বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

বৈশ্বিক ইতিহাস, আঞ্চলিক ও আন্তর্জাতিক ব্যবস্থা, ভূ-রাজনীতি

মোট প্রশ্ন৯,৩৩৪এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

বৈশ্বিক ইতিহাস, আঞ্চলিক ও আন্তর্জাতিক ব্যবস্থা, ভূ-রাজনীতি

PrepBank · পাতা ৪৫ / ৯৩ · ৪,৪০১৪,৫০০ / ৯,৩৩৪

৪,৪০১.
সাংস্কৃতিক বিপ্লব কোন দেশে সংঘটিত হয়?
  1. ব্রিটেন
  2. রাশিয়া
  3. চীন
  4. ভিয়েতনাম
সঠিক উত্তর:
চীন
উত্তর
সঠিক উত্তর:
চীন
ব্যাখ্যা
- সাংস্কৃতিক বিপ্লব চীনে সংঘটিত হয়। 
- সাংস্কৃতিক বিপ্লব (Cultural Revolution) ছিল একটি বিশাল সামাজিক ও রাজনৈতিক অস্থিরতা, যা শুরু করেছিলেন চীনের কমিউনিস্ট পার্টির চেয়ারম্যান মাও সে তুং ১৯৬৬ থেকে ১৯৭৬ সালের মধ্যে, তার শাসনের শেষ দশকে।
- এই বিপ্লবের উদ্দেশ্য ছিল —  চীনের বিপ্লবী চেতনা পুনর্জাগরণ। 
- সোভিয়েত ধাঁচে গঠিত রাষ্ট্রব্যবস্থার বিপরীতে চীনকে চালনা করা
- নিজের রাজনৈতিক অবস্থান ও ঐতিহাসিক গুরুত্ব নিশ্চিত করা
- ১৯৬০-এর দশকের শুরুতে সোভিয়েত ইউনিয়নের সঙ্গে উত্তেজনা বৃদ্ধির ফলে মাও ধারণা করেন যে রুশ বিপ্লব সঠিক পথে এগোয়নি।
- এতে তার আশঙ্কা জাগে, চীনও সেই একই ভুল পথে এগোচ্ছে, তাই তিনি দেশের শহরগুলোকে বিপ্লবের নামে বিশৃঙ্খলার দিকে ঠেলে দেন।

উৎস: Britannica.
৪,৪০২.
কৌলিন্য প্রথার প্রবর্তক -
  1. লক্ষ্মণ সেন
  2. কেশব সেন
  3. হেমন্ত সেন
  4. বল্লাল সেন
সঠিক উত্তর:
বল্লাল সেন
উত্তর
সঠিক উত্তর:
বল্লাল সেন
ব্যাখ্যা
কৌলিন্য প্রথা ও বল্লাল সেন:
- কৌলিন্য প্রথার প্রবর্তক হিসেবে বল্লাল সেন ইতিহাসে বিশেষভাবে পরিচিত।
- সাম্প্রতিক গবেষণায় দেখা যায় যে, কৌলিন্য প্রথার সাথে বল্লাল সেনের সম্পর্কের তেমন কোনো যুক্তিযুক্ত ভিত্তি নেই।
- বাংলাদেশে কৌলিন্য প্রথার বহুল প্রচলন দেখা যায় আঠারো ও উনিশ শতকে।
- বল্লাল সেন তাঁর পিতার ন্যায় শৈব ছিলেন।
- ধর্মপ্রচারে তাঁর বিশেষ আগ্রহ ছিল।
- তিনি তাঁর পিতার অন্যান্য উপাধির সাথে 'অরিরাজ নিঃশঙ্কর' উপাধি গ্রহণ করেন।
- তিনি আনুমানিক ১৮ বছর রাজত্ব করার পর বৃদ্ধ বয়সে পুত্র লক্ষণ সেনের হাতে রাজ্যভার অপর্ণ করে সস্ত্রীক ত্রিবেণীর কাছে গঙ্গাতীরে বাণপ্রস্থ অবলম্বন করে শেষ জীবন অতিবাহিত করেন।

তথ্যসূত্র - বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪,৪০৩.
‘গুয়ানতানামো বে কারাগার’ অবস্থিত কোন দেশে?
  1. কিউবা
  2. যুক্তরাষ্ট্র
  3. মেক্সিকো
  4. পেরু
সঠিক উত্তর:
কিউবা
উত্তর
সঠিক উত্তর:
কিউবা
ব্যাখ্যা
- গুয়ানতানামো বে কারাগার কিউবার গুয়ানতানামো উপসাগরে অবস্থিত, কিন্তু এটি মার্কিন যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রিত সামরিক ঘাঁটি।

গুয়ানতানামো বে কারাগার:

- গুয়ানতানামো বে কারাগার কিউবায় অবস্থিত।
- এটি কিউবার দক্ষিণ-পূর্ব কোণে ক্যারিবীয় সাগরের তীরে অবস্থিত এবং
- কিউবা সরকারের কাছ থেকে ১৯০৩ সালে মার্কিন যুক্তরাষ্ট্র এটি ভাড়া নেয়।
- পরবর্তীতে, ২০০২ সালে সন্ত্রাসবিরোধী যুদ্ধের অংশ হিসেবে সেখানে বন্দিদের আটক রাখা শুরু হয়,
- এতে বেশিরভাগই আফগানিস্তান, ইরাক, মধ্যপ্রাচ্য ও আফ্রিকার বিভিন্ন দেশ থেকে বন্দী করা হয়েছিল।
- গুয়ানতানামো বে কারাগারটি মার্কিন যুক্তরাষ্ট্রের নৌ ঘাঁটি হিসেবে ব্যবহৃত হয়।

সূত্র: ব্রিটানিকা ও প্রথম আলো।
৪,৪০৪.
কার্ল মার্কস কোন দেশে জন্মগ্রহণ করেছিলেন?
  1. ইতালি
  2. ফ্রান্স
  3. জার্মানি
  4. যুক্তরাজ্য
সঠিক উত্তর:
জার্মানি
উত্তর
সঠিক উত্তর:
জার্মানি
ব্যাখ্যা
• কার্ল মার্কস:
- কার্ল মার্কস ছিলেন একজন বিপ্লবী, সমাজবিজ্ঞানী, ইতিহাসবিদ এবং অর্থনীতিবিদ।
- তিনি ১৮১৮ সালের ৫ মে জার্মানির রাইন প্রদেশের ট্রায়ারে জন্মগ্রহণ করেন।
- তিনি সমাজতন্ত্র ও আধুনিক কমিউনিজমের জনক।
- তিনি লন্ডনে ১৮৮৩ সালের ১৪ মার্চ মৃত্যুবরণ করেন।

তার উল্লেখযোগ্য বই:
- The Communist Manifesto
- Das Kapital
- 'The German Ideology

উৎস: ব্রিটানিকা।
৪,৪০৫.
‘অপারেশন সিঁদুর’ সামরিক অভিযান শুরু হয়েছিল কবে?
  1. ৪ মে, ২০২৫
  2. ৫ মে, ২০২৫
  3. ৭ মে, ২০২৫
  4. ৯ মে, ২০২৫
সঠিক উত্তর:
৭ মে, ২০২৫
উত্তর
সঠিক উত্তর:
৭ মে, ২০২৫
ব্যাখ্যা
অপারেশন সিঁদুর:
- গত ২২ এপ্রিল, ২০২৫ ভারত-অধিকৃত জম্মু-কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৫ জন ভারতীয় ও একজন নেপালি নাগরিক নিহত হন।
- এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে ৭ মে “অপারেশন সিঁদুর” নামে একটি সামরিক অভিযান শুরু করে ভারত।
- ভারতের অভিযানে পাকিস্তান ও পাকিস্তান-অধিকৃত কাশ্মীরের অন্তত ৯টি স্থানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়।
- এতে পাকিস্তানভিত্তিক সন্ত্রাসী সংগঠন জইশ-ই-মোহাম্মদ ও লস্কর-ই-তৈয়বার প্রায় ১০০ সদস্য নিহত হয়েছে বলে ভারতের দাবি।
- এর জবাবে পাকিস্তানের সশস্ত্র বাহিনী ১০ মে “বুনইয়ান-উন-মারসুস” নামে পাল্টা অভিযান শুরু করে।
- ইসলামাবাদ দাবি করেছে, এ অভিযানে ভারতের অন্তত ২৬টি সামরিক স্থাপনায় হামলা চালানো হয়েছে।
- ১০ মে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দীর্ঘ আলোচনার পর ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতিতে রাজি হয়েছে বলে ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তথ্যসূত্র: পত্রিকা রিপোর্ট।
৪,৪০৬.
বাংলাদেশের রাজনীতি সম্পর্কে একজন আমেরিকান ঐতিহাসিক মন্তব্য করেছেন; 'বাংলাদেশের রাজনীতি ব্যক্তিত্বকে কেন্দ্র করে আবর্তিত হয়, ধারনা বা প্রতিষ্ঠানকে কেন্দ্র করে নয়" এই ঐতিহাসিকের নাম কি?
  1. এন্থনি মাসকারেনহাস
  2. লরেঞ্চ জিরিং
  3. লরেঞ্চ লিফশূলজ্
  4. হেনরি কিসিঞ্জার
সঠিক উত্তর:
লরেঞ্চ জিরিং
উত্তর
সঠিক উত্তর:
লরেঞ্চ জিরিং
ব্যাখ্যা

♦ বাংলাদেশের রাজনীতি সম্পর্কে একজন আমেরিকান ঐতিহাসিক মন্তব্য করেছেন; 'বাংলাদেশের রাজনীতি ব্যক্তিত্বকে কেন্দ্র করে আবর্তিত হয়, ধারনা বা প্রতিষ্ঠানকে কেন্দ্র করে নয়" এই ঐতিহাসিকের নাম লরেঞ্চ জিরিং। 

অধ্যাপক লরেঞ্চ জিরিং:
- 'বাংলাদেশের রাজনীতি ব্যক্তিত্বকে কেন্দ্র করে আবর্তিত হয়, ধারণা বা প্রতিষ্ঠানকে কেন্দ্র করে নয়'- লরেঞ্চ জিরিং (Lawrence Ziring) কর্তৃক প্রদত্ত।
- তিনি তাঁর গ্রন্থ 'বাংলাদেশ: মুজিব থেকে এরশাদ: একটি বিশ্লেষনধর্মী ইতিহাস'-এই গ্রন্থে এই পর্যবেক্ষণ করেছেন।
- যেখানে তিনি বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির বিশ্লেষণ করেছেন।
- এই গ্রন্থে জিরিং উল্লেখ করেছেন যে, স্বাধীনতার প্রথম বিশ বছরে বাংলাদেশের রাজনীতি মূলত রাজনৈতিক ব্যক্তিত্বদের দ্বারা পরিচালিত হয়েছে, যারা জনগণের অনুভূতিগুলিকে প্রকাশ করার চেষ্টা করলেও প্রয়োজনীয় প্রতিষ্ঠান বা ধারণার ভিত্তি স্থাপন করতে ব্যর্থ হয়েছেন।

- মূলত এটি একটি নিরপেক্ষ ইতিহাসের বই। ১৯৪০-১৯৯০ সাল পর্যন্ত প্রতিটি বাঙালি রাজনৈতিক নেতা, তাঁদের শাসনকাল, তাঁদের সাফল্য-ব্যর্থতা, রাজনৈতিক বিশৃঙ্খলা/অস্থিরতা সহ বিভিন্ন বিষয় নিরপেক্ষভাবে উঠে এসেছে।

⇒ এছাড়াও, তিনি "মুজিব, এরশাদ ও হাসিনা: রাজনৈতিক দুর্বৃত্তায়নের ইতিহাস" নামক একটি বইয়ের লেখক।


Link: core.ac.uk page: 124.

উৎস: বাংলাদেশ: মুজিব থেকে এরশাদ: একটি বিশ্লেষনধর্মী ইতিহাস।

৪,৪০৭.
এশিয়ার দক্ষিণতম বিন্দু কোনটি?
  1. পিয়ায়ি অন্তরীপ
  2. চেলিউসকিন অন্তরীপ
  3. ডেজনেভ অন্তরীপ
  4. বেবা অন্তরীপ
সঠিক উত্তর:
পিয়ায়ি অন্তরীপ
উত্তর
সঠিক উত্তর:
পিয়ায়ি অন্তরীপ
ব্যাখ্যা

এশিয়া মহাদেশ:
- এশিয়া বিশ্বের বৃহত্তম এবং সর্বাধিক জনবহুল মহাদেশ। 
- এটি পৃথিবীর পূর্ব ও উত্তর গোলার্ধে অবস্থিত। 
- এশিয়া মহাদেশ ৪৮টি দেশ নিয়ে গঠিত।
- আয়তনে বৃহত্তম দেশ: চীন এবং আয়তনে ক্ষুদ্রতম দেশ: মালদ্বীপ।
- সর্বশেষ স্বাধীন রাষ্ট্র: পূর্ব তিমুর।
- এশিয়ার বৃহত্তম সাগর: দক্ষিণ চীন সাগর।
- এশিয়ার গভীরতম হ্রদ: বৈকাল হ্রদ।
- এশিয়ার সর্বোচ্চ স্থান: মাউন্ট এভারেস্ট (৮,৮৪৮.৮৬ মিটার)।
- এশিয়ার সর্বনিম্ন বিন্দু: মৃত সাগর।
- এশিয়ার দীর্ঘতম নদী ইয়াংজি।
- এশিয়া এবং ইউরোপ মহাদেশের মাঝ বরাবর ইউরাল পর্বতমালা অবস্থিত।

উল্লেখ্য,
- এশিয়ার উত্তরতম বিন্দু: ফ্লিগেলী অন্তরীপ (Cape Fligely), ফ্রাঞ্জ জোসেফ ল্যান্ড দ্বীপপুঞ্জ, রাশিয়া।
- এশিয়ার দক্ষিণতম বিন্দু: মূল ভূখণ্ড এশিয়ার দক্ষিণতম বিন্দু পিয়ায়ি অন্তরীপ (Tanjung Piai), মালয়েশিয়া। তবে মহাদেশীয় এশিয়ার দক্ষিণতম বিন্দু পামানা দ্বীপ (Pamana Island), ইন্দোনেশিয়া। 
- এশিয়ার পশ্চিমতম বিন্দু: কেপ বাবা (Cape Baba), তুরস্ক।
- এশিয়ার পূর্বতম বিন্দু: কেপ ডেজনেভ (Cape Dezhnev), চুকটকা উপদ্বীপ, রাশিয়া।

উৎস: World Atlas.

৪,৪০৮.
মাথাপিছু নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে শীর্ষদেশ কোনটি?
  1. যুক্তরাষ্ট্র
  2. নিউজিল্যান্ড
  3. জাপান
  4. আইসল্যান্ড
সঠিক উত্তর:
আইসল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
আইসল্যান্ড
ব্যাখ্যা
- মাথাপিছু নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে শীর্ষ দেশ হলো আইসল্যান্ড।
- দেশটির মোট বিদ্যুৎ উৎপাদনের প্রায় ১০০ ভাগের উৎস হলো জলবিদ্যুৎ ও জিওথার্মাল তথা নবায়নযোগ্য জ্বালানি।
- তবে মোট নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের শীর্ষ দেশ চীন।
(তথ্যসূত্র: ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ ওয়েবসাইট)
৪,৪০৯.
নিচের কোনটি মিশরীয় সভ্যতার সাথে সংশ্লিষ্ট?
  1. প্যাপিরাস
  2. হায়ারোগ্লিফিক
  3. সৌর পঞ্জিকা
  4. উপরের সবগুলো
সঠিক উত্তর:
উপরের সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
উপরের সবগুলো
ব্যাখ্যা
মিশরীয় সভ্যতা:
- মিশরীয় সভ্যতা গড়ে উঠেছিল নীল নদের তীরে।
- এই সভ্যতা ছিল কৃষিনির্ভর। 
- সে কারণে নীল নদের প্লাবন, নাব্যতা, পানি প্রবাহের মাপ জোয়ারভাটা ইত্যাদি ছাড়াও জমির মাপ তাদের কাছে গুরুত্বপূর্ণ বিষয় ছিল।
- তারা অংক শাস্ত্রের দুটি শাখা জ্যামিতি এবং পাটিগণিতের প্রচলন করে। 
- খ্রিস্টপূর্ব ৪২০০ অব্দে তারা পৃথিবীতে প্রথম সৌর পঞ্জিকা আবিষ্কার করে। 
- ৩৬৫ দিনে বছর এ হিসাবের আবিষ্কারকও তারা। 
- প্রাচীন মিশরের অধিবাসীরা সময় নির্ধারণের জন্য সূর্য ঘড়ি, ছায়াঘড়ি, জলঘড়ি আবিষ্কার করে।
- তাদের চিত্রলিপিকে বলা হয় হায়ারোগ্লিফিক।
- চিকিৎসা শাস্ত্রে মিশরীয়রাই সর্বপ্রথম ‘মেটেরিয়া মেডিকা' বা ঔষুধের তালিকা প্রণয়নে সক্ষম হয়।
- প্যাপিরাস হলো পুরু কাগজের অনুরূপ একটি উপাদান যা প্রাচীন কালে লেখার পৃষ্ঠ হিসাবে ব্যবহৃত হত।
- প্রাচীন মিশরীয়রা প্যাপাইরাস গাছ থেকে প্যাপিরাস কাগজ তৈরি করেছিলেন। 

উৎস: i) Britannica.
         ii) বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা , SSC প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪,৪১০.
বেনগাজি বন্দরনগরীটি কোন দেশে অবস্থিত?
  1. লিবিয়া
  2. ফ্রান্স
  3. মিশর
  4. পর্তুগাল
সঠিক উত্তর:
লিবিয়া
উত্তর
সঠিক উত্তর:
লিবিয়া
ব্যাখ্যা

- বেনগাজি লিবিয়ার একটি বন্দর শহর।

লিবিয়া:
- লিবিয়া উত্তর আফ্রিকায় ভূমধ্যসাগরের দক্ষিণ তীরে অবস্থিত।
- রাজধানী: ত্রিপোলি।
- মুদ্রা: দিনার।
- লিবিয়ার আদিবাসী: বার্বার জাতি।
- প্রধান ভাষা: আরবী, ইতালীয় ও ইংরেজী।
- লিবিয়া ইতালির উপনিবেশ ছিল।
- ১৯৫০ সালে জাতিসংঘের অনুমোদনের ভিত্তিতে এবং সাইরেনিকার আমিরের নেতৃত্বে লিবিয়া একটি ফেডারেল সার্বভৌম রাষ্ট্রে পরিণত হয়।
- ১৯৫১ সালে লিবিয়া ইতালির কাছ থেকে স্বাধীনতা লাভ করে এবং ঐ বছরেই ২৫ ডিসেম্বর জাতিসংঘ লিবিয়াকে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে ঘোষণা করে।

- বেনগাজি হলো লিবিয়ার দ্বিতীয় জনবহুল শহর।
- ভূমধ্যসাগরের সিদ্রা উপসাগরে অবস্থিত বেনগাজি লিবিয়ার একটি প্রধান সমুদ্রবন্দর।

তথ্যসূত্র: ব্রিটানিকা।

৪,৪১১.
১৯৭৯ সালে ইরানি বিপ্লবের ফলে কোন শাসনব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছিল?
  1. রাজতন্ত্র
  2. ধর্মনিরপেক্ষ প্রজাতন্ত্র
  3. ইসলামি প্রজাতন্ত্র
  4. গণতান্ত্রিক প্রজাতন্ত্র
সঠিক উত্তর:
ইসলামি প্রজাতন্ত্র
উত্তর
সঠিক উত্তর:
ইসলামি প্রজাতন্ত্র
ব্যাখ্যা

ইরানে ইসলামি বিপ্লব:
- ১৯৭৯ সালের ইরানি বিপ্লবের ফলে ইরানে একটি ইসলামী প্রজাতন্ত্র (Islamic Republic) প্রতিষ্ঠিত হয়েছিল।

⇒ ১৯৭৯ সালে ইরানে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনীর নেতৃত্বে ইসলামী বিপ্লব সংঘটিত হয়।
- এই বিপ্লবের মাধ্যমে ইরানের তৎকালীন শাসক মোহাম্মদ রেজা শাহ পাহলভীর পতন ঘটে।
- ১ এপ্রিল ১৯৭৯ খোমেনী ইরানকে ইসলামী প্রজাতন্ত্র ঘোষণা করেন।
- আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির নেতৃত্বে একটি ধর্মভিত্তিক, ধর্মতন্ত্রের শাসনব্যবস্থা চালু হয়।
- এই বিপ্লব ইরানকে পাশ্চাত্যপন্থি রাজতন্ত্র থেকে একটি ইসলামি রাষ্ট্রে রূপান্তরিত করে, যেখানে শিয়া ধর্মীয় নেতাদের চূড়ান্ত কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়।

উৎস: Britannica.

