বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

বৈশ্বিক ইতিহাস, আঞ্চলিক ও আন্তর্জাতিক ব্যবস্থা, ভূ-রাজনীতি

মোট প্রশ্ন৯,৩৩৪এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

বৈশ্বিক ইতিহাস, আঞ্চলিক ও আন্তর্জাতিক ব্যবস্থা, ভূ-রাজনীতি

PrepBank · পাতা ১৭ / ৯৩ · ১,৬০১১,৭০০ / ৯,৩৩৪

১,৬০১.
বিশ্বের সবচেয়ে বেশি সার্কুলেশন হওয়া পত্রিকা কোনটি?
  1. ক) নিউইয়র্ক টাইমস
  2. খ) ডেইলি সান
  3. গ) ইউমিউরি শিম্বুন
  4. ঘ) ওয়াল স্ট্রিট জার্নাল
সঠিক উত্তর:
গ) ইউমিউরি শিম্বুন
উত্তর
সঠিক উত্তর:
গ) ইউমিউরি শিম্বুন
ব্যাখ্যা
The Yomiuri Shimbun is the most circulated newspaper in the world.
Source: World Atlas
১,৬০২.
জাপানের বৈদেশিক সাহায্য সংস্থার নাম কী?
  1. জাইকা
  2. ডিএফআইডি
  3. ডানিডা
  4. ওসিডি
সঠিক উত্তর:
জাইকা
উত্তর
সঠিক উত্তর:
জাইকা
ব্যাখ্যা
- বাংলাদেশের অন্যতম উন্নয়ন-সহযোগী হলো জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)।
- আর উন্নয়ন-সহযোগীদের মধ্যে অন্যতম বিশ্বস্ত বন্ধু হলো জাইকা।
- বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ১৯৭২ সালের ১০ ফেব্রুয়ারি জাপান বাংলাদেশকে স্বীকৃতি দেয়।
- ২০২২ সালে বাংলাদেশ-জাপান সম্পর্কের ৫০ বছর হয়।

সূত্র:  JICA & Japan Embassy in Bangladesh
১,৬০৩.
ভারতের সংবিধান কবে কার্যকর হয়?
  1. ১৯৪৭ সালে
  2. ১৯৫০ সালে
  3. ১৯৫৫ সালে
  4. ১৯৬০ সালে
সঠিক উত্তর:
১৯৫০ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৫০ সালে
ব্যাখ্যা
- ভারতে ২৬ নভেম্বর সংবিধান দিবস হিসাবে পালন করা হয়। 
- ২৬ নভেম্বর ১৯৪৯ তারিখে গৃহীত হয়েছিল ভারতের সংবিধান।
- জাতির জন্য এটি উৎসর্গ করা হয়েছিল।
- পরে কার্যকর করা হয়েছিল ১৯৫০ সালের ২৬ জানুয়ারি। 
- যেহেতু ১৯৪৯ সালের ২৬ নভেম্বর এটি গৃহীত হয়, তাই ওই দিনটিকে সংবিধান দিবস হিসেবে পালন করা হয়।
- ১৯৫০ সালের ২৬ জানুয়ারিকে পালন করা হয় প্রজাতন্ত্র দিবস পালন করা হয়।
- ভারতীয় সংবিধান হল বিশ্বের দীর্ঘতম লিখিত সংবিধান। 
- ভারতীয় সংবিধানে মোট ৩৯৫টি অনুচ্ছেদ (২২টি অংশে বিভক্ত) ছিল, কিন্তু বিভিন্ন সংশোধনীর ফলে বর্তমানে এটিতে মোট ৪৪৮টি অনুচ্ছেদ (২৫টি অংশে বিভক্ত) রয়েছে। সংবিধানের তৃতীয় ভাগে মৌলিক অধিকারের কথা বলা হয়েছে।
- সম্পূর্ণ সংবিধান প্রস্তুত করতে ২ বছর, ১১ মাস এবং ১৮ দিন সময় লেগেছিল।
- ভারতের প্রথম আইনমন্ত্রী ডঃ ভীমরাও আম্বেদকর সংবিধানের খসড়া কমিটির চেয়ারম্যান ছিলেন।
- ভারতীয় সংবিধানের এই মূল লেখাগুলি টাইপ বা মুদ্রিত ছিল না। সংবিধানের মূল কপিটি প্রেম বিহারী নারায়ণ রায়জাদার হাতে লেখা। এটি চমৎকার ক্যালিগ্রাফির অক্ষরে লেখা হয়েছিল। এর প্রতিটি পৃষ্ঠা শান্তিনিকেতনের শিল্পীদের দ্বারা সজ্জিত ছিল। 

উৎস: Hindustan Times
১,৬০৪.
সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের ঘটনায় সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে দায়মুক্তি দিয়েছে -
  1. ক) যুক্তরাষ্ট্র
  2. খ) জাপান
  3. গ) জার্মানি
  4. ঘ) যুক্তরাজ্য
সঠিক উত্তর:
ক) যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
ক) যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
• সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের ঘটনায় সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে দায়মুক্তি দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন।
• সৌদি শাসকদের কট্টর সমালোচনা করা জামাল খাশোগি ২০১৮ সালে তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটের ভেতর হত্যাকাণ্ডের শিকার হন।
• জামাল খাশোগি হত্যাকাণ্ড নিয়ে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনের একটি আদালতে মামলা চলছে। সেই মামলার অভিযুক্তদের তালিকা থেকে যুবরাজ মোহাম্মদের নাম বাদ দেয়া হবে।
• এর ব্যাখ্যা হিসেবে বলা হয়েছে, যুবরাজ মোহাম্মদ যেহেতু সৌদি প্রধানমন্ত্রী সে কারণে যুক্তরাষ্ট্রে তার বিরুদ্ধে কোনো ধরনের বিচার সম্ভব না।
• ২০১৮ সালে জামাল খাশোগিকে হত্যার পর তার মরদেহ এসিড প্রয়োগ করে নিশ্চিহ্ন করে দেয়া হয়।
• যুক্তরাষ্ট্রের গোয়েন্দাদের বিশ্বাস, ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান নিজে এ হত্যাকাণ্ডের হুকুম দিয়েছিলেন।

তথ্যসূত্র: যুগান্তর এবং ইনকলাব।
১,৬০৫.
‘কিউনিফর্ম’ মূলত কোন সভ্যতার নিদর্শন?
  1. মিশরীয়
  2. সুমেরীয়
  3. অ্যাসেরীয়
  4. ব্যাবিলনীয়
সঠিক উত্তর:
সুমেরীয়
উত্তর
সঠিক উত্তর:
সুমেরীয়
ব্যাখ্যা

• সুমেরীয় সভ্যতা:
- সুমেরীয়দের আবিষ্কৃত লিখন পদ্ধতির নাম “কিউনিফর্ম” (Cuneiform)।
- কিউনিফর্ম লিপি বাম থেকে ডানদিকে লেখাঁ হত এবং এর বর্ণের সংখ্যা ছিলো — ৩২টি।
- তারা বিশ্বের প্রথম মহাকাব্য হিসাবে বিবেচিত — “গিলগামেশের মহাকাব্য” (Epic of Gilgamesh) রচনা করেছিলেন।   

তথ্যসূত্র: ব্রিটানিকা ও হিস্টরি.কম এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয়, অষ্টম শ্রেণি।

১,৬০৬.
লিপজিগের যুদ্ধে ইউরোপের ষষ্ঠ কোয়ালিশিন নেপোলিয়ানকে পরাজিত করে নির্বাসনে পাঠায়-
  1. ক) হনশু দ্বীপে
  2. খ) এলবা দ্বীপে
  3. গ) সেন্ট হেলেনা দ্বীপে
  4. ঘ) সেনকাকু দ্বীপে
সঠিক উত্তর:
খ) এলবা দ্বীপে
উত্তর
সঠিক উত্তর:
খ) এলবা দ্বীপে
ব্যাখ্যা
১৮১৩ সালে লিপজিগের যুদ্ধে ইউরোপের ষষ্ঠ কোয়ালিশিনের কাছে পরাজিত হন নেপোলিয়ান। একই বছর তাকে ক্ষমতাচ্যুত করে ফ্রান্স দখল করে নেয় কোয়ালিশন। ১৮১৪ সালে নেপোলিয়ানকে এলবা দ্বীপে নির্বাসনে পাঠানো হয়। কিছুদিন পরই নেপোলিয়ান সেখান থেকে পালিয়ে যান। তাকে গ্রেফতার করতে অষ্টদশ লুইয়ের নেতৃত্বে একদল সেনাবাহিনী পাঠানো হয়। কিন্তু নাটকীয়ভাবে সৈন্যদলটি নেপোলিয়ানের সঙ্গে হাত মিলায়। তারা ফিরে এসে ফ্রান্স দখল করেন এবং নেপোলিয়ান আবার ফ্রান্সের ক্ষমতায় অধিষ্ঠিত হন। ১৮১৫ সালের ওয়াটার লু যুদ্ধে নেপোলিয়নের পরাজয় হয় ও তাকে সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসন দেওয়া হয়।
সূত্র- বাংলাদেশ টাইমস পত্রিকা এবং worldatlas ওয়েবসাইট।
১,৬০৭.
মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন রচিত আত্মজীবনী কোনটি?
  1. My Autobiography
  2. Wings of Fire
  3. My Life: A Spoken Autobiography
  4. My Life
সঠিক উত্তর:
My Life
উত্তর
সঠিক উত্তর:
My Life
ব্যাখ্যা
বিল ক্লিনটন:
- মার্কিন যুক্তরাষ্ট্রের ৪২তম প্রেসিডেন্ট বিল ক্লিনটন।
- তিনি ১৯ আগস্ট, ১৯৪৬ সালে যুক্তরাষ্ট্রের আরকানসাসে জন্ম গ্রহন করেন।
- তিনি দুই মেয়াদে (১৯৯৩-২০০১) আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন।
- তাঁর রাজনৈতিক দল ডেমোক্রেটিক পার্টি।
- তিনি নিউইয়র্ক অঙ্গরাজ্যের সিনেটর হিলারি ক্লিনটনের স্বামী।

⇒ তাঁর আত্মজীবনীমূলক গ্রন্থ:
- My Life (2004).

উল্লেখ্য,
- তার লিখা আরও কিছু বইসমূহ,
• Giving: How Each of Us Can Change the World (2007).
• Back to Work: Why We Need Smart Government for a Strong Economy (2011).
• The President's Daughter (2021).
• The President is Missing (Novel).

অন্যদিকে,
- Wings of Fire ভারতের সাবেক রাষ্ট্রপতি এপিজে আবুল কালামের আত্মজীবনীমূলক বই।
- My Life: A Spoken Autobiography: ফিদেল ক্যাস্ট্রোর আত্মজীবনীমূলক বই।

উৎস: Britannica.
১,৬০৮.
বেনগাজি কোথায় অবস্থিত?
  1. ক) আফ্রিকা
  2. খ) ইউরোপ
  3. গ) এশিয়া
  4. ঘ) দক্ষিণ আমেরিকা
সঠিক উত্তর:
ক) আফ্রিকা
উত্তর
সঠিক উত্তর:
ক) আফ্রিকা
ব্যাখ্যা
বেনগাজি লিবিয়া,আফ্রিকার একটি অন্যতম প্রধান সমুদ্রবন্দর৷
Source: Britannica
১,৬০৯.
জৈনদের প্রথম তীর্থঙ্কর কে ছিলেন?
  1. ঋষভনাথ
  2. মহাবীর
  3. পার্শ্বনাথ
  4. গোপীনাথ
সঠিক উত্তর:
ঋষভনাথ
উত্তর
সঠিক উত্তর:
ঋষভনাথ
ব্যাখ্যা

জৈনধর্ম:
- জৈনধর্ম হলো ভারতীয় উপমহাদেশের একটি প্রাচীন ধর্ম। এই ধর্ম বিশ্বের প্রাচীনতম ধর্মমতগুলোর অন্যতম।
- জৈনদের প্রধান ধর্মগ্রন্থের নাম দ্বাদশ অঙ্গ। জৈনদের দুটি প্রধান সমপ্রদায়ের নাম শ্বেতাম্বর ও দিগম্বর।

⇒ জৈন শব্দটি এসেছে সংস্কৃত জিন শব্দ থেকে। সংস্কৃতিতে জিন অর্থ জয়ী। যে মানুষ আসক্তি, আকাঙ্ক্ষা, ক্রোধ, অহংকার, লোভ ইত্যাদি জয়ের মাধ্যমে পবিত্র অনন্ত জ্ঞান লাভ করেছে, তাকে জিন বলা হয়। জিনদের আচরিত ও প্রচারিত পথের অনুগামীদের বলে জৈন।
- এরা তাদের প্রধান ধর্মগুরুকে বলতেন তীর্থঙ্কর।
- জৈনরা তাদের ইতিহাসে চব্বিশজন তীর্থঙ্করের কথা উল্লেখ করেছেন।
- এঁদের শিক্ষাই জৈনধর্মের মূল ভিত্তি।
- জৈনদের প্রথম তীর্থঙ্করের নাম ঋষভনাথ এবং সর্বশেষ তীর্থঙ্করের নাম মহাবীর।

⇒ খ্রিস্টপূর্ব ৬ষ্ঠ শতাব্দীতে জৈনধর্মের সর্বাধিক প্রভাবশালী প্রচারক ছিলেন মহাবীর। তিনি জৈনধর্মের ২৪তম তীর্থঙ্কর। মহাবীরকে অনেক সময় ভুলবশত জৈনধর্মের প্রবর্তক মনে করা হয়। প্রকৃতপক্ষে জৈনধর্ম তাঁর আগে থেকে প্রচলিত ছিল এবং তিনি গোড়া থেকেই এই ধর্মের অনুগামী ছিলেন।
- মহাবীরের পূর্বসূরি ২৩তম তীর্থঙ্কর ছিলেন পার্শ্বনাথ।
- ২২তম তীর্থঙ্কর নেমিনাথ ছিলেন পার্শ্বনাথের পূর্বসূরি। 

উৎস: i) Britannica.
ii) বাংলাদেশ ও বিশ্বপরিচয়, ষষ্ঠ শ্রেণি। 

১,৬১০.
স্টিফেন হকিং কে?
  1. একজন পদার্থবিজ্ঞানী
  2. একজন চিকিৎসাবিজ্ঞানী
  3. একজন জীববিজ্ঞানী
  4. একজন প্রকৌশলী
সঠিক উত্তর:
একজন পদার্থবিজ্ঞানী
উত্তর
সঠিক উত্তর:
একজন পদার্থবিজ্ঞানী
ব্যাখ্যা

স্টিফেন হকিং: 
- স্টিফেন হকিং ছিলেন একজন বিখ্যাত ব্রিটিশ তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী।
- তিনি মূলত ব্ল্যাক হোল বা কৃষ্ণগহ্বর সম্পর্কিত গবেষণার জন্য পরিচিত।
- তার গবেষণায় তিনি আপেক্ষিক তত্ত্ব (relativity theory) এবং কোয়ান্টাম মেকানিক্স (quantum mechanics) – এই দুই জটিল তত্ত্বকে একত্রে প্রয়োগ করেন।

তার রচনাসমূহ:
- The Large Scale Structure of Space-Time (1973; coauthored with G.F.R. Ellis), 
- Superspace and Supergravity (1981), 
- The Very Early Universe (1983), 
- A Brief History of Time: From the Big Bang to Black Holes (1988), 
- The Universe in a Nutshell (2001), 
- A Briefer History of Time (2005), and 
- The Grand Design (2010; coauthored with Leonard Mlodinow).

উৎস: Britannica.

১,৬১১.
‘আচেহ প্রদেশ' কোন দেশের অংশ?
  1. ক) মালয়েশিয়ার
  2. খ) ইন্দোনেশিয়ার
  3. গ) থাইল্যান্ডের
  4. ঘ) মায়ানমারের
সঠিক উত্তর:
খ) ইন্দোনেশিয়ার
উত্তর
সঠিক উত্তর:
খ) ইন্দোনেশিয়ার
ব্যাখ্যা
বান্দা আচেহ (Banda Aceh):
- বান্দা আচেহ হলো ইন্দোনেশিয়ার বিশেষ প্রদেশ 'আচেহ' এর রাজধানী।
- এটি আচেহ নদীর তীরে এবং ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে অবস্থিত।
- বান্দা আচেহ ঐতিহাসিকভাবে 'মক্কার প্রবেশপথ' (“doorway to Mecca") বলা হয়।
- এখান থেকে জাহাজে করে খুব সহজে মুসলিমদের পবিত্র স্থান - মক্কায় যাতায়াত করা যায়। তাই এই নামকরণ করা হয়।
- বিখ্যাত পরিব্রাজক মার্কো পোলো ১৩৪৫ সালে এবং ইবনে বতুতা ১৩৪৬ সালে বান্দা আচেহ ভ্রমণ করেন।
- মুসলিম অধ্যুষিত দেশটিতে আচেহই একমাত্র এলাকা যেখানে ইসলামি শরিয়াহ অনুসরণ করা হয়।

উৎস: বিট্রানিকা ও ন্যাশনাল জিওগ্রাফি ওয়েবসাইট।
১,৬১২.
পিকিং মানবের জীবাশ্ম কোথায় আবিষ্কৃত হয়?
  1. লাস্কো গুহা, ফ্রান্স
  2. নিয়ান্ডার ভ্যালি, জার্মানি
  3. অল্ডুভাই গর্জ, তানজানিয়া
  4. ঝৌকৌদিয়ান গুহা, বেইজিং
সঠিক উত্তর:
ঝৌকৌদিয়ান গুহা, বেইজিং
উত্তর
সঠিক উত্তর:
ঝৌকৌদিয়ান গুহা, বেইজিং
ব্যাখ্যা

পিকিং মানব (Peking Man):
- পিকিং মানব হলো 'হোমো ইরেক্টাস' (Homo erectus) প্রজাতির একটি আদিম মানুষের গোষ্ঠী।
- ১৯২০-এর দশকে চীনের বেইজিংয়ের (তৎকালীন পিকিং) নিকটবর্তী ঝৌকৌদিয়ান (Zhoukoudian) গুহায় এদের জীবাশ্ম বা কঙ্কাল আবিষ্কৃত হয়।
- ধারণা করা হয়, এরা আজ থেকে প্রায় ৭,৫০,০০০ থেকে ২,৩০,০০০ বছর আগে বসবাস করত।

• আবিষ্কারের ইতিহাস:
- ১৯২১ সালে সুইডিশ ভূতাত্ত্বিক জোহান গুনার অ্যান্ডারসন প্রথম এই স্থানটি শনাক্ত করেন।
- পরবর্তীতে ১৯২৭ সালে কানাডীয় নৃতাত্ত্বিক ডেভিডসন ব্ল্যাক একটি দাঁত খুঁজে পান এবং একে একটি নতুন প্রজাতি হিসেবে ঘোষণা করেন।
- ১৯২৯ সালে চীনা প্রত্নতাত্ত্বিক পেই ওয়েনঝং (Pei Wenzhong) প্রথম একটি পূর্ণাঙ্গ খুলি (Skullcap) আবিষ্কার করেন।

• আগুনের ব্যবহার: পিকিং মানবের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো আগুনের ব্যবহার।
- গুহায় পোড়া হাড় এবং ছাইয়ের স্তর দেখে প্রমাণিত হয়েছে যে, তারা আগুন নিয়ন্ত্রণ করতে এবং তা ব্যবহার করে খাবার রান্না করতে শিখিয়েছিল। এটি মানব বিবর্তনের ইতিহাসে একটি বিশাল মাইলফলক।

• হাতিয়ার তৈরি:
- মূলত শিকার করা এবং পশুর চামড়া ছাড়ানোর জন্য তারা কুঠার ও চাঁছনি ব্যবহার করত।

• রহস্যময় অন্তর্ধান (Missing Fossils):
- ১৯৪১ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন জাপান চীন আক্রমণ করে, তখন নিরাপত্তার খাতিরে পিকিং মানবের আদি কঙ্কালগুলো যুক্তরাষ্ট্রে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
- কিন্তু যাত্রাপথে সেগুলো রহস্যজনকভাবে হারিয়ে যায় এবং আজ অবধি সেগুলোর কোনো হদিস পাওয়া যায়নি।
- বর্তমানে কেবল কঙ্কালগুলোর ছাঁচ (Casts) টিকে আছে।

উৎস: ব্রিটানিকা ওয়েবসাইট এবং ন্যাশনাল জিওগ্রাফিক।

১,৬১৩.
Sunshine Policy- এর সাথে কোন দুটি দেশ জড়িত?
  1. তাইওয়ান, হংকং
  2. জাপান, থাইল্যান্ড
  3. উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া
  4. চীন, রাশিয়া
সঠিক উত্তর:
উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া
উত্তর
সঠিক উত্তর:
উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া
ব্যাখ্যা
সানসাইন পলিসি:
- সানসাইন পলিসি- এর সাথে উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া দুটি দেশ জড়িত।
- দুই কোরিয়ার সম্পর্ক উন্নয়নের জন্য ১৯৯০-এর দশকে দক্ষিণ কোরিয়া এক নীতি গ্রহন করে যা 'সানসাইন পলিসি' (Sunshine Policy) নামে পরিচিত।
- এই পলিসির আওতায় দুই কোরীয়ার শীর্ষ নেতাদের মধ্যে কয়েকটি বৈঠক অনুষ্ঠিত হয় এবং সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা চালানো হয়।
- সানশাইন পলিসির প্রবক্তা দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট কিম দায়ে জং।
- এই পলিসির মেয়াদ ছিলো ১৯৯৮-২০০৮ সাল পর্যন্ত।

