বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

সন্ধি

মোট প্রশ্ন২,০৭৪এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

সন্ধি

PrepBank · পাতা ১৬ / ২১ · ১,৫০১১,৬০০ / ২,০৭৪

১,৫০১.
স্বরধ্বনি + ব্যঞ্জনধ্বনি = ব্যঞ্জনসন্ধি — কোনটি?
  1. বিচ্ছেদ
  2. দিগন্ত
  3. উচ্ছেদ
  4. বিপচ্ছায়া
সঠিক উত্তর:
বিচ্ছেদ
উত্তর
সঠিক উত্তর:
বিচ্ছেদ
ব্যাখ্যা

যে দুইটি ধ্বনির মিলনে সন্ধি হবে, তাদের একটিও যদি ব্যঞ্জনধ্বনি হয়, তাহলেই সেই সন্ধিকে ব্যঞ্জনসন্ধি বলা হয়।
ব্যঞ্জনসন্ধি ৩ ভাবে হতে পারে-
- স্বরধ্বনি + ব্যঞ্জনধ্বনি।
- ব্যঞ্জনধ্বনি + স্বরধ্বনি
- ব্যঞ্জনধ্বনি + ব্যঞ্জনধ্বনি

স্বরধ্বনি + ব্যঞ্জনধ্বনিঃ
স্বরধ্বনির পর ‘ছ’ থাকলে তা দ্বিত্ব হয়, অর্থাৎ ‘ছ’-র বদলে ‘চ্ছ’ হয়। যেমন-
ই+ছ = চ্ছ -
পরি+ছদ = পরিচ্ছদ।
বি+ছেদ= বিচ্ছেদ।
বি+ছিন্ন = বিচ্ছিন্ন।

উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ (নবম - দশম শ্রেণী)

১,৫০২.
প্রকৃত বাংলা ব্যঞ্জন সন্ধি ধ্বনি পরিবর্তনের কোন নিয়মে হয়?
  1. ক) বিষমীভবন
  2. খ) অসমীকরণ
  3. গ) সমীভবন
  4. ঘ) অপিনিহিতি
সঠিক উত্তর:
গ) সমীভবন
উত্তর
সঠিক উত্তর:
গ) সমীভবন
ব্যাখ্যা
প্রকৃত বাংলা ব্যঞ্জন সন্ধি সমীভবন (Assimilation) - এর নিয়মেই হয়ে থাকে। আর তা—ও মূলত কথ্যরীতিতে সীমাবদ্ধ।
যেমন : এক + এক = একেক, বদ্ + জাত = বজ্জাত

উৎস : নবম—দশম শ্রেণির নতুন ব্যাকরণ বই, বাংলা একাডেমির ব্যাকরণ ও হায়াৎ মামুদের ভাষা—শিক্ষা।
১,৫০৩.
নিচের কোন সন্ধি বিচ্ছেদটি সঠিক?
  1. তদ্ + কাল = তৎকাল
  2. তদ + মধ্যে = তন্মধ্যে
  3. মৃন্ + ময় = মৃন্ময়
  4. ক্ষুদ্‌ + পিপাসা = ক্ষুৎপিপাসা
সঠিক উত্তর:
তদ্ + কাল = তৎকাল
উত্তর
সঠিক উত্তর:
তদ্ + কাল = তৎকাল
ব্যাখ্যা
• ব্যঞ্জন সন্ধির নিয়মানুসারে,
- দ্ ও ধ্‌ এর পরে ক, চ, ট, ত, প, খ, ছ, ঠ, থ, ফ থাকলে দ্ ও ধ্‌ স্থলে অঘোষ অল্পপ্রাণ ধ্বনি হয়।
যেমন -
দ্‌ > ত্; তদ্‌ + কাল = তৎকাল
ধ্‌ > ত্; ক্ষুধ্‌ + পিপাসা = ক্ষুৎপিপাসা।

- ঙ, ঞ, ণ, ন, ম পরে থাকলে পূর্ববর্তী অঘোষ অল্পপ্রাণ স্পর্শধ্বনি সেই বর্গীয় ঘোষ স্পর্শধ্বনি কিংবা নাসিক্যধ্বনি হয়।
যথা -
ক্ + ন = গঙ + নণ; দিক্ + নির্ণয় = দিগ্‌নির্ণয় বা দিঙ্নি‌র্ণয়।
ত্ + ম = দ / ন + ম; তৎ + মধ্যে = তদ্‌মধ্যে বা তন্মধ্যে।

লক্ষণীয়: এরূপ ক্ষেত্রে সাধারণত নাসিক্য ব্যঞ্জনই বেশি প্রচলিত।
যেমন -
তৎ + ময় = তন্ময়,
মৃৎ + ময় = মৃন্ময়,
জগৎ + নাথ = জগন্নাথ ইত্যাদি। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
১,৫০৪.
কোনটি নিপাতনে সিদ্ধ স্বরসন্ধির উদাহরণ?
  1. একাদশ
  2. বনস্পতি
  3. বৃহস্পতি
  4. স্বৈর
সঠিক উত্তর:
স্বৈর
উত্তর
সঠিক উত্তর:
স্বৈর
ব্যাখ্যা
• নিপাতনে সিদ্ধ স্বরসন্ধির উদাহরণ - স্বৈর

স্বরসন্ধি:
স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনির মিলনকে স্বরসন্ধি বলে।

নিপাতনে সিদ্ধ সন্ধি: 
কতগুলো সন্ধি কোন নিয়ম অনুসারে হয় না, এগুলোকে নিপাতনে সিদ্ধ সন্ধি বলে।

কয়েকটি নিপাতনে সিদ্ধ স্বরসন্ধির উদাহরণ:
- অন্য + অন্য = অন্যান্য,
- কুল + অটা = কুলটা,
- গো + অক্ষ = গবাক্ষ,
- প্র + ঊঢ় = প্রৌঢ়,
- মার্ত + অণ্ড = মার্তণ্ড,
- স্ব + ঈর = স্বৈর,
- গো + ইন্দ্ৰ = গবেন্দ্র,
- গো + ঈশ্বর = গবেশ্বর,
- অক্ষ + ঊহিণী = অক্ষৌহিণী,
- রক্ত + ওষ্ঠ = রক্তোষ্ঠ,
- সীমন + অত = সীমন্ত,
- শার + অঙ্গ = শারঙ্গ,
- শুদ্ধ + ওদন = শুদ্ধোদন।

অন্যদিকে,
বাকিগুলো নিপাতনে সিদ্ধ ব্যঞ্জনসন্ধির উদাহরণ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ) ও বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১,৫০৫.
জাতি + অভিমান =
  1. ক) জাত্যভিমান
  2. খ) জাতাভিমান
  3. গ) জাতিভিমান
  4. ঘ) জাতভিমান
সঠিক উত্তর:
ক) জাত্যভিমান
উত্তর
সঠিক উত্তর:
ক) জাত্যভিমান
ব্যাখ্যা
জাতি + অভিমান = জাত্যভিমান।
এর অর্থঃ বংশগরিমা; উচ্চ বংশে জন্মের অহংকার; কুলগর্ব।

সোর্সঃ বাংলা একাডেমি অভিধান।
১,৫০৬.
'সতীশ' এর সঠিক সন্ধি বিচ্ছেদ -
  1. সতি + ঈশ
  2. সতি + ইশ
  3. সতী + ঈশ
  4. সতীশ + অ
সঠিক উত্তর:
সতী + ঈশ
উত্তর
সঠিক উত্তর:
সতী + ঈশ
ব্যাখ্যা
• 'সতীশ' এর সন্ধি বিচ্ছেদ: সতী + ঈশ।

'সতীশ' এর সন্ধি বিচ্ছেদ এর নিয়ম: 
ই-কার কিংবা ঈ-কারের পর ই-কার কিংবা ঈ-কার থাকলে উভয়ে মিলে দীর্ঘ ঈ-কার হয়।
দীর্ঘ ঈ-কার পূর্ববর্তী ব্যঞ্জনের সাথে যুক্ত হয়।
যেমন-
- রবি + ইন্দ্র = রবীন্দ্র,
- অতি + ইত = অতীত,
- পরি + ঈক্ষা = পরীক্ষা,
- সতী + ইন্দ্র = সতীন্দ্র।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)। 
১,৫০৭.
'ষোড়শ' এর সন্ধিবিচ্ছেদ কী?
  1. ষোঃ + অশ
  2. ষট্‌ + দশ
  3. ষট্‌ + অশ
  4. ষট + অশ
সঠিক উত্তর:
ষট্‌ + দশ
উত্তর
সঠিক উত্তর:
ষট্‌ + দশ
ব্যাখ্যা
• কতগুলো ব্যঞ্জন সন্ধি নিপাতনে সিদ্ধ হয়:
- আ+ চর্য = আশ্চর্য,
- গো + পদ = গোষ্পদ,
- বন্ + পতি = বনস্পতি
- বৃহৎ + পতি = বৃহস্পতি,
- তৎ + কর = তস্কর,
- পর্ + পর = পরস্পর,
- মনস্ + ঈষা = মনীষা,
- ষট্ + দশ = ষোড়শ,
- এক্ + দশ = একাদশ,
- পতৎ + অঞ্জলি = পতঞ্জলি ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৮ সংস্করণ)।
১,৫০৮.
সন্ধি শব্দের অর্থ কী?
  1. সম্পাদন
  2. সন্নিহিত
  3. মিলন
  4. সংযোজন
সঠিক উত্তর:
মিলন
উত্তর
সঠিক উত্তর:
মিলন
ব্যাখ্যা
• সন্ধি:
সন্ধি শব্দের অর্থ 'মিলন'। সন্নিহিত দুটি ধ্বনির মিলনকে সন্ধি বলে।
সন্ধির প্রধান উদ্দেশ্য স্বাভাবিক উচ্চারণের সহজ প্রবণতা এবং ধ্বনিগত মাধুর্য সম্পাদন। তবে সন্ধির প্রধান সুবিধা হলো উচ্চারণের সুবিধা।

সন্ধি তিন প্রকার:
যথা:
- স্বরসন্ধি,
- ব্যঞ্জনসন্ধি ও
- বিসর্গসন্ধি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ) এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১,৫০৯.
উ/ঊ এরপরে উ/ঊ ছাড়া অন্য কোন স্বরধ্বনি থাকলে উ/ঊ-র জায়গায় ব (ব-ফলা, ব) হয় এবং তা ই/ঈ-র আগের ব্যঞ্জনের সঙ্গে যুক্ত হয় - এই নিয়ম নিচের কোন সন্ধিবিচ্ছেদে প্রয়োগ হয়নি?
  1. সু+অল্প = স্বল্প
  2. ভূ+ঊর্ধ্ব = ভূর্ধ্ব
  3. অনু+অয় = অন্বয়
  4. মনু+অন্তর = মন্বন্তর
সঠিক উত্তর:
ভূ+ঊর্ধ্ব = ভূর্ধ্ব
উত্তর
সঠিক উত্তর:
ভূ+ঊর্ধ্ব = ভূর্ধ্ব
ব্যাখ্যা

ভূ+ঊর্ধ্ব = ভূর্ধ্ব। প্রশ্নের নিয়ম মেনে হয়নি। (উ/ঊ এরপরে উ/ঊ থাকলে উভয়ে মিলে ঊ হয় এবং তা উ/ঊ-র আগের ব্যঞ্জনের সঙ্গে যুক্ত হয়।

উ/ঊ এরপরে উ/ঊ ছাড়া অন্য কোন স্বরধ্বনি থাকলে উ/ঊ-র জায়গায় ব (ব-ফলা, ব) হয় এবং তা ই/ঈ-র আগের ব্যঞ্জনের সঙ্গে যুক্ত হয়।
উ+অ = ব-ফলা+অঃ
সু+অল্প = স্বল্প
অনু+অয় = অন্বয়
মনু+অন্তর = মন্বন্তর

উ+আ = ব-ফলা+আঃ
সু+আগত = স্বাগত।

উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।

১,৫১০.
'কথামৃত' সন্ধিতে কোন নিয়ম প্রয়োগ হয়েছে?
  1. আ + আ
  2. আ + অ
  3. অ + আ
  4. অ + অ
সঠিক উত্তর:
আ + অ
উত্তর
সঠিক উত্তর:
আ + অ
ব্যাখ্যা
স্বরসন্ধি:
- স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনির মিলনে যে সন্ধি হয়, তাকে স্বরসন্ধি বলে।

অ, আ ধ্বনির সন্ধি:
অ + অ = আ; নব + অন্ন = নবান্ন,
অ + আ = আ; জল + আশয় = জলাশয়,  
আ + অ = আ; কথা + অমৃত = কথামৃত
আ + আ = আ; বিদ্যা + আলয় = বিদ্যালয় ইত্যাদি।

উৎস: বাংলা ব্যাকরণ ও নির্মিতি, অষ্টম শ্রেণি।
১,৫১১.
'গবাক্ষ' কোন সন্ধির উদাহরণ?
  1. বিসর্গ সন্ধি
  2. ব্যঞ্জনসন্ধি
  3. স্বরসন্ধি
  4. নিপাতনে সিদ্ধ সন্ধি
সঠিক উত্তর:
নিপাতনে সিদ্ধ সন্ধি
উত্তর
সঠিক উত্তর:
নিপাতনে সিদ্ধ সন্ধি
ব্যাখ্যা
নিপাতনে সিদ্ধ সন্ধি:
- সন্ধির প্রচলিত নিয়ম না মেনে যে সন্ধি হয় তাকে নিপাতনে সিদ্ধ সন্ধি বলে।

কয়েকটি নিপাতনে সিদ্ধ সন্ধির উদাহরণ হলো:
- সার + অঙ্গ = সারঙ্গ,
- গো + অক্ষ = গবাক্ষ,
- প্র + এষণ = প্রেষণ,
- কুল + অটা = কুলটা,
- পর + পর = পরস্পর ইত্যাদি।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
১,৫১২.
"বিপচ্চিন্তা" শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি?
  1. বিপত্‌ + চিন্তা
  2. বিপদৎ + চিন্তা
  3. বিপৎ + চিন্তা
  4. বিপদ্‌ + চিন্তা
সঠিক উত্তর:
বিপদ্‌ + চিন্তা
উত্তর
সঠিক উত্তর:
বিপদ্‌ + চিন্তা
ব্যাখ্যা
সন্ধির নিয়ম:
• আগে ৎ বা দ্ এবং পরে চ্ বাছ থাকলে ৎ বা দ্‌ স্থানে চ্ হয়। এবং ৎ বা দ্‌-এর পরে জবা থাকলে স্থানে জ হয়।

যেমন:
সৎ + চরিত্র = সচ্চরিত্র,
চলৎ + চিত্র = চলচ্চিত্র, 
বিপদ্‌ + চিন্তা = বিপচ্চিন্তা,
তদ্‌ + চিত্র = তচ্চিত্র, 
উৎ + ছিন্ন = উচ্ছিন্ন,
উৎ + ছেদ = উচ্ছেদ, 
তদ্‌ + ছবি = তচ্ছবি,
তদ্‌ + ছিদ্র = তচ্ছিদ্র।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১,৫১৩.
‘মহা + ঔষধ’ - এই সন্ধির ফলে কোন শব্দটি গঠিত হবে?
  1. মহাওষধ
  2. মহৌষধ
  3. মহৌষধি
  4. মহাঔষধ
সঠিক উত্তর:
মহৌষধ
উত্তর
সঠিক উত্তর:
মহৌষধ
ব্যাখ্যা
সন্ধির নিয়ম:
• অ-কার কিংবা আ-কারের পর ও-কার কিংবা ঔ-কার থাকলে উভয়ে মিলে ঔ-কার হয়। ঔ-কার পূর্ববর্তী ব্যঞ্জনের সঙ্গে যুক্ত হয়।

