বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

বৈশ্বিক ইতিহাস, আঞ্চলিক ও আন্তর্জাতিক ব্যবস্থা, ভূ-রাজনীতি

মোট প্রশ্ন৯,৩৩৪এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

বৈশ্বিক ইতিহাস, আঞ্চলিক ও আন্তর্জাতিক ব্যবস্থা, ভূ-রাজনীতি

PrepBank · পাতা ৪৩ / ৯৩ · ৪,২০১৪,৩০০ / ৯,৩৩৪

৪,২০১.
কার শাসনামলে রিদ্দা যুদ্ধ সংঘটিত হয়েছে?
  1. হযরত আবু বকর (রা:)
  2. হযরত উসমান (রা:)
  3. হজরত উমাইয়া (রা:)
  4. হযরত উমর (রা:)
সঠিক উত্তর:
হযরত আবু বকর (রা:)
উত্তর
সঠিক উত্তর:
হযরত আবু বকর (রা:)
ব্যাখ্যা
রিদ্দা যুদ্ধ:
ভণ্ড নবী এবং বিদ্রোহী এদের বিরুদ্ধে হযরত আবু বকর যে যুদ্ধ পরিচালনা করেন তাকে রিদ্ধার যুদ্ধ বলে।
- রিদ্দাা শব্দের অর্থ - ফিরে যাওয়া, প্রত্যার্বন।
- রিদ্দা যুদ্ধ সংঘটিত হয়-  ৬৩২ খ্রিস্টাব্দে ।

আবুবকর (রা:)
-তিনি ছিলেন, ইসলামের প্রথম খলিফা।
- ইসলাম গ্রহণ করিবার পর তিনি সিদ্দীক (সত্যবাদী) এবং আতিক (দানশীল) খেতাব লাভ করেছিলেন ।
- হযরত আবুবকর (রা:) ছিল সাহাবাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মর্যাদাবান ব্যক্তিত্ব।
- প্রাপ্তবয়স্কদের মধ্যে তিনি প্রথম ইসলাম গ্রহণ করেছিলেন।

উৎস: britannica
৪,২০২.
গৌতম বুদ্ধের দিব্যজ্ঞান লাভের স্থান -
  1. কপিলাবস্তু
  2. বুদ্ধগয়া
  3. কুশিনারা
  4. তক্ষশীলা
সঠিক উত্তর:
বুদ্ধগয়া
উত্তর
সঠিক উত্তর:
বুদ্ধগয়া
ব্যাখ্যা
গৌতম বুদ্ধ:
- গৌতম বুদ্ধের ব্যক্তিগত নাম সিদ্ধার্থ।
- তাঁর জন্ম খ্রিস্টপূর্ব ৬ষ্ঠ-৪র্থ শতাব্দীতে নেপালের কপিলাবস্তুর কাছে লুম্বিনীতে। 
- তিনি বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা।
- বুদ্ধ উপাধিটির অর্থ হল একজন আলোকিত সত্তা, যিনি অজ্ঞতার ঘুম থেকে জেগে উঠেছেন এবং যন্ত্রণা থেকে মুক্তি লাভ করেন।
- বৌদ্ধধর্মের সব রূপই গৌতম বুদ্ধের জীবনের বিভিন্ন ঘটনা উদযাপন করে, যার মধ্যে রয়েছে তাঁর জন্ম, জ্ঞানার্জন এবং নির্বাণে উত্তরণ।
- তাঁর মৃত্যু কুশিনারা, মাল্লা প্রজাতন্ত্র, মগধ রাজ্যে।

অন্যদিকে -
- পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাওয়ালপিন্ডি জেলায় বৌদ্ধধর্মের স্মৃতিবিজড়িত স্থান তক্ষশীলা।
- গৌতম বুদ্ধের দিব্যজ্ঞান লাভের স্থান বুদ্ধগয়া।
- সারনাথ একটি উদ্যান যেখানে গৌতম বুদ্ধ সর্বপ্রথম ধর্ম নিয়ে ভেবেছিলেন। এই স্থানটি ভারতের উত্তর প্রদেশের বারানাশী শহর থেকে ১৩ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে অবস্থিত।

উৎস: Britannica.
৪,২০৩.
প্রথম বিশ্ব নারী সম্মেলন অনুষ্ঠিত হয় ____ সালে।
  1. ক) ১৯৭৫
  2. খ) ১৯৮০
  3. গ) ১৯৮৫
  4. ঘ) ১৯৬৫
সঠিক উত্তর:
ক) ১৯৭৫
উত্তর
সঠিক উত্তর:
ক) ১৯৭৫
ব্যাখ্যা
১৯ জুন - ২ জুলাই, ১৯৭৫ সালে মেক্সিকো সিটিতে প্রথম বিশ্ব নারী সম্মেলন অনুষ্ঠিত হয়। দ্বিতীয় বিশ্ব নারী সম্মেলন অনুষ্ঠিত হয় ডেনমার্কের কোপেনহেগেনে। তৃতীয় বিশ্ব নারী সম্মেলন অনুষ্ঠিত হয় কেনিয়ার নাইরোবিতে। চতুর্থ বিশ্ব নারী সম্মেলন অনুষ্ঠিত হয় চীনের বেইজিং এ। উৎস: এনসাইক্লোপিডিয়া অব ব্রিটানিয়া।
৪,২০৪.
ফ্রান্সের বর্তমান সংবিধানকে কী বলা হয়?
  1. প্রথম প্রজাতান্ত্রিক সংবিধান
  2. দ্বিতীয় প্রজাতান্ত্রিক সংবিধান
  3. তৃতীয় প্রজাতান্ত্রিক সংবিধান
  4. পঞ্চম প্রজাতান্ত্রিক সংবিধান
সঠিক উত্তর:
পঞ্চম প্রজাতান্ত্রিক সংবিধান
উত্তর
সঠিক উত্তর:
পঞ্চম প্রজাতান্ত্রিক সংবিধান
ব্যাখ্যা
- ফ্রান্সের বর্তমান সংবিধানটিকে বলা হয় পঞ্চম প্রজাতান্ত্রিক সংবিধান (The Fifth Republic)।
- অর্থাৎ ফ্রান্সের এ 'পঞ্চম প্রজাতন্ত্র'-এর আগে আরও চারটি প্রজাতন্ত্র কায়েম হয়েছিল।
- ফরাসী বিপ্লব সংঘটিত হয় ১৭৮৯ সালে।
- রাজশক্তির অপশাসন হটিয়ে মহান ফরাসী বিপ্লব যে গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু করে তারই পথ ধরে ১৭৯২ সালে ফ্রান্সে নতুন একটি সংবিধান প্রণয়ন করা হয় এবং প্রথম প্রজাতন্ত্রের যাত্রা শুরু হয়।
- এরপর ১৯৪৮-এ ২য় প্রজাতন্ত্র, ১৮৭০-এ তৃতীয় প্রজাতন্ত্র, ১৯৪৬-এ চতুর্থ প্রজাতন্ত্র এবং ১৯৫৮ সালে পঞ্চম প্রজাতন্ত্রের সূত্রপাত হয়।

উৎস: রাষ্ট্রবিজ্ঞান-৪, বিএ এবং বিএসএস প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪,২০৫.
আয়তনের দিক থেকে দক্ষিণ আমেরিকা মহাদেশের বৃহত্তম দেশ কোনটি?
  1. আর্জেন্টিনা
  2. ভেনেজুয়েলা
  3. ব্রাজিল
  4. পেরু
সঠিক উত্তর:
ব্রাজিল
উত্তর
সঠিক উত্তর:
ব্রাজিল
ব্যাখ্যা

ব্রাজিল:
- আয়তনের দিক থেকে দক্ষিণ আমেরিকা মহাদেশের বৃহত্তম দেশ ব্রাজিল।

• দেশটির উত্তরে ভেনেজুয়েলা, গায়ানা, সুরিনাম, ফ্রেঞ্চ গায়ানা, পশ্চিমে কলম্বিয়া, পেরু, বলিভিয়া, প্যারাগুয়ে, আর্জেন্টিনা, উরুগুয়ে, দক্ষিণ-পূর্বে ও পূর্বে আটলান্টিক মহাসাগর অবস্থিত।
- চিলি এবং ইকুয়েডর বাদে দক্ষিণ আমেরিকার বাকি সব দেশের সাথে ব্রাজিলের সীমান্ত রয়েছে। 
- রাজধানী: ব্রাসিলিয়া।
- ভাষা: পর্তুগিজ।
- মুদ্রা: ব্রাজিলিয়ান রিয়েল।
- শাসনব্যবস্থা: ফেডারেল রাষ্ট্রপতি শাসিত প্রজাতন্ত্র। 
- আইনসভা: ন্যাশনাল কংগ্রেস। 
- রাষ্ট্রপতি: লুইজ ইনাসিও লুলা দা সিলভা। 
- আমাজন বনের ৬৪ শতাংশ অঞ্চল শুধুমাত্র ব্রাজিলেই অবস্থিত।

উৎস: Britannica.

৪,২০৬.
সৌরবর্ষ ও সৌরপঞ্জিকা প্রথম উদ্ভাবন করেন কারা?
  1. ক) গ্রিকরা
  2. খ) হিব্রুরা
  3. গ) রোমানরা
  4. ঘ) মিশরীয়রা
সঠিক উত্তর:
ঘ) মিশরীয়রা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) মিশরীয়রা
ব্যাখ্যা
মিশরীয়রা প্রথম ৩৬৫ দিনে সৌরবর্ষ ও সৌরপঞ্জিকা উদ্ভাবন করে। এছাড়া তারা সূর্যঘড়ি, ছায়াঘড়ি ও জলঘড়ি আবিষ্কার করে।
অন্যদিকে,
- গ্রিকরা প্রথম পৃথিবীর মানচিত্র অঙ্কন করে।
- সপ্তাহকে সাতদিনে বিভক্ত করে ক্যালডীয়রা।
- বৃত্তকে ৩৬০ ডিগ্রি কোণে এবং পৃথিবীকে অক্ষাংশ ও দ্রাঘিমাংশে বিভক্ত করে অ্যাসেরীয়রা।

উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা,নবম-দশম শ্রেণি এবং মাধ্যমিক ইতিহাস,উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪,২০৭.
এশিয়ার স্থলবেষ্টিত দেশ নয় কোনটি?
  1. তাজিকিস্তান 
  2. উজবেকিস্তান
  3. পাকিস্তান
  4. কিরগিজস্তান
সঠিক উত্তর:
পাকিস্তান
উত্তর
সঠিক উত্তর:
পাকিস্তান
ব্যাখ্যা

- এশিয়ার স্থলবেষ্টিত দেশ নয় - পাকিস্তান।
- পাকিস্তানের দক্ষিণে আরব সাগর অবস্থিত।

• এশিয়ার বারোটি দেশ স্থলবেষ্টিত।
 - এই মহাদেশের ১২টি দেশের কোনও উপকূলরেখা নেই কারণ তারা স্থলবেষ্টিত।

• এই স্থলবেষ্টিত দেশগুলি হল:
- আফগানিস্তান, 
- আর্মেনিয়া, 
- আজারবাইজান, 
- ভুটান, 
- তুর্কমেনিস্তান, 
- কাজাখস্তান, 
- কিরগিজস্তান, 
- লাওস, 
- মঙ্গোলিয়া, 
- নেপাল, 
- তাজিকিস্তান 
- এবং উজবেকিস্তান।

উৎস: ওয়ার্ল্ড অ্যাটলাস।

৪,২০৮.
গ্লোবাল ফায়ারপাওয়ারের পরিসংখ্যান অনুযায়ী সামরিক ব্যয়ে শীর্ষ দেশ?
  1. ক) চীন
  2. খ) রাশিয়া
  3. গ) ভারত
  4. ঘ) যুক্তরাষ্ট্র
সঠিক উত্তর:
ঘ) যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
ঘ) যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
গ্লোবাল ফায়ার পাওয়ারের পরিসংখ্যান অনুসারে সামরিক ব্যয়ে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র। তাদের সামরিক ব্যয় ৭৫০ বিলিয়ন ডলার। দ্বিতীয় অবস্থানে রয়েছে চীন। তাদের সামরিক ব্যয় ২৩৭ বিলিয়ন ডলার। তৃতীয় অবস্থানে সৌদি আরব।
উৎসঃ গ্লোবাল ফায়ারপাওয়ারের ওয়েবসাইট।
৪,২০৯.
আলেকজান্দ্রিয়া সমুদ্র বন্দরটি কোন সাগরের তীরে অবস্থিত?
  1. লোহিত সাগর
  2. কৃষ্ণসাগর
  3. ভূমধ্যসাগর
  4. আরব সাগর
সঠিক উত্তর:
ভূমধ্যসাগর
উত্তর
সঠিক উত্তর:
ভূমধ্যসাগর
ব্যাখ্যা

- আলেকজান্দ্রিয়া মিশরের একটি ঐতিহাসিক সমুদ্র বন্দর এটি ভূমধ্যসাগরের তীরে অবস্থিত। প্রাচীনকাল থেকেই এটি একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র।

আলেকজান্দ্রিয়া সমুদ্র বন্দর: 
​- আলেকজান্দ্রিয়া সমুদ্রবন্দরটি ভূমধ্যসাগরের তীরে অবস্থিত, 
​- এটি মিশরের উত্তর-পশ্চিম উপকূলে নীল নদের ব-দ্বীপের পশ্চিম প্রান্তে বিস্তৃত। 
​- এই বন্দরটি মিশরের অন্যতম প্রধান সমুদ্রবন্দর এবং শিল্প ও বাণিজ্যের কেন্দ্র হিসেবে পরিচিত। 
​- ৩৩২ খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডার দ্য গ্রেট এই শহর প্রতিষ্ঠা করেন, 
​- এটি পরবর্তীতে হেলেনিক জ্ঞানচর্চা ও বিজ্ঞানচর্চার কেন্দ্রস্থলে পরিণত হয়।
​- ভূমধ্যসাগরের তীরবর্তী অবস্থানের কারণে এটি প্রাচীনকাল থেকেই সামুদ্রিক বাণিজ্য ও নৌ অভিযানের জন্য গুরুত্বপূর্ণ ছিল।  

​সূত্র: ব্রিটানিকা ও পত্রিকা রিপোর্ট। 

৪,২১০.
মিশরের প্রথম ফারাও কে ছিলেন?
  1. ক) নেবুচাদ নেজার
  2. খ) ফেরাউন
  3. গ) মেনেস
  4. ঘ) স্ফিংস
সঠিক উত্তর:
গ) মেনেস
উত্তর
সঠিক উত্তর:
গ) মেনেস
ব্যাখ্যা
মিশরের প্রথম ফারাও হিসেবে মেনেস কে অভিহিত করা হয়।
তিনিই প্রথম লোয়ার ইজিপ্ট ও আপার ইজিপ্ট এ বিভক্ত মিশরকে একত্রিত করেন এবং প্রথম রাজবংশের সূত্রপাত করেন।
তার রাজত্বকাল ছিল আনুমানিক ৩৪০৭ খ্রি. পূ. থেকে ৩৩৪৬ খ্রিস্টপূর্বাব্দ।

সূত্র: ন্যাশনাল জিওগ্রাফিক সোসাইটি
৪,২১১.
Recently in which country a street is named after 'Bangladesh"?
  1. ক) Sierra Leon
  2. খ) Thailand
  3. গ) Sri-Lanka
  4. ঘ) India
সঠিক উত্তর:
ক) Sierra Leon
উত্তর
সঠিক উত্তর:
ক) Sierra Leon
ব্যাখ্যা
সিয়েরা লিওন:

- সম্প্রতি সিয়েরা লিওনের একটি রাস্তার নাম 'বাংলাদেশ' করা হয়েছে।
- সিয়েরা লিওন ২০০২ সালে বাংলা ভাষাকে সেখানকার সম্মানসূচক সরকারি ভাষার মর্যাদা দেয়।
- বাংলাদেশি শান্তিরক্ষীদের ভূমিকাকে চিরস্মারণীয় রাখতে বাংলা ভাষাকে সিয়েরা লিয়ন এই সম্মান জানায়।
- সিয়েরা লিয়ন পশ্চিম আফ্রিকার একটি দেশ।
- সিয়েরা লিওনের সাংবিধানিক নাম - সিয়েরা লিওন প্রজাতন্ত্র।
- দেশটির রাজধানী - ফ্রিটাউন।
- দেশটিতে প্রায় ১৬টি জাতিগোষ্ঠী বসবাস করে, যাদের প্রত্যেকের রয়েছে আলাদা ভাষা ও রীতিনীতি।
- ইংরেজি ভাষা সিয়েরা লিওনের সরকারি ভাষা। তাছাড়া এখানে আরও প্রায় ২০টি ভাষা প্রচলিত।

তথ্যসূত্র - Britannica.com
৪,২১২.
নিচের কোনটি বাহরাইনের রাজধানী?
  1. দোহা
  2. আম্মান
  3. মাস্কাট
  4. মানামা
সঠিক উত্তর:
মানামা
উত্তর
সঠিক উত্তর:
মানামা
ব্যাখ্যা
- বাহরাইনের রাজধানী : মানামা।
অন্যদিকে,
- দোহা : কাতারের রাজধানী
- মাস্কাট : ওমানের রাজধানী
- আম্মান : জর্ডানের রাজধানী।
(তথ্যসূত্রঃ ব্রিটানিকা)
৪,২১৩.
আলজাজিরা কোন দেশের সংবাদ সংস্থা?
  1. ক) কাতার
  2. খ) আফগানিস্তান
  3. গ) আলজেরিয়া
  4. ঘ) আরব আমিরাত
সঠিক উত্তর:
ক) কাতার
উত্তর
সঠিক উত্তর:
ক) কাতার
ব্যাখ্যা
• আলজাজিরা কাতারের সংবাদ সংস্থা। 

• আল জাজিরা1996 সালে কাতারের আমির শেখ হামাদ ইবনে খলিফা আল থানি দ্বারা প্রতিষ্ঠিত। 

সূত্র: আলজাজিরা ওয়েব সাইট। 
৪,২১৪.
'অস্ট্রেলিয়া' শব্দের অর্থ
  1. ক) এশিয়ার উত্তরাঞ্চল
  2. খ) আফ্রিকার উত্তরাঞ্চল
  3. গ) এশিয়ার দক্ষিণাঞ্চল
  4. ঘ) আফ্রিকার দক্ষিণাঞ্চল
সঠিক উত্তর:
গ) এশিয়ার দক্ষিণাঞ্চল
উত্তর
সঠিক উত্তর:
গ) এশিয়ার দক্ষিণাঞ্চল
ব্যাখ্যা
• অস্ট্রেলিয়া শব্দের অর্থ এশিয়ার দক্ষিণাঞ্চল
- বিশ্বের সবচেয়ে বড় প্রবাল প্রাচীর গ্রেট ব্যারিয়ার রিফ।
- এটি অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে অবস্থিত।
- অস্ট্রেলিয়ার সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কোসিয়াস্কো।

উৎস:- অস্ট্রেলিয়ার সরকারি ওয়েবসাইট।
৪,২১৫.
পৃথিবীর সর্বোচ্চ গড় আয়ুর দেশ কোনটি?
  1. নরওয়ে
  2. স্পেন
  3. জাপান
  4. চীন
সঠিক উত্তর:
জাপান
উত্তর
সঠিক উত্তর:
জাপান
ব্যাখ্যা

- পৃথিবীর সর্বোচ্চ গড় আয়ুর দেশ- জাপান।
- তবে ২০২৫ সালে গড় আয়ুতে সবচেয়ে এগিয়ে থাকা দেশ মোনাকো,সান মারিনো, হংকং, জাপান ।
- প্রথম তিনটি  অপশনে নেই তাই জাপান নেওয়া হয়েছে।

• World Population Review 2025: 

মোনাকো

- বিশ্বের অন্যতম ক্ষুদ্র দেশ মোনাকো।
- জাতিসংঘের হিসাব অনুযায়ী, ২০২৪ সালে গড় আয়ুতে সবচেয়ে এগিয়ে থাকা দেশ মোনাকো।
- দেশটির মানুষদের গড় আয়ু সাড়ে ৮৬.৫ বছর।
- দেশটিতে পুরুষদের তুলনায় নারীরা বেশি দিন বাঁচেন।
- সেখানে পুরুষদের গড় আয়ু ৮৪ দশমিক ১৭ বছর ও নারীদের গড় আয়ু ৮৮ দশমিক ৬ বছর।

উল্লেখ্য,
- পৃথিবীর সর্বোচ্চ গড় আয়ুর দেশ- মোনাকো।
- পৃথিবীর ‍দ্বিতীয় সর্বোচ্চ গড় আয়ুর দেশ- সান মারিনো।
- পৃথিবীর তৃতীয় সর্বোচ্চ গড় আয়ুর দেশ- হংকং।
- পৃথিবীর চতুর্থ সর্বোচ্চ গড় আয়ুর দেশ- জাপান।

