বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

বৈশ্বিক ইতিহাস, আঞ্চলিক ও আন্তর্জাতিক ব্যবস্থা, ভূ-রাজনীতি

মোট প্রশ্ন৯,৩৩৪এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

বৈশ্বিক ইতিহাস, আঞ্চলিক ও আন্তর্জাতিক ব্যবস্থা, ভূ-রাজনীতি

PrepBank · পাতা ৫৮ / ৯৩ · ৫,৭০১৫,৮০০ / ৯,৩৩৪

৫,৭০১.
'ডোরাহ্‌ পাস (Dorah Pass)' কোন দুটি দেশকে সংযুক্ত করেছে?
  1. ক) আফগানিস্তান ও পাকিস্তান
  2. খ) আফগানিস্তান ও তাজিকিস্তান
  3. গ) আফগানিস্তান ও ইরান
  4. ঘ) আফগানিস্তান ও চীন
সঠিক উত্তর:
ক) আফগানিস্তান ও পাকিস্তান
উত্তর
সঠিক উত্তর:
ক) আফগানিস্তান ও পাকিস্তান
ব্যাখ্যা
ডোরাহ পাস (Dorah Pass):
- ডোরাহ পাস (Dorah Pass) ডুরাল্ড লাইনে অবস্থিত একটি উপত্যকা।
- ডোরাহ পাস (Dorah Pass) আফগানিস্তানের বাদকসানকে পাকিস্তানের খাইবার পাখতুয়ানের চিত্রাল জেলাকে সংযুক্ত করেছে।
- এটি সমুদ্র পৃষ্ঠ থেকে ৪৫৫৪ মিটার উচ্চতায় অবস্থিত।

উৎস: ব্রিটানিকা ও পাকিস্তানি ওয়েবসাইট।
৫,৭০২.
দি কেপ অব গুড হোপ কোথায় অবস্থিত?
  1. ক) মরক্কো
  2. খ) মিশর
  3. গ) নামিবিয়া
  4. ঘ) সাউথ আফ্রিকা
সঠিক উত্তর:
ঘ) সাউথ আফ্রিকা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সাউথ আফ্রিকা
ব্যাখ্যা

আটলান্টিক পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাসাগর। আটলান্টিক মহাসাগরের পশ্চিমে আমেরিকা মহাদেশ এবং পূর্বে ইউরোপ।
আটলান্টিক সমুদ্র তীরবর্তী দক্ষিণ আফ্রিকার একটি প্রসিদ্ধ স্থান দি কেপ অফ গুড হোপ।

উৎসঃ Britannica.com

৫,৭০৩.
জি-২০ জোটের পরবর্তী শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে-
  1. ক) জার্মানিতে
  2. খ) ভারতে
  3. গ) ইতালিতে
  4. ঘ) ফ্রান্সে
সঠিক উত্তর:
গ) ইতালিতে
উত্তর
সঠিক উত্তর:
গ) ইতালিতে
ব্যাখ্যা

- ১৯৯৯ সালে বিশ্বের শিল্পোন্নত দেশের সরকার ও গভর্নরদের জোট হচ্ছে জি-২০।
- এতে ১৯টি দেশ এবং ইউরোপীয় ইউনিয়ন মিলে ২০টি সদস্য নিয়ে জি-২০ জোট গঠিত হয়েছে।
- জি-২০ এর সর্বশেষ সম্মেলন (১৫তম) ২০২০ সালের ২১-২২ নভেম্বর সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিত হয়।
- করোনা পরিস্থিতির কারণে প্রথমবারের মতো সম্মেলনটি ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়। এর মাধ্যমে প্রথমবারের মতো মুসলিম কোনো দেশ এই সম্মেলন আয়োজন করলো।
- জোটের পরবর্তী সম্মেলন অনুষ্ঠিত হবে ৩০-৩১ অক্টোবর, ২০২১ তারিখে ইতালির রাজধানী রোমে।
- ২০২২ সালের সম্মেলন ভারতে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও পরবর্তীতে তা পরিবর্তিত হয়ে ইন্দোনেশিয়ার বালিতে স্থানান্তর হয়।
- ২০২৩ সালের সম্মেলন ভারতে এবং ২০২৪ সালের সম্মেলন ব্রাজিলে অনুষ্ঠিত হবে।
উৎস: জি-২০ এর ওয়েবসাইট ও ডিপ্লোমেট সাময়িকী।

৫,৭০৪.
নদী বিহীন দেশ কোনটি?
  1. ক) ইরাক
  2. খ) সৌদিআরব
  3. গ) সিরিয়া
  4. ঘ) মিশর
সঠিক উত্তর:
খ) সৌদিআরব
উত্তর
সঠিক উত্তর:
খ) সৌদিআরব
ব্যাখ্যা
• নদী বিহীন দেশ:
- পৃথিবীতে এমন কিছু দেশ আছে যেগুলোর কোনো নদী নেই। অবশ্যই এগুলি বেশিরভাগই মরুভূমির দেশ, যেখানে বৃষ্টিপাত এবং জলের উৎস খুব কম, এবং কোনও বাস্তব নদী বা নদীর তল তৈরি করার জন্য পর্যাপ্ত জলপ্রবাহ নেই।

- স্থায়ী প্রাকৃতিক নদী নেই এমন দেশগুলি হলো:
- কমোরোস, জিবুতি, লিবিয়া, বাহামাস, বাহরাইন, কুয়েত, মালদ্বীপ, ওমান, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ইয়েমেন, মাল্টা, মোনাকো, ভ্যাটিকান সিটি, কিরিবাতি, নাউরু, টোঙ্গা ও টুভালু।

তথ্যসূত্র: ওয়ার্ল্ড এটলাস।
 
৫,৭০৫.
জাপানের মুদ্রার নাম কী?
  1. ইয়েন
  2. পাউন্ড
  3. রিয়েল
  4. ডলার
সঠিক উত্তর:
ইয়েন
উত্তর
সঠিক উত্তর:
ইয়েন
ব্যাখ্যা
বিভিন্ন দেশের মুদ্রার নাম:
- স্পেনের মুদ্রার নাম ইউরো।
- ফ্রান্সের মুদ্রার নাম ইউরো।
- যুক্তরাজ্যের মুদ্রার নাম পাউন্ড।
- যুক্তরাষ্ট্রের মুদ্রার নাম ডলার।
- জাপানের মুদ্রার নাম ইয়েন।
- উত্তর কোরিয়ার মুদ্রার নাম উন।
- ভিয়েতনামের মুদ্রার নাম ডং।
- থাইল্যান্ডের মুদ্রার নাম বাথ।
- ফিলিপাইনের মুদ্রার নাম পেসো।
- মিয়ানমারের মুদ্রার নাম কিয়াট।
- ভুটানের মুদ্রার নাম গুলট্রাম।
- চীনের মুদ্রার নাম ইউয়ান।
- ভিয়েতনামের মুদ্রার নাম ডং।
- নেপালের মুদ্রার নাম রুপি।

তথ্যসূত্র - Britannica.com
৫,৭০৬.
চীনে 'এক দেশ দুই নীতি' চালু থাকবে কত সাল পর্যন্ত?
  1. ক) ১৯৯৭ সাল
  2. খ) ২০৩১ সাল
  3. গ) ২০৩৯ সাল
  4. ঘ) ২০৪৭ সাল
সঠিক উত্তর:
ঘ) ২০৪৭ সাল
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ২০৪৭ সাল
ব্যাখ্যা

- নানকিং চুক্তি স্বাক্ষরিত হয় ১৮৪২ সালে।
- এই চুক্তির মাধ্যমে বৃটিশরা চীন থেকে হংকং দ্বীপ লাভ করে।
- চীনে 'এক দেশ দুই নীতি' চালু হয় ১৯৯৭ সালে এবং এই নীতি চালু থাকবে ২০৪৭ সাল পর্যন্ত।
উৎসঃ চীনের সরকারি ওয়েবসাইট।

৫,৭০৭.
ঐতিহাসিক ট্রয়ের যুদ্ধ কত বছর ধরে সংঘটিত হয়েছিল?
  1. ৮ বছর
  2. ১০ বছর
  3. ১৮ বছর
  4. ২০ বছর
সঠিক উত্তর:
১০ বছর
উত্তর
সঠিক উত্তর:
১০ বছর
ব্যাখ্যা
ট্রয় নগরী:
- ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী বর্তমান তুরস্কের হেসারলিক বা আনাতোলিয়া নামক স্থানে অবস্থিত।
- ঐতিহাসিক ট্রয় নগরীর অস্তিত্ব এবং এর ধ্বংসের ইতিহাস প্রাচীন গ্রীক হোমারের মহাকাব্য ইলিয়াড-এ পাওয়া যায়।
- ট্রয় নগরী ১৯৯৮ সালে ইউনেস্কোর ‘বিশ্ব ঐতিহ্য’ তালিকায় যুক্ত হয়।

⇒ ট্রয়ের যুদ্ধ শুরু খ্রিষ্টপূর্ব ১২৫০ শতকে এবং শেষ খ্রিষ্টপূর্ব ১২৪০ শতকে।
- দীর্ঘ ১০ বছর ধরে চলেছিল যুদ্ধ।
- এই যুদ্ধ ট্রোজান যুদ্ধ নামে পরিচিত।
- যুদ্ধের কারণ ছিল হেলেন নামের এক সুন্দরী মহিলাকে কেন্দ্র করে, যিনি ট্রয়ের রাজা প্রিয়াম এর পুত্র পারিস দ্বারা অপহৃত হন।
- গ্রীক রাজা মেনেলাউস তার স্ত্রীর ফিরিয়ে আনার জন্য ট্রয়ের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন।

উল্লেখ্য,
- প্যারিস যখন স্পার্টা থেকে রাতের অন্ধকারে হেলেনকে নিয়ে পালিয়ে এলেন, হেলেনের স্বামী স্পার্টার রাজা মেনেলাউস এবং তার ভাই আগামেমনন ক্রোধে উন্মত্ত হয়ে নৌবহর নিয়ে ইজিয়ান সাগর পাড়ি দিয়ে এই নগরের পাশে স্কামান্দার নদীর মুখে এসে তাঁবু গেড়েছিলেন।
- তাঁদের সঙ্গে যোগ দিয়েছিলেন গ্রিস বা আচিয়ানদের বন্ধুপ্রতিম সব রাজ্যের রাজা।
- পরবর্তীতে গ্রিকদের দ্বারা ট্রয় নগরী ধ্বংসপ্রাপ্ত হয়।

⇒ ট্রয়ের ঘোড়া (Trojan Horse):
- ট্রয়ের ঘোড়া ছিল গ্রীক বাহিনীর একটি কৌশল। তারা একটি বিশাল কাঠামো, যা একটি ঘোড়ার মতো দেখতে, ট্রয়ের শহরে রেখে যায়। এতে গ্রীক সৈন্যরা লুকিয়ে ছিল। ট্রয়ের বাসিন্দারা এটি উপহার মনে করে শহরে নিয়ে আসে। রাতের বেলায় সৈন্যরা বের হয়ে শহরের দরজা খুলে দেয়, এবং গ্রীক বাহিনী ট্রয় ধ্বংস করে। এটি প্রতারণা ও কৌশলের প্রতীক হয়ে আছে।

উৎস: i) BBC.
ii) Britannica.
৫,৭০৮.
সম্প্রতি চিলির ইতিহাসে কনিষ্ঠতম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন কে?
  1. গ্যাব্রিয়েল বোরিচ
  2. অ্যান্তোনিও কাস্ট
  3. সেবাস্তিয়ান কুর্জ
  4. গুইদো দিয়াজ
সঠিক উত্তর:
গ্যাব্রিয়েল বোরিচ
উত্তর
সঠিক উত্তর:
গ্যাব্রিয়েল বোরিচ
ব্যাখ্যা
- গত ১৮ ডিসেম্বর ২০২১ চিলির দ্বিতীয় দফা প্রেসিডেন্ট নির্বাচনে বামপন্থী ছাত্রনেতা গ্যাব্রিয়েল বোরিচ ৫৬ শতাংশ ভোট পেয়ে দেশটির সর্বকনিষ্ঠ প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। গ্যাব্রিয়েল বোরিচের বয়স ৩৫ বছর।
- তার প্রতিপক্ষ ছিলেন ডানপন্থী জোসে অ্যান্তোনিও কাস্ত।
(তথ্যসূত্র: প্রথম আলো)
৫,৭০৯.
কার নেতৃত্বে গণপ্রজাতন্ত্রী চীন বা গণচীন প্রতিষ্ঠিত হয়?
  1. ক) লিউ শাওকি
  2. খ) লি জিয়ানিয়ান
  3. গ) মাও-সেতুং
  4. ঘ) গান কিংলিং
সঠিক উত্তর:
গ) মাও-সেতুং
উত্তর
সঠিক উত্তর:
গ) মাও-সেতুং
ব্যাখ্যা
• ১৯১২ সালের ১২ ফেব্রুয়ারি চীনে প্রায় দুই হাজার বছরের রাজতন্ত্র উচ্ছেদ হয়ে প্রজাতন্ত্র কায়েম হয়।
• এই দিন চীনের কিং রাজবংশের সর্বশেষ সম্রাট পুয়িকে সিংহাসন থেকে উৎখাত করা হয়।
• এর আগে ১৯১১ সালের অক্টোবরে সান ইয়েৎ সেনের নেতৃত্বে চীনে প্রজাতান্ত্রিক বিপ্লব সংঘটিত হয়।
• সান ইয়েৎ সেন ছিলেন চীন প্রজাতন্ত্রের প্রথম প্রেসিডেন্ট।
• ১৯৪৯ সালে মাও সেতুংয়ে নেতৃত্বে চীনে সমাজতান্ত্রিক বিপ্লব সংঘটিত হয় এবং গণপ্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়।
• ১৯৪৯ সালের ১ অক্টোবর, এক রক্তক্ষয়ী বিপ্লবের মাধ্যমে কমিউনিস্ট বিপ্লবী মাও-সেতুং (Mao Zedong) এর নেতৃত্বে গণপ্রজাতন্ত্রী চীন (People's Republic of China) বা গণচীন প্রতিষ্ঠিত হয়।
• মাও-সেতুং - কে গণচীনের জনক বলা হয়

তথ্যসূত্র: হিস্টোরি ডটকম এবং ব্রিটানিকা।
৫,৭১০.
বাইজেন্টাইন সাম্রাজ্যের সর্বশ্রেষ্ঠ সম্রাট ছিলেন কে?
  1. বাসিল
  2. দ্য ইসৌরিয়ান
  3. হেরাকলিয়াস
  4. জাস্টিনিয়ান
সঠিক উত্তর:
জাস্টিনিয়ান
উত্তর
সঠিক উত্তর:
জাস্টিনিয়ান
ব্যাখ্যা
বাইজেন্টাইন সাম্রাজ্য:
- বাইজেন্টাইন সাম্রাজ্য আনুমানিক ৩৯৫ খ্রিস্টাব্দ থেকে - ১৪৫৩ সাল পর্যন্ত বিদ্যমান ছিল৷
- ১৫ শতকে অটোমান তুর্কি আক্রমণে পতনের আগে এটি বিশ্বের অন্যতম প্রধান সভ্যতা ছিল।
- অঞ্চলটিকে সাধারণত পূর্ব রোমান সাম্রাজ্য বলা হত।
- ৪৭৬ সালে রোমের পতনের ফলে রোমান সাম্রাজ্যের পশ্চিম অর্ধেক শেষ হয় এবং পূর্ব অর্ধেক বাইজেন্টাইন সাম্রাজ্য হিসাবে পরিচালিত হয়।
- বাইজেনটাইন সাম্রাজ্যের রাজধানী ছিল কনস্টান্টিনোপল।
- বাইজেন্টাইন সাম্রাজ্য ভূমধ্যসাগরের আশেপাশের বেশিরভাগ ভূমি জুড়ে ছিল, যার মধ্যে বর্তমানে ইতালি, গ্রীস এবং তুরস্ক এবং উত্তর আফ্রিকা।
- এই সাম্রাজ্যের সর্বশ্রেষ্ঠ সম্রাট ছিলেন জাস্টিনিয়ান।
- ১৪ শতকে অটোমান তুর্কিরা দখল করতে শুরু করে এবং ১৪৫৩ সালে এটি অটোমান নিয়ন্ত্রণে চলে যায়।

তথ্যসূত্র - Britannica.com
৫,৭১১.
কাকে আয়রন লেডি বলা হতো?
  1. ইন্দিরা গান্ধী
  2. মার্গারেট থ্যাচার
  3. মাদার তেরেসা
  4. অ্যাঞ্জেলা মার্কেল
সঠিক উত্তর:
মার্গারেট থ্যাচার
উত্তর
সঠিক উত্তর:
মার্গারেট থ্যাচার
ব্যাখ্যা
মার্গারেট থ্যাচার:
- যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়া প্রথম নারী ছিলেন মার্গারেট থ্যাচার।
- তিনি ইউরোপের ইতিহাসে এই ধরনের পদে অধিষ্ঠিত প্রথম নারীও ছিলেন। 
- ১৮২০-এর পর প্রথম প্রধানমন্ত্রী যিনি টানা তিনটি নির্বাচনে জয়লাভ করেছিলেন।
- থ্যাচারের ঘোষিত উদ্দেশ্য ছিল "সমাজতন্ত্রকে ধ্বংস করা।"
- তার বলিষ্ঠ নেতৃত্বের কারণে তাকে আয়রন লেডি বলা হতো। 

উৎস: Britannica.
৫,৭১২.
ওয়ার্ল্ড ট্রেড সেন্টার বর্তমানে কী নামে পরিচিত?
  1. ক) আমেরিকান পিস সেন্টার
  2. খ) জিরাে পয়েন্ট
  3. গ) গ্রাউন্ড জিরাে
  4. ঘ) ওয়ার্ল্ড সিমেট্রি
সঠিক উত্তর:
গ) গ্রাউন্ড জিরাে
উত্তর
সঠিক উত্তর:
গ) গ্রাউন্ড জিরাে
ব্যাখ্যা
- গ্রাউন্ড জিরো এখন মার্কিনিদের শোক জানানোর সবচেয়ে মুখর স্থান।
- এক সময় এখানেই মাথা উঁচু করে দাঁড়িয়েছিল ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের দুটি ভবন।
- ২০০১ সালের সেপ্টেম্বরের ১১ তারিখে সন্ত্রাসী হামলার শিকার হয়ে দুটি ভবন ধসে পড়ে।
- যাত্রীবাহী বিমানের আঘাতে যেখানে টুইন টাওয়ার ভেঙে পড়েছিল সেটাই এখন ‘গ্রাউন্ড জিরো’। সেখানে নির্মিত হয়েছে দৃষ্টিনন্দন স্মৃতিস্তম্ভ।
উৎসঃ ব্রিটানিকা এবং বাংলাদেশ প্রতিদিন
৫,৭১৩.
একনায়ক চসেস্কু কোন দেশের প্রেসিডেন্ট ছিলেন?
  1. ক) রোমানিয়া
  2. খ) হাঙ্গেরি
  3. গ) পোল্যান্ড
  4. ঘ) বুলগেরিয়া
সঠিক উত্তর:
ক) রোমানিয়া
উত্তর
সঠিক উত্তর:
ক) রোমানিয়া
ব্যাখ্যা

নিকোলায় চসেস্কু ছিলেন রুমানিয়ার প্রথম প্রেসিডেন্ট। তিনি কমিউনিস্ট নেতা ছিলেন।
১৯৭৪ সাল থেকে ১৯৮৯ সাল পর্যন্ত প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন। এবং ১৯৮৯ সালে তাকে ক্ষমতাচ্যুত করে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

উৎসঃ Britannica.com

৫,৭১৪.
সূর্যকেন্দ্রিক তত্ত্ব (Heliocentric Theory) এর প্রবর্তক কে?
  1. নিকোলাস কপারনিকাস
  2. গ্যালিলিও গ্যালিলেই
  3. জোহানেস গুটেনবার্গ
  4. জোহানেস কেপলার
সঠিক উত্তর:
নিকোলাস কপারনিকাস
উত্তর
সঠিক উত্তর:
নিকোলাস কপারনিকাস
ব্যাখ্যা

• নিকোলাস কপারনিকাস (১৪৭৩-১৫৪৩ খ্রি.):
- তাঁকে আধুনিক জ্যোতির্বিজ্ঞানের জনক বলা হয়।
- মধ্যযুগে প্রচলিত ধারণা ছিল পৃথিবীকে কেন্দ্র করে সূর্য ও অন্যান্য গ্রহ আবর্তিত হয়।
- কপারনিকাস এই ধারণা ভুল প্রমাণ করে বলেন যে পৃথিবী সূর্যের চারদিকে পরিভ্রমণ করে।
- তাঁর এই মতবাদকে সূর্যকেন্দ্রিক তত্ত্ব (Heliocentric Theory) বলা হয়।
- যদিও প্রাচীন গ্রিক জ্যোতির্বিদ অ্যারিস্টার্কাস অনেক আগে এই ধারণা দিয়েছিলেন, কিন্তু তা তখন গ্রহণযোগ্য হয়নি।

