বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

বৈশ্বিক ইতিহাস, আঞ্চলিক ও আন্তর্জাতিক ব্যবস্থা, ভূ-রাজনীতি

মোট প্রশ্ন৯,৩৩৪এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

বৈশ্বিক ইতিহাস, আঞ্চলিক ও আন্তর্জাতিক ব্যবস্থা, ভূ-রাজনীতি

PrepBank · পাতা ৬৬ / ৯৩ · ৬,৫০১৬,৬০০ / ৯,৩৩৪

৬,৫০১.
২০২০ সালে সাহিত্যে নোবেল বিজয়ী লুইস গ্ল্যুক কোন দেশের নাগরিক?
  1. স্কটল্যান্ড
  2. যুক্তরাষ্ট্র
  3. কলম্বিয়া
  4. ফ্রান্স
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
- ২০২০ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন মার্কিন কবি ও অধ্যাপিকা লুইস গ্ল্যুক।
- ১৬তম নারী হিসেবে তিনি সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। মার্কিন সাহিত্যে অসামান্য অবদানের জন্যে তাকে নোবেল পুরস্কার দেওয়া হয়।
লুইস গ্ল্যুক রচিত কাব্যগ্রন্থসমূহ হলো:
- দ্য ওয়াইল্ড আইরিস
- ফেইথফুল ও ভার্চুয়াস নাইট
- ফার্স্টবর্ন ইত্যাদি।
- এর মধ্যে ১৯৯২ সালে প্রকাশিত ‘দ্য ওয়াইল্ড আইরিস’ কাব্যের জন্যে তিনি পুলিৎজার পুরস্কার লাভ করেছিলেন।
(তথ্যসূত্রঃ নোবেল কমিটি ওয়েবসাইট)
৬,৫০২.
কারা ‘হেলাস’এর নামকরণ করেন গ্রিস?
  1. ক) হিব্রুরা
  2. খ) রোমানরা
  3. গ) মিশরীয়রা
  4. ঘ) ফিনিশীয়রা
সঠিক উত্তর:
খ) রোমানরা
উত্তর
সঠিক উত্তর:
খ) রোমানরা
ব্যাখ্যা
উনিশ শতকের শেষে ইজিয়ান সাগরের দ্বীপপুঞ্জে এবং এশিয়া মাইনরের পশ্চিম উপকূলে আবিষ্কৃত হয় এক উন্নততর প্রাচীন নগর সভ্যতা। সন্ধান মেলে মহাকাব্যের ট্রয় নগরীসহ একশত নগরীর ধ্বংস স্তুপের। ইউরোপ মহাদেশের এই অঞ্চলেই প্রথম সভ্যতার উন্মেষ ঘটেছিল। যাকে বলা হয় ইজিয়ান সভ্যতা বা প্রাক ক্ল্যাসিক্যাল গ্রিক সভ্যতা। গ্রিসের পূর্ব নাম ছিল হেলাস। রোমানরা পরবর্তিকালে এর নামকরণ করে গ্রিস। গ্রিক সভ্যতার সঙ্গে ‘হেলেনিক’ ও ‘হেলেনিস্টিক’ এই দুটি সংস্কৃতির নাম জড়িত। অসংখ্য নগররাষ্ট্র নিয়ে গড়ে উঠা প্রাচীন গ্রিসে সংস্কৃতির বিভিন্ন ধারা এবং গণতন্ত্র চর্চার মূল কেন্দ্র ছিল এথেন্স। সূত্র- বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, ৯ম-১০ম শ্রেণি।
৬,৫০৩.
Which method was commonly used by the fascist regimes worldwide to maintain their power?
  1. Free press and open debate
  2. Propaganda and censorship
  3. Decentralized government
  4. Judicial independence
সঠিক উত্তর:
Propaganda and censorship
উত্তর
সঠিক উত্তর:
Propaganda and censorship
ব্যাখ্যা

⇒ বিশ্বজুড়ে ফ্যাসিস্ট শাসনগুলোর ক্ষেত্রে ক্ষমতা রক্ষার সবচেয়ে সাধারণ ও কার্যকর উপায় ছিল প্রচার এবং সেন্সরশিপ।

ফ্যাসিবাদ:
- ফ্যাসিস্ট শাসনগুলো প্রায়শই নাগরিকদের মধ্যে একদৃষ্টিভাবে তাদের অধিপত্য প্রতিষ্ঠার জন্য প্রচারযন্ত্র এবং জনমত নিয়ন্ত্রণের কৌশল ব্যবহার করেছিল।
- তারা গণমাধ্যম, সংবাদপত্র, রেডিও, সিনেমা ইত্যাদির ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছিল যাতে সরকার বিরোধী মত প্রকাশ না করে।
- প্রচারযন্ত্র ব্যবহারে তারা নেতার ব্যাক্তিত্বকে মহান ও অবিসংবাদিত অবস্থায় উপস্থাপন করেছে, যাতে জনগণ নেতাকে প্রশ্ন করতে না পারে।
- স্বাধীন বিচারব্যবস্থা বা জনমতের মুক্ত আদান-প্রদান তারা প্রতিহত করেছিল, কারণ এতে তাদের অবৈধতা সামনে আসতে পারে।
- এমনভাবে খবর ও তথ্য পরিবেশন করা হতো যেন শুধুমাত্র শাসকগোষ্ঠীর দৃষ্টিভঙ্গি প্রচার পায়।
- তারা গোপন পুলিশ বাহিনী ব্যবহার করেও জনমত দমন করেছিল।
- তবে তার কার্যকারিতা অনেকাংশে প্রচার ও সেন্সরের সঙ্গে মিলেমিশে কাজ করেছিল।
- ফলে জনগণ একটি তৈরি তথ্যবহুল বিশ্বে বসবাস করত, যেখানে বাস্তবতা ও সংবাদ তারা জানতেন না।
- সবকিছু ছিল শাসকগোষ্ঠীর দৃষ্টিভঙ্গি অনুসারে সাজানো।
- এই পদ্ধতি তাদের ক্ষমতা দীর্ঘমেয়াদী ও অচ্যালনীয় করে তুলেছিল, কারণ কোনও বিকল্প তথ্য বা বিরোধী মত পানির মুখে আসতে পারত না।

তথ্যসূত্র - পত্রিকার রিপোর্ট।

৬,৫০৪.
সর্বশেষ ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের কততম প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেন? (জানুয়ারি-২০২৬)
  1. ৪৬তম 
  2. ৪৭তম 
  3. ৪৫তম 
  4. ৪৯তম 
সঠিক উত্তর:
৪৭তম 
উত্তর
সঠিক উত্তর:
৪৭তম 
ব্যাখ্যা

ডোনাল্ড ট্রাম্প:
- বর্তমানে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট।
- ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে ২০ জানুয়ারি, ২০২৫ তারিখে তিনি শপথ গ্রহণ করেন।
- শপথ গ্রহণের দিনটিকে, ২০শে জানুয়ারি ২০২৫-কে তিনি 'মুক্তির দিন' বলে বর্ণনা করেন।
- তিনি ২০২৪ সালের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের হয়ে নির্বাচনে অংশ নেন এবং প্রেসিডেন্ট নির্বাচিত হন।

এছাড়াও,
- ডোনাল্ড ট্রাম্প ২০ জানুয়ারি, ২০১৭ ইংরেজি যুক্তরাষ্ট্রের ৪৫তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন।
- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টদের মধ্যে ডোনাল্ড ট্রাম্প সবচেয়ে আলোচিত - সমালোচিত প্রেসিডেন্ট ধারা যায়।
- বিভিন্ন বিতর্কিত কাজ করে আলোচনায় থাকা ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে কংগ্রেসের নিম্ন-কক্ষ হাউজ অফ রিপ্রেজেন্টেটিভে অভিশংসিত হয়েছিলেন।
- অবশ্য তার আগে আরো দুইজন প্রেসিডেন্ট হাউজ অফ রিপ্রেজেন্টেটিভে অভিসংশিত হয়েছিলেন।
- তারা হচ্ছেন অ্যান্ড্রু জনসন এবং বিল ক্লিনটন।

অন্যদিকে,
- জো বাইডেন মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট।
- তিনি ২০২১ সালের ২০ জানুয়ারি ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

উৎস: Britannica.

৬,৫০৫.
ভারত মহাসাগরের বৃহত্তম দ্বীপ কোনটি?
  1. মাদাগাস্কার
  2. সুমাত্রা
  3. লাক্কা দ্বীপ
  4. মালদ্বীপ
সঠিক উত্তর:
মাদাগাস্কার
উত্তর
সঠিক উত্তর:
মাদাগাস্কার
ব্যাখ্যা
- মাদাগাস্কার ভারত মহাসাগরের বৃহত্তম দ্বীপ। 
- মাদাগাস্কার একটি দ্বীপ রাষ্ট্র, যা দক্ষিণ-পূর্ব আফ্রিকার উপকূল থেকে দক্ষিণ-পশ্চিম ভারত মহাসাগরে অবস্থিত।
- এটি বিশ্বের চতুর্থ বৃহত্তম দ্বীপ, গ্রিনল্যান্ড, নিউ গিনি এবং বোর্নিওর পরে।
- আফ্রিকার নিকটবর্তী হওয়া সত্ত্বেও মাদাগাস্কারের জনসংখ্যা মূলত ইন্দোনেশিয়ার জনগণের সাথে সম্পর্কিত।
- ইন্দোনেশিয়া মাদাগাস্কার থেকে প্রায় ৩,০০০ মাইল (৪,৮০০ কিমি) পূর্বে অবস্থিত।
- এই অনন্য জনগোষ্ঠীগত উৎস মাদাগাস্কারের মানুষের সাংস্কৃতিক পরিচয়ে প্রতিফলিত হয়েছে, যা মূল ভূখণ্ডের আফ্রিকানদের থেকে আলাদা।
- মাদাগাস্কারের সরকারি ভাষা হলো মাদাগাসি এবং ফরাসি।
- ফরাসি ঔপনিবেশিক শাসনের কারণে মাদাগাস্কারের সাথে ফ্রান্সের ঐতিহাসিক সম্পর্ক প্রতিফলিত হয়েছে।
- এই সম্পর্ক মাদাগাস্কারের রাজনৈতিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক সংযোগে প্রভাব ফেলেছে।
- মাদাগাস্কার তার অনন্য জীববৈচিত্র্যের জন্য বিখ্যাত।
- এর প্রাণিজগৎ ও উদ্ভিদজগৎ পার্শ্ববর্তী আফ্রিকার থেকে অনেকটাই আলাদা।
- এই স্বতন্ত্র পরিবেশ বৈজ্ঞানিক গবেষণা এবং সংরক্ষণ প্রচেষ্টার জন্য আকর্ষণের বিষয়।
- মাদাগাস্কারের রাজধানী শহর অ্যান্টানানারিভো, যা দ্বীপের কেন্দ্রীয় মালভূমিতে অবস্থিত।

উৎস: Britannica.
৬,৫০৬.
পেরেস্ত্রইকা নীতি'র উদ্ভাবক কে ছিলেন?
  1. জোসেফ স্টালিন
  2. নিকলাই কোসিগিন
  3. মিখাইল গর্বাচেভ
  4. জোয়াকিম ভন রিবেনট্রপ
সঠিক উত্তর:
মিখাইল গর্বাচেভ
উত্তর
সঠিক উত্তর:
মিখাইল গর্বাচেভ
ব্যাখ্যা
মিখাইল গর্বাচেভ:
- মিখাইল গর্বাচেভ ছিলেন একজন সোভিয়েত রাজনীতিবিদ এবং সাবেক সোভিয়েত ইউনিয়নের সর্বশেষ প্রেসিডেন্ট।
- তিনি ১৯৮৫ সালে ক্ষমতাসীন হওয়ার পর গ্লাসনস্ত এবং পেরেস্ত্রইকা নামে দুটির সংস্কারমূলক নীতি গ্রহণ করেন।
- স্নায়ুযুদ্ধের অবসান এবং যুক্তরাষ্ট্র-সোভিয়েত ইউনিয়নের মধ্যকার দীর্ঘ শীতল সম্পর্ক উষ্ণ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন মিখাইল গর্বাচেভ।

⇒ গ্লাসনস্ত নীতি:
- গ্লাসনস্ত শব্দের অর্থ হচ্ছে মুক্তবস্থা বা খোলা হাওয়া।
- ১৯৯০ সালে সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট মিখাইল গর্বাচেভ মানবধিকার ও সাংস্কৃতিক ক্ষেত্রে ব্যক্তি স্বাধীনতা ও মতপ্রকাশের অধিকারকে স্বীকৃতি দেয়ার জন্য যে নীতি গ্রহণ করেছিলেন তাই হচ্ছে গ্লাসনস্ত।

⇒ পেরেস্ত্রইকা নীতি:
- পেরেস্ত্রইকা শব্দের অর্থ হচ্ছে পুনর্গঠন।
- আর্থিক ও সামাজিক সংস্কার করতে ১৯৯০ সালে এই নীতি প্রবর্তন করেন প্রেসিডেন্ট মিখাইল গর্বাচেভ।
- ওই সময় দেশকে নতুন দিশায় নিয়ে যেতে যে পুনর্গঠন প্রকৃত শুরু করেছিলেন তিনি, সেটাই পেরেস্ত্রইকা।
- এই নীতির মূল উদ্দেশ্য ছিল সমাজতন্ত্রের আধারে এমন এক ব্যবস্থা গড়ে তোলা, যেখানে থাকবে একটি দক্ষ অর্থনীতি এবং সর্বোপরি একটি উন্নত বিজ্ঞান প্রযুক্তি নির্ভর ও গণতান্ত্রিক সমাজ কাঠামো।
- শীতলযুদ্ধের প্রয়োজনে সোভিয়েত ইউনিয়ন মূলত ভারী শিল্প বিশেষত সামরিক শিল্পের ওপর বেশি গুরুত্ব দিয়েছিল।
- ফলে তথ্যপ্রযুক্তি, ইলেকট্রনিক বা এই ধরনের বিলাস দ্রব্যের উৎপাদন পরিকাঠামো গড়ে ওঠেনি।
- একই সাথে বিশ্ববাণিজ্যে সোভিয়েত ইউনিয়ন পিছিয়ে পড়েছিল।
- বাণিজ্য কেবল পূর্ব ইউরোপ এবং সমাজতান্ত্রিক শিবিরের অন্তর্ভুক্ত দেশগুলির সঙ্গেই সীমাবদ্ধ ছিল।
- এই অবস্থার পরিবর্তন ঘটানোর উদ্দেশ্যে অর্থনৈতিক উদারীকরণ এর নীতি গৃহীত হয়।

উৎস: Britannica.
৬,৫০৭.
হিটলারের গোপন পুলিশ বাহিনী কী নামে পরিচিত ছিল?
  1. সাভাক
  2. ব্ল্যাক ক্যাট
  3. গেস্টাপো
  4. সোয়াট
সঠিক উত্তর:
গেস্টাপো
উত্তর
সঠিক উত্তর:
গেস্টাপো
ব্যাখ্যা
এডলফ হিটলার:
- ১৮৯৯ সালের এপ্রিল মাসে অস্ট্রিয়ার ব্রাউনাউ গ্রামে অ্যাড্লফ হিটলার জন্মগ্রহণ করেন।
- তিনি ছিলেন অস্ট্রীয় বংশোদ্ভূত জার্মান রাজনীতিবিদ।

⇒ এডলফ হিটলার ছিলেন নাৎসি পার্টির প্রধান নেতা।
- তিনি ন্যাশনাল সোশ্যালিস্ট জার্মান ওয়ার্কার্স পার্টির নেতৃত্ব দিয়েছিলেন।
- এডলফ হিটলার ১৯৩৩ সালে জার্মানির চ্যান্সেলর নির্বাচিত হন।
- হিটলার ১৯৩৩ থেকে ১৯৪৫ সাল পর্যন্ত জার্মানির চ্যান্সেলর ছিলেন।
- হিটলার আত্মহত্যা করেন- ৩০ এপ্রিল, ১৯৪৫ সালে

উল্লেখ্য,
- তাঁর আত্মজীবনীর নাম Mein Kamph.
- 'অপছন্দের চেয়ে ঘৃণার স্থায়িত্ব বেশি' -উক্তিটি এডলফ হিটলার-এর।
- যুদ্ধই জীবন, যুদ্ধই সর্বজনীন বলেছেন হিটলার।

⇒ হিটলারের গোপন পুলিশ বাহিনী গেস্টাপো নামে পরিচিত।

অন্যদিকে,
- সাভাক: ইরানের শাহের গোপন বাহিনী।
- ব্ল্যাক ক্যাট: ভারতের কমান্ডো বাহিনী।
- সোয়াট: বাংলাদেশ পুলিশের বিশেষায়িত ইউনিট।

উৎস: Britannica.
৬,৫০৮.
জনসংখ্যায় পৃথিবীর বৃহত্তম শহর কোনটি?
  1. ক) বেইজিং
  2. খ) নিউইয়র্ক
  3. গ) ইস্তাম্বুল
  4. ঘ) টোকিও
সঠিক উত্তর:
ঘ) টোকিও
উত্তর
সঠিক উত্তর:
ঘ) টোকিও
ব্যাখ্যা
World Population Review অনুসারে বর্তমানে জনসংখ্যায় পৃথিবীর বৃহত্তম শহর টোকিও, এরপরেই অবস্থান নয়া দিল্লী এবং সাংহাই শহরের।
৬,৫০৯.
'The Starry Night' বিখ্যাত চিত্রকর্মটি কার সৃষ্টি?
  1. পাবলো পিকাসো
  2. মাইকেল অ্যাঞ্জেলো
  3. ভিনসেন্ট ভ্যান গগ
  4. লিওনার্দো দা ভিঞ্চি
সঠিক উত্তর:
ভিনসেন্ট ভ্যান গগ
উত্তর
সঠিক উত্তর:
ভিনসেন্ট ভ্যান গগ
ব্যাখ্যা

ভিনসেন্ট ভ্যান গগ (Vincent van Gogh):
- ভিনসেন্ট ভ্যান গগ ছিলেন একজন ওলন্দাজ চিত্রশিল্পী।
- ১৮৫৩ সালের ১৩ মার্চ নেদারল্যান্ডসের বেরাইড শহরের কাছে গ্রুট জুন্ডার্থ নামে একটি ছোট গ্রামের একটি উচ্চ মধ্যবিত্ত পরিবারে তিনি জন্ম গ্রহণ করেন।
- ১৮৯০ সালের ২৯ জুলাই মারা যান তিনি।

⇒ 'The Starry Night' ভিনসেন্ট ভ্যান গগের একটি শিল্পকর্ম।
- অনেক চিত্র সমালোচকের মতে, ছবিটি গঘের আঁকা সবচেয়ে বিখ্যাত ছবি। ১৮৮৯ সালে ‘দ্য স্টারি নাইট’ এঁকেছিলেন তিনি। ওই বছরের জুলাইতে ভাই থিওকে লেখা চিঠিতেও এই ছবিটির বিষয়বস্তু সম্পর্কে জানিয়েছিলেন গগ। যদিও চিঠির বর্ণনার সঙ্গে আঁকা ছবিটির পুরোপুরি মিল ছিল না। ছবিটি গগ এঁকেছিলেন দক্ষিণ ফ্রান্সের একটি আশ্রয়কেন্দ্রে। ব্যক্তিগত জীবনে তখন টালমাটাল সময় পার করছিলেন তিনি। নিজেই গিয়ে ভর্তি হয়েছিলেন ওই আশ্রয়কেন্দ্রে। সেখানেই সৃষ্টি হয় ‘দ্য স্টারি নাইট’।

⇒ তার আঁকা আরো কিছু শিল্পকর্ম:
- The Potato Eaters;
- Van Gogh self-portrait;
- Café Terrace at Night;
- The Yellow House;
- Almond Blossoms ইত্যাদি।

উৎস: Britannica.

