বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

সন্ধি

মোট প্রশ্ন২,০৭৪এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

সন্ধি

PrepBank · পাতা ১৩ / ২১ · ১,২০১১,৩০০ / ২,০৭৪

১,২০১.
'মহৌষধি' শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
  1. মহা + ওষধি
  2. মহা + ঔষধি
  3. মহাঃ + ওষধি
  4. মহাঃ + ঔষধি
সঠিক উত্তর:
মহা + ওষধি
উত্তর
সঠিক উত্তর:
মহা + ওষধি
ব্যাখ্যা

'মহৌষধি' শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ-'মহা + ওষধি'।
- এটি স্বরসন্ধির নিয়মে গঠিত।
- অ-কার কিংবা আ-কারের পর ও-কার কিংবা ঔ-কার থাকলে উভয়ে মিলে ঔ-কার হয়; ঔ-কার পূর্ববর্তী ব্যঞ্জনের সাথে যুক্ত হয়।

যেমন-
- অ + ও = ঔ →  বন + ওষধি = বনৌষধি।
- আ + ও = ঔ → মহা + ওষধি = মহৌষধি।
- অ + ঔ = ঔ → পরম + ঔষধ = পরমৌষধ।
- আ + ঔ = ঔ →  মহা +  ঔষধ = মহৌষধ।
 
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম- দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।

১,২০২.
'দুশ্চরিত্র'-এর সন্ধি বিচ্ছেদ-
  1. দুশ্চ + চিত্র
  2. দুঃ + চরিত্র
  3. দুশঃ + চরিত্র
  4. দুচ্‌ + চরিত্র
সঠিক উত্তর:
দুঃ + চরিত্র
উত্তর
সঠিক উত্তর:
দুঃ + চরিত্র
ব্যাখ্যা

• 'দুশ্চরিত্র'-এর সন্ধি বিচ্ছেদ- 'দুঃ + চরিত্র'। 

• 'দুশ্চরিত্র'-এর সন্ধি বিচ্ছেদ এর নিয়ম:  
আগে বিসর্গ ও পরে চ্ বা ছ্ থাকলে বিসর্গ স্থানে শ্ হয়। শ্ পরের বর্ণে যুক্ত হয়।
যেমন:
- দুঃ + চরিত্র = দুশ্চরিত্র,  
- নিঃ + চয় = নিশ্চয়,
- নিঃ + চল = নিশ্চল,
- নিঃ + চিহ্ন = নিশ্চিহ্ন,
- নিঃ + চুপ = নিশ্চুপ,
- দুঃ + চিন্তা = দুশ্চিন্তা,
- দুঃ + চেষ্টা = দুশ্চেষ্টা,
- নভঃ + চর = নভশ্চর,
- মনঃ + চক্ষু = মনশ্চক্ষু,
- শিরঃ + ছেদ = শিরশ্ছেদ। 

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ। 

১,২০৩.
'পুনরুক্ত' শব্দের শুদ্ধ সন্ধি বিচ্ছেদ কোনটি?
  1. পুনর্‌ + উক্ত
  2. পুনঃ + রুক্ত
  3. পুন্‌ + উক্ত
  4. পুনঃ + উক্ত
সঠিক উত্তর:
পুনঃ + উক্ত
উত্তর
সঠিক উত্তর:
পুনঃ + উক্ত
ব্যাখ্যা

• বিসর্গ সন্ধি:
অ-কারের পরস্থিত র্-জাত বিসর্গের পর উপর্যুক্ত ধ্বনিসমূহের কোনোটি থাকলে বিসর্গ স্থানে 'র' হয়।
যেমন:
- অন্তঃ + গত = অন্তর্গত,
- অন্তঃ + ধান = অন্তর্ধান,
- পুনঃ আয় পুনরায়,
- পুনঃ + উক্ত = পুনরুক্ত,
- অহঃ + অহ অহরহ।

এরূপ- পুনর্জন্ম, পুনর্বার, অন্তর্ভুক্ত, পুনরপি, অন্তবর্তী ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৮-সংস্করণ)।

১,২০৪.
নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি কোনটি?
  1. কিন্তু
  2. একাদশ
  3. কুলটা
  4. নিশ্চয়
সঠিক উত্তর:
একাদশ
উত্তর
সঠিক উত্তর:
একাদশ
ব্যাখ্যা

• নিপাতনে সিদ্ধ সন্ধি:
কতগুলো সন্ধি কোনো নিয়মে সাধিত হয় না এমন সন্ধিকে নিপাতনে সিদ্ধ সন্ধি বলে।

কিছু নিপাতনে সিদ্ধ ব্যঞ্জনসন্ধি:
- পর্ + পর পরস্পর,
- আ + চর্য = আশ্চর্য,
- গো + পদ = গোষ্পদ,
- বন্ + পতি = বনস্পতি,
- ষট্ + দশ = যোড়শ,
- বৃহৎ + পতি = বৃহস্পতি,
- মনস্ + ঈষা = মনীষা,
- এক +  দশ = একাদশ।

-------------------
 কতগুলো স্বরসন্ধি কোনো নিয়ম অনুসারে হয় না, এগুলোকে নিপাতনে সিদ্ধ বলে।
যথা: কুল + অটা = কুলটা (কুলাটা নয়), গো + অক্ষ = গবাক্ষ (গবক্ষ নয়), প্র + উঢ় = প্রৌঢ় (প্রোঢ় নয়), অন্য + অন্য = অন্যান্য, মার্ত + অণ্ড = মার্তণ্ড, শুদ্ধ + ওদন = শুদ্ধোদন।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯-সংস্করণ)।

১,২০৫.
ভুল সন্ধি বিচ্ছেদ কোনটি?
  1. ইতঃ + পূর্বে = ইতঃপূর্বে
  2. শ্রু + অন = শ্রবণ
  3. সদ্‌ +উপায় = সদুপায়
  4. মনঃ + কষ্ট = মনঃকষ্ট
সঠিক উত্তর:
সদ্‌ +উপায় = সদুপায়
উত্তর
সঠিক উত্তর:
সদ্‌ +উপায় = সদুপায়
ব্যাখ্যা
• ভুল সন্ধি বিচ্ছেদ - সদ্‌ +উপায় = সদুপায়।
- 'সদুপায়' এর সন্ধি বিচ্ছেদ - সৎ +উপায়।

অন্যদিকে, 
• 'মনঃকষ্ট' এর সন্ধি বিচ্ছেদ - মনঃ + কষ্ট।
• 'ইতঃপূর্বে' এর সন্ধি বিচ্ছেদ - ইতঃ + পূর্বে।
• 'শ্রবণ' এর সন্ধি বিচ্ছেদ - শ্রু + অন।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১,২০৬.
ব্যঞ্জনসন্ধি কখন সংঘটিত হয় না?
  1. ক) ব্যঞ্জনধ্বনি+ব্যঞ্জনধ্বনি
  2. খ) ব্যঞ্জনধ্বনি+স্বরধ্বনি
  3. গ) ব্যঞ্জনধ্বনি+বিসর্গ
  4. ঘ) স্বরধ্বনি+ব্যঞ্জনধ্বনি
সঠিক উত্তর:
গ) ব্যঞ্জনধ্বনি+বিসর্গ
উত্তর
সঠিক উত্তর:
গ) ব্যঞ্জনধ্বনি+বিসর্গ
ব্যাখ্যা
পাশাপাশি ধ্বনির মিলনকে সন্ধি বলে। পৃথিবীর বহু ভাষায় পাশাপাশি শব্দের একাধিক ধ্বনি নিয়মিতভাবে সন্ধিবদ্ধ হলেও বাংলা ভাষায় তা বিরল। 
-  বাংলা ভাষায় উপসর্গ, প্রত্যয় ও সমাস প্রক্রিয়ায় শব্দগঠনের ক্ষেত্রে সন্ধির সূত্র কাজে লাগে।
সন্ধি তিন প্রকার:
- স্বরসন্ধি
- ব্যঞ্জনসন্ধি
- বিসর্গসন্ধি

 ব্যঞ্জনসন্ধি: স্বরে-ব্যঞ্জনে, ব্যঞ্জনে-স্বরে ও ব্যঞ্জনে-ব্যঞ্জনে যে সন্ধি হয়, তাকে ব্যঞ্জনসন্ধি বলে।
এদিক থেকে ব্যঞ্জনসন্ধিকে ৩ ভাগে ভাগ করা যায়।
- ব্যঞ্জনধ্বনি+স্বরধ্বনি
- স্বরধ্বনি+ব্যঞ্জনধ্বনি
-  ব্যঞ্জনধ্বনি+ব্যঞ্জনধ্বনি

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)।
১,২০৭.
'লবণ' শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
  1. লে + অন
  2. লৈ + অন
  3. লো + অন
  4. লো + বণ
সঠিক উত্তর:
লো + অন
উত্তর
সঠিক উত্তর:
লো + অন
ব্যাখ্যা
• এ, ঐ, ও, ঔ-কারের পর এ, ঐ স্থানে যথাক্রমে অয়, আয় এবং ও, ঔ স্থানে যথাক্রমে অব্ ও আব্ হয়।
যেমন-
- নে + অন = নয়ন,
- শে + অন = শয়ন,
- নৈ + অক = নায়ক,
- গৈ + অক = গায়ক,
- পো + অন = পবন,
- লো + অন = লবণ,
- গো + আদি = গবাদি,
- গো + এষণা = গবেষণা,
- পো + ইত্র = পবিত্র।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
১,২০৮.
"নিষ্কর" শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি ?
  1. নিঃ + কর
  2. নি + করঃ
  3. নিসঃ + কর
  4. নিঃ + করঃ
সঠিক উত্তর:
নিঃ + কর
উত্তর
সঠিক উত্তর:
নিঃ + কর
ব্যাখ্যা

নিষ্কর শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ- নিঃ + কর।
- এটি একটি বিসর্গ সন্ধি।

বিসর্গ সন্ধির নিয়ম:
- অঘোষ অল্পপ্রাণ ও অঘোষ মহাপ্রাণ কণ্ঠ্য কিংবা ওষ্ঠ্য ব্যঞ্জন (ক, খ, প, ফ) পরে থাকলে অ বা আ ধ্বনিব পরস্থিত বিসর্গ স্থলে অঘোষ দন্ত্য শিশ ধ্বনি (স্) হয় এবং অবা আ ব্যতীত অন্য স্বরধ্বনির পরস্থিত বিসঙ্গ স্থলে অঘোষ মূর্ধন্য শিশু ধ্বনি (ষ) হয়।

যেমন:
- নমঃ + কার = নমস্কার,
- পদঃ + খলন = পদস্খলন,
- নিঃ + কর = নিষ্কর,
- দুঃ + কর = দুষ্কর ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।

১,২০৯.
'হৃৎস্পন্দন' শব্দের শুদ্ধ সন্ধি বিচ্ছেদ কোনটি?
  1. হৃত্‌ + স্পন্দন
  2. হৃদ্ + স্পন্দন
  3. হৃধ্‌ + স্পন্দন
  4. হৃৎ + স্পন্দন
সঠিক উত্তর:
হৃদ্ + স্পন্দন
উত্তর
সঠিক উত্তর:
হৃদ্ + স্পন্দন
ব্যাখ্যা
• ব্যঞ্জনসন্ধির নিয়মানুসারে গঠিত শব্দ:
দ্‌ ও ধ্‌ এর পরে ক, চ, ট, ত, প, খ, ছ, ঠ, থ, ফ থাকলে দ্‌ ও ধ্‌ স্থলে অঘোষ অল্পপ্রাণ ধ্বনি হয়।
যেমন-
- দ্‌ > ত্; তদ্ + কাল = তৎকাল।
- ধ্‌ > ত্;  ক্ষুধ+ পিপাসা = ক্ষুৎপিপাসা।

এরূপ,
- ক্ষুধ্‌ + কাতর = ক্ষুৎকাতর,
- হৃদ্ + স্পন্দন = হৃৎস্পন্দন।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯-সংস্করণ)।
১,২১০.
নিচের কোনটি নিপাতনে সিদ্ধ স্বরসন্ধির উদাহরণ?
  1. কুল + অটা = কুলটা
  2. তনু + ঈ = তন্বী
  3. পো + অন = পবন
  4. নৈ + অক = নায়ক
সঠিক উত্তর:
কুল + অটা = কুলটা
উত্তর
সঠিক উত্তর:
কুল + অটা = কুলটা
ব্যাখ্যা
কুল + অটা = কুলটা একটি নিপাতনে সিদ্ধ স্বর সন্ধির উদাহরণ।

• কয়েকটি নিপাতনে সিদ্ধ স্বর সন্ধির উদাহরণ:
- প্র + ঊঢ় = প্রৌঢ়।
- গো+অক্ষ = গবাক্ষ।
- স্ব + ঈর = স্বৈর
• কয়েকটি নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধির উদাহরণ:
- গো+পদ = গোষ্পদ।
- এক+দশ = একাদশ।
- বৃহৎ+পতি = বৃহস্পতি।
- আ + চর্য = আশ্চর্য ।


উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, সৌমিত্র শেখর।
১,২১১.
'গবাদি' শব্দের সন্ধিবিচ্ছেদ কোন সূত্র দ্বারা সিদ্ধ?
  1. ক) অ/আ+উ/ঊ
  2. খ) অ/আ+ও/ঔ
  3. গ) ও+ অন্য স্বর
  4. ঘ) ঔ+ অন্য স্বর
সঠিক উত্তর:
গ) ও+ অন্য স্বর
উত্তর
সঠিক উত্তর:
গ) ও+ অন্য স্বর
ব্যাখ্যা
'গবাদি' শব্দটি স্বরসন্ধির উদাহরণ। এর সন্ধিবিচ্ছেদ 'ও+ অন্য স্বর' সূত্র দ্বারা সিদ্ধ। 
ও+ অন্য স্বর = অব্‌+স্বর। যেমন – গাে+আদি = গবাদি। 
স্বরসন্ধির আরও কিছু উদাহরণ - 

⇒ অ/আ+অ/আ = আ। যেমন – উত্তর+অধিকার = উত্তরাধিকার, আশা+অতীত = আশাতীত
⇒ ই/ঈইঈ = ঈ। যেমন – অতি+ইন্দ্রিয় = অতীন্দ্রিয়, পরি+ঈক্ষা = পরীক্ষা
⇒ উ/উ+উ/ঊ = উ। যেমন – মরু+উদ্যান = মরূদ্যান
⇒ অ/আ+ই/ঈ = এ। যেমন – শুভ+ইচ্ছা = শুভেচ্ছা
⇒ অ/আ+উ/ঊ = ও। যেমন – সূর্য+উদয় = সূর্যোদয়
⇒ ও+ অন্য স্বর = অবৃ+স্বর। যেমন – গাে+আদি = গবাদি
⇒ ঔ+ অন্য স্বর = আবৃ+স্বর। যেমন – নৌ+ইক = নাবিক ইত্যাদি। 

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)।
১,২১২.
'রত্নাকর' শব্দটির সন্ধি বিচ্ছেদ-
  1. রত্না + কর
  2. রত্ন + কর
  3. রত্না + আকার
  4. রত্ন + আকর
সঠিক উত্তর:
রত্ন + আকর
উত্তর
সঠিক উত্তর:
রত্ন + আকর
ব্যাখ্যা

'রত্নাকর' শব্দটির সন্ধি বিচ্ছেদ- রত্ন + আকর।
• স্বরসন্ধির নিয়মে ‘রত্ন’ এর শেষ ‘অ’ এবং ‘আকর’ এর প্রথম ‘আ’ ধ্বনির মিলনে আ-কার উৎপন্ন হয়েছে।

♦ স্বরসন্ধি:
- দুটি শব্দের মধ্যে প্রথম শব্দের শেষ স্বর এবং দ্বিতীয় শব্দের প্রথম স্বর মিলিত হয়ে একটি নতুন স্বরধ্বনি তৈরি করে।
• স্বরসন্ধির কিছু নিয়ম ও উদাহরণ:
• অ + অ = আ।
- উদাহরণ:
- নর + অধম = নরাধম,
- উত্তরাধিকার = উত্তর + অধিকা্‌
- হিমাচল = হিম + অচল,
- প্রাণাধিক = প্রাণ + অধিক, ইত্যাদি।

