুক্তির ভিত্তিতে কোন ব্যক্তি কর্তৃক অপর কোন ব্যক্তিকে কোনো উদ্দেশ্যে কোন মালপত্র এরূপভাবে প্রদান করা হয় যে, যখন উদ্দেশ্য সাধিত হয় তখন মাল প্রদানকারীর নির্দেশ অনুসারে তা ফেরত দিতে বা অন্যভাবে এর বিলি ব্যবস্থা করতে হবে।

- জিম্মাদাতা- মালামাল প্রদানকারী ব্যক্তিকে জিম্মাদাতা বলা হয়।

- জিম্মাদার- যে ব্যক্তির নিকট এগুলি প্রদান করা হয় তাকে জিম্মাদার বলা হয়।

- জিম্মা এমন একধরনের চুক্তি যেখানে ২টি পক্ষ থাকে। যেমন: জিম্মাদাতা ও জিম্মাদার।
- এই ধরনের চুক্তি দ্বারা অস্থাবর সম্পত্তি হস্তান্তর করা যায়।

-----------
Section 148. "Bailment", "bailor", and "bailee" defined:
 A "bailment" is the delivery of goods by one person to another for some purpose, upon a contract that they shall, when the purpose is accomplished, be returned or otherwise disposed of according to the directions of the person delivering them.
The person delivering the goods is called the "bailor".
The person to whom they are delivered is called the "bailee". 
 
Explanation – If a person already in possession of the goods of another contracts to hold them as a bailee, he thereby becomes the bailee, and the owner becomes the bailor, of such goods although they may not have been delivered by way of bailment.
৪০.
চুক্তি আইনের ধারা ২৩ অনুযায়ী, কোনো চুক্তির প্রতিদান বা উদ্দেশ্য বৈধ হবে, যদি না—
  1. এটি আইন দ্বারা অনুমোদিত হয়
  2. এটি আইন দ্বারা নিষিদ্ধ হয়
  3. এটি সকল পক্ষের জন্য লাভজনক হয়
  4. এটি আদালতের দ্বারা অনুমোদিত হয়
সঠিক উত্তর:
এটি আইন দ্বারা নিষিদ্ধ হয়
উত্তর
সঠিক উত্তর:
এটি আইন দ্বারা নিষিদ্ধ হয়
ব্যাখ্যা

• চুক্তি আইনের ২৩ ধারা: কোন কোন প্রতিদানসমূহ এবং উদ্দেশ্যাবলি আইনানুগ এবং কোন কোনটি আইনানুগ নয়:
একটি চুক্তির প্রতিদান বা উদ্দেশ্য বৈধ বলে গণ্য হয়, যদি তা নিম্নলিখিত না হয় – এটি আইন দ্বারা নিষিদ্ধ,
অথবা এর প্রকৃতি এমন যে অনুমোদিত হলে কোনো আইনের বিধানকে ব্যর্থ করবে, অথবা এটি প্রতারণাপূর্ণ, অথবা এটি অন্য কারো ব্যক্তিগত বা সম্পত্তিগত ক্ষতি সংক্রান্ত বা নির্দেশক, অথবা আদালত এটি অনৈতিক বা জননীতির পরিপন্থি মনে করে।

এই সকল ক্ষেত্রে, চুক্তির প্রতিদান বা উদ্দেশ্য বেআইনি বলে বিবেচিত হয়। যে কোনো চুক্তির উদ্দেশ্য বা প্রতিদান বেআইনি, তা বাতিল।

Section 23- What considerations and objects are lawful and what not:
The consideration or object of an agreement is lawful, unless- it is forbidden by law; or is of such a nature that, if permitted, it would defeat the provisions of any law; or is fraudulent; or involves or implies injury to the person or property of another; or the Court regards it as immoral, or opposed to public policy.
In each of these cases, the consideration or object of an agreement is said to be unlawful. Every agreement of which the object or consideration is unlawful is void.

৪১.
ক্ষতির সমান অর্থ প্রদানকে __________ বলে।
  1. নামমাত্র ক্ষতিপূরণ
  2. পরিপূরক ক্ষতিপূরণ
  3. দৃষ্টান্তমূলক/শাস্তিমূলক ক্ষতিপূরণ
  4. পূর্ব নির্ধারিত ক্ষতিপূরণ
সঠিক উত্তর:
পরিপূরক ক্ষতিপূরণ
উত্তর
সঠিক উত্তর:
পরিপূরক ক্ষতিপূরণ
ব্যাখ্যা
• খেসারত বা ক্ষতিপূরণ (Damages or Compensation): চুক্তিভঙ্গজনিত কারণে ক্ষতিপূরণ বাবদ যে অর্থ পাওয়া যাবে তাকে বলে খেসারত বা ক্ষতিপূরণ। চুক্তি ভঙ্গের কারণে ক্ষতিগ্রস্থ পক্ষের যে লোকসান বা ক্ষতি হয়েছে তা আদায়ের জন্য সে অপর পক্ষের বিরুদ্ধে মামলা দিতে পারবে। আদালত নিম্নবর্ণিত চার প্রকারের খেসারত প্রদানের জন্য নির্দেশ দিতে পারেন-
ক) নামমাত্র ক্ষতিপূরণ
খ) পরিপূরক বা ক্ষতিপূরণমূলক ক্ষতিপূরণ
গ) দৃষ্টান্তমূলক বা শাস্তিমূলক ক্ষতিপূরণ
ঘ) পূর্ব নির্ধারিত ক্ষতিপূরণ

ক) নামমাত্র খেসারত বা ক্ষতিপূরণ(Nominal Damages or Compensation): মামলাকারী (বাদীর) ক্ষতির পরিমাণ খুব সামান্য হলে বা আদালতের বিবেচনার বাদী কোন ক্ষতি না হলে বাদী পক্ষকে ডিক্রী পাবার অধিকারের স্বীকৃতি স্বরূপ নাম মাত্র খেসারত প্রদানের নির্দেশ দিয়ে থাকেন। যেমন- ১ পয়সা বা ১ টাকা ইত্যাদি।

খ) পরিপুরক খেসারত (Compensatory Damages or Compensation) : ক্ষতির সমান অর্থ প্রদানকে পরিপূরক খেসারত বা ক্ষতিপূরণ বলে। যেমন ৫০ টাকা ক্ষতি। তাই ৫০ টাকা দেবার আদেশ প্রদান করা হলো। 

গ) দৃষ্টান্তমূলক/শাস্তিমূলক শিক্ষনীয় খেসারত (Exemplary Punitire or Vindictive Damages) : অনেক ক্ষেত্রে আদালত শাস্তিমূলক ব্যবস্থা হিসাবে চুক্তিভঙ্গকারীকে প্রকৃত ক্ষতি অপেক্ষা বেশী খেসারত প্রদানের আদেশ দিতে পারেন, ইহাকে দৃষ্টান্তমূলক শাস্তিমূলক বা প্রতিহিংসামূলক খেসারত বলে। চুক্তিভঙ্গকারীকে উপযুক্ত শিক্ষা প্রদানের জন্যই এইরূপ নির্দেশ দেয়া হয়।

ঘ) পূর্ব নির্ধারিত খেসারত : চুক্তিতে যদি উল্লেখ থাকে কি ক্ষতি হলে কি খেসারত দিবে, তাকে পূর্ব নির্ধারিত খেসারত বলে। উল্লেখ্য যে, বিবাহের চুক্তি ভঙ্গ, ব্যাংকে টাকা থাকা সত্ত্বেও চেক ফেরৎ, মানহানী মামলা ইত্যাদি ক্ষেত্রে আদালত এরূপ খেসারত প্রদানের নির্দেশ দিতে  পারেন।
৪২.
ভবিষ্যতে কোনো কিছু ঘটা বা না ঘটার উপরে চুক্তি নির্ভর করলে, উক্ত চুক্তি __________।
  1. Void contract
  2. Voidable Contract
  3. Contingent contract
  4. Contract in guarantee
সঠিক উত্তর:
Contingent contract
উত্তর
সঠিক উত্তর:
Contingent contract
ব্যাখ্যা
ধারা ৩১- ঘটনা-নির্ভর চুক্তি:

কোনো চুক্তির আনুষঙ্গিক [Collateral] কোনো ঘটনা সংঘটিত হলে বা না হলে, কোনো কিছু করা বা বিরত থাকার চুক্তিই হচ্ছে:- ঘটনা-নির্ভর চুক্তি। অর্থাৎ, ভবিষ্যতে কোনো কিছু ঘটা বা না ঘটার উপরে চুক্তি নির্ভর করলে তাকেই Contingent Contract বলে।

উদাহরণ: 'ক'-এর বাড়ি পুড়ে গেলে 'খ', 'ক'-কে ১০,০০০ টাকা দিবে। এটি ঘটনা-নির্ভর চুক্তি।

Section 31 of The Contract Act, 1872: Contingent Contact

A "contingent contract" is a contract to do or not to do something, if some event, collateral to such contract, does or does not happen. 

Illustration: A contracts to pay B Taka 10,000 if B's house is burnt. This is a contingent contract.
৪৩.
"Registering officers to be deemed public servants" নিবন্ধন আইন, ১৯০৮ এর কত ধারার বিধান?
  1. ৮৪ ধারা
  2. ৮৫ ধারা
  3. ৮১ ধারা
  4. ৭৪ ধারা
সঠিক উত্তর:
৮৪ ধারা
উত্তর
সঠিক উত্তর:
৮৪ ধারা
ব্যাখ্যা
• নিবন্ধন আইন, ১৯০৮ এর ৮৪ ধারার বিধান: নিবন্ধনকারী কর্মকর্তাগণ সরকারি কর্মচারী হিসেবে বিবেচিত হবেন (Registering officers to be deemed public servants):

১) প্রত্যেক নিবন্ধনকারী কর্মকর্তা দণ্ডবিধি, ১৮৬০ এ বর্ণিত সরকারি কর্মচারী বলে বিবেচিত হবেন।

২) নিবন্ধনকারী কর্মকর্তার প্রয়োজনে প্রত্যেক ব্যক্তি তার নিকট সংবাদ প্রদান করতে আইনত বাধ্য থাকবেন। 

- অর্থাৎ এই আইন অনুযায়ী প্রত্যেক নিবন্ধনকারী কর্মকর্তাগণ সরকারি কর্মচারী হিসেবে গণ্য হবেন।
-প্রত্যেক ব্যক্তি তাদের নিকট সংবাদ প্রদানে বাধ্য থাকবেন।
৪৪.
কোন মামলায় আদালত ডিক্রির কপি রেজিস্ট্রি অফিসে প্রেরণ করতে আইনগত বাধ্য?
  1. রেজিস্টার্ড দলিল বেআইনিমর্মে ঘোষণামূলক মোকদ্দমা
  2. রেজিস্টার্ড দলিল সংশোধনের মোকদ্দমা
  3. রেজিস্টার্ড দলিল বাতিলের মোকদ্দমা
  4. রেজিস্টার্ড দলিল রদরহিতের মোকদ্দমা
সঠিক উত্তর:
রেজিস্টার্ড দলিল বাতিলের মোকদ্দমা
উত্তর
সঠিক উত্তর:
রেজিস্টার্ড দলিল বাতিলের মোকদ্দমা
ব্যাখ্যা

সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৩৯ ধারায় দলিল বাতিল সংক্রান্ত বিধান রয়েছে। এই ধারানুযায়ী নিবন্ধিত দলিল বাতিল করা হলে, ডিক্রির একটি কপি সংশ্লিষ্ট নিবন্ধন কর্মকর্তার কাছে পাঠাতে হবে যার কার্যালয়ে উক্ত দলিল নিবন্ধিত হয়েছিলো।

• দলিল বাতিল সংক্রান্ত তথ্য:

⇒ দলিল বাতিলের মোকদ্দমা করতে পারে:
১) দলিলের যেকোনো পক্ষ;
২) দলিলের পক্ষ নয় এমন ব্যক্তি, কিন্তু যার ক্ষতিগ্রস্ত [Serious Injury] হওয়ার সম্ভাবনা আছে;
৩) যেকোনো ব্যক্তি; যার বিরুদ্ধে দলিলটি বাতিল বা বাতিলযোগ্য।

⇒ আদালত বিবেচনামূলক/স্বেচ্ছাধীন ক্ষমতাবলে নিম্নোক্ত আদেশ দিবে বা প্রতিকার মঞ্জুর করবে:
১. বাতিল বা বাতিলযোগ্য বলে আইনানুযায়ী নিষ্পত্তি করবে,বা
২. দলিলটি অর্পণের আদেশ দিবে, বা
৩. দলিলটি বাতিলের আদেশ দিবে।

তামাদির মেয়াদ: অবগত হওয়ার সময় থেকে ৩ বছর (অনুচ্ছেদ ৯১, তামাদি আইন)।
কোর্ট ফিস: মূল্যানুপাতিক [অ্যাড-ভ্যালোরেম]।

৪৫.
চুক্তি আইনের কোন ধারায় “সাব-এজেন্ট” এর সংজ্ঞা দেওয়া আছে?
  1. ধারা ১৯০
  2. ধারা ১৯১
  3. ধারা ১৯৩
  4. ধারা ১৮২
সঠিক উত্তর:
ধারা ১৯১
উত্তর
সঠিক উত্তর:
ধারা ১৯১
ব্যাখ্যা

⇒ চুক্তি আইন, ১৮৭২-এর ধারা ১৯১-এ "সাব-এজেন্ট" (Sub-agent)-এর সংজ্ঞা স্পষ্টভাবে দেওয়া আছে। এই ধারা অনুসারে: একজন সাব-এজেন্ট হলেন এমন ব্যক্তি যিনি মূল এজেন্ট কর্তৃক এজেন্সির কাজে নিযুক্ত হন এবং তার নিয়ন্ত্রণে কাজ করেন।

⇒ চুক্তি আইনের ১৯১ ধারা মতে "সাব-এজেন্ট "-এর সংজ্ঞা (Sub-agent defined) সাব-এজেন্ট হচ্ছে এমন কোন ব্যক্তি যিনি এজেন্সির কাজে- মূল এজেন্ট কর্তৃক নিযুক্ত হন এবং তার নিয়ন্ত্রণে কাজ করেন।
----
⇒ The Contract Act, 1872: Section 191. "Sub-agent" defined:
 A "sub-agent" is a person employed by, and acting under the control of, the original agent in the business of the agency.

৪৬.
“জিম্মা” বলতে কী বোঝায়?
  1. পণ্যের ভাড়া প্রদান
  2. মালিকানার স্থানান্তর
  3. চুক্তির ভিত্তিতে পণ্যের বিক্রয়
  4. চুক্তির ভিত্তিতে নির্দিষ্ট উদ্দেশ্যে পণ্য হস্তান্তর
সঠিক উত্তর:
চুক্তির ভিত্তিতে নির্দিষ্ট উদ্দেশ্যে পণ্য হস্তান্তর
উত্তর
সঠিক উত্তর:
চুক্তির ভিত্তিতে নির্দিষ্ট উদ্দেশ্যে পণ্য হস্তান্তর
ব্যাখ্যা
Contract Act, 1872 ধারা ১৪৮: "জিম্মা”, “জিম্মাদাতা”, এবং "জিম্মাদার” এর সংজ্ঞা-
“জিম্মা” হইল চুক্তির ভিত্তিতে কোনো ব্যক্তি কর্তৃক অপর ব্যক্তিকে কতিপয় উদ্দেশ্যে কোনো পণ্য এমনভবে প্রদান করা যে, যখন উদ্দেশ্য সাধিত হইবে তখন পণ্য সরবরাহকারীর নির্দেশ অনুসারে উহা ফেরত দিতে বা অন্যভাবে বিলি-বন্দেজ করিতে হইবে। পণ্য সরবরাহকারী ব্যক্তিকে "জিম্মাদাতা", এবং যে ব্যক্তির নিকট এইগুলি সরবরাহ করা হয় তাহাকে জিম্মাদার" বলা হয়।

[A "bailment" is the delivery of goods by one person to another for some purpose, upon a contract that they shall, when the purpose is accomplished, be returned or otherwise disposed of according to the directions of the person delivering them. The person delivering the goods is called the "bailor". The person to whom they are delivered is called the "bailee".]

ব্যাখ্যা- যদি কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তির পণ্য তাহার দখলে ইতিমধ্যে থাকাকালে জিম্মাদার হিসাবে উহাদের রাখিবার জন্য চুক্তি করেন, তাহা হইলে উহা দ্বারা তিনি এইরূপ পণ্যের একজন জিম্মাদার হইবেন, এবং মালিক জিম্মাদাতা হইবেন, যদিও উহাদেরকে জিম্মা হিসাবে সরবরাহ করিতে হয় নাই।

Explanation – If a person already in possession of the goods of another contracts to hold them as a bailee, he thereby becomes the bailee, and the owner becomes the bailor, of such goods although they may not have been delivered by way of bailment.
৪৭.
Which one of the following is not an essential condition for application of "Lis Pendens" under section 52 of the Transfer of Property Act, 1882?
  1. Pendency of a suit or Proceeding
  2. Suit must be collusive
  3. Pendency in a competent court
  4. Alienation must affect the rights of the other party
সঠিক উত্তর:
Suit must be collusive
উত্তর
সঠিক উত্তর:
Suit must be collusive
ব্যাখ্যা

উত্তর: Suit must be collusive (মামলাটি অবশ্যই যোগসাজশপূর্ণ হতে হবে)।

"Lis Pendens" (অর্থাৎ বিচারাধীন সম্পত্তির স্থানান্তর) বিষয়টি Transfer of Property Act, 1882-এর Section 52-এ বলা হয়েছে।
এই নিয়মের মূল উদ্দেশ্য হলো- কোনো সম্পত্তি সম্পর্কিত মামলা বিচারাধীন অবস্থায় সেই সম্পত্তি হস্তান্তর বা বিক্রয় করা হলে, তাতে মামলার ফলাফলে কোনো প্রভাব পড়বে না।

Rule of Lis Pendens প্রযোজ্য হওয়ার জন্য যেসব শর্ত (Essential Conditions):
- কোনো মামলা বা কার্যধারা (suit or proceeding) বিচারাধীন থাকতে হবে।
- মামলাটি কোনো যোগ্য (competent) আদালতে বিচারাধীন থাকতে হবে।
- বিবাদের বিষয়বস্তু (property) মামলার মূল বিষয়ের সাথে সম্পর্কিত হতে হবে।
- সম্পত্তি হস্তান্তর (alienation) করলে তা অপর পক্ষের অধিকারকে প্রভাবিত করতে পারে।
- মামলাটি যোগসাজশপূর্ণ (collusive) হওয়া চলবে না।

তাই, "Suit must be collusive" কোনো অপরিহার্য শর্ত নয়— বরং উল্টোভাবে বলতে হয়: মামলাটি collusive হলে Section 52 প্রযোজ্য হবে না।

৪৮.
The State Acquisition and Tenancy Act, 1950 এর ধারা ১০৪ অনুযায়ী, খাজনার হার কত বছর পর পর সংশোধন করা যায়?
  1. ৫ বছর
  2. ১০ বছর
  3. ২০ বছর
  4. ৩০ বছর
সঠিক উত্তর:
২০ বছর
উত্তর
সঠিক উত্তর:
২০ বছর
ব্যাখ্যা
⇒ The State Acquisition and Tenancy Act, 1950-এর ধারা ১০৪-এ স্পষ্টভাবে উল্লেখ আছে:
- খাজনার হার একবার নির্ধারিত ও অনুমোদিত হওয়ার পর
- ২০ (বিশ) বছর পর্যন্ত অপরিবর্তিত থাকবে
- এই সময়ের মধ্যে কোনোভাবেই খাজনার হার সংশোধন করা যাবে না
- কেবল ২০ বছর পূর্ণ হওয়ার পরেই নতুন করে হার পর্যালোচনা ও সংশোধন করা যাবে

⇒ আইনের মূল উদ্ধৃতি (ধারা ১০৪):
"When the rent-rates... have been determined... they shall not be changed until after a period of twenty years has elapsed from the date of such confirmation."

