বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

বৈশ্বিক ইতিহাস, আঞ্চলিক ও আন্তর্জাতিক ব্যবস্থা, ভূ-রাজনীতি

মোট প্রশ্ন৯,৩৩৪এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

বৈশ্বিক ইতিহাস, আঞ্চলিক ও আন্তর্জাতিক ব্যবস্থা, ভূ-রাজনীতি

PrepBank · পাতা ৬৯ / ৯৩ · ৬,৮০১৬,৯০০ / ৯,৩৩৪

৬,৮০১.
দক্ষিণ আফ্রিকার মুক্তিকামী মানুষের অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা কোন দ্বীপে কারান্তরীণ ছিলেন?
  1. ক) রোবেন দ্বীপ
  2. খ) সেন্ট হেলেনা দ্বীপ
  3. গ) সকোত্রা দ্বীপ
  4. ঘ) সেন্ট কিট্স দ্বীপ
সঠিক উত্তর:
ক) রোবেন দ্বীপ
উত্তর
সঠিক উত্তর:
ক) রোবেন দ্বীপ
ব্যাখ্যা
- দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা তার ২৭ বছর কারাজীবনের ১৮ বছর অতিবাহিত করেন রোবেন দ্বীপে
- রোবেন দ্বীপ দক্ষিণ আফ্রিকার বর্ণবাদী শাসনামলে একটি কারাগার হিসেবে ব্যবহৃত হতো। পরবর্তীতে ১৯৯৯ সালে এটিকে জাতীয় জাদুঘরে রূপান্তর করা হয়।
- ইউনেস্কো এটিকে একটি বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা করেছে।

(তথ্যসূত্র: দৈনিক প্রথম আলো)
৬,৮০২.
কুয়েতের রাজধানী-
  1. ক) আবুধাবী
  2. খ) কুয়েত
  3. গ) দুবাই
  4. ঘ) রিয়াদ
সঠিক উত্তর:
খ) কুয়েত
উত্তর
সঠিক উত্তর:
খ) কুয়েত
ব্যাখ্যা
কুয়েত একটি নগর রাষ্ট্র। এর রাজধানী কুয়েত সিটি।
Source: Britannica
৬,৮০৩.
কত সালে মাদার তেরেসা শান্তিতে নোবেল পুরস্কার পান?
  1. ক) ১৯৭৯
  2. খ) ১৯৯০
  3. গ) ১৯৯৩
  4. ঘ) ১৯৯৪
সঠিক উত্তর:
ক) ১৯৭৯
উত্তর
সঠিক উত্তর:
ক) ১৯৭৯
ব্যাখ্যা
১৯৭৯ সালে মাদার তেরেসা শান্তিতে নোবেল পুরষ্কার পান। 

মাদার তেরেসার জন্ম ১৯১০ সালের ২৬ আগস্ট। মাদার তেরেসা নামে অধিক পরিচিত হলেও তার আসল নাম মেরি টেরিজা বোজাঝিউ। তিনি  ছিলেন একজন আলবেনীয়-বংশোদ্ভুত ভারতীয় ক্যাথলিক সন্ন্যাসিনী এবং ধর্মপ্রচারক।

১৯৫০ সালে কলকাতায় ‘দ্য মিশনারিজ অফ চ্যারিটি’ (দাতব্য ধর্মপ্রচারক সংঘ) নামে একটি খ্রিস্ট ধর্মপ্রচারণাসংঘ প্রতিষ্ঠা করেন। প্রথমে ভারতে ও পরে সমগ্র বিশ্বে তার এই ধর্মপ্রচারণা কার্যক্রম ছড়িয়ে পড়ে। ২০১৬ সালে পোপ ফ্রান্সিস তাকে 'সন্ত' হিসেবে স্বীকৃতি প্রদান করেন এবং ক্যাথলিক গির্জায় তিনি ‘কলকাতার সন্ত টেরিজা’ হিসেবে আখ্যায়িত হন।

১৯৭৯ সালে নোবেল শান্তি পুরস্কার ও ১৯৮০ সালে ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মান ভারতরত্ন লাভ করেন।

সূত্র: দৈনিক প্রথম আলো।
৬,৮০৪.
বিশ্বের বৃহত্তম তেল উৎপাদক কোম্পানি কোনটি?  
  1. এক্সনমোবিল
  2. সৌদি আরামকো
  3. শেভরন
  4. শেল 
সঠিক উত্তর:
সৌদি আরামকো
উত্তর
সঠিক উত্তর:
সৌদি আরামকো
ব্যাখ্যা

• Saudi Arabian Oil Company/Saudi Aramco: 
- সৌদি আরামকো বিশ্বের বৃহত্তম তেল উৎপাদক কোম্পানি। 
- প্রধান কার্যালয়: ধাহরান, সৌদি আরব। 
- বাজার মূলধন: প্রায় ১.৭ ট্রিলিয়ন ডলার। 
- ২০২৪ সাল পর্যন্ত যেকোনো শিল্পের মধ্যে সর্বাধিক মুনাফাকারী কোম্পানি হিসেবে পরিচিত। 
- ১৯৩৩ সালে সৌদি আরব তেল খননের অনুমতি দেয়ার পর এটি শুরু হয়, তখন Chevron কোম্পানি এতে কাজ করছিল।
 - ১৯৮০ সালে সৌদি সরকার পুরো কোম্পানিটির মালিকানা নেয়।
২০১৯ সালে কোম্পানিটির আইপিও একটি ঐতিহাসিক ঘটনা হিসেবে বিবেচিত হয়, যেখানে ২৯.৪ বিলিয়ন ডলার সংগ্রহ করা হয়, যা ইতিহাসের সর্ববৃহৎ প্রাথমিক গণপ্রস্তাব (IPO)।

তথ্যসূত্র:
 i) ব্রিটানিকা।
ii) সৌদি আরামকো কোম্পানি। 
iii) এনার্জি, তেল ও গ্যাস ম্যাগাজিন।  

৬,৮০৫.
সম্প্রতি যুক্তরাষ্ট্রের উদ্যোগে গণতন্ত্র সম্মেলন অনুষ্ঠিত হয় কবে?
  1. ক) ২৫-২৬ নভেম্বর ২০২১
  2. খ) ১-২ ডিসেম্বর ২০২১
  3. গ) ৯-১০ ডিসেম্বর ২০২১
  4. ঘ) ১৪-১৫ ডিসেম্বর ২০২১
সঠিক উত্তর:
গ) ৯-১০ ডিসেম্বর ২০২১
উত্তর
সঠিক উত্তর:
গ) ৯-১০ ডিসেম্বর ২০২১
ব্যাখ্যা
- সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্যোগে গত ৯-১০ ডিসেম্বর ২০২১ যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে গণতন্ত্র সম্মেলন অনুষ্ঠিত হয়।
- এই সম্মেলনে বিশ্বের ১১১টি দেশকে আমন্ত্রণ জানানো হয়।
(তথ্যসূত্র: মার্কিন পররাষ্ট্রদপ্তর ওয়েবসাইট)
৬,৮০৬.
ওয়াটারলুর যুদ্ধে বিজয়ী সেনাপতি কে ছিলেন?
  1. হোরেশিও নেলসন
  2. থমাস পিকটন
  3. ডিউক অব ওয়েলিংটন
  4. নেপোলিয়ন বোনাপার্ট
সঠিক উত্তর:
ডিউক অব ওয়েলিংটন
উত্তর
সঠিক উত্তর:
ডিউক অব ওয়েলিংটন
ব্যাখ্যা
ওয়াটারলু যুদ্ধ:
- ওয়াটার লু যুদ্ধক্ষেত্র: ওয়াটারলু, বেলজিয়াম।
- 'ওয়াটার লু' যুদ্ধ সংঘটিত হয়: ১৮১৫ সালে।
- যুদ্ধের পক্ষ: নেপোলিয়ন বোনাপার্ট ও ডিউক অব ওয়েলিংটনের অধীনে মিত্র বাহিনী (ব্রিটিশ, ডাচ, বেলজিয়ান এবং জার্মান ইউনিট)।
- এই যুদ্ধ ইউরোপে ২৩ বছর ধরে চলমান যুদ্ধের অবসান ঘটায়।
- ওয়াটারলুর যুদ্ধে বিজয়ী সেনাপতি: ডিউক অব ওয়েলিংটন।
- এই যুদ্ধে পরাজিত হন: নেপোলিয়ন বোনাপার্ট ।
- পরাজয়ের ফলে তাঁকে সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসনে দেওয়া হয়েছে।
- তিনি ১৮২১ সালে মৃত্যুবরণ করেন।

তথ্যসূত্র - Britannica.com
৬,৮০৭.
'দাহিয়া ডকট্রিন' মূলত কোন দেশের যুদ্ধকৌশল?
  1. ইরান
  2. রাশিয়া
  3. ইসরায়েল
  4. যুক্তরাষ্ট্র
সঠিক উত্তর:
ইসরায়েল
উত্তর
সঠিক উত্তর:
ইসরায়েল
ব্যাখ্যা

দাহিয়া ডকট্রিন:
- ‘দাহিয়া ডকট্রিন’ ইসরায়েলের একটি যুদ্ধকৌশল, যার মূল লক্ষ্য হচ্ছে ইচ্ছাকৃত ও সম্পূর্ণ ধ্বংস।
- এই নীতিতে বৈধতা ছাড়াই সম্পূর্ণ বেসামরিক অঞ্চল ধ্বংস করা হয়।
- দাহিয়া শব্দটি এসেছে লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ উপকণ্ঠের দাহিয়া এলাকার নাম থেকে।
- এই যুদ্ধনীতি ইসরায়েলি সেনাপ্রধান গাদি আইজেনকোট ২০০৬ সালে ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে সংঘটিত যুদ্ধে প্রবর্তন করেন।
- ওই যুদ্ধে হিজবুল্লাহর ঘাঁটি হিসেবে পরিচিত বৈরুতের দাহিয়া জেলাকে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হয়।
- পরবর্তীতে গাজায় এ নীতি প্রয়োগ করে ইসরায়েল।
- বর্তমানে ইরানে ‘দাহিয়া ধাঁচের’ সামরিক অভিযান চালাচ্ছে ইসরায়েল।
- ইসরায়েলি সামরিক কর্মকর্তারা এই অভিযানকে মূলত যুদ্ধের একটি কৌশল হিসেবে বর্ণনা করেন।
- এর মাধ্যমে রাজনৈতিক লক্ষ্য অর্জনের জন্য বেসামরিক অবকাঠামো ও জনপদকে ইচ্ছাকৃতভাবে টার্গেট করা হয়।
- বহু মানবাধিকার সংস্থা ও আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ এই কৌশলকে গণবিধ্বংসী কৌশল হিসেবে অভিহিত করেছেন।

তথ্যসূত্র- পত্রিকা রিপোর্ট।

৬,৮০৮.
কোন শহরকে সিটি অব লাভ বলা হয়?
  1. ক) রোম
  2. খ) নিউইয়র্ক
  3. গ) লাসভেগাস
  4. ঘ) প্যারিস
সঠিক উত্তর:
ঘ) প্যারিস
উত্তর
সঠিক উত্তর:
ঘ) প্যারিস
ব্যাখ্যা
ফ্রান্সের রাজধানী প্যারিসকে সিটি অব লাভ বলা হয়।
অন্যদিকে,
রোম : সাত পাহাড়ের শহর
নিউইয়র্ক : বিগ অ্যাপল/গগণচুম্বি অট্টালিকার শহর
লাসভেগাস : সিটি অভ সিন।
৬,৮০৯.
জুলিও কুরী একজন বিশ্ববিখ্যাত-
  1. কবি
  2. সাহিত্যিক
  3. বৈজ্ঞানিক
  4. শিল্পী
সঠিক উত্তর:
বৈজ্ঞানিক
উত্তর
সঠিক উত্তর:
বৈজ্ঞানিক
ব্যাখ্যা
জুলিও কুরি:

- জুলিও কুরি (Frédéric Joliot-Curie) একজন ফরাসি রসায়নবিদ ও বিজ্ঞানী।
- তিনি ও তার স্ত্রী ইরিন জুলিও কুরী (Irène Joliot-Curie) ১৯৩৪ সালে কৃত্রিম তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন।
- এর ফলে তারা দুইজন যৌথভাবে ১৯৩৫ সালে রসায়নে নোবেল পুরস্কার লাভ করেন।

তথ্যসূত্র - Britannica.com
৬,৮১০.
নিচের কোন পর্যটক সোনারগাঁও এসেছিলেন?
  1. ক) ফা-হিয়েন
  2. খ) ইবনে বতুতা
  3. গ) মার্কো পোলো
  4. ঘ) হিউয়েন সাং
সঠিক উত্তর:
খ) ইবনে বতুতা
উত্তর
সঠিক উত্তর:
খ) ইবনে বতুতা
ব্যাখ্যা
বাংলার যে শহরে ইবনে বতুতা প্রথম পৌঁছেন (৯ জুলাই ১৩৪৬) তার নাম তিনি উল্লেখ করেছেন সাদকাঁও (চাটগাঁও)। তিনি সুনুরকাঁও (সোনারগাঁ) শহরে পৌঁছেন (১৪ আগস্ট ১৩৪৬)। সোনারগাঁ থেকে একটি চীনা জাহাজে করে তিনি জাভার উদ্দেশে রওনা হন।
Source: Banglapedia
৬,৮১১.
‘ভিক্টোরিয়া ডিজার্ট' এর আয়তন কত?
  1. ৩২০,০০০ বর্গকিলোমিটার
  2. ৩৩০,০০০ বর্গকিলোমিটার
  3. ৩৪০,০০০ বর্গকিলোমিটার
  4. ৩৫০,০০০ বর্গকিলোমিটার
সঠিক উত্তর:
৩৫০,০০০ বর্গকিলোমিটার
উত্তর
সঠিক উত্তর:
৩৫০,০০০ বর্গকিলোমিটার
ব্যাখ্যা
ভিক্টোরিয়া মরুভূমি (Great Victoria Desert):
- ভিক্টোরিয়া মরুভূমি দক্ষিণ ও পশ্চিম অস্ট্রেলিয়ায় অবস্থিত; একে বলা হয় Great Victoria Desert।
- এটি ১৮৭৫ সালে অস্ট্রেলিয়ান অনুসন্ধানকারী Ernest Giles একে মহারানী ভিক্টোরিয়ার নামানুসারে Great Victoria Desert নামকরণ করেন।
- এর আয়তন - ৩৫০,০০০ বর্গকিলোমিটার
- এটি বিশ্বের ৭ম বৃহৎ ও অস্ট্রেলিয়ার বৃহত্তম মরুভূমি।

কয়েকটি মরুভূমি ও এদের অবস্থান:
- পাতাগোনিয়া মরুভূমি : চিলি, আর্জেন্টিনা,
- থর মরুভূমি : ভারত ও পাকিস্তান,
- গোবি মরুভূমি : চীন ও মঙ্গোলিয়া,
- মোজাবে মরুভূমি : যুক্তরাষ্ট্র,
- সাহারা মরুভূমি : আফ্রিক।

উৎস: ওয়ার্ল্ড এটলাস ওয়েবসাইট। [লিঙ্ক]
৬,৮১২.
ডেথ ভ্যালি কোথায় অবস্থিত?
  1. পেরু
  2. মেক্সিকো
  3. কানাডা
  4. মার্কিন যুক্তরাষ্ট্র
সঠিক উত্তর:
মার্কিন যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
মার্কিন যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
ডেথ ভ্যালি:
- ডেথ ভ্যালি মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্ব ক্যালিফোর্নিয়ায় অবস্থিত।
- এটি গ্রেট বেসিন এবং মোজাভে মরুভূমির মধ্যে অনির্ধারিত সীমান্তের কাছে অবস্থিত।
- এটি উষ্ণতম এবং শুষ্ক অঞ্চল।
- গরমকালে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৫৬.৭ দিগ্রি সেলসিয়াস প্রায়।
- ডেথ ভ্যালিতে শীতকালীন সর্বনিম্ন তাপমাত্রা ১৫°F (−৯ °C)।
- ডেথ ভ্যালি প্রায় ১৪০ মাইল (২২৫ কিমি) দীর্ঘ।
- ৫ থেকে ১৫ মাইল (৮ থেকে ২৪কিমি) প্রশস্ত।
- উপত্যকাটি পশ্চিমে প্যানামিন্ট রেঞ্জ দ্বারা এবং পূর্বে অমরগোসা রেঞ্জের কালো এবং গ্রেপভাইন পর্বত দ্বারা আবদ্ধ। 

উৎস: ব্রিটানিকা।
৬,৮১৩.
জাপানের পার্লামেন্টের নিম্নকক্ষ কী নামে পরিচিত?
  1. হাউস অফ রিপ্রেজেন্টেটিভস
  2. হাউস অফ কমন্স
  3. হাউস অফ কংগ্রেস
  4. হাউস অফ কাউন্সিলর
সঠিক উত্তর:
হাউস অফ রিপ্রেজেন্টেটিভস
উত্তর
সঠিক উত্তর:
হাউস অফ রিপ্রেজেন্টেটিভস
ব্যাখ্যা
জাপানের পার্লামেন্ট:

- জাপানের পার্লামেন্টের নাম- ডায়েট।
- জাপানের পার্লামেন্ট 'ডায়েট' দুই কক্ষ বিশিষ্ট।
- উচ্চকক্ষ হাউস অফ কাউন্সিলর (House of Councillors).
- হাউস অফ কাউন্সিলর ২৪৭ আসন।
- নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভস ( House of Representatives).
- হাউস অফ রিপ্রেজেন্টেটিভস ৪৮০ আসন।

তথ্যসূত্র - Britannica.com
৬,৮১৪.
"তাহরির স্কয়ার" কোন দেশে অবস্থিত?
  1. লিবিয়া
  2. তুরস্ক
  3. মিশর
  4. চীন
সঠিক উত্তর:
মিশর
উত্তর
সঠিক উত্তর:
মিশর
ব্যাখ্যা
- মিশরের কায়রোতে অবস্থিত।

• তাহরির স্কয়ার:

- এটি  কায়রোর গুরুত্বপূর্ণ জনসমাগমস্থল।
- "তাহরির" শব্দটির অর্থ "মুক্তি"। এই স্কোয়ারের নামকরণ হয়েছিল মিশরের স্বাধীনতার প্রতীক হিসেবে।
- এটি মিশরের রাজনৈতিক, সাংস্কৃতিক এবং সামাজিক আন্দোলনের কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিত।
- তাহরির স্কোয়ার ছিল ২০১১ সালের "আরব বসন্ত" (Arab Spring) আন্দোলনের সময় মিশরের প্রেসিডেন্ট হোসনি মোবারকের বিরুদ্ধে গণবিক্ষোভের মূল স্থান।
- লক্ষাধিক মানুষ এই স্কোয়ারে সমবেত হয়ে গণতন্ত্র, মানবাধিকার এবং সরকারের সংস্কারের দাবি জানায়।
- এই বিক্ষোভের ফলশ্রুতিতে ৩০ বছরের শাসনের পর হোসনি মোবারক ক্ষমতা থেকে পদত্যাগ করেন।

এছাড়াও গুরুত্বপূর্ণ কিছু স্কয়ার: 
• তাকসিম স্কয়ার:
- তুরস্কের ইস্তাম্বুল শহরে অবস্থিত একটি স্থানের নাম তাকসিম স্কয়ার।
- তাকসিম স্কয়ার এলাকায় প্রধানত ইস্তাম্বুলের অমুসলিমদের বসবাস।
- এটিকে সেক্যুলার তুরস্কের অন্যতম প্রতীক হিসেবে বিবেচনা করা হয়।

• গ্রিন স্কয়ার:
- গ্রিন স্কয়ার লিবিয়ার ত্রিপোলিতে অবস্থিত। 
- সরকার বিরোধী বিক্ষোভের স্থান, গাদ্দাফি সমর্থকদের বিক্ষোভ এবং নেতার নিজের জ্বালাময়ী বক্তৃতার জন্য গ্রিন স্কয়ার বিখ্যাত।

• রেড স্কয়ার:
- রাশিয়ার রাজধানী মস্কোর প্রাণকেন্দ্রে এই রেড স্কয়ার অবস্থিত। 
- ঐতিহাসিক নিদর্শন এবং দৃষ্টিনন্দন স্থাপত্য নিদর্শনে সমৃদ্ধ এক পর্যটনকেন্দ্র মস্কোর রেড স্কয়ার।

উৎস: ব্রিটিনিকা।
৬,৮১৫.
আলেকজান্ডার দ্যা গ্রেট কোথায় মারা যান?
  1. কনস্ট্যান্টিনোপল
  2. ব্যাবিলন
  3. আলেকজান্দ্রিয়া
  4. ম্যাসিডোন
সঠিক উত্তর:
ব্যাবিলন
উত্তর
সঠিক উত্তর:
ব্যাবিলন
ব্যাখ্যা
- গ্রিকবীর আলেকজান্ডার খ্রিস্টপূর্ব ৩৫৬ অব্দে বর্তমান গ্রিসের উত্তরাঞ্চলের (প্রাচীন ম্যাসিডোন রাজ্য) ‘পেলা’ শহরে জন্মগ্রহণ করেন।
- তিনি খ্রিস্টপূর্ব ৩২৩ অব্দে মাত্র ৩২ বছর বয়সে ব্যাবিলনে মারা যান।
- খ্রিস্টপূর্ব ৩২৭-৩২৬ অব্দের ভারত অভিযান শেষে ফেরার পথে ব্যাবিলনে তার মৃত্যু হয়। তবে তার মৃত্যুর কারণ জানা যায়নি।
(তথ্যসূত্র: হিস্টোরি ডটকম)
৬,৮১৬.
ডোমিনিকা কোন মহাদেশের অন্তর্গত?
  1. ক) ইউরোপ
  2. খ) দক্ষিণ আমেরিকা
  3. গ) উত্তর আমেরিকা
  4. ঘ) আফ্রিকা
সঠিক উত্তর:
গ) উত্তর আমেরিকা
উত্তর
সঠিক উত্তর:
গ) উত্তর আমেরিকা
ব্যাখ্যা
উত্তর আমেরিকা মহাদেশ:
- উত্তর আমেরিকা হলো উত্তর এবং পশ্চিম গোলার্ধে অবস্থিত একটি মহাদেশ।
- মহাদেশটির উত্তরে উত্তর মহাসাগর, পূর্বে আটলান্টিক মহাসাগর, দক্ষিণ ও পশ্চিমে প্রশান্ত মহাসাগর এবং দক্ষিণ-পূর্বে দক্ষিণ আমেরিকা ও ক্যারিবীয় সাগর অবস্থিত।
- এর আয়তন ২৪,৭০৯,০০০ বর্গ কি.মি.।
- আয়তনের দিক থেকে উত্তর আমেরিকা এশিয়া ও আফ্রিকার পরে ৩য় বৃহত্তম।
- জনসংখ্যা হিসেবে এশিয়া, আফ্রিকা ও ইউরোপের পরে চতুর্থ বৃহত্তম মহাদেশ।
-উত্তর আমেরিকা মহাদেশ এর ২৩টি দেশ: এন্টিগুয়া এন্ড বার্বুডা, বার্বাডোজ, বেলিজ, কানাডা, গ্রীনল্যান্ড, কোস্টারিকা, কিউবা, ডোমিনিকা, ডোমিনিকান প্রজাতন্ত্র, গ্রানাডা, গুয়াতেমালা, হাইতি, হন্ডুরাস, জ্যামাইকা, মেক্সিকো, নিকারাগুয়া, পানামা, সেন্ট লুসিয়া, সেন্ট ভিনসেন্ট, সেন্ট কিটস, বাহামাস, ত্রিনিদাদ ও টোবাগো, যুক্তরাষ্ট্র।

