বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

বৈশ্বিক ইতিহাস, আঞ্চলিক ও আন্তর্জাতিক ব্যবস্থা, ভূ-রাজনীতি

মোট প্রশ্ন৯,৩৩৪এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

বৈশ্বিক ইতিহাস, আঞ্চলিক ও আন্তর্জাতিক ব্যবস্থা, ভূ-রাজনীতি

PrepBank · পাতা ৯২ / ৯৩ · ৯,১০১৯,২০০ / ৯,৩৩৪

৯,১০১.
আমেরিকার ১৬তম প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন 'গেটিসবার্গ ভাষণ' দিয়েছিলেন -
  1. ক) ১৮৬১ সালে
  2. খ) ১৮৬৩ সালে
  3. গ) ১৮৬৫ সালে
  4. ঘ) ১৮৬৪ সালে
সঠিক উত্তর:
খ) ১৮৬৩ সালে
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৮৬৩ সালে
ব্যাখ্যা
• গেটিসবার্গের ভাষণ (Gettysburg Address) মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আব্রাহাম লিংকনের একটি বিখ্যাত ভাষণ।
• আব্রাহাম লিংকন আমেরিকার গৃহযুদ্ধের সময় পেনসিলভানিয়ার গেটিসবার্গে এই ভাষণ দেন।
১৮৬৩ সালের ১৯ নভেম্বর ভাষণটি দিতে তাঁর লেগেছিল তিন মিনিটেরও কম সময়। শব্দ ছিল মাত্র ২৭২টি। অথচ তার শিহরণ লেগেছিল গোটা বিশ্বে। 
• আব্রাহাম লিংকন ছিলেন আমেরিকার ১৬তম প্রেসিডেন্ট। ১৮৬১ সালের ৪ মার্চ থেকে ১৮৬৫ সালের ১৫ এপ্রিল পর্যন্ত তিনি আমেরিকার প্রেসিডেন্ট পদে অধিষ্ঠিত ছিলেন।
• ১৮৬৩ সালে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের দাস প্রথার অবসান ঘটান এবং দাসত্ব মোচন ঘোষণার মাধ্যমে দাসদের মুক্ত করে দেন দাসপ্রথাকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্রে এ সময় গৃহযুদ্ধ হয়।

তথ্যসূত্র:- কার্নেল ইউনিভার্সিটি ওয়েবসাইট ও কালেরকণ্ঠ রিপোর্ট।
৯,১০২.
কোন বিখ্যাত নেতার ডাকনাম ছিলো 'মাদিবা'?
  1. ক) মার্টিন লুথার
  2. খ) মার্টিন লুথার কিং
  3. গ) নেলসন ম্যান্ডেলা
  4. ঘ) আহমদ সুকর্ণ
সঠিক উত্তর:
গ) নেলসন ম্যান্ডেলা
উত্তর
সঠিক উত্তর:
গ) নেলসন ম্যান্ডেলা
ব্যাখ্যা
নেলসন ম্যান্ডেলা
• নেলসন ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত কৃষ্ণাঙ্গনেতা ও সাবেক প্রেসিডেন্ট।
• তার ডাকনাম ছিলো মাদিবা
• নেলসন ম্যান্ডেলা আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস (ANC) পার্টির নেতা ছিলেন।
• ১৯৪৪ সালে তিনি ANC তে যোগ দেন।
• ১৯৯১-১৯৯৭ সময়ে তিনি ANC এর সভাপতির দায়িত্ব পালন করেন।
• বর্ণবাদী শাসনের বিরুদ্ধে প্রতিবাদের কারণে তিনি ১৯৬৩-১৯৯০ পর্যন্ত দীর্ঘ প্রায় ২৭ বছর রোবেন দ্বীপে কারান্তরীণ ছিলেন।
• ১৯৯৪ সালের ১০ মে ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকার গণতান্ত্রিকভাবে প্রথম প্রেসিডেন্ট নির্বাচিত হন।
• ১৯৯৩ সালে ম্যান্ডেলা শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন।
• ২০১৩ সালের ৫ ডিসেম্বর ম্যান্ডেলা মারা যান।

তথ্যসূত্র:- নেলসন ম্যান্ডেলা ফাউন্ডেশন ওয়েবসাইট।
৯,১০৩.
'আমার দেখা নয়াচীন' গ্রন্থের রচয়িতা-
  1. ক) শেখ হাসিনা
  2. খ) এ কে খন্দকার
  3. গ) শেখ রেহানা
  4. ঘ) শেখ মুজিবুর রহমান
সঠিক উত্তর:
ঘ) শেখ মুজিবুর রহমান
উত্তর
সঠিক উত্তর:
ঘ) শেখ মুজিবুর রহমান
ব্যাখ্যা
অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজনামচা ও আমার দেখা নয়াচীন গ্রন্থগুলোর রচয়িতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
৯,১০৪.
‘মেসোপটেমিয়া’ শব্দের অর্থ কী?
  1. দুই নদীর মধ্যবর্তী ভূমি
  2. নদীর তীর
  3. দুই সাগরের মধ্যবর্তী ভূমি
  4. উর্বর ভূমি
সঠিক উত্তর:
দুই নদীর মধ্যবর্তী ভূমি
উত্তর
সঠিক উত্তর:
দুই নদীর মধ্যবর্তী ভূমি
ব্যাখ্যা
মেসোপটেমীয় সভ্যতা:
প্রস্তাবনা:
- মেসোপটেমীয় সভ্যতা হলো পৃথিবীর সবচেয়ে প্রাচীন সভ্যতা মধ্যে একটি।
- খ্রিস্টপূর্ব ৫,০০০ অবদি মিশরে নগর সভ্যতা উঠতেছিল, এই সময়ে মেসোপটেমিয়ায় আরও সভ্যতা উঠতেছিল।
- এই নগর সভ্যতাগুলির মধ্যে টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর মধ্যবর্তী ভূমির কারণে এদেরকে "মেসোপটেমীয়া সভ্যতা" বলা হয়েছিল।

ভৌগোলিক অবস্থান:
- এটি বর্তমান ইরাক রাষ্ট্রের সীমানার মধ্যে অবস্থিত ছিল।
- সিরিয়া, তুরস্ক, ইরান, ও কুয়েতে এই সভ্যতার কিছু অংশ রয়েছে।

নামকরণ এবং অংশ:
- "মেসোপটেমিয়া" একটি গ্রিক শব্দ, যার অর্থ "দুই নদীর মধ্যবর্তী ভূমি"।
- উত্তর ও দক্ষিণ অংশে ভাগ হয়েছিল, যেখানে উত্তরে অ্যাসেরীয় ও দক্ষিণে মেসোপটেমিয়া অবস্থিত ছিলো।
- এটি একটি অভিন্ন এলাকা হিসাবে পরিচিত ছিলো, এই অঞ্চলটিতেই বিশ্বের প্রাচীনতম সভ্যতা গড়ে উঠেছিলো।

সভ্যতার বৈশিষ্ট্য:
- মেসোপটেমিয়া একটি অদ্ভুত সভ্যতা ছিল, যেখানে টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর মধ্যে অবস্থিত ভূমি হয়েছিল।
- লোকজন বহু-ঈশ্বরবাদে বিশ্বাসী ছিলো।
- এই সভ্যতার শুরু হয়েছিল খ্রিস্টপূর্ব ৫,৫০০ অবদিতে যখন অনেক অন্যান্য সভ্যতার উত্থান হয়েছিল।
- মেসোপটেমিয়া একটি ফোরাত দ্বীপের মতো নদীপ্রবাহের মধ্যে অবস্থিত ছিল, যা এই সভ্যতাকে উৎপন্ন করেছিল।

উৎস: হিস্টরি.কম ও ব্রিটানিকা।
৯,১০৫.
মহেঞ্জোদারো সভ্যতা আবিষ্কারের প্রধান কৃতিত্বের দাবিদার-
  1. স্যার জন মার্শাল
  2. ননী গোপাল মজুমদার
  3. রাখাল দাস বন্দোপাধ্যায়
  4. দয়ারাম সাহানী
সঠিক উত্তর:
রাখাল দাস বন্দোপাধ্যায়
উত্তর
সঠিক উত্তর:
রাখাল দাস বন্দোপাধ্যায়
ব্যাখ্যা
মহেঞ্জোদারো নগরীর আবিষ্কার:
- সিন্ধি ভাষায় মহেঞ্জোদারো শব্দের অর্থ হল মৃতের সমাধি বা স্তূপ।
- মহেঞ্জোদারো সভ্যতা আবিষ্কারে প্রধান কৃতিত্ব একজন বাঙ্গালীর।
- তিনি ঐতিহাসিক রাখাল দাস বন্দোপাধ্যায়
- তিনি মহেঞ্জোদারো সভ্যতা আবিষ্কার করেন ১৯২২ খ্রিস্টাব্দে।

- এরও দুই বছর আগে হরপ্পায় অনুরূপ সংস্কৃতি আবিষ্কৃত হয়।
- আবিষ্কার করেন ঐতিহাসিক দয়ারাম সাহনি।
- এ সময় স্যার জন মার্শাল ভারতীয় প্রত্নতত্ত্ব বিভাগের মহাপরিচালক ছিলেন।
- সিন্ধু সভ্যতা আবিষ্কারে তিনজন প্রত্নতাত্ত্বিক বিশেষ ভুমিকা রেখেছিলেন।
- তাঁরা হচ্ছেন কাশীনাথ দীক্ষিত, ননী গোপাল মজুমদার এবং স্যার মর্টিমার হুইলার

উৎস: ইতিহাস প্রথম পত্র, এইচএসসি , বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৯,১০৬.
গ্র্যান্ড ক্যানিয়ন গিরিখাত কোন মহাদেশে অবস্থিত?
  1. উত্তর আমেরিকা
  2. দক্ষিণ আমেরিকা
  3. ইউরোপ
  4. এশিয়া
সঠিক উত্তর:
উত্তর আমেরিকা
উত্তর
সঠিক উত্তর:
উত্তর আমেরিকা
ব্যাখ্যা
গ্র্যান্ড ক্যানিয়ন:
- বিখ্যাত গিরিখাত গ্রান্ড ক্যানিয়ন উত্তর আমেরিকা মহাদেশে অবস্থিত।
- গ্রান্ড ক্যানিয়ন মার্কিন যুক্তরাষ্ট্রের উত্তর-পশ্চিম অ্যারিজোনার কলোরাডো উচ্চ মালভূমি অঞ্চলে অবস্থিত।
- এই গিরিখাতের মধ্য দিয়ে কলোরাডো নদী বয়ে গেছে।
- এটি এর চমৎকার আকার এবং রঙের জন্য বিখ্যাত।
- গ্র্যান্ড ক্যানিয়ন মূলত অনুভূমিক স্তরযুক্ত শিলা এবং লাভা প্রবাহ নিয়ে গঠিত।
- গ্র্যান্ড ক্যানিয়নে অনেক উপনদীর পাশের গিরিখাত এবং পার্শ্ববর্তী মালভূমিও রয়েছে।

উল্লেখ্য,
⇒ কলোরাডো মালভূমি:
- কলোরাডো মালভূমি উত্তর আমেরিকাঞ্চলে অবস্থিত।
- এটি বিশেষ করে যুক্তরাষ্ট্রের চারটি রাজ্য কলোরাডো, নিউ মেক্সিকো, ইউটা এবং অ্যারিজোনাতে বিস্তৃত।
- এই মালভূমিটি অত্যন্ত ঐতিহাসিক এবং ভূগোলিকভাবে গুরুত্বপূর্ণ, কারণ এখানে বহু জাতীয় উদ্যান, যেমন গ্র্যান্ড ক্যানিয়ন, আর্চস, ক্যাটেড্রাল ভ্যালি এবং মেসা ভার্ডে অবস্থিত।
- এটি পাদদেশীয় মালভূমি।
- কলোরাডো মালভূমিতে সর্বাপেক্ষা দীর্ঘ ও গভীর গিরিখাতটির নাম গ্র্যান্ড ক্যানিয়ন।

উৎস: Britannica.
৯,১০৭.
কার্চ সেতু কোন দুইটি দেশের মধ্যে সংযোগ সাধন করে?
  1. উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া
  2. স্পেন ও মরক্কো
  3. রাশিয়া ও উত্তর কোরিয়া
  4. ক্রিমিয়া ও রাশিয়া
সঠিক উত্তর:
ক্রিমিয়া ও রাশিয়া
উত্তর
সঠিক উত্তর:
ক্রিমিয়া ও রাশিয়া
ব্যাখ্যা
কার্চ সেতু ক্রিমিয়া ও রাশিয়ার মধ্যে সংযোগ সাধন করে।

কার্চ সেতু:
- ক্রিমিয়া একসময় ইউক্রেনের অংশ ছিল।
- ২০১৪ সালে ভূখণ্ডটি দখল করে নেয় রাশিয়া।
- এর পরপরই ক্রিমিয়াকে নিজেদের ভূখণ্ডের সঙ্গে যুক্ত করতে সেতু নির্মাণের উদ্যোগ নেয় মস্কো।
- চার বছরের মাথায় চালু করা হয় কার্চ সেতু।
- ক্রিমিয়া সেতু নামেও এই স্থাপনা পরিচিত।
- ক্রিমিয়া ও রাশিয়ার মূল ভূখণ্ডের সরাসরি যোগাযোগের একমাত্র মাধ্যম এই সেতু।
- ক্রিমিয়া উপদ্বীপের সঙ্গে রাশিয়াকে যুক্ত করা এই সেতু ১২ মাইল বা প্রায় ১৯ কিলোমিটার দীর্ঘ।
- ২০১৮ সালের ১৫ মে সাগরে কার্চ প্রণালির ওপর নির্মাণ করা এ সেতু উদ্বোধন করা হয়।
- এটা ইউরোপের সবচেয়ে দীর্ঘ সেতু।
- এতে সড়ক ও রেলপথ যুক্ত রয়েছে।
- কার্চ সেতু বানাতে খরচ হয়েছে ৩৬০ কোটি ডলার।

উল্লেখ্য,
- ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ হামলা শুরুর পর থেকে কার্চ সেতুর কৌশলগত গুরুত্ব বহুলাংশে বেড়ে যায়।
- ইউক্রেনে নিয়োজিত রুশ সেনাদের অস্ত্র ও রসদ সরবরাহে ব্যবহার করা হয় সেতুটি।

উৎস: i) Britannica.
         ii) ১৮ জুলাই ২০২৩, রয়টার্স।
৯,১০৮.
মেক্সিকোকে কেন্দ্র করে গড়ে ওঠা একটি প্রাচীন সভ্যতার নাম -
  1. সুমেরীয় সভ্যতা
  2. অ্যাজটেক সভ্যতা
  3. এ্যাসিরীয় সভ্যতা
  4. উপরের কোনটিই নয়
সঠিক উত্তর:
অ্যাজটেক সভ্যতা
উত্তর
সঠিক উত্তর:
অ্যাজটেক সভ্যতা
ব্যাখ্যা
অ্যাজটেক সভ্যতা:
- উত্তর আমেরিকার একটি প্রাচীন সভ্যতা।
- বর্তমান মেক্সিকো অঞ্চলে এই সভ্যতা গড়ে উঠেছিল।
- যার বিস্তৃতি ছিল উত্তর আমেরিকার বেশির ভাগ অংশজুড়ে।
- কৃষিকাজের মাধ্যমে আজটেক সভ্যতার প্রসার ঘটে।
- খ্রিস্টীয় ১২ শতকে এ সভ্যতার উৎপত্তি হয়েছিল।
- আজটেকের রাজধানী ছিল টেনোচিটিলান।
- টিনোচ ছিলেন আজটেকদের প্রথম রাজা। 

উল্লেখ্য,
- সৃজনশীল ও উন্নত সংস্কৃতির ধারক হিসেবে প্রায় ৪৫০ বছর নিজেদের সভ্যতা টিকিয়ে রাখতে পেরেছিল আজটেকরা।
- আজটেক সাম্রাজ্যের পতন ঘটেছিল ১৫২১ খ্রিষ্টাব্দে স্প্যানিশদের দ্বারা।

অন্যদিকে,
- সুমেরীয়দের আদি বাসস্থান ছিল মেসোপটেমিয়ার (বর্তমান ইরাক) উত্তর-পূর্বে অবস্থিত এলামের পাহাড়ি অঞ্চলে।
- ব্যাবিলন থেকে প্রায় দু'শ মাইল উত্তরে টাইগ্রিস নদীর তীরে এ্যাসিরীয় সভ্যতা গড়ে ওঠে। 

উৎস: Britannica.
৯,১০৯.
ফরাসি বিপ্লবের মাধ্যমে পতন হয়-
  1. নেপোলিয়ন
  2. ষোড়শ লুই
  3. দ্বাদশ লুই
  4. ফিলিপস
সঠিক উত্তর:
ষোড়শ লুই
উত্তর
সঠিক উত্তর:
ষোড়শ লুই
ব্যাখ্যা
ফরাসি বিপ্লব:
-১৭৮৯ সালে বাস্তিল দুর্গের পতনের মধ্যদিয়ে ফরাসি বিপ্লবের সূত্রপাত ঘটে।
- ফরাসি বিপ্লবের সময়কাল- ১৭৮৯-১৭৯৯
- বিপ্লবের পথিকৃৎ- ফারাসি দার্শনিক জ্যাঁ জ্যাক রুশো ও ভলতেয়ার।
- ফরাসি বিপ্লবের শিশু বলা হয়- নেপোলিয়ান
- ফরাসি বিপ্লবের মাধ্যমে পতন হয়-ষোড়শ লুই।
- ফ্রান্সের সামান্তবাদের অবসান।
- ফ্রান্সের প্রজাতন্ত্রের যাত্রা শুরু।

উৎস:
১.ইতিহাস ও বিশ্বসভ্যতা, এসএসসি প্রোগ্রম, বাংলাদেশের উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২.Britannica.
৯,১১০.
সম্প্রতি কোন দেশটিতে পারমাণবিক অস্ত্র রাখার লক্ষ্যে গণভোট অনুষ্ঠিত হয়?
  1. লিথুয়ানিয়া
  2. আইসল্যান্ড
  3. বেলারুশ
  4. উত্তর মেসিডোনিয়া
সঠিক উত্তর:
বেলারুশ
উত্তর
সঠিক উত্তর:
বেলারুশ
ব্যাখ্যা
সাবেক সোভিয়েত রাষ্ট্র বেলারুশে স্থায়ীভাবে রুশ সেনা ও পারমাণবিক অস্ত্র রাখার জন্যে সংবিধান সংশোধনের উদ্দেশ্যে গত ২৭ ফেব্রুয়ারি ২০২২ গণভোট অনুষ্ঠিত হয়। এতে দেশটির ৬৫ শতাংশ মানুষ সংবিধান সংশোধনের পক্ষে সমর্থন প্রদান করে।
বেলারুশ রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত। রাশিয়ার কর্তৃক ইউক্রেন অভিযানের ক্ষেত্রে বেলারুশের ভূমি ব্যবহার করা হয়।

(তথ্যসূত্র: আল জাজিরা)
৯,১১১.
মরক্কোর রাজধানী কোনটি?
  1. ক) কায়রো
  2. খ) রাবাত
  3. গ) জেদ্দা
  4. ঘ) তেহরান
সঠিক উত্তর:
খ) রাবাত
উত্তর
সঠিক উত্তর:
খ) রাবাত
ব্যাখ্যা
- মরক্কোর রাজধানী - রাবাত।
- মিসরের রাজধানী কায়রো।
- ইরানের রাজধানী তেহরান।

তথ্যসূত্র: ব্রিটানিকা।
৯,১১২.
২০১০ সালে সাহিত্যে নোবেলজয়ী মারিও বার্গাস লোসা কোন দেশে জন্মগ্রহণ করেন?
  1. ক) আর্জেন্টিনা
  2. খ) মেক্সিকো
  3. গ) পেরু
  4. ঘ) কলম্বিয়া
সঠিক উত্তর:
গ) পেরু
উত্তর
সঠিক উত্তর:
গ) পেরু
ব্যাখ্যা
মারিও বার্গাস লোসা:

- তিনি ২৮ মার্চ ১৯৩৬ সালে পেরুতে জন্মগ্রহন করেন।
- ভার্গাস লোসা বলিভিয়ার কোচাবাম্বাতে প্রাথমিক শিক্ষা লাভ করেন।
- ১৯৫০ সালে লিমায় একটি সামরিক স্কুল, লিওনসিও প্রাডোতে প্রবেশ করার আগে তিনি পেরুর কয়েকটি স্কুলে পড়াশোনা করেছিলেন।
- তার প্রথম প্রকাশিত কাজ ছিল "দ্য এস্কেপ অফ দ্য ইনকা"।
- তারপরে তার গল্পগুলি পেরুভিয়ান সাহিত্য পর্যালোচনাগুলিতে প্রকাশিত হতে শুরু করে।
- ১৯৯০ সালে তিনি পেরুর রাষ্ট্রপতি প্রার্থী ছিলেন।
- ভার্গাস লোসাকে ২০১০ সালে সাহিত্যে নোবেল পুরষ্কার দেওয়া হয়।