৪,৪১২.
নীল বিপ্লব কোথায় সংঘটিত হয়?
  1. জর্জিয়া
  2. মিসর
  3. ইউক্রেন
  4. তিউনিসিয়া
সঠিক উত্তর:
মিসর
উত্তর
সঠিক উত্তর:
মিসর
ব্যাখ্যা
নীল বিপ্লব:

- নীল বিপ্লব (Blue Revolution) নামে পরিচিত এই ঘটনাটি ২০১১ সালে মিসরে সংঘটিত হয়।
- এটি আরব বসন্তের (Arab Spring) একটি অংশ হিসেবে উদ্ভূত হয়েছিল।
- জনসাধারণের স্বাধীনতা, মানবাধিকার, এবং গণতন্ত্রের দাবিতে এই বিপ্লব শুরু হয়।
- ২৫ জানুয়ারি ২০১১ সালে কায়রোর তাহরির স্কোয়ারে (Tahrir Square) বিপুল সংখ্যক মানুষ বিক্ষোভ শুরু করে। এই বিক্ষোভ দ্রুত সারাদেশে ছড়িয়ে পড়ে।
- ১৮ দিনের বিক্ষোভ ও আন্দোলনের পর ১১ ফেব্রুয়ারি ২০১১ সালে প্রেসিডেন্ট হোসনি মুবারক পদত্যাগ করতে বাধ্য হন।
- নীল বিপ্লব আরব বসন্তের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং এটি আরব বিশ্বের অন্যান্য দেশগুলোর গণতান্ত্রিক আন্দোলনকে অনুপ্রাণিত করেছে।

অন্যদিকে,
- ইউক্রেনে ২০০৪ সালে অরেঞ্জ বিপ্লব সংঘটিত হয়।
- ২০০৩ সালে জর্জিয়ায় রোজ বিপ্লব সংঘটিত হয় ।
- তিউনিসিয়ায় ২০১১ সালে জেসমিন বিপ্লব সংঘটিত হয়।

তথ্যসূত্র: Britannica.com
৪,৪১৩.
রাষ্ট্রপ্রধান না হয়েও কোন ব্যক্তি রাষ্ট্রপ্রধানের মর্যাদা ভোগ করেন?
  1. ইয়াসির আরাফাত
  2. কফি আনান
  3. ওসামা বিন লাদেন
  4. অ্যারিয়েল শ্যারন
সঠিক উত্তর:
ইয়াসির আরাফাত
উত্তর
সঠিক উত্তর:
ইয়াসির আরাফাত
ব্যাখ্যা
রাষ্ট্রপ্রধান না হয়েও ইয়াসির আরাফাত রাষ্ট্রপ্রধানের মর্যাদা ভোগ করেন। 

ইয়াসির আরাফাত:
- মুসলিম বিশ্বের অবিসংবাদিত নেতা ও ফিলিস্তিনি মুক্তিসংগ্রামের মহান নেতা ইয়াসির আরাফাত।
- ইয়াসির আরাফাত একজন ফিলিস্তিনি রাজনৈতিক নেতা ছিলেন।
- ইয়াসির আরাফাতের জন্ম ১৯২৯ সালে মিসরের কায়রোতে। 
- তিনি ১৯৬৯-২০০৪ সাল পর্যন্ত প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন (PLO)-এর চেয়ারম্যান এবং ১৯৯৬-২০০৪ সাল পর্যন্ত প্যালেস্টাইন অথরিটির (PA) সভাপতি ছিলেন।
- ১৯৯৩ সালে তিনি ইসরায়েলি সরকারের সাথে শান্তি চুক্তিতে পিএলওকে নেতৃত্ব দেন।
- ১৯৯৪ সালে আরাফাত এবং ইজহাক রাবিন এবং ইসরায়েলের শিমন পেরেস যৌথভাবে শান্তিতে নোবেল পুরস্কার পান।

⇒ ১৯৫০ সালে ফিলিস্তিনকে মুক্ত করার আকাঙ্ক্ষা নিয়ে যোগ দেন রাজনীতিতে।
- ১৯৫৯ সালে কুয়েতে নির্বাসিতকালে ফিলিস্তিনি জাতীয়তাবাদী আন্দোলনের মুক্তির সংগঠন ‘ফাতাহ’ গঠন করেন।
- পরবর্তী সময়ে এই সংগঠনের নাম হয় প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন (পিএলও)।
- ১৯৬৭-৬৮ সালে আরব-ইসরায়েল যুদ্ধে সম্মুখসারিতে থেকে যুদ্ধ করেন ইয়াসির আরাফাত।
- ১৯৬৯ সালে তিনি নির্বাচিত হন পিএলওর চেয়ারম্যান হিসেবে।
- ১৯৮৮ সালে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সিদ্ধান্ত মেনে নিয়ে ইয়াসির আরাফাত নিজের অবস্থান পরিবর্তন করেন।
- ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট হিসেবে ১৯৯১ সালে মাদ্রিদ সম্মেলন, ১৯৯৩ সালে অসলো চুক্তি এবং ২০০০ সালে ক্যাম্পডেভিড সম্মেলনের মাধ্যমে ইসরায়েলের সঙ্গে কয়েক দশকের সংঘাতের অবসান ঘটানোর চেষ্টা করেন তিনি।
- এই সময় হামাস ও অন্যান্য সংগঠনের উত্থান ঘটে, যারা ইয়াসির আরাফাতের ভিত্তি দুর্বল করে দিয়ে ফিলিস্তিনের বিভিন্ন এলাকায় রাজনৈতিক ক্ষমতা দখল করে নেয়।
- ইসরায়েলি সেনাবাহিনী ২০০২ সাল থেকে ইয়াসির আরাফাতকে পশ্চিম তীরের রামাল্লায় তাঁর সদর দপ্তরে অবরুদ্ধ করে রাখে।

উল্লেখ্য,
- জীবনের শেষ দিনগুলোতে ইসরায়েলের সেনাবাহিনী তাঁকে গৃহবন্দী করে রাখে।
- গৃহবন্দী থাকা অবস্থায় তিনি অসুস্থ হয়ে পড়েন এবং ২০০৪ সালের ১১ নভেম্বর তাঁর মৃত্যু হয়।

অন্যদিকে,
- জাতিসংঘের সপ্তম মহাসচিব ঘানার কফি আনান। তিনি ২০০১ সালে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী।
- ওসামা বিন লাদেন ছিলেন জঙ্গি ইসলামি সংগঠন আল-কায়েদার প্রতিষ্ঠাতা। তিনি যুক্তরাষ্ট্রের ওপর ১১ই সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলার প্রধান হোতা।
- অ্যারিয়েল শ্যারন ছিলেন ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী। ২০০১ সালে এরিয়েল শ্যারন প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

উৎস: Britannica.
৪,৪১৪.
‘Freedom House’ সংগঠনটির সদর দপ্তর কোথায়?
  1. ক) জেনেভা
  2. খ) লন্ডন
  3. গ) ওয়াশিংটন
  4. ঘ) টরন্টো
সঠিক উত্তর:
গ) ওয়াশিংটন
উত্তর
সঠিক উত্তর:
গ) ওয়াশিংটন
ব্যাখ্যা

ফ্রিডম হাউজ যুক্তরাষ্ট্রভিত্তিক একটি এনজিও সংস্থা। 
- এই প্রতিষ্ঠানটির প্রত্যয় হলো একটি গণতান্ত্রিক দেশ যেখানে সরকার জনগণের নিকট দায়বদ্ধ থাকে সেখানে জনগণের স্বাধীনতার বিকাশ ঘটে।
- এটি মানবাধিকার এবং রাজনৈতিক স্বাধীনতা নিয়ে কাজ করে। 
- এর সদরদপ্তর ওয়াশিংটনে অবস্থিত।
উৎসঃ সংস্থাটির ওয়েবসাইট।

৪,৪১৫.
কোন দুইটি দেশের মধ্যে ‘শাত-ইল-আরব’ জলপথ নিয়ে দ্বন্দ্ব রয়েছে?
  1. যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র
  2. আর্জেন্টিনা ও চিলি
  3. কাজাকিস্তান ও রাশিয়া
  4. ইরাক ও ইরান
সঠিক উত্তর:
ইরাক ও ইরান
উত্তর
সঠিক উত্তর:
ইরাক ও ইরান
ব্যাখ্যা
শাত-ইল-আরব:
- ‘শাত-ইল-আরব’ জলপথের অবস্থান পারস্য উপসাগরে।
- এর মালিকানা নিয়ে দীর্ঘদিন থেকে ইরাক ও ইরানের মধ্যে দ্বন্দ্ব রয়েছে।
- বর্তমানে এটি ইরানের দখলে রয়েছে।
- ১৯৮০-১৯৮৮ সাল পর্যন্ত শাত-ইল-আরবকে কেন্দ্র করে ইরান ও ইরাকের মধ্যে যুদ্ধ হলেছিল।
- তাঁর আগে, শাত-ইল আরব জলপথকে কেন্দ্র করে ইরাক ও ইরানের মধ্যে বিরোধ অবসানের উদ্দেশ্যে ১৯৭৫ সালের ১৩ জুন আলজিয়ার্স চুক্তি স্বাক্ষরিত হয়।

তথ্যসূত্র - হিস্টরি.কম এবং ব্রিটানিকা।
৪,৪১৬.
ইসলাম ধর্মে মোট আসমানি কিতাব কয় খানা?
  1. ৪ খানা
  2. ১০০ খানা
  3. ১০৪ খানা
  4. ১০০৪ খানা
সঠিক উত্তর:
১০৪ খানা
উত্তর
সঠিক উত্তর:
১০৪ খানা
ব্যাখ্যা
আসমানি কিতাব:
- আল্লাহর নিকট হতে অবতীর্ণ হয়েছে।
- সর্বমোট আসমানি কিতাব ১০৪ টি।
- প্রধান আসমানি কিতাব ৪ টি।
- ছোট আসমানি কিতাবকে বলা হয় সহীফা ।

• প্রধান আসমানি কিতাব যে নবীর উপর নাজিল হয়েছে:
১. তাওরাত - হযরত মুসা (আ.)।
২. যাবুর - হযরত দাউদ (আ.)।
৩. ইঞ্জিল - হযরত ঈসা (আ.)। 
৪. আল-কুরআন / আল ফুরকান - হযরত মুহাম্মদ (স.)।

উৎস: ব্রিটানিকা।
৪,৪১৭.
বেনিতো মুসোলিনী নিম্নের কোন মতবাদের প্রবক্তা ছিলেন?
  1. বাস্তববাদ
  2. নৈরাজ্যবাদ
  3. ফ্যাসিবাদ
  4. উদারতাবাদ
সঠিক উত্তর:
ফ্যাসিবাদ
উত্তর
সঠিক উত্তর:
ফ্যাসিবাদ
ব্যাখ্যা
বেনিতো মুসোলিনি:
- বেনিতো মুসোলিনি ছিলেন একজন ইতালীয় রাজনৈতিক নেতা যিনি ১৯২৫ থেকে ১৯৪৫ সাল পর্যন্ত স্বৈরশাসক হয়েছিলেন।
- তিনি ফ্যাসিবাদের প্রবর্তক।
- বেনিতো মুসোলিনি একজন বিপ্লবী সমাজতান্ত্রিক নেতা ছিলেন।
- তিনি ছিলেন স্কুল শিক্ষক, প্রথাবিরোধী লেখক, সমাজতন্ত্রের পক্ষে একজন বক্তা এবং পত্রিকার সম্পাদক।
- ১৯২২ সালে বেনিতো মুসোলিনি নিজেকে প্রধানমন্ত্রী হিসেবে ঘোষনা করেন।
- বেনিতো মুসোলিনি ১৯৪৫ সালের ২৮ এপ্রিল মৃত্যুবরণ করেন।

উল্লেখ্য,
• ফ্যাসিবাদ:
- ইতালিয় শব্দ 'ফ্যাসিমো' এসেছে 'ফ্যাসিও' থেকে, অন্যদিকে 'ফ্যাসিও' শব্দটি এসছে ল্যাটিন শব্দ 'ফ্যাসেস' থেকে। এর অর্থ হচ্ছে, লাঠি, কাঠ বা রডের আটি, যেটি একত্রে বেধে রাখা হয়।
- ‘ফ্যাসিজম’ হচ্ছে একটি রাজনৈতিক মতাদর্শ এবং গণআন্দোলন, যেটি ১৯১৯ সাল থেকে ১৯৪৫ সাল পর্যন্ত ইউরোপের বিভিন্ন দেশে সংঘটিত হয়েছিল।
- ‘ফ্যাসিজম’ বা ‘ফ্যাসিবাদ’ আন্দোলনের মধ্য দিয়ে উগ্র-ডানপন্থী জাতীয়তাবাদের আবির্ভাব ঘটে ইউরোপে। 
- এই মতাদর্শে বিরোধীদের কোন জায়গা ছিল না।
- ফ্যাসিবাদের মূলমন্ত্র: ক্ষমতার কেন্দ্রীকরণ, ব্যক্তি স্বাধীনতার অবমূল্যায়ন, উগ্র জাতীয়তাবাদ।
- ১৯২২ সালে, মুসোলিনি ইতালিতে ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠা করেন এবং তার শাসনব্যবস্থা দ্রুত অন্যান্য দেশে প্রভাব বিস্তার করে।

অন্যদিকে,
⇒ জার্মানিতে হিটলারের নেতৃত্বে ‘নাৎসিজম’ বা ‘নাৎসিবাদ’– এর উত্থান হয়। এটি ছিল ‘ফ্যাসিজম’ এর একটি রূপ।
- ‘ফ্যাসিবাদ’ উত্থানের মধ্য দিয়ে ইউরোপে হিটলার ও মুসোলিনির মতো বিতর্কিত নেতার উদ্ভব হয়।
- ফ্যাসিস্টরা মার্ক্সবাদীদের বিরোধী ছিল।

উৎস: i) History.com
ii) BBC.
৪,৪১৮.
'করনার স্টোন অব পিস' কী?
  1. ক) জলপ্রপাত
  2. খ) ভ্যাকসিন
  3. গ) স্মৃতিসৌধ
  4. ঘ) যুদ্ধক্ষেত্র
সঠিক উত্তর:
গ) স্মৃতিসৌধ
উত্তর
সঠিক উত্তর:
গ) স্মৃতিসৌধ
ব্যাখ্যা

- 'করনার স্টোন অব পিস' হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের ওকিনাওয়ার যুদ্ধে নিহতদের স্মরণে নির্মিত স্মৃতিসৌধ।
- ১৯৯৫ সালের ২৩ জুন দ্বিতীয় বিশ্বযুদ্ধে ৫০ তম বার্ষিকী উপলক্ষে স্মৃতিসৌধটি উদ্বোধন করা হয়।

উৎসঃ জাপানের সরকারি ওয়েবসাইট।

৪,৪১৯.
যুক্তরাষ্ট্র কোন যুদ্ধের ন্যায্যতা প্রমাণের জন্য ডমিনো তত্ত্ব ব্যবহার করেছিল?
  1. প্রথম বিশ্বযুদ্ধ
  2. ভিয়েতনাম যুদ্ধ
  3. কোরিয় যুদ্ধ
  4. ফিলিপাইন যুদ্ধ
সঠিক উত্তর:
ভিয়েতনাম যুদ্ধ
উত্তর
সঠিক উত্তর:
ভিয়েতনাম যুদ্ধ
ব্যাখ্যা

ডমিনো তত্ত্ব:
- স্নায়ুযুদ্ধ চলাকালীন সময়ে যুক্তরাষ্ট্র যে কয়েকটি পররাষ্ট্র নীতি গ্রহন করেছিল, তার মধ্যে 'ডমিনো তত্ত্ব' অন্যতম।
- মার্কিন প্রেসিডেন্ট হ্যারি এস. ট্রুম্যান এই তত্ত্বের উদ্যোক্তা হলেও তার পরবর্তী প্রেসিডেন্ট ডোয়াইট ডি. আইজেনহাওয়ার প্রথম এই অঞ্চলে প্রয়োগ করেন।
- ডোয়াইট ডি. আইজেনহাওয়ার ১৯৫৪ সালের ৭ এপ্রিল এক সংবাদ সম্মেলনে ইন্দোচিনে কমিউনিজমের কথা উল্লেখ করার সময় তত্ত্বটি বর্ণনা করেছিলেন।
- দক্ষিণ পূর্ব এশিয়ায় 'ভিয়েতনাম যুদ্ধ' ও স্নায়ুযুদ্ধের সময়ও যুক্তরাষ্ট্র এই ডমিনো তত্ত্ব প্রয়োগ করা হয়েছিল।
- মার্কিন যুক্তরাষ্ট্র বিংশ শতাব্দীর সত্তরের দশকে দক্ষিণ পূর্ব এশিয়ায় বিশেষ করে ভিয়েতনাম, কম্বোডিয়া ও লাওসে এই তত্ত্ব প্রয়োগ করে সেখানে সমাজতন্ত্রের উত্থান ঠেকাতে সামরিক হস্তক্ষেপ করেছিল।

উৎস: History.com

৪,৪২০.
'সততাই সর্বোৎকৃষ্ট পন্থা' উক্তিটি কার?
  1. সক্রেটিস
  2. ফ্রান্সিস বেকন
  3. বেঞ্জামিন ফ্রাঙ্কলিন
  4. গ্ল্যাডস্টোন
সঠিক উত্তর:
বেঞ্জামিন ফ্রাঙ্কলিন
উত্তর
সঠিক উত্তর:
বেঞ্জামিন ফ্রাঙ্কলিন
ব্যাখ্যা
- 'সততাই সর্বোৎকৃষ্ট পন্থা' : বেঞ্জামিন ফ্রাঙ্কলিন
- 'জ্ঞানই পূণ্য' এবং 'নিজেকে জানো' : সক্রেটিস
- Justice delayed is justice denied : গ্ল্যাডস্টোন।
(তথ্যসূত্রঃ ব্রিটানিকা)
৪,৪২১.
কার নেতৃত্বে ইরানে ইসলামী বিপ্লব সংঘটিত হয়?
  1. মোহাম্মদ রেজা পাহলভি
  2. আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনী
  3. মোহাম্মাদ মুসাদ্দেক
  4. আনোয়ার সাদাত
সঠিক উত্তর:
আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনী
উত্তর
সঠিক উত্তর:
আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনী
ব্যাখ্যা
ইরানে ইসলামি বিপ্লব:
- ১৯৭৯ সালে ইরানে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনীর নেতৃত্বে ইসলামী বিপ্লব সংঘটিত হয়।
- এই বিপ্লবের সূত্রপাত ঘটে ১৯৭৮ সালের জানুয়ারিতে।
- ১১ ফেব্রুয়ারি ১৯৭৯ সালে ইরানের তদানীন্তন সরকারের পতনের মাধ্যমে এই বিপ্লব পূর্ণতা লাভ করে।
- এই বিপ্লবের মাধ্যমে ইরানের তৎকালীন শাসক মোহাম্মদ রেজা শাহ পাহলভীর পতন ঘটে।
- ১ এপ্রিল ১৯৭৯ খোমেনী ইরানকে ইসলামী প্রজাতন্ত্র ঘোষণা করেন।

উল্লেখ্য,
- শেষ ইরানি রাজবংশ ছিল পাহলভী রাজবংশ ছিল।
- ১৯২৫ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে ১৯৫৩ সাল পর্যন্ত একটি সাংবিধানিক রাজতন্ত্র হিসেবে দীর্ঘ আটাশ বছর এই রাজবংশ শাসন পরিচালনা করে।
- আর ১৯৫৩ সাল থেকে ১৯৭৯ সালের ইসলামী বিপ্লব পর্যন্ত স্বৈরাচারী রাজতন্ত্র হিসেবে ইরান শাসন করে।
- রাজনৈতিক অস্থিরতার ফলে ১৭ জানুয়ারি, ১৯৭৯ তারিখে ইরানের ইসলামী বিপ্লব সংঘটিত হয় ও রেজা শাহ পাহলভী ইরান ছেড়ে পালিয়ে যান।

আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনী:
- ইরানের ইসলামী বিপ্লবের নেতা ও ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতিষ্ঠাতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি।
- তিনি একজন ইরানি রাজনীতিবিদ, বিপ্লবী ও শিয়া ধর্মগুরু।
- ১৯৬৩ সালে তিনি তৎকালীন শাহ সরকারের অত্যাচার, নিপীড়ন ও আমেরিকার পদলেহী নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ান।

উৎস: Britannica.
৪,৪২২.
আব্বাসীয় বংশের পতন ঘটে কত সালে?
  1. ১২৫২ সালে
  2. ১২৫৮ সালে
  3. ১২৬৪ সালে
  4. ১২৬৯ সালে
সঠিক উত্তর:
১২৫৮ সালে
উত্তর
সঠিক উত্তর:
১২৫৮ সালে
ব্যাখ্যা
আব্বাসী বংশ:

- ১২৫৮ সালে আব্বাসীয় বংশের পতন ঘটে।
- শেষ যুগের খলিফাদের অযোগ্যতা, সুষ্ঠু উত্তরাধিকার নীতির অভাব, তুর্কী সেনাবাহিনীর উত্থান, স্বাধীন ক্ষুদ্র ক্ষুদ্র আঞ্চলিক রাজবংশের উদ্ভব, বিভিন্ন জাতি, ধর্ম ও সম্প্রদায়ের মধ্যে দ্বন্দ্ব, অর্থনৈতিক সংকট ইত্যাদি নানা কারণে এই বংশের অধ:পতন নেমে আসে।
- অবশেষে মোঙ্গল সেনাপতি হালাগু খান ১২৫৮ সালে বাগদাদ নগরী ধ্বংস সাধন করেন এবং এর ফলে আব্বাসীয় বংশের পতন ঘটে।

তথ্যসূত্র - ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ১ম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪,৪২৩.
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপ পুর্নগঠনের অংশ হিসেবে যুক্তরাষ্ট্র নিম্নের কোন উদ্যোগ গ্রহণ করে?
  1. ক) মলোতব পরিকল্পনা
  2. খ) মার্শাল পরিকল্পনা
  3. গ) রুজভেল্ট পরিকল্পনা
  4. ঘ) ট্রুম্যান পরিকল্পনা
সঠিক উত্তর:
খ) মার্শাল পরিকল্পনা
উত্তর
সঠিক উত্তর:
খ) মার্শাল পরিকল্পনা
ব্যাখ্যা
- দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিধ্বস্ত ইউরোপ পুর্নগঠনের লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্র ঘোষিত আর্থিক প্রণোদনা ‘মার্শাল প্ল্যান বা মার্শাল পরিকল্পনা’ নামে পরিচিত।
- তৎকালীন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জর্জ সি. মার্শাল এটি প্রণয়ন করেন। 
- মার্শাল পরিকল্পনার অপর নাম ইউরোপ পুর্নগঠন পরিকল্পনা (European Recovery Program, ERP).
- ১৯৪৮ সালের ৩ এপ্রিল তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যান এতে স্বাক্ষর করেন।
- ১৯৪৮ সাল থেকে ১৯৫২ সাল পর্যন্ত চার বছর মেয়াদি এই পরিকল্পনায় ১৫ বিলিয়নের মার্কিন ডলারের অধিক বরাদ্দ দেওয়া হয় যার বেশিরভাগই পায় ব্রিটেন এবং ফ্রান্স।
- ইউরোপ পুর্নগঠনের পাশাপাশি মার্শাল প্লানে পশ্চিম ইউরোপে কমিউনিজমের বিস্তার রোধ, ন্যাটো চুক্তি স্বাক্ষর, সিআইএ এর কর্মপরিধি বাস্তবায়নসহ বিভিন্ন উদ্দেশ্য নিহিত ছিলো।
- মার্শাল পরিকল্পনার অংশ হিসেবে OECD (Organisation for Economic Co-operation and Development) এর জন্ম লাভ হয়। 
- এই পরিকল্পনার পাল্টা উদ্যোগ হিসেবে হিসেবে সোভিয়েত ইউনিয়ন মলোতব পরিকল্পনা (Molotov Plan) গ্রহণ করে যা পরবর্তীতে COMECON এ পরিণত হয়। 
 
The Marshall Plan (officially the European Recovery Program, ERP) was an American initiative enacted in 1948 to provide foreign aid to Western Europe.