তথ্যসূত্র - Britannica.com
১,৬১৪.
পৃথিবীর সবগুলো মহাদেশ একসাথে জুড়ে যে বিশাল একটি মহাদেশ ছিল তার নাম -
  1. ক) প্যানথালাসা
  2. খ) প্যানাজিয়া
  3. গ) ইউরেশিয়া
  4. ঘ) ইউরো-আফ্রিকা
সঠিক উত্তর:
খ) প্যানাজিয়া
উত্তর
সঠিক উত্তর:
খ) প্যানাজিয়া
ব্যাখ্যা
• পৃথিবীর সবগুলো মহাদেশ একসাথে জুড়ে যে বিশাল একটি মহাদেশ ছিল তার নাম প্যানাজিয়া
- প্যানজিয়া প্রাগৈতিহাসিক পৃথিবীর একটি এককমহাদেশ।
- প্যানজিয়া মহাদেশ প্যানথালাসা  (Panthalassa) নামক একটিমাত্র মহাসাগর দ্বারা বেষ্টিত ছিল।

সূত্র: Britannica
১,৬১৫.
পোর্ট অব স্পেন কোথায় অবস্থিত?
  1. স্পেন
  2. বারমুডা
  3. ট্রিনিদাদ ও টোবাগো
  4. ভেনিজুয়েলা
সঠিক উত্তর:
ট্রিনিদাদ ও টোবাগো
উত্তর
সঠিক উত্তর:
ট্রিনিদাদ ও টোবাগো
ব্যাখ্যা
পোর্ট অব স্পেন: 
- দেশ: ট্রিনিদাদ ও টোবাগো। 
- পশ্চিম ইন্ডিজের দক্ষিণ-পূর্ব অংশে ট্রিনিডাড দ্বীপের পশ্চিম উপকূলে অবস্থিত।
- এটি গালফ অব প্যারিয়ার তীরে, যা ট্রিনিদাদ দ্বীপকে ভেনিজুয়েলার উত্তর-পূর্ব উপকূল থেকে পৃথক করে।
- পোর্ট অব স্পেইন হচ্ছে ট্রিনিদাদ ও টোবাগোর রাজধানী এবং প্রধান সমুদ্রবন্দর।
- এটি দেশের প্রশাসনিক, বাণিজ্যিক এবং যোগাযোগ ব্যবস্থার প্রধান কেন্দ্র।

উৎস: Britannica.
১,৬১৬.
চীনা পরিব্রাজক হিউয়েন সাঙ এর দীক্ষাগুরু কে ছিলেন?
  1. অতীশ দীপঙ্কর
  2. মাহয়ান
  3. শিলভদ্র
  4. মেগাস্থিনিস
সঠিক উত্তর:
শিলভদ্র
উত্তর
সঠিক উত্তর:
শিলভদ্র
ব্যাখ্যা
হিউয়েন সাঙ:
- একজন বিখ্যাত চীনা বৌদ্ধ তীর্থযাত্রী।
- তিনি ৬২৯ খ্রিস্টাব্দে ভারতের উদ্দেশ্যে চীন থেকে যাত্রা শুরু করেন।
- ভারতে তিনি প্রায় পনের বছর অতিবাহিত করেন।
- এর অনেকটা সময় তিনি বিহারে অবস্থিত প্রাচীন ভারতের বিখ্যাত বৌদ্ধ শিক্ষাকেন্দ্র নালন্দা মহাবিহারে অতিবাহিত করেন।
- হিউয়েন সাঙ এর দীক্ষাগুরু ছিলেন শিলভদ্র।
- তখন নালন্দা বিহারের অধ্যক্ষ ছিলেন বাঙালি বৌদ্ধ পন্ডিত শীলভদ্র।
- হিউয়েন সাও শীলভদ্রের নিকট শিক্ষা গ্রহণ করেন।
- ৬৪৫ খ্রিস্টাব্দে হিউয়েন সাঙ চীনে ফিরে যান


তথ্যসূত্র - বাংলাপিডিয়া।
১,৬১৭.
কোন বাঙালি পণ্ডিত নালন্দা মহাবিহারের অধ্যক্ষ ছিলেন?
  1. ক) অতীশ দীপঙ্কর
  2. খ) সুকোমল বড়ুয়া
  3. গ) জ্যোর্তিময় সিদ্ধার্থ
  4. ঘ) শীলভদ্র
সঠিক উত্তর:
ঘ) শীলভদ্র
উত্তর
সঠিক উত্তর:
ঘ) শীলভদ্র
ব্যাখ্যা
নালন্দা মহাবিহার ভারতের বিহার রাজ্যের বড়গাঁওয়ে অবস্থিত একটি প্রাচীন বৌদ্ধ শিক্ষাকেন্দ্র। এটিকে পৃথিবীর প্রাচীনতম বিশ্ববিদ্যালয় বিবেচনা করা হয়। বাঙালি বৌদ্ধ পণ্ডিত শীলভদ্র ৬৩৫ সালে নালন্দা মহাবিহারের অধ্যক্ষ নিযুক্ত হন। বিখ্যাত চীনা পরিব্রাজক হিউয়েন সাঙ শীলভদ্রের নিকট শিক্ষা লাভ করেন।
(সূত্র: বাংলাপিডিয়া)
১,৬১৮.
Who abolished slavery in the United States?
  1. Abraham Lincoln
  2. George H. W. Bush
  3. Ronald Reagan
  4. James Carter
  5. Gerald R. Ford
সঠিক উত্তর:
Abraham Lincoln
উত্তর
সঠিক উত্তর:
Abraham Lincoln
ব্যাখ্যা
যুক্তরাষ্ট্রে দাসপ্রথা বিলুপ্ত:
- ১৮৬৫ সালের ১৮ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের সংবিধানের ত্রয়োদশ সংশোধনী গৃহীত হয়।
- এই ত্রয়োদশ সংশোধনী মার্কিন যুক্তরাষ্ট্রে দাসপ্রথা বিলুপ্ত করে

উল্লেখ্য,
- ১৮৬০ সালে প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী হিসাবে আব্রাহাম লিংকন ইউনাইটেড স্টেটের ১৬তম প্রেসিডেন্ট নির্বাচিত হন।
- ১৮৬০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগেই লিংকন দাস প্রথা বিলুপ্তির পক্ষে স্পষ্ট অবস্থান নেন।
- ১৮৬৩ সালের ১৯ নভেম্বর লিংকন পেনসালভেনিয়ার গেটিসবার্গের যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে এক হৃদয়স্পর্শী ভাষণে বলেন, ‘গণতন্ত্র হলো জনগণের সরকার, জনগণের দ্বারা সরকার, জনগণের জন্য সরকার।’
- তার মাধ্যমে যুক্তরাষ্ট্রে দাসপ্রথা বিলুপ্ত হয়।

উৎস: History Channel.
১,৬১৯.
দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরুতে বৃটেনের প্রধানমন্ত্রী ছিলেন-
  1. ক) এটলি
  2. খ) চার্চিল
  3. গ) গ্লাডস্টন
  4. ঘ) চেম্বারলেন
সঠিক উত্তর:
ঘ) চেম্বারলেন
উত্তর
সঠিক উত্তর:
ঘ) চেম্বারলেন
ব্যাখ্যা
দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে ১৯৪০ সালের মে পর্যন্ত চেম্বারলেন, মাঝের চার্চিল এবং যুদ্ধের শেষ পর্যন্ত এটলি ব্রিটেনের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। উৎস: এনসাইক্লোপিডিয়া অব ব্রিটানিয়া।
১,৬২০.
স্রেব্রেনিৎসা গণহত্যা ঘটেছিল কত সালে?
  1. ১৯৯৪ সালে
  2. ১৯৯৫ সালে
  3. ১৯৯৬ সালে
  4. ১৯৯৭ সালে
সঠিক উত্তর:
১৯৯৫ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৯৫ সালে
ব্যাখ্যা
স্রেব্রেনিৎসা গণহত্যা
- স্রেব্রেনিৎসা গণহত্যা ঘটেছিল ১৯৯৫ সালের জুলাই মাসে, বলকান গৃহযুদ্ধের সময়।
- বসনিয়ার সার্ব সৈন্যরা যখন জাতিসঙ্ঘের শান্তিরক্ষী বাহিনী কর্তৃক নিরাপদ এলাকা বলে ঘোষণা করা স্রেব্রেনিৎসা শহর এবং তার আশপাশের এলাকা দখল করে নিল, তখনই ঘটেছিল ভয়াবহ সেই গণহত্যা।
- ১৯৯০ এর দশকের শুরুতে বলকান যুদ্ধ যখন শুরু হলো, তখন একটানা তিন বছর আট মাস ধরে বসনিয়ার সারায়েভো ছিল এক অবরুদ্ধ শহর।
- শহরটি ছিল প্রধানত বসনিয়াক মুসলিম অধ্যূষিত।
- চারপাশের পাহাড়ের আড়াল থেকে যখন সার্বিয়ান বন্দুকধারীরা গোলাগুলি শুরু করলো, শহরের মুসলিম বাসিন্দারা তখন নিজেদের শহরেই জিম্মি হয়ে পড়লেন।
- সারায়েভো ধেকে ৮০ কিলোমিটার দূরের শহর স্রেব্রেনিৎসায় ভিম ডাইকেনার এসেছিলেন ১৯৯৫ সালের জানুয়ারিতে ।
- তিনি ছিলেন জাতিসংঘের ৬ হাজার হালকা অস্ত্রসজ্জিত শান্তিরক্ষী সেনাদের একজন।
- ওই স্রেব্রেনিৎসা এলাকার হাজার হাজার বেসামরিক লোকের সাথে মুসলিম যোদ্ধারাও ছিল।
- আর ওই এলাকাটি ঘিরে ছিল বসনিয়ান সার্ব বাহিনী - যাদের নেতৃত্বে ছিলেন জেনারেল রাটকো ম্লাদিচ।
- সার্ব বাহিনীর সাথে অস্ত্রের শক্তিতে ডাচ শান্তিরক্ষীদের কোনভাবেই পেরে ওঠা সম্ভব ছিল না।
- বসনিয়ান সার্বরা মুসলিম পুরুষ ও বালকদের ধরে নিয়ে যেতে শুরু করলো। মোট ৮ হাজার লোককে তারা হত্যা করেছিল।

সূত্র- বিবিসি।
১,৬২১.
কোন দেশ ও রাজধানীর নাম একই?
  1. তাইওয়ান
  2. উগান্ডা
  3. জিবুতি
  4. কোস্টারিকা
সঠিক উত্তর:
জিবুতি
উত্তর
সঠিক উত্তর:
জিবুতি
ব্যাখ্যা
যেসব দেশের রাজধানী ও দেশের নাম একই:
• সিঙ্গাপুর:
- রাজধানী: সিঙ্গাপুর সিটি,
• মেক্সিকো:
- রাজধানী: মেক্সিকো সিটি,
• সান মারিনো:
- রাজধানী: সান মারিনো,
• কুয়েত:
- রাজধানী: কুয়েত সিটি,
• ভ্যাটিকান:
- রাজধানী: ভ্যাটিকান সিটি,
• গুয়েতেমালা:
- রাজধানী: গুয়েতেমালা সিটি,
• পানাম:
- রাজধানী: পানামা সিটি,
• মোনাকো:
- রাজধানী: মোনাকো সিটি,
• লুক্সেমবুর্গ:
- রাজধানী: লুক্সেমবুর্গ,
• জিবুতি:
- রাজধানী: জিবুতি।

উৎস: Britannica.
১,৬২২.
১৯৭৫ সালে ভারতের ২২তম রাজ্য হিসেবে স্বীকৃতি পায় - 
  1. মিজোরাম 
  2. সিকিম
  3. মণিপুর
  4. নাগাল্যান্ড
সঠিক উত্তর:
সিকিম
উত্তর
সঠিক উত্তর:
সিকিম
ব্যাখ্যা
সিকিম:
- সিকিম ভারতের দ্বিতীয় ক্ষুদ্রতম রাজ্য,
- এটি পৃথিবীর উচ্চতম পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘার পাদদেশে অবস্থিত। 
- সিকিমের রাজধানী গ্যাংটক।
- একসময় এটি একটি স্বাধীন অঞ্চল ছিল, কিন্তু ১৯৭৫ সালে ভারতের প্রজাতন্ত্রের অংশ হয়ে ওঠে।
- ১৯৭৩ সালে নির্বাচনী কারচুপির অভিযোগের পর সিকিম ন্যাশনাল কংগ্রেসের নেতৃত্বে রাজতন্ত্রবিরোধী আন্দোলন শুরু হয়।
- ১৯৭৪ সালের পুনর্নির্বাচনে লেন্দুপ দর্জির নেতৃত্বে সিকিম ন্যাশনাল কংগ্রেস বিপুল বিজয় অর্জন করে।
- ১৯৭৫ সালের ২৭ মার্চ গণভোটের মাধ্যমে রাজতন্ত্র বিলুপ্ত করা হয়। 
- ২৬ এপ্রিল ১৯৭৫ সালে সিকিম ভারতের ২২তম রাজ্য হিসেবে স্বীকৃতি লাভ করে। 

সূত্র: ব্রিটানিকা ও বিভিন্ন পত্রিকা রিপোর্ট। 
১,৬২৩.
অমর্ত্য সেন অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেন কত সালে? 
  1. ১৯৯৭ সালে
  2. ১৯৯৮ সালে
  3. ১৯৯৬ সালে
  4. ১৯৯৫ সালে
সঠিক উত্তর:
১৯৯৮ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৯৮ সালে
ব্যাখ্যা

অমর্ত্য সেন:
- পরিচয় (Identity): বিশ্বখ্যাত ভারতীয় বাঙালি অর্থনীতিবিদ ও দার্শনিক।
- বিশেষ পরিচিতি: মানব উন্নয়ন তত্ত্ব (Human Development Approach)-এর অন্যতম প্রবর্তক।
- গবেষণার ক্ষেত্র: দারিদ্র্য, দারিদ্র্য, জনকল্যাণ অর্থনীতি, সামাজিক ন্যায়বিচার ও গণতন্ত্র।
- নোবেল পুরস্কার: ১৯৯৮ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ।
- নোবেল প্রাপ্তির কারণ: দারিদ্র্য ও দারিদ্র্যের অন্তর্নিহিত কারণ বিশ্লেষণ এবং জনকল্যাণমূলক অর্থনীতিতে মৌলিক অবদান।
- বিশ্বব্যাপী অবদান: মানব উন্নয়ন সূচক (HDI) ধারণা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা।
- প্রধান গ্রন্থ: The Idea of Justice; Poverty and Famines: An Essay on Entitlements and Deprivation; Collective Choice and Social Welfare; On Economic Inequality; The Country of First Boys.
- বিশেষ তথ্য: দারিদ্র্য কেবল খাদ্য ঘাটতির নয়, বরং সামাজিক ও রাজনৈতিক বঞ্চনার ফল এই ধারণা প্রতিষ্ঠা করেছেন।
- গুরুত্ব: উন্নয়ন অর্থনীতিতে মানবকেন্দ্রিক ধারা রূপান্তরের পথপ্রদর্শক।

উৎস: ব্রিটানিকা ওয়েবসাইট।

১,৬২৪.
ভারতের প্রজাতান্ত্রিক দিবস কোনটি?
  1. ক) ২৬ ডিসেম্বর
  2. খ) ১৫ আগস্ট
  3. গ) ২৬ জানুয়ারি
  4. ঘ) ১৫ অক্টোবর
সঠিক উত্তর:
গ) ২৬ জানুয়ারি
উত্তর
সঠিক উত্তর:
গ) ২৬ জানুয়ারি
ব্যাখ্যা
১৯৪৭ সালের ১৫ আগস্ট ভারত ব্রিটিশদের নিকট হতে স্বাধীনতা লাভ করে। তাই ১৫ আগস্ট কে ভারতের স্বাধীনতা দিবস বলা হয়।
১৯৪৯ সালের ২৬ নভেম্বর গণপরিষদে ভারতের সংবিধান গৃহীত হয় এবং ১৯৫০ সালের ২৬ জানুয়ারি এই সংবিধান কার্যকরের মধ্য দিয়ে ভারত প্রজাতন্ত্রে পরিণত হয়। তাই ভারতীয়রা প্রতিবছর ২৬ জানুয়ারি তারিখটি প্রজাতন্ত্র দিবস হিসেবে উদযাপন করে।
উৎসঃ ভারতের সরকারি ওয়েবসাইট।
১,৬২৫.
'ভাইমার রিপাবলিক' কোন দেশের ইতিহাসের সাথে জড়িত?
  1. রাশিয়া
  2. ইতালি
  3. জার্মানি
  4. ফ্রান্স
সঠিক উত্তর:
জার্মানি
উত্তর
সঠিক উত্তর:
জার্মানি
ব্যাখ্যা
• চ্যান্সেলর অটো ফন বিসমার্ক জার্মান সাম্রাজ্যের একত্রীকরণ ঘটিয়েছিলেন ১৮৭১ সালের ১৮ জানুয়ারি।
- তিনি গণতন্ত্রের পথে না গিয়ে সংসদীয় প্রথা ভেঙে শক্তিশালী রাজতন্ত্র প্রতিষ্ঠা করেন। 
- এরপর আসে ভাইমার রিপাবলিক।
- জার্মান জাতির ইতিহাসে ভাইমার প্রজাতন্ত্রের গঠন একটি উল্লেখযোগ্য দিক।
- এই প্রজাতন্ত্র ১৯১৮ থেকে ১৯৩৩ সাল পর্যন্ত টিকেছিলো। 
- প্রথম বিশ্বযুদ্ধে জার্মানির পরাজয়ের পরেও ভার্সাই চুক্তির কারণে জার্মান প্রগতিবাদীরা ভাইমার প্রজাতন্ত্র গঠনে সক্ষম হয়েছিলেন।
- ভাইমারে ১৯১৯ সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় পার্লামেন্টের অধিবেশন ডাকা হয়।
- ১৯১৯ সালের ৩১ জুলাই রচিত হয় সংবিধান।
- ১৯২০ সালে জাতীয় পার্লামেন্ট বার্লিন ফিরে যায়।

- ভাইমার প্রজাতন্ত্রের প্রথম প্রেসিডেন্ট ফ্রিডরিশ এবার্ট ১৯২৫ সাল পর্যন্ত আমৃত্যু তাঁর পদে বহাল ছিলেন। 
-  এবার্টের পর সাবেক ফিল্ড মার্শাল হিন্ডেনবুর্গ প্রেসিডেন্ট নির্বাচিত হন।
- ১৯৩৩ সালে ফিল্ড মার্শাল হিন্ডেনবুর্গের হাত ধরেই অ্যাডলফ হিটলার ক্ষমতায় আসেন। 
- হিটলার ক্ষমতায় আসার পর জার্মানসহ ইউরোপজুড়ে শুরু হয়ে যায় ফ্যাসিবাদী তাণ্ডব।
- একপর্যায়ে বেধে যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ।
- ৯৪৫ সালের ৮ মে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হলে পরাজিত জার্মান জাতি ও দেশ বিভক্ত হয় পূর্ব আর পশ্চিমে সমাজতান্ত্রিক আর পুঁজিবাদী অর্থনৈতিক সামাজিক ব্যবস্থায়।

সূত্র: দৈনিক প্রথম আলো। 
১,৬২৬.
সম্প্রতি, ইসরাইলি বাহিনী কর্তৃক ফিলিস্তিনের পশ্চিম তীরে পরিচালিত অভিযানের নাম কী? [ফেব্রুয়ারি, ২০২৫]
  1. অপারেশন ফায়ার ওয়াল
  2. অপারেশন আয়রন ওয়াল
  3. অপারেশন ডেভিল ওয়াল
  4. অপারেশন আয়রন ডেজার্ট
সঠিক উত্তর:
অপারেশন আয়রন ওয়াল
উত্তর
সঠিক উত্তর:
অপারেশন আয়রন ওয়াল
ব্যাখ্যা
অপারেশন আয়রন ওয়াল:
- ১৯ জানুয়ারি, ২০২৫ তারিখে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার মাত্র দুই দিন পরই ইসরাইলি বাহিনী দখলকৃত পশ্চিম তীরে ‘অপারেশন আয়রন ওয়াল’ নামে নতুন অভিযান শুরু করে।
- এই অভিযানের অংশ হিসেবে তারা বিমান হামলার পাশাপাশি হেলিকপ্টার ও ড্রোন ব্যবহার করে আক্রমণ চালায়।
- সাঁজোয়া যান ও বুলডোজারের সহায়তায় বিপুলসংখ্যক ইসরায়েলি সেনা জেনিন শরণার্থীশিবিরে প্রবেশ করে।
- এর আগে, পশ্চিম তীরের বিভিন্ন শহরের গুরুত্বপূর্ণ প্রবেশপথ অবরুদ্ধ করে দেওয়া হয়, যাতে শিবিরে প্রবেশ ও বাহিরে যাওয়ার সব পথ নিয়ন্ত্রণে রাখা যায়।
- এই অভিযানের লক্ষ্য হচ্ছে অধিকৃত পশ্চিম তীরে আইওএফের কর্মের স্বাধীনতা রক্ষা করা, প্রতিরোধ যোদ্ধাদের পরিকাঠামো নিষ্ক্রিয় করা এবং আসন্ন হুমকি নির্মূল করা।

