বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

সকল পরিবর্তনশীল তথ্য

মোট প্রশ্ন৭,৭৫২এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

সকল পরিবর্তনশীল তথ্য

PrepBank · পাতা ৬১ / ৭৬ · ৬,০০১৬,১০০ / ৭,৭৫২

৬,০০১.
সাম্প্রতিক সময়ে কোন বাংলাদেশি 'উইমেন ইন ডিপ্লোম্যাসি' (Women in Diplomacy) পুরস্কার পেয়েছেন?(সেপ্টেম্বর, ২০২৫)
  1. রাবাব ফাতিমা
  2. আবিদা ইসলাম
  3. সাঈদা মুনা তাসনিম
  4. শাহীন আনম
সঠিক উত্তর:
আবিদা ইসলাম
উত্তর
সঠিক উত্তর:
আবিদা ইসলাম
ব্যাখ্যা

• ‘Women in Diplomacy' award :
- যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলাম 'উইমেন ইন ডিপ্লোমেসি' পুরস্কারে ভূষিত হয়েছেন।
- লন্ডনে কর্মরত নারী কূটনীতিকদের পেশাদারিত্ব ও বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য এই সম্মাননা দেওয়া হয়।
-বাংলাদেশ হাইকমিশনার আবিদা ইসলাম যে ক্যাটাগরিতে সম্মাননা পেয়েছেন, সেটি হচ্ছে 'চ্যাম্পিয়ন ফর উইমেন রাইটস অ্যান্ড জেন্ডার ইকুয়ালিটি'।
অন্যদিকে,
-  বাংলাদেশে সামাজিক ন্যায়বিচার, অন্তর্ভুক্তি ও লিঙ্গ সমতার ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ চলতি বছরের ফেব্রুয়ারিতে রাজা তৃতীয় চার্লস শাহীন আনামকে অনারারি এমবিই খেতাবের জন্য মনোনীত করেছিলেন।

উৎস: ডেইলি স্টার বাংলা, ৩ সেপ্টেম্বর ২০২৫।

৬,০০২.
রুশ-ইউক্রেন যুদ্ধের বছরপূর্তি উপলক্ষে কোন দেশ ১২ দফা শান্তি প্রস্তাব উত্থাপন করে?
  1. ক) জাপান
  2. খ) চীন
  3. গ) যুক্তরাষ্ট্র
  4. ঘ) তুরস্ক
সঠিক উত্তর:
খ) চীন
উত্তর
সঠিক উত্তর:
খ) চীন
ব্যাখ্যা
• রুশ-ইউক্রেন যুদ্ধ:
- রুশ-ইউক্রেন যুদ্ধের বছরপূর্তি উপলক্ষে চীন ১২ দফা শান্তি প্রস্তাব উত্থাপন করে।
- এই যুদ্ধে প্রকাশ্যে কোনো পক্ষে অবস্থান না নিলেও চীনের সঙ্গে রাশিয়ার শক্তিশালী মৈত্রী রয়েছে।
- বেইজিংয়ের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে কিয়েভ। 
- মস্কো-কিয়েভ যুদ্ধের বর্ষপূর্তিতে শান্তি পরিকল্পনা প্রস্তাব দিয়েছে রাশিয়ার মিত্র দেশ চীন। সেখানে ১২ দফা প্রস্তাব দিয়েছে। একই সঙ্গে
ইউক্রেন সংকট নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া ঠেকাতে কার্যকর ভূমিকা রাখার ইচ্ছা পোষণ করেছে বেইজিং।
- ইউক্রেন যুদ্ধ নিয়ে আবারও নিজের অবস্থান জানিয়েছে রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র চীন।
- প্রতিবেশী ইউক্রেনে পরাশক্তি রাশিয়ার 'বিশেষ সামরিক অভিযানের' পর মস্কোর সঙ্গে বেইজিংয়ের ঘনিষ্ঠতার কারণে যুক্তরাষ্ট্র ও এর 
- মিত্রদের পক্ষ থেকে বেশ চাপে আছে মহাপ্রাচীরের দেশটি।

তথ্যসূত্র: ডেইলি স্টার নিউজ।
৬,০০৩.
রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ বিষয়ক বৈশ্বিক সংস্থা (OPCW) এর বর্তমান মহাপরিচালক কে? (জুন, ২০২৫)
  1. জ্যাক ডিউফ
  2. রোজেলিও ফিরটার
  3. জোসে বুস্তানি
  4. ফার্নান্দো আরিয়াস
সঠিক উত্তর:
ফার্নান্দো আরিয়াস
উত্তর
সঠিক উত্তর:
ফার্নান্দো আরিয়াস
ব্যাখ্যা
OPCW:
- OPCW এর পূর্ণরূপ Organisations for the Prohibitions of Chemical Weapons.
- এটি রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ বিষয়ক বৈশ্বিক সংস্থা।
- এটি ১৯৯৭ সালের ২৯ এপ্রিল প্রতিষ্ঠিত হয়।
- এর সদর সদরদপ্তর নেদারল্যান্ডস হেগ শহরে অবস্থিত।
- বর্তমান সদস্য সংখ্যা ১৯৩টি। (জুন, ২০২৫)
- এটি ২০১৩ সালে শান্তিতে নোবেল পুরষ্কার পায়।
- বর্তমান মহাপরিচালক ফার্নান্দো আরিয়াস। (জুন, ২০২৫)

তথ্যসূত্র - OPCW এর অফিসিয়াল ওয়েবসাইট।
৬,০০৪.
বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশে সরাসরি বৈদেশিক বিনিয়োগ (FDI) কত?
  1. ১,০০৬ মিলিয়ন ডলার
  2. ৩,০০৪ মিলিয়ন ডলার
  3. ৬৫,৮৯৭ মিলিয়ন ডলার
  4. ৪,০৪,৩১৬ মিলিয়ন ডলার
সঠিক উত্তর:
৩,০০৪ মিলিয়ন ডলার
উত্তর
সঠিক উত্তর:
৩,০০৪ মিলিয়ন ডলার
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]
বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন

- ২০ জুন ২০২৪ তারিখ জাতিসংঘ বাণিজ্য ও উন্নয়ন সম্মেলন (UNCTAD)  বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন প্রকাশ করে।
- প্রকাশিত প্রতিবেদনের শিরোনাম World Investment Report 2024. 
- প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশে সরাসরি বৈদেশিক বিনিয়োগ (FDI) হয় ৩,০০৪ মিলিয়ন ডলার।
- বিনিয়োগ প্রাপ্তি ও বিনিয়োগে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র। 

সূত্র- জাতিসংঘ বাণিজ্য ও উন্নয়ন সম্মেলন (UNCTAD) এর ওয়েবসাইট। 
৬,০০৫.
বৈশ্বিক ক্ষুধা সূচক-২০২৪ অনুযায়ী, বাংলাদেশের অবস্থান কত?
  1. ৭৪তম
  2. ৮২তম
  3. ৮৪তম
  4. ১০৪তম
সঠিক উত্তর:
৮৪তম
উত্তর
সঠিক উত্তর:
৮৪তম
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

বৈশ্বিক ক্ষুধা সূচক- ২০২৪:
আয়ারল্যান্ডভিত্তিক সংস্থা Concern Worldwide ও জার্মানভিত্তিক Welthungerhilfe ১০ অক্টোবর, ২০২৪ Global Hunger Index 2024 শীর্ষক শিরোনামে (১২৭টি দেশের মধ্যে) “বৈশ্বিক ক্ষুধা সূচক” প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদন অনুযায়ী, ক্ষুধার মাত্রা সবচেয়ে কম বেলারুশে এবং সবচেয়ে বেশি সোমালিয়াতে।

• বাংলাদেশের অবস্থান- ৮৪তম।
- এ বছরের বৈশ্বিক ক্ষুধা সূচকে বাংলাদেশের স্কোর ১৯ দশমিক ৪।
- এটা মাঝারি মাত্রার ক্ষুধার নির্দেশক।

মূলত চারটি সূচকের ওপর ভিত্তি করে ক্ষুধা সূচকের স্কোর নির্ধারিত হয়েছে: অপুষ্টির মাত্রা,পাঁচ বছরের কম বয়সী শিশুদের উচ্চতা অনুযায়ী কম ওজন, বয়স অনুযায়ী কম উচ্চতা এবং শিশুমৃত্যুর হার। প্রতিবেদন অনুযায়ী,
⇒ বাংলাদেশে জনসংখ্যার ১১ দশমিক ৯ শতাংশ অপুষ্টিতে ভুগছে;
⇒ পাঁচ বছরের নিচের শিশুদের ২৩ দশমিক ৬ শতাংশ খর্বকায়;
⇒ পাঁচ বছরের নিচের শিশুদের ১১ শতাংশ শারীরিকভাবে দুর্বল;
⇒ পাঁচ বছর বয়সের আগে প্রায় ৩ শতাংশ শিশু মারা যায়।

তথ্যসূত্র: Global Hunger Index 2024.
৬,০০৬.
বিশ্ব বাণিজ্য সংস্থার মতে, তৈরি পোশাক রপ্তানিতে কোনো একক দেশ হিসেবে বাংলাদেশের অবস্থানে?
  1. প্রথম
  2. দ্বিতীয়
  3. চতুর্থ
  4. তৃতীয়
সঠিক উত্তর:
দ্বিতীয়
উত্তর
সঠিক উত্তর:
দ্বিতীয়
ব্যাখ্যা

• বিশ্ব বাণিজ্য সংস্থার মতে, বর্তমানে তৈরি পোশাক রপ্তানিতে কোনো একক দেশ হিসেবে বিশ্বে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়।
• প্রথম- চীন
• তৃতীয়- ভিয়েতনাম
• চতুর্থ- ভারত
• পঞ্চম- তুরস্ক
উৎসঃ WTO এর ওয়েবসাইট.

৬,০০৭.
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের অস্ত্র কেনা বেচা বিষয়ক চুক্তির নাম কি?
  1. ক) আকসা
  2. খ) জিসোমিয়া
  3. গ) ইউএসবিএম
  4. ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর:
ক) আকসা
উত্তর
সঠিক উত্তর:
ক) আকসা
ব্যাখ্যা
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের অস্ত্র কেনা বেচা বিষয়ক চুক্তির নাম ‘আকসা’ (একুইজিশন অ্যান্ড ক্রস সার্ভিসিং অ্যাগ্রিমেন্ট)।
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের অস্ত্রবিষয়ক গোপন তথ্যবিনিময় ও সুরক্ষা সংক্রান্ত চুক্তির নাম জিসোমিয়া (জেনারেল সিকিউরিটি অব মিলিটারি ইনফেরমেশন অ্যাগ্রিমেন্ট)।
[উৎসঃ লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, জানুয়ারি- ২০২০]
৬,০০৮.
২০২৬ সালে কতজন ব্যাক্তি স্বাধীনতা পদক পুরাস্কারের জন্য মনোনীত হয়েছেন?
  1. ৫ জন 
  2. ১০ জন 
  3. ১৫ জন
  4. ৭ জন 
সঠিক উত্তর:
১৫ জন
উত্তর
সঠিক উত্তর:
১৫ জন
ব্যাখ্যা

- ২০২৬ সালে ১৫ জন ব্যাক্তি স্বাধীনতা পদক পুরাস্কারের জন্য মনোনীত হয়েছেন।
• স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত বিশিষ্ট ব্যক্তি:
- স্বাধীনতা, গণতন্ত্র, নারীশিক্ষাসহ দেশগঠনে সার্বিক অবদানের জন্য খালেদা জিয়া,
- মুক্তিযুদ্ধে মেজর মোহাম্মদ আবদুল জলিল (মরণোত্তর),
- বিজ্ঞান ও প্রযুক্তিতে অধ্যাপক জহুরুল করিম,
- সাহিত্যে আশরাফ সিদ্দিকী (মরণোত্তর),
- সংস্কৃতিতে এ কে এম হানিফ (হানিফ সংকেত),
- বশীর আহমেদ (মরণোত্তর),
- ক্রীড়ায় জোবেরা রহমান (লিনু),
- সমাজসেবায় ডা. জাফরুল্লাহ চৌধুরী (মরণোত্তর),মো. সাইদুল হক, মাহেরীন চৌধুরী (মরণোত্তর),
- জনপ্রশাসনে কাজী ফজলুর রহমান (মরণোত্তর),
- গবেষণা ও প্রশিক্ষণে মোহাম্মদ আবদুল বাকী, অধ্যাপক এম এ রহিম ও অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া এবং
- পরিবেশ সংরক্ষণে আবদুল মুকিত মজুমদার (মুকিত মজুমদার বাবু)।

উৎস: প্রথম আলো পত্রিকা নিউজ।[লিঙ্ক ] 

৬,০০৯.
IDCC-এর তথ্য মতে, ২০৫০ সালের মধ্যেই বাংলাদেশের খাদ্য উৎপাদন কত শতাংশ হ্রাস পাবে?
  1. ২০ শতাংশ
  2. ২৫ শতাংশ
  3. ২৮ শতাংশ
  4. ৩০ শতাংশ
সঠিক উত্তর:
৩০ শতাংশ
উত্তর
সঠিক উত্তর:
৩০ শতাংশ
ব্যাখ্যা

জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশ:
- জলবায়ু পরিবর্তনজনিত প্রভাবে ২০৫০ সাল নাগাদ বাংলাদেশের জিডিপির দুই শতাংশ ক্ষতিগ্রস্ত হবে এবং ২১০০ সাল নাগাদ এই হার বৃদ্ধি হবে নয় শতাংশ।
- সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে ২০৫০ সাল নাগাদ দেশের ১৭ শতাংশ ভূমি তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে এবং একই সময়ে জলবায়ু পরিবর্তনের ফলে কৃষিজমি ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে দেশের মোট উৎপাদনের ৩০ শতাংশ হ্রাস পাবে।
- লবণাক্ততা ও বন্যার ফলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে উপকূলীয় অঞ্চল।
- তাছাড়া, জলবায়ু পরিবর্তনজনিত কারণে অভ্যন্তরীণ বাস্তুচ্যুত মানুষের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

উৎস: Transparency International Bangladesh ওয়েবসাইট।

৬,০১০.
সম্প্রতি কোন আদালত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে? (ডিসেম্বর, ২০২৪)
  1. আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)
  2. ইউরোপীয় মানবাধিকার আদালত (ইসিএইচআর)
  3. আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত (আইসিজে)
  4. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)
সঠিক উত্তর:
আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)
উত্তর
সঠিক উত্তর:
আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

ICC:

- ICC-এর পূর্ণরূপ: International Criminal Court.
- ICC বা আন্তর্জাতিক অপরাধ আদালত।
- প্রতিষ্ঠিত হয়: ১৭ জুলাই, ১৯৯৮ (রোম সংবিধির মাধ্যমে)।
- কার্যক্রম শুরু করে: ১ জুলাই, ২০০২।
- সদরদপ্তর: হেগ নেদারল্যান্ডস।
- এর সদস্য: ১২৪টি।
- ১২৪তম সদস্য: আর্মেনিয়া।

⇒ যুদ্ধাপরাধ, মানবতার বিরুদ্ধে অপরাধ, গণহত্যা এবং আগ্রাসনের অপরাধ বিচার করার জন্য ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট (আইসিসি) তৈরি করা হয়েছিল।
- এটি সদস্য রাষ্ট্রের নাগরিকদের বা তাদের ভূখণ্ডে অন্য দেশের দ্বারা সংগঠিত অপরাধের বিচার করতে পারে।

⇒ সম্প্রতি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং ইসরায়েলি সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)।
- নভেম্বর, ২০২৪-এ এই গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।
- এটিই পশ্চিমা গণতন্ত্রের আদলে তৈরি কোনো দেশের নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রথম ঘটনা।
- আইসিসি বলছে, “ক্ষুধাকে ব্যবহার করে যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধ সংঘটনের জন্য এই দুইজনকে দায়ী করার যৌক্তিক ভিত্তি রয়েছে।”
- “দুইজনের প্রত্যেকের অন্যদের সাথে মিলে যৌথভাবে সহ-অপরাধী হিসেবে নিম্নলিখিত অপরাধের জন্য ফৌজদারি দায়বদ্ধতা রয়েছে: যুদ্ধের পদ্ধতি হিসাবে ক্ষুধার ব্যবহার এবং হত্যা, নিপীড়ন এবং অন্যান্য অমানবিক কাজের মাধ্যমে মানবতাবিরোধী অপরাধ সংঘটন।”
- ইসরায়েলের প্রধানমন্ত্রী এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ছাড়াও হামাসের সামরিক কমান্ডার মোহাম্মদ দেইফের বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত।

উৎস: i) BBC.
ii) International Criminal Court ওয়েবসাইট।
৬,০১১.
Who is the current Secretary General of NATO? [September, 2025]
  1. Jens Stoltenberg
  2. Mark Rutte 
  3. Anders Fogh Rasmussen
  4. George Robertson
সঠিক উত্তর:
Mark Rutte 
উত্তর
সঠিক উত্তর:
Mark Rutte 
ব্যাখ্যা

- বর্তমান মহাসচিব: মার্ক রুট। (সেপ্টেম্বর, ২০২৫)
• ন্যাটো (NATO):

- NATO-এর পূর্ণরূপ: North Atlantic Treaty Organization.
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর উত্তর আটলান্টিক চুক্তির মাধ্যমে NATO গঠিত হয়
- এটি একটি রাজনৈতিক ও সামরিক জোট।
- প্রতিষ্ঠাকাল: ৪ এপ্রিল, ১৯৪৯ সাল।
- প্রতিষ্ঠাকালীন সদর দপ্তর: লন্ডন।
- বর্তমান সদরদপ্তর: ব্রাসেলস, বেলজিয়াম।
- প্রতিষ্ঠাকালীন সদস্য: ১২টি।
- বর্তমান সদস্য: ৩২ টি। (সেপ্টেম্বর, ২০২৫)
- সর্বশেষ সদস্যদেশ: সুইডেন।
- ন্যাটোভুক্ত মুসলিম দেশ: তুরস্ক ও আলবেনিয়া।
- বর্তমান মহাসচিব: মার্ক রুট। (সেপ্টেম্বর, ২০২৫)

উল্লেখ্য,
• ন্যাটো শীর্ষ সম্মেলন- ২০২৫:
- স্থান: হেগ, নেদারল্যান্ড। 
- সময়: দুই দিনব্যাপী (২৪ ও ২৫ জুন) শীর্ষ সম্মেলন।
- মূল আলোচ্য বিষয়: ন্যাটোর প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং প্রতিরক্ষা ব্যয় সংক্রান্ত।
 
উৎস: NATO ওয়েবসাইট।

৬,০১২.
কমনওয়েলথের বর্তমান সদস্যদেশ কয়টি? [এপ্রিল, ২০২৫]
  1. ৫৪টি
  2. ৫৫টি
  3. ৫৬টি
  4. ৫৭টি
সঠিক উত্তর:
৫৬টি
উত্তর
সঠিক উত্তর:
৫৬টি
ব্যাখ্যা
• কমনওয়েলথ:
- কমনওয়েলথ মূলত ব্রিটেনের সাবেক উপনিবেশিক দেশগুলোর একটি রাজনৈতিক জোট।
- এটি ১৯৪৯ সালে প্রতিষ্ঠিত হয়।
- এর সিদ্ধান্ত গৃহীত হয় সর্বসম্মতিক্রমে।
- বর্তমান সদস্য ৫৬টি।[ এপ্রিল, ২০২৫]
- সদরদপ্তর: মার্লবোরো হাউস, লন্ডন।
- বর্তমান প্রধান: রাজা তৃতীয় চার্লস।
- বাংলাদেশ ১৮ এপ্রিল, ১৯৭২ সালে ৩২তম সদস্য দেশ হিসেবে যোগ দেয়।

উৎস: কমনওয়েলথ ওয়েবসাইট।
৬,০১৩.
What is the size of Bangladesh national budget for 2024-25?
  1. Tk. 7,97,000 crore
  2. Tk. 7,79,000 crore
  3. Tk. 5,23,195 crore
  4. Tk. 5,13,190 crore
সঠিক উত্তর:
Tk. 7,97,000 crore
উত্তর
সঠিক উত্তর:
Tk. 7,97,000 crore
ব্যাখ্যা
জাতীয় বাজেট ২০২৪-২৫:
- বাজেটের ক্রম: ৫৩তম (অন্তর্বর্তীকালীনসহ ৫৪তম)।
- সংসদে বাজেট পাশ: ৩০ জুন, ২০২৪।
- বাজেট কার্যকর: ১ জুলাই, ২০২৪।
- ২০২৪-২৫ বাজেটের আকার: ৭,৯৭,০০০ কোটি টাকা।
- অনুমিত জিডিপি প্রবৃদ্ধির হার: ৬.৫০%।
- অনুমিত মুদ্রাস্ফীতির হার: ৬%।
- রাজস্ব প্রাপ্তি: ৫,৪১,০০০ কোটি টাকা।
- বাজেট ঘাটতি: ২,৫৬,০০০ কোটি টাকা।
- বার্ষিক উন্নয়ন কর্মসূচী (ADP): ২,৬৫,০০০ কোটি টাকা।
- মাথাপিছু আয়: ২,৯৬১ মার্কিন ডলার।