• অ + আ = আ।
- উদাহরণ:
- হিমালয়: হিম + আলয় = হিমালয়,
- দেবালয়: দেব + আলয় = দেবা লয়,
- রত্ন + আকর = রত্নাকর,
- সিংহাসন = সিংহ + আসন, ইত্যাদি।

• আ + অ = আ।
- উদাহরণ:
- যথা + অর্থ = যথার্থ,
- আশাতীত =আশা + অতীত,
- কথামৃত = কথা + অমৃত,
- মহার্ঘ = মহা + অর্ঘ, ইত্যাদি।

• আ + আ = আ।
- উদাহরণ:
- বিদ্যা + আলয় = বিদ্যালয়,
- কারাগার = কারা + আগার,
- মহাশয় =মহা + আশয়,
- সদানন্দ = সদা + আনন্দ, ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।

১,২১৩.
‘দিগন্ত' কোন নিয়মে ব্যঞ্জনসন্ধি?
  1. স্বর + ব্যঞ্জন
  2. ব্যঞ্জন + স্বর
  3. স্বর + স্বর
  4. ব্যঞ্জন + ব্যঞ্জন
সঠিক উত্তর:
ব্যঞ্জন + স্বর
উত্তর
সঠিক উত্তর:
ব্যঞ্জন + স্বর
ব্যাখ্যা
• ব্যঞ্জন+স্বর
- ক/চ/ট/ত/প+স্বর = গ/জ/ড(ড়)/দ/ব।

যেমন –
- দিক্+অন্ত = দিগন্ত,
- সৎ+উপায় = সদুপায়। 

- স্বরধ্বনিগুলো ঘোষবৎ হয়।
- এখানে ঘোষবৎ স্বরধ্বনির প্রভাবে পূর্ববর্তী অঘোষ ধ্বনি (ক, চ, ট, ত, প) পরিবর্তিত হয়ে ঘোষধ্বনিতে (গ, জ, ড, দ, ব) পরিণত হয়।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি ৯ম - ১০ম শ্রেণি (২০২১ সংস্করণ)।
১,২১৪.
'গোষ্পদ' শব্দটি কোন সন্ধিতে গঠিত?
  1. স্বর
  2. ব্যঞ্জন
  3. বিসর্গ
  4. নিপাতনে সিদ্ধ
সঠিক উত্তর:
নিপাতনে সিদ্ধ
উত্তর
সঠিক উত্তর:
নিপাতনে সিদ্ধ
ব্যাখ্যা

• কতগুলো সন্ধি নিপাতনে সিদ্ধ হয়:

যেমন: 
- আ + চর্য = আশ্চর্য,
- গো + পদ = গোষ্পদ,
- বন্ + পতি = বনস্পতি
- বৃহৎ + পতি = বৃহস্পতি,
- ষট্ + দশ = ষোড়শ
- এক্ + দশ = একাদশ,
- পতৎ + অঞ্জলি = পতঞ্জলি ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ- ৯ম ও ১০ম শ্রেণি (২০১৮ সংস্করণ)।

১,২১৫.
"প্রত্যুষ" শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
  1. প্রতি + ঊষ
  2. প্রতি + উষ
  3. প্রতিঃ + ঊষ
  4. প্রতু + ঊষ
সঠিক উত্তর:
প্রতি + ঊষ
উত্তর
সঠিক উত্তর:
প্রতি + ঊষ
ব্যাখ্যা

সন্ধির নিয়ম:
- ই বা ঈ ধ্বনির পর যদি অন্য স্বরধ্বনি থাকে তবে ই/ঈ এর জায়গায় 'য' বা 'য-ফলা' হয়।

যেমন:
- অতি + অধিক = অত্যধিক,
- আদি + অন্ত = আদ্যন্ত,
- ইতি + আদি = ইত্যাদি,
- অতি + আচার = অত্যাচার,
- প্রতি + ঊষ = প্রত্যুষ

উৎস: ভাশা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

১,২১৬.
নিম্নের কোনটি নিপাতনে সিদ্ধ সন্ধির উদাহরণ?
  1. ক) বাগদান
  2. খ) শোকার্ত
  3. গ) অক্ষৌহিণী
  4. ঘ) উচ্ছেদ
সঠিক উত্তর:
গ) অক্ষৌহিণী
উত্তর
সঠিক উত্তর:
গ) অক্ষৌহিণী
ব্যাখ্যা
• নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি
কোন নিয়ম অনুসারে সন্ধি না হয়ে স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনির যখন পরিবর্তন ঘটে তখন সেই রূপ সন্ধিকে নিপাতন-সিদ্ধ সন্ধি বলে।

কুল + অটা = কুলটা
শুদ্ধ + ওদন = শুদ্ধোদন
স্ব + ঈর = স্বৈর।
সীমন্‌ + অন্ত = সীমন্ত
স্ব + ঈরিণী = স্বৈরিণী
বিম্ব + ওষ্ঠ = বিম্বোষ্ঠ 
অক্ষ + ঊহিণী = অক্ষৌহিণী
মার্ত + অণ্ড = মার্তণ্ড


উৎস: উচ্চমাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১,২১৭.
সৃষ্টি শব্দের সন্ধিবিচ্ছেদ কী হবে?
  1. ক) সৃজ্‌ + তি
  2. খ) সৃষ + তি
  3. গ) সৃষ্ট + ই
  4. ঘ) সৃশ + টি
সঠিক উত্তর:
ক) সৃজ্‌ + তি
উত্তর
সঠিক উত্তর:
ক) সৃজ্‌ + তি
ব্যাখ্যা
ষ এর পরে ত্‌ বা থ্‌ থাকলে যথাক্রমে ত্‌ ও থ্‌ স্থানে ট ও ঠ হয়। যেমন- কৃষ্‌ + তি = কৃষ্টি, নশ্‌ + ত = নষ্ট, ষষ্‌ + থ্‌ = ষষ্ঠ, সৃজ্‌ + তি = সৃষ্টি।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণী
১,২১৮.
'শয়ন' শব্দের সন্ধিবিচ্ছেদ নিম্নের কোন সূত্র মেনে চলে?
  1. ক) এ+অন্য স্বর
  2. খ) অ+অন্য স্বর
  3. গ) ও+অন্য স্বর
  4. ঘ) ঐ+অন্য স্বর
সঠিক উত্তর:
ক) এ+অন্য স্বর
উত্তর
সঠিক উত্তর:
ক) এ+অন্য স্বর
ব্যাখ্যা
শয়ন = শে+অন
সূত্র: এ+ অন্য স্বর = অ+স্বর।

ঐ+ অন্য স্বর = আয়ু+স্বর। যেমন – নৈ+অক = নায়ক। 
ও+ অন্য স্বর = অবৃ+স্বর। যেমন – গাে+আদি = গবাদি। 

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)।
১,২১৯.
'সন্তাপ' শব্দের শুদ্ধ সন্ধিবিচ্ছেদ কোনটি?
  1. সঃ + তাপ
  2. সৎ + তাপ
  3. স + তাপ
  4. সম্ + তাপ
সঠিক উত্তর:
সম্ + তাপ
উত্তর
সঠিক উত্তর:
সম্ + তাপ
ব্যাখ্যা

ব্যঞ্জনসন্ধি:
- ম্ এর পর যে কোনো বর্গীয় ধ্বনি থাকলে ম্ ধ্বনিটি সেই বর্গের নাসিক্য ধ্বনি হয়।

যেমন:
- সম্ + চয় = সঞ্চয়,
- শম্ + কা = শঙ্কা,
- সম্ + তাপ = সন্তাপ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম ও দশম শ্রেণি (২০১৯-সংস্করণ)।

১,২২০.
'তদবধি' শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
  1. তৎ + অবধি
  2. তদ্‌ + অবধি
  3. তদ্‌ঃ + অবধি
  4. তধ + অবধি
সঠিক উত্তর:
তৎ + অবধি
উত্তর
সঠিক উত্তর:
তৎ + অবধি
ব্যাখ্যা
সন্ধির নিয়ম:
• ক, চ, ট, ত্, প্-এর পরে স্বরধ্বনি থাকলে সেগুলো যথাক্রমে গ্‌, জ্, ড্ (ড়), দ্‌, ব্‌ হয়। পরবর্তী স্বরধ্বনিটি পূর্ববর্তী ব্যঞ্জনধ্বনির সঙ্গে যুক্ত হয়।

যেমন:
দিক্ + অন্ত = দিগন্ত, 
ণিচ্ + অন্ত = ণিজন্ত, 
ষট্ + আনন = ষড়ানন, 
তৎ + অবধি = তদবধি
সুপ্ + অন্ত = সুবন্ত।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
১,২২১.
কোনটি স্বরসন্ধি নিয়মে গঠিত শব্দ?
  1. ক) প্রত্যুত্তর
  2. খ) উন্নয়ন
  3. গ) সংলাপ
  4. ঘ) বিপদজনক
সঠিক উত্তর:
ক) প্রত্যুত্তর
উত্তর
সঠিক উত্তর:
ক) প্রত্যুত্তর
ব্যাখ্যা
• স্বরসন্ধি নিয়মে গঠিত শব্দ প্রত্যুত্তর।
সঠিক সন্ধি-বিচ্ছেদ =  প্রতি + উত্তর = প্রত্যুত্তর। 

সূত্র: ই বা ঈ ধ্বনির পর যদি অন্য স্বরধ্বনি থাকে তবে ই/ঈ এর জায়গায় য হয়।
যেমন: 
- অতি + অধিক = অত্যধিক,
- আদি + অন্ত = আদ্যন্ত,
- ইতি + আদি = ইত্যাদি,
- অতি + আচার = অত্যাচার,
- প্রতি + ঊষ = প্রত্যুষ।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।
১,২২২.
'তথৈব' শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কী?
  1. ক) তথা+এব
  2. খ) তাথৈ+এব
  3. গ) তথ্য+এব
  4. ঘ) ত+থৈব
সঠিক উত্তর:
ক) তথা+এব
উত্তর
সঠিক উত্তর:
ক) তথা+এব
ব্যাখ্যা

তথৈব শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ তথা+এব।
এটি স্বরসন্ধির উদাহরণ।
 সূত্র: অ/আ+এ/ঐ = ঐ

একই সূত্রের আরও কিছু উদাহরণ: 
- জন+এক= জনৈক
- মত+ঐক্য= মতৈক্য
- মহা+ঐশ্বর্য= মহৈশ্বর্য

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, অষ্টম শ্রেণি।

১,২২৩.
'কিন্তু' শব্দটির সন্ধি বিচ্ছেদ- 
  1. ক) কিন্‌ + তু
  2. খ) কি + ন্তু
  3. গ) কিম্ + তু
  4. ঘ) কি + নতু
সঠিক উত্তর:
গ) কিম্ + তু
উত্তর
সঠিক উত্তর:
গ) কিম্ + তু
ব্যাখ্যা
আগে ম্ এবং পরে ক্/খ্/গ্/ ঘ্ - এর যে কোনটি থাকলে ম্ স্থানে অনুস্বার ( ং) বা অঙ ( ঙ) হয়।
কিন্তু ম এর পর চ্ থেকে ম্ পর্যন্ত যে কোনো ধ্বনি থাকলে পূর্বপদের ম্- স্থানে ঐ বর্গের পঞ্চম ধ্বনি হয়। 
- যেমনঃ 
- সম্ + কীর্ণ = সংকীর্ণ 
- গম্ + তব্য = গন্তব্য 
- কিম্ + তু = কিন্তু 
- সম্ + ধান = সন্ধান 
- সম্ + বোধন = সম্বোধন 
- সম্ + মান = সম্মান

[উৎস: ভাষা- শিক্ষা, ড. হায়াৎ মাহমুদ]
১,২২৪.
‘মিথ্যুক’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
  1. ক) মিথ্যা+অক
  2. খ) মি+থ্যুক
  3. গ) মিথ্যা+থ্যুক
  4. ঘ) মিথ্যা+উক
সঠিক উত্তর:
ঘ) মিথ্যা+উক
উত্তর
সঠিক উত্তর:
ঘ) মিথ্যা+উক
ব্যাখ্যা
• স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনি মিলে যে সন্ধি হয় তাকে স্বরসন্ধি বলে।
• সন্ধিতে দুটি সন্নিহিত স্বরের একটির লোপ হয়। যেমন-
- আ+উ = উ (আ লোপ), যেমন- মিথ্যা+উক = মিথ্যুক
- অ+এ = এ (অ লোপ), যেমন- শত+এক = শতেক।
- আ+আ = আ (একটি আ লোপ), যেমন- শাঁখা+আরি = শাঁখারি।
- ই+এ = ই (এ লোপ), যেমন- কুড়িিএক = কুড়িক।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
১,২২৫.
'সতীশ' শব্দের সন্ধি বিচ্ছেদ কী হবে?
  1. সতি + ইশ
  2. সতি + ঈশ
  3. সতী + ঈশ
  4. সতী + ইশ
সঠিক উত্তর:
সতী + ঈশ
উত্তর
সঠিক উত্তর:
সতী + ঈশ
ব্যাখ্যা
• 'সতীশ' শব্দের সন্ধি বিচ্ছেদ - সতী + ঈশ।
-------------- 
• স্বরসন্ধি:
স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনির মিলনকে স্বরসন্ধি বলে।

• ই-কার কিংবা ঈ-কারের পর ই-কার কিংবা ঈ-কার থাকলে উভয়ে মিলে দীর্ঘ ঈ-কার হয়। দীর্ঘ ঈ-কার পূর্ববর্তী ব্যঞ্জনের সাথে যুক্ত হয়।
যেমন -
→ ই + ই = ঈ; অতি + ইত = অতীত।
→ ই + ঈ = ঈ; পরি + ঈক্ষা = পরীক্ষা।
→ ঈ + ই = ঈ; সতী + ইন্দ্র = সতীন্দ্র।
→ ঈ + ঈ = ঈ; সতী + ঈশ = সতীশ।
এরূপ - গিরীন্দ্র, ক্ষিতীশ, মহীন্দ্র, শ্রীশ, পৃথ্বীশ, অতীব, প্রতীক্ষা, প্রতীত, রবীন্দ্র, দিল্লীশ্বর ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
১,২২৬.
'গবাদি' শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
  1. গো + আবাদি
  2. গো + আদি
  3. গ + আবাদি
  4. গব + আদি
সঠিক উত্তর:
গো + আদি
উত্তর
সঠিক উত্তর:
গো + আদি
ব্যাখ্যা

 সন্ধির নিয়ম:
- এ, ঐ, ও, ঔ-কারের পর এ, ঐ স্থানে যথাক্রমে অয়, আয় এবং ও, ঔ স্থানে যথাক্রমে অব্ ও আব্ হয়। যেমন:
- শে + অন = শয়ন,
- নৈ + অক = নায়ক,
- গৈ + অক = গায়ক,
- গো + আদি = গবাদি,
- পো + ইত্র = পবিত্র ইত্যাদি।
 
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)

১,২২৭.
নিম্নের কোনটি নিপাতনে সিদ্ধ ব্যঞ্জনসন্ধির উদাহরণ?
  1. পুরস্কার
  2. গোষ্পদ
  3. ষষ্ঠ
  4. সন্তাপ
সঠিক উত্তর:
গোষ্পদ
উত্তর
সঠিক উত্তর:
গোষ্পদ
ব্যাখ্যা
> স্বরধ্বনির সঙ্গে ব্যঞ্জনধ্বনি অথবা ব্যঞ্জনধ্বনির সঙ্গে ব্যঞ্জনধ্বনি মিলিত হয়ে যে সন্ধি হয় তাকে ব্যঞ্জনধ্বনি বলে। 
যেমন: পরিচ্ছেদ = পরি + ছেদ (স্বর + ব্যঞ্জন ) 
             সদুপায় =  সৎ + উপায় ( ব্যঞ্জন + স্বর ) 
             বাগদান = বাক্‌ + দান  (ব্যঞ্জন + ব্যঞ্জন) 
             সন্তাপ   = সম্‌ + তাপ   (ব্যঞ্জন + ব্যঞ্জন) 
                  ষষ্ঠ  =  ষষ্‌ + থ   (ব্যঞ্জন + ব্যঞ্জন) 
> কিছু ব্যঞ্জনধ্বনি নিয়ম ছাড়া হয়, তাদেরকে নিপাতনে সিদ্ধ ব্যঞ্জনধ্বনি বলে।
যেমন: গো + পদ = গোষ্পদ     
            