তথ্যসুত্র - Britannica.com
৯,১১৩.
বিশ্বের কোন মহাদেশে সর্বনিম্ন সংখ্যক স্বাধীন দেশ রয়েছে?
  1. উত্তর আমেরিকা
  2. ওশেনিয়া
  3. দক্ষিণ আমেরিকা
  4. ইউরোপ
সঠিক উত্তর:
দক্ষিণ আমেরিকা
উত্তর
সঠিক উত্তর:
দক্ষিণ আমেরিকা
ব্যাখ্যা

⇒ দক্ষিণ আমেরিকা মহাদেশে সবচেয়ে কম সংখ্যক দেশ অবস্থিত।

দক্ষিণ আমেরিকা (South America):
- আয়তনে চতুর্থ বৃহত্তম মহাদেশ দক্ষিণ আমেরিকা।
- এ মহাদেশ দেখতে ত্রিকোণোকৃতির।
- এ মহাদেশের সর্বোচ্চ স্থান আকাঙ্কাগুয়া।
- দক্ষিণ আমেরিকা মহাদেশে ১২টি স্বাধীন দেশ রয়েছে।
- এর মধ্যে আয়তনে বৃহত্তম ব্রাজিল এবং ক্ষুদ্রতম সুরিনাম।
- ফকল্যান্ড দ্বীপ এ মহাদেশে অবস্থিত।
- দক্ষিণ আমেরিকার দীর্ঘতম এবং পৃথিবীর প্রশস্ততম নদী আমাজান।
- এ মহাদেশের অন্তর্গত ইকুয়েডরকে 'চির বসন্তের দেশ বলা হয়।
- নিরক্ষরেখা মহাদেশটির উপর দিয়ে অতিক্রম করেছে।

⇒ বিভিন্ন মহাদেশে দেশের সংখ্যা:
• আফ্রিকা - ৫৪
• এশিয়া - ৪৮
• ইউরোপ - ৪৪
• উত্তর আমেরিকা - ২৩
• অস্ট্রেলিয়া/ওশেনিয়া - ১৪

তথ্যসূত্র - worldatlas.com

৯,১১৪.
লোহিত-সাগরকে ভূমধ্যসাগরের সাথে যুক্ত করেছে-
  1. ক) সুয়েজ খাল
  2. খ) পানাম খাল
  3. গ) গোটা খাল
  4. ঘ) কিয়াল খাল
সঠিক উত্তর:
ক) সুয়েজ খাল
উত্তর
সঠিক উত্তর:
ক) সুয়েজ খাল
ব্যাখ্যা
- সুয়েজ খাল একটি কৃত্রিম সামুদ্রিক খাল যা লোহিত - সাগরকে ভূমধ্যসাগরের সাথে যুক্ত করেছে।
- ফরাসি প্রকৌশলী ফার্দিনান্দ দ্য লেসেন্সের উদ্যোগে - ১৮৫৯ সালে সুযেজ খালের খননকার্য শুরু হয়।
- ১৮৬৯ সালের ১৭ নভেম্বর খালটি নৌ চলাচলের জন্যে উন্মুক্ত করে দেওয়া হয়।
- শুরুতে খালটি ফ্রান্স ও মিশরের জয়েন্ট ভেঞ্চার কোম্পানির মাধ্যমে পরিচালিত হতো। পরবর্তীতে মিশর তার ৪৪ ভাগ শেয়ার ব্রিটেনের নিকট বিক্রি করে দেয়।
- ১৯৫৬ সালের ২৬ জুলাই মিশরের গামাল আবদেল নাসের সরকার সুয়েজ খালকে জাতীয়করণ করেন।
- এর ফলে ইসরাইল, ফ্রান্স ও ব্রিটেনের সাথে মিশরের যুদ্ধ বেধে যায় যা ‘দ্বিতীয় আরব-ইসরাইল যুদ্ধ' বা ‘সুয়েজ যুদ্ধ’ নামে পরিচিত।
- বর্তমানে সুয়েজ খাল মিশর সরকারের অধীন ‘সুয়েজ খাল - কর্তৃপক্ষ' নামে একটি কোম্পানি দ্বারা পরিচালিত হচ্ছে।
- আন্তর্জাতিক চুক্তি অনুসারে সুয়েজ খাল সবদেশের জন্যে সকল ধরনের বাণিজ্যিক ও সামরিক জাহাজ চলাচলের চন্যে উন্মুক্ত থাকবে।

উৎস: সুয়েজ খাল কর্তৃপক্ষ ওয়েবসাইট।
৯,১১৫.
ম্যাপল পাতার দেশ কোনটি?
  1. সুইডেন
  2. নরওয়ে
  3. কোরিয়া
  4. কানাডা
সঠিক উত্তর:
কানাডা
উত্তর
সঠিক উত্তর:
কানাডা
ব্যাখ্যা
• কানাডাকে "ম্যাপল পাতার দেশ" বলা হয় কারণ ম্যাপল গাছ ও এর পাতা দেশটির জাতীয় পরিচয়, ইতিহাস ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ।
• কানাডার বিস্তীর্ণ বনভূমিতে প্রচুর ম্যাপল গাছ জন্মে, যেখান থেকে বিখ্যাত ম্যাপল সিরাপ তৈরি হয়।
• ১৯৬৫ সালে কানাডার জাতীয় পতাকায় লাল রঙের একটি ম্যাপল পাতা স্থায়ীভাবে যুক্ত হয়, যা এখন বিশ্বজুড়ে কানাডার প্রতীক হিসেবে পরিচিত।
• এছাড়াও ম্যাপল পাতা কানাডার সৈনিকদের পোশাকে, মুদ্রা, সরকারি প্রতীক ও ক্রীড়া দলে ব্যবহৃত হয়ে জাতীয় গর্বের প্রতীক হয়ে উঠেছে।

উৎস: : ব্রিটানিকা ও কানাডার জাতীয় ওয়েবসাইট।
৯,১১৬.
‘দ্য সভরেন স্টেট অব বেকতাশি অর্ডার’ কী?
  1. আলবেনিয়া ও তুরস্কের একটি চুক্তি
  2. সুফি মুসলমানদের জন্য ক্ষুদ্ররাষ্ট্র
  3. ফ্রান্স ও জার্মানির সুড়ঙ্গ পথ
  4. যুদ্ধ ঘোষণা পত্র
সঠিক উত্তর:
সুফি মুসলমানদের জন্য ক্ষুদ্ররাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
সুফি মুসলমানদের জন্য ক্ষুদ্ররাষ্ট্র
ব্যাখ্যা
 ‘দ্য সভরেন স্টেট অব বেকতাশি অর্ডার’
- সুফি সম্প্রদায়ের অন্তর্গত বেকতাশি মুসলমানদের জন্য আলবেনিয়ার রাজধানী তিরানায় একটি সার্বভৌম ক্ষুদ্ররাষ্ট্র গঠন করা হবে।
- ভ্যাটিকান সিটির আদলে এটি প্রতিষ্ঠা করা হবে, যার নাম হবে ‘দ্য সভরেন স্টেট অফ বেকতাশি অর্ডার’৷
- তেরশো শতাব্দীতে অটোম্যান সাম্রাজ্যের সময় বিকশিত হয় সুফিবাদ ও বেকতাশি আদর্শ৷
- তিরানার ২৭ একর জায়গা জুড়ে ক্ষুদ্ররাষ্ট্র প্রতিষ্ঠার পরিকল্পনা করছে আলবেনিয়ার সরকার৷
- এই রাষ্ট্রের নিজস্ব সীমানা, পাসপোর্ট ও প্রশাসন থাকবে৷

সূত্র- ডয়চে ভেলে।  
৯,১১৭.
কোন শহরটি ওয়ার্ল্ড বুক ক্যাপিটাল-২০২১?
  1. শারজাহ
  2. ডাবলিন
  3. তিবলিশি
  4. বেগোটা
সঠিক উত্তর:
তিবলিশি
উত্তর
সঠিক উত্তর:
তিবলিশি
ব্যাখ্যা
- ইউনেস্কোর উদ্যোগে ২০০১ সাল থেকে প্রতিবছর একটি শহরকে ‘ওয়ার্ল্ড বুক ক্যাপিটাল’ হিসেবে ঘোষণা করা হচ্ছে।
ইউনেস্কো ঘোষিত ‘ওয়ার্ল্ড বুক ক্যাপিটাল’:
- ২০২১ সাল : তিবলিশি (জর্জিয়া)
- ২০২২ সাল : গোয়াদেলজারা (মেক্সিকো)
- ২০২০ সাল : কুয়ালালামপুর (মালয়েশিয়া)
- ২০০১ সাল (প্রথম) : মাদ্রিদ (স্পেন)।
(তথ্যসূত্র: ইউনেস্কো ওয়েবসাইট)
৯,১১৮.
সিন্ধু সভ্যতার প্রধান দুটি নগর কেন্দ্র ছিল -
  1. পাটলিপুত্র ও মথুরা
  2. এথেন্স ও স্পার্টা
  3. হরপ্পা ও মহেঞ্জোদারো
  4. তাম্রলিপ্তি ও বারাণসী
সঠিক উত্তর:
হরপ্পা ও মহেঞ্জোদারো
উত্তর
সঠিক উত্তর:
হরপ্পা ও মহেঞ্জোদারো
ব্যাখ্যা

- সিন্ধু উপত্যকা সভ্যতার দুটি প্রধান শহর ছিল হরপ্পা এবং মহেঞ্জোদারো। এই শহরগুলো উন্নত নগর পরিকল্পনা এবং পয়ঃনিষ্কাশন ব্যবস্থার জন্য পরিচিত ছিল।

সিন্ধু সভ্যতা:
- সিন্ধু সভ্যতা সিন্ধু নদের অববাহিকা অঞ্চলে গড়ে উঠেছিল, এবং এ কারণেই এই সভ্যতাকে সিন্ধু সভ্যতা বলা হয়।
- এটি অনেক সময় হরপ্পা সভ্যতা বা হরপ্পা সংস্কৃতির নামে পরিচিত।
- বিশ শতকের প্রথম দিকে বাঙালি প্রত্নতত্ত্ববিদ রাখালদাস বন্দ্যোপাধ্যায় পাকিস্তানের সিন্ধু প্রদেশের লারকানা জেলায় মহেঞ্জোদারো এবং দয়ারাম সাহানীর চেষ্টায় পাঞ্জাবের মন্টোগোমারী জেলার হরপ্পায় এই সভ্যতা আবিষ্কার করেন।
- সিন্ধু সভ্যতা প্রথম সনাক্ত করা হয় পাঞ্জাবে।
- ১৯২১ সালে পাঞ্জাবের হরপ্পা ও ১৯২২ সালে সিন্ধুর মহেঞ্জোদারো শহরে খননকার্যের মাধ্যমে সিন্ধু সভ্যতার নির্দশন উন্মোচিত হয়।
- সিন্ধু সভ্যতা উপমহাদেশের প্রাচীনতম সভ্যতা হিসেবে পরিচিত।
- বিশেষত মহেঞ্জোদারো এবং হরপ্পাতে এই সভ্যতার সবচেয়ে বেশি নিদর্শন পাওয়া গেছে।
- পাকিস্তানের পাঞ্জাব, সিন্ধু প্রদেশ এবং ভারতের পাঞ্জাব, রাজস্থান ও গুজরাটের বিভিন্ন অংশে এই সভ্যতার নিদর্শন পাওয়া যায়।

সূত্র - বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৯,১১৯.
ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান (Hanging Gardens of Babylon) নির্মাণ করেছিলেন কে? 
  1. হাম্মুরাবি
  2. সাইরাস দ্য গ্রেট
  3. দারিয়াস
  4. নেবুচাদনেজার
সঠিক উত্তর:
নেবুচাদনেজার
উত্তর
সঠিক উত্তর:
নেবুচাদনেজার
ব্যাখ্যা

ব্যাবিলনীয় সভ্যতা (Babylonian Civilization):
- মেসোপটেমিয়ার টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর মধ্যবর্তী অঞ্চলে সুমেরীয় সভ্যতার পতনের পর ব্যবিলনীয় সভ্যতা বিকশিত হয়।
- এটি মূলত দক্ষিণ মেসোপটেমিয়ার 'ব্যবিলন' শহরকে কেন্দ্র করে গড়ে উঠেছিল।

• ভৌগোলিক অবস্থান:
- বর্তমান ইরাকের বাগদাদ শহরের দক্ষিণে ইউফ্রেটিস নদীর তীরে ব্যাবিলন শহরটি অবস্থিত ছিল।

• কালক্রম: এটি প্রধানত দুটি পর্যায়ে বিভক্ত:
১. পুরাতন ব্যাবিলনীয় সাম্রাজ্য: খ্রিস্টপূর্ব ১৮৯৪ – ১৫৯৫ অব্দ (বিখ্যাত সম্রাট হাম্মুরাবির সময়কাল)।
২. নব্য ব্যাবিলনীয় সাম্রাজ্য: খ্রিস্টপূর্ব ৬২৬ – ৫৩৯ অব্দ (সম্রাট নেবুচাদনেজারের সময়কাল)। [ব্রিটানিকা]

• ঐতিহাসিক অর্জন ও অবদান:
- হাম্মুরাবির আইন সংকলন (Code of Hammurabi): বিশ্বের প্রাচীনতম এবং সর্বাধিক পূর্ণাঙ্গ লিখিত আইনগুলোর একটি” ।
- ২৮২টি আইনের এই সংকলনটি একটি বিশাল পাথরের স্তম্ভে খোদাই করা ছিল, যার মূলনীতি ছিল "চোখের বদলে চোখ এবং দাঁতের বদলে দাঁত"।
- ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান (Hanging Gardens of Babylon): সম্রাট নেবুচাদনেজার তাঁর রানীর জন্য এটি নির্মাণ করেছিলেন। এটি প্রাচীন বিশ্বের সপ্তাশ্চর্যের একটি।

• জ্যোতির্বিদ্যা ও গণিত: ব্যবিলনীয়রা সূর্য ও চন্দ্র গ্রহণ গণনায় পারদর্শী ছিল।
- তারা রাশিচক্রের (Zodiac) ১২টি চিহ্নের ধারণা প্রবর্তন করে এবং বর্ষপঞ্জি তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

• স্থাপত্য: তারা পোড়া ইটের ব্যবহার এবং খিলান ও গম্বুজ নির্মাণে দক্ষ ছিল। ব্যবিলনের 'ইশতার গেট' (Ishtar Gate) তাদের উন্নত স্থাপত্যকলার অন্যতম নিদর্শন।

• সভ্যতার পতন :
-  খ্রিস্টপূর্ব ৫৩৯ অব্দে পারস্যের সম্রাট সাইরাস দ্য গ্রেট ব্যবিলন দখল করেন। এর ফলে মেসোপটেমিয়ার ওপর ব্যবিলনীয়দের রাজনৈতিক কর্তৃত্ব চিরতরে শেষ হয়।

উৎস: এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা।

৯,১২০.
যুক্তরাষ্ট্রে দাস প্রথা বিলুপ্তির ঘোষণা দেন কে?
  1. মার্টিন লুথার কিং
  2. জর্জ ওয়াশিংটন
  3. আব্রাহাম লিংকন
  4. জন এফ কেনেডি
সঠিক উত্তর:
আব্রাহাম লিংকন
উত্তর
সঠিক উত্তর:
আব্রাহাম লিংকন
ব্যাখ্যা
আব্রাহাম লিংকন:
- আব্রাহাম লিংকন ১২ ফেব্রুয়ারি ১৮০৯ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের হজেনভিলে জন্মগ্রহণ করেন।
- তিনি আমেরিকার ১৬তম প্রেসিডেন্ট ছিলেন।
- ১৮৬১ সালের ৪ মার্চ থেকে ১৮৬৫ সালের ১৫ এপ্রিল পর্যন্ত তিনি প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন।
- লিংকনের গেটিসবার্গ ভাষণ (Gettysburg Address) ইতিহাসে অন্যতম বিখ্যাত ভাষণ।
- তিনি দাসপ্রথা বিলুপ্তির জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেন।
- ২২ সেপ্টেম্বর ১৮৬২ সালে লিংকন দাস প্রথা মুক্তির প্রাথমিক ঘোষণা দেন।
- ১ জানুয়ারি ১৮৬৩ সালে তিনি এই ঘোষণাকে সরকারিভাবে কার্যকর করেন, যা Emancipation Proclamation নামে পরিচিত।
- তাঁর শাসনামলে ১৮৬১-১৮৬৫ সাল পর্যন্ত মার্কিন গৃহযুদ্ধ সংঘটিত হয়।
- গৃহযুদ্ধের সময় লিংকন ইউনিয়নিস্টদের নেতৃত্ব দেন এবং কনফেডারেটদের বিরুদ্ধে বিজয় অর্জন করেন।
- তিনি ১৫ এপ্রিল ১৮৬৫ সালে ওয়াশিংটন ডিসিতে মৃত্যুবরণ করেন।

উল্লেখ্য, 
- দাসপ্রথা বিলুপ্তি এবং মার্কিন যুক্তরাষ্ট্রে সমতা প্রতিষ্ঠার জন্য তাঁর অবদান আজও স্মরণীয়।

তথ্যসূত্র: ব্রিটেনিকা ওয়েবসাইট।
৯,১২১.
মঙ্গোলীয় গোত্রের মানুষের গায়ের রং কেমন ছিল?
  1. কালো
  2. তামাটে
  3. হলদেটে
  4. সাদা
সঠিক উত্তর:
হলদেটে
উত্তর
সঠিক উত্তর:
হলদেটে
ব্যাখ্যা
মঙ্গোলীয়:
- মঙ্গোলীয় গোত্রের মানুষ আকারে বেঁটে, দেহ সুগঠিত, শক্ত চিবুক, দাঁড়ি-গোঁফ নেই বললেই চলে।
- মুখাকৃতি গোলাকার এবং গায়ের বর্ণ হলদেটে।
- তিব্বতীয়, চিনা, জাপানি এবং বর্মিদের সমগোত্রীয় এরা।
- তিব্বত এবং মঙ্গোলিয়া হচ্ছে- মেঙ্গালীয়দের আদি ভূমি।
- এরা উত্তর পূর্বের পাহাড়ি পথ ধরে ভারতে প্রবেশ করে।
- এক সময় এরা আর্যদের সাথে মিশে যায়।
- বর্তমানে এই গোষ্ঠীর লোকেরা হিমালয়ের পাদদেশে সিকিম, আলমোরা, গারহ্ওয়াল, ভুটান এবং আসামের পাহাড়ে বসবাস করছে।
- ভারতে মঙ্গোলীয় জাতির লোক হিসাবে গুর্খা, ভুটিয়া এবং খাসিয়াদের নির্দেশ করা হয়।

উৎস: ইতিহাস ১ম পত্র, এইচ এস সি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৯,১২২.
যুক্তরাষ্ট্রের কোন প্রেসিডেন্ট 'Emancipation Proclamation' এ স্বাক্ষর করেন?
  1. আব্রাহাম লিঙ্কন
  2. জর্জ ওয়াশিংটন
  3. থমাস জেফারসন
  4. ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট
সঠিক উত্তর:
আব্রাহাম লিঙ্কন
উত্তর
সঠিক উত্তর:
আব্রাহাম লিঙ্কন
ব্যাখ্যা
• যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন দাসপ্রথা বিলুপ্তির লক্ষ্যে 'Emancipation Proclamation' স্বাক্ষর করেন।
- ১৮৬৩ সালের ১ জানুয়ারি তিনি এই ঘোষণায় স্বাক্ষর করেন।
- এই ঘোষণার মাধ্যমেই মূলত যুক্তরাষ্ট্রে দাসপ্রথা নিষিদ্ধ হয়।
- ১৮৬৫ সালে লিঙ্কন সংবিধানের ১৩তম সংশোধনী আনেন যার মাধ্যমে দাসপ্রথা সাংবিধানিকভাবে নিষিদ্ধ হয়।
- এভাবে ১৮৬৫ সালে যুক্তরাষ্ট্রে সাংবিধানিকভাবে দাসপ্রথা স্থায়ীভাবে বিলুপ্ত হয়।