⇒ পরিচালন বাজেট: ৪,৩৬,২৪৭ কোটি টাকা।
- উন্নয়ন বাজেট: ২,৮১,৪৫৩ কোটি টাকা।

⇒ ২০২৩-২৪ অর্থবছরের সম্পূরক বাজেটের আকার: ৭ লাখ ১৪ হাজার ৪১৮ কোটি টাকা।

⇒ সার্বিকভাবে (পরিচালন ও উন্নয়ন) বাজেটে সর্বোচ্চ বরাদ্দপ্রাপ্ত খাত:
১। জনপ্রশাসন: ১,৭৫,৭৭৪ কোটি টাকা,
২। শিক্ষা ও প্রযুক্তি: ১,১১,১৫৭ কোটি টাকা,
৩। পরিবহন ও যোগাযোগ: ৮২,৯১৮ কোটি টাকা।

⇒ উন্নয়ন বাজেটে সর্বোচ্চ বরাদ্দপ্রাপ্ত খাত:
১। পরিবহন ও যোগাযোগ: ৭৫,৮১৬ কোটি টাকা,
২। শিক্ষা ও প্রযুক্তি: ৪৬,৭৪৫ কোটি টাকা,
৩। স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন: ৪২,০১৮ কোটি টাকা।

উৎস: জাতীয় বাজেট ২০২৪-২৫।
৬,০১৪.
CTBT চুক্তি এখনো স্বাক্ষর করে নি কোন দেশ? [জানুয়ারি, ২০২৫]
  1. ভারত
  2. পাকিস্তান
  3. উত্তর কোরিয়া
  4. সবগুলো
সঠিক উত্তর:
সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
সবগুলো
ব্যাখ্যা
Comprehensive Nuclear-Test-Ban Treaty (CTBT): 
- CTBT একটি আন্তর্জাতিক চুক্তি যা বিশ্বব্যাপী সব ধরনের পারমাণবিক বিস্ফোরণ নিষিদ্ধ করে—স্থল, জল, বা ভূগর্ভস্থ যেকোনো স্থানে।
- এটি সামরিক বা শান্তিপূর্ণ উদ্দেশ্যে হওয়া বিস্ফোরণ উভয়কেই অন্তর্ভুক্ত করে।
- ১৯৯৬ সালে স্বাক্ষরের জন্য উন্মুক্ত হয়। 
- ১৮৭টি দেশ এই চুক্তি স্বাক্ষর করেছে এবং ১৭৮টি দেশ তা অনুমোদন করেছে।
- তবে চুক্তি কার্যকর হওয়ার জন্য ৪৪টি নির্দিষ্ট পারমাণবিক প্রযুক্তি-ধারী দেশের স্বাক্ষর ও অনুমোদন প্রয়োজন।
- এখনো ৯টি Annex 2 দেশ (চীন, মিশর, ভারত, ইরান, ইসরায়েল, উত্তর কোরিয়া, পাকিস্তান, রাশিয়া, এবং যুক্তরাষ্ট্র) এই চুক্তি অনুমোদন করেনি।
- এর মধ্যে ভারত, পাকিস্তান এবং উত্তর কোরিয়া এখনো স্বাক্ষর করেনি।

উৎস: CTBTO ওয়েবসাইট।
৬,০১৫.
আমন ধানের রোপনের সময়-
  1. মধ্য মার্চ - মধ্য এপ্রিল
  2. জুনের শেষ - সেপ্টেম্বরের শুরু
  3. মধ্য নভেম্বর - মধ্য জানুয়ারি
  4. মধ্য জুলাই - আগস্টের শুরু
সঠিক উত্তর:
জুনের শেষ - সেপ্টেম্বরের শুরু
উত্তর
সঠিক উত্তর:
জুনের শেষ - সেপ্টেম্বরের শুরু
ব্যাখ্যা
• ফসল রোপন ও উত্তলনের সময়সূচি: 
- আউশ ধান রোপনের সময় - মধ্য মার্চ থেকে মধ্য এপ্রিল।
- আউশ ধান উত্তলনের সময় - মধ্য জুলাই থেকে আগস্টের শুরু।
- আমন ধান রোপনের সসময় - জুনের শেষ - সেপ্টেম্বরের শুরু।
- আমন ধান উত্তলনের সময় - ডিসেম্বার থেকে জানুয়ারির শুরু।
- বোর ধান রোপনের সময়- মধ্য নভেম্বর থেকে মধ্য জানুয়ারি।
- বোর ধান উত্তলনের সময় - এপ্রিল থেকে মে।

উৎস: কৃষি পরসিংখ্যান বর্ষগ্রন্থ- ২০২৩ ।
৬,০১৬.
Better Work Programme বাস্তবায়িত হচ্ছে নিচের কোনটির সহায়তায়?
  1. ক) WTO
  2. খ) IMF
  3. গ) ILO
  4. ঘ) WB
সঠিক উত্তর:
গ) ILO
উত্তর
সঠিক উত্তর:
গ) ILO
ব্যাখ্যা
Better Work Programme বাস্তবায়িত হচ্ছে ILO এর সহায়তায়।
৬,০১৭.
According to the Labour Force Survey 2024, which division in Bangladesh has the highest unemployment rate?
  1. Chattogram Division
  2. Rajshahi Division
  3. Dhaka Division
  4. Khulna Division
সঠিক উত্তর:
Dhaka Division
উত্তর
সঠিক উত্তর:
Dhaka Division
ব্যাখ্যা

শ্রমশক্তি জরিপ ২০২৪:
- শ্রমশক্তি জরিপ ২০২৪-এর চূড়ান্ত প্রতিবেদন অনুযায়ী, ঢাকা বিভাগে বেকারত্বের হার সর্বোচ্চ।

⇒ ১১ সেপ্টেম্বর ২০২৫ তারিখে শ্রমশক্তি জরিপ ২০২৪-এর চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)।
- প্রতিবেদন অনুযায়ী সবচেয়ে বেশি বেকার ঢাকা বিভাগে। এই বিভাগে ৬ লাখ ৮৭ হাজার বেকার আছে।
- দেশের বিভাগওয়ারি হিসাবে ঢাকা বিভাগের পর চট্টগ্রাম বিভাগে ৫ লাখ ৮৪ হাজার, রাজশাহীতে ৩ লাখ ৫৭ হাজার, খুলনায় ৩ লাখ ৩১ হাজার, সিলেটে ২ লাখ ১৬ হাজার, রংপুরে ২ লাখ ৬ হাজার, বরিশালে ১ লাখ ৩৯ হাজার এবং ময়মনসিংহ বিভাগে ১ লাখ ৪ হাজার বেকার আছে।
- বিবিএসের জরিপ অনুসারে, দেশে যত বেকার আছে, তাঁদের মধ্যে সাড়ে ১৩ শতাংশ স্নাতক ডিগ্রিধারী।

উল্লেখ্য, 
- আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) সংজ্ঞা অনুযায়ী, সপ্তাহে এক ঘণ্টা কাজ করে মজুরি পেলে তাঁকে বেকার হিসেবে ধরা হবে না। এক মাস ধরে কাজপ্রত্যাশী এবং সর্বশেষ এক সপ্তাহে কেউ যদি এক ঘণ্টা মজুরির বিনিময়ে কাজ করার সুযোগ না পান, তাঁদের বেকার হিসেবে গণ্য করা হবে।

উৎস: i) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)।
ii) প্রথম আলো।

৬,০১৮.
জুলাই সনদে স্বাক্ষরকারী সর্বশেষ রাজনৈতিক দল কোনটি?
  1. জাতীয় নাগরিক পার্টি
  2. গণঅধিকার পরিষদ
  3. বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি
  4. জনতার দল
সঠিক উত্তর:
জাতীয় নাগরিক পার্টি
উত্তর
সঠিক উত্তর:
জাতীয় নাগরিক পার্টি
ব্যাখ্যা

জুলাই জাতীয় সনদ:
- ১৭ অক্টোবর, ২০২৫ তারিখে ‘জুলাই জাতীয় সনদ-২০২৫’ আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হয়েছে।
- জুলাই জাতীয় সনদকে চব্বিশের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে জনগণের ত্যাগ ও রক্তদানের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রণীত নতুন রাজনৈতিক সমঝোতার দলিল হিসেবে গণ্য হচ্ছে।
- ৩০টি রাজনৈতিক দলের সঙ্গে কমিশনের দীর্ঘ আলোচনা শেষে ৮৪টি সংস্কার প্রস্তাবে ঐকমত্য ও সিদ্ধান্ত হয়। এগুলো নিয়ে তৈরি করা হয়েছে জুলাই জাতীয় সনদ।
- ৮৪টি সংস্কার প্রস্তাবের মধ্যে ৪৮টি সংবিধান-সম্পর্কিত। অন্য প্রস্তাবগুলো সরকারি আদেশ, অধ্যাদেশ জারি বা আইন বিধি করে বাস্তবায়ন সম্ভব। বিভিন্ন সংস্কার কমিশনের কিছু প্রস্তাব ইতিমধ্যে বাস্তবায়ন করেছে অন্তর্বর্তী সরকার।
- কিন্তু সংবিধান-সম্পর্কিত প্রস্তাবগুলো অধ্যাদেশ বা কোনো আদেশের মাধ্যমে বাস্তবায়নের সুযোগ নেই। জুলাই জাতীয় সনদে থাকা সংবিধান-সম্পর্কিত ৪৮টি সংস্কার প্রস্তাব নিয়েই হয়েছে গণভোট। এসব প্রস্তাবের মধ্যে ১৯টি মৌলিক সংস্কার প্রস্তাব হিসেবে চিহ্নিত করেছিল জাতীয় ঐকমত্য কমিশন।

উল্লেখ্য,
- জুলাই জাতীয় সনদে স্বাক্ষরকারী সর্বশেষ রাজনৈতিক দল হলো জাতীয় নাগরিক পার্টি। ২০২৬ সালের ১৬ ফেব্রুয়ারি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের উপস্থিতিতে দলটি আনুষ্ঠানিকভাবে এই সনদে স্বাক্ষর করে। 

উৎস: প্রথম আলো।

৬,০১৯.
At present, Which country is the chairman of G-7? [April, 2025]
  1. Italy
  2. Canada
  3. Japan
  4. Germany
সঠিক উত্তর:
Canada
উত্তর
সঠিক উত্তর:
Canada
ব্যাখ্যা
G-7:
- G-7 এর পূর্ণরূপ: Group of Seven.
- এটি বিশ্বের শিল্পোন্নত ৭টি দেশের আন্তঃরাষ্ট্রীয় জোট।
- এটি বিশ্বের ধনী দেশগুলোর সংগঠন।
- প্রতিষ্ঠিত হয়: ১৫ নভেম্বর, ১৯৭৫ সালে।
- জি-৭ গঠনের প্রস্তাবক দেশ ছিল ফ্রান্স।
- G-7 এর বর্তমান সদস্য রাষ্ট্র ৭টি।
- জি-৭ এর বর্তমান সদস্য দেশ গুলো হলো: যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান ও কানাডা।
- এই সংস্থার একমাত্র এশীয় দেশ জাপান।

⇒ ১ জানুয়ারি, ২০২৫ থেকে, কানাডা G-7-এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
- কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। মার্ক কার্নি ২০২৫ সালের G-7 সম্মেলনের সভাপতিত্ব করবে।
- G-7-এর সভাপতিত্ব তার সদস্য দেশগুলির মধ্যে প্রতি বছর আবর্তিত হয়।
- এটি প্রতিটি সদস্যের এজেন্ডা এবং অগ্রাধিকারগুলিকে প্রভাবিত করার সুযোগ নিশ্চিত করে।

উৎস: G-7 ওয়েবসাইট।
৬,০২০.
According to Economic Survey of Bangladesh 2025, growth rate of service sector in GDP- 
  1. 3.50%
  2. 4.26%
  3. 4.51%
  4. 5.20%
  5. 3.41%
সঠিক উত্তর:
4.51%
উত্তর
সঠিক উত্তর:
4.51%
ব্যাখ্যা

- অর্থনৈতিক সমীক্ষা ২০২৫ অনুযায়ী, জিডিপিতে সেবা খাতের প্রবৃদ্ধির হার ৪.৫১%।

অর্থনৈতিক সমীক্ষা ২০২৫:
• খাত ভিত্তিক জিডিপি প্রবৃদ্ধির হার:
- কৃষি: ১.৭৯%.
- শিল্প: ৪.৩৪%.
- সেবা: ৪.৫১%.

• স্বাক্ষরতার হার (৭ বছর+):
- মোট: ৭৭.৯%
- পুরুষ: ৮০.১%
- মহিলা: ৭৫.৮%

• প্রত্যাশিত গড় আয়ুষ্কাল:
- মোট: ৭২.৩ বছর
- পুরুষ: ৭০.৮ বছর
- মহিলা: ৭৩.৮ বছর

• খাত ভিত্তিক শ্রমশক্তি নিয়োজিত:
- কৃষি: ৪৪.৬৭%
- শিল্প: ১৭.৩৭%
- সেবা: ৩৭.৯৬%

উৎস: অর্থনৈতিক সমীক্ষা ২০২৫।

৬,০২১.
২০২৫ সালে শিক্ষায় একুশে পদক লাভ করেন কে? 
  1. মোহাম্মদ ইউসুফ চৌধুরি
  2. নাসির আলী মামুন
  3. ড. নিয়াজ জামান
  4. মাহফুজ উল্লা
সঠিক উত্তর:
ড. নিয়াজ জামান
উত্তর
সঠিক উত্তর:
ড. নিয়াজ জামান
ব্যাখ্যা

- শিক্ষায়: ড. নিয়াজ জামান।

• একুশে পদক-২০২৫:

-  ২০২৫ সালে  ১৭ জন ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে একুশে পদক দেওয়া হয়।
- ক্রীড়ায় একুশে পদক পাচ্ছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল।
- গবেষণায়: মঈদুল হাসান (মূলধারা ৭১ এর রচয়িতা)।
- ভাষা ও সাহিত্যে: শহীদুল জহির (মরণোত্তর) ও হেলাল হাফিজ (মরণোত্তর)।
- সংস্কৃতি ও শিক্ষায়: ড. শহীদুল আলম।
- বিজ্ঞান ও প্রযুক্তিতে: মেহেদী হাসান খান, রিফাত নবী, মো. তানবিন ইসলাম সিয়াম ও শাবাব মুস্তাফা।
- সাংবাদিকতায় :মাহফুজ উল্লা (মরণোত্তর) এবং
- সাংবাদিকতা ও মানবাধিকার: মাহমুদুর রহমান।
- শিল্পকলার চলচ্চিত্রে: আজিজুর রহমান।
- সংগীতে :উস্তাদ নীরদ বরণ বড়ুয়া ও ফেরদৌস আরা,
- আলোকচিত্রে: নাসির আলী মামুন।
- চিত্রকলায়: রোকেয়া সুলতানা।
• শিক্ষায়: ড. নিয়াজ জামান।
- সমাজসেবায় :মোহাম্মদ ইউসুফ চৌধুরি।

উৎস: সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।

৬,০২২.
বর্তমানে বাংলাদেশে সাইক্লোন শেল্টার কয়টি?
  1. ১৮৪১ টি
  2. ১৬৭৩ টি
  3. ১৭৭৯ টি
  4. ১৮৮১ টি
সঠিক উত্তর:
১৮৪১ টি
উত্তর
সঠিক উত্তর:
১৮৪১ টি
ব্যাখ্যা

- বর্তমানে বাংলাদেশে সাইক্লোন শেল্টার ১৮৪১টি।
- কৃষি আবহাওয়া পূর্বাভাস কেন্দ্র ১২টি।
- আবহাওয়া স্টেশন ৩৫টি।
- আবহাওয়া কেন্দ্র ৪টি।
- রাডার স্টেশন ৫টি।
উৎসঃ আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইট।

৬,০২৩.
IMF এর সর্বশেষ সদস্য দেশ কোনটি? (ফেব্রুয়ারি, ২০২৫)
  1. পালাউ
  2. অ্যান্ডোরা
  3. টুভালু
  4. লিচেনস্টাইন
সঠিক উত্তর:
লিচেনস্টাইন
উত্তর
সঠিক উত্তর:
লিচেনস্টাইন
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

The International Monetary Fund (IMF):
- The International Monetary Fund বা আন্তর্জাতিক মুদ্রা তহবিল।
- ১৯৪৪ সালের ৪ জুলাই Bretton Woods Conference এর মাধ্যমে IMF গঠিত হয়।
- আনুষ্ঠানিক প্রতিষ্ঠা লাভ করে ১৯৪৫ সালের ২৭ ডিসেম্বর।
- কার্যক্রম শুরু করে ১৯৪৭ সালের ১লা মার্চে।
- IMF এর বর্তমান সদস্য সংখ্যা ১৯১টি।
- IMF এর সর্বশেষ সদস্য -লিচেনস্টাইন।
- IMF এর সদরদপ্তর যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে অবস্থিত।
- IMF এর রিজার্ভ মুদ্রা ৫টি (ডলার, পাউন্ড, ইয়েন, ইউরো ও ইউয়ান)।
- এর দাপ্তরিক ভাষা ৩টি (ইংরেজি, ফরাসি ও স্প্যানিশ)।
- বাংলাদেশ ১৯৭২ সালের ১৭ আগস্ট IMF এর সদস্যপদ লাভ করে।

উৎস: IMF ওয়েবসাইট।[লিঙ্ক]
৬,০২৪.
চলতি দক্ষিণ আফ্রিকা সিরিজে (২০২২) স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে হারানো প্রথম ওয়ানডে ম্যাচে ম্যাচসেরা হয়েছেন -
  1. তামিম ইকবাল
  2. তাসকিন আহমেদ
  3. মেহেদি হাসান মিরাজ 
  4. সাকিব আল হাসান
সঠিক উত্তর:
সাকিব আল হাসান
উত্তর
সঠিক উত্তর:
সাকিব আল হাসান
ব্যাখ্যা

বাংলাদেশের দক্ষিণ আফ্রিকাকে তাদের মাঠে হারানোর অপেক্ষা ২০ বছরের এবং এই সময়ে মোট ২০টি ম্যাচ খেলে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা।
সেই অপেক্ষার অবসান ঘটে চলতি দক্ষিণ আফ্রিকা সিরিজে (২০২২)।
- ওয়ানডে সিরিজের প্রথম ও তৃতীয় ম্যাচ জিতে সিরিজ জিতে বাংলাদেশ।
- সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ দক্ষিণ আফ্রিকাকে  হারায় ৩৮ রানে।
- ৬৪ বলে ৭৭ রানের ঝলমলে ইনিংস খেলে ম্যচসেরা হয়েছেন সাকিব আল হাসান।

সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ : ৩১৪/৭ (তামিম ৪১, লিটন ৫০, সাকিব ৭৭, ইয়াসির ৫০ ; ইয়ানসেন ২/৫৭, মহারাজ ২/৫৬)
দক্ষিণ আফ্রিকা: ৪৮.৫ ওভারে ২৭৬ (ফন ডার ডুসেন ৮৬, মিলার ৭৯, বাভুমা ৩১ ; শরীফুল ২/৪৭, তাসকিন ৩/৩৬, মিরাজ ৪/৬১)

তথ্যসূত্র - Cricbuzz ও প্রথম আলো।

৬,০২৫.
বর্তমানে আফিম উৎপাদনে শীর্ষ দেশ –
  1. আফগানিস্তান
  2. মিয়ানমার
  3. ভারত
  4. ভিয়েতনাম
সঠিক উত্তর:
মিয়ানমার
উত্তর
সঠিক উত্তর:
মিয়ানমার
ব্যাখ্যা
• আফিম উৎপাদন:
→ আফিম উৎপাদনে আফগানিস্তানকে ছাড়িয়ে এখন শীর্ষস্থান নিয়েছে মিয়ানমার। 
→ শক্তিশালী মাদক হেরোইনের মূল উপাদান আফিম।
→ মিয়ানমার এর উৎপাদন ৩৬ শতাংশ বাড়িয়ে ১ হাজার ৮০ টনে উন্নীত করবে বলে ধারণা করা হচ্ছে।
→ অন্যদিকে আফগানিস্তানে আফিম উৎপাদন কমে গেছে। বর্তমানে দেশটিতে ক্ষমতায় আছে তালেবান সরকার। 
→ তালেবান সরকার দেশটির ক্ষমতায় এসে পপি চাষ ৯৫ শতাংশ কমিয়ে দেয়।

তথ্যসূত্র: প্রথম আলো (১২ ডিসেম্বর, ২০২৩)।
৬,০২৬.
In the fiscal year 2024–25, which country was the leading source of foreign direct investment (FDI) in Bangladesh?
  1. United Kingdom
  2. Netherlands
  3. China
  4. Japan
সঠিক উত্তর:
Netherlands
উত্তর
সঠিক উত্তর:
Netherlands
ব্যাখ্যা

• প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ (FDI): 
- ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশে সবচেয়ে বেশি প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ (FDI) এসেছে নেদারল্যান্ডস থেকে। 
- নেদারল্যান্ডস এই অর্থবছরে বাংলাদেশে প্রায় ৪৫৪ মিলিয়ন ডলার বিনিয়োগ করেছে, যা আগের বছরের ২৩.২ মিলিয়ন ডলার (FY24) এবং তার আগের বছরের ৭২.১১ মিলিয়ন ডলার (FY23) থেকে অনেক বেশি।

- অন্যান্য বড় বিনিয়োগকারী দেশগুলোর মধ্যে রয়েছে যুক্তরাজ্য (৩০০ মিলিয়ন ডলার), চীন (২৭৪ মিলিয়ন ডলার) এবং সিঙ্গাপুর (১৬১ মিলিয়ন ডলার)।
- যুক্তরাজ্য এবং চীনের বিনিয়োগ আগের বছরের তুলনায় কমেছে, কিন্তু সিঙ্গাপুরের বিনিয়োগ ৭১.৬% বৃদ্ধি পেয়েছে।