উৎস: World Atlas.
৬,৮১৭.
কত খ্রিস্টপূর্বাব্দে সিন্ধু সভ্যতার পতন হয়?
  1. ক) ১৫০০
  2. খ) ২৭৫০
  3. গ) ৩০০০
  4. ঘ) ১২৮০
সঠিক উত্তর:
খ) ২৭৫০
উত্তর
সঠিক উত্তর:
খ) ২৭৫০
ব্যাখ্যা

সিন্ধুসভ্যতার পতন:
- সভ্যতার ইতিহাসের নিয়মই হচ্ছে কোন একটি সভ্যতার উত্থান ঘটতে পারে, তারপরে এর বিকাশ, অবশেষে এর পরিণতি হয় পতন।
- সিন্ধু সভ্যতা পতনের জন্য বেশ কিছু কারণ দায়ী ছিল।

⇒ প্রাকৃতিক দুর্যোগ:
-  প্রাকৃতিক দুর্যোগের কারণে সিন্ধু সভ্যতা ধ্বংস হয়ে যায়। দুই ধরনের প্রাকৃতিক দুর্যোগের কথা বলা হয়ে থাকে। এগুলো হচ্ছে, বন্যা এবং ভূমিকম্প। বলা হয়ে থাকে ক্রমাগত বন্যা এই নগরকে ধ্বংস করেছে। বন্যা প্রতিরোধের কোন প্রকার ব্যবস্থা সিন্ধু সভ্যতার অধিবাসীরা গ্রহণ করতে পারেনি।

⇒ বৈদেশিক আক্রমণ:
- পার্শ্ববর্তী বা বিদেশী আক্রমণকারীদের আক্রমণে ধ্বংস হয়েছে সিন্ধু সভ্যতা। এই আক্রমণকারী হিসেবে অনেকেই আর্যদের কথা বলেছেন। যাযাবর আর্যরা ভারতে প্রবেশ করে ধ্বংসযজ্ঞ চালায়। পূর্বোক্ত তারা উন্নত নগর সভ্যতা সিন্ধু সভ্যতাকে ধ্বংস করে।

⇒ আভ্যন্তরীণ সঙ্কট:
- অভ্যন্তরীণ সঙ্কটের কারণে এই সভ্যতা ধ্বংসপ্রাপ্ত হয়। মনে করা হয় কৃষি উৎপাদন হ্রাস পেয়েছিল। বাণিজ্যও ভেঙ্গে পড়েছিল। এভাবে, অর্থনৈতিক ক্ষেত্রে দুর্বল হয়ে পড়ে সিন্ধুসভ্যতা। সামরিক দিক থেকেও খুব সবল ছিল না সিন্ধুবাসীরা।

উল্লেখ্য,
- এ সমস্ত সঙ্কটের কারণে ধীরে ধীরে হারিয়ে যেতে থাকে এই সভ্যতা।
- এসব কারণের মধ্যে প্রত্নতাত্ত্বিকগণ মোটামুটি নিশ্চিত হয়েছেন ২৭৫০ খ্রিস্টপূর্বাব্দে প্রলয়ঙ্করী বন্যা হয়েছিল।
- হরপ্পা ও মহেঞ্জোদারো প্লাবিত হয় এই বন্যায়। হরপ্পা ও মহেঞ্জোদারো শহর এভাবে ধ্বংস হয়ে যায়।
- বলা হয়ে থাকে, ক্রমাগত বন্যায় শহর দু'টি ধীরে ধীরে মাটির নীচে চাপা পড়েছে।

উৎস: এইচ এস সি প্রোগ্রাম, ইতিহাস ১ম পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

৬,৮১৮.
কোন দিনটি ভারতের সিভিল সার্ভিস দিবস হিসেবে পালিত হয়?
  1. ১৬ এপ্রিল
  2. ১৪ এপ্রিল
  3. ২১ এপ্রিল
  4. ১৫ এপ্রিল
সঠিক উত্তর:
২১ এপ্রিল
উত্তর
সঠিক উত্তর:
২১ এপ্রিল
ব্যাখ্যা

- ২১ এপ্রিল সিভিল সার্ভিস দিবস (Civil Service Day) হিসেবে পালিত হয়।

ভারত:

- ভারত দক্ষিণ এশিয়ার বৃহত্তম।
- এর রাজধানী: নয়া দিল্লি।
- মুদ্রা: রুপি।
- প্রেসিডেন্ট: দ্রৌপদী মুর্মু।
- প্রধানমন্ত্রী: নরেন্দ্র মোদি।
- প্রধান নদী: গঙ্গা, যমুনা, সিন্ধু, ব্রহ্মপুত্র।
- ১৯৪৭ সালে ভারতবর্ষ দুই ভাগে ভাগ হয়ে হিন্দু সংখ্যাগরিষ্ঠ ভারত ও মুসলিম সংখ্যাগরিষ্ঠ পাকিস্তান নামক দুটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়।
- ১৯৫০ সালের ২৬ জানুয়ারি ভারতীয় সংবিধান কার্যকর হয়।
- তাই প্রতি বছর ২৬ জানুয়ারি ভারতে প্রজাতন্ত্র দিবস পালন করা হয়।
- ২১ এপ্রিল সিভিল সার্ভিস দিবস (Civil Service Day) হিসেবে পালিত হয়।

উৎস: Britannica.

৬,৮১৯.
উত্তরের ভেনিস (Venice of the North) বলা হয় কোন শহরকে?
  1. কোপেনহেগেন
  2. অসলো
  3. হেলসিঙ্কি
  4. স্টকহোম
সঠিক উত্তর:
স্টকহোম
উত্তর
সঠিক উত্তর:
স্টকহোম
ব্যাখ্যা

ভৌগলিক উপনাম:- 
- সুইডেনের রাজধানী  স্টকহোম শহরটি অসংখ্য দ্বীপ ও খালের ওপর গড়ে উঠেছে এবং বহু সেতুর মাধ্যমে সংযুক্ত।
- এ কারণে এর জলময় সৌন্দর্য ইতালির ভেনিসের সাথে সাদৃশ্যপূর্ণ হওয়ায় স্টকহোমকে “উত্তরের ভেনিস (Venice of the North)” বলা হয়।
--------------------
কিছু ভৌগলিক উপনাম:
শ্বেতহস্তীর দেশ — থাইল্যান্ড,
পবিত্র ভূমি — জেরুজালেম,
ম্যাপল পাতার দেশ - কানাডা, 
হাজার হ্রদের দেশ বলা হয়- ফিনল্যান্ড,
পবিত্র দেশ — ফিলিস্তিন,
বজ্রপাতের দেশ — ভুটান,
পিরামিডের দেশ / নীল নদের দেশ — মিশর,
সূর্যোদয়ের দেশ — জাপান,
ভূমিকম্পের দেশ — জাপান,
প্রাচ্যের ম্যানচেস্টার — ওসাকা,
পবিত্র পাহাড় — ফুজি পর্বত,
চীনের নীলনদ — ইয়াংসিকিয়াং,
লবঙ্গ দ্বীপ — জাঞ্জিবার,
নিষিদ্ধ দেশ — তিব্বত,
নিষিদ্ধ শহর — লাসা,
পৃথিবীর ছাদ — পামির মালভূমি / তিব্বত মালভূমি, 
দ্বীপের মহাদেশ — অস্ট্রেলিয়া, 
আগুনের দ্বীপ — আইসল্যান্ড, 
মুক্তার দেশ — কিউবা, 
মুক্তার দ্বীপ — বাহরাইন, 
পৃথিবীর চিনির আধার — কিউবা।
------------------------ 
অন্যদিকে,
- Copenhagen : ডেনমার্কের রাজধানী।
- Oslo : নরওয়ের রাজধানী।
- Helsinki : ফিনল্যান্ডের রাজধানী। 

উৎস: Britannica. 

৬,৮২০.
'La Paz' located in -
  1. ক) Morocco
  2. খ) Greece
  3. গ) France
  4. ঘ) Bolivia
সঠিক উত্তর:
ঘ) Bolivia
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Bolivia
ব্যাখ্যা
La Paz
- সমুদ্রপৃষ্ঠ থেকে 12,000 ফুটেরও বেশি উচ্চতায়, লা পাজ হল বিশ্বের সর্বোচ্চ উচ্চতার শহর।
- এটি দক্ষিণ আমেরিকার বলিভিয়ার আন্দিজের আল্টিপ্লানো মালভূমিতে অবস্থিত।
- এখানে দুর্লভ পরিবেশের কারণে দর্শনার্থীরা প্রায়শই শারীরিক ক্রিয়াকলাপকে কঠিন বলে মনে করেন।
- লা পাজের জনসংখ্যা 800,000-এর বেশি।
- এটি বলিভিয়ার তৃতীয় বৃহত্তম শহর।


উৎস: La Paz - This City Has the Highest Elevation in the World - Discovery, discovery.com.
৬,৮২১.
'ইউনিয়ন জ্যাক' কোন দেশের পতাকা?
  1. যুক্তরাষ্ট্র
  2. যুক্তরাজ্য
  3. কানাডা
  4. অস্ট্রেলিয়া
  5. ফ্রান্স
সঠিক উত্তর:
যুক্তরাজ্য
উত্তর
সঠিক উত্তর:
যুক্তরাজ্য
ব্যাখ্যা
ইউনিয়ন জ্যাক:
- যুক্তরাজ্যের জাতীয় পতাকা 'ইউনিয়ন জ্যাক' নামে পরিচিত।

⇒ এটি তিনটি দেশের ক্রসকে একত্রিত করে।
- দেশগুলো হলো ইংল্যান্ড, স্কটল্যান্ড এবং আয়ারল্যান্ড।
- লাল, সাদা এবং নীল এগুলি হল ইউনিয়ন জ্যাকের রঙ।
- পতাকাটি তিনটি হেরাল্ডিক ক্রস নিয়ে গঠিত।

⇒ 'ইউনিয়ন জ্যাক' শব্দটি সম্ভবত রানী অ্যানের সময় থেকে প্রচলিত।

উৎস: The Royal Family।
৬,৮২২.
'প্রিস্টিনা' কোথায় অবস্থিত?
  1. রোমানিয়া
  2. কসোভো
  3. কিরগিজস্তান
  4. আলবেনিয়া
সঠিক উত্তর:
কসোভো
উত্তর
সঠিক উত্তর:
কসোভো
ব্যাখ্যা
দেশ:
কসোভোর রাজধানীর নাম প্রিস্টিনা।
- কসোভোর মুদ্রার নাম ইউরো।

অন্যদিকে,
• রোমানিয়ার রাজধানীর - বুখারেস্ট;
- রোমানিয়ার জাতীয় মুদ্রার নাম রোমানিয়ান লিউ। 

• কিরগিজস্তানের রাজধানীর নাম বিশকেক;
- কিরগিজস্তানের মুদ্রার নাম  কিরগিজস্তানি সোম।

• আলবেনিয়ার রাজধানী তিরানা;
- আলবেনিয়ার মুদ্রার নাম লেক।

উৎস: ব্রিটানিকা।
৬,৮২৩.
২০২১ সালের নোবেল শান্তি পুরস্কারে ভূষিত ফিলিপিনো সাংবাদিক মারিয়া রেসা কোন অনলাইন সংবাদ মাধ্যমে কাজ করেন?
  1. CNN
  2. RAPPLER
  3. NOVAYA GAZE
  4. TEHELKA
সঠিক উত্তর:
RAPPLER
উত্তর
সঠিক উত্তর:
RAPPLER
ব্যাখ্যা
২০২১ শান্তিতে নোবেল পুরস্কার:
- ২০২১ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন রাশিয়ার দিমিত্রি মুরাতভ এবং ফিলিপাইনের মারিয়া রেসা।
- পেশায় তারা উভয়েই সাংবাদিক।
- মত প্রকাশের স্বাধীনতার পক্ষে সাহসী লড়াইয়ের জন্যে তাদের নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়।
- মারিয়া রেসা ফিলিপাইনের র‌্যাপলার নামক সংবাদ সাইটের সহ-প্রতিষ্ঠাতা।
- দিমিত্রি মুরাতভ রাশিয়ার নোভোজা গেয়েটার সহ প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক।

এছাড়াও,
⇒ ২০২৪ সালের নোবেল বিজয়ী:
• সাহিত্য: হান কাং।
• চিকিৎসাবিজ্ঞান: ভিক্টর অ্যামব্রোস, গ্যারি রাভকান।
• পদার্থবিজ্ঞান: জন জে. হপফিল্ড, জিওফ্রে ই. হিন্টন।
• রসায়ন: ডেভিড বেকার, ডেমিস হ্যাসাবিস, জন এম. জাম্পার।
• অর্থনীতি: ড্যারন অ্যাসেমোগলু, সাইমন জনসন, জেমস এ. রবিনসন।
• শান্তি: জাপানি সংস্থা নিহন হিদানকিও।

উৎস: Nobel Prize ওয়েবসাইট।
৬,৮২৪.
স্ট্যাচু অব লিবার্টি'র নকশা কে করেছিলেন?
  1. পল গগিন
  2. অগাস্টে রডিন
  3. গুস্তাভ আইফেল
  4. ফ্রেডরিক অগাস্ট বার্থোল্ডি
সঠিক উত্তর:
ফ্রেডরিক অগাস্ট বার্থোল্ডি
উত্তর
সঠিক উত্তর:
ফ্রেডরিক অগাস্ট বার্থোল্ডি
ব্যাখ্যা
স্ট্যাচু অব লিবার্টি:
- যুক্তরাষ্ট্রের স্বাধীনতার প্রতীক হিসেবে খ্যাত স্ট্যাচু অব লিবার্টি’।
- এটি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের লিবার্টি দ্বীপে অবস্থিত।
- যুক্তরাষ্ট্রের স্বাধীনতার শতবর্ষ পূর্তিতে এবং যুক্তরাষ্ট্রের প্রতি ফ্রান্সের বন্ধুত্বের নিদর্শন হিসেবে ভাস্কর্যটি উপহার দিয়েছিল ২৮ অক্টোবর ১৮৮৬ সালে।
- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট সেদিন আনুষ্ঠানিকভাবে ফ্রান্সের কাছ থেকে স্ট্যাচুটি উপহার হিসেবে গ্রহণ করেন।
- তাই প্রতিবছর ২৮ অক্টোবর ‘স্ট্যাচু অব লিবার্টি’র জন্মদিন পালন করা হয়।
- যুক্তরাষ্ট্র সরকার ১৯২৪ সালে একে জাতীয় স্মৃতিস্তম্ভ হিসেবে ঘোষণা করে।

উল্লেখ্য,
- ‘স্ট্যাচু অব লিবার্টি’ নামে বিশ্ববাসী মূর্তিটিকে চিনলেও এর প্রকৃত নাম ‘লিবার্টি এনলাইটেনিং দ্য ওয়ার্ল্ড’।
- ‘স্ট্যাচু অব লিবার্টি’র মূল নকশাকার ছিলেন ফ্রান্সের ফ্রেডরিক অগাস্ট বার্থোল্ডি।

⇒ মূর্তিটি একজন নারীর রূপে স্বাধীনতার মূর্তি।
- মূল ভাস্কর্যটির উচ্চতা ১৫১ ফুট, বেদিসহ এর উচ্চতা ৩০৫ ফুট (৯৩ মিটার)।
- এটি একহাত দিয়ে যে বইটি ধরে আছে সে বইয়ের ওপরে লেখা আছে একটি তারিখ, আর তা হল “৪ জুলাই, ১৭৭৬”।এই তারিখেই ব্রিটিশ শাসন থেকে যুক্তরাষ্ট্র স্বাধীন হয়েছিল!

উৎস: Britannica.
৬,৮২৫.
রেঁনেসা আন্দোলন কোথায় শুরু হয়েছিল?
  1. গ্রিস
  2. জার্মানি
  3. স্পেন
  4. ইতালি
সঠিক উত্তর:
ইতালি
উত্তর
সঠিক উত্তর:
ইতালি
ব্যাখ্যা
রেঁনেসা আন্দোলন ইতালিতে শুরু হয়েছিল।

রেঁনেসা আন্দোলন:
- পঞ্চদশ শতকের ইউরোপের সমাজ, সংস্কৃতি, রাজনীতি, অর্থনীতি এবং মানুষের জীবন জিজ্ঞাসায় যে ব্যাপক পরিবর্তনের সূচনা ঘটে, এটাকে সাধারণভাবে ইউরোপের রেনেসাঁস বা নবজাগরণ বলা হয়ে থাকে।
- নবজাগরণ ইতালিতে শুরু হয়েছিল বলে ইউরোপের অনেক ঐতিহাসিক এটিকে ইতালির রেনেসাঁস হিসেবেও অভিহিত করে থাকেন।

উল্লেখ্য,
- রেনাইসান্স (Renaissance) শব্দটির অভিধানিক অর্থ হলো পুনর্জন্ম।
- রেনেসাঁস মূলত একটি দীর্ঘস্থায়ী সমাজ পরিবর্তন প্রক্রিয়া।
- আধুনিক সমাজ, সংস্কৃতি, সাহিত্য, চিত্রকলা, ভাস্কর্যকলা, সঙ্গীত, রাজনীতি, অর্থনীতি সর্বোপরি মানুষের মনন ও মেধা চর্চার অভিযাত্রা শুরু হয়েছিল এই রেনেসাঁস থেকে।
- এই রেনেসাঁস প্রথমে শুরু হয়েছিল পশ্চিম ইউরোপের ইতালিতে।
- ক্রমে তা ছড়িয়ে পড়ে ফ্রান্স, বৃটেন, জার্মানি, স্পেন, নরওয়ে, সুইডেন, ডেনমার্ক সহ সমগ্র ইউরোপে।
- পরবর্তী পর্যায়ে ইউরোপ থেকে এই আধুনিক সভ্যতার ঢেউ ছড়িয়ে পড়ে এশিয়া এবং আফ্রিকার দেশসমূহে।

উৎস: আধুনিক ইউরোপের ইতিহাস, এস এস এইচ এল, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬,৮২৬.
'আল্পস' কোন ধরনের পর্বত?
  1. ক্ষয়জাত পর্বত
  2. আগ্নেয় পর্বত
  3. ভঙ্গিল পর্বত
  4. কোনটি নয়
সঠিক উত্তর:
ভঙ্গিল পর্বত
উত্তর
সঠিক উত্তর:
ভঙ্গিল পর্বত
ব্যাখ্যা
আল্পস পর্বত:

- আল্পস পর্বত ইউরোপ মহাদেশে অবস্থিত।
- এটি একটি বিস্তৃত পর্বতমালা যা দক্ষিণ-মধ্য ইউরোপে অবস্থিত।
- অস্ট্রিয়া, ফ্রান্স, জার্মানি, ইতালি, লিচেনস্টাইন, মোনাকো, স্লোভেনিয়া এবং সুইজারল্যান্ড নামে আটটি আল্পাইন দেশ জুড়ে রয়েছে এই পর্বতমালা।
- আল্পস পর্বতশ্রেণী প্রায় ১,২০০ কিমি অর্ধচন্দ্রাকার আকারে বিস্তৃত।
- আল্পস ভঙ্গিল পর্বত।
- আল্পস পর্বতমালাকে তিনটি বিস্তৃত ভাগে ভাগ করা যায়: পূর্ব, মধ্য এবং পশ্চিম আল্পস।
- এটি একটি অবিচ্ছিন্ন পর্বতশ্রেণী এবং বিভিন্ন উচ্চতা এবং গভীরতার অসংখ্য চূড়া এবং উপত্যকা নিয়ে গঠিত।
- সুইজারল্যান্ডের ভ্যালাইস ক্যান্টনে অবস্থিত ২২.৬ কিমি দীর্ঘ আলেচ হিমবাহটি আল্পসের বৃহত্তম হিমবাহ।
- এই পর্বতমালা দক্ষিণ ফ্রান্সের মোনাকোর কাছে ভূমধ্যসাগরের উত্তর থেকে সুইজারল্যান্ড, তারপর উত্তর ইতালি হয়ে দক্ষিণ জার্মানি এবং অস্ট্রিয়ার ভিয়েনা পর্যন্ত প্রসারিত হয়েছে।
- আল্পস পর্বতশ্রেণি আলবেনিয়ায় রুক্ষ অ্যাড্রিয়াটিক সাগরের উপকূলে শেষ হয়েছে।

তথ্যসূত্র - Worldatlas.com
৬,৮২৭.
নেপোলিয়ন বোনাপার্ট কোন দেশের অবিসংবাদিত সম্রাট ও তুখোড় সেনাপ্রধান ছিলেন?
  1. ইতালি
  2. গ্রিস
  3. স্পেন
  4. ফ্রান্স
সঠিক উত্তর:
ফ্রান্স
উত্তর
সঠিক উত্তর:
ফ্রান্স
ব্যাখ্যা
নেপোলিয়ন বোনাপার্ট:
- নেপোলিয়ন বোনাপার্ট ছিলেন একাধারে ফ্রান্সের অবিসংবাদিত সম্রাট ও তুখোড় সেনাপ্রধান।
- তিনি ফরাসি বিপ্লবের ক্রান্তিলগ্নে ফ্রান্সের হাল ধরেছিলেন।
- ফ্রান্সকে ইউরোপের শক্তিধর রাষ্ট্রে পরিণত করতে নেপোলিয়ন সক্ষম হয়েছিলেন।
- ফরাসি বিপ্লবের শিশু বলা হয় নেপোলিয়ন বোনাপার্টকে।
- বিখ্যাত 'ওয়াটার লু' যুদ্ধ সংঘটিত হয় ১৮১৫ সালে।
- এই যুদ্ধে পরাজিত হন ফরাসি বীর নেপোলিয়ন বোনাপার্ট।
- পরাজয়ের ফলে তাঁকে দক্ষিণ আটলান্টিক মহাসাগরের সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসন দেওয়া হয়।
- যেখানে ১৮২১ সালে আর্সেনিকের বিষক্রিয়ায় নেপোলিয়ন মৃত্যুবরণ করেন।

তথ্যসূত্র - Britannica.com
৬,৮২৮.
নিম্নের কোন প্রণালী যুক্তরাষ্ট্রের আলাস্কা ও রাশিয়াকে বিভক্ত করেছে?
  1. জিব্রাল্টার প্রণালী
  2. পক প্রণালী
  3. বেরিং প্রণালী
  4. হরমুজ প্রণালী
সঠিক উত্তর:
বেরিং প্রণালী
উত্তর
সঠিক উত্তর:
বেরিং প্রণালী
ব্যাখ্যা

বেরিং প্রণালী:
- 'বেরিং প্রণালী' এশিয়া ও উত্তর আমেরিকাকে পৃথক করেছে।
- বেরিং প্রণালি যুক্তরাষ্ট্রের আলাস্কা ও রাশিয়াকে আলাদা করেছে। 
- প্রণালিটি আর্কটিক মহাসাগরকে বেরিং সাগরের সাথে সংযুক্ত করেছে।
- প্রণালিটির গড় গভীরতা ৯৮ থেকে ১৬৪ ফুট (৩০ থেকে ৫০ মিটার) এবং এর প্রশস্ততা প্রায় ৫৩ মাইল (৮৫ কিমি)। 

উল্লেখ্য, 
- একসময় আলাস্কা রাশিয়ার মালিকানায় ছিল। যুক্তরাষ্ট্র ১৮৬৭ সালে রাশিয়ার কাছ থেকে আলাস্কা কিনে নেয়।

অন্যদিকে -
- জিব্রাল্টার প্রণালী আফ্রিকা থেকে ইউরোপকে পৃথক করেছ এবং ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগরকে সাগরকে সংযুক্ত করেছে।
- পক প্রণালী ভারত মহাসাগরের বঙ্গোপসাগর ও পক উপসাগরকে যুক্ত করেছে।
- পারস্য উপসাগর থেকে ওমান উপসাগর ও ভারত মহাসাগরে জাহাজ প্রবেশের একমাত্র সমুদ্রপথ হলো হরমুজ প্রণালী। এর এক পাশে অবস্থিত আরব দেশগুলো, যাদের মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের মিত্র রাষ্ট্রসমূহ, এবং অন্য পাশে রয়েছে ইরান।

উৎস: i) Britannica.
ii) BBC.

