বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

বৈশ্বিক ইতিহাস, আঞ্চলিক ও আন্তর্জাতিক ব্যবস্থা, ভূ-রাজনীতি

মোট প্রশ্ন৯,৩৩৪এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

বৈশ্বিক ইতিহাস, আঞ্চলিক ও আন্তর্জাতিক ব্যবস্থা, ভূ-রাজনীতি

PrepBank · পাতা / ৯৩ · ৮০১৯০০ / ৯,৩৩৪

৮০১.
স্ক্যান্ডেনেভিয়ান রাষ্ট্র নয় কোনটি?
  1. নরওয়ে
  2. সুইডেন
  3. ডেনমার্ক
  4. বেলজিয়াম
সঠিক উত্তর:
বেলজিয়াম
উত্তর
সঠিক উত্তর:
বেলজিয়াম
ব্যাখ্যা
• বেলজিয়াম স্ক্যান্ডেনেভিয়ান রাষ্ট্র নয়।

স্ক্যান্ডিনেভিয়ান দেশ:

- স্ক্যান্ডিনেভিয়া হলো ইউরোপের উত্তরে অবস্থিত একটি ভৌগোলিক অঞ্চল।
- স্ক্যান্ডেনেভিয়ান রাষ্ট্র মূলত ৩টি।
- যথা- নরওয়ে, সুইডেন ও ডেনমার্ক।
- তবে ফিনল্যান্ড, আইসল্যান্ড এবং ফারো আইল্যান্ডকেও অনেক ক্ষেত্রে স্ক্যান্ডিনেভিয়ান রাষ্ট্র হিসেব গণ্য করা হয়।

• নর্ডিক অঞ্চল বলতে স্ক্যান্ডেনেভিয়ান দেশ + ফিনল্যান্ড + আইসল্যান্ডকে বুঝায়।
অর্থাৎ, স্ক্যান্ডেনেভিয়ান দেশগুলো আসলে নর্ডিক অঞ্চলের মধ্যে পরে।

• নর্ডিক অঞ্চলভূক্ত দেশ ৫টি।
যথা - আইসল্যান্ড, ডেনমার্ক, নরওয়ে, সুইডেন এবং ফিনল্যান্ড।

তথ্যসূত্র - Worldatlas.com ও Britannica.com.
৮০২.
No Fly Zone' কোন দেশে অবস্থিত?
  1. ইরাক
  2. কুয়েত
  3. ভিয়েতনাম
  4. তুরস্ক
সঠিক উত্তর:
ইরাক
উত্তর
সঠিক উত্তর:
ইরাক
ব্যাখ্যা
→ ইরাকে No Fly Zone অবস্থিত।

• No Fly Zone:

- আকাশসীমার কোনো অঞ্চলকে 'নো-ফ্লাই জোন' ঘোষণার অর্থ হলো সেখানে কোনো উড়োজাহাজ উড়তে পারবে না।
- সংবেদনশীল এলাকা যেমন রাজপ্রাসাদ রক্ষা করতে কিংবা কোনো খেলার আয়োজনে অথবা বড় সমাবেশের ক্ষেত্রেও স্থায়ী বা অস্থায়ীভাবে নো-ফ্লাই জোন ঘোষণা করা হয়ে থাকে।
- ১৯৯১ থেকে ২০০৩ সাল পর্যন্ত ইরাকে এমন একটি No Fly Zone স্থাপন করেছিল যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র।

এছাড়াও,
⇒ পৃথিবীর বিখ্যাত কয়েকটি 'নো ফ্লাই জোন':
- উত্তর কোরিয়া,
- কিউবা,
- মক্কা, সৌদি আরব,
- প্যারিস, ফ্রান্স,
- ওয়াশিংটন ডিসি, মার্কিন যুক্তরাষ্ট্র,
- পার্থেনন, গ্রীস,
- ডিজনি পার্ক, মার্কিন যুক্তরাষ্ট্র,
- বাকিংহাম প্যালেস এবং উইন্ডসর ক্যাসেল, যুক্তরাজ্য।

উৎস: i) Britannica. 
ii) Worldatlas.
৮০৩.
এশিয়ার দীর্ঘতম নদ কোনটি?
  1. হোয়াংহো
  2. ইয়াংসিকিয়াং
  3. গঙ্গা
  4. সিন্ধু
সঠিক উত্তর:
ইয়াংসিকিয়াং
উত্তর
সঠিক উত্তর:
ইয়াংসিকিয়াং
ব্যাখ্যা
ইয়াংসিকিয়াং:
- এশিয়ার দীর্ঘতম নদী ইয়াংসিকিয়াং (ইয়াংজি নদী)।
- এটি পৃথিবীর ৩য় দীর্ঘতম নদী।
- নদীটি চীনে অবস্থিত।
- এর দৈর্ঘ্য: ৩,৯১৫ মাইল (৬,৩০০ কি.মি.)।
- তিব্বতের মালভূমি এর উৎপত্তিস্থল এবং পতিত হয়েছে পূর্ব চীন সাগরে।

অন্যদিকে -
- হোয়াংহো বিশ্বের ৬ষ্ঠ দীর্ঘতম ও চীনের দ্বিতীয় দীর্ঘতম নদী। নদীটির দৈর্ঘ্য ৫,৪৬৪ কিলোমিটার যা এশিয়ার দ্বিতীয় দীর্ঘতম নদী। হোয়াংহো নদীর উৎপত্তি কুনলুন পর্বত থেকে এবং এটি দক্ষিণ চীন সাগরে পতিত হয়েছে।
- সিন্ধু নদের উৎপত্তি: তিব্বতের মালভূমি থেকে এবং আরব সাগরে পতিত হয়েছে।

⇒ এশিয়া মহাদেশ:
- আয়তনে পৃথিবীর বৃহত্তম মহাদেশ এশিয়া,
- এটি পৃথিবীর পূর্ব ও উত্তর গোলার্ধে অবস্থিত,
- এশিয়া মহাদেশ ৪৮টি দেশ নিয়ে গঠিত,
- এশিয়ার বৃহত্তম সাগর: দক্ষিণ চীন সাগর,
- এশিয়ার গভীরতম হ্রদ: বৈকাল হ্রদ,
- সর্বোচ্চ স্থান মাউন্ট এভারেষ্ট (৮,৮৫০ মিটার),
- এশিয়ার দীর্ঘতম নদী ইয়াংজি,
- এশিয়া এবং ইউরোপ মহাদেশের মাঝ বরাবর ইউরাল পর্বতমালা অবস্থিত,
- দ্বীপপুঞ্জ দ্বারা গঠিত জাপান, ফিলিপাইন, ইন্দোনেশিয়া এ মহাদেশে অবস্থিত,
- আয়তনে বৃহত্তম: চীন এবং
- আয়তনে ক্ষুদ্রতম: মালদ্বীপ।

উৎস: World Atlas.
৮০৪.
নিচের কোন দেশের পূর্ব নাম ‘আইরিশ ফ্রি স্টেট’ ছিল?
  1. আয়ারল্যান্ড
  2. আলবেনিয়া
  3. আইসল্যান্ড
  4. আইভরিকোস্ট
সঠিক উত্তর:
আয়ারল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
আয়ারল্যান্ড
ব্যাখ্যা
আয়ারল্যান্ড:
- আইরিশ ফ্রি স্টেট, কানাডা এবং ব্রিটিশ কমনওয়েলথের অন্যান্য  দেশের মত একই সাংবিধানিক মর্যাদা ও চুক্তির শর্তাবলী অনুযায়ী প্রতিষ্ঠিত হয় ৬ ডিসেম্বর, ১৯২২ সালে।
- আইরিশ ফ্রি স্টেট ১৯২২ সাল থেকে ১৯৩২ সাল পর্যন্ত স্থায়ী ছিল।
- ১৯৩৭ সালের ২৯ ডিসেম্বর নতুন সংবিধান গ্রহণ করার মাধ্যমে আইরিশ ফ্রি স্টেট থেকে নতুন নাম হয় আয়ারল্যান্ড।

উৎস : ব্রিটানিকা। [লিংক]
৮০৫.
কোন দেশকে মধ্যরাতের সূর্যের দেশ বলা হয়?
  1. আইসল্যান্ড
  2. নরওয়ে
  3. জাপান
  4. ডেনমার্ক
সঠিক উত্তর:
নরওয়ে
উত্তর
সঠিক উত্তর:
নরওয়ে
ব্যাখ্যা

- নরওয়েতে মধ্যরাতের সূর্য নামে পরিচিত একটি প্রাকৃতিক ঘটনা ঘটে ।
- গ্রীষ্মের মাসগুলিতে দেশের কিছু অংশে সারাদিন রোদ থাকে বলে দেশটির নামকরণ করা হয়েছে মধ্যরাতের দেশ।
- নরওয়ে ইউরোপের উত্তর প্রান্তে অবস্থিত। 
- এর পশ্চিমে সুইডেন , উত্তরে ফিনল্যান্ড এবং রাশিয়ার সীমানা রয়েছে। 
- নরওয়ের একটি ছোট অংশ আর্কটিক সার্কেলের উত্তরে অবস্থিত।
- নরওয়ের এই উত্তর অংশ গ্রীষ্মকালে মধ্যরাতের সূর্য অনুভব করে।

নরওয়ে:
- নরওয়ে ইউরোপের বৃহত্তম দেশগুলির মধ্যে একটি।
- দেশটির আয়তন .৩৮৪,৪৮৩ বর্গ কিমি।
- এর রাজধানী: অসলো।
- মুদ্রা: নরওয়েজিয়ান ক্রোন।
- নিশীথ সূর্যের দেশ নামে পরিচিত নরওয়ে।
- উত্তর গোলার্ধে অবস্থিত হওয়ায় মে থেকে জুলাই মাস পর্যন্ত এখানে সূর্য পুরোপুরি অস্তমিত হয় না।

উৎস: world atlas and Britannica.com.

৮০৬.
হিন্দুকুশ পর্বত কোন দেশে অবস্থিত?
  1. ক) নেপাল
  2. খ) ভারত
  3. গ) ভুটান
  4. ঘ) আফগানিস্তান
সঠিক উত্তর:
ঘ) আফগানিস্তান
উত্তর
সঠিক উত্তর:
ঘ) আফগানিস্তান
ব্যাখ্যা
হিন্দুকুশ পর্বত: 
- হিন্দুকুশ পর্বতমালা আফগানিস্তান এবং পাকিস্তানে অবস্থিত একটি পর্বতমালা।
- পর্বতমালাটির সিংহ ভাগ উত্তর-পূর্ব আফগানিস্তানে অবস্থিত।
- হিন্দুকুশ শব্দটি প্রথম ব্যবহার করেন মধ্যযুগীয় পরিব্রাজক ইবনে বতুতা।
- এটি হিমালয় পর্বতের একটি অংশ।
- এটি প্রায় ৫০০ মাইল (৮০০ কিমি) দীর্ঘ এবং ১৫০ মাইল (২৪০ কিমি) চওড়া।
- পর্বতটির সর্বোচ্চ শৃঙ্গ তিরিচমির (৭৬৯০ মিটার) পাকিস্তান ও আফগানিস্তান বর্ডারের নিকটে অবস্থিত।

উৎস: ব্রিটানিকা।
৮০৭.
কোন দেশ 'বজ্রপাতের দেশ' হিসেবে পরিচিত?
  1. ভুটান
  2. জাপান
  3. থাইল্যান্ড
  4. কানাডা
সঠিক উত্তর:
ভুটান
উত্তর
সঠিক উত্তর:
ভুটান
ব্যাখ্যা
পৃথিবীর বিভিন্ন দেশের ভৌগোলিক উপনাম:
• নিশীথ সূর্যের দেশ: নরওয়ে।
• সূর্যোদয়ের দেশ: জাপান।
• নিষিদ্ধ দেশ: তিব্বত।
• বজ্রপাতের দেশ: ভুটান।
• সাদা হাতির দেশ: থাইল্যান্ড।
• হাজার হ্রদের দেশ: ফিনল্যান্ড।
• নীল নদের দেশ: মিশর।
• চীর সবুজের দেশ: নাটাল (দ: আফ্রিকা)।
• লিলি ফুলের দেশ: কানাডা।
• ক্যাঙ্গারুর দেশ: অস্ট্রেলিয়া।
• মার্বেলের দেশ: ইতালি।
• পঞ্চম ড্রাগনের দেশ: তাইওয়ান।
• পিরামিডের দেশ: মিশর।

তথ্যসূত্র: Britannica.
৮০৮.
আতাকামা মরূভূমি কোন দেশে অবস্থিত?
  1. চীন
  2. ব্রাজিল
  3. আর্জেন্টিনা
  4. চিলি
সঠিক উত্তর:
চিলি
উত্তর
সঠিক উত্তর:
চিলি
ব্যাখ্যা
আতাকামা মরুভূমি: 
- আতাকামা মরুভূমি চিলির উত্তরাঞ্চলে অবস্থিত। 
- এটি উত্তর থেকে দক্ষিণে ৬০০ থেকে ৭০০ মাইল (১০০০ থেকে ১১০০ কিমি) পর্যন্ত বিস্তৃত।
- এর সুনির্দিষ্ট সীমানা নির্ধারিত নয়, তবে এটি মূলত লোয়া নদীর দক্ষিণ বাঁক এবং সালাডো-কোপিয়াপো জলাধারের মধ্যবর্তী পর্বতমালার মধ্যে অবস্থিত।
- উত্তরে, মরুভূমি পেরুর সীমানা পর্যন্ত বিস্তৃত। 

গুরুত্বপূর্ণ কিছু মরুভূমি:
- থর মরুভূমি: ভারত ও পাকিস্তান, 
- গোবি মরুভূমি : চীন ও মঙ্গোলিয়া, 
- মোজাবে মরুভূমি : যুক্তরাষ্ট্র, 
- ভিক্টোরিয়া মরুভূমি: অস্ট্রেলিয়া।

সূত্র: ব্রিটানিকা।
৮০৯.
কোন স্থানটি গৌতম বুদ্ধের জন্মস্থান হিসেবে পরিচিত?
  1. কুশিনারা
  2. সারনাথ
  3. লুম্বিনী
  4. বুদ্ধগয়া
সঠিক উত্তর:
লুম্বিনী
উত্তর
সঠিক উত্তর:
লুম্বিনী
ব্যাখ্যা

গৌতম বুদ্ধ:
- গৌতম বুদ্ধের ব্যক্তিগত নাম সিদ্ধার্থ।
- তাঁর জন্ম খ্রিস্টপূর্ব ৬ষ্ঠ-৪র্থ শতাব্দীতে নেপালের কপিলাবস্তুর কাছে লুম্বিনীতে। 
- তিনি বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা।
- বুদ্ধ উপাধিটির অর্থ হল একজন আলোকিত সত্তা, যিনি অজ্ঞতার ঘুম থেকে জেগে উঠেছেন এবং যন্ত্রণা থেকে মুক্তি লাভ করেন।
- বৌদ্ধধর্মের সব রূপই গৌতম বুদ্ধের জীবনের বিভিন্ন ঘটনা উদযাপন করে, যার মধ্যে রয়েছে তাঁর জন্ম, জ্ঞানার্জন এবং নির্বাণে উত্তরণ।
- তাঁর মৃত্যু কুশিনারা, মাল্লা প্রজাতন্ত্র, মগধ রাজ্যে।

উল্লেখ্য,
- পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাওয়ালপিন্ডি জেলায় বৌদ্ধধর্মের স্মৃতিবিজড়িত স্থান তক্ষশীলা।
- গৌতম বুদ্ধের দিব্যজ্ঞান লাভের স্থান বুদ্ধগয়া।
- সারনাথ একটি উদ্যান যেখানে গৌতম বুদ্ধ সর্বপ্রথম ধর্ম নিয়ে ভেবেছিলেন। এই স্থানটি ভারতের উত্তর প্রদেশের বারানাশী শহর থেকে ১৩ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে অবস্থিত।

উৎস: Britannica.

৮১০.
বৈশ্বিক খাদ্য নিরাপত্তা সূচকে শীর্ষদেশ কোনটি?
  1. সুইজারল্যান্ড
  2. সিঙ্গাপুর
  3. কানাডা
  4. ফিনল্যান্ড
সঠিক উত্তর:
ফিনল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
ফিনল্যান্ড
ব্যাখ্যা
- The Economist Intelligence Unit (EIU) প্রকাশিত ‘Global Food Security Index 2020’ রিপোর্ট অনুসারে বৈশ্বিক খাদ্য নিরাপত্তা সূচকে:
- শীর্ষ দেশ : ফিনল্যান্ড
- সর্বনিম্ন দেশ : ইয়েমেন
- বাংলাদেশের অবস্থান : ৮৪তম।
(তথ্যসূত্র: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার : মার্চ-এপ্রিল সংখ্যা)
৮১১.
দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন কোন মার্কিন প্রেসিডেন্টের নির্দেশে জাপানে পারমাণবিক বোমা হামলা করা হয়েছিল?
  1. জিমি কার্টার
  2. হ্যারি এস ট্রুম্যান
  3. ডোয়াইট ডি. আইজেনহাওয়ার
  4. রিচার্ড নিক্সন
সঠিক উত্তর:
হ্যারি এস ট্রুম্যান
উত্তর
সঠিক উত্তর:
হ্যারি এস ট্রুম্যান
ব্যাখ্যা
জাপানের পারমাণবিক বোমা হামলা:
- দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন প্রায় শেষের পথে, তখন আগস্টে জাপানের হিরোশিমা এবং নাগাসাকি শহরে পরমাণু বোমা ফেলেছিল যুক্তরাষ্ট্র।
- বিশ্বের ইতিহাসে সেটিই ছিল প্রথম যুদ্ধ যেখানে ব্যবহৃত হয়েছিল গণবিধ্বংসী মারণাস্ত্র।
- মারা গিয়েছিল হাজার হাজার মানুষ।
- জাপানের হিরোশিমা শহরে ৬ আগস্ট, ১৯৪৫ সালে বোমা বর্ষণ করে।
- নিক্ষিপ্ত বোমাটির নাম ছিলো লিটলবয়।
- ৯ আগস্ট, ১৯৪৫ সালে নাগাসাকি শহরে পারমাণবিক বোমা বর্ষণ করে।
- নাগাসাকিতে নিক্ষিপ্ত বোমাটির নাম ছিলো ফ্যাটম্যান।
- ৩৩তম মার্কিন প্রেসিডেন্ট হ্যারি এস ট্রুম্যান এই পারমাণবিক বোমা বর্ষণের নির্দেশ দেন।

উৎস: History.com.
৮১২.
নক্রুমা কোন দেশের প্রেসিডেন্ট ছিলেন?
  1. নাইজেরিয়া
  2. কঙ্গো
  3. আবিসিনিয়া
  4. ঘানা
সঠিক উত্তর:
ঘানা
উত্তর
সঠিক উত্তর:
ঘানা
ব্যাখ্যা
নক্রুমা ঘানার প্রেসিডেন্ট ছিলেন।

কোয়ামে নক্রুমা:
- আফ্রিকার জাতীয়তাবাদী আন্দোলনের অন্যতম নেতা ছিলেন ড. কোয়ামে নক্রুমা।
- তিনি ঘানার স্বাধীনতা আন্দোলনের স্থপতি।
- নক্রুমা ছিলেন ঘানা প্রথম নির্বাচিত প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপাতি।
- যিনি একাধারার শিক্ষক, লেখক, দার্শনিক, রাজনীতিবিদ, শাসক ছিলেন।

⇒ ঘানা:
- ঘানা হল পশ্চিম আফ্রিকার দেশ।
- দেশটি গিনি উপসাগরের উপকূলে অবস্থিত।
- দেশটি ১৯৫৭ সালে স্বাধীনতা লাভ করে।
- রাজধানী: আক্রা।
- মুদ্রা: ঘানাইয়ান সেডি।
- ঘানার প্রথম রাষ্ট্রপতি কোয়ামে নক্রুমা।

উৎস: Britannica.
৮১৩.
'খাদ্য উৎপাদন বৃদ্ধি গাণিতিক হারে হলেও জনসংখ্যা বৃদ্ধি পায় জ্যামিতিক অনুপাতে'-এটি কার উক্তি?
  1. অ্যাডাম স্মিথ
  2. অমর্ত্য সেন 
  3. রেহমান সোবহান
  4. টমাস ম্যালথাস
সঠিক উত্তর:
টমাস ম্যালথাস
উত্তর
সঠিক উত্তর:
টমাস ম্যালথাস
ব্যাখ্যা

ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব:
- ম্যালথাস (১৭৬৬-১৮৩৪) ছিলেন ইংল্যান্ডের একজন অর্থনীতিবিদ এবং ধর্মযাজক।
- তিনি সর্বপ্রথম জনসংখ্যা সম্পর্কে একটি তত্ত্ব প্রকাশ করেন যেখানে জনসংখ্যা বিষয়ে তাঁর মতবাদ প্রকাশিত হয়। এরপর তাঁর মতবাদটিতে তিনি মোট ছয়বার পরিবর্তন এনে প্রকাশ করেন। তাঁর তত্ত্বের সর্বশেষ পরিমার্জিত সংস্করণ বের হয় তাঁর মৃত্যুর পর ১৯৭২ সালে।
- ম্যালথাস তাঁর তত্ত্বের জন্য ধর্মতাত্ত্বিক ও মার্কসবাদীদের দ্বারা ঘৃণিত হন। তবে জনসংখ্যা সম্পর্কে তাঁর মতবাদ অদ্যাবধি খুবই গুরুত্বপূর্ণ।

⇒ ম্যালথাস বলেন, খাদ্যের উৎপাদন অপেক্ষা জনসংখ্যা দ্রুততর হারে বৃদ্ধি পায়।
- তার মতে খাদ্য বৃদ্ধি পায় গাণিতিক হারে (Arithmetic rate) এবং নিয়ন্ত্রণ করা না হলে জনসংখ্যা বৃদ্ধি পায় জ্যামিতিক হারে (Geometric rate)।