            এক + দশ = একাদশ                
            বৃহৎ + পতি = বৃহস্পতি 
> পুরস্কার = পুরঃ + কার ; নিপাতনে সিদ্ধ বিসর্গসন্ধির উদাহরণ।


উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি।
১,২২৮.
শুদ্ধ সন্ধি বিচ্ছেদ কোনটি?
  1. মৃন্ + ময় = মৃন্ময়
  2. অভি + ইষ্ট = অভীষ্ট
  3. বিদ্ + ছিন্ন = বিচ্ছিন্ন
  4. পরিঃ + ছদ = পরিচ্ছদ
সঠিক উত্তর:
অভি + ইষ্ট = অভীষ্ট
উত্তর
সঠিক উত্তর:
অভি + ইষ্ট = অভীষ্ট
ব্যাখ্যা
• স্বরসন্ধির নিয়মে গঠিত কিছু শব্দ হলো:
সূত্র: ই + ই = ঈ:
- অতি + ইত = অতীত,
- অভি + ইষ্ট = অভীষ্ট,
- প্রতি + ইতি = প্রতীতি,
- অতি + ইন্দ্র = অতীন্দ্র।

অন্যদিকে,
• ব্যঞ্জনসন্ধির নিয়ম:
আগে ৎ, দ্‌, ধ্‌ এবং পরে ন্‌ / ম্‌ থাকলে ৎ, দ্‌ বা ধ্‌ স্থানে ন্‌ হয়, এবং পরের ন-এর সঙ্গে মিলে ন্ন কিংবা ম এর সঙ্গে মিলে ন্ম হয়।
যেমন:
- উৎ + নতি = উন্নতি;
- ক্ষুধ্‌ + নিবৃত্তি = ক্ষুন্নিবৃত্তি;
- রাধ্‌ + না = রান্না;
- তদ্ + মাত্র = তন্মাত্র;
- সৎ + মার্গ = সন্মার্গ;
- মৃৎ + ময় = মৃন্ময়।

• স্বরধ্বনি + ব্যঞ্জনধ্বনি:
স্বরধ্বনির পর ‘ছ’ থাকলে তা দ্বিত্ব হয়, অর্থাৎ ‘ছ’-র বদলে ‘চ্ছ’ হয়।
যেমন:
- পরি + ছদ = পরিচ্ছদ।
- বি + ছেদ = বিচ্ছেদ।
- বি + ছিন্ন = বিচ্ছিন্ন।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১,২২৯.
'মার্তণ্ড' শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
  1. ক) মর্ত + অণ্ড = মার্তণ্ড
  2. খ) মার্ত + অণ্ড = মার্তণ্ড
  3. গ) মৃত + অণ্ড = মার্তণ্ড
  4. ঘ) মর্ত+ খণ্ড = মার্তণ্ড
সঠিক উত্তর:
খ) মার্ত + অণ্ড = মার্তণ্ড
উত্তর
সঠিক উত্তর:
খ) মার্ত + অণ্ড = মার্তণ্ড
ব্যাখ্যা
'মার্তণ্ড' শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ মার্ত + অণ্ড = মার্তণ্ড। 
- এটি নিপাতনে সিদ্ধ স্বরসন্ধির উদাহরণ- 
যেসকল স্বরসন্ধি কোন নিয়ম মেনে চলে না তাদের নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি বলে।
যেমন - মার্ত + অণ্ড = মার্তণ্ড 
             শুদ্ধ + ওদন = শুদ্ধোদন 
            প্র + ঊঢ় = প্রৌঢ় 
           কুল + অটা = কুলটা 

উৎস: মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১,২৩০.
'নীলোৎপল' শব্দটির সঠিক সন্ধিবিচ্ছেদ চিহ্নিত করুন৷
  1. ক) নীল + উতপল
  2. খ) নিল + উৎপল
  3. গ) নীল + উৎপল
  4. ঘ) নীল + উতপল্
সঠিক উত্তর:
গ) নীল + উৎপল
উত্তর
সঠিক উত্তর:
গ) নীল + উৎপল
ব্যাখ্যা
স্বরসন্ধির ক্ষেত্রে 'অ + উ = ও' হয়।
অতএব, নীলোৎপল শব্দটির সঠিক সন্ধিবিচ্ছেদ নীল + উৎপল।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ - নবম দশম শ্রেণী
১,২৩১.
'মহেশ' শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
  1. মহা + ইশ
  2. ম + ঈশ
  3. মহ + ইয়েস
  4. মহা + ঈশ
সঠিক উত্তর:
মহা + ঈশ
উত্তর
সঠিক উত্তর:
মহা + ঈশ
ব্যাখ্যা

সন্ধির নিয়ম:
- অ-কার কিংবা আ-কারের পর ই-কার কিংবা ঈ-কার থাকলে উভয়ে মিলে এ-কার হয়; এ-কার পূর্ববর্তী ব্যঞ্জনের সঙ্গে যুক্ত হয়।

যেমন:
- শুভ + ইচ্ছা = শুভেচ্ছা, 
- পরম + ঈশ = পরমেশ,
- মহা + ঈশ = মহেশ,
- যথা + ইষ্ট = যথেষ্ট।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ- ৯ম ও ১০ম শ্রেণি (২০১৮ সংস্করণ)।

১,২৩২.
মহৈশ্বর্য' শব্দের শুদ্ধ সন্ধি-বিচ্ছেদ কোনটি?
  1. মহ + ঔশ্বর্য
  2. মহা + ঔশ্বর্য
  3. মহ + ঐশ্বর্য
  4. মহা + ঐশ্বর্য
সঠিক উত্তর:
মহা + ঐশ্বর্য
উত্তর
সঠিক উত্তর:
মহা + ঐশ্বর্য
ব্যাখ্যা

• স্বরসন্ধির নিয়মে:
অ-কার কিংবা আ-কারের পর এ-কার কিংবা ঐ-কার থাকলে উভয় মিলে ঐ-কার হয়; ঐ-কার পূর্ববর্তী ব্যঞ্জনের সাথে যুক্ত হয়।
যেমন:
• অ + এ = ঐ;
- জন + এক = জনৈক;
- হিত + এষী = হিতৈষী।

• আ + এ =ঐ;
- সদা + এব = সদৈব।
- তথা + এবচ = তথৈবচ।

• আ + ঐ = ঐ;
- মহা + ঐশ্বর্য = মহৈশ্বর্য;
- মহা + ঐক্য = মহৈক্য।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ) এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

১,২৩৩.
‘সদা + এব’ এর সঠিক সন্ধি হলো -
  1. সর্বৈব
  2. সদৈব
  3. সর্বত্র
  4. সর্বদা
সঠিক উত্তর:
সদৈব
উত্তর
সঠিক উত্তর:
সদৈব
ব্যাখ্যা
সন্ধির নিয়ম:
• অ-কার কিংবা অ-কারের পর এ-কার কিংবা ঐ-কারের থাকলে উভয় মিলে ঐ-কার হয়, ঐ-কার পূর্ববর্তী ব্যঞ্জনের সাথে যুক্ত হয়।
যেমন:
- জন + এক = জনৈক,
- সদা + এব = সদৈব,
- মত + ঐক্য = মতৈক্য,
- মহা + ঐশ্বর্য = মহৈশ্বর্য,
- তথা + এবচ = তথৈবচ ইত্যাদি।
- পতৎ + অঞ্চলি = পতঞ্চলি,
- অন্তঃ + লীন = অন্তর্লীন,
- ষট্‌ + আনন = ষড়ানন।

উৎস: বাংলা ভাষা ব্যকরণ ও নির্মিত, নবম-দশম শ্রেণি (২০১৯ ও ২০২১ সংস্করণ )।
১,২৩৪.
‘নাত + জামাই’ - সন্ধিতে কোন রূপটি সঠিক?
  1. নাত্‌জামাই
  2. নাজামাই
  3. নাজ্জামাই
  4. নাতজামাই
সঠিক উত্তর:
নাজ্জামাই
উত্তর
সঠিক উত্তর:
নাজ্জামাই
ব্যাখ্যা
সন্ধির নিয়ম:
- চ-বর্গীয় ধ্বনির আগে যদি ত-বর্গীয় ধ্বনি আসে তাহলে, ত-বর্গীয় ধ্বনি লোপ হয় এবং চ-বর্গীয় ধ্বনির দ্বিত্ব হয়। অর্থাৎ ত-বর্গীয় ধ্বনি ও চ-বর্গীয় ধ্বনি পাশাপাশি এলে প্রথমটি লুপ্ত হয়ে পরবর্তী ধ্বনিটি দ্বিত্ব হয়।

যেমন:
- নাত + জামাই = নাজ্জামাই,
- বদ্ + জাত = বজ্জাত,
- হাত + ছানি = হাচ্ছানি ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
১,২৩৫.
সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
  1. দু + চিন্তা = দুশ্চিন্তা
  2. নি + চয় = নিশ্চয়
  3. মনঃ + চক্ষু = মনশ্চক্ষু
  4. শিরঃ + ছেদ = শিরঃচ্ছেদ
সঠিক উত্তর:
মনঃ + চক্ষু = মনশ্চক্ষু
উত্তর
সঠিক উত্তর:
মনঃ + চক্ষু = মনশ্চক্ষু
ব্যাখ্যা

আগে বিসর্গ ও পরে চ্ বা ছ্ থাকলে বিসর্গ স্থানে শ্ হয়। শ্ পরের বর্ণে যুক্ত হয়।
যেমন:
- নিঃ + চয় = নিশ্চয়,
- নিঃ + চল = নিশ্চল,
- নিঃ + চিহ্ন = নিশ্চিহ্ন,
- নিঃ + চুপ = নিশ্চুপ,
- দুঃ + চিন্তা = দুশ্চিন্তা,
- দুঃ + চরিত্র = দুশ্চরিত্র,
- দুঃ + চেষ্টা = দুশ্চেষ্টা,
- নভঃ + চর = নভশ্চর,
- মনঃ + চক্ষু = মনশ্চক্ষু,
- শিরঃ + ছেদ = শিরশ্ছেদ

উৎসঃ ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ

১,২৩৬.
'উত্তরাধিকার' শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
  1. উত্তর + অধিকার
  2. উত্তরা + অধিকার
  3. উত্তর + আধিকার
  4. কোনোটি নয়
সঠিক উত্তর:
উত্তর + অধিকার
উত্তর
সঠিক উত্তর:
উত্তর + অধিকার
ব্যাখ্যা
• অ/আ + অ/আ = আ।
যেমন: উত্তর + অধিকার = উত্তরাধিকার, আশা + অতীত = আশাতীত।

• অ/আ + ই/ঈ = এ। সূত্রযোগে সন্ধি বিচ্ছেদ ঘটেছে 'শুভেচ্ছা' শব্দে।
যেমন: শুভ + ইচ্ছা = শুভেচ্ছা

• অ/আ + উ/ঊ = ও; সূত্রযোগে সন্ধি বিচ্ছেদ ঘটেছে 'সূর্যোদয়' শব্দে।
যেমন: সূর্য + উদয় = সূর্যোদয়

• অ/আ + ও/ঔ = ঔ।
যেমন: বন + ওষধি = বনৌষধি

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি ( ২০২১ সংস্করণ)।
১,২৩৭.
নিচের কোনটি সঠিক?
  1. ক) সুর + ষ্ণ (অ) = সৌর
  2. খ) মেধা + বিন = মেধাবী
  3. গ) গুণ + মান্‌ = গুণবান
  4. ঘ) তেজঃ + বিন্‌ = তেজস্বী
সঠিক উত্তর:
ঘ) তেজঃ + বিন্‌ = তেজস্বী
উত্তর
সঠিক উত্তর:
ঘ) তেজঃ + বিন্‌ = তেজস্বী
ব্যাখ্যা

বিন (বী) প্রত্যয় -- 'আছে' অর্থে বিশেষণ গঠনেঃ
মেধা + বিন্‌ = মেধাবী
মায়া + বিন্‌ = মায়াবী
তেজঃ + বিন্‌ = তেজস্বী
যশঃ + বিন্‌ = যশস্বী

অন্যদুটি শব্দের সঠিক প্রত্যয়ান্ত রূপঃ
সূর্য + ষ্ণ = সৌর (নিপাতনে সিদ্ধ)
গুণ + বতুপ্‌ = গুণবান

উৎসঃ নবম - দশম শ্রেণির বাংলা ব্যাকরণ বোর্ড বই।

১,২৩৮.
নিপাতনে সিদ্ধ সন্ধির উদাহরণ কোনটি?
  1. শঙ্কা
  2. মৃন্ময়
  3. সন্মার্গ
  4. ক্ষুন্নিবৃত্তি
  5. শুদ্ধোদন
সঠিক উত্তর:
শুদ্ধোদন
উত্তর
সঠিক উত্তর:
শুদ্ধোদন
ব্যাখ্যা
• নিপাতনে সিদ্ধ সন্ধি:
কতগুলাে সন্ধি কোনাে নিয়মে সাধিত হয় না বা সূত্র অনুসরণ করে না, এগুলোকে নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি বলে।
যেমন:
- কুল + অটা = কুলটা (সূত্র অনুসারে কুলাটা হওয়ার কথা)।
- গো + অক্ষ = গবাক্ষ (সূত্র অনুসারে গবক্ষ হওয়ার কথা)।
- মার্ত + অণ্ড = মার্তণ্ড।
- শুদ্ধ + ওদন = শুদ্ধোদন।

অন্যদিকে,
• ব্যঞ্জনসন্ধির নিয়ম:
আগে ৎ, দ্‌, ধ্‌ এবং পরে ন্‌ / ম্‌ থাকলে ৎ, দ্‌ বা ধ্‌ স্থানে ন্‌ হয়, এবং পরের ন-এর সঙ্গে মিলে ন্ন কিংবা ম এর সঙ্গে মিলে ন্ম হয়।
যেমন:
- উৎ + নতি = উন্নতি;
- ক্ষুধ্‌ + নিবৃত্তি = ক্ষুন্নিবৃত্তি;
- রাধ্‌ + না = রান্না;
- তদ্ + মাত্র = তন্মাত্র;
- সৎ + মার্গ = সন্মার্গ;
- মৃৎ + ময় = মৃন্ময়।

• ব্যঞ্জনসন্ধি: শম্ + কা = শঙ্কা (এখানে কণ্ঠ্যধ্বনি ক-এর প্রভাবে ম হয়েছে ঙ)। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
১,২৩৯.
‘সদাশয়’ শব্দের সন্ধি - বিচ্ছেদ কোনটি?
  1. ক) সদ + আশয়
  2. খ) সদা + শয়
  3. গ) সৎ + আশয়
  4. ঘ) সৎ + শয়
সঠিক উত্তর:
গ) সৎ + আশয়
উত্তর
সঠিক উত্তর:
গ) সৎ + আশয়
ব্যাখ্যা
• 'সদাশয়' শব্দের সন্ধি বিচ্ছেদ- 'সৎ + আশয়'

• কয়েকটি নিপাতনে সিদ্ধ সন্ধি বিচ্ছেদ:
বন + পতি = বনস্পতি,
আ + চর্য = আশ্চর্য,
গো + পদ = গোস্পদ,
পর + পর = পরস্পর,
ষট্ + দশ = ষোড়শ,
এক + দশ = একাদশ,
পতৎ + অঞ্জলি = পতঞ্জলি ইত্যাদি।

