বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

সন্ধি

মোট প্রশ্ন২,০৭৪এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

সন্ধি

PrepBank · পাতা / ২১ · ৪০১৫০০ / ২,০৭৪

৪০১.
‘পরস্পর’ কোন সন্ধিসাধিত শব্দ? 
  1. স্বরসন্ধি
  2. ব্যঞ্জনসন্ধি
  3. নিপাতনে সিদ্ধ সন্ধি
  4. বিসর্গ সন্ধি
সঠিক উত্তর:
নিপাতনে সিদ্ধ সন্ধি
উত্তর
সঠিক উত্তর:
নিপাতনে সিদ্ধ সন্ধি
ব্যাখ্যা

নিপাতনে সিদ্ধ সন্ধি:
- সন্ধির প্রচলিত নিয়ম না মেনে যে সন্ধি হয় তাকে নিপাতনে সিদ্ধ সন্ধি বলে।
 
যেমন:
- সার + অঙ্গ = সারঙ্গ,
- গো + অক্ষ = গবাক্ষ,
- প্র + এষণ = প্রেষণ,
- কুল + অটা = কুলটা,
- পর + পর = পরস্পর ইত্যাদি।
 
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।

৪০২.
'যজ্ঞ' - শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
  1. য + জ্ঞ
  2. যৎ + ণ
  3. যজ্ + ন
  4. জঙ্‌ + অ
সঠিক উত্তর:
যজ্ + ন
উত্তর
সঠিক উত্তর:
যজ্ + ন
ব্যাখ্যা

সন্ধির নিয়ম:
- চ্ ও জ-এর পরে নাসিক্য ধ্বনি তালব্য হয়।

যেমন-
- যাচ্ + না = যাচ্ঞা,
- রাজ্ + নী = রাজ্ঞী,
- যজ্ + ন = যজ্ঞ ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ- ৯ম ও ১০ম শ্রেণি (২০১৮ সংস্করণ)।

৪০৩.
‘মৃন্ময়’ শব্দের সন্ধি বিচ্ছেদ -
  1. ক) মৃত + ময়
  2. খ) মৃদ্‌ + ময়
  3. গ) মৃৎ + ময়
  4. ঘ) মৃন্‌ + ময়
সঠিক উত্তর:
গ) মৃৎ + ময়
উত্তর
সঠিক উত্তর:
গ) মৃৎ + ময়
ব্যাখ্যা
ত্ [ৎ] কিংবা দ্ –এর পরে ম্ থাকলে সন্ধিতে ত্ বা দ্ এর জায়গায় ন্ হয়৷
মৃন্ময়-এর সন্ধি বিচ্ছেদ হলো মৃৎ + ময়৷ এটি একটি তৎসম ব্যঞ্জনসন্ধির উদাহরণ৷
উৎসঃ ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ৷
৪০৪.
"আ + অ = আ" সন্ধির এই নিয়মে গঠিত শব্দ কোনটি?
  1. হতাশ
  2. আশাতীত
  3. মহাশয়
  4. নবান্ন
সঠিক উত্তর:
আশাতীত
উত্তর
সঠিক উত্তর:
আশাতীত
ব্যাখ্যা
• নিয়ম:
অ-কার কিংবা আ-কারের পর অ-কার কিংবা আ-কার থাকলে উভয় মিলে আ-কার হয়, আ-কার পূর্ববর্তী ব্যঞ্জনের সঙ্গে যুক্ত হয়।
যেমন:
• আ + অ = আ;
- যথা + অর্থ = যথার্থ।
- মহা + অর্ঘ = মহার্ঘ।
- আশা + অতীত = আশাতীত।
- যথা + অযথ = যথাযথ।

• আ + আ = আ;
- বিদ্যা + আলায় = বিদ্যালয়।
- মহা + আশয় = মহাশয়।
- কারা + আগার = কারাগার।

--------------------
অন্যদিকে,
• অ + আ = আ;
- হিম + আলয় = হিমালয়।
- সিংহ + আসন = সিংহাসন।
- দণ্ড + আদেশ = দণ্ডাদেশ।
- হত + আশ = হতাশ।

• অ + অ = আ;
- নর + অধম = নরাধম।
- নব + অন্ন = নবান্ন
- স্ব + অধীন = স্বাধীন।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং মাধ্যমিক বাংলা দ্বিতীয় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪০৫.
‘পবন’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
  1. প + অন
  2. পো + বন
  3. পো + অন
  4. পৌ + বন
সঠিক উত্তর:
পো + অন
উত্তর
সঠিক উত্তর:
পো + অন
ব্যাখ্যা
• সন্ধির নিয়ম: 
এ, ঐ, ও, ঔ-কারের পর এ, ঐ স্থানে যথাক্রমে অয়, আয় এবং ও, ঔ স্থানে যথাক্রমে অব্ ও আব্ হয়।
যেমন-
- নে + অন = নয়ন,
- শে + অন = শয়ন,
- নৈ + অক = নায়ক,
- গৈ + অক = গায়ক,
- পো + অন = পবন,
- লো + অন = লবণ,
- গো + আদি = গবাদি,
- গো + এষণা = গবেষণা,
- পো + ইত্র = পবিত্র।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
৪০৬.
সন্ধি বিচ্ছেদ করুন - কথাচ্ছলে
  1. ক) কথা + চ্ছল
  2. খ) কথা + ছলে
  3. গ) কথা + চ্ছলে
  4. ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর:
খ) কথা + ছলে
উত্তর
সঠিক উত্তর:
খ) কথা + ছলে
ব্যাখ্যা
স্বরধ্বনির পর 'ছ' থাকলে উক্ত ব্যঞ্জনধ্বনিটি দ্বিত্ব (চ্ছ) হয়৷
যথা- কথা + ছলে = কথাচ্ছলে; আ + ছন্ন = আচ্ছন্ন; পরি + ছদ = পরিচ্ছদ৷
উৎসঃ নবম দশম শ্রেণীর ব্যাকরণ বই
৪০৭.
শুদ্ধ সন্ধি বিচ্ছেদ কোনটি?
  1. শিঃ + ছেদ = শিরশ্ছেদ
  2. শির্‌ + ছেদ = শিরশ্ছেদ
  3. শিরঃ + শ্ছেদ = শিরশ্ছেদ
  4. শিরঃ + ছেদ = শিরশ্ছেদ
  5. সবগুলোই অশুদ্ধ
সঠিক উত্তর:
শিরঃ + ছেদ = শিরশ্ছেদ
উত্তর
সঠিক উত্তর:
শিরঃ + ছেদ = শিরশ্ছেদ
ব্যাখ্যা
• বিসর্গ সন্ধির নিয়ম:
পূর্বপদের শেষে বিসর্গ (ঃ) থাকলে এবং পরপদের প্রথমে চ্ বাছ থাকলে বিসর্গ পরিবর্তিত হয়ে শ্; ট্ বা ঠ থাকলে ষ; ত থাকলে স্ হয় এবং পরবর্তী ব্যঞ্জনে তা যুক্ত হয়।

সন্ধিজাত শব্দগঠন:
• নিঃ + চয় = নিশ্চয়।
• দুঃ + চিন্তা = দুশ্চিন্তা।
• নিঃ + ছিদ্র = নিশ্ছিদ্র।
শিরঃ + ছেদ = শিরশ্ছেদ।
• চতুঃ + টয় = চতুষ্টয়।
• ধনুঃ + টঙ্কার = ধনুষ্টঙ্কার।
• নিঃ + ঠুর = নিষ্ঠুর।
• ইতঃ + ততঃ = ইতস্তত।
• মনঃ + তাপ = মনস্তাপ।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৪০৮.
'অহরহ' কোন সন্ধির উদাহরণ?
  1. নিপাতনে সিদ্ধ
  2. বিসর্গ সন্ধি
  3. ব্যঞ্জন সন্ধি
  4. স্বরসন্ধি
সঠিক উত্তর:
বিসর্গ সন্ধি
উত্তর
সঠিক উত্তর:
বিসর্গ সন্ধি
ব্যাখ্যা

• কিছু বিসর্গ সন্ধির উদাহরণঃ
- অহঃ + অহ = অহরহ,
- পুনঃ + আয় = পুনরায়,
- অন্তঃ + ধান = অন্তর্ধান,
- অন্তঃ + গত = অন্তর্গত,
- পুনঃ + উক্ত = পুনরুক্ত ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি।

৪০৯.
বাংলা ব্যাকরণে সন্ধি কত প্রকার?
  1. ক) ২
  2. খ) ৩
  3. গ) ৪
  4. ঘ) ৫
সঠিক উত্তর:
খ) ৩
উত্তর
সঠিক উত্তর:
খ) ৩
ব্যাখ্যা

পাশাপাশি ধ্বনির মিলনকে সন্ধি বলে।
- পৃথিবীর বহু ভাষায় পাশাপাশি শব্দের একাধিক ধ্বনি নিয়মিতভাবে সন্ধিবদ্ধ হলেও বাংলা ভাষায় তা বিরল।
- বাংলা ভাষায় উপসর্গ-প্রত্যয় দিয়ে এবং সমাস প্রক্রিয়ায় শব্দগঠনের ক্ষেত্রে সন্ধির সূত্র কাজে লাগে।

সন্ধি তিন প্রকার।
যেমন,
- স্বরসন্ধি,
- ব্যঞ্জনসন্ধি,
- বিসর্গসন্ধি।

উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি।

৪১০.
সন্ধি সম্পর্কে নিচের কোনটি সঠিক?
  1. ক) সন্ধির উদ্দেশ্য স্বাভাবিক উচ্চারণের সহজপ্রবণতা
  2. খ) তৎসম সন্ধি মূলত বর্ণ সংযোগের নিয়ম
  3. গ) সন্ধির উদ্দেশ্য ধ্বনিগত মাধুর্য সম্পাদন
  4. ঘ) উপরের সবগুলোই সঠিক
সঠিক উত্তর:
ঘ) উপরের সবগুলোই সঠিক
উত্তর
সঠিক উত্তর:
ঘ) উপরের সবগুলোই সঠিক
ব্যাখ্যা
সন্নিহিত দুটি ধ্বনির মিলনের নাম সন্ধি। সন্ধির উদ্দেশ্য স্বাভাবিক উচ্চারণের সহজপ্রবণতা এবং ধ্বনিগত মাধুর্য সম্পাদন। আর তৎসম সন্ধি মূলত বর্ণ সংযোগের নিয়ম। উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
৪১১.
নিচের কোনটি বিসর্গ সন্ধি সাধিত শব্দ?
  1. সম্মান
  2. নিশ্চয়
  3.  ষষ্ঠ
  4. সন্তাপ
সঠিক উত্তর:
নিশ্চয়
উত্তর
সঠিক উত্তর:
নিশ্চয়
ব্যাখ্যা

 বিসর্গ সন্ধির উদাহরণ = নিশ্চয়।

•বিসর্গসন্ধি
বিসর্গসন্ধিতে বিসর্গের কয়েক ধরনের পরিবর্তন লক্ষ করা যায়:

• বিসর্গ বিদ্যমান থাকে: 
মনঃ + কষ্ট = মনঃকষ্ট, 
অধঃ + পতন = অধঃপতন, 
বয়ঃ + সন্ধি = বয়ঃসন্ধি

• বিসর্গ 'ও' হয়ে যায়: 
মনঃ + যোগ = মনোযোগ, 
তিরঃ + ধান = তিরোধান, 
তপঃ + বন= তপোবন

• বিসর্গ 'র্' হয়ে যায়:
 নিঃ + আকার= নিরাকার,
পুনঃ + মিলন = পুনর্মিলন, 
আশীঃ + বাদ = আশীর্বাদ

• বিসর্গ শ/ষ/স্ হয়: 
নিঃ + চয় = নিশ্চয়, 
দুঃ + কর = দুষ্কর, 
পুরঃ + কার = পুরস্কার

• কিছু কিছু সন্ধিতে পূর্ববর্তী স্বর দীর্ঘ হয়:
নিঃ + রব = নীরব, 
নিঃ + রস= নীরস, 
নিঃ + রোগ = নীরোগ।

অন্যদিকে, 
ব্যঞ্জন সন্ধির উদাহরণ-
- সম্ + তাপ = সন্তাপ (এখানে দন্ত্যধ্বনি ত-এর প্রভাবে ম হয়েছে ন)
- সম্ + মান = সম্মান (এখানে ওষ্ঠ্যধ্বনি ম-এর প্রভাবে ম অপরিবর্তিত রয়েছে)
- ষ + থ = ষষ্ঠ (এখানে মূর্ধন্যধ্বনি ষ-এর প্রভাবে থ হয়েছে ঠ)।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।

৪১২.
'নমস্কার' কোন ধরনের সন্ধির দৃষ্টান্ত?
  1. বিসর্গ সন্ধি
  2. নিপাতনে সিদ্ধ
  3. স্বরধ্বনি
  4. ব্যঞ্জন ধ্বনি
সঠিক উত্তর:
বিসর্গ সন্ধি
উত্তর
সঠিক উত্তর:
বিসর্গ সন্ধি
ব্যাখ্যা
• 'নমস্কার' এর সন্ধি বিচ্ছেদ - নমঃ + কার। এটি একটি বিসর্গ সন্ধি।

সন্ধির নিয়ম:
- অঘোষ অল্পপ্রাণ ও অঘোষ মহাপ্রাণ কণ্ঠ্য কিংবা ওষ্ঠ্য ব্যঞ্জন (ক, খ, প, ফ) পরে থাকলে অ বা আ ধ্বনির পরস্থিত বিসর্গ স্থলে অঘোষ দন্ত্য শিশ ধ্বনি (স্) হয় এবং অ বা আ ব্যতীত অন্য স্বরধ্বনির পরস্থিত বিসর্গ স্থলে অঘোষ মূর্ধন্য শিশু ধ্বনি (ষ) হয়।
যেমন:
- নমঃ + কার = নমস্কার,
- পদঃ + খলন = পদস্খলন,
- নিঃ + কর = নিষ্কর,
- দুঃ + কর = দুষ্কর।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
৪১৩.
বিসর্গ সিন্ধ সাধিত শব্দ কোনটি?
  1. অহংকার
  2. চিন্ময়
  3. পরিচ্ছেদ
  4. অকুতোভয়
সঠিক উত্তর:
অকুতোভয়
উত্তর
সঠিক উত্তর:
অকুতোভয়
ব্যাখ্যা
• বিসর্গ সিন্ধর নিয়ম:
পূর্বপদের শেষে যদি অঃ (অস্) থাকে এবং পরপদের প্রথমে যদি বর্গের ৩য়, ৪র্থ বা ৫ম বর্ণের ধ্বনি (গ/ঘ, জাঝা, ড/ঢ, দ/ধান, ব/ভ/ম) থাকে, কিংবা অন্তঃস্থ বর্ণ (য/র্ল) অথবা হ থাকে তবে সন্ধির ফলে অঃ রূপান্তরিত হয়ে ও-ধ্বনি হয় এবং পূর্ববর্ণে যুক্ত হয়। কিন্তু পূর্বপদের শেষে যদি অঃ (=অস) থাকে এবং পরপদের প্রথমে যদি অ থাকে তবে অঃ রূপান্তরিত হয়ে ও হয়ে পূর্ববর্ণে যুক্ত হয় এবং পরের অ-ধ্বনি লোপ পায়।

যেমন:
- অকুতঃ + ভয় = অকুতোভয়।
- মনঃ + ভাব = মনোভাব।
- ইতঃ + মধ্যে = ইতোমধ্যে।
- সদ্যঃ + মুক্ত = সদ্যোমুক্ত।
- মনঃ + যোগ = মনোযোগ।
- মনঃ + রম = মনোরম।
- শিরঃ + রত্ন = শিরোরত্ন।
- যশঃ + লাভ = যশোলাভ।
- যশঃ + লিপ্সা = যশোলিপ্সা।
- পুরঃ + হিত = পুরোহিত।
- মনঃ + হর = মনোহর।
- বয়ঃ + অধিক = বয়োধিক।