উৎস: ব্রিটানিকা।

৫,৭১৫.
কোনটি নিশীথ সূর্যের দেশ নামে পরিচিত?
  1. হেমারফেস্ট
  2. কুইবেক
  3. তিব্বত
  4. কোনোটিই নয়
সঠিক উত্তর:
কোনোটিই নয়
উত্তর
সঠিক উত্তর:
কোনোটিই নয়
ব্যাখ্যা
নিশীথ সূর্যের দেশ নামে পরিচিত নরওয়ে।

নিশীথ সূর্যের দেশ:

- নিশীথ সূর্যের দেশ: নরওয়ে।

পৃথিবীর বিভিন্ন দেশের ভৌগলিক উপনাম -
- বজ্রপাতের দেশ: ভুটান।
- সূর্যোদয়ের দেশ: জাপান।
- নিষিদ্ধ দেশ: তিব্বত।
- শান্ত দেশ: কোরিয়া।
- সাদা হাতির দেশ: থাইল্যান্ড।
- সোনালী প্যাডোডার দেশ: মিয়ানমার।
- ধীবরের দেশ: নরওয়ে।
- হাজার হ্রদের দেশ: ফিনল্যান্ড।
- নীল নদের দেশ: মিশর।
- মরুভুমির দেশ: আফ্রিকা।
- লিলি ফুলের দেশ: কানাডা।
- ক্যাঙ্গারুর দেশ: অস্ট্রেলিয়া।
- মেডিটেরিয়ানের দেশ: জিব্রাল্টার।
- সিল্ক রুটের দেশ: ইরান।
- মার্বেলের দেশ: ইতালি।
- পঞ্চম ড্রাগনের দেশ: তাইওয়ান।
- বহ্মদেশ: মিয়ানমার।
- দক্ষিণের গ্রেট ব্রিটেন: নিউজিল্যান্ড।
- তামার দেশ: জাম্বিয়া।
- পিরামিডের দেশ: মিশর।
- প্রাচীরের দেশ: চীন।
- ভূমিকম্পের দেশ: জাপান।
- ম্যাপল পাতার দেশ: কানাডা।

উৎস: Britannica.
৫,৭১৬.
যুক্তরাজ্যের Home Civil Service– এর সর্বোচ্চ পদবী কোনটি?
  1. ক্যাবিনেট সেক্রেটারি
  2. অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি
  3. ডেপুটি সেক্রেটারি
  4. পার্মানেন্ট সেক্রেটারি
সঠিক উত্তর:
ক্যাবিনেট সেক্রেটারি
উত্তর
সঠিক উত্তর:
ক্যাবিনেট সেক্রেটারি
ব্যাখ্যা
যুক্তরাজ্যের সিভিল সার্ভিস:
- যুক্তরাজ্যের সিভিল সার্ভিসের সর্বোচ্চ পদ হলো ক্যাবিনেট সেক্রেটারি (Cabinet Secretary)।

উল্লেখ্য,
- যুক্তরাজ্যের আনুষ্ঠানিক বা লিখিত সংবিধান নেই।
- যুক্তরাজ্যের সিভিল সার্ভিস Home Civil Service নামেও পরিচিত।
- যুক্তরাজ্যের সিভিল সার্ভিসে কর্মরত কর্মকর্তা/কর্মচারীরা কেন্দ্রীয় সরকারের কর্মকর্তা বা ক্রাউন কর্মকর্তা হিসাবে পরিচিত হয়। 
- ১৮৫৫ সালে যুক্তরাজ্যের সিভিল সার্ভিস কমিশন গঠিত হয়।

⇒ যুক্তরাজ্যের Home Civil Service – এর সর্বোচ্চ পদবী ক্যাবিনেট সেক্রেটারি।
- ক্যাবিনেট সেক্রেটারি যুক্তরাজ্য সিভিল সার্ভিসের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন এবং সমস্ত মন্ত্রণালয়ের স্থায়ী সচিব (Permanent Secretaries) এর মধ্যে সিনিয়রতম পদধারী।
- তিনি প্রাতিষ্ঠানিক নেতৃত্ব, নীতিগত সমন্বয় এবং প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভাকে সরাসরি পরামর্শ প্রদানের দায়িত্ব বহন করে।
- বর্তমানে ক্যাবিনেট সেক্রেটারি পদে আছেন Simon Case।

অন্যদিকে,
- প্রতিটি সরকারি বিভাগের সবচেয়ে সিনিয়র বেসামরিক কর্মচারী হলেন পার্মানেন্ট সেক্রেটারি।

উৎস: UK.Gov ওয়েবসাইট।
৫,৭১৭.
সেভেন সিস্টার্সের কোন রাজ্যটির সাথে বাংলাদেশের সীমান্ত নেই?
  1. ত্রিপুরা
  2. মিজোরাম
  3. মেঘালয়
  4. অরুণাচল
সঠিক উত্তর:
অরুণাচল
উত্তর
সঠিক উত্তর:
অরুণাচল
ব্যাখ্যা

→ সেভেন সিস্টার্সের অরুণাচল রাজ্যটির সাথে বাংলাদেশের সীমান্ত নেই।

সেভেন সিস্টার্স:
- উত্তর-পূর্ব ভারতের সাতটি রাজ্য সেভেন সিস্টার্স নামে পরিচিত।
- রাজ্যগুলো হচ্ছে -আসাম, অরুণাচল, মেঘালয়, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম ও নাগাল্যান্ড।
- ভারতের সেভেন সিস্টারস খ্যাত রাজ্যগুলোর মধ্যে বাংলাদেশের সীমান্ত সংলগ্ন নয় মণিপুর, নাগাল্যান্ড এবং অরুণাচল রাজ্য।
- ভারতের মোট ৫টি রাজ্য বাংলাদেশের সীমান্তবর্তী।
- এগুলো হলো: আসাম, ত্রিপুরা, মিজোরাম, মেঘালয় ও পশ্চিমবঙ্গ।

তথ্যসূত্র - ওয়ার্ল্ড এটলাস।

৫,৭১৮.
বিখ্যাত ল্যান্ডমার্ক টাওয়ার কোন শহরে অবস্থিত?
  1. নিউইয়র্ক
  2. শিকাগো
  3. টোকিও
  4. লন্ডন
সঠিক উত্তর:
টোকিও
উত্তর
সঠিক উত্তর:
টোকিও
ব্যাখ্যা

- বিখ্যাত ল্যান্ডমার্ক টাওয়ার 'টোকিও'তে অবস্থিত।

• জাপান:
- জাপানের পূর্বনাম নিপ্পন।
- জাপানের সংবিধানকে বিশ্বের ‘শান্তির সংবিধান‘ বলা হয়।
- বর্তমান প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা।
- জনসংখ্যায় বিশ্বের সবচেয়ে বড় শহর টোকিও।
- জাপানের আইনসভার নাম ডায়েট।
- জাপানের প্রধান দ্বীপ হচ্ছে হোক্কাইডো, হনসু, শিকোকু, কিউসু ও ওকিনাওয়া।
- জাপানের সবচেয়ে বড় দ্বীপ হনসু।
- জাপানের পতাকার রং সাদা ও লাল।
- পতাকায় সাদা পটভূমির উপর মাঝে লাল চাকতি (উদীয়মান সূর্যের প্রতিনিধিত্বকারী) পতাকার প্রধান বৈশিষ্ট্য।

• Landmark Tower:
- বিখ্যাত ল্যান্ডমার্ক টাওয়ার টোকিওতে ইয়োকোহামা শহরে অবস্থিত।
- টোকিও টাওয়ারের উচ্চতা ২৯৬ মিটার। 
-  ১৯৯৩ সালে টাওয়ারটি তৈরি করা হয়। 

তথ্যসূত্র: i) Britannica.
         ii) Web Japan.

৫,৭১৯.
'ফ্রি তিব্বত' কিসের সাথে সম্পর্কিত?
  1. তিব্বতের স্বাধীনতা আন্দোলন
  2. তিব্বত ভিত্তিক মানবাধিকার সংস্থা
  3. একটি প্রামাণ্য চিত্র
  4. কোনটি নয় 
সঠিক উত্তর:
তিব্বতের স্বাধীনতা আন্দোলন
উত্তর
সঠিক উত্তর:
তিব্বতের স্বাধীনতা আন্দোলন
ব্যাখ্যা

ফ্রি তিব্বত:
- ১৯৫০ সালে চীন তিব্বতে সামরিকভাবে প্রবেশ করে এবং ১৯৫১ সালে কার্যত দেশটিকে দখলে নেয়।
- এরপর থেকে তিব্বতের রাজনৈতিক স্বাধীনতা হারিয়ে যায়।
- এটি তিব্বতের স্বাধীনতা আন্দোলন নামে পরিচিত।
- "ফ্রি তিব্বত" আন্দোলন দাবি করে যে তিব্বত একটি স্বাধীন রাষ্ট্র হওয়া উচিত অথবা অন্ততপক্ষে তাদের সাংস্কৃতিক, ধর্মীয় ও রাজনৈতিক স্বাধীনতা ফিরিয়ে দিতে হবে।
- দালাই লামার নেতৃত্বে বহু তিব্বতী ভারতে ও অন্যান্য দেশে আশ্রয় নিয়েছেন এবং সেখান থেকেই "Free Tibet" আন্দোলন আন্তর্জাতিক পর্যায়ে ছড়িয়ে দিয়েছেন।

উৎস-  freetibet [লিঙ্ক]

৫,৭২০.
ফ্রান্সের মহান সম্রাট নেপোলিয়নের জীবনাবসান হয় কোথায়?
  1. ক) ওয়াটার লু নামক স্থানে
  2. খ) দ্বীপ এনাবার্তে
  3. গ) ভার্সাই নগরীতে
  4. ঘ) সেন্ট হেলেনা দ্বীপে
সঠিক উত্তর:
ঘ) সেন্ট হেলেনা দ্বীপে
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সেন্ট হেলেনা দ্বীপে
ব্যাখ্যা
- নেপোলিয়ান কর্সিকা দ্বীপে জন্মগ্রহণ করেন। ১৮১৫ সালের জুন মাসে বিখ্যাত ওয়াটার’লু যুদ্ধে ব্রিটেনের কাছে পরাজিত হন নেপোলিয়ান। তাকে আটলান্টিক মহাসাগরের সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসন দেয়া হয়। নির্বাসিত অবস্থায় ছয় বছর পর ১৮২১ সালে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান এই বীর সেনাপতি।

তথ্যসূত্র: হিস্টোরি ডটকম।
৫,৭২১.
‘প্রাসাদ কূটনীতি’ কোন দেশের সঙ্গে সম্পর্কিত?
  1. রাশিয়া
  2. যুক্তরাষ্ট্র
  3. চীন
  4. জাপান
সঠিক উত্তর:
চীন
উত্তর
সঠিক উত্তর:
চীন
ব্যাখ্যা

• প্রাসাদ কূটনীতি (Palace Diplomacy):
- বেশ ক’য়েক বছর ধরে চীনকে আফ্রিকার দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারের চেষ্টা চালাতে দেখা যাচ্ছে।
- বেইজিং নিজেদের খরচে আফ্রিকার বিভিন্ন দেশে সরকারি ভবন তৈরি বা সংস্কার করে দিচ্ছে।
- বিদেশ নীতি বিশেষজ্ঞদের কেউ কেউ বেইজিংয়ের এই কৌশলের নাম দিয়েছেন ‘প্রাসাদ কূটনীতি’।

- ২০২১ সালের ৩০ জুন জিম্বাবোয়ের রাজধানী হারারেতে দেশটির নতুন পার্লামেন্ট ভবন উদ্বোধন করা হয়েছে।
- ভবনটির নির্মাণ কাজ পরিচালনা ও অর্থায়ন করেছে চীন। 
- হারারেকে এটি উপহার হিসেবে দিয়েছে বেইজিং।

- ওয়াশিংটন ডিসিভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান হেরিটেজ ফাউন্ডেশনের ২০২২ সালের এক গবেষণা অনুযায়ী, আফ্রিকা মহাদেশে এমন অন্তত ১৮৬টি সরকারি ভবন আছে, যেগুলো তৈরিতে চীন কম-বেশি অর্থায়ন করেছে, নির্মাণ করে দিয়েছে।
- গত দুই দশকে চীনের অর্থনীতি অনেক বেশি দৃঢ় হওয়ায় এ ধরনের নির্মাণ কাজের সংখ্যা দ্রুত বেড়েছে।

তথ্যসূত্র: দৈনিক ইনকিলাব ও প্রথম আলো। (Link1) (Link2)

৫,৭২২.
মার্কিন যুক্তরাষ্ট্রের কোন অঙ্গরাজ্যটি রাশিয়ার নিকট থেকে ক্রয় করা হয়েছিল?
  1. আলাস্কা
  2. টেক্সাস
  3. ফ্লোরিডা
  4. নিউ জার্সি
সঠিক উত্তর:
আলাস্কা
উত্তর
সঠিক উত্তর:
আলাস্কা
ব্যাখ্যা
মার্কিন যুক্তরাষ্ট্র:

- স্বাধীনতা লাভ করে: ৪ জুলাই, ১৭৭৬ সালে যুক্তরাজ্য থেকে।
- যুক্তরাষ্ট্রে জাতীয় দিবস: ৪ জুলাই।
- অঙ্গরাজ্য: ৫০ টি।
- ইলেক্টোরাল ভোটের সংখ্যা: ৫৩৮ টি।
- প্রতিষ্ঠাকালীন অঙ্গরাজ্য: ১৩ টি।
- পতাকায় তারকা সংখ্যা: ৫০ টি।
- জনসংখ্যায় বৃহত্তম অঙ্গরাজ্য: ক্যালিফোর্নিয়া।
- আয়তনে বৃহত্তম অঙ্গরাজ্য: আলাস্কা।

উল্লেখ্য,
- ১৮৬৭ সালে যুক্তরাষ্ট্র রাশিয়ার নিকট থেকে আলাস্কা অঙ্গরাজ্যটি ক্রয় করেছিল।

- ১৮০৩ সালে যুক্তরাষ্ট্র লুইজিয়ানা অঙ্গরাজ্যটি ফ্রান্সের নিকট থেকে ক্রয় করেছিল।
- ১৯৫৯ সালে হাওয়াই যুক্তরাষ্ট্রের ৫০ তম (সর্বশেষ) অঙ্গরাজ্য হিসেবে যুক্ত হয়।

উৎস- আমেরিকার সরকারি ওয়েবসাইট।
৫,৭২৩.
ফিলিস্তিনের প্রথম প্রেসিডেন্ট কে ছিলেন?
  1. মাহমুদ আব্বাস
  2. মোহাম্মদ মুস্তাফা
  3. ইয়াসির আরাফাত
  4. আহমেদ শুকেইরি
সঠিক উত্তর:
ইয়াসির আরাফাত
উত্তর
সঠিক উত্তর:
ইয়াসির আরাফাত
ব্যাখ্যা

ইয়াসির আরাফাত:
- ফিলিস্তিনের প্রথম প্রেসিডেন্ট ছিলেন ইয়াসির আরাফাত।

⇒ মুসলিম বিশ্বের অবিসংবাদিত নেতা ও ফিলিস্তিনি মুক্তিসংগ্রামের মহান নেতা ইয়াসির আরাফাত।
- ইয়াসির আরাফাত একজন ফিলিস্তিনি রাজনৈতিক নেতা ছিলেন।
- ইয়াসির আরাফাতের জন্ম ১৯২৯ সালে মিশরের কায়রোতে। 
- তিনি ১৯৬৯-২০০৪ সাল পর্যন্ত প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন (PLO)-এর চেয়ারম্যান এবং ১৯৯৬-২০০৪ সাল পর্যন্ত প্যালেস্টাইন অথরিটির (PA) সভাপতি ছিলেন।
- ১৯৯৩ সালে তিনি ইসরায়েলি সরকারের সাথে শান্তি চুক্তিতে পিএলওকে নেতৃত্ব দেন।
- ১৯৯৪ সালে আরাফাত এবং ইজহাক রাবিন এবং ইসরায়েলের শিমন পেরেস যৌথভাবে শান্তিতে নোবেল পুরস্কার পান।

⇒ ১৯৫০ সালে ফিলিস্তিনকে মুক্ত করার আকাঙ্ক্ষা নিয়ে যোগ দেন রাজনীতিতে।
- ১৯৫৯ সালে কুয়েতে নির্বাসিতকালে ফিলিস্তিনি জাতীয়তাবাদী আন্দোলনের মুক্তির সংগঠন ‘ফাতাহ’ গঠন করেন। পরবর্তী সময়ে এই সংগঠনের নাম হয় প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন (পিএলও)।
- ১৯৬৯ সালে তিনি নির্বাচিত হন পিএলওর চেয়ারম্যান হিসেবে।
- ১৯৮৮ সালে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সিদ্ধান্ত মেনে নিয়ে ইয়াসির আরাফাত নিজের অবস্থান পরিবর্তন করেন।
- ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট হিসেবে ১৯৯১ সালে মাদ্রিদ সম্মেলন, ১৯৯৩ সালে অসলো চুক্তি এবং ২০০০ সালে ক্যাম্পডেভিড সম্মেলনের মাধ্যমে ইসরায়েলের সঙ্গে কয়েক দশকের সংঘাতের অবসান ঘটানোর চেষ্টা করেন তিনি।
- এই সময় হামাস ও অন্যান্য সংগঠনের উত্থান ঘটে, যারা ইয়াসির আরাফাতের ভিত্তি দুর্বল করে দিয়ে ফিলিস্তিনের বিভিন্ন এলাকায় রাজনৈতিক ক্ষমতা দখল করে নেয়।
- ইসরায়েলি সেনাবাহিনী ২০০২ সাল থেকে ইয়াসির আরাফাতকে পশ্চিম তীরের রামাল্লায় তাঁর সদর দপ্তরে অবরুদ্ধ করে রাখে।

উল্লেখ্য,
- জীবনের শেষ দিনগুলোতে ইসরায়েলের সেনাবাহিনী তাঁকে গৃহবন্দী করে রাখে।
- গৃহবন্দী থাকা অবস্থায় তিনি অসুস্থ হয়ে পড়েন এবং ২০০৪ সালের ১১ নভেম্বর তাঁর মৃত্যু হয়।

উৎস: Britannica.

৫,৭২৪.
নিম্নের কোন দেশটি ANZUS এর অন্তর্ভুক্ত নয়?
  1. ক) অস্ট্রেলিয়া
  2. খ) জাপান
  3. গ) যুক্তরাষ্ট্র
  4. ঘ) নিউজিল্যান্ড
সঠিক উত্তর:
খ) জাপান
উত্তর
সঠিক উত্তর:
খ) জাপান
ব্যাখ্যা
- ANZUS হলো একটি সামরিক চুক্তি বা জোট। তিনটি দেশের সমন্বয়ে এই জোট গঠিত। 
- দেশুলো হলো: অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, যুক্তরাষ্ট্র।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে কমিউনিজম আগ্রাসন রোধে ১৯৫১ সালে ANZUS গঠিত হয়।

সূত্র:- ANZUS ওয়েবসাইট। 
৫,৭২৫.
মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে?
  1. ক) সম্রাট আকবর
  2. খ) সম্রাট বাবর
  3. গ) সম্রাট জাহাঙ্গীর
  4. ঘ) সম্রাট হুমায়ুন
সঠিক উত্তর:
খ) সম্রাট বাবর
উত্তর
সঠিক উত্তর:
খ) সম্রাট বাবর
ব্যাখ্যা
- ১৫২৬ সালের এপ্রিল মাসে পানিপথের প্রথম যুদ্ধে লোদী বংশের শাসক ইব্রাহিম লোদীকে পরাজিত করে জহির উদ্দিন মুহাম্মদ বাবর ভারতে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন।
- পানিপথ ভারতের বর্তমান হরিয়ানা রাজ্যে অবস্থিত।
- ভারতে মুঘল সাম্রাজ্য স্থিতিশীলতা লাভ করে সম্রাট আকবরের শাসনামলে।

তথ্যসূত্রঃ উচ্চ মাধ্যমিক ইতিহাস : দ্বিতীয়পত্র
৫,৭২৬.
লেবাননের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থার নাম কী?
  1. এনএনএ
  2. ইউএসবি
  3. ইরনা
  4. আল মানার
সঠিক উত্তর:
এনএনএ
উত্তর
সঠিক উত্তর:
এনএনএ
ব্যাখ্যা
লেবাননের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থার নাম ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ)।

লেবানন

- লেবানন এশিয়ার মধ্যপ্রাচ্যের একটি রাষ্ট্র।
- ভূমধ্যসাগরের পাড়ে অবস্থিত পশ্চিম এশিয়ার একটি দেশ।
- রাজধানী বৈরুত।
- লেবাননের তিনটি গুরুত্বপূর্ণ শহর বৈরুত, বালবেক ও ত্রিপোলিত।
- মুদ্রা পাউন্ড।
- আরবি ভাষা লেবাননের সরকারি ভাষা।
- লেবানন ও ইসরাইলের মধ্যকার সীমানারেখা - Blue Line
- হিজবুল্লাহ লেবাননের শিয়া মুসলিম সম্প্রদায়ের রাজনৈতিক ও সশস্ত্র গোষ্ঠী।
- লেবাননের হিজবুল্লাহ পরিচালিত টিভি চ্যানেল - আল মানার।
- ২০২০ সালে বৈরুতের কাছে সমুদ্রবন্দরে অ্যামোনিয়াম নাইট্রেট থেকে ভয়াবহ বিস্ফোরণ ঘটে।
- ১৯৪৩ সালে ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা লাভ করে।

উৎস: Britannica. 
৫,৭২৭.
সার্বিয়ার রাজধানী-
  1. ব্রানিসেভা
  2. বেলগ্রেড
  3. পিসিনজা
  4. মিত্রোভিকা
সঠিক উত্তর:
বেলগ্রেড
উত্তর
সঠিক উত্তর:
বেলগ্রেড
ব্যাখ্যা

• সার্বিয়া:
- সার্বিয়া দক্ষিণ-পূর্ব ইউরোপের বলকান উপদ্বীপের কেন্দ্রীয় অংশে অবস্থিত একটি স্থলবেষ্টিত দেশ।
-  এটি পৃথিবীর উত্তর এবং পূর্ব উভয় গোলার্ধে অবস্থিত।
- সার্বিয়ার সীমানা ৮টি দেশ দ্বারা বেষ্টিত।
- বেলগ্রেড - সার্বিয়ার রাজধানী এবং বৃহত্তম শহর। 
- সার্বিয়ান হলো সার্বিয়ার সরকারি ভাষা। 
- দেশের জনসংখ্যার প্রায় ৮৮% মানুষের মাতৃভাষা এই ভাষা।

উৎস: worldatlas.