উৎস: World Population Review.[লিঙ্ক]

৪,২১৬.
মার্কিন যুক্তরাষ্ট্র 'ডমিনো তত্ত্ব' প্রয়োগ করে -
  1. ক) ভিয়েতনাম, কম্বোডিয়া ও লাওসে
  2. খ) চীন, মঙ্গোলিয়া ও উত্তর কোরিয়ায়
  3. গ) সোমালিয়া, ইরিত্রিয়া, ও সুদানে
  4. ঘ) মালি, ঘানা ও লাইবেরিয়ায়
সঠিক উত্তর:
ক) ভিয়েতনাম, কম্বোডিয়া ও লাওসে
উত্তর
সঠিক উত্তর:
ক) ভিয়েতনাম, কম্বোডিয়া ও লাওসে
ব্যাখ্যা
ডমিনো তত্ত্ব (Domino Theory):
- ডমিনো তত্ত্ব-এর মূল কথা হচ্ছে কোনো একটি দেশে যদি সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়, তাহলে তার পাশের এবং আশেপাশের দেশগুলোও এই মতাদেশে উদ্বুদ্ধ হবে এবং এক সময় রাষ্ট্রগুলো সমাজতন্ত্রী রাষ্ট্রে পরিণত হবে।
- মার্কিন যুক্তরাষ্ট্র বিংশ শতাব্দীর সত্তরের দশকে দক্ষিণ পূর্ব এশিয়ায় বিশেষ করে ভিয়েতনাম, কম্বোডিয়া ও লাওসে এই তত্ত্ব প্রয়োগ করে সেখানে সমাজতন্ত্রের উত্থান ঠেকাতে সামরিক হস্তক্ষেপ করেছিল।
- তবে প্রেসিডেন আইসেনহাওয়ার এর ১৯৫৪ সালের ৭ এপ্রিলের সংবাদ সম্মেলনে প্রথমবারের মতো পরোক্ষভাবে ডমিনো তত্ত্ব-এর কথা বলেছিলেন। মূল বিষয় ছিল কোনো অবস্থাতেই দক্ষিণ-পূর্ব এশিয়া এবং অন্যত্র সমাজতন্ত্রের প্রসারকে এগিয়ে নিজে যেতে দেয়া যাবে না। প্রয়োজনে সেইসব দেশে সামরিক হস্তক্ষেপ কর হবে। 

সূত্র: আন্তর্জাতিক রাজনীতিকোষ, তারেক শামসুর রেহমান।
৪,২১৭.
বান্দা আচেহ কোন দেশে অবস্থিত?
  1. ফিলিপাইন
  2. ইন্দোনেশিয়া
  3. কম্বোডিয়া
  4. লাওস
সঠিক উত্তর:
ইন্দোনেশিয়া
উত্তর
সঠিক উত্তর:
ইন্দোনেশিয়া
ব্যাখ্যা
- বান্দা আচেহ ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে অবস্থিত আচেহ প্রদেশের রাজধানী।

বান্দা আচেহ (Banda Aceh):
- বান্দা আচেহ হলো ইন্দোনেশিয়ার বিশেষ প্রদেশ 'আচেহ' এর রাজধানী।
- এটি আচেহ নদীর তীরে এবং ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে অবস্থিত।
- বান্দা আচেহ ঐতিহাসিকভাবে 'মক্কার প্রবেশপথ' (“doorway to Mecca") বলা হয়।
- এখান থেকে জাহাজে করে খুব সহজে মুসলিমদের পবিত্র স্থান - মক্কায় যাতায়াত করা যায়। তাই এই নামকরণ করা হয়।
- বিখ্যাত পরিব্রাজক মার্কো পোলো ১৩৪৫ সালে এবং ইবনে বতুতা ১৩৪৬ সালে বান্দা আচেহ ভ্রমণ করেন।
- মুসলিম অধ্যুষিত দেশটিতে আচেহই একমাত্র এলাকা যেখানে ইসলামি শরিয়াহ অনুসরণ করা হয়।

সূত্র: বিট্রানিকা ও ন্যাশনাল জিওগ্রাফি ওয়েবসাইট।
৪,২১৮.
অটোমান সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
  1. প্রথম মুহাম্মদ
  2. প্রথম উসমান
  3. দ্বিতীয় উসমান
  4. প্রথম সুলাইমান
সঠিক উত্তর:
প্রথম উসমান
উত্তর
সঠিক উত্তর:
প্রথম উসমান
ব্যাখ্যা
অটোমান সাম্রাজ্য:
- অটোমান সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন প্রথম উসমান।

⇒ বিশ্বের সর্বশ্রেষ্ঠ সাম্রাজ্যগুলির মধ্যে একটি, অটোমান সাম্রাজ্য ১৩ শতকে প্রথম উসমান (উসমান গাজীর) হাত ধরে প্রতিষ্ঠিত হয়েছিল।
- এই সময়ের মধ্যে, বাইজেন্টাইন সাম্রাজ্যের পতন হয় এবং আনাতোলিয়া অনেক ছোট ছোট রাজ্যে বিভক্ত হয়েছিল।
- উল্লেখ্য, বাইজেন্টাইন সাম্রাজ্য বর্তমান ইতালি, গ্রীস ও তুরস্ক আর উত্তর আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যের কিছু অংশ নিয়ে বিস্তৃত ছিল। অন্যদিকে, আনাতোলিয়া হচ্ছে বর্তমান তুরস্কের বড় একটি অংশ।

⇒ এই অটোমান সাম্রাজ্য ছয়শ' বছর ধরে শাসন করেছে।
- এমন দীর্ঘ সময় ধরে তারা কেবল আনাতোলিয়া নয়, বরং তিনটি মহাদেশের বিশাল অংশ শাসন করে গিয়েছে।
- উসমানের উত্তরসূরিরা ইউরোপের দিকে নজর দেয়। তারা ১৩২৬ সালে গ্রীসের দ্বিতীয় বৃহত্তম শহর থেসালোনিকি জয় করে। এরপর ১৩৮৯ সালে সার্বিয়া জয় করে।
- কিন্তু তাদের সবচেয়ে বড় ও ঐতিহাসিক বিজয় ছিল ১৪৫৩ সালে। ওই বছর তারা বাইজেন্টাইনের রাজধানী কনস্টান্টিনোপল (বর্তমান ইস্তাম্বুল) জয় করে।

উল্লেখ্য,
- প্রথম বিশ্বযুদ্ধ শুরু হওয়ার পূর্বে অটোমান সুলতান জার্মানির সঙ্গে একটি গোপন চুক্তি করেন। এতে করে যুদ্ধ চলাকালে দীর্ঘ সময় ধরে জার্মানির পক্ষে ছিল তারা। ১৯১৫ থেকে ১৯১৬ সাল পর্যন্ত মিত্রবাহিনীর হয়ে যুদ্ধ করতে গিয়ে কনস্টান্টিনোপল (ইস্তাম্বুল) শহরকে রক্ষা করতে রক্তক্ষয়ী যুদ্ধ চালিয়ে যায় অটোমান সেনারা। এতে করে অটোমানদের প্রায় ৫ লক্ষ সেনা নিহত হয় এবং ৩.৮ মিলিয়ন সেনা আহত হয়।
- প্রথম বিশ্বযুদ্ধে পরাজয়ের পর ১৯২২ সালে আনুষ্ঠানিকভাবে পতন ঘটে অটোমানদের।
- প্রথম বিশ্বযুদ্ধের পর অটোমান রাজতন্ত্রের পতন ঘটলে জাতীয়তাবাদী নেতা ও সাবেক সেনা কর্মকর্তা মোস্তফা কামাল পাশার নেতৃত্বে তুরস্কে প্রজাতন্ত্রের সূচনা ঘটে। তিনি ১৯২৩ থেকে ১৯৩৮ সাল পর্যন্ত তুরস্কের প্রথম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন।

উৎস: Britannica.
৪,২১৯.
২০২৫ সালে গ্লোবাল সুমুদ ফ্লোটিলার প্রথম বহর কোথায় থেকে যাত্রা শুরু করে?
  1. মাদ্রিদ
  2. প্যারিস
  3. বার্সেলোনা 
  4. মিলান
সঠিক উত্তর:
বার্সেলোনা 
উত্তর
সঠিক উত্তর:
বার্সেলোনা 
ব্যাখ্যা

গ্লোবাল সুমুদ ফ্লোটিলা:
- আরবি শব্দ সুমুদ অর্থ অবিচল বা দৃঢ়তা। আর স্প্যানিশ ফ্লোটিলা শব্দের অর্থ ছোট ছোট জাহাজের বহর।
- গ্লোবাল সুমুদ ফ্লোটিলা মূলত একটি আন্তর্জাতিক নৌবহর, যার লক্ষ্য ইসরায়েলি অবরোধ ভেঙে ফিলিস্তিনের গাজাবাসীর কাছে ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়া।
- গ্লোবাল সুমুদ ফ্লোটিলার প্রথম বহর ৩১ আগস্ট, ২০২৫ স্পেনের বার্সেলোনা থেকে যাত্রা শুরু করে।
- এরপর ১৩ থেকে ১৫ সেপ্টেম্বর, ২০২৫ তিউনিসিয়া ও ইতালির সিসিলি দ্বীপ থেকে আরও নৌযান এ বহরে যুক্ত হয়।
- শুরুতে এই নৌবহরে ৫০ টির বেশি জাহাজ ও অন্তত ৪৪টি দেশের প্রতিনিধিত্বকারী শত শত আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক, কর্মী ও আইনপ্রণেতা ছিলেন।
- ফ্লোটিলায় অংশ নেয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন সুইডেনের তরুণ পরিবেশ আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গ, দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী আন্দোলনের নেতা নেলসন ম্যান্ডেলার নাতি ম্যান্ডলা ম্যান্ডেলা অন্যতম।
- প্রথম বাংলাদেশি হিসেবে ফ্লোটিলার অভিযাত্রী হিসেবে যোগ দিয়েছেন- ড. শহিদুল আলম।

উল্লেখ্য,
- গাজা থেকে ১৩০ কিলোমিটার দূরে ভূমধ্যসাগরে থাকা অবস্থায় প্রথম ইসরায়েলি বাহিনী দ্বারা বাধাপ্রাপ্ত হয়। 
- নৌযানগুলোয় থাকা প্রায় ৪৭০ মানবাধিকারকর্মীকে আটক করে।
- পরে বিভিন্ন সময়ে মানবাধিকারকর্মীদেরকে ফেরত পাঠিয়েছে ইসরায়েল।

উৎস:- পত্রিকা প্রতিবেদন। 

৪,২২০.
রিদ্দা কী?
  1. ধর্মযুদ্ধ
  2. স্থানের নাম
  3. ব্যক্তির নাম
  4. উপরের কোনটিই নয়
সঠিক উত্তর:
ধর্মযুদ্ধ
উত্তর
সঠিক উত্তর:
ধর্মযুদ্ধ
ব্যাখ্যা
রিদ্দা যুদ্ধ:
- খলিফা আবু বকরের শাসনামলে যে যুদ্ধ সংঘটিত হয় তাকে বলে রিদ্দার যুদ্ধ।
- এটি একটি ধর্মযুদ্ধ।

উল্লেখ্য,
- 'রিদ্দা' আরবী শব্দ।
- এর অর্থ প্রত্যাবর্তনকরণ বা পূর্বের অবস্থায় ফিরে যাওয়া।
- মহানবী (স.) এর মৃত্যুর পর এক শ্রেণির মুসলিম ইসলাম ধর্মকে বর্জন করে, তাদের পৌত্তলিকতায় প্রত্যাবর্তন করে।
- ইসলাম প্রচারের পর মক্কা ও মদীনা কেন্দ্রীক ইসলাম ধর্ম সীমাবদ্ধ হয়ে রইল।
- এই সময় মহানবীর মৃত্যুর পরে কতিপয় ভণ্ডনবীর আবির্ভাব ঘটল, কেউ কেউ পৌত্তলিকতায় ফিরে গেল।
- সমগ্র আরব উপদ্বীপের বিভিন্ন গোত্রের মধ্যে অর্ন্তদ্বন্দ্ব সৃষ্টি হল।
- ইসলামের প্রথম খলীফা এই সকল স্বধর্মত্যাগীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন, যা ইতিহাসে 'রিদ্দার যুদ্ধ' হিসেবে পরিচিত। 

উৎস: ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ১ম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪,২২১.
’’ডয়েচল্যান্ড’’- এর বর্তমান নাম কী?
  1. নেদারল্যন্ড
  2. অস্ট্রিয়া
  3. জার্মানি
  4. জাপান
সঠিক উত্তর:
জার্মানি
উত্তর
সঠিক উত্তর:
জার্মানি
ব্যাখ্যা
ডয়েচল্যান্ড:
- ডয়েচল্যান্ড এর বর্তমান নাম জার্মানি।
- ডয়েচল্যান্ড হলো জার্মানি  এর  জার্মান ভাষায় বুঝায়।
- এই শব্দটি জার্মান ভাষার Deutsch থেকে এসেছে।
- ১৯৪৯ সাল থেকে ১৯৯০ সাল পর্যন্ত জার্মানি দুই ভাগে বিভক্ত ছিল।
- পূর্ব জার্মান সোভিয়েত ইউনিয়ন এর প্রভাবাধীন এবং পশ্চিম জার্মান  পশ্চিমা দেশগুলোর প্রভাবাধীন।
- ১৯৯০ সালের ৩ অক্টোবর দুই জার্মান একত্রিত হয়।

এছাড়াও, 
- নেদারল্যান্ড এর পূর্ব নাম- হল্যান্ড।
- জাপানের পূর্ব নাম - নিপ্পন।
- জিম্বাবুয়ের পূর্ব নাম- দক্ষিণ রোডেশিয়া।

উৎস: Britannica.
৪,২২২.
"ইয়েলো ও রেড শার্ট" আন্দোলনের সাথে জড়িত ছিলো কোন দেশ?
  1. নেপাল
  2. থাইল্যান্ড
  3. ভারত
  4. ভুটান
সঠিক উত্তর:
থাইল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
থাইল্যান্ড
ব্যাখ্যা
- "ইয়েলো ও রেড শার্ট" আন্দোলনের সাথে জড়িত ছিলো থাইল্যান্ড।

'ইয়েলো এবং রেড শার্ট' আন্দোলন:
- 'ইয়েলো এবং রেড শার্ট' আন্দোলন থাইল্যান্ডে ঘটে।
- ২০০৮ সালের মাঝামাঝি থেকে ইয়েলো শার্ট আন্দোলন শুরু হয়।
- এই আন্দোলনে অংশগ্রহণকারীরা হলুদ শার্ট পরিধান করতেন।
- এর পর ২০০৯ সালের শুরুতে, সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার সমর্থকরা রেড শার্ট আন্দোলন শুরু করেন, তারা রেড শার্ট পরতেন।
- এ আন্দোলনের মূল লক্ষ্য ছিল সেনা অভ্যুত্থান পরবর্তী সরকারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা।
- থাকসিন সিনাওয়াত্রা ও তার দল "থাই রক থাই" ২০০২ সালের নির্বাচনে জয়ী হলেও ২০০৬ সালে সেনা অভ্যুত্থানে তার সরকার পতন ঘটে।
- এর পর রেড শার্ট আন্দোলন গড়ে ওঠে, যা "United Front for Democracy Against Dictatorship" (UDD) ব্যানারে সংগঠিত হয়ে ২০০৯-২০১০ সালে বড় ধরনের আন্দোলন চালায়। ২০১১ সালের জুলাই মাসে অনুষ্ঠিত নির্বাচনে তাদের প্রভাব ছিল উল্লেখযোগ্য। 

সূত্র: ব্রিটানিকা ও আন্তর্জাতিক রাজনীতিকোষ -তারেক শামসুর রেহমান।
৪,২২৩.
বাংলাদেশের প্রথম নারী এভারেস্ট জয়ী-
  1. ক) ওয়াসফিয়া নাজরীন
  2. খ) নিশাত মজুমদার
  3. গ) জেসমিন আরা বেগম
  4. ঘ) রৌশন আরা বেগম
সঠিক উত্তর:
খ) নিশাত মজুমদার
উত্তর
সঠিক উত্তর:
খ) নিশাত মজুমদার
ব্যাখ্যা
বাংলাদেশের প্রথম এভারেস্ট বিজয়ী নারী নিশাত মজুমদার (১৯মে, ২০১২), দ্বিতীয় এভারেস্ট বিজয়ী নারী ওয়াসফিয়া নাজরীন।
বাংলাদেশের প্রথম এভারেস্ট বিজয়ী মুসা ইব্রাহীম এবং এভারেস্টের দুই দিক থেকে দুইবার জয় করেন এম এ মুহিত।
উৎসঃ সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইট।
৪,২২৪.
উন্নয়নশীল দেশগুলোর জন্য অর্থনৈতিক নীতি সুপারিশ করে -
  1. ক) San Francisco Consensus
  2. খ) Atlanta Consensus
  3. গ) Washington Consensus
  4. ঘ) Vienna Consensus
সঠিক উত্তর:
গ) Washington Consensus
উত্তর
সঠিক উত্তর:
গ) Washington Consensus
ব্যাখ্যা
ওয়াশিংটন কনসেনসাস (Washington Consensus)
The Washington Consensus - বা ওয়াশিংটন ঐক্য হচ্ছে, বিশ্বের বড় বড় অর্থনৈতিক প্রতিষ্ঠান যেমন - বিশ্বব্যাংক, আই.এম.এফ, U.S. Treasury প্রভৃতি কর্তৃক অনুমোদিত কতিপয় (দশটি) মুক্তবাজার (free-marke) অর্থনৈতিক পলিসি যা বিশ্বের উন্নয়নশীল দেশ এবং ল্যাটিন আমেরিকার দেশ সমূহের অর্থনৈতিক উন্নয়নের জন্য প্রণীত। 
সঙ্কটে থাকা বিভিন্ন দেশের অর্থনীতিকে গতিশীল করার জন্য Washington Consensus প্রয়োগ করার সুপারিশ করা হয়।
⤇ কোন দেশের বাজার নিয়ন্ত্রণকারী বিভিন্ন বিষয়, যেমন - বিনিময় হার, মুক্ত বাণিজ্য, জিডিপি, সুদের প্রকৃত হার ইত্যাদি বিষয়কে গুরুত্ব দিয়ে এই অর্থনৈতিক পলিসিসমূহ নির্ধারিত ও সুপারিশ করা হয়ে থাকে। ১৯৮০- এর দশকে Washington Consensus ধারনাটি জনপ্রিয় ছিল।
 
উৎসঃ ব্রিটানিকা।
৪,২২৫.
কোন দেশকে 'দ্য ল্যান্ড ডাউন আন্ডার' বলা হয়?
  1. চীন
  2. অস্ট্রেলিয়া
  3. চিলি
  4. উজবেকিস্তান
সঠিক উত্তর:
অস্ট্রেলিয়া
উত্তর
সঠিক উত্তর:
অস্ট্রেলিয়া
ব্যাখ্যা
অস্ট্রেলিয়া: 
- অস্ট্রেলিয়াকে বলা হয় 'দ্য ল্যান্ড ডাউন আন্ডার'।
- এটি দক্ষিণ গোলার্ধে অবস্থিত।
- একটি মানচিত্র বা পৃথিবীর দিকে তাকালে মনে হয় অস্ট্রেলিয়া পৃথিবীর বেশিরভাগ দেশের নীচে।
- এটি ক্ষুদ্রতম মহাদেশ এবং পৃথিবীর ষষ্ঠ বৃহত্তম দেশ।
- এটি প্রশান্ত মহাসাগর ও ভারত মহাসাগরের মধ্যে অবস্থিত।
- এর আয়তন ২,৯৬৯,৯০৬ বর্গ মাইল (৭,৬৯২,০২৪ বর্গ কিমি)।
- রাজধানী: ক্যানবেরা।

উল্লেখ্য,
- অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড ম্যাপের সবচেয়ে নিচুতে অবস্থানের কারণে 'দ্য ল্যান্ড ডাউন আন্ডার' বলা হয়। 

উৎস: i) Britannica.
         ii) Worldatlas.
৪,২২৬.
অন্ধদের জন্য লিখনরীতির উদ্ভাবন করেন কে?
  1. ডেভিটবোর
  2. কপার্নিকাস
  3. জোহান গুটেনবার্গ
  4. লুইস ব্রেইল
সঠিক উত্তর:
লুইস ব্রেইল
উত্তর
সঠিক উত্তর:
লুইস ব্রেইল
ব্যাখ্যা

• অন্ধদের জন্য লিখনরীতির উদ্ভাবন করেন- লুইস ব্রেইল।

• লুইস ব্রেইল (Louis Braille):
- অন্ধ ও দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য পড়ালেখার বিশেষ পদ্ধতির নাম ব্রেইল।
- এর আবিষ্কারক লুইস ব্রেইল।
- লুইস ব্রেইল ১৮০৯ সালের ৪ জানুয়ারি প্যারিসের নিকটবর্তী কুপভেরি নামের একটি ছোট শহরে জন্মগ্রহণ করেন।
- তিন বছর বয়সে বাবার কারখানায় খেলতে গিয়ে সুঁই জাতীয় ধারালো জিনিস দিয়ে এক মারাত্মক দুর্ঘটনায় তাঁর দুটো চোখই নষ্ট হয়ে যায়।
- তিনি অন্ধ হয়ে যান।
- ১৫ বছর বয়সে তিনি অন্ধদের লেখা ও পড়ার জন্য কাগজের ওপর মাত্র ছয়টি ডট দিয়ে একটি অতি সহজ ভাষা ও পদ্ধতি আবিষ্কার করেন।
- ১৮২৭ সালে তিনি প্রথম ব্রেইল পদ্ধতির বই প্রকাশ করেন।

উল্লেখ্য,
- অন্ধ লোকেরা সেই ছয়টি ডটের জাদু দিয়ে তাঁদের জীবনকে সম্পূর্ণ বদলে দিতে পারেন।
- আগে টাইপ মেশিনে ব্রেইল অক্ষর লেখা হতো, বর্তমানে লেখা হয় কম্পিউটারে।

উৎস: Britannica.