৬,৮২৯.
মায়া সভ্যতার সৌর ক্যালেন্ডার কোনটি?
  1. টজলকিন
  2. ইৎজা
  3. হাব
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
হাব
উত্তর
সঠিক উত্তর:
হাব
ব্যাখ্যা
মায়া সভ্যতা:
- তৎকালীন পৃথিবীর সবচেয়ে আধুনিক ও উন্নত সভ্যতা ছিল এ মায়া সভ্যতা।
- মায়া সভ্যতায় বসবাসকারীদের মায়ানও বলা হতো।
- মেক্সিকো ও মধ্য আমেরিকার কয়েকটি দেশ যেমন গুয়েতমালা, বেলিজ, এল সালভাদের, হন্ডরাস প্রভৃতি দেশে মায়া সভ্যতা লোকজনের বসবাস ছিল।
- তারা আনুমানিক খ্রিস্টপূর্ব ১৮০০ অব্দ থেকে এসকল অঞ্চলে বসবাস শুরু করে।
- মায়া সভ্যতার অন্যতম কেন্দ্রবিন্দু ছিল মেক্সিকোর অন্যতম প্রদেশ ইয়াকাতানে অবস্থিত চেচেন ইৎজা (Chichen Itza) শহর।

⇒ মায়া সভ্যতাকে দুটি পর্যায়ে বিভক্ত করা যায়। যথা-
• প্রাচীন মায়া সভ্যতা (খ্রিস্টপূর্ব ১৮০০-২৫০ খ্রিস্টাব্দ পর্যন্ত) এবং
• ক্ল্যাসিক মায়া সভ্যতা (২৫০-৯০০ খ্রিস্টাব্দ পর্যন্ত)।

⇒ মায়ারা দুটি ক্যালেন্ডার তৈরি করেছিল:
• হাব (Haab): ৩৬৫ দিনের সৌর ক্যালেন্ডার।
• টজলকিন (Tzolk’in): ২৬০ দিনের ধর্মীয় ক্যালেন্ডার।

তথ্যসূত্র - Britannica & history.com
৬,৮৩০.
আধুনিক মেধাভিত্তিক সর্বপ্রথম সিভিল সার্ভিস ব্যবস্থা চালু হয় কোন দেশে?
  1. ভারত
  2. চীন
  3. যুক্তরাজ্য
  4. জাপান
সঠিক উত্তর:
চীন
উত্তর
সঠিক উত্তর:
চীন
ব্যাখ্যা
আধুনিক মেধাভিত্তিক সিভিল সার্ভিস:
- প্রাচীন চীনে সরকারী চাকুরি বা আধুনিক মেধাভিত্তিক সিভিল সার্ভিসের সূচনা।
- তখন চীনে সরকারী চাকুরে রাজ্যের বিভিন্ন বিষয়ে সম্রাটকে অবহিত করতেন।
- সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা বলা হতো মন্ত্রিদেরকে, যারা সরাসরি প্রাসাদের কাজ করতেন।
- তারা সরকারের ক্ষমতাশালী ব্যাক্তিবর্গ হিসাবে পরিচিত ছিলেন।
- ২০৬ খ্রিস্টপূর্বে হ্যান শাসনামলে সম্রাট উডির শাসনামলে সর্বপ্রথম সিভিল সার্ভিস বা সরকারী চাকরির সূচনা হয়।
- সম্রাট জানতেন চীনের মতো এতো বড় সাম্রাজ্য তিনি একা চালাতে পারবেন না।
- তিনি উচ্চশিক্ষিত মন্ত্রী এবং প্রশাসকদের সরকারের সাথে যুক্ত করার সিদ্ধান্ত নিলেন।
- এভাবেই ২০০০ বছর ধরে চীনা সাম্রাজ্য সিভিল সার্ভিস দ্বারা পরিচালিত হতো।

সূত্র: Britannica.
৬,৮৩১.
The Bolshevik Revolution of 1917 led to the establishment of which political system in Russia?
  1. Fascism
  2. Monarchy
  3. Communism
  4. Democracy
সঠিক উত্তর:
Communism
উত্তর
সঠিক উত্তর:
Communism
ব্যাখ্যা
বলশেভিক বিপ্লব/অক্টোবর বিপ্লব:

- ১৯১৭ সালে রাশিয়ায় মূলত দুটি বিপ্লব সংঘটিত হয়। 
- এই দুটি বিপ্লব হলো ফেব্রুয়ারি বিপ্লব ও বলশেভিক বিপ্লব। 
- এই দুটি বিপ্লবকে একত্রে ১৯৯৭ সালের রুশ বিপ্লব' বলা হয়।
- রুশ বিপ্লবের প্রথম পর্যায়কে ফেব্রুয়ারি বিপ্লব বলে। 
- এই বিপ্লবের দ্বিতীয় পর্যায়কে বলশেভিক বা অক্টোবর বিপ্লব বলে। 
- বলশেভিক বিপ্লবের ফলে রাশিয়ায় লেনিনের নেতৃত্বে বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা লাভ করে।
- এই বিপ্লবের ফলে রাশিয়ায় সাম্যবাদী বা কমিউনিস্ট শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয় এবং জার রাজতন্ত্রের অবসান ঘটে।


তথ্যসূত্র: History.com & Britannica.com
৬,৮৩২.
প্রথম বিশ্বযুদ্ধের স্মৃতি স্মরণে নির্মিত ‘Tom of the Unknown Soldiers’ ঐতিহাসিক স্মৃতিস্তম্ভটি কোথায় অবস্থিত?
  1. যুক্তরাষ্ট্র
  2. জাপান
  3. রাশিয়া
  4. যুক্তরাজ্য
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
Tom of the Unknown Soldiers ঐতিহাসিক স্মৃতিস্তম্ভ:
- প্রথম বিশ্বযুদ্ধের স্মৃতি স্মরণে নির্মিত ‘Tom of the Unknown Soldiers’ ঐতিহাসিক স্মৃতিস্তম্ভটি যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় অবস্থিত।

⇒ ‘Tomb of the Unknown Soldier’ প্রথম বিশ্বযুদ্ধের স্মৃতি স্মরণে নির্মিত একটি ঐতিহাসিক স্মৃতিস্তম্ভ।
- এটি অজ্ঞাতপরিচয় সৈনিকদের সম্মানে নিবেদিত।
- এটি মার্কিন যুক্তরাষ্ট্রের আর্লিংটন ন্যাশনাল সেমেটারি, আর্লিংটন, ভার্জিনিয়ায় অবস্থিত।
- এটি ১৯২১ সালের ১১ নভেম্বর প্রথম বিশ্বযুদ্ধের একজন অজ্ঞাতপরিচয় সৈনিকের সমাধি হিসেবে প্রতিষ্ঠিত হয়।
- পরবর্তীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং কোরিয়ান যুদ্ধের অজ্ঞাত সৈনিকদের সমাধিও এখানে যুক্ত করা হয়।

উৎস: U.S. Department of Defense (.gov).
৬,৮৩৩.
The Last Supper চিত্রকর্মটি কার আঁকা?
  1. মাইকেল অ্যাঞ্জেলো
  2. লিওনার্দো দ্য ভিঞ্চি
  3. ভিনসেন্ট ভ্যানগগ
  4. পাবলো পিকাসো
সঠিক উত্তর:
লিওনার্দো দ্য ভিঞ্চি
উত্তর
সঠিক উত্তর:
লিওনার্দো দ্য ভিঞ্চি
ব্যাখ্যা
• দ্য লাস্ট সাপার:
- দ্য লাস্ট সাপার বা অন্তিম ভোজ হল ইতালীয় চিত্রশিল্পী লিওনার্দো দা ভিঞ্চির আঁকা বিখ্যাত দেয়াল চিত্রকর্ম (ফ্রেস্কো)।
- মোনালিসার পর এই ছবিটিকেই লিওনার্দোর সেরা কীর্তি হিসেবে মনে করা হয়।
- ধারণা করা হয় ১৪৯৫-১৪৯৮ খ্রিস্টাব্দের মধ্যবর্তী সময়ে ছবিটি আঁকা হয়েছিলো।
- ছবিটিতে মাঝখানে উপবিস্ট যীশুখ্রীষ্টকে তাঁর চারপাশে শিষ্যদের নিয়ে শেষ নৈশভোজরত অবস্থায় দেখা যাচ্ছে।
- এই নৈশভোজের বর্ণনা রয়েছে সাধু যোহন লিখিত সুসমাচারের ১৩:২১ ছত্রে, যেখানে যীশু বলেন যে, তার বারোজন প্রেরিতদের মধ্য থেকে - একজন পরদিনই তাঁর সাথে বিশ্বাসঘাতকতা করবে।

লিওনার্দো দ্য ভিঞ্চি:
- ইতালিয় চিত্র শিল্পী।
- তিনি সর্বপ্রথম এরিয়াল পরিপ্রেক্ষিতের ব্যবহার করেন।
- বিখ্যাত চিত্রকর্ম – মোনালিসা, ভার্জিন অব দ্য রকস, দ্য লাস্ট সাপার।
 
উৎস: ব্রিটানিকা।
৬,৮৩৪.
আন্তর্জাতিক সম্পর্কের কোন তত্ত্বটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের কার্যকরী ভূমিকার বিষয়ে ইতিবাচক ধারণা প্রদান করে?
  1. উদারবাদ
  2. বাস্তববাদ
  3. মার্ক্সবাদ
  4. কোনোটিই নয়
সঠিক উত্তর:
উদারবাদ
উত্তর
সঠিক উত্তর:
উদারবাদ
ব্যাখ্যা
➝ আন্তর্জাতিক সম্পর্কের উদারবাদ বা Liberalism তত্ত্বটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের কার্যকরী ভূমিকার বিষয়ে ইতিবাচক ধারণা প্রদান করে।
➝ নব্য-উদারতাবাদ বা Neoliberalism-ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের কার্যকরী ভূমিকার বিষয়ে ধারণা প্রদান করে থাকে। তবে এটি অপশনে না থাকায় বিবেচনায় নেওয়া হয়নি।

◉ উদারতাবাদ/উদারবাদ/উদারনীতিবাদ (Liberalism):
Liberalism is a political and economic doctrine that emphasizes individual autonomy, equality of opportunity, and the protection of individual rights (primarily to life, liberty, and property), originally against the state and later against both the state and private economic actors, including businesses.
বাংলা অর্থ করলে দাঁড়ায়, উদারতাবাদ হলো এমন একটি রাজনৈতিক ও অর্থনৈতিক মতবাদ, যা মূলত একজন ব্যক্তির স্বকীয়তা, স্বাতন্ত্র্য, বৈষম্যহীনতা, সমান অধিকার এবং ব্যক্তি বিশেষের অধিকার, সর্বোপরি জীবন, স্বাধীনতা, সম্পত্তির ইত্যাদি রক্ষা করার উপর গুরুত্ব আরোপ করে। অবস্থার প্রেক্ষিতে এটি রাষ্ট্রের বিরুদ্ধেও প্রয়োগ করা হয়।

➝ উদারবাদের নীতি ১৯১৯ সাল থেকে ১৯৩০ পর্যন্ত আন্তর্জাতিক সম্পর্কে প্রভাব বিস্তারকারী ছিল এবং ভয়াবহ যুদ্ধ রোধ করতে সাহায্য করেছিল।
➝ এই তত্ত্বে আন্তর্জাতিক সংগঠনের মাধ্যমে শান্তি ও নিরাপত্তা রক্ষার কথা বলা হয়েছে। ১৯১৯ সালে প্রতিষ্ঠিত হওয়া লীগ অব নেশন্স বা জাতিপুঞ্জ এই তত্ত্বের উপর ভিত্তি করেই গড়ে উঠেছিল বলা চলে।
➝ আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে এই উদারবাদ নীতির প্রাথমিক প্রবক্তাদের মধ্যে আছেন ⎯ জন লক, অ্যাডাম স্মিথ, প্রমুখ চিন্তাবিদগণ।
➝ তারা বোঝাতে চেয়েছিলেন একটি সমাজ এবং রাষ্ট্রের অর্থনৈতিক মুক্তি তরান্বিত করা সম্ভব মুক্ত অর্থনীতি এবং রাষ্ট্রের পরিশীলিত বা স্বল্প মাত্রার হস্তক্ষেপের মাধ্যমে। কিংবা অন্যভাবে বলা যায়, বাজার ব্যবস্থা হবে প্রতিযোগীতামূলক এবং এখানে রাষ্ট্র বা অন্য কোন পক্ষের একচেটিয়া নিয়ন্ত্রন অনুপস্থিত থাকতে হবে।
➝ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাতিসংঘ, বিশ্বব্যাংক ইত্যাদি আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো একই ধারণার উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হয়েছিলো।

◉ বাস্তববাদ (Realism):
➝ It emphasizes the role of the state, national interest, and power in world politics.
➝ অর্থাত্‍, আন্তর্জাতিক সম্পর্কের এই তত্ত্বটি রাষ্ট্রের বিভিন্ন দায়িত্ব, জাতীয় স্বার্থ এবং বিশ্ব রাজনীতিতে প্রভাব বিস্তারের কথা বলে।

◉ মার্ক্সবাদ (Marxism):
➝ Marxism, a body of doctrine developed by Karl Marx and, to a lesser extent, by Friedrich Engels in the mid-19th century. It originally consisted of three related ideas: a philosophical anthropology, a theory of history, and an economic and political program.
➝ মার্ক্সবাদ মূলত একটি রাজনৈতিক ও সামাজিক দর্শন। ঐতিহাসিক বস্তুবাদ , দ্বান্দ্বিক বস্তুবাদ, উদ্বৃত্ত্ব মুল্যতত্ত্ব ও শ্রেণিসংগ্রাম এই চারটি বিষয়কে কেন্দ্র করে মার্কসবাদ বিকশিত হয়েছে।

উপরোক্ত আলোচনার প্রেক্ষিতে সহজেই বলা যায়, উদারবাদে আন্তর্জাতিক প্রতিষ্ঠানের ইতিবাচক কার্যকরী ভূমিকার কথা সুস্পষ্টভাবেই দৃশ্যমান। অতএব এটিই সর্বাধিক গ্রহনযোগ্য উত্তর।
⎯⎯⎯⎯⎯⎯⎯⎯⎯⎯⎯⎯⎯
তবে, আন্তজা‍র্তিক সম্পর্কের আরো বেশ কিছু তত্ত্ব এবং দর্শন রয়েছে যেগুলো আন্তর্জাতিক সংগঠন এবং প্রতিষ্ঠানের কার্যকরী ভূমিকার কথা বলে থাকে। যেমন:
◉ নব্য-উদারতাবাদ (Neoliberalism):
➝ Neoliberalism, ideology and policy model that emphasizes the value of free market competition.
➝ আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে নব্য উদারতাবাদের ধারনাটির ব্যাপক পরিচয় তুলে ধরেন রবার্ট কোহেন। এই তত্ত্ব অনুযায়ী রাষ্ট্রসমূহহের জাতীয় স্বার্থ হাসিলের জন্য আন্তর্জাতিক সংগঠেনর কোন বিকল্প নাই।

◉ গঠনবাদ (Constructivism):
➝ According to this approach, the behaviour of humans is determined by their identity, which itself is shaped by society’s values, history, practices, and institutions.
➝ এই তত্ত্বের মূল কথা হলো আন্তর্জাতিক সম্পর্কের মূল ভিত্তি বিভিন্ন আদর্শের উপর নির্ভরশীল। পাশাপাশি আরো বলা আছে, মানুষের আচরণ তার পারিপার্শিক বিভিন্ন উপাদানের উপর নির্ভর করে। সরাসরি আন্তর্জাতিক সংগঠনের কথা না বলা থাকলেও অন্তর্নিহিত ধারণা হলো, শক্তিশালি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের উপস্থিতি সামগ্রিকভাবে কল্যাণকর।
এছাড়াও আছে - Regime Theory, Functionalism. etc.

উৎস:
i) Britannica.com
ii) আন্তর্জাতিক রাজনীতিকোষ; লেখক: তারেক শামসুর রহমান।
iii) Liberalism & International theory; A Moravcsik.
৬,৮৩৫.
পৃথিবীর উচ্চতম রাজধানীর নাম কী?
  1. কুইটো
  2. লাপাজ
  3. প্যারিস
  4. বোগোতা
সঠিক উত্তর:
লাপাজ
উত্তর
সঠিক উত্তর:
লাপাজ
ব্যাখ্যা
বলিভিয়ার রাজধানী:
-বলিভিয়ার রাজধানী লাপাজ পৃথিবীর উচ্চতম রাজধানী।
-দক্ষিণ আমেরিকার মধ্যভাগের একটি দেশ যা আন্দিজ পর্বতমালায় অনেক উঁচুতে অবস্থিত।
-এজন্য দেশটিকে পৃথিবীর ছাদ নামে অনেক সময় ডাকা হয়।
-সরকারিভাবে বলিভিয়ার রাজধানীর নাম শুক্রে,তবে লাপাজ দেশটির প্রশাসনিক রাজধানী ও বলিভিয়া সরকারের প্রধান কর্মস্থল।
-প্রায় ৩৬০০ মিটার উচ্চতায় অবস্থিত বিশ্বের উচ্চতম রাজধানী।

অন্যদিকে,
-দ্বিতীয় উচ্চতম রাজধানী হচ্ছে ইকুয়েডরের কুইটো।

তথ্যসূত্র:- ব্রিটেনিকা ওয়েবসাইট।
৬,৮৩৬.
কোনটি স্থল বেষ্টিত রাষ্ট্র নয়?
  1. ক) ভুটান
  2. খ) অস্ট্রিয়া
  3. গ) জামাইকা
  4. ঘ) আফগানিস্তান
সঠিক উত্তর:
গ) জামাইকা
উত্তর
সঠিক উত্তর:
গ) জামাইকা
ব্যাখ্যা

জ্যামাইকা প্রথমে একটি স্পেনের উপনিবেশ ছিল। তখন এর নাম ছিল সান্তিয়াগো।
জ্যামাইকা ক্যারিবিয়ান সাগরে অবস্থিত একটি ছোট দেশ।

একনজরে জ্যামাইকা:
রাষ্ট্রীয়/প্রশাসনিক নাম – Jamaica
রাজধানী – কিংস্টন (Kingston)
রাষ্ট্রীয় ভাষা – ইংরেজি
রাষ্ট্রধর্ম - নাই (ধর্ম নিরপেক্ষ)
মুদ্রার নাম - জ্যামাইকান ডলার (Jamaican Dollar)
শাসন/সরকার ব্যবস্থা – সাংবিধানিক রাজতন্ত্র (ব্রিটিশ রাজা/রানী রাষ্ট্রীয় প্রধান)
সংসদের নাম - পার্লামেন্ট (২ কক্ষ বিশিষ্ট);
- উচ্চকক্ষ – সিনেট (আসন – ২১টি) ও
- নিম্নকক্ষ - House of Representatives (আসন – ৬৩টি)

উৎসঃ Britannica.com ও Live MCQ content (Upcoming)

৬,৮৩৭.
বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পাদিত গঙ্গার পানি বণ্টন চুক্তি কখন শেষ হবে?
  1. ক) ২০৪০
  2. খ) ২০২৬
  3. গ) ২০২৪
  4. ঘ) ২০৩০
সঠিক উত্তর:
খ) ২০২৬
উত্তর
সঠিক উত্তর:
খ) ২০২৬
ব্যাখ্যা
- ১৯৯৬ সালের ১২ ডিসেম্বর ভারতের নয়াদিল্লির হায়দ্রাবাদ হাউসে ভারত ও বাংলাদেশের মধ্যে গঙ্গা নদীর পানি বন্টন বিষয়ে চুক্তি স্বাক্ষরিত হয়।
- এ চুক্তির মেয়াদকাল ৩০ বছর অর্থাৎ ২০২৬ সালে এর মেয়াদ শেষ হবে।
- চুক্তি অনুযায়ী বাংলাদেশ ৩৫ হাজার কিউসেক পানি প্রাপ্তির বিধান থাকলেও বাস্তবে তা হয়নি৷

তথ্যসূত্র:- বাংলাপিডিয়া।
৬,৮৩৮.
রুশ বিপ্লবের দ্বিতীয় পর্যায়কে কী বলা হয়?
  1. ফেব্রুয়ারি বিপ্লব
  2. বলশেভিক বিপ্লব
  3. অক্টোবর বিপ্লব
  4. খ + গ
সঠিক উত্তর:
খ + গ
উত্তর
সঠিক উত্তর:
খ + গ
ব্যাখ্যা
→বলশেভিক বা অক্টোবর বিপ্লব বলা হয় রুশ বিপ্লবের দ্বিতীয় পর্যায়কে।

• রুশ বিপ্লব:
- রাশিয়ায় মূলত দুটি বিপ্লব সংঘটিত হয় ১৯১৭ সালে।
- যা ফেব্রুয়ারি বিপ্লব ও বলশেভিক বিপ্লব নামে পরিচিত।
- ১৯১৭ সালের এই দুটি বিপ্লবকে একত্রে  রুশ বিপ্লব' বলা হয়।