সূত্র: হিস্টোরি ডট কম এবং নিউইয়র্ক টাইমস।
৯,১২৩.
ইন্দোচীন অঞ্চলের অন্তর্ভূক্ত দেশ-
  1. ভিয়েতনাম
  2. লাওস
  3. কম্বোডিয়া
  4. বর্ণিত সবগুলো
সঠিক উত্তর:
বর্ণিত সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
বর্ণিত সবগুলো
ব্যাখ্যা
ইন্দোচীন:
- ইন্দোচীন অঞ্চলটি দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি ঐতিহাসিক ভূখণ্ড।
- এটি ভিয়েতনাম, লাওস এবং কম্বোডিয়া নিয়ে গঠিত।
- ১৭৮০-এর দশকে ফ্রান্স এই অঞ্চলটি তার উপনিবেশ হিসেবে অধিকার করে এবং ১৯৪৫ সাল পর্যন্ত এটি ফ্রান্সের শাসনাধীন ছিল।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান ইন্দোচীনকে দখল করে নেয়, কিন্তু ১৯৪৫ সালে ভিয়েতনাম স্বাধীনতা ঘোষণা করে।
- এর পর, ফ্রান্স আবার ভিয়েতনামকে ফরাসি ইউনিয়নের অধীনে একটি পৃথক রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় এবং ১৯৪৬ সালে তাদের শাসন পুনঃস্থাপন করে।

উৎস: ব্রিটানিকা।
৯,১২৪.
কোনটি বিংশ শতাব্দীর শেষভাগে উপনিবেশবাদের নিগড় থেকে মুক্ত হয়? 
  1. হংকং
  2. শ্রীলংকা
  3. ম্যাকাউ
  4. বাংলাদেশ
সঠিক উত্তর:
ম্যাকাউ
উত্তর
সঠিক উত্তর:
ম্যাকাউ
ব্যাখ্যা
ম্যাকাও:
- 'ম্যাকাও' হলো চীনের একটি বিশেষ প্রশাসনিক অঞ্চল।
- 'ম্যাকাও' দ্বীপটি পর্তুগালের কলোনি ছিল।
- দ্বীপটি চীন সাগরে অবস্থিত।
- ম্যাকাও ছিলো এশিয়ায় ইউরোপের সর্বশেষ উপনিবেশ।

⇒ দ্বৈত অর্থনীতি:
- চীনের ‘এক দেশ দুই নীতি’ পলিসির আওতায় ‘হংকং’ ও ‘ম্যাকাও’ - কে নিজেদের অধিভুক্ত করে।
- ১৯৯৭ সালের ১ জুলাই ব্রিটিশদের কাছ থেকে হংকং এবং ১৯৯৯ সালের ২০ ডিসেম্বর পর্তুগালের কাছ থেকে ম্যাকাওকে ৫০ বছরের জন্য নিজেদের অধিভুক্ত করে।
- হংকং-এর অর্থনীতিকে সচল রাখার উদ্দেশ্যেই মূলত এই “এক দেশ দুই নীতি” ধারণা প্রবর্তন করা হয়।
- বিংশ শতাব্দীর শেষভাগে উপনিবেশ উপনিবেশবাদের কবল থেকে মুক্ত হওয়া সর্বশেষ অঞ্চল ম্যাকাও ।

উৎস: i) Britannica.
ii) World Atlas.
৯,১২৫.
নিচের কোনটি ছিদ্রায়িত রাষ্ট্র?
  1. ক) দক্ষিণ আফ্রিকা
  2. খ) ইতালি
  3. গ) সোমালিয়া
  4. ঘ) ক+খ
সঠিক উত্তর:
ঘ) ক+খ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ক+খ
ব্যাখ্যা
• বিশ্বে ছিদ্রায়িত রাষ্ট্রের সংখ্যা দুইটি। 
- এগুলো হলো- ১. দক্ষিণ আফ্রিকা ও ২. ইতালি ।
- দক্ষিণ আফ্রিকার অভ্যন্তরে ‘লেসোথ' নামের আরেকটি স্বাধীন রাষ্ট্র অবস্থিত।
- অন্যদিকে, ইতালির অভ্যন্তরে ‘ভ্যাটিকান সিটি' ও ‘সানম্যারিনো' রাষ্ট্রদ্বয়  অবস্থিত।

উৎস: ওয়ার্ল্ড অ্যাটলাস, ব্রিটানিকা।
৯,১২৬.
সম্প্রতি তাইওয়ানে মার্কিন যুক্তরাষ্ট্রের কার সফরকে কেন্দ্র করে তাইওয়ান প্রণালিতে সামরিক মহড়া শুরু করে চীন?
  1. ক) স্পিকার
  2. খ) রাষ্ট্রপতি
  3. গ) পররাষ্ট্রমন্ত্রী
  4. ঘ) অর্থমন্ত্রী
সঠিক উত্তর:
ক) স্পিকার
উত্তর
সঠিক উত্তর:
ক) স্পিকার
ব্যাখ্যা
- গত ৪ আগস্ট ২০২২ সালে  ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরের প্রতিক্রিয়ায় তাইওয়ান প্রণালিতে সামরিক মহড়া শুরু করে চীন।
- ন্যান্সি পেলোসি হলেন মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার। 
- ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরকে কেন্দ্র করে জলবায়ু পরিবর্তন, সামরিক আলোচনা এবং আন্তর্জাতিক অপরাধ মোকাবিলার প্রচেষ্টাসহ গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ সহযোগিতামূলক কার্যক্রম স্থগিতের ঘোষণা দেয় চীন। 
 
উৎস: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, সেপ্টেম্বর। 
৯,১২৭.
ক্যাম্প ডেভিড চুক্তি স্বাক্ষরে মধ্যস্থতা করেন কে?
  1. জন এফ কেনেডী
  2. জিমি কার্টার
  3. হেনরী কিসিঞ্জার
  4. বিল ক্লিনটন
সঠিক উত্তর:
জিমি কার্টার
উত্তর
সঠিক উত্তর:
জিমি কার্টার
ব্যাখ্যা
- ১৯৭৮ সালের ১৭ সেপ্টেম্বর ইসরাইল ও মিশর নিজেদের মধ্যে শান্তি স্থাপনে ক্যাম্প ডেভিড চুক্তি স্বাক্ষর করে।
- যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে অবস্থিত অবকাশ যাপন কেন্দ্র ক্যাম্প ডেভিডে এই চুক্তি স্বাক্ষরিত হয়।
- চুক্তিটি স্বাক্ষরে মধ্যস্থতা করেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার মধ্যস্থতা করেন।
- এই চুক্তির ফলে মিশরকে ওআইসি ও আরবলীগ থেকে বহিস্কার করা হয়েছিলো।
(তথ্যসূত্রঃ হিস্টোরি ডটকম)
৯,১২৮.
গ্রেট ব্রিটেন বলতে বোঝায় –
  1. স্কটল্যান্ড+ইংল্যান্ড
  2. স্কটল্যান্ড+ইংল্যান্ড+ওয়েলস
  3. স্কটল্যান্ড+ইংল্যান্ড+ওয়েলস+আয়ারল্যান্ড
  4. স্কটল্যান্ড+ইংল্যান্ড+ওয়েলস+উত্তর আয়ারল্যান্ড
সঠিক উত্তর:
স্কটল্যান্ড+ইংল্যান্ড+ওয়েলস
উত্তর
সঠিক উত্তর:
স্কটল্যান্ড+ইংল্যান্ড+ওয়েলস
ব্যাখ্যা
গ্রেট ব্রিটেন:
– গ্রেট ব্রিটেন এবং ইউনাইটেড কিংডম নামগুলি আসলে সমার্থক নয়।
ইংল্যান্ড, ওয়েলস ও স্কটল্যান্ড নিয়ে গ্রেট ব্রিটেন।
– গ্রেট ব্রিটেন মূলত বিশাল একটি দ্বীপ এবং বেশ কিছু দ্বীপপুঞ্জের সমষ্টি।
– উত্তর আটলান্টিক মহাসাগরের এই দ্বীপটি বিশ্বের নবম বৃহত্তম দ্বীপ।
– ১৭০৭ সালে ইউনিয়ন আইনের মাধ্যমে স্কটল্যান্ড ইংল্যান্ডের সঙ্গে যুক্ত হয়।
– গ্রেট ব্রিটেনের সঙ্গে উত্তর আয়ারল্যান্ড মিলে গঠিত হয় যুক্তরাজ্য বা ইউনাইটেট কিংডম (ইউকে)।
– গ্রেট ব্রিটেনের আয়তন ২,০৯,৩৩১ বর্গকিলোমিটার, আর যুক্তরাজ্যের আয়তন ২,৪২,৪৯৫ বর্গকিলোমিটার।
– গ্রেট ব্রিটেনে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র চালু চয়েছে।
– পার্লামেন্ট দ্বারা শাসিত।

উৎস: i) Britannica.
ii) কালের কণ্ঠ।
iii) রাষ্ট্রবিজ্ঞান-৪, বিএ এবং বিএসএস প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৯,১২৯.
বিশ্বের বৃহৎ অর্থনীতির দেশ-
  1. ক) ভারত
  2. খ) চীন
  3. গ) যুক্তরাষ্ট্র
  4. ঘ) জাপান
সঠিক উত্তর:
গ) যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
গ) যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
- ‌বিশ্বের বৃহৎ অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্র।
- দ্বিতীয় অবস্থানে রয়েছে চীন।
- তৃতীয় অবস্থানে রয়েছে জাপান।
- চতুর্থ অবস্থানে রয়েছে ভারত।
৯,১৩০.
Which country's population has dropperd for the first time since 1961?
  1. ক) Japan
  2. খ) China
  3. গ) England
  4. ঘ) France
সঠিক উত্তর:
খ) China
উত্তর
সঠিক উত্তর:
খ) China
ব্যাখ্যা
- চীনের জনসংখ্যা ১৯৬১ সালের পর থেকে প্রথমবারের মতো কমেছে।
- এই ধারা দীর্ঘদিন বজায় থেকে চীনের লোকসংখ্যা কমতে থাকবে বলে ধারণা করা হচ্ছে।
অপরদিকে প্রতিবেশী ভারত ২০২৩ সালেই বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ হয়ে উঠবে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

- চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরোর তথ্যমতে, ২০২২ সালের শেষে দেশটির লোকসংখ্যা ১৪১ কোটি ১৭ লাখ ৫০ হাজার ছিল কিন্তু এক বছর আগে সংখ্যাটি ছিল ১৪১ কোটি ২৬ লাখ।

- ২০২১ সালে প্রতি হাজারে জন্মহার ছিল ৭ দশমিক ৫২, গত বছর তা কমে ৬ দশমিক ৭৭ এ নেমে এসেছে; দেশটির রেকর্ডে এটিই সর্বনিম্ন জন্মহার।
- চীন গত বছর ১৯৭৬ সালের পর থেকে সবচেয়ে বেশি মৃত্যুর হারও রেকর্ড করেছে।
- ২০২২ সালে দেশটি প্রতি হাজারে ৭ দশমিক ৩৭ মৃত্যু তালিকাবদ্ধ করেছে; যেখানে ২০২১ সালে মৃত্যুর হার ছিল ৭ দশমিক ১৮।

তথ্যসূত্র: দৈনিক পত্রিকা নিউজ।
৯,১৩১.
'ডন' কোন দেশের পত্রিকা?
  1. ক) ভারত
  2. খ) চীন
  3. গ) শ্রীলংকা
  4. ঘ) পাকিস্তান
সঠিক উত্তর:
ঘ) পাকিস্তান
উত্তর
সঠিক উত্তর:
ঘ) পাকিস্তান
ব্যাখ্যা
Dawn is Pakistan's oldest, leading and most widely read English-language newspaper and is the country's newspaper of record.
Source: dawn.com
৯,১৩২.
ওআইসি প্রতিষ্ঠিত হয়-
  1. ক) ১৯৬৬ সালে
  2. খ) ১৯৭৪ সালে
  3. গ) ১৯৬৯ সালে
  4. ঘ) ১৯৭৩ সালে
সঠিক উত্তর:
গ) ১৯৬৯ সালে
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৯৬৯ সালে
ব্যাখ্যা
ইসলামিক সহযোগিতা সংস্থা- OIC'র পূর্ণরূপ- Organization of Islamic Co-operation।
এটি প্রতিষ্ঠিত হয় ১৯৬৯ সালের ২৫ সেপ্টেম্বর মরক্কোর রাজধানী রাবাতে। এর সদরদপ্তর সৌদি আরবের জেদ্দায়। ওআইসির বর্তমান সদস্য দেশ ৫৭ টি।
বাংলাদেশ ১৯৭৪ সালে ৩২ তম দেশ হিসেবে লাহোর সম্মেলনে ওআইসির সদস্যপদ লাভ করে। ওআইসির শীর্ষ সম্মেলন প্রতি তিন বছর পর পর অনুষ্ঠিত হয়।
ওআইসির অফিসিয়াল ভাষা ৩টি। যথাঃ আরবি, ইংরেজি এবং ফরাসি। বর্তমান মহাসচিব সৌদি আরবের ড. ইউসুফ বিন আল-ওথাইমিন তবে ৭ ডিসেম্বর ২০২০ সালে হিসেইন ব্রাহিম তাহা ওআইসির নতুন মহাসচিব নির্বাচিত হন। তিনি দায়িত্ব গ্রহণ করবেন ২০২১ সালের নভেম্বর মাসে।
উৎসঃ ওআইসির ওয়েবসাইট।
৯,১৩৩.
হিব্রুদের বংশধর কারা?
  1. ক) গ্রীসের অধিবাসী
  2. খ) মিশরের অধিবাসী
  3. গ) ইসরাইলের অধিবাসী
  4. ঘ) রোমের অধিবাসী
সঠিক উত্তর:
গ) ইসরাইলের অধিবাসী
উত্তর
সঠিক উত্তর:
গ) ইসরাইলের অধিবাসী
ব্যাখ্যা
ইহুদিদের পূর্বপুরুষরা ছিলেন হিব্রু জাতির অন্তর্ভূক্ত।
- বাইবেলের পণ্ডিতরা ওল্ড টেস্টামেনে হিব্রু শব্দটি ব্যবহার করেন তাদের পিতৃপুরুষদের বংশধরদের মনোনীত করার জন্য  যেমন ইব্রাহিম, ইসহাক এবং জ্যাকব।
- খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীর শেষের দিকে ব্যাবিলনীয় নির্বাসন থেকে ফিরে না আসা পর্যন্ত এই লোকদের ইসরায়েল হিসাবে উল্লেখ করা হয়, সেই সময় থেকে তারা ইহুদি হিসাবে পরিচিত হয়ে ওঠে।

উৎস: ব্রিটানিকা
৯,১৩৪.
লোহিত সাগর পৃথক করেছে-
  1. ক) আমেরিকা ও এশিয়াকে
  2. খ) ইউরোপ ও আফ্রিকাকে
  3. গ) এশিয়া ও ইউরোপকে
  4. ঘ) আফ্রিকা ও এশিয়াকে
সঠিক উত্তর:
ঘ) আফ্রিকা ও এশিয়াকে
উত্তর
সঠিক উত্তর:
ঘ) আফ্রিকা ও এশিয়াকে
ব্যাখ্যা
- এশিয়া মহাদেশকে আফ্রিকা মহাদেশ হতে পৃথক করেছে লোহিত সাগর এবং সুয়েজ খাল
- লোহিত সাগর সৌদি আরব (এশিয়া) এবং মিশর - (আফ্রিকা) কে পৃথক করেছে।
- ইউরোপ মহাদেশের দক্ষিণে আফ্রিকা মহাদেশ অবস্থিত।
- ইউরোপ মহাদেশকে আফ্রিকা মহাদেশ হতে পৃথক করেছে ভূমধ্যসাগর।

উৎস: ওয়ার্ল্ড এটলাস।
৯,১৩৫.
নিচের কোন দেশটি কৃষ্ণ সাগরের তীরবর্তী দেশ নয়?
  1. ক) বেলারুশ
  2. খ) ইউক্রেন
  3. গ) জর্জিয়া
  4. ঘ) তুরস্ক
সঠিক উত্তর:
ক) বেলারুশ
উত্তর
সঠিক উত্তর:
ক) বেলারুশ
ব্যাখ্যা
কৃষ্ণ সাগরের তীরবর্তী দেশের সংখ্যা - ৬টি।
দেশগুলো হলো -
- রাশিয়া
- ইউক্রেন
- জর্জিয়া
- রোমানিয়া
- বুলগেরিয়া
- তুরস্ক।

বেলারুশ কৃষ্ণ সাগরের তীরবর্তী দেশ নয়।

উৎস: ব্রিটানিকা।


৯,১৩৬.
এয়ারফোর্স ওয়ান হলো -
  1. রাশিয়ার প্রেসিডেন্টের বিমান
  2. যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বিমান
  3. চীনের একটি যুদ্ধবিমান
  4. ফ্রান্সের একটি যুদ্ধবিমান
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বিমান
উত্তর
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বিমান
ব্যাখ্যা
এয়ারফোর্স ওয়ান:
- মার্কিন প্রেসিডেন্টকে বহনকারী বিমান এয়ার ফোর্স ওয়ান নামে পরিচিত।
- বোয়িংয়ের ৭৪৭ মডেলের বিমানকে মডিফাই করে মার্কিন প্রেসিডেন্টের ব্যবহার করা হয়।

⇒ বর্তমানে বোয়িং ৭৪৭-২০০বি সিরিজের দুটি বিমান রয়েয়ে মার্কিন প্রেসিডেন্টকে বহরের জন্য।
- বিমান দুটির একটির ‘টেইল কোড’ ২৮০০০ অন্যটির ২৯০০০।
- বিমান হিসেবে এয়ার ফোর্সের ডেসিগনেশন হল ভিসি-২৫এ।
- এই বিমানের গায়ে লেখা রয়েছে ‘ইউনাইটেড স্টেটস অব আমেরিকা’, আঁকা থাকে আমেরিকার পতাকা এবং প্রেসিডেন্টের বিশেষ প্রতীক।

উৎস: Britannica.
৯,১৩৭.
প্রশান্ত মহাসাগর এবং আটলান্টিক মহাসাগরকে যুক্ত করেছে-
  1. ক) পানামা খাল
  2. খ) সুয়েজ খাল
  3. গ) কিয়াল খাল
  4. ঘ) গোটা খাল
সঠিক উত্তর:
ক) পানামা খাল
উত্তর
সঠিক উত্তর:
ক) পানামা খাল
ব্যাখ্যা
- আটলান্টিক মহাসাগর ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে পানামা খাল
- পানামা খালটির নির্মাণ ১৯০৪ সালে আমেরিকা যুক্তরাষ্ট্রের তত্ত্বাবধানে শুরু হয়েছিল এবং ১৯১৪ সালে শেষ হয়েছিল।
- ১৯৭৯ সাল পর্যন্ত পানামা খালটি আমেরিকার নিয়ন্ত্রণে ছিল।
- ১৯৭৯ সালের পর থেকে মার্কিন যুক্তরাষ্ট্র ও পানামা প্রজাতন্ত্রের যৌথ সংস্থা খালটির নিয়ন্ত্রণ করে।
- ৩১ শে ডিসেম্বর, ১৯৯৯ সালে যুক্তরাষ্ট্র পানামার কাছে খালটি পুরোপুরি হস্তান্তর করে।

উৎস: ব্রিটানিকা।
৯,১৩৮.
দক্ষিণ আমেরিকার বৃহত্তম নদী আমাজন কোথায় পতিত হয়েছে?
  1. প্রশান্ত মহাসাগর
  2. ভারত মহাসাগর
  3. দক্ষিণ মহাসাগর
  4. আটলান্টিক মহাসাগর
সঠিক উত্তর:
আটলান্টিক মহাসাগর
উত্তর
সঠিক উত্তর:
আটলান্টিক মহাসাগর
ব্যাখ্যা

আমাজন নদী: 
- আমাজন নদী পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম নদী।
- আমাজন নদীর দৈর্ঘ্য প্রায় ৬,৪০০ কিলোমিটার।
- এটি দক্ষিণ আমেরিকার বৃহত্তম নদী।
- এই নদীটি দক্ষিণ আমেরিকার উত্তরাংশে অবস্থিত।
- আমাজন নদী পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত।
- এই নদীটির উৎপত্তি পেরুর আন্দিজ পর্বতমালায়।
- আমাজন নদী আটলান্টিক মহাসাগরে পতিত হয়েছে।
- আমাজনের মূল স্রোতের প্রায় দুই-তৃতীয়াংশ ব্রাজিলের মধ্য দিয়ে প্রবাহিত।
- আমাজন নদী বিশ্বের সর্বাধিক পানিপ্রবাহবিশিষ্ট নদী।

উৎস: ব্রিটানিকা।

৯,১৩৯.
পৃথিবীর সবচেয়ে বড় সংবাদ সংস্থার নাম কী?
  1. তাস
  2. সিএনএন
  3. সানা
  4. রয়টার্স
সঠিক উত্তর:
রয়টার্স
উত্তর
সঠিক উত্তর:
রয়টার্স
ব্যাখ্যা

- পৃথিবীর বৃহত্তম সংবাদ সংস্থা রয়টার্স প্রতিষ্ঠিত হয় ১৮৫১ সালে।
- প্রতিষ্ঠাতা পল জুলিয়াস রয়টার।
- সদর দপ্তর অবস্থিত যুক্তরাজ্যের লন্ডন শহরে।

