বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

ল.সা.গু ও গ.সা.গু

মোট প্রশ্ন৬৬৫এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ল.সা.গু ও গ.সা.গু

PrepBank · পাতা / · ৩০১৪০০ / ৬৬৫

৩০১.
দুটি সংখ্যার ল.সা.গু ৮৪ এবং গ.সা.গু ১৪। একটি সংখ্যা অপর সংখ্যার দুই তৃতীয়াংশ হলে ছোট সংখ্যাটি কত?
  1. ৩৩
  2. ২৮
  3. ২২
  4. ৪২
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি সংখ্যার ল.সা.গু ৮৪ এবং গ.সা.গু ১৪। একটি সংখ্যা অপর সংখ্যার দুই তৃতীয়াংশ হলে ছোট সংখ্যাটি কত?

সমধান:
বড় সংখ্যাটি ৩ক হলে ছোট সংখ্যাটি হবে ২ক

আমরা জানি,
দুইটি সংখ্যার গুণফল = ল.সা.গু x গ.সা.গু
⇒৩ক × ২ক = ৮৪ × ১৪
⇒ ৬ক = ১১৭৬
⇒ ক = ১৯৬
⇒ ক = ১৪
∴ ছোট সংখ্যাটি = ২ × ১৪ = ২৮
৩০২.
দুইটি সংখ্যার অনুপাত ৫ : ৬ এবং তাদের গ.সা.গু ৮ হলে তাদের ল.সা.গু কত?
  1. ২০৪
  2. ২২৪
  3. ২৪০
  4. ২৪৮
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার অনুপাত ৫ : ৬ এবং তাদের গ.সা.গু ৮ হলে তাদের ল.সা.গু কত? 

সমাধান: 
আমরা জানি, 
সংখ্যাগুলোর ল.সা.গু = সংখ্যাগুলোর অনুপাতের গুণফল × গ.সা.গু 
= (৫ × ৬) × ৮ 
= ৩০ × ৮ 
= ২৪০ 

∴ নির্ণেয় ল.সা.গু = ২৪০ । 
৩০৩.
p3 - 2p2, p2 - 4 এবং py - 2y এর গ.সা.গু নির্ণয় করুন।
  1. p - 1
  2. p + 1
  3. p + 2
  4. p - 2
ব্যাখ্যা
প্রশ্ন: p3 - 2p2, p2 - 4 এবং py - 2y এর গ.সা.গু নির্ণয় করুন।
 
সমাধান:
১ম রাশি = p3 - 2p2
= p2(p - 2)
 
২য় রাশি = p2 - 4
= p2 - 22
= (p + 2)(p - 2)
 
৩য় রাশি = py - 2y
= y(p - 2)
 
∴ নির্ণেয় গ.সা.গু = (p - 2)
৩০৪.
দুইটি সংখ্যার অনুপাত ৭ : ৮ এবং তাদের ল.সা.গু ২৮০ হলে, সংখ্যা দুইটির গ.সা.গু কত?
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার অনুপাত ৭ : ৮ এবং তাদের ল.সা.গু ২৮০ হলে, সংখ্যা দুইটির গ.সা.গু কত?

সমাধান:
মনে করি,
একটি সংখ্যা = ৭ক
এবং অপর সংখ্যাটি = ৮ক

সংখ্যা দুটির গ.সা.গু = ক
এবং ল.সা.গু = ৫৬ক

শর্তমতে,
৫৬ক = ২৮০
⇒ ক = ২৮০/৫৬
⇒ ক = ৫

∴ সংখ্যা দুটির গ.সা.গু = ৫
৩০৫.
দুটি সংখ্যার গ. সা. গু. ১৬ এবং ল. সা. গু. ১৯২। একটি সংখ্যা ৪৮ হলে অপর সংখ্যাটি কত?
  1. ৬৪
  2. ৫৬
  3. ৬৮
  4. ৫৮
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি সংখ্যার গ. সা. গু. ১৬ এবং ল. সা. গু. ১৯২। একটি সংখ্যা ৪৮ হলে অপর সংখ্যাটি কত?

সমাধান:
দুটি সংখ্যার গ. সা. গু. ১৬ এবং ল. সা. গু. ১৯২

আমরা জানি,
একটি সংখ্যা × অপর সংখ্যা =   গ . সা. গু × ল. সা. গু 
⇒ ৪৮ × অপর সংখ্যা = ১৯২ × ১৬
⇒ অপর সংখ্যা = (১৯২ × ১৬)/৪৮
∴ অপর সংখ্যাটি = ৬৪
৩০৬.
৬/৫ এবং ৮/৭ এর ল.সা.গু কত?
  1. ৩৯/৩
  2. ২৪
  3. ৩/৭
  4. ৩০
ব্যাখ্যা

প্রশ্ন: ৬/৫ এবং ৮/৭ এর ল.সা.গু কত?

সমাধান:
আমরা জানি,
ভগ্নাংশের ল.সা.গু = লব এর ল.সা.গু/হর এর গ.সা.গু

লব ৬ ও ৮ এর ল.সা.গু = ২৪
হর ৫ ও ৭ এর গ.সা.গু = ১

অতএব, ৬/৫ এবং ৮/৭ এর ল.সা.গু = ২৪/১
= ২৪

৩০৭.
২৫, ৩০, ৩৫ এবং ৪০ এর ল.সা.গু কত? 
  1. ৪২০০
  2. ৩২০০
  3. ৪৮০০
  4. ৩৬০০
ব্যাখ্যা
প্রশ্ন: ২৫, ৩০, ৩৫ এবং ৪০ এর ল.সা.গু কত? 

সমাধান: 

∴ ২৫, ৩০, ৩৫ এবং ৪০ এর ল.সা.গু = ৫ × ২ × ৫ × ৩ × ৭ × ৪ 
= ৪২০০ ।
৩০৮.
দুটি সংখ্যার অনুপাত ৩ : ৪ এবং তাদের গ.সা.গু ৪ হলে সংখ্যা দুটির ল.সা.গু কত?
  1. ৪৪
  2. ৪৮
  3. ৩৮
  4. ৩৬
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি সংখ্যার অনুপাত ৩ : ৪ এবং তাদের গ.সা.গু ৪ হলে সংখ্যা দুটির ল.সা.গু কত?

সমাধান:
দেওয়া আছে,
দুইটি সংখ্যার অনুপাত ৩ : ৪

মনে করি,
একটি সংখ্যা ৩ক এবং
অপর সংখ্যাটি ৪ক

সংখ্যা দুটির গ.সা.গু = ক এবং ল.সা.গু = ১২ক

শর্তমতে,
ক = ৪

সংখ্যা দুটির ল.সা.গু = ১২ক
= ১২ × ৪ = ৪৮
৩০৯.
কোন লঘিষ্ঠ সংখ্যা হতে ২ বিয়োগ করলে বিয়োগফল ১২, ১৮ ও ২৪ দ্বারা নিশেষে বিভাজ্য হবে?
  1. ১৪০
  2. ৭০
  3. ১৪৪
  4. ৭৪
ব্যাখ্যা
প্রশ্ন: কোন লঘিষ্ঠ সংখ্যা হতে ২ বিয়োগ করলে বিয়োগফল ১২, ১৮ ও ২৪ দ্বারা নিশেষে বিভাজ্য হবে?

সমাধান: 
১২, ১৮ ও ২৪ এর ল.সা.গুর সাথে ২ যোগ করলে প্রাপ্ত সংখ্যাটি হবে নির্ণয় লঘিষ্ঠ সংখ্যা।

১২ = ২ × ২ ×৩
১৮ = ২ × ৩ × ৩
২৪ = ২ × ২ × ২ × ৩

∴ ১২, ১৮ ও ২৪ এর ল.সা.গু = ২ × ২ × ২ × ৩ × ৩
= ৭২

∴ নির্ণয় লঘিষ্ঠ সংখ্যা = ৭২ + ২
= ৭৪
৩১০.
কোন বৃহত্তম সংখ্যা দিয়ে ৪০০৩, ৪১২৬ এবং ৪২৪৯ কে ভাগ করলে প্রতিক্ষেত্রে একই ভাগশেষ থাকবে?
  1. ৫৬
  2. ১২৩
  3. ৭৬
  4. ১৪৯
ব্যাখ্যা
প্রশ্ন: কোন বৃহত্তম সংখ্যা দিয়ে ৪০০৩, ৪১২৬ এবং ৪২৪৯ কে ভাগ করলে প্রতিক্ষেত্রে একই ভাগশেষ থাকবে?

সমাধান:
এখানে,
৪১২৬ - ৪০০৩ = ১২৩
৪২৪৯ - ৪১২৬ = ১২৩
৪২৪৯ - ৪০০৩ = ২৪৬
তাহলে বৃহত্তম সংখ্যাটি হবে ১২৩, ১২৩ ও ২৪৬ এর গ.সা.গু.
১২৩, ১২৩ ও ২৪৬ এর গ.সা.গু = ১২৩

[১২৩ দ্বারা উল্লিখিত সংখ্যাগুলোকে ভাগ করলে প্রতিবার একই (৬৭) ভাগশেষ থাকবে] 
৩১১.
৩০ টি আপেল ও ৩৬ টি কমলা সর্বোচ্চ কতজন বালকের মধ্যে সমান ভাগে ভাগ করা যেতে পারে?
  1. ৩ জন
  2. ৪ জন
  3. ৬ জন
  4. ৫ জন
ব্যাখ্যা

প্রশ্ন: ৩০ টি আপেল ও ৩৬ টি কমলা সর্বোচ্চ কতজন বালকের মধ্যে সমান ভাগে ভাগ করা যেতে পারে?

সমাধান: 
নির্ণেয় বালকের সংখ্যা হবে ৩০ ও ৩৬ এর গ.সা.গু 
∴ ৩০ ও ৩৬ এর গ.সা.গু = ৬

∴ নির্ণেয় বালকের সংখ্যা = ৬ জন।

৩১২.
৪টি ঘণ্টা একত্রে বেজে যথাক্রমে ৬, ১২, ১৮ ও ২৪ সেকেন্ড অন্তর অন্তর আবার বাজতে লাগলো। কতক্ষণ পর তারা আবার একসাথে বাজবে?
  1. ১ মিনিট ১২ সেকেন্ড
  2. ২ মিনিট
  3. ১ মিনিট
  4. ১ মিনিট ৬ সেকেন্ড
ব্যাখ্যা

প্রশ্ন: ৪টি ঘণ্টা একত্রে বেজে যথাক্রমে ৬, ১২, ১৮ ও ২৪ সেকেন্ড অন্তর অন্তর আবার বাজতে লাগলো। কতক্ষণ পর তারা আবার একসাথে বাজবে?

সমাধান: 
৬, ১২, ১৮ ও ২৪ এর লসাগু হবে ঘণ্টা চারটি পরবর্তীতে একত্রে বাজার সময়।

৬ = ২ × ৩
১২ = ২ × ২ × ৩
১৮ = ২ × ৩ × ৩
২৪ = ২ × ২ × ২ × ৩

লসাগু = ২ × ২ × ২ × ৩ × ৩ = ৭২

অর্থাৎ, ৭২ সেকেন্ড = ৭২/৬০ মিনিট
= ১.২ মিনিট বা ১ মিনিট ১২ সেকেন্ড পর আবার একত্রে বাজবে।

৩১৩.
কতজন বালককে ১৩৫ টি আপেল ও ১৬৫ টি কমলা সমানভাবে ভাগ করে দেয়া যাবে?
  1. ১০ জন
  2. ১৫ জন
  3. ২০ জন
  4. ২৫ জন
ব্যাখ্যা
প্রশ্ন: কতজন বালককে ১৩৫ টি আপেল ও ১৬৫ টি কমলা সমানভাবে ভাগ করে দেয়া যাবে?

সমাধান:
এখানে,
১৩৫ ও ১৬৫ এর গ.সা.গু'ই হবে নির্ণেয় বালকের সংখ্যা।
১৩৫ ও ১৬৫ এর গ.সা.গু = ১৫

∴ ১৫ জন বালককে ১৩৫ টি আপেল ও ১৬৫ টি কমলা সমানভাবে ভাগ করে দেয়া যাবে।
৩১৪.
দুইটি সংখ্যার গুণফল ৩৩৮০ এবং গ.সা.গু ১৩। সংখ্যা দুইটির ল.সা.গু কত? 
  1. ২৪০
  2. ২৬০
  3. ৩৬০
  4. ৭৮০
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার গুণফল ৩৩৮০ এবং গ. সা. গু ১৩। সংখ্যা দুইটির ল. সা. গু কত?