⇒ ধারা ১০৪ অনুযায়ী, খাজনা-হার নির্ধারণের পর ২০ বছর অতিবাহিত না হওয়া পর্যন্ত ওই খাজনা-হার পরিবর্তন বা সংশোধন করা যাবে না। অর্থাৎ, খাজনা-হার প্রতি ২০ বছর পর পর সংশোধন করা সম্ভব।
৪৯.
"সাব-এজেন্ট "-এর সংজ্ঞা দেওয়া আছে চুক্তি আইনের কত ধারায়?
  1. ২০১
  2. ১৯১
  3. ১৪৮
  4. ১২৬
সঠিক উত্তর:
১৯১
উত্তর
সঠিক উত্তর:
১৯১
ব্যাখ্যা
⇒ চুক্তি আইনের ১৯১ ধারা মতে "সাব-এজেন্ট "-এর সংজ্ঞা (Sub-agent defined) সাব-এজেন্ট হচ্ছে এমন কোন ব্যক্তি যিনি এজেন্সির কাজে- মূল এজেন্ট কর্তৃক নিযুক্ত হন এবং তার নিয়ন্ত্রণে কাজ করেন।
----
- Section 191. "Sub-agent" defined:
 A "sub-agent" is a person employed by, and acting under the control of, the original agent in the business of the agency.
৫০.
সম্পত্তি হস্তান্তর আইনের কত অধ্যায় মুসলিম আইনের বিধানের উপর প্রভাব ফেলবে না?
  1. ২য়
  2. ৩য়
  3. ৪র্থ
  4. ৫ম
সঠিক উত্তর:
২য়
উত্তর
সঠিক উত্তর:
২য়
ব্যাখ্যা
ধারা ২: কিছু আইনের, ঘটনাবলির, অধিকার, দায় ইত্যাদির সংরক্ষণ-

এই আইনে যা বলা হয়েছে, তা নিম্নলিখিত বিষয়ের উপর কোনো প্রভাব ফেলবে না—
(ক) যেসব আইন স্পষ্টভাবে এই আইনে বাতিল করা হয়নি, সেসব আইনের বিধান;
(খ) কোনো চুক্তি বা সম্পত্তির গঠনের এমন কোনো শর্ত বা বৈশিষ্ট্য যা এই আইনের বিধানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং যেটি তৎকালীন প্রচলিত আইনের দ্বারা অনুমোদিত;
(গ) এই আইন কার্যকর হওয়ার পূর্বে গঠিত কোনো আইনি সম্পর্ক থেকে উদ্ভূত অধিকার বা দায়, অথবা এ ধরনের অধিকার বা দায়ের জন্য কোনো প্রতিকার;
(ঘ) এই আইনের ৫৭ ধারায় এবং চতুর্থ অধ্যায়ে যেভাবে বলা হয়েছে তা ব্যতীত, কোনো আইনগত প্রক্রিয়ায় বা কোনো যোগ্য আদালতের আদেশ বা ডিক্রির মাধ্যমে সম্পন্ন কোনো হস্তান্তর;
এবং এই আইনের দ্বিতীয় অধ্যায়ে যা বলা হয়েছে, তা মুসলিম আইনের কোনো বিধানের উপর কোনো প্রভাব ফেলবে না।
৫১.
কোন কোন ব্যক্তি কি অবস্থায় পাওয়ার অব অ্যাটর্নি (Power of Attorney) দলিল করে দিতে পারবে, কখন তা স্বীকৃত হবে এবং কিভাবে পাওয়ার অব অ্যাটর্নি প্রস্তুত করতে হবে তা The Registration Act, 1908 এর কত ধারায় উল্লেখ করা হয়েছে?
  1. ধারা ৩১
  2. ধারা ৩২
  3. ধারা ৩৩
  4. ধারা ৩৪
সঠিক উত্তর:
ধারা ৩৩
উত্তর
সঠিক উত্তর:
ধারা ৩৩
ব্যাখ্যা
• Section 33. Power-of-attorney recognizable for purposes of section 32:
(1) For the purposes of section 32, the following powers-of-attorney shall alone be recognized, namely:- 
(a) if the principal at the time of executing the power-of-attorney resides in any part of Bangladesh in which this Act is for the time being in force, a power-of-attorney executed before and authenticated by the Registrar or Sub-Registrar within whose district or sub-district the principal resides; 
(b) if the principal at the time aforesaid resides in any other part of Bangladesh, a power-of-attorney executed before and authenticated by any Magistrate; 
(c) if the principal at the time aforesaid does not reside in Bangladesh a power-of-attorney executed before and authenticated by a Notary Public, or any Court, Judge, Magistrate, Bangladesh Consul or Vice-Consul or representative of the Government: 
Provided that the following persons shall not be required to attend at any registration-office or Court for the purpose executing any such power-of-attorney as is mentioned in clauses (a) and (b) of this section, namely:- 
 
(i) persons who by reason of bodily infirmity are unable without risk or serious inconvenience so to attend; 
(ii) persons who are in jail under civil or criminal process; and 
(iii) persons exempt by law from personal appearance in Court. 
 
(2) In the case of every such person the Registrar or Sub-Registrar or Magistrate, as the case may be, if satisfied that the power-of-attorney has been voluntarily executed by the person purporting to be the principal, may attest the same without requiring his personal attendance at the office or Court aforesaid. 
(3) To obtain evidence as to the voluntary nature of the execution, the Registrar or Sub-Registrar or Magistrate may either himself go to the house of the person purporting to be the principal, or to the jail in which he is confined, and examine him, or issue a commission for his examination. 
(4) Any power-of-attorney mentioned in this section may be proved by the production of it without further proof when it purports on the face of it to have been executed before and authenticated by the person or Court hereinbefore mentioned in that behalf.
৫২.
Non-Agricultural Tenancy Act, 1949 এর ২৪ ধারা অনুযায়ী, যদি কোনো নোটিশ জারি বা প্রদান না করা হয়, তবে অকৃষি জমির সহ-অংশীদার অগ্রক্রয়ের আবেদন করতে পারবে-
  1. হস্তান্তরের পর যেকোনো সময়
  2. হস্তান্তরের ৪ মাসের মধ্যে
  3. হস্তান্তরের খবর জানার ৪ মাসের মধ্যে
  4. হস্তান্তরের খবর জানার ৩ মাসের মধ্যে
সঠিক উত্তর:
হস্তান্তরের খবর জানার ৪ মাসের মধ্যে
উত্তর
সঠিক উত্তর:
হস্তান্তরের খবর জানার ৪ মাসের মধ্যে
ব্যাখ্যা

Non-Agricultural Tenancy Act, 1949: ধারা ২৪ – সহ-অংশীদার বা হস্তান্তরকারীর সোজাসুজি জমির মালিকের ক্রয় অধিকার:
(১) যদি কোনো অকৃষি জমির অংশ বা শেয়ার, যা একজন অকৃষি ভাড়াটিয়ার অধীনে থাকে, হস্তান্তর করা হয়, তবে সেই জমির এক বা একাধিক সহ-অংশীদার:
- ধারা ২৩ অনুযায়ী নোটিশ জারি ও প্রদান হওয়ার চার মাসের মধ্যে, অথবা
- যদি কোনো নোটিশ জারি বা প্রদান না করা হয়, তবে হস্তান্তরের খবর জানার চার মাসের মধ্যে,

আদালতের কাছে আবেদন করতে পারেন যাতে উক্ত অংশ বা শেয়ার তাদের বা তাদের মধ্যে যে কোন একজনের নামে হস্তান্তর করা হয়।

Section 24- Power of the co-sharer or the immediate landlord of transferor to purchase:
(1) If a portion or share of the non-agricultural land held by a non-agricultural tenant is transferred, one or more co-sharer tenants of such land may, within four months of the service of notice issued under section 23 and, in case no notice had been issued or served, then within four months from the date of knowledge of such transfer, apply to the court for such portion or share to be transferred to himself or to themselves, as the case may be. 

৫৩.
রাষ্ট্রীয় অধিগ্রহণ এবং প্রজাস্বত্ব আইনের অধীনে Land Survey Tribunal এর কোন রায়, ডিক্রি বা আদেশের বিরুদ্ধে সংক্ষুদ্ধ ব্যক্তি আপীল করতে পারে কত দিনের মধ্যে-
  1. ২ মাসের মধ্যে
  2. ৩ মাসের মধ্যে
  3. ৪ মাসের মধ্যে
  4. ৬ মাসের মধ্যে
সঠিক উত্তর:
৩ মাসের মধ্যে
উত্তর
সঠিক উত্তর:
৩ মাসের মধ্যে
ব্যাখ্যা
⇒ রাষ্ট্রীয় অধিগ্রহণ এবং প্রজাস্বত্ব আইনের ১৪৫খ ধারার বিধান: ভূমি জরিপ আপিল ট্রাইব্যুনাল:
(১) সরকার, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, ভূমি জরিপ ট্রাইব্যুনালের রায়, ডিক্রি বা আদেশ হইতে উদ্ভূত আপিল শুনানির জন্য প্রয়োজনীয় সংখ্যক ভূমি জরিপ আপিল ট্রাইব্যুনাল গঠন করিতে পারিবে।
(৪) ভূমি জরিপ ট্রাইব্যুনালের রায়, ডিক্রি বা আদেশ হইতে উদ্ভূত আপিল ব্যতীত, অন্য কোনো আপিল ভূমি জরিপ আপিল ট্রাইব্যুনালে চলিবে না।
(৫) উপ-ধারা (৬) এর বিধান সাপেক্ষে, ভূমি জরিপ ট্রাইব্যুনালের কোনো রায়, ডিক্রি বা আদেশের বিরুদ্ধে সংক্ষুব্ধ কোনো ব্যক্তি উক্তরূপ রায়, ডিক্রি বা আদেশের তিন মাসের মধ্যে ভূমি জরিপ আপিল ট্রাইব্যুনালে আপিল করিতে পারিবেন।
(৬) উপ-ধারা (৫) এ উল্লিখিত মেয়াদ উত্তীর্ণ হইবার পরেও পরবর্তী তিন মাসের মধ্যে আপিল গৃহীত হইতে পারে, যদি ভূমি জরিপ আপিল ট্রাইব্যুনাল আপিলকারী কর্তৃক প্রদর্শিত বিলম্বের কারণ বিষয়ে সন্তুষ্ট হন।
----------
Section 145B. Land Survey Appellate Tribunal:
(1) The Government may, by notification in the official Gazette, establish as many Land Survey Appellate Tribunals as may be required to hear the appeals arising out of the judgment, decree or order of the Land Survey Tribunals.
(2) The Government may, by notification in the official Gazette, fix and alter the territorial limits of the jurisdiction of any Land Survey Appellate Tribunal.
(3) The Government shall appoint the judge of the Land Survey Appellate Tribunal from among the persons who are District judges.]
(3A) Until such judge is appointed under sub-section (3), the Government may empower the District Judge as the judge of the Land Survey Appellate Tribunal of the district.
(3B) The District Judge, empowered under sub-section (3A), shall be deemed to be the judge of the Land Survey Appellate Tribunal appointed under sub-section (3).
(3C) The Government may, if necessary, appoint one or more Additional District Judges as a judge of the Land Survey Appellate Tribunal to hear appeals transferred by the judge of the Land Survey Appellate Tribunal appointed or empowered under this section.]
(4) No appeal other than the appeals arising out of the judgment, decree or order of the Land Survey Tribunal shall lie in the Land Survey Appellate Tribunal.
(5) Subject to the provision of sub-section (6), any person aggrieved by any judgment, decree or order of the Land Survey Tribunal may, within three months from the date of such judgment, decree or order, prefer an appeal to the Land Survey Appellate Tribunal.
(6) An appeal may be admitted within next three months even after the expiry of the period specified in sub-section (5), if the Land Survey Appellate Tribunal is satisfied with the reasons for delay shown by the appellant.
৫৪.
'ক', 'খ' এর নিকট ঋণী এবং 'খ' উক্ত ঋণ 'গ' কে হস্তান্তর করে। পরবর্তীতে 'খ', 'ক' এর নিকট টাকা চাইলে 'ক' হস্তান্তরের নোটিশ না পাওয়ায় 'খ' কে টাকা পরিশোধ করিল। এক্ষেত্রে এই ঋন পরিশোধ-
  1. বৈধ হবে
  2. অবৈধ হবে
  3. 'গ' এর অনুমোদন সাপেক্ষে বৈধ
  4. আদালতের অনুমোদন সাপেক্ষে বৈধ
সঠিক উত্তর:
বৈধ হবে
উত্তর
সঠিক উত্তর:
বৈধ হবে
ব্যাখ্যা

সম্পত্তি হস্তান্তর আইন,১৮৮২ এর ধারা ১৩০ অনুযায়ী, যদি হস্তান্তরের দলিল সম্পাদিত হলেও দেনাদার বা তৃতীয় ব্যক্তি (যিনি হস্তান্তরের ব্যাপারে অবগত নয়) নোটিশ না পেয়ে ঋণ পরিশোধ করে, তবে সেই পরিশোধ হস্তান্তরের বিরুদ্ধে বৈধ গণ্য হবে।

উদাহরণে, ‘ক’ হস্তান্তরের নোটিশ না পাওয়ায় ‘খ’ কে টাকা পরিশোধ করেছে। তাই এই পরিশোধ বৈধ, এবং ‘গ’ ‘ক’-এর বিরুদ্ধে টাকা আদায় করতে পারবে না।

সম্পত্তি হস্তান্তর আইন,১৮৮২ এর ধারা ১৩০- নালিশযোগ্য দাবির হস্তান্তর:

(১) নালিশযোগ্য দাবির হস্তান্তর, পণসহ বা ব্যতিরেকে, তাহা শুধু হস্তান্তরকারী বা তাহার যথাযথ এজেন্ট দ্বারা স্বাক্ষরিত দলিল দ্বারা করা যাইবে এবং এইরূপ হস্তান্তর উক্ত দলিল সম্পাদনের মাধ্যমেই কার্যকর হইবে এবং ইহার দ্বারা হস্তান্তরকারীর ক্ষতিপূরণের মাধ্যমে বা অন্য কোনোভাবে হউক না কেন, তাহার সকল অধিকার ও প্রতিকার হস্তান্তরগ্রহীতার উপর বর্তাইবে এবং কোনো নোটিশ দেওয়া হউক বা না হউক উক্ত হস্তান্তর কার্যকর থাকিবে:
তবে শর্ত থাকে যে, উপরোক্ত দলিল সম্পাদিত না হইলে যে ঋণ বা দাবি হস্তান্তরকারী, দেনাদার বা অন্য কাহারও নিকট হইতে আদায় করা হইত, সেই ঋণ বা দাবি সম্পর্কিত দেনাদার বা অন্য কেহ (যে হস্তান্তরের পক্ষ নহে এবং তৎসম্পর্কে জানে না) কোনো আদান-প্রদান করিলে তাহা হস্তান্তরের বিরুদ্ধে বৈধ হইবে।

(২) কোনো নালিশযোগ্য দাবির হস্তান্তরগ্রহীতা, হস্তান্তরের ব্যাপারে উপরে বর্ণিত দলিল করিয়া উক্ত দাবি আদায়ের নিমিত্ত তাহার নিজ নামে মামলা শুরু বা কার্য করিতে পারিবেন এবং হস্তান্তরকারীর নিকট হইতে এই মামলা বা কাজের সম্মতি না নিয়া বা তাহাকে পক্ষ না করিয়াই তাহা করিতে পারিবেন।

ব্যতিক্রম- এই ধারার কোনো কিছুই জাহাজি বিমা বা অগ্নিবিমার ক্ষেত্রে প্রযোজ্য হইবে না এবং বিমা আইন, ১৯৩৮ এর ধারা ৩৮ এর বিধানকে ক্ষুণ্ণ করিবে না।

উদাহরণ-
(ক) 'ক', 'খ' এর নিকট ঋণী এবং 'খ' উক্ত ঋণ 'গ' কে দিল। পরবর্তীতে 'খ' 'ক' এর নিকট টাকা চাহিলে 'ক' ১৩১ ধারায় 'গ' এর নিকট জারিকৃত হস্তান্তরের নোটিশ না পাইয়া 'খ' কে টাকা পরিশোধ করিল। এইক্ষেত্রে এই দেওয়া বৈধ হইবে এবং 'গ' টাকার জন্য মামলা করিতে পারিবে না।

