বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

Bank - Bangladesh Affairs

মোট প্রশ্ন৩,৬২২এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

Bank - Bangladesh Affairs

PrepBank · পাতা ৩৫ / ৩৭ · ৩,৪০১৩,৫০০ / ৩,৬২২

৩,৪০১.
According to the Bangladesh Bureau of Statistics (BBS), Bangladesh's current GDP growth rate -
  1. 6.03%
  2. 6.97%
  3. 6.94%
  4. 5.43%
সঠিক উত্তর:
6.94%
উত্তর
সঠিক উত্তর:
6.94%
ব্যাখ্যা
২০২০-২১ অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) প্রবৃদ্ধি হয়েছে ৬ দশমিক ৯৪ শতাংশ।
 'প্রাথমিক হিসাবে প্রবৃদ্ধি হয়েছিল ৫.৪৩ শতাংশ। তবে চুড়ান্ত হিসাবে তা বেড়েছে ১.৫১ শতাংশীয় পয়েন্ট।'

উৎস: বিবিএস ওয়েবসাইট
৩,৪০২.
In which year did Bangladesh become a member of the IMF?
  1. 1972
  2. 1973
  3. 1974
  4. 1975
সঠিক উত্তর:
1972
উত্তর
সঠিক উত্তর:
1972
ব্যাখ্যা
The International Monetary Fund (IMF):
- The International Monetary Fund বা আন্তর্জাতিক মুদ্রা তহবিল।
- ১৯৪৪ সালের ৪ জুলাই Bretton Woods Conference এর মাধ্যমে IMF গঠিত হয়।
- আনুষ্ঠানিক প্রতিষ্ঠা লাভ করে ১৯৪৫ সালের ২৭ ডিসেম্বর।
- কার্যক্রম শুরু করে ১৯৪৭ সালের ১লা মার্চে।
- IMF এর বর্তমান সদস্য সংখ্যা ১৯০টি।
- IMF এর সদরদপ্তর যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে অবস্থিত।
- বাংলাদেশ ১৯৭২ সালের ১৭ আগস্ট IMF এর সদস্যপদ লাভ করে।
- IMF এর রিজার্ভ মুদ্রা ৫টি (ডলার, পাউন্ড, ইয়েন, ইউরো ও ইউয়ান)।
- এর দাপ্তরিক ভাষা ৩টি (ইংরেজি, ফরাসি ও স্প্যানিশ)।

উৎস: IMF ওয়েবসাইট।
৩,৪০৩.
Which article of the Constitution discusses 'Equality of opportunity'?
  1. Article 17
  2. Article 18
  3. Article 19
  4. Article 20
সঠিক উত্তর:
Article 19
উত্তর
সঠিক উত্তর:
Article 19
ব্যাখ্যা

বাংলাদেশের সংবিধান:
- সংবিধানের দ্বিতীয় ভাগে ১৯ নং অনুচ্ছেদে '‘সুযোগের সমতা’' সম্পর্কে বলা হয়েছে।

⇒ ১৯ নং অনুচ্ছেদ:
- ১৯ (১) সকল নাগরিকের জন্য সুযোগের সমতা নিশ্চিত করতে রাষ্ট্র সচেষ্ট হবেন।
- ১৯ (২) মানুষে মানুষে সামাজিক ও অর্থনৈতিক অসাম্য বিলোপ করার জন্য, নাগরিকদের মধ্যে সম্পদের সুষম বন্টন নিশ্চিত করার জন্য এবং প্রজাতন্ত্রের সর্বত্র অর্থনৈতিক উন্নয়নের সমান স্তর অর্জনের উদ্দেশ্যে সুষম সুযোগ-সুবিধাদান নিশ্চিত করার জন্য রাষ্ট্র কার্যকর ব্যবস্থা গ্রহণ করবেন।
- ১৯ (৩) জাতীয় জীবনের সর্বস্তরে মহিলাদের অংশগ্রহণ ও সুযোগের সমতা রাষ্ট্র নিশ্চিত করবেন।

অন্যদিকে,
- অনুচ্ছেদ ১৮ (১) নং: জনগণের পুষ্টির স্তর-উন্নয়ন ও জনস্বাস্থ্যের উন্নতিসাধনকে রাষ্ট্র অন্যতম প্রাথমিক কর্তব্য বলিয়া গণ্য করিবেন এবং বিশেষতঃ আরোগ্যের প্রয়োজন কিংবা আইনের দ্বারা নির্দিষ্ট অন্যবিধ প্রয়োজন ব্যতীত মদ্য ও অন্যান্য মাদক পানীয় এবং স্বাস্থ্যহানিকর ভেষজের ব্যবহার নিষিদ্ধকরণের জন্য রাষ্ট্র কার্যকর ব্যবস্থা গ্রহণ করিবেন।
- অনুচ্ছেদ ২০ (১) নং: কর্ম হইতেছে কর্মক্ষম প্রত্যেক নাগরিকের পক্ষে অধিকার, কর্তব্য ও সম্মানের বিষয়, এবং “প্রত্যেকের নিকট হইতে যোগ্যতানুসারে ও প্রত্যেককে কর্মানুযায়ী”-এই নীতির ভিত্তিতে প্রত্যেকে স্বীয় কর্মের জন্য পারিশ্রমিক লাভ করিবেন।

উৎস: বাংলাদেশের সংবিধান।

৩,৪০৪.
Kailashtila gas field is located in which district?
  1. Brahmanbaria
  2. Sylhet
  3. Moulvibazar
  4. Chattogram
সঠিক উত্তর:
Sylhet
উত্তর
সঠিক উত্তর:
Sylhet
ব্যাখ্যা
• কৈলাশটিলা গ্যাসক্ষেত্র: এটি সিলেট জেলায় অবস্থিত; বাংলাদেশের অন্যতম বৃহৎ গ্যাসক্ষেত্র। পাকিস্তান শেল অয়েল কোম্পানি ১৯৬২ সালে এই গ্যাসক্ষেত্র আবিষ্কার করে। এর মোট অনুমিত মজুত ৩.৬৫ টিসিএফ যার মধ্যে উত্তোলনযোগ্য মজুত ২.৫২ টিসিএফ গ্যাস। কৈলাশটিলা গ্যাসক্ষেত্র থেকে গ্যাসের সঙ্গে উল্লেখযোগ্য পরিমাণে কনডেনসেটও উৎপাদিত হয়ে থাকে। ১৯৮৩ সাল থেকে এই গ্যাসক্ষেত্রের গ্যাস উত্তোলন করা হচ্ছে।

• হবিগঞ্জ গ্যাসক্ষেত্র: এটি ১৯৬৩ সালে আবিষ্কৃত দেশের অন্যতম বৃহৎ গ্যাসক্ষেত্র। এটি ১১ কিমি দীর্ঘ এবং ৪.৫ কিমি প্রশস্ত। প্রায় ৩০ শতাংশ সচ্ছিদ্রতাবিশিষ্ট হবিগঞ্জ গ্যাসক্ষেত্র একটি উন্নতমানের গ্যাসাধার হিসেবে খ্যাত। বর্তমানে এটি দেশের অন্যতম একটি গ্যাস উৎপাদনক্ষেত্র। আজ পর্যন্ত এই গ্যাসক্ষেত্রে ১০টি কূপ খনন করা হয়েছে।

• বাখরাবাদ গ্যাসক্ষেত্র: এটি কুমিল্লা জেলায় অবস্থিত। ১৯৬৯ সালে শেল অয়েল কোম্পানি এই গ্যাসক্ষেত্রটি আবিষ্কার করে। ১৯৮৪ সালে এখান থেকে গ্যাস উৎপাদন শুরু হয় এবং ১৯৯৩ সালে এর উৎপাদন সর্বোচ্চে পৌঁছে (দৈনিক ১৯০ মিলিয়ন ঘনফুট গ্যাস)। তখন থেকে এই গ্যাসক্ষেত্রের চাপ ও উৎপাদনে দ্রুত পতন ঘটে। ২০০০ সালের শেষদিকে এখান থেকে প্রতিদিন মাত্র ৩৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদন করা হচ্ছে। ধারণা করা হচ্ছে যে, বাখরাবাদ গ্যাসক্ষেত্রটি দ্রুত নিঃশেষ হয়ে যাবে।

• সেমুতাং গ্যাসক্ষেত্র: এটি খাগড়াছড়ি জেলায় অবস্থিত পার্বত্য চট্টগ্রাম এলাকার একমাত্র গ্যাসক্ষেত্র। ১৯৬৯ সালে তৎকালীন পাকিস্তানের জাতীয় তেল কোম্পানি ও.জি.ডি.সি এই গ্যাসক্ষেত্র আবিষ্কার করে। খননকৃত ৪টি কূপের মধ্যে ৩নং ও ৪নং কূপে কোন গ্যাস পাওয়া যায় নি। এই গ্যাসক্ষেত্র থেকে কোন গ্যাস উত্তোলিত হয় নি।

• কুতুবদিয়া গ্যাসক্ষেত্র: এটি চট্টগ্রাম বন্দরের প্রায় ৯২ কিমি দক্ষিণ-পশ্চিমে বঙ্গোপসাগরে অবস্থিত। যুক্তরাষ্ট্রের ইউনিয়ন অয়েল কোম্পানি ১৯৭৬ সালে এই গ্যাসক্ষেত্র আবিষ্কার করে। যদিও গ্যাসক্ষেত্রটি ছোট আকৃতির, তবুও এর উন্নয়নে এখন পর্যন্ত কোন পরিকল্পনা গ্রহণ করা হয় নি।

• বেগমগঞ্জ গ্যাসক্ষেত্র: এটি নোয়াখালী জেলায় অবস্থিত। পেট্রোবাংলা ১৯৭৭ সালে এই গ্যাসক্ষেত্রটি আবিষ্কার করে। বেগমগঞ্জ গ্যাসক্ষেত্রটি একটি ছোট আকৃতির গ্যাসক্ষেত্র এবং এর উন্নয়নে এখন পর্যন্ত কোন পদক্ষেপ গ্রহণ করা হয় নি। এখানে খননকৃত দুটি গ্যাসক্ষেত্রের মধ্যে একটি শুষ্ক পাওয়া যায়।

তথ্যসূত্র - বাংলাপিডিয়া।
৩,৪০৫.
The play 'Kabar' is written by _______.
  1. Munir Chowdhury
  2. Sikandar Abu Jafar
  3. Mamtaz Uddin Ahmed
  4. Humayun Ahmed
সঠিক উত্তর:
Munir Chowdhury
উত্তর
সঠিক উত্তর:
Munir Chowdhury
ব্যাখ্যা
মুনীর চৌধুরী:
- মুনীর চৌধুরী ছিলেন একজন শিক্ষাবিদ, নাট্যকার, সাহিত্য সমালোচক, ভাষাবিজ্ঞানী ও বুদ্ধিজীবী।
- ১৯২৫ সালের ২৭ নভেম্বর মানিকগঞ্জ শহরে তাঁর জন্ম।

উল্লেখ্য,
- তিনি শিক্ষা ও পেশাগত জীবনে বামপন্থী রাজনীতি ও প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন।
- ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারির হত্যাকাণ্ড এবং পুলিশি নির্যাতনের প্রতিবাদে ২৩ ফেব্রুয়ারির ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সভায় তীব্র ভাষায় বক্তব্য দেন।
- এ কারণে তৎকালীন পাকিস্তান সরকার তাঁকে কারাবন্দি করে।
- ১৯৫৪ সাল পর্যন্ত তিনি জেলে থাকেন এবং ভাষা আন্দোলনের পটভূমিকায় রচনা করেন তাঁর শ্রেষ্ঠ নাটক কবর।

এছাড়াও,
- তাঁর রচিত নাটকের মধ্যে ‘রক্তাক্ত প্রান্তর’ (১৯৬২), ‘চিঠি’ (১৯৬৬), ‘কবর’ (১৯৫৩), ‘দণ্ডকারণ্য’ (১৯৬৬), ‘পলাশী ব্যারাক ও অন্যান্য’ (১৯৬৯) উল্লেখযোগ্য। তিনি ‘কেউ কিছু বলতে পারে না’ (১৯৬৯), ‘রূপার কৌটা’ (১৯৬৯), মুখরা রমণী বশীকরণ’সহ (১৯৭০) বেশ কিছু অনুবাদ নাটক লিখেছেন।
- এ ছাড়া ‘ড্রাইডেন ও ডিএল রায়’ (১৯৬৩), ‘মীর মানস’ (১৯৬৫), ‘বাংলা গদ্যরীতি’ (১৯৭০) প্রভৃতি প্রবন্ধও লিখেছেন।
- তিনি ১৯৬৫ সালে ‘মুনীর অপটিমা’ নামে বাংলা টাইপ রাইটারের কি-বোর্ড (১৯৬৫) উদ্ভাবন করেন।
- তিনি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয়ের দুদিন আগে ১৪ ডিসেম্বর পাকিস্তানি বাহিনীর সহযোগীদের দ্বারা অপহৃত ও নিহত হন।

উৎস: বাংলাপিডিয়া। 
৩,৪০৬.
What is NIPORT?
  1. River port research institute
  2. Population research institute
  3. Port research institute
  4. Poultry farm research institute
সঠিক উত্তর:
Population research institute
উত্তর
সঠিক উত্তর:
Population research institute
ব্যাখ্যা
• NIPORT stands for the National Institute of Population Research and Training in Bangladesh, focusing on population-related research and training.

• নিপোর্ট:
- NIPORT (নিপোর্ট) এর পূর্নরূপ National Institute of Population Research and Training.
- ইহা হলো বাংলাদেশের — জনসংখ্যা বিষয়ক জাতীয় গবেষণা প্রতিষ্ঠান।
- এটি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে প্রতিষ্ঠিত হয় যা ঢাকার আজিমপুরে অবস্থিত।
- স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি কর্মসূচী ব্যবস্থাপনার ক্ষেত্রে দক্ষিণ এশিয়ার একটি আদর্শ আঞ্চলিক প্রতিষ্ঠান তৈরির দিকে দৃষ্টি রেখে ১৯৭৭ সালে জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (নিপোর্ট)-এর আত্মপ্রকাশ ঘটে।
- নিপোর্ট স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন জেলা, উপজেলা, ইউনিয়ন ও মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারিদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণের ব্যবস্থা করে থাকে।

উৎস: NIPORT ওয়েবসাইট এবং বাংলাপিডিয়া।
৩,৪০৭.
How many seats did the United Front get in the 1954 elections?
  1. 167
  2. 223
  3. 288
  4. 309
সঠিক উত্তর:
223
উত্তর
সঠিক উত্তর:
223
ব্যাখ্যা
যুক্তফ্রন্ট:
- ১৯৫৩ সালের ১৪ নভেম্বর ময়মনসিংহে অনুষ্ঠিত আওয়ামী লীগের ঐতিহাসিক কাউন্সিল সম্মেলনে যুক্তফ্রন্ট গঠনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়।
- পরবর্তীতে মাওলানা আতাহার আলীর নেজামে ইসলাম ও হাজী মোহাম্মদ দানেশের গণতন্ত্রী দল যুক্তফ্রন্টে যোগ দেয়।
- যুক্তফ্রন্টের নির্বাচনী প্রতীক ছিল নৌকা।
- যুক্তফ্রন্টের পক্ষ থেকে ২১ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করে।
- ২১ দফা ইশতেহার প্রণয়নে আবুল মনসুর আহমেদ মুখ্য ভূমিকা পালন করেন।
- এই নির্বাচনে মোট আসন ছিলো ৩০৯টি।
- নির্বাচনে যুক্তফ্রন্ট ২২৩টি আসন লাভ করে।
- শেরে বাংলা এ কে ফজলুল হক যুক্তফ্রন্ট মন্ত্রিসভার মুখ্যমন্ত্রী নির্বাচিত হন।

তথ্যসূত্র - স্বাধীনতা যুদ্ধের দলিলপত্র, প্রথম খণ্ড এবং বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি।
৩,৪০৮.
Which is Rabindranath Tagore's last poetry book?
  1. Shesher Kabita
  2. Sancita
  3. Shesh lekha
  4. Houlihan
সঠিক উত্তর:
Shesh lekha
উত্তর
সঠিক উত্তর:
Shesh lekha
ব্যাখ্যা
শেষলেখা
- রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সর্বশেষ কাব্যগ্রন্থের নাম 'শেষলেখা'।
- 'শেষলেখা' (১৯৪১) রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুর পর প্রকাশিত শেষ কাব্যগ্রন্থ।
- এই গ্রন্থের নামকরণ রবীন্দ্রনাথ ঠাকুর করে যেতে পারেননি।
- এই কাব্যগ্রন্থের অধিকাংশ কবিতায় জীবনের শেষ কয়েক দিনের রচনা ।
- এই কাব্যগ্রন্থে রবীন্দ্রনাথের ভাববাদী দর্শনের মধ্যেও চরমভাবে ইহজগৎ প্রীতি প্রকাশিত।
 
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৩,৪০৯.
Tumbru Rohinga Camp of Bangladesh is located in -
  1. Cox'Bazar
  2. Rangamati
  3. Khagrachori
  4. Bandarban
সঠিক উত্তর:
Bandarban
উত্তর
সঠিক উত্তর:
Bandarban
ব্যাখ্যা
তুমব্রু রোহিঙ্গা ক্যাম্প:
- বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু গ্রাম অবস্থিত।
- সেখানে রোহিঙ্গাদের জন্য ক্যাম্প গড়ে তুলা হয়।
- ২০১৭ সালে মিয়ানমারের সেনাবাহিনীর নির্যাতনের মুখে পালিয়ে আসা লাখ লাখ রোহিঙ্গা সেখানে আশ্রয় গ্রহণ করেন।

উৎস: ১ ফেব্রুয়ারি ২০২৩, প্রথম আলো।
৩,৪১০.
Who was the chief election commissioner in the general election of 1970?
  1. AB Siddique
  2. A.T.M. Shamsul Huda
  3. Md Ahsan Habib
  4. Abdus Sattar
সঠিক উত্তর:
Abdus Sattar
উত্তর
সঠিক উত্তর:
Abdus Sattar
ব্যাখ্যা
১৯৭০ সালের নির্বাচন:
- ১৯৬২ সালে মৌলিক গণতান্ত্রিক পদ্ধতিতে জাতীয় পরিষদ গঠন করা হয়।
- ১৯৭০ সালে পাকিস্তানের জনগণ সর্বপ্রথম দেশের কেন্দ্রীয় আইন পরিষদের প্রতিনিধি নির্বাচনের সুযোগ লাভ করে।
- নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন বিচারপতি আব্দুস সাত্তার।
- ১৯৭০ সালের ১ জানুয়ারি সকল রাজনৈতিক কর্মকাণ্ডের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়।
- ফলে সেদিন থেকেই নির্বাচনী প্রচারাভিযান শুরু হয়।
- ১৯৭০ সালের ৫ অক্টোবর জাতীয় পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
- কিন্তু সেপ্টেম্বর মাসে পূর্ব পাকিস্তানে বন্যা হয়।
- জাতীয় পরিষদের নির্বাচন হয় ১৯৭০ সালের ৭ ডিসেম্বর।
- এবং প্রাদেশিক পরিষদের নির্বাচনের তারিখ নির্দিষ্ট হয় ১৭ ডিসেম্বর।

উল্লেখ্য,
- ১৯৭০ এর পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের নির্বাচনে মোট ২৪টি দল অংশগ্রহণ করে।
- আওয়ামী লীগ প্রধান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 'নৌকা' প্রতীক নিয়ে ঐতিহাসিক ছয় দফার পক্ষে প্রচারাভিযানে নামেন।
- জাতীয় পরিষদে পূর্ব পাকিস্তানের জন্য নির্ধারিত ১৬৯টি আসনের মধ্যে আওয়ামী লীগ ১৬৭টি আসন লাভ করে।

অন্যদিকে -
- পশ্চিম পাকিস্তানের জন্য নির্ধারিত ১৪৪টি আসনের মধ্যে জুলফিকার আলী ভূট্টোর পাকিস্তান পিপলস পার্টি ন্যাপ ৮৮টি আসন লাভ করে।
- পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের ৩০০টি (১০টি মহিলা সংরক্ষিত আসন ছাড়া) আসনের মধ্যে আওয়ামী লীগ ২৮৮ টি আসনে জয়লাভ করে।
- এভাবে জাতীয় ও প্রাদেশিক পরিষদের সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে আওয়ামী লীগ জয় লাভ করে।
- নির্বাচনে জয়লাভ করলেও আওয়ামী লীগের হাতে ক্ষমতা হস্তান্তর করতে রাজি ছিলেন না পশ্চিম পাকিস্তানি শাসকগোষ্ঠী।

