বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

সকল পরিবর্তনশীল তথ্য

মোট প্রশ্ন৭,৭৫২এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

সকল পরিবর্তনশীল তথ্য

PrepBank · পাতা ৪১ / ৭৬ · ৪,০০১৪,১০০ / ৭,৭৫২

৪,০০১.
পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে কত টাকার স্মারক নোট মুদ্রণ করা হয়?
  1. ক) ১০০ টাকা
  2. খ) ৫০ টাকা
  3. গ) ৭৫ টাকা
  4. ঘ) ৪০ টাকা
সঠিক উত্তর:
ক) ১০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
ক) ১০০ টাকা
ব্যাখ্যা
বিভিন্ন সময়ের কিছু স্মারক নোট: 
- মেট্রোরেলের উদ্বোধন উপলক্ষে ৫০ টাকা মূল্যমানের একটি স্মারক নোট মুদ্রণ করেছে বাংলাদেশ ব্যাংক।
- পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে ১০০ টাকা মূল্যমানের স্মারক নোট মুদ্রণ করেছে বাংলাদেশ ব্যাংক।
- ২০১২ সালে ভাষা আন্দোলনের ৬০ বছর পূর্তি উপলক্ষ্যে ৬০ টাকা মূল্যমানের স্মারক নোট মুদ্রণ করে বাংলাদেশ ব্যাংক।
- ১৯৯৬ সালে স্বাধীনতার রজত জয়ন্তী উপলক্ষ্যে ১০ টাকা মূল্যমানের স্মারক নোট মুদ্রণ করে।
- ২০১১ সালে বিজয়ের ৪০ বছর উপলক্ষ্যে ৪০ টাকা মূল্যমানের স্মারক নোট মুদ্রণ করে বাংলাদেশ ব্যাংক।
- ২০১৩ সালে দ্য সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন লিমিটেড এর রজত জয়ন্তী উপলক্ষ্যে ২৫ টাকা মূল্যমানের স্মারক নোট মুদ্রণ করে বাংলাদেশ ব্যাংক।
- ২০১৩ সালে জাতীয় জাদুঘরের ১০০ বছর পূর্তিতে ১০০ টাকা মূল্যমানের স্মারক নোট মুদ্রণ করে বাংলাদেশ ব্যাংক।
- ২০১৮ সালে উন্নয়নশীল দেশে পদার্পণের মুহূর্তকে স্মরণীয় রাখতে ৭০ টাকা মূল্যমানের স্মারক নোট মুদ্রণ করে বাংলাদেশ ব্যাংক।

উৎস: জাতীয় তথ্য বাতায়ন, প্রথম আলো, the daily star, news24.
৪,০০২.
আয়তনে দেশের ক্ষুদ্রতম জেলা কোনটি?
  1. মেহেরপুর
  2. ঝালকাঠি
  3. মুন্সিগঞ্জ
  4. নারায়ণগঞ্জ
সঠিক উত্তর:
নারায়ণগঞ্জ
উত্তর
সঠিক উত্তর:
নারায়ণগঞ্জ
ব্যাখ্যা
- বাংলাদেশে মোট ৬৪টি জেলা রয়েছে।
আয়তনে ক্ষুদ্রতম জেলাসমূহ:
- ৬৪তম : নারায়ণগঞ্জ (৬৮৪ বর্গ কি.মি.)
- ৬৩তম : মেহেরপুর (৭১৬ বর্গ কি.মি.)
- ৬২তম : ঝালকাঠি (৭৫৮ বর্গ কি.মি.)
আয়তনে বৃহত্তম জেলাসমূহ:
- প্রথম : রাঙামাটি
- দ্বিতীয় : চট্টগ্রাম
- তৃতীয় : বান্দরবান।
(তথ্যসূত্র: জাতীয় তথ্য বাতায়ন ও বিবিএস ওয়েবসাইট)
৪,০০৩.
Where was the 'Skin Bank' launched for the first time in Bangladesh?
  1. Dhaka Medical College Hospital
  2. National Institute of Burn and Plastic Surgery
  3. Chittagong Medical College Hospital
  4. Bangabandhu Sheikh Mujib Medical University
সঠিক উত্তর:
National Institute of Burn and Plastic Surgery
উত্তর
সঠিক উত্তর:
National Institute of Burn and Plastic Surgery
ব্যাখ্যা

- বাংলাদেশে প্রথমবারের মতো ‘স্কিন ব্যাংক’ চালু হয়েছে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে।

স্কিন ব্যাংক:
- বিশ্বের বিভিন্ন দেশে স্কিন ব্যাংক একটি স্বীকৃত চিকিৎসা পদ্ধতি।
- সিঙ্গাপুর, থাইল্যান্ড ও ভারতে এটি দীর্ঘদিন ধরে চালু রয়েছে।
- গুরুতর দগ্ধ হলে রোগীর শরীর থেকে চামড়া নেওয়া সম্ভব না হয়,
- তখন স্কিন ব্যাংক থেকে সংরক্ষিত চামড়া প্রতিস্থাপন করা হয়।
- এতে রোগীর মৃত্যুঝুঁকি কমে এবং দ্রুত নতুন চামড়া তৈরি হতে সহায়তা করে।
- বাংলাদেশে প্রথমবারের মতো জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ‘স্কিন ব্যাংক’ চালু হয়েছে।
- ‘স্কিন ব্যাংক’ চালু করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান।

সূত্র: দৈনিক ইত্তেফাক। 

৪,০০৪.
কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৩ এর রিপোর্ট অনুযায়ী, কোন জেলায় সবচেয়ে বেশি বোরো ধান উৎপাদন হয়?
  1. ময়মনসিংহ
  2. রংপুর
  3. পাবনা
  4. বরিশাল
সঠিক উত্তর:
ময়মনসিংহ
উত্তর
সঠিক উত্তর:
ময়মনসিংহ
ব্যাখ্যা
ধান উৎপাদন:
- বাংলাদেশের প্রায় ৮০-৮৫ ভাগ জমিতে ধান চাষ করা হয়।
- কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ - ২০২৩ অনুসারে ময়মনসিংহ জেলায় সবচেয়ে বেশি ধান উৎপন্ন হয়।
- বিভাগ অনুসারে রংপুর বিভাগে সবচেয়ে বেশি ধান উৎপন্ন হয়।
- আউশ ধান উৎপাদনে শীর্ষে কুমিল্লা জেলা।
- আমন ধান উৎপাদনে শীর্ষে দিনাজপুর জেলা।
- বোরো ধান উৎপাদনে শীর্ষে ময়মনসিংহ জেলা।

তথ্যসূত্র - কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৩।
৪,০০৫.
মালদ্বীপের নিকটবর্তী গুরুত্বপূর্ণ দ্বীপগুলোতে কৌশলগত নতুন ঘাঁটি চালু করতে যাচ্ছে কোন দেশ?
  1. ভারত
  2. চীন
  3. ফিলিপাইন
  4. ভিয়েতনাম
সঠিক উত্তর:
ভারত
উত্তর
সঠিক উত্তর:
ভারত
ব্যাখ্যা
ভারতের কৌশলগত নতুন ঘাঁটি:
- মালদ্বীপের নিকটবর্তী গুরুত্বপূর্ণ দ্বীপগুলোতে কৌশলগত নতুন ঘাঁটি চালু করতে যাচ্ছে ভারত। দেশটির নৌবাহিনী দ্বীপগুলোতে তাদের বাহিনী শক্তিশালী করছে। 
- তবে যথন মালদ্বীপ ভারতীয় বাহিনী ফেরত পাঠানোর উদ্যোগ নিয়েছে। ঠিক তার আগ মুহূর্তে নতুন ঘাঁটি খোলার ঘোষণা দিলো ভারত। ২০২৩ সালে চীনপন্থী প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু ভারতীয় বাহিনী হটানোর প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনে জয়ী হওয়ার পর থেকে ভারত ও মালদ্বীপের মধ্যে সম্পর্ক খারাপ যাচ্ছে।

তথ্যসূত্র: প্রথম আলো।
৪,০০৬.
বিশ্বের সবচেয়ে বেশি সৌর বিদ্যুৎ উৎপাদনকারী দেশ কোনটি? [অক্টোবর,২০২৫]
  1. চীন
  2. ইন্দোনেশিয়া
  3. জাপান
  4. যুক্তরাষ্ট্র
সঠিক উত্তর:
চীন
উত্তর
সঠিক উত্তর:
চীন
ব্যাখ্যা