তথ্যসূত্র: আল জাজিরা। [Link]
১,৬২৭.
এলন মাস্ক কীসের জন্য বিখ্যাত?
  1. ক) ইলেক্ট্রিক গাড়ি
  2. খ) সুপার কম্পিউটার
  3. গ) মোবাইল ফোন
  4. ঘ) রোবটিক্স
সঠিক উত্তর:
ক) ইলেক্ট্রিক গাড়ি
উত্তর
সঠিক উত্তর:
ক) ইলেক্ট্রিক গাড়ি
ব্যাখ্যা
এলন মাস্ক মহাকাশযান, ইলেকট্রিক গাড়ি ও অনলাইন ট্রানসেকশন এই তিন ইন্ডাস্ট্রিকে আমূল বদলে দিয়েছেন। তিনি পে-প্যাল, টেসলা মটরস সহ স্পেস এক্সপ্লোরেশন টেকনোলজি(SpaceX), জিপ২(zip2) এবং সোলার সিটির(SolarCity) সহপ্রতিষ্ঠাতা। একই সাথে ওপেন এ.আই(OpenAI) এর কো-চেয়ারম্যান।
১,৬২৮.
'ইনিড' মহাকাব্যটি কার লেখা?
  1. ভার্জিল
  2. হোরাস
  3. ওভিদ
  4. হোমার
সঠিক উত্তর:
ভার্জিল
উত্তর
সঠিক উত্তর:
ভার্জিল
ব্যাখ্যা
সাহিত্যে রোমানদের অবদান:  
- সম্রাট অগাসটাস সীজারের যুগে রোমান সাহিত্যের ক্ষেত্রে সবচেয়ে উন্নতি হয়।
- এ যুগের কবি হোরাস, ভার্জিল যথেষ্ট খ্যাতি অর্জন করেছিলেন।
- ভার্জিলের মহাকাব্য 'ইনিড' বহু ভাষায় অনুবাদ করা হয়েছে।
- ওভিদ ও লিভি ছিলেন এ যুগের দুইজন খ্যাতিমান কবি।

প্রাচীন গ্রিসের সাহিত্য:
- সাহিত্যের ক্ষেত্রে প্রাচীন গ্রিসের সৃষ্টি আজও মানব সমাজের মূল্যবান সম্পদ।
- হোমারের মহাকাব্য 'ইলিয়ড' এবং 'ওডিসি' মহাকাব্যের অপূর্ব নিদর্শন।

উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১,৬২৯.
'টিউলিপ বিপ্লব' এর সাথে কোন দেশটির নাম জড়িত?
  1. ক) জর্জিয়া
  2. খ) তিউনেশিয়া
  3. গ) ইউক্রেন
  4. ঘ) কিরগিজস্তান
সঠিক উত্তর:
ঘ) কিরগিজস্তান
উত্তর
সঠিক উত্তর:
ঘ) কিরগিজস্তান
ব্যাখ্যা
টিউলিপ বিপ্লব
• ২০০৫ সালের ফেব্রুয়ারি ও মার্চে কিরগিজস্তানে নির্বাচনে কারচুপির পরিপ্রেক্ষিতে টিউলিপ বিপ্লব সংঘটিত হয়।
• কিরগিজস্তান ২৭ ফেব্রুয়ারি, ২০০৫- এর নির্বাচনে আসকার আকায়েভ রাষ্ট্রপতি নির্বাচিত হয়। এর পর সমালোচনার ঝড় ওঠে এবং দেশে অস্থিরতা দেখা দেয়। ৩ মার্চ ২০০৫ সালে বিরোধী নেতা রোজা ওতুনবায়েভার অ্যাপার্টমেন্টে একটি বোমা বিস্ফোরণ ঘটে যার দায় আকায়েভ এবং তার সরকার অস্বীকার করে। এর ফলে বিক্ষোভ শুরু হয় এবং শীঘ্রই রাজধানীতে তা ছড়িয়ে পড়ে।
• টিউলিপ বিপ্লব কিরগিজস্তানের শাসন ব্যবস্থায় একটি পরিবর্তন নিয়ে আসে। এটি রাষ্ট্রপতি আসকার আকায়েভকে পদত্যাগ করতে বাধ্য করে, তার স্বৈরাচারী ও দুর্নীতিবাজ সরকারের অবসান ঘটায়।
• ১০ জুন ২০০৫ - এ রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয় যেখানে বাকিয়েভ এবং কুলভ প্রধানমন্ত্রী নিযুক্ত হন। কমনওয়েলথ অফ ইন্ডিপেন্ডেন্ট স্টেটস (সিআইএস) দ্বারা নির্বাচনগুলি অবাধ, সুষ্ঠু এবং সুসংগঠিত হয়েছে বলে প্রশংসা করেছে।   

অন্যদিকে, 
• জেসমিন বিপ্লব : তিউনেশিয়া (২০১১)    
• রোজ বিপ্লব : জর্জিয়া (২০০৩)
• অরেঞ্জ বিপ্লব : ইউক্রেন (২০০৪-০৫)।   

তথ্যসূত্র: ব্রিটানিকা এবং হিস্টোরি ডট কম।
১,৬৩০.
বিখ্যাত ‘The Leaning Tower of Pisa’ অবস্থিত কোন দেশে?
  1. ক) ইতালি
  2. খ) মালয়েশিয়া
  3. গ) সিঙ্গাপুর
  4. ঘ) তাইওয়ান
সঠিক উত্তর:
ক) ইতালি
উত্তর
সঠিক উত্তর:
ক) ইতালি
ব্যাখ্যা
ইতালিতে অবস্থিত পিসার হেলানো টাওয়ার(The Leaning Tower of Pisa) যা সংক্ষেপে পিসার টাওয়ার নামে পরিচিত। নামটি থেকে বোঝা যায়, টাওয়ারটি আসলে একপাশে হেলানো। ‘টাওয়ার অব পিসা’ পিসা ক্যাথেড্রালের পিছনে অবস্থিত এবং পিসা ক্যাথেড্রাল স্কয়ারের প্রাচীনতম বিল্ডিংগুলির মধ্যে একটি। টাওয়ারটি দ্বাদশ শতাব্দীতে নির্মিত হয়েছিল। নরম ভিত্তির কারণে বিল্ডিংটি নির্মাণের সময় একদিকে হেলে পরে। সূত্র-Worldatlas ওয়েবসাইট।
১,৬৩১.
কাজাকিস্তানের রাজধানীর নাম-
  1. ক) বিশকেক
  2. খ) দুশানবে
  3. গ) নূরসুলতান
  4. ঘ) আস্তানা
সঠিক উত্তর:
গ) নূরসুলতান
উত্তর
সঠিক উত্তর:
গ) নূরসুলতান
ব্যাখ্যা
কাজাকিস্তানের রাজধানী হলো নূরসুলতান। সম্প্রতি ২০ মার্চ ২০১৯ দেশটি তার রাজধানীর নাম আস্তানা পরিবর্তন করে দেশটির সদ্য সাবেক রাষ্ট্রপতি নূর সুলতান নাজারবায়েবের নামানুসারে নূরসুলতান রাখে। নূর সুলতান নাজারবায়েব ২৯ বছর একটানা কাজাকিস্তান শাসন করেন। দুশানবে তাজিকিস্তান এবং বিশকেক কিরগিজস্তানের রাজধানী। (সূত্রঃ সংশ্লিষ্ট দেশগুলোর সরকারি ওয়েবসাইট)
১,৬৩২.
কোন ঘটনার মধ্যদিয়ে প্রথম বিশ্বযুদ্ধের সূচনা ঘটে ?
  1. লন্ডন চুক্তি স্বাক্ষর
  2. আর্চডিউক ফ্রাঞ্জ ফার্ডিনান্ড হত্যাকাণ্ড
  3. ব্রুসিলভ আক্রমণ
  4. মার্নের দ্বিতীয় যুদ্ধ
সঠিক উত্তর:
আর্চডিউক ফ্রাঞ্জ ফার্ডিনান্ড হত্যাকাণ্ড
উত্তর
সঠিক উত্তর:
আর্চডিউক ফ্রাঞ্জ ফার্ডিনান্ড হত্যাকাণ্ড
ব্যাখ্যা
• প্রথম বিশ্বযুদ্ধ (১৯১৪–১৯১৮) 
- এটি ছিল মানব ইতিহাসের অন্যতম ভয়াবহ আন্তর্জাতিক সংঘাত, যেখানে ইউরোপের প্রায় সব দেশ ছাড়াও এশিয়া, উত্তর আমেরিকা ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ অংশ নেয়। - একদিকে ছিল জার্মানি, অস্ট্রিয়া-হাঙ্গেরি ও তুরস্কের নেতৃত্বাধীন কেন্দ্রীয় শক্তি,
- আরেকদিকে ছিল ইংল্যান্ড, ফ্রান্স, রাশিয়া, ইতালি, জাপান ও পরে যুক্তরাষ্ট্রসহ মিত্রশক্তি।

- যুদ্ধের সূচনা হয় ১৯১৪ সালের ২৮ জুন, যখন সারায়েভোতে বসনিয়ান সার্ব গ্যাভ্রিলো প্রিন্সিপ আর্চডিউক ফ্রাঞ্জ ফার্ডিনান্ডকে হত্যা করে।
- অস্ট্রিয়া-হাঙ্গেরি সার্বিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলে পরপর জোট বাঁধা দেশগুলো এতে জড়িয়ে পড়ে। ইংল্যান্ড বেলজিয়াম আক্রমণের পর যুদ্ধে যোগ দেয়, এবং বছরের শেষ নাগাদ পশ্চিম ফ্রন্টে পরিখা যুদ্ধ শুরু হয়।

- ১৯১৮ সালের ১১ নভেম্বর যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরের মাধ্যমে যুদ্ধের সমাপ্তি ঘটে।
- এই যুদ্ধে মোট ৪ কোটি ১০ লক্ষেরও বেশি সৈন্য ও বেসামরিক মানুষ প্রাণ হারায়, যা একে ইতিহাসের অন্যতম প্রাণঘাতী সংঘাত হিসেবে চিহ্নিত করেছে।

উৎস: worldatlas.com.
১,৬৩৩.
ব্রিটিশ আইন সভার উচ্চ কক্ষের নাম কী?
  1. সিনেট
  2. হাউজ অব রিপ্রেজেন্টেটিভ
  3. হাউজ অব লর্ডস
  4. হাউজ অব কমন্স
সঠিক উত্তর:
হাউজ অব লর্ডস
উত্তর
সঠিক উত্তর:
হাউজ অব লর্ডস
ব্যাখ্যা
ব্রিটিশ আইন সভা:
- ব্রিটেনে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র চালু রয়েছে।
- পার্লামেন্ট দ্বারা শাসিত।
– আইন সভার নাম পার্লামেন্ট।
– দ্বি-কক্ষ বিশিষ্ট: উচ্চ কক্ষ ও নিম্ন কক্ষ।
- ব্রিটিশ পার্লামেন্টকে বলা হয় "পার্লামেন্ট সমূহের জননী"।
- বিশ্বের প্রায় সকল গণতান্ত্রিক দেশের শাসন ব্যবস্থাই কমবেশী গ্রেট ব্রিটেনের আদর্শ দ্বারা প্রভাবিত হয়েছে।

উচ্চ কক্ষ:
– উচ্চ কক্ষের নাম হাউজ অব লর্ডস।

নিম্ন কক্ষ:
– ব্রিটিশ আইন সভার নিম্ন কক্ষের নাম হাউজ অব কমন্স।
– পাঁচ বছরের জন্য নির্বাচিত।
– ব্রিটেনের প্রধানমন্ত্রী হাউজ অব কমন্স এর নেতা।

অন্যদিকে –
– সিনেট যুক্তরাষ্ট্রের উচ্চ কক্ষের নাম।
– হাউজ অব রিপ্রেজেন্টেটিভ যুক্তরাষ্ট্রের নিম্ন কক্ষের নাম।

উৎস: রাষ্ট্রবিজ্ঞান-৪, বিএ এবং বিএসএস প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১,৬৩৪.
ডুরান্ড লাইন কোন দুই দেশের মধ্যে আন্তর্জাতিক সীমারেখা?
  1. আফগানিস্তান-পাকিস্তান
  2. ইরান-ইরাক
  3. মিয়ানমার-থাইল্যান্ড
  4. রাশিয়া-চীন
সঠিক উত্তর:
আফগানিস্তান-পাকিস্তান
উত্তর
সঠিক উত্তর:
আফগানিস্তান-পাকিস্তান
ব্যাখ্যা

ডুরান্ড লাইন: 
- ডুরান্ড লাইন আফগানিস্তান এবং পাকিস্তানের সীমান্তে অবস্থিত একটি সীমান্তরেখা যা দুইটি দেশের সীমারেখা নির্দেশ করে।
- এ রেখাটি পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তে প্রায় ২,৬৭০ কিলোমিটার জুড়ে অবস্থিত একটি আন্তর্জাতিক স্থল সীমান্ত।
- এর পশ্চিম প্রান্তটি ইরানের সীমান্ত পর্যন্ত এবং পূর্ব প্রান্তটি চীনের সীমান্ত পর্যন্ত চলে গেছে।

উল্লেখ্য,
- তৎকালীন ব্রিটিশ ভারতীয় সিভিল সার্ভিসের একজন ব্রিটিশ কূটনৈতিক মার্টিমার ডুরান্ড ও আফগান রাজা আমীর আবদুর রহমান খান তাদের নিজ নিজ দেশের সীমা নির্ধারণের জন্য ১৮৯৩ সালে ব্রিটিশ ভারত ও আফগানিস্তানের আমিরাতের মধ্যে আন্তর্জাতিক সীমানা হিসেবে ডুরান্ড লাইন প্রতিষ্ঠা করেন।
- তখন থেকে আফগানিস্তান ও ব্রিটিশ ভারতের সীমানা ডুরাল্ড লাইন থেকে নির্ধারিত হয়।

উৎস: i) Britannica.
ii) WorldAtlas.

১,৬৩৫.
ফা-হিয়েন যখন বাংলা ভ্রমণ করেন তখন বাংলার শাসক কে ছিলেন?
  1. গিয়াস উদ্দীন আজম শাহ 
  2. দ্বিতীয় চন্দ্রগুপ্ত
  3. ফখরুদ্দীন মুবারক শাহ
  4. আলাউদ্দীন হুসেন শাহ
সঠিক উত্তর:
দ্বিতীয় চন্দ্রগুপ্ত
উত্তর
সঠিক উত্তর:
দ্বিতীয় চন্দ্রগুপ্ত
ব্যাখ্যা
- দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে চীনা পরিব্রাজক ফা-হিয়েন ভারতবর্ষে আসেন।
- বাংলায় ভ্রমণকারী প্রথম চীনা পরিব্রাজক। 
-  গুপ্ত শাসনামলে ৩৯৯ খ্রিস্টাব্দে তিনি ভারতের উদ্দেশ্যে চীন থেকে যাত্রা শুরু করেন এবং ১৪ বছর পর চীনে ফিরে যান।
- ফা-হিয়েনের ভ্রমন বৃত্তান্ত ‘ফো-কুয়ো-কিং’ নামে পরিচিত। এটি ভারতের ইতিহাসের একটি বিশিষ্ট ও
প্রামাণ্য দলিল।

তথ্যসূত্র -ইতিহাস ১ম পত্র, এইচএসসি(উন্মুক্ত বিশ্ববিদ্যালয়) এবং বাংলাপিডিয়া।
১,৬৩৬.
মহাকাশে ভ্রমণকারী প্রথম নভোচারী কে ছিলেন?
  1. ভ্যালেন্টিনা তেরেসকোভা
  2. নীল আর্মস্ট্রং
  3. মাইকেল কলিন্স
  4. ইউরি গ্যাগারিন
সঠিক উত্তর:
ইউরি গ্যাগারিন
উত্তর
সঠিক উত্তর:
ইউরি গ্যাগারিন
ব্যাখ্যা
ইউরি গ্যাগারিন:
- মহাকাশে প্রথম ভ্রমণকারী ইউরি গ্যাগারিন।
- সাবেক সোভিয়েত ইউনিয়নের মহাকাশ অভিযাত্রী ইউরি গ্যাগারিন। 
- মহাকাশে তিনিই হলেন প্রথম মানব অভিযাত্রী।
- ১৯৬১ সালের ১৯ এপ্রিল তিনি মহাকাশে পৃথিবীর কক্ষপথ পরিভ্রমণ করেন। 
- ভস্তোক–১ নভোযানে তিনি মহাকাশে যান।
- গ্যাগারিন মহাকাশে ছিলেন ১০৮ মিনিট।
- মাত্র দেড় ঘণ্টার মতো সময়ে তিনি পৃথিবীকে প্রদক্ষিণ করেন।
- পরে সুস্থ ও সুন্দরভাবে পৃথিবীতে ফিরে আসেন। 

উৎস: Britannica.
১,৬৩৭.
যুক্তরাষ্ট্রের কোন প্রেসিডেন্ট 'Emancipation Proclamation' এ স্বাক্ষর করেন?
  1. থমাস জেফারসন
  2. জর্জ ওয়াশিংটন
  3. ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট
  4. আব্রাহাম লিঙ্কন
সঠিক উত্তর:
আব্রাহাম লিঙ্কন
উত্তর
সঠিক উত্তর:
আব্রাহাম লিঙ্কন
ব্যাখ্যা
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন দাসপ্রথা বিলুপ্তির লক্ষ্যে, ১ জানুয়ারি ১৮৬৩ সালে তিনি 'Emancipation Proclamation' এ স্বাক্ষর করেন।
- মূলত এই ঘোষণার মাধ্যমেই যুক্তরাষ্ট্রে দাসপ্রথা নিষিদ্ধ হয়।
- এই ঘোষণাকে স্থায়ী বা সাংবিধানিক আইনে পরিণত করতে লিংকন সংবিধানের ১৩তম সংশোধনী আনেন।
- ২ ডিসেম্বর ১৮৬৫ মার্কিন কংগ্রেসের হাউজ অব রিপ্রেজেনটেটিভ এ ১৩তম সংশোধনী পাস হয়।
- যুক্তরাষ্ট্রে সাংবিধানিকভাবে ১৮৬৫ সালে স্থায়ীভাবে দাসপ্রথা বিলুপ্ত হয়।

সূত্র: হিস্টোরি ডট কম এবং নিউইয়র্ক টাইমস।
১,৬৩৮.
RCEP বাণিজ্য চুক্তির অংশীদার দেশের সংখ্যা কতটি?
  1. ক) ১০টি
  2. খ) ১২টি
  3. গ) ১৫টি
  4. ঘ) ১৮টি
সঠিক উত্তর:
গ) ১৫টি
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৫টি
ব্যাখ্যা
গত ১৫ নভেম্বর ২০২০ এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ১৫টি দেশের মধ্যে বিশ্বের বৃহত্তম আঞ্চলিক মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়।
চুক্তিটির নাম The Regional Comprehensive Economic Partnership (RCEP)।
চুক্তিতে স্বাক্ষরকারী দেশগুলো হলো:
- চীন
- জাপান
- দক্ষিণ কোরিয়া
- অস্ট্রেলিয়া
- নিউজিল্যান্ড
- ইন্দোনেশিয়া
- মালয়েশিয়া
- ভিয়েতনাম
- থাইল্যান্ড
- ফিলিপাইন
- ব্রুনাই
- সিঙ্গাপুর
- কম্বোডিয়া
- লাওস ও
- মিয়ানমার।
এই জোটের অধীন দেশসমূহের সম্মিলিত জিডিপি বিশ্বের মোট জিডিপির প্রায় ৩০ শতাংশ।
(সূত্র: বিবিসি ওয়ার্ল্ড এবং আসিয়ান ওয়েবসাইট)
১,৬৩৯.
শ্বেত হাতির দেশ কোনটি?
  1. শ্যামদেশ
  2. কম্বোডিয়া
  3. মালয়েশিয়া
  4. ভুটান
সঠিক উত্তর:
শ্যামদেশ
উত্তর
সঠিক উত্তর:
শ্যামদেশ
ব্যাখ্যা

- থাই রাজপরিবারে বেশ কয়েকটি সাদা হাতি থাকার কারণে থাইল্যান্ডকে প্রায়শই সাদা হাতির দেশ বলা হয় ,
- তবে দেশটির সরকারী নাম থাইল্যান্ড রাজ্য। 
- এটি একটি একক রাষ্ট্র যার দক্ষিণে মালয়েশিয়া, পূর্বে কম্বোডিয়া এবং লাওস, উত্তর ও উত্তর-পশ্চিমে মিয়ানমার এবং দক্ষিণ-পশ্চিমে আন্দামান সাগর অবস্থিত।
- দেশটির আনুমানিক আয়তন ১৯৮,১১৬.৭ বর্গমাইল (৫১৩,১২০ বর্গকিলোমিটার)।
- এবং প্রায় ৭ কোটি লোকের বাসস্থান, যা এটিকে বিশ্বের ২০তম জনবহুল দেশ করে তুলেছে।

