বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

ল.সা.গু ও গ.সা.গু

মোট প্রশ্ন৬৬৫এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ল.সা.গু ও গ.সা.গু

PrepBank · পাতা / · ৪০১৫০০ / ৬৬৫

৪০১.
দুইটি সংখ্যার গ.সা.গু ও ল.সা.গু যথাক্রমে ২ এবং ৪১০। একটি সংখ্যা ১০ হলে, অপর সংখ্যাটি কত?
  1. ৬০
  2. ৭৪
  3. ৮২
  4. ৯৬
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার গ.সা.গু ও ল.সা.গু যথাক্রমে ২ এবং ৪১০। একটি সংখ্যা ১০ হলে, অপর সংখ্যাটি কত?

সমাধান:
দেওয়া আছে,
দুইটি সংখ্যার গ.সা.গু = ২,
ল.সা.গু = ৪১০
এবং একটি সংখ্যা = ১০

আমরা জানি,
গ.সা.গু × ল.সা.গু = একটি সংখ্যা × অপর সংখ্যা
⇒ ২ × ৪১০ = ১০ × অপর সংখ্যা
⇒ অপর সংখ্যা = (২ × ৪১০)/১০
∴ অপর সংখ্যা = ৮২
৪০২.
x - 1, x2 - 1 এবং x3 - 1 এর গ.সা.গু কত?
  1. x2 - 1 
  2. (x - 1)
  3. x3 - 1 
  4. x + 1
ব্যাখ্যা
প্রশ্ন: x - 1, x2 - 1 এবং x3 - 1 এর গ.সা.গু কত?

সমাধান: 
১ম রাশি = x - 1
২য় রাশি = x2 - 1
= x2 - 12
= (x + 1)(x - 1)

৩য় রাশি = x3 - 1
= x3 - 13
= (x - 1)(x2 + x + 1)

∴ নির্ণেয় গ.সা.গু = (x - 1)
৪০৩.
কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ৫১, ৭৭ ও ১১৫ কে ভাগ করলে যথাক্রমে ৩, ৫ ও ৭ ভাগশেষ থাকবে?
  1. ১০
  2. ১২
  3. ১৪
  4. ১৬
ব্যাখ্যা

প্রশ্ন: কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ৫১, ৭৭ ও ১১৫ কে ভাগ করলে যথাক্রমে ৩, ৫ ও ৭ ভাগশেষ থাকবে?

সমাধান:
যেহেতু ৫১, ৭৭ ও ১১৫ কে ভাগ করলে যথাক্রমে ৩, ৫ ও ৭ অবশিষ্ট থাকে তাই, 
৫১ - ৩ = ৪৮
৭৭ - ৫ = ৭২
১১৫ - ৭ = ১০৮

এখন, ৪৮, ৭২ ও ১০৮ এর গ.সা.গু নির্ণয় করতে হবে।

৪৮ = ২ × ৩
৭২ = ২ × ৩
১০৮ = ২ × ৩

গ.সা.গু = ২ × ৩ = ৪ × ৩ = ১২

অতএব, নির্ণেয় বৃহত্তম সংখ্যা = ১২

৪০৪.
দুইটি সংখ্যার গুণফল ৪৮০০। সংখ্যা দুটির ল.সা.গু ২৪০ হলে, গ.সা.গু কত?
  1. ২০
  2. ২৫
  3. ৩০
  4. ৪০
ব্যাখ্যা

প্রশ্ন: দুইটি সংখ্যার গুণফল ৪৮০০। সংখ্যা দুইটির ল.সা.গু ২৪০ হলে, গ.সা.গু কত?

সমাধান:
দেওয়া আছে,
দুইটি সংখ্যার গুণফল = ৪৮০০
সংখ্যা দুইটির ল.সা.গু = ২৪০

আমরা জানি,
দুইটি সংখ্যার গুণফল = সংখ্যা দুইটির ল.সা.গু × গ.সা.গু
⇒ ৪৮০০ = ২৪০ × গ.সা.গু
⇒ গ.সা.গু = ৪৮০০/২৪০

∴ গ.সা.গু = ২০

৪০৫.
পাঁচটি ঘণ্টা একসাথে বাজা শুরু করে এবং যথাক্রমে ৩, ৬, ৯, ১২ এবং ১৫ সেকেন্ড পর পর বাজে। ৯০ মিনিটে, তারা একসাথে কতবার বাজবে?
  1. ৩৩ বার
  2. ৩১ বার
  3. ৩৪ বার
  4. ২৯ বার
ব্যাখ্যা

প্রশ্ন: পাঁচটি ঘণ্টা একসাথে বাজা শুরু করে এবং যথাক্রমে ৩, ৬, ৯, ১২ এবং ১৫ সেকেন্ড পর পর বাজে। ৯০ মিনিটে, তারা একসাথে কতবার বাজবে?

সমাধান:
৩ = ৩
৬ = ২ × ৩
৯ = ৩ × ৩
১২ = ২ × ২ × ৩
১৫ = ৩ × ৫

∴ ৩, ৬, ৯, ১২, ১৫ এর ল.সা.গু = ২ × ২ × ৩ × ৩ × ৫ = ১৮০

তাহলে, ঘণ্টাগুলো প্রতি ১৮০ সেকেন্ড বা ৩ মিনিট পর একসাথে বাজবে।

∴ ৯০ মিনিটে, তারা একসাথে বাজবে (৯০/৩) + ১ = ৩০ + ১
= ৩১ বার

৪০৬.
কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ৫৮, ৭৪ ও ৯৬ কে ভাগ করলে যথাক্রমে ৪, ২ ও ৬ ভাগশেষ থাকবে?
  1. ১২

  2. ২৪
  3. ১৮
ব্যাখ্যা

প্রশ্ন: কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ৫৮, ৭৪ ও ৯৬ কে ভাগ করলে যথাক্রমে ৪, ২ ও ৬ ভাগশেষ থাকবে?

সমাধান:
৫৮ - ৪ = ৫৪
৭৪ - ২ = ৭২
৯৬ - ৬ = ৯০

এখন, ৫৪, ৭২ ও ৯০ এর গ.সা.গু হবে নির্ণেয় বৃহত্তম সংখ্যা।

উৎপাদকের বিশ্লেষণ করে পাই,
৫৪ = ২ × ৩ × ৩ × ৩
৭২ = ২ × ২ × ২ × ৩ × ৩
৯০ = ২ × ৩ × ৩ × ৫

∴ নির্ণেয় গ.সা.গু = ২ × ৩ × ৩ = ১৮

অতএব, নির্ণেয় বৃহত্তম সংখ্যাটি হলো ১৮।

৪০৭.
১৪৪ টি কলা ও ১৮০ টি বিস্কুট সর্বোচ্চ কতজন ছাত্রের মধ্যে সমান ভাবে ভাগ করে দেওয়া যাবে?
  1. ২০ জন
  2. ২৪ জন
  3. ৩২ জন
  4. ৩৬ জন
ব্যাখ্যা
প্রশ্ন: ১৪৪ টি কলা ও ১৮০ টি বিস্কুট সর্বোচ্চ কতজন ছাত্রের মধ্যে সমান ভাবে ভাগ করে দেওয়া যাবে?

সমাধান:
এখানে,
১৪৪ ও ১৮০ এর গ.সা.গু হবে নির্ণেয় ছাত্রের সংখ্যা।

১৪৪ = ২ × ২ × ২ × ২ × ৩ × ৩
১৮০ = ২ × ২ × ৩ × ৩ × ৫

∴ ১৪৪ ও ১৮০ এর গ.সা.গু = ২ × ২ × ৩ × ৩ = ৩৬

অর্থাৎ ৩৬ জন ছাত্রের মধ্যে ১৪৪ টি কলা ও ১৮০ টি বিস্কুট সমানভাবে ভাগ করে দেয়া যাবে।
৪০৮.
দুটি সংখ্যার ল.সা.গু ১৮০ এবং গ.সা.গু ১২। একটি সংখ্যা অপর সংখ্যার ৫/৩ অংশ হলে, সংখ্যা দুইটি কত?
  1. ২৪, ৪০
  2. ৩০, ৫০
  3. ৩৬, ৬০
  4. ৪২, ৭০
ব্যাখ্যা

প্রশ্ন: দুটি সংখ্যার ল.সা.গু ১৮০ এবং গ.সা.গু ১২। একটি সংখ্যা অপর সংখ্যার ৫/৩ অংশ হলে, সংখ্যা দুইটি কত? 

সমাধান:
ধরি, ছোট সংখ্যাটি = ক
বড় সংখ্যাটি = ৫ক/৩

আমরা জানি, দুইটি সংখ্যার গুণফল = সংখ্যা দুইটির ল.সা.গু × সংখ্যা দুইটির গ.সা.গু
⇒ ক × (৫ক/৩) = ১৮০ × ১২
⇒ (৫/৩)ক = ২১৬০
⇒ ক = ২১৬০ × ৩/৫
⇒ ক = ১২৯৬
⇒ ক = √১২৯৬
∴ ক = ৩৬

∴ ছোট সংখ্যাটি = ৩৬
∴ বড় সংখ্যাটি = (৩৬ × ৫)/৩ = ৬০

সুতরাং সংখ্যা দুটি = ৩৬ এবং ৬০

৪০৯.
নিচের কোন পূর্ণ সংখ্যাকে ৪, ৫, ৬ এবং ৭ দ্বারা ভাগ করলে যথাক্রমে ১, ২, ৩ এবং ৪ অবশিষ্ট থাকে?
  1. ৪১৩
  2. ৪১৭
  3. ৪২৩
  4. ৪৩১
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন পূর্ণ সংখ্যাকে ৪, ৫, ৬ এবং ৭ দ্বারা ভাগ করলে যথাক্রমে ১, ২, ৩ এবং ৪ অবশিষ্ট থাকে?

সমাধান:
প্রতি ক্ষেত্রে অবশিষ্ট থাকে,
৪ - ১ = ৩
৫ - ২ = ৩
৬ - ৩ = ৩
৭ - ৪ = ৩

∴ ৪, ৫, ৬ ও ৭ এর ল.সা.গু = ৪২০
∴ নির্ণেয় সংখ্যাটি (৪২০ - ৩) = ৪১৭
৪১০.
পাঁচটি ঘণ্টা একত্রে বেজে যথাক্রমে ৬, ৯, ১৫, ২০ ও ২৫ সেকেন্ড অন্তর অন্তর বাজতে লাগলো। কতক্ষণ পরে ঘণ্টা গুলো পুনরায় একত্রে বাজবে?
  1. ৭ মিনিট
  2. ৮ মিনিট
  3. ১৪ মিনিট
  4. ১৫ মিনিট
ব্যাখ্যা
প্রশ্ন: পাঁচটি ঘণ্টা একত্রে বেজে যথাক্রমে ৬, ৯, ১৫, ২০ ও ২৫ সেকেন্ড অন্তর অন্তর বাজতে লাগলো। কতক্ষণ পরে ঘণ্টা গুলো পুনরায় একত্রে বাজবে?

সমাধান:
৬, ৯, ১৫, ২০ ও ২৫ এর ল.সা.গু = ৯০০
∴ ঘণ্টাগুলো পুনরায় একত্রে বাজবে = ৯০০ সেকেন্ড পর
= (৯০০/৬০) মিনিট পর
= ১৫ মিনিট
৪১১.
দুইটি সংখ্যার গুণফল ৩০৭২ এবং ল.সা.গু ৯৬ হলে গ.সা.গু কত? 
  1. ১৬
  2. ৩২
  3. ২৪
  4. ৬৪
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার গুণফল ৩০৭২ এবং ল.সা.গু ৯৬ হলে গ.সা.গু কত? 

সমাধান: 
আমরা জানি, 
দুইটি সংখ্যার গুণফল = ল.সা.গু × গ.সা.গু 
∴ গ.সা.গু = দুইটি সংখ্যার গুণফল/ল.সা.গু 
বা, গ.সা.গু = ৩০৭২/৯৬
∴ গ.সা.গু = ৩২ । 
৪১২.
৫, ৬, ১০ ও ১৫ এর ল.সা.গু কত?
  1. ৩০
  2. ৬০
  3. ৯০
  4. ১৫০
ব্যাখ্যা
প্রশ্ন: ৫, ৬, ১০ ও ১৫ এর ল.সা.গু কত? 

সমাধান: 
৫ = ৫
৬ = ২ × ৩ 
১০ = ২ × ৫
১৫ = ৩ × ৫ 
এখন, 
ল.সা.গু নির্ণয়ের সময় প্রতিটি মৌলিক সংখ্যা থেকে তার সর্বোচ্চ ঘাত নেয়া হয়- 
যেমন- 
২ → সর্বোচ্চ ১ বার (৬ বা ১০ এ)
৩ → সর্বোচ্চ ১ বার (৬ বা ১৫ এ)
৫ → সর্বোচ্চ ১ বার (৫, ১০, ১৫-তে) 

∴ নির্ণেয় ল.সা.গু = ২ × ৩ × ৫ = ৩০ ।
৪১৩.
কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে ৫ যোগ করলে যোগফল ১৬, ২৪ ও ৩২ দিয়ে নিঃশেষে বিভাজ্য হবে?
  1. ৯৭
  2. ৯২
  3. ৯৬
  4. ৯১
ব্যাখ্যা
প্রশ্ন: কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে ৫ যোগ করলে যোগফল ১৬, ২৪ ও ৩২ দিয়ে নিঃশেষে বিভাজ্য হবে?