যেমন:
- বন + ওষধি = বনৌষধি,
- মহা + ঔষধ = মহৌষধ,
- মহা + ওষধি = মহৌষধি,
- বন + ঔষধ = বনৌষধ,
- গঙ্গা + ওঘ = গঙ্গৌঘ ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ) এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১,৫১৪.
কোন সন্ধি বিচ্ছেদটি সঠিক?
  1. দিক্‌ + হস্তী
  2. দিগ + হস্তী
  3. দিক্‌ + হস্তি
  4. দিগ্‌ + হস্তি
সঠিক উত্তর:
দিক্‌ + হস্তী
উত্তর
সঠিক উত্তর:
দিক্‌ + হস্তী
ব্যাখ্যা
• বর্গের প্রথম বর্ণের পর স্বরবর্ণ, যে কোনও বর্গের তৃতীয় বর্ণ অথবা য্‌-ব্‌-হ্‌ থাকলে প্রথম বর্গের স্থানে সেই বর্গের তৃতীয় বর্ণ হয়।
- অর্থাৎ ক্‌ > গ্‌ , চ্‌ >জ্‌, ট >ড্‌, ত্‌ > দ্‌, প্‌ > ব্‌। 
 যেমন: 
ক) ক্‌ + গ = গ্‌গ
- দিক্‌ + গজ = দিগ্‌গজ,
- বাক্‌ + দত্ত = বাগ্‌দত্তা,
- দিক্‌ + হস্তী = দিগ্‌হস্তী ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, জ্যোতিভূষণ চাকী।
১,৫১৫.
'উল্লাস' - শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
  1. উধ্‌ + লাস
  2. উ + লাস
  3. উৎ + লাস
  4. উৎ + ল্লাস
সঠিক উত্তর:
উৎ + লাস
উত্তর
সঠিক উত্তর:
উৎ + লাস
ব্যাখ্যা
সন্ধির নিয়ম:
- আগে ৎ বা দ্‌ এবং ন্‌ / ম্‌ থাকলে ৎ বা দ্‌ স্থানে 'ন্‌' হয়, এবং পরের ন-এর সঙ্গে মিলে 'ন্ন' কিংবা ম-এর সঙ্গে মিলে 'ন্ম' হয়। কিন্তু, ৎ / দ্-এর পর ল্ থাকলে ৎ / দ্ সন্ধিতে 'ল্‌' হয় এবং ল্ পরের ল-এর সঙ্গে মিলে 'ল্ল' হয়।

যেমন:
- উৎ + নীত = উন্নীত,
- ক্ষুধ্‌ + নিবৃত্তি = ক্ষুন্নিবৃত্তি,
- তদ্‌ + মাত্র = তন্মাত্র,
- উৎ + লাস = উল্লাস

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১,৫১৬.
'সঞ্চয়' শব্দের শুদ্ধ সন্ধি বিচ্ছেদ কোনটি?
  1. সম্ + চয়
  2. সম্ + ঞ্চয়
  3. সন্‌ + চয়
  4. সন্‌ + ঞ্চয়
সঠিক উত্তর:
সম্ + চয়
উত্তর
সঠিক উত্তর:
সম্ + চয়
ব্যাখ্যা
• (ব্যঞ্জনধ্বনি + স্বরধ্বনি = ব্যঞ্জনসন্ধি):
ম্ এর পর যে কোনো বর্গীয় ধ্বনি থাকলে ম্ ধ্বনিটি সেই বর্গের নাসিক্য ধ্বনি হয়।
যেমন:
ম্ + চ্ = ঞ + চ; সম্ + চয় = সঞ্চয়।
ম্ + ক = ঙ + ক্; শম্ + কা = শঙ্কা।
ম্ + ত্ = নৃ + ত্; সম্ + তাপ = সন্তাপ।

এরূপ- কিন্তুত, সন্দর্শন, কিন্নর, সম্মান, সন্ধান, সন্ন্যাস ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯-সংস্করণ)।
১,৫১৭.
য, র, ল, ব, হ- থাকলে সন্ধিতে স-জাত বিসর্গ স্থলে কোন বর্ণ যুক্ত হয়?
  1. ক) র্
  2. খ) ও
  3. গ) ষ
  4. ঘ) ঔ
সঠিক উত্তর:
খ) ও
উত্তর
সঠিক উত্তর:
খ) ও
ব্যাখ্যা
• অ কার পরবর্তী স-জাত বিসর্গের পর বর্গের তৃতীয়, চতুর্থ, পঞ্চম বর্ণ অথবা য, র, ল, ব, হ থাকলে সন্ধিতে বিসর্গ স্থলে ও হয় এবং ও কার পূর্ব বর্ণে যুক্ত হয়।
যেমন:
- অকুতঃ + ভয় = অকুতোভয়,
- সদ্যঃ + জাত = সদ্যেজাত,
- মনঃ + হর = মনোহর।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।
১,৫১৮.
পরস্পর কাছাকাছি ধ্বনি বা বর্ণের মিলনকে বলে ?
  1. ক) কারক
  2. খ) প্রত্যয়
  3. গ) সন্ধি
  4. ঘ) সমাস
সঠিক উত্তর:
গ) সন্ধি
উত্তর
সঠিক উত্তর:
গ) সন্ধি
ব্যাখ্যা

দুটি বর্ণ বা ধ্বনি অত্যন্ত কাছাকাছি এলে দ্রুত উচ্চারণের ফলে সেই ধ্বনিদুটো মিলে গিয়ে সম্পূর্ণ নতুন ধ্বনি এসে যায়, কখনোবা দুটোর একটা লোপ পায়। দুটো ধ্বনির মিলে যাওয়ার ফলে যে ধ্বনির লোপ পাওয়া কিংবা বদলে যাওয়া, ব্যাকরণে একেই সন্ধি বলে।
এর বৈশিষ্ট্যঃ
- সন্নিহিত দুটি ধ্বনির মিলনকে সন্ধি বলে।
- সন্ধির প্রধান উদ্দেশ্য স্বাভাবিক উচ্চারণের সহজপ্রবণতা এবং ধ্বনিগত মাধুর্য সম্পাদন৷
- সন্ধি শব্দ গঠনেরও একটি উপায়।
- তবে সন্ধির প্রধান সুবিধা হলো উচ্চারণের সুবিধা।

সোর্সঃ বাংলা ভাষার ব্যাকরণ : নবম-দশম শ্রেণী এবং বাংলা দ্বিতীয় পত্র, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

১,৫১৯.
ই - কার কিংবা ঈ-কারের পর ই বা ঈ কার থাকলে উভয় মিলে ঈ-কার হয় - এই নিয়মে সাধিত হয়ে নিচের কোন শব্দটি গঠিত?
  1. ইত্যাদি
  2. পরীক্ষা
  3. বনৌষধি
  4. মহৌষধ
সঠিক উত্তর:
পরীক্ষা
উত্তর
সঠিক উত্তর:
পরীক্ষা
ব্যাখ্যা
স্বরসন্ধির নিয়ম:
১. ই - কার কিংবা ঈ-কারের পর ই বা ঈ-কার থাকলে উভয় মিলে ঈ-কার হয়।
যেমন -
অতি + ইত = অতীত
সতী + ইন্দ্র = সতীন্দ্র
পরি + ঈক্ষা = পরীক্ষা
সতী + ঈশ = সতীশ

২. অ-কার কিংবা আ-কারের পর ও-কার কিংবা ঔ-কার থাকলে উভয় মিলে ঔ-কার হয়।
যেমন -
বন + ওষধি = বনৌষধি
মহা + ঔষধ = মহৌষধ

৩. ই-কার কিংবা ঈ-কারের পত ই ও ঈ ভিন্ন অন্য স্বর থাকলে ই বা ঈ স্থানে 'য' বা য-ফলা হয়।
যেমন -
অতি + উক্তি = অত্যুক্তি
ইতি + আদি = ইত্যাদি
প্রতি + ঊষ = প্রত্যূষ

উৎস: মাধ্যমিক বাংলা ২য় পত্র, NCTB ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১,৫২০.
"ও + আ = অব + আ" সন্ধির নিয়মে সাধিত শব্দ কোনটি?
  1. নাবিক
  2. শয়ন
  3. গবাদি
  4. নায়ক
সঠিক উত্তর:
গবাদি
উত্তর
সঠিক উত্তর:
গবাদি
ব্যাখ্যা
স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনির মিলনকে স্বরসন্ধি বলে।
যেমন:
⇒ "ও + আ = অব + আ" - গো + আদি = গবাদি।
⇒ "ঔ + ই = আব্‌ + ই" - নৌ + ইক = নাবিক।
⇒ "এ + অ = অয়্‌ + অ" - শে + অন = শয়ন।
⇒ "ঐ + অ = আয়্‌ + অ" - নৈ + অক = নায়ক।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
১,৫২১.
অতৎসম শব্দের সন্ধি কত প্রকার?
  1. ক) ২
  2. খ) ৩
  3. গ) ৪
  4. ঘ) ৫
সঠিক উত্তর:
ক) ২
উত্তর
সঠিক উত্তর:
ক) ২
ব্যাখ্যা
বাংলা ভাষার সন্ধি অতৎসম সন্ধি নামে পরিচিত। অনেকের মতে, সন্ধির নিয়ম শুধু সংস্কৃত শব্দের ক্ষেত্রেই প্রযোজ্য। বাংলা ভাষার নিজস্ব বৈশিষ্ট্য অনুযায়ী কিছু কিছু সন্ধি দেখা যায়, যা সংস্কৃত সন্ধির বৈশিষ্ট্য থেকে আলাদা। বাংলা ভাষার সন্ধিকে আবার দুই ভাগে ভাগ করা যায় : ক) স্বরসন্ধি খ) ব্যঞ্জনসন্ধি।

অতৎসম শব্দে বিসর্গ সন্ধি হয় না।

উৎস : নবম—দশম শ্রেণির নতুন ব্যাকরণ বই, বাংলা একাডেমির ব্যাকরণ ও হায়াৎ মামুদের ভাষা—শিক্ষা।
১,৫২২.
নিচের কোনটি নিপাতনে সিদ্ধ সন্ধির উদাহরণ?
  1. বাগদান
  2. সংসার
  3. উচ্ছেদ
  4. পরস্পর
সঠিক উত্তর:
পরস্পর
উত্তর
সঠিক উত্তর:
পরস্পর
ব্যাখ্যা

• নিপাতনে সিদ্ধ সন্ধি:
কতগুলো সন্ধি কোন নিয়ম অনুসারে হয় না, সেগুলোকে নিপাতনে সিদ্ধ সন্ধি বলে।

কয়েকটি নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধির উদাহরণ হলো:
- বন + পতি = বনস্পতি,
- আ + চর্য = আশ্চর্য,
- গো + পদ = গোষ্পদ,
- পর + পর = পরস্পর,
- ষট্ + দশ = ষোড়শ,
- এক+ দশ = একাদশ,
- পতৎ + অঞ্জলি = পতঞ্জলি ইত্যাদি।

অন্যদিকে,
- সম + সার = সংসার; এটি ব্যঞ্জনসন্ধির উদাহরণ।
- 'উৎ + ছেদ = উচ্ছেদ; এটি ব্যঞ্জনসন্ধির উদাহরণ।
- বাক্ + দান = বাগদান; এটি ব্যঞ্জনসন্ধির উদাহরণ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৮ সংস্করণ)।

১,৫২৩.
অশুদ্ধ সন্ধিবিচ্ছেদ কোনটি?
  1. তধ্‌ + মাত্র = তন্মাত্র
  2. উৎ + লাস = উল্লাস
  3. ক্ষুধ্‌ + নিবৃত্তি = ক্ষুন্নিবৃত্তি
  4. উৎ + নীত = উন্নীত
সঠিক উত্তর:
তধ্‌ + মাত্র = তন্মাত্র
উত্তর
সঠিক উত্তর:
তধ্‌ + মাত্র = তন্মাত্র
ব্যাখ্যা
• অশুদ্ধ সন্ধিবিচ্ছেদ  - তধ্‌ + মাত্র = তন্মাত্র। এর শুদ্ধরূপ - তদ্‌ + মাত্র = তন্মাত্র।

সন্ধির নিয়ম:

- আগে ৎ বা দ্‌ এবং ন্‌ / ম্‌ থাকলে ৎ বা দ্‌ স্থানে 'ন্‌' হয়, এবং পরের ন-এর সঙ্গে মিলে 'ন্ন' কিংবা ম-এর সঙ্গে মিলে 'ন্ম' হয়। কিন্তু, ৎ / দ্-এর পর ল্ থাকলে ৎ / দ্ সন্ধিতে 'ল্‌' হয় এবং ল্ পরের ল-এর সঙ্গে মিলে 'ল্ল' হয়।

যেমন:
- উৎ + নীত = উন্নীত,
- ক্ষুধ্‌ + নিবৃত্তি = ক্ষুন্নিবৃত্তি,
- উৎ + লাস = উল্লাস।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১,৫২৪.
কোন সন্ধি বিচ্ছেদটি শুদ্ধ?
  1. অভি + ঈষ্ট = অভীষ্ট
  2. গিরী + ঈশ = গিরীশ
  3. অভি + ইপ্সা = অভীপ্সা
  4. ক্ষিতি + ঈশ = ক্ষিতীশ
সঠিক উত্তর:
ক্ষিতি + ঈশ = ক্ষিতীশ
উত্তর
সঠিক উত্তর:
ক্ষিতি + ঈশ = ক্ষিতীশ
ব্যাখ্যা
⇒ সন্ধির নিয়ম:
প্রথম পদের শেষের হ্রস্ব-ই বা দীর্ঘ-ঈ ধ্বনির সঙ্গে দ্বিতীয় পদের প্রথম হ্রস্ব-ই বা দীর্ঘ-ঈ ধ্বনির যোগে দীর্ঘ-ঈ হয়। বানানে তা দীর্ঘ-ঈ-কার হয়ে আগের বর্ণে যুক্ত হয়।

• ই + ই = ঈ (ঈ-তে রূপান্তর):
⇒ অতি + ইত = অতীত;
⇒ অভি + ইষ্ট = অভীষ্ট;
⇒ প্রতি + ইতি = প্রতীতি;
⇒ অতি + ইন্দ্র = অতীন্দ্র।

• ই + ঈ = ঈ (ই-ধ্বনির লোপ):
⇒ গিরি + ঈশ = গিরীশ;
⇒ ক্ষিতি + ঈশ = ক্ষিতীশ;
⇒ অধি + ঈশ্বর = অধীশ্বর;
⇒ অভি + ঈপ্সা = অভীপ্সা।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১,৫২৫.
শুদ্ধ সন্ধি বিচ্ছেদ কোনটি?
  1. মহা + অশয় = মহাশয়
  2. যথা + অর্থ = যথার্থ
  3. দণ্ডা + আদেশ = দণ্ডাদেশ
  4. স্বা + অধীন = স্বাধীন
সঠিক উত্তর:
যথা + অর্থ = যথার্থ
উত্তর
সঠিক উত্তর:
যথা + অর্থ = যথার্থ
ব্যাখ্যা
• শুদ্ধ সন্ধি বিচ্ছেদ: যথা + অর্থ = যথার্থ।

• স্বরসন্ধি:

স্বরসন্ধির সাথে স্বরসন্ধির মিলনের নাম স্বরসন্ধি।

• নিয়ম: অ-কার কিংবা আ-কারের পর অ-কার কিংবা আ-কার থাকলে উভয় মিলে আ-কার হয়, আ-কার পূর্ববর্তী ব্যঞ্জনের সঙ্গে যুক্ত হয়।
যেমন:
• আ + আ = আ;
- বিদ্যা + আলায় = বিদ্যালয়।
- মহা + আশয় = মহাশয়।
- কারা + আগার = কারাগার।

• অ + আ = আ;
- হিম + আলয় = হিমালয়।
- সিংহ + আসন = সিংহাসন।
- দণ্ড + আদেশ = দণ্ডাদেশ।
- হত + আশ = হতাশ।

• আ + অ = আ;
- যথা + অর্থ = যথার্থ।
- মহা + অর্ঘ = মহার্ঘ।
- আশা + অতীত = আশাতীত।
- যথা + অযথ = যথাযথ।

• অ + অ = আ;
- নর + অধম = নরাধম।
- নব + অন্ন = নবান্ন।
- স্ব + অধীন = স্বাধীন।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং মাধ্যমিক বাংলা দ্বিতীয় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১,৫২৬.
'ণিচ্ + অন্ত = ণিজন্ত' কোন ধরনের সন্ধির উদাহরণ?
  1. স্বরসন্ধি
  2. ব্যঞ্জনসন্ধি
  3. বিসর্গসন্ধি
  4. নিপাতনে সিদ্ধ সন্ধি
সঠিক উত্তর:
ব্যঞ্জনসন্ধি
উত্তর
সঠিক উত্তর:
ব্যঞ্জনসন্ধি
ব্যাখ্যা
• ব্যঞ্জনসন্ধি:
- স্বরে-ব্যঞ্জনে, ব্যঞ্জনে-স্বরে ও ব্যঞ্জনে-ব্যঞ্জনে যে সন্ধি হয় তাকে ব্যঞ্জন সন্ধি বলে।

• ব্যঞ্জনধ্বনি + স্বরধ্বনি:
- ক, চ, ট, ত্, প্-এর পরে স্বরধ্বনি থাকলে সেগুলো যথাক্রমে গ্‌, জ্, ড্ (ড়), দ্‌, বৃ হয়।
- পরবর্তী স্বরধ্বনিটি পূর্ববর্তী ব্যঞ্জনধ্বনির সঙ্গে যুক্ত হয়।
যেমন-
- ক্ + অ = গ; দিক্ + অন্ত = দিগন্ত।
- চ্ + অ = জ; ণিচ্ + অন্ত = ণিজন্ত।
- ট্ + আ = ড়; ষট্ + আনন = ষড়ানন।
- ত্ + অ = দ; তৎ + অবধি = তদবধি।
- প্ + অ = ব; সুপ্ + অন্ত = সুবন্ত।
এরূপ- বাগীশ, তদন্ত, বাগাড়ম্বর, কৃদন্ত, সদানন্দ, সদুপায়, সদুপদেশ, জগদিন্দ্র ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৮ সংস্করণ)।
১,৫২৭.
‘দুস্থ’ শব্দের শুদ্ধ সন্ধি বিচ্ছেদ কোনটি?
  1. দুর্ + স্ত
  2. দুর্ + স্থ
  3. দুঃ + অস্থ
  4. দুঃ + থ
সঠিক উত্তর:
দুঃ + থ
উত্তর
সঠিক উত্তর:
দুঃ + থ
ব্যাখ্যা