সমাধান:
আমরা জানি,
দুইটি সংখ্যার গুণফল = সংখ্যা দুইটির গ. সা. গু × সংখ্যা দুইটির ল. সা. গু
বা, ৩৩৮০ = ১৩ × ল. সা. গু
বা, ল. সা. গু = ৩৩৮০/১৩
∴ ল. সা. গু = ২৬০ ।
৩১৫.
৩০টি আম ও ৩৬টি লিচু সর্বোচ্চ কতজন বালকের মধ্যে সমান ভাগে ভাগ করা যেতে পারে? 
  1. ৩ জন
  2. ৫ জন
  3. ৬ জন
  4. ৯ জন
ব্যাখ্যা
প্রশ্ন: ৩০টি আম ও ৩৬টি লিচু সর্বোচ্চ কতজন বালকের মধ্যে সমান ভাগে ভাগ করা যেতে পারে? 

সমাধান: 
নির্ণেয় বালকের সংখ্যা হবে ৩০ ও ৩৬ এর গ. সা. গু 
∴ ৩০ ও ৩৬ এর গ. সা. গু = ৬

∴ নির্ণেয় বালকের সংখ্যা = ৬ জন।
৩১৬.
দুটি সংখ্যার ল.সা.গু এবং গ.সা.গু যথাক্রমে ৬০ এবং ১০। একটি সংখ্যা অপর সংখ্যার দুই-তৃতীয়াংশ হলে, সংখ্যা দুইটির সমষ্টি কত?
  1. ৩৮
  2. ৪৫
  3. ৫০
  4. ৬০
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি সংখ্যার ল.সা.গু এবং গ.সা.গু যথাক্রমে ৬০ এবং ১০। একটি সংখ্যা অপর সংখ্যার দুই-তৃতীয়াংশ হলে, সংখ্যা দুইটির সমষ্টি কত?

সমাধান:
ধরি,
বড় সংখ্যাটি = ৩ক
তাহলে ছোট সংখ্যাটি = ২ক

আমরা জানি,
দুইটি সংখ্যার গুণফল = ল.সা.গু × গ.সা.গু
∴ ৩ক × ২ক = ৬০ × ১০
⇒ ৬ক = ৬০০
⇒ ক = ১০০
∴ ক = ১০

ছোট সংখ্যাটি = (২ × ১০) = ২০
বড় সংখ্যাটি = (৩ × ১০) = ৩০

∴ সংখ্যা দুইটির সমষ্টি = (৩০ + ২০) = ৫০
৩১৭.
সর্বনিম্ন কত সংখ্যক গাছকে ১২, ১৮, ২৪ এবং ৩৬ টি সারিতে ভাগ করে এবং তাদেরকে বর্গাকৃতিতে রোপণ করা সম্ভব?
  1. ১৪৪
  2. ৯০০
  3. ৪০০
  4. ১০০০
ব্যাখ্যা

প্রশ্ন: সর্বনিম্ন কত সংখ্যক গাছকে ১২, ১৮, ২৪ এবং ৩৬ টি সারিতে ভাগ করে এবং তাদেরকে বর্গাকৃতিতে রোপণ করা সম্ভব?

সমাধান:
১২ = ২ × ২ × ৩ = ২ × ৩
১৮ = ২ × ৩ × ৩ = ২ × ৩
২৪ = ২ × ২ × ২ × ৩ = ২ × ৩
৩৬ = ২ × ২ × ৩ × ৩ = ২ × ৩

∴ ল.সা.গু = ২ × ৩ = ৮ × ৯ = ৭২

পূর্ণবর্গ হওয়ার জন্য প্রতিটি মৌলিক উৎপাদকের ঘাত জোড় হতে হবে।

এখানে ২ এর ঘাত = ৩ (বিজোড়), ৩ এর ঘাত = ২ (জোড়)।
∴ এটিকে পূর্ণবর্গ করতে হলে আরও একটি ২ দিয়ে গুণ করতে হবে।

সুতরাং, নির্ণেয় সর্বনিম্ন গাছের সংখ্যা = ৭২ × ২ = ১৪৪

∴ সর্বনিম্ন ১৪৪টি গাছকে সারিতে ভাগ করে বর্গাকারে রোপণ করা সম্ভব।

৩১৮.
কোন ক্ষুদ্রতম সংখ্যা হতে ১ বিয়োগ করলে বিয়োগফল ৯, ১২, ১৫, ১৮ ও ২০ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে?
  1. ১৬০
  2. ১৭২
  3. ১৮০
  4. ১৮১ 
ব্যাখ্যা
প্রশ্ন: কোন ক্ষুদ্রতম সংখ্যা হতে ১ বিয়োগ করলে বিয়োগফল ৯, ১২, ১৫, ১৮ ও ২০ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে? 

সমাধান: 
৯, ১২, ১৫, ১৮ ও ২০ এর ল. সা. গু. এর সঙ্গে ১ যোগ করলে নির্ণেয় সংখ্যা পাওয়া যায়। 
∴ ৯, ১২, ১৫, ১৮ ও ২০ এর ল. সা. গু. = ১৮০ 

∴ নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা = (১৮০ + ১) 
= ১৮১  । 
৩১৯.
কোনো বৃহত্তম সংখ্যা দ্বারা ৬২, ১০২ ও ১৩০ কে ভাগ করলে যথাক্রমে ২, ৬ ও ১০ ভাগশেষ থাকবে। সংখ্যাটি কত?
  1. ১০
  2. ৩০
  3. ১৫
  4. ১২
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো বৃহত্তম সংখ্যা দ্বারা ৬২, ১০২ ও ১৩০ কে ভাগ করলে যথাক্রমে ২, ৬ ও ১০ ভাগশেষ থাকবে। সংখ্যাটি কত?

সমাধান:
এখানে,
৬২ - ২ = ৬০,
১০২ - ৬ = ৯৬
১৩০ - ১০ = ১২০
বৃহত্তম সংখ্যাটি হবে ৬০, ৯৬ এবং ১২০ এর গ.সা.গু।

এখন,
৬০, ৯৬ এবং ১২০ এর গ.সা.গু = ১২

∴ বৃহত্তম সংখ্যা = ১২
৩২০.
চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে প্রাপ্ত সংখ্যা ১২, ১৮, ২৪ ও ৩৬ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে?
  1. ১০
ব্যাখ্যা

প্রশ্ন: চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে প্রাপ্ত সংখ্যা ১২, ১৮, ২৪ ও ৩৬ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে?

সমাধান:
চার অংকের ক্ষুদ্রতম সংখ্যা = ১০০০
১২ = ২ × ২ × ৩
১৮ = ২ × ৩ × ৩
২৪ = ২ × ২ × ২ × ৩
৩৬ = ২ × ২ × ৩ × ৩

∴ ল.সা.গু = ২ × ২ × ২ × ৩ × ৩
= ৮ × ৯
= ৭২

১০০০ কে ৭২ দিয়ে ভাগ করি,
১০০০ ÷ ৭২ = ১৩ (ভাগফল), ১৩ × ৭২ = ৯৩৬
১০০০ - ৯৩৬ = ৬৪ (ভাগশেষ)

∴ নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা = ৭২ - ৬৪ = ৮

অর্থাৎ, ১০০০ এর সাথে ৮ যোগ করলে যোগফল হবে ১০০৮,
যা ৭২ এর গুণিতক এবং ১২, ১৮, ২৪ ও ৩৬ দ্বারা নিঃশেষে বিভাজ্য।

৩২১.
কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ২৭, ৪০ ও ৬৫ কে ভাগ করলে যথাক্রমে ৩, ৪ ও ৫ ভাগশেষ থাকবে? 
  1. ১২
  2. ১৫
  3. ১৮
  4. ২১
ব্যাখ্যা

প্রশ্ন: কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ২৭, ৪০ ও ৬৫ কে ভাগ করলে যথাক্রমে ৩, ৪ ও ৫ ভাগশেষ থাকবে? 

সমাধান: 
দেওয়া আছে,
একটি বৃহত্তম সংখ্যা দ্বারা ২৭, ৪০ ও ৬৫ কে ভাগ করলে যথাক্রমে ৩, ৪, ৫ ভাগশেষ থাকবে। 
এখানে, 
২৭ - ৩ = ২৪ 
৪০ - ৪ = ৩৬ 
৬৫ - ৫ = ৬০ 

∴ বৃহত্তম সংখ্যাটি হবে ২৪, ৩৬ ও ৬০ এর গ.সা.গু
২৪, ৩৬ ও ৬০ এর গ.সা.গু = ১২
∴ নির্ণেয় বৃহত্তম সংখ্যা = ১২ ।

৩২২.
দুটি সংখ্যার অনুপাত ২ : ৩ এবং ল.সা.গু ৫৪ হলে সংখ্যাগুলোর যোগফল কত?
  1. ৩৬
  2. ৪২
  3. ৪৫
  4. ৪৮
ব্যাখ্যা

প্রশ্ন: দুটি সংখ্যার অনুপাত ২ : ৩ এবং ল.সা.গু ৫৪ হলে সংখ্যাগুলোর যোগফল কত? 

সমাধান:
দেওয়া আছে,
দুইটি সংখ্যার ল.সা.গু ৫৪ এবং অনুপাত = ২ : ৩ 

ধরি,
সংখ্যাগুলো হলো ২ক ও ৩ক
∴ ​ল.সা.গু = ৬ক 

প্রশ্নমতে,
৬ক = ৫৪
⇒ ক = ৫৪/৬ 
⇒ ​ক = ৯ 

∴ একটি সংখ্যা = (২ × ৯) = ১৮ 
​এবং অপর সংখ্যা = (৩ × ৯) = ২৭ 

∴ সংখ্যাগুলোর যোগফল = ১৮ + ২৭ = ৪৫

৩২৩.
দুইটি সংখ্যার অনুপাত ৪ : ৫ এবং তাদের ল.সা.গু ৩৬০ হলে, বড় সংখ্যাটি কত?
  1. ৪৮
  2. ৫৬
  3. ৭২
  4. ৯০
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার অনুপাত ৪ : ৫ এবং তাদের ল.সা.গু ৩৬০ হলে, বড় সংখ্যাটি কত?

সমাধান:
মনেকরি,
বড় সংখ্যাটি = ৫ক
ছোট সংখ্যাটি = ৪ক
∴ সংখ্যা দুইটির ল.সা.গু = ২০ক

প্রশ্নমতে,
২০ক = ৩৬০
∴ ক = ১৮

অতএব, বড় সংখ্যাটি = ৫ × ১৮ = ৯০
৩২৪.
দুটি সংখ্যার ল.সা.গু ৫৪। সংখ্যাগুলো ২ : ৩ অনুপাতে রয়েছে। তাহলে সংখ্যাগুলোর যোগফল কত?
  1. ৩৬
  2. ৪২
  3. ৪৫
  4. ৪৮
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি সংখ্যার ল.সা.গু ৫৪ । সংখ্যাগুলো ২ : ৩ অনুপাতে রয়েছে। তাহলে সংখ্যাগুলোর যোগফল কত? 

সমাধান:
দেওয়া আছে,
দুইটি সংখ্যার ল.সা.গু ৫৪ এবং সংখ্যাগুলোর অনুপাত ২ : ৩ 

ধরি, 
সংখ্যাগুলো হলো ২ক ও ৩ক 

প্রশ্নমতে,
২ক ও ৩ক এর ল.সা.গু = ৫৪
বা, ৬ক = ৫৪  ( যেহেতু ২ক ও ৩ক এর ল.সা.গু হলো ৬ক )
বা, ক = ৫৪ / ৬ = ৯ 

এখন, সংখ্যাগুলো হলো , ( ২ × ৯ ) = ১৮ এবং ( ৩ × ৯ ) = ২৭ 

সংখ্যাগুলোর যোগফল = ১৮ + ২৭ = ৪৫
৩২৫.
দুটি সংখ্যার গ.সা.গু. ১১ এবং তাদের ল.সা.গু. ৬৯৩। একটি সংখ্যা ৭৭ হলে অপর সংখ্যাটি কত? 
  1. ৩৫ 
  2. ৫৯ 
  3. ৬৯ 
  4. ৯৯
ব্যাখ্যা

প্রশ্ন: দুটি সংখ্যার গ.সা.গু. ১১ এবং তাদের ল.সা.গু. ৬৯৩। একটি সংখ্যা ৭৭ হলে অপর সংখ্যাটি কত?