সৌর বিদ্যুৎ উৎপাদনকারী দেশ:
- সৌরশক্তি খাতে সবচেয়ে বেশি আধিপত্য চীনের।
- ২০২২ সালে বিশ্বের ৭৭ দশমিক ৮ শতাংশ সৌর প্যানেল স্থাপন করেছে চীন।
- এর মাধ্যমে তারা ৩৯৩ গিগাওয়াট (১ গিগাওয়াট=১০০০ মেগাওয়াট) সৌরবিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা অর্জন করেছে।
- আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) তথ্য অনুযায়ী, ২০২২ সালে বাকি বিশ্ব যে সৌর প্যানেল তৈরি করেছে, ২০২৩ সালে চীন একাই এর চেয়ে বেশি প্যানেল তৈরি করেছে। ২০২৮ সালের মধ্যে বিশ্বে উৎপাদিত মোট নবায়নযোগ্য শক্তির প্রায় ৬০ শতাংশ উৎপাদন করতে পারে চীন।

উল্লেখ্য,
- এশিয়ার এ দেশটি ২০৩০ সালের মধ্যে সৌরশক্তি থেকে যে জ্বালানি উৎপাদনের লক্ষ্যমাত্রা ঠিক করেছিল, তা কয়েক বছর আগেই পূরণ করে ফেলবে বলেও আইইএ আশা প্রকাশ করেছে।
- চীন ২০৩০ সালের মধ্যে ১ হাজার ২০০ গিগাওয়াট নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের লক্ষ্য ঠিক করেছে।
- ২০৬০ সালের মধ্যে চীন তাদের কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আনতে চায়।

উৎস: পত্রিকার রিপোর্ট।[লিঙ্ক]

৪,০০৭.
গ্যাবন ও টোগোকে অন্তর্ভুক্ত করার পর বর্তমানে কমনওয়েলথের সদস্য সংখ্যা কত?
  1. ৫৪টি
  2. ৫৫টি
  3. ৫৬টি
  4. ৫৭টি
সঠিক উত্তর:
৫৬টি
উত্তর
সঠিক উত্তর:
৫৬টি
ব্যাখ্যা

• Commonwealth:
- ১৯৪৯ সালে ঐতিহাসিক লন্ডন ঘোষণার মাধ্যমে আধুনিক কমনওয়েলথের যাত্রা শুরু হয়।
- লন্ডন ঘোষণার দিনটিকে অর্থাৎ মার্চের দ্বিতীয় সোমবারকে প্রতিবছর কমনওয়েলথ দিবস পালন করা হয়।
- কমনওয়েলথের বর্তমান - প্রধান রাজা তৃতীয় চার্লস।
- এর সচিবালয় অবস্থিত মার্লবোরো হাউজ, লন্ডন, যুক্তরাজ্য।
- কমনওয়েলথের বর্তমান সদস্য সংখ্যা ৫৬ টি
- সর্বশেষ সদস্য দেশ গ্যাবন ও টোগো।
- বাংলাদেশ‌ কমনওয়েলথের সদস্য পদ লাভ করে ১৮ এপ্রিল, ১৯৭২ সালে।
- বাংলাদেশ কমনওয়েলথের সদস্য হওয়ায় কমনওয়েলথ ত্যাগ করেছিল পাকিস্তান পরবর্তীতে ১৯৮৯ সালে পুনরায় যোগদান করে।
- কমনওয়েলথের বর্তমান মহাসচিব - Rt Hon Patricia স্কটল্যান্ড।

উৎস: কমনওয়েলথের অফিসিয়াল ওয়েবসাইট।

৪,০০৮.
কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৩ অনুযায়ী, গম উৎপাদনে শীর্ষ বিভাগ কোনটি?
  1. খুলনা
  2. রাজশাহী
  3. সিলেট
  4. বরিশাল
সঠিক উত্তর:
রাজশাহী
উত্তর
সঠিক উত্তর:
রাজশাহী
ব্যাখ্যা
খাদ্য শস্য:
- ধান উৎপাদনে শীর্ষ বিভাগ রংপুর।
- গম উৎপাদনে শীর্ষ বিভাগ রাজশাহী।
- শীর্ষ জেলা: ঠাকুরগাঁও।
- ভূট্টা উৎপাদনে শীর্ষ বিভাগ রংপুর।
- পাট উৎপাদনে শীর্ষ বিভাগ ঢাকা।
- তুলা উৎপাদনে শীর্ষ বিভাগ খুলনা।
- চা উৎপাদনে শীর্ষ বিভাগ সিলেট।
- তামাক উৎপাদনে শীর্ষ বিভাগ খুলনা।
- আলু উৎপাদনে শীর্ষ বিভাগ রংপুর।

উৎস: কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৩।
৪,০০৯.
ইপিজেডগুলোর মধ্যে সর্বোচ্চ বিনিয়োগ হয় কোন ইপিজেডে? [মার্চ, ২০২৫]
  1. আদমজী
  2. চট্টগ্রাম
  3. ঈশ্বরদী
  4. কর্ণফুলি
সঠিক উত্তর:
চট্টগ্রাম
উত্তর
সঠিক উত্তর:
চট্টগ্রাম
ব্যাখ্যা
সর্বোচ্চ বিনিয়োগ:
- ইপিজেডগুলোর মধ্যে সর্বোচ্চ বিনিয়োগ হয় চট্টগ্রাম ইপিজেডে।

উল্লেখ্য,
- ইপিজেডসমূহে উৎপাদনরত শিল্প প্রতিষ্ঠানের সংখ্যা: ৪৫০ টি এবং বাস্তবায়নাধীন রয়েছে: ১০৩টি।
- সবচেয়ে বেশি উৎপাদনরত শিল্প প্রতিষ্ঠান রয়েছে চট্টগ্রাম ইপিজেডে; উৎপাদনরত শিল্প প্রতিষ্ঠানের সংখ্যা: ১৪৫টি।
- সবচেয়ে বেশি বিনিয়োগ হয় ও রপ্তানি আয় আসে চট্টগ্রাম ইপিজেড।
- দ্বিতীয়: ঢাকা ইপিজেড; উৎপাদনরত শিল্প প্রতিষ্ঠানের সংখ্যা: ৮৮টি।
- সবচেয়ে কম উৎপাদনরত শিল্প প্রতিষ্ঠান রয়েছে ঈশ্বরদী ইপিজেডের; উৎপাদনরত শিল্প প্রতিষ্ঠানের সংখ্যা: ২২টি।

উৎস: বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২৪।
৪,০১০.
ফিফা ফুটবল বিশ্বকাপে সবচেয়ে বেশি চ্যাম্পিয়ন হয়েছে কোন দেশ?
  1. ব্রাজিল
  2. আর্জেন্টিনা
  3. জার্মানি
  4. ইতালি
সঠিক উত্তর:
ব্রাজিল
উত্তর
সঠিক উত্তর:
ব্রাজিল
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

FIFA World Cup:

- ফিফা বিশ্বকাপ (ফুটবল বিশ্বকাপ) একটি আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা।
- এখানে ফিফাভুক্ত দেশগুলোর পুরুষ জাতীয় ফুটবল দল অংশ নেয়।
- ফিফা বিশ্ব ফুটবল নিয়ন্ত্রণকারী সংস্থা।
- ১৯৩০ সালে উরুগুয়েতে প্রথম বিশ্বকাপ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে ১৯৪২ এবং ১৯৪৬ এই ২টি বিশ্বকাপের আসর বসেনি।
- সর্বশেষ বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছে কাতারে, ২০২২ সালে।
- এখন পর্যন্ত অনুষ্ঠিত হয় ফুটবল বিশ্বকাপের ২২টি আসর।
- ২০২২ এর শিরোপা জয়ী আর্জেন্টিনা।

উল্লেখ্য,
- ৮টি জাতীয় দল বিশ্বকাপ শিরোপা জিতেছে।

বিশ্বকাপে সবচেয়ে বেশি চ্যাম্পিয়ন হয়েছে -
১। ব্রাজিল: ৫ বার,
২। জার্মানি ও ইতালি: ৪ বার,
৩। আর্জেন্টিনা: ৩ বার,
৪। উরুগুয়ে ও ফ্রান্স: ২ বার,
৫। ইংল্যান্ড ও স্পেন: ১ বার।