দুস্থ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ- দুঃ + থ।
- এটি বিসর্গ সন্ধির উদাহরণ।

বিসর্গ সন্ধির নিয়ম:
- পূর্বপদের শেষে বিসর্গ ( ঃ) থাকলে এবং পরপদের প্রথমে চ বা ছ থাকলে বিসর্গ পরিবর্তিত হয়ে শ, ট বা ঠ থাকলে ষ ; ত থাকলে স্ হয় এবং পরবর্তী ব্যঞ্জনে তা যুক্ত হয়।

যেমন-
- দুঃ + তর = দুস্তর।
- নিঃ + চয় = নিশ্চয়।
- শিরঃ + ছেদ = শিরশ্ছেদ।
- ধনুঃ + টঙ্কার = ধনুষ্টঙ্কার।
- নিঃ + ঠুর = নিষ্ঠুর।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

১,৫২৮.
'সন্তাপ' কোন নিয়মে ব্যঞ্জনসন্ধি?
  1. ক) স্বর + স্বর
  2. খ) ব্যঞ্জন + ব্যঞ্জন
  3. গ) ব্যঞ্জন + স্বর
  4. ঘ) স্বর + ব্যঞ্জন
সঠিক উত্তর:
খ) ব্যঞ্জন + ব্যঞ্জন
উত্তর
সঠিক উত্তর:
খ) ব্যঞ্জন + ব্যঞ্জন
ব্যাখ্যা
• ব্যঞ্জনসন্ধি:
স্বরে-ব্যঞ্জনে, ব্যঞ্জনে-স্বরে ও ব্যঞ্জনে-ব্যঞ্জনে যে সন্ধি হয়, তাকে ব্যঞ্জনসন্ধি বলে।

• ব্যঞ্জন + ব্যঞ্জন:
ব্যঞ্জনসন্ধিতে একটি ধ্বনির প্রভাবে পার্শ্ববর্তী ধ্বনি পরিবর্তিত হয়ে যায়।

যেমন:
চলৎ + চিত্র = চলচ্চিত্র (এখানে চ-এর প্রভাবে ত হয়েছে চ)।
বিপদ্ + জনক = বিপজ্জনক (এখানে জ-এর প্রভাবে দ হয়েছে জ)।
উৎ + লাস = উল্লাস (এখানে ল-এর প্রভাবে ত হয়েছে ল)।
বাক্ + দান = বাগ্দান (এখানে ঘোষধ্বনি দ-এর প্রভাবে ক হয়েছে গ)।
তৎ + মধ্যে = তন্মধ্যে (এখানে নাসিক্য ধ্বনি ম-এর প্রভাবে ত হয়েছে ন)।
শম্ + কা = শঙ্কা (এখানে কণ্ঠ্যধ্বনি ক-এর প্রভাবে ম হয়েছে ঙ)।
সম্ + চয় = সঞ্চয় (এখানে তালব্যধ্বনি চ-এর প্রভাবে ম হয়েছে ঞ)।
সম্ + তাপ = সন্তাপ (এখানে দন্ত্যধ্বনি ত-এর প্রভাবে ম হয়েছে ন)।
সম্ + মান = সম্মান (এখানে ওষ্ঠ্যধ্বনি ম-এর প্রভাবে ম অপরিবর্তিত রয়েছে)।
ষষ্ + থ = ষষ্ঠ (এখানে মূর্ধন্যধ্বনি ষ-এর প্রভাবে থ হয়েছে ঠ)।

উৎস: বাংলা ভাষার ব্যকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি, (২০২২ সংস্করণ)।
১,৫২৯.
'গঙ্গৌঘ' শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ -
  1. গঙ্গো + ওঘ
  2. গঙ্গা + ঔঘ
  3. গঙ্গ + ওঘ
  4. গঙ্গা + ওঘ
সঠিক উত্তর:
গঙ্গা + ওঘ
উত্তর
সঠিক উত্তর:
গঙ্গা + ওঘ
ব্যাখ্যা
সন্ধির নিয়ম:
• অ-কার কিংবা আ-কারের পর ও-কার কিংবা ঔ-কার থাকলে উভয়ে মিলে ঔ-কার হয়। ঔ-কার পূর্ববর্তী ব্যঞ্জনের সঙ্গে যুক্ত হয়।
যেমন:
- বন + ওষধি = বনৌষধি,
- মহা + ঔষধ = মহৌষধ,
- মহা + ওষধি = মহৌষধি,
- পরম + ঔষধ = পরমৌষধ,
- বন + ঔষধ = বনৌষধ,
- গঙ্গা + ওঘ = গঙ্গৌঘ ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ) এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১,৫৩০.
বিসর্গ সন্ধি নয় কোনটি?
  1. দুষ্কৃতি
  2. পরিষ্কৃত
  3. পুরস্কার
  4. বহিষ্কৃত
সঠিক উত্তর:
পরিষ্কৃত
উত্তর
সঠিক উত্তর:
পরিষ্কৃত
ব্যাখ্যা
• বিসর্গ সন্ধি নয় - পরিষ্কৃত = পরি + কৃত।
- এটি বিশেষ নিয়মে সাধিত ব্যঞ্জনসন্ধির উদাহরণ।

• বিসর্গ সন্ধির নিয়মানুসারে,
অঘোষ অল্পপ্রাণ ও অঘোষ মহাপ্রাণ কণ্ঠ্য কিংবা ওষ্ঠ্য ব্যঞ্জন (ক, খ, প, ফ) পরে থাকলে অ বা আ ধ্বনির পরস্থিত বিসর্গ স্থলে অঘোষ দন্ত্য শিশ ধ্বনি (স্) হয় এবং অ বা আ ব্যতীত অন্য স্বরধ্বনির পরস্থিত বিসর্গ স্থলে অঘোষ মূর্ধন্য শিশ্ ধ্বনি (ষ) হয়।
যেমন -
- অ এর পরে বিসর্গ ঃ + ক = (স্ + ক) ⇒ নমঃ + কার = নমস্কার; পুরঃ + কার = পুরস্কার
- অ এর পরে বিসর্গ ঃ + খ = = (স্ + খ) ⇒ পদঃ + খলন = পদস্খলন।
- ই এর পরে বিসর্গ ঃ + ক = (ষ + ক) ⇒ নিঃ + কর = নিষ্কর; বহিঃ + কৃত = বহিষ্কৃত
- উ এর পরে বিসর্গ ঃ + ক = (ষ + ক) ⇒ দুঃ + কর = দুষ্কর; দুঃ + কৃতি = দুষ্কৃতি

এরূপ - মনস্কামনা, তিরস্কার, চতুষ্পদ, নিষ্ফল, নিষ্পাপ, দুষ্প্রাপ্য, আবিষ্কার, চতুষ্কোণ, বাচস্পতি, ভাস্কর ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ); ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১,৫৩১.
নিচের কোনটি বিসর্গ সন্ধির উদাহরণ নয়?
  1. পুরস্কার
  2. তিরস্কার
  3. পরস্পর
  4. আবিষ্কার
  5. ভাস্কর
সঠিক উত্তর:
পরস্পর
উত্তর
সঠিক উত্তর:
পরস্পর
ব্যাখ্যা

বিসর্গ সন্ধির উদাহরণঃ
পুরঃ + কার = পুরস্কার
তিরঃ + কার = তিরস্কার
আবিঃ + কার = আবিষ্কার
ভাঃ + কর = ভাস্কর

নিপাতনে সিদ্ধ (ব্যঞ্জন) সন্ধিঃ
পর + পর = পরস্পর
গো + পদ = গোষ্পদ
আ + চর্য = আশ্চর্য

উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ - নবম-দশম শ্রেণি।

১,৫৩২.
শুদ্ধ সন্ধি বিচ্ছেদ কোনটি?
  1. পর্ + পর = পরস্পর
  2. বন্ + স্পতি = বনস্পতি
  3. মন্‌ + ঈষা = মনীষা
  4. আস্‌ + চর্য = আশ্চর্য
  5. কোনোটিই নয়
সঠিক উত্তর:
পর্ + পর = পরস্পর
উত্তর
সঠিক উত্তর:
পর্ + পর = পরস্পর
ব্যাখ্যা
• শুদ্ধ সন্ধি- পর্ + পর = পরস্পর। 

• কতগুলো নিপাতনে সিদ্ধ ব্যঞ্জনসন্ধি হলো:
- আ + চর্য = আশ্চর্য,
- গো + পদ = গোষ্পদ,
- বন্ + পতি = বনস্পতি,
- বৃহৎ + পতি = বৃহস্পতি,
- তৎ + কর = তস্কর,
- পর্ + পর = পরস্পর,
- মনস্ + ঈষা = মনীষা,
- ষট্ + দশ = ষোড়শ
- এক্ + দশ = একাদশ,
- পতৎ + অঞ্জলি = পতঞ্জলি ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৮ সংস্করণ)।
১,৫৩৩.
নিপাতনে সিদ্ধ ব্যঞ্জনসন্ধির উদাহরণ কোনটি?
  1. পদ্ধতি
  2. পরিচ্ছদ
  3. পশ্চার্ধ
  4. প্রৌঢ়
সঠিক উত্তর:
পশ্চার্ধ
উত্তর
সঠিক উত্তর:
পশ্চার্ধ
ব্যাখ্যা
• নিপাতনে সিদ্ধ ব্যঞ্জনসন্ধির উদাহরণ - পশ্চার্ধ


নিপাতনে সিদ্ধ সন্ধি: 
কতগুলো সন্ধি কোন নিয়ম অনুসারে হয় না, এগুলোকে নিপাতনে সিদ্ধ সন্ধি বলে।

কয়েকটি নিপাতনে সিদ্ধ ব্যঞ্জনসন্ধির উদাহরণ: 
- বন্‌ + পতি = বনস্পতি,
- আ + চর্য = আশ্চর্য,
- গো + পদ = গোস্পদ,
- পর্‌ + পর = পরস্পর,
- বৃহৎ + পতি = বৃহস্পতি,
- তৎ + কর =তস্কর,
- মনস্‌ + ঈষা = মনীষা,
- ষট্ + দশ = ষোড়শ,
- বিশ্ব + মিত্র = বিশ্বামিত্র,
- পশ্চাৎ + অর্ধ = পশ্চার্ধ,
- হরি + চন্দ্র = হরিশ্চন্দ্র,
- এক্‌ + দশ = একাদশ,
- পতৎ + অঞ্জলি = পতঞ্জলি ইত্যাদি।

অন্যদিকে,
• সাধারণ নিয়মে সাধিত ব্যঞ্জন্সন্ধি - পদ্ধতি, পরিচ্ছদ।
• নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি - প্রৌঢ়।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ), ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১,৫৩৪.
নিচের কোনটি বিশেষ নিয়মে সাধিত ব্যঞ্জনসন্ধি?
  1. পরি + কার = পরিষ্কার
  2. সম্ + সার = সংসার
  3. সম্‌ + চয় = সঞ্চয়
  4. শম্ + কা =শঙ্কা
সঠিক উত্তর:
পরি + কার = পরিষ্কার
উত্তর
সঠিক উত্তর:
পরি + কার = পরিষ্কার
ব্যাখ্যা
বিশেষ নিয়মে সাধিত কতগুলো ব্যঞ্জনসন্ধি:
- উৎ + স্থান = উত্থান,
- সম্‌ + কার = সংস্কার,
- উৎ + স্থাপন = উত্থাপন,
- সম্‌ + কৃত = সংস্কৃত,
- পরি + কার = পরিষ্কার।

অন্যদিকে,
ব্যঞ্জন সন্ধির নিয়মানুসারে:

- ম্ - এর পর যে কোনো বর্গীয় ধ্বনি থাকলে ম্ ধ্বনিটি সেই বর্গের নাসিক্য ধ্বনি হয়।
যেমন -
- ম্ + ক্ = ঙ + ক্‌ ⇒ শম্ + কা =শঙ্কা।
- ম্ + চ্ = ঞ + চ্  ⇒ সম্ + চয় = সঞ্চয়।
- ম্ + ত্ = ন্ + ত্  ⇒ সম্ + তাপ = সন্তাপ।

- ম্ - এর পর অন্তঃস্থ ধ্বনি য, র, ল, ব, কিংবা শ, ষ, স, হ থাকলে, ম্ স্থলে অনুস্বার (ং) হয়।
যেমন -
- সম্ + যম = সংযম,
- সম্ + লাপ = সংলাপ,
- সম্ + হার = সংহার,
- সম্ + বাদ = সংবাদ,
- সম্ + শয় = সংশয়,
- সম্+ রক্ষণ = সংরক্ষণ,
- সম্ + সার = সংসার।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
১,৫৩৫.
ব্যঞ্জনসন্ধি কত নিয়মে গঠিত হতে পারে?
  1. দুই
  2. তিন
  3. চার
  4. পাঁচ
সঠিক উত্তর:
তিন
উত্তর
সঠিক উত্তর:
তিন
ব্যাখ্যা
• ব্যঞ্জনসন্ধি:
স্বরে-ব্যঞ্জনে, ব্যঞ্জনে-স্বরে ও ব্যঞ্জনে-ব্যঞ্জনে যে সন্ধি হয়, তাকে ব্যঞ্জনসন্ধি বলে।

সাধারণত ব্যঞ্জনসন্ধি  তিন নিয়মে হয়: 
১. স্বর + ব্যঞ্জন;
২. ব্যঞ্জন + স্বর;
৩. ব্যঞ্জন + ব্যঞ্জন।

• স্বরধ্বনি + ব্যঞ্জনধ্বনি:
স্বরধ্বনির পর ‘ছ’ থাকলে তা দ্বিত্ব হয়, অর্থাৎ ‘ছ’-র বদলে ‘চ্ছ’ হয়।
যেমন:
- পরি + ছদ = পরিচ্ছদ।
- বি + ছেদ = বিচ্ছেদ।
- বি + ছিন্ন = বিচ্ছিন্ন।

• ব্যঞ্জনধ্বনি + স্বরধ্বনি:
- ক/চ/ট/ত/প+স্বর = গ/জ/ড(ড়)/দ/ব। 
যেমন:
- দিক্‌ + অন্ত = দিগন্ত;
- সৎ + উপায় = সদুপায়।

[স্বরধ্বনিগুলাে ঘােষবৎ হয়। এখানে ঘােষবৎ স্বরধ্বনির (ক, চ, ট, ত, প) প্রভাবে পূর্ববর্তী অঘােষ ধ্বনি পরিবর্তিত হয়ে ঘােষধ্বনিতে (গ, জ, ড, দ, ব) পরিণত হয়।]

• ব্যঞ্জনধ্বনি + ব্যঞ্জনধ্বনি:
স্বরে-ব্যঞ্জনে, ব্যঞ্জনে-স্বরে ও ব্যঞ্জনে-ব্যঞ্জনে যে সন্ধি হয়, তাকে ব্যঞ্জনসন্ধি বলে। যেমন:
• চলৎ + চিত্র = চলচ্চিত্র;  
• বিপদ্ + জনক = বিপজ্জনক;
• বাক্ + দান = বাগ্দান;
• তৎ + মধ্যে = তন্মধ্যে।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১-সংস্করণ)।
১,৫৩৬.
সন্ধিতে কিসের সংকোচন ঘটে?
  1. শব্দের 
  2. পদের 
  3. ধ্বনির 
  4. বাক্যের
সঠিক উত্তর:
ধ্বনির 
উত্তর
সঠিক উত্তর:
ধ্বনির 
ব্যাখ্যা

• সন্ধি:
সন্ধি হলো বাংলা ব্যাকরণে এমন একটি প্রক্রিয়া যেখানে সন্নিহিত দুটি ধ্বনি (স্বরধ্বনি বা ব্যঞ্জনধ্বনি) মিলিত হয়ে নতুন ধ্বনি বা রূপ গ্রহণ করে। এই প্রক্রিয়ায় ধ্বনির সংকোচন বা পরিবর্তন ঘটে, যা উচ্চারণকে সহজ ও শ্রুতিমধুর করে।
উদাহরণ:
• আশা + অতীত = আশাতীত: এখানে "আ" এবং "অ" ধ্বনির সংকোচন হয়ে "আ" হয়েছে।
• হিম + আলয় = হিমালয়: এখানে "অ" এবং "আ" ধ্বনির মিলনে "আ" ধ্বনি তৈরি হয়েছে।
• তৎ + মধ্যে = তন্মধ্যে: এখানে "ত" এবং "ম" ধ্বনির সংকোচনে "ন্ম" হয়েছে।