(তথ্যসূত্রঃ হিস্টোরি ডটকম)
৪,৪২৪.
আল-আকসা মসজিদ কোথায় অবস্থিত?
  1. মক্কা
  2. মদিনা
  3. বাগদাদ
  4. জেরুজালেম
সঠিক উত্তর:
জেরুজালেম
উত্তর
সঠিক উত্তর:
জেরুজালেম
ব্যাখ্যা
আল-আকসা মসজিদ জেরুজালেমে অবস্থিত।

আল-আকসা মসজিদ
:
- আল-আকসা মসজিদ জেরুজালেমে অবস্থিত।
- মক্কা ও মদিনার পরে জেরুজালেমের আল-আকসা মসজিদকে ইসলামের তৃতীয় গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান হিসেবে বিবেচনা করা হয়।
- এ মসজিদটি ফিলিস্তিনের প্রাণকেন্দ্র পবিত্র জেরুজালেম নগরীতে অবস্থিত।
- ১৪ হেক্টর এলাকাজুড়ে অবস্থিত আল-আকসা মসজিদ।
- যা কিবলি মসজিদ নামেও পরিচিত।
- আল-আকসায় প্রথম ছোট একটি মসজিদ নির্মাণ করেন ইসলামের দ্বিতীয় খলিফা ওমর, পরে ৭০৫ খ্রিস্টাব্দে এখানে প্রথম বড় আকারে মসজিদ নির্মাণ করা হয়।

উল্লেখ্য,
ইহুদিদের জন্য:
- ইহুদিরা বিশ্বাস করে, এখানেই ছিল ইহুদিদের প্রথম ও দ্বিতীয় পবিত্র উপাসনালয়।
- টেম্পল মাউন্টকে ঘিরে থাকা ‘ওয়েস্টার্ন ওয়াল’ ইহুদিদের কাছে ‘পৃথিবীর ভিত্তিপ্রস্তর’ হিসেবে স্বীকৃত ও পবিত্র স্থান।
- চুনাপাথর দিয়ে বানানো প্রাচীন এই দেয়ালটি 'প্লেস অফ উইপিং' বা 'কান্নার জায়গা' নামেও পরিচিত।

খ্রিস্টানদের জন্য:
- খ্রিস্টানরা মনে প্রাণে বিশ্বাস করে এটাই সেই জায়গা যেখানে যীশু খ্রিস্ট ক্রুশবিদ্ধ হয়েছিলেন আর এখানকার গুহাতেই তার দেহ রাখা হয়েছিল।

উৎস: i) Britannica.
         ii) ২১ এপ্রিল, ২০২৩, বিবিসি বাংলা।
৪,৪২৫.
দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের নিকট থেকে কোরিয়ার নিয়ন্ত্রণ নেয় -
  1. ক) ফ্রান্স ও যুক্তরাষ্ট্র
  2. খ) যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন
  3. গ) সোভিয়েত ইউনিয়ন ও চীন
  4. ঘ) চীন ও যুক্তরাষ্ট্র
সঠিক উত্তর:
খ) যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন
উত্তর
সঠিক উত্তর:
খ) যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন
ব্যাখ্যা
- ১৯০৫ সালে জাপান কোরিয়া দখলে নিয়েছিল।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের (১৯৩৯-১৯৪৫) সময় কোরিয়া জাপানের অধীনে ছিল।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ১৯৪৫ সালে জাতিসংঘ কোরিয়া উপদ্বীপকে সোভিয়েত নিয়ন্ত্রণাধীন উত্তর এবং যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণাধীন দক্ষিণ অংশে বিভক্ত করে।
- ১৯৪৮ সালে আনুষ্ঠানিকভাবে উত্তর ও দক্ষিণ কোরিয়ার জন্ম হয়।

উৎস: ব্রিটানিকা।
৪,৪২৬.
প্রথম লিখন পদ্ধতির উদ্ভাবন করে -
  1. ক) চৈনিকরা
  2. খ) সুমেরীয়রা
  3. গ) মিশরীয়রা
  4. ঘ) ব্যাবিলনীয়রা
সঠিক উত্তর:
খ) সুমেরীয়রা
উত্তর
সঠিক উত্তর:
খ) সুমেরীয়রা
ব্যাখ্যা
সুমেরীয় সভ্যতা:
- পৃথিবীর সবচেয়ে প্রাচীন সভ্যতা মেসোপটেমীয় সভ্যতা।
- মেসোপটেমীয় সভ্যতার পর্যায় ছিল ৪টি।

যথা:
১. সুমেরীয় সভ্যতা,
২. ব্যাবিলনীয় সভ্যতা,
৩. অ্যাশেরীয় সভ্যতা ও
৪. ক্যালেডীয় সভ্যতা।

- প্রথম লিখন পদ্ধতির উদ্ভাবন করে - সুমেরীয়রা। 
- মেসোপটেমিয়ায় গড়ে ওঠা সবচেয়ে প্রাচীন সভ্যতা সুমেরীয় সভ্যতা।
- বর্তমান ইরাকের দক্ষিণ অংশ তৎকালীন সময়ে মেসোপটেমিয়া নামে পরিচিত ছিল।
- মেসোপটেমিয়ার বাসিন্দা ছিল সুমেরীয়রা।
- এটাই প্রাচীন সুমেরীয় সভ্যতা।

উৎস: Britannica.
৪,৪২৭.
জার্মানির বার্লিন প্রাচীর ভেঙ্গে ফেলা হয় কবে?
  1. ১৯৮৯ সালে
  2. ১৯৮২ সালে
  3. ১৯৭৯ সালে
  4. ১৯৯০ সালে
সঠিক উত্তর:
১৯৮৯ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৮৯ সালে
ব্যাখ্যা
জার্মানি: 
- দাপ্তরিক নাম: ফেডারেল রিপাবলিক অব জার্মানি।
- স্থানীয় নাম: Bundesrepublik Deutschland
- রাজধানী: বার্লিন (Berlin)
- ভাষা: জার্মান (German) – রাষ্ট্রভাষা
- ধর্ম: খ্রিষ্টান ধর্ম (প্রধানত প্রোটেস্ট্যান্ট ও রোমান ক্যাথলিক), ইসলামও রয়েছে
- মুদ্রা: ইউরো (Euro)
- ভূমিকা: ইউরোপের সবচেয়ে জনবহুল ও অর্থনৈতিকভাবে শক্তিশালী দেশগুলোর একটি। 
- অবস্থান: মধ্য ইউরোপ।
- সীমানা সংলগ্ন দেশসমূহ (৯টি): ডেনমার্ক, পোল্যান্ড, চেক রিপাবলিক, অস্ট্রিয়া, সুইজারল্যান্ড, ফ্রান্স, লুক্সেমবার্গ, বেলজিয়াম, নেদারল্যান্ডস।
- উত্তর দিকে বাল্টিক সাগর ও উত্তর সাগর।
- দক্ষিণে আল্পস পর্বতমালা এবং বাভারিয়া অঞ্চল্
- প্রধান নদী: রাইন, এলবে, ড্যানিউব।
- আইনসভা: দ্বিকক্ষবিশিষ্ট – বুন্ডেস্ট্যাগ (Bundestag) ও বুন্ডেসরাট (Bundesrat).
- বার্লিন প্রাচীর ভাঙা: ১৯৮৯ সালে।
- একীকরণ: ১৯৯০ সালে পূর্ব ও পশ্চিম জার্মানির পুনর্মিলন। 

উৎস: World Atlas ও Britannica.
৪,৪২৮.
The famous painting 'Last Supper' was painted by -
  1. ক) Michelangelo
  2. খ) Salvador Dalí
  3. গ) Pablo Picasso
  4. ঘ) Leonardo da Vinci
সঠিক উত্তর:
ঘ) Leonardo da Vinci
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Leonardo da Vinci
ব্যাখ্যা
 লিওনার্দো দ্য ভিঞ্চি 
- লিওনার্দো দ্য ভিঞ্চি রেনেসাঁর একজন মহান চিত্রশিল্পী।
- লিওনার্দো দ্য ভিঞ্চি ক্রমাগত শৈল্পিক ঐতিহ্য এবং কৌশলগুলি পরীক্ষা করেছিলেন।
- তার পরীক্ষা-নিরীক্ষা তার উত্তরসূরিদের শিল্পকে প্রভাবিত করেছিল।
- দ্য ভিঞ্চির পেইন্টিং এবং ভাস্কর্যের অল্প কিছু টিকে আছে।
- তার দুটি বর্তমান কাজ বিশ্বের সবচেয়ে সুপরিচিত এবং প্রশংসিত চিত্রগুলির মধ্যে রয়েছে।
- একটি হলো 1495 থেকে 1498 সাল পর্যন্ত মিলানে লিওনার্দো দ্য ভিঞ্চির আঁকা 'দ্য লাস্ট সাপার'।
- বিশ্বের সবচেয়ে বিখ্যাত চিত্রগুলির মধ্যে এটি একটি।
- প্লাস্টারে একটি টেম্পেরা এবং তেলের ম্যুরাল, 'দ্য লাস্ট সাপার' শহরের মনাস্ট্রি অফ সান্তা মারিয়া ডেলের রিফেক্টরির জন্য তৈরি করা হয়েছিল।
- এটি 'দ্য সিনাকল' নামেও পরিচিত।
- এই কাজটি প্রায় 15 বাই 29 ফুট।
- এটি নিস্তারপর্বের নৈশভোজকে চিত্রিত করে যেখানে যীশু খ্রিস্ট প্রেরিতদের সম্বোধন করেন এবং বলেন, 'তোমাদের মধ্যে একজন আমাকে বিশ্বাসঘাতকতা করবে'।

উৎস: Leonardo da Vinci: Facts, Paintings & Inventions, History Channel.
৪,৪২৯.
তাইওয়ানের পূর্বনাম কী ছিল?
  1. ক্যাথে
  2. মানচুরিয়া
  3. ফরমোজা
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
ফরমোজা
উত্তর
সঠিক উত্তর:
ফরমোজা
ব্যাখ্যা
তাইওয়ান: 
- তাইওয়ানের পূর্বনাম ছিল ফরমোজা। 
- ১৫১৭ সালে একটি পর্তুগিজ জাহাজ তাইওয়ান প্রণালী অতিক্রম করে।
- জাহাজের লগবুকে দ্বীপটিকে “ইলহা ফরমোজা” (পর্তুগিজ ভাষায় "সুন্দর দ্বীপ") বলে উল্লেখ করা হয়।
- এরপর পশ্চিমা দেশগুলো তাইওয়ানকে ফরমোজা নামে ডাকতে শুরু করে।
- তাইওয়ান পশ্চিম প্রশান্ত মহাসাগরে অবস্থিত।
- এটি দক্ষিণ-পূর্ব চীনের উপকূল থেকে প্রায় ১০০ মাইল (১৬০ কিমি) দূরে।
- রাজধানী তাইপেই এবং রিপাবলিক অব চায়না (ROC) এর সরকার পরিচালিত হয়।
- ১৯৪৯ সালে চীনা কমিউনিস্ট বাহিনী চীনের মূল ভূখণ্ডে জাতীয়তাবাদী বাহিনীকে পরাজিত করে এবং পিপলস রিপাবলিক অব চায়না (PRC) প্রতিষ্ঠা করে।
- জাতীয়তাবাদী সরকার ও বাহিনী তাইওয়ানে পালিয়ে আসে, যা চীন থেকে তাইওয়ানের বিচ্ছিন্নতার কারণ হয়।
- ROC প্রথমে তাইওয়ান এবং চীনের মূল ভূখণ্ডের উপর অধিকার দাবি করে।
- ১৯৯০-এর দশকের শুরুর দিকে এই দাবি বাদ দেওয়া হয়।
- বেইজিংয়ের চীনা সরকার এখনও তাইওয়ানকে এক চীনের নীতি-র অধীনে রাখার দাবি করে।
- পুনর্মিলন কিভাবে বা কখন হবে তা নিয়ে এখনো কোনো ঐকমত্য হয়নি।

তাইওয়ান প্রণালী:
- প্রশান্ত মহাসাগরের অংশ, যা চীনের ফুকিয়েন প্রদেশ এবং তাইওয়ানের মধ্যে অবস্থিত।
- এর প্রস্থ সবচেয়ে সরু অংশে ১০০ মাইল (১৬০ কিমি)।
- গভীরতা প্রায় ৭০ মিটার (২৩০ ফুট)।
- এতে পেস্কাডোরেস দ্বীপপুঞ্জ রয়েছে, যা তাইওয়ানের সরকারের নিয়ন্ত্রণে।
- অন্যনাম ফরমোজা প্রণালী।

উৎস: Britannica.
৪,৪৩০.
পারস্যের অ্যাকামেনীয় সম্রাট ছিলেন -
  1. সাইরাস
  2. মিতাউল
  3. পাইরাস
  4. ড্যারিয়াসুস
সঠিক উত্তর:
সাইরাস
উত্তর
সঠিক উত্তর:
সাইরাস
ব্যাখ্যা
গ্রিক-পারস্য যুদ্ধ:
- পারস্যের অ্যাকামেনীয় সম্রাট ছিলেন বিখ্যাত সাইরাস।
- সাইরাস  দ্য গ্রেট ছিলেন পারস্যের রাজাদের রাজা যিনি পারস্য অ্যাকামেনীয় সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন।
- তার শাসনামলে পারস্য একটি ক্ষতিকর রাষ্ট্র হিসেবে পরিচিত ছিল।
-  তিনি প্রথমে গ্রিক অভিযান করেন এবং নগর রাষ্ট্র সমূহের ওপর ধ্বংসলীলা চালান।
 - সাইরাসের পর পারস্য সম্রাট দারিয়ুস গ্রিক আক্রমণ করে।

• গ্রিক জয় এবং সাংস্কৃতিক ঐক্য:
- গ্রিক-পারস্য যুদ্ধের ঘটনাকে স্মরণ করে পরবর্তীতে ম্যারাথন দৌড় প্রতিযোগিতার উদ্ভব হয়।
- গ্রিকদের ম্যারাথনে পরাজয়ের পর, গ্রিক গণতন্ত্র আরো সুদৃঢ় হয়।
- গ্রিক গণতন্ত্র পৃথিবীর ইতিহাসে আজও স্বরণীয় এবং এর ফলে গ্রিক সভ্যতা এশিয়া মাইনর পর্যন্ত প্রসার হয়।

• থার্মোপলীর যুদ্ধ:
- ম্যারাথনে পরাজয়ের পর, দারিয়ুসের পুত্র জারেক্সস খ্রিস্টপূর্ব ৪৮০ অব্দে গ্রিক যুদ্ধ অভিযান চালনা করেন।
- কিন্তু থার্মোপলীর যুদ্ধে পারস্য বাহিনী আবার পরাজিত হয়।

উৎস: ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।[লিঙ্ক]
৪,৪৩১.
Which country was the first to introduce old age pensions?
  1. Italy
  2. Sweden
  3. Germany
  4. Greece
সঠিক উত্তর:
Germany
উত্তর
সঠিক উত্তর:
Germany
ব্যাখ্যা
বার্ধক্য পেনশন:
- জার্মানিতে প্রথম বার্ধক্য পেনশন ব্যবস্থা চালু হয়।
- ১৮৮৯ সালে জার্মানির চ্যান্সেলর অটো ভন বিসমার্ক একটি বয়স্ক সামাজিক বীমা কর্মসূচি প্রবর্তন করেন।
- এটি ছিল পৃথিবীর প্রথম সামাজিক নিরাপত্তা ব্যবস্থা, যা বৃদ্ধদের আর্থিক সহায়তা প্রদান করত।
- ৬৫ বছর বা তার বেশি বয়সী নাগরিকদের এই পেনশন সুবিধা দেওয়া শুরু হয়।

⇒ ১৮৮১ সালে, জার্মানির সম্রাট উইলিয়াম প্রথম (William I) জার্মান পার্লামেন্টে একটি গুরুত্বপূর্ণ চিঠি পাঠান।

উৎস: Social Security Administration (.gov).
৪,৪৩২.
পৃথিবীর রুটির ঝুড়ি বলা হয় কোন দেশকে?
  1. ক) যুক্তরাষ্ট্র
  2. খ) ইউক্রেন
  3. গ) রাশিয়া
  4. ঘ) বাংলাদেশ
সঠিক উত্তর:
ক) যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
ক) যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
সান জোয়াকিন ভ্যালি (San Joaquin Valley)কে বিশ্বের রুটির ঝুড়ি (ব্রেডবাস্কেট) বলা হয়ে থাকে। 
এটি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে অবস্থিত, যা যুক্তরাষ্ট্রের কৃষি উৎপাদনের একটি গুরুত্বপূর্ণ যোগানদাতা।
তাই অপশন অনুসারে, সঠিক উত্তর হবে যুক্তরাষ্ট্র। 
 
অপরদিকে,
- ইউরোপের শস্য ভাণ্ডার খ্যাত ইউক্রেনের উর্বর ভূমিতে গম, সানফ্লাওয়ার এবং অন্যান্য দানাদার জাতীয় শস্য প্রচুর পরিমাণে উৎপন্ন হয়।
- ইউক্রেন বিশ্ববাজারে প্রতিবছর ৪০ থেকে ৫০ মিলিয়ন মেট্রিক টন খাদ্যশস্য রপ্তানি কর থাকে।
- এজন্য ইউক্রেনকে ইউরােপের রুটির ঝুড়ি বলা হয়।

উৎস: ওয়ার্ল্ড এটলাস। 
৪,৪৩৩.
Where is 'Ground Zero'?
  1. ক) Greenwich
  2. খ) Indira Point
  3. গ) New York
  4. ঘ) Shriharikota
সঠিক উত্তর:
গ) New York
উত্তর
সঠিক উত্তর:
গ) New York
ব্যাখ্যা
• গ্রাউন্ড জিরো:
- ২০০১ সালের ১১ সেপ্টেম্বরে নিউইয়র্ক সিটির ওয়ার্ল্ড ট্রেড সেন্টার জঙ্গীগোষ্ঠী আল-কায়দার বোমা হামলায়  ধ্বংস হয়ে যায়।
- পরে  ধ্বংস হওয়া স্থানটি বিশ্বব্যাপী 'গ্রাউন্ড জিরো' হিসেবে পরিচিতি লাভ করে।
- আল-কায়দার ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে হামলার প্রেক্ষিতে ইরাক ও আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে যুক্তরাষ্ট্র।

উৎস: ব্রিটানিকা।
৪,৪৩৪.
'The Starry Night' চিত্রকর্মটি কোন বিখ্যাত চিত্রশিল্পীর সৃষ্টি?
  1. পাবলো পিকাসো
  2. লিওনার্দো দ্য ভিঞ্চি
  3. ভিনসেন্ট ভ্যান গগ
  4. মাইকেল অ্যাঞ্জেলো
সঠিক উত্তর:
ভিনসেন্ট ভ্যান গগ
উত্তর
সঠিক উত্তর:
ভিনসেন্ট ভ্যান গগ
ব্যাখ্যা
"The Starry Night" ডাচ চিত্রশিল্পী ভিনসেন্ট ভ্যান গগের একটি বিখ্যাত চিত্রকর্ম।

• ভিনসেন্ট ভ্যান গগ:-
- ভিনসেন্ট ভ্যান গগ ছিলেন একজন  ডাচ চিত্রশিল্পী।

• তাঁর আঁকা আরো কিছু শিল্পকর্ম:-
- The Potato Eaters;
- Van Gogh self-portrait;
- Café Terrace at Night;
- The Yellow House;
- Almond Blossoms ।
- Sunflowers ইত্যাদি

উৎস: ভ্যানগগ মিউজিয়াম ও ব্রিটানিকা।
৪,৪৩৫.
যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট কে ছিলেন?
  1. জন অ্যাডামস
  2. টমাস জেফারসন
  3. জেমস ম্যাডিসন
  4. জর্জ ওয়াশিংটন
সঠিক উত্তর:
জর্জ ওয়াশিংটন
উত্তর
সঠিক উত্তর:
জর্জ ওয়াশিংটন
ব্যাখ্যা

- যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট ছিলেন জর্জ ওয়াশিংটন, তিনি কখনো হোয়াইট হাউজে বসবাস করেননি।

​মার্কিন যুক্তরাষ্ট্র:
- যুক্তরাষ্ট্রের স্বাধীনতা অর্জিত হয় ৪ জুলাই, ১৭৭৬ সালে, যুক্তরাজ্যের কাছ থেকে।
- এই দিনটি যুক্তরাষ্ট্রে জাতীয় দিবস হিসেবে পালিত হয়।
- বর্তমানে দেশটির মোট অঙ্গরাজ্যের সংখ্যা ৫০টি, যার মধ্যে প্রথমে ছিল ১৩টি অঙ্গরাজ্য এবং সর্বশেষ যুক্ত হওয়া অঙ্গরাজ্য হলো হাওয়াই। দেশটির জাতীয় পতাকায় ৫০টি তারকা রয়েছে।