(খ) 'ক' একটি জীবনবিমা করিল ও তাহার বর্তমানে বা ভবিষ্যতে কোনো ঋণ সংগ্রহের জন্য উক্ত বিমা এক ব্যাংকের নামে ট্রান্সফার করিল। 'ক' মৃত্যুবরণ করিলে উক্ত ব্যাংক, ধারা ১৩০ এর উপ-ধারা (১) এর শর্তাংশ ও ধারা ১৩২ এর বিধান সাপেক্ষে, বিমার সব টাকা পাইবে এবং 'ক' এর কোনো নির্বাহক থাকিলে তাহার সম্মতি ব্যতিরেকে মামলা করিতে পারিবে।

৫৫.
'Qui priorest tempore prior est jure' কোন নীতি সম্পর্কিত?
  1. ক্রয় নীতি
  2. বিক্রয় নীতি
  3. অগ্রাধিকার নীতি
  4. হস্তান্তর নীতি
সঠিক উত্তর:
অগ্রাধিকার নীতি
উত্তর
সঠিক উত্তর:
অগ্রাধিকার নীতি
ব্যাখ্যা
⇒ The Transfer of property Act, 1882-এর ৪৮ ধারায় 'qui prior est tempore potior est jure' নীতি প্রতিফলিত হয়েছে। তাই এ ধারাটি Doctrine of Priority'র ধারা নামে পরিচিত।

⇒  ধারা ৪৮: হস্তান্তর দ্বারা সৃষ্ট অধিকারের অগ্রাধিকার (Priority of rights created by transfer)
যদি কোন ব্যক্তি একই স্থাবর সম্পত্তি বিভিন্ন সময় হস্তান্তর করে একাধিক অধিকার সৃষ্টি করেন এবং সেই অধিকারগুলি একই সঙ্গে বা পরিপূর্ণভাবে বলবৎ না হয়, সেক্ষেত্রে বিশেষ চুক্তির অবর্তমানে পূর্বে সৃষ্ট অধিকার পরে সৃষ্ট অধিকারের উপর অগ্রাধিকার পাবে।

নোটঃ
• রেজিস্ট্রিকৃত দলিল অরেজিস্ট্রিকৃত দলিলের উপর প্রাধান্য পাবে।
• একই তারিখে রেজিস্ট্রিকৃত দুটি দলিলের মধ্যে যার নম্বর আগে সেটি অগ্রাধিকার পাবে।
------------------
⇒ Section 48: Priority of rights created by transfer
Where a person purports to create by transfer at different times rights in or over the same immoveable property, and such rights cannot all exist or be exercised to their full extent together, each later created right shall, in the absence of a special contract or reservation binding the earlier transferees, be subject to the rights previously created.
৫৬.
A, B-কে প্রতারণার উদ্দেশ্যে মিথ্যা বলে যে তার কারখানায় প্রতিবছর ৫০০ মণ নীল উৎপাদিত হয়, এবং এই মিথ্যা তথ্য দিয়ে B-কে কারখানাটি কিনতে প্ররোচিত করে। এক্ষেত্রে, চুক্তিটির পরিণতি কী হবে?
  1. বৈধ
  2. বাতিল
  3. B-এর ইচ্ছানুসারে বাতিলযোগ্য
  4. A-এর ইচ্ছানুসারে বাতিলযোগ্য
সঠিক উত্তর:
B-এর ইচ্ছানুসারে বাতিলযোগ্য
উত্তর
সঠিক উত্তর:
B-এর ইচ্ছানুসারে বাতিলযোগ্য
ব্যাখ্যা
স্বেচ্ছায় সম্মতিহীন চুক্তির বাতিলযোগ্যতা (ধারা ১৯):
❝যখন কোনো চুক্তিতে সম্মতি প্রদান জোরপূর্বক (coercion), প্রতারণা (fraud), অথবা মিথ্যাপ্রতিনিধিত্ব (misrepresentation) দ্বারা প্রভাবিত হয়, তখন সেই চুক্তিটি বাতিলযোগ্য (voidable) হয় ঐ পক্ষের কাছে যার সম্মতি এইভাবে আদায় করা হয়েছে।❞

কর্তব্য এবং বিকল্প:
যার সম্মতি প্রতারণা বা মিথ্যাপ্রতিনিধিত্বের মাধ্যমে আদায় করা হয়েছে, সে চাইলে চুক্তি বলবৎ রাখতে পারে এবং দাবি করতে পারে যে তাকে সেই অবস্থানে ফিরিয়ে দেওয়া হোক, যেন মিথ্যা বক্তব্যগুলো সত্য হতো।

ব্যতিক্রম: যদি সম্মতি মিথ্যাপ্রতিনিধিত্ব বা এমন একটি নীরবতার মাধ্যমে আদায় হয়, যা Section 17 অনুযায়ী প্রতারণামূলক, তাহলে: চুক্তি বাতিলযোগ্য হবে না, যদি ক্ষতিগ্রস্ত পক্ষ সাধারণ সতর্কতার মাধ্যমে সত্য জানতে পারত।

ব্যাখ্যা: যে প্রতারণা বা মিথ্যাপ্রতিনিধিত্বে প্রভাবিত হয়ে সম্মতি দেওয়া হয়নি, তা চুক্তিকে বাতিলযোগ্য করে না।

উদাহরণ:
(ক) A, B-কে প্রতারণার উদ্দেশ্যে মিথ্যা বলে যে তার কারখানায় প্রতিবছর ৫০০ মণ নীল উৎপাদিত হয়, এবং এই মিথ্যা তথ্য দিয়ে B-কে কারখানাটি কিনতে প্ররোচিত করে।
- এই ক্ষেত্রে, চুক্তিটি B-এর ইচ্ছানুসারে বাতিলযোগ্য।
৫৭.
অকৃষি প্রজাস্বত্ব আইন, ১৯৪৯ এর ৮৫ক ধারা অনুযায়ী ডেপুটি কমিশনারের কোন আদেশের বিরুদ্ধে আপীল করা যায়?
  1. ভূমি হস্তান্তরের আদেশ
  2. ভূমি জরিপ সংক্রান্ত আদেশ
  3. দখল পুনরুদ্ধারের আদেশ
  4. ক্ষতিপূরণ নির্ধারণের আদেশ
সঠিক উত্তর:
ক্ষতিপূরণ নির্ধারণের আদেশ
উত্তর
সঠিক উত্তর:
ক্ষতিপূরণ নির্ধারণের আদেশ
ব্যাখ্যা

⇒ অকৃষি প্রজাস্বত্ব আইন, ১৯৪৯ এর ৮৫ক ধারা অনুযায়ী, ডেপুটি কমিশনার কর্তৃক ধারা ৯(১) বা ধারা ২০ এর অধীনে ক্ষতিপূরণ নির্ধারণের আদেশের বিরুদ্ধে জেলা জজের নিকট ৩০ দিনের মধ্যে আপীল করা যায়। এই ধারাটি স্পষ্টভাবে শুধুমাত্র ক্ষতিপূরণ নির্ধারণের আদেশের বিরুদ্ধে আপীলের বিষয়ে উল্লেখ করে।
- সুতরাং, ৮৫ক ধারা অনুযায়ী, ডেপুটি কমিশনারের ক্ষতিপূরণ নির্ধারণের আদেশের বিরুদ্ধে আপীল করা যায়।

⇒ অকৃষি প্রজাস্বত্ব আইন, ১৯৪৯ এর ৮৫ক ধারার বিধান আপীল:
- অকৃষি প্রজাস্বত্ব আইন, ১৯৪৯ এর ৯ (১) ধারার বিধান অনুসারে বা ২০ ধারার বিধান মোতাবেক ডেপুটি কমিশনার ক্ষতিপূরণ নির্ধারণ করলে তার আদেশের বিরুদ্ধে জেলা জজের নিকট ৩০ দিনের মধ্যে আপীল করা যাবে।
------------
Section 85A.  Appeal:
- An appeal against an order passed by the Deputy Commissioner determining compensation under the proviso to sub-section (1) of section 9 or the proviso to section 20 shall, if presented within thirty days of such order, lie to the District Judge.

৫৮.
নিবন্ধনের জন্য দলিল কে দাখিল করতে পারে?
  1. দলিলের গ্রহীতা
  2. দলিল সম্পাদনকারী
  3. দলিল সম্পাদনকারীর প্রতিনিধি
  4. উল্লিখিত সবাই
সঠিক উত্তর:
উল্লিখিত সবাই
উত্তর
সঠিক উত্তর:
উল্লিখিত সবাই
ব্যাখ্যা
ধারা ৩২- দলিল নিবন্ধনের জন্য দাখিলকারী ব্যক্তি:
ধারা ৮৯ এ উল্লিখিত ক্ষেত্রসমূহ ব্যতীত, এই আইনের অধীন নিবন্ধনের জন্য প্রত্যেক দলিল, উহার নিবন্ধন বাধ্যতামূলক বা ঐচ্ছিক যাহাই হউক, দাখিল করিতে হইবে-
(ক) উক্ত দলিলের অধীন কোন সম্পাদনকারী বা গ্রহীতা, বা কোন ডিক্রি বা আদেশের নকলের ক্ষেত্রে, ডিক্রি বা আদেশের অধীন গ্রহীতা কর্তৃক, অথবা
(খ) উক্ত ব্যক্তিগণের প্রতিনিধি বা মনোনীত ব্যক্তি কর্তৃক, অথবা
(গ) উক্তরূপ ব্যক্তি, প্রতিনিধি বা মনোনীত ব্যক্তি দ্বারা অতঃপর উল্লেখকৃত পদ্ধতিতে সম্পাদিত ও প্রমাণীকৃত পাওয়ার অব অ্যাটর্নি দ্বারা যথাযথভাবে ক্ষমতাপ্রাপ্ত এজেন্ট কর্তৃক।

⇒ নিবন্ধনের উদ্দেশ্যে দলিল দাখিলের জন্য প্রাধিকারপ্রাপ্ত ব্যক্তিগণ হইলেন-
(১) কোন সম্পাদনকারী, বা
(২) তাহার প্রতিনিধি বা মনোনীত ব্যক্তি, বা
(৩) উক্ত (১) বা (২) দফার মধ্যে যে কোন একজনের এজেন্ট, বা
(৪) দলিলের কোন একজন গ্রহীতা, বা
(৫) তাহার প্রতিনিধি বা মনোনীত ব্যক্তি, বা
(৬) উক্ত (৪) বা (৫) দফার মধ্যে যে কোন একজনের এজেন্ট।
৫৯.
সম্পত্তি হস্তান্তর আইনের কোন ধারায় Contingent Interest সম্পর্কিত বিধান আছে?
  1. ১৭ ধারা
  2. ১৯ ধারা
  3. ২১ ধারা
  4. ২৫ ধারা
সঠিক উত্তর:
২১ ধারা
উত্তর
সঠিক উত্তর:
২১ ধারা
ব্যাখ্যা
⇒ সম্পত্তি হস্তান্তর আইনের ধারা ২১-এ Contingent Interest (ঘটনাসাপেক্ষ স্বার্থ) সম্পর্কিত বিধান রয়েছে। এই ধারায় বলা হয়েছে যে, যখন সম্পত্তি হস্তান্তরের মাধ্যমে কোনো ব্যক্তির জন্য একটি নির্দিষ্ট অনিশ্চিত ঘটনা ঘটলে বা না ঘটলে স্বার্থ সৃষ্টি হয়, তখন সেই ব্যক্তির স্বার্থ ঘটনাসাপেক্ষ স্বার্থ হিসেবে গণ্য হবে। যদি উক্ত নির্দিষ্ট ঘটনা ঘটলে, অথবা না ঘটলে ঘটনা অসম্ভব হয়ে গেলে, তখন ওই স্বার্থ কায়েমি স্বার্থ (vested interest) হিসেবে বিবেচিত হবে।

এছাড়া, ব্যতিক্রম হিসেবে বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি একটি নির্দিষ্ট বয়স পূর্ণ হওয়ার পর সম্পত্তির ওপর স্বত্ব অর্জন করেন এবং তার বয়স পূর্ণ হওয়ার পূর্বে যদি আয় প্রদান করা হয়, তবে সেটি ঘটনাসাপেক্ষ স্বার্থ হিসেবে গণ্য হবে না।

এভাবে ধারা ২১-এ Contingent Interest সম্পর্কিত বিধান স্পষ্টভাবে দেওয়া হয়েছে।
৬০.
Land Survey Tribunal ______ নির্ধারিত তারিখ থেকে ১৮০ দিনের মধ্যে বিচারকার্য সম্পন্ন করবে।
  1. অভিযোগ দায়েরের
  2. চূড়ান্ত শুনানির জন্য
  3. সাক্ষ্য গ্রহণের
  4. প্রাথমিক শুনানির জন্য
সঠিক উত্তর:
চূড়ান্ত শুনানির জন্য
উত্তর
সঠিক উত্তর:
চূড়ান্ত শুনানির জন্য
ব্যাখ্যা
- The State Acquisition and Tenancy Act, 1950 এর ধারার ১৪৫ক উপধারা (৭ক) এর বিধান-

চূড়ান্ত শুনানির জন্য নির্ধারিত তারিখ থেকে ১৮০ দিনের মধ্যে বিচারকার্য সম্পন্ন করতে হবে।
 
(7A) The Land Survey Tribunal shall conclude the trail of a suit within 180 (one hundred and eighty) days from the date fixed for its final hearing.
৬১.
'ক' নদীর পাশের জমি 'খ'- এর নিকট রেহেন দিল এবং জমি প্রাকৃতিকভাবে বৃদ্ধি পেল। উক্ত বর্ধিত অংশের অধিকারী হবে-
  1. 'ক'
  2. 'খ'
  3. রাষ্ট্র
  4. 'ক' এবং 'খ' উভয়
সঠিক উত্তর:
'খ'
উত্তর
সঠিক উত্তর:
'খ'
ব্যাখ্যা

The Transfer of Property Act, 1882 এর ধারা ৭০: রেহেনকৃত সম্পত্তি বৃদ্ধি বা সংযোজন-
রেহেনের তারিখের পর যদি রেহেন সম্পত্তিতে কোনো বৃদ্ধি ঘটিয়া থাকে, তাহা হইলে ভিন্নরূপ কোনো চুক্তি না থাকিলে, জামানতের দরুন রেহেনগ্রহীতা উক্ত বৃদ্ধির অধিকারী হইবেন।

উদাহরণ-
(ক) 'ক', 'খ' এর নিকট নদীর পাশের এক খণ্ড জমি রেহেন দিল। পয়স্থিজনিত কারণে, উক্ত জমি বৃদ্ধি পাইল। জামানতের দরুন 'খ' উক্ত বর্ধিত অংশের অধিকারী হইবে।

(খ) 'ক' 'খ' এর নিকট এক খণ্ড দালান করিবার যোগ্য জমি রেহেন দিল এবং পরবর্তীতে তাহাতে একটি বাড়ি নির্মাণ করিল। 'খ' জামানতের দরুন জমি ও বাড়ির অধিকারী হইবে।

৬২.
'ক', 'খ' এর ক্লাবে গান গাওয়ার চুক্তিতে আবদ্ধ হয়েও ইচ্ছাকৃত অনুপস্থিত থাকায় 'খ', 'গ' কে দিয়ে গান গাওয়ান। এক্ষেত্রে The Contract Act, 1872 অনুসারে কোনটি সঠিক?
  1. 'ক' চুক্তি পালনে বাধ্য নন
  2. 'খ' চুক্তি বাতিল করতে পারেন
  3. 'ক', 'খ' কে ক্ষতিপূরণ দিতে বাধ্য নন
  4. 'ক' ক্ষতিপূরণ দাবী করতে পারেন
সঠিক উত্তর:
'খ' চুক্তি বাতিল করতে পারেন
উত্তর
সঠিক উত্তর:
'খ' চুক্তি বাতিল করতে পারেন
ব্যাখ্যা
⇒ এই প্রসঙ্গে 'ক' যেহেতু ইচ্ছাকৃতভাবে গান গাওয়া থেকে বিরত থেকেছেন, সেহেতু তিনি চুক্তিভঙ্গ করেছেন। এটি চুক্তিভঙ্গের ক্ষেত্র। এই ক্ষেত্রে, 'খ' আদালতে গিয়ে 'ক' এর কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করতে পারবেন।
The Contract Act, 1872 এর ৭৩ ধারায় উল্লেখ আছে, যখন একটি চুক্তি ভঙ্গ করা হয়, তখন যে পক্ষ চুক্তিটি ভঙ্গ করলেন, সেই পক্ষের নিকট থেকে-
- যে পক্ষ এরূপ ভঙ্গের কারণে ক্ষতিগ্রস্থ হলেন সেই পক্ষ তা দ্বারা তার লোকসান বা ক্ষতি হলে এবং
- ভঙ্গের ফলে স্বাভাবিকভাবে উদ্ধৃত বা ভঙ্গের ফলে তার যেরূপ ফলাফল হবে বলে জেনেছিল সেরূপ লোকসান বা ক্ষতির জন্য ক্ষতিপূরণ পাওয়ার অধিকারী।
- চুক্তিভঙ্গের কারণে দূরবর্তী ও পরোক্ষ কোন লোকসান বা ক্ষতির জন্য এরূপ ক্ষতিপূরণ দেয়া হবে না।

- সুনির্দিষ্ট প্রতিকার অনুযায়ী, 'ক' চুক্তি পালনে বাধ্য নন। সেই সাথে, 'ক' এর ক্ষতিপূরণ দেয়ার বাধ্যবাধকতা নেই এবং 'ক' ক্ষতিপূরণ দাবী করতে পারে না।
সুতরাং, The Contract Act অনুযায়ী, ‘খ’, 'ক' থেকে যৌক্তিক ক্ষতিপূরণ আদায় করার অধিকার রাখেন। কিন্তু অপশনে এরকম কোনো প্রতিকার না থাকায় উত্তর বাতিল করা হলো।
৬৩.
রেজিস্ট্রেশন আইনের ধারা ৯০ অনুযায়ী, নিম্নলিখিত কোনটি নিবন্ধন থেকে অব্যাহতি পায়??
  1. ব্যাংক ঋণের চুক্তিপত্র
  2. ব্যক্তি মালিকানাধীন জমির দানপত্র
  3. ব্যবসায়িক অংশীদারিত্বের চুক্তি
  4. সরকারের নিযুক্ত কর্মকর্তা কর্তৃক প্রেরিত জরিপ নকশা
সঠিক উত্তর:
সরকারের নিযুক্ত কর্মকর্তা কর্তৃক প্রেরিত জরিপ নকশা
উত্তর
সঠিক উত্তর:
সরকারের নিযুক্ত কর্মকর্তা কর্তৃক প্রেরিত জরিপ নকশা
ব্যাখ্যা
ধারা ৯০- সরকার কর্তৃক বা সরকারের অনুকূলে সম্পাদিত কতিপয় দলিলের নিবন্ধন অব্যাহতি পাইবে-
(১) এই আইনের কোন কিছুই নিম্নবর্ণিত কোন দলিল বা নকশার নিবন্ধনকে আবশ্যক করিবে না, বা কোন সময় আবশ্যক ছিল বলিয়া গণ্য করিবে না, যথা:

