বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

Bank - Bangladesh Affairs

মোট প্রশ্ন৩,৬২২এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

Bank - Bangladesh Affairs

PrepBank · পাতা / ৩৭ · ৮০১৯০০ / ৩,৬২২

৮০১.
On peacekeeping mission, Bangladesh Police first went to -
  1. Ethiopia
  2. Namibia
  3. Congo
  4. Kenya
সঠিক উত্তর:
Namibia
উত্তর
সঠিক উত্তর:
Namibia
ব্যাখ্যা
জাতিসংঘ শান্তিরক্ষা মিশন:
- জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে প্রথমবারের মতো বাংলাদেশি পুলিশ সদস্যদের মোতায়েন করা হয়েছিল ১৯৮৯  সালে।
- তাদের নামিবিয়ায় জাতিসংঘের ট্রানজিশন অ্যাসিসট্যান্স গ্রুপে (UNTAG) পাঠানো হয়েছিল
- এই মিশনটি দক্ষিণ আফ্রিকা থেকে নামিবিয়ার স্বাধীনতা লাভের প্রক্রিয়ার তদারকি করার জন্য প্রতিষ্ঠিত হয়েছিল।

এছাড়াও,
- মালিতে শান্তি প্রতিষ্ঠায় মিনুসমা ম্যান্ডেট বাস্তবায়নের লক্ষ্যে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের স্বীকৃতি হিসেবে United Nation Multidimensional Integrated Stabilization Mission in Mali (MINUSMA) - তে নিয়োজিত বাংলাদেশের ১৪০ পুলিশ সদস্য জাতিসংঘ শান্তিরক্ষা পদকে ভূষিত হন।
 
উৎস: বাংলাদেশ পুলিশ ওয়েবসাইট। [link]
৮০২.
Electronic Taxpayer's Identification Number was introduced in Bangladesh in which year?
  1. 2010
  2. 2011
  3. 2012
  4. 2013
সঠিক উত্তর:
2013
উত্তর
সঠিক উত্তর:
2013
ব্যাখ্যা
E-TIN:
- E-TIN এর পূর্ণরূপ: Electronic Taxpayer's Identification Number.
- 'E-TIN' চালু করা হয় ২০১৩ সালে।
- এটি আয়কর নিবন্ধন আধুনিক সংস্করণ।
- এটি ১২ ডিজিটের ১টি নম্বর।
- একজন করদাতাকে সহজে, ঘরেবসে অনলাইনে নিবন্ধন পেতে এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
- www. incometax.gov.bd এই সাইট গেলে ই- টিআইএন নিবন্ধন নেওয়া যাবে।

তথ্যসূত্র - জাতীয় রাজস্ব বোর্ড ওয়েবসাইট।
৮০৩.
How many districts in Bangladesh have borders with India?
  1. 30
  2. 31
  3. 32
  4. 33
সঠিক উত্তর:
30
উত্তর
সঠিক উত্তর:
30
ব্যাখ্যা

বাংলাদেশের সীমান্ত:
- বাংলাদেশের সাথে দুটি দেশের সীমান্ত সংযোগ রয়েছে। যথা:
• ভারত ও
• মিয়ানমার।
- বাংলাদেশের মোট সীমান্তবর্তী জেলা: ৩২টি।
- ভারতের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা: ৩০টি।
- বাংলাদেশের সাথে ভারতের ৫টি রাজ্যের সীমান্ত আছে।
- মায়ানমারের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা: ৩টি।
- বাংলাদেশ-ভারত ও মায়ানমার এই তিনটি দেশের যৌথ সীমান্ত রয়েছে রাঙ্গামাটি জেলার।

তথ্যসূত্র - জাতীয় তথ্য বাতায়ন।

৮০৪.
In Bangladesh, what is the contribution of the agriculture and forestry sector in 2019-2020 GDP at constant prices?
  1. ক) 9.83%
  2. খ) 11.7%
  3. গ) 13.35%
  4. ঘ) 15.7%
সঠিক উত্তর:
ক) 9.83%
উত্তর
সঠিক উত্তর:
ক) 9.83%
ব্যাখ্যা


উৎসঃ লাইভ এম সিকিউ ডায়নামিক প্যানেল, অর্থনৈতিক সমীক্ষা ২০২০

N.B: We've updated the info based on the main question.
৮০৫.
Which Mughal Emperor is laid to rest in Yangon?
  1. ক) Sher Shah
  2. খ) Elias Shah
  3. গ) Bahadur Shah
  4. ঘ) Jafar Shah
সঠিক উত্তর:
গ) Bahadur Shah
উত্তর
সঠিক উত্তর:
গ) Bahadur Shah
ব্যাখ্যা

• দ্বিতীয় বাহাদুর শাহ:
- ১৫২৬ খ্রিস্টাব্দে সম্রাট জহিরউদ্দিন বাবর কর্তৃক ভারতবর্ষে মোগল বংশের শাসন প্রতিষ্ঠিত হয়।
- পরবর্তীতে তার উত্তরসূরীরা এটিকে সর্বভারতীয় সাম্রাজ্যে রুপান্তরিত করে।
- বাবর থেকে আওরঙ্গজেব অর্থাৎ ১৫২৬ থেকে ১৭০৭ খ্রিস্টাব্দ পর্যন্ত মোগল শাসন ছিল স্বর্ণযুগের শাসন।

- ১৭০৭ খ্রিস্টাব্দে আওরঙ্গজেবের মৃত্যুর পর মোগল শাসনের পতনে প্রক্রিয়া শুরু হয়।
- ১৮৫৭ সালে শেষ মোগল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ জাফর ইংরেজ কর্তৃক নির্বাসিত হলে মোগল শাসনের চূড়ান্ত পরিসমাপ্তি হয়।
- তাই ১৭০৭ থেকে ১৮৫৭ সময় কালকে (প্রায় দেড়শ বছর) মোগল বংশের পতনের যুগ বলা হয়।


- ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানী ১৮৫৭ সালে সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দেয়ার কারণে মোগল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ জাফরকে রেঙ্গুনে (বার্মা) নির্বাসিত করেন।
- বাহাদুর শাহের নির্বাসনের মধ্য দিয়ে ভারতে মোগল শাসনের চূড়ান্ত অবসান ঘটে।

সূত্র: ইতিহাস প্রথম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৮০৬.
Who was the first speaker of the Constituent Assembly?
  1. Abu Sayeed Chowdhury
  2. Abdul Malek
  3. Shah Abdul Hamid
  4. Mohammad Ullah
সঠিক উত্তর:
Shah Abdul Hamid
উত্তর
সঠিক উত্তর:
Shah Abdul Hamid
ব্যাখ্যা
গণপরিষদের অধিবেশন:
- ১৯৭২ সালের ১০ এপ্রিল গণপরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়।
- দেশ শত্রুমুক্ত হওয়ার মাত্র ১১৬ দিন পর গণপরিষদের এ প্রথম অধিবেশন বসে।
- এ অধিবেশনে গণপরিষদের স্পীকার ও ডেপুটি স্পীকার নির্বাচিত হয়।
- শাহ আব্দুল হামিদ গণপরিষদের প্রথম স্পীকার নির্বাচিত হন।
- তাঁর মৃত্যুর পর স্পীকার নির্বাচিত হন জনাব মোহাম্মদ উল্লাহ।
- এ অধিবেশনে একটি 'খসড়া সংবিধান প্রণয়ন কমিটি' গঠন করা হয়।
- এ কমিটির চেয়ারম্যান নিযুক্ত হন তৎকালীন আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী ড. কামাল হোসেন।
- এ কমিটির মোট সদস্য সংখ্যা ছিল ৩৪ জন।

উৎস: বাংলাদেশ স্টাডিজ, বিবিএস প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
রাষ্ট্রবিজ্ঞান-৫, বিএ এবং বিএসএস প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৮০৭.
When was the first paper mill established in Bangladesh? 
  1. In 1950
  2. In 1953 
  3. In 1956
  4. In 1958 
  5. In 1960
সঠিক উত্তর:
In 1953 
উত্তর
সঠিক উত্তর:
In 1953 
ব্যাখ্যা

- বাংলাদেশের প্রথম কাগজ কল 'কর্ণফুলী পেপার মিলস লিমিটেড' ১৯৫৩ সালে চট্টগ্রামের চন্দ্রঘোনায় প্রতিষ্ঠিত হয়।

• কর্ণফুলী পেপার মিলস লিমিটেড:

- পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠার পর ১৯৫৩ সালে চট্টগ্রামের চন্দ্রঘোনায় প্রথম ‘কর্ণফুলী কাগজকল’ প্রতিষ্ঠিত হয়।
- এরপর স্থাপিত হয় খুলনা নিউজপ্রিন্ট মিল ও পাবনায় নর্থ বেঙ্গল পেপার মিল।
- বাংলাদেশের প্রথম কাগজ কল কর্ণফুলী পেপার মিলস লিমিটেড।
- ১৯৫৩ খ্রিস্টাব্দে রাঙ্গামাটির কাপ্তাই উপজেলাধীন চন্দ্রঘোনা নামক স্থানে প্রতিষ্ঠিত হয়।
- বাংলাদেশ স্বাধীন হওয়ার পরই এ প্রতিষ্ঠানটিকে জাতীয়করণ করা হয়।
- চন্দ্রঘোনা কাগজ কলের প্রধান কাঁচামাল বাঁশ।
- কাগজ উৎপাদনে ব্যবহৃত কাঁচামাল বাশেঁর প্রাপ্যতার উপর ভিত্তি করে কর্ণফুলি পেপার মিলটি চন্দ্রঘোনায় স্থাপন করা হয়েছিল।
- এটি বাংলাদেশের সর্ববৃহৎ কাগজ উৎপাদনকারী কোম্পানি।

উল্লেখ্য, 
- বর্তমানে বাংলাদেশে সরকারি ও বেসরকারি মিলে পঞ্চাশের অধিক কাগজকল রয়েছে।
 - এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো বসুন্ধরা পেপার মিল, সোনালি পেপার মিল, হাশেম পেপার ও পাল্প মিল, হোসেন পেপার মিল, পার্ল পেপার অ্যান্ড বোর্ড মিলস, সাদেক পেপার মিল ইত্যাদি।

 - বেসরকারি বেশ কিছু কারখানায় প্রধানত আমদানি করা রাসায়নিক মণ্ড ব্যবহার করে উন্নত মানের কাগজ তৈরি করা হয়।
- আমাদের দেশে মূলত লেখার কাগজ, ছাপার কাগজ, নিউজপ্রিন্ট ও প্যাকেজিং জাতীয় কাগজ-এই চার ধরনের কাগজ উৎপাদিত হয়।
- এর মধ্যে নিউজপ্রিন্ট সবচেয়ে সস্তা ও কম টেকসই।

তথ্যসূত্র: i) বিসিআইসি ওয়েবসাইট।
ii)  বাংলাদেশ ও বিশ্বপরিচয়, পঞ্চম শ্রেণি।

৮০৮.
World Population Prospects 2022, Bangladesh's position in population density -
  1. ক) Fifth
  2. খ) Sixth
  3. গ) Seventh
  4. ঘ) Eight
সঠিক উত্তর:
খ) Sixth
উত্তর
সঠিক উত্তর:
খ) Sixth
ব্যাখ্যা
World Population Prospects 2022: 
জুলাই ২০২২ এ জাতিসংঘের জনসংখ্যা বিভাগ World Population Prospects 2022 শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে।
প্রতিবেদন অনুসারে –
জনসংখ্যার দিক থেকে পৃথিবীর শীর্ষ তিন দেশ – ১. চীন (১৪২৬ মিলিয়ন); ২. ভারত (১৪১২ মিলিয়ন) ও ৩. যযুক্তরাষ্ট্র (৩৩৭ মিলিয়ন)।
জনসংখ্যার দিক থেকে বিশ্বে বাংলাদেশের অবস্থান - অষ্টম (১৭০ মিলিয়ন)।
জনসংখ্যার ঘনত্বে বিশ্বের শীর্ষ দেশ - মোনাকো (২৪,৪৭৬ জন/বর্গ কিমি)।
জনসংখ্যার ঘনত্বে বাংলাদেশের অবস্থান - ষষ্ঠ (১,৩১৫ জন/বর্গ কিমি)
সার্কভুক্ত দেশের মধ্যে জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি – মালদ্বীপ (চতুর্থ) (১,৭৪৬ জন/বর্গ কিমি)।
২০৫০ সালে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ হবে ভারত, দ্বিতীয় চীন।
২০৫০ সালে বাংলাদেশের জনসংখ্যা হবে ২০৪ মিলিয়ন।

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট
৮০৯.
Ganga Water Sharing Treaty between India and Bangladesh will expires in -
  1. 2026
  2. 2028
  3. 2030
  4. 2036
সঠিক উত্তর:
2026
উত্তর
সঠিক উত্তর:
2026
ব্যাখ্যা
ফারাক্কা বাঁধ:
- ফারাক্কা বাঁধ গঙ্গা নদীর উপর অবস্থিত একটি বাঁধ।
- ভারতের হুগলী নদীতে পানি সরবরাহ এবং কলকাতা বন্দরটি সচল করার জন্য ১৯৭৪ সালে এই ফারাক্কা বাঁধ নির্মাণ করা হয়।
- এর অবস্থান বাংলাদেশ থেকে ১৬.৫ কিলোমিটার উজানে ভারতের ভূখণ্ডে গঙ্গা নদীর ওপরে।

উল্লেখ্য,
- ভারত ফারাক্কা বাঁধ নির্মাণের প্রথম পরিকল্পনা করে ১৯৫১ সালে।
- ১৯৬১ সালে এই বাঁধ নির্মাণের কাজ শুরু হয়।
- প্রাথমিকভাবে নির্মাণকাজ শেষ হয় ১৯৭০ সালে।
- তবে ব্যবহার উপযোগী করতে পুরোপুরিভাবে এর নির্মাণকাজ শেষ হয় ১৯৭৪ সালের ডিসেম্বরে।
- ২১ এপ্রিল, ১৯৭৫ থেকে এই বাঁধ চালু হয়।
- বাঁধটিতে মোট ১০৯টি গেট রয়েছে।

⇒ ফারাক্কা পানি চুক্তি:
- ফারাক্কা বাঁধের কারণে বাংলাদেশে পানির প্রবাহ কমতে থাকার প্রেক্ষাপটে ১৯৯৬ সালে বাংলাদেশ ও ভারতের মধ্যে ৩০ বছর মেয়াদী গঙ্গা চুক্তি হয়।
- চুক্তি অনুযায়ী, শুষ্ক মৌসুমে অর্থাৎ ১ জানুয়ারি - ৩১শে মে পর্যন্ত দুই দেশ চুক্তিতে উল্লেখিত ফর্মুলা অনুযায়ী পানি ভাগাভাগি করে নেবে।
- চুক্তিতে বলা হয়েছে, নদীতে ৭০ হাজার কিউসেক বা তার কম পানি থাকলে দুই দেশ সমান সমান পানি ভাগ করে নেবে।
- পানির পরিমাণ ৭০ হাজার কিউসেক থেকে ৭৫ হাজার কিউসেক হলে ৪০ হাজার কিউসেক পাবে বাংলাদেশ, অবশিষ্ট প্রবাহিত হবে ভারতে।
- আবার নদীর পানির প্রবাহ যদি ৭৫ হাজার কিউসেক বা তার বেশি হয় তাহলে ৪০ হাজার কিউসেক পানি পাবে ভারত, অবশিষ্ট পানি প্রবাহিত হবে বাংলাদেশে।

⇒ ১৯৯৬ সালে বাংলাদেশ ও ভারতের মধ্যে ৩০ বছর মেয়াদী গঙ্গা চুক্তি অনুযায়ী, এই চুক্তির মেয়াদ ২০২৬ সালে শেষ হবে।

উৎস: i) বাংলাপিডিয়া।
ii) BBC বাংলা।
৮১০.
Who was the builder of the Sat Gombuj Mosque?
  1. Khan Jahan Ali
  2. Isa Khan
  3. Umid Khan
  4. Sayesta Khan
সঠিক উত্তর:
Umid Khan
উত্তর
সঠিক উত্তর:
Umid Khan
ব্যাখ্যা

সাত গম্বুজ মসজিদ: 
- অবস্থান: ঢাকা, মোহাম্মদপুর (কাটাসুর-বাঁশবাড়ী সড়কের পাশে)।
- নির্মাণকাল: ১৬৮০ খ্রিষ্টাব্দ।
- নির্মাতা: উমিদ খাঁ (মোগল সুবাদার শায়েস্তা খাঁর পুত্র)।
- গম্বুজ সংখ্যা: ৭টি (৩টি বড় গম্বুজ ও ৪টি অনু গম্বুজ)।
- মিনার সংখ্যা: ৪টি (চার কোণায়)।
- মসজিদটি লালবাগ কেল্লার মসজিদ ও খাজা আম্বর মসজিদের সাথে সাদৃশ্যপূর্ণ।

উৎস: বাংলাদেশ পর্যটন করপোরেশন।

৮১১.
Which bank first introduced mobile banking in Bangladesh?
  1. Dutch-Bangla Bank
  2. City Bank
  3. BRAC Bank
  4. Dhaka Bank PLC
সঠিক উত্তর:
Dutch-Bangla Bank
উত্তর
সঠিক উত্তর:
Dutch-Bangla Bank
ব্যাখ্যা
মোবাইল ব্যাংকিং:
- মোবাইল ব্যাংকিং বলতে মূলত মোবাইল টেলিযোগাযোগ ডিভাইসের সাহায্যে ব্যাংকিং ও আর্থিক সুবিধাকে বোঝায়।
- এর সাহায্যে ব্যাংকিংয়ের সব সুবিধা মোবাইলেই পাওয়া যায়।
- অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্টের সব কার্যক্রম মোবাইলের মাধ্যমে নিয়ন্ত্রণ করার সুবিধাই হচ্ছে মোবাইল ব্যাংকিং।
- শুরুতে মোবাইল ব্যাংকিং সাধারণত এসএমএসের মাধ্যমে করা হতো।
- ১৯৯৯ সালে স্মার্টফোনের আবির্ভাবের পর ইউরোপীয় ব্যাংকগুলো তাদের গ্রাহকদের প্রথম মোবাইল ব্যাংকের সুবিধা প্রদান করে।
- বাংলাদেশে ডাচ বাংলা মোবাইল ব্যাংক লিমিটেড সর্বপ্রথম ২০১১ সালের ৩১শে মার্চ প্রথম বারের মতো মোবাইল ব্যাংকিং সেবা চালু করেছিল।
- তাদের পরিচালিত মোবাইল ব্যাংকিং সেবার নাম রকেট।
- রকেটের আগমন বাংলাদেশে মোবাইল ব্যাংকিং সেবার একটি নতুন যুগের সূচনা করে।
- ২০১১ সালে যখন প্রথম এই মোবাইল ব্যাংকিং পরিষেবা চালু হয়েছিলো তখন এটি বাংলালিংক এবং সিটিসেল মোবাইল অপারেটর এর ‘এজেন্ট’ এবং ‘নেটওয়ার্ক’ সহায়তা গ্রহণ করার মাধ্যমেই পথচলা শুরু করে।
- ২০১৬ সালে এ সেবার নাম পরিবর্তন করে রাখা হয় রকেট, যা এখন টাকার রকেট নামে পরিচিত।
- এরপর থেকে অন্যান্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানও এই সেবা চালু করে এবং ধীরে ধীরে মোবাইল ব্যাংকিং বাংলাদেশে খুব জনপ্রিয় হয়ে ওঠে।

তথ্যসূত্র - ডাচ-বাংলা ব্যাংক ওয়েবসাইট।
৮১২.
How many years will Bangladesh need to become a full-fledged developing nation?
  1. ক) 4 years
  2. খ) 5 years
  3. গ) 2 years
  4. ঘ) 3 years
সঠিক উত্তর:
খ) 5 years
উত্তর
সঠিক উত্তর:
খ) 5 years
ব্যাখ্যা
Bangladesh is scheduled to officially become a developing country in 2026 as the UN committee recommended that the country should get five years, instead of three, to prepare for the transition due to the impact of the Covid-19 on its economy. Until 2026, the country will continue to enjoy the trade benefits as an LDC.