৪,২২৭.
পরিবেশ বিষয়ক সংস্থা IUCN কোন শহরে প্রতিষ্ঠিত হয়?
  1. ক) গ্ল্যান্ড
  2. খ) প্যারিস
  3. গ) ফনটেনব্লু
  4. ঘ) লন্ডন
সঠিক উত্তর:
গ) ফনটেনব্লু
উত্তর
সঠিক উত্তর:
গ) ফনটেনব্লু
ব্যাখ্যা
- International Union for Conservation of Nature (IUCN) হলো প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ বিষয়ক একটি আন্তর্জাতিক সংস্থা
- এটি ১৯৪৮ সালের ৫ অক্টোবর ফ্রান্সের ফনটেনব্লু শহরে প্রতিষ্ঠিত হয়।
- এর সদর দপ্তর সুজারল্যান্ডের গ্ল্যান্ড শহরে।
- বর্তমান সদস্য প্রায় ১,৪০০ এবং বিশেষজ্ঞ সংখ্যা প্রায় ১৭,০০০।

তথ্যসূত্র: IUCN ওয়েবসাইট।
৪,২২৮.
কোন সভ্যতায় সর্বপ্রথম পানির সাহায্যে সেচ পদ্ধতি আবিষ্কার হয়?
  1. সিন্ধু সভ্যতায়
  2. মেসোপটেমীয় সভ্যতায়
  3. ইনকা সভ্যতায়
  4. মিশরীয় সভ্যতায়
সঠিক উত্তর:
মেসোপটেমীয় সভ্যতায়
উত্তর
সঠিক উত্তর:
মেসোপটেমীয় সভ্যতায়
ব্যাখ্যা
সুমেরীয় সভ্যতা (Sumerian Civilization)
মেসোপটেমীয় অঞ্চলে সবচেয়ে প্রাচীন যে সভ্যতাটি গড়ে উঠেছিল, তার নাম সুমেরীয় সভ্যতা।
▪ বর্তমানে ইরাকের টাইগ্রীস ও ইউফ্রেটিস (তৎকালীন দজলা ও ফোরাত) নদীর মধ্যবর্তী উর্বর স্থানে সুমেরীয় সভ্যতার গোড়াপত্তন ঘটে। 

সুমেরীয়দের উল্লেখযোগ্য অবদান - 
▪ লিখন পদ্ধতির আবিষ্কার - সুমেরীয়দের আবিষ্কৃত লিখন পদ্ধতির নাম “কিউনিফর্ম” (Cuneiform)।
▪ কিউনিফর্ম লিপি বাম থেকে ডানদিকে লেখাঁ হত এবং এর বর্ণের সংখ্যা ছিলো - ৩২টি।
▪ তারা বিশ্বের প্রথম মহাকাব্য হিসাবে বিবেচিত - “গিলগামেশের মহাকাব্য” (Epic of Gilgamesh) রচনা করেছিলেন।  
▪ ‘চাকা’ আবিষ্কার – সুমেরীয়রা প্রথম চাকার ব্যবহার শুরু করে।
▪ উন্নত সেচ ব্যবস্থা – টাইগ্রিস ও ইউফ্রিটিস নদীর পানি ব্যবহার করে কৃষির উন্নতির জন্য তারা উন্নত সেচ ব্যবস্থার উদ্ভাবন করেছিলো। অর্থাৎ মেসোপটেমীয় সভ্যতায় প্রথম সেচ পদ্ধতির আবিষ্কার হয়েছিল।

তথ্যসূত্র: ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ১ম পত্র, এইচএসসি প্রোগ্রাম; উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪,২২৯.
কত সালে বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র সোভিয়েত ইউনিয়ন গঠিত হয়?
  1. ১৯২০ সালে
  2. ১৯২১ সালে
  3. ১৯২২ সালে
  4. ১৯২৩ সালে
সঠিক উত্তর:
১৯২২ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯২২ সালে
ব্যাখ্যা
সোভিয়েত ইউনিয়ন (U.S.S.R.):
- বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র সোভিয়েত ইউনিয়ন।
- ১৯২২ সালের ৩০ ডিসেম্বর সোভিয়েত ইউনিয়ন গঠিত হয়।
- ১৯৯১ সালের ২৬ ডিসেম্বর সোভিয়েত ইউনিয়নের বিলুপ্তি ঘটে।
- সোভিয়েত ইউনিয়ন ভেঙে তখন ১৫টি রাষ্ট্রের জন্ম হয়।
- রাষ্ট্রগুলো হলো: রাশিয়া, বেলারুশ, এস্তোনিয়া, লাটভিয়া, কিরগিজিস্তান, তাজিকিস্তান, আজারবাইজান, মলদোভা, আর্মেনিয়া, লিথুনিয়া, কাজাকিস্তান, উজবেকিস্তান, জর্জিয়া, ইউক্রেন ও তুর্কমেনিস্তান।
- সাবেক সোভিয়েত ইউনিয়ন থেকে আলাদা হয়ে মুসলিম প্রজাতন্ত্রে তাজিকিস্তান।

উল্লেখ্য,
- প্রথম বিশ্বযুদ্ধজনিত বিধ্বস্ত সামরিক ও অর্থনৈতিক পরিস্থিতির সুযোগে রাশিয়ায় ১৯১৭ সালে বলশেভিক বিপ্লব সংঘটিত হয়।
- এরই ধারাবাহিকতায় পূর্ব ইউরোপীয় ১৫টি রাষ্ট্র নিয়ে সোভিয়েত ইউনিয়ন গঠিত হয়।

উৎস: i) Britannica.
ii) History.com
৪,২৩০.
দাস্ত-ই লুত মরুভূমি কোথায় অবস্থিত?
  1. ক) ইরাক
  2. খ) ইরান
  3. গ) সিরিয়া
  4. ঘ) ভারত
সঠিক উত্তর:
খ) ইরান
উত্তর
সঠিক উত্তর:
খ) ইরান
ব্যাখ্যা
দাস্ত-ই লুত মরুভূমিটি ইরানের কারমান ও সিস্থান প্রদেশের উত্তর-পূর্বে অবস্থিত।

• দাস্ত-ই লুত:

- লুত মরুভূমি, যা ব্যাপকভাবে দাস্ত-ই লুত নামে পরিচিত।
- এটি বিশ্বের ২৫তম বৃহত্তম মরুভূমি। এর দৈর্ঘ্য ৪৮০ কিলোমিটার বা ২৯৮ মাইল, প্রস্থে ৩২০ কিলোমিটার বা ১৯৯ মাইল এলাকাজুড়ে বিস্তৃত।
- এটি ইরানের সবচেয়ে নিম্নভূমিতে অবস্থিত।
- সমুদ্রসমতল থেকে এর উচ্চতা মাত্র ৫৬ মিটার।
- এ মরুভূমির সব থেকে উষ্ণতম স্থানের নাম ‘গন্দম বেরিয়ান’।
- এটি কালো লাভায় আচ্ছাদিত ৪৮০ বর্গকিলোমিটার বা ১৯০ বর্গমাইল একটি বড় মালভূমি।
- মাত্রাতিরিক্ত তাপমাত্রার জন্য এই স্থানের আরেক নাম ভাজা শস্য বা গম।
- জনবসতিহীন এ মরুভূমিটি পৃথিবীর সবচেয়ে শুষ্ক ও উষ্ণতম স্থান।
- ২০০৫ সালে লুত মরুভূমিতে ১৫৯ দশমিক ৩ ডিগ্রি ফারেনহাইট (৭০ দশমিক ৭ ডিগ্রি সেন্টিগ্রেড) তাপমাত্রা রেকর্ড করা হয়।
- এই তাপমাত্রা পৃথিবীর সর্বোচ্চ তাপমাত্রার অনুমোদিত রেকর্ড।
- এ মরুভূমিটি শুধু গরমের জন্য বিখ্যাত নয়, এখানে আছে বিশাল আকারের শিলা, পৃথিবীর সবচেয়ে লম্বা বালিয়াড়ি লবণাক্ত সমভূমি, সিংকহোল ও প্রাচীন দুর্গ।

অন্যদিকে,
পৃথিবীর মরুভূমিসমূহ:
- সাহারা মরভূমি : আফ্রিকা (বিশ্বের বৃহত্তম)
- কালাহারি : নামিবিয়া-দ. আফ্রিকা,
- নামিব : নামিবিয়া, 
- অ্যারাবিয়ান মরুভূমি : মধ্যপ্রাচ্য,
- থর মরুভূমি : ভারত-পাকিস্তান্‌ 
- তাকলামাকান : চীন,
- গোবি : চীন-মঙ্গোলিয়া, 
- কারাকুম : তুর্কমেনিস্তান, 
- কিজিলকুম মরুভূমি : কাজাখস্তান-উজবেকিস্তান, 
- গ্রেট ভিক্টোরিয়া : অস্ট্রেলিয়া, 
- গ্রেট গিবসন : অস্ট্রেলিয়া, 
- তানামি : অস্ট্রেলিয়া, 
- স্টুর্টগার্ট : অস্ট্রেলিয়া, 
- সিম্পসন : অস্ট্রেলিয়া,
- নেগেভ : ইসরাইল।

উৎস: আমাদের সময় পত্রিকা রিপোর্ট ও ব্রিটানিকা, ওয়ার্ল্ড অ্যাটলাস।
৪,২৩১.
বিশ্বের সর্ববৃহৎ যাত্রীবাহী ট্রেন চালু করল-
  1. ক) ডেনমার্ক
  2. খ) নরওয়ে
  3. গ) সুইজারল্যান্ড
  4. ঘ) ইতালি
সঠিক উত্তর:
গ) সুইজারল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
গ) সুইজারল্যান্ড
ব্যাখ্যা
•বিশ্বের সর্ববৃহৎ যাত্রীবাহী ট্রেন চালু করল সুইজারল্যান্ড।
•এ যাত্রীবাহী ট্রেনে ছিল ১০০ বগি। পরপর ১০০ বগির কারণে ১ দশমিক ৯ কিলোমিটার লম্বা ছিল ট্রেনটি।
• আলপ্স পর্বতমালার ওপর দিয়ে ২৫  কিলোমিটার পথ পাড়ি দিয়েই রেকর্ড গড়ে ফেলেছে ট্রেনটি।

উৎস: লাইভ MCQ সাম্প্রতিক সমাচার ডিসেম্বর, ২০২২
৪,২৩২.
Republic of China নামে পরিচিত?
  1. ক) চীন
  2. খ) তাইওয়ান
  3. গ) ম্যাকাও
  4. ঘ) হংকং
সঠিক উত্তর:
খ) তাইওয়ান
উত্তর
সঠিক উত্তর:
খ) তাইওয়ান
ব্যাখ্যা
- তাইওয়ান পশ্চিম প্রশান্ত মহাসাগরের দ্বীপ যা দক্ষিণ-পূর্ব চীনের উপকূল থেকে প্রায় 100 মাইল (160 কিমি) দূরে অবস্থিত।
- তাইওয়ান  Formosa /Republic of China /  Chung-hua Min-kuo নামে পরিচিত।  
- এটি ১৭ শতকের প্রথম থেকে মাঝামাঝি প্রায় ৪০ বছর ধরে নেদারল্যান্ডের একটি উপনিবেশ ছিল। 

[উৎস: ব্রিটানিকা]
৪,২৩৩.
‘ট্রাফালগার স্কয়ার' কোথায় অবস্থিত?
  1. ফ্লোরিডা, যুক্তরাষ্ট্র
  2. প্যারিস, ফ্রান্স
  3. লন্ডন, ইংল্যান্ড
  4. অ্যারিজোনা, যুক্তরাষ্ট্র
সঠিক উত্তর:
লন্ডন, ইংল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
লন্ডন, ইংল্যান্ড
ব্যাখ্যা
• ট্রাফালগার স্কয়ার:
- ট্রাফালগার স্কয়ার ইংল্যান্ডের লন্ডনে অবস্থিত একটি সাধারণ জনগণের মিলনস্থল।
- ১৮০৫ সালে ইংল্যান্ড ফ্রান্স ও স্পেনের সম্মিলিত বাহিনীর সাথে যুদ্ধ করে জয়লাভ করে।
- ট্রাফালগারের যুদ্ধ জয়কে স্মরণীয় করে রাখতে লন্ডনের কেন্দ্রস্থল একটি চত্ত্বরের নামকরণ করা হয় ট্রাফালগার স্কয়ার।

উৎস: ব্রিটানিকা ওয়েবসাইট।
৪,২৩৪.
মেসোপটেমীয় সভ্যতার সবার শেষে গড়ে উঠেছিল -
  1. ক্যালেডীয়
  2. অ্যাসেরীয়
  3. ব্যাবিলনীয়
  4. সুমেরীয়
সঠিক উত্তর:
ক্যালেডীয়
উত্তর
সঠিক উত্তর:
ক্যালেডীয়
ব্যাখ্যা
ক্যালডীয় সভ্যতা:
- ক্যালডীয় সভ্যতাটি মেসোপটেমীয় সভ্যতার সবার শেষে গড়ে উঠেছিল।
- ৬১২ খ্রিস্টপূর্বাব্দে এ্যাসিরীয়দের পতন এবং ক্যালডীয়দের সাম্রাজ্য প্রতিষ্ঠার মাধ্যমে মেসোপটেমীয় সভ্যতা চূড়ান্ত পর্বে উন্নীত হয়।
- মেসোপটেমিয়ার দক্ষিণ-পূর্ব দিকে পারস্য উপসাগরীয় এলাকায় বসবাসকারী সেমিটিক জাতিভুক্ত ক্যালডীয়রা এ সভ্যতা গড়ে তোলে বলে ইতিহাসে এটি ক্যালডীয় সভ্যতা নামে পরিচিত।
- এ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা নেবোপালেসার এ্যাসিরীয়দের সমৃদ্ধ রাজধানী নিনেভা ধ্বংস করে পুনরায় ধ্বংসপ্রাপ্ত নগরী ব্যাবিলনকে কেন্দ্র করে রাজধানী ও তাদের সভ্যতা গড়ে তোলে বলে এ সভ্যতা নতুন ব্যাবিলনীয় সভ্যতা নামেও পরিচিত।
- প্রতিদিনকে ১২ জোড়া ঘণ্টায় ভাগ করার পদ্ধতি বের করে।
- বছরের দৈর্ঘ্যও তারা বের করে।
- এ যুগের জ্যোতির্বিজ্ঞানীগণ ১২টি নক্ষত্রপুঞ্জের সন্ধান পান। তা থেকে ১২টি রাশিচক্রের সৃষ্টি হয়।

তথ্যসূত্র - ইতিহাস, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪,২৩৫.
কোন দেশকে গ্রেভইয়ার্ড অব এম্পায়ার বলা হয়?
  1. ক) সিরিয়া
  2. খ) তুরস্ক
  3. গ) ফিলিস্তিন
  4. ঘ) আফগানিস্তান
সঠিক উত্তর:
ঘ) আফগানিস্তান
উত্তর
সঠিক উত্তর:
ঘ) আফগানিস্তান
ব্যাখ্যা
• গ্রেভইয়ার্ড অব এম্পায়ার বা বড় বড় সাম্রাজ্যের পতন স্থল হলো- আফগানিস্তান।
• দেশটিতে অতীতে যতগুলো সাম্রাজ্যবাদী শক্তি আগ্রাসন চালাতে এসেছিলো প্রত্যেকটি দেশকেই নতি স্বীকার করে আফগানিস্তান ত্যাগ করতে হয়েছে।
• যেমনঃ
- ১৯৮৯ সালে সোভিয়েত ইউনিয়নকে আফগানিস্তান ত্যাগ করতে হয়েছে।
- ২০২১ সালে মার্কিন যুক্তরাষ্ট্রকে আফগানিস্তান ত্যাগ করতে হয়েছে।
 এই জন্য আফগানিস্তানকে   গ্রেভইয়ার্ড অব এম্পায়ার বলা হয়।

উৎস: দ্যা ডিপ্লোম্যাট রিপোর্ট ও যুগান্তর পত্রিকা।
৪,২৩৬.
Grand National Assembly- কোন দেশের পার্লামেণ্ট?
  1. ক) গ্রেট বিট্রেন
  2. খ) হল্যান্ড
  3. গ) তুরষ্ক
  4. ঘ) অস্ট্রিয়া
সঠিক উত্তর:
গ) তুরষ্ক
উত্তর
সঠিক উত্তর:
গ) তুরষ্ক
ব্যাখ্যা
তুরস্ক:

- তুরস্কের পার্লামেন্টের নাম গ্র্যান্ড ন্যাশনাল অ্যাসেম্বলি।
- তুরস্ক একটি ইউরোশিয়ান রাষ্ট্র।
- তুরস্কের রাজধানী আঙ্কারা।
- ইস্তাম্বুল তুরষ্কের বৃহত্তম শহর। শহরটি দুইটি মহাদেশে পড়েছে।
- বিখ্যাত ট্রয় নগরী তুরষ্কে অবস্থিত। 
- আধুনিক তুরষ্কের জনক মোস্তফা কামাল পাশা । 
- তুরস্কের বিখ্যাত বন্দর ইসকানদারুন।

তথ্যসূত্র - Worldatlas.com
৪,২৩৭.
মেলানেশিয়া অঞ্চলের দেশ নয় কোনটি?
  1. ফিজি
  2. ভানুয়াতু
  3. পাপুয়া নিউগিনি
  4. কিরিবাতি
সঠিক উত্তর:
কিরিবাতি
উত্তর
সঠিক উত্তর:
কিরিবাতি
ব্যাখ্যা

⇒ মাইক্রোনেশিয়া অঞ্চলের দেশসমূহ:
- নাউরু
- পালাউ
- কিরিবাতি
- মার্শাল দ্বীপপুঞ্জ
- মারিয়ানা।

⇒ মেলানেশিয়া অঞ্চলের দেশসমূহ:
- সলোমান দ্বীপপুঞ্জ
- ফিজি
- ভানুয়াতু
- পাপুয়া নিউগিনি।

⇒ পলিনেশিয়া অঞ্চলের দেশসমূহ:
- টোঙ্গা
- টুভ্যালু
- সামোয়াত

তথ্যসূত্র - ওয়ার্ল্ড অ্যাটলাস।

৪,২৩৮.
মুসলমান ও রোমান বাহিনীর মধ্যকার সংগঠিত যুদ্ধ কোনটি?
  1. ক) খন্দকের যুদ্ধ
  2. খ) তাবুকের যুদ্ধ
  3. গ) বদরের যুদ্ধ
  4. ঘ) উহুদের যুদ্ধ
সঠিক উত্তর:
খ) তাবুকের যুদ্ধ
উত্তর
সঠিক উত্তর:
খ) তাবুকের যুদ্ধ
ব্যাখ্যা
- তাবুকের যুদ্ধ সংগঠিত হয় ৬৩১ খ্রিস্টাব্দ (৯ম হিজরী)।
- এটি ছিল  মুসলমান এবং রোমান বাহিনীর মধ্যকার মহানবী (স.) জীবদ্দশায় পরিচালিত শেষ অভিযান।
- পরাক্রমশালী রোমান সাম্রাজ্যকে যুদ্ধে পরাজিত করে মুসলিম ইতিহাসে এক নতুন দিগন্ত উন্মোচন করে।
- বাকি ৩টি যুদ্ধ মুসলমান এবং মক্কার কুরাইশদের সাথে সংগঠিত হয়।

উৎস: ইসলামের ইতিহাস (১ম পত্র), উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং লাইভ এমসিকিউ লেকচার (Upcoming)।
৪,২৩৯.
২০২৪ সালের ৫ নভেম্বর অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প কততম প্রেসিডেন্ট হিসেবে জয়ী হয়?
  1. ৪৭তম
  2. ৪৮তম
  3. ৪৯তম
  4. ৫০তম
সঠিক উত্তর:
৪৭তম
উত্তর
সঠিক উত্তর:
৪৭তম
ব্যাখ্যা
যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন:
- প্রতি চার বছর পর পর যুক্তরাষ্ট্রে নির্বাচন অনুষ্ঠিত হয়।
- নভেম্বর মাসের প্রথম সোমবারের পর যে মঙ্গলবার পড়ে, সেদিনই ভোটগ্রহণ হয়।
- সেই হিসাবে ২০২৪ সালের নভেম্বর মাসের ৫ তারিখে ৬০তম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
- ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ৪৭ তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়।
- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট দেশটির নাগরিকদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হন না।
- ‘ইলেক্টোরাল কলেজ’ নামে পরিচিত একদল কর্মকর্তার পরোক্ষ ভোটেই নির্বাচিত হন মার্কিন প্রেসিডেন্ট।

ইলেকটোরাল কলেজ:
- ইলেকটোরাল কলেজ হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের পরোক্ষভাবে রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া, যার মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ও মার্কিন যুক্তরাষ্ট্রের উপরাষ্ট্রপতি নির্বাচন করা হয়। 
- যুক্তরাষ্ট্রের নির্বাচনে ইলেকটোরাল কলেজের মোট ভোটসংখ্যা ৫৩৮টি।
- প্রেসিডেন্ট নির্বাচিত হতে একজন প্রার্থীকে ২৭০টি ইলেকটোরাল কলেজের ভোট পেতে হয়।

উৎস:  প্রথম আলো, বিবিসি নিউজ।
৪,২৪০.
কত সালে 'ট্রুম্যান ডকট্রিন' ঘোষণা করা হয়?
  1. ১৯৪৯ সালে
  2. ১৯৫১ সালে
  3. ১৯৪৭ সালে
  4. ১৯৫৭ সালে
সঠিক উত্তর:
১৯৪৭ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৪৭ সালে
ব্যাখ্যা

ট্রুম্যান ডকট্রিন:
- 'ট্রুম্যান ডকট্রিন' ১৯৪৭ সালে মার্কিন প্রেসিডেন্ট হেনরি এস ট্রুম্যান দ্বারা ঘোষণা করা হয়।
- এটি ছিল একটি পররাষ্ট্রনীতি যার লক্ষ্য ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সোভিয়েত ইউনিয়নের ভূ-রাজনৈতিক বিস্তার প্রতিরোধ করা।
- মার্কিন যুক্তরাষ্ট্র গ্রিস ও তুরস্কে চলমান কমিউনিস্ট বিদ্রোহ নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করার প্রতিশ্রুতি দেয়।
- ১৯৪৮ সালে যুক্তরাষ্ট্র গ্রিস ও তুরস্কের সামরিক বাহিনীকে আর্থিক সহায়তা দিতে শুরু করে। 

উৎস: National Archives (.gov).