উৎস:  বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (সংস্করণ-২০১৯)।
১,২৪০.
নিপাতনে সিদ্ধ স্বরসন্ধির দৃষ্টান্ত কোনটি?
  1. গো + অক্ষ = গবাক্ষ
  2. পৌ + অক = পাবক
  3. বি + অঙ্গ = বঙ্গ
  4. যতি + ইন্দ্র = যতীন্দ্র
সঠিক উত্তর:
গো + অক্ষ = গবাক্ষ
উত্তর
সঠিক উত্তর:
গো + অক্ষ = গবাক্ষ
ব্যাখ্যা
• নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি:
- স্বরধ্বনির সাথে স্বরধ্বনির মিলনকে স্বরসন্ধি বলে।
- কতগুলো সন্ধি এই নিয়মের অনুসরণ করে হয় না। সেগুলোকে নিপাতনেসিদ্ধ স্বরসন্ধি বলে।
যেমন:
- কুল + অটা = কুলটা (কুলাটা নয়)। 
- গো + অক্ষ = গবাক্ষ (গবক্ষ নয়)। 
- প্র + ঊঢ় = প্রৌঢ় (প্রোঢ় নয়)। 
- অন্য + অন্য = অন্যান্য। 
- মার্ত + অণ্ড = মার্তণ্ড। 
- শুদ্ধ + ওদন = শুদ্ধোদন। 

----------
অন্যদিকে,
পৌ + অক = পাবক। 
বি + অঙ্গ = বঙ্গ। 
যতি + ইন্দ্র = যতীন্দ্র। 
উপর্যুক্ত শব্দগুলো স্বরসন্ধির নিয়ম অনুসারে গঠিত হয়েছে।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯-সংস্করণ)।
১,২৪১.
'ন্যূন' শব্দের সন্ধিবিচ্ছেদ হলো-
  1. ক) ন + ঊন = ন্যূন
  2. খ) নি + ঊন = ন্যূন
  3. গ) নি + ন = ন্যূন
  4. ঘ) নি + উন = ন্যূন
সঠিক উত্তর:
খ) নি + ঊন = ন্যূন
উত্তর
সঠিক উত্তর:
খ) নি + ঊন = ন্যূন
ব্যাখ্যা

'ই' বা 'ঈ' ধ্বনির সঙ্গে অন্য স্বরধ্বনি মিললে ই বা ঈ–র জায়গায় য–ফলা (্য) হয়৷ বানানে বা লেখার সময় তা পরের স্বরধ্বনির সঙ্গে যুক্ত হয়৷
যেমনঃ
- বি + অর্থ = ব্যর্থ,
- অতি + অন্ত = অত্যন্ত,
- প্রতি + অক্ষ = প্রত্যক্ষ,
- ইতি + আদি = ইত্যাদি,
- বি + অবস্থা = ব্যবস্থা,
- নি + ঊন = ন্যূন।

উৎসঃ ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ৷

১,২৪২.
কোনটি ‘এদ্দুর’-এর সন্ধি বিচ্ছেদ?
  1. এ + দূর
  2. এত + দূর
  3. এৎ + দূর
  4. এ + দুর
সঠিক উত্তর:
এত + দূর
উত্তর
সঠিক উত্তর:
এত + দূর
ব্যাখ্যা
• সঠিক সন্ধি বিচ্ছেদ - এত + দূর = এদ্দুর।
- এটি স্বর + ব্যঞ্জন নিয়েমে গঠিক সন্ধি।
- এখানে পূর্ববর্তী স্বরের প্রভাবে পরবর্তী দ- এর জায়গায় দ্দ হয়েছে।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
১,২৪৩.
'সদৈব' - শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
  1. সদা + ঐব
  2. সদ + এব
  3. সদা + এব
  4. সদ + ঐব
সঠিক উত্তর:
সদা + এব
উত্তর
সঠিক উত্তর:
সদা + এব
ব্যাখ্যা

সন্ধির নিয়ম:
- অ-কার কিংবা আ-কারের পর এ-কার কিংবা ঐ-কার থাকলে উভয়ে মিলে ঐ-কার হয়; ঐ-কার পূর্ববর্তী ব্যঞ্জনের সাথে যুক্ত হয়।

যেমন:
- সদা + এব = সদৈব,
- জন + এক = জনৈক,
- মত + ঐক্য = মতৈক্য,
- মহা + ঐশ্বর্য = মহৈশ্বর্য ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ- ৯ম ও ১০ম শ্রেণি (২০১৮ সংস্করণ)।

১,২৪৪.
নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি কোনটি?
  1. ক) পর + পর = পরস্পর
  2. খ) বৃহৎ + পতি = বৃহস্পতি
  3. গ) প্র + ঊঢ় = প্রৌঢ়
  4. ঘ) তথা + এবচ = তথৈবচ
সঠিক উত্তর:
গ) প্র + ঊঢ় = প্রৌঢ়
উত্তর
সঠিক উত্তর:
গ) প্র + ঊঢ় = প্রৌঢ়
ব্যাখ্যা

নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি-
অন্যান্য = অন্য + অন্য ; কুলটা = কুল + অটা
গবাক্ষ = গো + অক্ষ ; প্রৌঢ় = প্র + ঊঢ়
স্বৈর = স্ব + ঈর ; গবেন্দ্র = গো + ইদ্র
গবেশ্বর = গো + ঈশ্বর ; মার্তণ্ড = মার্ত + অণ্ড
শারঙ্গ = শারঙ্গ ; শুদ্ধোধন = শুদ্ধ + ওদন

উৎস: সৌমিত্র শেখর বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

১,২৪৫.
কোনটি সঠিক নয়?
  1. সতী + ঈন্দ্র = সতীন্দ্র
  2. সতী + ঈশ = সতীশ
  3. পরি + ঈক্ষা = পরীক্ষা
  4. অতি + ইত = অতীত
সঠিক উত্তর:
সতী + ঈন্দ্র = সতীন্দ্র
উত্তর
সঠিক উত্তর:
সতী + ঈন্দ্র = সতীন্দ্র
ব্যাখ্যা

• অশুদ্ধ সন্ধিবিচ্ছেদ - সতী + ঈন্দ্র = সতীন্দ্র
- এর শুদ্ধরূপ - সতী + ইন্দ্র = সতীন্দ্র।

সন্ধির নিয়ম:
- ই-কার কিংবা ঈ-কারের পর ই-কার কিংবা ঈ-কার থাকলে উভয়ে মিলে দীর্ঘ ঈ-কার হয়। দীর্ঘ ঈ-কার পূর্ববর্তী ব্যঞ্জনের সাথে যুক্ত হয়।

যেমন:
- অতি + ইত = অতীত, 
- পরি + ঈক্ষা = পরীক্ষা,
- সতী + ঈশ = সতীশ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯-সংস্করণ), ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

১,২৪৬.
কোনটির নিয়ম অনুসারে সন্ধি হয় না?
  1. প্রৌঢ়
  2. যতীন্দ্র
  3. বঙ্গ
  4. পাবক
সঠিক উত্তর:
প্রৌঢ়
উত্তর
সঠিক উত্তর:
প্রৌঢ়
ব্যাখ্যা
নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি:
- স্বরধ্বনির সাথে স্বরধ্বনির মিলনকে স্বরসন্ধি বলে।
- কতগুলো সন্ধি এই নিয়মের অনুসরণ করে হয় না। সেগুলোকে নিপাতনেসিদ্ধ স্বরসন্ধি বলে।
যেমন:
- কুল + অটা = কুলটা,
- গাে + অক্ষ = গবাক্ষ,
- প্র + ঊঢ় = প্রৌঢ় ইত্যাদি।

অন্যদিকে,
- পৌ + অক = পাবক,
- বি + অঙ্গ = বঙ্গ,
- যতি + ইন্দ্র = যতীন্দ্র।
উপর্যুক্ত শব্দগুলো স্বরসন্ধির নিয়ম অনুসারে গঠিত হয়েছে।

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ ও ২০১৯ সংস্করণ)।
১,২৪৭.
’গৃহোর্ধ্ব’ শব্দের সন্ধি-বিচ্ছেদ কোনটি?
  1. গহ + ঊর্ধ্ব
  2. গর্হ + উধ্ব
  3. গৃহ + ঊর্ধ্ব
  4. গৃহ + উর্ধ্ব
সঠিক উত্তর:
গৃহ + ঊর্ধ্ব
উত্তর
সঠিক উত্তর:
গৃহ + ঊর্ধ্ব
ব্যাখ্যা
•  অ-কার কিংবা আ-কারের পর উ-কার কিংবা উ-কার থাকলে উভয়ে মিলে ও-কার হয়; ও-কার পূর্ববর্তী
ব্যঞ্জনে যুক্ত হয়।

যেমন-
অ+উ=ও , সূর্য + উদয় =  সূর্যোদয়।
আ+ উ = ও,  যথা + উচিত = যথোচিত।
অ+ উ = ও,  গৃহ + ঊর্ধ্ব = গৃহোর্ধ্ব।
আ+ উ = ও,  গঙ্গা + ঊর্মি = গঙ্গোর্মি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি ( ২০১৮ সালের সংস্করণ)।
১,২৪৮.
‘বাচস্পতি’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
  1. বাচ্ + স্পতি
  2. বাচসঃ + পতি
  3. বাচঃ + স্পতি
  4. বাচঃ + পতি
সঠিক উত্তর:
বাচঃ + পতি
উত্তর
সঠিক উত্তর:
বাচঃ + পতি
ব্যাখ্যা
• বিসর্গ সন্ধির নিয়ম:
যুক্ত ব্যঞ্জন ধ্বনি স্ত, স্থ কিংবা স্প পরে থাকলে পূর্ববর্তী বিসর্গ অবিকৃৃত থাকে অথবা লোপ পায়।
যেমন:
- নিঃ + স্তদ্ধ = নিস্তব্ধ।
- দুঃ + স্থ = দুস্থ।
- নিঃ + স্পন্দ = নিস্পন্দ।

কয়েকটি বিশেষ বিসর্গ সন্ধির উদাহরণ:
- বাচঃ + পতি = বাচস্পতি।
- অহঃ + অহ = অহরহ।
- অহঃ + নিশ = অহর্নিশ।
- ভাঃ + কর = ভাস্কর।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯-সংস্করণ)।
১,২৪৯.
নিচের কোনটি সঠিক?
  1. ক) গো+ঈন্দ্র = গবেন্দ্র
  2. খ) প্রো+এষণ = প্রেষণ
  3. গ) গো+অক্ষ = গবাক্ষ
  4. ঘ) অন্য + অন্য = অন্যন্য
সঠিক উত্তর:
গ) গো+অক্ষ = গবাক্ষ
উত্তর
সঠিক উত্তর:
গ) গো+অক্ষ = গবাক্ষ
ব্যাখ্যা
নিপাতনে সিদ্ধ সন্ধি:
- সন্ধির প্রচলিত নিয়ম না মেনে যে সন্ধি হয় তাকে নিপাতনে সিদ্ধ সন্ধি বলে।

কয়েকটি নিপাতনে সিদ্ধ সন্ধির উদাহরণ হলো:
গো+ইন্দ্র = গবেন্দ্র,
গো+অক্ষ = গবাক্ষ,
প্র+এষণ = প্রেষণ,
কুল+অটা = কুলটা,
পর+পর = পরস্পর,
অন্য + অন্য = অন্যান্য

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি  (২০১৯ সংস্করণ)।
১,২৫০.
'অবিন্ধন' শব্দের শুদ্ধ সন্ধি বিচ্ছেদ কোনটি?
  1. অব্‌ + ইন্ধন
  2. অপ্ + ইন্ধন
  3. অপ্‌ + বিন্ধন
  4. অবি্‌ + ইন্ধন
সঠিক উত্তর:
অপ্ + ইন্ধন
উত্তর
সঠিক উত্তর:
অপ্ + ইন্ধন
ব্যাখ্যা

• সংস্কৃত ব্যঞ্জন সন্ধি:
পূর্বপদের শেষে বর্গের প্রথম ব্যঞ্জন (=ক/চ/ট/ত্ [ৎ] হলে (গ) থাকলে, এবং পরপদের প্রথমটি স্বরধ্বনি ব্যঞ্জনধ্বনিটি ওই বর্গের তৃতীয় ধ্বনিতে অর্থাৎ ক স্থানে গ্‌, চ্ স্থানে জ্, ট্‌ স্থানে ড্ [ড়্‌], ত্ স্থানে দ্‌, প্‌ স্থানে ব্‌ হয়। পরপদের স্বরধ্বনি বর্গের তৃতীয় ধ্বনির সঙ্গে যুক্ত হয়।

যেমন:
• দিক্ + অন্ত = দিগন্ত, বাক্ + আড়ম্বর = বাগাড়ম্বর, প্রাক্ + উক্ত = প্রাগুক্ত ইত্যাদি। 
• ণিচ্ + অন্ত = ণিজন্ত, অচ্ + অন্ত = অজন্ত।
• ষট্ + অঙ্গ = ষড়ঙ্গ, ষট্ + ঋতু = ষড়ঋতু, ষট্ + ঐশ্বর্য = ষড়ৈশ্বর্য, ষট্ + আনন= ষড়ানন।
• সৎ + অর্থক = সদর্থক, সৎ + ইচ্ছা = সদিচ্ছা, মৃৎ + অজ্ঞা = মৃদঙ্গ, শরৎ + ইন্দু = শরদিন্দু।
• অপ্ + অগ্নি = অবগ্নি, অপ্ + ইন্ধন = অবিন্ধন, সুপ্ + অন্ত = সুবন্ত ইত্যাদি।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

১,২৫১.
নিচের কোনটি বিসর্গ সন্ধির উদাহরণ?
  1. ক) সম্মান
  2. খ) স্বল্প
  3. গ) সদুপায়
  4. ঘ) নিরাকার
সঠিক উত্তর:
ঘ) নিরাকার
উত্তর
সঠিক উত্তর:
ঘ) নিরাকার
ব্যাখ্যা
নিরাকার = নিঃ + আকার; বিসর্গ সন্ধির উদাহরণ। 
অন্যদিকে
সম্মান = সম্‌+মান; ব্যঞ্জনসন্ধি
স্বল্প = সু+অল্প; স্বরসন্ধি
সদুপায় = সৎ + উপায়; ব্যঞ্জনসন্ধি

বিসর্গসন্ধি
বিসর্গসন্ধিতে বিসর্গের কয়েক ধরনের পরিবর্তন লক্ষ করা যায়:
বিসর্গ বিদ্যমান থাকে: মনঃ + কষ্ট = মনঃকষ্ট, অধঃ + পতন = অধঃপতন, বয়ঃ + সন্ধি = বয়ঃসন্ধি
বিসর্গ ও হয়ে যায়; মনঃ + যােগ = মনােযােগ, তিরঃ + ধান = তিরােধান, তপঃ + বন = তপোবন
বিসর্গ র’ হয়ে যায়: নিঃ + আকার = নিরাকার, পুনঃ + মিলন = পুনর্মিলন, আশীঃ + বাদ = আশীর্বাদ
বিসর্গ শ/ষ/ হয়: নিঃ + চয় = নিশ্চয়, দুঃ + কর = দুষ্কর, পুরঃ + কার = পুরস্কার
কিছু কিছু সন্ধিতে পূর্ববর্তী স্বর দীর্ঘ হয়: নিঃ + রব = নীরব, নিঃ + রস = নীরস, নিঃ + রােগ = নীরােগ।