⇒ কোন একটি নির্দিষ্ট সময় মেয়াদে জনসংখ্যা কিভাবে বাড়ে এবং এই বৃদ্ধি দেশের অর্থনৈতিক উন্নয়ন কিভাবে প্রভাবিত করে তাই ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বের মূল বিষয়বস্তু।
- এ তত্ত্বে দেশের খাদ্য যোগানের পরিপ্রেক্ষিতে জনসংখ্যার সমস্যাটি আলোচিত হয়েছে বলে দেশে খাদ্য ঘাটতির পরিস্থিতি হল জনাধিক্যের প্রধান লক্ষণ।
- সর্বোপরি এ তত্ত্বের মধ্য দিয়ে আমরা ম্যালথাসকে একজন হতাশবাদী হিসেবে দেখতে পাই।
- কারণ তাঁর তাছে অধিক জনসংখ্যা মাত্রই মানবজাতির জন্য একদিকে ত্রাস এবং নৈরাশ্য সৃষ্টি করে।
- কিন্তু তারপরও বর্তমানে বিশ্বে দারিদ্রতা বৃদ্ধি পাওয়ায় কিছুটা হলেও অনেকেই ম্যালথাসের তত্ত্বটি বিশ্বাস করছেন।

উৎস: অর্থনীতি ২য় পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণী।

৮১৪.
কোনটির মধ্য দিয়ে বাস্তিল দুর্গের পতন ঘটে?
  1. ত্রিশবছর ব্যাপী যুদ্ধ
  2. নেপোলয়নের যুদ্ধ
  3. ফরাসি বিপ্লব
  4. শতবর্ষ ব্যাপী যুদ্ধ
সঠিক উত্তর:
ফরাসি বিপ্লব
উত্তর
সঠিক উত্তর:
ফরাসি বিপ্লব
ব্যাখ্যা
বাস্তিল দুর্গ:
- বাস্তিল দুর্গ ছিল ফরাসি রাজতন্ত্রের অত্যাচারের অন্যতম কেন্দ্র।
- এই বাস্তিল দুর্গে রাজতন্ত্রের বিরোধী ব্যক্তিদের বন্দি করে রাখা হতো ও অত্যাচার করা হতো।
- তাই জনগণের কাছে বাস্তিল দুর্গ ছিল ফরাসি রাজতন্ত্র, স্বৈরতন্ত্র এবং অত্যাচারের প্রতীক।
- ১৭৮৯ খ্রিষ্টাব্দে ফ্রান্সের বিদ্রোহী জনগণ বাস্তিল দুর্গ আক্রমণ করে ধ্বংস করেছিল।

উল্লেখ্য,
- ১৭৮৯ সালের ১৪ জুলাই ফ্রান্সের প্যারিসে জনগণ বাস্তিল দুর্গ আক্রমণ করে ধ্বংস করেছিল।
- বাস্তিল দুর্গের পতন রাজতন্ত্রের পতনের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল।
- দুর্গের পতনের মাধ্যমে সমস্ত বন্দিরাও মুক্তি পায়।
- বাস্তিল দুর্গের পতনের মাধ্যমে ফরাসি বিপ্লব শুরু হয়।

⇒ বাস্তিল দুর্গের পতনের ফলে রাজা ষোড়শ লুই-এর স্বৈরশাসনের অবসান হয়।
- রাজা জাতীয় পরিষদকে স্বীকৃতি দেন এবং এই সময় থেকে রাষ্ট্রের প্রকৃত ক্ষমতা আইনসভার হাতে চলে যায়।
- ফ্রান্সের প্রশাসনিক বিকেন্দ্রীকরণের সূচনা হয় এবং অভিজাততন্ত্রের পতন আসন্ন হয়ে ওঠে।

উৎস: Britannica.
৮১৫.
'ছয় দিনের যুদ্ধ' নামে পরিচিত কোনটি?
  1. ১ম আরব-ইসরাইল যুদ্ধ
  2. ২য় আরব-ইসরাইল যুদ্ধ
  3. ৩য় আরব-ইসরাইল যুদ্ধ
  4. ৪র্থ আরব-ইসরাইল যুদ্ধ
সঠিক উত্তর:
৩য় আরব-ইসরাইল যুদ্ধ
উত্তর
সঠিক উত্তর:
৩য় আরব-ইসরাইল যুদ্ধ
ব্যাখ্যা
৩য় আরব ইসরাইল যুদ্ধ:
- ৩য় আরব ইসরাইল যুদ্ধ সংঘটিত হয় ১৯৬৭ সালে।
- এই যুদ্ধের স্থায়িত্ব ছিল মাত্র ৬ দিন।
- এটি ছয় দিনের যুদ্ধ বা জুন যুদ্ধ নামেও পরিচিত।
- ৫ - ১০ জুন পর্যন্ত মাত্র ছয় দিনের এ যুদ্ধ মধ্যপ্রাচ্যের অর্থনৈতিক ও রাজনৈতিক মোড় ঘুরিয়ে দিয়েছিল।

⇒ ইসরায়েল মিসরের বিমানবাহিনীর ওপর নিবৃত্তিমূলক হামলা চালালে এই যুদ্ধ শুরু হয়। কারণ, মিসর সিদ্ধান্ত নিয়েছিল, তারা গাজা ও সিনাই উপদ্বীপ থেকে জাতিসংঘের শান্তিরক্ষী সদস্যদের বিতাড়ন করবে। একই সঙ্গে তারা তিরান প্রণালি দিয়ে ইসরায়েলের জাহাজ চলাচলও বন্ধ করে দিয়েছিল। 
- ছয় দিন যুদ্ধের পর ইসরায়েল সিনাই উপদ্বীপ, গাজা উপত্যকা, গোলান উপত্যকা, পশ্চিম তীর ও পুরো জেরুজালেম দখল করে নেয়। 

উল্লেখ্য,
- মোট ৪টি আরব-ইসরাইল যুদ্ধ সংঘটিত হয়।
• ১ম আরব-ইসরাইল যুদ্ধ: সংঘটিত হয় ১৯৪৮ সালে।
• ২য় আরব-ইসরাইল যুদ্ধ: সংঘটিত হয় ১৯৫৬ সালে।
• ৩য় আরব-ইসরাইল যুদ্ধ: সংঘটিত হয় ১৯৬৭ সালে।
• ৪র্থ আরব-ইসরাইল যুদ্ধ: সংঘটিত হয় ১৯৭৩ সালে।

উৎস: Worldatlas.
৮১৬.
Which of the following is the oldest news agency of the world?
  1. CNN
  2. BBC
  3. AFP
  4. Reuters
সঠিক উত্তর:
AFP
উত্তর
সঠিক উত্তর:
AFP
ব্যাখ্যা
AFP:
- AFP এর পূর্ণরূপ: Agence France Presse.
- বিশ্বের প্রাচীনতম সংবাদ সংস্থা
- ১৮৩৫ সালে চার্লস লুইস হ্যাবাস AFP প্রতিষ্ঠা করেন।
- এর সদর দপ্তর প্যারিসে।

উৎস: AFP ওয়েবসাইট।
৮১৭.
'হায়া সোফিয়া গির্জা' কোন সাম্রাজ্যের অন্যতম স্থাপত্য নিদর্শন?
  1. বাইজেন্টাইন
  2. অটোমান
  3. পারস্য
  4. মিশরীয়
সঠিক উত্তর:
বাইজেন্টাইন
উত্তর
সঠিক উত্তর:
বাইজেন্টাইন
ব্যাখ্যা

→ 'হায়া সোফিয়া গির্জা' বাইজেন্টাইন সাম্রাজ্যের অন্যতম স্থাপত্য নিদর্শন।

বাইজেন্টাইন সাম্রাজ্য:
- বাইজেন্টাইন সাম্রাজ্য আনুমানিক ৩৯৫ খ্রিস্টাব্দ থেকে - ১৪৫৩ সাল পর্যন্ত বিদ্যমান ছিল৷
- ১৫ শতকে অটোমান তুর্কি আক্রমণে পতনের আগে এটি বিশ্বের অন্যতম প্রধান সভ্যতা ছিল।
- অঞ্চলটিকে সাধারণত পূর্ব রোমান সাম্রাজ্য বলা হত।
- ৪৭৬ সালে রোমের পতনের ফলে রোমান সাম্রাজ্যের পশ্চিম অর্ধেক শেষ হয় এবং পূর্ব অর্ধেক বাইজেন্টাইন সাম্রাজ্য হিসাবে পরিচালিত হয়।
- বাইজেন্টাইন সাম্রাজ্যের রাজধানী ছিল কনস্টান্টিনোপল।
- বাইজেন্টাইন সাম্রাজ্য ভূমধ্যসাগরের আশেপাশের বেশিরভাগ ভূমি জুড়ে ছিল, যার মধ্যে বর্তমানে ইতালি, গ্রীস এবং তুরস্ক এবং উত্তর আফ্রিকা।
- এই সাম্রাজ্যের সর্বশ্রেষ্ঠ সম্রাট ছিলেন জাস্টিনিয়ান।
- ১৪ শতকে অটোমান তুর্কিরা দখল করতে শুরু করে এবং ১৪৫৩ সালে এটি অটোমান নিয়ন্ত্রণে চলে যায়।

তথ্যসূত্র -  Britannica.com

৮১৮.
রােমান সভ্যতা কত বছর স্থায়ী হয়েছিল?
  1. প্রায় পাঁচশ বছর
  2. প্রায় ছয়শ বছর
  3. প্রায় সাতশ বছর
  4. প্রায় আটশ বছর
সঠিক উত্তর:
প্রায় ছয়শ বছর
উত্তর
সঠিক উত্তর:
প্রায় ছয়শ বছর
ব্যাখ্যা
রোমান সভ্যতা:
- গ্রিক সভ্যতার অবসানের আগেই ইতালিতে টাইবার নদীর তীরে একটি বিশাল সম্রাজ্য ও সভ্যতা গড়ে ওঠে।
- রােমকে কেন্দ্র করে গড়ে ওঠা এই সভ্যতা রােমান সভ্যতা নামে পরিচিত।
- প্রথম দিকে রােম একজন রাজার শাসনাধীন ছিল।
- এ সময় একটি সভা ও সিনেট ছিল।
- রাজা স্বৈরাচারী হয়ে উঠলে তাকে ক্ষমতা থেকে সরিয়ে ৫১০ খ্রিষ্টপূর্বাব্দ রােমে একটি প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়।
- রােমান সভ্যতা প্রায় ছয়শ’ বছর স্থায়ী হয়েছিল। 
- ৭৫৩ খ্রিষ্টপূর্বাব্দে রোম নগরী প্রতিষ্ঠিত হয় এবং ৪৭৬ খ্রিষ্টাব্দে জার্মান বর্বর জাতিগুলোর হাতে রোমান সম্রাজ্যের চূড়ান্ত পতন হয়।
- রোমের গণতন্ত্র একদিনে প্রতিষ্ঠিত হয়নি। 
 
সভ্যতায় রোমের অবদান:
- রোম শিল্প, সাহিত্য, দর্শন, স্থাপত্য সর্বক্ষেত্রে গ্রিকদের দ্বারা প্রভাবিত ছিল।
- রোমানদের সবচেয়ে বড় অবদান আইনের ক্ষেত্রে।
- রোমের অর্থনীতি ছিল দাসদের ওপর নির্ভরশীল।
- সম্রাট হার্ডিয়ানের তৈরি ধর্মমন্দির প্যানথিয়ন রোমানদের স্থাপত্যের এক অসাধারণ নিদর্শন।
- ৮০ খ্রিষ্টাব্দে রোমান সম্রাট টিটাস কর্তৃক নির্মিত কলোসিয়াম নাট্যশালা নির্মিত হয়, যেখানে একসঙ্গে ৫৬০০ দর্শক বসতে পারত।
- স্থাপত্যকলার পাশাপাশি রোমান ভাস্কর্যেরও উৎকর্ষ সাধিত হয়েছিল। 
 
উৎস: i) Britannica.
         ii) বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি।
৮১৯.
নিচের কোন দেশটি দ্বিতীয় বিশ্বযুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেনি?
  1. কানাডা
  2. সুইডেন
  3. পোল্যান্ড
  4. চীন
সঠিক উত্তর:
সুইডেন
উত্তর
সঠিক উত্তর:
সুইডেন
ব্যাখ্যা
১৯৩৯ সালের ১ সেপ্টেম্বর জার্মানি কর্তৃক পোল্যান্ড আক্রমণের মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূত্রপাত ঘটে।

জার্মানি, জাপান ও ইতালির মিলিত অক্ষশক্তি এবং ব্রিটেন, ফ্রান্স, যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন, চীন, পোল্যান্ড, নেদারল্যান্ড, কানাডা, অস্ট্রেলিয়া প্রভৃতি দেশের সমন্বয়ে গঠিত মিত্রশক্তির মধ্যে এই যুদ্ধ সংঘটিত হয়।

১৯৪৩ সালের ৮ সেপ্টেম্বর অক্ষশক্তির প্রথম দেশ হিসেবে ইতালি মিত্রশক্তির নিকট আত্মসমর্পণ করে।
১৯৪৫ সালের ৩০ এপ্রিল জার্মান চ্যান্সেলর অ্যাডলফ হিটলার আত্মহত্যা করার পর ৮ মে ১৯৪৫ জার্মানি মিত্রবাহিনীর নিকট নিঃশর্ত আত্মসমর্পণ করে। এতে করে ইউরোপে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটে।

২ সেপ্টেম্বর ১৯৪৫ জাপান কর্তৃক যুক্তরাষ্ট্রের নিকট আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণের মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।

অন্যদিকে,
সুইডেন, স্পেন, পর্তুগাল, সুইজারল্যান্ড, ভ্যাটিকান সিটি, আয়ারল্যান্ড প্রভৃতি দেশ দ্বিতীয় বিশ্বযুদ্ধে অক্ষ বা মিত্র শক্তির পক্ষাবলম্বন না করে নিরপেক্ষ ভূমিকা পালন করে।

(তথ্যসূত্র: হিস্টোরি ডটকম)
৮২০.
এশিয়া মহাদেশের সর্ববৃহৎ মরুভূমি-
  1. সাহারা
  2. সাহেল
  3. গোবি
  4. আরব
সঠিক উত্তর:
আরব
উত্তর
সঠিক উত্তর:
আরব
ব্যাখ্যা

আরব মরুভূমি:
- আরব মরুভূমি এশিয়ার বৃহত্তম মরুভূমি এবং বিশ্বের চতুর্থ বৃহত্তম মরুভূমি।
- এটি পশ্চিম এশিয়ায় অবস্থিত।
- প্রায় ২,৩৩০,০০০ বর্গকিলোমিটার আয়তনের বিশাল মরুভূমি আরব উপদ্বীপের বেশিরভাগ অংশ জুড়ে বিস্তৃত।
- চরম পরিস্থিতি সত্ত্বেও, আরব মরুভূমিতে কিছু মরুভূমি-অভিযোজিত প্রজাতি রয়েছে যেমন অরিক্স, হরিণ, বালির বিড়াল, টিকটিকি ইত্যাদি।অতিরিক্ত চরানো এবং শিকারের কারণে মরুভূমির অনেক প্রজাতি বিলুপ্ত হয়ে গেছে। এই অঞ্চলে গাছপালা খুব কম। মরুভূমিতে ভয়াবহ চোরাবালির অঞ্চলও রয়েছে।

অন্যদিকে,
- গোবি মরুভূমি এশিয়ার দ্বিতীয় বৃহত্তম মরুভূমি এবং বিশ্বের পঞ্চম বৃহত্তম মরুভূমি।
- সাহারা মরুভূমি বিশ্বের বৃহত্তম উষ্ণ মরুভূমি। এটি আফ্রিকার প্রায় এক-তৃতীয়াংশ জুড়ে রয়েছে।
- গ্রেট ভিক্টোরিয়া মরুভূমি অস্ট্রেলিয়ায় অবস্থিত।

উৎস: worldatlas.com

৮২১.
সম্প্রতি কোন দেশটি আফ্রিকার পশ্চিম সাহারা অঞ্চলকে নিজেদের মানচিত্রে অন্তর্ভূক্ত করে?
  1. ইথিওপিয়া
  2. জিবুতি
  3. মিশর
  4. মরক্কো
সঠিক উত্তর:
মরক্কো
উত্তর
সঠিক উত্তর:
মরক্কো
ব্যাখ্যা
- গত ১০ ডিসেম্বর ২০২০ যে আরব দেশ ইসরাইলের সাথে কূটনৈতিক সম্পর্কের ঘোষণা দেয়- মরক্কো।
- মার্কিন মধ্যস্থতায় ইসরাইলের সাথে সম্পর্ক স্বাভাবিক করার ঘোষণা দেয় মুসলিম সংখ্যাগরিষ্ঠ এই দেশ।
- বিনিময়ে বিরোধপূর্ণ পশ্চিম সাহারা অঞ্চলের ওপর মরক্কোর দাবি অনুযায়ী, তাদের সার্বভৌমত্ব ঘোষণা দিতে সম্মত হয় ওয়াশিংটন।
- সে অনুযায়ী ১২ ডিসেম্বর ২০২০ বিতর্কিত পশ্চিম সাহারা অঞ্চলকে অন্তর্ভুক্ত করে মরক্কোর নতুন মানচিত্রের অনুমোদন দেয় যুক্তরাষ্ট্র।
উৎস: আলজাজিরা ও বিবিসি বাংলা রিপোর্ট।
৮২২.
‘নুরেমবার্গ ট্রায়াল’ কোন ঘটনার সাথে সম্পর্কিত?
  1. ১ম বিশ্বযুদ্ধ 
  2. ২য় বিশ্বযুদ্ধ 
  3. ভিয়েতনাম যুদ্ধ
  4. উপসাগরীয় যুদ্ধ 
সঠিক উত্তর:
২য় বিশ্বযুদ্ধ 
উত্তর
সঠিক উত্তর:
২য় বিশ্বযুদ্ধ 
ব্যাখ্যা

• নুরেমবার্গ ট্রায়াল:
- 'নুরেমবার্গ ট্রায়াল' যুদ্ধাপরাধ-এর সাথে সংশ্লিষ্ট।
- নুরেমবার্গ ট্রায়াল হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ১৯৪৫-৪৬ সালে জার্মানির বাভারিয়া রাজ্যের নুরেমবার্গ শহরে অনুষ্ঠিত বিচার প্রক্রিয়ার নাম।

 ইন্টারন্যাশনাল মিলিটারি ট্রাইব্যুনাল হিটলারের নাৎসি বাহিনীর নেতাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ গঠন করে এবং তাদের বিচার করে।
- তাদের বিরুদ্ধে আনীত অভিযোগগুলো ছিল মূলত চার ধরনের যথা:
১. শান্তির বিরুদ্ধে অপরাধ। যেমন: আন্তর্জাতিক চুক্তি লঙ্ঘন করে ধ্বংসাত্মক যুদ্ধের পরিকল্পনা, যুদ্ধের জোগাড় এবং যুদ্ধ শুরু করা।
২. মানবতার বিরুদ্ধে অপরাধ। যেমন: মানুষকে সমূলে বিনাশ করা, বাসস্থান থেকে বিতাড়ন করা এবং গণহত্যা।
৩. যুদ্ধাপরাধ তথা যুদ্ধের আইনসমূহ লঙ্ঘন।
৪. উপরিউক্ত তিনটি অপরাধ করার সাধারণ পরিকল্পনা বা ষড়যন্ত্র করা।

⇒ আন্তর্জাতিক এই সামরিক ট্রাইবুনালে বিশিষ্ট ২২ জন নাৎসি কর্মকর্তার বিচার শুরু হয়েছিল।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরপরই নুরেমবার্গের আদালতে শীর্ষ নাৎসি কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়।
- যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের কারণে বিচার হয় তাদের।
- বিচারাধীনদের মধ্যে ছিল সামরিক কর্মকর্তা, রাজনীতিক, অর্থনৈতিক উপদেষ্টা।
- ১৯৪৫ সালের ২০ নভেম্বর শুরু হয় এই বিচার।

তথ্যসূত্র: ব্রিটানিকা। 

৮২৩.
'The Virgin of the Rocks' ও 'Treatise on Painting'  চিত্রকর্মটি কার?
  1. ভিনসেন্ট ভ্যান
  2. মাইকেল এঞ্জেলো
  3. লিওনার্দো দ্যা ভিঞ্চি
  4. কোনটি নয়
সঠিক উত্তর:
লিওনার্দো দ্যা ভিঞ্চি
উত্তর
সঠিক উত্তর:
লিওনার্দো দ্যা ভিঞ্চি
ব্যাখ্যা
লিওনার্দো দ্যা ভিঞ্চি:
- লিওনার্দো দা ভিঞ্চি ইতালির চিত্রশিল্পী।
- তিনি ১৫ এপ্রিল, ১৪৫২ সালে জন্ম গ্রহন করেন।
- তাঁর সবচেয়ে বিখ্যাত পেইন্টিংগুলি হল -
- “The Virgin of the Rocks” “Treatise on Painting” Battle of Anghiari” “Last Supper” “Leda” “Mona Lisa” “Portrait of Ginevra de’ Benci” “St. Jerome” “The Benois Madonna”
- ২মে, ১৫১৯ সালে ৬৭ বছর বয়সে, লিওনার্দো দা ভিঞ্চি মারা যান।

উৎস - ব্রিটানিকা।
৮২৪.
Afridi tribe lives in which country?
  1. ক) Afghanistan
  2. খ) Pakistan
  3. গ) Uzbekistan
  4. ঘ) Australia
সঠিক উত্তর:
খ) Pakistan
উত্তর
সঠিক উত্তর:
খ) Pakistan
ব্যাখ্যা
- আফ্রিদি স্পিন ঘর রেঞ্জের পূর্বাঞ্চল থেকে উত্তর পাকিস্তান পর্যন্ত পার্বত্য অঞ্চলে বসবাসকারী পশতুন উপজাতি।
- আফ্রিদি এবং ভারতের মুঘল রাজবংশের সৈন্যদের মধ্যে ১৬ এবং ১৭ শতকে প্রায়শই যুদ্ধ সংঘটিত হয়েছিল।
- আফ্রিদিদের সাথে ব্রিটিশদের মুখোমুখি প্রথম অ্যাংলো-আফগান যুদ্ধের (1839-42) সময় শুরু হয়েছিল, বিশেষত যখন জেনারেল জর্জ পোলক কাবুলে যাত্রা করার সময় তাদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন।
- ১৮৯৩ সালে খাইবার অঞ্চলের আফ্রিদিরা ডুরান্ড লাইন দ্বারা নিয়ন্ত্রণে আসে, যা আফগানিস্তান এবং ব্রিটিশ ভারতের মধ্যে উপজাতীয় অঞ্চলকে বিভক্ত করেছিল।
- ১৯৩০-এর দশকে ভারতীয় কংগ্রেস পার্টি আফ্রিদিকে ব্রিটিশ বিরোধী লাল শার্ট আন্দোলনের জন্য সমর্থন তালিকাভুক্ত করে, যা প্যান-ইসলামিজম এবং ভারতীয় জাতীয়তাবাদের সংমিশ্রণ।
- স্বাধীনতার সাথে সাথে উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশে আফ্রিদির ভূমি পাকিস্তানের একটি অংশে পরিণত হয়, যা পরবর্তীতে একটি স্বাধীন পাখতুনিস্তান বা পশতুন রাষ্ট্রের জন্য আফগান-সমর্থিত আন্দোলনের সম্মুখীন হয়।