৫,৭২৮.
আরামকো কোন দেশের রাষ্ট্রায়ত্ত জ্বালানি তেল কোম্পানি?
  1. যুক্তরাষ্ট্র
  2. ভেনিজুয়েলা 
  3. কাতার 
  4. সৌদি আরব
সঠিক উত্তর:
সৌদি আরব
উত্তর
সঠিক উত্তর:
সৌদি আরব
ব্যাখ্যা

আরামকো:
- আরামকো সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত জ্বালানি তেল কোম্পানি।
- প্রতিষ্ঠিত হয়: ১৯৩৩ সালে।

উল্লেখ্য,
- এটি সৌদি আরবের ধাহরানে অবস্থিত।
- এটি বিশ্বের বৃহত্তম রাষ্ট্রীয় মালিকানাধীন তেল ও প্রাকৃতিক গ্যাস কোম্পানি।
- একই সঙ্গে বাজার মূলধনের দিক থেকে এটি বিশ্বের ১০ম বৃহত্তম কোম্পানি।
- রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি হিসেবে ১০০টি তেল ও গ্যাসক্ষেত্র নিয়ন্ত্রণ করে এই কোম্পানি।
- আরামকোর তেলের রিজার্ভ ২৭০ বিলিয়ন ব্যারেল।
- তাদের দৈনিক উৎপাদনসক্ষমতা ১২ দশমিক ৭ মিলিয়ন বা ১ কোটি ২৭ লাখ ব্যারেল।
- ২০২৪ সালে কোম্পানিটি ৬০৫ বিলিয়ন বা ৬০ হাজার ৫০০ কোটি ডলার আয় করেছে।
- এই সময় তারা মুনাফা করেছে ১৬১ বিলিয়ন বা ১৬ হাজার ১০০ কোটি ডলার।

উৎস: i) EBSCO ওয়েবসাইট।
ii) প্রথম আলো।

৫,৭২৯.
পূর্ব ও পশ্চিম জার্মানি আনুষ্ঠানিকভাবে একত্রিত হয় কবে? 
  1. ৩ অক্টোবর, ১৯৮৯
  2. ৩ অক্টোবর, ১৯৮৮
  3. ৩ অক্টোবর, ১৯৯০
  4. ১ অক্টোবর, ১৯৯০
সঠিক উত্তর:
৩ অক্টোবর, ১৯৯০
উত্তর
সঠিক উত্তর:
৩ অক্টোবর, ১৯৯০
ব্যাখ্যা

• বার্লিন প্রাচীর:
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানি প্রধানত চারভাগে বিভক্ত হয়ে যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স ও সোভিয়েত ইউনিয়নের অধীনে চলে যায়।
- স্নায়ুযুদ্ধের ফলে ফ্রান্স, ব্রিটেন ও যুক্তরাষ্ট্রের অধীনের অংশগুলো একত্রিত করে গঠিত হয় ফেডারেল রিপাবলিক অব জার্মানি (পশ্চিম জার্মানি) এবং সোভিয়েত ইউনিয়নেরে অধীনের অংশে গঠিত হয় ডেমোক্রেটিক রিপাবলিক অব জার্মানি (পূর্ব জার্মানি)।

উল্লেখ্য, 
- পুঁজিবাদী শাসনব্যবস্থার ফলে পশ্চিম জার্মানি সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ে ওঠে।
- অপরদিকে সমাজতান্ত্রিক পূর্ব জার্মানি অপেক্ষাকৃত কম উন্নত হওয়ায় এ অংশের জনগণ পশ্চিম জার্মানিতে গমন করা শুরু করে।
- এ পরিস্থিতিতে পশ্চিম জার্মানির পুঁজিবাদের ধাক্কা যেন পূর্ব জার্মানিতে না লাগে এবং অভিবাসন যেন ঠেকানো যায় সে লক্ষ্যে পূর্ব জার্মানি ১৩ আগস্ট, ১৯৬১ সালে বার্লিন শহরের মাঝ দিয়ে প্রাচীর তৈরি করা শুরু করে।
- এ প্রাচীরের দৈর্ঘ্য ছিল ১৫৫ কি.মি।

⇒ বার্লিন প্রাচীরের পতন:
- ৯ নভেম্বর, ১৯৮৯ সালে বার্লিন প্রাচীরের পতন ঘটে।
- ৩ অক্টোবর, ১৯৯০ সালে দুই জার্মানি (পশ্চিম জার্মানি ও পূর্ব জার্মানি) একত্রিত হয়।

তথ্যসূত্র: ব্রিটানিকা। 

৫,৭৩০.
বর্তমানে বিশ্বে তেল উৎপাদনে শীর্ষ দেশ কোনটি?
  1. ক) সৌদি আরব
  2. খ) কাতার
  3. গ) যুক্তরাষ্ট্র
  4. ঘ) রাশিয়া
সঠিক উত্তর:
গ) যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
গ) যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা

- ২০১৮ সালে বিশ্বের নতুন তেল সম্রাটের খ্যাতি অর্জন করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র।
- ১৯৭৫ সাল থেকে তেল উৎপাদনে রাশিয়া ও সৌদি আরবের পরের অবস্থানে রয়েছে দেশটি।
- এই মুহূর্তে বিশ্বের শীর্ষ তেল উৎপাদনকারী দেশ হলো মার্কিন যুক্তরাষ্ট্র।
- যুক্তরাষ্ট্রের এনার্জি ইনফরমেশন অ্যাডমিস্ট্রেশনের তথ্যানুযায়ী, ২০২১ সালে বিশ্বে শীর্ষ ১০ জ্বালানি তেল উৎপাদনকারী দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র, সৌদি আরব, রাশিয়া, কানাডা, চীন, ইরাক, সংযুক্ত আরব আমিরাত, ব্রাজিল, ইরান ও কুয়েত।
- বর্তমানে বৈশ্বিক তেল উৎপাদনের ২০ শতাংশ যুক্তরাষ্ট্র এবং ১১ শতাংশ করে সৌদি আরব ও রাশিয়ার।
- মার্কিন যুক্তরাষ্ট্র প্রতিদিন গড়ে ৯,৩৫২,০০০ ব্যারেল তেল উৎপাদন করে।
- যুক্তরাষ্ট্র বিশ্বের অন্যতম বৃহৎ অপরিশোধিত তেল সরবরাহকারী।

উৎস: প্রথম আলো, ১০ মার্চ ২০২৩।

৫,৭৩১.
দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন -
  1. ক) H.H. Asquith
  2. খ) Stanley Baldwin
  3. গ) Clement Attlee
  4. ঘ) David Lloyd George
সঠিক উত্তর:
গ) Clement Attlee
উত্তর
সঠিক উত্তর:
গ) Clement Attlee
ব্যাখ্যা
▪ দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে ১৯৪০ সালের মে পর্যন্ত চেম্বারলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন।
▪ চেম্বারলেনের পর ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন উইনস্টন চার্চিল। ১৯৪৫ সালের জুলাইয়ে Clement Attlee দায়িত্ব গ্রহণ করার আগ পর্যন্ত উইনস্টন চার্চিল প্রধানমন্ত্রী ছিলেন।
Clement Attlee জুলাই ১৯৪৫ সাল থেকে অক্টোবর ১৯৫১ সাল পর্যন্ত দায়িত্ব পালন করে।

অন্যদিকে, 
▪ H.H. Asquith (1908–16)
▪ Stanley Baldwin (1935–37; 3rd time).
▪ David Lloyd George (1916–22) 

উল্লেখ,
▪ ২ সেপ্টেম্বর ১৯৪৫ জাপান কর্তৃক আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণের মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।

তথ্যসূত্র: যুক্তরাজ্যের সরকারি ওয়েবসাইট এবং ব্রিটানিকা।
৫,৭৩২.
কে গ্লাসনস্ত নীতি প্রবর্তন করেন?
  1. জোসেফ স্ট্যালিন
  2. ভ্লাদিমির পুতিন 
  3. ভ্লাদিমির লেনিন
  4. মিখাইল গর্বাচেভ
সঠিক উত্তর:
মিখাইল গর্বাচেভ
উত্তর
সঠিক উত্তর:
মিখাইল গর্বাচেভ
ব্যাখ্যা
গ্লাসনস্ত: 
- গ্লাসনস্ত (Glasnost) ছিল সোভিয়েত ইউনিয়নের একটি নীতি, যার মাধ্যমে রাজনৈতিক ও সামাজিক বিষয়াবলির ওপরে উন্মুক্ত আলোচনা উৎসাহিত করা হয়।
- ১৯৮০-এর দশকের শেষভাগে সোভিয়েত নেতা মিখাইল গর্বাচেভ গ্লাসনস্ত নীতিটি প্রবর্তন করেন।
- এই নীতির ফলে সোভিয়েত ইউনিয়নের গণতান্ত্রিকীকরণের সূচনা ঘটে।
- এর পরিণতিতে সোভিয়েত রাজনৈতিক কাঠামোতে মৌলিক পরিবর্তন আসে।
- কমিউনিস্ট পার্টির একক কর্তৃত্ব হ্রাস পায় এবং বহুপদপ্রার্থী নির্বাচন অনুষ্ঠিত হয়।
- গ্লাসনস্ত সরকারের কর্মকর্তা ও প্রশাসনের সমালোচনার সুযোগ সৃষ্টি করে এবং সংবাদমাধ্যমকে আরও স্বাধীনভাবে তথ্য প্রচারের অনুমতি দেয়।

উৎস: Britannica.
৫,৭৩৩.
মার্কিন যুক্তরাষ্ট্র কোন চুক্তির আওতায় সামরিক গোয়েন্দা তথ্য বিনিময় করে থাকে?
  1. ACSA
  2. GSOMIA
  3. ASCA
  4. GOSIMA
সঠিক উত্তর:
GSOMIA
উত্তর
সঠিক উত্তর:
GSOMIA
ব্যাখ্যা
- মার্কিন যুক্তরাষ্ট্র যে চুক্তির আওতায় সামরিক গোয়েন্দা তথ্য বিনিময় করে - General Security of Military Information Agreement (GSOMIA)
- মার্কিন যুক্তরাষ্ট্র যে চুক্তির আওতায় খাদ্য, জ্বালানি, গোলাবারুদ ও সরঞ্জামাদি বিনিময় করে - Acquisition and Cross Servicing Agreement (ACSA).

উৎস: পত্রিকা রিপোর্ট
৫,৭৩৪.
মধ্যপ্রাচ্যের কোন দেশে সংসদ নেই?
  1. ক) ইরাক
  2. খ) ইরান
  3. গ) সৌদি আরব
  4. ঘ) ওমান 
সঠিক উত্তর:
গ) সৌদি আরব
উত্তর
সঠিক উত্তর:
গ) সৌদি আরব
ব্যাখ্যা
সৌদি আরবে আনুষ্ঠানিক কোনো সংসদ নেই।
সৌদি আরবের বাদশাহকে পরামর্শ দেওয়ার জন্য ১৫০ সদস্য বিশিষ্ট Consultative Council রয়েছে।
এটি মজলিশ আল শুরা নামে পরিচিত। এই কাউন্সিলের সদস্যরা বাদশাহর ইচ্ছাধীন নিয়োগ লাভ করেন।
------------------
ওমানের পার্লামেন্ট হলো - মজলিস (Majles)
ইরাকের পার্লামেন্ট হলো - Council of Representatives of Iraq
ইরানের পার্লামেন্ট হলো - Majles Shoraye Eslami / Islamic Parliament of Iran
 
উৎস: ব্রিটানিকা ও ইন্টার পার্লামেন্টারি ওয়েবসাইট
 
৫,৭৩৫.
আরব বসন্তের সূতিকাগার হিসাবে পরিচিত কোন দেশ?
  1. তিউনিশিয়া 
  2. মিশর 
  3. লিবিয়া 
  4. সিরিয়া
সঠিক উত্তর:
তিউনিশিয়া 
উত্তর
সঠিক উত্তর:
তিউনিশিয়া 
ব্যাখ্যা

• আরব বসন্ত (Arab Spring):

- মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার কয়েকটি দেশে রাজতন্ত্র ও একনায়কতন্ত্র উচ্ছেদ করে গণতন্ত্র প্রতিষ্ঠার যে আন্দোলন ২০১০ সালে শুরু হয়, সেগুলোকে একত্রে আরব বসন্ত বলে ।
- আরব বসন্তের শুরু হয়েছিল আফ্রিকার দেশ তিউনিশিয়ায়। এই কারনে তিউনিশিয়াকে আরব বসন্তের সূতিকাগার বলা হয়।
- পশ্চিমা সংবাদ মাধ্যম ২০১১ সালে প্রথম মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকায় স্বৈরশাসনের বিরুদ্ধে এবং গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সংঘটিত গণআন্দোলনকে “আরব বসন্ত” ( Arab Spring ) আখ্যা দেয়।
- ২০১৩ সালের দিকে এসে আরব বসন্তের আন্দোলন স্তিমিত হয়ে যায়।
- আরব বসন্তের প্রভাবে তিউনিশিয়া, মিশর, লিবিয়া, ইয়েমেন, বাহরাইন, মরক্কো, সিরিয়া প্রভৃতি দেশে - ক্ষমতা বদল বা কিছু কিছু ক্ষেত্রে ক্ষমতা হ্রাস ইত্যাদি পরিবর্তন ঘটেছে।
- এখনো এই তথাকথিত আরব বসন্তের জেরে সিরিয়া, ইয়েমেন, লিবিয়া প্রভৃতি দেশে চরম রাজনৈতিক অস্থিতিশীলতা বিরাজমান।

তথ্যসূত্র: Britannica.com

৫,৭৩৬.
প্রথম বিশ্বযুদ্ধে মিত্রশক্তির পক্ষ অবলম্বন করে কোন দেশ?
  1. ক) বেলজিয়াম
  2. খ) তুরস্ক
  3. গ) বুলগেরিয়া
  4. ঘ) হাঙ্গেরি
সঠিক উত্তর:
ক) বেলজিয়াম
উত্তর
সঠিক উত্তর:
ক) বেলজিয়াম
ব্যাখ্যা
একনজরে প্রথম বিশ্বযুদ্ধ
▪ যুদ্ধ সংঘটনকাল:- ২৮ জুলাই, ১৯১৪ — ১১ নভেম্বর, ১৯১৮ খ্রিস্টাব্দ।
▪ অক্ষশক্তি:- জার্মানি, অস্ট্রিয়া, হাঙ্গেরি, বুলগেরিয়া, গ্রীস ও তুরস্ক।
▪ মিত্রশক্তি:- রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স, যুক্তরাষ্ট্র, ইতালি, জাপান, চীন, সার্বিয়া, রোমানিয়া ও বেলজিয়াম প্রভৃতি দেশ।  
▪ ফলাফল:- মিত্রশক্তি বিজয়ী।    

তথ্যসূত্র:- ব্রিটানিকা ও হিস্টরি.কম।
৫,৭৩৭.
অরেঞ্জ বিপ্লবের কেন্দ্রবিন্দু ছিল কোন শহর?
  1. মস্কো
  2. কিয়েভ
  3. মিনস্ক
  4. ওডেসা
সঠিক উত্তর:
কিয়েভ
উত্তর
সঠিক উত্তর:
কিয়েভ
ব্যাখ্যা

অরেঞ্জ বিপ্লব:
- ‘অরেঞ্জ বিপ্লব' সংঘটিত হয় ইউক্রেনে।
- অরেঞ্জ বিপ্লব ছিল একটি ধারাবাহিক প্রতিবাদ এবং রাজনৈতিক ঘটনা।
- এটি সংঘটিত হয়েছিল ২০০৪ সালে।
- ইউক্রেনের রাজধানী কিয়েভ ছিল নাগরিক প্রতিরোধ আন্দোলনের কেন্দ্রবিন্দু।
- ২০০৪ সালে ইউক্রেনে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে কারচুপি এবং ব্যাপক দুর্নীতির অভিযোগ তুলে এ আন্দোলনের সূত্রপাত।

তথ্যসূত্র - Britannica.com

৫,৭৩৮.
হিব্রুদের প্রধান দেবতা ছিলেন কে?
  1. হার্মিস
  2. আথেনা
  3. আফ্রোদিতি
  4. জেহোভা
সঠিক উত্তর:
জেহোভা
উত্তর
সঠিক উত্তর:
জেহোভা
ব্যাখ্যা
হিব্রু সভ্যতা:
- হিব্রু জাতি প্রাচীন মিসরীয় এবং মেসোপটেমীয় সভ্যতার পর প্রাচীন মানব সভ্যতায় অবদান রেখেছিল।
- হিব্রুরাই ইহুদী ধর্মের অনুসারী এবং ইসরাইলী জাতি হিসেবে সমধিক পরিচিত।
- ঐতিহাসিকদের মতে প্রাচীন ফোরাত নদীর (ইউফ্রেটিস নদী) অপর পাড় থেকে যে সব মানবগোষ্ঠী বিতাড়িত হয়ে প্যালেস্টাইনে বসতি স্থাপন করে তারাই হিব্রু জনগোষ্ঠী।
- হিব্রু শব্দের অর্থ 'বিদেশী' (Alien) থেকে এর প্রমাণ পাওয়া যায়। তাই নৃতাত্ত্বিক অর্থে হিব্রুরা কোনো নির্দিষ্ট জাতি নয়।
- মিসরীয় ও ব্যাবিলনীয় উৎস থেকে আহরিত হয়েছিল হিব্রু সভ্যতার অনেক উপাদানই।
- হিব্রু জাতি খ্রিস্টপূর্ব ১৮০০ অব্দে তাদের আদি পুরুষ ইব্রাহিমের (আঃ) (আব্রাহাম) নেতৃত্বে উত্তর-পশ্চিম মেসোপটেমিয়ায় একত্রে বসবাস শুরু করে।
- তাওরাত বা ওল্ড টেস্টামেন্ট (Old Testament) হিব্রু ধর্মের (ইহুদী জাতির) প্রধান ধর্মগ্রন্থ।
- হিব্রুদের প্রধান দেবতা ছিলেন জেহোভা।
- জেহোভাকে তারা আকার-বিশিষ্ট একেশ্বর বলে মনে করত।
- এ যুগে ইহুদীরা জরথুস্ত্র ধর্মের প্রভাবে আসে এবং আবার একেশ্বরবাদে আকৃষ্ট হয়।

তথ্যসূত্র - ব্রিটানিকা ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ১ম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫,৭৩৯.
ব্রিটেনে ক্ষমতাসীন দল-
  1. ক) কনজারভেটিভ পার্টি
  2. খ) লেবার পার্টি
  3. গ) ক্রিস্টিয়ান ডেমোক্রেটিক পার্টি
  4. ঘ) ফ্রিডম এন্ড জাস্টিস পার্টি
সঠিক উত্তর:
ক) কনজারভেটিভ পার্টি
উত্তর
সঠিক উত্তর:
ক) কনজারভেটিভ পার্টি
ব্যাখ্যা
১২ ডিসেম্বর ২০১৯ ব্রিটেনে সর্বশেষ পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে মোট ৬৫০ টি আসনের মধ্যে কনজারভেটিভ পার্টি ৩৬৫ টি আসন লাভ করে জয়ী হয়ে বরিস জনসনের নেতৃত্বে সরকার গঠন করে। অন্যদিকে লেবার পার্টি ২০৩ টি আসন লাভ করে। বর্তমান প্রধানমন্ত্রী কনজারভেটিভ পার্টির নেতা বরিস জনসন। (সূত্রঃ বিবিসি ওয়ার্ল্ড)
৫,৭৪০.
আলথিং কোন দেশের আইনসভা?
  1. সুইডেন
  2. আইসল্যান্ড
  3. ফিনল্যান্ড
  4. ডেনমার্ক
সঠিক উত্তর:
আইসল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
আইসল্যান্ড
ব্যাখ্যা
- আইসল্যান্ডের আইনসভা : আলথিং
- ফিনল্যান্ডের আইনসভা : এডুসকু্টা
- সুইডেনের আইনসভার : দ্য রিক্সড্যাগ
- ডেনমার্কের আইনসভা : ফোকেটিং
(তথ্যসূত্র: সংশ্লিষ্ট দেশগুলোর আইনসভা)
৫,৭৪১.
মালদ্বীপের মুদ্রার নাম কি?
  1. রুপী
  2. ডলার
  3. পাউন্ড
  4. রুপাইয়া
সঠিক উত্তর:
রুপাইয়া
উত্তর
সঠিক উত্তর:
রুপাইয়া
ব্যাখ্যা
মালদ্বীপের মুদ্রার নাম রুপাইয়া।