অন্যদিকে, 
অহম্ + কার = অহংকার, 
চিৎ + ময় = চিন্ময়,
পরি + ছেদ = পরিচ্ছেদ। 
[উপরে প্রদত্ত শব্দগুলো ব্যঞ্জন সন্ধির নিয়মে গঠিত।]

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৪১৪.
নিচের কোনটি সঠিক নয়?
  1. ক) চতুঃ + কোণ = চতুষ্কোণ
  2. খ) সর্ব + সহা = সর্বংসহা
  3. গ) বিপদ্ + জাল = বিপজ্জাল
  4. ঘ) অলম + কার = অলংকার
সঠিক উত্তর:
খ) সর্ব + সহা = সর্বংসহা
উত্তর
সঠিক উত্তর:
খ) সর্ব + সহা = সর্বংসহা
ব্যাখ্যা
• ‘সর্বংসহা’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ- সর্বম্ + সহা = সর্বংসহা।

অন্যদিকে,
ব্যঞ্জনসন্ধি নিয়মে গঠিত সন্ধি হলো:
• বিপদ্ + জাল = বিপজ্জাল।
• অলম + কার = অলংকার।

• বিসর্গ সন্ধির নিয়মে গঠিত সন্ধি হলো- চতুঃ + কোণ = চতুষ্কোণ।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।
৪১৫.
‘আশ্চর্য’ শব্দটি কোন ধরনের সন্ধির উদাহরণ?
  1. স্বরসন্ধি
  2. ব্যঞ্জনসন্ধি
  3. নিপাতনে সিদ্ধ ব্যঞ্জনসন্ধি
  4. বিসর্গসন্ধি
সঠিক উত্তর:
নিপাতনে সিদ্ধ ব্যঞ্জনসন্ধি
উত্তর
সঠিক উত্তর:
নিপাতনে সিদ্ধ ব্যঞ্জনসন্ধি
ব্যাখ্যা
• কয়েকটি নিপাতনে সিদ্ধ ব্যঞ্জনসন্ধি:
- বন্‌ + পতি = বনস্পতি,
- আ + চর্য = আশ্চর্য,
- গো + পদ = গোষ্পদ,
- পর্‌ + পর = পরস্পর,
- ষট্ + দশ = ষোড়শ,
- এক্‌ + দশ = একাদশ,
- পতৎ + অঞ্জলি = পতঞ্জলি ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি  (২০১৯ সংস্করণ)।
৪১৬.
কোন শব্দটি ব্যঞ্জনসন্ধিতে গঠিত?
  1. রুপালি
  2. কুড়িক
  3. উচ্চারণ
  4. মায়ের
সঠিক উত্তর:
উচ্চারণ
উত্তর
সঠিক উত্তর:
উচ্চারণ
ব্যাখ্যা

ব্যঞ্জনসন্ধি:
- স্বরধ্বনির সঙ্গে ব্যঞ্জনধ্বনি কিংবা ব্যঞ্জনধ্বনির সঙ্গে ব্যঞ্জনধ্বনি মিলিত হয়ে যে সন্ধি হয়, তাকে ব্যঞ্জনসন্ধি বলে।
যেমন:
- নাতি + বৌ = নাতবৌ,
- উৎ + চারণ = উচ্চারণ,
- চার + টি = চাট্টি ইত্যাদি।

অন্যদিকে,
- স্বরসন্ধির উদাহরণ: রুপা + আলি = রুপালি, কুড়ি + এক = কুড়িক, মা + এর = মায়ের।

উৎস: বাংলা ব্যাকরণ ও নির্মিতি, অষ্টম শ্রেণি।

৪১৭.
শিক্ষ্‌ + অন মিলে কী হবে?
  1. ক) শিক্ষণ
  2. খ) শিক্ষক
  3. গ) শিক্ষকন
  4. ঘ) শিক্ষন
সঠিক উত্তর:
ক) শিক্ষণ
উত্তর
সঠিক উত্তর:
ক) শিক্ষণ
ব্যাখ্যা

শিক্ষণ (বিশেষ্য):
১ শিক্ষাগ্রহণ; অধ্যয়ন (এ ছাড়া শিক্ষণ বিভাগ আছে-মনোজ বসু)।
২ শিক্ষাদান; অধ্যাপনা; তালিম।
শিক্ষণীয় (বিশেষণ) শেখার বা শেখাবার যোগ্য।
(তৎসম বা সংস্কৃত) √শিক্ষ্‌+অন (ল্যুট্‌)

উৎসঃ বাংলা একাডেমী অভিধান।

৪১৮.
শুদ্ধ সন্ধি-বিচ্ছেদ কোনটি?
  1. প্রত + ঊষ = প্রত্যুষ
  2. তদ্ + শক্তি = তচ্ছক্তি
  3. উৎ + চ্ছ্বাস = উচ্ছ্বাস
  4. নির + আকার = নিরাকার
সঠিক উত্তর:
তদ্ + শক্তি = তচ্ছক্তি
উত্তর
সঠিক উত্তর:
তদ্ + শক্তি = তচ্ছক্তি
ব্যাখ্যা
• শুদ্ধ সন্ধি-বিচ্ছেদ: তদ্ + শক্তি = তচ্ছক্তি।

-------------
• সন্ধি:
পাশাপাশি ধ্বনির মিলনকে সন্ধি বলে। অন্য কথায়, সন্নিহিত দুটি ধ্বনির মিলনকে সন্ধি বলে।

• নিয়ম:
ই বা ঈ ধ্বনির পর যদি অন্য স্বরধ্বনি থাকে তবে ই/ঈ এর জায়গায় য হয়।
যেমন:
- অতি + অধিক = অত্যধিক,
- আদি + অন্ত = আদ্যন্ত,
- ইতি + আদি = ইত্যাদি,
- অতি + আচার = অত্যাচার,
- প্রতি + ঊষ = প্রত্যুষ।

• নিয়ম:
ত ও দ এর পর শ থাকলে ত ও দ- এর স্থলে চ এবং শ- এর স্থলে ছ উচ্চারিত হয়। যেমন:
- উৎ+ শ্বাস = উচ্ছ্বাস।
- তদ্ + শক্তি = তচ্ছক্তি।
- পদ্ + হতি = পদ্ধতি।
- তদ্ + হিত = তদ্ধিত।

• নিয়ম:
অ ও আ ভিন্ন অন্য স্বরের পর পরে বিসর্গ থাকলে এবং তার সঙ্গে অ, আ, বর্গীয় ঘােষ অল্পপ্রাণ ও ঘােষ মহাপ্রাণ নাসিক্যধ্বনি কিংবা য, র, ল, ব, হ-এর সন্ধি হলে বিসর্গ স্থানে ‘র’ হয়।
যেমন-
দুঃ + যােগ = দুর্যোগ,
নিঃ + আকার = নিরাকার।

উৎস: প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম দশম শ্রেণি।
৪১৯.
শুদ্ধ সন্ধি বিচ্ছেদ কোনটি?
  1. উদ্‌ + যোগ = উদ্যোগ
  2. বাগ্‌ + দান = বাগদান
  3. উদ্‌ + ঘাটন = উদ্‌ঘাটন
  4. যশঃ + লিপ্সা = যশোলিপ্সা
  5. কোনোটিই নয়
সঠিক উত্তর:
যশঃ + লিপ্সা = যশোলিপ্সা
উত্তর
সঠিক উত্তর:
যশঃ + লিপ্সা = যশোলিপ্সা
ব্যাখ্যা

• শুদ্ধ সন্ধি বিচ্ছেদ - যশঃ + লিপ্সা = যশোলিপ্সা।
- এটি বিসর্গ সন্ধির উদাহরণ।

অন্যান্য অপশনের শুদ্ধ সন্ধি বিচ্ছেদ নিচে দেওয়া হলো- 

• ব্যঞ্জন ধ্বনিসমূহের যে কোনো বর্গের অঘোষ অল্পপ্রাণ ধ্বনির পর যে কোনো বর্গের ঘোষ অল্পপ্রাণ ও ঘোষ মহাপ্রাণ ধ্বনি কিংবা ঘোষ অল্পপ্রাণ তালব্য ধ্বনি, (য > জ), ঘোষ অল্পপ্রাণ ওষ্ঠ ধ্বনি (ব), ঘোষ কম্পনজাত দন্তমূলীয় ধ্বনি (র) কিংবা ঘোষ অল্পপ্রাণ ওষ্ঠ্য ব্যঞ্জনধ্বনি (ব) থাকলে প্রথম অঘোষ অল্পপ্রাণ ধ্বনি ঘোষ অল্পপ্রাণরূপে উচ্চারিত হয়।
যথা:
- বাক্ + দান = বাগদান,
- ষট্ + যন্ত্ৰ = ষড়যন্ত্র,
- উৎ + ঘাটন = উদ্‌ঘাটন,
- উৎ + যোগ = উদ্যোগ,
- উৎ + বন্ধন = উদ্বন্ধন,
- তৎ + রূপ = তদ্রুপ ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা; বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি  (২০১৮ সংস্করণ); ভাষা শিক্ষা - ড. হায়াৎ মামুদ।

৪২০.
'সম্মান' কোন নিয়মে ব্যঞ্জনসন্ধি?
  1. ক) ব্যঞ্জন + স্বর
  2. খ) স্বর + ব্যঞ্জন
  3. গ) ব্যঞ্জন + ব্যঞ্জন
  4. ঘ) স্বর + বিসর্গ
সঠিক উত্তর:
গ) ব্যঞ্জন + ব্যঞ্জন
উত্তর
সঠিক উত্তর:
গ) ব্যঞ্জন + ব্যঞ্জন
ব্যাখ্যা
• ব্যঞ্জনসন্ধি:
- স্বরে-ব্যঞ্জনে, ব্যঞ্জনে-স্বরে ও ব্যঞ্জনে-ব্যঞ্জনে যে সন্ধি হয়, তাকে ব্যঞ্জনসন্ধি বলে।
- ব্যঞ্জনসন্ধি সাধারণত চার নিয়মে হয়, স্বর+ব্যঞ্জন, ব্যঞ্জন + স্বর, ব্যঞ্জন + ব্যঞ্জন, নিপাতনে সিদ্ধ ব্যঞ্জনসন্ধি।

• ব্যঞ্জন + ব্যঞ্জন:
সম্‌ + মান = সম্মান (এখানে ওষ্ঠ্যধ্বনি ম-এর প্রভাবে ম অপরিবর্তিত হয়েছে)।

এছাড়াও 'ব্যঞ্জন + ব্যঞ্জন' ধ্বনির কয়েকটি উদাহরণ হচ্ছে -
বাক্‌ + দান = বাগ্‌দান (এখানে ঘোষধ্বনি দ-এর প্রভাবে ক হয়েছে গ)।
শম্‌ + কা = শঙ্কা (এখানে কণ্ঠ্যধ্বনি ক-এর প্রভাবে ম হয়েছে ঙ)।
ষষ্‌ + থ = ষষ্ঠ (এখানে মূর্ধন্যধ্বনি ষ-এর প্রভাবে থ হয়েছে ঠ)।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।
৪২১.
নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি -
  1. ক) সৎ + চিন্তা = সচ্চিন্তা।
  2. খ) গো + অক্ষ = গবাক্ষ।
  3. গ) উৎ + ছেদ = উচ্ছেদ।
  4. ঘ) বিপদ + চয় = বিপচ্চয়।
সঠিক উত্তর:
খ) গো + অক্ষ = গবাক্ষ।
উত্তর
সঠিক উত্তর:
খ) গো + অক্ষ = গবাক্ষ।
ব্যাখ্যা
• নিপাতনে সিদ্ধ সন্ধি:
- কতগুলাে সন্ধি কোনাে নিয়মে সাধিত হয় না বা সূত্র অনুসরণ করে না, এগুলোকে নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি বলে।
যেমন-
কুল + অটা = কুলটা (সূত্র অনুসারে কুলাটা হওয়ার কথা)।
গো + অক্ষ = গবাক্ষ (সূত্র অনুসারে গবাক্ষ হওয়ার কথা)।
মার্ত + অণ্ড = মার্তণ্ড
শুদ্ধ + ওদন = শুদ্ধোদন।

অন্যদিকে,
সৎ + চিন্তা = সচ্চিন্তা।
উৎ + ছেদ = উচ্ছেদ।
বিপদ + চয় = বিপচ্চয়।
উপরের তিনটি অপশনই ব্যঞ্জনধবনি + ব্যঞ্জনধ্বনি হিসেবে গঠিত হয়েছে।

উৎস:
১। বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
২। বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।
৪২২.
‘উচ্ছিষ্ট’ এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
  1. ক) উৎ + চিষ্ট
  2. খ) উৎ + শিষ্ট
  3. গ) উচ + চিষ্ট
  4. ঘ) উচ + চ্ছিষ্ট
সঠিক উত্তর:
খ) উৎ + শিষ্ট
উত্তর
সঠিক উত্তর:
খ) উৎ + শিষ্ট
ব্যাখ্যা
• ‘উচ্ছিষ্ট’ শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ = উৎ + শিষ্ট।

• সন্ধির নিয়মানুসারে শব্দের দ্বিতীয় স্থানে চ, ছ, জ ও শ থাকলে ত ও দ এর তালব্যীভবন ঘটে।
যেমন:
বিদ্বজ্জন =  বিদ্বৎ + জন,
উচ্ছেদ = উদ্‌ + ছেদ,
উচ্ছিষ্ট = উৎ + শিষ্ট।

উৎস: প্রমিত বাংলা ব্যবহারিক ব্যাকরণ, বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
৪২৩.
'তস্কর' এর সঠিক সন্ধিবিচ্ছেদ কী?
  1. তৎ + কর
  2. তস্‌ + কর
  3. তঃ + কর
  4. তদ্‌ + কর
সঠিক উত্তর:
তৎ + কর
উত্তর
সঠিক উত্তর:
তৎ + কর
ব্যাখ্যা
• 'তস্কর' এর সঠিক সন্ধিবিচ্ছেদ তৎ + কর।

• কতগুলো সন্ধি নিপাতনে সিদ্ধ হয়:

- আ+ চর্য = আশ্চর্য,
- গো + পদ = গোষ্পদ,
- বন্ + পতি = বনস্পতি
- বৃহৎ + পতি = বৃহস্পতি,
- তৎ + কর = তস্কর,
- পর্ + পর = পরস্পর,
- মনস্ + ঈষা = মনীষা,
- ষট্ + দশ = ষোড়শ
- এক্ + দশ = একাদশ,
- পতৎ + অঞ্জলি = পতঞ্জলি ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ- ৯ম ও ১০ম শ্রেণি (২০১৮ সংস্করণ)।
৪২৪.
‘দ্যুলোক’ - এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
  1. দিগ্ + লোক
  2. দি + লোক
  3. দিব্‌ + লোক
  4. দুঃ + লোক
সঠিক উত্তর:
দিব্‌ + লোক
উত্তর
সঠিক উত্তর:
দিব্‌ + লোক
ব্যাখ্যা

- কতগুলো সন্ধি কোন নিয়ম অনুসরণ করে না। এগুলোকে নিপাতনে সিদ্ধ বলে।
- দ্যুলোক নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি।
- এর সঠিক সন্ধিবিচ্ছেদ হলো- দিব্‌ + লোক = দ্যুলোক।

