বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

বৈশ্বিক ইতিহাস, আঞ্চলিক ও আন্তর্জাতিক ব্যবস্থা, ভূ-রাজনীতি

মোট প্রশ্ন৯,৩৩৪এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

বৈশ্বিক ইতিহাস, আঞ্চলিক ও আন্তর্জাতিক ব্যবস্থা, ভূ-রাজনীতি

PrepBank · পাতা ১৫ / ৯৩ · ১,৪০১১,৫০০ / ৯,৩৩৪

১,৪০১.
UNIDO এর ১৭১ তম সদস্য দেশ কোনটি?
  1. ক) দক্ষিন সুদান
  2. খ) কুয়েত
  3. গ) চাঁদ
  4. ঘ) পালাউ
সঠিক উত্তর:
ঘ) পালাউ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) পালাউ
ব্যাখ্যা

UNIDO

⇒ এটি ১৯৬৬ সালে প্রতিষ্ঠিত হয়।
⇒ ১৭ জানুয়ারি ২০২৩ UNIDO এর ১৭১ তম সদস্যপদ লাভ করে-পালাউ
⇒ ইউনিডো’ (UNIDO) এর প্রধান কার্যালয় ভিয়েনায় অবস্থিত।
⇒ বর্তমান মহাপরিচালকের নাম Gerd Muller(গার্ড মুলার) ।
⇒UNIDO এর পূর্ণরূপ -United Nations Industrial Development Organization।
- UNIDO জাতিসংঘের বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে: ২১ জুন, ১৯৮৫ সালে।

উৎস: UNIDO অফিশিয়াল ওয়েবসাইট।

১,৪০২.
‘ইন্তিফাদা’ বলতে কী বোঝানো হয়? 
  1. অভ্যুত্থান
  2. কূটনীতি
  3. যুদ্ধ
  4. গনহত্যা 
সঠিক উত্তর:
অভ্যুত্থান
উত্তর
সঠিক উত্তর:
অভ্যুত্থান
ব্যাখ্যা

• ইন্তিফাদা:
- ফিলিস্তিনী গণঅভ্যুত্থানকে ইন্তিফাদা হিসেবে অভিহিত করা হয়েছে।
- এটি একটি আরবি শব্দ।
- ফিলিস্তিনী জনগণের উপর ইহুদী অত্যাচারের ও দখলের প্রতিবাদে ফিলিস্তিনী তরুণরা এই ইন্তিফাদার নাম দিয়েছিলেন। 

- আরব-ইসরায়েলি যুদ্ধের ২০ বছর পর ১৯৮৭ সালের শেষদিকে শুরু হয় ফিলিস্তিনিদের এক সংগ্রাম।
 - সে সময় থেকে ১৯৯৩ সালের সেপ্টেম্বর পর্যন্ত চলে সে ইসরায়েলের বিরুদ্ধে প্রথম ফিলিস্তিনি সংগ্রামের সময়কাল।
 - এটিই ‘প্রথম ইন্তেফাদা’ বা প্রথম গণজাগরণের আন্দোলন হিসেবে পরিচিত।
- ১৯৯৩ সালে অসলো চুক্তির মধ্য দিয়ে সে দফায় ইন্তিফাদার অবসান ঘটে।
- এই ইন্তিফাদা একাধিক সময়ে পরিচালিত হয়েছে। 
- দ্বিতীয় ইন্তিফাদা পরিচালিত হয় ২০০০ সাল থেকে ২০০৫ সাল পর্যন্ত। 
- প্রথম ইন্তিফাদার কারণে মাদ্রিদে ১৯৯১ সালে ফিলিস্তিন সংক্রান্ত শান্তি আলোচনা শুরু হয় এবং শেষ পর্যন্ত অসলোতে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। 
- এমনকি পিএলও ইসরাইলকে স্বীকৃতিও দিয়েছিল।

তথ্যসূত্র: আন্তর্জাতিক রাজনীতিকোষ, তারেক শামসুর রেহমান ও বিবিসি। (Link)

১,৪০৩.
কোন পর্বত দ্বারা রাশিয়া ইউরোপীয় ও এশীয় অংশে বিভক্ত?
  1. ক) ইউরাল পর্বত
  2. খ) কারাকোরাম পর্বত
  3. গ) পিরেনিজ পর্বত
  4. ঘ) এটলাস পর্বত
সঠিক উত্তর:
ক) ইউরাল পর্বত
উত্তর
সঠিক উত্তর:
ক) ইউরাল পর্বত
ব্যাখ্যা
ইউরাল পর্বত: 
- এশিয়া ও ইউরোপের মাঝে ইউরাল পর্বত অবস্থিত।
- রাশিয়ায় অবস্থিত ইউরাল পর্বত এশিয়া ও ইউরোপকে পৃথক করেছে।
- ইউরাল পর্বত দ্বারা রাশিয়া ইউরোপীয় ও এশীয় অংশে বিভক্ত।
- ইউরাল পর্বতের দৈর্ঘ্য প্রায় আড়াই হাজার কিলোমিটার

অন্যদিকে,
- কারাকোরাম পর্বত অবস্থিত দক্ষিণ এশিয়ায়।
- পিরেনিজ পর্বত অবস্থিত স্পেন-ফ্রান্স সীমান্তে।
- এটলাস পর্বতমালা মরক্কো, আলজেরিয়া, এবংতিউনিসিয়ায় অবস্থিত।

উৎস: ব্রিটানিকা ও ওয়ার্ল্ড অ্যাটলাস।
১,৪০৪.
কমনওয়েলথভুক্ত কোন দেশ আয়তনে সবচেয়ে বড়?
  1. অস্ট্রেলিয়া
  2. ভারত
  3. কানাডা
  4. দক্ষিণ আফ্রিকা
সঠিক উত্তর:
কানাডা
উত্তর
সঠিক উত্তর:
কানাডা
ব্যাখ্যা
• কমনওয়েলথভুক্ত দেশের মধ্যে কানাডা আয়তনে সবচেয়ে বড়।

এক নজরে কানাডা

• কানাডা উত্তর আমেরিকার একটি দেশ।
• এটি আয়তনে পৃথিবীর ২য় বৃহত্তম দেশ।
• কানাডার রাজধানীর নাম অটোয়া।
• কানাডা'র রাষ্ট্রপ্রধান হলো ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস। 
• কানাডার রাজনৈতিক ব্যবস্থা সাংবিধানিক রাজতন্ত্র।
• কানাডার জাতীয় প্রতীক শ্বেতপদ্ম।
• ম্যাপল পাতার দেশ নামে পরিচিতি কানাডা। দেশটিতে ম্যাপল গাছের আধিক্য এবং কানাডার জনজীবনে এর সংশ্লিষ্টতার জন্যে কানাডাকে ম্যাপল পাতার দেশ বলা হয়।
• কানাডার জাতীয় পতাকায়ও ম্যাপল পাতার ছবি রয়েছে। বিশ্বের মোট ম্যাপল সিরাপের ৭০ ভাগই কানাডা থেকে রপ্তানি হয়।

তথ্যসূত্র: কানাডার সরকারি ওয়েবসাইট।
১,৪০৫.
লায়ন্স ক্লাবের প্রতিষ্ঠাতা-
  1. ফ্রেডরিক প্যাসে
  2. মেলভিন জোন্স
  3. ফ্রেডরিখ এঞ্জেলস
  4. পল পি হ্যারিস
সঠিক উত্তর:
মেলভিন জোন্স
উত্তর
সঠিক উত্তর:
মেলভিন জোন্স
ব্যাখ্যা

- লায়ন্স ক্লাব হলো বিশ্বের ধনাঢ্য ব্যক্তিদের দ্বারা গঠিত আন্তর্জাতিক সংস্থা।
- এটি প্রতিষ্ঠিত হয় ৭ জুন, ১৯১৭ সালে।
- এর সদরদপ্তর অবস্থিত যুক্তরাষ্ট্রে।
- লায়ন্স ক্লাবের প্রতিষ্ঠাতা মেলভিন জোন্স নামে শিকাগোর এক ব্যবসায়ী।

উৎস: লায়ন্স ক্লাব ওয়েবসাইট।

১,৪০৬.
'Eisenhower Doctrine' কোন অঞ্চলের সাথে সম্পর্কিত? 
  1. ইউরোপ 
  2. মধ্যপ্রাচ্য 
  3. দক্ষিণ পূর্ব এশিয়া 
  4. আফ্রিকা 
সঠিক উত্তর:
মধ্যপ্রাচ্য 
উত্তর
সঠিক উত্তর:
মধ্যপ্রাচ্য 
ব্যাখ্যা

• আইজেনহাওয়ার মতবাদ:
- আইজেনহাওয়ার মতবাদ (Eisenhower Doctrine) ১৯৫৭ সালে মার্কিন প্রেসিডেন্ট ডুইট ডি. আইজেনহাওয়ার ঘোষণা করেন।
- এর মূল লক্ষ্য ছিল মধ্যপ্রাচ্যে কমিউনিজমের প্রভাব ঠেকানো এবং সোভিয়েত প্রভাব বিস্তার রোধ করা।
- এই মতবাদের অধীনে, যে কোনো মধ্যপ্রাচ্যের দেশ যদি কমিউনিস্ট আগ্রাসনের মুখে পড়ে, তবে যুক্তরাষ্ট্র সামরিক, অর্থনৈতিক ও রাজনৈতিক সহায়তা দেবে।
- এ টি ছিল শীতল যুদ্ধকালীন মার্কিন পররাষ্ট্রনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ।

উৎস: Office of the Historian (.gov)। 

১,৪০৭.
রকেটসান কোন দেশের অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান?
  1. ফ্রান্স
  2. তুরস্ক
  3. যুক্তরাষ্ট্র
  4. রাশিয়া
সঠিক উত্তর:
তুরস্ক
উত্তর
সঠিক উত্তর:
তুরস্ক
ব্যাখ্যা
- রকেটসান তুরস্কের একটি রাষ্ট্রায়ত্ত অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান। টার্কিশ আর্মড ফোর্সেস ফাউন্ডেশনের অধীনে ১৯৮৮ সালে এটি প্রতিষ্ঠিত হয়।
- সম্প্রতি রকেটসান থেকে বাংলাদেশ সেনাবাহিনী TRG-300 KAPLAN মিসাইল সিস্টেম ক্রয় করে।
- তুরস্কের অন্যান্য অস্ত্র নির্মাতা কোম্পানির মধ্যে রয়েছে: আসেলসান, টার্কিশ অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ, বেরাক্তার প্রভৃতি।
- সাম্প্রতিক সময়ে তুরস্ক সামরিক শিল্পে যথেষ্ট উন্নতি সাধন করেছে। তুরস্কের বেরাক্তার টিবি২ ড্রোন বর্তমান বিশ্বের অন্যতম কার্যকর ড্রোন হিসেবে বিবেচিত।
(তথ্যসূত্র: আনাদুলু এজেন্সি)
১,৪০৮.
নিচের কোনটি দ্বীপরাষ্ট্র?
  1. বলিভিয়া
  2. উত্তর কোরিয়া
  3. সোমালিয়া
  4. আইসল্যান্ড
সঠিক উত্তর:
আইসল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
আইসল্যান্ড
ব্যাখ্যা
- উল্লিখিত অপশনসমূহের মধ্যে আইসল্যান্ড একটি দ্বীপরাষ্ট্র যা উত্তর আটলান্টিক মহাসাগরে অবস্থিত।
অন্যদিকে,
- বলিভিয়া দক্ষিণ আমেরিকার একটি স্থলবেষ্টিত রাষ্ট্র।
- সোমালিয়া হর্ন অব আফ্রিকায় অবস্থিত।
- উত্তর কোরিয়া কোরিয়ান উপদ্বীপে অবস্থিত।
(তথ্যসূত্র: ব্রিটানিকা)
১,৪০৯.
নেপালের বর্তমান সরকার ব্যবস্থা কোনটি?
  1. রাজতন্ত্র
  2. সংসদীয় রাজতন্ত্র
  3. একদলীয় শাসন
  4. যুক্তরাষ্ট্রীয় গণতান্ত্রিক প্রজাতন্ত্র 
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্রীয় গণতান্ত্রিক প্রজাতন্ত্র 
উত্তর
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্রীয় গণতান্ত্রিক প্রজাতন্ত্র 
ব্যাখ্যা

নেপাল:
- নেপাল দক্ষিণ এশিয়ার একটি দেশ।
- রাজধানী: কাঠমান্ডু।
- মুদ্রা: নেপালি রুপি।
- ভাষা: নেপালি।
- নেপালের আইনসভার নাম পার্লামেন্ট।
- নেপালের আইনসভা দ্বিকক্ষবিশিষ্ট।

উল্লেখ্য,
- নেপালের বর্তমান শাসনব্যবস্থা হলো যুক্তরাষ্ট্রীয় গণতান্ত্রিক প্রজাতন্ত্র (Federal Democratic Republic)।
- ২০১৫ সালে প্রণীত সংবিধান অনুযায়ী, এটি একটি বহুদলীয় সংসদীয় শাসনব্যবস্থা, যেখানে রাষ্ট্রপতি রাষ্ট্রপ্রধান এবং প্রধানমন্ত্রী সরকার প্রধান হিসেবে নির্বাহী ক্ষমতা পরিচালনা করেন।
- ২০০৮ সালে রাজতন্ত্রের অবসান ঘটিয়ে নেপালকে প্রজাতন্ত্র ঘোষণা করা হয়। 

উৎস: Britannica.

১,৪১০.
”হরপ্পা ও মহেঞ্জোদারো” ইতিহাসে কোন সভ্যতার বড় শহর হিসেবে পরিচিত?
  1. গ্রীক সভ্যতা
  2. সিন্ধু সভ্যতা
  3. ক্যালডীয় সভ্যতা
  4. মেসোপটেমীয় সভ্যতা
সঠিক উত্তর:
সিন্ধু সভ্যতা
উত্তর
সঠিক উত্তর:
সিন্ধু সভ্যতা
ব্যাখ্যা

• সিন্ধু সভ্যতা:
- সিন্ধু সভ্যতার এলাকায় যেসব শহর আবিষ্কৃত হয়েছে তার মধ্যে হরপ্পা ও মহেঞ্জোদারো সবচেয়ে বড় শহর।
- ঘরবাড়ি সবই পোড়ামাটি বা রোদে পোড়ানো ইট দিয়ে তৈরি।
- শহরগুলোর বাড়ি-ঘরের নকশা থেকে সহজেই বোঝা যায় যে, সিন্ধু সভ্যতা যুগের অধিবাসীরা উন্নত নগরকেন্দ্রিক জীবন যাপনে অভ্যস্ত ছিল।
- হরপ্পা ও মহেঞ্জোদারোর নগর পরিকল্পনা একই রকম ছিল।
- পাকিস্তানের পাঞ্জাবে আবিষ্কৃত হয়েছে।
- নগরীর ভেতর দিয়ে চলে গেছে পাকা রাস্তা।
- প্রত্যেকটি বাড়িতে খোলা জায়গা, কূপ ও স্নানাগার ছিল।
- জল নিষ্কাশনের জন্যে ছোট নর্দমাগুলোকে মূল নর্দমার সাথে সংযুক্ত করা হতো।
- পথের ধারে ছিল সারিবদ্ধ ল্যাম্পপোস্ট।

উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি এবং ব্রিটানিকা।

১,৪১১.
'Little Red Book' বইটির রচয়িতা কে?
  1. ফিদেল কাস্ত্রো
  2. চে গুয়েভারা
  3. মার্টিন লুথার কিং
  4. এডলফ হিটলার
  5. মাও সেতুং
সঠিক উত্তর:
মাও সেতুং
উত্তর
সঠিক উত্তর:
মাও সেতুং
ব্যাখ্যা

মাও সেতুং:
- চীনা কমিউনিষ্ট আন্দোলনের অন্যতম নেতা মাও সেতুং ছিলেন গণপ্রজাতন্ত্রী চীনের প্রধান স্থপতি।
- ১৯৪৯ সালের ১ অক্টোবর, এক বিপ্লবের মাধ্যমে কমিউনিস্ট বিপ্লবী মাও-সেতুং এর নেতৃত্বে গণপ্রজাতন্ত্রী চীন গণচীন প্রতিষ্ঠিত হয়।
- মাও-সেতুং কে গণচীনের জনক বলা হয়।
- চীন বর্তমানে পৃথিবীর দ্বিতীয় প্রধান অর্থনীতির দেশ।

⇒ Little Red Book:
- লিটল রেড বুক (Little Red Book) বইটির রচয়িতা মাও সেতুং।
- বইটি প্রথম প্রকাশিত হয় ১৯৬৪ সালে।
- মাও সেতুং-এর নির্বাচিত উক্তি ও রাজনৈতিক মতাদর্শ নিয়ে প্রকাশিত এই বইটি। 
- লিটল রেড বুকের ভেতর, মোটা লাল হরফে লেখা  জুড়ে দেওয়া হয়, কমিউনিষ্ট ম্যানিফেষ্টো-এর সেই বিখ্যাত সেই স্লোগান  "দুনিয়ার মজদুর, এক হও" (Workers of the world, unite)"। 

উৎস: Britannica.
ii) The Guardian.

১,৪১২.
চীনা বিপ্লবের কারণে কোন সাম্রাজ্যের পতন হয়?
  1. হ্যান
  2. সাং
  3. মিং
  4. কিং
সঠিক উত্তর:
কিং
উত্তর
সঠিক উত্তর:
কিং
ব্যাখ্যা
সিনহাই বিপ্লব:
- সিনহাই বিপ্লব যা চীনে 'Xinhai Revolution' হিসেবে পরিচিত।
- এটি একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক আন্দোলন ছিল যা কিং রাজবংশের (Qing Dynasty) এর পতন ঘটিয়ে চীনে প্রথম প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করে।
- এই দিন চীনের কিং রাজবংশের সর্বশেষ সম্রাট পুয়িকে সিংহাসন থেকে উৎখাত করা হয়।
- এই বিপ্লবের ফলে চীনে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়।
- ১৯১১ সালের ১০ অক্টোবর এই বিপ্লব শুরু হয় যা ১৯১২ সালের ১২ ফেব্রুয়ারি পর্যন্ত সংঘটিত হয়।

⇒ ১৯১১ সালের অক্টোবরে সান ইয়েৎ সেনের নেতৃত্বে চীনে প্রজাতান্ত্রিক বিপ্লব সংঘটিত হয়।
- সান ইয়েৎ সেন ছিলেন চীন প্রজাতন্ত্রের প্রথম প্রেসিডেন্ট।

⇒ কিং রাজবংশ ছিল চীনের শেষ সামন্ততান্ত্রিক রাজবংশ যা ১৬৪৪ থেকে ১৯১২ সাল পর্যন্ত শাসন করেছিল।
- জনগণের মধ্যে রাজবংশের শাসন ও শোষণের বিরুদ্ধে ক্ষোভ ছিল।
- কিং রাজবংশের শেষ সম্রাট পু ই স্বীকার করেন যে রাজবংশের শাসন অব্যাহত রাখার কোনও সম্ভাবনা নেই।
- এর ফলে, চীনের প্রথম প্রেসিডেন্ট হিসেবে সান ইয়েৎ-সেন নির্বাচিত হন।
- কিং রাজবংশের পতনের সাথে সাথে চীনে সাম্রাজ্যবাদী শক্তির আধিপত্য কমে আসে।

উৎস: Britannica.
১,৪১৩.
VE Day-Victory in Europe Day পালন করা হয় কেন?
  1. ইউরোপ দখলমুক্ত করার জন্য মিত্রবাহিনীর নরম্যান্ডিতে অবতরণ
  2. ইতালির আত্মসমর্পন
  3. জার্মানীর আত্মসমর্পন
  4. জাপানের আত্মসমর্পন
সঠিক উত্তর:
জার্মানীর আত্মসমর্পন
উত্তর
সঠিক উত্তর:
জার্মানীর আত্মসমর্পন
ব্যাখ্যা
ঘটনাক্রম:
১৯৩৯ - জার্মানি কর্তৃক পোল্যান্ড আক্রমণ । ব্লিৎসক্রিগ বা বিদুৎগতির নীতি অনুসরণ।
১৯৪০ - অক্ষ শক্তির উত্তর আফ্রিকা (মিশর) আক্রমণ।
১৯৪১ -  ৭ ডিসেম্বর জাপান কর্তৃক পার্ল হারবার আক্রমণ। যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ে ।
১৯৪৪ - ৬ জুন (D- Day) ইউরোপ দখল মুক্ত করার জন্য মিত্রবাহিনীর নরম্যান্ডিতে অবতরণ।
১৯৪৫ - ৮ মে (VE Day-Victory in Europe Day) জার্মানীর আত্মসমর্পন ।
৬ আগষ্ট -হিরোশিমায় পারমাণবিক বোমা নিক্ষেপ (লিটল বয়) ।
৯ আগষ্ট নাগাসাকিতে পারমাণবিক বোমা নিক্ষেপ (ফ্যাটম্যান)।
১৫ আগষ্ট জাপানের আত্মসমর্পণের ঘোষণা।
২ সেপ্টেম্বর আনুষ্ঠানিক নিঃশর্ত আত্মসমর্পণ ।
৮ মে, ১৯৪৫-এ, মিত্রশক্তির কাছে সমস্ত নাৎসি জার্মান বাহিনীর নিঃশর্ত আত্মসমর্পণের মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইউরোপীয় পর্ব শেষ হয়েছিল।
ইভেন্টটি ইউরোপে বিজয় (Victory in Europe বা VE Day) দিবস হিসাবে পরিচিতি লাভ করে। 

উৎস: Britannica.
১,৪১৪.
’খ্রিস্ট দ্য রিডিমার’ কোথায় অবস্থিত?
  1. ব্রাজিল
  2. তুরস্ক
  3. কানাডা
  4. রাশিয়া
সঠিক উত্তর:
ব্রাজিল
উত্তর
সঠিক উত্তর:
ব্রাজিল
ব্যাখ্যা
• খ্রিস্ট দ্য রিডিমার" (Christ the Redeemer):
- খ্রিস্ট দ্য রিডিমার ব্রাজিলের রিও ডি জেনেইরোর কর্কোভাডো পর্বতের চূড়ায় অবস্থিত।
- ভাস্কর্যটি ভিত্তিসহ প্রায় ৩০ মিটার (৯৮ ফুট) উঁচু এবং এর বাহুগুলোর প্রস্থ প্রায় ২৮ মিটার (৯২ ফুট)।
 - এটি ১৯৩১ সাল নির্মাণ করা হয়।
- এটি ব্রাজিলিয়ান খ্রিস্টান ধর্মবিশ্বাসের প্রতীক এবং শান্তি ও আতিথেয়তার প্রতীক হিসেবেও বিবেচিত।
- বিশ্ব ঐতিহ্য: এটি আধুনিক বিশ্বের নতুন সাতটি আশ্চর্যের একটি হিসেবে গণ্য করা হয়।