Source: www.thedailystar.net
৮১৩.
Who was the youngest martyr in the July Mass Uprising? 
  1. Abdul Ahad
  2. Shahid Mugdha
  3. Abu Said
  4. Abu Kahar
সঠিক উত্তর:
Abdul Ahad
উত্তর
সঠিক উত্তর:
Abdul Ahad
ব্যাখ্যা

• জুলাই গণঅভ্যুত্থানে সর্বকনিষ্ঠ শহীদ:
- জুলাই গণঅভ্যুত্থানে সর্বকনিষ্ঠ শহীদ আব্দুল আহাদ।
- ২০২৪ সালের ১৯ জুলাই নিহত হয় ৪ বছরের শিশু আব্দুল আহাদ। 
- শহীদ আব্দুল আহাদ ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পুকুরিয়া গ্রামের আবুল হাসান ও মা সুমি আক্তারের পুত্র। 

উল্লেখ্য,
- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকার যাত্রাবাড়ীর রায়েরবাগ এলাকায় ৮ তলার উপর তার বাবা-মায়ের মাঝে বারান্দায় দাঁড়িয়ে ছিল আব্দুল আহাদ।
- এ সময় বাসার নিচে ছাত্রলীগ ও পুলিশের গুলিতে গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে নিহত হয় আহাদ।
- সে ‘জুলাই সর্বকনিষ্ঠ যোদ্ধা’ হিসেবে পরিচিত।

তথ্যসূত্র: i) জুলাই আর্কাইভ।
ii) যুগান্তর।

৮১৪.
'Operation Kilo Flight' of the Liberation War was named after whom? 
  1. M. A. G. Osmani
  2. M. A. Rab
  3. A. K. Khandakar
  4. Ziaur Rahman
সঠিক উত্তর:
A. K. Khandakar
উত্তর
সঠিক উত্তর:
A. K. Khandakar
ব্যাখ্যা

• এ কে খন্দকার: 
- এ কে খন্দকারের জন্ম ১৯৩০ সালে বাবার কর্মস্থল রংপুরে। 
- তাঁর আদি নিবাস পাবনা জেলার বেড়া উপজেলার পুরান ভারেঙ্গা গ্রামে। 
- ১৯৪৭ সালে ম্যাট্রিকুলেশন ও ১৯৪৯ সালে উচ্চমাধ্যমিক পাস করেন তিনি। 
- ১৯৫২ সালে পাকিস্তান বিমানবাহিনীতে কমিশন লাভ করেন। 
- গ্রুপ ক্যাপ্টেন হিসেবে তিনি বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে যোগ দেন এবং ডেপুটি চিফ অব স্টাফ নিযুক্ত হন।

- মুক্তিযুদ্ধের অব্যবহিত আগে এ কে খন্দকার ছিলেন পূর্ব পাকিস্তানে পাকিস্তান বিমানবাহিনীর দ্বিতীয় প্রধান।
- সেখান থেকে বেরিয়ে এসে ১৯৭১ সালের মে মাসের মাঝামাঝি মহান মুক্তিযুদ্ধে যোগ দেন।
- তাঁর সঙ্গে ছিলেন বেশ কয়েকজন জ্যেষ্ঠ ও অভিজ্ঞ বৈমানিক। তাঁরা মুক্তিবাহিনীর বিমান শাখা গড়ে তোলার চেষ্টা করেন। 

- নাগাল্যান্ডের ডিমারপুরে একটি বিমানঘাঁটি করা হয় এবং ২৮ সেপ্টেম্বর বিমানবাহিনী গঠনের ঘোষণা দেওয়া হয়।
 - এই বিমানবাহিনীর যাত্রা শুরু হয়েছিল তিনটি বিমান নিয়ে।
 - এ কে খন্দকারের নাম অনুসারে গঠন করা ‘কিলো ফ্লাইট’ ছিল মুক্তিবাহিনীর বিমান উইংয়ের প্রথম ইউনিট। 
- ‘কে’ দিয়ে যেহেতু খন্দকার হয়, তাই এর নাম দেওয়া হলো ‘কিলো ফ্লাইট’। ‘কে’ ফর কিলো। আর ‘ফ্লাইট’ হচ্ছে বিমানের ভাষায় স্কোয়াড্রন থেকে ছোট একটা ইউনিট। 

- ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর ঢাকার রেসকোর্স ময়দানে পাকিস্তানি সেনাদের আত্মসমর্পণের ঐতিহাসিক মুহূর্তে মুক্তিবাহিনীর প্রতিনিধি হিসেবে এ কে খন্দকার উপস্থিত ছিলেন।
 - স্বাধীনতার পর তিনি প্রথম বিমানবাহিনীর প্রধান নিযুক্ত হন।
- তাঁর নেতৃত্বে যুদ্ধবিধ্বস্ত বিমানবাহিনী পুনর্গঠিত হয়। ১৯৭৫ সাল পর্যন্ত বিমানবাহিনীর প্রধান ছিলেন তিনি।

- বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে অনন্য অবদান রাখার জন্য এ কে খন্দকার ১৯৭৩ সালে ‘বীর উত্তম’ খেতাব এবং ২০১১ সালে স্বাধীনতা পুরস্কার লাভ করেন। 
- তিনি সেক্টর কমান্ডারস ফোরামের সভাপতির দায়িত্বও পালন করেন।
- মুক্তিযুদ্ধের অভিজ্ঞতা নিয়ে এ কে খন্দকারের লেখা ১৯৭১: ভেতরে বাইরে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসের আলোচিত একটি গ্রন্থ। 

- ২০ ডিসেম্বর, ২০২৫ (শনিবার) সকাল ১০টা ৩৫ মিনিটে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। 
- তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর।


তথ্যসূত্র: প্রথম আলো। 

৮১৫.
Which is the largest topographic region of Bangladesh?
  1. Delta
  2. Alluvial
  3. Tippara
  4. Hilly
সঠিক উত্তর:
Alluvial
উত্তর
সঠিক উত্তর:
Alluvial
ব্যাখ্যা

• বাংলাপিডিয়া অনুসারে, বাংলাদেশের ভূমিকে আধুনিকভাবে ৩ ভাগে ভাগ করা হয় –
১) প্লাবন সমভূমি (Floodplain / Alluvial plain)
২) সোপান অঞ্চল (Terrace)
৩) পার্বত্য অঞ্চল (Hilly region)

বাংলাদেশের বৃহত্তম ভূ-প্রাকৃতিক অঞ্চল— পাললিক অঞ্চল (Alluvial Region):

- বাংলাদেশের ভূভাগের প্রায় ৮০% এলাকা পাললিক (Alluvial) অঞ্চলের অন্তর্গত, যা নদীজ, মোহনাজ, জোয়ারপ্রভাবিত এবং পাহাড়ের পাদদেশের সানুদেশীয় পলল দ্বারা গঠিত। পাললিক অঞ্চলের মধ্যেই ডেল্টা (Delta), প্লাবন সমভূমি (Floodplain) এবং বিভিন্ন উপ-পললভূমি অন্তর্ভুক্ত। এ কারণে Alluvial অঞ্চলই দেশের সবচেয়ে বৃহৎ টপোগ্রাফিক অঞ্চল।
-  এই পাললিক অঞ্চল গঠিত হয়েছে বিভিন্ন উৎসের পলল থেকে—হিমালয় পাদদেশের সমভূমি, নদীজ পললভূমি, মোহনাজ পললভূমি এবং জোয়ার-ভাটাপ্রভাবিত পললভূমি।
- এসব পাললিক মৃত্তিকা অত্যন্ত উর্বর এবং দেশের কৃষিনির্ভর অর্থনীতির মূল ভিত্তি।

অন্যদিকে,
- বাংলাপিডিয়া অনুযায়ী, পুরাতন ও নবীন বদ্বীপ (ডেল্টা) অঞ্চল বাংলাদেশের ৬৫% ভূভাগ জুড়ে।
- অবশিষ্ট ৩৫% অংশ হলো প্লাবন সমভূমি + পাহাড়ি ভূমি। অর্থাৎ, ডেল্টা (65%) < পাললিক অঞ্চল (80%)
- কারণ ডেল্টা নিজেই Alluvial-এর একটি অংশ (riverine + estuarine + tidal alluvium subset)।
- Alluvial অঞ্চলের মধ্যে ডেল্টা ছাড়াও floodplain, piedmont, estuarine, tidal flat—সব অন্তর্ভুক্ত।

উৎস:
১। বাংলাপিডিয়া। 
২। বাংলাদেশ স্টাডিজ, নবম-দশম শ্রেণি। 

৮১৬.
Where was the 6th BIMSTEC Summit held?
  1. Singapore City
  2. Dhaka
  3. Bangkok
  4. New Delhi
সঠিক উত্তর:
Bangkok
উত্তর
সঠিক উত্তর:
Bangkok
ব্যাখ্যা
বিমসটেক ষষ্ঠ শীর্ষ সম্মেলন:
- বিমসটেক (বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন) এর সদস্য রাষ্ট্র/সরকার প্রধানদের ষষ্ঠ শীর্ষ সম্মেলন ০৪ এপ্রিল ২০২৫ তারিখে থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত হয়।
- এর আগে ০২ এপ্রিল ২৫তম বিমসটেক সিনিয়র কর্মকর্তাদের সভা এবং ০৩ এপ্রিল ২০তম বিমসটেক মন্ত্রী পর্যায়ের সভা অনুষ্ঠিত হয়।
- "সমৃদ্ধ, স্থিতিস্থাপক এবং উন্মুক্ত BIMSTEC" শীর্ষক ষষ্ঠ শীর্ষ সম্মেলনে সদস্য রাষ্ট্রগুলির মধ্যে তাদের ভাগ করা নিরাপত্তা এবং উন্নয়নমূলক চ্যালেঞ্জ মোকাবেলায় সহযোগিতা বৃদ্ধির উপর দৃষ্টি নিবদ্ধ করা হয়েছিল।
- শীর্ষ সম্মেলনের সমাপ্তিতে, বিমসটেকের প্রতিষ্ঠাতা সদস্য বাংলাদেশ বিমসটেকের সভাপতিত্ব গ্রহণ করে।

উৎস: বিমসটেক ওয়েবসাইট।
৮১৭.
How many foreign commercial banks are currently operating in Bangladesh? [November, 2025]
  1. 10
  2. 12
  3. 8
  4. 9
সঠিক উত্তর:
9
উত্তর
সঠিক উত্তর:
9
ব্যাখ্যা

- বিদেশি বাণিজ্যিক ব্যাংক (FCBs): মোট: ৯টি। 
১. স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক
২.এইচএসবিসি ব্যাংক
৩.সিটিব্যাংক এন.এ.
8. কমার্শিয়াল ব্যাংক অফ সিলোন পিএলসি
৫.হবিব ব্যাংক লিমিটেড
৬.ন্যাশনাল ব্যাংক অফ পাকিস্তান
৭.স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া
৮.দ্য ব্যাংক অফ টোকিও-মিত্সুবিশি ইউএফজে লিমিটেড
৯. ওড়ি ব্যাংক।

• তালিকাভুক্ত (Scheduled) ব্যাংক:
- বাংলাদেশ ব্যাংক অর্ডার, ১৯৭২ অনুযায়ী ব্যাংকগুলো তালিকাভুক্ত থাকে।
- মোট তালিকাভুক্ত ব্যাংক: ৬২টি।[November, 2025]


• বাংলাদেশে বর্তমানে ৫টি অতালিকাভুক্ত ব্যাংক রয়েছে:
• রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক (SOCBs): মোট: ৬টি
- বিশেষায়িত ব্যাংক (SDBs): মোট ৩টি।
- ব্যক্তিমালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক (PCBs): মোট: ৪৩টি।
- প্রচলিত পদ্ধতির ব্যাংক: ৩৩টি (সুদ ভিত্তিক)।
- ইসলামি শরিয়াভিত্তিক ব্যাংক: ১০টি (লাভ-লোকসান ভাগাভাগির ভিত্তিতে পরিচালিত)
- ডিজিটাল বাণিজ্যিক ব্যাংক: ১টি।
- অবস্থা: এখনও বাণিজ্যিক কার্যক্রমের অনুমতি পায়নি

উৎস: বাংলাদেশ ব্যাংক ওয়েবসাইট

৮১৮.
What is the name of the Marma indigenous group’s New Year festival
  1. Thingyan
  2. Bizhu
  3. Sangrai
  4. Biju
সঠিক উত্তর:
Sangrai
উত্তর
সঠিক উত্তর:
Sangrai
ব্যাখ্যা
মারমা:
- মারমা বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম আদিবাসী জনগোষ্ঠী।
- এই জনগোষ্ঠীর জনগণের অধিকাংশই বাংলাদেশের তিনটি পার্বত্য জেলা রাঙ্গামাটি, বান্দরবান এবং খাগড়াছড়িতে বসবাস করে।
- তারা মঙ্গোলয়েড বর্ণগোষ্ঠীর অন্তর্গত।
- তাদের নিজস্ব ভাষা রয়েছে।
- এই ভাষা ‘ভোট বর্মী’ শাখার বর্মী দলভুক্ত একটি ভাষা।
- মারমারা মূলত বৌদ্ধ ধর্মালম্বী।
- মারমাদের সবচেয়ে বড় উৎসব সাংগ্রাই।
- মারমা জনগোষ্ঠীর বর্ষবরণ উৎসবের নাম ‘সাংগ্রাই’।
- মারমা সম্প্রদায়ের মধ্যে তিন স্তরবিশিষ্ট প্রথাগত রাজনৈতিক ও প্রশাসনিক ব্যবস্থা বিদ্যমান।
- গ্রাম পর্যায়ের প্রশাসনিক প্রধান হলেন একজন কারবারি।
- মৌজা পর্যায়ের প্রধান হলেন একজন হেডম্যান।
- সার্কেল প্রধান হলেন রাজা।
- গ্রামের কারবারি মৌজার হেডম্যান এবং সার্কেল প্রধানের মূল দায়-দায়িত্ব হলো জুম ট্যাক্স সংগ্রহ করা।

উল্লেখ্য,
- সাংগ্রাই রাখাইন জনগোষ্ঠীর বর্ষবরণ ও প্রধান উৎসব।

তথ্যসূত্র - বাংলাপিডিয়া ও দৈনিক কালের কন্ঠ, ০৪ এপ্রিল, ২০১৭।
৮১৯.
Piyain River is located in-
  1. ক) Cumilla
  2. খ) Sylhet
  3. গ) Barisal
  4. ঘ) Rangamati
সঠিক উত্তর:
খ) Sylhet
উত্তর
সঠিক উত্তর:
খ) Sylhet
ব্যাখ্যা
• পিয়াইন নদী:
- পিয়াইন নদী (Piyain River)  আসামের উমগট নদী থেকে এর উৎপত্তি।
- পার্বত্য আসাম থেকে উদ্ভূত হয়ে উমগট নদী দক্ষিণ দিকে প্রবাহিত হয়ে সিলেট জেলার শনগ্রাম বর্ডার পোস্টের কাছ দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে।
- প্রবেশ পথেই উমগট দুভাগে বিভক্ত হয়ে পড়ে।
- প্রধান শাখাটি পিয়াইন নামে এবং অন্য শাখাটি ডাউকি বা জাফলং নামে প্রবাহিত হয়।
- বর্তমানে পিয়াইন নদীর মূল প্রবাহ নয়াডালার মধ্য দিয়ে প্রবাহিত হয়ে ভাটিতে শারিগোয়াইনের সঙ্গে মিলিত হয়েছে।
- পুরানো পিয়াইন এবং পবিত্রডালা শুধুমাত্র বর্ষা মৌসুমে জলপ্রবাহ লাভ করে থাকে।
- পিয়াইন নদীর মোট দৈর্ঘ্য প্রায় ১৪৫ কিমি।
- জাফলং থেকে ছাতক পর্যন্ত প্রায় ৮০ কিমি পথে এর ২২টি বাঁক রয়েছে।
- পাহাড়িয়া নদী বলে পিয়াইন-এ পাহাড়ি ঢল নামে এবং আকস্মিক বন্যা হয়ে থাকে।
- ঢল বা বন্যার পানির সাথে উজান থেকে প্রচুর পরিমাণে পাথরও আসে।

সূত্র: বাংলাপিডিয়া। 
৮২০.
How many demands did Prime Minister Sheikh Hasina make at the 26th UN Climate Conference?
  1. 4
  2. 5
  3. 6
  4. 7
সঠিক উত্তর:
4
উত্তর
সঠিক উত্তর:
4
ব্যাখ্যা
গত ২ নভেম্বর, ২০২১ স্কটল্যান্ডের গ্লাসগোতে ২৬তম জাতিসংঘ জলবায়ু সম্মেলনের মূল অধিবেশনের ভাষণে জলবায়ু পরিবর্তনের ইস্যুতে ‘ক্লাইমেট ভালনারেবল ফোরাম-সিভিএফ’-এর সভাপতি বাংলাদেশের প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিশ্ব নেতাদের সামনে চার দফা দাবি তুলে ধরেন।
চার দফা দাবির মধ্যে রয়েছে :
১. প্রধান কার্বন নিঃসরণকারীদের অবশ্যই  উচ্চাভিলাষী জাতীয় পরিকল্পনা (এনডিসি) দাখিল এবং তা বাস্তবায়ন করতে হবে।
২. উন্নত দেশগুলোকে অভিযোজন এবং প্রশমন অর্ধেক-অর্ধেক ভিত্তিতে ১০০ বিলিয়ন ডলার সরবরাহ করার প্রতিশ্রুতি পূরণ করতে হবে।
৩. উন্নত দেশগুলোকে স্বল্প খরচে অধিক ক্ষতিগ্রস্ত দেশগুলোকে নিরাপদ ও পরিবেশবান্ধব প্রযুক্তি সরবরাহ করতে হবে
৪. সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, লবণাক্ততা বৃদ্ধি, নদীভাঙন, বন্যা ও খরার মতো দুর্যোগের কারণে বাস্তুচ্যুত জলবায়ু অভিবাসীদের দায়িত্ব নেওয়াসহ জলবায়ু পরিবর্তন ইস্যুতে ক্ষতি ও ধ্বংস মোকাবিলা করতে হবে।

উৎস : https://www.deshrupantor.com/
৮২১.
Which Bangladeshi film received special recognition at the 78th Cannes Film Festival?
  1. Guerrilla
  2. Matir Maina
  3. Ali
  4. Mukti
সঠিক উত্তর:
Ali
উত্তর
সঠিক উত্তর:
Ali
ব্যাখ্যা

৭৮ তম কান চলচ্চিত্র পুরস্কার:
- ১২-২৩ মে ২০২৫ ফ্রান্সের কান শহরে অনুষ্ঠিত হয় কান চলচ্চিত্র উৎসবের ৭৮তম আসর।

উৎসবের গুরুত্বপূর্ণ পুরস্কার-
স্বর্ণপাম: ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাকসিডেন্ট, জাফর পানাহি।
সেরা পরিচালক: ক্রেবার মেনডোরসে ফিল (দ্য সিক্রেট এজেন্ট)।
সেরা অভিনেত্রী: নাদিয়া মেল্লিতি (লিটল সিস্টার)।
সেরা অভিনেতা: ওয়ানার মাউরা (দ্য সিক্রেট এজেন্ট)।

উল্লেখ্য,
- উৎসবে বিশেষ উল্লেখযোগ্য ছবি হিসেবে স্বীকৃতি পায় বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য সিনেমা 'আলী'।
- স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র শাখার স্পেশাল মেনশন দেওয়া হয় আদনান আল রাজীব পরিচালিত সিনেমাটিকে।
- ‘আলী’ সিনেমার গল্প নারীকণ্ঠে গান গাইতে পারে এক কিশোরকে কেন্দ্র করে।

সূত্র: পত্রিকা রিপোর্ট।

৮২২.
The 8th Five-Year Plan (2021-2025) has recently been approved with targets to attain ___inflation.
  1. 5.4%
  2. 4.6%
  3. 5.65%
  4. 4.7%
সঠিক উত্তর:
4.6%
উত্তর
সঠিক উত্তর:
4.6%
ব্যাখ্যা
বাংলাদেশ বর্তমানে অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়ন করছে।
- অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার মেয়াদ - জুলাই ২০২০ - জুন ২০২৫।
মেয়াদান্তে কিছু সূচক:
- জিডিপি প্রবৃদ্ধি - ৮.৫১%
- জিডিপির আকার - ১৭,০৮৭ বিলিয়ন টাকা
- মাথাপিছু আয় - ৩০৫৯ মার্কিন ডলার
- মুদ্রাস্ফীতি - ৪.৬%
- দারিদ্রের নিম্নহার - ৭.৪%
- প্রত্যাশিত গড় আয়ু - ৭৪ বছর
- বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা - ৩০০০০ মেগাওয়াট

উৎস: পরিকল্পনা কমিশনের ওয়েবসাইট।
৮২৩.
Which institution first published the complete map of Bangladesh's sea boundary?
  1. ক) Marine Academy
  2. খ) Dhaka University
  3. গ) Institute of Marine Sciences and Fisheries
  4. ঘ) None of these
সঠিক উত্তর:
গ) Institute of Marine Sciences and Fisheries
উত্তর
সঠিক উত্তর:
গ) Institute of Marine Sciences and Fisheries
ব্যাখ্যা

The Institute of Marine Science and Fisheries at Chittagong University has formally introduced what they claim to be is the first fully integrated map of the country's maritime territory.

The maritime map titled “Bangladesher Somuddro Prodesh” (Maritime Province of Bangladesh) was published after getting the landmark judgement of the International Arbitral Tribunal.

However, the official authority for preparing maps in the country is the Geological Survey of Bangladesh under the Energy and Mineral Resources Division.