উৎস: FIFA ওয়েবসাইট।
৪,০১১.
Gulf Cooperation Council এর বর্তমান সদস্য -
  1. ৪টি
  2. ৫টি
  3. ৬টি
  4. ৭টি
সঠিক উত্তর:
৬টি
উত্তর
সঠিক উত্তর:
৬টি
ব্যাখ্যা
Gulf Cooperation Council (GCC):
- Gulf Cooperation Council হলো পারস্য উপসাগর তীরবর্তী আরব উপদ্বীপের দেশগুলোর একটি রাজনৈতিক ও অর্থনেতিক জোট।
- এটি ১৯৮১ সালের ২৫মে গঠিত হয়।
- এর সদরদপ্তর: রিয়াদ, সৌদি আরব।
- বর্তমান মহাসচিব: জাসেম মোহাম্মদ আল বুদাইউই।
- এর সদস্য সংখ্যা ৬টি।

এগুলো হলো:
• সৌদি আরব,
• সংযুক্ত আরব আমিরাত,
• কাতার,
• কুয়েত,
• বাহরাইন এবং
• ওমান।

উৎস: GCC ওয়েবসাইট।
৪,০১২.
সম্প্রতি, ‘কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি’ কোন দুটি দেশের মধ্যে হয়েছে?
  1. ইসরায়েল ও যুক্তরাষ্ট্র
  2. চীন এবং রাশিয়া
  3. পাকিস্তান এবং সৌদি আরব
  4. যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য
সঠিক উত্তর:
পাকিস্তান এবং সৌদি আরব
উত্তর
সঠিক উত্তর:
পাকিস্তান এবং সৌদি আরব
ব্যাখ্যা

'যৌথ কৌশলগত প্রতিরক্ষা চুক্তি':
- পাকিস্তান ও সৌদি আরব নিরাপত্তা ও প্রতিরক্ষা সংক্রান্ত বিষয়ে পারস্পরিক সহযোগিতার জন্য একটি 'যৌথ কৌশলগত প্রতিরক্ষা চুক্তি'-তে স্বাক্ষর করেছে।
এই চুক্তি অনুযায়ী, 'কোনো একটি দেশের বিরুদ্ধে আগ্রাসনকে উভয় দেশের বিরুদ্ধে আগ্রাসন হিসেবে গণ্য করা হবে'।
পাকিস্তান ও সৌদি আরবের নেতারা এই চুক্তিকে 'ঐতিহাসিক' বলে অভিহিত করছেন।
- ১৭ সেপ্টেম্বর, ২০২৫ সৌদি আরবের রাজধানী রিয়াদে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এই চুক্তিতে স্বাক্ষর করেন।

উৎস: বিবিসি নিউজ।

৪,০১৩.
অর্থনৈতিক সমীক্ষা ২০২৪ অনুযায়ী বর্তমানে বাংলাদেশে প্রত্যাশিত গড় আয়ুষ্কাল কত?
  1. ৭১.৩ বছর
  2. ৭১.৪ বছর
  3. ৭২.৩ বছর
  4. ৭২.৪ বছর
সঠিক উত্তর:
৭২.৩ বছর
উত্তর
সঠিক উত্তর:
৭২.৩ বছর
ব্যাখ্যা
অর্থনৈতিক সমীক্ষা ২০২৪:
⇒ অর্থনৈতিক সমীক্ষা ২০২৪ অনুযায়ী -- গড় আয়ু/প্রত্যাশিত আয়ুষ্কাল: ৭২.৩ বছর (পুরুষ: ৭০.৮; নারী: ৭৩.৮)।

এছাড়াও,
- বাংলাদেশের মোট জনসংখ্যা: ১৭১ মিলিয়ন।
- জনসংখ্যা বৃদ্ধির স্বাভাবিক হার: ১.৩৩%।
- মাথাপিছু জাতীয় আয়: ২,৭৮৪ মার্কিন ডলার।
- মাথাপিছু জিডিপি: ২,৬৭৫ মার্কিন ডলার।
- মোট রপ্তানি আয়: ৩৮,৪৫২ মিলিয়ন মার্কিন ডলার।
- মোট আমদানি ব্যয়: ৪৪,১০৮ মিলিয়ন মার্কিন ডলার।
- মূল্যস্ফীতি: ৯.৭৪%।
- মোট তফসিলি ব্যাংক: ৬১টি।
- সাক্ষরতার হার (৭ বছর+): ৭৭.৯%।
- পুরুষ ও নারীর অনুপাত (২০২৩): ৯৬.৩: ১০০।
- দারিদ্র্যের হার: ১৮.৭%।
- চরম দারিদ্র্যের হার: ৫.৬%।

উৎস: বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২৪।
৪,০১৪.
২০২৪ সালে নাসার চন্দ্রাভিযানের নাম -
  1. ক) Artemis program
  2. খ) Apollo Exploration
  3. গ) New Start
  4. ঘ) The Moon
সঠিক উত্তর:
ক) Artemis program
উত্তর
সঠিক উত্তর:
ক) Artemis program
ব্যাখ্যা
২০২৪ নাসা চন্দ্রাভিযান: 

- নভেম্বর ২০২৪ নাসা চাঁদের যে মিশন তৈরি করছে, তার নাম দেওয়া হয়েছে Artemis program.
- ১৯৬৯ সালের জুলাই মাসে প্রথমবারের মতো চাঁদের বুকে পা রাখেন নাসার দুই নভোচারী নিল আর্মস্ট্রং আর এডউইন অলড্রিন এবং লুনার মডিউলে করে চাঁদ প্রদক্ষিণ করেন তৃতীয় নভোচারী মাইকেল কলিন্স।
- এর পরে চাঁদের বুকে শেষবার মানুষ নামে ১৯৭২ সালে। সেই ঐতিহাসিক চন্দ্রাভিযানের নাম ছিল Apollo Exploration.
- গবেষণা সংস্থা নাসা ২০২৪ চন্দ্রাভিযানে চারজন নভোচারীর নাম ঘোষণা করে। এ অভিযানে একাধিক ঐতিহাসিক ঘটনা ঘটতে চলেছে । কারণ প্রথম চাঁদে যাবে কোনো নারী, প্রথম কোনো কৃষ্ণাঙ্গ ব্যক্তি ও প্রথম কোনো কানাডার নাগরিক।
- চারজনের একজন নারী-ক্রিস্টিনা কচ এবং একজন কৃষ্ণাঙ্গ নভোচারী-ভিক্টর গ্লোভার। বাকি দুজন হলেন রিড ওয়াইজম্যান আর কানাডার জেরেমি হ্যানসেন।

উৎস: প্রথম আলো (০৪ এপ্রিল ২০২৩
৪,০১৫.
ভাষা আন্দোলনে অবদান রাখায় একুশে পদক ২০২৪ পেয়েছেন কে?
  1. কাওসার চৌধুরী
  2. হাতেম আলী মিয়া
  3. রফিক আহামদ
  4. মুহাম্মদ সামাদ
সঠিক উত্তর:
হাতেম আলী মিয়া
উত্তর
সঠিক উত্তর:
হাতেম আলী মিয়া
ব্যাখ্যা
একুশে পদক-২০২৪:
- বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের ২১ জন বিশিষ্ট নাগরিককে একুশে পদক-২০২৪ প্রদান করা হয়।
পদকপ্রাপ্তরা হলেন-
• ভাষা আন্দোলনে মৌ. আশরাফুদ্দীন আহমদ ও বীর মুক্তিযোদ্ধা হাতেম আলী মিয়া (মরণোত্তর)।
• সঙ্গীতে জালাল উদ্দীন খাঁ (মরণোত্তর), বীর মুক্তিযোদ্ধা কল্যাণী ঘোষ, বিদিত লাল দাস (মরণোত্তর), এন্ড্রু কিশোর (মরণোত্তর) ও শুভ্র দেব।
• অভিনয়ে ডলি জহুর ও এমএ আলমগীর।
• আবৃতিতে খান মো. মুস্তাফা ওয়ালীদ (শিমুল মুস্তাফা) ও রূপা চক্রবর্তী।
• নৃত্যকলায় শিবলী মোহাম্মদ।
• চিত্রকলায় শাহজাহান আহমেদ বিকাশ।
• মুক্তিযুদ্ধ বিষয়ক প্রামাণ্যচিত্র নির্মাণ ও আর্কাইভিংয়ে কাওসার চৌধুরী।
সমাজসেবায় মো. জিয়াউল হক ও আলহাজ রফিক আহামদ।
• ভাষা ও সাহিত্যে- মুহাম্মদ সামাদ, লুৎফর রহমান রিটন, মিনার মনসুর ও রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ (মরণোত্তর)।
• শিক্ষায় প্রফেসর ড. জিনবোধি ভিক্ষু একুশে পদক পেয়েছেন।