উৎস: ব্রিটানিকা।
১,৪১৫.
কত বছর ব্যাপী ট্রোজান যুদ্ধ সংঘটিত হয়েছিল?
  1. ৮ বছর
  2. ১০ বছর
  3. ১২ বছর
  4. ১৪ বছর
সঠিক উত্তর:
১০ বছর
উত্তর
সঠিক উত্তর:
১০ বছর
ব্যাখ্যা
ট্রোজান যুদ্ধ:
- ট্রোজান যুদ্ধ একটি প্রাচীন গ্রীক পুরাণভিত্তিক যুদ্ধ।
- এটি প্রায় ১০ বছর স্থায়ী ছিল।
- এটি মূলত গ্রীক এবং ট্রোজানদের মধ্যে একটি দীর্ঘ যুদ্ধ।
- যুদ্ধ শুরু হয় যখন ট্রোজান রাজপুত্র পারিস, স্পার্টার রানী হেলেনকে অপহরণ করেন।
- গ্রীক বাহিনী, নেতৃত্বে মেনেলাউস, ট্রোজ আক্রমণ করে।
- যুদ্ধের মধ্যে গ্রীক নায়ক অ্যাকিলিস ট্রোজান হেক্টরকে হত্যা করেন, কিন্তু পরে তিনি ক্ষিপ্ত হয়ে যুদ্ধ থেকে সরে যান।
- শেষে, গ্রীকরা একটি বিশাল কাঠের ষাঁড় ব্যবহার করে ট্রোজ শহরে প্রবেশ করে এবং তা ধ্বংস করে দেয়।
-  যুদ্ধের পর, ট্রোজ শহর ধ্বংস হয় এবং গ্রীকরা বিজয়ী হয়।
- এই যুদ্ধের কাহিনী গ্রীক মহাকাব্য ইলিয়াড এবং এনিয়াড-এ বর্ণিত।
- পরবর্তীতে গ্রিকদের দ্বারা ট্রয় নগরী ধ্বংসপ্রাপ্ত হয়।

উৎস: i) BBC.
ii) Britannica.
১,৪১৬.
ইকুয়েডর এর মুদ্রা -
  1. রিয়েল
  2. মার্কিন ডলার
  3. রিঙ্গিত
  4. কিয়াট
সঠিক উত্তর:
মার্কিন ডলার
উত্তর
সঠিক উত্তর:
মার্কিন ডলার
ব্যাখ্যা
ইকুয়েডর:
- ইকুয়েডর দক্ষিণ আমেরিকা মহাদেশে অবস্থিত।
- ইকুয়েডরের রাজধানী কিতো।
- প্রশান্ত মহাসাগরে অবস্থিত গালাপাগোস দ্বীপপুঞ্জও ইকুয়েডরের অন্তর্ভুক্ত।
- এটি একটি গণতান্ত্রিক রাষ্ট্রপতি প্রজাতন্ত্র। 
- ইকুয়েডর এর মুদ্রা মার্কিন ডলার (US Dollar)। 

উল্লেখ্য,
- ২০০০ সাল থেকে ইকুয়েডর US Dollar ব্যবহার করে আসছে। 

অন্যদিকে -
- রিয়েল: ব্রাজিলের মুদ্রা,
- রিঙ্গিত: মালয়েশিয়ার মুদ্রা,
- কিয়াট: মিয়ানমারের মুদ্রা,
- লিরা: তুরস্কের মুদ্রা।

উৎস: Britannica.
১,৪১৭.
প্রোটেস্টানিজম কোন ধর্মের সাথে সংশ্লিষ্ট?
  1. ক) ইহুদি
  2. খ) খ্রিস্টান
  3. গ) জৈন
  4. ঘ) বৌদ্ধ
সঠিক উত্তর:
খ) খ্রিস্টান
উত্তর
সঠিক উত্তর:
খ) খ্রিস্টান
ব্যাখ্যা
প্রোটেস্টানিজম হলো ষোড়শ শতকে সংঘটিত খ্রিস্টান ধর্মের একটি সংস্কার আন্দোলন।
ষোড়শ শতকের শুরুর দিকে জার্মান ধর্মযাজক ‘মার্টিন লুথার’ প্রচলিত পোপ নিয়ন্ত্রিত চার্চতন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদী হয়ে উঠেন। তার এই প্রতিবাদের মাধ্যমে ‘প্রতিবাদী খ্রিস্টধর্ম’ বা ‘প্রোটেস্টানিজমের’ সূচনা ঘটে।
এর অংশ হিসেবে ১৫৪৩-১৫৫৫ সময়ে জার্মানিতে ক্যাথলিক ও প্রোটেস্টান্টদের মধ্যে গৃহযুদ্ধ সংঘটিত হয়।
পরবর্তীতে ‘অগসবার্গের সন্ধির’ মাধ্যমে এই সংঘাতের অবসান হয় এবং খ্রিস্টান প্রোটেস্টান্ট সম্প্রদায়ের উদ্ভব ঘটে।
(সূত্রঃ ব্রিটানিকা)
১,৪১৮.
হর্ন অব আফ্রিকার (Horns of Africa) দেশ কোনটি?
  1. মিশর
  2. ইথিওপিয়া
  3. জিম্বাবুয়ে
  4. গাম্বিয়া
সঠিক উত্তর:
ইথিওপিয়া
উত্তর
সঠিক উত্তর:
ইথিওপিয়া
ব্যাখ্যা
• হর্ন অব আফ্রিকার (Horns of Africa):
- পূর্ব আফ্রিকার একটি অঞ্চল। যাকে মানচিত্রে দেখতে শিংয়ের মতো মনে হয়।
- হর্ন অব আফ্রিকা অঞ্চলে অবস্থিত মোট দেশ ৪টি।
- দেশগুলো হচ্ছে — সোমালিয়া, ইথিওপিয়া, ইরিত্রিয়া ও জিবুতি।
- সোমালিয়া অবস্থিত এই শিংয়ের শীর্ষে।

উৎস:
- এনসাইক্লোপিডিয়া অব ব্রিটানিকা।
১,৪১৯.
শেনজেন চুক্তিতে সর্বশেষ যোগদানকারী দেশ কোনটি? (জানুয়ারি, ২০২৬)
  1. সাইপ্রাস ও মন্টিনিগ্রো
  2. আলবেনিয়া ও সার্বিয়া
  3. রোমানিয়া ও বুলগেরিয়া
  4. মন্টিনিগ্রো ও আলবেনিয়া
সঠিক উত্তর:
রোমানিয়া ও বুলগেরিয়া
উত্তর
সঠিক উত্তর:
রোমানিয়া ও বুলগেরিয়া
ব্যাখ্যা

শেনজেন অঞ্চল:
- শেনজেন একটি আন্তর্জাতিক চুক্তি যা ইউরোপীয় দেশগুলোর মধ্যে ব্যক্তিদের অবাধ চলাচলের অনুমতি প্রদান করে।
- শেনজেন চুক্তি স্বাক্ষরিত হয় ১৯৮৫ সালে।
- চুক্তি স্বাক্ষরের স্থান: লুক্সেমবার্গের শেনজেন শহরে।
- ১৯৯৫ সালের ২৬ মার্চ চুক্তিটি কার্যকর হলে ভিসামুক্ত ইউরোপের যাত্রা শুরু হয়।
- শেনজেন ভুক্ত দেশ: ২৯টি।
- ১ জানুয়ারী ২০২৫ এ সম্পূর্ণরূপে যোগদানকারী সর্বশেষ দেশ রোমানিয়া ও বুলগেরিয়া। (জানুয়ারি, ২০২৬)

উল্লেখ্য:
- লিচেনস্টাইন, আইসল্যান্ড, সুইজারল্যান্ড এবং নরওয়ে এই দেশ চারটি ইউরোপীয় ইউনিয়ন এর অন্তর্ভুক্ত না হয়েও শেনজেনভুক্ত দেশের তালিকায় রয়েছে।

তথ্যসূত্র - European Union ওয়েবসাইট।

১,৪২০.
মহেঞ্জোদারো আবিষ্কারের সাথে কোন বাঙালি প্রত্নতত্ত্ববিদ যুক্ত ছিলেন?
  1. হেমচন্দ্র রায়চৌধুরী
  2. দীনবন্ধু মিত্র
  3. রাখালদাস বন্দ্যোপাধ্যায়
  4. রমেশচন্দ্র দত্ত
সঠিক উত্তর:
রাখালদাস বন্দ্যোপাধ্যায়
উত্তর
সঠিক উত্তর:
রাখালদাস বন্দ্যোপাধ্যায়
ব্যাখ্যা

- মহেঞ্জোদারো আবিষ্কারের সঙ্গে বাঙালি প্রত্নতত্ত্ববিদ রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। তিনি ছিলেন ভারতের পুরাতত্ত্ব বিভাগের একজন কর্মকর্তা এবং বিশ শতকের গোড়ার দিকে সিন্ধু সভ্যতার অন্যতম প্রথম সন্ধানদাতা।

সিন্ধু সভ্যতা:
- সিন্ধু সভ্যতা সিন্ধু নদের অববাহিকা অঞ্চলে গড়ে উঠেছিল, এবং এ কারণেই এই সভ্যতাকে সিন্ধু সভ্যতা বলা হয়।
- এটি অনেক সময় হরপ্পা সভ্যতা বা হরপ্পা সংস্কৃতির নামে পরিচিত।
- বিশ শতকের প্রথম দিকে বাঙালি প্রত্নতত্ত্ববিদ রাখালদাস বন্দ্যোপাধ্যায় পাকিস্তানের সিন্ধু প্রদেশের লারকানা জেলায় মহেঞ্জোদারো এবং দয়ারাম সাহানীর চেষ্টায় পাঞ্জাবের মন্টোগোমারী জেলার হরপ্পায় এই সভ্যতা আবিষ্কার করেন।
- সিন্ধু সভ্যতা প্রথম সনাক্ত করা হয় পাঞ্জাবে।
- ১৯২১ সালে পাঞ্জাবের হরপ্পা ও ১৯২২ সালে সিন্ধুর মহেঞ্জোদারো শহরে খননকার্যের মাধ্যমে সিন্ধু সভ্যতার নির্দশন উন্মোচিত হয়।
- সিন্ধু সভ্যতা উপমহাদেশের প্রাচীনতম সভ্যতা হিসেবে পরিচিত।
- বিশেষত মহেঞ্জোদারো এবং হরপ্পাতে এই সভ্যতার সবচেয়ে বেশি নিদর্শন পাওয়া গেছে।
- পাকিস্তানের পাঞ্জাব, সিন্ধু প্রদেশ এবং ভারতের পাঞ্জাব, রাজস্থান ও গুজরাটের বিভিন্ন অংশে এই সভ্যতার নিদর্শন পাওয়া যায়।

সূত্র - বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১,৪২১.
যুক্তরাজ্যের প্রথম সাংবিধানিক দলিল কোনটি?
  1. বিল অফ রাইটস
  2. এ্যাক্ট অফ সেটেলমেন্ট
  3. ম্যাগনাকার্টা
  4. জুডিকেচার এ্যাক্ট
সঠিক উত্তর:
ম্যাগনাকার্টা
উত্তর
সঠিক উত্তর:
ম্যাগনাকার্টা
ব্যাখ্যা
ম্যাগনাকার্টা:
যুক্তরাজ্যের প্রথম সাংবিধানিক দলিল ম্যাগনাকার্টা।
- ম্যাগনা কার্টা হলো রাজার ক্ষমতা খর্ব করার একটি ঐতিহাসিক দলিল।
- ম্যাগনাকার্টাকে ব্রিটেনের শাসনতন্ত্রের বাইবেল বলা হয়।
- ১২১৫ সালের ১৫ই জুন টেমস নদীর তীরে রানিমেড নামক স্থানে তৎকালীন ইংল্যান্ডের রাজা জন ম্যাগনাকার্টায় স্বাক্ষর করেন।
- এতে ঘোষণা করা হয় কেউ আইনের উর্ধ্বে নয়।
- এর মাধ্যমে আইনের শাসনের ধারণার যাত্রা শুরু হয়।
- এটিকে ব্রিটেনের প্রথম শাসনতন্ত্রও বলা হয়।

উল্লেখ্য,
- এটি প্রাথমিকভাবে সফল হয়নি।
- নথিটি ১২১৬, ১২১৭ এবং ১২২৫ সালে পুনরায় পরিবর্তন সহ জারি করা হয়েছিল।
- অবশেষে এটি আইন ব্যবস্থার ভিত্তি হিসাবে কাজ করে।
- পরবর্তী প্রজন্ম ম্যাগনা কার্টাকে নিপীড়ন থেকে স্বাধীনতার প্রতীক হিসাবে উদযাপন করে।

উৎসঃ ব্রিটানিকা।
১,৪২২.
কলম্বিয়ার রাজধানীর নাম কী?
  1. কারাকাস
  2. নমপেন
  3. হ্যানয়
  4. বোগোটা
সঠিক উত্তর:
বোগোটা
উত্তর
সঠিক উত্তর:
বোগোটা
ব্যাখ্যা
কলম্বিয়া:
- কলম্বিয়া দক্ষিণ আমেরিকার একটি দেশ।
- আয়তন ৪৪০,৫৩১ বর্গ মাইল।
- রাজধানী: বোগোটা।
- ভাষা: স্প্যানিশ (অফিসিয়াল)।
- ধর্ম: খ্রিস্টধর্ম (প্রধানত রোমান ক্যাথলিক)।
- মুদ্রা: পেসো।
- কফি দেশটির প্রধান অর্থকরী ফসল।
- কলম্বিয়া হল বিশ্বের সবচেয়ে বড় পান্না উৎপাদনকারী এবং দক্ষিণ আমেরিকার সোনার বৃহত্তম উৎপাদনকারী দেশ।
- এর রাষ্ট্র ও সরকার প্রধান হলেন রাষ্ট্রপতি।

তথ্যসূত্র - Britannica.com
১,৪২৩.
কত সালে 'জর্ডান-বাংলাদেশ' ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশন যাত্রা শুরু করে?
  1. ২০২০ সালে
  2. ২০২১ সালে
  3. ২০২২ সালে
  4. ২০২৩ সালে
সঠিক উত্তর:
২০২৩ সালে
উত্তর
সঠিক উত্তর:
২০২৩ সালে
ব্যাখ্যা
জর্ডান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ:
- ৯ নভেম্বর, ২০২৩ জর্ডানের আম্মানে এক অনুষ্ঠা‌নের মাধ‌্যমে অ্যাসোসিয়েশনের যাত্রা শুরু হয়।
- বাংলাদেশ ও জর্ডানের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন ও সম্প্রসারণে দুই দেশের সরকারের প্রচেষ্টার পরিপূরক হিসেবে কাজ করবে।
- প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়ন অগ্রযাত্রা সম্পর্কে সম্যক ধারণা নিতে অ্যাসোসিয়েশনের সদস্যদেরকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানানো হয়।

উৎস: বাংলাদেশ সংবাদ সংস্থা।
১,৪২৪.
‘বিপ্লবী মার্কসবাদী পার্টি’ গড়ে তোলার জন্য জার নিকোলাসের সরকার ভ্লাদিমির লেনিন কে নির্বাসনে পাঠায়-
  1. ক) জার্মানিতে
  2. খ) অস্ট্রিয়ায়
  3. গ) সুইজারল্যান্ডে
  4. ঘ) সাইবেরিয়ায়
সঠিক উত্তর:
ঘ) সাইবেরিয়ায়
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সাইবেরিয়ায়
ব্যাখ্যা
লেনিন নারোদবাদী ও বৈধ মার্কসবাদীদের বিরুদ্ধে ‘বিপ্লবী মার্কসবাদী পার্টি’ গড়ে তোলার জন্য জার নিকোলাসের সরকার ১৮৯৭ সালের ১৩ ফেব্রুয়ারি লেনিনকে তিন বছরের জন্য সাইবেরিয়ায় নির্বাসিত করে। সেখানে থাকা ভ্লাদিমির লেনিনের পক্ষে সহজ ছিল না। বিশ্বযুদ্ধের সময় অস্ট্রিয়া সরকার জার সরকারের বিরুদ্ধে গুপ্তচর বৃত্তির অভিযোগে লেনিনকে গ্রেফতার করে। তবে লেনিনের সমর্থকদের বিক্ষোভের কারণে দুই সপ্তাহ পর তিনি ছাড়া পেয়ে সুইজারল্যান্ড চলে যান। বিভিন্ন স্থানে গোপনে রাজনৈতিক কাজ করে প্রায় ১০ বছর পর ১৯১৭ সালের ৩ এপ্রিল রাতে লেনিন রাশিয়ায় পৌঁছতে সক্ষম হন এবং বলশেভিক বিপ্লবের নেতৃত্ব দেন।
১,৪২৫.
সর্বপ্রথম কোন দেশের মহিলাদের ভোটাধিকার প্রদান করা হয়? 
  1. যুক্তরাষ্ট্র
  2. যুক্তরাজ্য 
  3. নিউজিল্যান্ড
  4. সুইডেন
সঠিক উত্তর:
নিউজিল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
নিউজিল্যান্ড
ব্যাখ্যা

নারীদের ভোটাধিকার:
- প্রাচীন গ্রিস ও রোমে, এবং এমনকি ১৮শ শতকের শেষ দিকে ইউরোপের উদীয়মান গণতান্ত্রিক দেশগুলোতেও নারীরা ভোট দিতে পারতেন না।
- ১৮৩২ সালে যুক্তরাজ্যে যখন সাধারণ জনগণের ভোটাধিকার কিছুটা সম্প্রসারিত হয়, তখনও নারীদের ভোটাধিকার থেকে বঞ্চিত রাখা হয়।
- ১৯শ শতকে যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রে নারীদের ভোটাধিকার নিয়ে বড় আন্দোলন শুরু হয়।
- তবে এই দুটি দেশ সবার আগে নারী ভোটাধিকার দেয়নি।
- ১৮৯৩ সালে সর্বপ্রথম নিউজিল্যান্ডের মহিলাদের ভোটাধিকার প্রদান করা হয়।

অন্যদেক,
- অস্ট্রেলিয়া ১৯০২ সালে নারীদের ভোটাধিকার প্রদান করে।
- ফিনল্যান্ড ১৯০৬ সালে নারীদের ভোটাধিকার প্রদান করে।
- নরওয়ে ১৯১৩ সালে নারীদের ভোটাধিকার প্রদান করে।
- সুইডেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রে কিছু স্থানীয় নির্বাচনে তাদের ভোটদানের অধিকার ছিল।
- নারীদের ভোটাধিকার ছিল দীর্ঘ ও কঠিন আন্দোলনের ফল।
- আজকে যেটা নারীদের মৌলিক অধিকার, এক সময় সেটা অর্জন করতে বহু নারী আন্দোলন, সংগ্রাম এবং আত্মত্যাগ করেছেন।

উৎস: Britannica.

১,৪২৬.
পবিত্র ’আল-আকসা’ মসজিদ কোথায় অবস্থিত?
  1. রামাল্লা
  2. তেল আবিব
  3. জেরুজালেম
  4. বাগদাদ
সঠিক উত্তর:
জেরুজালেম
উত্তর
সঠিক উত্তর:
জেরুজালেম
ব্যাখ্যা
• আল-আকসা মসজিদ:
- আল-আকসা মসজিদ জেরুজালেমে অবস্থিত।
- এটি মুসলমানদের পবিত্র ইসলামিক উপাসনালয়।
- সূরা আল-ইসরা (১৭:১)  বর্ণিত যে, এক রাতে আল্লাহ মহানবীকে মক্কার পবিত্র মসজিদ (আল-মসজিদ আল-হারাম) থেকে জেরুজালেমের  এই দূরবর্তী মসজিদে (আল-মসজিদ আল-আকসা) নিয়ে যান।
- এই পবিত্র স্থানে পৌঁছে, মহানবী (সা.) ইব্রাহিম (আ.), মূসা (আ.), ঈসা (আ.) সহ আল্লাহর অন্যান্য রাসূলদের (রুসুল) নিয়ে নামাজ আদায় করেন।
- ঐ রাতেই তিনি এই স্থান থেকে আসমানে আরোহণ করেছিলেন।
-  আল্লাহর সাথে সাক্ষাৎ করেন, যাকে ইসলামে মিরাজ বলা হয়।
- ইসলামী বিশ্বাস অনুযায়ী,  মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর ঐতিহাসিক ইসরা (রাত্রিকালীন সফর) যাত্রার শেষ গন্তব্য হয়েছিল।
- আল-আকসা মসজিদ শব্দটি অনেক সময় শুধু মূল মসজিদ নয়।
- বরং সমগ্র চত্বর- যেখানে ডোম অব দ্য রকসহ বিভিন্ন স্থাপনা রয়েছে- সেটিকেও বোঝাতে ব্যবহৃত হয়।
- এই সমগ্র এলাকাটি আনুষ্ঠানিকভাবে পরিচিত আল-হারাম আল-শরীফ (অর্থাৎ "মহান পবিত্র স্থান”) নামে।

উৎস: Britannica.
১,৪২৭.
দক্ষিণ আফ্রিকার নির্বাহী বা প্রশাসনিক রাজধানীর নাম কী?
  1. প্রিটোরিয়া
  2. কেপ টাউন
  3. জোহানেসবার্গ
  4. ব্লোয়েমফন্টেইন
সঠিক উত্তর:
প্রিটোরিয়া
উত্তর
সঠিক উত্তর:
প্রিটোরিয়া
ব্যাখ্যা
দক্ষিণ আফ্রিকা:
- দক্ষিণ আফ্রিকা আফ্রিকা মহাদেশের সর্বদক্ষিণে অবস্থিত রাষ্ট্র।
- দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রীয়/প্রশাসনিক নাম Republic of South Africa.
- দেশটির দক্ষিণে ভারত মহাসাগর ও দক্ষিণ আটলান্টিক মহাসাগর অবস্থিত।
- দুই মহাসাগর মিলিয়ে দক্ষিণ আফ্রিকার উপকূলীয় তটরেখার দৈর্ঘ্য প্রায় ১৭৩৯ মাইল।
- দেশটির আইনসভার নাম পার্লামেন্ট।
- দেশটির আইনসভা ২ কক্ষ বিশিষ্ট।
- যথা: উচ্চকক্ষ National Council, নিম্নকক্ষ National Assembly.
- মুদ্রা: র‍্যান্ড।

⇒ দক্ষিন আফ্রিকার রাজধানী ৩টি। যথা: 
• নির্বাহী বা প্রশাসনিক রাজধানী: প্রিটোরিয়া।
• সংসদীয় রাজধানী: কেপ টাউন।
• বিচার বিভাগীয় রাজধানী: ব্লোয়েমফন্টেইন।

উল্লেখ্য,
- আটলান্টিক মহাসাগর এবং ভারত মহাসাগর উভয়ের উপকূলরেখা সহ পৃথিবীতে মাত্র তিনটি দেশ রয়েছে।
- এই দেশগুলি হলো: দক্ষিণ আফ্রিকা, মিশর এবং ইসরাইল।