সমাধান: 
আমরা জানি, 
সংখ্যাদ্বয়ের গুণফল = ল.সা.গু. × গ.সা.গু.
বা, একটি সংখ্যা × অপর সংখ্যা = ৬৯৩ × ১১ 
বা, ৭৭ × অপর সংখ্যা = ৬৯৩ × ১১
বা, অপর সংখ্যা = (৬৯৩ × ১১)/৭৭ 
∴  অপর সংখ্যা = ৯৯

৩২৬.
সর্বনিম্ন কত সংখ্যক গাছকে ১০, ১২, ১৮ এবং ২৪ টি সারিতে ভাগ করে এবং তাদেরকে বর্গাকৃতিতে রোপণ করা সম্ভব?
  1. ১৪৪০
  2. ৯০০
  3. ১৬০০
  4. ৩৬০০
ব্যাখ্যা

প্রশ্ন: সর্বনিম্ন কত সংখ্যক গাছকে ১০, ১২, ১৮ এবং ২৪ টি সারিতে ভাগ করে এবং তাদেরকে বর্গাকৃতিতে রোপণ করা সম্ভব?

সমাধান:
১০ = ২ × ৫ = ২ × ৫
১২ = ২ × ২ × ৩ = ২ × ৩
১৮ = ২ × ৩ × ৩ = ২ × ৩
২৪ = ২ × ২ × ২ × ৩ = ২ × ৩

∴ ল.সা.গু. = ২ × ৩ × ৫= ৩৬০

পূর্ণবর্গ হওয়ার জন্য প্রতিটি মৌলিক উৎপাদকের ঘাত জোড় হতে হবে। 
এখানে ২ এর ঘাত = ৩ (বিজোড়), ৩ এর ঘাত = ২ (জোড়), ৫ এর ঘাত = ১ (বিজোড়)।
∴ এটিকে পূর্ণবর্গ করতে হলে আরও একটি ২ এবং ৫ দিয়ে গুণ করতে হবে।

সুতরাং, নির্ণেয় সর্বনিম্ন গাছের সংখ্যা = ৩৬০ × ২ × ৫ = ৩৬০০

∴ সর্বনিম্ন ৩৬০০টি গাছকে সারিতে ভাগ করে বর্গাকারে রোপণ করা সম্ভব।

৩২৭.
দুটি সংখ্যার ল.সা.গু এবং গ.সা.গু যথাক্রমে ৬০ এবং ১০। একটি সংখ্যা অপর সংখ্যার দুই-তৃতীয়াংশ হলে, সংখ্যা দুইটির সমষ্টি কত?
  1. ২০
  2. ৩০
  3. ৪০
  4. ৫০
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি স্বাভাবিক সংখ্যার ল.সা.গু এবং গ.সা.গু যথাক্রমে ৬০ এবং ১০। একটি সংখ্যা অপর সংখ্যার দুই-তৃতীয়াংশ হলে, সংখ্যা দুইটির সমষ্টি কত?

সমাধান:
ধরি,
বড় সংখ্যাটি = ৩ক
∴ ছোট সংখ্যাটি = ৩ক × (২/৩) = ২ক

আমরা জানি,
দুইটি সংখ্যার গুণফল = ল.সা.গু × গ.সা.গু
⇒ ৩ক × ২ক = ৬০ × ১০
⇒ ৬ক২ = ৬০০
⇒ ক = ৬০০/৬
⇒ ক = ১০০
⇒ ক = ১০

অর্থাৎ
ছোট সংখ্যাটি = (২ × ১০) = ২০
এবং বড় সংখ্যাটি = (৩ × ১০) = ৩০

∴সংখ্যা দুইটির সমষ্টি = (২০ + ৩০) = ৫০
৩২৮.
একটি বাক্সে ৩১৫টি চক রয়েছে। এর সাথে কমপক্ষে কতগুলো চক যোগ করলে সেগুলো ৫, ৭ অথবা ১০ জন ছাত্রের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া যাবে?
  1. ২৭ টি
  2. ৩০ টি
  3. ৩৫ টি
  4. ৩৯ টি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বাক্সে ৩১৫টি চক রয়েছে। এর সাথে কমপক্ষে কতগুলো চক যোগ করলে সেগুলো ৫, ৭ অথবা ১০ জন ছাত্রের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া যাবে?

সমাধান:
৫, ৭ এবং ১০ এর ল.সা.গু = ৭০
৩১৫ ÷ ৭০ = ভাগফল ৪, ভাগশেষ ৩৫

অর্থাৎ, আরো ৭০ - ৩৫ = ৩৫ টি কলম যোগ করলে ৫, ৭, অথবা ১০ জন ছাত্রের মধ্যে সমানভাবে ভাগ করে দেয়া যাবে।
৩২৯.
নিচের কোন স্বাভাবিক সংখ্যাকে ৪, ৫, ৬ এবং ৭ দ্বারা ভাগ করলে যথাক্রমে ৩, ৪, ৫ এবং ৬ অবশিষ্ট থাকে?
  1. ৪২১
  2. ৪১৯
  3. ৪২৩
  4. ৪২৫
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন স্বাভাবিক সংখ্যাকে ৪, ৫, ৬ এবং ৭ দ্বারা ভাগ করলে যথাক্রমে ৩, ৪, ৫ এবং ৬ অবশিষ্ট থাকে?

সমাধান:
এখানে,
৪ - ৩ = ১
৫ - ৪ = ১
৬ - ৫ = ১
৭ - ৬ = ১

∴ নির্ণেয় সংখ্যাটি হবে ৪, ৫, ৬ এবং ৭ এর ল.সা.গু অপেক্ষা ১ কম।
৪, ৫, ৬ এবং ৭ এর ল.সা.গু = ৪২০

∴ নির্ণেয় সংখ্যা = (৪২০ - ১)
= ৪১৯
৩৩০.
৪৪ টি আপেল ও ৫৬ টি আম সর্বোচ্চ কতজন বালকের মধ্যে নিঃশেষে ভাগ করে দেয়া যাবে?
  1. ১২
ব্যাখ্যা
প্রশ্ন: ৪৪ টি আপেল ও ৫৬ টি আম সর্বোচ্চ কতজন বালকের মধ্যে নিঃশেষে ভাগ করে দেয়া যাবে?

সমাধান:

৪৪ ও ৫৬ এর গ.সা.গু = ৪

অতএব, সর্বোচ্চ ৪ জন বালকের মধ্যে ৪৪ টি আপেল ও ৫৬ টি আম নিঃশেষে ভাগ করে দেয়া যাবে।
৩৩১.
৫১৩, ১১৩৪ এবং ১২১৫ এর গ.সা.গু কত?
  1. ১৮
  2. ২৭
  3. ৩৩
  4. ৩৬
ব্যাখ্যা
প্রশ্ন: ৫১৩, ১১৩৪ এবং ১২১৫ এর গ.সা.গু কত?

সমাধান:
৫১৩, ১১৩৪ এবং ১২১৫ এর গ.সা.গু = ২৭
৩৩২.
সর্বমোট কত সংখ্যক গাছ হলে একটি বাগানে ২৪, ৩৬, ৪৮ এবং ৬০ সারিতে গাছ লাগালে একটিও কম বা বেশি হবে না?
  1. ৫৮০ টি
  2. ৬৯০ টি
  3. ৭২০ টি
  4. ৮৪০ টি
ব্যাখ্যা
প্রশ্ন: সর্বমোট কত সংখ্যক গাছ হলে একটি বাগানে ২৪, ৩৬, ৪৮ এবং ৬০ সারিতে গাছ লাগালে একটিও কম বা বেশি হবে না?

সমাধান:
২৪, ৩৬, ৪৮ এবং ৬০ এর ল.সা.গু'ই হবে নির্ণেয় গাছের সংখ্যা।
২৪, ৩৬, ৪৮ এবং ৬০ এর ল.সা.গু = ৭২০

∴ সর্বমোট ৭২০ টি গাছ লাগাতে হবে।
৩৩৩.
চার অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা ১৪, ২১, ২৮ ও ৩৫ দ্বারা নি:শেষে বিভাজ্য?
  1. ১২০৮
  2. ১১৭৬
  3. ১২৬৪
  4. ১৩২০
  5. কোনোটিই নয় 
ব্যাখ্যা

প্রশ্ন: চার অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা ১৪, ২১, ২৮ ও ৩৫ দ্বারা নি:শেষে বিভাজ্য?

সমাধান:
১৪, ২১, ২৮ ও ৩৫ এর লসাগু = ৪২০

চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা = ১০০০

১০০০ কে ৪২০ দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকে ১৬০

∴ নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা হবে = ১০০০ + (৪২০ - ১৬০)
= ১০০০ + ২৬০ = ১২৬০

∴ চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যা ১৪, ২১, ২৮ ও ৩৫ দ্বারা নি:শেষে বিভাজ্য = ১২৬০

৩৩৪.
কোনো প্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরকে ৭, ৯, ১৪ ও ২১ জনের সারিতে দাঁড় করালে প্রত্যেকবারই ৫ জন শিক্ষার্থী অবশিষ্ট থাকে। প্রতিষ্ঠানের মোট শিক্ষার্থী সংখ্যা কত?
  1. ১১১
  2. ১১৬
  3. ১২৫
  4. ১৩১
ব্যাখ্যা

প্রশ্ন: কোনো প্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরকে ৭, ৯, ১৪ ও ২১ জনের সারিতে দাঁড় করালে প্রত্যেকবারই ৫ জন শিক্ষার্থী অবশিষ্ট থাকে। প্রতিষ্ঠানের মোট শিক্ষার্থী সংখ্যা কত?

সমাধান:
প্রতিষ্ঠানের শিক্ষার্থী সংখ্যা এমন একটি সংখ্যা হবে যাকে ৭, ৯, ১৪ এবং ২১ দ্বারা ভাগ করলে প্রত্যেকবারই ৫ অবশিষ্ট থাকে।
অর্থাৎ ৭, ৯, ১৪ এবং ২১ এর লসাগু বের করে সেই লসাগুর সাথে ৫ যোগ করলেই নির্ণেয় শিক্ষার্থী সংখ্যা পাওয়া যাবে।

এখন, ৭, ৯, ১৪ এবং ২১ এর লসাগু বের করি:
৭ = ৭
৯ = ৩ × ৩
১৪ = ২ × ৭
২১ = ৩ × ৭

∴ নির্ণেয় লসাগু = ২ × ৩ × ৩ × ৭ = ১২৬

যেহেতু প্রত্যেকবারই ৫ জন শিক্ষার্থী অবশিষ্ট থাকে, তাই মোট শিক্ষার্থী সংখ্যা হবে লসাগু অপেক্ষা ৫ বেশি।

∴ প্রতিষ্ঠানের মোট শিক্ষার্থী সংখ্যা = (১২৬ + ৫) জন = ১৩১ জন ।

৩৩৫.
দুটি সংখ্যার গ.সা.গু ১০ এবং ল.সা.গু ৮৩৭০। একটি সংখ্যা ২৭০ হলে, অপর সংখ্যাটি কত? 
  1. ৩০০ 
  2. ৩২০ 
  3. ৩১০ 
  4. ৩৬০ 
ব্যাখ্যা

প্রশ্ন: দুটি সংখ্যার গ.সা.গু ১০ এবং ল.সা.গু ৮৩৭০। একটি সংখ্যা ২৭০ হলে, অপর সংখ্যাটি কত? 

সমাধান: 
আমরা জানি, 
দুটি সংখ্যার গুণফল = সংখ্যা দুটির ল.সা.গু × সংখ্যা দুটির গ.সা.গু 
⇒ ২৭০ × অপর সংখ্যা = ৮৩৭০ × ১০ 
⇒ অপর সংখ্যা = (৮৩৭০ × ১০)/২৭০ 
∴ অপর সংখ্যা = ৩১০ । 

৩৩৬.
কোন লঘিষ্ট সংখ্যা থেকে ৩ বিয়োগ করলে বিয়োগফল ২৪, ৩৬ ও ৪৮ দ্বারা বিভাজ্য হবে?
  1. ৮৯
  2. ২৪৮
  3. ১৪৭
  4. ১৭০
ব্যাখ্যা
প্রশ্ন: কোন লঘিষ্ট সংখ্যা থেকে ৩ বিয়োগ করলে বিয়োগফল ২৪, ৩৬ ও ৪৮ দ্বারা বিভাজ্য হবে?

সমাধান:
নির্ণেয় সংখ্যাটি হবে ২৪, ৩৬ ও ৪৮ এর ল.সা.গু অপেক্ষা ৩ বেশি।
এখন, ২৪, ৩৬ এবং ৪৮ এর ল.সা.গু = ১৪৪

∴ লঘিষ্ট সংখ্যাটি হচ্ছে = ১৪৪ + ৩ = ১৪৭
৩৩৭.
চার অঙ্কের বৃহত্তম সংখ্যার সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল ৬, ১২ ও ১৪ দ্বারা বিভাজ্য হবে?
  1. ৬৯
  2. ৭৩
  3. ৭৯
  4. ৮১
ব্যাখ্যা
প্রশ্ন: চার অঙ্কের বৃহত্তম সংখ্যার সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল ৬, ১২ ও ১৪ দ্বারা বিভাজ্য হবে?

সমাধান:
৬, ১২ ও ১৪ এর ল.সা.গু = ৮৪
চার অঙ্কের বৃহত্তম সংখ্যা = ৯৯৯৯


∴ ক্ষুদ্রতম সংখ্যা যোগ করতে হবে = ৮৪ - ৩ = ৮১
৩৩৮.
দুইটি সংখ্যার অনুপাত ৬ : ৭ এবং তাদের গ.সা.গু ৮ হলে, সংখ্যা দুইটির ল.সা.গু কত?
  1. ২৮০
  2. ৩১৮
  3. ৩৩৬
  4. ৩৬০
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার অনুপাত ৬ : ৭ এবং তাদের গ.সা.গু ৮ হলে, সংখ্যা দুইটির ল.সা.গু কত?

সমাধান:
দেওয়া আছে,
দুইটি সংখ্যার অনুপাত ৫ : ৭

মনে করি,
একটি সংখ্যা = ৬ক
এবং অপর সংখ্যাটি = ৭ক

সংখ্যা দুটির গ.সা.গু = ক
এবং ল.সা.গু = ৪২ক

শর্তমতে,
ক = ৮

∴ সংখ্যা দুটির ল.সা.গু = (৪২ × ৮) =৩৩৬
৩৩৯.
দুইটি সংখ্যার অনুপাত ৯ : ৫ এবং তাদের ল.সা.গু ৪৫০ হলে, গ.সা.গু কত?
  1. ১০
  2. ১৫
  3. ২০
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার অনুপাত ৯ : ৫ এবং তাদের ল.সা.গু ৪৫০ হলে, গ.সা.গু কত?

সমাধান:
আমরা জানি,
গ.সা.গু = ল.সা.গু/অনুপাতের গুণফল
= ৪৫০/(৯ × ৫)
= ১০
৩৪০.
১৮, ৪২, ১০২ এর গ.সা.গু কত? 
ব্যাখ্যা
প্রশ্ন: ১৮, ৪২, ১০২ এর গ.সা.গু কত? 

সমাধান: 
১৮ = ১ × ২ × ৩ × ৩ 
৪২ = ১ × ২ × ৩ × ৭ 
১০২ = ১ × ২ × ৩ × ১৭ 

∴ গ.সা.গু = ১ × ২ × ৩ 
= ৬ । 
৩৪১.
দুটি সংখ্যার ল.সা.গু এবং গ.সা.গু যথাক্রমে ৬০ এবং ১০। একটি সংখ্যা অপর সংখ্যার দুই-তৃতীয়াংশ হলে, সংখ্যা দুইটির সমষ্টি কত?
  1. ৪০
  2. ৫০
  3. ৬০
  4. ৬৫
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি সংখ্যার ল.সা.গু এবং গ.সা.গু যথাক্রমে ৬০ এবং ১০। একটি সংখ্যা অপর সংখ্যার দুই-তৃতীয়াংশ হলে, সংখ্যা দুইটির সমষ্টি কত?

সমাধান:
ধরি,
বড় সংখ্যাটি = ৩ক
তাহলে ছোট সংখ্যাটি = ২ক

আমরা জানি,
দুইটি সংখ্যার গুণফল = ল.সা.গু × গ.সা.গু
∴ ৩ক × ২ক = ৬০ × ১০
⇒ ৬ক = ৬০০
⇒ ক = ১০০
∴ ক = ১০

ছোট সংখ্যাটি = (২ × ১০) = ২০
 বড় সংখ্যাটি = (৩ × ১০) = ৩০

∴ সংখ্যা দুইটির সমষ্টি = (৩০ + ২০) = ৫০
৩৪২.
একদল গরু প্রতিবার সমান সংখ্যায় ভাগ হয়ে তিন পথে গমন করে, পাঁচ ঘাটে পানি পান করে, নয়টি বৃক্ষের নিচে ঘুমায় এবং দশ জন গােয়ালা সমান সংখ্যক গরুর দুধ দোয়ায়; তাহলে গরুর সংখ্যা কত? 
  1. ৯০
  2. ৮০
  3. ৫০
  4. ৬৭
ব্যাখ্যা

প্রশ্ন: একদল গরু প্রতিবার সমান সংখ্যায় ভাগ হয়ে তিন পথে গমন করে, পাঁচ ঘাটে পানি পান করে, নয়টি বৃক্ষের নিচে ঘুমায় এবং দশ জন গােয়ালা সমান সংখ্যক গরুর দুধ দোয়ায়; তাহলে গরুর সংখ্যা কত?

সমান:
একদল গরু প্রতিবার সমান সংখ্যায় ভাগ হয়ে ৩ পথে গমন করে,
৫ ঘাটে পানি পান করে,
৯ টি বৃক্ষের নিচে ঘুমায় এবং
১০ জন গোয়ালা সমান সংখ্যক গরুর দুধ দোয়ায়। 

তাহলে, গরুর সংখ্যা = ৩, ৫, ৯ এবং ১০ এর ল.সা.গু.
সুতরাং, গরুর সংখ্যা = ৯০

৩৪৩.
২০০২ সংখ্যাটি কোন সংখ্যাগুচ্ছের ল.সা.গু. নয়?
  1. ১৩, ৭৭, ৯১, ১৪৩
  2. ৭, ২২, ২৬, ৯১
  3. ২৬, ৭৭, ১৪৩, ১৫৪
  4. ২, ৭, ১১, ১৩
ব্যাখ্যা
প্রশ্ন: ২০০২ সংখ্যাটি কোন সংখ্যাগুচ্ছের ল.সা.গু. নয়?

সমাধান:
১৩, ৭৭, ৯১, ১৪৩ - সংখ্যাগুচ্ছের ল.সা.গু ১০০১।
অন্যান্য সংখ্যাগুচ্ছের ল.সা.গু. ২০০২।
৩৪৪.
দুইটি সংখ্যার অনুপাত ৩: ৪ এবং তাদের ল.সা.গু. ১৬৮ হলে বৃহত্তম সংখ্যাটি কত?
  1. ৪২
  2. ৫৬
  3. ৬৪
  4. ৮৪
ব্যাখ্যা

প্রশ্ন: দুইটি সংখ্যার অনুপাত ৩: ৪ এবং তাদের ল.সা.গু. ১৬৮ হলে বৃহত্তম সংখ্যাটি কত?

সমাধান:
দুইটি সংখ্যার অনুপাত = ৩ : ৪
ধরি, সংখ্যা দুটি যথাক্রমে ৩ক ও ৪ক
∴ সংখ্যা দুটির ল.সা.গু. = (৩ × ৪)ক = ১২ক

প্রশ্নমতে,
১২ক = ১৬৮
⇒ ক = ১৬৮/১২
⇒ ক = ১৪

∴ বৃহত্তম সংখ্যা = ৪ × ক = ৪ × ১৪ = ৫৬

৩৪৫.
দুটি সংখ্যার ল.সা.গু উক্ত সংখ্যার গ.সা.গু এর ১২ গুণ। গ.সা.গু এবং ল.সা.গু এর যোগফল ৪০৩। যদি একটি সংখ্যা ৯৩ হয়, তবে অন্য সংখ্যাটি কত? 
  1. ১১৪
  2. ১২৪
  3. ১২৮
  4. ২২৮
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি সংখ্যার ল.সা.গু উক্ত সংখ্যার গ.সা.গু এর ১২ গুণ। গ.সা.গু এবং ল.সা.গু এর যোগফল ৪০৩। যদি একটি সংখ্যা ৯৩ হয়, তবে অন্য সংখ্যাটি কত? 

সমাধান: 
ধরি, 
সংখ্যা দুটির গ.সা.গু = ক 
∴ সংখ্যা দুটির ল.সা.গু = ১২ক 

প্রশ্নমতে, 
ক + ১২ক = ৪০৩ 
বা, ১৩ক = ৪০৩ 
বা, ক = ৪০৩/১৩ 
∴ ক = ৩১ 

∴ সংখ্যা দুটির গ.সা.গু = ৩১ 
∴ সংখ্যা দুটির ল.সা.গু = ১২ × ৩১ = ৩৭২ 

∴ অন্য সংখ্যাটি হবে = (৩৭২ × ৩১)/৯৩ 
= ১২৪ ।
৩৪৬.
দুটি সংখ্যার গুণফল ১৫৩৬। সংখ্যা দুটির ল. সা. গু ৯৬ হলে গ. সা. গু কত?
  1. ১৬
  2. ২৪
  3. ১২
  4. ৩২
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি সংখ্যার গুণফল ১৫৩৬। সংখ্যা দুটির ল. সা. গু ৯৬ হলে গ. সা. গু কত?

সমাধান:
আমরা জানি,
দুটি সংখ্যার গ. সা. গু = দুটি সংখ্যার গুণফল/সংখ্যা দুটির ল. সা. গু
= ১৫৩৬/৯৬
= ১৬
৩৪৭.
দুইটি সংখ্যার অনুপাত ৭ : ৮ এবং তাদের গ.সা.গু ৯ হলে তাদের ল.সা.গু কত?
  1. ৪০৪
  2. ৬৭২
  3. ৩৪৪
  4. ৫০৪
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার অনুপাত ৭ : ৮ এবং তাদের গ.সা.গু ৯ হলে তাদের ল.সা.গু কত?

সমাধান: 
দেওয়া আছে, 
দুইটি সংখ্যার অনুপাত ৭ : ৮

মনে করি,
একটি সংখ্যা ৭ক  এবং
অপর সংখ্যাটি ৮ক

সংখ্যা দুটির গ.সা.গু = ক এবং ল.সা.গু = ৫৬ক

শর্তমতে, 
ক = ৯

∴ সংখ্যা দুটির ল.সা.গু = ৫৬ক = ৫৬ × ৯ = ৫০৪
৩৪৮.
a2 - 3a , a3 - 9a এবং a3 - 4a2 + 3a এর গ.সা.গু. কত?
  1. a(a - 3)
  2. a - 3
  3. a
  4. a(a + 3)
ব্যাখ্যা
প্রশ্ন: a2 - 3a , a3 - 9a এবং a3 - 4a2 + 3a এর গ.সা.গু. কত?

সমাধান:
দেওয়া আছে,
১ম রাশি = a2 - 3a
= a(a - 3)

২য় রাশি = a3 - 9a
= a(a2 - 9)
= a(a + 3)(a - 3)

৩য় রাশি = a3 - 4a2 + 3a
= a(a2 - 4a + 3)
= a(a2 - 3a - a + 3)
= a{a(a - 3) - 1(a - 3)}
= a(a - 3)(a - 1)

∴ নির্ণেয় গ.সা.গু = a(a - 3)
৩৪৯.
তিনটি ঘণ্টা একত্রে বাজার পর তারা ২ ঘণ্টা, ৩ ঘণ্টা ও ৪ ঘণ্টা পর পর বাজতে থাকলো। ঘণ্টাগুলো কতক্ষণ পর আবার একত্রে বাজবে?
  1. ৩ ঘণ্টা
  2. ৬ ঘণ্টা
  3. ১২ ঘণ্টা
  4. ১৮ ঘণ্টা
ব্যাখ্যা
প্রশ্ন: তিনটি ঘণ্টা একত্রে বাজার পর তারা ২ ঘণ্টা, ৩ ঘণ্টা ও ৪ ঘণ্টা পর পর বাজতে থাকলো। ঘণ্টাগুলো কতক্ষণ পর আবার একত্রে বাজবে?

সমাধান:
২, ৩ ও ৪ এর ল.সা.গু = ১২
∴ তিনটি ঘন্টা একত্রে বাজবে ১২ ঘণ্টা পর।
৩৫০.
দুইটি সংখ্যার ল.সা.গু. ৩৬ ও গ.সা.গু ৬। একটি সংখ্যা ১২ হলে, অপর সংখ্যাটি কত? 
  1. ১২
  2. ১৫
  3. ১৮
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার ল.সা.গু. ৩৬ ও গ.সা.গু ৬। একটি সংখ্যা ১২ হলে, অপর সংখ্যাটি কত? 