তথ্যসূত্র: বাংলাদেশ ব্যাংক ও বিজনেস স্ট্যান্ডার্ড।

৬,০২৭.
Human Development Index-2020 রিপোর্টে সর্বনিম্ন দেশ কোনটি?
  1. সোমালিয়া
  2. ইয়েমেন
  3. নাইজার
  4. ইরিত্রিয়া
সঠিক উত্তর:
নাইজার
উত্তর
সঠিক উত্তর:
নাইজার
ব্যাখ্যা
- UNDP গত ১৫ ডিসেম্বর ২০২০ Human Development Index-2020 রিপোর্ট প্রকাশ করে। এই রিপোর্টে মোট ১৮৯টি দেশকে অন্তর্ভুক্ত করা হয়। রিপোর্টে,
- প্রথম : নরওয়ে
- দ্বিতীয় : আয়ারল্যান্ড ও সুইজারল্যান্ড
অন্যদিকে,
- ১৮৯তম (সর্বনিম্ন) : নাইজার
- বাংলাদেশের অবস্থান : ১৩৩তম (স্কোর-০.৬৩২)।
(তথ্যসূত্র: Human Development Index-2020 রিপোর্ট)
৬,০২৮.
২০২৫-২৬ অর্থবছরে, সার্বিকভাবে (পরিচালন ও উন্নয়ন) সর্বোচ্চ বরাদ্দ পাওয়া খাত কোনটি?
  1. স্বাস্থ্য
  2. জনপ্রশাসন
  3. শিক্ষা ও প্রযুক্তি
  4. পরিবহন ও যোগাযোগ
সঠিক উত্তর:
জনপ্রশাসন
উত্তর
সঠিক উত্তর:
জনপ্রশাসন
ব্যাখ্যা

২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেট:
- সার্বিকভাবে (পরিচালন ও উন্নয়ন) বাজেটে সর্বোচ্চ বরাদ্দ পাওয়া কয়েকটি খাত:
- ২০২৫-২৬ অর্থবছরের উন্নয়ন বাজেটে অর্থ বরাদ্দের পরিমাণ ২,৪৫,৬০৯ কোটি টাকা।
- পরিচালন বাজেটে বরাদ্দের পরিমাণ ৫,৪৪,৩৯১ কোটি টাকা।

• বাজেটে খাতভিত্তিক বরাদ্দের বিবেচনায় মূল খাতগুলো হলো- 
- শিক্ষা ও প্রযুক্তি, পরিবহন ও যোগাযোগ, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন, কৃষি, বিদ্যুৎ ও জ্বালানি খাত, স্বাস্থ্য, প্রতিরক্ষা, জনপ্রশাসন এবং সামাজিক নিরাপত্তা ও কল্যাণ)।

• এর মধ্যে সর্বোচ্চ বরাদ্দ পাওয়া ৩টি খাত হচ্ছে -

• ”জনপ্রশাসন” খাতে বরাদ্দের পরিমাণ- ১,৮৬,০৮৮ (২৩.৫%)।
• ”শিক্ষা ও প্রযুক্তি” খাতে বরাদ্দের পরিমাণ-১,১০,৬৫৭ (১৪%)।
• ”পরিবহন ও যোগাযোগ” খাতে বরাদ্দের পরিমাণ-৭১,৩৪৪ (৯%)।

উৎস: অর্থ মন্ত্রণালয়।

৬,০২৯.
জাতিসংঘ কৃষি ও খাদ্য সংস্থার তথ্য অনুযায়ী, জলবায়ু পরিবর্তনের ফলে ২০৫০ সালের মধ্যে দেশে গম উৎপাদন কত শতাংশ কমে যেতে পারে?
  1. ৩২ শতাংশ
  2. ২২ শতাংশ
  3. ২০ শতাংশ
  4. ২৫ শতাংশ
সঠিক উত্তর:
৩২ শতাংশ
উত্তর
সঠিক উত্তর:
৩২ শতাংশ
ব্যাখ্যা

জাতিসংঘের কৃষি ও খাদ্য সংস্থার তথ্য অনুযায়ী, ২০৫০ সালের মধ্যে বোরো ধানের উৎপাদন ১৭ শতাংশ  কমে যেতে পারে।
- এবং গম উৎপাদন ৩২ শতাংশ কমে যেতে পারে।
- পেঁয়াজ, রসুন, আলু এবং অন্যান্য অর্থকরী ফসলও ক্ষতিগ্রস্ত হচ্ছে।
- এর পাশাপাশি মাটির গুণগত মান নষ্ট হওয়ার কারণে কৃষিকাজের খরচ বাড়ছে। 

উল্লেখ্য,
- দেশের অর্থনীতি প্রধানত কৃষিনির্ভর, এবং দেশের ৪০ শতাংশ কর্মসংস্থান এই খাত থেকে আসে।
- তবে তাপমাত্রা বৃদ্ধির ফলে ফসলের উৎপাদনশীলতা দিন দিন হ্রাস পাচ্ছে।
- বিশেষ করে ধান, যা দেশের প্রধান খাদ্যশস্য এবং কৃষির মেরুদণ্ড হিসেবে বিবেচিত, তাপমাত্রা ও বৃষ্টিপাতের পরিবর্তনের কারণে উৎপাদন বাধাগ্রস্ত হচ্ছে। 

উৎস: পত্রিকার রিপোর্ট। [লিঙ্ক]

৬,০৩০.
সার্বিকভাবে জিডিপি কতটি খাত নিয়ে গঠিত?
  1. ১৫টি খাত
  2. ১৭টি খাত
  3. ১৯টি খাত
  4. ২৪টি খাত
সঠিক উত্তর:
১৯টি খাত
উত্তর
সঠিক উত্তর:
১৯টি খাত
ব্যাখ্যা
অর্থনীতি/জিডিপিতে খাত অনুযায়ী অবদান:
- সার্বিকভাবে জিডিপি ১৯টি খাত নিয়ে গঠিত
- এ ১৯টি খাতের মধ্যে ৬টি খাত আবার উপখাতে বিভক্ত।
- এই ১৯টি খাত ৩টি বৃহৎ খাতের অন্তর্ভুক্ত।
- বাংলাদেশের জিডিপি'কে উৎপাদনের ভিত্তিতে ৩টি বৃহৎ খাতে বিভক্ত করা হয়েছে।
যথা – কৃষিখাত, শিল্পখাত ও সেবাখাত।
- অর্থনীতি/জিডিপিতে কৃষিখাতের অবদান = ১১.০২%
- অর্থনীতি/জিডিপিতে শিল্পখাতের অবদান = ৩৭.৯৫%
- অর্থনীতি/জিডিপিতে সেবাখাতের অবদান= ৫১.০৮%

উৎস: অর্থনৈতিক সমীক্ষা ২০২৪
৬,০৩১.
২০১৯-২০ অর্থবছরের জাতীয় বাজেট অনুযায়ী সরকারের সবচেয়ে বেশি টাকা আসবে কোন খাত থেকে?
  1. ক) আয়, মুনাফা ও মূলধন
  2. খ) মূল্য সংযোজন কর
  3. গ) বিদেশি ঋণ থেকে
  4. ঘ) অভ্যন্তরীণ ঋণ থেকে
সঠিক উত্তর:
খ) মূল্য সংযোজন কর
উত্তর
সঠিক উত্তর:
খ) মূল্য সংযোজন কর
ব্যাখ্যা
সবচেয়ে বেশি টাকা আসবে মূল্য সংযোজন কর থেকে ১,২৩,০৬৭ কোটি টাকা যা মোট আয়ের ২৩.৫% । এরপর আয়, মুনাফা ও মূলধনের করের উপর থেকে ১,১৩,৯১২ কোটি টাকা যা মোট আয়ের ২১.৮%।
৬,০৩২.
Who is the 24th Chief Justice of Bangladesh?
  1. Hasan Foez Siddique
  2. Syed Mahmud Hossain
  3. Obaidul Hasan
  4. Nazmun Ara Sultana
সঠিক উত্তর:
Obaidul Hasan
উত্তর
সঠিক উত্তর:
Obaidul Hasan
ব্যাখ্যা
দেশের প্রধান বিচারপতি:
- বিচারপতি ওবায়দুল হাসানকে দেশের ২৪তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন  রাষ্ট্রপতি।

উল্লেখ্য,
- রাষ্ট্রপতির আদেশক্রমে ১২ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিব মো: গোলাম সারওয়ার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, 'গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে মহামান্য রাষ্ট্রপতি বাংলাদেশ সুপ্রিমকোর্টের আপিল বিভাগের বিচারক বিচারপতি ওবায়দুল হাসানকে বাংলাদেশের প্রধান বিচারপতি নিয়োগ করেছেন।

বিচারপতি ওবায়দুল হাসান:
- বিচারপতি ওবায়দুল হাসান ১৯৫৯ সালের ১১ জানুয়ারি নেত্রকোণা জেলার মোহনগঞ্জ থানাধীন ছয়াশী গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। 
- তিনি সহকারী এটর্নি জেনারেল এবং ডেপুটি এটর্নি জেনারেল হিসেবে ১৯৯৬-২০০১ মেয়াদে ৫ বছর দায়িত্ব পালন করেন।
- তিনি বাংলাদেশ সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগে অতিরিক্ত বিচারপতি হিসেবে ২০০৯ সালের ৩০ জুন যোগদান করেন।
- ২০১১ সালের ৬ জুন একই বিভাগে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ লাভ করেন।
- তিনি ২০২০ সালের ৩ সেপ্টেম্বর সুপ্রিমকোর্টের আপিল বিভাগে বিচারপতি হিসেবে নিয়োগ লাভ করেন।

অন্যদিকে -
- হাসান ফয়েজ সিদ্দিকী বাংলাদেশের ২৩তম প্রধান বিচারপতি।

উৎস: ৭ ফেব্রুয়ারি ২০২০, প্রথম আলো।
৬,০৩৩.
ICAO এর বর্তমান সদস্য সংখ্যা কত? (আগস্ট, ২০২৪)
  1. ১৯১ টি
  2. ১৯২ টি
  3. ১৯৩ টি
  4. ১৯৪ টি
সঠিক উত্তর:
১৯৩ টি
উত্তর
সঠিক উত্তর:
১৯৩ টি
ব্যাখ্যা
ICAO:
– জাতিসংঘের বেসামরিক বিমান চলাচল সংস্থা (ICAO)।
- পূণর্রুপ– International Civil Aviation Organization (ICAO)।
– এটি জাতিসংঘের একটি বিশেষায়িত সংস্থা।
– প্রতিষ্ঠাকাল– ১৯৪৪।
– প্রতিষ্ঠার স্থান– শিকাগো, যুক্তরাষ্ট্র।
– সদস্য দেশ– ১৯৩ টি। (আগস্ট, ২০২৪)
– সদর দপ্তর– মন্ট্রিল, কানাডা।
– International Civil Aviation Day– ৭ ডিসেম্বর।

তথ্যসূত্র - ICAO ওয়েবসাইট।
৬,০৩৪.
The total number of scheduled banks in Bangladesh at present is -   [January, 2026]
  1. 58
  2. 60
  3. 61
  4. 63
সঠিক উত্তর:
58
উত্তর
সঠিক উত্তর:
58
ব্যাখ্যা

• মোট তফসিলি ব্যাংক: 
- রাষ্ট্র মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক: ৭টি, (সম্মিলিত ইসলামী ব্যাংক প্রতিষ্ঠার পর) 
- বিশেষায়িত ব্যাংক: ৩টি,
- বেসরকারি বাণিজ্যিক ব্যাংক: ৩৮টি, 
- বিদেশি ব্যাংক: ৯টি 
- স্থানীয় বেসরকারি ডিজিটাল  ব্যাংক: ১টি। (নগদ ডিজিটাল ব্যাংক)
- সর্বমোট (৭+৩+৩৮+৯+১) = ৫৮টি। 

অতএব, দেশে বর্তমানে মোট তফসিলি ব্যাংক ৫৮টি। 

উল্লেখ্য, 
- অর্থনৈতিক সমীক্ষা ২০২৫ অনুসারে, মোট তফসিলি ব্যাংক: ৬১টি।

তথ্যসূত্র: বাংলাদেশ প্রতিদিন ও অন্যান্য সংশ্লিস্ট সুত্র।

৬,০৩৫.
কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ-২০২৪ অনুসারে, এক ফসলি আবাদি জমির পরিমাণ কত?
  1. ৫০,৪২,০০০ হেক্টর
  2. ৩০,৫৪,০০০ হেক্টর
  3. ২০,৪৪,০০০ হেক্টর
  4. ৪০,৭৯,০০০ হেক্টর
সঠিক উত্তর:
২০,৪৪,০০০ হেক্টর
উত্তর
সঠিক উত্তর:
২০,৪৪,০০০ হেক্টর
ব্যাখ্যা

কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ - ২০২৪ অনুযায়ী, ধান উৎপাদনে আবাদকৃত জমির পরিমান:

- মোট আবাদযোগ্য জমি: ৩,৯২,৯৬,০০০ একর (১,৫৯,০৩,০০০ হেক্টর)।
- মোট আবাদী জমি (Net Cropped Area): ১,৯৮,২৯,০০০ একর (৮০,২৮,০০০ হেক্টর)।
- এক ফসলি জমি: ৫০,৪৯,০০০ একর (২০,৪৪,০০০ হেক্টর)।
- দুই ফসলি জমি: ১,০১,৪০,০০০ একর (৪১,০৫,০০০ হেক্টর)।
- তিন ফসলি জমি: ৪৫,৯৩,০০০ একর (১৮,৫৯,০০০ হেক্টর)।
- চার ফসলি জমি: ৪৭,০০০ একর (১৯,০০০ হেক্টর)।
- আবাদযোগ্য নয় এমন জমির পরিমাণ: ৮৩, ৫৮,০০০ একর।
- মোট খাদ্যশস্য: ৪,৪৮,২৯,০০০ মেট্রিক টন।


উৎস: কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৪।

৬,০৩৬.
সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশের কত শতাংশ ইন্টারনেট ব্যবহারকারী নিয়মিত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করেন? [ডিসেম্বর, ২০২৫]
  1. ৬৬%
  2. ৭৬%
  3. ৮৬%
  4. ৯৬%
সঠিক উত্তর:
৯৬%
উত্তর
সঠিক উত্তর:
৯৬%
ব্যাখ্যা

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারকারী:
- টেলিনর এশিয়া ডিজিটাল লাইভস ডিকোডেড ২০২৫: বিল্ডিং ট্রাস্ট ইন বাংলাদেশ’স এআই ফিউচার’ শীর্ষক এক গবেষণায় জানা যায়, দেশের ৯৬ শতাংশ ইন্টারনেট ব্যবহারকারী নিয়মিত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করেন। 
- এই সংখ্যা ২০২৪ সালের তুলনায় ৮ শতাংশ বেশি।
- অনলাইন শিক্ষায় ৬২ শতাংশ, দূরবর্তী কাজে ৫৪ শতাংশ এবং আর্থিক ব্যবস্থাপনায় ৫০ শতাংশ ব্যবহারকারী এআইয়ের সহায়তা নিচ্ছেন।
- গবেষণায় আরও বলা হয়েছে, কর্মক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের হার ২০২৫ সালে ৪৪ শতাংশ থেকে বেড়ে ৬২ শতাংশ হয়েছে।

তথ্যসূত্র- প্রথম আলো। [link]

৬,০৩৭.
৪৮তম আন্তর্জাতিক কলেজিয়েট প্রোগ্রামিং প্রতিযোগিতার শীর্ষ হয়েছে-
  1. সিনহুয়া বিশ্ববিদ্যালয়
  2. পিকিং বিশ্ববিদ্যালয়
  3. ঢাকা বিশ্ববিদ্যালয়
  4. টোকিও ইনস্টিটিউট অব টেকনোলজি
সঠিক উত্তর:
পিকিং বিশ্ববিদ্যালয়
উত্তর
সঠিক উত্তর:
পিকিং বিশ্ববিদ্যালয়
ব্যাখ্যা
৪৮তম আন্তর্জাতিক কলেজিয়েট প্রোগ্রামিং প্রতিযোগিতা
- কাজাখস্তানের আস্তানা শহরে অনুষ্ঠিত ৪৮তম আন্তর্জাতিক কলেজিয়েট প্রোগ্রামিং প্রতিযোগিতার (আইসিপিসি) চূড়ান্ত পর্বে (ওয়ার্ল্ড ফাইনালস)
- প্রথম হয়েছে চীনের পিকিং বিশ্ববিদ্যালয়।
- দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ হয়েছে যথাক্রমে রাশিয়ার মস্কো ইনস্টিটিউট অব ফিজিক্স অ্যান্ড টেকনোলজি, চীনের সিনহুয়া বিশ্ববিদ্যালয় ও জাপানের টোকিও ইনস্টিটিউট অব টেকনোলজি।
- প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ‘ডিইউ_এসেন্ডিং’ ৫৬তম হয়েছে।
- এবারের প্রতিযোগিতায় বিভিন্ন দেশ থেকে ১৪১টি দল অংশ নেয়।
- বাংলাদেশ থেকে অংশ নেয় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) তিনটি দল।

সূত্র- প্রথম আলো পত্রিকা।  
৬,০৩৮.
তুলা উৎপাদনে শীর্ষ জেলা কোনটি? (মে - ২০২৫)
  1. ঝিনাইদহ
  2. ফরিদপুর
  3. কুষ্টিয়া
  4. নওগাঁ
সঠিক উত্তর:
ঝিনাইদহ
উত্তর
সঠিক উত্তর:
ঝিনাইদহ
ব্যাখ্যা
• তুলা উৎপাদনে শীর্ষ জেলা - ঝিনাইদহ।
• আম উৎপাদনে শীর্ষ জেলা - নওগাঁ।
• তামাক উৎপাদনে শীর্ষ জেলা - কুষ্টিয়া।
• পাট উৎপাদনে শীর্ষ জেলা - ফরিদপুর।
• ভুট্টা উৎপাদনে শীর্ষ জেলা - দিনাজপুর।
• গম উৎপাদনে শীর্ষ জেলা - ঠাকুরগাওঁ।

উৎস: কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ – ২০২৩।
৬,০৩৯.
বাংলাদেশের ২০১৯-২০ অর্থবছরের জাতীয় বাজেটে ভ্যাট স্তর কয়টি?
  1. ক) ৪
  2. খ) ৫
  3. গ) ৬
  4. ঘ) ৩
সঠিক উত্তর:
ক) ৪
উত্তর
সঠিক উত্তর:
ক) ৪
ব্যাখ্যা
বাংলাদেশের ২০১৯-২০ অর্থবছরের জাতীয় বাজেটে ভ্যাট স্তর ৪টি। যথা- ৫%, ৭.৫%, ১০% ও ১৫%।
৬,০৪০.
যুক্তরাষ্ট্রের নির্মিতব্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার নাম কী? [জুলাই, ২০২৫]
  1. আয়রন ডোম
  2. গোল্ডেন ডোম
  3. ডেভিল ডোম
  4. সিলভার ডোম
সঠিক উত্তর:
গোল্ডেন ডোম
উত্তর
সঠিক উত্তর:
গোল্ডেন ডোম
ব্যাখ্যা
• গোল্ডেন ডোম:
- গোল্ডেন ডোম যুক্তরাষ্ট্রের নিমিতব্য অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।
- হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, যা শব্দের চেয়েও পাঁচগুণ দ্রুত চলে, তার আঘাত প্রতিরোধ করতে গোল্ডেন ডোম তৈরি করা হচ্ছে।
- এটি মহাকাশ থেকে ক্ষেপণাস্ত্র শনাক্ত করে, ইনফ্রারেড লেজারের মাধ্যমে সেগুলোকে ধ্বংস করবে।
- মার্কিন স্পেস ফোর্সের জেনারেল মাইকেল গেটলাইনকে এই মাল্টি-বিলিয়ন ডলারের গোল্ডেন ডোম প্রকল্পের নেতৃত্বে দায়িত্ব দেয়া হয়েছে।
- পুরো প্রকল্পের মোট ব্যয় প্রায় ১৭৫ বিলিয়ন ডলার হবে বলে ধারণা করা হচ্ছে।
- এই মিশন বা প্রকল্প পুরোপুরি সঠিকভাবে বাস্তবায়নে পাঁচ থেকে দশ বছর লাগতে পারে।

উল্লেখ্য,
- ইসরায়েলের তৈরি আকাশ প্রতিরক্ষাব্যবস্থা আয়রন ডোম।
- ট্রাম্পের পরিকল্পনাটি আংশিকভাবে ইসরায়েলের আয়রন ডোম থেকে অনুপ্রাণিত।
- আয়রন ডোম রাডার প্রযুক্তির মাধ্যমে স্বল্প-পাল্লার ক্ষেপণাস্ত্র শনাক্ত করে এবং ধ্বংস করে।
- ২০১১ সাল থেকে এটি ব্যবহৃত হয়ে আসছে।

তথ্যসূত্র: বিবিসি। [Link]
৬,০৪১.
ন্যাম (NAM) গঠনের সিদ্ধান্ত গৃহীত হয় কোন সম্মেলনে?
  1. রাবাত সম্মেলন
  2. বান্দুং সম্মেলন
  3. কারাকাস সম্মেলন
  4. বেলগ্রেড সম্মেলন
সঠিক উত্তর:
বান্দুং সম্মেলন
উত্তর
সঠিক উত্তর:
বান্দুং সম্মেলন
ব্যাখ্যা
NAM:
- NAM এর পূর্ণরুপ- Non-Aligned Movement
- আনুষ্ঠানিকভাবে গঠিত হয়- ১৯৬১ সালে।
- প্রতিষ্ঠাতা ছিলেন- মার্শাল টিটো, জওহরলাল নেহেরু, জামাল আবদুল নাসের, সুকর্ণ ও নক্রমা।
- বতর্মান সদস্য- ১২০ টি।
- যে সম্মেলনের মাধ্যমে NAM গঠনের সিদ্ধান্ত হয়-১৯৫৫ সালের সম্মেলনে অর্থাৎ বান্দুং সম্মেলনের মাধ্যমে।