উল্লেখ্য,
- থাইল্যান্ডের প্রাচীন নাম হল "শ্যামদেশ"

উৎস: ব্রিটানিকা , ওয়ার্লড আটলাস।

১,৬৪০.
‘১২ দিনের যুদ্ধ’ কোন দুই দেশের মধ্যে সংঘটিত হয়?
  1. ভারত ও পাকিস্তান
  2. ইরান ও ইসরায়েল
  3. লেবানন ও ইসরায়েল
  4. সিরিয়া ও ইসরায়েল
সঠিক উত্তর:
ইরান ও ইসরায়েল
উত্তর
সঠিক উত্তর:
ইরান ও ইসরায়েল
ব্যাখ্যা

• ইরান-ইসরায়েল যুদ্ধ:
- ১৩ জুন ইরানে  ইসরায়েলের হামলার মধ্য দিয়ে যুদ্ধ শুরু হয়। 
- ২২ জুন যুক্তরাষ্ট্র ইরানের তিনটি পরমাণু কেন্দ্রে হামলার মধ্য দিয়ে এই যুদ্ধে জড়িয়ে যায়। 
- ২৩ জুন ইরান কাতারসহ মধ্যপ্রাচ্যের তিনটি দেশের মার্কিন সামরিক ঘাঁটিতে পাল্টা হামলা চালায়। 
- মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ বিরতির কথা জানান ২৪ জুন।
- ইরান-ইসরায়েল '১২ দিনের যুদ্ধে' উভয়ের দেশেরই ব্যাপক অর্থনৈতিক ক্ষতি হয়েছে উভয় দেশের।

উল্লেখ্য,
- ১৩ জুন ২০২৫  ইসরায়েলের বিমান হামলায় নিহত হন ইরানের ছয় শীর্ষ সামরিক কর্মকর্তা, ৯ পরমাণু বিজ্ঞানীসহ অন্তত ২৯ জন।
- পাল্টা জবাবে ইরান শতাধিক ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে, যার কিছু তেল আবিবে আঘাত হানে– ৩৫ জন হতাহত হয়েছে। 

তথ্যসূত্র: ডয়েচে ভেলে। 

১,৬৪১.
হরপ্পা ও মহেঞ্জোদারের প্রাচীন অধিবাসীরা কোন গোত্রের?
  1. দ্রাবিড় গোত্র
  2. আর্য গোত্র
  3. আদিম উপজাতি
  4. মঙ্গোলীয় গোত্র
সঠিক উত্তর:
দ্রাবিড় গোত্র
উত্তর
সঠিক উত্তর:
দ্রাবিড় গোত্র
ব্যাখ্যা
দ্রাবিড়:
- ভারতে আর্যদের আগমনের পূর্বে দ্রাবিড় জাতির বসবাস ছিল।
- এই জাতিগোষ্ঠী দক্ষিণে ইন্দো-আফ্রিকার নিগ্রোদের গোত্রভুক্ত।
- হরপ্পা ও মহেঞ্জোদারোতে যে আদিবাসীদের অস্তিত্বের কথা সিন্ধু সভ্যতা আবিষ্কারের ফলে জানা যায় এরাই দ্রাবিড় জাতি।
- প্রায় পাঁচ হাজার বছর আগেই ভারতে দ্রাবিড়দের অবস্থান ছিল বলে অনুমান করা হয়।
- দ্রাবিড়দের মূল পেশা ছিল কৃষিকাজ।
- এরা আদিম অবস্থা অতিক্রম করে ভারতে নগর গড়ে তোলে এবং প্রতিষ্ঠা করে রাষ্ট্র।
- তারা মিশর, প্যালেস্টাইন, পারস্য, মেসোপটেমিয়া, ব্যবিলনিয়া ও এশিয়া মাইনর প্রভৃতি দেশে বাণিজ্য করত।
- তাদের রপ্তানি পণ্যের মধ্যে ছিল হাতির দাঁত, স্বর্ণ, মূল্যবান পাথর, ধান, কাঠ, বানর ও ময়ূর।
- দ্রাবিড় ভাষার সাথে এখনও তামিল, তেলেগু, কানাড়ীয়, মালিয়াম প্রভৃতি অঞ্চলের ভাষার মিল রয়েছে।
- দ্রাবিড়দের সমাজ কাঠামো ছিল মাতৃতান্ত্রিক।
- দ্রাবিড় সমাজে কোন বর্ণভেদ ছিল না।

তথ্যসূত্র - ইতিহাস ১ম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১,৬৪২.
সানশাইন পলিসি এর প্রবক্তা কে?
  1. ইউন সুক ইওল
  2. কিম ইয়ং-স্যাম
  3. কিম দায়ে জং
  4. কোয়াক সাং-হুন
সঠিক উত্তর:
কিম দায়ে জং
উত্তর
সঠিক উত্তর:
কিম দায়ে জং
ব্যাখ্যা
• Sunshine Policy:
- Sunshine Policy- এর সাথে জড়িত- উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া।
- দুই কোরিয়ার সম্পর্ক উন্নয়নের জন্য ১৯৯০-এর দশকে দক্ষিণ কোরিয়া এক নীতি গ্রহন করে যা ‘সানসাইন পলিসি’ (Sunshine Policy) নামে পরিচিত।
- এই পলিসির আওতায় দুই কোরীয়ার শীর্ষ নেতাদের মধ্যে কয়েকটি বৈঠক অনুষ্ঠিত হয় এবং সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা চালানো হয়।
- Sunshine Policy-র প্রবক্তা দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট কিম দায়ে জং।
- Sunshine Policy বাস্তবায়নের কারনে ২০০০ সালে শান্তিতে নোবেল পুরস্কার পান- কিং দায়ে জং।

উৎস: ব্রিটানিকা।
১,৬৪৩.
‘বোস্টন টি পার্টি’ কোন বিপ্লবের অংশ?
  1. শিল্প বিপ্লব
  2. ফরাসি বিপ্লব
  3. মার্কিন বিপ্লব
  4. চীনা বিপ্লব
সঠিক উত্তর:
মার্কিন বিপ্লব
উত্তর
সঠিক উত্তর:
মার্কিন বিপ্লব
ব্যাখ্যা

• বোস্টন টি পার্টি:
- Boston Tea party সংঘটিত হয়েছিল ১৭৭৩ সালের ১৬ ডিসেম্বর।
- এই পার্টিটি ছিল বোস্টনে সন অব লিবার্টিদের একটি রাজনৈতিক প্রতিবাদ।
- মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে টি পার্টিটি একটি ঐতিহাসিক ঘটনা।
- ১৭৭০ সালের ৫ মার্চ বোস্টন রাজস্ব বিভাগের সামনে আমেরিকানদের সাথে ব্রিটিশ সৈনিকরা কর আদায়ের ইস্যুকে কেন্দ্র করে কয়েক দফা সংঘর্ষে জড়িয়ে পড়ে।
- তখন ব্রিটিশরা উত্তেজিত ব্যবসায়ীদের দিকে গুলি ছুড়লে সেখানে ৫ জন নিহত হয়।
- অংশগ্রহণকারীরা কেউ কেউ আদিবাসী মার্কিনীদের ছদ্মবেশে চা আইনের বিরোধিতায়, ইস্ট ইন্ডিয়া কোম্পানি কর্তৃক প্রেরিত চায়ের একটি গোটা চালান ধ্বংস করে দেন।
- তারা এরপর জাহাজে উঠে পড়েন এবং চায়ের সিন্দুকগুলো বোস্টন পোতাশ্রয়ে ছুড়ে ফেলেন। 
- ব্রিটিশ সরকার এর কঠোরভাবে জবাব দেয় এবং এই ঘটনাটি মার্কিন বিপ্লবের দিকে এগিয়ে যায়। 
- এই ঘটনাটি ১৭৭৬ সালে আমেরিকার স্বাধীনতা যুদ্ধকে ত্বরান্বিত করে।

তথ্যসূত্র: History.com.

১,৬৪৪.
অ্যাডলফ হিটলার জার্মানির চ্যান্সেলর নির্বাচিত হয় কত সালে?
  1. ১৯৩০ সালে
  2. ১৯৪৪ সালে
  3. ১৯৩৩ সালে
  4. ১৯২০ সালে
সঠিক উত্তর:
১৯৩৩ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৩৩ সালে
ব্যাখ্যা

অ্যাডলফ হিটলার:
- ১৮৮৯ সালের এপ্রিল মাসে অস্ট্রিয়ার ব্রাউনাউ গ্রামে অ্যাডলফ হিটলার জন্মগ্রহণ করেন।
- অ্যাডলফ হিটলার ১৯৩৩ সালে জার্মানির চ্যান্সেলর নির্বাচিত হন।
-১৯৪৫ সালের এপ্রিলে আত্মহত্যার পূর্ব পর্যন্ত তিনি জার্মানির চ্যান্সেলর ছিলেন।
- তার রাজনৈতিক দলের নাম নাৎসী (Nazi) পার্টি।
- হিটলারের গোপন পুলিশ বাহিনী গেস্টাপো নামে পরিচিত।
- যুদ্ধই জীবন, যুদ্ধই সর্বজনীন বলেছেন- হিটলার।
- হিটলার মৃত্যু বরণ করেন- ৩০ এপ্রিল, ১৯৪৫ সালে।

উৎস: Britannica.com.

১,৬৪৫.
সুরিনামের রাজধানী কোথায়?
  1. বেলমোপান
  2. প্যারামারিবো
  3. মানাগুয়া
  4. সান সালভেদর
সঠিক উত্তর:
প্যারামারিবো
উত্তর
সঠিক উত্তর:
প্যারামারিবো
ব্যাখ্যা

সুরিনাম: 
- দাপ্তরিক নাম: সুরিনাম প্রজাতন্ত্র (Republic of Suriname)।
- রাজধানী: প্যারামারিবো (Paramaribo)।
- আয়তন: ১৬৩,৮২০ বর্গকিমি।
- অফিসিয়াল ভাষা: ডাচ (Dutch)।
- মুদ্রা: সুরিনামি ডলার (SRD)।
- সর্বোচ্চ বিন্দু: জুলিয়ানাটপ (১,২৮৬ মিটার)।
- স্বাধীনতা লাভ: ২৫ নভেম্বর, ১৯৭৫ (নেদারল্যান্ডস থেকে)।

• কয়েকটি দেশের রাজধানী: 
- বেলিজ: বেলমোপান,
- গুয়েতেমালা: গুয়েতেমালা সিটি,
- এল সালভেদর: সান সালভেদর,
- নিকারাগুয়া: মানাগুয়া,
- পানামা: পানামা সিটি,
- হন্ডুরাস: তেগুচিগালপা।

উৎস: ব্রিটানিকা ওয়েবসােইট।

১,৬৪৬.
নিচের কোনটি নর্ডিক দেশ?
  1. ক) আইসল্যান্ড
  2. খ) লুক্সেমবার্গ
  3. গ) ক্রোয়েশিয়া
  4. ঘ) ফ্রান্স
সঠিক উত্তর:
ক) আইসল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
ক) আইসল্যান্ড
ব্যাখ্যা

স্ক্যান্ডেনেভিয়ান অঞ্চলঃ (৩টি দেশ) - নরওয়ে, সুইডেন ও ডেনমার্ক। উল্লেখ্য, এসকল দেশের যে বিশেষ অঞ্চল রয়েছে, সেগুলোও এই স্ক্যান্ডেনেভিয়ান অঞ্চলের অন্তর্গত।
নর্ডিক অঞ্চলঃ (৫টি দেশ) - ফিনল্যান্ড, ডেনমার্ক, আইসল্যান্ড, সুইডেন ও নরওয়ে।
উৎসঃ এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা ও Live MCQ content (upcoming)

১,৬৪৭.
জাপানের পার্লামেন্টের নাম-
  1. ক) নেসেট
  2. খ) স্টার্লিং
  3. গ) ডায়েট
  4. ঘ) ডোমা
সঠিক উত্তর:
গ) ডায়েট
উত্তর
সঠিক উত্তর:
গ) ডায়েট
ব্যাখ্যা

- জাপান এশিয়ার একটি উন্নত দেশ।
- জাপানকে সূর্যোদয়ের দেশ বলা হয়।
- জাপানের আইন সভার নাম ডায়েট।
- জাপানের রাষ্ট্রপ্রধান- সম্রাট।
- জাপানের সরকার প্রধান- প্রধানমন্ত্রী।
- জাপানের বর্তমান সম্রাট নারুহিতো। তিনি জাপানের ১২৬ তম সম্রাট।
উৎসঃ জাপানের সরকারি ওয়েবসাইট।

১,৬৪৮.
নিচের কোনটি বলকান রাষ্ট্রের অন্তর্ভুক্ত নয়?
  1. স্লোভেনিয়া 
  2. বুলগেরিয়া
  3. হাঙ্গেরি
  4. সার্বিয়া
সঠিক উত্তর:
হাঙ্গেরি
উত্তর
সঠিক উত্তর:
হাঙ্গেরি
ব্যাখ্যা
- হাঙ্গেরি বলকান রাষ্ট্রের অন্তর্ভুক্ত নয়।

বলকান রাষ্ট্র:
বলকান রাষ্ট্রগুলি হলো ইউরোপের দক্ষিণ-পূর্ব অঞ্চলের একটি গ্রুপ, যা বলকান উপদ্বীপে অবস্থিত।
এই অঞ্চলে একাধিক দেশের সমষ্টি রয়েছে, এবং এগুলির মধ্যে বিভিন্ন সাংস্কৃতিক, জাতিগত এবং ঐতিহাসিক বৈচিত্র্য রয়েছে।

বলকান রাষ্ট্রের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে:
আলবেনিয়া
বসনিয়া ও হেরজেগোভিনা
বুলগেরিয়া
ক্রোয়েশিয়া
কসোভো
মন্টেনেগ্রো
উত্তর মেসিডোনিয়া
রোমানিয়া
সার্বিয়া
স্লোভেনিয়া 
- (গ্রীস ও তুরস্ক ভৌগোলিকভাবে আংশিক বলকান অঞ্চলে অবস্থিত)

উৎস: Britannica
১,৬৪৯.
কলম্বিয়ার সাবেক প্রেসিডেন্ট জুয়ান ম্যানুয়েল সান্তোস কোন গেরিলা সংগঠনের সাথে শান্তিচুক্তির জন্য নোবেল পুরস্কার লাভ করেন?
  1. ফার্ক
  2. টুপাক আমরু
  3. কন্ট্রা
  4. এলটিটিই
সঠিক উত্তর:
ফার্ক
উত্তর
সঠিক উত্তর:
ফার্ক
ব্যাখ্যা
জুয়ান ম্যানুয়েল সান্তোস:
- জুয়ান ম্যানুয়েল সান্তোস কলম্বিয়ার সাবেক প্রেসিডেন্ট।
- তিনি ২০১০ থেকে ২০১৮ সাল পর্যন্ত কলম্বিয়ার রাষ্ট্রপতি ছিলেন।

উল্লেখ্য,
- কলম্বিয়ার প্রেসিডেন্ট জুয়ান ম্যানুয়েল সান্তোস মার্কসবাদী গেরিলা সংগঠন 'ফার্ক'-এর সাথে ২০১৬ সালের ২৬ সেপ্টেম্বর একটি শান্তিচুক্তি স্বাক্ষর করেছেন।
- দীর্ঘ ৪ বছর ধরে আলোচনার পর তিনি শান্তি চুক্তিতে স্বাক্ষর করেন।
- কলম্বিয়ার পার্লামেন্ট ২০১৬ সালের ৩০ নভেম্বর এই শান্তি চুক্তিটি অনুমোদন করেছে।
- তিনি বামপন্থি ফার্ক বিদ্রোহীদের সঙ্গে ৫২ বছরের রক্তক্ষয়ী সংঘর্ষের অবসানের প্রচেষ্টা চালানোর জন্য ২০১৬ দালে শান্তিতে নোবেল পেয়েছেন।

উৎস: Britannica.
১,৬৫০.
ফরাসি বিপ্লবের পর কোন রাজাকে গিলোটিনে শিরশ্ছেদ করা হয়?
  1. চতুর্দশ লুই
  2. পঞ্চদশ লুই
  3. ষোড়শ লুই
  4. নেপোলিয়ন
সঠিক উত্তর:
ষোড়শ লুই
উত্তর
সঠিক উত্তর:
ষোড়শ লুই
ব্যাখ্যা

ফরাসি বিপ্লব:
- ফরাসি বিপ্লব সংঘটিত হয় ফ্রান্সে ১৭৮৯ সালে।
- ১৭৮৯ সালের ১৪ জুলাই ফ্রান্সের প্যারিসে শ্রমিক ও সাধারণ জনগণ খাদ্যের দাবিতে রাজতন্ত্রের অত্যাচারের প্রতীক বাস্তিল দুর্গ আক্রমণ করে।
- বাস্তিল দুর্গেল পতনের মাধ্যমে সমস্ত বন্দিরাও মুক্তি পায় এবং ফরাসি বিপ্লব শুরু হয়।
- এই বিপ্লব ১০ বছর স্থায়ী হয়েছিল। ১৭৯৯ সালে এই বিপ্লব শেষ হয়।

⇒ ফরাসি বিপ্লবের মূল উদ্দেশ্য:
- ফরাসি বিপ্লবের মূলমন্ত্র ছিল 'স্বাধীনতা, সাম্য, ভ্রাতৃত্ব'। এর লক্ষ্য ছিল সামাজিক ও অর্থনৈতিক বৈষম্য দূর করা এবং গণতন্ত্র প্রতিষ্ঠা করা।

⇒ ফরাসি বিপ্লবের ফলাফল:
- ফরাসি বিপ্লবের মধ্য দিয়ে ফ্রান্সে রাজতন্ত্রের অবসান ঘটে এবং গণতান্ত্রিক শাসনব্যবস্থা প্রতিষ্ঠা পায়।
- ধর্মীয় ও ব্যক্তি স্বাধীনতা নিশ্চিত হয় এবং আইনের দৃষ্টিতে সকল নাগরিকের সমান অধিকারের ধারণা প্রাধান্য পায়।
-  ফরাসি বিপ্লব আধুনিক ইউরোপের রাজনৈতিক, সামাজিক ও চিন্তার জগতে নতুন দিগন্তের সূচনা করে।

⇒ রাজার মৃত্যুদণ্ড:
- ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা ছিলেন ষোড়শ লুই ও রানী ষোড়শ লুই-এর স্ত্রী মারি অ্যান্তনে।
- বিদ্রোহীদের কাছে শেষ পর্যন্ত বন্দী অবস্থায় উপনীত হন রাজা ষোড়শ লুই। 
- আন্দোলনকারীদের কাছে কার্যত বন্দী রাজা ষোড়শ লুইয়ের বিচার শুরু হয়।
- ১৭৯৩ সালের ২১ জানুয়ারি শতসহস্র জনতার সম্মুখে রাজা ষোড়শ লুইসকে গিলোটিনে শিরোশ্ছেদ করা হয়। তার মৃত্যুদণ্ড কার্যকর করার সময় আয়োজিত ভোটে ৩৬১ জন মৃত্যুদণ্ডের পক্ষে এবং ২৮৮ জন বিপক্ষে অবস্থান নিয়েছিলেন।
- অন্যদিকে তার স্ত্রীকেও বিচারের মুখোমুখি হতে হয়। বিচারের পর ১৬ অক্টোবর রানীর ক্ষেত্রেও একই শাস্তি কার্যকর করা হয়।

উল্লেখ্য,
- ফরাসি বিপ্লবের শিশু বলা হয় নেপোলিয়ন বোনাপার্টকে।

উৎস: Britannica.