সমাধান: 
একটি সংখ্যা × অপর সংখ্যা = ল.সা.গু. × গ.সা.গু. 
বা, ১২ × অপর সংখ্যা = ৩৬ × ৬
বা, অপর সংখ্যা = (৩৬ × ৬)/১২ 

∴ অপর সংখ্যা = ১৮। 
৩৫১.
x2 - 2x - 3 এবং x2 + 2x - 3 এর গ.সা.গু. কত?
  1. x - 1
  2. x + 1
  3. 1
  4. 0
ব্যাখ্যা

প্রশ্ন: x2 - 2x - 3 এবং x2 + 2x - 3 এর গ.সা.গু. কত?

সমাধান:
প্রথমে প্রতিটি বহুপদকে গুণনীয়কে ভাগ করি:
x2 - 2x - 3 = x2 - 3x + x - 3 = (x - 3)(x + 1) 
x2 + 2x - 3 = x2 + 3x - x - 3 = (x + 3)(x - 1)

সাধারণ গুণনীয়ক খুঁজে বের করি:
প্রথমের গুণনীয়ক: (x - 3), (x + 1)
দ্বিতীয়ের গুণনীয়ক: (x + 3), (x - 1)

এখানে কোনো সাধারণ গুণনীয়ক নেই, সাধারণ গুণনীয়ক না থাকলে গ.সা.গু. = 1

∴ গ.সা.গু. = 1 

৩৫২.
দুটি সংখ্যার ল.সা.গু তাদের গ.সা.গু এর ৯ গুণ। দুটি সংখ্যার গুণফল ৩২৪ হলে তাদের ল.সা.গু কত? 
  1. ২৪
  2. ৬৪
  3. ৩৬
  4. ৫৪
ব্যাখ্যা

প্রশ্ন: দুটি সংখ্যার ল.সা.গু তাদের গ.সা.গু এর ৯ গুণ। দুটি সংখ্যার গুণফল ৩২৪ হলে তাদের ল.সা.গু কত?

সমাধান:
ধরি,
গ.সা.গু = ক
ল.সা.গু = ৯ক

আমরা জানি,
দুটি সংখ্যার ল.সা.গু ও গ.সা.গুর গুণফল = দুটি সংখ্যার গুণফল
৯ক = ৩২৪
বা, ক= ৩৬
বা, ক = ৬

∴ ল.সা.গু = ৯ × ৬ = ৫৪

৩৫৩.
দুটি সংখ্যার ল.সা.গু তাদের গ.সা.গু এর ১২ গুণ। দুটি সংখ্যার গুণফল ৪৩২ হলে তাদের ল.সা.গু কত?
  1. ৪৮
  2. ৬০
  3. ৭২
  4. ৬৪
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি সংখ্যার ল.সা.গু তাদের গ.সা.গু এর ১২ গুণ। দুটি সংখ্যার গুণফল ৪৩২ হলে তাদের ল.সা.গু কত?

সমাধান: ধরি, গ.সা.গু  = ক
এবং ল.সা.গু = ১২ক

আমরা জানি,
দুটি সংখ্যার ল.সা.গু ও গ.সা.গুর গুণফল = দুটি সংখ্যার গুণফল
১২ক × ক = ৪৩২
⇒ ১২ক= ৪৩২
⇒ ক = ৪৩২/১২
⇒ ক = ৩৬
∴ ক = ৬

সুতরাং, ল.সা.গু = ১২ × ৬ = ৭২
৩৫৪.
18(x + y)3, 24(x + y)2 এবং 32(x2 - y2) এর গ.সা.গু কোনটি?
  1. 2(x + y)
  2. x - y
  3. x + y
  4. 2(x - y)
ব্যাখ্যা
প্রশ্ন: 18(x + y)3, 24(x + y)2 এবং 32 (x2 - y2) এর গ.সা.গু কোনটি?

সমাধান:
১ম রাশি = 18(x + y)3
= 2 . 3 . 3 (x + y)(x + y)(x + y)

২য় রাশি = 24(x + y)2
= 2 . 2 . 2 . 3 (x + y)(x + y)

৩য় রাশি = 32 (x2 - y2)
= 2 . 2 . 2 . 2 . 2 (x + y)(x - y)

∴ রাশিগুলোর গ.সা.গু = 2(x + y)
৩৫৫.
দুইটি সংখ্যার অনুপাত ৭ : ৮ এবং তাদের ল.সা.গু ৫৬০। সংখ্যা দুটি কত?
  1. ৪৯, ৫৬
  2. ৭০, ৮০
  3. ৬৩, ৭২
  4. ৫৬, ৬৪
ব্যাখ্যা

প্রশ্ন: দুইটি সংখ্যার অনুপাত ৭ : ৮ এবং তাদের ল.সা.গু ৫৬০। সংখ্যা দুটি কত?

সমাধান: 
মনে করি, 
সংখ্যা দুটি ৭ক ও ৮ক 
∴ সংখ্যা দুটির ল.সা.গু = ৫৬ক 

শর্তমতে, 
৫৬ক = ৫৬০ 
বা, ক = ৫৬০/৫৬ 
∴ ক = ১০
সুতরাং ৭ক = ৭ × ১০ = ৭০ এবং ৮ক = ৮ × ১০ = ৮০ 

∴ সংখ্যা দুটি = ৭০ ও ৮০ ।

৩৫৬.
কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ২৭, ৪১ ও ৬৭ কে ভাগ করলে যথাক্রমে ৩, ৫, ৭ ভাগশেষ থাকবে?
  1. ১০
  2. ১২
  3. ১৫
ব্যাখ্যা

প্রশ্ন: কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ২৭, ৪১ ও ৬৭ কে ভাগ করলে যথাক্রমে ৩, ৫, ৭ ভাগশেষ থাকবে?

সমাধান:
২৭ - ৩ = ২৪
৪১ - ৫ = ৩৬
৬৭ - ৭ = ৬০

∴ বৃহত্তম সংখ্যাটি হবে ২৪, ৩৬ ও ৬০ এর গসাগু 
২৪ = ২ × ২ × ২ × ৩
৩৬ = ২ × ২ × ৩ × ৩
৬০ = ২ × ২ × ৩ × ৫

∴ ২৪, ৩৬ ও ৬০ এর গসাগু = ২ × ২ × ৩
= ১২

৩৫৭.
একজন শিক্ষকের কাছে ১১০০ টাকা আছে। এতে কমপক্ষে আরো কত টাকা যোগ করা হলে তা ৩, ৪ অথবা ৬ জন ছাত্রের মধ্যে সমানভাবে ভাগ করে দেয়া যাবে?
  1. ৪ টাকা
  2. ৬ টাকা
  3. ৮ টাকা
  4. ১১ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একজন শিক্ষকের কাছে ১১০০ টাকা আছে। এতে কমপক্ষে আরো কত টাকা যোগ করা হলে তা ৩, ৪ অথবা ৬ জন ছাত্রের মধ্যে সমানভাবে ভাগ করে দেয়া যাবে?

সমাধান:
৩, ৪ এবং ৬ এর ল.সা.গু. = ১২
১০০০ ÷ ১২ = ভাগফল ৯১, ভাগশেষ ৮

অর্থাৎ, আরো ১২ - ৮ = ৪ টাকা যোগ করলে ৩, ৪, অথবা ৬ জন বালকের মধ্যে সমানভাবে ভাগ করে
দেয়া যাবে।
৩৫৮.
কোন লঘিষ্ঠ সংখ্যাকে ৭, ১১ ও ১৫ দ্বারা ভাগ করলে যথাক্রমে ৩, ৭ ও ১১ অবশিষ্ট থাকবে?
  1. ১১৫৯
  2. ১১৩৬
  3. ১১৫১
  4. ১১৯৪
ব্যাখ্যা

প্রশ্ন: কোন লঘিষ্ঠ সংখ্যাকে ৭, ১১ ও ১৫ দ্বারা ভাগ করলে যথাক্রমে ৩, ৭ ও ১১ অবশিষ্ট থাকবে?

সমাধান:
এখানে,
৭ - ৩ = ৪
১১ - ৭ = ৪
১৫ - ১১ = ৪

∴ নির্ণেয় সংখ্যাটি হবে ৭, ১১ ও ১৫ এর ল.সা.গু অপেক্ষা ৪ কম।

৭ = ১ × ৭
১১ = ১ × ১১
১৫ = ৩ × ৫

এখন, ৭, ১১ ও ১৫ এর ল.সা.গু = ১ × ৩ × ৫ × ৭ × ১১
= ১১৫৫

∴ নির্ণেয় সংখ্যাটি হবে = ১১৫৫ - ৪
= ১১৫১

৩৫৯.
দুটি সংখ্যার অনুপাত 2 : 3 এবং ল.সা.গু 30 হলে, ক্ষুদ্রতম সংখ্যাটি কত?
  1. 15
  2. 12
  3. 10
  4. 8
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি সংখ্যার অনুপাত 2 : 3 এবং ল.সা.গু 30 হলে, ক্ষুদ্রতম সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
সংখ্যা দুইটি 2x এবং 3x
2x এবং 3x এর ল.সা.গু = 6x

প্রশ্নমতে,
6x = 30
∴ x = 5

∴ ক্ষুদ্রতম সংখ্যাটি = 2 × 5 = 10
৩৬০.
কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে ৫ যোগ করলে যোগফল ১৫, ১৮ ও ৩০ দিয়ে নিঃশেষে বিভাজ্য হবে?
  1. ৭৫
  2. ৮৫
  3. ৯০
  4. ৯৫
ব্যাখ্যা
প্রশ্ন: কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে ৫ যোগ করলে যোগফল ১৫, ১৮ ও ৩০ দিয়ে নিঃশেষে বিভাজ্য হবে?

সমাধান:
নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যাটি হবে ১৫, ১৮ ও ৩০ এর ল.সা.গু. থেকে ৫ কম।

এখন,
১৫ = ৩ × ৫
১৮ = ২ × ৩ × ৩
৩০ = ২ × ৩ × ৫
∴ ১৫, ১৮ ও ৩০ এর ল.সা.গু. = ২ × ৩ × ৩ × ৫
= ৯০

∴ নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা = (৯০ - ৫)
= ৮৫
৩৬১.
২/৩, ৩/৪, ৪/৫ ও ৫/৬ এর ল.সা.গু কত?
  1. ২৮
  2. ৩০
  3. ৪০
  4. ৬০
ব্যাখ্যা
প্রশ্ন: ২/৩, ৩/৪, ৪/৫ ও ৫/৬ এর ল.সা.গু কত?

সমাধান:
লবগুলোর ল.সা.গু = ৬০
হরগুলোর গ.সা.গু = ১

∴ ভগ্নাংশের ল.সা.গু = লবগুলোর ল.সা.গু/হরগুলোর গ.সা.গু
∴ ল.সা.গু = ৬০/১ = ৬০
৩৬২.
পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যার সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল ২, ৩, ৪ এবং ৫ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে?
  1. ১৯
  2. ২১
  3. ২৩
  4. ২৪
ব্যাখ্যা
প্রশ্ন: পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যার সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল ২, ৩, ৪ এবং ৫ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে?

সমাধান:
২, ৩, ৪, ৫ এর ল.সা.গু = ৬০
তাহলে, (৯৯৯৯৯ ÷ ৬০) ⇒
ভাগফল = ১৬৬৬
এবং ভাগশেষ = ৩৯

∴ ৯৯৯৯৯ এর সাথে  = ৬০ - ৩৯ = ২১ সংখ্যাটি যোগ করলে, যোগফল প্রদত্ত অঙ্কগুলো দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে।
৩৬৩.
ক্ষুদ্রতম কোন সংখ্যাকে ১২, ১৮ এবং ২৪ দ্বারা ভাগ করলে যথাক্রমে ৭, ১৩ এবং ১৯ ভাগশেষ থাকবে?
  1. ৬৭
  2. ৭৯
  3. ৭০
  4. ৮৭
ব্যাখ্যা

প্রশ্ন: ক্ষুদ্রতম কোন সংখ্যাকে ১২, ১৮ এবং ২৪ দ্বারা ভাগ করলে যথাক্রমে ৭, ১৩ এবং ১৯ ভাগশেষ থাকবে?

সমাধান:
১২ - ৭ = ৫
১৮ - ১৩ = ৫
২৪ - ১৯ = ৫

∴ ক্ষুদ্রতম সংখ্যাটি হবে ১২, ১৮, ২৪ এর ল.সা.গু. অপেক্ষা ৫ কম।

১২, ১৮ এবং ২৪ এর ল.সা.গু. = ৭২ 

∴ সুতরাং, নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যাটি হবে= ৭২ - ৫ = ৬৭

৩৬৪.
৩০টি আম ও ৩৬টি লিচু সর্বোচ্চ কতজন বালকের মধ্যে সমান ভাগে ভাগ করা যেতে পারে? 
  1. ৬ জন
  2. ৫ জন
  3. ৩ জন
  4. ৪ জন
ব্যাখ্যা
প্রশ্ন: ৩০টি আম ও ৩৬টি লিচু সর্বোচ্চ কতজন বালকের মধ্যে সমান ভাগে ভাগ করা যেতে পারে?