- জোট নিরপেক্ষ আন্দোলনের (NAM) এর প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়- বেলগ্রেড, যুগোশ্লাভিয়া।
- জোট নিরপেক্ষ আন্দোলনের (NAM) এর ১৯ তম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে- উগান্ডায়।

তথ্যসূত্র: ন্যাম এর অফিসিয়াল।
৬,০৪২.
বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচক ২০২৫ অনুযায়ী, এশিয়ায় সন্ত্রাসবাদে শীর্ষ দেশ কোনটি?
  1. সিরিয়া
  2. পাকিস্তান
  3. আফগানিস্তান
  4. ইসরায়েল
সঠিক উত্তর:
পাকিস্তান
উত্তর
সঠিক উত্তর:
পাকিস্তান
ব্যাখ্যা
⇒ বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচক ২০২৫ অনুযায়ী, এশিয়ায় সন্ত্রাসবাদে শীর্ষ দেশ পাকিস্তান।

বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচক ২০২৫:
- অস্ট্রেলিয়াভিত্তিক Institute for Economics & Peace (IEP) মার্চ, ২০২৫ তারিখে Global Terrorism Index (GTI) 2025: Measuring the Impact of Terrorism শিরোনামে একটি রিপোর্ট প্রকাশ করে।
- রিপোর্ট অনুসারে, সন্ত্রাসবাদে শীর্ষ কয়েকটি দেশের তালিকা নিচে দেওয়া হল,
• প্রথম: বুরকিনা ফাসো।
• দ্বিতীয়: পাকিস্তান।
• তৃতীয়: সিরিয়া।
• চতুর্থ: মালি।
• পঞ্চম: নাইজার।
• ষষ্ঠ: নাইজেরিয়া।
• সপ্তম: সোমালিয়া।
• অষ্টম: ইসরায়েল।
• নবম: আফগানিস্তান।
• দশম: ক্যামেরুন।

⇒ বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচক ২০২৫ এ বাংলাদেশের অবস্থান ৩৫ তম।

তথ্যসূত্র - Global Terrorism Index ওয়েবসাইট।
৬,০৪৩.
ভৌগলিক নির্দেশক (GI) পণ্য হিসেবে কবে বাংলাদেশের ইলিশ সনদ প্রাপ্ত হয়?
  1. ক) ১৭ আগস্ট ২০১৭
  2. খ) ২৭ জানুয়ারি ২০১৯
  3. গ) ১৭ জুন ২০২১
  4. ঘ) ১৭ নভেম্বর ২০১৬
সঠিক উত্তর:
ক) ১৭ আগস্ট ২০১৭
উত্তর
সঠিক উত্তর:
ক) ১৭ আগস্ট ২০১৭
ব্যাখ্যা
বাংলাদেশে বর্তমান পর্যন্ত ৯টি পণ্য ভৌগোলিক নির্দেশক (জিআই) সনদ লাভ করেছে।
এগুলো হলো:
- জামদানি (২০১৬-বিসিক)
- ইলিশ (২০১৭-মৎস্য অধিদপ্তর)
- ক্ষীরশাপাতি আম (২০১৯-কৃষি গবেষণা ইনস্টিটিউট)
- ঢাকাই মসলিন (২০২০-তাঁত বোর্ড)
- রাজশাহীর সিল্ক (২০২১-রেশম বোর্ড)
- রংপুরের শতরঞ্জি (২০২১-বিসিক)
- নেত্রকোনার বিজয়পুরের সাদা মাটি (২০২১- নেত্রকোনা জেলা প্রশাসন)
- দিনাজপুরের কাটারিভোগ (২০২১-BRRI) এবং
- বাংলাদেশি কালিজিরা (২০২১-BRRI)।
- World Intellectual Property Organization (WIPO) বিভিন্ন পণ্যের জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন (GI) সনদ প্রদান করে থাকে। তবে এই সনদ সরাসরি WIPO প্রদান করে না।
- WIPO এর প্রতিনিধি হিসেবে বাংলাদেশে প্যাটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তর WIPO এর প্রতিনিধি হিসেবে বাংলাদেশে GI সনদ প্রদান করে থাকে।
- ভৌগলিক নির্দেশক (জিআই) সনদ উৎপাদকদের পণ্যের স্বতন্ত্র প্রতিষ্ঠা দেয়। এতে অন্য দেশের সমজাতীয় পণ্য থেকে তাদের পণ্য আলাদাভাবে চেনা যায়। এর ফলে তাদের এই পণ্যের আলাদা রেপুটেশন তৈরি হয়।
(তথ্যসূত্র: বিবিসি বাংলা এবং WIPO ওয়েবসাইট)
৬,০৪৪.
কোন দেশ সম্প্রতি দীর্ঘ-পাল্লার Atacms ক্ষেপণাস্ত্র প্রথমবারের মতো রাশিয়ার ভূখণ্ডে ব্যবহার করেছে? [ডিসেম্বর, ২০২৪]
  1. যুক্তরাষ্ট্র
  2. ইউক্রেন
  3. চীন
  4. পোল্যান্ড
সঠিক উত্তর:
ইউক্রেন
উত্তর
সঠিক উত্তর:
ইউক্রেন
ব্যাখ্যা
নভেম্বর, ২০২৪-এ, ইউক্রেন মার্কিন যুক্তরাষ্ট্র সরবরাহকৃত Atacms মিসাইল ব্যবহার করে রাশিয়ার ব্রায়ানস্ক অঞ্চলে আঘাত করে।

- মিসাইলের নাম: Army Tactical Missile System (Atacms)।
- পরিসর: সর্বোচ্চ ৩০০ কিমি (১৮৬ মাইল)।
- টার্গেট: রাশিয়ার ব্রায়ানস্ক অঞ্চল।
- ইউক্রেন Atacms ব্যবহার করে রাশিয়ার গভীরে আঘাত করার সক্ষমতা অর্জন করেছে।

রাশিয়ার প্রতিক্রিয়া:
- পাঁচটি মিসাইল প্রতিহত করার দাবি করেছে; একটি সামরিক স্থাপনায় আঘাত হেনেছে।

রাশিয়ার পরমাণু নীতি পরিবর্তন:
- একই দিনে রাশিয়া তার পরমাণু নীতিতে পরিবর্তন এনেছে।
- এখন একটি অ-পরমাণু রাষ্ট্র যদি কোনো পরমাণু শক্তিধর রাষ্ট্রের সহায়তায় রাশিয়ায় আক্রমণ করে, তবে সেটিকে যৌথ আক্রমণ হিসেবে গণ্য করা হবে।

মার্কিন প্রতিক্রিয়া:
- Atacms ব্যবহারে রাশিয়ার অভিযোগকে "দায়িত্বজ্ঞানহীন পারমাণবিক ভাষা" বলে অভিহিত করেছে।

উৎস: বিবিসি, মার্কিন এবং রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য।
৬,০৪৫.
আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের প্রধানের বর্তমান পদবী -
  1. ক) পরিচালক
  2. খ) মহাপরিচালক
  3. গ) প্রেসিডেন্ট
  4. ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর:
ক) পরিচালক
উত্তর
সঠিক উত্তর:
ক) পরিচালক
ব্যাখ্যা
আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের প্রধানের বর্তমান পদবী পরিচালক; পূর্বে ছিল মহাপরিচালক। উৎসঃ Live MCQ সাম্প্রতিক সমাচার
৬,০৪৬.
চীনের বর্তমান প্রধানমন্ত্রী কে? (সেপ্টেম্বর, ২০২৪)
  1. Chen Yi
  2. Wang Yi
  3. Huang Hua
  4. Li Qiang
সঠিক উত্তর:
Li Qiang
উত্তর
সঠিক উত্তর:
Li Qiang
ব্যাখ্যা
চীন:
- মুদ্রার নাম - ইউয়ান।
- ভাষার নাম - মান্দারিন।
- আইনসভার নাম - ন্যাশনাল পিপলস কংগ্রেস।
- বর্তমান প্রধানমন্ত্রী - লি কিয়াং। (সেপ্টেম্বর, ২০২৪)
- বর্তমান রাষ্ট্রপতি - শি জিন পিং। (সেপ্টেম্বর, ২০২৪)
- আধুনিক চীনের জনক - সান ইয়াৎ সেন।
- গণচীনের প্রতিষ্ঠাতা - মাও সে তুং।

তথ্যসূত্র - Britannica.com
৬,০৪৭.
এবারের(২০১৯) ক্রিকেট বিশ্বকাপের আয়োজক দেশ কারা?
  1. ক) ইংল্যান্ড ও স্কটল্যান্ড
  2. খ) ইংল্যান্ড ও ওয়েলস
  3. গ) ইংল্যান্ড ও আয়ারল্যান্ড
  4. ঘ) অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড
সঠিক উত্তর:
খ) ইংল্যান্ড ও ওয়েলস
উত্তর
সঠিক উত্তর:
খ) ইংল্যান্ড ও ওয়েলস
ব্যাখ্যা
The ICC Cricket World Cup 2019 was held in England and Wales, from 30 May to 14 July 2019.
Source: ICC
৬,০৪৮.
অর্থনৈতিক সমীক্ষা ২০২৪ অনুযায়ী, চরম দারিদ্র্যের হার কত?
  1. ৫.৬%
  2. ৬.২%
  3. ৭.৮%
  4. ৮.২%
সঠিক উত্তর:
৫.৬%
উত্তর
সঠিক উত্তর:
৫.৬%
ব্যাখ্যা

অর্থনৈতিক সমীক্ষা ২০২৪:
- বাংলাদেশের মোট জনসংখ্যা: ১৭১ মিলিয়ন।
- জনসংখ্যা বৃদ্ধির স্বাভাবিক হার: ১.৩৩%।
- জনসংখ্যার ঘনত্ব: ১,১৭১/বর্গ কি.মি.
- গড় আয়ু: ৭২.৩ বছর।
- মাথাপিছু জাতীয় আয়: ২,৭৮৪ মার্কিন ডলার।
- মোট রপ্তানি আয়: ৩৮.৪৫ বিলিয়ন মার্কিন ডলার।
- মোট আমদানি ব্যয়: ৪৪.১১ বিলিয়ন মার্কিন ডলার।
- মূল্যস্ফীতি: ৯.৭৪%।
- সাক্ষরতার হার (৭ বছর +): ৭৭.৯%।
- দারিদ্র্যের হার: ১৮.৭%।
- চরম দারিদ্র্যের হার: ৫.৬%।

তথ্যসূত্র - অর্থনৈতিক সমীক্ষা ২০২৪।

৬,০৪৯.
সম্প্রতি, ইউরোপের পূর্ব সীমান্তে প্রতিরক্ষা জোরদারে ন্যাটো কোন মিশনের ঘোষণা দিয়েছে? [সেপ্টেম্বর, ২০২৫]
  1. নর্দান শিল্ড
  2. ইস্টার্ন সেনট্রি
  3. নর্দান গার্ড
  4. ইউরোপিয়ান ডিফেন্স
সঠিক উত্তর:
ইস্টার্ন সেনট্রি
উত্তর
সঠিক উত্তর:
ইস্টার্ন সেনট্রি
ব্যাখ্যা

ইস্টার্ন সেনট্রি’ মিশন:
- গত ১২ সেপ্টেম্বর, ২০২৫ ন্যাটো পূর্ব ইউরোপে প্রতিরক্ষা জোরদারের জন্য “অপারেশন ইস্টার্ন সেন্ট্রি” (Operation Eastern Sentry) নামের একটি নতুন মিশনের ঘোষণা দিয়েছে।
- রাশিয়ার ড্রোন পোল্যান্ডের আকাশসীমা লঙ্ঘন করার পর পোল্যান্ড ন্যাটোর আর্টিকেল ৪-এর আওতায় জরুরি আলোচনা শুরু করে এবং এর পরই এই পদক্ষেপ নেওয়া হয়।
- ন্যাটো মহাসচিব মার্ক রুটে ড্রোন অনুপ্রবেশের ঘটনাকে ‘বেপরোয়া ও অগ্রহণযোগ্য’ বলে উল্লেখ করেছেন।
- রাশিয়ার এ ধরনের পদক্ষেপ ঠেকাতে তিনি ‘ইস্টার্ন সেনট্রি’ নামের মিশনের ঘোষণা দেন।
- এই মিশনের লক্ষ্য ন্যাটোর পূর্ব সীমান্ত বিশেষ করে পোল্যান্ড, বাল্টিক রাষ্ট্রসমূহ ও আশপাশের এলাকায় আকাশ প্রতিরক্ষা ও দ্রুত প্রতিক্রিয়া সক্ষমতা বাড়ানো।
- ডেনমার্ক, ফ্রান্স, যুক্তরাজ্য এবং জার্মানি মিশনে অংশগ্রহণের প্রতিশ্রুতি দিয়েছে এবং আরও কয়েকটি দেশ এতে যোগ দেবে।

তথ্যসূত্র: পত্রিকা প্রতিবেদন। [link]

৬,০৫০.
২০২৫ সালে মোট কতজন ব্যক্তি নোবেল পুরস্কার লাভ করেন?
  1. ১১ জন
  2. ১৩ জন
  3. ১৪ জন
  4. ১৫ জন
সঠিক উত্তর:
১৪ জন
উত্তর
সঠিক উত্তর:
১৪ জন
ব্যাখ্যা

২০২৫ সালের নোবেল বিজয়ী:
- ২০২৫ সালে মোট নোবেল বিজয়ী: ১৪ জন। 
 
• সাহিত্য
- বিজয়ী: লাজলো ক্রাজনাহরকাই (হাঙ্গেরি)।
 
• শান্তি
- বিজয়ী: মারিয়া কোরিনা মাচাদো (ভেনেজুয়েলা)।
 
• চিকিৎসাবিজ্ঞান
- তিন জন বিজয়ী: ম্যারি ই. ক্রনকো, ফ্রেড রামসডেল ও শিমন সাকাগুচি মোট তিন জন।
 
• পদার্থবিজ্ঞান
- তিন জন বিজয়ী: জন ক্লার্ক, মিশেল দেভরেট ও জন এম মার্টিনিস মোট তিন জন।
 
• রসায়ন
- তিন জন বিজয়ী: সুসুমু কিতাগাওয়া, রিচার্ড রবসন ও ওমর এম. ইয়াগি।
 
• অর্থনীতি
- তিন জন বিজয়ী: ইওয়েল মোকিয়র, ফিলিপ আগিয়োঁ ও পিটার হাউইট মোট তিন জন।
 
উৎস: Nobel Prize ওয়েবসাইট। 

৬,০৫১.
উইম্বলডন ২০২৫-এর পুরুষ এককে চ্যাম্পিয়ন হয়েছেন কে?
  1. রবি রিগস
  2. ইয়ানিক সিনার
  3. কিম ক্লাইস্টার্স
  4. রজার ফেদেরার
সঠিক উত্তর:
ইয়ানিক সিনার
উত্তর
সঠিক উত্তর:
ইয়ানিক সিনার
ব্যাখ্যা

উইম্বলডন ২০২৫-এর পুরুষ এককের চ্যাম্পিয়ন হয়েছেন ইতালির ইয়ানিক সিনার।

টেনিস:
- টেনিস বর্তমান বিশ্বের অন্যতম জনপ্রিয় খেলা।
- অনেক জায়গায় এটি লন টেনিস নামে পরিচিত।
- গ্র্যান্ড স্ল্যাম একই বছরে চারটি বৃহৎ টেনিস চ্যাম্পিয়নশিপ- অস্ট্রেলিয়া, ফ্রান্স, ব্রিটেন (উইম্বলডন) এবং মার্কিন যুক্তরাষ্ট্র- জেতাকে বোঝায়।
- গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্ট আন্তর্জাতিক টেনিস ফেডারেশন (ITF) দ্বারা পরিচালিত হয়।
- প্রতিটি টুর্নামেন্ট দুই সপ্তাহ সময়সীমার পরে খেলা হয়।

⇒ গ্র্যান্ড স্ল্যামের মধ্যে রয়েছে:
• অস্ট্রেলিয়ান ওপেন (জানুয়ারির মাঝামাঝি),
• ফ্রেঞ্চ ওপেন (মে মাসের শেষ থেকে জুনের শুরুতে),
• উইম্বলডন (জুনের শেষ থেকে জুলাইয়ের শুরুতে),
• ইউএস ওপেন (আগস্ট-সেপ্টেম্বর)।

⇒ উইম্বলডন (Wimbledon) ২০২৫:
• পুরুষ একক:
- চ্যাম্পিয়ন: ইয়ানিক সিনার (ইতালি)।
- রানার আপ: কার্লোস আলকারাস।

• নারী একক:
- চ্যাম্পিয়ন: ইগা সিয়াতেক।
- রানার আপ: অ্যামান্ডা অ্যানিসিমোভা।

উৎস: International Tennis Federation ওয়েবসাইট।

৬,০৫২.
Which country is Bangladesh's main competitor in global garment exports? [November, 2025]
  1. India
  2. Vietnam
  3. Sri Lanka
  4. Mexico
সঠিক উত্তর:
Vietnam
উত্তর
সঠিক উত্তর:
Vietnam
ব্যাখ্যা

পোশাক রপ্তানিকারক দেশ:
- পোশাক রপ্তানিকারক দেশগুলোর মধ্যে শীর্ষ দেশ চীন।
- পোশাক রপ্তানিকারক দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান ২য় এবং ৩য় অবস্থানে রয়েছে ভিয়েতনাম।
- বাংলাদেশ ও ভিয়েতনামের মধ্যে পোশাক রপ্তানির পরিমাণ কাছাকাছি। দুইটি দেশ সবচেয়ে প্রতিদ্বন্দী অবস্থায় রয়েছে।

⇒ প্রতিবেদন অনুযায়ী, পোশাক রপ্তানিতে শীর্ষ দেশ:
১. চীন,
২. বাংলাদেশ,
৩. ভিয়েতনাম।

উৎস: i) WTO ওয়েবসাইট।
ii) Textile Today. [link]

৬,০৫৩.
বেনেলাক্স এর সদস্য দেশ নয় কোনটি? (জুন, ২০২৫)
  1. লুক্সেমবার্গ
  2. নেদারল্যান্ডস
  3. ডেনমার্ক
  4. বেলজিয়াম
সঠিক উত্তর:
ডেনমার্ক
উত্তর
সঠিক উত্তর:
ডেনমার্ক
ব্যাখ্যা
⇒ ডেনমার্ক বেনেলাক্স এর সদস্য দেশ নয়।

BENELUX:
- BENELUX -এর পূর্ণরূপ Belgium, Netherlands and Luxemberg.
- পশ্চিম ইউরোপের ৩টি দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগী সংগঠন বেনেলাক্স ।
- চুক্তি স্বাক্ষরিত হয় ৩ ফেব্রুয়ারি, ১৯৫৮ সালে।
- চুক্তি কার্যকর হয় ১৯৬০ সালে।
- বেনেলাক্স প্রথম সম্পূর্ণ বিনামূল্যে আন্তর্জাতিক শ্রমবাজারে পরিণত হয়।
- সদস্য দেশ তিনটি বেলজিয়াম, নেদারল্যান্ডস, ও লুক্সেমবার্গ। (জুন, ২০২৫)
- এর সদর দপ্তর বেলজিয়ামের ব্রাসেলসে অবস্থিত।

তথ্যসূত্র - বেনেলাক্স ওয়েবসাইট।
৬,০৫৪.
বর্তমানে মাতৃত্বকালীন ভাতার পরিমাণ কত? (মার্চ-২০২৬)
  1. ৮০০ টাকা
  2. ৭০০ টাকা
  3. ৬৫০ টাকা
  4. ৯০০ টাকা
সঠিক উত্তর:
৮০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৮০০ টাকা
ব্যাখ্যা

মাতৃত্বকাল ভাতা কর্মসূচী
- মাতৃত্বকাল ভাতা কর্মসূচী মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত।
- এটি সামাজিক নিরাপত্তা বেষ্টনির আওতায় দরিদ্র মায়েদের জন্য।
- কর্মসূচির লক্ষ্য: মা ও শিশুর পুষ্টি নিশ্চিত করা এবং আগামী প্রজন্মের মানসম্মত বিকাশ।
- গ্রামীণ এলাকার প্রায় ৭ লক্ষ ৭০ হাজার দরিদ্র গর্ভবতী মায়ের জন্য ভাতা প্রদান করা হচ্ছে।
- লক্ষ্য বয়স: শিশুর জন্ম থেকে ৪ বছর পর্যন্ত।
- গুরুত্ব দেওয়া হয়: শিশুর পুষ্টি, মনো-সামাজিক ও বুদ্ধিবৃত্তিক বিকাশ।
- উদ্দেশ্য: মাতৃমৃত্যু ও শিশু মৃত্যুর হার হ্রাস, শীর্ণকায় ও খর্বাকার শিশুর সংখ্যা কমানো।
- কর্মসূচি শুরু হয়েছে ২০০৭-২০০৮ অর্থবছর থেকে।
- বর্তমানে ৪২৬টি উপজেলায় কার্যক্রম চলমান।
- ভাতা: একজন দরিদ্র গর্ভবতী মা প্রথম বা দ্বিতীয় সন্তানের জন্য ৩৬ মাসে ৮০০ টাকা। (২০২৫-২৬ অর্থবছর)
- ভাতা প্রদানের পাশাপাশি বছরে ৫ দিন প্রশিক্ষণে অংশগ্রহণ করা হয় মা ও শিশুর পুষ্টি, মনো-সামাজিক ও বুদ্ধিবৃত্তিক বিকাশ বিষয়ক।
- সদর দফতর থেকে অর্থবছরের শুরুতে বরাদ্দ প্রাপ্তির ভিত্তিতে ইউনিয়ন কমিটির মাধ্যমে ভাতাভোগী নির্বাচন করা হয়।
- ভাতা প্রদান হয় তিনমাস অন্তর।
- সরকারের লক্ষ্য: ২০২৬ সালের মধ্যে ০–৪ বছরের ৫০% শিশু, অর্থাৎ ৬৫ লক্ষ শিশুকে কর্মসূচির আওতায় আনা।

উৎস: জাতীয় তথ্য বাতায়ন।

৬,০৫৫.
শ্রীলঙ্কার বর্তমান প্রধানমন্ত্রীর নাম কী?
  1. রনিল বিক্রমসিংহে
  2. মাহিন্দা রাজাপাকসে
  3. জয় প্রেমাদাসা
  4. শ্রীকান্ত বিজয়সেনা
সঠিক উত্তর:
রনিল বিক্রমসিংহে
উত্তর
সঠিক উত্তর:
রনিল বিক্রমসিংহে
ব্যাখ্যা

- শ্রীলঙ্কার বর্তমান প্রধানমন্ত্রীর নাম - দীনেশ গুনাবর্ধনে।
- শ্রীলঙ্কার বর্তমান প্রেসিডেন্ট - রনিল বিক্রমসিংহে।
- রনিল বিক্রমসিংহে এর পূর্বে ছয় বার শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী ছিলেন।

যেহেতু জব সল্যুশনের প্রশ্ন এবং অপশনে দীনেশ গুনাবর্ধনে ছিল না, তাই উত্তর হিসেবে রনিল বিক্রমসিংহে গ্রহণ করা হয়েছে।

রনিল বিক্রমসিংহে:


- তিনি ছয় বার শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী ছিলেন।
- দক্ষিণ এশিয়ার অন্য অনেক নেতার মতোই রাজনৈতিক পরিবার থেকে এসেছেন রনিল বিক্রমাসিংহে।
- তাঁর চাচা জুনিস জয়াবর্ধনে এক দশকের বেশি সময় শ্রীলঙ্কার প্রেসিডেন্ট ছিলেন।
- সত্তরের দশকের মাঝামাঝিতে রাজনীতিতে আসেন তিনি।
- ১৯৭৭ সালে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। সে সময় প্রেসিডেন্ট ছিলেন জুনিস জয়াবর্ধনে।
- ওই সরকারেই সর্বকনিষ্ঠ মন্ত্রী হন তিনি।
- তামিল গেরিলাদের হাতে সাবেক প্রেসিডেন্ট রানাসিংহে প্রেমাদাসা নিহত হওয়ার পর ১৯৯৩ সালে প্রথমবার শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হন বিক্রমাসিংহে। সেবার মাত্র এক বছরের কিছু বেশি সময় ক্ষমতায় ছিলেন তিনি।
- সর্বশেষ ২০১৮ সালে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হন বিক্রমাসিংহে।

তথ্যসূত্র - দৈনিক প্রথম আলো, ১২ মে ২০২২।

৬,০৫৬.
What is the GDP growth rate according to Economic Survey 2023?
  1. 5.07%
  2. 6.03%
  3. 6.08%
  4. 7.02%
সঠিক উত্তর:
6.03%
উত্তর
সঠিক উত্তর:
6.03%
ব্যাখ্যা
অর্থনৈতিক সমীক্ষা ২০২৩:

- অর্থনৈতিক সমীক্ষা ২০২৩ অনুযায়ী প্রতি বর্গ কিমি জনসংখ্যার ঘনত্ব ১,১৫৩ জন।
- প্রত্যাশিত গড় আয়ুষ্কাল - ৭২.৩ বছর।
- দারিদ্র্যের হার ১৮.৭%।
- চরম দারিদ্র্যের হার - ৫.৬%।
- সাক্ষরতার (৭+) হার- ৭৬.৪%।
- জনসংখ্যা বৃদ্ধির হার- ১.৩০%।
- পুরুষ-মহিলা অনুপাত - ৯৮.১ : ১০০।
- স্থির মূল্যে GDP প্রবৃদ্ধির হার - ৬.০৩%।
- চলতি মূল্যে মাথাপিছু জাতীয় আয় - ২,৭০,৪১৪ টাকা (২,৭৬৫ মা.ড)।
- চলতি মূল্যে মাথাপিছু GDP - ২,৫৯,৯১৯ টাকা।

তথ্যসূত্র - অর্থনৈতিক সমীক্ষা ২০২৩।
৬,০৫৭.
৫৮তম মিউনিখ নিরাপত্তা সম্মেলন কবে অনুষ্ঠিত হবে?
  1. ১০-১১ ফেব্রুয়ারি ২০২২
  2. ১৫-১৬ ফেব্রুয়ারি ২০২২
  3. ১৮-২০ ফেব্রুয়ারি ২০২২
  4. ২৪-২৫ ফেব্রুয়ারি ২০২২
সঠিক উত্তর:
১৮-২০ ফেব্রুয়ারি ২০২২
উত্তর
সঠিক উত্তর:
১৮-২০ ফেব্রুয়ারি ২০২২
ব্যাখ্যা
- ৫৮তম মিউনিখ নিরাপত্তা সম্মেলন ২০২২ সালের ১৮-২০ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।
- ১৯৬৩ সাল থেকে মিউনিখ নিরাপত্তা সম্মেলন প্রতিবছর সাধারণত ফেব্রুয়ারি মাসে জার্মানির মিউনিখ শহরে অনুষ্ঠিত হয়।
- এই সম্মেলনে বিভিন্ন দেশের রাষ্ট্র/সরকার প্রধান, আন্তর্জাতিক ও বেসরকারি সংগঠনের প্রতিনিধি, বিভিন্ন পেশাজীবী, একাডেমিশিয়ান, বিশেষজ্ঞ প্রমুখ অংশগ্রহণ করেন। সম্মেলনে বৈশ্বিক নিরাপত্তাগত পলিসি, চ্যালেঞ্জ ও সহযোগিতা বিষয়ে আলোচনা হয়।
(তথ্যসূত্র: সিকিউরিটি কনফারেন্স সংস্থা ওয়েবসাইট)
৬,০৫৮.
২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশের রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা কত নির্ধারণ করা হয়েছে? [সেপ্টেম্বর, ২০২৫]
  1. ৫৩.৫ বিলিয়ন ডলার
  2. ৬৩.৫ বিলিয়ন ডলার
  3. ৭৩.৫ বিলিয়ন ডলার
  4. ৮৩.৫ বিলিয়ন ডলার
সঠিক উত্তর:
৬৩.৫ বিলিয়ন ডলার
উত্তর
সঠিক উত্তর:
৬৩.৫ বিলিয়ন ডলার
ব্যাখ্যা

রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা:
- ২০২৫-২৬ অর্থবছরে বিশ্ববাজারে পণ্য ও সেবা রপ্তানি করে ৬৩.৫ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। 
- এর মধ্যে পণ্যের রপ্তানি থেকে ৫৫ বিলিয়ন ডলার এবং সেবা খাত থেকে ৮.৫ বিলিয়ন ডলার আয়ের পরিকল্পনা রয়েছে। 
- গত অর্থবছরে ২০২৪-২৫ এ লক্ষ্যমাত্রা ছিল ৫ হাজার ৭৫০ কোটি মার্কিন ডলার।
- চলতি অর্থবছরের এই লক্ষ্য ২০২৪-২৫ অর্থবছরের তুলনায় ১৬.৫ শতাংশ বেশি। 

উল্লেখ্য,
- সমাপ্ত অর্থবছর ২০২৪-২৫-এ বাংলাদেশ পণ্য খাতে ৫০ বিলিয়ন মার্কিন ডলার লক্ষ্যমাত্রার বিপরীতে ৪৮ দশমিক ২৮ বিলিয়ন মার্কিন ডলার আয় করেছে, যা লক্ষ্যমাত্রার প্রায় ৯৭ শতাংশ এবং পূর্ববর্তী ২০২৩-২৪ অর্থবছরের তুলনায় ৮.৫৮ শতাংশ বেশি। 
- সেবা খাতের লক্ষ্যমাত্রা ৭ দশমিক ৫০ বিলিয়নের বিপরীতে ২০২৪-২৫ অর্থবছরে জুলাই-এপ্রিল পর্যন্ত রপ্তানি হয়েছে ৫ দশমিক ৭৭ বিলিয়ন মার্কিন ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় ৫ দশমিক ১৩ শতাংশ বেশি।

তথ্যসূত্র- পত্রিকা প্রতিবেদন। [Link]

৬,০৫৯.
চরম দারিদ্র্য হার কত শতাংশ হ্রাস করা সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনার অন্বিষ্ট ছিল?
  1. ৮.৯ শতাংশ
  2. ৯.৩ শতাংশ
  3. ১০.৯ শতাংশ
  4. ১১.৬ শতাংশ
সঠিক উত্তর:
৮.৯ শতাংশ
উত্তর
সঠিক উত্তর:
৮.৯ শতাংশ
ব্যাখ্যা
সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনার অন্বিষ্ট ছিল ২০২০ অর্থবছর নাগাদ দারিদ্র্য হার ১৮.৬% এবং চরম দারিদ্র্য হার ৮.৯% এ হ্রাস করা। প্রবৃদ্ধি বাড়ানোর পাশাপাশি সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনায় সমন্বিত দারিদ্র্য নিরসন কৌশলের অপরিহার্য উপাদান হিসেবে মানব উন্নয়ন, সামাজিক সুরক্ষা ও সামাজিক অন্তর্ভুক্তির ওপর জোর দেয়া হয়।
[উৎসঃ সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা]
৬,০৬০.
বর্তমানে দেশে নিরক্ষরতার হার কত? [সেপ্টেম্বর, ২০২৫]
  1. প্রায় ১২ শতাংশ
  2. প্রায় ১৭ শতাংশ
  3. প্রায় ২২ শতাংশ
  4. প্রায় ২৮ শতাংশ
সঠিক উত্তর:
প্রায় ২২ শতাংশ
উত্তর
সঠিক উত্তর:
প্রায় ২২ শতাংশ
ব্যাখ্যা

নিরক্ষরতার হার:
- অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক নানা ধরনের প্রতিবন্ধকতা থেকে মুক্তির অন্যতম উপায় হলো সাক্ষরতা অর্জন করা।
- বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা-২০২৪ অনুযায়ী দেশের সাত বছর ও তদূর্ধ্ব জনগোষ্ঠীর মধ্যে বর্তমানে সাক্ষরতার হার ৭৭ দশমিক ৯ শতাংশ।
- অর্থাৎ দেশে সাত বছর ও তদূর্ধ্ব জনগোষ্ঠীর মধ্যে প্রায় ২২ শতাংশ এখনো নিরক্ষর।

উল্লেখ্য,
- বিশ্বের বিভিন্ন দেশে এই সাক্ষরতার সংজ্ঞায় ভিন্নতা থাকলেও ১৯৬৭ সালে ইউনেসকো সর্বজনীন একটা সংজ্ঞা নির্ধারণ করে।
- তখন শুধু কেউ নাম লিখতে পারলেই তাকে সাক্ষর বলা হতো।
- পরবর্তী সময়ে প্রায় প্রতি দশকেই এই সংজ্ঞায় পরিবর্তন এসেছে এবং ১৯৯৩ সালের একটি সংজ্ঞায় ব্যক্তিকে সাক্ষর হওয়ার জন্য তিনটি শর্ত পূরণ করতে হয়। শর্ত তিনটি হচ্ছে—
১. ব্যক্তি নিজ ভাষায় সহজ ও ছোট বাক্য পড়তে পারবে;
২. ব্যক্তি নিজ ভাষায় সহজ ও ছোট বাক্য লিখতে পারবে এবং
৩. ব্যক্তি দৈনন্দিন জীবনের সাধারণ হিসাব-নিকাশ করতে পারবে।

তথ্যসূত্র: প্রথম আলো। [link]

৬,০৬১.
বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষা-২০২৪ অনুসারে, বাংলাদেশের জিডিপিতে (GDP) তে কৃষি খাতের অবদান কত? 
  1. ৩৭.৯৫%
  2. ৫১.০৪%
  3. ৩৯.৫৬%
  4. ১১.০২%
সঠিক উত্তর:
১১.০২%
উত্তর
সঠিক উত্তর:
১১.০২%
ব্যাখ্যা

• বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা: 
- চলিত মূল্যে জিডিপি- ৫০,৪৮,০২৭ কোটি টাকা।
- চলিত মূল্যে মাথাপিছু জিডিপি- ২,৬৭৫  মার্কিন ডলার।
- স্থির মূল্যে জিডিপি- ৩৩,৯৭,২৩১ কোটি টাকা।
- চলিত মূল্যে মোট জাতীয় আয় - ৩,০৬,১৪৪ কোটি টাকা।
- চলিত মূল্যে মাথাপিছু জাতীয় আয় - ২,৭৮৪ মার্কিন ডলার।
- মুদ্রাস্ফীতি-  ৯.৭৪%।
- জিডিপিতে কৃষির অবদান - ১১.০২%।
- জিডিপিতে শিল্পের অবদান - ৩৭.৯৫%।
- জিডিপিতে সেবার অবদান -৫১.০৪%।
- অর্থনীতিতে মোট খাত - ১৯ টি (২০১৫-১৬ ভিত্তি বছর)

তথ্যসূত্র: বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষা-২০২৪।

৬,০৬২.
অর্থনৈতিক সমীক্ষা-২০২৫ অনুসারে, ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশের আমদানি ব্যয়ের পরিমাণ পরিমাণ কত?
  1. ৬৩ বিলিয়ন
  2. ৬৮ বিলিয়ন
  3. ৬৬ বিলিয়ন
  4. ৬৫ বিলিয়ন
সঠিক উত্তর:
৬৮ বিলিয়ন
উত্তর
সঠিক উত্তর:
৬৮ বিলিয়ন
ব্যাখ্যা

• আমদানি পরিস্থিতি
- ২০২৪-২৫ অর্থবছরে মোট আমদানি ব্যয়ের পরিমাণ দাঁড়িয়েছে ৬৮,৩৫৪ মিলিয়ন মার্কিন ডলার =৬৮.৩৫৪ বিলিয়ন।
- যা পূর্ববর্তী অর্থবছরের মোট আমদানি ব্যয়ের পরিমাণ ৬৬,৭২৫ মিলিয়ন মার্কিন ডলারের তুলনায় ২.৪ শতাংশ বেশি।
- মোট পণ্য আমদানি মূল্যের ভিত্তিতে ২০২৪-২৫ অর্থবছরে চীন থেকে সর্বোচ্চ আমদানি করা হয়।
- যা দেশের মোট আমদানির ৩০.০২ শতাংশ।
- আলোচ্য সময়ে দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে যথাক্রমে ভারত (১৪.১৮%) ও যুক্তরাষ্ট্র (৩.৬৭%)।

উৎস: বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা, ২০২৫।

৬,০৬৩.
বাংলাদেশের ১৮তম সেনাপ্রধান কে?
  1. জেনারেল আবদুল আমিন
  2. জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ
  3. জেনারেল আজিজ আহমেদ
  4. জেনারেল ওয়াকার-উজ-জামান
সঠিক উত্তর:
জেনারেল ওয়াকার-উজ-জামান
উত্তর
সঠিক উত্তর:
জেনারেল ওয়াকার-উজ-জামান
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

সেনাপ্রধান
- বাংলাদেশের ১৮তম সেনাপ্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান।
- তিনি বর্তমান সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের স্থলাভিষিক্ত হয়েছেন।
- ওয়াকার-উজ-জামান বিভিন্ন গুরুত্বপূর্ণ পদের পাশাপাশি নবম পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং এবং সাভার এরিয়ার এরিয়া কমান্ডার, সেনাসদরে সামরিক সচিব এবং বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ হিসেবে দায়িত্ব পালন করেছেন।
- এ ছাড়া তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়েরর আর্মড ফোর্সেস ডিভিশনে প্রধানমন্ত্রীর প্রিন্সিপাল স্টাফ অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন।
- এরিয়া কমান্ডার সাভার এরিয়া ও জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) নবম পদাতিক ডিভিশন হিসেবে ওয়াকার-উজ-জামান টানা তিন বছর অত্যন্ত সফলভাবে বিজয় দিবস প্যারেড ২০১৪, ২০১৫ ও ২০১৬-এর প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন।
- বিরল এই কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ তিনি ‘সেনাগৌরব পদক’ (এসজিপি)-এ ভূষিত হন।

সূত্র- আইএসপিআর।
৬,০৬৪.
সর্বকনিষ্ঠ ব্যাটসমান হিসেবে ওয়ানডেতে ডাবল সেঞ্চুরি করেন কে?
  1. ক) শুভমান গিল
  2. খ) মোহাম্মদ সিরাজ
  3. গ) অক্ষয় প্যাটেল
  4. ঘ) উপরের কেউ নন
সঠিক উত্তর:
ক) শুভমান গিল
উত্তর
সঠিক উত্তর:
ক) শুভমান গিল
ব্যাখ্যা
• পঞ্চম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে ওয়ানডেতে ডাবল সেঞ্চুরি করলেন শুভমান গিল।
- হায়দরাবাদে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ২০৮ রানের ইনিংস খেলেছেন ডানহাতি এই ওপেনিং ব্যাটসম্যান।
- ৪৯তম ওভার শুরুর সময়ও ১৮২ রান অপরাজিত ছিলেন গিল। লকি ফার্গুসনকে টানা তিন ছক্কায় ২০০ পূর্ণ করেন তিনি।

উৎস: প্রথম আলো ও Live MCQ বিশেষ সাম্প্রতিক সমাচার।
৬,০৬৫.
IDA এর বর্তমান সদস্য সংখ্যা কত? (ডিসেম্বর, ২০২৫)
  1. ১৭৩টি
  2. ১৭৫টি
  3. ১৭৯টি
  4. ১৮২টি
সঠিক উত্তর:
১৭৫টি
উত্তর
সঠিক উত্তর:
১৭৫টি
ব্যাখ্যা

IDA:
- IDA এর পূর্ণরূপ International Development Association.
- তৃতীয় বিশ্বের অনুন্নত দেশগুলোকে সহজ শর্তে ও স্বল্পসুদে ঋণ প্রদান করে থাকে।
- যার কারণে IDA কে 'Soft Loan Window' বলা হয়।
- যেসব দেশ IBRD থেকে ঋণ পায় না, সেসব দেশকে IDA ঋণ প্রদান করে থাকে।
- IDA বিশ্বব্যাংক গ্রুপের একটি প্রতিষ্ঠান।
- এটি ১৯৬০ সালের ২৪ সেপ্টেম্বর প্রতিষ্ঠিত হয়।
- বর্তমান সদস্য সংখ্যা ১৭৫টি। (ডিসেম্বর, ২০২৫)
- বাংলাদেশ ১৯৭২ সালে IDA এর সদস্যপদ লাভ করে।

তথ্যসূত্র - IDA অফিসিয়াল ওয়েবসাইট।

৬,০৬৬.
খানা আয় ও ব্যয় জরিপ চূড়ান্ত প্রতিবেদন-২০২২ অনুযায়ী, দেশে নিম্ন দারিদ্র্যের হার -
  1. ৩.৮%
  2. ৪.১%
  3. ৫.৬%
  4. ৬.৪%
সঠিক উত্তর:
৫.৬%
উত্তর
সঠিক উত্তর:
৫.৬%
ব্যাখ্যা

খানা আয় ও ব্যয় জরিপ চূড়ান্ত প্রতিবেদন-২০২২:
- বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS) Household Income and Expenditure Survey (HIES) 2022 শিরোনামে ২৭ ডিসেম্বর, ২০২৩ খানা আয় ও ব্যয় জরিপ চূড়ান্ত প্রতিবেদন-২০২২ প্রকাশ করে।
- জনপ্রতি দৈনিক ক্যালোরি গ্রহণের পরিমাণ - ২,৩৯৩ কিলোক্যালোরি।
- খানাপ্রতি মাসিক গড় আয় - ৩২,৪২২ টাকা (শহুরে ৪৫,৭৫৭ টাকা, গ্রামীণ ২৬,১৬৩ টাকা)।
- সাক্ষরতার হার (৭ বছর এবং তদূর্ধ্ব) - ৭৪% (পুরুষ ৭৫.৮%, নারী ৭২.৬%)।
- দেশে উচ্চ দারিদ্র্যের হার - ১৮.৭%।
- শহরে উচ্চ দারিদ্র্যের হার - ১৪.৭%।
- গ্রামে উচ্চ দারিদ্র্যের হার - ২০.৫%।

এছাড়াও,
- দেশে নিম্ন দারিদ্র্যের হার - ৫.৬%।
- শহরে নিম্ন দারিদ্র্যের হার - ৩.৮%।
- গ্রামে নিম্ন দারিদ্র্যের হার - ৬.৫%।

তথ্যসূত্র - খানা আয় ও ব্যয় জরিপ চূড়ান্ত প্রতিবেদন-২০২২।

৬,০৬৭.
জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান কে? [ফেব্রুয়ারি, ২০২৫]
  1. আবদুল মুয়ীদ চৌধুরী
  2. ড. ইফতেখারুজ্জামান
  3. সফর রাজ হোসেন
  4. অধ্যাপক আলী রিয়াজ
সঠিক উত্তর:
আবদুল মুয়ীদ চৌধুরী
উত্তর
সঠিক উত্তর:
আবদুল মুয়ীদ চৌধুরী
ব্যাখ্যা
জনপ্রশাসন সংস্কার কমিশন:
- ২০২৪ সালের ৩ অক্টোবর আট সদস্যের জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করা হয়।
- পরে কমিশনের সদস্যসংখ্যা আরও তিনজন বাড়ানো হয়।
- এ কমিশনের প্রধান বিমান বাংলাদেশ এয়ারলাইনসের চেয়ারম্যান ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আব্দুল মুয়ীদ চৌধুরী।
- জনমুখী, জবাবদিহিমূলক, দক্ষ ও নিরপেক্ষ জনপ্রশাসন ব্যবস্থা করে তুলতে এ কমিশন গঠন করা হয়।
- ৫ ফেব্রুয়ারি, ২০২৫ ১২টায় প্রধান উপদেষ্টার কাছে জনপ্রশাসন সংস্কার কমিশনের চূড়ান্ত প্রতিবেদন জমা দেয়া হয়।
 
অন্যান্য গুরুত্বপূর্ণ সংস্কার কমিশনের নাম ও প্রধান কমিশনার -
• নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন- ড. বদিউল আলম মজুমদার; 
• পুলিশ প্রশাসন সংস্কার কমিশন- সফর রাজ হোসেন; 
• বিচার বিভাগ সংস্কার কমিশন- বিচারপতি শাহ আবু নাঈম মমিনুর রহমান; 
• দুর্নীতি দমন সংস্কার কমিশন- ড. ইফতেখারুজ্জামান; 
• সংবিধান সংস্কার কমিশন- অধ্যাপক আলী রিয়াজ।

তথ্যসূত্র: বিবিসি প্রতিবেদন।
৬,০৬৮.
পৃথিবীতে বাংলাভাষী জনসংখ্যা প্রায়-
  1. ১৫ কোটি
  2. ২০ কোটি
  3. ৩০ কোটি
  4. ৪০ কোটি
সঠিক উত্তর:
৩০ কোটি
উত্তর
সঠিক উত্তর:
৩০ কোটি
ব্যাখ্যা

বিশ্বজুড়ে বাংলা:
- ২০২৫ সালের পরিসংখ্যান অনুযায়ী, পৃথিবীজুড়ে মোট বাংলাভাষীদের সংখ্যা প্রায় ৩০ কোটি।
- এদের মধ্যে প্রায় ২৮.৪ কোটি মানুষ বাংলা ভাষাকে তাদের প্রথম ভাষা হিসেবে ব্যবহার করে এবং আরও ৪.৩ কোটি মানুষ দ্বিতীয় ভাষাভাষী হিসেবে ব্যবহার করে। 
- এই সংখ্যার ভিত্তিতে বাংলা বিশ্বব্যাপী সপ্তম সর্বাধিক প্রচলিত ভাষা। 
- বাংলাদেশ ছাড়াও ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ, মেঘালয়, বিহার, উড়িষ্যা, অল্প্রব্দপ্রদেশ, ছত্তিশগড়, দিলি্লসহ বিভিন্ন রাজ্যে ছড়িয়ে-ছিটিয়ে আছে বাংলাভাষী জনগোষ্ঠী।
- দক্ষিণ এশিয়ায় পাকিস্তান ও নেপালেও রয়েছে উল্লেখযোগ্যসংখ্যক বাংলাভাষী।

উল্লেখ্য,
- ২০২৫ সালের হিসেবে বিশ্বে সবথেকে বেশি ব্যবহৃত ১০টি ভাষা: ১. ইংরাজি ২. ম্যান্ডারিন চাইনিজ ৩. হিন্দি ৪. স্প্যানিশ ৫. স্ট্যান্ডার্ড আরবিক ৬. ফ্রেঞ্চ বা ফরাসি ৭. বাংলা ৮. পোর্তুগিজ ৯. রাশিয়ান ১০. ইন্দোনেশিয়ান

উৎস: i) Visual Capitalist. [link]
ii) সমকাল।

৬,০৬৯.
সর্বশেষ এভারেস্টজয়ী বাংলাদেশি হলেন - [সেপ্টেম্বর, ২০২৫] 
  1. ওয়াসফিয়া নাজরীন
  2. খালেদ হোসেন
  3. বাবর আলী
  4. ইকরামুল হাসান শাকিল
সঠিক উত্তর:
ইকরামুল হাসান শাকিল
উত্তর
সঠিক উত্তর:
ইকরামুল হাসান শাকিল
ব্যাখ্যা

ইকরামুল হাসান শাকিল:
- ৬ষ্ঠ বাংলাদেশি হিসেবে মাউন্ট এভারেস্ট হয় করেছেন ইকরামুল হাসান শাকিল।
- ২০২৫ সালের ১৯ মে তিনি এভারেস্ট চূড়া জয় করেন।
- সবচেয়ে কম সময়ে এই দীর্ঘ পথ পাড়ি দিয়ে নতুন রেকর্ডও গড়েছেন তিনি।
- কক্সবাজার থেকে হেঁটে গিয়ে পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্টে বাংলাদেশের পতাকা ওড়ালেন ইকরামুল হাসান শাকিল।
- ইকরামুল হাসান তাঁর এই অভিযানের নাম দিয়েছেন ‘সি টু সামিট’, অর্থাৎ সমুদ্র থেকে শৃঙ্গ।
- শাকিলের 'সি টু সামিট' অভিযাত্রা শুরু হয় ২৫ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখে কক্সবাজার থেকে।
- এরপর ৯০ দিনের মধ্যেই বাংলাদেশ, ভারত ও নেপালের মধ্য দিয়ে প্রায় এক হাজার ৩০০ কিলোমিটার দীর্ঘ পথ পাড়ি দেন এবং ২৯ হাজার ৩১ ফুট উচ্চতার এভারেস্ট জয় করেন।

⇒ এখন পর্যন্ত ছয়জন বাংলাদেশি এভারেস্ট জয় করেছেন।
- তাঁরা হলেন মুসা ইব্রাহীম, এম এ মুহিত, নিশাত মজুমদার, ওয়াসফিয়া নাজরীন, মো. খালেদ হোসাইন, বাবর আলী, ইকরামুল হাসান শাকিল।
- ১ম বাংলাদেশি: মুসা ইব্রাহিম, ২০১০ সালের ২৩ মে।
- ২য় বাংলাদেশি: এম এ মুহিত, ২০১১ সালের ২১ মে।
- ৩য় বাংলাদেশি: নিশাত মজুমদার, ২০১২ সালের ১৯ মে।
- ৪র্থ বাংলাদেশি: ওয়াসফিয়া নাজরিন, ২০১২ সালের ২৬ মে।
- ৫ম বাংলাদেশি: বাবর আলী, ২০২৪ সালের ১৯ মে।
- ৬ষ্ঠ বাংলাদেশি: ইকরামুল হাসান শাকিল, ২০২৫ সালের ১৯ মে।

এছাড়াও,
- মো. খালেদ হোসেন, ২০১৩ সালের ২০ মে মাউন্ট এভারেস্ট শৃঙ্গ জয় করেন। তবে চূড়া থেকে নামার পথে দুর্ঘটনায় মারা যান তিনি। তাই এভারেস্ট জয়ী হিসেবে নিবন্ধিত হতে পারেননি।

উৎস: i) The Business Standard.
ii) প্রথম আলো।

৬,০৭০.
বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২৫ অনুযায়ী, জিডিপিতে সর্বোচ্চ সংখ্যক জনশক্তি কোন খাতে নিয়োজিত?
  1. শিল্প
  2. কৃষি
  3. সেবা
  4. পরিবহন
সঠিক উত্তর:
কৃষি
উত্তর
সঠিক উত্তর:
কৃষি
ব্যাখ্যা

অর্থনৈতিক সমীক্ষা ২০২৫:
⇒ অর্থনীতি/জিডিপিতে কৃষিখাতের অবদান = ১০.৯৪%।
- অর্থনীতি/জিডিপিতে কৃষিখাতে নিয়োজিত জনশক্তির পরিমাণ - ৪৪.৬৭%।

⇒ অর্থনীতি/জিডিপিতে শিল্পখাতের অবদান = ৩৭.৪৪%।
- অর্থনীতি/জিডিপিতে শিল্পখাতে নিয়োজিত জনশক্তির পরিমাণ - ১৭.৩৭%।

⇒ অর্থনীতি/জিডিপিতে সেবাখাতের অবদান= ৫১.৬২%।
- অর্থনীতি/জিডিপিতে সেবাখাতে নিয়োজিত জনশক্তির পরিমাণ - ৩৭.৯৬%।

তথ্যসূত্র - অর্থনৈতিক সমীক্ষা ২০২৫।

৬,০৭১.
বর্তমানে বাংলাদেশ কোন সংস্থার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছে? [সেপ্টেম্বর, ২০২৫]
  1. ব্রিকস
  2. বিমসটেক
  3. কমনওয়েলথ
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
বিমসটেক
উত্তর
সঠিক উত্তর:
বিমসটেক
ব্যাখ্যা

ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলন: 
- বর্তমানে বিমসটেক এর সভাপতি বাংলাদেশ। 

- আগামী দুই বছরের জন্য বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোট বিমসটেকের সভাপতির দায়িত্ব পেল বাংলাদেশ।
- ২০২৫ সালের ৪ এপ্রিল থাইল্যান্ডের ব্যাংককে ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনে এ দায়িত্ব বুঝে নেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
- ড. ইউনূস তার বক্তব্যে অন্তর্ভুক্তিমূলক ও কার্যকরি বিমসটেকের ওপর জোর দেন এবং আঞ্চলিক রাষ্ট্রগুলোর বিষয়ে বাংলাদেশের দৃষ্টিভঙ্গি ও অগ্রাধিকার উপস্থাপন করেন।
- তিনি আঞ্চলিক সহযোগিতা ও উন্নয়ন এগিয়ে নিতে বাংলাদেশের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

উল্লেখ্য,
- BIMSTEC এর পূর্ণরূপ Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation.
- BIMSTEC বঙ্গোপসাগর তীরবর্তী দেশগুলোর আঞ্চলিক অর্থনৈতিক সংগঠন।
- সদর দপ্তর: ঢাকা, বাংলাদেশ।
- প্রতিষ্ঠাকাল: ৬ জুন, ১৯৯৭ সাল।
- প্রতিষ্ঠার স্থান: ব্যাংকক, থাইল্যান্ড।
- প্রতিষ্ঠাকালীন সদস্য: ৪টি। এগুলো হলো- বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড।
- বর্তমান সদস্য সংখ্যা: ৭টি দেশ। এগুলো হলো- ভারত, বাংলাদেশ, শ্রীলংকা, নেপাল, ভুটান, মিয়ানমার, থাইল্যান্ড।

উৎস: পত্রিকা প্রতিবেদন। (link)

৬,০৭২.
FAO এর বর্তমান মহাপরিচালক কে? (জুন, ২০২৫)
  1. ফিলিপ কার্ডন
  2. সি. ডব্লিউ. ম্যাকমিলান
  3. কু ডংগিউ
  4. জোসে গ্রাজিয়ানো দা সিলভা
সঠিক উত্তর:
কু ডংগিউ
উত্তর
সঠিক উত্তর:
কু ডংগিউ
ব্যাখ্যা
FAO:
- FAO পূর্ণরূপ Food and Agriculture Organization.
- এটি ১৯৪৫ সালের ১৬ অক্টোবর প্রতিষ্ঠিত হয়।
- এটির সদর দপ্তর ইতালির রাজধানী রোমে অবস্থিত।
- FAO এর বর্তমান মহাপরিচালক চীনের কু ডংগিউ। (জুন, ২০২৫)
- বর্তমান সদস্য সংখ্যা মোট ১৯৫টি। (জুন, ২০২৫)
- ১৯৪টি দেশ ও ১টি সংস্থা হিসেবে ইউরোপীয় ইউনিয়ন।
- এছাড়া সংগঠন হিসেবে ইউরোপীয়ান ইউনিয়ন FAO এর সদস্য।
- সংস্থাটির প্রতিষ্ঠার তারিখ ১৬ অক্টোবর প্রতিবছর বিশ্ব খাদ্য দিবস পালিত হয়।
- বাংলাদেশ ১৯৭৩ সালে FAO এর সদস্যপদ লাভ করে।

তথ্যসূত্র - FAO অফিসিয়াল ওয়েবসাইট।
৬,০৭৩.
কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৪ এর রিপোর্ট অনুযায়ী, চার ফসলি জমির পরিমাণ কত হেক্টর?
  1. ১৯,০০০ হেক্টর
  2. ২৩,০০০ হেক্টর
  3. ২৭,০০০ হেক্টর
  4. ৩১,০০০ হেক্টর
সঠিক উত্তর:
১৯,০০০ হেক্টর
উত্তর
সঠিক উত্তর:
১৯,০০০ হেক্টর
ব্যাখ্যা

[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

আবাদী ও অনাবাদী জমি:

- আবাদযোগ্য নয় এমন জমির পরিমাণ ৮৩,৫৮,০০০ একর।
- মোট আবাদযোগ্য জমি ৩,৯২,৯৬,০০০ একর বা ১,৫৯,০৩,০০০ হেক্টর।
- এক ফসলি জমি ৫০,৪৯,০০০ একর বা ২০,৪৪,০০০ হেক্টর।
- দুই ফসলি জমি ১,০১,৪০,০০০ একর বা ৪১,০৫,০০০ হেক্টর।
- তিন ফসলি জমি ৪৫,৯৩,০০০ একর বা ১৮,৫৯,০০০ হেক্টর।
- চার ফসলি জমি ৪৭,০০০ একর বা ১৯,০০০ হেক্টর।

তথ্যসূত্র - কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৪।

৬,০৭৪.
Which country has withdrawn its membership from Commonwealth? [Feb, 2025]
  1. Zimbabwe
  2. Pakistan
  3. South Africa
  4. India
সঠিক উত্তর:
Zimbabwe
উত্তর
সঠিক উত্তর:
Zimbabwe
ব্যাখ্যা
কমনওয়েলথ (Commonwealth):
- কমনওয়েলথ মূলত ব্রিটেনের সাবেক উপনিবেশিক দেশগুলোর একটি রাজনৈতিক জোট।
- স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রগুলোর মধ্যে সুসম্পর্ক বজায় রাখার জন্য ব্রিটেনের নেতৃত্বে গড়ে উঠেছে কমনওয়েলথ।
- ব্রিটেনের রাজা বা রানী হলেন এ সংস্থার প্রধান। এর সিদ্ধান্ত গৃহীত হয় সর্বসম্মতিক্রমে।

⇒ প্রতিষ্ঠিত হয়: ১৯৪৯ সালে।
- বর্তমান সদস্য ৫৬টি।
- সদরদপ্তর: মার্লবোরো হাউস, লন্ডন।
- এ সংস্থার মূল লক্ষ্য হল কমনওয়েলথভুক্ত রাষ্ট্রগুলোর মধ্যে সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক সহযোগিতা সমৃদ্ধি করা।

উল্লেখ্য,
- জিম্বাবুয়ে ১৯৮০ সালে স্বাধীনতা লাভের পর একসময় কমনওয়েলথ (Commonwealth) এর সদস্য ছিল, কিন্তু ২০০২ সালের মার্চ মাসে রাষ্ট্রপতি নির্বাচনের পর, যেটি ব্যাপক রাজনৈতিক সহিংসতা ও ভোটের স্বাধীনতার অভাবের কারণে আন্তর্জাতিক সমালোচনার শিকার হয়েছিল, কমনওয়েলথ কাউন্সিল থেকে স্থগিত করা হয়।

উৎস: Commonwealth ওয়েবসাইট। [link]
৬,০৭৫.
বাংলাদেশ সবচেয়ে বেশি রপ্তানি করে কোন কোন দেশে? [জুন, ২০২৫]
  1. যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি
  2. জার্মানি, ফ্রান্স, যুক্তরাজ্য
  3. যুক্তরাষ্ট্র, জার্মানি, যুক্তরাজ্য
  4. যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, জাপান
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র, জার্মানি, যুক্তরাজ্য
উত্তর
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র, জার্মানি, যুক্তরাজ্য
ব্যাখ্যা
দেশভিত্তিক রপ্তানি আয়:
- অর্থনৈতিক সমীক্ষা ২০২৪ অনুসারে, বাংলাদেশ যুক্তরাষ্ট্র, জার্মানি, যুক্তরাজ্য থেকে পণ্য রপ্তানি বাবদ সবচেয়ে বেশি আয় করেছে।

⇒ দেশভিত্তিক রপ্তানি আয়ের পরিমাণ ⎯
১. শীর্ষ দেশ: যুক্তরাষ্ট্র,
- রপ্তানির পরিমাণ: ৬,১০৩.১৮ মিলিয়ন মার্কিন ডলার,
- রপ্তানির হার: ১৫.৮৭%।

২. দ্বিতীয় দেশ: জার্মানি,
- রপ্তানির পরিমাণ: ৪,৩১২.১১ মিলিয়ন মার্কিন ডলার,
- রপ্তানির হার: ১১.২১%।

৩. তৃতীয় দেশ: যুক্তরাজ্য,
- রপ্তানির পরিমাণ: ৪,০৪৫.৭৯ মিলিয়ন মার্কিন ডলার,
- রপ্তানির হার: ১০.৫২%।

৪. চতুর্থ দেশ: ফ্রান্স,
- রপ্তানির পরিমাণ: ২,১৯২.৮২ মিলিয়ন মার্কিন ডলার,
- রপ্তানির হার: ৫.৭০%।

৫. পঞ্চম দেশ: ইতালি,
- রপ্তানির পরিমাণ: ১,৬২৭.৫৯ মিলিয়ন মার্কিন ডলার,
- রপ্তানির হার: ৪.২৩%।

উৎস: অর্থনৈতিক সমীক্ষা ২০২৪।
৬,০৭৬.
সাংহাই সহযোগিতা সংস্থার সর্বশেষ সদস্য -
  1. ইরান
  2. ইরাক
  3. ভারত
  4. পাকিস্তান
সঠিক উত্তর:
ইরান
উত্তর
সঠিক উত্তর:
ইরান
ব্যাখ্যা
সাংহাই সহযোগিতা সংস্থা:
- SCO এর পূর্ণরূপ: Shanghai Cooperation Organisation.
- সাংহাই সহযোগিতা সংস্থা (SCO) হলো একটি ইউরেশীয় রাজনৈতিক, অর্থনৈতিক ও নিরাপত্তা সংস্থা।
- চীনের নেতৃত্বাধীন অর্থনৈতিক ও নিরাপত্তা জোট সাংহাই সহযোগিতা সংস্থা (SCO)।
- গঠিত হয়: ১৫ জুন, ২০০১ সাল।
- সদরদপ্তর: বেইজিং, চীন।
- বর্তমান সদস্য দেশ: ৯টি।
- সদস্য দেশ: চীন, রাশিয়া, কাজাখস্তান, কিরগিজস্তান, তাজাকিস্তান, উজবেকিস্তান, ভারত, পাকিস্তান, ইরান।
- সর্বশেষ সদস্য: ইরান।
- বর্তমান মহাসচিব: চীনের ঝাং মিং।
- এটির ৩টি পর্যবেক্ষক রাষ্ট্র: আফগানিস্তান, মঙ্গোলিয়া, বেলারুশ।

উৎস: সাংহাই সহযোগিতা সংস্থা ওয়েবসাইট।
৬,০৭৭.
বাংলাদেশের বর্তমান সেনাপ্রধান কে?
  1. জেনারেল হাসান সোহরাওয়ার্দী
  2. জেনারেল তারিক সিদ্দিকী
  3. জেনারেল আজিজ আহমেদ
  4. জেনারেল শফিউদ্দিন আহমেদ
সঠিক উত্তর:
জেনারেল শফিউদ্দিন আহমেদ
উত্তর
সঠিক উত্তর:
জেনারেল শফিউদ্দিন আহমেদ
ব্যাখ্যা
- বাংলাদেশের বর্তমান ১৭তম সেনাপ্রধান হলেন জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। তিনি গত ২৪ জুন সেনাপ্রধান হিসেবে পূর্ববর্তী সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের স্থলাভিষিক্ত হন।
(তথ্যসূত্র: দৈনিক ইত্তেফাক)
৬,০৭৮.
কোন ক্ষেত্রে অবদানের জন্য ২০২৫ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার প্রদান করা হয়?
  1. ম্যাক্রোইকোনমিক্সের স্থিতিশীলতা 
  2.  পরিবেশ অর্থনীতির মডেল
  3. উদ্ভাবননির্ভর অর্থনৈতিক প্রবৃদ্ধি ব্যাখ্যা
  4. ম্যাক্রো-ইকোনমিক্সের স্থিতিশীলতা 
সঠিক উত্তর:
উদ্ভাবননির্ভর অর্থনৈতিক প্রবৃদ্ধি ব্যাখ্যা
উত্তর
সঠিক উত্তর:
উদ্ভাবননির্ভর অর্থনৈতিক প্রবৃদ্ধি ব্যাখ্যা
ব্যাখ্যা

২০২৫ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার:
- ২০২৫ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেন ইওয়েল মোকিয়র, ফিলিপ আগিয়োঁ ও পিটার হাউইট।
- অবদান: উদ্ভাবননির্ভর অর্থনৈতিক প্রবৃদ্ধি ব্যাখ্যা করার জন্য ২০২৫ সালে তাদের নোবেল পুরস্কার দেওয়া হয়েছে