সুতরাং, সন্ধিতে ধ্বনির সংকোচন ঘটে।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯-সংস্করণ)।

১,৫৩৭.
'গৃহোর্ধ্ব' - শব্দের শুদ্ধ সন্ধি বিচ্ছেদ কোনটি?
  1. গৃহো + ঊর্ধ্ব
  2. গৃহ + উর্ধ্ব
  3. গৃহ + ঊর্ধ্ব
  4. গৃহ + ঊধ্ব
সঠিক উত্তর:
গৃহ + ঊর্ধ্ব
উত্তর
সঠিক উত্তর:
গৃহ + ঊর্ধ্ব
ব্যাখ্যা

সন্ধির নিয়ম:
- অ- কার কিংবা আ- কারের পর উ-কার কিংবা ঊ-কার থাকলে উভয়ে মিলে ও- কার হয়, ও- কার পূর্ববর্তী ব্যঞ্জনে যুক্ত হয়। 

যেমন:
- যথা + উচিত = যথোচিত;
- সূর্য + উদয় = সূর্যোদয়;
- গৃহ + ঊর্ধ্ব = গৃহোর্ধ্ব। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।

১,৫৩৮.
'উ+ উ = ঊ' এই নিয়মে কোন শব্দটি গঠিত হয়েছে?
  1. মরূদ্যান
  2. বহূর্ধ্ব
  3. বধূৎসব
  4. ভূর্ধ্ব
সঠিক উত্তর:
মরূদ্যান
উত্তর
সঠিক উত্তর:
মরূদ্যান
ব্যাখ্যা

সুত্র:
- উ-কার কিংবা উ-কারের পর উ-কার কিংবা ঊ-কার থাকলে উভয়ে মিলে ঊ-কার হয়;
- উ-কার পূর্ববর্তী ব্যঞ্জন ধ্বনির সাথে যুক্ত হয়।
যেমন-
- উ+ উ = ঊ; মরু + উদ্যান = মরূদ্যান।
- উ+ ঊ = ঊ; বহু + ঊর্ধ্ব = বহূর্ধ্ব।
- ঊ+ উ = ঊ; বধূ + উৎসব = বধূৎসব।
- ঊ+ ঊ = ঊ; ভূ + ঊর্ধ্ব = ভূর্ধ্ব।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৮ সংস্করণ)।

১,৫৩৯.
'নবোঢ়া' শব্দটির সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
  1. নবো + ঊঢ়া
  2. নব + ঊঢ়া
  3. নবো + উঢ়া
  4. নব + উঢ়া
সঠিক উত্তর:
নব + ঊঢ়া
উত্তর
সঠিক উত্তর:
নব + ঊঢ়া
ব্যাখ্যা

• সঠিক সন্ধি বিচ্ছেদ — "নব + ঊঢ়া = নবোঢ়া"। এটি স্বরসন্ধির উদাহরণ।

• সন্ধির নিয়ম:
- অ-কার কিংবা আ-কারের পর উ-কার কিংবা ঊ-কার থাকলে উভয় মিলে ও-কার হয়;ও-কার পূর্ববর্তী ব্যঞ্জনে যুক্ত হয়।
যেমন-
- অ + উ = ও; সূর্য উদয় = সূর্যোদয়]
- আ + উ = ও; যথা + উচিত = যথোচিত]
- অ + ঊ = ও; গৃহ + ঊর্ধ = গৃহোর্ধ্ব
- আ + ঊ = ও; গঙগা + ঊর্মি = গঙ্গোর্মি
এরূপ - নীলোৎপল, চলোর্মি, ফলোদয়, পরোপকার ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ- ৯ম ও ১০ম শ্রেণি (২০১৮ সংস্করণ)।

১,৫৪০.
কোনটি নিপাতনে সিদ্ধ সন্ধির উদাহরণ?
  1. শুদ্ধোদন
  2. সচ্চিন্তা
  3. সন্ধান
  4. বিপজ্জনক
সঠিক উত্তর:
শুদ্ধোদন
উত্তর
সঠিক উত্তর:
শুদ্ধোদন
ব্যাখ্যা
• নিপাতনে সিদ্ধ সন্ধি:
কতগুলাে সন্ধি কোনাে নিয়মে সাধিত হয় না বা সূত্র অনুসরণ করে না, এগুলোকে নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি বলে।
যেমন:
- কুল + অটা = কুলটা (সূত্র অনুসারে কুলাটা হওয়ার কথা)।
- গো + অক্ষ = গবাক্ষ (সূত্র অনুসারে গবাক্ষ হওয়ার কথা)।
- মার্ত + অণ্ড = মার্তণ্ড।
- শুদ্ধ + ওদন = শুদ্ধোদন।

অন্যদিকে,
সৎ + চিন্তা = সচ্চিন্তা।
সম্ + ধান = সন্ধান।
বিপদ্ + জনক = বিপজ্জনক।
উপরের তিনটি শব্দই ব্যঞ্জনধ্বনি + ব্যঞ্জনধ্বনি যোগে ব্যঞ্জন সন্ধির উদাহরণ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ) এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১,৫৪১.
'বাগ্‌জাল' শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ -
  1. বাগ্ + জাল
  2. বাগ + জাল
  3. বাক্ + জাল
  4. বাকঃ + জাল
সঠিক উত্তর:
বাক্ + জাল
উত্তর
সঠিক উত্তর:
বাক্ + জাল
ব্যাখ্যা
সন্ধির নিয়ম:
- ব্যঞ্জন ধ্বনিসমূহের যে কোনো বর্গের অঘোষ অল্পপ্রাণ ধ্বনির পর যে কোনো বর্গের ঘোষ অল্পপ্রাণ ও ঘোষ মহাপ্রাণ ধ্বনি কিংবা ঘোষ অল্পপ্রাণ তালব্য ধ্বনি, (য জ), ঘোষ অল্পপ্রাণ ওষ্ঠ ধ্বনি (ব), ঘোষ কম্পনজাত দন্তমূলীয় ধ্বনি (র) কিংবা ঘোষ অল্পপ্রাণ ওষ্ঠ্য ব্যঞ্জনধ্বনি (ব) থাকলে প্রথম অঘোষ অল্পপ্রাণ ধ্বনি ঘোষ অল্পপ্রাণরূপে উচ্চারিত হয়।

যথা:
- বাক্‌ + দান = বাগদান,
- দিক্‌ + বিজয় = দিগ্বিজয়,
- ষট্‌ + যন্ত্র = ষড়যন্ত্র,
- উৎ + ঘাটন = উদ্‌ঘাটন,
- বাক্ + জাল = বাগ্‌জাল ইত্যাদি।

এরূপ - দিগ্বিজয়, উদ্যম, উদ্‌গার, উদ্গিরণ, উদ্ভব, সদ্‌গুরু, বাগদেবী ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি, (২০১৯ সংস্করণ)।
১,৫৪২.
‘হিতৈষী’ শব্দের সন্ধি বিচ্ছেদ-
  1. ক) হিত+ওষী
  2. খ) হীত+ঐষী
  3. গ) হিত+এষী
  4. ঘ) হতি+এষি
সঠিক উত্তর:
গ) হিত+এষী
উত্তর
সঠিক উত্তর:
গ) হিত+এষী
ব্যাখ্যা
হিত+এষী = হিতৈষী

গুরুত্বপূর্ণ কিছু সন্ধি:
মত+ঐক্য = মতৈক্য
চিত্ত+ঔদার্য = চিত্তৌদার্য
ক্ষিতি+ঈশ = ক্ষিতীশ
মহী+ইন্দ্র = মহীন্দ্র ইত্যাদি।

উৎস: উচ্চমাধ্যমিক বাংলা দ্বিতীয় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১,৫৪৩.
"নিশ্চল" - এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
  1. নি + চল = নিশ্চল
  2. নিঃ + অচল = নিশ্চল
  3. নিঃ + চল = নিশ্চল
  4. নিশ্‌ + চল = নিশ্চল
সঠিক উত্তর:
নিঃ + চল = নিশ্চল
উত্তর
সঠিক উত্তর:
নিঃ + চল = নিশ্চল
ব্যাখ্যা

• সঠিক সন্ধি বিচ্ছেদ- "নিঃ + চল = নিশ্চল"। 

• 'নিশ্চল'-এর সন্ধি বিচ্ছেদ এর নিয়ম:  
আগে বিসর্গ ও পরে চ্ বা ছ্ থাকলে বিসর্গ স্থানে শ্ হয়। শ্ পরের বর্ণে যুক্ত হয়।
যেমন:
- দুঃ + চরিত্র = দুশ্চরিত্র,  
- নিঃ + চয় = নিশ্চয়,
- নিঃ + চল = নিশ্চল,
- নিঃ + চিহ্ন = নিশ্চিহ্ন,
- নিঃ + চুপ = নিশ্চুপ,
- দুঃ + চিন্তা = দুশ্চিন্তা,
- দুঃ + চেষ্টা = দুশ্চেষ্টা,
- নভঃ + চর = নভশ্চর,
- মনঃ + চক্ষু = মনশ্চক্ষু,
- শিরঃ + ছেদ = শিরশ্ছেদ। 

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ। 

১,৫৪৪.
'যথার্থ' শব্দটি সন্ধি-বিচ্ছেদর কোন নিয়মে হয়েছে?
  1. স্বরসন্ধির
  2. ব্যঞ্জনসন্ধির
  3. বিসর্গসন্ধির
  4. কোনোটিই নয়
সঠিক উত্তর:
স্বরসন্ধির
উত্তর
সঠিক উত্তর:
স্বরসন্ধির
ব্যাখ্যা

• 'যথার্থ' এর সঠিক সন্ধি বিচ্ছেদ = যথা + অর্থ।
- এটি স্বরসন্ধির উদাহরণ। 

• সন্ধির নিয়ম: 
- আ + অ = আ; সূত্র যোগে গঠিত শব্দ। 
 
এরূপ আরও কিছু শব্দ,
- আশা + অতীত = আশাতীত,
- কথা + অমৃত = কথামৃত,
- মহা + অর্ঘ = মহার্ঘ ইত্যাদি। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি  (২০১৯ সংস্করণ), ভাষা শিক্ষা- ড.হায়াৎ মামুদ, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

১,৫৪৫.
"উচ্ছ্বাস" সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
  1. উৎ + শাস
  2. উৎ + শ্বাস
  3. ঊৎ + শ্বাস
  4. উঃ + শ্বাস
সঠিক উত্তর:
উৎ + শ্বাস
উত্তর
সঠিক উত্তর:
উৎ + শ্বাস
ব্যাখ্যা
সন্ধির নিয়ম:
• ত্ [ৎ] কিংবা দ্-এর পরে শ্ থাকলে ত্ ও দ্‌ স্থানে চ্ এবং শ্ স্থানে ছ্‌ হয় এবং দুয়ে মিলে চ্ছ হয়।

ত্ + শ্ = চ্ছ:
যেমন:
- উৎ + শ্বাস = উচ্ছ্বাস
- উৎ + শৃঙ্খল = উচ্ছৃঙ্খল, 
- উৎ + শল = উচ্ছল ইত্যাদি।

উৎস: বাংলা ব্যাকরণ ও নির্মিতি, অষ্টম শ্রেণি।
১,৫৪৬.
'দ্রবণ' শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
  1. ক) দ্র + অন
  2. খ) দ্র + ওন
  3. গ) দ্রো + অন
  4. ঘ) দ্র + বন
সঠিক উত্তর:
গ) দ্রো + অন
উত্তর
সঠিক উত্তর:
গ) দ্রো + অন
ব্যাখ্যা
⇒ 'দ্রবণ' শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ - দ্রো + অন।

• এ, ঐ, ও, ঔ - কারের পর এ, ঐ স্থানে যথাক্রমে অয়, আয় এবং ও, ঔ স্থানে যথাক্রমে অব্ ও আব্ হয়। যেমন -

• সূত্র: এ + অ = অর্ + অ
- নে + অন = নয়ন।
- শে + অন = শয়ন।

সূত্র: ঐ + আয়্‌+ অ
নৈ + অক = নায়ক।
গৈ + অক = গায়ক।

• সূত্র: ও + অ = অব্ + অ
পো + অন = পবন।
লো + অন = লবণ।
দ্রো + অন = দ্রবণ।

• সূত্র: ঔ + অ = আব্ + অ
পৌ + অক = পাবক।

• সূত্র: ও + আ = অব্ + আ
গো + আদি গবাদি।

• সূত্র: ও + এ = অব্ + এ
গো + এষণা = গবেষণা।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম দশম শ্রেণি, ২০১৯ সংস্করণ।
১,৫৪৭.
শুদ্ধ সন্ধি-বিচ্ছেদ কোনটি?
  1. নৈ + অন = নয়ন
  2. মার্ত + ওণ্ড = মার্তণ্ড
  3. গৌ + আদি = গবাদি
  4. যথা + উচিত = যথোচিত
সঠিক উত্তর:
যথা + উচিত = যথোচিত
উত্তর
সঠিক উত্তর:
যথা + উচিত = যথোচিত
ব্যাখ্যা
• শুদ্ধ সন্ধি-বিচ্ছেদ: যথা + উচিত = যথোচিত।
 
• নিয়ম: এ, ঐ, ও, ঔ-কারের পর এ, ঐ স্থানে যথাক্রমে অয়, আয় এবং ও, ঔ স্থানে যথাক্রমে অব্ ও আব্ হয়।
যেমন-
- নে + অন = নয়ন।
- শে+ অন = শয়ন।
- নৈ + অক = নায়ক।
- গৈ + অক = গায়ক।
- পো + অন = পবন।
- লো + অন = লবণ।
- পৌ + অক = পাবক।
- গো + আদি = গবাদি।
- নৌ + ইক = নাবিক
- ভৌ + উক = ভাবুক।
 
• নিয়ম: অ-কার কিংবা আ-কারের পর উ-কার কিংবা ঊ-কার থাকলে উভয়ে মিলে ও-কার হয়; ও-কার পূর্বব
ব্যঞ্জনে যুক্ত হয়।
যেমন-
- সূর্য + উদয় = সূর্যোদয়।
- যথা + উচিত = যথোচিত।
- গৃহ + ঊর্ধ্ব = গৃহোর্ধ্ব।

 এরূপ- নীলোৎপল, চলোর্মি, মহোৎসব, নবোঢ়া, ফলোদয়, যথোপযুক্ত, হিতোপদেশ, পরোপকার ইত্যাদি।

• নিয়ম: কতগুলো সন্ধি কোনো নিয়ম অনুসারে হয় না, এগুলোকে নিপাতনে সিদ্ধ বলে।
যথা:
- কুল + অটা = কুলটা (কুলাটা নয়),
- গো + অক্ষ = গবাক্ষ (গবক্ষ নয়),
- প্র + ঊঢ় = প্রৌঢ় (প্রোঢ় নয়),
- শুদ্ধ + ওদন = শুদ্ধোদন,
- মার্ত + অণ্ড = মার্তণ্ড।
 
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
১,৫৪৮.
বিসর্গসন্ধির উদাহরণ নয় কোনটি?
  1. ক) গােষ্পদ
  2. খ) নিশ্চয়
  3. গ) দুষ্কর
  4. ঘ) পুরস্কার
সঠিক উত্তর:
ক) গােষ্পদ
উত্তর
সঠিক উত্তর:
ক) গােষ্পদ
ব্যাখ্যা
বিসর্গসন্ধি
বিসর্গসন্ধিতে বিসর্গের কয়েক ধরনের পরিবর্তন লক্ষ করা যায়:

- বিসর্গ বিদ্যমান থাকে: মনঃ+কষ্ট = মনঃকষ্ট, অধঃ+পতন = অধঃপতন, বয়ঃসন্ধি = বয়ঃসন্ধি
- বিসর্গ ও হয়ে যায়; মনঃ+যােগ = মনােযােগ, তিরং+ধান = তিরােধান, তপঃ+বন = ত
- বিসর্গ র’ হয়ে যায়: নিঃ+আকার = নিরাকার, পুনঃ+মিলন = পুনর্মিলন, আশীঃ+বাদ = আশীর্বাদ
- বিসর্গ শ/ষ/ হয়: নিঃ+চয় = নিশ্চয়, দুঃ+কর = দুষ্কর, পুরঃ+কার = পুরস্কার
- কিছু কিছু সন্ধিতে পূর্ববর্তী স্বর দীর্ঘ হয়: নিঃ+রব = নীরব, নিঃ+রস = নীরস, নিঃ+রােগ = নীরােগ।

অপরদিকে, গােষ্পদ = গাে+পদ  নিপাতনে সিদ্ধ ব্যঞ্জনসন্ধি

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২১ সংস্করণ)।
১,৫৪৯.
কোন সন্ধি-বিচ্ছেদটি শুদ্ধ?
  1. অভি + ইষ্ট = অভীষ্ট
  2. ক্ষিতী + ঈশ = ক্ষিতীশ
  3. অধী+ ঈশ্বর = অধীশ্বর
  4. ফণি + ঈশ্বর = ফণীশ্বর
সঠিক উত্তর:
অভি + ইষ্ট = অভীষ্ট
উত্তর
সঠিক উত্তর:
অভি + ইষ্ট = অভীষ্ট
ব্যাখ্যা
• শুদ্ধ সন্ধি-বিচ্ছেদ: অভি + ইষ্ট = অভীষ্ট।

• স্বরসন্ধির নিয়ম:

প্রথম পদের শেষের হ্রস্ব-ই বা দীর্ঘ-ঈ ধ্বনির সঙ্গে দ্বিতীয় পদের প্রথম হ্রস্ব-ই বা দীর্ঘ-ঈ ধ্বনির যোগে দীর্ঘ-ঈ হয়।
বানানে তা দীর্ঘ-ঈ-কার হয়ে আগের বর্ণে যুক্ত হয়।

• সূত্র: ই + ই = ঈ:
- অতি + ইত = অতীত,
- অভি + ইষ্ট= অভীষ্ট,
- প্রতি + ইতি = প্রতীতি,
- অতি + ইন্দ্র = অতীন্দ্র।

• সূত্র: ই + ঈ = ঈ:
- গিরি + ঈশ = গিরীশ,
- অধি+ ঈশ্বর = অধীশ্বর,
- ক্ষিতি + ঈশ = ক্ষিতীশ,
অভি+ ঈপ্সা = অভীপ্সা।

• সূত্র: ঈ + ই = ঈ:
- শচী + ইন্দ্র = শচীন্দ্র,
- যোগী + ইন্দ্র = যোগীন্দ্র,
- সুধী ইন্দ্র = সুধীন্দ্র,
- ফণী + ইন্দ্র = ফণীন্দ্র।

• সূত্র: ঈ + ঈ = ঈ:
- সতী + ঈশ = সতীশ,
- শ্রী+ ঈশ = শ্রীশ,
- মহী + ঈশ্বর = মহীশ্বর,
- ফণী + ঈশ্বর = ফণীশ্বর ইত্যাদি।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১,৫৫০.
সন্ধি সাধিত শব্দ 'মহার্ঘ' কোন ধরনের সন্ধির দৃষ্টান্ত?
  1. নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি 
  2. নিপাতনে সিদ্ধ ব্যঞ্জনসন্ধি 
  3. স্বরসন্ধি
  4. বিসর্গসন্ধি 
সঠিক উত্তর:
স্বরসন্ধি
উত্তর
সঠিক উত্তর:
স্বরসন্ধি
ব্যাখ্যা

• মহার্ঘ = মহা + অর্ঘ।
- মহার্ঘ স্বরসন্ধির উদাহরণ।
- আ + অ = আ-  স্বরসন্ধির এই সূত্র অনুসারে মহার্ঘ (মহা + অর্ঘ) গঠিত হয়েছে। 

• স্বরসন্ধি:
- দুটি শব্দের মধ্যে প্রথম শব্দের শেষ স্বর এবং দ্বিতীয় শব্দের প্রথম স্বর মিলিত হয়ে একটি নতুন স্বরধ্বনি তৈরি করে।

• স্বরসন্ধির কিছু নিয়ম ও উদাহরণ:
• আ + অ = আ।
- উদাহরণ:
- যথা + অর্থ = যথার্থ,
- আশাতীত =আশা + অতীত,
- কথামৃত = কথা + অমৃত। 
-------------------------- 
অন্যদিকে, 
নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি:
- নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি হলো সেই সকল স্বরসন্ধি, যেগুলো প্রচলিত ব্যাকরণীয় নিয়মে না পড়ে ব্যতিক্রমী বা বিশেষ রূপে গঠিত।
- নিপাতনে সিদ্ধ স্বরসন্ধির উদাহরণ কিছু উদাহরন:
• কুলটা: কুল + অটা;
• শুদ্ধোদন: শুদ্ধ + ওদন;
• প্রৌঢ়: প্র + ঊঢ়;
• অন্যান্য: অন্য + অন্য;
• মার্তণ্ড: মার্ত + অণ্ড;
• বিম্বষ্ঠো: বিম্ব + ওষ্ঠ;
• পরোক্ষ: পর+ অক্ষ;
• গবেন্দ্র: গো + ইন্দ্র;
• গবাক্ষ: গো+অক্ষ;
• স্বৈর: স্ব+ঈর;
• সীমন্ত: সীম+অন্ত।

নিপাতনে সিদ্ধ ব্যঞ্জনসন্ধি
- এটি ব্যঞ্জনসন্ধির একটি বিশেষ প্রকার, যেখানে নিয়ম মেনে ব্যঞ্জনসন্ধি হয় না। 
• নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধির উদাহরণ-
- বৃহস্পতি = বৃহৎ +পতি,
- বনস্পতি = বন+পতি,
- পরস্পর = পর+পর,
- তস্কর = তৎ+কর,
- গোষ্পদ = গো+পদ,
- একাদশ = এক+দশ,
- ষোড়শ = ষট্+দশ,
- মনীষা = মনস্+ঈষা,
- আশ্চর্য = আ+ চর্য,
- হরিশ্চন্দ্র = হরি+চন্দ্র,
- পতঞ্জলি = পতৎ+অঞ্জলি,
- দ্যুলোক = দিব্+লোক। 

বিসর্গ সন্ধি- 
- বিসর্গ সন্ধি হলো এমন এক ধরনের সন্ধি যেখানে পূর্বপদের শেষে থাকা বিসর্গ পরবর্তী পদের ধ্বনির (স্বর বা ব্যঞ্জন) সঙ্গে মিলিত হয়ে ধ্বনির পরিবর্তন ঘটায়।
- এটি সাধারণত সংস্কৃত শব্দে বেশি দেখা যায়। 
- উদাহরণ-
- ততঃ + অধিক = ততোধিক,
- যশঃ + অভিলাষ = যশোভিলাষ,
- বয়ঃ + অধিক = বয়োধিক,
- পুনঃ + অধিকার = পুনরধিকার,
- প্রাতঃ + আশ = প্রাতরাশ,
- পুনঃ + আবৃত্তি = পুনরাবৃত্তি,
- পুনঃ + উক্ত = পুনরুক্ত,
- অন্তঃ + গত = অন্তর্গত,
- পুনঃ + জন্ম = পুনর্জন্ম,
- অন্তঃ + ধান = অন্তৰ্ধান,
- পুনঃ + বার = পুনর্বার,
- অন্তঃ + ভুক্ত = অন্তর্ভুক্ত। 

উৎস:
ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ; 
বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।

১,৫৫১.
নিম্নের কোনটি স্বরসন্ধির উদাহরণ?
  1. ক) শীতার্ত
  2. খ) দিগন্ত
  3. গ) সদুপায়
  4. ঘ) উল্লাস
সঠিক উত্তর:
ক) শীতার্ত
উত্তর
সঠিক উত্তর:
ক) শীতার্ত
ব্যাখ্যা
স্বরসন্ধির উদাহরণ – শীতার্ত = শীত + ঋত  
সূত্র: অ/আ + ঋত = আর্।

অন্যদিকে, বাকি গুলো ব্যঞ্জনসন্ধির উদাহরণ- 
দিগন্ত = দিক্‌ + অন্ত = দিগন্ত
সদুপায় = সৎ + উপায়
উল্লাস = উৎ + লাস

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)।
১,৫৫২.
'বয়োধিক' শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
  1. বয়স + অধিক
  2. বয় + অধিক
  3. বয়ঃ + অধিক
  4. বয়সঃ + অধিক
সঠিক উত্তর:
বয়ঃ + অধিক
উত্তর
সঠিক উত্তর:
বয়ঃ + অধিক
ব্যাখ্যা
বিসর্গ সন্ধি:
- অ-ধ্বনির সঙ্গে বিসর্গ এবং পরে অ-ধ্বনি থাকলে বিসর্গ ও অ-ধ্বনি স্থলে ও-কার হয়।

যেমন:
- ততঃ + অধিক = ততোধিক, 
- যশঃ + অভিলাষ = যশোভিলাষ, 
- বয়ঃ + অধিক = বয়োধিক ইত্যাদি।

উৎস: বাংলা ব্যাকরণ ও নির্মিতি, অষ্টম শ্রেণি।
১,৫৫৩.
নিচের কোনটি নিপাতনে সিদ্ধ সন্ধি?
  1. ক) অনু+অয় = অন্বয়
  2. খ) পিতৃ+আলয় = পিত্রালয়
  3. গ) দুঃখ+ঋত = দুঃখার্ত
  4. ঘ) গো+অক্ষ = গবাক্ষ
সঠিক উত্তর:
ঘ) গো+অক্ষ = গবাক্ষ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) গো+অক্ষ = গবাক্ষ
ব্যাখ্যা
• সন্ধির প্রচলিত নিয়ম না মেনে যে সন্ধি হয় তাকে ‘নিপাতনে সিদ্ধ’ সন্ধি বলে। যেমন:
- গো+ অক্ষ = গবাক্ষ,
- প্র+ঊঢ় =প্রৌঢ়,
- স্বর+ঈর = স্বৈর,
- মার্ত+অণ্ড = মার্তণ্ড,
- কুল+অটা =কুলটা,
- গো+অস্থি =গবাস্থি,
- গো+ইন্দ্র =গবেন্দ্র,
- পর+পর = পরস্পর,
- প্র+এষণ = এষণ।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১,৫৫৪.
'উল্লাস' শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
  1. উদ্‌ + ল্লাস
  2. উদঃ + ল্লাস
  3. উল + লাস
  4. উৎ + লাস
সঠিক উত্তর:
উৎ + লাস
উত্তর
সঠিক উত্তর:
উৎ + লাস
ব্যাখ্যা
সন্ধির নিয়ম:
- আগে ৎ বা দ্‌ এবং ন্‌ / ম্‌ থাকলে ৎ বা দ্‌ স্থানে 'ন্‌' হয়, এবং পরের ন-এর সঙ্গে মিলে 'ন্ন' কিংবা ম-এর সঙ্গে মিলে 'ন্ম' হয়। কিন্তু, ৎ / দ্-এর পর ল্ থাকলে ৎ / দ্ সন্ধিতে 'ল্‌' হয় এবং ল্ পরের ল-এর সঙ্গে মিলে 'ল্ল' হয়।

যেমন:
- উৎ + নীত = উন্নীত,
- ক্ষুধ্‌ + নিবৃত্তি = ক্ষুন্নিবৃত্তি,
- তদ্‌ + মাত্র = তন্মাত্র,
- উৎ + লাস = উল্লাস।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১,৫৫৫.
সন্ধি বিচ্ছেদ করুন : তিরস্কার
  1. ক) তিরস + কার
  2. খ) তির + স্কার
  3. গ) তিরঃ + কার
  4. ঘ) তিরসঃ + কার
সঠিক উত্তর:
গ) তিরঃ + কার
উত্তর
সঠিক উত্তর:
গ) তিরঃ + কার
ব্যাখ্যা
• 'তিরস্কার' এর সন্ধি বিচ্ছেদ: 'তিরঃ + কার'। 

• 'তিরস্কার' এর সন্ধি বিচ্ছেদ এর নিয়ম: 
- বিসর্গযুক্ত ই- ধ্বনি বা ু- ধ্বনির পর ক/খ/প/ফ থাকলে সন্ধির ফলে বিসর্গ ( ঃ ) স্থানে 'ষ' হয়। 
- বিসর্গযুক্ত অ- ধ্বনি বা আ- ধ্বনির পর ক/খ/প/ফ থাকলে সন্ধির ফলে বিসর্গ ( ঃ ) স্থানে স- ধ্বনি হয়। স পরবর্তী ব্যঞ্জনে যুক্ত হয়। 
যেমন:
তিরঃ + কার= তিরস্কার।
পুরঃ + কার= পুরস্কার। 

উৎস: ভাষা শিক্ষা- ড. হায়াৎ মামুদ।
১,৫৫৬.
'মস্যাধার' - এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
  1. মস্যা + ধার
  2. মসি + আধার
  3. মৎস + আধার
  4. মসী + আধার
সঠিক উত্তর:
মসী + আধার
উত্তর
সঠিক উত্তর:
মসী + আধার
ব্যাখ্যা

• 'মস্যাধার' এর সঠিক সন্ধি বিচ্ছেদ: মসী + আধার।

'মস্যাধার' শব্দটির সন্ধির নিয়ম
ই-কার বা ঈ-কারের পর ই বা ঈ ভিন্ন অন্য কোনো স্বর থাকলে ই বা ঈ স্থানে 'য' বা য-ফলা হয়, য-ফলা পূর্ববর্তী ব্যঞ্জনের সাথে লেখা হয়। 
[ ঈ + আ = য্‌ + আ]
যেমন,
মসী+আধার=মস্যাধার।

• 'মস্যাধার' শব্দের অর্থ- দোয়াত; মসি বা কালি রাখাবার পাত্র।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি  (২০১৯ সংস্করণ), ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

১,৫৫৭.
'উন্নতি' শব্দের শুদ্ধ সন্ধি বিচ্ছেদ কোনটি? 
  1. উত + নতি
  2. উন + নতি
  3. উৎ + নতি
  4. উদ + নতি
সঠিক উত্তর:
উৎ + নতি
উত্তর
সঠিক উত্তর:
উৎ + নতি
ব্যাখ্যা

• ব্যঞ্জনসন্ধির নিয়ম: 
- আগে ৎ বা দ্‌ এবং পরে ৎ + ন/ম্ থাকলে ৎ বা দ্‌ স্থানে ন্ দ্ + ন হয়, এবং পরের ন-এর সঙ্গে মিলে ন্ন কিংবা ম-এর সঙ্গে মিলে ন্ম হয়।
- কিন্তু, দ্-এর পর ল্ থাকলে ৎ/দ্ সন্ধিতে ল্ দ্ + ম হয় এবং ল্ পরের ল-এর ৎ+ সঙ্গে মিলে ল্ল হয়।
যেমন:
- উৎ + নতি = উন্নতি,
- তদ্‌ + নিমিত্ত = তন্নিমিত্ত,
- মৃৎ + ময় = মৃন্ময়,
- তদ্‌ + মধ্যে = তন্মধ্যে,
- উৎ + লিখিত = উল্লিখিত। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

১,৫৫৮.
"আন্না" শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
  1. আ + ন্না
  2. আৎ + না
  3. আর + না
  4. আদ্‌ + না
সঠিক উত্তর:
আর + না
উত্তর
সঠিক উত্তর:
আর + না
ব্যাখ্যা
ব্যঞ্জনসন্ধি:
- স্বরধ্বনির সঙ্গে ব্যঞ্জনধ্বনি কিংবা ব্যঞ্জনধ্বনির সঙ্গে ব্যঞ্জনধ্বনি মিলিত হয়ে যে সন্ধি হয়, তাকে ব্যঞ্জনসন্ধি বলে।

যেমন:
কাঁচা + কলা = কাঁচকলা, 
নাতি + বৌ = নাতবৌ, 
ছোট + দা = ছোড়দা, 
উৎ + চারণ = উচ্চারণ, 
আর + না = আন্না
চার + টি = চাট্টি ইত্যাদি।

উৎস: বাংলা ব্যাকরণ ও নির্মিতি, অষ্টম শ্রেণি।
১,৫৫৯.
'অভ্যুত্থান' এর সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
  1. অভু + ত্থান
  2. অভু + উত্থান
  3. অভঃ + উত্থান
  4. অভি + উত্থান
সঠিক উত্তর:
অভি + উত্থান
উত্তর
সঠিক উত্তর:
অভি + উত্থান
ব্যাখ্যা
• 'অভ্যুত্থান' এর সঠিক সন্ধিবিচ্ছেদ - অভি + উত্থান।

সূত্র:
• ই-কার কিংবা ঈ-কারের পর ই ও ঈ ভিন্ন অন্য স্বর থাকলে ই বা ঈ স্থানে 'য' বা য(্য) ফলা হয়। য-ফলা লেখার সময় পূর্ববর্তী ব্যঞ্জনের সাথে লেখা হয়।

যেমন -
- অতি + অন্ত = অত্যন্ত,
- ইতি + আদি = ইত্যাদি,
- অতি + উক্তি = অত্যুক্তি,
- প্রতি + ঊষ = প্রত্যূষ,
- মসী + আধার = মস্যাধার,
- প্রতি + এক = প্রত্যেক,
- নদী + অম্বু = নদ্যম্বু।
এরূপ - প্রত্যহ, অত্যধিক, গত্যন্তর, প্রত্যাশা, প্রত্যাবর্তন, আদ্যন্ত, যদ্যপি, অভ্যুত্থান, অত্যাশ্চর্য, প্রত্যুপকার ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
১,৫৬০.
ব্যঞ্জনসন্ধি কত উপায়ে হতে পারে?
  1. এক
  2. চার
  3. তিন
  4. পাঁচ
সঠিক উত্তর:
তিন
উত্তর
সঠিক উত্তর:
তিন
ব্যাখ্যা
• ব্যঞ্জনসন্ধি তিন ভাবে হতে পারে।
যথা-

১• স্বরে-ব্যঞ্জনে, 
২• ব্যঞ্জনে-স্বরে ও
৩• ব্যঞ্জনে-ব্যঞ্জনে।

• স্বরধ্বনি + ব্যঞ্জনধ্বনি:
স্বরধ্বনির পর ‘ছ’ থাকলে তা দ্বিত্ব হয়, অর্থাৎ ‘ছ’-র বদলে ‘চ্ছ’ হয়।
যেমন:
- পরি + ছদ = পরিচ্ছদ।
- বি + ছেদ = বিচ্ছেদ।
- বি + ছিন্ন = বিচ্ছিন্ন।

• ব্যঞ্জনধ্বনি + স্বরধ্বনি:
- ক/চ/ট/ত/প+স্বর = গ/জ/ড(ড়)/দ/ব। 
যেমন:
- দিক্‌ + অন্ত = দিগন্ত;
- সৎ + উপায় = সদুপায়।

[স্বরধ্বনিগুলাে ঘােষবৎ হয়। এখানে ঘােষবৎ স্বরধ্বনির (ক, চ, ট, ত, প) প্রভাবে পূর্ববর্তী অঘােষ ধ্বনি পরিবর্তিত হয়ে ঘােষধ্বনিতে (গ, জ, ড, দ, ব) পরিণত হয়।]

• ব্যঞ্জনধ্বনি + ব্যঞ্জনধ্বনি:
স্বরে-ব্যঞ্জনে, ব্যঞ্জনে-স্বরে ও ব্যঞ্জনে-ব্যঞ্জনে যে সন্ধি হয়, তাকে ব্যঞ্জনসন্ধি বলে। যেমন:
• চলৎ + চিত্র = চলচ্চিত্র;  
• বিপদ্ + জনক = বিপজ্জনক;
• বাক্ + দান = বাগদান;
• তৎ + মধ্যে = তন্মধ্যে।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১-সংস্করণ)।
১,৫৬১.
"অন্বেষণ" - শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
  1. অনু + এষণ
  2. অন্যে + এষণ
  3. অন্ব + এষণ
  4. অন্বঃ + এষণ
সঠিক উত্তর:
অনু + এষণ
উত্তর
সঠিক উত্তর:
অনু + এষণ
ব্যাখ্যা

সন্ধির নিয়ম:
- উ-কার কিংবা উ-কারের পর উ-কার ও উ-কার ভিন্ন অন্য স্বর থাকলে উ বাউ স্থানে ব-ফলা হয় এবং লেখার সময় ব-ফলা পূর্ববর্তী বর্ণের সাথে লেখা হয়। 

যেমন:
- সু + আগত = স্বাগত, 
- অনু + ইত = অন্বিত, 
- তনু + ঈ = তন্বী, 
- অনু + এষণ = অন্বেষণ

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।

১,৫৬২.
কোনটি বিসর্গ সন্ধির উদাহরণ?
  1. ক) একাদশ
  2. খ) বৃহস্পতি
  3. গ) তপোবন
  4. ঘ) গোষ্পদ
সঠিক উত্তর:
গ) তপোবন
উত্তর
সঠিক উত্তর:
গ) তপোবন
ব্যাখ্যা
তপঃ + বন = তপোবন, বিসর্গ সন্ধির উদাহরণ।

অন্যদিকে,
'বৃহস্পতি' এর সঠিক সন্ধি বিচ্ছেদ = বৃহৎ + পতি। 
'একাদশ' এর সঠিক সন্ধি বিচ্ছেদ = এক + দশ।
'গোষ্পদ' এর সঠিক সন্ধি বিচ্ছেদ = গো + পদ।

• বিসর্গসন্ধি:
বিসর্গসন্ধিতে বিসর্গের কয়েক ধরনের পরিবর্তন লক্ষ করা যায়:
বিসর্গ বিদ্যমান থাকে: মনঃ + কষ্ট = মনঃকষ্ট, অধঃ + পতন = অধঃপতন, বয়ঃ + সন্ধি = বয়ঃসন্ধি
বিসর্গ ও হয়ে যায়; মনঃ + যােগ = মনােযােগ, তিরঃ + ধান = তিরােধান, তপঃ + বন = তপোবন
বিসর্গ র’ হয়ে যায়: নিঃ + আকার = নিরাকার, পুনঃ + মিলন = পুনর্মিলন, আশীঃ + বাদ = আশীর্বাদ
বিসর্গ শ/ষ/ হয়: নিঃ + চয় = নিশ্চয়, দুঃ + কর = দুষ্কর, পুরঃ + কার = পুরস্কার
কিছু কিছু সন্ধিতে পূর্ববর্তী স্বর দীর্ঘ হয়: নিঃ + রব = নীরব, নিঃ + রস = নীরস, নিঃ + রােগ = নীরােগ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।
১,৫৬৩.
"অ / আ + অ / আ = আ"; সন্ধির নিয়ম সাধিত শব্দ কোনটি?
  1. সূর্যোদয়
  2. জনৈক
  3. আশাতীত
  4. বনৌষধি
সঠিক উত্তর:
আশাতীত
উত্তর
সঠিক উত্তর:
আশাতীত
ব্যাখ্যা
• স্বরসন্ধি:
- স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনির মিলনকে স্বরসন্ধি বলে।

সূত্র: অ / আ + অ / আ = আ।
যেমন:
- উত্তর + অধিকার = উত্তরাধিকার,
- আশা + অতীত = আশাতীত।

অন্যদিকে,
সূত্র: অ / আ + ঊ / ঊ = ও।
যেমন:
- সূর্য + উদয় = সূর্যোদয়,
- গঙ্গা + ঊর্মি = গঙ্গোর্মি।

সূত্র: অ / আ + এ / ঐ ঐ = ঐ।
যেমন:
- জন + এক = জনৈক,
- সদা + এব = সদৈব।

সূত্র: অ / আ + ও / ঔ = ঔ ।
যেমন:
- বন+ওষধি = বনৌষধি,
- মহা + ওষধি = মহৌষধি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০১৯ ও ২০২১ সংস্করণ)।
১,৫৬৪.
'পরিচ্ছেদ' এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
  1. পরিঃ + ছেদ
  2. পর + ছেদ
  3. পর + চ্ছেদ
  4. পরি + ছেদ
সঠিক উত্তর:
পরি + ছেদ
উত্তর
সঠিক উত্তর:
পরি + ছেদ
ব্যাখ্যা

• 'স্বর + ব্যঞ্জন' সন্ধির নিয়ম: 
- স্বর + ছ = স্বর + চ্ছ।
যেমন,
- কথা + ছলে = কথাচ্ছলে,
- পরি + ছেদ = পরিচ্ছেদ।
এখানে পূর্ববর্তী স্বরের প্রভাবে পরবর্তী ছ- এর জায়গায় 'চ্ছ' হয়েছে।  

উৎস: প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।

১,৫৬৫.
‘ণিজন্ত’ শব্দের শুদ্ধ সন্ধি-বিচ্ছেদ কোনটি?
  1. নিজ্ + অন্ত
  2. ণিচ্ + অন্ত
  3. নিস্ + অন্ত
  4. নিক্ + অন্ত
সঠিক উত্তর:
ণিচ্ + অন্ত
উত্তর
সঠিক উত্তর:
ণিচ্ + অন্ত
ব্যাখ্যা
• ব্যঞ্জনধ্বনি ও স্বরধ্বনিযোগে গঠিত সন্ধি:
ক, চ, ট, ত্, প্-এর পরে স্বরধ্বনি থাকলে সেগুলো যথাক্রমে গ্‌, জ্, ড্ (ড়্), দ্‌, ব্‌ হয়। পরবর্তী স্বরধ্বনিটি পূর্ববর্তী ব্যঞ্জনধ্বনির সঙ্গে যুক্ত হয়। যেমন-
• দিক্ + অন্ত = দিগন্ত।
• ণিচ্ + অন্ত = ণিজন্ত।
• ষট্ + আনন = ষড়ানন।
• তৎ + অবধি = তদবধি।
• সুপ্ + অন্ত = সুবন্ত।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
১,৫৬৬.
'ততোধিক' শব্দের শুদ্ধ সন্ধি বিচ্ছেদ কোনটি?
  1. তত + অধিক
  2. তৎ + অধিক
  3. ততঃ + অধিক
  4. তদ্‌ + অধিক
সঠিক উত্তর:
ততঃ + অধিক
উত্তর
সঠিক উত্তর:
ততঃ + অধিক
ব্যাখ্যা
• বিসর্গ সন্ধিের নিয়ম:
পূর্বপদের শেষে যদি অঃ (=অস্) থাকে এবং পরপদের প্রথমে যদি বর্গের ৩য়, ৪র্থ বা ৫ম বর্ণের ধ্বনি (গ/ঘ, জাঝা, ড/ঢ, দ/ধান, ব/ভ/ম) থাকে, কিংবা অন্তঃস্থ বর্ণ (য/র্ল) অথবা হ থাকে তবে সন্ধির ফলে অঃ রূপান্তরিত হয়ে ও-ধ্বনি হয় এবং পূর্ববর্ণে যুক্ত হয়। কিন্তু পূর্বপদের শেষে যদি অঃ (=অস) থাকে এবং পরপদের প্রথমে যদি অ থাকে তবে অঃ রূপান্তরিত হয়ে ও হয়ে পূর্ববর্ণে যুক্ত হয় এবং পরের অ-ধ্বনি লোপ পায়।

যেমন:
- ততঃ + অধিক = ততোধিক। 

এরূপ কিছু শব্দ হলো:
- অকুতঃ + ভয় = অকুতোভয়। 
- মনঃ + ভাব = মনোভাব।
- ইতঃ + মধ্যে = ইতোমধ্যে। 
- সদ্যঃ + মুক্ত = সদ্যোমুক্ত।
- মনঃ + যোগ = মনোযোগ।
- মনঃ + রম = মনোরম। 
- শিরঃ + রত্ন = শিরোরত্ন।
- যশঃ + লাভ = যশোলাভ। 
- যশঃ + লিপ্সা = যশোলিপ্সা।
- পুরঃ + হিত = পুরোহিত। 
- মনঃ + হর = মনোহর।
- বয়ঃ + অধিক = বয়োধিক।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১,৫৬৭.
‘কুলটা’ শব্দটির সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
  1. কুল + আটা
  2. কুলো + টা
  3. কুলা + অটা
  4. কুল + অটা
সঠিক উত্তর:
কুল + অটা
উত্তর
সঠিক উত্তর:
কুল + অটা
ব্যাখ্যা

নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি:
- স্বরধ্বনির সাথে স্বরধ্বনির মিলনকে স্বরসন্ধি বলে। কতগুলো সন্ধি এই নিয়মের অনুসরণ করে হয় না। সেগুলোকে নিপাতনেসিদ্ধ স্বরসন্ধি বলে।

যেমন:
- কুল + অটা = কুলটা,
- গো + অক্ষ = গবাক্ষ,
- প্র + ঊঢ় = প্রৌঢ়,
- অন্য + অন্য = অন্যান্য,
- মার্ত + অণ্ড = মার্তণ্ড, 
- শুদ্ধ + ওদন = শুদ্ধোদন ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।

১,৫৬৮.
নিচের কোনটি অশুদ্ধ?
  1. ক) ধনুঃ + টঙ্কার = ধনুষ্টঙ্কার
  2. খ) চতুঃ + টয় = চতুষ্টয়
  3. গ) নিঃ + ঠুর = নিষ্ঠুর
  4. ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর:
ঘ) কোনটিই নয়
উত্তর
সঠিক উত্তর:
ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা

আগে বিসর্গ ও পরে ট্ বা ঠ্ থাকলে বিসর্গ স্থানে ষ্ হয়৷
যেমনঃ
- ধনুঃ + টঙ্কার = ধনুষ্টঙ্কার,
- চতুঃ + টয় = চতুষ্টয়,
- নিঃ + ঠুর = নিষ্ঠুর৷

উৎসঃ ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ৷

১,৫৬৯.
সন্ধি বিচ্ছেদ করুন: 'আশ্চর্য'
  1. আশ + অর্য
  2. আ + চর্য
  3. আশ + চর্য
  4. আঃ + চর্য
সঠিক উত্তর:
আ + চর্য
উত্তর
সঠিক উত্তর:
আ + চর্য
ব্যাখ্যা

• 'আশ্চর্য' শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ = আ + চর্য।
- এটি নিপাতনে সন্ধি বিচ্ছেদের উদাহরণ।

কয়েকটি নিপাতনে সিদ্ধ সন্ধি বিচ্ছেদ:
- বন্‌ + পতি = বনস্পতি,
- আ + চর্য = আশ্চর্য,
- গো + পদ = গোষ্পদ,
- পর্‌ + পর = পরস্পর,
- ষট্ + দশ = ষোড়শ,
- এক্‌ + দশ = একাদশ ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।

১,৫৭০.
'উল্লেখ’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? 
  1. ক) উৎ + লেখ
  2. খ) ঊৎ + লেখ
  3. গ) উল + লেখ
  4. ঘ) উল্‌ + লেখ
সঠিক উত্তর:
ক) উৎ + লেখ
উত্তর
সঠিক উত্তর:
ক) উৎ + লেখ
ব্যাখ্যা
আগে 'ৎবা দ্' এবং পরে 'ন্ / ম্' থাকলে 'ৎ' বা 'দ্' স্থানে ন্ হয় এবং পরের 'ন'- এর সঙ্গে মিলে 'ন্ন' কিংবা ম এর সঙ্গে মিলে 'ন্ম' হয়।
কিন্তু ৎ / দ্ - এর পর 'ল্' থাকলে ৎ / দ্ এর সন্ধিতে 'ল্' হয় এবং 'ল্' পরের 'ল' এর সঙ্গে মিলে 'ল্ল' হয়।


ৎ + ন্ = ন্ন               উৎ + নতি = উন্নতি , জগৎ + নাথ = জগন্নাথ
দ্ + ন্ = ন্ন               তদ্ + নিমিত্ত = তন্নিমিত্ত ,তদ্ + নিষ্ঠ = তন্নিষ্ঠ
ধ্ + ন্ = ন্ন               ক্ষুধ্ + নিবৃত্তি = ক্ষুন্নিবৃত্তি।
ৎ + ম্ = ন্ম              মৃৎ + ময় = মৃন্ময় , সৎ + মার্গ = সন্মার্গ
দ্ + ম্ = ন্ম              তদ্ + মাত্র = তন্মাত্র, তদ্ + মধ্য = তন্মধ্যে
ৎ্ + ল্ = ল্ল               উৎ + লাস = উল্লাস, উৎ + লিখিত = উল্লিখিত,
                                এরূপঃ উৎ + লেখ= উল্লেখ
দ্ + ল্ = ল্ল               তদ্ + লিখিত = তল্লিখিত

 [উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।]
১,৫৭১.
সন্ধির ক্ষেত্রে কোনটি সঠিক নয়?
  1. ক) সমার্থক দুটি ধ্বনির মিলন
  2. খ) উচ্চারণের সুবিধা
  3. গ) স্বাভাবিক উচ্চারণের সহজপ্রবণতা
  4. ঘ) ধ্বনিগত মাধুর্য সম্পাদন
সঠিক উত্তর:
ক) সমার্থক দুটি ধ্বনির মিলন
উত্তর
সঠিক উত্তর:
ক) সমার্থক দুটি ধ্বনির মিলন
ব্যাখ্যা
সন্ধি: 
- পাশাপাশি ধ্বনির মিলনকে সন্ধি বলে।
- অন্য কথায়, সন্নিহিত দুটি ধ্বনির মিলনকে সন্ধি বলে।
- সন্ধির প্রধান উদ্দেশ্য স্বাভাবিক উচ্চারণের সহজপ্রবণতা এবং ধ্বনিগত মাধুর্য সম্পাদন
- তবে সন্ধির প্রধান সুবিধা হলো উচ্চারণের সুবিধা। 
- পৃথিবীর বহু ভাষায় পাশাপাশি শব্দের একাধিক ধ্বনি নিয়মিতভাবে সন্ধিবদ্ধ হলেও বাংলা ভাষায় তা বিরল।
- যেমন আমি এখন চা আনতে যাই বাংলা ভাষার এই বাক্যটিকে সন্ধির সূত্র মনুযায়ী ‘আম্যেখন চানতে যাই বলা যায় না।
- তবে বাংলা ভাষায় উপসর্গ, প্রত্যয় ও সমাস প্রক্রিয়ায় শব্দগঠনের ক্ষেত্রে সন্ধির সূত্র কাজে লাগে।