১,৬৫১.
নিচের কোন সভ্যতা মেসোপটেমিয়ার অংশ নয়?
  1. সুমেরীয়
  2. মিসরীয়
  3. অ্যাসেরীয়
  4. ব্যাবিলনীয়
সঠিক উত্তর:
মিসরীয়
উত্তর
সঠিক উত্তর:
মিসরীয়
ব্যাখ্যা

মেসোপটেমীয়:
- মিসরীয় সভ্যতা মেসোপটেমিয়ার অংশ নয়।
- আধুনিক ইরাক রাষ্ট্রের মধ্যদিয়ে প্রবাহিত টাইগ্রিস ও ইউফ্রেটিস (যথাক্রমে দজলা ও ফোরাত) নদীর অববাহিকায় কয়েকটি সভ্যতার বিকাশ ঘটেছিল।
-  এই অঞ্চলে গড়ে ওঠা সভ্যতাগুলো একত্রিতভাবে ‘মেসোপটেমীয় সভ্যতা' নামে পরিচিত। 
- একে অনেকে ‘Fertile Crescent' বা 'অর্ধচন্দ্রাকৃতি উর্বর ভূমি'ও বলে থাকে। 
- ৪০০০ খ্রিস্টপূর্বাব্দে মিসরীয় সভ্যতার সমসাময়িক মেসোপটেমীয় সভ্যতা অনেকগুলো জাতির অবদানে গড়ে ওঠে। 
- এ সকল জাতি গোষ্ঠীর মধ্যে সুমেরীয়, ব্যাবিলনীয়, কাসাইট, অ্যাসিরীয় এবং ক্যালডীয়রা অন্যতম।
- ‘মেসোপটেমিয়া' একটি গ্রিক শব্দ-যার অর্থই হলো দুই নদীর মধ্যবর্তী দেশ। আর দুই নদী বলতে ইউফ্রেটিস ও টাইগ্রিসকেই ইঙ্গিত করা হয়েছে। 
- মেসোপটেমীয় সভ্যতার অগ্রদূত ছিলো সুমেরীয় জাতি।
- মেসোপটেমিয়া সভ্যতার অন্তগর্ত- সুমেরীয় সভ্যতা, ব্যাবিলনীয় সভ্যতা, অ্যাসেরীয় সভ্যতা, ক্যালডীয় সভ্যতা।
- ৫০০০ খ্রিস্টপূর্বে সুমেরীয় জাতি মেসোপটেমিয়ার দক্ষিণাংশে এবং পারস্য উপকূল অঞ্চলে বসবাস শুরু করে। 
- এরা অ-সেমিটিক জাতিগোষ্ঠি এবং মধ্য এশিয়া থেকে স্থানান্তরিত হয়ে মেসোপটেমিয়া অঞ্চলে বসতি স্থাপন করে। 
- লিখন পদ্ধতি, জ্ঞান-বিজ্ঞান চর্চা, আইন কানুন প্রণয়ন, ধর্মীয় অনুশাসন ইত্যাদি সুমেরীয়রাই প্রথম শুরু করে।
 
 উৎস: ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ১ম পত্র, এইচএসসি প্রোগ্রাম; উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 

১,৬৫২.
‘ওয়াটার এইড’ কোন দেশভিত্তিক সংস্থা?
  1. ক) যুক্তরাষ্ট্র
  2. খ) সুইডেন
  3. গ) অস্ট্রেলিয়া
  4. ঘ) যুক্তরাজ্য
সঠিক উত্তর:
ঘ) যুক্তরাজ্য
উত্তর
সঠিক উত্তর:
ঘ) যুক্তরাজ্য
ব্যাখ্যা
‘ওয়াটার এইড’ ‍যুক্তরাজ্যভিত্তিক একটি বেসরকারি জনস্বাস্থ্য ও পরিবেশবাদী সংস্থা।
১৯৮১ সালের ২১ জুলাই আনুষ্ঠানিকভাবে ওয়াটার এইড প্রতিষ্ঠিত হয়। এটির প্রধান কার্যালয় লন্ডনে অবস্থিত।
নিরাপদ পানি এবং স্বাস্থ্যসম্মত পয়ঃনিষ্কাশন ব্যবস্থা বিষয়ে বাংলাদেশসহ বিশ্বের ৩৪টি দেশে ওয়াটার এইড কাজ করছে।
(সূত্র: ওয়াটার এইড ওয়েবসাইট)
১,৬৫৩.
রোমানদের অন্যতম প্রধান দেবতা -
  1. ক) অ্যাপোলো
  2. খ) জিউস
  3. গ) এথেনা
  4. ঘ) জুপিটার
সঠিক উত্তর:
ঘ) জুপিটার
উত্তর
সঠিক উত্তর:
ঘ) জুপিটার
ব্যাখ্যা
- রোমানদের অন্যতম প্রধান দেবতার নাম জুপিটার
- অন্যান্য গুরুত্বপূর্ণ দেব-দেবী হচ্ছে জুনো, নেপচুন, মারস, ভলকান, ভেনাস, মিনার্ভা, ব্যাকাস ইত্যাদি।
- রোমানদের পরকালের প্রতি বিশ্বাস ছিল না। অগাস্টস সিজারের সময় থেকে ঈশ্বর হিসেবে সম্রাটকে পূজা করার রীতি চালু হয়। এ সময় খ্রিস্টধর্মের প্রবর্তক যীশুখ্রিস্টের জন্ম হয়। পরবর্তীকালে রোমান ধর্মের পাশাপাশি খ্রিস্ট ধর্মের বিস্তার লাভ করতে থাকে।


- গ্রিকদের বারজন দেব-দেবী ছিল।
- এছাড়াও তারা বিভিন্ন প্রাকৃতিক শক্তি ও বীর যোদ্ধাদের পূজা করত।
- জিউস ছিলেন দেবতাদের রাজা। অ্যাপোলো ছিলেন সূর্য দেবতা, পোসিডন ছিলেন সাগরের দেবতা, এথেনা ছিলেন জ্ঞানের দেবী। বারজনের মধ্যে এই চার জন ছিলেন শ্রেষ্ঠ।


সূত্র: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, ৯ম-১০ম শ্রেণি
১,৬৫৪.
ইতিহাসে মিশরীয়দের অবদান কোনটি?
  1. লিখন পদ্ধতি আবিষ্কার
  2. পিরামিড তৈরি
  3. কাগজ আবিষ্কার
  4. উপরের সবগুলো
সঠিক উত্তর:
উপরের সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
উপরের সবগুলো
ব্যাখ্যা
• বিশ্বসভ্যতা:
- মিশরীয়রা প্রথম ৩৬৫ দিনে সৌরবর্ষ ও সৌরপঞ্জিকা উদ্ভাবন করে।
- লিখন পদ্ধতি, বর্ণমালা ও কাগজ উদ্ভাবন, পিরামিড তৈরি, জ্যোতির্বিদ্যা, গণিতশাস্ত্র প্রভৃতি ক্ষেত্রে মিশরীয় সভ্যতার গুরুত্বপূর্ণ অবদান বিদ্যমান।

অন্যদিকে,
- গ্রিকরা প্রথম পৃথিবীর মানচিত্র অঙ্কন করে।
- সপ্তাহকে সাতদিনে বিভক্ত করে ক্যালডীয়রা।
- বৃত্তকে ৩৬০ ডিগ্রি কোণে এবং পৃথিবীকে অক্ষাংশ ও দ্রাঘিমাংশে বিভক্ত করে অ্যাসেরীয়রা।

উৎস:- বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা,নবম-দশম শ্রেণি এবং মাধ্যমিক ইতিহাস, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১,৬৫৫.
রোমের প্রেমের দেবতা ছিলেন কে?
  1. জিউস
  2. ভেনাস
  3. জুপিটার
  4. নেপচুন
সঠিক উত্তর:
ভেনাস
উত্তর
সঠিক উত্তর:
ভেনাস
ব্যাখ্যা
রোমান সভ্যতা:
- খ্রিস্টপূর্ব দ্বিতীয় ও প্রথম শতকে রোমানরা গ্রিক সাম্রাজ্য দখল করে।
- রোমানরা ইতালি ও ইতালির পশ্চিম দিকে অবস্থিত ভূমধ্যসাগর তীরবর্তী দেশগুলো জয় করে।
- লাতিনদের একটি ক্ষুদ্র জাতি থেকে সুবিশাল সাম্রাজ্যের বিকাশ হয়, মধ্য ইটালির ল্যাটিয়ামে রোম ছিল তাদের প্রধান শহর।
- রোমান সাহিত্য-সংস্কৃতিতে গ্রিক সভ্যতার প্রভাব পরিলক্ষিত হয়.
- সে যুগে রোমান সাহিত্য চর্চা ছিল ব্যাপক। মলিয়ে পুটাস এবং টেরেন্স ছিলেন বিখ্যাত সাহিত্যিক ও নাট্যকার।
- রোমানরা গণপ্রজাতন্ত্রে বিশ্বাসী ছিলেন। ফলে শাসনকার্যে ধর্মীয় প্রভাব বা পুরোহিততন্ত্র পাকাপোক্ত হয়ে বসতে পারেনি।
- রোমানদের নিকট আকাশের দেবতা জুপিটার হিসেবে খ্যাত।
- গ্রিক দেবতা এথেনার জায়গায় রোমীয় দেবতা মিনার্ভা স্থান দখল করে।
- রোমের প্রেমের দেবতা ছিলেন ভেনাস।
- বাতাস এবং সমুদ্রের দেবতা নেপচুন রোমানদের নিকট খুবই জনপ্রিয় ও শক্তিশালী ছিল।
- প্রাচীন সভ্যতায় রোমানদের অন্যতম কৃতিত্ব হলো রোমান আইন ব্যবস্থা (Roman Law)।
- রোমান দেওয়ানী ও ফৌজদারী আইন (সিভিল ও ক্রিমিনাল'ল) খ্রিস্টপূর্ব পঞ্চম শতাব্দীতেই সংকলিত হয়।

তথ্যসূত্র - ব্রিটানিকা ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ১ম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১,৬৫৬.
ইসলামি বিপ্লবের মাধ্যমে কোন শাসকের পতন ঘটে?  
  1. আয়াতুল্লাহ খোমেনি  
  2. মোহাম্মদ রেজা শাহ পাহলভী
  3. সাদ্দাম হোসেন
  4. মোহাম্মদ মোসাদ্দেক 
সঠিক উত্তর:
মোহাম্মদ রেজা শাহ পাহলভী
উত্তর
সঠিক উত্তর:
মোহাম্মদ রেজা শাহ পাহলভী
ব্যাখ্যা

• ইরানের ইসলামিক বিপ্লব:
- এই বিপ্লবের সূত্রপাত ঘটে ১৯৭৮ সালের জানুয়ারিতে।
- এই বিপ্লব সংঘটিত হয় ১৯৭৯ সালে।
- এই বিপ্লবের মাধ্যমে ইরানের শাহ রাজতন্ত্রের পতন ঘটে।
- বিপ্লবের মাধ্যমে পাশ্চাত্যের প্রভাবমুক্ত হয়ে একটি ইসলামি প্রজাতন্ত্রে আবির্ভূত হয় ইরান।
- এই বিপ্লবের মাধ্যমে ইরানের তৎকালীন শাসক মোহাম্মদ রেজা শাহ পাহলভীর পতন ঘটে।
- ইরানের বিপ্লবের নায়ক ছিলেন আয়াতোল্লাহ রুহুলুল্লাহ খোমেনি।
- ১ এপ্রিল ১৯৭৯ খোমেনী ইরানকে ইসলামী প্রজাতন্ত্র ঘোষণা করেন।
- তিনি দীর্ঘদিন ফ্রান্সে নির্বাসিত ছিলেন।  

তথ্যসূত্র: ব্রিটানিকা।

১,৬৫৭.
চীনের সাথে কয়টি দেশের স্থল সীমান্ত রয়েছে?
  1. ১৫টি
  2. ১২টি
  3. ১৬টি
  4. ১৪টি
সঠিক উত্তর:
১৪টি
উত্তর
সঠিক উত্তর:
১৪টি
ব্যাখ্যা
চীন (China):
- চীন পূর্ব এশিয়ার একটি বৃহৎ দেশ।
- চীন হলো পূর্ব এশিয়ার সবচেয়ে বড় দেশ।
- এটি পৃথিবীর মোট স্থলভাগের প্রায় এক-চতুর্দশ অংশ দখল করে আছে।
- আকারে এটি পুরো ইউরোপ মহাদেশের সমান।
- বিশ্বের সবচেয়ে জনবহুল দেশগুলোর একটি।
- ২০২৩ সালে জাতিসংঘের হিসাব অনুযায়ী ভারত জনসংখ্যায় চীনকে ছাড়িয়ে যায়।
- তাইওয়ান ১৯৪৯ সাল থেকে আলাদা প্রশাসনের অধীনে রয়েছে।
- বেইজিং: রাজধানী, সাংস্কৃতিক ও প্রশাসনিক কেন্দ্র।
- সাংহাই: প্রধান শিল্পনগরী।
- হংকং: প্রধান বানিজ্যিক ও বন্দর নগরী।
- চীন একটি প্রাচীন সভ্যতার দেশ, যার রয়েছে বিশাল ভূখণ্ড, সমৃদ্ধ ইতিহাস, এবং বৈচিত্র্যময় সংস্কৃতি।
- চীনের সাথে মোট ১৪ টি রাষ্ট্রের স্থল সীমা রয়েছে।
- Afghanistan, Bhutan, India, Kazakhstan, North Korea, Kyrgyzstan, Laos, Mongolia, Myanmar (Burma), Nepal, Pakistan, Russia, Tajikistan, and Vietnam.


উৎস: ওয়াল্ড এটলাস।
১,৬৫৮.
ভিয়েতনামের মুদ্রার নাম কী?
  1. ডং
  2. ইউয়ান
  3. ইয়েন
  4. উন
সঠিক উত্তর:
ডং
উত্তর
সঠিক উত্তর:
ডং
ব্যাখ্যা
বিভিন্ন দেশের মুদ্রার নাম:
- স্পেনের মুদ্রার নাম ইউরো।
- ফ্রান্সের মুদ্রার নাম ইউরো।
- যুক্তরাজ্যের মুদ্রার নাম পাউন্ড।
- যুক্তরাষ্ট্রের মুদ্রার নাম ডলার।
- জাপানের মুদ্রার নাম ইয়েন।
- উত্তর কোরিয়ার মুদ্রার নাম উন।
- ভিয়েতনামের মুদ্রার নাম ডং।
- থাইল্যান্ডের মুদ্রার নাম বাথ।
- ফিলিপাইনের মুদ্রার নাম পেসো।
- মিয়ানমারের মুদ্রার নাম কিয়াট।
- ভুটানের মুদ্রার নাম গুলট্রাম।
- চীনের মুদ্রার নাম ইউয়ান।
- নেপালের মুদ্রার নাম রুপি।

তথ্যসূত্র - Britannica.com
১,৬৫৯.
প্রাচীন রোমানদের নিকট আকাশের দেবতা কে ছিলেন?
  1. মিনার্ভা
  2. জিউস
  3. এথেনা
  4. জুপিটার
সঠিক উত্তর:
জুপিটার
উত্তর
সঠিক উত্তর:
জুপিটার
ব্যাখ্যা

রোমান সভ্যতা:
- খ্রিস্টপূর্ব দ্বিতীয় ও প্রথম শতকে রোমানরা গ্রিক সাম্রাজ্য দখল করে।
- রোমানরা ইতালি ও ইতালির পশ্চিম দিকে অবস্থিত ভূমধ্যসাগর তীরবর্তী দেশগুলো জয় করে।
- লাতিনদের একটি ক্ষুদ্র জাতি থেকে সুবিশাল সাম্রাজ্যের বিকাশ হয়, মধ্য ইটালির ল্যাটিয়ামে রোম ছিল তাদের প্রধান শহর।
- রোমান সাহিত্য-সংস্কৃতিতে গ্রিক সভ্যতার প্রভাব পরিলক্ষিত হয়.
- সে যুগে রোমান সাহিত্য চর্চা ছিল ব্যাপক। মলিয়ে পুটাস এবং টেরেন্স ছিলেন বিখ্যাত সাহিত্যিক ও নাট্যকার।
- রোমানরা গণপ্রজাতন্ত্রে বিশ্বাসী ছিলেন। ফলে শাসনকার্যে ধর্মীয় প্রভাব বা পুরোহিততন্ত্র পাকাপোক্ত হয়ে বসতে পারেনি। 
- রোমানদের নিকট আকাশের দেবতা জুপিটার হিসেবে খ্যাত।
- গ্রিক দেবতা এথেনার জায়গায় রোমীয় দেবতা মিনার্ভা স্থান দখল করে।
- রোমের প্রেমের দেবতা ছিলেন ভেনাস।
- বাতাস এবং সমুদ্রের দেবতা নেপচুন রোমানদের নিকট খুবই জনপ্রিয় ও শক্তিশালী ছিল। 
- প্রাচীন সভ্যতায় রোমানদের অন্যতম কৃতিত্ব হলো রোমান আইন ব্যবস্থা (Roman Law)।
- রোমান দেওয়ানী ও ফৌজদারী আইন (সিভিল ও ক্রিমিনাল'ল) খ্রিস্টপূর্ব পঞ্চম শতাব্দীতেই সংকলিত হয়।

তথ্যসূত্র - ব্রিটানিকা ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ১ম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১,৬৬০.
'গেটিসবার্গ ভাষণ' দিয়েছিলেন কে?
  1. নেলসন ম্যান্ডেলা
  2. জর্জ ওয়াশিংটন
  3. আব্রাহাম লিংকন
  4. ফ্র্যাঙ্কলিন রুজভেল্ট
সঠিক উত্তর:
আব্রাহাম লিংকন
উত্তর
সঠিক উত্তর:
আব্রাহাম লিংকন
ব্যাখ্যা

আব্রাহাম লিংকন:
- আব্রাহাম লিংকন আমেরিকার ১৬তম প্রেসিডেন্ট ছিলেন।
- ১৮৬১ সাল- ১৮৬৫ সাল পর্যন্ত তিনি আমেরিকার প্রেসিডেন্ট পদে অধিষ্ঠিত ছিলেন।
- যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় গৃহযুদ্ধ (১৮৬১–১৮৬৫) সংঘটিত হয় তাঁর প্রেসিডেন্সির সময়।
- ১৮৬৩ সালে তিনি Emancipation Proclamation ঘোষণা করেন, যার মাধ্যমে দক্ষিণের বিদ্রোহী রাজ্যগুলোর দাসদের মুক্ত ঘোষণা করা হয়।

উল্লেখ্য,
- গেটিসবার্গের ভাষণ (Gettysburg Address) মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আব্রাহাম লিংকনের একটি বিখ্যাত ভাষণ।
- ১৮৬৩ সালের  ১৯ নভেম্বর পেনসিলভানিয়ার গেটিসবার্গে শহীদের স্মরণে সংক্ষিপ্ত ভাষণ দেন লিংকন।
- মাত্র তিন মিনিটে ২৭২ শব্দের বক্তৃতা শেষ করেন লিংকন।
- তিনি তাঁর ভাষণে বলেন, Government of the People , by the People, for the People.  অর্থাৎ, ‘গণতন্ত্র হচ্ছে জনগণের সরকার, জনগণের দ্বারা এবং জনগণের জন্য’।
- যা গণতন্ত্রের সর্বকালের সর্বশ্রেষ্ঠ সংজ্ঞা হিসেবে আজও বিবেচিত।
- তিনি ১৫ এপ্রিল ১৮৬৫ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে মৃত্যুবরণ করেন।

তথ্যসূত্র - Britannica.

১,৬৬১.
কোন যুদ্ধে আহতদের সেবা করে ফ্লোরেন্স নাইটিঙ্গেল 'লেডি উইথ দ্যা ল্যাম্প' খেতাব পান?
  1. ওয়াটার লু
  2. ক্রিমিয়ার যুদ্ধ
  3. ফরাসি বিপ্লব
  4. আমেরিকার গৃহযুদ্ধ
সঠিক উত্তর:
ক্রিমিয়ার যুদ্ধ
উত্তর
সঠিক উত্তর:
ক্রিমিয়ার যুদ্ধ
ব্যাখ্যা

ফ্লোরেন্স নাইটিঙ্গেল:
- তিনি ১২ মে ১৮২০ সালে ইতালিতে জন্মগ্রহন করেন।
- একজন স্বেচ্ছাসেবক নার্স হিসাবে, তাকে ক্রিমিয়ান যুদ্ধের সময় তুরস্কের সামরিক বাহিনীতে নার্সিংয়ের দায়িত্ব দেওয়া হয়েছিল।
- 'ফ্লোরেন্স নাইটিঙ্গেল' নামটি ক্রিমিয়ার যুদ্ধের সাথে জড়িত।
- ক্রিমিয়ার যুদ্ধে আহতদের সেবা করে ফ্লোরেন্স নাইটেঙ্গেল 'লেডি উইথ দ্যা ল্যাম্প' খেতাব পান।
- ক্রিমিয়ার যুদ্ধে নার্সিং ইতিহাসের বৈপ্লবিক উন্নয়ন ও পরিবর্তন ঘটেছিল অপ্রতুল চিকিৎসা সেবার আলো হাতে নিয়ে পাশে এসে দাঁড়ান ফ্লোরেন্স নাইটিঙ্গেল।
- ফ্লোরেন্স নাইটিংগেল কে লেডি উইথ দ্য ল্যাম্প বলা হয়।
- তাকে আধুনিক নার্সিংয়ের অগ্রদূতও বলা হয়।
- তিনি ১৩ আগস্ট ১৯১০ সালে লন্ডনে মৃত্যুবরণ করেন।

তথ্যসূত্র - Britannica.com

১,৬৬২.
নাইন-ইলেভেন ধ্বংসস্তূপটি কোন নামে পরিচিত?
  1. ফ্ল্যাটার গ্রাউন্ড
  2. হোমল্যান্ড জোন
  3. ট্রেড জোন
  4. গ্রাউন্ড জিরো
সঠিক উত্তর:
গ্রাউন্ড জিরো
উত্তর
সঠিক উত্তর:
গ্রাউন্ড জিরো
ব্যাখ্যা

নাইন-ইলেভেন:
- ১১ সেপ্টেম্বরের হামলা যা নাইন/ইলেভেন নামেও পরিচিত।
- ২০০১ সালের ১১ই সেপ্টেম্বর মঙ্গলবার সকালে যুক্তরাষ্ট্রের উপর আল কায়েদার একইসাথে চারটি সমন্বিত সন্ত্রাসী হামলা।
- ১১ সেপ্টেম্বর, ২০০১ সালে তৎকালীন আল-কায়দা চারটি যাত্রীবাহী বিমান ছিনতাই করে।
- হামলার পরিকল্পনা অনুযায়ী ২টি বিমান দিয়ে আঘাত করে নিউইয়র্কে অবস্থিত ১১০ তলা বিশিষ্ট ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে।
- ১ টি পেন্টাগনে ও ১ টি পেনসিলভেনিয়ায় ।
- ধ্বংসস্তূপটি কে গ্রাউন্ড জিরো বলা হয়।
- ২০০১ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন জর্জ ডব্লিউ বুশ।
- এই হামলার পর মার্কিন যুক্তরাষ্ট্রের বুশ সরকার অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য Department of Homeland Security বিভাগ প্রতিষ্ঠা করেন।

সূত্র - Britannica.com. 