→ ফেব্রুয়ারি বিপ্লব:
- রুশ বিপ্লবের প্রথম পর্যায়কে ফেব্রুয়ারি বিপ্লব বলা হয়।
- এই বিপ্লবের ফলে দ্বিতীয় নিকোলাসকে ক্ষমতা থেকে উচ্ছেদ ও বন্দি করা হয়।
- ১৯১৭ সালে ফেব্রুয়ারিতে সেন্ট পিটার্সবার্গে খাদ্য ঘাটতি নিয়ে দাঙ্গা সংঘঠিত হয়।
- সেনাবাহিনীরা এই বিদ্রোহীদের সাথে যোগ দিলে;
- তখন নিকোলাস ত্যাগ করতে বাধ্য হন।

বলশেভিক বিপ্লব/অক্টোবর বিপ্লব:
- বলশেভিক বা অক্টোবর বিপ্লব বলা হয় রুশ বিপ্লবের দ্বিতীয় পর্যায়কে ।
- এই বিপ্লবের ফলে বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা লাভ করে রাশিয়ায় লেনিনের নেতৃত্বে।
- এই বিপ্লবের নেতা ছিলেন ভ্লাদিমির লেনিন ও লিওন ট্রটস্কি।

উল্লেখ্য,
- পশ্চিম ইউরোপের পুঁজিবাদী সমাজ, সংস্কৃতি, অর্থনীতি এবং রাষ্ট্র ব্যবস্থার উপর চরম আঘাত করে এই বলশেভিক বিপ্লব।
- শ্রমিক ও কৃষক সমাজকে শোষণ বঞ্চনার হাত থেকে সমাজতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে আরো অনুপ্রাণিত করে।
- বলশেভিক বিপ্লবের ধারাবাহিকতায় ১৯৪৯ সালে সংঘটিত হয় চৈনিক সমাজতান্ত্রিক বিপ্লব।

উৎস: ইতিহাস ২য় পত্র, এইচ এস সি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬,৮৩৯.
বিশ্বের প্রাচীনতম রেস্তোরা চালু হয়েছিল কোন দেশে?
  1. ইতালি
  2. ফ্রান্স
  3. স্পেন
  4. জার্মানি
সঠিক উত্তর:
স্পেন
উত্তর
সঠিক উত্তর:
স্পেন
ব্যাখ্যা
বিশ্বের প্রাচীনতম রেস্তোরা:
- বিশ্বের প্রাচীনতম রেস্তোরা স্পেনের রাজধানী মাদ্রিদ শহরে অবস্থিত।
- রেস্তোরাটির নাম সোব্রিনো দে বোতিন।
- গিনেস ওয়ার্ল্ড রেকর্ড বুক অনুসারে, এটিই বিশ্বের প্রাচীনতম রেস্তোরাঁ।
- প্রাচীন রেস্তোরাঁটির পুরনো সব মেন্যু এখনও চালু রয়েছে।
- স্পেনের রাজধানী মাদ্রিদের বিখ্যাত প্লাসা মাইয়র স্কয়ার প্রায় ৪০০ বছরের পুরনো।
- চারদিকে রেস্তোরাঁ, ক্যাফে ও সুভেনিরের দোকান।
- ফরাসি জিন বোতিন ও তার স্ত্রী ১৭২৫ সালে এ রেস্তোরাঁ প্রতিষ্ঠা করেন।
- প্রথমে এটি ছিল সরাইখানা।
- যার নাম ছিল ‘কাসা বোতিন’।
- কিছুদিন পর তার ভাইপো রেস্তোরাঁর মালিক হন।
- নাম দেন ‘সোব্রিনো দে বোতিন’।

তথ্যসূত্র - Restaurante Botín ওয়েবসাইট।
৬,৮৪০.
'বাংলাদেশ স্ট্রিট' কোন দেশে অবস্থিত?
  1. যুক্তরাজ্য
  2. লাইবেরিয়া
  3. সিয়েরা লিওন
  4. যুক্তরাষ্ট্র
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
বাংলাদেশ স্ট্রিট:
- যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক নগরীর জ্যাকসন হাইটস এলাকার ৭৩ স্ট্রিটের নাম বদলে রাখা হয়েছে 'বাংলাদেশ স্ট্রিট'।
- সড়কটির নতুন নামকরণ উপলক্ষে অনুষ্ঠানে কয়েক শ অভিবাসী বাংলাদেশি যোগ দেন।
- অনুষ্ঠান উদ্বোধন করেন কুইন্স বরোর ১৫ ডিস্ট্রিক্ট কাউন্সিল মেম্বার ও নিউইয়র্ক শহরের সড়ক নামকরণ কমিটির চেয়ারম্যান শেখর কৃষ্ণান।
- জ্যাকসন হাইটসের ৭৩ স্ট্রিটকে বাংলাদেশ স্ট্রিট করার প্রস্তাব আসে ২০২১ সালের সিটি কাউন্সিল নির্বাচনের সময়।
- জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফাহাদ সোলায়মান এক মেলায় প্রথম এ দাবি তোলেন।
- এর আগে নিউইয়র্কে বাংলাদেশি অধ্যুষিত জ্যামাইকায় একটি সড়কের নাম 'বাংলাদেশ অ্যাভিনিউ' রাখা হয়েছে।
- ব্রঙ্কসের স্টালিং অ্যাভিনিউয়ের নাম বদলে রাখা হয়েছে 'বাংলা বাজার অ্যাভিনিউ'।

অন্যদিকে,
- আইভরি কোস্টে 'বাংলাদেশ সড়ক / Bangladesh Road' নামে একটি সড়ক আছে।
- ২০০২ সালে পশ্চিম আফ্রিকার একটি দেশ সিয়েরা লিওনে অফিসিয়াল ভাষা হিসাবে বাংলা ভাষার নাম ঘোষণা করা হয়।
- 'বাংলাদেশ স্কয়ার' লাইবেরিয়ায় অবস্থিত।

তথ্যসূত্র - প্রথম আলো, ২৭ মার্চ, ২০২৩।
৬,৮৪১.
কোন জাতিগোষ্ঠী ককেশীয় নৃগোষ্ঠীর অন্তর্গত?
  1. আর্য
  2. সিমেটিক
  3. নর্ডিক
  4. সবগুলো
সঠিক উত্তর:
সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
সবগুলো
ব্যাখ্যা
ককেশীয় নৃগোষ্ঠী: 
- তারা সাধারনত লম্বা, ফর্সা, লম্বা নাক ও মুখ, পাতলা ঠোঁট।
- কৃষ্ণসারগ ও কাস্পিয়ান সাগরের মধ্যবর্তী পাহাড়ী অঞ্চল হলো ককাশ অঞ্চল। যেমন: রাশিয়া, জর্জিয়া, আজারবাইজান, আর্মেনিয়া।
- ইউরোপ, উত্তর আফ্রিকা, হর্ণ অব আফ্রিকা, পশ্চিম এশিয়া(মধ্য প্রাচ্য) ককেশিয়ানদের বসবাস।
- ককেশীয়া বৈশিষ্ঠ ধারনকারী কিছু জনগোষ্ঠী হলো:
আর্য,
সিমেটিক,
হেমেটিক,
নর্ডিক,
ইরানীয়,
আর্মেনীয়।

উৎস: ব্রিটানিকা, সমাজবিজ্ঞান ২য় পত্র, এইচ এস সি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬,৮৪২.
ভারতের আইনসভার নিম্নকক্ষের নাম -
  1. লোকসভা
  2. রাজ্যসভা
  3. বিধানসভা
  4. লর্ডসভা
সঠিক উত্তর:
লোকসভা
উত্তর
সঠিক উত্তর:
লোকসভা
ব্যাখ্যা
ভারত:
- স্বাধীনতা লাভ করে ১৫ আগস্ট, ১৯৪৭ সালে।
- সংবিধান কার্যকর হয় ২৬ জানুয়ারি, ১৯৫০ সালে।
- প্রজাতন্ত্র ঘোষণা দেয় ২৬ জানুয়ারি, ১৯৫০ সালে।
- ভারতের জাতীয় প্রতীক অশোকচক্র।
- রাজ্য সংখ্যা ২৮ টি।
- বিশ্বের সবচেয়ে বড় লিখিত সংবিধান ভারতের।
- ভারতের আইনসভা দ্বি-কক্ষ বিশিষ্ট।
- যথা: রাজ্যসভা (উচ্চকক্ষ) ও লোকসভা (নিম্নকক্ষ)।

- ভারতের ১৮তম সাধারণ লোকসভা নির্বাচন ২০২৪ সালের ১৯ এপ্রিল-১ জুন পর্যন্ত অনুষ্ঠিত হয়।
 
উৎস: Britannica.
 
৬,৮৪৩.
অক্টোবর বিপ্লবের নেতৃত্ব দিয়েছেন:
  1. কার্ল মার্কস
  2. ফ্রেডরিক এঙ্গেলস
  3. ভি. আই. লেনিন
  4. মাও সে তুং
সঠিক উত্তর:
ভি. আই. লেনিন
উত্তর
সঠিক উত্তর:
ভি. আই. লেনিন
ব্যাখ্যা
রুশ বিপ্লব:
- ১৯১৭ সালে রাশিয়ায় মূলত দুটি বিপ্লব সংঘটিত হয়।
- এই দুটি বিপ্লব হলো ফেব্রুয়ারি বিপ্লব ও বলশেভিক বিপ্লব।
- এই দুটি বিপ্লবকে একত্রে '১৯১৭ সালের রুশ বিপ্লব' বলা হয়।

ফেব্রুয়ারি বিপ্লব:
- রুশ বিপ্লবের প্রথম পর্যায়কে ফেব্রুয়ারি বিপ্লব বলা হয়।
- ফেব্রুয়ারি বিপ্লবের ফলে রাজতন্ত্রের অবসান ঘটে এবং জার দ্বিতীয় নিকোলাসকে ক্ষমতা থেকে উচ্ছেদ ও বন্দি করা হয়।
- ফেব্রুয়ারি বিপ্লবের নেতৃত্ব ছিলেন আলেক্সান্দ্রো এফ. ক্যারেনস্কি (Aleksandr F. Kerensky)।

বলশেভিক বিপ্লব/অক্টোবর বিপ্লব:
- রুশ বিপ্লবের দ্বিতীয় পর্যায়কে বলশেভিক বা অক্টোবর বিপ্লব বলে।
- বলশেভিক বিপ্লবের ফলে রাশিয়ায় লেনিনের নেতৃত্বে বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা লাভ করে।
- বলশেভিক বিপ্লবের নেতা ছিলেন ভ্লাদিমির লেনিন ও লিওন ট্রটস্কি।

উৎস: Britannica.
৬,৮৪৪.
পাবলো পিকাসো কোন দেশের চিত্রকর?
  1. স্পেন
  2. ইতালি
  3. যুক্তরাষ্ট্র
  4. বেলজিয়াম
সঠিক উত্তর:
স্পেন
উত্তর
সঠিক উত্তর:
স্পেন
ব্যাখ্যা
পাবলো পিকাসো
- বিংশ শতাব্দীর সবচেয়ে প্রভাবশালী চিত্রশিল্পীদের একজন পাবলো পিকাসো।
- কেবল রং-তুলিই তাঁর শিল্পকলা প্রকাশের মাধ্যম ছিল না, তিনি একাধারে ছিলেন দক্ষ ভাস্কর, মৃৎশিল্পী, পোশাক পরিকল্পক ও মঞ্চসজ্জাশিল্পী। কবিতা ও নাটকও লিখেছেন।
- পাবলো রুইজ পিকাসোর জন্ম ১৮৮১ সালের ২৫ অক্টোবর দক্ষিণ স্পেনের ভূমধ্যসাগরের তীরবর্তী মালাগা শহরে। 
- পিকাসোর জীবনে ১৯০৭ থেকে ১৯১২ সাল পর্যন্ত সময়টা ছিল খুবই গুরুত্বপূর্ণ।
- কারণ, এ সময়ে তিনি শিল্পী জর্জেস ব্রাকের সঙ্গে কাজ করে শিল্পে ‘কিউবিস্ট’ আন্দোলনের সূচনা করেন।
- জটিল জ্যামিতিক পদ্ধতিতে আঁকা ছবিতে বাস্তবতা উপস্থাপনের এক নতুন কৌশল ছিল এটি।
- একটানা ১৯১৯ সাল পর্যন্ত এই কিউবিজমের চর্চা চালিয়ে গেছেন। কোলাজশিল্পটির উদ্ভাবনেও তাঁর ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ।
- পিকাসোর আঁকা অসংখ্য বিখ্যাত ছবির একটি হলো ‘গোয়ের্নিকা’।
- ১৯৩৭ সালে স্পেনের স্বৈরশাসক ফ্রান্সিসকো ফ্রাঙ্কোর অনুরোধে জার্মানি ও ইতালি যৌথভাবে আক্রমণ চালায় স্পেনের প্রত্যন্ত গোয়ের্নিকা গ্রামে।
- এ ঘটনায় মর্মাহত পাবলো পিকাসো এঁকেছিলেন তাঁর জগদ্বিখ্যাত ছবি ‘গোয়ের্নিকা’।
- গোয়ের্নিকাকে বলা হয় পৃথিবীর সর্বকালের সেরা যুদ্ধবিরোধী চিত্রকর্ম।
- তাঁর আরও কয়েকটি উল্লেখযোগ্য সৃষ্টি হলো ‘দ্য ওল্ড গিটারিস্ট’, ‘গার্ল বিফোর আ মিরর’, ‘দ্য উইপিং ওমেন’, ‘উইমেন অব আলজিয়ার্স’, ‘সেলফ পোর্ট্রেট’, ‘থ্রি মিউজিশিয়ানস’, ‘সিটেড বাথার’ প্রভৃতি।
- ১৯৪৪ সাল থেকে ভাস্কর্যের দিকে মনোনিবেশ করেন পিকাসো। তাঁর একটি বিখ্যাত ভাস্কর্যের নাম ‘শিকাগো পিকাসো’।
- এ ছাড়া মৃৎশিল্পের কাজ, পোশাক পরিকল্পনা ও মঞ্চসজ্জার কাজও করেছেন তিনি।
- মুনশিয়ানা দেখিয়েছেন সাহিত্য রচনায়। কাব্যচর্চা চালিয়ে গেছেন ১৯৩৯ থেকে ১৯৫৯ সাল পর্যন্ত।
- এ সময় লিখেছেন ৩০০টির বেশি কবিতা। এ ছাড়া দুটি নাটকও লিখেছেন।
- পিকাসো মারা গেছেন ১৯৭৩ সালের ৮ এপ্রিল, ফ্রান্সের মুজাই শহরে।

উৎস: ব্রিটানিকা।  
 
৬,৮৪৫.
ম্যাপল পাতার দেশ নামে পরিচিত -
  1. নরওয়ে
  2. জাপান
  3. কানাডা
  4. অস্ট্রেলিয়া
সঠিক উত্তর:
কানাডা
উত্তর
সঠিক উত্তর:
কানাডা
ব্যাখ্যা
কানাডা:
- ম্যাপল পাতার দেশ নামে পরিচিত কানাডা।
-  দেশটিতে ম্যাপল গাছের আধিক্য এবং কানাডার জনজীবনে এর সংশ্লিষ্টতার জন্যে কানাডাকে ম্যাপল পাতার দেশ বলা হয়।
- কানাডার জাতীয় পতাকায়ও ম্যাপল পাতার ছবি রয়েছে।
- বিশ্বের মোট ম্যাপল সিরাপের ৭০ ভাগই কানাডা থেকে রপ্তানি হয়।
- কানাডা উত্তর আমেরিকার একটি দেশ।
- এটি আয়তনে পৃথিবীর ২য় বৃহত্তম দেশ।
- কানাডার রাজধানীর নাম অটোয়া।
- টরেন্টো হচ্ছে কানাডার বৃহত্তম শহর।
- কানাডা'র রাষ্ট্রপ্রধান হলো ব্রিটেনের রাণী দ্বিতীয় এলিজাবেথ।
- দেশটির রাজনৈতিক ব্যবস্থা সাংবিধানিক রাজতন্ত্র।

অপরদিকে,
-সাদা হাতির দেশ হিসেবে পরিচিত থাইল্যান্ড
-সূর্যোদয়ের দেশ- জাপান।
- নরওয়েকে  নিশিথ সূর্যের দেশ বলা হয়।
-হাজার হ্রদের দেশ বলে হয়  ফিনল্যান্ডকে।  

তথ্যসূত্র: ব্রিটেনিকা ওয়েবসাইট।
৬,৮৪৬.
Juan Manuel Santos, who was awarded the Nobel Peace Prize in 2016, is the President of -
  1. Chile
  2. Colombia
  3. Bolivia
  4. Cambodia
  5. Mexico
সঠিক উত্তর:
Colombia
উত্তর
সঠিক উত্তর:
Colombia
ব্যাখ্যা
জুয়ান ম্যানুয়েল সান্তোস:
- জুয়ান ম্যানুয়েল সান্তোস কলম্বিয়ার সাবেক প্রেসিডেন্ট।
- তিনি ২০১০ থেকে ২০১৮ সাল পর্যন্ত কলম্বিয়ার রাষ্ট্রপতি ছিলেন।

উল্লেখ্য,
- কলম্বিয়ার প্রেসিডেন্ট জুয়ান ম্যানুয়েল সান্তোস মার্কসবাদী গেরিলা সংগঠন 'ফার্ক'-এর সাথে ২০১৬ সালের ২৬ সেপ্টেম্বর একটি শান্তিচুক্তি স্বাক্ষর করেছেন।
- দীর্ঘ ৪ বছর ধরে আলোচনার পর তিনি শান্তি চুক্তিতে স্বাক্ষর করেন।
- কলম্বিয়ার পার্লামেন্ট ২০১৬ সালের ৩০ নভেম্বর এই শান্তি চুক্তিটি অনুমোদন করেছে।
- তিনি বামপন্থি ফার্ক বিদ্রোহীদের সঙ্গে ৫২ বছরের রক্তক্ষয়ী সংঘর্ষের অবসানের প্রচেষ্টা চালানোর জন্য ২০১৬ দালে শান্তিতে নোবেল পেয়েছেন।

উৎস: Britannica.
৬,৮৪৭.
ভারতের বর্তমানে কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে কয়টি? [ফ্রেব্রুয়ারি,২০২৬]
  1. ১০টি
  2. ৮টি
  3. ৬টি
  4. ৪টি
সঠিক উত্তর:
৮টি
উত্তর
সঠিক উত্তর:
৮টি
ব্যাখ্যা

• অঙ্গরাজ্য: বর্তমানে ভারতে ২৮টি অঙ্গরাজ্য রয়েছে ।
- কেন্দ্রশাসিত অঞ্চল: ভারতে ৮টি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে।
-  এগুলো হলো: আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, চণ্ডীগড়, দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ, দিল্লি,  জম্মু ও কাশ্মীর, লাদাখ, লাক্ষাদ্বীপ, পুদুচেরি।

ভারত:
- ভারত আয়তনে দক্ষিণ এশিয়ার বৃহত্তম রাষ্ট্র।
-  বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ।
- পূর্ণ নাম: রিপাবলিক অফ ইন্ডিয়া বা ভারত প্রজাতন্ত্র।
- রাজধানী: নয়াদিল্লি (New Delhi)।
- জাতীয় দিবস: * ১৫ আগস্ট (স্বাধীনতা দিবস)।
- ২৬ জানুয়ারি (প্রজাতন্ত্র দিবস)।
- আইনসভা (Parliament): এটি দ্বিকক্ষ বিশিষ্ট।
- লোকসভা: নিম্নকক্ষ (জনগণের সরাসরি ভোটে নির্বাচিত)।
- রাজ্যসভা: উচ্চকক্ষ।
- পাকিস্তান, চীন, নেপাল, ভুটান, বাংলাদেশ এবং মায়ানমারের সাথে এর স্থল সীমানা রয়েছে।
- মুদ্রা: ভারতীয় রুপি (₹ INR)।
- ভাষা:  হিন্দি ও ইংরেজি দাপ্তরিক কাজে ব্যবহৃত হয়।

• অঙ্গরাজ্য: বর্তমানে ভারতে ২৮টি অঙ্গরাজ্য রয়েছে ।
- কেন্দ্রশাসিত অঞ্চল: ভারতে ৮টি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে।

উল্লেখ্য,
- ২০৭০ সালের মধ্যে "নেট জিরো" লক্ষ্যমাত্রা অর্জনের পথে নবায়নযোগ্য জ্বালানি এবং গ্রিন হাইড্রোজেন মিশনে ভারত বিশেষ গুরুত্ব দিচ্ছে।

উৎস: Official Portal of the Government of India. এবং  Encyclopedia Britannica.লিঙ্ক

৬,৮৪৮.
'কমিউনিস্ট ম্যানিফেস্টো' বইয়ের লেখক কে?
  1. ভি আই লেনিন
  2. মাও সে তুং
  3. কার্ল মার্ক্স
  4. ম্যাকিয়াভেলি
সঠিক উত্তর:
কার্ল মার্ক্স
উত্তর
সঠিক উত্তর:
কার্ল মার্ক্স
ব্যাখ্যা

• কার্ল মার্ক্স: 
- কার্ল মার্ক্স ছিলেন একজন জার্মান বিপ্লবী চিন্তাবিদ, ইতিহাসবিদ, সমাজবিজ্ঞানী ও অর্থনীতিবিদ।
- তিনি মার্কসবাদ (Marxism) নামক রাজনৈতিক ও সামাজিক চিন্তার প্রবক্তা।
- জন্ম: ৫ মে, ১৮১৮ – ট্রিয়ার, প্রুশিয়া (বর্তমান জার্মানি)।
- মৃত্যু: ১৪ মার্চ, ১৮৮৩ – লন্ডন, ইংল্যান্ড।
- কমিউনিস্ট ম্যানিফেস্টো (Manifesto of the Communist Party) – ১৮৪৮ সালে ফ্রিডরিখ এঙ্গেলসের (Friedrich Engels) সঙ্গে যৌথভাবে প্রকাশ করেন।
- দাস কাপিটাল (Das Kapital) – শ্রম, মূলধন ও পুঁজিবাদ নিয়ে বিশ্লেষণধর্মী বই।

উৎস: Britannica.