উৎস:  মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)।
১,৫৭২.
বাগাড়ম্বর শব্দের সন্ধি-বিচ্ছেদ ____।
  1. বাগ + অম্বর
  2. বাগ + আড়ম্বর
  3. বাক্‌ + অম্বর
  4. বাক্‌ + আড়ম্বর
সঠিক উত্তর:
বাক্‌ + আড়ম্বর
উত্তর
সঠিক উত্তর:
বাক্‌ + আড়ম্বর
ব্যাখ্যা
• সন্ধির নিয়ম:
ক, চ, ট, ত, প থাকলে এবং তাদের পরে স্বরধ্বনি থাকলে সেগুলো যথাক্রমে গ, জ, ড (ড়), দ, ব হয়। পরবর্তী স্বরধ্বনিটি পূর্ববর্তী ব্যঞ্জনধ্বনির সঙ্গে যুক্ত হয়।
যেমন:
• ক্+অ = গ+অ:
- দিক্ + অন্ত = দিগন্ত।

• ক্ + আ = গ + আ:
- বাক্ + আড়ম্বর = বাগাড়ম্বর।

• ক্ + ঈ = গ + ঈ:
- বাক্ + ঈশ = বাগীশ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ) এবং ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১,৫৭৩.
'সন্তাপ' এর সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
  1. ক) স + তাপ
  2. খ) সহ + তাপ
  3. গ) সন + তাপ
  4. ঘ) সম্ + তাপ
সঠিক উত্তর:
ঘ) সম্ + তাপ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সম্ + তাপ
ব্যাখ্যা
'সন্তাপ' এর সঠিক সন্ধিবিচ্ছেদ = সম্ + তাপ।

ম্-এর পরে যে কোনাে বর্গীয় ধ্বনি থাকলে ম্ ধ্বনিটি সেই বর্গের নাসিক্য ধ্বনি হয়।
যেমন
ম্‌ + চ্‌ = ঞ + চ্     সম্ + চয় = সঞ্চয়।
ম্‌ + ক্‌ = ঙ + ক্‌     শম্ + কা = শঙ্কা।
ম্ + ত্ = ন্ + ত্‌      সম্ + তাপ = সন্তাপ
এরূপ- সম্মান, সন্ন্যাস, সন্ধান, কিন্নর, সন্দর্শন, কিম্ভুত ইত্যাদি। 

উৎস: উচ্চমাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১,৫৭৪.
‘অহরহ’-এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
  1. অহ্ + অহ
  2. অহঃ + অহ
  3. অহ + অহঃ
  4. অহ + রহ
সঠিক উত্তর:
অহঃ + অহ
উত্তর
সঠিক উত্তর:
অহঃ + অহ
ব্যাখ্যা
• 'অহরহ' এর সন্ধি বিচ্ছেদ - 'অহঃ + অহ'।

• সন্ধির নিয়ম:
অ- কারের পরস্থিত র্‌-জাত বিসর্গের পর উপর্যুক্ত ধ্বনিসমূহের কোনটি থাকলে বিসর্গ স্থানে 'র' হয়।
যেমন:
- অন্তঃ + গত= অন্তর্গত,
- অহঃ + অহ= অহরহ,
- পুনঃ + উক্ত= পুনরুক্ত ইত্যাদি। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি ( ২০১৯ সংস্করণ)।
১,৫৭৫.
"মহৌৎসুক্য' শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
  1. মহা + ওৎসুক্য
  2. মহ + ঔৎসুক্য
  3. মহঃ + ঔৎসুক্য
  4. মহা + ঔৎসুক্য
সঠিক উত্তর:
মহা + ঔৎসুক্য
উত্তর
সঠিক উত্তর:
মহা + ঔৎসুক্য
ব্যাখ্যা
সন্ধির নিয়ম:
• প্রথম পদের শেষের অ-ধ্বনি বা আ-ধ্বনির সঙ্গে দ্বিতীয় পদের প্রথম ও-ধ্বনি বা ঔ-ধ্বনির যোগে ঔ-ধ্বনি হয়। বানানে তা ঔ-কারের রূপ নিয়ে আগের বর্ণে যুক্ত হয়।

যেমন:
আ + ঔ = ঔ:
মহা + ঔৎসুক্য = মহৌৎসুক্য,
মহা + ঔদার্য = মহৌদার্য,
মহা + ঔদাস্য = মহৌদাস্য ইত্যাদি।

অ + ঔ = ঔ:
পরম + ঔষধ = পরমৌষধ,
চিত্ত + ঔদার্য = চিত্তৌদার্য,
দিব্য + ঔষধ = দিব্যৌষধ ইত্যাদি।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১,৫৭৬.
"পতঞ্জলি" - শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
  1. পতৎ + অঞ্জলি
  2. পত + অঞ্জলি
  3. পদ্‌ + অঞ্জলি
  4. পৎ + অঞ্জলি
সঠিক উত্তর:
পতৎ + অঞ্জলি
উত্তর
সঠিক উত্তর:
পতৎ + অঞ্জলি
ব্যাখ্যা

নিপাতনে সিদ্ধ সন্ধি:
- কতগুলো সন্ধি কোন নিয়ম অনুসারে হয় না, সেগুলোকে নিপাতনে সিদ্ধ সন্ধি বলে।

যেমন:
- বন + পতি = বনস্পতি,
- আ + চর্য = আশ্চর্য,
- গো + পদ = গোষ্পদ,
- পর + পর = পরস্পর,
- পতৎ + অঞ্জলি = পতঞ্জলি ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।

১,৫৭৭.
সঠিক সন্ধি বিচ্ছেদ নয় কোনটি?
  1. ক) প্রতি + এক = প্ৰত্যেক
  2. খ) নদী + অম্বু = নদ্যম্বু
  3. গ) প্রতি + উষ = প্রত্যূষ
  4. ঘ) মসী + আধার = মস্যাধার
সঠিক উত্তর:
গ) প্রতি + উষ = প্রত্যূষ
উত্তর
সঠিক উত্তর:
গ) প্রতি + উষ = প্রত্যূষ
ব্যাখ্যা
• ই-কার কিংবা ঈ-কারের পর ই ও ঈ ভিন্ন অন্য স্বর থাকলে ই বা ঈ স্থানে ‘য’ বা য(j) ফলা হয়।
- য-ফলা লেখার সময় পূর্ববর্তী ব্যঞ্জনের সাথে লেখা হয়।

যেমন - 
- অতি + অন্ত = অত্যন্ত ।
- ইতি + আদি = ইত্যাদি। 
- অতি + উক্তি = অত্যুক্তি।
- প্রতি + ঊষ = প্রত্যূষ
- মসী + আধার = মস্যাধার
- প্রতি + এক = প্ৰত্যেক। 
- নদী + অম্বু = নদ্যম্বু

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি  (২০১৯ সংস্করণ)।
১,৫৭৮.
 'ক্ষুৎপিপাসা' শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
  1. ক্ষুধ্ + পিপাসা
  2. ক্ষুধা + পিপাসা
  3. ক্ষুদ্‌ + পিপাসা
  4. ক্ষুৎ + পিপাসা
সঠিক উত্তর:
ক্ষুধ্ + পিপাসা
উত্তর
সঠিক উত্তর:
ক্ষুধ্ + পিপাসা
ব্যাখ্যা

• সূত্র:
দ্ ও ধ্ এর পরে ক, চ, ট, ত, প, খ, ছ, ঠ, থ, ফ থাকলে দ্ ও ধ্ স্থলে অঘোষ অল্পপ্রাণ ধ্বনি হয়।
যেমন -
- দ্ > ত্ = তদ্ + কাল = তৎকাল,
- ধ্ > ত্ = ক্ষুধ্ + পিপাসা = ক্ষুৎপিপাসা।
এরূপ হৃৎকম্প, তৎপর ইত্যাদি৷

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি(২০১৮ সংস্করণ)।

১,৫৭৯.
'উচ্ছেদ' এর সঠিক সন্ধি বিচ্ছেদ হলো:
  1. ক) উচ + ছেদ
  2. খ) উচ্চ + ছেদ
  3. গ) উৎ + ছেদ
  4. ঘ) উচ্ছে + উদ
সঠিক উত্তর:
গ) উৎ + ছেদ
উত্তর
সঠিক উত্তর:
গ) উৎ + ছেদ
ব্যাখ্যা
ত্‌ ও দ্‌ - এরপর চ্‌ ও ছ্‌ থাকলে ত্‌ ও দ্‌ স্থানে চ্‌ হয়। যেমনঃ উৎ + ছেদ = উচ্ছেদ, সৎ + চিন্তা = সচ্চিন্তা।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণী
১,৫৮০.
নিচের কোনটি সঠিক সন্ধি বিচ্ছেদ?
  1. ক) মহা + ঔষধি = মহৌষধি
  2. খ) মহা + ঔষধ = মহৌষধ
  3. গ) বন + ঔষধি = বনৌষধি
  4. ঘ) পরম + ওষধ = পরমৌষধ
সঠিক উত্তর:
খ) মহা + ঔষধ = মহৌষধ
উত্তর
সঠিক উত্তর:
খ) মহা + ঔষধ = মহৌষধ
ব্যাখ্যা

নিয়ম অনুযায়ী- 
• অ - কার কিংবা আ - কারের পর ও-কার কিংবা ঔ - কার থাকলে উভয়ে মিলে ঔ - কার হয়;
• ঔ - কার পূর্ববর্তী ব্যঞ্জনের সাথে যুক্ত হয়।

যেমন -

• পরমৌষধ = পরম + ঔষধ (অ + ঔ = ঔ);
• মহৌষধ = মহা + ঔষধ (আ + ঔ = ঔ);
• মহৌষধি = মহা + ওষধি (আ + ও = ঔ);
• বনৌষধি = বন + ওষধি (অ + ও = ঔ)।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০১৯সংস্করণ)।

১,৫৮১.
‘বৃহস্পতি’ শব্দটির সন্ধি-বিচ্ছেদ কোনটি?
  1. বৃহৎ + পতি
  2. বৃহ + অস্পতি
  3. বৃহস + পতি
  4. বৃহঃ + পতি
সঠিক উত্তর:
বৃহৎ + পতি
উত্তর
সঠিক উত্তর:
বৃহৎ + পতি
ব্যাখ্যা
নিপাতনে সিদ্ধ সন্ধি:
- কতগুলাে সন্ধি কোনাে নিয়মে সাধিত হয় না এমন সন্ধিকে নিপাতনে সিদ্ধ সন্ধি বলে।

নিচে কতগুলো নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধির উদাহরণ দেয়া হলো: 
- পর্ + পর = পরস্পর
- আ + চর্য = আশ্চর্য,
- গাে + পদ = গােষ্পদ,
- বন্ + পতি = বনস্পতি,
- ষট্ + দশ = ষােড়শ,
- বৃহৎ + পতি = বৃহস্পতি,
- মনস্ + ঈষা = মনীষা,
- এক্‌ + দশ = একাদশ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণী (২০১৮ সংস্করণ)।
১,৫৮২.
'স্বয়ংবরা' শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
  1. স্বয়মং + বরা
  2. সয়মং + বরা
  3. স্বয়ম্‌ + বরা
  4. স্বয়ং + বরা
  5. কোনোটি নয়
সঠিক উত্তর:
স্বয়ম্‌ + বরা
উত্তর
সঠিক উত্তর:
স্বয়ম্‌ + বরা
ব্যাখ্যা
সন্ধির নিয়ম:
- ম্‌- এর পর অন্তঃস্থ ধ্বনি যথা: য, র, ল, ব, কিংবা শ, ষ, স, হ থাকলে ম্‌- স্থলে অনুস্বার (ং) হয়।
যেমন:
- সম্‌ + সার = সংসার,
- সম্‌ + বাদ = সংবাদ,
- সম্‌ + যম = সংযম,
- সম্‌ + রক্ষণ = সংরক্ষণ,
- সম্‌ + লাপ = সংলাপ,
- সম্‌ + শয় = সংশয়,
- সম্‌ + হার = সংহার,
- স্বয়ম্‌ + বরা = স্বয়ংবরা ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ) ও ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১,৫৮৩.
'ষোড়শ' শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
  1. ষড়্‌ + দশ
  2. ষট্ + ড়শ
  3. ষ + ড়শ
  4. ষট্ + দশ
সঠিক উত্তর:
ষট্ + দশ
উত্তর
সঠিক উত্তর:
ষট্ + দশ
ব্যাখ্যা
• 'ষোড়শ' শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ - ষট্ + দশ। 
এটি নিপাতনে সিদ্ধ সন্ধি বিচ্ছেদের উদাহরণ।  

কয়েকটি নিপাতনে সিদ্ধ সন্ধি বিচ্ছেদ: 
• বন + পতি = বনস্পতি,
• আ + চর্য = আশ্চর্য,
• গো + পদ = গোস্পদ,
• পর + পর = পরস্পর,
• ষট্ + দশ = ষোড়শ,
• এক + দশ = একাদশ,
• পতৎ + অঞ্জলি = পতঞ্জলি ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি  (২০১৯ সংস্করণ)।
১,৫৮৪.
"মরূদ্যান" শব্দের সন্ধি-বিচ্ছেদ কোনটি?
  1. মরূ + উদ্যান
  2. মরু + উদ্যান
  3. মরু + উদ্যন
  4. মরুঃ + উদ্যান
সঠিক উত্তর:
মরু + উদ্যান
উত্তর
সঠিক উত্তর:
মরু + উদ্যান
ব্যাখ্যা
• 'মরূদ্যান' শব্দের সন্ধি বিচ্ছেদ : "মরু + উদ্যান"। 

সন্ধির নিয়ম : 
উ-কার কিংবা ঊ-কারের পর উ-কার কিংবা ঊ-কার থাকলে উভয়ে মিলে ঊ-কার হয়; এই নিয়মে গঠিত। 
যেমন,
মরু + উদ্যান= মরূদ্যান; 
বধূ + উৎসব= বধূৎসব;
ভূ+ ঊর্ধ্ব= ভূর্ধ্ব।

উৎস- বাংলা ভাষার ব্যাকরণ নবম-দশম শ্রেণি (২০১৯ ও ২০২২ সংস্করণ)।
১,৫৮৫.
'তিরোধান' এর সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
  1. তিরো + ধান
  2. তিরোঃ + ধান
  3. তিরঃ + ধান
  4. তির + ধান
সঠিক উত্তর:
তিরঃ + ধান
উত্তর
সঠিক উত্তর:
তিরঃ + ধান
ব্যাখ্যা

 বিসর্গ সন্ধির নিয়ম: 
- অ - কারের পরস্থিত স্ - জাত বিসর্গ এর পর ঘোষ অল্পপ্রাণ ও ঘোষ মহাপ্রাণ ব্যঞ্জনধ্বনি, নাসিক্য ধ্বনি, কিংবা অন্তস্থ য, অন্তস্থ ব, র, ল, হ থাকলে অ - কার ও স্ - জাত বিসর্গ উভয়স্থলে ও - কার হয়।
যেমন:
তিরঃ + ধান = তিরোধান,
তপঃ + বন = তপোবন,  
অধঃ + গতি = অধোগতি ইত্যাদি। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি  (২০১৯ সংস্করণ)।

১,৫৮৬.
'শীতার্ত' শব্দের সন্ধি-বিচ্ছেদ কোনটি?
  1. শীতা + আর্ত
  2. শীত + আর্ত
  3. শীত + ঋত
  4. শীতা + ঋত
সঠিক উত্তর:
শীত + ঋত
উত্তর
সঠিক উত্তর:
শীত + ঋত
ব্যাখ্যা
• 'শীতার্ত' এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে - 'শীত + ঋত'।
- এটি একটি স্বরসন্ধি (তৎসম শব্দের)।
 
• সন্ধির নিয়ম:
অ-কার কিংবা আ-কারের পর 'ঋত'-শব্দ থাকলে (অ, আ+ঋ) উভয় মিলে 'আর' হয় এবং বানানে পূর্ববর্তী বর্ণে আ ও পরবর্তী বর্ণে রেফ লেখা হয়।
যেমন:
- অ + ঋ = আর, শীত + ঋত = শীতার্ত।
- আ + ঋ = আর, তৃষ্ণা + ঋত = তৃষ্ণার্ত।
 