তথ্যসূত্র: ব্রিটেনিকা ওয়েবসাইট।
১,৪২৮.
কাশ্মীর নিয়ে ভারতের বহুল আলোচিত সংবিধানের কোন অনুচ্ছেদ রহিত করা হয়?
  1. ১৭০নং অনুচ্ছেদ
  2. ২৭০নং অনুচ্ছেদ
  3. ৩৭০নং অনুচ্ছেদ
  4. ৪৭৫ নং অনুচ্ছেদ
সঠিক উত্তর:
৩৭০নং অনুচ্ছেদ
উত্তর
সঠিক উত্তর:
৩৭০নং অনুচ্ছেদ
ব্যাখ্যা
কাশ্মীর: অনুচ্ছেদ ৩৭০:
- কাশ্মীর হিমালয় অঞ্চলে অবস্থিত।
- এই এলাকাকে ভারত ও পাকিস্তান দুই দেশই নিজেদের বলে দাবি করে।
- ১৯৪৭ সালে ব্রিটিশ শাসন থেকে উপমহাদেশের স্বাধীনতা লাভের সময় ভারতের সাথে যুক্ত হয়।
- ভারত সরকার অনুচ্ছেদ ৩৭০ সম্পূর্নভাবে বিলোপের ঘোষণা দেয় ।
- এটির একটি অংশ অনুচ্ছেদ ৩৫এ যেটিকে ৭০ বছর ধরে ভারতের সাথে কাশ্মীরের জটিল সম্পর্কের মূল ভিত্তি হিসেবে গননা করা হতো।
- অনুচ্ছেদ ৩৭০ রাজ্যটিকে বিশেষ ধরণের স্বায়ত্বশাসন ভোগ করার অধিকার দেয়, যা রাজ্যটিকে নিজস্ব সংবিধান, আলাদা পতাকা এবং আইন তৈরি করার অনুমোদন দেয়।
- পররাষ্ট্র, প্রতিরক্ষা এবং যোগাযোগ বিষয়ক ব্যাপারের নিয়ন্ত্রণ থাকে কেন্দ্রীয় সরকারের হাতে। ফলস্বরুপ জম্মু ও কাশ্মীর নাগরিকত্ব, সম্পদের মালিকানা এবং মৌলিক অধিকার সংক্রান্ত আইন নিজেরা তৈরি করার ক্ষমতা রাখতো।

উৎস: BBC বাংলা পত্রিকা রিপোর্ট। [লিংক]
১,৪২৯.
পৃথিবীর প্রাচীনতম 'ফিঙ্কে' নদী কোন দেশে অবস্থিত?
  1. বেলজিয়াম
  2. নেদারল্যান্ডস
  3. অস্ট্রেলিয়া
  4. সুইজারল্যান্ড
সঠিক উত্তর:
অস্ট্রেলিয়া
উত্তর
সঠিক উত্তর:
অস্ট্রেলিয়া
ব্যাখ্যা

ফিঙ্কে নদী:
- ধারণা করা হয়, অস্ট্রেলিয়ার ফিঙ্কে নদী পৃথিবীর সবচেয়ে প্রাচীন নদী।
- এটির বয়স ৩৫ থেকে ৪০ কোটি বছর। 
- এটি উত্তরাঞ্চলের ম্যাকডোনেল রেঞ্জের জিয়েল পর্বতের দক্ষিণ দিক থেকে উৎপন্ন হয়েছে।
- নদীর মোট দৈর্ঘ্য প্রায় ৪০০ মাইল (৬৪০ কিমি)।
- অস্ট্রেলিয়ার আদিবাসী জনগণ এই নদীকে ‘লারাপিনটা’ নামে ডাকে।
- বর্তমানে শুধু ভারী বৃষ্টির সময় নদীটি প্রবাহিত হয় এবং নদীর পানি লেক আইয়ার বেসিনে গিয়ে পড়ে। বছরের বেশির ভাগ সময় এটি শুকনা থাকে।

তথ্যসূত্র- ব্রিটানিকা, প্রথম আলো।

১,৪৩০.
সম্প্রতি কোন দেশ ইউরোকে মুদ্রা হিসেবে চালু করে?
  1. ক) ইংল্যান্ড
  2. খ) ক্রোয়েশিয়া
  3. গ) নরওয়ে
  4. ঘ) লিথুয়ানিয়া
সঠিক উত্তর:
খ) ক্রোয়েশিয়া
উত্তর
সঠিক উত্তর:
খ) ক্রোয়েশিয়া
ব্যাখ্যা
ইউরো

⇒ ২০২৩ সালের ১ জানুয়ারি  ‘ইউরোকে' আনুষ্ঠানিকভাবে মুদ্রা হিসেবে গ্রহন করে ক্রোয়েশিয়া। 
⇒ একই সাথে শেনজেন বা ইউরোপের ভিসা মুক্ত অঞ্চলেও প্রবেশ করলো দেশটি। 
⇒ ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) যোগদানের প্রায় এক দশক পর ইউরো মুদ্রা চালু করছে ক্রোয়েশিয়া।
⇒  ক্রোয়েশিয়া নিজস্ব মুদ্রা কুনাকে বিদায় জানায়। এর মধ্য দিয়ে ইউরোজোনের একক মুদ্রা ‘ইউরো’ ব্যবহারকারী ২০তম দেশ হয় ক্রোয়েশিয়া।
⇒ ১৯৯৯ সালে ইউরোপের ১৪টি দেশ (অস্ট্রিয়া, বেলজিয়াম, জার্মানি, ফিনল্যান্ড, ফ্রান্স, আয়ারল্যান্ড, ইতালি, লুক্সেমবুর্গ, মোনাকো, নেদারল্যান্ডস, পর্তুগাল, স্পেন, সান মারিনো এবং ভ্যাটিকান সিটি) ইউরো প্রথমদিকে ব্যবহার করতে শুরু করে।
⇒ ইউরো মুদ্রাটি সাত রকমের নোট নিয়ে গঠিত-৫ ইউরো নোটের রং ছাই, ১০ ইউরো লাল, ২০ ইউরো নীল, ৫০ ইউরো কমলা, ১০০ ইউরো সবুজ, ২০০ ইউরো বাদামী-হলুদ এবং ৫০০ ইউরো হালকা বেগুনি।

উৎসঃ কালের কন্ঠ এবং Live MCQ বিশেষ সাম্প্রতিক সমাচার  এবং ইউরোপিয়ান ওয়েবসাইট
১,৪৩১.
প্রথম বিশ্বযুদ্ধে মিত্রশক্তি ছিল না কোনটি?
  1. রাশিয়া
  2. ফ্রান্স
  3. বেলজিয়াম
  4. জার্মানি
সঠিক উত্তর:
জার্মানি
উত্তর
সঠিক উত্তর:
জার্মানি
ব্যাখ্যা
প্রথম বিশ্বযুদ্ধ:
- প্রথম বিশ্বযুদ্ধের সূত্রপাত হয়েছিল ১৯১৪ সালের ২৮ জুন।
- অস্ট্রিয়ার যুবরাজ আর্কডিউক ফার্ডিন্যাস্ড বসনিয়র রাজধানী সারায়েভোতে আততায়ীর হাতে নিহত হবার ঘটনার মধ্য দিয়ে প্রথম বিশ্বযুদ্ধের সূত্রপাত হয়েছিল।
- যুদ্ধ শুরু হয়: ২৮ জুলাই, ১৯১৪ সালে।
- শেষ হয়: ১১ নভেম্বর, ১৯১৮ সালে।
- প্রথম বিশ্বযুদ্ধে কেন্দ্রীয় শক্তিজোট ছিল: জার্মানি, অস্ট্রিয়া, তুরস্ক, হাঙ্গেরী, বুলগেরিয়া।
- মিত্রশক্তি জোট ছিল: রাশিয়া, ফ্রান্স, সার্বিয়া, বেলজিয়াম, জাপান, ব্রিটেন, যুক্তরাষ্ট্র। 
- যুদ্ধের ফলাফল: মিত্র শক্তির বিজয়।
- দ্বিতীয় ভার্সাই চুক্তির মাধ্যমে প্রথম বিশ্বযুদ্ধের অবসান হয়।
- দ্বিতীয় ভার্সাই চুক্তি স্বাক্ষরিত হয়: ২৮ জুন, ১৯১৯ সালে।
- চার বছরের যুদ্ধে প্রায় ১ কোটি ৬০ লক্ষ মানুষের প্রাণহানী ঘটে।

উৎস: i) Britannica.
         ii) History.com.
১,৪৩২.
'কনস্টান্টিনোপল' নিচের কোন সাম্রাজ্যের রাজধানী শহর ছিল?
  1. বাইজেন্টাইন সাম্রাজ্য
  2. মায়া সাম্রাজ্য
  3. গ্রিক সাম্রাজ্য
  4. অ্যাসেরীয় সাম্রাজ্য
সঠিক উত্তর:
বাইজেন্টাইন সাম্রাজ্য
উত্তর
সঠিক উত্তর:
বাইজেন্টাইন সাম্রাজ্য
ব্যাখ্যা
বাইজেন্টাইন সাম্রাজ্য:
- বাইজেন্টাইন সাম্রাজ্য বিদ্যমান ছিল: আনুমানিক ৩৯৫ - ১৪৫৩ খ্রিস্টাব্দ।
- ১৫ শতকে অটোমান তুর্কি আক্রমণে পতনের আগে এটি বিশ্বের অন্যতম প্রধান সভ্যতা ছিল।
- অঞ্চলটিকে সাধারণত পূর্ব রোমান সাম্রাজ্য বলা হত।
- বাইজেন্টাইন সাম্রাজ্য ভূমধ্যসাগরের আশেপাশের অঞ্চলের মধ্যে রয়েছে ইতালি, গ্রীস এবং তুরস্ক এবং উত্তর আফ্রিকা।
- ৪৭৬ সালে রোমের পতনের ফলে রোমান সাম্রাজ্যের পশ্চিম অর্ধেক শেষ হয় এবং পূর্ব অর্ধেক বাইজেন্টাইন সাম্রাজ্য হিসাবে পরিচালিত হয়।
- বাইজেনটাইন সাম্রাজ্যের রাজধানী: কনস্টান্টিনোপল।
- বাইজেন্টাইন সাম্রাজ্যের সর্বশ্রেষ্ঠ সম্রাট: জাস্টিনিয়ান।
- ১৪ শতকে অটোমান তুর্কিরা দখল করতে শুরু করে এবং ১৪৫৩ সালে বাইজেন্টাইন সাম্রাজ্য অটোমান নিয়ন্ত্রণে চলে যায়।

তথ্যসূত্র - Britannica.com
১,৪৩৩.
ভারতের ক্ষেপণাস্ত্র মানব বলা হয় -
  1. ক) জওহরলাল নেহেরু
  2. খ) প্রতিভা পাতিল
  3. গ) রাজেন্দ্র প্রাসাদ
  4. ঘ) এ পি জে আব্দুল কালাম
সঠিক উত্তর:
ঘ) এ পি জে আব্দুল কালাম
উত্তর
সঠিক উত্তর:
ঘ) এ পি জে আব্দুল কালাম
ব্যাখ্যা
ভারতের বিখ্যাত রাজনৈতিক ব্যক্তিবর্গ: 

- যুক্তরাষ্ট্রীয় সংসদীয় প্ৰজাতন্ত্ৰ ।
- স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রাসাদ।
- এ পি জে আব্দুল কালাম ছিলেন একাদশ রাষ্ট্রপতি এবং ভারতের ক্ষেপণাস্ত্র মানব বলা হয়।
- ভারতের প্রথম নির্বাচিত মহিলা রাষ্ট্রপতি ছিলেন প্রতিভা পাতিল ৷
- স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন পন্ডিত জওহরলাল নেহরু। তার মেয়ে ইন্দিরা গান্ধী ও দৌহিত্র রাজীব গান্ধী ভারতের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
- স্বাধীন ভারতের দ্বিতীয় প্রধানমন্ত্রী ছিলেন লাল বাহাদুর শাস্ত্রী। তাঁকে 'শান্তির মানুষ' বলা হয়।

উৎস: ব্রিটানিকা।
১,৪৩৪.
ট্রাফালগার স্কয়ার কোন দেশে অবস্থিত?
  1. চীন
  2. জার্মানি
  3. যুক্তরাজ্য
  4. যুক্তরাষ্ট্র
সঠিক উত্তর:
যুক্তরাজ্য
উত্তর
সঠিক উত্তর:
যুক্তরাজ্য
ব্যাখ্যা
ট্রাফালগার স্কয়ার:
- ট্রাফালগার স্কয়ার ইংল্যান্ডের লন্ডনে অবস্থিত একটি সাধারণ জনগণের মিলনস্থল।
- ১৮০৫ সালে ইংল্যান্ড ফ্রান্স ও স্পেনের সম্মিলিত বাহিনীর সাথে যুদ্ধ করে জয়লাভ করে।
- ট্রাফালগারের যুদ্ধ জয়কে স্মরণীয় করে রাখতে লন্ডনের কেন্দ্রস্থল একটি চত্ত্বরের নামকরণ করা হয় ট্রাফালগার স্কয়ার।

তথ্যসূত্র - Britannica.com
১,৪৩৫.
বর্তমানে কোন দেশের মানুষ সবচেয়ে বেশি শরনার্থী হয়েছে?
  1. ক) আফগানিস্তান
  2. খ) সিরিয়া
  3. গ) মিয়ানমার
  4. ঘ) ভেনেজুয়েলা
সঠিক উত্তর:
খ) সিরিয়া
উত্তর
সঠিক উত্তর:
খ) সিরিয়া
ব্যাখ্যা
- United Nations High Commissioner for Refugees এর তথ্যানুসারে বর্তমান বিশ্বে মোট শরনার্থীর সংখ্যা ৮.২৪ কোটি।
সবচেয়ে বেশি শরনার্থী হওয়া দেশসমূহ:
- সিরিয়া : ৬৭ লক্ষ
- ভেনেজুয়েলা : ৪০ লক্ষ
- আফগানিস্তান : ২৬ লক্ষ।
শরনার্থী আশ্রয় দানে শীর্ষদেশ:
- প্রথম : তুরস্ক (৩৭ লক্ষ)
- দ্বিতীয় : কলম্বিয়া (১৭ লক্ষ)
- তৃতীয় : পাকিস্তান (১৪ লক্ষ)।
(তথ্যসূত্রঃ UNHCR ওয়েবসাইট)
১,৪৩৬.
পূর্ব ইউরোপের দেশ নয় কোনটি?
  1. ক) বুলগেরিয়া
  2. খ) পর্তুগাল
  3. গ) মালদোভা
  4. ঘ) ইউক্রেন
সঠিক উত্তর:
খ) পর্তুগাল
উত্তর
সঠিক উত্তর:
খ) পর্তুগাল
ব্যাখ্যা
পূর্ব ইউরোপের দেশসমূহ:

• বুলগেরিয়া।
• চেচনিয়া।
• হাঙ্গেরি।
• পোল্যান্ড।
• মালদোভা।
• রোমানিয়া।
• রাশিয়া।
• স্লোভাকিয়া।
• ইউক্রেন।

তথ্যসূত্র - Worldatlas.com
১,৪৩৭.
প্রশান্ত ও আটলান্টিক মহাসাগরকে যুক্ত করেছে-
  1. ক) ডোভার প্রণালি
  2. খ) বেরিং প্রণালি
  3. গ) ফ্লোরিডা প্রণালি
  4. ঘ) পানামা প্রণালি
সঠিক উত্তর:
ঘ) পানামা প্রণালি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) পানামা প্রণালি
ব্যাখ্যা

- দুটি সমুদ্র বা নদীকে সংযোগকারী সংকীর্ণ জলপ্রবাহকে প্রণালী বলে।
- প্রণালি দুটি স্থলভাগকে বিভক্ত করে।
- প্রশান্ত ও আটলান্টিক মহাসাগরকে যুক্ত করেছে পানামা প্রণালি।
- উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকা মহাদেশকে বিভক্ত করেছে পানামা প্রণালি।

উৎসঃ ওয়ার্ল্ড এটলাস।

১,৪৩৮.
মহেঞ্জোদারো পাকিস্তানের কোন জেলায় অবস্থিত ছিল?
  1. পাঞ্জাব
  2. হরপ্পা
  3. লারকানা
  4. মন্টোগোমারি
সঠিক উত্তর:
লারকানা
উত্তর
সঠিক উত্তর:
লারকানা
ব্যাখ্যা
• সিন্ধু সভ্যতা: 
-  সিন্ধু নদের অববাহিকায় গড়ে উঠেছিল বলে এই সভ্যতার নাম রাখা হয় সিন্ধুসভ্যতা।
- সিন্ধু সভ্যতার সংস্কৃতিকে অনেক সময়ে হরপ্পা সংস্কৃতি বা হরপ্পা সভ্যতা বলা হয়ে থাকে।
- পাকিস্তানের সিন্ধু প্রদেশের লারকানা জেলায় মহেঞ্জোদারো শহরে উঁচু উঁচু মাটির ঢিবি ছিল।
- স্থানীয় লোকেরা বলত মরা মানুষের ঢিবি (মহেঞ্জোদারো কথাটির মানেও তাই)।
- বাঙালি পুরাতত্ত্ববিদ রাখালদাস বন্দ্যোপধ্যায়ের নেতৃত্বে পুরাতত্ত্ব বিভাগের লোকেরা ঐ স্থানে বৌদ্ধস্তূপের ধ্বংসাবশেষ আছে ভেবে মাটি খুঁড়তে থাকেন।
- অপ্রত্যাশিতভাবে বেরিয়ে আসে তাম্রযুগের নিদর্শন।
- একই সময়ে ১৯২২-২৩ খ্রিষ্টাব্দে দয়ারাম সাহানীর প্রচেষ্টায় পাঞ্জাবের পশ্চিম দিকে মন্টোগোমারি জেলার হরপ্পা নামক স্থানেও প্রাচীন সভ্যতার নিদর্শন আবিষ্কৃত হয়।
- জন মার্শালের নেতৃত্বে পুরাতত্ত্ব বিভাগ অনুসন্ধান চালিয়ে আরও বহু নিদর্শন আবিষ্কার করে।

উৎস: বাংলাদেশ ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি।
১,৪৩৯.
মায়া সভ্যতা কোন অঞ্চলে বিস্তৃত ছিল?
  1. পশ্চিম ইউরোপ
  2. পূর্ব আফ্রিকা
  3. মধ্য আমেরিকা
  4. পূর্ব ইউরোপ
সঠিক উত্তর:
মধ্য আমেরিকা
উত্তর
সঠিক উত্তর:
মধ্য আমেরিকা
ব্যাখ্যা

• মায়া সভ্যতা মধ্য আমেরিকা অঞ্চলে বিস্তৃত ছিল।

♦ মায়া সভ্যতা:
- তৎকালীন পৃথিবীর সবচেয়ে আধুনিক ও উন্নত সভ্যতা ছিল এ মায়া সভ্যতা।
- মায়া সভ্যতায় বসবাসকারীদের মায়ানও বলা হতো।
- মেক্সিকো ও মধ্য আমেরিকার কয়েকটি দেশ যেমন গুয়েতমালা, বেলিজ, এল সালভাদের, হন্ডরাস প্রভৃতি দেশে মায়া সভ্যতা লোকজনের বসবাস ছিল।
- তারা আনুমানিক খ্রিস্টপূর্ব ১৮০০ অব্দ থেকে এসকল অঞ্চলে বসবাস শুরু করে।
- মায়া সভ্যতার অন্যতম কেন্দ্রবিন্দু ছিল মেক্সিকোর অন্যতম প্রদেশ ইয়াকাতানে অবস্থিত চেচেন ইৎজা শহর।

♦ মায়া সভ্যতাকে দুটি পর্যায়ে বিভক্ত করা যায়। যথা-
• প্রাচীন মায়া সভ্যতা (খ্রিস্টপূর্ব ১৮০০-২৫০ খ্রিস্টাব্দ পর্যন্ত) এবং
• ক্ল্যাসিক মায়া সভ্যতা (২৫০-৯০০ খ্রিস্টাব্দ পর্যন্ত)।

♦ মায়ারা দুটি ক্যালেন্ডার তৈরি করেছিল:
• হাব: ৩৬৫ দিনের সৌর ক্যালেন্ডার।
• টজলকিন: ২৬০ দিনের ধর্মীয় ক্যালেন্ডার।

তথ্যসূত্র - Britannica & history.com

১,৪৪০.
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠাকালীন রাজ্য কতটি ছিল?
  1. ক) ১১টি
  2. খ) ৫০টি
  3. গ) ১৩টি
  4. ঘ) ৩৭টি
সঠিক উত্তর:
গ) ১৩টি
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৩টি
ব্যাখ্যা
মার্কিন যুক্তরাষ্ট্র: 
- উত্তর আমেরিকা মহাদেশের বৃহৎ রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র।
- ১৭৭৬ সালের ৪ জুলাই ১৩টি ব্রিটিশ উপনিবেশ বা রাজ্য স্বাধীনতা ঘোষণা করে এবং একত্রিত হয়ে মার্কিন যুক্তরাষ্ট্র নামে একটি প্রজাতন্ত্র গঠন করে।
- স্বাধীনতা ঘোষণার পরবর্তীতে বিভিন্ন সময়ে আরো ৩৭টি রাজ্য এদেশের সাথে যুক্ত হয়।
- বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্র ৫০টি রাজ্য এবং একটি স্বাধীন জেলা ডিস্ট্রিক্ট অব কলম্বিয়া নিয়ে গঠিত।
- এছাড়া শাসনাধীন অঞ্চলগুলো হলো পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জের নিকটবর্তী পোর্টোরিকো দ্বীপ, প্রশান্ত মহাসাগরের ভার্জিন দ্বীপপুঞ্জ, পানামা খাল অঞ্চল, সামোয়া ও গুয়াম টেরিটরি।
- এদেশের পতাকায় ৫০টি তারকা রয়েছে যা ৫০টি রাজ্যের প্রতিনিধিত্ব করছে এবং ১৩টি সমান্তরাল রেখা (লাল ও সাদা রংয়ের) রয়েছে যা দেশটির প্রতিষ্ঠাকালীন ১৩টি উপনিবেশকে নির্দেশ করে। 
- মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি।
- প্রসিদ্ধ স্থানসমূহের মধ্যে অন্যতম ওয়াশিংটন ডিসি, নিউইয়র্ক, বোস্টন, শিকাগো, লস এন্সেলস, সানফ্রান্সিসকো প্রভৃতি।

সূত্র: ভূগোল ২য় পত্র, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১,৪৪১.
গিরিজা প্রসাদ কৈরালা কত তারিখে নেপালের প্রধানমন্ত্রী হিসেবে পদত্যাগ করেন?
  1. ৮ জুলাই, ১৯৯৪
  2. ৯ জুলাই, ১৯৯৪
  3. ১০ জুলাই, ১৯৯৪
  4. ১১ জুলাই, ১৯৯৪
সঠিক উত্তর:
১০ জুলাই, ১৯৯৪
উত্তর
সঠিক উত্তর:
১০ জুলাই, ১৯৯৪
ব্যাখ্যা
এটি তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন যার বর্তমান গ্রহণযোগ্যতা নেই। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।

১০ জুলাই, ১৯৯৪ তারিখে গিরিজা প্রসাদ কৈরালা নেপালের প্রধানমন্ত্রী হিসেবে পদত্যাগ করেন।

