উত্তর
ব্যাখ্যা
প্রশ্ন: প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কোন সংখ্যাটি বসবে?
সমাধান:
১ম চিত্রে, (30 × 2) - 16 = 60 - 16 = 44
৩য় চিত্রে, (26 × 2) - 24 = 52 - 24 = 28
একইভাবে,
২য় চিত্রে, (25 × 2) - 19 = 50 - 19 = 31 হবে।
PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন
PrepBank · পাতা ১০ / ১০ · ৯০১–৯৯০ / ৯৯৮
প্রশ্ন: প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কোন সংখ্যাটি বসবে?
সমাধান:
১ম চিত্রে, (30 × 2) - 16 = 60 - 16 = 44
৩য় চিত্রে, (26 × 2) - 24 = 52 - 24 = 28
একইভাবে,
২য় চিত্রে, (25 × 2) - 19 = 50 - 19 = 31 হবে।
প্রশ্ন: ১০০ ওয়াটের ৪টি এলইডি লাইট প্রতিদিন গড়ে ৪ ঘণ্টা করে এক মাস (৩০ দিন) চললে মোট কত ইউনিট বিদ্যুৎ খরচ হবে?
সমাধান:
দেওয়া আছে,
মোট ক্ষমতা, P = ১০০ ওয়াট × ৪টি = ৪০০ ওয়াট
সময়, t = ৪ ঘণ্টা × ৩০ দিন = ১২০ ঘণ্টা
আমরা জানি,
W = Pt
= ৪০০ × ১২০
= ৪৮০০০ W-h
= ৪৮০০০/১০০০ Kw-h
= ৪৮ Kw-h (ইউনিট)
সুতরাং, মোট ৪৮ ইউনিট বিদ্যুৎ খরচ হবে।
প্রশ্ন: একটি লিভারের যান্ত্রিক সুবিধা 6। যদি ভার হয় 180 নিউটন, তাহলে কত নিউটন বল প্রয়োগ করতে হবে?
সমাধান:
এখানে,
যান্ত্রিক সুবিধা = 6
ভার = 180 নিউটন
প্রযুক্ত বল = ?
আমরা জানি,
যান্ত্রিক সুবিধা = ভার/প্রযুক্ত বল
⇒ 6 = 180/প্রযুক্ত বল
⇒ প্রযুক্ত বল = 180/6
∴ প্রযুক্ত বল = 30
∴ 30 নিউটন বল প্রয়োগ করতে হবে।
প্রশ্ন: যদি স্প্রিং A-তে একটি বল প্রয়োগের ফলে এটি 142 cm প্রসারিত হয়, তাহলে একই বল স্প্রিং B-কে কতটুকু প্রসারিত করবে?
সমাধান:
সমান্তরালভাবে থাকা স্প্রিংগুলিতে প্রয়োগকৃত মোট বলটি সমানভাবে বিভক্ত হয়।
স্প্রিং B-তে ২টি স্প্রিং সমান্তরালভাবে যুক্ত থাকায় প্রত্যেক স্প্রিংয়ের উপর কার্যকর বল হবে F/2।
স্প্রিং A-তে ২টি স্প্রিং সিরিজে যুক্ত থাকায় মোট প্রসারণ 142 cm হয়েছে, অর্থাৎ
একটি স্প্রিংয়ের জন্য কার্যকর প্রসারণ = 142/2 = 71 cm।
এখন একই মোট বল স্প্রিং B-তে প্রয়োগ করলে, সমান্তরাল সংযোগের কারণে প্রসারণ হবে ওই মানের অর্ধেক।
∴ স্প্রিং B-এর প্রসারণ
= 71/2 cm
= 35.5 cm
প্রশ্ন : একটি তারের ব্যাস (diameter) বৃদ্ধি করলে এর রোধ (resistance)_______
সমাধান:
আমরা জানি,
একটি তারের রোধ R নির্ভর করে, R = ρL/A
যেখানে,
ρ = প্রতিরোধকতা
L = দৈর্ঘ্য
A = তারের পৃষ্ঠক্ষেত্রফল
এখন, তারের ব্যাস d বৃদ্ধি পেলে, এর ক্ষেত্রফল, A = π(d/2)2 বাড়ে।
রোধের সূত্র থেকে দেখা যায়, A বাড়লে R কমে যায়।
∴ ব্যাস বৃদ্ধি করলে রোধ কমে যাবে।
প্রশ্ন: 150 কেজির দুইটি আলাদা কন্টেইনার উত্তোলনের জন্য দুইটি কপিকল ব্যবহার করা হলো। ১ম কপিকলে তিনটি চাকা ও ২য় কপিকলে দুইটি চাকা ব্যবহার করা হলে, বস্তুটি উঠাতে কোন কপিকলে কম বল প্রয়োগ করতে হবে?