(ক) ভূমি-রাজস্ব সম্পর্কিত বন্দোবস্তের নিষ্পত্তি বা পুনর্বিবেচনার জন্য নিয়োগকৃত কোন কর্মকর্তা কর্তৃক প্রেরিত, প্রাপ্ত, বা সত্যায়িত দলিল যাহা উক্তরূপ বন্দোবস্ত সম্পর্কিত রেকর্ডের অংশ গঠন করে; বা
(খ) ভূমি জরিপ প্রস্তুতকরণ বা পুনর্বিবেচনাকরণের জন্য সরকারের পক্ষে নিয়োগকৃত কোন কর্মকর্তা কর্তৃক প্রেরিত, প্রাপ্ত, বা প্রমাণীকৃত দলিলপত্র বা নকশাসমূহ যাহা উক্তরূপ জরিপের অংশ গঠন করে; বা
(গ) আপাতত বলবৎ কোন আইনের অধীন, গ্রামাঞ্চলের রেকর্ড প্রস্তুতকরণের নিমিত্ত দায়িত্বপ্রাপ্ত পাটোয়ারি বা অন্যান্য কর্মকর্তা কর্তৃক যে সকল দলিল নির্ধারিত সময় অন্তর কোন রাজস্ব কার্যালয়ে নথিভুক্ত হয়; বা
(ঘ) সরকার কর্তৃক ভূমি সম্পর্কিত বা ভূমিতে নিহিত কোন স্বার্থের মঞ্জুরি বা স্বত্ব নিয়োগ সৃষ্টির প্রমাণস্বরূপ সনদ, ইনাম, স্বত্বের দলিল বা অন্যান্য দলিল;

(২) এই আইনের বিধানাবলি অনুযায়ী, উক্তরূপ সকল দলিল এবং নকশাসমূহ ধারা ৪৮ এবং ৪৯ এর উদ্দেশ্য পূরণকল্পে, নিবন্ধিত হইয়াছে বা হইবে বলিয়া গণ্য হইবে।
৬৪.
দলিল সম্পাদন অস্বীকারের কারণে সাব- রেজিস্ট্রার কর্তৃক নিবন্ধন প্রত্যাখ্যাত হলে তার বিরুদ্ধে রেজিস্ট্রারের নিকট_______ করতে হবে।
  1. আপিল
  2. আপত্তি
  3. দরখাস্ত
  4. আপিলের অনুমতির প্রার্থনা
সঠিক উত্তর:
দরখাস্ত
উত্তর
সঠিক উত্তর:
দরখাস্ত
ব্যাখ্যা
রেজিষ্ট্রেশন আইনের ৭৩ ধারার বিধান সম্পাদন অস্বীকারের কারণে সাব-রেজিস্ট্রার নিবন্ধন করিতে অস্বীকৃতি জ্ঞাপন করিলে রেজিস্ট্রারের নিকট আবেদন।-
(১) যেক্ষেত্রে কোন সাব রেজিস্ট্রার দলিলের সম্পাদনকারী বলিয়া কথিত ব্যক্তি, বা তাহার প্রতিনিধি বা স্বত্বনিয়োগী কর্তৃক দলিল সম্পাদন অস্বীকারের কারণে দলিল নিবন্ধন করিতে অস্বীকৃতিজ্ঞাপন করেন, সেইক্ষেত্রে এইরূপ দলিলের অধীন দাবিদার, বা পূর্বোক্তমতে ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধি, স্বত্বনিয়োগী বা এজেন্ট, অগ্রাহ্যের আদেশ প্রদানের পর ৩০ (ত্রিশ) দিনের মধ্যে, দলিল নিবন্ধন করাইবার অধিকার বহাল করিবার নিমিত্ত উক্ত সাব-রেজিস্ট্রার যে রেজিস্ট্রারের অধস্তন সেই রেজিস্ট্রারের নিকট আবেদন করিতে পারিবেন।
(২) এইরূপ আবেদন লিখিত হইতে হইবে এবং ধারা ৭১ এর অর্ধস লিপিবদ্ধ কারণসমূহের একটি নকল উহার সহিত সংযুক্ত করিতে হইবে, এবং আরজির সত্যপাঠের অনুরূপ আইনানুগ পদ্ধতি অনুসরনে আবেদনে বর্ণিত বক্তব্যসমূহ আবেদনকারী কর্তৃক প্রতিপাদিত হইবে।
৬৫.
'Rule of Marshalling' অনুযায়ী রেহেন টাকা পরিশোধের ক্ষেত্রে পরবর্তী ক্রেতা কী দাবি করতে পারে?
  1. রেহেন চুক্তি বাতিল করা হোক
  2. সমস্ত সম্পত্তির মালিকানা তাকে দেওয়া হোক
  3. ক্রয়কৃত সম্পত্তি থেকে টাকা পরিশোধ হোক
  4. যে সম্পত্তি ক্রয়কৃত নয়, তা থেকে টাকা পরিশোধ হোক
সঠিক উত্তর:
যে সম্পত্তি ক্রয়কৃত নয়, তা থেকে টাকা পরিশোধ হোক
উত্তর
সঠিক উত্তর:
যে সম্পত্তি ক্রয়কৃত নয়, তা থেকে টাকা পরিশোধ হোক
ব্যাখ্যা
সম্পত্তি হস্তান্তর আইনের ৫৬ ধারা- পরবর্তী ক্রেতা কর্তৃক বিন্যাস (Marshalling by subsequent purchaser):
যদি দুই বা ততোধিক সম্পত্তির মালিক সকল সম্পত্তি প্রথমে একজনের নিকট রেহেন দেয় এবং তারপর এর মধ্য হতে এক বা একাধিক সম্পত্তি অন্য জনের নিকট বিক্রয় করে, তাহলে ক্রেতা যে সম্পত্তি ক্রয় করে নাই, তা হতে রেহেনের টাকা যতদূর সম্ভব, পরিশোধ করে নেওয়ার দাবি করতে পারে; কিন্তু এরূপ দাবি রেহেনগ্রহীতা বা তার মাধ্যমে দাবিদার কোন ব্যক্তি অথবা মূল্যের বিনিময়ে এই সম্পত্তির কোন একটি স্বত্ব অর্জন করেছে তেমন কোন ব্যক্তির স্বার্থ ক্ষুন্ন করবে না।

সহজ ভাষায়-
যদি কোনো ব্যক্তি তার মালিকানাধীন একাধিক সম্পত্তি একসাথে বন্ধক (রেহেন) দেয় এবং পরে এই সম্পত্তিগুলোর মধ্য থেকে এক বা একাধিক সম্পত্তি অন্য কাউকে বিক্রি করে, তাহলে যে ক্রেতা সম্পত্তি কিনেছে, সে চাইতে পারে- বন্ধকী টাকা যেন প্রথমে অন্য যেসব সম্পত্তি সে কিনেনি, সেগুলো বিক্রি করে পরিশোধ করা হয়।

তবে শর্ত হলো:
এ দাবির মাধ্যমে বন্ধকগ্রহীতা বা যারা টাকার বিনিময়ে ঐ সম্পত্তিতে অধিকার পেয়েছে, তাদের স্বার্থ যেন কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়।
৬৬.
যদি কোন দলিল দাখিল করতে ক্ষমতাবান নন এমন কোন ব্যক্তি কর্তৃক দাখিলকৃত দলিল নিবন্ধন হয়, তাহলে উক্ত দলিল পুন:নিবন্ধনের জন্য দলিল গ্রহীতা আবেদন করতে পারবে দলিল নিবন্ধন যে অবৈধ হয়েছে তা অবগত হওয়ার-
  1. ২ মাসের মধ্যে
  2. ৩ মাসের মধ্যে
  3. ৪ মাসের মধ্যে
  4. ৬ মাসের মধ্যে
সঠিক উত্তর:
৪ মাসের মধ্যে
উত্তর
সঠিক উত্তর:
৪ মাসের মধ্যে
ব্যাখ্যা
• নিবন্ধন আইনের ২৩ক ধারার বিধান মতে: দলিল নিবন্ধন করার ক্ষমতাসম্পন্ন নয় এমন ব্যক্তি রেজিস্ট্রার বা সাব রেজিস্ট্রারের নিকট কোন দলিল দাখিল করে নিবন্ধন করলে তা অবৈধ বলে গণ্য হবে।

- উক্ত দলিলের নিবন্ধন অবৈধ হয়েছে জানার দিন থেকে ৪ মাসের মধ্যে পুনরায় রেজিস্ট্রারের নিকট নিবন্ধনের জন্য দাখিল করতে হবে।
৬৭.
Every promise and every set of promises, forming the consideration for each other, is ___________.
  1. proposal
  2. contract
  3. agreement
  4. reciprocal promise
সঠিক উত্তর:
agreement
উত্তর
সঠিক উত্তর:
agreement
ব্যাখ্যা
Contract Act, 1872 এর  (Section 2(e)-
“Every promise and every set of promises, forming the consideration for each other, is an agreement.”

বাংলা:
“প্রত্যেক প্রতিশ্রুতি এবং প্রতিশ্রুতিগুচ্ছ, যেগুলি একে অপরের প্রতিদান বা বিবেচনা (consideration) হিসেবে গৃহীত হয়, তা একটি  'agreement' গঠন করে।”
৬৮.
চুক্তি আইনের কত ধারায় "ক্ষতিপূরণের চুক্তি" সংজ্ঞায়িত করা হয়েছে?
  1. ধারা ১১০
  2. ধারা ১২০
  3. ধারা ১২৪
  4. ধারা ১৩০
সঠিক উত্তর:
ধারা ১২৪
উত্তর
সঠিক উত্তর:
ধারা ১২৪
ব্যাখ্যা
• চুক্তি আইনের ১২৪ ধারা- "ক্ষতিপূরণের চুক্তি”-এর সংজ্ঞা:
- যে চুক্তির মাধ্যমে এক পক্ষ অপর পক্ষকে স্বয়ং অঙ্গীকারকারীর আচরণ বা অন্য কোন ব্যক্তির আচরণ হতে সৃষ্ট ক্ষতি হতে রক্ষা করার অঙ্গীকার করেন, তাকে ক্ষতিপূরণের চুক্তি বলে।

উদাহরণ:
'ক' কোন বিশেষ ২০০ টাকা সম্পর্কে 'খ'-এর বিরুদ্ধে 'গ'-এর সম্ভাব্য আইনগত কার্যধারা পরিচালনার বিরুদ্ধে 'খ'-কে ক্ষতিপূরণ প্রদানের জন্য চুক্তি করেন। তা একটি ক্ষতিপূরণের চুক্তি।

Section 124- "Contract of indemnity" defined:
A contract by which one party promises to save the other from loss caused to him by the conduct of the promisor himself, or by the conduct of any other person, is called a "contract of indemnity".

Illustration-
A contracts to indemnify B against the consequences of any proceedings which C may take against B in respect of a certain sum of 200 Taka. This is a contract of indemnity.
৬৯.
যদি একই ভূমি নিয়ে নিবন্ধিত এবং অনিবন্ধিত উভয় দলিল থাকে, তাহলে উক্ত অনিবন্ধিত দলিলটির চুক্তি সুনির্দিষ্টভাবে বলবৎ এর জন্য সুনির্দিষ্ট প্রতিকার আইনের কত ধারায় মামলা করা যায়?
  1. সুনির্দিষ্ট প্রতিকার আইনের ১২ ধারায়
  2. সুনির্দিষ্ট প্রতিকার আইনের ২১ ধারায়
  3. সুনির্দিষ্ট প্রতিকার আইনের ২৭ ধারায়
  4. সুনির্দিষ্ট প্রতিকার আইনের ১৯ ধারায়
সঠিক উত্তর:
সুনির্দিষ্ট প্রতিকার আইনের ২৭ ধারায়
উত্তর
সঠিক উত্তর:
সুনির্দিষ্ট প্রতিকার আইনের ২৭ ধারায়
ব্যাখ্যা
• রেজিস্ট্রেশন আইনের ৫০ ধারার বিধান ভূমি সম্পর্কিত কতিপয় নিবন্ধিত দলিল অ-নিবন্ধিত দলিলের বিপরীতে কার্যকর হইবে:-(১) এই আইনের ধারা ১৭ এর উপ-ধারা (১) এর দফা (ক), (খ), (গ) ও (ঘ) এ উল্লিখিত প্রত্যেক প্রকারের দলিল এবং ধারা ১৮ এর অধীন নিবন্ধনযোগ্য প্রত্যেক দলিল, যে পরিমাণ স্থাবর সম্পত্তি অন্তর্ভুক্ত করে বা স্থাবর সম্পত্তির বিষয়ে কোন লেনদেন সংক্রান্ত কোনরূপ পণ গ্রহণ বা প্রদানের প্রাপ্তিস্বীকার করে, যদি যথাযথভাবে নিবন্ধিত হয় তাহা হইলে, আদালতের ডিক্রি বা আদেশ ব্যতীত, সেই একই পরিমাণ সম্পত্তি সংক্রান্ত অ-নিবন্ধিত দলিলের প্রতিকূলে কার্যকর হইবে, উক্ত অ-নিবন্ধিত দলিল নিবন্ধিত দলিলের মত একই প্রকৃতির হউক বা না হউক:

তবে শর্ত থাকে যে, পূর্বের তারিখের অনিবন্ধিত দলিলের অধীন যে ব্যক্তি সম্পত্তির দখলে রহিয়াছেন, তিনি সম্পত্তি হস্তান্তর আইন, ১৮৮২ (১৮৮২ সনের ৪নং আইন) এর ধারা ৫৩ক এর অধীন সকল প্রকার অধিকারপ্রাপ্ত হইবেন, যদি উক্ত ধারার সকল শর্ত পূরণ করা হয়:

আরও শর্ত থাকে যে, সুনির্দিষ্ট প্রতিকার আইন, ১৮৭৭ (১৮৭৭ সনের ১নং আইন) এর ধারা ২৭ এর দফা (খ) এর বিধান সাপেক্ষে, যে ব্যক্তির অনুকূলে অনিবন্ধিত দলিল সম্পাদিত হইয়াছে, তিনি উক্ত অনিবন্ধিত দলিলের চুক্তি, পরবর্তীতে নিবন্ধিত দলিলের অধীন দাবিদার ব্যক্তির বিরুদ্ধে বলবৎ করিবার জন্য সুনির্দিষ্ট কার্য সম্পাদনের মামলা দায়ের করিবার অধিকারী হইবেন।

(২) এই ধারার উপ-ধারা (১) এর কোন কিছুই ধারা ১৭ এর উপ-ধারা (১) এর শর্তাংশের অধীন অব্যাহতিপ্রাপ্ত ইজারার ক্ষেত্রে বা একই ধারার উপ-ধারা (২) এ উল্লিখিত ফোম দলিলের ক্ষেত্রে, বা এই আইন প্রবর্তনকালে বলবৎ আইনের অধীন প্রাধান্য ছিল না এইরূপ ফোন মিবর্ধিত দলিলের ক্ষেত্রে প্রযোজ্য হইবে না।
--------------
Section 50. Certain registered documents relating to land to take effect against unregistered documents:
(1) Every document of the kinds mentioned in clauses (a), (b), (c) and (d) of section 17, sub-section (1), and every document registrable under section 18, in so far as such document affects immoveable property or acknowledges the receipt or payment of any consideration in respect of any transaction relating to immoveable property, shall, if duly registered, take effect as regards the property comprised therein, against every unregistered document relating to the same property, and not being a decree or order, whether such unregistered document be of the same nature as the registered document or not: 
 
Provided that the person in possession of the property under an unregistered document prior in date, would be entitled to the rights under section 53A of the Transfer of Property Act, 1882 if the conditions of that section are fulfilled: 
 
Provided further that the person in whose favour an unregistered document is executed shall be entitled to enforce the contract under the unregistered document in suit for specific performance against a person claiming under a subsequent registered document, subject to the provisions of clause (b) of section 27 of the Specific Relief Act, 1877. 
 