সমাধান:
নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যাটি হবে ১৬, ২৪ ও ৩২ এর লসাগু থেকে ৫ কম।

১৬ = ২ × ২ × ২ × ২
২৪ = ২ × ২ × ২× ৩
৩২ = ২ × ২ × ২ × ২ × ২
১৬, ২৪ ও ৩২ এর লসাগু = ২ × ২ × ২ × ২ × ২ × ৩ = ৯৬ 

নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা = ৯৬ - ৫ = ৯১
৪১৪.
দুইটি সংখ্যার গুণফল ২৪০ এবং ল.সা.গু ৬০ হলে গ.সা.গু কত? 
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার গুণফল ২৪০ এবং ল.সা.গু ৬০ হলে গ.সা.গু কত? 

সমাধান: 
আমরা জানি, 
দুইটি সংখ্যার গুণফল = ল.সা.গু × গ.সা.গু
⇒ গ.সা.গু = দুইটি সংখ্যার গুণফল/ল.সা.গু 
⇒ গ.সা.গু = ২৪০/৬০
∴ গ.সা.গু = ৪

∴ সংখ্যা দুইটির গ.সা.গু = ৪
৪১৫.
দুটি সংখ্যার ল.সা.গু এবং গ.সা.গু যথাক্রমে ৬০ এবং ১০। একটি সংখ্যা অপর সংখ্যার দুই-তৃতীয়াংশ হলে সংখ্যা দুটির পার্থক্য কত?
  1. ১০
  2. ১৩
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি সংখ্যার ল.সা.গু এবং গ.সা.গু যথাক্রমে ৬০ এবং ১০। একটি সংখ্যা অপর সংখ্যার দুই-তৃতীয়াংশ হলে সংখ্যা দুটির পার্থক্য কত?

সমাধান:
ধরি,
বড় সংখ্যাটি = ৩ক
তাহলে ছোট সংখ্যাটি = ২ক

আমরা জানি,
দুইটি সংখ্যার গুণফল = ল.সা.গু × গ.সা.গু
∴ ৩ক × ২ক = ৬০ × ১০
⇒ ৬ক২ = ৬০০
⇒ ক২ = ১০০
∴ ক = ১০
অতএব, বড় সংখ্যাটি = ৩ × ১০ = ৩০

সংখ্যা দুটির পার্থক্য = ৩০ - ২০ = ১০
৪১৬.
কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ৩, ৪, ৫ এবং ৬ দ্বারা ভাগ করলে প্রতিবার ২ অবশিষ্ট থাকবে?
  1. ৫৮
  2. ৪৮
  3. ৬২
  4. ৬০
ব্যাখ্যা
প্রশ্ন: কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ৩, ৪, ৫ এবং ৬ দ্বারা ভাগ করলে প্রতিবার ২ অবশিষ্ট থাকবে?

সমাধান:
ক্ষুদ্রতম সংখ্যাটি হবে ৩, ৪, ৫ এবং ৬ এর ল.সা.গু থেকে ২ বেশি
৩, ৪, ৫ এবং ৬ এর ল.সা.গু = ৬০

∴ নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা = ৬০ + ২ = ৬২
৪১৭.
তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় কর যেটি ৫, ১০ ও ১৫ দ্বারা বিভাজ্য হবে? 
  1. ৯০
  2. ১০০
  3. ২০০
  4. ১২০
ব্যাখ্যা
প্রশ্ন: তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় কর যেটি ৫, ১০ ও ১৫ দ্বারা বিভাজ্য হবে? 

সমাধান: 
৫, ১০ ও ১৫ এর ল.সা.গু = ৩০
তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা = ১০০
৩০)১০০( ৩
        ৯০
__________________
         ১০
∴ তিন অঙ্কের ক্ষুদতম সংখ্যাটি = ১০০ + (৩০ - ১০)
= ১২০ । 
৪১৮.
চারটি ঘণ্টা একত্রে বেজে যথাক্রমে ৮, ৩, ৭ ও ৫ সেকেন্ড অন্তর অন্তর বাজতে লাগল। কতক্ষণ পর ঘণ্টাগুলো পুনরায় একত্রে বাজবে?
  1. ৮ মিনিট
  2. ৯ মিনিট
  3. ১২ মিনিট
  4. ১৪ মিনিট
ব্যাখ্যা
প্রশ্ন: চারটি ঘণ্টা একত্রে বেজে যথাক্রমে ৮, ৩, ৭ ও ৫ সেকেন্ড অন্তর অন্তর বাজতে লাগল। কতক্ষণ পর ঘণ্টাগুলো পুনরায় একত্রে বাজবে?

সমাধান:
৮, ৩, ৭ ও ৫ এর ল.সা.গু'ই নহবে ঘণ্টাগুলো পুনরায় একত্রে বাজার সময়।

৮, ৩, ৭ ও ৫ এর ল.সা.গু =  ৮৪০ সেকেন্ড
= ৮৪০/৬০ মিনিট [যেহেতু ৬০ সেকেন্ড = ১ মিনিট]
= ১৪ মিনিট
৪১৯.
চার অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা ১৬, ২৪, ৩৬ এবং ৫৪ দ্বারা নিঃশেষে বিভাজ্য?
  1. ১২১৬
  2. ১২৯৬
  3. ১২৪৮
  4. ১২৮৪
ব্যাখ্যা

প্রশ্ন: চার অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা ১৬, ২৪, ৩৬ এবং ৫৪ দ্বারা নিঃশেষে বিভাজ্য?

সমাধান: 
১৬, ২৪, ৩৬ এবং ৫৪ এর লসাগু = ৪৩২
চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা = ১০০০ 

১০০০ কে ৪৩২ দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকে ১৩৬

∴ নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা হবে = ১০০০ + (৪৩২ - ১৩৬) 
= ১০০০ + ২৯৬
= ১২৯৬

৪২০.
দুইটি রাশির ল.সা.গু. সংখ্যাদ্বয়ের গ.সা.গুর ১২ গুণ। গ.সা.গু. ও ল.সা.গুর সমষ্টি ৮০৬। যদি একটি সংখ্যা ১৮৬ হয় তাহলে অন্য সংখ্যাটি কত?
  1. ২৩২
  2. ২৩৬ 
  3. ২৪২ 
  4. ২৪৮
ব্যাখ্যা

প্রশ্ন: দুইটি রাশির ল.সাগু. সংখ্যাদ্বয়ের গ.সা.গুর ১২ গুণ। গ.সা.গু. ও ল.সা.গুর সমষ্টি ৮০৬। যদি একটি সংখ্যা ১৮৬ হয় তাহলে অন্য সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
গ.সা.গু. = ক
∴ ল.সা.গু. = ১২ক

প্রশ্নমতে,
ক + ১২ক = ৮০৬
⇒ ১৩ক = ৮০৬
⇒ ক = ৮০৬/১৩
⇒ ক = ৬২ 

∴ গ.সা.গু. = ৬২
এবং ল.সা.গু. = ১২ × ৬২ = ৭৪৪

এখন,
১৮৬ × অপর সংখ্যা = ল.সা.গু. × গ.সা.গু
⇒ অপর সংখ্যা = (৬২ × ৭৪৪)/১৮৬
⇒ অপর সংখ্যা = ২৪৮

৪২১.
কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ৬৪, ৭৭ ও ৯০ কে  ভাগ করলে যথাক্রমে ৪, ৫ ও ৬ ভাগশেষ থাকবে?
  1. ১২
  2. ১৬
ব্যাখ্যা

প্রশ্ন: কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ৬৪, ৭৭ ও ৯০ কে  ভাগ করলে যথাক্রমে ৪, ৫ ও ৬ ভাগশেষ থাকবে?

সমাধান:
যেহেতু ৬৪, ৭৭ ও ৯০ কে ভাগ করলে যথাক্রমে ৪, ৫ ও ৬ অবশিষ্ট থাকে সেহেতু ,
৬৪ - ৪ = ৬০ 
৭৭ - ৫ = ৭২
৯০ - ৬ = ৮৪

এখন, ৬০, ৭২ ও ৮৪ এর গ.সা.গু হবে নির্ণেয় বৃহত্তম সংখ্যা। 
৬০ = ২ × ২ × ৩ × ৫ 
৭২ = ২ × ২ × ২ × ৩ × ৩ 
৮৪ = ২ × ২ × ৩ × ৭

∴ নির্ণেয় গ.সা.গু = ২ × ২ × ৩ = ১২

৪২২.
দুটি সংখ্যার ল.সা.গু. ৫৪। সংখ্যাদ্বয়ের অনুপাত ২ : ৩ হলে সংখ্যাদ্বয়ের যোগফল কত?
  1. ৩৬
  2. ৪২
  3. ৪৫
  4. ৪৮
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি সংখ্যার ল.সা.গু. ৫৪। সংখ্যাদ্বয়ের অনুপাত ২ : ৩ হলে সংখ্যাদ্বয়ের যোগফল কত?

সমাধান:
দেওয়া আছে,
দুইটি সংখ্যার ল.সা.গু. = ৫৪
এবং অনুপাত = ২ : ৩ 

ধরি, 
একটি সংখ্যা = ২ক

অপর সংখ্যা = ৩ক 
∴ সংখ্যাদ্বয়ের ল.সা.গু. = (৩ × ২)ক = ৬ক

প্রশ্নমতে,
৬ক = ৫৪ 
⇒ ক = ৫৪/৬
⇒ ক = ৯

একটি সংখ্যা = ২ক = (২ × ৯) = ১৮
এবং
অপর সংখ্যা = ৩ক = (৩ × ৯) = ২৭ 

∴ সংখ্যাদ্বয়ের যোগফল = (১৮ + ২৭) = ৪৫
৪২৩.
দুইটি সংখ্যার গুণফল ১২১৬। সংখ্যা দুইটির ল.সা.গু ৩০৪ হলে গ.সা.গু কত?
  1. ১২
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার গুণফল ১২১৬। সংখ্যা দুইটির ল.সা.গু ৩০৪ হলে গ.সা.গু কত?

সমাধান:
গ.সা.গু = সংখ্যাদ্বয়ের গুণফল/ল.সা.গু
= ১২১৬/৩০৪
= ৪
৪২৪.
কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ৪, ৬, ৮ দ্বারা ভাগ করলে ভাগশেষ ১ হবে? 
  1. ২৫
  2. ২৪
  3. ২১
  4. ১৬
ব্যাখ্যা
প্রশ্ন: কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ৪, ৬, ৮ দ্বারা ভাগ করলে ভাগশেষ ১ হবে? 

সমাধান: 
ক্ষুদ্রতম সংখ্যাটি হবে ৪, ৬ ও ৮ এর ল.সা.গু অপেক্ষায় ১ বেশি।

এখন,
৪, ৬ ও ৮ এর ল.সা.গু. = ২৪ 
∴ ক্ষুদ্রতম সংখ্যাটি হবে = (২৪ + ১) 
= ২৫
৪২৫.
তিনটি ঘণ্টা একত্রে বাজার পর তারা ৪ ঘণ্টা, ৬ ঘণ্টা ও ৯ ঘণ্টা পরপর বাজতে থাকে। ২ দিনে তারা কতবার একত্রে বাজবে?
  1. ১ বার
  2. ২ বার
  3. ৩ বার
  4. ৪ বার
ব্যাখ্যা

প্রশ্ন: তিনটি ঘণ্টা একত্রে বাজার পর তারা ৪ ঘণ্টা, ৬ ঘণ্টা ও ৯ ঘণ্টা পরপর বাজতে থাকে। ২ দিনে তারা কতবার একত্রে বাজবে?

সমাধান:
৪, ৬ ও ৯ এর ল.সা.গু নির্ণয় করতে হবে।
৪ = ২ × ২
৬ = ২ × ৩
৯ = ৩ × ৩

∴ নির্ণেয় ল.সা.গু = ২ × ২ × ৩ × ৩
= ৪ × ৯
= ৩৬
অর্থাৎ, তিনটি ঘণ্টা ৩৬ ঘণ্টা পরপর একত্রে বাজবে।

এখন,
২ দিন = ২ × ২৪ = ৪৮ ঘণ্টা।
∴ ২ দিন বা ৪৮ ঘণ্টায় বাজবে = ৪৮/৩৬ = ১ (ভাগশেষ ১২ থাকবে)
কিন্তু শুরুতে একবার একত্রে বাজে (সময় = 0:00),
তারপর ৩৬ ঘণ্টা পর আবার বাজে।

∴ ২ দিনে তারা একত্রে বাজবে মোট ২ বার।

৪২৬.
দুইটি সংখ্যার অনুপাত ৪ : ৯ এবং এদের ল.সা.গু ৩৬০ হলে, সংখ্যা দুইটি কত?
  1. ৩০ এবং ৬০
  2. ৫০ এবং ৯০
  3. ৪০ এবং ৯০
  4. ৬০ এবং ৯০
ব্যাখ্যা

প্রশ্ন: দুইটি সংখ্যার অনুপাত ৪ : ৯ এবং এদের ল.সা.গু ৩৬০ হলে, সংখ্যা দুইটি কত?
 