৪,২৪১.
কোন দুটি দেশের মধ্যে সীমান্ত বিরোধ নিষ্পত্তির জন্য ২০১৯ সালে নােবেল শান্তি পুরস্কার দেয়া হয়?
  1. ক) ক্যামেরুন এবং ইথিওপিয়া
  2. খ) পেরু এবং ভেনেজুয়েলা
  3. গ) ইথিওপিয়া এবং ইরিত্রিয়া
  4. ঘ) মালি এবং সেনেগাল
সঠিক উত্তর:
গ) ইথিওপিয়া এবং ইরিত্রিয়া
উত্তর
সঠিক উত্তর:
গ) ইথিওপিয়া এবং ইরিত্রিয়া
ব্যাখ্যা

- ২০১৯ সালের শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ আলী;
- নোবেল কমিটির ভাষ্যমতে,
''শান্তি ও আন্তর্জাতিক সহযোগিতা অর্জনের জন্য তাঁর প্রচেষ্টার জন্য, এবং বিশেষত প্রতিবেশী ইরিত্রিয়ার সাথে সীমান্ত সংঘাত নিরসনে তাঁর সিদ্ধান্তমূলক উদ্যোগের জন্য''

উল্লেখ্য,
- ২০২০ সালে বিশ্ব খাদ্য কর্মসূচী (WFP) 'ক্ষুধামুক্ত বিশ্ব গড়তে এবং সংঘাত কবলিত এলাকায় শান্তি প্রতিষ্ঠায়' অবদান রাখায় শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন।

উৎসঃ নোবেল পুরস্কার ওয়েবসাইট।

৪,২৪২.
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কে ছিলেন?
  1. ক) জন এফ কেনেডি
  2. খ) রুজভেল্ট
  3. গ) রিচার্ড নিক্সন
  4. ঘ) জেরাল্ড ফোর্ড
সঠিক উত্তর:
খ) রুজভেল্ট
উত্তর
সঠিক উত্তর:
খ) রুজভেল্ট
ব্যাখ্যা
• দ্বিতীয় বিশ্বযুদ্ধ:
- ১৯৩৯ সালের ১ সেপ্টেম্বর জার্মানি কর্তৃক পোল্যান্ড আক্রমণের মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধে অক্ষশক্তির অন্তর্ভুক্ত ছিলো জার্মানি, জাপান ও ইতালি।
- মিত্রশক্তিতে ছিলো ব্রিটেন, ফ্রান্স, যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন, চীন, পোল্যান্ড, নেদারল্যান্ডস প্রভৃতি দেশ।

- ৮ ডিসেম্বর, ১৯৪১ সালে যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধের সরাসরি যোগদান করে।
- ৭ মে ১৯৪৫ জার্মানি মিত্রবাহিনীর নিকট নিঃশর্ত আত্মসমর্পণ করে।
- ২ সেপ্টেম্বর ১৯৪৫ জাপান কর্তৃক আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণের মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।

- দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইতিহাসে প্রথমবারের মতো পারমাণবিক অস্ত্রের দুটি ব্যবহার হয়েছিল।
- তৎকালীন সোভিয়েত ইউনিয়ন তথা রাশিয়ার নেতা বা প্রেসিডেন্ট ছিলেন জোসেফ স্ট্যালিন।
- যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ছিলেন উইনস্টন চার্চিল।
- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট।

তথ্যসূত্র: হিস্টোরি ও ব্রিটানিকা.কম।
৪,২৪৩.
আদমসুরত বলা হয়-
  1. ক) কালপুরুষকে
  2. খ) সপ্তর্ষিমণ্ডলকে
  3. গ) ক্যাসিওপিয়াকে
  4. ঘ) সুরনদীকে
সঠিক উত্তর:
ক) কালপুরুষকে
উত্তর
সঠিক উত্তর:
ক) কালপুরুষকে
ব্যাখ্যা

কালপুরুষ বা অরিয়ন কে আদমসুরত বলা হয়।
এটা আসলে আকাশের কিছু তারার মানুষ আকৃতির বিন্যাস।
তারাগুলো মহাকাশের বিষুবীয় অঞ্চলে অবস্থান করায় পৃথিবীর সব অঞ্চল থেকে একে দেখা যায়।
উত্তর গোলার্ধে শরতের শেষ সময় হতে বসন্তের প্রাথমিক সময় পর্যন্ত এটি দেখা যায়।

৪,২৪৪.
আইফেল টাওয়ার উদ্বোধন করা হয় কবে?
  1. ক) ১৭৮৯ সালে
  2. খ) ১৮৫৫ সালে
  3. গ) ১৮৭৫ সালে
  4. ঘ) ১৮৮৯ সালে
সঠিক উত্তর:
ঘ) ১৮৮৯ সালে
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১৮৮৯ সালে
ব্যাখ্যা
ফরাসি বিপ্লবের একশ বছরের মাথায় ১৮৮৯ সালের ৩১ মার্চ পৃথিবীর অন্যতম আকর্ষণীয় স্থাপত্য আইফেল টাওয়ার উদ্বোধন করা হয়। এর নির্মাণ কাজ শুরু হয়েছিলো ২৮ জানুয়ারি ১৮৮৭ সালে। এর স্থপতি গুস্তাভ আইফেল। এর অবস্থান প্যারিস শহরে। সম্পূর্ণ মেটাল দিয়ে তৈরি আইফেল টাওয়ারের উচ্চতা ৯৮৪ ফুট। (সূত্রঃ হিস্টোরি ডটকম)
৪,২৪৫.
সুয়েজ খাল নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের নাম কী?
  1. ক) Suez Canal Company
  2. খ) Suez Canal Authority
  3. গ) Suez Canal Agency
  4. ঘ) Suez Canal Party
সঠিক উত্তর:
খ) Suez Canal Authority
উত্তর
সঠিক উত্তর:
খ) Suez Canal Authority
ব্যাখ্যা
সুয়েজ খাল (Suez Canal)  
▪ সুয়েজ খাল ভুমধ্যসাগর ও লোহিত সাগরকে সংযুক্তকারী মনুষ্য খননকৃত একটি খাল।
▪ ১৮৫৯ সালে ফ্রান্স ও ব্রিটেনের তত্ত্ববধানে এই খাল খনন শুরু হয়। ফরাসি কূটনীতিক ও প্রকৌশলী ফার্ডিনান্ড ডি লেসিপস্ এই খাল খননের উদ্যোক্তা।
▪ প্রায় ১০ বছর খননের পর এর খনন কাজ সমাপ্ত হয় এবং ১৭ নভেম্বর, ১৮৬৯ সালে এটি ব্যবহারের জন্য উন্মুক্ত করা হয়।
▪ ১৯৫৬ সালে মিশর এই খাল জাতীয়করণ করে নেয়। এতে মিশরের সাথে ইসরায়েল, ব্রিটেন ও ফ্রান্সের যুদ্ধ বেঁধে যায়। এটি  ইতিহাসে “সুয়েজ সংকট” নামে পরিচিত। জাতিসংঘের মধ্যস্ততায় এই সংকটের সমাধান হয়। 
▪ ২০১৪ সালে এর প্রস্থ ৬১ মিটার থেকে বৃদ্ধি করে ৩১২ মিটারে উন্নীত করার জন্য পুনরায় খনন করা হয়। ১ বছর বন্ধ থাকার পর ২০১৫ সালে তা আবার খুলে দেওয়া হয়। সুয়েজ খাল নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের নাম — Suez Canal Authority
▪ বর্তমানে এই খাল দিয়ে প্রতিদিন গড়ে ৫০টি জাহাজ চলাচল করে এবং বছরে প্রায় ৩০০ মিলিয়ন টন পণ্য পরিবহণ হয়। এই খালটি ইউরোপ থেকে এশিয়ায় আসার দূরত্ব প্রায় ৭০০০ কি.মি কমিয়ে দেয়। সুয়েজ খালকে “Highway to India” বলা হয়।

--------------------------
১৮৫৫ সাল থেকে ২৬ জুলাই ১৯৫৬ সাল পর্যন্ত সুয়েজ খাল নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ হিসেবে দায়িত্ব পালন করে ‘Suez Canal Company’.
• ‘Suez Canal Company’ এর প্রধানের পদবি ছিল প্রেসিডেন্ট।
২৬ জুলাই ১৯৫৬ সাল থেকে সুয়েজ খাল নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ হিসেবে দায়িত্ব পালন করে আসছে ‘Suez Canal Authority’.
• এটি সুয়েজ খাল পরিচালনা, রক্ষণাবেক্ষণসহ সকল কাজ পরিচালনা করে থাকে।
• ‘Suez Canal Authority’ কে মিশরের প্রধানমন্ত্রীর কাছে রিপোর্ট করতে হয়।
• ‘Board of Directors’​ দের সমন্বয়ে ‘Suez Canal Authority’ গঠিত এবং সর্বোচ্চ নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ।
• ‘Suez Canal Authority’ এর বর্তমান চেয়ারম্যান Admiral Osama Mounir Rabie, (12 Aug. 2019 - Present)।


তথ্যসূত্র:- ব্রিটানিকা এবং হিস্টরি.কম।
৪,২৪৬.
নিচের কোন দেশটি কফি উৎপাদন ও রপ্তানিতে বিশ্বে শীর্ষে আছে?
  1. ক) ব্রাজিল
  2. খ) চীন
  3. গ) ভিয়েতনাম
  4. ঘ) কলম্বিয়া
  5. ঙ) কোনটিই নয়
সঠিক উত্তর:
ক) ব্রাজিল
উত্তর
সঠিক উত্তর:
ক) ব্রাজিল
ব্যাখ্যা
কফি উৎপাদন ও রপ্তানিতে বিশ্বে শীর্ষে অবস্থান করছে ব্রাজিল। ২০১৮ সালে বিশ্বের ইতিহাসে সর্বোচ্চ কফি উৎপাদন করেছিল দেশটি। উৎসঃ বণিকবার্তা।
৪,২৪৭.
Man without society is either a beast or a God. উক্তিটি কার?
  1. ক) সক্রেটিস
  2. খ) প্লেটো
  3. গ) এরিস্টটল
  4. ঘ) জিউস
সঠিক উত্তর:
গ) এরিস্টটল
উত্তর
সঠিক উত্তর:
গ) এরিস্টটল
ব্যাখ্যা
- প্লেটোর ছাত্র এরিস্টটল একজন বড় দার্শনিক ছিলেন।
- তাঁর বিখ্যাত গ্রন্থের নাম দ্যা পলিটিক্স।
- তিনি লাইসিয়ামের এর প্রতিষ্ঠাতা।
- তিনি আলেকজান্ডার এর গৃহশিক্ষক।
- তার বিখ্যাত উক্তি -
- Man is Social and Political by Nature.
- Man without society is either a beast or a God. 

তথ্যসূত্র: ব্রিটানিকা।
৪,২৪৮.
যুক্তরাষ্ট্রের কোন প্রেসিডেন্ট 'Emancipation Proclamation' এ স্বাক্ষর করেন?
  1. ক) উইনস্টন চার্চিল
  2. খ) আব্রাহাম লিঙ্কন
  3. গ) থিওডর রুজভেল্ট
  4. ঘ) থমাস জেফারসন
সঠিক উত্তর:
খ) আব্রাহাম লিঙ্কন
উত্তর
সঠিক উত্তর:
খ) আব্রাহাম লিঙ্কন
ব্যাখ্যা
- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন দাসপ্রথা বিলুপ্তির লক্ষ্যে, ১ জানুয়ারি ১৮৬৩ সালে তিনি 'Emancipation Proclamation' এ স্বাক্ষর করেন। মূলত এই ঘোষণার মাধ্যমেই যুক্তরাষ্ট্রে দাসপ্রথা নিষিদ্ধ হয়।
- এই ঘোষণাকে স্থায়ী বা সাংবিধানিক আইনে পরিণত করতে লিংকন সংবিধানের ১৩তম সংশোধনী আনেন।
- ২ ডিসেম্বর ১৮৬৫ মার্কিন কংগ্রেসের হাউজ অব রিপ্রেজেনটেটিভ এ ১৩তম সংশোধনী পাস হয়। অর্থ্যাৎ, যুক্তরাষ্ট্রে সাংবিধানিকভাবে ১৮৬৫ সালে স্থায়ীভাবে দাসপ্রথা বিলুপ্ত হয়।

তথ্যসূত্র: হিস্টোরি ডটকম এবং নিউইয়র্ক টাইমস।
৪,২৪৯.
বিশ্বে কার্বন প্রভাবমুক্ত প্রথম দেশ -
  1. নেপাল
  2. ভুটান
  3. আইসল্যান্ড
  4. সুইডেন
সঠিক উত্তর:
ভুটান
উত্তর
সঠিক উত্তর:
ভুটান
ব্যাখ্যা
• কার্বন প্রভাবমুক্ত:
- বিশ্বে কার্বন ডাই অক্সাইডের ক্ষতিকর প্রভাবমুক্ত প্রথম দেশ ভুটান
- দেশটি যে পরিমাণ কার্বন ডাই অক্সাইড নির্গমন করে তারচেয়ে কয়েকগুণ বেশি কার্বন শোষণক্ষম হওয়াতেই এর নেতিবাচক প্রভাব থেকে মুক্ত।
- বেশিরভাগ দেশ যে পরিমাণ কার্বন ডাই অক্সাইড গ্যাস শোষণ করতে সক্ষম তারচেয়ে কয়েকগুণ বেশি গ্যাস নির্গমন করে। 
- দেশটির মোট ভূমির ৭২ শতাংশ বনাঞ্চল।
- ভুটান বার্ষিক ১৫ লাখ টন কার্বন নির্গমন করে, যেখানে দেশটির কার্বন শোষণ ক্ষমতা ৬০ লাখ টন।

উৎস: দৈনিক জনকন্ঠ পত্রিকা রিপোর্ট।[লিঙ্ক]
৪,২৫০.
সম্প্রতি যুক্তরাষ্ট্রের শীর্ষ পর্যায়ের কে রাশিয়া ভ্রমণ করেন? [তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন]
  1. ক) প্রতিরক্ষামন্ত্রী
  2. খ) সেনাবাহিনী প্রধান
  3. গ) সিআইএ পরিচালক
  4. ঘ) পররাষ্ট্রমন্ত্রী
সঠিক উত্তর:
গ) সিআইএ পরিচালক
উত্তর
সঠিক উত্তর:
গ) সিআইএ পরিচালক
ব্যাখ্যা
[তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন বর্তমানে গুরুত্বপূণ নয়।]

- মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) পরিচালক উইলিয়াম বার্নস রাশিয়ার প্রভাবশালী জাতীয় সিকিউরিটি কাউন্সিলের প্রধানের সঙ্গে বৈঠক করেছেন।
- জাতীয় সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি নিকোলাই পাত্রুশেভ ও উইলিয়াম বার্নস তাঁরা রাশিয়া ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক নিয়ে আলোচনা করেছেন।

- নিকোলাই পাত্রুশেভ ও উইলিয়াম বার্নসের মধ্যকার বৈঠক নিয়ে রাশিয়ার জাতীয় সিকিউরিটি কাউন্সিলের বিস্তারিত কিছু জানানো হয়নি।
- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের অনুরোধের পরিপ্রেক্ষিতে সিআইএ পরিচালক উইলিয়াম বার্নসের রাশিয়া সফরের আয়োজন করা হয়। তাঁর সফরটি দুদিনের। তাঁর সফরসঙ্গী হিসেবে জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা রয়েছেন।

তথ্যসূত্র: প্রথম আলো (৪ নভেম্বর, ২০২১)।
৪,২৫১.
জেসমিন বিপ্লবের সূচনা কোথায় ঘটে? 
  1. মিশর 
  2. লিবিয়া
  3. তিউনিসিয়া
  4. ফ্রান্স
সঠিক উত্তর:
তিউনিসিয়া
উত্তর
সঠিক উত্তর:
তিউনিসিয়া
ব্যাখ্যা

• আরব বসন্ত (Arab Spring):
- মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার কয়েকটি দেশে রাজতন্ত্র ও একনায়কতন্ত্র উচ্ছেদ করে গণতন্ত্র প্রতিষ্ঠার যে আন্দোলন ২০১০ সালে শুরু হয়, সেগুলোকে একত্রে আরব বসন্ত বলে ।
- আরব বসন্তের শুরু হয়েছিল আফ্রিকার দেশ তিউনিশিয়ায়। এই কারনে তিউনিশিয়াকে আরব বসন্তের সূতিকাগার বলা হয়।
- মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার কয়েকটি দেশে রাজতন্ত্র ও একনায়কতন্ত্র উচ্ছেদ করে গণতন্ত্র প্রতিষ্ঠার যে আন্দোলন ২০১০ সালে শুরু হয়, সেগুলোকে একত্রে আরব বসন্ত বলে ।
- আরব বসন্তের শুরু হয়েছিল আফ্রিকার দেশ তিউনিশিয়ায়।
- এই কারনে তিউনিশিয়াকে আরব বসন্তের সূতিকাগার বলা হয়।

উল্লেখ্য, 
- তিউনিসিয়ায় জেসমিন বিপ্লব সংগঠিত হয় ২০১১ সালে।
- আরব বসন্ত শুরুর পর এই বিপ্লব হয়।
- তিউনেশিয়ার জাতীয় ফুল হচ্ছে জেসমিন ফুল।
- এ কারণেই এই বিপ্লব জেসমিন বিপ্লব হিসেবে পরিচিতি পায়।

অন্যদিকে -
- অরেঞ্জ বিপ্লব সংঘটিত হয় ইউক্রেনে।
- রুশ বিপ্লব সংঘটিত হয় রাশিয়ায়।
- ফরাসি বিপ্লব সংঘটিত হয় ফ্রান্সে।

তথ্যসূত্র: ব্রিটানিকা। 

৪,২৫২.
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মিত্রশক্তির অন্তর্ভুক্ত দেশ কোনটি?
  1. ইতালি
  2. ফ্রান্স
  3. জাপান
  4. জার্মানি
সঠিক উত্তর:
ফ্রান্স
উত্তর
সঠিক উত্তর:
ফ্রান্স
ব্যাখ্যা