তথ্যসূত্র - সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ওয়েবসাইট।
৪,০১৬.
বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে শপথ বাক্য পাঠ করান-  
  1. প্রধান বিচারপতি
  2. রাষ্ট্রপতি
  3. অ্যাটর্নি-জেনারেল
  4. স্পীকার
সঠিক উত্তর:
রাষ্ট্রপতি
উত্তর
সঠিক উত্তর:
রাষ্ট্রপতি
ব্যাখ্যা

• অন্তর্বর্তীকালীন সরকার:
- ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ৮ আগস্ট, ২০২৪ তারিখে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে।
- নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে ৮ আগস্ট, ২০২৪ সালে দেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে।
- এই সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।

⇒ অন্তর্বর্তীকালীন সরকারকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন।
- শপথ গ্রহণের স্থান: বঙ্গভবন।
- মোট উপদেষ্টা: ২১ জন।
- নারী উপদেষ্টা রয়েছে ৪ জন।

উল্লেখ্য,
⇒ প্রধান উপদেষ্টা: ড. মুহাম্মদ ইউনূস।

এছাড়াও,
⇒ অন্যান্য উপদেষ্টাগণ:
১. জনাব সালেহ উদ্দিন আহমেদ
২. জনাব ওয়াহিদউদ্দিন মাহমুদ
৩. ড. আসিফ নজরুল
৪. জনাব হাসান আরিফ
৫. জনাব মোঃ তৌহিদ হোসেন
৬. লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গ আলম চৌধুরী (অব:)
৭. জনাব আদিলুর রহমান খান
৮. জনাব আলী ইমাম মজুমদার
৯. জনাব মুহাম্মদ ফাওজুল কবির খান
১০. সৈয়দা রিজওয়ানা হাসান
১১. জনাব মোঃ নাহিদ ইসলাম
১২. জনাব আসিফ মাহমুদ সজীব ভূইয়া
১৩. জনাব ফারুক ই আজম, বীর প্রতীক
১৪. ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেন
১৫. মিজ নূরজাহান বেগম
১৬. অধ্যাপক ডাঃ বিধান রঞ্জন রায় পোদ্দার
১৭. মিজ ফরিদা আখতার
১৭. মিজ্ শারমীন এস মুরশিদ
১৯. ড. আফম খালিদ হাসান
২০. জনাব সুপ্রদীপ চাকমা।

উৎস: মন্ত্রিপরিষদ বিভাগ।

৪,০১৭.
কোন প্রতিষ্ঠান গবেষণার জন্য একুশে পদক ২০২০ অর্জন করে?
  1. বাংলাদেশ মৎস্য গবেষণা ইন্সটিটিউট
  2. বাংলাদেশ পাট গবেষণা ইন্সটিটিউট
  3. বাংলাদেশ চা গবেষণা ইন্সটিটিউট
  4. বাংলাদেশ ধান গবেষণা ইন্সটিটিউট
সঠিক উত্তর:
বাংলাদেশ মৎস্য গবেষণা ইন্সটিটিউট
উত্তর
সঠিক উত্তর:
বাংলাদেশ মৎস্য গবেষণা ইন্সটিটিউট
ব্যাখ্যা
একুশে পদক বাংলাদেশের একটি জাতীয় এবং দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার।
বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে দেশের ২০ জন বিশিষ্ট নাগরিক ও একটি প্রতিষ্ঠানকে ২০২০ সালের একুশে পদক প্রদানের সিদ্ধান্ত নেয় সরকার।
গবেষণায় বিশেষ অব্দানের জন্য একুশে পদক পায় বাংলাদেশ মৎস্য গবেষণা ইনিস্টিটিউট।
[ সূত্রঃ সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়]
৪,০১৮.
পেরুর প্রথম নারী প্রেসিডেন্ট কে?
  1. ক) টিনা বলিভিজ
  2. খ) দিনা বলুয়ার্তে
  3. গ) দিনা বলিভিজ
  4. ঘ) টিনা বলুয়ার্তে
সঠিক উত্তর:
খ) দিনা বলুয়ার্তে
উত্তর
সঠিক উত্তর:
খ) দিনা বলুয়ার্তে
ব্যাখ্যা
 • পেরুর প্রথম নারী প্রেসিডেন্ট – দিনা বলুয়ার্তে।
- পেরুর বামপন্থী প্রেসিডেন্ট পেদ্রো কাস্তিলিওকে পরাজিত করে প্রেসিডেন্ট হয়েছেন দিনা বলুয়ার্তে।
- পেরুর বর্তমান প্রেসিডেন্ট ৬০ বছর বয়সী দিনা বলুয়ার্তে পেশায় একজন আইনজীবী। 
- ২০২৬ সালের জুলাই পর্যন্ত তিনি প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন।

উৎস:
লাইভ এম সি কিউ সাম্প্রতিক সমাচার, জানুয়ারি ২০২৩ এবং সময় নিউজ।
৪,০১৯.
According to Economic Survey 2024, overall GDP includes how many major sectors?
  1. 3
  2. 4
  3. 5
  4. 6
সঠিক উত্তর:
3
উত্তর
সঠিক উত্তর:
3
ব্যাখ্যা
অর্থনৈতিক সমীক্ষা ২০২৪:
- সার্বিকভাবে জিডিপি ১৯টি খাত নিয়ে গঠিত।
- এই ১৯টি খাত ৩টি বৃহৎ খাতের অন্তর্ভুক্ত।
- জিডিপিতে বিভিন্ন খাতের অবদান -
• কৃষি: ১১.০২%।
• শিল্প: ৩৭.৯৫%।
• সেবা: ৫১.০৮%।
- ৩টি বৃহৎ খাতে নিয়োজিত জনশক্তি -
• কৃষি:৪৫%।
• শিল্প: ১৭%।
• সেবা: ৩৮%।

তথ্যসূত্র - অর্থনৈতিক সমীক্ষা ২০২৪।
৪,০২০.
জাপানের বর্তমান প্রধানমন্ত্রী কে? [ফেব্রুয়ারি,২০২৬]
  1. সানায়ে তাকাইচি
  2. নারুহিতো
  3. ইয়োশিহিদে সুগা
  4. শিনজো আবে
সঠিক উত্তর:
সানায়ে তাকাইচি
উত্তর
সঠিক উত্তর:
সানায়ে তাকাইচি
ব্যাখ্যা

জাপান:
- জাপান পূর্ব এশিয়ার একটি দ্বীপ রাষ্ট্র যা উত্তর-পশ্চিম প্রশান্ত মহাসাগরে অবস্থিত।
- সংবিধানিক রাজতন্ত্র (Constitutional Monarchy).
- সম্রাটের ক্ষমতা আনুষ্ঠানিক কিন্তু কার্যকর শাসন প্রধানমন্ত্রীর মাধ্যমে পরিচালিত হয়।
- তবে প্রধানমন্ত্রীর নেতৃত্বে সংসদীয় পদ্ধতিতে প্রকৃত শাসন পরিচালিত হয়।
- বর্তমান সম্রাট: সম্রাট নারুহিতো (Emperor Naruhito)।
- রাজধানী: টোকিও (Tokyo) ১৮৬৮ সালে ইডো থেকে টোকিওতে স্থানান্তরিত হয়।
- ভৌগোলিক অবস্থান: পূর্ব এশিয়ার প্রশান্ত মহাসাগরে অবস্থিত দ্বীপদেশ; চারটি প্রধান দ্বীপ: হোক্কাইডো, হোনশু, শিকোকু, কিউশু।
- জাপানের আয়তন: ৩৭৭,৯১৫ বর্গকিলোমিটার।
- সবচেয়ে বড় দ্বীপ: হোনশু।
- আয়তন প্রায় ২২৭,৯৬২ বর্গকিলোমিটার
- জনসংখ্যা (২০২৫ আনুমানিক): প্রায় ১২৩,১০৫,০০০ জন।
- জাতীয় ভাষা: জাপানি (Japanese)।
- ধর্ম: শিন্তো ও বৌদ্ধ ধর্ম প্রধান; খ্রিস্টান ও অন্যান্য ধর্মের অনুসারীও রয়েছে।
- জাপানের বর্তমান প্রধানমন্ত্রী হলেন সানায়ে তাকাইচি।
- আইনসভা: 'ডায়েট' (National Diet)।