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)।
১,২৫২.
'দুগ্ধ' শব্দের শুদ্ধ সন্ধি-বিচ্ছেদ কোনটি?
  1. দুঃ + ধ
  2. দুহ্ + ত
  3. দুগ্‌ + দ
  4. দুগ্‌ + ধ
সঠিক উত্তর:
দুহ্ + ত
উত্তর
সঠিক উত্তর:
দুহ্ + ত
ব্যাখ্যা
• ব্যঞ্জন + ব্যঞ্জন সন্ধির নিয়মে:
আগে ধ্, ভ্ কিংবা হ্ থাকলে এবং পরে ত থাকলে সন্ধিতে (ধ্ + ত) স্থলে দ্ধ, (ভ্ + ত) স্থলে ব্ধ এবং (হ্ + ত) স্থলে গ্ধ হয়।
যেমন:
- দুহ্ + ত = দুগ্ধ,
- বুধ্ + ত = বুদ্ধ,
- লভ্ + ত = লব্ধ,
- বিমুহ্ + ত = বিমুগ্ধ ইত্যাদি।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১,২৫৩.
নিম্নের কোনটি বিসর্গ সন্ধির মাধ্যেমে গঠিত শব্দের উদাহরণ নয়?
  1. ক) নির্বাক
  2. খ) এতএব
  3. গ) অন্তর্ভুক্ত
  4. ঘ) স্বাগত
সঠিক উত্তর:
ঘ) স্বাগত
উত্তর
সঠিক উত্তর:
ঘ) স্বাগত
ব্যাখ্যা

বিসর্গের(ঃ) সঙ্গে স্বরধ্বনি বা ব্যাঞ্জনধ্বনির যে সন্ধি হয় তাকে বিসর্গ সন্ধি বলে।
যেমন-
- নির্বাক = নিঃ+বাক্‌ 
- এতএব = অতঃ+এব
- অন্তর্ভুক্ত= অন্তঃ+ভুক্ত 
অন্যদিকে স্বাগত স্বরসন্ধির উদাহরণ। স্বাগত= সু + আগত। সূত্র: উ/ঊ+অ/আ = ব/বা


উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিত, অষ্টম শ্রেণি।

১,২৫৪.
নিচের কোন্ সন্ধি বিচ্ছেদটি সঠিক নয়?
  1. নে + অন = নয়ন
  2. রাজ্‌ + নী = রাজ্ঞী
  3. তদ্‌ + রূপ = তদ্রূপ
  4. তদ্‌ + কাল = তৎকাল
সঠিক উত্তর:
তদ্‌ + রূপ = তদ্রূপ
উত্তর
সঠিক উত্তর:
তদ্‌ + রূপ = তদ্রূপ
ব্যাখ্যা
অশুদ্ধ সন্ধি-বিচ্ছেদ: তদ্‌ + রূপ = তদ্রূপ।
শুদ্ধরূপ: তৎ + রূপ = তদ্রূপ।

• ব্যঞ্জন সন্ধির নিয়মানুসারে-
ব্যঞ্জন ধ্বনিসমূহের যে কোনো বর্গের অঘোষ অল্পপ্রাণ ধ্বনির পর যে কোনো বর্গের ঘোষ অল্পপ্রাণ ও ঘোষ মহাপ্রাণ ধ্বনি কিংবা ঘোষ অল্পপ্রাণ তালব্য ধ্বনি, (য > জ), ঘোষ অল্পপ্রাণ ওষ্ঠ ধ্বনি (ব), ঘোষ কম্পনজাত দন্তমূলীয় ধ্বনি (র) কিংবা ঘোষ অল্পপ্রাণ ওষ্ঠ্য ব্যঞ্জনধ্বনি (ব) থাকলে প্রথম অঘোষ অল্পপ্রাণ ধ্বনি ঘোষ অল্পপ্রাণরূপে উচ্চারিত হয়।
যথা:
- ক্ + দ = গ্‌ + দ; বাক্ + দান = বাগদান।
- ট্ + য = ড়্‌ + য; ষট্ + যন্ত্র = ষড়যন্ত্র।
- ত্‌ + ঘ = দ্‌+ ঘ; উৎ + ঘাটন = উদ্‌ঘাটন।
- ত্ + য = দ্‌ + য; উৎ + যোগ = উদ্যোগ।
- ত্ + ব = দ্‌ + ব; উৎ + বন্ধন = উদ্বন্ধন।
- ত্ + র = দ্‌ + র; তৎ + রূপ = তদ্রূপ।

এরূপ- দিগ্বিজয়, উদ্যম, উদ্‌গার, উদ্‌গিরণ, উদ্ভব, বাগ্‌জাল, সদ্‌গুরু, বাগ্দে‌বী ইত্যাদি।

অন্যদিকে,
• স্বরসন্ধির নিয়মানুসারে-
এ, ঐ, ও, ঔ-কারের পর এ, ঐ স্থানে যথাক্রমে অয়, আয় এবং ও, ঔ স্থানে যথাক্রমে অব্ ও আব্ হয়।
যেমন-
নে + অন = নয়ন,
শে + অন = শয়ন,
নৈ + অক = নায়ক,
গৈ + অক = গায়ক।

• ব্যঞ্জসন্ধির নিয়মানুসারে-
ব্যঞ্জসন্ধিতে চ্‌ ও জ্‌ এর পর নাসিক্য ধ্বনি তালব্য হয়।
যেমন:
যাচ্‌ + না = যাচ্ঞা।
রাজ্‌ + নী = রাজ্ঞী।
যজ্‌ + ন = যজ্ঞ।

• ব্যঞ্জনসন্ধির নিয়মানুসারে-
দ্ ও ধ্‌ এর পরে ক, চ, ট, ত, প, খ, ছ, ঠ, থ, ফ থাকলে দ্ ও ধ্‌ স্থলে অঘোষ অল্পপ্রাণ ধ্বনি হয়।
যেমন -
- দ্‌ > ত্; তদ্‌ + কাল = তৎকাল।
- ধ্‌ > ত্; ক্ষুধ্‌ + পিপাসা = ক্ষুৎপিপাসা।

এরূপ- হৃৎকম্প, তৎপর, তত্ত্ব ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)
১,২৫৫.
'উন্নত' এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
  1. উদ্‌ + নত
  2. উৎ + নত
  3. উতঃ + নত
  4. উন্‌ + নত
সঠিক উত্তর:
উৎ + নত
উত্তর
সঠিক উত্তর:
উৎ + নত
ব্যাখ্যা
• সন্ধির নিয়ম:
আগে ৎ বা দ্‌ এবং পরে ন্‌ / ম্‌ থাকলে ৎ বা দ্‌ স্থানে 'ন্‌' হয়, এবং পরের ন-এর সঙ্গে মিলে 'ন্ন' কিংবা ম-এর সঙ্গে মিলে 'ন্ম' হয়।
যেমন,
- উৎ + নতি = উন্নতি;
- উৎ + নত = উন্নত;
- উৎ + নীত = উন্নীত;
- উৎ + যোগ = উদ্যোগ।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১,২৫৬.
"উড্ডীয়মান" শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
  1. উদ্‌ + ডীয়মান
  2. উধ্‌ + ডীয়মান
  3. উৎ + ডীয়মান
  4. উঃ + ডীয়মান
  5. কোনটিই নয়
সঠিক উত্তর:
উৎ + ডীয়মান
উত্তর
সঠিক উত্তর:
উৎ + ডীয়মান
ব্যাখ্যা

সন্ধির নিয়ম:
- ত্ [९] কিংবা দ্‌-এর পরে ড্ কিংবা চ্ থাকলে ত্ বা দ্ স্থানে ড্ হয়।

যেমন:
- এতদ্ + ঢক্কা = এতক্কা,
- উৎ + ডীয়মান = উড্ডীয়মান,
- উৎ + ডীন = উড্ডীন।

উৎস: বাংলা ব্যাকরণ ও নির্মিতি, সপ্তম শ্রেণি এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

১,২৫৭.
ভাষার ধ্বনিগত মাধুর্য সম্পাদন করে কোনটি?
  1. কারক
  2. সন্ধি
  3. সমাস
  4. বাগ্‌ধারা
সঠিক উত্তর:
সন্ধি
উত্তর
সঠিক উত্তর:
সন্ধি
ব্যাখ্যা
সন্ধি:
- সন্নিহিত দুটি ধ্বনির মিলনকে সন্ধি বলে।
- সন্ধির প্রধান উদ্দেশ্য স্বাভাবিক উচ্চারণের সহজ প্রবণতা এবং ধ্বনিগত মাধুর্য সম্পাদন।
- তবে সন্ধির প্রধান সুবিধা হলো উচ্চারণের সুবিধা।

• সন্ধির কতিপয় উদ্দেশ্য:
- সন্ধি মাধ্যমে ধ্বনির মিলন হয়।
- নতুন শব্দ তৈরি করা হয়।
- উচ্চারণে সহজতা আসে।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ) এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১,২৫৮.
কোন শব্দটি 'অ + ই = এ' নিয়মে সাধিত সন্ধি?
  1. মহেশ
  2. পূর্ণেন্দু
  3. পরমেশ
  4. যথেষ্ট
সঠিক উত্তর:
পূর্ণেন্দু
উত্তর
সঠিক উত্তর:
পূর্ণেন্দু
ব্যাখ্যা
• অ-কার কিংবা আ-কারের পর ই-কার কিংবা ঈ-কার থাকলে উভয় মিলে এ-কার হয়; এ-কার পূর্ববর্তী ব্যঞ্জনের সঙ্গে যুক্ত হয়।
যেমন-
অ + ই = এ; পূর্ণ + ইন্দু = পূর্ণেন্দু।
অ + ই = এ; শুভ + ইচ্ছা = শুভেচ্ছা।
আ + ই = এ; যথা + ইষ্ট = যথেষ্ট।
অ + ঈ = এ; পরম + ঈশ= পরমেশ।
আ + ঈ = এ; মহা + ঈশ = মহেশ।

এরূপ- রমেশ. নরেন্দ্র, নরেশ, স্বেচ্ছা, শ্রবণেন্দ্রিয় ইত্যাদি।

উৎস: বাংলা ২য় পত্র ,এস এসসি প্রোগাম,উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
১,২৫৯.
'সজ্জন' শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
  1. সদ + জন
  2. সৎ + জন
  3. সজ + জন
  4. সৎ + যন
সঠিক উত্তর:
সৎ + জন
উত্তর
সঠিক উত্তর:
সৎ + জন
ব্যাখ্যা

সন্ধির নিয়ম:
• ত্ ও দ্—এরপর জ্ ও ঝ্ থাকলে ত্ ও দ্—এর স্থানে জ্ হয়।

যেমন:
- কুৎ + ঝটিকা = কুজ্ঝটিকা,
- বিপদ + জাল = বিপজ্জাল,
- সৎ + জন = সজ্জন

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০১৯সংস্করণ)।

১,২৬০.
নিচের কোন শব্দটি বিসর্গ সন্ধিতে গঠিত?
  1. সংরক্ষণ
  2. হাচ্ছানি
  3. মনস্তাপ
  4. তন্মাত্র
সঠিক উত্তর:
মনস্তাপ
উত্তর
সঠিক উত্তর:
মনস্তাপ
ব্যাখ্যা

বিসর্গ সন্ধি:
- পূর্বপদের শেষে বিসর্গ (ঃ) থাকলে এবং পরপদের প্রথমে চ্ বা ছ্‌ থাকলে বিসর্গ পরিবর্তিত হয়ে শ্, ট্‌ বা ঠ্‌ থাকলে ষ্‌; ত থাকলে স্ হয় এবং পরবর্তী ব্যঞ্জনে তা যুক্ত হয়।

যেমন:
- চতুঃ + টয় = চতুষ্টয়,
- ধনুঃ + টঙ্কার = ধনুষ্টঙ্কার,
- নিঃ + ঠুর = নিষ্ঠুর,
- ইতঃ + তত = ইতস্তত,
- মনঃ + তাপ = মনস্তাপ

অন্যদিকে,
ব্যঞ্জনসন্ধি - হাত + ছানি = হাচ্ছানি, সম্‌ + রক্ষণ = সংরক্ষণ, তদ্‌ + মাত্র = তন্মাত্র।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

১,২৬১.
ব্যঞ্জনসন্ধি কখন সংঘটিত হয় না ?
  1. ক) স্বরে-ব্যঞ্জনে
  2. খ) ব্যঞ্জনে-স্বরে
  3. গ) ব্যঞ্জনে-ব্যঞ্জনে
  4. ঘ) ব্যঞ্জনে-বিসর্গে
সঠিক উত্তর:
ঘ) ব্যঞ্জনে-বিসর্গে
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ব্যঞ্জনে-বিসর্গে
ব্যাখ্যা
পাশাপাশি ধ্বনির মিলনকে সন্ধি বলে। পৃথিবীর বহু ভাষায় পাশাপাশি শব্দের একাধিক ধ্বনি নিয়মিতভাবে সন্ধিবদ্ধ হলেও বাংলা ভাষায় তা বিরল। 
-  বাংলা ভাষায় উপসর্গ, প্রত্যয় ও সমাস প্রক্রিয়ায় শব্দগঠনের ক্ষেত্রে সন্ধির সূত্র কাজে লাগে।
সন্ধি তিন প্রকার:
- স্বরসন্ধি
- ব্যঞ্জনসন্ধি
- বিসর্গসন্ধি

 ব্যঞ্জনসন্ধি: স্বরে-ব্যঞ্জনে, ব্যঞ্জনে-স্বরে ও ব্যঞ্জনে-ব্যঞ্জনে যে সন্ধি হয়, তাকে ব্যঞ্জনসন্ধি বলে।

উৎস:
মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২১ সংস্করণ)।
১,২৬২.
নিচের কোনটি নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি নয়?
  1. ক) গবাক্ষ
  2. খ) কুলটা
  3. গ) শয়ন
  4. ঘ) অন্যান্য
সঠিক উত্তর:
গ) শয়ন
উত্তর
সঠিক উত্তর:
গ) শয়ন
ব্যাখ্যা
কোন স্বরসন্ধি সূত্র অনুসরণ করে না তাদেরকে নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি বলে।
যেমন-
- কুল + অটা = কুলটা,
- গো + অক্ষ = গবাক্ষ,
- প্র + ঊঢ় = প্রৌঢ়,
- অন্য + অন্য = অন্যান্য ইত্যাদি
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ (৯ম - ১০ম শ্রেণী)
১,২৬৩.
নিপাতনে সিদ্ধ সন্ধি কোনটি?
  1. নৈ + অক = নায়ক
  2. প্র + এষণ = প্রেষণ
  3. শে + অন = শয়ন
  4. নে + অন = নয়ন
সঠিক উত্তর:
প্র + এষণ = প্রেষণ
উত্তর
সঠিক উত্তর:
প্র + এষণ = প্রেষণ
ব্যাখ্যা
নিপাতনে সিদ্ধ সন্ধি:
- সন্ধির প্রচলিত নিয়ম না মেনে যে সন্ধি হয় তাকে নিপাতনে সিদ্ধ সন্ধি বলে।

যেমন: 
- সার + অঙ্গ = সারঙ্গ,
- প্র + এষণ = প্রেষণ,
- কুল + অটা = কুলটা,
- পর + পর = পরস্পর ইত্যাদি।

অন্যদিকে,
এ, ঐ, ও, ঔ-কারের পর এ, ঐ স্থানে যথাক্রমে অয়, আয় এবং ও, ঔ স্থানে যথাক্রমে অব্ ও আব্ হয়।
যেমন-
- নে + অন = নয়ন,
- শে + অন = শয়ন,
- নৈ + অক = নায়ক।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
১,২৬৪.
‘সদুপায়' কোন নিয়মে ব্যঞ্জনসন্ধি?
  1. ক) স্বর + স্বর
  2. খ) স্বর + ব্যঞ্জন
  3. গ) ব্যঞ্জন + ব্যঞ্জন
  4. ঘ) ব্যঞ্জন + স্বর
সঠিক উত্তর:
ঘ) ব্যঞ্জন + স্বর
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ব্যঞ্জন + স্বর
ব্যাখ্যা
• ব্যঞ্জন+স্বর
- ক/চ/ট/ত/প+স্বর = গ/জ/ড(ড়)/দ/ব।

যেমন –
- দিক্+অন্ত = দিগন্ত,
- সৎ+উপায় = সদুপায়। 

- স্বরধ্বনিগুলো ঘোষবৎ হয়।
- এখানে ঘোষবৎ স্বরধ্বনির প্রভাবে পূর্ববর্তী অঘোষ ধ্বনি (ক, চ, ট, ত, প) পরিবর্তিত হয়ে ঘোষধ্বনিতে (গ, জ, ড, দ, ব) পরিণত হয়।