৬,৫১০.
আফ্রিকা থেকে এশিয়াকে পৃথক করেছে-
  1. ক) বেরিং
  2. খ) জিব্রাল্টার
  3. গ) বাবেল মান্দেব
  4. ঘ) দার্দানেলিস
সঠিক উত্তর:
গ) বাবেল মান্দেব
উত্তর
সঠিক উত্তর:
গ) বাবেল মান্দেব
ব্যাখ্যা

- বেরিং প্রণালি : এশিয়া থেকে আমেরিকাকে পৃথক করেছে।
- বাবেল মান্দেব প্রণালি : আফ্রিকা থেকে এশিয়াকে পৃথক করেছে
- জিব্রাল্টার প্রণালি : আফ্রিকা থেকে ইউরোপকে পৃথক করেছে।
- দার্দানেলিস প্রণালি : এশিয়া থেকে ইউরোপকে পৃথক করেছে।

তথ্যসূত্র: ওয়ার্ল্ড অ্যাটলাস
৬,৫১১.
নেলসন ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট নির্বাচিত হন-
  1. ক) ১৯৯৩ সালে
  2. খ) ১৯৯৪ সালে
  3. গ) ১৯৯৫ সালে
  4. ঘ) ১৯৯২ সালে
সঠিক উত্তর:
খ) ১৯৯৪ সালে
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৯৯৪ সালে
ব্যাখ্যা
- ১৯৬১ সালে নেলসন ম্যান্ডেলা আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের সশস্ত্র শাখা গঠন করেন।
- ১৯৬২ সালে বর্ণবাদী সরকার তাকে গ্রেফতার করে এবং ১৯৬৪ সালে অন্তর্ঘাতসহ নানা অপরাধে যাবজ্জীবন কারাদণ্ড দেয়।
- প্রচন্ড প্রতিবাদের মুখে বর্ণবাদী সরকার ১৯৯০ সালে ম্যান্ডেলাকে মুক্তি দিতে বাধ্য হয়।
- দীর্ঘ ২৭ বছর কারাভোগের মধ্যে ১৮ বছর তিনি দক্ষিণ আটলান্টিক মহাসাগরের রুবেন দ্বীপে অন্তরীণ ছিলেন।
- ১৯৯১ সালে ম্যান্ডেলা আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন।
- ১৯৯৪ সালে দক্ষিণ আফ্রিকায় শান্তিপূর্ণ নির্বাচন হলে জয় লাভ করেন এবং তিনি প্রথম কৃষ্ণাঙ্গ রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন‌।
উৎস: দক্ষিণ আফ্রিকার সরকারি ওয়েবসাইট।
৬,৫১২.
অস্ট্রেলিয়ার রাজধানীর নাম কী?
  1. ওয়েলিংটন
  2. সিডনি
  3. ক্যানবেরা
  4. পার্থ
সঠিক উত্তর:
ক্যানবেরা
উত্তর
সঠিক উত্তর:
ক্যানবেরা
ব্যাখ্যা

অস্ট্রেলিয়া:
- অস্ট্রেলিয়া পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশ ওশেনিয়ায় অবস্থিত।
- দক্ষিণ গোলার্ধে প্রশান্ত মহাসাগর ও ভারত মহাসাগরের মধ্যে অবস্থিত।
- আয়তন: ২,৯৬৮,৩৮৫ বর্গ মাইল (৭,৬৮৮,১২৬ বর্গ কিমি)।
- অস্ট্রেলিয়া পৃথিবীর ৬ষ্ঠ বৃহত্তম রাষ্ট্র।
- রাজধানী: ক্যানবেরা।
- ভাষা: ইংরেজি (অফিসিয়াল)।
- ধর্ম: খ্রিস্টধর্ম।
- মুদ্রা: অস্ট্রেলিয়ান ডলার।
- ডার্লিং/মারে নদী অস্ট্রেলিয়ার বৃহত্তম নদী।
- গ্রেট ব্যারিয়ার রিফ অস্ট্রেলিয়ায় অবস্থিত।
- অস্ট্রেলিয়া ৬টি রাজ্য এবং ২টি প্রধান প্রধান ভূখণ্ডে বিভক্ত।
- দুটি প্রধান প্রধান ভূখণ্ড হল: অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটরি এবং নর্দার্ন টেরিটরি।
- মেলবোর্ন অস্ট্রেলিয়ার ২য় বৃহত্তম শহর।

তথ্যসূত্র - Britannica.com

৬,৫১৩.
প্রথম বিশ্বযুদ্ধে মিত্রশক্তির অন্তর্ভূক্ত ছিলো না নিচের কোন দেশ?
  1. যুক্তরাষ্ট্র 
  2. বেলজিয়াম
  3. তুরস্ক
  4. জাপান
সঠিক উত্তর:
তুরস্ক
উত্তর
সঠিক উত্তর:
তুরস্ক
ব্যাখ্যা
• প্রথম বিশ্বযুদ্ধ ( ১৯১৪-১৯১৮):
- প্রথম বিশ্বযুদ্ধের সূত্রপাত হয়েছিল ১৯১৪ সালের ২৮ জুন অস্ট্রিয়ার যুবরাজ আর্কডিউক ফার্ডিন্যাস্ড বসনিয়র রাজধানী সারায়েভোতে - আততায়ীর হাতে নিহত হবার ঘটনার মধ্য দিয়ে।
- যুদ্ধ শুরু হয়: ২৮ জুলাই, ১৯১৪ সালে।
- শেষ হয়: ১১ নভেম্বর, ১৯১৮ সালে।
- যুদ্ধে কেন্দ্রীয় শক্তিজোট: জার্মানি, অস্ট্রিয়া, তুরস্ক, হাঙ্গেরী, বুলগেরিয়া।
- মিত্রশক্তি জোট ছিল: রাশিয়া, ফ্রান্স, সার্বিয়া, বেলজিয়াম, জাপান, বৃটেন, যুক্তরাষ্ট্র।
- যুদ্ধের ফলাফল: মিত্র শক্তির বিজয়।

সূত্র: ব্রিটানিকা ও হিস্টোরি ডট কম।
৬,৫১৪.
নাগাসাকি নগরীতে বিস্ফোরিত পারমাণবিক বােমার নাম কী ছিল?
  1. ক) Little Boy
  2. খ) Fat Man
  3. গ) Agni
  4. ঘ) Tomahawk
সঠিক উত্তর:
খ) Fat Man
উত্তর
সঠিক উত্তর:
খ) Fat Man
ব্যাখ্যা
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুক্তরাষ্ট্র ১৯৪৫ সালের ৬ আগস্ট জাপানের হিরোশিমা শহরে এবং ৯ আগস্ট নাগাসাকি শহরে পারমাণবিক বোমা বর্ষণ করে।
হিরোশিমায় নিক্ষিপ্ত বোমাটির নাম ছিলো লিটলবয় এবং নাগাসাকিতে নিক্ষিপ্ত বোমাটির নাম ছিলো ফ্যাটম্যান
৩৩তম মার্কিন প্রেসিডেন্ট হ্যারি এস ট্রুম্যান ১৯৪৫ সালের আগস্টে জাপানে পারমাণবিক বোমা বর্ষণের নির্দেশ দেন।

(সূত্র: হিস্টোরি ডটকম)
৬,৫১৫.
কোন উপজাতি কর্তৃক রোমান সভ্যতা বিকশিত হয়?
  1. ক) ল্যাটিন
  2. খ) কোস্টেনকি
  3. গ) ক্যারেলিন
  4. ঘ) নেটসিলিক
সঠিক উত্তর:
ক) ল্যাটিন
উত্তর
সঠিক উত্তর:
ক) ল্যাটিন
ব্যাখ্যা
- প্রাচীন রোমান সভ্যতার বিকাশ ঘটেছিল প্রাচীন রোম নগরীকে কেন্দ্র করে। 
- বর্তমান ইতালির পশ্চিমে দক্ষিণ ভূমধ্যাসাগরের উপকুলে রোম নগরী অবস্থিত। 
- রোম নগরী সাতটি পার্বত্য টিলার উপর ছিল। 
- নগরের চারিদিকে ছিল উর্বর সমতল ভূমি। 
- এ সমতল ভূমিতে বাস করত ল্যাটিন উপজাতি। 
- ল্যাটিন রাজা রোমিট্রলাস পত্তন করেন এক নগরী। তাঁর নামেই নগরীর নামকরণ করা হয় রোম। 
- রোমবাসীরা কথা বলত ল্যাটিন ভাষায়।
 
উৎস: বিএ/বিএসএস প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
৬,৫১৬.
ইন্দোচীনের অর্ন্তভুক্ত নয় কোন দেশটি?
  1. ক) লাওস
  2. খ) কম্বোডিয়া
  3. গ) ভিয়েতনাম
  4. ঘ) জাপান
সঠিক উত্তর:
ঘ) জাপান
উত্তর
সঠিক উত্তর:
ঘ) জাপান
ব্যাখ্যা
• ইন্দোচীনের অর্ন্তভুক্ত দেশ ৩টি। যথা: ভিয়েতনাম, লাওস, কম্বোডিয়া
- ইন্দোচীনকে French Indochina বলা হয়।
- এদেশ গুলো French Union এর অর্ন্তভুক্ত ছিল।

সূত্র: Britannica
৬,৫১৭.
চেঙ্গিস খান নিম্নের কোন সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন?
  1. মুঘল সাম্রাজ্য
  2. অটোমান সাম্রাজ্য
  3. মোঙ্গল সাম্রাজ্য
  4. আচেমেনিয়ান সাম্রাজ্য
সঠিক উত্তর:
মোঙ্গল সাম্রাজ্য
উত্তর
সঠিক উত্তর:
মোঙ্গল সাম্রাজ্য
ব্যাখ্যা
মোঙ্গল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন চেঙ্গিস খান।

মোঙ্গল সাম্রাজ্য:

- মোঙ্গল সাম্রাজ্য ছিল পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় সাম্রাজ্য।
- ত্রয়োদশ শতাব্দীর শুরুর দিকে মধ্য এশিয়ায় দুর্ধর্ষ মঙ্গল মঙ্গল জাতির উত্থান ঘটে।
- চেঙ্গিস খানের নেতৃত্বে মোঙ্গলদের এই বিশাল সাম্রাজ্য প্রতিষ্ঠা হয়।
- মোঙ্গলরা চীন থেকে শুরু করে মধ্য এশিয়া, পারস্য ও রাশিয়াতে সাম্রাজ্য প্রতিষ্ঠা করে এবং মিশর, ভারত, জাপান, কোরিয়া, বার্মা ও ইন্দোনেশিয়াতেও তাদের অভিযানের তরঙ্গ প্রবলভাবে আঘাত হানে।
- মোঙ্গলদের অভিযানগুলো নিষ্ঠুরতা লুণ্ঠন ও হত্যাকাণ্ডের কাহিনীতে ভরপুর।
- এ কারণে অনেক ঐতিহাসিক মঙ্গলদিগকে "বিধাতার অভিশাপ" ও "বিশ্বের ত্রাস" বলে অভিহিত করেছেন।

উল্লেখ্য,
- চেঙ্গিস খান ছিলেন বিশাল এ সাম্রাজ্যের প্রধান রাজনৈতিক ও সামরিক নেতা।
- ধারণা করা হয়, ১১৬২ সালে বা ১১৫৫ সালে মঙ্গোলিয়ার খেনতি পর্বতমালায় চেঙ্গিস খানের জন্ম।
- কমোঙ্গল সাম্রাজ্য প্রতিষ্ঠার পর চেঙ্গিস খান ইউরেশিয়া দখলে পা বাড়ান।
- চেঙ্গিস খান ১২২৭ সালে মৃত্যুবরণ করেন।
- মূলত এ সময় থেকেই মোঙ্গল সাম্রাজ্য দুর্বল হতে শুরু করে।

অন্যদিকে,
- সাইরাস দ্য গ্রেট ছিলেন আচেমেনিয়ান সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা।
- ভারতীয় উপমহাদেশে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা জহিরউদ্দিন মুহাম্মদ বাবর।
- ওসমান প্রথম অটোমান সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা।

উৎস: i) Britannica.
ii) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ২য় পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬,৫১৮.
'লাইন অব ডিমারকেশন' কোন দুইটি দেশের মধ্যকার সীমানা?
  1. ভারত ও চীন
  2. মেক্সিকো ও যুক্তরাষ্ট্র
  3. পর্তুগাল ও স্পেন
  4. ইসরাইল ও সিরিয়া
সঠিক উত্তর:
পর্তুগাল ও স্পেন
উত্তর
সঠিক উত্তর:
পর্তুগাল ও স্পেন
ব্যাখ্যা
বিভিন্ন দেশের সীমানা:
- ডুরান্ড লাইন - পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমানা।
- ম্যাকমোহন লাইন - ভারত ও চীনের মধ্যে সীমানা।
- রেডক্লিফ লাইন - ভারত ও পাকিস্তানের মধ্যে সীমারেখা।
- লাইন অব ডিমারকেশন - পর্তুগাল ও স্পেনের মধ্যে সীমানা।
- লাইন অব কন্ট্রোল - ভারত ও পাকিস্তানের মধ্যে সীমানা।
- লাইন অব একচুয়াল কন্ট্রোল - চীন ও ভারতের মধ্যে সীমানা।
- পার্পল লাইন - ইসরাইল ও সিরিয়ার মধ্যে সীমানা।
- সনেরা লাইন - মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সীমানা।

তথ্যসূত্র - Britannica.com
৬,৫১৯.
নিচের কোন অঞ্চল নিয়ে ভারত ও চীনের মধ্যে সীমান্ত বিরোধ রয়েছে?
  1. আকসাই চীন
  2. লাদাখ
  3. অরুণাচল প্রদেশ
  4. সবগুলো
সঠিক উত্তর:
সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
সবগুলো
ব্যাখ্যা
ভারত ও চীনের মধ্যে সীমান্ত বিরোধের এলাকা:
ভারত ও চীনের সীমান্ত বিরোধ দুটি প্রধান অঞ্চলে কেন্দ্রীভূত:
i) অরুণাচল প্রদেশ:
- চীন অরুণাচল প্রদেশকে তাদের অংশ বলে দাবি করে এবং একে "দক্ষিণ তিব্বত" হিসেবে উল্লেখ করে।
- অরুণাচল প্রদেশের প্রায় ৯০,০০০ বর্গকিলোমিটার এলাকাকে চীন নিজেদের বলে দাবি করে।

ii) লাদাখ এবং আকসাই চীন:
- লাদাখ অঞ্চলে ভারত এবং চীনের মধ্যে প্রায় ৩৮,০০০ বর্গকিলোমিটার এলাকা নিয়ে বিরোধ রয়েছে।
- আকসাই চীন চীনের নিয়ন্ত্রণে রয়েছে, তবে ভারত এই অঞ্চলকে জম্মু ও কাশ্মীর রাজ্যের অংশ হিসেবে দাবি করে।

সীমান্ত বিরোধের মূল কারণ:
ম্যাকমোহন লাইন:
- ১৯১৪ সালে ব্রিটিশ ভারতের সঙ্গে তিব্বতের চুক্তি অনুযায়ী অরুণাচল প্রদেশের সীমান্ত নির্ধারিত হয়।
- চীন এই সীমান্তকে স্বীকার করে না।

চীনের একতরফা মানচিত্র:
- চীন তাদের নতুন মানচিত্রে অরুণাচল প্রদেশ এবং আকসাই চীনকে নিজেদের এলাকা হিসেবে দেখায়।

১৯৬২ সালের যুদ্ধ:
- ভারত ও চীনের মধ্যে সীমান্ত সংঘাতের ফলে চীন আকসাই চীনের নিয়ন্ত্রণ নেয়।
- চীনের সড়ক নির্মাণের উদ্যোগ এই যুদ্ধের একটি বড় কারণ ছিল।

বর্তমান পরিস্থিতি:
- ২০২০ সালে গালওয়ান উপত্যকায় সংঘর্ষ সীমান্ত বিরোধকে নতুন মাত্রা দেয়।
- লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল (LAC) বরাবর দুই দেশের সেনাবাহিনী অবস্থান নিয়েছে।

উল্লেখযোগ্য এলাকা:
গালওয়ান ভ্যালি
দেপসাং প্লেইন
প্যাংগং লেক
তাওয়াং (অরুণাচল প্রদেশ)

উৎস: BBC News
The Hindu
৬,৫২০.
UNEP (United Nations Environment Programme) এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. ক) বার্লিন, জার্মানি
  2. খ) মাদ্রিদ, স্পেন
  3. গ) নাইরোবি, কেনিয়া
  4. ঘ) কানকুন, মেক্সিকো
সঠিক উত্তর:
গ) নাইরোবি, কেনিয়া
উত্তর
সঠিক উত্তর:
গ) নাইরোবি, কেনিয়া
ব্যাখ্যা
UNEP (United Nations Environment Programme)
-এর সদরদপ্তর কেনিয়ার নাইরােবিতে অবস্থিত।
-UNEP ১৯৭২ সালের ৫ জুন প্রতিষ্ঠিত হয়।
-সংস্থাটির প্রতিষ্ঠার তারিখ ৫ জুনন প্রতিবছর বিশ্ব পরিবেশ দিবস হিসেবে পালিত হয়।
-UNEP এবং WMO এর যৌথ উদ্যোগে ১৯৮৮ সালে IPCC (Inter-governmental Panel on Climate Change) প্রতিষ্ঠিত হয়।
উৎসঃ UNEP এর ওয়েবসাইট।
৬,৫২১.
কত সালে চীনের সাংস্কৃতিক বিপ্লব শুরু হয়েছিল?
  1. ১৯৪১ সাল
  2. ১৯৪৯ সাল
  3. ১৯৫৪ সাল
  4. ১৯৬৬ সাল
সঠিক উত্তর:
১৯৬৬ সাল
উত্তর
সঠিক উত্তর:
১৯৬৬ সাল
ব্যাখ্যা

চীনের সাংস্কৃতিক বিপ্লব:
- ১৯৬৬ সালে চীনের সাংস্কৃতিক বিপ্লব শুরু হয়েছিল।
- এর নেতৃত্ব দেন কমিউনিস্ট নেতা মাও সেতুং।
- এটি ছিল একটি সামাজিক ও রাজনৈতিক আন্দোলন যা ১৯৬৬ থেকে ১৯৭৬ সাল পর্যন্ত স্থায়ী ছিল।

⇒ মাও সেতুং-এর তরুণ সমর্থকেরা রেড গার্ডস নামের বাহিনী গঠন করেন। এই বাহিনীর নেতৃত্বে চলে সাংস্কৃতিক বিপ্লব।
- এই বিপ্লব প্রায় ১০ বছর স্থায়ী হয় এবং ১৯৭৬ সালে এই বিপ্লব সমাপ্ত হয়।
- সমগ্র চীনকে কমিউনিস্ট শাসনের আওতায় আনা, অর্থনৈতিক পুনর্গঠন, সাংস্কৃতিক ঐতিহ্য পুনরুদ্ধার ও কমিউনিস্ট বিরোধী ভাবধারা প্রতিহত করার জন্য এই
বিপ্লব শুরু হয়। 
- চীনের সাংস্কৃতিক বিপ্লবের ফলে সমগ্র চীন ঐক্যবদ্ধ হয় এবং কমিউনিস্ট পার্টির অবস্থান দৃঢ় হয়।

উল্লেখ্য,
- ১৯৪৯ সালে মাও সেতুং এর নেতৃত্বে চীনে সমাজতান্ত্রিক বিপ্লব সংঘটিত হয় এবং গণপ্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়।
- ১৯৪৯ সালের ১লা অক্টোবর, এক রক্তক্ষয়ী বিপ্লবের মাধ্যমে China) বা গণচীন প্রতিষ্ঠিত হয়।
- মাও সেতুং কে গণচীনের জনক বলা হয়।

উৎস: Britannica.