সমাধান:
ধরি,
সংখ্যা দুইটি যথাক্রমে ৪x এবং ৯x

∴ ৪x এবং ৯x এর ল.সা.গু = ৩৬x

প্রশ্নমতে,
৩৬x = ৩৬০
⇒ x = ৩৬০ ÷ ৩৬
⇒ x = ১০

∴ ১ম সংখ্যাটি = ৪x
= ৪ × ১০
= ৪০

∴ ২য় সংখ্যাটি = ৯x
= ৯ × ১০
= ৯০

৪২৭.
তুহিনের কাছে ৮০টি সবুজ এবং ১০০টি হলুদ মার্বেল আছে। সে সমান সংখ্যক মার্বেলের প্যাকেট তৈরি করতে চায় যাতে প্রতি প্যাকেটে সব সবুজ অথবা সব হলুদ মার্বেল থাকে। সে প্রতি প্যাকেটে সর্বোচ্চ কতটি মার্বেল রাখতে পারবে?
  1. ১২টি মার্বেল
  2. ১৬টি মার্বেল
  3. ২০টি মার্বেল
  4. ২৪টি মার্বেল
ব্যাখ্যা
প্রশ্ন: তুহিনের কাছে ৮০টি সবুজ এবং ১০০টি হলুদ মার্বেল আছে। সে সমান সংখ্যক মার্বেলের প্যাকেট তৈরি করতে চায় যাতে প্রতি প্যাকেটে সব সবুজ অথবা সব হলুদ মার্বেল থাকে। সে প্রতি প্যাকেটে সর্বোচ্চ কতটি মার্বেল রাখতে পারবে?

সমাধান:
৮০ ও ১০০ এর গ.সা.গু'ই হবে নির্ণেয় সংখ্যা।
৮০ ও ১০০ এর গ.সা.গু = ২০টি

∴ তুহিন প্রতি প্যাকেটে সর্বোচ্চ ২০টি মার্বেল রাখতে পারবে।
৪২৮.
দুইটি সংখ্যার ল. সা. গু ৬০ এবং গ. সা. গু ১০। একটি সংখ্যা অপর সংখ্যার দুই-তৃতীয়াংশ হলে ছোট সংখ্যাটি কত? 
  1. ১০
  2. ৪০
  3. ৩০
  4. ২০
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার ল. সা. গু ৬০ এবং গ. সা. গু ১০। একটি সংখ্যা অপর সংখ্যার দুই-তৃতীয়াংশ হলে ছোট সংখ্যাটি কত? 

সমাধান: 
ধরি, 
বড় সংখ্যাটি = ৩ক 
∴ ছোট সংখ্যাটি = ২ক 

আমরা জানি, 
দুইটি সংখ্যার গুণফল = দুইটি সংখ্যার ল. সা. গু × দুইটি সংখ্যার গ. সা. গু 
বা, ৩ক × ২ক = ৬০ × ১০ 
বা, ৬ক = ৬০০ 
বা, ক = ৬০০/৬ 
বা, ক = ১০০ 
বা, ক = ১০ 
∴ ক = ১০ 

∴ ছোট সংখ্যাটি = ২ক 
= ২ × ১০ 
= ২০।
৪২৯.
২/৩ এবং ৫/৬ এর ল.সা.গু কত? 
  1. ১৫
  2. ২০/৩ 
  3. ১০/৩
ব্যাখ্যা

প্রশ্ন: ২/৩ এবং ৫/৬ এর ল.সা.গু কত? 

সমাধান: 
আমরা জানি, 
ভগ্নাংশের ল.সা.গু = লব এর ল.সা.গু/হর এর গ.সা.গু 
লব ২ ও ৫ এর ল.সা.গু = ১০
হর ৩ ও ৬ এর গ.সা.গু = ৩

∴ ২/৩ এবং ৫/৬ এর ল.সা.গু = ১০/৩ । 

৪৩০.
দুইটি সংখ্যার গুণফল ৩৬০০। সংখ্যা দুইটির ল.সা.গু ৮০ হলে, গ.সা.গু কত?
  1. ৪৮ 
  2. ৩৮ 
  3. ৪৫ 
  4. ৫৬ 
ব্যাখ্যা

প্রশ্ন: দুইটি সংখ্যার গুণফল ৩৬০০। সংখ্যা দুইটির ল.সা.গু ৮০ হলে, গ.সা.গু কত?

সমাধান: 
দেওয়া আছে, 
দুইটি সংখ্যার গুণফল = ৩৬০০
সংখ্যা দুইটির ল.সা.গু = ৮০

আমরা জানি, 
দুইটি সংখ্যার গুণফল = সংখ্যা দুইটির ল.সা.গু × গ.সা.গু
⇒ ৩৬০০ = ৮০ × গ.সা.গু
⇒ গ.সা.গু = ৩৬০০/৮০
∴ গ.সা.গু = ৪৫

৪৩১.
একটি সৈন্যদলে যদি নতুন ১৩ জন সদস্য নিয়োগ দেয়া হতো, তবে তাদেরকে ২০, ৪০, ৫০ ও ৬০ সারিতে দাঁড় করানো যেত। ঐ সৈন্যদলের সদস্য সংখ্যা কত?
  1. ৬১৩ জন
  2. ৫৯২ জন
  3. ৬০৯ জন
  4. ৫৮৭ জন
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সৈন্যদলে যদি নতুন ১৩ জন সদস্য নিয়োগ দেয়া হতো, তবে তাদেরকে ২০, ৪০, ৫০ ও ৬০ সারিতে দাঁড় করানো যেত। ঐ সৈন্যদলের সদস্য সংখ্যা কত?

সমাধান:
২০, ৪০, ৫০ ও ৬০ এর ল. সা. গু = ৬০০

∴ সৈন্যদলের সদস্য সংখ্যা = (৬০০ - ১৩) = ৫৮৭ জন
৪৩২.
দুটি সংখ্যার ল.সা.গু. ৬০ এবং গ.সা.গু ১০। একটি সংখ্যা অপর সংখ্যার ২/৩ অংশ হলে ছোট সংখ্যাটি কত
  1. ২০
  2. ৩০
  3. ১০
  4. কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি সংখ্যার ল.সা.গু. ও গ.সা.গু. যথাক্রমে ৬০ ও ১০। একটি সংখ্যা অপর সংখ্যার ২/৩ অংশ হলে ছোট সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
বড় সংখ্যাটি = ৩ক
তাহলে ছোট সংখ্যাটি = ২ক

আমরা জানি,
দুইটি সংখ্যার গুণফল = ল.সা.গু × গ.সা.গু
∴ ৩ক × ২ক = ৬০ × ১০
⇒ ৬ক = ৬০০
⇒ ক২ = ১০০
∴ ক = ১০

অতএব,
ছোট সংখ্যাটি = ২ × ১০ = ২০
৪৩৩.
কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে ২ যোগ করলে যোগফল ১২, ১৮ এবং ২৪ দ্বারা বিভাজ্য হবে?
  1. ৮৯
  2. ৭০
  3. ১৭০
  4. ১৪২
ব্যাখ্যা
প্রশ্ন: কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে ২ যোগ করলে যোগফল ১২, ১৮ এবং ২৪ দ্বারা বিভাজ্য হবে?

সমাধান: 
লঘিষ্ঠ সংখ্যাটি হবে ১২, ১৮ এবং ২৪ ল.সা.গু থেকে ২ কম 

১২, ১৮ ও ২৪ এর ল.সা.গু = ৭২ 
∴ নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা = ৭২ - ২ = ৭০
৪৩৪.
৪টি ঘণ্টা একত্রে বেজে যথাক্রমে ৬, ১২, ১৮ ও ২৪ সেকেন্ড অন্তর অন্তর আবার বাজতে লাগলো। কতক্ষণ পর তারা আবার একসাথে বাজবে?
  1. ১ মিনিট ৬ সেকেন্ড
  2. ২ মিনিট
  3. ১ মিনিট
  4. ১ মিনিট ১২ সেকেন্ড
ব্যাখ্যা

প্রশ্ন: ৪টি ঘণ্টা একত্রে বেজে যথাক্রমে ৬, ১২, ১৮ ও ২৪ সেকেন্ড অন্তর অন্তর আবার বাজতে লাগলো। কতক্ষণ পর তারা আবার একসাথে বাজবে?

সমাধান: 
৬, ১২, ১৮ ও ২৪ এর লসাগু হবে ঘণ্টা চারটি পরবর্তীতে একত্রে বাজার সময়।

৬ = ২ × ৩
১২ = ২ × ২ × ৩
১৮ = ২ × ৩ × ৩
২৪ = ২ × ২ × ২ × ৩

লসাগু = ২ × ২ × ২ × ৩ × ৩ = ৭২

অর্থাৎ, ৭২ সেকেন্ড = ৭২/৬০ মিনিট
= ১.২ মিনিট বা ১ মিনিট ১২ সেকেন্ড পর আবার একত্রে বাজবে।

৪৩৫.
কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ২৭, ৪০ ও ৬৫ কে ভাগ করলে যথাক্রমে ৩, ৪ ও ৫ ভাগশেষ থাকবে? 
  1. ৯ 
  2. ১২ 
  3. ১৫ 
  4. ১৮
ব্যাখ্যা

প্রশ্ন: কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ২৭, ৪০ ও ৬৫ কে ভাগ করলে যথাক্রমে ৩, ৪ ও ৫ ভাগশেষ থাকবে? 

সমাধান: 
দেওয়া আছে,
একটি বৃহত্তম সংখ্যা দ্বারা ২৭, ৪০ ও ৬৫ কে ভাগ করলে যথাক্রমে ৩, ৪, ৫ ভাগশেষ থাকবে। 
এখানে, 
২৭ - ৩ = ২৪ 
৪০ - ৪ = ৩৬ 
৬৫ - ৫ = ৬০ 

বৃহত্তম সংখ্যাটি হবে ২৪, ৩৬ ও ৬০ এর গ.সা.গু 
∴ ২৪, ৩৬ ও ৬০ এর গ.সা.গু = ১২

∴ নির্ণেয় বৃহত্তম সংখ্যা = ১২ ।

৪৩৬.
একদল গরু প্রতিবার সমান সংখ্যায় ভাগ হয়ে তিন পথে গমন করে, সাত ঘাটে পানি পান করে, নয়টি বৃক্ষের নিচে ঘুমায় এবং বারাে জন গােয়ালা সমান সংখ্যক গরুর দুধ দোয়ায়; তাহলে গরুর সংখ্যা কত?
  1. 522
  2. 252
  3. 225
  4. 155
ব্যাখ্যা
প্রশ্ন: একদল গরু প্রতিবার সমান সংখ্যায় ভাগ হয়ে তিন পথে গমন করে, সাত ঘাটে পানি পান করে, নয়টি বৃক্ষের নিচে ঘুমায় এবং বারাে জন গােয়ালা সমান সংখ্যক গরুর দুধ দোয়ায়; তাহলে গরুর সংখ্যা কত?

সমান:
একদল গরু প্রতিবার সমান সংখ্যায় ভাগ হয়ে ৩ পথে গমন করে,
৭ ঘাটে পানি পান করে,
৯ টি বৃক্ষের নিচে ঘুমায় এবং
১২ জন গোয়ালা সমান সংখ্যক গরুর দুধ দোয়ায়। 

তাহলে, গরুর সংখ্যা = ৩, ৭, ৯ এবং ১২ এর ল.সা.গু.
সুতরাং, গরুর সংখ্যা = ২৫২
৪৩৭.
কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে ৩ যোগ করলে যোগফল ১২, ১৫ ও ১৮ দ্বারা বিভাজ্য হবে?
  1. ৯০
  2. ১৭৭
  3. ১৮৩
  4. ৯৩
ব্যাখ্যা
প্রশ্ন: কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে ৩ যোগ করলে যোগফল ১২, ১৫ ও ১৮ দ্বারা বিভাজ্য হবে?

সমাধান:
নির্ণেয় সংখ্যাটি হবে ১২, ১৫ ও ১৮ এর ল.সা.গু অপেক্ষা ৩ কম।

এখানে,
১২ = ২ × ২ × ৩
১৫ = ৩ × ৫
১৮ = ২ × ৩ × ৩

∴ ১২, ১৫ এবং ১৮ এর ল.সা.গু = ২ × ২ × ৩ × ৩ × ৫
= ১৮০

∴ লঘিষ্ট সংখ্যাটি হচ্ছে = ১৮০ - ৩ = ১৭৭
৪৩৮.
কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে ৫ যোগ করলে যোগফল ১৫, ২০ এবং ২৫ দ্বারা বিভাজ্য হবে?
  1. ২৮০
  2. ৩১৫
  3. ২৬০
  4. ২৯৫
ব্যাখ্যা

প্রশ্ন: কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে ৫ যোগ করলে যোগফল ১৫, ২০ এবং ২৫ দ্বারা বিভাজ্য হবে?