নেপাল:
- নেপাল দক্ষিণ এশিয়ার একটি দেশ।
- রাজধানী: কাঠমান্ডু।
- মুদ্রা: নেপালি রুপি।
- ভাষা: নেপালি।
- বর্তমান প্রধানমন্ত্রী: কে পি শর্মা ওলি।
- বর্তমান রাষ্ট্রপতি: রাম চন্দ্র পাওদেল।
- নেপালের আইনসভার নাম পার্লামেন্ট।
- নেপালের আইনসভা দ্বিকক্ষবিশিষ্ট।

⇒ নেপালকে হিমালয় কন্যা বলা হয়।
- গ্রেট হিমালয়, মাউন্ট এভারেস্ট নেপালে অবস্থিত।
- ভারত ও চীন দ্বারা বেষ্টিত দেশটিতে এভারেস্টসহ বিশ্বের ৮টি সর্ববৃহৎ পর্বত অবস্থিত।

⇒ নেপালের দ্বিকক্ষবিশিষ্ট আইনসভার নাম ফেডারেল পার্লামেন্ট।
- উচ্চকক্ষের নাম ন্যাশনাল অ্যাসেম্বলি, যার সদস্য সংখ্যা ৫৯।
- নিম্নকক্ষের নাম হাউস অফ রিপ্রেজেন্টেটিভ, যার সদস্য সংখ্যা ২৭৫।

উল্লেখ্য,
- ১৭৬৮ সালে পৃথ্বী নারায়ণ শাহ কাঠমান্ডু জয় করেন ও ঐক্যবদ্ধ একটি রাজ্যের ভিত্তি স্থাপন করেন।
- ১৭৬৯ সালে নেপালে রাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়।
- নেপালের ১ম রাজা ছিলেন পৃথ্বী নারায়ণ শাহ।
- নেপালের সর্বশেষ রাজা ছিলেন রাজা জ্ঞানেন্দ্র বীর বিক্রম শাহ দেব।
- তিনি রাজা বীরেন্দ্রের হত্যার পর সিংহাসনে আরোহণ করেন।
- তিনি সর্বশেষ হিন্দু রাজাও ছিলেন।

উৎস: Britannica.
১,৪৪২.
Yom Kippur War নামে পরিচিত -
  1. ১ম আরব ইসরাইল যুদ্ধ
  2. ২য় আরব ইসরাইল যুদ্ধ
  3. ৩য় আরব ইসরাইল যুদ্ধ
  4. ৪র্থ আরব ইসরাইল যুদ্ধ
সঠিক উত্তর:
৪র্থ আরব ইসরাইল যুদ্ধ
উত্তর
সঠিক উত্তর:
৪র্থ আরব ইসরাইল যুদ্ধ
ব্যাখ্যা
আরব-ইসরাইল যুদ্ধ:
- মোট ৪টি আরব-ইসরাইল যুদ্ধ সংঘটিত হয়।
১ম আরব-ইসরাইল যুদ্ধ:
- সংঘটিত হয় ১৯৪৮ সালে।
- ইসরায়েল এবং আরব রাষ্ট্রসমূহ ও ফিলিস্তিনি আরব বাহিনীর গুলোর সম্মিলিত সামরিক বাহিনী মধ্যে সংঘটিত হয়।
- এটি আরবিতে নাকবা (বিপর্যয়) ও হিব্রুতে মিলখেমেত হাতজমাউত (স্বাধীনতা যুদ্ধ) বলে পরিচিত।

২য় আরব-ইসরাইল যুদ্ধ:
- সংঘটিত হয় ১৯৫৬ সালে।

৩য় আরব ইসরাইল যুদ্ধ:
- সংঘটিত হয় ১৯৬৭ সালে।
- ১৯৬৭ সালে ইসরাইল পূর্ব জেরুজালেম দখল করেছিল।
- এই যুদ্ধের স্থায়িত্ব ছিল মাত্র ৬ দিন।

৪র্থ আরব ইসরাইল যুদ্ধ:
- সংঘটিত হয়  ১৯৭৩ সালে।
- Yom Kippur War নামে পরিচিত ৪র্থ আরব-ইসরাইল যুদ্ধ।
- ইহুদিদের পবিত্র দিন ইয়োম কিপুরের সময় ইসরায়েল-অধিকৃত অঞ্চলে আরব জোটের অতর্কিত হামলার মাধ্যমে এই যুদ্ধ শুরু হয়।
- মিশরীয় ও সিরিয়ান সেনারা যুদ্ধবিরতি রেখা ভেদ করে যথাক্রমে সিনাই উপদ্বীপ ও গোলান মালভূমিতে ঢুকে পড়ে।
- যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন উভয়ে তাদের নিজ নিজ মিত্রদের এসময়ে সহায়তা করে।
- ফলে দুইটি পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে বিবাদ সৃষ্টি হয়।

উৎস: World Atlas.
১,৪৪৩.
আফগানিস্তানের সর্বশেষ প্রেসিডেন্ট কে?
  1. হামিদ কারজাই
  2. আশরাফ ঘানি
  3. আমানুল্লাহ সালেহ
  4. বোরহানউদ্দিন হেকমতিয়ার
সঠিক উত্তর:
আশরাফ ঘানি
উত্তর
সঠিক উত্তর:
আশরাফ ঘানি
ব্যাখ্যা
- আফগানিস্তানের সর্বশেষ প্রেসিডেন্ট হলেন আশরাফ ঘানি। তিনি গত ১৫ আগস্ট ২০২১ তালেবান কর্তৃক কাবুল দখলের প্রেক্ষাপটে পালিয়ে পার্শ্ববর্তী দেশ উজবেকিস্তানে আশ্রয় গ্রহণ করেন (গণমাধ্যমের খবর অনুসারে)। বর্তমানে তিনি সংযুক্ত আরব আমিরাতে রয়েছেন।
- আশরাফ ঘানি ২০১৪ সালের ২৯ সেপ্টেম্বর আফগানিস্তানের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
(তথ্যসূত্র: আল জাজিরা রিপোর্ট)
১,৪৪৪.
এশিয়ার কোন অংশে ফিলিপাইন অবস্থিত?
  1. উত্তর-পূর্ব এশিয়া
  2. উত্তর-পশ্চিম এশিয়া
  3. দক্ষিণ-পূর্ব এশিয়া
  4. দক্ষিণ-পশ্চিম এশিয়া
সঠিক উত্তর:
দক্ষিণ-পূর্ব এশিয়া
উত্তর
সঠিক উত্তর:
দক্ষিণ-পূর্ব এশিয়া
ব্যাখ্যা
ফিলিপাইন:
- ফিলিপাইন দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি দ্বীপ রাষ্ট্র, যা পশ্চিম প্রশান্ত মহাসাগরে অবস্থিত।
- এটি ৭,৬৪১টি দ্বীপ নিয়ে গঠিত এবং তিনটি প্রধান ভৌগোলিক অঞ্চলে বিভক্ত: লুজোন, ভিসায়াস, এবং মিনদানাও।
- এর রাজধানী ম্যানিলা, তবে বৃহত্তম শহর কুইজোন সিটি, যা মেট্রো ম্যানিলার অংশ।
- স্পেন এবং আমেরিকার শাসনের অধীনে থাকা এই দেশটি ১৯৪৬ সালে স্বাধীনতা লাভ করে। 
- সরকার ব্যবস্থা: দ্বি-কক্ষ আইনসভাবিশিষ্ট এককেন্দ্রিক প্রজাতন্ত্র। 
- চীন সাগরের কিছু এলাকায় মালিকানার দাবি নিয়ে বিতর্ক রয়েছে।
- জনসংখ্যা: প্রায় ১১ কোটি ৬৬ লক্ষ (২০২৪ আনুমানিক)। 
- ভাষা: ফিলিপিনো ও ইংরেজি সরকারি ভাষা।
- ধর্ম: প্রায় ৮০% ক্যাথলিক।
- অর্থনীতি: কৃষি, রপ্তানি-নির্ভর শিল্প এবং অভিবাসী শ্রমিকদের রেমিট্যান্স অর্থনীতির মূল চালিকাশক্তি।
- ফিলিপাইনস দক্ষিণ-পূর্ব এশিয়ার সহযোগিতা সংস্থা (ASEAN)-এর একটি গুরুত্বপূর্ণ সদস্য এবং পরিবেশ, শ্রম অধিকার এবং আঞ্চলিক নিরাপত্তা বিষয়ে সক্রিয়।

উৎস: Britannica.
১,৪৪৫.
'বুক অফ দ্য ডেড' কোন সাহিত্যের আদিতম নিদর্শন ?
  1. ভারতীয়
  2. মেসোপটেমীয়
  3. চীন
  4. মিশরীয়
সঠিক উত্তর:
মিশরীয়
উত্তর
সঠিক উত্তর:
মিশরীয়
ব্যাখ্যা
বুক অফ দ্য ডেড:
- প্রাচীন মিশরীয় পাঠ্য নিদর্শন
- বুক অফ দ্য ডেড সমাধিতে স্থাপন করা হয়।
- বিশ্বাস করা হয় যে পরকালে মৃত ব্যক্তিকে রক্ষা এবং সহায়তা করবে।
- সম্ভবত খ্রিস্টপূর্ব 16 শতকের সময় সংকলিত এবং পুনঃসম্পাদিত।

উৎস: Britannica.
১,৪৪৬.
২০০৪ সালে ইউক্রেনে সংঘটিত বিপ্লব কী নামে পরিচিত?
  1. গোলাপ বিপ্লব
  2. টিউলিপ বিপ্লব
  3. কমলা বিপ্লব
  4. জেসমিন বিপ্লব
সঠিক উত্তর:
কমলা বিপ্লব
উত্তর
সঠিক উত্তর:
কমলা বিপ্লব
ব্যাখ্যা

কমলা বিপ্লব (Orange Revolution):
- ক্ষমতাবদলকে কেন্দ্র করে ২০০৪ সালের নভেম্বর মাস থেকে ২০০৫ সালের জানুয়ারি পর্যন্ত ইউক্রেনে সংঘটিত কিছু সরকার বিরোধী আন্দোলনকে “কমলা বিপ্লব” বা অরেঞ্জ রেভুলুশ্যন বলে।

অন্যদিকে,
• টিউলিপ বিপ্লব (Tulip Revolution):
- ২০০৫ সালের ফেব্রুয়ারি ও মার্চ মাসে কিরগিজস্তানে টিউলিপ বিপ্লব সংঘটিত হয়।
- নির্বাচনে কারচুপির অভিযোগের প্রেক্ষিতে এই বিপ্লব শুরু হয়েছিল।
- টিউলিপ বিপ্লব কিরগিজস্তানের শাসন ব্যবস্থায় একটি পরিবর্তন নিয়ে আসে।
- এটি রাষ্ট্রপতি আসকার আকায়েভকে পদত্যাগ করতে বাধ্য করে, তার স্বৈরাচারী ও দুর্নীতিবাজ সরকারের অবসান ঘটায়।

• গোলাপ বিপ্লব (Rose Revolution) :
- ২০০৩ সালে জর্জিয়ায় ক্ষমতা হস্তান্তরকে কেন্দ্র করে ঘটে যাওয়া রাজনৈতিক ঘটনাবলীর সমষ্টিকে গোলাপ বিপ্লব বলে।

• টিউলিপ বিপ্লব (Tulip Revolution):
- ২০০৫ সালের ফেব্রুয়ারি ও মার্চে কিরগিজস্তানে নির্বাচনে কারচুপির পরিপ্রেক্ষিতে টিউলিপ বিপ্লব সংঘটিত হয়।

 উৎস: ব্রিটানিকা ও লাইভ এমসিকিউ লেকচার।

১,৪৪৭.
হিউয়েন সাং কোন শতকের তীর্থযাত্রী?
  1. ক) অষ্টম শতকের
  2. খ) দশম শতকের
  3. গ) সপ্তম শতকের
  4. ঘ) নবম শতকের
সঠিক উত্তর:
গ) সপ্তম শতকের
উত্তর
সঠিক উত্তর:
গ) সপ্তম শতকের
ব্যাখ্যা
হিউয়েন সাং:

- হিউয়েন সাং সপ্তম শতকের চৈনিক বৌদ্ধ তীর্থযাত্রী।

- ৬০৩ খ্রিস্টাব্দে হেনান প্রদেশে তিনি জন্মগ্রহণ করেন।
- লুওইয়াং নগরে অবস্থানকালে হিউয়েন-সাং মাত্র তেরো বছর বয়সে বৌদ্ধ ভিক্ষু সম্প্রদায়ে প্রবেশ করেন।
- তিনি বৌদ্ধ ধর্মগ্রন্থের সন্ধানে সমগ্র চীন ভ্রমণ করেন। 
- ৬২৯ খ্রিস্টাব্দে চীন থেকে যাত্রা শুরু করে হিউয়েন-সাং উত্তরের বাণিজ্য পথ ধরে মধ্য-এশিয়ার কুচ হয়ে উত্তর ভারতে পৌঁছান।
- কনৌজ নগরে পৌঁছে তিনি মহান ভারতীয় সম্রাট হর্ষবর্ধনের আতিথ্য লাভ করেন।
- হিউয়েন-সাং ৬৫৭টি সংস্কৃত বৌদ্ধ গ্রন্থ সংগ্রহ ও অনুবাদ করেন।

তথ্যসূত্র - বাংলাপিডিয়া।
১,৪৪৮.
তিব্বত একটি-
  1. উপত্যকা
  2. উপদ্বীপ
  3. দ্বীপ
  4. মরুভুমি
সঠিক উত্তর:
উপত্যকা
উত্তর
সঠিক উত্তর:
উপত্যকা
ব্যাখ্যা
উপত্যকা:
- দুইটি পাহাড়ের মধ্যে অবস্থিত সমতল বা অসমতল, ঢালু, প্রশস্ত ভূমিক্ষেত্রকে উপত্যকা বলে।

⇒ তিব্বত (Tibet):

- তিব্বত একটি উপত্যকা।
- একে "roof of the world" নামেও অভিহিত করা হয়।

⇒ তিব্বত মূলত বৌদ্ধ ধর্মের অনুসারী অধ্যুসিত এলাকা।
- চীন দীর্ঘদিন থেকে অঞ্চলটির মালিকানা দাবি করে আসছে।

⇒ তিব্বতের আয়তন: ১২,২১,৬০০ বর্গকিলোমিটার।
= রাজধানী শহর: লাসা।
- একে নিষিদ্ধ শহর বলা হয়।

⇒ হিমালয়ের সমগ্র পরিসর জুড়ে, অসংখ্য উপত্যকা এবং গিরিখাত রয়েছে।
- বিশ্বের দীর্ঘতম এবং সবচেয়ে সুন্দর পর্বতশ্রেণী, এই উপত্যকাগুলি শুধুমাত্র পাহাড়ের তীব্র সৌন্দর্যকে বাড়িয়ে তোলে এবং পাহাড়ের তুষারময় প্রান্তরকে উপত্যকার সবুজ সবুজ ল্যান্ডস্কেপের সাথে বৈসাদৃশ্য করে ভ্রমণকারীদের অভিজ্ঞতা বাড়িয়ে তোলে।

উৎস: i) Britannica.
ii) USGS (.gov).
১,৪৪৯.
প্রথম শিল্প বিপ্লব শুরু হয় কোন দেশে?
  1. ইংল্যান্ড
  2. ফ্রান্স
  3. জার্মানি
  4. ইতালি
সঠিক উত্তর:
ইংল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
ইংল্যান্ড
ব্যাখ্যা

 শিল্প বিপ্লব (Industrial Revolution):
- আঠারো শতকের শেষার্ধে ও উনিশ শতকের প্রথমার্ধে ইউরোপ ও যুক্তরাষ্ট্রে যে দ্রুত শিল্পায়ন ও নগরায়ন সংঘটিত হয়, তাকে শিল্প বিপ্লব বলা হয়।

• প্রথম শিল্প বিপ্লব:
- প্রথম শিল্প বিপ্লব সংঘটন কাল: ১৭৬০-১৮৪০ সাল।
- ১৭৬০ সাল থেকে ইউরোপের দেশ ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লব শুরু হয়।
- তাই ইংল্যান্ডকে শিল্প বিপ্লবের জন্মস্থান বলা হয়।
- ব্রিটিশ অর্থনৈতিক ঐতিহাসিক আর্নল্ড টয়েনবি (Arnold Toynbee) ১৭৬০ সাল থেকে ১৮৪০ সাল পর্যন্ত ইংল্যান্ডের অর্থনৈতিক উন্নয়ন বোঝানোর জন্য ‘শিল্প বিপ্লব' (Industrial Revolution) শব্দটি ব্যবহার করেন।
- ইংল্যান্ডে শুরু হলেও খুব দ্রুতই ইউরোপের অন্যান্য দেশ বেলজিয়াম, ফ্রান্স, জার্মানি, রাশিয়া সহ অন্যান্য দেশে তা ছড়িয়ে পড়ে।
- ইউরোপের পাশাপাশি ১৭৯০ সালে যুক্তরাষ্ট্রে শিল্প বিপ্লবের ছোঁয়া লাগে।
- শিল্প বিপ্লবের ফলে পণ্য উৎপাদন, বাজারজাতকরণ, অর্থনৈতিক ব্যবস্থা খুব দ্রুত পরিবর্তত হতে থাকে।
- এই সময় বিভিন্ন ইঞ্জিন, যন্ত্রপাতি ও তত্ত্ব আবিষ্কার হতে থাকে।
- ফলে বিশ্বের ইতিহাসও খুব দ্রুত পরিবর্তন হতে থাকে।

উৎস: ব্রিটানিকা।

১,৪৫০.
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য কতটি?
  1. ক) ০৫
  2. খ) ১০
  3. গ) ১৫
  4. ঘ) ২০
সঠিক উত্তর:
খ) ১০
উত্তর
সঠিক উত্তর:
খ) ১০
ব্যাখ্যা
নিরাপত্তা পরিষদ/United Nations Security Council:
জাতিসংঘ সনদ অনুসারে বিশ্বের শান্তি ও নিরাপত্তা রক্ষার জন্য নিরাপত্তা পরিষদ দায়িত্ব পালন করে থাকে। জাতিসংঘ সনদের পঞ্চম অধ্যায় (২৩ - ৩২ নং অনুচ্ছেদ) - এ নিরাপত্তা পরিষদ সম্পর্কে আলোকপাত করা হয়।
⤇ সনদের ২৩ নং অনুচ্ছেদ অনুসারে এর সদস্য সংখ্যা মোট ১৫টি। তার মধ্যে স্থায়ী সদস্য ৫টি (যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, ফ্রান্স ও চীন) এবং ২ বছরের মেয়াদে বাকি ১০টি সদস্য নির্বাচন করা হয়ে থাকে।
⤇ সব সদস্য রাষ্ট্রের একটি করে ভোট দেওয়া ক্ষমতা রয়েছে। স্থায়ী ৫ সদস্যের রয়েছে ভেটো (Veto - আমি মানি না) প্রদান করার ক্ষমতা।
------------------
⤇ জাতিসংঘ সনদের ২৩ নং অনুচ্ছেদে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ গঠনের কথা বলা হয়েছে।
⤇ সনদের ২৪ নং অনুচ্ছেদে নিরাপত্তা পরিষদের কাজ, দায়িত্ব ও ক্ষমতা সম্পর্কে বলা হয়েছে।
⤇ সনদের ২৭ নং অনুচ্ছেদে পরিষদের ভোটিং পদ্ধতি ও ২৮নং অনুচ্ছেদে এর কাজের পদ্ধতি সম্পর্কে বলা হয়েছে।
-----------------
⤇ ১৯৬৩ সালে সনদের ২৩নং অনুচ্ছেদ সংশোধনের মাধ্যমে নিরাপত্তা পরিষদের সদস্য ১১ থেকে বাড়িয়ে ১৫ করা হয় যা ১৯৬৫ সাল থেকে কার্যকর হয়।
⤇ নিরাপত্তা পরিষদ জাতিসংঘের নতুন সদস্য গ্রহনের জন্য, জাতিসংঘের মহাসচিব নির্বাচনের জন্য এবং কোন দেশের অবস্থা বিবেচনা করে সামরিক ব্যবস্থা গ্রহনের জন্য সুপারিশ করে থাকে যা সাধারণ পরিষদে ন্যূনতম দুই-তৃতীয়াংশ ভোটে পাশের মাধ্যমে কার্যকর হয়।
⤇ নিরাপত্তা পরিষদের সভাপতিত্ব সদস্য দেশগুলোর নামের আদ্যক্ষর অনুসারে পরিবর্তিত হয়। সভাপতিত্বের মেয়াদ - ১ মাস।

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট।
১,৪৫১.
পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাসাগরের নাম-
  1. ক) আটলান্টিক মহাসাগর
  2. খ) উত্তর মহাসাগর
  3. গ) প্রশান্ত মহাসাগর
  4. ঘ) ভারত মহাসাগর
সঠিক উত্তর:
ক) আটলান্টিক মহাসাগর
উত্তর
সঠিক উত্তর:
ক) আটলান্টিক মহাসাগর
ব্যাখ্যা

- পৃথিবীর বৃহত্তম ও গভীরতম মহাসাগর প্রশান্ত মহাসাগর।
- প্রশান্ত মহাসাগরের আয়তন - ১৬ কোটি ৮৭ লক্ষ বর্গকিলোমিটার।
- গড় গভীরতা - গড় - ৪,১৮৮ মি.; সর্বোচ্চ গভীরতা - ১০,৯২০ মি. এই মহাসাগরে পৃথিবীর সর্ববৃহৎ প্রবাল প্রাচীর গ্রেট বেরিয়ার রিফ অবস্থিত।
- ২৩০০ কিলোমিটার দীর্ঘ এই প্রবাল প্রাচীর অস্ট্রেলিয়ার উত্তর-পূর্বে প্রশান্ত মহাসাগরে অবস্থিত।

অন্যদিকে--
- পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাসাগরের নাম আটলান্টিক মহাসাগর

উৎস: ওয়ার্ল্ড এটলাস
১,৪৫২.
নিচের কোন দেশটি ল্যাটিন আমেরিকার দেশ নয়?
  1. পেরু
  2. কিউবা
  3. মালি
  4. ভেনেজুয়েলা
সঠিক উত্তর:
মালি
উত্তর
সঠিক উত্তর:
মালি
ব্যাখ্যা
- মালি ল্যাটিন আমেরিকার দেশ নয়।
- মালি আফ্রিকার একটি দেশ। 
• ল্যাটিন আমেরিকার দেশ:
-  মধ্য ও দক্ষিণ আমেরিকার সেই দেশগুলো বোঝায়, যাদের প্রধান ভাষা স্প্যানিশ বা পর্তুগিজ (কিছু ক্ষেত্রে ফরাসিও)।
- নিচে ল্যাটিন আমেরিকার প্রধান দেশগুলোর একটি তালিকা দেওয়া হলো:

•  মধ্য আমেরিকার (Central America) দেশসমূহ:
- বেলিজ, কোস্টারিকা, এল সালভাদর, গুয়াতেমালা, হন্ডুরাস, নিকারাগুয়া, পানামা।
• দক্ষিণ আমেরিকার (South America) দেশসমূহ:
- আর্জেন্টিনা, বোলিভিয়া, ব্রাজিল, চিলি, কলম্বিয়া, ইকুয়েডর, গায়ানা, প্যারাগুয়ে, পেরু, সুরিনাম, উরুগুয়ে, ভেনেজুয়েলা।

• ক্যারিবীয় অঞ্চলের (Caribbean) ল্যাটিন দেশসমূহ:
- কিউবা,হাইতি,ডোমিনিকান রিপাবলিকপুয়ের্তো রিকো, (যুক্তরাষ্ট্রের অধিভুক্ত অঞ্চল, জ্যামাইকা (আংশিকভাবে অন্তর্ভুক্ত, যদিও ইংরেজিভাষী)।

• বিশেষ তথ্য:
- ব্রাজিল একমাত্র পর্তুগিজভাষী ল্যাটিন আমেরিকান দেশ।
- হাইতি ফরাসি ও ক্রেওল ভাষাভাষী, তবুও ল্যাটিন আমেরিকার অংশ।
- গায়ানা, সুরিনাম যথাক্রমে ইংরেজি ও ডাচভাষী, তবে ভৌগোলিকভাবে ল্যাটিন আমেরিকায় অবস্থিত।

উৎস: ওয়ার্ল্ড এটলাস।
১,৪৫৩.
বিশ্বখ্যাত 'The Last Supper' চিত্রটির চিত্রকর কে?
  1. মাইকেল অ্যাঞ্জেলো
  2. লিওনার্দো দ্য ভিঞ্চি
  3. ভ্যানগগ
  4. পাবলো পিকাসো
সঠিক উত্তর:
লিওনার্দো দ্য ভিঞ্চি
উত্তর
সঠিক উত্তর:
লিওনার্দো দ্য ভিঞ্চি
ব্যাখ্যা
লিওনার্দো দ্য ভিঞ্চি:
- লিওনার্দো দ্য ভিঞ্চি একজন ইতালীয় রেনেসাঁ পলিমাথ, চিত্রশিল্পী, ভাস্কর, স্থপতি, সংগীতশিল্পী, বিজ্ঞানী, গণিতবিদ, প্রকৌশলী, উদ্ভাবক, অ্যান্টোনিস্ট, ভূতত্ত্ববিদ, ম্যাগাজিনর, উদ্ভিদবিদ এবং লেখক।

- তাঁর বিখ্যাত শিল্পকর্ম:

- The Last Supper, Mona Lisa, The Vitruvian Man, The Portrait of a Lady with an Ermine, The Virgin of the Rocks, The Baptism of Christ, The Adoration of the Magi (1481), The Virgin and Child with St Anne (1510), The Madonna and Child with St. Anne, The Madonna and Child with a Cat, Portrait of Ginevra de' Benci (1474-1476)।

• The Last Supper:
- "The Last Supper" (ইতালীয় ভাষায় Il Cenacolo বা L'Ultima Cena) লিওনার্দো দা ভিঞ্চির একটি বিখ্যাত প্রাচীন রেনেসাঁ যুগের দেয়ালচিত্র।
- এটি ১৪৯৫ থেকে ১৪৯৮ সালের মধ্যে মিলানের সান্তা মারিয়া দেলে গ্রাজিয়ের কনভেন্টের রেফেক্টরিতে আঁকা হয়েছিল।
- চিত্রকর্মটি খ্রিস্টীয় ধর্মগ্রন্থের ইউহান ১৩:২১–২৯-এর ঘটনাকে চিত্রিত করে।
- যেখানে যিশু তাঁর শিষ্যদের জানান যে একজন তাঁকে বিশ্বাসঘাতকতা করবে।
- শিষ্যদের বিভিন্ন প্রতিক্রিয়া এবং আবেগের সূক্ষ্ম চিত্রায়ণ লিওনার্দোর দক্ষতার পরিচয় দেয়।

উৎস: Britannica.
১,৪৫৪.
‘লিসবন’ কোন দেশের রাজধানী?
  1. ইউক্রেন
  2. ইসরাইল
  3. পর্তুগাল
  4. ফ্রান্স
সঠিক উত্তর:
পর্তুগাল
উত্তর
সঠিক উত্তর:
পর্তুগাল
ব্যাখ্যা
রাজধানী:
- পর্তুগালের রাজধানী লিসবন।

উল্লেখ্য,
- ফ্রান্সের রাজধানী প্যারিস।
- ইউক্রেনের রাজধানী কিয়েভ।
- ইসরায়েলের রাজধানী জেরুসালেম।
- মিয়ানমারের রাজধানী নাইপিদো।
- ফিলিপাইনের রাজধানী ম্যানিলা।
- মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটোর।
- জ্যামাইকার রাজধানী কিংস্টন।
- হাইতির রাজধানী পোর্ট অব প্রিন্স।
- কোস্টারিকার রাজধানী স্যানজোসে।
- ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকি।
- ইয়েমেনের রাজধানী সানা।

উৎস: Britannica.
১,৪৫৫.
কোনটি দক্ষিণ এশিয়ার দেশ নয়?
  1. ভুটান
  2. নেপাল
  3. চীন
  4. মালদ্বীপ
সঠিক উত্তর:
চীন
উত্তর
সঠিক উত্তর:
চীন
ব্যাখ্যা

দক্ষিণ এশিয়া:
- দক্ষিণ এশিয়া বা দক্ষিণাঞ্চলীয় এশিয়া বলতে এশিয়া মহাদেশের দক্ষিণে অবস্থিত ভারতীয় উপমহাদেশ ও তার সন্নিকটস্থ অঞ্চলকে বোঝায়।
- দক্ষিণ এশিয়া নিচের রাষ্ট্রগুলো নিয়ে গঠিত:
- নেপাল,
- পাকিস্তান,
- বাংলাদেশ,
- ভারত,
- ভুটান,
- মালদ্বীপ,
- শ্রীলঙ্কা,

অন্যদিকে,
- চীন পূর্ব এশিয়ায় অবস্থিত। 
- চীন দুনিয়ার সবচেয়ে বড় জনসংখ্যার দেশ।
- এটি পূর্ব এশিয়ার সবচেয়ে বড় অর্থনীতি দেশ।

উৎস: ব্রিটানিকা এবং ওয়ার্ল্ড এটলাস।

১,৪৫৬.
Which two countries have launched a common digital currency called 'Aber'?
  1. UAE and Saudi Arabia
  2. Turkey and Syria
  3. UAE and Iran
  4. Egypt and Saudi Arabia
সঠিক উত্তর:
UAE and Saudi Arabia
উত্তর
সঠিক উত্তর:
UAE and Saudi Arabia
ব্যাখ্যা
 ডিজিটাল মুদ্রা 'আবের':
- সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরশাহীর কেন্দ্রীয় ব্যাংক 'আবের' নামে একটি সাধারণ ডিজিটাল মুদ্রা চালু করার সিদ্ধান্ত নিয়েছে। 

⇒ দুই দেশের মধ্যে আর্থিক লেনদেনের ক্ষেত্রে এই মুদ্রা সহায়ক হবে।
- এখানে ব্লকচেইন প্রযুক্তি নিযুক্ত করা হবে।
- প্রাথমিকভাবে, এই মুদ্রার ব্যবহার নির্বাচিত ব্যাংকগুলির মধ্যে সীমাবদ্ধ থাকবে।
- সেই ব্যাংকগুলিতে যথাযথ প্রয়োগের পরে এই মুদ্রার ব্যবহার প্রসারিত করা হবে।

উৎস: Project Aber report.
১,৪৫৭.
Emancipation Proclamation কোন বিষয়ের সাথে সংশ্লিষ্ট?
  1. যুক্তরাষ্ট্রের স্বাধীনতা
  2. ফরাসি বিপ্লব
  3. দ্বিতীয় বিশ্বযুদ্ধ
  4. দাস প্রথা নিষিদ্ধকরণ
সঠিক উত্তর:
দাস প্রথা নিষিদ্ধকরণ
উত্তর
সঠিক উত্তর:
দাস প্রথা নিষিদ্ধকরণ
ব্যাখ্যা
Emancipation Proclamation হলো মার্কিন যুক্তরাষ্ট্রে দাস প্রথা নিষিদ্ধকরণ সংক্রান্ত প্রেসিডেন্টের নির্বাহী আদেশ। ১৮৬৩ সালের ১ জানুয়ারি ১৬তম মার্কিন প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন Emancipation Proclamation এ স্বাক্ষর করেন।

এর আগে ১৮৬২ সালের ২২ সেপ্টেম্বর আব্রাহাম লিংকন দাস প্রথা বিলুপ্তির ঘোষণা দেন।
মার্কিন সংবিধানের ১৩তম সংশোধনী কার্যকরের মাধ্যমে ১৮৬৫ সালের ১৮ ডিসেম্বর সাংবিধানিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে দাস প্রথা নিষিদ্ধ হয়।

(তথ্যসূত্র: হিস্টোরি ওয়েবসাইট)
১,৪৫৮.
'আলেকজান্দ্রিয়া' শহর কোন সমুদ্রের তটে অবস্থিত?
  1. ভূমধ্যসাগর
  2. লোহিত সাগর
  3. কৃষ্ণ সাগর
  4. আরব সাগর
সঠিক উত্তর:
ভূমধ্যসাগর
উত্তর
সঠিক উত্তর:
ভূমধ্যসাগর
ব্যাখ্যা

• আলেকজান্দ্রিয়া:

- অবস্থান ও প্রাথমিক পরিচিতি: আলেকজান্দ্রিয়া মিশরের প্রধান শহর এবং নগর মুহাফাজা (শাসক)।
- এটি ভূমধ্যসাগরীয় বিশ্বের অন্যতম প্রধান শহর এবং হেলেনিক বৃত্তি ও বিজ্ঞানের কেন্দ্র হিসেবে পরিচিত।
- ইতিহাস জুড়ে এটি বিশ্বজনীন শহর হিসেবে ভূমধ্যসাগরের সাথে বিস্তৃত।

- প্রতিষ্ঠাতা: আলেকজান্ডার দি গ্রেট, ৩৩২ খ্রিস্টপূর্বাব্দ।
- মিশরের রাজধানী হিসেবে ব্যবহৃত: ৩৩২ খ্রিস্টপূর্বাব্দ থেকে ৬৪২ খ্রিস্টাব্দ পর্যন্ত।
- ৬৪২ খ্রিস্টাব্দে আরব বাহিনী (আমর ইবনে আল-আস) কর্তৃক দখল।

• ভৌগোলিক অবস্থান:
- কায়রো থেকে: প্রায় ১১৪ মাইল (১৮৩ কিমি) উত্তর-পশ্চিমে।
- নীল নদের ব-দ্বীপের পশ্চিম প্রান্তে, ভূমধ্যসাগরের ধারে।
- শহরের আয়তন: ১১৬ বর্গমাইল (৩০০ বর্গকিমি)।
- জনসংখ্যা (২০০৬): ৪,১১০,০১৫।

• প্রধান বৈশিষ্ট্য:
- প্রধান সমুদ্রবন্দর এবং শিল্প কেন্দ্র।
- ভূমধ্যসাগরের উত্তরের বাতাস শহরের জলবায়ুকে মরুভূমির থেকে আলাদা করেছে।
- সাংস্কৃতিক দিক থেকে শহরটি মিশরের দিকে পিঠ এবং ভূমধ্যসাগরের দিকে মুখ করে বিস্তৃত।

তথ্যসূত্র: ব্রিটানিকা।

১,৪৫৯.
বাংলাদেশ কোন সালে BIMSTEC-এর সদস্যপদ লাভ করে? 
  1. ১৯৯৭ সালে
  2. ২০০০ সালে 
  3. ১৯৯৬ সালে
  4. ২০০৬ সালে
সঠিক উত্তর:
১৯৯৭ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৯৭ সালে
ব্যাখ্যা

• BIMSTEC:
- BIMSTEC = Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation.
- বিমসটেক  হলো বঙ্গোপসাগরীয় অঞ্চলের একটি আঞ্চলিক জোট।
- যা দক্ষিণ এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ার সাতটি দেশকে অন্তর্ভুক্ত করে: বাংলাদেশ, ভারত, মিয়ানমার, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, নেপাল এবং   ভুটান।
- এটি মূলত বহুমুখী প্রযুক্তিগত ও অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির জন্য গঠিত হয়েছে।
- বিমসটেকের সদর দপ্তর বাংলাদেশের রাজধানী ঢাকায় অবস্থিত।
- বাংলাদেশ BIMSTEC-এর প্রতিষ্ঠাকালীন সদস্য।
- ব্যাংকক ঘোষণার মাধ্যমে ১৯৯৭ সালের ৬ জুন BIMSTEC প্রতিষ্ঠিত হয়।
- এই ঘোষণায় বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড স্বাক্ষর করে; ফলে বাংলাদেশ ১৯৯৭ সাল থেকেই BIMSTEC-এর সদস্যপদ অর্জন করে।

উল্লেখ্য,
- প্রাথমিকভাবে এটি BIST-EC নামে পরিচিত ছিল,
- পরে মিয়ানমার যোগদানের পর BIMSTEC-EC হয় এবং
- নেপাল ও ভুটান যোগদানের পর চূড়ান্ত নাম BIMSTEC গৃহীত হয়।
- সংস্থার মূল কাজগুলোর মধ্যে রয়েছে :
• আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতা ও বাণিজ্য সহজীকরণ,
• প্রযুক্তি ও জ্ঞান বিনিময়,
• জলবায়ু ঝুঁকি ও দুর্যোগ ব্যবস্থাপনা,
• পরিবহন ও যোগাযোগ উন্নয়ন,
• শিক্ষা ও মানবসম্পদ উন্নয়ন, এবং
• সন্ত্রাসবাদ দমন ও নিরাপত্তা সমন্বযঅ্যান

উৎস: BIMSTEC Official Website.

১,৪৬০.
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের রাজধানী -
  1. কোয়েটা
  2. গওয়াদর
  3. কালত
  4. করাচি 
সঠিক উত্তর:
কোয়েটা
উত্তর
সঠিক উত্তর:
কোয়েটা
ব্যাখ্যা

বেলুচিস্তান:
- বেলুচিস্তান পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত একটি প্রদেশ। 
- আয়তনের দিক থেকে বেলুচিস্তান হচ্ছে পাকিস্তানের সবচেয়ে বড় প্রদেশ।
- এর পশ্চিমে ইরান, উত্তরে আফগানিস্তান, উত্তর-পূর্বে খাইবার পাখতুনখাওয়া, পূর্বে পাঞ্জাব, দক্ষিণ-পূর্বে সিন্ধু এবং দক্ষিণে আরব সাগর অবস্থিত। 
- এটি মূলত একটি পর্বতময় অঞ্চল।
- এর অধিবাসী বেলুচরা মূলত স্বাধীনচেতা যাযাবর সম্প্রদায়। 
- প্রাদেশিক রাজধানী হলো কোয়েটা।
- প্রদেশের প্রধান জাতিগোষ্ঠী হচ্ছে বেলুচ এবং পশতুন। 

উল্লেখ্য,
- বেলুচিস্তান প্রাকৃতিক সম্পদসমৃদ্ধ। সেখানে তেল, কয়লা, সোনা, তামা ও গ্যাসের খনি রয়েছে।
- পাশাপাশি চীনের ‘চায়না পাকিস্তান অর্থনৈতিক করিডোর’-এর একটি গুরুত্বপূর্ণ চেকপয়েন্ট এই প্রদেশ। 

উৎস: Britannica.

১,৪৬১.
বিশ্বে সর্বপ্রথম কোন দেশের নারীরা ভোট দেয়ার সুযোগ লাভ করে?
  1. নিউজিল্যান্ড
  2. ফিনল্যান্ড
  3. অস্ট্রেলিয়া
  4. নেদারল্যান্ডস
সঠিক উত্তর:
নিউজিল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
নিউজিল্যান্ড
ব্যাখ্যা
নারীর ভোটাধিকার লাভ:
- বিশ্বে সর্বপ্রথম নিউজিল্যান্ডের নারীরা ভোটাধিকার লাভ করে।
- ১৮৯৩ সালে নারীদের পূর্ণ ভোটাধিকার দেয় নিউজিল্যান্ড।

অন্যদিকে,
- দক্ষিণ আফ্রিকায় কৃষ্ণাঙ্গ নারীরা প্রথম ভোট দেয়ার সুযোগ পান ১৯৯৩ সালে।
- ১৯০২ সালে অস্ট্রেলিয়া নারীরা ভোটাধিকার লাভ করে।
- ১৯০৬ সালে ফিনল্যান্ড নারীরা ভোটাধিকার লাভ করে।
- ১৯১৫ সালে ডেনমার্কের নারীরা ভোটাধিকার লাভ করে।
- ১৯১৮ সালে যুক্তরাজ্যের নারীরা নারীরা ভোটাধিকার লাভ করে।
- ১৯২০ যুক্তরাষ্ট্রের নারীরা ভোটাধিকার লাভ করে।
- মুসলিম দেশগুলোর মধ্যে ১৯১৮ সালে কিরগিজস্তানের নারীরা প্রথম ভোটাধিকার লাভ করে।

উৎস: Ministry for Women New Zealand ওয়েবসাইট।
১,৪৬২.
পারস্য সভ্যতার ধর্ম কোনটি?
  1. মান্দাই
  2. রাস্তাফারি
  3. কনফুসীয়
  4. জরথুস্ত্র
সঠিক উত্তর:
জরথুস্ত্র
উত্তর
সঠিক উত্তর:
জরথুস্ত্র
ব্যাখ্যা
পারস্য:
- পারস্য বর্তমান নাম: ইরান।
- পারস্যের নামকরণ 'ইরান' করা হয়: ২১ মার্চ, ১৯৩৫ সালে।
- পারস্য সভ্যতার ধর্ম: জরথুস্ত্র।
- জরথুস্ত্রের আর্বিভাব ঘটে খ্রিস্টপূর্ব সপ্তম শতকে।
- পারস্যের সাসানীয় রাজবংশের সম্রাট আরদাশিরের সময় জরথুস্ত্র ধর্ম রাজকীয় মর্যাদা লাভ করে।
- জরথুস্ত্রবাদ ছিলো একেশ্বরবাদে বিশ্বাসী।
- বিশ্বের অন্যান্য ধর্মের উপর জরথ্রুস্ত্র ধর্মের ব্যাপক প্রভাব লক্ষ্য করা যায়।
- এদের প্রধান দেবতার নাম: আছর মাজদা।
- ধর্মগ্রন্থ: জেন্দাবেস্তা।

তথ্যসূত্র - ব্রিটানিকা ও বাংলাদেশ ও বিশ্বপরিচয় ষষ্ঠ শ্রেণী এবং উচ্চ মাধ্যমিক ইসলামের ইতিহাস, প্রথমপত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১,৪৬৩.
কোথায় প্রথম সিন্ধু সভ্যতা শনাক্ত করা হয়?
  1. আগ্রা
  2. বিহার
  3. হরিয়ানা
  4. পাঞ্জাব
সঠিক উত্তর:
পাঞ্জাব
উত্তর
সঠিক উত্তর:
পাঞ্জাব
ব্যাখ্যা
সিন্ধু সভ্যতা:
- সিন্ধু সভ্যতা সিন্ধু নদের অববাহিকা অঞ্চলে গড়ে উঠেছিল, এবং এ কারণেই এই সভ্যতাকে সিন্ধু সভ্যতা বলা হয়।
- এটি অনেক সময় হরপ্পা সভ্যতা বা হরপ্পা সংস্কৃতির নামে পরিচিত।
- বিশ শতকের প্রথম দিকে বাঙালি প্রত্নতত্ত্ববিদ রাখালদাস বন্দ্যোপাধ্যায় পাকিস্তানের সিন্ধু প্রদেশের লারকানা জেলায় মহেঞ্জোদারো এবং দয়ারাম সাহানীর চেষ্টায় পাঞ্জাবের মন্টোগোমারী জেলার হরপ্পায় এই সভ্যতা আবিষ্কার করেন।
- সিন্ধু সভ্যতা প্রথম সনাক্ত করা হয় পাঞ্জাবে।
- ১৯২১ সালে পাঞ্জাবের হরপ্পা ও ১৯২২ সালে সিন্ধুর মহেঞ্জোদারো শহরে খননকার্যের মাধ্যমে সিন্ধু সভ্যতার নির্দশন উন্মোচিত হয়।
- সিন্ধু সভ্যতা উপমহাদেশের প্রাচীনতম সভ্যতা হিসেবে পরিচিত।
- বিশেষত মহেঞ্জোদারো এবং হরপ্পাতে এই সভ্যতার সবচেয়ে বেশি নিদর্শন পাওয়া গেছে।
- পাকিস্তানের পাঞ্জাব, সিন্ধু প্রদেশ এবং ভারতের পাঞ্জাব, রাজস্থান ও গুজরাটের বিভিন্ন অংশে এই সভ্যতার নিদর্শন পাওয়া যায়।

সূত্র - বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১,৪৬৪.
ভারত ও আফগানিস্তানের মধ্যকার সীমানা চিহ্নিত লাইন -
  1. ডুরান্ড লাইন
  2. র‍্যাডক্লিফ লাইন
  3. এলওসি
  4. ম্যাজিনো লাইন
সঠিক উত্তর:
ডুরান্ড লাইন
উত্তর
সঠিক উত্তর:
ডুরান্ড লাইন
ব্যাখ্যা
'ডুরান্ড লাইন' স্যার হেনরি মার্টিমার ডুরান্ড কর্তৃক ১৮৯৬ সালে তৎকালীন ভারত ও আফগানিস্তানের মধ্যে চিহ্নিত সীমারেখা। ১৯৪৭ সালে পাকিস্তান স্বাধীন হওয়ার পর থেকে এটি পাকিস্তান-আফগানিস্তানের মধ্যে সীমানা চিহ্নিতকরণ রেখা।


অন্যদিকে,
- লাইন অব কন্ট্রোল (এলওসি) বা নিয়ন্ত্রণ রেখা  ভারত ও পাকিস্তানের সীমান্ত বিভক্তকারী রেখা।
- ম্যাজিনো লাইন ফ্রান্সের সাথে জার্মানিকে বিভক্তকারী  সীমারেখা।
- ভারত-চীনের সীমানা চিহ্নিতকরণ রেখার নাম ম্যাকমোহন লাইন।

উৎস : ব্রিটানিকা 
১,৪৬৫.
'ফাতাহ' কোন দেশের রাজনৈতিক দল?
  1. ফিলিস্তিনি
  2. সিরিয়া
  3. আফগানিস্তান
  4. মিশর
সঠিক উত্তর:
ফিলিস্তিনি
উত্তর
সঠিক উত্তর:
ফিলিস্তিনি
ব্যাখ্যা
ফাতাহ:
- 'ফাতাহ' (Fatah) হলো প্যালেস্টাইন ন্যাশনাল লিবারেশন মুভমেন্টের আরবি অনুবাদের বিপরীত সংক্ষিপ্ত রূপ এবং ফিলিস্তিনের বৃহত্তম ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দল।
- এই দলটি পিএলও (প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন) এবং ফিলিস্তিন কর্তৃপক্ষের প্রধান চালিকা শক্তি।
- ফাতাহ, কখনও কখনও আল-ফাতাহ নামে পরিচিত।
- ১৯৫০-এর দশকের শেষদিকে ইয়াসির আরাফাত এবং খলিল আল-ওয়াজির দ্বারা প্রতিষ্ঠিত
- এটি ফিলিস্তিনের স্বাধীনতা সংগ্রামে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
- ফাতাহ দলটি হামাস-এর সাথে রাজনৈতিক বিরোধে রয়েছে।
- দলটি ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য আলোচনা এবং সমঝোতার পক্ষে।