উৎস: ব্রিটানিকা।
৮২৫.
আমেরিকা স্বাধীনতা ঘোষণা করে -
  1. ক) ১ জুলাই, ১৭৭৬
  2. খ) ২ জুলাই, ১৭৭৬
  3. গ) ৩ জুলাই, ১৭৭৬
  4. ঘ) ৪ জুলাই, ১৭৭৬
সঠিক উত্তর:
ঘ) ৪ জুলাই, ১৭৭৬
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৪ জুলাই, ১৭৭৬
ব্যাখ্যা
- মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষণাপত্র একটি ঐতিহাসিক দলিল।
- এটি ৪ জুলাই , ১৭৭৬ সালে পেনসিলভানিয়া প্রাদেশিক আইনসভায় অনুষ্ঠিত কংগ্রেসের সভায় গৃহীত হয়।
- এটি গ্রেট ব্রিটেন থেকে উত্তর আমেরিকার ১৩টি ব্রিটিশ উপনিবেশকে পৃথক করার ঘোষণা করেছিল।
- কংগ্রেস ২ জুলাই সর্বসম্মতভাবে ১২টি উপনিবেশের ভোটে সিদ্ধান্ত নিয়েছে যে 'এই ইউনাইটেড কলোনিগুলি স্বাধীন এবং স্বাধীন রাজ্য হওয়া উচিত।'
- সেই অনুসারে, যেদিন আনুষ্ঠানিকভাবে ভোট দেওয়া হয়েছিল সেটি ছিল ২ জুলাই।
- মার্কিন যুক্তরাষ্ট্রে জাতীয় ছুটির দিন হিসেবে পালিত হয়েছে- ৪র্থ জুলাই বা স্বাধীনতা দিবস।

উৎস: Declaration of Independence: A Transcription, National Archives (.gov).
৮২৬.
চীনের যুবকদের শৃঙ্খলার মধ্যে ফিরিয়ে আনা এবং ভবিষ্যৎ নেতা হিসেবে গড়ে তোলার জন্য দর্শনের একটির স্কুল প্রতিষ্ঠা করেন?
  1. ক) লাওৎসে
  2. খ) কনফুসিয়াস
  3. গ) জেনসিয়াস
  4. ঘ) ভলতেয়ার
সঠিক উত্তর:
খ) কনফুসিয়াস
উত্তর
সঠিক উত্তর:
খ) কনফুসিয়াস
ব্যাখ্যা
চীনের প্রভাবশালী দার্শনিক ছিলেন কনফুসিয়াস। তাঁর সময় চীনের সমাজ জীবন খুব উচ্ছৃঙ্খল হয়ে পড়ে। তিনি চীনের যুবকদের শৃঙ্খলার মধ্যে ফিরিয়ে আনা এবং তাদের ভবিষ্যৎ নেতা হিসেবে গড়ে তোলার জন্য দর্শনের একটির স্কুল প্রতিষ্ঠা করেন। কোরিয়া, জাপান, ভিয়েতনাম প্রভৃতি দেশেও তাঁর দার্শনিক চিন্তা গভীর প্রভাব বিস্তার করে। কনফুসিয়াসের দর্শন খ্রিস্টপূর্ব ২০৬ অব্দে চীনে ধর্মে পরিণত হয়। সূত্র- বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ৯ম-১০ম শ্রেণি(উন্মুক্ত)।
৮২৭.
'ক্রিমিয়া উপদ্বীপ' কোথায় অবস্থিত?
  1. কৃষ্ণ সাগরের উত্তরে
  2. দক্ষিণ চীন সাগর
  3. কৃষ্ণ সাগরের দক্ষিণে
  4. উত্তর চীন সাগর
সঠিক উত্তর:
কৃষ্ণ সাগরের উত্তরে
উত্তর
সঠিক উত্তর:
কৃষ্ণ সাগরের উত্তরে
ব্যাখ্যা
ক্রিমিয়া:
- ক্রিমিয়া উপদ্বীপটি কৃষ্ণ সাগরের উত্তরে অবস্থিত।
- এটি নিয়ে ২০১৪ সালে রাশিয়া ইউক্রেনের মধ্যে যুদ্ধ হয়। 
- রাশিয়া "ক্রিমিয়া উপদ্বীপ" দখল করে রাশিয়ার অংশ করে নেয় ২০১৪ সালে।
- ক্রিমিয়ার ৬০ ভাগ অধিবাসী রাশিয়ান জাতিগোষ্ঠীর।
- কৃষ্ণসাগর কিংবা ভূমধ্যসাগরে প্রবেশের ক্ষেত্রে রাশিয়ার জন্যে গুরুত্বপূর্ণ হলো সেবাস্তাপুল বন্দর যা ক্রিমিয়ায় অবস্থিত।
- এতে রাশিয়া সেখানে একটি গণভোট আয়োজন করে যেখানে অধিকাংশ রাশিয়ার সাথে সংযুক্ত হওয়ার পক্ষে মত দেয়।
 
উৎস:- হিস্টোরি ডটকম এবং বিবিসি ওয়ার্ল্ড পত্রিকা রিপোর্ট।
৮২৮.
সর্বপ্রথম 'সৌর পঞ্জিকা' আবিষ্কার হয় কোন সভ্যতায়? 
  1. গ্রিক সভ্যতা
  2. মিশরীয় সভ্যতা
  3. সিন্ধু সভ্যতা
  4. কোনটিই নয় 
সঠিক উত্তর:
মিশরীয় সভ্যতা
উত্তর
সঠিক উত্তর:
মিশরীয় সভ্যতা
ব্যাখ্যা

• মিশরীয় সভ্যতার অবদান: 
- মিশরীয় সভ্যতা ছিল কৃষিনির্ভর।
- সে কারণে নীল নদের প্লাবন, নাব্যতা, পানি প্রবাহের মাপ জোয়ারভাটা ইত্যাদি ছাড়াও জমির মাপ তাদের কাছে গুরুত্বপূর্ণ বিষয় ছিল।
- এসবের সঙ্গে জ্যোতিষশাস্ত্র ও অংক শাস্ত্রের ছিল গভীর যোগাযোগ।
- ফলে এ দুটি বিদ্যা তারা আয়ত্ত করেছিল প্রয়োজনের তাগিদে।
- তারা অংক শাস্ত্রের দুটি শাখা- জ্যামিতি এবং পাটিগণিতের প্রচলন করে।

এছাড়াও,
- খ্রিস্টপূর্ব ৪২০০ অব্দে তারা পৃথিবীতে প্রথম সৌর পঞ্জিকা আবিষ্কার করে।
- ৩৬৫ দিনে বছর এ হিসাবের আবিষ্কারকও তারা।
- প্রাচীন মিশরের অধিবাসীরা সময় নির্ধারণের জন্য সূর্য ঘড়ি, ছায়াঘড়ি, জলঘড়ি আবিষ্কার করে।
- চিকিৎসা শাস্ত্রে মিশরীয়রাই সর্বপ্রথম ‘মেটেরিয়া মেডিকা' বা ঔষুধের তালিকা প্রণয়নে সক্ষম হয়।

তথ্যসূত্র: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 

৮২৯.
দালাইলামা হলো-
  1. ক) নেপালের আধ্যাত্মিক এবং পার্থিব প্রধান
  2. খ) ভুটানের আধ্যাত্মিক এবং পার্থিব প্রধান
  3. গ) ভারতের আধ্যাত্মিক এবং পার্থিব প্রধান
  4. ঘ) তিব্বতের আধ্যাত্মিক এবং পার্থিব প্রধান
সঠিক উত্তর:
ঘ) তিব্বতের আধ্যাত্মিক এবং পার্থিব প্রধান
উত্তর
সঠিক উত্তর:
ঘ) তিব্বতের আধ্যাত্মিক এবং পার্থিব প্রধান
ব্যাখ্যা
দালাইলামা:

- তিব্বতের আধ্যাত্মিক এবং পার্থিব প্রধানকে দালাইলামা বলা হয়।

- মোঙ্গলিয় ভাষায় দালাই শব্দের অর্থ সমুদ্র, আর লামা শব্দের অর্থ জ্ঞানী। অর্থাৎ, দালাই লামা শব্দের অর্থ দাঁড়ায়, যে ব্যক্তির জ্ঞান সমুদ্রের মতোই গভীর।
- এই পর্যন্ত চৌদ্দ জন দালাইলামা নির্বাচিত হয়েছেন।
- বর্তমানে যিনি আছেন তানজিন গিয়েৎসো, তিনি চতুর্দশ দালাইলামা।
- ১৯৩৫ সালে ১৩তম দালাইলামার মৃত্যুর পর বর্তমান দালাইলামা তানজিন গিয়েৎসোকে খুঁজে পেতে চার বছর সময় লেগেছিল। ১৯৫০ সালে চীন কর্তৃক তিব্বত করায়ত্ব হলে, পরবর্তীতে তানজিন গিয়েৎসোর নেতৃত্বে তিব্বতের স্বাধীকার আন্দোলনের সূত্রপাত ঘটে কিন্তু ১৯৫৯ সালে আন্দোলনটি ব্যর্থ হয়। এবং তানজিন গিয়েৎসোকে তার বাড়ি থেকে উচ্ছেদ করা হয়। তখন চতুর্দশ দালাইলামা ভারতে নির্বাসন গ্রহণ করেন। তিব্বত থেকে ভারতে নির্বাসিত হয়েও তিনি পৃথিবীর কাছে অহিংসার বাণী পৌঁছে দেবার কাজ থেকে নিজেকে নিবৃত্ত করেননি। এজন্য তাকে ১৯৮৯ সালে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল।

তথ্যসূত্র: Britannica & History.com
৮৩০.
শেনজেন চুক্তিতে সর্বশেষ যোগদানকারী দেশ - (ডিসেম্বর, ২০২৫)
  1. ক্রোয়েশিয়া ও সাইপ্রাস
  2. সুইজারল্যান্ড ও নরওয়ে
  3. রোমানিয়া ও বুলগেরিয়া
  4. আইসল্যান্ড ও লিচেনস্টাইন
সঠিক উত্তর:
রোমানিয়া ও বুলগেরিয়া
উত্তর
সঠিক উত্তর:
রোমানিয়া ও বুলগেরিয়া
ব্যাখ্যা

শেনজেন অঞ্চল:
- শেনজেন একটি আন্তর্জাতিক চুক্তি যা ইউরোপীয় দেশগুলোর মধ্যে ব্যক্তিদের অবাধ চলাচলের অনুমতি প্রদান করে।
- শেনজেন চুক্তি স্বাক্ষরিত হয় ১৯৮৫ সালে।
- চুক্তি স্বাক্ষরের স্থান: লুক্সেমবার্গের শেনজেন শহরে।
- ১৯৯৫ সালের ২৬ মার্চ চুক্তিটি কার্যকর হলে ভিসামুক্ত ইউরোপের যাত্রা শুরু হয়।
- শেনজেন ভুক্ত দেশ: ২৯টি। (ডিসেম্বর, ২০২৫)
- ১ জানুয়ারী ২০২৫ এ সম্পূর্ণরূপে যোগদানকারী সর্বশেষ দেশ রোমানিয়া ও বুলগেরিয়া। (ডিসেম্বর, ২০২৫)

উল্লেখ্য:
- লিচেনস্টাইন, আইসল্যান্ড, সুইজারল্যান্ড এবং নরওয়ে এই দেশ চারটি ইউরোপীয় ইউনিয়ন এর অন্তর্ভুক্ত না হয়েও শেনজেনভুক্ত দেশের তালিকায় রয়েছে।

তথ্যসূত্র - European Union ওয়েবসাইট।

৮৩১.
'ন্যাশনাল লীগ ফর ডেমােক্রেসি' (NLD) কোন দেশের রাজনৈতিক দল?
  1. মায়ানমার
  2. নেপাল
  3. বাংলাদেশ
  4. ভারত
সঠিক উত্তর:
মায়ানমার
উত্তর
সঠিক উত্তর:
মায়ানমার
ব্যাখ্যা
রাজনৈতিক দল:
- মায়ানমারের রাজনৈতিক দল ন্যাশনাল লীগ ফর ডেমােক্রেসি (NLD)।
- ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসির অং সান সুচি সহপ্রতিষ্ঠা ছিলেন।
- এটি ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত হয়।
- ১৯৯০ সালে প্রতিদ্বন্দ্বিতা করা সংসদীয় আসনগুলির 80 শতাংশেরও বেশি জিতেছিল
- ২০১৫ সালে মায়ানমারে অনুষ্ঠিত হয় প্রথম সাধারণ নির্বাচন এতে জয়লাভ করে অং সান সু চি'র দল ন্যাশনাল লিগ ফর ডেমােক্রেসি (NLD)।
 
উল্লেখ্য,
১ ফেব্রুয়ারি ২০২১ মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে সেনাবাহিনী দেশটির নিয়ন্ত্রণ নেয় এবং অং সান সুচি-সহ অন্য রাজনীতিক নেতা ও কয়েকশ' আইনপ্রণেতাকে আটক করে।
 
উৎস:- এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা।[লিঙ্ক]
৮৩২.
'ইসফাহান' কোন দেশের একটি গুরুত্বপূর্ণ শহর?
  1. ইজরাইল
  2. ইরান
  3. ইরাক
  4. ফিলিস্তিন
সঠিক উত্তর:
ইরান
উত্তর
সঠিক উত্তর:
ইরান
ব্যাখ্যা

- ইসফাহান (Isfahan) হচ্ছে ইরানের একটি ঐতিহাসিক এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ শহর।
- এখানে ইরানের পারমাণবিক প্রযুক্তি কেন্দ্র (Isfahan Nuclear Technology Center) অবস্থিত।

• ইরান:
- সরকারি নাম - ইসলামিক রিপাবলিক অব ইরান (Islamic Republic of Iran)
- রাজধানী - তেহরান (Tehran)
- বৃহত্তম শহর - তেহরান (Tehran)
- সরকারব্যবস্থা - ইসলামিক প্রজাতান্ত্রিক শাসনব্যবস্থা
- মুদ্রা - ইরানি রিয়াল (Iranian Rial) - সংক্ষিপ্ত নাম: IRR
- ভাষা - ফারসি বা পার্সিয়ান (Persian - Farsi)
- ধর্ম - প্রধানত ইসলাম (বিশেষ করে শিয়া মুসলিম)
- মহাদেশ - এশিয়া (পশ্চিম এশিয়া বা মধ্যপ্রাচ্য)

উৎস: ব্রিটানিকা।

৮৩৩.
নিচের কোনটি একটি স্থলবেষ্টিত দেশ?
  1. মালদ্বীপ
  2. ইউক্রেন
  3. উজবেকিস্তান
  4. ইতালি
সঠিক উত্তর:
উজবেকিস্তান
উত্তর
সঠিক উত্তর:
উজবেকিস্তান
ব্যাখ্যা
স্থলবেষ্টিত দেশ:
- এমন একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র যা সরাসরি কোনো মহাসাগর (যেমন আটলান্টিক) বা ভূমিবেষ্টিত নয় এমন কোনো সমুদ্রের (যেমন ভূমধ্যসাগর) সঙ্গে সংযুক্ত নয়।
- উদাহরণস্বরূপ মধ্য এশিয়ার কাজাখস্তান যার একমাত্র সংযোগ একটি স্থলবেষ্টিত সমুদ্র যেমন কাস্পিয়ান সাগরের সঙ্গে, সেটিও স্থলবেষ্টিত দেশ হিসেবে বিবেচিত। এই ধরনের স্থলভাগীয় সমুদ্রকে বৃহৎ হ্রদ হিসেবে দেখা হয়।
- বর্তমানে ৪৪টি স্থলবেষ্টিত দেশ রয়েছে। এদের মধ্যে:
- সবচেয়ে বড় স্থলবেষ্টিত দেশ: কাজাখস্তান (মধ্য এশিয়া)।
- সবচেয়ে ছোট স্থলবেষ্টিত দেশ: ভ্যাটিকান সিটি (ইউরোপ), যা ইতালির রাজধানী রোম দ্বারা পরিবেষ্টিত।
- সবচেয়ে জনবহুল স্থলবেষ্টিত দেশ: ইথিওপিয়া (আফ্রিকা)।
- সবচেয়ে কম জনসংখ্যার স্থলবেষ্টিত দেশ: ভ্যাটিকান সিটি।
- সম্পূর্ণভাবে অন্য দেশের দ্বারা পরিবেষ্টিত দেশ: ভ্যাটিকান সিটি, লেসোথো (দক্ষিণ আফ্রিকার মধ্যে) এবং সান মেরিনো (ইতালির মধ্যে)।
- ডাবল-ল্যান্ডলকড দেশ: লিচেনস্টাইন (ইউরোপ): অস্ট্রিয়া ও সুইজারল্যান্ড দ্বারা পরিবেষ্টিত।
- উজবেকিস্তান (এশিয়া): আফগানিস্তান, কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, এবং তুর্কমেনিস্তান দ্বারা পরিবেষ্টিত।

আংশিক স্বীকৃত স্থলবেষ্টিত অঞ্চল: 
- দক্ষিণ ওসেটিয়া: জর্জিয়ার অংশ।
- ট্রান্সডনেস্ট্রিয়া: মোল্দোভার অংশ।
- নাগর্নো-কারাবাখ: আজারবাইজান দ্বারা পরিবেষ্টিত।

উৎস: Britannica. 
৮৩৪.
প্রথম বিশ্বযুদ্ধের মাধ্যমে কোন সাম্রাজ্যের পতন ঘটে নি?
  1. অটোমান সাম্রাজ্য
  2. জার্মান সাম্রাজ্য
  3. ব্রিটিশ সাম্রাজ্য
  4. সবগুলোর পতন হয়েছে
সঠিক উত্তর:
ব্রিটিশ সাম্রাজ্য
উত্তর
সঠিক উত্তর:
ব্রিটিশ সাম্রাজ্য
ব্যাখ্যা
- প্রথম বিশ্বযুদ্ধের মাধ্যমে ব্রিটিশ সাম্রাজ্যের পতন ঘটে নি। 
- প্রথম বিশ্বযুদ্ধ চারটি সাম্রাজ্যকে ধ্বংস করে - জার্মান, অস্ট্রো-হাঙ্গেরীয়, অটোমান এবং রোমানভ - এবং মধ্যপ্রাচ্য ও ভিয়েতনামে উপনিবেশিক বিদ্রোহের সূচনা করে।

প্রথম বিশ্বযুদ্ধের ফলাফল:

চৌদ্দ দফা ঘোষণা – ৮ জানুয়ারি, ১৯১৮ [জার্মান সরকারের যুদ্ধ বিরতি প্রস্তাবের প্রেক্ষিতে] 
১ নং দফা – শান্তিপূর্ণ ও উন্মুক্ত কূটনীতি ।
১৪ নং দফা – জাতিপুঞ্জ প্রতিষ্ঠা। ১৯১৮ সালের ২৮ জুন জাতিপুঞ্জ প্রতিষ্ঠা।
মহামন্দা বা Great Depression ।

কয়েকটি সাম্রাজ্যের পতন: 
১৯১৭ - জার সাম্রাজ্যের পতন।
১৯১৮ - অস্ট্রো হাঙ্গেরি সাম্রাজ্যের পতন ।
১৯১৮ - জার্মান সাম্রাজ্যের পতন। 
১৯২২ - অটোমান সাম্রাজ্যের পতন।

উৎস: Digital History, University of Houston. (Link)
৮৩৫.
প্রাচীন প্রস্তর যুগের সবচেয়ে বড় বৈপ্লবিক সাফল্য কী? 
  1. মৃৎশিল্প
  2. চাকার আবিষ্কার
  3. আগুনের ব্যবহার 
  4. নগরায়ন
সঠিক উত্তর:
আগুনের ব্যবহার 
উত্তর
সঠিক উত্তর:
আগুনের ব্যবহার 
ব্যাখ্যা

প্রাচীন প্রস্তর যুগ (Paleolithic Age):
- মানব সভ্যতার আদিমতম পর্যায়কে প্রাচীন প্রস্তর যুগ বলা হয়।
- এই যুগের মানুষ ছিল মূলত যাযাবর এবং খাদ্য সংগ্রাহক।
- হাতিয়ার: তারা পাথর ভেঙে ভোঁতা ও অমসৃণ হাতিয়ার তৈরি করত। এই যুগের শেষ দিকে হাড় ও দাঁতের তৈরি সূক্ষ্ম হাতিয়ারের ব্যবহারও দেখা যায়।

• আগুনের আবিষ্কার:
- এই যুগের সবচেয়ে বৈপ্লবিক সাফল্য ছিল আগুনের নিয়ন্ত্রণ ও ব্যবহার শেখা।
- এটি মানুষকে শীত থেকে বাঁচতে এবং খাবার রান্না করতে সাহায্য করে।

• আবাসন ও শিল্প:
- মানুষ প্রধানত গুহায় বসবাস করত। তারা গুহার দেওয়ালে শিকার ও পশুর ছবি আঁকত, যা 'গুহাচিত্র' (Cave Paintings) নামে পরিচিত। - ফ্রান্সের লাস্কো এবং স্পেনের আলতামিরা গুহায় এর চমৎকার নিদর্শন পাওয়া যায়।

• সামাজিক গঠন:
- মানুষ বেঁচে থাকার প্রয়োজনে ছোট ছোট দলে বিভক্ত হয়ে বাস করত এবং মূলত শিকার ও ফলমূল সংগ্রহের ওপর ভিত্তি করে তাদের জীবনযাত্রা চলত।