সমাধান:
আমরা জানি,
কপিকলে সংযুক্ত চাকা বেশি থাকলে বল কম প্রয়োগ করতে হয়।
১ম কপিকলে চাকা আছে তিনটি এবং ২য় কপিকলে চাকা আছে দুইটি।
∴ উভয় কপিকলে সমান ভরের বস্তু থাকায়, বস্তুটি উঠাতে ১ম কপিকল অপেক্ষায় ২য় কপিকলে বেশি বল প্রয়োগ করতে হবে।
∴ ১ম কপিকলে কম বল প্রয়োগ করতে হবে।
প্রশ্ন: বস্তুটি টেনে তুলতে কত বল প্রয়োগ করতে হবে?
সমাধান:
• কপিকলে বস্তু উপরে তুলতে প্রযুক্ত বল = বস্তুটির ওজন/বস্তুটি যে চাকাটি/চাকাগুলোর সাথে যুক্ত আছে তার সাথে যুক্ত দড়ির সংখ্যা
= 66/4 Kg
= 16.5 Kg
প্রশ্ন: সংকুচিত স্প্রিং (Spring)-এ কী ধরনের শক্তি থাকে?
সমাধান:
যে শক্তি কোন বস্তুর অবস্থার কারণে সঞ্চয় হয়, তাকে বলা হয় স্থিতি শক্তি (Potential Energy)। সংকুচিত বা প্রসারিত স্প্রিং-এর ক্ষেত্রে, স্প্রিং পুনরায় তার প্রাথমিক আকারে ফিরে আসার চেষ্টা করে, এ জন্য এটি স্থিতি শক্তি জমা রাখে। এই শক্তি স্প্রিং-এর স্থিতিস্থাপকতা থেকে আসে।
প্রকৃত সময় = ১১:৬০ - দর্পনের সময়
= (১১:৬০ - ৯:৩০) মিনিট
= ২:৩০ মিনিট
প্রশ্ন: ১৫ মিটার লম্বা একটি স্কেলের এক প্রান্তে ১০ কেজি ওজন বাঁধা হয়েছে। একই প্রান্ত থেকে স্কেলের দৈর্ঘ্যের ৩ : ২ অনুপাতে একটি পেরেক লাগানো আছে। অপর প্রান্তে কত কেজি ওজন দিলে স্কেলের ভারসাম্য থাকবে?
সমাধান:
স্কেলের মোট দৈর্ঘ্য = ১৫ মিটার
এক প্রান্তের ওজন = ১০ কেজি
পেরেক বিভাজন = ৩ : ২
৩ : ২ অনুপাতে পুরো ১৫ মিটারকে ৫ ভাগে ভাগ করলে পেরেকটি এক প্রান্ত থেকে ৯ মিটারে আছে। অপর অংশ = ৬ মিটার। ভারসাম্য শর্ত অনুযায়ী টর্ক সমান হবে।
বাঁ দিকের টর্ক = ১০ কেজি × ৯ মিটার = ৯০
ডান দিকের টর্ক = W × ৬ মিটার
W = ৯০ ÷ ৬ = ১৫ কেজি
সঠিক উত্তর: গ) ১৫ কেজি
প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কত ওজন দিলে লিভারটি ভারসাম্য অবস্থায় থাকবে?
সমাধান:
আমরা জানি,
ভারসাম্য রক্ষায় সুত্র:
প্রয়োজনীয় ওজন × ফালক্রম থেকে দূরত্ব = (১ম ওজন × দূরত্ব) + (২য় ওজন × দূরত্ব)
⇒ প্রয়োজনীয় ওজন × 25 = (10 × 16) + (25 × 6)
⇒ প্রয়োজনীয় ওজন × 25 = 160 + 150
⇒ প্রয়োজনীয় ওজন × 25 = 310
∴ প্রয়োজনীয় ওজন = 310/25 = 12.4 kg
আমরা জানি,
লিভারের যান্ত্রিক সুবিধা = ভার × ভার বাহুর দৈর্ঘ্য = বল × বল বাহুর দৈর্ঘ্য
∴ ভার = (বল × বল বাহুর দৈর্ঘ্য)/ভার বাহুর দৈর্ঘ্য
বল = (80 × 9)/4 = 180 kg
গোলকটির ভার 180 kg
প্রশ্ন: ভারসাম্য রক্ষার্থে নির্দেশিত স্থানে কত কেজি ওজন সংযুক্ত করতে হবে?
সমাধান:
এই সকল সমস্যায় ভারসাম্য রক্ষার জন্য উভয় পাশের ভর এবং দূরত্বের গুনফলকে সমান হতে হবে।
অর্থাৎ, (১০ × ১) = (? × ২)
বা, ? = ১০/২
∴ ? = ৫ কেজি
তাই নির্দেশিত স্থানে ৫ কেজি ওজন দিতে হবে।
প্রশ্ন: '?' চিহ্নযুক্ত স্থানে বস্তুটির ভর কত হলে পাট্টা বা ভারসাম্য ঠিক থাকবে?
সমাধান:
ভারসাম্য রক্ষার ক্ষেত্রে উভয় পাশের দূরত্ব ও ভরের মোট গুণফল সমান হতে হয়।
তাহলে,
(8.5 + ?) × 6 = 12 × 9
⇒ 8.5 + ? = 108/6
⇒ 8.5 + ? = 18
⇒ ? = 18 - 8.5
⇒ ? = 9.5
∴ বস্তুর ভর 9.5 kg হতে হবে।
প্রশ্ন: নিচের কোন চাকাটি সবচেয়ে দ্রুত ঘুরবে?
সমাধান:
ছবিতে যথাক্রমে P, Q, R এবং S চিহ্নিত চারটি পুলি আছে।
- পুলির বৃত্তাকার ব্যাস যতো বড় হবে, পুলিটি তত ধীরে ঘুরবে কারণ একটি সম্পূর্ণ ঘূর্ণণের জন্য বেশি দূরত্ব অতিক্রম করতে হয়।
- অর্থাৎ, বড় পুলি ধীরে ঘুরবে, ছোট পুলি দ্রুত ঘুরবে।
এখানে,
- পুলি P সবচেয়ে বড়। পুলি S সবচেয়ে ছোট।
সুতরাং,
- পুলি P সবচেয়ে ধীরে ঘুরবে কারণ তার ব্যাস সবচেয়ে বড়।
- পুলি S সবচেয়ে দ্রুত ঘুরবে কারণ তার ব্যাস সবচেয়ে ছোট।
অর্থাৎ,
- পুলি S সবচেয়ে দ্রুত ঘুরবে।
প্রশ্ন: একটি মোটা ও একটি চিকন হাতলওয়ালা স্ক্র- ড্রাইভার দিয়ে একই মাপের দুটি স্ক্র- কে কাঠের ভিতরে সমান গভীরতায় প্রবেশ করাতে চাইলে কোনটির মাধ্যমে সবচেয়ে সহজে কাজটি করা যাবে?
সমাধান:
একই মাপের দুটি স্ক্র- কে কাঠের ভিতরে সমান গভীরতায় প্রবেশ করালে মোটা হাতলওয়ালা স্ক্র- ড্রাইভার দিয়ে কাজটি সহজে করা যাবে।
কারন,
মোটা হাতলওয়ালা স্ক্র- ড্রাইভারের হাতল মোটা হওয়ায় এটি দিয়ে স্ক্র ঘোরানোর সময় অল্প বল প্রয়োগে বেশি ঘূর্ণন বল বা টর্ক তৈরি হয়। এর ফলে সহজেই স্ক্র কে আটকানো যায়।
অন্যদিকে,
চিকন হাতলওয়ালা স্ক্র-ড্রাইভার দিয়ে স্ক্র ঘোরানোর সময় একই পরিমান ঘূর্ণন বল বা টর্ক তৈরি করতে হলে মোটা হাতলওয়ালা স্ক্র-ড্রাইভারের প্রযুক্ত বলের তুলনায় বেশি পরিমান বল প্রয়োগ করতে হয়।
এর ফলে চিকন হাতলওয়ালা স্ক্র-ড্রাইভার দিয়ে স্ক্র কে আটকাতে তুলনামূলক কষ্ট হয়।
প্রশ্ন: 1 নং গিয়ারটি ঘড়ির কাঁটার দিকে ঘুরলে, 5 নং গিয়ারটি কোন দিকে ঘুরবে?