দ্বিতীয় বিশ্বযুদ্ধ:
- ১৯৩৯ সালের ১ সেপ্টেম্বর জার্মানি কর্তৃক পোল্যান্ড আক্রমণের মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়।
- যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধের সরাসরি যোগদান করে: ৮ ডিসেম্বর, ১৯৪১ সালে।
- জার্মানি মিত্রবাহিনীর নিকট নিঃশর্ত আত্মসমর্পণ করে: ৭ মে, ১৯৪৫ সালে।
- ২ সেপ্টেম্বর ১৯৪৫ জাপান কর্তৃক আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণের মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইতিহাসে প্রথমবারের মতো পারমাণবিক অস্ত্রের দুটি ব্যবহার হয়েছিল।

⇒ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পক্ষসমূহ:
- দ্বিতীয় বিশ্বযুদ্ধে অক্ষশক্তির অন্তর্ভুক্ত ছিল:
• জার্মানি,
• জাপান,
• ইতালি।

- মিত্রশক্তির অন্তর্ভুক্ত ছিল:
• ব্রিটেন,
• ফ্রান্স,
• যুক্তরাষ্ট্র,
• সোভিয়েত ইউনিয়ন,
• চীন,
• পোল্যান্ড,
• নেদারল্যান্ডস প্রভৃতি দেশ।

⇒ উল্লেখ্য:
- তৎকালীন সোভিয়েত ইউনিয়ন তথা রাশিয়ার নেতা বা প্রেসিডেন্ট ছিলেন জোসেফ স্ট্যালিন।
- যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ছিলেন উইনস্টন চার্চিল।
- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট ও হ্যারি এস. ট্রুম্যান।

তথ্যসূত্র - হিস্টোরি ও ব্রিটানিকা কম।

৪,২৫৩.
কত সালে যুক্তরাষ্ট্র রাশিয়ার নিকট থেকে আলাস্কা অঙ্গরাজ্যটি ক্রয় করেছিল?
  1. ১৮৫৯ সালে
  2. ১৮৬৭ সালে
  3. ১৯৫৯ সালে
  4. ১৯৬৭ সালে
সঠিক উত্তর:
১৮৬৭ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৮৬৭ সালে
ব্যাখ্যা
আলাস্কা অঙ্গরাজ্য:
- আলাস্কা (Alaska) হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি অঙ্গরাজ্য।
- এটি মার্কিন যুক্তরাষ্ট্রের উত্তর-পশ্চিমাঞ্চলে অবস্থিত।
- এটি রাশিয়ার সবচেয়ে কাছের আমেরিকান অঙ্গরাজ্য।

উল্লেখ্য,
- ১৮৬৭ সালে যুক্তরাষ্ট্র রাশিয়ার নিকট থেকে আলাস্কা অঙ্গরাজ্যটি ক্রয় করেছিল।
- ১৮৬৭ সালের ৩০ মার্চ, আলাস্কা বিক্রির চুক্তি করেছিল রাশিয়া ও যুক্তরাষ্ট্র।
- মাত্র ৭২ লাখ ডলারে আমেরিকার কাছে আলাস্কা বিক্রি করে দেয় রাশিয়া।
- প্রায় এক শতাব্দী পর এসে ১৯৫৯ সালের ৩ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ৪৯তম অঙ্গরাজ্যের মর্যাদা পায় আলাস্কা।

উৎস: i) BBC.
ii) Britannica.
৪,২৫৪.
জাপানের হাউজ অফ রিপ্রেজেন্টেটিভসে আসন সংখ্যা কত ?
  1. ২৪২ জন
  2. ৪৭৫ জন
  3. ২৭৫ জন
  4. ৫০২ জন
সঠিক উত্তর:
৪৭৫ জন
উত্তর
সঠিক উত্তর:
৪৭৫ জন
ব্যাখ্যা
- জাপানের পার্লামেন্টের নাম  ডায়েট।
- Under the Meiji Constitution of 1889, the Imperial Diet was established on the basis of two houses with coequal powers.
- জাপানের পার্লামেন্ট “ডায়েট” দুই কক্ষ বিশিষ্ট।
- উচ্চকক্ষ হাউজ অফ কাউন্সিলর - ২৪২ আসন।
- নিম্মকক্ষ  হাউজ অফ রিপ্রেজেন্টেটিভস - ৪৭৫ আসন। 

উৎস:Britannica. 
৪,২৫৫.
‘The Coalition Years’ বইটির রচয়িতা কে?
  1. ক) হোসনি মোবারক
  2. খ) প্রণব মুখার্জী
  3. গ) ডোনাল্ড ট্রাম্প
  4. ঘ) রিসেপ তাইয়েপ এরদোয়ান
সঠিক উত্তর:
খ) প্রণব মুখার্জী
উত্তর
সঠিক উত্তর:
খ) প্রণব মুখার্জী
ব্যাখ্যা
‘The Coalition Years’ ভারতের ১৩তম রাষ্ট্রপতি প্রণব মুখার্জীর আত্মজীবনীমূলক বই।
এটি ২০১৭ সালের ১৩ অক্টোবর প্রকাশিত হয়।
গত ৩১ আগস্ট ২০২০ প্রণব ‍মুখার্জী মারা যান।
প্রণব ‍মুখার্জী ছিলেন ভারতের প্রথম বাঙালি রাষ্ট্রপতি।
(সূত্র: আমাজন ডটকম)
৪,২৫৬.
কোন সভ্যতায় সর্বপ্রথম পঞ্জিকার প্রচলন শুরু হয় -
  1. মায়া সভ্যতা
  2. ব্যাবিলনীয় সভ্যতা
  3. সিন্ধু সভ্যতা
  4. ইনকা সভ্যতা
সঠিক উত্তর:
ব্যাবিলনীয় সভ্যতা
উত্তর
সঠিক উত্তর:
ব্যাবিলনীয় সভ্যতা
ব্যাখ্যা
• অবস্থান এবং ধ্বংসাবশেষ:
- ব্যাবিলন মেসোপটেমিয়ার একটি শহর ছিল, এর ধ্বংসাবশেষ পাওয়া যায় ইরাকের বাবিল প্রদেশে।
- সর্বপ্রথম পঞ্জিকার প্রচলন করে ব্যাবিলনীয় সভ্যতায়।

•  লিখিত আইন এবং হাম্মুরাবির আইন:
- ব্যাবিলন ছিল পৃথিবীর প্রথম লিখিত আইন প্রচলনের জন্যে।
- ব্যাবিলনীয়দের আইন হাম্মুরাবির আইন নামে পরিচিত ছিল।
- হাম্মুরাবি ছিলেন ব্যাবিলনীয় সাম্রাজ্যের শ্রেষ্ঠ রাজা।

উৎস: Britannica.com
৪,২৫৭.
'দি মিডিয়াম ইজ দি মেসেজ' (the medium is the message) এর প্রবক্তা কে?
  1. হেনরি এডওয়ার্ড রবার্ট
  2. চার্লস ব্যাবেজ
  3. হার্বার্ট মার্শাল ম্যাকলুহান
  4. কোনটি নয়
সঠিক উত্তর:
হার্বার্ট মার্শাল ম্যাকলুহান
উত্তর
সঠিক উত্তর:
হার্বার্ট মার্শাল ম্যাকলুহান
ব্যাখ্যা
মার্শাল ম্যাকলুহান:
- মার্শাল ম্যাকলুহান 'দি মিডিয়াম ইজ দি মেসেজ' (the medium is the message) এবং 'গ্লোবাল ভিলেজ' (Global village) এর প্রবক্তা বা উদ্ভাবক হিসাবে পরিচিত।
- তিনি ১৯৬২ সালে তার প্রকাশিত গ্রন্থ 'The Gutenberg: The Making of Typographic Man' এবং ১৯৬৪ সালে তার প্রকাশিত গ্রন্থ 'Understanding Media' এ গ্লোবাল ভিলেজ বা বিশ্বগ্রাম এর ধারণা দেন।

অন্যদিকে,
- পার্সোনাল কম্পিউটারের জনক হেনরি এডওয়ার্ড রবার্ট।
- বাণিজ্যিকভাবে তৈরিকৃত প্রথম পার্সোনাল কম্পিউটার Altair 8800 আবিষ্কার করেন হেনরি এডওয়ার্ড রবার্ট।
- আধুনিক কম্পিউটারের জনক চার্লস ব্যাবেজ।

উৎস: ব্রিটানিকা এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি (প্রকৌশলী মুজিবুর রহমান)।
৪,২৫৮.
ফ্রান্সের জাতীয় নীতিবাক্য কী? 
  1. ঐক্য, শক্তি ও সমৃদ্ধি
  2. স্বাধীনতা, ঐক্য ও শান্তি
  3. স্বাধীনতা, সাম্য ও ভ্রাতৃত্ব
  4. সত্য, ন্যায় ও শান্তি
সঠিক উত্তর:
স্বাধীনতা, সাম্য ও ভ্রাতৃত্ব
উত্তর
সঠিক উত্তর:
স্বাধীনতা, সাম্য ও ভ্রাতৃত্ব
ব্যাখ্যা

ফ্রান্স:
- ফ্রান্স পশ্চিম ইউরোপের একটি রাষ্ট্র, 
- এটি ইউরোপীয় ইউনিয়নের প্রতিষ্ঠাতা সদস্য ছিল এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য।
- রাজধানী: প্যারিস (Paris)
- জাতীয় দিবস: ১৪ জুলাই (বাস্তিল দিবস)
- জাতীয় নীতিবাক্য: স্বাধীনতা, সাম্য ও ভ্রাতৃত্ব।
- রাষ্ট্রপ্রধান: রাষ্ট্রপতি (President)। তিনি সরাসরি জনগণের ভোটে ৫ বছরের জন্য নির্বাচিত হন।
- আইনসভা: এটি দ্বিকক্ষ বিশিষ্ট।
- ন্যাশনাল অ্যাসেম্বলি (National Assembly): নিম্নকক্ষ।
- সিনেট (Senate): উচ্চকক্ষ।

•  সংস্কার আন্দোলন (Reform Movements):
- ফরাসি বিপ্লব (১৭৮৯): আধুনিক ফ্রান্সের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয় এই ঐতিহাসিক বিপ্লবের মাধ্যমে, যা রাজতন্ত্রের অবসান ঘটিয়ে সাম্য ও স্বাধীনতার ডাক দিয়েছিল।
- পেনশন সংস্কার আন্দোলন (২০২৩-২৫): অবসরগ্রহণের বয়সসীমা বৃদ্ধি নিয়ে ফ্রান্সে বড় ধরনের শ্রমিক আন্দোলন ও প্রশাসনিক সংস্কার হয়েছে।
- মুদ্রা: ইউরো (€ EUR)।
- ভাষা: রাষ্ট্রীয় ভাষা ফরাসি (French)।

• সংস্কৃতি: লুভ্যর মিউজিয়াম, আইফেল টাওয়ার এবং কান চলচ্চিত্র উৎসব ফরাসি সংস্কৃতির বৈশ্বিক আইকন।

উৎস: Official Portal of the French Government এবং Britannica ওয়েবসাইট।

৪,২৫৯.
কোন দেশে প্রথম আণবিক বোমা ফেলা হয়?
  1. ইতালি
  2. জার্মানি
  3. জাপান
  4. চীন
সঠিক উত্তর:
জাপান
উত্তর
সঠিক উত্তর:
জাপান
ব্যাখ্যা
আণবিক বোমা:
- ১৯৪৫ সালের ১৬ জুলাই মার্কিন যুক্তরাষ্ট্র নিউ মেক্সিকোর মরুভূমিতে বিশ্বে সর্বপ্রথম পারমাণবিক বোমার পরিক্ষা চালায়। 
- এই প্রকল্পের নাম ছিল 'ম্যানহাটান প্রজেক্ট'।
- সেই বোমা তৈরির প্রধান বিজ্ঞানী ছিলেন রবার্ট ওপেনহাইমার।

উল্লেখ্য,
- ৮ ডিসেম্বর, ১৯৪১ সালে যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধের সরাসরি যোগদান করে।
- ২ সেপ্টেম্বর, ১৯৪৫ জাপান কর্তৃক আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণের মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।
- প্রথমবারের মতো পারমাণবিক অস্ত্রের ব্যবহার হয়- দ্বিতীয় বিশ্বযুদ্ধে।
- এগুলো ছিল লিটলবয় এবং ফ্যাটম্যান নামের দুইটি পারমাণবিক বোমা যা জাপানের হিরোশিমা ও নাগাসাকি শহরে বিস্ফোরন করা হয়।
- জাপানের দুটি শহরে এই বোমা ফেলার পর বিপুল প্রাণহানি আর ধ্বংসলীলা ঘটেছিল।
- ৬ আগস্ট, ১৯৪৫ জাপানের হিরোশিমা শহরে যুক্তরাষ্ট্র প্রথম লিটলবয় নামের পারমাণবিক বোমা নিক্ষেপ করে।
- ৯ আগস্ট, ১৯৪৫ ফ্যাটম্যান নামের বোমা নিক্ষেপ করা হয় নাগাসাকি শহরে।
- ৩৩তম মার্কিন প্রেসিডেন্ট হ্যারি এস ট্রুম্যান এই পারমাণবিক বোমা বর্ষণের নির্দেশ দেন।

উৎস: History.com
৪,২৬০.
আন্তর্জাতিক অপরাধ আদালতের সদরদপ্তর কোথায় অবস্থিত?
  1. ক) জেনেভা
  2. খ) রোম
  3. গ) নিউইয়র্ক
  4. ঘ) দ্য হেগ
সঠিক উত্তর:
ঘ) দ্য হেগ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) দ্য হেগ
ব্যাখ্যা

- ১৭ জুলাই ১৯৯৮ সালে আন্তর্জাতিক অপরাধ আদালত (International Criminal Court) প্রতিষ্ঠিত হয়।
- ১ জুলাই, ২০০২ সালে এটি কার্যকর হয়।
- বর্তমানে এর সদস্য সংখ্যা ১২৪টি।
- এর সদরদপ্তর অবস্থিত নেদারল্যান্ডসের দ্য হেগ শহরে।
উৎসঃ আইসিসির ওয়েবসাইট।

৪,২৬১.
যুক্তরাষ্ট্রের 'ফেডারেল সিভিল সার্ভিস কমিশন' কত সালে গঠিত হয়?
  1. ১৮৮৩ সালে
  2. ১৮৮৫ সালে
  3. ১৮৮৭ সালে
  4. ১৮৮৯ সালে
সঠিক উত্তর:
১৮৮৩ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৮৮৩ সালে
ব্যাখ্যা

• ফেডারেল সিভিল সার্ভিস কমিশন:
- মার্কিন যুক্তরাষ্ট্রে সংবিধিবদ্ধভাবে ফেডারেল সিভিল সার্ভিস কমিশন গঠিত হয় ১৮৮৩ সালে।
- The Pendleton Civil Service Reform Act-1883 এর মাধ্যমে।
- ১৯৭৮ সালে ফেডারেল সিভিল সার্ভিস কমিশনে সংস্কার করে একে তিনটি প্রতিষ্ঠানে বিকেন্দ্রীকরণ করা হয়। এগুলো হলো:
- অফিস অব দ্য পার্সোনেল ম্যানেজমেন্ট
- দ্য মেরিট সিস্টেম প্রোটেকশন বোর্ড
- দ্য ফেডারেল লেবার রিলেশন অথরিটি।

উৎস: অফিস অব দ্য পার্সোনেল ম্যানেজমেন্ট ওয়েবসাইট।

৪,২৬২.
উইঘুর সম্প্রদায় জিনজিয়াংকে কী নামে ডাকে?
  1. ক) পশ্চিম তুর্কিস্তান
  2. খ) দক্ষিণ তুর্কিস্তান
  3. গ) পূর্ব তুর্কিস্তান
  4. ঘ) উত্তর তুর্কিস্তান
সঠিক উত্তর:
গ) পূর্ব তুর্কিস্তান
উত্তর
সঠিক উত্তর:
গ) পূর্ব তুর্কিস্তান
ব্যাখ্যা
- উইঘুর এবং হানা সম্প্রদায়ের বসবাস হলো জিনজিয়াং প্রদেশে।
- জিনজিয়াং এর রাজধানী হলো উরুমকি।
- উইঘুররা ইসলাম ধর্মাবলম্বী।
- তারা জিনজিয়াংকে তুর্কির অংশ হিসাবে প্রতিষ্ঠা করতে চায়।
- তাই তারা জিনজিয়াংকে পূর্ব তুর্কিস্তান নামে ডাকে।

উৎস: Live MCQ লেকচার।
৪,২৬৩.
মদিনা শরীফের পূর্বনাম -
  1. ক) আল হারামাইন
  2. খ) আলমদিনা
  3. গ) মদিনাতুর রহমান
  4. ঘ) ইয়াসরিব
সঠিক উত্তর:
ঘ) ইয়াসরিব
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ইয়াসরিব
ব্যাখ্যা

- মদিনা শরিফের পূর্বনাম ছিল ইয়াসরিব।
- যেদিন বনু সালেম ইবনে আওফের মহল্লায় জুমার নামায আদায়ের পর রসূল (স) মদিনায় গমন করেন, সেদিন থেকেই ইয়াসরিবের নাম 'মদিনাতুর রসূল’ বা রসূল (স)- এর শহর সংক্ষেপে মদিনা হয়ে যায়।

৪,২৬৪.
অর্থনীতিতে অবদান রাখায় পল স্যামুয়েলসন কত সালে নোবেল পুরস্কার লাভ করেন?
  1. ১৯৬৮ সালে
  2. ১৯৬৯ সালে
  3. ১৯৭০ সালে
  4. ১৯৭১ সালে
সঠিক উত্তর:
১৯৭০ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৭০ সালে
ব্যাখ্যা
পল স্যামুয়েলসন (Paul Samuelson):
- পল স্যামুয়েলসন একজন বিশিষ্ট আমেরিকান অর্থনীতিবিদ।
- তিনি মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের অর্থনৈতিক উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেন।
- তিনি আধুনিক অর্থনীতি শাস্ত্রের প্রতিষ্ঠাতা ব্যক্তিত্বদের মধ্যে অন্যতম।
- স্যামুয়েলসনের সবচেয়ে বড় অবদান ছিল তার "ইকোনমিক্স" (Economics) বইটি, যা ১৯৪৮ সালে প্রথম প্রকাশিত হয়েছিল।

⇒ অর্থনৈতিক তত্ত্বের প্রায় সকল শাখায় মৌলিক অবদানের জন্য ১৯৭০ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেন।

উৎস: Britannica.
৪,২৬৫.
'ডুমা' কোন দেশের আইনসভা?
  1. জাপান
  2. ডেনমার্ক
  3. রাশিয়া
  4. ইসরায়েল
সঠিক উত্তর:
রাশিয়া
উত্তর
সঠিক উত্তর:
রাশিয়া
ব্যাখ্যা
রাশিয়া:
- আয়তনে বিশ্বের বৃহত্তম দেশ রাশিয়া।
- রাজধানী ও বৃহত্তম নগরী: মস্কো।
- রাশিয়ার রাষ্ট্রীয় ভাষা রুশ। 
- দেশটির মুদ্রার নাম রুবল।
- পৃথিবীর মোট আবাসযোগ্য জমির আট ভাগের এক ভাগ পড়েছে রাশিয়ায়। 
- রাশিয়ার সাথে ১৪টি দেশের সীমান্ত রয়েছে।
- রাশিয়ার সম্রাটদের বলা হয় জার।
- বর্তমান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
- রাশিয়ার সরকারব্যবস্থা বহুদলীয় গণতন্ত্র।
- দেশটির পার্লামেন্টের নাম ডুমা।
- রাশিয়া একসময় সোভিয়েত ইউনিয়নের অন্তর্ভুক্ত ছিল।
- ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর পৃথক রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে দেশটি।
- সাংবিধানিকভাবে বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক দেশ রাশিয়া।
- রাশিয়ার প্রেসিডেন্টের বাসভবন: ক্রেমলিন।

অন্যদিকে -
- নেসেট: ইসরায়েলের আইনসভা। 
- ডায়েট: জাপানের আইনসভা। 
- ফোকেটিং: ডেনমার্কের আইনসভা। 

উৎস: i) WorldAtlas.
         ii) Central Intelligence Agency (.gov).
৪,২৬৬.
আনুষ্ঠানিকভাবে গণভোট শুরু হয় কোন দেশে?
  1. আয়ারল্যান্ডে
  2. সুইজারল্যান্ডে
  3. ফিনল্যান্ডে
  4. গ্রিনল্যান্ডে
সঠিক উত্তর:
সুইজারল্যান্ডে
উত্তর
সঠিক উত্তর:
সুইজারল্যান্ডে
ব্যাখ্যা