উৎস: ব্রিটানিকা ওয়েবসাইট এবং হিস্টোরি ডট কম।

৮৩৬.
ইস্ট লন্ডন (East London) কোন দেশের সমুদ্র বন্দর?
  1. যুক্তরাষ্ট্র
  2. জার্মানি
  3. যুক্তরাজ্য
  4. দক্ষিণ আফ্রিকা
সঠিক উত্তর:
দক্ষিণ আফ্রিকা
উত্তর
সঠিক উত্তর:
দক্ষিণ আফ্রিকা
ব্যাখ্যা
ইস্ট লন্ডন (East London):
- ইস্ট লন্ডন (East London) দক্ষিণ আফ্রিকার একটি সমুদ্র বন্দর শহর।

উল্লেখ্য,
- ইস্ট লন্ডন পূর্ব কেপ প্রদেশের বাফেলো নদীর মুখে অবস্থিত।
- এটি ভারত মহাসাগরের তীরে অবস্থিত দক্ষিণ আফ্রিকার অন্যতম প্রধান বন্দর।
- ইংল্যান্ডের স্যার হ্যারি স্মিথ (Sir Harry Smith) এ নামকরণ করেন।
- এটির প্রকৃত নাম পোর্ট রেক্স।

উৎস: i) Worldatlas.
ii) Britannica.
৮৩৭.
আমলাতন্ত্রের প্রধান প্রবক্তা 'ম্যাক্স ওয়েবার' কোন দেশের নাগরিক ছিলেন?
  1. ক) ব্রিটেন
  2. খ) যুক্তরাষ্ট্র
  3. গ) জার্মানি
  4. ঘ) সুইডেন
সঠিক উত্তর:
গ) জার্মানি
উত্তর
সঠিক উত্তর:
গ) জার্মানি
ব্যাখ্যা
• আমলাতন্ত্র হলো স্থায়ী, দক্ষ ও পেশাদার কর্মচারীদের সংগঠন।
- আমলাতন্ত্রের ইংরেজি প্রতিশব্দ হলো Bureaucracy যার অর্থ দাড়ায় Desk Government.
- প্রখ্যাত জার্মান তাত্ত্বিক ম্যাক্স ওয়েবার প্রথম আইনগত ও যুক্তিসঙ্গত মডেল হিসেবে আমলাতন্ত্রকে উপস্থাপন করেন।
- যার কারণে তাকে আমলাতন্ত্রের প্রবক্তা হিসেবে অভিহিত করা হয়।

সূত্র: উচ্চ মাধ্যমিক পৌরনীতি : প্রথমপত্র-মো. মোজাম্মেল হক।
৮৩৮.
নিচের কোন দেশটি হর্ন অফ আফ্রিকা অঞ্চলের অংশ নয়?
  1. জিবুতি
  2. কঙ্গো
  3. ইরিত্রিয়া
  4. সোমালিয়া
সঠিক উত্তর:
কঙ্গো
উত্তর
সঠিক উত্তর:
কঙ্গো
ব্যাখ্যা

• কঙ্গো হর্ন অফ আফ্রিকা অঞ্চলের অংশ নয়।

♦ হর্ন অফ আফ্রিকা:
- আফ্রিকার হর্ন বলতে পূর্ব আফ্রিকার অঞ্চল বোঝানো হয়।
- আফ্রিকার মানচিত্র লক্ষ্য করলে দেখা যায় এর উত্তর-পূর্ব অংশ আরব সাগরে শিং এর মত বর্ধিত হয়েছে।
- এর অংশগুলো হলো জিবুতি, ইরিত্রিয়া, ইথিওপিয়া এবং সোমালিয়া দেশগুলির আবাসস্থল।
- হর্ন অফ আফ্রিকা অঞ্চলের একটি অংশ সোমালি উপদ্বীপ নামেও পরিচিত।
- হর্নে ইথিওপিয়ান মালভূমির উচ্চভূমি, ওগাডেন মরুভূমি এবং ইরিথ্রিয়ান, এবং সোমালিয়ান উপকূলের মতো বিভিন্ন অঞ্চল রয়েছে এবং এটি আমহারা, টাইগ্রে, ওরোমো এবং সোমালি জনগণের আবাসস্থল।
- এর উপকূল লোহিত সাগর, এডেন উপসাগর এবং ভারত মহাসাগর দ্বারা ঘেরা।
- এটি দীর্ঘদিন ধরে আরব উপদ্বীপ এবং দক্ষিণ-পশ্চিম এশিয়ার সাথে যোগাযোগ করেছে।

তথ্যসূত্র - ব্রিটেনিকা ওয়েবসাইট।

৮৩৯.
ইউক্রেনের দোনেৎস্ক ও লুহানস্ক অঞ্চল মিলে কোন অঞ্চল গঠিত?
  1. ক্রিমিয়া
  2. দনবাস
  3. খারকিভ
  4. কিয়েভ
সঠিক উত্তর:
দনবাস
উত্তর
সঠিক উত্তর:
দনবাস
ব্যাখ্যা

দোনেৎস্ক ও লুহানস্ক:
- ইউক্রেনের দোনেৎস্ক ও লুহানস্ক অঞ্চল নিয়ে দনবাস গঠিত।
- পূর্ব ইউক্রেনের এই অঞ্চলটি কয়লা ও ভারী শিল্পে সমৃদ্ধ।
- ২০১৪ সাল থেকে দনবাসে আধিপত্য বিস্তারের চেষ্টা করছে রাশিয়া।
- ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে মস্কো।
- তখন দনবাসের বেশির ভাগ এলাকা দখল করে নেয় রুশ বাহিনী।
- বর্তমানে দনবাসের প্রায় ১৭ হাজার ৯৮০ বর্গমাইল বা প্রায় ৮৮ শতাংশ ভূখণ্ড রাশিয়ার দখলে।
- এর মধ্যে লুহানস্কের প্রায় পুরোটা ও দোনেৎস্কের চার ভাগের তিন ভাগ রুশ বাহিনীর দখলে রেখেছে।

সম্প্রতি,
- যুক্তরাষ্ট্রের আলাস্কায় বৈঠকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেন যুদ্ধ বন্ধের শর্ত হিসেবে পূর্বাঞ্চলের শিল্পাঞ্চল দনবাসের পূর্ণ নিয়ন্ত্রণ রাশিয়ার হাতে দেওয়ার কথা বলেন। 

তথ্যসূত্র- পত্রিকা প্রতিবেদন। [link]

৮৪০.
ভারতের প্রথম মুসলমান রাষ্ট্রপতি কে?
  1. এপিজে আব্দুল কালাম
  2. ড. মাহমুদ হোসেন
  3. ড. ফখরুদ্দিন আলী আহমেদ
  4. জাকির হোসেন
সঠিক উত্তর:
জাকির হোসেন
উত্তর
সঠিক উত্তর:
জাকির হোসেন
ব্যাখ্যা
ভারত:
- দক্ষিণ এশিয়ার বৃহত্তম দেশ ভারত।
- ভারত স্বাধীনতা লাভ করে: ১৫ আগস্ট, ১৯৪৭ সালে।
- সংবিধান কার্যকর হয়: ২৬ জানুয়ারি, ১৯৫০ সালে।
- প্রজাতন্ত্র ঘোষণা দেয়: ২৬ জানুয়ারি, ১৯৫০ সালে।

উল্লেখ্য,
- ভারতের প্রথম রাষ্ট্রপতি: ড. রাজেন্দ্র প্রসাদ।
- ভারতের প্রথম প্রধানমন্ত্রী: জওহরলার নেহরু।
- ভারতের প্রথম মুসলমান রাষ্ট্রপতি: জাকির হোসেন।
- ভারতের প্রথম নারী রাষ্ট্রপতি: প্রতিভা পাতিল।
- ভারতের বর্তমান প্রধানমন্ত্রী: নরেন্দ্র মোদী।
- ভারতের বর্তমান রাষ্ট্রপতি: দ্রৌপদী মুর্মু (প্রথম সাওতাল উপজাতি রাষ্ট্রপতি)।

উৎস: Britannica.
৮৪১.
চীনের সমাজতান্ত্রিক বিপ্লব সংঘটিত হয়েছিল কখন?
  1. ক) ১৯১১ সালে
  2. খ) ১৯৩৮ সালে
  3. গ) ১৯৪৯ সালে
  4. ঘ) ১৯৫০ সালে
সঠিক উত্তর:
গ) ১৯৪৯ সালে
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৯৪৯ সালে
ব্যাখ্যা
সমাজতান্ত্রিক বিপ্লব (Chinese Communist Revolution)

- সময়কাল: ১ অক্টোবর, ১৯৪৯
- নেতা: কমিউনিস্ট পার্টি অব চায়নার নেতা মাও সে তুং।
- বিপ্লবে পতন হয়: কুওমিন্টাং দলের নেতা চিয়াং কাইশেকের।
- ফলাফল: পুঁজিবাদী শাসন ব্যবস্থার অবসান এবং সমাজতান্ত্রিক শাসনব্যবস্থা চালু।
- গণপ্রজাতন্ত্রী চীনের প্রথম চেয়ারম্যান: মাও সে তুং।


তথ্যসূত্র: হিস্টরি.কম।
৮৪২.
প্রথম বিশ্বযুদ্ধের পূর্বে অস্ট্রিয়ার যুবরাজকে কোন শহরে হত্যা করা হয়েছিল?
  1. সারায়েভো
  2. সালতার
  3. জাগরের
  4. গ্রাজ
সঠিক উত্তর:
সারায়েভো
উত্তর
সঠিক উত্তর:
সারায়েভো
ব্যাখ্যা
প্রথম বিশ্বযুদ্ধ:
- প্রথম বিশ্বযুদ্ধ (World War I) ১৯১৪ থেকে ১৯১৮ সাল পর্যন্ত সংঘটিত হয়েছিল এবং এটি ছিল ইতিহাসের অন্যতম বৃহৎ ও ধ্বংসাত্মক যুদ্ধ।
- যুদ্ধটি মূলত ইউরোপের বিভিন্ন শক্তির মধ্যে সংঘটিত হলেও এর প্রভাব ছিল পৃথিবীজুড়ে।

⇒ যুদ্ধের পটভূমি:
- যুদ্ধ শুরু হয়: ২৮ জুলাই, ১৯১৪ সালে।
- শেষ হয়: ১১ নভেম্বর, ১৯১৮ সালে।
- যুদ্ধের ফলাফল: মিত্র শক্তির বিজয়।
- অক্ষশক্তি: জার্মানি, অস্ট্রিয়া, হাঙ্গেরি, অটোমান সাম্রাজ্য ও বুলগেরিয়া।
- মিত্রশক্তি: সার্বিয়া, রাশিয়া, ফ্রান্স, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ইতালি, জাপান প্রভৃতি দেশ।

উল্লেখ্য,
- প্রথম বিশ্বযুদ্ধের পূর্বে অষ্ট্রিয়ার যুবরাজ আর্চডিউক ফ্রাঞ্জ ফার্দিনান্দকে বসনিয়ার সারায়েভো শহরে হত্যা করা হয়েছিল।
- ১৯১৪ সালের ২৮ জুন অস্ট্রো-হাঙ্গেরীয় সাম্রাজ্যের উত্তরাধিকারী আর্চডিউক ফ্রাঞ্জ ফার্দিনান্দের হত্যাকাণ্ডের মাধ্যমে প্রথম বিশ্বযুদ্ধের সূত্রপাত হয়।
- এই যুদ্ধের কারণ হিসেবে ১৯০৯ খ্রিস্টাব্দে অস্ট্রো-হাঙ্গেরীয় সাম্রাজ্য বসনিয়া-হার্জেগোভিনা দখল করা এবং আর্চডিউক ফ্রাঞ্জ ফার্দিনান্দের হত্যাকাণ্ডকে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হয়।

উৎস: i) History.com
ii) Britannica.
৮৪৩.
সাংস্কৃতিক বিপ্লব কোথায় সংঘটিত হয়?
  1. চীন
  2. চিলি
  3. কিউবা
  4. রাশিয়া
সঠিক উত্তর:
চীন
উত্তর
সঠিক উত্তর:
চীন
ব্যাখ্যা
চীন:
- জনসংখ্যায় বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ- চীন।
- গণচীনের প্রতিষ্ঠাতা- মাও সে তুং।
- গ্রেট হল অবস্থিত- বেইজিং, চীনে।
- ‘তিয়েন আনমেন‘ স্কয়ার অবস্থিত- বেইজিং চীন। 
- চীনে কমিউনিস্ট পার্টি (সিপিসি) প্রতিষ্ঠিত হয় - ১৯৪৯ সালে।
- চীনে সাংস্কৃতিক বিপ্লব হয় - ১৯৬৬-১৯৭৬ পর্যন্ত।
- চীনে সাংস্কৃতিক বিপ্লবের নেতৃত্বদান করেন - মাও সে তুং।

তথ্যসূত্র: ব্রিটানিকা।
৮৪৪.
'সূর্যোদয়ের দেশ' বলা হয় কোন দেশকে?
  1. থাইল্যান্ড
  2. জাপান
  3. সিঙ্গাপুর
  4. চীন
সঠিক উত্তর:
জাপান
উত্তর
সঠিক উত্তর:
জাপান
ব্যাখ্যা
জাপান:
- জাপানকে 'সূর্যোদয়ের দেশ' বলা হয়।
- এটি পূর্ব এশিয়ার একটি দ্বীপ দেশ।
- এর আয়তন ১৪৫,৯৩৬ বর্গ মাইল।
- রাজধানী: টোকিও।
- ভাষা: জাপানি (অফিসিয়াল)।
- ধর্ম: শিন্টো, বৌদ্ধ ধর্ম, এছাড়াও খ্রিস্টধর্ম।
- মুদ্রা: ইয়েন।
- এটি একটি সাংবিধানিক রাজতন্ত্র যার দুটি আইনসভা রয়েছে।
- জাপানের পতাকার রং সাদা ও লাল।

তথ্যসূত্র - Britannica.com
৮৪৫.
কোন সম্রাটের মাধ্যমে বৌদ্ধধর্ম বিশ্বধর্মে পরিণত হয়?
  1. ক) সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্য
  2. খ) সম্রাট সমুদ্রগুপ্ত
  3. গ) সম্রাট অশোক
  4. ঘ) সম্রাট বিন্দুসার
সঠিক উত্তর:
গ) সম্রাট অশোক
উত্তর
সঠিক উত্তর:
গ) সম্রাট অশোক
ব্যাখ্যা
মৌর্য সাম্রাজ্যের তৃতীয় শাসক সম্রাট অশোকের হাত ধরে বৌদ্ধধর্ম বিশ্বধর্মে পরিণত হয়। কলিঙ্গ যুদ্ধের ভয়াবহতায় ব্যথিত হয়ে সম্রাট অশোক পররাজ্য দখলের নীতি পরিহার করে সৌহার্দ্য ও মৈত্রীর নীতি গ্রহণ করেন এবং একই সময়ে তিনি বৌদ্ধধর্ম গ্রহণ করেন। বৌদ্ধধর্মের প্রসারে তিনি বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেন।
(সূত্র: উচ্চ মাধ্যমিক ইতিহাস : প্রথমপত্র : উন্মুক্ত বিশ্ববিদ্যালয়)
৮৪৬.
রুশ বিপ্লবের নেতৃত্বদানকারী দল-
  1. ক) কমিউনিস্ট পার্টি
  2. খ) নাৎসি বাহিনী
  3. গ) মিনশেভিক পার্টি
  4. ঘ) বলশেভিক পার্টি
সঠিক উত্তর:
ঘ) বলশেভিক পার্টি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) বলশেভিক পার্টি
ব্যাখ্যা
রুশ বিপ্লবের নেতৃত্বদানকারী দল বলশেভিক পার্টি। ১৯১৭ সালে অক্টোবর বিপ্লবের মধ্য দিয়ে ভ্লাদিমির ইলিচ লেনিনের নেতৃত্বাধীন বলশেভিক পার্টি ও শ্রমিক সোভিয়েতরা পেট্রোগ্রাদের অন্তর্বর্তীকালীন সরকারকে উৎখাত করে রাশিয়ান সোভিয়েত ফেডারেশন সোশালিস্ট রিপাবলিক প্রতিষ্ঠা করেন। ইতিহাসে এটি বলশেভিক বিপ্লব নামেও পরিচিত। সাড়া জাগানো এ বিপ্লবের স্থায়িত্ব ছিল মাত্র ১০দিন।
উৎসঃ এনসাইক্লোপিডিয়া অব ব্রিটানিকা।
৮৪৭.
'হুশ' (Whoosh) কীসের সাথে সম্পর্কিত?
  1. পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র
  2. বুলেট ট্রেন
  3. বিখ্যাত শহর
  4. টাইম বোমা
সঠিক উত্তর:
বুলেট ট্রেন
উত্তর
সঠিক উত্তর:
বুলেট ট্রেন
ব্যাখ্যা
বুলেট ট্রেন:
-  'হুশ' (Whoosh) নামে বুলেট ট্রেন চালু করেছে ইন্দোনেশিয়া।
- এটি দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রথম বুলেট ট্রেন।
- চীন এই প্রকল্পে সহয়তা করেছে ।
- ট্রেনটি একবারে ৬০০ যাত্রী পরিবহন করতে পারবে।
- এটির সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৩৫০ কিলোমিটার (২২০ মাইল)।
 
সূত্র: রয়টার্স এবং ডেইলি স্টার পত্রিকা রিপোর্ট। [লিঙ্ক]
৮৪৮.
Qantas কোন দেশের এয়ারলাইনস?
  1. ক) ফ্রান্স
  2. খ) ফিনল্যান্ড
  3. গ) আয়ারল্যান্ড
  4. ঘ) অস্ট্রেলিয়া
সঠিক উত্তর:
ঘ) অস্ট্রেলিয়া
উত্তর
সঠিক উত্তর:
ঘ) অস্ট্রেলিয়া
ব্যাখ্যা
- Qantas হচ্ছে অস্ট্রেলিয়ার এয়ারলাইনস।

অন্যদিকে,
ফ্রান্স এর বিমানবন্দর হচ্ছে এয়ার ফ্রান্স।
ফিনল্যান্ড এর বিমানবন্দর হচ্ছে ফিনএয়ার।
আয়ারল্যান্ড এর বিমানবন্দর হচ্ছে রাইয়ান এয়ার।

উৎস: বিভিন্ন দেশের বিমান সংস্থার ওয়েবসাইট।
৮৪৯.
প্রথম বিশ্বযুদ্ধে মিত্রশক্তি কে ছিল?
  1. ফ্রান্স
  2. অস্ট্রিয়া
  3. হাঙ্গেরী
  4. জার্মানি
সঠিক উত্তর:
ফ্রান্স
উত্তর
সঠিক উত্তর:
ফ্রান্স
ব্যাখ্যা
প্রথম বিশ্বযুদ্ধ:

- প্রথম বিশ্বযুদ্ধের সময়কাল ১৯১৪-১৯১৮ সাল।
- যুদ্ধ শুরু হয়: ২৮ জুলাই, ১৯১৪ সালে।
- শেষ হয়: ১১ নভেম্বর, ১৯১৮ সালে।
- যুদ্ধে কেন্দ্রীয় শক্তিজোট: জার্মানি, অস্ট্রিয়া, তুরস্ক, হাঙ্গেরী, বুলগেরিয়া।
- মিত্রশক্তি জোট ছিল: ফ্রান্স, গ্রেট ব্রিটেন, রাশিয়া, ইতালি, জাপান, মার্কিন যুক্তরাষ্ট্র।
- যুদ্ধের ফলাফল: মিত্র শক্তির বিজয়।
- চার বছরের যুদ্ধে প্রায় ১ কোটি ৬০ লক্ষ মানুষের প্রাণহানী ঘটে।

তথ্যসূত্র - ব্রিটানিকা।
৮৫০.
মালদ্বীপের ভৌগোলিক অবস্থান কোন সাগরের তীরে?
  1. দক্ষিণ চীন সাগর
  2.  আরব সাগর
  3. বঙ্গোপসাগর
  4. ভারত মহাসাগর
সঠিক উত্তর:
ভারত মহাসাগর
উত্তর
সঠিক উত্তর:
ভারত মহাসাগর
ব্যাখ্যা

• মালদ্বীপ:
- মালদ্বীপ এশিয়া মহাদেশের দেশগুলোর মধ্যে ক্ষুদ্রতম।
- এটি ভারত মহাসাগরের অনেকগুলো দ্বীপ নিয়ে গঠিত।
- ১১০০ দ্বীপ নিয়ে দেশটি গঠিত।
- এর আয়তন প্রায় ২৯৮ বর্গ কিলোমিটার।
- সার্ক এর সদস্য দেশ মালদ্বীপ। 
- বিশ্বের সবচেয়ে নিচু দেশ।
- পর্যটনের জন্য বিখ্যাত এ দেশের সমুদ্রপৃষ্ঠ থেকে সর্বোচ্চ উচ্চতা মাত্র দুই দশমিক তিন মিটার।
- মালদ্বীপের রাজধানী মালে।
- মালদ্বীপের মুদ্রা রুপাইয়া।

তথ্যসূত্র: ওয়ার্ল্ড এটলাস।

৮৫১.
'La Gioconda' চিত্রকর্মটি কার?
  1. মাইকেল অ্যাঞ্জেলো
  2. পাবলো পিকাসো
  3. জ্যাকব এপস্টাইল
  4. লিওনার্দো দ্যা ভিঞ্চি
সঠিক উত্তর:
লিওনার্দো দ্যা ভিঞ্চি
উত্তর
সঠিক উত্তর:
লিওনার্দো দ্যা ভিঞ্চি
ব্যাখ্যা
• বিশ্বখ্যাত 'মোনালিসা' (ইতালীয় নাম: La Gioconda বা ফরাসি নাম: La Joconde) চিত্রটির চিত্রকর লিওনার্দো দ্যা ভিঞ্চি।