উল্লেখ্য,
- ১৯৪৮ সালের আরব-ইসরায়েল যুদ্ধের ঠিক এক দশক পর ১৯৫৯ সালে ফিলিস্তিনের সাবেক প্রেসিডেন্ট ইয়াসির আরাফাতসহ সেখানকার আন্দোলন কর্মীদের নিয়ে গঠিত হয় পিএলও।
- শুরুর দিকে ফাতাহ সশস্ত্র উপায়ে ইসরায়েলি সরকারের বিরোধিতা করলেও পরে দলটি ১৯৮০-এর দশকে কূটনৈতিক উপায়ে সংকট সমাধানের চেষ্টা করে।

উৎস: Britannica.
১,৪৬৬.
বিশ্বের সবচেয়ে ভূমিকম্প প্রবণ দেশ কোনটি?
  1. ক) জাপান
  2. খ) বাংলাদেশ
  3. গ) ভারত
  4. ঘ) চীন
সঠিক উত্তর:
ক) জাপান
উত্তর
সঠিক উত্তর:
ক) জাপান
ব্যাখ্যা
বিশ্বের সবচেয়ে ভূমিকম্প প্রবণ দেশের তালিকা:-
১। জাপান
২। ইন্দোনেশিয়া
৩। চীন
৪। ফিলিপাইন
৫। ইরান

তথ্যসূত্র: ওয়ার্ল্ড এটলাস।
১,৪৬৭.
'বিবিসি' কোন দেশ ভিত্তিক সংবাদ সংস্থা?
  1. যুক্তরাষ্ট্র
  2. অষ্ট্রেলিয়া
  3. ফ্রান্স
  4. যুক্তরাজ্য
সঠিক উত্তর:
যুক্তরাজ্য
উত্তর
সঠিক উত্তর:
যুক্তরাজ্য
ব্যাখ্যা
বিভিন্ন দেশের সংবাদ সংস্থা:
- বাংলাদেশ: বাসস, এনা, আইএসপিআর, ইউএনবি, আবাস, পিআইবি।
- যুক্তরাষ্ট্র: এপি, ভয়েস অব আমেরিকা (VOA), CNN.
- যুক্তরাজ্য: রয়টার্স, বিবিসি।
- পাকিস্তান: এপিপি, পিপিআই, ইউপিপি।
- চীন: সিনহুয়া।
- ফ্রান্স: এএফপি।
- অষ্ট্রেলিয়া: অষ্ট্রেলিয়ান ব্রডকাষ্টিং কর্পোরেশন (এবিসি)।
- কানাডা: কানাডিয়া প্রেস (সিপি)।
- সিরিয়া: সানা।
- লিবিয়া: জানা।
- মালয়েশিয়া: বারনামা।
- মিশর: মেনা (মিডিল ইস্ট নিউজ এজেন্সি)।
- পর্তুগাল: লুসা।
- বেলজিয়াম: বেলজা।
- ভারত: PTI, ইউএনআই।
- রাশিয়া: ITAR-TASS, Rossiya Segodnya, ইন্টারফ্যাক্স।
- ইন্দোনেশিয়া: আনতারা।
- ইরান: ইরনা, আইএনএ।
- ইরাক: নিউজ এজেন্সি (ইনা)।

তথ্যসূত্র - সংশ্লিষ্ট দেশের ওয়েবসাইট।
১,৪৬৮.
স্ক্যান্ডেনেভিয়ান রাষ্ট্র নয় কোনটি?
  1. নরওয়ে
  2. ডেনমার্ক
  3. গ্রীনল্যান্ড
  4. সুইডেন
সঠিক উত্তর:
গ্রীনল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
গ্রীনল্যান্ড
ব্যাখ্যা
⇒ গ্রীনল্যান্ড স্ক্যান্ডিনেভিয়ান দেশ নয়।

স্ক্যান্ডিনেভিয়ান দেশ:
- স্ক্যান্ডিনেভিয়া হলো ইউরোপের উত্তরে অবস্থিত একটি ভৌগোলিক অঞ্চল।
- স্ক্যান্ডেনেভিয়ান রাষ্ট্র: ৩টি। যথা-
• নরওয়ে,
• সুইডেন ও
• ডেনমার্ক।
- তবে ফিনল্যান্ড, আইসল্যান্ড এবং ফারো আইল্যান্ডকেও অনেক ক্ষেত্রে স্ক্যান্ডিনেভিয়ান রাষ্ট্র হিসেব গণ্য করা হয়।

⇒ নর্ডিক অঞ্চল বলতে স্ক্যান্ডেনেভিয়ান দেশ + ফিনল্যান্ড + আইসল্যান্ডকে বুঝায়।
- অর্থাৎ, স্ক্যান্ডেনেভিয়ান দেশগুলো আসলে নর্ডিক অঞ্চলের মধ্যে পরে।

⇒ নর্ডিক অঞ্চলভূক্ত দেশ: ৫টি।
যথা - আইসল্যান্ড, ডেনমার্ক, নরওয়ে, সুইডেন এবং ফিনল্যান্ড।

তথ্যসূত্র - Worldatlas.com ও Britannica.com
১,৪৬৯.
পাবলো পিকাসো কোন দেশে জন্মগ্রহণ করেন?
  1. ইতালি
  2. স্পেন
  3. পর্তুগাল
  4. ফ্রান্স
সঠিক উত্তর:
স্পেন
উত্তর
সঠিক উত্তর:
স্পেন
ব্যাখ্যা

• পাবলো পিকাসো
- বিংশ শতাব্দীর সবচেয়ে প্রভাবশালী চিত্রশিল্পীদের একজন পাবলো পিকাসো।
- কেবল রং-তুলিই তাঁর শিল্পকলা প্রকাশের মাধ্যম ছিল না, তিনি একাধারে ছিলেন দক্ষ ভাস্কর, মৃৎশিল্পী, পোশাক পরিকল্পক ও মঞ্চসজ্জাশিল্পী। কবিতা ও নাটকও লিখেছেন।
- পাবলো রুইজ পিকাসোর জন্ম ১৮৮১ সালের ২৫ অক্টোবর দক্ষিণ স্পেনের ভূমধ্যসাগরের তীরবর্তী মালাগা শহরে। 
- পিকাসোর জীবনে ১৯০৭ থেকে ১৯১২ সাল পর্যন্ত সময়টা ছিল খুবই গুরুত্বপূর্ণ।
- কারণ, এ সময়ে তিনি শিল্পী জর্জেস ব্রাকের সঙ্গে কাজ করে শিল্পে ‘কিউবিস্ট’ আন্দোলনের সূচনা করেন।
- জটিল জ্যামিতিক পদ্ধতিতে আঁকা ছবিতে বাস্তবতা উপস্থাপনের এক নতুন কৌশল ছিল এটি।
- একটানা ১৯১৯ সাল পর্যন্ত এই কিউবিজমের চর্চা চালিয়ে গেছেন। কোলাজশিল্পটির উদ্ভাবনেও তাঁর ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ।
- পিকাসোর আঁকা অসংখ্য বিখ্যাত ছবির একটি হলো ‘গোয়ের্নিকা’।
- ১৯৩৭ সালে স্পেনের স্বৈরশাসক ফ্রান্সিসকো ফ্রাঙ্কোর অনুরোধে জার্মানি ও ইতালি যৌথভাবে আক্রমণ চালায় স্পেনের প্রত্যন্ত গোয়ের্নিকা গ্রামে।
- এ ঘটনায় মর্মাহত পাবলো পিকাসো এঁকেছিলেন তাঁর জগদ্বিখ্যাত ছবি ‘গোয়ের্নিকা’।
- গোয়ের্নিকাকে বলা হয় পৃথিবীর সর্বকালের সেরা যুদ্ধবিরোধী চিত্রকর্ম।
- তাঁর আরও কয়েকটি উল্লেখযোগ্য সৃষ্টি হলো ‘দ্য ওল্ড গিটারিস্ট’, ‘গার্ল বিফোর আ মিরর’, ‘দ্য উইপিং ওমেন’, ‘উইমেন অব আলজিয়ার্স’, ‘সেলফ পোর্ট্রেট’, ‘থ্রি মিউজিশিয়ানস’, ‘সিটেড বাথার’ প্রভৃতি।
- ১৯৪৪ সাল থেকে ভাস্কর্যের দিকে মনোনিবেশ করেন পিকাসো। তাঁর একটি বিখ্যাত ভাস্কর্যের নাম ‘শিকাগো পিকাসো’।
- এ ছাড়া মৃৎশিল্পের কাজ, পোশাক পরিকল্পনা ও মঞ্চসজ্জার কাজও করেছেন তিনি।
- মুনশিয়ানা দেখিয়েছেন সাহিত্য রচনায়। কাব্যচর্চা চালিয়ে গেছেন ১৯৩৯ থেকে ১৯৫৯ সাল পর্যন্ত।
- এ সময় লিখেছেন ৩০০টির বেশি কবিতা। এ ছাড়া দুটি নাটকও লিখেছেন।
- পিকাসো মারা গেছেন ১৯৭৩ সালের ৮ এপ্রিল, ফ্রান্সের মুজাই শহরে।

উৎস: ব্রিটানিকা।  

১,৪৭০.
মোজাবে মরুভূমি কোন দেশে অবস্থিত?
  1. যুক্তরাষ্ট্র
  2. মেক্সিকো
  3. কেনিয়া
  4. জিম্বাবুয়ে
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
মোজাবে মরুভূমি:
- মোজাবে মরুভূমি যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্ব ক্যালিফোর্নিয়া‍য় অবস্থিত।
- মোজাবে মরুভূমিটি ২৫,০০০ বর্গ মাইল (৬৫,০০০ বর্গ কিমি) এরও বেশি জায়গা জুড়ে বিস্তৃত।
- কলোরাডো নদী এবং লেক মিড মরুভূমির পূর্ব প্রান্তের কাছে অবস্থিত।

তথ্যসূত্র - Britannica.com
১,৪৭১.
অস্ট্রেলিয়ার রাজধানী-
  1.  সিডনি
  2. মেলবোর্ন 
  3. ব্রিসবেন
  4. ক্যানবেরা
সঠিক উত্তর:
ক্যানবেরা
উত্তর
সঠিক উত্তর:
ক্যানবেরা
ব্যাখ্যা

অস্ট্রেলিয়া: 
- অস্ট্রেলিয়া মহাদেশের দক্ষিণ-পূর্ব অংশে অস্ট্রেলিয়ার অবস্থান।
- এর চতুর্দিক ভারত মহাসাগর এবং প্রশান্ত মহাসাগর দ্বারা বেষ্টিত।
- এটি একসময় ব্রিটিশ উপনিবেশ ছিল।
- ১৯০১ সালে ছয়টি রাজ্য নিয়ে প্রতিষ্ঠিত হয় কমনওয়েলথ অব অস্ট্রেলিয়া।
- অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরা।
- এটি আয়তনে অস্ট্রেলিয়া মহাদেশ তথা দক্ষিণ গোলার্ধের বৃহত্তম দেশ এবং বিশ্বে ষষ্ঠ।
- এদেশের সঙ্গে কোনো দেশের স্থল সীমান্ত নেই।
- অস্ট্রেলিয়ার সর্বোচ্চ স্থান কোসকিউসকো (২,২২৯ মিটার) এবং সর্বনিম্ন স্থান লেক আইয়র (১৫ মিটার)।
- দেশটির আঞ্চলিক সমুদ্রসীমা ১২ নটিক্যাল মাইল এবং অর্থনৈতিক সমুদ্রসীমা ২০০ নটিক্যাল মাইল।
- অস্ট্রেলিয়ার দীর্ঘতম নদী মারে ডার্লিং (২,৩৭৫ কিলোমিটার)।

উল্লেখ্য,
- সিডনি - অস্ট্রেলিয়ার প্রাচীনতম শহর, অপেরা হাউসের আবাসস্থল এবং মনোরম উপসাগর, প্রাকৃতিক সৌন্দর্য ও অসংখ্য সৈকতের জন্য খ্যাত।
- মেলবোর্ন - অস্ট্রেলিয়ার কফি, সংস্কৃতি ও ক্রীড়ার রাজধানী; প্রায়শই সবচেয়ে ইউরোপীয় ধাঁচের শহর বলা হয়; শিল্পকলা, খাবার ও ক্রীড়া সংস্কৃতির জন্য প্রসিদ্ধ।
- ব্রিসবেন - রৌদ্রোজ্জ্বল কুইন্সল্যান্ডের রাজধানী, সুন্দর বালুকাময় সৈকতের প্রবেশদ্বার।

 উৎস: ভূগোল দ্বিতীয় পত্র (এইচএসসি প্রোগ্রাম), বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও ব্রিটানিকা ওয়েবসাইট।

১,৪৭২.
WTO এর ১২তম মন্ত্রিপর্যায়ের সম্মেলন কোন শহরে অনুষ্ঠিত হবে?
  1. ক) বাকু
  2. খ) নাইরোবি
  3. গ) ব্রিজটাউন
  4. ঘ) নুর-সুলতান
সঠিক উত্তর:
ঘ) নুর-সুলতান
উত্তর
সঠিক উত্তর:
ঘ) নুর-সুলতান
ব্যাখ্যা
WTO (World Trade Organization) এর ১২তম মন্ত্রিপর্যায়ের সম্মেলন ২০২১ সালের জুন মাসে কাজাখস্তানের নুর-সুলতান শহরে অনুষ্ঠিত হবে। তবে এর নির্দিষ্ট তারিখ এখনো চূড়ান্ত হয়নি।
২০২০ সালের ৮-১১ জুন এই সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। কিন্তু করোনা সংকটের কারণে তা পেছানো হয়।
WTO এর সর্বশেষ ১১তম মন্ত্রিপর্যায়ের সম্মেলন ২০১৭ সালের ১০-১৩ সেপ্টেম্বর আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্স শহরে অনুষ্ঠিত হয়।
মন্ত্রিপর্যায়ের সম্মেলন WTO এর সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম। সাধারণত প্রতি দুই বছর পরপর এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
(সূত্রঃ WTO ওয়েবসাইট)
১,৪৭৩.
কোন চুক্তির আওতায় বেলজিয়াম ও লুক্সেমবার্গে ২০৩২ সাল পর্যন্ত বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত প্রবেশ অব্যাহত থাকতে পারে?
  1. EBA
  2. IBA
  3. SBA
  4. RBA
সঠিক উত্তর:
EBA
উত্তর
সঠিক উত্তর:
EBA
ব্যাখ্যা
EBA চুক্তি:
• সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেলজিয়াম ও লুক্সেমবার্গকে ইবিএ (EBA = Everything but Arms) (অস্ত্র ছাড়া সবকিছু) পরিকল্পনার আওতায় ২০৩২ সাল পর্যন্ত বেলজিয়াম ও লুক্সেমবার্গের বাজারে বাংলাদেশি পণ্যের শুল্ক ও কোটামুক্ত প্রবেশ সুবিধা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।
• বাংলাদেশ ২০২৬ সালে এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হতে যাচ্ছে।
• বাংলাদেশ বর্তমানে ১১৭টি দেশে ওষুধ রপ্তানি করছে।
দ্বিপক্ষীয় বাণিজ্য ও ব্যবসা বাড়াতে শিগগিরই বাংলাদেশ ও লুক্সেমবার্গের মধ্যে একটি এয়ার সার্ভিস চুক্তি স্বাক্ষরিত হতে পারে।

উৎস: বাসস।
১,৪৭৪.
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোটবেলার ডাকনাম কি?
  1. বাবু
  2. রব
  3. দুখু
  4. খোকা
সঠিক উত্তর:
খোকা
উত্তর
সঠিক উত্তর:
খোকা
ব্যাখ্যা
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান:

- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোটবেলার ডাকনাম খোকা।
- বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯২০ সালের ১৭ মার্চ জন্মগ্রহণ করেন।
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পিতা শেখ লুৎফর রহমান।
- ১৯৪২ সালে তিনি গোপালগঞ্জ মিশনারী স্কুল থেকে ম্যাট্রিক, ১৯৪৪ সালে কলকাতার ইসলামিয়া কলেজ থেকে আই.এ এবং একই কলেজ থেকে ১৯৪৭ সালে বি.এ পাশ করেন।
- বিশ্ববিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর কর্মচারীদের সাথে তাদের দাবি আদায়ের পক্ষে আন্দোলন করার জন্যে ১৯৪৯ সালে বঙ্গবন্ধুকে বিশ্ববিদ্যালয় থেকে বহিস্কার করা হয়।
- ১৯৫৩ সালে শেখ মুজিব পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন এবং ১৯৬৬ সাল পর্যন্ত এ পদে বহাল ছিলেন। ১৯৬৬ সালেই তিনি দলের সভাপতি হন।
- ১৯৬৬ সালে তিনি তাঁর বিখ্যাত ছয়দফা কর্মসূচী ঘোষণা করেন।

তথ্যসূত্র - বাংলাপিডিয়া ও তথ্য বাতায়ন।
১,৪৭৫.
মার্কিন যুক্তরাষ্ট্রের কোন সংস্থাটি সিভিল সার্ভিস ব্যবস্থা পরিচালনা করে?
  1. মেরিট সিস্টেমস প্রোটেকশন বোর্ড
  2. ফেডারেল লেবার রিলেশনস অথরিটি
  3. অফিস অফ পার্সোনেল ম্যানেজমেন্ট
  4. সিভিল সার্ভিস কমিশন
সঠিক উত্তর:
অফিস অফ পার্সোনেল ম্যানেজমেন্ট
উত্তর
সঠিক উত্তর:
অফিস অফ পার্সোনেল ম্যানেজমেন্ট
ব্যাখ্যা
অফিস অফ পার্সোনেল ম্যানেজমেন্ট:
- অফিস অফ পার্সোনেল ম্যানেজমেন্ট (OPM) হলো যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের সিভিল সার্ভিস ব্যবস্থাপনার দায়িত্বপ্রাপ্ত সংস্থা।
- এটি নতুন সরকারি কর্মচারী নিয়োগের সমন্বয় করে এবং তাদের স্বাস্থ্য বীমা ও অবসর সুবিধা পরিচালনা করে।

উল্লেখ্য,
- OPM শিক্ষার্থীদের জন্য চাকরি, গ্রীষ্মকালীন চাকরি, বৃত্তি এবং ইন্টার্নশিপ খুঁজে পাওয়ার ক্ষেত্রে বিভিন্ন সহায়ক তথ্য ও সম্পদ সরবরাহ করে।

সূত্র: অফিস অফ পার্সোনেল ম্যানেজমেন্ট।
১,৪৭৬.
সভ্যতায় রোমানদের শ্রেষ্ঠতম অবদান হলো-
  1. ক) রোমান আইন
  2. খ) বর্ণমালা উদ্ভাবন
  3. গ) স্থাপত্য নির্মাণ
  4. ঘ) ধর্ম সংস্কার
সঠিক উত্তর:
ক) রোমান আইন
উত্তর
সঠিক উত্তর:
ক) রোমান আইন
ব্যাখ্যা
বিশ্বসভ্যতার ইতিহাসে রোমানদের সর্বশ্রেষ্ঠ অবদান হলো আইন প্রণয়ন।
খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে সম্রাট জাস্টিনিয়ান প্রথম সমস্ত রোমান আইনসমূহ সংগ্রহ ও সংকলিত করেন।
পরবর্তীতে আইনসমমূহ ১২টি তামার পাতে খোদাই করে জনগণকে দেখানোর জন্যে প্রকাশ্যে ঝুলিয়ে রাখা হয়।
রোমান আইনসমূহ বেসামরিক আইন, জনগণের আইন ও প্রাকৃতিক আইন নামে তিনভাগে বিভক্ত। আধুনিক বিশ্ব সম্পূর্নভাবে রোমান আইনের উপর নির্ভরশীল।
(সূত্রঃ উচ্চ মাধ্যমিক ইসলামের ইতিহাস : প্রথমপত্র : উন্মুক্ত বিশ্ববিদ্যালয়)
১,৪৭৭.
প্রথম অনারব মুসলিম দেশ হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দেয় -
  1. ক) সৌদি আরব
  2. খ) সেনেগাল
  3. গ) ইরাক
  4. ঘ) আলবেনিয়া
সঠিক উত্তর:
খ) সেনেগাল
উত্তর
সঠিক উত্তর:
খ) সেনেগাল
ব্যাখ্যা
প্রথম আফ্রিকান, প্রথম মুসলিম এবং প্রথম অনারব মুসলিম দেশ হিসেবে সেনেগাল ১ ফেব্রুয়ারি ১৯৭২ বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে।
মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া ২৫ ফেব্রুয়ারি ১৯৭২ বাংলাদেশকে স্বীকৃতি দেয়।
প্রথম আরব দেশ হিসেবে ইরাক ৮ জুলাই ১৯৭২ বাংলাদেশ কে স্বীকৃতি প্রদান করে। আলজেরিয়া ১৬ জুলাই ১৯৭৩ সালে স্বীকৃতি দেয়।
অন্যদিকে ৬ ডিসেম্বর ১৯৭১ প্রথম দেশ হিসেবে ভুটান (প্রধানমন্ত্রী ও পররাষ্ট্র সচিবের ভাষ্যমতে) এবং দ্বিতীয় দেশ হিসেবে ভারত বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে। তবে ২৯তম এবং ১৭তম বিসিএসের প্রশ্ন অনুযায়ী বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয় ভারত এবং দ্বিতীয় দেশ হিসেবে স্বীকৃতি দেয় ভুটান।
উৎসঃ ইউএস স্টেট ডিপার্টমেন্ট ওয়েবসাইট এবং বাংলাদেশ প্রতিদিন
১,৪৭৮.
'ব্লাক ক্যাট' কোন দেশের কমান্ডো বাহিনী?
  1. ক) মিয়ানমার
  2. খ) রাশিয়া
  3. গ) ফিলিস্তিন
  4. ঘ) ভারত
সঠিক উত্তর:
ঘ) ভারত
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ভারত
ব্যাখ্যা

- 'ব্লাক ক্যাট' হলো ভারতের কমান্ডো বাহিনী।
- এর মূল নাম National Security Guard (NSG)।
- এটি ভারতের কেন্দ্রীয় সরকারের এমন একটি বিশেষ বাহিনী যা সন্ত্রাসীদের মোকাবেলায় সর্বদা প্রস্তুত এবং প্রতি আক্রমণ পারদর্শী।
উৎসঃ ভারতীয় সরকারি ওয়েবসাইট।