৮২৪.
From which source does the Bangladesh government earn the highest revenue?
  1. Income tax
  2. Import and export duties
  3. Value Added Tax
  4. Land revenue
সঠিক উত্তর:
Value Added Tax
উত্তর
সঠিক উত্তর:
Value Added Tax
ব্যাখ্যা

→ বাংলাদেশ সরকার মূল্য সংযোজন কর থেকে সর্বাধিক রাজস্ব আয় করে।

বাংলাদেশ সরকারের আয়ের উৎসসমূহ:
- বাংলাদেশ সরকার বার্ষিক রাজস্ব ও উন্নয়ন ব্যয় নির্বাহের জন্য যে সমস্ত উৎস থেকে সম্পদ সংগ্রহ করে তাকে সরকারের আয়ের উৎস বলে।
- যে সমস্ত বিভিন্ন উৎস থেকে বাংলাদেশ সরকারে মোট প্রাপ্তি সংগৃহীত হয় তা দু'ভাগে বিভক্ত। যথা-
• কর রাজস্ব।
• কর বহির্ভূত রাজস্ব।

→ বাংলাদেশ সরকারের কর রাজস্বের উৎসগুলো নিম্নরূপ:
১। মূল্য সংযোজন কর,
২। আমদানি শুল্ক,
৩। আয় ও মুনাফা কর, 
৪। আবগারি শুল্ক,
৫। সম্পূরক শুল্ক,
৬। যানবাহন কর, ৭। ভূমি রাজস্ব,
৮। নন জুডিশিয়াল স্ট্যাম্প বিক্রয়,
৯। অন্যান্য কর ও শুল্ক।

→ রাজস্ব বোর্ড কর্তৃক আহরিত করসমূহের উৎস:
- মূল্য সংযোজন কর: ১,৮৮,৫১৮ কোটি টাকা।
- আয়, মুনাফা ও মূলধনের উপর কর: ১,৮২,০০১ কোটি টাকা ।
- সম্পূরক শুল্ক: ৬৮,২৪৪ কোটি টাকা।
- আমদানি শুল্ক: ৫১,৪৩৮ কোটি টাকা।
- আবগারি শুল্ক: ৬,০৯১ কোটি টাকা।
- রপ্তানি শুল্ক: ৭৮ কোটি টাকা ৷

তথ্যসূত্র - বাজেট ২০২৫-২৬ ও অর্থনীতি, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৮২৫.
Who administered the oath to the Mujibnagar government?
  1. Muhammad Qamaruzzaman
  2. Professor Yusuf Ali
  3. Syed Nurul Islam
  4. M Mansoor Ali
সঠিক উত্তর:
Professor Yusuf Ali
উত্তর
সঠিক উত্তর:
Professor Yusuf Ali
ব্যাখ্যা
• মুজিবনগর সরকার:
- মুক্তিযুদ্ধকালীন গঠিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অর্থাৎ স্বাধীন বাংলাদেশ সরকার মুজিবনগর সরকার নামে পরিচিত।
- মুজিবনগর সরকার গঠিত হয় ১৯৭১ সালের ১০ এপ্রিল। 
- মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে ১৯৭১ সালের ১৭ এপ্রিল। 
- এ শপথ বাক্য পাঠ করান অধ্যাপক ইউসুফ আলী। 
 
• মুজিবনগর সরকারের মন্ত্রিসভা:
- রাষ্ট্রপতি - বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
- উপরাষ্ট্রপতি ও অস্থায়ী রাষ্ট্রপতি - সৈয়দ নজরুল ইসলাম।
- প্রধানমন্ত্রী - তাজউদ্দিন আহমেদ
- অর্থ ও বাণিজ্যমন্ত্রী - এম মনসুর আলী
- স্বরাষ্ট্র, ত্রাণ, পুনর্বাসন ও কৃষিমন্ত্রী - এএইচএম কামরুজ্জামান
- পররাষ্ট্র ও সংসদ বিষয়ক মন্ত্রী - খন্দকার মোশতাক আহমেদ।
 
সূত্র: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি এবং স্বাধীনতা যুদ্ধের দলিলপত্র : তৃতীয় খণ্ড।
৮২৬.
The Faraizi Movement was launched by -
  1. Dudu Mia
  2. Amir Ali
  3. Haji Shariatullah
  4. Mohammad Ali
সঠিক উত্তর:
Haji Shariatullah
উত্তর
সঠিক উত্তর:
Haji Shariatullah
ব্যাখ্যা
ফরায়েজি আন্দোলন:

- ফরায়েজি আন্দোলন ছিল একটি ধর্মীয়-সামাজিক সংস্কার আন্দোলন।
- উনিশ শতকের প্রথমার্ধে হাজী শরীয়ত উল্লাহ ফরায়েজী আন্দোলনের সূত্রপাত করেন।
- তিনি বৃহত্তর ফরিদপুরের মাদারীপুর জেলায় ১৭৮২ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন।
- ফরায়েজি শব্দটি আরবি ‘ফরজ’ (অবশ্য কর্তব্য) শব্দ থেকে এসেছে। যাঁরা ফরজ পালন করে তারাই ফরায়েজি।
-  শরিয়ত উল্লাহ যে ফরজের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছেন, তা ছিল পবিত্র কুরআনে বর্ণিত পাঁচটি অবশ্যপালনীয় (ফরজ) মৌলনীতি।
- তিনি ভারতবর্ষকে ‘দারুল হারব' অর্থাৎ বিধর্মীর রাজ্য বলে ঘোষণা করেন।
- জমিদার শ্রেণি নানা অজুহাতে ফরায়েজি প্রজাদের উপর অত্যাচার শুরু করলে শরিয়ত উল্লাহ প্রজাদের রক্ষার জন্য লাঠিয়াল বাহিনী গঠনের সিদ্ধান্ত নেন। 
- ১৮৩৯ খ্রিস্টাব্দে তার উপর পুলিশি নিষেধাজ্ঞা জারি করা হয়।
- ১৮৪০ খ্রিস্টাব্দে তিনি মৃত্যুবরণ করেন।
- হাজী শরিয়ত উল্লাহর মৃত্যুর পরে ফরায়েজি আন্দোলনের নেতৃত্ব দেন তাঁর যোগ্যপুত্র মুহম্মদ মুহসিন উদ্দীন আহমদ ওরফে দুদু মিয়া।
- তিনি ১৮১৯ খ্রিস্টাব্দে জন্ম গ্রহণ করেন।
- ১৮৬২ খ্রিস্টাব্দে দুদু মিয়া মৃত্যুবরণ করেন।
- তাঁর মৃত্যুর পর যোগ্য নেতৃত্বের অভাবে ফরায়েজি আন্দোলন দুর্বল হয়ে পড়ে।

তথ্যসূত্র - বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৮২৭.
Which European trading group was the first to arrive in the Indian subcontinent? 
  1. Portuguese
  2. Dutch
  3. British
  4. French
সঠিক উত্তর:
Portuguese
উত্তর
সঠিক উত্তর:
Portuguese
ব্যাখ্যা

• বাংলায় ইউরোপীয়দের আগমন:
- পর্তুগীজরা প্রথম আগত ইউরোপীয়ান বাণিজ্যিক দল।
- পর্তুগীজরা ভারতীয় উপমহাদেশের কালিকট বন্দরে প্রথম আসে।
- ১৪৯৮ সালে পর্তুগীজদের মধ্যে যে দুঃসাহসী নাবিক প্রথম সমুদ্রপথে ভারতের পশ্চিম-উপকূলের কালিকট বন্দরে এসে উপস্থিত হন, তিনি ভাস্কো-ডা-গামা।
- এরপর ১৫০৯ খ্রিস্টাব্দে আলবুকার্ক গোয়াতে আগমন করেন।
- আলবুকার্ক উপমহাদেশে পর্তুগিজ-শক্তির প্রকৃত প্রতিষ্ঠাতা ছিলেন।
- স্বল্প সময়ের মধ্যে পর্তুগীজরা কালিকট, চৌল, বোম্বাই, সালসেটি, বেসিন, কোচিন, গোয়া, দমন, দিউ প্রভৃতি অঞ্চলে কুঠি স্থাপন এবং ১৫৩৮ খ্রিস্টাব্দে চট্টগ্রাম ও সাতগাঁওয়ে শুল্কঘাটি নির্মাণের অনুমতি লাভ করে।
- পর্তুগিজরা কেবল ব্যবসা-বাণিজ্যই করত না, তারা এদেশের জমিদার ও প্রতাপশালী বার ভূঁইয়াদের সেনাবাহিনীতে চাকরী করত।
- তারা সুযোগ পেলেই জুলুম, অত্যাচার ও লুণ্ঠন করতো।
- অনেক সময় সম্রাট বা নবাবের আইন অমান্য করে বিনা শুল্কে স্বাধীনভাবে ব্যবসা চালাত। এতে তাঁরা মোগল সম্রাটের বিরাগভাজন হন।
- পর্তুগিজরা আরও নানা প্রকার অপরাধমূলক কাজ করত।
- তাদের এ অপরাধের মাত্রা বেড়ে গেলে সম্রাট শাহজাহান পর্তুগিজদের এদেশ থেকে বিতাড়িত করেন।
- সম্রাটের নির্দেশে কাসিম খান তাদের হুগলী কুঠি থেকে বিতাড়িত করেন।
- সর্বশেষ বাংলার সুবেদার শায়েস্তা খান তাদের চট্টগ্রাম ও সন্দ্বীপ ঘাঁটি দখল করে চিরতরে এ দেশ থেকে উচ্ছেদ করেন।

তথ্যসূত্র: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও ইতিহাস ১ম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৮২৮.
Bangabandhu Sheikh Mujibur Rahman was released from prison in Pakistan on -
  1. 8 January 1972
  2. 13 January 1972
  3. 10 January 1972
  4. 11 January 1972
সঠিক উত্তর:
8 January 1972
উত্তর
সঠিক উত্তর:
8 January 1972
ব্যাখ্যা
• মুক্তিযুদ্ধে পরাজয়ের পর পাকিস্তান সরকার আন্তর্জাতিক চাপে ১৯৭২ সালের ৮ জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মুক্তি দানে বাধ্য হয়।
- বঙ্গবন্ধু ৮ জানুয়ারি পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পেয়ে লন্ডন গমন করেন।
- সেখান থেকে দিল্লিতে কিছু সময় অবস্থান করে ১৯৭২ সালের ১০ জানুয়ারি বঙ্গবন্ধু ঢাকায় আসেন।
- ১০ জানুয়ারিকে বঙ্গবন্ধুর ‘স্বদেশ প্রত্যাবর্তন দিবস’ হিসেবে পালন করা হয়।

সূত্র: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণি ও বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন।
৮২৯.
Who is the architect of the National Memorial?
  1. Hamidur Rahman
  2. Moinul Hossain
  3. Abdur Razzaq
  4. Shamim Shikder
সঠিক উত্তর:
Moinul Hossain
উত্তর
সঠিক উত্তর:
Moinul Hossain
ব্যাখ্যা
- মঈনুল হোসেন জাতীয় স্মৃতিসৌধের স্থপতি।

জাতীয় স্মৃতিসৌধ:

- জাতীয় স্মৃতিসৌধ বাংলাদেশের মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে নির্মিত।
- এই স্মৃতিসৌধের স্থপতি হলেন মঈনুল হোসেন।
- ১৯৭৮ সালে স্মৃতিসৌধের নকশার জন্য একটি জাতীয় প্রতিযোগিতা আয়োজন করা হয়, যেখানে ৫৭ জন প্রতিযোগীর মধ্যে মঈনুল হোসেনের নকশাটি নির্বাচিত হয়।

উল্লেখ্য, 
- জাতীয় স্মৃতিসৌধের সর্বোচ্চ বিন্দুর উচ্চতা ৪৫.৭২ মিটার।
- এই সৌধটি অসমান উচ্চতা ও স্বতন্ত্র ভিত্তির ওপর সাতটি ত্রিভুজাকৃতির প্রাচীর নিয়ে গঠিত। 
- জাতীয় স্মৃতিসৌধের নির্মাণ তত্ত্বাবধান করেছে বাংলাদেশ সরকারের গণপূর্ত বিভাগ।

সূত্র - বাংলাপিডিয়া।
৮৩০.
'Nabanna' is a painting by-
  1. kamrul Hasan
  2. Mutiour Rahman
  3. S.M. Sultan
  4. Zainul Abedin
  5. None.
সঠিক উত্তর:
Zainul Abedin
উত্তর
সঠিক উত্তর:
Zainul Abedin
ব্যাখ্যা

• শিল্পাচার্য জয়নুল আবেদিন:
​- আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অসাধারণ প্রতিভাবান শিল্পী।
- ​জয়নুল আবেদিন ১৯১৪ সালে ময়মনসিংহে জন্মগ্রহণ করেন।
- ​তিনি ১৯৩৩ সালে কলকাতা সরকারি আর্ট স্কুলে ভর্তি হন এবং পাঁচ বছর সেখানে ব্রিটিশ / ইউরোপীয় স্টাইলের ওপর পড়াশুনা করেন।
- ​১৯৩৮ সালে সর্ব ভারতীয় চিত্রকলা প্রদর্শনীতে তাঁর অঙ্কিত জলরঙের ছবির জন্য তিনি স্বর্ণপদক প্রাপ্ত হন।
​- ১৯৪৭ সালে উপমহাদেশের বিভক্তির পর জয়নুল আবেদিন তৎকালীন পূর্ব পাকিস্তানের রাজধানী ঢাকায় বসবাস শুরু করেন।
​- ১৯৪৮ সালে ঢাকায় প্রতিষ্ঠিত এ প্রতিষ্ঠানের (বর্তমান চারুকলা ইনস্টিটিউ) তিনি ছিলেন প্রতিষ্ঠাতা অধ্যক্ষ। 
​- তিনি তাঁর নেতৃত্বের গুণে অন্যান্য শিল্পীদের সংগঠিত করার জন্য সুপরিচিত ছিলেন। 

​• তাঁর উল্লেখযোগ্য চিত্রকর্ম:
​- মনপুরা-৭০।
​- নবান্ন।
​- সংগ্রাম
​- পাইন্যার মা
- ​গায়ের বধূ।

​উৎস: বাংলাপিডিয়া।

৮৩১.
Which is the first film based on liberation war?
  1. Matir Moina
  2. Ora Egaro Jon
  3. Nodir Naam Modhumoti
  4. Shyamol Chhaya
সঠিক উত্তর:
Ora Egaro Jon
উত্তর
সঠিক উত্তর:
Ora Egaro Jon
ব্যাখ্যা
ওরা এগারো জন:
- প্রথম মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র 'ওরা এগারো জন'।
- 'ওরা এগারো জন' চলচ্চিত্রটি প্রযোজনা করেন মাসুদ পারভেজ সোহেল রানা।
- বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের ইতিহাসের সঙ্গে জড়িয়ে থাকা ওরা ১১ জন চলচ্চিত্রে মুক্তিযোদ্ধাদের দিয়ে অভিনয় করিয়েছিলেন নির্মাতা-প্রযোজক।
- “ওরা এগারো জন” চলচ্চিত্রটি পরিচালনা করেন চাষী নজরুল ইসলাম।
- একাত্তরে ১১টি সেক্টরে মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলেন বাঙালিরা। বিষয়টি মাথায় রেখেই সিনেমার নাম রাখা হয়েছে ওরা ১১ জন।
- পরিচালক হিসেবে চাষী নজরুল ইসলামের প্রথম সিনেমা ছিল এটি।
- ওরা ১১ জন-এর শুটিং হয়েছিল জয়দেবপুরে।
- চিত্রগ্রাহক ছিলেন আবদুস সামাদ।
- ওরা ১১ জন সিনেমা শুরু হয় সাইফুল ইসলামের কণ্ঠে রবীন্দ্রসংগীত 'ও আমার দেশের মাটি' দিয়ে।

তথ্যসূত্র - জাতীয় তথ্য বাতায়ন ও দৈনিক প্রথম আলো, ১৩ আগস্ট ২০২২।
৮৩২.
Which sector contributes the most to Bangladesh GDP?
  1. ক) Agriculture
  2. খ) External Sector
  3. গ) Service
  4. ঘ) Industry
সঠিক উত্তর:
গ) Service
উত্তর
সঠিক উত্তর:
গ) Service
ব্যাখ্যা
সর্বশেষ অর্থনৈতিক সমীক্ষা ২০২২ অনুসারে -
- বাংলাদেশের জিডিপিতে সেবাখাতের অবদান সবচেয়ে বেশি।
• মুদ্রাস্ফীতির হার - ৫.৮৩% 
• স্থির মূল্যে জিডিপি (GDP) প্রবৃদ্ধির হার - ৭.২৫%
• চলতি মূল্যে মাথাপিছু জাতীয় আয় (GNI) - ২,৮২৪ মার্কিন ডলার বা ২,৪১,৪৭০ টাকা।
• চলতি মূল্যে মাথাপিছু জিডিপি - ২,৭২৩ মার্কিন ডলার বা ২,৩২,৮২৮ টাকা

• অর্থনীতি/জিডিপিতে কৃষিখাতের অবদান - ১১.৫০%
• অর্থনীতি/জিডিপিতে শিল্পখাতের অবদান - ৩৭.০৭%
অর্থনীতি/জিডিপিতে সেবাখাতের অবদান - ৫১.৪৪%

সূত্র: অর্থনৈতিক সমীক্ষা ২০২২। 
৮৩৩.
The first comprehensive National Drug Policy in Bangladesh was formulated and enacted into law in -
  1. 1981
  2. 1982
  3. 1985
  4. 1989
সঠিক উত্তর:
1982
উত্তর
সঠিক উত্তর:
1982
ব্যাখ্যা

দেশের প্রথম জাতীয় ওষুধ নীতি:
- দেশের প্রথম জাতীয় ওষুধ নীতি জারি করা হয় ১৯৮২ সালে।
- বাংলাদেশের প্রতিটি শ্রেণী-পেশার মানুষের স্বাস্থ্য সুরক্ষায় স্বল্পমূল্যে মানসম্মত ওষুধ পৌঁছে দেওয়ার লক্ষ্যে ১৯৮২ সালে প্রথমবারের মতো জাতীয় ওষুধ নীতি প্রণয়ন হয়।
- জাতীয় ওষুধ নীতি, ১৯৮২ সালের ১২ই জুন অধ্যাদেশ আকারে জারি হয়।
- তার আগ পর্যন্ত ১৯৪০ সালের ওষুধ আইন এবং ১৯৪৬ সালের বেঙ্গল ওষুধ রুল এবং ১৯৭০ সালের বেঙ্গল ওষুধ রুল (সংশোধিত) চালু ছিল।
- বাংলাদেশের জাতীয় ওষুধনীতির জনক হিসেবে পরিচিত ডা. জাফরুল্লাহ চৌধুরী। 

⇒ ১৯৮২ সালের নীতিতে দেশি ওষুধশিল্পের বিকাশে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল।
- ওষুধ নীতির কারণে বাংলাদেশে স্থানীয়ভাবে ওষুধ উৎপাদন শুরু হয়, যার কারণে আমদানি নির্ভরতা কমে আসে। ফলে বাংলাদেশ ক্রমেই ওষুধের ক্ষেত্রে স্বনির্ভর হতে শুরু করে।
- সর্বশেষ ২০১৬ সালে সংস্কার করে নতুন ওষুধনীতি করা হয়।
- বাংলাদেশ এখন ওষুধ উৎপাদনে প্রায় স্বয়ংসম্পূর্ণ। 
- বর্তমানে দেশীয় প্রতিষ্ঠানগুলো ওষুধের চাহিদার ৯৮ শতাংশ পূরণ করছে। বাকি দুই শতাংশ ওষুধ আমদানি হয়।

উৎস: i) জাতীয় ঔষধনীতি-২০১৬।
ii) বিবিসি।

৮৩৪.
How many Bangladeshi women have represented Bangladesh in the United Nations General Assembly to date? [January-2026]
  1. 3
  2. 2
  3. 1
  4. 4
সঠিক উত্তর:
2
উত্তর
সঠিক উত্তর:
2
ব্যাখ্যা

- জাতিসংঘের সাধারণ পরিষদে এ পর্যন্ত ২ জন বাংলাদেশি নারী প্রতিনিধিত্ব করেছেন।

- জাতিসংঘের সাধারণ পরিষদে  বাংলাদেশী প্রথম নারী স্থায়ী প্রতিনিধি
ইসমাত জাহান। (২০০৭ থেকে ২০০৯ পর্যন্ত)
- পনেরতম স্থায়ী প্রতিনিধি : রাবাব ফাতিমা (দ্বিতীয় নারী )। ২০২২ সালে।

• জাতিসংঘে বাংলাদেশের প্রথম স্থায়ী প্রতিনিধি জনাব এস এ করিম।
• জাতিসংঘে বাংলাদেশের বর্তমান স্থায়ী প্রতিনিধি — সালাহউদ্দিন নোমান চৌধুরী।

• জাতিসংঘ ও বাংলাদেশ:
- বাংলাদেশের স্বাধীনতার পর ১৯৭২ সালের ৮ আগস্ট জাতিসংঘের সদস্যপদের জন্য আবেদন করে।
- ১৯৭২ সালের ১৭ অক্টোবর জাতিসংঘে পর্যবেক্ষকের মর্যাদা লাভ করে।
- বাংলাদেশের জাতিসংঘের সদস্যপদ লাভ করে ১৭ সেপ্টেম্বর, ১৯৭৪ সাল।
- বাংলাদেশ জাতিসংঘের ১৩৬ তম সদস্য।
- বাংলাদেশকে প্রথম জাতিসংঘ সংস্থায় সদস্যরূপে স্বাগত জানায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
- ২৫ সেপ্টেম্বর, ১৯৭৪ সালে সাধারণ পরিষদের ২৯তম অধিবেশনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলায় ভাষণ প্রদান করেন।

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট।

৮৩৫.
The first vice president of the Asian Development Bank to be from Bangladesh is named -
  1. Fahima Yasmin
  2. Fahmida Khatun
  3. Fatima Yasmin
  4. Fahmida Nabi
সঠিক উত্তর:
Fatima Yasmin
উত্তর
সঠিক উত্তর:
Fatima Yasmin
ব্যাখ্যা
এশীয় উন্নয়ন ব্যাংক :
- এশীয় উন্নয়ন ব্যাংক (ADB- Asian Development Bank) প্রতিষ্ঠিত হয় ২২ আগস্ট, ১৯৬৬ সালে এবং আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করে ১৯ ডিসেম্বর, ১৯৬৬ সালে।
- এশীয় উন্নয়ন ব্যাংকের সদর দপ্তর অবস্থিত ফিলিপাইনের ম্যানিলায়।
- ফাতিমা ইয়াসমিন এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ পেয়েছেন। 
- তিনিই প্রথম কোনো বাংলাদেশি, যিনি এই পদে নিয়োগ পেলেন।
- তিন বছরের জন্য আন্তর্জাতিক এই সংস্থার ‘সেক্টরস ও থিম’বিষয়ক ভাইস প্রেসিডেন্ট হবেন তিনি।

উৎস: এশীয় উন্নয়ন ব্যাংক ওয়েবসাইট।
৮৩৬.
Bangladesh became the __________ nation to sign the Artemis Accords.
  1. 44th
  2. 48th
  3. 52th
  4. 54th
সঠিক উত্তর:
54th
উত্তর
সঠিক উত্তর:
54th
ব্যাখ্যা
Artemis Accord:
- আর্টেমিস অ্যাকর্ডস (Artemis Accords) হলো একটি আন্তর্জাতিক চুক্তি, যা মহাকাশে শান্তিপূর্ণ ও টেকসই অনুসন্ধান ও ব্যবহার নিশ্চিত করতে ২০২০ সালে মার্কিন মহাকাশ সংস্থা নাসা এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর দ্বারা প্রণীত হয়।
- এই চুক্তির মূল উদ্দেশ্য হলো চাঁদ, মঙ্গল, ধূমকেতু এবং গ্রহাণু অনুসন্ধানে অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে সহযোগিতা ও সুশাসন প্রতিষ্ঠা করা।​
- আর্টেমিস অ্যাকর্ডস ১৩ অক্টোবর ২০২০ সালে প্রথম স্বাক্ষরিত হয়।
- ২০২৫ সালের এপ্রিল পর্যন্ত মোট ৫৪টি দেশ এই চুক্তিতে যোগদান করেছে।

⇒ ৫৪তম দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থার (নাসা) আর্টেমিস অ্যাকর্ডের সঙ্গে যুক্ত হয়েছে বাংলাদেশ।

উল্লেখ্য,
- এপ্রিল ৮, ২০২৫ তারিখে বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন-২০২৫ এর সাইডলাইনে এ সংক্রান্ত একটি চুক্তি সই হয়েছে।
- এই উদ্যোগের মাধ্যমে বাংলাদেশ বৈশ্বিক মহাকাশ গবেষণা, মহাকাশ ঐতিহ্য সংরক্ষণ এবং মহাকাশ সম্পদের দায়িত্বশীল ব্যবহারে নিজেকে সম্পৃক্ত করল; যা দেশের জাতীয় উন্নয়ন লক্ষ্যমাত্রার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

উৎস: NASA.
৮৩৭.
At the end of the 8th Five-Year Plan (2021-2025), Per capita GNI of Bangladesh will be -
  1. ক) $3,752
  2. খ) $3,241
  3. গ) $3,059
  4. ঘ) $3,598
সঠিক উত্তর:
গ) $3,059
উত্তর
সঠিক উত্তর:
গ) $3,059
ব্যাখ্যা
বাংলাদেশ বর্তমানে অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়ন করছে।
- অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার মেয়াদ - জুলাই ২০২০ - জুন ২০২৫।
মেয়াদান্তে কিছু সূচক:
- জিডিপি প্রবৃদ্ধি - ৮.৫১%
- জিডিপির আকার - ১৭,০৮৭ বিলিয়ন টাকা
- মাথাপিছু আয় - ৩০৫৯ মার্কিন ডলার
- মুদ্রাস্ফীতি - ৪.৬%
- দারিদ্রের নিম্নহার - ৭.৪%
- প্রত্যাশিত গড় আয়ু - ৭৪ বছর
- বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা - ৩০০০০ মেগাওয়াট