উৎস: ব্রিটানিকা।

৪,০২১.
ঋতুর ভিত্তিতে বাংলাদেশের ফসলগুলোকে কত ভাগে ভাগ করা হয়েছে?
  1. ২ ভাগে
  2. ৩ ভাগে
  3. ৪ ভাগে
  4. ৫ ভাগে
সঠিক উত্তর:
২ ভাগে
উত্তর
সঠিক উত্তর:
২ ভাগে
ব্যাখ্যা
• কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থের আলোকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য:
- বাংলাদেশের ভূমিকে ২০টি ফিজিওগ্রাফিক ইউনিট ও ৩০টি এগ্রো-ইকোলজিক্যাল জোনে ভাগ করা হয়েছে।
- সার্বিকভাবে কৃষি বিজ্ঞানীরা বাংলাদেশের ভূমিকে প্রকৃতি অনুসারে ১৯টি মাটি এককে (Soil type units) ভাগ করেছেন।
- বন্যায় প্লাবিত হওয়ার ভিত্তিতে বাংলাদেশের ভূমিকে ৮টি ভাগে ভাগ করা হয়েছে।
- ঋতুর ভিত্তিতে বাংলাদেশের ফসলগুলোকে ২ ভাগে ভাগ করা হয়েছে।

যথা –
- খরিফ ফসল – বসন্তের শেষে ও গ্রীষ্মের সময়ে রোপন করা হয় এবং শীতের পূর্বেই ফসল তোলা হয়।
- রবি ফসল – শীতের সময়ে রোপন করা হয় এবং বসন্ত বা গ্রীষ্মের শুরুতে ফসল তোলা হয়।

উৎস: কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ – ২০২৩।
৪,০২২.
বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেবে কাকে নিয়োগ দেওয়া হয়েছে?
  1. আহসান এইচ মনসুর
  2. মোস্তাকুর রহমান 
  3. ফজলে কবির চৌধুরী
  4. মোখলেসুর রহমান
সঠিক উত্তর:
মোস্তাকুর রহমান 
উত্তর
সঠিক উত্তর:
মোস্তাকুর রহমান 
ব্যাখ্যা

- বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেবে মোস্তাকুর রহমানকে নিয়োগ দেয়া হয়েছে।
- গভর্নর আহসান এইচ মনসুরকে সরিয়ে তাকে এই পদে নিয়োগ দেয়া হয়েছে।

- মোস্তাকুর রহমান বিভিন্ন সময়ে নিয়ন্ত্রক সংস্থা এবং ব্যবসায়ী সংগঠনের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।
- তিনি বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারিং এন্ড এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) বাংলাদেশ ব্যাংক বিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। 

উৎস: প্রথম আলো।

৪,০২৩.
খানা আয় ও ব্যয় জরিপ চূড়ান্ত প্রতিবেদন-২০২২ অনুযায়ী, সাক্ষরতার হার (৭ বছর বা তদূর্ধ্ব) কত?
  1. ৭২.৫%
  2. ৭৩%
  3. ৭৪%
  4. ৭৪.৮%
সঠিক উত্তর:
৭৪%
উত্তর
সঠিক উত্তর:
৭৪%
ব্যাখ্যা
• আয় ও ব্যয় জরিপ চূড়ান্ত প্রতিবেদন-২০২২:
জরিপ অনুযায়ী -
→ সাক্ষরতার হার (৭ বছর এবং তদূর্ধ্ব) - ৭৪% (পুরুষ ৭৫.৮%, নারী ৭২.৬%)।
→ বিদ্যুৎ সুবিধাভোগী খানার হার - ৯৯.৩৪%।
→ উন্নত টয়লেট সুবিধার আওতাধীন - ৯২.২১%। 
→ সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধাভোগীর হার (%) - ৫০.০ (শহুরে ৩০.৭, গ্রামীণ ৫৯.১)।
→ খানার ঋণের গড় পরিমাণ (টাকা) - ৭৩,৯৮০ (শহুরে - ১৩৭,৪৫৬ ; গ্রামীণ - ৪৪, ১১১)।
→ লিঙ্গভিত্তিক শ্রমশক্তির হার (১৫ বছর এবং এর বেশি) - ৬১.৭২ (পুরুষ - ৮১.৩৩; মহিলা - ৪২.৪৯)।

আয় ও ব্যয় জরিপ চূড়ান্ত প্রতিবেদন-২০২২।
৪,০২৪.
'শীতকালীন স্পেশাল অলিম্পিক-২০২৫' কোথায় অনুষ্ঠিত হয়েছে?
  1. বেইজিং, চীন
  2. প্যারিস, ফ্রান্স
  3. গ্যাংওয়ান, দক্ষিণ কোরিয়া
  4. তুরিন, ইতালি
সঠিক উত্তর:
তুরিন, ইতালি
উত্তর
সঠিক উত্তর:
তুরিন, ইতালি
ব্যাখ্যা
শীতকালীন স্পেশাল অলিম্পিক-২০২৫:
- 'শীতকালীন স্পেশাল অলিম্পিক-২০২৫' ইতালির তুরিনে অনুষ্ঠিত হয়েছে।
- বুদ্ধিপ্রতিবন্ধীদের নিয়ে বিশেষ এই আয়োজনে মূলত শীতপ্রধান দেশগুলো অংশ নিয়ে থাকে।
- এবারের আসরে ১০২টি দেশের ৩ হাজারের বেশি খেলোয়াড় অংশ নিয়েছেন।
- এবারের গেমসে মোট ডিসিপ্লিন আটটি–আলপাইন স্কিইং, ক্রস কান্ট্রি স্কিইং, ড্যান্সস্পোর্ট, ফিগার স্কেটিং, ফ্লোরবল, শর্ট ট্র্যাক স্কেটিং, স্নোবোর্ডিং এবং স্নোশ্যুজ।

⇒ শীতপ্রধান দেশগুলোর প্রধান অংশগ্রহণের পাশাপাশি, বাংলাদেশও এই গেমসে অংশ নিচ্ছে।
- উল্লেখযোগ্য যে ফ্লোরবল, যা অনেকটা হকির মতো, তুষারবিহীন দেশে খেলা হয়।

⇒ ১৫ মার্চ, ২০২৫ অনুষ্ঠিত ফাইনালে বাংলাদেশ নারী ফ্লোরবল দল স্বর্ণ জিতেছে।
- সেমিফাইনালে ত্রিনিদাদ ও টোবাগোকে পরাজিত করার পর ফাইনালে ইউক্রেনের বিরুদ্ধে লড়াই করে বাংলাদেশ।

⇒ যারা শারীরিকভাবে প্রতিবন্ধক তারা প্যারা অলিম্পিক আর যারা মানসিকভাবে তারা স্পেশাল অলিম্পিকে অংশগ্রহণ করেন। বাংলাদেশের সফলতা মূলত স্পেশাল অলিম্পিকেই। সামার স্পেশাল অলিম্পিকে বাংলাদেশ প্রতি আসরে অসংখ্য পদক জয়লাভ করে। উইন্টার স্পেশাল অলিম্পিক গেমসে প্রায় সকল খেলা শীত প্রধান দেশের উপযোগী। 

উৎস: দৈনিক ইত্তেফাক। 
ii) Special Olympics.
৪,০২৫.
২০২৪ সালে মোট কতজন ব্যক্তিকে নোবেল পুরস্কার প্রদান করা হয়?
  1. ১০ জন
  2. ১১ জন
  3. ১২ জন
  4. ১৩ জন
সঠিক উত্তর:
১১ জন
উত্তর
সঠিক উত্তর:
১১ জন
ব্যাখ্যা
নোবেল পুরস্কার ২০২৪:
- ২০২৪ সালে নোবেল পুরস্কার লাভ করে ১১ জন ব্যক্তি ও ১টি সংস্থা।

উল্লেখ্য,
- ২০২৪ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন হান কাং।
- ২০২৪ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে জাপানি সংস্থা নিহন হিদানকিও।
- ২০২৪ সালে চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন ভিক্টর অ্যামব্রোস, গ্যারি রাভকান।
- ২০২৪ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন জন জে. হপফিল্ড, জিওফ্রে ই. হিন্টন।
- ২০২৪ সালে রসায়নে নোবেল পুরস্কার লাভ করেন ডেভিড বেকার, ডেমিস হ্যাসাবিস, জন এম. জাম্পার।
- ২০২৪ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেন ড্যারন অ্যাসেমোগলু, সাইমন জনসন, জেমস এ. রবিনসন।