উল্লেখ্য,
- যুক্তরাষ্ট্রের আইনসভা কংগ্রেস দুইটি কক্ষে বিভক্ত—নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভ এবং উচ্চকক্ষ সিনেট।
- প্রেসিডেন্ট নির্বাচিত হতে হলে ন্যূনতম ২৭০টি ইলেক্টোরাল ভোটের প্রয়োজন হয়।
- যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট ছিলেন জর্জ ওয়াশিংটন, তিনি কখনো হোয়াইট হাউজে বসবাস করেননি।
- দেশটিকে স্ট্যাচু অব লিবার্টি উপহার দিয়েছিল ফ্রান্স।
- যুক্তরাষ্ট্রে ক্রীতদাস প্রথা বিলোপ করেন প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন, তিনি ছিলেন ১৬তম প্রেসিডেন্ট।
- ক্রীতদাস প্রথা বিলোপ করা হয় ১৮৬৩ সালে।
- যুক্তরাষ্ট্র ফ্রান্সের কাছ থেকে লুইসিয়ানা অঙ্গরাজ্যটি ক্রয় করে।

সূত্র: ব্রিটানিকা।

৪,৪৩৬.
নিচের কোন দেশে সর্বাধিক ম্যানগ্রোভ বন রয়েছে?
  1. ক) বাংলাদেশ
  2. খ) ইন্দোনেশিয়া
  3. গ) ব্রাজিল
  4. ঘ) ভারত
সঠিক উত্তর:
খ) ইন্দোনেশিয়া
উত্তর
সঠিক উত্তর:
খ) ইন্দোনেশিয়া
ব্যাখ্যা
- পৃথিবীতে ১০২টি দেশে ম্যানগ্রোভের অস্তিত্ব থাকলেও কেবলমাত্র ১০টি দেশে ৫০০০ বর্গ কিমি এর বেশি ম্যানগ্রোভ বনাঞ্চল রয়েছে। 
- পৃথিবীর সমগ্র ম্যানগ্রোভ বনাঞ্চলের ৪৩% ইন্দোনেশিয়া, ব্রাজিল, অস্ট্রেলিয়া এবং নাইজার এ অবস্থিত এবং এদের প্রত্যেকটি দেশে সংশ্লিষ্ট অঞ্চলের ২৫% হতে ৬০% ম্যানগ্রোভ বনাঞ্চল রয়েছে। 
- বাংলাদেশে অবস্থিত ম্যানগ্রোভ বন (সুন্দরবন) পৃথিবীর একক বৃহত্তম ম্যানগ্রোভ বন হিসেবে পরিচিত।
 
উৎস : বাংলাপিডিয়া। 
৪,৪৩৭.
‘হেরাত’ শহরটি কোন দেশে অবস্থিত?
  1. ক) সৌদি আরব
  2. খ) ইরাক
  3. গ) লিবিয়া
  4. ঘ) আফগানিস্তান
সঠিক উত্তর:
ঘ) আফগানিস্তান
উত্তর
সঠিক উত্তর:
ঘ) আফগানিস্তান
ব্যাখ্যা
হেরাত, আফগানিস্তানের বৃহত্তম শহরগুলির মধ্যে একটি। কান্দাহার, দক্ষিণ আফগানিস্তানের একটি শহর এবং কান্দাহার প্রদেশের রাজধানী। আফগানিস্তানের আরও কয়েকটি বিখ্যাত শহরঃ মাযার-ই-শরীফ, কাবুল, গজনী।
[সূত্রঃ worldatlas ওয়েবসাইট]
৪,৪৩৮.
পৃথিবীর প্রথম ব্লাড ব্যাংক কোথায় চালু হয়েছিল?
  1. শিকাগো, যুক্তরাষ্ট্র
  2. লন্ডন, যুক্তরাজ্য
  3. বার্লিন, জার্মানি
  4. মস্কো, রাশিয়া
সঠিক উত্তর:
শিকাগো, যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
শিকাগো, যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
ব্লাড ব্যাংক:
- রক্তদানে সংগৃহীত রক্ত পরবর্তীতে ব্যবহারের উদ্দেশ্যে যেখানে সংরক্ষণ করা হয় তাকে ব্লাড ব্যাংক বলা হয়।
- রোগীদের জরুরি প্রয়োজনে রক্ত দিতে ব্লাড ব্যাংকের ভূমিকা গুরুত্বপূর্ণ।
- যুক্তরাষ্ট্রের শিকাগোয় প্রথম ব্লাড ব্যাংক চালু হয়।
- ডাঃ বার্নার্ড ফান্টাসের নেতৃত্বে ১৯৩৭ সালের ১৫ মার্চ কুক কাউন্টি হাসপাতালে দেশের প্রথম ব্লাড ব্যাংক খোলা হয়।
- বিশ্বে রোগীদের জরুরি প্রয়োজনে রক্ত সরবরাহের জন্য এটাই চালু হওয়া প্রথম ব্লাড ব্যাংক।

উৎস: Cook County Health ওয়েবসাইট।
৪,৪৩৯.
ভেনিজুয়েলার প্রধান প্রাকৃতিক সম্পদ কোনটি?
  1. কফি
  2. খনিজ তেল
  3. হীরা
  4. সোনা
সঠিক উত্তর:
খনিজ তেল
উত্তর
সঠিক উত্তর:
খনিজ তেল
ব্যাখ্যা

ভেনিজুয়েলা:
- ভেনেজুয়েলা দক্ষিণ আমেরিকার একটি দেশ যা ক্যারিবীয় সাগরের তীরে অবস্থিত।
- দেশটির পশ্চিমে কলম্বিয়া, দক্ষিণে ব্রাজিল, পূর্বে গায়ানা এবং উত্তর-পূর্বে ত্রিনিদাদ ও টোবাগো অবস্থিত।
- ভেনিজুয়েলা মোট ২১টি রাজ্য নিয়ে গঠিত। 
- সরকারি ভাষা: স্প্যানিশ। 
- মুদ্রা: ভেনেজুয়েলান বলিভার।
- রাজধানী: কারাকাস।
- বিশ্বের সর্বোচ্চ জলপ্রপাত 'এঞ্জেল ফলস' ভেনিজুয়েলায় অবস্থিত।

উল্লেখ্য,
- ভেনিজুয়েলার প্রধান ও সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ হলো খনিজ তেল বা পেট্রোলিয়াম। 
- বিশ্বের অন্যতম বৃহত্তম প্রমাণিত তেল মজুত (প্রায় ৩০০ বিলিয়ন ব্যারেলের বেশি) এই দেশটিতে রয়েছে। 
- তেলের বাইরেও প্রাকৃতিক গ্যাসের মজুতে ভেনেজুয়েলা বিশ্বে নবম এবং দক্ষিণ আমেরিকার মোট মজুতের ৭৩ শতাংশই এই দেশটির অধীনে।
- এ ছাড়া ল্যাটিন আমেরিকার দেশগুলোর মধ্যে সবচেয়ে বড় সরকারি স্বর্ণের মজুত রয়েছে এখানেই। 
- হীরা উৎপাদনের ক্ষেত্রেও দেশটি বেশ সমৃদ্ধ। 
- শিল্প খাতের জন্য প্রয়োজনীয় নিকেল ও বক্সাইটের বিশাল মজুতও দেশটিতে বিদ্যমান। 

উৎস: i) Britannica.
ii) BBC.

৪,৪৪০.
মারে নদী কোন দেশে অবস্থিত?
  1. কানাডা
  2. যুক্তরাষ্ট্র
  3. অস্ট্রেলিয়া
  4. নিউজিল্যান্ড
সঠিক উত্তর:
অস্ট্রেলিয়া
উত্তর
সঠিক উত্তর:
অস্ট্রেলিয়া
ব্যাখ্যা
অস্ট্রেলিয়ার প্রধান নদী:
-অস্ট্রেলিয়ার কৃষিপ্রধান এলাকা গড়ে উঠেছে মারে নদী ধরে।
- মারে নদী, অস্ট্রেলিয়ার প্রধান নদী এবং মারে-ডার্লিং বেসিনের প্রধান প্রবাহ।
- এটি তুষারময় পর্বতমালা থেকে ভারত মহাসাগর পর্যন্ত দক্ষিণ-পূর্ব অস্ট্রেলিয়া জুড়ে প্রায় 1,570 মাইল (2,530 কিমি) প্রবাহিত হয়।
- ঔপনিবেশিক সেক্রেটারি স্যার জর্জ মারের (Sir George Murray) নামে এই নদীর নামকরণ করা হয়েছে।

তথ্যসূত্র: ব্রিটেনিকা ওয়েবসাইট ও প্রথম আলো।
৪,৪৪১.
Mother Teresa was born in -
  1. England
  2. India
  3. Albania
  4. Germany
সঠিক উত্তর:
Albania
উত্তর
সঠিক উত্তর:
Albania
ব্যাখ্যা
মাদার তেরেসা:
- মাদার তেরেসার আসল নাম Agnes Gonxha Bojaxhiu.
- মাদার তেরেসা ছিলেন একজন আলবেনীয়-বংশোদ্ভুত ভারতীয় ক্যাথলিক সন্ন্যাসিনী এবং ধর্মপ্রচারক। 
- উত্তর মেসিডোনিয়ায় ১৯১০ সালের ২৬ আগস্ট জন্মগ্রহণ করেন।
- তিনি ১৯২৮ সালে কলকাতায় আসেন।
- তিনি কলকাতায় অর্ডার স্কুলে ১৭ বছর শিক্ষকতা করেছেন।
- ১৯৬২ সালে ভারত সরকার মাদার তেরেসাকে ভারতের জনগণের সেবার জন্য তাকে পদ্মশ্রী পদক প্রদান করে।
- মাদার তেরেসা ১৯৭৯ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন।
- তিনি ৫ সেপ্টেম্বর, ১৯৯৭ সালে মৃত্যুবরণ করেন।

[অপশনে উত্তর মেসিডোনিয়া না থাকায় আলবেনিয়া উত্তর নেওয়া হয়েছে।]

উৎস: Noble Prize. [link]
৪,৪৪২.
জর্ডানের সমুদ্রবন্দরের নাম কী?
  1. আকিয়াব
  2. এডেন
  3. গ্লাসগো
  4. আকাবা
সঠিক উত্তর:
আকাবা
উত্তর
সঠিক উত্তর:
আকাবা
ব্যাখ্যা

• বিভিন্ন সমুদ্রবন্দরের নাম:
- আকিয়াব (বর্তমান নাম সিত্তে) ও ইয়াঙ্গুন : মিয়ানমারের সমুদ্রবন্দর
- জেদ্দা ও দাম্মাম : সৌদি আরবের সমুদ্রবন্দর
- এডেন : ইয়েমেনের সমুদ্রবন্দর।
- আকাবা : জর্ডানের সমুদ্রবন্দর।
- পোর্ট সুদান : সুদানের সমুদ্রবন্দর।
- 'মন্ট্রিল', 'কুইবেক', 'ভ্যাঙ্কুভার' সমুদ্রবন্দর অবস্থিত কানাডায়।
- 'গ্লাসগো' সমুদ্র বন্দর অবস্থিত স্কটল্যান্ডে।
- আন্টওয়ার্প : বেলজিয়ামের সমুদ্রবন্দর।
- রটারডাম : নেদারল্যান্ডসের সমুদ্রবন্দর।
- ডানজিগ : পোল্যান্ডের সমুদ্রবন্দর।
- হামবুর্গ ও ডুইসবার্গ : জার্মানির সমুদ্রবন্দর।

উৎস: ওয়ার্ল্ড অ্যাটলাস এবং Aqaba Development Corporation (ADC)।

৪,৪৪৩.
পর্তুগাল ও স্পেনের মধ্যে সীমানা কোনটি?
  1. লাইন অব ডিমারকেশন
  2. ব্লু লাইন
  3. ওডার-নেইস লাইন
  4. ডুরান্ড লাইন
সঠিক উত্তর:
লাইন অব ডিমারকেশন
উত্তর
সঠিক উত্তর:
লাইন অব ডিমারকেশন
ব্যাখ্যা

বিভিন্ন দেশের সীমানা:
⇒ পার্পল লাইন: ইসরাইল ও সিরিয়ার মধ্যে সীমানা।
⇒ সনেরা লাইন: মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সীমানা।
⇒ ওডার-নেইস লাইন: জার্মানি ও পোল্যান্ডের মধ্যকার সীমানা।
⇒ ব্লু লাইন: লেবানন ও ইসরায়েলের মধ্যকার সীমানা।
⇒ লাইন অব ডিমারকেশন: পর্তুগাল ও স্পেনের মধ্যে সীমানা।
⇒ ডুরান্ড লাইন: পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমানা।
⇒ রেডক্লিফ লাইন: ভারত ও পাকিস্তানের মধ্যে সীমারেখা।
⇒ লাইন অব একচুয়াল কন্ট্রোল / ম্যাকমোহন লাইন: চীন ও ভারতের মধ্যে সীমানা।
⇒ লাইন অব কন্ট্রোল: ভারত ও পাকিস্তানের মধ্যে সীমানা।

তথ্যসূত্র - Britannica.com

৪,৪৪৪.
নেপালে রাজতন্ত্রের অবসান ঘটে-
  1. ক) ২০০১ সালে
  2. খ) ২০০৬ সালে
  3. গ) ২০০৮ সালে
  4. ঘ) ২০০৪ সালে
সঠিক উত্তর:
গ) ২০০৮ সালে
উত্তর
সঠিক উত্তর:
গ) ২০০৮ সালে
ব্যাখ্যা
২০০৮ সালের ২৮ মে নেপালে সাধারণ নির্বাচনের মাধ্যমে গঠিত পার্লামেন্টের প্রথম অধিবেশন বসে। এ অধিবেশনে নেপালকে একটি ফেডারেল ডেমোক্রেটিক রিপাবলিক হিসেবে ঘোষণা করে এবং রাজতন্ত্রের বিলুপ্তি ঘোষণা করে। এর মাধ্যমে নেপালে ১৭৬৯ সালে প্রতিষ্ঠিত হওয়া ২৩৯ বছরের রাজতন্ত্রের পতন ঘটে। (সূত্রঃ নেপাল পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইট)
৪,৪৪৫.
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক দলের নাম কী?
  1. ডেমোক্র্যাটিক
  2. রিপাবলিকান
  3. ইনডিপেনডেন্ট
  4. কনজারভেটিভ
সঠিক উত্তর:
রিপাবলিকান
উত্তর
সঠিক উত্তর:
রিপাবলিকান
ব্যাখ্যা
ডোনাল্ড জন ট্রাম্প: 
- ডোনাল্ড জন ট্রাম্প (Donald John Trump) ১৪ জুন, ১৯৪৬ সালে।
- জন্মস্থান: কুইন্স, নিউ ইয়র্ক সিটি, যুক্তরাষ্ট্র।
- জাতীয়তা: আমেরিকান।
- পেশা: ব্যবসায়ী, টিভি ব্যক্তিত্ব, রাজনীতিবিদ।
- প্রধান ব্যবসা: রিয়েল এস্টেট (Trump Organization)।
- টেলিভিশন: ‘The Apprentice’ নামে রিয়েলিটি শো-এর হোস্ট ছিলেন (২০০৪–২০১৫)।

• রাজনৈতিক জীবন:
- রাজনৈতিক দল: রিপাবলিকান পার্টি।
- প্রেসিডেন্ট পদে অভিষেক: ২০ জানুয়ারি, ২০১৭।
- ৪৫তম প্রেসিডেন্ট ছিলেন।
- বর্তমানে যুক্তরাষ্ট্রের ৪৭ তম প্রেসিডেন্ট।
- ২০২০ নির্বাচনে পরাজয় জো বাইডেনের কাছে হেরে যান।

উৎস: Britannica.
৪,৪৪৬.
সিন্ধু সভ্যতা গড়ে তুলেছিলো কোন জাতি গোষ্ঠীর মানুষেরা?
  1. ক) রাঢ়
  2. খ) মঙ্গোলীয়
  3. গ) দ্রাবিড়
  4. ঘ) অস্ট্রিক
সঠিক উত্তর:
গ) দ্রাবিড়
উত্তর
সঠিক উত্তর:
গ) দ্রাবিড়
ব্যাখ্যা
সিন্ধু সভ্যতা:
- সিন্ধু সভ্যতা গড়ে তুলেছিলো দ্রাবিড় জাতি।

- পাঞ্জাব অঞ্চলের হরপ্পাতে প্রথম ১৯২১ সালে এবং তারপর ১৯২২ সালে সিন্ধু অঞ্চলের সিন্ধু নদীর কাছে মহেঞ্জোদারোতে সনাক্ত করা হয়েছিল।উভয় অংশই বর্তমান পাকিস্তানে, যথাক্রমে পাঞ্জাব এবং সিন্ধু প্রদেশে। 
- সিন্ধু সভ্যতা প্রথম সনাক্ত করা হয় পাঞ্জাবে
- মহেঞ্জোদারোর ধ্বংসাবশেষ ১৯৮০ সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে মনোনীত হয়েছিল।
- বিশ্বের তিনটি প্রাচীনতম সভ্যতার মধ্যে-অন্য দুটি হল মেসোপটেমিয়া এবং মিশর। সিন্ধু সভ্যতা ছিল সবচেয়ে বিস্তৃত।
- সিন্ধু সভ্যতা দুটি বড় শহর হরপ্পা এবং মহেঞ্জোদারো এবং ১০০টিরও বেশি শহর ও গ্রাম নিয়ে গঠিত বলে জানা যায়।

তথ্যসূত্র - Britannica.com 
৪,৪৪৭.
মুসলিম ব্রাদারহুডের প্রতিষ্ঠাতা কে?
  1. ক) শেখ আহমেদ ইয়াছিন
  2. খ) ইয়াসির আরাফাত
  3. গ) হাসান আল বান্না
  4. ঘ) খালেদ মিশাল
সঠিক উত্তর:
গ) হাসান আল বান্না
উত্তর
সঠিক উত্তর:
গ) হাসান আল বান্না
ব্যাখ্যা
মুসলিম ব্রাদারহুড বা আল ইখয়ান আল মুসলিমিন হলো মধ্যপ্রাচ্যের একটি ইসলামপন্থি রাজনৈতিক সংগঠন।
১৯২৮ সালে হাসান আল বান্না মিশরে এটি প্রতিষ্ঠা করেন।
প্রতিষ্ঠার পর মিশর, ফিলিস্তিন, সিরিয়া, লেবানন, সুদান ও উত্তর আফ্রিকার দেশগুলোতে এটি দ্রুত জনপ্রিয়তা অর্জন করে।
মিশরের ফ্রিডম এন্ড জাস্টিস পার্টি ব্রাদারহুডের রাজনৈতিক দল। এছাড়া তুরস্কের এ কে পার্টি, ফিলিস্তিনের হামাসও ব্রাদারহুডের মতাদর্শী।
আরববিশ্বের রাজতান্ত্রিক দেশগুলোর শাসকরা ব্রাদারহুডকে তাদের জন্যে বড় ধরনের হুমকি হিসেবে দেখে। তবে কাতার ব্রাদারহুডকে সমর্থন দিয়ে থাকে।
(সূত্রঃ এনসাক্লোপিডিয়া ব্রিটানিকা)
৪,৪৪৮.
কোন বিখ্যাত নগরী এশিয়া ও ইউরোপ মহাদশে পড়েছে?
  1. আম্মান
  2. বাকু
  3. ইস্তানবুল
  4. এথেন্স
সঠিক উত্তর:
ইস্তানবুল
উত্তর
সঠিক উত্তর:
ইস্তানবুল
ব্যাখ্যা
ইস্তানবুল:
- দুটি মহাদেশে অবস্থিত নগরী তুরস্কের ইস্তানবুল।
- শহরটি তুরস্কের উত্তর - পশ্চিমাঞ্চলে অবস্থিত।
- ইউরোপ-এশিয়ার প্রবেশদ্বার, আন্তঃমহাদেশীয় নগরী, রোমান, বাইজান্টাইন ও অটোমান সাম্রাজ্যের রাজধানী।
-জনবহুল ইউরোপীয় শহর ইস্তানবুল।
- একে কন্সটান্টিনোপল বলা হয়।
- মসজিদের শহর হিসেবেও পরিচিত এটি।
- সুলায়মানি মসজিদ ইস্তাম্বুলের বৃহত্তম মসজিদ এটি।
- মসজিদটি উসমানীয় স্থাপত্যের অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন।
বসফরাস প্রণালি:
- কৃষ্ণ সাগর এবং মর্মর সাগরকে যুক্তকারী বসফরাস প্রণালি। 
- এই জলপ্রণালি এশিয়া ও ইউরোপের সীমানা নির্দেশ করে।
- একে ইস্তানবুল প্রণালিও বলা হয়।
- বসফরাস প্রণালি বিশ্বের নৌচলাচলে ব্যবহৃত সবচেয়ে সরু জলপথ। 

উৎস: Britannica & Channel24.com
৪,৪৪৯.
যুক্তরাজ্যের প্রথম নারী প্রধানমন্ত্রী কে ছিলেন?
  1. থেরেসা মে
  2. লিজ ট্রাস
  3. কিমি ব্যাডেনক
  4. মার্গারেট থ্যাচার
সঠিক উত্তর:
মার্গারেট থ্যাচার
উত্তর
সঠিক উত্তর:
মার্গারেট থ্যাচার
ব্যাখ্যা

যুক্তরাজ্য:
- ‘ইউনাইটেড কিংডম অব গ্রেট ব্রিটেন অ্যান্ড নর্দার্ন আয়ারল্যান্ড’’-এর সংক্ষিপ্ত রূপ যুক্তরাজ্য বা ইউকে।
- এটি একটি স্বাধীন রাষ্ট্র।
- এই রাষ্ট্রটি গঠিত হয়েছে চারটি পৃথক দেশের সমন্বয়ে: ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস ও নর্দার্ন আয়ারল্যান্ড।
- সরকার ব্যবস্থা: সাংবিধানিক রাজতন্ত্র।
- সংবিধান: অলিখিত।
- সরকার প্রধান: প্রধানমন্ত্রী।
- রাষ্ট্র প্রধান: রানি বা রাজা।
- বর্তমান প্রধানমন্ত্রী: কিয়ের স্টারমার (লেবার পার্টি)।
- বর্তমান রাষ্ট্রপ্রধান: রাজা তৃতীয় চার্লস।
- যুক্তরাজ্যের পার্লামেন্ট দ্বিকক্ষবিশিষ্ট (হাউস অফ কমন্স ও হাউস অফ লর্ডস)।

• যুক্তরাজ্যের প্রথম নারী প্রধানমন্ত্রী ছিলেন মার্গারেট থ্যাচার।
- 'আয়রন লেডি' বা লৌহ মানবী খ্যাত থ্যাচার ১৯৭৯ থেকে ১৯৯০ সাল পর্যন্ত কনজারভেটিভ পার্টির নেতা হিসেবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
- তিনি ২০ শতকের মধ্যে সবচেয়ে দীর্ঘ সময় ধরে দায়িত্ব পালনকারী ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিলেন। 
- তিনি মুক্তবাজার অর্থনীতি চালু, সরকারি প্রতিষ্ঠানের বেসরকারিকরণ ও সরকারি খরচ কমানোর উদ্যোগ নেন। তার এসব উদ্যোগকে সমষ্টিগতভাবে 'থ্যাচারিজম' বা 'থ্যাচারবাদ' বলা হয়।

উৎস: Britannica.