অন্যদিকে,
 - TASS হল "Telegraph Agency of the Soviet Union" এর সংক্ষিপ্ত রূপ, যা ছিল সোভিয়েত ইউনিয়নের সরকারী রাষ্ট্রীয় সংবাদ সংস্থা।
- বর্তমানে এটির এটির সদর দফতর মস্কোতে অবস্থিত।

 - SANA হল Syrian Arab News Agency–সিরিয়ার সরকারি সংবাদ সংস্থা।

- CCN হল The Cable News Network একটি আমেরিকান বহুজাতিক সংবাদ মাধ্যম কোম্পানি ।

উৎস: সংশ্লিষ্ট প্রতিষ্ঠান।

৯,১৪০.
কোন দেশটি এশিয়া ও আফ্রিকা উভয় মহাদেশের অংশ?
  1. ক) মিশর
  2. খ) রাশিয়া
  3. গ) তুরস্ক
  4. ঘ) জর্জিয়া
সঠিক উত্তর:
ক) মিশর
উত্তর
সঠিক উত্তর:
ক) মিশর
ব্যাখ্যা
এশিয়া ও ইউরোপের অন্তঃ মহাদেশীয় রাষ্ট্র - রাশিয়া, তুরস্ক, কাজাকিস্তান, আজারবাইজান, জর্জিয়া।
এশিয়া ও আফ্রিকার অন্তঃ মহাদেশীয় রাষ্ট্র - মিশর 
ইউরোপ ও উত্তর আমেরিকার অন্তঃ মহাদেশীয় রাষ্ট্র - গ্রীন ল্যান্ড(ডেনমার্ক)

উৎস: Live MCQ লেকচার।
৯,১৪১.
পৃথিবীর ছাদ বলা হয় কোন মালভূমিকে?
  1. দাক্ষিণাত্য মালভূমি
  2. ডেকান মালভূমি
  3. আনাতোলিয়া মালভূমি
  4. পামীর মালভূমি
সঠিক উত্তর:
পামীর মালভূমি
উত্তর
সঠিক উত্তর:
পামীর মালভূমি
ব্যাখ্যা
পামির মালভূমি: 
- পামির মালভূমি মধ্য এশিয়ার একটি বিশাল এবং উঁচু মালভূমি।
-  এটি "পৃথিবীর ছাদ" নামেও পরিচিত।
- কারণ এটি বিশ্বের সর্বোচ্চ মালভূমিগুলির মধ্যে একটি।
- পামির মালভূমি এশিয়ার বেশ কয়েকটি পর্বতশ্রেণী, যেমন হিমালয়, কারাকোরাম, হিন্দুকুশ, কুনলুন এবং তিয়ান শান-এর মিলনস্থল।
- এটি প্রধানত তাজিকিস্তান, আফগানিস্তান, চীন এবং পাকিস্তান  কিছু অংশে বিস্তৃত। 

উৎস: ওয়ার্ল্ড এটলাস।
৯,১৪২.
'রাকেফেত কারাগার' কোন দেশে অবস্থিত?
  1. সিরিয়া 
  2. মিয়ানমার
  3. ইসরায়েল
  4. কিউবা
সঠিক উত্তর:
ইসরায়েল
উত্তর
সঠিক উত্তর:
ইসরায়েল
ব্যাখ্যা

রাকেফেত কারাগার:
- রাকেফেত কারাগার ইসরায়েলে অবস্থিত।

⇒ ইসরায়েলের সবচেয়ে দুর্ধর্ষ অপরাধীদের আটক রাখার জন্য ১৯৮০-এর দশকের শুরুর দিকে রাকেফেত কারাগার চালু করা হয়। তবে কয়েক বছরের মধ্যেই অমানবিক আখ্যা দিয়ে এটি বন্ধ করে দেওয়া হয়।
- ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর ইসরায়েলের উগ্রপন্থী নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির কারাগারটি পুনরায় চালুর নির্দেশ দেন।
- কারাকক্ষ, ব্যায়ামের মাঠ কিংবা আইনজীবীদের সঙ্গে সাক্ষাৎ করার কক্ষ—সবই মাটির নিচে। ফলে প্রকৃতির আলো ছাড়াই এখানকার বন্দীদের বেঁচে থাকতে হয়।
- পিসিএটিআইয়ের তথ্য অনুযায়ী, কড়া নিরাপত্তাবলয়ে রাখতে হয়, এমন অল্প কিছু বন্দীর জন্য প্রাথমিকভাবে রাকেফেত কারাগার তৈরি করা হয়েছিল। প্রত্যেক বন্দীর জন্য বানানো হয় পৃথক কক্ষ।
- ১৯৮৫ সালে বন্ধ হয়ে যাওয়ার সময় সেখানে ১৫ জন বন্দী ছিলেন।
- তবে সাম্প্রতিক মাসগুলোতে সেখানে আনুমানিক ১০০ বন্দীকে রাখা হয়েছে।

উৎস: The Guardian.

৯,১৪৩.
ওডেসা _________ একটি গুরুত্বপূর্ণ বন্দর।
  1. তুরস্কের
  2. ইউক্রেনের
  3. লেবাননের
  4. ইসরাইলের
সঠিক উত্তর:
ইউক্রেনের
উত্তর
সঠিক উত্তর:
ইউক্রেনের
ব্যাখ্যা
ওডেসা বন্দর:
- ওডেসা বন্দর (Odessa Port) ইউক্রেনে অবস্থিত।
- এটি কৃষ্ণ সাগরের উপকূলে অবস্থিত।
- এটি ইউক্রেনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এবং পরিবহন বন্দরগুলির মধ্যে অন্যতম এবং দেশের জন্য একটি অর্থনৈতিক প্রাণকেন্দ্র হিসেবে কাজ করে।

উল্লেখ্য,
- মাল্টিমোডাল কানেক্টিভিটির অংশ হিসেবে রেল সংযোগ রয়েছে এই বন্দরের সঙ্গে, যার মাধ্যমে রপ্তানিমুখী পণ্য বন্দরে পৌঁছানো ও আমদানীকৃত পণ্য বন্দর থেকে দ্রুত দেশের অভ্যন্তরে পাঠানোর সুব্যবস্থা রয়েছে।
- ১০৯ একর জায়গার ওপর অবস্থিত ওডেসা বন্দর বেশ প্রাচীন একটি বন্দর।
- ওডেসা বন্দরের মালিক ইউক্রেনিয়ান সি পোর্টস অথরিটি।

উৎস: Britannica
৯,১৪৪.
Which of the following countries is located in Eastern Europe?
  1. Iceland
  2. Moldova
  3. Finland
  4. Sweden
  5. Norway
সঠিক উত্তর:
Moldova
উত্তর
সঠিক উত্তর:
Moldova
ব্যাখ্যা
পূর্ব ইউরোপের দেশসমূহ:
• বেলারুশ
• বুলগেরিয়া
• চেক প্রজাতন্ত্র
• হাঙ্গেরি
• পোল্যান্ড
• মলদোভা
• রোমানিয়া
• রাশিয়া
• স্লোভাকিয়া
• ইউক্রেন

উত্তর ইউরোপের দেশসমূহ:
• নরওয়ে
• সুইডেন
• ডেনমার্ক
• ফিনল্যান্ড
• আইসল্যান্ড
• যুক্তরাজ্য
• আয়ারল্যান্ড
• লিথুয়ানিয়া
• লাটভিয়া
• এস্তোনিয়া

তথ্যসূত্র - Worldatlas.com
৯,১৪৫.
জাপানের বর্তমান সম্রাটের নাম কি?
  1. ক) নারুহিতো
  2. খ) আকিহিতো
  3. গ) হিরোহিতো
  4. ঘ) জুনকো তাবেই
সঠিক উত্তর:
ক) নারুহিতো
উত্তর
সঠিক উত্তর:
ক) নারুহিতো
ব্যাখ্যা
জাপান এশিয়ার একটি উন্নত দেশ। জাপানকে সূর্যোদয়ের দেশ বলা হয়। জাপানের আইন সভার নাম ডায়েট। জাপানের রাষ্ট্রপ্রধান- সম্রাট এবং সরকার প্রধান- প্রধানমন্ত্রী। জাপানের বর্তমান সম্রাট নারুহিতো। তিনি জাপানের ১২৬ তম সম্রাট। এর আগে তাঁর বাবা জাপানের সর্বশেষ সম্রাট ছিলেন আকিহিতো। উৎসঃ জাপানের সরকারি ওয়েবসাইট।
৯,১৪৬.
ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর কোন দেশে অবস্থিত?
  1. নেপাল
  2. রাশিয়া
  3. ভুটান
  4. মালদ্বীপ
সঠিক উত্তর:
নেপাল
উত্তর
সঠিক উত্তর:
নেপাল
ব্যাখ্যা

নেপাল:
- নেপাল দক্ষিণ এশিয়ার একটি দেশ।
- রাজধানী: কাঠমান্ডু।
- মুদ্রা: নেপালি রুপি।
- ভাষা: নেপালি।
- নেপালের আইনসভা দ্বিকক্ষবিশিষ্ট।
-  ফেডারেল পার্লামেন্টের উচ্চকক্ষ, নিম্নকক্ষ হল প্রতিনিধি পরিষদ।
- নেপালের আন্তর্জাতিক বিমান বন্দর- ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর।

উৎস: ব্রিটানিকা।

৯,১৪৭.
‘রেইনবো নেশন’ নামে পরিচিত কোন দেশটি?
  1. দক্ষিণ আফ্রিকা
  2. নাইজেরিয়া
  3. নিউজিল্যান্ড
  4. ব্রাজিল
সঠিক উত্তর:
দক্ষিণ আফ্রিকা
উত্তর
সঠিক উত্তর:
দক্ষিণ আফ্রিকা
ব্যাখ্যা

- দক্ষিণ আফ্রিকার এই জাতির ডাকনাম সকল দেশের মধ্যে অনন্য, নাম এবং অর্থ উভয় দিক থেকেই। 
- দক্ষিণ আফ্রিকার নেতা টুটু কর্তৃক বিখ্যাত হয়ে ওঠার পর, দক্ষিণ আফ্রিকা উষ্ণভাবে রেইনবো নেশন নামে পরিচিত, যা বহু জাতির ঐক্য গ্রহণ এবং গঠনের আকাঙ্ক্ষার প্রতীক।

দক্ষিণ আফ্রিকা:
- দক্ষিণ আফ্রিকা আফ্রিকা মহাদেশের সর্বদক্ষিণে অবস্থিত রাষ্ট্র।
- দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রীয়/প্রশাসনিক নাম Republic of South Africa.
- দেশটির দক্ষিণে ভারত মহাসাগর ও দক্ষিণ আটলান্টিক মহাসাগর অবস্থিত।
- দুই মহাসাগর মিলিয়ে দক্ষিণ আফ্রিকার উপকূলীয় তটরেখার দৈর্ঘ্য প্রায় ১৭৩৯ মাইল।
- দেশটির আইনসভার নাম পার্লামেন্ট।
- দেশটির আইনসভা ২ কক্ষ বিশিষ্ট।
- যথা: উচ্চকক্ষ National Council, নিম্নকক্ষ National Assembly.
- মুদ্রা: র‍্যান্ড।

⇒ দক্ষিন আফ্রিকার রাজধানী ৩টি। যথা:
• নির্বাহী বা প্রশাসনিক রাজধানী: প্রিটোরিয়া।
• সংসদীয় রাজধানী: কেপ টাউন।
• বিচার বিভাগীয় রাজধানী: ব্লোয়েমফন্টেইন।

উৎস:
i) World atlas.

ii) Britannica.
iii) world population review.

৯,১৪৮.
কোন সভ্যতার মানুষরা নিজ কক্ষপথে আবর্তনরত পৃথিবীর বর্ণনা দেন?
  1. ফিনিশীয় সভ্যতা
  2. গ্রিক সভ্যতা
  3. পারস্য সভ্যতা
  4. চৈনিক সভ্যতা
সঠিক উত্তর:
গ্রিক সভ্যতা
উত্তর
সঠিক উত্তর:
গ্রিক সভ্যতা
ব্যাখ্যা
গ্রিক সভ্যতা:
- প্রাচীন গ্রিক সভ্যতা, মাইসেনিয়ান সভ্যতার পরের সময়কাল।
- প্রাচীন গ্রিস তার উচ্চতায় এশিয়া মাইনর, দক্ষিণ ইতালি, সিসিলি এবং গ্রীক দ্বীপপুঞ্জের বসতি নিয়ে গঠিত।
- এটি শহর-রাজ্যে বিভক্ত ছিল-এথেন্স এবং স্পার্টা।
- গ্রিক সংস্কৃতি হেলেনীয় সংস্কৃতি নামে বেশি পরিচিত।
- সাহিত্যের ক্ষেত্রে প্রাচীন গ্রিসের সৃষ্টি আজও মানব সমাজের মূল্যবান সম্পদ।
- হোমারের মহাকাব্য 'ইলিয়ড' এবং ‘ওডিসি' মহাকাব্যের অপূর্ব নিদর্শন।
- গ্রিকরা প্রথম বিজ্ঞান চর্চা শুরু করে খ্রিস্টপূর্ব ৬০০ অব্দে।
- তারাই প্রথম প্রমাণ করেন যে, পৃথিবী একটি গ্রহ এবং তা নিজ কক্ষপথে আবর্তিত হয়।
- গ্রিক জ্যোতির্বিদরা সূর্য ও চন্দ্ৰ গ্রহণের কারণ নির্ণয় করতে সক্ষম হন।

উৎস: ব্রিটানিকা ও বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৯,১৪৯.
খেমারুজ কোন দেশের কমিউনিষ্ট পার্টি ছিলো?
  1. ক) কলম্বিয়া
  2. খ) কম্বোডিয়া
  3. গ) উত্তর কোরিয়া
  4. ঘ) অ্যাঙ্গোলা
সঠিক উত্তর:
খ) কম্বোডিয়া
উত্তর
সঠিক উত্তর:
খ) কম্বোডিয়া
ব্যাখ্যা
খেমারুজ হলো কম্বোডিয়ান কমিউনিস্ট পার্টির সামরিক শাখা। এর নেতা ছিলেন কম্বোডিয়ার সাবেক সোশ্যালিস্ট স্বৈরশাসক পলপট। ১৯৭৫ থেকে ১৯৭৯ সাল পর্যন্ত পলপটের নেতৃত্বে চার বছরের খেমারুজ শাসনে কম্বোডিয়ায় প্রায় ২০ লক্ষ মানুষ বিভিন্ন কারণে মারা যায় যা কম্বোডিয়া গণহত্যা নামে পরিচিত। ১৯৭৯ সালে পলপট ও খেমারুজ শাসনের পতন ঘটে।
(সূত্রঃ হিস্টোরি ডটকম)
৯,১৫০.
ব্যাবিলনীয় সভ্যতার প্রধান দেবতা ছিলো কে?
  1. ইশতার
  2. মারডুক
  3. হাম্বুরাবি
  4. নাগাল
সঠিক উত্তর:
মারডুক
উত্তর
সঠিক উত্তর:
মারডুক
ব্যাখ্যা
ব্যাবিলনীয় সভ্যতা:
- সিরিয়ার মরুভূমি অঞ্চলে আমোরাইট নামক এক জাতি বসবাস করত।
- এরা এক সময় মেসোপটেমিয়ায় এসে নগর সভ্যতা গড়ে তোলে।
- এদের এই সভ্যতাকে বলে ব্যাবিলনীয় সভ্যতা।
- এ সভ্যতার পত্তন হয় খ্রিস্টপূর্ব ২০০০ অব্দে।
- আমোরাইট নেতা হাম্মুরাবী ছিলেন ব্যাবিলনীয় সাম্রাজ্যের সর্বশ্রেষ্ঠ রাজা।
- এই এ্যমোরাইট জাতির বিখ্যাত সম্রাট হাম্মুরাবী পৃথিবীর প্রথম আইন প্রণেতা বলে বিবেচিত।
- তারকা মণ্ডল, সূর্য ও রাশিচক্র সম্বন্ধে যথেষ্ট উৎসাহী ছিল এবং এ সম্বন্ধে যুক্তি সংগত ধারণাও লাভ করেছিল।
- জ্যোতিষীগণ এক ধরণের জলঘড়ি ও সূর্যঘড়ির আবিষ্কার ও ব্যবহার আয়ত্ন করেছিল।
- বর্ষপঞ্জিকাকে বছর, মাস ও দিনে বিভক্ত করে ব্যবহার করার কৌশলও তারা আবিষ্কার করেন।
- শিক্ষা, সংস্কৃতি, জ্যোতির্বিজ্ঞান এবং চিকিৎসা শাস্ত্রে তারা অনেক উন্নতি করতে পেরেছিল।
- বিশেষ করে আইনশাস্ত্রে ব্যাবিলনীয় সভ্যতা চরম উৎকর্ষতা লাভ করেছিল।
- ব্যাবিলনীয় সভ্যতায় ধর্মের প্রভাব দেখা যায়। প্রথমত, তারা বিভিন্ন দেব-দেবীর উপাসক ছিল।
- তাদের প্রধান দেবতার নাম 'মারডুক' আর প্রধান দেবী 'ইশতার'। 
- খ্রিস্টপূর্ব সপ্তম শতকে অ্যাসিরিয়ানদের পরাজিত করে সামন্তরাজা নেবুচাঁদনেজার ব্যাবিলনকে কেন্দ্র করে নতুন একটি সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন।
- নেবুচাঁদনেজার পৃথিবীর সপ্ত আশ্চর্যের অন্যতম হিসেবে পরিচিত- 'ব্যাবিলনের শূন্য উদ্যান নির্মাণ করেন।

সূত্র - ব্রিটানিকা ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ১ম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৯,১৫১.
কত সালে 'চেরনোবিল দূর্ঘটনা' সংঘটিত হয়?
  1. ১৯৮৪ সালে
  2. ১৯৮৬ সালে
  3. ১৯৮৭ সালে
  4. ১৯৮৯ সালে
সঠিক উত্তর:
১৯৮৬ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৮৬ সালে
ব্যাখ্যা
চেরনোবিল দূর্ঘটনা:
- সাবেক সোভিয়েত ইউনিয়নের ইউক্রেনে অবস্থিত চেরনোবিল পরমাণু বিদ্যুৎকেন্দ্র।
- ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে প্রায় ৯০ কিলোমিটার দূরের শহর চেরনোবিল।
- ১৯৮৬ সালের ২৬ এপ্রিল সাবেক সোভিয়েত ইউনিয়নের ইউক্রেনের চেরনোবিল পরমাণু বিদ্যুৎকেন্দ্রে রিএক্টর ৪-এর বিস্ফোরণের ফলে ভয়াবহ বিপর্যয় ঘটে। 
- এটি ইতিহাসের অন্যতম বৃহত্তম পারমাণবিক বিপর্যয় হিসেবে পরিচিত।
- এই বিস্ফোরণে সঙ্গে সঙ্গে ৩১ জন প্রাণ হারান।

উল্লেখ্য,
- চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের পারমাণবিক চুল্লি ছিল চারটি।
- ২৬ এপ্রিল দিবাগত রাতে চতুর্থ পারমাণবিক চুল্লিতে নিরাপদ শীতলীকরণের ওপর একটি পরীক্ষা চালানোর সময় দুর্ঘটনা ঘটে।
- রাতের শিফটে দায়িত্বরত কর্মীরা ভুল করে পারমাণবিক চুল্লির টার্বাইনে অতিরিক্ত ঠান্ডা পানি দিলে বাষ্প কম উৎপাদিত হয়।
- ফলে চুল্লি উত্তপ্ত হয়ে একপর্যায়ে প্রচণ্ড বিস্ফোরণ ঘটে।

⇒ ১৯৮৬ সালে চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে বিস্ফোরণের ফলে সোভিয়েত ইউনিয়নের বিশাল অংশ, বর্তমানে বেলারুশ, ইউক্রেন এবং রাশিয়ান ফেডারেশনের অঞ্চলগুলিতে তেজস্ক্রিয় মেঘ ছড়িয়ে পড়ে।
- তিনটি দেশের প্রায় ৮.৪ মিলিয়ন মানুষ তেজস্ক্রিয়তার সংস্পর্শে এসেছিলেন।
- ৩ লাখ ৪০ হাজার মানুষ এ দুর্ঘটনায় আক্রান্ত হন।
- চেরনোবিলের চারদিকে ত্রিশ কিলোমিটর পর্যন্ত জায়গা এখনো নিষিদ্ধ এলাকা। 

উৎস: i) Britannica.
iiI BBC.
৯,১৫২.
জনসংখ্যার ভিত্তিতে বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ কোনটি?
  1. বাংলাদেশ
  2. পাকিস্তান
  3. সৌদি আরব
  4. ইন্দোনেশিয়া
সঠিক উত্তর:
ইন্দোনেশিয়া
উত্তর
সঠিক উত্তর:
ইন্দোনেশিয়া
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

ইন্দোনেশিয়া:

- ভারত ও প্রশান্ত মহাসাগরের মূল ভূখণ্ডের দক্ষিণ-পূর্ব এশিয়ার উপকূলে অবস্থিত দেশ ইন্দোনেশিয়া।
- দক্ষিণ-পূর্ব এশিয়ার সবচেয়ে সমৃদ্ধ অর্থনীতির দেশ এটি।
- জনসংখ্যার ভিত্তিতে বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ ইন্দোনেশিয়া।
- এক সময়ের ডাচ উপনিবেশ থাকা দেশটি আন্দোলনের মাধ্যমে ১৯৪৯ সালে স্বাধীন হয়।
- রাজধানী: নুসানতারা (নতুন)।
- মুদ্রা: ইন্দোনেশীয় রুপিয়া।
- ইন্দোনেশিয়ার প্রধান দ্বীপ হলো: সুমাত্রা, জাভা, বোর্নিও, পাপুয়া নিউ গিনি।
- ইন্দোনেশিয়ার বর্তমান রাষ্ট্রপতি হলেন জোকো উইদোদো।

উল্লেখ্য, 
⇒ জনসংখ্যার ভিত্তিতে বিশ্বের ২য় বৃহত্তম মুসলিম দেশ পাকিস্তান।
- জনসংখ্যার ভিত্তিতে বিশ্বের ৩য় বৃহত্তম মুসলিম দেশ ভারত।
- জনসংখ্যার ভিত্তিতে বিশ্বের ৪র্থ বৃহত্তম মুসলিম দেশ বাংলাদেশ। 
- জনসংখ্যার ভিত্তিতে বিশ্বের ৫ম বৃহত্তম মুসলিম দেশ নাইজেরিয়া।

উৎস: i) Britannica.
ii) World Population Review.
৯,১৫৩.
বিখ্যাত সমাজ বিজ্ঞানী কাল মার্কস কোথায় জন্মগ্রহণ করেন?
  1. রাশিয়া
  2. জার্মানি
  3. ফ্রান্স
  4. ইতালি
সঠিক উত্তর:
জার্মানি
উত্তর
সঠিক উত্তর:
জার্মানি
ব্যাখ্যা

কার্ল মার্কস:
- কার্ল মার্কস ছিলেন একজন সমাজ বিজ্ঞানী, বিপ্লবী, ইতিহাসবিদ এবং অর্থনীতিবিদ।
- ১৮১৮ সালের ৫ মে জার্মানির রাইন প্রদেশের ট্রায়ারে জন্মগ্রহণ করেন।
- সমাজতন্ত্র ও আধুনিক কমিউনিজমের জনক হিসেবে তিনি বিশ্বব্যাপি পরিচিত।
- মার্কসবাদ, সমাজ ও অর্থনীতির নানা দিক বিশ্লেষণ করেন।
- তিনি ১৮৮৩ সালের ১৪ মার্চ যুক্তরাজ্যের লন্ডনের মৃত্যুবরণ করেন।

তার বিখ্যাত কয়েকটি বই:
- Das Capital.
- The Communist Manifesto.
- The German Ideology.