৬,৫২২.
রাশিয়ার সরকার ব্যবস্থা সাংবিধানিকভাবে কী ধরনের?
  1. রাজতন্ত্র
  2. বহুদলীয় গণতন্ত্র
  3. একনায়কতন্ত্র
  4. ফেডারেল রাজতন্ত্র
সঠিক উত্তর:
বহুদলীয় গণতন্ত্র
উত্তর
সঠিক উত্তর:
বহুদলীয় গণতন্ত্র
ব্যাখ্যা

রাশিয়া:
- আয়তনে বিশ্বের বৃহত্তম দেশ রাশিয়া।
- মোট আয়তন: ১,৭০৯৮,২৪২.০০ বর্গকিলোমিটার
- রাজধানী: মস্কো।
- রাজধানী ও বৃহত্তম নগরী: মস্কো।
- রাশিয়ার রাষ্ট্রীয় ভাষা: রুশ। 
- মুদ্রা: রুবল।
- রাশিয়ার সম্রাটদের বলা হয় জার।
- বর্তমান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
- রাশিয়ার প্রেসিডেন্টের বাসভবন: ক্রেমলিন।
- রাশিয়ার সরকারব্যবস্থা বহুদলীয় গণতন্ত্র।
- রাশিয়া একসময় সোভিয়েত ইউনিয়নের অন্তর্ভুক্ত ছিল।
- ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর পৃথক রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে দেশটি।

তথ্যসূত্র - Britannica.com & Worldatlas.com

৬,৫২৩.
ঘানা-র দাপ্তরিক ভাষা কী?
  1. ক) মেন্ডি
  2. খ) স্প্যানিশ
  3. গ) ইংরেজি
  4. ঘ) হাউসা
সঠিক উত্তর:
গ) ইংরেজি
উত্তর
সঠিক উত্তর:
গ) ইংরেজি
ব্যাখ্যা

ঘানা পশ্চিম আফ্রিকার একটি দেশ। 
- এর রাজধানী - আক্রা
- দাপ্তরিক ভাষা - ইংরেজি 

উৎসঃ ব্রিটানিকা

৬,৫২৪.
'হিজবুল্লাহ' কোন দুটি দেশের সমর্থনপুষ্ট?
  1. ক) সিরিয়া ও তাইওয়ান
  2. খ) ইরান ও জর্ডান
  3. গ) ইরান ও ইয়েমেন
  4. ঘ) ইরান ও সিরিয়া
সঠিক উত্তর:
ঘ) ইরান ও সিরিয়া
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ইরান ও সিরিয়া
ব্যাখ্যা
▪ হিজবুল্লাহ লেবাননের মুসলিম শিয়া সম্প্রদায়ের একটি রাজনৈতিক ও সশ্বস্ত্র গোষ্ঠী।
▪ এর বর্তমান ও তৃতীয় মহাসচিব শেখ হাসান নাসরুল্লাহ।
▪ ১৯৯২ সাল থেকে হাসান নসরুল্লাহ হিজবুল্লাহর মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
▪ ১৯৮২ সালে লেবাননে ইসরাইলি আগ্রাসন ও গৃহযুদ্ধের প্রেক্ষাপটে ১৯৮৫ সালে প্রকাশ্যে হিজবুল্লাহর আত্মপ্রকাশ ঘটে।
▪ হিজবুল্লাহ ইরান ও সিরিয়ার সমর্থনপুষ্ট।
▪ আল মানার হিজবুল্লাহ পরিচালিত একটি টিভি চ্যানেল৷

তথ্যসূত্র: আল জাজিরা, আল মানার এবংব্রিটানিকা।
৬,৫২৫.
‘কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টস(CAS)’ এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. ক) লুজান
  2. খ) হেগ
  3. গ) লন্ডন
  4. ঘ) প্যারিস
সঠিক উত্তর:
ক) লুজান
উত্তর
সঠিক উত্তর:
ক) লুজান
ব্যাখ্যা
ক্রীড়াক্ষেত্রে যেকোনো বিরোধ নিষ্পত্তির চূড়ান্ত জায়গা বা সর্বোচ্চ ক্রীড়া আদালত ‘কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টস(CAS)’।
প্রতিষ্ঠিত হয়- ১৯৮৪ সালে।
সদর দপ্তর- লুজান, সুইজারল্যান্ড।
উৎসঃ CAS ওয়েবসাইট।
৬,৫২৬.
মুসলমানরা স্পেনকে কী নামে অভিহিত করত?
  1. আইবেরীয় উপদ্বীপ
  2. গ্যালিসিয়া
  3. আন্দালুসিয়া
  4. মুরসিয়া
সঠিক উত্তর:
আন্দালুসিয়া
উত্তর
সঠিক উত্তর:
আন্দালুসিয়া
ব্যাখ্যা
স্পেনে মুসলিম শাসন:
– মধ্যযুগে স্পেনে আরব সভ্যতা গড়ে উঠেছিল।
– ৭১১ সালে এ অঞ্চলটি মুসলিম শাসনাধীনে আসে।
মুসলিমরা তৎকালীন স্পেনকে আল-আন্দালুস বা আন্দালুসিয়া নামে অভিহিত করত।
– এর রাজধানী ছিল কর্ডোভা।
– শুরুতে স্পেন উমাইয়া খিলাফতের অধীনে ছিল।
– ৭৫৬ সালে এখানে স্বাধীন উমাইয়া আমীরাত প্রতিষ্ঠা করা হয়।
– রোমান শাসনামলে স্পেনকে বলা হত আইবেরীয় উপদ্বীপ।

উৎস: ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্র, এইচ এস সি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬,৫২৭.
'পুয়ের্তো রিকো ট্রেঞ্চ' কোন মহাসাগরের গভীরতম স্থান?
  1. আটলান্টিক মহাসাগর
  2. প্রশান্ত মহাসাগর
  3. ভারত মহাসাগর
  4. উত্তর মহাসাগর
সঠিক উত্তর:
আটলান্টিক মহাসাগর
উত্তর
সঠিক উত্তর:
আটলান্টিক মহাসাগর
ব্যাখ্যা
গভীরতম স্থান:

- আটলান্টিক মহাসাগরের গভীরতম স্থান পুয়ের্তো রিকো ট্রেঞ্চ।
- প্রশান্ত মহাসাগরের গভীরতম স্থান মারিয়ানা ট্রেঞ্চ।
- ভূ-মধ্যসাগরের গভীরতম স্থান মাতাপ্যান।
- উত্তর মহাসাগরের গভীরতম স্থান ইউরোশিয়ান বেসিন।

তথ্যসূত্র - Britannica.com
৬,৫২৮.
নিচের কোনটি আফ্রিকান রাষ্ট্র?
  1. কেপ ভার্দে
  2. গায়ানা
  3. গুয়েতেমালা
  4. পাপুয়া নিউগিনি
সঠিক উত্তর:
কেপ ভার্দে
উত্তর
সঠিক উত্তর:
কেপ ভার্দে
ব্যাখ্যা
অপশনসমূহের মধ্যে কেপ ভার্দে আফ্রিকা মহাদেশে অবস্থিত একটি দ্বীপ রাষ্ট্র। এটি আটলান্টিক মহাসাগরে অবস্থিত।
অন্যদিকে,
- গায়ানা : দক্ষিণ আমেরিকা
- গুয়েতেমালা : মধ্য আমেরিকা
- পাপুয়া নিউগিনি : ওশেনিয়া।

(তথ্যসূত্র: ওয়ার্ল্ড অ্যাটলাস)
৬,৫২৯.
In which region did the Inca civilization exist?
  1. North America
  2. South America
  3. Europe
  4. Africa
  5. Asia
সঠিক উত্তর:
South America
উত্তর
সঠিক উত্তর:
South America
ব্যাখ্যা
ইনকা সভ্যতা:
- ইনকা সভ্যতা দক্ষিণ আমেরিকার একটি প্রাচীন সভ্যতা।
- পেরুকে কেন্দ্র করে গড়ে উঠেছিলো ইনকা সভ্যতা।
- ইনকা সভ্যতার ধ্বংসাবশেষ দেখা যায় মাচু পিচুতে।
- সভ্যতার উত্থান-পতনকাল হচ্ছে ১৪০০-১৫৭২ খ্রিস্টাব্দ পর্যন্ত।
- ইনকা সভ্যতার স্থপতি মানকো কাপেন।

উৎস: Britannica.
৬,৫৩০.
নিচের কোনটি সমুদ্র বন্দরবিহীন রাষ্ট্র?
  1. ক) গুয়েতেমালা
  2. খ) ইথিওপিয়া
  3. গ) সিরিয়া
  4. ঘ) পোল্যান্ড
সঠিক উত্তর:
খ) ইথিওপিয়া
উত্তর
সঠিক উত্তর:
খ) ইথিওপিয়া
ব্যাখ্যা
উল্লিখিত অপশনসমূহের মধ্যে ইথিওপিয়া সমুদ্র বন্দরবিহীন বা স্থলবেষ্টিত রাষ্ট্র।
অন্যদিকে,
- পোল্যান্ডের সমুদ্র বন্দরের নাম : ডানজিগ
- সিরিয়ার সমুদ্র বন্দরের নাম : লাতাকিয়া
- গুয়েতেমালার সমুদ্র বন্দরের নাম : পোর্ট সানজোসে এবং পোর্ট সান্টো টমাস ডি কাস্টিলা।
(সূত্র: ওয়ার্ল্ড অ্যাটলাস)
৬,৫৩১.
গ্রেট ডিপ্রেশন কত সালে সংঘটিত হয়েছিল?
  1. ১৯২৬ সালে
  2. ১৯২৭ সালে
  3. ১৯২৮ সালে
  4. ১৯২৯ সালে
সঠিক উত্তর:
১৯২৯ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯২৯ সালে
ব্যাখ্যা
Great Depression:
- গ্রেট ডিপ্রেশন বা বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা।
- শুরু হয়েছিল ১৯২৯ সালে
- প্রায় ১৯৩৯ সাল পর্যন্ত স্থায়ী হয়েছিল।
- ১৯২৯ সালের আগস্টে যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে নেমেছিল ভয়াবহ ধ্বস।
- আমেরিকা ছাড়িয়ে পার্শ্ববর্তী অঞ্চল ও ইউরোপেও ছড়িয়ে পড়েছিল এর প্রভাব।
- এই মন্দায় যুক্তরাষ্ট্রের ব্যাংকগুলো দেউলিয়া হয়ে যায় এবং মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করা মেক্সিকান শরণার্থীদের একাংশ নির্যাতনের শিকার হয়ে দেশে ফিরতে বাধ্য হন।
- প্রায় এক দশক ধরে চলা অর্থনৈতিক মহামন্দায় সোভিয়েত ইউনিয়ন ছাড়া সারা বিশ্ব সম্মুখীন হয়েছিল অর্থনৈতিক ক্ষতির।

উৎস: Britannica.
৬,৫৩২.
'ফ্রিটাউন' কোন দেশের রাজধানী?
  1. সুদান
  2. সিয়েরা লিওন
  3. কঙ্গো
  4. আইভরি কোস্ট
সঠিক উত্তর:
সিয়েরা লিওন
উত্তর
সঠিক উত্তর:
সিয়েরা লিওন
ব্যাখ্যা
সিয়েরা লিওন:

- সম্প্রতি সিয়েরা লিওনের একটি রাস্তার নাম 'বাংলাদেশ' করা হয়েছে।
- সিয়েরা লিওন ২০০২ সালে বাংলা ভাষাকে সেখানকার সম্মানসূচক সরকারি ভাষার মর্যাদা দেয়।
- বাংলাদেশি শান্তিরক্ষীদের ভূমিকাকে চিরস্মারণীয় রাখতে বাংলা ভাষাকে সিয়েরা লিয়ন এই সম্মান জানায়।
- সিয়েরা লিয়ন পশ্চিম আফ্রিকার একটি দেশ।
- সিয়েরা লিওনের সাংবিধানিক নাম - সিয়েরা লিওন প্রজাতন্ত্র।
- দেশটির রাজধানী - ফ্রিটাউন।
- দেশটিতে প্রায় ১৬টি জাতিগোষ্ঠী বসবাস করে, যাদের প্রত্যেকের রয়েছে আলাদা ভাষা ও রীতিনীতি।
- ইংরেজি ভাষা সিয়েরা লিওনের সরকারি ভাষা। তাছাড়া এখানে আরও প্রায় ২০টি ভাষা প্রচলিত।

তথ্যসূত্র - Britannica.com
৬,৫৩৩.
ইসরাইল রাষ্ট্রের স্বপ্নদ্রষ্টা বলা হয় কাকে?
  1. আর্থার বেলফোর
  2. মােনাটেম বেগিন
  3. থিওডোর হার্জেল
  4. ব্যারন এডমন্ড বথচাইল্ড
সঠিক উত্তর:
থিওডোর হার্জেল
উত্তর
সঠিক উত্তর:
থিওডোর হার্জেল
ব্যাখ্যা
ইসরাইল:
- মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোর মাঝখানে ছোট্ট একটি দেশ ইসরাইল।
- ফিলিস্তিন অংশের ভূমি দখল করে রাষ্ট্র গঠন করে ইসরাইল।
- মুসলমান, ইহুদি ও খ্রিস্টান এই তিন ধর্মাবলম্বীদের কাছে পবিত্রভূমি ফিলিস্তিনের জেরুজালেম।
- বেলফোর ঘোষণা ইসরাইল রাষ্ট্রের প্রতিষ্ঠার সঙ্গে সম্পর্কিত।
- ১৯৪৮ সালের ১৪ই মে ব্রিটিশ ও মার্কিনদের সহায়তায় ইহুদিরা আরব ভূমিতে ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠা করে।
- তারাই একমাত্র দেশ যারা শুধুমাত্র ধর্মের ভিত্তিতে সরাসরি নাগরিকত্ব দেয়।
- গোয়েন্দা সংস্থা: মোসাদ, আমান।
- ইসরাইলের স্বপ্নদ্রষ্টা অস্ট্রিয়ান সাংবাদিক থিওডর হার্জেল। 
- ইহুদিবাদ অন্দোলনের প্রবক্তা থিওডোর হার্জল।
- যুক্তরাষ্ট্র ইসরাইলকে প্রথম স্বীকৃতি দেয়।
- ইসরাইলকে স্বীকৃতি দানকারী প্রথম আরব দেশ মিসর।
- ইসরাইলকে স্বীকৃতি দানকারী প্রথম মুসলিম দেশ তুরস্ক।

উৎস: Britannica. Al Jazeera.
৬,৫৩৪.
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কে ছিলেন?
  1. থিওডোর রুজভেল্ট
  2. উড্রো উইলসন
  3. ফ্রাঙ্কলিন ডি. রুজভেল্ট
  4. হার্বার্ট হুভার
সঠিক উত্তর:
ফ্রাঙ্কলিন ডি. রুজভেল্ট
উত্তর
সঠিক উত্তর:
ফ্রাঙ্কলিন ডি. রুজভেল্ট
ব্যাখ্যা

- ফ্রাঙ্কলিন ডি. রুজভেল্ট দ্বিতীয় বিশ্বযুদ্ধের অধিকাংশ সময় মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন। তার মৃত্যুর পর হ্যারি এস. ট্রুম্যান প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেন।  

​- দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন ফ্রাঙ্কলিন ডি. রুজভেল্ট। 
​- তিনি ১৯৩৩ থেকে ১৯৪৫ সাল পর্যন্ত টানা চার মেয়াদে প্রেসিডেন্ট ছিলেন।
​- রুজভেল্ট অর্থনৈতিক মন্দা মোকাবিলায় ‘নিউ ডিল’ কর্মসূচি চালু করেন।
​- ১৯৪১ সালে জাপান পার্ল হারবারে আক্রমণ করলে যুক্তরাষ্ট্র সরাসরি দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রবেশ করে। 
​- রুজভেল্ট মিত্রশক্তির প্রধান নেতা হিসেবে যুদ্ধ পরিচালনায় সক্রিয় ভূমিকা পালন করেন। 
​- তিনি ‘সৎ প্রতিবেশি নীতি’র মাধ্যমে লাতিন আমেরিকার সাথে সম্পর্ক উন্নত করেন। 
​- ১৯৪২ সালে তার উদ্যোগে “United Nations” বা জাতিসংঘ নামটি প্রথম ব্যবহার করা হয়।  

​সূত্র: Britannica & History.com

৬,৫৩৫.
'ক্রুসেড' কীসের জন্য পরিচালিত হয়েছিল?
  1. ভ্যাটিকান পুনরুদ্ধার করার জন্য
  2. বাইজেন্টাইন সাম্রাজ্যকে পুনরুদ্ধার করার জন্য 
  3. জেরুজালেম পুনরুদ্ধার করার জন্য
  4. ইউরোপে খৃষ্ট ধর্ম পুনরুদ্ধার করার জন্য
সঠিক উত্তর:
জেরুজালেম পুনরুদ্ধার করার জন্য
উত্তর
সঠিক উত্তর:
জেরুজালেম পুনরুদ্ধার করার জন্য
ব্যাখ্যা

- ১১শ শতাব্দীর শেষের দিকে, ক্যাথলিক চার্চ জেরুজালেম পুনরুদ্ধার করার জন্য জন্য সামরিক অভিযান বা ক্রুসেডের অনুমোদন দিতে শুরু করে। ক্রুসেডাররা বিশ্বাস করত যে তাদের এই সেবা তাদের পাপমোচন করবে এবং স্বর্গে স্থান নিশ্চিত করবে।

ক্রুসেড (Crusade):
- বাংলায় হচ্ছে ধর্মযুদ্ধ।
- প্রথম ক্রুসেড বা ধর্মযুদ্ধ শুরু হয় ১০৯৬ সালে।
- মুসলমানদের হাত থেকে জেরুজালেম মুক্ত করার জন্য খ্রিস্টানরা ১০৯৬ সাল থেকে ১২৭১ সাল পর্যন্ত সময়ে বারংবার যে-অভিযান চালায়, তা-ই ইতিহাসে ক্রুসেড নামে খ্যাত।
- মোট আটবার পরিচালিত, প্রথম ক্রুসেড অভিযান পরিচালনা করেন গডফ্রে।
- প্রধানত, ইউরোপ থেকেই ক্রুসেড অভিযানসমূহ প্রেরণ করা হয়।

সূত্র: রাজনীতিকোষ - হারুনুর রশীদ।

৬,৫৩৬.
ইরানের ইসলামি বিপ্লবের ফলে ক্ষমতাচ্যূত হয় কে?
  1. ক) রেজা শাহ
  2. খ) জহির শাহ
  3. গ) দাউদ খান
  4. ঘ) ইব্রাহিম খা
সঠিক উত্তর:
ক) রেজা শাহ
উত্তর
সঠিক উত্তর:
ক) রেজা শাহ
ব্যাখ্যা
১৯৭৮ সালের ৭ জানুয়ারী থেকে ১৯৭৯ সালের ১১ ফেব্রুয়ারি ইরানে ইসলামী বিপ্লব সংঘটিত হয়। এতে ইরানের তদানীন্তন রাজা শাহ মোহাম্মদ রেজা পাহলভী পদত্যাগ করে যুক্তরাষ্ট্রে আশ্রয় নেই। জহির শাহ ও দাউদ খান আফগানিস্তের সাবেক সরকার ও রাষ্ট্রপ্রধান। (সূত্রঃ ইরানি ওয়েবসাইট)
৬,৫৩৭.
কোন মুদ্রা সবচেয়ে বেশি ‘রিজার্ভ কারেন্সি’ হিসেবে ব্যবহৃত হয়?
  1. দিনার
  2. ইউরো
  3. ডলার
  4. পাউন্ড
সঠিক উত্তর:
ডলার
উত্তর
সঠিক উত্তর:
ডলার
ব্যাখ্যা

রিজার্ভ কারেন্সি:
- রিজার্ভ কারেন্সি হলো এমন একটি বৈদেশিক মুদ্রা যা কোনো দেশের কেন্দ্রীয় ব্যাংক, সরকার বা অন্যান্য আর্থিক কর্তৃপক্ষ তাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভের অংশ হিসেবে সংরক্ষণ করে।
- এটি আন্তর্জাতিক লেনদেন, বিনিয়োগ এবং বিশ্ব অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 
- বর্তমানে সবচেয়ে বেশি মুদ্রার মজুত রয়েছে মার্কিন ডলারের।
- অর্থাৎ বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলোর কাছে ডলারের মজুত রয়েছে সবচেয়ে বেশি।
- ১৭ শতকে চালু হওয়া এ মুদ্রা শুধু যুক্তরাষ্ট্রেই নয়, ইকুয়েডরসহ আরও কয়েকটি ভূখণ্ড ও স্বাধীন রাষ্ট্রে বৈধ মুদ্রা হিসেবে ব্যবহৃত হয়।
- পাশাপাশি তেল, স্বর্ণ ও তামাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পণ্যের দাম নির্ধারণে ডলারই প্রধান মাধ্যম।

তথ্যসূত্র- পত্রিকা রিপোর্ট। [Link]

৬,৫৩৮.
‘থিংকিং ফাস্ট অ্যান্ড স্লো’ বইটি কার লেখা?
  1. ড্যানিয়েল গ্রজুমান
  2. কার্ল মার্ক্স
  3. ড্যানিয়েল কানেমান
  4. মন্টেস্কু
সঠিক উত্তর:
ড্যানিয়েল কানেমান
উত্তর
সঠিক উত্তর:
ড্যানিয়েল কানেমান
ব্যাখ্যা
বই:
- ড্যানিয়েল কানেমান একজন ইসরায়েলি-মার্কিন মনোবিজ্ঞানী।
- তিনি ২০০২ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেন
- 'থিংকিং ফাস্ট অ্যান্ড স্লো' মনোবিজ্ঞানী ড্যানিয়েল কাহনেম্যানের জনপ্রিয় বিজ্ঞান বই।
- এটি ২০১১ সালে প্রকাশিত হয়।
- বইটিতে দুটি চিন্তাধারার মধ্যে পার্থক্য কথা বলা হয়েছে।
- ড্যানিয়েল কাহনেম্যান কৃত্রিম মেধা নিয়ে সতর্ক করা প্রকাশিত গবেষণাপত্র ব্যাপক সাড়া পেয়েছিল।

অন্যদিকে,
- কার্ল মার্কস সমাজতন্ত্র ও আধুনিক কমিউনিজমের জনক।
- উল্লেখযোগ্য বই:- The Communist Manifesto, Das Kapital
- ফরাসি দার্শনিক মন্টেস্কুর বিখ্যাত বই The Spirit of Laws।
- বইটি ১৭৪৮ সালে প্রকাশিত হয়।

সূত্র- ব্রিটানিকা ও কালেরকণ্ঠ পত্রিকা রিপোর্ট।
৬,৫৩৯.
অ্যাজটেক সভ্যতার রাজধানী ছিল কোনটি?
  1. আজলান
  2. টেক্সকোকো
  3. টেনোচিটিলান
  4. টেওটিহুয়াকান
সঠিক উত্তর:
টেনোচিটিলান
উত্তর
সঠিক উত্তর:
টেনোচিটিলান
ব্যাখ্যা
অ্যাজটেক সভ্যতা:
- উত্তর মেসোআমেরিকার একটি প্রাচীন সভ্যতা।
- বর্তমান মেক্সিকো অঞ্চলে এই সভ্যতা গড়ে উঠেছিল।
- যার বিস্তৃতি ছিল উত্তর আমেরিকার বেশির ভাগ অংশজুড়ে।
- খ্রিস্টীয় ১২ শতকে এ সভ্যতার উৎপত্তি হয়েছিল।
- অ্যাজটেকের রাজধানী ছিল টেনোচিটিলান।
- টিনোচ ছিলেন আজটেকদের প্রথম রাজা।
- কৃষিকাজের মাধ্যমে আজটেক সভ্যতার প্রসার ঘটে।
- অ্যাজটেক ধর্মের যুদ্ধের দেবতা হুইটজিলোপোচটলি, সূর্যের দেবতা টোনাটিউহ, বৃষ্টির দেবতা তালোক।