সমাধান:
এখানে,
1 নং এবং 2 নং গিয়ার সোজা বেল্টের মাধ্যমে যুক্ত আছে, ফলে 1 নং ও 2 নং গিয়ারের ঘূর্ণনের দিক হবে একই দিকে।
2 নং এবং 3 নং গিয়ার পরস্পর যুক্ত থাকায় এদের ঘূর্ণনের দিক হবে পরস্পর বিপরীত।
3 নং ও 4 নং গিয়ার পরস্পর যুক্ত থাকায় এদের ঘূর্ণনের দিক হবে পরস্পর বিপরীত।
4 নং ও 5 নং গিয়ার ক্রস বেল্টের মাধ্যমে যুক্ত আছে, ফলে 4 নং ও 5 নং গিয়ারের ঘূর্ণনের দিক হবে পরস্পর বিপরীত।
অর্থাৎ 1 নং গিয়ারটি ঘড়ির কাঁটার দিকে ঘুরলে বাকি গিয়ারগুলোর ঘূর্ণন হবে নিম্নরূপ,
1 নং গিয়ার(ঘড়ির কাঁটার দিকে)
2 নং গিয়ার(ঘড়ির কাঁটার দিকে)
3 নং গিয়ার(ঘড়ির কাঁটার বিপরীত দিকে)
4 নং গিয়ার(ঘড়ির কাঁটার দিকে)
5 নং গিয়ার(ঘড়ির কাঁটার বিপরীত দিকে)
আমরা জানি, কপি কল দিয়ে ভার তোলার সময় দঁড়িতে ভাঁজ পড়ে এবং বলটা প্রতিটি ভাঁজে ভাগ হয়ে যায়।
এখানে ভাঁজ সংখ্যা আছে ৬ টি
∴ বল = ভার/দঁড়ির ভাঁজ সংখ্যা
বল = 500/6 = 83.33 kg
প্রশ্ন: P ও Q দুইজন সমান শক্তিসম্পন্ন ব্যক্তি হলে কার জন্য 35 কেজি ওজন সম্বলিত বারটি ধরে রাখা তুলনামূলক সহজ হবে?
সমাধান:
• P এর জন্য 35 কেজি ওজন সম্বলিত বারটি ধরে রাখা তুলনামূলক সহজ হবে।
আমরা জানি, লিভারের ক্ষেত্রে প্রযুক্ত ওজন, ফালক্রামের যত কাছাকাছি থাকবে লিভারের অন্যপ্রান্তে তত কম ভারী অনুভূত হবে।
P এর ক্ষেত্রে ওজনটি ফালক্রামের কাছে অবস্থিত। P থেকে ওজনটির দূরত্ব বেশি হওয়ায় P এর জন্য বারটি ধরে রাখা তুলনামূলক সহজ হবে।
Q এর ক্ষেত্রে ওজনটি ফালক্রাম থেকে দূরে এবং Q এর কাছাকাছি অবস্থিত হওয়ায় Q এর কাছে বারটির ওজন বেশি মনে হবে। ফলে বারটি ধরে রাখা Q এর জন্য কষ্টকর হবে।
প্রশ্ন: নিচের কোনটি প্রথম শ্রেণির লিভার?