সমাধান:
লঘিষ্ঠ সংখ্যাটি হবে ১৫, ২০ এবং ২৫ এর ল.সা.গু থেকে ৫ কম।

১৫ = ৩ × ৫
২০ = ২ × ২ × ৫
২৫ = ৫ × ৫

ল.সা.গু = ২ × ২ × ৩ × ৫ × ৫
= ৩০০

∴ নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা = ৩০০ - ৫ = ২৯৫

৪৩৯.
দুইটি সংখ্যার গুণফল ১২০ এবং গ.সা.গু ৮ হলে, তাদের ল.সা.গু কত?
  1. ১২
  2. ১৫
  3. ১৮
  4. ২১
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার গুণফল ১২০ এবং গ.সা.গু ৮ হলে, তাদের ল.সা.গু কত?

সমাধান:
আমরা জানি,
দুইটি সংখ্যার গুণফল = ল.সা.গু × গ.সা.গু
⇒ ল.সা.গু = দুইটি সংখ্যার গুণফল/গ.সা.গু
⇒ ল.সা.গু = ১২০/৮
∴ ল.সা.গু = ১৫
৪৪০.
চারটি ঘণ্টা একত্রে বেজে যথাক্রমে ৪, ৬, ৯, ও ১৫ সেকেন্ড অন্তর অন্তর বাজতে লাগলো। কতক্ষণ পরে ঘণ্টা গুলো পুনরায় একত্রে বাজবে?
  1. ১ মিনিট
  2. ২ মিনিট
  3. ৩ মিনিট
  4. ৪ মিনিট
ব্যাখ্যা
প্রশ্ন: চারটি ঘণ্টা একত্রে বেজে যথাক্রমে ৪, ৬, ৯, ও ১৫ সেকেন্ড অন্তর অন্তর বাজতে লাগলো। কতক্ষণ পরে ঘণ্টা গুলো পুনরায় একত্রে বাজবে?

সমাধান:
৪, ৬, ৯, ও ১৫ এর ল. সা. গু = ১৮০

∴ ঘণ্টাগুলো পুনরায় একত্রে বাজবে = ১৮০ সেকেন্ড পর
= (১৮০/৬০) মিনিট পর  [∵ ৬০ সেকেন্ড = ১ মিনিট]
= ৩ মিনিট
৪৪১.
একটি প্যাকেটে ৭৮০ টি বল আছে। এতে কমপক্ষে আরও কতগুলো বল যোগ করা হলে সেগুলো ৫, ৮ অথবা ১০ জন বালকের মধ্যে সমানভাবে ভাগ করে দেয়া যাবে?
  1. ১২টি
  2. ১৮টি
  3. ২০টি
  4. ২২টি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি প্যাকেটে ৭৮০ টি বল আছে। এতে কমপক্ষে আরও কতগুলো বল যোগ করা হলে সেগুলো ৫, ৮ অথবা ১০ জন বালকের মধ্যে সমানভাবে ভাগ করে দেয়া যাবে?

সমাধান:
৫, ৮ এবং ১০ এর ল.সা.গু. = ৪০
৭৮০ ÷ ৪০ =  ভাগশেষ ২০,  ভাগফল ১৯

অর্থাৎ, আরো ৪০ - ২০ = ২০টি মার্বেল যোগ করলে ৫, ৮, অথবা ১০ জন বালকের মধ্যে সমানভাবে ভাগ করে দেয়া যাবে।
৪৪২.
a2 - b2, a3 - b3, 2a - 2b রাশিগুলোর গ.সা.গু কত?
  1. 2(a - b)
  2. a + b
  3. a - b
  4. (a - b)(a2 + ab + b2)
ব্যাখ্যা
প্রশ্ন: a2 - b2, a3 - b3, 2a - 2b রাশিগুলোর গ.সা.গু কত?

সমাধান:
১ম রাশি = a2 - b2 
= (a + b) (a - b)

২য় রাশি = a3 - b3
= (a - b) (a2 + ab + b2)

৩য় রাশি = 2a - 2b
= 2(a - b)

∴ রাশিগুলোর গ.সা.গু = a - b
৪৪৩.
একটি মাঠে বাংলাদেশ পুলিশের একটি প্যারেডে অংশগ্রহণকারী পুলিশ সদস্যদের ১৪, ১৮ বা ২০ সারিতে সাজানো যায়, ঐ মাঠে ন্যুনতম কতজন পুলিশ সদস্য উপস্থিত আছে?
  1. ১১৪০ জন
  2. ১২৬০ জন
  3. ১৩৮০ জন
  4. ১৪২০ জন
ব্যাখ্যা
প্রশ্ন: একটি মাঠে বাংলাদেশ পুলিশের একটি প্যারেডে অংশগ্রহণকারী পুলিশ সদস্যদের ১৪, ১৮ বা ২০ সারিতে সাজানো যায়, ঐ মাঠে ন্যুনতম কতজন পুলিশ সদস্য উপস্থিত আছে?

সমাধান:
১৪, ১৮ ও ২০ এর ল.সা.গুই হবে ন্যুনতম উপস্থিত পুলিশ সদস্যের সংখ্যা।

১৪, ১৮ ও ২০ এর ল.সা.গু = ১২৬০
∴ ঐ মাঠে ন্যুনতম ১২৬০ জন পুলিশ সদস্য উপস্থিত আছে।
৪৪৪.
৩/৪ এবং ৪/৭ এর ল.সা.গু কত? 
  1. ১২ 
  2. ২০ 
  3. ১০
  4. ১৫ 
ব্যাখ্যা

প্রশ্ন: ৩/৪ এবং ৪/৭ এর ল.সা.গু কত? 

সমাধান: 
আমরা জানি, 
ভগ্নাংশের ল.সা.গু = লব এর ল.সা.গু/হর এর গ.সা.গু 
∴ লব ৩ ও ৪ এর ল.সা.গু = ১২
হর ৪ ও ৭ এর গ.সা.গু = ১

∴ ৩/৪ এবং ৪/৭ এর ল.সা.গু = ১২/১
= ১২ । 

৪৪৫.
পাঁচটি ঘণ্টা একবার একত্রে বাজার পর যথাক্রমে ৩, ৫, ৭, ৮ ও ১০ সেকেন্ড অন্তর বাজতে লাগলো। ঘণ্টাগুলো পুনরায় কত সময় পর একত্রে বাজবে?
  1. ১০ মিনিট 
  2. ১২ মিনিট 
  3. ১৪ মিনিট 
  4. ১৬ মিনিট ৩০ সেকেন্ড
ব্যাখ্যা

প্রশ্ন: পাঁচটি ঘণ্টা একবার একত্রে বাজার পর যথাক্রমে ৩, ৫, ৭, ৮ ও ১০ সেকেন্ড অন্তর বাজতে লাগলো। ঘণ্টাগুলো পুনরায় কত সময় পর একত্রে বাজবে? 

সমাধান:
ঘণ্টাগুলো একবার একত্রে বাজার পর ৩, ৫, ৭, ৮ ও ১০ এর ল.সা.গু. এর সমান সময়ের পর পুনরায় একত্রে বাজবে। 

৩ = ১ × ৩ 
৫ = ১ × ৫ 
৭ = ১ × ৭ 
৮ = ১ × ২ × ২ × ২
১০ = ১ × ২ × ৫

নির্ণেয় ল.সা.গু. = ১ × ২ × ২ × ২ × ৩ × ৫ × ৭ = ৮৪০ 

∴ ঘণ্টাগুলো পুনরায় একত্রে বাজবে = ৮৪০ সেকেন্ড পর
= (৮৪০/৬০) মিনিট পর
= ১৪ মিনিট পর

৪৪৬.
তিনটি ঘণ্টা একত্রে বাজার পর তারা ২ ঘণ্টা, ৩ ঘণ্টা ও ৪ ঘণ্টা পরপর বাজতে থাকল। ১ দিনে তারা কতবার একত্রে বাজবে?
  1. ১ বার
  2. ২ বার
  3. ৩ বার
  4. ৪ বার
ব্যাখ্যা
প্রশ্ন: তিনটি ঘণ্টা একত্রে বাজার পর তারা ২ ঘণ্টা, ৩ ঘণ্টা ও ৪ ঘণ্টা পরপর বাজতে থাকল। ১ দিনে তারা কতবার একত্রে বাজবে?

সমাধান:
২, ৩ ও ৪ এর ল.সা.গু = ১২
অতএব, তিনটি ঘণ্টা একত্রে বাজবে ১২ ঘণ্টা পর।

∴ ১ দিনে বা ২৪ ঘণ্টায় মোট বাজবে = (২৪/১২) বার
= ২ বার

[১ দিন বলতে যেহেতু ২৪ ঘণ্টাকে (০০:০০:০০-২৩:৫৯:৫৯) বুঝায়, তাই এই সময়ের মধ্যে ঘণ্টাটি সর্বোচ্চ ২ বার বাজবে।]
৪৪৭.
দুইটি সংখ্যার অনুপাত ৫ : ৭ এবং তাদের ল.সা.গু ৪২০ হলে, সংখ্যা দুইটির গ.সা.গু কত?
  1. ১২
  2. ৩০
  3. ৩৫
  4. ৬০
ব্যাখ্যা

প্রশ্ন: দুইটি সংখ্যার অনুপাত ৫ : ৭ এবং তাদের ল.সা.গু ৪২০ হলে, সংখ্যা দুইটির গ.সা.গু কত?

সমাধান:
সংখ্যা দুটি যথাক্রমে, ৫ক ও ৭ক হলে
সংখ্যা দুটির ল.সা.গু = ৩৫ক
এবং সংখ্যা দুটির গ.সা.গু = ক

প্রশ্নমতে,
৩৫ক = ৪২০

∴ ক = ৪২০/৩৫ = ১২

∴ সংখ্যা দুটির গ.সা.গু = ১২

৪৪৮.
পাঁচ অংকের ক্ষুদ্রতম সংখ্যার সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল ১০, ১৫ এবং ২০ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে?
  1. ২০
  2. ৪০
  3. ৬০
  4. ১২
ব্যাখ্যা

প্রশ্ন: পাঁচ অংকের ক্ষুদ্রতম সংখ্যার সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল ১০, ১৫ এবং ২০ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে?

সমাধান:
১০, ১৫ এবং ২০ এর ল.সা.গু = ৬০

পাঁচ অংকের ক্ষুদ্রতম সংখ্যা = ১০০০০

১০০০০ কে ৬০ দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকে ৪০

∴ নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা = ৬০ - ৪০ = ২০

৪৪৯.
দুইটি সংখ্যার অনুপাত ৩ : ৪ এবং তাদের ল.সা.গু ১৮০ । সংখ্যা দুটি কত? 
  1. ৪৫, ৬০
  2. ৫০, ৪০
  3. ৬০, ৫০
  4. ৭০, ৬০
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার অনুপাত ৩ : ৪ এবং তাদের ল.সা.গু ১৮০ । সংখ্যা দুটি কত? 

সমাধান: 
মনে করি, 
সংখ্যা দুটি ৩ক ও ৪ক 
∴ সংখ্যা দুটির ল.সা.গু = ১২ক 

শর্তমতে, 
১২ক = ১৮০ 
বা, ক = ১৮০/১২ 
∴ ক = ১৫ 
সুতরাং ৩ক = ৩ × ১৫ = ৪৫ এবং ৪ক = ৪ × ১৫ = ৬০ 

∴ সংখ্যা দুটি ৪৫ ও ৬০ ।
৪৫০.
দুইটি সংখ্যার ল.সা.গু তাদের গ.সা.গু এর চেয়ে ২৫ গুণ বেশি। যদি এই দুই সংখ্যার গুণফল ২০২৫ হয়, তবে তাদের ল.সা.গু কত?
  1. ২২৫ 
  2. ২৫০
  3. ৩২৫ 
  4. ৩৫০
ব্যাখ্যা

প্রশ্ন: দুইটি সংখ্যার ল.সা.গু তাদের গ.সা.গু এর চেয়ে ২৫ গুণ বেশি। যদি এই দুই সংখ্যার গুণফল ২০২৫ হয়, তবে তাদের ল.সা.গু কত?

সমাধান: 
ধরি,
দুইটি সংখ্যার গ.সা.গু = x
∴ দুইটি সংখ্যার ল.সা.গু = ২৫x 

আমরা জানি, 
দুইটি সংখ্যার ল.সা.গু ও গ.সা.গু এর গুণফল = দুইটি সংখ্যার গুণফল 
∴ ২৫x × x = ২০২৫ 
⇒ ২৫x = ২০২৫ 
⇒ x = ২০২৫/২৫ 
⇒ x = ৮১ 
⇒ x = ৯ 
∴ x = ৯ 

∴ নির্ণেয় ল.সা.গু = ২৫ × ৯ 
= ২২৫ ।

৪৫১.
কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ৭৮, ১১০ ও ১৪২ কে ভাগ করলে যথাক্রমে ৬, ২ ও ৭ ভাগশেষ থাকবে?
  1. ১৪
  2. ১২
  3. ১৮
ব্যাখ্যা

প্রশ্ন: কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ৭৮, ১১০ ও ১৪২ কে ভাগ করলে যথাক্রমে ৬, ২ ও ৭ ভাগশেষ থাকবে?