- অনেক গবেষকদের মতে, ১৫০৩ থেকে ১৫০৬ সালের মধ্যে তিনি এ ছবিটি এঁকেছিলেন।
- ১৮২১ সালে নেপোলিয়নের মৃত্যুর পর ছবিটি উপহার দেওয়া হয় ল্যুভর জাদুঘরকে।
- সেই থেকে শিল্পকর্মটি ফ্রান্সের ল্যুভর জাদুঘরে সংরক্ষিত আছে।
- ল্যুভর জাদুঘরের তথ্যমতে, প্রায় ৮০% পর্যটক শুধু মোনালিসার চিত্রটি দেখার জন্য আসে।
- ছবিটি আঁকতে তার প্রায় চার বছর সময় লাগে।

উৎস: ব্রিটানিকা এবং প্রথম আলো পত্রিকা নিউজ।
৮৫২.
কোনটি মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র?
  1. ক) MAD
  2. খ) WMD
  3. গ) INF
  4. ঘ) ABM
সঠিক উত্তর:
গ) INF
উত্তর
সঠিক উত্তর:
গ) INF
ব্যাখ্যা

- Intermediate-Range Nuclear Force (INF) হচ্ছে মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র।
- WMD (Weapons of Mass Destruction) হচ্ছে গণবিধ্বংসী অস্ত্র।
- ২০০৩ সালে WMD আছে এমন আশঙ্কায় ইঙ্গ-মার্কিন জোট ইরাকে আক্রমণ করেছিল।
- Anti-Ballistic Missile (ABM) হচ্ছে বিধ্বংসী ক্ষেপণাস্ত্র।
- MAD (Mutually Assured Destruction) হচ্ছে পারস্পরিক ধ্বংস নিশ্চিতকরণ ক্ষেপণাস্ত্র।

৮৫৩.
"বস্তুর স্বতন্ত্র অস্তিত্ব আছে" - এর উপর বিশ্বাস রাখেন কারা?
  1. ক) অস্তিত্ববাদীরা
  2. খ) ভোগবাদীরা
  3. গ) অজ্ঞেয়বাদীরা
  4. ঘ) বাস্তববাদীরা
সঠিক উত্তর:
ঘ) বাস্তববাদীরা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) বাস্তববাদীরা
ব্যাখ্যা
বাস্তববাদ:
- বাস্তববাদী দার্শনিকদের মতে, বস্তু কোন কারণেই জানার উপর নির্ভরশীল নয়।কেউ বস্তুকে জানুক বা না জানুক তাতে বস্তুর কিছু যায় আসে না; বরং এর স্বতন্ত্র অস্তিত্ব আছে।
- বস্তু জ্ঞানের বিষয় হতে পারে, তাই বলে বস্তুর অস্তিত্ব জ্ঞানের উপর নির্ভরশীল নয়। যেমন আমেরিকা আবিষ্কার হওয়ার আগে কেউ আমেরিকাকে জানত না; তাই বলে তখন আমেরিকা ছিল না, একথা বলা যাবে না। সুতরাং আমেরিকার অস্তিত্ব কোন মানুষের জ্ঞানের উপর নির্ভরশীল নয় ।জ্ঞান ছাড়াও বস্তু থাকতে পারে। 

অন্যদিকে,
- স্বাভাবিকভাবেই আমাদের মনে প্রশ্ন জাগে, জ্ঞান কী? উত্তরে আমরা বলি, জ্ঞাতার সাথে জ্ঞেয় বস্তুর সম্পর্কই জ্ঞান।
- যে জানে তাকে বলে জ্ঞাতা, আর যে বস্তুকে জানা হয় তাকে বলে জ্ঞেয়। 
- এই জ্ঞেয় বস্তুর অস্তিত্ব কি জানার উপর নির্ভরশীল, নাকি এর স্বতন্ত্র অস্তিত্ব আছে? 
- এ প্রশ্নে দার্শনিকদের মধ্যে মতভেদের কারণে দুটি দার্শনিক মতবাদের উদ্ভব হয়েছে : (১) বাস্তববাদ (Realism) ও (২) ভাববাদ (Idealism)। 
 
উৎস: এসএসএইচএল প্রোগ্রাম, বিএ/বিএসএস; উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
৮৫৪.
৪র্থ আরব ইসরাইল যুদ্ধটি ইহুদি সম্প্রদায়ের কোন পবিত্র দিনে শুরু হয়েছিল?
  1. Hanukkah
  2. Yom Kippur
  3. Passover
  4. Purim
সঠিক উত্তর:
Yom Kippur
উত্তর
সঠিক উত্তর:
Yom Kippur
ব্যাখ্যা

⇒ আরব-ইসরাইল যুদ্ধ:
- মোট ৪টি আরব-ইসরাইল যুদ্ধ সংঘটিত হয়।

⇒ ৪র্থ আরব ইসরাইল যুদ্ধ:
- সংঘটিত হয় ১৯৭৩ সালে।
- Yom Kippur War নামে পরিচিত ৪র্থ আরব-ইসরাইল যুদ্ধ।
- ইহুদিদের পবিত্র দিন ইয়ম কিপুরের সময় ইসরায়েল-অধিকৃত অঞ্চলে আরব জোটের অতর্কিত হামলার মাধ্যমে এই যুদ্ধ শুরু হয়।
- মিশরীয় ও সিরিয়ান সেনারা যুদ্ধবিরতি রেখা ভেদ করে যথাক্রমে সিনাই উপদ্বীপ ও গোলান মালভূমিতে ঢুকে পড়ে।
- যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন উভয়ে তাদের নিজ নিজ মিত্রদের এসময়ে সহায়তা করে।
- ফলে দুইটি পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে বিবাদ সৃষ্টি হয়।

⇒ উল্লেখ্য:
• ১ম আরব-ইসরাইল যুদ্ধ সংঘটিত হয় ১৯৪৮ সালে।
• ২য় আরব-ইসরাইল যুদ্ধ সংঘটিত হয় ১৯৫৬ সালে।
• ৩য় আরব ইসরাইল যুদ্ধ সংঘটিত হয় ১৯৬৭ সালে।

তথ্যসূত্র - Worldatlas.com

৮৫৫.
কত সালে সোভিয়েত ইউনিয়ন গঠিত হয়?
  1. ১৯১২ সালে
  2. ১৯১৭ সালে
  3. ১৯২১ সালে
  4. ১৯২২ সালে
সঠিক উত্তর:
১৯২২ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯২২ সালে
ব্যাখ্যা

সোভিয়েত ইউনিয়ন:
- U.S.S.R.-এর পূর্ণরূপ: Union of Soviet Socialist Republics.
- ১৯১৭ সালে অক্টোবর বিপ্লবের পর ১৯২২ সালে পৃথিবীর প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র সোভিয়েত ইউনিয়ন গঠিত হয়।
- ১৯৯১ সালের ২৬ ডিসেম্বর সোভিয়েত ইউনিয়নের বিলুপ্তি ঘটে।
- সোভিয়েত ইউনিয়ন ভেঙে ১৫টি রাষ্ট্রের জন্ম হয়।
- মিখাইল গর্বাচেভ, যিনি সোভিয়েত ইউনিয়নের শেষ নেতা ছিলেন, তাঁর পদত্যাগের মাধ্যমে সোভিয়েত ইউনিয়নের কার্যক্রম সম্পূর্ণরূপে সমাপ্ত হয়।

⇒ সোভিয়েত ইউনিয়ন ভেঙে যে ১৫টি রাষ্ট্র গঠিত হয়: রাশিয়া, বেলারুশ, এস্তোনিয়া, লাটভিয়া, কিরগিজিস্তান, তাজিকিস্তান, আজারবাইজান, মলদোভা, আর্মেনিয়া, লিথুনিয়া, কাজাকিস্তান, উজবেকিস্তান, জর্জিয়া, ইউক্রেন ও তুর্কমেনিস্তান।
- সাবেক সোভিয়েত ইউনিয়ন থেকে আলাদা হয়ে মুসলিম প্রজাতন্ত্রে তাজিকিস্তান।
- ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর তাজিকিস্তান স্বাধীনতা লাভ করে এবং এটি একটি মুসলিম প্রধান দেশ হিসেবে পরিচিত। এর অন্যান্য মুসলিম প্রধান প্রাক্তন সোভিয়েত প্রজাতন্ত্রগুলির মধ্যে আজারবাইজান, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান এবং কিরগিজস্তান অন্তর্ভুক্ত।

উৎস: i) Britannica.
ii) History.com

৮৫৬.
১৯৮৯ সালের গণঅভ্যুত্থানের জন্য পরিচিত স্কয়ার কোনটি?
  1. ট্রাফালগার স্কয়ার
  2. তিয়েনআনমেন স্কয়ার
  3. রেড স্কয়ার
  4. টাইমস স্কয়ার 
সঠিক উত্তর:
তিয়েনআনমেন স্কয়ার
উত্তর
সঠিক উত্তর:
তিয়েনআনমেন স্কয়ার
ব্যাখ্যা

১৯৮৯ সালের গণঅভ্যুত্থানের জন্য পরিচিত স্কয়ার- তিয়েনআনমেন স্কয়ার। 
----------------
তিয়েনআনমেন স্কয়ার:
- বিশ্বের গুরুত্বপূর্ণ প্রধান শহরগুলোর মধ্যে রয়েছে বিভিন্ন বিখ্যাত স্কয়ার।
- এই সব স্কয়ারগুলো শুধু পর্যটন কেন্দ্র নয়, বরং ইতিহাস, রাজনীতি এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রতীক।

- তিয়েনআনমেন স্কয়ার চীনের বেইজিং শহরের কেন্দ্রে অবস্থিত বিশ্বের অন্যতম বৃহত্তম ও ঐতিহাসিক সিটি স্কয়ার।
- এটি নিষিদ্ধ নগরের দক্ষিণে, ‘স্বর্গীয় শান্তির তোরণ’- নামে পরিচিত।
- ১৯৪৯ সালে মাও সেতুং এখান থেকে গণপ্রজাতন্ত্রী চীনের প্রতিষ্ঠা ঘোষণা করেছিলেন।
- ১৯৮৯ সালের গণতন্ত্রকামী ছাত্র ও নাগরিক বিক্ষোভ এবং পরবর্তী রক্তাক্ত দমনের জন্য স্কয়ারটি বিশ্বব্যাপী পরিচিত
- এটি চীনের রাজনৈতিক ও সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে গুরুত্বপূর্ণ এবং বর্তমানে কঠোর নিরাপত্তা বেষ্টিত বিশ্বের বৃহত্তম জনসমাগম স্থলগুলোর একটি।
-----------
উল্লেখ্য, 
• বিশ্বের বিখ্যাত কিছু স্কয়ার:

ট্রাফালগার স্কয়ার লন্ডনের একটি প্রসিদ্ধ জনসভা ও পর্যটন কেন্দ্র।
• তাহরির স্কয়ার মিশরে অবস্থিত।
• রাশিয়ার রাজধানী মস্কোর রেড স্কয়ার ঐতিহাসিক ও সাংস্কৃতিক গুরুত্বপূর্ণ স্থান।
• যুক্তরাষ্ট্রের টাইমস স্কয়ার নিউইয়র্কে অবস্থিত এবং এটি বাণিজ্যিক ও বিনোদনের কেন্দ্র হিসেবে বিশ্বখ্যাত। 
• চেক প্রজাতন্ত্রের প্রাগে ওয়েন্সেসলাস স্কয়ার সাংস্কৃতিক ও রাজনৈতিক কর্মকাণ্ডের জন্য পরিচিত।
বাংলাদেশ স্কয়ার লাইবেরিয়ায় অবস্থিত। 

উৎস: Britannica ও BBC. 

৮৫৭.
নেলসন ম্যান্ডেলা কারাগার থেকে মুক্তি পায় -
  1. ১০ ফেব্রুয়ারী, ১৯৯০ সালে
  2. ১৮ ফেব্রুয়ারী, ১৯৯২ সালে
  3. ১১ ফেব্রুয়ারী, ১৯৯০ সালে
  4. ১৫ ফেব্রুয়ারী, ১৯৯২ সালে
সঠিক উত্তর:
১১ ফেব্রুয়ারী, ১৯৯০ সালে
উত্তর
সঠিক উত্তর:
১১ ফেব্রুয়ারী, ১৯৯০ সালে
ব্যাখ্যা
নেলসন মেন্ডেলা:
- ১৮ জুলাই ১৯১৮ সালে পূর্ব কেপের এমভেজো গ্রামে মাদিবা বংশে জন্মগ্রহণ করেন।
- নেলসন মেন্ডেলার রাজনৈতিক দল - আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস।
-  ১৯৯১ থেকে ১৯৯৭ খ্রিস্টাব্দ পর্যন্ত আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের সভাপতির দায়িত্ব পালন করেন।
- ৯ অক্টোবর ১৯৬৩ তারিখে ম্যান্ডেলা রিভোনিয়া ট্রায়াল নামে পরিচিত হওয়া নাশকতার জন্য ১০ জনের বিচারে যোগ দেন।
- মৃত্যুদণ্ডের মুখোমুখি হওয়ার সময় ২০ এপ্রিল ১৯৬৪- এ তাঁর বিখ্যাত 'Speech from the Dock' শেষে আদালতে তাঁর কথাগুলি অমর হয়ে গিয়েছিল।
- ১১ জুন ১৯৬৪ ম্যান্ডেলা এবং অন্য সাতজন অভিযুক্ত হয়।
- ১১ ফেব্রুয়ারী, ১৯৯০ সালে, রাষ্ট্রপতি ডি ক্লার্কের অধীনে দক্ষিণ আফ্রিকার সরকার ম্যান্ডেলাকে কারাগার থেকে মুক্তি দেয়।
- মুক্তির কিছুক্ষণ পর ম্যান্ডেলাকে এএনসি- র ডেপুটি প্রেসিডেন্ট নির্বাচিত করা হয়।

উৎস:Biography of Nelson Mandela, Nelson Mandela. & Britannica.
৮৫৮.
আয়তনে বিশ্বের ক্ষুদ্রতম দেশগুলোর তালিকায় মোনাকোর অবস্থান কততম?
  1. ক) প্রথম
  2. খ) তৃতীয়
  3. গ) পঞ্চম
  4. ঘ) দ্বিতীয়
সঠিক উত্তর:
ঘ) দ্বিতীয়
উত্তর
সঠিক উত্তর:
ঘ) দ্বিতীয়
ব্যাখ্যা
আয়তনে বিশ্বের ক্ষুদ্রতম দেশগুলোর একটি তালিকা দেওয়া হল 
• প্রথম - ভ্যাটিকান সিটি (০.৪৪ বর্গ কি.মি.)।
দ্বিতীয় - মোনাকো (২.০২ বর্গ কি.মি.)।
• তৃতীয় - নাউরু (২১ বর্গ কি.মি.)।
• চতুর্থ - টুভালু  (২৬ বর্গ কি.মি.)।
• পঞ্চম - সান মারিনো (৬১ বর্গ কি.মি.)।

তথ্যসূত্র: ওয়ার্ল্ড এটলাস।
৮৫৯.
স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে সর্ব প্রথম কোন দেশ স্বীকৃতি প্রদান করে?
  1. ইরাক
  2. ইরান
  3. সৌদি আরব
  4. আলজেরিয়া
সঠিক উত্তর:
আলজেরিয়া
উত্তর
সঠিক উত্তর:
আলজেরিয়া
ব্যাখ্যা

ফিলিস্তিন:
- ফিলিস্তিন মধ্যপ্রাচ্যের একটি দেশ।
- ভৌগোলিকভাবে এশিয়া মহাদেশের অন্তর্গত।
- এটি দুটি প্রধান অঞ্চলে বিভক্ত: পশ্চিম তীরে (West Bank) এবং গাজা উপত্যকা (Gaza Strip)।
- এটি বর্তমানে ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যে বিরোধের কারণে বেশ পরিচিত।
- রাজধানী: ইস্ট জেরুজালেম, রামাল্লাহ।
- মুদ্রা: মিশরীয় পাউন্ড, ইসরাইলি শেকেল, জর্ডানীয় দিনার।

⇒ স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ঘোষণা করা হয় ১৫ নভেম্বর ১৯৮৮ সালে।
- ১৯৮৮ সালের ১৫ নভেম্বর আলজেরিয়ার রাজধানী আলজেয়ার্সে প্যালেস্টাইন ন্যাশনাল কাউন্সিলের সভায় এ ঘোষণা দেওয়া হয়েছিল।
- ফিলিস্তিনের প্রয়াত নেতা ইয়াসির আরাফাত পবিত্র জেরুজালেমকে রাজধানী করে ১৯৬৭ সালের সীমারেখায় এই ঘোষণা দিয়েছিলেন।
- এর মাধ্যমে প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন (পিএলও) ইসরায়েল-ফিলিস্তিন বিরোধের দ্বিরাষ্ট্রীয় সমাধানের পক্ষে কাজ শুরু করে।
- স্বাধীন ফিলিস্তিনকে স্বীকৃতি দানকারী প্রথম দেশ আলজেরিয়া।
- ফিলিস্তিন জাতিসংঘের পর্যবেক্ষক রাষ্ট্রের মর্যাদা লাভ করে ২৯ নভেম্বর, ২০১২ সালে।
- বাংলাদেশ ১৯৮৮ সালে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি প্রদান করে।
- বিশ্বের ধনী দেশগুলোর জোট জি-৭-এর সদস্যদের মধ্যে প্রথম ফিলিস্তিনকে স্বীকৃতি দিল যুক্তরাজ্য, কানাডা ও ফ্রান্স।
- ২১ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে। 
- এর মাধ্যমে এ পর্যন্ত জাতিসংঘের ১৯৩ সদস্যের মধ্যে ১৫১টি দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে।

উৎস: i) UN ওয়েবসাইট।
ii) Al Jazeera.

৮৬০.
মিনস্ক নিচের কোন দেশের রাজধানী? 
  1. তাজাকিস্তান
  2. আজারবাইজান
  3. পর্তুগাল
  4. বেলারুশ
সঠিক উত্তর:
বেলারুশ
উত্তর
সঠিক উত্তর:
বেলারুশ
ব্যাখ্যা
বেলারুশ:
- বেলারুশ পূর্ব ইউরোপের একটি দেশ।
- রাজধানী: মিনস্ক।
- মুদ্রা: রুবল।

অন্যদিকে -
- তাজাকিস্তানের রাজধানী দুশানবে।
- আজারবাইজানের রাজধানী বাকু।
- পর্তুগালের রাজধানী লিসবন।

উৎস: Britannica.
৮৬১.
কার নেতৃত্বে চীনে সমাজতান্ত্রিক বিপ্লব সংঘটিত হয়?
  1. ক) চিয়াং কাইশেক
  2. খ) মাও সেতুং
  3. গ) সান ইয়াৎ সেন
  4. ঘ) হো-চি-মিন
সঠিক উত্তর:
খ) মাও সেতুং
উত্তর
সঠিক উত্তর:
খ) মাও সেতুং
ব্যাখ্যা
গণচীন:
- ১৯১২ সালের ১২ ফেব্রুয়ারি চীনে প্রায় দুই হাজার বছরের রাজতন্ত্র উচ্ছেদ হয়ে প্রজাতন্ত্রের সূচনা হয়।
- এই দিন চীনের কিং রাজবংশের সর্বশেষ সম্রাট পুয়িকে সিংহাসন থেকে উৎখাত করা হয়।
- এর আগে ১৯১১ সালের অক্টোবরে সান ইয়েৎ সেনের নেতৃত্বে চীনে প্রজাতান্ত্রিক বিপ্লব সংঘটিত হয়।
- ১৯৪৯ সালে মাও সেতুং এর নেতৃত্বে চীনে সমাজতান্ত্রিক বিপ্লব সংঘটিত হয় এবং গণপ্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়।
- ১৯৪৯ সালের ১লা অক্টোবর, এক রক্তক্ষয়ী বিপ্লবের মাধ্যমে China বা গণচীন প্রতিষ্ঠিত হয়।

অন্যদিকে -
- সান ইয়েৎ সেন ছিলেন চীন প্রজাতন্ত্রের প্রথম প্রেসিডেন্ট।
- চিয়াং কাইশেক চীনের পুঁজিবাদ তন্ত্রের প্রবর্তক। 
- ভিয়েতনামের স্বাধীনতা সংগ্রামের পুরোধা ব্যক্তিত্ব হো চি মিন।

উৎস: Britannica.
৮৬২.
পৃথিবীর মোট স্থলভাগের প্রায় কত ভাগ সমভূমি?
  1. অর্ধেক
  2. দুই-তৃতীয়াংশ
  3. এক-তৃতীয়াংশ
  4. এক-চতুর্থাংশ
সঠিক উত্তর:
অর্ধেক
উত্তর
সঠিক উত্তর:
অর্ধেক
ব্যাখ্যা
সমভূমি:
→ সমুদ্র সমতল থেকে প্রায় সম উচ্চতায় সুবিস্তৃত স্থলভাগকে সমভূমি বলা হয়। তবে কোনো কোনো ক্ষেত্রে কয়েকশ মিটার উঁচুতেও সমভূমি গঠিত হতে পারে।
→ পৃথিবীর মোট স্থলভাগের প্রায় অর্ধেক সমভূমি।
→ সমভূমি সমুদ্রপৃষ্ঠ থেকে কয়েকশত ফুট পর্যন্ত উচ্চতায় অবস্থিত হতে পারে।
→ সমভূমিতে মৃদু ঢাল বিশিষ্ট ভূমি, ছোট ছোট টিলা, পাহাড় এবং নদী উপত্যকার উপস্থিতিও লক্ষ্য করা যায়।
→ মানুষের আবাস এবং অর্থনৈতিক কামকান্ড সমভূমিতে সংঘটিত হয়।
→ সমগ্র পৃথিবীর মধ্যে এশিয়া, ইউরোপ ও উত্তর আমেরিকা মহাদেশে সমভূমির পরিমাণ সবচেয়ে বেশি।
→ আফ্রিকা মহাদেশে সমভূমির পরিমাণ সবচেয়ে কম।
→ ইউরেশিয়ার উত্তরাংশ জুড়ে পৃথিবীর বৃহত্তম সমভূমি অবস্থিত।

তথ্যসূত্র: ভূগোল ১ম পত্র (একাদশ-দ্বাদশ শ্রেণি), উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৮৬৩.
নিচের কোন দেশটি দক্ষিণ চীন সাগর মালিকানা দাবিদার দেশ নয়?
  1. কম্বোডিয়া 
  2. মালয়েশিয়া
  3. ভিয়েতনাম
  4. ফিলিপাইন
সঠিক উত্তর:
কম্বোডিয়া 
উত্তর
সঠিক উত্তর:
কম্বোডিয়া 
ব্যাখ্যা