৪,৪৫০.
জাপানের মুদ্রার নাম কী?
  1. কিয়াট
  2. ডং
  3. উন
  4. ইয়েন
সঠিক উত্তর:
ইয়েন
উত্তর
সঠিক উত্তর:
ইয়েন
ব্যাখ্যা
বিভিন্ন দেশের মুদ্রার নাম:
- স্পেনের মুদ্রার নাম ইউরো।
- ফ্রান্সের মুদ্রার নাম ইউরো।
- যুক্তরাজ্যের মুদ্রার নাম পাউন্ড।
- যুক্তরাষ্ট্রের মুদ্রার নাম ডলার।
- জাপানের মুদ্রার নাম ইয়েন।
- উত্তর কোরিয়ার মুদ্রার নাম উন।
- ভিয়েতনামের মুদ্রার নাম ডং।
- থাইল্যান্ডের মুদ্রার নাম বাথ।
- ফিলিপাইনের মুদ্রার নাম পেসো।
- মিয়ানমারের মুদ্রার নাম কিয়াট।
- ভুটানের মুদ্রার নাম গুলট্রাম।
- চীনের মুদ্রার নাম ইউয়ান।
- নেপালের মুদ্রার নাম রুপি।

তথ্যসূত্র - Britannica.com
৪,৪৫১.
কার ধর্মোপদেশকে ‘চতুর্যাম’ বলা হয়?
  1. ক) পার্শ্বনাথ
  2. খ) মহাবীর
  3. গ) শাক্যমুনি
  4. ঘ) গুরু নানক
সঠিক উত্তর:
ক) পার্শ্বনাথ
উত্তর
সঠিক উত্তর:
ক) পার্শ্বনাথ
ব্যাখ্যা
জৈন ঘটনাপঞ্জি মতে চব্বিশ জন তীর্থঙ্কর এ ধর্মের মতবাদ প্রচার করেন। এঁদের মধ্যে তেইশতম প্রচারক পার্শ্বনাথ ও চব্বিশতম মহাবীর ছিলেন ঐতিহাসিক ব্যক্তিত্ব। মহাবীর ছিলেন গৌতম বুদ্ধের সমসাময়িক এবং তিনি খ্রিস্টপূর্ব ৫৪০ থেকে ৪৬৮ অব্দ পর্যন্ত বেঁচেছিলেন। তাঁর পূর্বসূরি পার্শ্বনাথের আবির্ভাব ঘটে প্রায় আড়াই শ বছর আগে। পার্শ্বনাথ ও মহাবীরের শিক্ষা থেকেই জৈন ধর্মমতের উৎপত্তি। পার্শ্বনাথের ধর্মোপদেশকে বলা হয় চতুর্যাম। এতে পরিত্রাণের চারটি উপায়ের কথা বলা হয়েছে, যথা- সর্বজীবে দয়া, মিথ্যাকথন থেকে বিরত থাকা, চৌর্যবৃত্তিতে অংশ না নেওয়া এবং পার্থিব সম্পদ থেকে দূরে থাকা। সূত্র- বাংলাপিডিয়া।
৪,৪৫২.
কোন শহরকে মসজিদের শহর বলা হয়?
  1. ঢাকা
  2. ইস্তাম্বুল
  3. কায়রো
  4. ক + খ
সঠিক উত্তর:
ক + খ
উত্তর
সঠিক উত্তর:
ক + খ
ব্যাখ্যা
গুরুত্বপূর্ন ভৌগলিক উপনাম (শহর)
- উদ্যানের শহর - শিকাগো।
- বিগ এ্যাপল - নিউওইয়র্ক।
- গোলাপী শহর -জয়পুর, রাজস্থান।
- চির বসন্তের নগরী - কিটো, ইকুয়েডর।
- চির শান্তির শহর - রোম।
- নিষিদ্ধ শহর - লাসা, তিব্বত।
- মসজিদের শহর - ঢাকা ও ইস্তাম্বুল।
- মন্দিরের শহর - বেনারস।
- সাত পাহাড়ের শহর - রোম।
- স্বর্ণ নগরী - জোহান্সবার্গ।
- সম্মেলনের শহর - জেনেভা।
- গ্রানাইটের শহর - এভারডিন।

তথ্যসূত্র - ব্রিটানিকা।
৪,৪৫৩.
রাশিদুন খিলাফতের সময় মুসলিম সাম্রাজ্যের রাজধানী কোথায় ছিলো?
  1. ক) ইস্তাম্বুল
  2. খ) দামেস্ক
  3. গ) মদিনা
  4. ঘ) মক্কা
সঠিক উত্তর:
গ) মদিনা
উত্তর
সঠিক উত্তর:
গ) মদিনা
ব্যাখ্যা
রাশিদুন খিলাফত (৬৩২ খ্রি. – ৬৬১ খ্রি.):
- মুসলিম সাম্রাজ্যের রাজধানী - মদিনা।
- ইসলামের চার খলিফার শাসনকাল।

হযরত আবুবকর সিদ্দিক (রা.)
- শাসন কাল (৬৩২ খ্রি. - ৬৩৪ খ্রি.)।
- ইসলামের প্রথম খলিফা (৬৩২ খ্রি.)।

হযরত ওমর ইবনে আল খাত্তাব(রা.)
- শাসন কাল (৬৩৪ খ্রি. - ৬৪৪ খ্রি.)।
- "ওমর দ্য গ্রেট" বলা হয় (ন্যায়পরায়ণতার জন্য )। 

হযরত উসমান ইবনে আফফান (রা.)
- শাসন কাল ( ৬৪৪ খ্রি. - ৬৫৬ খ্রি.)। 
- সর্ব প্রথম ইসলামী মুদ্রার প্রচলন।

হযরত আলী ইবনে আবু তালিব (রা.)
- শাসন কাল (৬৫৬ খ্রি. - ৬৬১ খ্রি.)।
- খোলাফায়ে রাশেদীনের সর্বশেষ খলিফা।
- আসাদুল্লাহ (আল্লাহর সিংহ) উপাধি লাভ।
৪,৪৫৪.
নিচের কোনটি মধ্য এশিয়ার দেশ?
  1. সিরিয়া
  2. উজবেকিস্তান
  3. জর্ডান
  4. সৌদি আরব
সঠিক উত্তর:
উজবেকিস্তান
উত্তর
সঠিক উত্তর:
উজবেকিস্তান
ব্যাখ্যা
উজবেকিস্তান:
- আনুষ্ঠানিকভাবে উজবেকিস্তান প্রজাতন্ত্র।
- দেশটি ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন থেকে পূর্ণ স্বাধীনতা অর্জন করে।
- 'উজবেকিস্তান' দেশটি মধ্য এশিয়ায় অবস্থিত।
- উজবেকিস্তান মূলত আমু দরিয়া এবং সির দরিয়া নদীর মধ্যে অবস্থিত।
- আয়তন: ১৭৩,৩৪৯ বর্গ মাইল (৪৪৮,৯৭১ বর্গ কিমি)।
- রাজধানী: তাসখন্দ।
- ভাষা: উজবেক (অফিসিয়াল), রাশিয়ান, তাজিক, কাজাখ।
- ধর্ম: ইসলাম (প্রধানত সুন্নি)।
- মুদ্রা: সোম।

উল্লেখ্য,
- সৌদি আরব, জর্ডান ও সিরিয়া পশ্চিম এশিয়ার দেশ।

তথ্যসূত্র - Britannica.com & Worldatlas.com
৪,৪৫৫.
মিয়ানমারে রোহিঙ্গারা তাদের নাগরিকত্ব হারায় -
  1. ক) ১৯৬২ সনে
  2. খ) ১৯৮৬ সনে
  3. গ) ১৯৭৮ সনে
  4. ঘ) ১৯৮২ সনে
সঠিক উত্তর:
ঘ) ১৯৮২ সনে
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১৯৮২ সনে
ব্যাখ্যা
Provisions in the 1982 law perpetuate the Rohingya citizenship crisis by denying Burmese citizenship to children born to those considered non-citizens. In order for a child to attain Burmese citizenship, at least one parent must already hold one of the three types of Burmese citizenship. [source: Human Rights Watch]
৪,৪৫৬.
বৈশ্বিক উন্নয়ন উদ্যোক্তা এর প্রস্তাবক হচ্ছে -
  1. যুক্তরাষ্ট্র
  2. চীন
  3. জাপান
  4. জার্মানি
সঠিক উত্তর:
চীন
উত্তর
সঠিক উত্তর:
চীন
ব্যাখ্যা

বৈশ্বিক উন্নয়ন উদ্যোক্তা-এর প্রস্তাবক হচ্ছে ⎯ চীন। 

বৈশ্বিক উন্নয়ন উদ্যোগ (জিডিআই):
- জিডিআই হচ্ছে মূলত স্বাস্থ্য, শিক্ষা ও ডিজিটাল অর্থনীতিকে ঘিরে উন্নয়ন সহযোগিতার উদ্যোগ।
- 'বৈশ্বিক উন্নয়ন উদ্যোগ' চীনের প্রস্তাবিত।
- মূলত জিডিআইতে উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।

উল্লেখ্য,
- প্রেসিডেন্ট সি চিন পিংয়ের বৈশ্বিক উন্নয়ন উদ্যোগে (গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভন-জিডিআই) বাংলাদেশকে যুক্ত করতে চায় চীন।
- স্বাস্থ্য, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ মোকাবিলা, সংযুক্তির জন্য যোগাযোগ অবকাঠামোর উন্নয়ন, ডিজিটাল অর্থনীতিসহ আটটি ক্ষেত্রকে অগ্রাধিকার দিয়ে জিডিআইয়ে অন্তর্ভুক্তির বিষয়ে বাংলাদেশের সঙ্গে শিগগিরই সমঝোতা স্মারক (এমওইউ) সই করতে চায় দেশটি।

উৎস: CGTN ও প্রথম আলো প্রতিবেদন।

৪,৪৫৭.
জো বাইডেন ও কমলা হ্যারিস কবে শপথ গ্রহণ করেন -
  1. ১৫ জানুয়ারি ২০২১
  2. ২০ জানুয়ারি ২০২১
  3. ২৭ জানুয়ারি ২০২১
  4. ১৯ জানুয়ারি ২০২১
সঠিক উত্তর:
২০ জানুয়ারি ২০২১
উত্তর
সঠিক উত্তর:
২০ জানুয়ারি ২০২১
ব্যাখ্যা

নবনির্বাচিত ৪৬তম মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ৪৯তম ভাইস প্রেসিডেন্ট কমলা দেবী হ্যারিস আগামী ২০ জানুয়ারি ২০২১ শপথ গ্রহণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দায়িত্বগ্রহণ করবেন।
এর আগে গত ৩ নভেম্বর ২০২০ ৫৯তম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়।
(সূত্র: বিবিসি বাংলা)

উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টের শপথ গ্রহনের তারিখটি ঐতিহ্যগতভাবে নির্দিষ্ট। এটি সবসময় জানুয়ারির ২০ তারিখেই অনুষ্ঠিত হয়।

৪,৪৫৮.
দুশানবে কোন দেশের রাজধানী?
  1. ক) উজবেকিস্তান
  2. খ) কিরগিজস্তান
  3. গ) কাজাকিস্তান
  4. ঘ) তাজিকিস্তান
সঠিক উত্তর:
ঘ) তাজিকিস্তান
উত্তর
সঠিক উত্তর:
ঘ) তাজিকিস্তান
ব্যাখ্যা
- তাজাকিস্তানের রাজধানী দুশানবে।

কয়েকটি দেশের রাজধানী:

- কাজাখস্তানের নতুন রাজধানী নুর সুলতান।
- পর্তুগালের রাজধানী লিসবন।
- বেলারুশের রাজধানীর মিনস্ক।
- উজবেকিস্তানের রাজধানী হল তাশখন্দ। 
৪,৪৫৯.
স্ক্যান্ডিনেভিয়ান দেশ কোনটি?
  1. বেলজিয়াম
  2. ক্রোয়েশিয়া
  3. সাইবেরিয়া
  4. নরওয়ে
সঠিক উত্তর:
নরওয়ে
উত্তর
সঠিক উত্তর:
নরওয়ে
ব্যাখ্যা
স্ক্যান্ডিনেভিয়ান দেশ:
- স্ক্যান্ডিনেভিয়া হলো ইউরোপের উত্তরে অবস্থিত একটি ভৌগোলিক অঞ্চল।
- স্ক্যান্ডেনেভিয়ান রাষ্ট্র মূলত ৩টি।
- যথা- নরওয়ে, সুইডেন ও ডেনমার্ক।
- তবে ফিনল্যান্ড, আইসল্যান্ড এবং ফারো আইল্যান্ডকেও অনেক ক্ষেত্রে স্ক্যান্ডিনেভিয়ান রাষ্ট্র হিসেব গণ্য করা হয়।

• নর্ডিক অঞ্চল বলতে স্ক্যান্ডেনেভিয়ান দেশ + ফিনল্যান্ড + আইসল্যান্ডকে বুঝায়।
অর্থাৎ, স্ক্যান্ডেনেভিয়ান দেশগুলো আসলে নর্ডিক অঞ্চলের মধ্যে পরে।

• নর্ডিক অঞ্চলভূক্ত দেশ ৫টি।
যথা - আইসল্যান্ড, ডেনমার্ক, নরওয়ে, সুইডেন এবং ফিনল্যান্ড।

তথ্যসূত্র - Worldatlas.com ও Britannica.com.
৪,৪৬০.
মেসোপটেমীয় সভ্যতার সর্বশেষ পর্যায় কোনটি?
  1. অ্যাসেরীয়
  2. ক্যালেডীয়
  3. ব্যাবিলনীয়
  4. সুমেরীয়
সঠিক উত্তর:
ক্যালেডীয়
উত্তর
সঠিক উত্তর:
ক্যালেডীয়
ব্যাখ্যা
মেসোপটেমীয় সভ্যতা:
- এ সভ্যতাকে চারটি পর্যায়ে ভাগ করা যায়-
• সুমেরীয়।
• ব্যাবিলনীয়।
• অ্যাসেরীয়।
• ক্যালেডীয়।

ক্যালডীয় সভ্যতা:
- ক্যালডীয় সভ্যতাটি মেসোপটেমীয় সভ্যতার সবার শেষে গড়ে উঠেছিল।
- ৬১২ খ্রিস্টপূর্বাব্দে এ্যাসিরীয়দের পতন এবং ক্যালডীয়দের সাম্রাজ্য প্রতিষ্ঠার মাধ্যমে মেসোপটেমীয় সভ্যতা চূড়ান্ত পর্বে উন্নীত হয়।
- মেসোপটেমিয়ার দক্ষিণ-পূর্ব দিকে পারস্য উপসাগরীয় এলাকায় বসবাসকারী সেমিটিক জাতিভুক্ত ক্যালডীয়রা এ সভ্যতা গড়ে তোলে বলে ইতিহাসে এটি ক্যালডীয় সভ্যতা নামে পরিচিত।
- এ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা নেবোপালেসার এ্যাসিরীয়দের সমৃদ্ধ রাজধানী নিনেভা ধ্বংস করে পুনরায় ধ্বংসপ্রাপ্ত নগরী ব্যাবিলনকে কেন্দ্র করে রাজধানী ও তাদের সভ্যতা গড়ে তোলে বলে এ সভ্যতা নতুন ব্যাবিলনীয় সভ্যতা নামেও পরিচিত।
- প্রতিদিনকে ১২ জোড়া ঘণ্টায় ভাগ করার পদ্ধতি বের করে।
- বছরের দৈর্ঘ্যও তারা বের করে।
- এ যুগের জ্যোতির্বিজ্ঞানীগণ ১২টি নক্ষত্রপুঞ্জের সন্ধান পান। তা থেকে ১২টি রাশিচক্রের সৃষ্টি হয়।

তথ্যসূত্র - ইতিহাস, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪,৪৬১.
কোন দেশের নারীরা প্রথম ভোটাধিকার লাভ করে? 
  1. অস্ট্রেলিয়া
  2. নিউজিল্যান্ড
  3. যুক্তরাজ্য
  4. সুইডেন
সঠিক উত্তর:
নিউজিল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
নিউজিল্যান্ড
ব্যাখ্যা

ভোটাধিকার:
- প্রাপ্ত বয়স্ক নাগরিকদের ভোটাধিকার একটি মৌলিক অধিকার।
- আব্রাহাম লিংকন এর মতে 'The ballot is stronger than bullet'।
- EVM - Electronic Voting Machine ।
- নারীরা প্রথম ভোটাধিকার পায় ১৮৯৩ সালে নিউজিল্যান্ডে।
- মার্কিন যুক্তরাষ্ট্রের নারীরা প্রথম ভোটাধিকার পায় ১৯২০ সালে।
- মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে বাহরাইন এর নারীরা ভোটাধিকার পায় ২০০২।

উৎস: ব্রিটানিকা ওয়েবসাইট।

৪,৪৬২.
পাপুয়া নিউগিনি স্বাধীন হওয়ার আগে নিচের কোন দেশের অধীনে ছিল?
  1. অস্ট্রেলিয়া
  2. ফ্রান্স
  3. নিউজিল্যান্ড
  4. ব্রিটেন
সঠিক উত্তর:
অস্ট্রেলিয়া
উত্তর
সঠিক উত্তর:
অস্ট্রেলিয়া
ব্যাখ্যা

• পাপুয়া নিউগিনি:
- পাপুয়া নিউগিনি প্রশান্ত মহাসাগরের একটি দ্বীপ রাষ্ট্র।
- এটি ওশেনিয়া মহাদেশের মেলানেশিয়া অঞ্চলে অবস্থিত।
- স্বাধীনতার আগে পাপুয়া নিউগিনি অস্ট্রেলিয়ার অধীন ছিল।
-  ১৯০৫ সালে পাপুয়া নিউগিনি ব্রিটিশদের নিয়ন্ত্রণ থেকে অস্ট্রেলিয়ার নিয়ন্ত্রনে আসে।
- ১৯৭৫ সালে অস্ট্রেলিয়ার নিকট থেকে দেশটি পূর্ণ স্বাধীনতা লাভ করে।
- বিশ্বের সবচেয়ে বেশি ভাষার দেশ - পাপুয়া নিউগিনি।
- দেশটিতে প্রায় ৮৪০টি ভাষা রয়েছে।

উৎস: এনসাইক্লোপিডিয়া অব ব্রিটানিকা।

৪,৪৬৩.
Green Belt Movement তাদের কার্যক্রম শুরু করে-
  1. ক) ১৯৭৭ সালে
  2. খ) ১৯৭২ সালে
  3. গ) ১৯৭৯ সালে
  4. ঘ) ১৯৮২ সালে
সঠিক উত্তর:
ক) ১৯৭৭ সালে
উত্তর
সঠিক উত্তর:
ক) ১৯৭৭ সালে
ব্যাখ্যা
গ্রিন বেল্ট মুভমেন্ট (Green Belt Movement):
গ্রিন বেল্ট মুভমেন্ট - কেনিয়ার নাইরোবি ভিত্তিক একটি পরিবেশ বিষয়ক আন্দোলন।
এর মাধ্যমে গ্রাম্য অঞ্চলে ফসলের উৎপাদন বৃদ্ধি পায়।
• শুরুর সময় - ১৯৭৭ সাল।
• শুরুর স্থান - নাইরোবি, কেনিয়া।
গ্রিন বেল্ট মুভমেন্ট শুরু করেছিলেন কেনিয়ার নাগরিক প্রফেসর ওয়াঙ্গেরি মাথাই।
তিনি ২০০৪ সালে নোবেল শান্তি পুরস্কার ও ২০০৬ সালে ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কার লাভ করেন।

তথ্যসূত্র:- গ্রিন বেল্ট মুভমেন্ট ওয়েবসাইট।
৪,৪৬৪.
যুক্তরাজ্যের পার্লামেন্টের নিম্ন কক্ষের নাম কী?
  1. সিনেট
  2. হাউজ অব লর্ডস
  3. হাউজ অব রিপ্রেজেন্টেটিভ
  4. হাউজ অব কমন্স
সঠিক উত্তর:
হাউজ অব কমন্স
উত্তর
সঠিক উত্তর:
হাউজ অব কমন্স
ব্যাখ্যা
যুক্তরাজ্যের শাসন ব্যবস্থা:
- যুক্তরাজ্যে সাংবিধানিক রাজতন্ত্র এবং সংসদীয় সরকার ব্যবস্থা বিদ্যমান।
- দেশটিতে দুইকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট রয়েছে।
- উচ্চ কক্ষের নাম হলো হাউস অব লর্ডস। 
- নিম্ন কক্ষের নাম হাউস অব কমন্স।
- হাউস অব লর্ডস এর সদস্য সংখ্যা ৮১৫ এবং হাউস অব কমন্স এর সদস্য সংখ্যা ৬৫০।
- একসময় যুক্তরাজ্যের অনেকগুলো উপনিবেশ ছিল।
- বর্তমান উপনিবেশসমূহের মধ্যে রয়েছে ফকল্যান্ড দ্বীপপুঞ্জ, সেন্ট হেলেনা, দিয়াগো গার্সিয়া, বারমুডা কেইম্যান দ্বীপ, চ্যানেল দ্বীপপুঞ্জ, দক্ষিণ স্যান্ডউইচ দ্বীপপুঞ্জ প্রভৃতি।
- যুক্তরাজ্যকে এগারটি প্রশাসনিক অঞ্চলে বিভক্ত করা হয়েছে।

