ব্যাখ্যা
বাংলাদেশের সমুদ্রসীমা:
- বঙ্গোপসাগরের উপকূল রেখার দৈর্ঘ্য ৭১৬ কিলোমিটার।
- বঙ্গোপসাগরে বাংলাদেশের রাজনৈতিক সমুদ্রসীমা ১২ নটিক্যাল মাইল বা ২২.২২ কিলোমিটার।
- বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা ২০০ নটিক্যাল মাইল বা ৩৭০.৪০ কিলোমিটার।
- তবে মহাদেশীয় প্রান্তের ২০০ নটিকাল মাইলের অধিক প্রাকৃতিক প্রসারের ক্ষেত্রে মহীসোপান সর্বোচ্চ ৩৫০ নটিকাল মাইল পর্যন্ত বিস্তৃত হতে পারে।
উল্লেখ্য,
- ১ নটিক্যাল মাইল = ১.৮৫২ কিলোমিটার।
উৎস: বাংলাদেশ ও বিশ্বপরিচয়, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।