তথ্যসূত্র - Britannica.com
৬,৫৪০.
জাতিসংঘ প্রকাশিত ২০২০ সালের ই-গভর্মেন্ট সূচকে শীর্ষদেশ কোনটি?
  1. নিউজিল্যান্ড
  2. ডেনমার্ক
  3. ফিনল্যান্ড
  4. নরওয়ে
সঠিক উত্তর:
ডেনমার্ক
উত্তর
সঠিক উত্তর:
ডেনমার্ক
ব্যাখ্যা
- জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক বিষয়ক বিভাগ (DESA) জাতিসংঘভুক্ত দেশগুলো নিয়ে প্রতি দুবছর অন্তর ই-গভর্মেন্ট সূচক প্রকাশ করে থাকে।
২০২০ সালে প্রকাশিত সূচকে:
- শীর্ষদেশ : ডেনমার্ক
- সর্বনিম্ন দেশ : দক্ষিণ সুদান
- বাংলাদেশের অবস্থান : ১১৯তম।
(তথ্যসূত্র: জাতিসংঘ ওয়েবসাইট)
৬,৫৪১.
The French Revolution took place in-
  1. ক) 1799
  2. খ) 1789
  3. গ) 1889
  4. ঘ) 1917
সঠিক উত্তর:
খ) 1789
উত্তর
সঠিক উত্তর:
খ) 1789
ব্যাখ্যা
ফরাসি বিপ্লব সংঘটিত হয়- ১৭৮৯ সালে। 

ফরাসি বিপ্লব
• “স্বাধীনতা, সাম্য, মৈত্রী” - ফরাসি বিপ্লবের মূল স্লোগান।
• ১৭৮৯ সালের ১৪ জুলাই বাস্তিল দুর্গের পতনের মাধ্যমে ফরাসী বিপ্লব শুরু হয়।
• এই বিপ্লব ১০ বছর স্থায়ী হয়েছিল।
• রাজধানী প্যারিসে শ্রমিক ও সাধারণ জনগণ খাদ্যের দাবিতে রাজতন্ত্রের অত্যাচারের প্রতীক বাস্তিল দুর্গ আক্রমণ করে।
• ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা ছিলেন ষোড়শ লুই।
• ফরাসি বিপ্লবের শিশু বলা হয় নেপোলিয়ন বোনাপার্টকে।
• বিখ্যাত দার্শনিক রুশো ও ভলতেয়ার লেখনীর মাধ্যমে ফরাসি বিপ্লবের অনুপ্রেরণা যুগিয়েছিলেন।

তথ্যসূত্র: হিস্টরি.কম।
৬,৫৪২.
নিচের কোনটি সাত পাহাড়ের শহর হিসেবে পরিচিত?
  1. রোম
  2. এথেন্স
  3. ভেনিস
  4. কিটো
সঠিক উত্তর:
রোম
উত্তর
সঠিক উত্তর:
রোম
ব্যাখ্যা
দেশ:
• রাজধানী:
- ইতালির রাজধানী রোম।

• সাতটি পাহাড়:
- এ নগরীতে সাতটি পাহাড় রয়েছে, যা হলো অ্যাভেনটাইন, কেইলিয়ান, ক্যাপিটোলাইন, ইসকুইলিন, প্যালেটাইন, কুইরিনাল ও ভিমিনাল।

• পাহাড়গুলোর গুরুত্ব:
- এই পাহাড়গুলো নগরীর ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ দখল করে আছে, এজন্য রোম নগরীকে সাত পাহাড়ের শহর বলা হয়

• বিশেষত্ব:
- রোম চির শান্তির শহর এবং নীরব শহর ও বলা হয়।

অন্যদিকে,
- ভেনিস: নিশ্চুপ সড়কের শহর।
- কিটো: চির বসন্তের শহর।

উৎস: এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা।
৬,৫৪৩.
ফ্যাটম্যান (Fat Man) পারমাণবিক বোমা ফেলা হয় জাপানের কোন শহরে?
  1. হিরোশিমা
  2. নাগাসাকি
  3. ইয়োকোহামা 
  4. টোকিও
সঠিক উত্তর:
নাগাসাকি
উত্তর
সঠিক উত্তর:
নাগাসাকি
ব্যাখ্যা

• পারমাণবিক বোমা নিক্ষেপ:
- ১ম পারমাণবিক হামলা: 
- লক্ষ্য শহর: হিরোশিমা, জাপান।
- তারিখ: ৬ আগস্ট, ১৯৪৫। 
- বোমা নিক্ষেপকারী দেশ: যুক্তরাষ্ট্র।
- বোমার নাম: “Little Boy”
- Enola Gay নামে একটি B-29 বোমারু বিমান।

• দ্বিতীয় পারমাণবিক হামলা
- ৯ আগস্ট, ১৯৪৫।
- নাগাসাকি শহরে, জাপান।
- “Fat Man” নামে দ্বিতীয় বোমা ফেলা হয়। 

• উদ্দেশ্য
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান ঘটানো এবং জাপানকে আত্মসমর্পণে বাধ্য করা। 

উৎস: ব্রিটানিকা।

৬,৫৪৪.
পৃথিবীর সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় কোথায়?
  1. টুটুনেন্দো, কলম্বিয়া
  2. মৌসিনরাম, ভারত
  3. সান আন্তোনিও ডি ইউরেকা, নিরক্ষীয় গিনি
  4. ডেবুন্ডশা, ক্যামেরুন
সঠিক উত্তর:
মৌসিনরাম, ভারত
উত্তর
সঠিক উত্তর:
মৌসিনরাম, ভারত
ব্যাখ্যা
মৌসিনরাম:
- পৃথিবীর সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় মৌসিনরাম, ভারতে। 
- উত্তর-পূর্ব ভারতের মাওসিনরাম শহরটিতে বার্ষিক গড় বৃষ্টিপাত ১১,৮৭১ মিলিমিটার, যা পৃথিবীর সবচেয়ে আর্দ্র স্থান।
- এই শহরটি পূর্ব খাসি পাহাড়ের দক্ষিণ প্রান্তে অবস্থিত, যেখানে প্রতিবেশী দেশ বাংলাদেশের সমভূমি দেখা যায়।
- বঙ্গোপসাগর থেকে আর্দ্রতা এখানে জমা হয়, যার ফলে ভারী বৃষ্টিপাত হয়।
- গ্রীষ্মকালে সর্বনিম্ন ২০ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রার হালকা শীতল জলবায়ু সহ, মৌসিনরাম একটি আকর্ষণীয় এবং সম্পূর্ণরূপে ভেজা স্থান।

উৎস: World Atlas.
৬,৫৪৫.
দ্বিতীয় বিশ্বযুদ্ধে কোন দেশটি অক্ষশক্তির অন্তর্ভুক্ত ছিল?
  1. চীন
  2. ব্রিটেন
  3. ইতালি
  4. পোল্যান্ড
সঠিক উত্তর:
ইতালি
উত্তর
সঠিক উত্তর:
ইতালি
ব্যাখ্যা
দ্বিতীয় বিশ্বযুদ্ধ:
- ১৯৩৯ সালের ১ সেপ্টেম্বর জার্মানি কর্তৃক পোল্যান্ড আক্রমণের মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধে অক্ষশক্তির অন্তর্ভুক্ত ছিল, জার্মানি, জাপান, ইতালি।
- অন্যদিকে, মিত্রশক্তির অন্তর্ভুক্ত ছিল, ব্রিটেন, ফ্রান্স, যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন, চীন, পোল্যান্ড, নেদারল্যান্ডস প্রভৃতি দেশ।
- ৮ ডিসেম্বর, ১৯৪১ সালে যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধের সরাসরি যোগদান করে।
- ৭ মে ১৯৪৫ জার্মানি মিত্রবাহিনীর নিকট নিঃশর্ত আত্মসমর্পণ করে।
- ২ সেপ্টেম্বর ১৯৪৫ জাপান কর্তৃক আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণের মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইতিহাসে প্রথমবারের মতো পারমাণবিক অস্ত্রের দুটি ব্যবহার হয়েছিল।
- যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ছিলেন উইনস্টন চার্চিল।
- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট ও হ্যারি এস. ট্রুম্যান।
- তৎকালীন সোভিয়েত ইউনিয়ন তথা রাশিয়ার নেতা বা প্রেসিডেন্ট ছিলেন জোসেফ স্ট্যালিন।

তথ্যসূত্র: ব্রিটেনিকা ও হিস্টোরি ওয়েবসাইট।
৬,৫৪৬.
ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী কোথায় অবস্থিত?
  1. গ্রীস
  2. তুরস্ক
  3. মিশর
  4. আর্মেনিয়া
সঠিক উত্তর:
তুরস্ক
উত্তর
সঠিক উত্তর:
তুরস্ক
ব্যাখ্যা
ইতিহাস এবং অবস্থান:
- হোমারের মহাকাব্যে বর্ণিত ইতিহাসে, ট্রয় নগরী হলো বিখ্যাত একটি নগরী যা বর্তমান তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলের হেসারলিক নামক স্থানে অবস্থিত ছিল।
- উনিশ শতকের দ্বিতীয়ার্ধে, ব্রিটিশ প্রত্নতাত্ত্বিক ফ্র্যাঙ্ক কালভার্ট এবং জার্মান প্রত্নতাত্ত্বিক হেনরিক শ্লিম্যানের প্রচেষ্টায় ট্রয় নগরীর সন্ধান লাভ করা সম্ভব হয়।
- গ্রিকদের দ্বারা ট্রয় নগরী ধ্বংসপ্রাপ্ত হয়।
- ট্রয় এর ধ্বংসের কারণ হেলেনকেন্দ্রিক ঐতিহাসিক ট্রোজান যুদ্ধ।

উৎস: ন্যাশনাল জিওগ্রাফিক ও ইউনেস্কোর ওয়েবসাইট।
৬,৫৪৭.
Which is the largest island in the world?
  1. ক) New Guinea
  2. খ) Greenland
  3. গ) Borneo
  4. ঘ) Madagascar
সঠিক উত্তর:
খ) Greenland
উত্তর
সঠিক উত্তর:
খ) Greenland
ব্যাখ্যা
গ্রিনল্যান্ড:

- পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপের নাম - গ্রীনল্যান্ড
- দ্বীপটি উত্তর আটলান্টিক মহাসাগরে অবস্থিত।
- গ্রিনল্যান্ড ডেনমার্কের অধীনে স্বায়ত্বশাসিত দ্বীপরাষ্ট্র হিসাবে শাসন কাজ পরিচালনা করে।
- এর রাজধানী - নুক (Nuuk) এবং ২১ লক্ষ ৬৬ হাজার বর্গ কিলোমিটার প্রায়।

অন্যান্য গুরুত্বপূর্ণ দ্বীপ,
- নিউ গিনির আয়তন ৮২১৪০০ বর্গ কি.মি.।
- বোর্নিওর আয়তন ৭৪৮১৬৮ বর্গ কি.মি.।
- মাদাগাস্কারের আয়তন ৫৮৭২৯৫ বর্গ কি.মি.।

তথ্যসূত্র - Britannica.com
৬,৫৪৮.
লিব্রেভিল কোন দেশের রাজধানী শহর?
  1. মোলদাভিয়া
  2. গ্যাবন
  3. সাইপ্রাস
  4. প্যারাগুয়ে
সঠিক উত্তর:
গ্যাবন
উত্তর
সঠিক উত্তর:
গ্যাবন
ব্যাখ্যা
- গ্যাবনের রাজধানী : লিব্রেভিল
- সাইপ্রাসের রাজধানী : নিকোশিয়া
- প্যারাগুয়ের রাজধানী : আসুনসিয়ন
- মোলদাভিয়ার রাজধানী চিসিনিউ।
(তথ্যসূত্র: ওয়ার্ল্ড অ্যাটলাস)
৬,৫৪৯.
আইফেল টাওয়ারের নামকরণ করা হয় কার নাম অনুসারে?
  1. রক ডি ফেলার
  2. গুস্তাভ আইফেল
  3. স্টেফানো আইফেল
  4. টাওয়ার হ্যামলেট
সঠিক উত্তর:
গুস্তাভ আইফেল
উত্তর
সঠিক উত্তর:
গুস্তাভ আইফেল
ব্যাখ্যা
আইফেল টাওয়ার:
- আইফেল টাওয়ার ফ্রান্সের প্যারিসে অবস্থিত।
- গুস্তাভ আইফেলের নাম অনুসারে আইফেল টাওয়ারের নামকরণ করা হয়।
- আইফেল টাওয়ারের নির্মাণকাজ ১৮৮৭ এবং ১৮৮৯ সালের মধ্যে সম্পাদিত হয়েছিল।
- টাওয়ারটি ১৮৮৯ থেকে ১৯৩০ সালের মধ্যে বিশ্বের সবচেয়ে উঁচু কাঠামোর রেকর্ডটি দখল করেছিল কিন্তু বহু দশক ধরে ফ্রান্সের সবচেয়ে উঁচু কাঠামো হিসেবে রয়ে গেছে।
- টাওয়ারটি প্যারিসে অনুষ্ঠিত ১৮৮৯ সালের প্রদর্শনীর কেন্দ্রবিন্দু হিসাবে নির্মিত হয়েছিল।
- টাওয়ারের শীর্ষে রেডিও এরিয়ালটি যোগ করা হয়েছে ১৯৫৭ সালে।
- ১৯২৫ সালে টাওয়ারে আলোকিত সিট্রোয়েন সাইনেজ স্থাপন করা হয়েছিল।

তথ্যসূত্র - Worldatlas.com
৬,৫৫০.
গ্রেট ডিপ্রেশন কত সালে শুরু হয়েছিল?
  1. ১৯২৯ সালে
  2. ১৯৩০ সালে
  3. ১৯৩১ সালে
  4. ১৯৩২ সালে
সঠিক উত্তর:
১৯২৯ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯২৯ সালে
ব্যাখ্যা
Great Depression:
- গ্রেট ডিপ্রেশন বা বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা।
- শুরু হয়েছিল ১৯২৯ সালে
- প্রায় ১৯৩৯ সাল পর্যন্ত স্থায়ী হয়েছিল।
- ১৯২৯ সালের আগস্টে যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে নেমেছিল ভয়াবহ ধ্বস।
- আমেরিকা ছাড়িয়ে পার্শ্ববর্তী অঞ্চল ও ইউরোপেও ছড়িয়ে পড়েছিল এর প্রভাব।
- এই মন্দায় যুক্তরাষ্ট্রের ব্যাংকগুলো দেউলিয়া হয়ে যায় এবং মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করা মেক্সিকান শরণার্থীদের একাংশ নির্যাতনের শিকার হয়ে দেশে ফিরতে বাধ্য হন।
- প্রায় এক দশক ধরে চলা অর্থনৈতিক মহামন্দায় সোভিয়েত ইউনিয়ন ছাড়া সারা বিশ্ব সম্মুখীন হয়েছিল অর্থনৈতিক ক্ষতির।

উৎস: Britannica.
৬,৫৫১.
চীনের ইউয়ান (Yuan) রাজবংশ কে প্রতিষ্ঠা করেন?
  1. চেঙ্গিস খান
  2. ওগোতাই খান
  3. কুবলা খান
  4. হালাকু খান
সঠিক উত্তর:
কুবলা খান
উত্তর
সঠিক উত্তর:
কুবলা খান
ব্যাখ্যা

ইউয়ান রাজবংশ:
- প্রতিষ্ঠাতা: মঙ্গোল নেতা চেঙ্গিস খানের নাতি কুবলা খান ১২৭১ সালে ইউয়ান রাজবংশ প্রতিষ্ঠা করেন।
- বৈশিষ্ট্য: এটি ছিল চীনের প্রথম রাজবংশ যা সম্পূর্ণভাবে বিদেশি (মঙ্গোল) শাসক দ্বারা শাসিত হয়েছিল।
- কুবলা খান বর্তমান বেইজিং শহরে তাঁর রাজধানী স্থাপন করেন।
- ইউয়ান রাজবংশ ১২৭১ থেকে ১৩৬৮ খ্রিষ্টাব্দ পর্যন্ত চীন শাসন করে।
- মার্কো পোলো এই কুবলা খানের দরবারেই দীর্ঘ সময় কাটিয়েছিলেন।

উৎস: হিস্টোরিম্যাপস।

৬,৫৫২.
'আনতারা' কোন দেশের সংবাদ সংস্থা?
  1. ইন্দোনেশিয়া
  2. ফ্রান্স
  3. রাশিয়া
  4. মালয়েশিয়া
সঠিক উত্তর:
ইন্দোনেশিয়া
উত্তর
সঠিক উত্তর:
ইন্দোনেশিয়া
ব্যাখ্যা
বিভিন্ন দেশের সংবাদ সংস্থা:
- বাংলাদেশ: বাসস, এনা, আইএসপিআর, ইউএনবি, আবাস, পিআইবি।
- যুক্তরাষ্ট্র: এপি, ভয়েস অব আমেরিকা (VOA), CNN.
- যুক্তরাজ্য: রয়টার্স, বিবিসি।
- পাকিস্তান: এপিপি, পিপিআই, ইউপিপি।
- চীন: সিনহুয়া।
- ফ্রান্স: এএফপি।
- অষ্ট্রেলিয়া: অষ্ট্রেলিয়ান ব্রডকাষ্টিং কর্পোরেশন (এবিসি)।
- কানাডা: কানাডিয়া প্রেস (সিপি)।
- সিরিয়া: সানা।
- লিবিয়া: জানা।
- মালয়েশিয়া: বারনামা।
- মিশর: মেনা (মিডিল ইস্ট নিউজ এজেন্সি)।
- পর্তুগাল: লুসা।
- বেলজিয়াম: বেলজা।
- ভারত: PTI, ইউএনআই।
- রাশিয়া: ITAR-TASS, Rossiya Segodnya, ইন্টারফ্যাক্স।
- ইন্দোনেশিয়া: আনতারা।
- ইরান: ইরনা, আইএনএ।
- ইরাক: নিউজ এজেন্সি (ইনা)।

তথ্যসূত্র - সংশ্লিষ্ট দেশের ওয়েবসাইট।
৬,৫৫৩.
জাপানের পতাকার রঙ কী?
  1. সাদা ও কালো
  2. লাল ও সবুজ.
  3. সাদা ও লাল
  4. লাল ও সবুজ
সঠিক উত্তর:
সাদা ও লাল
উত্তর
সঠিক উত্তর:
সাদা ও লাল
ব্যাখ্যা
জাপান:
 
- এটি পূর্ব এশিয়ার একটি দ্বীপ দেশ।
- এর আয়তন ১৪৫,৯৩৬ বর্গ মাইল।
- রাজধানী: টোকিও।
- ভাষা: জাপানি (অফিসিয়াল)।
- ধর্ম: শিন্টো, বৌদ্ধ ধর্ম, এছাড়াও খ্রিস্টধর্ম।
- মুদ্রা: ইয়েন।
- এটি একটি সাংবিধানিক রাজতন্ত্র যার দুটি আইনসভা রয়েছে।
- জাপানের পতাকার রং সাদা ও লাল।
 
তথ্যসূত্র - Britannica.com
৬,৫৫৪.
'রিদ্দার যুদ্ধ' কোন খলিফার সময় সংঘটিত হয়?
  1. হযরত উমর (রা.)
  2. হযরত আলী (রা.)
  3. হযরত আবু বকর (রা.)
  4. হযরত উসমান (রা.)
সঠিক উত্তর:
হযরত আবু বকর (রা.)
উত্তর
সঠিক উত্তর:
হযরত আবু বকর (রা.)
ব্যাখ্যা
রিদ্দার যুদ্ধ:

- 'রিদ্দা' আরবী শব্দ। এর অর্থ প্রত্যাবর্তনকরণ বা পূর্বের অবস্থায় ফিরে যাওয়া।
- মহানবী (স.) এর মৃত্যুর পর এক শ্রেণির মুসলিম ইসলাম ধর্মকে বর্জন করে, তাদের পৌত্তলিকতায় প্রত্যাবর্তন করে।
- ইসলাম প্রচারের পর মক্কা ও মদীনা কেন্দ্রীক ইসলাম ধর্ম সীমাবদ্ধ হয়ে রইল।
- এই সময় মহানবীর মৃত্যুর পরে কতিপয় ভণ্ডনবীর আবির্ভাব ঘটল, কেউ কেউ পৌত্তলিকতায় ফিরে গেল। সমগ্র আরব উপদ্বীপের বিভিন্ন গোত্রের মধ্যে অর্ন্তদ্বন্দ্ব সৃষ্টি হল।
- ইসলামের প্রথম খলীফা হযরত আবু বকর (রা.) এই সকল স্বধর্মত্যাগীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন, যা ইতিহাসে 'রিদ্দার যুদ্ধ' হিসেবে পরিচিত।
- রিদ্দা বা স্বধর্মত্যাগী যুদ্ধ ছিল ইসলাম ও মদীনা রাষ্ট্রের জন্য হুমকিস্বরুপ।
- অবশেষে খলীফা আবু বকরের নেতৃত্বে মুসলিমগণ স্বধর্মত্যাগীদের বিরুদ্ধে জয় লাভ করেছিল।