- কম্বোডিয়া দক্ষিণ চীন সাগর মালিকানা দাবিদার দেশ নয়।

• দক্ষিণ চীন সাগর: 
- দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি গুরুত্বপূর্ণ সমুদ্র অঞ্চল।
- দক্ষিণ চীন সাগর দক্ষিণে মালাক্কা প্রণালী থেকে শুরু হয়ে উত্তরে চীনের হাইনান দ্বীপ পর্যন্ত বিস্তৃত।
- যেখানে প্রায় ২১% বৈশ্বিক বাণিজ্য পরিবহন করা হয়।

• সীমানা বিতর্ক:
- চীন "নাইন-ড্যাশ লাইন" নামে একটি মানচিত্র ব্যবহার করে,
- যার মাধ্যমে দক্ষিণ চীন সাগরের প্রায় ৯০% অঞ্চল নিজেদের বলে দাবি করে।
- তবে, ফিলিপাইন, ভিয়েতনাম, মালয়েশিয়া, ব্রুনেই ও তাইওয়ানও এই অঞ্চলের বিভিন্ন অংশের ওপর নিজেদের সার্বভৌমত্ব দাবি করে।
- ২০১৬ সালে হেগের আন্তর্জাতিক আদালত চীনের এই দাবিকে অগ্রহণযোগ্য ঘোষণা করে, কিন্তু চীন তা মানেনি।

উৎস: Britannica এবং বিবিসি।

৮৬৪.
কোন দেশের মধ্যে "Yom Kippur War" যুদ্ধ সংঘটিত হয়েছিলো?
  1. জাপান - রাশিয়া
  2. ইসরায়েল - কয়েকটি আরব দেশ
  3. চীন - জাপান
  4. যুক্তরাষ্ট্র - উত্তর ভিয়েতনাম
সঠিক উত্তর:
ইসরায়েল - কয়েকটি আরব দেশ
উত্তর
সঠিক উত্তর:
ইসরায়েল - কয়েকটি আরব দেশ
ব্যাখ্যা
১৯৭৩ সালের আরব-ইসরায়েল যুদ্ধ (Yom Kippur War)
⤇ যুদ্ধ সংঘটন কাল - ৬ অক্টোবর - ২৫ অক্টোবর, ১৯৭৩ সাল।
⤇ প্রতিদ্বন্দ্বী পক্ষসমূহ - ইসরায়েল এবং মিশর ও সিরিয়ার নেতৃত্বে আরও কয়েকটি আরব দেশ।
⤇ ফলাফল - ইসরায়েল জয়ী।

⤇ মিশর ও সিরিয়া ১৯৬৭ সালের যুদ্ধে তাদের হারানো অঞ্চল ফিরে পাওয়ার উদ্দেশ্যে ৬ অক্টোবর, ১৯৭৩ সালে দুই দিক থেকে ইসরায়েল আক্রমণ করে।
প্রথম দিকে ইসরায়েল ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হলেও পরে ইসরায়েল ঘুরে দাঁড়ায়। পাল্টা আক্রমণ করে ইসরায়েলি বাহিনী এরিয়েল শেরনের নেতৃত্ব কায়রো ও দামেস্কের কাছাকাছি চলে আসে।
সৌদি আরব, জর্ডান, ইরাক প্রভৃতি রাষ্ট্র সিরিয়া ও মিশরের সাহায্যে সৈন্য প্রেরণ করে।
⤇ আরব রাষ্ট্রগুলো এই যুদ্ধের সময় ‘তেল অস্ত্র’ প্রয়োগ করে। তেল উৎপাদনকারী রাষ্ট্রগুলো একই সাথে ৫% তেল উৎপাদন কমিয়ে দেয় এবং যুক্তরাষ্ট্রে তেল রপ্তানি বন্ধ করে দেয়।

⤇ ২৫ অক্টোবর, ১৯৭৩ সালে জাতিসংঘের মধ্যস্থতায় ইসরায়েল ও মিশরের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হয়। ইসরায়েল গোলান মালভূমির আরও অঞ্চল নিজেদের দখলে নেয়।
⤇ ১৯৭৮ সালে ক্যাম্প-ডেভিড চুক্তির মাধ্যমে ইসরায়েলের সাথে মিশরের ৩০ বছর ধরে চলা যুদ্ধাবস্থার অবসান হয়।
এর ফলে প্রথম আরব দেশ হিসাবে মিশর ইসরায়েলকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেয় এবং বিনিময়ে সিনাই উপদ্বীপের পুর্ণ নিয়ন্ত্রণ ফিরে পায়।

উৎসঃ হিস্টরি.কম
৮৬৫.
'The Tiger of Bicycle' বলা হয় কোন দেশকে? 
  1. মিয়ানমার
  2. থাইল্যান্ড
  3. ভিয়েতনাম
  4. ইন্দোনেশিয়া
সঠিক উত্তর:
ভিয়েতনাম
উত্তর
সঠিক উত্তর:
ভিয়েতনাম
ব্যাখ্যা

The Tiger of Bicycle:
- 'The Tiger of Bicycle' বলা হয় ভিয়েতনামকে।

⇒ ভিয়েতনাম:
- দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশ ভিয়েতনাম।
- দেশটিতে একদলীয় সমাজতান্ত্রিক শাসন বিদ্যমান।
- ১৯৭৫ সালে দক্ষিণ ভিয়েতনাম দখল করে সমাজতান্ত্রিক উত্তর ভিয়েতনাম।
- এর মাধ্যমে একক সমাজতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ দেশটি। 
- রাষ্ট্রীয় নাম: সোশালিস্ট রিপাবলিক অব ভিয়েতনাম।
- রাজধানী: হ্যানয়। 
- বৃহত্তম নগরী: হো চি মিন শহর।
- ভাষা: ভিয়েতনামিজ।
- মুদ্রা: ভিয়েতনামি ডং। 

উৎস: Britannica.

৮৬৬.
এশিয়ার পূর্বতম বিন্দু কোনটি?
  1. ডেজনেভ অন্তরীপ
  2. পিয়ায়ি অন্তরীপ
  3. বেবা অন্তরীপ
  4. চেলিউসকিন অন্তরীপ
সঠিক উত্তর:
ডেজনেভ অন্তরীপ
উত্তর
সঠিক উত্তর:
ডেজনেভ অন্তরীপ
ব্যাখ্যা

এশিয়া মহাদেশ:
- এশিয়া বিশ্বের বৃহত্তম এবং সর্বাধিক জনবহুল মহাদেশ। 
- এটি পৃথিবীর পূর্ব ও উত্তর গোলার্ধে অবস্থিত। 
- এশিয়া মহাদেশ ৪৮টি দেশ নিয়ে গঠিত।
- আয়তনে বৃহত্তম দেশ: চীন এবং আয়তনে ক্ষুদ্রতম দেশ: মালদ্বীপ।
- সর্বশেষ স্বাধীন রাষ্ট্র: পূর্ব তিমুর।
- এশিয়ার বৃহত্তম সাগর: দক্ষিণ চীন সাগর।
- এশিয়ার গভীরতম হ্রদ: বৈকাল হ্রদ।
- এশিয়ার সর্বোচ্চ স্থান: মাউন্ট এভারেস্ট (৮,৮৪৮.৮৬ মিটার)।
- এশিয়ার সর্বনিম্ন বিন্দু: মৃত সাগর।
- এশিয়ার দীর্ঘতম নদী ইয়াংজি।
- এশিয়া এবং ইউরোপ মহাদেশের মাঝ বরাবর ইউরাল পর্বতমালা অবস্থিত।

উল্লেখ্য,
- এশিয়ার পূর্বতম বিন্দু: কেপ ডেজনেভ (Cape Dezhnev), চুকটকা উপদ্বীপ, রাশিয়া।
- এশিয়ার পশ্চিমতম বিন্দু: কেপ বাবা (Cape Baba), তুরস্ক।
- এশিয়ার উত্তরতম বিন্দু: ফ্লিগেলী অন্তরীপ (Cape Fligely), ফ্রাঞ্জ জোসেফ ল্যান্ড দ্বীপপুঞ্জ, রাশিয়া।
- এশিয়ার দক্ষিণতম বিন্দু: মূল ভূখণ্ড এশিয়ার দক্ষিণতম বিন্দু পিয়ায়ি অন্তরীপ (Tanjung Piai), মালয়েশিয়া। তবে মহাদেশীয় এশিয়ার দক্ষিণতম বিন্দু পামানা দ্বীপ (Pamana Island), ইন্দোনেশিয়া। 

উৎস: World Atlas.

৮৬৭.
স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ঘোষণা করা হয় কবে?
  1. ১৯৮৫ সালে
  2. ১৯৮৬ সালে
  3. ১৯৮৮ সালে
  4. ১৯৮৯ সালে
সঠিক উত্তর:
১৯৮৮ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৮৮ সালে
ব্যাখ্যা
স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র:
- ফিলিস্তিন মধ্যপ্রাচ্যের একটি দেশ।
- এটি বর্তমানে ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যে বিরোধের কারণে বেশ পরিচিত।

উল্লেখ্য,
- স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ঘোষণা করা হয় ১৫ নভেম্বর ১৯৮৮ সালে।
- ১৯৮৮ সালের ১৫ নভেম্বর আলজেরিয়ার রাজধানী আলজেয়ার্সে প্যালেস্টাইন ন্যাশনাল কাউন্সিলের সভায় এ ঘোষণা দেওয়া হয়েছিল।
- ফিলিস্তিনের প্রয়াত নেতা ইয়াসির আরাফাত পবিত্র জেরুজালেমকে রাজধানী করে ১৯৬৭ সালের সীমারেখায় এই ঘোষণা দিয়েছিলেন।
- এর মাধ্যমে প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন (পিএলও) ইসরায়েল-ফিলিস্তিন বিরোধের দ্বিরাষ্ট্রীয় সমাধানের পক্ষে কাজ শুরু করে।

⇒ স্বাধীন ফিলিস্তিনকে স্বীকৃতি দানকারী প্রথম দেশ আলজেরিয়া।
- ফিলিস্তিন জাতিসংঘের পর্যবেক্ষক রাষ্ট্রের মর্যাদা লাভ করে ২৯ নভেম্বর, ২০১২ সালে।

উৎস: i) UN ওয়েবসাইট।
ii) Al Jazeera.
৮৬৮.
ব্লিৎসক্রিগ কোন যুদ্ধের কারণে সবচেয়ে বেশি পরিচিত?
  1. প্রথম বিশ্বযুদ্ধ
  2. দ্বিতীয় বিশ্বযুদ্ধ
  3. ইরাক যুদ্ধ
  4. আইন জালুতের যুদ্ধ
সঠিক উত্তর:
দ্বিতীয় বিশ্বযুদ্ধ
উত্তর
সঠিক উত্তর:
দ্বিতীয় বিশ্বযুদ্ধ
ব্যাখ্যা
ব্লিৎসক্রিগ: 
- ব্লিৎসক্রিগ একটি সামরিক কৌশল যা শত্রুপক্ষের মধ্যে মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি এবং তাদের বাহিনীতে বিশৃঙ্খলা ঘটানোর উদ্দেশ্যে পরিকল্পিত।
- এই কৌশল দ্রুততা, আকস্মিক আক্রমণ এবং শক্তিশালী অগ্নিশক্তি ব্যবহারের মাধ্যমে কার্যকর হয়।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি জার্মানির সাথে ব্লিৎসক্রিগ সবচেয়ে বেশি পরিচিত।
- তবে এই কৌশল তখনকার অনেক যোদ্ধাই ব্যবহার করেছিল।
- ব্লিৎসক্রিগের মূল ধারণা উনবিংশ শতকে প্রুশিয়ার সামরিক কৌশল থেকে এসেছে।
- প্রুশিয়ার সামরিক কৌশলগুলোর ভিত্তি ছিল সীমিত সম্পদ এবং ছোট বাহিনীর কারণে দ্রুত ও শক্তিশালী পদক্ষেপের মাধ্যমে বিজয় অর্জন।
- এর ধারণা সময়ের সঙ্গে আরও উন্নত হয়ে ব্লিৎসক্রিগে পরিণত হয়।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্লিৎসক্রিগ ব্যবহৃত হয়ে শত্রুপক্ষের মধ্যে দ্রুত ভীতি ও বিশৃঙ্খলা সৃষ্টি করত।
- ব্লিৎসক্রিগের অনন্যতা ছিল দ্রুত গতি এবং অপ্রত্যাশিত আক্রমণের মাধ্যমে শত্রুকে দুর্বল করে দেওয়া, যা যুদ্ধের ময়দানে বিপ্লব ঘটিয়েছিল।
- ব্লিৎসক্রিগ-এর মূল লক্ষ্য ছিল শত্রুকে সম্পূর্ণরূপে অপ্রস্তুত রেখে দ্রুত এবং শক্তিশালী আক্রমণের মাধ্যমে যুদ্ধের ভারসাম্য নিজেদের পক্ষে নিয়ে আসা।
- এটি যুদ্ধক্ষেত্রে দ্রুত ও কার্যকর পদক্ষেপের মাধ্যমে শত্রুকে বিভ্রান্ত করার একটি কৌশল।

উৎস: Britannica.
৮৬৯.
আন্টওয়ার্প কোন দেশের সমুদ্রবন্দর?
  1. নেদারল্যান্ড
  2. পোল্যান্ড
  3. জার্মানি
  4. বেলজিয়াম
সঠিক উত্তর:
বেলজিয়াম
উত্তর
সঠিক উত্তর:
বেলজিয়াম
ব্যাখ্যা
আন্টওয়ার্প : বেলজিয়ামের সমুদ্রবন্দর
অন্যদিকে,
নেদারল্যান্ডসের সমুদ্রবন্দর : রটারডাম
পোল্যান্ডের সমুদ্রবন্দর : ডানজিগ
জার্মানির সমুদ্রবন্দর : হামবুর্গ ও ডুইসবার্গ।

(তথ্যসূত্র: ওয়ার্ল্ড অ্যাটলাস)
৮৭০.
'স্টকহোম' কোন দেশের রাজধানী?
  1. ক) ফিনল্যান্ড
  2. খ) নরওয়ে
  3. গ) সুইডেন
  4. ঘ) ডেনমার্ক
সঠিক উত্তর:
গ) সুইডেন
উত্তর
সঠিক উত্তর:
গ) সুইডেন
ব্যাখ্যা
ডেনমার্কের রাজধানী কোপেনহেগেন
ডেনমার্কের মুদ্রা - ক্রোনা।
সুইডেনের রাজধানী স্টকহোম
ফিনল্যান্ডের রাজধানী - সেলসিংকি
নরওয়ের রাজধানী - অসলো
source: britannica
৮৭১.
ইউরোপ মহাদেশে মোট কয়টি দেশ রয়েছে?
  1. ৪১টি
  2. ৪২টি
  3. ৪৩টি
  4. ৪৪টি
সঠিক উত্তর:
৪৪টি
উত্তর
সঠিক উত্তর:
৪৪টি
ব্যাখ্যা
ইউরোপ মহাদেশ:
- ইউরোপ মহাদেশ আয়তনে বিশ্বে ষষ্ঠ।
- এর আয়তন ১০,১৮০,০০০ বর্গ কিমি।
- ইউরোপ মহাদেশের উত্তরে উত্তর মহাসাগর, দক্ষিণে ভূমধ্যসাগর ও কৃষ্ণসাগর, পূর্বে কাস্পিয়ান সাগর, ইউরাল নদী ও ইউরাল পর্বত এবং পশ্চিমে আটলান্টিক মহাসাগর অবস্থিত।
- ইউরোপ মহাদেশ ৪৪টি দেশ নিয়ে গঠিত।
- এর মধ্যে ক্ষুদ্রতম দেশ ভ্যাটিকান সিটি।
- এশিয়া এবং ইউরোপ উভয় মহাদেশে রাশিয়ার অবস্থান হলেও এটি ইউরোপ মহাদেশের অন্তর্ভুক্ত।
- এ মহাদেশের দীর্ঘতম নদী ভলগা।

তথ্যসূত্র - Worldatlas.com
৮৭২.
লাটভিয়া, এস্তোনিয়া ও লিথুনিয়া -এ তিনটি স্টেটকে একত্রে বলা হয় -
  1. ক) কেল্টিক স্টেটস
  2. খ) পাঙ্ক স্টেটস
  3. গ) বাল্টিক স্টেটস
  4. ঘ) স্ক্যান্ডিনেভিয়ান স্টেটস
সঠিক উত্তর:
গ) বাল্টিক স্টেটস
উত্তর
সঠিক উত্তর:
গ) বাল্টিক স্টেটস
ব্যাখ্যা
• বাল্টিক রাষ্ট্র:
-
বাল্টিক সাগরের তীরবর্তী দেশসমূহকে একত্রে বাল্টিক রাষ্ট্র বলা হয়।
- বাল্টিক রাষ্ট্র ৩টি।
- যথা-এস্তোনিয়া, লাটভিয়া, লিথুনিয়া।

এছাড়াও,
- পোল্যান্ড, সুইডেন, ডেনমার্ক - প্রভৃতি রাষ্ট্রও বাল্টিক সাগরের নিকটে অবস্থিত।

উৎস: ওয়ার্ল্ড এটলাস।
৮৭৩.
নিচের কোন দেশে সামরিক বাহিনী নেই?
  1. ফিনল্যান্ড
  2. মালদ্বীপ
  3. নাউরু
  4. ডেনমার্ক
সঠিক উত্তর:
নাউরু
উত্তর
সঠিক উত্তর:
নাউরু
ব্যাখ্যা
• সামারিক বাহিনী বিহীন দেশ:
→ সিআইএ ওয়ার্ল্ড ফ্যাক্টবুক অনুসারে, বিশ্বের ৩৯টি দেশ এবং অঞ্চলে সামরিক বাহিনী নেই।
→ সিআইএ-এর সংজ্ঞা অনুসারে, এই রাজ্যগুলির মধ্যে বেশ কয়েকটির "নিয়মিত সামরিক বাহিনী" নেই, তবে তাদের জাতীয় পুলিশ বাহিনী প্রকৃত সামরিক বাহিনী হিসাবে কাজ করে।

→ উদাহরণস্বরূপ, কোস্টারিকার সামরিক বাহিনী ১৯৪৮ সালে বিলুপ্ত করা হয়েছিল, কিন্তু এর "পাবলিক ফোর্স" (পুলিশ) মার্কিন যুক্তরাষ্ট্র এবং কলম্বিয়া দ্বারা প্রশিক্ষিত আধাসামরিক বাহিনীকে অন্তর্ভুক্ত করে এবং দেশের সীমানা রক্ষার দায়িত্ব নেয়।

• যেসব দেশে সামরিক বাহিনী নেই:
→ এন্ডোরা, কোস্টারিকা, ডমিনিকা, গ্রেনাডা, আইসল্যান্ড, কিরিবাতি, লিচেনস্টাইন, মার্শাল দ্বীপপুঞ্জ, মরিশাস, মোনাকো, নাউরু, পালাউ, 
পানামা, সেন্ট লুসিয়া, সামোয়া, সান মারিনো, টুভালু, ভানুয়াতু, ভ্যাটিকান সিটি

তথ্যসূত্র: ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ।
৮৭৪.
কলম্বাস সর্বপ্রথম কত সালে আমেরিকা মহাদেশে পৌছান?
  1. ক) ১৪৯০ সালে
  2. খ) ১৪৯২ সালে
  3. গ) ১৪৯৪ সালে
  4. ঘ) ১৪৯৬ সালে
সঠিক উত্তর:
খ) ১৪৯২ সালে
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৪৯২ সালে
ব্যাখ্যা
- বিখ্যাত ইতালিয়ান নাবিক ক্রিস্টোফার কলম্বাস স্পেনের রাজা ও রাণীর আর্থিক সহায়তায় ১৪৯২ সালে ভারতের উদ্দেশ্যে আটলান্টিক মহাসাগরের পশ্চিম উপকূলের দিকে যাত্রা শুরু করেন এবং একই বছরের ১২ অক্টোবর বাহামা দ্বীপে পদার্পণ করেন।
- তার এই পদার্পণের সূত্র ধরেই পরবর্তীতে আমেরিকা মহাদেশ আবিষ্কৃত হয়।
- তবে ইউরোপীয়দের মধ্যে সবার আগে ভাইকিংরা আমেরিকা মহাদেশে পা রাখে।
- আমেরিকার নামকরণ করা হয় আমেরিগো ভেসপুচির নামানুসারে।
(তথ্যসূত্রঃ আধুনিক ইউরোপের ইতিহাস : উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং হিস্টোরি ওয়েবসাইট)
৮৭৫.
'হিন্ডেনবার্গ লাইন' নিচের কোন দেশের মধ্যে চিহ্নিত প্রতিরক্ষা রেখা?
  1. ক) ফ্রান্স ও জার্মানি
  2. খ) আফগানিস্তান ও ভারত
  3. গ) জার্মান ও পােল্যান্ড
  4. ঘ) উত্তর ও দক্ষিণ ভিয়েতনাম
সঠিক উত্তর:
ক) ফ্রান্স ও জার্মানি
উত্তর
সঠিক উত্তর:
ক) ফ্রান্স ও জার্মানি
ব্যাখ্যা

হিন্ডেনবার্গ লাইন (Hindenburg Line):
অবস্থানঃ জার্মানি - ওয়েস্টার্ন ফ্রন্ট (বেলজিয়াম, লুক্সেমবার্গ, উত্তর পূর্ব ফ্রান্স সীমান্ত)।
- প্রথম বিশ্বযুদ্ধের সময় ১৯১৬-১৭ সালে জার্মানি কর্তৃক এর পশ্চিম ফ্রন্টে নির্মিত প্রতিরক্ষা ব্যূহ। ১৯১৮ সালের ২৯ সেপ্টেম্বর মিত্রবাহিনীর তীব্র আক্রমণে এর পতন হয়।

আরো কয়েকটি গুরুত্বপূর্ণ সীমান্ত ও প্রতিরক্ষা লাইনঃ
- ওডারনিস লাইন : জার্মানি ও পোল্যান্ড
- সিগফ্রিড লাইন : জার্মানি ও ফ্রান্স
- সনোরা লাইন : যুক্তরাষ্ট্র ও মেক্সিকো।
- ডুরান্ড লাইন : পাকিস্তান ও আফগানিস্তান (বর্তমানে পাকিস্তান ও আফগানিস্তান)