তথ্যসূত্র - Nobel Prize ওয়েবসাইট।
৪,০২৬.
খানা আয় ও ব্যয় জরিপ চূড়ান্ত প্রতিবেদন-২০২২ এর রিপোর্ট অনুযায়ী, গ্রামে নিম্ন দারিদ্র্যের হার কত?
  1. ৩.৮%
  2. ৬.৫%
  3. ৮.৪%
  4. ১১.৩%
সঠিক উত্তর:
৬.৫%
উত্তর
সঠিক উত্তর:
৬.৫%
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

খানা আয় ও ব্যয় জরিপ চূড়ান্ত প্রতিবেদন-২০২২:
- বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS) Household Income and Expenditure Survey (HIES) 2022 শিরোনামে ২৭ ডিসেম্বর, ২০২৩ খানা আয় ও ব্যয় জরিপ চূড়ান্ত প্রতিবেদন-২০২২ প্রকাশ করে।
- জনপ্রতি দৈনিক ক্যালোরি গ্রহণের পরিমাণ - ২,৩৯৩ কিলোক্যালোরি।
- খানাপ্রতি মাসিক গড় আয় - ৩২,৪২২ টাকা (শহুরে ৪৫,৭৫৭ টাকা, গ্রামীণ ২৬,১৬৩ টাকা)।
- সাক্ষরতার হার (৭ বছর এবং তদূর্ধ্ব) - ৭৪% (পুরুষ ৭৫.৮%, নারী ৭২.৬%)।
- দেশে উচ্চ দারিদ্র্যের হার - ১৮.৭%।
- শহরে উচ্চ দারিদ্র্যের হার - ১৪.৭%।
- গ্রামে উচ্চ দারিদ্র্যের হার - ২০.৫%।

এছাড়াও,
- দেশে নিম্ন দারিদ্র্যের হার - ৫.৬%।
- শহরে নিম্ন দারিদ্র্যের হার - ৩.৮%।
- গ্রামে নিম্ন দারিদ্র্যের হার - ৬.৫%।

তথ্যসূত্র - খানা আয় ও ব্যয় জরিপ চূড়ান্ত প্রতিবেদন-২০২২।
৪,০২৭.
According to 'Poverty Map 2022' published by BBS, the country's poorest district is -
  1. Madaripur
  2. Barisal
  3. Mymensingh
  4. Rajshahi
  5. Noakhali
সঠিক উত্তর:
Madaripur
উত্তর
সঠিক উত্তর:
Madaripur
ব্যাখ্যা
দেশের সবচেয়ে দরিদ্র জেলা:
• বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রকাশিত 'বাংলাদেশের দারিদ্র্য মানচিত্র ২০২২' অনুসারে,
- দেশের সবচেয়ে দরিদ্র জেলা মাদারীপুর এবং সবচেয়ে দরিদ্র উপজেলা মাদারীপুরের ডাসার। 
- মাদারীপুর জেলার দারিদ্র্যের হার ৫৪ দশমিক ৪ শতাংশ। এর মধ্যে ডাসার উপজেলার দারিদ্র্যের হার ৬৩ দশমিক ২ শতাংশ। এ ছাড়া মাদারীপুরের উপজেলাগুলোর মধ্যে সর্বনিম্ন দারিদ্র্য ৫০ শতাংশ।
- অন্যদিকে, দেশের সবচেয়ে ধনী থানা ঢাকার পল্টন; জেলা হিসেবে সবচেয়ে ধনী নোয়াখালী।

⇒ দেশের বিভাগীয় দারিদ্র্য সবচেয়ে বেশি বরিশাল বিভাগে- ২৬ দশমিক ৬ শতাংশ।
- সবচেয়ে কম দারিদ্র্য চট্টগ্রাম বিভাগে- ১৫ দশমিক ২ শতাংশ।

⇒ বিবিএসের হিসাবে, দেশের গ্রামাঞ্চলে দারিদ্র্যের হার এখনো শহরাঞ্চলের তুলনায় বেশি।
- গ্রামাঞ্চলে দারিদ্র্যের হার ২০ দশমিক ৩ শতাংশ। শহরাঞ্চলে এ হার ১৬ দশমিক ৫ শতাংশ। 

উৎস: প্রথম আলো।
৪,০২৮.
Who is the current Chief Justice of Bangladesh? [January, 2025]
  1. Syed Refaat Ahmed
  2. Obaidul Hassan
  3. Md. Shahinur Islam
  4. M. Enayetur Rahim
সঠিক উত্তর:
Syed Refaat Ahmed
উত্তর
সঠিক উত্তর:
Syed Refaat Ahmed
ব্যাখ্যা
বাংলাদেশের প্রধান বিচারপতি: 
- বাংলাদেশের প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।
- রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বিচারপতি সৈয়দ রেফাত আহমেদকে বাংলাদেশের ২৫তম প্রধান বিচারপতি হিসেবে শপথবাক্য পাঠ করান (১১ আগস্ট, ২০২৪)।
- সৈয়দ রেফাত আহমেদ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আল্টিমেটামের মুখে পদত্যাগ করেন বাংলাদেশের প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।
- এরপর আরো পাঁচ বিচারপতি পদত্যাগ করেন।
- প্রধান বিচারপতিসহ অন্যান্য বিচারপতিদের "ফ্যাসিবাদের দোসর" আখ্যা দিয়ে তাদের পদত্যাগ দাবি করে আসছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা।

উৎস: বিবিসি বাংলা (১০ আগস্ট, ২০২৪)।
বাংলাদেশ সংবাদ সংস্থা।
৪,০২৯.
বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী শিবির বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? [ডিসেম্বর, ২০২৪]
  1. কক্সবাজার
  2. বান্দরবান
  3. চট্টগ্রাম
  4. নোয়াখালী
সঠিক উত্তর:
কক্সবাজার
উত্তর
সঠিক উত্তর:
কক্সবাজার
ব্যাখ্যা
কুতুপালং শরণার্থী শিবির:
- বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী শিবির হলো কুতুপালং শরণার্থী শিবির।
- এটি বাংলাদেশের কক্সবাজার জেলায় অবস্থিত।

উল্লেখ্য,
- রোহিঙ্গারা মিয়ানমারের মুসলিম জনগোষ্ঠি।
- রাখাইনে দীর্ঘদিন ধরে নির্যাতনের শিকার হয়ে আসছিলেন তারা।
- ২০১৭ সালের আগস্টে সেনা বাহিনী নারকীয় হত্যাযজ্ঞ, অগ্নিসংযোগ শুরু করলে লাখ লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে।
- কক্সবাজারের কুতুপালং শিবিরে বর্তমানে প্রায় ৯ লাখ শরণার্থী অবস্থান করছে।

উৎস: i) Reuters.
ii) USA for UNHCR.
৪,০৩০.
২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটের আকার কত?
  1. ৭ লাখ ৮০ হাজার কোটি টাকা
  2. ৭ লাখ ৭৫ হাজার ৯৯৯ কোটি টাকা
  3. ৭ লাখ ৮৮ হাজার কোটি টাকা
  4. ৭ লাখ ৯২ হাজার ৯৯৯ কোটি টাকা
সঠিক উত্তর:
৭ লাখ ৮৮ হাজার কোটি টাকা
উত্তর
সঠিক উত্তর:
৭ লাখ ৮৮ হাজার কোটি টাকা
ব্যাখ্যা

সংশোধিত বাজেট:
- সংশোধিত বাজেটের আকার ২ হাজার কোটি টাকা কমিয়ে ৭ লাখ ৮৮ হাজার কোটি টাকা নির্ধারণ করা হয়েছে।
-
২০২৫-২৬ অর্থবছরে রাজস্ব আহরণের গতি বৃদ্ধি পাওয়ায় রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা বাড়ানো হয়েছে।
- সংশোধিত বাজেট অনুযায়ী তা ২৪ হাজার কোটি টাকা বৃদ্ধি করে চলতি অর্থবছরের জন্য মোট ৫ লাখ ৮৮ হাজার কোটি টাকা নির্ধারণ করা হয়েছে।
- আগামী ১ ফেব্রুয়ারি থেকে সংশোধিত জাতীয় বাজেট কার্যকর হবে।