উৎস: পরিকল্পনা কমিশনের ওয়েবসাইট।
৮৩৮.
Which amendment abolished the post of Vice President in Bangladesh?
  1. 5h Amendment
  2. 10th Amendment
  3. 12th Amendment
  4. 13th Amendment
  5. 15th Amendment
সঠিক উত্তর:
12th Amendment
উত্তর
সঠিক উত্তর:
12th Amendment
ব্যাখ্যা

সংবিধানের দ্বাদশ সংশোধনীর মাধ্যমে উপরাষ্ট্রপতির পদ বিলুপ্ত করা হয়।

সংবিধানের দ্বাদশ সংশোধনী:

- এই সংশোধনী আইন পাস হয় ১৯৯১ সালের ৬ আগস্ট।
- এ সংশোধনীর মূল প্রতিপাদ্য বিষয় হল রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থার পরিবর্তে মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থা প্রবর্তন।

• দ্বাদশ সংশোধনী:
(১) সংসদীয় সরকার: দ্বাদশ সংশোধনীর প্রধান দিক হল সংসদীয় সরকার ব্যবস্থা প্রবর্তন। এ সংশোধনীর দ্বারা বাংলাদেশের সরকার পদ্ধতি পরিবর্তন করা হয়। রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থার পরিবর্তে সংসদীয় সরকার পদ্ধতি প্রবর্তন করা হয়।
(২) নামমাত্র রাষ্ট্রপতি: এ সংশোধনীর দ্বারা বাংলাদেশে একজন নামমাত্র রাষ্ট্রপতি ব্যবস্থা প্রবর্তন করা হয়। তিনি আইনানুসারে সংসদ সদস্য দ্বারা নির্বাচিত হবেন। তিনি যাবতীয় বিষয় প্রধানমন্ত্রীর সঙ্গে পরামর্শক্রমে কাজ করবেন।
(৩) রাষ্ট্রপতির মেয়াদ: এ সংশোধনীর মাধ্যমে রাষ্ট্রপতির মেয়াদ নির্ধারিত হয়। রাষ্ট্রপতি ৫ বছরের জন্য নির্বাচিত হবেন। একাধিক্রমে তিনি ১০ বছরের বেশি মেয়াদে ক্ষমতায় থাকবেন না।
(৪) উপ-রাষ্ট্রপতির পদ বিলোপ: উপ-রাষ্ট্রপতির পদ বিলোপ দ্বাদ্বশ সংশোধনীর একটি উল্লেখযোগ্য দিক। দ্বাদশ সংশোধনীর দ্বারা উপ-রাষ্ট্রপতির পদটি বিলোপ করা হয়। এ সংশোধনীতে বলা হয়, কোন কারণে রাষ্ট্রপতির পদ শূন্য হলে জাতীয় সংসদের স্পীকার অস্থায়ীভাবে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন।
(৫) মন্ত্রিসভা গঠন: মন্ত্রিসভা গঠন পদ্ধতি সংবিধানের দ্বাদশ সংশোধনীর একটি বিশেষ দিক। এ সংশোধনীতে বলা হয় বাংলাদেশ সরকার ব্যবস্থায় একটি মন্ত্রিসভা থাকবে। রাষ্ট্রপতি সংখ্যাগরিষ্ঠ দলের আস্থাভাজন ব্যক্তিকে প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত করবেন। তিনি হবেন এ মন্ত্রিসভার নেতা।
(৬) গণভোট পদ্ধতি: এ সংশোধনীতে গণভোট পদ্ধতির কথা বলা হয়। দ্বাদশ সংশোধনী দ্বারা কেবল প্রস্তাবনা, সংবিধানের প্রস্তাবনা, অনুচ্ছেদ ৮, ৪৮, ৫৬ ও ১৪২ সংক্রান্ত কোন সংশোধনী বিল গণভোট আকারে পেশ করার বিধান রাখা হয়।

উৎস: i) BBC.
ii) বাংলাদেশের রাজনৈতিক উন্নয়ন, এসএসএইচএল, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৮৩৯.
Which Bangladeshi has been included in TIME Magazine's list of the 100 most influential people in global health?
  1. Dr. Firdausi Qadri
  2. Dr. Samanta Lal Sen
  3. Dr Tahmeed Ahmed
  4. Dr. Kanak Kanti Barua
সঠিক উত্তর:
Dr Tahmeed Ahmed
উত্তর
সঠিক উত্তর:
Dr Tahmeed Ahmed
ব্যাখ্যা
- টাইম ম্যাগাজিনের বিশ্ব স্বাস্থ্যে প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের ডা. তাহমিদ আহমেদ। 
- যুক্তরাষ্ট্রভিত্তিক খ্যাতনামা সাময়িকী ‘টাইম’ তাদের ২০২৫ সালের ‘বিশ্ব স্বাস্থ্য খাতে প্রভাবশালী ১০০ ব্যক্তি’র তালিকায় ডা. তাহমিদ আহমেদকে অন্তর্ভুক্ত করেছে। 
-  তিনি আইসিডিডিআরবির নির্বাহী পরিচালক।
- মাতৃ ও শিশুস্বাস্থ্য, পুষ্টি এবং সীমিত সম্পদের অঞ্চলে স্বাস্থ্য সমস্যার দৃষ্টান্তনির্ভর সমাধানে তাঁর অগ্রণী অবদানকে স্বীকৃতি জানিয়ে এই সম্মান দিয়েছে সাময়িকীটি।
- তাহমিদ আহমেদের নেতৃত্বে আইসিডিডিআরবি অত্যাধুনিক গবেষণা ও জীবন রক্ষাকারী পদক্ষেপের মাধ্যমে বাংলাদেশসহ বিশ্বের লাখো মানুষের কাছে সেবা পৌঁছে দিয়েছে এবং বৈশ্বিক সহযোগিতা সম্পর্ক সুদৃঢ় করেছে।

উৎস: প্রথম আলো (৮ মে ২০২৫)
৮৪০.
In which year did Bangladesh Television (BTV) officially begin its journey?
  1. in 1962
  2. in 1964
  3. in 1988
  4. in 1994
সঠিক উত্তর:
in 1964
উত্তর
সঠিক উত্তর:
in 1964
ব্যাখ্যা

বাংলাদেশ টেলিভিশন:
- বাংলাদেশ টেলিভিশন বাংলা ভাষায় বিশ্বের প্রথম টেলিভিশন।

⇒ ১৯৬৪ সালের ২৫শে ডিসেম্বর একটি পাইলট প্রকল্প হিসেবে এর যাত্রা শুরু হয়।
- ১৯৬৭ সালে তৎকালীন পাকিস্তান টেলিভিশন কর্পোরেশন ও ১৯৭২ সালে রাষ্ট্রপতির আদেশে (পি.ও নং-১১৫) বাংলাদেশ টেলিভিশন নামে রাষ্ট্রীয় টিভি চ্যানেলে পরিণত হয়।
- ১৯৭৫ সালের ৯ই ফেব্রুয়ারি বিটিভি স্থানান্তরিত হয় রামপুরার নিজস্ব টিভি ভবনে।
- ৬ই মার্চ ১৯৭৫ সাল হতে রামপুরা টিভি ভবনে নতুন আঙ্গিকে শুরু হয় বিটিভির সম্প্রচার কার্যক্রম।
- ১৯৮০ সালের ১ ডিসেম্বর তারিখে রামপুরা টিভি কেন্দ্র থেকে বাংলাদেশে প্রথম রঙিন টেলিভিশন সম্প্রচার শুরু হয়।
- বিটিভি ওয়ার্ল্ডের সম্প্রচার শুরু হয় ১১ এপ্রিল ২০০৪ তারিখে।
- ২০১৩ সাল থেকে আইপিটিভি, মোবাইল টিভি ও ওয়েবটিভি এর মাধ্যমেও বিটিভির অনুষ্ঠানমালা দেশে ও বিদেশে দেখার সুযোগ পাচ্ছেন দর্শকরা।

⇒ ২০২৪ সালের ৩১ ডিসেম্বর সংবাদভিত্তিক পূর্ণাঙ্গ টেলিভিশন চ্যানেল হিসেবে “বিটিভি নিউজ” নামে যাত্রা শুরু করে।

উৎস: i) বাংলাদেশ টেলিভিশন ওয়েবসাইট।
ii) প্রথম আলো।

৮৪১.
Which tectonic plate is not part of the main plates surrounding Bangladesh?
  1. Eurasian Plate
  2. Pacific Plate
  3. Burma Plate
  4. Indian Plate
সঠিক উত্তর:
Pacific Plate
উত্তর
সঠিক উত্তর:
Pacific Plate
ব্যাখ্যা

- বাংলাদেশের আশপাশে অবস্থিত প্রধান টেকটোনিক প্লেটগুলোর অন্তর্ভুক্ত নয় প্রশান্ত মহাসাগরীয় প্লেট

• টেকটোনিক প্লেট:
- ভূতাত্ত্বিক মতবাদ অনুসারে ভূত্বক প্রধানত সাতটি বড় ও কয়েকটি ক্ষুদ্র গতিশীল কঠিন প্লেট দ্বারা গঠিত, যেগুলি নিম্নস্থ ভ্রাম্যমান উষ্ণ গুরুমন্ডলীয় পদার্থের ওপর ভাসছে। 
- প্লেটের বিচলন (movement) ও পারস্পরিক ক্রিয়া ভূমিকম্প, অগ্ন্যুৎপাত, পর্বত সৃষ্টি প্রভৃতি উল্লেখযোগ্য ভূতাত্ত্বিক ঘটনাবলীর নিয়ন্ত্রক বলে ধারণা করা হয়। 

উল্লেখ্য,
- ভৌগোলিক দিক দিয়ে বাংলাদেশের অবস্থান ভূমিকম্প-ঝুঁকিপূর্ণ এলাকায়। 
- দেশের ভেতরে ও সীমানা ঘিরে বিধ্বংসী ভূমিকম্পের উৎপত্তি হওয়ার মতো একাধিক ফাটলরেখা (টেকটোনিক প্লেট বাউন্ডারি চ্যুতি বা পিবিএফ) রয়েছে। 
- বাংলাদেশের অবস্থান ভারতীয় টেকটোনিক প্লেটে।
- এই প্লেটের দুপাশে রয়েছে ইউরেশীয় প্লেট ও বার্মিজ সাব-প্লেট।
- বাংলাদেশের উত্তর, উত্তর-পূর্ব ও পূর্বে ওই দুটি প্লেটের প্রান্তসীমা।
-এই প্লেটগুলোর প্রান্তবর্তী অধিকাংশ ফাটলরেখাই বাংলাদেশ ভূখণ্ডের ভেতরে কিংবা সংলগ্ন এলাকায়।
- ফলে এসব ফাটলরেখায় বড় কোনো ভূমিকম্পের সৃষ্টি হলে দেশের মধ্যে তার প্রভাব বিধ্বংসী হবে। 

তথ্যসূত্র: i) বাংলাপিডিয়া। 
ii) প্রথম আলো।

৮৪২.
East India Company was formed in -
  1. 1600
  2. 1605
  3. 1610
  4. 1615
সঠিক উত্তর:
1600
উত্তর
সঠিক উত্তর:
1600
ব্যাখ্যা
ইস্ট ইন্ডিয়া কোম্পানি:
- ব্রিটেনের রানী প্রথম এলিজাবেথের নিকট থেকে প্রাপ্ত সনদের মাধ্যমে ১৬০০ সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয়।
- ১৬১২ সালে সম্রাট জাহাঙ্গীরের অনুমতি নিয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রথম সুরাটে বাণিজ্য কুঠি স্থাপন করে।
- ১৭০০ সালে কলকাতায় ফোর্ট উইলিয়াম দুর্গ স্থাপন করে।
- ১৭৫৭ সালের ২৩শে জুন পলাশী যুদ্ধে জয়লাভের মাধ্যমে বাংলা তথা ভারতবর্ষে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন শুরু হয় এবং ১৮৫৮ সাল পর্যন্ত ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারত শাসন করে। এরপর ভারতের শাসনভার ব্রিটিশ সরকার নিজে নিয়ে নেয়।

তথ্যসূত্র - বাংলাপিডিয়া।
৮৪৩.
The Concert for Bangladesh was held in -
  1. London
  2. Paris
  3. Washington
  4. New York
সঠিক উত্তর:
New York
উত্তর
সঠিক উত্তর:
New York
ব্যাখ্যা
• ১৯৭১ সালের ১ আগস্ট মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ম্যাডিসন স্কয়ারে 'কনসার্ট ফর বাংলাদেশ' অনুষ্ঠিত হয়।
- এর উদ্দেশ্য ছিলো কনসার্ট থেকে প্রাপ্ত অর্থ দিয়ে বাংলাদেশের শরনার্থীদের সহায়তা করা।
- কনসার্ট ফর বাংলাদেশের মূল উদ্যোক্তা ছিলেন বিখ্যাত ভারতীয় সেতারবাদক পণ্ডিত রবিশংকর।
- এই অনুষ্ঠানে মার্কিন ব্যান্ডদল বিটলস পারফর্ম করে।
- এতে জর্জ হ্যারিসন, বব ডিলান, রিঙ্গো স্টার প্রমুখ অংশগ্রহণ করেন।
- বাংলাদেশর আকবর আলী খাঁ, তবলাবাদক ওস্তাদ আল্লারাখা প্রমুখ এতে যুক্ত ছিলেন।

সূত্র: মুক্তিযুদ্ধ জাদুঘর ওয়েবসাইট ও দৈনিক জনকণ্ঠ। 
৮৪৪.
Who founded the Mughal Empire in India?
  1. Aurangzeb
  2. Akbar
  3. Babur
  4. Humayun
সঠিক উত্তর:
Babur
উত্তর
সঠিক উত্তর:
Babur
ব্যাখ্যা
বাবর:
- জহিরউদ্দীন মুহম্মদ বাবর ভারতবর্ষে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন।
- পিতার দিক থেকে বাবর ছিলেন বিখ্যাত তুর্কি তৈমুর লং-এর অধস্তন পঞ্চম পুরুষ এবং মায়ের দিক থেকে তাঁর পূর্বপুরুষ ছিলেন বিখ্যাত মোঙ্গল নেতা চেঙ্গিস খান।
- উপমহাদেশে বাবরের প্রতিষ্ঠিত রাজবংশ মুঘল বংশ নামে পরিচিত হয়েছে মোঙ্গলদের সাথে তাঁর সম্পর্ক থাকার কারণেই।
- বাবর ১৪৮৩ খ্রিস্টাব্দে মধ্য এশিয়ার ফারগানায় জন্মগ্রহণ করেন।
- তাঁর পিতা ওমর মির্জা ফারগনার শাসনকর্তা ছিলেন।
- পিতার মৃত্যুর পর বাবর বার বছর বয়সে ফারগানার অধিপতি হন।
- ১৫০৪ খ্রিস্টাব্দে উজবেক শাসনের দুর্বলতার সুযোগ নিয়ে প্রথম বারের মতো বাবর কাবুল জয় করেন।
- কাবুল বিজয়ের পরও বাবর পিতৃসিংহাসন পুনরুদ্ধার ও রক্ষায় ব্যর্থ হয়ে ভারতবর্ষের দিকে দৃষ্টি নিবন্ধ করেন।

তথ্যসূত্র - ইতিহাস ১ম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৮৪৫.
Who is the director of the film 'Mujib: The Making of a Nation'?
  1. Dayal Nihalani
  2. Shyam Benegal
  3. Nitish Roy
  4. Jayanta Dev
সঠিক উত্তর:
Shyam Benegal
উত্তর
সঠিক উত্তর:
Shyam Benegal
ব্যাখ্যা
• মুজিব: একটি জাতির রূপকার’:
- ‘মুজিব: একটি জাতির রূপকার’ ১৩ অক্টোবর সারা দেশে মুক্তি পায়।
- এই চলচ্চিত্রে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ এবং শেখ ফজিলাতুন্নেছা মুজিবের চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা।
- বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ফারিয়া।
- বঙ্গবন্ধুর জীবন, বাঙালির মুক্তিসংগ্রাম ও ১৯৭৫ সালের মর্মন্তুদ ঘটনাকে এই চলচ্চিত্রে তুলে ধরা হয়েছে।
- বাংলাদেশ ভারত যৌথ প্রযোজনার এই মুভিটি পরিচালনা করেছেন ভারতীয় চলচ্চিত্র পরিচালক শ্যাম বেনেগাল।
- ২০২১ সালের ২২ জানুয়ারি ভারতের মুম্বাই ফিল্ম সিটিতে শুরু হয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে সিনেমা নির্মাণ।

সূত্র: প্রথম আলো।
৮৪৬.
Which new scheme is being introduced in the universal pension program?
  1. Ekota
  2. Samata
  3. Prottoy
  4. Probash
সঠিক উত্তর:
Prottoy
উত্তর
সঠিক উত্তর:
Prottoy
ব্যাখ্যা
প্রত্যয় স্কিম:
- সর্বজনীন পেনশন ব্যবস্থায় নতুন যুক্ত হওয়া প্রত্যয় স্কিমের রূপরেখা ঘোষণা করা হয়েছে।

- চারটি আলাদা কর্মসূচি (স্কিম) নিয়ে সর্বজনীন পেনশন ব্যবস্থার যাত্রা শুরু হয় ১৭ আগস্ট, ২০২৩ তারিখে।
- এগুলো হচ্ছে প্রগতি, সুরক্ষা, প্রবাস ও সমতা।
- প্রগতি বেসরকারি প্রতিষ্ঠানের মালিক ও কর্মচারীদের জন্য।
- সমতা দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী (যাঁদের আয়সীমা বার্ষিক অনূর্ধ্ব ৬০ হাজার টাকা) স্বল্প আয়ের মানুষের জন্য।
- প্রবাস শুধু প্রবাসী বাংলাদেশিদের জন্য।
- আর সুরক্ষা রিকশাচালক, কৃষক, শ্রমিক, কামার, কুমার, জেলে, তাঁতি ইত্যাদি স্বকর্মে নিয়োজিত নাগরিকদের জন্য।
- সর্বজনীন পেনশনে ১৮ থেকে ৫০ বছর বয়সী একজন সুবিধাভোগী ৬০ বছর বয়স পর্যন্ত এবং ৫০ বছরের বেশি বয়সের সুবিধাভোগী ন্যূনতম ১০ বছর চাঁদা দেওয়া সাপেক্ষে আজীবন পেনশন সুবিধা ভোগ করবেন।
- দেশের সব স্বশাসিত, স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়ত্ত, সংবিধিবদ্ধ বা সমজাতীয় সংস্থা এবং তাদের অধীন অঙ্গপ্রতিষ্ঠানগুলোর চাকরিতে যেসব কর্মকর্তা বা কর্মচারী ২০২৪ সালের ১ জুলাইয়ের পর যোগ দেবেন, তাঁরা বিদ্যমান ব্যবস্থার মতো আর অবসরোত্তর পেনশন সুবিধা পাবেন না।
- তার বদলে নতুনদের বাধ্যতামূলক সর্বজনীন পেনশনের আওতাভুক্ত করা হবে।
- ১ জুলাইয়ের পর যাঁরা নতুন চাকরিতে যোগ দেবেন, তাঁদের জন্য ‘প্রত্যয়’ নামের একটি কর্মসূচি চালুর চিন্তা রয়েছে কর্তৃপক্ষের।

উৎস: ১৫ মার্চ ২০২৪, প্রথম আলো।
৮৪৭.
Who founded the Karrani dynasty in Bengal?
  1. Bayazid Khan Karrani
  2. Daud Khan Karrani
  3. Hossain Khan Karrani
  4. Taj Khan Karrani
সঠিক উত্তর:
Taj Khan Karrani
উত্তর
সঠিক উত্তর:
Taj Khan Karrani
ব্যাখ্যা

কররানি শাসন:
- কররানি উপাধিধারী আফগানরা হচ্ছে একটি আফগান গোত্র।
- কররানীদের আদি নিবাস ছিল আফগানিস্তানের বঙ্গাশ নামক স্থানে। বর্তমানে এটি কুররম নামে অভিহিত।
- পাঠানদের কররানী শাখা আফগানিস্তানে করলানি নামে পরিচিত।
- ১৫৬৪ সালে তাজ খান কররানি বাংলায় কররানি বংশ প্রতিষ্ঠা করেন।
- তিনি এক সময় শেরশাহের অধীনে চাকরি করতেন।
- ১৫৬৫ সালে তিনি বাংলার অধিপতি হওয়ার এক বছরের মধ্যে মারা যান।
- তাঁর ভাই সুলেমান কররানি প্রায় সাত বছর বাংলার সিংহাসনে অধিষ্ঠিত ছিলেন।
- এই সময়ের মধ্যে তিনি বাংলাকে উত্তর-পূর্ব ভারতের শ্রেষ্ঠ শক্তিতে পরিণত করেছিলেন।
- তাঁর আমলে বাংলায় অপেক্ষাকৃত সুশাসন ও শান্তি বিরাজ করেছে।
- সুলায়মান কররানীর জ্যেষ্ঠ পুত্র বায়েজীদ কররানী তাঁর উত্তরাধিকারী হন।
- তিনি তাঁর পিতার নীতি পরিহার করে স্বাধীনতা ঘোষণা করেন।
- বায়েজীদ কররানী মাত্র অল্প কয়েকমাস বাংলা শাসন করেন।
- ১৫৭৩ খ্রিস্টাব্দে বায়েজীদের কনিষ্ঠ ভ্রাতা দাউদ কররানীকে বাংলার সিংহাসনে অভিষিক্ত করেন।
- দাউদ তাঁর ভাইয়ের স্বাধীন নীতি অনুসরণ করে নিজের নামে খুৎবা পাঠ ও মুদ্রা প্রচলন করেন।
- ১৫৭৬ খ্রিস্টাব্দের ১২ জুলাই রাজমহলের যুদ্ধ সংঘটিত হয়। দাউদ কররানী বন্দি হন এবং তাঁকে মৃত্যুদন্ড দেওয়া হয়।
- দাউদ কররানীর মৃত্যুদন্ডের ফলে বাংলায় স্বাধীন মুসলিম শাসনের অবসান ও মুঘল শাসনের সূচনা হয়।

তথ্যসূত্র - ইতিহাস ১ম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও বাংলাপিডিয়া।