মালদ্বীপ:

- ভারতীয় উপমহাদেশের দক্ষিণ-পশ্চিমের দেশ মালদ্বীপ।
- এটি ১২ শতাধিক ছোট দ্বীপ নিয়ে গঠিত।
- মালদ্বীপ দক্ষিণ এশীয় আঞ্চলিক জোট সার্কের সদস্য।
- মালদ্বীপ বিশ্বের সবচেয়ে নিচু দেশ।
- দ্বীপ রাষ্ট্রটির অর্থনীতি মূলত পর্যটন নির্ভর। 
- রাজধানী: মালে।
- ভাষা: দিভেহী ও ইংরেজি।
- পার্লামেন্ট : পিপলস মজলিস।
- মুদ্রা : মালদ্বীপীয় রুপাইয়া।

বিভিন্ন দেশের মুদ্রা:
- গুর্দে: হাইতির মুদ্রা,
- লিরা: তুরস্কের মুদ্রা,
- বেলবো: পানামার মুদ্রা,
- রিয়েল: ব্রাজিলের মুদ্রা,
- ইয়েন: জাপানের মুদ্রা,
- ইউয়ান: চীনের মুদ্রা,
- ডং: ভিয়েতনামের মুদ্রা,
- রিঙ্গিত: মালয়েশিয়ার মুদ্রা,
- কিয়াট: মিয়ানমারের মুদ্রা,
- রুবল: রাশিয়ার মুদ্রা,
- পাউন্ড: যুক্তরাজ্য, মিশর, দক্ষিণ সুদান, লেবানন, সিরিয়া, সুদান প্রভৃতি দেশের মুদ্রা,
- ইউরো: ইউরোপিয় মুদ্রা,
- পেসো: মেক্সিকো, ফিলিপাইন, আর্জেন্টিনা, কিউবা, ডোমিনিকান প্রজাতন্ত্র, চিলি, কলম্বিয়া, উরুগুয়ের মুদ্রা।

উৎস: i) World Atlas.
        ii) Britannica.
৫,৭৪২.
কমিউনিজম রোধে মার্কিন যুক্তরাষ্ট্র কোন কোন দেশে ‘ডমিনো থিয়োরি’ প্রয়োগ করেছিল?
  1. মালি, ঘানা ও লাইবেরিয়ায়
  2. চীন, উত্তর কোরিয়া ও মঙ্গোলিয়ায়
  3. ভিয়েতনাম, কম্বোডিয়া ও লাওসে
  4. সোমালিয়া, সুদান, ও ইরিত্রিয়ায়
সঠিক উত্তর:
ভিয়েতনাম, কম্বোডিয়া ও লাওসে
উত্তর
সঠিক উত্তর:
ভিয়েতনাম, কম্বোডিয়া ও লাওসে
ব্যাখ্যা
- মার্কিন যুক্তরাষ্ট্র কমিউনিজম রোধে বেশ কয়েকটি দেশে 'ডমিনো থিয়োরি' প্রয়োগ করেছিল।
- প্রধানত দক্ষিণ-পূর্ব এশিয়ায় এটি সবচেয়ে স্পষ্টভাবে দেখা যায়, বিশেষত ভিয়েতনাম, লাওস এবং কম্বোডিয়ায় যুক্তরাষ্ট্র সরাসরি সামরিক হস্তক্ষেপ করেছিল।  

• ডমিনো তত্ত্ব:

- ডমিনো তত্ত্ব-এর মূল কথা হচ্ছে কোনো একটি দেশে যদি সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়, তাহলে তার পাশের এবং আশেপাশের দেশগুলোও এই মতাদেশে উদ্বুদ্ধ হবে এবং এক সময় রাষ্ট্রগুলো সমাজতন্ত্রী রাষ্ট্রে পরিণত হবে।
- মার্কিন যুক্তরাষ্ট্র বিংশ শতাব্দীর সত্তরের দশকে দক্ষিণ পূর্ব এশিয়ায় বিশেষ করে ভিয়েতনাম, কম্বোডিয়া ও লাওসে এই তত্ত্ব প্রয়োগ করে সেখানে সমাজতন্ত্রের উত্থান ঠেকাতে সামরিক হস্তক্ষেপ করেছিল।
- তবে প্রেসিডেন আইসেনহাওয়ার এর ১৯৫৪ সালের ৭ এপ্রিলের সংবাদ সম্মেলনে প্রথমবারের মতো পরোক্ষভাবে ডমিনো তত্ত্ব-এর কথা বলেছিলেন। মূল বিষয় ছিল কোনো অবস্থাতেই দক্ষিণ-পূর্ব এশিয়া এবং অন্যত্র সমাজতন্ত্রের প্রসারকে এগিয়ে নিজে যেতে দেয়া যাবে না। প্রয়োজনে সেইসব দেশে সামরিক হস্তক্ষেপ কর হবে। 

সূত্র: আন্তর্জাতিক রাজনীতিকোষ, তারেক শামসুর রেহমান।
৫,৭৪৩.
'পিংক সিটি' নামে পরিচিত কোন শহর?
  1. থিম্পু
  2. জয়পুর
  3. হ্যানয়
  4. সান্টিয়াগো
সঠিক উত্তর:
জয়পুর
উত্তর
সঠিক উত্তর:
জয়পুর
ব্যাখ্যা
জয়পুর:
- জয়পুর 'পিংক সিটি' নামে পরিচিত।
- জয়পুর শহর রাজস্থান রাজ্যের রাজধানী।
- এটি রাজস্থানের সবচেয়ে জনবহুল শহর।
- শহরটি ১৭২৭ সালে মহারাজা সওয়াই জয় সিং দ্বারা জয়পুর রাজ্যের রাজধানী হিসাবে প্রতিস্থাপনের জন্য প্রতিষ্ঠিত হয়েছিল।
- জয়পুরে মিশ্র হিন্দু-মুসলিম জনসংখ্যা রয়েছে।
- জয়পুর একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র।
- জয়পুরের বিখ্যাত শিল্প ও কারুশিল্পের মধ্যে রয়েছে গয়না, এনামেল, ধাতুর কাজ, এবং মুদ্রিত কাপড়, সেইসাথে পাথর, মার্বেল এবং হাতির দাঁত খোদাই করা।

তথ্যসূত্র - Britannica.com
৫,৭৪৪.
ম্যাজিনো লাইন কোন দুটি দেশের সীমারেখা নির্দেশ করে? 
  1. জার্মানি ও ফ্রান্স
  2. জার্মানি ও পোল্যান্ড
  3. ফ্রান্স ও ইতালি
  4. রাশিয়া ও ফিনল্যান্ড
সঠিক উত্তর:
জার্মানি ও ফ্রান্স
উত্তর
সঠিক উত্তর:
জার্মানি ও ফ্রান্স
ব্যাখ্যা

• ম্যাজিনো লাইন:
- ফ্রান্স ও জার্মানির মধ্যে একটি সীমারেখা। 
- ম্যাজিনো লাইন ছিল ফ্রান্সের একটি প্রতিরক্ষা ব্যবস্থার অংশ,
- যা প্রথম বিশ্বযুদ্ধের পর জার্মানি ও ইতালির সীমান্ত বরাবর নির্মাণ করা হয়েছিল।
- এটি সম্ভাব্য আগ্রাসনের বিরুদ্ধে এক অদম্য প্রতিরক্ষা ব্যূহ হিসেবে বিবেচিত হতো।
- তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মান বাহিনী এই লাইনকে পাশ কাটিয়ে এবং ভেঙে প্রবেশ করতে সক্ষম হয়।

অপরদিকে,
- ম্যানারহেম রেখা: রাশিয়া ও ফিনল্যান্ড,
- লাইন অব ডিমারকেশন: পর্তুগাল ও স্পেন,
- ওডারনিস লাইন: জার্মানি ও পোল্যান্ড।
- সিগফ্রিড লাইন: জার্মানি ও ফ্রান্স।
- হিন্ডারবার্গ লাইন: জার্মানি ও ফ্রান্স।
- সনোরা লাইন: যুক্তরাষ্ট্র ও মেক্সিকো।

তথ্যসূত্র: ওয়ার্ল্ড এটলাস।

৫,৭৪৫.
কিউবা ক্ষেপণাস্ত্র সঙ্কটের সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কে ছিলেন?
  1. রোনাল্ড রিগান
  2. রিচার্ড এম নিক্সন
  3. জন এফ কেনেডি
  4. লিন্ডন বেইনস জনসন
সঠিক উত্তর:
জন এফ কেনেডি
উত্তর
সঠিক উত্তর:
জন এফ কেনেডি
ব্যাখ্যা

- কিউবায় ক্ষেপণাস্ত্র সঙ্কটের সময় প্রেসিডেন্ট জন এফ কেনেডি।

কিউবার ক্ষেপণাস্ত্র সংকট:

- কিউবার ক্ষেপণাস্ত্র সংকট ছিল মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে একটি ৩৫ দিনের সংঘর্ষ, যা একটি আন্তর্জাতিক সংকটে পরিণত হয়েছিল।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পারমাণবিক শক্তি, সামরিক ও বিশ্বজুড়ে ভূরাজনৈতিক আধিপত্য বিস্তারের প্রতিযোগিতায় নামে যুক্তরাষ্ট্র ও রাশিয়া।
- সেসময় কিউবায় অর্থনৈতিক সংকটের জেরে বাড়তে থাকে সমাজতান্ত্রিক ধারণার প্রভাব। 
- কিউবার ক্ষেপণাস্ত্র সংকট ১৯৬২ সালের অক্টোবরে হয়েছিল।
- ইতালি ও তুরস্কে যুক্তরাষ্ট্রের আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র বসানোর জবাবে কিউবায় ক্ষেপণাস্ত্র পাঠায় রাশিয়া।
- ফ্লোরিডা উপকূল থেকে মাত্র ৯০ মাইল দূরে রুশ এই হুমকি মেনে নিতে না পেরে, ১৯৬২ সালের ২২ অক্টোবর কিউবায় নৌ অবরোধের ঘোষণা দেন প্রেসিডেন্ট জন এফ কেনেডি।
- ফলে সমগ্র ল্যাটিন আমেরিকায় যুদ্ধের পরিমন্ডল তৈরি হয়।
- এই পরিস্থিতি 'কিউবা ক্ষেপণাস্ত্র সংকট' নামে পরিচিত।

উৎস: Britannica.

৫,৭৪৬.
'হরপ্পা ও মহেঞ্জোদারো' শহর দুটি কোন সভ্যতার সাথে জড়িত?
  1. ইনকা সভ্যতা
  2. মায়া সভ্যতা
  3. সিন্ধু সভ্যতা
  4. গ্রিক সভ্যতা
সঠিক উত্তর:
সিন্ধু সভ্যতা
উত্তর
সঠিক উত্তর:
সিন্ধু সভ্যতা
ব্যাখ্যা
সিন্ধু সভ্যতা:
- উপমহাদেশের প্রাচীনতম সিন্ধুসভ্যতার বিস্তৃতি বিশাল এলাকা জুড়ে।
- মহেঞ্জোদারো ও হরপ্পাতে এই সভ্যতার নিদর্শন সবচেয়ে বেশি আবিষ্কৃত হয়েছে।
- তা সত্ত্বেও ঐ সভ্যতা শুধু সিন্ধু অববাহিকা বা ঐ দুটি শহরের মধ্যে সীমাবদ্ধ ছিল না।
- পাকিস্তানের পাঞ্জাব, সিন্ধু প্রদেশ, ভারতের পাঞ্জাব, রাজস্থান, গুজরাটের বিভিন্ন অংশে এই সভ্যতার নিদর্শন পাওয়া গেছে।
- ৩৫০০ খ্রিষ্টপূর্বাব্দ থেকে ১৫০০ খ্রিষ্টপূর্বাব্দ পর্যন্ত এ সভ্যতার উত্থান-পতনের কাল। 

এছাড়াও, 
- সিন্ধুসভ্যতার এলাকায় যেসব শহর আবিষ্কৃত হয়েছে তার মধ্যে হরপ্পা ও মহেঞ্জোদারো সবচেয়ে বড় শহর। 
- সিন্ধুসভ্যতা যুগের অধিবাসীরা দ্রব্যের ওজন পরিমাপ করতে শিখেছিল।
- তারা বিভিন্ন দ্রব্য ওজনের জন্য নানা মাপের ভিন্ন ভিন্ন আকৃতির বাটখারা ব্যবহার করত।
- দাগ কাটা স্কেল দিয়ে দৈর্ঘ্য মাপার পদ্ধতিও তাদের জানা ছিল।

উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, ৯ম - ১০ম শ্রেণি। 
৫,৭৪৭.
নিচের কোন দেশটি এশিয়া মহাদেশের অন্তর্গত নয়?
  1. ভারত
  2. ইরাক
  3. মিশর
  4. লেবানন
সঠিক উত্তর:
মিশর
উত্তর
সঠিক উত্তর:
মিশর
ব্যাখ্যা
মিশর:
- 'মিশর' আফ্রিকা মহাদেশে অবস্থিত
- মিশর আফ্রিকা মহাদেশের উত্তর - পূর্ব কোণে ও এশিয়া মহাদেশের দক্ষিণ - পশ্চিম কোণে অবস্থিত একটি আন্তঃমহাদেশীয় ভূমধ্যসাগরীয় রাষ্ট্র। 
- প্রাচীন যুগে মিশর সমগ্র বিশ্বের সবচেয়ে প্রাচীন ও সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সভ্যতা ছিল। 
- এর রাজধানীর নাম কায়রো।
- মুদ্রা: মিশরীয় পাউন্ড।

অন্যদিকে -
- ভারত, ইরাক, লেবানন এশিয়া মহাদেশের অন্তর্গত।

উৎস: Britannica.
৫,৭৪৮.
প্রথম বিশ্বযুদ্ধে কেন্দ্রীয় শক্তি (Central Powers) ছিল -
  1. জার্মানি, অস্ট্রিয়া-হাঙ্গেরি, অটোমান সাম্রাজ্য
  2. জার্মানি, রাশিয়া, ইতালি
  3. ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া
  4. মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স
সঠিক উত্তর:
জার্মানি, অস্ট্রিয়া-হাঙ্গেরি, অটোমান সাম্রাজ্য
উত্তর
সঠিক উত্তর:
জার্মানি, অস্ট্রিয়া-হাঙ্গেরি, অটোমান সাম্রাজ্য
ব্যাখ্যা

- প্রথম বিশ্বযুদ্ধে কেন্দ্রীয় শক্তিগুলো প্রধানত জার্মানি, অস্ট্রিয়া-হাঙ্গেরি এবং অটোমান সাম্রাজ্য (তুরস্ক) নিয়ে গঠিত ছিল। বুলগেরিয়াও পরে তাদের সাথে যোগ দেয়।

প্রথম বিশ্বযুদ্ধ:
- প্রথম বিশ্বযুদ্ধ (১৯১৪-১৯১৮) ছিল একটি আন্তর্জাতিক সংঘর্ষ।
- এই যুদ্ধে ইউরোপের বেশিরভাগ দেশসহ রাশিয়া, যুক্তরাষ্ট্র, মধ্যপ্রাচ্য এবং অন্যান্য অঞ্চল জড়িয়ে পড়ে।

যুদ্ধে মুখোমুখি হয়েছিল দুটি পক্ষ— 
১. কেন্দ্রীয় শক্তি: মূলত জার্মানি, অস্ট্রিয়া-হাঙ্গেরি এবং অটোমান সাম্রাজ্য (তুরস্ক)।
২. মিত্রশক্তি: মূলত ফ্রান্স, ব্রিটেন, রাশিয়া, ইতালি, জাপান এবং ১৯১৭ সাল থেকে যুক্তরাষ্ট্র।
- এই যুদ্ধ কেন্দ্রীয় শক্তির পরাজয়ের মাধ্যমে শেষ হয়।

সূত্র:- হিস্টোরি ডটকম এবং ব্রিটানিকা ওয়েবসাইট।

৫,৭৪৯.
‘সিয়াচেন হিমবাহ’ কোথায় অবস্থিত?
  1. ক) কাঠমান্ডু
  2. খ) কাশ্মীর
  3. গ) ভুটান
  4. ঘ) হিমাচল
সঠিক উত্তর:
খ) কাশ্মীর
উত্তর
সঠিক উত্তর:
খ) কাশ্মীর
ব্যাখ্যা
সিয়াচেন হিমবাহ:

- ‘সিয়াচেন হিমবাহ’ কোথায় অবস্থিত উত্তর কাশ্মীরে।
- পৃথিবীর উচ্চতম যুদ্ধক্ষেত্র বলে পরিচিত সিয়াচেন হিমবাহ।
- 'সিয়াচেন হিমবাহ' পাকিস্তান ও ভারতের মধ্যকার একটি বিবাদমান অঞ্চল।
- কারাকোরাম পর্বতের সিয়াচেন হিমবাহ দখলে রাখা নিয়ে দুই চিরবৈরী দেশ ভারত আর পাকিস্তানের মধ্যে লড়াই শুরু হয় আশির দশকের গোড়া থেকে।

তথ্যসূত্র - Britannica.com
৫,৭৫০.
যুক্তরাষ্ট্র ১৯৪১ সালের কত তারিখে ‍দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করে?
  1. ৮ সেপ্টেম্বর
  2. ৭ নভেম্বর
  3. ৯ সেপ্টেম্বর
  4. ৮ ডিসেম্বর
সঠিক উত্তর:
৮ ডিসেম্বর
উত্তর
সঠিক উত্তর:
৮ ডিসেম্বর
ব্যাখ্যা
দ্বিতীয় বিশ্বযুদ্ধ:
- ১ সেপ্টেম্বর, ১৯৩৯ সালে জার্মান কর্তৃক পোল্যান্ড আক্রমণের মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধে অক্ষশক্তির অন্তর্ভুক্ত ছিল- জার্মান, জাপান ও ইতালি।
- মিত্রশক্তিতে ছিল- ফ্রন্স, পোল্যান্ড, সোভিয়েত ইউনিয়ন, বৃটেন, যুক্তরাষ্ট্র, চীন, নেদারল্যান্ডস প্রভৃতি দেশ।
- যুক্তরাষ্ট্র ‍দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করে- ৮ ডিসেম্বর, ১৯৪১ সালে।
- জার্মানি মিত্রবাহিনীর নিকট নিঃশর্ত আত্মসমর্থন করে- ৭ মে, ১৯৪৫ সালে।
- জাপান কর্তৃক আনুষ্ঠানিকভাবে আত্মসমর্থনের মাধ্যমে ‍দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান হয়- ২ সেপ্টেম্বর, ১৯৪৫ সালে।
- প্রথমবারের মতো পারমাণবিক অস্ত্রের ব্যবহার হয়- দ্বিতীয় বিশ্বযুদ্ধে।

সূত্র: Britannica & History.com
৫,৭৫১.
মিশর ও সুদানের মধ্যে সীমানা নিরূপণকারী অক্ষরেখা-
  1. ক) ১৭° উত্তর অক্ষরেখা
  2. খ) ২২° উত্তর অক্ষরেখা
  3. গ) ২৪° উত্তর অক্ষরেখা
  4. ঘ) ২৫° উত্তর অক্ষরেখা
সঠিক উত্তর:
খ) ২২° উত্তর অক্ষরেখা
উত্তর
সঠিক উত্তর:
খ) ২২° উত্তর অক্ষরেখা
ব্যাখ্যা
১৯৯৯ সালের ১৯ জানুয়ারি মিশর ও ব্রিটেন ‘সুদান কনভেনশনে’ স্বাক্ষর করে। এই চুক্তির প্রথম নিবন্ধে বলা হয়েছে সুদান বলতে অক্ষাংশের ২২ তম সমান্তরালের দক্ষিণে সমস্ত অঞ্চলকে বোঝায়। ১৯৫৬ সালে, যখন মিশর সুদানের স্বাধীনতা স্বীকৃতি দিয়েছে, সুদান কনভেনশনে বর্ণিত অক্ষাংশের ২২ তম সমান্তরাল ছিল মিশর এবং সুদানের মধ্যে সীমান্তে রেখা। অর্থাৎ, মিশর ও সুদানের মধ্যে সীমানা নিরূপণকারী রেখা ২২° উত্তর অক্ষরেখা। সূত্র- The North America Post।
৫,৭৫২.
‘ডেইলি মিরর’ পত্রিকা কোথা থেকে প্রকাশিত হয়?
  1. ওয়াশিংটন
  2. মস্কো
  3. লন্ডন
  4. সিঙ্গাপুর
সঠিক উত্তর:
লন্ডন
উত্তর
সঠিক উত্তর:
লন্ডন
ব্যাখ্যা
ডেইলি মিরর:

- লন্ডনে প্রকাশিত দৈনিক সংবাদপত্র।
- যা ব্রিটেনে সর্বাধিক প্রচারিত হয় দৈনিক সংবাদপত্র।
- মিরর ১৯০৩ সালে আলফ্রেড হার্মসওয়ার্থ, পরে ভিসকাউন্ট নর্থক্লিফ দ্বারা মহিলাদের জন্য একটি সংবাদপত্র হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল।
- এর ফটো-সমৃদ্ধ ট্যাবলয়েড বিন্যাসটি ধারাবাহিকভাবে চাঞ্চল্যকর, মানব-আগ্রহ এবং ব্যক্তিগত ধরণের গল্পের উপর জোর দিয়েছে এবং এর রাজনৈতিকভাবে স্বাধীন অবস্থান এটিকে 'সাধারণ মানুষ বনাম আমলাতন্ত্র' পদ্ধতি গ্রহণ করতে সক্ষম করেছে।

তথ্যসূত্র - Britannica.com
৫,৭৫৩.
গ্রিক উপদ্বীপ কেন্দ্রিক হেলেনিক সভ্যতার প্রধান কেন্দ্রবিন্দু ছিল কোনটি?
  1. ক) মেঘারা
  2. খ) এথেন্স
  3. গ) স্পার্টা
  4. ঘ) থিব্‌স
সঠিক উত্তর:
খ) এথেন্স
উত্তর
সঠিক উত্তর:
খ) এথেন্স
ব্যাখ্যা
হেলেনিক সভ্যতা:
- গ্রিক সভ্যতায় দুটি স্তর লক্ষ্য করা যায়। 
- প্রথম স্তর হেলেনিক সভ্যতা এবং দ্বিতীয় স্তরে হেলেনিস্টিক সভ্যতা। 
- গ্রিকরা তাদের ‘হেলাস' বলতো। 
- তাই গ্রীক সভ্যতার উন্মেষ বা আদিপর্ব হেলেনিক যুগ। 
- কেবল গ্রিক উপদ্বীপ কেন্দ্রিক এই সভ্যতার প্রধান কেন্দ্র বিন্দু ছিল এথেন্স। 
- খ্রিস্টপূর্ব ২০০০ থেকে ৩৩৬ অব্দ পর্যন্ত হেলেনিক যুগ বিদ্যমান ছিল। 
- অতঃপর রাজা ফিলিপ কর্তৃক মেসিডোনিয়া কেন্দ্রিক নতুন সভ্যতা গড়ে ওঠে। 
- রাজা ফিলিপের পুত্র আলেকজান্ডারের নেতৃত্বে গ্রিকরা ইউরোপ, আফ্রিকা ও এশিয়াব্যাপী বিশাল সাম্রাজ্য গড়ে তোলে। 
- গ্রিক শিক্ষা-সংস্কৃতির সঙ্গে বাইরের সংস্কৃতির মিশ্রণ ঘটিয়ে পরবর্তীতে যে সভ্যতার সৃষ্টি হয় তাই হেলেনিস্টিক যুগের সভ্যতা। 

উৎস: ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫,৭৫৪.
প্রথমবারের মতো মানুষবিহীন বিমান বহনে সক্ষম রণতরী চালু করেছে -
  1. রাশিয়া
  2. যুক্তরাষ্ট্র
  3. তুরস্ক
  4. চীন
সঠিক উত্তর:
তুরস্ক
উত্তর
সঠিক উত্তর:
তুরস্ক
ব্যাখ্যা
টিসিজি আনাদোলু:

- ১০ এপ্রিল, ২০২৩ প্রথমবারের মতো মানুষবিহীন বিমান বহনে সক্ষম রণতরী চালু করেছে তুরস্ক।
- রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও আঞ্চলিক উত্তেজনার মধ্যেই প্রথমবারের মতো বিমানবাহী রণতরীটি চালু করল দেশটি।
- নৌ অভিযানে ড্রোনের সক্ষমতা বাড়াতেই তুরস্কের এ উদ্যোগ।
- উভচর রণতরীটির নাম 'টিসিজি আনাদোলু'।
- এটি ছোট রানওয়ে থেকে উড্ডয়নে সক্ষম হেলিকপ্টার ও যুদ্ধবিমান বহন করতে পারবে।
- রণতরীটির দৈর্ঘ্য ২৩২ মিটার এবং প্রস্থ ৩২ মিটার।
- এটি বিভিন্ন ধরনের যুদ্ধযানসহ ১ হাজার ৪০০ সেনা বহন করতে পারবে।

তথ্যসূত্র - দৈনিক যুগান্তর, ১১ এপ্রিল ২০২৩।
৫,৭৫৫.
জি -৭ এর ৪২ তম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
  1. ক) যুক্তরাজ্য
  2. খ) যুক্তরাষ্ট্র
  3. গ) জাপান
  4. ঘ) রামিয়া
সঠিক উত্তর:
গ) জাপান
উত্তর
সঠিক উত্তর:
গ) জাপান
ব্যাখ্যা
জি -৭ এর ৪২ তম শীর্ষ সম্মেলন জাপানের কাশিকো আইল্যান্ডে অনুষ্ঠিত হয়।
Source:NBCNews
৫,৭৫৬.
বিখ্যাত গিরিখাত ‘গ্র্যান্ড ক্যানিয়ন' কোথায় অবস্থিত?
  1. ক) মার্কিন যুক্তরাষ্ট্র
  2. খ) রাশিয়া
  3. গ) কানাডা
  4. ঘ) চীন
সঠিক উত্তর:
ক) মার্কিন যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
ক) মার্কিন যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
• গ্র্যান্ড ক্যানিয়ন:
- যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের উচ্চ মালভূমি অঞ্চলে অবস্থিত গ্র্যান্ড ক্যানিয়ন প্রকৃতির এক অপার বিস্ময়।
- অত্যন্ত সংকীর্ণ ও গভীর গিরিখাতকে বলা হয় ক্যানিয়ন।
- গ্র্যান্ড ক্যানিয়নের অন্যতম আকর্ষণীয় স্থান নর্থ রিম।
- এই গিরিখাতের মধ্য দিয়ে কলোরাডো নদী বয়ে গেছে।

তথ্যসূত্র: সমকাল (১৪ আগস্ট, ২০২৩)।
৫,৭৫৭.
বিশ্বে কোন শহরে সর্ব প্রথম পাতাল রেল চালু হয়?
  1. বার্লিন
  2. লন্ডন
  3. প্যারিস
  4. মাদ্রিদ
সঠিক উত্তর:
লন্ডন
উত্তর
সঠিক উত্তর:
লন্ডন
ব্যাখ্যা
পাতাল রেল:
- পৃথিবীর প্রথম পাতাল রেল চালু হয় লন্ডনে।
- এই পথ ১৮৬৩ সালে চালু হয়।
- ১৮৯০ সালে এই পথে প্রথম ইলেকট্রিক্যাল ট্রেন চলাচল শুরু করে।
- বর্তমানে বিশ্বের প্রায় ৫০টি শহরে পাতালরেল আছে।

উল্লেখ্য,
- এশিয়ায় সর্বপ্রথম জাপানের টোকিও পাতাল রেলপথ চালু হয়।
- সম্প্রতি ভারতে গঙ্গা নদীর নিচ দিয়ে মেট্রো চলাচল শুরু হতে চলেছে ভারতের কলকাতা শহরে।

তথ্যসূত্র: ব্রিটানিকা।
৫,৭৫৮.
জাপানের হিরোশিমায় নিক্ষিপ্ত পারমাণবিক বোমাটির নাম কী?
  1. ক) ফার্স্টবর্ন
  2. খ) লিটলবয়
  3. গ) হেলফায়ার
  4. ঘ) ফ্যাটম্যান
সঠিক উত্তর:
খ) লিটলবয়
উত্তর
সঠিক উত্তর:
খ) লিটলবয়
ব্যাখ্যা
১৯৪৫ সালের ৬ আগস্ট মার্কিন যুক্তরাষ্ট্র জাপানের হিরোশিমা শহরে ‘লিটলবয়’ নামে পারমাণবিক বোমা নিক্ষেপ করে। এটি ছিল পৃথিবীতে প্রথম পারমাণবিক অস্ত্রের ব্যবহার।
তার তিনদিন পর ৯ আগস্ট নাগাসাকি শহরে ‘ফ্যাটম্যান’ নামের পারমাণবিক বোমা নিক্ষেপ করা হয়।
এর ফলে পারমাণবিক বোমার তেজস্ক্রিয়তায় লক্ষাধিক মানুষের প্রাণহানির পাশাপাশি শহর দুটি বসবাসের পরিত্যাক্ত হয়ে যায়।
মার্কিন প্রেসিডেন্ট হ্যারি এস ট্রুম্যান জাপানে পারমাণবিক বোমা নিক্ষেপের নির্দেশ দেন।
(সূত্র: হিস্টোরি ডটকম)
৫,৭৫৯.
পৃথিবীর সর্বাধিক লবণাক্ত পানির হ্রদ কোনটি? 
  1. সুপিরিয়র হ্রদ
  2. কাস্পিয়ান সাগর
  3. গ্রেট লেকস
  4. আসাল হ্রদ
সঠিক উত্তর:
আসাল হ্রদ
উত্তর
সঠিক উত্তর:
আসাল হ্রদ
ব্যাখ্যা
আসাল হ্রদ:

• আসাল হ্রদের অবস্থান: জিবুতি। 
• বিশেষ বৈশিষ্ট্য: এটি পৃথিবীর সর্বাধিক লবণাক্ত পানির হ্রদ।
• এটি সমুদ্র সমতলের ১৫৭ মিটার (৫১৫ ফুট) নীচে অবস্থিত যা আফ্রিকার নিম্নতম বিন্দু।  
• জিবুতির রাজধানী থেকে ৭০ কিলোমিটার পশ্চিমে আফ্রিকার সবচেয়ে শুষ্ক ও উষ্ণ অঞ্চলে 'আসাল হ্রদ অবস্থিত। 

অপরদিকে,
• সুপিরিয়র হ্রদ: 
- অবস্থান: যুক্তরাষ্ট্র - কানাডা; 
- এটি বিশ্বের বৃহত্তম সুপেয় পানির হ্রদ।

• গ্রেট লেকস: 
- অবস্থান: যুক্তরাষ্ট্র - কানাডা।
- যুক্তরাষ্ট্র ও কানাডায় অবাস্থত ৫টি লেককে একত্রে গ্রেট লেকস বলে, এগুলো হলো - সুপিরিয়র, হিউরন, মিসিগান, ইরি ও অন্টারিও। 

• কাস্পিয়ান সাগর: 
- অবস্থান: আজারবাইজান, রাশিয়া, কাজাখস্তান, তুর্কিমেনিস্তান, ইরান। 
- এটি বিশ্বের বৃহত্তম হ্রদ।
- এটি লবণাক্ত পানির হ্রদ।
- দৈর্ঘ্য: ১১৯৯ কিলোমিটার।
- এটি মূলত ভূ-বেষ্টিত সাগর।

তথ্যসূত্র: ব্রিটিনিকা।
৫,৭৬০.
মঙ্গোল সাম্রাজ্যের নেতা তেমুজিন কত সালে মৃত্যুবরন করেন?
  1. ১২২১ সালে
  2. ১২২৭ সালে
  3. ১২৩২ সালে
  4. ১২৩৯ সালে
সঠিক উত্তর:
১২২৭ সালে
উত্তর
সঠিক উত্তর:
১২২৭ সালে
ব্যাখ্যা
মঙ্গোল সাম্রাজ্য:
- মোঙ্গল সাম্রাজ্য পৃথিবীর ইতিহাসের বৃহত্তম সাম্রাজ্য হিসেবে অভিহিত।
- চেঙ্গিস খান মঙ্গোল সাম্রাজ্য প্রতিষ্ঠা করে।
- তিনি ১১৬২ সালে মঙ্গোলিয়ায় জন্মগ্রহণ করেন
- তার আসল নাম ছিল তেমুজিন।
- ১২০৬ সালে মঙ্গোলিয়ার যাযাবর উপজাতিগুলোকে সংগঠিত করার মাধ্যমে বিখ্যাত মোঙ্গল নেতা চেঙ্গিস খান এই সাম্রাজ্যের পত্তন করেন।
- ১২২৭ সালে চেঙ্গিস খান মৃত্যুবরণ করেন।
- চেঙ্গিস খানের মৃত্যুর পর তার বংশধরগণ এই সাম্রাজ্যের আরো বিস্তৃতি ঘটান।
- মোঙ্গল সাম্রাজ্য তার সর্বোচ্চ শিখরের সময় পূর্ব ইউরোপ থেকে ইন্দোচীন পর্যন্ত বিস্তৃত ছিলো যার আয়তন ছিলো এক কোটি বর্গমাইলেরও অধিক।

তথ্যসূত্র - Britannica.com
৫,৭৬১.
‘The Hanging Garden of Babylon’ প্রাচীন সপ্তাশ্চর্যটি কোন সভ্যতার উল্লেখযোগ্য অবদান?
  1. ক) সুমেরীয় সভ্যতা
  2. খ) ক্যালেডীয় সভ্যতা
  3. গ) অ্যাশেরীয় সভ্যতা
  4. ঘ) ব্যবিলনীয় সভ্যতা
সঠিক উত্তর:
খ) ক্যালেডীয় সভ্যতা
উত্তর
সঠিক উত্তর:
খ) ক্যালেডীয় সভ্যতা
ব্যাখ্যা
ক্যালেডীয় সভ্যতা মেসোপটেমীয় সভ্যতার শেষ ধাপ। একে নতুন ব্যাবিলনীয় সভ্যতাও বলা হয়। সম্রাট নেবুচাদনেজার এ সভ্যতার গোড়াপত্তন করেন। নেবুচাদনেজারের কঠোর শাসনের বিরুদ্ধে বিদ্রোহ করায় তিনি ইহুদীদের বন্দী করে ৫৩৮ খ্রিষ্টপূর্বাব্দ পর্যন্ত আটকে রাখেন। ইতিহাসে এটি ‘ব্যাবিলনীয় বন্দী দশা’ নামে পরিচিত।
সভ্যতার উল্লেখযোগ্য অবদানঃ
-নগর দেয়ালের উপর সম্রাট নেবুচাদনেজার নির্মাণ করেন ‘ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান(The Hanging Garden of Babylon)’।
-ক্যালডীয়রা সপ্তাহকে সাত দিন এবং দিনরাত্রিকে ২৪ ঘন্টায় ভাগ করেন।
-এ যুগে জ্যোতির্বিদগণ ১২টি নক্ষত্রপুঞ্জের সন্ধান পান এবং এ থেকে ১২টি রাশিচক্রের সৃষ্টি হয়।
[সূত্রঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, ৯ম-১০ম শ্রেণি(উন্মুক্ত)]
৫,৭৬২.
চাকার উদ্ভাবন ঘটেছিল কোন যুগে? 
  1. মধ্য প্রস্তর যুগ
  2. তাম্র যুগ
  3. নব্য প্রস্তর যুগ
  4. প্রাচীন প্রস্তর যুগ
সঠিক উত্তর:
নব্য প্রস্তর যুগ
উত্তর
সঠিক উত্তর:
নব্য প্রস্তর যুগ
ব্যাখ্যা

• নব্য প্রস্তর যুগ:
- 'নব্যপ্রস্তর' শব্দটি এসেছে ইংরেজি Neolithic প্রতিশব্দ থেকে।
- আনুমানিক ৮০০০-৩৫০০ খ্রিস্টপূর্ব অব্দের মধ্যে ও নিকট প্রাচ্যে নব্য প্রস্তরযুগের প্রথম বিকাশ ঘটে।
- অতঃপর ভূমধ্যসাগরীয় অঞ্চল এবং অবশেষে খ্রিস্টপূর্ব ২৫০০ অব্দে ইংল্যান্ডে এ যুগের সূচনা হয়।
- এ যুগে তাঁত বা বয়ন শিল্পের বিকাশ ঘটে।
- নব্য প্রস্তরযুগের গুরুত্বপূর্ণ একটি কীর্তি হল চাকার আবিষ্কার।
- চাকার আবিষ্কার, মৃৎশিল্প, তাঁতশিল্প, পরিবহন এবং যুদ্ধকৌশলে পরিবর্তন ঘটায়।
- কৃত্রিম পদ্ধতিতে আগুন জ্বালানোর কৌশল আয়ত্ত্ব এবং এর ব্যাপক ব্যবহার নব্য প্রস্তর যুগের অর্জন।
- নব্য প্রস্তরযুগে বিবাহ ও পরিবার ব্যবস্থা গড়ে ওঠে।
- নব্য প্রস্তরযুগের শেষপর্যায়ে এসে সীমিত আকারে তামার ব্যবহার শুরু হয়।

তথ্যসূত্র:  ইতিহাস ১ম পত্র, এইচ এস সি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৫,৭৬৩.
কোন দেশে ১৯তম G-20 সম্মেলন অনুষ্ঠিত হবে?
  1. ক) সৌদি আরবে
  2. খ) ভারতে
  3. গ) ব্রাজিলে
  4. ঘ) ইতালিতে
সঠিক উত্তর:
গ) ব্রাজিলে
উত্তর
সঠিক উত্তর:
গ) ব্রাজিলে
ব্যাখ্যা
• ১৯তম G-20 সম্মেলন অনুষ্ঠিত হবে -ব্রাজিলে

• G-20:
- জি-২০ হলো বিশ্বের বৃহৎ অর্থনীতির দেশসমূহের একটি ফোরাম যা ১৯৯৯ সালে গঠিত হয়।
- G-20 বিশ্বের ১৯টি বৃহৎ অর্থনীতির দেশ এবং ইউরোপীয় ইউনিয়নের সমন্বয়ে গঠিত একটি অর্থনৈতিক ফোরাম। 
- জি-২০ভুক্ত দেশ/সংস্থাসমূহ হলো:
- আর্জেন্টিনা,
- অস্ট্রেলিয়া,
- ব্রাজিল,
- কানাডা,
- চীন, 
- ফ্রান্স,
- জার্মানি, 
- জাপান, 
- ভারত,
- ইন্দোনেশিয়া, 
- ইতালি, 
- মেক্সিকো, 
- রাশিয়া, 
- দক্ষিণ আফ্রিকা, 
- সৌদি আরব, 
- দক্ষিণ কোরিয়া,
- যুক্তরাষ্ট্র,
- যুক্তরাজ্য ,
- তুরস্ক এবং
- ইউরোপিয়ান ইউনিয়ন।
- G-20 সম্মেলনের আয়োজক দেশসমূহ:
- ২০২৩ সালে ১৮তম সম্মেলন - ভারতে।
- ২০২৪ সালে ১৯তম সম্মেলন –  ব্রাজিলে।

উৎস: G-20 ওয়েবসাইট।
৫,৭৬৪.
কলোসিয়াম নাট্যশালা কোথায় অবস্থিত?
  1. রোম
  2. ইস্তাম্বুল
  3. ফ্লোরেন্স
  4. লারনাকা
সঠিক উত্তর:
রোম
উত্তর
সঠিক উত্তর:
রোম
ব্যাখ্যা
• রোমান সভ্যতা :
- ইতালিতে টাইবার নদীর তীরে একটি বিশাল সাম্রাজ্য সভ্যতা গড়ে ওঠে, রোমকে কেন্দ্র করে গড়ে ওঠা এই সভ্যতা রোমান সভ্যতা নামে পরিচিত।
- রোমান সভ্যতায় স্থাপত্যের অন্যতম বৈশিষ্ট্য ছিল এর বিশালতা।
- সম্রাট হার্ডিয়ানের তৈরি ধর্মমন্দির প্যানথিয়ন রোমানদের স্থাপত্যের এক অসাধারণ নিদর্শন।
- ৮০ খ্রিষ্টাব্দে রোমান সম্রাট টিটাস কর্তৃক নির্মিত কলোসিয়াম নাট্যশালা নির্মিত হয়, যেখানে একসঙ্গে ৫৬০০ দর্শক বসতে পারত।
- স্থাপত্যকলার পাশাপাশি রোমান ভাস্কর্যেরও উৎকর্ষ সাধিত হয়েছিল।
- রোমান ভাস্করগণ দেব-দেবী, সম্রাট, দৈত্য, পুরাণের বিভিন্ন চরিত্রের মূর্তি তৈরি করতেন মার্বেল পাথরের।

উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম ও দশম শ্রেণি।
৫,৭৬৫.
বিশ্বের প্রাচীনতম বিশ্ববিদ্যালয় কোনটি?
  1. অক্সফোর্ড
  2. কেমব্রিজ
  3. আল আজহার
  4. নালন্দা
সঠিক উত্তর:
নালন্দা
উত্তর
সঠিক উত্তর:
নালন্দা
ব্যাখ্যা

নালন্দা বিশ্ববিদ্যালয়:
- নালান্দা বিশ্ববিদ্যালয়কে পৃথিবীর সবচেয়ে প্রাচীন ও পুর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হিসাবে গণ্য করা হয়।
- বাঙালি বৌদ্ধ পণ্ডিত শীলভদ্র ৬৩৫ সালে নালন্দা মহাবিহারের অধ্যক্ষ নিযুক্ত হন।

উল্লেখ্য:
- কারুইন বিশ্ববিদ্যালয় বিশ্বের চালু থাকা প্রাচীনতম বিশ্ববিদ্যালয়।
- এটি মরক্কোর ফেজ শহরে অবস্থিত।
- এর প্রতিষ্ঠাকাল ৮৫৯ খ্রিস্টাব্দে।

[ প্রশ্নে বিশ্বের প্রাচীন বিশ্ববিদ্যালয়' বললে 'নালন্দা বিশ্ববিদ্যালয়' উত্তর হবে এবং 'বর্তমানে চালু থাকা বিশ্বের প্রাচীন বিশ্ববিদ্যালয়' বললে 'কারুইন বিশ্ববিদ্যালয়' উত্তর হবে।]

তথ্যসূত্র - বাংলাপিডিয়া এবং Guinness World Records.

৫,৭৬৬.
বিশ্বের প্রাচীনতম বিশ্ববিদ্যালয় কোনটি?
  1. হাভার্ড
  2. কেমব্রিজ
  3. নালন্দা
  4. অক্সফোর্ড
সঠিক উত্তর:
নালন্দা
উত্তর
সঠিক উত্তর:
নালন্দা
ব্যাখ্যা
নালন্দা বিশ্ববিদ্যালয়: 
- নালান্দা বিশ্ববিদ্যালয়কে পৃথিবীর সবচেয়ে প্রাচীন ও পুর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হিসাবে গণ্য করা
হয়।
- বাঙালি বৌদ্ধ পণ্ডিত শীলভদ্র ৬৩৫ সালে নালন্দা মহাবিহারের অধ্যক্ষ নিযুক্ত হন।

অন্যদিকে,
- কারুইন বিশ্ববিদ্যালয় বিশ্বের চালু থাকা প্রাচীনতম বিশ্ববিদ্যালয়।
- এটি মরক্কোর ফেজ শহরে অবস্থিত।
এর প্রতিষ্ঠাকাল ৮৫৯ খ্রিস্টাব্দে।

[ প্রশ্নে বিশ্বের প্রাচীন বিশ্ববিদ্যালয়' বললে 'নালন্দা বিশ্ববিদ্যালয়' উত্তর হবে এবং 'বর্তমানে চালু থাকা বিশ্বের প্রাচীন বিশ্ববিদ্যালয়' বললে 'কারুইন বিশ্ববিদ্যালয়' উত্তর হবে।]

তথ্যসূত্র - বাংলাপিডিয়া এবং Guinness World Records.
৫,৭৬৭.
যুক্তরাষ্ট্রের ধাতব মুদ্রায় প্রথমবারের মত স্থান পান কোন কৃষ্ণাঙ্গ নারী?
  1. সিডনি পটিয়া
  2. মায়া এঞ্জেলু
  3. জেসিকা ওয়াটকিনস
  4. জেন বলিন
সঠিক উত্তর:
মায়া এঞ্জেলু
উত্তর
সঠিক উত্তর:
মায়া এঞ্জেলু
ব্যাখ্যা
প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের ধাতব মুদ্রায় জায়গা করে নেন প্রয়াত কৃষ্ণাঙ্গ নারী কবি ও অধিকারকর্মী মায়া অ্যাঞ্জেলো। 
‘আমেরিকান উইমেন কোয়ার্টার’ প্রোগ্রামের অংশ হিসাবে একজন নভোচারী, একজন উপজাতি প্রধান এবং একজন অভিনেত্রীসহ অন্যান্য অগ্রগামী মহিলাদের জন্য মুদ্রার পরিকল্পনা করা হয়।
মায়া অ্যাঞ্জেলো একজন লেখক এবং সামাজিককর্মী ছিলেন।
২০১৪ সালে ৮৬ বছর বয়সে মৃত্যুবরণ করেন তিনি। 

উৎস: যুগান্তর পত্রিকা
৫,৭৬৮.
অটোমান সাম্রাজ্য তাদের সেরা সময় কাটিয়েছে কোন সুলতানের আমলে?
  1. ক) সুলতান উসমান
  2. খ) সুলতান মোস্তফা
  3. গ) সুলতান সুলেমান
  4. ঘ) সুলতান আল কাসিম
সঠিক উত্তর:
গ) সুলতান সুলেমান
উত্তর
সঠিক উত্তর:
গ) সুলতান সুলেমান
ব্যাখ্যা
অটোমান সাম্রাজ্যে:

- অটোমান সাম্রাজ্য তাদের সেরা সময় সময় কাটিয়েছে সুলতান সুলেমান দি ম্যাগনিফিসেন্ট এর আমলে।
- অটোমান সাম্রাজ্যের শুরু হয়েছিলো আনাতোলিয়া শহর থেকে।
- তুরস্কের ভাষায় অটোমান সাম্রাজ্যের নাম ওসমানী সাম্রাজ্য। তার দলের সদস্যদের বলা হতো ওসমানী। তুরস্কের ভাষায় ওথমান।
- ছয়শ বছর ধরে তৈরি হওয়া সাম্রাজ্যের পতন হয়েছিল আজ থেকে ঠিক একশো বছর আগে।
- অটোমান সুলতানদের পূর্বপুরুষ তুরকিকরা ছিলেন মধ্য এশিয়ার বাসিন্দা। তারা ছিলেন অনেকটা যাযাবর গোষ্ঠী।
- সেখান থেকে দশম শতকে তারা পার্সিয়া বা আধুনিক ইরানের ভেতর দিয়ে নিজেদের বসবাসের উপযোগী জমির সন্ধানে অভিবাসন শুরু করেন।
- একাদশ শতকের দিকে তারা আর্মেনিয়া এবং আনাতোলিয়ার ভেতরে প্রবেশের চেষ্টা করতে থাকেন। সেই সময় ওই এলাকা ছিল বাইজেন্টাইন রাজত্বের অধীনে।
- এরতুরুল-এর মৃত্যুর পর গোত্রপতি হন তার সন্তান প্রথম ওসমান। তার নামেই পরবর্তীতে ওসমানী রাজত্ব বা অটোমান এমপায়ারের জন্ম হয়। তার দলের লোকজনদের ডাকা হতো ওসমানী।
- ১৩০১ সালে যখন তিনি প্রথম বাইজেন্টাইন একটি বাহিনীকে যুদ্ধে পরাজিত করেন। 
- এরপর থেকে তিনি ও তার উত্তরসূরিরা ইউরোপ, এশিয়া ও আফ্রিকায় বহু দেশ দখল করেন। এই সাম্রাজ্যের আওতায় ছিল আজকের তুরস্ক, হাঙ্গেরি, সার্বিয়া, বুলগেরিয়া, গ্রীস, আলবেনিয়া, মিশর, মেসিডোনিয়া, রোমানিয়া, জর্ডান, প্যালেস্টাইন, লেবানন, সিরিয়া, ইয়েমেন, সৌদি আরবের কিছু অংশ এবং উত্তর আফ্রিকার উপকূলের বড় একটি অংশ।
- পরবর্তী ছয়শ বছর অটোমান সাম্রাজ্য টিকে ছিল।

তথ্যসূত্র - বিবিসি বাংলা,৭ মে ২০২২।
৫,৭৬৯.
ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে শতবর্ষ যুদ্ধ হয় কোন সময়ে?
  1. ১২০৪-১৩০৫
  2. ১৯১৩-১৯৪৫
  3. ১৬৬৮-১৭৫৭
  4. ১৩৩৭-১৪৫৩
সঠিক উত্তর:
১৩৩৭-১৪৫৩
উত্তর
সঠিক উত্তর:
১৩৩৭-১৪৫৩
ব্যাখ্যা
শতবর্ষ যুদ্ধ:
- ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে শতবর্ষব্যাপী যুদ্ধ হয়েছিল।
- এই যুদ্ধের স্থায়িত্বকাল ছিল ১৩৩৭ সাল থেকে ১৪৫৩ সাল পর্যন্ত।
- 'জোয়ান অব আর্ক' ছিল ফ্রান্সের সেনাপতি।
- ইংল্যান্ডের রাজা তৃতীয় এডওয়ার্ড এই যুদ্ধ শুরু করেন ফ্রান্সের সিংহাসনের দাবিতে।
- এই যুদ্ধে বিজয়ী হয় ফ্রান্স।

উৎস: Britannica.
৫,৭৭০.
ভারতের পরবর্তী সাধারণ নির্বাচন কোন সালে হবে?
  1. ২০২৪
  2. ২০২৫
  3. ২০২৬
  4. ২০২৭
সঠিক উত্তর:
২০২৪
উত্তর
সঠিক উত্তর:
২০২৪
ব্যাখ্যা
ভারতের সাধারণ নির্বাচন, ২০২৪:
- ভারতের পরবর্তী সাধারণ নির্বাচন ২০২৪ সালের এপ্রিল-মে মাসে অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য,
- পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় নির্বাচনি বছর হবে ২০২৪।
- ২০২৩ সালের সীমান্তে দাঁড়িয়ে থাকা এই নতুন বছরে বিশ্বজুড়ে ৭৮টি দেশে ভোট অনুষ্ঠিত হবে।

উৎস: ২২ ডিসেম্বর ২০২৩, Hinsustan Times.
৫,৭৭১.
Which of these is not one of the 13 countries crossed by the Equator?
  1. ক) Republic of the Congo
  2. খ) Egypt
  3. গ) Uganda
  4. ঘ) Kenya
সঠিক উত্তর:
খ) Egypt
উত্তর
সঠিক উত্তর:
খ) Egypt
ব্যাখ্যা
The Equator passes through 13 countries: 
Ecuador, Colombia, Brazil, Sao Tome & Principe, Gabon, Republic of the Congo, Democratic Republic of the Congo, Uganda, Kenya, Somalia, Maldives, Indonesia and Kiribati. 
At least half of these countries rank among the poorest in the world.
 
Source: Britannica. pbs.org
৫,৭৭২.
দারিয়ুস দ্য গ্রেট কোন নগরীর গোড়াপত্তন করেন?
  1. নিনেভেহ
  2. রোম
  3. ব্যাবিলন
  4. পার্সেপোলিস
সঠিক উত্তর:
পার্সেপোলিস
উত্তর
সঠিক উত্তর:
পার্সেপোলিস
ব্যাখ্যা

দারিয়ুস দ্য গ্রেট:
- 'দারিয়ুস' পারস্য সভ্যতা সম্রাট ছিলেন।

⇒ আকামেনিদ সাম্রাজ্যের তৃতীয় সম্রাট দারিয়ুস দ্য গ্রেট।
- তাঁর শাসনামলে সাম্রাজ্যের সর্বাধিক বিস্তৃতি ঘটে।
-  দারিয়ুস পার্সেপোলিস নগরীর গোড়াপত্তন করেন।
- সম্রাট দারিয়ুস বিভিন্ন পরিমাপের একক নির্ধারণের পাশাপাশি অভিন্ন মুদ্রাও চালু করেন। 
- পৃথিবীর ইতিহাসে পারসিকরাই সর্বপ্রথম, যারা এশিয়া, ইউরোপ ও আফ্রিকার মাঝে সড়কপথে যোগাযোগ স্থাপন করতে সক্ষম হয়েছিল।
- পৃথিবীর প্রথম ডাকসেবা এই সম্রাটের হাত ধরেই চালু হয়।
- এসব কারণে দারিয়ুসকে পারস্য সাম্রাজ্যের সর্বশ্রেষ্ঠ শাসক হিসেবে গণ্য করা হয়।
- ৪৮৬ খ্রিস্টপূর্বাব্দে সম্রাট দারিয়ুস মারা যান। নিজের তৈরি করা সমাধিক্ষেত্র ‘নাকশে রুস্তম’-এ তাঁকে সমাধিস্থ করা হয়।

উৎস: i) Britannica.
ii) বাংলাদেশ ও বিশ্বপরিচয়, ষষ্ঠ শ্রেণি।

৫,৭৭৩.
পবিত্রভূমি কোনটিকে বলা হয়?
  1. প্যালেস্টাইন
  2. জেরুজালেম
  3. জেদ্দা
  4. তায়েফ
সঠিক উত্তর:
জেরুজালেম
উত্তর
সঠিক উত্তর:
জেরুজালেম
ব্যাখ্যা
পবিত্র ভূমি বলা হয় জেরুজালেমকে।

জেরুজালেম:
- মুসলমান, ইহুদি ও খ্রিস্টান এই তিন ধর্মাবলম্বীদের কাছে পবিত্রভূমি ফিলিস্তিনের জেরুজালেম।
- তিনটি ধর্মের মধ্যম এই শহর।
- ইসরায়েল এবং ফিলিস্তিন উভয়ই জেরুজালেমকে তাদের রাজধানী হিসেবে দাবি করে।
- ফলে জেরুজালেম এখন দুই রাষ্ট্র তথা মধ্যপ্রাচ্য সংকটের অন্যতম কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। 
- জেরুজালেমকে নিয়ে স্বন্দের কেন্দ্রবিন্দু টেম্পল মাউন্ট।
- এখানেই আছে তিন ধর্মের পবিত্র স্থাপনা, যেমন: ওয়েস্টার্ন ওয়াল, চার্চ অব দি হলি সেপালচার, দি ডোম অব দি রক, আল আকসা মসজিদ। 
- তাই জেরুজালেমকে পবিত্র ভূমি বলা হয়।

⇒ মুসলিমদের জন্য:
- আল-আকসা মসজিদ জেরুজালেমে অবস্থিত।
- মক্কা ও মদিনার পরে জেরুজালেমের আল-আকসা মসজিদকে ইসলামের তৃতীয় গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান হিসেবে বিবেচনা করা হয়।
- এ মসজিদটি ফিলিস্তিনের প্রাণকেন্দ্র পবিত্র জেরুজালেম নগরীতে অবস্থিত।

⇒ ইহুদিদের জন্য:
- Western wall জেরুজালেমে অবস্থিত।
- জেরুজালেমের পুরাতন শহরে, ইহুদি জনগণের কাছে এটি প্রার্থনা এবং তীর্থযাত্রার স্থান।
- ইহুদিদের বেলায় এই আল-আকসা মসজিদের কম্পাউন্ড টেম্পল মাউন্ট নাম পরিচিত।
- প্রথম মন্দিরটি ৫৮৭-৫৮৬ খ্রিস্টপূর্বাব্দে ব্যাবিলনীয়রা ধ্বংস করেছিল এবং দ্বিতীয় মন্দিরটি ৭০ খ্রিস্টাব্দে রোমানরা ধ্বংস করেছিল।
- টেম্পল মাউন্টকে ঘিরে থাকা ‘ওয়েস্টার্ন ওয়াল’ ইহুদিদের কাছে ‘পৃথিবীর ভিত্তিপ্রস্তর’ হিসেবে স্বীকৃত ও পবিত্র স্থান।
- চুনাপাথর দিয়ে বানানো প্রাচীন এই দেয়ালটি 'প্লেস অফ উইপিং' বা 'কান্নার জায়গা' নামেও পরিচিত।

⇒ খ্রিস্টানদের জন্য:
- যীশু খ্রিস্টের জন্মস্থান বেথলেহেম জেরুজালেম শহরে।
- এই ছোট শহরেই যিশুকে ক্রুশবিদ্ধ করা হয়।
- যীশুর সমাধিস্থানও এখানেই।

উৎস: Britannica.
৫,৭৭৪.
কোন দেশকে গণতন্ত্রের সূতিকাগার বলা হয়?
  1. গ্রিসকে
  2. যুক্তরাজ্যকে
  3. ব্রিটেনকে
  4. মিশরকে
সঠিক উত্তর:
গ্রিসকে
উত্তর
সঠিক উত্তর:
গ্রিসকে
ব্যাখ্যা
গণতন্ত্রের সূতিকাগার:
- গ্রিসকে দেশকে বলা হয় গণতন্ত্রের সূতিকাগার।
- প্রাচীন গ্রিসে প্রথম গণতন্ত্রের সূচনা হয় গ্রিসের এথেন্সে।
- তবে, প্রথম দিকে এথেন্স ছিল রাজতন্ত্র।
- কালক্রমে পেরিক্লিস মুখে এথেন্স একটি চূড়ান্ত গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা লাভ করে।
-প্রাচীন সভ্যতার ইতিহাসে একমাত্র গ্রীকরাই এথেন্সে পোলিশ বা নগরকেন্দ্রিক সভ্যতা গড়ে তুলেছিল।

অন্যদিকে,
আধুনিক গণতন্ত্রের সূতিকাগার যুক্তরাজ্য।

উৎস: এনসাইক্লোপিডিয়া অব ব্রিটানিকা এবং কালের কণ্ঠ পত্রিকা রিপোর্ট।
৫,৭৭৫.
ভারতের কোন রাজ্যটি সেভেন সিস্টার্সের অন্তর্ভুক্ত নয়?
  1. ক) মিজোরাম
  2. খ) নাগাল্যান্ড
  3. গ) ঝাড়খণ্ড
  4. ঘ) মণিপুর
সঠিক উত্তর:
গ) ঝাড়খণ্ড
উত্তর
সঠিক উত্তর:
গ) ঝাড়খণ্ড
ব্যাখ্যা
ভারতের উত্তর-পূর্বাঞ্চলে অবস্থিত সাতটি রাজ্যকে সেভেন সিস্টার্স বলা হয়। এগুলো নেপাল ও বাংলাদেশের মাঝে অবস্থিত অত্যন্ত সরু চিকেন নেক বা শিলিগুড়ি করিডোর দ্বারা ভারতের মূল ভূখণ্ডের সাথে সংযুক্ত।
রাজ্যগুলো হলোঃ আসাম, মেঘালয়, অরুণাচল, মনিপুর, নাগাল্যান্ড, ত্রিপুরা এবং মিজোরাম। ঝাড়খণ্ড রাজ্য সেভেন সিস্টার্সের অন্তর্ভুক্ত নয়।
(সূত্রঃ গ্লোবার সিকিউরিটি সংস্থা ওয়েবসাইট)
৫,৭৭৬.
খন্দকের যুদ্ধ সংঘটিত হয় কত হিজরিতে?
  1. ক) চতুর্দশ
  2. খ) পঞ্চম
  3. গ) ষষ্ঠ
  4. ঘ) সপ্তম
সঠিক উত্তর:
খ) পঞ্চম
উত্তর
সঠিক উত্তর:
খ) পঞ্চম
ব্যাখ্যা
খন্দকের যুদ্ধ সংঘটিত হয় পঞ্চম হিজরিতে ৬২৭ খ্রিস্টাব্দে।
- এই যুদ্ধে মুসলিম বাহিনী পরাজিত করে পৌত্তলিকদের।
- ইসলামের ইতিহাসে বদর যুদ্ধ হলো মুসলমান ও অবিশ্বাসীদের মধ্যে সংঘটিত প্রথম যুদ্ধ বা সামরিক সংঘর্ষ।
- ৬২৪ সালে মদিনার অদূরে বদর নামক স্থানে মক্কার কুরাইশ বাহিনীর সাথে মুসলমানদের বদর যুদ্ধ সংঘটিত হয়। এই যুদ্ধে মুসলিম বাহিনী জয় লাভ করে।
- ৬২৫ সালে উহুদের যুদ্ধ এবং ৬৩১ সালে তাবুকের যুদ্ধ সংঘটিত হয়।

উৎস: উচ্চ মাধ্যমিক ইসলামের ইতিহাস ১মপত্র, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫,৭৭৭.
রাজা হাম্মুরাবী কীসের জন্য বিখ্যাত ছিলেন?
  1. আইন সংকলন 
  2. শূন্য উদ্যান নির্মাণ 
  3. মানচিত্র তৈরি
  4. বর্ণমালা উদ্ভাবন
সঠিক উত্তর:
আইন সংকলন 
উত্তর
সঠিক উত্তর:
আইন সংকলন 
ব্যাখ্যা

রাজা হাম্মুরাবী:
- রাজা হাম্মুরাবী ছিলেন এ্যামোরাইট জাতির বিখ্যাত নেতা।
- তাঁর আমলে ব্যবিলন নতুন সভ্যতায় উদ্ভাসিত হয়।
- ইউফ্রেটিস উপত্যকায় ব্যবিলনে তিনি কেন্দ্রীয় রাজ্য স্থাপন করেন এবং যুদ্ধ জয়ের মাধ্যমে এক বিশাল শক্তিশালী রাজ্য গড়ে তোলেন।
- রাজা হাম্মুরাবি ১৭৯২ থেকে ১৭৫০ খ্রিষ্টাব্দ পর্যন্ত ব্যাবিলন শাসন করেন। 

⇒ ব্যবিলনীয় সভ্যতা চরম খ্যাতি অর্জন করে বিখ্যাত সম্রাট হাম্মুরারীর শাসনামলে।
- রাজা হাম্মুরাবী বিখ্যাত ছিলেন তাঁর প্রণীত হাম্মুরাবির আইন সংহিতার (Code of Hammurabi) জন্য।
-  হাম্মুরারীর আইন জগত বিখ্যাত। 
- ইতিহাসের অন্যতম প্রাচীন ও সুসংহত লিখিত আইন সংকলন।

উল্লেখ্য,
- ২৮২টি আইনের সমন্বয়ে তৈরি, পাথরে খোদাই করা এই কোডটি ব্যাবিলনের রাজা হাম্মুরাবি প্রাচীন মেসোপটেমিয়া শাসনের জন্য তৈরি করেছিলেন।
- তাঁর আইনগুলো ‘কোড অব হাম্মুরাবি’ নামে পরিচিত।
- আইনগুলো শতাব্দীর পর শতাব্দী কাদামাটিতে লিখে আগুনে পুড়িয়ে সংরক্ষণ করা হতো।
- বিষয় অনুসারে আইনগুলো নানা শ্রেণিতে বিভক্ত ছিল। যেমন পারিবারিক বিষয়, বাণিজ্য, ধর্ম ও দাসপ্রথা।
- জনসাধারণ যদিও পড়তে জানত না, তবু আইনভঙ্গকারীদের দাঁত উপড়ে নেওয়া বা শূলে চড়ানোর মতো শাস্তি ভোগ করতে হতো।