জাতীয় বাজেট ২০২৫-২৬:
- জিডিপির আকার: ৬২ লাখ ৪৪ হাজার ৫৭৮ কোটি টাকা।
- জিডিপি প্রবৃদ্ধির হার: ৫.৫%।
- বাজেটের আকার: ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা।
- অনুদান ব্যতিত বাজেট ঘাটতি: ২ লাখ ২৬ হাজার কোটি টাকা।
- অনুদান সহ বাজেট ঘাটতি: ২,২১,০০০ কোটি টাকা।
- সর্বোচ্চ বরাদ্দ প্রাপ্ত খাত (পরিচালন ও উন্নয়ন বাজেট): জনপ্রশাসন।
- উন্নয়ন বাজেটে সর্বোচ্চ বরাদ্দপ্রাপ্ত খাত: পরিবহন ও যোগাযোগ।
- অনুন্নয়ন (পরিচালন) বাজেটে সর্বোচ্চ বরাদ্দ প্রাপ্ত খাত: সুদ।
- মাথাপিছু আয়: ২,৮২০ মার্কিন ডলার।
- বার্ষিক উন্নয়ন কর্মসূচী (ADP): ২ লাখ ৩০ হাজার কোটি টাকা (জিডিপির ৩.৭%)।
- উন্নয়ন বাজেটে বরাদ্দের পরিমাণ: ২,৪৫,৬০৯ কোটি টাকা।
- অনুমিত মুদ্রাস্ফীতির হার: ৬.৫%।

উৎস: জাতীয় বাজেট ২০২৫-২৬।

৪,০৩১.
২০২২ সালের জনশুমারি অনুযায়ী, জনসংখ্যা বৃদ্ধির হার কত?
  1. ১.০৫%
  2. ১.২৫%
  3. ১.৩২%
  4. ১.১২%
সঠিক উত্তর:
১.১২%
উত্তর
সঠিক উত্তর:
১.১২%
ব্যাখ্যা

• ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২২:
- এটি অনুষ্ঠিত হয় ১৫-২১ জুন ২০২২ সালে।
- এটি দেশের প্রথম ডিজিটাল শুমারি।
- জনশুমারি ও গৃহগণনা ২০২২ এর তথ্য সংগ্রহে যে পদ্ধতি অনুসরণ করা হয়েছে CAPI.
- মোট জনসংখ্যা: ১৬ কোটি ৯৮ লাখ ২৮ হাজার ৯১১ জন।
- জনশুমারি অনুষ্ঠিত হয় ১০ বছর পর পর।
- গণনাকৃত জনসংখ্যা ১৬,৫১,৫৮,৬১৬ জন।
- জনসংখ্যা বৃদ্ধির হার ১.১২%।
- জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গকিলোমিটারে ১,১১৯ জন।
- পুরুষ ও নারীর অনুপাত ৯৮ ও ১০০।
- দেশে সাক্ষরতার হার (৭ বছর বা তদূর্ধ্ব) ৭৪.৬৬%।
- ২০২২ সালে খানার গড় আকার - ৩.৯৮।

উল্লেখ্য,
বাংলাদেশে প্রথম আদমশুমারি হয় ১৯৭৪ সালে।

উৎস: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS)।

৪,০৩২.
বর্তমানে ন্যাটোর সদস্য দেশ কতটি? [এপ্রিল, ২০২৫]
  1. ২৭টি
  2. ৩০টি
  3. ৩২টি
  4. ৩৪টি
সঠিক উত্তর:
৩২টি
উত্তর
সঠিক উত্তর:
৩২টি
ব্যাখ্যা
NATO:
- ন্যাটো (NATO) বা উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা, ১৯৪৯ সালে প্রতিষ্ঠিত একটি আন্তর্জাতিক সামরিক জোট।
- ন্যাটো (North Atlantic Treaty Organization) উত্তর আটলান্টিক চুক্তির ভিত্তিতে গঠিত হয়।
- এটি সদস্য দেশগুলোর সম্মিলিত প্রতিরক্ষা নিশ্চিত করে।
- এর মূল উদ্দেশ্য ছিল ইউরোপ ও উত্তর আমেরিকার দেশগুলির মধ্যে সামরিক সহযোগিতা এবং নিরাপত্তা নিশ্চিত করা।
- ন্যাটো চুক্তির "পঞ্চম অনুচ্ছেদ" অনুযায়ী, যদি কোনো সদস্য রাষ্ট্রের বিরুদ্ধে আক্রমণ করা হয়, তবে তা সমগ্র সংগঠনের বিরুদ্ধে আক্রমণ হিসেবে গণ্য হবে এবং সমস্ত সদস্য একে অপরকে রক্ষা করতে বাধ্য হবে।
- বর্তমানে, ন্যাটো -তে ৩২টি সদস্য দেশ রয়েছে (সর্বশেষ সুইডেন- ২০২৪ সালে) । [এপ্রিল, ২০২৫]
- এর সদর দপ্তর ব্রাসেলস, বেলজিয়ামে অবস্থিত।

উৎস: NATO ওয়েবসাইট।
৪,০৩৩.
‘ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড ২০২৪’ এ বাংলাদেশ কয়টি পদক অর্জন করেছে?
  1. ২টি
  2. ৩টি
  3. ৪টি
  4. ৫টি
সঠিক উত্তর:
২টি
উত্তর
সঠিক উত্তর:
২টি
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।] 
-----------------------
ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড ২০২৪
- ২৮ নভেম্বর ২০২৪ তুরস্কের ইজমিরে শুরু হয় ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডের ২১তম আসর
- তুরস্কে আয়োজিত বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ রোবটিকস প্রতিযোগিতা ‘ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড ২০২৪’-এ অংশ নিয়ে বাংলাদেশের দুটি দল দুইটি ব্রোঞ্জ পদক অর্জন করেছে।
- বাংলাদেশের চারটি দল ও ১২ জন প্রতিযোগী তিনটি বিভাগে (ফিউচার ইঞ্জিনিয়ার্স, ফিউচার ইনোভেটরস, রোবো স্পোর্টস) প্রতিদ্বন্দ্বিতা করে।

পদকজয়ী দল:
১. সাইবার স্কোয়াড: বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজের শিক্ষার্থী আফিয়া হুমায়রার নেতৃত্বে।
২. চেইঞ্জ মেকার্স ২০২৪: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাদিয়া আনজুম পুষ্পর নেতৃত্বে।

বাংলাদেশের অংশগ্রহণকারী দল:
- মায়ের দোয়া_রোবটিকস।
- সাইবার স্কোয়াড।
- চেইঞ্জ মেকার্স ২০২৪।
- টিম সাইবারওয়েভ।

উল্লেখ্য, 
বাংলাদেশ ২০২০ সালে এই অলিম্পিয়াডের সদস্য হয়।
২০২১ সালে প্রথমবারের মতো অংশ নিয়ে অনলাইনে দশম স্থান অর্জন করে।
২০২২ সালে সশরীরে অংশ নিয়ে ব্রোঞ্জ পদকসহ অষ্টম স্থান অর্জন করে।
২০২৩ সালে পঞ্চম স্থান অর্জন করে।
২০২৪ সালে দুটি ব্রোঞ্জ পদক অর্জন বাংলাদেশের জন্য নতুন মাইলফলক।

এছাড়াও, 
- ২০২৪ সালে জানুয়ারি মাসে বাংলাদেশ দল ২৫তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে ৩টি স্বর্ণপদকসহ মোট ১৫টি পদক অর্জন করেছে।
- স্বর্ণপদক ছাড়া বাকিগুলোর মধ্যে রয়েছে ৬টি রৌপ্যপদক, ৪টি ব্রোঞ্জপদক ও ২টি টেকনিক্যাল পদক। 

তথ্যসূত্র: ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড ওয়েবসাইট এবং প্রথমা আলো নিউজ।  [লিঙ্ক]
৪,০৩৪.
জাতিসংঘ কর্তৃক কোন সালকে International Year of Rangelands and Pastoralists হিসেবে ঘোষণা করা হয়েছে?
  1. ক) ২০২৩
  2. খ) ২০২৪
  3. গ) ২০২৫
  4. ঘ) ২০২৬
সঠিক উত্তর:
ঘ) ২০২৬
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ২০২৬
ব্যাখ্যা
• জাতিসংঘ:
- জাতিসংঘ কর্তৃক International Year of Rangelands and Pastoralists হিসেবে ঘোষণা করা হয়েছে - ২০২৬ সালকে
- জাতিসংঘ (UN) ২০২৬ সালকে International Year of Rangelands and Pastoralists ঘোষণা করেছে, যা সমগ্র বিশ্ব সম্প্রদায়ের জন্য একটি টেকসই পরিবেশ, অর্থনৈতিক বৃদ্ধি এবং স্থিতিস্থাপক জীবিকা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