উল্লেখ্য,
- প্রযুক্তিগত অগ্রগতির মাধ্যমে টেকসই প্রবৃদ্ধির পূর্বশর্তগুলো চিহ্নিত করার জন্য। পুরস্কারের অর্ধেক পেলেন ইওয়েল মোকিয়র। 
- সৃজনশীল বিনাশের (ক্রিয়েটিভ ডেসস্ট্রাকশন) মাধ্যমে টেকসই প্রবৃদ্ধির তত্ত্ব প্রণয়নের জন্য বাকি অর্ধেক যৌথভাবে পেলেন ফিলিপ আগিয়োঁ ও পিটার হাউইট।

এছাড়াও,
- সাহিত্য: হাঙ্গেরিয়ান লেখক লাজলো ক্রাজনাহরকাই।
- শান্তি: ভেনেজুয়েলার রাজনীতিবিদ ও মানবাধিকারকর্মী মারিয়া কোরিনা মাচাদো।  
- চিকিৎসাবিজ্ঞান: ম্যারি ই. ব্রুনকো, ফ্রেড রামসডেল ও শিমন সাকাগুচি।
- পদার্থবিজ্ঞান: জন ক্লার্ক, মিশেল দেভরেট ও জন এম মার্টিনিস।
- রসায়ন: সুসুমু কিতাগাওয়া, রিচার্ড রবসন ও ওমর এম. ইয়াগি।

উৎস: Nobel Prize ওয়েবসাইট।

৬,০৭৯.
চ্যাটজিপিটি চালু হয় -
  1. ক) অক্টোবর, ২০২২
  2. খ) নভেম্বর, ২০২২
  3. গ) ডিসেম্বর, ২০২২
  4. ঘ) জানুয়ারি, ২০২৩
সঠিক উত্তর:
খ) নভেম্বর, ২০২২
উত্তর
সঠিক উত্তর:
খ) নভেম্বর, ২০২২
ব্যাখ্যা
চ্যাটজিপিটি 
- চ্যাটজিপিটি একটি চ্যাটবট।
- ২০২২ সালের ৩০ নভেম্বরে ওপেনএআই-এর মাধ্যমে এটি চালু করা হয়।
- প্রোগ্রামটি ওপেনএআই-এর জিপিটি-৩.৫ এবং জিপিটি-৪ পরিবারের বৃহৎ ভাষার মডেলের উপরে নির্মিত। 
- এর প্রতিষ্ঠাতা স্যাম অল্টম্যান।
- এটি তত্ত্বাবধানাধীন ও বলবর্ধনমূলক শিখন কৌশলের সাথে কাজ করে।
- ওয়েবসাইটটিতে চালু হওয়ার পাঁচ দিন পর এক মিলিয়নেরও বেশি ব্যবহারকারী নিবন্ধিত হয়েছিল।
- এটি জ্ঞানের অনেক ক্ষেত্রে এর প্রতিক্রিয়া এবং উত্তরগুলির জন্য মনোযোগ পেয়েছে। 
- এর অসম নির্ভুলতাকে একটি প্রধান অপূর্ণতা বলা হয়।
- ২০২২ সালের ডিসেম্বর পর্যন্ত, চ্যাটবটটি তার ওয়েবসাইট অনুসারে একটি "গবেষণা পূর্বরূপ" ছিল।
- ওয়েবসাইটটি ব্যবহারকারীদের সতর্ক করে যে বটটি ভুল তথ্য দিতে পারে বা এতে পক্ষপাতমূলক সামগ্রী থাকতে পারে।
- OpenAI হল একটি AI গবেষণা এবং স্থাপনা সংস্থা।
- তাদের লক্ষ্য হল কৃত্রিম সাধারণ বুদ্ধিমত্তা নিশ্চিত করা যে সমস্ত মানবতার উপকার হয়। 

উৎস: Chat OpenAI - ChatGPT।
৬,০৮০.
শেনজেনভুক্ত ইউরোপীয় ইউনিয়নের দেশ কয়টি? [মার্চ, ২০২৫]
  1. ২৯টি
  2. ২৭টি
  3. ২৫টি
  4. ২০টি
সঠিক উত্তর:
২৫টি
উত্তর
সঠিক উত্তর:
২৫টি
ব্যাখ্যা
শেনজেন (Schengen):
- শেনজেন একটি আন্তর্জাতিক চুক্তি যা ইউরোপীয় দেশগুলোর মধ্যে ব্যক্তিদের অবাধ চলাচলের অনুমতি প্রদান করে।
- শেনজেন চুক্তি স্বাক্ষরিত হয় ১৯৮৫ সালে।
- চুক্তি স্বাক্ষরের স্থান: লুক্সেমবার্গের শেনজেন শহরে।
- ১৯৯৫ সালের ২৬ মার্চ চুক্তিটি কার্যকর হলে ভিসামুক্ত ইউরোপের যাত্রা শুরু হয়।
- শেনজেনভুক্ত দেশ: ২৯টি।
- সর্বশেষ ২০২৪ সালের মার্চে শেনজেন অঞ্চলে যুক্ত হয়েছে রোমানিয়া ও বুলগেরিয়া।

উল্লেখ্য,
- ইউরোপীয় ইউনিয়নের বাকি ২৫টি দেশ।
- ইইউর বাইরের চার দেশ সুইজারল্যান্ড, নরওয়ে, আইসল্যান্ড এবং লিচেনস্টাইন শেনজেন অঞ্চলের অন্তর্ভুক্ত।

উৎস: European Union ওয়েবসাইট। [link]
৬,০৮১.
Who won the Abel Prize in 2024?
  1. Robert P. Langlands
  2. Karen Ullenbech
  3. Michel Talagrand
  4. Lewis A. Caffarelli
  5. None
সঠিক উত্তর:
Michel Talagrand
উত্তর
সঠিক উত্তর:
Michel Talagrand
ব্যাখ্যা
অ্যাবেল পুরস্কার ২০২৪:
- অ্যাবেল পুরস্কারকে বলা হয় গণিতের নোবেল।
- নরওয়ের গণিতবিদ নিলস হেনরিক অ্যাবেলের নামানুসারে নরওয়ে সরকার প্রতিবছর অ্যাবেল পুরস্কার দিয়ে থাকে।
- আন্তর্জাতিকভাবে স্বীকৃত পাঁচজন গণিতবিদের সমন্বয়ে গড়া একটি কমিটি বিজয়ী নির্বাচন করে থাকে।
- ২০০৩ সাল থেকে এই পুরস্কার প্রদান করা হচ্ছে।
- ২০২৪ সালে অ্যাবেল পুরস্কার' লাভ করেন ফরাসি গণিতবিদ মাইকেল তালাগ্র্যান্ড।
- নরওয়েজিয়ান একাডেমি অব সায়েন্স অ্যান্ড লেটারস সম্মানজনক এ পুরস্কারের জন্য ৭২ বছর বয়সী মাইকেল তালাগ্র্যান্ডের নাম ঘোষণা করেছে।
- তাঁর কাজ সম্ভাব্যতা তত্ত্বের বিভিন্ন ক্ষেত্রকে নতুন আকার দিয়েছে।
- এই পুরস্কারের অর্থমূল্য ৭ লাখ ডলার।

তথ্যসূত্র - The Abel Prize ওয়েবসাইট।
৬,০৮২.
ASEAN এর সদস্যদেশ কয়টি? (নভেম্বর, ২০২৪)
  1. ৮টি
  2. ৯টি
  3. ১০টি
  4. ১২টি
সঠিক উত্তর:
১০টি
উত্তর
সঠিক উত্তর:
১০টি
ব্যাখ্যা
আসিয়ান:
- আসিয়ান এর পূর্ণরূপ - ‘Association of Southeast Asian Nations’ বা ‘দক্ষিণ পূর্ব এশীয় জাতিসমূহের সংস্থা’। 
- প্রতিষ্ঠাকাল - ৮ আগস্ট, ১৯৬৭ সালে।
- প্রতিষ্ঠার স্থান - ব্যাংকক, থাইল্যান্ড। 
- সদস্য সংখ্যা - ১০টি দেশ।
- প্রতিষ্ঠাকালীন সদস্য - ৫টি দেশ (ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর ও থাইল্যান্ড)
- সদর দপ্তর - জাকার্তা, ইন্দোনেশিয়া
- মূলমন্ত্র/Motto - “One Vision, One Identity, One Community”.
- আসিয়ান দিবস পালিত হয় - ৮  ই আগস্ট।

উৎস: আসিয়ানের ওয়েবসাইট।
৬,০৮৩.
বিশ্ব জনসংখ্যা প্রতিবেদন ২০২৪ অনুযায়ী শীর্ষ জনবহুল দেশ কোনটি? (ফেব্রুয়ারি, ২০২৫)
  1. চীন
  2. রাশিয়া
  3. ভারত
  4. ব্রাজিল
সঠিক উত্তর:
ভারত
উত্তর
সঠিক উত্তর:
ভারত
ব্যাখ্যা
বিশ্ব জনসংখ্যা প্রতিবেদন ২০২৪:
- বিশ্ব জনসংখ্যা প্রতিবেদন প্রকাশ করে UNFPA.
- UNFPA এর পূর্ণরূপ The United Nations Fund for Population Activities.

প্রতিবেদনে শীর্ষ জনবহুল দেশ:
• ১ম - ভারত।
• ২য় - চীন।
• ৩য় - যুক্তরাষ্ট্র।
• ৪র্থ - ইন্দোনেশিয়া।
• ৫ম - পাকিস্তান।
• ৬ষ্ঠ - নাইজেরিয়া।
• ৭ম - ব্রাজিল।
• ৮ম - বাংলাদেশ।
• ৯ম - রাশিয়া।
• ১০ম - ইথিওপিয়া।

তথ্যসূত্র - UNFPA ওয়েবসাইট।
৬,০৮৪.
২০২৫ সালের হেনলি পাসপোর্ট সূচকে বাংলাদেশ কততম অবস্থানে রয়েছে? [জানুয়ারি,২০২৫]
  1. ৯৭তম
  2. ৯৮তম
  3. ৯৯তম
  4. ১০০তম
সঠিক উত্তর:
১০০তম
উত্তর
সঠিক উত্তর:
১০০তম
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]
-----------------
২০২৫ সালে হেনলি পাসপোর্ট সূচক:
- হেনলি পাসপোর্ট সূচক অনুযায়ী সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট সিঙ্গাপুরের।
- সিঙ্গাপুরের পাসপোর্টধারীরা ভিসা ছাড়াই ১৯৩টি গন্তব্যে ভ্রমণ করতে পারেন।
- হেনলি অ্যান্ড পার্টনারস ২০০৬ সাল থেকে এই তালিকা প্রকাশ করছে।
- বিশ্বের ১৯৯টি দেশের পাসপোর্টের র‍্যাঙ্কিং করা হয় ভিসামুক্ত ভ্রমণের সংখ্যার ভিত্তিতে।
- বাংলাদেশের অবস্থান সূচকে ১০০তম।
- বাংলাদেশের পাসপোর্টধারীরা ৪০টি দেশে ভিসামুক্তভাবে বা অন-অ্যারাইভাল ভিসা নিয়ে যেতে পারেন।
- ফিনল্যান্ড, ফ্রান্স, জাপান, সাউথ কোরিয়া, সুইডেন, জার্মানি, ইতালি ও স্পেন ২য় অবস্থানে।
- এই দেশগুলোর নাগরিকরা ১৯০টি গন্তব্যে ভিসামুক্ত ভ্রমণ করতে পারেন।
- ৩য় অবস্থানে আছে অস্ট্রিয়া, ডেনমার্ক, আয়ারল্যান্ড, যুক্তরাজ্য, লুক্সেমবার্গ ও নেদারল্যান্ড।
- সূচকে সবার নিচে রয়েছে আফগানিস্তান (১০৭তম)।

তথ্যসূত্র: Henley and partners ওয়েবসাইট। [লিঙ্ক]
৬,০৮৫.
বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণ করছে কোন দেশ? [জুলাই, ২০২৫]
  1. চীন
  2. ভারত
  3. পাকিস্তান
  4. সংযুক্ত আরব আমিরাত
সঠিক উত্তর:
চীন
উত্তর
সঠিক উত্তর:
চীন
ব্যাখ্যা
বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ প্রকল্প:
- যমুনা ও ব্রহ্মপুত্রের উৎপত্তিস্থলের কাছে বিশ্বের সবচেয়ে বড় জলবিদ্যুৎ বাঁধ নির্মাণের অনুমোদন দিয়েছে চীন। 
- তিব্বত মালভূমির পূর্ব প্রান্তে এই বাঁধ নির্মাণ করা হবে ইয়ারলুং জ্যাংবো নদীর উপর।
- এই নদী ভারতের অরুণাচল, আসাম হয়ে বাংলাদেশে ব্রহ্মপুত্র ও যমুনা নাম পেয়েছে।
- চীনের পাওয়ার কনস্ট্রাকশন কর্পের এক প্রতিবেদন অনুযায়ী, এই বাঁধ বছরে ৩০০ বিলিয়ন কিলোওয়াট-ঘণ্টা বিদ্যুৎ উৎপাদন করবে।]
- এই প্রকল্পে পাঁচটি জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ পরিকল্পনা অন্তর্ভুক্ত করা হয়েছে, যার মোট ব্যয় প্রায় ১.২ ট্রিলিয়ন ইউয়ান (১৬৭.১ বিলিয়ন মার্কিন ডলার)।
- গত ১৯ জুলাই, ২০২৫ এই বাঁধ নির্মাণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং।

উল্লেখ্য,
- বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় বাঁধও চীনে অবস্থিত।
- মধ্য চীনের থ্রি গর্জেস বাঁধের উৎপাদন ক্ষমতা ৮৮ দশমিক দুই বিলিয়ন কিলোওয়াট-ঘণ্টা।
- তিব্বতে নির্মিতব্য বাঁধটি এর তিন গুণেরও বেশি বিদ্যুৎ উৎপাদন করবে।

তথ্যসূত্র- পত্রিকা প্রতিবেদন। [Link]
৬,০৮৬.
কোন কলেজ বাংলাদেশের প্রথম কলেজ পর্যায়ে মোবাইল অ্যাপ চালু করে?
  1. ক) ভিক্টোরিয়া কলেজ
  2. খ) রাজেন্দ্র কলেজ
  3. গ) ইডেন কলেজ
  4. ঘ) বাংলা কলেজ
সঠিক উত্তর:
খ) রাজেন্দ্র কলেজ
উত্তর
সঠিক উত্তর:
খ) রাজেন্দ্র কলেজ
ব্যাখ্যা
- মার্চ ১৭, ২০২৩ এ কলেজ পর্যায়ে দেশে প্রথম মোবাইল অ্যাপ চালু করেছে ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজ। অ্যাপটির নাম দেওয়া হয়েছে "Rajendra College Faridpur"। 
- রাজেন্দ্র কলেজে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ অ্যাপটি চালু করেন।
- এ বিষয়ে কলেজের অধ্যক্ষ অধ্যাপক অসীম কুমার সাহা বলেন, দেশের প্রথম কলেজ হিসেবে রাজেন্দ্র কলেজ একটি মোবাইল অ্যাপ চালু করেছে। অ্যাপের ই-পেমেন্ট সফটওয়্যারের মাধ্যমে ৩১টি পেমেন্ট চ্যানেল ব্যবহার করে শিক্ষার্থীদের বিভিন্ন ফি পরিশোধের সুযোগ তৈরি করেছে।

উৎস: ডেইলি ক্যাম্পাস, Live MCQ বিশেষ সাম্প্রতিক সমাচার।
৬,০৮৭.
IPCC-এর রিপোর্ট অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে গ্রীন হাউজ গ্যাসের নি:সরণ ২০১৯ সালের তুলনায় কত শতাংশ হ্রাস করতে হবে?
  1. প্রায় ২০%
  2. প্রায় ৩৫%
  3. প্রায় ৪৩%
  4. প্রায় ৫০%
সঠিক উত্তর:
প্রায় ৪৩%
উত্তর
সঠিক উত্তর:
প্রায় ৪৩%
ব্যাখ্যা

IPCC:
- IPCC-এর পূর্ণরূপ: Intergovernmental Panel on Climate Change.
- এটি হলো জলবায়ু পরিবর্তন সম্পর্কিত বিজ্ঞানের মূল্যায়নের জন্য জাতিসংঘের সংস্থা।
- প্রতিষ্ঠার সময়: ১৯৮৮ সাল।
- বর্তমানে সদস্য: ১৯৫টি।
- সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- চেয়ারম্যান: জিম স্কেয়া।
- শান্তিতে নোবেল পুরস্কার লাভ: ২০০৭ সালে।

⇒ IPCC জলবায়ু পরিবর্তনের বৈজ্ঞানিক ভিত্তি, এর প্রভাব এবং ভবিষ্যতের ঝুঁকি এবং অভিযোজন ও প্রশমনের বিকল্পগুলির নিয়মিত মূল্যায়ন প্রদান করে।
- এর কাজ হলো মানুষের ক্রিয়াকলাপের কারণে জলবায়ু পরিবর্তন সম্পর্কে বৈজ্ঞানিক জ্ঞানকে এগিয়ে নেওয়া।

উল্লেখ্য,
- জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক প্যানেল জানিয়েছে, বৈশ্বিক উষ্ণতা ১.৫ ডিগ্রি সেলসিয়াসে সীমাবদ্ধ রাখতে গ্রীন হাউজ গ্যাসের নি:সরণ ২০২৫ সালের মধ্যে হ্রাস করা শুরু করতে হবে।
- এতে আরও বলা হয়, ২০১৯ সালের সাপেক্ষে এই নি:সরণ ২০৩০ সালের মধ্যে ৪৩ শতাংশ ও ২০৫০ সালের মধ্যে ৮৪ শতাংশে নামিয়ে আনতে হবে।
- এই প্যানেল বিশেষত জ্বালানি খাতে বড় ধরনের রূপান্তরের আহ্বান জানিয়েছে, কারণ সর্বমোট নি:সরণের এক-তৃতীয়াংশ উৎপন্ন হয় এই খাত থেকে।
- তারা তেল ও কয়লা জাতীয় জীবাশ্ম জ্বালানির ব্যবহার বিপুল পরিমাণ হ্রাস করার এবং সৌর ও বায়ুশক্তি জাতীয় নবায়নযোগ্য শক্তির ব্যবহার বৃদ্ধি করার আহ্বান জানিয়েছে।

উৎস: IPCC ওয়েবসাইট।

৬,০৮৮.
৫১তম G7 শীর্ষ সম্মেলন কোন দেশে আয়োজিত হবে? [মে, ২০২৫]
  1. ইতালি
  2. জাপান
  3. কানাডা
  4. যুক্তরাষ্ট্র
সঠিক উত্তর:
কানাডা
উত্তর
সঠিক উত্তর:
কানাডা
ব্যাখ্যা
জি৭ (G7):
- পূর্ণ নাম: Group of Seven
- প্রতিষ্ঠাকাল: ১৯৭৫ সাল।
- উদ্দেশ্য: বিশ্বের উন্নত অর্থনীতির দেশগুলোর মধ্যে অর্থনৈতিক নীতি সমন্বয়, বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা, এবং আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি করা।
- জি৭-এর সদস্য দেশগুলো বিশ্বের বৃহত্তম উন্নত অর্থনীতির প্রতিনিধিত্ব করে।
- জোটটি কোনো আনুষ্ঠানিক চুক্তি বা সংস্থার আওতায় নয়।
- ২০২৪ সালে সর্বশেষ G7 সম্মেলন অনুষ্ঠিত হয় ইতালিতে।
- কানাডা ১ জানুয়ারী থেকে ৩১ ডিসেম্বর, ২০২৫ পর্যন্ত G7 এর সভাপতিত্ব করবে এবং ২০২৫ সালের জুন মাসে আলবার্টার কানানাস্কিসে শীর্ষ সম্মেলনটি আয়োজন করবে।
- ৫১তম G7 শীর্ষ সম্মেলন ১৫ থেকে ১৭ জুন ২০২৫ পর্যন্ত কানাডার আলবার্টার কানানাস্কিসে অনুষ্ঠিত হবে ।
- বর্তমানে রাশিয়া জি৭ (G7) গোষ্ঠীতে অন্তর্ভুক্ত নয়।

সদস্য দেশসমূহ:
১. যুক্তরাষ্ট্র
২. যুক্তরাজ্য
৩. কানাডা
৪. জার্মানি
৫. ফ্রান্স
৬. ইতালি
৭. জাপান

উৎস: G7 Official Website
World Economic Forum
৬,০৮৯.
সাংহাই সহযোগিতা সংস্থা(SCO) -এর ২৫তম শীর্ষ সম্মেলনের মূল উদ্দেশ্য কী ছিল?
  1. জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং পরিবেশ সুরক্ষা
  2. নারীর ক্ষমতায়ন এবং লৈঙ্গিক সমতা প্রচার
  3. গ্লোবাল সাউথ-এর অগ্রাধিকার নিশ্চিত করা
  4. শিক্ষা এবং স্বাস্থ্য খাতে বিনিয়োগ বৃদ্ধি
সঠিক উত্তর:
গ্লোবাল সাউথ-এর অগ্রাধিকার নিশ্চিত করা
উত্তর
সঠিক উত্তর:
গ্লোবাল সাউথ-এর অগ্রাধিকার নিশ্চিত করা
ব্যাখ্যা