তথ্যসূত্র - ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ১ম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬,৫৫৫.
ইরানের সবচেয়ে প্রভাবশালী প্রতিষ্ঠান কোনটি?
  1. মজলিস
  2. এক্সপেডিয়েন্সি কাউন্সিল
  3. গার্ডিয়ান কাউন্সিল
  4. অ্যাসেম্বলি অব এক্সপার্টস
সঠিক উত্তর:
গার্ডিয়ান কাউন্সিল
উত্তর
সঠিক উত্তর:
গার্ডিয়ান কাউন্সিল
ব্যাখ্যা
গার্ডিয়ান কাউন্সিল:
- ইরানের সবচেয়ে প্রভাবশালী প্রতিষ্ঠান হলো গার্ডিয়ান কাউন্সিল। 
- পার্লামেন্টে পাশ করা সব বিলে এই কাউন্সিলের অনুমোদন লাগে।
- চাইলে তারা যে কোনো বিলে ভেটো দিতে পারে।
- পার্লামেন্ট বা প্রেসিডেন্ট নির্বাচনে কে প্রার্থী হবেন বা হবেন না তার চূড়ান্ত সিদ্ধান্ত এই কাউন্সিলের হাতে।

⇒ কাউন্সিলটি ১২ জন ইসলামি পণ্ডিত ও বিচারকের সমন্বয়ে গঠিত।
- অর্ধেক সদস্য হলেন দেশের রাহবার বা সর্বোচ্চ নেতা কর্তৃক নিযুক্ত ইসলামিক ক্যানন আইনের বিশেষজ্ঞ এবং বাকি অর্ধেক হলেন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল কর্তৃক মনোনীত এবং সরকার কর্তৃক নিযুক্ত নাগরিক আইনবিদ।
- ফলে ইরানে চালু থাকা ব্যবস্থার প্রতি সমর্থন প্রকাশ করা প্রার্থীদের মধ্য থেকেই একজনকে বেছে নিতে হয় ভোটারদের।
- ছয় বছরের জন্য তারা নিয়োগ পান।
- বর্তমান গার্ডিয়ান কাউন্সিল কট্টরপন্থীদের নিয়ন্ত্রণে।

অন্যদিকে,
- গার্ডিয়ান কাউন্সিল-এর পরে ইরানের অন্যতম প্রভাবশালী প্রতিষ্ঠান হলো রেভুলোশনারি গার্ড।
- ইরানের পার্লামেন্টের নাম মজলিস।
- অ্যাসেম্বলি অব এক্সপার্টস ৮৮ সদস্যের বিশেষজ্ঞ পরিষদ। এতে থাকেন ইসলাম বিশেষজ্ঞ এবং ধর্মীয় নেতা। শীর্ষ নেতার নিয়োগ এবং তার পারফরমেন্সের ওপর নজরদারির ক্ষমতা রয়েছে এই পরিষদের হাতে।
- এক্সপেডিয়েন্সি কাউন্সিল- এই পরিষদের অন্যতম দায়িত্ব বিভিন্ন বিষয়ে শীর্ষ নেতাকে পরামর্শ দেওয়া। তাছাড়া, কোনো আইন নিয়ে পার্লামেন্ট এবং গার্ডিয়ান কাউন্সিলের মধ্যে মতবিরোধে মধ্যস্থতা করে এই পরিষদ।

উৎস: i) Britannica.
ii) Instytut Nowej Europy.
iii) BBC. [link]
৬,৫৫৬.
“দ্য লাস্ট সাপার” চিত্রকর্মটি কার?
  1. নিকোলা ম্যাকিয়াভেলি
  2. পাবলো পিকাসো
  3. লিওনার্দো দ্যা ভিঞ্চি
  4. মাইকেল এঞ্জেলো
সঠিক উত্তর:
লিওনার্দো দ্যা ভিঞ্চি
উত্তর
সঠিক উত্তর:
লিওনার্দো দ্যা ভিঞ্চি
ব্যাখ্যা
লিওনার্দো দি সের পিয়েরো দা ভিঞ্চি:
- ইতালীর একজন সমাদৃত কালজয়ী চিত্রশিল্পী ।
-  তিনি ইতালির ফ্লোরেন্স নগরীতে ১৪৬৯ খ্রিষ্টাব্দের ৩ মে জন্মগ্রহণ করেন।
- তিনি গণিত ও জ্যামিতির উপর প্রাথমিক শিক্ষা লাভ করেন।
- তিনি বহুমুখী প্রশিক্ষণ লাভ করেন, যার মধ্যে চিত্রকলা এবং ভাস্কর্যের পাশাপাশি কারিগরি-যান্ত্রিক শিল্প অন্তর্ভুক্ত ছিল।
- লিওনার্দো মিলানে ১৭ বছর কাটিয়েছিলেন রাজপরিবারের রেজিস্টার হিসেবে।
- মৃত্যু: ১৫১৯ সালের ২রা মে।
- উল্লেখ্যযোগ্য শিল্পকর্ম: মোনালিসা, দ্যা লাস্ট সাপার ( পৃথিবীর শ্রেষ্ঠ দেয়াল চিত্র ), ভার্জিন অব দ্যা রকস্ লেডি উইথ অ্যান এরমাইন, সেন্ট জেরোমি ইন দ্যা ইয়ার্নউইন্ডার। The Virgin and Child with Saint Anne এ্যামব্রায়ো ইন দ্যা উম্

নিকোলা ম্যাকিয়াভেলি:

- নিকোলা ম্যাকিয়াভেলি রেনেঁসার বরপুত্র।
- তিনি আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক।
- উল্লেখযোগ্য গ্রন্থ : The Prince (1513) Discourases on Livy.(1531) Art of War (1521)

পাবলো পিকাসো:

- পিকাসোর অন্যতম চিত্রকর্ম - ‘গোয়ের্নিকা’। 
- তাঁর আরও কয়েকটি উল্লেখযোগ্য সৃষ্টি হলো - দ্য ওল্ড গিটারিস্ট ,গার্ল বিফোর আ মিরর, দ্য উইপিং ওমেন, উইমেন অব আলজিয়ার্স, সেলফ পোর্ট্রেট, থ্রি মিউজিশিয়ানস, সিটেড বাথার প্রভৃতি।

উৎস
: Britannica.
৬,৫৫৭.
ভ্লাদিমির পুতিন এর রাজনৈতিক দলের নাম কী?
  1. ইন্ডিপেন্ডেন্ট রাশিয়া
  2. ইউনাইটেড রাশিয়া
  3. লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি
  4. পার্টি অব রাশিয়ান রিজভিটালাইজেশন
সঠিক উত্তর:
ইউনাইটেড রাশিয়া
উত্তর
সঠিক উত্তর:
ইউনাইটেড রাশিয়া
ব্যাখ্যা
রাশিয়ার রাজনীতি এবং ভ্লাদিমির পুতিন:
- ভ্লাদিমির পুতিন ২০০০ সাল থেকেই রাশিয়ার ক্ষমতায় রয়েছে।
- প্রথমে তার পূর্বসূরি বরিস ইয়েলতসিনের দ্বারা ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব নেন ১৯৯৯ সালে।
- ২০০০ সালের মার্চে তিনি প্রথমবার নির্বাচনে জয়লাভ করেন।
- ২০০০ - ২০০৮ পর্যন্ত তিনি রাশিয়ার রাষ্ট্রপতি ছিলেন।
- ২০০৮ - ২০১২ পর্যন্ত তিনি রাশিয়ার প্রধানমন্ত্রীর দ্বায়িত্ব পালন করে।
- ২০১২ - বর্তমান পর্যন্ত তিনি পুনরায় রাশিয়ার প্রেসিডেন্ট হিসাবে দায়িত্বরত আছেন।
- রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এর রাজনৈতিক দলের নাম ইউনাইটেড রাশিয়া।
- রাশিয়ার বর্তমান ক্ষমতাসীন এ দলটি ১ ডিসেম্বর, ২০০১ সালে প্রতিষ্ঠিত হয়।
- ডুমা রাশিয়ান পার্লামেন্টের নিম্নকক্ষ গঠন করে এবং স্টেট কাউন্সিল ছিল উচ্চকক্ষ।
- ১৯৭৫-১৯৯১ পর্যন্ত তিনি সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট পার্টি সদস্য ছিলেন।

উৎস: রয়টার্স ও বিবিসি পত্রিকা রিপোর্ট, ব্রিটানিকা।
৬,৫৫৮.
'অপারেশন অডিসি ডন' পরিচালিত হয় কোথায়?
  1. ইরাক
  2. লিবিয়া
  3. সিরিয়া
  4. ফিলিস্তিন
সঠিক উত্তর:
লিবিয়া
উত্তর
সঠিক উত্তর:
লিবিয়া
ব্যাখ্যা
• 'অপারেশন অডিসি ডন' পরিচালিত হয় লিবিয়ায়।

• Operation Odyssey Dawn:
- অপারেশন অডিসি ডন লিবিয়ায় মার্কিন তথা আন্তর্জাতিক মিলিটারি অপারেশনস-এর কোড নাম।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি সিদ্ধান্ত বাস্তবায়নের জন্যই ছিল এই মিলিটারি অপারেশনস্।
- এই অপারেশন পরিচালিত হয় ১৯ থেকে ৩১ মার্চ ২০১১ পর্যন্ত। 
- এর মধ্য দিয়ে লিবিয়ায় বিমান হামলা চালানো হয় এবং লিবিয়ার উপর ‘নোফ্লাই জোন' প্রতিষ্ঠা করা হয়।
- বিমান হামলায় যুক্তরাষ্ট্রের সাথে আরো অংশ নিয়েছিল বেলজিয়াম, কানাডা, ডেনমার্ক, ইতালি, হল্যান্ড, নরওয়ে, কাতার, রোম, আরব আমিরাত ও যুক্তরাজ্যের বিমান বাহিনী।
- এই বিমান হামলায় গাদ্দাফী উৎখাত হন এবং তার সরকারের পতন ঘটে।

সূত্র: আন্তর্জাতিক রাজনীতিকোষ, তারেক শামসুর রেহমান।
৬,৫৫৯.
ইসলামের ইতিহাসের প্রথম সম্মুখযুদ্ধ 'বদর যুদ্ধ' কত খ্রিস্টাব্দে সংঘটিত হয়?
  1. ক) ৬২২ খ্রিস্টাব্দে
  2. খ) ৬২৪ খ্রিস্টাব্দে
  3. গ) ৬২৫ খ্রিস্টাব্দে
  4. ঘ) ৬২৬ খ্রিস্টাব্দে
সঠিক উত্তর:
খ) ৬২৪ খ্রিস্টাব্দে
উত্তর
সঠিক উত্তর:
খ) ৬২৪ খ্রিস্টাব্দে
ব্যাখ্যা
বদর যুদ্ধ
- মদিনা থেকে প্রায় আশি মাইল দক্ষিণ-পশ্চিমে অবস্থিত একটি বাণিজ্যকেন্দ্রের নাম বদর।
- তখনকার দিনে এখানে পানির প্রাচুর্য থাকায় স্থানটির গুরুত্ব ছিল অত্যাধিক।
- এখানেই দ্বিতীয় হিজরীর ১৭ রমজান মোতাবেক ৬২৪ খ্রিস্টাব্দের ১১ মার্চ শুক্রবার ইসলামের ইতিহাসের প্রথম সম্মুখযুদ্ধ 'বদর যুদ্ধ' সংঘটিত হয়। 
- এটা ব্যহত যুদ্ধ মনে হলেও বাস্তবে পৃথিবীর ইতিহাসে এর ফলে একটি সুমহান বিপ্লব সূচিত হয়েছিল।
- এ কারণেই কুরআনের ভাষায় একে 'ইয়াওমুল ফুরকান' বলা হয়েছে।
- পাশ্চাত্যে ইতিহাসবিদরাও এর গুরুত্ব স্বীকার করেন।
- ঐতিহাসিক পি কে হিট্টি তার ' History of the Arabs' গ্রন্থে একে ইসলামের প্রকাশ্য বিজয় বলে অভিহিত করেছেন।

উৎস: ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬,৫৬০.
যুক্তরাজ্যের উচ্চকক্ষ কোনটি?
  1. হাউজ অফ কমন্স
  2. সিনেট
  3. হাউজ অফ লর্ডস
  4. কাউন্সিল অব স্টেট
সঠিক উত্তর:
হাউজ অফ লর্ডস
উত্তর
সঠিক উত্তর:
হাউজ অফ লর্ডস
ব্যাখ্যা

যুক্তরাজ্য (United Kingdom):
- যুক্তরাজ্য  ইউরোপের মূল ভূখণ্ডের উত্তর-পশ্চিম উপকূলে অবস্থিত।
- এটি চারটি প্রধান দেশ—ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস এবং উত্তর আয়ারল্যান্ডের সমন্বয়ে গঠিত।
- রাজধানী: লন্ডন (London)
- জাতীয় সঙ্গীত: গড সেভ দ্য কিং (God Save the King)
- জাতীয় পতাকা: ইউনিয়ন জ্যাক (Union Jack)

• সরকার ও রাজনীতি:
- যুক্তরাজ্য একটি সাংবিধানিক রাজতন্ত্র এবং সংসদীয় গণতন্ত্র।
- অলিখিত সংবিধানের প্রথা প্রচলিত।
- রাষ্ট্রপ্রধান: রাজা তৃতীয় চার্লস (King Charles III)। তাঁর ভূমিকা মূলত আনুষ্ঠানিক ও প্রতীকী।
- সরকার প্রধান: প্রধানমন্ত্রী (Prime Minister), যিনি হাউজ অফ কমন্স-এ সংখ্যাগরিষ্ঠ দলের নেতা।
- আইনসভা (Parliament): এটি দ্বিকক্ষ বিশিষ্ট।
- হাউজ অফ কমন্স (House of Commons): নির্বাচিত প্রতিনিধিদের কক্ষ।
- হাউজ অফ লর্ডস (House of Lords): উচ্চকক্ষ।
- রাজনৈতিক ব্যবস্থা: প্রধান দলগুলো হলো লেবার পার্টি এবং কনজারভেটিভ পার্টি। এছাড়া লিবারেল ডেমোক্র্যাটস এবং আঞ্চলিক দল (যেমন SNP) সক্রিয়।

এছাড়াও,
- সীমানা: এটি উত্তর সাগর, ইংলিশ চ্যানেল এবং আটলান্টিক মহাসাগর দ্বারা পরিবেষ্টিত।
- একমাত্র স্থল সীমানা আয়ারল্যান্ড প্রজাতন্ত্রের সাথে (উত্তর আয়ারল্যান্ডের মাধ্যমে)।
- মুদ্রা: পাউন্ড স্টার্লিং।

• ইউরোপীয় ইউনিয়ন (EU): ২০২০ সালে 'ব্রেক্সিট' (Brexit)-এর মাধ্যমে যুক্তরাজ্য ইইউ ত্যাগ করে।
- ভাষা: প্রধান ভাষা ইংরেজি।
- বিশ্ববিদ্যালয়: অক্সফোর্ড এবং কেমব্রিজের মতো শতবর্ষী ও বিশ্বসেরা বিশ্ববিদ্যালয় রয়েছে।

উৎস: UK Government Official Portal (gov.uk) এবং Encyclopedia Britannica.

৬,৫৬১.
'ওয়াটারগেট কেলেঙ্কারি' সাথে জড়িত দেশের নাম -
  1. ক) যুক্তরাজ্য
  2. খ) যুক্তরাষ্ট্র
  3. গ) ভারত
  4. ঘ) পাকিস্তান
সঠিক উত্তর:
খ) যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
খ) যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
ওয়াটারগেট কেলেঙ্কারি: 
• ওয়াশিংটনের একটি হোটেলের নাম ওয়াটারগেট। সেখানে ডেমোক্র্যাট ন্যাশনাল কমিটির কার্যালয় ছিল। ১৯৭২ সালের ১৬ জুন রাত থেকে ১৭ জুন পর্যন্ত ওয়াটারগেট হোটেল এবং অফিস কমপ্লেক্সে ডেমোক্রেটিক ন্যাশনাল কমিটির সদর দপ্তরে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে আড়ি পাতার যন্ত্র উদ্ধার করা হয়।

• রিপাবলিকান প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন তখন দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হওয়ার চেষ্টা করছিলেন। তাঁর নির্বাচন কমিটির সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজন প্রতিপক্ষ ডেমোক্রেটিক পার্টির খবর পেতে ওয়াশিংটন ডিসিতে অবস্থিত দলটির সদর দপ্তরে গোপনে টেপ রেকর্ডার স্থাপন করেছিলেন। ঘটনাটি ফাঁস হওয়ার পর হোয়াইট হাউসের কয়েকজন কর্মকর্তা পদত্যাগ করেন 

• ১৯৭৪ সালের এপ্রিলে চাপের মুখে কিছু টেপ প্রকাশ করেন নিক্সন। জুলাইয়ে সুপ্রিম কোর্টের নির্দেশে টেপগুলো হস্তান্তর করেন নিক্সন। স্বীকার করেন, আড়ি পাতা সম্পর্কে জানতেন তিনি। এফবিআইয়ের তদন্তে বাধা দিয়েছিলেন। আগস্ট নাগাদ জনমত চলে যায় বিপক্ষে। শুরু হয় সাংবিধানিক সংকট। কংগ্রেসের একটা বড় অংশ চলে যায় নিক্সনের বিরুদ্ধে। এ অবস্থায় কংগ্রেসে অভিসংশন শুনানি এড়াতে ১৯৭৪ সালের ৮ আগস্ট পদত্যাগের ঘোষণা দেন তিনি।

সূত্র: প্রথম আলো।
৬,৫৬২.
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট কে?
  1. জন এফ কেনেডি
  2. জর্জ ওয়াশিংটন
  3. জিমি কার্টার
  4. আব্রাহাম লিংকন
সঠিক উত্তর:
জর্জ ওয়াশিংটন
উত্তর
সঠিক উত্তর:
জর্জ ওয়াশিংটন
ব্যাখ্যা
মার্কিন যুক্তরাষ্ট্র:
- স্বাধীনতা লাভ করে - ৪ জুলাই, ১৭৭৬ সালে যুক্তরাজ্য থেকে।
- যুক্তরাষ্ট্রে জাতীয় দিবস - ৪ জুলাই।
- অঙ্গরাজ্য - ৫০ টি।
- সর্বশেষ অঙ্গরাজ্য - হাওয়াই।
- পতাকায় তারকা সংখ্যা - ৫০ টি।
- আইনসভা - কংগ্রেস (দ্বিকক্ষ বিশিষ্ট)।
- কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভ এবং উচ্চকক্ষ সিনেট পরিষদ।
- যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট- জো বাইডেন (৪৬ তম)। (অক্টোবর, ২০২৪)
- প্রথম প্রেসিডেন্ট - জর্জ ওয়াশিংটন।
- যুক্তরাষ্ট্রকে স্ট্যাচু অব লিবার্টি উপহার দেয় কোন দেশ - ফ্রান্স।
- যুক্তরাষ্ট্রে ক্রীতদাস প্রথা বিলোপকারী প্রেসিডেন্টের নাম - আব্রাহাম লিংকন।
- আব্রাহাম লিংকন ছিলেন যুক্তরাষ্ট্রের - ১৬ তম প্রেসিডেন্ট।
- যুক্তরাষ্ট্র থেকে ক্রীতদাস প্রথা বিলোপ হয় - ১৮৬৩ সালে।
- মার্কিন যুক্তরাষ্ট্রের যে প্রেসিডেন্ট কখনো হোয়াইট হাউজে বসবাস করেননি - জর্জ ওয়াশিংটন।

তথ্যসূত্র - Britannica.com
৬,৫৬৩.
’অক্টোবর বিপ্লব’ কোন দেশে সংঘটিত হয়েছিল?
  1. ফিলিস্তিনে
  2. ইরানে 
  3. রাশিয়ায়
  4. ফ্রান্সে
সঠিক উত্তর:
রাশিয়ায়
উত্তর
সঠিক উত্তর:
রাশিয়ায়
ব্যাখ্যা

- ’অক্টোবর বিপ্লব’ রাশিয়ায় সংঘটিত হয়েছিল।
- রুশ বিপ্লবের দ্বিতীয় পর্যায়কে বলশেভিক বা অক্টোবর বিপ্লব বলে।

• রুশ বিপ্লব:

- ১৯১৭ সালে রাশিয়ায় মূলত দুটি বিপ্লব সংঘটিত হয়।
- এই দুটি বিপ্লব হলো ফেব্রুয়ারি বিপ্লব ও বলশেভিক বিপ্লব।
- এই দুটি বিপ্লবকে একত্রে '১৯১৭ সালের রুশ বিপ্লব' বলা হয়।

• ফেব্রুয়ারি বিপ্লব:
- রুশ বিপ্লবের প্রথম পর্যায়কে ফেব্রুয়ারি বিপ্লব বলা হয়।
- ফেব্রুয়ারি বিপ্লবের ফলে রাজতন্ত্রের অবসান ঘটে এবং জার দ্বিতীয় নিকোলাসকে ক্ষমতা থেকে উচ্ছেদ ও বন্দি করা হয়।
- ফেব্রুয়ারি বিপ্লবের নেতৃত্ব ছিলেন আলেক্সান্দ্রো এফ. ক্যারেনস্কি (Aleksandr F. Kerensky)।

