বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

Bank - Bangladesh Affairs

মোট প্রশ্ন৩,৬২২এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

Bank - Bangladesh Affairs

PrepBank · পাতা / ৩৭ · ৫০১৬০০ / ৩,৬২২

৫০১.
The Old Age Allowance program in Bangladesh was introduced in the fiscal year -
  1. 1995-96
  2. 1996-97
  3. 1997-98 
  4. 1998-99
সঠিক উত্তর:
1997-98 
উত্তর
সঠিক উত্তর:
1997-98 
ব্যাখ্যা

বয়স্ক ভাতা (Old Age Allowance program):
- দেশের বয়োজ্যেষ্ঠ দুস্থ ও স্বল্প উপার্জনক্ষম অথবা উপার্জনে অক্ষম বয়স্ক জনগোষ্ঠীর সামাজিক নিরাপত্তা বিধানে ও পরিবার ও সমাজে মর্যাদা বৃদ্ধির লক্ষ্যে ১৯৯৭-৯৮ অর্থ বছরে ‘বয়স্ক ভাতা’ কর্মসূচি প্রবর্তন করা হয়।

• প্রাথমিকভাবে দেশের সকল ইউনিয়ন পরিষদের প্রতিটি ওয়ার্ডে ৫ জন পুরুষ ও ৫ জন মহিলাসহ ১০ জন দরিদ্র বয়োজ্যেষ্ঠ ব্যক্তিকে প্রতিমাসে ১০০ টাকা হারে ভাতা প্রদানের আওতায় আনা হয়। পরবর্তীতে দেশের সকল পৌরসভা ও সিটিকর্পোরেশন এ কর্মসূচির আওতাভুক্ত করা হয়।
- ২০১৩ সালে প্রণীত বাস্তবায়ন নীতিমালা সংশোধন করে যুগোপযোগীকরণ, অধিক সংখ্যক মহিলাকে ভাতা কার্যক্রমের আওতায় অন্তর্ভুক্তির লক্ষ্যে মহিলাদের বয়স ৬৫ বছর থেকে কমিয়ে ৬২ বছর নির্ধারণ, উপকারভোগী নির্বাচনে স্থানীয় মাননীয় সংসদ সদস্যসহ অন্যান্য জনপ্রতিনিধিদের সম্পৃক্তকরণ এবং ডাটাবেইজ প্রণয়ন।
- বর্তমানে (২০২৫-২৬ অর্থবছর) বয়স্ক ভাতার পরিমাণ জনপ্রতি মাসে ৬৫০ টাকা।

• লক্ষ্য ও উদ্দেশ্য
(১) বয়স্ক জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন ও সামাজিক নিরাপত্তা বিধান;
(২) পরিবার ও সমাজে তাঁদের মর্যাদা বৃদ্ধি;
(৩) আর্থিক অনুদানের মাধ্যমে তাঁদের মনোবল জোরদারকরণ;
(৪) চিকিৎসা ও পুষ্টি সরবরাহ বৃদ্ধিতে সহায়তা করা।

উৎস: সমাজসেবা অধিদফতর ওয়েবসাইট।

৫০২.
What is the tax-free income limit for ordinary taxpayers in the 2025-26 budget?
  1. Tk 325,000
  2. Tk 350,000
  3. Tk 375,000
  4. Tk 400,000
  5. Tk 425,000
সঠিক উত্তর:
Tk 350,000
উত্তর
সঠিক উত্তর:
Tk 350,000
ব্যাখ্যা
করমুক্ত আয়সীমা:
- আয়কর আইনের অধীনে আরোপযোগ্য বা পরিশোধযোগ্য কোনো প্রকারের কর বা সারচার্জ হলো আয়কর।
- আয়কর আইন, ২০২৩ (২০২৩ সনের ১২ নং আইন) এর ধারা ২(৬৯) এ সংজ্ঞায়িত ব্যক্তিগণের মধ্যে অনিবাসী বাংলাদেশীসহ সকল স্বাভাবিক ব্যক্তি (Indivisual), হিন্দু অবিভক্ত পরিবার ও অংশীদারি ফার্মের ক্ষেত্রে মোট আয়ের উপর আয়করের হার নিম্নরূপ হবে:

• সাধারণ করদাতা: ৩,৫০,০০০ টাকা।
• মহিলা ও ৬৫ বছর বা তদুর্ধ্ব বয়সের করদাতা: ৪,০০,০০০ টাকা।
• প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ করদাতা: ৪,৭৫,০০০ টাকা।
• গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা করদাতা: ৫,০০,০০০ টাকা।
• কোন প্রতিবন্ধী ব্যক্তির পিতামাতা বা আইনানুগ অভিবাবকের ক্ষেত্রে এরূপ প্রত্যেক সন্তান/পোষ্যের জন্য করমুক্ত সীমা ৫০,০০০/- টাকা বেশি।

⇒ ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে ব্যক্তি করদাতা – করহার:
- ৩,৫০,০০০/- টাকা পর্যন্ত: শূন্য।
- পরবর্তী ১,০০,০০০/- টাকার: ৫%,
- পরবর্তী ৪,০০,০০০/- টাকার: ১০%,
- পরবর্তী ৫,০০,০০০/- টাকার: ১৫%,
- পরবর্তী ৫,০০,০০০/- টাকার: ২০%,
- পরবর্তী ২০,০০,০০০/- টাকার: ২৫%,
- অবশিষ্ট টাকার উপর: ৩০%।



উল্লেখ্য,
- ২০২৬-২৭ অর্থবছরে সাধারণ ব্যক্তির করমুক্ত আয়সীমা ৩,৭৫,০০০ টাকা।

উৎস: জাতীয় বাজেট ২০২৫-২৬।
৫০৩.
What is the HDI rank of Bangladesh in 2025?
  1. 129th
  2. 130th
  3. 133th
  4. 134th
সঠিক উত্তর:
130th
উত্তর
সঠিক উত্তর:
130th
ব্যাখ্যা
মানব উন্নয়ন সূচক (Human Development Index-HDI):
- সর্বশেষ মে, ২০২৫-এ জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (UNDP) 'Human Development Report 2025' প্রতিবেদন প্রকাশ করে।
- প্রতিবেদন অনুযায়ী বিশ্বে মানব উন্নয়ন সূচকে শীর্ষ দেশ: আইসল্যান্ড, সর্বনিম্নে র‍য়েছে সিয়েরা লিওন।

উল্লেখ্য,
- বাংলাদেশের অবস্থান: ১৩০তম।

⇒ মানব উন্নয়ন সূচকে শীর্ষ দেশগুলো:
১. আইসল্যান্ড,
২. নরওয়ে,
৩. সুইজারল্যান্ড,
৪. ডেনমার্ক,
৫. জার্মানি।

উৎস: Human Development Report 2025.
৫০৪.
Who is recognized as the founder of the Maurya Empire?
  1. Harsh Vardhan Maurya
  2. Samudragupta
  3. Chandragupta Maurya
  4. Ashoka
সঠিক উত্তর:
Chandragupta Maurya
উত্তর
সঠিক উত্তর:
Chandragupta Maurya
ব্যাখ্যা
• চন্দ্ৰগুপ্ত মৌর্য: 
- ভারতবর্ষের প্রথম সাম্রাজ্যের নাম মৌর্য সাম্রাজ্য।
- মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা পুরুষ হচ্ছেন চন্দ্রগুপ্ত মৌর্য।
- তার রাজত্বকাল খ্রিস্টপূর্ব ৩২২-২৯৮ অব্দ পর্যন্ত।
- তার সময় থেকেই সর্বভারতীয় চিন্তা-চেতনার প্রসার ঘটে, মৌর্য শাসন ব্যবস্থার সূচনা হয়, বৌদ্ধ ধর্মের প্রচার-প্রসার বাড়তে থাকে।
- তার রাজধানী ছিল পাটালিপুত্র।
- সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী ছিল কৌটিল্য।

সূত্র: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি এবং ইতিহাস ১ম পত্র, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫০৫.
The ‘Chhiattorer Monnontor’ occurred in which Bengali year?
  1. 1170
  2. 1176
  3. 1186
  4. 1770
  5. 1776
সঠিক উত্তর:
1176
উত্তর
সঠিক উত্তর:
1176
ব্যাখ্যা

দুর্ভিক্ষ:
- ছিয়াত্তরের মন্বন্তর বাংলা ১১৭৬ সনে হয়েছিল।
- ১৭৭০ খ্রিস্টাব্দে (১১৭৬ বঙ্গাব্দ) গ্রীষ্মকালে দেখা দেয় ভয়াবহ দুর্ভিক্ষ।
- যা ছিয়াত্তরের মতান্তর নামে পরিচিত। 
- ছিয়াত্তরের মতান্তর নামের এই দুর্ভিক্ষে বাংলার জনসংখ্যার এক তৃতীয়াংশ মৃত্যু বরণ করে।
- অথচ ইংরেজ সরকার বাংলার জনগণকে এই বিপর্যয় থেকে রক্ষার জন্য কোন ব্যবস্থা গ্রহণ করেনি।
- ১৭৬৫-৭০ খ্রিস্টাব্দ পর্যন্ত বাৎসরিক রাজস্ব আদায়ের পরিমাণ যা ছিল, দুর্ভিক্ষের বছরও রাজস্ব আদায়ের পরিমাণ প্রায় তার কাছাকাছি ছিল। ফলে চরম শোষণ নির্যাতনে বাংলার মানুষ হত দরিদ্র ও অসহায় হয়ে পড়ে।
- দ্বৈত শাসন ব্যবস্থায় নবাবের হাতে প্রয়োজনীয় অর্থ না থাকায় প্রশাসন পরিচালনায় তিনি সম্পূর্ণরূপে ব্যর্থ হন।
- সারাদেশে শুরু হয় সীমাহীন বিশৃক্সখলা। 
- এই পরিস্থিতিতে ১৭৭২ খ্রিস্টাব্দে ওয়ারেন হেস্টিংস দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটান।

উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৫০৬.
How many people were awarded the independence award in 2025?
  1. 7
  2. 10
  3. 12
  4. 17
সঠিক উত্তর:
7
উত্তর
সঠিক উত্তর:
7
ব্যাখ্যা
স্বাধীনতা পুরস্কার ২০২৫:
- জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ 'স্বাধীনতা পুরস্কার ২০২৫' পেয়েছেন ৭ জন বিশিষ্ট ব্যক্তি।
• বিজ্ঞান ও প্রযুক্তি: অধ্যাপক জামাল নজরুল ইসলাম (মরণোত্তর)।
• সাহিত্য: মীর আবদুস শুকুর আল মাহমুদ (মরণোত্তর)।
• সংস্কৃতি: নভেরা আহমেদ (মরণোত্তর)।
• সমাজসেবা: স্যার ফজলে হাসান আবেদ (মরণোত্তর)।
• মুক্তিযুদ্ধ ও সংস্কৃতি: মোহাম্মদ মাহবুবুল হক খান ওরফে আজম খান (মরণোত্তর)।
• শিক্ষা ও গবেষণা: জনাব বদরুদ্দীন মোহাম্মদ উমর।
• প্রতিবাদী তারুন্য: আবরার ফাহাদ (মরণোত্তর)।

তথ্যসূত্র - মন্ত্রি পরিষদ বিভাগ ওয়েবসাইট।
৫০৭.
Which foreign journalist, who died recently, had taken interview of both Bangabhandhu Shiekh Mujibur Rahman and Prime Minister Sheikh Hasina?
  1. ক) Saint Petersburg
  2. খ) Chiristine Amanpor
  3. গ) Carl Bernistein
  4. ঘ) David Frost
সঠিক উত্তর:
ঘ) David Frost
উত্তর
সঠিক উত্তর:
ঘ) David Frost
ব্যাখ্যা
ব্রিটিশ সাংবাদিক স্যার ডেভিড ফ্রস্ট বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎকার নিয়েছিলেন। এছাড়া তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের সাতজন প্রেসিডেন্টের সাক্ষাৎকার গ্রহণ করেছিলেন।
উৎসঃ জাতীয় এবং আন্তর্জাতিক পত্রিকার খবর।
৫০৮.
Which was the first novel of Humayun Ahmed?
  1. Nondito Noroke
  2. Alaukik Istimar
  3. Nokkhotrer Raat
  4. Shyamol Chhaya
সঠিক উত্তর:
Nondito Noroke
উত্তর
সঠিক উত্তর:
Nondito Noroke
ব্যাখ্যা
হুমায়ুন আহমেদ:
- কথাসাহিত্যিক, নাট্যকার, চলচ্চিত্র নির্মাতা, গীতিকার, শিক্ষক।
- ছাত্রজীবনে লেখা 'নন্দিত নরকে' শিরােনামের নাতিদীর্ঘ উপন্যাসের মধ্য দিয়ে বাংলা সাহিত্যে হুমায়ূন আহমেদের আবির্ভাব।
 - তার প্রথম প্রকাশিত উপন্যাস - নন্দিত নরকে (১৯৭২)।
- নন্দিত নরকে বাংলাদেশের পাঠকদের মধ্যে ব্যাপক সাড়া জাগায়।
- তাঁর দ্বিতীয় উপন্যাস শঙ্খনীল কারাগার (১৯৭৩)।

উৎস: বাংলাপিডিয়া।[link]
৫০৯.
A centimeter is equal to -
  1. ক) 1 mm
  2. খ) 10 mm
  3. গ) 100 mm
  4. ঘ) 1000 mm
সঠিক উত্তর:
খ) 10 mm
উত্তর
সঠিক উত্তর:
খ) 10 mm
ব্যাখ্যা
দৈর্ঘ্য পরিমাপের এককসমূহ:
- 10 milimetre = 1 centimetre
- 10 cm = 1 decimetre
- 10 decimetres = 1 m
- 10 m = 1 decametre
- 10 decametre = 1 hectometre
- 10 hectometre = 1 km

উৎস: অষ্টম শ্রেণির গণিত বই।
৫১০.
'Excise duty' is an example of what type of tax?
  1. ক) Export-Import Tax
  2. খ) Indirect Tax
  3. গ) Complementary Tax
  4. ঘ) Direct Tax
সঠিক উত্তর:
খ) Indirect Tax
উত্তর
সঠিক উত্তর:
খ) Indirect Tax
ব্যাখ্যা
- যেসব করের বোঝা সরাসরিকে ব্যক্তিকে বহন করতে হয় না তাদের পরোক্ষ কর বলে।
বিভিন্ন প্রকার পরোক্ষ কর:
- আবগারি শুল্ক (Excise duty)
- মূল্য সংযোজন কর (মূসক)
- সম্পূরক শুল্ক
- আমদানি কর ইত্যাদি।

অন্যদিকে,
- যে করের বোঝা সরাসরি ব্যক্তিকে বহন করতে হয় সাধারণত তাকে প্রত্যক্ষ কর বলে।
যেমনঃ
- আয়কর
- দানকর
- ভূমি উন্নয়ন কর ইত্যাদি।

(তথ্যসূত্রঃ বাংলাপিডিয়া এবং উচ্চ মাধ্যমিক অর্থনীতি)
৫১১.
How many times has agricultural census been conducted in independent Bangladesh? [September, 2025]
  1. 4 times
  2. 7 times
  3. 5 times
  4. 8 times
সঠিক উত্তর:
5 times
উত্তর
সঠিক উত্তর:
5 times
ব্যাখ্যা

কৃষিশুমারি: 
- স্বাধীন বাংলাদেশে প্রথম কৃষিশুমারি ১৯৭৭ সালে।
- পাকিস্তান আমলে ১৯৬০ সালে হয়েছিল।
- স্বাধীন বাংলাদেশে এ পর্যন্ত মোট ৫ বার কৃষি শুমারি অনুষ্ঠিত হয়েছে।  
- ১৯৭৭ সালে প্রথম, এরপর ১৯৮৩-৮৪, ১৯৯৬ এবং ২০০৮, ২০১৯ সালে শুমারি অনুষ্ঠিত হয়।
- সর্বশেষ শুমারিটি অনুষ্ঠিত হয় ২০১৯ সালে। 

উৎস: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো।

৫১২.
The first budget of independent Bangladesh was presented by -
  1. Dr Azizur Rahman Mollik
  2. AMA Muhith
  3. Abu Sayeed Chowdhury
  4. Tajuddin Ahmed
সঠিক উত্তর:
Tajuddin Ahmed
উত্তর
সঠিক উত্তর:
Tajuddin Ahmed
ব্যাখ্যা
স্বাধীন বাংলাদেশের প্রথম বাজেট:
- বাংলাদেশের প্রথম বাজেট অনুমোদিত হয়েছিল প্রবাসী সরকারের আমলেই।
- ১৯৭১ সালের ১৯ জুলাই প্রবাসী সরকারের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি যে বাজেটের অনুমোদন দিয়েছিলেন, তাতে ব্যয় ধরা হয়েছিল ৭ কোটি ৭৩ লাখ ২৮ হাজার ২০৭ রুপি।

⇒ স্বাধীন দেশের প্রথম অর্থমন্ত্রী হলেন তাজউদ্দীন আহমদ।
- তিনি একই সঙ্গে ১৯৭১-৭২ ও ১৯৭২-৭৩ অর্থবছরের বাজেট দিয়েছিলেন।
- ১৯৭২-৭৩ অর্থবছরে স্বাধীন বাংলাদেশের প্রথম বাজেট পেশ করেন তৎকালীন অর্থমন্ত্রী তাজউদ্দীন আহমেদ।
- একসঙ্গে তিনি দুই অর্থবছরের বাজেট দিয়েছিলেন।
- দেশের প্রথম বাজেটের পরিমাণ ছিল ৭৮৬ কোটি টাকা।

উল্লেখ্য,
- ৫৪তম ২০২৫-২৬ বাজেট উত্থাপনকারী: অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।
- বাজেটের শিরোনাম: বৈষম্যহীন ও টেকসই অর্থনৈতিক ব্যবস্থা গড়ার প্রত্যয়।
- বাজেটের আকার: ৭,৮৯,৯৯৯ কোটি টাকা (জিডিপির ১২.৭ শতাংশ)।

উৎস: i)  প্রথম আলো।
ii) জাতীয় বাজেট ২০২৫-২৬।
৫১৩.
Which district is famous for its high quality Balam paddy?
  1. Sylhet
  2. Thakurgaon
  3. Barisal
  4. Naogaon
  5. Rajshahi
সঠিক উত্তর:
Barisal
উত্তর
সঠিক উত্তর:
Barisal
ব্যাখ্যা

বরিশাল জেলা চিকন বালাম ধানের জন্য প্রসিদ্ধ।
বর্তমানে এই ধানের চাষ হয় না বললেই চলে। সেকারণে এই ধানটি প্রায় বিলুপ্তির পথে।

উৎসঃ বণিকবার্তা ও সমকাল পত্রিকার রিপোর্ট।

৫১৪.
Taramon Bibi who received the title of Bir Protik was a part of -
  1. 7 no. Sector
  2. 8 no. Sector
  3. 9 no. Sector
  4. 11 no. Sector
সঠিক উত্তর:
11 no. Sector
উত্তর
সঠিক উত্তর:
11 no. Sector
ব্যাখ্যা
 তারামন বিবি:
- বাংলাদেশের মুক্তিযুদ্ধে বীর প্রতীক খেতাব প্রাপ্ত মহিলা ২ জন‌।
- একজন ডা. সেতারা বেগম এবং অপরজন তারামন বিবি।
- তারামন বিবি ১১ নং সেক্টরে কর্নেল তাহেরের অধীনে যুদ্ধে অংশ নেন এবং পাকবাহিনীর বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদের হয়ে গুপ্তচরবৃত্তি করেন।
- তিনি ১ ডিসেম্বর, ২০১৮ সালে মৃত্যুবরণ করেন।
- তাঁর নিজ জেলা ছিল কুড়িগ্রাম।

উৎস: জাতীয় তথ্য বাতায়ন।
৫১৫.
According to the Economic Survey 2024, what is the top primary commodity in Bangladesh's import sector? [July-February, 2024]
  1. Fertilizer
  2. Cotton
  3. Petroleum products
  4. Edible oil
সঠিক উত্তর:
Cotton
উত্তর
সঠিক উত্তর:
Cotton
ব্যাখ্যা
অর্থনৈতিক সমীক্ষা ২০২৪ অনুসারে,
বাংলাদেশে আমদানি খাতের প্রধান শিল্পজাত পণ্য হচ্ছে পেট্রোলিয়ামজাত পণ্য। [জুলাই-ফেব্রুয়ারি, ২০২৪ পর্যন্ত]

আমদানি খাতের প্রধান শিল্পজাত পণ্যসমূহ:
১. পেট্রোলিয়ামজাত পণ্য
২. সার
৩. সুতা
৪. ভোজ্যতেল
৫. স্টেপল ফাইবার

আমদানি খাতের প্রধান প্রাথমিক পণ্যসমূহ:
১. তুলা
২. গম
৩. তৈলবীজ
৪. অপরিশোধিত পেট্রোলিয়াম
৫. চাল