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২১ সংস্করণ)।
১,২৬৫.
“তিরোধান” শব্দটি কোন সন্ধির মাধ্যমে গঠিত হয়েছে?
  1. ক) স্বরসন্ধি
  2. খ) ব্যঞ্জনসন্ধি
  3. গ) বিসর্গ সন্ধি
  4. ঘ) নিপাতনে সিদ্ধ
সঠিক উত্তর:
গ) বিসর্গ সন্ধি
উত্তর
সঠিক উত্তর:
গ) বিসর্গ সন্ধি
ব্যাখ্যা
বিসর্গ সন্ধি(বিসর্গ ও ব্যঞ্জনের সন্ধি): ‘অ’-কারের পরিস্থিত স-জাত বিসর্গের পর ঘোষ ধ্বনি, নাসিক্য ধ্বনি কিংবা অন্তস্থ য, অন্তস্থব, র, ল, হ থাকলে অ-কার ও স-জাত বিসর্গ উভয় স্থলে ও-কার হয়। যেমনঃ তিরোধান = তিরঃ + ধান, মনোরম = মনঃ + রম, মনোহর = মনঃ + হর, তপোবন = তপঃ + বন।
[সূত্রঃ বাংলা ভাষার ব্যাকরণ নবম-দশম শ্রেণি]
১,২৬৬.
'সজ্জন' সন্ধি বিচ্ছেদ নির্ণয় করুন।
  1. ক) সদ + জন
  2. খ) সদ্‌ + জন
  3. গ) সট + জন
  4. ঘ) সৎ + জন
সঠিক উত্তর:
ঘ) সৎ + জন
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সৎ + জন
ব্যাখ্যা
নিয়ম অনুযায়ী-
• ত্ ও দ্—এরপর জ্ ও ঝ্ থাকলে ত্ ও দ্—এর স্থানে জ্ হয়৷
যেমন-
• কুৎ + ঝটিকা = কুজ্ঝটিকা,
• বিপদ + জাল = বিপজ্জাল,
• সৎ + জন = সজ্জন৷

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০১৯সংস্করণ)।
১,২৬৭.
পাশাপাশি দুটি_________ মিলনকে সন্ধি বলে।
  1. ক) ধ্বনির
  2. খ) শব্দের
  3. গ) পদের
  4. ঘ) ধাতুর
সঠিক উত্তর:
ক) ধ্বনির
উত্তর
সঠিক উত্তর:
ক) ধ্বনির
ব্যাখ্যা
সন্ধি: 
-
পাশাপাশি ধ্বনির মিলনকে সন্ধি বলে।
- অন্য কথায়, সন্নিহিত দুটি ধ্বনির মিলনকে সন্ধি বলে। সন্ধির প্রধান উদ্দেশ্য স্বাভাবিক উচ্চারণের সহজপ্রবণতা এবং ধ্বনিগত মাধুর্য সম্পাদন৷ সন্ধি শব্দ গঠনেরও একটি উপায়।
* তবে সন্ধির প্রধান সুবিধা হলো উচ্চারণের সুবিধা। 
- পৃথিবীর বহু ভাষায় পাশাপাশি শব্দের একাধিক ধ্বনি নিয়মিতভাবে সন্ধিবদ্ধ হলেও বাংলা ভাষায় তা বিরল।
- যেমন আমি এখন চা আনতে যাই বাংলা ভাষার এই বাক্যটিকে সন্ধির সূত্র মনুযায়ী ‘আম্যেখন চানতে যাই বলা যায় না।
- তবে বাংলা ভাষায় উপসর্গ, প্রত্যয় ও সমাস প্রক্রিয়ায় শব্দগঠনের ক্ষেত্রে সন্ধির সূত্র কাজে লাগে।

তথ্যসূত্রঃ  মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)।
১,২৬৮.
’অহরহ’ শব্দটির সন্ধি বিচ্ছেদ কোনটি?
  1. অহ + রহ
  2. অহঃ + রহ
  3. অহঃ + অহ
  4. অহ + অহ
সঠিক উত্তর:
অহঃ + অহ
উত্তর
সঠিক উত্তর:
অহঃ + অহ
ব্যাখ্যা
• ’অহরহ’ শব্দটির সন্ধি বিচ্ছেদ - অহঃ + অহ

বিসর্গ সন্ধি:
সংস্কৃত সন্ধির নিয়মে পদের অন্তস্থিত র্‌ ও স্‌ অনেক ক্ষেত্রে অঘোষ উষ্মধ্বনি অর্থাৎ হ ধ্বনিরূপে উচ্চারিত হয় এবং তা বিসর্গ (ঃ) রূপে লেখা হয়।
- র্‌ ও স্‌ বিসর্গ ব্যঞ্জনধ্বনিমালার অন্তর্গত। সে কারণে বিসর্গ সন্ধি ব্যঞ্জনসন্ধির অন্তর্গত।
- বস্তুত বিসর্গ র্‌ এবং স্‌ এর সংক্ষিপ্ত রূপ।
- বিসর্গকে দুই ভাগে ভাগ করা হয়েছে:
১. র্‌ - জাত বিসর্গ ও 
২. স্‌ - জাত বিসর্গ।
বিসর্গের সাথে অর্থাৎ র্‌ ও স্‌ - এর সাথে স্বরধ্বনি কিংবা ব্যঞ্জনধ্বনির যে সন্ধি হয় তাকে বিসর্গ সন্ধি বলে।

কয়েকটি বিশেষ বিসর্গ সন্ধির উদাহরণ:
- বাচঃ + পতি = বাচস্পতি,
- ভাঃ + কর = ভাস্কর,
- অহঃ + নিশা= অহর্নিশ,
- অহঃ + অহ = অহরহ ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
১,২৬৯.
'অন্তর্গত' এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
  1. অন্ত + গত
  2. অন্তঃ + গত
  3. অন্তর + গত
  4. অন্তঃ + আগত
সঠিক উত্তর:
অন্তঃ + গত
উত্তর
সঠিক উত্তর:
অন্তঃ + গত
ব্যাখ্যা
• 'অন্তর্গত' এর সন্ধি বিচ্ছেদ : 'অন্তঃ + গত'। 
 
• 'অন্তর্গত' শব্দটির সন্ধির নিয়ম:
অ - কারের পরস্থিত র্‌-জাত বিসর্গের পর উপর্যুক্ত ধ্বনিসমূহের কোনটি থাকলে বিসর্গ স্থানে 'র' হয়।
যেমন:
- অন্তঃ + গত= অন্তর্গত,
- অহঃ + অহ= অহরহ,
- পুনঃ + উক্ত= পুনরুক্ত ইত্যাদি। 

• কিছু বিসর্গ সন্ধির সন্ধি বিচ্ছেদ হলো : 
- প্রাতঃ + আশ = প্রাতরাশ,
- পুনঃ + আয় = পুনরায়,
- অন্তঃ + ধান = অন্তর্ধান,
- অন্তঃ + গত = অন্তর্গত,
- পুনঃ + উক্ত = পুনরুক্ত,
- অহঃ + অহ = অহরহ ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)। 
১,২৭০.
‘নর্তকী’ শব্দের শুদ্ধ সন্ধি বিচ্ছেদ কোনটি?
  1. নৃর্ত + কী
  2. নৃর্তক + ঈ
  3. নর্ত + কী
  4. নর্তক + ঈ
সঠিক উত্তর:
নর্তক + ঈ
উত্তর
সঠিক উত্তর:
নর্তক + ঈ
ব্যাখ্যা
• ‘নর্তকী’ শব্দের শুদ্ধ সন্ধি বিচ্ছেদ- নর্তক + ঈ।

স্বরসন্ধির নিয়মে গঠিত কিছু শব্দ হলো:
• সূত্র: ই + ই = ঈ:
- অতি + ইত = অতীত,
- অভি + ইষ্ট= অভীষ্ট,
- প্রতি + ইতি = প্রতীতি,
- অতি + ইন্দ্র = অতীন্দ্র।

• সূত্র: ই + ঈ = ঈ:
- গিরি + ঈশ = গিরীশ,
- অধি+ ঈশ্বর = অধীশ্বর,
- ক্ষিতি + ঈশ = ক্ষিতীশ,
- অভি + ঈপ্সা = অভীপ্সা।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১,২৭১.
কোনটি নিপাতনে সিদ্ধ স্বরসন্ধির উদাহরণ?
  1. অক্ষৌহিণী
  2. আশ্চর্য
  3. দ্যুলোক
  4. পতঞ্জলি
সঠিক উত্তর:
অক্ষৌহিণী
উত্তর
সঠিক উত্তর:
অক্ষৌহিণী
ব্যাখ্যা
• নিপাতনে সিদ্ধ স্বরসন্ধির উদাহরণ - অক্ষৌহিণী

স্বরসন্ধি:
স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনির মিলনকে স্বরসন্ধি বলে।

নিপাতনে সিদ্ধ সন্ধি: 
কতগুলো সন্ধি কোন নিয়ম অনুসারে হয় না, এগুলোকে নিপাতনে সিদ্ধ সন্ধি বলে।

কয়েকটি নিপাতনে সিদ্ধ স্বরসন্ধির উদাহরণ:
- অন্য + অন্য = অন্যান্য,
- কুল + অটা = কুলটা,
- গো + অক্ষ = গবাক্ষ,
- প্র + ঊঢ় = প্রৌঢ়,
- মার্ত + অণ্ড = মার্তণ্ড,
- স্ব + ঈর = স্বৈর,
- গো + ইন্দ্ৰ = গবেন্দ্র,
- গো + ঈশ্বর = গবেশ্বর,
- অক্ষ + ঊহিণী = অক্ষৌহিণী,
- রক্ত + ওষ্ঠ = রক্তোষ্ঠ,
- সীমন + অত = সীমন্ত,
- শার + অঙ্গ = শারঙ্গ,
- শুদ্ধ + ওদন = শুদ্ধোদন।

অন্যদিকে,
বাকিগুলো নিপাতনে সিদ্ধ ব্যঞ্জনসন্ধির উদাহরণ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ); বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১,২৭২.
‘বাগদান’ কোন সন্ধি সাধিত শব্দ?
  1. স্বরসন্ধি
  2. ব্যঞ্জনসন্ধি
  3. বিসর্গসন্ধি
  4. নিপাতনে সিদ্ধ সন্ধি
সঠিক উত্তর:
ব্যঞ্জনসন্ধি
উত্তর
সঠিক উত্তর:
ব্যঞ্জনসন্ধি
ব্যাখ্যা
ব্যঞ্জন ধ্বনিসমূহের যে কোনাে বর্গের অঘােষ অল্পপ্রাণ ধ্বনির পর যে কোনাে বর্গের ঘােষ অল্পপ্রাণ ও ঘােষ মহাপ্রাণ ধ্বনি কিংবা ঘােষ অল্পপ্রাণ তালব্য ধ্বনি, (য > জ), ঘােষ অল্পপ্রাণ ওষ্ঠ ধ্বনি (ব), ঘােষ কম্পনজাত দন্তমূলীয় ধ্বনি (র) কিংবা ঘােষ অল্পপ্রাণ ওষ্ঠ ব্যঞ্জনধ্বনি (ব) থাকলে প্রথম অঘােষ অল্পপ্রাণ ধ্বনি ঘােষ অল্পপ্রাণরূপে উচ্চারিত হয়। 
যেমন:
বাক্ + দান = বাগদান;
ষট্ + যন্ত্র = ষড়যন্ত্র;
উৎ + ঘাটন = উদ্‌ঘাটন;
উৎ + যােগ = উদ্যোগ;
উৎ +বন্ধন = উদ্বন্ধন;
তৎ + রূপ = তদ্রূপ। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি  (২০১৯ সংস্করণ)।
১,২৭৩.
নিচের কোনটি বিসর্গ সন্ধি নয়?
  1. দুরাচার
  2. নিরবধি
  3. প্রাতরাশ
  4. আদ্যন্ত
সঠিক উত্তর:
আদ্যন্ত
উত্তর
সঠিক উত্তর:
আদ্যন্ত
ব্যাখ্যা
• দুরাচার, প্রাতরাশ, নিরবধি- এগুলো বিসর্গ সন্ধির উদাহরণ।

যেমন- 
দুরাচার = দুঃ + আকার;
প্রাতরাশ = প্রাতঃ + আশ;
নিরবধি = নিঃ + অবধি।

অন্যদিকে,
- আদি + অন্ত = আদ্যন্ত; এটি নিয়মানুসারে স্বরসন্ধি।

সূত্র:
ই বা ঈ ধ্বনির পর যদি অন্য স্বরধ্বনি থাকে তবে ই/ঈ এর জায়গায় য হয়।
যেমন: 
- অতি + অধিক = অত্যধিক,
- আদি + অন্ত = আদ্যন্ত।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, বাংলা ভাষার ব্যাকরণ : নবম-দশম শ্রেণী (২০১৯ সংস্করণ), প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।
১,২৭৪.
নিম্নের কোনটি বিসর্গ সন্ধির উদাহরণ?
  1. ক) বৃহস্পতি
  2. খ) নিরাকার
  3. গ) কথাচ্ছলে
  4. ঘ) স্বল্প
সঠিক উত্তর:
খ) নিরাকার
উত্তর
সঠিক উত্তর:
খ) নিরাকার
ব্যাখ্যা
বিসর্গসন্ধিতে বিসর্গের কয়েক ধরনের পরিবর্তন লক্ষ করা যায়:

- বিসর্গ বিদ্যমান থাকে: মনঃ+কষ্ট = মনঃকষ্ট, অধঃ+পতন = অধঃপতন, বয়ঃসন্ধি = বয়ঃসন্ধি
- বিসর্গ ও হয়ে যায়; মনঃ+যােগ = মনােযােগ, তিরং+ধান = তিরােধান, তপঃ+বন = ত
- বিসর্গ র’ হয়ে যায়: নিঃ+আকার = নিরাকার, পুনঃ+মিলন = পুনর্মিলন, আশীঃ+বাদ = আশীর্বাদ
- বিসর্গ শ/ষ/ হয়: নিঃ+চয় = নিশ্চয়, দুঃ+কর = দুষ্কর, পুরঃ+কার = পুরস্কার
- কিছু কিছু সন্ধিতে পূর্ববর্তী স্বর দীর্ঘ হয়: নিঃ+রব = নীরব, নিঃ+রস = নীরস, নিঃ+রােগ = নীরােগ।

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২১ সংস্করণ)।
১,২৭৫.
নিচের কোনটি নিপাতনে সিদ্ধ ব্যঞ্জনসন্ধি নয়?
  1. বৃহস্পতি
  2. একাদশ
  3. গোষ্পদ
  4. অন্যান্য
সঠিক উত্তর:
অন্যান্য
উত্তর
সঠিক উত্তর:
অন্যান্য
ব্যাখ্যা

নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি:
বৃহস্পতি = বৃহৎ + পতি
একাদশ = এক + দশ
গোষ্পদ = গো + পদ

কিন্তু অন্যান্য = অন্য + অন্য। এটি নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি।

উৎস:  নবম-দশম শ্রেণির বাংলা ব্যাকরণ (২০১৯)

১,২৭৬.
'বিপচ্চয়' শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
  1. বিপচ + চয়
  2. বিপ + চ্চয়
  3. বিপদ + ছয়
  4. বিপদ + চয়
সঠিক উত্তর:
বিপদ + চয়
উত্তর
সঠিক উত্তর:
বিপদ + চয়
ব্যাখ্যা
ব্যঞ্জনধ্বনি + ব্যঞ্জনধ্বনি:
- ত্‌ ও দ্‌ এর পর চ্‌ ও ছ্‌-  থাকলে ত্‌ ও দ্‌ স্থানে চ্‌ হয়। 
যেমন:
- উৎ + ছেদ = উচ্ছেদ। 
- বিপদ + ছায়া = বিপচ্ছায়া। 
- বিপদ + চয় = বিপচ্চয়। 
- সৎ + চিন্তা = সচ্চিন্তা। 
 