৮৪৮.
According to the constitution of Bangladesh, parliament shall be summoned, prorogued and dissolved by the -
  1. President
  2. Prime Minister
  3. Speaker of the Parliament
  4. Chief Justice
সঠিক উত্তর:
President
উত্তর
সঠিক উত্তর:
President
ব্যাখ্যা
বাংলাদেশের সংবিধান:
- সংবিধানের ৭২(১) নং অনুচ্ছেদ অনুযায়ী মহামান্য রাষ্ট্রপতি জাতীয় সংসদের অধিবেশন আহ্বান, স্থগিত ও ভঙ্গ করেন।
- তবে এক্ষেত্রে তিনি প্রধানমন্ত্রীর লিখিত পরামর্শ অনুযায়ী তার দায়িত্ব পালন করবেন।
- নতুন সংসদের প্রথম অধিবেশনে ও নতুন বছরের অধিবেশনের সূচনায় রাষ্ট্রপতি সংসদে ভাষণদান করেন।
- রাষ্ট্রপতির ভাষণের ওপর সংসদে আলোচনা হয়।
- সময়ে সময়ে রাষ্ট্রপতি সংসদে বাণী প্রেরণ করেন।
- তিনি সংসদ মুলতবি রাখতে পারেন এবং প্রধানমন্ত্রীর লিখিত পরামর্শে তিনি সংসদ ভেঙ্গে দিতে পারেন।
- মাননীয় প্রধানমন্ত্রী ও মাননীয় স্পিকার যথাক্রমে জাতীয় সংসদের নেতা ও সভাপতির দায়িত্ব পালন করেন।
- আর চিপ হুইপ সংসদ সদস্যদের মধ্যে সমন্বয় বিধানের দায়িত্ব পালন করে থাকেন।

উৎস: বাংলাদেশের সংবিধান, আরিফ খান।
৮৪৯.
The controlling authority of share market in Bangladesh.
  1. ক) Investment Corporation of Bangladesh
  2. খ) Bangladesh Security and Exchange Commission
  3. গ) Ministry of Finance
  4. ঘ) Dhaka Stock Exchange
সঠিক উত্তর:
খ) Bangladesh Security and Exchange Commission
উত্তর
সঠিক উত্তর:
খ) Bangladesh Security and Exchange Commission
ব্যাখ্যা
বাংলাদেশে শেয়ার বাজারের নিয়ন্ত্রক সংস্থা হলো BSEC (Bangladesh Securities Exchange Commission)।
- এটি ১৯৯৩ সালের ৮ জুন প্রতিষ্ঠিত হয়।
- এর বর্তমান চেয়ারম্যান প্রফেসর ড. শিবলী রুবায়েত উল ইসলাম।
- BSEC এর অধীন বাংলাদেশে স্টক এক্সচেঞ্জের সংখ্যা দুটো। এগুলো হলো:
- DSE (Dhaka Stock Exchange). 
- CSE (Chittagong Stock Exchange)।

তথ্যসূত্র: BSEC ওয়েবসাইট। 
৮৫০.
Who built the Sixty Dome Mosque?
  1. Sheikh Ahmad
  2. Jalaluddin Mahmud
  3. Khan Jahan Ali
  4. Bayezid Bostami
  5. None of them
সঠিক উত্তর:
Khan Jahan Ali
উত্তর
সঠিক উত্তর:
Khan Jahan Ali
ব্যাখ্যা
ষাটগম্বুজ মসজিদ:
- এটি বাগেরহাট জেলায় অবস্থিত।
- ১৫ শতকের দিকে উলঘ খান-ই-জাহান আলী ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদ নির্মাণ করেন।
- ষাটগম্বুজ মসজিদটিতে ৮১ টি গম্বুজ রয়েছে।
- মসজিদটি উত্তর-দক্ষিণে বাইরের দিকে প্রায় ১৬০ ফুট ও ভিতরের দিকে প্রায় ১৪৩ ফুট লম্বা এবং পূর্ব-পশ্চিমে বাইরের দিকে প্রায় ১০৪ ফুট ও ভিতরের দিকে প্রায় ৮৮ ফুট চওড়া।
- দেয়ালগুলো প্রায় ৮·৫ ফুট পুরু।
- এ বিশাল মসজিদের চতুর্দিকে প্রাচীর ৮ফুট চওড়া, এর চার কোনে চারটি মিনার আছে।
- মসজিদটি ছোট ইট দিয়ে তৈরী, এর দৈর্ঘ্য ১৬০ফুট, প্রস্থ ১০৮ ফুট, উচ্চতা ২২ফুট।
- মসজিদের পশ্চিম দিকে প্রধান মেহরাবের পাশে একটি দরজাসহ মোট ২৬টি দরজা আছে।
- ইউনেস্কো এ মসজিদটি বিশ্ব ঐতিহ্য তালিকায় অন্তর্ভূক্ত করেছে।

তথ্যসূত্র - প্রত্নতত্ত্ব অধিদপ্তর ওয়েবসাইট।
৮৫১.
Who is the author of the famous Bengali epic "Meghnad Badh Kavya"?
  1. Rabindranath Tagore
  2. Jibanananda Das
  3. Bankim Chandra Chattopadhyay
  4. Michael Madhusudan Dutt
  5. None of them
সঠিক উত্তর:
Michael Madhusudan Dutt
উত্তর
সঠিক উত্তর:
Michael Madhusudan Dutt
ব্যাখ্যা
মেঘনাদবধ কাব্য:
- মধুসূদনের দ্বিতীয় কাব্যগ্রন্থ 'মেঘনাদবধ কাব্য' বাংলা সাহিত্যের প্রথম এবং শ্রেষ্ঠ মহাকাব্য।
- মাইকেল মধুসূদন দত্তের অমর মহাকাব্য 'মেঘনাদবধ কাব্য'।
- সংস্কৃত মহাকাব্য 'রামায়ণ' এর ক্ষুদ্র ভগ্নাংশ কাহিনি অবলম্বন করে মধুসূদন দত্ত ১৮৬১ সালের জুন মাসে 'মেঘনাদবধ কাব্য' রচনা করেন।
- নয় সর্গে রচিত মেঘনাদবধ কাব্যে মোট তিন দিন দুই রাতের ঘটনা বর্ণিত আছে।
- কাব্যের কয়েকটি প্রধান চরিত্র: রাবণ, মেঘনাদ, লক্ষ্মণ, রাম, প্রমীলা, বিভীষণ, সীতা, সরমা ইত্যাদি।
- কাব্যের সর্গগুলো হলো: অভিষেক, অস্ত্রলাভ, সমাগম, অশোক বন, উদ্যোগ, বধ, শক্তিনির্ভেদ, প্রেতপুরী, সংস্ক্রিয়া।

মাইকেল মধুসূদন দত্ত:
- মাইকেল মধুসূদন দত্ত একজন মহাকবি, নাট্যকার। তিনি ১৮২৪ সালের ২৫ জানুয়ারি যশোর জেলার কপোতাক্ষ নদের তীরে সাগরদাঁড়ি গ্রামে জন্মগ্রহণ করেন।
- তিনি বাংলা ভাষায় সনেটের প্রবর্তক।
- মাইকেল মধুসূদন দত্ত অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক।
- তিনি প্রথম অমিত্রাক্ষর ছন্দের প্রয়োগ করেন ‘পদ্মাবতী’ নাটকে। (দ্বিতীয় অঙ্ক দ্বিতীয় গর্ভাঙ্কে)।
- অমিত্রাক্ষর ছন্দে রচিত প্রথম কাব্যগ্রন্থ ‘তিলোত্তমাসম্ভ ‘ কাব্য। অর্থ্যাৎ, এই কাব্যটি সম্পূর্ণ অমিত্রাক্ষর ছন্দে রচিত।
- মাইকেল মধুসূদন দত্ত রচিত প্রথম কাব্যগ্রন্থ দ্য ক্যাপটিভ লেডি। এটি ইংরেজিতে রচিত।

তাঁর রচিত কাব্যগুলো হলো:
- তিলোত্তমাসম্ভব কাব্য,
- মেঘনাদবধ কাব্য,
- ব্রজাঙ্গনা কাব্য,
- বীরাঙ্গনা কাব্য,
- চতুর্দশপদী কবিতাবলী।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম।
৮৫২.
What is the name of the military station recently established by the Indian Army closest to the Bangladesh border? [November, 2025]
  1. Lachit Borphukan
  2. Sam Manekshaw
  3. Field Marshal Cariappa
  4. Bipin Rawat
  5. Arjan Singh
সঠিক উত্তর:
Lachit Borphukan
উত্তর
সঠিক উত্তর:
Lachit Borphukan
ব্যাখ্যা

•বাংলাদেশ সীমান্তে ভারতের নতুন সামরিক স্থাপনা নির্মান : 
- ভারতীয় সেনারা বৃহস্পতিবার ধুবরী সীমান্ত শহরে একটি মিলিটারি স্টেশনের ভিত্তি স্থাপন করেছে।
- আসামের ধুবরীতে 'লাচিত বোরফুকন মিলিটারি স্টেশন' স্থাপন করেছে, যা বাংলাদেশ সীমান্তের সবচেয়ে নিকটবর্তী ।
- মিলিটারি স্টেশনটির নামকরণ করা হয়েছে কিংবদন্তি আহোম কমান্ডার লাচিত বোরফুকনের প্রতি সম্মান হিসেবে, যিনি মোগল বাহিনীর বিরুদ্ধে তার প্রতিরোধের জন্য প্রসিদ্ধ।

- এটি বাংলাদেশের সীমান্তের সবচেয়ে কাছের স্থাপনাগুলোর মধ্যে একটি এবং গুবাহাটি অতিক্রম করে পশ্চিম আসামে প্রথম স্থাপনাটি।
- কৌশলগতভাবে এটি ‘চিকেন নেক’ করিডরের কাছে অবস্থিত – যা ভারতের উত্তর-পূর্ব অঞ্চলকে মূল ভূখণ্ডের সঙ্গে সংযুক্ত করে এমন একটি সংকীর্ণ পথ।
- সাম্প্রতিক সময়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এই গুরুত্বপূর্ণ অঞ্চলে প্রবেশাধিকার বাধাগ্রস্ত করার হুমকি দেওয়ায় ধুবরী স্টেশনের গুরুত্ব আরও বেড়েছে।
- স্টেশনটি তেজপুর ভিত্তিক চতুর্থ কর্পসের অধীনে থাকবে এবং বাংলাদেশ সীমান্ত থেকে প্রায় ৩০ কিমি দূরে অবস্থিত।

- এই মিলিটারি স্টেশনটি গোয়েন্দা প্রতিরোধ কার্যক্রম এবং উন্নত সিগন্যাল মনিটরিংয়ের একটি কৌশলগত কেন্দ্র হিসেবে কাজ করবে, যা ভারতীয় সেনাবাহিনীকে বাংলাদেশের সীমান্তে সতর্ক নজরদারি বজায় রাখতে সক্ষম করবে। 

তথ্যসূত্র: দ্য টাইমস অব ইন্ডিয়া। (Link)

৮৫৩.
SLR stands for -
  1. Solitary Liquidity Ratio
  2. Status Liquidity Ratio
  3. Self Liquidity Ratio
  4. Statutory Liquidity Ratio
সঠিক উত্তর:
Statutory Liquidity Ratio
উত্তর
সঠিক উত্তর:
Statutory Liquidity Ratio
ব্যাখ্যা
SLR:
- SLR এর পূর্ণরূপ: Statutory Liquidity Ratio.
- সংবিধিবদ্ধ তারল্য অনুপাত (SLR) আমানতের ন্যূনতম শতাংশকে বোঝায় যা বাণিজ্যিক ব্যাংকগুলিকে তাদের নিজস্ব ভল্টে সোনার সম্পদ, নগদ বা সরকার- অনুমোদিত সিকিউরিটি হিসাবে বজায় রাখার জন্য বাধ্যতামূলক করা হয়।
- এই আমানতগুলি ব্যাংকগুলিকে নিজেরাই বজায় রাখতে হবে এবং ভারতীয় রিজার্ভ ব্যাংকের কাছে নয়।
- এই অনুপাত বৃদ্ধির ফলে ব্যাংকের অর্থনীতিতে অর্থ ইনজেক্ট করার ক্ষমতা হ্রাস পায়।
- এসএলআর RBI দ্বারা নির্ধারিত হয়। 

উল্লেখ্য,
- CRR (ক্যাশ রিজার্ভ রেশিও) এবং SLR হল কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রানীতির প্রথাগত হাতিয়ার যাতে অর্থনীতিতে ঋণ বৃদ্ধি, তারল্য প্রবাহ এবং মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করা হয়।
- SLR ব্যাংকিং নিয়ন্ত্রণ আইন, 1949 এর ধারা 24 (2A) দ্বারা নির্ধারিত হয়েছিল।

উৎস: ৪ ডিসেম্বর, ২০২৩, Business Standard. [link]
৮৫৪.
Which project of Bangladesh is related to the concept 'One city two towns'?
  1. ক) Padman Bridge
  2. খ) Metro Rail
  3. গ) Kuril Flyover
  4. ঘ) Karnaphuli river tunnel
সঠিক উত্তর:
ঘ) Karnaphuli river tunnel
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Karnaphuli river tunnel
ব্যাখ্যা

- চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে দেশের প্রথম সুরঙ্গপথ বঙ্গবন্ধু টানেল নির্মিত হচ্ছে।
- এটির দৈর্ঘ্য ৩.৪ কিলোমিটার।
- চট্টগ্রাম শহরের পতেঙ্গা ও আনোয়ারা উপজেলাকে সংযুক্ত করে এটি নির্মিত হচ্ছে।
- এর মাধ্যমে চট্টগ্রামকে চীনের সাংহাই নগরীর আদলে ''এক নগরী দুই শহর'' (one city two town) রূপে গড়ে তোলা হচ্ছে।
- দীর্ঘ টানেলটি নির্মাণে মোট ব্যয় প্রায় দশ হাজার চারশ কোটি টাকা।
- এটি নির্মাণে চীনা সরকার আর্থিক ও কারিগরি সহায়তা করছে। চায়না কমিউনিকেশনস কনস্ট্রাকশন কোম্পানি এটি নির্মাণ করছে।
- ২০২২ সালে ডিসেম্বরে এটি যান চলাচলের জন্যে উন্মুক্ত করে দেওয়ার লক্ষ্য স্থির করা হয়েছে।
(তথ্যসূত্র: সেতু কর্তৃপক্ষ, ডেইলি স্টার ও প্রথম আলো)

৮৫৫.
Who is the first independent Nawab of Bengal?
  1. Murshid Quli Khan
  2. Siraj ud-Daulah
  3. Alivardi khan
  4. Mir Kasem
সঠিক উত্তর:
Murshid Quli Khan
উত্তর
সঠিক উত্তর:
Murshid Quli Khan
ব্যাখ্যা
নবাব মুর্শিদ কুলি খান:
- বাংলার প্রথম স্বাধীন নবাব মুর্শিদ কুলি খান।
- মুর্শিদ কুলি খান (১৭০০-১৭২৭) বাংলায় নওয়াবী শাসনের প্রতিষ্ঠাতা।
- সম্রাট আওরঙ্গজেবের পর কোনো কোনো সুবা স্বাধীন হয়ে যায়।
- বাংলাও এর ব্যতিক্রম ছিল না।
- বিশেষ করে মুর্শিদকুলী খানের সময় থেকে বাংলায় নবাবী আমলের সূচনা হয়।
- সম্রাট আওরঙ্গজেব তাঁকে কর তলব খান উপাধি দিয়ে ১৭০০ খ্রিস্টাব্দে বাংলার দিওয়ান নিযুক্ত করেন।
- তিনি ঢাকা বাংলার রাজধানী মুর্শিদাবাদে স্থানান্তর করেন ১৭১৭ সালে।

অন্যদিকে 
- নবাব সিরাজউদ্দৌলা ছিলেন বাংলা-বিহার-ওড়িশার শেষ স্বাধীন নবাব।
- আলীবর্দী খান (১৬৭৬-১৭৫৬) বাংলা, বিহার ও উড়িষ্যার নওয়াব (১৭৪০-১৭৫৬)।

উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশবিদ্যালয় ও বাংলাপিডিয়া।
৮৫৬.
In which district did the country’s first organic tea production begin?
  1. Sylhet
  2. Kurigram
  3. Panchagarh
  4. Moulvibazar
সঠিক উত্তর:
Panchagarh
উত্তর
সঠিক উত্তর:
Panchagarh
ব্যাখ্যা

অর্গানিক চা:
- অর্গানিক বা ভেষজ চা হচ্ছে সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে কোনোরকম ক্ষতিকর রাসায়নিক ও কৃত্রিম উপাদান ছাড়া উৎপাদন প্রক্রিয়া।
- অর্গানিক চা চাষে রাসায়নিক সার বা কীটনাশক ব্যবহৃত হয় না।
- বাংলাদেশে পঞ্চগড় জেলার তেতুঁলিয়ায় সর্বপ্রথম অর্গানিক চায়ের চাষ শুরু হয়।
- ২০০০ সালে কাজী অ্যান্ড কাজী টি এস্টেটে চায়ের আবাদ শুরু হয়।
- উৎপাদন শুরু হয় ২০০৪ সালে।
- বর্তমানে পঞ্চগড়, ঠাকুরগাঁও ও দিনাজপুর জেলায় ক্ষুদ্র ও বৃহৎ পরিসরে অর্গানিক চায়ের চাষ হচ্ছে।


উল্লেখ্য,
- দেশে বর্তমানে নিবন্ধিত চা বাগান ১৭০ টি। [আগস্ট,২০২৫]
- মৌলভীবাজার জেলায় অবস্থিত ৯০টি চা বাগান,
- সিলেট জেলায় অবস্থিত ১৯টি চা বাগান,
- পঞ্চগড় জেলায় অবস্থিত ১০ টি চা বাগান,
- রাঙ্গামাটি জেলায় অবস্থিত ০২টি চা বাগান,
- খাগড়াছড়ি পার্বত্য জেলায় অবস্থিত ০১টি চা বাগান।

উৎস: প্রথম আলো ও জাতীয় তথ্য বাতায়ন।

৮৫৭.
How many total seats were there in the Provincial Assembly of East Bengal?
  1. 250
  2. 275
  3. 300
  4. 309
  5. 310
সঠিক উত্তর:
309
উত্তর
সঠিক উত্তর:
309
ব্যাখ্যা

• প্রাদেশিক পরিষদ নির্বাচন
- ১৯৫৩ সালের ৪ ডিসেম্বর যুক্তফ্রন্ট গঠিত হয়।
- ২১ ফেব্রুয়ারিকে স্মরণীয় করে রাখার জন্য যুক্তফ্রন্টের ইশতেহার হয় ২১ দফা।
- ১৯৫৪ সালের ৮ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হয়।
- নির্বাচনে মুসলমান আসনে ৩৭.৬০% ভোট পড়ে।
- ১৯৫৪ সালে পূর্ব পাকিস্তান আইন পরিষদে ৩০৯টি আসনে নির্বাচন হয়।

⇒ নির্বাচনে মোট ৩০৯টি আসনের মধ্যে মুসলমানদের জন্য সংরক্ষিত ২৩৭টি আসনে যুক্তফ্রন্ট ২২৩টি আসনে (আওয়ামী লীগ এককভাবে ১৪৩টি) জয়ী হয় এবং প্রদত্ত ভোটের ৬৪% লাভ করে।
- সরকারি দল মুসলিম লীগ পায় মাত্র ৯টি আসন যা প্রদত্ত ভোটের ২৭% মাত্র।
- বাকি ৫টি মুসলিম আসনের ৪টি পায় স্বতন্ত্র প্রার্থীরা এবং ১টি পায় খেলাফত-ই-রব্বানী পার্টি।
- এছাড়া মহিলাদের জন্য সংরক্ষিত ৯টি আসনের সবকটিই যুক্তফ্রন্ট লাভ করে।
- নির্বাচনের ফলাফল অনুযায়ী যুক্তফ্রন্ট প্রাদেশিক মন্ত্রিসভা গঠনের যোগ্যতা অর্জন করে।

উৎস: i) বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, SSC প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
ii) ইতিহাস, SSHL প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৮৫৮.
In which industry is White Clay mainly used?
  1. Food industry
  2. textile industry
  3. Ceramic industry
  4. Construction industry
সঠিক উত্তর:
Ceramic industry
উত্তর
সঠিক উত্তর:
Ceramic industry
ব্যাখ্যা
• চীনামাটি:
- চীনামাটি হলো কেওলিন নামক খনিজ পদার্থ দ্বারা গঠিত এক ধরনের উন্নতমানের কর্দম, যা প্রধানত সিরামিক শিল্পে ব্যবহৃত হয়।
- বাংলাদেশে গৃহস্থালি ব্যবহারের জন্য চীনামাটির তৈরী তৈজসপত্র বহুলভাবে জনপ্রিয়।

- দেশের বিভিন্ন অঞ্চলে ভূ-পৃষ্ঠে অথবা অন্তর্ভূ-পৃষ্ঠে (subsurface) চীনামাটির অস্তিত্ব পাওয়া গেছে।
- বিশেষ করে নেত্রকোনা জেলার বিজয়পুর ও গোপালপুর, শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলা, এবং চট্টগ্রাম জেলার হাইটগাঁও ও সাতকানিয়া উপজেলার বাইতুল ইজ্জতে চীনামাটির - উল্লেখযোগ্য মজুত রয়েছে।

- এ ছাড়াও দিনাজপুর জেলার মধ্যপাড়া, বড়পুকুরিয়া ও দীঘিপাড়া এবং নওগাঁ জেলার পত্নীতলা এলাকায় ভূ-পৃষ্ঠের কাছাকাছি স্থানে চীনামাটির খনি পাওয়া গেছে।

উৎস: বাংলাপিডিয়া।
৮৫৯.
What is the national game of Bangladesh?
  1. ক) Cricket
  2. খ) Kabaddi
  3. গ) Football
  4. ঘ) None of these
সঠিক উত্তর:
খ) Kabaddi
উত্তর
সঠিক উত্তর:
খ) Kabaddi
ব্যাখ্যা
- ১৯৭২ সালে হাডুডু খেলাকে কাবাডি নামকরণ করা হয় এবং এ খেলাকে জাতীয় খেলার মর্যাদা দেওয়া হয়।
- ১৯৭৪ সালে বাংলাদেশ সফররত ভারতীয় কাবাডি দলের সঙ্গে প্রথম কাবাডি টেস্ট খেলে। 
- কাবাডি ১২.৫০ মিটার দৈর্ঘ্য ও ১০ মিটার প্রস্থের আয়তাকার মাঠে প্রতি দলে ১২ জন করে খেলোয়াড় নিয়ে অনুষ্ঠিত দুটি দলের খেলা। এ খেলায় এক পক্ষের খেলোয়াড় দম ধরে প্রতিপক্ষের কোর্টে হানা দিয়ে দম থাকা অবস্থায় স্পর্শ কিংবা ধস্তাধস্তির পর নিজ কোর্টে ফিরে আসতে পারলে পয়েন্ট অর্জন করে।
- প্রতি দলে ১২ জন করে খেলোয়াড় থাকলেও ৭ জন খেলোয়াড় কোর্টে খেলে এবং বাকি ৫ জন অতিরিক্ত খেলোয়াড় হিসেবে কোর্টের বাইরে থাকে।
- প্রতিযোগিতার সময় দুই অর্ধ মিলিয়ে মোট ৪০ মিনিট ও দুই অর্ধের মাঝামাঝি ৫ মিনিট বিরতি। 