এছাড়াও আরো কয়েকটি নিপাতনে সিন্ধ ব্যাঞ্জনসন্ধির উদাহরণ- 
ষট্‌ + দশ = ষোড়শ;
পর্‌ + পর = পরস্পর;
গো + পদ = গোস্পদ।

উৎস- বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ); বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

৪২৫.
‘পুনরুক্ত’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
  1. পুনঃ + রুক্ত
  2. পুনঃ + উক্ত
  3. পুনঃ + ঊক্ত
  4. পুনঃ + উত্ত
সঠিক উত্তর:
পুনঃ + উক্ত
উত্তর
সঠিক উত্তর:
পুনঃ + উক্ত
ব্যাখ্যা
• সন্ধির নিয়ম:
অ- কারের পরস্থিত র্‌-জাত বিসর্গের পর উপর্যুক্ত ধ্বনিসমূহের কোনটি থাকলে বিসর্গ স্থানে 'র' হয়।
যেমন:
- অন্তঃ + গত= অন্তর্গত,
- অহঃ + অহ= অহরহ,
- পুনঃ + উক্ত= পুনরুক্ত ইত্যাদি। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি ( ২০১৯ সংস্করণ)।
৪২৬.
‘দুর্যোগ’ কোন সন্ধি-সাধিত শব্দের উদাহরণ?
  1. স্বরসন্ধি
  2. ব্যাঞ্জনসন্ধি
  3. বিসর্গ সন্ধি
  4. নিপাতনে সিদ্ধ সন্ধি
সঠিক উত্তর:
বিসর্গ সন্ধি
উত্তর
সঠিক উত্তর:
বিসর্গ সন্ধি
ব্যাখ্যা
• বিসর্গ সন্ধিযোগে গঠিত শব্দ হচ্ছে- দুঃ + যােগ = দুর্যোগ।

⇒ অ ও আ ভিন্ন অন্য স্বরের পর পরে বিসর্গ থাকলে এবং তার সঙ্গে অ, আ, বর্গীয় ঘােষ অল্পপ্রাণ ও ঘােষ মহাপ্রাণ নাসিক্যধ্বনি কিংবা য, র, ল, ব, হ-এর সন্ধি হলে বিসর্গ স্থানে ‘র’ হয়।
যেমন:
- দুঃ + যােগ = দুর্যোগ, 
- নিঃ + আকার = নিরাকার,
- আশীঃ + বাদ = আশীর্বাদ ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি  (২০১৯ সংস্করণ)।
৪২৭.
'কণ্ঠৌষধি' শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
  1. কণ্ঠ + ওষধি
  2. কণ্ঠ + ঔষধি
  3. কণ্ঠ + ওষধ
  4. কণ্ঠঃ + ওষধি
সঠিক উত্তর:
কণ্ঠ + ওষধি
উত্তর
সঠিক উত্তর:
কণ্ঠ + ওষধি
ব্যাখ্যা

সন্ধির নিয়ম:
- অ-কার কিংবা আ-কারের পর ও-কার কিংবা ঔ-কার থাকলে উভয়ে মিলে ঔ-কার হয়। ঔ-কার পূর্ববর্ণে যুক্ত হয়।

অ+ ও = ঔ:
- বন+ ওষধি = বনৌষধি,
- কণ্ঠ + ওষধি = কণ্ঠৌষধি।

অ + ঔ= ঔ:
- পরম + ঔষধ = পরমৌষধ,
- চিত্ত + ঔদার্য = চিত্তৌদার্য।

উৎস: বাংলা ব্যাকরণ, এসএইচসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৪২৮.
‘সূর্যোদয়’ এর সঠিক সন্ধি বিচ্ছেদ -
  1. সূর্য + দয়
  2. সূর্যো + দয়
  3. সূর্য + উদয়
  4. সৌর + উদয়
সঠিক উত্তর:
সূর্য + উদয়
উত্তর
সঠিক উত্তর:
সূর্য + উদয়
ব্যাখ্যা
• 'সূর্যোদয়' শব্দটির সঠিক সন্ধি-বিচ্ছেদ হচ্ছে — সূর্য + উদয়।
- 'সূর্যোদয়' শব্দটি স্বরসন্ধি এর উদাহরণ।

• সন্ধি:
- পাশাপাশি ধ্বনির মিলনকে সন্ধি বলে।
- বাংলা ভাষায় উপসর্গ, প্রত্যয় ও সমাস প্রক্রিয়ায় শব্দগঠনের ক্ষেত্রে সন্ধির সূত্র কাজে লাগে ।

• স্বরসন্ধি:
স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনির মিলনকে স্বরসন্ধি বলে।
যেমন-
শুভ+ইচ্ছা = শুভেচ্ছা।
সূর্য+উদয় = সূর্যোদয়।
মহা+ঋষি = মহর্ষি।
শীত+ঋত = শীতার্ত।
জন+এক = জনৈক।
বন+ওষধি = বনৌষধি।
প্রতি+এক = প্ৰত্যেক।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
৪২৯.
'স্বৈরিণী' শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
  1. ক) স্ব + ঈরিনি
  2. খ) স্ব + ইরিণী
  3. গ) স্ব + ঈরিণী
  4. ঘ) স্ব + ইরিনি
সঠিক উত্তর:
গ) স্ব + ঈরিণী
উত্তর
সঠিক উত্তর:
গ) স্ব + ঈরিণী
ব্যাখ্যা
স্বৈরিণী = স্ব + ঈরিণী  
- এটি নিপাতন-সিদ্ধ সন্ধির উদাহরণ। 

কোন নিয়ম অনুসারে সন্ধি না হয়ে স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনির যখন পরিবর্তন ঘটে তখন সেইরূপ সন্ধিকে নিপাতন-সিদ্ধ সন্ধি বলে।
কুল + অটা = কুলটা
শুদ্ধ + ওদন = শুদ্ধোদন
স্ব + ঈর = স্বৈর।
সীমন্ + অন্ত = সীমন্ত
বিম্ব + ওষ্ঠ = বিম্বোষ্ঠ
অক্ষ + ঊহিণী = অক্ষৌহিণী
মার্ত + অণ্ড = মার্তণ্ড

উৎস: উচ্চমাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪৩০.
'কথাচ্ছলে' কোন নিয়মে ব্যঞ্জনসন্ধি?
  1. ব্যঞ্জন + ব্যঞ্জন
  2. ব্যঞ্জন + স্বর
  3. স্বর + ব্যঞ্জন
  4. স্বর + স্বর
সঠিক উত্তর:
স্বর + ব্যঞ্জন
উত্তর
সঠিক উত্তর:
স্বর + ব্যঞ্জন
ব্যাখ্যা
ব্যঞ্জনসন্ধি:
- স্বরে-ব্যঞ্জনে, ব্যঞ্জনে-স্বরে ও ব্যঞ্জনে-ব্যঞ্জনে যে সন্ধি হয় তাকে ব্যঞ্জন সন্ধি বলে।
- এদিক থেকে ব্যঞ্জন সন্ধিকে তিন ভাগে ভাগ করা যায়।
যথা:
১. ব্যঞ্জনধ্বনি + স্বরধ্বনি,
২. স্বরধ্বনি + ব্যঞ্জনধ্বনি,
৩. ব্যঞ্জনধ্বনি + ব্যঞ্জনধ্বনি।

স্বরধ্বনি + ব্যঞ্জনধ্বনি:
- স্বরধ্বনির পর ছ থাকলে উক্ত ব্যঞ্জনধ্বনিটি দ্বিত্ব (চ্ছ) হয়।
যথা-
- অ + ছ = চ্ছ; মুখ + ছবি = মুখচ্ছবি,
- আ + ছ = চ্ছ; কথা + ছলে = কথাচ্ছলে,
- ই + ছ = চ্ছ; পরি + ছদ = পরিচ্ছদ।

- এরূপ - একচ্ছত্র, বিচ্ছেদ, পরিচ্ছেদ, বিচ্ছিন্ন, অঙ্গচ্ছেদ, আলোকচ্ছটা, প্রতিচ্ছবি, প্রচ্ছদ, আচ্ছাদন, বৃক্ষচ্ছায়া, স্বচ্ছন্দে, অনুচ্ছেদ ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০১৯ ও ২০২১ সংস্করণ)।
৪৩১.
নিচের কোন সন্ধি বিচ্ছেদটি সঠিক নয়?
  1. ক) নে+অন = নয়ন
  2. খ) তদ+রূপ = তদ্রূপ
  3. গ) রাজ+নী = রাজ্ঞী
  4. ঘ) তদ+কাল = তৎকাল
সঠিক উত্তর:
খ) তদ+রূপ = তদ্রূপ
উত্তর
সঠিক উত্তর:
খ) তদ+রূপ = তদ্রূপ
ব্যাখ্যা
তদ্রূপ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ হলো তৎ+রূপ।
৪৩২.
'তৃষ্ণার্ত' শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
  1. তৃষ্ণা + আর্ত
  2. তৃষ্ণা + ঋত
  3. তৃষ্ণা + রিত
  4. তৃষ্ণা + অর্ত
সঠিক উত্তর:
তৃষ্ণা + ঋত
উত্তর
সঠিক উত্তর:
তৃষ্ণা + ঋত
ব্যাখ্যা
- 'তৃষ্ণার্ত' এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে 'তৃষ্ণা + ঋত'।
- এটি একটি স্বরসন্ধি (তৎসম শব্দের)।

• সন্ধির নিয়ম: 
- অ-কার কিংবা আ-কারের পর 'ঋত'-শব্দ থাকলে (অ, আ+ঋ) উভয় মিলে 'আর' হয় এবং বানানে পূর্ববর্তী বর্ণে আ ও পরবর্তী বর্ণে রেফ লেখা হয়।
যেমন:
- অ + ঋ = আর, শীত + ঋত = শীতার্ত।
- আ + ঋ = আর, তৃষ্ণা + ঋত = তৃষ্ণার্ত।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
৪৩৩.
নিচের কোনটি সঠিক সন্ধিবিচ্ছেদ?
  1. তনু + ঈ = তন্বী
  2. অনু + ঈত = অন্বিত
  3. স্ব + আগত = স্বাগত
  4. পিতা + আদেশ = পিত্রাদেশ
সঠিক উত্তর:
তনু + ঈ = তন্বী
উত্তর
সঠিক উত্তর:
তনু + ঈ = তন্বী
ব্যাখ্যা
• সূত্র:
• উ-কার কিংবা উ-কারের পর উ-কার ও উ-কার ভিন্ন অন্য স্বর থাকলে উ বা উ স্থানে ব-ফলা হয় এবং লেখার সময় ব-ফলা পূর্ববর্তী বর্ণের সাথে লেখা হয় যেমন-
- উ+ অ = ব + অ; সু + অল্প = স্বল্প।
- উ+ আ = ব + আ; সু + আগত = স্বাগত।
- উ+ ই = ব + ই; অনু + ইত = অন্বিত।
- উ+ঈ= ব + ঈ; তনু + ঈ = তন্বী।
- উ+ এ = ব + এ; অনু + এষণ = অন্বেষণ।

অন্যদিকে,
বাকি অপশনসমূহের সঠিক সন্ধিবিচ্ছেদ:
- সু + আগত = স্বাগত।
- পিতৃ + আদেশ = পিত্রাদেশ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৮ সংস্করণ)।
৪৩৪.
সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
  1. পত + অঞ্চলি = পতঞ্চলি
  2. অন্তঃ + লিন = অন্তর্লীন
  3. জন + ঐক = জনৈক
  4. মহা + ঐশ্বর্য = মহৈশ্বর্য
সঠিক উত্তর:
মহা + ঐশ্বর্য = মহৈশ্বর্য
উত্তর
সঠিক উত্তর:
মহা + ঐশ্বর্য = মহৈশ্বর্য
ব্যাখ্যা
- সঠিক সন্ধি বিচ্ছেদ হলো 'মহা + ঐশ্বর্য = মহৈশ্বর্য
- এটি একটি স্বরসন্ধি (তৎসম শব্দের)

• অ-কার কিংবা অ-কারের পর  এ-কার কিংবা ঐ-কারের থাকলে উভয় মিলে ঐ-কার হয়, ঐ-কার পূর্ববর্তী ব্যঞ্জনের সাথে যুক্ত হয়।
যেমন:
- জন + এক = জনৈক,
- সদা + এব = সদৈব,
- মত + ঐক্য = মতৈক্য,
- মহা + ঐশ্বর্য = মহৈশ্বর্য,
- তথা + এবচ = তথৈবচ ইত্যাদি।
- পতৎ + অঞ্চলি = পতঞ্চলি,
- অন্তঃ + লীন = অন্তর্লীন,
- ষট্‌ + আনন = ষড়ানন। 

উৎস: বাংলা ভাষা ব্যকরণ ও নির্মিত, নবম-দশম শ্রেণি (২০১৯ ও ২০২১ সংস্করণ )।
৪৩৫.
'বিদ্যালয়' সন্ধিতে কোন সূত্রের প্রয়োগ হয়েছে?
  1. আ + অ
  2. আ + আ
  3. অ + আ
  4. অ + অ
সঠিক উত্তর:
আ + আ
উত্তর
সঠিক উত্তর:
আ + আ
ব্যাখ্যা
স্বরসন্ধি:
- স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনির মিলনে যে সন্ধি হয়, তাকে স্বরসন্ধি বলে।
যেমন:
- সোনা + আলি = সোনালি, 
- মিথ্যা + উক = মিথ্যুক, 
- নদী + এর = নদীর ইত্যাদি।

অ, আ ধ্বনির সন্ধি:
→ অ + অ = আ; নব + অন্ন = নবান্ন,
→ অ + আ = আ; জল + আশয় = জলাশয়,  
→ আ + অ = আ; কথা + অমৃত = কথামৃত, 
→ আ + আ = আ; বিদ্যা + আলয় = বিদ্যালয় ইত্যাদি।

উৎস: বাংলা ব্যাকরণ ও নির্মিতি, অষ্টম শ্রেণি।
৪৩৬.
'দেবর্ষি' শব্দের শুদ্ধ সন্ধিবিচ্ছেদ কোনটি?
  1. দেবি + ঋষি 
  2. দেব + ঋষ
  3. দেব + ঋষি
  4. দে + ঋষি
সঠিক উত্তর:
দেব + ঋষি
উত্তর
সঠিক উত্তর:
দেব + ঋষি
ব্যাখ্যা

সন্ধির নিয়ম:
• অ-কার কিংবা আ-কারের পর ঋ-কার থাকলে উভয়ে মিলে 'অর' হয় এবং তা রেফ রূপে পরবর্তী বর্ণের সাথে লেখা হয়। 

যেমন-
- দেব + ঋষি = দেবর্ষি,
- মহা + ঋষি = মহর্ষি।
এরূপ – অধমর্ণ, উত্তমর্ণ, সপ্তর্ষি, রাজর্ষি ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ- ৯ম ও ১০ম শ্রেণি (২০১৮ সংস্করণ)।

৪৩৭.
'জনৈক' শব্দটির সন্ধি বিচ্ছেদ-
  1. জন + ইক
  2. জন + এক
  3. জনৈ + এক
  4. জন + ঈক
সঠিক উত্তর:
জন + এক
উত্তর
সঠিক উত্তর:
জন + এক
ব্যাখ্যা
• সন্ধি:
- পাশাপাশি ধ্বনির মিলনকে সন্ধি বলে।
- বাংলা ভাষায় উপসর্গ, প্রত্যয় ও সমাস প্রক্রিয়ায় শব্দগঠনের ক্ষেত্রে সন্ধির সূত্র কাজে লাগে ।

• সন্ধি তিন প্রকার: স্বরসন্ধি, ব্যঞ্জনসন্ধি ও বিসর্গসন্ধি ৷
- 'সূর্যোদয়' শব্দটির সঠিক সন্ধি-বিচ্ছেদ হচ্ছে সূর্য + উদয়। 'সূর্যোদয়' শব্দটি স্বরসন্ধি এর উদাহরণ।