-২৮ ফেব্রুয়ারী, ২০২২ তারিখে জাতিসংঘের সাধারণ পরিষদ তার পূর্ণাঙ্গ সভায়, মঙ্গোলিয়ার নেতৃত্বে পরিচালিত প্রস্তাবটি গৃহীত হয়েছিল এবং বিশ্বের সকল অঞ্চলের প্রতিনিধিত্বকারী ৬০ টি সদস্য রাষ্ট্র দ্বারা তা সমর্থিত হয়।

তথ্যসূত্র: জাতিসংঘের অফিসিয়াল ওয়েবসাইট।
৪,০৩৫.
ANZUS এর সদস্য দেশ নয় কোনটি? (মে, ২০২৫)
  1. যুক্তরাষ্ট্র
  2. নিউজিল্যান্ড
  3. অস্ট্রেলিয়া
  4. নেদারল্যান্ডস
সঠিক উত্তর:
নেদারল্যান্ডস
উত্তর
সঠিক উত্তর:
নেদারল্যান্ডস
ব্যাখ্যা
⇒ নেদারল্যান্ডস ANZUS এর সদস্য দেশ নয়।

ANZUS:
- ANZUS একটি সামরিক জোট।
- এটি প্রতিষ্ঠিত হয় ১ সেপ্টেম্বর ১৯৫১ সালে।
- ANZUS এর সদস্য সংখ্যা ৩টি দেশ। (মে, ২০২৫)
- এই জোটের সদস্য দেশ: অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও যুক্তরাষ্ট্র।

তথ্যসূত্র - ANZUS-এর ওয়েবসাইট ও ব্রিটানিকা।
৪,০৩৬.
নিরাপত্তা পরিষদের (UNSC) অস্থায়ী সদস্য দেশ - [জুন, ২০২৫]
  1. যুক্তরাজ্য
  2. ফ্রান্স
  3. পাকিস্তান
  4. রাশিয়া
সঠিক উত্তর:
পাকিস্তান
উত্তর
সঠিক উত্তর:
পাকিস্তান
ব্যাখ্যা
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ (United Nations Security Council বা UNSC):
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদ হলো জাতিসংঘের প্রধান সংস্থা, যা আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তা রক্ষা করার জন্য দায়িত্বপ্রাপ্ত।
- এর প্রধান দায়িত্ব হলো বিশ্বজুড়ে শান্তি বজায় রাখা এবং সংঘাত প্রতিরোধ করা।
- নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা ১৫ (৫টি স্থায়ী সদস্য এবং ১০টি অস্থায়ী সদস্য)।
- স্থায়ী সদস্য: চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র।
- বর্তমানে নিরাপত্তা পরিষদের দশটি অস্থায়ী সদস্য দেশ হলো: ডেনমার্ক (২০২৬), গ্রিস (২০২৬), সোমালিয়া (২০২৬), পাকিস্তান (২০২৬), পানামা (২০২৬), আলজেরিয়া (২০২৫), গায়ানা (২০২৫), কোরিয়া (২০২৫), সিয়েরা লিওন (২০২৫), স্লোভেনিয়া (২০২৫)।

উল্লেখ্য,
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত হয় ২ বছরের জন্য।

⇒ ১৯৬৫ সাল পর্যন্ত নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা ছিলো ১১টি, ৫টি স্থায়ী এবং ৬টি অস্থায়ী।
- ১৯৬৩ সালের ১৭ ডিসেম্বর গৃহিত জাতিসংঘ সাধারণ পরিষদের A/RES/1991(XVIII) রেজ্যুলেশনের মাধ্যমে নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য সংখ্যা ৬টি থেকে ১০টিতে উন্নীত করা হয়। ফলে ১৯৬৬ সাল থেকে নিরাপত্তা পরিষদের মোট সদস্য দাড়ায় ১৫টিতে।
- ১৯৬৩ সালে সনদের ২৩নং অনুচ্ছেদ সংশোধনের মাধ্যমে নিরাপত্তা পরিষদের সদস্য ১১ থেকে বাড়িয়ে ১৫ করা হয় যা ১৯৬৫ সাল থেকে কার্যকর হয়।

উৎস: UN Security Council ওয়েবসাইট।
৪,০৩৭.
BIMSTEC-এর বর্তমান সভাপতি দেশ কোনটি?
  1. থাইল্যান্ড
  2. পাকিস্তান
  3. ভারত
  4. বাংলাদেশ
সঠিক উত্তর:
বাংলাদেশ
উত্তর
সঠিক উত্তর:
বাংলাদেশ
ব্যাখ্যা

• BIMSTEC:
- BIMSTEC এর পূর্ণরূপ: Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Co-operation.
- প্রতিষ্ঠিত হয়: ৬ জুন, ১৯৯৭ সালে।
- এটি বঙ্গোপসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক জোট।
- এর প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল ৪টি।
- বর্তমান সদস্য সংখ্যা ৭টি।
- সংস্থাটির সদর দপ্তর- ঢাকা, বাংলাদেশ।
- BIMSTEC-এর বর্তমান সভাপতি দেশ- বাংলাদেশ।

• সদস্য দেশ এগুলো হলো:
→ বাংলাদেশ,
→ ভারত,
→ শ্রীলঙ্কা,
→ থাইল্যান্ড,
→ মিয়ানমার,
→ নেপাল ও
→ ভুটান।

উৎস: BIMSTEC ওয়েবসাইট।

৪,০৩৮.
বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় বৈদ্যুতিক গাড়ি নির্মাতা কোম্পানি কোনটি?  [জানুয়ারি, ২০২৬]
  1. বিওয়াইডি 
  2. টেসলা
  3. নিশান 
  4. ভলভো
সঠিক উত্তর:
বিওয়াইডি 
উত্তর
সঠিক উত্তর:
বিওয়াইডি 
ব্যাখ্যা

- টেসলাকে পেছনে ফেলে বিশ্বের সবচেয়ে বড় ইলেকট্রিক গাড়ি নির্মাতা হিসেবে উঠে এসেছে চীনা কোম্পানি বিওয়াইডি।

• ইভি (EV) বিক্রিতে বাজার:  
- বৈশ্বিক বৈদ্যুতিক গাড়ির (ইভি) বাজারে নেতৃত্বের পরিবর্তন ঘটেছে।
- চীনের গাড়ি নির্মাতা বিওয়াইডি বার্ষিক বিক্রির হিসাবে প্রথমবারের মতো মার্কিন প্রতিষ্ঠান টেসলাকে ছাড়িয়ে গেছে। 
- এর মাধ্যমে বিশ্বের সবচেয়ে বড় বিদ্যুৎ–চালিত গাড়ি বিক্রেতা হিসেবে শীর্ষস্থানে উঠে এসেছে কোম্পানিটি।
- টেসলার তথ্যমতে, ২০২৫ সালে বিশ্বজুড়ে তাদের গাড়ি বিক্রি প্রায় ৯ শতাংশ কমে ১৬ লাখ ৪০ হাজারে দাঁড়িয়েছে।
- অন্যদিকে বিওয়াইডি জানিয়েছে, গত বছর তাদের ব্যাটারিচালিত গাড়ির বিক্রি প্রায় ২৮ শতাংশ বেড়ে ২২ লাখ ৫০ হাজার ছাড়িয়েছে।

তথ্যসূত্র: প্রথম আলো। (Link) 

৪,০৩৯.
বৈশ্বিক উদ্ভাবনী সূচক-২০২৪ এ বাংলাদেশের অবস্থান কততম? (ফেব্রুয়ারি, ২০২৫)
  1. ১০৩ তম
  2. ১০৬ তম
  3. ১০৮ তম
  4. ১১১ তম
সঠিক উত্তর:
১০৬ তম
উত্তর
সঠিক উত্তর:
১০৬ তম
ব্যাখ্যা
বৈশ্বিক উদ্ভাবনী সূচক-২০২৪:
- প্রকাশিত: সেপ্টেম্বর, ২০২৪।
- প্রকাশক: জাতিসংঘের বুদ্ধিবৃত্তিক সম্পদ বিষয়ক বৈশ্বিক সংস্থা (WIPO)।
- WIPO ১৩৩টি দেশের সূচক প্রকাশ করেছে।
- এতে একটি দেশের অবস্থান নির্ণয়ে প্রতিষ্ঠান, মানবসম্পদ ও গবেষণা, অবকাঠামো, পরিশীলিত বাজার, পরিশীলিত ব্যবসা, জ্ঞান ও প্রযুক্তি এবং সৃজনশীলতাসহ মোট সাতটি সূচকের মূল্যায়ন করা হয়।

⇒ বