উত্তর
ব্যাখ্যা
যুক্তরাজ্য সরকারের আয়োজনে ৪ জুন, ২০২০ গ্লোবাল ভ্যাকসিন সামিট হয়।
উৎস: GOV.UK
PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন
PrepBank · পাতা ৭০ / ৭৬ · ৬,৯০১–৭,০০০ / ৭,৭৫২
বাংলাদেশ বন শিল্প উন্নয়ন কর্পোরেশন (BFIDC)-র তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে মোট ৩টি রাবার জোন বা অঞ্চল রয়েছে।
জোনগুলো হলো: চট্টগ্রাম জোন, সিলেট জোন ও টাঙ্গাইল-শেরপুর (মধুপুর) জোন।
রাবার:
- রাবার একটি অত্যন্ত মূল্যবান অর্থকরী বনজ সম্পদ যার বিভিন্ন ধরণের ব্যবহার রয়েছে।
- বিএফআইডিসির মালিকানাধীন রাবার বাগান রয়েছে ১৮টি।
- বাংলাদেশে রাবার জোন রয়েছে ৩টি। এগুলো হলো: বৃহত্তর চট্টগ্রাম, সিলেট এবং টাঙ্গাইল - শেরপুর।
- ৩টি জোনে মোট রাবার বাগান ১৮টি; এর মধ্যে চট্টগ্রামে ৯টি, সিলেট জোনে ৪টি এবং টাঙ্গাইল-শেরপুর জোনে ৫টি।
• বিএফআইডিসি ১৯৮০-৮১ সাল হতে উচ্চ ফলনশীল রাবার চারা রোপণ শুরু করে এবং ১৯৯৭ সালের মধ্যে চট্টগ্রাম, সিলেট ও মধুপুরের ১৩,২০৭ হেক্টর জমিতে ১৬টি রাবার বাগান সৃজন করে।
- তার মধ্যে ৮% চারা মালয়েশিয়া হতে আনীত প্রিম ৬০০ এবং পিবি ২৩৫ ক্লোন হতে লাগানো হয়।
- প্রতিটি ক্লোন হতে উৎপন্ন চারা হতে বছরে তিন কেজি করে রাবার উৎপন্ন হয়।
উৎস: i) বাংলাদেশ রাবার বোর্ড ওয়েবসাইট।
ii) বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন ওয়েবসাইট।
দেশভিত্তিক আমদানি:
- মোট আমদানি ব্যয়ের পরিমাণ: ৪৪,১০৮.০ মিলিয়ন মার্কিন ডলার।
- যা পূর্ববর্তী অর্থবছরের একই সময়ের মোট আমদানি ব্যয়ের (৫২,১১৯.০ মিলিয়ন মার্কিন ডলার) তুলনায় ১৫.৫ শতাংশ কম।
- বাংলাদেশ সবচেয়ে বেশি আমদানি করে: চীন থেকে।
- চীন থেকে আমদানির পরিমাণ: ২৮.৪৬%।
- দ্বিতীয় অবস্থানে: ভারত (১৩.৪২%)।
- তৃতীয় অবস্থানে: যুক্তরাষ্ট্র (৪.৫১%)।
উৎস: বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২৪।
- ১৯৬০ সাল থেকে ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার’ প্রদান করা হচ্ছে।
- বাংলাদেশ সরকারের ‘সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়’ এ পুরস্কার ঘোষণা করে।
- বাংলা সাহিত্যের ১০টি শাখায় এ পুরস্কার প্রদান করা হয়।
- ২০২১ সালের ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার’ প্রাপ্ত লেখকরা হলেন -
- শিশুসাহিত্য : রফিকুর রশীদ
- নাটক : সাধনা আহমেদ
- ফোকলোর : আমিনুর রহমান সুলতান
- মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণা : পান্না কায়সার.
তথ্যসূত্র- বাংলা একাডেমি ওয়েবসাইট।
• ড্রাগন ফল উৎপাদন:
- কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ড্রাগন উৎপাদনের শীর্ষে আছে ঝিনাইদহ জেলা।
- এখানে গত অর্থবছরে উৎপাদন হয় ৩২ হাজার ৭৬৮ মেট্রিক টন ড্রাগন।
- এরপরে রয়েছে যশোর জেলা।
- এখানে গত অর্থবছরে উৎপাদন হয় ১২ হাজার ৫৫৩ মেট্রিক টন ড্রাগন।
- আর তৃতীয় শীর্ষ জেলা রাজশাহীতে উৎপাদন হয় ৪ হাজার ৪৭৭ মেট্রিক টন ড্রাগন।
তথ্যসূত্র: প্রথম আলো। (Link)
গাজা শান্তি সম্মেলন:
- ২০২৫ সালে 'গাজা শান্তি সম্মেলন' অনুষ্ঠিত হয়েছে মিশরে।
- শান্তি সম্মেলনটি অনুষ্ঠিত হয় মিসরের উপকূলীয় শহর শারম আল-শেখে।
⇒ ১৩ অক্টোবর, ২০২৫ তারিখে মিশরে বিশ্বের বিভিন্ন দেশের নেতার উপস্থিতিতে হামাস-ইসরাইল শান্তি পরিকল্পনা চুক্তিতে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
- এই নথিতে ট্রাম্প ছাড়াও মিসরীয় প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান এবং কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানিসহ অন্যান্য বিশ্বনেতারা স্বাক্ষর করেছেন।
- সম্মেলনে প্রায় ৩৫ জন বিশ্বনেতা অংশ নেন।
- গাজায় দুই বছরেরও বেশি সময় ধরে চলা ইসরাইল-হামাস যুদ্ধের অবসান ঘটানোর লক্ষ্যে এ চুক্তি সই হয়।
উল্লেখ্য,
- এর আগে ১০ অক্টোবর, ২০২৫ তারিখে ইসরায়েল ও হামাস ট্রাম্পের ২০ দফা যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষর করে।
- এরই মধ্যে হামাস ২০ জন জীবিত জিম্মি ও কয়েকজন জিম্মির মরদেহ ইসরায়েলের কাছে হস্তান্তর করেছে। ইসরায়েলও প্রায় দু হাজার ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিয়েছে।
উৎস: Al Jazeera.
যুক্তরাষ্ট্রের বর্তমান রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রে প্রতি ৪ বছর পর পর প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। ৩ নভেম্বর, ২০২০ সালে যুক্তরাষ্ট্রের ৫৯তম নির্বাচন অনুষ্ঠিত হবে। ২০১৬ সালের ৩ নভেম্বর ৫৮ তম নির্বাচনে জয় লাভ করে ডোনাল্ড ট্রাম্প ৪৫ তম আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন। উৎসঃ লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, মার্চ-২০২০ ও যুক্তরাষ্ট্রের সরকারি ওয়েবসাইট।
আরব লীগ:
- আরব লীগ (Arab League) হলো মধ্যপ্রাচ্যের দেশগুলোর আঞ্চলিক এবং রাজনৈতিক সংগঠন।
- উদ্দেশ্য: আরব দেশগুলোর মধ্যে সহযোগিতা, ঐক্য এবং নিরাপত্তা প্রতিষ্ঠা।
- আরব লীগের সনদ স্বাক্ষরিত হয় এবং আরব লীগ প্রতিষ্ঠিত হয়: ২২ মার্চ, ১৯৪৫।
- প্রতিষ্ঠাতা সদস্য দেশ: ৭টি (মিশর, ইরাক, লেবানন, সৌদি আরব, সিরিয়া, জর্ডান এবং ইয়েমেন)।
- বর্তমান সদস্য দেশ: ২২টি (কুয়েত, লেবানন, ফিলিস্তিন, কাতার, জর্ডান, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, লিবিয়া, ওমান, সৌদি আরব, সিরিয়া, তিউনিসিয়া, ইরাক, আলজেরিয়া, মরোক্কো, সুদান, জিবুতি, মিশর, ইয়েমেন, মৌরিতানিয়া, কমোরোস, সোমালিয়া)।
- ১৯৪৪ সালে আলেকজান্দ্রিয়া প্রটোকল গৃহীত হওয়ার পর ২২ মার্চ, ১৯৪৫ সালে কায়রোতে প্রতিষ্ঠিত হয়।
- সদর দপ্তর: কায়রো, মিশর।
- অফিসিয়াল ভাষা: আরবি।
- বর্তমান মহাসচিব: মিশরের আহমেদ আবুল ঘেইত।
⇒ মে, ২০২৫ সালে ৩৪তম আরব লীগ শীর্ষ সম্মেলন ইরাকের বাগদাদে অনুষ্ঠিত হয়েছে।
- বাগদাদে অনুষ্ঠিত এই সম্মেলনে সিরিয়ার প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শিবানি।
উৎস: Arab League ওয়েবসাইট।
Ballon d'Or 2025:
- বর্ষসেরা পুরুষ খেলোয়াড়: উসমান দেম্বেলে (পিএসজি, ফ্রান্স)।
- বর্ষসেরা নারী খেলোয়াড়: আইতানা বোনমাতি (বার্সেলোনা, স্পেন)।
- বর্ষসেরা পুরুষ কোচ: লুইস এনরিকে (পিএসজি)।
- বর্ষসেরা নারী কোচ: সারিনা ভিগমান (ইংল্যান্ড)।
- বর্ষসেরা পুরুষ গোলকিপার (ইয়াসিন ট্রফি): জিয়ানলুইজি দোন্নারুম্মা (ম্যানচেস্টার সিটি, ইতালি)।
- বর্ষসেরা নারী গোলকিপার (ইয়াসিন ট্রফি): হান্না হাম্পটন (চেলসি, ইংল্যান্ড)।
- কোপা ট্রফি (পুরুষ): লামিনে ইয়ামাল (বার্সেলোনা)
- কোপা ট্রফি (নারী): ভিকি লোপেজ (বার্সেলোনা, স্পেন)
- সক্রেটিস অ্যাওয়ার্ড: জানা ফাউন্ডেশন।
- বর্ষসেরা পুরুষ ক্লাব: পিএসজি।
- বর্ষসেরা নারী ক্লাব: আর্সেনাল।
উল্লেখ্য,
- ফুটবলারদের জন্য বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার হলো ব্যালন ডি'অর।
- ফুটবল বিষয়ক সাময়িকী 'ফ্রান্স ফুটবল' এই সম্মাননা দিয়ে থাকে।
- ১৯৫৬ সালে সর্বপ্রথম ব্যালন ডি’অর পুরস্কার প্রবর্তিত হয়।
- ফিফা ব্যালন ডি’অর পুরস্কারটি ২০১০ সাল থেকে প্রবর্তিত হয়েছে।
- ১৯৫৬ সালে প্রবর্তিত ব্যালন ডি’অরের প্রথম পুরস্কার জেতেন স্ট্যানলি ম্যাথুস।
উৎস: i) Britannica. [link]
ii) FIFA.
• কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ-২০২৪ অনুসারে,
- মোট আখ উৎপাদন- ২,৯৩,৩৬,৯৪.৬৯ মে. টন
- মোট আখ আবাদ হয়েছে- ১,৬৭,৩৪৫.৩৪ একর।
- বাংলাদেশে সবচেয়ে বেশি আখ উৎপন্ন হয় - নাটোর জেলা (৯৩২,০০৬.৪২ মে. টন)
- নাটোর জেলা- ২০২৩-২৪ বছরে মোট ৫১,৫০৬.১৩ একর জমিতে আখের আবাদ হয়।
এছাড়াও,
- ধান উৎপাদনে শীর্ষ জেলা ময়মনসিংহ।
- গম উৎপাদনে শীর্ষ জেলা ঠাকুরগাঁও।
- তুলা উৎপাদনে শীর্ষ জেলা ঝিনাইদহ।
- চা উৎপাদনে শীর্ষ জেলা মৌলভীবাজার।
- তামাক উৎপাদনে শীর্ষ জেলা কুষ্টিয়া।
- পাট উৎপাদনে শীর্ষ জেলা ফরিদপুর।
- আলু উৎপাদনে শীর্ষ জেলা রংপুর।
উৎস: কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ-২০২৪।
উৎস: কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ-২০২৪।
বৈশ্বিক উদ্ভাবনী সূচক- ২০২৫:
- গত ১৬ সেপ্টেম্বর, ২০২৫ ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রোপার্টি অর্গানাইজেশন (WIPO) বৈশ্বিক উদ্ভাবনী সূচক- ২০২৫ প্রকাশ করে।
- এতে একটি দেশের অবস্থান নির্ণয়ে প্রতিষ্ঠান, মানবসম্পদ ও গবেষণা, অবকাঠামো, পরিশীলিত বাজার, পরিশীলিত ব্যবসা, জ্ঞান ও প্রযুক্তি এবং সৃজনশীলতাসহ মোট সাতটি সূচকের মূল্যায়ন করা হয়।
- প্রতিবেদনে দেখা যায়, শীর্ষ স্থানে থাকা সুইজারল্যান্ড ১০০-এর মধ্যে ৬৬ পয়েন্ট পেয়েছে।
- সুইডেন ও যুক্তরাষ্ট্র যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে।
- সূচক ২০২৫-এ ১৩৯টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান অপরিবর্তিত থেকে ১০৬তম স্থানে রয়েছে।
- বাংলাদেশ ২১ পয়েন্ট নিয়ে নিম্ন-মধ্যম আয়ের ৩৭ দেশের মধ্যে ১৯তম এবং মধ্য ও দক্ষিণ এশিয়ার ১০ দেশের মধ্যে অষ্টম স্থানে রয়েছে।
তথ্যসূত্র- Global Innovation Index 2025. [link]
- সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচন হলো একাদশ জাতীয় সংসদ নির্বাচন।
- যা ২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হয়।
- নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বাধীন বাংলাদেশ আওয়ামী লীগ জয় লাভ করে ।
- একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সবচেয়ে বেশি ২২ জন নারী সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
- বাংলাদেশের ইতিহাসে এ পর্যন্ত অনুষ্ঠিত সব নির্বাচনের মধ্যে এটি সর্বোচ্চ।
তথ্যসূত্র- বাংলাদেশ নির্বাচন কমিশন।
Emerald Triangle অঞ্চলটি মূলত কম্বোডিয়া ও থাইল্যান্ডের মধ্যে দ্বন্দ্বপূর্ণ স্থান। যদিও এটি কম্বোডিয়া, থাইল্যান্ড ও লাওস—এই তিন দেশের সীমান্তে অবস্থিত, প্রকৃত দ্বন্দ্বটি কম্বোডিয়া ও থাইল্যান্ডের মধ্যে সীমান্ত নিয়ন্ত্রণ ও ঐতিহাসিক দাবিকে কেন্দ্র করে।
এমারেল্ড ট্রায়াঙ্গল:
- "এমারেল্ড ট্রায়াঙ্গল" হলো একটি বনভূমি ও পাহাড়ি অঞ্চল যা কম্বোডিয়া, থাইল্যান্ড ও লাওস- এই তিন দেশের সীমান্ত এলাকায় বিস্তৃত।
- এটি "Mom Bei" (কম্বোডিয়ান নাম) অথবা থাইল্যান্ডে "Chong Bok" নামে পরিচিত।
- কম্বোডিয়া ও থাইল্যান্ডের মধ্যে এই অঞ্চল নিয়ে দুই দেশের মধ্যে শত বছরের বেশি সময় ধরে দ্বন্দ্ব চলে আসছে।
- এই অঞ্চলে রয়েছে প্রচুর মূল্যবান কাঠ, ভেষজ উদ্ভিদ, এবং সম্ভবত খনিজ ও অন্যান্য প্রাকৃতিক সম্পদ।
- ফলে কম্বোডিয়া ও থাইল্যান্ড দুই দেশই এই অঞ্চলের নিয়ন্ত্রণে আগ্রহী।
উল্লেখ্য,
- সাম্প্রতিক সময়ে থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে আবারো সংঘাত শুরু হয়।
- সংঘাতে অন্তত ৩৫ জন নিহত হয়েছেন এবং ২৭০,০০০-এর বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।
- মালয়েশিয়ার মধ্যস্ততায় থাইল্যান্ড ও কম্বোডিয়া দুই দেশই ২৮ জুলাই থেকে ‘তাৎক্ষণিক ও শর্তহীন’ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।
সূত্র- পত্রিকা প্রতিবেদন।
- সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাব অনুসারে, অন্তর্বর্তী সরকারের সর্বোচ্চ মেয়াদ ৯০ দিন হবে।
অন্তর্বর্তী সরকার:
- কমিশন আইনসভার মেয়াদ শেষ হবার পরে কিংবা আইনসভা ভেঙ্গে গেলে পরবর্তী নির্বাচিত সরকার শপথ না নেয়া পর্যন্ত, একটি অন্তর্বর্তী সরকার নিয়োগের সুপারিশ করছে;
- এই সরকারের প্রধান 'প্রধান উপদেষ্টা' বলে অভিহিত হবেন।
- আইনসভার মেয়াদ শেষ হওয়ার ১৫ (পনের) দিন পূর্বে অথবা আইনসভা ভেঙ্গে গেলে,
- পরবর্তী অন্যূন ১৫ দিনের মধ্যে প্রধান উপদেষ্টা নিয়োগের সিদ্ধান্ত চূড়ান্ত করতে হবে।
- প্রধান উপদেষ্টা সর্বোচ্চ ১৫ (পনের) সদস্য বিশিষ্ট একটি উপদেষ্টা পরিষদের মাধ্যমে কার্য পরিচালনা করবেন।
- অন্তর্বর্তী সরকারের মেয়াদ সর্বোচ্চ ৯০ (নব্বই) দিন হবে,
- তবে যদি নির্বাচন আগে অনুষ্ঠিত হয় তবে নতুন সরকারের প্রধানমন্ত্রী শপথ গ্রহণমাত্র এই সরকারের মেয়াদের অবসান ঘটবে।
উৎস: সংবিধান সংস্কার কমিশন [লিঙ্ক]
- অস্ট্রেলিয়াভিত্তিক ইনস্টিটিউট অব ইকোনমিকস এন্ড পিস প্রকাশিত বিশ্ব শান্তি সূচক-২০২১ রিপোর্টে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অবস্থান তৃতীয় (বিশ্বে-৯১তম)।
- বাংলাদেশের উপরে রয়েছে ভুটান (বিশ্বে-২২তম) এবং নেপাল (বিশ্বে-৮৫তম)।
- দক্ষিণ এশিয়ায় সর্বনিম্ন দেশ আফগানিস্তান (বিশ্বে-১৬৩তম)।
- বিশ্ব শান্তি সূচকে মোট ১৬৩টি দেশের মধ্যে শীর্ষদেশ আইসল্যান্ড এবং সর্বনিম্ন দেশ আফগানিস্তান।
(তথ্যসূত্র: বিশ্ব শান্তি সূচক-২০২১ রিপোর্ট)
মিঠা পানিতে মৎস্য উৎপাদন:
- মিঠা পানিতে মৎস্য উৎপাদনের ক্ষেত্রে চট্টগ্রাম বিভাগ সারা দেশে শীর্ষস্থান দখল করে আছে।
- এ বিভাগের উৎপাদন পরিমাণ ৮,৮০,৭৯৭ মেট্রিক টন, যা দেশের মোট মিঠাপানির মৎস্য উৎপাদনে সবচেয়ে বড় অবদান রাখে।
- দ্বিতীয় অবস্থানে রয়েছে খুলনা বিভাগ, যার উৎপাদন ৮,২২,৩৬১ মেট্রিক টন।
- তৃতীয় স্থানে রয়েছে রাজশাহী বিভাগ, যেখানে উৎপাদন হয়েছে ৫,৭৬,৮৩০ মেট্রিক টন।
অন্যদিকে,
- জেলা পর্যায়ে সবচেয়ে বেশি মিঠাপানির মৎস্য উৎপাদন হয়েছে ময়মনসিংহ জেলায়।
- এ জেলার উৎপাদন পরিমাণ ৩,৪৫,০০১ মেট্রিক টন, যা দেশের যেকোনো জেলার মধ্যে সর্বোচ্চ।
- দ্বিতীয় সর্বোচ্চ উৎপাদনকারী জেলা হলো কুমিল্লা, যেখানে উৎপাদন হয়েছে ৩,১৫,৪৫৭ মেট্রিক টন।
- তৃতীয় অবস্থানে রয়েছে যশোর জেলা, যার উৎপাদন ২,৪৮,০৮৯ মেট্রিক টন।
তথ্যসূত্র - কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ, ২০২৪।
কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ–২০২৪:
• ফসলভিত্তিক শীর্ষ জেলা:
ধান উৎপাদনে – ময়মনসিংহ;
গম উৎপাদনে – ঠাকুরগাঁও;
ভুট্টা উৎপাদনে – দিনাজপুর;
তুলা উৎপাদনে – ঝিনাইদহ;
চা উৎপাদনে – মৌলভীবাজার;
তামাক উৎপাদনে – কুষ্টিয়া;
পাট উৎপাদনে – ফরিদপুর;
আলু উৎপাদনে – রংপুর।
উৎস: কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ-২০২৪।
• নীট পোশাক:
- বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য নীট পোশাক
- এখাতে 2024-2025 অর্থ-বছরের জুলাই-জুন সময়ের রপ্তানি আয় হয়েছে 21,159.08 মিলিয়ন মার্কিন ডলার।
- উক্ত সময়ে মোট রপ্তানিতে এ খাতের অবদান 43.82%।
• ওভেন পোশাক:
- ওভেন পোষাক খাতে 2024-2025 অর্থ-বছরের জুলাই-জুন সময়ের রপ্তানি আয় হয়েছে 18,187.89 মিলিয়ন মার্কিন ডলার।
- উক্ত সময়ে মোট রপ্তানিতে এ খাতের অবদান 37.67%।
• হোম টেক্সটাইল :
- হোম টেক্সটাইল খাতে 2024-2025 অর্থ-বছরের জুলাই-জুন সময়ের রপ্তানি আয় হয়েছে 871.57 মিলিয়ন মার্কিন ডলার।
- উক্ত সময়ে মোট রপ্তানিতে এ খাতের অবদান 1.81%।
• চামড়া-চামড়াজাত পণ্য ও পাদুকা:
- চামড়া-চামড়াজাত পণ্য ও পাদুকা খাতে 2024-2025 অর্থ-বছরের জুলাই-জুন সময়ের রপ্তানি আয় হয়েছে 1,145.07 মিলিয়ন মার্কিন ডলার।
- উক্ত সময়ের মোট রপ্তানিতে এ খাতের অবদান 2.37%।
উৎস: রপ্তানি উন্নয়ন ব্যুরো।
কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ-২০২৪ অনুসারে,
’পেঁয়াজ’ উৎপাদনে শীর্ষ জেলা- পাবনা।
’পেঁয়াজ’ উৎপাদনে শীর্ষ বিভাগ- রাজশাহী।
উল্লেখ্য,
- ধান উৎপাদনে শীর্ষ জেলা ময়মনসিংহ।
- গম উৎপাদনে শীর্ষ জেলা ঠাকুরগাঁও।
- তুলা উৎপাদনে শীর্ষ জেলা ঝিনাইদহ।
- চা উৎপাদনে শীর্ষ জেলা মৌলভীবাজার।
- তামাক উৎপাদনে শীর্ষ জেলা কুষ্টিয়া।
- পাট উৎপাদনে শীর্ষ জেলা ফরিদপুর।
- আলু উৎপাদনে শীর্ষ জেলা রংপুর।
উৎস: কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ-২০২৪।
এশিয়া কাপ ক্রিকেট-২০২৫:
- এটি এশিয়া কাপ ক্রিকেটের ১৭তম আসর।
- আয়োজক দেশ: সংযুক্ত আরব আমিরাত।
- অনুষ্ঠিত হয়: ৯ – ২৮ সেপ্টেম্বর, ২০২৫।
- অংশগ্রহণকারী দল: ৮টি।
- চ্যাম্পিয়ন: ভারত ।
- রানার আপ: পাকিস্তান।
- টুর্নামেন্টের সেরা খেলোয়াড়: অভিষেক শর্মা।
- সর্বাধিক রান সংগ্রহকারী: অভিষেক শর্মা।
- সর্বাধিক উইকেটধারী: কুলদীপ যাদব।
উৎস: ICC Cricket ওয়েবসাইট।
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]
আন্তর্জাতিক নবায়নযোগ্য শক্তি সংস্থা:
- আন্তর্জাতিক নবায়নযোগ্য শক্তি সংস্থা বা IRENA।
- IRENA-এর পূর্ণরূপ: International Renewable Energy Agency.
- প্রতিষ্ঠিত হয় ২০০৯ সালে।
- এটি সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অবস্থিত।
- সদস্য সংখ্যা ১৬৯টি (১৬৮টি দেশ এবং EU)।
উৎস: IRENA ওয়েবসাইট।
অর্থনৈতিক সমীক্ষা ২০২৫:
- বাংলাদেশের মোট জনসংখ্যা ১৭২.২৮ মিলিয়ন।
- জনসংখ্যার ঘনত্ব: ১,১৭১ জন। (প্রতি বর্গ কিমিতে)
- জনসংখ্যা বৃদ্ধির স্বাভাবিক হার: ১.১২%।
- পুরুষ: মহিলা = ৯৬.৩: ১০০।
- গড় আয়ু/প্রত্যাশিত আয়ুষ্কাল: ৭২.৩ বছর (পুরুষ: ৭০.৮; নারী: ৭৩.৮)।
- স্থূল জন্মহার (প্রতি ১০০০): ১৯.৪ জন।
- স্থূল মৃত্যুহার (প্রতি ১০০০): ৬.১ জন।
- মাথাপিছু জাতীয় আয়: ২,৮২০ মার্কিন ডলার।
- মাথাপিছু জিডিপি: ২,৬৭১ মার্কিন ডলার।
- জিডিপি প্রবৃদ্ধির হার: ৩.৯৭%।
- মূল্যস্ফীতি: ৮.৪৮%।
- সাক্ষরতার হার (৭ বছর+): ৭৭.৯% (পুরুষ: ৮০.১%, মহিলা: ৭৫.৮%)।
- পুরুষ ও নারীর অনুপাত (২০২৩): ৯৬.৩: ১০০।
- দারিদ্র্যের হার: ১৮.৭%।
- চরম দারিদ্র্যের হার: ৫.৬%।
উৎস: বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২৫।
বাংলাদেশের জনশক্তি রপ্তানি:
- জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) তথ্যমতে, ২০২৪-২০২৫ অর্থবছরে কর্মসংস্থানের লক্ষ্যে মোট ১০ লাখ ১৬ হাজার ৬৪ মানুষ বিদেশে গেছে।
- বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৪-২০২৫ অর্থবছরে প্রবাসী আয়ের পরিমাণ তিন হাজার ৩২ কোটি ৮৮ লাখ ডলার।
- ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশ সৌদি আরবে সবচেয়ে বেশি জনশক্তি রপ্তানি করেছে।
⇒ তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে সৌদি আরবে সর্বোচ্চ সংখ্যক সাত লাখ ৩৯ হাজার ৫৭১ জন মানুষ কাজের সন্ধানে গেছে।
- এরপর কাতারে ৮২ হাজার ৩৩৮ জন, কুয়েতে ৩২ হাজার ৯৯৫ জন, সিঙ্গাপুর ৬২ হাজার ৯৮৬ জন, সংযুক্ত আরব আমিরাতে ১৭ হাজার ৭২৯ জন, জর্ডানে ১২ হাজার ৯৪৫ জন এবং মালদ্বীপে ১২ হাজার ৪৫৩ জন।
⇒ সর্বোচ্চ সংখ্যক জনশক্তি যাওয়া সৌদি আরব থেকে সবচেয়ে বেশি প্রবাসী আয় আসে ৪২ কোটি ৬৩ লাখ ৬০ হাজার ডলার। দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয় এসেছে সংযুক্ত আরব আমিরাত থেকে ২৮ কোটি ৩৮ লাখ ৩০ হাজার ডলার। এরপর মালয়েশিয়া থেকে ২৬ কোটি ৬৯ লাখ ৫০ হাজার ডলার, ওমান থেকে ১৩ কোটি ৯৭ লাখ ৯০ হাজার ডলার, কুয়েত থেকে ১৩ কোটি ২০ লাখ ৮০ হাজার ডলার এবং কাতার থেকে ১০ কোটি ৫৬ লাখ ২০ হাজার ডলার এসেছে।
উৎস: জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো ওয়েবসাইট।
- ২০২৫ সালে G-7 সম্মেলন কানাডা অনুষ্ঠিত হয়েছে।
• ২০২৫ সালের G-7 সামিট:
- সময়: ১৫ থেকে ১৭ জুন, ২০২৫।
- স্থান: কানাডার আলবার্টা প্রদেশের কানানাস্কিস।
- সভাপতি দেশ: কানাডা।
- এটি G7-এর ৫১তম শীর্ষ সম্মেলন।
G-7:
- ১৯৭৩ সালে G7 গঠনের উদ্যোগ নেয়া হয়।
- ১৯৭৫ সালে বিশ্বের শীর্ষস্থানীয় শিল্প দেশগুলির সরকার প্রধান এবং মন্ত্রীদের একত্রিত করে একটি অনানুষ্ঠানিক ফোরাম হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল।
- এর কোন সদরদপ্তর নেই।
- G7 সদস্য হল ৭টি দেশ,
- কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য।
- ২০২৬ সালে G-7 সম্মেলন অনুষ্ঠিত হবে ফ্রান্সে।
উৎস: G-7 ওয়েবসাইট।
জনশুমারি ও গৃহগণনা ২০২২:
- বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS) জনশুমারি পরিচালনা করে।
- এটি দেশের প্রথম ডিজিটাল শুমারি।
- জনশুমারি ও গৃহগণনা ২০২২ এর তথ্য সংগ্রহে যে পদ্ধতি অনুসরণ করা হয়েছে - CAPI.
- CAPI এর পূর্ণরূপ - Computer Assisted Personal Interviewing.
- গণনায় যে পদ্ধতি অনুসরণ করা হয়েছে- মোডিফাইড ডি-ফ্যাক্টো (Modified De-facto) পদ্ধতি।
- মোট জনসংখ্যা: ১৬ কোটি ৯৮ লাখ ২৮ হাজার ৯১১ জন।
- জনসংখ্যা বৃদ্ধির হার: ১.১২%।
- জনসংখ্যার ঘনত্ব: ১১১৯ জন।
- সাক্ষরতার হার (৭ বছর বা তদূর্ধ্ব) - ৭৪.৮০%।
- পুরুষের সাক্ষরতার হার (৭ বছর বা তদূর্ধ্ব) - ৭৬.৭১%।
- মহিলার সাক্ষরতার হার (৭ বছর বা তদূর্ধ্ব) - ৭২.৯৪%।
- বিভাগভিত্তিক সাক্ষরতার হার সবচেয়ে বেশি ঢাকা বিভাগে (৭৮.২৪%)।
- বিভাগভিত্তিক সাক্ষরতার হার সবচেয়ে কম ময়মনসিংহ বিভাগে (৬৭.২৩%)।
- সাক্ষরতার হারে শীর্ষ জেলা পিরোজপুর (৮৫.৫৩%)।
- সাক্ষরতার হারে সর্বনিম্ন জেলা জামালপুর (৬১.৭০%)।
তথ্যসূত্র - পরিসংখ্যান ব্যুরোর ওয়েবসাইট।
• বাংলাদেশের বর্তমান প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী (২৬তম)।
প্রধান বিচারপতি:
- সংবিধানের ৯৫ নং অনুচ্ছেদ অনুসারে প্রধান বিচারপতিকে নিয়োগ দেন মহামান্য রাষ্ট্রপতি।
- প্রধান বিচারপতিকে শপথ পড়ান মহামান্য রাষ্ট্রপতি।
- প্রধান বিচারপতির সাথে পরামর্শ করেই অন্যান্য বিচারপতি দের নিয়োগ দেয়া হয়।
• বিচারপতি হিসেবে নিয়োগের জন্যে ন্যূনতম দশ বছর সুপ্রিমকোর্টে অ্যাডভোকেট বা দেশের বিচার বিভাগীয় পদে দশ বছর নিযুক্ত থাকার অভিজ্ঞতা প্রয়োজন হয়।
- সংবিধানের প্রণয়নকালে বিচারপতিদের চাকরির বয়সসীমা ছিল ৬২ বছর।
- ২০১১ সালে সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে ৯৬ ধারা পুন:স্থাপন করে বিচারপতিদের বয়স করা হয় ৬৭ বছর।
- বর্তমানে সুপ্রিম কোর্টের বিচারপতির বয়সসীমা দায়িত্ব গ্রহণের তারিখ হতে পরবর্তী ৫ বছর।
উল্লেখ্য,
• বাংলাদেশের প্রথম প্রধান বিচারপতি আবু সাদাত মো. সায়েম।
- তিনি ১৬ ডিসেম্বর ১৯৭১ থেকে ৫ নভেম্বর ১৯৭৫ পর্যন্ত প্রধান বিচারপতি ছিলেন।
উৎস: সুপ্রিমকোর্ট ওয়েবসাইট।
দেশের সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জন:
- ২০২৪-২৫ অর্থবছরে দেশের সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জিত হয় তৈরি পোশাক রপ্তানির মাধ্যমে।
- বাংলাদেশের এটিই সবচেয়ে বড় রপ্তানি খাত এবং দেশের মোট বৈদেশিক মুদ্রা আয়ের প্রধান উৎস।
- ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশ তৈরি পোশাক খাতে রপ্তানি আয় হয়েছে ৩৯.৩৪ বিলিয়ন মার্কিন ডলার।
- তৈরি পোশাক খাতের মধ্যে নিটওয়্যার রপ্তানি হয়েছে ২১.১৫ বিলিয়ন ডলার এবং ওভেন পোশাক রপ্তানি হয়েছে ১৮.১৮ বিলিয়ন ডলার।
উল্লেখ্য,
- ২০২৪-২৫ অর্থবছরে দেশের রপ্তানি আয় ৮.৫৮ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে। এ সময়ে মোট রপ্তানি আয় দাঁড়িয়েছে ৪৮.২৮ বিলিয়ন মার্কিন ডলার।
- ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসীদের থেকে দেশে রেমিট্যান্স এসেছে ৩০.৩৩ বিলিয়ন মার্কিন ডলার।
- ২০২৪-২৫ অর্থবছরে পাটজাত পণ্য থেকে রপ্তানি আয় হয়েছে ৮২ কোটি মার্কিন ডলার।
- ২০২৪-২৫ অর্থবছরে হিমায়িত মাছ ও চিংড়ি রপ্তানি থেকে আয় হয়েছে ৩৮৮ দশমিক ৭ মিলিয়ন ডলার।
উৎস: i) বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরো।
ii) প্রথম আলো।
রবীন্দ্র পুরস্কার:
- বাংলা একাডেমি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে ২০১০ সাল থেকে রবীন্দ্র পুরস্কার প্রবর্তন করে।
- রবীন্দ্রসাহিত্যের গবেষণা ও সমালোচনা এবং রবীন্দ্রসংগীতের আজীবন সাধনার স্বীকৃতিস্বরূপ এ পুরস্কার প্রদান করা হয়।
- এ পুরস্কারের অর্থমূল্য এক লক্ষ টাকা।
উল্লেখ্য,
- ২০২৫ সালে বাংলা একাডেমির ‘রবীন্দ্র পুরস্কার’ পেয়েছেন ড. অসীম দত্ত ও শিল্পী এ এম এম মহীউজজামান চৌধুরী ময়না।
- কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী উদ্যাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তাঁদের এ সম্মাননায় ভূষিত করা হয়।
- রবীন্দ্রসাহিত্যের গবেষণায় ড. অসীম দত্ত এবং রবীন্দ্রসংগীতচর্চায় শিল্পী এ এম এম মহীউজজামান চৌধুরী ময়না ‘রবীন্দ্র পুরস্কার ২০২৫’—এ ভূষিত হয়েছেন।
- অসীম দত্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত। অন্যদিকে মহীউজ্জামান চৌধুরী দেশবরেণ্য রবীন্দ্রসংগীত শিল্পী হিসেবে বেশ সমাদৃত।
অন্যদিকে,
- ২০২৪ সালে বাংলা একাডেমির ‘রবীন্দ্র পুরস্কার’ পেয়েছেন অধ্যাপক ভীষ্মদেব চৌধুরী ও শিল্পী লাইসা আহমদ।
- রবীন্দ্র গবেষণায় সামগ্রিক অবদানের স্বীকৃতিস্বরূপ বিশিষ্ট শিল্পী শীলা মোমেনকে বাংলা একাডেমি প্রবর্তিত রবীন্দ্র পুরস্কার ২০২৩ দেওয়া হয়।
উৎস: i) বাংলা একাডেমি ওয়েবসাইট।
ii) প্রথম আলো।
প্রথম বাংলাদেশি হিসেবে 'স্পিরিট অব সালাম পুরস্কার':
- প্রথম বাংলাদেশি হিসেবে 'স্পিরিট অব সালাম পুরস্কার' পেয়েছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ডেটা অ্যান্ড সায়েন্সেস, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ডিন অধ্যাপক মাহবুব মজুমদার।
- নোবেল বিজয়ী বিজ্ঞানী আবদুস সালামের জন্মদিনে মাহবুবুল আলম মজুমদারের নাম প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল সেন্টার ফর থিওরিটিক্যাল ফিজিকস (আইসিটিপি)।
- বিজ্ঞানসংক্রান্ত বিভিন্ন কাজে অবদান রাখা ব্যক্তিদের সম্মান জানাতে ২০১৩-১৪ সাল থেকে স্পিরিট অব সালাম অ্যাওয়ার্ড দেওয়া হলেও এবারই প্রথম কোনো বাংলাদেশি এই অনন্য সম্মানে ভূষিত হলেন।
উৎস: প্রথম আলো পত্রিকা।লিঙ্ক
দেশভিত্তিক আমদানি:
- মোট আমদানি ব্যয়ের পরিমাণ: ৪৪,১০৮.০ মিলিয়ন মার্কিন ডলার।
- যা পূর্ববর্তী অর্থবছরের একই সময়ের মোট আমদানি ব্যয়ের (৫২,১১৯.০ মিলিয়ন মার্কিন ডলার) তুলনায় ১৫.৫ শতাংশ কম।
- বাংলাদেশ সবচেয়ে বেশি আমদানি করে: চীন থেকে।
- চীন থেকে আমদানির পরিমাণ: ২৮.৪৬%।
- দ্বিতীয় অবস্থানে: ভারত (১৩.৪২%)।
- তৃতীয় অবস্থানে: যুক্তরাষ্ট্র (৪.৫১%)।
উৎস: বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২৪।