• স্বরসন্ধি:
স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনির মিলনকে স্বরসন্ধি বলে।
যেমন-
শুভ + ইচ্ছা = শুভেচ্ছা।
সূর্য + উদয় = সূর্যোদয়।
মহা + ঋষি = মহর্ষি।
শীত + ঋত = শীতার্ত।
জন + এক = জনৈক।
বন + ওষধি = বনৌষধি।
প্রতি + এক = প্ৰত্যেক।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি ( ২০২১ সংস্করণ)।
৪৩৮.
কোনটি সঠিক সন্ধিবিচ্ছেদ?
  1. প্রতি + ঊষ = প্রত্যূষ
  2. অন্ত + গত = অন্তর্গত
  3. রাজ + ঋষি = রাজর্ষি
  4. সম + প্রদান = সম্প্রদান
সঠিক উত্তর:
প্রতি + ঊষ = প্রত্যূষ
উত্তর
সঠিক উত্তর:
প্রতি + ঊষ = প্রত্যূষ
ব্যাখ্যা

ই-কার বা ঈ-কার পর ই ও ঈ ভিন্ন অন্য স্বর থাকলে সন্ধির বেলায় পূর্ববর্তী ব্যাঞ্জনবর্ণের সাথে য-ফলা লেখা হয়।
যেমনঃ
- প্রতি + ঊষ = প্রত্যূষ
- অতি + অন্ত = অত্যন্ত

উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণী।

৪৩৯.
নিয়ম অনুসারে সন্ধি হয়নি নিচের কোন শব্দে?
  1. গায়ক
  2. কুলটা
  3. পশ্বধম
  4. নদ্যম্বু
সঠিক উত্তর:
কুলটা
উত্তর
সঠিক উত্তর:
কুলটা
ব্যাখ্যা
নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি:
- স্বরধ্বনির সাথে স্বরধ্বনির মিলনকে স্বরসন্ধি বলে।
- কতগুলো সন্ধি এই নিয়মের অনুসরণ করে হয় না। সেগুলোকে নিপাতনেসিদ্ধ স্বরসন্ধি বলে।
যেমন:
- কুল + অটা = কুলটা
- গাে + অক্ষ = গবাক্ষ ইত্যাদি।

অন্যদিকে,
স্বরসন্ধির নিয়ম:
• নিয়ম: এ, ঐ, ও, ঔ-কারের পর এ, ঐ স্থানে যথাক্রমে অয়, আয় এবং ও, ঔ স্থানে যথাক্রমে অব্ ও আব্ হয়।
যেমন- গৈ + অক = গায়ক

• উ-কার কিংবা ঊ-কারের পর উ-কার ও ঊ-কার ভিন্ন অন্য স্বর থাকলে উ বা ঊ স্থানে ব-ফলা হয় এবং লেখার সময় ব-ফলা পূর্ববর্তী বর্ণের সাথে লেখা হয়।
যেমন- পশু + অধম = পশ্বধম

• ই/ঈ + অন্যস্বর = য-ফলা, এই নিয়মে গঠিত সন্ধি - নদী + অম্বু = নদ্যম্বু

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ) ও ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৪৪০.
'নীরব' শব্দের শুদ্ধ সন্ধি বিচ্ছেদ কোনটি?
  1. নির + রব
  2. নিঃ + রব
  3. নীঃ + রব
  4. নীর + রব
সঠিক উত্তর:
নিঃ + রব
উত্তর
সঠিক উত্তর:
নিঃ + রব
ব্যাখ্যা
• বিসর্গ সন্ধির নিয়ম:
পূর্বপদের শেষে বিসর্গযুক্ত ই/উ-ধ্বনি থাকলে এবং পরপদের প্রথমে র থাকলে সন্ধিতে বিসর্গ লোপ পায় এবং ই বা উ-ধ্বনি দীর্ঘতা পেয়ে দীর্ঘ-ঈ বা দীর্ঘ-উ-তে রূপান্তরিত হয়।
যেমন:
- নিঃ + রব = নীরব,
- নিঃ + রস = নীরস,
- নিঃ + রোগ = নীরোগ,
- নিঃ + রন্দ্র = নীরন্দ্র ইত্যাদি।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৪৪১.
সন্ধিজাত শব্দ নয় কোনটি?
  1. তন্বী
  2. অথৈ
  3. স্বাগত
  4. পবিত্র
সঠিক উত্তর:
অথৈ
উত্তর
সঠিক উত্তর:
অথৈ
ব্যাখ্যা
• 'অথৈ' - উপসর্গজাত শব্দ।
এখানে, খাঁটি বাংলা উপসর্গ 'অ' ব্যবহৃত হয়েছে।
-------------------
সন্ধির নিয়ম: 
উ-কার কিংবা ঊ-কারের পর উ-কার ও ঊ-কার ভিন্ন অন্য স্বর থাকলে উ বা ঊ-এর স্থানে ব-ফলা হয় এবং লেখার সময় ব-ফলা পূর্ববর্তী বর্ণের সাথে লেখা হয়। যেমন-
তনু + ঈ = তন্বী, 
সু + অল্প = স্বল্প,
সু + আগত = স্বাগত ইত্যাদি।

আবার,
 'পবিত্র' শব্দের সন্ধি বিচ্ছেদ- 'পো + ইত্র'।

উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)। 
৪৪২.
কোনটি নিপাতনে সিদ্ধ ব্যঞ্জনসন্ধির উদাহরণ?
  1. ক) পর+পর
  2. খ) নিঃ+রব
  3. গ) প্রাতঃ+আশ
  4. ঘ) দুঃ+যোগ
সঠিক উত্তর:
ক) পর+পর
উত্তর
সঠিক উত্তর:
ক) পর+পর
ব্যাখ্যা
• 'পরস্পর' শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ- পর + পর
- এটি নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধির উদাহরণ।

• নিপাতনে সিদ্ধ:
- ব্যাকরণের সাধারণ বা বিশেষ কোনো নিয়মানুসারে যখন কোনো কর্ম ব্যাখ্যা করা যায় না অথচ তা সংঘটিত হয়, তখন সেই ব্যতিক্রমকে বৈধতা দেয়ার নাম নিপাতনে সিদ্ধ।

• কয়েকটি নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধির উদাহরণ- 
- আশ্চর্য = আ + চর্য।
- ষোড়শ = ষট্‌ + দশ।
- পতঞ্জলি = পতৎ + অঞ্জলি।
- একাদশ = এক + দশ।
- বৃহস্পতি = বৃহৎ + পতি।
- গোষ্পদ = গো + পদ।
- বনস্পতি = বন্‌ + পতি।
- পরস্পর = পর + পর।
- তস্কর = তদ্‌ + কর। 
- দ্যুলোক = দিব্‌ + লোক ইত্যাদি।

• অন্যান্য অপশন:
- নিঃ+রব = নীরব।
- প্রাতঃ+আশ = প্রাতরাশ।
- দুঃ+যোগ = দুর্যোগ।
উপরের সবগুলো বিসর্গ সন্ধির উদাহরণ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৪৪৩.
শুদ্ধ সন্ধি বিচ্ছেদ কোনটি?
  1. গঙ্গা + উর্মি = গঙ্গোর্মি
  2. বসুন্‌ + ধরা = বসুন্ধরা
  3. মরু + উদ্যান = মরূদ্যান
  4. মসি + আধার = মস্যাধার
সঠিক উত্তর:
মরু + উদ্যান = মরূদ্যান
উত্তর
সঠিক উত্তর:
মরু + উদ্যান = মরূদ্যান
ব্যাখ্যা
• শুদ্ধ সন্ধি বিচ্ছেদ - মরু + উদ্যান = মরূদ্যান
- এটি সংস্কৃত স্বরসন্ধির উদাহরণ।

অন্যান্য অপশনগুলোর শুদ্ধ সন্ধি বিচ্ছেদ: 
- গঙ্গা + ঊর্মি = গঙ্গোর্মি,
- বসুম্‌ + ধরা = বসুন্ধরা,
- মসী + আধার = মস্যাধার।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ); বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৪৪৪.
'অন্তর্গত' এর শুদ্ধ সন্ধিবিচ্ছেদ-
  1. অন্তর + গত
  2. অন্তর + গতো
  3. অন্তঃ + গত
  4. অন্ত + গত
সঠিক উত্তর:
অন্তঃ + গত
উত্তর
সঠিক উত্তর:
অন্তঃ + গত
ব্যাখ্যা
• 'অন্তর্গত' এর সন্ধি বিচ্ছেদ - 'অন্তঃ + গত'।

• সূত্র:
- অ- কারের পরস্থিত র্‌-জাত বিসর্গের পর উপর্যুক্ত ধ্বনিসমূহের কোনটি থাকলে বিসর্গ স্থানে 'র' হয়।
যেমন:
- অন্তঃ + গত= অন্তর্গত,
- অহঃ + অহ= অহরহ,
- পুনঃ + উক্ত= পুনরুক্ত ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি ( ২০১৮ সংস্করণ)।
৪৪৫.
"কিন্তু" শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
  1. কিমঃ + তু
  2. কিন্ + তু
  3. কি + অন্তু
  4. কিম্ + তু
সঠিক উত্তর:
কিম্ + তু
উত্তর
সঠিক উত্তর:
কিম্ + তু
ব্যাখ্যা
সন্ধির নিয়ম:
• আগে ম্ এবং পরে চ্ থেকে ম্ পর্যন্ত বর্গীয় ধ্বনির যেকোনোটি থাকলে পূর্বপদের ম্ স্থানে পরবর্তী বর্গীয় ধ্বনির পঞ্চম ধ্বনি হয়।

যেমন:
→ কিম্ + চিৎ = কিঞ্চিৎ, 
→ সম্ + ত্রাস = সন্ত্রাস, 
কিম্ + তু = কিন্তু
→ সম্ + ধি = সন্ধি, 
→ সম্ + নিবেশ = সন্নিবেশ, 
→ সম্ + ন্যাস = সন্ন্যাস।

উৎস: বাংলা ব্যাকরণ ও নির্মিতি, সপ্তম শ্রেণি।
৪৪৬.
‘উল্লাস’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
  1. ক) উছ+লাস
  2. খ) উল+লাস
  3. গ) উচ্ছ+লাস
  4. ঘ) উৎ+লাস
সঠিক উত্তর:
ঘ) উৎ+লাস
উত্তর
সঠিক উত্তর:
ঘ) উৎ+লাস
ব্যাখ্যা
• ব্যঞ্জনসন্ধিতে একটি ধ্বনির প্রভাবে পার্শ্ববর্তী ধ্বনি পরিবর্তিত হয়ে যায়। যেমন-
উৎ+লাস = উল্লাস ( এখানে ল-এর প্রভাবে ত হয়েছে ল)
বাক্+দান = বাগ্দান ( এখানে ঘোষধ্বনি দ-এর প্রভাবে ক হয়েছে গ)
তৎ+মধ্যে = তন্মধ্যে ( এখানে নাসিক্য ধ্বনি ম-এর প্রভাবে ত হয়েছে ন)
শম্+কা = শঙ্কা ( এখানে কণ্ঠ্যধ্বনি ক-এর প্রভাবে ম হয়েছে ঙ)
ষষ্+থ = ষষ্ঠ ( এখানে মূর্ধন্যধ্বনি ষ-এর প্রভাবে থ হয়েছে ঠ)

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি।
৪৪৭.
'মনস্তাপ' শব্দের শুদ্ধ সন্ধি বিচ্ছেদ কোনটি?
  1. মনসঃ + তাপ
  2. মনঃ + তাপ
  3. মনস্‌ + তাপ
  4. মনোঃ + তাপ
সঠিক উত্তর:
মনঃ + তাপ
উত্তর
সঠিক উত্তর:
মনঃ + তাপ
ব্যাখ্যা

• বিসর্গ সন্ধি:
পূর্বপদের শেষে বিসর্গ (০ঃ) থাকলে এবং পরপদের প্রথমে চ্ বাছ থাকলে বিসর্গ পরিবর্তিত হয়ে শ্, ট্ বা ঠ থাকলে ; ত থাকলে স্ হয় এবং পরবর্তী ব্যঞ্জনে তা যুক্ত হয়।
যেমন:
- চতুঃ + টয় = চতুষ্টয়,
- ধনুঃ + টঙ্কার = ধনুষ্টঙ্কার,
- নিঃ + ঠুর = নিষ্ঠুর,
- ইতঃ + তত = ইতস্তত,
- মনঃ + তাপ = মনস্তাপ।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৪৪৮.
নিচের কোনটি সঠিক?
  1. বন + ওষধি = বনৌষধ
  2. মহা + ওষধি = মহাঔষধি
  3. পরম + ঔষধ = পরমৌষধি
  4. মহা + ঔষধ = মহৌষধ
সঠিক উত্তর:
মহা + ঔষধ = মহৌষধ
উত্তর
সঠিক উত্তর:
মহা + ঔষধ = মহৌষধ
ব্যাখ্যা

অ-কার কিংবা আ-কারের পর ও-কার কিংবা ঔ-কার থাকলে উভয়ে মিলে ঔ-কার হয়; ঔ-কার পূর্ববর্তী ব্যঞ্জনের সাথে যুক্ত হয়।
যেমন-
বন + ওষধি = বনৌষধি
মহা + ওষধি = মহৌষধি
পরম + ঔষধ = পরমৌষধ
মহা + ঔষধ = মহৌষধ
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি

৪৪৯.
নিচের কোনটি নিপাতনে সিদ্ধ স্বরসন্ধির উদাহরণ?
  1. ক) ষড়যন্ত্র
  2. খ) বৃষ্টি
  3. গ) দ্রষ্টা
  4. ঘ) স্বৈর
সঠিক উত্তর:
ঘ) স্বৈর
উত্তর
সঠিক উত্তর:
ঘ) স্বৈর
ব্যাখ্যা
কতগুলো স্বরসন্ধি রয়েছে যা সাধারণ নিয়মের মধ্যে পদে না এদেরকে নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি বলে। অর্থাৎ ব্যাকরণের বাইরের এ সকল সন্ধিকে নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি বলে।
যেমন:
স্বর+ঈর = স্বৈর
• গো+অক্ষ = গবাক্ষ
• প্র+ঊঢ় = প্রৌঢ়
• গো+ইন্দ্র = গবেন্দ্র

অন্যদিকে,
দ্রষ্টা, বৃষ্টি ও ষড়যন্ত্র ব্যঞ্জনসন্ধির নিয়ম অনুসারে গঠিত।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি. ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।
৪৫০.
'যথেষ্ট' শব্দের শুদ্ধ সন্ধি বিচ্ছেদ কোনটি?
  1. যথা + এষ্ট
  2. যথা + ইষ্ট
  3. যথাঃ + ইষ্ট
  4. যথ + ইষ্ট
সঠিক উত্তর:
যথা + ইষ্ট
উত্তর
সঠিক উত্তর:
যথা + ইষ্ট
ব্যাখ্যা

• স্বরসন্ধির নিয়ম:
অ-কার কিংবা আ-কারের পর ই-কার কিংবা ঈ-কার থাকলে উভয়ে মিলে এ-কার হয়; এ-কার পূর্ববর্তী ব্যঞ্জনের সঙ্গে যুক্ত হয়।
যেমন-
- অ + ই = এ; শুভ + ইচ্ছা = শুভেচ্ছা। 
- আ + ই = এ; যথা + ইষ্ট = যথেষ্ট।
- অ + ঈ = এ; পরম + ঈশ = পরমেশ।
- আ + ঈ = এ; মহা + ঈশ = মহেশ।