তথ্যসূত্র: বাংলাপিডিয়া
৮৬০.
বিসিআইসি এর অধীনে বর্তমানে কতগুলি ইউরিয়া সার কারখানা চলমান? (জুলাই-২০২৫)
  1. ৫টি
  2. ৭টি
  3. ১১টি
  4. ৩টি
  5. কোনটি নয়
সঠিক উত্তর:
৫টি
উত্তর
সঠিক উত্তর:
৫টি
ব্যাখ্যা
- বিসিআইসি এর অধীনে বর্তমানে ৫টি ইউরিয়াসার কারখানা চলমান।

• চলমান কারখানাগুলোর মধ্যে:

- চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার ফ্যাক্টরী লিমিটেড,
- যমুনা ফার্টিলাইজার কোম্পানী লিমিটেড,
- আশুগঞ্জ ফার্টিলাইজার এ্যান্ড কেমিক্যাল কোম্পানী লিঃ,
- শাহজালাল ফার্টিলাইজার কোম্পানী লিঃ,
- ঘোড়াশাল পলাশ ফার্টিলাইজার পাবলিক লিমিটেড কোম্পানী )।

উৎস: BCIC ওয়েবসাইট।
৮৬১.
Khan Jahan Ali Bridge is situated over -
  1. Kirtankhola River
  2. Rupsha river
  3. Surma River
  4. Andharmanik River
সঠিক উত্তর:
Rupsha river
উত্তর
সঠিক উত্তর:
Rupsha river
ব্যাখ্যা
- রূপচাঁদ সাহার কাটা খালটি আজ বিশাল রূপসা নদী।
- যা দেখে জীবনানন্দ দাশ মুগ্ধ হয়ে লিখেছিলেন:
- ‘‘রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেড়া পালে  ডিঙ্গা  বায়;  রাঙা   মেঘ সাঁতরায়ে অন্ধকারে আসিতেছে নীড়ে ’’
- সেই রূপসা নদীর ওপর একটি সেতু  হয়েছে  লোকে  বলে  রূপসা  সেতু। পোশাকি  নাম খানজাহান আলী সেতু

উৎস: খুলনা জেলা ওয়েবসাইট।
৮৬২.
Bangabandhu Film City is located in -
  1. ক) Faridpur
  2. খ) Gazipur
  3. গ) Dhanmondi
  4. ঘ) Sirajganj
সঠিক উত্তর:
খ) Gazipur
উত্তর
সঠিক উত্তর:
খ) Gazipur
ব্যাখ্যা
Bangabandhu Film City is located in Gazipur. It is built on 105 acres of land.
The city includes shooting sets of four rural homes, a village market, a restaurant, a big lake, pond and many more.
৮৬৩.
Who was killed by the police on January 20, 1969?
  1. Sergeant Zahurul Haque
  2. Dr. Shamsujjoha
  3. Matiur Rahman
  4. Asaduzzaman
সঠিক উত্তর:
Asaduzzaman
উত্তর
সঠিক উত্তর:
Asaduzzaman
ব্যাখ্যা
• ১৯৬৯-এর গণঅভ্যুত্থান:
- ১৯৬৯ -এর আন্দোলন বাংলাদেশে তৃণমূল পর্যন্ত পৌঁছেছিল।
- সেজন্য এ আন্দোলন গণআন্দোলন ও গণঅভ্যুত্থান নামে অভিহিত হয়েছে।
- ১৯৪৭ সাল থেকে ক্রমাগতভাবে পূর্ব বাংলা/পূর্বপাকিস্তানের প্রতি পাকিস্তানের শাসকগোষ্ঠি যে বৈষম্যমূলক আচরণ করেছে তার বহি:প্রকাশ ঘটে উনসত্তরের গণঅভ্যুত্থানে।
- এসময় ছাত্রসংগ্রাম পরিষদের ঘোষিত ১১ দফা দাবির মধ্যে বঙ্গবন্ধু কর্তৃক ১৯৬৬ সালে ঘোষিত ছয়দফা অন্তর্ভুক্ত করা হয়েছিল।
- ১৯৬৯-এর গণঅভ্যুত্থানে প্রায় ১০০ জন পূর্বপাকিস্তানী নিহত হয়েছিলেন।
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আসাদুজ্জামান ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. শামসুজ্জোহা তাদের মধ্যে অন্যতম।
- ১৯৬৯ সালের ২০ জানুয়ারি ছাত্র ইউনিয়ন মেনন গ্রুপের নেতা আসাদুজ্জামান পুলিশের গুলিতে শহীদ হল।
- এ আন্দোলনে আইয়ুব খানের পতন ঘটে। আগরতলা মামলা বাতিল হয়।
- শেখ মুজিব জেল থেকে মুক্তি পেয়ে রেসকোর্সের গণসংবর্ধনা অনুষ্ঠানে ‘বঙ্গবন্ধ’ উপাধিতে ভূষিত হন।
 
সূত্র: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৮৬৪.
Who was the Home Minister of Mujibnagar government?
  1. Tajuddin Ahmed
  2. M Mansoor Ali
  3. Abul Hasnat Muhammad Kamaruzzaman
  4. Syed Nazrul Islam
সঠিক উত্তর:
Abul Hasnat Muhammad Kamaruzzaman
উত্তর
সঠিক উত্তর:
Abul Hasnat Muhammad Kamaruzzaman
ব্যাখ্যা
মুজিবনগর সরকার গঠন:
- বাংলাদেশের মুক্তিযুদ্ধে ১৯৭১ সালের ১৭ এপ্রিল ও মুজিবনগর সরকারের শপথ গ্রহণ একটি ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ অধ্যায়।
- ঐতিহাসিকভাবে বাংলাদেশের জন্য এই দিনটির তাৎপর্য অপরিসীম, কেননা এই দিনেই আনুষ্ঠানিকভাবে স্বাধীন বাংলাদেশের জন্ম হয়।
- এদিন (১৯৭১ সালের ১৭ এপ্রিল) কুষ্টিয়া জেলার মেহেরপুর মহকুমার ভবেরপাড়া গ্রামের বৈদ্যনাথতলার আম্রকাননে স্বাধীন বাংলাদেশ সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
- এটি 'মুজিবনগর সরকার' নামেই সমধিক পরিচিত এবং মুজিব নগর সরকারের নেতৃত্বে বাংলাদেশ পাক হানাদারদের বিরুদ্ধে চূড়ান্ত বিজয় অর্জন করে।
- ১০ এপ্রিল দেশের 'গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ' নামকরণ করে বঙ্গবন্ধুর অন্যতম সহযোগী আওয়ামী লীগ নেতা তাজউদ্দীন আহমদকে প্রধানমন্ত্রী করে মন্ত্রীসভা ঘোষণা করা হয়।
- উল্লেখ্য, মেহেরপুর মহকুমা পরবর্তীতে জেলা হিসাবে উন্নীত হয় এবং বৈদ্যনাথতলার নাম পরিবর্তন করে রাখা হয়- মুজিবনগর।
- স্বাধীনতা যুদ্ধ চলাকালে মুজিবনগর ছিলো স্বাধীন দেশের অস্থায়ী রাজধানী এবং সচিবালয়/সদরদপ্তর ছিলো- কলকাতার ৮ নং থিয়েটার রোড।

মুজিবনগর সরকারের মন্ত্রীসভা:
→ রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান,
→ উপরাষ্ট্রপতি ও ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম,
→ প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ,
→ অর্থ ও বাণিজ্যমন্ত্রী ক্যাপ্টেন এম মনসুর আলী,
→ স্বরাষ্ট্র, ত্রাণ, পুনর্বাসন ও কৃষিমন্ত্রী আবুল হাসনাত মুহাম্মদ কামারুজ্জামান,
→ পররাষ্ট্র ও সংসদ বিষয়ক মন্ত্রী খন্দকার মোশতাক আহমেদ।

তথ্যসূত্র - বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি, DMP ও তথ্য অধিদফতর ওয়েবসাইট।
৮৬৫.
Where is the largest Solar Power Plant of Bangladesh situated?
  1. ক) Narayanganj
  2. খ) Chandpur
  3. গ) Mymensingh
  4. ঘ) Gazipur
  5. ঙ) None
সঠিক উত্তর:
গ) Mymensingh
উত্তর
সঠিক উত্তর:
গ) Mymensingh
ব্যাখ্যা

- বাংলাদেশের বৃহত্তম সৌর বিদ্যুৎ প্রকল্প ময়মনসিংহে অবস্থিত।
- এর উৎপাদনক্ষমতা ৭৩ মেগাওয়াট।
- এর অবস্থান ব্রহ্মপুত্র নদের তীরে ময়মনসিংহের গৌরীপুরে।
উৎসঃ ঢাকা ট্রিবিউন

৮৬৬.
‘Bhashan Char Island’ is located in -
  1. Hatiya Upazila
  2. Subarnachar Upazila
  3. Kabirhat Upazila
  4. Alexander Upazila
সঠিক উত্তর:
Hatiya Upazila
উত্তর
সঠিক উত্তর:
Hatiya Upazila
ব্যাখ্যা
ভাসান চর:
 - ভাসান চর ঠেঙ্গারচর নামে পরিচিত।
- হাতিয়ায় উপজেলায় মেঘনা ও বঙ্গোপসাগরের মোহনায় পাঁচ কিলোমিটারের মধ্যে দুটি পৃথক চর হচ্ছে ঠেঙ্গারচর ও ভাসানচর অবস্থিত। 
- রোহিঙ্গা পুনর্বাসন হয়েছে জালিয়ার চর তথা ভাসানচরে।
- ভাসানচর বঙ্গোপসাগরের বুকে জেগে উঠা একটি দ্বীপ যা নোয়াখালী জেলার অন্তর্গত। ২০০৬ সালে এই দ্বীপটি জেগে উঠে।
- ১৯ জানুয়ারি ২০২১ ভাসানচর কে নোয়াখালী জেলার দশম থানা ঘোষণা করা হয়।
- ভাসানচরের আয়তন প্রায় ৬৫ বর্গ কিলোমিটার।
- বাংলাদেশ সরকার ভাসানচরে প্রায় তিন হাজার কোটি টাকা ব্যয়ে রোহিঙ্গাদের জন্যে এক আশ্রয়ন প্রকল্প বাস্তবায়ন করেছে যেখানে প্রায় ১ লক্ষ রোহিঙ্গা জনগোষ্ঠী থাকতে পারবে।
- কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পগুলোর উপর থেকে চাপ কমাতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। গত ৪ ডিসেম্বর ২০২০ ভাসানচরে রোহিঙ্গাদের প্রথম দলটিকে প্রত্যাবাসন করা হয়।

উৎস: ডয়েচভেলে এবং বাংলা ট্রিবিউন পত্রিকা রিপোর্ট।
৮৬৭.
Who was the first Prime Minister of the Mujibnagar Government of Bangladesh?
  1. Syed Nazrul Islam
  2. Tajuddin Ahmad
  3. Khondaker Mostaq Ahmad
  4. Muhammad Qamaruzzaman
সঠিক উত্তর:
Tajuddin Ahmad
উত্তর
সঠিক উত্তর:
Tajuddin Ahmad
ব্যাখ্যা
মুজিবনগর সরকার: 
- মুজিবনগর সরকার ছিল বাংলাদেশ মুক্তিযুদ্ধের সময় গঠিত দেশের প্রথম সরকার।
- ১৯৭১ সালের ২৬ মার্চ স্বাধীনতা ঘোষণা করার পর ১০ এপ্রিল এই সরকার গঠিত হয় এবং
- ১৭ এপ্রিল মেহেরপুর জেলার বৈদ্যনাথতলা গ্রামে শপথ গ্রহণ করে।
- মুজিবনগর সরকার স্বাধীনতার যুদ্ধ পরিচালনা করতে বাংলাদেশের ভূখণ্ডের বাইরে থেকে কাজ করেছিল, এজন্য এটি প্রবাসী মুজিবনগর সরকার হিসেবেও পরিচিত।
- সরকার গঠন হয় ১৯৭১ সালের ১০ এপ্রিল, কিন্তু মন্ত্রীদের মধ্যে দপ্তর বণ্টন হয় ১৮ এপ্রিল।  

মন্ত্রিসভা: 
- রাষ্ট্রপতি: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, 
- উপরাষ্ট্রপতি: সৈয়দ নজরুল ইসলাম, 
- প্রধানমন্ত্রী: তাজউদ্দীন আহমদ,  
- পররাষ্ট্র, আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী: খন্দকার মোশতাক আহমদ, 
- অর্থ, শিল্প ও বাণিজ্য মন্ত্রী: এম মনসুর আলী, 
- স্বরাষ্ট্র, কৃষি ও অন্যান্য বিভাগের মন্ত্রী: এ এইচ এম কামরুজ্জামান, 

সূত্র: বাংলাপিডিয়া। 
৮৬৮.
What was the voter turnout rate in the fourth referendum?
  1. 55.31%
  2. 60.26%
  3. 65.50%
  4. 70.12%
  5. 52.89%
সঠিক উত্তর:
60.26%
উত্তর
সঠিক উত্তর:
60.26%
ব্যাখ্যা

- এই গণভোটটি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে একই দিনে হয়েছিল, যেখানে জুলাই জাতীয় সনদের (সংবিধান সংস্কার) বাস্তবায়নের প্রস্তাবে 'হ্যাঁ' বা 'না' গণভোট অনুষ্ঠিত হয়।
- ১২ কোটি ৭৭ লাখ ভোটারের মধ্যে গণভোটে ভোট দিয়েছেন ৭ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ভোটার,
- যা মোট ভোটের ৬০ দশমিক ২৬ শতাংশ।

- 'হ্যাঁ' ভোট: প্রায় ৪ কোটি ৮০ লাখ ৭৪ হাজার ৪২৯ জন (৬৮.৫৯%)।
- 'না' ভোট: প্রায় ২ ২৫ লাখ ৬৫ হাজার ৬২৭ জন। (৩১.৪১%)।

উৎস:i) নির্বাচন কমিশন।
ii)প্রথম আলো এবং বিবিসি।

৮৬৯.
In which year was Kabaddi officially recognized as the national sport of Bangladesh?
  1. In 1972
  2. In 1973
  3. In 1974
  4. In 1975
সঠিক উত্তর:
In 1972
উত্তর
সঠিক উত্তর:
In 1972
ব্যাখ্যা
কাবাডি:
- বাংলাদেশের জাতীয় খেলা কাবাডি (হাডুডু)।
- ১৯৭২ সালে কাবাডিকে বাংলাদেশের জাতীয় খেলা হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়া হয়।
- পরের বছর ১৯৭৩ সালে বাংলাদেশের অপেশাদার কাবাডি ফেডারেশন গঠিত হয়।
- কাবাডি দেশের ঐতিহ্যবাহী গ্রামীণ খেলাগুলোর মধ্যে অন্যতম।
- ১৯৭৪ সালে বাংলাদেশ সফররত ভারতীয় কাবাডি দলের সঙ্গে প্রথম কাবাডি টেস্ট খেলে।
- ১৯৭৮ সালে ভারত, বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা ও বার্মার প্রতিনিধিদের উপস্থিতিতে এশিয়ান কাবাডি ফেডারেশন গঠিত হয়।
- ১৯৮০ সালে সফলভাবে প্রথম এশীয় কাবাডি চ্যাম্পিয়নশিপের আয়োজন করা হয়ক এবং এতে ভারত চ্যাম্পিয়ন ও বাংলাদেশ রানার্স আপ হয়।
- বাংলাদেশ সরকার ১৯৯৯ সালে আন্তঃস্কুল প্রতিযোগিতায় কাবাডির অন্তর্ভুক্তি বাধ্যতামূলক করেছিল।

সূত্র: প্রথম আলো ও বাংলাপিডিয়া।
৮৭০.
Who Directed the documentary film 'Stop Genocide'?
  1. Zahir Raihan
  2. Tanvir Mokammel
  3. Munir Chowdhury
  4. Simon Dring
সঠিক উত্তর:
Zahir Raihan
উত্তর
সঠিক উত্তর:
Zahir Raihan
ব্যাখ্যা

Stop Genocide:
- মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্যচিত্র Stop Genocide.
- Stop Genocide নির্মাণ করেন জহির রায়হান।
- মুক্তিযুদ্ধ চলাকালে ১৯৭১ সালের মে/জুন মাসে এটি প্রথম কলকাতায় প্রদর্শিত হয়।
- মূলত বিভিন্ন সূত্র থেকে পাওয়া স্টক ফুটেজ ও নিউজ রিলের ছবির ওপর নির্ভর করেই তৈরি হয় স্টপ জেনোসাইড। 
- একজন চলচ্চিত্র-নির্মাতা হিসেবে জহির রায়হান দুনিয়ার মানুষকে বাংলাদেশে চলতে থাকা গণহত্যার খবর জানান দেওয়ার এক বড় দায়িত্ব কাঁধে নেন। 
- বিভিন্ন জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার প্রসঙ্গে লেনিনের একটি বক্তব্য দিয়ে শুরু হয় ছবিটি।
- ২০ মিনিটের এই ছবিতে বাংলাদেশের মানুষ আছে, এর প্রকৃতি আছে, আছে পাকিস্তানিদের অত্যাচার, নির্যাতন, অগ্নিসংযোগের দৃশ্য। 

উল্লেখ্য,
- জহির রায়হান চলচ্চিত্র নির্মাতা, লেখক।
- ১৯৩৫ সালে তিনি ফেনী জেলার মজিপুর গ্রামে জন্মগ্রহণ করেন। 
- ছাত্রজীবনেই তিনি লেখালেখিতে আগ্রহ প্রকাশ করেন।
- তাঁর লিখিত অন্যান্য বইগুলি হচ্ছে শেষ বিকেলের মেয়ে, হাজার বছর ধরে, আরেক ফাল্গুন, বরফ গলা নদী এবং আর কত দিন।
- তাঁর নির্মিত চলচ্চিত্র হলো: কাজল, কাঁচের দেয়াল, বেহুলা, জীবন থেকে নেয়া, আনোয়ারা, সঙ্গম এবং বাহানা। 

উৎস: i) বাংলাপিডিয়া।
         ii) প্রথম আলো।

৮৭১.
Which is the first Geographical Indication product of Bangladesh?
  1. Jamdani
  2. Hilsa fish
  3. Muslin
  4. Kachagolla
সঠিক উত্তর:
Jamdani
উত্তর
সঠিক উত্তর:
Jamdani
ব্যাখ্যা
জিআই (GI):
- জিআই (GI) এর পূর্ণরুপ হলো (Geographical indication) ভৌগলিক নির্দেশক।
- জাতিসংঘের সংস্থা WIPO (World Intellectual Property Organization) হলো জিআই পণ্যের স্বীকৃতি দানকারী প্রতিষ্ঠান।

জিআই পণ্য:

- কোনো একটি দেশের নির্দিষ্ট ভূখণ্ডের মাটি, পানি, আবহাওয়ার প্রেক্ষাপটে সেখানকার জনগোষ্ঠীর সংস্কৃতি যদি কোনো একটি পণ্য উৎপাদনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তাহলে সেটিকে সেই দেশের জিআই পণ্য হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।
- দেশে ভৌগোলিক নির্দেশক পণ্য (নিবন্ধন ও সুরক্ষা) আইন পাস হয় ২০১৩ সালে।

⇒ দেশের প্রথম জিআই পণ্য জামদানি।

উৎস: প্রথম আলো।
৮৭২.
Which district was included in Harikela township?
  1. Cumilla
  2. Chittagong
  3. Dhaka
  4. Noakhali
সঠিক উত্তর:
Chittagong
উত্তর
সঠিক উত্তর:
Chittagong
ব্যাখ্যা
হরিকেল:
- হরিকেল জনপদের কথা প্রথম জানা যায় প্রথম শতকের চট্টগ্রামে প্রাপ্ত লিপিতে।
- চন্দ্রবংশীয় লিপিতেও হরিকেল রাজ্যের কথা আছে।
- হরিকেল জনপদ আধুনিক সিলেট থেকে পার্বত্য চট্টগ্রাম পর্যন্ত বিস্তৃত ছিলো।
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারে সংরক্ষিত দুটি প্রাচীন গ্রন্থের পাণ্ডুলিপিতে হরিকোল (হরিকেল) ও বর্তমান সিলেট বিভাগ অভিন্ন উলিণ্ঢখিত হয়েছে।
- বাংলাদেশের প্রাচীন জনপদগুলোর সংক্ষিপ্ত আলোচনা শেষে এ কথা বলা যায় যে, জনপদগুলোর নির্দিষ্ট সীমারেখা নির্ণয় করা বা যুগে যুগে তাদের সীমার বিস্তার ও সংকোচনের সঠিক তথ্য সংগ্রহ করা দুরূহ কাজ।
- হরিকেল প্রাচীন পূর্ববঙ্গের একটি জনপদ।

তথ্যসূত্র - বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৮৭৩.
What is the main driving force of a free-market economy?
  1. Profit and competition
  2. Government control
  3. Taxes and tariffs
  4. Imports and exports
  5. Private initiative
সঠিক উত্তর:
Profit and competition
উত্তর
সঠিক উত্তর:
Profit and competition
ব্যাখ্যা

• মুক্তবাজার অর্থনীতি:
- মুক্তবাজার অর্থনীতি বা ধনতান্ত্রিক অর্থনীতি হলো এমন একটি অর্থনৈতিক ব্যবস্থা যেখানে পণ্য উৎপাদন, মূল্য নির্ধারণ এবং বণ্টন মূলত বাজারের চাহিদা ও জোগানের ওপর নির্ভর করে। 
- এই ব্যবস্থার মূল চালিকাশক্তি হলো- মুনাফা অর্জন এবং অবাধ প্রতিযোগিতা। 
- এর মাধ্যমে উৎপাদনকারীরা উন্নত পণ্য ও সেবা সরবরাহে উৎসাহিত হয়। 
- এবং সম্পদের কার্যকর বণ্টন নিশ্চিত হয়। 
- এতে ব্যক্তি ও প্রতিষ্ঠান স্বাধীনভাবে অর্থনৈতিক সিদ্ধান্ত নিতে পারে। 
- সরকার মূলত নীতি নির্ধারণ ও নিয়ন্ত্রক হিসেবে কাজ করে।