• গণভোটের সূচনা: 
- আনুষ্ঠানিকভাবে গণভোট শুরু হয় সুইজারল্যান্ডে।
- ১৩শ শতাব্দী থেকে সুইজারল্যান্ডে স্থানীয়ভাবে গণভোটের অনুরূপ প্রথা চালু ছিল।
- ১৮৪৮ সালে সুইজারল্যান্ডের সংবিধানে গণভোটকে আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত করা হয়, যা বিশ্বের প্রথম আধুনিক গণভোট ব্যবস্থা।
- সুইজারল্যান্ডের এই মডেল যুক্তরাষ্ট্র এবং অন্যান্য দেশে (যেমন অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড) গণভোটের প্রসার ঘটায়।
- সুইজারল্যান্ডে গণভোট একটি নিয়মিত গণতান্ত্রিক প্রক্রিয়া। 

উল্লেখ্য,
- স্বাধীন হওয়ার পর থেকে এখন পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক অবস্থার প্রেক্ষাপটে বাংলাদেশে মোট তিনবার গণভোট অনুষ্ঠিত হয়েছে।
- এর মধ্যে দুটি প্রশাসনিক গণভোট এবং আরেকটি সাংবিধানিক গণভোট।
- প্রথম গণভোট হয়েছিল রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমলে ১৯৭৭ সালে।
- দ্বিতীয় গণভোট হয় রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের শাসনামলে ১৯৮৫ সালে।
- সর্বশেষ গণভোট ১৯৯১ সালের ১৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়েছিল।

তথ্যসূত্র: ব্রিটানিকা ও বিজনেস স্ট্যান্ডার্ড। (Link) 

৪,২৬৭.
মাউন্ট কিনাবালু কোন দেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ? 
  1. জাপান 
  2. শ্রীলঙ্কা
  3. মালয়েশিয়া
  4. যুক্তরাজ্য
সঠিক উত্তর:
মালয়েশিয়া
উত্তর
সঠিক উত্তর:
মালয়েশিয়া
ব্যাখ্যা
মাউন্ট কিনাবালু: 

এটি পূর্ব মালয়েশিয়ার সাবাহ রাজ্যের বোর্নিও দ্বীপের একটি উল্লেখযোগ্য পর্বত।
• এটি ক্রোকার রেঞ্জের সর্বোচ্চ শিখর এবং সমুদ্রপৃষ্ঠ থেকে ১৩,৪৩৮ ফুট উচ্চতায় মালয়েশিয়ার সর্বোচ্চ পর্বত।
• এটি বিশ্বের ২০তম উঁচু পর্বত।
• মাউন্ট কিনাবালু একটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হওয়ায় কিনাবালু পার্ক হিসেবে সুরক্ষিত ও সংরক্ষিত।

- অপরদিকে,
• ফুজিয়ামা – জাপানের সর্বোচ্চ পর্বত। 
• বেনেভিস – যুক্তরাজ্যের সর্বোচ্চ পর্বত।
• এডামস পিক – শ্রীলঙ্কায় অবস্থিত। (এটি হিন্দু-মুসলমান-বৌদ্ধ ধর্মাবলম্বীদের তীর্থস্থান হিসেবে পরিচিত)।
• তোরবোরা পাহাড় এর অবস্থান- আফগানিস্তান এ।
• টাইগার হিল ভারতে অবস্থিত। 

উৎস: ওয়ার্ল্ড অ্যাটলাস ও Live Mcq লেকচার। 
৪,২৬৮.
”Materialism and Empirio-criticism” গ্রন্থের রচয়িতা কে?
  1. কার্ল মার্কস
  2. ফ্রিডরিখ এঙ্গেলস
  3. ভ্লাদিমির ইলিচ লেনিন 
  4.  জোসেফ স্ট্যালিন
সঠিক উত্তর:
ভ্লাদিমির ইলিচ লেনিন 
উত্তর
সঠিক উত্তর:
ভ্লাদিমির ইলিচ লেনিন 
ব্যাখ্যা

 - ”Materialism and Empirio-criticism- বস্তুবাদ এবং অভিজ্ঞতা-সমালোচনা। প্রতিক্রিয়াশীল দর্শনের উপর সমালোচনামূলক মন্তব্য" বইটি লেনিন ১৯০৮ সালের ফেব্রুয়ারি থেকে অক্টোবর মাসে জেনেভা এবং লন্ডনে লিখেছিলেন। 
- মার্কসবাদের মাকবাদী সংশোধনের বিরুদ্ধে লড়াইয়ে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল বইটি।

ভ্লাদিমির ইলিচ লেনিন 

- ভ্লাদিমির লেলিনের জন্ম ১৮৭০ সালে ভলগা নদীর তীরের রাশিয়ার ছোট শহর সিমবির্স্কে।
- তারঁ জন্ম মধ্যবিত্ত পরিবারে, বড় ভাই আলেকজান্ডার প্রভাবিত ছিলেন (১৮৮৭ সালে জারকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে ফাঁসি)
- শিক্ষা: আইন অধ্যয়ন, ১৮৮৯ সালে আইন অনুশীলনকালে মার্কসবাদী হয়ে ওঠেন।

- ১৯০৩ সালে লন্ডনে রাশিয়ান সোশ্যাল-ডেমোক্র্যাটিক ওয়ার্কার্স পার্টির সভায় বলশেভিক উপদলের নেতা।
- বিপ্লবী সংবাদপত্র প্রতিষ্ঠা ও সম্পাদনা: দলকে সর্বহারা শ্রেণীর অগ্রদূত, পেশাদার বিপ্লবীদের কেন্দ্রীভূত সংগঠন হিসেবে উপস্থাপন।
- তত্ত্ব: পরবর্তীতে লেনিনবাদ নামে পরিচিত, যা কার্ল মার্ক্সের তত্ত্বের সঙ্গে যুক্ত হয়ে মার্কসবাদ-লেনিনবাদ গঠন করে এবং কমিউনিস্ট বিশ্বদৃষ্টিতে রূপান্তরিত হয়।
- তিনি ১৯০৫ সালের রুশ বিপ্লবের সময় রাশিয়ায় ফিরে আসেন।
- ১৯০৭ সালে আবার নির্বাসন শুরু, পরবর্তী ১০ বছর ধরে আন্দোলন চালান।
- ১৯১৭ সালের রুশ বিপ্লবের মাধ্যমে রাশিয়ায় ফিরে আসেন এবং বলশেভিক অভ্যুত্থানের নেতৃত্ব দেন, যা অস্থায়ী সরকার উৎখাত করে
সোভিয়েত রাষ্ট্রের নেতা হিসেবে জার্মানির সঙ্গে ব্রেস্ট-লিটোভস্ক চুক্তি স্বাক্ষর (১৯১৮) করেন।
- ১৯১৯ সালে কমিন্টার্ন (কমিউনিস্ট ইন্টারন্যাশনাল) প্রতিষ্ঠা করেন।
- অর্থনৈতিক বিপর্যয় রোধের জন্য নতুন অর্থনৈতিক নীতি (NEP) চালু করেন।

ভ্লাদিমির লেনিন রচিত বই:
- State and Revolution.
- Imperialism, the Highest Stage of Capitalism.
- Philosophical Notebooks.
- Materialism and Empirio-criticism.

উৎস: ব্রিটানিকা।

৪,২৬৯.
স্ক্যান্ডিনেভিয় দেশ নয় কোনটি?
  1. ডেনমার্ক
  2. লিথুয়ানিয়া
  3. সুইডেন
  4. নরওয়ে
সঠিক উত্তর:
লিথুয়ানিয়া
উত্তর
সঠিক উত্তর:
লিথুয়ানিয়া
ব্যাখ্যা
স্ক্যান্ডিনেভিয়া:
- স্ক্যান্ডিনেভিয়া ঐতিহাসিকভাবে স্ক্যান্ডিয়া, উত্তর ইউরোপের অংশ।
- স্ক্যান্ডিনেভিয়া হলো ইউরোপের উত্তরে অবস্থিত একটি ভৌগোলিক অঞ্চল।
- স্ক্যান্ডেনেভিয়ান রাষ্ট্র মূলত ৩টি।
- যথা: নরওয়ে, সুইডেন ও ডেনমার্ক।
- দেশ তিনটি ঐতিহাসিক, সাংস্কৃতিক ও ভাষাগত দিক থেকে পরস্পরের সাথে সম্পর্কিত।

⇒ তবে ফিনল্যান্ড, আইসল্যান্ড এবং ফারো আইল্যান্ডকেও অনেক ক্ষেত্রে স্ক্যান্ডিনেভিয়ান রাষ্ট্র হিসেব গণ্য করা হয়।

অন্যদিকে,
⇒ নর্ডিক অঞ্চল বলতে স্ক্যান্ডেনেভিয়ান দেশ + ফিনল্যান্ড + আইসল্যান্ডকে বুঝায়।
- স্ক্যান্ডেনেভিয়ান দেশগুলো আসলে নর্ডিক অঞ্চলের মধ্যে পরে।

• নর্ডিক অঞ্চলভূক্ত দেশ ৫টি।
- যথা: আইসল্যান্ড, ডেনমার্ক, নরওয়ে, সুইডেন এবং ফিনল্যান্ড।
- আয়তনে বৃহত্তম নর্ডিক রাষ্ট্র হলো সুইডেন।

অন্যদিকে,
- এস্তোনিয়া, লাটভিয়া এবং লিথুয়ানিয়া বাল্টিক রাষ্ট্র।

উৎস: i) Worldatlas.
ii) Britannica.
৪,২৭০.
কোন যুদ্ধটি সম্প্রতি ইরাকে অনুষ্ঠিত হয়নি?
  1. ডেজার্ট শীল্ড
  2. ডেজার্ট স্টর্ম
  3. ক্রুসেড
  4. ইনফাইনাইট জাস্টিস
সঠিক উত্তর:
ক্রুসেড
উত্তর
সঠিক উত্তর:
ক্রুসেড
ব্যাখ্যা
[তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন যা বর্তমানে গুরুত্বপূর্ণ নয়।]

অপারেশন ডেজার্ট শিল্ড:
- উপসাগরীয় যুদ্ধ (২ আগস্ট ১৯৯০ - ২৮ ফেব্রুয়ারি ১৯৯১), ইরাকের আক্রমণ এবং কুয়েতকে সংযুক্ত করার প্রতিক্রিয়া হিসাবে ইরাকের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ৩৫টি দেশের জোট বাহিনীর দ্বারা পরিচালিত একটি যুদ্ধ। 

অপারেশন ডেজার্ট স্টর্ম:
- ১৯৯০ সালের আগস্ট মাসে ইরাকের কুয়েত আগ্রাসন এবং কুয়েতি ভূ-খন্ড দখলের প্রেক্ষতে ইরাকি বাহিনীর হাত থেকে কুয়েতকে মুক্ত করাই ছিল এ যুদ্ধের উদ্দেশ্য।

ইনফাইনাইট জাস্টিস:
- ইনফাইনাইট জাস্টিস ইরাকে সংঘটিত হয়েছিল।

উৎস: Britannica.
৪,২৭১.
১৯২৯ সালে কোথায় পিকিং মানবের মাথার খুলি ও চোয়ালের হাড় আবিষ্কৃত হয়?
  1. জার্মানি   
  2. ইথিওপিয়া
  3. ইন্দোনেশিয়া
  4. চীন 
সঠিক উত্তর:
চীন 
উত্তর
সঠিক উত্তর:
চীন 
ব্যাখ্যা

• ১৯২৯ সালে কোথায় পিকিং মানবের মাথার খুলি ও চোয়ালের হাড় আবিষ্কৃত চীনে। 
---------------
• পিকিং মানব:

- পিকিং মানব হলো হোমো ইরেক্টাস প্রজাতির বিলুপ্ত হোমিনিন।
- এরা প্রায় মধ্য প্লাইস্টোসিন যুগে চীনের বেইজিংয়ের কাছে ঝোউকৌদিয়ান গুহায় বসবাস করত।
- প্রাথমিকভাবে ১৯২৭ সালে ডেভিডসন ব্ল্যাক একটি মাত্র দাঁতের ভিত্তিতে পিকিং মানবকে সনাক্ত করেছিলেন।
- পরে ১৯২৯ সালে চীনা বিজ্ঞানীরা প্রথম সম্পূর্ণ মাথার খুলি আবিষ্কার করেন।
- খননকাজে আরও অনেক কপালের খুলি, চোয়ালের হাড়, মুখমণ্ডল এবং অঙ্গ-প্রত্যঙ্গের হাড়সহ প্রায় ৪০ জন ব্যক্তির দাঁত পাওয়া যায়।

• পিকিং মানবের প্রধান বৈশিষ্ট্যগুলো হলো:
- অবস্থান ও সময়কাল: চীনের বেইজিংয়ের ঝোউকৌদিয়ান গুহা, মধ্য প্লাইস্টোসিন যুগ।
- শারীরিক গঠন: কপালের অংশ হেলানো, ভুরু ও কপালের হাড় বেশ পুরু।
- প্রযুক্তিগত দক্ষতা: আগুনের ব্যবহার জানত এবং পাথর দিয়ে অস্ত্র ও সরঞ্জাম তৈরি করতে পারত।
- বিবর্তনগত গুরুত্ব: মানুষের বিবর্তনের ধারায় সরাসরি পূর্বপুরুষ হিসেবে বিবেচিত।
--------------
উল্লেখ্য,
- প্রাগৈতিহাসিক মানুষের জীবাশ্ম আবিষ্কারের ইতিহাস থেকে জানা যায়, মানব বংশের বিবর্তনকে বোঝার জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রজাতির জীবাশ্ম আবিষ্কৃত হয়েছে বিভিন্ন সময়ে ও স্থানে।
- এগুলো হলো:

• জাভা মানব:
- ১৮৯১ সালে ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে আবিষ্কৃত। এটি হোমো ইরেক্টাস প্রজাতির অন্তর্ভুক্ত।

• হেইডেলবার্গ মানব:
- ১৯০৭ সালে জার্মানির হেইডেলবার্গে আবিষ্কৃত।
- এটি হোমো সারপিয়েন্সের পূর্বপুরুষ হিসেবে বিবেচিত।

• লুসি (Lucy):
- ১৯৭৪ সালে ইথিওপিয়ার আফার অঞ্চলে পাওয়া যায়।
- এটি Australopithecus afarensis প্রজাতির প্রায় পূর্ণাঙ্গ কঙ্কাল এবং প্রাগৈতিহাসিক মানব গবেষণার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

• ফ্লোরেন্স মানব:
- ২০০৩ সালে ইন্দোনেশিয়ার ফ্লোরেন্স দ্বীপে আবিষ্কৃত।
- এদের উচ্চতা প্রায় ৩ ফুট, তাই এদেরকে 'হবিট' বলা হয়।

• ডেনিসোভান:
- ২০১০ সালে সাইবেরিয়ার আলতাই পর্বতমালার ডেনিসোভা গুহা থেকে আবিষ্কৃত।
- এটি ডিএনএ বিশ্লেষণের মাধ্যমে শনাক্ত হওয়া সম্পূর্ণ নতুন মানব প্রজাতি।

উৎস: Britannica. 

৪,২৭২.
“নিজেকে জানো” - এই উপদেশমূলক বাণী কার?
  1. সক্রেটিস
  2. প্লেটো
  3. এরিস্টটল
  4. আলেকজান্ডার
সঠিক উত্তর:
সক্রেটিস
উত্তর
সঠিক উত্তর:
সক্রেটিস
ব্যাখ্যা

• গ্রিক দর্শন ও নীতিবিদ্যা:
- সক্রেটিসকে বলা হয় প্রাশ্চাত্য রাজনৈতিক দর্শনের পিতামহ এবং নীতি শাস্ত্রের পুরোধা।
- সক্রেটিসের বিখ্যাত উক্তি হচ্ছে- 'Know Thyself' এর অর্থ হচ্ছে- 'নিজেকে জানো'।
- গ্রিক দার্শনিকদের যুক্তি, ব্যাখ্যা ও দর্শন জগতকে সমৃদ্ধিশালী করে।
- অদ্যাবধি জ্ঞানের জগতে যে সকল গ্রিক কবি দার্শনিক জ্ঞানের আলোক বর্তিকা বিতরণ করেছেন তাদের মধ্যে বিশ্ব বিখ্যাত শিক্ষাগুরু সক্রেটিস।
- এই উক্তিটি মানুষকে নিজের মধ্যে গভীরভাবে দৃষ্টি নিক্ষেপ করার এবং আত্ম-পর্যবেক্ষণের মাধ্যমে নিজেকে সঠিকভাবে বুঝতে উৎসাহিত করে।
- এর মূল উদ্দেশ্য হল মানুষকে নিজের প্রকৃত স্বভাব, ইচ্ছা, দুর্বলতা ও শক্তিগুলি সম্পর্কে সচেতন করা এবং আত্ম-উন্নয়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার উপর গুরুত্বারোপ করা।

তথ্যসূত্র: ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৪,২৭৩.
নিচের কোনটি নিয়মতান্ত্রিক রাজতান্ত্রিক দেশ?
  1. ক) নেপাল
  2. খ) জাপান
  3. গ) আয়ারল্যান্ড
  4. ঘ) আলজেরিয়া
সঠিক উত্তর:
খ) জাপান
উত্তর
সঠিক উত্তর:
খ) জাপান
ব্যাখ্যা
জাপান নিয়মতান্ত্রিক রাজতান্ত্রিক দেশ। দেশটির রাষ্ট্রপ্রধান হলেন সম্রাট। জাপানের বর্তমান সম্রাট হলেন নারুহিতো।
তবে সম্রাটের পদ প্রতীকী। দেশটির নির্বাহী ক্ষমতা পার্লামেন্টের হাতে ন্যস্ত।
অন্যদিকে নেপাল, আলজেরিয়া ও আয়ারল্যান্ডে গণতান্ত্রিক সরকার ব্যবস্থা বিদ্যমান।
(সূত্রঃ দেশসমূহের সরকারি ওয়েবসাইট)
৪,২৭৪.
‘লেডি উইথ দি ল্যাম্প’ বলা হয় -
  1. মাদার তেরেসা
  2. মার্গারেট থ্যাচার
  3. ফ্লোরেন্স নাইটিঙ্গেল
  4. প্রিন্সেস ডায়না
সঠিক উত্তর:
ফ্লোরেন্স নাইটিঙ্গেল
উত্তর
সঠিক উত্তর:
ফ্লোরেন্স নাইটিঙ্গেল
ব্যাখ্যা
ফ্লোরেন্স নাইটিঙ্গেল:

- তিনি ১২ মে ১৮২০ সালে ইতালিতে জন্মগ্রহন করেন।
- একজন স্বেচ্ছাসেবক নার্স হিসাবে, তাকে ক্রিমিয়ান যুদ্ধের সময় তুরস্কের সামরিক বাহিনীতে নার্সিংয়ের দায়িত্ব দেওয়া হয়েছিল।
- 'ফ্লোরেন্স নাইটিঙ্গেল' নামটি ক্রিমিয়ার যুদ্ধের সাথে জড়িত।
- ক্রিমিয়ার যুদ্ধে আহতদের সেবা করে ফ্লোরেন্স নাইটেঙ্গেল 'লেডি উইথ দ্যা ল্যাম্প' খেতাব পান।
- ক্রিমিয়ার যুদ্ধে নার্সিং ইতিহাসের বৈপ্লবিক উন্নয়ন ও পরিবর্তন ঘটেছিল অপ্রতুল চিকিৎসা সেবার আলো হাতে নিয়ে পাশে এসে দাঁড়ান ফ্লোরেন্স নাইটিঙ্গেল।
- ফ্লোরেন্স নাইটিংগেল কে লেডি উইথ দ্য ল্যাম্প বলা হয়।
- তাকে আধুনিক নার্সিংয়ের অগ্রদূতও বলা হয়।
- তিনি ১৩ আগস্ট ১৯১০ সালে লন্ডনে মৃত্যুবরণ করেন।

তথ্যসূত্র - Britannica.com
৪,২৭৫.
'মিডল ইস্ট নিউজ এজেন্সি' কোন দেশের সংবাদ সংস্থা?
  1. মিশর
  2. সৌদি আরব
  3. সিরিয়া
  4. ওমান
সঠিক উত্তর:
মিশর
উত্তর
সঠিক উত্তর:
মিশর
ব্যাখ্যা
Middle East News Agency ( MENA) মিশরের একটি সংবাদ সংস্থা।
এটি ১৯৫৫ সালে প্রতিষ্ঠিত হয়।

• গুরত্বপূর্ণ কিছু সংবাদ সংস্থা:
- বাংলাদেশ: বাসস, এনা, আইএসপিআর, ইউএনবি, আবাস, পিআইবি।
- ভারত: PTI, ইউএনআই।
- রাশিয়া: ITAR-TASS, Rossiya Segodnya, ইন্টারফ্যাক্স।
- যুক্তরাষ্ট্র: এপি, ভয়েস অব আমেরিকা (VOA), CNN.
- যুক্তরাজ্য: রয়টার্স, বিবিসি।
- পাকিস্তান: এপিপি, পিপিআই, ইউপিপি।
- ফ্রান্স: এএফপি।
- অস্ট্রেলিয়া: অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশন (এবিসি)।
- কানাডা: কানাডিয়া প্রেস (সিপি)।
- সিরিয়া: সানা।
- লিবিয়া: জানা।
- চীনের বার্তা সংস্থা সিনহুয়া।
- ইন্দোনেশিয়ার সংবাদ সংস্থার নাম- আনতারা।