(2) Nothing in sub-section (1) applies to leases exempted under the proviso to sub-section (1) of section 17 or to any document mentioned in sub-section (2) of the same section, or to any registered document which had not priority under the law in force at the commencement of this Act. 
৭০.
অকৃষি প্রজাস্বত্ব আইন, ১৯৪৯ এর ধারা ৬(১) অনুযায়ী, অ-কৃষি জমি ব্যবহার করার ক্ষেত্রে প্রজার প্রধান শর্ত কী?
  1. জমি বিক্রি করা যাবে না
  2. জমির মূল্যের ক্ষতি না করা
  3. আবাসিক উদ্দেশ্যে ব্যবহার করতে হবে
  4. মালিকের অনুমতি গ্রহণ করতে হবে
সঠিক উত্তর:
জমির মূল্যের ক্ষতি না করা
উত্তর
সঠিক উত্তর:
জমির মূল্যের ক্ষতি না করা
ব্যাখ্যা

অকৃষি প্রজাস্বত্ব আইন, ১৯৪৯ এর ধারা ৬: অ- কৃষি জমির ব্যবহার পদ্ধতি:
(১) অ-কৃষি জমি অধিকারে আছে এমন কোনো প্রজা উক্ত জমি যেকোনোভাবে ব্যবহার করিতে পারিবেন, তবে এই আইনের অধীন যে সকল উদ্দেশ্যে অ- কৃষি জমি অধিকারে রাখা যায় উহাদের কোনোটির সহিত যেন উক্ত ব্যবহার অসংগতিপূর্ণ না হয় এবং বাস্তবে উক্ত জমির মূল্যের যেন কোনো ক্ষতি না হয়।

(২) যে প্রজাস্বত্বের প্রতি ধারা ৭ বা ধারা ৮ এর বিধানাবলি প্রযোজ্য উহার অন্তর্ভুক্ত অ-কৃষি জমির অধিকারসম্পন্ন প্রজার নিম্নবর্ণিত কাজ করিবার অধিকার থাকিবে, যথাঃ-
(ক) পাকা কাঠামোসহ যে কোনো কাঠামো নির্মাণ করা;
(খ) মসজিদ, মন্দির বা অন্য কোনো উপাসনালয় নির্মাণ করা;
(গ) পুকুর খনন করা; এবং
(ঘ) বৃক্ষ রোপণ করা এবং উক্ত জমির উপরস্থ গাছের ফুল, ফল ও অন্যান্য জিনিস ভোগ করা এবং কাঠ আহরণ ও ব্যবহার বা হস্তান্তর করা।

(৩) যে প্রজাস্বত্বের প্রতি ধারা ৯ এর বিধানাবলি প্রযোজ্য উহার অন্তর্ভুক্ত অ-কৃষি জমির অধিকারসম্পন্ন প্রজার নিম্নবর্ণিত কাজসমূহ করিবার অধিকার থাকিবে, যথা:-
(ক) পাকা কাঠামো ব্যতীত অন্য যে কোনো কাঠামো নির্মাণ করা;
(খ) বৃক্ষ রোপণ করা, এবং গাছের ফুল, ফল ও অন্যান্য জিনিস ভোগ করা; এবং
(গ) উক্ত জমিতে তাহার রোপিত গাছের কাঠ আহরণ ও ব্যবহার বা হস্তান্তর করা।

৭১.
SAT Act, 1950 এর ৯২ ধারা অনুসারে, উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত জমি কত বছর ধারাবাহিক চাষাবাদ না করলে জমির উপর রায়তের স্বার্থ বিলোপ হতে পারে?
  1. ১ বছর
  2. ৩ বছর
  3. ৫ বছর
  4. ৭ বছর
সঠিক উত্তর:
৫ বছর
উত্তর
সঠিক উত্তর:
৫ বছর
ব্যাখ্যা
The State Acquisition and Tenancy Act, 1950-এর ধারা ৯২ অনুসারে কোনো জোত বা হোল্ডিং-এ একজন রায়তের স্বার্থ বিলোপ হতে পারে, নিম্নোক্ত ক্ষেত্রে-
(ক) যখন তিনি কোনো উইল না রেখে (অতীবাহিত মৃত্যু) মারা যান এবং তাঁর উত্তরাধিকারী আইন অনুসারে উত্তরাধিকার লাভের যোগ্য না থাকেন;

(খ) যখন তিনি কোনো কৃষি বর্ষের শেষে রাজস্ব কর্মকর্তাকে নির্ধারিত ফরম, নিয়ম এবং সময়ে নোটিশ দিয়ে নিজের হোল্ডিং বা জমি স্বেচ্ছায় হস্তান্তর করেন;

(গ) যখন তিনি বকেয়া খাজনা পরিশোধের কোনো ব্যবস্থা না করে নিজের বাসস্থান স্বেচ্ছায় ত্যাগ করেন এবং নিজে অথবা তাঁর পরিবারের সদস্য বা কর্মচারী, শ্রমিক, অংশীদার বা বর্গাদারের সাহায্যে ধারাবাহিকভাবে ৩ বছর পর্যন্ত নিজের হোল্ডিং বা জমি চাষাবাদ বন্ধ রাখেন;

(ঘ) যখন রায়তের জমি উত্তরাধিকার সূত্রে এমন একজন ব্যক্তির কাছে যায়, যিনি প্রকৃত চাষী নন এবং তিনি নিজে বা তাঁর পরিবারের সদস্য, কর্মচারী, শ্রমিক, অংশীদার বা বর্গাদারের সাহায্যে ধারাবাহিকভাবে ৫ বছর জমি চাষাবাদ করতে ব্যর্থ হন এবং চাষ না করার যথেষ্ট কারণও নেই।
৭২.
ধারা ৬৪ অনুযায়ী, বন্ধকগ্রহীতা ইজারা নবায়ন করলে-
  1. আগের ইজারা বাতিল হয়ে যায়
  2. বন্ধকদাতাকে ক্ষতিপূরণ দিতে হয়
  3. বন্ধক সম্পত্তি খারিজ হয়ে যায়
  4. বন্ধকদাতা নতুন ইজারার সুবিধা পায়
সঠিক উত্তর:
বন্ধকদাতা নতুন ইজারার সুবিধা পায়
উত্তর
সঠিক উত্তর:
বন্ধকদাতা নতুন ইজারার সুবিধা পায়
ব্যাখ্যা
ধারা ৬৪- বন্ধক রাখা ইজারা নবায়ন:
যদি বন্ধক রাখা সম্পত্তিটি কোনো ইজারাভিত্তিক (leasehold) সম্পত্তি হয়, এবং বন্ধকগ্রহীতা সেই ইজারার নবায়ন করে, তাহলে বন্ধকদাতা যখন সম্পত্তি মুক্ত করবেন (redeem), তখন- যদি ভিন্ন কোনো চুক্তি না থাকে- তাহলে তিনি নতুন ইজারার সুবিধা ভোগ করবেন।

Section 64. Renewal of mortgaged lease-
Where the mortgaged property is a lease, and the mortgagee obtains a renewal of the lease, the mortgagor, upon redemption, shall, in the absence of a contract by him to the contrary, have the benefit of the new lease.
৭৩.
ভূমি জরিপ আপিল ট্রাইব্যুনালের বিচারক নিযুক্ত না হওয়া পর্যন্ত সরকার কাকে বিচারক হিসেবে ক্ষমতায়ন করতে পারে?
  1. জেলা জজ
  2. যুগ্ম জেলা জজ
  3. সহকারী জজ
  4. সিনিয়র সহকারী জজ
সঠিক উত্তর:
জেলা জজ
উত্তর
সঠিক উত্তর:
জেলা জজ
ব্যাখ্যা
ধারা ১৪৫খ: ভূমি জরিপ আপিল ট্রাইব্যুনাল (Land Survey Appellate Tribunal) –

(১) সরকার, সরকারি গেজেটে প্রজ্ঞাপন জারির মাধ্যমে, প্রয়োজনে যতগুলি প্রয়োজন হয় ততগুলি ভূমি জরিপ আপিল ট্রাইব্যুনাল গঠন করতে পারবে, যা ভূমি জরিপ ট্রাইব্যুনালের রায়, ডিক্রি বা আদেশের বিরুদ্ধে দায়েরকৃত আপিল শুনানির জন্য গঠিত হবে।

(২) সরকার সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা ভূমি জরিপ আপিল ট্রাইব্যুনালের বিচারাধীন এলাকার সীমা নির্ধারণ বা পরিবর্তন করতে পারবে।

(৩) সরকার, জেলা জজদের মধ্য থেকে ভূমি জরিপ আপিল ট্রাইব্যুনালের বিচারক নিয়োগ করবে।

(৩ক) যতক্ষণ না (৩) উপধারার অধীনে কোনো বিচারক নিয়োগ দেওয়া হয়, ততক্ষণ পর্যন্ত সরকার প্রত্যেক জেলায় জেলা জজকে আপাতভাবে ভূমি জরিপ আপিল ট্রাইব্যুনালের বিচারক হিসেবে ক্ষমতাপ্রাপ্ত করতে পারবে।

(৩খ) (৩ক) উপধারায় ক্ষমতাপ্রাপ্ত জেলা জজকে এই ধারার অধীনে নিয়োগপ্রাপ্ত বিচারক বলে গণ্য করা হবে।

(৩গ) প্রয়োজনে সরকার এক বা একাধিক অতিরিক্ত জেলা জজকে এই ট্রাইব্যুনালের বিচারক হিসেবে নিয়োগ দিতে পারবে, যিনি মূল বিচারকের কাছ থেকে স্থানান্তরিত আপিল শুনানি করবেন।

(৪) ভূমি জরিপ ট্রাইব্যুনালের রায়, ডিক্রি বা আদেশ থেকে উদ্ভূত আপিল ব্যতীত অন্য কোনো আপিল ভূমি জরিপ আপিল ট্রাইব্যুনালে গ্রহণযোগ্য নয়।

(৫) যে কোনো ব্যক্তি যিনি ভূমি জরিপ ট্রাইব্যুনালের রায়, ডিক্রি বা আদেশে ক্ষতিগ্রস্ত, তিনি রায়ের তারিখ থেকে তিন মাসের মধ্যে ভূমি জরিপ আপিল ট্রাইব্যুনালে আপিল দায়ের করতে পারবেন।

(৬) যদি আপিলকারী যথাযথ বিলম্বের কারণ ব্যাখ্যা করতে পারেন, তবে ট্রাইব্যুনাল সেই ব্যাখ্যায় সন্তুষ্ট হলে পরবর্তী তিন মাসের মধ্যে আপিল গ্রহণ করতে পারে।
৭৪.
একটি বিক্রয়-চুক্তি সম্পাদনের তারিখ হতে কত দিনের মধ্যে নিবন্ধনের জন্য দাখিল করতে হবে?
  1. ৩০ দিন
  2. ৬০ দিন
  3. ১৫ দিন
  4. ৯০ দিন
সঠিক উত্তর:
৬০ দিন
উত্তর
সঠিক উত্তর:
৬০ দিন
ব্যাখ্যা

⇒  ধারা ১৭কঃ বিক্রয় চুক্তি, ইত্যাদির নিবন্ধন:
 (১) এই আইন বা আপাতত বলবৎ অন্য কোন আইনে যাহা কিছুই থাকুক না কেন, যে কোন স্থাবর সম্পত্তি বিক্রয়ের চুক্তিপত্র লিখিত হইতে হইবে, তৎসঙ্গে উহা সংশ্লিষ্ট পক্ষগণ কর্তৃক সম্পাদিত ও নিবন্ধিত হইতে হইবে।

(২) উপ-ধারা (১) এ উল্লিখিত বিক্রয়-চুক্তি, সম্পাদনের তারিখ হইতে ৬০ দিনের মধ্যে নিবন্ধনের জন্য দাখিল করিতে হইবে এবং এইক্ষেত্রে দলিল নিবন্ধনের বিধানাবলি প্রযোজ্য হইবে।
----
Section 17A. Registration of contract for sale, etc.
(1) Notwithstanding anything to the contrary contained in this Act or any other law for the time being in force, a contract for sale of any immovable property shall be in writing, executed by the parties thereto and registered. 
 
(2) A contract for sale referred to in sub-section (1) shall be presented for registration within sixty days from the date of execution of the contract and the provisions regarding registration of instruments shall apply.

৭৫.
নিবন্ধন আইন, ১৯০৮ অনুযায়ী নিবন্ধনকারী কর্মকর্তাগণ মামলা দায়ের করলে কে বিচার করতে পারে?
  1. শুধুমাত্র প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আদালত বা কর্মকর্তা।
  2. দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটের নিম্নে নয় এরূপ আদালত বা কর্মকর্তা।
  3. তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটের নিম্নে নয় এরূপ আদালত বা কর্মকর্তা।
  4. উল্লিখিত সবায়
সঠিক উত্তর:
দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটের নিম্নে নয় এরূপ আদালত বা কর্মকর্তা।
উত্তর
সঠিক উত্তর:
দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটের নিম্নে নয় এরূপ আদালত বা কর্মকর্তা।
ব্যাখ্যা
• নিবন্ধন আইন এর ৮৩ ধারার বিধান নিবন্ধনকারী কর্মকর্তাগণ মামলা দায়ের করতে পারেন:

১) মহা-পরিদর্শক, রেজিস্ট্রার বা সাব-রেজিস্টার কর্তৃক অথবা তাদের অনুমতিক্রমে অপরাধীকে যথারীতি ফৌজদারিতে সোপর্দ করা যাবে।

২) এই আইনে দণ্ডনীয় অপরাধ দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটের নিম্নে নয়, এরূপ আদালত বা কর্মকর্তা কর্তৃক বিচার্য হবে।

- অর্থাৎ দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটের নিম্নে নয়- এমন কোন আদালত বা কর্মকর্তা বিচার করতে পারবে।
৭৬.
A তার বর্তমান বাড়ি এবং আগামী বছরে ধানক্ষেত থেকে যে ফসল হবে তা  B-কে দান করতে চায়।  সম্পত্তি হস্তান্তর আইন, ১৮৮২ অনুসারে-
  1. উভয় দান বাতিল
  2. শুধু ফসলের দান বাতিল
  3. শুধু বাড়ির দান অবৈধ
  4. উভয় দান বৈধ
সঠিক উত্তর:
শুধু ফসলের দান বাতিল
উত্তর
সঠিক উত্তর:
শুধু ফসলের দান বাতিল
ব্যাখ্যা

• সম্পত্তি হস্তান্তর আইন, ১৮৮২ ধারা ১২৪- বর্তমান ও ভবিষ্যৎ সম্পত্তি একত্রে দান:
বর্তমান ও ভবিষ্যৎ উভয় সম্পত্তি একত্রে দান করা হলে, শেষােক্ত সম্পত্তির দান বাতিল বলে গণ্য হবে।

ধারা ১২৪ অনুযায়ী,
যদি কোনো ব্যক্তি বর্তমান এবং ভবিষ্যৎ সম্পত্তি একত্রে দান করেন, তবে সেই দানের যে অংশটি ভবিষ্যৎ সম্পত্তি বা ভবিষ্যতে অর্জিত হতে পারে, তা বাতিল বলে গণ্য হবে। এর অর্থ হলো, দাতার মালিকানাধীন বর্তমানে বিদ্যমান সম্পত্তি দান করা বৈধ হলেও ভবিষ্যৎ সম্পত্তি, যা দাতার দানকালে তার মালিকানায় নেই এবং ভবিষ্যতে অর্জিত হতে পারে এমন সম্পত্তি, দানের আওতায় আসবে না এবং সেই অংশটি আইনের বাতিল বলে বিবেচিত হবে।

⇒ অর্থাৎ বাড়ির দান বৈধ। আগামী বছরের ফসলের দান বাতিল। 

৭৭.
হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে পিতামাতা ও সন্তানের মধ্যে স্থাবর সম্পত্তির দান হলে নিবন্ধন ফিস কত হবে?
  1. ১০০ টাকা
  2. ৫০০ টাকা
  3. ফিস লাগবে না
  4. সম্পত্তির মূল্যের উপর নির্ভর করে
সঠিক উত্তর:
১০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
১০০ টাকা
ব্যাখ্যা
ধারা ৭৮ক- বিক্রয়ের চুক্তিপত্র, হেবা এবং বন্ধকী দলিলের নিবন্ধন ফিস:
ধারা ৭৮ বা আপাতত বলবৎ অন্য কোন আইনে যাহা কিছুই থাকুক না কেন,-
(ক) কোন স্থাবর সম্পত্তির বিক্রয়-চুক্তির জন্য প্রদেয় নিবন্ধন ফিস্ হইবে-
(অ) উক্ত সম্পত্তির মূল্য অনূর্ধ্ব পাঁচ লক্ষ টাকা হইলে, পাঁচশত টাকা;
(আ) উক্ত সম্পত্তির মূল্য পাঁচ লক্ষ টাকার ঊর্ধ্বে কিন্তু অনূর্ধ্ব পঞ্চাশ লক্ষ টাকা হইলে, এক হাজার টাকা; এবং
(ই) উক্ত সম্পত্তির মূল্য পঞ্চাশ লক্ষ টাকার ঊর্ধ্বে হইলে, দুই হাজার টাকা;

(খ) মুসলমানগণের ব্যক্তিগত আইনের (শরীয়াহ) অধীন কোন স্থাবর সম্পত্তির হেবার ঘোষণা নিবন্ধনের জন্য সম্পত্তির মূল্য নির্বিশেষে একশত টাকা ফিস পরিশোধ করিতে হইবে, যদি এইরূপ হেবা স্বামী-স্ত্রী, পিতা-মাতা ও সন্তান, দাদা-দাদী (নানা-নানী) ও নাতি-নাতনি, সহোদর ভ্রাতা, সহোদর ভগিনী এবং সহোদর ভ্রাতা-সহোদর ভগিনীগণের মধ্যে সৃষ্ট হয়;

(খখ) হিন্দু, খ্রিস্টান ও বৌদ্ধ ধর্মাবলম্বীগণের ব্যক্তিগত আইন অনুসারে স্থাবর সম্পত্তির দান বিষয়ক ঘোষণা, যদি এইরূপ দান তাহাদের ব্যক্তিগত আইনে সমর্থন করে, তাহা হইলে সম্পত্তির মূল্য নির্বিশেষে প্রদেয় নিবন্ধন ফিস একশত টাকা হইবে, যদি উক্ত দান স্বামী-স্ত্রী, পিতা-মাতা ও সন্তান, পিতামহ-পিতামহী (মাতামহ-মাতামহী) ও পৌত্র-পৌত্রী (দৌহিত্র-দৌহিত্রী), সহোদর ভ্রাতা, সহোদর ভগিনী এবং সহোদর ভ্রাতা-সহোদর ভগিনীগণের মধ্যে সৃষ্ট হয়।
৭৮.
লিখিত ইজারার মাধ্যমে ধর্মীয় উদ্দেশ্যে অকৃষি ভূমি দখলে নেয়া হলে এবং তিন বছরের বেশি সময় ধর্মীয় কাজে ব্যবহার না হলে কী হবে?
  1. কর মওকুফ হবে
  2. জমি সরকারি মালিকানায় যাবে
  3. ভাড়াটিয়াকে উচ্ছেদ করা যাবে
  4. চুক্তি স্বয়ংক্রিয়ভাবে নবায়ন হবে
সঠিক উত্তর:
ভাড়াটিয়াকে উচ্ছেদ করা যাবে
উত্তর
সঠিক উত্তর:
ভাড়াটিয়াকে উচ্ছেদ করা যাবে
ব্যাখ্যা
ধারা ১০: ধর্মীয় উদ্দেশ্যে নির্দিষ্ট ভাড়ার জন্য বিশেষ বিধান-
এই আইনের অন্য কোথাও বা বর্তমান কার্যকর কোনো আইনে বা কোনো চুক্তিতে অন্য কিছু বলা থাকলেও, যদি কোনো অকৃষি ভূমি কোনো লিখিত ইজারার মাধ্যমে নির্দিষ্ট ধর্মীয় উদ্দেশ্যে নির্ধারিত সময়ের জন্য ধরা হয়ে থাকে এবং সেই চুক্তিতে ধর্মীয় উদ্দেশ্যের কথা উল্লেখ থাকে, তাহলে সেই ভাড়াভিত্তিক জমিকে ধারা ৭-এ উল্লিখিত শ্রেণির ভাড়াভুক্ত জমি হিসেবে গণ্য করা হবে।