সমাধান:
যেহেতু একটি নির্দিষ্ট বৃহত্তম সংখ্যা দ্বারা ৭৮, ১১০ ও ১৪২ কে ভাগ করলে যথাক্রমে ৬, ২ ও ৭ ভাগশেষ থাকবে, তাই সংখ্যাগুলো থেকে ভাগশেষ বিয়োগ করতে হবে।

এখানে,
৭৮ - ৬ = ৭২
১১০ - ২ = ১০৮
১৪২ - ৭ = ১৩৫
বৃহত্তম সংখ্যাটি হবে ৭২, ১০৮ এবং ১৩৫ এর গ.সা.গু।

৭২ = ২ × ৩
১০৮ = ২ × ৩
১৩৫ = ৩ × ৫

∴ গ.সা.গু = ৩ = ৯

∴ নির্ণেয় বৃহত্তম সংখ্যা = ৯

নোট:
প্রশ্নে বৃহত্তম সংখ্যা বের করতে বলা হলে গ.সা.গু বের করতে হবে।
প্রশ্নে ক্ষুদ্রতম সংখ্যা বের করতে বলা হলে ল.সা.গু বের করতে হবে।

৪৫২.
কোন বৃহত্তম সংখ্যা দিয়ে ৫/৩২, ৭/৮০ এবং ৮৭/১৬ কে ভাগ করলে, প্রত্যেক ক্ষেত্রে ভাগফল পূর্ণসংখ্যা হবে?
  1. ১/৫০
  2. ১/১৬০
  3. ২/৭৯
  4. ৩/১০
ব্যাখ্যা
প্রশ্ন: কোন বৃহত্তম সংখ্যা দিয়ে ৫/৩২, ৭/৮০ এবং ৮৭/১৬ কে ভাগ করলে, প্রত্যেক ক্ষেত্রে ভাগফল পূর্ণসংখ্যা হবে?

সমাধান:
নির্ণেয় সংখ্যাটি হবে ৫/৩২, ৭/৮০ এবং ৮৭/১৬ এর গ.সা.গু.।
ভগ্নাংশগুলোর লব ৫, ৭, ৮৭ এর গ.সা.গু. = ১
এবং হর ৩২, ৮০, ১৬ এর ল.সা.গু. = ১৬০

∴ ভগ্নাংশগুলোর গ.সা.গু. = লবগুলোর গ.সা.গু./হরগুলোর ল.সা.গু.
= ১/১৬০
অতএব, নির্ণেয় বৃহত্তম সংখ্যাটি হলো ১/১৬০।
৪৫৩.
পাঁচটি ঘণ্টা একত্রে বেজে যথাক্রমে ৪, ৮, ১২, ১৬, ২০ ও ২৪ সেকেন্ড অন্তর বাজতে লাগল, কতক্ষণ পর ঘণ্টাগুলো আবার একত্রে বাজবে?
  1. ৭ মিনিট
  2. ৬ মিনিট
  3. ৫ মিনিট
  4. ৪ মিনিট
ব্যাখ্যা
প্রশ্ন: পাঁচটি ঘণ্টা একত্রে বেজে যথাক্রমে ৪, ৮, ১২, ১৬, ২০ ও ২৪ সেকেন্ড অন্তর বাজতে লাগল, কতক্ষণ পর ঘণ্টাগুলো আবার একত্রে বাজবে?

সমাধান: 
৪, ৮, ১২, ১৬, ২০ ও ২৪ এর ল.সা.গুই নির্ণেয় সময় 
৪, ৮, ১২, ১৬, ২০ ও ২৪ এর ল.সা.গু. = ২৪০

∴ ২৪০ সেকেন্ড বা ৪ মিনিট পর আবার ঘণ্টাগুলো একত্রে বাজবে।
৪৫৪.
তিনটি ঘণ্টা একত্রে বাজার পর তারা ১ ঘণ্টা, ২ ঘণ্টা ও ৩ ঘণ্টা পর পর বাজতে থাকলো। ১ দিনে তারা কতবার একত্রে বাজবে?
  1. ৩ বার
  2. ৪ বার
  3. ২ বার
  4. ৫ বার
ব্যাখ্যা
প্রশ্ন: তিনটি ঘণ্টা একত্রে বাজার পর তারা ১ ঘণ্টা, ২ ঘণ্টা ও ৩ ঘণ্টা পর পর বাজতে থাকলো। ১ দিনে তারা কতবার একত্রে বাজবে?

সমাধান:
১, ২ ও ৩ এর ল.সা.গু = ৬
∴ তিনটি ঘন্টা একত্রে বাজবে ৬ ঘণ্টা পর।

সুতরাং, ১ দিনে বা ২৪ ঘণ্টায় মোট বাজবে = ২৪/৬ 
= ৪ বার
৪৫৫.
কোনো সেনাবাহিনীতে যদি আরো ১১ জন সৈন্য নিয়োগ করা যেত তবে তাদেরকে ২০, ৩০, ৪০, ৫০ ও ৬০ সারিতে দাঁড় করানো যেত। ঐ সেনাবাহিনীতে কত জন সৈন্য ছিল?
  1. ৫৮৯ জন
  2. ৫৯৮ জন
  3. ৬১১ জন
  4. ৬১৯ জন
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো সেনাবাহিনীতে যদি আরো ১১ জন সৈন্য নিয়োগ করা যেত তবে তাদেরকে ২০, ৩০, ৪০, ৫০ ও ৬০ সারিতে দাঁড় করানো যেত। ঐ সেনাবাহিনীতে কত জন সৈন্য ছিল? 

সমাধান: 
২০, ৩০, ৪০, ৫০ ও ৬০ সংখ্যাগুলোর ল.সা.গু = ৬০০ 
∴ নির্ণেয় সৈন্য সংখ্যা = (৬০০ - ১১) জন 
= ৫৮৯ জন ।
৪৫৬.
ইমা, রিনা ও পৃথা একত্রে ১টি করে চকলেট খাওয়ার পর ৫, ৭ ও ১০ মিনিট অন্তর অন্তর একটি চকলেট খায়। কতক্ষণ পর তারা আবার একত্রে চকলেট খাবে?
  1. ৫০ মিনিট
  2. ১ ঘণ্টা ৭ মিনিট
  3. ১ ঘণ্টা ১০ মিনিট
  4. ১ ঘণ্টা ২৫ মিনিট
ব্যাখ্যা
প্রশ্ন: ইমা, রিনা ও পৃথা একত্রে ১টি করে চকলেট খাওয়ার পর ৫, ৭ ও ১০ মিনিট অন্তর অন্তর একটি চকলেট খায়। কতক্ষণ পর তারা আবার একত্রে চকলেট খাবে?

সমাধান:
৫, ৭ ও ১০ এর ল.সা.গু'ই হবে নির্ণেয় সময়।
৫, ৭ ও ১০ এর ল.সা.গু = ৭০ 

অতএব, ইমা, রিনা ও পৃথা ৭০ মিনিট বা ১ ঘণ্টা ১০ মিনিট পর পুনরায় একত্রে চকলেট খাবে।
৪৫৭.
একদল ছাগল প্রতিবার সমান সংখ্যায় ভাগ হয়ে চার পথে যায়, ছয়টি খোঁয়াড়ে ঢোকে, আটটি মাঠে চরে এবং দশজন রাখাল সমান সংখ্যক ছাগল দেখাশোনা করে। তাহলে ছাগলের সংখ্যা কত?
  1. ২৫২
  2. ১৮০
  3. ১৫২
  4. ১২০
ব্যাখ্যা

প্রশ্ন: একদল ছাগল প্রতিবার সমান সংখ্যায় ভাগ হয়ে চার পথে যায়, ছয়টি খোঁয়াড়ে ঢোকে, আটটি মাঠে চরে এবং দশজন রাখাল সমান সংখ্যক ছাগল দেখাশোনা করে। তাহলে ছাগলের সংখ্যা কত?

সমাধান:
ছাগলের সংখ্যা এমন একটি সংখ্যা হবে যা ৪, ৬, ৮ ও ১০ দ্বারা নিঃশেষে বিভাজ্য।
অর্থাৎ ৪, ৬, ৮ ও ১০ এর ল.সা.গু নির্ণয় করতে হবে।

৪ = ২ × ২
৬ = ২ × ৩
৮ = ২ × ২ × ২
১০ = ২ × ৫

∴ নির্ণেয় ল.সা.গু = ২ × ২ × ২ × ৩ × ৫
= ৮ × ৩ × ৫
= ১২০

∴ ছাগলের সংখ্যা = ১২০।

৪৫৮.
দুইটি সংখ্যার গ.সা.গু এবং ল.সা.গু যথাক্রমে ১৫ এবং ২২৫। প্রথম সংখ্যাটিকে ৫ দ্বারা ভাগ করলে ভাগফল ৯ হয়। দ্বিতীয় সংখ্যাটি কত?
  1. ৪৫
  2. ৬৫
  3. ৭২
  4. ৭৫
ব্যাখ্যা

প্রশ্ন: দুইটি সংখ্যার গ.সা.গু এবং ল.সা.গু যথাক্রমে ১৫ এবং ২২৫। প্রথম সংখ্যাটিকে ৫ দ্বারা ভাগ করলে ভাগফল ৯ হয়। দ্বিতীয় সংখ্যাটি কত?

সমাধান:
দেওয়া আছে,
গ.সা.গু = ১৫ এবং ল.সা.গু = ২২৫

আমরা জানি,
দুইটি সংখ্যার গুণফল = গ.সা.গু × ল.সা.গু
= ১৫ × ২২৫
= ৩৩৭৫

এখন,
প্রথম সংখ্যাটিকে ৫ দ্বারা ভাগ করলে ভাগফল ৯ হয়।
∴ প্রথম সংখ্যা = ৯ × ৫ = ৪৫

ধরি, দ্বিতীয় সংখ্যা = ক

সুতরাং,
৪৫ × ক = ৩৩৭৫

⇒ ক = ৩৩৭৫/৪৫
⇒ ক = ৭৫

∴ দ্বিতীয় সংখ্যা = ৭৫

৪৫৯.
দুইটি সংখ্যার ল.সা.গু ৩৬ ও গ.সা.গু ৬ । একটি সংখ্যা ১২ হলে, অপর সংখ্যাটি কত?
  1. ১২
  2. ১৫
  3. ১৮
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার ল.সা.গু ৩৬ ও গ.সা.গু ৬। একটি সংখ্যা ১২ হলে, অপর সংখ্যাটি কত? 
 
সমাধান: 
একটি সংখ্যা × অপর সংখ্যা = ল.সা.গু × গ.সা.গু 
বা, ১২ × অপর সংখ্যা = ৩৬ × ৬ 
বা, অপর সংখ্যা = (৩৬ × ৬)/১২ 
∴ অপর সংখ্যা = ১৮ ।
৪৬০.
২৬৪ টি কমলার সাথে কমপক্ষে কতগুলো কমলা সংযুক্ত করলে তা ৬, ৭ অথবা ৮ জনের মধ্যে সমানভাবে ভাগ করে দেয়া যাবে? 
  1. ৬৪ টি
  2. ৭২ টি
  3. ৮১ টি
  4. ৯৬ টি
ব্যাখ্যা

প্রশ্ন: ২৬৪ টি কমলার সাথে কমপক্ষে কতগুলো কমলা সংযুক্ত করলে তা ৬, ৭ অথবা ৮ জনের মধ্যে সমানভাবে ভাগ করে দেয়া যাবে? 

সমাধান: 
৬, ৭ এবং ৮ এর ল.সা.গু = (২ × ৩ × ৭ × ৪)
= ১৬৮

এখন, 
১৬৮) ২৬৪ (১
         ১৬৮
       ______
           ৯৬

∴ কমলা সংযুক্ত করতে হবে = (১৬৮ - ৯৬) টি
= ৭২ টি। 

৪৬১.
একটি সৈন্যদলে যদি নতুন ১৩ জন সদস্য নিয়োগ দেয়া হতো, তবে তাদেরকে ২০, ৪০, ৫০ ও ৬০ সারিতে দাঁড় করানো যেত। ঐ সৈন্যদলের সদস্য সংখ্যা কত? 
  1. ৫৮৭ জন
  2. ৬১৩ জন
  3. ৬০৭ জন
  4. ৫৭৮ জন
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সৈন্যদলে যদি নতুন ১৩ জন সদস্য নিয়োগ দেয়া হতো, তবে তাদেরকে ২০, ৪০, ৫০ ও ৬০ সারিতে দাঁড় করানো যেত। ঐ সৈন্যদলের সদস্য সংখ্যা কত? 

সমাধান:
প্রশ্নমতে,
সৈন্যদলের সদস্য সংখ্যা = (২০, ৪০, ৫০ ও ৬০ এর ল. সা. গু) - ১৩

সংখ্যাগুলোর  ল. সা. গু = ৫ × ২ × ২ × ২ × ৫ × ৩
= ৬০০

∴ সৈন্যদলের সদস্য সংখ্যা = ৬০০ - ১৩
= ৫৮৭ জন
৪৬২.
দুইটি সংখ্যার গ.সা.গু ও ল.সা.গু যথাক্রমে ২ ও ২৩৪। একটি সংখ্যা ১৮ হলে, অপর সংখ্যাটি কত?
  1. ২৪
  2. ২৬
  3. ৩৪
  4. ৩৬
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার গ.সা.গু ও ল.সা.গু যথাক্রমে ২ ও ২৩৪। একটি সংখ্যা ১৮ হলে, অপর সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
অপর সংখ্যাটি = ক

আমরা জানি,
গ.সা.গু × ল.সা.গু = একটি সংখ্যা × অপর সংখ্যা
⇒ ২ × ২৩৪ = ১৮ × অপর সংখ্যা
∴ অপর সংখ্যা = (২ × ২৩৪)/১৮
= ২৬
৪৬৩.
দুইটি সংখ্যার গ.সা.গু ১১ এবং ল.সা.গু ৭৭০০। একটি সংখ্যা ২৭৫ হলে অপর সংখ্যাটি কত? 
  1. ২৯৬
  2. ২৮৩
  3. ৩১৮
  4. ৩০৮
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার গ.সা.গু ১১ এবং ল.সা.গু ৭৭০০। একটি সংখ্যা ২৭৫ হলে অপর সংখ্যাটি কত? 