উৎস: সংশ্লিষ্ট দেশের ওয়েবসাইট।
৪,২৭৬.
বিজ্ঞানী আর্কিমিডিস কোন দেশের কোন শহরে জন্মগ্রহন করেন?
  1. ক) গ্রিস, সিসিলি
  2. খ) ইতালি, রোম
  3. গ) স্পেন, বার্সিলোনা
  4. ঘ) ইংল্যান্ড,লন্ডন
সঠিক উত্তর:
ক) গ্রিস, সিসিলি
উত্তর
সঠিক উত্তর:
ক) গ্রিস, সিসিলি
ব্যাখ্যা
আর্কিমিডিস তৎকালীন গ্রিসের সিসিলিতে ২৮৭ খ্রিস্টপূর্বে জন্মগ্রহণ করেন। সিসিলি বর্তমানে ইতালির অন্তর্গত একটি দ্বীপ।
Source: Britannica
৪,২৭৭.
সম্প্রতি, ইসরায়েল ইরানে হামলা করে কবে? [ জুলাই, ২০২৫]
  1. ১২ জুন, ২০২৫
  2. ১৪ জুন, ২০২৫
  3. ১৩ জুন, ২০২৫
  4. ১১ জুন, ২০২৫
সঠিক উত্তর:
১৩ জুন, ২০২৫
উত্তর
সঠিক উত্তর:
১৩ জুন, ২০২৫
ব্যাখ্যা
• ইসরাইল ১৩ জুন, ২০২৫ ইরানে হামলা করে।
- ইসরায়াইল কর্তৃক ইরানে পরিচালিত অভিযান অপারেশন রাইজিং লায়ন।
- অপারেশন প্রমিস টু থ্রি: ইরান কর্তৃক ইসরায়াইলে পরিচালিত অভিযান।

উল্লেখ্য, 
- ইরানের পারমাণবিক স্থাপনায় অভিযান পরিচালনা করে যুক্তরাষ্ট্র।
- 'অপারেশন মিডনাইট হ্যামার' নামে এ অভিযান।
- ইরানের ফর্দো, নাতাঞ্জ ও ইস্পাহান পারমাণবিক স্থাপনায় শনিবার মধ্যরাতের পর হামলা চালায় যুক্তরাষ্ট্র। -
- যুক্তরাষ্ট্রের এই নজিরবিহীন অভিযানে সাতটি বি-২ বোমারু বিমান অংশ নেয়।
- প্রতিটি বি-২ বোমারু বিমান দুটি করে বাংকার বিধ্বংসী বোমা বহনে সক্ষম।
- প্রতিটি বোমার ওজন ৩০ হাজার পাউন্ড।

উৎস: সিএনএন নিউজ।
৪,২৭৮.
'Wealth of nation'-এর রচয়িতা কে?
  1. এডাম স্মিথ
  2. পল স্যামুয়েলসন
  3. আলফ্রেড মার্শাল
  4. লায়ন রবিন্স
সঠিক উত্তর:
এডাম স্মিথ
উত্তর
সঠিক উত্তর:
এডাম স্মিথ
ব্যাখ্যা
অ্যাডাম স্মিথ:
- অ্যাডাম স্মিথ (১৭২৩-১৭৯০) অর্থনীতির জনক হিসেবে খ্যাত।
- তার জন্ম স্কটল্যান্ডে।
- তিনি ছিলেন একজন বিখ্যাত স্কটিশ দার্শনিক, নীতিবিদ এবং রাজনৈতিক অর্থনীতিবিদ।
- পড়াশোনা করেছিলেন অক্সফোর্ডের গ্লাসগো বিশ্ববিদ্যালয়ে দর্শনশাস্ত্রের ওপর।
-   অ্যাডাম স্মিথ মুক্তবাজার অর্থনৈতিক তত্ত্বের ভিত্তি প্রথম স্থাপন করেন। 
- তাকে ‘ফাদার অফ ইকোনমিক্স’ বলা হয়।

উল্লেখ্য,
- ব্রিটিশ অর্থনীতিবিদ এডাম স্মিথ ১৭৭৬ সালে Wealth of Nations গ্রন্থটি রচনা করেন। তাঁর লেখা 'Wealth of nations' বইটি তাঁকে আধুনিক অর্থশাস্ত্রের জনক হিসেবে পরিচিত করেছে। এই বইয়ে তিনি অর্থনীতির মূল বিষয়গুলো সম্পর্কে ধারণা দেন। ‘অর্থনীতি এমন একটি বিজ্ঞান, যা জাতিসমূহের সম্পদের ধরন ও কারণ অনুসন্ধান করে’ উক্তিটি অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথের। বইটিতে স্মিথ শ্রমের বিভাজন, উৎপাদনশীলতা এবং মুক্ত বাজারের মতো বিষয়গুলিকে সম্বোধন করেন।
- 'Economics is the science of wealth'- উক্তিটি অ্যাডাম স্মিথের।

⇒ তার দুটি বিখ্যাত কাজ রয়েছে:
• নৈতিক অনুভূতির তত্ত্ব।
• ওয়েলথ অফ নেশনস।

এছাড়াও,
- ‘Theory of Moral Sentiment’ অ্যাডাম স্মিথের ১ম বই, যে বইটি ১৭৫৯ সালে প্রকাশিত হয়। বইটিতে তিনি বুঝাতে চেয়েছিলেন মানুষ কীভাবে সঠিক এবং ভুল নির্ধারণ করে। 

উৎস: i) Investopedia ওয়েবসাইট।
ii) Britannica.
৪,২৭৯.
Which of the following countries does not have a written constitution?
  1. India
  2. Bangladesh
  3. England
  4. The USA
  5. None
সঠিক উত্তর:
England
উত্তর
সঠিক উত্তর:
England
ব্যাখ্যা
যুক্তরাজ্যের কোনো লিখিত সংবিধান নেই।

যুক্তরাজ্য:
- সরকার ব্যবস্থা: সাংবিধানিক রাজতন্ত্র।
- সংবিধান: অলিখিত।
- সরকার প্রধান: প্রধানমন্ত্রী।
- বর্তমান প্রধানমন্ত্রী: ঋষি সুনাক (কনজারভেটিভ পার্টি)।
- রাষ্ট্র প্রধান: রানি বা রাজা।
- বর্তমান রাষ্ট্রপ্রধান: রাজা তৃতীয় চার্লস।
 
উল্লেখ্য,
- ব্রিটিশ শাসনতন্ত্রের বাইবেল এবং ইংল্যান্ডের প্রথম শাসনতন্ত্র বলা হয় ম্যাগনাকার্টাকে।
 
এছাড়াও,
- সৌদি আরব, কানাডা, ইসরায়েল ও নিউজিল্যান্ডের কোনো লিখিত সংবিধান নেই।
 
উৎস: i) Britannica.
         ii) WorldAtlas.
৪,২৮০.
বাংলাদেশের কোন জেলায় দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত সৈনিকদের স্মরণে কমনওয়েলথ যুদ্ধ সমাধি রয়েছে?
  1. খুলনায়
  2. সিলেটে
  3. যশোরে
  4. কুমিল্লায়
সঠিক উত্তর:
কুমিল্লায়
উত্তর
সঠিক উত্তর:
কুমিল্লায়
ব্যাখ্যা

• ২য় বিশ্বযুদ্ধে মিয়ানমারে (তৎকালীন বার্মা) সংঘটিত যুদ্ধে যে ৪৫ হাজার কমনওয়েলথ সৈন্য নিহত হন তাদের স্মৃতি রক্ষার্থে মিয়ানমার, আসাম এবং বাংলাদেশে মােট ৯টি সমাধিক্ষেত্র তৈরি করা হয়েছে।
• এর মধ্যে বাংলাদেশে ২টি কমনওয়েলথ সমাধিক্ষেত্র রয়েছে।
• যার একটি কুমিল্লার ময়নামতিতে এবং অন্যটি চট্টগ্রামে অবস্থিত।
উৎসঃ বাংলাপিডিয়া।

৪,২৮১.
বিশ্বের কোন দেশ সর্বপ্রথম স্বেচ্ছামৃত্যুর বৈধতা প্রদান করে?
  1. যুক্তরাষ্ট্র
  2. যুক্তরাজ্য
  3. ডেনমার্ক
  4. সুইজারল্যান্ড
সঠিক উত্তর:
সুইজারল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
সুইজারল্যান্ড
ব্যাখ্যা
⇒ স্বেচ্ছামৃত্যুর মৃত্যুর অধিকার বৈধতা সংক্রান্ত বিল:
- ১৯৪২ সালে বিশ্বের প্রথম দেশ হিসেবে 'মৃত্যুর অধিকার' নামে একটি বিল পাসের মধ্য দিয়ে স্বেচ্ছামৃত্যুর বৈধতা দেয় সুইজারল্যান্ড।
- সম্প্রতি, যুক্তরাজ্যে স্বেচ্ছামৃত্যুর বৈধতা সংক্রান্ত বিল ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।
- বিলটি পাস হলে যুক্তরাজ্যই হবে স্বেচ্ছামৃত্যুর বৈধতা থাকা দেশগুলোর মধ্যে সবচেয়ে জনবহুল দেশ। 
-৩৩০ জন এমপি পক্ষে এবং ২৭৫ জন বিপক্ষে ভোট দেন।
- গুরুতর অসুস্থ ব্যক্তি, যাদের ছয় মাসের বেশি বেঁচে থাকার সম্ভাবনা নেই, কেবল তারাই এই সুবিধা পাবেন।
- রোগীদের যন্ত্রণা লাঘব এবং মৃত্যুর সময় ও পদ্ধতি নির্ধারণের স্বাধীনতা প্রদান।
- সমর্থকরা এটিকে মানবিক হিসেবে দেখছেন, কিন্তু বিরোধীরা সম্ভাব্য সামাজিক চাপ ও অপব্যবহার নিয়ে উদ্বিগ্ন।

উল্লেখ্য,
- সুইজারল্যান্ড বিশ্বের প্রথম দেশ যেখানে স্বেচ্ছামৃত্যুর (assisted suicide) বৈধতা প্রদান করা হয়। ১৯৪২ সালে এটি আইনত বৈধ করা হয়, তবে এটি কিছু নির্দিষ্ট শর্তের উপর নির্ভরশীল।
- তবে, যদি ইউথানেশিয়ার (euthanasia) কথা বলা হয়, তাহলে বিশ্বের প্রথম দেশ হিসেবে নেদারল্যান্ডস ২০০২ সালে এটিকে আইনসম্মত করে।
- কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, স্পেন এবং অস্ট্রিয়ায় ইতোমধ্যেই স্বেচ্ছামৃত্যু বৈধ।
- এটি যুক্তরাজ্যে বৈধতা পেলে সেই তালিকায় যুক্ত হবে।

তথ্যসূত্র: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড।
৪,২৮২.
সাংহাই সহযোগিতা সংস্থার সর্বশেষ সদস্য দেশ-
  1. ক) কাজাখস্তান
  2. খ) ইরান
  3. গ) উজবেকিস্তান
  4. ঘ) তুরস্ক
সঠিক উত্তর:
খ) ইরান
উত্তর
সঠিক উত্তর:
খ) ইরান
ব্যাখ্যা
- সাংহাই সহযোগিতা সংস্থার (SCO) বর্তমান সদস্য দেশ ৯টি।
- সর্বশেষ সদস্য হিসেবে যোগদান করে ইরান।

উৎসঃ লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার।
৪,২৮৩.
What is the name of the currency of Myanmar?
  1. ক) Rupee
  2. খ) Ngultrum
  3. গ) Dong
  4. ঘ) Kyat
সঠিক উত্তর:
ঘ) Kyat
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Kyat
ব্যাখ্যা
মায়ানমারের মুদ্রার নাম- কিয়াত

অপরদিকে -
এছাড়াও - ভুটানের মুদ্রা-গুলট্রাম।
ভিয়েতনামের মুদ্রা- ডং।
নেপালের মুদ্রার নাম রুপি।

তথ্যসূত্র: ব্রিটানিকা।
৪,২৮৪.
১৯১৭ সালের বেলফোর ঘোষণার মূল প্রতিপাদ্য কী ছিল?
  1. প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তি ও শান্তি প্রতিষ্ঠা
  2. আরব জনগণের জন্য প্যালেস্টাইনে স্বাধীন রাষ্ট্র গঠন
  3. অটোমানদের জায়গা দখল করা
  4. প্যালেস্টাইনে ইহুদিদের জন্য আলাদা রাষ্ট্র প্রতিষ্ঠা
সঠিক উত্তর:
প্যালেস্টাইনে ইহুদিদের জন্য আলাদা রাষ্ট্র প্রতিষ্ঠা
উত্তর
সঠিক উত্তর:
প্যালেস্টাইনে ইহুদিদের জন্য আলাদা রাষ্ট্র প্রতিষ্ঠা
ব্যাখ্যা
বেলফোর ঘোষণা:
- বেলফোর ঘোষণা (Balfour Declaration) ছিল একটি ঐতিহাসিক চিঠি যা ১৯১৭ সালের ২ নভেম্বর ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী আর্থার জেমস বেলফোর তাঁর এক পত্রে প্যালেস্টাইনে একটি ইহুদি জাতীয় রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে ব্রিটিশ সরকারের সমর্থন প্রকাশ করেছিলেন।
- ঐ চিঠির উদ্দেশ্য ছিল ইহুদীদের জন্য একটি আবাসভূমি প্রতিষ্ঠা।
- ইতিহাসে এটি বেলফোর ঘোষণা হিসেবে পরিচিত।
- বেলফোর ঘোষণার সাথে আজকের ইহুদী রাষ্ট্র ইসরায়েল প্রতিষ্ঠা সরাসরিভাবে জড়িত।

উল্লেখ্য,
- ১৯২২ সালে জাতিপুঞ্জ (League of Nations) বেলফোর ঘোষণা অনুমোদন করে।
- ১৯৪৭ সালে জাতিসংঘ প্যালেস্টাইনে দুটি রাষ্ট্র প্রতিষ্ঠার পরিকল্পনা অনুমোদন করে, যার ফলে ইহুদি রাষ্ট্র ইসরায়েলের প্রতিষ্ঠা হয়।
- কিন্তু আরব রাষ্ট্রগুলো ও প্যালেস্টাইনের আরব জনগণ এই সিদ্ধান্তের বিরুদ্ধে চলে আসে এবং ফলস্বরূপ ১৯৪৮ সালে ইসরায়েল-আরব যুদ্ধের সূত্রপাত হয়।

উৎস: Britannica
৪,২৮৫.
প্রথম বিশ্বযুদ্ধে মিত্রশক্তির অন্তর্গত ছিল না কোন দেশ?
  1. বুলগেরিয়া
  2. বেলজিয়াম
  3. সার্বিয়া
  4. ফ্রান্স
সঠিক উত্তর:
বুলগেরিয়া
উত্তর
সঠিক উত্তর:
বুলগেরিয়া
ব্যাখ্যা

প্রথম বিশ্বযুদ্ধ:
- অস্ট্রিয়ার যুবরাজ আর্কডিউক ফার্ডিন্যাস্ড বসনিয়র রাজধানী সারায়েভোতে আততায়ীর হাতে নিহত হবার ঘটনার মধ্য দিয়ে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়।
- যুদ্ধ শুরু হয়: ২৮ জুলাই, ১৯১৪ সালে।
- শেষ হয়: ১১ নভেম্বর, ১৯১৮ সালে।

• যুদ্ধে কেন্দ্রীয় শক্তিজোট:
- জার্মান, অস্ট্রিয়া, তুরস্ক, হাঙ্গেরী, বুলগেরিয়া।

মিত্রশক্তি জোট:
- রাশিয়া, ফ্রান্স, সার্বিয়া, বেলজিয়াম, জাপান, ব্রিটেন, যুক্তরাষ্ট্র।

- যুদ্ধের ফলাফল: মিত্র শক্তির বিজয়।
- দ্বিতীয় ভার্সাই চুক্তির মাধ্যমে প্রথম বিশ্বযুদ্ধের অবসান হয়।
- দ্বিতীয় ভার্সাই চুক্তি স্বাক্ষরিত হয়: ২৮ জুন, ১৯১৯ সালে।
- চার বছরের যুদ্ধে প্রায় ১ কোটি ৬০ লক্ষ মানুষের প্রাণহানী ঘটে।

উৎস: i) Britannica.
ii) History.com

৪,২৮৬.
ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতির নাম কি?
  1. ক) জেনারেল হাবিবি
  2. খ) মেঘবতী সুকর্ণপুত্রী
  3. গ) জোকো উইদাদো
  4. ঘ) জেনারেল বিরান্তো
সঠিক উত্তর:
গ) জোকো উইদাদো
উত্তর
সঠিক উত্তর:
গ) জোকো উইদাদো
ব্যাখ্যা
ইন্দোনেশিয়ার বর্তমান প্রেসিডেন্ট জোকো উইডোডো (Joko Widodo)।
তিনি সর্বপ্রথম - ২০১৪ সালে ক্ষমতায় আসেন এবং ২০১৯ সালে দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হন।
৪,২৮৭.
আলেকজান্দ্রিয়া বন্দর কোথায় অবস্থিত?
  1. মরক্কো
  2. সিরিয়া
  3. মিশর
  4. লেবানন
সঠিক উত্তর:
মিশর
উত্তর
সঠিক উত্তর:
মিশর
ব্যাখ্যা
• আলেকজান্দ্রিয়া বন্দর:
- আলেকজান্দ্রিয়া বন্দর — মিশরে অবস্থিত।
- এইশহরের মিশরের বিখ্যাত গ্রন্থাগার বিবলিওথেকা আলেক্সান্দ্রিয়া অবস্থিত।
- এটি মিশরের শিল্প ও বাণিজ্য কেন্দ্র।
- এর সাথে সুয়েজ হয়ে আসা প্রাকৃতিক গ্যাস এবং তেলের পাইপলাইন রয়েছে। 

উৎস:
- Britannica.com
৪,২৮৮.
কলোরাডো মালভূমি কোন মহাদেশে অবস্থিত?
  1. এশিয়া
  2. ইউরোপ
  3. উত্তর আমেরিকা
  4. উপরের কোনটিই নয়
সঠিক উত্তর:
উত্তর আমেরিকা
উত্তর
সঠিক উত্তর:
উত্তর আমেরিকা
ব্যাখ্যা
কলোরাডো মালভূমি:
- কলোরাডো মালভূমি উত্তর আমেরিকা মহাদেশে অবস্থিত।

উল্লেখ্য,
- এটি বিশেষ করে যুক্তরাষ্ট্রের চারটি রাজ্য কলোরাডো, নিউ মেক্সিকো, ইউটা এবং অ্যারিজোনাতে বিস্তৃত।
- এই মালভূমিটি অত্যন্ত ঐতিহাসিক এবং ভূগোলিকভাবে গুরুত্বপূর্ণ, কারণ এখানে বহু জাতীয় উদ্যান, যেমন গ্র্যান্ড ক্যানিয়ন, আর্চস, ক্যাটেড্রাল ভ্যালি এবং মেসা ভার্ডে অবস্থিত।
- এটি পাদদেশীয় মালভূমি।
- কলোরাডো মালভূমিতে সর্বাপেক্ষা দীর্ঘ ও গভীর গিরিখাতটির নাম গ্র্যান্ড ক্যানিয়ন।

উৎস: Britannica.
৪,২৮৯.
Global Climate Risk Index 2021 অনুযায়ী সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ-
  1. ক) বাংলাদেশ
  2. খ) ফিলিপাইন
  3. গ) মিয়ানমার
  4. ঘ) পুয়ের্টোরিকো
সঠিক উত্তর:
ঘ) পুয়ের্টোরিকো
উত্তর
সঠিক উত্তর:
ঘ) পুয়ের্টোরিকো
ব্যাখ্যা
- জার্মান ওয়াচ প্রকাশিত Global Climate Risk Index 2021 অনুযায়ী সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ পুয়ের্টোরিকো।
- দ্বিতীয় অবস্থানে রয়েছে মিয়ানমার।
- বাংলাদেশের অবস্থান ৭ম। 