৬,৮৪৯.
নিম্নোক্ত কোন দেশটি প্রথম আরব দেশ হিসেবে ইসরায়েলকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়?
  1. মিশর
  2. সংযুক্ত আরব আমিরাত
  3. তুরস্ক
  4. কাতার
সঠিক উত্তর:
মিশর
উত্তর
সঠিক উত্তর:
মিশর
ব্যাখ্যা
ইসরাইল:
- মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোর মাঝখানে অবস্থিত।
- রাজধানী: জেরুজালেম।
- মুদ্রা: শেকেল।
- ইসরাইলের ভাষা হিব্রু।
- ফিলিস্তিন অংশের ভূমি দখল করে রাষ্ট্র গঠন করে ইসরাইল।
- ইসরাইলকে স্বীকৃতি দানকারী প্রথম দেশ যুক্তরাষ্ট্র।
- ইসরাইলকে স্বীকৃতি দানকারী প্রথম আরব দেশ মিশর (১৯৭৯ সালে)।
- ইসরাইলকে স্বীকৃতি দানকারী প্রথম মুসলিম দেশ তুরস্ক।

অন্যদিকে,
- মুসলমান, ইহুদি ও খ্রিস্টান এই তিন ধর্মাবলম্বীদের কাছে পবিত্রভূমি ফিলিস্তিনের জেরুজালেম।
- বেলফোর ঘোষণা ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠার সঙ্গে সম্পর্কিত।
- ১৯৪৮ সালের ১৪ই মে ব্রিটিশ ও মার্কিনদের সহায়তায় ইহুদিরা আরব ভূমিতে ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠা করে।
- তারাই একমাত্র দেশ যারা শুধুমাত্র ধর্মের ভিত্তিতে সরাসরি নাগরিকত্ব দেয়।
- গোয়েন্দা সংস্থা: মোসাদ, আমান।
- ইসরাইলের স্বাধীনতা ঘোষণা করেন ডেভিড বেন গুরিয়েন।

উৎস: Britannica ওয়েবসাইট এবং Al Jazeera নিউজ।
৬,৮৫০.
যুক্তরাষ্ট্রের কততম প্রেসিডেন্ট দাসপ্রথা বিলুপ্তির ঘোষণা দিয়েছিলেন?
  1. ১৬তম
  2. ১৭তম
  3. ১৮তম
  4. ১৯তম
সঠিক উত্তর:
১৬তম
উত্তর
সঠিক উত্তর:
১৬তম
ব্যাখ্যা
⇒ যুক্তরাষ্ট্রের ১৬ তম প্রেসিডেন্ট (আব্রাহাম লিংকন) দাসপ্রথা বিলুপ্তির ঘোষণা দিয়েছিলেন।

আব্রাহাম লিংকন:
- জন্মগ্রহন করেন: ১২ ফেব্রুয়ারী, ১৮০৯ সালে।
- জন্মস্থান: হজেনভিল, যুক্তরাষ্ট্র।
- তিনি আমেরিকার ১৬তম প্রেসিডেন্ট ছিলেন।
- মেয়াদকাল: ১৮৬১ সালের ৪ মার্চ থেকে ১৮৬৫ সালের ১৫ এপ্রিল পর্যন্ত।
- গেটিসবার্গের ভাষণ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আব্রাহাম লিংকনের একটি বিখ্যাত ভাষণ।
- তিনি যুক্তরাষ্ট্রে দাস প্রথা বিলুপ্তির ঘোষণা দেন।
- ১ জানুয়ারী, ১৮৬৩ সালে তিনি এটিকে সরকারী করেন এবং দাস প্রথা চুড়ান্ত ভাবে বিলুপ্ত হয়।
- এ লক্ষে ১৮৬৩ সালে তিনি Emancipation Proclamation এ স্বাক্ষর করেন।
- তিনি ১৮৬৫ সালের ১৫ এপ্রিল মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে মৃত্যুবরণ করেন।

তথ্যসূত্র - Britannica.com & History.com
৬,৮৫১.
নিচের কোনটি অ্যাশেরীয়দের অবদান?
  1. ক) পৃথিবীকে অক্ষাংশ ও দ্রাঘিমাংশে ভাগ
  2. খ) বর্ণমালার উদ্ভাবন
  3. গ) সপ্তাহকে সাত দিনে বিভক্ত
  4. ঘ) চাকা আবিষ্কার
সঠিক উত্তর:
ক) পৃথিবীকে অক্ষাংশ ও দ্রাঘিমাংশে ভাগ
উত্তর
সঠিক উত্তর:
ক) পৃথিবীকে অক্ষাংশ ও দ্রাঘিমাংশে ভাগ
ব্যাখ্যা
▪ খ্রিস্টপূর্ব ১৩৬৫ পূর্বাব্দে প্রথম অসুর উবালিট (Ashur-uballit I) - এর নেতৃত্বে হিট্টিটেস ও কিসিটেসদের পরাজিত করে নতুন সাম্রাজ্য গড়ে উঠে যা অ্যাশেরীয় সাম্রাজ্য নামে পরিচিত।

অ্যাশেরীয় সভ্যতার অবদান
▪ অ্যাশেরীয়রা বৃত্তকে ৩৬০ ডিগ্রী কোণে ভাগ করে।
▪ তারা সর্বপ্রথম পৃথিবীকে অক্ষাংশ ও দ্রাঘিমাংশে ভাগ করেন।

অন্যদিকে,
▪ ফিনিশীয় সভ্যতার সবচেয়ে বড় অবদান বর্ণমালার উদ্ভাবন ও লিখন পদ্ধতির আবিষ্কার। তারা মিশর ও ব্যাবিলনের বর্ণমালা থেকে ২২টি ব্যঞ্জনবর্ণের সমন্বয়ে সহজ লিখন পদ্ধতি আবিষ্কার করে।
▪ সপ্তাহকে সাত দিনে বিভক্ত করে ক্যালডীয়রা।
▪ সুমেরীয় সভ্যতার সবচেয়ে বড় অবদান চাকা আবিষ্কার।   

তথ্যসূত্র:- ব্রিটানিকা এবং হিস্টরি.কম।
৬,৮৫২.
বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (BRI) কোন দেশের উদ্যোগ?
  1. ভারত
  2. যুক্তরাষ্ট্র
  3. চীন
  4. রাশিয়া
সঠিক উত্তর:
চীন
উত্তর
সঠিক উত্তর:
চীন
ব্যাখ্যা
বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ:
- উদ্যোগকারী দেশ: চীন।
- ২০১৩ সালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং কর্তৃক ঘোষণা

• উদ্দেশ্য
- বিশ্বব্যাপী অবকাঠামো উন্নয়ন ও বাণিজ্য যোগাযোগের নেটওয়ার্ক গঠন করা,
- বিশেষত এশিয়া, ইউরোপ ও আফ্রিকার মধ্যে সম্পর্ক বৃদ্ধি করা

• সিল্ক রোড ইকোনমিক বেল্ট:

- স্থলপথে এশিয়া থেকে ইউরোপ ও মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে বাণিজ্য পথ গঠন।

• মেরিটাইম সিল্ক রোড:

- সামুদ্রিক পথ দিয়ে দক্ষিণ-পূর্ব এশিয়া, আফ্রিকা ও ইউরোপের মধ্যে বাণিজ্য ও যোগাযোগ বৃদ্ধির পরিকল্পনা।
- অবকাঠামো নির্মাণ (সড়ক, রেল, বন্দর, বিদ্যুৎ),
- বাণিজ্য উন্নয়ন, তথ্যপ্রযুক্তি ও যোগাযোগ খাতে বিনিয়োগ।

উৎস: ব্রিটানিকা ওয়েবসাইট।
৬,৮৫৩.
কোন মালভূমিকে পৃথিবীর ছাদ বলা হয়?
  1. গোলান মালভূমি
  2. পামীর মালভূমি
  3. তিব্বত মালভূমি
  4. তারিম মালভূমি
সঠিক উত্তর:
পামীর মালভূমি
উত্তর
সঠিক উত্তর:
পামীর মালভূমি
ব্যাখ্যা
পামীর মালভূমি:

- পৃথিবীর উচ্চতম মালভূমি হলো পামীর মালভূমি।
- এটি মধ্য এশিয়ার তাজিকিস্তান, কিরগিজস্তান, চীন ও আফগানিস্তানে অবস্থিত।
- পামীর মালভূমির উচ্চতা প্রায় ৭,৬৪৯ মিটার।
- এই মালভূমিকে পৃথিবীর ছাদ' বলা হয়।

তথ্যসূত্র - Britannica.com
৬,৮৫৪.
বর্তমান কোন দেশগুলোর অংশ নিয়ে ফিনিশীয় সভ্যতা গড়ে ওঠে?
  1. তুরস্ক ও গ্রিস
  2. লেবানন ও সিরিয়া
  3. ইসরাইল ও জর্ডান
  4. মিশর ও লিবিয়া
সঠিক উত্তর:
লেবানন ও সিরিয়া
উত্তর
সঠিক উত্তর:
লেবানন ও সিরিয়া
ব্যাখ্যা

• ফিনিশীয় সভ্যতা (Phoenician Civilization):
- বর্তমান লেবানন এবং সিরিয়ার কিছু অংশ নিয়ে ভূমধ্যসাগরের পূর্ব উপকূলে এই প্রাচীন সভ্যতাটি গড়ে উঠেছিল।
- ভৌগোলিক অবস্থানের কারণে তারা স্থলপথের চেয়ে জলপথে বাণিজ্যে বেশি আগ্রহী ছিল।
- গ্রীকরা এদের নাম দিয়েছিল 'ফিনিশীয়' বা 'পার্পল পিপল' (Purple People), কারণ তারা এক ধরণের বিশেষ সামুদ্রিক শামুক থেকে রাজকীয় বেগুনি রং তৈরি করত এবং এর ব্যবসা করত।

• বর্ণমালা আবিষ্কার (Invention of Alphabet):
- ফিনিশীয়দের সবচেয়ে বড় অবদান হলো বর্ণমালার উদ্ভাবন।
- তারা ২২টি ব্যঞ্জনবর্ণের একটি সেট তৈরি করে, যা ছিল আধুনিক বর্ণমালার পূর্বপুরুষ।
- পরবর্তীতে গ্রীকরা এই বর্ণমালার সাথে স্বরবর্ণ (Vowels) যুক্ত করে এবং রোমানদের হাত ধরে তা বর্তমান ইংরেজি বর্ণমালায় রূপ নেয়।

• প্রধান নগর রাষ্ট্রসমূহ:
- ফিনিশীয়রা কোনো একক বিশাল সাম্রাজ্য গড়ে তোলেনি, বরং তারা ছোট ছোট স্বাধীন 'নগর রাষ্ট্র' বা 'সিটি স্টেটস'-এ বিভক্ত ছিল।
- তারা ছিল প্রাচীন বিশ্বের শ্রেষ্ঠ নাবিক ও জাহাজ নির্মাতা।
- তারা ধ্রুবতারা দেখে দিক নির্ণয় করতে জানত, যাকে গ্রীকরা 'ফিনিশীয় তারা' বলত।

• কার্থেজ (Carthage):
- ফিনিশীয়রা ভূমধ্যসাগরের নানা স্থানে উপনিবেশ স্থাপন করেছিল। এর মধ্যে উত্তর আফ্রিকায় (বর্তমান তিউনিসিয়া) অবস্থিত 'কার্থেজ' ছিল সবচেয়ে বিখ্যাত, যা পরবর্তীতে রোমান সাম্রাজ্যের প্রবল প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠে।

উৎস: ব্রিটানিকা ওয়েবসাইট  এবং বিশ্ব ইতিহাস এনসাইক্লোপিডিয়া।

৬,৮৫৫.
যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধ শুরু হয় -
  1. ১৮৬১ সালে
  2. ১৮৬২ সালে
  3. ১৮৬৩ সালে
  4. ১৮৬৪ সালে
সঠিক উত্তর:
১৮৬১ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৮৬১ সালে
ব্যাখ্যা
মার্কিন যুক্তরাষ্ট্র:
- আবিষ্কারক - ইতালিয়ান নাবিক কলম্বাস আমেরিকা আবিষ্কার করেন।
- স্বাধীনতা লাভ করে - ৪ জুলাই, ১৭৭৬ সালে যুক্তরাজ্য থেকে।
- যুক্তরাষ্ট্রে জাতীয় দিবস - ৪ জুলাই।
- অঙ্গরাজ্য - ৫০ টি।

- কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভ এবং উচ্চকক্ষ সিনেট পরিষদ।
- প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার জন্যে ন্যূনতম ২৭০টি ইলেক্টোরাল ভোটের প্রয়োজন হয়।
- দাস প্রথাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রে গৃহ যুদ্ধ হয় - ১৮৬১-১৮৬৫ সাল পযর্ন্ত

উৎস: ব্রিটানিকা।
৬,৮৫৬.
'বেলফোর ঘোষণা' মূলত -
  1. একটি চুক্তি
  2. একটি চিঠি
  3. একটি আদেশ
  4. একটি আইন
সঠিক উত্তর:
একটি চিঠি
উত্তর
সঠিক উত্তর:
একটি চিঠি
ব্যাখ্যা
• বেলফোর ঘোষণা (Balfour Delclaration):
- বেলফোর ঘোষণার সাথে আজকের ইহুদী রাষ্ট্র ইসরাইল প্রতিষ্ঠার প্রশ্নটি সরাসরিভাবে জড়িত।
- ১৯১৭ সালের ২ ডিসেম্বর তৎকালিন ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী এ জে বেলফো ব্রিটিশ জায়নিষ্ঠ ফেডারেশনের সভাপতি লর্ড রথচাইল্ডকে একটি চিঠি দেন।
- ওই চিঠির উদ্দেশ্য ছিল ইহুদীদের জন্য একটি আবাসভূমি প্রতিষ্ঠা।
- ইতিহাসে এটাই বেলফোর ঘোষণা হিসেবে পরিচিত।
- ১৯৪৭ সালে জাতিসংঘ প্যালেস্টাইন অধ্যুষিত আরব এলাকা বিভক্তির মধ্যে দিয়ে ইসরাইল রাষ্ট্রটি প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেয়।
- ১৯৪৮ সালে ইসরাইল প্রতিষ্ঠিত হয়।

সূত্র: আন্তর্জাতিক রাজনীতিকোষ, তারেক শামসুর রেহমান।
৬,৮৫৭.
নেলসন ম্যান্ডেলা রোবেন দ্বীপে কারারুদ্ধ ছিলেন-
  1. ক) ১৫ বছর
  2. খ) ১৮ বছর
  3. গ) ২৫ বছর
  4. ঘ) ২৭ বছর
সঠিক উত্তর:
খ) ১৮ বছর
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৮ বছর
ব্যাখ্যা
দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা বেশ কিছু বিষয়ের জন্য পরিচিত।
- তিনি বিংশ শতাব্দীতে দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ নীতির বিরুদ্ধে সফলভাবে প্রতিরোধ গড়ে তোলার জন্য সর্বাধিক পরিচিত।
-  ১৯৬২ সালে সরকারের বিরুদ্ধে কার্যক্রম পরিচালনার অভিযোগে ম্যান্ডেলাসহ ANC-এর অনেককে গ্রেপ্তার করা হয়।

- ১৯৬৩ সালে ম্যান্ডেলার বিরুদ্ধে বিচার শুরু হয় এবং ১৯৬৪ সালের ১২ জুন Rivonia Trial এর মাধ্যমে তাকে আজীবন কারাদন্ড প্রদান করা হয়।
- ১৯৬৪ সালে দক্ষিণ আফ্রিকার ওয়েস্টার্ন কেপের অংশ “রোবেন দ্বীপ” (Robben Island) – এ কারান্তরীণ করা হয়। রোবেন দ্বীপ আটলান্টিক মহাসাগরের টেবল উপসাগর (Table Bay) অবস্থিত। এই দ্বীপে তাকে ১৯৮২ সাল পর্যন্ত মোট ১৮ বছর বন্দী রাখা হয়।

- পরবর্তীতে তাকে ১৯৮২ – ৮৮ সাল পর্যন্ত কেপটাউনে অবস্থিত পোলসমোর প্রিজনে (Pollsmoor Prison) সর্বোচ্চ নিরাপত্তায় কারান্তরীণ রাখা হয়। ১৯৮৮ সালে যক্ষায় আক্রান্ত হলে তাকে ভিক্টর ভেস্টার প্রিজনে (Victor Verster Prison) এ স্থানান্তর করা হয়। মুক্তির আগে পর্যন্ত তিনি এই জেলখানায় চিকিৎসাধীন ছিলেন।

- কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠার জন্য এই অবিসংবাদিত নেতা ২৭ বছর (১৯৬৩ – ১৯৯০) কারাভোগ করেন। দীর্ঘ কারাভোগের পর জাতীয় ও আন্তর্জাতিক চাপ এবং জাতিগত গৃহযুদ্ধের ভয়ে অবশেষে দক্ষিণ আফ্রিকার সর্বশেষ শ্বেতাঙ্গ প্রেসিডেন্ট এফ. ডব্লিউ. ডি ক্লার্ক ১৯৯০ সালের ১১ ফেব্রুয়ারি ম্যান্ডেলাকে মুক্তি দেন।

- ১৯৯৩ সালে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট এফডব্লিউ ডি ক্লার্ক সহ, বর্ণবৈষম্য থেকে বহুজাতি গণতন্ত্রে উত্তরণের জন্য তিনি শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন।
- ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট হিসেবেও পরিচিত, ১৯৯৪ - ১৯৯৯ পর্যন্ত দায়িত্ব পালন করেন।

উৎস: ব্রিটানিকা.কম।
৬,৮৫৮.
সাফরেন একটি-
  1. ক) সাবমেরিন
  2. খ) যুদ্ধ বিমান
  3. গ) আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা
  4. ঘ) ব্যালিস্টিক ক্ষেপনাস্ত্র
সঠিক উত্তর:
ক) সাবমেরিন
উত্তর
সঠিক উত্তর:
ক) সাবমেরিন
ব্যাখ্যা
সাফরেন হলো ফ্রান্সের তৈরি নতুন প্রজন্মের অত্যাধুনিক বারকুডা শ্রেণীর পরমাণু সাবমেরিন। এটি ২০২০ সাল থেকে ফ্রাস নৌবাহিনীতে ইনস্টল করা হবে। এটি ফ্রান্সের সাফরেন কোম্পানি তৈরি করে। (সূত্রঃ সাফরেন ওয়েবসাইট)
৬,৮৫৯.
ইনসেইন কারাগার কোথায় অবস্থিত?
  1. মিয়ানমার
  2. থাইল্যান্ড
  3. লাওস
  4. মালদ্বীপ
সঠিক উত্তর:
মিয়ানমার
উত্তর
সঠিক উত্তর:
মিয়ানমার
ব্যাখ্যা
 ইনসেইন কারাগার:
- এটি নির্মাণ করে: ব্রিটিশরা (১৮৭১ সালে)।
- এটি মায়ানমারের সবচেয়ে বড় এবং কুখ্যাত কারাগার।
- এখানে রাজনৈতিক বন্দিদের আটকিয়ে রেখে শারিরীক ও মানসিক নির্যাতন করা হতো।
- এর ধারণ ক্ষমতা প্রায় পাচঁ হাজার।
- এর অবস্থান ইয়াঙ্গুন (রেঙ্গুন), মায়ানমার।

উৎস: The New York Times.
৬,৮৬০.
মেক্সিকোর মুদ্রার নাম কী?
  1. ক) দিনার
  2. খ) ডলার
  3. গ) দিরহাম
  4. ঘ) পেসো
সঠিক উত্তর:
ঘ) পেসো
উত্তর
সঠিক উত্তর:
ঘ) পেসো
ব্যাখ্যা
The Mexican peso is the official currency of Mexico. Peso is a Spanish word which means “weight”.
Source: Worldatlas
৬,৮৬১.
মুসলিম বিশ্বের প্রথম নির্বাচিত নারী প্রধানমন্ত্রী কোন দেশের?
  1. বাংলাদেশ
  2. পাকিস্তান
  3. আলজেরিয়া
  4. মিশর
সঠিক উত্তর:
পাকিস্তান
উত্তর
সঠিক উত্তর:
পাকিস্তান
ব্যাখ্যা
মুসলিম বিশ্বের প্রথম নির্বাচিত নারী প্রধানমন্ত্রী পাকিস্তানের বেনজির ভুট্টো।

বেনজির ভুট্টো: 
- মুসলিম বিশ্বের প্রথম নির্বাচিত নারী প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো।
- বেনজির ভুট্টোর জন্ম ১৯৫৩ সালের ২১ জুন, করাচিতে।
- বেনজির ভুট্টো ছিলেন জুলফিকার আলি ভুট্টোর কন্যা।
- জুলফিকার আলি ভুট্টো ১৯৭১ থেকে ১৯৭৭ সাল পর্যন্ত পাকিস্তানের নেতা ছিলেন।
- প্রতিপক্ষের এক নেতাকে খুনের অভিযোগে ১৯৭৯ সালে জুলফিকার আলী ভুট্টোর মৃত্যুদণ্ড কার্যকর হলে বেনজির ভুট্টো মাত্র ২৬ বছর বয়সে পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) দায়িত্ব গ্রহণ করেন।
- ১৯৮৮ সালে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে বেনজির ভুট্টোর নেতৃত্বাধীন পিপিপি জয়ী হলে তিনি মাত্র ৩৫ বছর বয়সে প্রধানমন্ত্রী নির্বাচিত হন।
- তিনি ১৯৮৮-৯০ এবং ১৯৯৩-৯৬ সালে পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসাবে দুটি মেয়াদে দায়িত্ব পালন করেন।
- ২০০৭ সালের ২৭ ডিসেম্বর এক আত্মঘাতী বোমা হামলায় বেনজির ভুট্টো নিহত হন।

উৎস: Britannica ও প্রথম আলো। 
৬,৮৬২.
নাগার্নো-কারাবাখ অঞ্চলকে ঘিরে আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যকার দ্বন্দ্ব নিরসনের লক্ষ্যে গঠিত ফোরাম কোনটি?
  1. ক) OSCE
  2. খ) AADS
  3. গ) Minsk Group
  4. ঘ) COMESA
সঠিক উত্তর:
গ) Minsk Group
উত্তর
সঠিক উত্তর:
গ) Minsk Group
ব্যাখ্যা
- মিনস্ক গ্রুপ হলো নাগার্নো কারাবাখ অঞ্চলকে ঘিরে আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যকার দ্বন্দ্ব নিরসনের লক্ষ্যে গঠিত একটি ফোরাম।
- ১৯৯৪ সালে ইউরোপীয় নিরাপত্তা ও সহযোগিতা সংস্থা (OSCE) এর উদ্যোগে এই ফোরাম গঠিত হয়৷
- ফ্রান্স, রাশিয়া ও যুক্তরাষ্ট্র এই ফোরামের কো-চেয়ারম্যান। এছাড়া তুরস্ক, আর্মেনিয়া, আজারবাইজান, ইতালি, জার্মানি, সুইডেন, ফিনল্যান্ড ও বেলারুশ এই ফোরামের স্থায়ী সদস্য।
- তবে প্রতিষ্ঠার পর থেকে এই ফোরাম কারাবাখ সংকট সমাধানে কোন কার্যকর ভূমিকা রাখতে সমর্থ হয়নি। এই ফোরামের কো-চেয়ারম্যান দেশগুলো আর্মেনিয়ার প্রতি পক্ষপাতদুষ্ট বলে অভিযোগ রয়েছে।
- আজারবাইজান তুরস্ককে এই ফোরামের কো-চেয়ারম্যান করার দাবী জানিয়ে আসছে।
(সূত্রঃ OSCE ওয়েবসাইট)
৬,৮৬৩.
কোন যুদ্ধের পর নুরেমবার্গ ট্রায়াল অনুষ্ঠিত হয়েছিল?
  1. প্রথম বিশ্বযুদ্ধ
  2. দ্বিতীয় বিশ্বযুদ্ধ
  3. কোরিয়ান যুদ্ধ
  4. ভিয়েতনাম যুদ্ধ
সঠিক উত্তর:
দ্বিতীয় বিশ্বযুদ্ধ
উত্তর
সঠিক উত্তর:
দ্বিতীয় বিশ্বযুদ্ধ
ব্যাখ্যা

নুরেমবার্গ ট্রায়াল:
- 'নুরেমবার্গ ট্রায়াল' যুদ্ধাপরাধ-এর সাথে সংশ্লিষ্ট।
- নুরেমবার্গ ট্রায়াল হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ১৯৪৫-৪৬ সালে জার্মানির বাভারিয়া রাজ্যের নুরেমবার্গ শহরে অনুষ্ঠিত বিচার প্রক্রিয়ার নাম। 

⇒ ইন্টারন্যাশনাল মিলিটারি ট্রাইব্যুনাল হিটলারের নাৎসি বাহিনীর নেতাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ গঠন করে এবং তাদের বিচার করে।
- তাদের বিরুদ্ধে আনীত অভিযোগগুলো ছিল মূলত চার ধরনের যথা:
১. শান্তির বিরুদ্ধে অপরাধ। যেমন: আন্তর্জাতিক চুক্তি লঙ্ঘন করে ধ্বংসাত্মক যুদ্ধের পরিকল্পনা, যুদ্ধের জোগাড় এবং যুদ্ধ শুরু করা।
২. মানবতার বিরুদ্ধে অপরাধ। যেমন: মানুষকে সমূলে বিনাশ করা, বাসস্থান থেকে বিতাড়ন করা এবং গণহত্যা।
৩. যুদ্ধাপরাধ তথা যুদ্ধের আইনসমূহ লঙ্ঘন।
৪. উপরিউক্ত তিনটি অপরাধ করার সাধারণ পরিকল্পনা বা ষড়যন্ত্র করা।

⇒ আন্তর্জাতিক এই সামরিক ট্রাইবুনালে বিশিষ্ট ২২ জন নাৎসি কর্মকর্তার বিচার শুরু হয়েছিল।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরপরই নুরেমবার্গের আদালতে শীর্ষ নাৎসি কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়।
- যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের কারণে বিচার হয় তাদের।
- বিচারাধীনদের মধ্যে ছিল সামরিক কর্মকর্তা, রাজনীতিক, অর্থনৈতিক উপদেষ্টা।
- ১৯৪৫ সালের ২০ নভেম্বর শুরু হয় এই বিচার।

উৎস: Britannica.

৬,৮৬৪.
সরকার ও জনগণের মধ্যে আয়নার মতো কাজ করে-
  1. ক) বিরোধীদল
  2. খ) রাজনীতি
  3. গ) আইনজীবী
  4. ঘ) মিডিয়া
সঠিক উত্তর:
ঘ) মিডিয়া
উত্তর
সঠিক উত্তর:
ঘ) মিডিয়া
ব্যাখ্যা

• সরকার ও জনগণের মধ্যে আয়নার মতো কাজ করে মিডিয়া।
• গণতান্ত্রিক রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হচ্ছে মিডিয়া তথা স্বাধীন সংবাদমাধ্যম।
• গণতান্ত্রিক রাষ্ট্রে সরকারের সকল কার্যক্রম প্রচার করে থাকে মিডিয়া‌।

৬,৮৬৫.
মুসলমানদের মক্কা বিজয় সংঘটিত হয়-
  1. ৬২২ সালে
  2. ৬২৮ সালে
  3. ৬৩০ সালে
  4. ৬৩২ সালে
সঠিক উত্তর:
৬৩০ সালে
উত্তর
সঠিক উত্তর:
৬৩০ সালে
ব্যাখ্যা
•মুসলমানদের মক্কা বিজয় সংঘটিত হয় ৬৩০ সালে।

এছাড়াও,
- মদিনা সনদ: ৬২২ সালে।
- বদর যুদ্ধ: ৬২৪ সালে।
- ওহুদ যুদ্ধ: ৬২৫ সালে।
- খন্দক যুদ্ধ: ৬২৭ সালে।
- হুদায়বিয়ার সন্ধি: ৬২৮ সালে।
- ৬২২সালকে ১ম হিজরি ধরে আরবি সাল গণনা শুরু হয়।

উৎস: ব্রিটানিকা।
৬,৮৬৬.
ভিয়েতনামের কোন নেতা শান্তিতে নোবেল পুরস্কার প্রত্যাখান করেন?
  1. হো চি মিন
  2. ভিয়েত মিং
  3. নগুয়েন ফূ ট্রঙ্গ
  4. লি ডাক থো
সঠিক উত্তর:
লি ডাক থো
উত্তর
সঠিক উত্তর:
লি ডাক থো
ব্যাখ্যা
লি ডাক থো:
- ‘লি ডাক থো’ ভিয়েতনামের নেতা ছিলেন।

⇒ উত্তর ভিয়েতনামের বিপ্লবী, জেনারেল, কূটনীতিক ও রাজনীতিবিদ লি ডাক থো।
- লি ডাক থো ছিলেন ১৯৩০ সালে ইন্দোচাইনিজ কমিউনিস্ট পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা।
- তার রাজনৈতিক কর্মকাণ্ডের জন্য, তিনি ১৯৩০-৩৬ এবং ১৯৩৯-৪৪ সালে ফরাসিদের দ্বারা কারারুদ্ধ হন।

⇒ ১৯৫৫ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত চলে ভিয়েতনাম যুদ্ধ।
- সোভিয়েত রাশিয়া ও চীন সমর্থিত কমিউনিস্টপন্থি উত্তর ভিয়েতনাম এবং মার্কিন যুক্তরাষ্ট্র সমর্থিত দক্ষিণ ভিয়েতনামের মধ্যে দুই দশক ধরে চলে এই রক্তক্ষয়ী সংঘাত।
- শুরু থেকেই স্নায়ুযুদ্ধের অংশীদার হলেও যুক্তরাষ্ট্র সরাসরি এই যুদ্ধে জড়িয়ে পড়ে ষাটের দশকে।
- মার্কিন সেনাদের ব্যাপক প্রাণহানি ও অর্থনীতির ওপর চাপের কারণে সত্তরের দশকের শুরুতেই মার্কিন জনগণের মধ্যে এই যুদ্ধবিরোধী প্রতিবাদ-বিক্ষোভ প্রবল হয়ে ওঠে।
- মনোবল ভেঙে যেতে থাকে মার্কিন সেনাদের।
- সবমিলিয়ে ভিয়েতনাম থেকে পিছিয়ে আসাই ছিল যুক্তরাষ্ট্রের জন্য একমাত্র উপায়।
- হেনরি কিসিঞ্জার সেই কাজটাই করিয়েছিলেন।
- তবে তার এই প্রচেষ্টার কারণে ভিয়েতনামে শান্তি আসেনি।
- অশান্তির যবনিকা ঘটে ১৯৭৫ সালে, যখন উত্তর ভিয়েতনামের বাহিনী দক্ষিণ ভিয়েতনামের রাজধানী সাইগন দখল করে নেয়।
- ১৯৭৩ সালে ২৭ জানুয়ারি কিসিঞ্জার ও লি ডাক থো ভিয়েতনামে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে প্যারিস শান্তি চুক্তি সই করেছিলেন।

উল্লেখ্য,
- ভিয়েতনামের এই রাজনীতিবিদকে ১৯৭৪ সালে হেনরি কিসিঞ্জারের সঙ্গে যৌথভাবে শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনীত করা হয়।
- ১৯৭৩ সালের ১৬ অক্টোবর পুরস্কারের ঘোষণাটি দেওয়া হয়েছিল।
- ১৯৭৩ সালে ভিয়েতনামে যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য তাঁদের এ পুরস্কার দেওয়া হচ্ছে।
- কিন্তু লি ডাক থো তা প্রত্যাখ্যান করেন।
- প্যারিস চুক্তিতে হ্যানয়ের (তৎকালীন দক্ষিণ ভিয়েতনামের রাজধানী) প্রতিনিধিত্ব করেছিলেন থো।
- ১৯৫৫ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত চলে ভিয়েতনাম যুদ্ধ.

উৎস: Britannica.
৬,৮৬৭.
মালদ্বীপের মুদ্রার নাম কী?
  1. রূপী
  2. পাউন্ড
  3. ডলার
  4. রূপাইয়া
সঠিক উত্তর:
রূপাইয়া
উত্তর
সঠিক উত্তর:
রূপাইয়া
ব্যাখ্যা

মালদ্বীপ:
- ভারতীয় উপমহাদেশের দক্ষিণ-পশ্চিমের দেশ মালদ্বীপ।
- এটি ১২ শতাধিক ছোট দ্বীপ নিয়ে গঠিত।
- মালদ্বীপ দক্ষিণ এশীয় আঞ্চলিক জোট সার্কের সদস্য।
- রাজধানী: মালে।
- ভাষা: দিভেহী ও ইংরেজি।
- পার্লামেন্ট: পিপলস মজলিস।
- মুদ্রা: মালদ্বীপীয় রুপাইয়া।


অন্যদিকে,
- ফ্রান্সের মুদ্রার নাম ইউরো।
- যুক্তরাজ্যের মুদ্রার নাম পাউন্ড।
- যুক্তরাষ্ট্রের মুদ্রার নাম ডলার।
- জাপানের মুদ্রার নাম ইয়েন।
- উত্তর কোরিয়ার মুদ্রার নাম উন।
- ভিয়েতনামের মুদ্রার নাম ডং।
- থাইল্যান্ডের মুদ্রার নাম বাথ।
- ফিলিপাইনের মুদ্রার নাম পেসো।
- মিয়ানমারের মুদ্রার নাম কিয়াট।
- ভুটানের মুদ্রার নাম গুলট্রাম।
- চীনের মুদ্রার নাম ইউয়ান।
- ভিয়েতনামের মুদ্রার নাম ডং।
- নেপালের মুদ্রার নাম রুপি।

উৎস: Britannica.com.

৬,৮৬৮.
কোন দেশে সর্বপ্রথম মেধাভিত্তিক আধুনিক সিভিল সার্ভিস ব্যবস্থা চালু হয়েছিল?
  1. যুক্তরাষ্ট্র
  2. যুক্তরাজ্য
  3. চীন
  4. ভারত
সঠিক উত্তর:
চীন
উত্তর
সঠিক উত্তর:
চীন
ব্যাখ্যা

চীনের সিভিল সার্ভিস:
- চীনের সিভিল সার্ভিস একটি প্রশাসনিক ব্যবস্থা যা ঐতিহ্যগতভাবে চীনের সরকারের বেসামরিক কাজ সম্পাদনার জন্য মেধাভিত্তিক প্রতিযোগীতার মাধ্যমে বিয়োগপ্রাপ্ত হন।
- যোগ্যতার ভিত্তিতে সিভিল সার্ভিসের প্রাচীনতম উদাহরণগুলির মধ্যে একটি হলো চীনের ইম্পেরিয়াল আমলাতন্ত্র।
- চীনে সিভিল সার্ভিসের চাকরিকে ‘Iron Rice Bowl’ বলা হয়।
- চাকরির নিরাপত্তা ও উচ্চ বেতনের জন্য এই নামকরণ করা হয়েছে।
- চীনের সিভিল সার্ভিস পরীক্ষা মান্দারিন ভাষায় হয় ‘Guako’।

উল্লেখ্য,
- খ্রিষ্টপূর্ব ২০৬ অব্দে চীনের হান রাজবংশের রাজা গাওজু (Gaozu) এর শাসনামলে মেধাভিত্তিক সিভিল সার্ভিসের উন্মেষ ঘটে। তিনি প্রথম পরীক্ষার মাধ্যমে রাজকর্মচারী নিয়োগের ব্যবস্থা চালু করেন। এই সময়ে ইম্পেরিয়াল পরীক্ষা ব্যবস্থা (Keju বা Civil Service Examination) চালু হয়, যা মেধা ও যোগ্যতার ভিত্তিতে সরকারি কর্মকর্তা নিয়োগের জন্য প্রতিযোগিতামূলক পরীক্ষার উপর নির্ভরশীল ছিল। এই ব্যবস্থা পরবর্তীতে সুই (৫৮১-৬১৮) এবং তাং রাজবংশের (৬১৮-৯০৭) সময়ে আরও উন্নত হয়।
- পরবর্তীতে অন্যান্য রাজবংশের শাসনের সময় তা বিভিন্ন সংশোধন ও পরিমার্জনের মাধ্যমে পরিবর্তিত হতে থাকে ও অধিক সুসংগঠিত হয়।
- সং সাম্রাজ্য (Song Dynasty – 960–1279) প্রথম যোগ্যতা (jinshi degree) ও পরীক্ষা পদ্ধতির প্রচলন ঘটায়।
- মিং সাম্রাজ্যের (Ming dynasty – 1368–1644) সময় সিভিল সার্ভিস সিস্টেম চূড়ান্ত রূপে পৌঁছায় এবং পরবর্তীতে কিং সাম্রাজ্যও এই পদ্ধতিই অনুসরণ করে। এই সময় সিভিল সার্ভিসের কর্মকর্তাগণ নিজের এলাকায় নিয়োগ না পাওয়া, এক স্থানে তিনবছরের বেশি দায়িত্ব পালন না করা ইত্যাদি নিয়ম অন্তর্ভূক্ত হয়। তাছাড়া, উচ্চপদের জন্য যোগ্যতার ক্ষেত্রে বেশ কিছু জিনিস অন্তর্ভূক্ত এবং শৃঙ্খলাভঙ্গের জন্য শাস্তির বিধান করা হয়।
- আধুনিকীকরণের প্রচেষ্টার মাঝে ১৯০৫ সালে কিং রাজবংশ কর্তৃক শেষ পর্যন্ত পরীক্ষা ব্যবস্থা বাতিল করে দেওয়া হয় এবং পূর্বে বিদ্যমান সিভিল সার্ভিস সিস্টেমটি 1911/12 সালে রাজবংশের সাথে উৎখাত করে দেওয়া হয়েছিল।
- চীনে ১৯৪৯ সালে গণপ্রজাতন্ত্র প্রতিষ্ঠার পর মূলত বর্তমান রাষ্ট্রীয় সিভিল সার্ভিসের প্রচলন ঘটে। সাধারণত কমিউনিস্ট পার্টির সাথে সংশ্লিষ্টরাই এই সার্ভিসে যোগদান করে।

উৎস: i) Britannica.
ii) BBC.

৬,৮৬৯.
যুক্তরাষ্ট্রের কোন অঙ্গরাজ্যে সর্বাধিক ইলেক্টোরাল ভোট রয়েছে?
  1. ক) টেক্সাস
  2. খ) নিউইয়র্ক
  3. গ) ফ্লোরিডা
  4. ঘ) ক্যালিফোর্নিয়া
সঠিক উত্তর:
ঘ) ক্যালিফোর্নিয়া
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ক্যালিফোর্নিয়া
ব্যাখ্যা
- ইলেক্টোরাল হলো নির্বাচক। জনসংখ্যার ভিত্তিতে প্রতি অঙ্গরাজ্যে ইলেক্টেরালদের সংখ্যা নির্ধারিত হয়।
- মার্কিন যুক্তরাষ্ট্রে মোট ইলেক্টোরাল সংখ্যা ৫৩৮টি।
- এর মধ্যে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে সর্বাধিক ৫৪টি ইলেক্টোরাল ভোট রয়েছে।
- টেক্সাসে রয়েছে ৩৮টি
- নিউইয়র্ক ও ফ্লোরিডায় ২৯টি করে ইলেক্টোরাল ভোট রয়েছে।
- প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার জন্যে ন্যূনতম ২৭০টি ইলেক্টোরাল ভোটের প্রয়োজন হয়।
(তথ্যসূত্রঃ মার্কিন সরকারি ওয়েবসাইট)
৬,৮৭০.
হিরোশিমায় নিক্ষিপ্ত বোমার নাম কি?
  1. ফ্যাটম্যান
  2. প্যাট্রিয়ট
  3. লিটল বয়
  4. ডেস্ট্রয়ার
সঠিক উত্তর:
লিটল বয়
উত্তর
সঠিক উত্তর:
লিটল বয়
ব্যাখ্যা

• জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমা ফেলার নির্দেশ দেন মার্কিন প্রেসিডেন্ট হেনরি ট্রুম্যান।
• যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী জাপানের হিরোশিমা শহরের ওপর লিটল বয় নামের নিউক্লীয় বোমা ফেলে ১৯৪৫ সালের ৬ আগস্ট সকালে।
• এর তিন দিন পর ৯ আগস্ট, ১৯৪৫ সালে নাগাসাকি শহরের ওপর ফ্যাটম্যান নামের আরেকটি নিউক্লীয় বোমার বিস্ফোরণ ঘটায়।
উৎসঃ এনসাইক্লোপিডিয়া অব ব্রিটানিকা।

৬,৮৭১.
‘প্যাট্রিয়ট’ কোন দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা?
  1. যুক্তরাজ্য
  2. যুক্তরাষ্ট্র
  3. ফিলিস্তিনি
  4. ইসরায়েল
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
প্যাট্রিয়ট:
- যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষাব্যবস্থা প্যাট্রিয়ট।
- প্যাট্রিয়ট হলো ভূমি থেকে আকাশে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্রব্যবস্থা।
- প্রাথমিকভাবে অনেক উঁচুতে থাকা উড়োজাহাজ প্রতিহত করতে এই ক্ষেপণাস্ত্রব্যবস্থা তৈরি করা হয়েছিল।
- শেষ শতকের আশির দশকে কৌশলগত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মোকাবিলার বিষয়কে প্রাধান্য দিয়ে এই ব্যবস্থার আধুনিকায়ন করা হয়।
- প্রথম উপসাগরীয় যুদ্ধের সময় ইরাকের ব্যবহৃত রুশ স্কাড ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে এই ব্যবস্থা ব্যবহার করা হয়।
- সেটাই ছিল প্রথম কোনো যুদ্ধক্ষেত্রে এই ব্যবস্থার ব্যবহার।

উৎস: ৩০ অক্টোবর ২০২৩, প্রথম আলো।
৬,৮৭২.
'The lady with the Lamp' নামে পরিচিত-
  1. হেলেন কেলার
  2. ফ্লোরেন্স নাইটিঙ্গেল
  3. মাদার তেরেসা
  4. সরােজিনী নাইডু
সঠিক উত্তর:
ফ্লোরেন্স নাইটিঙ্গেল
উত্তর
সঠিক উত্তর:
ফ্লোরেন্স নাইটিঙ্গেল
ব্যাখ্যা
ফ্লোরেন্স নাইটিঙ্গেল:
- ফ্লোরেন্স নাইটিঙ্গেল ছিলেন আধুনিক নার্সিং সেবার অগ্রদূত।
- তিনি ছিলেন ইতালিয়ান নাগরিক।
- ১৮২০ সালের ১২ মে ইতালির ফ্লোরেন্সে জন্মগ্রহণ করেন ফ্লোরেন্স নাইটিঙ্গেল। 
- তিনি Lady with the Lamp নামে পরিচিত।
- ১৯১০ সালের ১৩ আগস্ট লন্ডনে মৃত্যুবরণ করেন ফ্লোরেন্স নাইটিঙ্গেল।

⇒ ইংল্যান্ডের স্বাস্থ্য ব্যবস্থা উন্নয়নেও তিনি বিশেষ ভূমিকা পালন করেছেন। 
- লন্ডনের সেন্ট থমাস হাসপাতালে নার্সিংকে সম্পূর্ণ পেশারূপে প্রতিষ্ঠিত করার জন্য ১৮৬০ সালে তিনি প্রতিষ্ঠা করেন ‘নাইটিঙ্গেল ট্রেনিং স্কুল’ যার বর্তমান নাম ‘ফ্লোরেন্স নাইটিঙ্গেল স্কুল অব নার্সিং।

উল্লেখ্য,
- তিনি ক্রিমিয়ার যুদ্ধে যুদ্ধরত সৈন্যদের চিকিৎসা সেবায় এগিয়ে আসেন।
- যুদ্ধটি ১৮৫৩-১৮৫৬ সময়কালে সংঘটিত হয়।
- তিনি দিনের বেলায় কাজ করে রাতের বেলায় আহত সৈন্যদের চিকিৎসা সেবা প্রদান করতেন।
- এ যুদ্ধে চিকিৎসা সেবায় অসামান্য অবদানের জন্য তাকে বলা হয় ‘লেডি উইথ দ্য ল্যাম্প‘।

⇒ ১৮৮৩ সালে রানি ভিক্টোরিয়া তাকে ‘রয়েল রেডক্রস’ পদক প্রদান করেন।
- প্রথম নারী হিসেবে ‘অর্ডার অব মেরিট’ খেতাব লাভ করেন ১৯০৭ সালে।
- ১৯০৮ সালে লাভ করেন লন্ডন নগরীর ‘অনারারি ফ্রিডম’ উপাধি।

উৎস: Britannica.
৬,৮৭৩.
’পাউন্ড’কোন দেশের মুদ্রার নাম?
  1. কাতার
  2. ওমান
  3. লেবানন
  4. মরক্কো
সঠিক উত্তর:
লেবানন
উত্তর
সঠিক উত্তর:
লেবানন
ব্যাখ্যা
• রিয়াল যেসব দেশের মুদ্রা:
-সৌদি আরব, ওমান, ইয়েমেন, কাতার, ইরান।

• দিনার যেসব দেশের মুদ্রা:
- ইরাক, কুয়েত, জর্ডান, বাহরাইন, আলজেরিয়া,তিউনেশিয়া।

• দিরহাম যেসব দেশের মুদ্রা:
- সংযুক্ত আরব আমিরাত, মরক্কো,

• পাউন্ড যেসব দেশের মুদ্রা:
- মিশর, সিরিয়া, লেবানন।

উৎস: ব্রিটানিকা।
৬,৮৭৪.
পেসো কোন দেশের মুদ্রা?
  1. ক) কলম্বিয়া
  2. খ) জর্ডান
  3. গ) জিবুতি
  4. ঘ) গ্যাবন
সঠিক উত্তর:
ক) কলম্বিয়া
উত্তর
সঠিক উত্তর:
ক) কলম্বিয়া
ব্যাখ্যা

জর্ডানের মুদ্রার দিনার,
গ্যাবন ও জিবুতির মুদ্রার নাম ফ্রাংক,
কলম্বিয়ার মুদ্রার নাম পেসো