• বলশেভিক বিপ্লব/অক্টোবর বিপ্লব:
- রুশ বিপ্লবের দ্বিতীয় পর্যায়কে বলশেভিক বা অক্টোবর বিপ্লব বলে।
- বলশেভিক বিপ্লবের ফলে রাশিয়ায় লেনিনের নেতৃত্বে বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা লাভ করে।
- বলশেভিক বিপ্লবের নেতা ছিলেন ভ্লাদিমির লেনিন ও লিওন ট্রটস্কি।

উৎস: Britannica.com

৬,৫৬৪.
মার্টিন লুথার কিং জুনিয়র কে?
  1. ক) বর্ণবাদবিরোধী মার্কিন কৃষ্ণাঙ্গ নেতা
  2. খ) জার্মান ধর্মযাজক
  3. গ) দক্ষিণ আফ্রিকার প্রথম শেতাঙ্গ প্রেসিডেন্ট
  4. ঘ) ব্রিটিশ ঐতিহাসিক
সঠিক উত্তর:
ক) বর্ণবাদবিরোধী মার্কিন কৃষ্ণাঙ্গ নেতা
উত্তর
সঠিক উত্তর:
ক) বর্ণবাদবিরোধী মার্কিন কৃষ্ণাঙ্গ নেতা
ব্যাখ্যা
- মার্টিন লুথার কিং জুনিয়র মার্কিন যুক্তরাষ্ট্রের একজন সমাজকর্মী ও বর্ণবাদবিরোধী নেতা। তিনি আজীবন বর্ণবাদ ও আমেরিকার নিপীড়িত মানুষের অধিকার আদায়ের জন্যে সংগ্রাম করে গেছেন।
- ১৯৬৩ সালের ২৮ আগস্ট ওয়াশিংটন ডিসির লিঙ্কন মেমোরিয়ালের সম্মুখে তিনি তার বিখ্যাত ''আই হ্যাভ এ ড্রিম'' ভাষণটি প্রদান করেন।
- ১৯৬৪ সালে তিনি নোবেল শান্তি পুরস্কার লাভ করেন।
- ১৯৬৮ সালের ৪ এপ্রিল তিনি যুক্তরাষ্ট্রের মেম্ফিস শহরে আততায়ীর গুলিতে তিনি মারা যান।
অন্যদিকে,
- মার্টিন লুথার হলেন জার্মানির খ্রিস্টান প্রোটেস্টেন্ট সম্প্রদায় ধর্মীয় নেতা।
(তথ্যসূত্রঃ হিস্টোরি ডটকম এবং ব্রিটানিকা)
৬,৫৬৫.
জাপানের গৃহীত নীতি কোনটি?
  1. মাইনাস টু নীতি
  2. চায়না মাইনাস নীতি
  3. চায়না প্লাস ওয়ান নীতি
  4. চায়না প্লাস টু নীতি
সঠিক উত্তর:
চায়না প্লাস ওয়ান নীতি
উত্তর
সঠিক উত্তর:
চায়না প্লাস ওয়ান নীতি
ব্যাখ্যা
- জাপানের গৃহীত নীতি হলো চায়না প্লাস ওয়ান নীতি।
- চায়না প্লাস ওয়ান নীতি হলো, চীনকে কেন্দ্র করে ব্যবসা না করে, বিকল্প হিসেবে অন্য দেশে ব্যবসা সম্প্রসারণ করা।
- এই নীতি জাপানের অর্থনৈতিক স্থিতিশীলতা এবং বৈচিত্র্য আনার জন্য গৃহীত হয়েছে।
- জাপানের "চায়না প্লাস ওয়ান" নীতি হল একটি ব্যবসায়িক কৌশল যেখানে জাপানি কোম্পানিগুলি চীন-ভিত্তিক তাদের উৎপাদন এবং সরবরাহ চেইনকে বৈচিত্র্যময় করার চেষ্টা করছে। 
- এই নীতির আওতায়, তারা চীনে তাদের বিদ্যমান বিনিয়োগ বজায় রেখে, অন্যান্য দেশেও বিনিয়োগ করছে। 
- এই অন্যান্য দেশগুলির মধ্যে ভারত, থাইল্যান্ড, ভিয়েতনাম, এবং অন্যান্য উদীয়মান অর্থনীতি অন্তর্ভুক্ত। 
- এর মূল লক্ষ্য হল চীনের উপর নির্ভরশীলতা কমিয়ে আনা এবং বাজারের ঝুঁকি হ্রাস করা।

উৎস: THE ECONOMIC TIMES.
৬,৫৬৬.
১৯১৭ সালে রাশিয়ায় কয়টি বিপ্লব সংঘটিত হয়েছিল?
  1. ১টি
  2. ২টি
  3. ৩টি
  4. ৪টি
সঠিক উত্তর:
২টি
উত্তর
সঠিক উত্তর:
২টি
ব্যাখ্যা
রুশ বিপ্লব:
- ১৯১৭ সালে রাশিয়ায় দুটি বিপ্লব সংঘটিত হয়েছিল।
- এই দুটি বিপ্লব হলো ফেব্রুয়ারি বিপ্লব ও বলশেভিক বিপ্লব।
- এই বিপ্লবের ফলে রাশিয়ার সাম্রাজ্যবাদী শাসনের পতন ঘটে এবং বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়।

⇒ ফেব্রুয়ারি বিপ্লব (মার্চ, ১৯১৭):
- রুশ বিপ্লবের প্রথম পর্যায়কে ফেব্রুয়ারি বিপ্লব বলা হয়। ফেব্রুয়ারি বিপ্লবের নেতৃত্ব ছিলেন আলেক্সান্দ্রো এফ. ক্যারেনস্কি (Aleksandr F. Kerensky)। ফেব্রুয়ারি বিপ্লবের ফলে রোমানভ রাজবংশের পতন ঘটে এবং জার দ্বিতীয় নিকোলাসকে ক্ষমতা থেকে উচ্ছেদ ও বন্দি করা হয়। একটি অস্থায়ী সরকার গঠিত হয় এবং পরবর্তীতে অক্টোবর বিপ্লবে বলশেভিকরা ক্ষমতা দখল করে রাশিয়ায় রাজতন্ত্রের অবসান ঘটায়।

⇒ বলশেভিক বিপ্লব/অক্টোবর বিপ্লব (নভেম্বর, ১৯১৭):
- রুশ বিপ্লবের দ্বিতীয় পর্যায়কে বলশেভিক বা অক্টোবর বিপ্লব বলে। বলশেভিক বিপ্লবের নেতা ছিলেন ভ্লাদিমির লেনিন। ভ্লাদিমির লেনিনের নেতৃত্বে বলশেভিক পার্টি অস্থায়ী সরকারকে উৎখাত করে এবং ক্ষমতা দখল করে। বলশেভিক বিপ্লবের ফলে রাশিয়ায় লেনিনের নেতৃত্বে বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা লাভ করে।

উৎস: i) History.com
ii) Britannica.
৬,৫৬৭.
এশিয়ার সর্বশেষ স্বাধীন রাষ্ট্র কোনটি?
  1. কিরগিজস্তান
  2. পূর্ব তিমুর
  3. তুর্কমেনিস্তান
  4. উজবেকিস্তান
সঠিক উত্তর:
পূর্ব তিমুর
উত্তর
সঠিক উত্তর:
পূর্ব তিমুর
ব্যাখ্যা
পূর্ব তিমুর:
- পূর্ব তিমুর দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি দ্বীপ রাষ্ট্র।
- পূর্ব তিমুর এশিয়ার সর্বশেষ স্বাধীন রাষ্ট্র।
- রাজধানী: দিলি।
- মুদ্রা: ডলার।

এছাড়াও,
- ১৮৬০ ও ১৮৯৩ সালে বিবাদমান উপনিবেশিক শক্তিগুলোর মধ্যে চুক্তির মাধ্যমে পূর্ব তিমুর শাসনের অধিকার লাভ করে পর্তুগীজরা।
- চুক্তি ১৯১৪ সালে কার্যকর হয়।
- ১৯৭৫ সাল পর্যন্ত পূর্ব তিমুর পর্তুগালের উপনিবেশ ছিল।
- ১৯৭৫ সালে Revolutionary Front for an Independent East Timor গঠিত হয় এবং এর বেশিরভাগ অঞ্চল তাদের নিয়ন্ত্রণে নিয়ে এসে স্বাধীনতা ঘোষণা করে।
- ১৯৭৬ সালে ইন্দোনেশিয়া পূর্ব তিমুর আক্রমন করে দখল করে এবং এটি নিজেদের অঞ্চল বলে ঘোষণা করে।
- ১৯৯৯ সালের ৩০ আগস্ট পূর্ব তিমুরে স্বাধীনতার স্বপক্ষে গণভোট অনুষ্ঠিত হয় এবং জনসাধারণ স্বাধীনতার পক্ষে ভোট দেয়। পশ্চিম তিমুর ইন্দোনেশিয়ার সাথে থেকে যায়।
- তারপর থেকে ২০০২ সাল পর্যন্ত পূর্ব তিমুর জাতিসংঘের নিয়ন্ত্রণে ছিল। ২০০২ সালের এপ্রিলে Xanana Gusmão প্রেসিডেন্ট নির্বাচিত হয় এবং জাতিসংঘ তার কাছে ক্ষমতা হস্তান্তর করে এবং পূর্ণাঙ্গ স্বাধীনতা লাভ করে।

উৎস: Britannica.
৬,৫৬৮.
জাপানের মুদ্রার নাম -
  1. ইউয়ান
  2. ডং
  3. উন
  4. ইয়েন
সঠিক উত্তর:
ইয়েন
উত্তর
সঠিক উত্তর:
ইয়েন
ব্যাখ্যা
বিভিন্ন দেশের মুদ্রার নাম:
- স্পেনের মুদ্রার নাম ইউরো।
- ফ্রান্সের মুদ্রার নাম ইউরো।
- যুক্তরাজ্যের মুদ্রার নাম পাউন্ড।
- যুক্তরাষ্ট্রের মুদ্রার নাম ডলার।
- জাপানের মুদ্রার নাম ইয়েন।
- উত্তর কোরিয়ার মুদ্রার নাম উন।
- ভিয়েতনামের মুদ্রার নাম ডং।
- থাইল্যান্ডের মুদ্রার নাম বাথ।
- ফিলিপাইনের মুদ্রার নাম পেসো।
- মিয়ানমারের মুদ্রার নাম কিয়াট।
- ভুটানের মুদ্রার নাম গুলট্রাম।
- চীনের মুদ্রার নাম ইউয়ান।
- নেপালের মুদ্রার নাম রুপি।

তথ্যসূত্র - Britannica.com
৬,৫৬৯.
'Imperialism, the Highest Stage of Capitalism' বইটি কার লেখা?
  1. কার্ল মার্কস
  2. ভি. আই. লেনিন
  3. মিখাইল গর্বাচেভ
  4. হারল্ড লাস্কি
সঠিক উত্তর:
ভি. আই. লেনিন
উত্তর
সঠিক উত্তর:
ভি. আই. লেনিন
ব্যাখ্যা

• ভি. আই. লেনিন:
- রুশ বিপ্লবের মহানায়ক ভ্লাদিমির ইলিচ উলিয়ানভ লেনিন ১৮৭০ সালে জন্মগ্রহণ করেন।
- লেলিনের নেতৃত্বে বলশেভিক পার্টি রুশ বিপ্লবের নেতৃত্ব দেয়।
- তিনি ১৯২৪ সালে মৃত্যুবরণ করেন।
- মস্কোর রেড স্কোয়ারে লেনিন জুদুঘরে বিপ্লবী লেনিনের মরদেহ সংরক্ষিত আছে।
- তিনি সাম্রাজ্যবাদ বিস্তারকে পুঁজি বিস্তারের সর্বোচ্চ স্তর বলে দাবি করেছেন।
- পাশাপাশি পুঁজি ও সাম্রাজ্য একে অন্যের পরিপূরক বলেও মনে করেন লেনিন।

তার উল্লেখযোগ্য গ্রন্থ:
- 'Imperialism, the Highest Stage of Capitalism'.
- The Development of Capitalism in Russia.
- Left-Wing Communism: An Infantile Disorder.

উৎস: ব্রিটানিকা।

৬,৫৭০.
নিম্নের কোনটি দ্বীপ দেশ?
  1. ক) ভূটান
  2. খ) মিয়ানমার
  3. গ) বাংলাদেশ
  4. ঘ) শ্রীলঙ্কা
সঠিক উত্তর:
ঘ) শ্রীলঙ্কা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) শ্রীলঙ্কা
ব্যাখ্যা
ইন্দোনেশিয়া, শ্রীলংকা, জাপান, হাইতি, সিঙ্গাপুর এই দেশগুলো দ্বীপ দেশ।
Source: worldatlas
৬,৫৭১.
বাংলায় হাবসি শাসন কত বছর স্থায়ী ছিল?
  1. ৯ বছর
  2. ৭ বছর
  3. ৬ বছর
  4. ৪ বছর
সঠিক উত্তর:
৬ বছর
উত্তর
সঠিক উত্তর:
৬ বছর
ব্যাখ্যা
• হাবসি শাসন:
বাংলার ইতিহাসে হাবসি শাসন ছিল একটি অল্প সময়ের, তবে অস্থির ও রক্তক্ষয়ী পর্ব।
মাত্র ছয় বছর (১৪৮৭-১৪৯৩ খ্রিষ্টাব্দ) স্থায়ী এই শাসনামলে বাংলা ছিল অন্যায়, অবিচার, বিদ্রোহ, ষড়যন্ত্র এবং হতাশায় পরিপূর্ণ।
এই সময় চারজন হাবসি সুলতান ক্ষমতায় অধিষ্ঠিত হন, কিন্তু সকলেই হত্যার মাধ্যমে তাদের শাসনের অবসান ঘটান।

 হাবসি নেতা সুলতান শাহজাদা ‘বরবক শাহ’ উপাধি গ্রহণ করে বাংলার সিংহাসনে প্রথম বসেন।
তবে কিছু মাসের মধ্যেই তিনি হাবসি সেনাপতি মালিক আন্দিলের হাতে নিহত হন।
মালিক আন্দিল ‘সাইফুদ্দিন ফিরোজ শাহ’ উপাধি নিয়ে সিংহাসনে বসেন এবং তাঁর তিন বছরের শাসনকাল (১৪৮৭-১৪৯০ খ্রিষ্টাব্দ) তুলনামূলকভাবে কিছুটা গৌরবময় ছিল।

উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম ও দশম শ্রেণি।
৬,৫৭২.
’Wealth of Nations'- গ্রন্থটি কে রচনা করেন?
  1. অমর্ত্য সেন
  2. এডাম স্মিথ
  3. রবার্ট আউমান
  4. পল স্যামুয়েল সন
সঠিক উত্তর:
এডাম স্মিথ
উত্তর
সঠিক উত্তর:
এডাম স্মিথ
ব্যাখ্যা

- এডাম স্মিথ ছিলেন গ্লাসকো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক।
- ক্ল্যাসিকাল অর্থনীতি, মুক্তবাজার অর্থনীতি ও অর্থনৈতিক উদারতার প্রবর্তক এডাম স্মিথ ।
- অদৃশ্য হস্ত কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন তিনি।
- এডাম স্মিথ ১৭৭৬ সালে তাঁর বিখ্যাত গ্রন্থ 'An enquiry into the nature and causes of the wealth of Nations' রচনা করেন।

উৎস: ব্রিটানিকা।

৬,৫৭৩.
ফরাসি বিপ্লব কত বছর স্থায়ী হয়েছিল?
  1. ৭ মাস
  2. ৪ বছর
  3. ৭ বছর
  4. ১০ বছর
সঠিক উত্তর:
১০ বছর
উত্তর
সঠিক উত্তর:
১০ বছর
ব্যাখ্যা
ফরাসি বিপ্লব:
- ফরাসি বিপ্লব আধুনিক ইউরোপের রাজনৈতিক, সামাজিক ও চিন্তার জগতে নতুন দিগন্তের সূচনা করে।
- 'স্বাধীনতা, সাম্য, মৈত্রী'- ফরাসি বিপ্লবের মূল স্লোগান।
- ১৭৮৯ সালের ১৪ জুলাই বাস্তিল দুর্গের পতনের মাধ্যমে ফরাসী বিপ্লব শুরু হয়।
- এই বিপ্লব ১০ বছর স্থায়ী হয়েছিল।
- রাজধানী প্যারিসে শ্রমিক ও সাধারণ জনগণ খাদ্যের দাবিতে রাজতন্ত্রের অত্যাচারের প্রতীক বাস্তিল দুর্গ আক্রমণ করে।
- ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা ছিলেন ষোড়শ লুই।
- ফরাসি বিপ্লবের শিশু বলা হয় নেপোলিয়ন বোনাপার্টকে।
- বিখ্যাত দার্শনিক রুশো ও ভলতেয়ার লেখনীর মাধ্যমে ফরাসি বিপ্লবের অনুপ্রেরণা যুগিয়েছিলেন।

উৎস: Britannica.
৬,৫৭৪.
এশিয়াকে ইউরোপ থেকে পৃথক করেছে -
  1. ক) দার্দানেলিস প্রণালি
  2. খ) জিব্রাল্টার প্রণাগ
  3. গ) বাবেল মান্দেব প্রণালি
  4. ঘ) বেরিং প্রণালি
সঠিক উত্তর:
ক) দার্দানেলিস প্রণালি
উত্তর
সঠিক উত্তর:
ক) দার্দানেলিস প্রণালি
ব্যাখ্যা
- বেরিং প্রণালি: এশিয়া থেকে আমেরিকাকে পৃথক করেছে।
- বাবেল মান্দেব প্রণালি: আফ্রিকা থেকে এশিয়াকে পৃথক করেছে।
- জিব্রাল্টার প্রণালি: আফ্রিকা থেকে ইউরোপকে পৃথক করেছে।
- দার্দানেলিস প্রণালি: এশিয়া থেকে ইউরোপকে পৃথক করেছে।

উৎস: ওয়ার্ল্ড অ্যাটলাস।
৬,৫৭৫.
'The Power Elite' গ্রন্থের রচয়িতা কে?
  1. টমাস হবস
  2. এরিস্টটল
  3. মাইকেল লিফটন
  4. চার্লস রাইট মিলস
সঠিক উত্তর:
চার্লস রাইট মিলস
উত্তর
সঠিক উত্তর:
চার্লস রাইট মিলস
ব্যাখ্যা
'The Power Elite' গ্রন্থ:
- 'The Power Elite' নামক গ্রন্থের রচয়িতা হচ্ছে চার্লস রাইট মিলস।
- 'The Power Elite' গ্রন্থে আমেরিকান সমাজের প্রধান শ্রেণী সম্পর্কে তার বিশ্লেষণ প্রকাশিত হয়েছিল।
- এই বইটিতে, মিলস 'অভিজাত' বা শাসক শ্রেণীকে চিহ্নিত করেছেন, সেইসব ব্যবসায়িক, সরকার এবং সামরিক নেতাদের মধ্যে যাদের সিদ্ধান্ত এবং কর্মের উল্লেখযোগ্য পরিণতি রয়েছে।

চার্লস রাইট মিলস রচিত বিখ্যাত গ্রন্থ:
- দ্য নিউ মেন অফ পাওয়ার,
- America’s Labor Leaders'
- আমেরিকার লেবার লিডারস,
- হোয়াইট কলার।

অন্যদিকে, 
- সপ্তদশ শতাব্দীতে টমাস হবস তার বিখ্যাত ‘The Leviathan’ গ্রন্থে সামাজিক চুক্তি মতবাদ বিষয়ে আলোচনা করেন।

উৎস: Britannica.
৬,৫৭৬.
পারস্যের নামকরণ 'ইরান' করা হয় কত সালে?
  1. ১৯৩০ সালে
  2. ১৯৩৩ সালে
  3. ১৯৩৫ সালে
  4. ১৯৩৯ সালে
সঠিক উত্তর:
১৯৩৫ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৩৫ সালে
ব্যাখ্যা

পারস্য:
- পারস্য বর্তমানে ইরান নামে পরিচিত।
- পারস্যের নামকরণ 'ইরান' করা হয় ২১ মার্চ, ১৯৩৫ সালে।
- পারস্য সভ্যতার ধর্ম ছিল জরথুস্ত্র।
- জরথুস্ত্রের আর্বিভাব ঘটে খ্রিস্টপূর্ব সপ্তম শতকে।
- পারস্যের সাসানীয় রাজবংশের সম্রাট আরদাশিরের সময় জরথুস্ত্র ধর্ম রাজকীয় মর্যাদা লাভ করে।
- জরথুস্ত্রবাদ ছিলো একেশ্বরবাদে বিশ্বাসী। বিশ্বের অন্যান্য ধর্মের উপর জরথ্রুস্ত্র ধর্মের ব্যাপক প্রভাব লক্ষ্য করা যায়।
- এদের প্রধান দেবতার নাম আছর মাজদা। ধর্মগ্রন্থের নাম জেন্দাবেস্তা।

তথ্যসূত্র - ব্রিটানিকা ও বাংলাদেশ ও বিশ্বপরিচয় ষষ্ঠ শ্রেণী এবং উচ্চ মাধ্যমিক ইসলামের ইতিহাস: প্রথমপত্র: উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৬,৫৭৭.
কোন স্থানটি গাদ্দাফি-বিরোধী আন্দোলনের জন্য বিখ্যাত হয়েছিল?
  1. তাহরির স্কয়ার
  2. তাকসিম স্কয়ার
  3. গ্রিন স্কয়ার
  4. রেড স্কয়ার
সঠিক উত্তর:
গ্রিন স্কয়ার
উত্তর
সঠিক উত্তর:
গ্রিন স্কয়ার
ব্যাখ্যা

গ্রিন স্কয়ার:
- লিবিয়ার রাজধানী ত্রিপোলির গ্রিন স্কয়ার (বর্তমানে মার্টার্স স্কয়ার) ২০১১ সালে মুয়াম্মার গাদ্দাফির ৪২ বছরের স্বৈরশাসনের বিরুদ্ধে গণঅভ্যুত্থানের একটি প্রধান কেন্দ্র হিসেবে বিখ্যাত হয়।
- ২০১১ সালের আগস্টে বিদ্রোহী বাহিনী শহরটি দখলের পর হাজার হাজার মানুষ এখানে গাদ্দাফি-বিরোধী উল্লাস প্রকাশ করে এবং স্থানটির নাম পরিবর্তন করে 'মার্টার্স স্কয়ার' বা শহীদ মিনার রাখেন। 

অন্যদিকে,
- তাকসিম স্কয়ার: তুরস্কের ইস্তাম্বুল শহরে অবস্থিত একটি স্থানের নাম তাকসিম স্কয়ার।- 
- তাহরির স্কয়ার: মিশরের কায়রোতে অবস্থিত।
- রেড স্কয়ার: রাশিয়ার রাজধানী মস্কোর প্রাণকেন্দ্রে এই রেড স্কয়ার অবস্থিত।

উৎস: Britannica.