উৎস: i) History.com
ii) ইসলামের ইতিহাস ১ম পত্র, এইচ এস সি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৫,৭৭৮.
বিশ্বের সর্ববৃহৎ মরূভূমি কোনটি?
  1. ক) Antarctic
  2. খ) Gobi
  3. গ) Arctic
  4. ঘ) Arabian
সঠিক উত্তর:
ক) Antarctic
উত্তর
সঠিক উত্তর:
ক) Antarctic
ব্যাখ্যা
- বিশ্বের সর্ববৃহৎ মরূভূমির নাম The Antarctic desert.
- এর আয়তন প্রায় ৫.৫ মিলিয়ন বর্গমাইল।
- আর সাবট্রপিকাল বা উপক্রান্তিয় অঞ্চলের সর্ববৃহৎ মরুভূমির নাম, সাহারা মরূভূমি, যার আয়তন প্রায় ৩.৫ মিলিয়ন বর্গমাইল।
 
বিশ্বের বৃহত্তম ৫টি মরূভূমি:
Antarctic - 5.5 million square miles
Arctic - 5.4 million square miles
Sahara - 3.5 million square miles 
Arabian - 1.0 million square miles 
Gobi - 0.5 million square miles 

সূত্র: ওয়াল্ড এটলাস ওয়েবসাইট। 
৫,৭৭৯.
'ওসিরিস-রেক্স' কোন দেশের মহাকাশযান?
  1. মার্কিন যুক্তরাষ্ট্র
  2. যুক্তরাজ্য
  3. রাশিয়া
  4. ভারত
সঠিক উত্তর:
মার্কিন যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
মার্কিন যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
ওসিরিস-রেক্স:
- মার্কিন যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থা নাসার একটি মহাকাশ ক্যাপসুল ওসিরিস-রেক্স।

উল্লেখ্য,
- যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার মহাকাশযান ওসিরিস-রেক্স বেন্নু গ্রহাণুর শিলাখণ্ড সফলভাবে পৃথিবীতে নিয়ে আসে।
- আড়াইশ গ্রাম মাটিসহ যানটির বিশেষ ক্যাপসুল ২৪ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে মার্কিন যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যের মরুভূমিতে নেমে আসে।
- আশা করা হচ্ছে, শিলাখণ্ডটি ৪.৬ বিলিয়ন বছর আগে সৌরজগতের গঠন এবং আমাদের পৃথিবীতে কীভাবে জীবন শুরু হয়েছিল তা সম্পর্কে নতুন অন্তর্দৃষ্টি প্রদান করবে।
- ২০২০ সালে বেন্নুর বুক থেকে নমুনা নেয় ওসিরিস।
- পৃথিবীর পথে ফিরতি যাত্রা শুরু করে ২০২১ সালে।
- নাসা অভিযানটি শুরু করে ২০১৬ সালে।
- যেতে-আসতে ওসিরিস-রেক্স ভ্রমণ করেছে ৭০০ কোটি কিলোমিটার।
- ১৯৯৯ সালে বেন্নু গ্রহাণু প্রথমবারের মতো আবিষ্কৃত হয়।

উৎস: ২৬ সেপ্টেম্বর, ২০২৩, যুগান্তর।
৫,৭৮০.
”বেথলেহেম” শহরটি কোথায় অবস্থিত?
  1. ইস্তাম্বুল
  2. জেরুজালেম
  3. দোহা
  4. জেদ্দা
সঠিক উত্তর:
জেরুজালেম
উত্তর
সঠিক উত্তর:
জেরুজালেম
ব্যাখ্যা

- বেথলেহেম হল জেরুজালেম থেকে প্রায় ৫ মাইল (৮ কিমি) দক্ষিণে পশ্চিম তীরে অবস্থিত একটি শহর, 
- কৃষি বাজার এবং বাণিজ্য কেন্দ্র হিসেবে শহরটি নিকটবর্তী জেরুজালেমের সাথে ঘনিষ্ঠভাবে সংযুক্ত।
- যীশু খ্রিস্টের জন্মস্থান হিসেবে বেথলেহেম খ্রিস্টানদের কাছে গুরুত্বপূর্ণ। 
- যীশুর জন্মস্থান বলে মনে করা হয় এমন গুহার উপরে নির্মিত গির্জা অফ দ্য নেটিভিটি, এখনও টিকে থাকা প্রাচীনতম খ্রিস্টান গির্জাগুলির মধ্যে একটি। 
- আধুনিক সময়ে, ১৯৯৫ সালে ইসরায়েল বেথলেহেমের নিয়ন্ত্রণ ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে।
- শহরের জনসংখ্যার একটি বড় অংশ খ্রিস্টান।

উৎস: ব্রিটানিকা।

৫,৭৮১.
দক্ষিণের “গ্রেট ব্রিটেন” বলা হয় কোন দেশকে?
  1. দক্ষিণ আফ্রিকা
  2. কানাডা
  3. নিউজিল্যান্ড
  4. অস্ট্রেলিয়া
সঠিক উত্তর:
নিউজিল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
নিউজিল্যান্ড
ব্যাখ্যা

• বিভিন্ন দেশের ভৌগলিক উপনাম:
- লিলি ফুলের দেশ: কানাডা।
- ক্যাঙ্গারুর দেশ: অস্ট্রেলিয়া।
- মেডিটেরিয়ানের দেশ: জিব্রাল্টার।
- সিল্ক রুটের দেশ: ইরান।
- মার্বেলের দেশ: ইতালি।
- বহ্মদেশ: মিয়ানমার।
- দক্ষিণের গ্রেট ব্রিটেন: নিউজিল্যান্ড।
- পিরামিডের দেশ: মিশর।

তথ্যসূত্র: বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন ও ব্রিটানিকা।

৫,৭৮২.
হুতিদের বিরুদ্ধে পরিচালিত মার্কিন সামরিক অভিযানের নাম কী?
  1. অপারেশন রিস্টোর হোপ
  2. অপারেশন থান্ডারবোল্ট
  3. অপারেশন রাফ রাইডার
  4. অপারেশন এন্ডিউরিং ফ্রিডম
সঠিক উত্তর:
অপারেশন রাফ রাইডার
উত্তর
সঠিক উত্তর:
অপারেশন রাফ রাইডার
ব্যাখ্যা

• ‘অপারেশন রাফ রাইডার’/ Operation Rough Ride: 
- ২০২৫ সালের মার্চ মাসে লোহিত সাগর যুক্তরাষ্ট্র ও ইয়েমেনের হুতিদের মধ্যে একটা উত্তেজনাকর যুদ্ধক্ষেত্রে পরিণত হয়। 
- তথাকথিত প্রতিরোধের অক্ষশক্তির অংশ হিসেবে হুতিরা আন্তর্জাতিক জাহাজে তাদের হামলার তীব্রতা বাড়িয়েছিল।

- পরিস্থিতি মোকবিলায় হুতিদের বিরুদ্ধে প্রেসিডেন্ট ট্রাম্প ‘অপারেশন রাফ রাইডার’ নামে বড় সামরিক অভিযান শুরু করেন।
- এর খরচ হয় এক বিলিয়ন ডলার।
- এই মার্কিন সামরিক অভিযানের উদ্দেশ্য ছিল হুতিদের ক্ষেপণাস্ত্রের মজুত, ড্রোন ও সামরিক অবকাঠামো ধ্বংস করে দেওয়া।  
- ফলে হুথিদের আক্রমণ ক্ষমতা উল্লেখযোগ্যভাবে হ্রাস পায়।
- ৬ মে ২০২৫-এ ওমান-মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র-হুথি যুদ্ধবিরতি ঘোষণা করা হয়।

তথ্যসূত্র: প্রথম আলো ও রয়টার্স। (Link) (Link2)

৫,৭৮৩.
CUBA-এর রাজধানী কোথায়?
  1. Kaptown City
  2. Hongkong
  3. Havana
  4. Lima
সঠিক উত্তর:
Havana
উত্তর
সঠিক উত্তর:
Havana
ব্যাখ্যা
কিউবা:
- কিউবা ক্যারিবীয় দ্বীপপুঞ্জের বৃহত্তম ও সবচেয়ে পশ্চিমে অবস্থিত দ্বীপ।
- দ্বীপটি আশেপাশের অনেকগুলি ছোট দ্বীপের সাথে মিলে কিউবা প্রজাতন্ত্র গঠন করেছে।
- কিউবা উত্তর ও দক্ষিণ আমেরিকার মধ্যস্থলে অবস্থিত।
- ক্যারিবীয় সাগর ও মেক্সিকো উপসাগরের মধ্য দিয়ে সমস্ত সমুদ্রপথের উপর দেশটি অবস্থিত।
- হাভানা কিউবার রাজধানী।
- কিউবার মুদ্রা পেসো।

তথ্যসূত্র - Britannica.com
৫,৭৮৪.
‘Land of the Thunder Dragon’কোন দেশের ভৌগলিক উপনাম?
  1. ক) চীন
  2. খ) ভুটান
  3. গ) অস্ট্রেলিয়া
  4. ঘ) থাইল্যান্ড
সঠিক উত্তর:
খ) ভুটান
উত্তর
সঠিক উত্তর:
খ) ভুটান
ব্যাখ্যা
ভুটানের ভৌগলিক উপনাম ‘Land of the Thunder Dragon’। হিমালয় থেকে প্রায়শই ঘন ঘন ঝড়ের কারণে এই নামটি হয়েছে। চীনের উপনাম- The Red Dragon; থাইল্যান্ডের উপনাম- Land of Smiles। সূত্র- worldwildlife.org।
৫,৭৮৫.
রাশিয়ার আইন প্রণয়নকারী সংস্থা কোনটি?
  1. ডুমা
  2. ফেডারেল অ্যাসেম্বলি
  3. স্টেট কাউন্সিল
  4. সিনেট
সঠিক উত্তর:
ফেডারেল অ্যাসেম্বলি
উত্তর
সঠিক উত্তর:
ফেডারেল অ্যাসেম্বলি
ব্যাখ্যা

• রাশিয়ান সরকার কাঠামো:
- নতুন রাশিয়ার সরকারের কাঠামো প্রাক্তন সোভিয়েত প্রজাতন্ত্রের কাঠামোর থেকে ব্যাপকভাবে ভিন্ন ছিল। 
- এটি মূলত নির্বাহী ও আইনপ্রণয়ন শাখার মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব দ্বারা চিহ্নিত ছিল, বিশেষ করে সংবিধানিক কর্তৃত্ব এবং গণতান্ত্রিক ও অর্থনৈতিক সংস্কারের গতি ও দিক নিয়ে।
- ১২ ডিসেম্বর, ১৯৯৩ সালে, রাশিয়ার ভোটারদের তিন-পঞ্চমাংশ একটি নতুন সংবিধান অনুমোদন করে যা ইয়েলৎসিন প্রস্তাব করেছিলেন, এবং নতুন সংসদের প্রতিনিধিরা নির্বাচিত হন।
- নতুন সংবিধানের অধীনে রাষ্ট্রপতি, যিনি জাতীয় ভোটে নির্বাচিত হন, গুরুত্বপূর্ণ ক্ষমতায় সুসজ্জিত।
- রাশিয়ার রাষ্ট্রপ্রধান হিসেবে, রাষ্ট্রপতি সরকার (প্রধানমন্ত্রী), প্রধান বিচারপতি এবং কেবিনেট সদস্যদের নিয়োগের ক্ষমতা রাখেন।
- রাষ্ট্রপতি সশস্ত্র বাহিনীর প্রধান এবং জরুরি অবস্থার ঘোষণা বা মার্শাল ল অথবা রাষ্ট্রদ্রোহের পরিস্থিতি ঘোষণা করার ক্ষমতাও রাখেন।

• ফেডারেল অ্যাসেম্বলি:
- নতুন সংবিধানের অধীনে ফেডারেল অ্যাসেম্বলি রাশিয়ার আইনপ্রণয়নকারী সংস্থা হিসেবে কাজ করে।
- এটি দুটি কক্ষে বিভক্ত:
(১) ফেডারেশন কাউন্সিল: উচ্চকক্ষ, যেখানে রাশিয়ার প্রতিটি প্রশাসনিক বিভাগের নিয়োগকৃত প্রতিনিধি অন্তর্ভুক্ত।
(২) স্টেট ডুমা: নিম্নকক্ষ, ৪৫০ জন জনপ্রতিনিধি নির্বাচিত সদস্য দ্বারা গঠিত।

- রাষ্ট্রপতির সরকার প্রধানের প্রার্থী স্টেট ডুমা দ্বারা অনুমোদিত হতে হবে।
- যদি ডুমা কোনো প্রার্থীকে তিনবার প্রত্যাখ্যান করে বা তিন মাসের মধ্যে দু'বার অবিশ্বাসের ভোট পাস করে, রাষ্ট্রপতি ডুমা ভেঙে নতুন নির্বাচন ডাকতে পারেন।
- সমস্ত আইন প্রথমে স্টেট ডুমা দিয়ে পাস হতে হবে, তারপর ফেডারেশন কাউন্সিলে বিবেচনা করা হবে।

তথ্যসূত্র: ব্রিটানিকা। Link

৫,৭৮৬.
খ্রিস্টান ধর্ম সংস্কার আনন্দোলন সূচনা করেন-
  1. মার্টিন লুথার কিং
  2. মার্টিন লুথার
  3. পিটার এমসিফি
  4. মার্কুইস
সঠিক উত্তর:
মার্টিন লুথার
উত্তর
সঠিক উত্তর:
মার্টিন লুথার
ব্যাখ্যা
মার্টিন লুথার:
- তিনি  ছিলেন একজন জার্মান ধর্মতত্ত্ববিদ এবং ধর্মীয় সংস্কারক।
- তিনি রিফরমেশন আন্দোলনের সূচনা করেন ।
- রিফরমেশন হল- খ্রিস্টান ধর্ম সংস্কার আনন্দোলন ।
- রিফরমেশন এর প্রভাবে ইউরোপের বিভিন্ন দেশে যুদ্ধ ছড়িয়ে পড়ে।
-  রিফরমেশনের ফলে পশ্চিমা খ্রিস্টীয়জগতকে দুটি ভাগে ভাগ করা হয়েছিল ।
- প্রথমটি রোমান ক্যাথলিক ধর্ম এবং নতুন প্রোটেস্ট্যান্ট ।
- লুথার রোমান ক্যাথলিক চার্চের সংস্কারের আহ্বান জানান, ভোগ -বিলাস এবং অন্যান্য অপব্যবহারের বিরুদ্ধে প্রতিবাদ জানান 

উৎস: britannica
৫,৭৮৭.
 ১৯৪১ সালের ৭ ডিসেম্বর পার্ল হারবার আক্রমণ করেছিল কোন দেশ?
  1. জার্মান
  2. রাশিয়া
  3. জাপান
  4. ইতালি
সঠিক উত্তর:
জাপান
উত্তর
সঠিক উত্তর:
জাপান
ব্যাখ্যা

• পার্ল হারবার:
- ১৯৪১ সালের ৭ ডিসেম্বর জাপানি সাম্রাজ্য হাওয়াইয়ান নৌঘাঁটি পার্ল হারবার
আক্রমণ করে  ।
-  এই আক্রমণের একটি কারণ ছিল চীন ,  ভিয়েতনাম ,  কম্বোডিয়া এবং  লাওয়া মতো দেশগুলিতে জাপানের আক্রমণের পর জাপানের উপর আরোপিত আমেরিকান নিষেধাজ্ঞা ।
- পার্ল হারবার প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের মধ্য দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমেরিকার প্রবেশের ইঙ্গিত দেয়। 
- তাছাড়া, আক্রমণের মাত্র কয়েকদিন পরেই হিটলার মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন, যার ফলে মার্কিন যুক্তরাষ্ট্র ইউরোপীয় সংঘাতে জড়িত হয়।
- ডানকার্কের বিষয়ে তার সিদ্ধান্তের মতো, এখানে হিটলারের যুক্তির পিছনে যুক্তি অস্পষ্ট। 
- সোভিয়েত ইউনিয়নে জার্মানির ক্রমবর্ধমান অনিশ্চিত অবস্থানের কারণে, পূর্ব ফ্রন্ট থেকে যেকোনো সম্পদ সরিয়ে নেওয়া খুব একটা যুক্তিসঙ্গত ছিল না।
- যুক্তি যাই হোক না কেন, মার্কিন যুক্তরাষ্ট্র এখন ইউরোপীয় এবং প্রশান্ত মহাসাগরীয় উভয় যুদ্ধেই জড়িত ছিল।

উৎস: worldatlas.com.

৫,৭৮৮.
আরব উপদ্বীপের সর্ববৃহৎ দেশ কোনটি?
  1. সৌদি আরব 
  2. ইয়েমেন 
  3. ওমান
  4. সংযুক্ত আরব আমিরাত
সঠিক উত্তর:
সৌদি আরব 
উত্তর
সঠিক উত্তর:
সৌদি আরব 
ব্যাখ্যা

আরব উপদ্বীপ:
- বিশ্বের বৃহত্তম উপদ্বীপ হলো আরব উপদ্বীপ। 
- এটি এশিয়া মহাদেশের দক্ষিণ-পশ্চিম অংশে এবং আফ্রিকা মহাদেশের উত্তর-পূর্ব অংশে অবস্থিত একটি বিস্তীর্ণ আরব অঞ্চল। এর পূর্বদিকে আরব উপসাগর, পশ্চিমে লোহিত সাগর, উত্তর-পশ্চিমে এডেন উপসাগর, ওমান উপসাগর এবং দক্ষিণ-পূর্ব দিকে ভারত মহাসাগর অবস্থিত।
- এর আয়তন ১,২৫০,০০৬ বর্গ মাইল। 
- আরব উপদ্বীপের দেশগুলো হলো সৌদি আরব, ইয়েমেন, ওমান, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার এবং বাহরাইন।

উল্লেখ্য,
- আরব উপদ্বীপের সর্ববৃহৎ দেশ হলো সৌদি আরব। এটি উপদ্বীপটির প্রায় ৮০% এলাকা জুড়ে অবস্থিত এবং এর আয়তন প্রায় ২১,৫০,০০০ বর্গ কিলোমিটার। এটি মধ্যপ্রাচ্যেরও বৃহত্তম দেশ এবং এশিয়ার পঞ্চম বৃহত্তম দেশ হিসেবে পরিচিত।

উৎস: World Atlas.