উৎস: ভূগোল দ্বিতীয় পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪,৪৬৫.
'আরব বসন্ত' সূচনা হয়- 
  1. ১৯৭৩ সালে
  2. ১৯৯৫ সালে
  3. ২০১০ সালে
  4. ২০১২ সালে
সঠিক উত্তর:
২০১০ সালে
উত্তর
সঠিক উত্তর:
২০১০ সালে
ব্যাখ্যা

• আরব বসন্ত:
- আরব বসন্ত হলো আরব মুসলিম দেশগুলোতে সংঘটিত হওয়া সিরিজ বা ধারাবাহিক গণঅভ্যুত্থান।
- ২০১০ সালের ডিসেম্বরে বোয়াজিজি নামে এক ফলবিক্রেতা কর্তৃক নিজ শরীরে আগুন ধরিয়ে দেওয়ার মাধ্যমে তিউনেশিয়ায় সর্বপ্রথম গণবিক্ষোভ বা আরব বসন্তের সূত্রপাত ঘটে।
- এর ফলে ২০১১ সালের ১৪ জানুয়ারি তিউনেশিয়ার স্বৈরশাসক জাইন এল বেন আলী এর পতন ঘটে।

- পরবর্তীতে এই গণবিক্ষোভ মিসর, ইয়েমেন, লিবিয়া, সিরিয়া, বাহরাইন ও মরক্কোতে ছড়িয়ে পড়ে।
- লিবিয়া, সিরিয়া ও ইয়েমেনে গণআন্দোলন গৃহযুদ্ধে রূপ নিয়েছে। এই দেশগুলোতে এখনো সংঘাত চলমান রয়েছে।

উৎস: হিস্টোরি.কম এবং দ্যা গার্ডিয়ান রিপোর্ট

৪,৪৬৬.
যুক্তরাষ্ট্র ফ্রান্সের কাছ থেকে কোন অঙ্গরাজ্য ক্রয় করে?
  1. আলাস্কা
  2. লুইসিয়ানা
  3. টেক্সাস
  4. ফ্লোরিডা 
সঠিক উত্তর:
লুইসিয়ানা
উত্তর
সঠিক উত্তর:
লুইসিয়ানা
ব্যাখ্যা

 - যুক্তরাষ্ট্র ফ্রান্সের কাছ থেকে লুইসিয়ানা  অঙ্গরাজ্য ক্রয় করে।
-  ১৮০৩ সালে মার্কিন যুক্তরাষ্ট্র ফ্রান্স থেকে ক্রয় করে ;
- প্রতি একর তিন সেন্টেরও কম দামে ৮২৮,০০০ বর্গমাইল (২,১৪৪,৫২০ বর্গকিলোমিটার) জমি,

এছাড়াও,
মার্কিন যুক্তরাষ্ট্র:

- স্বাধীনতা লাভ করে ৪ জুলাই, ১৭৭৬ সালে যুক্তরাজ্য থেকে।
- অঙ্গরাজ্য - ৫০ টি।
- সর্বশেষ অঙ্গরাজ্য - হাওয়াই।
- যুক্তরাষ্ট্র আলাস্কা অঙ্গরাজ্যটি ক্রয় করে রাশিয়া থেকে।
- যুক্তরাষ্ট্রকে স্ট্যাচু অব লিবার্টি উপহার দেয় কোন দেশ- ফ্রান্স।
- যুক্তরাষ্ট্রে ক্রীতদাস প্রথা বিলোপকারী প্রেসিডেন্টের নাম আব্রাহাম লিংকন।
-  আব্রাহাম লিংকন ছিলেন যুক্তরাষ্ট্রের ১৬ তম প্রেসিডেন্ট।
- যুক্তরাষ্ট্র থেকে ক্রীতদাস প্রথা বিলোপ হয় - ১৮৬৩ সালে।
- মার্কিন যুক্তরাষ্ট্রের যে প্রেসিডেন্ট কখনো হোয়াইট হাউজে বসবাস করেননি জর্জ ওয়াশিংটন। -

উৎস: ব্রিটানিকা।

৪,৪৬৭.
পৃথিবীর সবচেয়ে বড় সমুদ্র বন্দর কোনটি?
  1. নিংবো বন্দর
  2. কিংডাও বন্দর
  3. শেনজেন বন্দর
  4. পোর্ট অব সাংহাই
সঠিক উত্তর:
পোর্ট অব সাংহাই
উত্তর
সঠিক উত্তর:
পোর্ট অব সাংহাই
ব্যাখ্যা

পোর্ট অব সাংহাই:
- পৃথিবীর সবচেয়ে বড় সমুদ্র বন্দর চীনের 'পোর্ট অব সাংহাই'।
- অবস্থান: ইয়াংজি নদীর মোহনা, চীন।
- আয়তন: ৩৬১৯ বর্গ কিলোমিটার।
- পরিচালনায়: সাংহাই ইন্টারন্যাশনাল পোর্ট গ্রুপ (এসআইপিজি)।
- ২০ কিলোমিটার দীর্ঘ জেটিতে রয়েছে ১২৫টি বার্থ (নৌযান ভিড়ানোর স্থান)।
- এই বন্দরে মাসে প্রায় দুই হাজার কন্টেইনার জাহাজ আসা-যাওয়া করে।
- চীনের বৈদেশিক বাণিজ্যের একচতুর্থাংশ এই বন্দর দিয়েই পরিচালিত হয়।

উল্লেখ্য,
- ২য় অবস্থানে আছে সিঙ্গাপুর বন্দর।
- ৩য় অবস্থানে আছে নিংবো বন্দর, নিংবো-ঝুশান।
- ৪র্থ অবস্থানে আছে শেনজেন বন্দর।
- ৫ম অবস্থানে আছে কিংডাও বন্দর।

তথ্যসূত্র - World Shipping Council.

৪,৪৬৮.
ইউরোপের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন শহরে অবস্থিত?
  1. ক) অলিভিয়া
  2. খ) জাপোরিঝিয়া
  3. গ) কিয়েভ
  4. ঘ) ওডেসা
সঠিক উত্তর:
খ) জাপোরিঝিয়া
উত্তর
সঠিক উত্তর:
খ) জাপোরিঝিয়া
ব্যাখ্যা
- ইউরোপের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি ইউক্রেনের জাপোরিঝিয়া শহরে অবস্থিত। 
- গত মার্চ থেকে ইউরোপের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি রাশিয়ার দখলে রয়েছে।
- ইউক্রেনীয় প্রযুক্তিবিদরা এখন রাশিয়ার নির্দেশে এটি পরিচালনা করছে।
 
উৎস: যুগান্তর পত্রিকা রিপোর্ট।
৪,৪৬৯.
ভিয়েতনামের বিভাজনের সময় কোন অক্ষরেখা সীমারেখা হিসেবে নির্ধারিত হয়?
  1. ১৪ ডিগ্রি উত্তর অক্ষাংশ
  2. ১৭ ডিগ্রি উত্তর অক্ষাংশ
  3. ৩৯ ডিগ্রি উত্তর অক্ষাংশ
  4. ৪৯ ডিগ্রি উত্তর অক্ষাংশ
সঠিক উত্তর:
১৭ ডিগ্রি উত্তর অক্ষাংশ
উত্তর
সঠিক উত্তর:
১৭ ডিগ্রি উত্তর অক্ষাংশ
ব্যাখ্যা

ভিয়েতনাম:
- দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশ ভিয়েতনাম।
- দেশটিতে একদলীয় সমাজতান্ত্রিক শাসন বিদ্যমান।
- ১৯৭৫ সালে দক্ষিণ ভিয়েতনাম দখল করে সমাজতান্ত্রিক উত্তর ভিয়েতনাম।
- এর মাধ্যমে একক সমাজতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ দেশটি। 
- রাষ্ট্রীয় নাম: সোশালিস্ট রিপাবলিক অব ভিয়েতনাম।
- রাজধানী: হ্যানয়। 
- বৃহত্তম নগরী: হো চি মিন শহর।
- ভাষা: ভিয়েতনামিজ।
- মুদ্রা: ভিয়েতনামি ডং। 

উল্লেখ্য,
- ভিয়েতনামের বিভাজনের সময় ১৭ ডিগ্রি উত্তর অক্ষাংশ (17th parallel north) উত্তর ও দক্ষিণ ভিয়েতনামের মধ্যে সীমারেখা হিসেবে নির্ধারিত হয়েছিল।
- ১৯৫৪ সালের জেনেভা চুক্তির মাধ্যমে এই বিভাজনটি একটি অস্থায়ী সামরিক সীমানা হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল। 
- পরবর্তীতে এই ১৭তম সমান্তরালটিই অসামরিকীকৃত অঞ্চল (Demilitarized Zone বা DMZ) বা ডিমিলিটারাইজড জোনের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। 

উৎস: Britannica.

৪,৪৭০.
ইংল্যান্ডের 'গৌরবময় বিপ্লব' (Glorious Revolution) এর ফলাফল কী ছিল?
  1. ক্যাথলিক ধর্মের পুনঃপ্রতিষ্ঠা
  2. ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে যুদ্ধ অবসান
  3. রাজা দ্বিতীয় জেমসের পতন
  4. কোনোটিই নয়
সঠিক উত্তর:
রাজা দ্বিতীয় জেমসের পতন
উত্তর
সঠিক উত্তর:
রাজা দ্বিতীয় জেমসের পতন
ব্যাখ্যা

- ১৬৮৮ সালের গৌরবময় বিপ্লবের ফলে ইংল্যান্ডে রাজা দ্বিতীয় জেমসের পতন ঘটে এবং উইলিয়াম ও মেরি সিংহাসনে বসেন। এই বিপ্লবের ফলে ইংল্যান্ডে সংসদের ক্ষমতা বৃদ্ধি পায় এবং একটি সাংবিধানিক রাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়। 

গৌরবময় বিপ্লব (Glorious Revolution):
- গৌরবময় বিপ্লব (Glorious Revolution) ছিল ইংল্যান্ডের রাজনৈতিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মোড় পরিবর্তন।
- ১৬৮৮ সালে রাজা দ্বিতীয় জেমসের স্বেচ্ছাচারী শাসনের বিরুদ্ধে জনগণের ক্ষোভে উইলিয়াম অব অরেঞ্জকে সিংহাসনে আহ্বান করা হয়। এই বিপ্লব রক্তপাতহীনভাবে সম্পন্ন হয়, তাই একে ‘গৌরবময়’ বলা হয়।
- উইলিয়াম ও মেরির অভিষেকের মাধ্যমে প্রোটেস্ট্যান্ট শাসন প্রতিষ্ঠিত হয় এবং ক্যাথলিক প্রভাব কমে যায়। ১৬৮৯ সালে গৃহীত Bill of Rights রাজতন্ত্রের ক্ষমতা সীমাবদ্ধ করে এবং সংসদের অধিকার সুনিশ্চিত করে। এর ফলে সংবিধানিক রাজতন্ত্রের ভিত্তি রচিত হয় এবং গণতান্ত্রিক ধারার প্রসার ঘটে। বিচার বিভাগের স্বাধীনতা এবং আইনের শাসনের ধারণা সমাজে প্রতিষ্ঠা পায়।

উৎস: ব্রিটানিকা ও World History Online Textbook.

৪,৪৭১.
মালদ্বীপ কোন মহাসাগরে অবস্থিত?
  1. প্রশান্ত মহাসাগর
  2. ভারত মহাসাগর
  3. দক্ষিণ মহাসাগর
  4. আটলান্টিক মহাসাগর
সঠিক উত্তর:
ভারত মহাসাগর
উত্তর
সঠিক উত্তর:
ভারত মহাসাগর
ব্যাখ্যা

মালদ্বীপ:
- মালদ্বীপ ভারত মহাসাগরে অবস্থিত দ্বীপ রাষ্ট্র।
- এটি মূলত প্রবাল দ্বীপ বা 'অ্যাটল' (Atoll)-এর সমন্বয়ে গঠিত এবং এশিয়ার ক্ষুদ্রতম দেশ।
- রাজধানী: মালে।
- সরকার পদ্ধতি: রাষ্ট্রপতি শাসিত প্রজাতন্ত্র।
- রাষ্ট্রপতি: ড. মোহাম্মদ মুইজ্জু।
- মুদ্রা: মালদ্বীপীয় রুফিয়া (MVR)।
- ভাষা: দিভেহি (Dhivehi)।
- এটি বিশ্বের সবচেয়ে নিচু দেশ (সমুদ্রপৃষ্ঠ থেকে গড় উচ্চতা মাত্র ১.৫ মিটার)।
- অ্যাটল পদ্ধতি: ২৬টি প্রাকৃতিক অ্যাটল বা দ্বীপবেষ্টনীতে বিভক্ত।
- সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে মালদ্বীপ বর্তমানে বিশ্বের অন্যতম জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশ।
- পর্যটন: মালদ্বীপের অর্থনীতির মেরুদণ্ড হলো পর্যটন। মোট জিডিপির ২৮%-এর বেশি আসে এই খাত থেকে।

উল্লেখ্য,
- দীর্ঘমেয়াদী সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি মোকাবিলায় সরকার 'হুলাহুমলে'  নামক একটি কৃত্রিম দ্বীপ তৈরি করেছে যা সমুদ্রপৃষ্ঠ থেকে অনেক উঁচুতে অবস্থিত।

উৎস: ব্রিটানিকা, বিবিসি নিউজ এবং আল জাজিরা।

৪,৪৭২.
গুলট্রাম কোন দেশের মুদ্রার নাম?
  1. নরওয়ে
  2. ডেনমার্ক
  3. ভুটান
  4. নেদারল্যান্ড
সঠিক উত্তর:
ভুটান
উত্তর
সঠিক উত্তর:
ভুটান
ব্যাখ্যা
- ভুটানের মুদ্রার নাম -গুলট্রাম।
- মিয়ানমারের মুদ্রার নাম -কিয়াট।
- থাইল্যান্ডের মুদ্রার নাম- বাথ।
- নরওয়ে মুদ্রার নাম- নরওয়েজিয়ান ক্রোন 
- ডেনমার্ক মুদ্রার নাম- ড্যানিশ ক্রোন 
- সুইডেন মুদ্রার নাম- সুইডিশ ক্রোনা।
- নেদারল্যান্ড মুদ্রার নাম- ইউরো।

উৎস: ব্রিটানিকা।
৪,৪৭৩.
'ZIP Code' এ ব্যবহৃত 'ZIP' এর পূর্ণরূপ কি?
  1. Zone Identification Process
  2. Zone Identification Plot
  3. Zone Improvement Plot
  4. Zone Improvement Plan
  5. কোনটিই নয়
সঠিক উত্তর:
Zone Improvement Plan
উত্তর
সঠিক উত্তর:
Zone Improvement Plan
ব্যাখ্যা
ZIP Code:
- 'ZIP Code' এ ব্যবহৃত 'ZIP'-এর পূর্ণরূপ: Zone Improvement Plan.

⇒ জিপ কোড (ZIP Code) হল মার্কিন যুক্তরাষ্ট্রের পোস্টাল সার্ভিস (USPS) দ্বারা ব্যবহৃত একটি পোস্টাল কোড সিস্টেম।
- এটি মূলত ১৯৬৩ সালে চালু করা হয়।
- ১৯৮৩ সালে নয়-অঙ্কের কোড চালু হয়, যেখানে ৫টি সংখ্যার পর হাইফেন ও আরও ৪টি সংখ্যা যুক্ত হয়।
- জিপ কোডটি নয় অঙ্কের (digit) হলে, প্রথম পাঁচটি অঙ্ক (digit) দিয়ে রাজ্য (state) এবং ডাক অঞ্চল (postal zone) বা ডাকঘর (post office) কে নির্দেশ করে।

উল্লেখ্য,
- বাংলাদেশে জিপ কোডের পরিবর্তে পোস্টাল কোড ব্যবহৃত হয়, যা ৪ সংখ্যার, এবং প্রতিটি পোস্ট অফিসের জন্য নির্দিষ্ট একটি কোড থাকে।

উৎস: Britannica.
৪,৪৭৪.
'ফেয়ার ফ্যাক্স' কোন দেশের গোয়েন্দা সংস্থা?
  1. ক) যুক্তরাষ্ট্র
  2. খ) অস্ট্রেলিয়া
  3. গ) রাশিয়া
  4. ঘ) যুক্তরাজ্য
সঠিক উত্তর:
ক) যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
ক) যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
• ফেয়ার ফ্যাক্স:
• ফেয়ার ফ্যাক্স হলো যুক্তরাষ্ট্রের একটি বিখ্যাত গোয়েন্দা সংস্থার নাম।

• যুক্তরাষ্ট্রের আরও কিছু গুরুত্বপূর্ণ গোয়েন্দা সংস্থার নাম:
- সিআইএ,
- এফবিআই,
- এনজিএ,
- এনএসএ,
- আইএনআর ইত্যাদি।

উৎসঃ যুক্তরাষ্ট্রের সরকারি ওয়েবসাইট।
৪,৪৭৫.
আলজেরিয়া কোন সাগরের উপকূলে অবস্থিত?
  1. ভূমধ্যসাগর
  2. কৃষ্ণ সাগর
  3. আরব সাগর
  4. লোহিত সাগর
সঠিক উত্তর:
ভূমধ্যসাগর
উত্তর
সঠিক উত্তর:
ভূমধ্যসাগর
ব্যাখ্যা

আলজেরিয়া:
- আলজেরিয়া আয়তনের দিক থেকে আফ্রিকা মহাদেশের এবং আরব বিশ্বের বৃহত্তম দেশ।
- এটি ভূমধ্যসাগরীয় উপকূল  অবিস্থিত।
- রাজধানী: আলজিয়ার্স (Algiers)।
- বৃহত্তম শহর: আলজিয়ার্স।
- সরকার পদ্ধতি: আধা-রাষ্ট্রপতি শাসিত প্রজাতন্ত্র।
- রাষ্ট্রপতি: আবদেল মাজিদ তেবৌন।
- মুদ্রা: আলজেরীয় দিনার (DZD)।
- ভাষা: আরবি ও তামাঝাইট (অফিসিয়াল), ফরাসি (বাণিজ্যিক ও শিক্ষায় বহুল ব্যবহৃত)।
- অ্যাটলাস পর্বতমালা: দেশটির উত্তরাঞ্চলে সাহারা এবং ভূমধ্যসাগরের মাঝখানে এই পর্বতমালা অবস্থিত।
- ফরাসি শাসন: ১৩২ বছরের দীর্ঘ ফরাসি ঔপনিবেশিক শাসনের পর ১৯৬২ সালে এক রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আলজেরিয়া স্বাধীনতা লাভ করে।
- আঞ্চলিক শক্তি: আলজেরিয়া আফ্রিকান ইউনিয়ন (AU), আরব লীগ এবং ওপেকের (OPEC) অত্যন্ত প্রভাবশালী সদস্য।

উল্লেখ্য,
- ফিলিস্তিন ইস্যু: আন্তর্জাতিক রাজনীতিতে আলজেরিয়া ফিলিস্তিনের একনিষ্ঠ সমর্থক এবং সম্প্রতি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদের পক্ষে জোরালো ভূমিকা পালন করেছে।

উৎস: ব্রিটানিকা, আল জাজিরা নিউজ।  

৪,৪৭৬.
মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ 'সিনেট' এর মেয়াদ কত বছর?
  1. ২ বছর
  2. ৪ বছর
  3. ৫ বছর
  4. ৬ বছর
সঠিক উত্তর:
৬ বছর
উত্তর
সঠিক উত্তর:
৬ বছর
ব্যাখ্যা

কংগ্রেস:
- মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের আইন সভার নাম কংগ্রেস।
- আইন প্রণয়ন করাই এর প্রধান কাজ।
- কংগ্রেস একটি দ্বি-কক্ষ বিশিষ্ট আইন সভা।
- কংগ্রেসের নিম্নকক্ষ ‘প্রতিনিধি সভা' (The House of Representative) এবং উচ্চকক্ষ 'সিনেট' (The Senate) নামে পরিচিত।

⇒ নিম্নকক্ষ:
- কংগ্রেসের নিম্নকক্ষ ‘প্রতিনিধি সভা' বা 'হাউস অফ রিপ্রেজেন্টেটিভ' নামে পরিচিত।
• আসন সংখ্যা - ৪৩৫টি।
• মেয়াদ - ২ বছর।
• 'হাউস অফ রিপ্রেজেন্টেটিভ' সদস্য নির্বাচিত হওয়ার জন্য, একজন ব্যক্তির বয়স কমপক্ষে ২৫ বছর হতে হবে।

⇒ উচ্চকক্ষ:
- কংগ্রেসের উচ্চকক্ষ 'সিনেট' নামে পরিচিত।
• আসন সংখ্যা - ১০০টি।
• মেয়াদ - ৬ বছর।
• 'সিনেট' সদস্য নির্বাচিত হওয়ার জন্য, একজন ব্যক্তির বয়স কমপক্ষে ৩০ বছর হতে হবে।

অন্যদিকে,
- যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার ঐতিহ্য অনুসারে 'নিম্নকক্ষ' বা 'হাউস অফ রিপ্রেজেন্টেটিভ' হল মার্কিন জনগণের প্রতিনিধিত্বমূলক কক্ষ আর উচ্চকক্ষ বা ‘সিনেট' হল অঙ্গরাজ্যগুলোর প্রতিনিধিত্বমূলক কক্ষ।
- মার্কিন কংগ্রেসের হাউস অফ রিপ্রেজেন্টেটিভ ও সিনেটের সদস্যরা জনগণের দ্বারা প্রত্যক্ষভাবে নির্বাচিত হন।
- বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে ডেমোক্রেটিক পার্টি ও রিপাবলিকান পার্টি এ দু'টি দলের প্রাধান্য বিদ্যমান।