উৎস: i) বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি।
ii) বাংলাদেশ ও বিশ্বপরিচয়, নবম-দশম শ্রেণি।
৩,৪১১.
Ethnic community 'Oraon' live in which region of Bangladesh?
  1. Sylhet
  2. Rajshahi
  3. Cumilla
  4. Cox's Bazar
সঠিক উত্তর:
Rajshahi
উত্তর
সঠিক উত্তর:
Rajshahi
ব্যাখ্যা
ওঁরাও:
- ওঁরাও দক্ষিণ এশিয়ার একটি বড় নৃগোষ্ঠী।
- ভারতের ঝাড়খণ্ড রাজ্য, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, ওড়িশা এবং পশ্চিমবঙ্গে এদের বাস।
- বাংলাদেশে বর্তমানে গাজীপুর, নওগাঁ, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, সিরাজগঞ্জ, দিনাজপুর, রংপুর, বগুড়া ও রাজশাহী জেলা ওঁরাওদের প্রধান বসতিস্থল।

⇒ ওঁরাওদের ভাষার নাম কুরুখ ও সাদ্রি। এই ভাষার কোনো বর্ণমালা নেই।
- ওঁরাও আদিবাসীরা নৃতাত্ত্বিক বিচারে আদি অস্ট্রেলীয় (প্রোটো-অস্ট্রেলীয়) জনগোষ্ঠীর উত্তরপুরুষ।
- ওঁরাও সমাজব্যবস্থা পিতৃতান্ত্রিক।
- এদের গ্রামপ্রধানকে বলা হয় মাহাতো। এদের নিজস্ব আঞ্চলিক পরিষদ আছে, যা পাহতো নামে পরিচিত। এই পরিষদে কয়েকটি গ্রামের প্রতিনিধিরা থাকে।

⇒ এদের প্রধান উৎসবের নাম কারাম। ওঁরাও সমাজে অতিথি আপ্যায়ন ও উৎসব-অনুষ্ঠানে নেশাদ্রব্য পান করা একটি ঐতিহ্যবাহী অভ্যাস। এদের সমাজে নৃত্য ও সংগীত একটি অবিচ্ছেদ্য অঙ্গ।

উৎস: বাংলাপিডিয়া।
৩,৪১২.
What is the name of Bangladesh’s quadrilateral land port? 
  1. Tetulia
  2. Akhaura
  3. Benapol
  4. Banglabandha
সঠিক উত্তর:
Banglabandha
উত্তর
সঠিক উত্তর:
Banglabandha
ব্যাখ্যা

• বাংলাবান্ধা বন্দর: 
- দেশে যে কয়েকটি আন্তর্জাতিক স্থলবন্দর রয়েছে তার মধ্যে আকারে ছোট তবে গুরুত্বপূর্ণ পঞ্চগড়ের বাংলাবান্ধা।
- মূলত ভারত, নেপাল ও ভুটানের সঙ্গে এ বন্দরের মাধ্যমে যোগসূত্র রয়েছে বাংলাদেশের।
- বাংলাবান্ধা স্থলবন্দর দেশের একমাত্র চতুর্দেশীয় স্থলবন্দর।
- দুই যুগের বেশি সময় ধরে আন্তঃদেশীয় বাণিজ্যিক কার্যক্রম চলে আসছে দেশের একমাত্র চতুর্দেশীয় এ স্থলবন্দরে।
- ভারতের শিলিগুড়ি করিডোর সংলগ্ন এবং নেপাল ও ভুটানের সীমান্তবর্তী হওয়ায় আন্তর্জাতিক বাণিজ্যে প্রভাবক হয়ে উঠছে বাংলাবান্ধা।

- ভৌগোলিক অবস্থান বিবেচনায় বাংলাবান্ধা বন্দরটি বহুদেশীয় বাণিজ্যের ক্ষেত্রে সবচেয়ে সুবিধাজনক অবস্থানে রয়েছে। 
- বন্দরটির সঙ্গে রাজধানী ঢাকার দূরত্ব ৫০৩ কিলোমিটার। 
- আর ভুটানের রাজধানী থিম্পুর দূরত্ব ২৮৬ কিলোমিটার ও নেপালের রাজধানী কাঠমান্ডুর দূরত্ব ৪৯৪ কিলোমিটার। 
- এছাড়া ভারতের পশ্চিমবঙ্গের অন্যতম বৃহৎ নগরী শিলিগুড়ির দূরত্ব ১৬ কিলোমিটার। 
- ভারতের অন্যতম পর্যটন স্পট দার্জিলিং ও সিকিমের দূরত্ব যথাক্রমে ৭৭ ও ১৫৪ কিলোমিটার। 
- ফলে তিনটি দেশের সঙ্গে স্বল্প দূরত্বের কারণে এ বন্দরের কার্যক্রম বাড়ছে।

তথ্যসূত্র: বনিক বার্তা ও বাসস। (Link) (Link1) 

৩,৪১৩.
Gradual decrease in price level of goods and services is called:
  1. Inflation
  2. Deflation
  3. Devaluation
  4. Stagflation
সঠিক উত্তর:
Deflation
উত্তর
সঠিক উত্তর:
Deflation
ব্যাখ্যা

ডিফ্লেশন (Deflation):
- পণ্য ও সেবার মূল্যস্তরের ক্রমাগত হ্রাসকে অর্থনীতিতে ডিফ্লেশন (Deflation) বলা হয়।
- এটি ইনফ্লেশনের বিপরীত অবস্থা।
- ডিফ্লেশনের সময় ভোক্তারা কম দামে পণ্য কিনতে পারে, কিন্তু এর ফলে উৎপাদকদের লাভ কমে যায় এবং বিনিয়োগ হ্রাস পায়।
- ফলে কর্মসংস্থান কমে, বেকারত্ব বাড়ে এবং অর্থনীতিতে মন্দা দেখা দেয়।
- ডিফ্লেশনকে সাধারণত অর্থনীতির জন্য ক্ষতিকর বলে মনে করা হয়।

ডিফ্লেশনের প্রধান কারণসমূহ:
- মোট চাহিদার হ্রাস।
- মোট উৎপাদনের অতিরিক্তি।
- অর্থের সরবরাহ হ্রাস।
- উচ্চ বেকারত্ব ও মজুরি হ্রাস।
- বৈদেশিক বাণিজ্যে ঘাটতি বা মুদ্রার শক্তিশালী হওয়া।

তথ্যসূত্র - অর্থনীতি ১ম পত্র, এইচএসসি প্রোগ্রাম, ড. মো. আব্দুল আজিজ ও অর্থনীতি বিভাগ, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৩,৪১৪.
Which of the following institutions is involved in primary education?
  1. NIPORT
  2. NPEA
  3. NICAR
  4. NPEP
  5. NAPE
সঠিক উত্তর:
NAPE
উত্তর
সঠিক উত্তর:
NAPE
ব্যাখ্যা
• National Academy for Primary Education (NAPE):
- জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ)
- ১৯৬৯ সনে জুনিয়র ট্রেনিং কলেজ (জেটিসি) হিসেবে প্রতিষ্ঠিত হয় ও
- ১৯৮৫ সালে এর নামকরণ করা হয় ‘‘জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ)"

- অন্যদিকে:
• National Institute of Population Research and Training (NIPORT):
- জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (নিপোর্ট)
- ১৯৭৭ সালে নিপোর্ট প্রতিষ্ঠিত।

• National Implementation Committee for Administrative Reform (NICAR):
- প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)।
- এটি ১৯৮২ সালে গঠিত।
- মাননীয় প্রধানমন্ত্রী এই কমিটির আহবায়ক।

উৎস: সংশ্লিষ্ট ওয়েবসাইট।
৩,৪১৫.
Which individual established the Mughal Empire in 1526 and became its first ruler?
  1. Akbar
  2. Humayun
  3. Babur
  4. Jahangir
সঠিক উত্তর:
Babur
উত্তর
সঠিক উত্তর:
Babur
ব্যাখ্যা
• জহির উদ্দিন মুহম্মদ বাবর মুঘল শাসন প্রতিষ্ঠা করেন ১৫২৬ সালে।
- তারপর দীর্ঘ পনের বছর পর বাবরের পুত্র হুমায়ুন দিল্লির সিংহাসন দখল করেন।
- ১৫৫৬ খ্রিস্টাব্দের ১৪ ফেব্রুয়ারি পিতা সম্রাট হুমায়ুনের মৃত্যুর পর মাত্র ১৩ বছর বয়সে জালাল উদ্দিন মুহাম্মদ আকবর নাম ধারণ করে দিল্লির মোগল সিংহাসনে আরোহণ করেন।
- ১৬০৫ খ্রিস্টাব্দে সম্রাট আকবরের মৃত্যুর পর যুবরাজ সেলিম ‘নুরউদ্দীন মুহম্মদ জাহাঙ্গীর বাদশাহ গাজী' উপাধি ধারণ করে সিংহাসনে আরোহণ করেন। 
- মুঘল সম্রাটদের মধ্যে প্রথম আত্মজীবনী লিখেছিলেন 'জহির উদ্দিন মুহম্মদ বাবর'।
- মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বাবর তার আত্মজীবনী লিখেছিলেন যার শিরোনাম ছিল তুজুক-ই-বাবরী।
- এতে তাঁর সংঘটিত যুদ্ধের বর্ণনা রয়েছে।

উৎস: ইতিহাস ১ম পত্র, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও  BBC বাংলা।
৩,৪১৬.
Which valuable mineral is found on the sea beach of Cox's Bazar?
  1. Gold
  2. Uranium
  3. Ilmenite
  4. Diamond
সঠিক উত্তর:
Ilmenite
উত্তর
সঠিক উত্তর:
Ilmenite
ব্যাখ্যা
বঙ্গোপসাগরে সামুদ্রিক সম্পদ:
- বাংলাদেশের প্রায় ৭১৬ কিলোমিটার দীর্ঘ উপকূলীয় অঞ্চলের বঙ্গোপসাগরে রয়েছে অনেক সামুদ্রিক সম্পদ।
- এর তলদেশে ৪৪২ প্রজাতির মৎস্য, ৩৩৬ প্রজাতির মলাঙ্কস (Mollusks), ১৯ প্রজাতির চিংড়ি, নানারকম কাঁকড়া এবং বিভিন্ন ধরনের সামুদ্রিক জলজ উদ্ভিদ রয়েছে।
- কক্সবাজারের উপকূলীয় এলাকায় পারমাণবিক খনিজ জিরকন, মোনাজাইট, ইলমেনাইট, ম্যাগনেটাইট, রিওটাইল ও লিউকক্সেন পাওয়া গেছে।
- এছাড়া সমুদ্র তলদেশে রয়েছে খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস সম্পদ।

সূত্র: ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি, বোর্ড বই।
৩,৪১৭.
Which division of Bangladesh does not have an international border?
  1. Chittagong Division
  2. Barisal Division
  3. Rangpur Division
  4. Mymensingh Division
  5. None
সঠিক উত্তর:
Barisal Division
উত্তর
সঠিক উত্তর:
Barisal Division
ব্যাখ্যা
বাংলাদেশের সীমানা:
- বাংলাদেশ এশিয়া মহাদেশের দক্ষিণ-পূর্ব দিকে অবস্থিত।
- তিনদিকের মূলভাগ ভারত ও মিয়ানমার দ্বারা বেষ্টিত এবং দক্ষিণে বঙ্গোপসাগর অবস্থিত।
- ভারত ও মিয়ানমার উভয় দেশের সাথে বাংলাদেশের ৩২টি জেলার সীমান্ত রয়েছে।
- ভারতের সাথে ৩০টি এবং মিয়ানমারের সাথে ৩টি।
- বাংলাদেশের রাঙামাটি জেলার সাথে ভারত ও মিয়ানমার উভয় দেশের সীমানা রয়েছে।

সীমান্ত জেলা:
- বর্তমানে বাংলাদেশে কার্যকর বিভাগ সংখ্যা ৮টি।
- জেলার সংখ্যা ৬৪টি।
- যার ৬ বিভাগের সাথে আন্তর্জাতিক সীমান্ত থাকলেও ঢাকা ও বরিশাল বিভাগের সাথে কোনো আন্তর্জাতিক সীমান্ত নেই।
- কিন্তু ভারত ও মিয়ানমার উভয় দেশের সাথে বাংলাদেশের ৩২টি জেলার সীমান্ত রয়েছে।
- ভারতের সাথে ৩০টি এবং মিয়ানমারের সাথে ৩টি।
- রাঙামাটি জেলার সাথে ভারত ও মিয়ানমার উভয় দেশের সীমানা রয়েছে।

সূত্র - বাংলাদেশ ও বিশ্বপরিচয়, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও বাংলাপিডিয়া।
৩,৪১৮.
Which of the following is not a subject of Dr. Muhammad Yunus’s “Three Zeros” theory?
  1. Zero unemployment
  2. Zero carbon emission
  3. Zero hunger
  4. Zero poverty
  5. None of these
সঠিক উত্তর:
Zero hunger
উত্তর
সঠিক উত্তর:
Zero hunger
ব্যাখ্যা

থ্রি জিরো তত্ত্ব:
- ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশি নোবেল পুরস্কার বিজয়ী ব্যাংকার ও অর্থনীতিবিদ।
- তিনি ক্ষুদ্রঋণ নামক অর্থনৈতিক ব্যবস্থার জনক হিসেবে সমাদৃত।
-  ড. মুহাম্মদ ইউনূস বিশ্বজুড়ে আলোচিত তার তিন শূন্য বা থ্রি জিরো তত্ত্বের জন্য।
- সেগুলো হচ্ছে দারিদ্র্য, বেকারত্ব ও কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আনা।
- তা অর্জনে প্রয়োজন তারুণ্য, প্রযুক্তি, সুশাসন ও সামাজিক ব্যবসা।

- গ্রামীণ ব্যাংক ও ক্ষুদ্রঋণ ধারণার প্রবর্তক ড. মুহাম্মদ ইউনূস।
- আর এই অবদানের জন্য তিনি শান্তিতে নোবেল পান ২০০৬ সালে।
- এই ক্ষুদ্রঋণ ধারণার মূল লক্ষ্যই ক্ষুধামুক্ত বিশ্ব গড়া।

উৎস: Yunus Centre.

৩,৪১৯.
What is the time Zone of Bangladesh?
  1. ক) UTC + 5
  2. খ) UTC + 6
  3. গ) UTC + 4
  4. ঘ) UTC + 3
সঠিক উত্তর:
খ) UTC + 6
উত্তর
সঠিক উত্তর:
খ) UTC + 6
ব্যাখ্যা
বাংলাদেশের সাথে যুক্তরাজ্যের গ্রিনিচ মানমন্দিরের সময়ের পার্থক্য +৬ ঘন্টা। অর্থাৎ, ৬ ঘন্টা আগে।
পৃথিবীতে প্রতি ডিগ্রি দ্রাঘিমার জন্যে সময়ের পার্থক্য হয় ৪ মিনিট করে।
সেজন্যে বাংলাদেশ মূল মধ্যরেখা বা গ্রিনিচ মানমন্দির থেকে ৯০ ডিগ্রি পূর্বদিকে অবস্থিত হওয়ায় বাংলাদেশের সাথে গ্রিনিচের সময়ের পার্থক্য ৯০ x ৪ = ৩৬০ মিনিট বা ৬ ঘন্টা।
গ্রীনিচের পূর্ব দিকে অবস্থিত স্থানগুলোর সময় গ্রীনিচের থেকে এগিয়ে থাকে। অন্যদিকে, গ্রীনিচের পশ্চিমের স্থানগুলোর সময় গ্রীনিচ থেকে পিছিয়ে থাকে।

সূত্রঃ এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা ও ভূগোল ও পরিবেশ।
৩,৪২০.
The Faraizi Movement was initiated by-
  1. Dudu Miyan
  2. Jalaluddin Mollah
  3. Haji Shariatullah
  4. Titumir
  5. Majnushah
সঠিক উত্তর:
Haji Shariatullah
উত্তর
সঠিক উত্তর:
Haji Shariatullah
ব্যাখ্যা
ফরায়েজি আন্দোলন:
- উনিশ শতকের প্রথমার্ধে হাজী শরীয়তুল্লাহ ফরায়েজী আন্দোলনের সূত্রপাত করেন।
- তিনি বৃহত্তর ফরিদপুরের মাদারীপুর জেলায় ১৭৮২ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন।
- ফরায়েজি শব্দটি আরবি 'ফরজ' (অবশ্য কর্তব্য) শব্দ থেকে এসেছে।
- যাঁরা ফরজ পালন করে তারাই ফরায়েজি।
- হাজী শরীয়তউল্লাহ 
- হাজী শরীয়তুল্লাহ যে ফরজের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছেন, তা ছিল পবিত্র কুরআনে বর্ণিত পাঁচটি অবশ্যপালনীয় (ফরজ) মৌলনীতি।
- তিনি ভারতবর্ষকে 'দারুল হারব' অর্থাৎ বিধর্মীর রাজ্য বলে ঘোষণা করেন।
- জমিদার শ্রেণি নানা অজুহাতে ফরায়েজি প্রজাদের উপর অত্যাচার শুরু করলে হাজী শরীয়তুল্লাহ প্রজাদের রক্ষার জন্য লাঠিয়াল বাহিনী গঠনের সিদ্ধান্ত নেন।
- ১৮৩৯ খ্রিস্টাব্দে তার উপর পুলিশি নিষেধাজ্ঞা জারি করা হয়।
- ১৮৪০ খ্রিস্টাব্দে তিনি মৃত্যুবরণ করেন।

উল্লেখ্য,
- হাজী শরীয়ত উল্ল্যাহর মৃত্যুর তার ছেলে দুদু মিয়া ফরায়েজী আন্দোলন নেতৃত্ব দেন।
- তিতুমীর বাশের কেল্লায় দুর্গ গড়ে তোলেন।

উৎস: বাংলাদেশের ইতিহাস ও সভ্যতা , নবম দশম শ্রেণি।
৩,৪২১.
How many bank notes are there in Bangladesh?
  1. 6
  2. 7
  3. 8
  4. 9
সঠিক উত্তর:
7
উত্তর
সঠিক উত্তর:
7
ব্যাখ্যা
ব্যাংক নোট:
- বাংলাদেশ ব্যাংক থেকে যেসব নোট বের করা হয় সেগুলো ব্যাংক নোট নামে পরিচিত।
- এসব নোটে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের স্বাক্ষর থাকে।
- বর্তমানে দেশে সাতটি ব্যাংক নোট প্রচলিত রয়েছে।
- নোটগুলো হলো- ১০, ২০, ৫০, ১০০, ২০০, ৫০০ এবং ১০০০ টাকার নোট।
- বাংলাদেশের প্রচলিত ১, ২ ও ৫ টাকার নোট হলো সরকারি নোট।
- সরকারি নোট অর্থ মন্ত্রণালয় বের করে আর এগুলোতে অর্থসচিবের স্বাক্ষর থাকে।

তথ্যসূত্র - বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট।
৩,৪২২.
In which direction does the Tropic of Cancer pass through Bangladesh?
  1. North-West
  2. South-East
  3. East-West
  4. North-South
সঠিক উত্তর:
East-West
উত্তর
সঠিক উত্তর:
East-West
ব্যাখ্যা
• The Tropic of Cancer passes through Bangladesh in the East-West direction.