তবে শর্ত থাকে যে,
ভাড়াটিয়া সেই জমি থেকে তখনই উচ্ছেদযোগ্য হবেন যদি তিনি:
- জমিটি নির্ধারিত ধর্মীয় উদ্দেশ্যে ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে ব্যবহার করেন; অথবা
- তিন বছরের বেশি সময় ধরে ধর্মীয় উদ্দেশ্যে ব্যবহার না করেন।
৭৯.
তৃতীয় পক্ষের ভরণ-পোষণের অধিকার কখন নতুন মালিকের উপর কার্যকর হয় না?
  1. মূল্যের বিনিময়ে হস্তান্তর হলে
  2. হস্তান্তর নিঃস্বার্থ (gratuitous) হলে
  3. হস্তান্তরগ্রহীতা অধিকার বিষয়ে অবগত থাকলে
  4. কোনো ক্ষেত্রেই কার্যকর হয় না
সঠিক উত্তর:
মূল্যের বিনিময়ে হস্তান্তর হলে
উত্তর
সঠিক উত্তর:
মূল্যের বিনিময়ে হস্তান্তর হলে
ব্যাখ্যা
ধারা ৩৯: যেখানে তৃতীয় কোনো ব্যক্তি ভরণ-পোষণের অধিকারী থাকেন:
যদি কোনো তৃতীয় ব্যক্তি কোনো স্থাবর সম্পত্তির আয় থেকে ভরণ-পোষণ, বিবাহ বা উন্নতির জন্য অর্থপ্রাপ্তির অধিকার রাখেন, এবং উক্ত সম্পত্তি হস্তান্তর করা হয়, তাহলে:
- যদি হস্তান্তরগ্রহীতা এ বিষয়ে অবগত থাকেন অথবা
- যদি হস্তান্তর নিঃস্বার্থ (gratuitous) হয়, তাহলে তৃতীয় ব্যক্তির অধিকার হস্তান্তরগ্রহীতার বিরুদ্ধে বলবৎ করা যাবে।

তবে: যদি হস্তান্তর মূল্যের বিনিময়ে হয় এবং হস্তান্তরগ্রহীতার এই অধিকারের বিষয়ে কোনো জ্ঞান না থাকে, তাহলে তৃতীয় পক্ষ তাদের বিরুদ্ধে কোনো দাবি করতে পারবে না।
৮০.
The State Acquisition and Tenancy Act, 1950 অনুসারে বকেয়া খাজনা আদায়ের তামাদির মেয়াদ-
  1. ১ বছর
  2. ২ বছর
  3. ৩ বছর
  4. ৪ বছর
সঠিক উত্তর:
৩ বছর
উত্তর
সঠিক উত্তর:
৩ বছর
ব্যাখ্যা
- The State Acquisition and Tenancy Act, 1950 এর ১৪২ ধারার বিধান: তামাদি:
- যে বছরের খাজনা বকেয়া পড়ে সেই বকেয়া খাজনা আদায়ের জন্য তামাদি মেয়াদ সেই বছরের শেষ দিন হতে তিন বছর হবে।
-----------
Section 142. Limitation:
- The period of limitation for the recovery of an arrear of rent shall be three years running from the last day of the year in which the arrear fell due.
৮১.
অকৃষি প্রজাস্বত্ব আইন, ১৯৪৯ এর ধারা ১০ অনুযায়ী, প্রজা কত বছরের অধিক সময় ধর্মীয় উদ্দেশ্যে জমি ব্যবহার না করলে উচ্ছেদযোগ্য হবে?
  1. ১ বছর
  2. ২ বছর
  3. ৩ বছ
  4. ৫ বছ
সঠিক উত্তর:
৩ বছ
উত্তর
সঠিক উত্তর:
৩ বছ
ব্যাখ্যা

অকৃষি প্রজাস্বত্ব আইন, ১৯৪৯ এর ধারা ১০- সুনির্দিষ্ট ধর্মীয় উদ্দেশ্যের প্রজাস্বত্ব সমূহের প্রতি প্রযোজ্য বিশেষ বিধানাবলি- 
এই আইনের অন্য কোথাও অথবা আপাততঃ বলবৎ অন্য কোনো আইনে অথবা কোনো চুক্তিতে যাহা কিছুই থাকুক না কেন, যদি কোনো প্রজাস্বত্বের অন্তর্ভুক্ত অ-কৃষি জমি লিখিত ইজারা চুক্তির অধীন কোনো সময়ের জন্য সুনির্দিষ্টভাবে কোনো ধর্মীয় উদ্দেশ্যে, যাহার উল্লেখ উক্ত ইজারা চুক্তিতে রহিয়াছে, অধিকৃত থাকে, তাহা হইলে উক্ত প্রজাস্বত্ব ধারা ৭ এ বর্ণিত শ্রেণীর প্রজাস্বত্ব বলিয়া গণ্য হইবেঃ

তবে শর্ত থাকে যে, উক্ত জমির অধিকারসম্পন্ন প্রজা কর্তৃক উক্ত জমি উক্ত ধর্মীয় উদ্দেশ্য ব্যতীত অন্য কোনো উদ্দেশ্যে ব্যবহার করার, অথবা তিন বৎসরের অধিক সময়ের জন্য উক্ত ধর্মীয় উদ্দেশ্যে উক্ত জমি ব্যবহার না করার, কারণ ব্যতীত উক্ত প্রজাকে তাহার ভূমি মালিক কর্তৃক উচ্ছেদ করা যাইবে না।

৮২.
কোনো জিনিস ভাড়ার ভিত্তিতে জিম্মা দেওয়ার ক্ষেত্রে জিম্মাদাতার দায় সম্পর্কে কোনটি সঠিক?
  1. ত্রুটি সম্পর্কে জানলে দায়ী
  2. ত্রুটি সম্পর্কে না জানলেও দায়ী
  3. শুধুমাত্র লিখিত চুক্তি থাকলে দায়ী
  4. ক বা খ
সঠিক উত্তর:
ক বা খ
উত্তর
সঠিক উত্তর:
ক বা খ
ব্যাখ্যা

The Contract Act, 1872 এর ধারা ১৫০- জিম্মায় প্রদত্ত পণ্যের ত্রুটি প্রকাশ করা জিম্মাদারের দায়িত্ব- 
জিম্মাদাতা জিম্মার পণ্যের যে সকল ত্রুটিসম্পর্কে জানেন সেইগুলি, এবং সেইগুলি উহাদের ব্যবহারের ক্ষেত্র গুরুতর প্রতিবন্ধকতা সৃষ্টি করে সেইগুলি, বা জিম্মাদারকে বিশেষ ঝুঁকির মধ্যে ফেলিয়া দেয় সেইগুলি জিম্মাদারের নিকট প্রকাশ করিতে বাধ্য; এবং যদি তিনি এইরূপ ত্রুটিসমূহ প্রকাশ না করেন, তাহা হইলে তিনি এইরূপ ত্রুটিসমূহ হইতে প্রত্যক্ষভাবে উদ্ভূত জিম্মাদারের ক্ষতির জন্য দায়ী থাকিবেন। যদি কোনো জিনিস ভাড়ায় জিম্মা প্রদান করা হয়, তাহা হইলে জিম্মাদাতা এইরূপ ক্ষতির জন্য দায়ী থাকিবেন, তিনি জিম্মাকৃত জিনিসের ত্রুটির অস্তিত্ব সম্পর্কে জানেন বা না জানেন।

উদাহরণ-
(ক) ক, খ-কে একটি ঘোড়া ধার দেন, যাহাকে তিনি বদমেজাজী বলিয়া জানেন। ঘোড়াটি যে বদমেজাজী উহা তিনি প্রকাশ করেন নাই। ঘোড়াটি দৌড়াইয়া পালাইয়া যায়। খ ছিটকাইয়া পড়িয়া আহত হন। সংঘটিত ক্ষতির জন্য ক খ এর নিকট দায়ী হইবেন।

(খ) ক, খ এর গাড়ি ভাড়া করেন। গাড়িটি অনিরাপদ, যদিও খ ইহা সম্পর্কে অবগত নন, এবং ক আহত হন। খ, ক-এর নিকট আহত হইবার জন্য দায়ী হইবেন।

৮৩.
অকৃষি প্রজাস্বত্ব আইনে “উন্নয়ন” (Improvement) বলতে কী বোঝায়?
  1. জমিতে নতুন দখল প্রতিষ্ঠা
  2. কৃষি কাজে জমির ব্যবহার বৃদ্ধি
  3. জমির উপযোগিতা হ্রাস করে এমন কাজ
  4. জমির মূল্য বৃদ্ধি করে এমন কাজ
সঠিক উত্তর:
জমির মূল্য বৃদ্ধি করে এমন কাজ
উত্তর
সঠিক উত্তর:
জমির মূল্য বৃদ্ধি করে এমন কাজ
ব্যাখ্যা
ধারা ৬৪: "Improvement" (উন্নয়ন)-
এই আইনের উদ্দেশ্যে "উন্নয়ন" (Improvement) বলতে এমন কোনো কাজকে বোঝায়- যা কোনো অকৃষি জমির মূল্য বৃদ্ধি করে, যা সেই জমির জন্য উপযোগী, এবং ধারা ৪-এ উল্লিখিত যেকোনো নির্ধারিত ব্যবহার অনুযায়ী কাজটি উপযুক্ত, এবং কাজটি যদি সরাসরি সেই জমির ওপর করা না হয়, তবুও তা যদি সেই জমির উপকারে আসে, তাহলে সেটি "উন্নয়ন" হিসেবে গণ্য হবে।

এইরূপ উন্নয়নমূলক কাজের মধ্যে অন্তর্ভুক্ত হবে, যথা-
(ক) পথ বা রাস্তা তৈরি করা,
(খ) বায়ু চলাচলের জন্য খোলা স্থান রাখা,
(গ) পানি নিষ্কাশনের ব্যবস্থা করা,
(ঘ) ড্রেনেজ (পয়নিষ্কাশন) সংযোগ স্থাপন করা।

তবে, কোনো অকৃষি প্রজার দ্বারা সম্পাদিত এমন কোনো কাজ, যা বাড়িওয়ালার (জমিদারের) সম্পত্তির মূল্য উল্লেখযোগ্যভাবে হ্রাস করে, তা "উন্নয়ন" হিসেবে গণ্য হবে না।
৮৪.
যদি একই ভূমি নিয়ে নিবন্ধিত এবং অনিবন্ধিত উভয় দলিল থাকে, তাহলে উক্ত অনিবন্ধিত দলিলটির চুক্তি সুনির্দিষ্টভাবে বলবৎ এর জন্য মামলা করতে হবে-
  1. জমির মালিকের বিরুদ্ধে
  2. জমির অংশীদারদের বিরুদ্ধে
  3. রেজিস্ট্রার বা সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে
  4. পরবর্তীতে নিবন্ধিত দলিলের অধীন দাবিদার ব্যক্তির বিরুদ্ধে
সঠিক উত্তর:
পরবর্তীতে নিবন্ধিত দলিলের অধীন দাবিদার ব্যক্তির বিরুদ্ধে
উত্তর
সঠিক উত্তর:
পরবর্তীতে নিবন্ধিত দলিলের অধীন দাবিদার ব্যক্তির বিরুদ্ধে
ব্যাখ্যা
• রেজিস্ট্রেশন আইনের ৫০ ধারার বিধান ভূমি সম্পর্কিত কতিপয় নিবন্ধিত দলিল অ-নিবন্ধিত দলিলের বিপরীতে কার্যকর হইবে:-(১) এই আইনের ধারা ১৭ এর উপ-ধারা (১) এর দফা (ক), (খ), (গ) ও (ঘ) এ উল্লিখিত প্রত্যেক প্রকারের দলিল এবং ধারা ১৮ এর অধীন নিবন্ধনযোগ্য প্রত্যেক দলিল, যে পরিমাণ স্থাবর সম্পত্তি অন্তর্ভুক্ত করে বা স্থাবর সম্পত্তির বিষয়ে কোন লেনদেন সংক্রান্ত কোনরূপ পণ গ্রহণ বা প্রদানের প্রাপ্তিস্বীকার করে, যদি যথাযথভাবে নিবন্ধিত হয় তাহা হইলে, আদালতের ডিক্রি বা আদেশ ব্যতীত, সেই একই পরিমাণ সম্পত্তি সংক্রান্ত অ-নিবন্ধিত দলিলের প্রতিকূলে কার্যকর হইবে, উক্ত অ-নিবন্ধিত দলিল নিবন্ধিত দলিলের মত একই প্রকৃতির হউক বা না হউক:

তবে শর্ত থাকে যে, পূর্বের তারিখের অনিবন্ধিত দলিলের অধীন যে ব্যক্তি সম্পত্তির দখলে রহিয়াছেন, তিনি সম্পত্তি হস্তান্তর আইন, ১৮৮২ (১৮৮২ সনের ৪নং আইন) এর ধারা ৫৩ক এর অধীন সকল প্রকার অধিকারপ্রাপ্ত হইবেন, যদি উক্ত ধারার সকল শর্ত পূরণ করা হয়:

আরও শর্ত থাকে যে, সুনির্দিষ্ট প্রতিকার আইন, ১৮৭৭ (১৮৭৭ সনের ১নং আইন) এর ধারা ২৭ এর দফা (খ) এর বিধান সাপেক্ষে, যে ব্যক্তির অনুকূলে অনিবন্ধিত দলিল সম্পাদিত হইয়াছে, তিনি উক্ত অনিবন্ধিত দলিলের চুক্তি, পরবর্তীতে নিবন্ধিত দলিলের অধীন দাবিদার ব্যক্তির বিরুদ্ধে বলবৎ করিবার জন্য সুনির্দিষ্ট কার্য সম্পাদনের মামলা দায়ের করিবার অধিকারী হইবেন।

(২) এই ধারার উপ-ধারা (১) এর কোন কিছুই ধারা ১৭ এর উপ-ধারা (১) এর শর্তাংশের অধীন অব্যাহতিপ্রাপ্ত ইজারার ক্ষেত্রে বা একই ধারার উপ-ধারা (২) এ উল্লিখিত ফোম দলিলের ক্ষেত্রে, বা এই আইন প্রবর্তনকালে বলবৎ আইনের অধীন প্রাধান্য ছিল না এইরূপ ফোন মিবর্ধিত দলিলের ক্ষেত্রে প্রযোজ্য হইবে না।
--------------
Section 50. Certain registered documents relating to land to take effect against unregistered documents:
(1) Every document of the kinds mentioned in clauses (a), (b), (c) and (d) of section 17, sub-section (1), and every document registrable under section 18, in so far as such document affects immoveable property or acknowledges the receipt or payment of any consideration in respect of any transaction relating to immoveable property, shall, if duly registered, take effect as regards the property comprised therein, against every unregistered document relating to the same property, and not being a decree or order, whether such unregistered document be of the same nature as the registered document or not: 
 
Provided that the person in possession of the property under an unregistered document prior in date, would be entitled to the rights under section 53A of the Transfer of Property Act, 1882 if the conditions of that section are fulfilled: 
 
Provided further that the person in whose favour an unregistered document is executed shall be entitled to enforce the contract under the unregistered document in suit for specific performance against a person claiming under a subsequent registered document, subject to the provisions of clause (b) of section 27 of the Specific Relief Act, 1877. 
 