তথ্যসূত্র - যুক্তরাষ্ট্রের সরকারি ওয়েবসাইট।

৪,৪৭৭.
রাজা রামমোহন রায়ের প্রকাশিত পত্রিকা নিচের কোনটি?
  1. সংবাদ প্রভাকর
  2. পাষণ্ড পীড়ন
  3. সম্বাদ কৌমুদী
  4. সংবাদ সাধুরঞ্জন
সঠিক উত্তর:
সম্বাদ কৌমুদী
উত্তর
সঠিক উত্তর:
সম্বাদ কৌমুদী
ব্যাখ্যা
রাজা রামমোহন:

- ১৭৭৪ খ্রিস্টাব্দে হুগলী জেলার রাধানগর গ্রামে রাজা রামমোহন রায় জন্ম গ্রহন করেন।
- তিনি সুফি মতবাদে বিশেষভাবে প্রভাবিত ছিলেন।
- তিনি বেদান্তসূত্র বেদান্তসারসহ উপনিষদের অনুবাদ প্রকাশ করেন।
- তাঁর অন্যান্য রচনার মধ্যে আছে 'তুহফাত-উল-মোয়াহিদ্দীন' (একেশ্বরবাদ সৌরভ) “মানাজারাতুল আদিয়ান' (বিভিন্ন ধর্মের উপর আলোচনা)।
- তিনি ‘সম্বাদ কৌমুদী', 'মিরাত-উল-আখবার' ও 'ব্রাহ্মনিকাল ম্যাগাজিন' নামে তিনটি পত্রিকার প্রকাশকও ছিলেন।
- তিনি হিন্দু সমাজের সতীদাহ, বাল্যবিবাহ, কৌলিন্য প্রথা, মূর্তিপুজা ও অন্যান্য কুসংস্কার দূর করে। আদি একেশ্বরবাদের ভিত্তিতে হিন্দুধর্ম পুনঃপ্রতিষ্ঠা করতে সচেষ্ট হন।
- হিন্দুধর্মের সংস্কার তথা নিজ ধর্মীয় মতবাদ প্রচারের উদ্দেশ্যে ‘আত্মীয় সভা' নামে একটি সমিতি গঠন
করেন।
- ১৮৩৩ খ্রিস্টাব্দে এই মহাপুরুষ, ভারতীয় নবজাগরণের স্রষ্টা, রাজা রামমোহন রায়ের মৃত্যু হয়।

তথ্যসূত্র - বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ।
৪,৪৭৮.
উজবেকিস্তানের রাজধানীর নাম কী?
  1. দুশানবে 
  2. তাসখন্দ
  3. আস্তানা
  4. আশখাবাদ 
সঠিক উত্তর:
তাসখন্দ
উত্তর
সঠিক উত্তর:
তাসখন্দ
ব্যাখ্যা

• উজবেকিস্তান:
- উজবেকিস্তান মধ্য এশিয়ার একটি স্থলবেষ্টিত দেশ। 
- রাজধানী হলো তাসখন্দ।
- দেশটির প্রধান দুটি বৃহৎ নদী — উত্তর-পূর্বে সির দরিয়া (প্রাচীন জ্যাক্সারটিস নদী) এবং দক্ষিণ-পশ্চিমে অমু দরিয়া (প্রাচীন অক্সুস নদী)।
- উজবেকিস্তানের উত্তর-পশ্চিম ও উত্তরে কাজাখস্তান, পূর্ব ও দক্ষিণ-পূর্বে কিরগিজস্তান ও তাজিকিস্তান, দক্ষিণে আফগানিস্তান এবং দক্ষিণ-পশ্চিমে তুর্কমেনিস্তান অবস্থিত।
- দেশের পশ্চিমাঞ্চলের এক-তৃতীয়াংশ জুড়ে স্বায়ত্তশাসিত প্রজাতন্ত্র কোরাকালপাখস্তান (Qoraqalpoghiston) অবস্থিত।
- সোভিয়েত সরকার ১৯২৪ সালে উজবেক সোভিয়েত সমাজতান্ত্রিক প্রজাতন্ত্রকে সোভিয়েত ইউনিয়নের একটি অংশ বা সদস্য রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করে।
- ১৯৯১ সালের ৩১ আগস্ট উজবেকিস্তান সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীনতা ঘোষণা করে।

মধ্য এশিয়ার দেশগুলোর তালিকা এবং তাদের রাজধানী নিম্নরূপ:

- কাজাখস্তান - রাজধানী: আস্তানা।
- কিরগিজস্তান - রাজধানী: বিশকেক।
- তাজিকিস্তান - রাজধানী: দুশানবে।
- তুর্কমেনিস্তান - রাজধানী: আশখাবাদ।
- উজবেকিস্তান - রাজধানী: তাশখন্দ।

উৎস: Britannica.

৪,৪৭৯.
সোভিয়েত ইউনিয়ন কত সালে গঠিত হয়?
  1. ১৯১৭ সালে
  2. ১৯২২ সালে
  3. ১৯৩৪ সালে
  4. ১৯৪৫ সালে
সঠিক উত্তর:
১৯২২ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯২২ সালে
ব্যাখ্যা

সোভিয়েত ইউনিয়ন (USSR):
- USSR-এর পূর্ণরূপ: Union of Soviet Socialist Republics.
- ১৯১৭ সালে অক্টোবর বিপ্লবের পর ১৯২২ সালে পৃথিবীর প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র সোভিয়েত ইউনিয়ন গঠিত হয়।
- ১৯৯১ সালের ২৬ ডিসেম্বর সোভিয়েত ইউনিয়নের বিলুপ্তি ঘটে।
- সোভিয়েত ইউনিয়ন ভেঙে ১৫টি রাষ্ট্রের জন্ম হয়।

উল্লেখ্য,
- সোভিয়েত ইউনিয়ন ভেঙে যে ১৫টি রাষ্ট্র গঠিত হয়: রাশিয়া, বেলারুশ, এস্তোনিয়া, লাটভিয়া, কিরগিজিস্তান, তাজিকিস্তান, আজারবাইজান, মলদোভা, আর্মেনিয়া, লিথুনিয়া, কাজাকিস্তান, উজবেকিস্তান, জর্জিয়া, ইউক্রেন ও তুর্কমেনিস্তান।

উৎস: i) Britannica.
ii) History.com

৪,৪৮০.
টাইটানিক জাহাজ কবে আটলান্টিক মহাসাগরে ডুবে যায়?
  1. ক) ১৯১১ সালে
  2. খ) ১৯১২ সালে
  3. গ) ১৯১৩ সালে
  4. ঘ) ১৯১৪ সালে
সঠিক উত্তর:
খ) ১৯১২ সালে
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৯১২ সালে
ব্যাখ্যা
- ১৯১২ সালের ১৫ এপ্রিল রাতে টাইটানিক জাহাজ তার প্রথম যাত্রায় উত্তর আটলান্টিক মহাসাগরে আইসবার্গের সাথে ধাক্কা লেগে নিমজ্জিত হয়।
- তখন এতে ২২০০ যাত্রী ও ক্রু ছিলো যার মধ্যে প্রায় ১৫০০ জন মারা যায়।
- ১০ এপ্রিল নিউইয়র্কের উদ্দেশ্যে টাইটানিক জাহাজ ব্রিটেনের সাউদাম্পটন বন্দর ছেড়ে যায়।
- টাইটানিক জাহাজ ছিলো তৎকালীন সময়ের সবচেয়ে বিলাসবহুল এবং অন্যতম বৃহৎ জাহাজ।
(সূত্রঃ হিস্টোরি ডটকম)
৪,৪৮১.
পার্ল হারবার আক্রমণটি কোন বিশ্বযুদ্ধের সময় ঘটেছিল?
  1. প্রথম বিশ্বযুদ্ধ
  2. শীতল যুদ্ধ
  3. দ্বিতীয় বিশ্বযুদ্ধ
  4. জাপান–চীন যুদ্ধ
সঠিক উত্তর:
দ্বিতীয় বিশ্বযুদ্ধ
উত্তর
সঠিক উত্তর:
দ্বিতীয় বিশ্বযুদ্ধ
ব্যাখ্যা

• পার্ল হারবার আক্রমণ: 
- পার্ল হারবার আক্রমণ সংঘটিত হয় ১৯৪১ সালের ৭ ডিসেম্বর, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়।
- প্রশান্ত মহাসাগরের হাওয়াই দ্বীপপুঞ্জে অবস্থিত পার্ল হারবারের মার্কিন নৌঘাঁটিতে জাপানের সামরিক বাহিনী হঠাৎ ধ্বংসাত্মক হামলা চালায়।
- এই আক্রমণের ফলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সামগ্রিক পরিস্থিতি নাটকীয়ভাবে পরিবর্তিত হয়।
- পার্ল হারবার আক্রমণের প্রধান উদ্দেশ্য ছিল মার্কিন নৌবাহিনীর যুদ্ধজাহাজ ধ্বংস করা, যাতে প্রশান্ত মহাসাগরে জাপানের আধিপত্য প্রতিষ্ঠা সহজ হয়।
- একই সঙ্গে যুক্তরাষ্ট্রের নৈতিক মনোবল ভেঙে দেওয়া এবং যুদ্ধের প্রস্তুতির জন্য সময় অর্জন করাও ছিল জাপানের লক্ষ্য।

উল্লেখ্য,
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের পূর্বে জাপান একটি আগ্রাসী সাম্রাজ্যবাদী রাষ্ট্রে পরিণত হয়েছিল।
- চীন ও মাঞ্চুরিয়া দখল এবং রাশিয়ার সঙ্গে সংঘর্ষের পর জাপানের সামরিক শক্তি ও উচ্চাকাঙ্ক্ষা বৃদ্ধি পায়।
- এই আগ্রাসী নীতির কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে জাপানের সম্পর্ক ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে।
- জাপানের সম্প্রসারণবাদী নীতির প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র জাপানের ওপর বাণিজ্যিক নিষেধাজ্ঞা আরোপ করে;
- যার ফলে জাপান জ্বালানি তেল ও যুদ্ধাস্ত্র আমদানিতে বাধাগ্রস্ত হয়।
- একাধিক বৈঠক সত্ত্বেও দ্বন্দ্বের সমাধান না হওয়ায় দুই দেশের মধ্যে যুদ্ধ অনিবার্য হয়ে ওঠে।
- এই আক্রমণের প্রত্যক্ষ ফল হিসেবে যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে, যা বিশ্ব রাজনীতিতে এক নতুন মোড় সৃষ্টি করে।
- পার্ল হারবার আক্রমণ তাই ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ সামরিক ঘটনা হিসেবে বিবেচিত।

উৎস: প্রথম আলো, ০৭ ডিসেম্বর ২০২২।

৪,৪৮২.
দ্বিতীয় বিশ্বযুদ্ধে আনা ফ্রাঙ্ক এবং তার পরিবার জার্মানি থেকে কোথায় পালিয়ে যায়?
  1. ক) আমেরিকা
  2. খ) বেলজিয়াম
  3. গ) নেদারল্যান্ড
  4. ঘ) ডেনমার্ক
সঠিক উত্তর:
গ) নেদারল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
গ) নেদারল্যান্ড
ব্যাখ্যা
আনা ফ্রাঙ্ক (1929 -1945) ছিলেন তরুণ ইহুদি মেয়ে।
- তার বোন এবং তার বাবা-মা জার্মানি থেকে নেদারল্যান্ডে চলে আসেন যখন ১৯৩৩ সালে অ্যাডলফ হিটলার এবং নাৎসিরা সেখানে ক্ষমতায় আসেন এবং ইহুদিদের জীবন ক্রমশ কঠিন করে তোলে।
- ১৯৪২ সালে, ফ্রাঙ্ক এবং তার পরিবার জার্মান অধিকৃত আমস্টারডামে তার বাবার ব্যবসার পিছনে একটি গোপন অ্যাপার্টমেন্টে লুকিয়ে ছিলেন।
- তারা ১৯৪৪ সালে আবিষ্কৃত হয় এবং পরবর্তিতে কনসেনট্রেশন ক্যাম্পে পাঠানো হয়েছিল। শুধু অ্যানির বাবা বেঁচে ছিলেন।
- আনা ফ্রাঙ্কের লুকিয়ে থাকার সময় তার পরিবারের ডায়েরি, যা প্রথম ১৯৪৭ সালে প্রকাশিত হয়েছিল, প্রায় ৭০ টি ভাষায় অনুবাদ করা হয়েছে এবং এটি সবচেয়ে বেশি পড়া বইগুলির মধ্যে একটি।

উৎস: History.com
৪,৪৮৩.
ব্রিটিশ রাজপরিবারের বাসভবনের নাম -
  1. বাকিংহাম প্যালেস
  2. হোয়াইট হাউজ
  3. হোয়াইট হল
  4. ডাউনিং স্ট্রিট
সঠিক উত্তর:
বাকিংহাম প্যালেস
উত্তর
সঠিক উত্তর:
বাকিংহাম প্যালেস
ব্যাখ্যা
যুক্তরাজ্য:
- সরকার ব্যবস্থা - সাংবিধানিক রাজতন্ত্র।
- সরকার প্রধান - প্রধানমন্ত্রী।
- রাষ্ট্র প্রধান - রানি বা রাজা।
- ব্রিটিশ প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন - ১০ নং ডাইনিং স্ট্রিট।
- বৃটেনের অর্থমন্ত্রীর বাসভবন - ১১ নং ডাইনিং স্ট্রিট।
- ব্রিটিশ রাজপরিবারের বাসভবন - বাকিংহাম প্যালেস (লন্ডন)।
- সংবিধান - অলিখিত।
- প্রথম প্রধানমন্ত্রী - রবার্ট ওয়ালপল।
- রাষ্ট্রপ্রধান - রাজা তৃতীয় চার্লস।
- বর্তমান প্রধানমন্ত্রী - কিয়ার স্টারমার। (ডিসেম্বর, ২০২৪)
- প্রথম নারী প্রধানমন্ত্রী - মার্গারেট থ্যাচার।
- যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী উইনস্টোন চার্চিল রাজনীতিবিদ হয়েও সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।

উল্লেখ্য,
- ব্রিটিশ রাজপরিবারের বাসভবন: বাকিংহাম প্যালেস (লন্ডন)।
- যুক্তরাজ্যের সর্বোচ্চ রাষ্ট্রীয় খেতাব: ভিক্টোরিয়া ক্রস।
- যুক্তরাজ্যের পতাকে বলা হয়: ইউনিয়ন জ্যাক।

তথ্যসূত্র - Britannica.com
৪,৪৮৪.
গ্লোবাল টেরোরিজম ইনডেক্স-২০২০ এর শীর্ষ দেশ কোনটি?
  1. সিরিয়া
  2. ইয়েমেন
  3. আফগানিস্তান
  4. লিবিয়া
সঠিক উত্তর:
আফগানিস্তান
উত্তর
সঠিক উত্তর:
আফগানিস্তান
ব্যাখ্যা
- সিডনি ভিত্তিক দ্য ইনস্টিটিউট ফর ইকোনমিকস অ্যান্ড পিস প্রকাশিত গ্লোবাল টেরোরিজম ইনডেক্স-২০২০ অনুসারে শীর্ষ দেশসমূহ:
- প্রথম : আফগানিস্তান
- দ্বিতীয় : ইরাক
- তৃতীয় : নাইজেরিয়া
- বাংলাদেশ : ৩৩তম।
- সবচেয়ে নিরাপদ বা রিপোর্টের সর্বনিম্ন দেশ : সংযুক্ত আরব আমিরাত।
(সূত্র: গ্লোবাল টেরোরিজম ইনডেক্স-২০২০)
৪,৪৮৫.
নিচের কোনটির প্রচলন ক্যালডীয়রা শুরু করে?
  1. ক) ৩৬৫ দিনে বছর গণনা
  2. খ) ৭ দিনে সপ্তাহ গণনা
  3. গ) পৃথিবীর মানচিত্র অঙ্কন
  4. ঘ) সূর্যঘড়ি, ছায়াঘড়ি ও জলঘড়ি আবিষ্কার
সঠিক উত্তর:
খ) ৭ দিনে সপ্তাহ গণনা
উত্তর
সঠিক উত্তর:
খ) ৭ দিনে সপ্তাহ গণনা
ব্যাখ্যা
- সপ্তাহকে সাতদিনে বিভক্ত করে ক্যালডীয়রা।

এছাড়া, 
- মিশরীয়রা প্রথম ৩৬৫ দিনে সৌরবর্ষ ও সৌরপঞ্জিকা উদ্ভাবন করে।
- এছাড়া তারা সূর্যঘড়ি, ছায়াঘড়ি ও জলঘড়ি আবিষ্কার করে।
- গ্রিকরা প্রথম পৃথিবীর মানচিত্র অঙ্কন করে।

সূত্র: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণি এবং ইতিহাস (এসএসসি প্রোগ্রাম), বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
৪,৪৮৬.
কুয়েত কোন সাগরের তীরে অবস্থিত?
  1. ক) বঙ্গোপসাগর
  2. খ) ভারত মহাসাগর
  3. গ) পারস্য উপসাগর
  4. ঘ) আরব সাগর
সঠিক উত্তর:
গ) পারস্য উপসাগর
উত্তর
সঠিক উত্তর:
গ) পারস্য উপসাগর
ব্যাখ্যা
• কুয়েত:
 - কুয়েত একটি নগর রাষ্ট্র।
- এটি পারস্য সাগরের তীরে অবস্থিত।
- কুয়েতের রাজধানী কুয়েত সিটি।
- পারস্য উপসাগর মধ্যপ্রাচ্যে অবস্থিত।
- এর আয়তন ২৫১০০০ বর্গ কিলোমিটার।
- গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি এই সাগরে অবস্থিত।
- এর তীরে অবস্থিত দেশসমূহ হলো ইরান, ইরাক, কুয়েত, সৌদি আরব, বাহরাইন, কাতার, সংযুক্ত আরব আমিরাত এবং ওমান।

উৎস: এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা।
৪,৪৮৭.
সম্প্রতি, ‘ডুরাল্ড লাইন’ সীমান্তে সংঘর্ষে জড়িয়েছে কোন দুটি দেশ? [নভেম্বর, ২০২৫]
  1. পাকিস্তান ও ভারত
  2. পাকিস্তান ও আফগানিস্তান
  3. আফগানিস্তান ও ইরান
  4. ভারত ও চীন
সঠিক উত্তর:
পাকিস্তান ও আফগানিস্তান
উত্তর
সঠিক উত্তর:
পাকিস্তান ও আফগানিস্তান
ব্যাখ্যা

• পাকিস্তান ও আফগানিস্তান সংঘর্ষ: 
- ১৮৯৩ সালে, ব্রিটিশ সরকারের পররাষ্ট্র সচিব স্যার হেনরি মর্টিমার ডুরান্ড এবং আফগানিস্তানের আব্দুর রহমান খানের মধ্যে আলোচনার ফলে ডুরান্ড চুক্তি স্বাক্ষরিত হয়, যা আফগানিস্তান এবং ব্রিটিশ-শাসিত ভারতের মধ্যে সীমানাকে সংজ্ঞায়িত করে।
- পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সাম্প্রতিকতম সংঘাতের আবহে আরো একবার শিরোনামে উঠে এসেছে সেই ডুরান্ড লাইন, যাকে কেন্দ্র করে বিতর্কও দীর্ঘদিন ধরেই চলে আসছে।
- দুই দেশের মধ্যে সাম্প্রতিকতম সংঘর্ষের সূত্রপাত চলতি মাসে (অক্টোবর, ২০২৫) আফগানিস্তান বেশ কিছু সময় ধরেই পাকিস্তানের বিরুদ্ধে তাদের সীমান্ত ও আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ করে আসছে।

- অন্যদিকে, পাকিস্তান আফগানিস্তানের তালেবান সরকারের কাছে নিষিদ্ধ তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে আসছে।
- সাম্প্রতিক সময়ে পাকিস্তান যখন কাবুলে হামলা চালায় সেই সময় তারা দাবি করে এই অভিযানের নিশানায় ছিল টিটিপি।
- আফগানিস্তানও পাল্টা জবাব দেয়।
- ডুরান্ড লাইনের কাছে থাকা পাকিস্তানি সামরিক বাহিনীকেও নিশানা করে আফগানিস্তান।
- এই সংঘাত সমাধানের উদ্দেশ্যে দোহায় অনুষ্ঠিত পাকিস্তান-আফগানিস্তান বৈঠকে ডুরান্ড লাইনকে 'কাল্পনিক' বলে আখ্যা দেন আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকারের প্রতিরক্ষামন্ত্রী মোল্লা ইয়াকুব।
- তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন,
    ''এই সীমান্ত আফগানিস্তান কোনোদিন মেনে নেয়নি এবং এই বিষয়ে কী করণীয় তা নির্ধারণ করবে আফগানরাই।''

তথ্যসূত্র: বিবিসি। (Link)