১,৬৬৩.
ভারতের প্রবেশদ্বার বলা হয় -
  1. মুম্বাইকে
  2. ত্রিপুরাকে
  3. মিজোরামকে
  4. ব্যাঙ্গালোরকে
সঠিক উত্তর:
মুম্বাইকে
উত্তর
সঠিক উত্তর:
মুম্বাইকে
ব্যাখ্যা

প্রবেশদ্বার:
• ভারতের প্রবেশদ্বার:
- মুম্বাইকে ভারতের প্রবেশদ্বার বলা হয়।
- এটি ব্রিটিশ সাম্রাজ্য শাসনামলে নির্মিত হয়েছিল।

• ইউরোপের প্রবেশদ্বার:
- ভিয়েনা শহরকে 'ইউরোপের প্রবেশদ্বার' হিসেবে চিহ্নিত করা হয়।

• বাংলাদেশের প্রবেশদ্বার:
- চট্টগ্রামকে বাংলাদেশের প্রবেশদ্বার হিসেবে পরিচিত করা হয়।

• পাকিস্তানের প্রবেশদ্বার:
- করাচিকে পাকিস্তানের প্রবেশদ্বার হিসেবে চিহ্নিত করা হয়।

• ভূমধ্যসাগরের প্রবেশদ্বার:
- জিব্রাল্টারকে ভূমধ্যসাগরের প্রবেশদ্বার হিসেবে চিহ্নিত করা হয়।

উৎস: ওয়ার্ল্ড এটলাস ও পত্রিকা রিপোর্ট।

১,৬৬৪.
মিয়ানমারে রোহিঙ্গারা নাগরিকত্ব হারায় কবে?
  1. ১৯৭১ সালে
  2. ১৯৭৭ সালে
  3. ১৯৮২ সালে
  4. ১৯৮৯ সালে
সঠিক উত্তর:
১৯৮২ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৮২ সালে
ব্যাখ্যা
মিয়ানমারে রোহিঙ্গা:
- রোহিঙ্গা হলো মিয়ানমারের রাখাইন রাজ্যের একটি নৃতাত্ত্বিক জনগোষ্ঠী।
- এরা মূলত মিয়ানমারের রাখাইন (আরাকান) রাজ্যের একটি মুসলিম সম্প্রদায়।
- একবিংশ শতাব্দীর গোড়ার দিকে রাখাইন রাজ্যের প্রায় এক-তৃতীয়াংশ ছিল রোহিঙ্গা।

উল্লেখ্য,
- ১৯৪৮ সালে মিয়ানমার স্বাধীনতা লাভ করে।
- মিয়ানমারের রোহিঙ্গারা ১৯৮২ সালে তাদের নাগরিকত্ব হারায়।
- ১৯৮২ সালের নাগরিকত্ব আইনের মাধ্যমে তাদের নাগরিকত্ব বাতিল করা হয় এবং তাদের রাষ্ট্রবিহীন করে দেওয়া হয়।

উৎস: Britannica.
১,৬৬৫.
লেবানন ও ইসরায়েলের মধ্যকার সীমানা কোনটি?
  1. পার্পল লাইন
  2. রেড লাইন
  3. ব্লু লাইন
  4. অরেঞ্জ লাইন
সঠিক উত্তর:
ব্লু লাইন
উত্তর
সঠিক উত্তর:
ব্লু লাইন
ব্যাখ্যা

বিভিন্ন দেশের সীমানা:
⇒ পার্পল লাইন: ইসরাইল ও সিরিয়ার মধ্যে সীমানা।
⇒ সনেরা লাইন: মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সীমানা।
⇒ ওডার-নেইস লাইন: জার্মানি ও পোল্যান্ডের মধ্যকার সীমানা।
⇒ ব্লু লাইন: লেবানন ও ইসরায়েলের মধ্যকার সীমানা।
⇒ লাইন অব ডিমারকেশন: পর্তুগাল ও স্পেনের মধ্যে সীমানা।
⇒ ডুরান্ড লাইন: পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমানা।
⇒ রেডক্লিফ লাইন: ভারত ও পাকিস্তানের মধ্যে সীমারেখা।
⇒ লাইন অব একচুয়াল কন্ট্রোল / ম্যাকমোহন লাইন: চীন ও ভারতের মধ্যে সীমানা।
⇒ লাইন অব কন্ট্রোল: ভারত ও পাকিস্তানের মধ্যে সীমানা।

তথ্যসূত্র - Britannica.com

১,৬৬৬.
শিখদের ধর্মগ্রন্থের নাম---
  1. ক) ত্রিপিটক
  2. খ) নানক সাহেব
  3. গ) গ্রন্থ সাহেব
  4. ঘ) গুরু গ্রন্থ
সঠিক উত্তর:
গ) গ্রন্থ সাহেব
উত্তর
সঠিক উত্তর:
গ) গ্রন্থ সাহেব
ব্যাখ্যা
শিখ (Sikhism) 
• উৎপত্তি ও ক্রমবিকাশ - ১৫ শতকের শেষের দিকে ভারতীয় উপমহাদেশের পাঞ্জাব অঞ্চলে শিখ ধর্ম, ধর্ম এবং দর্শন প্রতিষ্ঠিত হয়। • এর সদস্যরা শিখ নামে পরিচিত। 
• প্রবর্তক - গুরু নানক।
• ধর্মগ্রন্থ - গ্রন্থ সাহেব (আদি গ্রন্থ)।
• উপাসনালয় - গুরু দুয়ারা।
• পবিত্র স্থান - শিখদের পবিত্র ধর্মীয় স্থান - পাঞ্জাবের অমৃতসরে অবস্থিত ‘স্বর্ণমন্দির’। 

অন্যদিকে,
• ইহুদীদের ধর্মগ্রন্থ - হিব্রু বাইবেল (তাওরাত)।
• বৌদ্ধধর্মের ধর্মগ্রন্থ - ত্রিপিটক।
• হিন্দুদের ধর্মগ্রন্থ - বেদ।

উৎস: ইতিহাস প্রথম পত্র, বিএ, বিএসএস; উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং বাংলাপিডিয়া।
১,৬৬৭.
নিচের কোন দেশসমূহের মাঝে ইয়োপ কিপুর যুদ্ধ সংঘটিত হয়?
  1. যুক্তরাজ্য-সোভিয়েত ইউনিয়ন
  2. ফ্রান্স-ইংল্যান্ড
  3. চীন-জাপান
  4. আরব-ইসরাইল
সঠিক উত্তর:
আরব-ইসরাইল
উত্তর
সঠিক উত্তর:
আরব-ইসরাইল
ব্যাখ্যা
ইয়োম কিপুর যুদ্ধ:
- মোট ৪টি আরব-ইসরাইল যুদ্ধ সংঘটিত হয়।
- Yom Kippur War নামে পরিচিত ৪র্থ আরব-ইসরাইল যুদ্ধ।
- এই যুদ্ধ সংঘটিত হয় ১৯৭৩ সালে।
- আরব দেশসমূহ পাশ্চাত্যের উপর তেল অবরোধ করে ইয়োম কিপুর যুদ্ধে।
- ইহুদিদের পবিত্র দিন ইয়োম কিপুরের সময় ইসরায়েল-অধিকৃত অঞ্চলে আরব জোটের অতর্কিত হামলার মাধ্যমে এই যুদ্ধ শুরু হয়।
- মিশরীয় ও সিরিয়ান সেনারা যুদ্ধবিরতি রেখা ভেদ করে যথাক্রমে সিনাই উপদ্বীপ ও গোলান মালভূমিতে ঢুকে পড়ে।
- যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন উভয়ে তাদের নিজ নিজ মিত্রদের এসময়ে সহায়তা করে।
- ফলে দুইটি পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে বিবাদ সৃষ্টি হয়।
- এসময় মুসলিমদের পবিত্র রমজান মাস ছিল।
- এই যুদ্ধ অক্টোবর যুদ্ধ ও রমজান যুদ্ধ নামেও পরিচিত।

উৎস: World Atlas.
১,৬৬৮.
জো বাইডেন কততম মার্কিন প্রেসিডেন্ট হিসাবে দায়িত্বভার গ্রহণ করেন?
  1. ৪৬তম
  2. ৪৪তম
  3. ৪৭তম
  4. ৪৮তম
সঠিক উত্তর:
৪৬তম
উত্তর
সঠিক উত্তর:
৪৬তম
ব্যাখ্যা
জো বাইডেন:
- মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন।
- তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়।
- ৩ নভেম্বর, ২০২০ সালে অনুষ্ঠিত নির্বাচনের মধ্য দিয়ে তিনি জয়লাভ করেন।
- ২০ জানুয়ারি, ২০২১ সাল থেকে তিনি দায়িত্ব গ্রহণ করেন।

উল্লেখ্য,
- জো বাইডেনের রাজনৈতিক দলের নাম ডেমোক্রেটিক পার্টি।
- ডেমোক্রেটিক পার্টির প্রতীক ছিল - গাধা ।

উৎস: ২০ জানুয়ারি, ২০২১, আল জাজিরা।
১,৬৬৯.
নিচের কোন দেশটি দ্বিতীয় বিশ্বযুদ্ধে অক্ষশক্তির অন্তর্ভুক্ত ছিলো না?
  1. জাপান
  2. ইতালি
  3. জার্মানি
  4. রাশিয়া
সঠিক উত্তর:
রাশিয়া
উত্তর
সঠিক উত্তর:
রাশিয়া
ব্যাখ্যা
১৯৩৯ সালের ১ সেপ্টেম্বর জার্মানি কর্তৃক পোল্যান্ড আক্রমণের মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়।
জার্মানি, জাপান ও ইতালির মিলিত অক্ষশক্তি এবং ব্রিটেন, ফ্রান্স, যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন (রাশিয়া), চীন প্রভৃতি দেশের সমন্বয়ে মিত্রশক্তির মধ্যে এই যুদ্ধ সংঘটিত হয়।

১৯৪৩ সালের ৮ সেপ্টেম্বর অক্ষশক্তির প্রথম দেশ হিসেবে ইতালি মিত্রশক্তির নিকট আত্মসমর্পণ করে।
১৯৪৫ সালের ৩০ এপ্রিল জার্মান চ্যান্সেলর অ্যাডলফ হিটলার আত্মহত্যা করার পর ৭ মে ১৯৪৫ জার্মানি মিত্রবাহিনীর নিকট নিঃশর্ত আত্মসমর্পণ করে। এতে করে ইউরোপে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটে।

২ সেপ্টেম্বর ১৯৪৫ জাপান কর্তৃক যুক্তরাষ্ট্রের নিকট আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণের মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।

(তথ্যসূত্র: হিস্টোরি ডটকম)
১,৬৭০.
কোন সভ্যতায় প্রতিদিনকে ১২ জোড়া ঘণ্টায় বিভক্ত করা হয়?
  1. সুমেরীয়
  2. মিশরীয়
  3. ক্যালডীয়
  4. ফিনিশীয়
সঠিক উত্তর:
ক্যালডীয়
উত্তর
সঠিক উত্তর:
ক্যালডীয়
ব্যাখ্যা
ক্যালডীয় সভ্যতা:
- মেসোপটেমিয়ার দক্ষিণ-পূর্ব দিকে পারস্য উপসাগরীয় এলাকায় বসবাসকারী সেমিটিক জাতিভুক্ত ক্যালডীয়রা এ সভ্যতা গড়ে তোলে বলে ইতিহাসে এটি ক্যালডীয় সভ্যতা নামে পরিচিত।
- এ সাম্রাজ্যের উল্লেখযোগ্য শাসক ছিলেন সম্রাট নেবুচাদ নেজার।
- ব্যাবিলনীয় সভ্যতার স্থপতি হাম্মুরাবির সংস্কৃতি অনেকটাই গ্রহণ করেছিল ক্যালডীয়রা।
- সম্রাট নেবুচাঁদ নেজার তৈরি করেছিলেন আশ্চার্য সুন্দর এক বাগান, ইতিহাসে যা 'শূন্য উদ্যান' নামে পরিচিত।
- ব্যাবিলনের শূন্য উদ্যান প্রাচীন পৃথিবীর সপ্তাশ্চর্যের একটি।
- ক্যালডীয়দের প্রধান দেবতা ছিল বৃহস্পতি বা জুপিটার গ্রহ। 
- ক্যালডীয়রাই প্রথম সপ্তাহকে সাত দিনে বিভক্ত করে।
- তারাই প্রতিদিনকে ১২ জোড়া ঘণ্টায় বিভক্ত করে।
- খ্রিস্টপূর্ব ৫৩৮ অব্দে ক্যালডীয় সাম্রাজ্যের পতন ঘটিয়ে পারস্য সম্রাট কাইরাস ক্যালডীয়দের উপর আধিপত্য প্রতিষ্ঠা করে।
 
উৎস: ইতিহাস, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১,৬৭১.
রোম নগরী প্রতিষ্ঠা করেন কে?
  1. সিজার
  2. অক্টাভিয়ান
  3. রোমিউলাস
  4. নিরো
সঠিক উত্তর:
রোমিউলাস
উত্তর
সঠিক উত্তর:
রোমিউলাস
ব্যাখ্যা
রোমান সভ্যতা: 
-  টাইবার নদীর উৎসমুখ থেকে প্রায় বারো-তেরো মাইল
- দূরে সাতটি পর্বতশ্রেণির ওপর রোম অবস্থিত।
- এজন্য একে সাতটি পর্বতের নগরীও বলা হয়।
- ২০০০ খ্রিষ্টপূর্বাব্দে ইন্দো-ইউরোপীয় গোষ্ঠীর একদল মানুষ ইতালিতে বসবাস শুরু করে।
- তাদেরকেই লাতিন বলা হতো।
- তাঁদের নাম অনুসারে ভাষার নামও হয় লাতিন ভাষা।
- লাতিন রাজা রোমিউলাস রোম নগরীর প্রতিষ্ঠা করেন।
- তাঁর নাম অনুযায়ী নগরের নাম হয় রোম।

উৎস: বাংলাদেশ ও বিশ্বসভ্যতা। 

১,৬৭২.
ইকোনমিস্ট ইনটেলিজেন্স প্রকাশিত রিপোর্ট অনুসারে বিশ্বের শীর্ষ ব্যয়বহুল শহর কোনটি?
  1. সিঙ্গাপুর সিটি
  2. দামেস্ক
  3. জুরিখ
  4. তেল আবিব
সঠিক উত্তর:
তেল আবিব
উত্তর
সঠিক উত্তর:
তেল আবিব
ব্যাখ্যা
যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট (ইআইইউ) সম্প্রতি বিশ্বের ব্যয়বহুল শহরের তালিকা (২০২১ সাল) প্রকাশ করে। প্রতিবেদন অনুসারে:
- শীর্ষ ব্যয়বহুল শহর : তেল আবিব (ইসরাইল)
- দ্বিতীয় : সিঙ্গাপুর সিটি ও প্যারিস
- সবচেয়ে কম ব্যয়বহুল শহর : দামেস্ক (সিরিয়া)।
(তথ্যসূত্র: প্রথম আলো)
১,৬৭৩.
Green Belt Movement তাদের কার্যক্রম শুরু করে -
  1. ক) ১৯৭২ সালে
  2. খ) ১৯৭৭ সালে
  3. গ) ১৯৮০ সালে
  4. ঘ) ১৯৮২ সালে
সঠিক উত্তর:
খ) ১৯৭৭ সালে
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৯৭৭ সালে
ব্যাখ্যা
• গ্রিন বেল্ট মুভমেন্ট (Green Belt Movement):
 -গ্রিন বেল্ট মুভমেন্ট - কেনিয়ার নাইরোবি ভিত্তিক একটি পরিবেশ বিষয়ক আন্দোলন।
- এর মাধ্যমে গ্রাম্য অঞ্চলে ফসলের উৎপাদন বৃদ্ধি পায়।
- শুরুর সময় - ১৯৭৭ সাল।
- শুরুর স্থান - নাইরোবি, কেনিয়া।
- গ্রিন বেল্ট মুভমেন্ট শুরু করেছিলেন কেনিয়ার নাগরিক প্রফেসর ওয়াঙ্গেরি মাথাই।  তিনি ২০০৪ সালে নোবেল শান্তি পুরস্কার ও ২০০৬ সালে ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কার লাভ করেন।

তথ্যসূত্র:- গ্রিন বেল্ট মুভমেন্ট ওয়েবসাইট।
১,৬৭৪.
'ম্যাকাও' কোন দেশের উপনিবেশ ছিল?
  1. ইংল্যান্ড
  2. ফ্রান্স
  3. ডেনমার্ক
  4. পর্তুগাল
সঠিক উত্তর:
পর্তুগাল
উত্তর
সঠিক উত্তর:
পর্তুগাল
ব্যাখ্যা

- 'ম্যাকাও' পর্তুগালের উপনিবেশ ছিল। 

• ম্যাকাও:
- ম্যাকাও হলো দক্ষিণ চীন সাগরের তীরে অবস্থিত চীনের একটি বিশেষ প্রশাসনিক অঞ্চল।
- ১৫৫৭ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত প্রায় ৪৪২ বছর মাকাও পর্তুগীজ শাসনাধীন ছিল।
- ১৫৫৭ সালের পর ম্যাকাও দ্রুত একটি বাণিজ্য কেন্দ্র হয়ে ওঠে।
- এটি ছিল চীনে সর্বশেষ ইউরোপীয় কলোনি।
- ১৯৯৯ সালের ১৯ ডিসেম্বর মধ্যরাতে মাকাওয়ের সার্বভৌমত্ব ও কর্তৃত্ব চীনের কাছে হস্তান্তর করা হয় এবং ২০ ডিসেম্বর থেকে চীনের পূর্ণ কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়।
- "এক দেশ, দুই ব্যবস্থা" (One Country, Two Systems) নীতির অধীনে ম্যাকাওকে স্বায়ত্তশাসন দেওয়া হয় কমপক্ষে ২০৪৯ সাল পর্যন্ত।
- ম্যাকাও ছিলো এশিয়ায় ইউরোপের সর্বশেষ উপনিবেশ।
- বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ অঞ্চল।
- ম্যাকাও এর মুদ্রা ম্যাকানিজ পটাকা।

তথ্যসূত্র: ব্রিটানিকা। 

১,৬৭৫.
সীমান্ত গান্ধী নামে পরিচিত-
  1. রাজীব গান্ধী
  2. ইন্দিরা গান্ধী
  3. মহাত্মা গান্ধী
  4. আব্দুল গাফফার খান
সঠিক উত্তর:
আব্দুল গাফফার খান
উত্তর
সঠিক উত্তর:
আব্দুল গাফফার খান
ব্যাখ্যা
আব্দুল গাফফার খান:
- আব্দুল গাফফার খান ভারতে ব্রিটিশ শাসনে তার অহিংস জন্য একজন পশতুন বংশোদ্ভূত ভারতীয় রাজনৈতিক ব্যক্তি ছিলেন।
- তৎকালীন ভারতের উত্তর ও পশ্চিম সীমান্তে বিশৃঙ্খলা ও সাম্প্রদায়িক দাঙ্গা রোধে মহাত্মা গান্ধীর অহিংস নীতি প্রচার ও ধারণ করেন তিনি।
- তিনি এবং তার অনুসারীরা ১৯২৯ সালে  শুরু করেন এক অহিংস আন্দোলন।
- এজন্য তাকে সীমান্ত গান্ধী  উপাধি দেওয়া হয় ধারণা করা হয়।
- এছাড়াও তিনি সর্বদা মহত্মা গান্ধী অহিংসা নীতির একজন  একনিষ্ঠ  সমর্থক ছিলেন। 
- ১৯৬৭ সালে নেহেরু পুরস্কার পান। 
- ১৯৮৭ সালে ভারত রত্ন পুরস্কার পান।

উল্লেখ্য, 
- তিনি প্রথম ভারত রত্ন পুরস্কার প্রাপক অ-ভারতীয় ব্যক্তি।

উৎস: Britannica.
১,৬৭৬.
চীন, ভারত ও বাংলাদেশের মধ্যদিয়ে প্রবাহিত হয়েছে কোন নদী?
  1. পদ্মা
  2. মেঘনা
  3. সিন্ধু 
  4. ব্রহ্মপুত্র
সঠিক উত্তর:
ব্রহ্মপুত্র
উত্তর
সঠিক উত্তর:
ব্রহ্মপুত্র
ব্যাখ্যা