১,৪৭৯.
'অলিভিয়া' একটি -
  1. ক) সমুদ্র বন্দর
  2. খ) স্থল বন্দর
  3. গ) নদী বন্দর
  4. ঘ) বিমান বন্দর
সঠিক উত্তর:
ক) সমুদ্র বন্দর
উত্তর
সঠিক উত্তর:
ক) সমুদ্র বন্দর
ব্যাখ্যা
- 'অলিভিয়া' সমুদ্র বন্দর ইউক্রেনে অবস্থিত।
- রুশ-ইউক্রেন যুদ্ধে বাংলাদেশের 'বাংলার সমৃদ্ধি' জাহাজটি ইউক্রেনের অলিভিয়া বন্দরে আটকা পড়েছিল।
 
উৎস: পত্রিকা রিপোর্ট 
১,৪৮০.
ফিনিশীয় সভ্যতা কোন অঞ্চলে গড়ে উঠেছিল?
  1. মেসোপটেমিয়ায়
  2. নীল নদের অববাহিকায়
  3. ভূমধ্যসাগরের পূর্ব উপকূল
  4. মধ্য আমেরিকায়
সঠিক উত্তর:
ভূমধ্যসাগরের পূর্ব উপকূল
উত্তর
সঠিক উত্তর:
ভূমধ্যসাগরের পূর্ব উপকূল
ব্যাখ্যা

• ফিনিশীয় সভ্যতা (Phoenician Civilization):
- বর্তমান লেবানন এবং সিরিয়ার কিছু অংশ নিয়ে ভূমধ্যসাগরের পূর্ব উপকূলে এই প্রাচীন সভ্যতাটি গড়ে উঠেছিল।

- ভৌগোলিক অবস্থানের কারণে তারা স্থলপথের চেয়ে জলপথে বাণিজ্যে বেশি আগ্রহী ছিল।
- গ্রীকরা এদের নাম দিয়েছিল 'ফিনিশীয়' বা 'পার্পল পিপল' (Purple People), কারণ তারা এক ধরণের বিশেষ সামুদ্রিক শামুক থেকে রাজকীয় বেগুনি রং তৈরি করত এবং এর ব্যবসা করত।

• বর্ণমালা আবিষ্কার (Invention of Alphabet):
- ফিনিশীয়দের সবচেয়ে বড় অবদান হলো বর্ণমালার উদ্ভাবন।
- তারা ২২টি ব্যঞ্জনবর্ণের একটি সেট তৈরি করে, যা ছিল আধুনিক বর্ণমালার পূর্বপুরুষ।
- পরবর্তীতে গ্রীকরা এই বর্ণমালার সাথে স্বরবর্ণ (Vowels) যুক্ত করে এবং রোমানদের হাত ধরে তা বর্তমান ইংরেজি বর্ণমালায় রূপ নেয়।

• প্রধান নগর রাষ্ট্রসমূহ:
- ফিনিশীয়রা কোনো একক বিশাল সাম্রাজ্য গড়ে তোলেনি, বরং তারা ছোট ছোট স্বাধীন 'নগর রাষ্ট্র' বা 'সিটি স্টেটস'-এ বিভক্ত ছিল।
- তারা ছিল প্রাচীন বিশ্বের শ্রেষ্ঠ নাবিক ও জাহাজ নির্মাতা।
- তারা ধ্রুবতারা দেখে দিক নির্ণয় করতে জানত, যাকে গ্রীকরা 'ফিনিশীয় তারা' বলত।

• কার্থেজ (Carthage):
- ফিনিশীয়রা ভূমধ্যসাগরের নানা স্থানে উপনিবেশ স্থাপন করেছিল। এর মধ্যে উত্তর আফ্রিকায় (বর্তমান তিউনিসিয়া) অবস্থিত 'কার্থেজ' ছিল সবচেয়ে বিখ্যাত, যা পরবর্তীতে রোমান সাম্রাজ্যের প্রবল প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠে।

উল্লেখ্য,
- আলেকজান্ডার ৩৩২ খ্রিস্টপূর্বাব্দে তাদের প্রধান শহর টায়ার দখল করে নিলে ফিনিশীয়দের রাজনৈতিক স্বাধীনতার অবসান ঘটে এবং তারা হেলেনিস্টিক সংস্কৃতির অংশ হয়ে যায়।

উৎস: ব্রিটানিকা ওয়েবসাইট  এবং বিশ্ব ইতিহাস এনসাইক্লোপিডিয়া।

১,৪৮১.
নিচের কোন সভ্যতার সময়কালে ওজন পরিমাপ ও দৈর্ঘ্য মাপার পদ্ধতি আবিষ্কার হয়েছিল?
  1. সিন্ধু সভ্যতা
  2. মিশরীয় সভ্যতা
  3. গ্রিক সভ্যতা
  4. অ্যাসেরীয় সভ্যতা
সঠিক উত্তর:
সিন্ধু সভ্যতা
উত্তর
সঠিক উত্তর:
সিন্ধু সভ্যতা
ব্যাখ্যা

◉ সিন্ধু সভ্যতার সময়কালে ওজন পরিমাপ ও দৈর্ঘ্য মাপার পদ্ধতি আবিষ্কার হয়েছিল।

সিন্ধু সভ্যতার পরিমাপ পদ্ধতি:
- সিন্ধু নদের অববাহিকা অঞ্চলে গড়ে উঠেছিল বলে এই সভ্যতার নাম সিন্ধু সভ্যতা।
- সিন্ধু সভ্যতার অধিবাসীরা দ্রব্যের ওজন ও পরিমাপ পদ্ধতির উদ্ভাবক ছিল। তাদের এই পরিমাপ পদ্ধতির আবিষ্কার সভ্যতার জন্য গুরুত্বপূর্ণ অবদান বলে বিবেচিত। তারা বিভিন্ন দ্রব্য ওজনের জন্য নানা মাপের ভিন্ন ভিন্ন আকৃতির বাটখারা ব্যবহার করত। দাগ কাটা স্কেল দিয়ে দৈর্ঘ্য মাপার পদ্ধতিও তাদের জানা ছিল।
- মহেঞ্জোদারো নগরের অর্থনৈতিক অবস্থা এবং বাণিজ্যের অবস্থা যে ভাল ছিল তা এই সভ্যতায় পাওয়া নিদর্শন থেকে জানা যায়। ওজনের জন্য নগরবাসীরা বিভিন্ন পরিমাপের বাটখারা ব্যবহার করতো। ছোট বাটখারাগুলোর আকৃতি ছিল চারকোণা। আর বড়গুলো ছিল গোলাকার। কোন কোনটি ছিল কিছুটা কৌণিক। সাধারণত পাথর দিয়ে বাটখারা তৈরি করা হতো। বাটখারাগুলোর ওজন সমান থাকায় ধারণা করা হয় ওজনের ব্যাপারে সিন্ধু সভ্যতার লোকেরা সতর্ক ছিল। বড় বড় এবং ভারি জিনিস ওজন করার জন্য মহেঞ্জোদারোর নগরবাসীরা ব্রোঞ্জের স্কেল ব্যবহার করতো। ভারি বস্তু ওজন করার জন্য কাঠখণ্ড ব্যবহার করা হতো। কাঠখন্ডের এক প্রান্তে দ্রব্য বেঁধে ওজন করা হতো। কোন জিনিসের দৈর্ঘ্য মাপার জন্য মহেঞ্জোদারোর মানুষেরা স্কেল ব্যবহার করত। তাদের স্কেলের দৈর্ঘ্য ছিল ২০.৬২ ইঞ্চির সমান। পরিমাপদন্ডে নির্দিষ্ট ঘর কাটা হতো।

⇒ সিন্ধু সভ্যতা:
- পাকিস্তানের সিন্ধু প্রদেশের মহেঞ্জোদারোতে এবং পাঞ্জাবের হরপ্পায় এই সভ্যতা আবিষ্কৃত হয়।
- সিন্ধু সভ্যতার সংস্কৃতিকে অনেক সময়ে হরপ্পা সংস্কৃতি বা হরপ্পা সভ্যতা বলা হয়ে থাকে।
- সিন্ধু সভ্যতার প্রকৃত নির্মাতা হচ্ছে দ্রাবিড়রা। এই সভ্যতার অধিবাসীরা ছিল দ্রাবিড়, অস্ট্রোলয়েড, ভূ-মধ্যসাগরীয় মঙ্গোলীয় এবং আলপানীয় গোত্রভুক্ত। এ কারণেই সিন্ধু সভ্যতার সংস্কৃতি দ্রাবিড়ীয় সংস্কৃতি নামে পরিচিত।
- প্রত্নতাত্ত্বিকগণ মোটামুটি নিশ্চিত হয়েছেন ২৭৫০ খ্রিস্টপূর্বাব্দে প্রলয়ঙ্করী বন্যা হয়েছিল। হরপ্পা ও মহেঞ্জোদারো প্লাবিত হয় এই বন্যায়। হরপ্পা ও মহেঞ্জোদারো শহর এভাবে ধ্বংস হয়ে যায়। বলা হয়ে থাকে, ক্রমাগত বন্যায় শহর দু'টি ধীরে ধীরে মাটির নীচে চাপা পড়েছে।


উৎস: i) বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
ii) Britannica.
iii) ইতিহাস ১ম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১,৪৮২.
সাহিত্যে নোবেল পুরস্কার প্রত্যাখান করেছেন-
  1. পার্ল এস বাক
  2. জ্য পল সার্ত্রে
  3. সল বেলো
  4. কাহলিল জিবরান
সঠিক উত্তর:
জ্য পল সার্ত্রে
উত্তর
সঠিক উত্তর:
জ্য পল সার্ত্রে
ব্যাখ্যা

- সাহিত্যে নোবেল পুরস্কার স্বেচ্ছায় প্রত্যাখ্যান করেছেন ফরাসি দার্শনিক, লেখক ও নাট্যকার জাঁ-পল সার্ত্র (Jean-Paul Sartre)।

• জাঁ-পল সার্ত্র (Jean-Paul Sartre): 
-
জন্ম: ২১ জুন ১৯০৫, প্যারিস, ফ্রান্স।
- জাঁ-পল সার্ত্র ছিলেন ২০শ শতাব্দীর ফরাসি দর্শন, সাহিত্য ও রাজনীতির একটি অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব।
- তিনি অস্তিত্ববাদ (Existentialism) দর্শনের প্রধান প্রবক্তা হিসেবে পরিচিত, যা মানুষের স্বাধীনতা, দায়িত্ব এবং জীবনের অর্থ সৃষ্টির উপর জোর দেয়।

- ১৯৬৪ সালে তিনি সাহিত্যে নোবেল পুরস্কার পান।
- তিনি ১৯৬৪ সালের নোবেল সাহিত্য পুরস্কারের জন্য মনোনীত হলেও ঐ পুরস্কার গ্রহণ করেননি। 
- সার্ত্রে বলেছিলেন যে তিনি সবধরণের সরকারি বা আনুষ্ঠানিক সম্মান প্রত্যাখ্যান করেন। 
- তিনি মনে করতেন যে, কোনো লেখককে যদি প্রতিষ্ঠানের অংশ বানিয়ে দেওয়া হয় তাহলে তার স্বাধীনতা ও লেখার প্রভাব কমে যায়।
- সার্ত্র আরও বলেছিলেন যে, এই পুরস্কার গ্রহণ করলে তার লেখা পড়ার সময় পাঠকদের উপর একটা অবাঞ্ছিত চাপ তৈরি হবে।
- তাঁর সবচেয়ে গুরুত্বপূর্ণ দার্শনিক গ্রন্থ: Being and Nothingness.

উল্লেখ্য, 
- বরিস পাস্তেরনাক (Boris Pasternak) ১৯৫৮ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পান।
- প্রথমে তিনি পুরস্কার গ্রহণ করতে রাজি হয়েছিলেন।
- কিন্তু সোভিয়েত সরকারের চরম চাপ ও হুমকির কারণে তাকে বাধ্য হয়ে প্রত্যাখ্যান করতে হয়।


তথ্যসূত্র: 
i) Nobel Prize Website. (Link)
ii) Britannica.
iii) The Guardian. 

১,৪৮৩.
'গ্লাসনস্ত ও পেরেস্ত্রইকা' নীতি কবে ঘোষণা করা হয়?
  1. ক) ১৯৮৩
  2. খ) ১৯৮৫
  3. গ) ১৯৮৭
  4. ঘ) ১৯৮৯
সঠিক উত্তর:
খ) ১৯৮৫
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৯৮৫
ব্যাখ্যা
-  ১৯৮৫ সালে ক্ষমতাসীন হওয়ার পর গ্লাস্তনস্ত এবং পেরেস্ত্রইকা নামে দুটির সংস্কারমূলক নীতি গ্রহণ করেন।
- গ্লাস্তনস্ত ছিলো রাজনৈতিক সংস্কার কর্মসূচি।
- পেরেস্ত্রইকা ছিলো অর্থনৈতিক সংস্কার কর্মসূচি বিষয়ক নীতি।
- মিখাইল গর্ভাচেভ সোভিয়েত ইউনিয়নের প্রথম ও একমাত্র প্রেসিডেন্ট। 
- সোভিয়েত ইউনিয়নের সর্বশেষ নেতা।     

উৎস: হিস্টোরি ওয়েবসাইট।
১,৪৮৪.
কোন দুইটি দেশের মধ্যে 'শাত-ইল-আরব' জলপথ নিয়ে দ্বন্দ রয়েছে?
  1. ইসরায়েল ও সিরিয়া
  2. জর্ডান ও ইরাক
  3. ইরান ও সিরিয়া
  4. ইরাক ও ইরান
সঠিক উত্তর:
ইরাক ও ইরান
উত্তর
সঠিক উত্তর:
ইরাক ও ইরান
ব্যাখ্যা
শাত-ইল-আরব:
- 'শাত-ইল-আরব' দক্ষিণ-পূর্ব ইরাকের নদী।
- আল-কুরনাহ শহরে টাইগ্রিস এবং ইউফ্রেটিস নদীর মিলিত প্রবাহ।
- এই জলপথের অবস্থান পারস্য উপসাগরে।
- এর মালিকানা নিয়ে দীর্ঘদিন থেকে ইরাক ও ইরানের মধ্যে দ্বন্দ্ব রয়েছে।
- ১৯৮০-১৯৮৮ সাল পর্যন্ত শাত-ইল-আরবকে কেন্দ্র করে ইরান ও ইরাকের মধ্যে যুদ্ধ হলেছিল।
- শাত-ইল আরব জলপথকে কেন্দ্র করে ইরাক ও ইরানের মধ্যে বিরোধ অবসানের উদ্দেশ্যে ১৯৭৫ সালের ১৩ জুন আলজিয়ার্স চুক্তি স্বাক্ষরিত হয়।
- বর্তমানে এটি ইরানের দখলে রয়েছে।

তথ্যসূত্র - হিস্টরি.কম এবং ব্রিটানিকা।
১,৪৮৫.
'Free and Open Indo-Pacific' (FOIP) কৌশলটির উদ্ভাবক কে?
  1. বারাক ওবামা 
  2. শিনজো অ্যাবে
  3. শি জিনপিং
  4. বরিস জনসন
সঠিক উত্তর:
শিনজো অ্যাবে
উত্তর
সঠিক উত্তর:
শিনজো অ্যাবে
ব্যাখ্যা

'Free and Open Indo-Pacific' (FOIP):
- 'Free and Open Indo-Pacific' (FOIP) বা মুক্ত ও উন্মুক্ত ইন্দো-প্যাসিফিক কৌশলটির উদ্ভাবক হলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে।
- তিনি ২০১৬ সালের আগস্ট মাসে কেনিয়ার নাইরোবিতে অনুষ্ঠিত Sixth Tokyo International Conference on African Development (TICAD VI)-এর একটি ভাষণে এই ধারণাটি প্রথম আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করেন। 
- তাঁর এই ধারণাটি এশিয়া ও আফ্রিকা এবং প্রশান্ত ও ভারত মহাসাগরের মধ্যে সংযোগ ও সমৃদ্ধি বৃদ্ধির লক্ষ্যে তৈরি। 
- পরবর্তীতে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ভারতসহ অন্যান্য দেশ এই ধারণা গ্রহণ করে নিজস্ব ইন্দো-প্যাসিফিক কৌশলে অন্তর্ভুক্ত করেছে।

উৎস: Ministry of Foreign Affairs of Japan ওয়েবসাইট।

১,৪৮৬.
বুদ্ধগয়া কোন ধর্মের সঙ্গে সম্বন্ধযুক্ত?
  1. জৈনধর্ম
  2. শিখধর্ম
  3. বৌদ্ধধর্ম
  4. ইহুদি ধর্ম
সঠিক উত্তর:
বৌদ্ধধর্ম
উত্তর
সঠিক উত্তর:
বৌদ্ধধর্ম
ব্যাখ্যা
বুদ্ধগয়া বৌদ্ধ ধর্মের সঙ্গে সম্বন্ধযুক্ত।

গৌতম বুদ্ধ:

- গৌতম বুদ্ধের ব্যক্তিগত নাম সিদ্ধার্থ।
- তাঁর জন্ম খ্রিস্টপূর্ব ৬ষ্ঠ-৪র্থ শতাব্দীতে নেপালের কপিলাবস্তুর কাছে লুম্বিনীতে। 
- তিনি বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা।

⇒ বুদ্ধ উপাধিটির অর্থ হল একজন আলোকিত সত্তা, যিনি অজ্ঞতার ঘুম থেকে জেগে উঠেছেন এবং যন্ত্রণা থেকে মুক্তি লাভ করেন।
- বৌদ্ধধর্মের সব রূপই গৌতম বুদ্ধের জীবনের বিভিন্ন ঘটনা উদযাপন করে, যার মধ্যে রয়েছে তাঁর জন্ম, জ্ঞানার্জন এবং নির্বাণে উত্তরণ।
- তাঁর মৃত্যু কুশিনারা, মাল্লা প্রজাতন্ত্র, মগধ রাজ্যে।
- পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাওয়ালপিন্ডি জেলায় বৌদ্ধধর্মের স্মৃতিবিজড়িত স্থান তক্ষশীলা।
- গৌতম বুদ্ধের দিব্যজ্ঞান লাভের স্থান বুদ্ধগয়া।
- সারনাথ একটি উদ্যান যেখানে গৌতম বুদ্ধ সর্বপ্রথম ধর্ম নিয়ে ভেবেছিলেন। এই স্থানটি ভারতের উত্তর প্রদেশের বারানাশী শহর থেকে ১৩ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে অবস্থিত।

উৎস: Britannica.
১,৪৮৭.
নাইজেরিয়ার বিরোধী নেতা মাসুদ আবিওলা কবে নিজেকে নাইজেরিয়ার প্রেসিডেন্ট বলে ঘোষণা করেন?
  1. ৭ জুন, ১৯৯৪
  2. ১১ জুন, ১৯৯৪
  3. ১ জুলাই, ১৯৯৪
  4. ১২ জুলাই, ১৯৯৪
সঠিক উত্তর:
১১ জুন, ১৯৯৪
উত্তর
সঠিক উত্তর:
১১ জুন, ১৯৯৪
ব্যাখ্যা
এটি তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন যার বর্তমান গ্রহণযোগ্যতা নেই। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।

নাইজেরিয়ার বিরোধী নেতা মাসুদ আবিওলা ১১ জুন, ১৯৯৪ তারিখে নিজেকে নাইজেরিয়ার প্রেসিডেন্ট বলে ঘোষণা করেন।

নাইজেরিয়া:
- নাইজেরিয়া পশ্চিম আফ্রিকার একটি দেশ।
- এটি আফ্রিকার সবচেয়ে জনবহুল এবং তেল সমৃদ্ধ দেশ।
- এর পশ্চিমে বেনিন, পূর্বে চাদ ও ক্যামেরুন, উত্তরে নাইজার এবং দক্ষিণে গিনি উপসাগর অবস্থিত।
- এটি ব্রিটেনের উপনিবেশ ছিল।
- রাজধানী: আবুজা।
- বৃহত্তম শহর: লেগোস। 
- ভাষা: ইংরেজি। 
- মুদ্রা: নাইজেরিয়ান নাইরা। 

উৎস: Britannica.
১,৪৮৮.
সম্প্রতি কোন দেশের সাথে বেলারুশের সামরিক চুক্তি স্বাক্ষরিত হয়?
  1. চীন
  2. ব্রাজিল
  3. রাশিয়া
  4. জার্মানি
সঠিক উত্তর:
চীন
উত্তর
সঠিক উত্তর:
চীন
ব্যাখ্যা
• চীন-বেলারুশ সামরিক চুক্তি:
- বেলারুশ সফরে গিয়েছেন চীনের প্রতিরক্ষামন্ত্রী, সেখানেই দুই দেশের মধ্যে  সামরিক  চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
- বেলারুশের প্রধান আলেকজান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে বৈঠক এই চুক্তি করেন  চীনের প্রতিরক্ষামন্ত্রী লি শাংফু।
- বেলারুশের প্রতিরক্ষার কথা মাথায় রেখে এই  চুক্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
- ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পরম মিত্রদেশ বেলারুশ ও চীন। 
- বেলারুশ প্রতিরক্ষার বিষয়ে সম্পূর্ণভাবে চীন ও রাশিয়ার ওপর নির্ভরশীল।
- এই দুই বন্ধুদেশই বেলারুশের সবসময় পাশে থাকে।

উৎস: মানবজমিন ও প্রথম আলো পত্রিকা রিপোর্ট।
১,৪৮৯.
কোন অধিবাসীদের দিনেমার বলা হয়?
  1. ক) হল্যান্ড
  2. খ) পর্তুগিজ
  3. গ) ডেনমার্ক
  4. ঘ) আয়ারল্যান্ড
সঠিক উত্তর:
গ) ডেনমার্ক
উত্তর
সঠিক উত্তর:
গ) ডেনমার্ক
ব্যাখ্যা
- ডেনমার্কের অধিবাসীদের দিনেমার বলা হয়।

দিনেমার:
- ১৬১৬ খ্রিস্টাব্দে দিনেমারগণ উপমহাদেশে বাণিজ্য করার জন্য ‘দিনেমার ইস্ট ইন্ডিয়া কোম্পানি' গঠন করে।
- দক্ষিণ ভারতের ত্রিবাঙ্কুরে ও কলকাতার শ্রীরামপুরে তাদের বাণিজ্য কুঠি স্থাপন করে।

অন্যদিকে
- হল্যান্ডের অধিবাসীদের ওলন্দাজ বা ডাচ বলা হয়।
- ১৬০২ খ্রিস্টাব্দে ওলন্দাজরা জলপথে উপমহাদেশে আসে। 
- বাণিজ্যে আধিপত্য বিস্তারের উদ্দেশ্যে হল্যান্ডের একদল বণিক ‘ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি' গঠন করে।
- কালিকট, নাগাপট্টম, বাংলার চুঁচুড়া ও বাঁকুড়ায় বাণিজ্য কুঠি স্থাপন করে।