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
১,২৭৭.
'সদুপায়' কোন নিয়মে ব্যঞ্জনসন্ধি?
  1. স্বর + ব্যঞ্জন
  2. ব্যঞ্জন + ব্যঞ্জন
  3. ব্যঞ্জন + স্বর
  4. স্বর + স্বর
সঠিক উত্তর:
ব্যঞ্জন + স্বর
উত্তর
সঠিক উত্তর:
ব্যঞ্জন + স্বর
ব্যাখ্যা
• ব্যঞ্জনসন্ধি:
- স্বরে-ব্যঞ্জনে, ব্যঞ্জনে-স্বরে ও ব্যঞ্জনে-ব্যঞ্জনে যে সন্ধি হয়, তাকে ব্যঞ্জনসন্ধি বলে।

• ব্যঞ্জন + স্বর :
ক/চ/ট/ত/প + স্বর = গ/জ/ড (ড়)/দ/ব।
যেমন
দিক্ + অন্ত = দিগন্ত,
সৎ+উপায়= সদুপায়

উল্লেখ্য,
- স্বরধ্বনিগুলো ঘোষবৎ হয়। এখানে ঘোষবৎ স্বরধ্বনির প্রভাবে পূর্ববর্তী অঘোষ ধ্বনি (ক, চ, ট, ত, প) পরিবর্তিত হয়ে ঘোষধ্বনিতে (গ, জ, ড, দ, ব) পরিণত হয়।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম ও দশম শ্রেণি ২০২৫ সালের সংস্করণ।
১,২৭৮.
'সদ্যোজাত' শব্দের শুদ্ধ সন্ধিবিচ্ছেদ কোনটি?
  1. সৎ+ জাত
  2. সদ্যো + জাত
  3. সদ্যঃ + জাত
  4. সদ্য + জাত
সঠিক উত্তর:
সদ্যঃ + জাত
উত্তর
সঠিক উত্তর:
সদ্যঃ + জাত
ব্যাখ্যা
• 'সদ্যোজাত' শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ- 'সদ্যঃ + জাত'।

• বিসর্গ সন্ধির নিয়ম:
অ-কারের পরস্থিত স-জাত বিসর্গের পর ঘোষ অল্পপ্রাণ ও ঘোষ মহাপ্রাণ ব্যঞ্জনধ্বনি, নাসিক্য ধ্বনি কিংবা অন্তঃস্থ য, অন্তঃস্থ ব, র, ল, হ থাকলে অ-কার ও স-জাত বিসর্গ স্থলে ও-কার হয়।
যেমন:
• সদ্যঃ + জাত = সদ্যোজাত,
• তিরঃ + ধান = তিরোধান,
• মনঃ‌ + রম = মনোরম,
• মনঃ + হর = মনোহর,
• তপঃ + বন = তপোবন ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০১৯-সংস্করণ) এবং ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
১,২৭৯.
নিচের কোনটি বিসর্গ সন্ধির উদাহরণ?
  1. ক) পুনর্মিলন
  2. খ) সঞ্চয়
  3. গ) শঙ্কা
  4. ঘ) সন্তাপ
সঠিক উত্তর:
ক) পুনর্মিলন
উত্তর
সঠিক উত্তর:
ক) পুনর্মিলন
ব্যাখ্যা
- 'পুনর্মিলন' বিসর্গ সন্ধির উদাহরণ।
- এর সঠিক সন্ধি বিচ্ছেদ হলো- পুনঃ + মিলন

• বিসর্গসন্ধি:
- বিসর্গসন্ধিতে বিসর্গের কয়েক ধরনের পরিবর্তন লক্ষ করা যায়:
১। বিসর্গ বিদ্যমান থাকে: মনঃ + কষ্ট = মনঃকষ্ট, অধঃ + পতন = অধঃপতন, বয়ঃ + সন্ধি = বয়ঃসন্ধি
২। বিসর্গ ও হয়ে যায়; মনঃ + যােগ = মনােযােগ, তিরঃ + ধান = তিরােধান, তপঃ + বন = তপোবন
৩। বিসর্গ র’ হয়ে যায়: নিঃ + আকার = নিরাকার, পুনঃ + মিলন = পুনর্মিলন, আশীঃ + বাদ = আশীর্বাদ
৪। বিসর্গ শ/ষ/ হয়: নিঃ + চয় = নিশ্চয়, দুঃ + কর = দুষ্কর, পুরঃ + কার = পুরস্কার
৫। কিছু কিছু সন্ধিতে পূর্ববর্তী স্বর দীর্ঘ হয়: নিঃ + রব = নীরব, নিঃ + রস = নীরস, নিঃ + রােগ = নীরােগ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি ( ২০২১ সংস্করণ)।
১,২৮০.
নিচের কোনটি নিপাতনে সিদ্ধ সন্ধির উদাহরণ নয়?
  1. পতৎ + অঞ্জলি = পতঞ্জলি
  2. গো + পদ = গোস্পদ
  3. ধনুঃ + টঙ্কার = ধনুষ্টঙ্কার
  4. বন + পতি = বনস্পতি
সঠিক উত্তর:
ধনুঃ + টঙ্কার = ধনুষ্টঙ্কার
উত্তর
সঠিক উত্তর:
ধনুঃ + টঙ্কার = ধনুষ্টঙ্কার
ব্যাখ্যা
• ‘ধনুষ্টঙ্কার’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ ‘ধনুঃ + টঙ্কার’।
- এটি বিসর্গ সন্ধির উদাহরণ। 

• সন্ধি:
- সন্নিহিত দুটি ধ্বনির মিলনের নাম সন্ধি।
- যেমন- আশা + অতীত = আশাতীত। হিম + আলয় = হিমালয়।
- প্রথমটিতে আ + অ = আ (া) এবং দ্বিতীয়টিতে অ + আ = আ (া) হয়েছে।
- আবার, তৎ + মধ্যে =তন্মধ্যে, এখানে ত + ম = ন্ম হয়েছে।

• কয়েকটি নিপাতনে সিদ্ধ সন্ধি বিচ্ছেদ: 
 - বন + পতি = বনস্পতি,
-  আ + চর্য = আশ্চর্য,
-  গো + পদ = গোস্পদ,
-  পর + পর = পরস্পর,
- ষট্ + দশ = ষোড়শ,
- এক + দশ = একাদশ,
- পতৎ + অঞ্জলি = পতঞ্জলি ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি  (২০১৯ সংস্করণ)।
১,২৮১.
আ + ও = ঔ এই নিয়মে সন্ধিবদ্ধ শব্দ কোনটি?
  1. মহৌষধি
  2. মহৌষধ
  3. বণৌষধি
  4. পরমৌষধ
সঠিক উত্তর:
মহৌষধি
উত্তর
সঠিক উত্তর:
মহৌষধি
ব্যাখ্যা
• অ-কার কিংবা আ-কারের পর ও-কার কিংবা ঔ-কার থাকলে উভয়ে মিলে ঔ-কার হয়। ঔ-কার পূর্ববর্তী ব্যঞ্জনের সঙ্গে যুক্ত হয়।
যেমন-
- অ + ও = ঔ: বন + ওষধি = বনৌষধি,
- আ + ও = ঔ: মহা + ওষধি = মহৌষধি,
- আ + ঔ = ঔ: মহা + ঔষধ = মহৌষধ,
- অ + ঔ = ঔ: পরম + ঔষধ = পরমৌষধ ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
১,২৮২.
কোন সন্ধি বিচ্ছেদটি শুদ্ধ?
  1. মনঃ + কষ্টঃ = মনঃকষ্ট
  2. মনঃ + কষ্ট = মনঃকষ্ট
  3. মনঃ + কষ্ট = মনকষ্ট
  4. মন + কষ্ট = মনকষ্ট
সঠিক উত্তর:
মনঃ + কষ্ট = মনঃকষ্ট
উত্তর
সঠিক উত্তর:
মনঃ + কষ্ট = মনঃকষ্ট
ব্যাখ্যা
• 'মনঃ + কষ্ট = মনঃকষ্ট' সন্ধি বিচ্ছেদটি শুদ্ধ।
 
বিসর্গ সন্ধি:
- সংস্কৃত সন্ধির নিয়মে পদের অন্তস্থিত র্‌ ও স্‌ অনেক ক্ষেত্রে অঘোষ উষ্মধ্বনি অর্থাৎ হ ধ্বনিরূপে উচ্চারিত হয় এবং তা বিসর্গ (ঃ) রূপে লেখা হয়।
- র্‌ ও স্‌ বিসর্গ ব্যঞ্জনধ্বনিমালার অন্তর্গত। সে কারণে বিসর্গ সন্ধি ব্যঞ্জনসন্ধির অন্তর্গত।
- বস্তুত বিসর্গ র্‌ এবং স্‌ এর সংক্ষিপ্ত রূপ।
- বিসর্গকে দুই ভাগে ভাগ করা হয়েছে। যথা:
১. র্‌ - জাত বিসর্গ ও 
২. স্‌ - জাত বিসর্গ।
বিসর্গের সাথে অর্থাৎ র্‌ ও স্‌ - এর সাথে স্বরধ্বনি কিংবা ব্যঞ্জনধ্বনির যে সন্ধি হয় তাকে বিসর্গ সন্ধি বলে।

• কোনো কোনো ক্ষেত্রে সন্ধির বিসর্গ লোপ হয় না।
যেমন -
- প্রাতঃ + কাল = প্রাতঃকাল,
- মনঃ + কষ্ট = মনঃকষ্ট,
- শিরঃ + পীড়া = শিরঃপীড়া।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
১,২৮৩.
নিচের কোনটি সঠিক?
  1. অহঃ + নিশা = অহর্নিশ
  2. অহঃ + নিশ = অহর্নিশ
  3. অহঃ + নিশা = অহর্নিশা
  4. অহ + নিশ = অহর্নিশ
সঠিক উত্তর:
অহঃ + নিশা = অহর্নিশ
উত্তর
সঠিক উত্তর:
অহঃ + নিশা = অহর্নিশ
ব্যাখ্যা

• 'অহর্নিশ' এর সন্ধি বিচ্ছেদ - অহঃ + নিশা।

• বিসর্গ সন্ধি:
বিসর্গের সাথে অর্থাৎ র্‌ ও স্‌ - এর সাথে স্বরধ্বনি কিংবা ব্যঞ্জনধ্বনির যে সন্ধি হয় তাকে বিসর্গ সন্ধি বলে।

• কয়েকটি বিশেষ বিসর্গ সন্ধির উদাহরণ:
- বাচঃ + পতি = বাচস্পতি,
- ভাঃ + কর = ভাস্কর,
- অহঃ + নিশা= অহর্নিশ,
- অহঃ + অহ = অহরহ ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ- ৯ম ও ১০ম শ্রেণি (২০১৮ সংস্করণ)।

১,২৮৪.
'পুনরায়' এর সঠিক সন্ধিবিচ্ছেদ কী?
  1. পুনঃ + রায়
  2. পুনঃ + আয়
  3. পুন + আয়
  4. পুন + রায়
সঠিক উত্তর:
পুনঃ + আয়
উত্তর
সঠিক উত্তর:
পুনঃ + আয়
ব্যাখ্যা
'পুনরায়' এর সঠিক সন্ধিবিচ্ছেদ পুনঃ + আয়।

• বিসর্গ ও ব্যঞ্জনের সন্ধি:
- অ-কারের পরস্থিত র্-জাত বিসর্গের পর উপর্যুক্ত ধ্বনিসমূহের কোনোটি থাকলে বিসর্গ স্থানে 'র' হয়।
যেমন-
- অন্তঃ + গত = অন্তর্গত,
- অন্তঃ ধান = অন্তর্ধান,
- পুনঃ+ আয় = পুনরায়,
- পুনঃ + উক্ত = পুনরুক্ত,
- অহঃ + অহ = অহরহ।
- এরূপ – পুনর্জন্ম, পুনর্বার, অন্তর্ভুক্ত, পুনরপি, অন্তবর্তী ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৮ সংস্করণ)।
১,২৮৫.
নিচের কোনটি র্-জাত বিসর্গ সন্ধির উদাহরণ?
  1. ক) সর্ব+উচ্চ = সর্বোচ্চ
  2. খ) অন্তঃ+গত = অন্তর্গত
  3. গ) লঘু+ঊর্মি = লঘূর্মি
  4. ঘ) সর্বস্ব+অন্ত = সর্বস্বান্ত
সঠিক উত্তর:
খ) অন্তঃ+গত = অন্তর্গত
উত্তর
সঠিক উত্তর:
খ) অন্তঃ+গত = অন্তর্গত
ব্যাখ্যা
• বিসর্গ সন্ধি: বিসর্গের সাথে স্বর বা ব্যঞ্জনধ্বনির যে সন্ধি হয় তাকে বিসর্গ সন্ধি বলে।
- বিসর্গ সন্ধি দুই ভাগে বিভক্ত যথা-
 ১. র্-জাত বিসর্গ
 ২. স্-জাত বিসর্গ

- সংস্কৃত ভাষার নিয়মে সংস্কৃত শব্দের শেষে ‘সৃ’ বা ‘র্’ থাকলে ‘স’ বা ‘র’ লোপ পেয়ে বিসর্গ সন্ধি হয়। যেমন:
র্-জাত বিসর্গ: নির্>নিঃ; দুর্>দুঃ, অন্তর্>অন্তঃ ইত্যাদি।
স্-জাত বিসর্গ: সরস্>সরঃ; মনস্>মনঃ; পুরস্>পুরঃ ইত্যাদি।
- বিসর্গ সন্ধির বৈশিষ্ট্য হলো সন্ধির ফলে র্-জাত বিসর্গের ‘র’ এবং স্-জাত বিসর্গের ‘স’ অনেক ক্ষেত্রে লোপ পেয়ে আবার ‘র’ এবং ‘স’ ফিরে আসে।
কয়েকটি র্-জাত বিসর্গ সন্ধি হলো:
অন্তঃ+গত = অন্তর্গত
দুঃ+ঘটনা = দুর্ঘটনা
নিঃ+ধারণ = নির্ধারণ
নিঃ+লজ্জ = নির্লজ্জ

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১,২৮৬.
‘ঢাকেশ্বরী’ সন্ধি বিচ্ছেদ কোনটি?
  1. ক) ঢাক+ইশ্বরী
  2. খ) ঢাকে+শ্বরী
  3. গ) ঢাকা+ঈশ্বরী
  4. ঘ) ঢাকে+ইশ্বরী
সঠিক উত্তর:
গ) ঢাকা+ঈশ্বরী
উত্তর
সঠিক উত্তর:
গ) ঢাকা+ঈশ্বরী
ব্যাখ্যা
কিছু সন্ধি বিচ্ছেদের উদাহরণ:
ঢাকা+ঈশ্বরী = ঢাকেশ্বরী।
রমা+ঈশ = রমেশ।
উত্তম+ঋণ = উত্তমর্ণ।
রূপ+ঐশ্বর্য = রূপৈশ্বর্য।

উৎস:- উচ্চমাধ্যমিক বাংলা দ্বিতীয় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১,২৮৭.
‘নিষ্কর’ এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
  1. নিষ্ + কর
  2. নিস্ + কর
  3. নিঃ + কর
  4. নীঃ + কার
সঠিক উত্তর:
নিঃ + কর
উত্তর
সঠিক উত্তর:
নিঃ + কর
ব্যাখ্যা
নিষ্কর শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ-  নিঃ+ কর = নিষ্কর।
[এটি একটি বিসর্গ সন্ধি।]