উৎস: অর্থনৈতিক সমীক্ষা ২০২৪
৫১৬.
Who was the Governor General of India during the Partition of Bengal?
  1. Lord Wellesley
  2. Lord Curzon
  3. Lord Dalhousie
  4. Lord Mountbatten
সঠিক উত্তর:
Lord Curzon
উত্তর
সঠিক উত্তর:
Lord Curzon
ব্যাখ্যা
• বঙ্গভঙ্গ, ১৯০৫:
- লর্ড কার্জন ভাইসরয় থাকাকালীন সময়ে ১৯০৫ সালের ১৬ অক্টোবর কার্যকর হয়।
- এটি আধুনিক বাংলার ইতিহাসে অতীব গুরুত্বপূর্ণ একটি ঘটনা।
- বঙ্গভঙ্গের ধারণা কার্জনের স্বকীয় চিন্তা থেকে উদ্ভূত হয় নি।
- ১৭৬৫ সাল থেকে বিহার ও উড়িষ্যা সমন্বয়ে গঠিত বাংলা ব্রিটিশ ভারতের একটি একক প্রদেশ হিসেবে বেশ বড় আকার ধারণ করেছিল।
- এর ফলে প্রদেশটির প্রশাসনকার্য পরিচালনা দুঃসাধ্য হয়ে ওঠে এবং এজন্য এটিকে বিভক্ত করার প্রয়োজন হয়ে পড়ে।

- বঙ্গভঙ্গ রদের ঘোষণা ১৯১০ সালে লর্ড হার্ডিঞ্জ ভারতের নতুন ভাইসরয় হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
- তিনি বঙ্গভঙ্গকে কেন্দ্র করে ব্যাপক অসন্তোষ ও রাজনৈতিক অস্থিরতা লক্ষ্য করে বঙ্গভঙ্গ রদের বিষয়ে গোপন তৎপরতা শুরু করেন।
- ব্রিটেনের সম্রাট পঞ্চম জর্জ এবং ভারত সচিব লর্ড ক্রু প্রমুখ বঙ্গভঙ্গ রদের পক্ষে মত দেন।
- ১৯১১ সালে সম্রাট পঞ্চম জর্জ ও রাণি মেরী ভারত সফরে আসেন।
- তাদের সফর উপলক্ষে ১২ ডিসেম্বর দিল্লিতে এক ঐতিহাসিক দরবারের আয়োজন করা হয়।
- সেখানে সম্রাট পঞ্চম জর্জ আনুষ্ঠানিকভাবে বঙ্গভঙ্গ রদের ঘোষণা দেন।
- ফলে কার্জনের বাংলা বিভক্তির ব্যবস্থা বাতিল হয়।
- ঢাকা চট্টগ্রাম, রাজশাহী, প্রেসিডেন্সি ও বর্ধমানের পাঁচটি বাংলা ভাষাভাষী বিভাগ নিয়ে বাংলা প্রদেশ পূনর্গঠন করা হয়।
- ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা হতে দিল্লিতে স্থানান্তর করা হয়।

সূত্র: বাংলাপিডিয়া ও ইতিহাস: নবম-দশম শ্রেণি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫১৭.
In which city was the first fertilizer factory in Asia established?
  1. Sylhet
  2. Chattogram
  3. Rajshahi
  4. Dhaka
সঠিক উত্তর:
Sylhet
উত্তর
সঠিক উত্তর:
Sylhet
ব্যাখ্যা
• সার শিল্প:
- ১৯৬১ সালে সিলেটের ফেঞ্চুগঞ্জে প্রথম ।
- এশিয়ার প্রথম সার কারখানা হলো "ন্যাচারাল গ্যাস ফার্টিলাইজার ফ্যাক্টরি লিমিটেড"(ফেঞ্চুগঞ্জ সার কারখানা)।
- যেটি সংক্ষেপে এনজিএফএফ (NGFF) নামে পরিচিত।  
- দেশের প্রথম সার কারখানা হচ্ছে ফেঞ্চুগঞ্জ সারকারখানা।
- এই কারখানাটি ১৯৬১ সালে ফেঞ্চুগঞ্জ উপজেলার মাইগাঁও ইউনিয়নের অবস্থিত।
- এই কারখানাটিতে ১৯৬৯ সালে এ্যামোনিয়াম সালফেট পস্ন্যান্টটি স্থাপন করা হয়।
- এ ফ্যাক্টরীর বার্ষিক উৎপাদন ক্ষমতা ছিল ১,০৬,০০০ মেট্রিক টন।
 
সূত্র: ফেঞ্চুগঞ্জ উপজেলার ওয়েবসাইট ও প্রথম আলো।
৫১৮.
The painter of the painting 'Madona-43' is -
  1. S.M Sultan
  2. Quamrul Hassan
  3. Zainul Abedin
  4. Mohammad Kibria
সঠিক উত্তর:
Zainul Abedin
উত্তর
সঠিক উত্তর:
Zainul Abedin
ব্যাখ্যা
জয়নুল আবেদিন:
• আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অসাধারণ প্রতিভাবান শিল্পী।  
• ইনস্টিটিউট অব আর্টস অ্যান্ড ক্র্যাফ্টস প্রতিষ্ঠাতা। 
• ১৯৪৮ সালে ঢাকায় প্রতিষ্ঠিত এ প্রতিষ্ঠানের (বর্তমান চারুকলা ইনস্টিটিউ) তিনি ছিলেন প্রতিষ্ঠাতা অধ্যক্ষ।
• শিল্পাচার্য জয়নুল আবেদীন ১৯৪৩ সালে বাংলায় সংঘটিত দুর্ভিক্ষের পটভূমিতে বিভিন্ন ছবি এঁকে খ্যাতি অর্জন করেন।
• দুর্ভিক্ষের উপর তার বিখ্যাত চিত্রকর্ম হলো 'ম্যাডোনা-৪৩' এবং 'দ্য রেবেল ক্রো'। 

⇒ তার অন্যান্য চিত্রকর্মের মধ্যে রয়েছে:   
• সংগ্রাম,
• গুনটানা, 
• মই দেয়া, 
• বিদ্রোহী গরু, 
• নবান্ন,
• মনপুরা-৭০,
• মইটানা,
• পাইন্যার মা প্রভৃতি।   

উৎস:
বাংলাপিডিয়া। 
৫১৯.
When will Bangladesh exit from the LDC category?
  1. ক) 2024
  2. খ) 2025
  3. গ) 2026
  4. ঘ) 2027
সঠিক উত্তর:
গ) 2026
উত্তর
সঠিক উত্তর:
গ) 2026
ব্যাখ্যা
- ২০২৬ সালে বাংলাদেশ এলডিসি থেকে পুরোপুরি বের হয়ে যাবে।
- জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট (সিডিপি) গতকাল শুক্রবার রাতে এই সুপারিশ করেছে। 
- জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
- সিডিপি একই সঙ্গে বাংলাদেশকে ২০২১ থেকে ২০২৬ সাল পর্যন্ত প্রস্তুতিকালীন সময় প্রদানের সুপারিশ করে।
- এ ছাড়াও, বর্তমান নিয়মে ইউরোপিয়ান ইউনিয়নের বাজারে ২০২৬ সালের পর আরও ৩ বছর অর্থাৎ ২০২৯ সাল পর্যন্ত শুল্কমুক্ত কোটামুক্ত সুবিধা ভোগ করতে পারবে বাংলাদেশ।

সূত্র: UN & Prothom Alo
৫২০.
In which district of Bangladesh is a Special Economic Zone being established under the joint initiative of Bangladesh and Bhutan?
  1. Barishal
  2. Rangpur 
  3. Nilphamari
  4. Kurigram 
  5. Rajshahi
সঠিক উত্তর:
Kurigram 
উত্তর
সঠিক উত্তর:
Kurigram 
ব্যাখ্যা

- বাংলাদেশ-ভুটানের যৌথ উদ্যোগে দেশের কুড়িগ্রাম জেলায় বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হচ্ছে।

অর্থনৈতিক অঞ্চল:
- সম্প্রতি, বাংলাদেশ ও ভুটান আঞ্চলিক যোগাযোগ জোরদার করার লক্ষ্যে কুড়িগ্রাম-গেলেফু করিডোর উন্নয়নে সম্মত হয়েছে।
- বাংলাদেশ-ভুটানের যৌথ উদ্যোগে কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হচ্ছে।
- বাংলাদেশের সঙ্গে জিটুজি অংশীদারত্বে নির্মাণাধীন কুড়িগ্রাম স্পেশাল ইকোনমিক জোন ভুটানের আসন্ন 'গেলেফু মাইন্ডফুলনেস সিটি'র সঙ্গে যুক্ত হয়ে সীমান্ত-পারাপারের নতুন অর্থনৈতিক প্রবাহ সৃষ্টি করবে।

উৎস: প্রথম আলো পত্রিকা। [লিঙ্ক]

৫২১.
Which mountain in Bangladesh is called the Queen of Mountains?
  1. Chimbuk Hill
  2. Rungrang Hill
  3. Tazing Dong Hill
  4. Keokradong Hill
  5. None of the above
সঠিক উত্তর:
Chimbuk Hill
উত্তর
সঠিক উত্তর:
Chimbuk Hill
ব্যাখ্যা
চিম্বুক পাহাড়:
- বাংলাদেশের পাহাড়ী সৌন্দর্যের মধ্যে পাহাড়ের রানী হিসেবে সর্বোধিক পরিচিত চিম্বুক পাহাড়।
- এটি দেশের তৃতীয় বৃহত্তম পাহাড়।
- বান্দরবান জেলা শহর থেকে ২৬ কিলোমিটার দূরে চিম্বুক পাহাড়ের অবস্থান।
- সমুদ্র পৃষ্ঠ থেকে এর উচ্চতা প্রায় ১৫০০ ফুট।
- বাংলার দার্জিলিং খ্যাত এই চিম্বুক পাহাড়।

উৎস: জাতীয় তথ্য বাতায়ন।
৫২২.
According to the latest data from the Bangladesh Bureau of Statistics, the country's current literacy rate is -
  1. 75.2%
  2. 75.6%
  3. 75.3%
  4. 75.7%
সঠিক উত্তর:
75.6%
উত্তর
সঠিক উত্তর:
75.6%
ব্যাখ্যা
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ তথ্য অনুযায়ী দেশের বর্তমান সাক্ষরতার হার - ৭৫.৬%।
অর্থনৈতিক সমীক্ষা ২০২১ অনুসারে সাক্ষরতার হার (৭+ বয়সে) - ৭৫.২%।
৫২৩.
Documentary film Stop Genocide was directed by-
  1. Alamgir Kabir
  2. Zahir Raihan
  3. Tareque Masud
  4. Morshedul Islam
সঠিক উত্তর:
Zahir Raihan
উত্তর
সঠিক উত্তর:
Zahir Raihan
ব্যাখ্যা
Stop Genocide:
- মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্যচিত্র Stop Genocide.
- Stop Genocide নির্মাণ করেন জহির রায়হান।
- মুক্তিযুদ্ধ চলাকালে ১৯৭১ সালের মে/জুন মাসে এটি প্রথম কলকাতায় প্রদর্শিত হয়।
- মূলত বিভিন্ন সূত্র থেকে পাওয়া স্টক ফুটেজ ও নিউজ রিলের ছবির ওপর নির্ভর করেই তৈরি হয় স্টপ জেনোসাইড।
- একজন চলচ্চিত্র-নির্মাতা হিসেবে জহির রায়হান দুনিয়ার মানুষকে বাংলাদেশে চলতে থাকা গণহত্যার খবর জানান দেওয়ার এক বড় দায়িত্ব কাঁধে নেন।
- বিভিন্ন জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার প্রসঙ্গে লেনিনের একটি বক্তব্য দিয়ে শুরু হয় ছবিটি।
- ২০ মিনিটের এই ছবিতে বাংলাদেশের মানুষ আছে, এর প্রকৃতি আছে, আছে পাকিস্তানিদের অত্যাচার, নির্যাতন, অগ্নিসংযোগের দৃশ্য।

উল্লেখ্য,
- ওরা ১১ জন : চাষী নজরুল ইসলাম,
- আবার তোরা মানুষ হ : খান আতাউর রহমান,
- হাঙ্গর নদী গ্রেনেড : চাষী নজরুল ইসলাম,
- অরুণোদয়ের অগ্নিসাক্ষী : সুভাষ দত্ত।

উৎস: বাংলাপিডিয়া। 
৫২৪.
The 'Jail Killing day' is observed in -
  1. November 1
  2. November 2
  3. November 3
  4. November 4
  5. November 5
সঠিক উত্তর:
November 3
উত্তর
সঠিক উত্তর:
November 3
ব্যাখ্যা
জেলহত্যা দিবস:
- ১৯৭৫ সালের ৩ নভেম্বর তৎকালীন আওয়ামী লীগের চারজন সিনিয়র নেতা: সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, এম মনসুর আলী এবং এ এইচ এম কামারুজ্জামানকে হত্যা করা হয়েছিল।
- তাই ৩ নভেম্বর জেল হত্যা দিবস হিসেবে পালিত হয়।

উল্লেখ্য,
- বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর আওয়ামী লীগ নেতৃত্ব যখন অনেকটা দিশেহারা, সে সময় দলের গুরুত্বপূর্ণ এই চার নেতাসহ অনেককে বন্দি করা হয়েছিল।
- শেখ মুজিবুর রহমানের হত্যাকারীরা দেশ থেকে নির্বাসিত হওয়ার পূর্বে পুরাতন ঢাকা কেন্দ্রীয় কারাগারে আটকরত চার জাতীয় নেতাকে হত্যা করার সিদ্ধান্ত নেয়।
- কতিপয় সেনা কর্মকর্তা পুরাতন ঢাকা কেন্দ্রীয় কারাগারের অভ্যন্তরে আটক এই চার নেতাকে গুলি করে এবং বেয়নেট দিয়ে বিদ্ধ করে হত্যা করে।

উৎস: বাংলাদেশ ও বিশ্বপরিচয়, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫২৫.
Which article of the Constitution describes the 'Annual financial statement'?
  1. 43
  2. 68
  3. 74
  4. 87
সঠিক উত্তর:
87
উত্তর
সঠিক উত্তর:
87
ব্যাখ্যা
বার্ষিক আর্থিক বিবৃতি:
- বাংলাদেশের সংবিধানে ‘বাজেট’ শব্দটিই নেই।
- বাংলাদেশের সংবিধানের ৮৭ নং অনুচ্ছেদ বাজেটকে 'বার্ষিক আর্থিক বিবৃতি' নামে বর্ণিত হয়েছে।

উল্লেখ্য,
সংবিধানের অনুচ্ছেদ - ৮৭: বার্ষিক আর্থিক বিবৃতি
(১) প্রত্যেক অর্থ-বৎসর সম্পর্কে উক্ত বৎসরের জন্য সরকারের অনুমিত আয় ও ব্যয়-সংবলিত একটি বিবৃতি (এই ভাগে "বার্ষিক আর্থিক বিবৃতি" নামে অভিহিত) সংসদে উপস্থাপিত হবে।
(২) বার্ষিক আর্থিক বিবৃতিতে পৃথক পৃথকভাবে
(ক) এই সংবিধানের অধীন সংযুক্ত তহবিলের উপর দায়রূপে বর্ণিত ব্যয় নির্বাহের জন্য প্রয়োজনীয় অর্থ, এবং
(খ) সংযুক্ত তহবিল হতে ব্যয় করা হবে, এইরূপ প্রস্তাবিত অন্যান্য ব্যয় নির্বাহের জন্য প্রয়োজনীয় অর্থ, প্রদর্শিত হবে এবং অন্যান্য ব্যয় হতে রাজস্ব খাতের ব্যয় পৃথক করে প্রদর্শিত হবে।

অন্যদিকে -
- বাংলাদেশের সংবিধানের ৪৩ নং অনুচ্ছেদ বলা হয়েছে, 'রাষ্ট্রের নিরাপত্তা, জনশৃঙ্খলা, জনসাধারণের নৈতিকতা বা জনস্বাস্থ্যের স্বার্থে আইনের দ্বারা আরোপিত যুক্তিসঙ্গত বাধানিষেধ-সাপেক্ষে প্রত্যেক নাগরিকের চিঠিপত্রের ও যোগাযোগের অন্যান্য উপায়ের গোপনতা রক্ষার অধিকার থাকিবে।
- বাংলাদেশের সংবিধানের ৬৮ নং অনুচ্ছেদ সংসদ সদস্যদের বেতন, ভাতা ও বিশেষ অধিকার সম্পর্কিত।
- বাংলাদেশের সংবিধানের ৭৪ নং অনুচ্ছেদ স্পীকার ও ডেপুটি স্পীকার।

উৎস: বাংলাদেশের সংবিধান।
৫২৬.
Which of the following is not one of the three leaders buried at the Tin Netar Mazar?
  1. A.K. Fazlul Huq
  2. Syed Nazrul Islam
  3. Khawaja Nazimuddin
  4. Huseyn Shaheed Suhrawardy
  5. none
সঠিক উত্তর:
Syed Nazrul Islam
উত্তর
সঠিক উত্তর:
Syed Nazrul Islam
ব্যাখ্যা

তিন নেতার মাজার:
- রাজধানী ঢাকার দোয়েল চত্বরের কাছে অবস্থিত তিন নেতার মাজার বাংলাদেশের স্থাপত্য শিল্পের অন্যতম নিদর্শন।
- বাংলাদেশের জাতীয় তিন নেতা হোসেন শহীদ সোহরাওয়ার্দী, খাজা নাজিমুদ্দিন এবং এ কে ফজলুল হক-এর সমাধির উপর ১৯৬৩ সালে স্থপতি মাসুদ আহমদ ও এস এ জহিরুদ্দিনের নকশায় তিন নেতার মাজার স্থাপনাটি নির্মাণ করা হয়েছে।
- তিন নেতার মাজারের কাছেই রয়েছে হাইকোর্ট এবং শিশু একাডেমি।

উল্লেখ্য,
- স্বাধীনতার পূর্ব সময়ে এই তিন মহান নেতাই তৎকালীন অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী হিসাবে নিযুক্ত ছিলেন। বাংলার বাঘ খ্যাত শের-এ-বাংলা এ.কে. ফজলুল হক ছিলেন অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী। ফজলুল হক ১৯৫৪ সালে পূর্ব পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত হন। পরবর্তীতে পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রী, পূর্ব পাকিস্তানের গভর্নর হিসাবে দায়িত্ব পালন করেন। এছাড়া যুক্তফ্রন্ট গঠনে তাঁর ভূমিকা ছিল অনস্বীকার্য।
- খাজা নাজিমুদ্দিন ১৯৪৮ সালে পাকিস্তানের গভর্নর জেনারেল নিযুক্ত হন। ১৯৫১ সালে তাঁকে পাকিস্তানের দ্বিতীয় প্রধানমন্ত্রী নির্বাচন করা হয়।
- হোসেন শহীদ সোহরাওয়ার্দী ১৯২৪ সালে কলকাতা পৌরসভার ডেপুটি মেয়র হন এবং খাজা নাজিমুদ্দিনের মন্ত্রীসভায় তিনি শ্রমমন্ত্রী নিযুক্ত ছিলেন। ১৯৫৭ সাল পর্যন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী।

উৎস: i) জাতীয় তথ্য বাতায়ন।
ii) The Daily Star.

৫২৭.
According to ADB's forecast, what percentage of Bangladesh's GDP growth is expected to be in the fiscal year 2025-26?
  1. 2%
  2. 3%
  3. 4%
  4. 5%
সঠিক উত্তর:
5%
উত্তর
সঠিক উত্তর:
5%
ব্যাখ্যা

জিডিপি প্রবৃদ্ধি:
- গত ৩০ সেপ্টেম্বর, ২০২৫ প্রকাশিত এডিবির ‘এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক (এডিও)’ প্রতিবেদন প্রকাশ করে।
- প্রতিবেদনে বলা হয়, ২০২৫-২৬ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি ৫% হতে পারে।
- গত অর্থবছরের জন্য জিডিপি প্রবৃদ্ধির প্রাক্কলন হলো ৪ শতাংশ।
- প্রতিবেদনে জানানো হয়, ২০২৩-২৪ অর্থবছরে সার্বিক মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ৭ শতাংশ।
- গত অর্থবছরের তা বেড়ে দাঁড়ায় ১০ শতাংশ।
- ১৯৬৬ সালে প্রতিষ্ঠিত এডিবি এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অন্তর্ভুক্তিমূলক ও টেকসই উন্নয়ন সাধনে কাজ করছে।
- সংস্থাটির বর্তমান সদস্য সংখ্যা ৬৯টি দেশ।

তথ্যসূত্র - পত্রিকার রিপোর্ট।

৫২৮.
The first ever Bangladeshi origin woman selected as the Speaker of Tower Hamlets Council in England is-
  1. ক) Rushanara Ali
  2. খ) Sabina Akhtar
  3. গ) Tulip Siddiqi
  4. ঘ) Rupa Huq
সঠিক উত্তর:
খ) Sabina Akhtar
উত্তর
সঠিক উত্তর:
খ) Sabina Akhtar
ব্যাখ্যা

Sabina Akhtar is the first-ever Bangladeshi woman speaker of Tower Hamlets Council.

She took up the post unopposed at the annual general meeting at the town hall on 17 May, according to the newspaper.

Source: prothomalo

৫২৯.
The contribution of the industry sector to the GDP of Bangladesh is-
  1. ক) 34.08%
  2. খ) 37.07%
  3. গ) 36.09%
  4. ঘ) 39.08%
সঠিক উত্তর:
খ) 37.07%
উত্তর
সঠিক উত্তর:
খ) 37.07%
ব্যাখ্যা
অর্থনীতি/জিডিপিতে,
   - কৃষিখাতের অবদান - ১১.৫০%
   - কৃষিখাতে শ্রমশক্তি নিয়োজিত - ৪০.৬%
   - কৃষিখাতে প্রবৃদ্ধির হার - ২.২০%
 
   - শিল্পখাতের অবদান - ৩৭.০৭%
   - শিল্পখাতে শ্রমশক্তি নিয়োজিত - ২০.৪%
   - শিল্পখাতে প্রবৃদ্ধির হার - ১০.৪৪%
 
   - সেবাখাতের অবদান - ৫১.৪৪%
   - সেবাখাতে শ্রমশক্তি নিয়োজিত - ৩৯.০%
   - সেবাখাতে প্রবৃদ্ধির হার - ৬.৩১%
 
উৎস: অর্থনৈতিক সমীক্ষা ২০২২
৫৩০.
Under which article of the Constitution of Bangladesh is the appointment of judges mentioned?
  1. Article 95
  2. Article 96
  3. Article 97
  4. Article 98
সঠিক উত্তর:
Article 95
উত্তর
সঠিক উত্তর:
Article 95
ব্যাখ্যা
অনুচ্ছেদ:
- অনুচ্ছেদ ৯০ - নির্দিষ্টকরণ আইন।
- অনুচ্ছেদ ৯১ - সম্পূরক ও অতিরিক্ত মঞ্জুরী।
- অনুচ্ছেদ ৯২ - হিসাব, ঋণ প্রভৃতির উপর ভোট।
- অনুচ্ছেদ ৯৩ - অধ্যাদেশ প্রণয়ন-ক্ষমতা।
- অনুচ্ছেদ ৯৪ - সুপ্রীম কোর্ট প্রতিষ্ঠা।
- অনুচ্ছেদ ৯৫ - বিচারক-নিয়োগ।
- অনুচ্ছেদ ৯৬ - বিচারকদের পদের মেয়াদ।
- অনুচ্ছেদ ৯৭ - অস্থায়ী প্রধান বিচারপতি নিয়োগ।
- অনুচ্ছেদ ৯৮ - সুপ্রীম কোর্টের অতিরিক্ত বিচারকগণ।
- অনুচ্ছেদ ৯৯ - অবসর গ্রহণের পর বিচারকগণের অক্ষমতা।
- অনুচ্ছেদ ১০০ - সুপ্রীম কোর্টের আসন।

তথ্যসূত্র - বাংলাদেশের সংবিধান।
৫৩১.
'Bengali Year 1176' is associated with which of the following events?
  1. Division of Bengal
  2. Sepoy mutiny
  3. Partition
  4. Chhiattor-er Monnontor
সঠিক উত্তর:
Chhiattor-er Monnontor
উত্তর
সঠিক উত্তর:
Chhiattor-er Monnontor
ব্যাখ্যা
বাংলা ১১৭৬ সন ভয়াবহ দুর্ভিক্ষ বা ছিয়াত্তরের মন্বন্তর নামে পরিচিত।

দ্বৈত শাসন ও দুর্ভিক্ষ:
- রবার্ট ক্লাইভ দেওয়ানি সনদের নামে বাংলার সম্পদ লুণ্ঠনের একচেটিয়া ক্ষমতা লাভ করে।
- দিল্লি কর্তৃক বিদেশি বণিক কোম্পানিকে এই অভাবিত ক্ষমতা প্রদানে সৃষ্টি হয় দ্বৈত শাসনের।
- অর্থাৎ যাতে করে কোম্পানি লাভ করে দায়িত্বহীন ক্ষমতা, নবাব পরিণত হন ক্ষমতাহীন শাসকে।
- অথচ নবাবের দায়িত্ব থেকে যায় ষোলআনা।
- ফলে বাংলায় এক অভূতপূর্ব প্রশাসনিক জটিলতার সৃষ্টি হয়।
- যার চরম মাসুল দিতে হয় এদেশের সাধারণ জনগোষ্ঠিকে।
- ১৭৭০ খ্রিস্টাব্দে (১১৭৬ বঙ্গাব্দ) গ্রীষ্মকালে দেখা দেয় ভয়াবহ দুর্ভিক্ষ।
- যা ছিয়াত্তরের মন্বন্তর নামে পরিচিত।
- এই দুর্ভিক্ষে বাংলার জনসংখ্যার প্রায় এক-তৃতীয়াংশ মৃত্যুমুখে পতিত হয় ৷

উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা, SSC প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫৩২.
Who was the founding principal of 'Charukala Institute'?
  1. Zainul Abedin
  2. Monowar Zaman
  3. Murtaza Bashir
  4. SM Sultan
  5. Abanindranath Tagore
সঠিক উত্তর:
Zainul Abedin
উত্তর
সঠিক উত্তর:
Zainul Abedin
ব্যাখ্যা
জয়নুল আবেদিন:
- জয়নুল আবেদিন (১৯১৪-১৯৭৬) আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অসাধারণ প্রতিভাবান শিল্পী।
- ১৯৪৮ সালে ঢাকায় প্রতিষ্ঠিত বর্তমান চারুকলা ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ছিলেন জয়নুল আবেদিন।
- ১৯৪৩ সালের দুর্ভিক্ষে জয়নুল আবেদিন ধারাবাহিকভাবে একাধিক চিত্র স্কেচ করেন।
- সস্তা প্যাকিং পেপারে চাইনিজ ইঙ্ক ও তুলির আচরে ‘দুর্ভিক্ষের রেখাচিত্র’ নামে পরিচিত জয়নুলের এ চিত্রকর্মে ফুটে উঠেছে শব-সওদাগরদের নিষ্ঠুরতা ও নৈতিক কলুষতা, সে সাথে নিপীড়িতের অমানবিক দুর্দশা। চিত্রকর্মগুলি জয়নুলকে ভারতব্যাপী খ্যাতি এনে দেয়।
- ‘দ্য রেবেল ক্রো’ (জলরং, ১৯৫১) এ ধারার সবচেয়ে উজ্জ্বল নিদর্শন।
- ‘দুই মহিলা’ (গোয়াশ, ১৯৫৩), ‘পাইন্যার মা’ (গোয়াশ, ১৯৫৩) ও ‘মহিলা’ (জলরং, ১৯৫৩) হলো এ আমলের উল্লেখযোগ্য চিত্রকর্ম।

উৎস: বাংলাপিডিয়া এবং জাতীয় তথ্য বাতায়ন।
৫৩৩.
‘The state language of the Republic is Bangla’ is enshrined in the constitution of Bangladesh by the article:
  1. ক) 05
  2. খ) 02
  3. গ) 04
  4. ঘ) 03
সঠিক উত্তর:
ঘ) 03
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 03
ব্যাখ্যা
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের,
- ২ নং অনুচ্ছেদে প্রজাতন্ত্রের রাষ্ট্রীয় সীমানা,
- ২ক অনুচ্ছেদে রাষ্ট্রধর্ম,
- ৩ নং অনুচ্ছেদে প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা,
- ৪ নং অনুচ্ছেদে জাতীয় সঙ্গীত, পতাকা ও প্রতীক,
- ৫ নং অনুচ্ছেদে প্রজাতন্ত্রের রাজধানীর কথা উল্লেখ আছে।

উৎসঃ বাংলাদেশের সংবিধান।
৫৩৪.
Which product has been declared as the 'product of the year-2025'?
  1. Jute
  2. Furniture
  3. Handicrafts
  4. ICT products
সঠিক উত্তর:
Furniture
উত্তর
সঠিক উত্তর:
Furniture
ব্যাখ্যা

২০২৫ সালের বর্ষপণ্য (Product of the year-2025):
- ২০২৫ সালের জন্য ফার্নিচার বা আসবাবপত্রকে বর্ষপণ্য ঘোষণা করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

উল্লেখ্য,
- দেশীয় পণ্যের প্রচার, প্রসার ও বিপণনের পাশাপাশি এসব পণ্যের ব্যাপারে আন্তর্জাতিক দৃষ্টি আকর্ষণ করতে ১৯৯৫ সাল থেকে ডিআইটিএফ আয়োজন করে আসছে বাংলাদেশ। 
- মেলার যৌথ আয়োজক বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)।
- ১ জানুয়ারি, ২০২৫ নতুন বছরের প্রথম দিন পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে (বিসিএফসি) ২৯তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে আসবাবপত্রকে ২০২৫ সালের বর্ষপণ্য ঘোষণা করেন তিনি।
- ভারত, নেপাল ছাড়াও যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে বাংলাদেশের ফার্নিচার রফতানি হয়ে থাকে।
- পণ্যের পাশাপাশি সেবা খাতে বিনিয়োগ এবং রপ্তানি বৃদ্ধির লক্ষ্যে এগিয়ে আসার জন্য ব্যবসায়ীদের অনুরোধ জানান প্রধান উপদেষ্টা।

উৎস: প্রথম আলো।

৫৩৫.
Dr. Ahsan H. Mansur is the _____ governor of Bangladesh Bank.
  1. 11th
  2. 12th
  3. 13th
  4. 14th
সঠিক উত্তর:
13th
উত্তর
সঠিক উত্তর:
13th
ব্যাখ্যা
বাংলাদেশ ব্যাংক:
- বাংলাদেশ ব্যাংক বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক ও মুদ্রা নিয়ন্ত্রণের প্রধান কর্তৃপক্ষ।
- এটি বাংলাদেশ ব্যাংক আদেশ, ১৯৭২-এর মাধ্যমে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর প্রতিষ্ঠা লাভ করে।
- বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয় ঢাকার মতিঝিলে অবস্থিত।
- বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয় ব্যতীত এর আরও দশটি শাখা রয়েছে।
- এগুলো হলো: মতিঝিল, ঢাকা, সদরঘাট, ঢাকা, চট্টগ্রাম, সিলেট, বরিশাল, রাজশাহী, বগুড়া, খুলনা, ময়মনসিংহ, রংপুর।

⇒ ব্যাংকটি পরিচালনার জন্য ৮ সদস্যবিশিষ্ট একটি পরিচালনা পর্ষদ রয়েছে।
- বাংলাদেশ ব্যাংকের গভর্নর এ পর্ষদের সভাপতি।
- বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর: ড. আহসান এইচ মনসুর (১৩তম)।
- বাংলাদেশ ব্যাংকের গভর্নরের মেয়াদ ৪ বছর।

উল্লেখ্য,
- পূর্বে বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগের ক্ষেত্রে নির্ধারিত বয়সসীমা ছিল সর্বোচ্চ ৬৭ বছর।
- বর্তমানে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের জন্য নির্ধারিত বয়সসীমা নেই।

⇒ সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগে বয়সসীমা তুলে দিয়ে বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন করেছে অন্তর্বর্তীকালীন সরকার।
- এ পদে বয়সসীমা ৬৭ বছর নির্ধারিত থাকায় আর্থিক খাতে দক্ষতা ও অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তিকে গভর্নর হিসেবে নিয়োগের ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি হয়।
- এ কারণে বিধানটি বাতিল করা হয়েছে।

এছাড়াও,
- বাংলাদেশ ব্যাংকের একটি প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে, যেটি বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমি নামে পরিচিত।
- প্রশিক্ষণ কেন্দ্রটি ঢাকার মিরপুরে অবস্থিত।

উৎস: i) Bangladesh Bank ওয়েবসাইট।
ii) প্রথম আলো।
৫৩৬.
Who is the first museum in Bangladesh?
  1. National Museum
  2. Osmani Museum
  3. Varendra Research Museum
  4. Sonargaon Museum
সঠিক উত্তর:
Varendra Research Museum
উত্তর
সঠিক উত্তর:
Varendra Research Museum
ব্যাখ্যা
বরেন্দ্র গবেষণা জাদুঘর:
- বরেন্দ্র গবেষণা জাদুঘর বাংলাদেশের প্রথম জাদুঘর।
- দক্ষিণ এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ প্রত্নতাত্ত্বিক সংগ্রহশালা বরেন্দ্র গবেষণা জাদুঘর রাজশাহী শহরের কেন্দ্রস্থল হাতেম খাঁন মহল্লায় অবস্থিত।
- এই জাদুঘর প্রত্ন সংগ্রহে সমৃদ্ধ।
- এটি বরেন্দ্র রিসার্চ সোসাইটির একটি বড় অর্জন।
- বরেন্দ্র অঞ্চলের রাজন্যবর্গ, সমসাময়িক জ্ঞানী, গুণী ও পন্ডিতজন সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণের জন্য ১৯১০ সালে প্রতিষ্ঠা করেন বরেন্দ্র গবেষণা জাদুঘর।
- ১৯১৩ খ্রিষ্টাব্দের ১৩ নভেম্বর বাংলার তৎকালীন গভর্নর কারমাইকেল জাদুঘরটি উদ্বোধন করেন।
- বরেন্দ্র গবেষণা জাদুঘরে প্রদর্শিত সুষমামন্ডিত শত শত মূর্তি, রাজ্যপালের ভাতুরিয়া লিপি, প্রথম মহিপালের রাজভিটালিপি, দেওপাড়া প্রশস্তি এবং লক্ষণ সেনের বাগবাড়ী প্রশস্তিতে বরেন্দ্রের নিজস্ব শিল্প ঘরানার যথার্থতা উন্মোচিত হয়েছে।
- বরেন্দ্র গবেষণা জাদুঘরে রয়েছে সমৃদ্ধশালী একটি পুঁথি সংগ্রহশালা।
- এছাড়াও রয়েছে প্রায় পনেরো হাজার দুষ্প্রাপ্য গ্রন্থ ও পত্রিকা সমৃদ্ধ একটি গ্রন্থাগার।
- বর্তমানে রাজশাহী বিশ্ববিদ্যালয় এটি পরিচালনা করে থাকে।

উৎস: জাতীয় তথ্য বাতায়ন।
৫৩৭.
Which of the following is the regulator of Capital Market in Bangladesh?
  1. ক) BSEC
  2. খ) Bangladesh Bank
  3. গ) DSE
  4. ঘ) ICB
সঠিক উত্তর:
ক) BSEC
উত্তর
সঠিক উত্তর:
ক) BSEC
ব্যাখ্যা
- বাংলাদেশে শেয়ার বাজারের নিয়ন্ত্রক সংস্থা হলো BSEC (Bangladesh Securities Exchange Commission)।
- এটি ১৯৯৩ সালের ৮ জুন প্রতিষ্ঠিত হয়।
- এর বর্তমান চেয়ারম্যান প্রফেসর ড. শিবলী রুবায়েত উল ইসলাম।
- BSEC এর অধীন বাংলাদেশে স্টক এক্সচেঞ্জের সংখ্যা দুটো। এগুলো হলো:
- DSE (Dhaka Stock Exchange)
- CSE (Chittagong Stock Exchange)।

তথ্যসূত্র: BSEC ও Bangladeshe Bank
৫৩৮.
St. Martin Island is a -
  1. ক) Village
  2. খ) Union
  3. গ) Upazila
  4. ঘ) District
সঠিক উত্তর:
খ) Union
উত্তর
সঠিক উত্তর:
খ) Union
ব্যাখ্যা

সেন্টমার্টিন বাংলাদেশের সর্ব দক্ষিণে অবস্থিত একটি ইউনিয়ন। পঞ্চম আদমশুমারির পূর্বে এটিই ছিলো সবচেয়ে ছোট ইউনিয়ন। তবে এখনো জনসংখ্যায় সবচেয়ে ছোট ইউনিয়ন সেন্টমার্টিন।

- উল্লেখ্য যে পঞ্চম আদমশুমারি অনুযায়ী বাংলাদেশের ক্ষুদ্রতম ইউনিয়ন হাজিপুর ইউনিয়ন, দৌলতখান, ভোলা। আয়তন ১১ বর্গ কিলোমিটার।

৫৩৯.
What is the name of the New Year celebration festival of the Chakma indigenous community?
  1. Baisuk
  2. Wangala
  3. Shangrai
  4. Biju
সঠিক উত্তর:
Biju
উত্তর
সঠিক উত্তর:
Biju
ব্যাখ্যা
চাকমা:
- চাকমা বাংলাদেশের বৃহত্তম আদিবাসী জনগোষ্ঠী।
- তারা নিজেদেরকে চাঙমা বলে।
- পার্বত্য চট্টগ্রামের মধ্য ও উত্তরাঞ্চলেই তাদের প্রধান বসতি।
- চাকমাদের শতকরা ৯০ জনেরও বেশি রাঙ্গামাটি ও খাগড়াছড়ি জেলায় কেন্দ্রীভূত।
- ভারতের অরুণাচল, মিজোরাম ও ত্রিপুরা রাজ্যে চাকমাদের কিছু বসতি রয়েছে।
- চাকমারা মূলত ছিল মধ্য মায়ানমার ও আরাকান এলাকার অধিবাসী।
- এই জনগোষ্ঠীর বর্ষবরণ উৎসব বিজু নামে পরিচিত।
- চাকমা ভাষার নিজস্ব লিপি থাকলেও এ লিপি আজকাল আর ব্যবহার করা হয় না।
- চাকমা ভাষা এখন সাধারণত বাংলা লিপিতেই লেখা হয়।

তথ্যসূত্র - বাংলাপিডিয়া, পরিসংখ্যান ব্যুরোর ওয়েবসাইট ও দৈনিক কালের কন্ঠ, ০৪ এপ্রিল, ২০১৭।
৫৪০.
What is the capital of Nigeria?
  1. Bamako
  2. Abuja
  3. Nairobi
  4. Kampala
  5. None
সঠিক উত্তর:
Abuja
উত্তর
সঠিক উত্তর:
Abuja
ব্যাখ্যা

• নাইজেরিয়া পৃথিবীর উত্তর ও পূর্ব গোলার্ধে অবস্থিত একটি পশ্চিম আফ্রিকার দেশ।
• ​রাজধানী- আবুজা।
• ​মুদ্রা- নাইজেরিয়ান নাইরা।

​অন্যদিকে,
• ​মালির রাজধানী- বামাকো।
​• কেনিয়ার রাজধানী- নাইরোবি।
• ​উগান্ডার রাজধানী- কাম্পালা।

​উৎস: Worldatlas.

৫৪১.
Who was the first Chief Minister of undivided Bengal?
  1. Khwaja Nazimuddin
  2. Harlal Singh
  3. A.K. Fazlul Haque
  4. Hossain Shaheed Suhrawardy
সঠিক উত্তর:
A.K. Fazlul Haque
উত্তর
সঠিক উত্তর:
A.K. Fazlul Haque
ব্যাখ্যা
♦এ কে ফজলুল হক:
- আবুল কাশেম ফজলুল হক, বাকেরগঞ্জ জেলায় ১৮৭৩ সালের ২৬ অক্টোবর দক্ষিণাঞ্চলের সাটুরিয়া গ্রামে জন্মগ্রহণ করেন।
- অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন এ কে ফজলুল হক । 
- শেরে বাংলা এ কে ফজলুল হক ছিলেন একজন রাজনীতিবিদ ও জননেতা।
- ১৯৩৫ সালে তিনি কলকাতার মেয়র হন।
- অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী (১৯৩৭-১৯৪৩) এবং পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী (১৯৫৪) ছিলেন।
- তিনি পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী (১৯৫৫) এবং পূর্ব পাকিস্তানের গভর্নর (১৯৫৬-১৯৫৮) পদ সহ অনেক উচ্চ রাজনৈতিক পদে অধিষ্ঠিত ছিলেন।
- ১৯৬২ সালের ২৭ এপ্রিল ঢাকায় তাঁর মৃত্যু হয়।

সূত্র- বাংলাপিডিয়া।
৫৪২.
What is the current monthly Old Age Allowance amount in the fiscal year 2025-26?
  1. 500 Taka
  2. 550 Taka
  3. 600 Taka
  4. 650 Taka
সঠিক উত্তর:
650 Taka
উত্তর
সঠিক উত্তর:
650 Taka
ব্যাখ্যা

বয়স্ক ভাতা:
- সমাজসেবা অধিদফতরের তত্ত্বাবধায়নে ১৯৯৭-৯৮ অর্থবছর থেকে বয়স্ক ভাতা কার্যক্রম শুরু হয়।
- প্রাথমিকভাবে দেশের সকল ইউনিয়ন পরিষদের প্রতিটি ওয়ার্ডে ৫ জন পুরুষ ও ৫ জন মহিলাসহ ১০ জন দরিদ্র বয়োজ্যেষ্ঠ ব্যক্তিকে প্রতিমাসে ১০০ টাকা হারে ভাতা প্রদানের আওতায় আনা হয়।
- পরবর্তীতে দেশের সকল পৌরসভা ও সিটিকর্পোরেশন এ কর্মসূচির আওতাভুক্ত করা হয়।
- বর্তমানে ২০২৫-২৬ অর্থবছরে বয়স্ক ভাতার পরিমাণ ৬৫০ টাকা।

তথ্যসূত্র - সমাজসেবা অধিদফতরের ওয়েবসাইট।

৫৪৩.
Which international organization will award "Bangabandhu Sheikh Mujibur Rahman International Prize in the field of or creative economy" from 2021?
  1. ক) UNICEF
  2. খ) UNESCO
  3. গ) UNEP
  4. ঘ) UNHCR
  5. ঙ) None
সঠিক উত্তর:
খ) UNESCO
উত্তর
সঠিক উত্তর:
খ) UNESCO
ব্যাখ্যা
২০২১ সাল থেকে "বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তর্জাতিক পুরস্কার বা সৃজনশীল অর্থনীতি ক্ষেত্রে" প্রদান করে - UNESCO

• ‘বঙ্গবন্ধু আন্তর্জাতিক পুরস্কার’:
- সৃজনশীল অর্থনীতিতে ‘ইউনেস্কো বঙ্গবন্ধু’ পুরস্কার সংস্থাটির প্রথম আন্তর্জাতিক পুরস্কার।
- প্রতি দুই বছর অন্তর এ পুরস্কার প্রদান করা হবে, যার অর্থমূল্য ৫০,০০০ মার্কিন ডলার।
- প্রথম বারের মতো ২০২১ সালের নভেম্বরে সাধারণ সভা চলাকালে এ পুরস্কার প্রদান করা হয়।

তথ্যসূত্র: দৈনিক প্রথম আলো নিউজ।
৫৪৪.
Bangladesh will exit from the LDC category in -
  1. 2031
  2. 2025
  3. 2026
  4. 2024
সঠিক উত্তর:
2026
উত্তর
সঠিক উত্তর:
2026
ব্যাখ্যা
- ২০২৬ সালে বাংলাদেশ এলডিসি থেকে পুরোপুরি বের হয়ে যাবে।
- জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট (সিডিপি) এই সুপারিশ করেছে। 
- জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
- সিডিপি একই সঙ্গে বাংলাদেশকে ২০২১ থেকে ২০২৬ সাল পর্যন্ত প্রস্তুতিকালীন সময় প্রদানের সুপারিশ করে।
- এ ছাড়াও, বর্তমান নিয়মে ইউরোপিয়ান ইউনিয়নের বাজারে ২০২৬ সালের পর আরও ৩ বছর অর্থাৎ ২০২৯ সাল পর্যন্ত শুল্কমুক্ত কোটামুক্ত সুবিধা ভোগ করতে পারবে বাংলাদেশ।

সূত্র: UN ওয়েবসাইট ও প্রথম আলো।
৫৪৫.
Which of the following is the largest ethnic group in Bangladesh?
  1. ক) Chakma
  2. খ) Hajong
  3. গ) Garo
  4. ঘ) Saaotal
  5. ঙ) None
সঠিক উত্তর:
ক) Chakma
উত্তর
সঠিক উত্তর:
ক) Chakma
ব্যাখ্যা
বাংলাদেশে বসবাসকারী ৫০টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মধ্যে বৃহত্তম নৃ-গোষ্ঠীর নাম চাকমা। দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নাম সাঁওতাল। রাজশাহী রংপুর-দিনাজপুর অঞ্চলে বসবাস রয়েছে।
উৎসঃ বাংলাপিডিয়া
৫৪৬.
Who is the current Chairman of the Board of Directors of Bangladesh Bank? (August-2025)
  1. Dr. Md. Khairuzzaman Majumder
  2. Dr. Ahsan H. Mansur
  3. Dr. Fahmida Khatun
  4. Dr. Md. Habibur Rahman
সঠিক উত্তর:
Dr. Ahsan H. Mansur
উত্তর
সঠিক উত্তর:
Dr. Ahsan H. Mansur
ব্যাখ্যা
• বাংলাদেশ ব্যাংকের গঠনপ্রণালী:
- বাংলাদেশ ব্যাংক দেশের কেন্দ্রীয় ব্যাংক। 
- এটি সম্পূর্ণ সরকারী মালিকানায় পরিচালিত কেন্দ্রীয় ব্যাংক।
- বাংলাদেশ ব্যাংকের পরিচালনা ও নীতি নির্ধারণের জন্য একটি পরিচালনা পর্ষদ আছে।
- একজন গভর্নর, দুজন ডেপুটি গভর্নর ও আটজন পরিচালক নিয়ে এ পর্ষদ গঠিত।
- ব্যাংকের গভর্নর পদাধিকার বলে এ পর্ষদের সভাপতি।
- গভর্নর চার বছরের জন্য সরকার কর্তৃক মনোনীত হন।
- সরকার ইচ্ছা করলে মেয়াদ শেষে তাঁকে পুনঃনিয়োগ দিতে পারেন।
- ব্যাংকের ডেপুটি গভর্নরগণও সরকার কর্তৃক চার বছরের জন্য মনোনীত হন। ব্যাংকের কাজকর্ম পরিচালনায় একটি কার্যনির্বাহী কমিটি আছে।
- এ কমিটির সদস্যগণ হলেন গভর্নর, ডেপুটি গভর্নরগণ ও পরিচালকদের মধ্য হতে সরকার কর্তৃক মনোনীত একজন সদস্য।

উল্লেখ্য,
- বর্তমানে বাংলাদেশ ব্যাংকের পরিচালক পর্ষদের সভাপতি- ড. আহসান এইচ মনসুর। (আগস্ট- ২০২৫)
- তিনি বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর।

উৎস: বাংলাদেশ ব্যাংক।
৫৪৭.
Which one is the Bangladesh's first waste-to-energy power plant?
  1. Aminbazar Power Plant
  2. Matuail Power Plant
  3. Bhober Chor Power Plant
  4. Kalshi Power Plant
  5. Tongi Power Plant
সঠিক উত্তর:
Aminbazar Power Plant
উত্তর
সঠিক উত্তর:
Aminbazar Power Plant
ব্যাখ্যা
আমিনবাজার বর্জ্য বিদ্যুৎ উৎপাদন প্রকল্প:
- বাংলাদেশের প্রথম বর্জ্য থেকে শক্তি বিদ্যুৎ কেন্দ্র আমিনবাজার বর্জ্য বিদ্যুৎ উৎপাদন প্রকল্প।

উল্লেখ্য,
- ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় আমিনবাজার ল্যান্ডফিলে দেশে প্রথমবারের মতো বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের প্রকল্প নেওয়া হয়।
- তুরাগ নদের কাছাকাছি আমিনবাজার এলাকায় বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের কাজ শুরু হয়েছে।
- প্রকল্পটি বাস্তবায়ন করছে চায়না মেশিনারি ইঞ্জিনিয়ারিং করপোরেশন (সিএমইসি)।
- ২০২১ সালের ১ ডিসেম্বর সিএমইসির সঙ্গে চুক্তি সই করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) এবং বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি)।
- প্রকল্পটির বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা: ৪২.৫ মেগাওয়াট।
- প্রকল্পটির নির্মাণ ব্যয়:  ১৫ হাজার ৩২৫ কোটি টাকা।
- ২০২৬ সালের মধ্যে এ প্রকল্প থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে। 

⇒ এই প্রকল্পের মাধ্যমে প্রতি দিন ৩ হাজার টন বর্জ্য পোড়ানোর মাধ্যমে ৪২ দশমিক ৫ মেগা ওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হবে।
- বর্জ্য পোড়ানোর ফ্লাই অ্যাশ বা ছাই সিমেন্ট কারখানায় সিমেন্ট তৈরির উপাদান হিসেবে ব্যবহার করা যাবে।
- বটম অ্যাশ সড়ক নির্মাণের কাজে ব্যবহৃত হবে।
- এ কেন্দ্র থেকে প্রতি কিলোওয়াট ঘণ্টা (প্রতি ইউনিট) বিদ্যুৎ ১৮.২৯৫ টাকার সমপরিমাণ ২১ দশমিক ৭৮ সেন্ট দিয়ে কিনবে বিপিডিবি।

উৎস: i) Business Insider.
ii) প্রথম আলো।
৫৪৮.
When did China recognize Bangladesh after independence?
  1. 22 April 1975
  2. 24 April 1975
  3. 30 August 1975
  4. 31 August 1975
সঠিক উত্তর:
31 August 1975
উত্তর
সঠিক উত্তর:
31 August 1975
ব্যাখ্যা

বাংলাদেশের আন্তর্জাতিক স্বীকৃতি:
- বাংলাদেশ স্বাধীন হওয়ার পর আনুষ্ঠানিকভাবে মোট ১৫০টি দেশ স্বীকৃতি দিয়েছে।
- বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসাবে সর্বপ্রথম স্বীকৃতি দেয় ভুটান এবং ভারত।
- উভয় দেশই বাংলাদেশকে ৬ ডিসেম্বর ১৯৭১ সালে স্বীকৃতি দিয়েছিল।
- অপরদিকে সর্বশেষ দেশ হিসেবে চীন বাংলাদেশকে ১৯৭৫ সালের ৩১ আগস্ট স্বীকৃতি দেয়।

উল্লেখ্য,
- তৃতীয় দেশ ও প্রথম ইউরোপীয় দেশ হিসেবে পূর্ব জার্মানি ১৯৭২ সালের ১১ জানুয়ারি বাংলাদেশকে স্বীকৃতি দেয়।
- স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশের বিজয়ের পর ১৯৭২ সালের ২৪ জানুয়ারি সোভিয়েত ইউনিয়ন বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে এবং ২৫ জানুয়ারি রাষ্ট্রদ্বয়ের মধ্যে আনুষ্ঠানিকভাবে কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়।

এছাড়াও,
⇒ বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম মুসলিম দেশ আফ্রিকার সেনেগাল।
- এশিয়ার মুসলিম দেশগুলোর মধ্যে মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া প্রথম বাংলাদেশকে স্বীকৃতি দেয়।
- এশিয়ার বাইরে প্রথম দেশ হিসেবে ১৯৭২ সালের ১১ জানুয়ারি স্বীকৃতি দেয় পূর্ব-জার্মানি।
- প্রথম পশ্চিমা দেশ হিসেবে গ্রেট ব্রিটেন বাংলাদেশকে স্বীকৃতি দেয় ১৯৭২ সালের ৪ ফেব্রুয়ারি।
- মার্কিন যুক্তরাষ্ট্র স্বীকৃতি দেয় ৪ এপ্রিল, ১৯৭২।
- প্রথম আরব দেশ হিসেবে ইরাক ৮ জুলাই, ১৯৭২ তারিখে বাংলাদেশকে স্বীকৃতি দেয়।
- দক্ষিণ আমেরিকা মহাদেশের মধ্যে সর্ব প্রথম বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে ভেনিজুয়েলা (২ মে ১৯৭২)।
 
উৎস: i) বাংলাপিডিয়া।
         ii) পররাষ্ট্র মন্ত্রণালয় ওয়েবসাইট।

৫৪৯.
Which article of the constitution mentions 'ombudsman'?
  1. Article 73
  2. Article 76
  3. Article 71
  4. Article 77
সঠিক উত্তর:
Article 77
উত্তর
সঠিক উত্তর:
Article 77
ব্যাখ্যা
- সংবিধানের ৭৭ নং অনুচ্ছেদে ‘ন্যায়পাল’ এর কথা উল্লেখ করা হয়েছে। 

• অনুচ্ছেদ - ৭৭ : ন্যায়পাল: 
১. সংসদ আইনের দ্বারা ন্যায়পালের পদ-প্রতিষ্ঠার জন্য বিধান করতে পারবেন।
২. সংসদ আইনের দ্বারা ন্যায়পালকে কোন মন্ত্রণালয়, সরকারী কর্মচারী বা সংবিধিবদ্ধ সরকারী কর্তৃপক্ষের যে কোন কার্য সম্পর্কে তদন্ত পরিচালনার ক্ষমতাসহ যেরূপ ক্ষমতা কিংবা যেরকম দায়িত্ব প্রদান করবেন, ন্যায়পাল সেইরূপ ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন।
৩. ন্যায়পাল তার দায়িত্বপালন সম্পর্কে বাৎসরিক রিপোর্ট প্রণয়ন করবেন এবং অনুরূপ রিপোর্ট সংসদে উপস্থাপিত হবে।

অন্যদিকে: 
- ৭১ নং অনুচ্ছেদে দ্বৈত সদস্যতায় বাধা, 
- ৭৬ নং অনুচ্ছেদ : সংসদের স্থায়ী কমিটিসমূহ, 
- ৭৩ নং অনুচ্ছেদে সংসদে রাষ্ট্রপতির ভাষণ ও বাণী। 

সূত্র:- বাংলাদেশের সংবিধান।
৫৫০.
Which of the following is included in the social security program?
  1. Primary scholarship
  2. Old Age Allowance
  3. Vaccination program
  4. Matrimangal
সঠিক উত্তর:
Old Age Allowance
উত্তর
সঠিক উত্তর:
Old Age Allowance
ব্যাখ্যা

• সামাজিক নিরাপত্তা কর্মসূচি সমূহ :
- বয়স্ক ভাতা।
- অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি)। 
- কাজের বিনিময় খাদ্য (কাবিখা)।
- দুঃস্থদের খাদ্য সহায়তা (ভিজিএফ)।
- খাদ্য ও অর্থ সহায়তা (জিআর)।
- গ্রামীণ অবকাঠামো উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ (টিআর)

উৎস : সামাজিক নিরাপত্তা কর্মসূচি, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর।

৫৫১.
Who was the founder and first emperor of the Mughal Empire?
  1. ক) Jahangir
  2. খ) Babar
  3. গ) Akbar
  4. ঘ) Humayun
সঠিক উত্তর:
খ) Babar
উত্তর
সঠিক উত্তর:
খ) Babar
ব্যাখ্যা
• জহির উদ্দিন মুহম্মদ বাবর এদেশে মুঘল শাসন প্রতিষ্ঠা করেন।
- তারপর দীর্ঘ পনের বছর পর বাবরের পুত্র হুমায়ুন দিল্লির সিংহাসন দখল করেন।
- ১৫৫৬ খ্রিস্টাব্দের ১৪ ফেব্রুয়ারি পিতা সম্রাট হুমায়ুনের মৃত্যুর পর মাত্র ১৩ বছর বয়সে জালাল উদ্দিন মুহাম্মদ আকবর নাম ধারণ করে দিল্লির মোগল সিংহাসনে আরোহণ করেন।
- ১৬০৫ খ্রিস্টাব্দে সম্রাট আকবরের মৃত্যুর পর যুবরাজ সেলিম ‘নুরউদ্দীন মুহম্মদ জাহাঙ্গীর বাদশাহ গাজী' উপাধি ধারণ করে সিংহাসনে আরোহণ করেন। 
- মুঘল সম্রাটদের মধ্যে প্রথম আত্মজীবনী লিখেছিলেন 'জহির উদ্দিন মুহম্মদ বাবর'।
- মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বাবর তার আত্মজীবনী লিখেছিলেন যার শিরোনাম ছিল তুজুক-ই-বাবরী।
- এতে তাঁর সংঘটিত যুদ্ধের বর্ণনা রয়েছে।

উৎস: ইতিহাস ১ম পত্র, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও  BBC বাংলা।
৫৫২.
Where was Jagadish Chandra Bose born?
  1. Mymensingh
  2. Kishoreganj
  3. Barisal 
  4. Munshiganj
সঠিক উত্তর:
Mymensingh
উত্তর
সঠিক উত্তর:
Mymensingh
ব্যাখ্যা

• জগদীশচন্দ্র বসু: 
- তিনি একজন পদার্থবিজ্ঞানী ও উদ্ভিদবিজ্ঞানী।
- জগদীশচন্দ্র বসু ১৮৫৮ সালের ৩০ নভেম্বর বাংলাদেশের ময়মনসিংহ জেলায় জন্মগ্রহণ করেন।
- তাঁর পিতা ভগবানচন্দ্র বসু ইংরেজ সরকারের একজন ডেপুটি কালেক্টর ছিলেন।
- বসু পরিবারের আদি নিবাস ছিল ঢাকা জেলার অন্তর্গত বিক্রমপুরের রাঢ়িখাল নামক গ্রামে।
- ১৮৮৫ খ্রিষ্টাব্দে জগদীশচন্দ্র বসু কলকাতার প্রেসিডেন্সি কলেজে পদার্থবিজ্ঞানে অধ্যাপনা এবং গবেষণা শুরু করেন। 
- জগদীশচন্দ্র বসু প্ৰথম বিনা তারে দুরবর্তী স্থানে সংকেত পাঠানো বিষয়ে গবেষণা শুরু করেন এবং সফল হন। 
- ১৮৯৫ খ্রিষ্টাব্দে প্রথম বারের মত দূরবর্তী স্থানে বিনা তারে রেডিও তরঙ্গ প্রেরণ করে আলোড়ন সৃষ্টি করেন। 
- তিনিই প্রথম তরঙ্গদৈর্ঘ্যকে মিলিমিটার (৫মিলিমিটার) পর্যায়ে পরিমাপের পদ্ধতি আবিষ্কার করেন। 
- জগদীশচন্দ্র বসুই সর্বপ্রথম রেডিও সংকেত শনাক্ত করার কাজে অর্ধপরিবাহি জাংশন ব্যবহার করেন। 
- এই আবিষ্কারকে ব্যবসায়িক উদ্দেশ্যে ব্যবহার না করে জগদীশচন্দ্র বসু তাঁর আবিষ্কারকে সবার জন্য উন্মুক্ত করে দেন। 
- জীব পদার্থবিজ্ঞানে জগদীশচন্দ্র বসু গুরুত্বপূর্ণ অবদান রাখেন। 

- উদ্ভিদের শারীরিতত্বের উপর তাঁর গুরুত্বপূর্ণ আবিষ্কার হচ্ছে উদ্ভিদের বৃদ্ধি রেকর্ড করার জন্য ক্রেস্কোগ্রাফ। 
- তিনি উদ্ভিদের উদ্দীপকে সাড়া দেওয়ার কারণ ও প্রক্রিয়াকে ব্যাখ্যা করেন। 
- তিনি দেখান যে বিভিন্ন উদ্দীপনায় উদ্ভিদেও সাড়া দেওয়ার প্রকৃতি রাসায়নিক নয় বৈদ্যুতিক। 
- তার উল্লেখযোগ্য গ্রন্থের একটি হচ্ছে ‘Response in the living and non-living'। 
- ১৯১৭ খ্রিষ্টাব্দে উদ্ভিদ-শরীরিতত্ত্ব নিয়ে গবেষণার জন্য কলকাতায় বসু মন্দির প্রতিষ্ঠা করেন। 
- ১৯৩৭ খ্রিষ্টাব্দের ২৩ নভেম্বর জগদীশচন্দ্র বসু পরলোকে গমন করেন। 

উৎস: 
i) বাংলাপিডিয়া
ii)  পদার্থবিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৫৫৩.
During which regime was 'Somapura Mahavihara' in Bengal built?
  1. Maurya
  2. Pala 
  3. Gupta
  4. Chandra
সঠিক উত্তর:
Pala 
উত্তর
সঠিক উত্তর:
Pala 
ব্যাখ্যা

 নওগা জেলার পাহাড়পুরে অবস্থিত সোমপুর মহাবিহার প্রাচীন বাংলার ❝পাল রাজবংশের❞ শাসনামলে অষ্টম শতকের শেষের দিকে বা নবম শতকের শুরুর দিকে স্থাপিত হয়।

• সোমপুর মহাবিহার:
→ পাহাড়পুর বৌদ্ধবিহার বা সোমপুর মহাবিহার বাংলাদেশের নওগাঁ জেলার বদলগাছি উপজেলায় অবস্থিত। 
→ সোমপুর মহাবিহার প্রাচীন বাংলার একটি বৌদ্ধ বিহার। পাহাড়পুরএর উৎখননকৃত বিহার কমপ্লেক্সের সঙ্গে সোমপুর মহাবিহারকে অভিন্ন মনে করা হয়।
→ পাল বংশের দ্বিতীয় রাজা ধর্মপাল আনুমাণিক ৭৮১ - ৮২১ খ্রিস্টাব্দে এ বিহার স্থাপন করেন বলে অনুমান করা হয়। ধর্মপালের অসমাপ্ত কিছু কাজ তাঁর যোগ্য উত্তরসূরি দেবপালের সময়ে শেষ হয়।
→ বিহারের ধ্বংসাবশেষ হতে কিছু মাটির সিল পাওয়া গেছে, যেখানে উৎকীর্ণ রয়েছে ⎯ ‘শ্রী-সোমপুরে-শ্রী-ধর্মপালদেব-মহাবিহারিয়ার্য-ভিক্ষু-সংঘস্য’।
→ পাহাড়পুরকে পৃথিবীর সবচেয়ে বড় বৌদ্ধবিহার বলা যেতে পারে। আয়তনে এর সাথে ভারতের নালন্দা মহাবিহারের তুলনা হতে পারে। এটি ৩০০ বছর ধরে বৌদ্ধদের অতি বিখ্যাত ধর্মচর্চা কেন্দ্র ছিল।
→ খ্রিষ্টীয় দশম শতকে বিহারের আচার্য ছিলেন ⎯ অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান।
→ ১৮৭৯ সালে স্যার কানিংহাম এই বিশাল কীর্তি আবিষ্কার করেন।
→ ১৯৮৫ সালে ইউনেস্কো বিহারটিকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা দেয়।

 উৎস: বাংলাদেশ পর্যটন কর্পোরেশন, নওগাঁ জেলার সরকারি ওয়েবসাইট ও বাংলাপিডিয়া।

৫৫৪.
What is the meaning of ‘Stagflation’?
  1. Persistent high inflation combines with high unemployment
  2. The action of inflating something or the condition of being inflated.
  3. Reduction or underestimation of the worth or importance of something.
  4. None of these.
সঠিক উত্তর:
Persistent high inflation combines with high unemployment
উত্তর
সঠিক উত্তর:
Persistent high inflation combines with high unemployment
ব্যাখ্যা

Stagfation:
Meaning: Persistent high inflation combined with high unemployment and stagnant demand in a country's economy.
অধিক বেকারত্ব ও মূল্যস্ফীতির সমন্বিত অবস্থাকে Stagflation বলে।
The action of inflating something or the condition of being inflated = Inflation.
Reduction or underestimation of the worth or importance of something = Devaluation.
Source: Oxford Dictionary.

৫৫৫.
How many enclaves of India are connected with Bangladesh?
  1. 162
  2. 76
  3. 111
  4. 51
সঠিক উত্তর:
111
উত্তর
সঠিক উত্তর:
111
ব্যাখ্যা
• ছিটমহল:
- একটি স্বাধীন রাষ্ট্রের মূল ভূখণ্ডের অভ্যন্তরে বিচ্ছিন্ন অবস্থায় অবস্থিত অন্য কোনো স্বাধীন রাষ্ট্রের অন্তর্ভুক্ত এলাকাই ছিটমহল নামে পরিচিত।
- ২০১৫ সালের পূর্বে ভারত বাংলাদেশ এর মধ্যাকার সর্বমোট ১৬২ টি ছিটমহল ছিল।
- ০১আগষ্ট, ২০১৫ সালের রাত ১২:০১ মিনিটে ভারত - বাংলাদেশ ঐতিহাসিক মুজিব-ইন্দিরা চুক্তির অংশ হিসাবে নিজেদের ছিটমহলগুলো পরস্পরের সাথে বিনিময় করে।
- ভারতের ১১১টি ছিটমহল ছিল বাংলাদেশের অভ্যন্তরে - আর বাংলাদেশের ৫১টি ছিটমহল ছিল ভারতের অভ্যন্তরে।
- বাংলাদেশ-ভারত ছিটমহল বিনিময়ের মাধ্যমে বাংলাদেশের সঙ্গে যুক্ত হন ভারতের ১১১টি ছিটমহলের নাগরিক,
-  অন্যদিকে ভারতের সঙ্গে যুক্ত হন বাংলাদেশের ৫১টি ছিটমহলের নাগরিক।
- দাশিয়ারছড়া ভারত ও বাংলাদেশের মধ্যকার ১৬২টি বিলুপ্ত ছিটমহলের মধ্যে আয়তন ও লোকসংখ্যার দিক থেকে সবচেয়ে বড়।

উৎস: প্রথম আলো, বিবিসি ও শিক্ষক বাতায়ন।
৫৫৬.
In which year did Dr. Muhammad Yunus get the Congressional Gold Medal?
  1. In 2011
  2. In 2006
  3. In 2009
  4. In 2010
  5. In 2012
সঠিক উত্তর:
In 2010
উত্তর
সঠিক উত্তর:
In 2010
ব্যাখ্যা

- ২০১০ সালে যুক্তরাষ্ট্র কংগ্রেস গোল্ড মেডেল লাভ করেন।
-  এ পুরস্কার ২০১৩ সালে তিনি গ্রহন করেন। 

ড. মুহাম্মদ ইউনূস:

- ড. মুহাম্মদ ইউনূস মাইক্রোক্রেডিট ও সামাজিক ব্যবসার পথপ্রদর্শক।
- তিনি ২০০৬ সালে গ্রামীণ ব্যাংকের সঙ্গে যৌথভাবে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন।
- জন্ম: ২৮ জুন ১৯৪০, হাটহাজারী, চট্টগ্রাম।
- ১৯৭৬ সালে চাকরা গ্রামের ৪২ নারীকে ৮৫৬ টাকা ধার দিয়ে মাইক্রোক্রেডিট ধারণার সূচনা।
- ১৯৮৩ সালে প্রতিষ্ঠা করেন গ্রামীণ ব্যাংক, যার ৯৭% ঋণগ্রহীতা নারী।

• পুরস্কার ও স্বীকৃতি:
- নোবেল শান্তি পুরস্কার (২০০৬)-গ্রামীণ ব্যাংকের সঙ্গে যৌথভাবে।
- মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম (২০০৯)
- কংগ্রেশনাল গোল্ড মেডেল ,যুক্তরাষ্ট্র (২০১০)। 
- রামন ম্যাগসেসে পুরস্কার (১৯৮৪)।

• প্রকাশিত বই:
- Banker to the Poor (দারিদ্র্যের ব্যাংকার)
- Creating a World Without Poverty.
- Building Social Business.
- A World of Three Zeros.

উৎস: ইউনুস সেন্টার।

৫৫৭.
What is the validity period of a valid bank cheque?
  1. 9 months
  2. 6 months 
  3. 3 months
  4. 12 months
সঠিক উত্তর:
6 months 
উত্তর
সঠিক উত্তর:
6 months 
ব্যাখ্যা

- একটি চেকের বৈধতার মেয়াদ সাধারণত ইস্যু করার তারিখ থেকে ৬ মাস।

চেক বুক:

- চেক বা Cheque হলো বিশেষভাবে মুদ্রিত এক ধরনের কাগজ যা Bank কর্তৃক গ্রাহকের হিসাবের বিপরীতে ইস্যু করা হয়ে থাকে।
- চেক একটি হস্তান্তরযোগ্য দলিল।
- ব্যাংক সাধারণত গ্রাহক বরাবর চেক প্রদান করে।
- ব্যক্তিগত ও বাণিজ্যিক প্রয়োজনে গ্রাহক সেই চেক ইস্যু করতে পারেন।
- বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী একটি চেকের বৈধতার মেয়াদ সাধারণত ইস্যু করার তারিখ থেকে ৬ মাস (১৮০ দিন) পর্যন্ত হয়ে থাকে
- এরপর আর উক্ত চেকের মাধ্যমে টাকা তোলা যাবে না।
- তারিখ পরিবর্তন করে প্রস্তুতকারকের স্বাক্ষরের মাধ্যমে আবার টাকা উত্তোলন করা যায়।

উৎস: i) জাতীয় তথ্য বাতায়ন।
ii) ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা দ্বিতীয় পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৫৫৮.
According to Economic Survey 2024, which sector of economy in Bangladesh contributes most of GDP?
  1. Industry
  2. Service
  3. Agriculture
  4. Fishery
সঠিক উত্তর:
Service
উত্তর
সঠিক উত্তর:
Service
ব্যাখ্যা
খাতভিত্তিক GDP প্রবৃদ্ধি:
• কৃষি খাতের অবদান ১১.০২ শতাংশ এবং প্রবৃদ্ধির হার ৩.২১ শতাংশ।

• শিল্প খাতের অবদান ৩৭.৯৫ শতাংশ এবং প্রবৃদ্ধির হার ৬.৬৬ শতাংশ।

• সেবা খাতের অবদান ৫১.০৪ শতাংশ এবং প্রবৃদ্ধির হার ৫.৮০ শতাংশ।

⇒ গুরুত্বপূর্ণ তথ্য:
- জিডিপির সর্ববৃহৎ খাত: সেবাখাত (১৩টি খাত নিয়ে গঠিত) এবং ছোট খাত: কৃষিখাত।
- আবার, কর্মসংস্থানের দিক থেকে বৃহৎখাত: কৃষিখাত (৪৫.০০% শ্রমশক্তি নিয়োজিত) এবং ছোট খাত: শিল্পখাত (১৭.০০% শ্রমশক্তি নিয়োজিত)।
- অর্থনীতি/ জিডিপির সবচেয়ে দ্রুত বর্ধনশীল খাত: শিল্পখাত; প্রবৃদ্ধির হার – ৬.৬৬%।

উৎস: বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২৪।
৫৫৯.
Which student organization played a key role in the movement that led to the fall of Sheikh Hasina's government in 2024?
  1. Students Against Corruption
  2. Anti-Discrimination Student Movement
  3. Bangladesh Student Party
  4. Youth for Democracy
সঠিক উত্তর:
Anti-Discrimination Student Movement
উত্তর
সঠিক উত্তর:
Anti-Discrimination Student Movement
ব্যাখ্যা
জুলাই অভ্যুত্থান:
- বাংলাদেশে গণআন্দোলন গড়ে তোলার মাধ্যমে শেখ হাসিনার সরকারের পতন ঘটানোর ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করেছে শিক্ষার্থীদের সংগঠন ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’।
- ছাত্র আন্দোলন বাংলাদেশের ইতিহাসে একটি গৌরবময় ঘটনা বলে বিবেচিত।
- স্বাধীনতা-পূর্ব ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান ছাত্রদের নেতৃত্বেই পরিচালিত হয়েছিল।
- বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ১৯৯০ সালের আন্দোলনে ছাত্ররা এরশাদ সরকারের পতনে অগ্রণী ভূমিকা পালন করেছিল।
- ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন এবং নিরাপদ সড়ক আন্দোলনেও ছাত্রদের অবদান ছিল।

⇒ সরকারি চাকরিতে কোটাব্যবস্থা সংস্কারের দাবিতে ১ জুলাই, ২০২৪ আন্দোলনে নামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
- শুরুতে এ আন্দোলন অহিংস ছিল।
- কিন্তু পরবর্তীকালে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বেপরোয়া হলে ১৫ জুলাই, ২০২৪ আন্দোলন সহিংস রূপ নেয়।
- অতঃপর শিক্ষার্থীদের এ আন্দোলন প্রবল আকার ধারণ করে।
- সহিংসতার মাত্রা ক্রমান্বয়ে বাড়তে থাকে।
- যার শেষ পরিণতি ঘটে ছাত্র-জনতার তুমুল আন্দোলনের মাধ্যমে।
- ৫ আগস্ট, ২০২৪ পতন ঘটে দীর্ঘ প্রায় ১৬ বছরের কর্তৃত্ববাদী সরকার শেখ হাসিনার।

উৎস: i) BBC.
ii) প্রথম আলো।
৫৬০.
Where is the 'Bangladesh Jute Research Institute (BJRI)' located?
  1. Dhaka
  2. Faridpur
  3. Gazipur
  4. Chandpur
সঠিক উত্তর:
Dhaka
উত্তর
সঠিক উত্তর:
Dhaka
ব্যাখ্যা

• বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট (বিজেআরআই):
- বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট ঢাকায় অবস্থিত।

⇒ বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট (বিজেআরআই) দেশের অন্যতম প্রাচীন গবেষণা প্রতিষ্ঠান।
- পাটের উন্নয়ন সংক্রান্ত গবেষণা পরিচালনার উদ্দেশ্যে ১৯৫১ সালে বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট(বিজেআরআই) প্রতিষ্ঠিত হয়।
- বর্তমানে বিজেআরআই পাট ও পাট জাতীয় আঁশ ফসলের কৃষি গবেষণা, কারিগরী গবেষণা এবং পাট হতে টেক্সটাইল পণ্য উদ্ভাবন সংক্রান্ত গবেষণা পরিচালনা করে থাকে।
- রাজধানী ঢাকার প্রাণকেন্দ্র, শেরে বাংলা নগরের মানিক মিয়া এভিনিউতে বিজেআরআই এর প্রধান কার্যালয় অবস্থিত।

উল্লেখ্য,
- ১৯০৪ সালে স্যার আর.এস. ফিনলো'র নেতৃত্বে ঢাকায় প্রথম পাটের গবেষণা শুরু হয়।
- বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ১৯৭৪ সালে এ্যাক্টের মাধ্যমে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট (বিজেআরআই)।
- পাটের অঞ্চল ভিত্তিক কৃষি গবেষণার জন্য মানিকগঞ্জে পাটের কেন্দ্রীয় কৃষি পরীক্ষণ স্টেশন।
- রংপুর, ফরিদপুর, কিশোরগঞ্জ ও চান্দিনায় (কুমিল্লা) চারটি আঞ্চলিক পাট গবেষণা কেন্দ্র।
- তারাবো (নারায়নগঞ্জ), মনিরামপুর (যশোর) ও কলাপাড়ায় (পটুয়াখালী) তিনটি পাট গবেষণা উপকেন্দ্র।
- নশিপুরে (দিনাজপুর) একটি পাট বীজ উৎপাদন ও গবেষণা কেন্দ্র রয়েছে।

তথ্যসূত্র: বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট ওয়েবসাইট।

৫৬১.
The national helpline for Violence against Women and Children is -
  1. 102
  2. 107
  3. 109
  4. 114
সঠিক উত্তর:
109
উত্তর
সঠিক উত্তর:
109
ব্যাখ্যা
জরুরী সেবার হটলাইন নাম্বার সমূহ:
• জরুরী সেবা - ৯৯৯।
• শিশু সহায়তা - ১০৯৮।
• নারী ও শিশু নির্যাতন - ১০৯/১০৯২১।
• জাতীয় পরিচয়পত্র - ১০৫।
• সরকারী আইন সেবা - ১৬৪৩০।
• দুর্যোগের আগাম বার্তা - ১০৯৪১।
• দুদক হটলাইন - ১০৬।
• তথ্য সেবা - ৩৩৩।
• কৃষি কল সেন্টার - ১৬১২৩।
• সরকারি আইনগত সহায়তায় জাতীয় হেল্প লাইন - ১৬৪৩০।
• দুর্যোগ প্রারম্ভিক সতর্কতা (দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়) - ১০৯০।

তথ্যসূত্র - জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমি (এনএপিডি) ও বাংলাদেশ পুলিশ ওয়েবসাইট।
৫৬২.
Who was appointed as the first judge of Bangladeshi descent in United States history?
  1. Soma S. Said
  2. Tasnim Haque
  3. Sharmin Chowdhury
  4. Nusrat Jahan
সঠিক উত্তর:
Soma S. Said
উত্তর
সঠিক উত্তর:
Soma S. Said
ব্যাখ্যা

• যুক্তরাষ্ট্রে বাংলাদেশি বংশোদ্ভূত বিচারপতি: 
- যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত এবং নিউইয়র্ক সিটির কুইন্সের প্রথম মুসলিম বিচারপতি হিসেবে নিউইয়র্ক স্টেট সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে স্বীকৃতি পেয়েছেন সোমা এস সাইদ।

- সোমা সাঈদ বাংলাদেশের টাঙ্গাইল জেলায় জন্মগ্রহণ করেন।
- তার বাবা আফতাব উদ্দিন সাঈদ ছিলেন একজন ম্যাজিস্ট্রেট এবং মা ছিলেন একজন প্রধান শিক্ষিকা।

- তিনি ২০২১ সালে কুইন্স কাউন্টি থেকে নিউ ইয়র্ক সিটি সিভিল কোর্টের বিচারক হিসেবে নির্বাচিত হন।
- এরপর থেকে আইনি ও নাগরিক পরিমণ্ডলে তিনি সম্মানিত ব্যক্তিত্ব হিসেবে পরিচিত।
- এছাড়া, তিনি কুইন্স কাউন্টি উইমেনস বার অ্যাসোসিয়েশনের প্রথম দক্ষিণ এশীয় এবং মুসলিম নারী সভাপতি ছিলেন। 

তথ্যসূত্র: প্রথম আলো ও বাংলাদেশ প্রতিদিন। 

৫৬৩.
The total border district of Bangladesh with India is -
  1. ক) 30
  2. খ) 32
  3. গ) 29
  4. ঘ) 31
সঠিক উত্তর:
ক) 30
উত্তর
সঠিক উত্তর:
ক) 30
ব্যাখ্যা
- বাংলাদেশের মোট সীমান্তবর্তী জেলা ৩২টি।
- এদের মধ্যে ভারতের সাথে সীমান্তবর্তী জেলা ৩০টি এবং মিয়ানমারের সাথে ৩টি।
- একমাত্র রাঙামাটি জেলার সাথে ভারত ও মিয়ানমার উভয় দেশের স্থলসীমান্ত রয়েছে।

(তথ্যসূত্র: জাতীয় তথ্য বাতায়ন)
৫৬৪.
According to the Agricultural Statistics Yearbook 2023, which is the amount of tri-crop land in the country?
  1. 41,68,587 acres
  2. 45,92,000 acres
  3. 49,97,364 acres
  4. 52,14,070 acres
সঠিক উত্তর:
45,92,000 acres
উত্তর
সঠিক উত্তর:
45,92,000 acres
ব্যাখ্যা
আবাদী ও অনাবাদী জমি:
- আবাদযোগ্য নয় এমন জমির পরিমাণ ৮২, ৯০,০০০ একর।
- মোট আবাদযোগ্য জমি ৩,৯৩,৫৮,০০০ একর।
- এক ফসলি জমি ৫০,৮৪,০০০ একর।
- দুই ফসলি জমি ১,০১,৪৯,০০০ একর।
- তিন ফসলি জমি ৪৫,৯২,০০০ একর।
- চার ফসলি জমি ৫০,০০০ একর।

তথ্যসূত্র - কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৩।
৫৬৫.
Who was the architect of the National Parliament of Bangladesh?
  1. France
  2. United Kingdom
  3. Canada
  4. United States
সঠিক উত্তর:
United States
উত্তর
সঠিক উত্তর:
United States
ব্যাখ্যা
- বাংলাদেশের জাতীয় সংসদ ভবন বিশ্বের অন্যতম বৃহত্তম আইনসভা কমপ্লেক্স।
- এটির স্থপতি এস্তোনীয় বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের নাগরিক লুই আই কান।
- তিনি মূলত আমেরিকার ফিলাডেলফিয়া আর পেনসিলভানিয়ায় স্থাপত্য চর্চা করে খ্যাতি অর্জন করেন।
- বাংলাদেশের জাতীয় সংসদ ভবন তার একটি বিখ্যাত কীর্তি।
- কান ১৯০১ সালের ২০ ফেব্রুয়ারি সাবেক সোভিয়েত রাশিয়ার এস্তোনিয়ায় জন্মগ্রহণ করেন।
- ১৯২৪ সালে তিনি পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করার পর পৃথিবী ঘুরে বেড়িয়েছেন।
- ১৯২৮ সালে তিনি আগ্রহী হয়ে ওঠেন স্থাপত্যবিদ্যায়।
-১৯২৯ সালে যুক্তরাষ্ট্রে ফেরার পর ১৯৩২ সালে আরেক স্থপতি ডোমিনিক বারনিনজারের সঙ্গে আর্কিটেকচারাল রিসার্চ গ্রুপ গড়ে তোলেন।
-কাজের স্বীকৃতি হিসেবে তিনি আমেরিকান ইন্সটিটিউট অব আর্কিটেক্টস-এর স্বর্ণপদক লাভ করেন।
- ১৯৭৪ সালের ১৭ মার্চ তিনি নিউইয়র্কে মৃত্যুবরণ করেন।
- সংসদের নির্মাণ কাজ শুরু হয় ১৯৬১ সালে এবং উদ্বোধন করা হয় ১৯৮২ সালের ২৮ জানুয়ারি। 

সূত্র: দৈনিক যুগান্তর ও প্রথম আলো।
৫৬৬.
In which financial year was the old age pension introduced in Bangladesh?
  1. 1997-1998
  2. 1996-1997
  3. 1998-1999
  4. 1999-2000
সঠিক উত্তর:
1997-1998
উত্তর
সঠিক উত্তর:
1997-1998
ব্যাখ্যা
বয়স্ক ভাতা:
- সমাজসেবা অধিদফতরের তত্ত্বাবধায়নে ১৯৯৭-৯৮ অর্থবছর থেকে বয়স্ক ভাতা কার্যক্রম শুরু হয়।
- প্রাথমিকভাবে দেশের সকল ইউনিয়ন পরিষদের প্রতিটি ওয়ার্ডে ৫ জন পুরুষ ও ৫ জন মহিলাসহ ১০ জন দরিদ্র বয়োজ্যেষ্ঠ ব্যক্তিকে প্রতিমাসে ১০০ টাকা হারে ভাতা প্রদানের আওতায় আনা হয়।
- পরবর্তীতে দেশের সকল পৌরসভা ও সিটিকর্পোরেশন এ কর্মসূচির আওতাভুক্ত করা হয়।
- বর্তমান সরকার ২০০৯-১০ অর্থবছরে জনপ্রতি মাসিক ভাতার হার ২৫০ টাকা থেকে ৩০০ টাকায় উন্নীত করে।
- ২০২২-২৩ অর্থ বছরে ৫৭ লক্ষ ১ হাজার বয়স্ক ব্যক্তিকে জনপ্রতি মাসিক ৫০০ টাকা হারে ভাতা প্রদান করা হয়।
- বর্তমানে ২০২৩-২৪ অর্থবছরে বয়স্ক ভাতাভোগীর সংখ্যা ৫৭.০১ লক্ষ থেকে ৫৮.০১ লক্ষ জনে এবং মাসিক ভাতার হার ৫০০ টাকা হতে ৬০০ টাকায় উন্নীতকরণ করা হয়।

সূত্র - সমাজসেবা অধিদফতরের ওয়েবসাইট।
৫৬৭.
In which region was 'Kaderia Bahini' formed during the liberation war?
  1. In Sirajganj
  2. In Faridpur
  3. In Tangail
  4. In Barisal
সঠিক উত্তর:
In Tangail
উত্তর
সঠিক উত্তর:
In Tangail
ব্যাখ্যা
মুক্তিবাহিনী:
- মুক্তিযুদ্ধের সময় যে বাহিনীটা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে সেটাকেই মুক্তিবাহিনী বলে।
- এটার কয়েকটা ভাগ ছিল।
- যেমন: একটা ভাগে ছিল সেনাবাহিনী, ইপিআর, পুলিশ, আনসার আর আরেকটা অংশে ছিল ছাত্র-জনতা।
- সবাইকে মিলিয়ে বলা হতো মুক্তিবাহিনী।
- মুক্তি বাহিনীর কয়েকটি অংশের একটি ছিল ‘মুজিব বাহিনী’।
- আওয়ামী লীগের চার যুবনেতার নেতৃত্বে গড়ে ওঠা বিএলএফ বা বাংলাদেশ লিবারেশন ফোর্সই পরে এই নামে পরিচিতি পায়।

⇒ বাংলাদেশের অভ্যন্তরেও অনেকে গেরিলা বাহিনী গঠন করেন।
- যেমন টাঙ্গাইলের কাদের সিদ্দিকীর কাদেরিয়া বাহিনী।
- সিরাজগঞ্জে রফিক মির্জা বাহিনী।
- ফরিদপুরের হেমায়েত বাহিনী।
- ঝিনাইদহের আকবর বাহিনী।
- বরিশালের কুদ্দুস বাহিনী।
- ময়মনসিংহের আফসার বাহিনী।
- ভারতের বাহিনীর মেজর জেনারেল ওবানের অধীনে বঙ্গবন্ধুর নামে ‘মুজিব বাহিনী’ নামে একটি বাহিনী গঠিত হয়।

উৎস: i) বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
ii) বিবিসি বাংলা।
৫৬৮.
Which bank has published the first independent IFRS report in Bangladesh?
  1. AB Bank PLC
  2. IFIC Bank PLC
  3. Jamuna Bank PLC
  4. BRAC Bank PLC
সঠিক উত্তর:
BRAC Bank PLC
উত্তর
সঠিক উত্তর:
BRAC Bank PLC
ব্যাখ্যা
আইএফআরএস প্রতিবেদন:
- বাংলাদেশে প্রথমবারের মতো স্বতন্ত্র আইএফআরএস 'এস-১' ও 'এস-২' প্রতিবেদন প্রকাশ করেছে ব্র্যাক ব্যাংক।
- ইন্টারন্যাশনাল সাসটেইনেবিলিটি স্ট্যান্ডার্স বোর্ডের (আইএসএসবি) তৈরি জলবায়ু ও টেকসই ঝুঁকি প্রকাশের বৈশ্বিক ফ্রেমওয়ার্ক অনুসরণ করে এ রিপোর্ট প্রকাশ করা হয়েছে।
- এই প্রতিবেদনে টেকসই ও জলবায়ু-সম্পর্কিত ঝুঁকি ও সুযোগে কীভাবে ব্র্যাক ব্যাংক এক্সপোজার শনাক্ত, পরিচালনা ও প্রকাশ করে থাকে, সে বিষয়ে বিস্তারিত তুলে ধরা হয়েছে।
- প্রথম ইনডিপেনডেন্ট রিপোর্ট প্রকাশের মধ্য দিয়ে ব্র্যাক ব্যাংক বাংলাদেশের একমাত্র ব্যাংক হিসেবে নতুন প্রবর্তিত এই স্ট্যান্ডার্ড গ্রহণ করেছে।

উল্লেখ্য:
- ২০২৩ সালে এই ইন্টারন্যাশনাল ফিন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ডস (আইএফআরএস) এস-১ ও এস-২ স্ট্যান্ডার্ডস প্রবর্তিত হয়।
- যা সাসটেইনেবিলিটি ও জলবায়ু-সম্পর্কিত আর্থিক তথ্য প্রকাশে একটি সমন্বিত ও বিনিয়োগকারীকেন্দ্রিক কাঠামো প্রদান করে।

তথ্যসূত্র - পত্রিকা রিপোর্ট।
৫৬৯.
What is the total allocation for the Annual Development Program (ADP) in Bangladesh’s 2025-26 budget?
  1. 2,30,000
  2. 2,40,000
  3. 2,50,000
  4. 2,64,000
সঠিক উত্তর:
2,30,000
উত্তর
সঠিক উত্তর:
2,30,000
ব্যাখ্যা

• ২০২৫-২৬ বাজেট:
- বাজেট উত্থাপনকারী: অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।
- বাজেট ঘোষণা: ২ জুন, ২০২৫।
- বাজেট কার্যকর: ১ জুলাই, ২০২৫।
- বাজেটের আকার: ৭,৮৯,৯৯৯ কোটি টাকা (জিডিপির ১২.৭ শতাংশ)।
- রাজস্ব প্রাপ্তির লক্ষ্যমাত্রা: ৫,৬৪,০০০ কোটি টাকা।
- বার্ষিক উন্নয়ন কর্মসূচী (ADP): ২,৩০,০০০ কোটি টাকা।
- বাজেট ঘাটতি: ২,২৬,০০০ কোটি টাকা (জিডিপির ৩.৬২ শতাংশ)।
- অনুমিত মুদ্রাস্ফীতির হার: ৬.৫%।
- সামাজিক নিরাপত্তার ঝার বৃদ্ধি: ১২.১৮%।
- জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা: ৫.৫%।

সূত্র: জাতীয় বাজেট ২০২৫-২৬।

৫৭০.
How many individuals injured in the July-August mass uprising in Category 'A' and 'B' have been recognized as 'July Warriors'?
  1. 493
  2. 908
  3. 1401
  4. 1705
সঠিক উত্তর:
1401
উত্তর
সঠিক উত্তর:
1401
ব্যাখ্যা
- জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহত 'ক' ও 'খ' শ্রেণিতে এক হাজার ৪০১ জনকে 'জুলাই যোদ্ধা' হিসেবে স্বীকৃতি দিয়ে গেজেট প্রকাশ করেছে সরকার।
- অতি গুরুতর আহত ৪৯৩ জনকে 'ক' শ্রেণিতে এবং গুরুতর আহত ৯০৮ জনকে 'খ' শ্রেণিতে রেখে এই গেজেট প্রকাশিত হয়েছে।
- এছাড়াও 'গ' শ্রেণিতেও জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহতদের তালিকা প্রকাশ করা হয়েছে। 
- গেজেটে আহতদের মেডিকেল কেস আইডি, নাম, পিতা ও মাতার নাম এবং স্থায়ী ঠিকানা প্রকাশ করা হয়েছে।
- এসব তালিকা ধরে গণঅভ্যুত্থানে নিহতদের পরিবার এবং আহতদের আর্থিকভাবে সহায়তা করবে সরকার।
- অন্যের সহায়তা ছাড়া জীবন পরিচালনা সম্ভব—এমন আহতদের ৪৯৩ জনকে 'এ' ক্যাটাগরিতে রাখা হয়েছে।
- তারা প্রত্যেকে ৫ লাখ টাকা পাবেন। এর মধ্যে ২ লাখ টাকা তারা পাবেন চলতি অর্থবছরে এবং আগামী অর্থবছরে পাবেন বাকি ৩ লাখ টাকা।
- এছাড়া প্রতি মাসে তারা ২০ হাজার টাকা করে ভাতা পাবেন, সরকারি হাসপাতালে পাবেন আজীবন বিনামূল্যে চিকিৎসা।
- 'বি' ক্যাটাগরিতে গুরুতর আহত ৯০৮ জন রয়েছেন। তারা ৩ লাখ টাকা পাবেন।
- এই টাকার মধ্যে চলতি অর্থবছরে ১ লাখ টাকা এবং আগামী অর্থবছরে ২ লাখ টাকা করে পাবেন।
- প্রতি মাসে তারা ১৫ হাজার টাকা করে ভাতা পাবেন।
- কর্ম-সহায়ক প্রশিক্ষণে অগ্রাধিকার-ভিত্তিতে কর্মসংস্থান পাবেন। 
- 'সি' ক্যাটাগরিতে আহত ১০ হাজার ৬৪৮ জন রয়েছেন।
- তারা এককালীন ১ লাখ টাকা করে পাবেন। প্রতি মাসে ১০ হাজার টাকা করে ভাতা পাবেন।
- তারা পুনর্বাসন সুবিধা পাবেন এবং পরিচয়পত্র দেখিয়ে সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

উৎস: The Daily Star বাংলা (২৮ ফেব্রুয়ারি, ২০২৫)
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়
৫৭১.
The president of Bangladesh is the head of the -
  1. State
  2. Government
  3. Parliament
  4. None
সঠিক উত্তর:
State
উত্তর
সঠিক উত্তর:
State
ব্যাখ্যা

The President of Bangladesh is the Head of State of Bangladesh.

রাষ্ট্রপতি:

- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের চতুর্থ ভাগের -
- ৪৮ (১) নং অনুচ্ছেদ অনুযায়ী, বাংলাদেশের একজন রাষ্ট্রপতি থাকবেন, যিনি আইন অনুযায়ী সংসদ-সদস্যগণ কর্তৃক নির্বাচিত হবেন।

- ৪৮ (২) নং অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপ্রধানরূপে রাষ্ট্রপতি রাষ্ট্রের অন্য সকল ব্যক্তির ঊর্ধ্বে স্থান লাভ করবেন এবং এই সংবিধান ও অন্য কোন আইনের দ্বারা তাঁকে প্রদত্ত ও তাঁর উপর অর্পিত সকল ক্ষমতা প্রয়োগ ও কর্তব্য পালন করবেন।

- ৪৮ (৩) নং অনুচ্ছেদ অনুযায়ী, এই সংবিধানের ৫৬ অনুচ্ছেদের (৩) দফা অনুসারে কেবল প্রধানমন্ত্রী ও ৯৫ অনুচ্ছেদের (১) দফা অনুসারে প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্র ব্যতীত রাষ্টপতি তাঁর অন্য সকল দায়িত্ব পালনে প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী কার্য করবেন।

- ৪৮ (৪) নং অনুচ্ছেদ অনুযায়ী, কোন ব্যক্তি রাষ্ট্রপতি নির্বাচিত হইবার যোগ্য হবেন না, যদি তিনি-
(ক) পঁয়ত্রিশ বছরের কম বয়স্ক হন; অথবা
(খ) সংসদ-সদস্য নির্বাচিত হবার যোগ্য না হন; অথবা
(গ) কখনও এই সংবিধানের অধীন অভিশংসন দ্বারা রাষ্ট্রপতির পদ হতে অপসারিত হয়ে থাকেন।

- ৪৮ (৫) নং অনুচ্ছেদ অনুযায়ী, প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় ও পররাষ্ট্রীয় নীতি সংক্রান্ত বিষয়াদি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত রাখবেন এবং রাষ্ট্রপতি অনুরোধ করলে যেকোন বিষয় মন্ত্রিসভায় বিবেচনার জন্য পেশ করবেন।

উৎস: বাংলাদেশের সংবিধান।

৫৭২.
Who drafted the '21-point' election manifesto of the United Front in 1954?
  1. Maulana Abdul Hamid Khan Bhashani
  2. A. K. Fazlul Huq
  3. Abul Mansur Ahmed
  4. Ataur Rahman Khan
সঠিক উত্তর:
Abul Mansur Ahmed
উত্তর
সঠিক উত্তর:
Abul Mansur Ahmed
ব্যাখ্যা

যুক্তফ্রন্ট:
- ১৯৫৩ সালে যুক্তফ্রন্ট গঠিত হয়েছিল।
- যুক্তফ্রন্টের নির্বাচনী প্রতীক ছিলো 'নৌকা'।
- ২১ ফেব্রুয়ারিকে স্মরণীয় করে রাখার জন্য যুক্তফ্রন্টের ইশতেহার করা হয় ২১ দফা।
- ২১ দফা কর্মসূচির মুখ্য রচয়িতা ছিলেন আবুল মনসুর আহমদ।
- যুক্তফ্রন্ট তাদের ঐতিহাসিক ২১ দফা দাবিতে গণমানুষের অধিকারের কথা তুলে ধরে।
- এই দফাগুলো সংক্ষেপে বর্ণিত হলো:
১. বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠা করা।
২. বিনা ক্ষতিপূরণে জমিদারি উচ্ছেদ করা এবং ভূমিহীন কৃষকদের মধ্যে উদ্বৃত্ত জমি বিতরণ।
৩. পাটের ব্যবসায় জাতীয়করণ করা।
৪. সমবায় কৃষি ব্যবস্থা প্রবর্তন করা।
৫. পূর্ব পাকিস্তানে লবণ শিল্প প্রতিষ্ঠা করা।
৬. কারিগর মুহাজিরদের কাজের ব্যবস্থা করা।
৭. বন্যা ও দুর্ভিক্ষ রোধের জন্য খাল খনন ও সেচের ব্যবস্থা করা।
৮. শিল্প ও খাদ্যে দেশকে স্বাবলম্বী করা।
৯. অবৈতনিক বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষার প্রবর্তন করা।
১০. শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন করা।
১১. ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়কে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে পরিণত করা।
১২. শাসন ব্যয় হ্রাস করা ও মন্ত্রীদের বেতন এক হাজার টাকার বেশি না করা।
১৩. দুর্নীতি ও স্বজনপ্রীতি বন্ধ করার কার্যকর ব্যবস্থা গ্রহণ করা।
১৪. জন নিরাপত্তা আইন ও অর্ডিন্যান্স প্রভৃতি বাতিল করা।
১৫. বিচার ও শাসন বিভাগ পৃথকীকরণ করা।
১৬. মুখ্যমন্ত্রীর বাসভবন 'বর্ধমান হাউস'কে বাংলা ভাষা গবেষণাগারে পরিণত করা।
১৭. বাংলা ভাষা করার দাবিতে নিহত শহীদদের স্মৃতির উদ্দেশ্যে শহীদ মিনার নির্মাণ করা।
১৮. একুশে ফেব্রুয়ারিকে শহীদ দিবস ঘোষণা করে সরকারি ছুটির দিন ঘোষণা।
১৯. লাহোর প্রস্তাবের ভিত্তিতে পূর্ব পাকিস্তানের পূর্ণ স্বায়ত্তশাসন প্রদান।
২০. আইন পরিষদের মেয়াদ কোনোভাবেই বৃদ্ধি না করা।
২১. আইন পরিষদের আসন শূন্য হলে তিন মাসের মধ্যে উপনির্বাচন দিয়ে তা পূরণ করা।

তথ্যসূত্র - ইতিহাস ১ম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৫৭৩.
The Basel Accords are related to:
  1. Monetary Policy Coordination
  2. Global trade regulation
  3. Banking supervision and risk management
  4. Currency exchange
সঠিক উত্তর:
Banking supervision and risk management
উত্তর
সঠিক উত্তর:
Banking supervision and risk management
ব্যাখ্যা
The Basel Accords are related to: Banking supervision and risk management.

Basel Accord:
- বাসেল অ্যাকর্ড (Basel Accord) হলো ব্যাংকিং খাতের জন্য আন্তর্জাতিক নিয়ন্ত্রণ কাঠামো যা Bank for Internatinal Settlements (BIS) এর অধীনে Basel Committee for Banking Supervision (BCBS) দ্বারা প্রণীত।
- এর উদ্দেশ্য হলো ব্যাংকগুলোর আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করা, ঝুঁকি ব্যবস্থাপনা উন্নত করা এবং বিশ্বব্যাপী আর্থিক ব্যবস্থার সুরক্ষা জোরদার করা।
- বাসেল অ্যাকর্ড তিনটি প্রধান পর্যায়ে প্রকাশিত হয়: বাসেল-I, বাসেল-II, এবং বাসেল-III.

⇒ বাংলাদেশ ব্যাংক 'ব্যাংক কোম্পানি আইন ১৯৯১' এর ধারা ১৩ এবং ধারা ৪৫ তে ঝুঁকি ভিত্তিক মূলধন নিয়ে নির্দেশনা প্রকাশ করে।
- ব্যাংকিং শিল্পকে মজবুত, গতিশীল করার জন্য বাংলাদেশ ব্যাংক এই নির্দেশনা প্রদান করেছে যাতে মূলধন ঝুঁকির ব্যাপারে প্রত্যেকটি ব্যাংক সর্তক অবস্থানে থাকে।
- ঝুঁকিভিত্তিক মূলধনের ক্ষেত্রে প্রত্যেকটি ব্যাংক "ব্যাসেল -১ (১৯৮৮), ব্যাসেল-২ (২০০৪), ব্যাসেল-৩ (২০১০)" (Basel-1, Basel -2, Basel-3) এর সুপারিশ মেনে চলে।

উৎস: i) Corporate Finance Institute.
ii) ব্যাংক ব্যবস্থাপনা, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫৭৪.
Which country has a PTA treaty with Bangladesh?
  1. ক) India
  2. খ) Bhutan
  3. গ) Srilanka
  4. ঘ) Pakistan
সঠিক উত্তর:
খ) Bhutan
উত্তর
সঠিক উত্তর:
খ) Bhutan
ব্যাখ্যা

ডিসেম্বর ৬, ২০২০ - বাংলাদেশ ও ভুটানের মধ্যে একটি দ্বিপাক্ষিক অগ্রাধিকারমূলক বানিজ্য চুক্তি স্বাক্ষর হয়।
উৎসঃ সাম্প্রতিক সমাচার, লাইভ এমসিকিউ।

৫৭৫.
Total Amount of Foreign currency (in billion) reserved in Bangladesh Bank after the end of 2020 -
  1. ক) 39
  2. খ) 41
  3. গ) 42
  4. ঘ) 43
সঠিক উত্তর:
ঘ) 43
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 43
ব্যাখ্যা

২০২০ সালের ৩০ ডিসেম্বর শেষে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিলো ৪৩.১৭ বিলিয়ন মার্কিন ডলার
বৈদেশিক মুদ্রার রিজার্ভে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অবস্থান দ্বিতীয়।
সূত্র: ডেইলি স্টার রিপোর্ট।

৫৭৬.
According to the World Bank what was the inflation rate in Bangladesh in the 2020 fiscal year?
  1. ক) 4.12
  2. খ) 4.56
  3. গ) 5.69
  4. ঘ) 6.82
সঠিক উত্তর:
গ) 5.69
উত্তর
সঠিক উত্তর:
গ) 5.69
ব্যাখ্যা
According to World Bank Data, the inflation rate in Bangladesh in the 2020 fiscal year was 5.691, which was at 5.592 in the 2019 fiscal year.
Source: Bangladesh Bank Website
৫৭৭.
What was the total budget proposed by the Finance Minister for 2022-2023?
  1. ক) Tk. 678,064 Crore
  2. খ) Tk. 603,681 Crore
  3. গ) Tk. 246,066 Crore
  4. ঘ) Tk. 683,697 Crore
সঠিক উত্তর:
ক) Tk. 678,064 Crore
উত্তর
সঠিক উত্তর:
ক) Tk. 678,064 Crore
ব্যাখ্যা
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জাতীয় সংসদে ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উত্থাপন করেন।
অর্থমন্ত্রী যে বাজেট বক্তব্য দিয়েছেন, তার নাম দেওয়া হয়েছে ‘কোভিডের অভিঘাত পেরিয়ে উন্নয়নের ধারাবাহিকতায় পরিবর্তন’।

২০২২-২৩ অর্থবছরের বাজেট:
মোট বাজেটের আকার: ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকা
জিডিপি প্রবৃদ্ধির হার: ৭.৫ শতাংশ
মূল্যস্ফীতি: ৫.৬ শতাংশ
মোট বিনিয়োগ: জিডিপির ৩১.৫ শতাংশ
(বেসরকারি ২৪.৯ শতাংশ, সরকারি ৬.৬ শতাংশ)
মোট রাজস্ব লক্ষ্যমাত্রা: ৪,৩৩,০০০
এনবিআরের লক্ষ্যমাত্রা: ৩,৭০,০০০ (১২% বৃদ্ধি)
এডিপি: ২,৪৬,০৬৬
ঘাটতি: ২,৪৫,০৬৪
মোট ব্যয়: জিডিপির ১৫.৪ শতাংশ
জিডিপির আকার: ৪৪ লাখ ৪৯ হাজার ৯৫৯ কোটি টাকা
 
উৎস: পত্রিকা রিপোর্ট। 
৫৭৮.
Which river flows through the most districts in Bangladesh?
  1. Meghna
  2. Brahmaputra
  3. Padma
  4. Karnaphuli
সঠিক উত্তর:
Padma
উত্তর
সঠিক উত্তর:
Padma
ব্যাখ্যা

• সবচেয়ে বেশি জেলা দিয়ে প্রবাহিত নদীর নাম - পদ্মা।
- জেলার সংখ্যা - ১২টি।

• সবচেয়ে বেশি উপজেলা দিয়ে প্রবাহিত নদীর নাম - মেঘনা।
- উপজেলার সংখ্যা - ৩৬টি।

• সবচেয়ে বেশি নদী প্রবাহিত বিভাগের নাম - ঢাকা।
- নদীর সংখ্যা - ২২২টি।

• সবচেয়ে বেশি নদী প্রবাহিত জেলার নাম - সুনামগঞ্জ।
- নদীর সংখ্যা - ৯৭টি।

উৎস: বাংলাদেশ নদী গবেষণা ইনস্টিটিউট।

৫৭৯.
Where is the National Special Economic Zone located?
  1. Mirsarai
  2. Araihazar
  3. Anwara
  4. Mongla
সঠিক উত্তর:
Mirsarai
উত্তর
সঠিক উত্তর:
Mirsarai
ব্যাখ্যা
জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল: 
- জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল চট্টগ্রামের মিরসরাইয়ে অবস্থিত দেশের বৃহত্তম অর্থনৈতিক অঞ্চল। 
- ‘বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর’–এর নাম বদল করে নতুন নাম দেওয়া হয়েছে ‘জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল’ বা এনএসইজেড।
- বেজা সূত্রে জানা যায়, বঙ্গোপসাগরের উপকূলীয় এলাকা সন্দ্বীপ চ্যানেলের পাশে প্রায় ১৩৭ বর্গকিলোমিটার এলাকাজুড়ে গড়ে তোলা হচ্ছে এই অর্থনৈতিক অঞ্চল।
- বেজার মহাপরিকল্পনা অনুযায়ী, চট্টগ্রামের সীতাকুণ্ড ও মিরসরাই এবং ফেনীর সোনাগাজী উপজেলা ঘিরে এই শিল্পনগরের আয়তন ৩৩ হাজার ৮০৫ একর।
- এর ৪১ শতাংশ বা ১৪ হাজার একরে শুধু শিল্পকারখানা হবে।
- বাকি ৫৯ শতাংশ এলাকার মধ্যে আছে খোলা জায়গা, বনায়ন, বন্দর–সুবিধা, আবাসন, স্বাস্থ্য, প্রশিক্ষণ ও বিনোদনকেন্দ্র।
- জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলটি আবার ১২টি পৃথক অঞ্চলে বিভক্ত।
- সেখানে বেপজা অর্থনৈতিক অঞ্চল, পোশাক (বিজিএমইএ) শিল্পপার্ক, ভারতীয় অর্থনৈতিক অঞ্চল, এসবিজি (শিকদার, বসুন্ধরা ও গ্যাসমেন গ্রুপ) অর্থনৈতিক অঞ্চলের মতো আলাদা জোন রয়েছে।
- বেজা জানিয়েছে, পুরো অর্থনৈতিক অঞ্চলটি (এনএসইজেড) চালু হলে আগামী ১৫ বছরের মধ্যে সেখানে ১৫ লাখ লোকের কর্মসংস্থান হবে।
- অর্থনৈতিক অঞ্চলটি থেকে প্রতিবছর রপ্তানি আয় হবে ১ হাজার ৫০০ কোটি ডলার।
- ২০১৬ সালে মিরসরাই অর্থনৈতিক অঞ্চল নামে এই শিল্পনগরের উদ্বোধন করা হয়।

উৎস: প্রথম আলো (১৪ নভেম্বর ২০২৪)। 
৫৮০.
Which one of the following is the first community radio of Bangladesh?
  1. Radio forrti
  2. ABC Radio
  3. Radio Amar
  4. Radio Padma
  5. None of above
সঠিক উত্তর:
Radio Padma
উত্তর
সঠিক উত্তর:
Radio Padma
ব্যাখ্যা
রেডিও পদ্মা:
- দেশের প্রথম কমিউনিটি বেতারের নাম “রেডিও পদ্মা”।
- রাজশাহী থেকে এই কমিউনিটি বেতার রেডিও পদ্মা’র আনুষ্ঠানিক সম্প্রচার শুরু হয়েছে।
- আনুষ্ঠানিক সম্প্রচার শুরু হয়েছে ৭ অক্টোবর ২০১১ তারিখে।

উল্লেখ্য,
- পদ্মা নদীকে ঘিরে বৃহত্তর রাজশাহী অঞ্চলের শিক্ষা, সংস্কৃতি, জীবন ধারা, জ্ঞান, গরিমা গড়ে উঠেছে।
- এই কারণে এই রেডিও স্টেশনের নামকরণ করা হয়েছে এই নদীকে নিয়ে।

⇒ সেন্টার ফর কমিউনিকেশন এ্যান্ড ডেভেলপমেন্ট (সিসিডি বাংলাদেশ) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ক একটি জ্ঞানচর্চা কেন্দ্র।
- প্রতিষ্ঠানলগ্ন থেকে সিসিডি দেশের উত্তরাঞ্চলে কর্মরত সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, আঞ্চলিক মিডিয়ার সক্ষমতা বাড়নো এবং যোগাযোগ মাধ্যমকে মানুষের কল্যাণার্থে ব্যবহারে উৎসাহ যোগানোর লক্ষ্যে নানা গুরুত্বপূর্ণ কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে।
- সিসিডি’র মূল লক্ষ্য হচ্ছে গণমাধ্যম ও তথ্য প্রযুক্তিকে প্রান্তিক ও সুবিধাবঞ্চিত মানুষের কণ্ঠ জাগরণে ব্যবহারে উৎসাহ যোগানো, সর্বস্তরের মানুষের তথ্যগত ক্ষমতায়নে প্রয়াস চালানো।
- এই লক্ষ্য অর্জনের একটি সামাজিক উদ্যেগ হচ্ছে রেডিও পদ্মা।

উৎস: রেডিও পদ্মা ওয়েবসাইট।
৫৮১.
The scientist who has invented genome of jute is:
  1. ক) Dr. Abul Husain
  2. খ) Dr. Maksudul Alam
  3. গ) Dr. Jamal Najrul Islam
  4. ঘ) Siddiqullah
সঠিক উত্তর:
খ) Dr. Maksudul Alam
উত্তর
সঠিক উত্তর:
খ) Dr. Maksudul Alam
ব্যাখ্যা
- মাকসুদুল আলম বাংলাদেশের একজন প্রথিতযশা বিজ্ঞানী। তিনি ২০১০ সালে পাটের জীবন রহস্য উদ্ভাবন করেন।
এছাড়া তিনি পেঁপে, রাবার ও এক ধরনের ছত্রাকেরও জীবন রহস্য উদঘাটন করেন।
- ২০১৪ সালের ২০ ডিসেম্বর তিনি যুক্তরাষ্ট্রে মারা যান।

- বিশিষ্ট বিজ্ঞানী ড. মোবারক আহমেদ খান ২০০৮ সালে পাট থেকে ঢেউটিন তৈরির পদ্ধতি আবিষ্কার করেন। তার এই ঢেউটিন জুটিন নামে পরিচিত।
- তিনি পাট থেকে পলিথিন তৈরির পদ্ধতিও আবিষ্কার করেন যা সোনালী ব্যাগ নামে পরিচিত। 

- পাট থেকে সবুজ চা উদ্ভাবন করেন ইসমাইল হোসেন খান।

সূত্র: বিবিসি বাংলা
৫৮২.
According to the recent announcement, Bangladeshi products will have complete duty-free entry to the UK market until -
  1. 2025
  2. 2026
  3. 2029
  4. 2030
  5. 2031
সঠিক উত্তর:
2029
উত্তর
সঠিক উত্তর:
2029
ব্যাখ্যা

• ইউরোপীয় ইউনিয়নে শুল্কমুক্ত রপ্তানির সুবিধা:
- ২০২৯ সাল পর্যন্ত যুক্তরাজ্যের বাজারে বাংলাদেশের পণ্য পুরোপুরি শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবে।
- যুক্তরাজ্যের উন্নয়নশীল দেশগুলোর ট্রেডিং স্কিম (ডিসিটিএস) কর্মসূচির আওতায় এই সুবিধা অব্যাহত থাকবে।

- ৯ অক্টোবর, ২০২৫ তারিখে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সঙ্গে বৈঠকে এ ঘোষণা দেন যুক্তরাজ্যের বাংলাদেশবিষয়ক বাণিজ্য দূত ব্যারোনেস রোজি উইন্টারটন। বৈঠকে দুই দেশের বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা জোরদারের উপায় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

- বাণিজ্য দূত ব্যারোনেস উইন্টারটন বলেন, ‘বাংলাদেশ যুক্তরাজ্যের জন্য একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য অংশীদার।
- এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের সময়েও যাতে বাংলাদেশ তার রপ্তানি প্রতিযোগিতা বজায় রাখতে পারে, সেই লক্ষ্যে ২০২৯ সাল পর্যন্ত শুল্কমুক্ত প্রবেশাধিকার বহাল থাকবে।’
তিনি আরো বলেন, ‘আমাদের লক্ষ্য দুই দেশের মধ্যে বিনিয়োগ ও বাণিজ্যের ক্ষেত্র প্রসারিত করা।
- বাংলাদেশের অবকাঠামো, সবুজ জ্বালানি, প্রযুক্তি ও শিক্ষা খাতে যুক্তরাজ্য নতুন অংশীদারি গড়ে তুলতে আগ্রহী।

তথ্যসূত্র: i) The Business Standard.
ii) কালের কন্ঠ। (Link)

৫৮৩.
Time difference of Bangladesh 'Greenwich Mean Time' is -
  1. 3 hours
  2. 6 hours
  3. 9 hours
  4. 8 hours
সঠিক উত্তর:
6 hours
উত্তর
সঠিক উত্তর:
6 hours
ব্যাখ্যা
• গ্রিনিচ মান সময়:
- বাংলাদেশের সাথে যুক্তরাজ্যের গ্রিনিচ মানমন্দিরের সময়ের পার্থক্য +৬ ঘন্টা। অর্থাৎ, ৬ ঘন্টা আগে।
- পৃথিবীতে প্রতি ডিগ্রি দ্রাঘিমার জন্যে সময়ের পার্থক্য হয় ৪ মিনিট করে।
- সেজন্যে বাংলাদেশ মূল মধ্যরেখা বা গ্রিনিচ মানমন্দির থেকে ৯০ ডিগ্রি পূর্বদিকে অবস্থিত হওয়ায় বাংলাদেশের সাথে গ্রিনিচের সময়ের পার্থক্য ৯০ x ৪ = ৩৬০ মিনিট বা ৬ ঘন্টা।
- গ্রীনিচের পূর্ব দিকে অবস্থিত স্থানগুলোর সময় গ্রীনিচের থেকে এগিয়ে থাকে। অন্যদিকে, গ্রীনিচের পশ্চিমের স্থানগুলোর সময় গ্রীনিচ থেকে পিছিয়ে থাকে।

সূত্র: ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি।
৫৮৪.
What is the geographical location of Bangladesh?
  1. 34°25′ to 38°31′ north latitude
  2. 22°30' to 20°34′ south latitude
  3. 800-31' to 400-90' longitude
  4. 88°01' to 92°41′ east longitude
সঠিক উত্তর:
88°01' to 92°41′ east longitude
উত্তর
সঠিক উত্তর:
88°01' to 92°41′ east longitude
ব্যাখ্যা
• বাংলাদেশের ভৌগোলিক অবস্থান:
- কোন দেশের ভৌগলিক অবস্থান বলতে অক্ষরেখা ও দ্রাঘিমা রেখাভিত্তিক অবস্থানকে বোঝায়।
- বাংলাদেশ ৮৮°০১′ থেকে ৯২°৪১′ পূর্ব দ্রাঘিমা রেখা এবং ২০°৩৪′, থেকে ২৬°৩৮′ উত্তর অক্ষ রেখার মধ্যে অবস্থিত।
- দেশের প্রায় মাঝ বরাবর পূর্ব-পশ্চিমে কর্কটক্রান্তি রেখা অতিক্রম করেছে।
- বাংলাদেশ ক্রান্তীয় অঞ্চলের অন্তর্ভুক্ত।
- বাংলাদেশের তিনদিকের স্থলভাগ ভারত ও মিয়ানমার দ্বারা বেষ্টিত।

উৎস: ভূগোল ও পরিবেশ, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫৮৫.
Under which river has the country's first tunnel 'Bangabandhu Tunnel' been built?
  1. Karnaphuli river
  2. Halda river
  3. Sangu river
  4. Jamuna river
সঠিক উত্তর:
Karnaphuli river
উত্তর
সঠিক উত্তর:
Karnaphuli river
ব্যাখ্যা
• বঙ্গবন্ধু টানেল:
- কর্ণফুলী নদীর তলদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল নির্মাণ করা হয়েছে।
- দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশে প্রথম নদীর তলদেশ দিয়ে টানেল চালু হয়েছে।
- কর্ণফুলী নদীর তলদেশে দৈর্ঘ্য ৩.৩২ কিলোমিটার।
- প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৯ সালের ২৪ ফেব্রুয়ারি প্রথম টানেল টিউব নির্মাণকাজের উদ্বোধন করেন।
- ২০১৬ সালের ১৪ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও চীনের প্রেসিডেন্ট সি চিন পিং যৌথভাবে বঙ্গবন্ধু টানেলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
- চায়না কমিউনিকেশনস কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড প্রকল্পের ঠিকাদার হিসেবে কাজ করছে।
- বঙ্গবন্ধু টানেল নির্মাণে ব্যয় হয়েছে ১০ হাজার ৬৮৯ কোটি টাকা।

উৎস: বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ ওয়েবসাইট এবং প্রথম আলো পত্রিকা রিপোর্ট।
৫৮৬.
For the attempted assassination of which English official was Khudiram Bose executed?
  1. Douglas Kingsford
  2. William Hudson
  3. Robert Simpson
  4. Lord Hardinge
  5. None of the above
সঠিক উত্তর:
Douglas Kingsford
উত্তর
সঠিক উত্তর:
Douglas Kingsford
ব্যাখ্যা

ক্ষুদিরাম বসু:
- ব্রিটিশ ম্যাজিস্ট্রেট ডগলাস কিংসফোর্ডকে হত্যার প্রচেষ্টার অভিযোগে বিপ্লবী ক্ষুদিরাম বসুকে ফাঁসি দেয়া হয়।
- ১৯০৮ সালের ৩০ এপ্রিল বিহারের মুজাফফরপুরে কিংসফোর্ডের গাড়িতে বোমা নিক্ষেপ করেন তিনি, তবে গাড়িতে কিংসফোর্ড না থাকায় ব্যারিস্টার কেনেডির স্ত্রী ও কন্যা নিহত হন। এই ঘটনার পর ১১ই আগস্ট, ১৯০৮ সালে মাত্র ১৮ বছর বয়সে তাঁর ফাঁসি কার্যকর করা হয়।

• ক্ষুদিরাম বসু বিপ্লবী ও শহীদ।
- ১৯০৫ সালে বঙ্গভঙ্গ বিরোধী ও স্বদেশী আন্দোলন ক্ষুদিরামের মতো স্কুলের ছাত্রদেরও প্রভাবিত করে এবং পরিণামে তিনি পড়াশোনা ছেড়ে সত্যেন বসুর নেতৃত্বে এক গুপ্ত সমিতিতে যোগ দেন। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের অংশ হিসেবে ইংল্যান্ডে উৎপাদিত কাপড় পোড়ানো ও ইংল্যান্ড থেকে আমদানিকৃত লবণে বোঝাই নৌকা ডোবানোর কাজে ক্ষুদিরাম অংশগ্রহণ করেন।
- ১৯০৬ সালের মার্চে মেদিনীপুরের এক কৃষি ও শিল্পমেলায় রাজদ্রোহমূলক ইস্তেহার বণ্টনকালে ক্ষুদিরাম প্রথম পুলিশের হাতে ধরা পড়লেও পালিয়ে যেতে সক্ষম হন।
- ১৯০৭ সালের ৬ ডিসেম্বর নারায়ণগড় রেল স্টেশনের কাছে বঙ্গের ছোটলাটের বিশেষ রেলগাড়িতে বোমা আক্রমণের ঘটনার সাথে তিনি জড়িত ছিলেন।

উল্লেখ্য,
- বঙ্গভঙ্গ বিরোধী ও স্বদেশী আন্দোলনের কর্মীদের প্রয়োজনভিত্তিক কঠোর সাজা ও দমননীতির কারণে কলকাতার প্রধান প্রেসিডেন্সি ম্যাজিস্ট্রেট কিংসফোর্ড বাঙালিদের অত্যন্ত ঘৃণার পাত্রে পরিণত হয়েছিলেন।
- ১৯০৮ সালে তাঁকে হত্যার দায়িত্ব পড়ে প্রফুল্ল চাকী ও ক্ষুদিরামের উপর। কিন্তু কিংসফোর্ডের গাড়ির মতো অন্য একটি গাড়িতে ভুলবশত বোমা মারলে গাড়ির ভেতরে একজন ইংরেজ মহিলা ও তাঁর মেয়ে মারা যান।
- এ ঘটনার পর ক্ষুদিরাম বোমা নিক্ষেপের সমস্ত দায়িত্ব নিজের উপর নিয়ে নেন।
- মুজফ্ফরপুর কারাগারে ১৯০৮ সালের ১১ আগস্ট ফাঁসিতে তাঁর মৃত্যৃ হয়।

উৎস: বাংলাপিডিয়া।

৫৮৭.
Which of the following was not recommended as a fundamental principle of state policy in the July National Charter 2025?
  1. Equality
  2. Human dignity
  3. Social justice
  4. Pluralism
সঠিক উত্তর:
Pluralism
উত্তর
সঠিক উত্তর:
Pluralism
ব্যাখ্যা

- জুলাই জাতীয় সনদে রাষ্ট্র পরিচালনার মূলিনীতি হিসাবে সুপারিশ করা হয়নি - বহুত্ত্ববাদ (Pluralism)

• জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫:

- সংবিধানে রাষ্ট্র পরিচালনার মূলনীতি অংশে সুপারিশ করা হয়েছে:
(১) সাম্য, 
(২) মানবিক মর্যাদা, 
(৩) সামাজিক ন্যায়বিচার 
(৪) ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি

- যেখানে ধর্ম নিরপেক্ষতা কথাটি থাকবে না। 
- তবে প্রস্তাবের সঙ্গে বিএনপি ও জামায়াতসহ ২৭টি দল একমত হলেও গণফোরাম, জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডিসহ কয়েকটি দল ভিন্নমত পোষণ করেছে।

উল্লেখ্য,
- বর্তমানে বাংলাদেশের সংবিধানের দ্বিতীয় ভাগে অনুচ্ছেদ ৮ অনুযায়ী রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে রয়েছে:
(১) জাতীয়তাবাদ, 
(২) গণতন্ত্র, 
(৩) সমাজতন্ত্র ও 
(৪) ধর্মনিরপেক্ষতা

তথ্যসূত্র: জুলাই জাতীয় সনদ ও বিবিসি। (Link) (Link2)

৫৮৮.
During whose tenure as Viceroy of India the 'Hunter Commission' was formed?
  1. Lord Canning
  2. Lord Ripon
  3. Lord Curzon
  4. Lord Minto
সঠিক উত্তর:
Lord Ripon
উত্তর
সঠিক উত্তর:
Lord Ripon
ব্যাখ্যা
• হান্টার কমিশন:
- হান্টার কমিশন সরকারিভাবে ইন্ডিয়ান এডুকেশন কমিশন (১৮৮২) নামে পরিচিত।
- এটি ছিল আধুনিক ভারতের ইতিহাসে প্রথম শিক্ষা কমিশন।
- এটি ১৮৮২ সালে স্যার উইলিয়াম হান্টার কে প্রধান করে গঠিত হয়।
- কমিশনটি ব্রিটিশ ভাইসরয় লর্ড রিপনের আমলে গঠিত হয়েছিলো।
- ভারত সরকার কর্তৃক গঠিত এ কমিশনের কাজ ছিল ১৮৫৪ সালের উড-এর শিক্ষা প্রস্তাবের সময় থেকে ভারতীয় শিক্ষা ব্যবস্থার পর্যালোচনা এবং পরবর্তী অগ্রগতি সাধনের জন্য করণীয় সম্পর্কে সুপারিশ করা।
- সরকার আরেকটি উদ্দেশ্যে এ তদন্ত শুরু করতে উদ্বুদ্ধ হয়েছিল এবং
- তা ছিল ১৮৫৪ সালের ডেসপ্যাচের সুপারিশমালা বাস্তবায়নে সরকারের ব্যর্থতার অভিযোগে ইংল্যান্ডে মিশনারিদের বিক্ষোভ পর্যালোচনা করা।
- সরকার কর্তৃক প্রাথমিক শিক্ষার উপর অত্যধিক গুরুত্ব আরোপ করার কারণে কমিশনের মূল অংশ থেকে উচ্চ শিক্ষাকে বাদ দেওয়া হয় এবং তার পরিবর্তে প্রাথমিক শিক্ষার উপরই প্রধানত দৃষ্টি নিবদ্ধ করার নির্দেশ দেওয়া হয়।

উৎস: বাংলাপিডিয়া।
৫৮৯.
'Batali Hill' is situated in which district of Bangladesh?
  1. Chattogram 
  2. Rangamati
  3. Moulvibazar
  4. Mymensingh
সঠিক উত্তর:
Chattogram 
উত্তর
সঠিক উত্তর:
Chattogram 
ব্যাখ্যা

• বাটালি পাহাড়: 
- ”বাটালি পাহাড়” চট্টগ্রাম জেলায় অবস্থিত।
- এটি চট্টগ্রাম শহরের সবচেয়ে উঁচু পাহাড় হিসেবে স্বীকৃত। 
- চট্টগ্রামের লালখানবাজার, টাইগারপাস ও আমবাগানের বিস্তৃত এলাকাজুড়ে বাটালি পাহাড়ের অবস্থান।
- এই পাহাড় এর চূড়ায় মুক্তিযুদ্ধের স্মারকও রয়েছে।

তথ্যসূত্র: প্রথম আলো ও জাতীয় তথ্য বাতায়ন।

৫৯০.
In which point of the United Front’s 21-point demand was the demand made to declare 21 February as Shaheed Day?
  1. 14th
  2. 16th
  3. 18th
  4. 19th
  5. 21st
সঠিক উত্তর:
18th
উত্তর
সঠিক উত্তর:
18th
ব্যাখ্যা

যুক্তফ্রন্টের ২১ দফা:
- যুক্তফ্রন্ট তাদের ঐতিহাসিক ২১ দফা দাবিতে গণমানুষের অধিকারের কথা তুলে ধরে।
- যুক্তফ্রন্টের ২১ দফা ছিল নিম্নরূপ:
১. বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করা,
২. বিনা ক্ষতিপূরণে জমিদারি উচ্ছেদ করা,
৩. পাটের ব্যবসা জাতীয়করণ করা,
৪. সমবায় কৃষি ব্যবস্থা প্রবর্তন করা,
৫. পূর্ব পাকিস্তানে লবণ শিল্প প্রতিষ্ঠা করা,
৬. কারিগর মুহাজিরদের কাজের ব্যবস্থা করা,
৭. বন্যা ও দুর্ভিক্ষ রোধের জন্য খাল খনন ও সেচের ব্যবস্থা করা,
৮. পূর্ব পাকিস্তানে শিল্প কারখানা গড়ে তোলা,
৯. অবৈতনিক বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষার প্রবর্তন করা,
১০. শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন করা,
১১. ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়কে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে পরিণত করা,
১২. শাসন ব্যয় হ্রাস করা ও মন্ত্রীদের বেতন এক হাজার টাকার বেশি না করা,
১৩. দুর্নীতি ও স্বজনপ্রীতি বন্ধ করার কার্যকর ব্যবস্থা গ্রহণ করা,
১৪. জন নিরাপত্তা আইন ও অর্ডিন্যান্স প্রভৃতি বাতিল করা,
১৫. বিচার ও শাসন বিভাগ পৃথকীকরণ করা,
১৬. বাংলা ভাষা গবেষণার জন্য বর্ধমান হাউজে বাংলা একাডেমী প্রতিষ্ঠা করা,
১৭. রাষ্ট্রভাষা বাংলা করার দাবিতে নিহত শহীদদের স্মৃতির উদ্দেশ্যে মিনার নির্মাণ করা,
১৮. একুশে ফেব্রুয়ারিকে শহীদ দিবস ঘোষণা করা,
১৯. লাহোর প্রস্তাবের ভিত্তিতে পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসন কায়েম করা,
২০. আইন পরিষদের মেয়াদ কোনভাবেই বৃদ্ধি না করা,
২১. পরিষদের কোন সদস্য পদ খালি হলে তিন মাসের মধ্যে উপ-নির্বাচনের ব্যবস্থা করা,
২১ দফা ছিল আসলে পূর্ববাংলার মানুষের অধিকারের দলিল। সুতরাং এই ২১ দফা ইস্তেহার দ্রুত জনপ্রিয়তা লাভ করে।


উৎস: ইতিহাস ২য় পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৫৯১.
Who was the Chairman of the draft constitution drafting committee?
  1. Dr. Kamal Hossain
  2. Dr. Rhul Kabir
  3. Razia Sultana
  4. Suranjit Sengupta
সঠিক উত্তর:
Dr. Kamal Hossain
উত্তর
সঠিক উত্তর:
Dr. Kamal Hossain
ব্যাখ্যা
সংবিধান প্রণয়ন কমিটির সদস্য:
- ১১ এপ্রিল, ১৯৭২ সালে খসড়া সংবিধান প্রণয়ন কমিটি গঠন করা হয়।
- এই কমিটির মোট সদস্য ছিল ৩৪ জন।
- আওয়ামী লীগ ছাড়া একমাত্র সদস্য ছিলেন ন্যাপের সুরঞ্জিত সেনগুপ্ত।
- এই কমিটির প্রধান বা সভাপতি ছিলেন ড. কামাল হোসেন।
- সংবিধান রচনা কমিটির একমাত্র মহিলা সদস্য ছিলেন বেগম রাজিয়া বানু।

তথ্যসূত্র- বাংলাদেশের সংবিধান, আরিফ খান।
৫৯২.
Which river is presently the longest in Bangladesh?
  1. Ichamati
  2. Jamuna
  3. Meghna
  4. Padma
সঠিক উত্তর:
Padma
উত্তর
সঠিক উত্তর:
Padma
ব্যাখ্যা
দেশে দীর্ঘতম নদী:
- দেশে বর্তমানে জীবন্ত নদ-নদীর সংখ্যা ১০০৮টি।
- দেশের দীর্ঘতম নদী পদ্মা।
- দেশের তিন বিভাগের ১২টি জেলায় প্রবাহিত নদীটির দৈর্ঘ্য ৩৪১ কিলোমিটার।
- সব মিলিয়ে দেশে ২২ হাজার কিলোমিটারের দীর্ঘ নদীপথ রয়েছে।
- বিশ্ব নদী দিবস উপলক্ষে রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত 'বাংলাদেশের নদ-নদী: সংজ্ঞা ও সংখ্যাবিষয়ক সেমিনার' শীর্ষক অনুষ্ঠানে জাতীয় নদী রক্ষা কমিশন দেশের নদ-নদীর সংখ্যা ও তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে।
- দেশে বর্তমানে ২০০ কিলোমিটারের বেশি নদী রয়েছে ১৪টি।
- সবচেয়ে বেশি নদী রয়েছে সুনামগঞ্জ জেলায়, ৯৭টি।
- ৯ আগস্ট নদী রক্ষা কমিশন তাদের ওয়েবসাইটে ৯০৭টি নদ-নদীর খসড়া তালিকা প্রকাশ করে
- কমিশনে জমা পড়া সব মতামত ও আপত্তি নিষ্পত্তি করে ২৪ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়, যেখানে নদীর সংখ্যা বেড়েছে ১০১টি।

সূত্র - কালের কণ্ঠ।
৫৯৩.
Who was the Director of the film 'Let there be Light'?
  1. Zahir Raihan
  2. Amjad Hossain
  3. Ataur Rahman Khan 
  4. Humayun Ahmed
সঠিক উত্তর:
Zahir Raihan
উত্তর
সঠিক উত্তর:
Zahir Raihan
ব্যাখ্যা
জহির রায়হান 'Let There Be Light' ছবিটি পরিচালনা করেন।

জহির রায়হান:
- জহির রায়হান (১৯৩৫-১৯৭১) ছিলেন কথাশিল্পী ও চলচ্চিত্র পরিচালক।
- জহির রায়হানের জন্ম ১৯৩৫ সালে ফেনী জেলার মজুপুর গ্রামে।  
- তাঁর প্রকৃত নাম ছিল জহিরুল্লাহ।
- পরবর্তী সময়ে তিনি জহির রায়হান নামে পরিচিত হন।
- তিনি ১৯৫২ সালে তিনি ভাষা আন্দোলনে যোগ দেন।

অন্যান্য চলচ্চিত্র:
- Stop Genocide
- জীবন থেকে নেওয়া
- কখনও আসেনি
- কাজল
- কাঁচের দেয়াল
- বেহুলা
- আনোয়ারা
- সঙ্গম
- বাহানা প্রভৃতি।

উৎস: বাংলাপিডিয়া।
৫৯৪.
‘ওয়ানগালা’ বাংলাদেশের কোন উপজাতীয় ঐতিহ্যবাহী উৎসব?
  1. রাখাইন
  2. সাঁওতাল
  3. চাকমা
  4. গারো
সঠিক উত্তর:
গারো
উত্তর
সঠিক উত্তর:
গারো
ব্যাখ্যা
গারো:
- গারো বাংলাদেশে বসবাসকারী একটি নৃগোষ্ঠী।
- টাংগাইল, জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট, গাজীপুর জেলায় এদের বাস।
- বাংলাদেশ ছাড়াও ভারতের মেঘালয় রাজ্যে এদের বসবাস রয়েছে।
- নৃ-বিজ্ঞানীদের মতে গারোরা মঙ্গোলীয় জনগোষ্ঠীর তিববতীবর্মণ শাখার বোড়ো উপশাখার অন্তর্ভুক্ত।
- গারোদের আদি বাসভূমি বর্তমান চীনের উত্তর পশ্চিমাঞ্চলের সিন-কিয়াং প্রদেশ, যেখান থেকে তারা দেশত্যাগ করে পরবর্তীকালে তিববতে দীর্ঘদিন বসবাস করে।
- এরপর ভারতের উত্তর পূর্বাঞ্চলের পার্বত্য এলাকায় এবং বাংলাদেশের উত্তরবঙ্গের কিছু এলাকায় এরা বসবাস শুরু করে।
- গারোদের সমাজ ব্যবস্থা মাতৃতান্ত্রিক।
- তাদের ঐতিহ্যবাহী উৎসব ‘ওয়ানগালা’।
- মা-ই পরিবারের কর্তা ও সম্পত্তির অধিকারী এবং এক্ষেত্রে পিতা পরিবারের ব্যবস্থাপকের দায়িত্ব পালন করে।
- পরিবারের সন্তানসন্ততিরা মায়ের পদবি ধারণ করে।

তথ্যসূত্র - বাংলাপিডিয়া।
৫৯৫.
Which Bank launched Agent Banking for the first time in Bangladesh?
  1. PUBALI BANK PLC
  2. City Bank PLC
  3. BRAC Bank
  4. Bank Asia PLC
সঠিক উত্তর:
Bank Asia PLC
উত্তর
সঠিক উত্তর:
Bank Asia PLC
ব্যাখ্যা
এজেন্ট ব্যাংকিং:
- বাংলাদেশ ব্যাংকের অনুমোদনক্রমে ব্যাংকের এজেন্ট ব্যাংকের প্রতিনিধি হয়ে যে সব প্রতিষ্ঠান বা সংস্থার মাধ্যমে জনগণকে ব্যাংকিং সেবা প্রদান করে তাকে এজেন্ট ব্যাংক বলা হয়।
- এজেন্ট ব্যাংকের মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলে বসবাসরত প্রান্তিক ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে সাশ্রয়ীমূল্যে ব্যাংকিং সেবা দেয়া হচ্ছে।
- বাংলাদেশ ব্যাংক ২০১৩ সালের ৯ ডিসেম্বর এজেন্ট ব্যাংকিং কার্যক্রম পরিচালনা-সংক্রান্ত নীতিমালা জারি করে।
- ২০১৪ সালের ১৭ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে এজেন্ট ব্যাংকিং সেবা চালু করে ব্যাংক এশিয়া পিএলসি।
- যে কারণে ১৭ জানুয়ারি এজেন্ট ব্যাংকিং দিবস হিসেবে পরিচিতি পেয়েছে।
- মুন্সীগঞ্জ জেলার জৈনসার ইউনিয়নে প্রথম এজেন্ট আউটলেট খোলা হয়।

উল্লেখ্য,
- ১৯৯৯ সালে বিশ্বে প্রথম এজেন্ট ব্যাংকিং চালু করে ব্রাজিল।

তথ্যসূত্র - বাংলাদেশ ব্যাংক ওয়েবসাইট ও প্রথম আলো পত্রিকার রিপোর্ট।
৫৯৬.
Who was the captain of Shadhin Bangla football team?
  1. Pratap Shankar Hazra
  2. Kazi Salahuddin
  3. Saidur Rahman Patel
  4. Zakaria Pintoo
সঠিক উত্তর:
Zakaria Pintoo
উত্তর
সঠিক উত্তর:
Zakaria Pintoo
ব্যাখ্যা
স্বাধীন বাংলা ফুটবল দল:
- ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে বাংলাদেশের একটি ফুটবল দল বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে জনমত অর্জন এবং মুক্তিযোদ্ধাদের সাহায্যার্থে অর্থ সংগ্রহের উদ্দেশ্যে ভারতের বিভিন্ন স্থানে প্রদর্শনী ফুটবল খেলায় অংশ নেয়।
- এই দলটি ‘স্বাধীন বাংলা ফুটবল দল’ নামে পরিচিত ছিল।
- মুক্তিযোদ্ধাদের সাহায্যার্থে অর্থ সংগ্রহের উদ্দেশ্যে ভারতের বিভিন্ন স্থানে প্রদর্শনী ফুটবল খেলায় অংশ নেয়।
- পৃথিবীর ইতিহাসে যুদ্ধকালীন প্রথম ফুটবল দল এটি।

উল্লেখ্য,
- জুন মাসে কলকাতায় শামসুল হক প্রতিষ্ঠা করেন বাংলাদেশ ক্রীড়া সমিতি।
- তার সাহায্যে এগিয়ে এলেন সমিতির প্রথম সেক্রেটারি লুতফর রহমান, কোচ আলী ইমাম ও ইস্ট এন্ড ক্লাবের সাবেক ফুটবলার সাঈদুর রহমান প্যাটেল।
- স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক ছিলেন জাকারিয়া পিন্টু এবং সহ-অধিনায়ক ছিলেন প্রতাপ শংকর হাজরা।
- কোচ ও ম্যানেজার ছিলেন যথাক্রমে ননি বসাক ও তানভীর মাজহারুল তান্না।
- ম্যাচ খেলা থেকে অর্জিত পাঁচ লাখ ভারতীয় রুপি ক্রীড়া সমিতি জমা দিয়েছে মুক্তিযুদ্ধের ফান্ডে।

⇒ মোট ৬টি ম্যাচ খেলেছে স্বাধীন বাংলাদেশ ফুটবল দল। এর মধ্যে জিতেছে ৩টি, ড্র করেছে ১টি আর হেরেছে দুটিতে। দিল্লীতে আর একটি ম্যাচ খেলতে যাবার ঠিক আগে এল অসাধারণ খবরটি- বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে। সেদিন ছিল ১৬ ডিসেম্বর।

উৎস: i) প্রথম আলো।
ii) The Daily Star Bangla.
৫৯৭.
According to the Economic Survey - 2023, what is the population growth rate in Bangladesh?
  1. 1.37 percent
  2. 1.30 percent
  3. 1.27 percent
  4. 1.32 percent
সঠিক উত্তর:
1.30 percent
উত্তর
সঠিক উত্তর:
1.30 percent
ব্যাখ্যা
• অর্থনৈতিক সমীক্ষা- ২০২৩:
- জনসংখ্যা বৃদ্ধির হার - ১.৩০%। 
- গড় আয়ু/প্রত্যাশিত আয়ুষ্কাল - ৭২.৩ বছর। 
- সাক্ষরতার হার (৭ বছরের অধিক) - ৭৬.৪% ।  
- স্থির মূল্যে জিডিপি প্রবৃদ্ধির হার ৬.০৩%। 
- অর্থনীতির মোট খাত - ১৯টি। 
 
সূত্র: অর্থনৈতিক সমীক্ষা- ২০২৩।
৫৯৮.
In the composition of overall GDP, how many sectors are considered?
  1. 10
  2. 12
  3. 15
  4. 19
সঠিক উত্তর:
19
উত্তর
সঠিক উত্তর:
19
ব্যাখ্যা
• বাংলাদেশের জিডিপি’কে উৎপাদনের ভিত্তিতে ৩টি বৃহৎ খাতে বিভক্ত করা হয়েছে।যথা -
- কৃষিখাত,
- শিল্পখাত ও
- সেবাখাত।

উল্লেখ্য,
• সার্বিকভাবে জিডিপি ১৯টি খাত নিয়ে গঠিত।
- এ ১৯টি খাতের মধ্যে ৬টি খাত আবার উপখাতে বিভক্ত।
- এই ১৯টি খাত ৩টি বৃহৎ খাতের অন্তর্ভূক্ত।  

সূত্র: অর্থনৈতিক সমীক্ষা ২০২৩ ও প্রথম আলো। 
৫৯৯.
Which of the following is a scheduled specialized bank in Bangladesh?
  1. Janata Bank PLC
  2. Rupali Bank PLC
  3. Agrani Bank PLC
  4. Bangladesh Krishi Bank
সঠিক উত্তর:
Bangladesh Krishi Bank
উত্তর
সঠিক উত্তর:
Bangladesh Krishi Bank
ব্যাখ্যা

• তালিকাভুক্ত (Scheduled) ব্যাংক:
- বাংলাদেশ ব্যাংক অর্ডার, ১৯৭২ অনুযায়ী ব্যাংকগুলো তালিকাভুক্ত থাকে।
- মোট তালিকাভুক্ত ব্যাংক: ৬২টি। [মে, ২০২৫]
• বিশেষায়িত ব্যাংক (SDBs): মোট ৩টি।
- বাংলাদেশ কৃষি ব্যাংক,
- রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, 
- প্রবাসী কল্যাণ ব্যাংক।

অপরদিকে,
- রুপালী ব্যাংক, অগ্রণী ব্যাংক এগুলো রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক।
• ব্যক্তিমালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক (PCBs):
- মোট: ৪৩টি।
- প্রচলিত পদ্ধতির ব্যাংক: ৩৩টি (সুদ ভিত্তিক)।
- ইসলামি শরিয়াভিত্তিক ব্যাংক: ১০টি (লাভ-লোকসান ভাগাভাগির ভিত্তিতে পরিচালিত)
- ডিজিটাল বাণিজ্যিক ব্যাংক: মোট: ১টি।
- অবস্থা: এখনও বাণিজ্যিক কার্যক্রমের অনুমতি পায়নি
- বিদেশি বাণিজ্যিক ব্যাংক (FCBs): মোট: ৯টি।

• বাংলাদেশে বর্তমানে ৫টি অতালিকাভুক্ত ব্যাংক রয়েছে:
- আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক,
- কর্মসংস্থান ব্যাংক,
- গ্রামীণ ব্যাংক,
- জুবিলি ব্যাংক,
- পল্লী সঞ্চয় ব্যাংক।

উৎস: বাংলাদেশ ব্যাংক ওয়েবসাইট।

৬০০.
Which topic is discussed in Part Five of the Constitution of Bangladesh?
  1. The Executive
  2. Fundamental Rights
  3. The Judiciary
  4. The Legislature
সঠিক উত্তর:
The Legislature
উত্তর
সঠিক উত্তর:
The Legislature
ব্যাখ্যা

বাংলাদেশ সংবিধান:
• সংবিধানের ১১টি ভাগ রয়েছে। যথা:
- প্রথম ভাগে: প্রজাতন্ত্র;
- দ্বিতীয় ভাগে: রাষ্ট্র পরিচালনার মূলনীতিসমূহ,
- তৃতীয় ভাগে: মৌলিক অধিকারসমূহ,
- চতুর্থ ভাগে: নির্বাহী বিভাগ,
- পঞ্চম ভাগে: আইনসভা,
- ষষ্ঠ ভাগে: বিচার বিভাগ,
- সপ্তম ভাগে: নির্বাচন,
- অষ্টম ভাগে: মহাহিসাব নিরীক্ষণ ও নিয়ন্ত্রক,
- নবম ভাগে: কর্ম কমিশন,
- দশম ভাগে: সংবিধান সংশোধন ও
- একাদশ ভাগে: বিবিধ বিষয়াবলি আলোচনা করা হয়েছে।

উৎস: বাংলাদেশ সংবিধান, আরিফ খান।