সমাধান: 
একটি সংখ্যা × অপর সংখ্যা = ল.সা.গু × গ.সা.গু 
∴ অপর সংখ্যা = ( ল.সা.গু × গ.সা.গু)/একটি সংখ্যা 
= (১১ × ৭৭০০)/২৭৫ 
= ৮৪৭০০/২৭৫ 
= ৩০৮ 

∴ অপর সংখ্যাটি = ৩০৮ ।
৪৬৪.
একটি প্রকৃত ভগ্নাংশের হর, লব অপেক্ষা ৩ বেশি। ভগ্নাংশটি বর্গ করলে যে ভগ্নাংশ পাওয়া যাবে তার হর, লব অপেক্ষা ৩৩ বেশি হবে। ভগ্নাংশটি কত?
  1. ৩/৭
  2. ৪/৯
  3. ৪/৭
  4. ৭/১০
ব্যাখ্যা

প্রশ্ন: একটি প্রকৃত ভগ্নাংশের হর, লব অপেক্ষা ৩ বেশি। ভগ্নাংশটি বর্গ করলে যে ভগ্নাংশ পাওয়া যাবে তার হর, লব অপেক্ষা ৩৩ বেশি হবে। ভগ্নাংশটি কত?

সমাধান:
ধরি,
প্রকৃত ভগ্নাংশটির লব = ক
তাহলে, হর = ক + ৩
∴ ভগ্নাংশটি = ক/(ক + ৩)

ভগ্নাংশটির বর্গ = {ক/(ক + ৩)}
= ক/(ক + ৩)
= ক/(ক + ৬ক + ৯)

প্রশ্নমতে,
(ক + ৬ক + ৯) - ক = ৩৩
⇒ ৬ক + ৯ = ৩৩
⇒ ৬ক = ২৪
⇒ ক = ৪

সুতরাং, লব = ৪
হর = ৪ + ৩ = ৭

∴ ভগ্নাংশটি হলো ৪/৭

৪৬৫.
দুটি সংখ্যার অনুপাত ৩ : ৪ এবং তাদের ল.সা.গু ১৮০ । প্রথম সংখ্যাটি কত?
  1. ১৫
  2. ২০
  3. ৪৫
  4. ৬০
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি সংখ্যার অনুপাত ৩ : ৪ এবং তাদের ল.সা.গু ১৮০ । প্রথম সংখ্যাটি কত? 

সমাধান: 
ধরি, 
প্রথম সংখ্যাটি = ৩x 
দ্বিতীয় সংখ্যাটি = ৪x 
∴ ৩x ও ৪x এর ল.সা.গু = ১২x 

শর্তমতে, 
১২x = ১৮০ 
বা, x = ১৮০/১২ 
∴ x = ১৫ 

∴ প্রথম সংখ্যা = ৩x 
= ৩ × ১৫ 
= ৪৫ ।
৪৬৬.
দুটি সংখ্যার গ.সা.গু ৮ এবং ল.সা.গু ২৪০। একটি সংখ্যা ৪০ হলে, অপর সংখ্যাটি কত?
  1. ৪২
  2. ৬০
  3. ৪৮
  4. ৫৬
ব্যাখ্যা

প্রশ্ন: দুটি সংখ্যার গ.সা.গু ৮ এবং ল.সা.গু ২৪০। একটি সংখ্যা ৪০ হলে, অপর সংখ্যাটি কত?

সমাধান:
ধরি, অপর সংখ্যাটি হলো ক।

আমরা জানি,
দুটি সংখ্যার গুণফল = সংখ্যা দুটির ল.সা.গু × গ.সা.গু।
⇒ ৪০ × ক = ২৪০ × ৮
⇒ ক = (২৪০ × ৮)/৪০
⇒ ক = ১৯২০/৪০
⇒ ক = ৪৮

অতএব, অপর সংখ্যাটি হলো ৪৮

৪৬৭.
২, ৪, ৮ এর ল.সা.গু কত?
  1. ১৬
ব্যাখ্যা
প্রশ্ন: ২, ৪, ৮ এর ল.সা.গু কত?

সমাধান:
২ = ১ × ২
৪ = ২ × ২
৮ = ২ × ২ × ২

নির্ণেয় ল.সা.গু =  ২ × ২ × ২ = ৮
৪৬৮.
দুইটি সংখ্যার গুণফল ৩০৭২ এবং ল.সা.গু ৯৬ হলে গ.সা.গু কত? 
  1. ১৬
  2. ২৪
  3. ৪৮
  4. ৩২
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার গুণফল ৩০৭২ এবং ল.সা.গু ৯৬ হলে গ.সা.গু কত? 

সমাধান: 
আমরা জানি, 
দুইটি সংখ্যার গুণফল = ল.সা.গু × গ.সা.গু 
∴ গ.সা.গু = দুইটি সংখ্যার গুণফল/ল.সা.গু 
বা, গ.সা.গু = ৩০৭২/৯৬
∴ গ.সা.গু = ৩২ ।
৪৬৯.
দুইটি সংখ্যার ল.সা.গু. ১০৮ এবং সংখ্যাদ্বয়ের অনুপাত ৩ : ৪ হলে সংখ্যাদ্বয়ের সমষ্টি কত হবে?
  1. ৫২
  2. ৫৬
  3. ৬৩
  4. ৬৬
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার ল.সা.গু. ১০৮ এবং সংখ্যাদ্বয়ের অনুপাত ৩ : ৪ হলে সংখ্যাদ্বয়ের সমষ্টি কত হবে?

সমাধান:
দেওয়া আছে,
দুইটি সংখ্যার অনুপাত = ৩ : ৪
তাদের ল.সা.গু = ১০৮

মনে করি,
একটি সংখ্যা = ৩ক
অপর সংখ্যা = ৪ক
∴ সংখ্যা দুইটির ল.সা.গু = ১২ক

প্রশ্নমতে,
১২ক = ১০৮
⇒ ক = ১০৮/১২
⇒ ক = ৯

∴ সংখ্যাদ্বয়ের সমষ্টি = ৩ক + ৪ক
= (৩ × ৯) + (৪ × ৯)
= ২৭ + ৩৬
= ৬৩
৪৭০.
দুইটি রাশির ল.সাগু. সংখ্যাদ্বয়ের গ.সা.গুর ১২ গুণ। গ.সা.গু. ও ল.সা.গুর সমষ্টি ৪০৩। যদি একটি সংখ্যা ৯৩ হয় তাহলে অন্য সংখ্যাটি কত?
  1. ১২২
  2. ১২৪
  3. ১৩২
  4. ১৩৮
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি রাশির ল.সাগু. সংখ্যাদ্বয়ের গ.সা.গুর ১২ গুণ। গ.সা.গু. ও ল.সা.গুর সমষ্টি ৪০৩। যদি একটি সংখ্যা ৯৩ হয় তাহলে অন্য সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
গ.সা.গু. = ক
∴ ল.সা.গু. = ১২ক

প্রশ্নমতে,
ক + ১২ক = ৪০৩
⇒ ১৩ক = ৪০৩
⇒ ক = ৪০৩/১৩
⇒ ক = ৩১

∴ গ.সা.গু. = ৩১
এবং ল.সা.গু. = ১২ × ৩১ = ৩৭২

এখন,
৯৩ × অপর সংখ্যা = ল.সা.গু. × গ.সা.গু
⇒ অপর সংখ্যা = (৩১ × ৩৭২)/৯৩
⇒ অপর সংখ্যা = ১২৪
৪৭১.
দুইটি সংখ্যার গুণফল ৩০৭২ এবং ল.সা.গু ৯৬ হলে গ.সা.গু কত?
  1. ১৬
  2. ২৪
  3. ৩২
  4. ৪৮
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার গুণফল ৩০৭২ এবং ল.সা.গু ৯৬ হলে গ.সা.গু কত? 

সমাধান: 
আমরা জানি, 
দুইটি সংখ্যার গুণফল = ল.সা.গু × গ.সা.গু 
∴ গ.সা.গু = দুইটি সংখ্যার গুণফল/ল.সা.গু 
বা, গ.সা.গু = ৩০৭২/৯৬
∴ গ.সা.গু = ৩২ ।
৪৭২.
দুইটি সংখ্যার গুণফল ৪৮০০। সংখ্যা দুইটির ল.সা.গু ১২০ হলে, গ.সা.গু কত?
  1. ২০
  2. ৩০
  3. ৪০
  4. ৬০
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার গুণফল ৪৮০০। সংখ্যা দুইটির ল.সা.গু ১২০ হলে, গ.সা.গু কত?

সমাধান:
দেওয়া আছে,
দুইটি সংখ্যার গুণফল = ৪৮০০
সংখ্যা দুইটির ল.সা.গু = ১২০

আমরা জানি,
দুইটি সংখ্যার গুণফল = সংখ্যা দুইটির ল.সা.গু × গ.সা.গু
⇒ ৪৮০০ = ১২০ × গ.সা.গু
⇒ গ.সা.গু = ৪৮০০/১২০
∴ গ.সা.গু = ৪০
৪৭৩.
দুটি সংখ্যার গ.সা.গু ১০ এবং ল.সা.গু ৮৩৭০। একটি সংখ্যা ২৭০ হলে, অপর সংখ্যাটি কত? 
  1. ৩০০
  2. ৩১০
  3. ৩২০
  4. ৩৪০
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি সংখ্যার গ.সা.গু ১০ এবং ল.সা.গু ৮৩৭০। একটি সংখ্যা ২৭০ হলে, অপর সংখ্যাটি কত? 

সমাধান: 
আমরা জানি, 
দুটি সংখ্যার গুণফল = সংখ্যা দুটির ল.সা.গু × সংখ্যা দুটির গ.সা.গু 
⇒ ২৭০ × অপর সংখ্যা = ৮৩৭০ × ১০ 
⇒ অপর সংখ্যা = (৮৩৭০ × ১০)/২৭০ 
∴ অপর সংখ্যা = ৩১০ । 
৪৭৪.
দুইটি সংখ্যার অনুপাত ৫ : ৬ এবং তাদের গ.সা.গু ৪ হলে সংখ্যা দুইটির ল.সা.গু কত?
  1. ১০০
  2. ৬০
  3. ১২০
  4. ৩০
ব্যাখ্যা

প্রশ্ন: দুইটি সংখ্যার অনুপাত ৫ : ৬ এবং তাদের গ.সা.গু ৪ হলে সংখ্যা দুইটির ল.সা.গু কত?

সমাধান:
দেওয়া আছে,
দুইটি সংখ্যার অনুপাত = ৫ : ৬
গ.সা.গু = ৪

আমরা জানি,
অনুপাতদ্বয়ের গুণফল = ল.সা.গু./গ.সা.গু. 
বা, ল.সা.গু. = অনুপাতদ্বয়ের গুনফল × গ.সা.গু 
= (৫ × ৬ × ৪) 
= ১২০

৪৭৫.
ন্যূনতম কতটি লজেন্স ৪, ৭ ও ৮ জন বালকের মধ্যে সমানভাবে ভাগ করে দেয়া যাবে?
  1. ৭৮ টি
  2. ৯২ টি
  3. ৬২ টি
  4. ৫৬ টি
ব্যাখ্যা
প্রশ্ন: ন্যূনতম কতটি লজেন্স ৪, ৭ ও ৮ জন বালকের মধ্যে সমানভাবে ভাগ করে দেয়া যাবে?

সমাধান:
৪, ৭ ও ৮ এর ল.সা.গু'ই হবে নির্ণেয় বালকের সংখ্যা।
৪, ৭ ও ৮ এর ল.সা.গু = ৫৬

∴ ন্যূনতম ৫৬ টি লজেন্স ৪, ৭ ও ৮ জন বালকের মধ্যে সমানভাবে ভাগ করে দেয়া যাবে
৪৭৬.
৫০০ এর থেকে কম সর্বাধিক কতটি কয়েন ৬, ১৫ ও ২০ জন বালকের মাঝে নিঃশেষে ভাগ করে দেয়া যাবে?
  1. ৪৮০ টি
  2. ৪৮২ টি
  3. ৪৭৮ টি
  4. ৪৭৫ টি
ব্যাখ্যা
প্রশ্ন: ৫০০ এর থেকে কম সর্বাধিক কতটি কয়েন ৬, ১৫ ও ২০ জন বালকের মাঝে নিঃশেষে ভাগ করে দেয়া যাবে?