উৎসঃ Britannica.com

৬,৮৭৫.
'I Have a Dream' ভাষণটি প্রদান করেন কে?
  1. মার্টিন লুথার কিং
  2. রিচার্ড নিক্সন
  3. জন এফ কেনেডি
  4. উড্রো উইল্‌সন
সঠিক উত্তর:
মার্টিন লুথার কিং
উত্তর
সঠিক উত্তর:
মার্টিন লুথার কিং
ব্যাখ্যা
মার্টিন লুথার কিং:
- মার্টিন লুথার কিং জুনিয়র মার্কিন যুক্তরাষ্ট্রের একজন সমাজকর্মী ও বর্ণবাদবিরোধী নেতা।
- তিনি আজীবন বর্ণবাদ ও আমেরিকার নিপীড়িত মানুষের অধিকার আদায়ের জন্যে সংগ্রাম করে গেছেন।
- তিনি ১৫ জানুয়ারী ১৯২৯ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় জন্মগ্রহন করেন।
- ১৯৬৩ সালের ২৮ আগস্ট মার্টিন লুথার কিং তার বিখ্যাত 'I Have a Dream' ভাষণটি প্রদান করেন।
- সেখানে তিনি এমন একটি মার্কিন যুক্তরাষ্ট্রের স্বপ্নের কথা বলেছিলেন যা বিচ্ছিন্নতা এবং বর্ণবাদ মুক্ত ।
- ১৯৬৪ সালে তিনি নোবেল শান্তি পুরস্কার লাভ করেন।
- ১৯৬৮ সালের ৪ এপ্রিল তিনি যুক্তরাষ্ট্রের মেম্ফিস শহরে আততায়ীর গুলিতে তিনি মারা যান।

তথ্যসূত্র - Britannica.com
৬,৮৭৬.
বৃত্তকে ৩৬০° কোণে ভাগ করেছিল কারা?
  1. সুমেরীয়রা
  2. ব্যাবিলনীয়রা
  3. ক্যালেডীয়রা 
  4. অ্যাশেরীয়রা
সঠিক উত্তর:
অ্যাশেরীয়রা
উত্তর
সঠিক উত্তর:
অ্যাশেরীয়রা
ব্যাখ্যা

মেসোপটেমিয়া সভ্যতার অবদান:
- মেসোপটেমিয়ায় গড়ে ওঠা সবচেয়ে প্রাচীন সভ্যতা সুমেরীয় সভ্যতা। জলঘড়ি ও চন্দ্র পঞ্জিকা আবিষ্কারে গুরুত্বপূর্ণ অবদান রাখে সুমেরীয়রা। তবে সুমেরীয় সভ্যতার সবচেয়ে বড় অবদান চাকা আবিষ্কার।
- বৃত্তকে ৩৬০° কোণে ভাগ করে অ্যাশেরীয়রা। সভ্যতায় অ্যাশেরীয়দের অবদান সমরবাদী, যুদ্ধবিদ্যা, অস্ত্র ও হাতিয়ার তৈরি।
- পৃথিবীর প্রথম লিখিত আইনের প্রচলন হয় ব্যাবিলনে। সর্বপ্রথম পঞ্জিকার প্রচলন করে ব্যাবিলনীয় সভ্যতায়। সভ্যতায় ব্যাবিলনিয়দের অবদান ছিল আইন প্রণয়নে। ব্যাবিলনীয়দের আইন হাম্মুরাবির আইন নামে পরিচিত ছিল।
- ৭ দিনে সপ্তাহ গণনা শুরু করে ক্যালেডীয়রা। প্রতিদিনকে ১২ জোড়া ঘন্টায় ভাগ করার পদ্ধতি বের করে ক্যালেডীয়রা। ক্যালেডীয় সভ্যতা গড়ে তুলেছিলেন রাজা নেবুচাঁদনেজার।

⇒ মেসোপটেমিয়া সভ্যতা (Mesopotamian Civilization):
- পৃথিবীর সবচেয়ে প্রাচীন সভ্যতার নাম মেসোপটেমিয়া সভ্যতা।খ্রিস্টপূর্ব ৪,০০০ অব্দে মিশরে যখন নগর সভ্যতা গড়ে উঠেছিল। সেই সময় আরো কিছু নগর সভ্যতা গড়ে ওঠে।
- ‘মেসোপটেমিয়া' একটি গ্রিক শব্দ যার অর্থ দুই নদীর মধ্যবর্তী ভূমি ৷ টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর মধ্যবর্তী উপত্যকাটির নাম মেসোপটেমিয়া।
- বর্তমান ইরাক রাষ্ট্রের সীমানার মধ্যেই প্রাচীন মেসোপটেমীয়ার বেশিরভাগ অঞ্চল অবস্থিত। এছাড়াও সিরিয়া, তুরস্ক, ইরান ও কুয়েতে এই সভ্যতার কিছু অংশ রয়েছে।

⇒ মেসোপটেমীয় সভ্যতার পর্যায় ছিল ৪টি। যথা:
১. সুমেরীয় সভ্যতা,
২. ব্যাবিলনীয় সভ্যতা,
৩. অ্যাশেরীয় সভ্যতা ও
৪. ক্যালেডীয় সভ্যতা।

উৎস: i) History.com
ii) বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি।

৬,৮৭৭.
ভ্লাদিমির পুতিন রাশিয়ার সীমান্ত সংলগ্ন ইউক্রেনের কয়টি বিচ্ছিন্নতাকামী অঞ্চলকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দিয়ে ডিক্রিতে স্বাক্ষর করেন?
  1. ক) ১টি
  2. খ) ২টি
  3. গ) ৩টি
  4. ঘ) ৪টি
সঠিক উত্তর:
খ) ২টি
উত্তর
সঠিক উত্তর:
খ) ২টি
ব্যাখ্যা

রাশিয়া-ইউক্রেন দ্বন্দ্বের প্রধান কারণ:
- ইউক্রেন কর্তৃক মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটো’তে যোগদানের সম্ভাবনা।
- ইউরোপীয় ইউনিয়নের সাথে মুক্ত বাণিজ্য এলাকার অর্থনৈতিক উৎপাদনের জন্য ইউক্রেনের আবেদন।
- রাশিয়া কর্তৃক ইউক্রেনের নিকট স্বল্প মূল্যে প্রাকৃতিক গ্যাস রপ্তানি স্থগিতকরণ এবং ‘নর্ড স্ট্রিম ২' পাইপলাইন নির্মাণ।
- ১৪ জানুয়ারি, ২০২১ সালে ইউক্রেনের অন্তত ৭০টি সরকারি ওয়েবসাইটে রাশিয়া হামলা চালায় বলে দাবি করে ইউক্রেন ও পশ্চিমা বিশ্ব।
- ১৮ ডিসেম্বর, ২০২১ সালে রাশিয়া-মার্কিন নিরাপত্তা চুক্তি এবং মস্কো ও ন্যাটোর মধ্যে একটি নিরাপত্তা চুক্তির খসড়া প্রকাশ করা হয়। এতে ইউক্রেনকে ন্যাটো সামরিক জোটে ঢুকতে না দেয়ার দাবি জানায় রাশিয়া, তবে যুক্তরাষ্ট্র তা নাকচ করে দেয়।
- ২৮ ডিসেম্বর, ২০২১ সালে ভ্লাদিমির পুতিন ও জো বাইডেনের মধ্যে এক ফোনালাপ অনুষ্ঠিত হয়। এতে উভয় নেতাই ইউক্রেন নিয়ে আলোচনা চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
- ২১ জানুয়ারি, ২০২২ সালে সুইজারল্যান্ডের জেনেভায় কূটনৈতিক পর্যায়ের বৈঠকে ইউক্রেন ইস্যুতে চলমান উত্তেজনা হ্রাসের ব্যাপারে সম্মত হয় যুক্তরাষ্ট্র ও রাশিয়া।
- এমন সময়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়, যখন ইউক্রেন সীমান্ত সংলগ্ন রুশ ভূখণ্ডে সামরিক শক্তি বাড়িয়ে ইউক্রেনে হামলার আশঙ্কা জোরদার করছে রাশিয়া। এই ইস্যুতে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের সম্পর্কে সম্প্রতি অস্থিরতা তৈরি হয়।
- পূর্ব ইউক্রেনের বিচ্ছিন্নতাকামী দুই অঞ্চল 'লুহানস্ক' ও 'দোনেৎস্ক’ কে স্বাধীন দেশ হিসেবে ঘোষণা দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
- চলমান রাশিয়া-ইউক্রেন সংকটের সূচনা হয় অক্টোবর ২০২১ সালে।
- 'লুহানস্ক' ও 'দোনেৎস্ক' ইউক্রেনের বিচ্ছিন্নতাকামী অঞ্চল।
- ২১ ফেব্রুয়ারি ২০২২ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাশিয়ার সীমান্ত সংলগ্ন ইউক্রেনের বিচ্ছিন্নতাকামী দুইটি অঞ্চল ‘দোনেৎস্ক’ ও ‘লুহানস্ক’ কে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দিয়ে ডিক্রিতে স্বাক্ষর করেন।
- ২০১৪ সাল থেকেই এই অঞ্চলের রুশপন্থি বিদ্রোহীরা ইউক্রেনের কাছ থেকে স্বাধীনতা চাইছে।

উৎস: সাম্প্রতিক পত্রিকা রিপোর্ট (জাতীয় ও আন্তর্জাতিক)।

৬,৮৭৮.
আয়তনের দিক থেকে আমেরিকার সবচেয়ে ছোট স্টেট কোনটি?
  1. ক) Alaska
  2. খ) Rhode Island
  3. গ) California
  4. ঘ) Wyoming
  5. ঙ) Navada
সঠিক উত্তর:
খ) Rhode Island
উত্তর
সঠিক উত্তর:
খ) Rhode Island
ব্যাখ্যা
আমেরিকা সম্পর্কিত কয়েকটি তথ্য -
Alaska is America's largest state.
Rhode Island is America's smallest state.
California is America's largest state by population.
Wyoming is America's smallest state by population.
America's highest point is Mt. McKinley, Alaska.
America's lowest point is Death Valley, California
Source: Worldatlas.com
৬,৮৭৯.
ফরাসি বিপ্লবের সময়ে ফ্রান্সের রাজা ছিলেন কে?
  1. চতুর্দশ লুই
  2. পঞ্চদশ লুই
  3. ষোড়শ লুই
  4. সপ্তদশ লুই
সঠিক উত্তর:
ষোড়শ লুই
উত্তর
সঠিক উত্তর:
ষোড়শ লুই
ব্যাখ্যা
⇒ ফরাসি বিপ্লবের সময়ে ফ্রান্সের রাজা ছিলেন ষোড়শ লুই।

ফরাসি বিপ্লব:
- ফরাসি বিপ্লবের স্লোগান ছিল স্বাধীনতা, সাম্য ও ভ্রাতৃত্ব।
- এই বিপ্লব হয়েছিল ১৭৮৯ সালের ১৪ জুলাই।
- ফরাসি বিপ্লবের মাধ্যমে বাস্তিল দুর্গের পতন ঘটে।
- নেপোলিয়ন বোনাপার্ট ফরাসি বিপ্লবের অগ্রনায়ক ছিলেন।
- ভলতেয়ার চেয়েছিলেন এমন একটি সমাজব্যবস্থা যেখানে প্রত্যেক মানুষ তার সাধ্যমতো ভালো কাজ করবে।
- পূর্বতন সমাজে তিনটি গোষ্ঠী ছিল। এগুলো হলো যাজক শ্রেণি, অভিজাত শ্রেণি এবং জনসাধারণ। অভিজাত প্রভাবিত পূর্বতন সমাজের প্রতি শহরের জনতা ও বিপ্লবী বুর্জোয়া শ্রেণি অসন্তুষ্ট ছিল।
- ফরাসি বিপ্লবের সময় শিরশ্ছেদের মাধ্যমে মৃত্যুদন্ড কার্যকর করার পদ্ধতি জনপ্রিয় হয়ে ওঠে।

তথ্যসূত্র - Britannica.com
৬,৮৮০.
রোমান সভ্যতায় আইনের ভিত্তি কী ছিল?
  1. The Ten Commandments
  2. The Twelve Tables
  3. The Code of Hammurabi
  4. Justinian Code
সঠিক উত্তর:
The Twelve Tables
উত্তর
সঠিক উত্তর:
The Twelve Tables
ব্যাখ্যা

- রোমান সভ্যতায় আইনের ভিত্তি ছিলো The Twelve Tables.

রোমান সভ্যতা:

- গ্রিক সভ্যতার অবসানের আগেই ইতালিতে টাইবার নদীর তীরে একটি বিশাল সম্রাজ্য ও সভ্যতা গড়ে ওঠে।
- রোমকে কেন্দ্র করে গড়ে ওঠা এই সভ্যতা রোমান সভ্যতা নামে পরিচিত।
- প্রথম দিকে রোম একজন রাজার শাসনাধীন ছিল।
- রাজা স্বৈরাচারী হয়ে উঠলে তাকে ক্ষমতা থেকে সরিয়ে ৫১০ খ্রিষ্টপূর্বাব্দ রোমে একটি প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়।
- রোমান সভ্যতা প্রায় ছয়শ' বছর স্থায়ী হয়েছিল।
- রোমের অর্থনীতি ছিলো দাসদের উপর নির্ভরশীল।

• সভ্যতায় রোমের অবদান:
- রোম শিল্প, সাহিত্য, দর্শন, স্থাপত্য সর্বক্ষেত্রে গ্রিকদের দ্বারা প্রভাবিত ছিল।
- তারা এসব বিষয়ে গ্রিকদের অনুসরণ ও অনুকরণ করেছে।
- তবে সামরিক সংগঠন, শাসন পরিচালনা, আইন প্রণয়ন ও প্রকৌশল বিদ্যায় তারা গ্রিক ও অন্যান্য জাতির ওপর শ্রেষ্ঠত্ব অর্জন করতে সক্ষম হয়েছিল।
- রোমানদের সবচেয়ে বড় অবদান আইনের ক্ষেত্রে।
- রোমান আইনের ভিত্তি ছিলো The Twelve Tables.

উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি এবং ব্রিটানিকা ওয়েবসাইট।

৬,৮৮১.
সিরিয়ার মুদ্রার নাম কী?
  1. পাউন্ড
  2. দিরহাম
  3. দিনার
  4. রিয়াল
সঠিক উত্তর:
পাউন্ড
উত্তর
সঠিক উত্তর:
পাউন্ড
ব্যাখ্যা
রিয়াল যেসব দেশের মুদ্রা:
- সৌদি আরব,
- ওমান,
- ইয়েমেন,
- কাতার,
- ইরান।

দিনার যেসব দেশের মুদ্রা:
- ইরাক,
- কুয়েত,
- জর্ডান,
- বাহরাইন,
- আলজেরিয়া,
- তিউনেশিয়া।

দিরহাম যেসব দেশের মুদ্রা:
- সংযুক্ত আরব আমিরাত,
- মরক্কো।

পাউন্ড যেসব দেশের মুদ্রা:
- মিশর,
- সিরিয়া,
- লেবানন।

তথ্যসূত্র - Britannica.com
৬,৮৮২.
ম্যাগনাকার্টা স্বাক্ষরিত হয় কোথায়?
  1. ক) ইস্টার দ্বীপ
  2. খ) রানিমেড
  3. গ) লুসানে
  4. ঘ) গ্যালাপাগোস দ্বীপ
সঠিক উত্তর:
খ) রানিমেড
উত্তর
সঠিক উত্তর:
খ) রানিমেড
ব্যাখ্যা
- ১২১৫ সালের ১৫ই জুন টেমস নদীর তীরে ‘রানিমেড’ নামক স্থানে তৎকালীন ইংল্যান্ডের রাজা জন ম্যাগনাকার্টায় স্বাক্ষর করেন।
- এতে ঘোষণা করা হয় কেউ আইনের উর্ধ্বে নয়। এর মাধ্যমে আইনের শাসনের ধারণার যাত্রা শুরু হয়।
- ম্যাগনাকার্টাকে ব্রিটিশ শাসনতন্ত্রের বাইবেল বলা হয়।
(সূত্র: www.magnacarta800th.com)
৬,৮৮৩.
Which of the following countries does not have a border with Russia?
  1. ক) Finland
  2. খ) Latvia
  3. গ) North Korea
  4. ঘ) Denmark
সঠিক উত্তর:
ঘ) Denmark
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Denmark
ব্যাখ্যা
রাশিয়ার সাথে ডেনমার্কের কোন সীমান্ত সংযোগ নেই।

• সীমান্ত বিষ্টিত দেশ:

- সবচেয়ে বেশি সীমান্ত বেষ্টিত দেশ - রাশিয়া ও চীন (১৪ টি করে)।

• রাশিয়ার সাথে সীমান্তবর্তী দেশসমূহ:
 - আজারবাইজান, বেলারুশ, চীন, এস্তোনিয়া, ফিনল্যান্ড, জর্জিয়া, কাজাখস্তান, লাটভিয়া, লিথুয়ানিয়া, মঙ্গোলিয়া, উত্তর কোরিয়া, নরওয়ে, পোল্যান্ড, ইউক্রেন।

এছাড়াও -
• চীনের সাথে সীমান্তবর্তী দেশসমূহ:
- আফগানিস্তান, ভুটান, ভারত, কাজাখস্তান, কিরগিজস্তান, লাওস, মঙ্গোলিয়া, মায়ানমার, নেপাল, উত্তর কোরিয়া, পাকিস্তান, রাশিয়া, তাজিকিস্তান, ভিয়েতনাম।

তথ্যসূত্র: ওয়ার্ল্ড এটলাস।
৬,৮৮৪.
Belt and Road Initiative (BRI) এর প্রস্তাব করেছে কোন দেশ?
  1. ক) জাপান
  2. খ) ভারত
  3. গ) চীন
  4. ঘ) রাশিয়া
সঠিক উত্তর:
গ) চীন
উত্তর
সঠিক উত্তর:
গ) চীন
ব্যাখ্যা
- BRI এর পূর্ণরূপ হচ্ছে Belt of Road Initiative.
 - চীনের প্রেসিডেন্ট সি চিন পিং বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (বিআরআই) ঘোষণা করেছিলেন।
- সমুদ্র ও সড়কপথে চীনের সঙ্গে ইউরোপ ও এশিয়াকে বাণিজ্যসূত্রে গাঁথার প্রকল্প বিআরআই।
- চীনের আনুষ্ঠানিক ভাষ্য হলো, বিআরআই বেইজিংয়ের সঙ্গে বিশ্ব অর্থনীতির সরাসরি সংযোগ।
 
তথ্যসূত্র: ব্রিটানিকা  ও প্রথম আলো 
৬,৮৮৫.
জেরুজালেম নগরীকে কেন্দ্র করে কোন সভ্যতার বিকাশ ঘটে?
  1. হিব্রু সভ্যতা
  2. সিন্ধু সভ্যতা
  3. পারস্য সভ্যতা
  4. ফিনিশীয় সভ্যতা
সঠিক উত্তর:
হিব্রু সভ্যতা
উত্তর
সঠিক উত্তর:
হিব্রু সভ্যতা
ব্যাখ্যা
হিব্রু সভ্যতা:
- হিব্রু সভ্যতা হলো বর্তমানের ফিলিস্তিন ও ইসরাইল অঞ্চলকে কেন্দ্র করে গড়ে উঠা একটি প্রাচীন সভ্যতা।
- হিব্রু সভ্যতা জেরুজালেম নগরকে কেন্দ্র করে গড়ে উঠে।
- হিব্রু মূলত ভাষার নাম, অর্থ যাযাবর বা নিম্ন শ্রেণি।
- জাতিগতভাবে হিব্রু সভ্যতার লোকজন একটি মিশ্র জাতি।
- প্রধান ধর্মীয় নেতা: হযরত মূসা (আ)।
- হিব্রুদের আদি পুরুষ ইব্রাহিম (আ:)।
- হিব্রু দেবতা যেহোভা।
- পৃথিবীর প্রাচীন ভাষা হিব্রু ভাষা।
- হিব্রু জাতি বর্তমানে ইসরাইলে বসবাস করে।
- হিব্রু সভ্যতার অবদান ধর্ম প্রচার।
- হিব্রুদেরও আইন অনেকটা হাম্মুরাবীর আইনের দ্বারা প্রভাবিত।
- ব্যাবিলনীয় আইনের অনুকরণে তারা যে আইন তৈরী করে তা 'ডিউটোরোনোমিক কোড' নামে পরিচিত ছিল। 

উৎস: i) Britannica.
         ii) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ১ম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬,৮৮৬.
মার্শাল প্ল্যান কোন বিষয়ের সাথে সংশ্লিষ্ট?
  1. গ্রিস-তুরস্ক সমুদ্রবিরোধ নিরসন
  2. ইউরোপ পুনর্গঠন
  3. স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা
  4. চীনা আগ্রাসন রোধ
সঠিক উত্তর:
ইউরোপ পুনর্গঠন
উত্তর
সঠিক উত্তর:
ইউরোপ পুনর্গঠন
ব্যাখ্যা
- দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিধ্বস্ত ইউরোপ পুর্নগঠনের লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্র ঘোষিত আর্থিক প্রণোদনা ‘মার্শাল প্ল্যান বা মার্শাল পরিকল্পনা’ নামে পরিচিত।
- তৎকালীন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জর্জ সি. মার্শাল এটি প্রণয়ন করেন। ১৯৪৮ সালের ৩ এপ্রিল তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যান এতে স্বাক্ষর করেন।
- ১৯৪৮ সাল থেকে ১৯৫২ সাল পর্যন্ত চার বছর মেয়াদি এই পরিকল্পনায় ১৫ বিলিয়নের মার্কিন ডলারের অধিক বরাদ্দ দেওয়া হয় যার বেশিরভাগই পায় ব্রিটেন এবং ফ্রান্স।
- ইউরোপ পুর্নগঠনের পাশাপাশি মার্শাল প্লানে পশ্চিম ইউরোপে কমিউনিজমের বিস্তার রোধ, ন্যাটো চুক্তি স্বাক্ষর, সিআইএ এর কর্মপরিধি বাস্তবায়নসহ বিভিন্ন উদ্দেশ্য নিহিত ছিলো।
(তথ্যসূত্রঃ হিস্টোরি ডটকম)
৬,৮৮৭.
আরব বসন্তের সূচনা হয় কোন দেশে?
  1. মিশর
  2. লিবিয়া
  3. তিউনিশিয়া
  4. ইয়েমেন
সঠিক উত্তর:
তিউনিশিয়া
উত্তর
সঠিক উত্তর:
তিউনিশিয়া
ব্যাখ্যা

আরব বসন্ত (Arab Spring):
- মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার কয়েকটি দেশে রাজতন্ত্র ও একনায়কতন্ত্র উচ্ছেদ করে গণতন্ত্র প্রতিষ্ঠার যে আন্দোলন ২০১০ সালে শুরু হয়, সেগুলোকে একত্রে আরব বসন্ত বলে ।
- আরব বসন্তের শুরু হয়েছিল আফ্রিকার দেশ তিউনিশিয়ায়। এই কারনে তিউনিশিয়াকে আরব বসন্তের সূতিকাগার বলা হয়।
- পশ্চিমা সংবাদ মাধ্যম ২০১১ সালে প্রথম মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকায় স্বৈরশাসনের বিরুদ্ধে এবং গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সংঘটিত গণআন্দোলনকে “আরব বসন্ত” ( Arab Spring ) আখ্যা দেয়।
- ২০১৩ সালের দিকে এসে আরব বসন্তের আন্দোলন স্তিমিত হয়ে যায়।
- আরব বসন্তের প্রভাবে তিউনিশিয়া, মিশর, লিবিয়া, ইয়েমেন, বাহরাইন, মরক্কো, সিরিয়া প্রভৃতি দেশে - ক্ষমতা বদল বা কিছু কিছু ক্ষেত্রে ক্ষমতা হ্রাস ইত্যাদি পরিবর্তন ঘটেছে।
- এখনো এই তথাকথিত আরব বসন্তের জেরে সিরিয়া, ইয়েমেন, লিবিয়া প্রভৃতি দেশে চরম রাজনৈতিক অস্থিতিশীলতা বিরাজমান।