(তথ্যসূত্র: ব্রিটানিকা)

৮৭৬.
শাখালিন দ্বীপপুঞ্জ নিয়ে কোন দুই দেশের মধ্যে বিরোধ রয়েছে?
  1. চীন-কোরিয়া
  2. রাশিয়া-ভিয়েতনাম
  3. রাশিয়া-জাপান
  4. কোরিয়া-জাপান
সঠিক উত্তর:
রাশিয়া-জাপান
উত্তর
সঠিক উত্তর:
রাশিয়া-জাপান
ব্যাখ্যা
→ শাখালিনের মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে রাশিয়া ও জাপানের মধ্যে বিরোধ চলছে।

• শাখালিন দ্বীপপুঞ্জ:

- শাখালিন দ্বীপপুঞ্জ পূর্ব এশিয়ার একটি দ্বীপ অঞ্চল, যা বর্তমানে রাশিয়ার শাখালিন ওবলাস্টের অংশ।
- এটি রাশিয়ার মূল ভূখণ্ড এবং জাপানের হোক্কাইডো দ্বীপের মধ্যবর্তী অবস্থানে অবস্থিত।
- শাখালিন দ্বীপপুঞ্জ মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে রাশিয়া ও জাপানের মধ্যে বিরোধ চলছে।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ১৯৪৫ সালে শাখালিন দ্বীপ রাশিয়ার দখলে চলে যায়।
- এর আগে দ্বীপটি আংশিকভাবে জাপানের নিয়ন্ত্রণে ছিল।
- শাখালিন প্রাকৃতিক গ্যাস ও তেলের জন্য বিখ্যাত।
- এখানে রাশিয়ার বড় বড় জ্বালানি প্রকল্প পরিচালিত হয়।
- রাশিয়া শাখালিনকে তাদের অবিচ্ছেদ্য অংশ হিসেবে দাবি করে আসছে।
- জাপান শাখালিন এবং কাছাকাছি কিছু কুরিল দ্বীপপুঞ্জের মালিকানা দাবি করে।

উৎস: Britannica.
৮৭৭.
নিচের কোনটি মায়া সভ্যতার লিখন পদ্ধতি ছিলো?
  1. মায়া ক্যালিওগ্রাফি
  2. মায়া মিয়ামোগ্রাফি
  3. মায়া হায়ারোগ্লিফিক
  4. কোনটি নয়
সঠিক উত্তর:
মায়া হায়ারোগ্লিফিক
উত্তর
সঠিক উত্তর:
মায়া হায়ারোগ্লিফিক
ব্যাখ্যা
মায়া সভ্যতা:
- মায়া সভ্যতা মধ্য আমেরিকার গুয়েতেমালা, বেলিজ, ও মেক্সিকোর কিছু অংশে খ্রিস্টপূর্ব ১৮০০ খ্রিস্টাব্দে গড়ে উঠেছিলো।
- ২৫০ অবদি থেকে ৯০০ খ্রিস্টাব্দ পর্যন্ত মায়ার সভ্যতার ক্লাসিক যুগ ছিল।
- ৯০০ খ্রিস্টাব্দে মায়া সভ্যতার পতন ঘটে।
- মায়া সভ্যতা পাথুরে স্থাপত্যের জন্য বিখ্যাত ছিল।
- মায়া সভ্যতার লিখন পদ্ধতি - মায়া হায়ারোগ্লিফিক।

এছাড়াও,
- মিশরীয়রা একটি লিখন পদ্ধতির উদ্ভাবন করে।
- এই লিখন পদ্ধতিকে হায়ারোগ্লিফিক বলে যার অর্থ পবিত্র লিপি।

সূত্র: ব্রিটানিকা (লিঙ্ক) হিস্টোরি ডট কম (লিঙ্ক)। 
৮৭৮.
Where is Guantanamo Bay located?
  1. USA
  2. Cuba
  3. Uk
  4. Myanmar
  5. Indonesia
সঠিক উত্তর:
Cuba
উত্তর
সঠিক উত্তর:
Cuba
ব্যাখ্যা
গুয়ানতানামো বে:
- গুয়ানতানামো বে কিউবায় অবস্থিত।
- গুয়ানতানামো বে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি কারাগার।
- ১৯০৩ সালে হাভানা চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্র কিউবার নিকট থেকে এটি ইজারা নেয়।
- কারাগারটি ২০০২ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করা হয়।
- মার্কিন যুক্তরাষ্ট্রের মূল ভূ-খণ্ডের বাইরে কিউবার দক্ষিণ-পূর্ব পাশে ক্যারিবীয় সাগরে এর অবস্থান।
- এই কারাগার বন্দীদের ওপর অমানুষিক নির্যাতনের জন্য কুখ্যাত।
- ক্যাম্প সেভেন হলো কিউবায় অবস্থিত যুক্তরাষ্ট্রের গুয়ানতানামো বে কারাগারের একটি সুরক্ষিত ও গোপনীয় বন্দি শিবির।
- এই শিবিরে ৯/১১ হামলার সাথে জড়িত ও সিআইয়ের অন্যান্য শীর্ষ স্থানীয় অপরাধীদের আটকে রাখা হতো।
- যুক্তরাষ্ট্রের সামরিক বিভাগ এই ক্যাম্পটি বন্ধের ঘোষণা দেয়।

উৎস: Britannica.
৮৭৯.
রাশিয়ার প্রেসিডেন্টের মেয়াদকাল কত?
  1. ৭ বছর
  2. ৪ বছর
  3. ৩ বছর
  4. ৬ বছর
সঠিক উত্তর:
৬ বছর
উত্তর
সঠিক উত্তর:
৬ বছর
ব্যাখ্যা

রাশিয়ার প্রেসিডেন্ট:
- রাশিয়ার প্রেসিডেন্ট রাশিয়ার রাষ্ট্রের নির্বাহী প্রধান।
- রাশিয়ার প্রেসিডেন্টের মেয়াদকাল ৬ বছর।
- রাষ্ট্রপতি ছয় বছরের মেয়াদে জনগণের ভোটের মাধ্যমে সরাসরি নির্বাচিত হন।
- রাশিয়ার বর্তমান প্রেসিডেন্ট ভ্লাদিমির ভ্লাদিমিরোভিচ পুতিন।
- ২০২৪ সালে রাশিয়ায় অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে ইউনাইটেড রাশিয়া জয়লাভ করে।

উল্লেখ্য,
- মার্চ, ২০২৪-এ রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে অনুষ্ঠিত হয়।
- নির্বাচনে প্রেসিডেন্ট হিসেবে বিপুল ভোটে জয় পেয়েছেন ভ্লাদিমির পুতিন।
- ভ্লাদিমির পুতিনের রাজনৈতিক দলের নাম ইউনাইটেড রাশিয়া।
- প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ৫মবারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।

উৎস: i) Britannica.
ii) Reuters.

৮৮০.
কোন সভ্যতায় কিউনিফর্ম নামক বর্ণলিপি আবিষ্কৃত হয়েছে?
  1. সিন্ধু সভ্যতা
  2. ব্যাবিলনীয় সভ্যতা
  3. সুমেরীয় সভ্যতা
  4. মিশরীয় সভ্যতা
সঠিক উত্তর:
সুমেরীয় সভ্যতা
উত্তর
সঠিক উত্তর:
সুমেরীয় সভ্যতা
ব্যাখ্যা

• সুমেরীয় সভ্যতা:
-
এই সভ্যতা মানব ইতিহাসের প্রথম সংগঠিত সভ্যতা।
- সুমেরীয় সভ্যতা মেসোপটেমিয়ার সবচেয়ে পুরাতন সভ্যতা।
- সুমেরীয় সভ্যতা মেসোপটেমিয়ার (বর্তমান ইরাক) টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর মধ্যবর্তী অঞ্চলে গড়ে উঠেছে। ।
- এটি প্রায় ৪৫০০ খ্রিস্টপূর্বাব্দ থেকে ১৯০০ খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত স্থায়ী ছিল।
- এই সভ্যতায় আবিষ্কৃত হয়েছিল:
• কিউনিফর্ম লিপি,
• চাকা,
• পাটিগণিত,
• চন্দ্রপঞ্জিকা।
- পরবর্তীতে, ব্যাবিলনীয় সভ্যতার উত্থানের সঙ্গে সুমেরীয় সভ্যতা বিলীন হয়ে যায়।

উৎস: Britannica.

৮৮১.
নিচের কোন দেশটি মাইক্রোনেশিয়া অঞ্চলে অবস্থিত?
  1. ক) সলোমান দ্বীপপুঞ্জ
  2. খ) নাউরু
  3. গ) ফিজি
  4. ঘ) পাপুয়া নিউগিনি
সঠিক উত্তর:
খ) নাউরু
উত্তর
সঠিক উত্তর:
খ) নাউরু
ব্যাখ্যা
মাইক্রোনেশিয়া হলো ওশেনিয়া মহাদেশের একটি অঞ্চল যা পশ্চিম প্রশান্ত মহাসাগরে অবস্থিত দ্বীপসমূহের নিয়ে গঠিত।
এই অঞ্চলে স্বাধীন রাষ্ট্রের সংখ্যা পাঁচটি। এগুলো হলো:
নাউরু, পালাউ, কিরিবাতি, মার্শাল দ্বীপপুঞ্জ এবং মাইক্রোনেশিয়া।
অন্যদিকে সলোমান দ্বীপপুঞ্জ, ফিজি, ভানুয়াতু ও পাপুয়া নিউগিনি মেলানেশিয়ার অন্তর্গত।
টোঙ্গা, টুভ্যালু ও সামোয়া পলিনেশিয়া অঞ্চলে অবস্থিত।
(সূত্র: ওয়ার্ল্ড অ্যাটলাস)
৮৮২.
যুক্তরাষ্ট্রের অর্থনীতি পুনরুদ্ধার সংক্রান্ত কৌশল কোনটি?
  1. ট্রুম্যান ডক্ট্রিন
  2. কন্টিনেন্টাল কৌশল
  3. নিউ ডিল
  4. মার্শাল প্ল্যান
সঠিক উত্তর:
নিউ ডিল
উত্তর
সঠিক উত্তর:
নিউ ডিল
ব্যাখ্যা
নিজ ডিল (New Deal):
১৯২৯ সাল থেকে পর্যায়ক্রমে যুক্তরাষ্ট্র সহ সারা বিশ্বে অর্থনৈতিক মহামন্দা (Great Depression) দেখা দেয়।
- এর ফলে শেয়ার বাজারের পতন ঘটে, ব্যাংকগুলাে অর্থনৈতিক সমস্যায় জর্জরিত হতে থাকে, বেকারত্ব বৃদ্ধি পেতে থাকে, বেতন ও মজুরি ব্যাপকভাবে কমে যায়, ফলে জীবন ধারন দুর্বিসহ হয়ে পড়ে।

- যুক্তরাষ্ট্রের অর্থনীতি পুনরুদ্ধারের লক্ষ্যে তৎকালীন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেট তার নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসাবে নিউ ডিল (New Deal) ব্যবস্থার প্রবর্তন করেন।
- নিউ ডিল (New Deal) ১৯৩৩ থেকে ১৯৩৯ সাল পর্যন্ত চলমান ছিল।

উল্লেখ্য,
- 'মার্শাল প্ল্যান' ইউরোপের অর্থনীতি পুনরুদ্ধার সংক্রান্ত পরিকল্পনা।

উৎস: এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা।
৮৮৩.
কোন যুদ্ধের ফলে ট্রয় নগরী ধ্বংস হয়?
  1. ট্রাফালগার যুদ্ধ
  2. জিমিন যুদ্ধ
  3. ট্রোজান যুদ্ধ
  4. ওয়াটারলু যুদ্ধ
সঠিক উত্তর:
ট্রোজান যুদ্ধ
উত্তর
সঠিক উত্তর:
ট্রোজান যুদ্ধ
ব্যাখ্যা
ট্রয় নগরী:
- ট্রয় নগরী বর্তমান তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলের হেসারলিক নামক স্থানে অবস্থিত।
- প্রায় সোয়া তিন হাজার বছর আগে যে জনপদ ধ্বংস হয়েছিল।
- ট্রয় এর ধ্বংসের কারণ হেলেনকেন্দ্রিক ঐতিহাসিক ট্রোজান যুদ্ধ।
- গ্রিকদের দ্বারা ট্রয় নগরী ধ্বংসপ্রাপ্ত হয়।

উৎস: হিস্টোরি ডটকম এবং ন্যাশনাল জিওগ্রাফি।
৮৮৪.
দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষিতে বিরোধ হওয়া কোন দ্বীপপুঞ্জ নিয়ে জাপান ও রাশিয়া এখন পর্যন্ত শান্তি চুক্তিতে পৌছাতে পারেনি?
  1. ক) সেনকাকু দ্বীপপুঞ্জ
  2. খ) পেরেজিল দ্বীপপুঞ্জ
  3. গ) কুড়িল দ্বীপপুঞ্জ
  4. ঘ) স্প্রাটলি দ্বীপপুঞ্জ
সঠিক উত্তর:
গ) কুড়িল দ্বীপপুঞ্জ
উত্তর
সঠিক উত্তর:
গ) কুড়িল দ্বীপপুঞ্জ
ব্যাখ্যা
- রাশিয়া ও জাপানের মধ্যে বিরোধপূর্ণ দ্বীপ কুড়িল দ্বীপপুঞ্জ ও শাখালিন দ্বীপপুঞ্জ।
- কুড়িল দ্বীপপুঞ্জ প্রশান্ত  মহাসাগরে অবস্থিত ।
- কুরিল দ্বীপপুঞ্জের অবস্থান জাপানের হোক্কাইডো দ্বীপের ঠিক উত্তরে।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপানের কাছ থেকে এই দ্বীপগুলো সোভিয়েত ইউনিয়ন দখল করে নেয়।
- প্রশান্ত মহাসাগরের যে চারটি দ্বীপ নিয়ে রাশিয়া ও জাপানের মধ্যে দীর্ঘদিনের বিরোধ এটি তার মধ্যে একটি  হলো এই কুরিল দ্বীপপুঞ্জ।
- বিতর্কিত কুরিল দ্বীপপুঞ্জের চারটির মধ্যে দ্বিতীয় সবচেয়ে বড় দ্বীপ কুনাশির । 
- চারটি দ্বীপের সমন্বয়ে এই কুরিল দ্বীপপুঞ্জকে জাপান তাদের নর্দার্ন টেরিটরি হিসাবে অভিহিত করে ।
- এমনকি এই বিরোধের কারণে রাশিয়া ও জাপান দ্বিতীয় বিশ্বযুদ্ধ অবসান ঘোষণা করে হওয়া শান্তিচুক্তিতেও আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর করে নি ।
 
অপরদিকে,
- পেরেজিল বা লাইলা দ্বীপ নিয়ে বিরোধ রয়েছে স্পেন ও মরক্কোর মধ্যে।
- স্প্রাটলি দ্বীপপুঞ্জ নিয়ে চীন, ফিলিপাইন, ভিয়েতনাম ও মালয়েশিয়ার মধ্যে বিরোধ বিদ্যমান।
- জাপান-চীন-তাইওয়ান মধ্যে বিরোধ রয়েছে সেনকাকু দ্বীপ নিয়ে যা পূর্ব চীন সাগরে অবস্থিত ।

উৎস: ব্রিটানিকা, ওয়াল্ড এটলাস। 
৮৮৫.
বিশ্বে কোকো উৎপাদনে শীর্ষ দেশ -
  1. ক) কলম্বিয়া
  2. খ) আইভরিকোস্ট
  3. গ) আফগানিস্তান
  4. ঘ) চিলি
সঠিক উত্তর:
খ) আইভরিকোস্ট
উত্তর
সঠিক উত্তর:
খ) আইভরিকোস্ট
ব্যাখ্যা
 কোকো:
- বিশ্বে কোকো উৎপাদনে শীর্ষ দেশ আইভরিকোস্ট।
- কোকো উদ্ভিদটিকে এই সভ্যতার সম্পদের প্রতীক হিসাবে বিবেচনা করা হত।
- এর মটরশুটি মুদ্রা হিসাবে ব্যবহৃত হত। 
- কোকো মটরশুটি চকলেট তৈরির প্রধান উপাদান।
- কোকো মটরশুটি নিরক্ষরেখার চারপাশে গ্রীষ্মমন্ডলীয় অঞ্চলে উৎপাদিত হয়; যেখানে জলবায়ু পরিস্থিতি কোকো গাছ বৃদ্ধির জন্য উপযুক্ত। 
- বিশ্বের প্রায় ৭০ শতাংশ কোকো মটরশুটি পশ্চিম আফ্রিকার চারটি দেশ থেকে আসে: আইভরি কোস্ট, ঘানা, নাইজেরিয়া এবং ক্যামেরুন।
- ২০২১ সালে, আইভরি কোস্ট একাই প্রায় ২.১ মিলিয়ন মেট্রিক টন কোকো মটরশুটি উৎপাদন করেছে।

অন্যদিকে -
- বিশ্বে কোকেন উৎপাদনে শীর্ষ দেশ কলম্বিয়া।
- বিশ্বে তামা উৎপাদনে শীর্ষ দেশ চিলি।
- বিশ্বে আফিম উৎপাদনে শীর্ষ দেশ আফগানিস্তান।

উৎস: World cocoa production by country 2022/2023 - Statista.
৮৮৬.
নিচের কোনটি মধ্যপ্রাচ্যের দেশ নয়?
  1. ক) ইসরায়েল
  2. খ) তুরস্ক
  3. গ) তিউনিশিয়া
  4. ঘ) ইরান
সঠিক উত্তর:
গ) তিউনিশিয়া
উত্তর
সঠিক উত্তর:
গ) তিউনিশিয়া
ব্যাখ্যা
The change in usage began to evolve prior to World War II and tended to be confirmed during that war, when the term Middle East was given to the British military command in Egypt. By the mid-20th century a common definition of the Middle East encompassed the states or territories of Turkey, Cyprus, Syria, Lebanon, Iraq, Iran, Israel, the West Bank, the Gaza Strip, Jordan, Egypt, Sudan, Libya, and the various states and territories of Arabia proper (Saudi Arabia, Kuwait, Yemen, Oman, Bahrain, Qatar, and the Trucial States, or Trucial Oman [now United Arab Emirates]). Subsequent events have tended, in loose usage, to enlarge the number of lands included in the definition. The three North African countries of Tunisia, Algeria, and Morocco are closely connected in sentiment and foreign policy with the Arab states. In addition, geographic factors often require statesmen and others to take account of Afghanistan and Pakistan in connection with the affairs of the Middle East.
Source: britannica.com and worldatlas.com
৮৮৭.
ইউরোপের কোন দেশ প্রথম বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে?
  1. ক) ইংল্যান্ড
  2. খ) পূর্ব জার্মানি
  3. গ) নরওয়ে
  4. ঘ) পোল্যান্ড
সঠিক উত্তর:
খ) পূর্ব জার্মানি
উত্তর
সঠিক উত্তর:
খ) পূর্ব জার্মানি
ব্যাখ্যা
বাংলাদেশকে স্বীকৃতি দানকারী,
- প্রথম উত্তর আমেরিকার দেশ- বার্বাডোস।
- ১৯৭২ সালের ২০ জানুয়ারি বার্বাডোস বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে।

- মার্কিন যুক্তরাষ্ট্র ৪ এপ্রিল, ১৯৭২ সালে স্বাধীন বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল।
- ১৯৭২ সালের ১৪ ফেব্রুয়ারি ফ্রান্স ও কানাডা বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল।

- প্রথম সমাজতান্ত্রিক বা ইউরোপীয় দেশ- পূর্ব জার্মানি
- ১১ জানুয়ারি, ১৯৭২ সালে বাংলাদেশকে স্বীকৃতি দেয় পূর্ব জার্মানি।
- ১২ জানুয়ারি, ১৯৭২ সালে পোল্যান্ড বাংলাদেশকে স্বীকৃতি দেয়।
- প্রথম দক্ষিণ আমেরিকার দেশ- ভেনেজুয়েলা।

- প্রথম মুসলিম দেশ বা আফ্রিকান দেশ- সেনেগাল।
- প্রথম আরব বা মধ্যপ্রাচ্যের দেশ- ইরাক।
- প্রথম উপসাগরীয় দেশ- কুয়েত।
- প্রথম ওশেনিয়ার দেশ- টোংগা।

উৎস:- ইউএস স্টেট ডিপার্টমেন্ট ওয়েবসাইট, কালের কণ্ঠ এবং বাংলাদেশ প্রতিদিন।
৮৮৮.
জনসংখ্যার দিক থেকে দক্ষিণ এশিয়ার বৃহত্তম দেশ কোনটি?
  1. বাংলাদেশ
  2. শ্রীলংকা
  3. পাকিস্তান
  4. ভারত
  5. কোনটিই নয়
সঠিক উত্তর:
ভারত
উত্তর
সঠিক উত্তর:
ভারত
ব্যাখ্যা
ভারত:
- ভারত আয়তনে ও জনসংখ্যায় দক্ষিণ এশিয়ার বৃহত্তম দেশ।
- আয়তন: ১,২৬৯,২৯২ বর্গ মাইল (৩,২৮৭,৪৬৯ বর্গ কিমি)।
- জনসংখ্যা: (২০২৪ অনুমান) ১,৩৮৪,৩৮০,০০০।
- রাজধানী: নয়াদিল্লি।
- ভাষা: হিন্দি, ইংরেজি (উভয় সরকারী), এবং বাংলা, কাশ্মীরি, মারাঠি।
- ধর্ম: হিন্দু ধর্ম; এছাড়াও ইসলাম, খ্রিস্টান, শিখ ধর্ম, বৌদ্ধ, জৈন ধর্ম।
- মুদ্রা: রুপি।