এরূপ কিছু সন্ধি বিচ্ছেদ হলো:
দুঃ+ কর = দুষ্কর;
ভাঃ+ কর = ভাস্কর;
নিঃ + চুপ = নিশ্চপ;
নিঃ + চয় = নিশ্চয়।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ ও বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
১,২৮৮.
'সন্ন্যাস' শব্দের শুদ্ধ সন্ধি বিচ্ছেদ কোনটি?
  1. সন্‌ + ন্যাস
  2. সম্‌ + ন্যাস
  3. সং + ন্যাস
  4. সন্‌ + ন্ন্যাস
সঠিক উত্তর:
সম্‌ + ন্যাস
উত্তর
সঠিক উত্তর:
সম্‌ + ন্যাস
ব্যাখ্যা
• (ব্যঞ্জনধ্বনি + স্বরধ্বনি) ব্যঞ্জনসন্ধি:
ম্‌ এর পর যে কোনো বর্গীয় ধ্বনি থাকলে ম্ ধ্বনিটি সেই বর্গের নাসিক্য ধ্বনি হয়।
যেমন-
- ম্ + চ্ = ঞ + চ; সম্ + চয় = সঞ্চয়।
- ম্ + ক = ঙ + ক্; শম্ + কা = শঙ্কা।
- ম্ + ত্ = ন্‌+ত্ত্‌; সম্ + তাপ = সন্তাপ।

আবার,
- সম্ + ন্যাস = সন্ন্যাস। 

এরূপ,
কিম্ভুত, সন্দর্শন, কিন্নর, সম্মান, সন্ধান, সন্ন্যাস ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম ও দশম শ্রেণি (২০১৯-সংস্করণ) এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১,২৮৯.
“পুনরায়” শব্দটি কোন সন্ধির মাধ্যমে গঠিত হয়েছে?
  1. ক) স্বরসন্ধি
  2. খ) ব্যাঞ্জনসন্ধি
  3. গ) বিসর্গসন্ধি
  4. ঘ) নিপাতনে সিদ্ধ
সঠিক উত্তর:
গ) বিসর্গসন্ধি
উত্তর
সঠিক উত্তর:
গ) বিসর্গসন্ধি
ব্যাখ্যা
পুনরায় = পুনঃ + আয়। আরো কয়েকটি বিসর্গ সন্ধিঃ প্রাতরাশ, অতএব, তপোবন, শিরোপরি, মনোহর, পুনর্জন্ম, দুর্যোগ, নিরাকার ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য - ড সৌমিত্র শেখর
১,২৯০.
'উত্থাপন' শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
  1. ক) উঃ + স্থাপন
  2. খ) উথ + স্থাপন
  3. গ) উঃ + থাপন
  4. ঘ) উৎ + স্থাপন
সঠিক উত্তর:
ঘ) উৎ + স্থাপন
উত্তর
সঠিক উত্তর:
ঘ) উৎ + স্থাপন
ব্যাখ্যা
বিশেষ নিয়মে সাধিত কতগুলো সন্ধি হচ্ছে- উৎ + স্থাপন = উত্থাপন, সম্ + কার = সংস্কার, সম্ + বিধান = সংবিধান, উৎ + স্থান = উত্থান, সম্ + কৃত = সংস্কৃত, পরি + কার = পরিষ্কার ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
১,২৯১.
'হৃৎস্পস্দন' শব্দের শুদ্ধ সন্ধি বিচ্ছেদ কোনটি
  1. হৃদ্‌ + স্পস্দন
  2. হৃধ্‌ + স্পস্দন
  3. হৃদঃ + স্পস্দন
  4. হৃৎ + স্পস্দন
সঠিক উত্তর:
হৃদ্‌ + স্পস্দন
উত্তর
সঠিক উত্তর:
হৃদ্‌ + স্পস্দন
ব্যাখ্যা
• ব্যঞ্জনসন্ধির নিয়মানুসারে,
দ্ ও ধ্‌ এর পরে ক, চ, ট, ত, প, খ, ছ, ঠ, থ, ফ থাকলে দ্ ও ধ্‌ স্থলে অঘোষ অল্পপ্রাণ ধ্বনি হয়।
যেমন:
- তদ্‌ + কাল = তৎকাল।
- ক্ষুধ্‌ + পিপাসা = ক্ষুৎপিপাসা।
- তদ্‌ + পর = তৎপর। 
- হৃদ্ + স্পন্দন = হৃৎস্পস্দন। 
- ক্ষুধ্‌ + কাতর = ক্ষুৎকাতর। 

এরূপ - হৃৎকম্প, তৎপর, তত্ত্ব ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ) এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১,২৯২.
ব্যঞ্জন সন্ধি কয়টি প্রক্রিয়ায় গঠিত হয়?
  1. দুইটি
  2. তিনটি
  3. চারটি
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
তিনটি
উত্তর
সঠিক উত্তর:
তিনটি
ব্যাখ্যা
• ব্যঞ্জনসন্ধি:
স্বরে-ব্যঞ্জনে, ব্যঞ্জনে-স্বরে ও ব্যঞ্জনে-ব্যঞ্জনে যে সন্ধি হয়, তাকে ব্যঞ্জনসন্ধি বলে।

সাধারণত ব্যঞ্জনসন্ধি তিন নিয়মে হয়:
১. স্বর + ব্যঞ্জন;
২. ব্যঞ্জন + স্বর;
৩. ব্যঞ্জন + ব্যঞ্জন।

• স্বরধ্বনি + ব্যঞ্জনধ্বনি:
স্বরধ্বনির পর ‘ছ’ থাকলে তা দ্বিত্ব হয়, অর্থাৎ ‘ছ’-র বদলে ‘চ্ছ’ হয়।
যেমন:
- পরি + ছদ = পরিচ্ছদ।
- বি + ছেদ = বিচ্ছেদ।
- বি + ছিন্ন = বিচ্ছিন্ন।

• ব্যঞ্জনধ্বনি + স্বরধ্বনি:
- ক/চ/ট/ত/প+স্বর = গ/জ/ড(ড়)/দ/ব।
যেমন:
- দিক্‌ + অন্ত = দিগন্ত;
- সৎ + উপায় = সদুপায়।

[স্বরধ্বনিগুলাে ঘােষবৎ হয়। এখানে ঘােষবৎ স্বরধ্বনির (ক, চ, ট, ত, প) প্রভাবে পূর্ববর্তী অঘােষ ধ্বনি পরিবর্তিত হয়ে ঘােষধ্বনিতে (গ, জ, ড, দ, ব) পরিণত হয়।]

• ব্যঞ্জনধ্বনি + ব্যঞ্জনধ্বনি:
স্বরে-ব্যঞ্জনে, ব্যঞ্জনে-স্বরে ও ব্যঞ্জনে-ব্যঞ্জনে যে সন্ধি হয়, তাকে ব্যঞ্জনসন্ধি বলে। যেমন:
• চলৎ + চিত্র = চলচ্চিত্র;
• বিপদ্ + জনক = বিপজ্জনক;
• বাক্ + দান = বাগ্দান;
• তৎ + মধ্যে = তন্মধ্যে।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১-সংস্করণ)।
১,২৯৩.
নিম্নের কোনটি সন্ধির নিয়মানুসারে শুদ্ধ?
  1. ক) তির + ধান
  2. খ) তিরঃ + ধান
  3. গ) তিরো + ধান
  4. ঘ) তির + আধান
সঠিক উত্তর:
খ) তিরঃ + ধান
উত্তর
সঠিক উত্তর:
খ) তিরঃ + ধান
ব্যাখ্যা
'তিরােধান' শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ = তিরঃ + ধান
এটি বিসর্গ সন্ধির উদাহরণ। 

বিসর্গ সন্ধিতে কখনো কখনো বিসর্গ ও হয়ে যায়:
মনঃ+যােগ = মনােযােগ,
তিরঃ+ধান = তিরােধান,
তপঃ+বন = তপোবন।

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)।
১,২৯৪.
নিচের কোনটি নিপাতনে সিদ্ধ ব্যঞ্জনসন্ধি নয়?
  1. ক) পরস্পর
  2. খ) ষড়ানন
  3. গ) মনীষা
  4. ঘ) একাদশ
সঠিক উত্তর:
খ) ষড়ানন
উত্তর
সঠিক উত্তর:
খ) ষড়ানন
ব্যাখ্যা
ব্যঞ্জনসন্ধি(ব্যঞ্জনধ্বনি+স্বরধ্বনি): ক, চ, ট, ত, প থাকলে এবং তাদের পরে স্বরধ্বনি থাকলে সেগুলো যথাক্রমে গ, জ, ড (ড়), দ, ব হয়। পরবর্তী স্বরধ্বনিটি পূর্ববর্তী ব্যঞ্জনধ্বনির সঙ্গে যুক্ত হয়। যেমন- ষট্+আনন = ষড়ানন।
নিপাতনে সিদ্ধ ব্যঞ্জনসন্ধি গুলো হলো- ষট্ + দশ = ষোড়শ, মনীষা = মনস + ঈষা, বৃহস্পতি = বৃহৎ + পতি, আশ্চর্য = আ+ চর্য, পতঞ্জলি = পতৎ + অঞ্জলি, তস্কর = তৎ + কর, বনস্পতি = বন + পতি, পরস্পর = পর + পর, একাদশ = এক + দশ ইত্যাদি।
[সূত্রঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, সৌমিত্র শেখর এবং বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি]
১,২৯৫.
'কুঞ্ঝটিকা' এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
  1. কুঃ + ঝটিকা
  2. কুৎ + ঝটিকা
  3. কুৎ + জটিকা
  4. কুজ + ঝটিকা
সঠিক উত্তর:
কুৎ + ঝটিকা
উত্তর
সঠিক উত্তর:
কুৎ + ঝটিকা
ব্যাখ্যা

- কুঞ্ঝটিকা এর সঠিক সন্ধি বিচ্ছেদ: কুৎ + ঝটিকা।
- এটি ব্যঞ্জন সন্ধির উদাহরণ।

ব্যঞ্জন সন্ধির নিয়মানুসারে:
- ত্ ও দ্‌-এরপর জ্ ও থাকলে ত্ ও দৃ-এর স্থানে জ্ হয়। যেমন-
- ত্ + জ = জ্জ → সৎ + জন = সজ্জন।
- দ + জ = জ্জ →  বিপদ + জাল = বিপজ্জাল।
- ত + ঝ = জ্ঝ  →  কুৎ + ঝটিকা = কুঞ্ঝটিকা।
 - এরূপ – উজ্জ্বল, তজ্জন্য, যাবজ্জীবন, জগজ্জীবন ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯-সংস্করণ)।

১,২৯৬.
'সংরক্ষণ' শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
  1. সম্ + রক্ষণ
  2. সর্ + অক্ষণ
  3. সম্ + অক্ষণ
  4. সমঃ + রক্ষণ
সঠিক উত্তর:
সম্ + রক্ষণ
উত্তর
সঠিক উত্তর:
সম্ + রক্ষণ
ব্যাখ্যা
সন্ধির নিয়ম: 
- ম্‌- এর পর অন্তঃস্থ ধ্বনি যথা: য, র, ল, ব, কিংবা শ, ষ, স, হ থাকলে ম্‌- স্থলে অনুস্বার (ং) হয়।  
যেমন:
- সম্‌ + সার = সংসার,
- সম্‌ + বাদ = সংবাদ,
- সম্‌ + যম = সংযম,
- সম্‌ + রক্ষণ = সংরক্ষণ,
- সম্‌ + লাপ = সংলাপ,
- সম্‌ + শয় = সংশয়,
- সম্‌ + হার = সংহার,
- স্বয়ম্‌ + বরা = স্বয়ংবরা ইত্যাদি। 
 
উৎস:
১) বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি  (২০১৯ সংস্করণ)।
২) ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৩) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১,২৯৭.
সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
  1. ভাৎ + কর = ভাস্কর
  2. দুষ + কর = দুষ্কর
  3. নিস + কর = নিষ্কর
  4. আ + চর্য = আশ্চর্য
সঠিক উত্তর:
আ + চর্য = আশ্চর্য
উত্তর
সঠিক উত্তর:
আ + চর্য = আশ্চর্য
ব্যাখ্যা
- সঠিক সন্ধি বিচ্ছেদ - আ + চর্য = আশ্চর্য
- এটি নিপাতনে সিদ্ধ ব্যঞ্জনসন্ধির উদাহরণ।

• কয়েকটি নিপাতনে সিদ্ধ ব্যঞ্জনসন্ধি:
- বন্‌ + পতি = বনস্পতি,
- গো + পদ = গোষ্পদ,
- পর্‌ + পর = পরস্পর,
- ষট্ + দশ = ষোড়শ,
- এক্‌ + দশ = একাদশ,
- পতৎ + অঞ্জলি = পতঞ্জলি ইত্যাদি।

অন্যদিকে,
- 'দুষ্কর' শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ = দুঃ + কর।
- 'নিষ্কর' শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ = নিঃ + কর।
- 'ভাস্কর' শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ = ভাঃ + কর।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
১,২৯৮.
কোনটি শুদ্ধ সন্ধিবিচ্ছেদ?
  1. ষটঃ + নবতি = ষণ্ণবতি
  2. চিঃ + ময় = চিন্ময়
  3. অন্তঃ + ঈক্ষ = অন্তরীক্ষ
  4. তদঃ + নিষ্ঠ = তন্নিষ্ঠ
সঠিক উত্তর:
অন্তঃ + ঈক্ষ = অন্তরীক্ষ
উত্তর
সঠিক উত্তর:
অন্তঃ + ঈক্ষ = অন্তরীক্ষ
ব্যাখ্যা

সন্ধির নিয়ম:
- অন্তঃ, পুনঃ, প্রাতঃ (অন্তর্, পুনর্, প্রাতর্) ইত্যাদির পর স্বরধ্বনি থাকলে সন্ধির ফলে বিসর্গ 'র' হয়ে পরবর্তী স্বরধ্বনির সঙ্গে যুক্ত হয়।

যেমন:
- অন্তঃ + ঈক্ষ = অন্তরীক্ষ,
- অন্তঃ + ঈপ = অন্তরীপ,
- পুনঃ + উত্থান পুনরুত্থান,
- পুনঃ + উক্তি = পুনরুক্তি।

অন্যদিকে,
অশুদ্ধ সন্ধিবিচ্ছেদের শুদ্ধরূপ:
- ষট্ + নবতি = ষণ্ণবতি,
- চিৎ + ময় = চিন্ময়,
- তদ্‌ + নিষ্ঠ = তন্নিষ্ঠ।

উৎস: বাংলা ব্যাকরণ ও নির্মিতি, সপ্তম শ্রেণি এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

১,২৯৯.
'পদস্খলন' শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি?
  1. পদ + খলন
  2. পদঃ + খলন
  3. পৎ + খলন
  4. পদসঃ + খলন
সঠিক উত্তর:
পদঃ + খলন
উত্তর
সঠিক উত্তর:
পদঃ + খলন
ব্যাখ্যা
বিসর্গ সন্ধি:
- অঘোষ অল্পপ্রাণ ও অঘোষ মহাপ্রাণ কণ্ঠ্য কিংবা ওষ্ঠ্য ব্যঞ্জন (ক, খ, প, ফ) পরে থাকলে অ বা আ ধ্বনির পরস্থিত বিসর্গ স্থলে অঘোষ দন্ত্য শিশ ধ্বনি (স্) হয় এবং অ বা আ ব্যতীত অন্য স্বরধ্বনির পরস্থিত বিসর্গ স্থলে অঘোষ মূর্ধন্য শিশু ধ্বনি (ষ) হয়।

যেমন:
- নমঃ + কার = নমস্কার,
- পদঃ + খলন = পদস্খলন
- নিঃ + কর = নিষ্কর, 
- দুঃ + কর = দুষ্কর।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
১,৩০০.
কোন সন্ধি বিচ্ছেদটি ভুল?
  1. ক) গৈ + অক = গায়ক
  2. খ) সু + অল্প = স্বল্প
  3. গ) আ + চর্য = আশ্চর্য
  4. ঘ) দু + লোক = দ্যুলোক
সঠিক উত্তর:
ঘ) দু + লোক = দ্যুলোক
উত্তর
সঠিক উত্তর:
ঘ) দু + লোক = দ্যুলোক
ব্যাখ্যা

- ‘দ্যুলোক’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ দিব্‌ + লোক। এটি নিপাতনে সিদ্ধ ব্যাঞ্জন সন্ধি।
- কতোকগুলো সন্ধি কোন নিয়ম অনুসরণ করে না। এগুলোকে নিপাতনে সিদ্ধ বলে।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- ড. সৌমিত্র শেখর।