উৎস: Britannica.

৯,১৫৪.
কনফুসীয় ধর্মের উৎপত্তি কোন দেশে?
  1. ক) নেপাল
  2. খ) তিব্বত
  3. গ) চীন
  4. ঘ) ভারত
সঠিক উত্তর:
গ) চীন
উত্তর
সঠিক উত্তর:
গ) চীন
ব্যাখ্যা
কনফুসীয় ধর্ম
- কনফুসীয় ধর্মের উৎপত্তি চীন দেশে।
- কনফুসিয়াস ধর্মেরে প্রবর্তক - চীনের দার্শনিক কনফুসিয়াস।
- কনফুসিয়াসের জীবনকাল - ৫৫১-৪৭৯ খিস্ট্রপূর্বাব্দ।
- কনফুসিয়াসের প্রধান উপদেশ বাণী- ‘তুমি যা পছন্দ করো না, অন্যকে তা করতে দিও না’।
- কনফুসিয়ানিজম চীনা জনগণ দুই সহস্রাব্দেরও বেশি সময় ধরে অনুসরণ করেছিল। 
- সময়ের সাথে পরিবর্তিত হলেও, এটি এখনও শিক্ষার উপাদান, মূল্যবোধের উৎস এবং চীনাদের সামাজিক কোড। 
- এর প্রভাব অন্যান্য দেশেও বিস্তৃত হয়েছে, বিশেষ করে কোরিয়া, জাপান এবং ভিয়েতনামে।

উৎস: Encyclopedia Britannica.
৯,১৫৫.
ফিনিশীয়রা কতটি ব্যঞ্জনবর্ণ সম্বলিত বর্ণমালা উদ্ভাবন করে?
  1. ক) ২১টি
  2. খ) ২২টি
  3. গ) ২৪টি
  4. ঘ) ৩২টি
সঠিক উত্তর:
খ) ২২টি
উত্তর
সঠিক উত্তর:
খ) ২২টি
ব্যাখ্যা
- সভ্যতার ইতিহাসে ফিনিশীয়দের অন্যতম অবদান হলো বর্ণমালার উদ্ভাবন। ফিনিশীয়রা ২২টি ব্যঞ্জনবর্ণ সম্বলিত বর্ণমালা উদ্ভাবন করে।
- তাদের বর্ণমালা থেকেই আধুনিক বর্ণমালার সূচনা ঘটে। গ্রিকরা ফিনিশীয় বর্ণমালায় স্বরবর্ণ যোগ করে একে পূর্ণতা দান করে।
- গ্রিকরা ফিনিশীয়দের নিকট থেকে কালি, কলম ও কাগজের ব্যবহার শিখে।
- ভূমধ্যসাগরের তীরে প্রাচীন লেবানন এবং সিরিয়া ও ফিলিস্তিন-ইসরাইলের কিছু অংশ জুড়ে খ্রিস্টপূর্ব প্রায় ৩০০০ বছর পূর্বে ফিনিশীয় সভ্যতা গড়ে উঠেছিল।
(তথ্যসূত্র: ব্রিটানিকা)
৯,১৫৬.
বর্তমান এশিয়া মহাদেশের প্রধান অঞ্চল গুলোর অন্তর্ভুক্ত নয় কোনটি?
  1. দক্ষিণ এশিয়া
  2. পূর্ব এশিয়া
  3. পশ্চিম এশিয়া
  4. উত্তর এশিয়া
সঠিক উত্তর:
উত্তর এশিয়া
উত্তর
সঠিক উত্তর:
উত্তর এশিয়া
ব্যাখ্যা
এশিয়া মহাদেশ
- পৃথিবীর সর্ব বৃহৎ ও সবচেয়ে জনবহুল মহাদেশ।
-পৃথিবীর মোট স্থলভাগের প্রায় এক তৃতীয়াংশ জুড়ে আছে এই মহাদেশ।
- ৪৮ টি দেশ নিয়ে গঠিত।

এই মহাদেশকে ৫ টি প্রধান অঞ্চলে ভাগ করা হয়েছে। যথা ; 
১. মধ্য এশিয়া - (তাজিকিস্তান, উজবেকিস্তান, কাজাখস্তান, তুর্কমেনিস্তান, কিরগিজস্তান)।
২. পূর্ব এশিয়া - (চীন, মঙ্গোলিয়া, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, জাপান, হংকং, তাইওয়ান, ম্যাকাও)।
৩. দক্ষিণ এশিয়া - (শ্রীলঙ্কা, বাংলাদেশ, ভারত, আফগানিস্তান, পাকিস্তান, ভুটান, নেপাল, মালদ্বীপ, ইরান)।
৪. দক্ষিণ-পূর্ব এশিয়া - (ব্রুনাই, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, লাওস, মালয়েশিয়া, মায়ানমার, ফিলিপাইন, সিঙ্গাপুর, থাইল্যান্ড, তিমুর লেস্টে, ভিয়েতনাম)।
৫. পশ্চিম এশিয়া - (জর্জিয়া, আর্মেনিয়া, আজারবাইজান, তুরস্ক, সাইপ্রাস, সিরিয়া, লেবানন, ইসরাইল, ফিলিস্তিন, জর্ডান, ইরাক, ওমান, ইয়েমেন, কুয়েত, বাহরাইন, কাতার, সৌদি আরব)।
এছাড়াও,
- লোহিত সাগর ও সুয়েজ খালের সংযোগ প্রণালী বাব-এল-মান্দেব এশিয়া মহাদেশকে  আফ্রিকা মহাদেশ থেকে পৃথক করেছে। 
- তুরষ্কের দার্দানেলিস প্রণালী এশিয়া ও ইউরোপকে পৃথক করেছে। এছাড়াও, এশিয়া ও ইউরোপের মাঝে ইউরাল পর্বতমালা অবস্থিত। 
- এশিয়া ও উত্তর আমেরিকা মহাদেশের মাঝে বেরিং প্রণালী অবস্থিত। 
-উত্তর এশিয়া হিসাবে রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলের বেশিরভাগ অংশ এবং এশিয়ার উত্তর-পূর্ব  অঞ্চলের কিছু  অঞ্চলকে একত্রে সংজ্ঞায়িত করা যেতে পারে কিন্ত সেটি এশিয়ার ৫ টি প্রধান অঞ্চলের অন্তর্ভুক্ত নয় । এশিয়ার উত্তরে অবস্থিত হলেও এই অঞ্চলের সিংহভাগ ইউরোপ মহাদেশে পড়েছে । 

তথ্যসূত্র - ওয়ার্ল্ড এ্যাটলাস।
৯,১৫৭.
ডং কোন দেশের মুদ্রা?
  1. দক্ষিণ কোরিয়া
  2. ভিয়েতনাম
  3. লাওস
  4. ম্যাকাও
সঠিক উত্তর:
ভিয়েতনাম
উত্তর
সঠিক উত্তর:
ভিয়েতনাম
ব্যাখ্যা
বিভিন্ন দেশের মুদ্রার নাম:
- স্পেনের মুদ্রার নাম ইউরো।
- ফ্রান্সের মুদ্রার নাম ইউরো।
- যুক্তরাজ্যের মুদ্রার নাম পাউন্ড।
- যুক্তরাষ্ট্রের মুদ্রার নাম ডলার।
- জাপানের মুদ্রার নাম ইয়েন।
- উত্তর কোরিয়ার মুদ্রার নাম উন।
- ভিয়েতনামের মুদ্রার নাম ডং।
- থাইল্যান্ডের মুদ্রার নাম বাথ।
- ফিলিপাইনের মুদ্রার নাম পেসো।
- মিয়ানমারের মুদ্রার নাম কিয়াট।
- ভুটানের মুদ্রার নাম গুলট্রাম।
- চীনের মুদ্রার নাম ইউয়ান।
- নেপালের মুদ্রার নাম রুপি।

তথ্যসূত্র - Britannica.com
৯,১৫৮.
প্রথম বিশ্বযুদ্ধের সময় মার্কিন প্রেসিডেন্ট ছিলেন -
  1. উড্রো উইলসন
  2. জর্জ লয়েড
  3. উইলিয়াম হাওয়ার্ড ট্যাফট
  4. ভিট্টোরিও অরল্যান্ডো
সঠিক উত্তর:
উড্রো উইলসন
উত্তর
সঠিক উত্তর:
উড্রো উইলসন
ব্যাখ্যা
প্রথম বিশ্বযুদ্ধ:
- প্রথম বিশ্বযুদ্ধের সময়কাল ১৯১৪-১৯১৮ সাল।
- যুদ্ধ শুরু হয়: ২৮ জুলাই, ১৯১৪ সালে।
- শেষ হয়: ১১ নভেম্বর, ১৯১৮ সালে।
- যুদ্ধের ফলাফল: মিত্র শক্তির বিজয়।
- অক্ষশক্তি: জার্মানি, অস্ট্রিয়া, হাঙ্গেরি, অটোমান সাম্রাজ্য ও বুলগেরিয়া।
- মিত্রশক্তি: সার্বিয়া, রাশিয়া, ফ্রান্স, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ইতালি, জাপান প্রভৃতি দেশ।

উল্লেখ্য,
⇒ প্রথম বিশ্বযুদ্ধের সময়কালীন বিভিন্ন দেশের রাষ্ট্র/সরকার প্রধান:
- জার্মান চ্যান্সেলর: থিওবাল্ড ভন বেথমান হলওয়েগ, জর্জ মিখাইল, জর্জ ভন হার্টলিং, ফ্রেডেরিখ অ্যাবেট।
- জার্মান কাইজার: দ্বিতীয় উইলিয়ম।
- ব্রিটিশ প্রধানমন্ত্রী: জর্জ লয়েড।
- মার্কিন প্রেসিডেন্ট: উড্রো উইলসন।
- রাশিয়ার জার: দ্বিতীয় নিকোলাস।
- জাপানের সম্রাট: যুসোহিতো।
- ইতালির প্রধানমন্ত্রী: ভিট্টোরিও অরল্যান্ডো।
- অটোমান সুলতান: ষষ্ঠ মেহমুদ।

⇒ উড্রো উইলসন:
- যুক্তরাষ্ট্রের ২৮ তম প্রেসিডেন্ট উড্রো উইলসন।
- ১৯১৮ সালের ৮ জানুয়ারি মার্কিন কংগ্রেসে প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে শান্তি প্রতিষ্ঠায় একটি বক্তব্য প্রদান করেন।
- তাতে ছিল ইউরোপে শান্তি প্রতিষ্ঠার ও জাতিপুঞ্জ গঠনের আহ্বান।
- এ বক্তব্যটি ছিল ১৪ দফা বিশিষ্ট।
- এই প্রস্তাবনার ১৪ নং পয়েন্টে জাতিপুঞ্জ প্রতিষ্ঠার কথা বলা হয়।

উৎস: History.com
৯,১৫৯.
মানুষ কবে প্রথম চাঁদের বুকে রাখে?
  1. ক) ১২ অক্টোবর ১৯৫৭
  2. খ) ১০ ফেব্রুয়ারি ১৯৬৩
  3. গ) ১০ জুন ১৯৬৮
  4. ঘ) ২০ জুলাই ১৯৬৯
সঠিক উত্তর:
ঘ) ২০ জুলাই ১৯৬৯
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ২০ জুলাই ১৯৬৯
ব্যাখ্যা
নাসা প্রেরিত অ্যাপোলো-১১ মহাকাশযানে করে ১৯৬৯ সালের ২০ জুলাই মানুষ প্রথম চাঁদে পা রাখে।
এদিন মার্কিন নভোচারী নীল আর্মস্ট্রং প্রথম মানব হিসেবে চাঁদের বুকে পা রাখেন। তার কিছুক্ষণ পর দ্বিতীয় ব্যক্তি হিসেবে বাজ অলড্রিন চাঁদের বুকে পা রাখেন।
তাদের অপর সঙ্গী মাইকেল কলিন্স চাঁদের কক্ষপথে কমান্ড মডিউলে অবস্থান করছিলেন।
(সূত্র: নাসা ওয়েবসাইট)
৯,১৬০.
প্লেটোর শিষ্য কে ছিলেন?
  1. সক্রেটিস
  2. এরিস্টটল
  3. আলেকজান্ডার
  4. উপরের সবাই
সঠিক উত্তর:
এরিস্টটল
উত্তর
সঠিক উত্তর:
এরিস্টটল
ব্যাখ্যা
• গ্রিক দার্শনিক:
- সক্রেটিস ছিলেন একজন গ্রিক দার্শনিক।
-তার শিষ্য ছিলেন প্লেটো।
-প্লেটোর শিষ্য ছিলেন এরিস্টটল।
-এরিস্টটলের শিষ্য ছিলেন আলেকজান্ডার।
-তারা প্রত্যেকেই বিখ্যাত গ্রিক দার্শনিক ছিলেন।

উৎস: Britannica.
৯,১৬১.
গ্রিনল্যান্ড কোন দেশের স্বায়ত্তশাসিত অঞ্চল?
  1. নরওয়ে
  2. কানাডা
  3. সুইডেন
  4. ডেনমার্ক 
সঠিক উত্তর:
ডেনমার্ক 
উত্তর
সঠিক উত্তর:
ডেনমার্ক 
ব্যাখ্যা

গ্রিনল্যান্ড:
- গ্রিনল্যান্ড বিশ্বের বৃহত্তম দ্বীপ যা ডেনমার্ক রাজ্যের একটি স্বায়ত্তশাসিত অঞ্চল।
- এটি উত্তর আমেরিকার উত্তর-পূর্বে আর্কটিক অঞ্চলে অবস্থিত।
- রাজধানী: নুউক।
- গ্রিনল্যান্ডের অধিবাসীরা এস্কিমো হিসেবে পরিচিত।
- ২৫০০ খ্রিস্টপূর্ব ইনুইট জনগোষ্টি সর্ব প্রথম এ দ্বীপে বসতি স্থাপন শুরু করে।
- ১৭২১ সালে ডেনমার্ক আনুষ্টানিক ভাবে গ্রিনল্যান্ডকে একটি উপনিবেশ হিসেবে ঘোষণা করে।
- ২০০৯ সালে গ্রিনল্যান্ড স্বায়ত্তশাসনের অধিকার লাভ করে।
- - গ্রিনল্যান্ডে প্রধান ভাষা হল কালালিসুট (পশ্চিম গ্রিনল্যান্ডিক), যা সরকারী ভাষা।

উৎস:  Britannica. Prothom Alo.

৯,১৬২.
ইউরোপে D-Day কোন তারিখে উদযাপিত হয়? 
  1. ১ জুন
  2. ৪ জুন
  3. ৬ জুন
  4. ৮ জুন
সঠিক উত্তর:
৬ জুন
উত্তর
সঠিক উত্তর:
৬ জুন
ব্যাখ্যা

• D-Day:
- D-Day দ্বিতীয় বিশ্বযুদ্ধের সাথে সম্পর্কিত।

⇒ নাৎসী বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে অংশ নিতে ১৯৪৪ সালের ৬ জুন প্রায় ১ লক্ষ ৫৬ হাজার যৌথ বাহিনীর সদস্য ফ্রান্সে অবতরণ করেন।
- ফ্রান্স উদ্ধারের জন্য মিত্রবাহিনী স্থল, নৌ ও বিমান বাহিনীর সমন্বয়ে যে অপারেশন পরিচালনা করে তার কোডনাম ছিলো Operation Overlord।
- দিনশেষে প্রায় সাড়ে চার হাজার সৈন্য মারা যান, যা বিশ্বের সেনা ইতিহাসে সবচেয়ে বড় সামরিক অভিযান।
- ফ্রান্সের নরম্যান্ডির উপকূলে ডি-ডে নামে খ্যাত ওই অভিযানের মধ্যে দিয়ে নাৎসী জার্মানির বিরুদ্ধে মিত্রবাহিনীর বিজয়ের সূচনা হয়।
- ৬ জুন দিনটিকে ডি ডে (D-Day) হিসাবে পালন করা হয়।
- এই লড়াইয়ের এক বছর পর পরাজয় স্বীকার করে জার্মানি।

উল্লেখ্য,
- ডি দিবস (D Day) বা অবতরণ দিবসের দিন ধার্য হয় ১৯৯৪ সালের ১ জুন।
- কিন্তু প্রতিকূল আবহাওয়ার জন্য পিছিয়ে ৬ জুন করা হয়।
- এই সুবিশাল সামরিক অভিযানের নেতা ছিরেন আমেরিকান সেনাপতি আইজেনহাওয়ার।

তথ্যসূত্র: History.com

৯,১৬৩.
তাইওয়ান প্রণালীর অন্যনাম -
  1. সুশিমা প্রণালী
  2. পূর্ব চীন প্রণালী
  3. ফরমোজা প্রণালী
  4. কোরীয় প্রণালী
সঠিক উত্তর:
ফরমোজা প্রণালী
উত্তর
সঠিক উত্তর:
ফরমোজা প্রণালী
ব্যাখ্যা
তাইওয়ান প্রণালী:
- প্রশান্ত মহাসাগরের অংশ, যা চীনের ফুকিয়েন প্রদেশ এবং তাইওয়ানের মধ্যে অবস্থিত।
- এর প্রস্থ সবচেয়ে সরু অংশে ১০০ মাইল (১৬০ কিমি)।
- গভীরতা প্রায় ৭০ মিটার (২৩০ ফুট)।
- এতে পেস্কাডোরেস দ্বীপপুঞ্জ রয়েছে, যা তাইওয়ানের সরকারের নিয়ন্ত্রণে।
- তাইওয়ান প্রণালীর অন্যনাম ফরমোজা প্রণালী।

উৎস: Britannica.
৯,১৬৪.
Which of the following was the slogan of ‘the French Revolution‘?
  1. ক) Revolution, Industrialization, Development
  2. খ) Democracy, Socialism, Secularism
  3. গ) Freedom, Equality, Fraternity
  4. ঘ) Freedom, Unity, Equality
সঠিক উত্তর:
গ) Freedom, Equality, Fraternity
উত্তর
সঠিক উত্তর:
গ) Freedom, Equality, Fraternity
ব্যাখ্যা
• ফরাসি বিপ্লব:
- “স্বাধীনতা, সাম্য, মৈত্রী” - ফরাসি বিপ্লবের মূল স্লোগান।
- ১৭৮৯ সালের ১৪ জুলাই বাস্তিল দুর্গের পতনের মাধ্যমে ফরাসী বিপ্লব শুরু হয়।
- এই বিপ্লব ১০ বছর স্থায়ী হয়েছিল।

- রাজধানী প্যারিসে শ্রমিক ও সাধারণ জনগণ খাদ্যের দাবিতে রাজতন্ত্রের অত্যাচারের প্রতীক বাস্তিল দুর্গ আক্রমণ করে।
- ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা ছিলেন ষোড়শ লুই।
- ফরাসি বিপ্লবের শিশু বলা হয় নেপোলিয়ন বোনাপার্টকে।
- বিখ্যাত দার্শনিক রুশো ও ভলতেয়ার লেখনীর মাধ্যমে ফরাসি বিপ্লবের অনুপ্রেরণা যুগিয়েছিলেন।

তথ্যসূত্র: Britannica & history.com
৯,১৬৫.
কিউনিফর্ম কাদের লিপি ছিল?
  1. ক) ব্যবিলনীয় সভ্যতার
  2. খ) ক্যালডীয় সভ্যতার
  3. গ) সুমেরীয় সভ্যতার
  4. ঘ) এ্যাসিরীয় সভ্যতার
সঠিক উত্তর:
গ) সুমেরীয় সভ্যতার
উত্তর
সঠিক উত্তর:
গ) সুমেরীয় সভ্যতার
ব্যাখ্যা
• সুমেরীয় সভ্যতা (Sumerian Civilization):
- মেসোপটেমীয়া অঞ্চলে সবচেয়ে প্রাচীন যে সভ্যতাটি গড়ে উঠেছিল, তার নাম সুমেরীয় সভ্যতা।
- বর্তমানে ইরাকের টাইগ্রীস ও ইউফ্রেটিস (তৎকালীন দজলা ও ফোরাত) নদীর মধ্যবর্তী উর্বর স্থানে সুমেরীয় সভ্যতার গোড়াপত্তন ঘটে।
- ‘চাকা’ আবিষ্কার – সুমেরীয়রা প্রথম চাকার ব্যবহার শুরু করে।
- তাদের কৃষকরা প্রথম দুই চাকা বিশিষ্ট 'রথ' (Chariot) ব্যবহার শুরু করেছিল।
- উন্নত সেচ ব্যবস্থা – টাইগ্রিস ও ইউফ্রিটিস নদীর পানি ব্যবহার করে কৃষির উন্নতির জন্য তারা উন্নত সেচ ব্যবস্থার উদ্ভাবন করেছিলো ।
- লিখন-পদ্ধতির আবিষ্কার - সুমেরীয়দের আবিষ্কৃত লিখন পদ্ধতির নাম “কিউনিফর্ম” (Cuneiform)।
- কিউনিফর্ম লিপি বাম থেকে ডানদিকে লেখাঁ হত এবং এর বর্ণের সংখ্যা ছিলো ৩২টি।
- তারা বিশ্বের প্রথম মহাকাব্য হিসাবে বিবেচিত “গিলগামেশের মহাকাব্য” (Epic of Gilgamesh) রচনা করেছিলেন।
- জলঘড়ি ও চন্দ্রপঞ্জিকা আবিষ্কারেও গুরুত্বপূর্ণ অবদান রাখেন সুমেরীয়রা।
- সুমেরীয়রা বহু ঈশ্বরবাদে বিশ্বাসী ছিল। তাদের অনেক দেবতা ছিল। প্রধান দবতা ‘নাগাল’।
- ২২৩৪ খ্রিস্টপূর্বাব্দে লুগালজাগেসি (King Lugalzagesi) আক্কাডীয়ান রাজা ‘সারগন’ এর নিকট পরাজিত হলে সুমেরীয় সাম্রাজ্যের অবসান হয়। 

তথ্যসূত্র: Britannica & History.com
৯,১৬৬.
ভারতীয় পার্লামেন্টের নিম্নকক্ষের নাম কী?
  1. বিধানসভা
  2. রাজ্যসভা
  3. জনসভা
  4. লোকসভা
সঠিক উত্তর:
লোকসভা
উত্তর
সঠিক উত্তর:
লোকসভা
ব্যাখ্যা
• ভারতীয় পার্লামেন্টের নিম্নকক্ষের নাম লোকসভা।

ভারত:
- দক্ষিণ এশিয়ার বৃহত্তম দেশ ভারত।
- ভারত স্বাধীনতা লাভ করে: ১৫ আগস্ট, ১৯৪৭ সালে।
- সংবিধান কার্যকর হয়: ২৬ জানুয়ারি, ১৯৫০ সালে।
- প্রজাতন্ত্র ঘোষণা দেয়: ২৬ জানুয়ারি, ১৯৫০ সালে।

উল্লেখ্য,
- জাতীয় প্রতীক: অশোকচক্র।
- অঙ্গরাজ্য: ২৮টি।
- আইনসভা: দ্বি-কক্ষ বিশিষ্ট। যথা: রাজ্যসভা (উচ্চকক্ষ) ও লোকসভা (নিম্নকক্ষ)।
- ভারতের লোকসভার আসন সংখ্যা: ৫৪৩টি।
- ভারতের রাজ্যসভার আসন সংখ্যা: ২৪৫টি।

তথ্যসূত্র - Ministry of External Affairs.
৯,১৬৭.
আফ্রিকায় 'জেন-জি' বিপ্লবের সূচনা কোন দেশে হয়েছিল?
  1. নাইজেরিয়া
  2. কেনিয়া
  3. দক্ষিণ আফ্রিকা
  4. ইথিওপিয়া
সঠিক উত্তর:
কেনিয়া
উত্তর
সঠিক উত্তর:
কেনিয়া
ব্যাখ্যা

আফ্রিকায় 'জেন-জি' বিপ্লবের সূচনা: 
- আফ্রিকায় 'জেন-জি' বিপ্লবের সূচনা কেনিয়াতে হয়েছিল।

- দেশটির সরকারের অতিরিক্ত কর আরোপের প্রতিবাদে জুন মাসে জেন-জি প্রজন্ম রাস্তায় নামতে শুরু করে।
- এ প্রতিবাদ মূলত সামাজিক যোগাযোগমাধ্যম, বিশেষত টিকটক, মাধ্যমে সংগঠিত হয়।
- কেনিয়ার সরকার তখন প্রায় তিন বিলিয়ন ডলার রাজস্ব আদায়ের জন্য নতুন করের পরিকল্পনা নেয়, যা দেশটির গরিব জনগণের জন্য বাড়তি আর্থিক চাপ সৃষ্টি করে।
- এই করের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে জেন-জি প্রজন্ম রাজনৈতিক দলগুলোর সাহায্য ছাড়াই নিজেদের উদ্যোগে রাস্তায় নেমে আসে।  

কেনিয়া: 
- কেনিয়া পূর্ব আফ্রিকার একটি দেশ, 
- এটি ভারত মহাসাগরের উপকূলে অবস্থিত। 
- দেশের আয়তন প্রায় ৫৮২,৬৪৬ বর্গকিলোমিটার। 
- কেনিয়ার রাজধানী নাইরোবি এটি একটি দ্রুতবর্ধনশীল শহর এবং আফ্রিকার অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র। 
- কেনিয়ার মুদ্রার নাম শিলিং (Kenyan Shilling)। 

সূত্র: ব্রিটানিকা। 

৯,১৬৮.
ব্রিটেনে কোন পদ্ধতির সরকার বিদ্যমান?
  1. রাজতন্ত্র
  2. গণতন্ত্র
  3. শাসনতান্ত্রিক রাজতন্ত্র
  4. সমাজতন্ত্র
সঠিক উত্তর:
শাসনতান্ত্রিক রাজতন্ত্র
উত্তর
সঠিক উত্তর:
শাসনতান্ত্রিক রাজতন্ত্র
ব্যাখ্যা
ব্রিটেন:

- আয়তন: ৯৩,৬৩০ বর্গ মাইল (২৪২,৫০০ বর্গ কিমি)।
- রাজধানী: লন্ডন।
- জনসংখ্যা ইংরেজি (প্রধান জাতিগোষ্ঠী), স্কটস, আইরিশ এবং ওয়েলশ এবং ভারত, ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান, বাংলাদেশ এবং আফ্রিকা থেকে আসা অভিবাসী এবং তাদের বংশধরদের নিয়ে গঠিত।
- ভাষা: ইংরেজি (অফিসিয়াল), এছাড়াও ওয়েলশ, স্কটিশ গেলিক।
- ধর্ম: খ্রিস্টান, রোমান ক্যাথলিক, অন্যান্য খ্রিস্টান), এছাড়াও ইসলাম, হিন্দু ধর্ম, শিখ ধর্ম, ইহুদী ধর্ম।
- মুদ্রা: পাউন্ড স্টার্লিং।
- সরকার ব্যবস্থা - শাসনতান্ত্রিক রাজতন্ত্র।

তথ্যসূত্র - Britannica.com
৯,১৬৯.
প্রথম বিশ্বযুদ্ধে মিত্রশক্তির অন্তর্ভূক্ত ছিলো -
  1. ক) জার্মান
  2. খ) হাঙ্গেরী
  3. গ) জাপান
  4. ঘ) অস্ট্রিয়া
সঠিক উত্তর:
গ) জাপান
উত্তর
সঠিক উত্তর:
গ) জাপান
ব্যাখ্যা
প্রথম বিশ্বযুদ্ধে মিত্রশক্তির অন্তর্ভূক্ত ছিলো - জাপান।

• প্রথম বিশ্বযুদ্ধ ( ১৯১৪-১৯১৮):

- প্রথম বিশ্বযুদ্ধের সূত্রপাত হয়েছিল ১৯১৪ সালের ২৮ জুন অস্ট্রিয়ার যুবরাজ আর্কডিউক ফার্ডিন্যাস্ড বসনিয়র রাজধানী সারায়েভোতে - আততায়ীর হাতে নিহত হবার ঘটনার মধ্য দিয়ে।
- যুদ্ধ শুরু হয়- ২৮ জুলাই, ১৯১৪ সালে।
- শেষ হয়- ১১ নভেম্বর, ১৯১৮ সালে।

- যুদ্ধে কেন্দ্রীয় শক্তিজোট ছিল- জার্মান, অস্ট্রিয়া, তুরস্ক, হাঙ্গেরী, বুলগেরিয়া।
- মিত্রশক্তি জোট ছিল- রাশিয়া, ফ্রান্স, সার্বিয়া, বেলজিয়াম, জাপান, বৃটেন, যুক্তরাষ্ট্র।
- যুদ্ধের ফলাফল- মিত্র শক্তির বিজয়।
- চার বছরের যুদ্ধে প্রায় ১ কোটি ৬০ লক্ষ মানুষের প্রাণহানী ঘটে।

তথ্যসূত্র: Britannica & History.com
৯,১৭০.
কোন দেশের নারীরা বিশ্বে সর্বপ্রথম ভোটাধিকার লাভ করে?
  1. যুক্তরাষ্ট্র
  2. যুক্তরাজ্য
  3. ফিনল্যান্ড
  4. নিউজিল্যান্ড
সঠিক উত্তর:
নিউজিল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
নিউজিল্যান্ড
ব্যাখ্যা

নারীর ভোটাধিকার লাভ:
- বিশ্বে সর্বপ্রথম নিউজিল্যান্ডের নারীরা ভোটাধিকার লাভ করে।
- ১৮৯৩ সালে নিউজিল্যান্ডের নারীরা ভোট দেওয়ার অধিকার পান। সেটাই ছিল পৃথিবীর ইতিহাসে নারীদের ভোটের অধিকার পাওয়ার প্রথম ঘটনা।

উল্লেখ্য:
- ১৯০২ সালে অস্ট্রেলিয়া নারীরা ভোটাধিকার লাভ করে।
- ১৯০৬ সালে ফিনল্যান্ড নারীরা ভোটাধিকার লাভ করে।
- ১৯১৫ সালে ডেনমার্কের নারীরা ভোটাধিকার লাভ করে।
- ১৯১৮ সালে যুক্তরাজ্যের নারীরা নারীরা ভোটাধিকার লাভ করে।
- ১৯২০ যুক্তরাষ্ট্রের নারীরা ভোটাধিকার লাভ করে।

অন্যদিকে:
- মুসলিম দেশগুলোর মধ্যে ১৯১৮ সালে কিরগিজস্তানের নারীরা প্রথম ভোটাধিকার লাভ করে।
- ১৯৩০ সালে তুর্কি নারীরা এবং ১৯৪৯ সালে আরববিশ্বে প্রথম সিরিয়ার নারীরা ভোটাধিকার লাভ করে।
- পাকিস্তান, ভারত ও বাংলাদেশের নারীরা ভোটাধিকার লাভ করে যথাক্রমে ১৯৪৭, ১৯৫০ এবং ১৯৭২ সালে।

তথ্যসূত্র - Ministry for Women New Zealand ওয়েবসাইট।

৯,১৭১.
ফরাসি বিপ্লবের সময় মৃত্যুদন্ড কার্যকর করার কোন পদ্ধতি জনপ্রিয় হয়ে ওঠে?
  1. শিরশ্ছেদ
  2. ফাঁসি
  3. ফায়ারিং স্কোয়াড
  4. বৈদ্যুতিক চেয়ার
সঠিক উত্তর:
শিরশ্ছেদ
উত্তর
সঠিক উত্তর:
শিরশ্ছেদ
ব্যাখ্যা
⇒ ফরাসি বিপ্লবের সময় শিরশ্ছেদের মাধ্যমে মৃত্যুদন্ড কার্যকর করার পদ্ধতি জনপ্রিয় হয়ে ওঠে।

ফরাসি বিপ্লব:
- ফরাসি বিপ্লবের স্লোগান ছিল 'স্বাধীনতা, সাম্য ও ভ্রাতৃত্ব'।
- সংঘটিত হয়: ১৭৮৯ সালের ১৪ জুলাই।
- এর কারণে বাস্তিল দুর্গের পতন ঘটে।
- এই বিপ্লবের অগ্রনায়ক ছিলেন নেপোলিয়ন বোনাপার্ট।
- ভলতেয়ার চেয়েছিলেন এমন একটি সমাজব্যবস্থা যেখানে প্রত্যেক মানুষ তার সাধ্যমতো ভালো কাজ করবে।
- পূর্বতন সমাজে তিনটি গোষ্ঠী ছিল।
- এগুলো হলো যাজক শ্রেণি, অভিজাত শ্রেণি এবং জনসাধারণ। অভিজাত প্রভাবিত পূর্বতন সমাজের প্রতি শহরের জনতা ও বিপ্লবী বুর্জোয়া শ্রেণি অসন্তুষ্ট ছিল।

তথ্যসূত্র - Britannica.com
৯,১৭২.
এজেন্ডা-২১ কোন সম্মেলনে গ্রহণ করা হয়?
  1. কোপেন হেগেন সম্মেলন-২০০৯
  2. ব্রাজিলের রিও ডি সম্মেলন- ১৯৯২
  3. ব্রাজিলের রিও ডি সম্মেলন - ২০০২
  4. স্টকহোম সম্মেলন-১৯৭২
সঠিক উত্তর:
ব্রাজিলের রিও ডি সম্মেলন- ১৯৯২
উত্তর
সঠিক উত্তর:
ব্রাজিলের রিও ডি সম্মেলন- ১৯৯২
ব্যাখ্যা
প্রথম ধরিত্রী সম্মেলন :
- ১৯৯২ সালের ৩-১৪ জুন ব্রাজিলের রিও ডি জেনেইরোতে অনুষ্ঠিত জাতিসংঘের পরিবেশ সুরক্ষা এবং আর্থ-সামাজিক উন্নয়নের জরুরি সমস্যাগুলি সমাধানের জন্য আয়োজিত প্রথম আন্তর্জাতিক আর্থ শীর্ষ সম্মেলনে সম্মেলন ।
- সম্মেলনে, ১১৭ জন রাষ্ট্রপ্রধান সহ ১৭৮টি দেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
- সমবেত নেতারা জলবায়ু পরিবর্তন সংক্রান্ত কনভেনশন এবং জৈবিক বৈচিত্র্য সংক্রান্ত কনভেনশনে স্বাক্ষর করেন, 
- অংশগ্রহণকারী দেশগুলি স্থায়িত্বকে উৎসাহিত করে এমন তিনটি প্রধান চুক্তি গ্রহণ করে। 
-  এ শীর্ষ সম্মেলনে, বিশ্ব উষ্ণায়ন এবং জীববৈচিত্র্যের উপর জোর দেয়
-  একবিংশ শতাব্দীতে টেকসই উন্নয়ন অর্জনের জন্য ৩০০ পৃষ্ঠার পরিকল্পনা, এজেন্ডা ২১ গ্রহণ করেন।

তথ্যসূত্র:  UN, Britannica. Web site.
৯,১৭৩.
'তাকসিম স্কয়ার' কোথায় অবস্থিত?
  1. ইস্তাম্বুল
  2. কায়রো
  3. মস্কো
  4. ত্রিপোলি
সঠিক উত্তর:
ইস্তাম্বুল
উত্তর
সঠিক উত্তর:
ইস্তাম্বুল
ব্যাখ্যা
তাকসিম স্কয়ার:
- তুরস্কের ইস্তাম্বুল শহরে অবস্থিত একটি স্থানের নাম তাকসিম স্কয়ার।
- তাকসিম স্কয়ার এলাকায় প্রধানত ইস্তাম্বুলের অমুসলিমদের বসবাস।
- এটিকে সেক্যুলার তুরস্কের অন্যতম প্রতীক হিসেবে বিবেচনা করা হয়।

অন্যদিকে -
গ্রিন স্কয়ার:
- গ্রিন স্কয়ার লিবিয়ার ত্রিপোলিতে অবস্থিত। 
- সরকার বিরোধী বিক্ষোভের স্থান, গাদ্দাফি সমর্থকদের বিক্ষোভ এবং নেতার নিজের জ্বালাময়ী বক্তৃতার জন্য গ্রিন স্কয়ার বিখ্যাত।
- গ্রিন স্কয়ার দীর্ঘদিন ধরে লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফির ক্ষমতার প্রতীক ছিল।
- কিন্তু বিদ্রোহের সময় এটি পরিবর্তিত হয়েছে, বিদ্রোহীরা স্কোয়ারে ঝড় তুলে এবং এটির নামকরণ করে 'শহীদ স্কয়ার'।

তাহরির স্কয়ার:
- মিশরের কায়রোতে অবস্থিত।
- এটিই কায়রোর গুরুত্বপূর্ণ জনসমাগমস্থল।

রেড স্কয়ার:
- রাশিয়ার রাজধানী মস্কোর প্রাণকেন্দ্রে এই রেড স্কয়ার অবস্থিত। 
- ঐতিহাসিক নিদর্শন এবং দৃষ্টিনন্দন স্থাপত্য নিদর্শনে সমৃদ্ধ এক পর্যটনকেন্দ্র মস্কোর রেড স্কয়ার।
- রাশিয়ার প্রশাসনিক ক্ষমতার কেন্দ্রবিন্দু ক্রেমলিন সংলগ্ন এই রেড স্কয়ার।
- রেড স্কয়ারের পশ্চিম পাশে ক্রেমলিনেই বর্তমান রাশিয়ার প্রেসিডেন্টের বাসভবন।
- রেড স্কয়ারে শায়িত আছেন রুশ বিপ্লবের মহানায়ক ভ্লাদিমির ইলিচ লেনিন।

উৎস: Britannica.
৯,১৭৪.
তক্ষশীলা কোন দেশে অবস্থিত?
  1. নেপাল
  2. পাকিস্তান
  3. ভারত
  4. আফগানিস্তান
সঠিক উত্তর:
পাকিস্তান
উত্তর
সঠিক উত্তর:
পাকিস্তান
ব্যাখ্যা
তক্ষশীলা:
- তক্ষশীলা পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাওয়ালপিন্ডি জেলায় অবস্থিত শহর এবং একটি গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক স্থান।
- প্রাচীন তক্ষশীলা নগরী ছিল হিন্দু ও বৌদ্ধ ধর্মের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র এবং বর্তমান সময়েও উক্ত ধর্মদুটির ঐতিহ্যে এ স্থানটির একটি ঐতিহাসিক ও ধর্মীয় গুরুত্ব রয়েছে।
- ১৯৮০ সালে বেশকিছু এলাকাসহ তক্ষশীলাকে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করা হয়।
- গার্ডিয়ান পত্রিকা ২০০৬ সালে এটিকে পাকিস্তানের শীর্ষ পর্যটন স্থান হিসেবে নির্বাচিত করে।
- কথিত আছে, কৌটিল্য তাঁর অর্থশাস্ত্র এই নগরেই রচনা করেছিলেন।