• কর্কটক্রান্তি রেখা:

- বাংলাদেশ ট্রপিক অব ক্যানসার বা কর্কটক্রান্তি রেখার উপর অবস্থিত।
- সাড়ে ২৩° উত্তর অক্ষরেখা কর্কটক্রান্তি রেখা নামে পরিচিত।
- এটি বাংলাদেশের পূর্ব-পশ্চিম বরাবর প্রায় মধ্যভাগ দিয়ে অতিক্রম করেছে।
- কর্কটক্রান্তি রেখা অতিক্রম করেছে এমন জেলাগুলো হচ্ছে - চুয়াডাঙা, ঝিনাইদহ, মাগুরা, রাজবাড়ি, ফরিদপুর, ঢাকা, মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ, কুমিল্লা, খাগড়াছড়ি ও রাঙামাটি।
- কর্কটক্রান্তি রেখা এবং ৯০ ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখার ছেদ বিন্দু পড়েছে বাংলাদেশের ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলায়।
- এছাড়াও বাংলাদেশের উপর দিয়ে ৯০° পূর্ব দ্রাঘিমারেখা অতিক্রম করেছে।

উৎস:
১. ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি। 
২. বাংলাপিডিয়া।
৩,৪২৩.
Which of the following is not a Folded mountain?
  1. Himalaya
  2. Black Hills
  3. Rocky
  4. Alps
সঠিক উত্তর:
Black Hills
উত্তর
সঠিক উত্তর:
Black Hills
ব্যাখ্যা
ভঙ্গিল পর্বত (FoldedMountains):
- অগভীর সমুদ্রের তলদেশে সঞ্চিত পাললিক শিলাস্তরে আনুভূমিক আলোড়ন বা সংকোচনের ফলে শিলাস্তর কুঞ্চিত হয়ে ঢেউয়ের আকারে ভঙ্গিল পর্বতের সৃষ্টি হয়।
- পর্বতের মধ্যে ভঙ্গিল পর্বতের উৎপত্তি সবচেয়ে জটিল। এ ধরনের পর্বতের বিস্তার অন্যান্য ধরনের পর্বতের চাইতে বেশি।
ভঙ্গিল পর্বতের বৈশিষ্ট্যসমূহ নিম্নরূপ- 
১. দুটি পরস্পরমুখী প্লেট সীমানায় সংকোচনজনিত চাপে পাললিক শিলাস্তরে ভাঁজ সৃষ্টি হয়ে ভঙ্গিল পর্বত গঠিত হয়ে থাকে।
২. ভঙ্গিল পর্বতের শিলা কাঠামো ভাঁজ ও চ্যুতিযুক্ত।
৩. সাধারণত ভঙ্গিল পর্বত পাললিক শিলা দ্বারা গঠিত। তবে উৎপত্তির বিভিন্ন পর্যায়ে আগ্নেয় ও রূপান্তরিত শিলাও দেখা যায়।
উদাহরণ: এশিয়ার হিমালয়, দক্ষিন আমেরিকার আন্দিজ, উত্তর আমেরিকার রকি এবং ইউরোপের আল্পস্।
- ব্ল্যাক হিলস হলো উত্থিত ক্ষয়জাত পর্বত।

উৎস: ভূগোল ও পরিবেশ-২, বিএ/বিএসএস প্রোগ্রাম এসএসএইচএল, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। [লিঙ্ক]
৩,৪২৪.
Which sector during the liberation war had the highest number of sub-sector?
  1. Sector 1
  2. Sector 2
  3. Sector 3
  4. Sector 4
সঠিক উত্তর:
Sector 3
উত্তর
সঠিক উত্তর:
Sector 3
ব্যাখ্যা
মুক্তিযুদ্ধের সময় সেক্টর নং ৩ এ সবথেকে বেশি সাবসেক্টর ছিলো।

মুক্তিযুদ্ধের সেক্টর: 

- ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ পরিচালনার সামরিক কৌশল হিসেবে তৎকালীন পূর্ব পাকিস্তানের সমগ্র ভৌগোলিক এলাকাকে ১১টি সেক্টর বা রণাঙ্গনে ভাগ করা হয়।
- প্রতি সেক্টরে একজন সেক্টর কমান্ডার (অধিনায়ক) নিয়োগ করা হয়।
- যুদ্ধ পরিচালনার সুবিধার জন্য প্রতিটি সেক্টরকে কয়েকটি সাব-সেক্টরে বিভক্ত করা হয় এবং প্রতিটি সাব-সেক্টরে একজন করে কমান্ডার নিয়োজিত হন।
- সেক্টর নং ১ -  ৫টি সাব সেক্টরে বিভক্ত করা হয়েছিল।
- সেক্টর নং ২ -  এই সেক্টরে ৬টি সাব-সেক্টর ছিল।
- সেক্টর নং ৩ - এই সেক্টরে ছিল ১০টি সাব-সেক্টর।
- সেক্টর নং ৪ - এই সেক্টরে ছিল ৬টি সাব-সেক্টর।
- সেক্টর নং ৫ - ৬টি সাব-সেক্টরে ভাগ করা হয়ছিল।
- সেক্টর নং ৬ - এই সেক্টরে ছিল ৫টি সাব-সেক্টর।
- সেক্টর নং ৭ -  এই সেক্টরে ছিল ৮টি সাব-সেক্টর।
- সেক্টর নং ৮ -  এই সেক্টরে ছিল ৭টি সাব-সেক্টর।
- সেক্টর নং ৯ - এই সেক্টরে ছিল ৩টি সাব-সেক্টর।
- সেক্টর নং ১০ - এই সেক্টরে কোনো সাব-সেক্টর ছিল না এবং ছিল না নিয়মিত কোনো সেক্টর কমান্ডার। প্রধান সেনাপতির নিয়ন্ত্রণাধীন বিশেষ বাহিনী ছিল এটি।
- সেক্টর নং ১১ -  এই সেক্টরকে ৮টি সাব-সেক্টর ভাগ করা হয়েছিল।

উৎস: বাংলাপিডিয়া, BBC
৩,৪২৫.
The current economic classification of Bangladesh (as of 2025) by the World Bank is-
  1. Low-income country
  2. Upper-middle-income country
  3. Lower-middle-income country
  4. Developed country
  5. None of the above
সঠিক উত্তর:
Lower-middle-income country
উত্তর
সঠিক উত্তর:
Lower-middle-income country
ব্যাখ্যা
• নিম্ন আয়ের দেশ (Low-income economies):
- ২০২২ সালে GNI per capita $১,১৩৫ বা তার কম।

• নিম্ন মধ্যম আয়ের দেশ (Lower middle-income economies):
- GNI per capita $১,১৩৬ থেকে $৪,৪৬৫ এর মধ্যে।
- বাংলাদেশের GNI per capita $২৮২০।
- বাংলাদেশ নিম্ন মধ্যম আয়ের দেশ।
- বর্তমানে নিম্ন মধ্যম আয়ের দেশ ৬২ টি।

• উচ্চ মধ্যম আয়ের দেশ (Upper middle-income economies):

- GNI per capita $৪,৪৬৬ থেকে $১৩,৮৪৫ এর মধ্যে।
• উচ্চ আয়ের দেশ (High-income economies):
- GNI per capita $১৩,৮৪৬ বা তার বেশি।

উৎস: বিশ্বব্যাংক ওয়েবসােইট।
৩,৪২৬.
Which conference is known for raising the historic six-point demand?
  1. Lahore Conference
  2. Kagmari Conference
  3. Kashmir Conference
  4. Indira Conference
সঠিক উত্তর:
Lahore Conference
উত্তর
সঠিক উত্তর:
Lahore Conference
ব্যাখ্যা
ছয় দফা:
- ১৯৬৬ সালের ৫-৬ ফেব্রুয়ারি লাহোরে বিরোধীদলীয় নেতারা একটি সম্মেলন আহ্বান করেন।
- আওয়ামী লীগের শীর্ষ নেতাদের নিয়ে শেখ মুজিব লাহোরে পৌছান। 
- বিরোধী দলের সম্মেলন চলাকালে শেখ মুজিব ছয় দফা কর্মসূচি পেশ করলে সম্মেলনের নেতৃবৃন্দ তা প্রত্যাখান করেন৷ বঙ্গবন্ধু সম্মেলন বর্জন করে সাংবাদিক সম্মেলন করে ছয়দফা কর্মসূচি ঘোষণা করে ঢাকায় চলে আসেন।
- ছয় দফাতে ছিল পূর্ব পাকিস্তানের রাজনৈতিক, অর্থনৈতিক ও প্রতিরক্ষা বিষয়ক দাবী।

উৎস: ইতিহাস প্রথম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩,৪২৭.
What is the name of the world's largest river delta, of which the southern part is located in Bangladesh?
  1. Ganges-Brahmaputra Delta
  2. Bengal Delta
  3. Sundarbans Delta
  4. All of the above
সঠিক উত্তর:
Sundarbans Delta
উত্তর
সঠিক উত্তর:
Sundarbans Delta
ব্যাখ্যা
সুন্দরবন:

- বাংলাদেশের সবচেয়ে বড় ব-দ্বীপ সুন্দরবন।
- সুন্দরবন  বাংলাদেশের দক্ষিণ অংশে গঙ্গা ও ব্রহ্মপুত্রের বদ্বীপ এলাকায় অবস্থিত পৃথিবীর বৃহত্তম জোয়ারধৌত গরান বনভূমি (mangrove forest)।
- কর্কটক্রান্তির সামান্য দক্ষিণে ভারত ও বাংলাদেশের উপকূল ধরে বিস্তৃত ২১°৩০´-২২°৩০´ উত্তর অক্ষাংশ এবং ৮৯°০০´-৮৯°৫৫´ পূর্ব দ্রাঘিমার মধ্যবর্তী স্থানে এ বনের অবস্থান।
- নানা ধরনের গাছপালার চমৎকার সমারোহ ও বিন্যাস এবং বন্যপ্রাণীর অনন্য সমাবেশ এ বনভূমিকে চিহ্নিত করেছে এক অপরূপ প্রাকৃতিক নিদর্শন হিসেবে।
- অর্থনৈতিক কর্মকান্ডের একটি উলে­খযোগ্য কেন্দ্র হিসেবেও এটি বিবেচিত; এখান থেকে সংগৃহীত হয় নানা কাজে ব্যবহার উপযোগী বনবৃক্ষ, আহরিত হয় প্রচুর পরিমাণ মধু, মোম ও মাছ।
- সাতক্ষীরা, খুলনা এবং বাগেরহাট জেলার অংশবিশেষ জুড়ে বাংলাদেশের সুন্দরবন বিস্তৃত।
- পরস্পর সংযুক্ত প্রায় ৪০০ নদী-নালা, খালসহ প্রায় ২০০টি ছোট বড় দ্বীপ ছড়িয়ে আছে সুন্দরবনে।

তথ্যসূত্র - বাংলাপিডিয়া ও দৈনিক যুগান্তর, ২২ আগস্ট ২০১৫।
৩,৪২৮.
Which novel was written by Kazi Nazrul Islam?
  1. Bandhan-hara
  2. Maru-bhaskara
  3. CittaNama
  4. Sanchita
সঠিক উত্তর:
Bandhan-hara
উত্তর
সঠিক উত্তর:
Bandhan-hara
ব্যাখ্যা
• কাজী নজরুল ইসলাম রচিত উপন্যাস:
- বাঁধন-হারা, 
- মৃত্যুক্ষুধা, 
- কুহেলিকা। 

• কাজী নজরুল ইসলামের প্রথম উপন্যাস ‘বাঁধন-হারা' (১৯২৭)।
- এটি বাংলা সাহিত্যের প্রথম পত্রোপন্যাস।
- কাজী নজরুল ইসলাম করাচীতে অবস্থানকালে ‘বাধন-হারা' উপন্যাস রচনা শুরু করেন।
- এটি মুসলিম ভারত পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়।
- উপন্যাসের নায়ক নুরুল হুদা।
- অন্যান্য চরিত্রের মধ্যে রয়েছে - রবিউল, রাবেয়া, সােফিয়া, মাহবুবা প্রমুখ।

অন্যদিকে: 
- ‘মরু-ভাস্কর' হযরত মুহম্মদ (সঃ) নিয়ে লেখা।
- 'সঞ্চিতা' (১৯২৫) একটি কবিতা সংকলন।
- 'চিত্তনামা' কাজী নজরুল ইসলাম রচিত জীবনীকাব্য।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৩,৪২৯.
Which of the following is not a function of the central bank of Bangladesh?
  1. ক) setting monetary policy
  2. খ) regulating banking sector
  3. গ) regulating the non-bank financial institutions
  4. ঘ) formulating fiscal policy
সঠিক উত্তর:
ঘ) formulating fiscal policy
উত্তর
সঠিক উত্তর:
ঘ) formulating fiscal policy
ব্যাখ্যা

BB performs all the core functions of a typical monetary and financial sector regulator, and a number of other noncore functions.

The major functional areas include :
- Formulation and implementation of monetary and credit policies.
- Regulation and supervision of banks and non-bank financial institutions, promotion and development of domestic financial markets.
- Management of the country's international reserves.
- Issuance of currency notes.
- Regulation and supervision of the payment system.
- Acting as banker to the government .
- Money Laundering Prevention.
- Collection and furnishing of credit information.
- Implementation of the Foreign exchange regulation Act.
- Managing a Deposit Insurance Scheme .

Source: Bangladesh Bank Website

৩,৪৩০.
Which day is National Mourning Day?
  1. 14 August
  2. 15 August
  3. 21 August
  4. 28 August
সঠিক উত্তর:
15 August
উত্তর
সঠিক উত্তর:
15 August
ব্যাখ্যা
• জাতীয় শোক দিবস:
- জাতীয় শোক দিবস বাংলাদেশে পালিত একটি জাতীয় দিবস।
- প্রতিবছরের ১৫ আগস্ট জাতীয় ও রাষ্ট্রীয়ভাবে এ দিবসটি শোকের সাথে পালন করা হয়।
- এ দিবসে কালো পতাকা উত্তোলন ও বাংলাদেশের জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।
- ১৯৭৫ সালের ১৫ আগস্ট তারিখে বাংলাদেশ ও স্বাধীনতার স্থপতি শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়।
- তাই এই দিন জাতীয় শোক দিবস পালিত হয়।

উৎস: জাতীয় তথ্য বাতায়ন ও প্রথম আলো।
৩,৪৩১.
University of Dhaka was founded in -
  1. ক) 1902
  2. খ) 1907
  3. গ) 1919
  4. ঘ) 1921
সঠিক উত্তর:
ঘ) 1921
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 1921
ব্যাখ্যা
• ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রাচীনতম, সর্ববৃহৎ এবং উপমহাদেশের অন্যতম প্রাচীন ঐতিহ্যবাহী উচ্চশিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান।
- ১৯২০ সালে ভারতীয় বিধানসভায় গৃহীত ঢাকা বিশ্ববিদ্যালয় আইনবলে ১৯২১ সালের ১ জুলাই আবাসিক বিশ্ববিদ্যালয় হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু হয়।
- ২০২০ সালের ১ জুলাই  ঢাকা বিশ্ববিদ্যালয় শতবর্ষ উদযাপন করে।
- ঢাকার রমনা এলাকার প্রায় ৬০০ একর জমি নিয়ে এ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়। 

সূত্র: ঢাকা বিশ্ববিদ্যালয় ও বাংলাপিডিয়া
৩,৪৩২.
The film Let There Be Light is directed by –
  1. ক) Zahir Raihan
  2. খ) Tanvir Mokammel
  3. গ) Alamgir Kabir
  4. ঘ) Tareque Masud
সঠিক উত্তর:
ক) Zahir Raihan
উত্তর
সঠিক উত্তর:
ক) Zahir Raihan
ব্যাখ্যা

- Let There Be Light ছবিটি পরিচালনা করেন জহির রায়হান।
জহির রায়হান পরিচালিত অন্যান্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে:
- Stop Genocide
- জীবন থেকে নেওয়া
- কখনও আসেনি
- কাজল
- কাঁচের দেয়াল
- বেহুলা
- আনোয়ারা
- সঙ্গম
- বাহানা প্রভৃতি।
(সূত্র: বাংলাপিডিয়া)

৩,৪৩৩.
Who was the English governor of Bengal during Manwantar of 76?
  1. John Cartier
  2. Lord Hardinge
  3. Lord Mountbatten
  4. Robert Clive
সঠিক উত্তর:
John Cartier
উত্তর
সঠিক উত্তর:
John Cartier
ব্যাখ্যা
ছিয়াত্তরের মন্বন্তর:
- ছিয়াত্তরের মন্বন্তরের সময় বাংলার ইংরেজ গভর্নর ছিলেন কার্টিয়ার।
- ছিয়াত্তরের মন্বন্তর বাংলার ইতিহাসে সর্বাপেক্ষা ভয়াবহ দুর্ভিক্ষ নামে পরিচিত।
- ১১৭৬ বঙ্গাব্দে (ইংরেজি ১৭৭০ সাল) এই দুর্ভিক্ষ হয় বলে একে ‘ছিয়াত্তরের মন্বন্তর’ বলা হয়।
- এই দুর্ভিক্ষে বাংলার প্রায় এক তৃতীয়াংশ লোক মারা যায়।

সূত্র - বাংলাদেশ ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম ও দশম শ্রেণী এবং বাংলাপিডিয়া।
৩,৪৩৪.
Which one is the largest haor (wetland) in Bangladesh?
  1. Ujan Bil 
  2. Tangua Haor
  3. Hakaluki Haor
  4. Baikka Bil
সঠিক উত্তর:
Hakaluki Haor
উত্তর
সঠিক উত্তর:
Hakaluki Haor
ব্যাখ্যা

হাকালুকি হাওর: 
- হাকালুকি হাওর বাংলাদেশের সর্ববৃহৎ হাওর।
- মৌলভীবাজার জেলা শহর থেকে প্রায় ৬৫ কিলোমিটার উত্তর পশ্চিমে হাকালুকি হাওড় অবস্থিত।
- পূর্বে পাথারিয়া পাহাড়,
- এবং পশ্চিমে ভাটেরা পাহাড়,
- এটি এশিয়ার অন্যতম বৃহত্তম মিঠাপানির জলাভূমি।
- এর আয়তন ১৮,১১৫ হেক্টর, তন্মধ্যে শুধুমাত্র বিলের আয়তন ৪,৪০০ হেক্টর।
- এটি মৌলভীবাজার জেলার বড়লেখা , কুলাউড়া এবং সিলেট জেলার ফেঞ্চুগঞ্জে, গোলাপগঞ্জ  এবং বিয়ানীবাজার জুড়ে বিস্তৃত।
- ভূতাত্ত্বিকভাবে এর অবস্থান, উত্তরে ভারতের মেঘালয় পাহাড় এবং পূর্বে ত্রিপুরা পাহাড়ের পাদদেশ।
- হাকালুকি হাওরকে প্রতিবেশ সংকটাপন্ন এলাকা বিবেচনা করা হয়।

অন্যদিকে,
- টাঙ্গুয়ার হাওর বাংলাদেশের সুনামগঞ্জ জেলায় অবস্থিত একটি হাওর। 
- চায়ের দেশ শ্রীমঙ্গল উপজেলায় বাইক্কা বিলের অবস্থান। 
- নিকলী হাওর বাংলাদেশের কিশোরগঞ্জ জেলায় অবস্থিত।

উৎস: জাতীয় তথ্য বাতায়ন।

৩,৪৩৫.
Who is the first designer of the flag of Bangladesh?
  1. Zainul Abedin
  2. Shiv Narayan Das
  3. Shankar Das
  4. Kamrul Hasan
  5. Murtaza Bashir
সঠিক উত্তর:
Shiv Narayan Das
উত্তর
সঠিক উত্তর:
Shiv Narayan Das
ব্যাখ্যা
বাংলাদেশের পতাকার প্রথম নকশাকার ছিলেন শিব নারায়ণ দাস।

জাতীয় পতাকা:

- প্রথম পতাকা উত্তোলন ২ মার্চ, ১৯৭১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় ছাত্র জনতার সমাবেশে তৎকালীন ঢাকসুর ভিপি আ.স.ম আব্দুর রব স্বাধীন বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করেছিল।
- গৃহীত হয় ৬ মার্চ।
- সংবিধানের ৪ নং অনুচ্ছেদের জাতীয় পতাকার কথা বলা হয়েছে।
- ২রা মার্চ বাংলাদেশের জাতীয় পতাকা দিবস।
- প্রথম নকশাকার – শিব নারায়ণ দাস (৬ জুন ১৯৭০)।
- প্রথম আনুষ্ঠানিক উত্তোলন – ২৩ মার্চ ১৯৭১, বঙ্গবন্ধুর বাসভবনে এবং একই দিনে সারা বাংলাদেশে।
- বাংলাদেশের বাহিরে প্রথম উত্তোলন – কলকাতাস্থ পাকিস্তানের ডেপুটি হাইকমিশনারে।
- জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত – ১০:৬ (৫:৩)।

উৎস: স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস।
৩,৪৩৬.
Bangladesh Awami League was founded in-
  1. June 23, 1939
  2. June 26, 1949
  3. June 23, 1947
  4. June 26, 1948
  5. None of the above
সঠিক উত্তর:
None of the above
উত্তর
সঠিক উত্তর:
None of the above
ব্যাখ্যা

১৯৪৯ সালের ২৩শে জুন ঢাকার রোজ গার্ডেনে সম্মেলনের মাধ্যমে আওয়ামী মুসলিম লীগ গঠিত হয়।

এর প্রথম কমিটি:

- সভাপতি : মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী

- সাধারণ সম্পাদক : শামসুল হক

- সহ সভাপতি : আতাউর রহমান খান

- সহ সভাপতি : আব্দুস সালাম খান

- যুগ্ম সম্পাদক : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

- যুগ্ম সাধারণ সম্পাদক : খন্দকার মুশতাক আহমেদ।

- ১৯৫৩ সালের ৩-৫ জুলাই আওয়ামী মুসলিম লীগের দ্বিতীয় সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তিনি টানা চারবার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।

- ১৯৬৬ সালের মার্চে বঙ্গবন্ধু আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন।

- ১৯৫৫ সালের আওয়ামী মুসলিম লীগের তৃতীয় সম্মেলনে দলটির নাম থেকে মুসলিম শব্দটি বাদ দেওয়া হয়।

(তথ্যসূত্রঃ বাংলাপিডিয়া এবং বাংলাদেশ আওয়ামী লীগের ওয়েবসাইট)

৩,৪৩৭.
What is the rank of Bangladesh in the World Military Strength Ranking according to Global Fire Power (GFP)?
  1. ক) 42
  2. খ) 45
  3. গ) 46
  4. ঘ) 48
সঠিক উত্তর:
গ) 46
উত্তর
সঠিক উত্তর:
গ) 46
ব্যাখ্যা
জানুয়ারি ২০২২ Global Fire Power (GFP) বিশ্বের সামরিক শক্তির র‍্যাঙ্কিংয়ের উপর '2022 Military Strength Ranking' শিরোনামে ১৪০টি দেশকে অন্তর্ভুক্ত করে একটি প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনের সূচক অনুযায়ী -
শীর্ষ দেশ: যুক্তরাষ্ট্র (অবস্থান ১ম)।
সর্বনিম্ন দেশ: ভুটান (অবস্থান ১৪০তম)।
বাংলাদেশের অবস্থান: ৪৬তম।
উৎস: পত্রিকা রিপোর্ট।
৩,৪৩৮.
Where is 'Songsoptok' located?
  1. University of Dhaka
  2. University of Rajshahi
  3. University of Chittagong
  4. Jahangirnagar University
সঠিক উত্তর:
Jahangirnagar University
উত্তর
সঠিক উত্তর:
Jahangirnagar University
ব্যাখ্যা

সংশপ্তক ভাস্কর্য: 
- সংশপ্তক ভাস্কর্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অবস্থিত।
- ভাস্কর্যটির শিল্পী হামিদুজ্জামান খান।
- শিল্পী ভাস্কর্যটিতে মুক্তিযুদ্ধের চেতনাকে ব্রোঞ্জের শরীরে প্রতীকী ব্যঞ্জনায় প্রকাশ করার চেষ্টা করেন।
- মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল ইতিহাস, ঐতিহ্য ও চেতনাকে এতে দৃশ্যমান করা হয়েছে।
- মূল ভাস্কর্যটি ব্রোঞ্জ ধাতুতে তৈরি। এ ছাড়া এটি নির্মাণে লাল সিরামিক ইট ব্যবহার করা হয়েছে।
- দেশের জন্য প্রাণ উৎসর্গ করতে মুক্তিযোদ্ধা ও গ্রামবাংলার আপামর জনতার স্বাধীনচেতা, অকুতোভয় মানসিকতার সাহসী প্রতিবিম্ব এ ভাস্কর্য।

এছাড়াও, 
- 'স্বাধীনতা স্তম্ভ' ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে অবস্থিত। 
- 'জাগ্রত চৌরঙ্গী' জয়দেবপুর চৌরাস্তায় স্থাপিত দেশের প্রথম মুক্তিযুদ্ধভিত্তিক ভাস্কর্য।
- 'অপরাজেয় বাংলা' ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে অবস্থিত। 
- ‘সাবাস বাংলাদেশ’ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অবস্থিত স্বাধীনতা যুদ্ধের স্মারক ভাস্কর্য।

সূত্র: দৈনিক কালের কন্ঠ ও প্রথম আলো। 

৩,৪৩৯.
What is the inflation rate according to the Economic Survey 2025?
  1. 5.16%
  2. 6.79%
  3. 7.32%
  4. 8.48%
সঠিক উত্তর:
8.48%
উত্তর
সঠিক উত্তর:
8.48%
ব্যাখ্যা

অর্থনৈতিক সমীক্ষা ২০২৫:
- বাংলাদেশের মোট জনসংখ্যা: ১৭২.২৮ মিলিয়ন।
- জনসংখ্যা বৃদ্ধির স্বাভাবিক হার: ১.১২%।
- জনসংখ্যার ঘনত্ব: ১,১৭১/বর্গ কি.মি.।
- গড় আয়ু: ৭২.৩ বছর।
- পুরুষের গড় আয়ু: ৭০.৮ বছর।
- নারীর গড় আয়ু: ৭৩.৮ বছর।
- মাথাপিছু জাতীয় আয়: ২,৮২০ মার্কিন ডলার।
- মোট রপ্তানি আয়: ৪৮.৩০ বিলিয়ন মার্কিন ডলার।
- মোট আমদানি ব্যয়: ৬৮.৩৫ বিলিয়ন মার্কিন ডলার।
- মূল্যস্ফীতি: ৮.৪৮%।
- সাক্ষরতার হার (৭ বছর +): ৭৭.৯%।
- দারিদ্র্যের হার: ১৮.৭%।
- চরম দারিদ্র্যের হার: ৫.৬%।

তথ্যসূত্র - অর্থনৈতিক সমীক্ষা ২০২৫।

৩,৪৪০.
Which of the following bank is a non-scheduled bank according to the Bangladesh Bank Order, 1972?
  1. Woori Bank
  2. Rajshahi Krishi Unnayan Bank
  3. Pubali Bank PLC
  4. Ansar VDP Unnayan Bank
সঠিক উত্তর:
Ansar VDP Unnayan Bank
উত্তর
সঠিক উত্তর:
Ansar VDP Unnayan Bank
ব্যাখ্যা
ব্যাংক খাত:
- বর্তমানে দেশে প্রধানত দুই শ্রেণির ব্যাংক রয়েছে। যথা:

১। তফসিলী ব্যাংক:
- যে ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের তালিকাভুক্ত হয়ে এবং কেন্দ্রীয় ব্যাংকের নির্ধারিত নিয়ম-নীতি মেনে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে, তাকে তফসিলী ব্যাংক বা তালিকাভুক্ত ব্যাংক বলে।
- বর্তমানে মোট তফসিলি ব্যাংক: ৬২টি। যথা:
• রাষ্ট্র মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক: ৬টি,
• বিশেষায়িত ব্যাংক: ৩টি,
• বেসরকারি বাণিজ্যিক ব্যাংক: ৪৩টি,
• ডিজিটাল বাণিজ্যিক ব্যাংক: ১টি,
• বিদেশি ব্যাংক: ৯টি।

২। অ-তফসিলী ব্যাংক:
- যে সকল ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের তালিকার অন্তর্ভুক্ত নয় তাদেরকে অ-তালিকাভুক্ত ব্যাংক বলে। এরূপ ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের বিধি-নিষেধ মেনে চলে না।
- বর্তমানে অ-তফসিলী ব্যাংক: ৫টি।
১. আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক,
২. কর্মসংস্থান ব্যাংক,
৩. গ্রামীণ ব্যাংক,
৪. জুবিলি ব্যাংক,
৫. পল্লী সঞ্চয় ব্যাংক।

অন্যদিকে,
- অপশনের বাকি ৩টি ব্যাংক তফসিলী ব্যাংক বা তালিকাভুক্ত ব্যাংক। 

উৎস: বাংলাদেশ ব্যাংক ওয়েবসাইট।
৩,৪৪১.
What is the source of the river Karnaphuli?
  1. ক) Lushai Hills of Mizoram
  2. খ) Naga-Manipur hill region of Assam state
  3. গ) The sacred region of Sikkim
  4. ঘ) Manasarovar in Tibet in the Himalayas
সঠিক উত্তর:
ক) Lushai Hills of Mizoram
উত্তর
সঠিক উত্তর:
ক) Lushai Hills of Mizoram
ব্যাখ্যা
• কর্ণফুলি নদী:
- কর্ণফুলী নদীর উৎপত্তি ভারতের মিজোরাম রাজ্যের লুসাই পাহাড় থেকে।
- বাংলাদেশের প্রবেশের পর রাঙামাটি ও চট্টগ্রামের উপর দিয়ে প্রবাহিত হয়ে কর্ণফুলী নদী বঙ্গোপসাগরের পতিত হয়েছে।
- নদীটির মোট দৈর্ঘ্য প্রায় ৩২০ কিলোমিটার।
- কর্ণফুলী নদীর মোহনায় চট্টগ্রাম সমুদ্রবন্দর অবস্থিত।
- হালদা, কাসালং প্রভৃতি কর্ণফুলীর উপনদী।

সূত্র: বাংলাপিডিয়া এবং জাতীয় তথ্য বাতায়ন। 
৩,৪৪২.
The term 'CMMS' in banking refers to
  1. Corporation Memory Management Systems
  2. Corporate Memorandum Management Systems
  3. Corporation Memorandum Management Systems
  4. Corporate Memory Management Systems
সঠিক উত্তর:
Corporate Memory Management Systems
উত্তর
সঠিক উত্তর:
Corporate Memory Management Systems
ব্যাখ্যা
CMMS:
- Corporate Memory Management System
s (CMMS), by Bangladesh Bank, is a web-based application to monitor the errors, omissions, and violations of regulations and policies by the Schedule Commercial Banks/FI's and their executives.

Source: Bangladesh Bank [link]
৩,৪৪৩.
Which article of the constitution of Bangladesh mentions 'tribes'?
  1. 18A
  2. 23A
  3. 20
  4. 24
সঠিক উত্তর:
23A
উত্তর
সঠিক উত্তর:
23A
ব্যাখ্যা
অনুচ্ছেদ ২৩ (ক): উপজাতি, ক্ষুদ্র জাতিসত্তা, নৃ-গোষ্ঠী ও সম্প্রদায়ের সংস্কৃতি: 
- রাষ্ট্র বিভিন্ন উপজাতি, ক্ষুদ্র জাতিসত্তা, নৃ-গোষ্ঠী ও সম্প্রদায়ের অনন্য বৈশিষ্ট্যপূর্ণ আঞ্চলিক সংস্কৃতি এবং ঐতিহ্য সংরক্ষণ, উন্নয়ন ও বিকাশের ব্যবস্থা গ্রহণ করবে।
 
অন্যদিকে,
- ২০ নং অনুচ্ছেদ : অধিকার ও কর্তব্যরূপে কর্ম। 
- ১৮ক নং অনুচ্ছেদ : পরিবেশ ও জীব-বৈচিত্র্য সংরক্ষণ ও উন্নয়ন।
- ২৪ নং অনুচ্ছেদ : জাতীয় স্মৃতি নিদর্শন প্রভৃতি।
 
উৎস: বাংলাদেশের সংবিধান।
৩,৪৪৪.
When was the draft constitution presented in the form of a bill to the Constituent Assembly?
  1. 10 June, 1972
  2. 11 October, 1972
  3. 12 October, 1972
  4. 4 November, 1972
সঠিক উত্তর:
12 October, 1972
উত্তর
সঠিক উত্তর:
12 October, 1972
ব্যাখ্যা
খসড়া সংবিধান প্রণয়ন কমিটি:
- গণপরিষদের প্রথম অধিবেশনে আইনমন্ত্রী ড. কামাল হোসেনের নেতৃত্বে ৩৪ সদস্য বিশিষ্ট একটা খসড়া সংবিধান প্রণয়ন কমিটি (Draft Constitution Committee) গঠিত হয়।
- এ কমিটিতে সংসদে নারী আসন থেকে বেগম রাজিয়া বানু ছিলেন একমাত্র মহিলা সদস্য।
- কমিটি মোট ৭৪টি বৈঠক মিলিত হয়।
- কমিটি ১৯৭২ সালের ১০ জুন অনুষ্ঠিত সভায় সংবিধানের প্রাথমিক খসড়া অনুমোদন করে।
- খসড়া সংবিধান নিয়ে আলোচনা পর্যালোচনা শেষে ১১ অক্টোবর কমিটির শেষ সভায় সংবিধানের পূর্ণাঙ্গ খসড়া চূড়ান্ত অনুমোদন দেয়া হয়।
- ১২ অক্টোবর গণপরিষদের দ্বিতীয় অধিবেশনে খসড়া সংবিধান বিল আকারে পেশ করা হয়।
- ১৯৭২ সালের ৪ নভেম্বর বাংলাদেশের সংবিধান গৃহিত হয় এবং ১৬ ডিসেম্বর থেকে তা কার্যকর হয়।

উৎস: বাংলাদেশ ও বিশ্বপরিচয়, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩,৪৪৫.
What is "Swatch of No Ground"?
  1. Delta
  2. Continental slope
  3. Gorge
  4. Anchorage
সঠিক উত্তর:
Continental slope
উত্তর
সঠিক উত্তর:
Continental slope
ব্যাখ্যা
• Swatch of No Ground is a 'Continental slope' a deep sea area in the Bay of Bengal, known for its unique geological features and biodiversity.

• সোয়াচ অব নো গ্রাউন্ড:
- সোয়াচ অব নো গ্রাউন্ড (Swatch of No Ground) খাদ আকৃতির সামুদ্রিক অববাহিকা বা গিরিখাত।
- এটি গঙ্গা-ব্রহ্মপুত্র বদ্বীপের পশ্চিমে অবস্থিত।
- এটি গঙ্গা খাদ নামেও এটি পরিচিত।
- সোয়াচ অব নো গ্রাউন্ডের প্রস্থ ৫ থেকে ৭ কিলোমিটার।
- এর তলদেশ তুলনামূলকভাবে সমতল এবং পার্শ্ব দেয়াল প্রায় ১২ ডিগ্রি হেলানো।
- মহীসোপানের কিনারায় খাদের গভীরতা প্রায় ১,২০০ মিটার।
- বঙ্গীয় ডিপ সি ফ্যানের ওপর গবেষণায় দেখা গেছে যে, সোয়াচ অব নো গ্রাউন্ড অবক্ষেপপূর্ণ ঘোলাটে স্রোত এনে বেঙ্গল ফ্যানে ফেলছে।
- বঙ্গীয় ডিপ সি ফ্যানের অধিকাংশ পলল গঙ্গা-ব্রহ্মপুত্র সঙ্গমস্থলে উদ্ভূত।
- এগুলো যথাক্রমে হিমালয়ের দক্ষিণ ও উত্তর দিক থেকে আসছে।
- বর্তমান অবস্থায় স্বল্প পরিমাণের ঘোলাটে স্রোত আর বালি সোয়াচ অব নো গ্রাউন্ডের মাধ্যমে মহীসোপান থেকে গভীর সমুদ্রে পলল পরিবহণের প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করছে।

উৎস: বাংলাপিডিয়া।
৩,৪৪৬.
Which is the first six-lane bridge in Bangladesh?
  1. Jamuna Bridge
  2. Padma Bridge
  3. Madhumati Bridge
  4. None of the above
সঠিক উত্তর:
Madhumati Bridge
উত্তর
সঠিক উত্তর:
Madhumati Bridge
ব্যাখ্যা

মধুমতী সেতু:
- নড়াইলে নির্মিত মধুমতী সেতু, এটা কালনা সেতু নামেও পরিচিত দেশের প্রথম ৬ লেনবিশিষ্ট সেতু।
- সেতুর দৈর্ঘ্য ৬৯০ মিটার ও প্রস্থ ২৭ দশমিক ১০ মিটার।
- উভয় পাশে সংযোগ সড়ক ৪ দশমিক ২৭৩ কিলোমিটার, যার প্রস্থ ৩০ দশমিক ৫০ মিটার।
- সওজের ক্রস বর্ডার রোড নেটওয়ার্ক ইমপ্রুভমেন্ট প্রকল্পের আওতায় জাইকার অর্থায়নে এ সেতু নির্মিত হয়েছে।
- সেতু নির্মাণে মোট ব্যয় হয় ৯৫৯ দশমিক ৮৫ কোটি টাকা।
- এটি নড়াইল, খুলনা, মাগুরা, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, যশোর, ঝিনাইদহসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০টি জেলার সঙ্গে রাজধানী ঢাকাকে সরাসরি সংযুক্ত করছে এই সেতু।

সূত্র- পত্রিকা প্রতিবেদন।

৩,৪৪৭.
In which district is Sajek Valley located?
  1. Khagrachori
  2. Rangamati
  3. Bandarban
  4. Cox's Bazar
সঠিক উত্তর:
Rangamati
উত্তর
সঠিক উত্তর:
Rangamati
ব্যাখ্যা
সাজেক ভ্যালি:
- সাজেক উপত্যকা বাংলাদেশের রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার অন্তর্গত সাজেক ইউনিয়নে অবস্থিত।
- সাজেক উপত্যকা একটি বিখ্যাত পর্যটন আকর্ষণ।
- এটি রাঙ্গামাটি জেলার সর্বউত্তরের মিজোরাম সীমান্তে অবস্থিত।
- এর উত্তরে ভারতের ত্রিপুরা, দক্ষিণে রাঙ্গামাটির লংগদু, পূর্বে ভারতের মিজোরাম, পশ্চিমে খাগড়াছড়ির দীঘিনালা অবস্থিত।
- সাজেক রুইলুই পাড়া এবং কংলাক পাড়া এই দুটি পাড়ার সমন্বয়ে গঠিত।
- এখানে মূলত লুসাই, পাংখোয়া এবং ত্রিপুরা আদিবাসী বসবাস করে।
- সাজেক হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় ইউনিয়ন।
- এর আয়তন ৭০২ বর্গমাইল।
- সাজেক ভ্যালিকে বলা হয় রাঙ্গামাটির ছাদ।

উৎস: রাঙ্গামাটি জেলার ওয়েবসাইট।
৩,৪৪৮.
What is the 3rd highest Gallantry award of Bangladesh?
  1. ক) Bir Shrestha
  2. খ) Bir Pratik
  3. গ) Bir Uttam
  4. ঘ) Bir Bikrom
সঠিক উত্তর:
ঘ) Bir Bikrom
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Bir Bikrom
ব্যাখ্যা
১৫ ডিসেম্বর ১৯৭৩ সালে সরকারি গেজেট নোটিফিকেশনের মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মুক্তিযোদ্ধাদের খেতাব প্রদান করেন।
মুক্তিযুদ্ধের খেতাব ৪ পর্বে বিভক্ত। যথা-
১. বীরশ্রেষ্ঠ ৭ জন (মর্যাদা অনুসারে প্রথম বীরত্বসূচক খেতাব),
২. বীর উত্তম ৬৮ জন (মর্যাদা অনুসারে দ্বিতীয় বীরত্বসূচক খেতাব),
৩. বীর বিক্রম ১৭৫ জন (মর্যাদা অনুসারে তৃতীয় বীরত্বসূচক খেতাব) এবং
৪. বীর প্রতীক ৪২৬ জন (মর্যাদা অনুসারে চতুর্থ বীরত্বসূচক খেতাব)।
মুক্তিযুদ্ধে খেতাবপ্রাপ্ত মোট যোদ্ধার সংখ্যা ৬৭৬ জন।

উৎসঃ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ও জাতীয় তথ্য বাতায়ন।
৩,৪৪৯.
'1962 East Pakistan Education movement' was organized against which commission?
  1. Sharif Commission
  2. Hunter Commission
  3. Ayub Commission
  4. Akram Khan Commission
সঠিক উত্তর:
Sharif Commission
উত্তর
সঠিক উত্তর:
Sharif Commission
ব্যাখ্যা
১৯৬২-এর শিক্ষা আন্দোলন:
- ১৯৬২-এর সেপ্টেম্বরে বাষট্টির শিক্ষা আন্দোলন হয়।
- শরীফ শিক্ষা কমিশনের রিপোর্ট প্রকাশিত হলে ছাত্রলীগ ও ছাত্র ইউনিয়নের যৌথ নেতৃত্বে ছাত্র আন্দোলন শুরু হয়।
- 'বাষট্টির শিক্ষা আন্দোলন' সংঘটিত হয় শরীফ শিক্ষা কমিশনের বিরুদ্ধে।
- ১৫ আগস্ট থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
- ১৭ সেপ্টেম্বর হরতাল পালনকালে পুলিশের গুলিতে বাবুল, গোলাম মোস্তফা, ওয়াজিউল্লাহ প্রমুখ নিহত হন এবং আহত হয় প্রায় আড়াইশ জন।
- এ আন্দোলনের ফলে সরকার শরীফ কমিশনের সুপারিশ স্থগিত রাখে।
- এ আন্দোলনের গুরুত্ব এ যে, এ সময় থেকে ছাত্ররাই আইয়ুব বিরোধী আন্দোলনে প্রধান শক্তিতে পরিণত হয়।
- তখন থেকে আজ পর্যন্ত ছাত্র সম্প্রদায় প্রতি বছর ১৭ সেপ্টেম্বর শিক্ষা দিবস রূপে পালন করে আসছে।

উৎস: i) বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
ii) বাংলাপিডিয়া।
৩,৪৫০.
Which authority is responsible for the development and regulation of insurance company in Bangladesh?
  1. IDA
  2. IBRD
  3. IDRA
  4. BSEC
সঠিক উত্তর:
IDRA
উত্তর
সঠিক উত্তর:
IDRA
ব্যাখ্যা
IDRA:
- IDRAএর পূর্ণরূপ: Insurance Development and Regulatory Authority বা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রক কর্তৃপক্ষ।
- ২০১১ সালের ২৬শে জানুয়ারী বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রক কর্তৃপক্ষ আইন ২০১০ এর বিধানের অধীনে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রক কর্তৃপক্ষ (IDRA) গঠিত হয়েছে।
- বাংলাদেশ সরকার বীমা ব্যবসার বিকাশ ও নিয়ন্ত্রণের জন্য বীমা আইন ২০১০ প্রণয়ন করেছে।
- IDRA একজন চেয়ারম্যান এবং চারজন সদস্যের সমন্বয়ে গঠিত।

⇒ বীমা প্রতিষ্ঠান:
- বাংলাদেশের স্বাধীনতার পর জীবন বীমার সুফল দেশের সাধারণ মানুষের কাছে পৌঁছে দেয়ার উদ্দেশ্যে ১৯৭২ সনের রাষ্ট্রপতির ৯৫নং আদেশ বলে বাংলাদেশের বীমা শিল্প জাতীয়করণের আওতায় আনা হয়।
- বর্তমানে বাংলাদেশে দুটি রাষ্ট্রায়ত্ত বীমা প্রতিষ্ঠান রয়েছে। এগুলো হলো:
i) সাধারণ বীমা কর্পোরেশন এবং
ii) জীবন বীমা কর্পোরেশন।

⇒ বাংলাদেশ সরকার সরকারি বা বেসরকারি সব ধরণের বীমা প্রতিষ্ঠান এর তত্ত্বাবধান এবং নিয়ন্ত্রনের উদ্দেশ্যে বীমা আইন ২০১০ প্রণয়ন করেন।
- এই আইনের অধীনে ২০১১ সালে Insurance Development and Regulatory Authority (IDRA) বা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ প্রতিষ্ঠিত হয়।

উৎস: i) IDRA ওয়েবসাইট।
ii) জীবন বীমা কর্পোরেশন ওয়েবসাইট।
iii) সাধারণ বীমা কর্পোরেশন।
৩,৪৫১.
Which amendment of the Bangladesh Constitution brought back the 'Parliamentary System'?
  1. Twelfth Amendment
  2. Thirteenth Amendment
  3. Eleventh Amendment
  4. Fourteenth Amendment
সঠিক উত্তর:
Twelfth Amendment
উত্তর
সঠিক উত্তর:
Twelfth Amendment
ব্যাখ্যা

• দ্বাদশ সংশোধনী:
- রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা পাল্টিয়ে সংসদীয় সরকার পদ্ধতি পুনরায় প্রবর্তন করা হয় দ্বাদশ সংশোধনীর মাধ্যমে।
- ১৯৯১ সালের ৬ই অগাষ্ট সংসদে সংশোধনীটি পাস হয়।

» দ্বাদশ সংশোধনীর বিষয়বস্তু:
১. রাষ্ট্রপতি রাষ্ট্রের সাংবিধানিক প্রধান হন।
২. প্রধানমন্ত্রী রাষ্ট্রের প্রধান নির্বাহী বা সরকার প্রধান হন।
৩. প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিপরিষদ জাতীয় সংসদের কাছে দায়বদ্ধ হয়।

তথ্যসূত্র: বাংলাদেশের সংবিধান ও বাংলাপিডিয়া।

৩,৪৫২.
Ahsan H. Mansur is the __th Governor of Bangladesh Bank.
  1. 11
  2. 12
  3. 13
  4. 14
সঠিক উত্তর:
13
উত্তর
সঠিক উত্তর:
13
ব্যাখ্যা
⇒ আহসান এইচ মনসুর বাংলাদেশের কততম গভর্নর?
- ১৩তম

বাংলাদেশ ব্যাংক:

- ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ ব্যাংক স্থাপিত হয়।
- বাংলাদেশ ব্যাংক বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক।
- বাংলাদেশ ব্যাংক প্রধানের পদবী গভর্নর।
- বাংলাদেশ ব্যাংকের প্রথম গভর্ণর ছিলেন- এ. এন. হামিদুল্লাহ।
- বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর আহসান এইচ মনসুর। (মে, ২০২৫)
- তিনি বাংলাদেশ ব্যাংকের ১৩তম গভর্নর।
- বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদের মেয়াদ ৪ বছর।

তথ্যসূত্র - বাংলাদেশ ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট।
৩,৪৫৩.
Who was the first captain of Bangladesh test cricket team?
  1. Shafiqul Haque Hira
  2. Naimur Rahman
  3. Gazi Ashraf Lipu
  4. Aminul Islam Bulbul
সঠিক উত্তর:
Naimur Rahman
উত্তর
সঠিক উত্তর:
Naimur Rahman
ব্যাখ্যা
টেস্টে প্রথম:
- প্রথম টেস্ট ম্যাচে বাংলাদেশের অধিনায়ক ছিলেন নাইমুর রহমান।
- ভারতের বিপক্ষে বাংলাদেশ প্রথম টেস্ট ম্যাচ খেলে।
- বাংলাদেশ প্রথম টেস্ট ম্যাচ জয় পায় জিম্বাবুয়ের বিপক্ষে।
- প্রথম টেস্ট উইকেট শিকার করেছেন নাইমুর রহমান।
- প্রথম হাফ সেঞ্চুরি করেন হাবিবুল বাশার।
- প্রথম সেঞ্চুরি করেন আমিনুল ইসলাম বুলবুল।
- প্রথম ৫ উইকেট শিকার করেন নাইমুর রহমান।
- প্রথম ১০০ উইকেট মোহাম্মদ রফিকের।
- প্রথম ব্যক্তিগত হাজার রান সংগ্রাহক হাবিবুল বাশার।
- একমাত্র ১০ উইকেট’ শিকার করেন এনামুল হক জুনিয়র।

তথ্যসূত্র - ক্রিক ইনফো ওয়েবসাইট ও দৈনিক প্রথম আলো, ১৬ সেপ্টেম্বর ২০১৮।
৩,৪৫৪.
How many propositions are mentioned at the beginning of the Constitution of Bangladesh?
  1. 1
  2. 2
  3. 5
  4. 7
সঠিক উত্তর:
1
উত্তর
সঠিক উত্তর:
1
ব্যাখ্যা
- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান একটি বিস্তারিত লিখিত দলিল।
- সংবিধানটি ১১টি ভাগে বিভক্ত।
- এতে ১৫৩টি অনুচ্ছেদ, একটি প্রস্তুাবনা ও তাতে ৭টি তফসিল রয়েছে।
- এই সংবিধান দীর্ঘ তবে দীর্ঘতর নয়।
- লিখিতরূপ বাংলাদেশের সংবিধানকে বিশিষ্টতা দান করেছে।

উৎস: বাংলাদেশ স্টাডিজ, বিবিএস প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩,৪৫৫.
Who is the first chess grand master of Bangladesh?
  1. Rani Hamid
  2. Enamul Hossain Rajiv
  3. Niaz Morshed
  4. Ziaur Rahman
সঠিক উত্তর:
Niaz Morshed
উত্তর
সঠিক উত্তর:
Niaz Morshed
ব্যাখ্যা
দাবায় বাংলাদেশের গ্র্যান্ড মাস্টার:
- বাংলাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ।
- ১৯৮৭ সালে ২১ বছর বয়সে উপমহাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার খেতাব অর্জন করেন নিয়াজ মোরশেদ।
- তিনি ছিলেন দক্ষিণ এশিয়ার প্রথম ও এশিয়ার পঞ্চম গ্র্যান্ড মাস্টার।

অন্যদিকে,
- বাংলাদেশ থেকে পাঁচজন দাবাড়ু গ্র্যান্ড মাস্টার সম্মাননা অর্জন করেছেন।
- ২০০২ সালে গ্র্যান্ডমাস্টার হয়েছেন জিয়াউর রহমান।
- ২০০৬ সালে রিফাত বিন সাত্তার।
- ২০০৭ সালে আবদুল্লাহ আল রাকিব।
- সর্বশেষ ২০০৮ সালে এনামুল হোসেন রাজীব। 
- তবে তারও আগে ১৯৮৫ সালে রানী হামিদ আন্তর্জাতিক মহিলা মাস্টার খেতাব পান।

উল্লেখ্য,
- গ্র্যান্ড মাস্টার দাবার সর্বোচ্চ খেতাব।
- এটি দাবার আন্তর্জাতিক সংগঠন ‘ফিদে’র তরফ থেকে দেওয়া হয়।
- একজন দাবারুকে ফিদে মাস্টার খেতাব পেতে হলে কমপক্ষে ২৩০০ রেটিং থাকতে হয়।
- ১৯৮৪ সাল থেকে দাবা অলিম্পিয়াডে অংশ নিচ্ছে বাংলাদেশ দাবা দল।

উৎস: i) ২২ মে, ২০২২, কালের কন্ঠ।
         ii) ২০ জুলাই ২০২১, প্রথম আলো।
৩,৪৫৬.
Time value of money means -
  1. ক) Money is valuable than time
  2. খ) Time is valuable than money
  3. গ) Time preference for money
  4. ঘ) Money is necessary in all times
সঠিক উত্তর:
গ) Time preference for money
উত্তর
সঠিক উত্তর:
গ) Time preference for money
ব্যাখ্যা
The time value of money (TVM) is the concept that a sum of money is worth more now than the same sum will be at a future date due to its earnings potential in the interim. The time value of money is a core principle of finance. A sum of money in the hand has greater value than the same sum to be paid in the future.

অর্থের সময়মূল্যের ধারণা:

- অর্থায়নের দৃষ্টিতে সময়ের পরিবর্তনের সাথে সাথে অর্থের মূল্য পরিবর্তিত হয় অর্থাৎ আজকের ১০০ টাকা আর পাঁচ বছর পরের ১০০ টাকা সমান মূল্য বুঝায় না, আজকের ১০০ টাকা পাঁচ বছর পরের ১০০ টাকার চেয়ে অধিকতর মূল্যবান।
- এটাই অর্থের সময়মূল্য ধারণা।
- অর্থের প্রতিটি ইউনিটের মূল্য সময়ের সাথে পরিবর্তনের মূল কারণ হলো সুদের হার।

সূত্র: ফিন্যান্স ও ব্যাংকিং, ৯ম-১০ম শ্রেণি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও Investopedia.
৩,৪৫৭.
Which is the full form of IDRA?
  1. International Development Regulation Authority
  2. Insurance Development and Regulatory Authority
  3. Insurance Dealing Research Authority
  4. None of them
সঠিক উত্তর:
Insurance Development and Regulatory Authority
উত্তর
সঠিক উত্তর:
Insurance Development and Regulatory Authority
ব্যাখ্যা
IDRA:
- IDRAএর পূর্ণরূপ: Insurance Development and Regulatory Authority.
- ২০১১ সালের ২৬শে জানুয়ারী বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রক কর্তৃপক্ষ আইন ২০১০ এর বিধানের অধীনে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রক কর্তৃপক্ষ (IDRA) গঠিত হয়েছে।
- বাংলাদেশ সরকার বীমা ব্যবসার বিকাশ ও নিয়ন্ত্রণের জন্য বীমা আইন ২০১০ প্রণয়ন করেছে।
- এটি বীমা ব্যবসার তত্ত্বাবধান এবং পলিসি হোল্ডারের স্বার্থ রক্ষার উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছে।
- কর্তৃপক্ষ 'জাতীয় বীমা নীতি ২০১৪' বাস্তবায়নের লক্ষ্যে বীমা শিল্পের পদ্ধতিগত উন্নয়ন ও নিয়ন্ত্রণের জন্য কাজ করছে।
- IDRA একজন চেয়ারম্যান এবং চারজন সদস্যের সমন্বয়ে গঠিত।

তথ্যসূত্র - বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ ওয়েবসাইট।
৩,৪৫৮.
What does NPSB stand for in the context of Bangladesh’s banking sector?
  1. National Payment System of Banks
  2. National Payment Switch Bangladesh
  3. National Processing Service Bureau 
  4. Network Payment and Settlement Board
সঠিক উত্তর:
National Payment Switch Bangladesh
উত্তর
সঠিক উত্তর:
National Payment Switch Bangladesh
ব্যাখ্যা

NPSB:
- NPSB-এর পূর্ণরূপ: National Payment Switch Bangladesh.

- NPSB হলো বাংলাদেশের একটি জনপ্রিয় ইলেকট্রনিক রিটায়েল লেনদেন প্ল্যাটফর্ম।
- NPSB সিস্টেম বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক দ্বারা পরিচালিত হয়। 
- NPSB পদ্ধতির আওতায় বর্তমানে আন্তঃব্যাংক অটোমেটেড টেলার মেশিন (এটিএম), পয়েন্ট অফ সেলস (পিওএস), ইন্টারনেট ব্যাংকিং ফান্ড ট্রান্সফার (আইবিএফটি) লেনদেন প্রক্রিয়া করছে।

এছাড়াও,
- বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ডস্ ট্রান্সফার নেটওয়ার্ক (BEFTN)।
- বাংলাদেশে ব্যাংকিং ব্যবস্থায় অত্যান্ত চমৎকার একটি ব্যাংকিং সেবা।যার মাধ্যমে একজন গ্রাহক তার নিকটাবর্তী যে কোনো একটি ব্যাংকের শাখা থেকে থেকে অতি অল্প সময়ে ও কম খরচে অন্য আরেকটি ব্যাংকের যে কোনো শাখায় টাকা পাঠাতে পারবেন।
- এটির মাধ্যমে ক্রেডিট ও ডেবিট দুই ধরনেরই লেনদেন করা যায়।
- বাংলাদেশে কার্যরত সব তফশিলি ব্রাংক BEFTN-এর মাধ্যমে সংযুক্ত হয়ে অর্থ লেনদেন সেবা দিচ্ছে।

- এনপিএসবি ও বিইএফটিএন ছাড়াও আরেকটি পেমেন্ট সিস্টেম রয়েছে আরটিজিএস (RTGS) বা রিয়েল টাইম গ্রোস সিস্টেম (Real Time Gross System)।
- এ পেমেন্ট সিস্টেমের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের নির্দিষ্ট সময়ের মধ্যে গ্রাহকের অ্যাকাউন্ট থেকে অন্য গ্রাহকের অ্যাকাউন্টে টাকা পাঠানো যায়।

তথ্যসূত্র: বাংলাদেশ ব্যাংক ওয়েবসাইট।

৩,৪৫৯.
Which of the following is a Non-Himalayan river?
  1. ক) Meghna
  2. খ) Ganges
  3. গ) Brahmaputra
  4. ঘ) None of these
সঠিক উত্তর:
ক) Meghna
উত্তর
সঠিক উত্তর:
ক) Meghna
ব্যাখ্যা
- দুটি হিমালয়ী নদী গঙ্গা ও ব্রহ্মপুত্র, সম্মিলিত স্রোতোধারায় বিশ্বের যে-কোন নদী-ব্যবস্থার তুলনায় সবচেয়ে বেশি অবক্ষেপ বঙ্গোপসাগরে এনে ফেলছে। 
- এই দুই নদী অপর অহিমালয়ী নদী মেঘনার সহযোগে বিশ্বের সর্ববৃহৎ যে বদ্বীপটির সৃষ্টি করেছে, সেটি গঙ্গা-ব্রহ্মপুত্র বদ্বীপ বা বঙ্গীয় বদ্বীপ নামে পরিচিত।
- গঙ্গানদী তার উত্তরপূর্বমুখী যাত্রায় কয়েকটি বদ্বীপের সৃষ্টি করে পরে সেগুলোকে পরিত্যাগ করে বর্তমান অবস্থান গ্রহণ করেছে। জেমস রেনেলের মানচিত্রে দেখা যায়, ব্রহ্মপুত্র নদের গতিপথ ছিল পূর্বমুখী যা ময়মনসিংহের কাছে আদি ব্রহ্মপুত্র বদ্বীপ গঠন করেছিল। 
- বর্তমানে এই নদের গতিপথটি সোজা দক্ষিণমুখী। অবশ্য পূর্বে এই দুটি নদী আলাদা আলাদাভাবে বঙ্গোপসাগরে পতিত হতো, বর্তমান গঠনে এরা পরিশেষে সম্মিলিতভাবে সাগর সঙ্গমে মিলিত হচ্ছে। 
- নদীসমূহের এই বদ্বীপ গঠন কার্যক্রম বাংলাদেশের উপকূল রেখার প্রায় শতকরা ৬০ ভাগ গঠনে অবদান রেখেছে।
 
উৎস: বাংলাপিডিয়া 
৩,৪৬০.
Who was the Governor General of India during the Partition of Bengal?
  1. Lord Curzon
  2. Lord Mountbatten
  3. Lord Dalhousie
  4. Lord Wellesley
সঠিক উত্তর:
Lord Curzon
উত্তর
সঠিক উত্তর:
Lord Curzon
ব্যাখ্যা
• বঙ্গভঙ্গ, ১৯০৫:
- লর্ড কার্জন ভাইসরয় থাকাকালীন সময়ে ১৯০৫ সালের ১৬ অক্টোবর কার্যকর হয়।
- এটি আধুনিক বাংলার ইতিহাসে অতীব গুরুত্বপূর্ণ একটি ঘটনা।
- বঙ্গভঙ্গের ধারণা কার্জনের স্বকীয় চিন্তা থেকে উদ্ভূত হয় নি।
- ১৭৬৫ সাল থেকে বিহার ও উড়িষ্যা সমন্বয়ে গঠিত বাংলা ব্রিটিশ ভারতের একটি একক প্রদেশ হিসেবে বেশ বড় আকার ধারণ করেছিল।
- এর ফলে প্রদেশটির প্রশাসনকার্য পরিচালনা দুঃসাধ্য হয়ে ওঠে এবং এজন্য এটিকে বিভক্ত করার প্রয়োজন হয়ে পড়ে।

- বঙ্গভঙ্গ রদের ঘোষণা ১৯১০ সালে লর্ড হার্ডিঞ্জ ভারতের নতুন ভাইসরয় হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
- তিনি বঙ্গভঙ্গকে কেন্দ্র করে ব্যাপক অসন্তোষ ও রাজনৈতিক অস্থিরতা লক্ষ্য করে বঙ্গভঙ্গ রদের বিষয়ে গোপন তৎপরতা শুরু করেন।
- ব্রিটেনের সম্রাট পঞ্চম জর্জ এবং ভারত সচিব লর্ড ক্রু প্রমুখ বঙ্গভঙ্গ রদের পক্ষে মত দেন।
- ১৯১১ সালে সম্রাট পঞ্চম জর্জ ও রাণি মেরী ভারত সফরে আসেন।
- তাদের সফর উপলক্ষে ১২ ডিসেম্বর দিল্লিতে এক ঐতিহাসিক দরবারের আয়োজন করা হয়।
- সেখানে সম্রাট পঞ্চম জর্জ আনুষ্ঠানিকভাবে বঙ্গভঙ্গ রদের ঘোষণা দেন।
- ফলে কার্জনের বাংলা বিভক্তির ব্যবস্থা বাতিল হয়।
- ঢাকা চট্টগ্রাম, রাজশাহী, প্রেসিডেন্সি ও বর্ধমানের পাঁচটি বাংলা ভাষাভাষী বিভাগ নিয়ে বাংলা প্রদেশ পূনর্গঠন করা হয়।
- ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা হতে দিল্লিতে স্থানান্তর করা হয়।

সূত্র: বাংলাপিডিয়া ও ইতিহাস: নবম-দশম শ্রেণি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩,৪৬১.
Bangladesh defeated Ireland in the final match of the ICC Women’s World T20 Qualifiers by-
  1. ক) 25 runs
  2. খ) 45 runs
  3. গ) 75 runs
  4. ঘ) 97 runs
সঠিক উত্তর:
ক) 25 runs
উত্তর
সঠিক উত্তর:
ক) 25 runs
ব্যাখ্যা

-২০১৮ সালে নেদারল্যান্ডসে অনুষ্ঠিত আইসিসি নারী টি-২০ বিশ্বকাপের বাছাই পর্বের ফাইনালে বাংলাদেশ আয়ারল্যান্ডকে ২৫ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়৷

-উল্লেখ্য, ২০২০ সালে অস্ট্রেলিয়ার মেলবোর্নে অনুষ্ঠিত আইসিসি নারী টি-২০ বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়া ভারতকে ৮৫ রানে হারিয়ে পঞ্চমবারের মত চ্যাম্পিয়ন খাতায় নাম লেখায়৷
সোর্সঃ আইসিসি

৩,৪৬২.
Who is the current (2024) governor of Bangladesh Bank?
  1. Abdur Rauf Talukdar
  2. Fazle Kabir
  3. Salehuddin Ahmed
  4. Atiur Rahman
সঠিক উত্তর:
Abdur Rauf Talukdar
উত্তর
সঠিক উত্তর:
Abdur Rauf Talukdar
ব্যাখ্যা
বাংলাদেশ ব্যাংক:
- ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ ব্যাংক স্থাপিত হয়।
- বাংলাদেশ ব্যাংক বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক।
- বাংলাদেশ ব্যাংক প্রধানের পদবী গভর্নর।
- বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর আব্দুর রউফ তালুকদার (১২তম)।
- বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদের মেয়াদ ৪ বছর।
- বাংলাদেশ ব্যাংকের প্রথম গভর্ণর ছিলেন- এ. এন. হামিদুল্লাহ।

তথ্যসূত্র - বাংলাদেশ ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট।
৩,৪৬৩.
Where is 'khijirpur durgh' located?
  1. Dhaka
  2. Chandpur
  3. Khulna
  4. Narayanganj
সঠিক উত্তর:
Narayanganj
উত্তর
সঠিক উত্তর:
Narayanganj
ব্যাখ্যা
• হাজীগঞ্জ দুর্গ :
- হাজীগঞ্জ দুর্গ অবস্থিত নারায়ণগঞ্জ জেলার সদর উপজেলায়, শীতলক্ষ্যা নদীর তীরে।
- মুঘল সাম্রাজ্যের সময় এই দুর্গটি শত্রু নৌবাহিনী, বিশেষ করে পর্তুগিজ জলদস্যুদের আক্রমণ প্রতিহত করার জন্য নির্মাণ করা হয়।
- এটি খিজিরপুর দুর্গ নামেও পরিচিত।
- সম্ভবত সুবাদার মির জুমলা (১৬৬০-১৬৬৩ সাল) এটি নির্মাণ করেন।
- দুর্গটি একটি উঁচু ঢিবির ওপর নির্মিত।
- চারপাশে শক্ত প্রাচীর এবং গোলাকৃতি প্রহরী টাওয়ার রয়েছে।
- দুর্গের দেয়ালে ছোট ছোট গর্ত দেখা যায়, যা কামান বসানোর জন্য ব্যবহৃত হতো।
- এটি মুঘল সামরিক কৌশল এবং নদীভিত্তিক প্রতিরক্ষা স্থাপত্যের একটি গুরুত্বপূর্ণ নিদর্শন।
- স্থানীয় ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে এটি গুরুত্বপূর্ণ।
- এটি বর্তমানে বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর কর্তৃক সংরক্ষিত প্রত্নতাত্ত্বিক স্থাপনা।

উৎস : Narayanganj Sadar Upazila website.
৩,৪৬৪.
What is the present working age of the Governor of the Central Bank of Bangladesh?
  1. ক) 60
  2. খ) 62
  3. গ) 65
  4. ঘ) 67
সঠিক উত্তর:
ঘ) 67
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 67
ব্যাখ্যা

বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের গভর্ণরের চাকুরীর বয়সসীমা ৬৫ থেকে বাড়িয়ে ৬৭ বছর করে 'বাংলাদেশ ব্যাংক (Amendment) বিল, ২০২০' জাতীয় সংসদে পাশ করা হয়।
উৎসঃ সাম্প্রতিক সমাচার, লাইভ এমসিকিউ।

৩,৪৬৫.
Netrokona Balish Mishti has been listed as which number GI product in Bangladesh?
  1. 56th
  2. 48th 
  3. 58th
  4. 68th 
  5. 48th
সঠিক উত্তর:
58th
উত্তর
সঠিক উত্তর:
58th
ব্যাখ্যা

• জিআই স্বীকৃতি পেল নেত্রকোনার বালিশ মিষ্টি:
- নেত্রকোনার ঐতিহ্যবাহী বালিশ মিষ্টি এবার দেশের ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে।
- শত বছরের পুরনো এই মিষ্টির জিআই স্বীকৃতিতে আনন্দিত নেত্রকোনাবাসী।
- সম্প্রতি পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্কস অধিদফতর (ডিপিডিটি) বালিশ মিষ্টিকে দেশের ৫৮তম জিআই পণ্য হিসেবে তালিকাভুক্ত করেছে।

উল্লেখ্য,
- বালিশ মিষ্টির উৎপত্তি নেত্রকোনা শহরের বারহাট্টা রোড এলাকায়।
- প্রায় ১২০ বছর আগে স্থানীয় মিষ্টান্ন প্রস্তুতকারক গয়ানাথ ঘোষ প্রথম এটি তৈরি করেন।
- ছোট বালিশের মতো লম্বাটে ও তুলতুলে আকারের জন্যই নাম রাখা হয় ‘বালিশ মিষ্টি’।
- ১৯৪৭ সালের আগে তৎকালীন কালীগঞ্জ শহরে এটি দিনে দিনে জনপ্রিয়তা পেতে থাকে। স্বাদ, মান ও গুণে অতুলনীয় হওয়ায় মানুষ এখনো উদ্ভাবক গয়নাথ ঘোষের নামেই এই মিষ্টি চেনে।

উৎস: পত্রিকার রিপোর্ট।[লিঙ্ক]

৩,৪৬৬.
Apart from Bangabandhu, how many defendants were there in the Agartala conspiracy case?
  1. 36
  2. 35
  3. 34
  4. 33
সঠিক উত্তর:
34
উত্তর
সঠিক উত্তর:
34
ব্যাখ্যা
- ১৯৬৮ সালের ৩ জানুয়ারি পাকিস্তান সরকার আগরতলা ষড়যন্ত্র মামলা দাযের করে।
- ১৮ জানুয়ারি বঙ্গবন্ধুকে এই মামলায় অভিযুক্ত করা হয়।
- এই মামলায় প্রধান আসামী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ মোট আসামী ছিলো ৩৫ জন।
- বঙ্গবন্ধু ব্যতীত আগরতলা ষড়যন্ত্র মামলার আসামী ছিলো ৩৪ জন। 
- ঢাকা ক্যান্টনমেন্টে ১৯ জুন কঠোর নিরাপত্তার মধ্যে এই মামলার বিচারকার্য শুরু হয়।
- এই মামলার অন্যতম আসামী সার্জেন্ট জহুরুল হককে ১৫ ফেব্রুযারি ১৯৬৯ ঢাকা সেনানিবাসে বন্দি অবস্থায় গুলি করে হত্যা করা হয়।
- এতে আন্দোলন আরো তীব্র আকার ধারণ করে।
- যার কারণে আইয়ুব খান সরকার ১৯৬৯ সালের ২২শে ফেব্রয়ারি আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করে বঙ্গবন্ধু সহ সকল রাজবন্দিদের মুক্তিদানে বাধ্য হয়।

সূত্র: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা: নবম-দশম শ্রেণি এবং বাংলাপিডিয়া। 
৩,৪৬৭.
In which upazila government has introduced health insurance plan as a pilot program to ensure healthcare services for the poor?
  1. ক) Dhanbari
  2. খ) Gopalpur
  3. গ) Dalihati
  4. ঘ) Sakhipur
সঠিক উত্তর:
গ) Dalihati
উত্তর
সঠিক উত্তর:
গ) Dalihati
ব্যাখ্যা

The present Awami League government plans to introduce health insurance to ensure healthcare services for all in the country.
As part of the plan, health insurance has already been introduced in Madhupur, Ghatail, and Kalihati upazilas of Tangail as a pilot program to ensure healthcare services for the poor.
The government has formulated “Healthcare Financing Strategy 2012-2032” to ensure universal healthcare services in Bangladesh.

Source: Daily Newspaper

৩,৪৬৮.
21st February is the same date of according to Bengali calendar.
  1. 21st Falgun
  2. 9th Falgun
  3. 5th Falgun
  4. 8th Falgun
  5. None of these
সঠিক উত্তর:
8th Falgun
উত্তর
সঠিক উত্তর:
8th Falgun
ব্যাখ্যা
১৯৫২ সালের ভাষা আন্দোলনের সময়:
- পাকিস্তানের প্রধানমন্ত্রী: খাজা নাজিমউদ্দিন,
- পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী: নুরুল আমিন,
- পাকিস্তানের গভর্নর জেনারেল: গোলাম মুহাম্মদ।

⇒ ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি:
- ২১ ফেব্রুয়ারি 'অমর একুশে', ভাষা শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
- ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি তৎকালীন পাকিস্তান সরকার বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি না দেওয়ায় এবং পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা হিসেবে উর্দুকে চাপিয়ে দেওয়ার প্রতিবাদে ঢাকার ছাত্র ও সাধারণ জনগণ রাস্তায় নেমে আসে।
- ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারির ভাষা আন্দোলনের ইতিহাসে স্মরণীয় দিনটি ছিল বাংলা ১৩৫৮ সনের ৮ ফাল্গুন।
- দিনটি ছিল বৃহস্পতিবার।

উৎস: বাংলাপিডিয়া।
৩,৪৬৯.
Who succeeded Alivardi Khan as Nawab of Bengal in 1756?
  1. Shuja-ud-daula
  2. Mir Qasim
  3. Siraj-ud-Daulah
  4. Murshid Quli Khan
সঠিক উত্তর:
Siraj-ud-Daulah
উত্তর
সঠিক উত্তর:
Siraj-ud-Daulah
ব্যাখ্যা
আলীবর্দী খান:
- আলীবর্দী খান বাংলা, বিহার ও উড়িষ্যার নওয়াব (১৭৪০-১৭৫৬)।
- তিনি প্রথম জীবনে মির্জা মুহম্মদ আলী নামে পরিচিত ছিলেন। তিনি ছিলেন আরব বংশোদ্ভূত মির্জা মুহম্মদের পুত্র।
- একসময় তিনি মোগল সম্রাট আওরঙ্গজেবের তৃতীয় পুত্র আজম শাহের অধীনে কাজ করতেন।
- আজম শাহের মৃত্যুর (১৭০৭) পর তিনি বাংলায় চলে আসেন। 
- ১৭২৮ সালে নবাব সুজাউদ্দীন খাঁ তাঁকে গুরুত্বপূর্ণ আকবরনগর চাকলার (প্রশাসনিক বিভাগ) ফৌজদার নিয়োগ করেন এবং আলীবর্দী উপাধিতে ভূষিত করেন।
- তিনি দীর্ঘ ১৬ বছর বাংলার নবাব ছিলেন।
- তার শাসনামলের অধিকাংশ সময়ই মারাঠা আক্রমণকারী ও আফগান বিদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধে ব্যয়িত হয়।
- বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা তারই উত্তরসূরি ছিলেন।
- ১৭৫৬ সালের ১০ এপ্রিল মুর্শিদাবাদে তিনি মারা যান।

অন্যদিকে,
- নবাব মুর্শিদ কুলি খান (১৭০০-১৭২৭) বাংলায় নওয়াবী শাসনের প্রতিষ্ঠাতা।
- মীর কাসিম চেষ্টা করেছিলেন বাংলা-বিহার-ওড়িশাকে ইংরেজদের হাত থেকে মুক্ত করার জন্য। পলাশীর যুদ্ধের আট বছর পর শেষ চেষ্টা হিসেবে বক্সার যুদ্ধ করেন সেই সময়কার বাংলার নবাব মীর কাসিম।

উৎস: বাংলাপিডিয়া।
৩,৪৭০.
Which is the first museum in Bangladesh?
  1. Bangladesh National Museum
  2. Varendra Research Museum
  3. Ahsan Manzil Museum
  4. Liberation War Museum
  5. Folk Art and Craft Museum
সঠিক উত্তর:
Varendra Research Museum
উত্তর
সঠিক উত্তর:
Varendra Research Museum
ব্যাখ্যা
বরেন্দ্র গবেষণা জাদুঘর: 
- বাংলাদেশের সর্বপ্রথম জাদুঘর হিসেবে বরেন্দ্র গবেষণা জাদুঘরকে গণ্য করা হয়।
- এটি রাজশাহী শহরে অবস্থিত এবং এটি বরেন্দ্র রিসার্চ সোসাইটির একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।
- ১৯১০ সালে শরৎকুমার, অক্ষয়কুমার মৈত্রেয় এবং রাখালদাস বন্দ্যোপাধ্যায়সহ অন্যান্য ব্যক্তিরা প্রত্নস্থল আবিষ্কারের জন্য বিভিন্ন স্থান পরিদর্শন করেন এবং অনেক গুরুত্বপূর্ণ নিদর্শন সংগ্রহ করেন।
- ১৯১১ সালে, কলকাতার ভারতীয় জাতীয় জাদুঘর বরেন্দ্র গবেষণা জাদুঘরের সংগ্রহ দাবি করলে এটি বিপদে পড়ে।
- তবে রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং স্থানীয় প্রশাসন সক্রিয়ভাবে কাজ করে এবং ১৯৬৪ সালে এটি বিশ্ববিদ্যালয়ের অধীনে স্থানান্তরিত হয়।

উৎস:- বাংলাপিডিয়া।
৩,৪৭১.
Who is the present CGA of Bangladesh?
  1. ক) Asia Khatun
  2. খ) Fahmida Islam
  3. গ) Fowsiya Amin
  4. ঘ) Ayesha Siddiqa
সঠিক উত্তর:
খ) Fahmida Islam
উত্তর
সঠিক উত্তর:
খ) Fahmida Islam
ব্যাখ্যা
• নতুন হিসাব মহানিয়ন্ত্রক (সিজিএ) হিসেবে নিয়োগ পেয়েছেন ফাহমিদা ইসলাম।
- তিনি এত দিন বাংলাদেশের উপ–মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
- স্বাধীনতার আগে ১৯৭০ সালে প্রথম নারী অ্যাকাউন্ট্যান্ট জেনারেল (এজি) ছিলেন সেলিমা আর আহমেদ।
- তবে স্বাধীনতার পর ফাহমিদা ইসলামই প্রথম নারী সিজিএ।
- ১৯৮৬ সালে এজি পদটিকেই সিজিএ করা হয় এবং ২০১৪ সালে পদটিকে করা হয় গ্রেড-১।

সূত্র: দৈনিক প্রথম আলো। 
৩,৪৭২.
The first commercial 5G service in Bangladesh officially began on-
  1. 31 August, 2025
  2. 30 August, 2025
  3. 1 September, 2025
  4. 2 September, 2025
সঠিক উত্তর:
1 September, 2025
উত্তর
সঠিক উত্তর:
1 September, 2025
ব্যাখ্যা

• দেশে প্রথম বাণিজ্যিকভাবে ৫জি সেবা:
- বাংলাদেশে বাণিজ্যিকভাবে ৫জি সেবার যাত্রা শুরু হলো।
- সোমবার (১ সেপ্টেম্বর) থেকে দেশের দুই শীর্ষ মোবাইল অপারেটর গ্রামীণফোন ও রবি আনুষ্ঠানিকভাবে এ সেবা চালু করেছে।
- এর মাধ্যমে দেশে প্রথমবারের মতো গ্রাহকরা পরবর্তী প্রজন্মের এই নেটওয়ার্ক ব্যবহার করার সুযোগ পেলেন।
- সোমবার  দুপুর ২টার দিকে রাজধানীর করপোরেট কার্যালয়ে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে রবি আজিয়াটা প্রথম তাদের ৫জি সেবা উদ্বোধন করে।
- উদ্বোধনী দিনে ঢাকার এমবিএ ভবন, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, মগবাজার চৌরাস্তা, ফকিরাপুল-পল্টন, চট্টগ্রামের ওয়াসা মোড়, খুলশী, পাঁচলাইশের কাটালগঞ্জ আবাসিক এলাকা এবং সিলেটের সাগরদিঘির পাড়ে ৫জি চালু করা হয়।

তথ্যসূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড। (Link)

৩,৪৭৩.
What is the tax-free income limit of ordinary taxpayers in the budget for the fiscal year 2023-24?
  1. ক) 325000 Tk
  2. খ) 360000 Tk
  3. গ) 350000 Tk
  4. ঘ) 375000 Tk
সঠিক উত্তর:
গ) 350000 Tk
উত্তর
সঠিক উত্তর:
গ) 350000 Tk
ব্যাখ্যা
বাংলাদেশে ব্যক্তিগত করমুক্ত আয়সীমা:
- সরকার কর্তৃক ঘোষিত আয় যা অতিক্রম করলে আয়কর প্রদানের জন্য উপযুক্ত বলে বিবেচিত হবেন।
- সাধারণ ব্যক্তি করদাতা : ৩৫০০০০ টাকা, 
- মহিলা ও ৬৫ বছর উর্ধ্ব করদাতা : ৪০০০০০ টাকা, 
- প্রতিবন্ধি করদাতা : ৪৭৫০০০ টাকা, 
- গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা করদাতা : ৫০০০০০ টাকা, 
- তৃতীয় লিঙ্গ : ৪৭৫০০০ টাকা। 

সূত্র: জাতীয় রাজস্ব বোর্ড ও ২০২৩-২৪ জাতীয় বাজেট।
৩,৪৭৪.
In FY 2020-21, Bangladesh has received the most foreign aid from which country?
  1. China
  2. Japan
  3. The US
  4. Germany
সঠিক উত্তর:
Japan
উত্তর
সঠিক উত্তর:
Japan
ব্যাখ্যা
- বাংলাদেশ ২০২০-২১ অর্থবছরে দেশ হিসেবে সবচেয়ে বেশি বৈদেশিক সাহায্য পেয়েছে – জাপান থেকে।
- বাংলাদেশ ২০২০-২১ অর্থবছরে সবচেয়ে বেশি বৈদেশিক সাহায্য পেয়েছে – IDA থেকে।
উৎস : অর্থনৈতিক সমীক্ষা ২০২১।
৩,৪৭৫.
Who is the architect of the 'Sabash Bangladesh' sculpture?
  1. Hamiduzzaman Khan
  2. Abdur Razzaq
  3. Nitun Kundu
  4. Akhil Pal
সঠিক উত্তর:
Nitun Kundu
উত্তর
সঠিক উত্তর:
Nitun Kundu
ব্যাখ্যা
নিতুন কুন্ডু:
- সাবাস বাংলাদেশ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অবস্থিত।
- নিতুন কুন্ডু (১৯৩৫-২০০৬) চিত্রশিল্পী, নকশাবিদ, ভাস্কর, শিল্পপতি।
- তিনি ১৯৭৫ সালে গড়ে তোলেন ‘অটবি’ নামে এমন একটি প্রতিষ্ঠান যা বর্তমানে বাংলাদেশের একটি বৃহৎ শিল্পপ্রতিষ্ঠান হিসেবে স্বীকৃত।
- তিনি নির্মাণ করেছেন ভাস্কর্য (‘মা ও শিশু’, ১৯৭৫; স্বাধীনতা যুদ্ধের স্মারক ‘সাবাস বাংলাদেশ’, রাজশাহী বিশ্ববিদ্যালয়, ১৯৯২ এবং ঐতিহ্যবাহী নৌকার প্রতীক ‘সাম্পান’, চট্টগ্রাম বিমান বন্দর, ২০০১), ফোয়ারা (‘কদমফুল’, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনের সড়কদ্বীপ, ঢাকা, আশির দশক; ‘সার্ক ফোয়ারা’, সোনারগাঁ সড়কদ্বীপ, ঢাকা, ১৯৯৩) ও ম্যুরাল (ঢাকার মধুমিতা সিনেমা হল, ১৯৬৬-৬৭; হোটেল শেরাটন ও গুলশান জনতা ব্যাংক)।

এছাড়া,
- 'মোদের গরব' ভাস্কর্য স্থপতি অখিল পাল তৈরি করা একটি খ্যাতিমান ভাস্কর্য।
- ভাস্কর আবদুর রাজ্জাক জাগ্রত চৌরঙ্গীর ভাস্কর।

উৎস: বাংলাপিডিয়া।
৩,৪৭৬.
Which of the following is not a concept of 'Three zero' theory?
  1. Zero Poverty
  2. Zero corruption
  3. Zero Net Carbon Emissions
  4. Zero Unemployment
  5. None of above
সঠিক উত্তর:
Zero corruption
উত্তর
সঠিক উত্তর:
Zero corruption
ব্যাখ্যা
থ্রি জিরো তত্ত্ব:
- ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশি নোবেল পুরস্কার বিজয়ী ব্যাংকার ও অর্থনীতিবিদ।
- তিনি ক্ষুদ্রঋণ নামক অর্থনৈতিক ব্যবস্থার জনক হিসেবে সমাদৃত।

⇒ ড. মুহাম্মদ ইউনূস বিশ্বজুড়ে আলোচিত তার তিন শূন্য বা থ্রি জিরো তত্ত্বের জন্য।
- সেগুলো হচ্ছে দারিদ্র্য, বেকারত্ব ও কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আনা।
- তা অর্জনে প্রয়োজন তারুণ্য, প্রযুক্তি, সুশাসন ও সামাজিক ব্যবসা।

⇒ গ্রামীণ ব্যাংক ও ক্ষুদ্রঋণ ধারণার প্রবর্তক ড. মুহাম্মদ ইউনূস।
- আর এই অবদানের জন্য তিনি শান্তিতে নোবেল পান ২০০৬ সালে।
- এই ক্ষুদ্রঋণ ধারণার মূল লক্ষ্যই ক্ষুধামুক্ত বিশ্ব গড়া।

⇒ বাংলাদেশের এই লক্ষ্য অর্জনের ক্ষেত্রে শূন্যে নামিয়ে আনতে হবে দারিদ্র্য, বেকারত্ব ও কার্বন নিঃসরণ।
- এই তত্ত্বের ব্যাপারে নোবেলজয়ী এই অর্থনীতিবিদের ভাষ্য, ‘বর্তমান অর্থনৈতিক ব্যবস্থা নিজেই দারিদ্র্য সৃষ্টি করে এবং এই ব্যবস্থার অধীনে দারিদ্র্য দূর করা সম্ভব নয়।
- এই লক্ষ্য অর্জনে তিনি গুরুত্ব দিচ্ছেন তারুণ্য, প্রযুক্তি, সুশাসন ও সামাজিক ব্যবসায়। তার মতে, ভালো চাকরি না খোঁজে উদ্যোক্তা তৈরিতে জোর দিতে হবে।

অন্যদিকে,
- দুর্নীতি ড. মুহাম্মদ ইউনূসের থ্রি জিরো তত্ত্বের আলোচ্য বিষয় নয়।

উৎস: i) Yunus Centre.
ii) দ্য ডেইলি স্টার।
৩,৪৭৭.
When did Bangladesh formally join the United Nations?
  1. ক) 15 August, 1974
  2. খ) 15 September, 1974
  3. গ) 17 September, 1974
  4. ঘ) 25 September, 1974
সঠিক উত্তর:
গ) 17 September, 1974
উত্তর
সঠিক উত্তর:
গ) 17 September, 1974
ব্যাখ্যা
• বাংলাদেশ এবং জাতিসংঘ বাংলাদেশের সঙ্গে জাতিসংঘের সম্পর্কের সূচনা হয় ১৯৭১ সালে স্বাধীনতা সংগ্রামের সময়ে।
- বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ শুধু একটি মুক্তিআন্দোলন নয়, এটি একটি মৌলিক মানবাধিকার দলনের বিরুদ্ধে আন্দোলন।
- বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর ১৩৬ তম সদস্য হিসেবে জাতিসংঘে যোগদান করে।
- যোগদানের এক সপ্তাহ পর ১৯৭৪ সালের ২৫ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান বাংলায় ভাষণ প্রদান করেন।

সূত্র- জাতিসংঘ ও বাংলাদেশ অধ্যায়, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩,৪৭৮.
Which medal was awarded to Bangabandhu Sheikh Mujibur Rahman in recognition of his contribution to peace?
  1. Jawaharlal Nehru Medal
  2. Magsaysay Medal
  3. Madame Curie Medal
  4. Julio Curie Medal
সঠিক উত্তর:
Julio Curie Medal
উত্তর
সঠিক উত্তর:
Julio Curie Medal
ব্যাখ্যা
• বঙ্গবন্ধুর জুলিও কুরি পদক লাভ:
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালের ১০ অক্টোবর বিশ্বশান্তি পরিষদের জুলিও কুরি শান্তি পদক লাভ করেন।
- ফরাসি বিজ্ঞানী জঁ ফ্রেডেরিক জোলিও ক্যুরির নামানুসারে ১৯৫৯ সাল থেকে বিশ্বশান্তি পরিষদ এই পদকটি প্রদান করছে।
- ১৯৭৩ সালের ২৩ মে এশীয় শান্তি সম্মেলনে বিশ্বশান্তি পরিষদের সেক্রেটারি জেনারেল রমেশচন্দ্র বঙ্গবন্ধুকে এই পদক প্রদান করেন।
- সেই অনুষ্ঠানে রমেশচন্দ্র বলেছিলেন, ‘বঙ্গবন্ধু শুধু বাংলার নন, তিনি বিশ্বের এবং তিনি বিশ্ববন্ধু।'
- স্বাধীন বাংলাদেশে এটিই ছিল কোন রাষ্ট্রনেতার প্রথম আন্তর্জাতিক পদক লাভ।

উৎস: দৈনিক প্রথম আলো, ২৩ মে ২০২১।
৩,৪৭৯.
In which location was the first gas field discovered in Bangladesh?
  1. Suhilpur
  2. Chhatak
  3. Haripur
  4. Fenchuganj
সঠিক উত্তর:
Haripur
উত্তর
সঠিক উত্তর:
Haripur
ব্যাখ্যা
সিলেটের হরিপুরে প্রথম গ্যাসক্ষেত্র আবিস্কৃত হয়েছিলো ১৯৫৫ সালে।

◉ গ্যাসক্ষেত্র:
→ বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ হলো প্রাকৃতিক গ্যাস।
→ প্রথম গ্যাসক্ষেত্র আবিস্কৃত হয়েছিলো ১৯৫৫ সালে সিলেটের হরিপুরে
→ প্রথম গ্যাস উত্তোলন শুরু হয় ১৯৫৭ সালে।
→ বাংলাদেশের সবচেয়ে বড় প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র হলো তিতাস গ্যাসক্ষেত্র।
→ দেশে বর্তমানে আবিষ্কৃত গ্যাসক্ষেত্রের সংখ্যা ২৯টি।
→ সর্বশেষ ভোলার ইলিশা -১ হচ্ছে দেশের ২৯তম গ্যাসক্ষেত্র। 
 
◉ উল্লেখ্য, 
→ বাংলাদেশে সর্বপ্রথম তেলক্ষেত্র আবিষ্কৃত হয় ১৯৮৬ সালে সিলেটের হরিপুরে। 
→ ১৯৮৭ সনে এই তেলক্ষেত্রটি থেকে তেল উৎপাদন শুরুর মাধ্যমে বাংলাদেশ তেলযুগে পদার্পন করে।
→ বাংলাদেশে প্রথম ১৯৮৫ সালে দিনাজপুর জেলার বড়পুকুরিয়াতে কয়লা খনির সন্ধান পাওয়া যায়।
 
উৎস: জাতীয় তথ্য বাতায়ন, বাংলাপিডিয়া ও প্রথম আলো।
৩,৪৮০.
According to National Cyber Security Index (2022), what is the ranking of Bangladesh?
  1. ক) 21
  2. খ) 27
  3. গ) 32
  4. ঘ) 29
সঠিক উত্তর:
গ) 32
উত্তর
সঠিক উত্তর:
গ) 32
ব্যাখ্যা
National Cyber Security Index (NCSI)-2022:
বিশ্বের ১৬০টি দেশকে অন্তর্ভুক্ত করে এস্তোনিয়ার “ই-গভর্ন্যান্স একাডেমি ফাউন্ডেশন” জানুয়ারি ২০২২ এ প্রকাশ করে National Cyber Security Index (NCSI)-2022.
সূচক অনুযায়ী ১৬০টি দেশের মধ্যে- 
১. শীর্ষ দেশ - গ্রিস
২. সর্বনিম্ন দেশ - দক্ষিণ সুদান
৩. বাংলাদেশের অবস্থান - ৩২তম।

সূত্রঃ Live MCQ সাম্প্রতিক সমাচার - মার্চ, ২০২২
৩,৪৮১.
Who was not included in the committee formed to remove the linguistic errors during the drafting of the constitution?
  1. Professor Anisuzzaman
  2. Dr. Muhammad Abdul Hai
  3. Dr. Mazharul Islam
  4. Syed Ali Ahsan
সঠিক উত্তর:
Dr. Muhammad Abdul Hai
উত্তর
সঠিক উত্তর:
Dr. Muhammad Abdul Hai
ব্যাখ্যা
- ড. মুহম্মদ আবদুল হাই সংবিধান রচনাকালীন এর ভাষাগত ত্রুটি দূর করার জন্য গঠিত কমিটির অন্তর্ভুক্ত ছিলেন না।

খসড়া সংবিধান প্রস্তুতকরণ:
- বিভিন্ন সুপারিশ ও ব্যাপক আলোচনার পর ১৯৭২ সালের ১০ জুন খসড়া সংবিধান প্রণয়ন কমিটি সংবিধানের একটি প্রাথমিক খসড়া অনুমোদন করেন।
- পৃথিবীর অন্যান্য দেশের সংবিধান সম্পর্কে অভিজ্ঞতা লাভের উদ্দেশ্যে কমিটির সভাপতি (আহবায়ক) ড. কামাল হোসেন ভারত ও ইংল্যান্ড সফর করেন।
- সংবিধানের আইনি ভাষা ও কারিগরি বিভিন্ন দিক পরীক্ষা নিরীক্ষার জন্য ব্রিটিশ আইনি খসড়া প্রণয়ন বিশেষজ্ঞ জন গাথরিকের পরামর্শ গ্রহণ করা হয়।
- সংবিধানের ভাষাগত সংস্থান ও ব্যাকরণগত ভুলত্রুটি পরীক্ষা নিরীক্ষার জন্য ৩ সদস্যের একটি কমিটি গঠন করা হয়।
কমিটির সদস্যরা হলেন
→ আহবায়ক - অধ্যাপক আনিসুজ্জামান (তৎকালীন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান)
→ সদস্য - ড. মযহারুল ইসলাম (বাংলা একাডেমির মহাপরিচালক)
→ সদস্য - সৈয়দ আলী আহসান (তৎকালীন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য)

উৎস: বাংলাদেশ সংবিধান, আরিফ খান।
৩,৪৮২.
Which articles of the constitution will be suspended during the state of emergency?
  1. 36, 37, 38, 39, 40, 41 and 42
  2. 36, 37, 38, 39, 41 and 42
  3. 36, 37, 38, 39, 40 and 42
  4. 36, 37, 38, 39, 40 and 41
  5. 36, 38, 39, 40, 42 and 43
সঠিক উত্তর:
36, 37, 38, 39, 40 and 42
উত্তর
সঠিক উত্তর:
36, 37, 38, 39, 40 and 42
ব্যাখ্যা
বাংলাদেশের সংবিধানের ১৪১খ - অনুযায়ী,
- এই সংবিধানের তৃতীয় ভাগের অন্তর্ভুক্ত বিধানসমূহের ফলে যে আইন প্রণয়ন ও নির্বাহী ব্যবস্থা গ্রহণে রাষ্ট্র অক্ষম হয়ে পড়ে, জরুরি অবস্থার কার্যকালে এই সংবিধানের ৩৬, ৩৭, ৩৮, ৩৯, ৪০ ও ৪২ অনুচ্ছেদ সমূহের কোনও বিষয় উক্তরূপ আইন প্রণয়ন ও নির্বাহী ব্যবস্থা গ্রহণে রাষ্ট্রের ক্ষমতাকে সীমাবদ্ধ করবে না; তবে এভাবে প্রণীত কোনও আইনের আওতায় যা করা হয়েছে বা না করা হয়েছে সেটা ব্যতীত উক্তরূপ আইন যতটুকু কর্তৃত্বহীন, জরুরি অবস্থার ঘোষণা অকার্যকর হওয়ার পর ঠিক ততটুকু কার্যকর থাকবে না।

• সংবিধান:
- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান ১৯৭২ সালের ৪ নভেম্বর গণপরিষদ কর্তৃক গৃহীত হয়।
- সংবিধান কার্যকর হয় ১৬ ডিসেম্বর, ১৯৭২ সালে।
- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে মোট ১৫৩ টি অনুচ্ছেদ আছে।
- সংবিধানের ভাগ বা অধ্যায় আছে ১১টি।
- ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর বিজয় দিবস থেকে সংবিধান কার্যকর করা হয়।

সূত্র - বাংলাদেশের সংবিধান।
৩,৪৮৩.
Which UNESCO designation does the Sundarbans hold?
  1. Ramsar Wetland
  2. Global Geopark
  3. Biosphere Reserve
  4. World Heritage Site
সঠিক উত্তর:
World Heritage Site
উত্তর
সঠিক উত্তর:
World Heritage Site
ব্যাখ্যা
• সুন্দরবন:
- সুন্দরবন দুটি বন বিভাগে বিভক্ত: সুন্দরবন পশ্চিম বন বিভাগ ও সুন্দরবন পূর্ব বন বিভাগ।
- বাংলাদেশ অংশে সুন্দরবনের মোট আয়তন ৬০১৭ বর্গ কি.মি.।
- সমগ্র সুন্দরবন খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাটে বিস্তৃত।
- সুন্দরবন বিশ্বের একক বৃহত্তম ম্যানগ্রোভ বন।

উল্লেখ্য, 
- ৬ ডিসেম্বর, ১৯৯৭ সনে UNESCO সুন্দরবনের ৩টি বন্যপ্রাণী অভয়ারণ্যকে ৭৯৮তম World Heritage Site হিসেবে ঘোষণা করে।

এছাড়াও, 

- সুন্দরবনের জলভাগ জীববৈচিত্র্য সমৃদ্ধ হওয়ায় ১৯৯২ সনের ২১ মে থেকে এটি Ramsar Site হিসেবে স্বীকৃতি লাভ করে।
- টাঙ্গুয়ার হাওর ১০ জুলাই, ২০০০ সালে রামসার সাইটের তালিকাভুক্ত করা হয়েছে।

সূত্র: বন সংরক্ষণ দপ্তর ও রামসার সাইট।
৩,৪৮৪.
Where is the Vijay-71 sculpture located?
  1. University of Dhaka
  2. Khulna University
  3. Bangladesh Agricultural University
  4. Dhaka Cantonment 
সঠিক উত্তর:
Bangladesh Agricultural University
উত্তর
সঠিক উত্তর:
Bangladesh Agricultural University
ব্যাখ্যা
• বিজয় ৭১: 
- মুক্তিযুদ্ধে বাংলার সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মূর্তপ্রতীক বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধের ভাস্কর্য বিজয় ৭১।
- বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনের সামনে ‘বিজয় ৭১’ নির্মাণ করেন শ্যামল চৌধুরী।
- ২০০০ সালে এটি নির্মিত হয়।
- ভাস্কর্যে একজন নারী, একজন কৃষক ও একজন ছাত্র মুক্তিযোদ্ধার নজরকাড়া ভঙ্গিমা যেন বারবার মুক্তিযুদ্ধের সেই দিনগুলোতে নিয়ে যায় দর্শনার্থীদের।
- একজন কৃষক মুক্তিযোদ্ধা বাংলাদেশের পতাকা তুলে ধরেছে আকাশের দিকে।
- তার ডানপাশেই শাশ্বত বাংলার সর্বত্যাগী ও সংগ্রামী নারী দৃঢ়চিত্তে মুক্তিযুদ্ধে অংশগ্রহণের আহ্বান জানাচ্ছেন। তাঁর সঙ্গে আছে রাইফেল। - অন্যদিকে একজন ছাত্র গ্রেনেড ছোঁড়ার ভঙ্গিমায় বাম হাতে রাইফেল নিয়ে তেজোদীপ্ত চিত্তে দাঁড়িয়ে আছেন।

সূত্র: দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেস।
৩,৪৮৫.
In which year was the Chayanika of Rabindranath Tagore published?
  1. 1909
  2. 1911
  3. 1913
  4. 1915
সঠিক উত্তর:
1909
উত্তর
সঠিক উত্তর:
1909
ব্যাখ্যা
চয়নিকা':
• রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম রচনা সংকলন 'চয়নিকা'। 
- প্রকাশিত হয় ১৯০৯ খ্রিষ্টাব্দে। 
- প্রথম সংস্করণে ১৩০ টি কবিতা ছিল। 

অন্যদিকে,
- 'সঞ্চয়িতা' রবীন্দ্রনাথ ঠাকুর এর নিজ কবিতার সংকলন।
- 'গীতাঞ্জলি' রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ/গানের সংকলন। 
- ‘প্রভাতসঙ্গীত’ রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কাব্যগ্রন্থ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৩,৪৮৬.
Which of the following is Bangladesh's first coal-fired power plant?
  1. Payra Power Station
  2. Barapukuria Power Station
  3. Rampal Power Station
  4. Matarbari Power Station
সঠিক উত্তর:
Barapukuria Power Station
উত্তর
সঠিক উত্তর:
Barapukuria Power Station
ব্যাখ্যা
বড়পুকুরিয়া বিদ্যুৎ কেন্দ্র:
- বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশের দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার হামিদপুর ইউনিয়নে অবস্থিত।
- এটি একটি কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র।
- এটি দেশের প্রথম কয়লা নির্ভর বিদ্যুৎ কেন্দ্র।
- এটি ২০০৬ সালে গড়ে ওঠে।
- এর মোট উৎপাদন ক্ষমতা ৫২৫ মেগাওয়াট। 
- কেন্দ্রটিতে বড়পুকুরিয়া কয়লাখনির কয়লা ব্যবহার করা হয়।
- এটি পরিচলনা করে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।
 
অন্যদিকে -
- মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রতে ২০২৪ সালের জানুয়ারিতে বাণিজ্যিক ভিত্তিতে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে।
- রামপাল বিদ্যুৎ কেন্দ্র থেকে ২০২২ সালে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়।
- পায়রা বিদ্যুৎ কেন্দ্র থেকে ২০২০ সালে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়।
 
উৎস: বিদ্যুৎ বিভাগ ওয়েবসাইট।
৩,৪৮৭.
In what year did the Bangladesh government adopt the latest Poverty Alleviation Strategy Paper? (August - 2025)
  1. 2017
  2. 2014
  3. 2016
  4. 2015
সঠিক উত্তর:
2015
উত্তর
সঠিক উত্তর:
2015
ব্যাখ্যা

• দারিদ্র্য বিমোচন কৌশলপত্র:

- দারিদ্র্য বিমোচন কৌশলপত্র(পিআরএসপি)  দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে বিশ্বে নিম্ন আয়ের দেশগুলির অভ্যন্তরীণভাবে গৃহীত নীতি, পরিকল্পনা ও উন্নয়ন সহযোগিতার জন্য প্রণীত দলিল বা রূপরেখা। 

- ২০০৫ সালে বাংলাদেশ পিআরএসপি (আইপিআরএসপি) প্রথম প্রণয়ন করে।
- এর শিরোনাম ছিল ‘অর্থনৈতিক প্রবৃদ্ধি, দারিদ্র্য বিমোচন ও সামাজিক উন্নয়নের কৌশল’। 
- বাংলাদেশ সরকার সর্বশেষ দারিদ্র্য বিমোচন কৌশলপত্র গ্রহণ করে- ২০১৫ সালে 
- বাংলাদেশ সরকার এ পর্যন্ত মোট ৪ টি দারিদ্র্য বিমোচন কৌশলপত্র গ্রহণ করে।

উৎস: IMF.