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
১,৫৮৭.
'পিত্রৈশ্বর্য' - এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
  1. পিত + ঐশ্বর্য
  2. পিতা + ঐশ্বর্য
  3. পিতৃ + ঐশ্বর্য
  4. পৈতা + ঐশ্বর্য
সঠিক উত্তর:
পিতৃ + ঐশ্বর্য
উত্তর
সঠিক উত্তর:
পিতৃ + ঐশ্বর্য
ব্যাখ্যা
স্বরসন্ধি:
স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনির মিলনকে স্বরসন্ধি বলে।

• ঋ ধ্বনির পর অ, আ, ইঈ, উ, ঐ ধ্বনি থাকলে ঋ-স্থানে র্‌-ধ্বনি হয় এবং ওই র্ ধ্বনি 'র-ফলা' রূপে পূর্ববর্তী ব্যঞ্জনের সঙ্গে যুক্ত হয়।
যেমন - 
- ঋ + অ = র (র-ফলা); পিতৃ + অর্থ = পিত্রর্থ।
- ঋ + আ = রা (,, + া); পিতৃ + আলয় = পিত্রালয়।
- ঋ+ ই = রি (,, + া ); পিতৃ + ইচ্ছা = পিত্রিচ্ছা।
- ঋ + ঐ = রৈ (,, + ৈ); পিতৃ + ঐশ্বর্য = পিত্রৈশ্বর্য। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১,৫৮৮.
"গুর্বী" - শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
  1. গুরু + বি
  2. গুরু + ইক
  3. গুরু + ঈ
  4. গুরু + বী
সঠিক উত্তর:
গুরু + ঈ
উত্তর
সঠিক উত্তর:
গুরু + ঈ
ব্যাখ্যা

সন্ধির নিয়ম:
- উ-কার কিংবা উ-কারের পর উ-কার ও উ-কার ভিন্ন অন্য স্বর থাকলে উ বাউ স্থানে ব-ফলা হয় এবং লেখার সময় ব-ফলা পূর্ববর্তী বর্ণের সাথে লেখা হয়।

যেমন:
- সু + আগত = স্বাগত,
- অনু + ইত = অন্বিত,
- তনু + ঈ = তন্বী,
- গুরু + ঈ = গুর্বী, 
- অনু + এষণ = অন্বেষণ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ) এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

১,৫৮৯.
নিচের কোন সন্ধি বিচ্ছেদটি সঠিক নয়?
  1. গো + আদি = গবাদি
  2. নৌ + ইক = নাবিক
  3. পৌ + ইত্র = পবিত্র
  4. ভৌ + উক = ভাবুক
সঠিক উত্তর:
পৌ + ইত্র = পবিত্র
উত্তর
সঠিক উত্তর:
পৌ + ইত্র = পবিত্র
ব্যাখ্যা
• অশুদ্ধ সন্ধি বিচ্ছেদ: 'পৌ + ইত্র = পবিত্র'।  
• 'পবিত্র' শব্দের শুদ্ধ সন্ধি বিচ্ছেদ: 'পো + ইত্র' = পবিত্র।  
এটি স্বরসন্ধির উদাহরণ। 

• সন্ধির নিয়ম: 
এ, ঐ, ও, ঔ- কারের পরে এ, ঐ স্থানে যথাক্রমে অয়, আয় এবং ও, ঔ স্থানে যথাক্রমে অব্‌, আব্‌ হয়। 
যেমন,
পৌ + অক = পাবক; 
গো + আদি = গবাদি;
নৌ + ইক = নাবিক; 
ভৌ + উক = ভাবুক; 
গো + এষণা = গবেষণা; 
পো + ইত্র = পবিত্র; 
ভৌ + উক = ভাবুক ইত্যাদি। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি  (২০১৯ সংস্করণ), উচ্চমাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১,৫৯০.
‘গায়ক’ শব্দের সঠিক সন্ধি-বিচ্ছেদ- 
  1. গৈ + য়ক
  2. গৈ + অক
  3. গৌ + য়ক
  4. গায় + অক
সঠিক উত্তর:
গৈ + অক
উত্তর
সঠিক উত্তর:
গৈ + অক
ব্যাখ্যা
• ‘গায়ক’ শব্দের সঠিক সন্ধি-বিচ্ছেদ: 'গৈ + অক'। 

• সন্ধির নিয়ম: 
এ, ঐ, ও, ঔ এরপরে অন্য কোন স্বরধ্বনি আসলে ‘এ’ এর জায়গায় ‘অয়’, ‘ঐ’ এর জায়গায় ‘আয়’, ‘ও’ এর জায়গায় ‘অব’ এবং ‘ঔ’ এর জায়গায় ‘আব’ হয়।
যেমন: 
- গায়ক - গৈ + অক;
- নায়ক - নৈ + অক;
- নাবিক - নৌ + ইক;
- ভাবুক - ভৌ + উক;
- পবিত্র - পো + ইত্র;
- গবাদি - গো + আদি;
- গবেষণা - গো + এষণা।

উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
১,৫৯১.
নিচের কোনটি সন্ধির উদ্দেশ্য নয়?
  1. ধ্বনির মিলন
  2. নতুন শব্দ তৈরি
  3. উচ্চারণে সহজতা
  4. অর্থ পরিবর্তন
সঠিক উত্তর:
অর্থ পরিবর্তন
উত্তর
সঠিক উত্তর:
অর্থ পরিবর্তন
ব্যাখ্যা
• সন্ধি:
- 'সন্ধি' শব্দের অর্থ - মিলন।
- পাশাপাশি ধ্বনির মিলনকে সন্ধি বলে। 
- অন্য কথায়, সন্নিহিত দুটি ধ্বনির মিলনকে সন্ধি বলে। 
- সন্ধির প্রধান উদ্দেশ্য স্বাভাবিক উচ্চারণের সহজপ্রবণতা এবং ধ্বনিগত মাধুর্য সম্পাদন। 
- সন্ধি শব্দ গঠনেরও একটি উপায়। 
- তবে সন্ধির প্রধান সুবিধা হলো উচ্চারণের সুবিধা। 
- তবে বাংলা ভাষায় উপসর্গ, প্রত্যয় ও সমাস প্রক্রিয়ায় শব্দ গঠনের ক্ষেত্রে সন্ধির সূত্র কাজে লাগে। 
- সন্ধির মাধ্যমে শব্দের অর্থ পরিবর্তন হয় না।

• সন্ধির কতিপয় উদ্দেশ্য:
- সন্ধি মাধ্যমে ধ্বনির মিলন হয়।
- নতুন শব্দ তৈরি করা হয়।
- উচ্চারণে সহজতা আসে।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১,৫৯২.
কোনটি নিপাতনে সিদ্ধ সন্ধির উদাহরণ?
  1. মহেন্দ্র
  2. সুধীন্দ্র
  3. গবাস্থি
  4. সতীশ
সঠিক উত্তর:
গবাস্থি
উত্তর
সঠিক উত্তর:
গবাস্থি
ব্যাখ্যা
• নিপাতনে সিদ্ধ সন্ধি:
সন্ধির প্রচলিত নিয়ম না মেনে যে সন্ধি হয় তাকে নিপাতনে সিদ্ধ সন্ধি বলে।

কয়েকটি নিপাতনে সিদ্ধ সন্ধির উদাহরণ হলো:
- গো + ইন্দ্র = গবেন্দ্র,
- গো + অস্থি = গবাস্থি,
- শুদ্ধ + ওদন = শুদ্ধোদন,
- গো + অক্ষ = গবাক্ষ,
- প্র + এষণ = প্রেষণ,
- কুল + অটা = কুলটা,
- পর + পর = পরস্পর অন্যান্য।

অন্যদিকে,
স্বরসন্ধি যোগে গঠিত শব্দ গলো:
- মহা + ইন্দ্র = মহেন্দ্র;
- সতী + ঈশ = সতীশ,
- সুধী + ইন্দ্র = সুধীন্দ্র।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ) এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১,৫৯৩.
'স্বাগত' শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি?
  1. স + গত
  2. স্ব +গত
  3. সু +গত
  4. সু + আগত
সঠিক উত্তর:
সু + আগত
উত্তর
সঠিক উত্তর:
সু + আগত
ব্যাখ্যা
সন্ধির নিয়ম:
- উ-কার কিংবা উ-কারের পর উ-কার ও উ-কার ভিন্ন অন্য স্বর থাকলে উ বা উ স্থানে ব-ফলা হয় এবং লেখার সময় ব-ফলা পূর্ববর্তী বর্ণের সাথে লেখা হয়।
যেমন:
- সু + অল্প = স্বল্প,
- সু + আগত = স্বাগত,
- অনু + ইত = অন্বিত,
- তনু + ঈ = তন্বী, 
- অনু + এষণ = অন্বেষণ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
১,৫৯৪.
সন্ধি বিচ্ছেদ করুন - 'সীমন্ত'
  1. সীম + অন্ত
  2. সীমন + অত
  3. সীমা + অন্ত
  4. সীমন + আত
সঠিক উত্তর:
সীমন + অত
উত্তর
সঠিক উত্তর:
সীমন + অত
ব্যাখ্যা
স্বরসন্ধি:
স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনির মিলনকে স্বরসন্ধি বলে।

নিপাতনে সিদ্ধ সন্ধি: 
কতগুলো সন্ধি কোন নিয়ম অনুসারে হয় না, এগুলোকে নিপাতনে সিদ্ধ সন্ধি বলে।

কয়েকটি নিপাতনে সিদ্ধ স্বরসন্ধির উদাহরণ:
- অন্য + অন্য = অন্যান্য,
- কুল + অটা = কুলটা,
- গো + অক্ষ = গবাক্ষ,
- প্র + ঊঢ় = প্রৌঢ়,
- মার্ত + অণ্ড = মার্তণ্ড,
- স্ব + ঈর = স্বৈর,
- গো + ইন্দ্ৰ = গবেন্দ্র,
- গো + ঈশ্বর = গবেশ্বর,
- অক্ষ + ঊহিণী = অক্ষৌহিণী,
- মার্ত + অণ্ড = মার্তণ্ড, 
- রক্ত + ওষ্ঠ = রক্তোষ্ঠ,
- সীমন + অত = সীমন্ত,
- শার + অঙ্গ = শারঙ্গ,
- শুদ্ধ + ওদন = শুদ্ধোদন।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ) ও বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১,৫৯৫.
'তৃষ্ণার্ত' শব্দের সঠিক সন্ধি-বিচ্ছেদ কোনটি?
  1. তৃষ্ণা + আর্ত
  2. তৃষ্ণা + রত
  3. তৃষ্ণা + ঋত
  4. তৃষ্ণা + রিত
সঠিক উত্তর:
তৃষ্ণা + ঋত
উত্তর
সঠিক উত্তর:
তৃষ্ণা + ঋত
ব্যাখ্যা
• 'তৃষ্ণার্ত' শব্দের সঠিক সন্ধি-বিচ্ছেদ: 'তৃষ্ণা + ঋত'। 

• সন্ধির নিয়ম:
অ-কার কিংবা আ-কারের পর 'ঋত'-শব্দ থাকলে (অ, আ+ঋ) উভয় মিলে 'আর' হয় এবং বানানে পূর্ববর্তী বর্ণে 'আ' ও পরবর্তী বর্ণে 'রেফ' লেখা হয়৷
যেমন-
শীত + ঋত = শীতার্ত,
তৃষ্ণা + ঋত = তৃষ্ণার্ত, 
ক্ষুধা + ঋত = ক্ষুধার্ত,
পিপাসা + ঋত = পিপাসার্ত,ইত্যাদি৷

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০১৯সংস্করণ ), ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং মাধ্যমিক বাংলা দ্বিতীয় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১,৫৯৬.
নিচের কোনটি নিপাতনে সিদ্ধ সন্ধির উদাহরণ?
  1. ক) নে + অন = নয়ন
  2. খ) গৈ + অক = গায়ক
  3. গ) গো + আদি = গবাদি
  4. ঘ) গো + অক্ষ = গবাক্ষ
সঠিক উত্তর:
ঘ) গো + অক্ষ = গবাক্ষ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) গো + অক্ষ = গবাক্ষ
ব্যাখ্যা
'গো + অক্ষ = গবাক্ষ' নিপাতনে সিদ্ধ সন্ধির উদাহরণ। 

 নিপাতনে সিদ্ধ সন্ধি 
- সন্ধির প্রচলিত নিয়ম না মেনে যে সন্ধি হয় তাকে নিপাতনে সিদ্ধ সন্ধি বলে।

কয়েকটি নিপাতনে সিদ্ধ সন্ধির উদাহরণ হলো:
গো+ইন্দ্র = গবেন্দ্র
গো+অক্ষ = গবাক্ষ
প্র+এষণ = প্রেষণ
কুল+অটা = কুলটা
পর+পর = পরস্পর
অন্য + অন্য = অন্যান্য,

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি  (২০১৯ সংস্করণ)
১,৫৯৭.
'পনির' শব্দটির সন্ধিবিচ্ছেদ-
  1. পনি + এর
  2. পনি + র
  3. পন + ইর
  4. পন + ই + র
সঠিক উত্তর:
পনি + এর
উত্তর
সঠিক উত্তর:
পনি + এর
ব্যাখ্যা
• স্বরসন্ধি
স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনি মিলে যে সন্ধি হয় তাকে স্বরসন্ধি বলে।

• সন্ধিতে দুটি সন্নিহিত স্বরের একটি লোপ হয়।
যেমন-
• অ +এ = এ (অ লোপ), যেমন: শত+ এক = শতেক।
• আ + আ = আ ( একটি আ লোপ), যেমন:  রূপা + আলি= রূপালি; শাঁখা + আরি = শাঁখারি।
• আ + উ = উ ( আ লোপ), যেমন: মিথ্যা + উক = মিথ্যুক।
• ই + এ = ই ( এ লোপ) যেমন: আশি + এর = আশির (এ লোপ); নদ + এর = নদীর; কুড়ি + এক = কুড়িক ইত্যাদি। এরূপ- পনি + এর = পনির ( এ লোপ)।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯-সংস্করণ)।
১,৫৯৮.
নিচের কোনটি সঠিক?
  1.  চলৎ + শক্তি = চলৎশক্তি
  2.  চলৎ + শক্তি = চলচ্ছক্তি
  3.  চলৎ + শক্তি = চলতশক্তি
  4.  চলৎ + শক্তি = চলচ্চক্তি
সঠিক উত্তর:
 চলৎ + শক্তি = চলচ্ছক্তি
উত্তর
সঠিক উত্তর:
 চলৎ + শক্তি = চলচ্ছক্তি
ব্যাখ্যা

• সূত্র:
- ত ও দ এর পর শ থাকলে ত ও দ - এর স্থলে চ এবং শ - এর স্থলে ছ উচ্চারিত হয়।

যেমন -
- চলৎ + শক্তি = চলচ্ছক্তি,
- উৎ + শৃঙ্খল = উচ্ছৃঙ্খল,
- উৎ+ শ্বাস = উচ্ছ্বাস ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ- ৯ম ও ১০ম শ্রেণি (২০১৮ সংস্করণ)।

১,৫৯৯.
নিপাতনে সিদ্ধ বিসর্গ সন্ধি কোনটি?
  1. ক) প্রাত:কাল = প্রাত: + কাল
  2. খ) দুরবস্থা = দু: + অবস্থা
  3. গ) আশীর্বাদ = আশী: + বাদ
  4. ঘ) শিরচ্ছেদ = শির: + ছেদ
সঠিক উত্তর:
ক) প্রাত:কাল = প্রাত: + কাল
উত্তর
সঠিক উত্তর:
ক) প্রাত:কাল = প্রাত: + কাল
ব্যাখ্যা

নিপাতনে সিদ্ধ বিসর্গ সন্ধি-
আস্পদ = আ: + পদ ; অহরহ = অহ + অহ
ভাস্কর = ভা: + কর ; মন:কষ্ট = মন: + কষ্ট
অহর্নিশ = অহ: + নিশা ; প্রাতকাল = প্রাত: + কাল
শির:পীড়া = শির: + পীড়া ; হরিশ্চন্দ্র = হরি: + চন্দ্র
উৎসঃ সৌমিত্র শেখর - বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

১,৬০০.
সন্ধি এর সন্ধি বিচ্ছেদ-
  1. ক) সম+ধি
  2. খ) সম্+ন্ধি
  3. গ) সম্+ধি
  4. ঘ) সন+ধি
সঠিক উত্তর:
গ) সম্+ধি
উত্তর
সঠিক উত্তর:
গ) সম্+ধি
ব্যাখ্যা

ম্‌ এর পর যে কোন বর্গীয় ধ্বনি থাকলে ম্‌ ধ্বনিটি সেই বর্গের নাসিক্য ধ্বনি হয়।
যেমন -
শম্‌ + কা = শঙ্কা
সম্‌ + চয় = সঞ্চয়
সম্‌ + তাপ = সন্তাপ
সম্‌ + ধি = সন্ধি 
সূত্রঃ বাংলা ভাষার ব্যকরণ (নবম - দশম শ্রেনী) এবং বাংলা একাডেমী