এরূপ- ঢাকেশ্বরী, পূর্ণেন্দু, শ্রবণেন্দ্রিয়, সেচ্ছা, রমেশ, নরেন্দ্র ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯-সংস্করণ)। 

৪৫১.
'ভাবুক' শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
  1. ভো + অক
  2. ভৌ + উক
  3. ভা + বুক
  4. ভাব + উক
সঠিক উত্তর:
ভৌ + উক
উত্তর
সঠিক উত্তর:
ভৌ + উক
ব্যাখ্যা
সন্ধি বিচ্ছেদ:
- এ, ঐ, ও, ঔ- কারের পরে এ, ঐ স্থানে যথাক্রমে অয়, আয় এবং ও, ঔ স্থানে যথাক্রমে অব্‌, আব্‌ হয়।
যেমন,
- ভৌ + উক = ভাবুক,
- পৌ + অক = পাবক,
- গো + আদি = গবাদি,
- গো + এষণা = গবেষণা,
- পো + ইত্র = পবিত্র,
- নৌ + ইক = নাবিক ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
৪৫২.
শুদ্ধ সন্ধি বিচ্ছেদ কোনটি?
  1. পরম + ঈশ = পরমেশ
  2. পো + অক = পাবক
  3. মসি + আধার = মস্যাধার
  4. সতী + ইশ = সতীশ
সঠিক উত্তর:
পরম + ঈশ = পরমেশ
উত্তর
সঠিক উত্তর:
পরম + ঈশ = পরমেশ
ব্যাখ্যা
• শুদ্ধ সন্ধি বিচ্ছেদ - পরম + ঈশ = পরমেশ
- এটি স্বরসন্ধির উদাহরণ।

অন্যদিকে,
- বাকি অপশনগুলোও স্বরসন্ধির উদাহরণ। 
- যাদের শুদ্ধরূপ -
→ পৌ + অক = পাবক,
→ মসী + আধার = মস্যাধার,
→ সতী + ঈশ = সতীশ।

অভিসম্বন্ধ: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
৪৫৩.
'তিরোধান' শব্দের শুদ্ধ সন্ধিবিচ্ছেদ কোনটি?
  1. তিরঃ + ধান
  2. তিরো + ধান
  3. তিরোঃ + ধান
  4. তির + ধান
সঠিক উত্তর:
তিরঃ + ধান
উত্তর
সঠিক উত্তর:
তিরঃ + ধান
ব্যাখ্যা

• 'তিরোধান' শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ- 'তিরঃ + ধান'।

• বিসর্গ সন্ধির নিয়ম:
অ-কারের পরস্থিত স-জাত বিসর্গের পর ঘোষ অল্পপ্রাণ ও ঘোষ মহাপ্রাণ ব্যঞ্জনধ্বনি, নাসিক্য ধ্বনি কিংবা অন্তঃস্থ য, অন্তঃস্থ ব, র, ল, হ থাকলে অ-কার ও স-জাত বিসর্গ স্থলে ও-কার হয়।
যেমন:
• সদ্যঃ + জাত = সদ্যোজাত,
• তিরঃ + ধান = তিরোধান,
• মনঃ‌ + রম = মনোরম,
• মনঃ + হর = মনোহর,
• তপঃ + বন = তপোবন ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০১৯-সংস্করণ) এবং ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।

৪৫৪.
নিম্নলিখিত কোনটি নিপাতনে সিদ্ধ সন্ধির উদাহরণ?
  1. মহা + ঋষি = মহর্ষি
  2. সার + অঙ্গ = সারঙ্গ
  3. শুভ + ইচ্ছা = শুভেচ্ছা
  4. সু + অল্প = স্বল্প
সঠিক উত্তর:
সার + অঙ্গ = সারঙ্গ
উত্তর
সঠিক উত্তর:
সার + অঙ্গ = সারঙ্গ
ব্যাখ্যা
নিপাতনে সিদ্ধ সন্ধি:
- সন্ধির প্রচলিত নিয়ম না মেনে যে সন্ধি হয় তাকে নিপাতনে সিদ্ধ সন্ধি বলে।

যেমন:
- সার + অঙ্গ = সারঙ্গ,
- প্র + এষণ = প্রেষণ,
- কুল + অটা = কুলটা,
- পর + পর = পরস্পর ইত্যাদি।

অন্যদিকে,
স্বরসন্ধির উদাহরণ - সু + অল্প = স্বল্প, শুভ + ইচ্ছা = শুভেচ্ছা, মহা + ঋষি = মহর্ষি।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
৪৫৫.
কোন সন্ধিটি নিপাতনে সিদ্ধ?
  1. সম্ + সার = সংসার
  2. প্র + এষণ = প্রেষণ
  3. উৎ + ছেদ = উচ্ছেদ
  4. বাক্ + দান = বাকদান
সঠিক উত্তর:
প্র + এষণ = প্রেষণ
উত্তর
সঠিক উত্তর:
প্র + এষণ = প্রেষণ
ব্যাখ্যা
নিপাতনে সিদ্ধ সন্ধি:
- সন্ধির প্রচলিত নিয়ম না মেনে যে সন্ধি হয় তাকে নিপাতনে সিদ্ধ সন্ধি বলে।

কয়েকটি নিপাতনে সিদ্ধ সন্ধির উদাহরণ হলো:
- গো + ইন্দ্র = গবেন্দ্র,
- গো + অক্ষ = গবাক্ষ,
- প্র + এষণ = প্রেষণ,
- কুল + অটা = কুলটা,
- পর + পর = পরস্পর,
- অন্য + অন্য = অন্যান্য।

অন্যদিকে,
- ম্‌- এর পর অন্তঃস্থ ধ্বনি যথা: য, র, ল, ব, কিংবা শ, ষ, স, হ থাকলে ম্‌- স্থলে অনুস্বার (ং) হয়। যেমন: সম্‌+ সার= সংসার। 
- ত্‌ ও দ্‌ এর পর চ্‌ ও ছ্‌- থাকলে ত্‌ ও দ্‌ স্থানে চ্‌ হয়। যেমন: উৎ + ছেদ = উচ্ছেদ এবং বিপদ + চয় = বিপচ্চয়।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
৪৫৬.
কোনটি 'সংগীত' শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ?
  1. সম্ + গীত
  2. সং + গীত
  3. সংগী + ত
  4. সংগ + ইত
সঠিক উত্তর:
সম্ + গীত
উত্তর
সঠিক উত্তর:
সম্ + গীত
ব্যাখ্যা
ব্যঞ্জন সন্ধি বিচ্ছেদে নাসিক্য বর্ণের পরিবর্তে' ম 'হয়।
এরূপ-
- সম্ + গীত = সংগীত,
- সম্ + ধি = সন্ধি,
- সম্ + চয় = সঞ্চয়,
- সম্ + তাপ = সন্তাপ,
- কিম + ভূত = কিম্ভুত,
- সম্ + সার = সংসার,
- সম্ + বাদ = সংবাদ ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
৪৫৭.
'মন্বন্তর' শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
  1. মন + অন্তর
  2. মনু + অন্তর
  3. মনঃ + অন্তর
  4. মনুঃ + অন্তর
সঠিক উত্তর:
মনু + অন্তর
উত্তর
সঠিক উত্তর:
মনু + অন্তর
ব্যাখ্যা

স্বরসন্ধির নিয়ম:
- উ-ধ্বনি বা ঊ-ধ্বনির পরে অন্য স্বরধ্বনি থাকলে উ অথবা ঊ-ধ্বনির জায়গায় ব-ফলা হয় এবং পরের স্বরধ্বনির চিহ্ন আগের ব্যঞ্জনের সঙ্গে যুক্ত হয়।

যেমন:
- মনু + অন্তর = মন্বন্তর,
- সু + আগত = স্বাগত,
- পশু + আচার = পশ্বাচার,
- অনু + ঈক্ষা = অন্বীক্ষা,
- তনু + ঈ = তন্বী।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৪৫৮.
নিম্নের কোনটি নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি?
  1. ক) শুভেচ্ছা
  2. খ) মরূদ্যান
  3. গ) কুলটা
  4. ঘ) বৃহস্পতি
সঠিক উত্তর:
গ) কুলটা
উত্তর
সঠিক উত্তর:
গ) কুলটা
ব্যাখ্যা
কিছু স্বরসন্ধি সূত্র অনুসরণ করে না, সেগুলােকে নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি বলে।
যেমন –
- কুল+অটা = কুলটা (সূত্র অনুসারে কুলাটা হওয়ার কথা)।
- গাে+অক্ষ = গবাক্ষ (সূত্র অনুসারে গবক্ষ হওয়ার কথা) ইত্যাদি।

অন্যদিকে, 
বৃহৎ+পতি = বৃহস্পতি [ নিপাতনে সিদ্ধ ব্যঞ্জনসন্ধি ] 
মরু+উদ্যান = মরূদ্যান [ উ/উ+উ/ঊ = উ সূত্রযোগে গঠিত সন্ধি ] 
শুভেচ্ছা = শুভ+ইচ্ছা [ অ/আ+ই/ঈ = এ সূত্রযোগে গঠিত সন্ধি ]

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)।
৪৫৯.
'অন্বীক্ষা' শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
  1. অণু + ঈক্ষা
  2. অনু + ঈক্ষা
  3. অনু + ইক্ষা
  4. অণু + ইক্ষা
সঠিক উত্তর:
অনু + ঈক্ষা
উত্তর
সঠিক উত্তর:
অনু + ঈক্ষা
ব্যাখ্যা

স্বরসন্ধির নিয়ম:
- উ-ধ্বনি বা ঊ-ধ্বনির পরে অন্য স্বরধ্বনি থাকলে উ অথবা ঊ-ধ্বনির জায়গায় ব-ফলা হয় এবং পরের স্বরধ্বনির চিহ্ন আগের ব্যঞ্জনের সঙ্গে যুক্ত হয়।

যেমন:
- মনু + অন্তর = মন্বন্তর,
- সু + আগত = স্বাগত,
- পশু + আচার = পশ্বাচার,
- অনু + ঈক্ষা = অন্বীক্ষা,
- তনু + ঈ = তন্বী,
- গুরু + ঈ = গুবী।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৪৬০.
কোনটি স্বরসন্ধি নিয়মে গঠিত শব্দ?
  1. ষড়ানন
  2. অত্যধিক
  3. ণিজন্ত
  4. তদবধি
সঠিক উত্তর:
অত্যধিক
উত্তর
সঠিক উত্তর:
অত্যধিক
ব্যাখ্যা
সূত্র: ই বা ঈ ধ্বনির পর যদি অন্য স্বরধ্বনি থাকে তবে ই/ঈ এর জায়গায় য হয়।
যেমন: 
- অতি + অধিক = অত্যধিক,
- আদি + অন্ত = আদ্যন্ত,
- ইতি + আদি = ইত্যাদি,
- অতি + আচার = অত্যাচার,
- প্রতি + ঊষ = প্রত্যুষ।

অন্যদিকে,
ব্যঞ্জনসন্ধির নিয়মে গঠিত:
- ষট্ + আনন = ষড়ানন।
- ণিচ্ + অন্ত = ণিজন্ত।
- তৎ + অবধি = তদবধি।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।
৪৬১.
নিচের কোন সন্ধি বিচ্ছেদটি অশুদ্ধ?
  1. পরি+ছেদ = পরিচ্ছেদ
  2. চলৎ + চিত্র = চলচ্চিত্র
  3. ইতি + আদি = ইত্যাদি
  4. সূর্য + ঊদয় = সূর্যোদয়
সঠিক উত্তর:
সূর্য + ঊদয় = সূর্যোদয়
উত্তর
সঠিক উত্তর:
সূর্য + ঊদয় = সূর্যোদয়
ব্যাখ্যা
• সূর্য + ঊদয় = সূর্যোদয়; সন্ধি বিচ্ছেদটি সঠিক নয়।
এর সন্ধি বিচ্ছেদ: সূর্য + উদয় = সূর্যোদয়।

সন্ধির নিয়ম:
অ- কার কিংবা আ- কারের পর উ-কার কিংবা ঊ-কার থাকলে উভয়ে মিলে ও- কার হয়, ও- কার পূর্ববর্তী ব্যঞ্জনে যুক্ত হয়। 
যেমন: যথা + উচিত = যথোচিত; সূর্য + উদয় = সূর্যোদয়; গৃহ + ঊর্ধ্ব = গৃহোর্ধ্ব। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
৪৬২.
'মৃদঙ্গ' শব্দটির সন্ধি-বিচ্ছেদ কোনটি?
  1. মৃৎ + অঙ্গ
  2. মৃদং + গ
  3. মৃদ + অঙ্গ
  4. মৃ - অঙ্গ
সঠিক উত্তর:
মৃৎ + অঙ্গ
উত্তর
সঠিক উত্তর:
মৃৎ + অঙ্গ
ব্যাখ্যা
• ​"মৃদঙ্গ" শব্দটির সঠিক সন্ধিবিচ্ছেদ হলো:​ মৃৎ + অঙ্গ​।

ব্যাখ্যা:
"মৃৎ" অর্থাৎ মাটি বা মৃৎপাত্র এবং "অঙ্গ" অর্থাৎ অঙ্গ বা অংশ।
এই দুটি শব্দের সংমিশ্রণে "মৃৎ" + "অঙ্গ" = "মৃদঙ্গ" শব্দটি গঠিত হয়েছে, যা একটি বাদ্যযন্ত্রের নাম।​

- গুরুত্বপূর্ণ কিছু সন্ধি:
- আশা + অতীত = আশাতীত।
- সুপ + অন্ত = সুবন্ত
- ষট্‌ + আনন = ষড়ানন
- অনু + এষণ = অন্বেষণ।

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
৪৬৩.
নিচের কোন সন্ধিবিচ্ছেদটি সঠিক নয়?
  1. উৎ + ডীন = উড্ডীন।
  2. উৎ + লাস = উল্লাস।
  3. পৎ + হতি = পদ্ধতি।
  4. উৎ + হার উদ্ধার।
সঠিক উত্তর:
পৎ + হতি = পদ্ধতি।
উত্তর
সঠিক উত্তর:
পৎ + হতি = পদ্ধতি।
ব্যাখ্যা
• পৎ + হতি = পদ্ধতি সন্ধিবিচ্ছেদটি সঠিক নয়।
- পদ্‌ + হতি = পদ্ধতি 

• ত্ ও দ্‌-এর পর ড্ থাকলে ত্ ও স্ এর স্থানে ড্ হয়।
যেমন-
- উৎ + ডীন = উড্ডীন।
এরূপ - বৃহক্কা।

• ত্ ও স্ এর পর হ থাকলে ত্ ও দ্ এর স্থলে দ এবং হ এর স্থলে ধ হয়।
যেমন-
- উৎ + হার = উদ্ধার।
- পদ্‌ + হতি = পদ্ধতি।
এরূপ উদ্ধৃত, উদ্ধত, তদ্ধিত ইত্যাদি।

• ত্ ও দ. এর পর ল্ থাকলে ত্ ও দ্‌-এর স্থলে ল উচ্চারিত হয়।
যেমন-
- উৎ + লাস উল্লাস।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ- ৯ম ও ১০ম শ্রেণি (২০১৮ সংস্করণ)।
৪৬৪.
'দ্যুলোক' শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
  1. দুৎ+লোক
  2. দিব্+লোক
  3. দুঃ+লোক
  4. দুরঃ+লোক
সঠিক উত্তর:
দিব্+লোক
উত্তর
সঠিক উত্তর:
দিব্+লোক
ব্যাখ্যা

• ‘দ্যুলোক’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ - দিব্‌ + লোক।
- এটি একটি নিপাতনে সিদ্ধ ব্যাঞ্জন সন্ধি।