সূত্র - Britannica.com
৯,১৭৫.
আদিম মানুষের সবচেয়ে বড়ো আবিষ্কার কোনটি?
  1. ক) পাথরের অস্ত্র
  2. খ) আগুন
  3. গ) কৃষিকাজ
  4. ঘ) পশু শিকার
সঠিক উত্তর:
খ) আগুন
উত্তর
সঠিক উত্তর:
খ) আগুন
ব্যাখ্যা
আদিম মানুষের সবচেয়ে বড়ো আবিষ্কার হচ্ছে - আগুন

- আগুনের আবিষ্কার হয় প্রাচীন প্রস্তর যুগে।
- আনুমানিক খ্রিস্টপূর্ব ১ লক্ষ থেকে খ্রিস্টপূর্ব ১০ হাজার অব্দ পর্যন্ত সময়কে প্রাচীন প্রস্তর যুগ ধরা হয়।
- নব্য প্রস্তর যুগের গুরুত্বপূর্ণ আবিষ্কার হলো চাকা এবং কৃষিকাজ।

(তথ্যসূত্রঃ উচ্চ মাধ্যমিক সমাজবিজ্ঞান : দ্বিতীয়পত্র : উন্মুক্ত বিশ্ববিদ্যালয়)
৯,১৭৬.
যুক্তরাষ্ট্র কবে আফগানিস্তান থেকে সকল সেনা প্রত্যাহার করে নেয়?
  1. ৩০ আগস্ট, ২০২০ সালে
  2. ৩০ সেপ্টেম্বর, ২০২০ সালে
  3. ৩০ আগস্ট, ২০২১
  4. ৩০ সেপ্টেম্বর ২০২১
সঠিক উত্তর:
৩০ আগস্ট, ২০২১
উত্তর
সঠিক উত্তর:
৩০ আগস্ট, ২০২১
ব্যাখ্যা

- যুক্তরাষ্ট্র ৩০ আগস্ট, ২০২১ তারিখে আফগানিস্তান থেকে সকল সেনা প্রত্যাহার করে নেয়।
- ৭ সেপ্টেম্বর, ২০২১ তারিখে আফগানিস্তানে অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা করে তালেবান।
- ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হিসেবে মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দকে নির্ধারিত করা হয়েছিল।

উৎস: আল-জাজিরা রিপোর্ট।

৯,১৭৭.
রোমান সভ্যতার স্থাপত্য নিদর্শন ‘কলোসিয়াম’ হলো -
  1. স্নানাগার
  2. নাট্যশালা
  3. বাগান
  4. মন্দির
সঠিক উত্তর:
নাট্যশালা
উত্তর
সঠিক উত্তর:
নাট্যশালা
ব্যাখ্যা
কলোসিয়াম:
- পৃথিবীর প্রাচীন সমৃদ্ধশালী সভ্যতাগুলোর মধ্যে রোমান সাম্রাজ্য অন্যতম।
- কলোসিয়াম হচ্ছে রোমানদের তৈরি এক বিশাল অ্যাম্ফিথিয়েটার বা নাট্যশালা।
- কালোসিয়ামের নির্মাণ কাজ শুরু হয় ৭২ খ্রিস্টাব্দে রোমান সম্রাট ভেসপেসিয়ান (Vespasian) এর শাসনামলে এবং তার পুত্র টিটাস (Titus) ৮০ খ্রিস্টাব্দে এটি সম্পূর্ণ করেন।
- পরে, সম্রাট ডমিশিয়ান (Domitian) কিছু সংস্কার কাজ করেন।
- এটি প্রায় ৫০,০০০ দর্শক ধারণক্ষম ছিল।
- ইউনেস্কো ১৯৯০ সালে কলোসিয়ামকে বিশ্ব ঐতিহ্যবাহী অঞ্চল হিসেবে স্বীকৃতি দেয়।

⇒ রোমান সভ্যতা:
- গ্রিক সভ্যতার অবসানের আগেই ইতালিতে টাইবার নদীর তীরে একটি বিশাল সম্রাজ্য ও সভ্যতা গড়ে ওঠে।
- রােমকে কেন্দ্র করে গড়ে ওঠা এই সভ্যতা রােমান সভ্যতা নামে পরিচিত।

উৎস: i) Britannica.
ii) বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি।
৯,১৭৮.
'রিও কার্নিভাল' কোন দেশে অনুষ্ঠিত হয়?
  1. মেক্সিকো
  2. ব্রাজিল
  3. স্পেন
  4. পর্তুগাল
সঠিক উত্তর:
ব্রাজিল
উত্তর
সঠিক উত্তর:
ব্রাজিল
ব্যাখ্যা
রিও কার্নিভাল (The Greatest Show on Earth):
- বিশ্বের সবচেয়ে বর্ণিল কার্নিভাল 'রিও কার্নিভাল' অনুষ্ঠিত হয় ব্রাজিলে।

উল্লেখ্য,
- ব্রাজিলের রিও উৎসব, যা বিশ্বব্যাপী “রিও কার্নিভাল” নামে পরিচিত, বিশ্বের সবচেয়ে বড় এবং রঙিন উৎসবগুলোর একটি।
- এই উৎসব শুধু ব্রাজিলের নয়, পুরো বিশ্বের সাংস্কৃতিক ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ প্রতীক।
- এটি ল্যাটিন আমেরিকার বৃহত্তম একটি সাংস্কৃতিক অনুষ্ঠান।
- রিও ডি জেনেইরো শহরে অনুষ্ঠিত এই কার্নিভাল প্রতি বছর লক্ষ লক্ষ মানুষকে আকর্ষণ করে।

⇒ এই শহরে প্রথম কার্নিভালের প্রচলন শুরু হয় ১৭২৩ সালে। 
- ব্রাজিলে পর্তুগিজদের মাধ্যমেই এর সূচনা হয়।

⇒ রিও কার্নিভাল বিশ্বের অন্যতম রঙিন উৎসব হওয়ায় এর প্রধান আকর্ষণ স্যাম্বা প্যারেড। এই প্যারেডের উৎপত্তি ১৯৩০ সালের দিকে। এটির সূচনা হয় সাম্বাড্রোমোতে। যার উদ্দেশ্য ছিল ব্রাজিলিয়ান সংস্কৃতিকে সমৃদ্ধি করে তোলা।

উৎস: i) Rio Carnival ওয়েবসাইট।
ii) Britannica.
৯,১৭৯.
ইউরোপ থেকে ভারতে আসার জলপথ আবিষ্কার করেন কে?
  1. ক) ব্রাসি হেলহেড
  2. খ) ক্রিস্টোফার কলম্বাস
  3. গ) ভাস্কো দা গামা
  4. ঘ) আল বুকার্ক
সঠিক উত্তর:
গ) ভাস্কো দা গামা
উত্তর
সঠিক উত্তর:
গ) ভাস্কো দা গামা
ব্যাখ্যা
- পর্তুগালের রাজা প্রথম ম্যানুয়েলের পৃষ্ঠপোষকতায় পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা ১৪৯৭ সালে ভারতের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। ১৪৯৮ সালের মে মাসে উত্তমাশা অন্তরীপ হয়ে তিনি ভারতের কালিকট বন্দরে পৌছান।
- এরপর থেকে ভারতীয় উপমহাদেশে ইউরোপীয়দের আগমন শুরু হয়।
(তথ্যসূত্রঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী)
৯,১৮০.
আফ্রিকার সর্বোচ্চ শৃঙ্গ ‘কিলিমানজারো’ কোন দেশে অবস্থিত?
  1. জিবুতি
  2. তানজানিয়া
  3. আলজেরিয়া
  4. লাইবেরিয়া
সঠিক উত্তর:
তানজানিয়া
উত্তর
সঠিক উত্তর:
তানজানিয়া
ব্যাখ্যা
কিলিমানজারো:
- আফ্রিকার সর্বোচ্চ শৃঙ্গ ‘কিলিমানজারো’ তানজানিয়ায় অবস্থিত।
- এটি উত্তর-পূর্ব তানজানিয়াতে কেনিয়ার সাথে সীমান্তে অবস্থিত। 
- এটি একটি মৃত আগ্নেয়গিরি। 
- এর দুইটি শৃঙ্গ ১১ কিমি দূরত্বে অবস্থিত এবং একটি খাড়া ঢালের মাধ্যমে যুক্ত। 
- কিলিমানজারো তিনটি শৃঙ্গ দ্বারা গঠিত: কিবো, মাওয়েঞ্জি এবং শিরা।
- উচ্চতর শৃঙ্গটির নাম কিবো।
- কিবোর জ্বালামুখ সর্বদাই বরফে আবৃত থাকে। 
- কিলিমানজারোর খাড়া ঢালে বেশ কয়েকটি ভিন্ন প্রকৃতির উদ্ভিজ্জ অঞ্চল আছে।

উৎস: National Geographic Society.
৯,১৮১.
রাষ্ট্র সম্পর্কে 'ঐশ্বরিক চুক্তি' মতবাদের প্রবক্তা কে?
  1. ডেভিড হিউম
  2. জ্যাক রুশো
  3. সেন্ট অগাস্টিন
  4. থমাস হবস
সঠিক উত্তর:
সেন্ট অগাস্টিন
উত্তর
সঠিক উত্তর:
সেন্ট অগাস্টিন
ব্যাখ্যা
রাষ্ট্রের উৎপত্তি:
- রাষ্ট্র একটি সামাজিক ও রাজনৈতিক সংগঠন।
- সমাজ জীবনের এক পর্যায়ে মানুষ শান্তি- শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং ব্যক্তিগত নিরাপত্তার জন্য রাষ্ট্র গঠন করে।
- রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত বিভিন্ন মতবাদ চালু আছে, তার মধ্যে ঐশ্বরিক মতবাদ, বল প্রয়োগ মতবাদ, পিতৃতান্ত্রিক মতবাদ, সামাজিক চুক্তি মতবাদ, ঐতিহাসিক মতবাদ প্রভৃতি প্রধান।

⇒ রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত কয়েকটি মতবাদ ও প্রবক্তা:
১. ঐশ্বরিক মতবাদ:
- প্রবক্তা: সেন্ট অগাস্টিন
- রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত মতবাদগুলোর মধ্যে সবচেয়ে প্রাচীন বা পুরনো মতবাদ হলো ঐশ্বরিক মতবাদ।
- এ মতবাদের মূল কথা হলো- বিধাতাই রাষ্ট্রের সৃষ্টিকর্তা।
- রাজা বা শাসক, সৃষ্টি কর্তার প্রতিনিধি হিসেবে রাষ্ট্র পরিচালনা করেন।
- শাসক রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে জনগণের কাছে দায়বদ্ধ নয়।
- শাসকের মনোনয়ন কিংবা বিনাশ জনগণের ইচ্ছা-অনিচ্ছার ওপর নির্ভরশীল নয়।
- তবে শাসক ঈশ্বরের কাছে দায়বদ্ধ।

২. বল প্রয়োগ মতবাদ;
- তাত্ত্বিক: ডেভিড হিউম, জেংকস, জেলীনক।
- বল প্রয়োগ মতবাদের মূল কথা হলো, শক্তি প্রয়োগের মাধ্যমেই রাষ্ট্রের সৃষ্টি হয়েছে।
- অধিক শক্তিশালী গোত্র যুদ্ধের মাধ্যমে অপেক্ষাকৃত দুর্বল গোত্রকে পরাজিত করে।
- পরবর্তীতে পরাজিত গোত্রের ওপর আইন কানুন চাপিয়ে আনুগত্য আদায়ের মাধ্যমে রাষ্ট্র গঠন করা হয়।
- এই মতবাদ অনুযায়ী শক্তিই হলো রাষ্ট্রের মূল ভিত্তি।

৩. সামাজিক চুক্তি মতবাদ;
- তাত্ত্বিক: থমাস হবস, জন লক, জ্যাঁ জ্যাক রুশো।
- সামাজিক চুক্তি মতবাদ একটি কাল্পনিক মতবাদ।
- এ মতবাদের মূলকথা হলো- প্রকৃতির রাজ্যে মানুষ পরম শান্তিতে বসবাস করত।
- তারা প্রাকৃতিক আইন মেনে চলত।
- কিন্তু কালক্রমে সমাজে সম্মত্তির ধারণা বিস্তার লাভ করায় প্রাকৃতিক আইন নিয়ে মতভেদের কারণে সমাজ জীবনে বিশৃঙ্খলা ও যুদ্ধাবস্থা দেখা দেয়।
- এ অবস্থা থেকে পরিত্রাণের জন্য মানুষ সামাজিক চুক্তির মাধ্যমে রাষ্ট্র ও শাসক কর্তৃপক্ষ সৃষ্টি করে।

৪. ঐতিহাসিক বা বিবর্তনমূলক মতবাদ;
- আধুনিক, যক্তিযুক্ত ও গ্রহণযোগ্য।
- রাষ্ট্রের উৎপত্তি কোন আকস্মিক ঘটনা নয়।
- ঐতিহাসিক বিবর্তনের পথে নানা উপাদানের প্রভাবে রাষ্ট্রের উৎপত্তি ঘটেছে।
- বিবর্তনবাদকে রাষ্ট্রবিজ্ঞানীগণ রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত মতবাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ, যুক্তিযুক্ত ও সর্বজন গ্রাহ্য বলে বর্ণনা করেছেন।
- সুতরাং রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত মতবাদগুলোর মধ্যে ঐতিহাসিক বা বিবর্তনমূলক মতবাদই বৈজ্ঞানিক ও যৌক্তিক মতবাদ।

উৎস: পৌরনীতি, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৯,১৮২.
কোন দেশকে ভূমিকম্পের দেশ বলা হয়?
  1. বাংলাদেশ
  2. জাপান
  3. ভুটান
  4. থাইল্যান্ড
সঠিক উত্তর:
জাপান
উত্তর
সঠিক উত্তর:
জাপান
ব্যাখ্যা

জাপান:
- জাপান হল পূর্ব এশিয়ার দূরপ্রাচ্যের একটি দ্বীপ রাষ্ট্র।
- জাপানের বৃহত্তম চারটি দ্বীপ হল হোনশু, হোক্কাইদো, ক্যুৎ ও শিকোকু।
- এর রাজধানী- টোকিও।
- এর ভাষা- জাপানিজ।
- জাপানের মুদ্রার নাম ইয়েন।
- ভূমিকম্পের দেশ- জাপান।
- জাপানকে প্রায়শই "উদীয়মান সূর্যের দেশ" বলে অভিহিত করা হয়।


• বিভিন্ন দেশের ভৌগোলিক উপনাম:
- ক্যাঙ্গারুর দেশ- অস্ট্রেলিয়া।
- প্রাচীরের দেশ- চীন।
- পিরামিড ও নীলনদের দেশ- মিশর।
- নিষিদ্ধ দেশ- তিব্বত। 
- ম্যাপল পাতা ও লিলি ফুলের দেশ- কানাডা।
- সোনালি আঁশের দেশ- বাংলাদেশ।
- সোনালি তোরণের দেশ- সানফ্রান্সিসকো।
- সোনালি প্যাগোডার দেশ- মায়ানমার।
- পঞ্চনদের দেশ- পাঞ্জাব।
- বজ্রপাতের দেশ- ভুটান।
- ভাটির দেশ- বাংলাদেশ।
- মরুভূমির দেশ- আফ্রিকা।
- মুক্তার দেশ- কিউবা।
- শ্বেতহস্তীর দেশ- থাইল্যান্ড।

উৎস: ব্রিটানিকা ও হিস্টোরি ডটকম।

৯,১৮৩.
‘আরব পিস ইনিশিয়েটিভ’ কোন বিষয়ের সাথে সংশ্লিষ্ট?
  1. ক) কুর্দি সংকট
  2. খ) ইয়েমেন সংকট
  3. গ) ফিলিস্তিন সমস্যা
  4. ঘ) আফগান সংকট
সঠিক উত্তর:
গ) ফিলিস্তিন সমস্যা
উত্তর
সঠিক উত্তর:
গ) ফিলিস্তিন সমস্যা
ব্যাখ্যা
‘আরব পিস ইনিশিয়েটিভ’ হলো সৌদি আরবের উদ্যোগে ফিলিস্তিন সমস্যা সমাধানে আরবদেশগুলো গৃহিত একটি প্রস্তাবনা।
২০০২ সালে আরব লীগের ১৪তম সাধারণ সেশনে এই প্রস্তাবনা গৃহিত হয়।
এতে ইসরাইল কর্তৃক ১৯৬৭ সালের পূর্বের সীমানা ও পূর্ব জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে মেনে নেওয়ার বিনিময়ে আরব দেশগুলোর সাথে ইসরাইলের সম্পর্ক স্বাভাবিক করার কথা বলা হয়।
(সূত্র: দ্য গার্ডিয়ান)
৯,১৮৪.
বেলফোর ঘোষণা করা হয় কত সালে? 
  1. ১৯১৭ সালে
  2. ১৯৪৮ সালে
  3. ১৯২০ সালে
  4. ১৯৪৭ সালে
সঠিক উত্তর:
১৯১৭ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯১৭ সালে
ব্যাখ্যা

- বেলফোর ঘোষণা করা হয় ১৯১৭ সালে।
• প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন ব্রিটেনের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী আর্থার বেলফোর একটি ঘোষণা দেন, যা 'বেলফোর ঘোষণা' নামে পরিচিত। 

ইসরায়েল:
- ইসরায়েল মধ্যপ্রাচ্যের দক্ষিণ-পশ্চিম এশিয়ায় ভূমধ্যসাগরের পূর্ব উপকূলে অবস্থিত।
- এটি বিশ্বের একমাত্র ইহুদি সংখ্যাগরিষ্ঠ দেশ
- রাজধানী: জেরুজালেম (জেরুজালেমকে ইসরায়েল তার রাজধানী হিসেবে দাবি করলেও আন্তর্জাতিকভাবে এটি বিতর্কিত এবং অধিকাংশ দেশের দূতাবাস তেল আবিব-এ অবস্থিত)।
- আইনসভা (Knesset): ইসরায়েলের পার্লামেন্ট 'নেসেট' নামে পরিচিত, যা ১২০ জন সদস্য নিয়ে গঠিত।
- সীমানা: উত্তরে লেবানন, উত্তর-পূর্বে সিরিয়া, পূর্বে জর্ডান, দক্ষিণ-পশ্চিমে মিশর এবং পশ্চিমে ভূমধ্যসাগর।
- মুদ্রা: নিউ ইসরায়েলি শেকেল।
- ভাষা: হিব্রু (Hebrew) দাপ্তরিক ভাষা।

• বেলফোর ঘোষণা (১৯১৭):
- প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন ব্রিটেনের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী আর্থার বেলফোর একটি ঘোষণা দেন, যা 'বেলফোর ঘোষণা' নামে পরিচিত।
- ব্রিটিশ সরকার ফিলিস্তিন ভূখণ্ডে ইহুদিদের জন্য একটি 'জাতীয় আবাসভূমি' প্রতিষ্ঠার প্রতি সমর্থন জানায়।

• জাতিসংঘের বিভক্তি পরিকল্পনা (১৯৪৭): ব্রিটিশরা ফিলিস্তিন সমস্যা সমাধানের দায়িত্ব নবগঠিত জাতিসংঘের ওপর ছেড়ে দেয়।
- ১৯৪৭ সালের ২৯ নভেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে 'রেজোলিউশন ১৮১' পাস হয়,
- যাতে ফিলিস্তিনকে দুটি ভাগে বিভক্ত করে একটি ইহুদি রাষ্ট্র ও একটি আরব রাষ্ট্র এবং জেরুজালেমকে আন্তর্জাতিক নিয়ন্ত্রণের প্রস্তাব দেওয়া হয়। ইহুদিরা এটি মেনে নিলেও আরবরা প্রত্যাখ্যান করে।

• ১৯৪৮ সালের ১৪ মে তেল আবিবে ডেভিড বেন-গুরিয়ন আনুষ্ঠানিকভাবে ইসরায়েল রাষ্ট্রের স্বাধীনতা ঘোষণা করেন।
- যুক্তরাষ্ট্র এবং তৎকালীন সোভিয়েত ইউনিয়ন দ্রুত এই নতুন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়।

উৎস: Israel Government Portal এবং Britannica.