তথ্যসূত্র - ইতিহাস,প্রথম পত্র,এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১,৪৯০.
পূর্ব ইউরোপের দেশ কোনটি?
  1. সুইডেন
  2. ইউক্রেন
  3. এস্তোনিয়া
  4. ফিনল্যান্ড
সঠিক উত্তর:
ইউক্রেন
উত্তর
সঠিক উত্তর:
ইউক্রেন
ব্যাখ্যা
ইউক্রেন:
- ইউক্রেন পূর্ব ইউরোপের একটি রাষ্ট্র।
- দেশটির আয়তন ৬০৩,৫৪৯ বর্গ কিমি।
- ভাষা: ইউক্রেনীয় (অফিসিয়াল), রাশিয়ান, রোমানিয়ান, পোলিশ, হাঙ্গেরিয়ান, বেলারুশিয়ান, বুলগেরিয়ান।
- ধর্ম: খ্রিস্টধর্ম (বেশিরভাগই পূর্ব অর্থোডক্স; এছাড়াও অন্যান্য খ্রিস্টান, রোমান ক্যাথলিক, প্রোটেস্ট্যান্ট), ইসলাম।
- মুদ্রা: রিভনিয়া।
- ইউক্রেনের পশ্চিমে পোল্যান্ড, স্লোভাকিয়া ও হাঙ্গেরি, দক্ষিণ-পশ্চিমে রোমানিয়া ও মলদোভা, দক্ষিণে কৃষ্ণ সাগর ও আজভ সাগর, পূর্বে ও উত্তর-পূর্বে রাশিয়া এবং উত্তরে বেলারুস।
- ইউক্রেনের রাজধানী কিয়েভ।
- ইউরোপের শস্য ভাণ্ডার খ্যাত ইউক্রেনের উর্বর ভূমিতে গম, সানফ্লাওয়ার এবং অন্যান্য দানাদার জাতীয় শস্য প্রচুর পরিমাণে উৎপন্ন হয়।
- এজন্য ইউক্রেনকে ইউরোপের রুটির ঝুড়ি বলা হয়।

পূর্ব ইউরোপের দেশসমূহ:
• বেলারুশ।
• বুলগেরিয়া।
• চেক প্রজাতন্ত্র।
• হাঙ্গেরি।
• পোল্যান্ড।
• মলদোভা।
• রোমানিয়া।
• রাশিয়া।
• স্লোভাকিয়া।
• ইউক্রেন।

তথ্যসূত্র - Worldatlas.com
১,৪৯১.
কোন যুদ্ধের ফলে ট্রয় নগরী ধ্বংস হয়?
  1. ক) ত্রাজিমিন যুদ্ধ
  2. খ) ট্রাফালগার যুদ্ধ
  3. গ) ট্রোজান যুদ্ধ
  4. ঘ) ওয়াটারলু যুদ্ধ
সঠিক উত্তর:
গ) ট্রোজান যুদ্ধ
উত্তর
সঠিক উত্তর:
গ) ট্রোজান যুদ্ধ
ব্যাখ্যা
ট্রয় নগরী: 
- হোমারের মহাকাব্যে বর্ণিত ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী বর্তমান তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলের হেসারলিক নামক স্থানে অবস্থিত।
- প্রায় সোয়া তিন হাজার বছর আগে যে জনপদ ধ্বংস হয়েছিল, সেই সময়ে পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারী স্পার্টার রানি ও ট্রয় রাজপুত্র প্যারিসের প্রেমিকা হেলেনের জন্য।
- ট্রয় এর ধ্বংসের কারণ হেলেনকেন্দ্রিক ঐতিহাসিক ট্রোজান যুদ্ধ
- উনিশ শতকের দ্বিতীয়ার্ধে ব্রিটিশ প্রত্নতাত্ত্বিক ফ্র্যাঙ্ক কালভার্ট এবং জার্মান প্রত্নতাত্ত্বিক হেনরিক শ্লিম্যানের প্রচেষ্টায় ট্রয় নগরীর সন্ধান লাভ করা সম্ভব হয়।
- গ্রিকদের দ্বারা ট্রয় নগরী ধ্বংসপ্রাপ্ত হয়।

উৎস: প্রথম আলো(প্রকাশ: ০৮ অক্টোবর ২০১৬)।
১,৪৯২.
বিশ্বের সবচেয়ে বড় দ্বীপ কোনটি?
  1. নিউ গিনি
  2. গ্রীনল্যান্ড
  3. বোর্নিও
  4. মাদাগাস্কার
সঠিক উত্তর:
গ্রীনল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
গ্রীনল্যান্ড
ব্যাখ্যা
গ্রীনল্যান্ড: 
- গ্রীনল্যান্ড বিশ্বের সবচেয়ে বড় দ্বীপ।
- এটি উত্তর আটলান্টিক মহাসাগরে অবস্থিত।
- গ্রীনল্যান্ড (স্থানীয় ভাষায় কালালিত নুনাত) পরিচিত এর বিশাল তুন্দ্রা অঞ্চল ও বিশাল হিমবাহের জন্য।
- যদিও গ্রীনল্যান্ড এখনো ডেনমার্ক রাজ্যের অংশ, দ্বীপটির হোম-রুল সরকার বেশিরভাগ অভ্যন্তরীণ বিষয়ে দায়িত্ব পালন করে।
- গ্রীনল্যান্ডের মানুষ প্রধানত ইনুইট, যারা অঞ্চলভেদে নিজেদের ভিন্ন নামে ডাকেন। 
- পশ্চিম গ্রীনল্যান্ডের বাসিন্দারা নিজেদের কালালিত বলে। 
- থুলে জেলার লোকেরা নিজেদের ইনুগুইট। 
- আর পূর্ব গ্রীনল্যান্ডের লোকেরা নিজেদের আইট বলে পরিচয় দেন।
- তাঁরা তাঁদের মাতৃভূমিকে বলেন কালালিত নুনাত, অর্থাৎ “গ্রীনল্যান্ডবাসীদের দেশ”।
- গ্রীনল্যান্ডের রাজধানীর নাম নুক (ডেনিশ ভাষায় গোথহোব)।

এছাড়া,
- নিউ গিনি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দ্বীপ। 
- বোর্নিও বিশ্বের তৃতীয় বৃহত্তম দ্বীপ। 
- মাদাগাস্কার বিশ্বের চতুর্থ বৃহত্তম দ্বীপ।

উৎস: Britannica.
১,৪৯৩.
আয়াতুল্লাহ আলী খামেনি কত সালে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন?
  1. ১৯৭৯ সালে
  2. ১৯৮১ সালে
  3. ১৯৮৯ সালে
  4. ১৯৯১ সালে
সঠিক উত্তর:
১৯৮৯ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৮৯ সালে
ব্যাখ্যা

আয়াতুল্লাহ আলী খামেনি:
- ইরানের সর্বোচ্চ নেতা  আয়াতুল্লাহ আলী খামেনি।
- সর্বোচ্চ নেতা হিসেবে তিনি দেশটির সামরিক বাহিনীর কমান্ডার-ইন-চীফ। দেশের সব বড় বা গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে তার সম্মতি দরকার হয়। এমনকি ইরান পারমাণবিক ক্ষমতার অধিকারী হবে কিনা অথবা জাতিসংঘের আণবিক শক্তি সংস্থাকে সহযোগিতা করবে কিনা, এসবের চূড়ান্ত সিদ্ধান্ত তিনি দেন।
- আলি খামেনেয়ী রুহুল্লাহ খোমেনীর উত্তরসূরি হিসেবে খোমেনীর মৃত্যুর পর আয়াতুল্লাহ আলি খামেনি ১৯৮৯ সালে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

উল্লেখ্য,
- বিশ্বের অন্য অনেক দেশের তুলনায় ইরানের শাসন পদ্ধতি বেশ আলাদা।
- সেখানে নির্বাচনের মাধ্যমে প্রেসিডেন্ট বা সংসদ সদস্যরা নির্বাচিত হলেও দেশের মূল ক্ষমতা রয়েছে সর্বোচ্চ ধর্মীয় নেতার হাতে।

⇒ ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার শাসনের এই ব্যবস্থা চালু হয় ১৯৭৯ সালে ইসলামি বিপ্লবের পর থেকে। ইসলামি বিপ্লবের মাধ্যমে ইরানে রেজা শাহ পাহলভীর রাজতন্ত্রকে উৎখাত করা হয়। তাকে উৎখাতের পর ইরানে ধর্মীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়।
- এরপর দেশটি দুজন সুপ্রিম লিডার বা সর্বোচ্চ নেতা পেয়েছে। তাদের পদবী হিসেবে আয়াতুল্লাহ ব্যবহার করা হয়, শিয়া ধর্মাবলম্বীদের কাছে যার অর্থ সিনিয়র ধর্মীয় নেতা।
- ১৯৬২ সালে আলী খামেনি শাহ মোহাম্মদ রেজা পাহলভির বিরুদ্ধাচরণকারী আয়াতুল্লাহ খোমেনির ধর্মীয় আন্দোলনে যোগ দেন।
- ১৯৭৯ সালে ইরানে ইসলামি বিপ্লবের পর আলী খামেনি বিপ্লবী পরিষদে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি উপ-প্রতিরক্ষামন্ত্রী হন এবং ইসলামিক বিপ্লবী গার্ড কোরকে সংগঠিত করতে সহায়তাও করেন। এই বিপ্লবী গার্ড ইরানের অন্যতম শক্তিশালী প্রতিষ্ঠানে পরিণত হয়।
- ১৯৮১ সালে দেশটির বামপন্থী বিদ্রোহী গোষ্ঠীর ইরানের রাষ্ট্রপতি মোহাম্মদ-আলী রাজাইকে হত্যা করে।
- রাজাইয়ের মৃত্যুর পর তার উত্তরসূরি হিসেবে আলী খামেনি ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হন। আট বছর ধরে আনুষ্ঠানিক এই পদে অধিষ্ঠিত ছিলেন তিনি।
- ১৯৮৯ সালের জুনে খোমেনির মৃত্যুর পর বিশেষজ্ঞ পরিষদ (ধর্মীয় আলেমদের একটি পরিষদ) আলী খামেনিকে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করে।

উৎস: i) BBC.
ii) Middle East Eye.

১,৪৯৪.
হুসেন শাহী যুগের শ্রেষ্ঠ সুলতান কে ছিলেন?
  1. ফখরুদ্দিন মোবারক শাহ
  2. শায়েস্তা খাঁ
  3. ঈশা খাঁ
  4. হোসেন শাহ্‌
সঠিক উত্তর:
হোসেন শাহ্‌
উত্তর
সঠিক উত্তর:
হোসেন শাহ্‌
ব্যাখ্যা
হোসেন শাহ (১৪৯৪-১৫১৯) বাংলার হোসেনশাহী বংশের প্রতিষ্ঠাতা।
- তিনি হাবশী সুলতান শামসুদ্দীন মুজাফফর শাহের উজির ছিলেন। তিনি সুলতানকে হত্যা করে সিংহাসন অধিকার করেন।
- ১৪৯৪ খ্রিস্টাব্দে তিনি নেতৃস্থানীয় আমীরদের দ্বারা সুলতান নির্বাচিত হন এবং আলাউদ্দিন হুসেন শাহ নাম ধারন করেন।
- তিনিই হুসেন শাহী যুগের শ্রেষ্ঠ সুলতান ছিলেন।
- গৌড়ের ছোট সোনা মসজিদ তার আমলে নির্মিত হয়।

সূত্রঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণীর বোর্ড বই ও বাংলাপিডিয়া।
১,৪৯৫.
কোন দেশে সমুদ্র বন্দর নাই?
  1. মালদ্বীপ
  2. নেপাল
  3. গ্রীস
  4. ভেনেজুয়েলা
সঠিক উত্তর:
নেপাল
উত্তর
সঠিক উত্তর:
নেপাল
ব্যাখ্যা
নেপাল একটি স্থলবেষ্টিত দেশ, নেপালের কোন সমুদ্র বন্দর নাই।

স্থলবেষ্টিত দেশ (Landlocked Countries):

- যেসকল দেশের সাথে কোন সাগর বা মহাসাগরের সীমান্ত নেই এবং সম্পূর্ণরূপে ভূমি দ্বারা বেষ্টিত এরকম দেশগুলোকে স্থলবেষ্টিত দেশ বলা হয়।
- সমুদ্রের সাথে সীমান্ত না থাকায় এই দেশগুলোর কোন সমুদ্র বন্দর নেই।
- বর্তমানে ৪৪টি ল্যান্ডলকড দেশ রয়েছে।
- স্থলবেষ্টিত বৃহত্তম দেশ হলো কাজাখস্থান এবং ক্ষুদ্রতম দেশ হলো ভ্যাটিকান সিটি।

উল্লেখ্য,
- মাত্র তিনটি দেশ এককভাবে স্থলবেষ্টিত: সান মারিনো এবং ভ্যাটিকান সিটি (ইতালি দ্বারা বেষ্টিত) এবং লেসোথো (দক্ষিণ আফ্রিকা দ্বারা বেষ্টিত)।
- দ্বিগুণ স্থলবেষ্টিত বা Double Land Locked Countries দেশ দুইটি: উজবেকিস্তান ও লিচেনস্টেইন।
- নাইজার, বলিভিয়া, অস্ট্রিয়া স্থলবেষ্টিত দেশ, তাই এই দেশগুলোর কোন সমুদ্রবন্দর নেই।

• এশিয়ার স্থল বেষ্টিত ১২টি দেশ হলো:
- আফগানিস্তান, আর্মেনিয়া, আজারবাইজান, ভুটান, তুর্কমেনিস্তান, কাজাখস্তান, কিরগিজস্তান, লাওস, মঙ্গোলিয়া, নেপাল, তাজিকিস্তান এবং উজবেকিস্তান।

অন্যদিকে,
- মালদ্বীপ, গ্রীস ও ভেনেজুয়েলায় সমুদ্র বন্দর রয়েছে।

উৎস: Worldatlas.
১,৪৯৬.
বিশ্বে সর্ববৃহৎ কোকেন উৎপাদনকারী দেশ কোনটি?
  1. আইভরিকোস্ট
  2. পাকিস্তান
  3. আফগানিস্তান
  4. কলম্বিয়া
সঠিক উত্তর:
কলম্বিয়া
উত্তর
সঠিক উত্তর:
কলম্বিয়া
ব্যাখ্যা
কলম্বিয়া:
- কলম্বিয়া দক্ষিণ আমেরিকার উত্তর-পশ্চিম অংশে অবস্থিত একটি রাষ্ট্র।
- কোকেন উৎপাদনে শীর্ষ দেশ কলম্বিয়া।
- ল্যাটিন আমেরিকা, উত্তর আমেরিকা আর ইউরোপ কোকেনের সবচেয়ে বড় বাজার।
- কলম্বিয়া বিশ্বের ওষুধের বাজারে কোকেনের প্রায় ৭০ শতাংশ উৎপাদন করে।

অন্যদিকে -
- বিশ্বে কোকো উৎপাদনে শীর্ষ দেশ আইভরিকোস্ট।
- বিশ্বের সবচেয়ে বেশি আফিম চাষ হয় আফগানিস্তানে।

উৎস: Statista.com [লিঙ্ক]
১,৪৯৭.
কোন সভ্যতায় ‘কলোসিয়াম’ গড়ে ওঠে?
  1. রোমান সভ্যতা
  2. গ্রিক সভ্যতা
  3. মিশরীয় সভ্যতা 
  4. পারস্য সভ্যতা 
সঠিক উত্তর:
রোমান সভ্যতা
উত্তর
সঠিক উত্তর:
রোমান সভ্যতা
ব্যাখ্যা

কলোসিয়াম:
- কলোসিয়াম প্রাচীন রোমান সভ্যতায় গড়ে ওঠে। 

⇒ কলোসিয়াম হচ্ছে রোমানদের তৈরি এক বিশাল অ্যাম্ফিথিয়েটার বা নাট্যশালা।
- কালোসিয়ামের নির্মাণ কাজ শুরু হয় ৭২ খ্রিস্টাব্দে রোমান সম্রাট ভেসপেসিয়ান (Vespasian) এর শাসনামলে এবং তার পুত্র টিটাস (Titus) ৮০ খ্রিস্টাব্দে এটি সম্পূর্ণ করেন। পরে, সম্রাট ডমিশিয়ান (Domitian) কিছু সংস্কার কাজ করেন।
- কলোসিয়ামটি মূলত গ্ল্যাডিয়েটরদের লড়াই এবং অন্যান্য জনসমক্ষে অনুষ্ঠিত প্রদর্শনীগুলোর জন্য ব্যবহৃত হতো। 
- এর প্রাথমিক নাম ছিল ফ্ল্যাভিয়ান অ্যাম্ফিথিয়েটার। 
- এটি প্রায় ৫০,০০০ দর্শক ধারণক্ষম ছিল।
- ইউনেস্কো ১৯৯০ সালে কলোসিয়ামকে বিশ্ব ঐতিহ্যবাহী অঞ্চল হিসেবে স্বীকৃতি দেয়।

• রোমান সভ্যতা:
- গ্রিক সভ্যতার অবসানের আগেই ইতালিতে টাইবার নদীর তীরে একটি বিশাল সম্রাজ্য ও সভ্যতা গড়ে ওঠে।
- রােমকে কেন্দ্র করে গড়ে ওঠা এই সভ্যতা রােমান সভ্যতা নামে পরিচিত।
- প্রথম দিকে রােম একজন রাজার শাসনাধীন ছিল।
- রাজা স্বৈরাচারী হয়ে উঠলে তাকে ক্ষমতা থেকে সরিয়ে ৫১০ খ্রিষ্টপূর্বাব্দ রােমে একটি প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়।
- রােমান সভ্যতা প্রায় ছয়শ’ বছর স্থায়ী হয়েছিল। 
- ৭৫৩ খ্রিষ্টপূর্বাব্দে রোম নগরী প্রতিষ্ঠিত হয় এবং ৪৭৬ খ্রিষ্টাব্দে জার্মান বর্বর জাতিগুলোর হাতে রোমান সম্রাজ্যের চূড়ান্ত পতন হয়।

⇒ সভ্যতায় রোমের অবদান:
- রোম শিল্প, সাহিত্য, দর্শন, স্থাপত্য সর্বক্ষেত্রে গ্রিকদের দ্বারা প্রভাবিত ছিল।
- রোমানদের সবচেয়ে বড় অবদান আইনের ক্ষেত্রে।
- রোমের অর্থনীতি ছিল দাসদের ওপর নির্ভরশীল।
- সম্রাট হার্ডিয়ানের তৈরি ধর্মমন্দির প্যানথিয়ন রোমানদের স্থাপত্যের এক অসাধারণ নিদর্শন।
- ৮০ খ্রিষ্টাব্দে রোমান সম্রাট টিটাস কর্তৃক নির্মিত কলোসিয়াম নাট্যশালা নির্মিত হয়, যেখানে একসঙ্গে ৫৬০০ দর্শক বসতে পারত।
- স্থাপত্যকলার পাশাপাশি রোমান ভাস্কর্যেরও উৎকর্ষ সাধিত হয়েছিল।

উৎস: i) Britannica.
ii) বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি।

১,৪৯৮.
ESCAP এর সদরদপ্তর কোথায় অবস্থিত?
  1. ক) ম্যানিলা
  2. খ) জাকার্তা
  3. গ) ব্যাংকক
  4. ঘ) কুয়ালালামপুর
সঠিক উত্তর:
গ) ব্যাংকক
উত্তর
সঠিক উত্তর:
গ) ব্যাংকক
ব্যাখ্যা
- জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কমিশনের (ECOSOC) অধীন ৫টি আঞ্চলিক অর্থনৈতিক কমিশন রয়েছে।
- এদের মধ্যে অন্যতম হলো ‘এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক ও সামাজিক কমিশন’ বা ESCAP (The Economic and Social Commission for Asia and the Pacific).
- এর সদরদপ্তর থাইল্যান্ডের ব্যাংকক শহরে অবস্থিত।
- সদস্য সংখ্যা ৫৩টি এবং সহযোগী সদস্য ৯টি।
(তথ্যসূত্রঃ জাতিসংঘ ওয়েবসাইট)
১,৪৯৯.
'বৈশ্বিক উন্নয়ন উদ্যোগ' কোন দেশের প্রস্তাবিত উদ্যোগ?
  1. চীন
  2. যুক্তরাষ্ট্র
  3. জাপান
  4. সংযুক্ত আরব আমিরাত
সঠিক উত্তর:
চীন
উত্তর
সঠিক উত্তর:
চীন
ব্যাখ্যা
• বৈশ্বিক উন্নয়ন উদ্যোক্তা-এর প্রস্তাবক হচ্ছে ⎯ চীন।

বৈশ্বিক উন্নয়ন উদ্যোগ (জিডিআই):
- জিডিআই হচ্ছে মূলত স্বাস্থ্য, শিক্ষা ও ডিজিটাল অর্থনীতিকে ঘিরে উন্নয়ন সহযোগিতার উদ্যোগ।
- 'বৈশ্বিক উন্নয়ন উদ্যোগ' চীনের প্রস্তাবিত।
- মূলত জিডিআইতে উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।

উল্লেখ্য,
- প্রেসিডেন্ট সি চিন পিংয়ের বৈশ্বিক উন্নয়ন উদ্যোগে (গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভন-জিডিআই) বাংলাদেশকে যুক্ত করতে চায় চীন।
- স্বাস্থ্য, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ মোকাবিলা, সংযুক্তির জন্য যোগাযোগ অবকাঠামোর উন্নয়ন, ডিজিটাল অর্থনীতিসহ আটটি ক্ষেত্রকে অগ্রাধিকার দিয়ে জিডিআইয়ে অন্তর্ভুক্তির বিষয়ে বাংলাদেশের সঙ্গে শিগগিরই সমঝোতা স্মারক (এমওইউ) সই করতে চায় দেশটি।

উৎস: CGTN ও প্রথম আলো প্রতিবেদন।
১,৫০০.
'Port Blair' is an island of -
  1. ক) Pacific ocean
  2. খ) Indian ocean
  3. গ) Atlantic ocean
  4. ঘ) Bay of Bengal
সঠিক উত্তর:
ঘ) Bay of Bengal
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Bay of Bengal
ব্যাখ্যা
পোর্ট ব্লেয়ার (Port Blair):
- এটি বঙ্গোপসাগরে অবস্থিত।
- ভারতের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ নামক কেন্দ্রশাসিত অঞ্চলের রাজধানী।
- মূল ভূখন্ড থেকে নৌ ও বিমান পথে যোগাযোগ আছে।
- ব্রিটিশ নৌসেনা অফিসার লেফটেন্যান্ট আর্চিবাল্ড ব্লেয়ারের নামে এই দ্বীপের নামকরণ করা হয়।
- এখানে বেশ কয়েকটি যাদুঘর এবং একটি গুরুত্বপূর্ণ নৌ ঘাঁটি আই এন এস জারওয়া অবস্থিত। 
- এখানে ব্রিটিশ উপনিবেশিক আমলের ভারতের স্বাধীনতা সংগ্রামীদের জন্য পৃথক কারাগার নির্মাণ করা হয়েছিল যা বর্তমানে স্বাধীনতা সংগ্রামের স্মারক হিসাবে সংরক্ষিত।
- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘোষিত ভারতের ১০০টি স্মার্ট সিটির মধ্যে পোর্ট ব্লেয়ার অন্যতম।

বিস্তারিত পড়ুন: Britannica