৬,৫৭৮.
ওজন ও পরিমাপ পদ্ধতির উদ্ভাবন হয় কোন সভ্যতায়?
  1. ক) চৈনিক সভ্যতায়
  2. খ) সিন্ধু সভ্যতায়
  3. গ) হিব্রু সভ্যতায়
  4. ঘ) পারস্য সভ্যতায়
সঠিক উত্তর:
খ) সিন্ধু সভ্যতায়
উত্তর
সঠিক উত্তর:
খ) সিন্ধু সভ্যতায়
ব্যাখ্যা
সিন্ধু সভ্যতার পরিমাপ পদ্ধতি:
- সিন্ধু সভ্যতার অধিবাসিরা দ্রব্যের ওজন ও পরিমাপ পদ্ধতির উদ্ভাবক ছিল
- তাদের এই পরিমাপ পদ্ধতির আবিষ্কার সভ্যতার জন্য গুরুত্বপূর্ণ অবদান বলে বিবেচিত।
- তারা বিভিন্ন দ্রব্য ওজনের জন্য নানা মাপের ভিন্ন ভিন্ন আকৃতির বাটখারা ব্যবহার করত।
- দাগ কাটা স্কেল দিয়ে দৈর্ঘ্য মাপার পদ্ধতিও তাদের জানা ছিল।

উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং লাইভ এমসিকিউ লেকচার। 
৬,৫৭৯.
বলশেভিক বিপ্লব কোন দেশে সংঘটিত হয়?
  1. ইংল্যান্ড
  2. ফ্রান্স
  3. রাশিয়া
  4. ইতালি
সঠিক উত্তর:
রাশিয়া
উত্তর
সঠিক উত্তর:
রাশিয়া
ব্যাখ্যা
রুশ বিপ্লব:
- ১৯১৭ সালে রাশিয়ায় মূলত দুটি বিপ্লব সংঘটিত হয়।
- এই দুটি বিপ্লব হলো ফেব্রুয়ারি বিপ্লব ও বলশেভিক বিপ্লব।
- এই দুটি বিপ্লবকে একত্রে "১৯১৭ সালের রুশ বিপ্লব" (Russian Revolution of 1917) বলা হয়।
- এই বিপ্লবের ফলে রাশিয়ায় রাজতন্ত্রের অবসান ঘটে ও সমাজতন্ত্রের সূচনা ঘটে।

বলশেভিক বিপ্লব/অক্টোবর বিপ্লব:
- রুশ বিপ্লবের দ্বিতীয় পর্যায়কে বলশেভিক বা অক্টোবর বিপ্লব বলে।
- বলশেভিক বিপ্লবের ফলে রাশিয়ায় লেনিনের নেতৃত্বে বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা লাভ করে।
- বলশেভিক বিপ্লবের নেতা ছিলেন ভ্লাদিমির লেনিন ও লিওন ট্রটস্কি।

উৎস: Britannica
History.com
৬,৫৮০.
এশিয়া মহাদেশের কোন দেশটি দ্বীপপুঞ্জ দ্বারা গঠিত?
  1. জাপান
  2. ফিলিপাইন
  3. ইন্দোনেশিয়া
  4. উপরের সবগুলো
সঠিক উত্তর:
উপরের সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
উপরের সবগুলো
ব্যাখ্যা
এশিয়া মহাদেশ:
- আয়তনে পৃথিবীর বৃহত্তম মহাদেশ এশিয়া।
- পৃথিবীর স্থলভাগের প্রায় এক তৃতীয়াংশের কাছাকাছি এশিয়া মহাদেশের অন্তর্ভুক্ত।
- আয়তন: ১৭,২২৬,২০০ বর্গ মাইল (৪৪,৬১৪,০০০ বর্গ কিমি)।
- এশিয়া মহাদেশের মধ্যভাগ দিয়ে ৯০° পূর্ব দ্রাঘিমারেখা অতিক্রম করেছে।
- এ মহাদেশের সর্বোচ্চ স্থান মাউন্ট এভারেষ্ট।
- মহাদেশটির উত্তরে উত্তর মহাসাগর, দক্ষিণে ভারত মহাসাগর, পূর্বে প্রশান্ত মহাসাগর, দক্ষিণ-পশ্চিমে লোহিত সাগর ও আফ্রিকা মহাদেশ এবং পশ্চিমে ভূ-মধ্যসাগর ও ইউরোপ মহাদেশ অবস্থিত।
- এশিয়া এবং ইউরোপ মহাদেশের মাঝ বরাবর ইউরাল পর্বতমালা অবস্থিত।
- দ্বীপপুঞ্জ দ্বারা গঠিত জাপান, ফিলিপাইন, ইন্দোনেশিয়া এ মহাদেশে অবস্থিত।
- এগুলোকে খণ্ডিত রাষ্ট্রও বলা হয়।
- আয়তনে এশিয়া মহাদেশের বৃহত্তম দেশ চীন এবং ক্ষুদ্রতম দেশ মালদ্বীপ।
- এশিয়ার দীর্ঘতম নদী ইয়াংসিকিয়াং।

তথ্যসূত্র - Britannica.com
৬,৫৮১.
নিচের কোন দেশ প্রতিষ্ঠার সাথে বেলফোর ঘোষণা সরাসরিভাবে জড়িত?
  1. ফিলিস্তিন
  2. জার্মানি
  3. ইসরায়েল
  4. পেরু
সঠিক উত্তর:
ইসরায়েল
উত্তর
সঠিক উত্তর:
ইসরায়েল
ব্যাখ্যা

বেলফোর ঘোষণা:
- বেলফোর ঘোষণা হলো ব্রিটিশ ইহুদি সম্প্রদায়ের একজন নেতা ব্যারন রথচাইল্ডের কাছে যুক্তরাজ্যের পররাষ্ট্র সচিব আর্থার জেমস বেলফোরের লেখা একটি চিঠি।
- বেলফোর ঘোষণার সাথে ইহুদী রাষ্ট্র ইসরায়েল প্রতিষ্ঠা সরাসরিভাবে জড়িত।
- ১৯১৭ সালের ২ নভেম্বর তৎকালীন ব্রিটেনের পররাষ্ট্র সচিব এ জে বেলফো ব্রিটিশ জায়নিষ্ঠ ফেডারেশনের সভাপতি লর্ড রথচাইল্ডকে একটি চিঠি দেন।
- তিনি ফিলিস্তিনে একটি আলাদা রাষ্ট্র তৈরির প্রস্তাব দেন।
- ঐ চিঠির উদ্দেশ্য ছিল ইহুদীদের জন্য একটি আবাসভূমি প্রতিষ্ঠা।
- ইতিহাসে এটি বেলফোর ঘোষণা হিসেবে পরিচিত।
- ১৯২২ সালে জাতিপুঞ্জ (League of Nations) বেলফোর ঘোষণা অনুমোদন করে।
- ১৯৪৭ সালে জাতিসংঘ প্যালেস্টাইন অধ্যুষিত আরব এলাকা বিভক্তির মধ্যে দিয়ে ইসরায়েল রাষ্ট্রটি প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেয়।
- ১৯৪৮ সালে ফিলিস্তিন ভূখন্ডে ইসরায়েল প্রতিষ্ঠিত হয়।

তথ্যসুত্র - Britannica.com

৬,৫৮২.
হোয়াইট পেপার কী?
  1. ক) এক ধরনের আইন
  2. খ) সাদা চিঠি
  3. গ) সংবাদপত্র
  4. ঘ) সরকারী নীতির লিখিত বিবৃতি
সঠিক উত্তর:
ঘ) সরকারী নীতির লিখিত বিবৃতি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সরকারী নীতির লিখিত বিবৃতি
ব্যাখ্যা
শ্বেতপত্ৰ:
→ সমকালীন অর্থনৈতিক বা সামাজিক গুরুত্বপূর্ন কোন বিষয়ে সরকারী নীতির লিখিত বিবৃতি।
→ নতুন আইন তৈরির আগে জনমত যাচাইয়ের জন্য শ্বেতপত্র প্রকাশ করা হয়।
→ ইংল্যান্ডে শ্বেতপত্রকে পার্লামেন্টারি পেপারস বলে।

তথ্যসূত্র: ব্রিটানিকা ও হিস্টোরি. কম।
৬,৫৮৩.
কার্ল মার্কস নিম্নের কোন বইটির রচয়িতা?
  1. ক) Das Capital
  2. খ) Economics
  3. গ) Democracy
  4. ঘ) The Theory of Economics
সঠিক উত্তর:
ক) Das Capital
উত্তর
সঠিক উত্তর:
ক) Das Capital
ব্যাখ্যা
- কার্ল মার্কস্‌ - সমাজতন্ত্র ও আধুনিক কমিউনিজমের জনক।
- তিনি ১৮১৮ সালে জার্মানিতে জন্মগ্রহন করেন এবং ১৮৮৩ সালে যুক্তরাজ্যে মৃত্যবরন করেন।
- কার্ল মার্ক্স একজন জার্মান দার্শনিক।
তার লেখা উল্লেখযোগ্য বই:-
- The Communist Manifesto
- Das Kapital
- Economic and Philosophic Manuscripts of 1844
- The Poverty of Philosophy etc.

- রুশ বিপ্লবের তাত্ত্বিক উন্নয়ন ঘটে কার্ল মার্ক্সের দর্শনে। তার শ্রেনীশোষণ বিহীন সমাজ তৈরির যে দর্শন তা থেকে অনুপ্রাণিত হয়ে রুশ বিপ্লব সংঘটিত হয়।

তথ্যসূত্র:- ব্রিটানিকা।
৬,৫৮৪.
'পেন্টাগন' যুক্তরাষ্ট্রের কোন অঙ্গরাজ্যে অবস্থিত? 
  1. ওয়াশিংটন ডিসি 
  2. ভার্জিনিয়া
  3. ফ্লোরিডা
  4. মেরিল্যান্ড 
সঠিক উত্তর:
ভার্জিনিয়া
উত্তর
সঠিক উত্তর:
ভার্জিনিয়া
ব্যাখ্যা

• পেন্টাগন (Pentagon): 
- পেন্টাগন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের আর্লিংটন কাউন্টিতে অবস্থিত।
- এটি ওয়াশিংটন, ডিসি-এর কাছেই অবস্থিত।
- এটি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের (Department of Defense) সদর দপ্তর।  
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বিভিন্ন জায়গায় ছড়িয়ে থাকা War Department-এর অফিসগুলোকে এক জায়গায় আনতেই পেন্টাগন তৈরি করা হয়।
- স্থপতি: জর্জ এডউইন বার্গস্ট্রম। 
- এটি বিশ্বের সবচেয়ে বড় অফিস বিল্ডিংগুলোর একটি। 
- মোট ২৯ একর এলাকা জুড়ে বিস্তৃত, যার মাঝখানে ৫ একরের একটি খোলা স্থান (কোর্টইয়ার্ড) আছে। 
- পেন্টাগন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর কর্মকাণ্ড পরিচালনার কেন্দ্র।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটিকে হাসপাতাল বা অন্য কোনো ভবনে রূপান্তর করার ভাবনা থাকলেও, স্নায়ু যুদ্ধ শুরু হওয়ায় এই ভবনটি সামরিক কাজেই থেকে যায়।

তথ্যসূত্র: ব্রিটানিকা। 

৬,৫৮৫.
আলাস্কাকে রাশিয়া থেকে পৃথক করেছে কোনটি?
  1. ম্যাগেলান প্রণালী
  2. বেরিং প্রণালী
  3. মালাক্কা প্রণালী
  4. ডোভার প্রণালী
সঠিক উত্তর:
বেরিং প্রণালী
উত্তর
সঠিক উত্তর:
বেরিং প্রণালী
ব্যাখ্যা

বেরিং প্রণালি:
- 'বেরিং প্রণালি' এশিয়া ও উত্তর আমেরিকাকে পৃথক করেছে।
- প্রণালিটি আর্কটিক মহাসাগরকে বেরিং সাগরের সাথে সংযুক্ত করেছে।
- উত্তর আমেরিকার কিছুটা দূরে উত্তর-পশ্চিমে অবস্থিত আলাস্কাকে বেরিং প্রণালী রাশিয়ার থেকে পৃথক করেছে, যেটির সবচেয়ে সরু অংশ ৫০ মাইলের কিছুটা বেশি চওড়া।

উল্লেখ্য,
- মি. বেরিং এর নেতৃত্বে ১৭৪১ সালে পরিচালিত আরেকটি অভিযান সফল হওয়ায় আলাস্কা উপকূলে মানুষ পাঠানো হয়।
- তবে ঊনবিংশ শতকের দিকে ব্রিটিশ এবং আমেরিকান পশম ব্যবসায়ীরা রাশিয়ানদের তীব্র প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠে। ১৮২৪ সালে এই প্রতিদ্বন্দ্বিতার নিরসন হয় যখন রাশিয়া যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের সাথে পৃথক চুক্তি স্বাক্ষর করে।
- সামুদ্রিক ভোঁদড়ের প্রায় বিলুপ্তি এবং ক্রিমিয়ান যুদ্ধের (১৮৫৩ - ৫৬) রাজনৈতিক প্রভাবে রাশিয়া যুক্তরাষ্ট্রের কাছে আলাস্কা বিক্রি করতে রাজি হয়।
- ১৯৫৯ সালে আনুষ্ঠানিকভাবে আলাস্কা যুক্তরাষ্ট্রের ৪৯তম অঙ্গরাজ্যে পরিণত হয়।
- আলাস্কার রাজধানী জুনো যুক্তরাষ্ট্রের একমাত্র রাজধানী যেখানে শুধু নৌকা বা বিমানে পৌঁছানো যায়।

অন্যদিকে -
- মালাক্কা প্রণালী দক্ষিণ-পূর্ব এশিয়াতে মালয় উপদ্বীপ এবং ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের মধ্যে অবস্থিত।
- ডোভার প্রণালী গ্রেট ব্রিটেন দ্বীপকে ফ্রান্স থেকে পৃথক করেছে। এটি ইংলিশ চ্যানেল তথা আটলান্টিক মহাসাগরের সাথে উত্তর সাগরকে যুক্ত করেছে। 
- ম্যাগেলান প্রণালী দক্ষিণ আমেরিকার দক্ষিণ প্রান্তে অবস্থিত এবং এটি আটলান্টিক মহাসাগরকে প্রশান্ত মহাসাগরের সঙ্গে সংযুক্ত করে।

উৎস: i) Britannica.
ii) BBC.

৬,৫৮৬.
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠাকালীন রাজ্য কতটি ছিল?
  1. ১০টি
  2. ১১টি
  3. ১২টি
  4. ১৩টি
সঠিক উত্তর:
১৩টি
উত্তর
সঠিক উত্তর:
১৩টি
ব্যাখ্যা
• মার্কিন যুক্তরাষ্ট্র: 
- উত্তর আমেরিকা মহাদেশের বৃহৎ রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র।
- ১৭৭৬ সালের ৪ জুলাই ১৩টি ব্রিটিশ উপনিবেশ বা রাজ্য স্বাধীনতা ঘোষণা করে এবং একত্রিত হয়ে মার্কিন যুক্তরাষ্ট্র নামে একটি প্রজাতন্ত্র গঠন করে।
- স্বাধীনতা ঘোষণার পরবর্তীতে বিভিন্ন সময়ে আরো ৩৭টি রাজ্য এদেশের সাথে যুক্ত হয়।
- বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্র ৫০টি রাজ্য এবং একটি স্বাধীন জেলা ডিস্ট্রিক্ট অব কলম্বিয়া নিয়ে গঠিত।
- এছাড়া শাসনাধীন অঞ্চলগুলো হলো পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জের নিকটবর্তী পোর্টোরিকো দ্বীপ, প্রশান্ত মহাসাগরের ভার্জিন দ্বীপপুঞ্জ, পানামা খাল অঞ্চল, সামোয়া ও গুয়াম টেরিটরি।
- এদেশের পতাকায় ৫০টি তারকা রয়েছে যা ৫০টি রাজ্যের প্রতিনিধিত্ব করছে এবং ১৩টি সমান্তরাল রেখা (লাল ও সাদা রংয়ের) রয়েছে যা দেশটির প্রতিষ্ঠাকালীন ১৩টি উপনিবেশকে নির্দেশ করে। 
- মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি।

উৎস: ভূগোল ২য় পত্র, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় & যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ওয়েবসাইট।
৬,৫৮৭.
পৃথিবীর মানচিত্র প্রথম অংকন করে কোন সভ্যতার বিজ্ঞানীরা?
  1. মিশরীয় সভ্যতার
  2. গ্রিক সভ্যতার
  3. মেসোপটেমীয় সভ্যতার
  4. চৈনিক সভ্যতার
সঠিক উত্তর:
গ্রিক সভ্যতার
উত্তর
সঠিক উত্তর:
গ্রিক সভ্যতার
ব্যাখ্যা
গ্রিক বিজ্ঞান:
- গ্রিকরা প্রথম বিজ্ঞান চর্চা শুরু করে খ্রিষ্টপূর্ব ৬০০ অব্দে।
- পৃথিবীর মানচিত্র প্রথম অঙ্কন করেন গ্রিক বিজ্ঞানীরা।
- রাই প্রথম প্রমাণ করেন যে, পৃথিবী একটি গ্রহ এবং তা নিজ কক্ষপথে আবর্তিত হয়।
- গ্রিক জ্যোতির্বিদরা সূর্য ও চন্দ্র গ্রহণের কারণ নির্ণয় করতে সক্ষম হন।
- চাঁদের নিজস্ব কোনো আলো নেই, বজ্র ও বিদ্যুৎ জিউসের ক্রোধের কারণে নয় প্রাকৃতিক কারণে ঘটে।
- এই সত্য তারাই প্রথম আবিষ্কার করেন।

এছাড়াও,
- গ্রিস দেশটি আড্রিয়াটিক সাগর, ভূ-মধ্যসাগর ও ইজিয়ান সাগর দ্বারা পরিবেষ্টিত।
- ইউরোপের দক্ষিণ দিকে অবস্থিত বলকান উপদ্বীপ।
- এর দক্ষিণাংশে একটি ছোট পাহাড়ি দেশ গ্রিস।
- গ্রিস মূলত একটি পর্বতময় দ্বীপ রাষ্ট্র।

উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬,৫৮৮.
কোন দেশকে গ্রেভইয়ার্ড অব এম্পায়ার বলা হয়?
  1. ক) সিরিয়া
  2. খ) ফিলিস্তিন
  3. গ) তুরস্ক
  4. ঘ) আফগানিস্তান
সঠিক উত্তর:
ঘ) আফগানিস্তান
উত্তর
সঠিক উত্তর:
ঘ) আফগানিস্তান
ব্যাখ্যা
• আফগানিস্তান:
- গ্রেভইয়ার্ড অব এম্পায়ার বা বড় বড় সাম্রাজ্যের পতন স্থল হলো- আফগানিস্তান।
- দেশটিতে অতীতে যতগুলো সাম্রাজ্যবাদী শক্তি আগ্রাসন চালাতে এসেছিলো প্রত্যেকটি দেশকেই নতি স্বীকার করে আফগানিস্তান ত্যাগ করতে হয়েছে।
  যেমন:
- ১৯৮৯ সালে সোভিয়েত ইউনিয়নকে আফগানিস্তান ত্যাগ করতে হয়েছে।
- ২০২১ সালে মার্কিন যুক্তরাষ্ট্রকে আফগানিস্তান ত্যাগ করতে হয়েছে।
- এই জন্য আফগানিস্তানকে   গ্রেভইয়ার্ড অব এম্পায়ার বলা হয়।