• নিপাতনে সিদ্ধ: 
কতগুলো সন্ধি কোন নিয়ম অনুসরণ করে না। এগুলোকে নিপাতনে সিদ্ধ বলে।

কয়েকটি নিপাতনে সিদ্ধ ব্যাঞ্জন সন্ধির উদাহরণ- 

- আশ্চর্য = আ + চর্য,
- ষোড়শ = ষট্‌ + দশ,
- পতঞ্জলি = পতৎ + অঞ্জলি,
- একাদশ = এক + দশ,
- বৃহস্পতি = বৃহৎ + পতি,
- গোস্পদ = গো + পদ,
- বনস্পতি = বন + পতি,
- পরস্পর = পর + পর ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

৪৬৫.
বাংলা ব্যাকরণে 'সন্ধি' কোন অংশের আলোচ্য বিষয়?
  1. ধ্বনিতত্ত্ব
  2. শব্দতত্ত্ব
  3. পদক্রম
  4. অর্থতত্ত্ব
সঠিক উত্তর:
ধ্বনিতত্ত্ব
উত্তর
সঠিক উত্তর:
ধ্বনিতত্ত্ব
ব্যাখ্যা
- সব ভাষারই ব্যাকরণে প্রধানত চারটি বিষয়ের আলোচনা করা হয়। 
যথা- 
১. ধ্বনিতত্ত্ব (Phonology), 
২. শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব (Morphology), 
৩. বাক্যতত্ত্ব বা পদক্রম (Syntax) এবং 
৪. অর্থতত্ত্ব (Semantics) । 
- এছাড়াও অভিধানতত্ত্ব (Lexicography), ছন্দ ও অলংকার প্রভৃতি ব্যাকরণের আলোচ্য বিষয়। 

ধ্বনিতত্ত্ব: 
- মানুষের বাক-প্রত্যঙ্গ অর্থাৎ কণ্ঠনালী, মুখবিবর, জিহ্বা, আল-জিহ্বা, কোমল তালু, শক্ত তালু, দাঁত, মাড়ি, চোয়াল, ঠোঁট ইত্যাদির সাহায্যে উচ্চারিত আওয়াজকে ‘ধ্বনি’ বলা হয়। 
- বাক-প্রত্যঙ্গজাত ধ্বনির সূক্ষ্মতম মৌলিক অংশ বা একককে ধ্বনিমূল বলা হয়। 
- বাক-প্রত্যঙ্গজাত প্রত্যেকটি ধ্বনি এককের জন্য প্রত্যেক ভাষারই লেখার সময় এক একটি প্রতীক বা চিহ্ন ব্যবহৃত হয়। 
- ধ্বনির উচ্চারণপ্রণালী, উচ্চারণের স্থান, ধ্বনির প্রতীক বা বর্ণের বিন্যাস, ধ্বনিসংযোগ বা সন্ধি, ধ্বনির পরিবর্তন ও লোপ, ণত্ব ও ষত্ব বিধান ইত্যাদি বাংলা ব্যাকরণে ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়।

উৎস: বাংলা দ্বিতীয় পত্র, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪৬৬.
'বহূর্ধ্ব' - শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
  1. বহু + উর্ধ্ব
  2. বহূ + ঊর্ধ্ব
  3. বহু + ঊর্ধ্ব
  4. বহু + ঊর্ধ
সঠিক উত্তর:
বহু + ঊর্ধ্ব
উত্তর
সঠিক উত্তর:
বহু + ঊর্ধ্ব
ব্যাখ্যা

সন্ধির নিয়ম:
- উ-কার কিংবা উ-কারের পর উ-কার কিংবা ঊ-কার থাকলে উভয়ে মিলে উ-কার হয়, উ-কার পূর্ববর্তী ব্যঞ্জন ধ্বনির সাথে যুক্ত হয়। 

যেমন:
- মরু + উদ্যান = মরূদ্যান, 
- বহু + ঊর্ধ্ব = বহূর্ধ্ব,
- বধূ + উৎসব = বধূৎসব,
- ভূ + ঊর্ধ্ব = ভূর্ধ্ব।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৮ সংস্করণ)।

৪৬৭.
'অন্তর্গত' শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
  1. অন্ত + গত
  2. অন্তরঃ + গত
  3. অন্তর + গত
  4. অন্তঃ + গত
সঠিক উত্তর:
অন্তঃ + গত
উত্তর
সঠিক উত্তর:
অন্তঃ + গত
ব্যাখ্যা

সন্ধির নিয়ম:
- অ- কারের পরস্থিত র্‌-জাত বিসর্গের পর উপর্যুক্ত ধ্বনিসমূহের কোনটি থাকলে বিসর্গ স্থানে 'র' হয়।

যেমন:
- অন্তঃ + গত = অন্তর্গত,
- অহঃ + অহ= অহরহ,
- পুনঃ + উক্ত= পুনরুক্ত ইত্যাদি। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।

৪৬৮.
'নিস্তব্ধ' এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
  1. ক) নিস + স্তব্দ
  2. খ) নি + স্তব্দ
  3. গ) নী + স্তব্দ
  4. ঘ) নি: + স্তব্দ
সঠিক উত্তর:
ঘ) নি: + স্তব্দ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) নি: + স্তব্দ
ব্যাখ্যা
যুক্ত ব্যঞ্জন ধ্বনি স্ত, স্থ কিংবা স্প পরে থাকলে পূর্ববর্তী বিসর্গ অবিকৃত থাকে অথবা লোপ পায়।
যেমন -
নিঃ + স্পন্দ = নিঃস্পন্দ কিংবা নিস্পন্দ
দুঃ+ স্থ = দুঃস্থ কিংবা দুস্থ
নিঃ+ স্তব্ধ = নিঃস্তব্ধ কিংবা নিস্তব্ধ ইত্যাদি ।

কয়েকটি বিশেষ বিসর্গ সন্ধির উদাহরণ :
- অহঃ + অহ = অহরহ
- অহঃ + নিশ = অহর্নিশ,
- ভাঃ + কর = ভাস্কর
- বাচঃ + পতি = বাচস্পতি ।

উৎস : বাংলা দ্বিতীয় পত্র, এস এস সি প্রোগ্রাম উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪৬৯.
ব্যঞ্জনসন্ধির নিয়মে সাধিত শব্দ কোনটি?
  1. সতীন্দ্র
  2. বহূর্ধ্ব
  3. নদ্যম্বু
  4. উচ্ছেদ
সঠিক উত্তর:
উচ্ছেদ
উত্তর
সঠিক উত্তর:
উচ্ছেদ
ব্যাখ্যা

ব্যঞ্জনধ্বনির সাথে ব্যঞ্জনধ্বনি যোগে গঠিত ব্যঞ্জনসন্ধির নিয়ম-

⇒ ত্ ও দ্-এর পর চ্ ও ছ্ থাকলে ত্ ও দ্ স্থানে চ হয়।
যেমন:
- ত্ + ছ = চ্ছ; উৎ + ছেদ = উচ্ছেদ।
- ত্ + চ = চ্চ; সৎ + চিন্তা = সচ্চিন্তা।
- দ্ + চ = চ্চ; বিপদ + চয় = বিপচ্চয়।
- দ্ + ছ = চ্ছ; বিপদ + ছায়া = বিপচ্ছায়া।

অন্যদিকে,
স্বরসন্ধি যোগে গঠিত শব্দ হলো:
- ঈ + ই = ঈ; সতী + ইন্দ্র = সতীন্দ্র।
- উ + ঊ = ঊ; বহু + উর্ধ্ব = বহূর্ধ্ব।
- ঈ + অ = য্ + অ; নদী + অম্বু = নদ্যম্বু।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।

৪৭০.
'বিদ্যালয়' শব্দের সন্ধি বিচ্ছেদ কোন সূত্রানুসারে হয়?
  1. ক) অ + অ = আ
  2. খ) অ + আ = আ
  3. গ) আ + অ = আ
  4. ঘ) আ + আ = আ
সঠিক উত্তর:
ঘ) আ + আ = আ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) আ + আ = আ
ব্যাখ্যা
• স্বরসন্ধির সাথে স্বরসন্ধির মিলনের নাম স্বরসন্ধি।
- অ-কার কিংবা আ-কারের পর অ-কার কিংবা আ-কার থাকলে উভয় মিলে আ-কার হয়, আ-কার পূর্ববর্তী ব্যঞ্জনের সঙ্গে যুক্ত হয়।  
যেমন:
আ + আ = আ  বিদ্যা+আলায় = বিদ্যালয়।
অ + আ = আ  হিম+আলয় = হিমালয়।
আ + অ = আ  যথা+অর্থ = যথার্থ।
অ + অ = আ  নর+অধম = নরাধম।

উৎস: মাধ্যমিক বাংলা দ্বিতীয় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪৭১.
'সংশয়' এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
  1. সম্‌ + শয়
  2. সং + শয়
  3. সম্‌ + অশয়
  4. সন্‌ + শয়
সঠিক উত্তর:
সম্‌ + শয়
উত্তর
সঠিক উত্তর:
সম্‌ + শয়
ব্যাখ্যা

• 'সংশয়' এর সঠিক শব্দটির সন্ধি বিচ্ছেদ - সম্‌ + শয়।

সন্ধির নিয়ম:
- ম্‌- এর পর অন্তঃস্থ ধ্বনি যথা: য, র, ল, ব, কিংবা শ, ষ, স, হ থাকলে ম্‌- স্থলে অনুস্বার (ং) হয়।
যেমন:
- সম্‌ + রক্ষণ = সংরক্ষণ,
- সম্‌ + লাপ = সংলাপ,
- সম্‌ + শয় = সংশয়,
- সম্‌ + সার = সংসার,
- সম্‌ + বাদ = সংবাদ,
- সম্‌ + যম = সংযম,
- সম্‌ + হার = সংহার,
- স্বয়ম্‌ + বরা = স্বয়ংবরা ইত্যাদি।

উৎস:
১) বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
২) ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৪৭২.
’ব্যঞ্জনসন্ধি’ কয়টি নিয়মে সাধিত হয়?
  1. দুইটি
  2. পাঁচটি
  3. তিনটি
  4. চারটি
সঠিক উত্তর:
তিনটি
উত্তর
সঠিক উত্তর:
তিনটি
ব্যাখ্যা

• ব্যঞ্জনসন্ধি:
স্বরে-ব্যঞ্জনে, ব্যঞ্জনে-স্বরে ও ব্যঞ্জনে-ব্যঞ্জনে যে সন্ধি হয়, তাকে ব্যঞ্জনসন্ধি বলে।

• সাধারণত ব্যঞ্জনসন্ধি তিন নিয়মে হয়:
১. স্বর + ব্যঞ্জন;
২. ব্যঞ্জন + স্বর;
৩. ব্যঞ্জন + ব্যঞ্জন।

• স্বরধ্বনি + ব্যঞ্জনধ্বনি:
স্বরধ্বনির পর ‘ছ’ থাকলে তা দ্বিত্ব হয়, অর্থাৎ ‘ছ’-র বদলে ‘চ্ছ’ হয়।
যেমন:
- পরি + ছদ = পরিচ্ছদ।
- বি + ছেদ = বিচ্ছেদ।
- বি + ছিন্ন = বিচ্ছিন্ন।

• ব্যঞ্জনধ্বনি + স্বরধ্বনি:
- ক/চ/ট/ত/প+স্বর = গ/জ/ড(ড়)/দ/ব।
যেমন:
- দিক্‌ + অন্ত = দিগন্ত;
- সৎ + উপায় = সদুপায়।

[স্বরধ্বনিগুলাে ঘােষবৎ হয়। এখানে ঘােষবৎ স্বরধ্বনির (ক, চ, ট, ত, প) প্রভাবে পূর্ববর্তী অঘােষ ধ্বনি পরিবর্তিত হয়ে ঘােষধ্বনিতে (গ, জ, ড, দ, ব) পরিণত হয়।]

• ব্যঞ্জনধ্বনি + ব্যঞ্জনধ্বনি:
স্বরে-ব্যঞ্জনে, ব্যঞ্জনে-স্বরে ও ব্যঞ্জনে-ব্যঞ্জনে যে সন্ধি হয়, তাকে ব্যঞ্জনসন্ধি বলে। যেমন:
• চলৎ + চিত্র = চলচ্চিত্র;
• বিপদ্ + জনক = বিপজ্জনক;
• বাক্ + দান = বাগ্দান;
• তৎ + মধ্যে = তন্মধ্যে।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১-সংস্করণ)।

৪৭৩.
'উজ্জ্বল' শব্দের শুদ্ধ সন্ধি বিচ্ছেদ কোনটি?
  1. উদ্‌ + জ্বল
  2. উৎ + জ্বল
  3. উত + জ্জ্বল
  4. উৎ + জ্জ্বল
সঠিক উত্তর:
উৎ + জ্বল
উত্তর
সঠিক উত্তর:
উৎ + জ্বল
ব্যাখ্যা
• ব্যঞ্জনে + ব্যঞ্জনে = ব্যঞ্জনসন্ধি:
আগে ৎ বা দ্ এবং পরে চ্ বা ছ্‌ থাকলে ৎ বা দ্‌ স্থানে চ হয়। এবং ৎ বা দ্‌ -এর পরে জ্‌ বা ঝ্‌ থাকলে ত্ দ্‌ স্থানে জ্‌  হয়।

যেমন:
- সৎ + চরিত্র = সচ্চরিত্র,
- চলৎ + চিত্র= চলচ্চিত্র,
- বিপদ্‌ + চিন্তা = বিপচ্চিন্তা,
- তদ্‌ + চিত্র = তচ্চিত্র,
- উৎ + ছিন্ন = উচ্ছিন্ন,
- উৎ + ছেদ = উচ্ছেদ,
- তদ্‌ + ছবি = তচ্ছবি,
- তদ্‌ + ছিদ্র = তচ্ছিদ্র,
- উৎ + জ্বল = উজ্জ্বল,
- যাবৎ + জীবন = যাবজ্জীবন।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৪৭৪.
নিচের কোন সন্ধিবিচ্ছেদটি অশুদ্ধ?
  1. পৎ + হতি = পদ্ধতি
  2. বিপদ+ জাল = বিপজ্জাল
  3. উৎ + হার = উদ্ধার
  4. উৎ + ডীন = উড্ডীন
সঠিক উত্তর:
পৎ + হতি = পদ্ধতি
উত্তর
সঠিক উত্তর:
পৎ + হতি = পদ্ধতি
ব্যাখ্যা
• পৎ + হতি = পদ্ধতি সন্ধিবিচ্ছেদটি অশুদ্ধ।
- এর শুদ্ধ সন্ধিবিচ্ছেদটি হবে পদ্‌ + হতি = পদ্ধতি।

• ত্ ও দ্‌ এর পর হ থাকলে ত্ ও দ্‌ এর স্থলে দ এবং হ এর স্থলে ধ্‌ হয়।
যেমন-
- ত্‌+হ = দ্‌+ধ= দ্ধ; উৎ + হার = উদ্ধার।
- ত্‌+হ = স্+ধ = দ্ধ;  পদ্‌ + হতি = পদ্ধতি।
এরূপ – উদ্ধৃত, উদ্ধত, তদ্ধিত ইত্যাদি।

অন্যদিকে,
- বিপদ+ জাল = বিপজ্জাল সঠিক কারণ- ত্ ও দ্‌-এরপর জ্ ও ঝ থাকলে ত্ ও দ্‌-এর স্থানে জ্ হয়।
- উৎ + ডীন = উড্ডীন সঠিক কারণ- ত্ ও দ্‌-এর পর ড্ থাকলে ত্ ও দ্‌ এর স্থানে ড্ হয়।


উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৮ সংস্করণ)।
৪৭৫.
'সন্ত্রাস' শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
  1. সম্‌ + রাস
  2. সন্ + ত্রাস
  3. সৎ + ত্রাস
  4. সম্ + ত্রাস
সঠিক উত্তর:
সম্ + ত্রাস
উত্তর
সঠিক উত্তর:
সম্ + ত্রাস
ব্যাখ্যা
সন্ধির নিয়ম:
- আগে ম্ এবং পরে চ্ থেকে ম্ পর্যন্ত বর্গীয় ধ্বনির যেকোনোটি থাকলে পূর্বপদের ম্ স্থানে পরবর্তী বর্গীয় ধ্বনির পঞ্চম ধ্বনি হয়।
যেমন:
- কিম্ + চিৎ = কিঞ্চিৎ, 
- সম্ + ত্রাস = সন্ত্রাস,
- কিম্ + তু = কিন্তু, 
- সম্ + ধি = সন্ধি, 
- সম্ + নিবেশ = সন্নিবেশ, 
- সম্ + ন্যাস = সন্ন্যাস, 
- সম্ + প্রীতি = সম্প্রীতি ইত্যাদি।

উৎস: বাংলা ব্যাকরণ ও নির্মিতি, সপ্তম শ্রেণি।
৪৭৬.
'কণ্ঠৌষধি' শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
  1. কণ্ঠ + ঔষধি
  2. কণে + ঔষধি
  3. কণ্ঠ + ওষধি
  4. কণ্ঠা + ওষধি
সঠিক উত্তর:
কণ্ঠ + ওষধি
উত্তর
সঠিক উত্তর:
কণ্ঠ + ওষধি
ব্যাখ্যা

সন্ধির নিয়ম:
- অ-কার কিংবা আ-কারের পর ও-কার কিংবা ঔ-কার থাকলে উভয়ে মিলে ঔ-কার হয়। ঔ-কার পূর্ববর্ণে যুক্ত হয়।

অ+ ও = ঔ:
- বন+ ওষধি = বনৌষধি,
- কণ্ঠ + ওষধি = কণ্ঠৌষধি

অ + ঔ= ঔ:
- পরম + ঔষধ = পরমৌষধ,
- চিত্ত + ঔদার্য = চিত্তৌদার্য।

উৎস: বাংলা ব্যাকরণ, এসএইচসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৪৭৭.
'তন্বী' শব্দে সন্ধি বিচ্ছেদ-
  1. ক) তম্ + বি
  2. খ) তনু + ই
  3. গ) তনু + ঈ
  4. ঘ) তনু + ম্বি
সঠিক উত্তর:
গ) তনু + ঈ
উত্তর
সঠিক উত্তর:
গ) তনু + ঈ
ব্যাখ্যা
 'তন্বী' শব্দে সন্ধি বিচ্ছেদ- 'তনু + ঈ'।

সন্ধির নিয়ম: 
উ-কার কিংবা ঊ-কারের পর উ-কার ও ঊ-কার ভিন্ন অন্য স্বর থাকলে উ বা ঊ-এর স্থানে ব-ফলা হয় এবং লেখার সময় ব-ফলা পূর্ববর্তী বর্ণের সাথে লেখা হয়। যেমন-
তনু + ঈ = তন্বী, 
সু + অল্প = স্বল্প,
সু + আগত = স্বাগত ইত্যাদি।

উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)। 
৪৭৮.
‘নিরাময়’ শব্দের সন্ধি-বিচ্ছেদ-
  1. নিঃ+আময়
  2. নির+ময়
  3. নিরা+ময়
  4. নির+আময়
সঠিক উত্তর:
নিঃ+আময়
উত্তর
সঠিক উত্তর:
নিঃ+আময়
ব্যাখ্যা
• নিরাময় = নিঃ+আময়।

অনুরূপ কিছু সন্ধি বিচ্ছেদ হলো:
- নিরাকার = নিঃ+আকার
- নিরাপদ = নিঃ+আপদ
- নিরাশা = নিঃ+আশা
- নিরীহ = নিঃ+ঈহ

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৪৭৯.
'তন্বী' শব্দটি কোন সন্ধি?
  1. নিপাতনে সিদ্ধ সন্ধি
  2. বিসর্গসন্ধি
  3. ব্যঞ্জনসন্ধি
  4. স্বরসন্ধি
সঠিক উত্তর:
স্বরসন্ধি
উত্তর
সঠিক উত্তর:
স্বরসন্ধি
ব্যাখ্যা
'তন্বী' শব্দটি স্বরসন্ধির উদাহরণ।

সন্ধির নিয়ম:
- উ-কার কিংবা ঊ-কারের পর উ-কার কিংবা ঊ-কার ভিন্ন অন্য স্বর থাকলে উ বা ঊ স্থানে ব-ফলা হয় এবং লেখার সময় ব-ফলা পূর্ববর্তী বর্ণের সাথে লেখা হয়।

যেমন:
- সু + অল্প = স্বল্প
- তনু + ঈ = তন্বী,
- অনু + ইত = অন্বিত,
- সু + আগত = স্বাগত ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
৪৮০.
'অন্তরিত' শব্দের শুদ্ধ সন্ধি বিচ্ছেদ কোনটি?
  1. অন্ত + ইত
  2. অন্তর + রিত
  3. অন্তঃ + ইত
  4. অন্ত + রিত
সঠিক উত্তর:
অন্তঃ + ইত
উত্তর
সঠিক উত্তর:
অন্তঃ + ইত
ব্যাখ্যা
• বিসর্গ সন্ধির নিয়ম:
অন্তঃ, পুনঃ, প্রাতঃ (অন্তর্, পুনর্, প্রাতর্) ইত্যাদির পর স্বরধ্বনি থাকলে সন্ধির ফলে বিসর্গ র হয়ে পরবর্তী স্বরধ্বনির সঙ্গে যুক্ত হয়।
যেমন:
- অন্তঃ + অঙ্গ = অন্তরঙ্গ,
- পুনঃ +  অধিকার = পুনরধিকার,
- প্রাতঃ + আশ = প্রাতরাশ,
- অন্তঃ + আত্মা = অন্তরাত্মা,
- অন্তঃ + ইত = অন্তরিত,
- অন্তঃ + ইন্দ্রিয় = অন্তরিন্দ্রিয়,
- অন্তঃ + ঈক্ষ = অন্তরীক্ষ,
- অন্তঃ + ঈপ = অন্তরীপ,
- পুনঃ+ উত্থান = পুনরুত্থান,
- পুনঃ + উক্তি = পুনরুক্তি।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৪৮১.
নিম্নের কোনটি স্বরসন্ধির উদাহরণ?
  1. ক) শঙ্কা
  2. খ) শুভেচ্ছা
  3. গ) পুনর্মিলন
  4. ঘ) একাদশ
সঠিক উত্তর:
খ) শুভেচ্ছা
উত্তর
সঠিক উত্তর:
খ) শুভেচ্ছা
ব্যাখ্যা
সন্ধি তিন প্রকার:
স্বরসন্ধি
ব্যঞ্জনসন্ধি
বিসর্গসন্ধি

১. স্বরসন্ধি স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনির মিলনকে স্বরসন্ধি বলে।
শুভ+ইচ্ছা = শুভেচ্ছা - স্বরসন্ধির উদাহরণ। 
সূত্র-: অ/আ+ই/ঈ = এ।  

অন্যদিকে, 
শম্+কা = শঙ্কা = ব্যঞ্জনসন্ধি
এক+দশ = একাদশ = নিপাতনে সিদ্ধ ব্যঞ্জনসন্ধি
পুনঃ+মিলন = পুনর্মিলন = বিসর্গ সন্ধি 

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)।
৪৮২.
‘দুর্যোগ’ শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
  1. দুর্ + যোগ
  2. দুঃ + র্যোগ
  3. দুরঃ + যোগ
  4. দুঃ + যোগ
সঠিক উত্তর:
দুঃ + যোগ
উত্তর
সঠিক উত্তর:
দুঃ + যোগ
ব্যাখ্যা
• নিয়ম:
অ ও আ ভিন্ন অন্য অন্য স্বরের পরে বিসর্গ থাকলে, এবং তার সঙ্গে অ আ বর্গীয় ঘোষ অল্পপ্রান ও ঘোষ মহাপ্রান নাসিল্যধ্বনি কিংবা য, র, ল, ব, হ-এর সন্ধি হলে বিসর্গ স্থানে র-হয়। 
যেমন: 
- দুঃ + যােগ = দুর্যোগ।
- নিঃ + আকার = নিরাকার।
- আশীঃ + বাদ = আর্শীবাদ ইত্যাদি। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি  (২০১৯ সংস্করণ)।
৪৮৩.
'পবিত্র' শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
  1. পো + বিত্র
  2. পো + ইত্র
  3. পৈ + ইত্র
  4. পৌ + ইত্র
সঠিক উত্তর:
পো + ইত্র
উত্তর
সঠিক উত্তর:
পো + ইত্র
ব্যাখ্যা

সন্ধির নিয়ম:
• এ, ঐ, ও, ঔ-কারের পর এ, ঐ স্থানে যথাক্রমে অয়, আয় এবং ও, ঔ স্থানে যথাক্রমে অব্ ও আব্ হয়।

যেমন:
- নে + অন = নয়ন,
- শে + অন = শয়ন,
- নৈ + অক = নায়ক,
- গৈ + অক = গায়ক,
- পো + অন = পবন,
- পো + ইত্র = পবিত্র
 
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।

৪৮৪.
‘ন্যূন’ শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
  1. ক) ন্যু + ন
  2. খ) ন + উন
  3. গ) নি +উন
  4. ঘ) ন + ঊন
সঠিক উত্তর:
গ) নি +উন
উত্তর
সঠিক উত্তর:
গ) নি +উন
ব্যাখ্যা

‘ন্যূন’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ নি + উন।
শব্দটি স্বরসন্ধির উদাহরণ।
সম্ভবক্ষেত্রে ঈ এর পর অন্য স্বরধ্বনি থাকলে মাঝখানে য় (লেখায় য ফলা) এসে যায় এবং আগের ই ঈ লোপ পায়।
ই + উ = য়ু : নি + উন= ন্যূন

উৎস: প্রমিত বাংলা ব্যবহারিক ব্যাকরণ, বাংলা একাডেমি।

৪৮৫.
সন্ধি-বিচ্ছেদ করুন: যাচ্ছেতাই।
  1. যাচ্ছা + তাই
  2. যাচ্ছে + তাই
  3. যা + ইচ্ছা + তাই
  4. যা + ইচ্ছে + তাই
সঠিক উত্তর:
যা + ইচ্ছা + তাই
উত্তর
সঠিক উত্তর:
যা + ইচ্ছা + তাই
ব্যাখ্যা
• বাংলা সন্ধি দুই রকমের। যথা:
১. স্বরসন্ধি ও
২. ব্যঞ্জনসন্ধি।

স্বরসন্ধি:
স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনি মিলে যে সন্ধি হয় তাকে স্বরসন্ধি বলে।

১. সন্ধিতে দুটি সন্নিহিত স্বরের একটির লোপ হয়। যেমন -
ক) অ + এ = এ (অ লোপ): শত + এক = শতেক।
খ) আ + আ = আ (একটি আ লোপ): শাঁখা + আরি = শাঁখারি। 
গ) আ + উ = উ (আ লোপ): মিথ্যা + উক = মিথ্যুক।
ঘ) ই + এ = ই (এ লোপ): কুড়ি+ এক = কুড়িক।
- আশি + এর = আশির (এ লোপ)।

২. কোনো কোনো স্থলে পাশাপাশি দুটি স্বরের শেষেরটি লোপ পায়।
যেমন -
যা + ইচ্ছা + তাই = যাচ্ছেতাই
- এখানে (আ+ই) এর মধ্যে ই লোপ পেয়েছে।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
৪৮৬.
কোন সন্ধিটি নিপাতনে সিদ্ধ?
  1. ক) ইতি + আদি = ইত্যাদি
  2. খ) উৎ + ছেদ = উচ্ছেদ
  3. গ) গাে + পদ = গােষ্পদ
  4. ঘ) সম + সার = সংসার
সঠিক উত্তর:
গ) গাে + পদ = গােষ্পদ
উত্তর
সঠিক উত্তর:
গ) গাে + পদ = গােষ্পদ
ব্যাখ্যা

কতগুলাে সন্ধি কোনাে নিয়মে সাধিত হয় না এমন সন্ধিকে নিপাতনে সিদ্ধ সন্ধি বলে। যেমন:
-পর্ + পর = পরস্পর,
-আ + চর্য = আশ্চর্য,
-গাে + পদ = গােষ্পদ,
-বন্ + পতি = বনস্পতি,
-ষট্ + দশ = ষােড়শ,
-বৃহৎ + পতি = বৃহস্পতি,
-মনস্ + ঈষা = মনীষা,
-এক + দশ = একাদশ।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।

৪৮৭.
নিচের কোন সন্ধি বিচ্ছেদটি সঠিক নয়?
  1. দুঃ + কর = দুষ্কর
  2. গোঃ + পদ = গোষ্পদ
  3. নিঃ + কর = নিষ্কর
  4. ভাঃ + কর = ভাস্কর
সঠিক উত্তর:
গোঃ + পদ = গোষ্পদ
উত্তর
সঠিক উত্তর:
গোঃ + পদ = গোষ্পদ
ব্যাখ্যা
• অশুদ্ধ সন্ধি বিচ্ছেদ: গোঃ + পদ = গোষ্পদ।
- সঠিক সন্ধি বিচ্ছেদ: গো + পদ = গোষ্পদ।
- এটি নিপাতনে সিদ্ধ ব্যঞ্জনসন্ধির উদাহরণ।

• কয়েকটি নিপাতনে সিদ্ধ ব্যঞ্জনসন্ধি:
- বন্‌ + পতি = বনস্পতি,
- আ + চর্য = আশ্চর্য,
- গো + পদ = গোষ্পদ,
- পর্‌ + পর = পরস্পর,
- ষট্ + দশ = ষোড়শ,
- এক্‌ + দশ = একাদশ,
- পতৎ + অঞ্জলি = পতঞ্জলি ইত্যাদি।

অন্যদিকে,
- 'দুষ্কর' শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ = দুঃ + কর।
- 'নিষ্কর' শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ = নিঃ + কর।
- 'ভাস্কর' শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ = ভাঃ + কর।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি  (২০১৯ সংস্করণ)।
৪৮৮.
ব্যঞ্জনে ব্যঞ্জনে যে সন্ধি হয় -
  1. ক) স্বরসন্ধি
  2. খ) ব্যঞ্জনসন্ধি
  3. গ) বিসর্গ সন্ধি
  4. ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর:
খ) ব্যঞ্জনসন্ধি
উত্তর
সঠিক উত্তর:
খ) ব্যঞ্জনসন্ধি
ব্যাখ্যা
পাশাপাশি ধ্বনির মিলন কে সন্ধি বলে ।
সন্ধি তিন প্রকার । যথা -
- স্বরসন্ধি
- ব্যঞ্জনসন্ধি
- বিসর্গসর্গন্ধি

স্বরসন্ধি 
স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনির মিলন কে স্বরসন্ধি বলে ।
যেমন -
অ / আ + অ / আ = আ ; যেমন - আশা + অতীত = আশাতীত
ই / ঈ+ ই / ঈ = ঈ । যেমন - পরি + ঈক্ষা = পরীক্ষা

ব্যঞ্জনসন্ধি 
স্বরে - ব্যঞ্জনে , ব্যঞ্জনে - স্বরে ও ব্যঞ্জনে - ব্যঞ্জনে যে সন্ধি হয়, তাকে ব্যঞ্জনসন্ধি বলে ।
স্বর - ব্যঞ্জন : পরি + চ্ছেদ = পরিচ্ছেদ
ব্যঞ্জন - স্বর : দিক্ + অন্ত = দিগন্ত
ব্যঞ্জন - ব্যঞ্জন : চলৎ + চিত্র = চলচ্চিত্র

উৎস : বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি- নবম - দশম শ্রেণি ( ২০২২ সংস্করণ)
৪৮৯.
পুরস্কার- শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি?
  1. ক) পুরঃ + কার
  2. খ) পুরস + কার
  3. গ) পুর্‌ + কার
  4. ঘ) পুর + কার
সঠিক উত্তর:
ক) পুরঃ + কার
উত্তর
সঠিক উত্তর:
ক) পুরঃ + কার
ব্যাখ্যা

বিসর্গযুক্ত অ কিংবা আ ধ্বনির পরে ক্‌, খ্‌, প্‌, ফ্‌ এর যেকোন একটি থাকলে অ-কার কিংবা আ-কারের পরস্থিত বিসর্গের স্থানে স্‌ হয়। কিন্ত অ-আ ভিন্ন স্বরের পরস্থিত বিসর্গের স্থানে ষ্‌ হয়।
যেমনঃ
- পুরঃ + কার = পুরস্কার,
- তিরঃ + কার = তিরস্কার,
- নমঃ + কার = নমস্কার,
- পরিঃ + কার = পরিষ্কার,
- বাচঃ + পতি = বাচস্পতি।

উৎসঃ ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ৷

৪৯০.
'স্বাধীন' এর সন্ধি বিচ্ছেদ –
  1. স্ব + অধীন
  2. স্বা + অধীন
  3. স্বা+ ধীন
  4. স্ব + ধীন
সঠিক উত্তর:
স্ব + অধীন
উত্তর
সঠিক উত্তর:
স্ব + অধীন
ব্যাখ্যা

• স্বরসন্ধির নিয়ম:
উ-কার কিংবা ঊ-কারের পর উ-কার কিংবা ঊ-কার ভিন্ন অন্য স্বর থাকলে উ বা ঊ স্থানে ব-ফলা হয় এবং লেখার সময় ব-ফলা পূর্ববর্তী বর্ণের সাথে লেখা হয়।
যেমন:
- অনু + এষণ = অন্বেষণ,
- তনু + ঈ = তন্বী,
- অনু + ইত = অন্বিত,
- স্ব + অধীন = স্বাধীন,
- স্ব+ ইচ্ছা = স্বেচ্ছা,
- সু + আগত = স্বাগত ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।

৪৯১.
'প্রত্যেক' শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি
  1. প্র+এক
  2. প্রতা+এক
  3. প্রতি+এক
  4. প্রতি+ক
সঠিক উত্তর:
প্রতি+এক
উত্তর
সঠিক উত্তর:
প্রতি+এক
ব্যাখ্যা
• সন্ধি:
- পাশাপাশি ধ্বনির মিলনকে সন্ধি বলে।
- বাংলা ভাষায় উপসর্গ, প্রত্যয় ও সমাস প্রক্রিয়ায় শব্দগঠনের ক্ষেত্রে সন্ধির সূত্র কাজে লাগে ।

• সন্ধি তিন প্রকার: স্বরসন্ধি, ব্যঞ্জনসন্ধি ও বিসর্গসন্ধি ৷

• স্বরসন্ধি:
স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনির মিলনকে স্বরসন্ধি বলে।
যেমন-
শুভ+ইচ্ছা = শুভেচ্ছা।
সূর্য+উদয় = সূর্যোদয়।
মহা+ঋষি = মহর্ষি।
শীত+ঋত = শীতার্ত।
জন+এক = জনৈক।
বন+ওষধি = বনৌষধি।
প্রতি+এক = প্ৰত্যেক।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি ( ২০২১ সংস্করণ)।
৪৯২.
কোনটি নিপাতনে সিদ্ধ সন্ধির উদাহরণ?
  1. প্রেষণ
  2. কটূক্তি
  3. মহেন্দ্র
  4. আশাতীত
সঠিক উত্তর:
প্রেষণ
উত্তর
সঠিক উত্তর:
প্রেষণ
ব্যাখ্যা
• নিপাতনে সিদ্ধ সন্ধি:
সন্ধির প্রচলিত নিয়ম না মেনে যে সন্ধি হয় তাকে নিপাতনে সিদ্ধ সন্ধি বলে।

কয়েকটি নিপাতনে সিদ্ধ সন্ধির উদাহরণ হলো:
- গো + ইন্দ্র = গবেন্দ্র,
- গো + অক্ষ = গবাক্ষ,
- প্র + এষণ = প্রেষণ,
- কুল + অটা = কুলটা,
- পর + পর = পরস্পর অন্যান্য।

অন্যদিকে,
স্বরসন্ধি যোগে গঠিত শব্দ গলো:
- কটু + উক্তি = কটূক্তি;
- মহা + ইন্দ্র = মহেন্দ্র;
- আশা + অতীত = আশাতীত।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ) এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৪৯৩.
নিচের কোন সন্ধিবিচ্ছেদটি সঠিক?
  1. লে + অন = লবণ
  2. শে + অন = শয়ন
  3. ভো + উক = ভাবুক
  4. গোঃ + এষণা = গবেষণা
সঠিক উত্তর:
শে + অন = শয়ন
উত্তর
সঠিক উত্তর:
শে + অন = শয়ন
ব্যাখ্যা
• শে + অন = শয়ন সন্ধিবিচ্ছেদটি সঠিক।

সূত্র:
• এ, ঐ, ও, ঔ-কারের পর এ, ঐ স্থানে যথাক্রমে অয়, আয় এবং ও, ঔ স্থানে যথাক্রমে অব্ ও আব্ হয়।
যেমন-
- নে + অন = নয়ন,
- শে + অন = শয়ন,
- নৈ + অক = নায়ক,
- গৈ + অক = গায়ক,
- পো + অন = পবন,
- লো + অন = লবণ,
- গো + আদি = গবাদি,
- ভৌ + উক = ভাবুক
- গো + এষণা = গবেষণা,
- পো + ইত্র = পবিত্র।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ- ৯ম ও ১০ম শ্রেণি (২০১৮ সংস্করণ)।
৪৯৪.
'অত্যুক্তি' শব্দটির সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
  1. অতি + উক্তি
  2. অতি + ঊক্তি
  3. অতি + উক্ত
  4. অত্যন্ত + উক্তি
সঠিক উত্তর:
অতি + উক্তি
উত্তর
সঠিক উত্তর:
অতি + উক্তি
ব্যাখ্যা
• ই-কার বা ঈ-কারের পর ই বা ঈ ভিন্ন অন্য কোনো স্বর থাকলে ই বা ঈ স্থানে 'য' বা য-ফলা হয়, য-ফলা পূর্ববর্তী ব্যঞ্জনের সাথে লেখা হয়।

যেমন: 
- ইতি + অন্ত = অত্যন্ত ,
- ইতি + আদি = ইত্যাদি,
- অতি + উক্তি = অত্যুক্তি,
- যদি + অপি = যদ্যপি,
- প্রতি + ঊষ = প্রত্যূষ ইত্যাদি। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি  (২০১৯ সংস্করণ)।
৪৯৫.
শুদ্ধ সন্ধি-বিচ্ছেদ কোনটি?
  1. গৃহ + উর্ধ্ব = গৃহোর্ধ্ব
  2. পো + অক = পাবক
  3. ভৌ + উক = ভাবুক
  4. শুদ্ধো + ওদন = শুদ্ধোদন
সঠিক উত্তর:
ভৌ + উক = ভাবুক
উত্তর
সঠিক উত্তর:
ভৌ + উক = ভাবুক
ব্যাখ্যা
• শুদ্ধ সন্ধি-বিচ্ছেদ - ভৌ + উক = ভাবুক।

• নিয়ম: এ, ঐ, ও, ঔ-কারের পর এ, ঐ স্থানে যথাক্রমে অয়, আয় এবং ও, ঔ স্থানে যথাক্রমে অব্ ও আব্ হয়।
যেমন-
- নে + অন = নয়ন।
- শে+ অন = শয়ন।
- নৈ + অক = নায়ক।
- গৈ + অক = গায়ক।
- পো + অন = পবন।
- লো + অন = লবণ।
- পৌ + অক = পাবক।
- গো + আদি = গবাদি।
- নৌ + ইক = নাবিক।
- ভৌ + উক = ভাবুক।

• নিয়ম: কতগুলো সন্ধি কোনো নিয়ম অনুসারে হয় না, এগুলোকে নিপাতনে সিদ্ধ বলে।
যথা:
- কুল + অটা = কুলটা (কুলাটা নয়),
- গো + অক্ষ = গবাক্ষ (গবক্ষ নয়),
- প্র + উঢ় = প্রৌঢ় (প্রোঢ় নয়),
- শুদ্ধ + ওদন = শুদ্ধোদন।
 
• নিয়ম: অ-কার কিংবা আ-কারের পর উ-কার কিংবা ঊ-কার থাকলে উভয়ে মিলে ও-কার হয়; ও-কার পূর্বব
ব্যঞ্জনে যুক্ত হয়।
যেমন-
- সূর্য + উদয় = সূর্যোদয়।
- যথা + উচিত = যথোচিত।
- গৃহ + ঊর্ধ্ব = গৃহোর্ধ্ব।
 
এরূপ- নীলোৎপল, চলোর্মি, মহোৎসব, নবোঢ়া, ফলোদয়, যথোপযুক্ত, হিতোপদেশ, পরোপকার ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
৪৯৬.
কোনটি অশুদ্ধ সন্ধিবিচ্ছেদ?
  1. আর + না = আন্না
  2. চার + টি = চাট্টি
  3. উদ্‌ + চারণ = উচ্চারণ
  4. ছোট + দা = ছোড়দা
সঠিক উত্তর:
উদ্‌ + চারণ = উচ্চারণ
উত্তর
সঠিক উত্তর:
উদ্‌ + চারণ = উচ্চারণ
ব্যাখ্যা
• অশুদ্ধ সন্ধিবিচ্ছেদ - উদ্‌ + চারণ = উচ্চারণ। এর শুদ্ধরূপ - উৎ + চারণ = উচ্চারণ। 

ব্যঞ্জনসন্ধি:

- স্বরধ্বনির সঙ্গে ব্যঞ্জনধ্বনি কিংবা ব্যঞ্জনধ্বনির সঙ্গে ব্যঞ্জনধ্বনি মিলিত হয়ে যে সন্ধি হয়, তাকে ব্যঞ্জনসন্ধি বলে।

যেমন:
- নাতি + বৌ = নাতবৌ,
- চার + টি = চাট্টি
- কাঁচা + কলা = কাঁচকলা, 
- ছোট + দা = ছোড়দা
- আর + না = আন্না ইত্যাদি।

উৎস: বাংলা ব্যাকরণ ও নির্মিতি, অষ্টম শ্রেণি।
৪৯৭.
শুদ্ধ সন্ধি বিচ্ছেদ কোনটি?
  1. জন + ঐক = জনৈক
  2. সর্ব + এব = সর্বৈব
  3. সদা + ঐব = সদৈব
  4. হিত + এষি = হিতৈষী
সঠিক উত্তর:
সর্ব + এব = সর্বৈব
উত্তর
সঠিক উত্তর:
সর্ব + এব = সর্বৈব
ব্যাখ্যা
• শুদ্ধ সন্ধি বিচ্ছেদ- সর্ব + এব = সর্বৈব।

---------------
• স্বরসন্ধি:
প্রথম পদের শেষের অ-ধ্বনি বা আ-ধ্বনির সঙ্গে দ্বিতীয় পদের প্রথম এ-ধ্বনি বা ঐ-ধ্বনির যোগে ঐ-ধ্বনি হয়। বানানে তা ঐ-কারের রূপ নিয়ে আগের বর্ণে যুক্ত হয়।
যেমন:
- জন + এক = জনৈক,
- হিত + এষী = হিতৈষী,
- সর্ব + এব = সর্বৈব,
- মত + ঐক্য = মতৈক্য,
- ভাব + ঐশ্বর্য = ভাবৈশ্বর্য,
- সদা + এব = সদৈব,
- হিত + এষণা = হিতৈষণা ইত্যাদি।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৪৯৮.
'তরুচ্ছায়া' শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
  1. তরূ + ছাড়া
  2. তরুঃ + ছায়া
  3. তরু + চ্ছায়া
  4. তরু + ছায়া
সঠিক উত্তর:
তরু + ছায়া
উত্তর
সঠিক উত্তর:
তরু + ছায়া
ব্যাখ্যা
স্বরধ্বনি + ব্যঞ্জনধ্বনির সন্ধি:

যেমন:
→ অ + ছ = চ্ছ, প্র + ছদ = প্রচ্ছদ, 
→ আ + ছ =চ্ছ, কথা + ছলে = কথাচ্ছলে, 
→ ই + ছ = চ্ছ, পরি + ছদ = পরিচ্ছদ, 
→ উ + ছ = চ্ছ, তরু + ছায়া = তরুচ্ছায়া ইত্যাদি।

উৎস: বাংলা ব্যাকরণ ও নির্মিতি, অষ্টম শ্রেণি।
৪৯৯.
সন্ধির কাজ কী?
  1. বাক্য সংকোচন
  2. পদের পরিবর্তন
  3. অর্থের পরিবর্তন
  4. ধ্বনি পরিবর্তন
সঠিক উত্তর:
ধ্বনি পরিবর্তন
উত্তর
সঠিক উত্তর:
ধ্বনি পরিবর্তন
ব্যাখ্যা
• বৈয়াকরণ নানাভাবে সন্ধির সংজ্ঞার্থ দিয়েছেন।
যেমন :
- 'বর্ণদ্বয়ের মিলনকে সন্ধি বলে।'
- 'একাধিক ধ্বনির মিলন, লোপ বা পরিবর্তনের নাম সন্ধি।'
- 'পরস্পর অত্যন্ত সন্নিহিত দুই বর্ণের মিলনকে সন্ধি বলে।'
- 'একান্ত সন্নিহিত বা অব্যবহিত দুটি ধ্বনির মিলনের নাম সন্ধি।'
- 'দ্রুত উচ্চারণের ফলে পরস্পর সন্নিহিত ধ্বনির পরিবর্তন হয়। এতে দুটি ধ্বনির মিলন, পরিবর্তন কিংবা লোপ হতে পারে। এরূপ মিলন বা লোপ বা পরিবর্তনকে সন্ধি বলে।'

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৫০০.
‘অন্বেষণ’ শব্দের সন্ধি বিচ্ছেদ হচ্ছে -
  1. অনু + এষণ
  2. অনুঃ + এষণ
  3. অনু + এষন
  4. অনু + এষণা
সঠিক উত্তর:
অনু + এষণ
উত্তর
সঠিক উত্তর:
অনু + এষণ
ব্যাখ্যা
• 'অন্বেষণ' শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ = 'অনু + এষণ'।
- এটি স্বরসন্ধির উদাহরণ। 

• সন্ধির নিয়ম: 
উ-কার কিংবা ঊ-কারের পর উ-কার কিংবা ঊ-কার ভিন্ন অন্য স্বর থাকলে উ বা ঊ স্থানে ব-ফলা হয় এবং লেখার সময় ব-ফলা পূর্ববর্তী বর্ণের সাথে লেখা হয়।
যেমন-
( উ + এ = ব + এ); অনু + এষণ = অন্বেষণ,
- সু + অল্প = স্বল্প,
- তনু + ঈ = তন্বী,
- অনু + ইত = অন্বিত,
- সু + আগত = স্বাগত ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি  (২০১৯ সংস্করণ)।