সমাধান:
৬, ১৫, ও ২০ এর ল.সা.গু = ৬০
১০০০/৬০ ⇒ 
ভাগফল = ৮
ভাগশেষ = ২০ 

∴ ৬, ১৫ ও ২০ জন বালকের মাঝে নিঃশেষে ভাগ করে দেয়া যাবে = ৫০০ - ২০ = ৪৮০ টি কয়েন
৪৭৭.
কোনো সেনাবাহিনীতে যদি আরো ১১ জন সৈন্য নিয়োগ করা যেত তবে তাদেরকে ২০, ৩০, ৪০, ৫০ ও ৬০ সারিতে দাঁড় করানো যেত। ঐ সেনাবাহিনীতে কতজন সৈন্য ছিল?
  1. ৫৮৯ জন
  2. ৫৯৮ জন
  3. ৬১৯ জন
  4. ৬১১ জন
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো সেনাবাহিনীতে যদি আরো ১১ জন সৈন্য নিয়োগ করা যেত তবে তাদেরকে ২০, ৩০, ৪০, ৫০ ও ৬০ সারিতে দাঁড় করানো যেত। ঐ সেনাবাহিনীতে কতজন সৈন্য ছিল? 

সমাধান: 
২০, ৩০, ৪০, ৫০ ও ৬০ সংখ্যাগুলোর ল. সা. গু. = ৬০০ 
∴ নির্ণেয় সৈন্য সংখ্যা = (৬০০ - ১১) জন 
= ৫৮৯ জন। 
৪৭৮.
দুটি সংখ্যার ল. সা. গু. ১২০ এবং গ. সা. গু. ২০। সংখ্যা দুটির অনুপাত ২ : ৩ হলে, বড় সংখ্যাটি কত?
  1. ৪০
  2. ৫০
  3. ৬০
  4. ৮০
ব্যাখ্যা

প্রশ্ন: দুটি সংখ্যার ল. সা. গু. ১২০ এবং গ. সা. গু. ২০। সংখ্যা দুটির অনুপাত ২ : ৩ হলে, বড় সংখ্যাটি কত?

সমাধান:
ধরি, সংখ্যা দুটি হলো ২ক এবং ৩ক

আমরা জানি,
দুইটি সংখ্যার গুণফল = ল. সা. গু. × গ. সা. গু.
∴ (২ক) × (৩ক) = ১২০ × ২০
∴ ৬ক = ২৪০০
∴ ক = ২৪০০/৬
∴ ক = ৪০০
∴ ক = √৪০০
∴ ক = ২০

বড় সংখ্যাটি = ৩ক
∴ বড় সংখ্যাটি = ৩ × ২০ = ৬০

৪৭৯.
দুইটি সংখ্যার অনুপাত 3 : 4 এবং তাদের ল.সা.গু 180 হলে সংখ্যা দুইটি কত?
  1. 45, 60
  2. 27, 36
  3. 30, 40
  4. 60, 80
ব্যাখ্যা

প্রশ্ন: দুইটি সংখ্যার অনুপাত 3 : 4 এবং তাদের ল.সা.গু 180। সংখ্যা দুটি কী কী?

সমাধান:
ধরি,
সংখ্যা দুইটি 3x এবং 4x.
∴ সংখ্যা দুইটির গ.সা.গু. = x
এবং সংখ্যা দুইটির গুণফল = 12x2

আমরা জানি,
দুইটির গুণফল = সংখ্যা দুইটির ল.সা.গু. × গ.সা.গু.
বা, 12x2 = 180 × x
বা, 12x = 180
∴ x = 15

∴ সংখ্যা দুইটি যথাক্রমে 3 × 15 = 45 এবং 4 × 15 = 60.

৪৮০.
সবচেয়ে বড় কোন সংখ্যা দিয়ে ২৭, ৪০ ও ৬৫ কে ভাগ করলে যথাক্রমে ভাগশেষ ৩, ৪ এবং ৫ থাকে?
  1. ৮ 
  2. ১২ 
  3. ১০ 
  4. ১৫ 
ব্যাখ্যা

প্রশ্ন: সবচেয়ে বড় কোন সংখ্যা দিয়ে ২৭, ৪০ ও ৬৫ কে ভাগ করলে যথাক্রমে ভাগশেষ ৩, ৪ এবং ৫ থাকে?

সমাধান: 
দেওয়া আছে,
একটি বৃহত্তম সংখ্যা দ্বারা ২৭, ৪০ ও ৬৫ কে ভাগ করলে যথাক্রমে ৩, ৪, ৫ ভাগশেষ থাকবে 
এখানে, 
২৭ - ৩ = ২৪ 
৪০ - ৪ = ৩৬ 
৬৫ - ৫ = ৬০

বৃহত্তম সংখ্যাটি হবে ২৪, ৩৬ ও ৬০ এর গ.সা.গু 
∴ ২৪, ৩৬ ও ৬০ এর গ.সা.গু = ১২

∴ নির্ণেয় বৃহত্তম সংখ্যা = ১২ ।

৪৮১.
চার অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা ১২, ১৫, ২০ ও ২৫ দ্বারা নি:শেষে বিভাজ্য?
  1. ১০০০
  2. ১১২০
  3. ১১৫০
  4. ১১৬০
  5. ১২০০
ব্যাখ্যা
প্রশ্ন: চার অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা ১২, ১৫, ২০ ও ২৫ দ্বারা নি:শেষে বিভাজ্য?

সমাধান:
১২, ১৫, ২০ ও ২৫ এর লসাগু = ৩০০
চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা = ১০০০

১০০০ কে ৩০০ দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকে ১০০

∴ নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা হবে = ১০০০ + (৩০০ - ১০০)
= ১০০০ + ২০০
= ১২০০
৪৮২.
দুইটি দলের সদস্য সংখ্যার ল.সা.গু ৯০ ও গ.সা.গু ১৫ হলে এবং প্রতিটি দলের সদস্য সংখ্যা গ.সা.গু অপেক্ষা বেশি হলে, উভয় দলের সদস্য মোট কত জন?
  1. ৬০ জন
  2. ৮৪ জন
  3. ৭৫ জন
  4. ১১৫ জন
ব্যাখ্যা

প্রশ্ন: দুইটি দলের সদস্য সংখ্যার ল.সা.গু ৯০ ও গ.সা.গু ১৫ হলে এবং প্রতিটি দলের সদস্য সংখ্যা গ.সা.গু অপেক্ষা বেশি হলে, উভয় দলের সদস্য মোট কত জন?

সমাধান:
আমরা জানি, সংখ্যা দুটির গুণফল = ল.সা.গু × গ.সা.গু
সংখ্যা দুটির গুণফল = ৯০ × ১৫ = ১৩৫০

আবার, সংখ্যা দুটি অবশ্যই তাদের গ.সা.গু (১৫) এর গুণিতক হবে।
ধরি, সংখ্যা দুটি ১৫a এবং ১৫b (যেখানে a ও b পরস্পর মৌলিক সংখ্যা)।

শর্তমতে,
১৫a × ১৫b = ১৩৫০
⇒ ২২৫ab = ১৩৫০
⇒ ab = ১৩৫০/২২৫
⇒ ab = ৬

যেহেতু a ও b পরস্পর মৌলিক, তাই তাদের গুণফল ৬ হওয়ার সম্ভাব্য জোড়া হলো (১, ৬) অথবা (২, ৩)।

যদি (a, b) = (১, ৬) হয়,
তবে সংখ্যা দুটি: (১৫ × ১) = ১৫ এবং (১৫ × ৬) = ৯০
কিন্তু প্রশ্নে বলা হয়েছে প্রতিটি দলের সদস্য সংখ্যা গ.সা.গু (১৫) অপেক্ষা বেশি হতে হবে। এখানে একটি দলের সদস্য ১৫ জন, যা শর্ত পূরণ করে না।

যদি (a, b) = (২, ৩) হয়, তবে সংখ্যা দুটি: (১৫ × ২) = ৩০ এবং (১৫ × ৩) = ৪৫
এখানে ৩০ ও ৪৫ উভয়ই ১৫ অপেক্ষা বেশি, যা শর্ত পূরণ করে।

∴ উভয় দলের মোট সদস্য সংখ্যা = (৩০ + ৪৫) = ৭৫ জন।

৪৮৩.
চারটি ঘণ্টা একত্রে বেজে যথাক্রমে ৬, ৮, ১২ ও ১৮ সেকেন্ড অন্তর বাজতে লাগল। কতক্ষণ পর ঘণ্টাগুলো আবার একত্রে বাজবে?
  1. ৩৬ সেকেন্ড
  2. ৪৮ সেকেন্ড
  3. ৭২ সেকেন্ড
  4. ৯৬ সেকেন্ড
ব্যাখ্যা

প্রশ্ন: চারটি ঘণ্টা একত্রে বেজে যথাক্রমে ৬, ৮, ১২ ও ১৮ সেকেন্ড অন্তর বাজতে লাগল। কতক্ষণ পর ঘণ্টাগুলো আবার একত্রে বাজবে?

সমাধান:
৬, ৮, ১২ ও ১৮ এর ল.সা.গু নির্ণয় করতে হবে।
৬ = ২ × ৩
৮ = ২ × ২ × ২
১২ = ২ × ২ × ৩
১৮ = ২ × ৩ × ৩

∴ নির্ণেয় ল.সা.গু = ২ × ২ × ২ × ৩ × ৩
= ৮ × ৯
= ৭২

অতএব, ৭২ সেকেন্ড পর ঘণ্টাগুলো আবার একত্রে বাজবে।

৪৮৪.
যদি দুটি সংখ্যার ল.সা.গু ৪৮ এবং গ.সা.গু ৮ হয় এবং একটি সংখ্যা অপর সংখ্যার দুই-তৃতীয়াংশ হয়, তবে ছোট সংখ্যাটি কত?
  1. ১৬
  2. ২৪
  3. ৩২
  4. ১২
ব্যাখ্যা

প্রশ্ন: যদি দুটি সংখ্যার ল.সা.গু ৪৮ এবং গ.সা.গু ৮ হয় এবং একটি সংখ্যা অপর সংখ্যার দুই-তৃতীয়াংশ হয়, তবে ছোট সংখ্যাটি কত?

সমাধান:
ধরি, বড় সংখ্যাটি = ক
তাহলে ছোট সংখ্যাটি = ২ক/৩

আমরা জানি,
সংখ্যা দুটির গুণফল = ল.সা.গু × গ.সা.গু
⇒ ক × (২ক/৩) = ৪৮ × ৮
⇒ ২ক/৩ = ৩৮৪
⇒ ২ক = ৩৮৪ × ৩
⇒ ২ক = ১১৫২
⇒ ক = ৫৭৬
⇒ ক = √৫৭৬
∴ ক = ২৪

অতএব, ছোট সংখ্যাটি = (২৪ × ২)/৩ = ১৬

৪৮৫.
দুইটি ভগ্নাংশের গুণফল ১৫/২৪। এদের একটি ৩/৮ হলে, অপর ভগ্নাংশটি কত?
  1. ৩/৫
  2. ১/৫
  3. ৫/৬
  4. ৫/৩
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি ভগ্নাংশের গুণফল ১৫/২৪। এদের একটি ৩/৮ হলে, অপর ভগ্নাংশটি কত?

সমাধান:
দেওয়া আছে,
দুইটি ভগ্নাংশের গুণফল = ১৫/২৪
এবং, একটি ভগ্নাংশ = ৩/৮

∴ অপর ভগ্নাংশটি = (১৫/২৪) ÷ (৩/৮)
= (১৫/২৪) × (৮/৩)
= (১৫ × ৮)/(২৪ × ৩)
= ১২০/৭২
= ৫/৩
৪৮৬.
কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে ৫ যোগ করলে যোগফল ৮, ১০ ও ১২ দিয়ে নিঃশেষে বিভাজ্য হবে?
  1. ১১০
  2. ১০৫
  3. ১২৫
  4. ১১৫
ব্যাখ্যা
প্রশ্ন: কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে ৫ যোগ করলে যোগফল ৮, ১০ ও ১২ দিয়ে নিঃশেষে বিভাজ্য হবে?

সমাধান:
৮, ১০, ১২ এর ল.সা.গু = ১২০
∴ ক্ষুদ্রতম সংখ্যাটি = ১২০ - ৫ = ১১৫

অতএব, ক্ষুদ্রতম সংখ্যাটি = ১১৫।
৪৮৭.
১/৩, ২/৫, ৭/৪ এবং ৩/৫ এর ল.সা.গু.কত? 
  1. ৪২
  2. ৬০
  3. ৪২/৬০
  4. কোনটিই নয়
ব্যাখ্যা

প্রশ্ন: ১/৩, ২/৫, ৭/৪ এবং ৩/৫ এর ল.সা.গু.কত? 

সমাধান:
ভগ্নাংশের ল.সা.গু. = লবগুলোর ল.সা.গু. / হরগুলো গ.সা.গু

লবগুলো =  ১, ২, ৭, ৩
ল.সা.গু.: = ১ × ২ × ৭ × ৩ = ৪২

হরগুলো = ৩, ৫, ৪, ৫
গ.সা.গু.:
৩ এর ভাজক: ১, ৩
৫ এর ভাজক: ১, ৫
৪ এর ভাজক: ১, ২, ৪

সবগুলোর সাধারণ ভাজক একমাত্র ১

ভগ্নাংশের ল.সা.গু. = ৪২ / ১ = ৪২

৪৮৮.
১৮ এবং ২৪ দ্বারা বিভাজ্য চার অঙ্কের বৃহত্তম সংখ্যা কোনটি?
  1. ৯৯৯৯
  2. ৯৯৪৮
  3. ৯৯৩৬
  4. ৯৯৭২
ব্যাখ্যা
প্রশ্ন: ১৮ এবং ২৪ দ্বারা বিভাজ্য চার অঙ্কের বৃহত্তম সংখ্যা কোনটি?