সমাধান:
লিভার যন্ত্র:
লিভার হলো এমন একটি দণ্ড বা অবলম্বন, যা কোনো বস্তুর ওপর ভর করে মুক্তভাবে ওঠানামা করে।
• লিভারের যান্ত্রিক সুবিধা নির্ণয়ের সূত্রটি হলো: যান্ত্রিক সুবিধা = ভার/প্রযুক্ত বল
- লিভারের দন্ডটি যে বিন্দুতে ওঠানামা করে তাকে ফালক্রাম বলে।
- বল যে বিন্দুতে প্রযুক্ত হয় তা থেকে ফালক্রাম পর্যন্ত দূরত্ব হলো বলবাহুর দৈর্ঘ্য।
- ভার থেকে ফালক্রাম পর্যন্ত দূরত্ব হলো ভারবাহুর দৈর্ঘ্য।
• প্রযুক্ত বল, ভার ও ফালক্রামের অবস্থানের ওপর ভিত্তি করে লিভারকে তিন ভাগে ভাগ করা যায়। যথা:-
• প্রথম শ্রেণির লিভার:
- এই ক্ষেত্রে ফালক্রামের অবস্থান প্রযুক্ত বল ও ভারের মাঝখানে থাকে।
- যেমন: কাঁচি, সাঁড়াশি, নিক্তি, নলকূপের হাতল, পানি সেচের দোন, ঢেঁকি ইত্যাদি।
• দ্বিতীয় শ্রেণির লিভার:
- এই ক্ষেত্রে ভার থাকে মাঝখানে এবং প্রযুক্ত বল ও ফালক্রাম দুই প্রান্তে অবস্থান করে।
- যেমন: যাঁতি, এক চাকার ঠেলা গাড়ি, বোতল খোলার যন্ত্র ইত্যাদি।
• তৃতীয় শ্রেণির লিভার:
- এই ক্ষেত্রে প্রযুক্ত বলটি মাঝখানে কার্যকর হয়।ভার ও ফালক্রাম থাকে দুই প্রান্তে।
- যেমন: চিমটা।
প্রশ্ন: যদি স্প্রিং A-তে একটি বল প্রয়োগের ফলে সেটি 125 সে.মি. সংকুচিত হয়, তাহলে একই বল স্প্রিং B-কে কতটুকু সংকুচিত করবে?
সমাধান:
আমরা জানি,
সমান্তরালভাবে থাকা স্প্রিংগুলি তাদের মধ্যে প্রয়োগকৃত বলকে সমানভাবে ভাগ করে।
যদি একই বল স্প্রিং B তে প্রয়োগ করা হয়, তাহলে বলটি অর্ধেক হয়ে যাবে কারণ স্প্রিং B তে 2 টি স্প্রিং আছে।
এর ফলে সংকোচনের পরিমাণ অর্ধেক হবে।
∴ স্প্রিং B এর সংকোচনের পরিমাণ হবে = 125/2 সে.মি. = 62.5 সে.মি.
প্রশ্ন: ভারসাম্য রক্ষা করতে প্রশ্নবোধক স্থানে কত ওজনের বস্তু থাকতে হবে?
সমাধান:
ডানপাশের ক্ষেত্রে,
20 × 12 + 30 × 6
= 240 + 180
= 420
বামপাশের ক্ষেত্রে,
12 × ? = 420
⇒ ? = 420/12
∴ ? = 35
অতএব, প্রশ্নবোধক স্থানে 35 lb ওজনের বস্তু থাকতে হবে।
প্রশ্ন: একটি লিভারের যান্ত্রিক সুবিধা ২.৫ হলে, ৫০ নিউটন বল প্রয়োগ করে কত নিউটন ভার তুলতে পারবে?
সমাধান:
দেওয়া আছে,
যান্ত্রিক সুবিধা = ২.৫
প্রযুক্ত বল = ৫০ নিউটন
আমরা জানি,
যান্ত্রিক সুবিধা = ভার/প্রযুক্ত বল
⇒ ২.৫ = ভার/৫০
⇒ ভার = ২.৫ × ৫০
∴ ভার = ১২৫ নিউটন
সুতরাং, ৫০ নিউটন বল প্রয়োগ করে ১২৫ নিউটন ভার তুলতে পারবে।
প্রশ্ন: নিম্নে প্রদত্ত দুইটি পাথর খণ্ডের মধ্যে কোনটিকে টেনে নেওয়া সহজ হবে?
সমাধান:
A পাথরখণ্ড বহনকারী ভিত্তিটি একটি পুলির মাধ্যমে দড়ির সাথে যুক্ত।
এর ফলে প্রতিক্রিয়া বল অর্ধেক হয়ে খণ্ডটি টানতে যতটুকু বল প্রয়োগ করার দরকার তার অর্ধেক বল প্রয়োগে খণ্ডটি টানা যায়। অর্থাৎ টানতে কম কষ্ট হবে।
অপরদিকে,
B খণ্ডটি কেবল একটি দড়ির মাধ্যমে যুক্ত, ফলে সেটি টেনে আনা কষ্টকর হবে।
সুতরাং, A পাথরখণ্ডটিকে টেনে নেওয়া সহজ হবে।
প্রশ্ন: দণ্ডটি ভারসাম্য অবস্থায় আনতে হলে '?' চিহ্নিত বস্তুটির ওজন কত হওয়া প্রয়োজন?