• সাংহাই সহযোগিতা সংস্থার (SCO) শীর্ষ সম্মেলন-২০২৫:
- সম্মেলনের আয়োজন ও অংশগ্রহণ চীনের তিয়ানজিন শহরে ৩১ আগস্ট-সেপ্টেম্বর ১, ২০২৫ পর্যন্ত।
- দুই দিনের এই সম্মেলনে বিশ্বের ২০টির বেশি দেশ থেকে রাষ্ট্রপ্রধানরা অংশগ্রহণ করেন।
- ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফসহ অন্যান্য গুরুত্বপূর্ণ নেতারা এতে উপস্থিত ছিলেন।
• সম্মেলনের মূল উদ্দেশ্য ছিল: 
- বৈশ্বিক নিরাপত্তা ও অর্থনৈতিক সহযোগিতা প্রসারিত করা।
- এবং "গ্লোবাল সাউথ" বা বৈশ্বিক দক্ষিণের অগ্রাধিকার নিশ্চিত করা।

উৎস: SCO ওয়েবসাইট।

৬,০৯০.
বাংলাদেশে কত বছর মেয়াদী জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনের মিশন কার্যক্রম চালু হয়েছে?  [আগস্ট, ২০২৫]
  1. ২ বছর
  2. ৩ বছর
  3. ৪ বছর
  4. ৫ বছর
সঠিক উত্তর:
৩ বছর
উত্তর
সঠিক উত্তর:
৩ বছর
ব্যাখ্যা
বাংলাদেশে জাতিসংঘ মানবাধিকার মিশন:
- গত ১৮ জুলাই, ২০২৫ তারিখে মিশন চালুর জন্য সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে বাংলাদেশ এবং জাতিসংঘ মানবাধিকার কমিশন।
- সমঝোতা স্মারকের শর্ত অনুযায়ী সইয়ের পর থেকে তিন বছর মেয়াদি মিশন চালু বলে গণ্য হবে।
- ভবিষ্যতে এর মেয়াদ বাড়াতে হলে সময়সীমা শেষ হওয়ার ৯০ দিন আগে জানাতে হবে।

উল্লেখ্য,
- জাতিসংঘের মানবাধিকার হাইকমিশন (OHCHR) এমন একটি সংস্থা, যার মূল কাজ হলো বিশ্বব্যাপী মানবাধিকার রক্ষা, এ সংক্রান্ত প্রচার ও বাস্তবায়নে সহায়তা করা।
- এই দপ্তরটি বিশ্বের বিভিন্ন দেশের মানবাধিকার পরিস্থিতির তথ্য সংগ্রহ করে, পর্যালোচনা করে এবং প্রতিবেদন তৈরির মাধ্যমে সবার সামনে তা তুলে ধরে।
- এই প্রতিবেদনের ভিত্তিতে অনেক সময় উন্নত দেশগুলোর সম্পর্ক, বিনিয়োগ ও অনুদানের বিষয় নির্ভর করে।
- জাতিসংঘের ওয়েবসাইট থেকে জানা গেছে, বর্তমানে ১৬টি দেশে জাতিসংঘ মানবাধিকার কমিশনের এমন মিশন রয়েছে।
- দেশগুলো হচ্ছে বুরকিনা ফাসো, কম্বোডিয়া, চাদ, কলম্বিয়া, গুয়াতেমালা, গিনি, হন্ডুরাস, লাইবেরিয়া, মৌরিতানিয়া, মেক্সিকো, নাইজার, ফিলিস্তিন, সিরিয়া, সুদান, তিউনিসিয়া ও ইয়েমেন।

তথ্যসূত্র- পত্রিকা প্রতিবেদন। [Link]
৬,০৯১.
২৬তম কমনওয়েলথ শীর্ষ সম্মেলন (CHOGM) কবে অনুষ্ঠিত হয়?
  1. ২০১৯ সালে
  2. ২০২০ সালে
  3. ২০২১ সালে
  4. ২০২২ সালে
সঠিক উত্তর:
২০২২ সালে
উত্তর
সঠিক উত্তর:
২০২২ সালে
ব্যাখ্যা
- ২৬তম কমনওয়েলথ শীর্ষ সম্মেলন ২০২০ সালে রুয়ান্ডায় অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও (COVID-19) মহামারির কারণে তা ২০২২ সালের ২০-২৫ জুন অনুষ্ঠিত হয়
• Commonwealth:
- ১৯৪৯ সালে ঐতিহাসিক লন্ডন ঘোষণার মাধ্যমে আধুনিক কমনওয়েলথের যাত্রা শুরু হয়।
- লন্ডন ঘোষণার দিনটিকে অর্থাৎ মার্চের দ্বিতীয় সোমবারকে প্রতিবছর কমনওয়েলথ দিবস পালন করা হয়।
- এর সচিবালয় অবস্থিত মার্লবোরো হাউজ, লন্ডন, যুক্তরাজ্য।
- কমনওয়েলথের বর্তমান সদস্য সংখ্যা ৫৬ টি।
- সর্বশেষ সদস্য দেশ গ্যাবন ও টোগো।

- কমনওয়েলথের বর্তমান - প্রধান রাজা তৃতীয় চার্লস।
- কমনওয়েলথের বর্তমান মহাসচিব - Rt Hon Patricia, স্কটল্যান্ড।
- বাংলাদেশ যোগ দেয়ার আগে ৩৩টি দেশ কমনওয়েলথের সদস্য ছিলো।
- ১৯৬১ সালে দক্ষিণ আফ্রিকা বর্ণবাদ নিয়ে সমালোচনার জেরে কমনওয়েলথ থেকে সরে যায়।
- কমনওয়েলথের সদস্য রাষ্ট্র করায় পাকিস্তান ১৯৭২ সালে কমনওয়েলথ ত্যাগ করে।
- অর্থ্যাৎ তখন কমনওয়েলথের সদস্য সংখ্যা দাড়ায় - ৩১টি।

- আর তাই বাংলাদেশ ১৯৭২ সালের ১৮ এপ্রিল ৩২ তম সদস্য হিসাবে কনওয়েলথে যোগদান করে।
- তবে, যেহেতু এর আগেও দুটি দেশ সদস্য হিসাবে ছিলো, তাই দেশের ক্রম হিসাবে বাংলাদেশ কমনওয়েলথে ৩৪তম দেশ হিসাবে যোগদান করে।
মোটকথা -
- সদস্য - ৩২ তম।
- দেশ হিসাবে - ৩৪ তম।

উৎস: কমনওয়েলথের অফিসিয়াল ওয়েবসাইট।
৬,০৯২.
২০১৮-১৯ অর্থবছরে মাথাপিছু জিএনআই-
  1. ক) ১,৬০,০৬০ টাকা
  2. খ) ১,২০,৫০০ টাকা
  3. গ) ১,৩০,৩৫০ টাকা
  4. ঘ) ১৯০৯ টাকা
সঠিক উত্তর:
ক) ১,৬০,০৬০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
ক) ১,৬০,০৬০ টাকা
ব্যাখ্যা
২০১৮-১৯ অর্থবছরে মাথাপিছু জিএনআই টাকায় ১,৬০,০৬০ টাকা এবং ডলার হিসাবে ১৯০৯ মার্কিন ডলার।
৬,০৯৩.
২০২৫ সালে BIMSTEC এর সভাপতিত্ব গ্রহণ করেছে কোন দেশ? (সেপ্টেম্বর, ২০২৫)
  1. ভারত
  2. বাংলাদেশ
  3. থাইল্যান্ড
  4. মিয়ানমার
সঠিক উত্তর:
বাংলাদেশ
উত্তর
সঠিক উত্তর:
বাংলাদেশ
ব্যাখ্যা

BIMSTEC:
- BIMSTEC এর পূর্ণরূপ Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation.
- BIMSTEC একটি অর্থনৈতিক সংগঠন।
- বিমসটেক এর প্রতিষ্ঠাকাল: ৬ জুন, ১৯৯৭ সাল।
- সংগঠনটির সদর দপ্তর ঢাকা, বাংলাদেশ।
- এর প্রতিষ্ঠার স্থান: ব্যাংকক, থাইল্যান্ড।
- সংগঠনটির সদস্য সংখ্যা: ৭টি দেশ। এগুলো হলো- ভারত, বাংলাদেশ, শ্রীলংকা, নেপাল, ভুটান, মিয়ানমার, থাইল্যান্ড।

উল্লেখ্য,
- বিমসটেক  ষষ্ঠ শীর্ষ সম্মেলন ০৪ এপ্রিল, ২০২৫ তারিখে থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত হয়।
- শীর্ষ সম্মেলনের সমাপ্তিতে, বিমসটেকের প্রতিষ্ঠাতা সদস্য বাংলাদেশ বিমসটেকের সভাপতিত্ব গ্রহণ করে।
- আগামী দুই বছরের জন্য সভাপতির দায়িত্ব পালন করবে বাংলাদেশ।

তথ্যসূত্র: BIMSTEC ওয়েবসাইট।

৬,০৯৪.
বর্তমানে এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক (AIIB) এর পূর্ণাঙ্গ সদস্য দেশ কতটি?
  1. ৯০টি
  2. ৮৭টি
  3. ৮৯টি
  4. ৯১টি
সঠিক উত্তর:
৮৯টি
উত্তর
সঠিক উত্তর:
৮৯টি
ব্যাখ্যা
- এশিয়ান অবকাঠামো বিনিয়োগ ব্যাংক AIIB (Asian Infrastructure Investment Bank)।
- একে বিশ্বব্যাংক ও এডিবির বিকল্প হিসেবে ধরা হয়।
- এটি গঠনে চুক্তি স্বাক্ষর হয় ২৪ অক্টোবর, ২০১৪ সালে এবং আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে ১৬ জানুয়ারি ২০১৬ সালে।
- এর সদরদপ্তর অবস্থিত চীনের বেইজিংয়ে।
- এর বর্তমান সদস্য দেশ ৮৯টি।
- ১৪ জানুয়ারি ২০২২ সালে,  এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক (AIIB) এর ৮৯তম সদস্য পদ লাভ করে - পেরু।
উৎসঃ AIIB'র ওয়েবসাইট।
৬,০৯৫.
আমদানি ও রপ্তানি পণ্য পরিবহন সহজ করতে কোন বন্দরে ‘অনলাইন গেট পাস’ ব্যবস্থা চালু করা হয়? [মার্চ - ২০২৫]
  1. মোংলা বন্দর
  2. চট্টগ্রাম বন্দর
  3. পায়রা বন্দর
  4. উপরের সবগুলো
সঠিক উত্তর:
চট্টগ্রাম বন্দর
উত্তর
সঠিক উত্তর:
চট্টগ্রাম বন্দর
ব্যাখ্যা

অনলাইন গেট পাস: 
- আমদানি ও রপ্তানি পণ্য পরিবহন সহজ করতে চট্টগ্রাম বন্দরে ‘অনলাইন গেট পাস’ ব্যবস্থা চালু করা হয়েছে।
- ২০২৫ সালের ১৮ ফেব্রুয়ারি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এসএম মনিরুজ্জামান এই ডিজিটাল ব্যবস্থার উদ্বোধন করেন।
- এর ফলে পণ্য প্রবেশ ও বের হওয়ার সময় কমবে এবং যানজট হ্রাস পাবে। টার্মিনাল অপারেটিং সিস্টেমের (টিওএস) আওতায় ডেটাসফট সিস্টেমস বাংলাদেশ লিমিটেড প্রযুক্তিগত সহায়তা দিয়েছে।
- ডিজিটাল পেমেন্টের মাধ্যমে ফি পরিশোধ করে দ্রুত গেট পাস সংগ্রহ করা যাবে।
- প্রতিদিন প্রায় ৮ হাজার যানবাহন বন্দরের মাধ্যমে চলাচল করায় এই ব্যবস্থা কার্যক্রমকে আরও সহজ করবে।

চট্টগ্রাম বন্দর:
- ১৯৭৬ সালে জারিকৃত রাষ্ট্রপতির ৫২ নং আদেশ বলে চট্টগ্রাম বন্দর ট্রাস্ট-কে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (চবক) এ রূপান্তরিত করা হয়।
- চট্টগ্রাম বন্দর দেশের প্রধান ও ব্যস্ততম সামুদ্রিক বন্দর।
- চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নৌ-পরিবহন মন্ত্রণালয়ের অধীনস্থ একটি স্বায়ত্ত্বশাসিত সংস্থা।
- পার্বত্য চট্টগ্রামের উত্তর পূর্বে পর্বত শ্রেণি থেকে উৎপন্ন এবং বঙ্গোপসাগরে পতিত কর্ণফুলী নদীর মোহনায় অবস্থিত।
- সমুদ্র হতে কয়েক মাইল অভ্যন্তরে গভীর সমুদ্রে নোঙর করার সুবিধাই এ বন্দরের প্রধান বৈশিষ্ট্য।
- বঙ্গোপসাগরের বাইরের দিকে বালুচর হতে কর্ণফুলী নদীর পাড়ে প্রধান ঘাট পর্যন্ত চলমান দূরত্ব হচ্ছে ১৬ কিলোমিটার।

সূত্র - চট্টগ্রাম বন্দর ওয়েবসাইট ও প্রথম আলো।

৬,০৯৬.
বর্তমানে বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে? (ফেব্রুয়ারি -২০২৬)
  1. কাজী হাবিবুল আউয়াল
  2. এ এম এম নাসির উদ্দীন
  3. বেগম তাহমিদা আহমদ
  4. আব্দুর রহমানেল মাছউদ
সঠিক উত্তর:
এ এম এম নাসির উদ্দীন
উত্তর
সঠিক উত্তর:
এ এম এম নাসির উদ্দীন
ব্যাখ্যা

- বর্তমানে বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জনাব এ, এম, এম, নাসির উদ্দিন
- তিনি ২০২৪ সালের ২১ নভেম্বর তারিখে বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হিসেবে নিয়োগ লাভ করেন।
- এ, এম, এম, নাসির উদ্দিন একজন দক্ষ প্রশাসক হিসেবে সুপরিচিত। 

উল্লেখ্য,
- জনাব এ, এম, এম, নাসির উদ্দিন ১৯৫৩ সালের ১ জুলাই কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
- ১৯৭৭ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা দিয়ে কর্মজীবন শুরু করেন।
- তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করে স্নাতক ডিগ্রি লাভ করেন এবং একই বিষয়ে দ্বিতীয় শ্রেণিতে প্রথম স্থান অধিকার করে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। 

- এ, এম, এম, নাসির উদ্দিন ১৯৭৯ সালে বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বিসিএস (কর) ক্যাডারে সরকারি চাকরিতে যোগ দেন।
- বর্ণাঢ্য চাকুরি জীবনে তিনি তথ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয় এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। - তিনি ২০১০ সালের জুলাই মাসে সরকারি চাকরি হতে অবসর গ্রহণ করেন। 

উৎস: জাতীয় তথ্য বাতায়ন।

৬,০৯৭.
সম্প্রতি, জাতিসংঘ শান্তিরক্ষা পদক পেয়েছে- [আগস্ট, ২০২৫]
  1. বাংলাদেশ সেনাবাহিনী
  2. বাংলাদেশ ফায়ার সার্ভিস
  3. রেড ক্রস বাংলাদেশ
  4. বাংলাদেশ পুলিশের নারী কন্টিনজেন্ট
সঠিক উত্তর:
বাংলাদেশ পুলিশের নারী কন্টিনজেন্ট
উত্তর
সঠিক উত্তর:
বাংলাদেশ পুলিশের নারী কন্টিনজেন্ট
ব্যাখ্যা

জাতিসংঘ শান্তিরক্ষা পদক:
- জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে (এমওএনইউএসসিও) কঙ্গোর রাজধানী কিনশাসায় দায়িত্বরত বাংলাদেশ পুলিশের নারী কন্টিনজেন্ট বিএএনএফপিইউ-১ এর সদস্যদেরকে জাতিসংঘ শান্তিরক্ষা পদক প্রদান করা হয়েছে। 
- অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে গত ৭ আগস্ট এ পদক প্রদান করা হয়।
- অনুষ্ঠানে এমওএনইউএসসিও কিনশাসার বিভিন্ন সেকশনে কর্মরত ২৩ জন ইন্ডিভিজুয়াল পুলিশ অফিসার্স (আইপিও)-কে বিএএনএফপিইউ-১ এর সঙ্গে যৌথভাবে জাতিসংঘ শান্তিরক্ষা পদক প্রদান করা হয়।
- বিএএনএফপিইউ-১, রোটেশন-১৭ এর কন্টিনজেন্ট কমান্ডার পুলিশ সুপার কাজী রুবাইয়াত রুমীর নেতৃত্বে মোট ১৭৮ জন শান্তিরক্ষী এ সময় উপস্থিত ছিলেন। 
- তাদের মধ্যে ৬৮ জন নারী জাতিসংঘ পদকে ভূষিত হন। 

উল্লেখ্য,
- কন্টিনজেন্টটি গত বছরের ২৭ মে থেকে অত্যন্ত সুনাম ও দক্ষতার সাথে তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করে আসছে।

তথ্যসূত্র- বাসস। [Link]

৬,০৯৮.
জাতিসংঘের সর্বশেষ সদস্য দেশ কোনটি? (ডিসেম্বর-২০২৫)
  1. ফিলিস্তিন
  2. দক্ষিণ সুদান
  3. মোনাকো
  4. ভ্যাটিকান সিটি
সঠিক উত্তর:
দক্ষিণ সুদান
উত্তর
সঠিক উত্তর:
দক্ষিণ সুদান
ব্যাখ্যা

• জাতিসংঘ:
- ১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ সনদ কার্যকরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ গঠিত হয়।
- এর আগে ২৬ জুন যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো শহরে জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয়।
- জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য ৫১টি।
- বর্তমান সদস্য ১৯৩টি।
- সর্বশেষ সদস্য রাষ্ট্র- দক্ষিণ সুদান।(ডিসেম্বর-২০২৫)
- জাতিসংঘ সদর দপ্তর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত।
- জাতিসংঘের মূল অঙ্গসংস্থা ছয়টি:
- জাতিসংঘের দাপ্তরিক ভাষা ছয়টি।

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট।

৬,০৯৯.
খানা আয় ও ব্যয় জরিপ চূড়ান্ত প্রতিবেদন-২০২২ অনুযায়ী, দেশে উচ্চ দারিদ্র্যের হার কত?
  1. ১৪.২%
  2. ১৫.৪%
  3. ১৮.৭%
  4. ২০.৩%
সঠিক উত্তর:
১৮.৭%
উত্তর
সঠিক উত্তর:
১৮.৭%
ব্যাখ্যা

খানা আয় ও ব্যয় জরিপ চূড়ান্ত প্রতিবেদন-২০২২:
- বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS) Household Income and Expenditure Survey (HIES) 2022 শিরোনামে ২৭ ডিসেম্বর, ২০২৩ খানা আয় ও ব্যয় জরিপ চূড়ান্ত প্রতিবেদন-২০২২ প্রকাশ করে।
- জনপ্রতি দৈনিক ক্যালোরি গ্রহণের পরিমাণ - ২,৩৯৩ কিলোক্যালোরি।
- খানাপ্রতি মাসিক গড় আয় - ৩২,৪২২ টাকা (শহুরে ৪৫,৭৫৭ টাকা, গ্রামীণ ২৬,১৬৩ টাকা)।
- সাক্ষরতার হার (৭ বছর এবং তদূর্ধ্ব) - ৭৪% (পুরুষ ৭৫.৮%, নারী ৭২.৬%)।
- দেশে উচ্চ দারিদ্র্যের হার - ১৮.৭%।
- শহরে উচ্চ দারিদ্র্যের হার - ১৪.৭%।
- গ্রামে উচ্চ দারিদ্র্যের হার - ২০.৫%।

এছাড়াও,
- দেশে নিম্ন দারিদ্র্যের হার - ৫.৬%।
- শহরে নিম্ন দারিদ্র্যের হার - ৩.৮%।
- গ্রামে নিম্ন দারিদ্র্যের হার - ৬.৫%।

তথ্যসূত্র - খানা আয় ও ব্যয় জরিপ চূড়ান্ত প্রতিবেদন-২০২২।

৬,১০০.
সম্প্রতি, বিশ্বের দ্রুততম ইন্টারনেট গতির সক্ষমতা অর্জন করেছে কোন দেশ? [জুলাই, ২০২৫]
  1. চীন
  2. ফ্রান্স
  3. জাপান
  4. দক্ষিণ কোরিয়া
সঠিক উত্তর:
জাপান
উত্তর
সঠিক উত্তর:
জাপান
ব্যাখ্যা
দ্রুততম গতির ইন্টারনেট:
- বিশ্বের দ্রুততম ইন্টারনেট গতির সক্ষমতা অর্জন করেছে জাপান।
- দেশটির বিজ্ঞানীদের আবিষ্কৃত এখন অবিশ্বাস্য দ্রুততম ইন্টারনেট গতি হলো প্রতি সেকেন্ডে ১.০২ পেটাবাইট।
- গত জুন মাসে জাপানের ন্যাশনাল ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশনস টেকনোলজি (এনআইসিটি) এই রেকর্ড তৈরি করে।
- নতুন প্রযুক্তির মাধ্যমে প্রতি সেকেন্ডে ১০ লক্ষ ২০ হাজার গিগাবাইট ডেটা স্থানান্তর করা হয়েছে।
- তথ্যপ্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট গ্যাজেট–এর হিসাব অনুযায়ী, এই গতিতে ইংরেজি উইকিপিডিয়ার প্রায় ১০০ গিগাবাইট তথ্য মাত্র এক সেকেন্ডে ১০ হাজার বার ডাউনলোড করা সম্ভব।
- তবে এই প্রযুক্তি সাধারণ ব্যবহারকারীদের জন্য কবে নাগাদ উন্মুক্ত হবে, তা এখনো নিশ্চিত করেনি এনআইসিটি।

তথ্যসূত্র- পত্রিকা রিপোর্ট। [LINK]