তথ্যসূত্র - Britannica.com

৬,৮৮৮.
'তেনোচতিৎলান' কোন সভ্যতার প্রধান শহর ছিলো?
  1. অ্যাজটেক সভ্যতা
  2. ইনকা সভ্যতা
  3. মেসোপটেমিয়া সভ্যতা
  4. মায়া সভ্যতা
সঠিক উত্তর:
অ্যাজটেক সভ্যতা
উত্তর
সঠিক উত্তর:
অ্যাজটেক সভ্যতা
ব্যাখ্যা
• সভ্যতা:
- তেনোচতিৎলান হলো অ্যাজটেক সভ্যতার প্রধান শহর।
- কলম্বাস আমেরিকা আবিষ্কারের পূর্বে এটিই ছিলো আমেরিকার বৃহত্তর শহর।
- তেনোচতিৎলান শহরেই বর্তমান মেক্সিকো সিটি শহর বিকাশ লাভ করেছে।
- অ্যাজটেক সভ্যতা চতুর্দশ শতক থেকে ষোড়শ শতকের প্রথমার্ধ পর্যন্ত মেক্সিকোর মধ্য ও দক্ষিণাঞ্চলে বিরাজমান ছিলো।
- কৃষি ও বাণিজ্যে অ্যাজটেক সভ্যতা অনেক সমৃদ্ধ ছিলো।
- ১৫১৯ সালে জনসংখ্যা প্রায় ৪০,০০০০ লোক বলে অনুমান করা হয়েছিল, যা মেসোআমেরিকান ইতিহাসে সব চেয়ে বেশি ঘনত্বপূর্ণ।
- ১৫২১ সালে স্পেনিশদের দ্বারা অ্যাজটেক সভ্যতা ধ্বংসপ্রাপ্ত হয়।

উৎস: এনসাক্লোপিডিয়া ব্রিটানিকা।[link]
৬,৮৮৯.
ইস্ট লন্ডন কোন দেশের বন্দর শহর?
  1. যুক্তরাজ্য
  2. যুক্তরাষ্ট্র
  3. স্কটল্যান্ড
  4. দক্ষিণ আফ্রিকা
সঠিক উত্তর:
দক্ষিণ আফ্রিকা
উত্তর
সঠিক উত্তর:
দক্ষিণ আফ্রিকা
ব্যাখ্যা
• ইস্ট লন্ডন দক্ষিণ আফ্রিকার একটি বন্দর শহর।
- এটি পূর্ব কেপ প্রদেশের বাফেলো নদীর মুখে অবস্থিত।
- এটির প্রকৃত নাম পোর্ট রেক্স।

বিশ্বের কিছু গুরত্বপূর্ণ সমুদ্রবন্দর:
- আকাবা : জর্ডানের সমুদ্র বন্দর।
- লাতাকিয়া : সিরিয়ার সমুদ্রবন্দর।
- আকিয়াব : মিয়ানমারের সমুদ্রবন্দর।
- হাইফা : ইসরাইলের সমুদ্রবন্দর।
- আন্টওয়ার্প : বেলজিয়ামের সমুদ্রবন্দর।
- লা গুয়েরা : ভেনেজুয়েলার সমুদ্রবন্দর।

তথ্যসূত্র: ব্রিটানিকা।
৬,৮৯০.
মার্গারেট থ্যাচার কোন দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ছিলেন?
  1. জার্মানি
  2. ব্রিটেন
  3. নিউজিল্যান্ড
  4. অস্ট্রেলিয়া
সঠিক উত্তর:
ব্রিটেন
উত্তর
সঠিক উত্তর:
ব্রিটেন
ব্যাখ্যা
মার্গারেট থ্যাচার:
- ব্রিটেনের প্রথম নারী প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচার।
- মে, ১৯৭৯-এর নির্বাচনের মধ্যে দিয়ে পশ্চিম ইউরোপের প্রথম নারী প্রধানমন্ত্রী হয়েছিলেন মার্গারেট থ্যাচার।
- তিনিই একমাত্র ব্রিটিশ প্রধানমন্ত্রী যিনি ১৯০০-এর দশকে টানা তিনটি নির্বাচনে জয়লাভ করেছিলেন।
- থ্যাচার ১৯৭৯-১৯৯০ সাল পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
- মার্গারেট থ্যাচার পরিচিত ছিলেন 'আয়রন লেডি' বা 'লৌহ মানবী' নামে।

উল্লেখ্য,
- বিংশ শতাব্দীর দীর্ঘতম সময়ের প্রধানমন্ত্রী শেষতক তার নিজের রাজনৈতিক দল কনজার্ভেটিভ পার্টির সদস্যদের চাপে পড়ে বাধ্য হন পদত্যাগ করতে।
- অবসর জীবনে মার্গারেট প্রতিষ্ঠা করেন থ্যাচার ফাউন্ডেশন- গণতন্ত্রের প্রচার-প্রসার ঘটানোই ছিল যার উদ্দেশ্য।

উৎস: Britannica.
৬,৮৯১.
কোনটি বাল্টিক রাষ্ট্র নয়?
  1. ডেনমার্ক
  2. লাতভিয়া
  3. এস্তোনিয়া
  4. লিথুয়ানিয়া
সঠিক উত্তর:
ডেনমার্ক
উত্তর
সঠিক উত্তর:
ডেনমার্ক
ব্যাখ্যা
- উল্লিখিত প্রশ্নে 'ডেনমার্ক' বাল্টিক রাষ্ট্র নয়।

⇒ বাল্টিক রাষ্ট্র:
- উত্তর-পূর্ব ইউরোপের বাল্টিক সাগরের পূর্বতীরে অবস্থিত রাষ্ট্রসমূহ বাল্টিক রাষ্ট্র হিসেবে পরিচিত।
- এই অঞ্চলে তিনটি দেশ রয়েছে; এস্তোনিয়া,  লাতভিয়া এবং লিথুয়ানিয়া।
- বাল্টিক দেশগুলো শীতল, আর্দ্র জলবায়ুর অঞ্চল। 
- অঞ্চলটির এক-তৃতীয়াংশের বেশি অরণ্যাঞ্চল, যেখানে বার্চ ও শঙ্কু গাছ প্রধান।
- বন্যপ্রাণীর মধ্যে আছে এল্ক, বন্য শূকর, হরিণ, নেকড়ে ইত্যাদি।
- এস্তোনিয়ানরা ফিনো-উগ্রিক ভাষা বলে, যা ফিনিশ সংস্কৃতি দ্বারা প্রভাবিত।
- লাতভিয়ান এবং লিথুয়ানিয়ানরা বাল্টিক-ইন্দো-ইউরোপীয় ভাষা বলে।
- বাল্টিক রাষ্ট্র গুলো সোভিয়েত শাসন হতে ১৯৯১ সালের স্বাধীনতা লাভ করে। 
- বাল্টিক রাষ্ট্রসমূহ বর্তমানে ন্যাটো এবং ইউরোপীয় ইউনিয়নের অংশ।

তথ্যসূত্র: ব্রিটেনিকা ওয়েবসাইট। [লিঙ্ক]
৬,৮৯২.
জৈনরা ধর্মগুরুকে কী বলতেন?
  1. জিন
  2. সম্রাট
  3. পোপ
  4. তীর্থঙ্কর
সঠিক উত্তর:
তীর্থঙ্কর
উত্তর
সঠিক উত্তর:
তীর্থঙ্কর
ব্যাখ্যা
জৈন ধর্ম:
- জৈনধর্ম হলো ভারতীয় উপমহাদেশের একটি প্রাচীন ধর্ম।
- এই ধর্ম বিশ্বের প্রাচীনতম ধর্মমতগুলোর অন্যতম। জৈন শব্দটি এসেছে সংস্কৃত জিন শব্দ থেকে। সংস্কৃতিতে জিন অর্থ জয়ী।
- যে মানুষ আসক্তি, আকাঙ্ক্ষা, ক্রোধ, অহংকার, লোভ ইত্যাদি জয়ের মাধ্যমে পবিত্র অনন্ত জ্ঞান লাভ করেছে, তাকে জিন বলা হয়।
- জিনদের আচরিত ও প্রচারিত পথের অনুগামীদের বলে জৈন।
- এরা তাদের প্রধান ধর্মগুরুকে বলতেন তীর্থঙ্কর।
- জৈনরা তাদের ইতিহাসে চব্বিশজন তীর্থঙ্করের কথা উল্লেখ করেছেন।
- এই ধর্ম মতে, নির্বাণ বা মোক্ষলাভ মানব জীবনের পরম লক্ষ্য। এর সাথে বৌদ্ধ ধর্মের কিছুটা মিল রয়েছে।
- যে ব্যক্তি বা আত্মা অন্তরের শত্রুকে জয় করে সর্বোচ্চ অবস্থা প্রাপ্ত হন তাঁকে জিন (জি- তেন্দ্রিয়) আখ্যা দেওয়া হয়।
- এই 'জিন' শব্দ থেকে 'জৈন' শব্দের উৎপত্তি।
- বর্ধমান মহাবীরের মৃত্যুর বেশ কিছু কাল পর জৈনদের মধ্যে বিভাজন হয় এবং দুটি মতের সৃষ্টি হয়।
১. দিগম্বর- যারা সম্পূর্ণ নিরাভরন থাকায় বিশ্বাসী
২. শ্বেতাম্বর- যারা অল্প বস্ত্র পরিধানে বিশ্বাসী।
- আচারগতভাবে উভয় সম্প্রদায়ের মধ্যে পার্থক্য থাকলেও তারা জৈন দর্শনের মূল বিষয়ে (মহাব্রত) একমত।
- যেমন: অহিংসা, সুনূত (সত্য), মূলত (অচৌর্য), ব্রহ্মচর্য, অপরিগ্রহ ইত্যাদি।

উৎস: ব্রিটানিকা।  
৬,৮৯৩.
যুক্তরাজ্যের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে কে দায়িত্ব পালন করেন? 
  1. থেরেসা মে
  2. মার্গারেট থ্যাচার
  3. গোল্ডা মেয়ার
  4. লিজ ট্রাস
সঠিক উত্তর:
মার্গারেট থ্যাচার
উত্তর
সঠিক উত্তর:
মার্গারেট থ্যাচার
ব্যাখ্যা

• মার্গারেট থ্যাচার:

- তিনি ১৩ অক্টোবর ১৯২৫ সালে ইংল্যান্ডে জন্মগ্রহন করেন।
- তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে একটি ডিগ্রী অর্জন করেন।
- তিনি অক্সফোর্ড ইউনিভার্সিটি কনজারভেটিভ অ্যাসোসিয়েশনের প্রথম মহিলা প্রেসিডেন্টদের একজন ছিলেন।
- ১৯৭৯ সালে তিনি ব্রিটেনের প্রথম মহিলা প্রধানমন্ত্রী নির্বাচিত হন।
- তিনি 'লৌহ মানবী' নামে পরিচিত।
- তিনি ৮ এপ্রিল ২০১৩ সালে লন্ডনে মৃত্যুবরণ করেন।

তথ্যসূত্র: ব্রিটানিকা। 

৬,৮৯৪.
কমনওয়েলথভুক্ত কোন দেশটি ব্রিটেনের রাজা বা রানীকে তাদের রাষ্ট্রপ্রধান হিসেবে স্বীকার করে?
  1. কানাডা
  2. অস্ট্রেলিয়া
  3. নিউজিল্যান্ড
  4. উপরের সবগুলো
সঠিক উত্তর:
উপরের সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
উপরের সবগুলো
ব্যাখ্যা
কমনওয়েলথভুক্ত দেশ:
- কমনওয়েলথভুক্ত দেশগুলোর রাষ্ট্রপ্রধান হলেন তৃতীয় চার্লস।
- তৃতীয় চার্লস হচ্ছেন বিশ্বের ১৬টি সার্বভৌম রাষ্ট্রের বর্তমান রাজা ও রাষ্ট্রপ্রধান।

- রাষ্ট্রসমূহ হচ্ছে : যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, পাপুয়া নিউগিনি, নিউজিল্যান্ড, জ্যামাইকা, বার্বাডোস, বাহামাস, গ্রানাডা, সলোমন দ্বীপপুঞ্জ, টুভালু, সেন্ট লুসিয়া, সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডাইন, বেলিজ, অ্যান্টিগুয়া ও বারমুডা এবং সেন্ট কিটস ও নেভিস।

উৎস: ব্রিটেনের সরকারি ওয়েবসাইট এবং ব্রিটানিকা। [link]
৬,৮৯৫.
সর্বশেষ সার্ক সম্মেলন কবে অনুষ্ঠিত হয়?
  1. ক) ২০১৮ সালে
  2. খ) ২০১৬ সালে
  3. গ) ২০১৪ সালে
  4. ঘ) ২০১৭ সালে
সঠিক উত্তর:
গ) ২০১৪ সালে
উত্তর
সঠিক উত্তর:
গ) ২০১৪ সালে
ব্যাখ্যা
সর্বশেষ ২০১৪ সালের ২৬ থেকে ২৭ নভেম্বর নেপালের রাজধানী কাঠমন্ডুতে ১৮তম সার্ক সম্মেলন অনুষ্ঠিত। ২০১৬ সালে পাকিস্তানে ১৯তম সার্ক সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ভারতের যোগদানে বিরত থাকার ঘোষণায় তা বাতিল হয়ে যায়। একইভাবে ২০১৮ সালে ২০তম সার্ক সম্মেলনও বাতিল হয়। ২০২০ সালে সার্ক সম্মলেন আয়োজনে পাকিস্তান সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে। (সূত্রঃ সার্ক সচিবালয় ওয়েবসাইট)
৬,৮৯৬.
কোন দেশটি এশিয়া মহাদেশের অন্তর্ভুক্ত নয়?
  1. সিরিয়া
  2. লিবিয়া
  3. ইরাক
  4. জর্দান
সঠিক উত্তর:
লিবিয়া
উত্তর
সঠিক উত্তর:
লিবিয়া
ব্যাখ্যা
এশিয়া (Asia):
- লিবিয়া আফ্রিকা মহাদেশের অন্তর্গত একটি দেশ।
- আয়তনে পৃথিবীর বৃহত্তম মহাদেশ এশিয়া।
- পৃথিবীর স্থলভাগের প্রায় এক তৃতীয়াংশের কাছাকাছি এশিয়া মহাদেশের অন্তর্ভুক্ত।
- এর আয়তন ১৭,২২৬,২০০ বর্গ মাইল (৪৪,৬১৪,০০০ বর্গ কিমি)।
- এশিয়া মহাদেশের প্রায় মধ্যভাগ দিয়ে ৯০° পূর্ব দ্রাঘিমারেখা অতিক্রম করেছে।
- এ মহাদেশের সর্বোচ্চ স্থান মাউন্ট এভারেষ্ট।
- মহাদেশটির উত্তরে উত্তর মহাসাগর, দক্ষিণে ভারত মহাসাগর, পূর্বে প্রশান্ত মহাসাগর, দক্ষিণ-পশ্চিমে লোহিত সাগর ও আফ্রিকা মহাদেশ এবং পশ্চিমে ভূ-মধ্যসাগর ও ইউরোপ মহাদেশ অবস্থিত।
- এশিয়া এবং ইউরোপ মহাদেশের মাঝ বরাবর ইউরাল পর্বতমালা অবস্থিত।
- দ্বীপপুঞ্জ দ্বারা গঠিত জাপান, ফিলিপাইন, ইন্দোনেশিয়া এ মহাদেশে অবস্থিত।
- এগুলোকে খণ্ডিত রাষ্ট্রও বলা হয়।
- এ মহাদেশের অন্তর্ভুক্ত জাপানকে সূর্যোদয়ের দেশ বলা হয়।
- এর মধ্যে আয়তনে চীন বৃহত্তম এবং মালদ্বীপ ক্ষুদ্রতম।
- এশিয়ার দীর্ঘতম নদী ইয়াংসিকিয়াং।

তথ্যসূত্র - Britammica.com
৬,৮৯৭.
১৯১১-১২ সালে সংঘটিত সিনহাই বিপ্লবের মধ্য দিয়ে চীনের কোন রাজবংশের শাসনের অবসান হয়?
  1. কিং
  2. মিং
  3. জং
  4. শিয়ান
সঠিক উত্তর:
কিং
উত্তর
সঠিক উত্তর:
কিং
ব্যাখ্যা
১৯১১-১২ সালে সংঘটিত সিনহাই বিপ্লবের মধ্য দিয়ে চীনের কিং রাজবংশের শাসনের অবসান হয়।

সিনহাই বিপ্লব:
- ১৯১১ সালের ১০ অক্টোবরে সংঘটিত এক বিপ্লব সংঘটিত হয়।
- এটি সিনহাই বিপ্লব নামে পরিচিত।
- এই  বিপ্লবের মাধ্যমে কিং রাজবংশকে উৎক্ষাত করা হয়।
- ১৯১২ সালের ১২ ফেব্রুয়ারি চীনে প্রায় দুই হাজার বছরের রাজতন্ত্র উচ্ছেদ হয়ে প্রজাতন্ত্রের সূচনা হয়।
- এই দিন চীনের কিং রাজবংশের সর্বশেষ সম্রাট পুয়িকে সিংহাসন থেকে উৎখাত করা হয়।

উল্লেখ্য,
- ১৯১১ সালের অক্টোবরে সান ইয়েৎ সেনের নেতৃত্বে চীনে প্রজাতান্ত্রিক বিপ্লব সংঘটিত হয়।
- সান ইয়েৎ সেন ছিলেন চীন প্রজাতন্ত্রের প্রথম প্রেসিডেন্ট।

উৎস: Britannica.
৬,৮৯৮.
ইস্তানবুল নগরী কোন দুইটি মহাদেশকে পৃথক করেছে?
  1. ক) ইউরোপ ও এশিয়া মহাদেশ
  2. খ) ইউরোপ ও উত্তর আমেরিকা মহাদেশ
  3. গ) আফ্রিকা ও এশিয়া মহাদেশ
  4. ঘ) ইউরোপ ও আফ্রিকা মহাদেশ
সঠিক উত্তর:
ক) ইউরোপ ও এশিয়া মহাদেশ
উত্তর
সঠিক উত্তর:
ক) ইউরোপ ও এশিয়া মহাদেশ
ব্যাখ্যা
 ইস্তানবুল
- ইস্তানবুল তুরস্কের উত্তর-পশ্চিমভাগে অবস্থিত।
- নগরীটি দেশটির বৃহত্তম শহর, প্রধান সমুদ্রবন্দর, অর্থনৈতিক, সাংস্কৃতিক এবং ঐতিহাসিক কেন্দ্র।
- দুই মহাদেশে অবস্থিত নগরী হচ্ছে তুরস্কের ইস্তানবুল।
- নগরীটি ইউরোপ ও এশিয়া মহাদেশকে পৃথককারী।
- কৃষ্ণ সাগর ও মার্মারা সাগরকে সংযুক্তকারী সরু বসফরাস প্রণালীটির পূর্ব ও পশ্চিম অংশ জুড়ে অবস্থিত।
- ইস্তানবুল হচ্ছে সবচেয়ে জনবহুল ইউরোপীয় শহর এবং বিশ্বের ১৫তম বৃহত্তম শহর।
- এর পুরোনো নাম কন্সটান্টিনোপল।
 -এছাড়া এটি বাইজান্টিয়াম নামেও পরিচিত ছিল।

উৎস: Britannica.
৬,৮৯৯.
The smallest country in the world is -
  1. Nauru
  2. Tuvalu
  3. Monaco
  4. Vatican City
সঠিক উত্তর:
Vatican City
উত্তর
সঠিক উত্তর:
Vatican City
ব্যাখ্যা
ভ্যাটিকান সিটি:
- পৃথিবীর সবচেয়ে ছোট দেশ ভ্যাটিকান সিটি।
- ভ্যাটিকান সিটির আয়তন ০.৪৯ বর্গকিলোমিটার।
- ভ্যাটিকান সিটির নিজস্ব কূটনৈতিক মিশন, সংবাদপত্র, পোস্ট অফিস, রেডিও স্টেশন,ব্যাংকিং ব্যবস্থা, ১০০ সুইস গার্ডের সেনাবাহিনী এবং প্রকাশনা সংস্থা রয়েছে।
- ভ্যাটিকান সিটির স্বাধীন সার্বভৌমত্ব ১৯২৯ সালের লেটারান চুক্তিতে স্বীকৃত হয়েছিল।
- ১৯২৯ সালে ইতালির সরকারের সঙ্গে লাতেরান চুক্তির আওতায় এই পোপীয় রাষ্ট্রের সৃষ্টি।
- ভ্যাটিকান সিটি ক্যাথলিক সম্প্রদায়ের অন্যতম তীর্থস্থান।
- ভ্যাটিকান সিটি নগররাষ্ট্রটি ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত নয়, কিন্তু সেনজেনভুক্ত।
- এই দেশ ২০০৪ সাল থেকে ইউরোকে মুদ্রা হিসেবে গ্রহণ করেছে আর এর অফিশিয়াল ভাষা হচ্ছে লাতিন।

উৎস: i) Statistica ওয়েবসাইট। [link]
        ii) Britannica.
৬,৯০০.
মায়া সভ্যতার অন্যতম নিদর্শন 'চিচেন ইৎজা' বর্তমানে কোন দেশে অবস্থিত?
  1. পেরু
  2. হন্ডুরাস
  3. মেক্সিকো
  4. কোনটি নয়
সঠিক উত্তর:
মেক্সিকো
উত্তর
সঠিক উত্তর:
মেক্সিকো
ব্যাখ্যা
মায়া সভ্যতা:
- মায়া সভ্যতার অন্যতম নিদর্শন চিচেন ইৎজা হলো মেক্সিকোর ইউক্যাটান পেনিনসুলায় অবস্থিত একটি প্রাচীন পাথুরে শহর।
- ক্লাসিক মায়া সভ্যতার যুগে পঞ্চম শতাব্দীতে চিচেন ইৎজা তৈরি হয় বলে ধারণা করা হয়।
- সপ্তম থেকে দ্বাদশ শতক পর্যন্ত চিচেন ইৎজা ছিলো মায়া সভ্যতার অন্যতম প্রধান শহর।
- চিচেন ইৎজা বিশ্বের সপ্তাশ্চর্যের মধ্যে অন্যতম।
- ইউনেস্কো ১৯৮৮ সালে চিচেন ইৎজাকে বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে ঘোষণা করে।
- বর্তমান মধ্য আমেরিকার গুয়েতেমালা, মেক্সিকোর দক্ষিণাংশ, বেলিজ, হন্ডুরাস ও এল সালভাদরে মায়া সভ্যতা গড়ে উঠেছিলো।
 
সূত্র: ব্রিটানিকা ও হিস্টোরি ওয়েবসাইট।