উৎসঃ জার্মান ওয়াচ ওয়েবসাইট।
৪,২৯০.
ফিদেল ক্যাস্ট্রো কোন দেশের অধিবাসী ছিলেন?
  1. ক) মেক্সিকো
  2. খ) কিউবা
  3. গ) যুক্তরাষ্ট্র
  4. ঘ) রাশিয়া
সঠিক উত্তর:
খ) কিউবা
উত্তর
সঠিক উত্তর:
খ) কিউবা
ব্যাখ্যা
১৯৫৯ সালে কমিউনিস্ট বিপ্লবের মাধ্যমে ফিদেল কাস্ত্রো তৎকালীন সরকারের পতন ঘটিয়ে নিজেকে প্রধানমন্ত্রী ঘোষণা করেন। ১৯৭৬ সালে পদটি বিলুপ্ত করার পর তিনি পার্টি প্রধান ও দেশটির প্রেসিডেন্ট হন।
দীর্ঘ ৪৩ বছর পর প্রথম কোনো প্রধানমন্ত্রী পেলো কিউবা। শনিবার (২১ ডিসেম্বর, ২০১৯) প্রথম প্রধানমন্ত্রী নিয়োগ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মিগেল দিয়াজ-কানেল। পর্যটনবিষয়ক মন্ত্রী ম্যানুয়েল মারেরো ক্রুজ কিউবার নতুন (প্রথম) প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন।
উৎসঃ জানুয়ারি সংখ্যা, লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার।
৪,২৯১.
কোন শতাব্দীতে ইউরোপীয় রেনেসাঁ শুরু হয়?
  1. একাদশ শতাব্দীতে
  2. দ্বাদশ শতাব্দীতে
  3. ত্রয়োদেশ শতাব্দীতে
  4. চতুর্দশ শতাব্দীতে
সঠিক উত্তর:
চতুর্দশ শতাব্দীতে
উত্তর
সঠিক উত্তর:
চতুর্দশ শতাব্দীতে
ব্যাখ্যা
রেনেসাঁ:
- ইংরেজি 'রেনেসাঁ' Renaissance) শব্দের অর্থ নবজাগরণ বা পুনর্জন্ম।
- ধর্মভাবনা নিয়ন্ত্রিত ও সামন্ততান্ত্রিক মধ্যযুগীয় দীর্ঘ বদ্ধ দশা থেকে মুক্ত হয়ে নতুনভাবে জীবনের সবকিছুকে জানার জন্য মানব মনের যে আগ্রহ তারই পরিণতি স্বরূপ যে নবজীবনবাদের সূচনা, তাকেই সাধারণভাবে রেনেসাঁ বা নবজাগরণ নামে আখ্যায়িত করা হয়।

⇒ মধ্যযুগের জ্ঞান-বিজ্ঞান, বিশ্বাস সব কিছুই আবর্তিত হতো প্রচলিত ধর্ম বিশ্বাসকে কেন্দ্র করে।
- ইউরোপে চতুর্দশ ও পঞ্চদশ শতক থেকে ক্রমেই এই অবস্থার পরিবর্তন ঘটে।
- সাধারণ মানুষ যুক্তিতর্ক দ্বারা সবকিছুকে গ্রহণ বা বর্জন করতে উৎসাহী হয়ে ওঠে।
- রেনেসাঁস মূলত একটি দীর্ঘস্থায়ী সমাজ পরিবর্তন প্রক্রিয়া।
- এই রেনেসাঁসের ভেতর দিয়ে আধুনিক পাশ্চাত্য সভ্যতার উত্থান ঘটেছে।

⇒ চতুর্দশ শতাব্দীতে ইউরোপীয় রেনেসাঁ শুরু হয়।
- ইতালিতে রেনেসাঁস এর গোড়াপত্তন ঘটে।
- পরবর্তী সময়ে জার্মানিতে রিফরমেশন, ফ্রান্সে ফরাসি বিপ্লব, ইংল্যান্ডে শিল্পবিপ্লব এবং সোভিয়েত ইউনিয়নে রুশ বিপ্লব ও চীনে সমাজতান্ত্রিক বিপ্লব ঘটে।
- তবে ইতালিতেকেই রেনেসাঁসের প্রথম পর্ব হিসেবে চিহ্নিত করা যায়।

উৎস: i) আধুনিক ইউরোপের ইতিহাস, এস এস এইচ এল, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
ii) Britannica. [link]
৪,২৯২.
অ্যাজটেক সভ্যতার প্রথম রাজা ছিলেন কে?
  1. মোকতেজুমা
  2. তিজোক
  3. আকামাপিচটলি
  4. আহুইৎজোতল
সঠিক উত্তর:
আকামাপিচটলি
উত্তর
সঠিক উত্তর:
আকামাপিচটলি
ব্যাখ্যা

অ্যাজটেক সভ্যতা:
- অ্যাজটেক সভ্যতা ছিল মেসোআমেরিকার শেষ বড় সভ্যতাগুলোর একটি।
- উত্তর মেসোআমেরিকার একটি প্রাচীন সভ্যতা ৷
- বর্তমান মেক্সিকো অঞ্চলে এই সভ্যতা গড়ে উঠেছিল।
- যার বিস্তৃতি ছিল উত্তর আমেরিকার বেশির ভাগ অংশজুড়ে।
- খ্রিস্টীয় ১২ শতকে এ সভ্যতার উৎপত্তি হয়েছিল।
- অ্যাজটেকের রাজধানী ছিল টেনোচিটিলান ।
- আকামাপিচটলি ছিলেন অ্যাজটেকদের প্রথম রাজা।
- কৃষিকাজের মাধ্যমে অ্যাজটেক সভ্যতার প্রসার ঘটে।
- চিনাম্পা নামক ভাসমান বাগানের মাধ্যমে তারা অত্যন্ত উন্নত কৃষি ব্যবস্থা গড়ে তোলে।
- অ্যাজটেকদের কাছে ধর্ম খুবই গুরুত্বপূর্ণ ছিল।
- তারা প্রকৃতির শক্তির প্রতিনিধিত্বকারী বেশ কয়েকটি দেবতার পূজা করত।
- অ্যাজটেক ধর্মের দেবতা:
• যুদ্ধের দেবতা হুইটজিলোপোচটলি,
• সূর্যের দেবতা টোনাটিউহ,
• বৃষ্টির দেবতা তালোক ।

তথ্যসূত্র - Britannica.com

৪,২৯৩.
রোমানরা কোন ধরনের সংখ্যাকে দুর্ভাগ্য মনে করত?
  1. জোড় সংখ্যা
  2. বিজোড় সংখ্যা
  3. ভগ্নাংশ
  4. কোনটি নয় 
সঠিক উত্তর:
জোড় সংখ্যা
উত্তর
সঠিক উত্তর:
জোড় সংখ্যা
ব্যাখ্যা

আধুনিক গ্রেগরিয়ান ক্যালেন্ডারের উৎপত্তি:
- আধুনিক গ্রেগরিয়ান ক্যালেন্ডার মূলত প্রায় ২,০০০ বছরের পুরনো রোমান ক্যালেন্ডারের ওপর ভিত্তি করে তৈরি কর হয়।
- প্রাথমিক রোমান ক্যালেন্ডার সম্ভবত গ্রীক মডেলের ওপর তৈরি, যা চন্দ্রচক্রের ওপর নির্ভর করত।
- রোমানরা জোড় সংখ্যাকে দুর্ভাগ্য মনে করত, তাই মাসের দিন বিজোড় সংখ্যা রাখা হতো।
- এই প্রথা ৪৬ খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত চলেছিল।
- জুলিয়াস সিজার এবং জ্যোতির্বিজ্ঞানী সোসিজেনেস সৌর বছরের সঙ্গে ক্যালেন্ডার সামঞ্জস্য করতে জুলিয়ান ক্যালেন্ডার চালু করেন।
- জুলিয়াস সিজার বছরে দিনের সংখ্যা ৩৫৫ থেকে ৩৬৫ দিনে বৃদ্ধি করেন এবং ১২ মাস অন্তর্ভুক্ত করেন।
- জুলিয়ান ক্যালেন্ডারে সৌর বছরের সাথে সামঞ্জস্যের জন্য ১১ মিনিটের ত্রুটি ছিল, যা বছরের পর বছর জমা হয়ে ক্যালেন্ডারকে কয়েকদিন পিছিয়ে দিত।
- ১৫৮২ সালে গ্রেগরিয়ান ক্যালেন্ডার চালু করা হয় এবং লিপ বছরের নিয়ম পরিবর্তন করে ত্রুটি দূর করা হয়।

উৎস: History.com [লিঙ্ক]

৪,২৯৪.
মধ্যপ্রাচ্যের দেশ কাতারের মুদ্রা কোনটি?
  1. ক) রিয়াল
  2. খ) দিনার
  3. গ) পাউন্ড
  4. ঘ) দিরহাম
সঠিক উত্তর:
ক) রিয়াল
উত্তর
সঠিক উত্তর:
ক) রিয়াল
ব্যাখ্যা

রিয়াল যেসব দেশের ‍মুদ্রা:
- কাতার
- সৌদি আরব
- ওমান
- ইয়েমেন
- ইরান
- কম্বোডিয়া ও
- ব্রাজিল।
পাউন্ড যেসব দেশের ‍মুদ্রা:
- মিশর
- সিরিয়া
- লেবানন
- যু্ক্তরাজ্য (পাউন্ড স্টার্লিং)
দিরহাম যেসব দেশের মুদ্রা:
- সংযুক্ত আরব আমিরাত
- মরক্কো
দিনার যেসব দেশের মুদ্রা:
- ইরাক
- কুয়েত
- জর্ডান
- বাহরাইন
- আলজেরিয়া ও
- তিউনেশিয়া


তথ্যসূত্র: ব্রিটানিকা

৪,২৯৫.
ম্যাকাও কত সালে চীনের নিকট হস্তান্তর করা হয়?
  1. ১৯৯৭
  2. ১৯৯৯
  3. ২০০০
  4. ২০১৪
সঠিক উত্তর:
১৯৯৯
উত্তর
সঠিক উত্তর:
১৯৯৯
ব্যাখ্যা
ম্যাকাও:
- ম্যাকাও গণপ্রজাতন্ত্রী চীনের একটি বিশেষ প্রশাসনিক অঞ্চল।
- এটি ছিল চীনে সর্বশেষ ইউরোপীয় কলোনি।
- ষোড়শ শতকের মাঝামাঝি থেকে ১৯৯৯ সাল পর্যন্ত মাকাও পর্তুগীজ শাসনাধীন ছিল।
- পর্তুগীজ ব্যবসায়ীরা ১৫৫০ সালের দিকে মাকাওয়ে প্রথম বসতি স্থাপন করে।
- ১৫৫৭ সালে চীনের সম্রাট মাকাওকে বাণিজ্য বন্দর হিসেবে পর্তুগালের কাছে ইজারা দেন।

উল্লেখ্য,
- ১৯৯৯ সালের ২০ ডিসেম্বর মাকাওয়ের সার্বভৌমত্ব ও কর্তৃত্ব চীনের কাছে হস্তান্তর করা হয়।

উৎস: U.S. Department of State (.gov) ওয়েবসাইট।
৪,২৯৬.
গারুদা কোন দেশের বিমান সংস্থা?
  1. রাশিয়া
  2. চীন
  3. ইন্দোনেশিয়া
  4. অস্ট্রেলিয়া
সঠিক উত্তর:
ইন্দোনেশিয়া
উত্তর
সঠিক উত্তর:
ইন্দোনেশিয়া
ব্যাখ্যা
গারুদা ইন্দোনেশিয়া: 
- ইন্দোনেশিয়ার জাতীয় এয়ারলাইন্সের নাম “গারুদা” (গরুড়)। 
- গারুদা ইন্দোনেশিয়ার জাতীয় পতাকাবাহী এয়ারলাইন
-  বিশ্বের ৯০টিরও বেশি গন্তব্যের সাথে ইন্দোনেশিয়ার বৃহৎ অর্থনীতির পাশাপাশি এক মনোমুগ্ধকর দ্বীপপুঞ্জের সংযোগ স্থাপন করে।
- প্রতিদিন ৬০০-র বেশি ফ্লাইট পরিচালনার মাধ্যমে গারুডা ইন্দোনেশিয়া তার যাত্রীদের জন্য উপস্থাপন করে "Garuda Indonesia Experience"—একটি অনন্য সেবা যা ইন্দোনেশিয়ার উষ্ণ আতিথেয়তা এবং বৈচিত্র্যময় সংস্কৃতিকে তুলে ধরে।
- গারুদা ইন্দোনেশিয়া গ্রুপ বর্তমানে মোট ২০২টি বিমান পরিচালনা করছে।
- এর মধ্যে ১৪৪টি বিমান পরিচালনা করছে গারুডা ইন্দোনেশিয়া মূল ব্র্যান্ড হিসেবে এবং ৫৮টি বিমান পরিচালনা করছে সিটিলিঙ্ক, যেটি একটি লো-কস্ট ক্যারিয়ার।
- গারুদা ইন্দোনেশিয়া ২০১৪ সাল থেকে আন্তর্জাতিকভাবে সম্মানিত Skytrax-এর ৫-তারকা রেটিং অর্জন করেছে এবং টানা পাঁচ বছর পেয়েছে “The World’s Best Cabin Crew” পুরস্কার।
- Skytrax-এর এই অর্জনের পাশাপাশি গারুদা ইন্দোনেশিয়া পেয়েছে "5-Stars Airline" স্বীকৃতি APEX (Airline Passenger Experience Association) থেকে, যা যাত্রী অভিজ্ঞতা উন্নয়নে কাজ করে এমন নিউইয়র্কভিত্তিক একটি অলাভজনক সংস্থা।

উল্লেখ্য,
- হিন্দু পুরাণ অনুযায়ী, গরুড় বিষ্ণুর বাহন।

উৎস: Garuda ওয়েবসাইট।
৪,২৯৭.
'NASDAQ' কোন দেশের পুঁজিবাজারের সাথে সম্পর্কিত?
  1. যুক্তরাষ্ট্র
  2. যুক্তরাজ্য
  3. ফিলিপাইন
  4. কানাডা
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
• NASDAQ:
- NASDAQ এর পূর্ণরূপ - National Association of Securities Dealers Automated Quotations.
- যুক্তরাষ্ট্রের  National Association of Securities Dealers (NASD) ১৯৭১ সালে নাসড্যাক প্রতিষ্ঠা করে।
- ১৯৭১ এর ৮ ফেব্রুয়ারি ন্যাসড্যাক এর কার্যক্রম শুরু হয়।
- নাসড্যাক ও অ্যামেরিকান স্টক এক্সচেঞ্জ একত্রীকরণের ফলে ১৯৯৮ সালে  ন্যাসড্যাক-অ্যামেক্স মার্কেট গ্রুপ প্রতিষ্ঠিত হয়।
- NASDAQ মার্কিন যুক্তরাষ্ট্রের পুঁজিবাজারের সাথে সম্পর্কিত।

উৎস: নাসডেক ওয়েবসাইট।[লিঙ্ক]
৪,২৯৮.
জয়শ-ই-মুহাম্মদ সংগঠনের প্রতিষ্ঠাতা কে?
  1. ক) হাফিজ সাঈদ
  2. খ) মাওলানা মাসুদ আজহার
  3. গ) উমর আব্দুল্লাহ
  4. ঘ) মকবুল বাট
সঠিক উত্তর:
খ) মাওলানা মাসুদ আজহার
উত্তর
সঠিক উত্তর:
খ) মাওলানা মাসুদ আজহার
ব্যাখ্যা
জয়শ-ই-মুহাম্মদ হলো পাকিস্তানভিত্তিক কাশ্মীরী উগ্রপন্থী সংগঠন। মাওলানা মাসুদ আজহার ১৯৯৯ সালে কাশ্মীরের কারাগার থেকে মুক্তি পেয়ে জয়শ-ই-মুহাম্মদ প্রতিষ্ঠা করেন। ২০০২ সালে পাকিস্তান সরকার জয়শ-ই-মুহাম্মদকে নিষিদ্ধ ঘোষণা করলেও সংগঠনটি এখনও তৎপর।
২০০১ সালে ভারতের সংসদ ভবনে হামলা, ২০১৬ সালে পাঠানকোট বিমানঘাটিতে হামলা এবং ২০১৯ সালে পুলওয়ামায় ভারতীয় সেনাবহরে হামলার জন্যে জয়শ-ই-মুহাম্মদ কে দায়ী করা হয়। জাতিসংঘ ২০১৯ সালের ১ মে মাওলানা মাসুদ আজহারকে গ্লোবাল টেরোরিস্ট হিসেবে ঘোষণা করে।
(সূত্রঃ বিবিসি ওয়ার্ল্ড)
৪,২৯৯.
কোন দেশ থেকে আরব বসন্ত সূচনা হয়?
  1. তিউনেশিয়া
  2. মিশর
  3. লিবিয়া
  4. সিরিয়া
সঠিক উত্তর:
তিউনেশিয়া
উত্তর
সঠিক উত্তর:
তিউনেশিয়া
ব্যাখ্যা

আরব বসন্ত:
- আরব বসন্ত বলতে আরবের বিভিন্ন দেশের গণজাগরণকে বুঝায়।
- ২০১০ সালের শেষের দিকে উত্তর আফ্রিকার দেশ তিউনিশিয়া থেকে সূচিত এই গণবিক্ষোভ ক্রমেই প্রসারিত হয় অন্যান্য দেশে।
- মূলত উত্তর আফ্রিকা আর মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশের অগণতান্ত্রিক স্বৈরশাসকদের বিরুদ্ধে জনগণের এই প্রতিরোধের নামই আরব বসন্ত।
- এই আন্দোলনের মাধ্যমে এই অঞ্চলের বহু দেশেই দীর্ঘকাল ধরে শাসনকারী স্বৈরশাসকরা ক্ষমতা থেকে উৎখাত হন এবং মধ্যপ্রাচ্যজুড়ে পরিবর্তনের ঢেউ লাগে। 

⇒ আরব বসন্তের সূচনা হয় তিউনিশিয়ায় জেসমিন বিপ্লবের মাধ্যমে। 
- ২০১০ এবং ২০১১ সালে মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকায় গণতন্ত্রপন্থী বিক্ষোভ এবং বিদ্রোহের ঢেউ শুরু হয়েছিল।
- এই বিক্ষোভ পরে মিশর, লিবিয়া, সিরিয়া, ইয়েমেনসহ বিভিন্ন দেশে ছড়িয়ে যায়।
- ২০১১ সালের ১১ ফেব্রুয়ারি ক্ষমতা থেকে বিদায় নেন মিশরের প্রেসিডেন্ট হোসনি মুবারক। পরে লিবিয়ায় মুয়াম্মর আল-গাদ্দাফি জমানার অবসান হয়। জর্ডানের বাদশাহ আবদুল্লাহ নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করেন।  নভেম্বরে ইয়েমেনের রাষ্ট্রপতি আলী আবদুল্লাহ সালেহ মনসুর আল হাদির কাছে ক্ষমতা হস্তান্তর করেন। লিবিয়ার ৪২ বছরের শাসক গাদ্দাফির পতন ঘটেছে। এ ছাড়া আলজেরিয়া, বাহরাইন, ইরান, মরক্কোয় বড় ধরনের বিদ্রোহ হয়। তবে লেবানন, মৌরিতানিয়া, সৌদি আরব, সুদান এবং পশ্চিম সাহারায় বড় ধরনের না হলেও বিক্ষোভ দেখা যায়।
- ২০১১ সালে সিরিয়ার গৃহযুদ্ধ শুরু হয়। ২০১১ সালে সিরিয়ার রাষ্ট্রপতি বাশার আল-আসাদ সরকারের বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়। ৭ ডিসেম্বর, ২০২৪ তারিখে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সরকারের পতন ঘটে।

উৎস: i) Britannica.
ii) Al Jazeera.

৪,৩০০.
সাব-সাহারা অঞ্চল আফ্রিকার মহাদেশের কোন অংশে অবস্থিত?
  1. ক) পশ্চিম আফ্রিকা
  2. খ) পূর্ব আফ্রিকা
  3. গ) দক্ষিণ আফ্রিকা
  4. ঘ) দক্ষিণ-পূর্ব আফ্রিকা
সঠিক উত্তর:
ক) পশ্চিম আফ্রিকা
উত্তর
সঠিক উত্তর:
ক) পশ্চিম আফ্রিকা
ব্যাখ্যা
পশ্চিম আফ্রিকার সাব সাহারা অঞ্চল সাহেল বা সাহিল (Sahel) নামে অভিহিত।
- এই অঞ্চলের উল্লেখযোগ্য দেশগুলো হচ্ছে - সেনেগাল, মৌরিতানিয়া, মালি ও নাইজার প্রভৃতি।
 
Sahel, Arabic Sāḥil, semiarid region of western and north-central Africa extending from Senegal eastward to Sudan
It forms a transitional zone between the arid Sahara (desert) to the north and the belt of humid savannas to the south.
 The Sahel stretches from the Atlantic Ocean eastward through northern Senegal, southern Mauritania, the great bend of the Niger River in Mali, Burkina Faso (formerly Upper Volta), southern Niger, northeastern Nigeria, south-central Chad, and into Sudan.
 
উৎস: ব্রিটানিকা।