তথ্যসূত্র - Worldatlas.com & Britannica.com
৮৮৯.
গ্রীনিচ মানমন্দির কোন শহরে অবস্থিত?
  1. লন্ডন
  2. মস্কো
  3. এথেন্স
  4. টোকিও
সঠিক উত্তর:
লন্ডন
উত্তর
সঠিক উত্তর:
লন্ডন
ব্যাখ্যা
গ্রীনিচ মানমন্দির লন্ডন শহরে অবস্থিত।
এর উপর দিয়ে মূল মধ্যরেখা বা শূন্যডিগ্রী দ্রাঘিমারেখা গেছে।
১৮৮৪ সালের ১ নভেম্বর জিএমটি আন্তর্জাতিকভাবে প্রমাণ সময় হিসেবে গৃহিত হয়।
তবে ১৯৭২ সালে GMT এর পরিবর্তে আন্তর্জাতিক প্রমাণ সময হিসেবে UTC (Coordinated Universal Time) গৃহিত হয়। গ্রীনিচ মানমন্দির অফিসিয়াল টাইম জোন হিসেবে ব্যবহৃত হচ্ছে।
(সূত্রঃ গ্রীনিচ মানমন্দির ওয়েবসাইট)
৮৯০.
ক্ষুদ্রতম মহাদেশ :
  1. অস্ট্রেলিয়া
  2. ইউরোপ
  3. আফ্রিকা
  4. দক্ষিণ আমেরিকা
সঠিক উত্তর:
অস্ট্রেলিয়া
উত্তর
সঠিক উত্তর:
অস্ট্রেলিয়া
ব্যাখ্যা
বিভিন্ন মহাদেশের আয়তন:
১. এশিয়া: ৪৪,৫৭৯,০০০ বর্গকিলোমিটার;
২. আফ্রিকা: ৩০,৩৭০,০০০ বর্গকিলোমিটার;
৩. উত্তর আমেরিকা: ২৪,৭০৯,০০০ বর্গকিলোমিটার;
৪. দক্ষিণ আমেরিকা: ১৭,৮৪০,০০০ বর্গকিলোমিটার;
৫. এন্টার্কটিকা: ১৪,২০০,০০০ বর্গকিলোমিটার;
৬. ইউরোপ: ১০,১৮০,০০০ বর্গকিলোমিটার;
৭. অস্ট্রেলিয়া: ৮,৫২৫,৯৮৯ বর্গকিলোমিটার;

উল্লেখ্য,
• ওশেনিয়া মহাদেশ:
- প্রশান্ত মহাসাগরের মধ্যভাগ ও দক্ষিণাংশের দ্বীপসমূহকে একত্রে ওশেনিয়া বলা হয়।
- ওশেনিয়া বিশ্বের ক্ষুদ্রতম মহাদেশ।
- এই অঞ্চলকে চার ভাগে ভাগ করা হয়েছে।
- যথা: অস্ট্রেলিয়া (অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড), মেলানেশিয়া, মাইক্রোনেশিয়া এবং পলিনেশিয়া।
- ওশেনিয়া মহাদেশের স্বাধীন দেশ ১৪টি।
- দেশগুলো: অস্ট্রেলিয়া, ফিজি, কিরিবাতি, মার্শাল দ্বীপপুঞ্জ, নাউরু, নিউজিল্যান্ড, পালাউ, পাপুয়া নিউগিনি, সামোয়া, সলোমন দ্বীপপুঞ্জ, টোঙ্গা, টুভালু, ভানুয়াতু।

• ইউরোপ মহাদেশ:
- ইউরোপ মহাদেশ আয়তনে বিশ্বে ষষ্ঠ।
- ইউরোপ মহাদেশের উত্তরে উত্তর মহাসাগর, দক্ষিণে ভুমধ্যসাগর ও কৃষ্ণসাগর, পূর্বে কাস্পিয়ান সাগর, ইউরাল নদী ও ইউরাল পর্বত এবং পশ্চিমে আটলান্টিক মহাসাগর অবস্থিত।
- ইউরোপ মহাদেশ ৪৫টি দেশ নিয়ে গঠিত।
- এর মধ্যে ক্ষুদ্রতম দেশ ভ্যাটিকান সিটি।

• দক্ষিণ আমেরিকা মহাদেশ:
- আয়তনে চতুর্থ বৃহত্তম মহাদেশ দক্ষিণ আমেরিকা।
- এ মহাদেশ দেখতে ত্রিকোণোকৃতির ।
- এ মহাদেশের সর্বোচ্চ স্থান আকাঙ্কাগুয়া 
- দক্ষিণ আমেরিকা মহাদেশ ১৪টি দেশ নিয়ে গঠিত।
– এর মধ্যে আয়তনে বৃহত্তম ব্রাজিল এবং ক্ষুদ্রতম সুরিনাম।
- দক্ষিণ আমেরিকার দীর্ঘতম এবং পৃথিবীর প্রশস্ততম নদী আমাজান।
- এ মহাদেশের অন্তর্গত ইকুয়েডরকে ‘চির বসন্তের দেশ বলা হয়।
- নিরক্ষরেখা দেশটির উপর দিয়ে অতিক্রম করেছে।

• আফ্রিকা মহাদেশ:
- আয়তনে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশ হল আফ্রিকা মহাদেশ।
- আফ্রিকা মহাদেশের প্রায় মধ্যভাগ দিয়ে বিষুবরেখা বা নিরক্ষরেখা অতিক্রম করেছে।
- এ মহাদেশের উত্তরে ভূ-মধ্যসাগর, দক্ষিণে দক্ষিণ মহাসাগর, পূর্বে ভারত মহাসাগর ও লোহিত সাগর এবং পশ্চিমে আটলান্টিক মহাসাগর অবস্থিত।
- আয়তনে আফ্রিকার সবচেয়ে বড় দেশ আলজেরিয়া।
- আয়তনে আফ্রিকার সবচেয়ে ছোট দেশ সিচেলিস।

উৎস: Worldatlas.
৮৯১.
‘কুতুব মিনার‘ কোথায় অবস্থিত?
  1. পুনে
  2. কলকাতা
  3. আগ্রা
  4. দিল্লি
সঠিক উত্তর:
দিল্লি
উত্তর
সঠিক উত্তর:
দিল্লি
ব্যাখ্যা
- কুতুব মিনার ভারতের দিল্লিতে অবস্থিত।
- শাহী দিল্লির আইকনিক স্থাপত্য কুতুব মিনারের নির্মাণ শুরু করেছিলেন কুতুবউদ্দিন আইবক, যিনি ছিলেন মুহম্মদ ঘোরীর একজন সেনাপতি।
১১৯২ সালে মুহম্মদ ঘোরীর কাছে পৃথ্বীরাজ চৌহানের পরাজয়ের পরই দিল্লিতে হিন্দু শাসনের অবসান হয়, আর তার কয়েক বছর পরেই শুরু হয় এই মিনারের নির্মাণকাজ।

উৎসঃ বিবিসি
৮৯২.
নিচের কোনটি যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান?
  1. ক) টর্নেডো
  2. খ) জেভলিন
  3. গ) স্টেলথ
  4. ঘ) টাইফুন
সঠিক উত্তর:
গ) স্টেলথ
উত্তর
সঠিক উত্তর:
গ) স্টেলথ
ব্যাখ্যা
স্টেলথ যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান। এটি রাডারের নজর এড়াতে সক্ষম জঙ্গিবিমান। এছাড়াও যুক্তরাষ্ট্রের অন্যান্য যুদ্ধবিমান- এফ-১৬, সি-১৩০ ও বি-৫২ ইত্যাদি।
টর্নেডো, জেভলিন, টাইফুন, হান্টার, হারিকেন, গ্লাডিয়েটর, ক্যামেরন ইত্যাদি যুক্তরাজ্যের যুদ্ধবিমান।
উৎসঃ সংশ্লিষ্ট দেশের ওয়েবসাইট।
৮৯৩.
Where is 'The Great Hall of the People' located?
  1. London
  2. New York
  3. Moscow
  4. Beijing
  5. None
সঠিক উত্তর:
Beijing
উত্তর
সঠিক উত্তর:
Beijing
ব্যাখ্যা
• ’গ্রেট হল’:
- 'গ্রেট হল' চীনের রাজধানী বেইজিংয়ে অবস্থিত।
- এটি তিয়ানআনমেন স্কয়ারের পশ্চিমে এবং চাংআন স্ট্রিটের দক্ষিণে অবস্থিত।
- গ্রেট হলের নির্মাণ কাজ শুরু হয় ১৯৫৮ সালে এবং এটি ১৯৫৯ সালে সম্পূর্ণ হয়।
- এটি চীনের কমিউনিস্ট পার্টির উদ্যোগে তৈরি করা হয়।
- এটি ন্যাশনাল পিপলস কংগ্রেস (NPC) এর সম্মেলন স্থান এবং রাষ্ট্রীয় নেতৃবৃন্দের কূটনৈতিক বৈঠক এবং রাজনৈতিক কার্যক্রমের আয়োজনের স্থান হিসেবে ব্যবহৃত হয়।

তথ্যসূত্র- ব্রিটানিকা।
৮৯৪.
বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচক - ২০১৯ অনুযায়ী, বিশ্বের শীর্ষ সন্ত্রাস কবলিত দেশ কোনটি?
  1. ক) আফগানিস্তান
  2. খ) সিরিয়া
  3. গ) ইরাক
  4. ঘ) নাইজেরিয়া
  5. ঙ) পাকিস্তান
সঠিক উত্তর:
ক) আফগানিস্তান
উত্তর
সঠিক উত্তর:
ক) আফগানিস্তান
ব্যাখ্যা
বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচক - ২০১৯ অনুযায়ী, বিশ্বের ১৬৩টি দেশের মধ্যে শীর্ষ সন্ত্রাস কবলিত দেশ - আফগানিস্তান। এর পর রয়েছে যথাক্রমে - ইরাক, নাইজেরিয়া, সিরিয়া, পাকিস্তান, সোমালিয়া, ভারত, ইয়েমেন, ফিলিপাইন ও গণতন্ত্রী কঙ্গো। প্রথম চার দেশে সন্ত্রাসবাদের প্রভাব সবচেয়ে বেশি। বাকি ছয় দেশ সন্ত্রাসবাদের উচ্চ হুমকিতে রয়েছে। এর মধ্যে পাকিস্তানে (বৈশ্বিক তালিকায় পঞ্চম)। ২০১৮ সালে এই সূচকে শীর্ষ দেশ ছিলো - ইরাক। উৎসঃ প্রথম আলো আর্কাইভ।
৮৯৫.
‘এডুসকুন্তা’ কোন দেশের আইনসভা?
  1. ডেনমার্ক
  2. এস্তোনিয়া
  3. ফিনল্যান্ড
  4. পোল্যান্ড
সঠিক উত্তর:
ফিনল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
ফিনল্যান্ড
ব্যাখ্যা
- ফিনল্যান্ডের আইনসভার নাম এডুসকুন্তা।

এছাড়াও গুরুত্বপূর্ণ কয়েকটি দেশের আইনসভা:
- ‘বুন্ডেসটাগ’ জার্মানির আইনসভা।
- রোমানিয়ার আইনসভার নাম পার্লামেন্ট।
- বেলজিয়ামের আইনসভার নাম ফেডারেল পার্লামেন্ট।
- ডেনমার্কের আইনসভার নাম ফকেটিং।
- নরওয়ের আইনসভার নাম স্টরটিং।

সূত্র: ব্রিটেনিকা ওয়েবসাইট ও প্রথম আলো নিউজ।
৮৯৬.
স্নায়ুযুদ্ধ কালীন সময়ে সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের গৃহীত “Containment Doctrine” - এর প্রবক্তা কে?
  1. ডেভিড আইজেন হাওয়ার
  2. হেনরি কিসিঞ্জার
  3. হেনরি এস. ট্রুম্যান
  4. জর্জ এফ. কেনান
সঠিক উত্তর:
জর্জ এফ. কেনান
উত্তর
সঠিক উত্তর:
জর্জ এফ. কেনান
ব্যাখ্যা
George F. Kennan, a career Foreign Service Officer, formulated the policy of “containment,” the basic United States strategy for fighting the cold war (1947–1989) with the Soviet Union.
the policy stated that communism needed to be contained and isolated, or else it would spread to neighboring countries.
Source: History.state.gov
৮৯৭.
আমেরিকার পার্লামেন্টের নিম্নকক্ষের নাম কী?
  1. ক) সিনেট
  2. খ) হাউস অব কমন্স
  3. গ) হাউজ অব রিপ্রেজেন্টেটিভ
  4. ঘ) হাউজ অব লর্ডস
সঠিক উত্তর:
গ) হাউজ অব রিপ্রেজেন্টেটিভ
উত্তর
সঠিক উত্তর:
গ) হাউজ অব রিপ্রেজেন্টেটিভ
ব্যাখ্যা
- যুক্তরাষ্ট্রের দ্বি-কক্ষ বিশিষ্ট আইনসভার নাম কংগ্রেস।
- কংগ্রেসের উচ্চ কক্ষের নাম সিনেট - ১০০ আসন। 
- নিম্ন কক্ষের নাম হাউজ অব রিপ্রেজেনটিটিভ - ৪৩৫ আসন।   
- যুক্তরাজ্যের দ্বি-কক্ষ বিশিষ্ট আইনসভার নাম পার্লামেন্ট।
- পার্লামেন্টের উচ্চ কক্ষের নাম হাউজ অব লর্ডস।
- নিম্ন কক্ষের নাম হাউজ অব কমন্স।

তথ্যসূত্র- ব্রিটানিকা।
৮৯৮.
স্থলবেষ্টিত দেশ নয়-
  1. নেপাল
  2. ভুটান
  3. আফগানিস্তান
  4. বাংলাদেশ
সঠিক উত্তর:
বাংলাদেশ
উত্তর
সঠিক উত্তর:
বাংলাদেশ
ব্যাখ্যা

স্থলবেষ্টিত দেশ:
- স্থলবেষ্টিত দেশ হলো সেই দেশ যেখানে কোনরুপ জলসীমা নেই।
- বেশিরভাগ স্থলবেষ্টিত দেশ মহাদেশের কেন্দ্রস্থলে অবস্থিত। 
- স্থলবেষ্টিত দেশগুলোর অর্থনীতি প্রায়শই কৃষি, খনিজ সম্পদ, এবং পর্যটনের উপর নির্ভরশীল। 
- এই সমস্ত দেশগুলিকে মালামাল পরিবহনের জন্য পার্শ্ববর্তী দেশের সমুদ্রবন্দর ব্যবহার করতে হয় ।
- উত্তর আমেরিকা আর ওশেনিয়া মহাদেশে কোন স্থলবেষ্টিত দেশ নেই। 
- বিশ্বে মোট স্থলবেষ্টিত দেশের সংখ্যা ৪৫ টি। 
- এই দেশসমূহের নিজস্ব সমুদ্রবন্দর নেই।
- এশিয়ার ১০ টি দেশ, আফ্রিকার ১৬ টি দেশ, ইউরোপের ১৭ টি দেশ, দক্ষিণ আমেরিকার ২ টি দেশ স্থলবেষ্টিত দেশ।
- নেপাল, ভুটান, আফগানিস্তান, লাওস, মঙ্গোলিয়া, কাজাখস্তান, কিরগিজস্তান, উজবেকিস্তান, তাজিকিস্তান ও তুর্কমেনিস্তান এশিয়ার মহাদেশের স্থলবেষ্টিত দেশ।
- বাংলাদেশ স্থলবেষ্টিত দেশ নয়।
 
সূত্র: ব্রিটানিকা ও এনসাইক্লোপিডিয়া।

৮৯৯.
কিউবায় ক্ষেপণাস্ত্র সংকটের সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কে ছিলেন?
  1. হ্যারি এস ট্রুম্যান
  2. জন এফ কেনেডি
  3. রিচার্ড এম নিক্সন
  4. বেঞ্জামিন ফ্রাঙ্কলিন
সঠিক উত্তর:
জন এফ কেনেডি
উত্তর
সঠিক উত্তর:
জন এফ কেনেডি
ব্যাখ্যা
কিউবায় ক্ষেপণাস্ত্র সঙ্কটের সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন জন এফ. কেনেডি।

কিউবার ক্ষেপণাস্ত্র সংকট:
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যুক্তরাষ্ট্র ও সোভিয়েত রাশিয়ার মধ্যে স্নায়ুযুদ্ধের সময় কিউবা ক্ষেপণাস্ত্র সংকট দেখা দেয়।

⇒ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পারমাণবিক শক্তি, সামরিক ও বিশ্বজুড়ে ভূরাজনৈতিক আধিপত্য বিস্তারের প্রতিযোগিতায় নামে যুক্তরাষ্ট্র ও রাশিয়া।
- ১৯৫৯ সালে ফিদেল কাস্ত্রোর মাধ্যমে বাতিস্তা সরকারের পতন পর, দেশটিতে সমাজতান্ত্রিক সরকার ক্ষমতায় আসে।
- মার্কিন সম্পর্কের অবনতির ফলে কাস্ত্রো সরকারের পতন ঘটানোসহ কূটনৈতিক সম্পর্ক ছিন্ন ও কিউবা আক্রমণের পরিকল্পনাও করে মার্কিন প্রশাসন।
- আর কিউবার আহ্বানে সোভিয়েত প্রেসিডেন্ট নিকিতা ক্রুশ্চেভ পাঠাতে থাকেন সহায়তা।
- এই পরিস্থিতি 'কিউবা (ক্ষেপণাস্ত্র) সংকট' নামে পরিচিত।

⇒ ইতালি ও তুরস্কে যুক্তরাষ্ট্রের আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র বসানোর জবাবে কিউবায় ক্ষেপণাস্ত্র পাঠায় রাশিয়া।
- ফ্লোরিডা উপকূল থেকে মাত্র ৯০ মাইল দূরে রুশ এই হুমকি মেনে নিতে না পেরে, ১৯৬২ সালের ২২ অক্টোবর কিউবায় নৌ অবরোধের ঘোষণা দেন প্রেসিডেন্ট জন এফ কেনেডি।
- ক্রুশ্চেভ ও কেনেডির পাল্টা সতর্কতা, সোভিয়েত সীমানায় মার্কিন গুপ্তচর বিমান ভূপাতিত করা আর সোভিয়েত জাহাজের মার্কিন সংকেত অমান্য করার ঘটনায় উত্তেজনা চূড়ান্ত রূপ নেয়।
- যুদ্ধ প্রস্তুতির মধ্যেই জারি করা হয় মার্কিন দ্বিতীয় সর্বোচ্চ সামরিক সতর্কতা।
- আলোচনা আর কূটনীতির চালে শেষ পর্যন্ত সোভিয়েত নেতা নিকিতা ক্রুশ্চেভ ক্ষেপণাস্ত্র কিউবা থেকে ক্ষেপণাস্ত্র প্রত্যাহারের ঘোষণা দেন, বিনিময়ে যুক্তরাষ্ট্র কিউবায় আক্রমণ না করার প্রতিশ্রুতি দেয়।

- দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে ক্যারিবিয়ান সাগরের বুকে কিউবায় ক্ষেপণাস্ত্র ঘাঁটি নির্মাণকে কেন্দ্র করে সােভিয়েত রাশিয়া ও মার্কিন যুক্বরাষ্ট্রের মধ্যে এক স্বল্পকালীন অথচ প্রবল দ্বন্দ্ব শুরু হয়।
- ১৯৬২ খ্রিস্টাব্দের প্রথম দিকে কিউবার রাষ্ট্রপতি ফিদেল কাস্ত্রো সােভিয়েত ইউনিয়ন থেকে মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র গােপনে আমদানি করে কিউবাতে প্রতিস্থাপন করেছিলেন।
- অক্টোবর মাসে আমেরিকা তার গুপ্তচর বিমানের তােলা ছবি থেকে জানতে পারে যে, কিউবায় সােভিয়েত ইউনিয়ন একটি ক্ষেপণাস্ত্র ঘাঁটি তৈরি করেছে। আমেরিকা কিউবার বিরুদ্ধে নৌ-অবরোধ গড়ে তোলে।
- ফলে সমগ্র ল্যাটিন আমেরিকায় যুদ্ধের পরিমন্ডল তৈরি হয়।
- এই পরিস্থিতি 'কিউবা (ক্ষেপণাস্ত্র) সংকট' নামে পরিচিত।
- এই ঘটনা স্নায়ু যুদ্ধের পরিস্থিতিকে আরও উত্তেজনাপূর্ণ করে তোলে।

উৎস: History.com
৯০০.
বৌদ্ধধর্মের স্মৃতিবিজড়িত স্থান তক্ষশীলা কোথায় অবস্থিত?
  1. নেপাল
  2. পাকিস্তান
  3. ভুটান
  4. তিব্বত
সঠিক উত্তর:
পাকিস্তান
উত্তর
সঠিক উত্তর:
পাকিস্তান
ব্যাখ্যা
গৌতম বুদ্ধ:
- গৌতম বুদ্ধের ব্যক্তিগত নাম সিদ্ধার্থ।
- তাঁর জন্ম খ্রিস্টপূর্ব ৬ষ্ঠ-৪র্থ শতাব্দীতে নেপালের কপিলাবস্তুর কাছে লুম্বিনীতে।
- তিনি বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা।
- বুদ্ধ উপাধিটির অর্থ হল একজন আলোকিত সত্তা, যিনি অজ্ঞতার ঘুম থেকে জেগে উঠেছেন এবং যন্ত্রণা থেকে মুক্তি লাভ করেন।
- বৌদ্ধধর্মের সব রূপই গৌতম বুদ্ধের জীবনের বিভিন্ন ঘটনা উদযাপন করে, যার মধ্যে রয়েছে তাঁর জন্ম, জ্ঞানার্জন এবং নির্বাণে উত্তরণ।
- তাঁর মৃত্যু কুশিনারা, মাল্লা প্রজাতন্ত্র, মগধ রাজ্যে।

উল্লেখ্য,
- পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাওয়ালপিন্ডি জেলায় বৌদ্ধধর্মের স্মৃতিবিজড়িত স্থান তক্ষশীলা।
- গৌতম বুদ্ধের দিব্যজ্ঞান লাভের স্থান বুদ্ধগয়া।
- সারনাথ একটি উদ্যান যেখানে গৌতম বুদ্ধ সর্বপ্রথম ধর্ম নিয়ে ভেবেছিলেন। এই স্থানটি ভারতের উত্তর প্রদেশের বারানাশী শহর থেকে ১৩ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে অবস্থিত।

উৎস: Britannica.