৪,৪৮৮.
ওয়াশিংটনে অবস্থিত মার্কিন কংগ্রেস ভব্নের নাম কি?
  1. ক্যাপিটল হিল
  2. পেন্টাগন
  3. কংগ্রেস হাউজ
  4. সিনেট হাউজ
সঠিক উত্তর:
ক্যাপিটল হিল
উত্তর
সঠিক উত্তর:
ক্যাপিটল হিল
ব্যাখ্যা
ওয়াশিংটন ডিসির ‘ক্যাপিটল হিলে’ মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভা কংগ্রেস ভবন অবস্থিত।
- গত ৬ জানুয়ারি ২০২১ যুক্তরাষ্ট্রের রিপাবলিকান উগ্র সমর্থকরা মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলকে কেন্দ্র করে ক্যাপিটল হিলের মার্কিন কংগ্রেস ভবনে হামলা চালায়।
অন্যদিকে,
- জাতিসংঘ সদরদপ্তর নিউইয়র্কে অবস্থিত।
- মার্কিন প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তর (পেন্টাগন) ভার্জিনিয়ায় অবস্থিত।
- ‘স্ট্যাচু অব লিবার্টি’ নিউইয়র্কের লিবার্টি দ্বীপে অবস্থিত।
(সূত্র: মার্কিন সরকারি ওয়েবসাইট এবং ব্রিটানিকা)
৪,৪৮৯.
ফ্রাংকফুর্ট শহরটি কি জন্য বিখ্যাত?
  1. ক) আইস হকি
  2. খ) বইমেলা
  3. গ) ঔষধশিল্প
  4. ঘ) কৃষিপণ্য
সঠিক উত্তর:
খ) বইমেলা
উত্তর
সঠিক উত্তর:
খ) বইমেলা
ব্যাখ্যা
Frankfurt Book Fair is the world's largest fair for books. Source: indiatimes.com
৪,৪৯০.
ইতিহাসে ‘মরুভূমির শিয়াল’ নামে খ্যাত-
  1. ক) ফিল্ড মার্শাল রোমেল
  2. খ) আনোয়ার সাদাত
  3. গ) মার্শাল টিটো
  4. ঘ) কামাল আতাতুর্ক
সঠিক উত্তর:
ক) ফিল্ড মার্শাল রোমেল
উত্তর
সঠিক উত্তর:
ক) ফিল্ড মার্শাল রোমেল
ব্যাখ্যা
ফিল্ড মার্শাল রোমেল (১৮৯১ - ১৯৪৪) ছিলেন একজন জার্মান ফিল্ড মার্শাল।
তিনি ইতিহাসে ‘ডেজার্ট ফক্স’ বা ‘মরুভূমির শিয়াল’ নামে খ্যাত।
উৎসঃ ব্রিটানিকা এনসাইক্লোপিডিয়া।
৪,৪৯১.
যুক্তরাজ্যের এপসম কেন বিখ্যাত?
  1. শ্যুটিং
  2. লন টেনিস
  3. পোলো
  4. ঘৌড় দৌড়
সঠিক উত্তর:
ঘৌড় দৌড়
উত্তর
সঠিক উত্তর:
ঘৌড় দৌড়
ব্যাখ্যা
যুক্তরাজ্য:
- সরকার ব্যবস্থা: সাংবিধানিক রাজতন্ত্র।
- সংবিধান: অলিখিত।
- সরকার প্রধান: প্রধানমন্ত্রী।
- বর্তমান প্রধানমন্ত্রী: ঋষি সুনাক (কনজারভেটিভ পার্টি)।
- প্রথম প্রধানমন্ত্রী: রবার্ট ওয়ালপল।
- প্রথম নারী প্রধানমন্ত্রী: মার্গারেট থ্যাচার।
- যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী উইনস্টোন চার্চিল রাজনীতিবিদ হয়েও সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।
- ব্রিটিশ প্রধানমন্ত্রীর সরকারী বাসভবন: ১০ নং ডাইনিং স্ট্রিট।
- রাষ্ট্র প্রধান: রানি বা রাজা।
- বর্তমান রাষ্ট্রপ্রধান: রাজা তৃতীয় চার্লস।

উল্লেখ্য,
- ব্রিটিশ রাজপরিবারের বাসভবন: বাকিংহাম প্যালেস (লন্ডন)।
- বৃটেনের অর্থমন্ত্রীর বাসভবন: ১১ নং ডাইনিং স্ট্রিট।
- যুক্তরাজ্যের সর্বোচ্চ রাষ্ট্রীয় খেতাব: ভিক্টোরিয়া ক্রস।
- যুক্তরাজ্যের পতাকে বলা হয়: ইউনিয়ন জ্যাক।

এছাড়াও,
- যুক্তরাজ্যের এপসম প্রাচীন ঘৌড় দৌড় প্রতিযোগিতার জন্য বিখ্যাত।
- 'Fleet Street' সংবাদপত্র প্রকাশনার জন্য বিখ্যাত একটি সড়ক।
- 'Whitehall' লন্ডনের কেন্দ্রস্থলে অবস্থিত একটি রাস্তা।
- এখানে ব্রিটিশ সরকারের অধিকাংশ প্রশাসনিক ভবন অবস্থিত।
- 'Trafalgar Square' এর অবস্থান: লন্ডন, যুক্তরাজ্য।

উৎস: ব্রিটানিকা।
৪,৪৯২.
নিচের কোনটি মেসোপটেমীয় সভ্যতার অন্তর্ভুক্ত নয়?
  1. ক) অ্যাসেরীয় সভ্যতা
  2. খ) ক্যালডীয় সভ্যতা
  3. গ) সুমেরীয় সভ্যতা
  4. ঘ) ফিনিশীয় সভ্যতা
সঠিক উত্তর:
ঘ) ফিনিশীয় সভ্যতা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ফিনিশীয় সভ্যতা
ব্যাখ্যা
- পৃথিবীর সবচেয়ে প্রাচীন সভ্যতা হলো মেসোপটেমীয় সভ্যতা। বর্তমান ইরাকের ইউফ্রেতিস ও টাইগ্রিস নদীর মধ্যবর্তী অঞ্চলে খ্রিস্টপূর্ব প্রায় ৫০০০ বছর পূর্বে মেসোপটেমীয় সভ্যতা গড়ে উঠেছিল।
- সুমেরীয়, ব্যাবিলনীয়, অ্যাসেরীয় এবং ক্যালডীয় সভ্যতা মেসোপটেমীয় সভ্যতার অন্তর্ভুক্ত।
- এদের মধ্যে সবার আগে গড়ে উঠেছিল সুমেরীয় সভ্যতা এবং সবার শেষে ক্যালডীয় সভ্যতা।
- ফিনিশীয় সভ্যতা গড়ে উঠেছিলো ভূমধ্যসাগরের তীরে বর্তমান লেবাননে।
(সূত্র: ব্রিটানিকা)
৪,৪৯৩.
শেরেবাংলা এ কে ফজলুল হকের নাম জড়িয়ে আছে-
  1. ঢাকা বিশ্ববিদ্যালয়
  2. ভাষা আন্দোলন
  3. কৃষক প্রজা পার্টি
  4. ছয় দফা
সঠিক উত্তর:
কৃষক প্রজা পার্টি
উত্তর
সঠিক উত্তর:
কৃষক প্রজা পার্টি
ব্যাখ্যা
শেরেবাংলা এ.কে ফজলুল হক:

- ১৮৭৩ সালের ২৬ অক্টোবর শেরেবাংলা এ. কে ফজলুল হক বৃহত্তর বরিশাল জেলার রাজাপুর থানাধীন সাতুরিয়া গ্রামে নিজ মাতুলালয়ে জন্মগ্রহণ করেন।
- তাঁর বাবার বাড়ি বরিশালের চাখার।
- তাঁর পিতা কাজী ওয়াজেদ ছিলেন বিশিষ্ট আইনজীবী।
- ফজলুল হক বাল্যকাল থেকেই তীক্ষ্ণ মেধা শক্তির পরিচয় দেন।
- তাঁর সারা জীবনের রাজনীতির অন্যতম লক্ষ্য ছিল সাধারণ মানুষের কল্যাণ সাধন।
- তাঁর জীবদ্দশায় তিনি পত্রিকা সম্পাদনা, আইন ব্যবসা, অধ্যাপনা, সরকারি চাকরি এবং রাজনীতি সবই করেছেন।
- ব্রিটিশ শাসন এবং অবাঙালি নেতৃত্বের বিরোধিতা ছিল তাঁর চেতনামূলে।
- কৃষক-প্রজা সাধারণ মানুষ ছিল তাঁর রাজনৈতিক চিন্তার কেন্দ্রবিন্দুতে।
- ১৯১৬ সালের হিন্দু-মুসলমান ‘লক্ষ্ণৌ চুক্তি' সম্পাদনে বিশিষ্ট ভূমিকা পালন করেছিলেন।
- ১৯১৮-১৯ সালে কংগ্রেসের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।
- ১৯২৯ সালে তিনি ‘নিখিল বঙ্গ প্রজা সমিতি' প্রতিষ্ঠা করেন, ১৯৩৬ সালে যার নতুন নামকরণ হয় কৃষক-প্রজা পার্টি।
- ১৯৬২ সালের ২৭ এপ্রিল তিনি মারা যান।

তথ্যসূত্র - পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪,৪৯৪.
চীনের সাংস্কৃতিক বিপ্লবের নেতৃত্ব দিয়েছিলেন -
  1. চিয়াং কাই শেক
  2. লি জিয়ানিয়ান
  3. সান ইয়েৎ সেন
  4. মাও সেতুং
সঠিক উত্তর:
মাও সেতুং
উত্তর
সঠিক উত্তর:
মাও সেতুং
ব্যাখ্যা
• চীনের সাংস্কৃতিক বিপ্লব (Cultural Revolution):
১৯৬৬ সালে কমিউনিস্ট নেতা মাও সেতুং - এর আহ্বানে চীনের সাংস্কৃতিক বিপ্লব শুরু হয় যা ১৯৭৬ সালে সমাপ্ত হয় (১০ বছর স্থায়ী)। 
→ সমগ্র চীনে কমিউনিস্ট শাসনের আওতায় আনা, অর্থনৈতিক পুনর্গঠন, সাংস্কৃতিক ঐতিহ্য পুনরুদ্ধার ও কমিউনিস্ট বিরোধী ভাবধারা প্রতিহত করার জন্য এই বিপ্লব শুরু হয়।
→ চীনের সাংস্কৃতিক বিপ্লবের ফলে সমগ্র চীন ঐক্যবদ্ধ হয় এবং কমিউনিস্ট পার্টির অবস্থান দৃঢ় হয়।

সূত্র: ব্রিটানিকা ও হিস্টরি.কম।
৪,৪৯৫.
নেলসন ম্যান্ডেলাকে কোন দ্বীপে অন্তরীণ রাখা হয়?
  1. গুয়াম দ্বীপ
  2. সেন্ট হেলেনা দ্বীপ
  3. রোবেন দ্বীপ
  4. ফকল্যান্ড দ্বীপ
সঠিক উত্তর:
রোবেন দ্বীপ
উত্তর
সঠিক উত্তর:
রোবেন দ্বীপ
ব্যাখ্যা
নেলসন ম্যান্ডেলা (Nelson Mandela):
- দক্ষিণ আফ্রিকায় কৃষ্ণাঙ্গ অধিকার প্রতিষ্ঠায় অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা।
- নেলসন ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট।
- নেলসন ম্যান্ডেলার জন্ম ১৯১৮ সালের ১৮ জুলাই দক্ষিণ আফ্রিকার মভেজোতে।
- তার ডাকনাম মাদিবা, তাতা, রোলিহ্লাহ্লা, ডালিভুঙ্গা ইত্যাদি।
- ১৯৪২ সালে তিনি রাজনীতিতে যোগ দেন।
- ম্যান্ডেলাকে 'রোবেন দ্বীপ' এর কারাগারে ১৯৬৪ সাল থেকে ১৯৮২ সাল পর্যন্ত অন্তরীণ রাখা হয়।
- এখানে তিনি তাঁর ২৭ বছরের কারাবাসের প্রথম ১৮ বছর কাটান।
- ১৯৮২ সালের মার্চ মাসে ম্যান্ডেলাকে রবেন দ্বীপের কারাগার থেকে পোলসমুর কারাগারে স্থানান্তর করা হয়।
- ১৯৮৮ সালে ম্যান্ডেলাকে ভিক্টর ভার্সটার কারাগারে সরিয়ে নেয়া হয়।
- ভিক্টর ভার্সটার কারাগার থেকে ম্যান্ডেলাকে ১৯৯০ সালের ১১ই ফেব্রুয়ারি মুক্তি দেয়া হয়।
- তিনি কারাগারে থাকার সময় তার কয়েদী নম্বর ছিলো ৪৬৬।
- কারাদন্ডের সাল মিলিয়ে '৪৬৬৬৪' গঠন করা হয় যা মেন্ডেলার এইডস বিরোধী প্রচারণার নাম।
- কারা মুক্তির পর ম্যান্ডেলা আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের নেতৃত্ব গ্রহণ করেন।
- ১৯৯০ হতে ১৯৯৪ পর্যন্ত তিনি এই দলের নেতা ছিলেন।
- তিনি ১৯৯৪ থেকে ১৯৯৯ খ্রিস্টাব্দ পর্যন্ত দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন।
- তিনি ২০১৩ সালের ৫ ডিসেম্বর জোহানেসবার্গে মৃত্যুবরণ করেন।
- A Long Walk to Freedom বইটির লেখক নেলসন ম্যান্ডেলা।

উৎস: i) Britannica.
ii) History.com.
৪,৪৯৬.
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের নাম - [অক্টোবর, ২০২৪]
  1. জো বাইডেন
  2. জর্জ বুশ
  3. হিলারি ক্লিনটন
  4. ডিক চেনি
সঠিক উত্তর:
জো বাইডেন
উত্তর
সঠিক উত্তর:
জো বাইডেন
ব্যাখ্যা
মার্কিন যুক্তরাষ্ট্র:
- আবিষ্কারক: ১৪৯২ সালে ইতালিয়ান নাবিক কলম্বাস।
- স্বাধীনতা লাভ করে: ৪ জুলাই, ১৭৭৬ সালে যুক্তরাজ্য থেকে।
- যুক্তরাষ্ট্রে জাতীয় দিবস: ৪ জুলাই।
- প্রতিষ্ঠাকালীন অঙ্গরাজ্য: ১৩টি।
- বর্তমান অঙ্গরাজ্য: ৫০টি।
- সর্বশেষ অঙ্গরাজ্য: হাওয়াই।
- ইলেক্টোরাল ভোটের সংখ্যা: ৫৩৮ টি।
- প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার জন্যে ন্যূনতম ২৭০টি ইলেক্টোরাল ভোটের প্রয়োজন হয়।
- আইনসভা: কংগ্রেস (দ্বিকক্ষ বিশিষ্ট)।
- কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভ এবং উচ্চকক্ষ সিনেট পরিষদ।

উল্লেখ্য,
- মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন।
- তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট।
- মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম নারী/প্রথম কৃষ্ণাঙ্গ/প্রথম আফ্রো-এশিয়ান এবং বর্তমান ভাইস প্রেসিডেন্ট হলেন কমলা দেবী হ্যারিস।
- তিনি দেশটির ৪৯তম ভাইস প্রেসিডেন্ট।
- মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন।

উৎস: The White House (.gov) ওয়েবসাইট।
৪,৪৯৭.
মার্কিন যুক্তরাষ্ট্রের কোন প্রেসিডেন্ট জাপানে পারমাণবিক বোমা নিক্ষেপের অনুমোদন করেছিলেন?
  1. হ্যারি এস. ট্রুম্যান
  2. রিচার্ড নিক্সন
  3. ফ্র্যাঙ্কলিন ডি. রুজভেল্ট
  4. অ্যাব্রাহাম লিঙ্কন
সঠিক উত্তর:
হ্যারি এস. ট্রুম্যান
উত্তর
সঠিক উত্তর:
হ্যারি এস. ট্রুম্যান
ব্যাখ্যা

মার্কিন যুক্তরাষ্ট্রের হ্যারি এস. ট্রুম্যান জাপানে পারমানবিক বোমা নিক্ষেপের অনুমোদন করেছিলেন।

হ্যারি এস. ট্রুম্যান:
- হ্যারি এস. ট্রুম্যান (Harry S. Truman) ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের ৩৩তম রাষ্ট্রপতি।
- তিনি ১৯৪৫ থেকে ১৯৫৩ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন।
- তিনি ফ্র্যাঙ্কলিন ডি. রুজভেল্টের মৃত্যুর পর উপরাষ্ট্রপতি থেকে রাষ্ট্রপতিত্বে উন্নীত হন এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি থেকে শীতল যুদ্ধের উত্থান পর্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনাবলীর নেতৃত্ব দেন।
- হ্যারি এস. ট্রুম্যান জাপানে পারমানবিক বোমা নিক্ষেপের অনুমোদন করেছিলেন।

উল্লেখ্য,
- পারমাণবিক বোমা তৈরি করতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুক্তরাষ্ট্র একটি প্রকল্প হাতে নিয়েছিল। এই প্রকল্পের নাম ছিল 'ম্যানহাটান প্রজেক্ট'। পারমাণবিক বোমার জনক রবার্ট ওপেনহেইমার ছিলেন ম্যানহাটান প্রজেক্টের প্রধান।
- জাপানের দুটি শহরে এই বোমা ফেলার পর বিপুল প্রাণহানি আর ধ্বংসলীলা ঘটেছিল।
- ৩৩তম মার্কিন প্রেসিডেন্ট হ্যারি এস ট্রুম্যান এই পারমাণবিক বোমা বর্ষণের নির্দেশ দেন।

 
লিটলবয় ও ফ্যাটম্যান:
- দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন প্রায় শেষের পথে, তখন আগস্টের জাপানের হিরোশিমা এবং নাগাসাকি শহরে পরমাণু বোমা ফেলেছিল যুক্তরাষ্ট্র।
- বিশ্বে প্রথম কোন যুদ্ধে ব্যবহৃত হয়েছিল গণবিধ্বংসী মারণাস্ত্র। মারা গিয়েছিল হাজার হাজার মানুষ।
- জাপানের হিরোশিমা শহরে ৬ আগস্ট, ১৯৪৫ সালে বোমা বর্ষণ করে। নিক্ষিপ্ত বোমাটির নাম ছিলো লিটলবয়।
- ৯ আগস্ট, ১৯৪৫ সালে নাগাসাকি শহরে পারমাণবিক বোমা বর্ষণ করে। নাগাসাকিতে নিক্ষিপ্ত বোমাটির নাম ছিলো ফ্যাটম্যান।

উৎস: History.com

৪,৪৯৮.
'লাওস' কোন মহাদেশে অবস্থিত?
  1. ইউরোপ
  2. ওশেনিয়া
  3. এশিয়া
  4. দক্ষিণ আমেরিকা
সঠিক উত্তর:
এশিয়া
উত্তর
সঠিক উত্তর:
এশিয়া
ব্যাখ্যা
লাওস (Laos):
- দেশটির আনুষ্ঠানিক নাম লাও পিপলস ডেমোক্রেটিক রিপাবলিক।
- এটি দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি দেশ।
- আয়তন: ৯১,৪২৯ বর্গ মাইল।
- রাজধানী: ভিয়েনতিয়েন।
- ভাষা: লাও (অফিসিয়াল), ইংরেজি, ভিয়েতনামী, ফরাসি।
- ধর্ম: বৌদ্ধ ধর্ম, ঐতিহ্যগত বিশ্বাস।
- মুদ্রা: কিপ।

তথ্যসূত্র - Britannica.com
৪,৪৯৯.
কাদের আত্মসমর্পণের মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটে?
  1. ইতালি
  2. জার্মানি
  3. জাপান
  4. ফ্রান্স
সঠিক উত্তর:
জাপান
উত্তর
সঠিক উত্তর:
জাপান
ব্যাখ্যা
দ্বিতীয় বিশ্বযুদ্ধ:
- দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় ১৯৩৯ সালের ১ সেপ্টেম্বর।
- জার্মানি কর্তৃক পোল্যান্ড আক্রমণের মাধ্যমে এই যুদ্ধ শুরু হয়।
- জাপানের আনুষ্ঠানিক আত্মসমর্পণের মধ্য দিয়ে এই যুদ্ধের সমাপ্তি ঘোষণা করা হয়। 

• অক্ষশক্তি: জার্মানি, জাপান ও ইতালি।
• মিত্রশক্তি: ব্রিটেন, ফ্রান্স, যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন, চীন, পোল্যান্ড, নেদারল্যান্ডস প্রভৃতি দেশ।

উল্লেখ্য,
- ৮ ডিসেম্বর, ১৯৪১ সালে যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধের সরাসরি যোগদান করে।
- ৭ মে, ১৯৪৫ জার্মানি মিত্রবাহিনীর নিকট নিঃশর্ত আত্মসমর্পণ করে।
- ২ সেপ্টেম্বর, ১৯৪৫ জাপান কর্তৃক আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণের মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।
- প্রথমবারের মতো পারমাণবিক অস্ত্রের ব্যবহার হয়- দ্বিতীয় বিশ্বযুদ্ধে।
- এগুলো ছিল লিটলবয় এবং ফ্যাটম্যান নামের দুইটি পারমাণবিক বোমা যা জাপানের হিরোশিমা ও নাগাসাকি শহরে বিস্ফোরন করা হয়।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধ ছিল মানব ইতিহাসের সবচেয়ে মারাত্মক সংঘাত।
- এই যুদ্ধে ৭০-৮৫ মিলিয়ন প্রাণহানি ঘটে, যাদের অধিকাংশই বেসামরিক নাগরিক।

উৎস: History.com
৪,৫০০.
শিখদের উপাসনালয়ের নাম কী?
  1. ক) গুরু দুয়ারা
  2. খ) মন্দির
  3. গ) মঠ
  4. ঘ) সিনাগগ
সঠিক উত্তর:
ক) গুরু দুয়ারা
উত্তর
সঠিক উত্তর:
ক) গুরু দুয়ারা
ব্যাখ্যা
শিখ (Sikhism) 
• উৎপত্তি ও ক্রমবিকাশ - ১৫ শতকের শেষের দিকে ভারতীয় উপমহাদেশের পাঞ্জাব অঞ্চলে শিখ ধর্ম, ধর্ম এবং দর্শন প্রতিষ্ঠিত হয়।
• এর সদস্যরা শিখ নামে পরিচিত। 
• প্রবর্তক - গুরু নানক।
• ধর্মগ্রন্থ - গ্রন্থ সাহেব (আদি গ্রন্থ)।
• উপাসনালয় - গুরু দুয়ারা
• পবিত্র স্থান - শিখদের পবিত্র ধর্মীয় স্থান - পাঞ্জাবের অমৃতসরে অবস্থিত ‘স্বর্ণমন্দির’। 

অন্যদিকে,
• ইহুদীদের উপাসনালয় - সিনাগগ।
• হিন্দুদের উপাসনালয় - মন্দির।
• উপাসনালয় - বৌদ্ধ ধর্মের উপাসনালয় মঠ নামে পরিচিত। 

তথ্যসূত্র: ইতিহাস প্রথম পত্র, বিএ, বিএসএস; উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং বাংলাপিডিয়া।