সমাধান:
চার অংকের বৃহত্তম সংখ্যা = ৯৯৯৯
১৮ এবং ২৪ এর ল.সা.গু. = ৭২
৯৯৯৯ কে ৭২ দ্বারা ভাগ করলে ভাগশেষ ৬৩ থাকে।

∴ নির্ণেয় সংখ্যা = (৯৯৯৯ - ৬৩) = ৯৯৩৬
৪৮৯.
একটি ঝুড়ি ভর্তি আমকে ২৫, ৩৫ এবং ৫৫ দিয়ে ভাগ করলে যথাক্রমে ১২, ২২ এবং ৪২ অবশিষ্ট থাকে। তাহলে ঝুড়িতে কমপক্ষে কতটি আম রয়েছে?
  1. ১৭৫৫
  2. ১৮৩২
  3. ১৮৯৬
  4. ১৯১২
  5. কোনটি নয়
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ঝুড়ি ভর্তি আমকে ২৫, ৩৫ এবং ৫৫ দিয়ে ভাগ করলে যথাক্রমে ১২, ২২ এবং ৪২ অবশিষ্ট থাকে। তাহলে ঝুড়িতে কমপক্ষে কতটি আম রয়েছে?

সমাধান:
এখানে,
২৫ - ১২ = ১৩
৩৫ - ২২ = ১৩
৫৫ - ৪২ = ১৩
যেহেতু প্রত্যেক ক্ষেত্রেই অবশিষ্টের সাথে ভাজকের পার্থক্য ১৩

এখন,
২৫ = ৫ × ৫
৩৫ = ৫ × ৭
৫৫ = ৫ × ১১

∴ তাদের ল.সা.গু = ৫ × ৫ × ৭ × ১১ = ১৯২৫
∴ আমের সর্বনিম্ন সংখ্যা হবে = (১৯২৫ - ১৩)
= ১৯১২
৪৯০.
কোন লঘিষ্ট সংখ্যার সাথে ৩ যোগ করলে যোগফল ২৪, ৩৬ ও ৪৮ দ্বারা বিভাজ্য হবে?
  1. ৮৯
  2. ১৪১
  3. ২৪৮
  4. ১৭০
ব্যাখ্যা
প্রশ্ন: কোন লঘিষ্ট সংখ্যার সাথে ৩ যোগ করলে যোগফল ২৪, ৩৬ ও ৪৮ দ্বারা বিভাজ্য হবে?

সমাধান:
নির্ণেয় সংখ্যাটি হবে ২৪, ৩৬ ও ৪৮ এর ল.সা.গু অপেক্ষা ৩ কম।
এখন, ২৪, ৩৬ এবং ৪৮ এর ল.সা.গু = ১৪৪

∴ লঘিষ্ট সংখ্যাটি হচ্ছে = ১৪৪ - ৩ = ১৪১
৪৯১.
সর্বমোট কত সংখ্যক গাছ হলে একটি বাগানে ৩৫, ৩০, ৪৫ ও ৫০ সারিতে গাছ লাগালে একটিও কম বা বেশি হবে না?
  1. ২৭৫৫ টি
  2. ২৮২০ টি
  3. ২৯৪০ টি
  4. ৩১৫০ টি
ব্যাখ্যা
প্রশ্ন: সর্বমোট কত সংখ্যক গাছ হলে একটি বাগানে ৩৫, ৩০, ৪৫ ও ৫০ সারিতে গাছ লাগালে একটিও কম বা বেশি হবে না?

সমাধান:
৩৫, ৩০, ৪৫ ও ৫০ এর ল.সা.গু'ই হবে নির্ণেয় গাছের সংখ্যা।
৩৫, ৩০, ৪৫ ও ৫০ এর ল.সা.গু = ৩১৫০

∴ সর্বমোট ৩১৫০ টি গাছ লাগাতে হবে।
৪৯২.
চারটি ঘণ্টা প্রথমে একত্রে বেজে পরে যথাক্রমে ৬, ৮, ১০ এবং ১২ সেকেন্ড অন্তর বাজে। কতক্ষণ পরে ঘণ্টাগুলো পুনরায় একত্রে বাজবে? 
  1. ১ মিনিট পর
  2. ২ মিনিট পর
  3. ৩ মিনিট পর
  4. ৬ মিনিট পর
ব্যাখ্যা
প্রশ্ন: চারটি ঘণ্টা প্রথমে একত্রে বেজে পরে যথাক্রমে ৬, ৮, ১০ এবং ১২ সেকেন্ড অন্তর বাজে। কতক্ষণ পরে ঘণ্টাগুলো পুনরায় একত্রে বাজবে? 

সমাধান: 
৬, ৮, ১০ এবং ১২ এর ল.সা.গু = ১২০ 
∴ তিনটি ঘণ্টা একত্রে বাজে = ১২০ সেকেন্ড পর
= ১২০/৬০ 
= ২ মিনিট পর । 
৪৯৩.
দুইটি সংখ্যার অনুপাত ৫ : ৬ এবং তাদের গ.সা.গু ও ল.সা.গু এর গুণফল ১০৮০ হলে, সংখ্যা দুইটির যোগফল কত? 
  1. ৪৬
  2. ৪০
  3. ৭২
  4. ৬৬
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার অনুপাত ৫ : ৬ এবং তাদের গ.সা.গু ও ল.সা.গু এর গুণফল ১০৮০ হলে, সংখ্যা দুইটির যোগফল কত? 

সমাধান: 
ধরি, 
সংখ্যা দুটি = ৫ক ও ৬ক 
∴ সংখ্যা দুটির গুনফল = ৩০ক

আমরা জানি, 
সংখ্যা দুটির গুনফল = ল.সা.গু × গ.সা.গু 
∴ ৩০ক = ১০৮০ 
⇒ ক = ১০৮০/৩০
⇒ ক = ৩৬
∴ ক = ৬

∴ সংখ্যা দুটির যোগফল = ৫ক + ৬ক 
= ১১ক 
= (১১ × ৬)
= ৬৬ ।
৪৯৪.
কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ৪১, ৫২ ও ৭৪ কে ভাগ করলে যথাক্রমে ১, ২ ও ৪ ভাগশেষ থাকবে?
  1. ১০
ব্যাখ্যা
প্রশ্ন: কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ৪১, ৫২ ও ৭৪ কে ভাগ করলে যথাক্রমে ১, ২ ও ৪ ভাগশেষ থাকবে?

সমাধান:
এখানে,
৪১ - ১ = ৪০
৫২ - ২ = ৫০
৭৪ - ৪ = ৭০

∴ বৃহত্তম সংখ্যাটি হবে ৪০, ৫০ ও ৭০ এর গ. সা. গু = ১০
∴ নির্ণেয় বৃহত্তম সংখ্যা = ১০

[৫, ১০ দুইটি সংখ্যা দ্বারা ৪১, ৫২ ও ৭৪ কে ভাগ করলে যথাক্রমে ১, ২ ও ৪ ভাগশেষ থাকবে, কিন্তু বৃহত্তম সংখ্যা বলায় উত্তর হবে ১০]
৪৯৫.
চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হতে কোন লঘিষ্ঠ সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল ১০, ১৫ ও ২০ দ্বারা বিভাজ্য হবে?
  1. ৪০
  2. ৩৬
  3. ৪৫
  4. ৩০
ব্যাখ্যা
প্রশ্ন: চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হতে কোন লঘিষ্ঠ সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল ১০, ১৫ ও ২০ দ্বারা বিভাজ্য হবে?

সমাধান:
১০, ১৫ ও ২০ এর ল.সা.গু = ৫ × ২ × ৩ × ২
= ৬০
চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা = ১০০০
এখানে,
ভাজক = ৬০
ভাজ্য = ১০০০
ভাগশেষ = ৪০
ভাগফল = ১৬ 

সুতরাং নির্ণেয় লঘিষ্ঠ সংখ্যা = ৪০
৪৯৬.
দুইটি সংখ্যার অনুপাত ৫ : ৬ এবং তাদের গ.সা.গু এবং ল.সা.গু এর গুণফল ১০৮০ হলে, সংখ্যা দুইটির পার্থক্য কত?
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার অনুপাত ৫ : ৬ এবং তাদের গ.সা.গু এবং ল.সা.গু এর গুণফল ১০৮০ হলে, সংখ্যা দুইটির পার্থক্য কত?

সমাধান:
ধরি,
সংখ্যা দুইটি = ৫ক ও ৬ক
সংখ্যা দুইটির গুণফল = ৩০ক

আমরা জানি,
সংখ্যা দুইটির গুণফল = ল.সা.গু গ.সা.গু
⇒ ৩০ক = ১০৮০
⇒ ক = ৩৬
⇒ ক = √৩৬
⇒ ক = ৬

∴ সংখ্যা দুইটির পার্থক্য = ৬ক - ৫ক
= (৬ × ৬) - (৫ × ৬) 
= ৩৬ - ৩০
= ৬
৪৯৭.
দুইটি সংখ্যার অনুপাত ৪ : ৫ এবং তাদের ল.সা.গু ৩০০ হলে, সংখ্যা দুইটির গ.সা.গু কত?
  1. ১০
  2. ১৫
  3. ২০
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার অনুপাত ৪ : ৫ এবং তাদের ল.সা.গু ৩০০ হলে, সংখ্যা দুইটির গ.সা.গু কত?

সমাধান:
মনে করি,
একটি সংখ্যা = ৪ক
এবং অপর সংখ্যাটি = ৫ক
সংখ্যা দুটির গ.সা.গু = ক
এবং ল.সা.গু = ২০ক

শর্তমতে,
২০ক = ৩০০
⇒ ক = ৩০০/২০
⇒ ক = ১৫
∴ সংখ্যা দুটির গ.সা.গু = ১৫।
৪৯৮.
কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ২৪, ৩৬, ৪৮ দ্বারা ভাগ করলে যথাক্রমে ১৪, ২৬ ও ৩৮ অবশিষ্ট থাকে?
  1. ১০৮
  2. ১২৪
  3. ১৩৪
  4. ১৪৪
ব্যাখ্যা

প্রশ্ন: কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ২৪, ৩৬, ৪৮ দ্বারা ভাগ করলে যথাক্রমে ১৪, ২৬ ও ৩৮ অবশিষ্ট থাকে?

সমাধান:
২৪ - ১৪ = ১০  
৩৬ - ২৬ = ১০  
৪৮ - ৩৮ = ১০  

২৪, ৩৬, ৪৮ থেকে যথাক্রমে ১৪, ২৬ ও ৩৮ বিয়োগ করলে প্রতিক্ষেত্রে ১০ অবশিষ্ট থাকে।

এখন,
২৪ = ২ × ২ × ২ × ৩  
৩৬ = ২ × ২ × ৩ × ৩  
৪৮ = ২ × ২ × ২ × ২ × ৩

∴ ২৪, ৩৬ ও ৪৮ এর ল.সা.গু.  
= ২ × ২ × ২ × ২ × ৩ × ৩  
= ১৪৪

যেহেতু প্রতিক্ষেত্রে ১০ অবশিষ্ট থাকে  
∴ নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা = ১৪৪ - ১০ = ১৩৪

৪৯৯.
দুইটি সংখ্যার গুণফল ৫৪ এবং তাদের ল.সা.গু ১৮ হলে, তাদের গ.সা.গু কত? 
  1. ১ 
  2. ২ 
  3. ৩ 
  4. ৪ 
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার গুণফল ৫৪ এবং তাদের ল.সা.গু ১৮ হলে, তাদের গ.সা.গু কত? 

সমাধান: 
আমরা জানি, 
দুইটি সংখ্যার গুণফল = সংখ্যা দুইটির ল.সা.গু × গ.সা.গু 
বা, ৫৪ = ১৮ × গ.সা.গু 
বা, গ.সা.গু = ৫৪/১৮ 
∴ গ.সা.গু = ৩ । 
৫০০.
দুইটি সংখ্যার অনুপাত ৫ : ৭ এবং তাদের ল.সা.গু. ২১০ হলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত?
  1. ৩৫
  2. ৪২
  3. ৩০
  4. ৪০
ব্যাখ্যা

প্রশ্ন: দুইটি সংখ্যার অনুপাত ৫: ৭ এবং তাদের ল.সা.গু. ২১০ হলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
সংখ্যা দুটি যথাক্রমে ৫ক ও ৭ক

∴ সংখ্যা দুটির ল.সা.গু. = (৫ × ৭)ক = ৩৫ক

প্রশ্নমতে,
৩৫ক = ২১০
⇒ ক = ২১০/৩৫
⇒ ক = ৬

∴ ক্ষুদ্রতম সংখ্যা = ৫ × ক
= ৫ × ৬ = ৩০