- ব্রহ্মপুত্র নদ তিব্বতের হিমালয়ের কৈলাশ শৃঙ্গের নিকট মানস সরোবর হ্রদ থেকে উৎপত্তি হয়ে তিব্বত (চীন) ও ভারত উপর দিয়ে প্রবাহিত হয়ে কুড়িগ্রাম জেলার মধ্য দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে।
- ভারতে এটি দিহাঙ নামে পরিচিত।
- ব্রহ্মপুত্র নদের মোট দৈর্ঘ্য ২,৮৫০ কিলোমিটার।
- পুরাতন ব্রহ্মপুত্র ভৈরববাজারের নিকট মেঘনা নদীতে পতিত হয়েছে। তবে জামালপুরের দেওয়ানগঞ্জে এটির প্রধান শাখা যমুনা নামে প্রবাহিত যা রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মায় মিলিত হয়েছে।
- ১৭৮৭ সালে ভূমিকম্পের ফলে ব্রহ্মপুত্র নদের গতিপথ পরিবর্তন হয়ে যায়।

উৎস: ভূগোল ও পরিবেশ : নবম-দশম শ্রেণী এবং বাংলাপিডিয়া

১,৬৭৭.
‘মাসাকো’ আদিবাসী জনগোষ্ঠীর বাস কোন অঞ্চলে?
  1. আন্দামান দ্বীপপুঞ্জ
  2. হর্ন অব আফ্রিকা
  3. সুন্দরবন
  4. আমাজন বন
সঠিক উত্তর:
আমাজন বন
উত্তর
সঠিক উত্তর:
আমাজন বন
ব্যাখ্যা
মাসাকো সম্প্রদায়:
- মাসাকো সম্প্রদায় ব্রাজিলে বাস করে।
- এই সম্প্রদায় বিশেষ করে ব্রাজিলের আমাজন অঞ্চলে বসবাস করে।

⇒ ব্রাজিল ১৯৮৭ সালে একটি উদ্ভাবনী নীতির প্রবর্তন করে, যার মাধ্যমে বিচ্ছিন্ন জনগোষ্ঠীর সঙ্গে কোনো যোগাযোগ শুরু না করার সিদ্ধান্ত নেওয়া হয়।
- এর আগে সরকার-নেতৃত্বাধীন যোগাযোগের ফলে এসব জনগোষ্ঠীর ৯০ শতাংশের বেশি মারা গিয়েছিল।
- মূলত বাইরের মানুষদের থেকে আসা বিভিন্ন রোগের কারণে এই পরিণতি বরণ করতে হয়েছে তাদের।

উৎস: The Guardian.
১,৬৭৮.
মিসরাতা কোন দেশের একটি শহর?
  1. আলজেরিয়া 
  2. ইয়েমেন 
  3. ইরান 
  4. লিবিয়া 
  5. তুরস্ক
সঠিক উত্তর:
লিবিয়া 
উত্তর
সঠিক উত্তর:
লিবিয়া 
ব্যাখ্যা

মিসরাতা:
- মিসরাতা লিবিয়ার একটি শহর।
- এটি লিবিয়ার উত্তর-পশ্চিমে রাজধানী ত্রিপোলি থেকে প্রায় ১৮৭ কিলোমিটার পূর্বে অবস্থিত।
- এটি লিবিয়ার বাণিজ্যিক রাজধানী হিসেবেও পরিচিত। 

লিবিয়া:
- লিবিয়া উত্তর আফ্রিকায় ভূমধ্যসাগরের দক্ষিণ তীরে অবস্থিত।
- রাজধানী: ত্রিপোলি।
- মুদ্রা: দিনার।
- লিবিয়ার আদিবাসী: বার্বার জাতি।
- প্রধান ভাষা: আরবী, ইতালীয় ও ইংরেজী।

উৎস: Britannica.

১,৬৭৯.
বর্তমানে পৃথিবীতে কোন ধর্মাবলম্বী লোকের সংখ্যা সবচেয়ে বেশি?
  1. মুসলমান
  2. খ্রিস্টান
  3. বৌদ্ধ
  4. হিন্দু
সঠিক উত্তর:
খ্রিস্টান
উত্তর
সঠিক উত্তর:
খ্রিস্টান
ব্যাখ্যা
পৃথিবীতে ধর্মীয় জনসংখ্যা:
- বিশ্বের প্রাথমিক ধর্ম দুটি ভাগে বিভক্ত। 
- যথা: আব্রাহামিক ধর্ম যেমন: খ্রিস্টান, ইহুদি ধর্ম এবং ইসলাম;
- এবং ভারতীয় ধর্ম যেমন: হিন্দুধর্ম, বৌদ্ধধর্ম, শিখ ধর্ম এবং অন্যান্য অন্তর্ভুক্ত রয়েছে।
- বিশ্বের প্রধান ধর্মগুলির মধ্যে, খ্রিস্টান ধর্ম সবচেয়ে বড়, যার অনুসারী দুই বিলিয়নেরও বেশি।
- খ্রিস্টধর্ম যীশু খ্রিস্টের জীবন এবং শিক্ষার উপর ভিত্তি করে এবং প্রায় ২০০০ বছরের পুরানো। 

অন্যদিকে -
- বিশ্বব্যাপী আনুমানিক ১.৮ বিলিয়ন অনুসারীসহ দ্বিতীয় সর্বাধিক প্রচলিত ধর্ম হল ইসলাম।
- আনুমানিক ১.১ বিলিয়ন অনুসারীসহ হিন্দুধর্ম হল বিশ্বের তৃতীয় বৃহত্তম ধর্ম এবং সেইসঙ্গে প্রাচীনতম ধর্মগুলির মধ্যে একটি। 
- বিশ্বব্যাপী প্রায় ৫০০ মিলিয়ন অনুসারীসহ চতুর্থ বহুল প্রচলিত ধর্ম হল বৌদ্ধধর্ম।

উৎস: Britannica.
১,৬৮০.
কোন দেশে ‘জেসমিন বিপ্লব’ সংঘটিত হয়?
  1. ক) ইরান
  2. খ) ইরাক
  3. গ) তিউনিসিয়া
  4. ঘ) কুয়েত
সঠিক উত্তর:
গ) তিউনিসিয়া
উত্তর
সঠিক উত্তর:
গ) তিউনিসিয়া
ব্যাখ্যা
• জেসমিন বিপ্লব:
- তিউনিসিয়ায় ২০১১ সালে গণ অভ্যুত্থানে তৎকালীন রাষ্ট্রপতি জাইন আল বেন আলি ক্ষমতাচ্যুত হয়েছিলেন।
- বেন আলি ক্ষমতায় ছিলেন ১৯৮৭ সাল থেকে।
- তার শাসনামলের শেষের দিক দুর্নীতি, বিশেষ করে তার স্ত্রী ও পরিবারের সদস্যদের দূর্নীতি, বেকার সমস্যা, মুদ্রাস্ফীতি চরমে উঠেছিল।
- রাজনৈতিক স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা সংকুচিত হয়ে পড়েছিল।
- এমনি এক পরিস্থিতিতে শিক্ষিত ফল বিক্রেতা মোহাম্মদ বুয়াজেজী ২০১০ সালের ১৭ ডিসেম্বর নিজ শরীরে আগুন লাগিয়ে আত্মহত্যা করেন।
- কম্পিউটারে স্নাতক ডিগ্রিধারী বুয়াজেজী সিদি বওজিদ শহরের রাস্তার পাশে ভ্যানে করে ফল বিক্রি করতেন।
- কিন্তু উপরি না দেয়ায় পুলিশ তাকে ফল বিক্রিতে বাঁধা দেয়। রাগে, অভিমানে বুয়াজেজী আত্মহত্যা করেন।
- তার আত্মহত্যা সেখানে গণঅভ্যুত্থান জন্ম দেয়।
- এবং মাত্র ২৮ দিনের ব্যবধানে ১৪ জানুয়ারি (২০১১) বেন আলী পদত্যাগ করেন এবং সৌদি আরবে পালিয়ে যান।
- তিউনিসিয়ায় জাতীয় ফুল হচ্ছে জেসমিন ফুল।
⇒ এ কারণেই এই বিপ্লব জেসমিন বিপ্লব হিসেবে পরিচিতি পায়।

সুত্র: আন্তর্জাতিক রাজনীতিকোষ - তারেক শামসুর রেহমান।
১,৬৮১.
কোন শহর ’হাজার মিনারের শহর’ নামে পরিচিত?
  1. মক্কা
  2. ঢাকা
  3. কায়রো
  4. জাকার্তা
সঠিক উত্তর:
কায়রো
উত্তর
সঠিক উত্তর:
কায়রো
ব্যাখ্যা
• কায়রো:
- কায়রো কেবল মিশরের বৃহত্তম শহরই নয়, মধ্যপ্রাচ্যের বৃহত্তম শহরগুলির মধ্যে একটি।
- এটি তার সমৃদ্ধ ইতিহাসের জন্য পরিচিত এবং এই অঞ্চলে চলচ্চিত্র ও সঙ্গীত শিল্পের কেন্দ্র হিসেবে কাজ করে। 
- এটি তার সমৃদ্ধ ইতিহাসের জন্য পরিচিত এবং এই অঞ্চলে চলচ্চিত্র ও সঙ্গীত শিল্পের কেন্দ্র হিসেবে কাজ করে।
- কায়রো ইসলামী স্থাপত্যের সমৃদ্ধির জন্যও পরিচিত, যে কারণে আপনি এটিকে "হাজার মিনারের শহর" নামে ডাকতে শুনতে পাবেন।
- ইসলামে মিনারগুলির একটি অনন্য ভূমিকা রয়েছে , কারণ এগুলি ঐতিহ্যগতভাবে সেই মিনার যেখান থেকে মুসলমানদের প্রতিদিন পাঁচবার নামাজের জন্য ডাকা হয়।

উৎস: ব্রিটানিকা।
১,৬৮২.
‘রানিং মেট’ বলা হয় -
  1. যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে
  2. যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রীকে
  3. যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রীকে
  4. যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্টকে
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্টকে
উত্তর
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্টকে
ব্যাখ্যা
যুক্তরাষ্ট্র:
- যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্টকে বলা হয়: Running Mate.
- তিনি যুক্তরাষ্ট্রের দ্বিতীয় সর্বোচ্চ পদমর্যাদার ব্যক্তি ও সিনেটের চেয়ারম্যান।
- বর্তমান প্রেসিডেন্ট জো-বাইডেন এর রানিং মেইট ও ভাইস প্রেসিডেন্ট - কমলা হ্যারিস।

অন্যদিকে,
- পররাষ্ট্রমন্ত্রীকে বলা হয়: Secretary of the State.
- অর্থমন্ত্রীকে বলা হয়: Secretary of Treasury.
- প্রেসিডেন্টের বাৎসরিক ভাষণকে বলা হয়: State of the Union.

সূত্র: যুক্তরাষ্ট্রের সরকারি ওয়েবসাইট।
১,৬৮৩.
The book 'How to Avoid a Climate Disaster' is written by
  1. ক) Jeff Bezos
  2. খ) Larry Page
  3. গ) Mark Zuckerberg
  4. ঘ) Bill Gates
সঠিক উত্তর:
ঘ) Bill Gates
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Bill Gates
ব্যাখ্যা
- 'How to Avoid a Climate Disaster'-এর রচয়িতা- বিল গেটস।
- বইটি হচ্ছে -জলবায়ু বিপর্যয় এড়ানোর উপায় সম্পর্কে। 
- বইটিতে বিল গেটস জলবায়ু বিপর্যয় এড়াতে কীভাবে পৃথিবী শূন্য গ্রীনহাউস গ্যাস নির্গমনে যেতে পারে তার জন্য একটি বিস্তৃত, ব্যবহারিক-এবং অ্যাক্সেসযোগ্য-পরিকল্পনা নির্ধারণ করেছেন৷
- তিনি তার বইতে বলেন আমাদের প্রয়োজন প্রতি বছর বায়ুমণ্ডল থেকে ৫১ বিলিয়ন টন গ্রিনহাউস গ্যাস অপসারণ করতে হবে।

তথ্যসূত্র: ব্রিটানিকা।
১,৬৮৪.
প্রাচীন চীনারা কোন ধরনের লিখন পদ্ধতি ব্যবহার করত?
  1. বর্ণভিত্তিক
  2. চিত্রভিত্তিক
  3. ধ্বনিভিত্তিক
  4. সাংকেতিক সংখ্যা
সঠিক উত্তর:
চিত্রভিত্তিক
উত্তর
সঠিক উত্তর:
চিত্রভিত্তিক
ব্যাখ্যা

চৈনিক সভ্যতা (Chinese Civilization):
- চীনের হোয়াংহো (Yellow River) ও ইয়াংসিকিয়াং (Yangtze River) নদীর অববাহিকায় এই সভ্যতার বিকাশ ঘটে।
- হোয়াংহো নদীতে প্রায়ই ভয়াবহ বন্যা হতো, যা জনপদ ধ্বংস করত। এ কারণে নদীটিকে ‘চীনের দুঃখ’ বলা হয়। তবে এই বন্যার পলিমাটিই জমিকে উর্বর করে সভ্যতাকে টিকিয়ে রাখে।

• সাং রাজবংশের সময় থেকেই চীনে লিখন পদ্ধতির বিকাশ ঘটে।
- উত্তর দিক থেকে আগত যাযাবর জাতিগোষ্ঠীর (যেমন—জিয়ংনু) আক্রমণ প্রতিরোধের জন্য সম্রাট কিন শি হুয়াং চীনের মহাপ্রাচীর নির্মাণের কাজ শুরু করেন।
- এটি বিশ্বের অন্যতম বৃহৎ স্থাপত্য নিদর্শন।

• চীনারা চিত্রভিত্তিক লিখন পদ্ধতি ব্যবহার করত।
- পরবর্তীকালে তারা গাছের ছাল, পুরনো কাপড় ও শণজাত আঁশ থেকে বিশ্বের প্রথম কাগজ আবিষ্কার করে।

• কনফুসিয়াস ও লাও-ৎসে-র দর্শন চীনা সমাজে গভীর প্রভাব ফেলে।
- কনফুসিয়াসের নৈতিকতা ও কর্তব্যভিত্তিক দর্শন রাষ্ট্রশাসন ও সমাজব্যবস্থার ভিত্তি গড়ে তোলে।

- চীনের রেশম বিশ্বজুড়ে জনপ্রিয় ছিল। এই রেশম পরিবহনের দীর্ঘ বাণিজ্যপথকে ‘সিল্ক রোড’ বলা হয়,
- যা প্রাচ্য ও পাশ্চাত্যের মধ্যে বাণিজ্যিক ও সাংস্কৃতিক যোগাযোগ স্থাপন করে।

উৎস: ব্রিটানিকা এবং বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১,৬৮৫.
কোন দুটি দেশের মধ্যে ‘শতবর্ষ ব্যাপী যুদ্ধ’ হয়েছিল?
  1. ইংল্যান্ড এবং জার্মানি
  2. ফ্রান্স এবং স্পেন
  3. ইংল্যান্ড এবং ইতালি
  4. ইংল্যান্ড এবং ফ্রান্স
সঠিক উত্তর:
ইংল্যান্ড এবং ফ্রান্স
উত্তর
সঠিক উত্তর:
ইংল্যান্ড এবং ফ্রান্স
ব্যাখ্যা

শতবর্ষব্যাপী যুদ্ধ:
- শতবর্ষ যুদ্ধ (Hundred Years' War) একটি দীর্ঘকালীন যা ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে সংঘটিত হয়।
- এই যুদ্ধের স্থায়িত্বকাল ছিল ১৩৩৭ সাল থেকে ১৪৫৩ সাল পর্যন্ত।
- এই যুদ্ধের মূল কারণ ছিল ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে জমির মালিকানা এবং রাজনৈতিক আধিপত্য নিয়ে বিরোধ।
- ইংল্যান্ডের রাজা তৃতীয় এডওয়ার্ড (Edward III) ফ্রান্সের সিংহাসনের জন্য তার অধিকার দাবি করেন।
- ফ্রান্সের রাজা পঞ্চম ফিলিপ (Philip VI) এই দাবি প্রত্যাখ্যান করেন এবং এর ফলে যুদ্ধের সূচনা হয়।
- এই যুদ্ধে ফ্রান্স বিজয় লাভ করে এবং ইংল্যান্ডের অধিকাংশ ভূখণ্ড পুনরুদ্ধার করে।

উৎস: হিস্টোরি. কম

১,৬৮৬.
'বার বিধি' (The Twelve Tables) সম্পর্কিত কোন সভ্যতার সাথে?
  1. গ্রীক সভ্যতা
  2. রোমান সভ্যতা
  3. মিশরীয় সভ্যতা
  4. মেসোপটেমীয় সভ্যতা
সঠিক উত্তর:
রোমান সভ্যতা
উত্তর
সঠিক উত্তর:
রোমান সভ্যতা
ব্যাখ্যা
রােমান সভ্যতা:
- রোমান সভ্যতার সবচেয়ে বড় অবদান ছিলো আইন প্রণয়নে।
- আধুনিক বিশ্বে রোমান আইন থেকে অনেক কিছু ধার করা হয়েছে।
- রোমান আইনের মূল ভিত্তি ছিলো 'বার বিধি' (The Twelve Tables), যা খ্রিস্টপূর্ব ৪৫০ সালে প্রচলিত হয়।
- গ্রিক সভ্যতা পতনের আগে ইতালির টাইবার নদীর তীরে একটি শক্তিশালী সভ্যতা গড়ে ওঠে।
- রোমে গড়ে ওঠা এই সভ্যতাটি রোমান সভ্যতা হিসেবে পরিচিত।
- প্রাথমিক সময়ে রোম ছিলো একটি রাজত্ব, যেখানে রাজা শাসন করতেন।
- রোমে একটি সভা এবং সিনেট ছিলো, যা রাষ্ট্র পরিচালনায় ভূমিকা রাখতো।
- রাজার স্বৈরাচারী শাসনের কারণে, ৫১০ খ্রিষ্টপূর্বে রোমে একটি প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়।
- রোমান সভ্যতা প্রায় ৬০০ বছর স্থায়ী হয়েছিল।
- রোমের অর্থনীতি ছিলো মূলত দাসদের উপর নির্ভরশীল।

তথ্যসূত্র: ব্রিটেনিকা ওয়েবসাইট ও বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি।
১,৬৮৭.
“On Liberty” গ্রন্থটির রচয়িতা কে?
  1. প্লেটো
  2. জন স্টুয়ার্ট মিল
  3. জন লক
  4. এরিস্টটল
সঠিক উত্তর:
জন স্টুয়ার্ট মিল
উত্তর
সঠিক উত্তর:
জন স্টুয়ার্ট মিল
ব্যাখ্যা

জন স্টুয়ার্ট মিল:
- জন স্টুয়ার্ট মিল একজন ইংরেজ দার্শনিক, অর্থনীতিবিদ এবং উপযোগবাদের প্রবক্তা।
- জন স্টুয়ার্ট মিল (John Stuart Mill) তার বিখ্যাত 'On Liberty'.
- এ গ্রন্থে বলেন, 'মানুষের মৌলিক শক্তির বলিষ্ঠ, অব্যাহত ও বিভিন্নমুখী প্রকাশই স্বাধীনতা।'

• তার রচিত গ্রন্থসমূহ:
- Considerations on Representative Government,
- Examination of Sir William Hamilton's Philosophy,
- On Liberty,
- Principles of Political Economy,
- The Subjection of Women,
- Utilitarianism.

অন্যদিকে, 
- প্লেটোর বিখ্যাত বই: The Republic.
• জন লক বিখ্যাত বই: 
- An Essay Concerning Human Understanding.
- Two Treatises of Government.