উৎস: দ্যা ডিপ্লোম্যাট রিপোর্ট ও যুগান্তর পত্রিকা।
৬,৫৮৯.
কোন সভ্যতা বৃত্তকে ৩৬০ ডিগ্রিতে ভাগ করার পদ্ধতি ব্যবহার করেছিল?
  1. অ্যাসেরীয়
  2. মেসোপটেমীয়
  3. সুমেরীয়
  4. ক্যালডীয়
সঠিক উত্তর:
অ্যাসেরীয়
উত্তর
সঠিক উত্তর:
অ্যাসেরীয়
ব্যাখ্যা

• অ্যাসেরীয় সভ্যতা:
- প্রাচীন মেসোপটেমীয় অঞ্চলে বেশ কয়েকটি নগর সভ্যতার বিকাশ ঘটে যার একটি হলো অ্যাশেরীয় সভ্যতা।
- বিজ্ঞান ও জ্যোতিশাস্ত্রে অ্যাশেরীয়রা অতুলনীয় অবদান রাখেন যা বর্তমান সময়েও কাজে লাগে৷
- অ্যাসেরীয়রা বৃত্তকে ৩৬০ ডিগ্রী কোণে ভাগ করে।
- তারা সর্বপ্রথম পৃথিবীকে অক্ষাংশ ও দ্রাঘিমাংশে ভাগ করেন।
- জ্ঞান-বিজ্ঞানের প্রসারের জন্য তারা মেসোপটেমিয়ায় সর্বপ্রথম লাইব্রেরি স্থাপন করেন যা বর্তমানে ইরাকের ‘নিনেভাহ'-তে অবস্থিত।
- এটি পৃথিবীর প্রাচীনতম লাইব্রেরী হিসাবে পরিচিত যা মিশরের আলেক্সান্দ্রিয়া লাইব্রেরী থেকেও কয়েকশ বছরের পুরনো।
- ৬২৬ খ্রিস্টপূর্বাব্দে ব্যাবিলন হাত ছাড়া হওয়ার মাধ্যমে ক্যালেডীয়দের কাছে অ্যাশেরীয় সাম্রাজ্যের পতন শুরু হয় এবং ৬১৪ খ্রিস্টপূর্বাব্দে নেবুচাঁদনেজারের হাতে পূর্ণাঙ্গরূপে পতন ঘটে।

তথ্যসূত্র: Britannica & History.com 

৬,৫৯০.
সুয়েজ খাল সংকটের কারণে কোন যুদ্ধটি সংঘটিত হয়?
  1. আরব-ইসরাইল যুদ্ধ, ১৯৪৮
  2. আরব-ইসরাইল যুদ্ধ, ১৯৫৬
  3. আরব-ইসরাইল যুদ্ধ, ১৯৬৭
  4. আরব-ইসরাইল যুদ্ধ, ১৯৭৩
সঠিক উত্তর:
আরব-ইসরাইল যুদ্ধ, ১৯৫৬
উত্তর
সঠিক উত্তর:
আরব-ইসরাইল যুদ্ধ, ১৯৫৬
ব্যাখ্যা
২য় আরব-ইসরাইল যুদ্ধ:
- ২য় আরব-ইসরাইল যুদ্ধ সংঘটিত হয় ১৯৫৬ সালে।

উল্লেখ্য,
- মিশর সুয়েজ খাল জাতীয়করণ করলে সুয়েজ খাল সংকট তৈরি হয়।
- ফলে ১৯৫৬ সালের ২৯ অক্টোবর - ৬ নভেম্বর ২য় আরব-ইসরাইল যুদ্ধ হয়।
- এই যুদ্ধের ফলাফল: সুয়েজ খালের ওপর পশ্চিমা নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠা করা এবং মিশরের রাষ্ট্রপতি গামাল আবদেল নাসেরকে ক্ষমতাচ্যুত করা হয়।
- এটি 'সুয়েজ সংকট' নামেও পরিচিত।

উৎস: Worldatlas.
৬,৫৯১.
স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ঘোষণা করা হয় কত সালে?
  1. ১৯৮২ সালে
  2. ১৯৮৬ সালে
  3. ১৯৮৮ সালে
  4. ১৯৮৯ সালে
সঠিক উত্তর:
১৯৮৮ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৮৮ সালে
ব্যাখ্যা

ফিলিস্তিন:
- ফিলিস্তিন মধ্যপ্রাচ্যের একটি দেশ।
- ভৌগোলিকভাবে এশিয়া মহাদেশের অন্তর্গত।
- এটি দুটি প্রধান অঞ্চলে বিভক্ত: পশ্চিম তীরে (West Bank) এবং গাজা উপত্যকা (Gaza Strip)।
- এটি বর্তমানে ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যে বিরোধের কারণে বেশ পরিচিত।
- রাজধানী: ইস্ট জেরুজালেম, রামাল্লাহ।
- মুদ্রা: মিশরীয় পাউন্ড, ইসরাইলি শেকেল, জর্ডানীয় দিনার।
- সংবাদ সংস্থা: প্যালেস্টাইন নিউজ অ্যাজেন্সি (Wafa)।

 ⇒ স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ঘোষণা করা হয় ১৫ নভেম্বর ১৯৮৮ সালে।
- ১৯৮৮ সালের ১৫ নভেম্বর আলজেরিয়ার রাজধানী আলজেয়ার্সে প্যালেস্টাইন ন্যাশনাল কাউন্সিলের সভায় এ ঘোষণা দেওয়া হয়েছিল।
- ফিলিস্তিনের প্রয়াত নেতা ইয়াসির আরাফাত পবিত্র জেরুজালেমকে রাজধানী করে ১৯৬৭ সালের সীমারেখায় এই ঘোষণা দিয়েছিলেন।
- এর মাধ্যমে প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন (পিএলও) ইসরায়েল-ফিলিস্তিন বিরোধের দ্বিরাষ্ট্রীয় সমাধানের পক্ষে কাজ শুরু করে।
- স্বাধীন ফিলিস্তিনকে স্বীকৃতি দানকারী প্রথম দেশ আলজেরিয়া।

উৎস: i) UN ওয়েবসাইট।
ii) প্রথম আলো।

৬,৫৯২.
'কসোভো' কোন দেশের উপনিবেশ ছিল?
  1. স্পেন
  2. ব্রিটেন
  3. সার্বিয়া
  4. ফ্রান্স
সঠিক উত্তর:
সার্বিয়া
উত্তর
সঠিক উত্তর:
সার্বিয়া
ব্যাখ্যা
কসোভো:
- কসোভো ইউরোপের ভূমিবেষ্টিত ছোট্ট একটি দেশ।
- এর চারদিকে রয়েছে বলকানের চারটি দেশ: আলবেনিয়া, নর্থ মেসিডোনিয়া, মন্টেনিগ্রো এবং সার্বিয়া।
- এটি সার্বিয়ার উপনিবেশ ছিল।
- ২০০৮ সালে সার্বিয়া থেকে স্বাধীন হয় কসোভো।
- রাজধানী: প্রিস্টিনা।
- প্রধান ভাষা: আলবেনীয় ও সার্বীয়।
- মুদ্রা: ইউরো।

উল্লেখ্য,
- ১৩৮৯ সালে কসোভো যুদ্ধের পর এখানে ইসলামের আগমন ঘটে।
- এরপর থেকে ১৯১২ সাল পর্যন্ত তা অটোমান সাম্রাজ্যের অধীনে ছিল।
- বলকান যুদ্ধের পর, এটি সার্বিয়া এবং মন্টিনিগ্রোকে হস্তান্তর করা হয়।
- যুগোস্লাভিয়ার মধ্যে একটি স্বায়ত্তশাসিত প্রদেশে পরিণত হয়।
- ১৯৯০-এর দশকে যুগোশ্লাভিয়া ভেঙ্গে যাবার পরপরই স্বাধীনতার ইচ্ছে প্রকাশ করে কসোভো।
- ফেব্রুয়ারি, ২০০৮ সালে সার্বিয়া থেকে স্বাধীন হয় কসোভো।

উৎস: Britannica.
৬,৫৯৩.
হিটলারের গোপন পুলিশ বাহিনী কী নামে পরিচিত ছিল?
  1. সোয়াট
  2. গেস্টাপো
  3. ব্ল্যাক ক্যাট
  4. সাভাক
সঠিক উত্তর:
গেস্টাপো
উত্তর
সঠিক উত্তর:
গেস্টাপো
ব্যাখ্যা
অ্যাডলফ হিটলার:
- ১৮৮৯ সালের এপ্রিল মাসে অস্ট্রিয়ার ব্রাউনাউ গ্রামে অ্যাডলফ হিটলার জন্মগ্রহণ করেন।
- অ্যাডলফ হিটলার ১৯৩৩ সালে জার্মানির চ্যান্সেলর নির্বাচিত হন।
- ১৯৪৫ সালের এপ্রিলে আত্মহত্যার পূর্ব পর্যন্ত তিনি জার্মানির চ্যান্সেলর ছিলেন।
- তার রাজনৈতিক দলের নাম নাৎসী (Nazi) পার্টি।
- হিটলারের গোপন পুলিশ বাহিনী গেস্টাপো নামে পরিচিত।
- যুদ্ধই জীবন, যুদ্ধই সর্বজনীন বলেছেন- হিটলার।
- হিটলার মৃত্যু বরণ করেন- ৩০ এপ্রিল, ১৯৪৫ সালে।

তথ্যসূত্র - Britannica.com
৬,৫৯৪.
The principle of Economics গ্রন্থটির কার লেখা?
  1. অধ্যাপক মার্শাল
  2. মিল্টন ফ্রিডম্যান
  3. ডেভিড রিকার্ডো
  4. পল স্যামুয়েলসন
সঠিক উত্তর:
অধ্যাপক মার্শাল
উত্তর
সঠিক উত্তর:
অধ্যাপক মার্শাল
ব্যাখ্যা
আলফ্রেড মার্শাল:
- আলফ্রেড মার্শাল (Alfred Marshall) ছিলেন একজন ব্রিটিশ অর্থনীতিবিদ.
- যিনি আধুনিক অর্থনীতির শাস্ত্রের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।
- তিনি মাইক্রোইকোনমিক্সের ভিত্তি স্থাপনকারী এবং অর্থনীতির মূলনীতির ব্যাপক অধ্যাপক হিসেবে পরিচিত।

⇒ তার রচিত গ্রন্থ "প্রিন্সিপলস অব ইকোনমিক্স" (Principles of Economics), যা ১৮৯০ সালে প্রকাশিত হয়।
- এটি অর্থনীতির ইতিহাসে এক অতি গুরুত্বপূর্ণ বই এবং আধুনিক অর্থনীতির পাঠ্যবই হিসেবে ব্যবহৃত হয়।

উৎস: Britannica.
৬,৫৯৫.
বাংলাদেশ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য কোন দেশের সাথ চুক্তি করেছে?
  1. ক) যুক্তরাষ্ট্র
  2. খ) রাশিয়া
  3. গ) ফ্রান্স
  4. ঘ) যুক্তরাজ্য
সঠিক উত্তর:
খ) রাশিয়া
উত্তর
সঠিক উত্তর:
খ) রাশিয়া
ব্যাখ্যা

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প দেশের দ্বিতীয় বৃহত্তম আর্থিক প্রকল্প। এটি নির্মাণে রাশিয়া আর্থিক ও কারিগরি সহায়তা করছে। রাশিয়ান কোম্পানি রোসাটম এতে সহায়তা করছে।
এই প্রকল্পে প্রথমে ১৩২০ কোটি মা. ডলার বা ১ লক্ষ ৫ হাজার কোটি টাকা ব্যয় ধরা হয়। এর ৯০ শতাংশ রাশিয়া সরকার ঋণ হিসেবে দিচ্ছে। বাকি ১০ শতাংশ বাংলাদেশ সরকার তার তহবিল থেকে বহন করবে। তবে পরবর্তীতে এতে আরও ৭ হাজার কোটি টাকা যুক্ত হয়ে বর্তমান ব্যয় দাড়ায় ১ লক্ষ ১৩ হাজার কোটি টাকা। এই ব্যয় আরও বৃদ্ধি পেতে পারে।
২০২৩ সালের অক্টোবরে এই কেন্দ্র থেকে বিদ্যুৎ জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত করার লক্ষ্য স্থির করা হয়েছে।
সূত্রঃ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প ওয়েবসাইট এবং দৈনিক প্রথম আলো।

৬,৫৯৬.
'Black Lives Matter' কি?
  1. একটি পানীয়
  2. বর্ণবাদ বিরোধী আন্দোলন
  3. একটি গ্রন্থ
  4. একটি NGO
সঠিক উত্তর:
বর্ণবাদ বিরোধী আন্দোলন
উত্তর
সঠিক উত্তর:
বর্ণবাদ বিরোধী আন্দোলন
ব্যাখ্যা

- 'Black Lives Matter  বর্ণবাদ বিরোধী আন্দোলন।

ব্ল‍্যাক লাইভস ম্যাটার আন্দোলন('Black Lives Matter)':

- উৎপত্তি স্থান: যুক্তরাষ্ট্র
- শুরু হয়: ২০১৩ সালে
• ঘটনার প্রেক্ষাপট:
- ট্রেভন মার্টিন নামে এক কৃষ্ণাঙ্গ কিশোরকে গুলি করে হত্যা করেন জর্জ জিমারম্যান।
- মামলায় জিমারম্যান খালাস পাওয়ার পর #BlackLives Matter হ্যাশট্যাগটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।
- প্রতিষ্ঠাতা: তিনজন কৃষ্ণাঙ্গ নারীনেত্রী।
- অ্যালিসিয়া গারজা (Alicia Garza)।
- প্যাট্রিস কালারস (Patrisse Cullors)।
- ওপাল টোমেটি (Opal Tometi)।

• আন্দোলনের লক্ষ্য:
- কৃষ্ণাঙ্গদের বিরুদ্ধে পদ্ধতিগত বর্ণবাদ ও পুলিশি সহিংসতার বিরুদ্ধে সচেতনতা ও প্রতিবাদ গড়ে তোলা।
- পরবর্তীতে: এই আন্দোলন যুক্তরাষ্ট্র ছাড়িয়ে বিশ্বের বিভিন্ন দেশে মানবাধিকার ও সামাজিক ন্যায়ের প্রতীকে পরিণত হয়।

উৎস: 'Black Lives Matter ওয়েবসাইট।

৬,৫৯৭.
গণতান্ত্রিক নগর রাষ্ট্র হিসেবে পরিচিত-
  1. স্পার্টা
  2. সিডন
  3. প্লোভদিভ
  4. এথেন্স
সঠিক উত্তর:
এথেন্স
উত্তর
সঠিক উত্তর:
এথেন্স
ব্যাখ্যা
• গণতান্ত্রিক নগর রাষ্ট্র হিসেবে পরিচিত - এথেন্স।
- প্রাচীন গ্রীসে প্রথম গণতন্ত্র শুরু হয়।
- গ্রীসে চূড়ান্ত গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়- পেরিক্লিসের সময়।

• সামরিক নগর রাষ্ট্র হিসেবে পরিচিত - স্পার্টা।
- স্পার্টা সমাজ তৈরি হয়েছিল যুদ্ধের প্রয়োজনকে ঘিরে।

• লেবাননের রাজধানী বৈরুতের প্রায় ২৫ মাইল দক্ষিণে সিডন শহর অবস্থিত।
- এটি বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সম্ভবত ফিনিশীয় সভ্যতার প্রাচীনতম শহরগুলোর একটি।
- এই শহরকে ভিত্তি করেই ফিনিশীয়দের ভূমধ্যসাগরীয় সাম্রাজ্যের বিকাশ ঘটেছিল।

• বুলগেরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর প্লোভদিভ।
- এটি ছিল রোমান সাম্রাজ্যের একটি প্রধান শহর।

উৎস: বাংলাদেশ ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম ও দশম শ্রেণি। এবং প্রথম আলো {লিংক}
৬,৫৯৮.
”Global Governance Initiative” নামক ব্যবস্থার উদ্যোগ গ্রহণ করেন কে?
  1. ফ্রান্স
  2. যুক্তরাষ্ট্র
  3. অস্ট্রেলিয়া
  4. চীন
সঠিক উত্তর:
চীন
উত্তর
সঠিক উত্তর:
চীন
ব্যাখ্যা

• বৈশ্বিক উদ্যোগ গ্লোবাল গভর্ন্যান্স ইনিশিয়েটিভ (GGI):

- চীনের রাষ্ট্রপতি শি জিনপিং গত ১ সেপ্টেম্বর, ২০২৫ তিয়ানজিনে অনুষ্ঠিত শাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন (SCO) প্লাসের বৈঠকে তার চতুর্থ প্রধান বৈশ্বিক উদ্যোগ 'গ্লোবাল গভর্ন্যান্স ইনিশিয়েটিভ' (GGI)  উন্মোচন করেন।

- এই উদ্যোগের মূল উদ্দেশ্য হল উন্নয়নশীল দেশগুলোর বৈশ্বিক শাসন ব্যবস্থায় প্রতিনিধিত্ব ও কণ্ঠস্বর বাড়ানো।
- তবে এটি শি জিনপিংয়ের সম্প্রতি চালু করা অন্যান্য তিনটি বৈশ্বিক উদ্যোগের মতো মোটামুটি বিস্তৃত এবং অস্পষ্ট রয়ে গেছে।
- এটি পাশাপাশি বেইজিংকে আরও ন্যায়সংগত ও সমতামূলক বৈশ্বিক শাসন ব্যবস্থার চ্যাম্পিয়ন হিসেবে উপস্থাপনের প্রচেষ্টা-এর অংশ।

উৎস: বিবিসি।

৬,৫৯৯.
নেপোলিয়ান কোথায় মৃত্যুবরণ করেন?
  1. ক) কর্সিকা দ্বীপে
  2. খ) সেন্ট হেলেনা
  3. গ) ফ্রেঞ্চ গায়ানা
  4. ঘ) সেন্ট এলবা
সঠিক উত্তর:
খ) সেন্ট হেলেনা
উত্তর
সঠিক উত্তর:
খ) সেন্ট হেলেনা
ব্যাখ্যা
নেপোলিয়ন বোনাপার্ট (১৭৬৯-১৮২১)
- যিনি নেপোলিয়ন প্রথম নামেও পরিচিত, একজন ফরাসি সামরিক নেতা এবং সম্রাট ছিলেন যিনি ১৯ শতকের গোড়ার দিকে ইউরোপের অনেক অংশ জয় করেছিলেন।
- কর্সিকা দ্বীপে জন্ম নেওয়া, নেপোলিয়ন ফরাসি বিপ্লবের সময় (1789-1799) সামরিক বাহিনীর পদমর্যাদায় দ্রুত উন্নীত হন।
- ১৭৯৯ সালের অভ্যুত্থানে ফ্রান্সে রাজনৈতিক ক্ষমতা দখল করার পর, তিনি ১৮০৪ সালে নিজেকে সম্রাটের মুকুট পরিয়ে দেন।
- চতুর, উচ্চাকাঙ্ক্ষী এবং দক্ষ সামরিক কৌশলবিদ, নেপোলিয়ন ইউরোপীয় জাতির বিভিন্ন জোটের বিরুদ্ধে সফলভাবে যুদ্ধ চালিয়েছিলেন এবং তার সাম্রাজ্য বিস্তৃত করেছিলেন।
- ১৮১২ সালে রাশিয়ায় একটি ভয়াবহ ফরাসি আক্রমণের দুই বছর পরে নেপোলিয়ন সিংহাসন ত্যাগ করেন এবং এলবা দ্বীপে নির্বাসিত হন।
- ১৮১৫ সালে, তিনি তার হান্ড্রেড ডে ক্যাম্পেইনে সংক্ষিপ্তভাবে ক্ষমতায় ফিরে আসেন।
- ওয়াটারলু যুদ্ধে এক চরম পরাজয়ের পর, তিনি আবারও পদত্যাগ করেন এবং প্রত্যন্ত দ্বীপ সেন্ট হেলেনায় নির্বাসিত হন, যেখানে তিনি ৫১ বছর বয়সে মারা যান।

উৎস: History.com
৬,৬০০.
Wailing Wall কোথায় অবস্থিত?
  1. ক) রোম
  2. খ) জেরুজালেম
  3. গ) চীন
  4. ঘ) ইরাক
সঠিক উত্তর:
খ) জেরুজালেম
উত্তর
সঠিক উত্তর:
খ) জেরুজালেম
ব্যাখ্যা
Wailing Wall:
- Western wall কে ওয়েলিং ওয়াল বলা হয়।
- এটি জেরুজালেমে অবস্থিত।
- ইহুদি জনগণের কাছে এটি প্রার্থনা এবং তীর্থযাত্রার স্থান।
- এটি টেম্পল মাউন্টের চারপাশে রাখা প্রাচীরের একমাত্র অবশেষ।
- প্রথম মন্দিরটি ৫৮৭-৫৮৬ খ্রিস্টপূর্বাব্দে ব্যাবিলনীয়রা ধ্বংস করেছিল এবং দ্বিতীয় মন্দিরটি ৭০ খ্রিস্টাব্দে রোমানরা ধ্বংস করেছিল।

উৎস: Britannica.