উত্তর
ব্যাখ্যা
হুমাইন চ্যাট (HUMAIN Chat):
- এটি একটি আরবি ভাষাভিত্তিক কথোপকথনমূলক এআই অ্যাপ, যা সৌদি আরবের HUMAIN কোম্পানি তৈরি করেছে।
- এই অ্যাপটি ২০২৫ সালের ২৫ আগস্ট প্রকাশিত হয়।
- সৌদি আরবের ১২০ জন এআই–বিশেষজ্ঞ, যাঁদের অর্ধেক নারী এই চ্যাটবট তৈরিতে কাজ করেছেন।
- হুমাইন চ্যাট অ্যালাম মডেলের ওপর নির্মিত, যা বিশ্বের বৃহত্তম আরবি ডেটাসেটে প্রশিক্ষিত।
- এই ডেটাসেটে ইসলামি সংস্কৃতি, মধ্যপ্রাচ্যের ঐতিহ্য ও স্থানীয় মূল্যবোধের গভীর ছাপ রয়েছে।
- এটি আরবি ও ইংরেজি—দুই ভাষায় কথোপকথন চালাতে পারে।
- প্রাথমিকভাবে এটি শুধু সৌদি আরবে পাওয়া যাবে; তবে শিগগিরই এটি মধ্যপ্রাচ্য ও বিশ্বের অন্যান্য দেশে চালু করা হবে।
তথ্যসূত্র- পত্রিকা প্রতিবেদন। [link]