সমাধান: 
নির্ণেয় বালকের সংখ্যা হবে ৩০ ও ৩৬ এর গ. সা. গু
∴ ৩০ ও ৩৬ এর গ. সা. গু. = ৬

∴ নির্ণেয় বালকের সংখ্যা = ৬ জন।
৩৬৫.
৪, ৫, ১০ ও ১২ এর ল.সা.গু কত?  
  1. ৫০
  2. ৬০
  3. ৭০
  4. ৮০
ব্যাখ্যা

প্রশ্ন: ৪, ৫, ১০ ও ১২ এর ল.সা.গু কত? 

সমাধান: 
৪ = ২ × ২
৫ = ৫ × ১
১০ = ২ × ৫
১২ = ৩ × ২ × ২ 
এখন, 
ল.সা.গু নির্ণয়ের সময় প্রতিটি মৌলিক সংখ্যা থেকে তার সর্বোচ্চ ঘাত নেয়া হয়- 

∴ নির্ণেয় ল.সা.গু = ২ × ৩ × ৫ = ৬০ 

৩৬৬.
দুটি সংখ্যার ল.সা.গু তাদের গ.সা.গু এর ১২ গুণ। দুটি সংখ্যার গুণফল ৯৭২ হলে তাদের ল.সা.গু কত?
  1. ৭২
  2. ৯৬
  3. ১০২
  4. ১০৮
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি সংখ্যার ল.সা.গু তাদের গ.সা.গু এর ১২ গুণ। দুটি সংখ্যার গুণফল ৯৭২ হলে তাদের ল.সা.গু কত?

সমাধান:
ধরি, গ.সা.গু ক এবং ল.সা.গু ১২ক

আমরা জানি,
দুটি সংখ্যার ল.সা.গু ও গ.সা.গুর গুণফল = দুটি সংখ্যার গুণফল
১২ক × ক = ৯৭২
⇒ ১২ক = ৯৭২
⇒ ক = ৮১
∴ ক = ৯

∴ ল.সা.গু = (১২ × ৯) = ১০৮
৩৬৭.
কতজন বালককে ১২৫টি কমলালেবু এবং ১৪৫টি আপেল সমানভাবে ভাগ করে দেওয়া যাবে?
  1. ১৫ জন
  2. ২৫ জন
  3. ৫ জন
  4. ৩৫ জন
ব্যাখ্যা

প্রশ্ন: কতজন বালককে ১২৫টি কমলালেবু এবং ১৪৫টি আপেল সমানভাবে ভাগ করে দেওয়া যাবে?

সমাধান:
বালকের সংখ্যা হবে ১২৫ এবং ১৪৫ এর গ.সা.গু।
১২৫ = ৫ × ৫ × ৫
১৪৫ = ৫ × ২৯

এখানে সাধারণ উৎপাদক হলো ৫
∴ নির্ণেয় গ.সা.গু = ৫

সুতরাং, সর্বোচ্চ ৫ জন বালককে এই ফলগুলো সমানভাবে ভাগ করে দেওয়া যাবে।

৩৬৮.
কতজন ছাত্রকে ১৪৪ টি চকলেট ও ১৮০ টি বিস্কুট সমান ভাবে ভাগ করে দেওয়া যাবে যাতে প্রত্যেকে সমান সংখ্যক চকলেট ও বিস্কুট পায়?
  1. ৩৬ জন
  2. ৩২ জন
  3. ২৪ জন
  4. ২০ জন
ব্যাখ্যা
প্রশ্ন: কতজন ছাত্রকে ১৪৪ টি চকলেট ও ১৮০ টি বিস্কুট সমান ভাবে ভাগ করে দেওয়া যাবে যাতে প্রত্যেকে সমান সংখ্যক চকলেট ও বিস্কুট পায়?

সমাধান:
এখানে,
১৪৪ ও ১৮০ এর গ.সা.গু'ই হবে নির্ণেয় ছাত্রের সংখ্যা।

১৪৪ = ২ × ২ × ২ × ২ × ৩ × ৩
১৮০ = ২ × ২ × ৩ × ৩ × ৫

∴ ১৪৪ ও ১৮০ এর গ.সা.গু = ২ × ২ × ৩ × ৩ = ৩৬

∴ ৩৬ জন ছাত্রকে ১৪৪ টি চকলেট ও ১৮০ টি বিস্কুট সমানভাবে ভাগ করে দেয়া যাবে।
৩৬৯.
তিনটি সংখ্যার অনুপাত ২ : ৩ : ৫। তাদের ল.সা.গু ২৪০০ হলে, তাদের গ.সা.গু কত? 
  1. ৪০
  2. ৬০
  3. ৭০
  4. ৮০
ব্যাখ্যা
প্রশ্ন: তিনটি সংখ্যার অনুপাত ২ : ৩ : ৫। তাদের ল.সা.গু ২৪০০ হলে, তাদের গ.সা.গু কত? 

সমাধান: 
ধরি, 
সংখ্যা তিনটি যথাক্রমে ২ক, ৩ক ও ৫ক 
∴ তাদের ল.সা.গু = ২ × ৩ × ৫ × ক = ৩০ক 

প্রশ্নমতে, 
৩০ক = ২৪০০ 
∴ ক = ৮০ 
সুতরাং সংখ্যা তিনটি হলো- 
২× ৮০=১৬০, 
৩× ৮০=২৪০, 
৫× ৮০=৪০০ 
∴ ১৬০, ২৪০ এর ৪০০ এর গ.সা.গু = ৮০ ।
৩৭০.
চার অঙ্কের বৃহত্তম সংখ্যার সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল ৪, ৮ ও ১২ দ্বারা বিভাজ্য হবে?
ব্যাখ্যা
প্রশ্ন: চার অঙ্কের বৃহত্তম সংখ্যার সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল ৪, ৮ ও ১২ দ্বারা বিভাজ্য হবে?

সমাধান:
৪, ৮ ও ১২ এর ল.সা.গু = ২৪
চার অঙ্কের বৃহত্তম সংখ্যা = ৯৯৯৯

এখন,
৯৯৯৯ ÷ ২৪ ⇒
ভাগফল = ৪১৬
ভাগশেষ = ১৫

∴ ক্ষুদতম সংখ্যাটি হবে = (২৪ - ১৫) = ৯

সুতরাং, ৯ যোগ করলে যোগফল ৮, ১২ ও ১৬ দ্বারা বিভাজ্য হবে।
৩৭১.
কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ২৭, ৪০ ও ৬৫ কে ভাগ করলে যথাক্রমে ৩, ৪ ও ৫ ভাগশেষ থাকবে? 
  1. ১২ 
  2. ১৮ 
  3. ১৫ 
  4. ২১ 
ব্যাখ্যা

প্রশ্ন: কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ২৭, ৪০ ও ৬৫ কে ভাগ করলে যথাক্রমে ৩, ৪ ও ৫ ভাগশেষ থাকবে? 

সমাধান: 
দেওয়া আছে,
একটি বৃহত্তম সংখ্যা দ্বারা ২৭, ৪০ ও ৬৫ কে ভাগ করলে যথাক্রমে ৩, ৪, ৫ ভাগশেষ থাকবে। 
এখানে, 
২৭ - ৩ = ২৪ 
৪০ - ৪ = ৩৬ 
৬৫ - ৫ = ৬০ 

∴ বৃহত্তম সংখ্যাটি হবে ২৪, ৩৬ ও ৬০ এর গ.সা.গু ।
২৪, ৩৬ ও ৬০ এর গ.সা.গু = ১২
∴ নির্ণেয় বৃহত্তম সংখ্যা = ১২ ।

৩৭২.
দুটি সংখ্যার অনুপাত ৫ : ৬ এবং সংখ্যা দুটির ল.সা.গু ৬০ হলে, গ.সা.গু কত?
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি সংখ্যার অনুপাত ৫ : ৬ এবং সংখ্যা দুটির ল.সা.গু ৬০ হলে, গ.সা.গু কত?

সমাধান:
মনে করি,
গ.সা.গু = ক
এবং সংখ্যা দুটি = ৫ক ও ৬ক
∴ সংখ্যা দুটির ল.সা.গু = ৩০ক

প্রশ্নমতে,
৩০ক = ৬০
⇒ ক = ৬০/৩০
∴ ক = ২
সুতরাং, নির্ণেয় গ.সা.গু = ২
৩৭৩.
দুইটি সংখ্যার অনুপাত ৫ : ১২ এবং ল.সা.গু. ৩০০ হলে তাদের গ.সা.গু. কত?
  1. ১২
  2. ১৫
  3. ১৮
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার অনুপাত ৫ : ১২ এবং ল.সা.গু. ৩০০ হলে তাদের গ.সা.গু. কত?

সমাধান:
মনে করি,
সংখ্যা দুটি যথাক্রমে ৫ক এবং ১২ক
∴ তাদের ল.সা.গু. = ৬০ক এবং গ.সা.গু. = ক

প্রশ্নমতে,
৬০ক = ৩০০
∴ ক = ৫

∴ সংখ্যা দুটির গ.সা.গু. = ৫
৩৭৪.
চারটি ঘণ্টা যথাক্রমে ৮, ১২, ১৮ ও ২৪ মিনিট পরপর বাজে। যদি সকাল ১১ : ০০ টায় ঘণ্টাগুলো একবার একত্রে বাজে, তাহলে ঘণ্টাগুলো পুনরায় কখন একত্রে বাজবে?
  1. ১২ : ১২ টা
  2. ১২ : ৩৬ টা
  3. ১২ : ৪৮ টা
  4. ১ : ১০ টা
ব্যাখ্যা

প্রশ্ন: চারটি ঘণ্টা যথাক্রমে ৮, ১২, ১৮ ও ২৪ মিনিট পরপর বাজে। যদি সকাল ১১ : ০০ টায় ঘণ্টাগুলো একবার একত্রে বাজে, তাহলে ঘণ্টাগুলো পুনরায় কখন একত্রে বাজবে?

সমাধান:
ঘণ্টাগুলো একবার একত্রে বাজার পর ৮, ১২, ১৮ ও ২৪ এর ল.সা.গু সমান সময়ের পর আবার একত্রে বাজবে।

সংখ্যাগুলোর মৌলিক উৎপাদক:
৮ = ২ × ২ × ২
১২ = ২ × ২ × ৩
১৮ = ২ × ৩ × ৩
২৪ = ২ × ২ × ২ × ৩

∴ ল.সা.গু = ২ × ২ × ২ × ৩ × ৩
= ৭২ মিনিট

৭২ মিনিট = ১ ঘণ্টা ১২ মিনিট

সুতরাং, পরবর্তীতে একত্রে বাজবে:
১১ : ০০ + ১ ঘণ্টা ১২ মিনিট = ১২ : ১২ টায়

৩৭৫.
কোন লঘিষ্ঠ সংখ্যাকে ৯, ১৩ ও ১৭ দ্বারা ভাগ করলে যথাক্রমে ১, ৫ ও ৯ অবশিষ্ট থাকবে?
  1. ১৮৯১
  2. ১৯৮১
  3. ১৯৮৯
  4. ১৯৯৭
ব্যাখ্যা
প্রশ্ন: কোন লঘিষ্ঠ সংখ্যাকে ৯, ১৩ ও ১৭ দ্বারা ভাগ করলে যথাক্রমে ১, ৫ ও ৯ অবশিষ্ট থাকবে? 

সমাধান:
এখানে,
৯ - ১ = ৮
১৩ - ৫ = ৮
১৭ - ৯ = ৮

∴ নির্ণেয় সংখ্যাটি হবে ৯, ১৩ ও ১৭ এর ল.সা.গু অপেক্ষা ৮ কম।
৯ = ১ × ৩ × ৩
১৩ = ১ × ১৩
১৭ = ১ × ১৭

এখন,
৯, ১৩ ও ১৭ এর ল.সা.গু = ১ × ৩ × ৩ × ১৩ × ১৭ = ১৯৮৯

∴ নির্ণেয় সংখ্যাটি হবে = ১৯৮৯ - ৮ = ১৯৮১
৩৭৬.
নিচের উল্লেখিত ভগ্নাংশ গুলোর মধ্যে কোনটির মান সবচেয়ে বেশি?
  1. ৪/৭
  2. ৫/৮
  3. ৩/৫
  4. ৬/১১
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের উল্লেখিত ভগ্নাংশ গুলোর মধ্যে কোনটির মান সবচেয়ে বেশি?