৫,৭৮৯.
'The Art of War' গ্রন্থের রচয়িতা-
  1. ক্লজউইজ
  2. আলফ্রেড মাহান
  3. সুন জু
  4. কৌটিল্য
সঠিক উত্তর:
সুন জু
উত্তর
সঠিক উত্তর:
সুন জু
ব্যাখ্যা
• The Art of War' গ্রন্থের রচয়িতা সুন জু।

• 'The Art of War' গ্রন্থ: 
- The Art of War' গ্রন্থের রচয়িতা সুন জু।
- খ্রিস্টপূর্ব পঞ্চম শতকে চীনের সামরিক বাহিনীর কৌশলবিদ সুন জু যুদ্ধের কৌশল নিয়ে রচনা করেন তাঁর এই গ্রন্থটি।
- তিনি সীমিত সম্পদ, কৌশল ও সুযোগের ভিত্তিতে যুদ্ধের কৌশলের বর্ণনা করেন। তাঁকে মাস্টার সান বলা হতো।

অপরদিকে,
• রাষ্ট্রশাসন ও কূটনীতি কৌশলের বাইবেল বলা হয় চন্দ্রগুপ্তের সভাকবি কৌটিল্যের 'অর্থশাস্ত্র' কে। - কৌটিল্যের আসল নাম চাণক্য বা বিষ্ণুগুপ্ত।

• কার্ল ভন ক্লজউইজ হলেন রাশিয়ার সামরিক তাত্ত্বিক। তাঁর বিখ্যাত গ্রন্থ হলো On War।
- লিও টলস্টয়ের শ্রেষ্ঠ উপন্যাস- 'War and Peace'।

• আলফ্রেড মাহান ছিলেন একজন আমেরিকান নৌ অফিসার এবং ইতিহাসবিদ। 'ইতিহাসের উপর সমুদ্র শক্তির প্রভাব' নামক বিখ্যাত একটা বই রয়েছে। বইতে তিনি জাতীয় ঐতিহাসিক আধিপত্যে সমুদ্র শক্তির সর্বাধিক গুরুত্বের পক্ষে যুক্তি তুলে ধরেন।
---------------------- 
• প্রাচীন চৈনিক সভ্যতা সম্পর্কে কিছু তথ্য:
- হোয়াংহো (পীত বা হলুদ) নদী কেন্দ্রীক, ইয়াংজেকিয়াং নদী কেন্দ্ৰীক, দক্ষিণ চীনের মূল ভূখন্ডে।
- ব্রোঞ্জের যুগে এ সভ্যতা গড়ে উঠে।
- চীনের আদি মানব – পিকিং মানব।
- শাং ও চৌ রাজাদের সময়ে গড়ে উঠে

• দার্শনিক:
- লাওৎসে  – প্রাচীনতম দার্শনিক।
- কনফুসিয়াস – প্রভাবশালী দার্শনিক।
- সুন জু (Sun Tzu) – সমরনায়ক, দার্শনিক।
- The Art of War বা রণকৌশল বইয়ের রচয়িতা - সান জু।

সূত্র: Sergio Caredda and Britannica (link).
৫,৭৯০.
Joe Biden on 20 January 2021 become the ______ president of the United States.
  1. ক) 45th
  2. খ) 47th
  3. গ) 46th
  4. ঘ) 48th
সঠিক উত্তর:
গ) 46th
উত্তর
সঠিক উত্তর:
গ) 46th
ব্যাখ্যা
- গত ৩ নভেম্বর ২০২০ সালে যুক্তরাষ্ট্রের ৫৯ তম প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
- এই নির্বাচনে জো বাইডেন ৩০৬টি ইলেক্টোরাল ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।
- তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৬ তম প্রেসিডেন্ট হিসেবে ২০ জানুয়ারি, ২০২১ সালে শপথ গ্রহণ করেছেন।

উৎস: ফক্স নিউজ।
৫,৭৯১.
লাতেরান চুক্তির মাধ্যমে কোন দেশ পৃথক দেশ হিসেবে যাত্রা করে?
  1. মোনাকো
  2. অস্ট্রিয়া
  3. বেলজিয়াম
  4. ভ্যাটিকান সিটি
  5. সাইপ্রাস
সঠিক উত্তর:
ভ্যাটিকান সিটি
উত্তর
সঠিক উত্তর:
ভ্যাটিকান সিটি
ব্যাখ্যা
লাতেরান চুক্তি:
- ১৯২৯ সালের ১১ ফেব্রুয়ারি লাতেরান চুক্তি সই হয়।
- এই চুক্তির মধ্য দিয়ে পৃথক দেশ হিসেবে যাত্রা করে ভ্যাটিকান সিটি।

⇒ ভ্যাটিকান সিটি:
- পৃথিবীর সবচেয়ে ছোট দেশ ভ্যাটিকান সিটি।
- ভ্যাটিকান সিটির আয়তন ০.৪৯ বর্গকিলোমিটার।
- ১৯২৯ সালে ইতালির সরকারের সঙ্গে লাতেরান চুক্তির আওতায় এই পোপীয় রাষ্ট্রের সৃষ্টি।
- ভ্যাটিকান সিটি ক্যাথলিক সম্প্রদায়ের অন্যতম তীর্থস্থান।
- ভ্যাটিকান সিটি নগররাষ্ট্রটি ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত নয়, কিন্তু সেনজেনভুক্ত।
- এই দেশ ২০০৪ সাল থেকে ইউরোকে মুদ্রা হিসেবে গ্রহণ করেছে আর এর অফিশিয়াল ভাষা হচ্ছে লাতিন।

উৎস: i) Statistica ওয়েবসাইট।
ii) Britannica.
৫,৭৯২.
মেসোপটেমীয়া অঞ্চলের সবচেয়ে প্রাচীন সভ্যতা কোনটি?
  1. অ্যাসেরীয়
  2. ক্যালেডীয়
  3. সুমেরীয়
  4. ব্যাবিলনীয়
সঠিক উত্তর:
সুমেরীয়
উত্তর
সঠিক উত্তর:
সুমেরীয়
ব্যাখ্যা

সুমেরীয় সভ্যতা:
- মেসোপটেমীয়া অঞ্চলের সবচেয়ে প্রাচীন সভ্যতা সুমেরীয়।
- ৫০০০ খ্রিস্টপূর্বে সুমেরীয় জাতি মেসোপটেমিয়ার দক্ষিণাংশে এবং পারস্য উপকূল অঞ্চলে বসবাস শুরু করে।
- এরা অ-সেমিটিক জাতিগোষ্ঠি এবং মধ্য এশিয়া থেকে স্থানান্তরিত হয়ে মেসোপটেমিয়া অঞ্চলে বসতি স্থাপন করে।
- লিখন পদ্ধতি, জ্ঞান-বিজ্ঞান চর্চা, আইন কানুন প্রণয়ন, ধর্মীয় অনুশাসন ইত্যাদি সুমেরীয়রাই প্রথম শুরু করে।
- সুমেরীয় সভ্যতায় ধর্মীয় ও রাষ্ট্রীয় নেতাদের পদবী ছিল 'পাতেজী'।
- সুমেরীয়দের পরবর্তী বিখ্যাত শাসক ছিলেন সম্রাট 'ডুঙি'।
- সম্রাট ডুঙির নেতৃত্বে সুমেরীয়গণ খ্রিস্টপূর্ব ২১০০ অব্দে একটি ঐক্যবদ্ধ সাম্রাজ্য গড়ে তুলেন।
- ডুঙি সুমের জাতির জন্য সর্বপ্রথম একটি বিধিবদ্ধ আইন (Code) প্রচলন করেন। 
- সুমেরীয় সমাজে শিল্প ও ব্যবসা পরিচালনায় নারীদের অধিকার দেওয়া হয়েছিল।
- মেসোপটেমীয় সভ্যতার বিকাশ এবং নিত্য নতুন আবিষ্কারের মূলে সুমেরীয়দের অবদানই অধিক ছিল।
- সুমেরীয় শ্রেষ্ঠ স্থাপত্যকীর্তি ‘জিগগুরাট' নামক ধর্মমন্দির।

তথ্যসূত্র - ব্রিটানিকা ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ১ম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৫,৭৯৩.
প্রথম বিশ্বযুদ্ধ কোন চুক্তির মাধ্যমে সমাপ্ত হয়?
  1. প্যারিস চুক্তি 
  2. ভারসাই চুক্তি 
  3. জেনেভা চুক্তি
  4. রোম চুক্তি
সঠিক উত্তর:
ভারসাই চুক্তি 
উত্তর
সঠিক উত্তর:
ভারসাই চুক্তি 
ব্যাখ্যা

♦ প্রথম বিশ্বযুদ্ধ ভার্সাই চুক্তির মাধ্যমে সমাপ্ত হয়।

দ্বিতীয় ভার্সাই চুক্তি:

- বিধ্বংসী প্রথম বিশ্বযুদ্ধের অবসানের লক্ষ্যে ১৯১৯ সালের ২৮ জুন ভার্সাই চুক্তি স্বাক্ষরিত হয়।
- স্থান: ফ্রান্সের ভার্সাই প্রাসাদের হল অফ মিররসে স্বাক্ষরিত হয়েছিল।
- পক্ষসমূহ: মিত্রশক্তি (ব্রিটেন, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ইতালি, জাপান) এবং জার্মানি।
- প্রথম বিশ্বযুদ্ধের পর জার্মানির ওপর যে ক্ষতিপূরণ আরোপ করা হয়েছিল, তা মূলত স্বাক্ষরিত ভার্সাই চুক্তি (Treaty of Versailles)-এর মাধ্যমে হয়েছিল। এই চুক্তিটি জার্মানিকে যুদ্ধের জন্য দায়ী করে এবং মিত্র দেশগুলোর ক্ষতির জন্য ক্ষতিপূরণ দিতে বাধ্য করে। 
- ফলাফল: যুদ্ধের কারণে মিত্র দেশগুলোর যে ক্ষতি হয়েছিল, তার জন্য জার্মানিকে বিশাল অঙ্কের ক্ষতিপূরণ দিতে বাধ্য করা হয়।

• প্রথম বিশ্বযুদ্ধ: 
- প্রথম বিশ্বযুদ্ধ (World War I) ১৯১৪ থেকে ১৯১৮ সাল পর্যন্ত সংঘটিত হয়েছিল এবং এটি ছিল ইতিহাসের অন্যতম বৃহৎ ও ধ্বংসাত্মক যুদ্ধ।
- যুদ্ধটি মূলত ইউরোপের বিভিন্ন শক্তির মধ্যে সংঘটিত হলেও এর প্রভাব ছিল পৃথিবীজুড়ে।

⇒ যুদ্ধের পটভূমি:
- যুদ্ধ শুরু হয়: ২৮ জুলাই, ১৯১৪ সালে।
- শেষ হয়: ১১ নভেম্বর, ১৯১৮ সালে।
- যুদ্ধের ফলাফল: মিত্র শক্তির বিজয়।
- অক্ষশক্তি: জার্মানি, অস্ট্রিয়া, হাঙ্গেরি, অটোমান সাম্রাজ্য ও বুলগেরিয়া।
- মিত্রশক্তি: সার্বিয়া, রাশিয়া, ফ্রান্স, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ইতালি, জাপান প্রভৃতি দেশ।

উৎস: i) History.com
ii) Britannica.

৫,৭৯৪.
পূর্ব ইউরোপের দেশ কোনটি?
  1. ডেনমার্ক
  2. সুইডেন
  3. নরওয়ে
  4. রোমানিয়া
সঠিক উত্তর:
রোমানিয়া
উত্তর
সঠিক উত্তর:
রোমানিয়া
ব্যাখ্যা
পূর্ব ইউরোপের দেশসমূহ:
• বেলারুশ
• বুলগেরিয়া
• চেক প্রজাতন্ত্র
• হাঙ্গেরি
• পোল্যান্ড
• মলদোভা
• রোমানিয়া
• রাশিয়া
• স্লোভাকিয়া
• ইউক্রেন

উত্তর ইউরোপের দেশসমূহ:
• নরওয়ে
• সুইডেন
• ডেনমার্ক
• ফিনল্যান্ড
• আইসল্যান্ড
• যুক্তরাজ্য
• আয়ারল্যান্ড
• লিথুয়ানিয়া
• লাটভিয়া
• এস্তোনিয়া

তথ্যসূত্র - Worldatlas.com
৫,৭৯৫.
The fresco The Last Judgment was painted by Michelangelo on the wall of-
  1. Florence Baptistery 
  2. St. Peter's Basilica
  3. Sistine Chapel
  4. Doge's Palace 
সঠিক উত্তর:
Sistine Chapel
উত্তর
সঠিক উত্তর:
Sistine Chapel
ব্যাখ্যা

মাইকেল এঞ্জেলাে (Michelangelo):
- মাইকেল এঞ্জেলাে ছিলেন রেনেসাঁস যুগের একজন ইতালিয় ভাস্কর, চিত্রকর, স্থপতি এবং কবি। 
- জন্ম ১৪৭৫ সালের ৬ই মার্চ ইতালিতে।
- মাইকেল অ্যাঞ্জেলোর শ্রেষ্ঠ মূর্তি মা মেরীর কোলে যীশুর মূর্তি।
- ম্যাডোনা অব দ্য স্টেপস মাইকেল অ্যাঞ্জেলোর প্রথম উল্লেখযোগ্য কীর্তি।
- মাইকেল অ্যাঞ্জেলোর উল্লেখযোগ্য ভাস্কর্যগুলো হলো ম্যাডোনা এন্ড চাইল্ড, নাইট, মোজেস, পিয়েটা, স্লেইভ ইত্যাদি।
- মাইকেল অ্যাঞ্জেলোর আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হলো পোপ দ্বিতীয় জুলিয়াসের সমাধি সৌধের ভাস্কর্য। 
- ১৫৬৪ সালের ১৮ ই ফেব্রুয়ারি এই বিশ্ববিখ্যাত মহান শিল্পী পরলােকগমন করেন।

⇒ মাইকেলেঞ্জেলো কর্তৃক আঁকা 'The Last Judgment' ফ্রেস্কোটি ইতালীয় রেনেসাঁর সময়ে ভ্যাটিকান সিটির সিস্টিন চ্যাপেলের বেদি সংলগ্ন দেয়ালে আঁকা হয়েছিল।

উল্লেখ্য,
- রোমের সিস্টিন চ্যাপেলের বেদীর পেছনে দেওয়ালে ফ্রেস্কো (একটি ম্যুরাল আর্টওয়ার্ক)-এর শিরোনাম দ্য লাস্ট জাজমেন্ট।
- এটিকে বিবেচনা করা হয় খ্রিষ্টধর্মের একটি গুরুত্বপূর্ণ মুহূর্তের সবচেয়ে শক্তিশালী চিত্রগুলোর মধ্যে একটি।
- দেওয়াল প্রাচীরের প্রান্ত ৩০০টিরও বেশি পেশীবহুল শরীর দিয়ে ছেয়ে আছে প্রদর্শিত হচ্ছে অগণিত গতিশীল ভঙ্গিমা।
- 'দ্য লাস্ট জাজমেন্ট'-কে সাধারণ ছবির মতো কোনো সীমানা এঁকে শেষ করা হয়নি বরং দেয়াল আর ছাদের এসব দৃশ্যই এর সীমানা। এটি খ্রিষ্টের দ্বিতীয় আবির্ভাব এবং সমস্ত মানবজাতির সঙ্গে ঈশ্বরের চূড়ান্ত এবং চিরন্তন বিচারকে প্রতিফলিত করে।

উৎস: Britannica.

৫,৭৯৬.
আক্কাদীয় সভ্যতা কোথায় গড়ে উঠেছিল?
  1. ক) পারস্যে
  2. খ) মিশরে
  3. গ) মেসোপটেমিয়া
  4. ঘ) রাশিয়া
সঠিক উত্তর:
গ) মেসোপটেমিয়া
উত্তর
সঠিক উত্তর:
গ) মেসোপটেমিয়া
ব্যাখ্যা
- খ্রিস্টপূর্ব ৫,০০০ অব্দে মিশরে যখন নগর সভ্যতা গড়ে উঠেছিল, সেই সময় আরো কিছু নগর সভ্যতা গড়ে ওঠে।
- এই নগর সভ্যতাগুলোর আলাদা আলাদা নাম থাকলেও, একই ভূখন্ডে গড়ে ওঠার কারণে এদেরকে একত্রে মেসোপটেমীয় সভ্যতা বলা হয়।
- বর্তমান ইরাক রাষ্ট্রের সীমানার মধ্যেই প্রাচীন মেসোপটেমীয়া অঞ্চল অবস্থিত।
- মেসোপটেমীয়া একটি গ্রিক শব্দ যার অর্থ দুই নদীর মধ্যবর্তী ভূমি।
- মেসোপটেমীয়া বলতে টাইগ্রিস ও ইউফ্রেটিস (দজলা- ফোরাত) এই দুই নদীর মধ্যবর্তী অঞ্চলকে বোঝায়।
- এই উর্বর ভূখন্ডের উত্তরে আর্মেনিয়ার পার্বত্যাঞ্চল, পশ্চিম ও দক্ষিণে আরব মরুভূমি।
- দক্ষিণ-পূর্বে পারস্য উপসাগর, পূর্বে এলাম পার্বত্যাঞ্চল এবং পশ্চিমে ভূমধ্যসাগর অবস্থিত।
মেসোপটেমীয়ার অর্ন্তভুক্ত সভ্যতাসমূহ:-
প্রাচীন মেসোপটেমীয় অঞ্চলে বেশ কয়েকটি নগর সভ্যতার বিকাশ ঘটে, যেমন: সুমেরীয়, ব্যবিলনীয়, এ্যাসিরীয়, ক্যালডীয় ও আক্কাদীয় সভ্যতা।

উৎস:- বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এস এস সি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫,৭৯৭.
২০২৪ সালের নির্বাচনে জয়ী ইন্দোনেশিয়ার নতুন প্রেসিডেন্ট কে?
  1. মেঘবতী সুকর্ণপুত্রী
  2. জোকো উইদোদো
  3. প্রাবোও সুবিয়ান্তো
  4. গাঞ্জার প্রানোয়ো
সঠিক উত্তর:
প্রাবোও সুবিয়ান্তো
উত্তর
সঠিক উত্তর:
প্রাবোও সুবিয়ান্তো
ব্যাখ্যা

• ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট নির্বাচন ⎯ ২০২৪:
- দক্ষিণ-পূর্ব এশিয়ার বৃহত্তম অর্থনীতি ও বিশ্বের বৃহত্তম মুসলিম দেশ ইন্দোনেশিয়ার ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয় - ১৪ ফেব্রুয়ারি, ২০২৪ তারিখে।
- এতে বেসরকারীভাবে জয়ী হয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ও সাবেক জেনারেল প্রাবোও সুবিয়ান্তো।
- প্রাথমিক ফলাফলে ৫৫ শতাংশেরও বেশি ভোট পেয়েছেন তিনি। 
- সুবিয়ান্তো এর আগেও দুই বার প্রেসিডেন্ট নির্বাচন করে পরাজিত হয়েছিলেন।
- তিনি সদ্য বিদায়ী প্রেসিডেন্ট জোকো উইডোডোর সমর্থিত প্রার্থী এবং মেয়াদান্তে জোকোর স্থলাভিষিক্ত হবেন।

সূত্র: আল-জাজিরা, প্রথম আলো ও যুগান্তর পত্রিকা রিপোর্ট।

৫,৭৯৮.
কোন দেশটি ইউরোপের বাল্টিক অঞ্চলে অবস্থিত নয়? 
  1. ফিনল্যান্ড
  2. পোল্যান্ড
  3. অস্ট্রিয়া
  4. সুইডেন
সঠিক উত্তর:
অস্ট্রিয়া
উত্তর
সঠিক উত্তর:
অস্ট্রিয়া
ব্যাখ্যা
বাল্টিক রাষ্ট্র:
- বাল্টিক রাষ্ট্র বলতে ইউরোপের উত্তর-পূর্ব অঞ্চল তথা বাল্টিক সাগরের পূর্ব তীরে অবস্থিত রাষ্ট্রসমূহকে বুঝায়।
- এই অঞ্চলে তিনটি দেশ রয়েছে।
- দেশগুলো হলো: এস্তোনিয়া, লাটভিয়া এবং লিথুয়ানিয়া।

এছাড়াও,
- বাল্টিক রাষ্ট্রসমূহে আঞ্চলিক পর্যায়ে সহযোগিতার জন্য কিছু আন্তঃসরকার সংস্থা রয়েছে।

⇒ বাল্টিক সাগর:
- বাল্টিক সাগর ইউরোপের উত্তরাংশে অবস্থিত।
- এর চারদিকে স্ক্যান্ডিনেভীয় উপদ্বীপ, ইউরোপ মহাদেশের মূল ভূখণ্ড এবং ডেনমার্কের দ্বীপসমূহ অবস্থিত।
- পূর্বে এটি উত্তর মহাসাগরের সাথে যুক্ত।
- কৃত্রিম শ্বেত সাগর খালের মাধ্যমে এটি শ্বেত সাগরের সাথে যুক্ত।
- বাল্টিক সাগরের সাথে যেসব দেশের সরাসরি সীমানা রয়েছে: ডেনমার্ক, এস্তোনিয়া, ফিনল্যান্ড, জার্মানি, লাটভিয়া, লিথুয়ানিয়া, পোল্যান্ড, রাশিয়া, সুইডেন।

উল্লেখ্য,
- অস্ট্রিয়া ইউরোপের বাল্টিক অঞ্চলে অবস্থিত নয়।

উৎস: Britannica.
৫,৭৯৯.
সেনেগাল নিচের কোন দেশটির উপনিবেশ ছিল?
  1. যুক্তরাজ্য
  2. ফ্রান্স
  3. স্পেন
  4. পর্তুগাল
সঠিক উত্তর:
ফ্রান্স
উত্তর
সঠিক উত্তর:
ফ্রান্স
ব্যাখ্যা
সেনেগাল:
- আনুষ্ঠানিকভাবে সেনেগাল প্রজাতন্ত্র.
- সেনেগাল পশ্চিম আফ্রিকার একটি দেশ।
- আয়তন: ৭৫,৯৫১ বর্গ মাইল (১৯৬,৭১২ বর্গ কিমি)।
- রাজধানী: ডাকার।
- ভাষা: ফরাসি (অফিসিয়াল)।
- ধর্ম: ইসলাম; এছাড়াও ঐতিহ্যগত বিশ্বাস, খ্রিস্টধর্ম।
- মুদ্রা: ফ্রাঙ্ক।
- সেনেগাল ১৯৬০ সাল পর্যন্ত ফ্রান্সের উপনিবেশ ছিল।
- এটি একটি বহুদলীয় প্রজাতন্ত্র যার একটি এককক্ষ বিশিষ্ট আইনসভা রয়েছে।
- এর রাষ্ট্র ও সরকার প্রধান হলেন রাষ্ট্রপতি।

তথ্যসূত্র - Britannica.com
৫,৮০০.
কাতারের বর্তমান আমীর কে?
  1. ক) মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান
  2. খ) শেখ নওয়াফ আল আহমেদ আল সাবাহ
  3. গ) হামাদ বিন ইসা আল খলিফা
  4. ঘ) শেখ তামিম বিন হামাদ আল থানি
সঠিক উত্তর:
ঘ) শেখ তামিম বিন হামাদ আল থানি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) শেখ তামিম বিন হামাদ আল থানি
ব্যাখ্যা
উপসাগরীয় আরব রাষ্ট্র কাতারের বর্তমান আমির হলেন ‘শেখ তামিম বিন হামাদ আল থানি’। তিনি ২০১৩ সাল থেকে কাতারের আমিরের দায়িত্ব পালন করছেন।
অন্যদিকে,
- হামাদ বিন ইসা আল খলিফা : বাহরাইনের বর্তমান বাদশাহ
- শেখ নওয়াফ আল আহমেদ আল সাবাহ : কুয়েতের বর্তমান আমির
- মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান : দুবাইয়ের ডেপুটি ক্রাউন প্রিন্স।
(সূত্র: দেশগুলোর সরকারি ওয়েবসাইট)