৩,৪৮৮.
According to Agricultural Statistics Yearbook 2023, which is the top district in terms of amount of forest area?
  1. Khagrachari
  2. Bagerhat
  3. Bandarban
  4. Rangamati
সঠিক উত্তর:
Rangamati
উত্তর
সঠিক উত্তর:
Rangamati
ব্যাখ্যা
বাংলাদেশের বনাঞ্চল:
- দেশে মোট বনাঞ্চলের পরিমাণ - ৬৩,৬৩,৩০৯.৩৩ একর বা বা ২৫,৭৫,১৯৬.০১ হেক্টর।

সর্বাধিক বনাঞ্চলসম্পন্ন জেলা:
১) রাঙ্গামাটি - ১৩,৭৮,৫৫৫.১৩ একর।
২) বান্দরবান - ৭,৯৭,৫১৬.৪৯ একর।
৩) বাগেরহাট - ৫,৬৬,৫১২.৯৫ একর।
৪) খাগড়াছড়ি - ৫,৫৪,১১৬.২১ একর।
৫) খুলনা - ৫,৪৬,০৮১.৬১ একর।

তথ্যসূত্র - কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৩।
৩,৪৮৯.
‘Dr. Kalam Smriti International Excellence Award 2019’ has been received by –
  1. ক) Narendra Modi
  2. খ) Sheikh Hasina
  3. গ) Amartya Sen
  4. ঘ) Shirin Sharmin Chaudhury
সঠিক উত্তর:
খ) Sheikh Hasina
উত্তর
সঠিক উত্তর:
খ) Sheikh Hasina
ব্যাখ্যা
Prime Minister Sheikh Hasina has received the Dr Kalam Smriti International Excellence Award-2019, introduced in the memory of eminent scientist and former Indian President Dr APJ Abdul Kalam.
Source: thefinancialexpress.com.bd
৩,৪৯০.
Which is the southernmost point of Bangladesh?
  1. Banglabandha
  2. Akhainthong
  3. Chhera Dwip 
  4. Monakosha
সঠিক উত্তর:
Chhera Dwip 
উত্তর
সঠিক উত্তর:
Chhera Dwip 
ব্যাখ্যা

• সর্ব দক্ষিণ:
- বাংলাদেশের সবচেয়ে দক্ষিণের  বিভাগ: চট্টগ্রাম।
- বাংলাদেশের সবচেয়ে দক্ষিণের জেলা: কক্সবাজার।
- বাংলাদেশের সবচেয়ে দক্ষিণের উপজেলা: টেকনাফ।
- বাংলাদেশের সবচেয়ে দক্ষিণের স্থান: ছেঁড়াদ্বীপ।

• সর্ব উত্তর:
- বাংলাদেশের সবচেয়ে উত্তরের বিভাগ: রংপুর।
- বাংলাদেশের সবচেয়ে উত্তরের জেলা হিসেবে পরিচিত পঞ্চগড়।
- বাংলাদেশের সবচেয়ে উত্তরের উপজেলা: তেতুলিয়া।
- বাংলাদেশের সবচেয়ে উত্তরের স্থান হলো: বাংলাবান্ধা।

• সর্ব পূর্ব:
- বাংলাদেশের সবচেয়ে পূর্বের বিভাগ: চট্টগ্রাম।
- বাংলাদেশের সবচেয়ে পূর্বের জেলা: বান্দরবান।
- বাংলাদেশের সবচেয়ে পূর্বের উপজেলা: থানচি।
- বাংলাদেশের সবচেয়ে পূর্বের স্থান হলো: আখাইনঠং।  

• সর্ব পশ্চিম:
- বাংলাদেশের সবচেয়ে পশ্চিমের বিভাগ: রাজশাহী।
- বাংলাদেশের সবচেয়ে পশ্চিমের জেলা: চাঁপাইনবাবগঞ্জ।
- বাংলাদেশের সবচেয়ে পশ্চিমের উপজেলা: শিবগঞ্জ।
- এবং বাংলাদেশের সবচেয়ে পশ্চিমের স্থান: মনাকষা।

তথ্যসূত্র: সংশ্লিষ্ট জেলার সরকারি ওয়েবসাইট। 

৩,৪৯১.
When did Bakhtiyar Khalji establish Muslim rule in Bengal?
  1. 1204
  2. 1338
  3. 1450
  4. 1352
সঠিক উত্তর:
1204
উত্তর
সঠিক উত্তর:
1204
ব্যাখ্যা

- বখতিয়ার খলজি ১২০৪ খ্রিষ্টাব্দে বাংলায় মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন।
- ১২০৪ থেকে ১৩৩৮ খ্রিষ্টাব্দ পর্যন্ত সময়কে বাংলায় তুর্কি শাসনের প্রথম পর্যায় ধরা হয়।
- এ সময়ের শাসকরা পুরোপুরি স্বাধীন ছিলেন না।
- কেউ ছিলেন বখতিয়ারের সহবোদ্ধা খলজি মালিক, আবার কেউ তুর্কি বংশের শাসক।
- সবাই দিল্লির সুলতানদের অধীনে বাংলার শাসনকর্তা হিসেবে শাসন করতেন।
- পরবর্তীকালে অনেক শাসক দিল্লির বিরুদ্ধে বিদ্রোহ করে স্বাধীন হতে চেয়েছিলেন।
- কিন্তু তাঁদের বিদ্রোহ শেষ পর্যন্ত সফল হয়নি; দিল্লির আক্রমণে ব্যর্থ হয়।
- এ যুগ ছিল বিদ্রোহ ও বিশৃঙ্খলায় পূর্ণ।
- ঐতিহাসিক জিয়াউদ্দিন বারানী বাংলার নাম দেন ‘বুলগাকপুর’, অর্থ ‘বিদ্রোহের নগরী’।

- বখতিয়ার খলজির মৃত্যুর পর তাঁর সহযোদ্ধাদের মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব শুরু হয়।
- তাঁর তিনজন সহযোদ্ধা খলজি মালিক ছিলেন—মুহম্মদ শিরান খলজি, আলি মর্দান খলজি, হুসামউদ্দিন ইওজ খলজি।
- অনেকের ধারণা ছিল আলি মর্দান খলজি বখতিয়ার খলজির হত্যাকারী।

উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম ও দশম শ্রেণি।

৩,৪৯২.
How many tea gardens are there currently in Bangladesh? [November, 2025]
  1. 170
  2. 171
  3. 172
  4. 169
সঠিক উত্তর:
171
উত্তর
সঠিক উত্তর:
171
ব্যাখ্যা

চা বাগান:
- বর্তমানে চা বাগানের সংখ্যা ১৭১টি।
- দেশের সর্বশেষ চা-বাগান পঞ্চগড়ে।
- বর্তমানে দেশে ৩টি চা নিলাম কেন্দ্র রয়েছে (চট্টগ্রাম, শ্রীমঙ্গল, পঞ্চগড়)।
- দেশে সবচেয়ে বেশি চা বাগান রয়েছে মৌলভীবাজার জেলায়। মৌলভীবাজার জেলায় ৯০টি চা বাগান রয়েছে।

উল্লেখ্য,
- হবিগঞ্জ জেলায় ২৫ টি চা বাগান রয়েছে।
- সিলেট জেলায় ১৯ টি চা বাগান রয়েছে।
- চট্টগ্রাম জেলায় ২২ টি চা  বাগান রয়েছে।
- পঞ্চগড় জেলায় চা-বাগান রয়েছে ১১টি।

উৎস: বাংলাদেশ চা বোর্ড ওয়েবসাইট।

৩,৪৯৩.
Under whose leadership was the Tamaddun Majlish formed?
  1. Abdus Salam
  2. Abdul Mateen
  3. Kamruddin Ahmad
  4. Abul Fazlul Haque
  5. Professor Abul Kashem
সঠিক উত্তর:
Professor Abul Kashem
উত্তর
সঠিক উত্তর:
Professor Abul Kashem
ব্যাখ্যা
ভাষা আন্দোলনের পটভূমি:
- ১৯৪৭ সালের ১৪ই আগস্ট ভারত উপমহাদেশ বিভক্ত হয়ে ভারত ও পাকিস্তান সৃষ্টি হয়।
- তৎকালীন পূর্ববঙ্গ পাকিস্তানের একটি অংশে পরিণত হয়।
- পাকিস্তান নামক এই নতুন রাষ্ট্রের শাসকগোষ্ঠী প্রথমেই বাঙালিকে শোষণ করার কৌশল হিসেবে বাংলা ভাষার ওপর আঘাত হানে।
- ১৯৪৭ সালে পাকিস্তান রাষ্ট্র সৃষ্টির পূর্বেই নতুন রাষ্ট্র পাকিস্তানের রাষ্ট্রভাষা কী হবে এ প্রশ্ন দেখা দিয়েছিল।
- সে সময় মুসলিম লীগের প্রভাবশালী নেতারা উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার পক্ষে মতামত দেন।
- তখনই আবদুল হক ও ড. মুহম্মদ শহীদুল্লাহসহ বাংলার বুদ্ধিজীবী, শিক্ষার্থী ও লেখকগণ এর প্রতিবাদ করেন।
- পাকিস্তান রাষ্ট্র সৃষ্টি হওয়ার পর পরই ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক আবুল কাশেমের নেতৃত্বে ভাষা আন্দোলনের প্রথম সংগঠন তমদ্দুন মজলিস গঠিত হয়।
- তমদ্দুন মজলিস ভাষা আন্দোলনের প্রথম পুস্তিকা 'পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু' প্রকাশ করে।
- যেখানে রাষ্ট্রভাষা বাংলা দাবির পক্ষে যুক্তি উপস্থাপন করা হয়।

উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি, বোর্ড বই।
৩,৪৯৪.
Devaluation of currency is likely to increase
  1. ক) Import
  2. খ) Tariff
  3. গ) Duty
  4. ঘ) Export
সঠিক উত্তর:
ঘ) Export
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Export
ব্যাখ্যা
- আধুনিক মুদ্রানীতি অনুযায়ী ‘অবমূল্যায়ন’ অর্থ একটি সুনির্দিষ্ট বিনিময় হার পদ্ধতিতে দেশের মুদ্রার মূল্য অন্য দেশের মুদ্রার বিপরীতে আনুপাতিক হারে কমানো।
- অর্থনীতির তত্ত্ব বলে, অবমূল্যায়ন হলে রপ্তানি বাড়ে। আর অতিমূল্যায়ন হলে রপ্তানি ক্ষতিগ্রস্ত হয়।
- কিন্তু বাস্তবে কী পরিমাণ এর লাভ-ক্ষতি, তা নিয়ে নানা মতভেদ আছে।

- এ বিষয়ে আইএমএফের এক গবেষণায় বলা হয়, একটি দেশের মুদ্রামানের ১০ শতাংশ অবমূল্যায়ন করা হলে দেশটির মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ১ দশমিক ৫ শতাংশ রপ্তানি বৃদ্ধি পায়। তাত্ত্বিকভাবে স্থানীয় মুদ্রার অবমূল্যায়ন হলে রপ্তানিকারক ও প্রবাসীরা লাভবান হন। কারণ, আগের তুলনায় ডলারের বিপরীতে বেশি হারে টাকা পাওয়া যায়। আবার মুদ্রার অবমূল্যায়নের ফলে সামগ্রিক চাহিদা বৃদ্ধি পায়। কারণ রপ্তানি বৃদ্ধি পেলে এবং আমদানি কমলে সামগ্রিক চাহিদা বাড়ে।সাধারণ দৃষ্টিতে সামগ্রিক চাহিদা বৃদ্ধির প্রভাবে প্রকৃতি জিডিপি ও মূল্যস্ফীতি বাড়ে। এ ছাড়া দেশীয় পর্যটনশিল্প লাভবান হয়, সেই সঙ্গে রপ্তানি খাতে কর্মসংস্থান বাড়ে। আমদানির চেয়ে রপ্তানি বেশি হওয়ায় দেশে মুদ্রা ঘাটতির পরিমাণও কমে। 

- অন্যদিকে মুদ্রার অবমূল্যায়ন আমদানি ব্যয় বাড়িয়ে দেয়। কারণ, আমদানিকারকদের আগের তুলনায় বাড়তি অর্থ দিয়ে ডলার কিনতে হয়। এ ছাড়া কোনো দেশে স্থির মজুরি প্রবৃদ্ধি থাকলে অবমূল্যায়ন হলে প্রকৃতি মজুরি কমে যায়। যাঁরা বিদেশ ভ্রমণে যান তাঁরা ক্ষতিগ্রস্ত হন। দেশের যেসব রপ্তানিকারক পণ্য উৎপাদনের জন্য কাঁচামাল আমদানি করেন, তাঁরাও পড়েন বিপাকে। কারণ কাঁচামালের মূল্য বৃদ্ধি পাওয়ায় পণ্য উৎপাদনের ব্যয় বেড়ে যায়। আবার স্বল্প মেয়াদে মূল্যস্ফীতির একটা আশঙ্কা থাকায় মানুষের প্রকৃত আয় কমে যায়।

সূত্রঃ প্রথম আলো
৩,৪৯৫.
When was the Bangabandhu app launched?
  1. 21 Feb, 2024
  2. 22 Feb, 2024
  3. 23 Feb, 2024
  4. 24 Feb, 2024
সঠিক উত্তর:
24 Feb, 2024
উত্তর
সঠিক উত্তর:
24 Feb, 2024
ব্যাখ্যা
বঙ্গবন্ধু’-অ্যাপ:
- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী ও বাংলাদেশ সৃষ্টির ইতিহাস নিয়ে তৈরী হয় ‘বঙ্গবন্ধু’-অ্যাপ।
- ২৪ ফেব্রুয়ারি, ২০২৪ সালে অ্যাপ এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
- অ্যাপটি তৈরী করে দুর্বার টেকনোলজিস লিমিটেড।
- এই অ্যাপের মাধ্যমে সহজেই জাতির পিতার বর্ণাঢ্য কর্মময় জীবন সম্পর্কে জানার সুযোগ সৃষ্টি হয়েছে।

তথ্যসূত্র - বিডি নিউজ ২৪, ২৪ ফেব্রুয়ারি, ২০২৪।
৩,৪৯৬.
What is the ranking of Bangladesh in globally garments export? [March, 2025]
  1. First
  2. Second
  3. Third
  4. Fourth
সঠিক উত্তর:
Second
উত্তর
সঠিক উত্তর:
Second
ব্যাখ্যা
বিশ্বব্যাপী পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান:
- বিশ্বব্যাপী পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান ২য়।

⇒ সর্বশেষ আগস্ট, ২০২৪-এ বিশ্ব বাণিজ্য সংস্থার (WTO) কর্তৃক ‘ওয়ার্ল্ড ট্রেড স্ট্যাটিসটিকস-২০২৩: কি ইনসাইটস অ্যান্ড ট্রেন্ডস’ শীর্ষক প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদন অনুযায়ী:
- বৈশ্বিক পোশাক রপ্তানিতে শীর্ষ দেশ: চীন;
- ২য় শীর্ষ দেশ: বাংলাদেশ, 
- ৩য় শীর্ষ দেশ: ভিয়েতনাম।

এছাড়াও,
- দেশ হিসেবে পোশাক আমদানিতে শীর্ষ দেশ: যুক্তরাষ্ট্র।



উৎস: i) WTO ওয়েবসাইট। [link]
ii) Textile Today. [link]
৩,৪৯৭.
In which article of the Constitution the phrase "Bangla is the state language of the Republic" is mentioned in?
  1. Article 2
  2. Article 3
  3. Article 4
  4. Article 5
  5. Article 6
সঠিক উত্তর:
Article 3
উত্তর
সঠিক উত্তর:
Article 3
ব্যাখ্যা
বাংলাদেশের সংবিধানের প্রথম ভাগ:
- অনুচ্ছেদ ১: প্রজাতন্ত্র।
- অনুচ্ছেদ ২: প্রজাতন্ত্রের রাষ্ট্রীয় সীমানা।
- অনুচ্ছেদ ২ক: রাষ্ট্রধর্ম।
- অনুচ্ছেদ ৩: রাষ্ট্রভাষা- প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা।
- অনুচ্ছেদ ৪: জাতীয় সঙ্গীত, পতাকা ও প্রতীক।
- অনুচ্ছেদ ৪ক: জাতির পিতার প্রতিকৃতি।
- অনুচ্ছেদ ৫: রাজধানী।
- অনুচ্ছেদ ৬: নাগরিকত্ব।
- অনুচ্ছেদ ৭: সংবিধানের প্রাধান্য।
- অনুচ্ছেদ ৭ক:সংবিধান বাতিল, স্থগিতকরণ, ইত্যাদি অপরাধ।
- অনুচ্ছেদ ৭খ: সংবিধানের মৌলিক বিধানাবলী সংশোধন অযোগ্য।

উৎস: বাংলাদেশের সংবিধান।
৩,৪৯৮.
The jute of which district of Bangladesh has been recognized as the 61st Gl product?
  1. Rajbari
  2. Faridpur
  3. Rangpur
  4. Mymensingh
সঠিক উত্তর:
Faridpur
উত্তর
সঠিক উত্তর:
Faridpur
ব্যাখ্যা

জিআই পণ্য:
- জিআই এর পূর্ণরূপ জিওগ্রাফিক্যাল আইডেন্টিফিকেশন বা ভৌগোলিক নির্দেশক।
- এই স্বীকৃতি দিয়ে থাকে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠান পেটেন্ট, ডিজাইন ও ট্রেড মার্কস অধিদপ্তর (ডিপিডিটি)।
- জিআই হলো এমন একটি স্বীকৃতি, যা কোনো পণ্যের নির্দিষ্ট ভৌগোলিক এলাকার বিশেষ গুণগত মান বা খ্যাতি নির্দেশ করে।
- এটি পণ্যের ভালো দাম পেতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। 
- ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশনের (ডব্লিউআইপিও) এক বিশ্লেষণ অনুসারে, সাধারণত ক্রেতারা পণ্য কেনার সময় সেগুলোর উৎসকে বেশি গুরুত্ব দেন।
- বাংলাদেশ ১৯৮৫ সালে ডব্লিউআইপিওর সদস্যপদ পায়।

৬১তম জিআই পণ্য:
- বাংলাদেশের ফরিদপুর জেলার পাট ৬১তম জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে।
- ২০২৪ সালের আগস্টে ফরিদপুর জেলার পাট জিআই পণ্য হিসেবে নিবন্ধন করা হয়।
- বাংলাদেশের পাট ও পাটজাত পণ্য খাত দেশের অর্থনীতি, গ্রামীণ জীবিকা এবং পরিবেশবান্ধব উন্নয়নে বহু দশক ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
- ‘সোনালি আঁশ’ নামে পরিচিত এই ফসল দেশের বৈদেশিক মুদ্রা অর্জনের প্রধান উৎস ছিল।
- গ্রামীণ অর্থনীতির চালিকাশক্তি, শিল্পাঞ্চলের বিকাশ এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশের পরিচয়ের অন্যতম বাহক পাট ছিল সব ক্ষেত্রেই কেন্দ্রবিন্দু।
- বিশেষ করে ফরিদপুর অঞ্চলের পাট তার দীর্ঘ, উজ্জ্বল ও শক্তিশালী আঁশের কারণে বিশ্ববাজারে একটি স্বতন্ত্র সুনাম অর্জন করেছিল।

তথ্যসূত্র - বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট ওয়েবসাইট ও সমকাল পত্রিকার রিপোর্ট।

৩,৪৯৯.
Who was the Governor of East Bengal during the language movement of 1952?
  1. Malik Ghulam Muhammad
  2. Khwaja Nazimuddin
  3. Nurul Amin
  4. Feroze Khan Noon
সঠিক উত্তর:
Feroze Khan Noon
উত্তর
সঠিক উত্তর:
Feroze Khan Noon
ব্যাখ্যা

ভাষা আন্দোলন:
- ফিরোজ খান নুন ভাষা আন্দোলনের সময় পূর্ব বাংলার গভর্নর ছিলেন।
- প্রধানমন্ত্রী ছিলেন খাজা নাজিমউদ্দীন।
- পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন নুরুল আমিন।
- বাঙালির মুক্তি সংগ্রামের প্রথম ঘটনা হলো ভাষা আন্দোলন।
- ভাষা আন্দোলনের মধ্য দিয়েই বাঙালি জাতীয়তাবোধের উন্মেষ ঘটে।
- এই আন্দোলনের সূত্রপাত ঘটে ১৯৪৭ সালে এবং চূড়ান্ত রূপ লাভ করে ১৯৫২ সালে।

​তথ্যসূত্র - বাংলাপিডিয়া এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয়, নবম- দশম শ্রেণি।

৩,৫০০.
Which Bangladeshi woman has been elected as UN Women Executive Board President?
  1. ক) Rejina Sabur
  2. খ) Fareena Alam
  3. গ) Rabab Fatima
  4. ঘ) Saida Muna Tasneem
সঠিক উত্তর:
গ) Rabab Fatima
উত্তর
সঠিক উত্তর:
গ) Rabab Fatima
ব্যাখ্যা
Permanent Representative of Bangladesh to the United Nations, Ambassador Rabab Fatima, has been unanimously elected as President of the UN Women Executive Board for the year 2022.

Source: Newspaper report