সমাধান:
৩/৫ = ০.৬
৪/৭ = ০.৫৭
৫/৮ = ০.৬২৫
৬/১১ = ০.৫৪৫

এখানে,
৫/৮ > ৬/১১ > ৪/৭ > ৩/৫

∴ বৃহত্তম ভগ্নাংশটি হলো: ৫/৮।
৩৭৭.
দুইটি সংখ্যার অনুপাত ২ : ৩ এবং তাদের গ.সা.গু ও ল.সা.গু- এর গুণফল ৩৩৭৫০ হলে, সংখ্যা দুইটির যোগফল কত?
  1. ৪২০
  2. ৪২৫
  3. ৩৫০
  4. ৩৭৫
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার অনুপাত ২ : ৩ এবং তাদের গ.সা.গু ও ল.সা.গু- এর গুণফল ৩৩৭৫০ হলে, সংখ্যা দুইটির যোগফল কত?

সমাধান:
মনে করি,
সংখ্যা দুইটি = ২ক ও ৩ক
সংখ্যা দুইটির গুণফল = ৬ক

সংখ্যা দুইটির গুণফল = ল.সা.গু × গ.সা.গু 

শর্তমতে,
৬ক = ৩৩৭৫০
⇒ ক = ৫৬২৫
⇒ √ক = √৫৬২৫
⇒ ক = ৭৫

∴ সংখ্যা দুইটির যোগফল = ২ক + ৩ক = ৫ক = ৫ × ৭৫ = ৩৭৫
৩৭৮.
A = x3 - 3x2 - 10x, B = x3 + 6x2 + 8x হলে, A ও B এর গ.সা.গু নির্ণয় করুন।
  1. x(x - 2)
  2. x(x + 2)
  3. (x - 5)
  4. x(x + 3)
ব্যাখ্যা

প্রশ্ন: A = x3 - 3x2 - 10x, B = x3 + 6x2 + 8x হলে, A ও B এর গ.সা.গু নির্ণয় করুন।

∴ A = x3 - 3x2 - 10x
= x(x2 - 3x - 10)
= x(x2 - 5x + 2x - 10)
= x{x(x - 5) + 2(x - 5)}
= x(x + 2)(x - 5)

∴ B = x3 + 6x2 + 8x
= x(x2 + 6x + 8)
= x(x2 + 4x + 2x + 8)
= x{x(x + 4) + 2(x + 4)}
= x(x + 2)(x + 4)

∴ নির্ণেয় গ.সা.গু = x(x + 2)

৩৭৯.
দুটি সংখ্যার ল.সা.গু ৬০ এবং গ.সা.গু ১০ । একটি সংখ্যা অপর সংখ্যার দুই-তৃতীয়াংশ হলে, বড় সংখ্যাটি কত? 
  1. ১০
  2. ১৫
  3. ৩০
  4. ২০
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি সংখ্যার ল.সা.গু ৬০ এবং গ.সা.গু ১০। একটি সংখ্যা অপর সংখ্যার দুই-তৃতীয়াংশ হলে, বড় সংখ্যাটি কত? 

সমাধান: 
ধরি, 
বড় সংখ্যাটি = x 
ছোট সংখ্যাটি = ২x/৩ 

আমরা জানি, 
দুইটি সংখ্যার গুণফল = সংখ্যা দুইটির ল.সা.গু × সংখ্যা দুইটি গ.সা.গু 
⇒ x. ২x/৩ = ৬০ × ১০
⇒ ২x = ৬০০ × ৩
⇒ x = ১৮০০/২
⇒ x = √৯০০
∴ x = ৩০

বড় সংখ্যাটি = ৩০ ।
৩৮০.
কোনো লঘিষ্ঠ সংখ্যার সাথে ৩ যোগ করলে যোগফল ১২, ১৮, ও ২৪ দ্বারা বিভাজ্য হবে?
  1. ৫৯
  2. ৬৯
  3. ৭২
  4. ৭৫
ব্যাখ্যা

প্রশ্ন: কোনো লঘিষ্ঠ সংখ্যার সাথে ৩ যোগ করলে যোগফল ১২, ১৮, ও ২৪ দ্বারা বিভাজ্য হবে?

সমাধান:
নির্ণেয় সংখ্যাটি ১২, ১৮, ২৪ এর ল.সা.গু. থেকে ৩ কম হবে।
১২ = ২ × ৩
১৮ = ২ × ৩
২৪ = ২ × ৩
∴ ল.সা.গু. = ২ × ৩ = ৭২

∴ সংখ্যাটি = ৭২ - ৩ = ৬৯

৩৮১.
কোন লঘিষ্ঠ সংখ্যাকে ১৫, ২০ ও ২৫ দ্বারা ভাগ করলে যথাক্রমে ৭, ১২ ও ১৭ অবশিষ্ট থাকবে?
  1. ২৬২
  2. ২৯২
  3. ৩০২
  4. ৪০৮
ব্যাখ্যা

প্রশ্ন: কোন লঘিষ্ঠ সংখ্যাকে ১৫, ২০ ও ২৫ দ্বারা ভাগ করলে যথাক্রমে ৭, ১২ ও ১৭ অবশিষ্ট থাকবে?

সমাধান:
এখানে,
১৫ - ৭ = ৮
২০ - ১২ = ৮
২৫ - ১৭ = ৮
∴ নির্ণেয় সংখ্যাটি হবে ১৫, ২০ ও ২৫ এর ল.সা.গু অপেক্ষা ৮ কম।

১৫, ২০ ও ২৫ এর ল.সা.গু বের করি,
১৫ = ৩ × ৫
২০ = ২ × ২ × ৫
২৫ = ৫ × ৫
এখন, ১৫, ২০ ও ২৫ এর ল.সা.গু = ২ × ২ × ৩ × ৫ × ৫ = ৩০০

∴ নির্ণেয় সংখ্যাটি হবে = ৩০০ - ৮ = ২৯২

৩৮২.
দুইটি সংখ্যার অনুপাত ৫ : ৬ এবং তাদের ল.সা.গু. ২৪০ হলে বৃহত্তম সংখ্যাটি কত?
  1. ৪৮
  2. ৪০
  3. ৩৬
  4. ৪২
ব্যাখ্যা

প্রশ্ন: দুইটি সংখ্যার অনুপাত ৫ : ৬ এবং তাদের ল.সা.গু. ২৪০ হলে বৃহত্তম সংখ্যাটি কত?

সমাধান:
দুইটি সংখ্যার অনুপাত = ৫ : ৬

ধরি, সংখ্যা দুটি যথাক্রমে ৫ক ও ৬ক
∴ তাদের ল.সা.গু. = ৩০ক

প্রশ্নমতে,
৩০ক = ২৪০
⇒ ক = ২৪০/৩০
∴ ক = ৮

∴ বৃহত্তম সংখ্যা = ৬ × ৮ = ৪৮

৩৮৩.
৯৯৯৯৯৯ এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল ২, ৩, ৪, ৫ এবং ৬ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে?
  1. ২১
  2. ৩৯
  3. ৩৩
  4. ২৯
ব্যাখ্যা
প্রশ্ন : ৯৯৯৯৯৯ এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল ২, ৩, ৪, ৫ এবং ৬ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে?

সমাধান : 
২, ৩, ৪, ৫ এবং ৬ এর লসাগু ৬০

৬০ দ্বারা ৯৯৯৯৯৯ কে ভাগ করলে ভাগশেষ ৩৯ হয়। 
ভাগশেষ ও ভাজকের পার্থক্য নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা।

অতএব,
নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা = ৬০ - ৩৯
= ২১
৩৮৪.
দুইটি সংখ্যার ল.সা.গু ৬০ ও গ.সা.গু ১০। একটি সংখ্যা অপর সংখ্যার দুই তৃতীয়াংশ হলে বড় সংখ্যাটি কত?
  1. ২০
  2. ৩০
  3. ৩৫
  4. ৪০
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার ল.সা.গু ৬০ ও গ.সা.গু ১০। একটি সংখ্যা অপর সংখ্যার দুই তৃতীয়াংশ হলে বড় সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
বড় সংখ্যাটি = ক
ছোট সংখ্যাটি = ২ক/৩

আমরা জানি,
দুইটি সংখ্যার গুণফল = ল.সা.গু × গ.সা.গু
⇒ ক × (২ক/৩) = ৬০ × ১০
⇒ ২ক/৩ = ৬০০
⇒ ২ক= ১৮০০
⇒ ক= ৯০০
∴ ক = ৩০

∴ বড় সংখ্যাটি = ৩০
৩৮৫.
পাঁচ অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে ১৬, ২৪, ৩০ ও ৩৬ দিয়ে ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ ১০ হবে?
  1. ৯৯৩৭০
  2. ৯৯৩৬০
  3. ৯৯৩৯০
  4. ৯৯৩৫০
ব্যাখ্যা
প্রশ্ন: পাঁচ অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে ১৬, ২৪, ৩০ ও ৩৬ দিয়ে ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ ১০ হবে?

সমাধান:
১৬, ২৪, ৩০ ও ৩৬ এর ল.সা.গু ৭২০
পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা = ৯৯৯৯৯
৯৯৯৯৯ কে ৭২০ দিয়ে ভাগ করলে ভাগশেষ হবে ৬৩৯
তাহলে সংখ্যাটি হবে ৯৯৯৯৯ - ৬৩৯ = ৯৯৩৬০
তাহলে ১০ ভাগশেষ থাকবে যদি সংখ্যাটি (৯৯৩৬০ + ১০) বা ৯৯৩৭০ হয়।

পাঁচ অঙ্কের ৯৯৩৭০ এই বৃহত্তম সংখ্যাকে ১৬, ২৪, ৩০ ও ৩৬ দিয়ে ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ ১০ হবে।
৩৮৬.
৩/৫, ১/৪, ২/৩ এর ল.সা.গু কত?
ব্যাখ্যা
প্রশ্ন: ৩/৫, ১/৪, ২/৩ এর ল.সা.গু কত? 

সমাধান: 
৩, ১, ২ এর  ল.সা.গু = ৬ 
৫, ৪, ৩ এর গ.সা.গু = ১ 

∴ নির্ণেয় ল.সা.গু = ৬/১ 
= ৬ । 
৩৮৭.
দুটি সংখ্যার গুণফল ১৭৫০। সংখ্যা দুটির ল.সা.গু. ৩৫০ হলে, গ.সা.গু কত?
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি সংখ্যার গুণফল ১৭৫০। সংখ্যা দুটির ল.সা.গু. ৩৫০ হলে, গ.সা.গু কত?

সমাধান:
আমরা জানি,
দুটি সংখ্যার গুণফল = সংখ্যা দুইটির ল.সা.গু × সংখ্যা দুইটির গ.সা.গু
⇒ সংখ্যা দুইটির ল.সা.গু × সংখ্যা দুইটির গ.সা.গু = দুটি সংখ্যার গুণফল
⇒ ৩৫০ × সংখ্যা দুইটির গ.সা.গু = ১৭৫০
∴ সংখ্যা দুইটির গ.সা.গু = ১৭৫০/৩৫০
= ৫
৩৮৮.
পাঁচ অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে ১৬, ২৪, ৩০ ও ৩৬ দিয়ে ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ ১০ থাকে?
  1. ৯৯৩৬০
  2. ৯৯২৬১
  3. ৯৯৪৫০
  4. ৯৯৩৭০
ব্যাখ্যা
প্রশ্ন: পাঁচ অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে ১৬, ২৪, ৩০ ও ৩৬ দিয়ে ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ ১০ থাকে?

সমাধান:
১৬, ২৪, ৩০ ও ৩৬ ল.সা.গু = ৭২০
পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা = ৯৯৯৯৯
এখানে,
ভাজক = ৭২০
ভাজ্য = ৯৯৯৯৯
ভাগফল = ১৩৮
ভাগশেষ = ৬৩৯

∴ নির্ণেয় বৃহত্তম সংখ্যা = ৯৯৯৯৯ - ৬৩৯ = ৯৯৩৬০
প্রশ্নমতে, 
প্রত্যেকবার ভাগশেষ ১০ থাকবে।

সুতরাং,  নির্ণেয় বৃহত্তম সংখ্যা = ৯৯৩৬০ + ১০ = ৯৯৩৭০
৩৮৯.
দুটি সংখ্যার অনুপাত ৩ : ৪ । তাদের ল.সা.গু ১০৮ । সংখ্যা দুটির যোগফল কত? 
  1. ৫৫
  2. ৫৬
  3. ৬০
  4. ৬৩
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি সংখ্যার অনুপাত ৩ : ৪ । তাদের ল.সা.গু ১০৮ । সংখ্যা দুটির যোগফল কত? 