(2) Nothing in sub-section (1) applies to leases exempted under the proviso to sub-section (1) of section 17 or to any document mentioned in sub-section (2) of the same section, or to any registered document which had not priority under the law in force at the commencement of this Act.
৮৫.
'Contract of indemnity' সংজ্ঞায়িত হয়েছে-
  1. ১২২ ধারায়
  2. ১২৪ ধারায়
  3. ১২৮ ধারায়
  4. ১২০ ধারায়
সঠিক উত্তর:
১২৪ ধারায়
উত্তর
সঠিক উত্তর:
১২৪ ধারায়
ব্যাখ্যা
• চুক্তি আইনের ১২৪ ধারার বিধান "ক্ষতিপূরণের চুক্তি”-এর সংজ্ঞা (Contract of indemnity defined):
- যে চুক্তির মাধ্যমে এক পক্ষ অপর পক্ষকে স্বয়ং অঙ্গীকারকারীর আচরণ বা অন্য কোন ব্যক্তির আচরণ হতে সৃষ্ট ক্ষতি হতে রক্ষা করার অঙ্গীকার করেন, তাকে ক্ষতিপূরণের চুক্তি বলে।
উদাহরণ:
ক কোন বিশেষ ২০০ টাকা সম্পর্কে খ-এর বিরুদ্ধে গ-এর সম্ভাব্য আইনগত কার্যধারা পরিচালনার বিরুদ্ধে খ-কে ক্ষতিপূরণ প্রদানের জন্য চুক্তি করেন। তা একটি ক্ষতিপূরণের চুক্তি।
---------------------
• Section 124.  "Contract of indemnity" defined:

A contract by which one party promises to save the other from loss caused to him by the conduct of the promisor himself, or by the conduct of any other person, is called a "contract of indemnity". 
Illustration 
A contracts to indemnify B against the consequences of any proceedings which C may take against B in respect of a certain sum of 200 Taka. This is a contract of indemnity.
৮৬.
A চুক্তি করে যে, যদি C, B-এর বিরুদ্ধে মামলা করে তবে সে B-কে ক্ষতিপূরণ দেবে - এটি কী ধরনের চুক্তি?
  1. দান চুক্তি
  2. জিম্মা চুক্তি
  3. বন্ধক চুক্তি
  4. ক্ষতিপূরণ চুক্তি
সঠিক উত্তর:
ক্ষতিপূরণ চুক্তি
উত্তর
সঠিক উত্তর:
ক্ষতিপূরণ চুক্তি
ব্যাখ্যা
ধারা ১২৪: "ক্ষতিপূরণ চুক্তি" (Contract of Indemnity) সংজ্ঞা-
যে চুক্তিতে একজন পক্ষ প্রতিশ্রুতি দেয় অন্য পক্ষকে কোনো ক্ষতির হাত থেকে রক্ষা করার জন্য— (যে ক্ষতি হতে পারে প্রতিশ্রুতিদাতার নিজের কার্যকলাপ থেকে, অথবা অন্য কোনো ব্যক্তির কার্যকলাপ থেকে), সে চুক্তিকে বলা হয় "ক্ষতিপূরণ চুক্তি" (Contract of Indemnity)।

উদাহরণ (Illustration):
A, B-কে এই মর্মে চুক্তি করে যে, C যদি B-এর বিরুদ্ধে ২০০ টাকার কোনো মামলা করে, তবে সে (A) এর পরিণতির ক্ষতি থেকে B-কে রক্ষা করবে। এটি একটি ক্ষতিপূরণ চুক্তি (Contract of Indemnity)।
৮৭.
নিবন্ধন আইন, ১৯০৮ এর ধারা ৮০চ অনুযায়ী, কে টাউট গ্রেফতারের লিখিত আদেশ দিতে পারেন?
  1. সিভিল জজ
  2. নির্বাহী ম্যাজিস্ট্রেট
  3. পুলিশ অফিসার 
  4. নিবন্ধনকারী কর্মকর্তা
সঠিক উত্তর:
নিবন্ধনকারী কর্মকর্তা
উত্তর
সঠিক উত্তর:
নিবন্ধনকারী কর্মকর্তা
ব্যাখ্যা

⇒ নিবন্ধন আইন, ১৯০৮-এর ধারা ৮০চ(১)-এ স্পষ্টভাবে বলা হয়েছে: কোন নিবন্ধনকারী কর্মকর্তা, লিখিত আদেশ দ্বারা, আদেশে উল্লিখিত যে কোন ব্যক্তিকে এইরূপ কোন টাউট নিবন্ধন কার্যালয়ের আঙ্গিনায় পাওয়া গেলে তাহাকে গ্রেফতার করিবার জন্য নির্দেশ প্রদান করিতে পারিবেন।
- অর্থাৎ, নিবন্ধনকারী কর্মকর্তা নিজেই লিখিত আদেশ দ্বারা টাউট গ্রেফতারের নির্দেশ দিতে পারেন। এটি নিবন্ধন কার্যালয়ের শৃঙ্খলা রক্ষার জন্য তাঁর বিশেষ ক্ষমতা।

⇒ নিবন্ধন আইন, ১৯০৮ এর ধারা ৮০চ: টাউটদের গ্রেফতার ও বিচার-
(১) কোন নিবন্ধনকারী কর্মকর্তা, লিখিত আদেশ দ্বারা, আদেশে উল্লিখিত যে কোন ব্যক্তিকে এইরূপ কোন টাউট নিবন্ধন কার্যালয়ের আঙ্গিনায় পাওয়া গেলে তাহাকে গ্রেফতার করিবার জন্য নির্দেশ প্রদান করিতে পারিবেন। নির্দেশ অনুসারে উক্ত টাউটকে গ্রেফতার করিয়া অবিলম্বে নিবন্ধনকারী কর্মকর্তার সম্মুখে উপস্থিত করিতে হইবে।
(২) যদি উক্তরূপ টাউট তাহার অপরাধ স্বীকার করে, তাহা হইলে তাহার আটক, বিচার ও শাস্তির ক্ষেত্রে ফৌজদারী কার্যবিধি, ১৮৯৮ (১৮৯৮ সনের ৫ নং আইন) এর ধারা ৪৮০ ও ৪৮১ এর বিধানাবলি, যতদূর সম্ভব, প্রযোজ্য হইবে।
উক্ত টাউট যদি তাহার অপরাধ স্বীকার না করে, তাহা হইলে অনুরূপভাবে উক্ত কার্যবিধির ধারা ৪৮২ এর বিধানাবলি তাহার আটক, বিচার ও শাস্তির ক্ষেত্রে প্রযোজ্য হইবে।
(৩) উক্ত কার্যবিধির ধারা ৪৮০, ৪৮১ ও ৪৮২ এর উদ্দেশ্য পূরণকল্পে, নিবন্ধনকারী কর্মকর্তাকে দেওয়ানি আদালত হিসাবে গণ্য করা হয়।
 ----------------
The Registration Act, 1908, Section 80F- Arrest and trial of touts:
(1) Any registering officer may, by an order in writing, direct any person named in the order to arrest any such tout found within the precincts of the registration office. Such tout may be arrested accordingly and shall be forthwith produced before the registering officer. 
(2) If the tout admits his offence the provisions of section 480 and 481 of the Code of Criminal Procedure, 1898, shall be applicable, so far as may be, to his detention, trial and punishment. 
If the tout does not admit his offence the provisions of section 480 of the said Code shall be similarly applicable to his detention, trial and punishment. 
(3) A registering officer shall be deemed to be a Civil Court for the purposes of sections 480, 481 and 482 of the said Code.

৮৮.
রেজিস্ট্রেশন আইনে আবশ্যক দলিল রেজিস্ট্রেশন না করার ফলাফল কোনটি?
  1. দত্তক গ্রহনের ক্ষমতা দিবে না
  2. স্থাবর সম্পত্তির অধিকার বর্তাবে
  3. অধিকার সৃষ্টি হয়
  4. উপরের সবগুলো
সঠিক উত্তর:
দত্তক গ্রহনের ক্ষমতা দিবে না
উত্তর
সঠিক উত্তর:
দত্তক গ্রহনের ক্ষমতা দিবে না
ব্যাখ্যা
• ধারা ৪৯:  নিবন্ধনযোগ্য দলিল নিবন্ধন না হওয়ার ফল।- এই আইনের অধীন বা দলিল নিবন্ধনের বিধান-সংবলিত বা সম্পর্কিত পূর্ববর্তী কোন আইনের অধীন কোন দলিলের নিবন্ধন প্রয়োজন হইলে, যদি উহা নিবন্ধিত না হয়, তাহা হইলে-
(ক) উক্ত দলিল স্থাবর সম্পত্তিতে কায়েমি বা সম্ভাব্য কোন অধিকার, স্বত্ব বা স্বার্থ বর্তমানে বা ভবিষ্যতে সৃজন, ঘোষণা, অর্পণ বা সীমিত করিতে বা অবসান ঘটাইতে কার্যকর হইবে না: বা
(খ) উক্ত দলিল দত্তকগ্রহণের কোন ক্ষমতা অর্পণ করিবে না।

- এই আইনের অধীন বা পূর্ববর্তী কোন আইনের অধীন (যথা, সম্পত্তি হস্তান্তর আইন, ১৮৮২) বাধ্যতামূলক নিবন্ধীকরণের বিধানসমূহ এই ধারার মাধ্যমে কার্যকর করা হইয়াছে। নিবন্ধিত না হইলে এইরূপ দলিল কার্যকর হয় না এবং উহাতে অন্তর্ভুক্ত স্থাবর সম্পত্তি সম্পর্কিত বিষয়াদি বাতিল বলিয়া গণ্য হয়।
----
- Section 49. Effect of non-registration of documents required to be registered:
No document required to be registered under this Act or under any earlier law providing for or relating to registration of documents shall- 
(a) operate to create, declare, assign, limit or extinguish, whether in present or in future, any right, title or interest, whether vested or contingent, to or in immoveable property, or 
(b) confer any power to adopt, 
unless it has been registered.
৮৯.
ধারা ৫৩ঘ অনুযায়ী বন্ধককৃত স্থাবর সম্পত্তি হস্তান্তর করতে হলে কী লাগবে?
  1. সরকারের অনুমতি
  2. আদালতের আদেশ
  3. বন্ধকগ্রহীতার লিখিত অনুমতি
  4. দাতা ও গ্রহীতার মৌখিক চুক্তি
সঠিক উত্তর:
বন্ধকগ্রহীতার লিখিত অনুমতি
উত্তর
সঠিক উত্তর:
বন্ধকগ্রহীতার লিখিত অনুমতি
ব্যাখ্যা
• ধারা ৫৩ঘ: বন্ধককৃত স্থাবর সম্পত্তি হস্তান্তর করা যাবে না-
বন্ধকগ্রহীতার লিখিত অনুমতি ব্যতীত নিবন্ধনকৃত বন্ধকী সম্পত্তিকে পুনরায় বন্ধক করা যাবে না অথবা বিক্রয় করা যাবে না, এবং অন্যথায় যে কোন পুনঃবন্ধক বা বিক্রয় বাতিল হবে।

Section 53D: Immoveable Property under mortgage not to be transferred-
No immoveable property under registered mortgage shall be re-mortgaged or sold without the written consent of the mortgagee, and any re-mortgage or sale made otherwise shall be void.
৯০.
'ক' ও 'খ' এরুপ ভ্রান্ত বিশ্বাসের ভিত্তিতে একটি চুক্তি করে যে, বিশেষ কোনো একটি ঋণ বাংলাদেশের তামাদি আইন দ্বারা বাতিল হয়েছে। চুক্তিটি -
  1. বাতিল হবে
  2. বাতিলযোগ্য হবে
  3. বাতিলযোগ্য হবে না
  4. ক্ষতিগ্রস্ত পক্ষের ইচ্ছানুযায়ী বাতিল হবে
সঠিক উত্তর:
বাতিলযোগ্য হবে না
উত্তর
সঠিক উত্তর:
বাতিলযোগ্য হবে না
ব্যাখ্যা
• চুক্তি আইনের ২১ ধারায় আইনগত ভুলের প্রভাব সম্পর্কে আলোচনা করা হয়েছে। এই ধারা অনুসারে,

বাংলাদেশে বলবৎ কোন আইন বিষয়ে ভুলের কারণে চুক্তি সম্পাদিত হলে, উক্ত চুক্তি বাতিলযোগ্য হবে না। কিন্তু বাংলাদেশে বলবৎ নয় এমন কোন আইন বিষয়ে ভুলের কারণে চুক্তি সম্পাদিত হলে, উক্ত চুক্তিটি বাতিল হবে।
 
উদাহরণ-
'ক' ও 'খ' এরুপ ভ্রান্ত বিশ্বাসের ভিত্তিতে একটি চুক্তি করে যে, বিশেষ কোনো একটি ঋণ বাংলাদেশের তামাদি আইন দ্বারা বাতিল হয়েছে। চুক্তিটি বাতিলযোগ্য হবে না কারণ এখানে ভ্রান্ত ধারণ হলো বাংলাদেশী তামাদি আইনের ব্যাপারে।

Section 21- Effect of mistakes as to law:

A contract is not voidable because it was caused by a mistake as to any law in force in Bangladesh; but a mistake as to a law not in force in Bangladesh has the same effect as a mistake of fact.
৯১.
C.S খতিয়ান প্রস্তুত শুরু হয় কোথায়?
  1. দিনাজপুর
  2. কক্সবাজার
  3. সিলেট
  4. খাগড়াছড়ি
সঠিক উত্তর:
কক্সবাজার
উত্তর
সঠিক উত্তর:
কক্সবাজার
ব্যাখ্যা
সি.এস খতিয়ান [C.S Khatian]:
CS'র পূর্ণরূপ Cadastral Survey। Cada শব্দের অর্থ ভূখন্ড বা মাঠ। এই Survey'র মাধ্যমে প্রণীত খতিয়ানই C.S Khatian নামে পরিচিত।
- সর্বপ্রথম ১৮৮৮ সালে বর্তমান কক্সবাজার জেলার রামু থানা থেকে এ সার্ভে শুরু হয় এবং ১৯৪০ সালে দিনাজপুর জেলায় শেষ হয়।
- সি.এস খতিয়ান লম্বালম্বিভাবে লেখা থাকে।
- সি.এস খতিয়ানে জমিদারদের নাম, ভোগদখলকারী রায়তের নাম, জমির পরিমাণ, খাজনার পরিমাণ ইত্যাদি উল্লেখ আছে।
-C.S Khatian সর্বাধিক সঠিক; যা মালিকানা ও দখল উভয়ের অনুমানের প্রমাণ দেয়।
- খতিয়ানগুলোর মধ্যে এ খতিয়ান সর্বাধিক গ্রহণযোগ্য। কারণ, এটি সরেজমিনে গিয়ে প্রস্তুত করা হয়েছিল।
৯২.
রাষ্ট্রীয় অধিগ্রহণ এবং প্রজাস্বত্ব আইনের অধীনে Land Survey Tribunal এর বিচারক হবে-
  1. জেলা জজ
  2. যুগ্ম জেলা জজ
  3. হাইকোর্ট বিভাগের বিচারপতি
  4. অতিরিক্ত জেলা জজ
সঠিক উত্তর:
যুগ্ম জেলা জজ
উত্তর
সঠিক উত্তর:
যুগ্ম জেলা জজ
ব্যাখ্যা
- The State Acquisition and Tenancy Act 1950 এর ১৪৫ক(৩) ধারার বিধান ট্রাইব্যুনালের বিচারক:
সরকার সুপ্রিম কোর্টের সাথে পরামর্শক্রমে যুগ্ম জেলা জজদের মধ্য হতে ভূমি জরিপ ট্রাইব্যুনালের বিচারক নিয়োগ করবেন।
উপধারা- ৩ক: এভাবে বিচারক নিয়োগ না হওয়া পর্যন্ত সরকার যুগ্ম জেলা জজদের ভূমি জরিপ ট্রাইব্যুনালের বিচারকাজের ক্ষমতা দিতে পারবে। 
উপধারা-৩খ: এরূপভাবে ক্ষমতাপ্রাপ্ত যুগ্ম জেলা জজ ট্রাইব্যুনালের নিয়োগপ্রাপ্ত বিচারক হিসেবে গণ্য হবেন।
উপধারা- ৩গ: এ ছাড়া ভূমি জরিপ ট্রাইব্যুনাল থেকে স্থানান্তরিত মামলা নিষ্পত্তির জন্য সরকার এক বা একাধিক সিনিয়র সহকারী জজ বা সহকারী জজকে ট্রাইব্যুনালের বিচারক হিসেবে নিয়োগ বা ক্ষমতা দিতে পারবে।
-----------
- Section 145A. (3) The Government shall, in consultation with the Supreme Court, appoint the judge of the Land Survey Tribunal from among persons who are Joint District Judges.
(3A) Until such judge is appointed under sub-section (3), the Government may empower a Joint District Judge in each district as the judge of the Land Survey Tribunal of the district.
(3B) The Joint District Judge empowered under sub-section (3A) shall be deemed to be the judge of the Land Survey Tribunal appointed under sub-section (3).
(3C) The Government may, if necessary, appoint one or more Senior Assistant judge or Assistant Judge as a judge of the Land Survey Tribunal to dispose of the suits transferred by the judge of the Land Survey Tribunal appointed or empowered under this section.
৯৩.
রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইনের ধারা ১৪৫ক(৩) অনুযায়ী ট্রাইব্যুনালের বিচারক মূলত কোন কর্মকর্তা হতে পারবেন?
  1. জেলা জজ
  2. সহকারী জজ
  3. যুগ্ম জেলা জজ
  4. সিনিয়র সহকারী জজ
সঠিক উত্তর:
যুগ্ম জেলা জজ
উত্তর
সঠিক উত্তর:
যুগ্ম জেলা জজ
ব্যাখ্যা

- রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইনের ধারা ১৪৫ক(৩) অনুযায়ী, ভূমি জরিপ ট্রাইব্যুনালের বিচারককে সরকার সুপ্রিম কোর্টের পরামর্শক্রমে যুগ্ম জেলা জজদের মধ্যে নির্বাচন করবে।
- The State Acquisition and Tenancy Act 1950 এর ১৪৫ক(৩) ধারার বিধান ট্রাইব্যুনালের বিচারক:
সরকার সুপ্রিম কোর্টের সাথে পরামর্শক্রমে যুগ্ম জেলা জজদের মধ্য হতে ভূমি জরিপ ট্রাইব্যুনালের বিচারক নিয়োগ করবেন।
উপধারা- ৩ক: এভাবে বিচারক নিয়োগ না হওয়া পর্যন্ত সরকার যুগ্ম জেলা জজদের ভূমি জরিপ ট্রাইব্যুনালের বিচারকাজের ক্ষমতা দিতে পারবে। 
উপধারা-৩খ: এরূপভাবে ক্ষমতাপ্রাপ্ত যুগ্ম জেলা জজ ট্রাইব্যুনালের নিয়োগপ্রাপ্ত বিচারক হিসেবে গণ্য হবেন।
উপধারা- ৩গ: এ ছাড়া ভূমি জরিপ ট্রাইব্যুনাল থেকে স্থানান্তরিত মামলা নিষ্পত্তির জন্য সরকার এক বা একাধিক সিনিয়র সহকারী জজ বা সহকারী জজকে ট্রাইব্যুনালের বিচারক হিসেবে নিয়োগ বা ক্ষমতা দিতে পারবে।
-----------
- The State Acquisition and Tenancy Act 1950, Section 145A. (3) The Government shall, in consultation with the Supreme Court, appoint the judge of the Land Survey Tribunal from among persons who are Joint District Judges.
(3A) Until such judge is appointed under sub-section (3), the Government may empower a Joint District Judge in each district as the judge of the Land Survey Tribunal of the district.
(3B) The Joint District Judge empowered under sub-section (3A) shall be deemed to be the judge of the Land Survey Tribunal appointed under sub-section (3).
(3C) The Government may, if necessary, appoint one or more Senior Assistant judge or Assistant Judge as a judge of the Land Survey Tribunal to dispose of the suits transferred by the judge of the Land Survey Tribunal appointed or empowered under this section.