উৎস: ব্রিটানিকা ।

১,৬৮৮.
কোন শতাব্দীতে ইউরোপীয় রেনেসাঁ শুরু হয়?
  1. ত্রয়োদশ
  2. চতুর্দশ
  3. পঞ্চদশ
  4. ষোড়শ
সঠিক উত্তর:
চতুর্দশ
উত্তর
সঠিক উত্তর:
চতুর্দশ
ব্যাখ্যা
ইউরোপীয় রেনেসাঁ:
- ইংরেজি 'রেনেসাঁ' Renaissance) শব্দের অর্থ নবজাগরণ বা পুনর্জন্ম।
- ধর্মভাবনা নিয়ন্ত্রিত ও সামন্ততান্ত্রিক মধ্যযুগীয় দীর্ঘ বদ্ধ দশা থেকে মুক্ত হয়ে নতুনভাবে জীবনের সবকিছুকে জানার জন্য মানব মনের যে আগ্রহ তারই পরিণতি স্বরূপ যে নবজীবনবাদের সূচনা, তাকেই সাধারণভাবে রেনেসাঁ বা নবজাগরণ নামে আখ্যায়িত করা হয়।

⇒ চতুর্দশ শতাব্দীতে ইউরোপীয় রেনেসাঁ শুরু হয়।
- ইতালির ফ্লোরেন্স শহরে রেনেসাঁস এর গোড়াপত্তন ঘটে।
- ফ্লোরেন্স ছিল ইতালির একটি গুরুত্বপূর্ণ শহর এবং ১৪শ ও ১৫শ শতাব্দীতে এটি শিল্প, সাহিত্য, বিজ্ঞান এবং সংস্কৃতির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। এটি ছিল রেনেসাঁ আন্দোলনের সূচনা এবং বিকাশের জন্য একটি প্রধান স্থান।
- পরবর্তী সময়ে জার্মানিতে রিফরমেশন, ফ্রান্সে ফরাসি বিপ্লব, ইংল্যান্ডে শিল্পবিপ্লব এবং সোভিয়েত ইউনিয়নে রুশ বিপ্লব ও চীনে সমাজতান্ত্রিক বিপ্লব ঘটে।
- তবে ইতালিতেকেই রেনেসাঁসের প্রথম পর্ব হিসেবে চিহ্নিত করা যায়।

উৎস: i) আধুনিক ইউরোপের ইতিহাস, এস এস এইচ এল, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
ii) Britannica.
১,৬৮৯.
নিচের কোন দেশটি দূরপ্রাচ্যের অন্তর্গত?
  1. মঙ্গোলিয়া
  2. জাপান
  3. উত্তর কোরিয়া
  4. উপরোক্ত সবগুলো 
সঠিক উত্তর:
উপরোক্ত সবগুলো 
উত্তর
সঠিক উত্তর:
উপরোক্ত সবগুলো 
ব্যাখ্যা

• দূরপ্রাচ্য:
 - ভৌগোলিকভাবে রাশিয়ার পূর্বাঞ্চল, পূর্ব এবং দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলে অবস্থিত দেশসমূহ দূরপ্রাচ্য হিসেবে অভিহিত।
- দূরপ্রাচ্যের দেশ ছয়টি। যথা -
- চীন,
- জাপান,
- উত্তর কোরিয়া,
- দক্ষিণ কোরিয়া,
- মঙ্গোলিয়া,
- তাইওয়ান

উৎস: ওয়ার্ল্ড অ্যাটলাস। 

১,৬৯০.
‘ভূমধ্যসাগরের বাতিঘর' বলা হয় কোন আগ্নেয়গিরিকে ?
  1. ক) স্ট্রম্বোলী
  2. খ) ইটনা
  3. গ) পাভলভ
  4. ঘ) সাপ্তামারিয়া
সঠিক উত্তর:
ক) স্ট্রম্বোলী
উত্তর
সঠিক উত্তর:
ক) স্ট্রম্বোলী
ব্যাখ্যা
- স্ট্রম্বোলি হল একটি স্ট্র্যাটোভোলকানো যা শক্ত আগ্নেয়গিরির ছাই, শিলা এবং লাভা প্রবাহের স্তর দিয়ে গঠিত। 
- 'ভূমধ্যসাগরের বাতিঘর' এর ডাকনাম।
- স্ট্রোম্বলি দীর্ঘকাল ধরে পর্যটকদের আকৃষ্ট করেছে তার রাতের বিস্ফোরণের মাধ্যমে।
- স্ট্রোম্বলি অনলাইন আগ্নেয়গিরির আরও দর্শনীয় অগ্ন্যুৎপাতের কিছু ফটো গ্যালারি সরবরাহ করে।
- স্ট্রম্বোলি দ্বীপ টাইরহেনিয়ান সাগরে (ভূমধ্যসাগরের), অবস্থিত।
- এর আয়তন ৫ বর্গ মাইল (১২ বর্গ কিমি)।
- আগ্নেয়গিরির গঠনের কারণে, দ্বীপটি এখনও সক্রিয়, এবং তরল লাভা তার গর্ত থেকে সমুদ্রে ক্রমাগত প্রবাহিত হয়, যদিও সর্বশেষ গুরুতর অগ্ন্যুৎপাত হয়েছিল 1921 সালে।
- খেজুর, জলপাই এবং ফল জন্মে, এবং পর্যটন অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ।
- দর্শনার্থীরা দ্বীপের আগ্নেয়গিরি, জলবায়ু এবং সৈকত দ্বারা আকৃষ্ট হয়।

উৎস: Britannica.
১,৬৯১.
কিউবার নেতা ফিদেল ক্যাস্ত্রো কত তারিখ মারা যান?
  1. ক) ২৫ নভেম্বর ২০১৬
  2. খ) ২৬ ডিসেম্বর ২০১৬
  3. গ) ২৯ নভেম্বর ২০১৬
  4. ঘ) ৩০ ডিসেম্বর ২০১৬
সঠিক উত্তর:
ক) ২৫ নভেম্বর ২০১৬
উত্তর
সঠিক উত্তর:
ক) ২৫ নভেম্বর ২০১৬
ব্যাখ্যা
কিউবার বিপ্লবী মহানায়ক ফিদেল কাস্ত্রো। কিউবার তৎকালীন প্রেসিডেন্ট বাতিস্তা ও কিউবার ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাবের বিরুদ্ধে সোচ্চার হয়ে বিপ্লবের ময়দানে সক্রিয় হন কাস্ত্রো। ১৯৫৩ সালে বাতিস্তা সরকার উৎখাতের আন্দোলনে নেতৃত্ব দেন তিনি। এ জন্য তাকে কারাবরণ করতে হয়। ১৯৫৬ সালে চে গুয়েভারাকে সঙ্গে নিয়ে বাতিস্তা সরকারের বিরুদ্ধে শুরু করেন গেরিলা যুদ্ধ। ১৯৫৯ সালে কিউবান বিপ্লবের মাধ্যমে পূর্বতন একনায়ক রাষ্ট্রপতি ফুলগেনসিও বাতিস্তাকে অপসারণ করেন এবং একদলীয় কমিউনিস্ট শাসন প্রতিষ্ঠা করেন। চে গুয়েভারা ছিলেন এই আন্দোলনের অন্যতম নেতা। বিখ্যাত টাইম ম্যাগাজিন চে গুয়েভারাকে ‘কাস্ত্রোর মস্তিষ্ক’ বলে আখ্যায়িত করেছিল। তিনি ২৫ নভেম্বর, ২০১৬ সালে মৃত্যুবরণ করেন।
সূত্র- বাংলাদেশ প্রতিদিন পত্রিকা ও ব্রিটানিকা।
১,৬৯২.
‘Know Thyself' বিখ্যাত উক্তিটির জনক কে?
  1. ক) প্লেটো
  2. খ) আলেকজান্ডার
  3. গ) সক্রেটিস
  4. ঘ) অ্যারিস্টটল
সঠিক উত্তর:
গ) সক্রেটিস
উত্তর
সঠিক উত্তর:
গ) সক্রেটিস
ব্যাখ্যা
গ্রিক দর্শন ও সংস্কৃতি:
- পৃথিবী ব্যাপী সভ্যতার ইতিহাসে গ্রীক দর্শন গোটা বিশ্বের দর্শন ও সভ্যতাকে প্রভাবিত করেছে। 
- অদ্যাবধি জ্ঞানের জগতে যে সকল গ্রিক কবি দার্শনিক জ্ঞানের আলোক বর্তিকা বিতরণ করেছেন তাদের মধ্যে বিশ্ব বিখ্যাত শিক্ষাগুরু সক্রেটিস। 
- সক্রেটিস এর ছাত্র প্লেটো ও প্লেটো এর ছাত্র এ্যারিস্টটল বিশেষভাবে উল্লেখযোগ্য। 
- গ্রিক দার্শনিকদের যুক্তি, ব্যাখ্যা ও দর্শন জগতকে সমৃদ্ধিশালী করে। 
- এই সকল যুক্তিবাদী দার্শনিককে সফিস্ট বলা হয়। 

- গ্রিক দর্শনে অন্যতম দার্শনিক সক্রেটিস নিজের সত্য প্রকাশে অনড় থেকে শাসকের নির্দেশে বিষপান করে মৃত্যুবরণ করেন। 
- সক্রেটিসের বিখ্যাত উক্তি ‘নিজেকে জানো' (Know Thyself)। 
- তাঁর শিষ্য প্লেটো এবং প্লেটোর শিষ্য অ্যারিস্টটলের সর্বকালের বিখ্যাত দার্শনিক ছিলেন। 
- প্লোটো বারো বছর বিভিন্ন দেশে ভ্রমণ শেষে দেশে ফিরে ‘একাডেমি' নামে একটি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলেন। 
- শিক্ষাগুরু প্লেটোর সাথে জ্ঞানের ক্ষেত্রে মতের কিছুটা অমিল ঘটলে এ্যারিস্টটল নিজেই 'লাইসিয়াম' নামক একটি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন। 

- প্লেটোর বিখ্যাত গ্রন্থ সিম্পোজিয়াম, রিপাবলিক এবং লজ প্রভৃতি। 
- অ্যারিস্টটলের বিখ্যাত গ্রন্থ লজিক, ফিজিক্স এবং পলিটিক্স প্রভৃতি। 
- অ্যারিস্টটলের পলিটিক্স' (Politics) গ্রন্থে রাজনীতি, গণতন্ত্র ইত্যাদি বিষয়ে মতামত তুলে ধরা হয়েছে।
- প্লেটোর বিখ্যাত গ্রন্থ ‘দি রিপাবলিক'। 
- আর বিশ্ববিজেতা আলেকজান্ডার নিজেও একজন দার্শনিক ও জ্ঞানী ব্যক্তি ছিলেন। 
- তাঁর শিক্ষক ছিলেন দার্শনিক প্লেটো। 

উৎস: ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১,৬৯৩.
কোন দুটি দেশের মধ্যে নাগার্নো-কারাবাখ অঞ্চল নিয়ে যুদ্ধ হয়েছে?
  1. রাশিয়া ও ইউক্রেন
  2. ইরান ও ইরাক
  3. আজারবাইজান ও আর্মেনিয়া
  4. তুরস্ক ও সিরিয়া
সঠিক উত্তর:
আজারবাইজান ও আর্মেনিয়া
উত্তর
সঠিক উত্তর:
আজারবাইজান ও আর্মেনিয়া
ব্যাখ্যা
নাগার্নো কারাবাখ:
- 'নাগার্নো কারাবাখ' আর্মেনিয়া ও আজারবাইজান এর যুদ্ধ হয়েছে।
- পূর্ব ইউরোপে অবস্থিত নাগোর্নো-কারাবাখ নিয়ে দীর্ঘ তিন দশক ধরে বিরোধ চলে আসছে সাবেক সোভিয়েত রিপাবলিকের অংশ এই দেশ দুটির মধ্যে।
- ১৯৮৮-৯৪ সাল পর্যন্ত যুদ্ধ চলার পর যুদ্ধবিরতি ঘোষণা করা হলেও থেমে থেমে সংঘর্ষ চলেছে।
- এলাকাটি নিয়ে কোন ধরনের নিষ্পত্তি দুই দেশের মধ্যে হয়নি।
- আন্তর্জাতিকভাবে এই এলাকাটি আজারবাইজানের বলে স্বীকৃত।
- কিন্তু এটি পরিচালনা করে জাতিগত আর্মেনিয়রা।
- বন্দী বিনিময় এবং মরদেহ উদ্ধারের সুযোগ তৈরি করার জন্য এই যুদ্ধবিরতিতে যাওয়ার সিদ্ধান্ত হয়।

উল্লেখ্য,
• আর্মেনিয়া ও আজারবাইজান:
- স্বাক্ষর: ৯ নভেম্বর, ২০২০।
- স্থান: মস্কো, রাশিয়া।
- মধ্যস্থতাকারী: রাশিয়া।
- যুদ্ধবিরতি কার্যকর: ১০ নভেম্বর, ২০২০।

উৎস:  Britannica.
১,৬৯৪.
দানিয়ুব নদীর উৎপত্তিস্থল কোথায়?
  1. হিমালয় পর্বতমালা
  2. ব্ল্যাক ফরেস্ট পর্বতমালা
  3.  রকি পর্বতমালা
  4.  আন্দিজ পর্বতমালা
সঠিক উত্তর:
ব্ল্যাক ফরেস্ট পর্বতমালা
উত্তর
সঠিক উত্তর:
ব্ল্যাক ফরেস্ট পর্বতমালা
ব্যাখ্যা

• দানিয়ুব নদী (Danube):
- ইউরোপের দ্বিতীয় দীর্ঘতম নদী (ভলগার পর)।
- উৎপত্তি: জার্মানির পশ্চিমাঞ্চল, ব্ল্যাক ফরেস্ট পর্বতমালা
- দৈর্ঘ্য: প্রায় ১,৭৭০ মাইল (২,৮৫০ কিমি)।
পতিত হয়েছে: কৃষ্ণ সাগরে (Black Sea)।
- অতিক্রান্ত দেশসমূহ : জার্মানি, অস্ট্রিয়া, স্লোভাকিয়া, হাঙ্গেরি, ক্রোয়েশিয়া, সার্বিয়া, বুলগেরিয়া, রোমানিয়া, মলডোভা, ইউক্রেন।
- এটি মধ্য ও দক্ষিণ-পূর্ব ইউরোপে রাজনীতি ও বসতি গঠনে গুরুত্বপূর্ণ।
- এই নদীর তীরভূমি দুর্গ ও প্রাসাদের দ্বারা সীমারেখা হিসেবে ব্যবহৃত।
- এটি আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ রুট।

তথ্যসূত্র: ব্রিটানিকা।

১,৬৯৫.
দক্ষিণ কোরিয়ার মুদ্রার নাম কী?
  1. পেসো
  2. ইয়েন
  3. ওন
  4. ইউয়ান
সঠিক উত্তর:
ওন
উত্তর
সঠিক উত্তর:
ওন
ব্যাখ্যা

দক্ষিণ কোরিয়া:
- এটি পূর্ব এশিয়ার একটি রাষ্ট্র।
- রাষ্ট্রীয় নাম- রিপাবলিক অব কোরিয়া বা কোরীয় প্রজাতন্ত্র।
- ১৫ আগস্ট, ১৯৪৫ সালে দক্ষিণ কোরিয়া স্বাধীনতা লাভ করে।
- দক্ষিণ কোরিয়ার রাজধানী- সিউল।
- দক্ষিণ কোরিয়ার মুদ্রার নাম- 'ওন' (won)।
- সরকার পদ্ধতি- সাংবিধানিক প্রজাতন্ত্র।
- দক্ষিণ কোরিয়ার প্রথম প্রেসিডেন্ট- সিগম্যান রী।
- প্রেসিডেন্টের বাসভবনের নাম- ব্লু হাউজ।

অন্যদিকে,
- জাপানের সরকারি মুদ্রা ইয়েন।
- ইউয়ান চীনের সরকারি মুদ্রার নাম।
- আর্জেন্টিনার মুদ্রার নাম হলো পেসো।

উৎস: ব্রিটানিকা।

১,৬৯৬.
আন্তর্জাতিক রাজনীতিতে 'Modus vivendi' বলতে কী বোঝায়?
  1. যুদ্ধের দেশ
  2. স্বার্থ হাসিল
  3. শরণার্থী শিবির
  4. অস্থায়ী চুক্তি
সঠিক উত্তর:
অস্থায়ী চুক্তি
উত্তর
সঠিক উত্তর:
অস্থায়ী চুক্তি
ব্যাখ্যা
Modus vivendi:
- আন্তর্জাতিক রাজনীতিতে, "Modus vivendi" শব্দটি একটি অস্থায়ী চুক্তি বোঝায়।
- এটি বিভিন্ন রাষ্ট্রের মধ্যে অস্থায়ীভাবে কৃত একটি সামঞ্জস্যিক চুক্তি বোধ করা হয়, যা সমস্যা দূর করতে, মধ্যস্থতা সংযোগ করতে বা সীমাসীমানা সেরে চলার সাধারণ একটি মাধ্যম হিসাবে ব্যবহৃত হয়।

সূত্র: ব্রিটানিকা।
১,৬৯৭.
ইউরোমানি জার্নাল কোন শহর থেকে বের হয়?
  1. ক) প্যারিস
  2. খ) বার্লিন
  3. গ) লন্ডন
  4. ঘ) ব্রাসেলস
  5. ঙ) লুক্সেমবার্গ সিটি
সঠিক উত্তর:
গ) লন্ডন
উত্তর
সঠিক উত্তর:
গ) লন্ডন
ব্যাখ্যা
ইউরোমানি হলো লন্ডন থেকে ইংরেজি ভাষায় প্রকাশিত একটা মাসিক ম্যাগাজিন। এটি ১৯৬৯ সাল থেকে প্রকাশ হয়ে আসছে। এটি ব্যবসা ও আর্থিক বিষয়াদি সম্পর্কিত একটি ম্যাগাজিন। এর সম্পাদক ক্লিভ হোরওরড। (সূত্রঃ ইউরোমানি ডটকম)
১,৬৯৮.
মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ‘ফেডারেল রিজার্ভ সিস্টেম’-এর প্রথম নারী চেয়ারম্যান কে?
  1. জ্যানেট ইয়েলেন
  2. তেরেসকোভা ইলিয়েন
  3. ক্যারোলিনা ভার্জিনিয়া
  4. জর্ডান ফারার
সঠিক উত্তর:
জ্যানেট ইয়েলেন
উত্তর
সঠিক উত্তর:
জ্যানেট ইয়েলেন
ব্যাখ্যা

ফেডারেল রিজার্ভ সিস্টেম:
- মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকিং কর্তৃপক্ষ।
- এটি মার্কিন সরকারের জন্য একটি আর্থিক এজেন্ট হিসেবে কাজ করে, বাণিজ্যিক ব্যাংকের রিজার্ভ অ্যাকাউন্টের তত্ত্বাবধায়কমার্কিন মিন্টের সাথে সমন্বয় করে মুদ্রাসহ মুদ্রা সরবরাহের তত্ত্বাবধান করে।
- সিস্টেমটি ফেডারেল রিজার্ভ আইন দ্বারা তৈরি করা হয়েছিল, যা রাষ্ট্রপতি উড্রো উইলসন ২৩ ডিসেম্বর, ১৯১৩ সালে আইনে স্বাক্ষর করেছিলেন।
- বোর্ড অফ গভর্নরসের চেয়ারম্যান মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি দ্বারা চার বছরের মেয়াদে নিযুক্ত হন।

উল্লেখ্য,
- ২০১৪ সালে ফেডারেল রিজার্ভ সিস্টেম-এর প্রথম নারী চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হন জ্যানেট ইয়েলেন।
- তিনি ২০১৮ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন।
- যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম নারী অর্থমন্ত্রী তিনি। 

 উৎস: Britannica.

১,৬৯৯.
নিঝুম দ্বীপ কোন উপজেলায় অবস্থিত?
  1. ক) হাতিয়া
  2. খ) শ্যামনগর
  3. গ) টেকনাফ
  4. ঘ) মহেশখালী
সঠিক উত্তর:
ক) হাতিয়া
উত্তর
সঠিক উত্তর:
ক) হাতিয়া
ব্যাখ্যা
বাংলাদেশের উল্লেখযোগ্য দ্বীপ ও তাদের অবস্থান: 
- ভোলা - ভোলা(দ্বীপজেলা)।
- সেন্টমার্টিন - টেকনাফ, কক্সবাজার।
- দক্ষিণ তালপট্টি/পূর্বাশা/নিউমুর - শ্যামনগর, সাতক্ষীরা।
- নিঝুম দ্বীপ - হাতিয়া, নোয়াখালী।
- সোনাদিয়া - মহেশখালী, কক্সবাজার।
- মনপুরা দ্বীপ - মনপুরা, ভোলা।
- কতুবদিয়া - কুতুবদিয়া, কক্সবাজার।

উৎস: বাংলাপিডিয়া, জাতীয় তথ্য বাতায়ন।
১,৭০০.
কত সালে চীনে ‘শতফুল ফুটতে দাও’ নীতি গৃহীত হয়?
  1. ১৯৫৩ সালে
  2. ১৯৫৪ সালে
  3. ১৯৫৫ সালে
  4. ১৯৫৬ সালে
সঠিক উত্তর:
১৯৫৬ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৫৬ সালে
ব্যাখ্যা
মাও সেতুং:
- চীনা কমিউনিষ্ট আন্দোলনের অন্যতম নেতা মাও সেতুং।
- তিনি ছিলেন গণপ্রজাতন্ত্রী চীনের প্রধান স্থপতি। 
- ১৯৪৯ সালের ১ অক্টোবর, এক বিপ্লবের মাধ্যমে কমিউনিস্ট বিপ্লবী মাও-সেতুং এর নেতৃত্বে গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠিত হয়।
- তাই মাও-সেতুং কে গণচীনের জনক বলা হয়।

উল্লেখ্য,
- ১৯৫৬ সালে সোভিয়েত ইউনিয়নের নেতা স্ট্যালিনের প্রতি অবজ্ঞা প্রদর্শনের নীতি অনুসৃত হলে এর প্রতিক্রিয়া হিসেবে মাও-সেতুং চীনে ‘শত ফুল ফুটতে দাও’ নীতির আওতায় বুদ্ধিজীবীদের কাছ থেকে আমলাতন্ত্র ও প্রশাসনের সমালোচনা আহবান করেন। 
- ১৯৫৮ সালে তিনি ‘বৃহৎ উল্লম্ফন কর্মসূচী’ নীতিমালার মাধ্যমে আমলাতান্ত্রিক রাষ্ট্রকে স্থানীয় স্বায়ত্বশাসিত কমিউনের মাধ্যমে প্রতিস্থাপিত করার উদ্যোগ গ্রহণ করেন।

উৎস: i) Britannica.
         ii) History.com