সমাধান:
ধরি, 
সংখ্যা দুইটি ৩x ও ৪x 
∴ সংখ্যা দুইটির ল.সা.গু = ১২x 

শর্তমতে, 
১২x = ১০৮ 
বা, x = ১০৮/১২ 
∴ x = ৯ 

∴ সংখ্যা দুইটির যোগফল = (৩x + ৪x) 
= ৭x
= ৭ × ৯   [∴ x = ৯] 
= ৬৩ । 
৩৯০.
কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ৩৬৩ ও ৪৬১ কে ভাগ করলে ভাগশেষ যথাক্রমে ৩ ও ৫ থাকে?
  1. ১৮
  2. ২২
  3. ২৪
  4. ২৬
ব্যাখ্যা
প্রশ্ন: কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ৩৬৩ ও ৪৬১ কে ভাগ করলে ভাগশেষ যথাক্রমে ৩ ও ৫ থাকে?

সমাধান:
৩৬৩ - ৩ = ৩৬০
৪৬১ - ৫ = ৪৫৬

নির্ণেয় সংখ্যাটি হবে ৩৬০ এবং ৪৫৬ এর গ. সা. গু.
৩৬০ এবং ৪৫৬ এর গ. সা. গু. = ২৪

∴ নির্ণেয় বৃহত্তম সংখ্যাটি = ২৪
৩৯১.
চারটি সাইরেন একত্রে বেজে যথাক্রমে ১০, ১৫, ২০ ও ২৫ সেকেন্ড অন্তর অন্তর বাজতে লাগল। কতক্ষণ পরে সাইরেনগুলো পুনরায় একত্রে বাজবে?
  1. ১২ মিনিট
  2. ৫ মিনিট
  3. ২০ মিনিট
  4. ১৬ মিনিট
ব্যাখ্যা

প্রশ্ন: চারটি সাইরেন একত্রে বেজে যথাক্রমে ১০, ১৫, ২০ ও ২৫ সেকেন্ড অন্তর অন্তর বাজতে লাগল। কতক্ষণ পরে সাইরেনগুলো পুনরায় একত্রে বাজবে?

সমাধান:
১০ = ২ × ৫
১৫ = ৫ × ৩
২০ = ২ × ২ × ৫
২৫ = ৫ × ৫

∴ ল.সা.গু. =  ২ × ২ × ৩ × ৫ × ৫ = ৩০০ সেকেন্ড

আমরা জানি,
৬০ সেকেন্ড = ১ মিনিট।

সময় = ৩০০/৬০ মিনিট
= ৫ মিনিট।

∴ ৫ মিনিট পরে সাইরেনগুলো পুনরায় একত্রে বাজবে।

৩৯২.
যদি দুইটি সংখ্যার অনুপাত ৫ : ৬, সংখ্যাদ্বয়ের গ.সা.গু এবং ল.সা.গু এর গুণফল ১০৮০ হয়, তবে (সংখ্যা দুইটির সমষ্টি) =  কত?
  1. ৪৩৫৬ 
  2. ৪১৫৬ 
  3. ৩১৮২
  4. ৩২৭২ 
ব্যাখ্যা

প্রশ্ন: যদি দুইটি সংখ্যার অনুপাত ৫ : ৬, সংখ্যাদ্বয়ের গ.সা.গু এবং ল.সা.গু এর গুণফল ১০৮০ হয়, তবে (সংখ্যা দুইটির সমষ্টি) =  কত?

সমাধান:
ধরি,
সংখ্যা দুইটি = ৫ক ও ৬ক
সংখ্যা দুইটির গুণফল = ৩০ক

আমরা জানি,
সংখ্যা দুইটির গুণফল = ল.সা.গু × গ.সা.গু
⇒ ৩০ক = ১০৮০
⇒ ক = ৩৬
⇒ ক = √৩৬
⇒ ক = ৬

∴ সংখ্যা দুইটির সমষ্টি = ৬ক + ৫ক
= (৬ × ৬) + (৫ × ৬)
= ৩৬ + ৩০
= ৬৬

∴ (সংখ্যা দুইটির সমষ্টি) = (৬৬) = ৪৩৫৬ 

৩৯৩.
একটি এলার্ম ঘড়ি ৩০ সেকেন্ড পরপর এবং আরেকটি ঘড়ি ৪৫ সেকেন্ড পরপর বেজে ওঠে। প্রথমবার একসাথে বেজে উঠার পরে তারা আবার কত মিনিট পর একসাথে বাজবে?  
  1. ১ মিনিট 
  2. ১ মিনিট ৩০ সেকেন্ড
  3. ১ মিনিট ২৫ সেকেন্ড
  4. ২ মিনিট
ব্যাখ্যা
প্রশ্ন: একটি এলার্ম ঘড়ি ৩০ সেকেন্ড পরপর এবং আরেকটি ঘড়ি ৪৫ সেকেন্ড পরপর বেজে ওঠে। প্রথমবার একসাথে বেজে উঠার পরে তারা আবার কত মিনিট পর একসাথে বাজবে?

সমাধান:
একটি ঘড়ি ৩০ মিনিট পরপর ও আরেকটি ঘড়ি ৪৫ মিনিট পরপর বাজলে প্রথমবার একসাথে বাজার পর আবার একসাথে বাজবে ৩০ ও ৪৫ এর ল.সা.গু এর সমপরিমান সময়ের পর। 

এখন,
৩০ = ২ × ৩ × ৫
৪৫ = ৩ × ৩ × ৫

∴ ৩০ ও ৪৫ এর ল.সা.গু = ২ × ৩ × ৩ × ৫ = ৯০
 
অর্থাৎ ঘড়ি দুটি প্রথমবার একসাথে বেজে উঠার পর আবার একসাথে বাজবে = ৯০ সেকেন্ড বা ১ মিনিট ৩০ সেকেন্ড পর। 
৩৯৪.
একজন ব্যক্তির ৭২টি সবুজ এবং ১০৮টি লাল মার্বেল আছে। সে সিদ্ধান্ত নিলো যে সমান মার্বেলের প্যাকেট করা হবে যাতে প্রতি প্যাকেট সব সবুজ অথবা সব লাল মার্বেল থাকে। সে প্রতি প্যাকেটে সর্বোচ্চ কত মার্বেল রাখতে পারবে?
  1. ২৪
  2. ২৮
  3. ৩২
  4. ৩৬
ব্যাখ্যা
প্রশ্ন: একজন ব্যক্তির ৭২টি সবুজ এবং ১০৮টি লাল মার্বেল আছে। সে সিদ্ধান্ত নিলো যে সমান মার্বেলের প্যাকেট করা হবে যাতে প্রতি প্যাকেট সব সবুজ অথবা সব লাল মার্বেল থাকে। সে প্রতি প্যাকেটে সর্বোচ্চ কত মার্বেল রাখতে পারবে?

সমাধান;
৭২ এবং ১০৮ এর গসাগু'ই হবে নির্ণেয় মার্বেলের সংখ্যা।
৭২ এবং ১০৮ এর গসাগু = ৩৬
∴ প্রতি প্যাকেটে সর্বোচ্চ ৩৬ টি মার্বেল রাখতে পারবে।

[সবুজ মার্বেলের জন্য = ৭২/৩৬ = ২ প্যাকেট,
লাল মার্বেলের জন্য = ১০৮/৩৬ = ৩ প্যাকেট।]
৩৯৫.
১৫ ও ২৫ এর গ.সা.গু. কত?
  1. ৩০
  2. ১৫
  3. ২০
ব্যাখ্যা
প্রশ্ন: ১৫ ও ২৫ এর গ.সা.গু. কত?

সমাধান:
১৫ = ৩ × ৫
২৫ = ৫ × ৫

নির্ণেয় গ.সা.গু. = ৫
৩৯৬.
দুইটি সংখ্যার গুণফল ৩৬০০। সংখ্যা দুইটির ল.সা.গু ৮০ হলে, গ.সা.গু কত?
  1. ৩৮
  2. ৪৫
  3. ৪৮
  4. ৫৬
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার গুণফল ৩৬০০। সংখ্যা দুইটির ল.সা.গু ৮০ হলে, গ.সা.গু কত?

সমাধান:
দেওয়া আছে,
দুইটি সংখ্যার গুণফল = ৩৬০০
সংখ্যা দুইটির ল.সা.গু = ৮০

আমরা জানি,
দুইটি সংখ্যার গুণফল = সংখ্যা দুইটির ল.সা.গু × গ.সা.গু
⇒ ৩৬০০ = ৮০ × গ.সা.গু
⇒ গ.সা.গু = ৩৬০০/৮০
∴ গ.সা.গু = ৪৫
৩৯৭.
ন্যূনতম কতটি আপেলকে ১২, ২৪ ও ৩০ জন বালকের মধ্যে ভাগ করে দেয়া যাবে?
  1. ৯০টি
  2. ১০০টি
  3. ১১০টি
  4. ১২০টি
ব্যাখ্যা
প্রশ্ন: ন্যূনতম কতটি আপেলকে ১২, ২৪ ও ৩০ জন বালকের মধ্যে ভাগ করে দেয়া যাবে?

সমাধান:
১২, ২৪ ও ৩০ এর ল.সা.গুই হবে নির্ণেয় আপেলের সংখ্যা।
১২, ২৪ ও ৩০ এর ল.সা.গু = ১২০

∴ ন্যূনতম ১২০ টি আপেলকে ১২, ২৪ ও ৩০ জন বালকের মধ্যে ভাগ করে দেয়া যাবে।
৩৯৮.
প্রথম ও দ্বিতীয় সংখ্যার গুণফল ৩৫ এবং দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার গুণফল ৬৩ । দ্বিতীয় সংখ্যাটি কত?
ব্যাখ্যা
প্রশ্ন: প্রথম ও দ্বিতীয় সংখ্যার গুণফল ৩৫ এবং দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার গুণফল ৬৩ । দ্বিতীয় সংখ্যাটি কত? 

সমাধান: 
২য় সংখ্যাটি হবে ৩৫ এবং ৬৩ এর গ.সা.গু
৩৫)৬৩(১ 
       ৩৫ 
_____________ 
        ২৮)৩৫(১ 
              ২৮ 
______________ 
                ৭)২৮(৪ 
                    ২৮
_________________ 
                      ০ 

∴ নির্ণেয় গ.সা.গু = ৭ ।
৩৯৯.
দুটি সংখ্যার গ.সা.গু. ৬ এবং ল.সা.গু. ১০৮। একটি সংখ্যা ৫৪ হলে, অপর সংখ্যাটি কত?
  1. ১২
  2. ১৮
  3. ১৬
  4. ২১
ব্যাখ্যা

প্রশ্ন: দুটি সংখ্যার গ.সা.গু. ৬ এবং ল.সা.গু. ১০৮। একটি সংখ্যা ৫৪ হলে, অপর সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
অপর সংখ্যা = ক

আমরা জানি,
দুটি সংখ্যার গুণফল = গ.সা.গু. × ল.সা.গু.
⇒ ৫৪ × ক = ৬ × ১০৮
⇒ ৫৪ × ক = ৬৪৮
⇒ ক = ৬৪৮/৫৪
∴ ক = ১২

অতএব, অপর সংখ্যাটি হলো ১২।

৪০০.
দুইটি সংখ্যার ল.সা.গু ৯৬ এবং গ.সা.গু ৮। যদি একটি সংখ্যা অপরটির তিন-চতুর্থাংশ হয়, তবে বৃহত্তম সংখ্যাটি কত?
  1. ২৪
  2. ৩২
  3. ৩৬
  4. ৪৮
ব্যাখ্যা

প্রশ্ন: দুইটি সংখ্যার ল.সা.গু ৯৬ এবং গ.সা.গু ৮। যদি একটি সংখ্যা অপরটির তিন-চতুর্থাংশ হয়, তবে বৃহত্তম সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
বৃহত্তম সংখ্যাটি = ৪ক
ক্ষুদ্রতম সংখ্যাটি = ৩ক (যেহেতু একটি অপরটির তিন-চতুর্থাংশ)

আমরা জানি,
দুইটি সংখ্যার গুণফল = ল.সা.গু × গ.সা.গু
⇒ ৪ক × ৩ক = ৯৬ × ৮
⇒ ১২ক = ৭৬৮
⇒ ক = ৭৬৮/১২
⇒ ক = ৬৪
⇒ ক = √৬৪
∴ ক = ৮

বৃহত্তম সংখ্যাটি = ৪ × ৮ = ৩২
ক্ষুদ্রতম সংখ্যাটি = ৩ × ৮ = ২৪

∴ বৃহত্তম সংখ্যাটি ৩২