সমাধান:
দণ্ডটি ভারসাম্য অবস্থায় আনতে হলে দুই পাশের বস্তুর ওজন ও দূরত্বের গুণফল একই হতে হবে।
শর্তমতে,
? × 2 = 16 × 4
⇒ ? = (16 × 4)/2
∴ ? = 32
অর্থাৎ, '?' চিহ্নিত বস্তুটির ওজন 32 kg হওয়া প্রয়োজন।
প্রশ্ন: লিভারে ভারসাম্য ঠিক রাখতে প্রশ্নবোধক চিহ্নিত বস্তুর ওজন কত হওয়া প্রয়োজন?
সমাধান:
লিভারে ভারসাম্য ঠিক রাখতে হলে দূরত্ব ও বস্তুর ওজনের গুণফল সমান হতে হয়।
প্রশ্নমতে,
16 × 6 = 3 × ?
⇒ ? = 96/3
∴ ? = 32 kg
∴ লিভারে ভারসাম্য ঠিক রাখতে প্রশ্নবোধক চিহ্নিত বস্তুর ওজন 32 kg হওয়া প্রয়োজন।
প্রশ্ন: A-এর ঘূর্ণন হার প্রতি সেকেন্ডে 50 বার হলে, D-এর ঘূর্ণন হার প্রতি সেকেন্ডে কত হবে?
সমাধান:
দেওয়া আছে,
A গিয়ারের দাঁতের সংখ্যা 5
এবং ঘূর্ণন সংখ্যা 50টি
D গিয়ারের দাঁতের সংখ্যা 10
ধরি, D গিয়ারের ঘূর্ণন সংখ্যা x টি
আমরা জানি,
১ম গিয়ারের দাঁতের সংখ্যা × ১ম গিয়ারের ঘূর্ণন সংখ্যা = ২য় গিয়ারের দাঁতের সংখ্যা × ২য় গিয়ারের ঘূর্ণন সংখ্যা
এখন,
⇒ A গিয়ারের দাঁতের সংখ্যা × A গিয়ারের ঘূর্ণন সংখ্যা = D গিয়ারের দাঁতের সংখ্যা × D গিয়ারের ঘূর্ণন সংখ্যা
⇒ D গিয়ারের ঘূর্ণন সংখ্যা = (A গিয়ারের দাঁতের সংখ্যা × A গিয়ারের ঘূর্ণন সংখ্যা)/D গিয়ারের দাঁতের সংখ্যা
∴ D গিয়ারের ঘূর্ণন সংখ্যা = (5 × 50)/10 = 25
সুতরাং, D-এর ঘূর্ণন হার প্রতি সেকেন্ডে 25টি হবে।
(অর্থাৎ A-এর চেয়ে দাঁত দ্বিগুণ হওয়ায় D-এর গতি অর্ধেক হয়েছে।)
প্রশ্ন: 'ক' একটি লন রোলার টানছে এবং 'খ' একটি লন রোলার ঠেলছে। কার সবচেয়ে কম কষ্ট হবে?
সমাধান:
আমরা জানি,
লন রোলারকে যখন ঠেলা হয় তখন প্রযুক্ত বল নিচের দিকে ক্রিয়া করে, ফলে লন রোলারের ভরের সাথে প্রযুক্ত বল যুক্ত হয়ে লন রোলার ঠেলতে বেশি কষ্ট হয়।
অন্যদিকে,
লন রোলারকে যখন টানা হয় তখন প্রযুক্ত বল উপরের দিকে ক্রিয়া করে, ফলে লন রোলারের ভর থেকে প্রযুক্ত বল বাদ হয়ে যায়। একারণে লন রোলার টানা সহজ।
অর্থাৎ লন রোলার টানার জন্য ক-এর সবচেয়ে কম কষ্ট হবে।
প্রশ্ন: 'D' যদি ঘড়ির কাটার দিকে 30 rpm গতিতে ঘুরে, তবে 'C' কেমন গতিতে কোনদিকে ঘুরবে?