- মুক্তবাজার অর্থনীতির মূল বৈশিষ্ট্যগুলো হলো: 
• বাজার-ভিত্তিক দাম নির্ধারণ, 
• পণ্যের দাম চাহিদা ও যোগান অনুযায়ী ঠিক হয়, 
• বেসরকারি খাতের প্রাধান্য ও প্রতিযোগিতা, যা পণ্যের গুণমান ও উদ্ভাবন বাড়ায়, 
• উদার বাণিজ্য নীতি, যেখানে আমদানি-রপ্তানির শুল্ক ও কোটা সীমিত রাখা হয়, 
• সম্পদ ও উৎপাদনের ওপর ব্যক্তি ও প্রতিষ্ঠান মালিকানা, 
• এবং ভোক্তার স্বাধীনতা, যেখানে ক্রেতা নিজের পছন্দ অনুযায়ী পণ্য নির্বাচন করতে পারে।

উল্লেখ্য,
- বাংলাদেশে মুক্তবাজার অর্থনীতি আনুষ্ঠানিকভাবে ১ জানুয়ারি, ১৯৯১ সালে চালু হয়।
- ১৯৯১ সালে এই নীতি চালু হওয়ার পর থেকে বাংলাদেশে ব্যক্তিগত মালিকানা, অবাধ প্রতিযোগিতা, বেসরকারি বিনিয়োগ এবং আন্তর্জাতিক বাণিজ্যে উদারীকরণ নীতি অনুসরণ করা হচ্ছে। 
- বাংলাদেশে এই নীতি প্রবর্তনের পর রপ্তানিমুখী শিল্প, বেসরকারি ব্যাংকিং এবং টেলিযোগাযোগ খাতে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি দেখা গেছে। 


তথ্যসূত্র: ব্রিটানিকা ও অর্থনীতি ১ম পত্র, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৮৭৪.
Bangladesh receives the most remittances (2023) from which country?
  1. Saudi Arabia
  2. UK
  3. Kuwait
  4. Qatar
সঠিক উত্তর:
Saudi Arabia
উত্তর
সঠিক উত্তর:
Saudi Arabia
ব্যাখ্যা
রেমিট্যান্স:

- সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব থেকে।
- ২০২২-২৩ অর্থবছরে সৌদি আরবের প্রবাসীরা দেশে সবচেয়ে বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন।
- দেশটি থেকে রেমিট্যান্স এসেছে ৩৭৬ কোটি ৫২ লাখ ৪০ হাজার মার্কিন ডলার।
- এ ছাড়া শীর্ষ ১০ দেশের তালিকায় আরও রয়েছে যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য, কুয়েত, কাতার, ইতালি, মালয়েশিয়া, ওমান ও বাহরাইন।
- দ্বিতীয় সর্বোচ্চ ৩৫২ কোটি ২০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে যুক্তরাষ্ট্র থেকে।
- আর ২০২১-২২ অর্থবছরে দেশটি থেকে এসেছিল ৩৪৩ কোটি ৮৪ লাখ ১০ হাজার ডলার রেমিট্যান্স।
- সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য, কুয়েত, কাতার, ইতালি, মালয়েশিয়া, ওমান ও বাহরাইন থেকে ২০২২-২৩ অর্থবছরে যথাক্রমে রেমিট্যান্স এসেছে ৩০৩ কোটি ৩৮ লাখ ৫০ হাজার, ২০৮ কোটি ০৪ লাখ ১০ হাজার, ১৫৫ কোটি ৫২ লাখ ৪০ হাজার, ১৪৫ কোটি ২৬ লাখ ৯০ হাজার, ১১৮ কোটি ৫৯ লাখ ৪০ হাজার, ১১২ কোটি ৫৮ লাখ ৬০ হাজার, ৭৯ কোটি ০৬ লাখ ৫০ হাজার ও ৫২ কোটি ৮২ লাখ ৬০ হাজার মার্কিন ডলার।

তথ্যসূত্র - সময় নিউজ, ৪ জুলাই ২০২৩।
৮৭৫.
What is Zobera Rahman Linu famous for?
  1. Chess
  2. Table Tennis
  3. Swimming
  4. Badminton
সঠিক উত্তর:
Table Tennis
উত্তর
সঠিক উত্তর:
Table Tennis
ব্যাখ্যা

জোবেরা রহমান লিনু:
- জোবেরা রহমান লিনু বাংলাদেশের বিখ্যাত টেবিল টেনিস খেলোয়াড়।
- বাংলাদেশের টেবিল টেনিসের রেকর্ড ১৬ বারের চ্যাম্পিয়ন তিনি।
- ১৯৭৭ থেকে ২০০২ সাল পর্যন্ত ১৬ বার জাতীয় চ্যাম্পিয়ন তিনি।

উল্লেখ্য,
- মাত্র আট বছর বয়সে ১৯৭৩ সালে জোবেরা রহমান লিনু প্রথম টেবিল টেনিস প্রতিযোগিতায় অংশ নেন।
- ১৯৭৪ সালে প্রথম জাতীয় চ্যাম্পিয়নশিপে অংশ নেন।
- ২০০২ সালের মে মাসে নাম লেখান ‘গিনেস বুক রেকর্ডসে’।
- ২০০৫ সালে বাংলাদেশে ইউনিসেফের ক্রীড়াদূতও হয়েছিলেন লিনু।

উৎস: The Business Standard.

৮৭৬.
Where is Bangladesh Rice Research Institute (BRRI) located?
  1. Ishwardi, Pabna
  2. Trishal, Mymensingh
  3. Shivgami, Bogra
  4. Joydevpur, Gazipur
সঠিক উত্তর:
Joydevpur, Gazipur
উত্তর
সঠিক উত্তর:
Joydevpur, Gazipur
ব্যাখ্যা
• BRRI:
- বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (BRRI)।
- এর পূর্ণরূপ- Bangladesh Rice Research Institute
- অবস্থান- জয়দেবপুর, গাজীপুর।
- বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট বাংলাদেশ কৃষি মন্ত্রণালয়ের অধীনে একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, যা ১৯৭০ সালের ১ অক্টোবর পূর্ব পাকিস্তান ধান গবেষণা ইনস্টিটিউট হিসেবে কাজ শুরু করে।

- স্বাধীনতার পর নতুন নামকরণ করা হয় বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট
- এটি বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট অ্যাক্ট, ১৯৭৩ অনুযায়ী প্রতিষ্ঠিত হয়।
- বর্তমানে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের উদ্ভাবিত বেশ কিছু আধুনিক জাতের ধান অন্যান্য দেশে যেমন ভারত, নেপাল, ভুটান, মায়ানমার, ভিয়েতনাম ও পশ্চিম আফ্রিকার কয়েকটি দেশে ব্যাপকভাবে চাষ করা হয়।

সূত্র: বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট।
৮৭৭.
According to the Economic Survey 2024, what was the amount of food grain production in the fiscal year 2022-23?
  1. 467.04 lakh metric tons
  2. 207.67 lakh metric tons
  3. 513.45 lakh metric tons
  4. 222.65 lakh metric tons
সঠিক উত্তর:
467.04 lakh metric tons
উত্তর
সঠিক উত্তর:
467.04 lakh metric tons
ব্যাখ্যা
খাদ্যশস্য উৎপাদন:
- বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস), কৃষি মন্ত্রণালয় ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই) এর সমন্বিত হিসাব অনুযায়ী ২০২২-২৩ অর্থবছরে খাদ্যশস্যের মোট উৎপাদন হয়েছে ৪৬৭.০৪ লক্ষ মেট্রিক টন।
- এর মধ্যে আউশ ২৯.০১ লক্ষ মেট্রিক টন, আমন ১৫৪.৩৩ লক্ষ মেট্রিক টন, বোরো ২০৭.৬৭ লক্ষ মেট্রিক টন এবং গম ১১.৭০ লক্ষ মেট্রিক টন।
- ২০২৩-২৪ অর্থবছরে খাদ্যশস্য উৎপাদন এর লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫১৩.৪৫ লক্ষ মেট্রিক টন, যার মধ্যে আউশ ৩৯.৭৭ লক্ষ মেট্রিক টন, আমন ১৭১.৭৯ লক্ষ মেট্রিক টন, বোরো ২২২.৬৫ লক্ষ মেট্রিক টন ও গম ১২.২৯ লক্ষ মেট্রিক টন।

উৎস: অর্থনৈতিক সমীক্ষা ২০২৪
৮৭৮.
Which of the following is the largest tribe in terms of population in Bangladesh?
  1. ক) Marma
  2. খ) Chakma
  3. গ) Garo
  4. ঘ) Rakhain
  5. ঙ) None
সঠিক উত্তর:
খ) Chakma
উত্তর
সঠিক উত্তর:
খ) Chakma
ব্যাখ্যা

- জনসংখ্যায় বাংলাদেশের বৃহত্তম ক্ষুদ্র নৃগোষ্ঠী হলো চাকমা সম্প্রদায়।
- চাকমারা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলায় বাস করে। শিক্ষা-দীক্ষায়ও এরা সবচেয়ে অগ্রসর জনগোষ্ঠী।
- চাকমারা প্রধানত বৌদ্ধ ধর্মাবলম্বী। এদের প্রধান উৎসব হলো বিজু।
(তথ্যসূত্র: বাংলাদেশ ও বিশ্বপরিচয় : অষ্টম শ্রেণী এবং বিবিএস)

৮৭৯.
In which year was 'E-TIN' introduced in Bangladesh?
  1. 2012
  2. 2013
  3. 2014
  4. 2015
সঠিক উত্তর:
2013
উত্তর
সঠিক উত্তর:
2013
ব্যাখ্যা
E-TIN:
- E-TIN এর পূর্ণরূপ: Electronic Taxpayer's Identification Number.
- 'E-TIN' চালু করা হয় ২০১৩ সালে।
- এটি আয়কর নিবন্ধন আধুনিক সংস্করণ।
- এটি ১২ ডিজিটের ১টি নম্বর।
- একজন করদাতাকে সহজে, ঘরেবসে অনলাইনে নিবন্ধন পেতে এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
- www. incometax.gov.bd এই সাইট গেলে ই- টিআইএন নিবন্ধন নেওয়া যাবে।

তথ্যসূত্র - জাতীয় রাজস্ব বোর্ড ওয়েবসাইট।
৮৮০.
Ishwar chandra Vidyasagar was given the title of 'Vidyasagar' by which institution?
  1. Presidency College
  2. Santiniketan
  3. Sanskrit College
  4. University of Dhaka
  5. None of the above
সঠিক উত্তর:
Sanskrit College
উত্তর
সঠিক উত্তর:
Sanskrit College
ব্যাখ্যা
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর:
- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ১৮২০ সালের ২৬ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে জন্মগ্রহণ করেন।
- ১৮৩৯ সালে সংস্কৃত কলেজ ঈশ্বরচন্দ্রকে ‘বিদ্যাসাগর’ উপাধি প্রদান করে।
- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রথম প্রকাশিত গ্রন্থ বেতালপঞ্চবিংশতি।

বিদ্যাসাগরের কয়েকটি বিখ্যাত গ্রন্থের নাম:
- শকুন্তলা,
- সীতার বনবাসের,
- ভ্রান্তিবিলাস ইত্যাদি।

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত শিক্ষামূলক গ্রন্থ:
- আখ্যান মঞ্জরী,
- বোধোদয়,
- বর্ণপরিচয়,
- কথামালা ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
৮৮১.
In which year did Bangladesh first participate in UN peacekeeping operations?
  1. 1989
  2. 1988
  3. 1987
  4. 1986
সঠিক উত্তর:
1988
উত্তর
সঠিক উত্তর:
1988
ব্যাখ্যা
জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ও বাংলাদেশ:
- জাতিসংঘ শান্তিরক্ষায় বাংলাদেশ ১৯৮৮ সালে প্রথম অংশ নেয়।
- প্রথম অংশগ্রহণ করা মিশনটির নাম ছিলো - UNIIMOG
- ১৯৮৮ সালের ইউএন ইরান ও ইরাক মিলিটারি অবজারভেশন গ্রুপ (ইউনিমগ) মিশনে মাত্র ১৫ জন সেনা পর্যবেক্ষক প্রেরণের মাধ্যমে এ অগ্রযাত্রার সূচনা হয়।
- পরবর্তী বছর অর্থ্যাৎ ১৯৮৯ সালে বাংলাদেশ পুলিশ শান্তি রক্ষা মিশনে অংশ নেয়। বাংলাদেশ বর্তমানে শীর্ষ শান্তিরক্ষী প্রেরণকারী দেশ হিসাবে ৯টি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অত্যন্ত
দক্ষতা ও সুনামের সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করছে।

এছাড়াও, 
- জাতিসংঘ শান্তিরক্ষা প্রচেষ্টায় বাংলাদেশের ভূমিকাকে সম্মান দেখিয়ে পশ্চিম আফ্রিকার দেশ সিয়েরা
লিওন বাংলাকে একটি সরকারী ভাষা হিসেবে স্বীকৃতি দেয়। বাংলাদেশ ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর জাতিসংঘের সদস্যপদ লাভ করে।

সূত্র - বাংলাদেশ আর্মড ফোর্স ডিভিশন ওয়েবসাইট ও UN Peacekeeping এর অফিসিয়াল ওয়েবসাইট।
৮৮২.
'Bangladesh Bank Taka Museum' is located in -
  1. Mirpur, Dhaka
  2. Shegunbagicha, Dhaka
  3. Agaorgaon, Dhaka
  4. Khilgaon, Dhaka
  5. Shahbag, Dhaka
সঠিক উত্তর:
Mirpur, Dhaka
উত্তর
সঠিক উত্তর:
Mirpur, Dhaka
ব্যাখ্যা
বাংলাদেশ ব্যাংক টাকা জাদুঘর:
- বাংলাদেশ ব্যাংক টাকা জাদুঘর (Bangladesh Bank Taka Museum) বা মুদ্রা জাদুঘর বাংলাদেশের ঢাকা জেলার মিরপুরে বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমির দ্বিতীয় তলায় অবস্থিত।
- টাকা জাদুঘর প্রতিষ্ঠা করা হয়: ২০১৩ সালে।
- মূলত ২০০৯ সালে বাংলাদেশ ব্যাংকের মূল ভবনে কারেন্সি মিউজিয়াম চালু করা হয়।

⇒ টাকা জাদুঘরে রয়েছে প্রাচীন আমল থেকে বর্তমান সময়ের বিভিন্ন ধরনের ধাতব মুদ্রা, কাগজের নোট ও মুদ্রা সম্পর্কিত দ্রব্যসামগ্রী।
- আছে উপমহাদেশের প্রাচীনতম ছাপাঙ্কিত পাঞ্চ মার্কড (রৌপ্য মুদ্রা), কুষাণ মুদ্রা, হরিকেল মুদ্রা, দিল্লি ও বাংলার সুলতানদের মুদ্রা, মোগল ও ব্রিটিশ শাসকদের মুদ্রা।
- এ ছাড়াও আছে ব্রিটিশপরবর্তী পাকিস্তান আমল, স্বাধীন বাংলাদেশের মুদ্রা ও কাগজের নোটের ধারাবাহিক ইতিহাস। 
- সেই সঙ্গে এখানে জায়গা পেয়েছে মুদ্রা সংরক্ষণের প্রাচীন কাঠের বাক্স ও লোহার সিন্দুক।

⇒ সাবেক সোভিয়েত ইউনিয়নে বিভিন্ন মেয়াদে চালু হওয়া নোটও রয়েছে এখানে। এন্টার্কটিকা এবং ওশেনিয়া মহাদেশের মুদ্রাও আছে টাকা জাদুঘরে। স্বাধীনতার পরে বিভিন্ন সময়ে প্রচলিত হওয়া ২ টাকা, ১০০ টাকা এবং ৫০০ টাকার নোটের দেখাও মিলবে জাদুঘরে। রয়েছে বিভিন্ন দেশের মুদ্রার পাশাপাশি বাংলাদেশের স্মারক মুদ্রাও। গুরুত্বপূর্ণ স্মারক মুদ্রাগুলোর মধ্যে আছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০০০, বাংলাদেশ আইসিসি ক্রিকেট বিশ্বকাপ-২০১১, কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতার ৯০ বছর-২০১১ ইত্যাদি। কাগুজে নোটের মধ্যে ভাষা আন্দোলনের ৬০ বছর-২০১২, জাতীয় জাদুঘরের ১০০ বছর পূর্তি-২০১৩ ইত্যাদি। 

উৎস: Bangladesh Bank ওয়েবসাইট।
৮৮৩.
Karnasubarna was the capital of which king?
  1. Harshvardhan
  2. Dharmapala
  3. Shashank
  4. Banabhatta
সঠিক উত্তর:
Shashank
উত্তর
সঠিক উত্তর:
Shashank
ব্যাখ্যা
শশাঙ্ক:
- কর্ণসুবর্ণ ছিল শশাঙ্কের রাজধানী।
- বাংলাদেশের ইতিহাসে শশাঙ্ক ছিলেন প্রথম সার্বভৌম রাজা।
- শশাঙ্ক সপ্তম শতকের শুরুতে আনুমানিক ৬০৬ সালে গৌড়ে এক স্বাধীন রাজ্য প্রতিষ্ঠা করেন।
- স্বাধীন গৌড়রাজ্য বাংলার উত্তর, উত্তর-পশ্চিমাংশ ও মগধে বিস্তৃত ছিল।
- উত্তর ভারতে শশাঙ্কের প্রধান প্রতিদ্বন্ধী ছিলেন হর্ষবর্ধন।
- বর্তমান মুর্শিদাবাদ জেলার বহরমপুরের ১০ কিলোমিটার দক্ষিণ - পশ্চিমে অবস্থিত রাঙ্গামাটি নামক স্থানটিই প্রাচীন কর্ণসুবর্ণ।
- শশাঙ্ক সনাতন হিন্দু ধর্মে বিশ্বাসী ছিলেন।
- তিনি গৌড় রাজ্যকে ভারতের বিহার ও উড়িষ্যা পর্যন্ত বিস্তৃত করেন।

সূত্র - বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা,এসএসসি প্রোগ্রাম,বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৮৮৪.
Which country launched E-passport as the first country in South Asia?
  1. ক) Bangladesh
  2. খ) India
  3. গ) Sri Lanka
  4. ঘ) Nepal
সঠিক উত্তর:
ক) Bangladesh
উত্তর
সঠিক উত্তর:
ক) Bangladesh
ব্যাখ্যা
ই-পাসপোর্ট: 
- বিশ্বে প্রথম ই-পাসপোর্ট চালু করে মালয়েশিয়া।
- বাংলাদেশে ই-পাসপোর্ট প্রদানের ঘোষণা দেয়া হয় ২৪ এপ্রিল, ২০১৬ সালে।
- বাংলাদেশে ই-পাসপোর্ট কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় ২২ জানুয়ারি, ২০২০ সালে।
- ই-পাসপোর্ট চালু করায় বাংলাদেশ বর্তমানে দক্ষিণ এশিয়ায় প্রথম। 
- বাংলাদেশ বিশ্বের ১১৯তম দেশ হিসাবে ই-পাসপোর্ট চালু করে।
- বাংলাদেশে ই-পাসপোর্ট নিয়ে কাজ করেছে জার্মান কোম্পানি Veridos GbmH.
- ই-পাসপোর্টে ৩৮ ধরনের নিরাপত্তা ব্যবস্থা থাকবে।

সূত্র: দৈনিক যুগান্তর, ডয়েচে ভেলে
৮৮৫.
Who is not a martyr of Bengali language movement?
  1. Abdul Jabbar
  2. Rafiquddin Ahmad
  3. Abul Barkat
  4. Asad
সঠিক উত্তর:
Asad
উত্তর
সঠিক উত্তর:
Asad
ব্যাখ্যা
ভাষা আন্দোলন:
- ভাষা আন্দোলন ছিলো বাঙালি সংস্কৃতির স্বাধিকার আন্দোলন।
- ১৯০৬ সালে নিখিল ভারত মুসলিম লীগ প্রতিষ্ঠার সময় উর্দু বনাম বাংলা বিতর্ক প্রথম ওঠে।
- ১৯৩৭ সালে মোহাম্মদ আলী জিন্নাহ মুসলিম লীগের দাপ্তরিক ভাষা উর্দু করার প্রস্তাব করলে শেরে বাংলা এ. কে. ফজলুল হক এর বিরোধিতা করেন।
- তমদ্দুন মজলিশ ছিলো ভাষা আন্দোলনের প্রথম সংগঠন।
- ভাষা আন্দোলনের প্রথম পুস্তিকা প্রকাশ করে 'তমদ্দুন মজলিশ।
- বাঙালির মুক্তি সংগ্রামের প্রথম ঘটনা হলো ভাষা আন্দোলন।
- এই আন্দোলনের মধ্য দিয়েই বাঙালি জাতীয়তাবোধের উন্মেষ ঘটে।
- ভাষার আন্দোলনের সূত্রপাত ঘটে ১৯৪৭ সালে এবং চূড়ান্ত রূপ লাভ করে ১৯৫২ সালে।

উল্লেখ্য,
- ১৯৫২ সালের ভাষা আন্দোলনের শহিদ সালাম, বরকত, রফিক, জব্বার, শফিউর।
- আবদুস সালাম (১৯২৫-১৯৫২) একুশে ফেব্রুয়ারি রাষ্ট্রভাষা-আন্দোলনের শহীদদের মধ্যে একজন। ভাষা শহীদদের মধ্যে তিনিই সর্বশেষ মারা যান।