৯,১৮৫.
কত সালে প্রাচীন মিসরের ফারাও রাজা তুতেনখামেনের সমাধি আবিষ্কৃত হয়?
  1. ১৮১২ সালে
  2. ১৮২২ সালে
  3. ১৯১২ সালে
  4. ১৯২২ সালে
সঠিক উত্তর:
১৯২২ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯২২ সালে
ব্যাখ্যা
প্রাচীন মিসরের বিখ্যাত রাজা তুতেনখামেনের সমাধি আবিষ্কার:
- প্রাচীন মিসরের সবচেয়ে বিখ্যাত রাজা তুতেনখামেন।
- মিসরের হাজার বছরের মমি, পিরামিড ও রাজাদের বিচিত্র ইতিহাসের কেন্দ্রবিন্দুতে আছেন তিনি।
- এই তরুণ রাজা মাত্র ৯ বছর বয়সে ‘ফারাও’ হন এবং ১০ বছর রাজত্ব করার পর মাত্র ১৯ বছর বয়সে মারা যান।
- ইতিহাসবেত্তাদের মতে, তুতেনখামেনের জন্ম ১৩৪১ খ্রিষ্টপূর্ব।
- রাজা তুতেনখামেন ছিলেন প্রভাবশালী ফারাও তৃতীয় আমেনহোটেপের নাতি এবং আখেনাতেনের পুত্র।
- তুতেনখামেন মারা যাওয়ার পর মিসরের ধর্মীয় ঐতিহ্য অনুসারে তাঁকে মমি করা হয়।
- প্রথম বিশ্বযুদ্ধের পর কার্টার তুতেনখামেনের সমাধির খোঁজে পুনরায় নিবিড় অনুসন্ধান শুরু করেন।
- এই খননকার্যের অর্থায়ন করেন ব্রিটিশ ধনকুবের লর্ড কার্নারভন।
- দীর্ঘ অনুসন্ধান শেষে ১৯২২ সালের ৪ নভেম্বর তিনি ‘ভ্যালি অব কিংস’ নামক স্থানে রাজা ষষ্ঠ রামসেসের সমাধির প্রবেশদ্বারের কাছে পাথরের টুকরার তলায় চাপা পড়ে থাকা ফারাও রাজা তুতেনখামেনের সমাধি আবিষ্কৃত হয়।

উৎস: i) Britannica.
         ii) ৪ নভেম্বর ২০২২, প্রথম আলো।
৯,১৮৬.
মুজিব-ইন্দিরা চুক্তি কোন সালে স্বাক্ষরিত হয়?
  1. ১৯৭১
  2. ১৯৭২
  3. ১৯৭৩
  4. ১৯৭৪
সঠিক উত্তর:
১৯৭৪
উত্তর
সঠিক উত্তর:
১৯৭৪
ব্যাখ্যা
মুজিব-ইন্দিরা চুক্তি:

- ১৯৭৪ সালের ১৬ মে বাংলাদেশ ও ভারতের মধ্যে স্থল সীমান্ত চুক্তি স্বাক্ষরিত হয়।
- এটি ঐতিহাসিক মুজিব-ইন্দিরা চুক্তি নামে পরিচিত।
- ৬ মে ২০১৫ সালে ভারতীয় রাজ্যসভায় বিলটি পাশ হয় এবং ৭ মে ২০১৫ সালে ভারতীয় সংসদের লোকসভায় বিলটি পাস হয়।
- চুক্তিটি কার্যকর হয় ১ আগস্ট ২০১৫ সালে।
- এই চুক্তি অনুযায়ী ভারতের ভেতরে থাকা দক্ষিণ বেরুবাড়ি ভারতের দখলে চলে যায় এবং দহগ্রাম ও আঙ্গরপোতা বাংলাদেশের অধিকারে আসে

তথ্যসূত্র - দৈনিক কালের কন্ঠ, ০৬ মে, ২০১৫ ও দৈনিক ইত্তেফাক, ৩১ জুলাই ২০২১।
৯,১৮৭.
শ্রীহট্ট কোন অঞ্চলের পূর্বনাম ছিল?
  1. ক) সিলেট
  2. খ) সোনারগাঁও
  3. গ) ময়নামতি
  4. ঘ) চট্টগ্রাম
সঠিক উত্তর:
ক) সিলেট
উত্তর
সঠিক উত্তর:
ক) সিলেট
ব্যাখ্যা
বিভিন্ন স্থানের পূর্বনাম- 
- সোনারগাঁও - সুবর্ণগ্রাম।
- ময়নামতি - রোহিতগিরি।
- চট্রগ্রাম - ইসলামাবাদ/ পোর্টোগ্রান্ডে/শাতিলগঞ্জ।
- সিলেট – জালালাবাদ/শ্রীহট্ট।

উৎস: বাংলাপিডিয়া।
৯,১৮৮.
কোন প্রতিষ্ঠান স্বাধীনতা পুরস্কার-২০২০ লাভ করে?
  1. ক) বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট
  2. খ) বাংলাদেশ বিমান বাহিনী
  3. গ) বাংলাদেশ শিল্পকলা একাডেমি
  4. ঘ) ভারতেশ্বরী হোমস
সঠিক উত্তর:
ঘ) ভারতেশ্বরী হোমস
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ভারতেশ্বরী হোমস
ব্যাখ্যা
স্বাধীনতা পুরস্কার-২০২০ লাভ করেন ৮ জন ব্যক্তি ও একটি প্রতিষ্ঠান। শিক্ষা ক্ষেত্রে অবদানের জন্য ভারতেশ্বরী হোমস প্রতিষ্ঠানটিকে এই পুরস্কার প্রদান করা হয়। অপরদিকে গবেষণায় বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট একুশে পদক-২০২০ লাভ করে।
উৎসঃ লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার।
৯,১৮৯.
নামিবিয়ার প্রথম নারী প্রেসিডেন্ট কে?
  1. সামিয়া সুলুহু হাসান
  2. নেতুম্বো নন্দি নাদাইতওয়া
  3. এলেন জনসন সারলিফ
  4. জয়স বান্দা
সঠিক উত্তর:
নেতুম্বো নন্দি নাদাইতওয়া
উত্তর
সঠিক উত্তর:
নেতুম্বো নন্দি নাদাইতওয়া
ব্যাখ্যা
নামিবিয়ার প্রথম নারী প্রেসিডেন্ট:
- আফ্রিকার দক্ষিণাঞ্চলীয় মরুভূমির দেশ নামিবিয়ার প্রথম নারী প্রেসিডেন্ট নেতুম্বো নন্দি নাদাইতওয়া।
- দেশটির ক্ষমতাসীন দল সোয়াপো’র এই নেত্রী ২০২৪ সালের ডিসেম্বরে প্রেসিডেন্ট হিসেবে জয়লাভ করেন। 
- নামের আদ্যক্ষর এনএনএন দ্বারা পরিচিত নেতুম্বো নন্দি নাদাইতওয়া প্রেসিডেন্ট হওয়ার আগে নামিবিয়ার ভাইস-প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন।
- তিনি দক্ষিণ-পশ্চিম আফ্রিকা পিপলস অর্গানাইজেশন (সোয়াপো)-এর একজন অদম্য নেত্রী।
- ১৯৯০ সালে দলটি বর্ণবাদী দক্ষিণ আফ্রিকার কাছ থেকে নামিবিয়ার স্বাধীনতা অর্জনে নেতৃত্ব দেয়।
- ২০২৪ সালের নভেম্বরের শেষের দিকে বিশৃঙ্খলার মধ্য দিয়ে নামিবিয়ায় সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়।
- ডিসেম্বরের শুরুতে ফল প্রকাশ করা হয়।
- এতে নেতুম্বো নন্দি নাদাইতওয়া ৫৮ শতাংশ ভোট পেয়ে জয়লাভ করেন।

উৎস: বাসস (২১ মার্চ, ২০২৫)
৯,১৯০.
কোন সভ্যতায় বাটখারা ব্যবহার শুরু করে?
  1. সিন্ধু সভ্যতা
  2. হিব্রু সভ্যতা
  3. ক্যালডীয় সভ্যতা
  4. চৈনিক সভ্যতা
সঠিক উত্তর:
সিন্ধু সভ্যতা
উত্তর
সঠিক উত্তর:
সিন্ধু সভ্যতা
ব্যাখ্যা
সিন্ধু সভ্যতা:
- সিন্ধু নদের অববাহিকা অঞ্চলে গড়ে উঠেছিল বলে এই সভ্যতার নাম সিন্ধু সভ্যতা।

⇒ সিন্ধু সভ্যতায় পরিমাপ পদ্ধতি:
- সিন্ধু সভ্যতার অধিবাসিরা দ্রব্যের ওজন ও পরিমাপ পদ্ধতির উদ্ভাবক ছিল।
- তাদের এই পরিমাপ পদ্ধতির আবিষ্কার সভ্যতার জন্য গুরুত্বপূর্ণ অবদান বলে বিবেচিত।
- তারা বিভিন্ন দ্রব্য ওজনের জন্য নানা মাপের ভিন্ন ভিন্ন আকৃতির বাটখারা ব্যবহার করত।
- দাগ কাটা স্কেল দিয়ে দৈর্ঘ্য মাপার পদ্ধতিও তাদের জানা ছিল।

উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৯,১৯১.
মালদ্বীপের পার্লামেন্টের নাম কী?
  1. পিপলস মজলিশ
  2. ন্যাশনাল পার্লামেন্ট
  3. মজলিশ
  4. ন্যাশনাল অ্যাসেম্বলি
সঠিক উত্তর:
পিপলস মজলিশ
উত্তর
সঠিক উত্তর:
পিপলস মজলিশ
ব্যাখ্যা
পিপলস মজলিস:
- মালদ্বীপের পার্লামেন্টের নাম পিপলস মজলিস।

অন্যদিকে,
- পার্লামেন্ট: যুক্তরাজ্যের আইনসভা।
- মজলিশ: ইরানের আইনসভা।
- মজলিস-ই-শূরা: পাকিস্তানের আইনসভা।
- ফেডারেল অ্যাসেম্বলি (স্টেট ডুমা): রাশিয়ার আইনসভা।
- পার্লামেন্ট: শ্রীলংকা ও জার্মানির আইনসভা।

উৎস: i) WorldAtlas.
         ii) Central Intelligence Agency (.gov).
৯,১৯২.
অ্যাজটেক সভ্যতা কে ধ্বংস করে?
  1. গ্রিকরা
  2. রোমানরা
  3. ফরাসিরা
  4. স্প্যানিশরা
সঠিক উত্তর:
স্প্যানিশরা
উত্তর
সঠিক উত্তর:
স্প্যানিশরা
ব্যাখ্যা
অ্যাজটেক সভ্যতা:
- উত্তর মেসোআমেরিকার একটি প্রাচীন সভ্যতা।
- বর্তমান মেক্সিকো অঞ্চলে এই সভ্যতা গড়ে উঠেছিল।
- যার বিস্তৃতি ছিল উত্তর আমেরিকার বেশির ভাগ অংশজুড়ে।
- কৃষিকাজের মাধ্যমে আজটেক সভ্যতার প্রসার ঘটে।
- খ্রিস্টীয় ১২ শতকে এ সভ্যতার উৎপত্তি হয়েছিল।
- আজটেকের রাজধানী ছিল টেনোচিটিলান।
- টিনোচ ছিলেন আজটেকদের প্রথম রাজা।

উল্লেখ্য,
- সৃজনশীল ও উন্নত সংস্কৃতির ধারক হিসেবে প্রায় ৪৫০ বছর নিজেদের সভ্যতা টিকিয়ে রাখতে পেরেছিল আজটেকরা।
- আজটেক সাম্রাজ্যের পতন ঘটেছিল ১৫২১ খ্রিষ্টাব্দে স্প্যানিশদের দ্বারা।

উৎস: Britannica.
৯,১৯৩.
নিচের কোন দেশটির সমুদ্র বন্দর নেই?
  1. তুর্কমেনিস্তান
  2. ভারত
  3. পাকিস্তান
  4. তুরস্ক
সঠিক উত্তর:
তুর্কমেনিস্তান
উত্তর
সঠিক উত্তর:
তুর্কমেনিস্তান
ব্যাখ্যা
সমুদ্র বন্দরহীন দেশ:
- যেসব দেশের সাথে সমুদ্র সীমা নেই সেসব দেশকে স্থল বেষ্টিত দেশ (Landlocked country) বলে।
- আজারবাইজানে সমুদ্র বন্দর নেই।

এশিয়ার কয়েকটি স্থল বেষ্টিত দেশ হচ্ছে:
• আফগানিস্তান,
• আর্মেনিয়া,
• আজারবাইজান,
• ভুটান,
• তুর্কমেনিস্তান,
• কাজাখস্তান,
• কিরগিজস্তান,
• লাওস,
• মঙ্গোলিয়া,
• নেপাল,
• তাজিকিস্তান এবং
• উজবেকিস্তান।

তথ্যসূত্র - Worldatlas.com
৯,১৯৪.
কোন মহিলা প্রধানমন্ত্রীকে 'Irony Lady' বলা হয়?
  1. বেনজির ভুট্রো
  2. অং সান সুচি
  3. থেরেসা মে
  4. মার্গারেট থ্যাচার
সঠিক উত্তর:
মার্গারেট থ্যাচার
উত্তর
সঠিক উত্তর:
মার্গারেট থ্যাচার
ব্যাখ্যা
• মার্গারেট থ্যাচার:
- মার্গারেট থ্যাচার ব্রিটেনের প্রথম মহিলা প্রধানমন্ত্রী।
- লৌহ মানবী বলে পরিচিত- মার্গারেট থ্যাচার
- মৃত্যুবরণ করেন-৮ এপ্রিল, ২০১৩
- ১৯২৫ সালের ১৩ই অক্টোবরে লিংকনশায়ারে জন্ম নেন মার্গারেট থ্যাচার।
- ১৯৭৯-১৯৯০ সাল পর্যন্ত ব্রিটেনের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন মার্গারেট থ্যাচার।
- একাধারে ১৯৭৯, ১৯৮৩ এবং ১৯৮৭ সালের সাধারণ নির্বাচনে জয়ী হন মার্গারেট থ্যাচার।

তথ্যসূত্র: ব্রিটানিকা।
৯,১৯৫.
“The Art of War” গ্রন্থের রচয়িতা
  1. ক) সুন জু
  2. খ) আলফ্রেড মহান
  3. গ) কৌটিল্য
  4. ঘ) বার্ট্রান্ড রাসেল
সঠিক উত্তর:
ক) সুন জু
উত্তর
সঠিক উত্তর:
ক) সুন জু
ব্যাখ্যা

খ্রিস্টপূর্ব প্রথম শতকে চীনের সামরিক বাহিনীর কৌশলবিদ সুন জু যুদ্ধের কৌশল নিয়ে রচনা করেন The Art of War।
সুন জু সীমিত সম্পদ, কৌশল ও সুযোগের ভিত্তিতে যুদ্ধের কৌশলের বর্ণনা করেন।
সুন জুকে দি মাস্টার সান বলা হত।

তথ্যসূত্র: Britannica.com

৯,১৯৬.
ডানজিগ কোন দেশের সমুদ্রবন্দর?
  1. ডেনমার্ক
  2. পোল্যান্ড
  3. বেলজিয়াম
  4. ইতালি
সঠিক উত্তর:
পোল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
পোল্যান্ড
ব্যাখ্যা
- ডানজিগ : পোল্যান্ডের
- কোপেনহেগেন : ডেনমার্কের সমুদ্রবন্দর
- আন্টওয়ার্প : বেলজিয়ামের সমুদ্রবন্দর
- জেনোয়া ও ভেনিস : ইতালির সমুদ্রবন্দর।
(তথ্যসূত্র: ওয়ার্ল্ড অ্যাটলাস)
৯,১৯৭.
ইউক্রেনের রাজধানীর নাম কী?
  1. বুদাপেস্ট
  2. কিয়েভ
  3. অটোয়া
  4. মিনজ
সঠিক উত্তর:
কিয়েভ
উত্তর
সঠিক উত্তর:
কিয়েভ
ব্যাখ্যা

ইউক্রেন কৃষ্ণসাগরের উত্তর উপকূলে অবস্থিত।
- আয়তনে ইউক্রেন ইউরোপের দ্বিতীয় বৃহত্তম রাষ্ট্র। 
- এটির আয়তন ৬০৫,৬২৮ বর্গ কিলোমিটার।
- ইউক্রেনের রাজধানী- কিয়েভ।

অন্যদিকে,
- বুদাপেস্ট,  হাঙ্গেরির রাজধানী।
- অটোয়া, কানাডার রাজধানী।

উৎস: ওয়ার্লড আটলাস।

৯,১৯৮.
হিব্রু জাতি কাকে আকার-বিশিষ্ট একেশ্বর বলে মনে করত?
  1. ক) উরিয়া
  2. খ) জেকব
  3. গ) ওসিরিয়
  4. ঘ) জেহোভা
সঠিক উত্তর:
ঘ) জেহোভা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) জেহোভা
ব্যাখ্যা
হিব্রু ধর্ম:
- তাওরাত বা ওল্ড টেস্টামেন্ট (Old Testament) হিব্রু ধর্মের (ইহুদী জাতির) প্রধান ধর্মগ্রন্থ।
- মুসা (আ:) এর নেতৃত্বে তারা একেশ্বরবাদের প্রতীক হিসেবে যেহোভার আরাধনায় আকৃষ্ট হয়।
- মুসা (আ:) এর মৃত্যুর পর হিব্রু ধর্ম কুসংস্কারে পতিত হয়।
- নিরাকার আল্লাহর স্থলে জেহোভাকে তারা আকার-বিশিষ্ট একেশ্বর বলে মনে করত
- খ্রিস্টপূর্ব ৫৮৬ অব্দে পারস্যের হাতে জেরুজালেমের পতন ঘটলে হিব্রুরা পারস্যের অধীনস্থ হয়ে পড়ে।
- দীর্ঘদিন বন্দীদশায় থাকার পর এক পর্যায়ে হিব্রুদের মধ্যে নব চেতনার উদ্ভব হয়।
- এ যুগে ইহুদীরা জরথুস্ত্র ধর্মের প্রভাবে আসে এবং আবার একেশ্বরবাদে আকৃষ্ট হয়।

উৎস: ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
৯,১৯৯.
ওয়াটার গেট কী?
  1. ক) একটি বাণিজ্যিক ভবন
  2. খ) যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষণার স্থান
  3. গ) জাতিসংঘের সভাস্থল
  4. ঘ) সামরিক একাডেমি
সঠিক উত্তর:
ক) একটি বাণিজ্যিক ভবন
উত্তর
সঠিক উত্তর:
ক) একটি বাণিজ্যিক ভবন
ব্যাখ্যা
ওয়াটার গেট
- ওয়াটার গেট হলো একটি বাণিজ্যিক ভবন।
- এখানে ডেমোক্র্যাট দলের রাজনৈতিক অফিস ছিল।
- ওয়াটারগেট কেলেঙ্কারি মার্কিন যুক্তরাষ্ট্রের একটি রাজনৈতিক কেলেঙ্কারি ছিল যা 1972 থেকে 1974 সাল পর্যন্ত রাষ্ট্রপতি রিচার্ড নিক্সনের প্রশাসনকে জড়িত করে।
- এটি নিক্সনকে পদত্যাগের দিকে পরিচালিত করেছিল।
- এই ভবন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনের পুনঃনির্বাচনের প্রচারণার সদস্যদের দ্বারা চুরি এবং বেআইনি ওয়্যারট্যাপিংকে বোঝায়।

অন্যদিকে-
- যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষণার স্থান হলো ইন্ডিপেডেন্স হল।
- জাতিসংঘের সভাস্থল হলো ফ্ল্যাসিং মিডোস।
- সামরিক একাডেমি হলো ওয়েস্ট পয়েন্ট।

উৎস: Britannica.
৯,২০০.
'এডামস পিক' তীর্থস্থানটি কোথায় অবস্থিত?
  1. ক) ভারতে
  2. খ) ইন্দোনেশিয়ায়
  3. গ) শ্রীলংকায়
  4. ঘ) ভিয়েতনামে
সঠিক উত্তর:
গ) শ্রীলংকায়
উত্তর
সঠিক উত্তর:
গ) শ্রীলংকায়
ব্যাখ্যা
- আদম পাহাড় বা এডামস পিক তীর্থস্থানটি শ্রীলংকায় অবস্থিত।
- এখানে ৫ ফুট ৪ ইঞ্চি দীর্ঘ এবং ২ ফুট ৬ ইঞ্চি প্রস্থের পায়ের ছাপ সদৃশ গর্ত আছে।
- মুসলমানদের বিশ্বাস পৃথিবীতে আগমনের সময় এই পাহাড়েই হযরত আদম (আঃ) সর্বপ্রথম পদার্পণ করেন।
- একইভাবে বৌদ্ধরা বিশ্বাস করে এটি গৌতম বুদ্ধের পায়ের ছাপ এবং হিন্দুরা বিশ্বাস করে এটি তাদের দেবতা শিবের পায়ের ছাপ।
- ফলে আদম পাহাড় একই সাথে মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টানদের নিকট পবিত্র ভূমি হিসেবে পরিচিত।

উৎস
: ব্রিটানিকা ওয়েবসাইট।