৯৪.
রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন, ১৯৫০ প্রণয়নের পর কোন ঘটনা ঘটে?
  1. কৃষকরা ভূমিহীন হয়
  2. জমিদারি প্রথা চালু হয়
  3. জমিদারি প্রথা বিলোপ হয়
  4. কোনটি নয় 
সঠিক উত্তর:
জমিদারি প্রথা বিলোপ হয়
উত্তর
সঠিক উত্তর:
জমিদারি প্রথা বিলোপ হয়
ব্যাখ্যা

⇒ রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন, ১৯৫০ (State Acquisition and Tenancy Act, 1950) পূর্ববঙ্গ সরকার কর্তৃক প্রণীত হয়েছিল কৃষকদের দীর্ঘদিনের শোষণ ও জমিদারি প্রথার অত্যাচারের অবসান ঘটানোর লক্ষ্যে। এই আইনের মাধ্যমে নিম্নলিখিত গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে:
জমিদারি প্রথার বিলোপ: এই আইনের প্রধান উদ্দেশ্য ছিল জমিদারি প্রথা সম্পূর্ণভাবে বিলুপ্ত করা। ১৭৯৩ সালে লর্ড কর্নওয়ালিস কর্তৃক প্রবর্তিত স্থায়ী বন্দোবস্তের ফলে জমিদাররা ভূমির মালিকানা পেয়েছিল এবং কৃষকরা (রায়তরা) তাদের অধীনে শোষিত হতো। ১৯৫০ সালের এই আইনের মাধ্যমে জমিদারি প্রথা আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত করা হয়, এবং জমিদারদের মধ্যস্থতা বাদ দিয়ে কৃষকরা রাষ্ট্রের সরাসরি ভাড়াটিয়া হিসেবে স্বীকৃত হয়।
কৃষকদের অধিকার প্রতিষ্ঠা: আইনটি কৃষকদের (রায়তদের) জমির উপর অধিকার প্রতিষ্ঠা করে। এর ফলে কৃষকরা ভূমিহীন হওয়ার পরিবর্তে তাদের জমির মালিকানার অধিকার পায় এবং রাষ্ট্রের সরাসরি ভাড়াটিয়া হিসেবে জমি ভোগ করার সুযোগ পায়।
জমির সিলিং ও বিতরণ: আইনটি জমির মালিকানার সর্বোচ্চ সীমা (Ceiling) নির্ধারণ করে। অতিরিক্ত জমি রাষ্ট্র অধিগ্রহণ করে ভূমিহীন কৃষকদের মধ্যে বিতরণের ব্যবস্থা করে। এটি কৃষকদের ভূমিহীনতা দূর করার পরিবর্তে তাদের জমির মালিকানা প্রদানে সহায়ক ছিল।

- অর্থাৎ  রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন, ১৯৫০ প্রণয়নের পর জমিদারি প্রথা বিলুপ্ত হয়, যা ছিল এই আইনের প্রধান কৃতিত্ব। এটি কৃষকদের জমির অধিকার প্রতিষ্ঠা এবং ভূমিহীনদের মধ্যে জমি বিতরণের পথ সুগম করে। অতএব, সঠিক উত্তর হলো গ) জমিদারি প্রথা বিলোপ হয়।

৯৫.
নিম্নের কোনটি নালিশযোগ্য দাবি (actionable claim)?
  1. যেকোনো ঋণ দাবি
  2. বন্ধক দ্বারা সুরক্ষিত ঋণ
  3. জামানতবিহীন ঋণ
  4. অঙ্গীকার দ্বারা সুরক্ষিত ঋণ
সঠিক উত্তর:
জামানতবিহীন ঋণ
উত্তর
সঠিক উত্তর:
জামানতবিহীন ঋণ
ব্যাখ্যা
• ধারা ৩: নালিশযোগ্য দাবী (Actionable Claim)
অনিরাপদ ঋণের দাবীকে নালিশযোগ্য দাবী বলা হয়েছে। অনিরাপদ ঋণ অর্থ যে ঋণের বিপরীতে কোন জামানত থাকে না বা জামানতবিহীন ঋণ।

"Actionable claim" বা মামলা করা যায় এমন দাবি বলতে এমন কোনো ঋণের দাবি বোঝায়, যা—
- অস্থাবর সম্পত্তির বন্ধক, হাইপোথিকেশন বা অঙ্গীকার দ্বারা সুরক্ষিত নয়, এবং
- এমন কোনো অস্থাবর সম্পত্তিতে উপকারজনক স্বত্ব (beneficial interest), যা দাবি কারীর প্রকৃত বা আনুমানিক (constructive) দখলে নেই,
- এই ধরনের দাবি যদি এমন হয় যা দেওয়ানি আদালত (Civil Court) স্বীকার করে এবং যার ভিত্তিতে প্রতিকার বা সহায়তা চাওয়া যায়— তাহলে তা actionable claim হিসেবে গণ্য হবে।

এমন দাবি হতে পারে-
- বর্তমানে বিদ্যমান (existent),
- ভবিষ্যতে প্রাপ্য (accruing),
- শর্তসাপেক্ষ (conditional), অথবা
- সম্ভাব্য (contingent)।

Section 3:

“Actionable claim” means a claim to any debt, other than a debt secured by mortgage of immoveable property or by hypothecation or pledge of moveable property, or to any beneficial interest in moveable property not in the possession, either actual or constructive, of the claimant, which the Civil Courts recognize as affording grounds for relief, whether such debt or beneficial interest be existent, accruing, conditional or contingent:
৯৬.
Land Survey Tribunal এর কোন রায়, ডিক্রি বা আদেশের বিরুদ্ধে সংক্ষুদ্ধ ব্যক্তি কোথায় আপীল করতে পারে?
  1. জেলা জজ আদালতে
  2. হাইকোর্ট বিভাগে
  3. কালেক্টরের নিকট
  4. ভূমি জরিপ আপিল ট্রাইব্যুনালে
সঠিক উত্তর:
ভূমি জরিপ আপিল ট্রাইব্যুনালে
উত্তর
সঠিক উত্তর:
ভূমি জরিপ আপিল ট্রাইব্যুনালে
ব্যাখ্যা
- রাষ্ট্রীয় অধিগ্রহণ এবং প্রজাস্বত্ব আইনের ১৪৫খ ধারার বিধান: ভূমি জরিপ আপিল ট্রাইব্যুনাল:
(১) সরকার, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, ভূমি জরিপ ট্রাইব্যুনালের রায়, ডিক্রি বা আদেশ হইতে উদ্ভূত আপিল শুনানির জন্য প্রয়োজনীয় সংখ্যক ভূমি জরিপ আপিল ট্রাইব্যুনাল গঠন করিতে পারিবে।
(৪) ভূমি জরিপ ট্রাইব্যুনালের রায়, ডিক্রি বা আদেশ হইতে উদ্ভূত আপিল ব্যতীত, অন্য কোনো আপিল ভূমি জরিপ আপিল ট্রাইব্যুনালে চলিবে না।
(৫) উপ-ধারা (৬) এর বিধান সাপেক্ষে, ভূমি জরিপ ট্রাইব্যুনালের কোনো রায়, ডিক্রি বা আদেশের বিরুদ্ধে সংক্ষুব্ধ কোনো ব্যক্তি উক্তরূপ রায়, ডিক্রি বা আদেশের তিন মাসের মধ্যে ভূমি জরিপ আপিল ট্রাইব্যুনালে আপিল করিতে পারিবেন।
(৬) উপ-ধারা (৫) এ উল্লিখিত মেয়াদ উত্তীর্ণ হইবার পরেও পরবর্তী তিন মাসের মধ্যে আপিল গৃহীত হইতে পারে, যদি ভূমি জরিপ আপিল ট্রাইব্যুনাল আপিলকারী কর্তৃক প্রদর্শিত বিলম্বের কারণ বিষয়ে সন্তুষ্ট হন।
-----------
Section 145B. Land Survey Appellate Tribunal:
(1) The Government may, by notification in the official Gazette, establish as many Land Survey Appellate Tribunals as may be required to hear the appeals arising out of the judgment, decree or order of the Land Survey Tribunals.
(2) The Government may, by notification in the official Gazette, fix and alter the territorial limits of the jurisdiction of any Land Survey Appellate Tribunal.
(3) The Government shall appoint the judge of the Land Survey Appellate Tribunal from among the persons who are District judges.]
(3A) Until such judge is appointed under sub-section (3), the Government may empower the District Judge as the judge of the Land Survey Appellate Tribunal of the district.
(3B) The District Judge, empowered under sub-section (3A), shall be deemed to be the judge of the Land Survey Appellate Tribunal appointed under sub-section (3).
(3C) The Government may, if necessary, appoint one or more Additional District Judges as a judge of the Land Survey Appellate Tribunal to hear appeals transferred by the judge of the Land Survey Appellate Tribunal appointed or empowered under this section.]
(4) No appeal other than the appeals arising out of the judgment, decree or order of the Land Survey Tribunal shall lie in the Land Survey Appellate Tribunal.
(5) Subject to the provision of sub-section (6), any person aggrieved by any judgment, decree or order of the Land Survey Tribunal may, within three months from the date of such judgment, decree or order, prefer an appeal to the Land Survey Appellate Tribunal.
(6) An appeal may be admitted within next three months even after the expiry of the period specified in sub-section (5), if the Land Survey Appellate Tribunal is satisfied with the reasons for delay shown by the appellant.
৯৭.
A transfer of immovable property made with the intent to defeat or delay the creditors of the transferor shall be:
  1. Void
  2. Voidable at the discretion of the court
  3. Voidable at the option of any creditor so defeated or delayed
  4. None of the above
সঠিক উত্তর:
Voidable at the option of any creditor so defeated or delayed
উত্তর
সঠিক উত্তর:
Voidable at the option of any creditor so defeated or delayed
ব্যাখ্যা
• শঠতামূলক হস্তান্তর (Fraudulent transfer):

৫৩ ধারা অনুসারে,
হস্তান্তরকারী তার পাওনাদারদের (creditors) ঠকানো বা পাওনা আদায়ে বিলম্বিত করার উদ্দেশ্যে যদি কোন স্থাবর সম্পত্তি হস্তান্তর করে, তাহলে যেকোন পাওনাদারের দাবী অনুযায়ী উক্ত হস্তান্তর বাতিলযোগ্য বিবেচিত হবে।

⇒ পরবর্তী হস্তান্তর গ্রহীতাকে ঠকানাের উদ্দেশ্যে পূর্বে সম্পাদিত প্রত্যেকটি বিনামূল্যের হস্তান্তর পরবর্তী হস্তান্তর গ্রহীতার দাবিক্রমে বাতিল বলে বিবেচিত হবে।
⇒ পরবর্তী কোনো একটি হস্তান্তর মূল্যের বিনিময়ে করা হয়েছে, কেবল এ কারণেই ধরে নেয়া হবে না যে, পূর্বের বিনামূল্যের হস্তান্তরটি পরবর্তী হস্তান্তর গ্রহীতাকে ঠকানাের জন্য করা হয়েছিল।

Section 53: Fraudulent transfer

(1) Every transfer of immoveable property made with intent to defeat or delay the creditors of the transferor shall be voidable at the option of any creditor so defeated or delayed. Nothing in this sub-section shall impair the rights of a transferee in good faith and for consideration. Nothing in this sub-section shall affect any law for the time being in force relating to insolvency. 
 
A suit instituted by a creditor (which term includes a decree-holder whether he has or has not applied for execution of his decree) to avoid a transfer on the ground that it has been made with intent to defeat or delay the creditors of the transferor, shall be instituted on behalf, or for the benefit of, all the creditors. 
 
(2) Every transfer of immoveable property made without consideration with intent to defraud a subsequent transferee shall be voidable at the option of such transferee. 
For the purposes of this sub-section, no transfer made without consideration shall be deemed to have been made with intent to defraud by reason only that a subsequent transfer for consideration was made.
৯৮.
'A' একটি গাভী যত্ন নেওয়ার জন্য 'B' এর হেফাজতে রাখেন। গাভীটি একটি বাছুর জন্ম দিলো। গাভীটির বাছুরটির অধিকারী হবেন-
  1. জিম্মাগ্রহীতা হিসেবে 'B'
  2. জিম্মাদার হিসেবে 'A'
  3. জিম্মাকৃত মালের লাভ হিসেবে 'A' ও 'B' দুইজনে
  4. জিম্মাদাতা হিসেবে 'A'
সঠিক উত্তর:
জিম্মাদাতা হিসেবে 'A'
উত্তর
সঠিক উত্তর:
জিম্মাদাতা হিসেবে 'A'
ব্যাখ্যা
- জিম্মাকৃত মালের বৃদ্ধি বা লাভের অধিকারী হবেন-জিম্মাদাতা। অর্থাৎ গাভীটির বাছুরটির অধিকারী হবেন- জিম্মাদাতা হিসেবে 'A'।
উল্লেখ্য এখানে 'A' জিম্মাদার হবেন না, 
'A' হচ্ছেন জিম্মাদাতা।
 
⇒ চুক্তি আইনের ১৬৩ ধারার বিধান জিম্মাকৃত পণ্যের বৃদ্ধি বা লাভের অধিকারী জিম্মাদাতা:
- জিম্মাকৃত পণ্যের কোন বৃদ্ধি বা লাভ জিম্মাদার জিম্মাদাতাকে বা জিম্মাদাতার নির্দেশ অনুসারে প্রদান করতে বাধ্য।
- উদাহরণ:
A একটি গাভী যত্ন নেওয়ার জন্য B এর হেফাজতে রাখেন। গাভীটি একটি বাছুর জন্ম দিলো। B গাভীটির সাথে বাছুরটিকেও A এর নিকট প্রদান করতে বাধ্য।
-----------------------------
-Section 163. Bailor entitled to increase or profit from goods bailed:
In the absence of any contract to the contrary, the bailee is bound to deliver to the bailor, or according to his directions, any increase or profit which may have accrued from the goods bailed.
Illustration:
A leaves a cow in the custody of B to be taken care of. The cow has a calf. B is bound to deliver the calf as well as the cow to A. 
৯৯.
'A' প্রতিশ্রুতি দিলো যে, সে 'B'-কে টাকা দেবে যদি কোনো জাহাজ আগামী ৬ মাসের মধ্যে ফিরে আসে। যদি ৬ মাসের মধ্যে জাহাজ না ফেরে, তাহলে-
  1. চুক্তি বাতিল হবে
  2. শর্তসাপেক্ষে বৈধ 
  3. চুক্তি কার্যকর থাকবে
  4. আদালত অনুমোদন দিলে কার্যকর হবে
সঠিক উত্তর:
চুক্তি বাতিল হবে
উত্তর
সঠিক উত্তর:
চুক্তি বাতিল হবে
ব্যাখ্যা

⇒ চুক্তি আইন, ১৮৭২-এর ধারা ৩৫ অনুসারে, কোনো শর্তসাপেক্ষ চুক্তি (Contingent Contract) যদি একটি নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো অনিশ্চিত ঘটনা ঘটার উপর নির্ভরশীল হয়, এবং সেই সময়ের মধ্যে ঘটনাটি না ঘটে, তবে চুক্তিটি বাতিল (Void) হয়ে যায়।
উদাহরণ:
'A' প্রতিশ্রুতি দিলো যে, সে 'B'-কে টাকা দেবে যদি কোনো জাহাজ আগামী ৬ মাসের মধ্যে ফিরে আসে। যদি ৬ মাসের মধ্যে জাহাজ না ফেরে, তাহলে চুক্তি বাতিল (Void) হবে।
-------
⇒ The Contract Act, 1872, Section 35: When contracts become void which are contingent on happening of specified event within fixed time:
- Contingent contracts to do or not to do anything if a specified uncertain event happens within a fixed time become void if, at the expiration of the time fixed, such event has not happened, or if, before the time fixed, such event becomes impossible.

- When contracts may be enforced which are contingent on specified event not happening within fixed time:
Contingent contracts to do or not to do anything if a specified uncertain event does not happen within a fixed time may be enforced by law when the time fixed has expired and such event has not happened or, before the time fixed has expired, if it becomes certain that such event will not happen. 

Illustrations:
(a) A promises to pay B a sum of money if a certain ship returns within a year. The contract may be enforced if the ship returns within the year, and becomes void if the ship is burnt within the year. 
(b) A promises to pay B a sum of money if a certain ship does not return within a year. The contract may be enforced if the ship does not return within the year, or is burnt within the year.

১০০.
Lease agreement এ অন্য কিছু না থাকলে 'Lease of a premises given for the purpose of preparing ornaments'- এর ক্ষেত্রে ভাড়াটে উচ্ছেদ করতে গেলে কত দিনের নোটিশ দিতে হবে?
  1. ১ মাস
  2. ১৫ দিন
  3. ৩ মাস
  4. ৬ মাস
সঠিক উত্তর:
১৫ দিন
উত্তর
সঠিক উত্তর:
১৫ দিন
ব্যাখ্যা
• কৃষি/কারখানাজাত ইজারার ক্ষেত্রে:
কৃষি কাজ অথবা কারখানাজাত উৎপাদনের জন্য স্থাবর সম্পত্তির ইজারা হলে তা বার্ষিক ইজারা বলে গণ্য হবে এবং তার মেয়াদ হবে বার্ষিক ইজারা। ইজারার পরিসমাপ্তি ঘটাতে চাইলে ইজারা বছর শেষ হওয়ার ৬ মাস পূর্বে নোটিশ দিতে হবে।

অন্যান্য ইজারার ক্ষেত্রে:
কৃষিকাজ/কারখানাজাত উৎপাদনের জন্য স্থাবর সম্পত্তির ইজারা বাদে অন্যান্য স্থাবর সম্পত্তির ইজারা হলে তা মাসিক ইজারা বলে গণ্য হবে এবং তার মেয়াদ হবে মাসিক ইজারা। ইজারার পরিসমাপ্তি ঘটাতে চাইলে ইজারা মাসের শেষ দিন হতে ১৫ দিন পূর্বে নোটিশ দিতে হবে।

আলোচ্য প্রশ্নে Lease-টি কৃষি বা কারখানাজাত উৎপাদন ছাড়া অন্য উদ্দেশ্যে অর্থাৎ গহনা তৈরির উদ্দেশ্যে (Preparing Ornaments ভাড়া দেওয়া হয়েছে। তাই সঠিক উত্তর ১৫ দিন হবে।