সমাধান:
আমরা জানি,
- পাশাপাশি সংযুক্ত গিয়ারগুলো পরস্পর পরস্পরের বিপরীতে ঘুরে।
- সমান সংখ্যক দাঁত সংশ্লিষ্ট গিয়ার একই গতিতে ঘুরে।
- যে গিয়ারের দাঁত কম থাকে তার গতি বেশি এবং দাঁত বেশি হলে গতি কম থাকে।
এখানে,
- 'D' ঘড়ির কাঁটার দিকে ঘুরে।
- 'C' গিয়ারটি 'D' গিয়ারের সাথে যুক্ত হওয়ায় 'C' ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে।
- 'D' এর দাঁত সংখ্যা 'C' এর দাঁতের তিনগুণ হওয়ায়। 'C' এর গতি 'D' এর তিনগুণ হবে।
অর্থাৎ, 'C' এর গতি হবে = 3 × 30 = 90 rpm.
∴ C গিয়ারটি 90 rpm গতিতে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবে।
প্রশ্ন: F-35 বিমানটির কোন বৈশিষ্ট্য এর স্টেলথের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ?
সমাধান:
• F-35 বিমানের স্টেলথ বৈশিষ্ট্য (Stealth Feature):
- স্টেলথ প্রযুক্তি বিমানের রাডার বা সনাক্তকরণ ব্যবস্থার চোখে কম দৃশ্যমান বা অদৃশ্য হওয়ার ক্ষমতা।
- F-35 এর স্টেলথে মূল অবদান আসে এমন কিছু বৈশিষ্ট্য থেকে যা রাডার তরঙ্গ শোষণ ও প্রতিফলন কমায়।
- স্টেলথ বৃদ্ধির জন্য শুধুমাত্র বড় উইংসপ্যান বা শক্ত বর্ম যথেষ্ট নয়।
- অত্যধিক গতিশীলতা সাহায্য করে যুদ্ধক্ষেত্রে সুবিধা দিতে, কিন্তু রাডারের চোখে অদৃশ্য হওয়ার সাথে সরাসরি সম্পর্ক নেই।
- F-35 বিমানের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টেলথ বৈশিষ্ট্য হলো রাডার শোষণকারী উপকরণ, যা রাডার সিগন্যালকে শোষণ করে প্রতিফলিত হওয়া কমায় এবং সনাক্তকরণ কঠিন করে।
সুতরাং, F-35 এর স্টেলথের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো - ঘ) রাডার শোষণকারী উপকরণ।
X চাকার সাথে দ্বিতীয় ছোট চাকাটি আড়াআড়িভাবে যুক্ত আছে তাই এটি ঘড়ির কাঁটার বিপরীতে জোরে ঘুরবে।
দ্বিতীয় চাকার সাথে তৃতীয় চাকাটি সরাসরি যুক্ত আছে এবং সাইজে বড় হওয়ায় দ্বিতীয় চাকার সাপেক্ষে একই দিকে আস্তে ঘুরবে।
চতুর্থ চাকাটি তৃতীয় চাকার সাথে আড়াআড়িভাবে যুক্ত এবং সাইজে ছোট হওয়ায় ঘড়ির কাঁটার দিকে জোরে ঘুরবে।
প্রশ্ন: হেলানো তল থেকে বাড়তি যান্ত্রিক সুবিধা পাওয়া যাবে কীভাবে?
সমাধান:
হেলানো তলের যান্ত্রিক সুবিধা = হেলানো তলের দৈর্ঘ্য/হেলানো তলের উচ্চতা
অর্থাৎ, হেলানো তলের দৈর্ঘ্য যত বেশি হবে এবং এর উচ্চতা যত কম হবে এর যান্ত্রিক সুবিধা তত বেশি হবে এবং কম বলপ্রয়োগ করতে হবে।
প্রশ্ন: স্থির অবস্থান থেকে ট্রলিটি কোনদিকে টানা হচ্ছে?
সমাধান:
আমরা জানি,
স্থির অবস্থান থেকে কোনো বস্তু চলতে শুরু করলে স্থিতি জড়তার কারনে তা পেছনদিকে হেলে পড়ে।
স্থির অবস্থান থেকে টানতে শুরু করা ট্রলিটির মধ্যে থাকা বোতলটি B এর দিকে হেলে পড়েছে।
অর্থাৎ ট্রলিটি A এর দিকে টানা হচ্ছে।