অন্যদিকে, 
- মোহাম্মদ আসাদুজ্জামান (আসাদ) ঊনসত্তরের গণঅভ্যুত্থানের প্রথম শহীদ।

উৎস: বাংলাদেশ ও বিশ্বপরিচয়, নবম-দশম শ্রেণি।
৮৮৬.
Who is the author of the book "The Blood Telegram"?
  1. Richard Sessions
  2. Paul Wallach
  3. Marcus Granda
  4. Gary J. Bass
সঠিক উত্তর:
Gary J. Bass
উত্তর
সঠিক উত্তর:
Gary J. Bass
ব্যাখ্যা
• বাংলাদেশের মুক্তিযুদ্ধে সংঘটিত গণহত্যা বিষয়ে মার্কিন সাংবাদিক ও অধ্যাপক গ্যারি জে ব্যাস রচিত বিখ্যাত বই হলো 'দ্য ব্লাড টেলিগ্রাম : নিক্সন-কিসিঞ্জার অ্যান্ড আ ফরগেটেবল জেনোসাইট'।
- এটি ২০১৪ সালে প্রকাশিত হয়৷
- ১৯৭১ সালে বাংলাদেশে পাকিস্তানি গণহত্যা বিষয়ে ঢাকায় কর্মরত তৎকালীন মার্কিন কনসাল জেনারেল আর্চার কে ব্লাড মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের নিকট যে টেলিগ্রাম প্রেরণ করেন তা ব্লাড টেলিগ্রাম নামে পরিচিত।
- এই বিষয়ের আর্চার কে ব্লাড 'দ্য ক্রোয়েল বার্থ অব বাংলাদেশ' নামে একটি বই লিখেন।

সূত্র: আমাজন এবং বিডিনিউজ২৪।
৮৮৭.
Who is the current Director General of Bangla Academy? [July, 2025]
  1. Prof. Harun‑Ur‑Rashid Askari
  2. Prof. Mohammad Nurul Huda
  3. Prof. Dr Mohammad Azam
  4. Prof. Abul Kashem Fazlul Haq
সঠিক উত্তর:
Prof. Dr Mohammad Azam
উত্তর
সঠিক উত্তর:
Prof. Dr Mohammad Azam
ব্যাখ্যা
বাংলা একাডেমি:
- বাংলা একাডেমি বাংলা ভাষা সংক্রান্ত সর্ববৃহৎ গবেষণা প্রতিষ্ঠান।
- প্রতিষ্ঠিত হয়: ১৭ অগ্রহায়ণ, ১৩৬২ বঙ্গাব্দ (৩ ডিসেম্বর, ১৯৫৫ সাল)।
- বাংলা একাডেমির মূল ভবনের নাম: বর্ধমান হাউস।
- বর্তমান মহাপরিচালক: অধ্যাপক মোহাম্মদ আজম। (জুলাই, ২০২৫)
- বর্তমান সভাপতি: আবুল কাসেম ফজলুল হক। (জুলাই, ২০২৫)
- প্রথম মহাপরিচালক: প্রফেসর মযহারুল ইসলাম।
- প্রথম সভাপতি: মাওলানা আঁকরাম খাঁ (১৯৬১ সাল)।
- বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দেওয়া হয় ১৯৬০ সাল থেকে।

উৎস:  বাংলাপিডিয়া ও বাংলা একাডেমি ওয়েবসাইট।
৮৮৮.
Under which law does Bangladesh Bank manage the merger of weak banks? 
  1. The Bank Resolution Ordinance, 2025 
  2. Bank Incorporation Ordinance, 2025
  3. Central Bank Ordinance, 2025 
  4. Banking Reform Ordinance, 2025
সঠিক উত্তর:
The Bank Resolution Ordinance, 2025 
উত্তর
সঠিক উত্তর:
The Bank Resolution Ordinance, 2025 
ব্যাখ্যা

• ব্যাংক রেজুলেশন অর্ডিন্যান্স ২০২৫:
- দুর্বল ব্যাংকের সমস্যা সমাধানে সরকার ২০২৫ সালে ‘ব্যাংক রেজল্যুশন অধ্যাদেশ’ অনুমোদন দিয়েছে। 
- ১৭ এপ্রিল, ২০২৫ তারিখে অধ্যাদেশটির খসড়া অনুমোদন করেছিল উপদেষ্টা পরিষদ। 
- এবং ৯ মে, ২০২৫ অন্তবর্তীকালীন সরকার ব্যাংক রেজুলেশন অর্ডিন্যান্স ২০২৫-এর গেজেট প্রকাশ করে।
- এর আওতায় বাংলাদেশ ব্যাংক একীভূতকরণ প্রক্রিয়া বাস্তবায়ন করে।
- ব্যাংক রেজুলেশন অর্ডিন্যান্স ২০২৫ অনুসারে যেকোনো ব্যাংক টেকওভার করতে পারবে কেন্দ্রীয় ব্যাংক।
 - ব্যাংক অবসায়ন, মার্জারসহ যেকোনো বিষয়ে হস্তক্ষেপ করতে পারবে প্রয়োজন অনুযায়ী এই অর্ডিন্যান্স অনুসারে, যা আর্থিক শৃঙ্খলা পুনরুদ্ধারে যুগান্তকারী উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। 

তথ্যসূত্র: প্রথম আলো ও ডেইলি স্টার।

৮৮৯.
The contribution of the service sector to the GDP of Bangladesh is-
  1. ক) 51.44%
  2. খ) 50.65%
  3. গ) 52.43%
  4. ঘ) 53.24%
সঠিক উত্তর:
ক) 51.44%
উত্তর
সঠিক উত্তর:
ক) 51.44%
ব্যাখ্যা
অর্থনীতি/জিডিপিতে,
   - কৃষিখাতের অবদান - ১১.৫০%
   - কৃষিখাতে শ্রমশক্তি নিয়োজিত - ৪০.৬%
   - কৃষিখাতে প্রবৃদ্ধির হার - ২.২০%
 
   - শিল্পখাতের অবদান - ৩৭.০৭%
   - শিল্পখাতে শ্রমশক্তি নিয়োজিত - ২০.৪%
   - শিল্পখাতে প্রবৃদ্ধির হার - ১০.৪৪%
 
   - সেবাখাতের অবদান - ৫১.৪৪%
   - সেবাখাতে শ্রমশক্তি নিয়োজিত - ৩৯.০%
   - সেবাখাতে প্রবৃদ্ধির হার - ৬.৩১%
 
উৎস: অর্থনৈতিক সমীক্ষা ২০২২
৮৯০.
Which of the following is known as Kushtia Grade?
  1. Black Bengal goat leather
  2. Bangladesh rice variety
  3. High-quality jute from Kushtia
  4. Buffalo leather
সঠিক উত্তর:
Black Bengal goat leather
উত্তর
সঠিক উত্তর:
Black Bengal goat leather
ব্যাখ্যা

কুষ্টিয়া গ্রেড:
- বাংলাদেশে পালিত ছাগলের প্রায় নব্বই ভাগই হলো ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল।
- এই জাতের ছাগলের চামড়া অত্যন্ত উন্নত মানের এবং মাংস অনেক সুস্বাদু হয়ে থাকে।
- ব্ল্যাক বেঙ্গল ব্যতীত ছাগলের অন্যান্য জাতের মধ্যে যমুনাপারি বা রামছাগল, কাশ্মিরী, বারবারি প্রভৃতি উল্লেখযোগ্য।
- দেশের সর্বত্রই এই জাতের ছাগল দেখা যায়। তবে কৃষ্টিয়া ও যশোর অঞ্চলে এই ছাগলের পালন সর্বাধিক হয়।
- যার কারণে বিশ্ববাজারে ব্ল্যাকবেঙ্গল ছাগলের চামড়া কুষ্টিয়া গ্রেড নামে পরিচিত।

তথ্যসূত্র - কৃষি তথ্য সার্ভিস।

৮৯১.
Who introduced the Bangali Calendar?
  1. Emperor Akbar
  2. Emperor Asoka
  3. Emperor Alamgir
  4. Emperor Jahaangir
সঠিক উত্তর:
Emperor Akbar
উত্তর
সঠিক উত্তর:
Emperor Akbar
ব্যাখ্যা
বাংলা সন:
- পহেলা বৈশাখ বাংলা সনের প্রথম দিন।
- এ দিনটি বাংলাদেশে নববর্ষ হিসেবে পালিত হয়।
- কৃষিকাজের সুবিধার্থে মুগল সম্রাট আকবর বাংলা সন প্রবর্তন করেন।
- এটি কার্যকর হয় সম্রাট আকবরের সিংহাসন-আরোহণের সময় থেকে।
- নতুন সনটি প্রথমে ‘ফসলি সন’ নামে পরিচিত ছিল, পরে তা বঙ্গাব্দ নামে পরিচিত হয়।

উৎস: বাংলাপিডিয়া।
৮৯২.
GDP is divided into how many sectors?
  1. 11
  2. 15
  3. 19
  4. 24
  5. 29
সঠিক উত্তর:
19
উত্তর
সঠিক উত্তর:
19
ব্যাখ্যা
জিডিপিতে খাত অনুযায়ী অবদান:
- সার্বিকভাবে জিডিপি ১৯টি খাত নিয়ে গঠিত।
- এ ১৯টি খাতের মধ্যে ৬টি খাত আবার উপখাতে বিভক্ত।
- এই ১৯টি খাত ৩টি বৃহৎ খাতের অন্তর্ভুক্ত।
- বাংলাদেশের জিডিপি'কে উৎপাদনের ভিত্তিতে ৩টি বৃহৎ খাতে বিভক্ত করা হয়েছে। যথা – কৃষিখাত, শিল্পখাত ও সেবাখাত।
- জিডিপিতে কৃষিখাতের অবদান = ১১.০২%
- জিডিপিতে শিল্পখাতের অবদান = ৩৭.৯৫%
- জিডিপিতে সেবাখাতের অবদান= ৫১.০৮%

উৎস: অর্থনৈতিক সমীক্ষা ২০২৪
৮৯৩.
Which of the following is not an Islamic Bank?
  1. ক) Union Bank Ltd.
  2. খ) Exim Bank Ltd.
  3. গ) First Security Islamic Bank Ltd.
  4. ঘ) Bank Al-Falah Ltd.
সঠিক উত্তর:
ঘ) Bank Al-Falah Ltd.
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Bank Al-Falah Ltd.
ব্যাখ্যা
• Bank Al-Falah Ltd পাকিস্তান ভিত্তিক একটি আন্তর্জাতিক প্রচলিতধারার ব্যাংক।
-  Afghanistan, Bangladesh, Bahrain and the UAE  ব্যাংকটির শাখা রয়েছে।

অন্যদিকে,
- Union Bank Ltd, Exim Bank Ltd, First Security Islamic Bank Ltd এই ব্যাংকগুলো ব্যক্তি মালিকানাধীন খাতে  শরিয়াভিত্তিক ইসলামি ব্যাংক।

সূত্র: সংশ্লিষ্ট ব্যাংকগুলোর ওয়েবসাইট
৮৯৪.
Who was the chief election commissioner in the general election of 1970?
  1. Abdus Sattar
  2. Anisur Rahman
  3. Md Ahsan Habib
  4. A.T.M. Shamsul Huda
সঠিক উত্তর:
Abdus Sattar
উত্তর
সঠিক উত্তর:
Abdus Sattar
ব্যাখ্যা
১৯৭০ এর নির্বাচন:
- ১৯৭০ সালের ৭ ডিসেম্বর পাকিস্তান জাতীয় পরিষদের ও ১৯৭০ সালের ১৭ ডিসেম্বর প্রাদেশিক পরিষদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়।
- অবশ্য ১৯৭০ সালে তৎকালীন পূর্ব পাকিস্তানে প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়ের ফলে দুর্গত ও উপকূলীয় এলাকায় প্রাদেশিক পরিষদের নির্বাচন ১৭ ডিসেম্বরের পরিবর্তে ১৯৭১ সালের ১৭ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছিলো।
- আওয়ামী লীগ দলীয় সভায় ১৯৭০ সালের ১ এপ্রিল নির্বাচনে অংশগ্রহণ করার সিদ্ধান্ত গৃহীত হয়।
- একই বছরের ১৭ অক্টোবর বঙ্গবন্ধু আওয়ামী লীগের দলীয় নির্বাচনি প্রতীক হিসেবে 'নৌকা' পছন্দ করেন।
- আওয়ামী লীগ ছয় দফাকে নির্বাচনী মেনিফেস্টো হিসেবে ঘোষণা করে।
- নির্বাচনে মোট ২৪টি রাজনৈতিক দল অংশগ্রহণ করে।
- নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন বিচারপতি আব্দুস সাত্তার।
- ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে জাতীয় পরিষদের পূর্ব পাকিস্তান অংশের জন্য ১৬০টি সাধারণ আসন ও ৭টি সংরক্ষিত মহিলা আসন সহ মোট বরাদ্দ ছিল ১৬৯টি আসন।
- জাতীয় পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ ৭টি সংরক্ষিত আসন সহ মোট ১৬৭টি আসন লাভ করে।
- অবশিষ্ট দুটি আসনের মধ্যে একটি আসন পি.ডি.পি. প্রধান নূরুল আমীন এবং অপর আসনটি লাভ করেন নির্দলীয় প্রার্থী চাকমা রাজা ত্রিদিব রায় চৌধুরী।
- প্রাদেশিক পরিষদ নির্বাচনে পূর্ব পাকিস্তানে ৩০০টি সাধারণ আসন ও ১০টি সংরক্ষিত মহিলা আসন সহ মোট ৩১০টি আসন বরাদ্দ ছিল।
- প্রাদেশিক পরিষদ নির্বাচনে পূর্ব পাকিস্তানে আওয়ামী লীগ ২৮৮টি সাধারন আসন ও ১০টি সংরক্ষিত আসন সহ মোট ২৯৮টি আসন লাভ করে।

তথ্যসূত্র- পৌরনীতি ও সুশাসন ২য় পত্র, মোজাম্মেল হক ও বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও বাংলাপিডিয়া।
৮৯৫.
The autobiography titled যা ইচ্ছে তাই is written by –
  1. ক) Panna Kalsar
  2. খ) Sara Zaker
  3. গ) Ferdausi Mazumder
  4. ঘ) Enamul Huq
সঠিক উত্তর:
গ) Ferdausi Mazumder
উত্তর
সঠিক উত্তর:
গ) Ferdausi Mazumder
ব্যাখ্যা

মঞ্চ ও টেলিভিশন ভুবনের জীবন্ত কিংবদন্তি ফেরদৌসী মজুমদার। গত ১৮ জুন, ২০১৮ পূর্ণ করেছেন জীবনের চলার পথের ৭৫টি বছর।
এই দীর্ঘ জীবনের পথপরিক্রমায় তিনি বিভিন্ন সময় লিখেছেন নানা ধরনের লেখা।
সেই লেখা নিয়েই প্রকাশিত হতে যাচ্ছে ‘যা ইচ্ছা তাই’ নামের একটি বই।
এটি প্রকাশ করছে ‘জার্নিম্যান বুকস’।
উৎসঃ দৈনিক পত্রিকা রিপোর্ট

৮৯৬.
When did Bangladesh Electronic Funds Transfer Network (BEFTN) introduce in banking sector?
  1. ক) 2010
  2. খ) 2011
  3. গ) 2021
  4. ঘ) 2015
সঠিক উত্তর:
খ) 2011
উত্তর
সঠিক উত্তর:
খ) 2011
ব্যাখ্যা
- Bangladesh Electronic Funds Transfer Network (BEFTN) incepted in February 2011.
- BEFTN was country's first paperless electronic inter-bank funds transfer system.
- It facilitates both credit and debit transactions, as a lead over cheque clearing system.

Source: Bangladesh Bank
৮৯৭.
Who was the last Nawab of Dhaka?
  1. Khwaja Atiqullah Bahadur
  2. Khwaja Nazimuddin Bahadur
  3. Khawaja Habibullah Bahadur
  4. Khwaja Salimullah Bahadur
সঠিক উত্তর:
Khawaja Habibullah Bahadur
উত্তর
সঠিক উত্তর:
Khawaja Habibullah Bahadur
ব্যাখ্যা
নবাব খাজা হাবিবুল্লাহ বাহাদুর:
- তিনি ২৬এপ্রিল, ১৮৯৫ সালে জন্মগ্রহণ করেন।
- নবাব খাজা হাবিবুল্লাহ বাহাদুর ঢাকার পঞ্চম এবং শেষ নবাব।
- তাঁর পিতা ছিলেন নবাব স্যার খাজা সলিমুল্লাহ বাহাদুর।
- নবাব খাজা হাবিবুল্লাহ বাহাদুরের শাসনামলেই ঢাকার নবাবপরিবারের সম্পদ ও জৌলুশ কমতে থাকে।
- ১৯৫২ সালে ইস্ট পাকিস্তান এস্টেটঅ্যাকিউজিশন অ্যাক্ট দ্বারা যা চূড়ান্তভাবে বর্জন করতে হয়।
- ২১শে নভেম্বর ১৯৫৮ তারিখে নবাব হাবিবুল্লাহ মৃত্যুবরণ করেন।

তথ্যসূত্র - ঢাকা বিভাগ ওয়েবসাইট।
৮৯৮.
Which ministry oversees the activities of the 'Bangladesh Competition Commission'?
  1. Ministry of Planning
  2. Ministry of Industries
  3. Ministry of Finance
  4. Ministry of Commerce
সঠিক উত্তর:
Ministry of Commerce
উত্তর
সঠিক উত্তর:
Ministry of Commerce
ব্যাখ্যা

• বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন: 
- বাংলাদেশে উন্নয়নশীল দেশের অবস্থান থেকে ব্যবসা-বাণিজ্যে সুস্থ প্রতিযোগিতা সৃষ্টি ও বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে কাঙ্খিত প্রবৃদ্ধি অর্জন এবং ভোক্তার স্বার্থরক্ষা নিশ্চিত করতে প্রতিযোগিতা কমিশনের লক্ষ্য।
- বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন। 

» বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর/সংস্থাসমূহ: 
- বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন ১০টি দপ্তর/সংস্থা রয়েছে।  
- এ দপ্তর/সংস্থা সমূহের প্রশাসনিক কার্যক্রম প্রশাসন অনুবিভাগের মাধ্যমে সম্পন্ন হয়।
- এ ছাড়াও বিসিএস (ট্রেড) ক্যাডারের কর্মকর্তাদের সকল কার্যাদি এ অনুবিভাগের মাধ্যমে হয়।

» বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর/সংস্থাসমূহ নিম্নরূপ:
১) বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন,
২) বাংলাদেশ ট্রেড এণ্ড ট্যারিফ কমিশন,
৩) যৌথমূলধন কোম্পানি ও ফার্ম সমূহের পরিদপ্তর,
৪) বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউট,
৫) বাংলাদেশ চা বোর্ড,
৬) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর,
৭) আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের অফিস,
৮) রপ্তানী উন্নয়ন ব্যুরো,
৯) ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ,
১০) বিজনেজ প্রমোশন কাউন্সিল।

তথ্যসূত্র: বাণিজ্য মন্ত্রণালয় ওয়েবসাইট।

৮৯৯.
When was Bangladesh's own currency introduced?
  1. 25 March, 1971
  2. 26 March, 1972
  3. 16 December, 1972
  4. 1 January, 1972
  5. 4 March, 1972 
সঠিক উত্তর:
4 March, 1972 
উত্তর
সঠিক উত্তর:
4 March, 1972 
ব্যাখ্যা

বাংলাদেশের নিজস্ব মুদ্রা:
- বাংলাদেশের নিজস্ব মুদ্রা চালু হয় ৪ মার্চ, ১৯৭২ তারিখে। 

⇒ বাংলাদেশের প্রথম নিজস্ব মুদ্রা ছিল মানচিত্রখচিত ১ টাকার নোট।
- সেই সঙ্গে চালু হয় ১০০ টাকার নোট।
- এতে তখনকার অর্থসচিব কে এ জামানের স্বাক্ষর সংযুক্ত ছিলো। এ নোট বাজারে ছাড়া হয় সেদিনই আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের মুদ্রার নাম দেয়া হয় টাকা। এটি ছাপা হয়েছিলো ভারতীয় সিকিউরিটি প্রিন্টিং প্রেসে। এর পরের সিরিজের টাকা ছাপানো হয়েছিলো যুক্তরাজ্য থেকে।
- তখনই একটি উপদেষ্টা পরিষদ করা হয়েছিলো যাতে ছিলেন শিল্পাচার্য জয়নুল আবেদিন, পটুয়া কামরুল হাসান ও শিল্পী কাইয়ুম চৌধুরী।
- এর আগ পর্যন্ত লেনদেনে পাকিস্তানি রুপি ব্যবহার করা হতো। কেউ কেউ ভারতীয় রুপিও গ্রহণ করতেন।
- স্বাধীন দেশের মুদ্রার নামকরণ করা হয় টাকা।

উল্লেখ্য,
- ১৯৭২ সালের ২ মে ১০ টাকা মূল্যমানের নোট এবং ২ জুন বাজারে আসে ৫ টাকা মূল্যমানের নোট।
- বাংলা সিরিয়াল নম্বর দিয়ে নোট চালু হয় ১৯৭৩ সালে।
- দেশে ২ টাকার নোট চালু হয় ১৯৮৮ সালে।
- ৫০ ও ৫০০ টাকার নোট প্রচলন করা হয় ১৯৭৬ সালে।
- ২০ টাকার নোট প্রথম বাজারে আসে ১৯৭৯ সালে।
- ২০০৯ সালের ১৭ই জুলাই বাজারে আনা হয় ১০০০ টাকার নোট।
- ২০২০ সালে বাজারে আসে ২০০ টাকার নোট।

উৎস: i) বিবিসি বাংলা।
ii) প্রথম আলো।

৯০০.
What was the name of the main city or capital of Rarh township?
  1. Kotiborsho
  2. Karnasuvarna
  3. Pundranagar
  4. None of these
সঠিক উত্তর:
Kotiborsho
উত্তর
সঠিক উত্তর:
Kotiborsho
ব্যাখ্যা
রাঢ়:
- রাঢ় বলতে পশ্চিম বাংলার দক্ষিণাঞ্চলকেই বুঝানো হতো।
- এটি গঙ্গা নদীর দক্ষিণ ও পশ্চিম ভাগে সীমাবদ্ধ ছিল।
- জনপদটি দুটি অংশে বিভক্ত ছিল। একটি ছিল দক্ষিণ রাঢ় এবং অন্যটি ছিল উত্তর রাঢ়।
- এই উত্তর ও দক্ষিণ রাঢ়ই ছিল যথাক্রমে বজ্রভূমি ও সূহ্মভূমি।
- রাঢ়ের প্রধান নগর বা রাজধানী ছিল কোটিবর্ষ।
- রাঢ় বা সূক্ষদেশের অন্তর্গত তাম্রলিপ্তের কথা টলেমির ভূগোলে উল্লিখিত ছিল।
- অনেক ঐতিহাসিক মেদিনীপুর জেলার পূর্বপ্রান্ত অবস্থিত আধুনিক তমলুককে প্রাচীন তাম্রলিপ্ত বলে চিহ্নিত করেছেন।
- শুধু বাংলা নয় এটি প্রাচীন ভারতেরও পূর্বাঞ্চলের শ্রেষ্ঠ বন্দর।

উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।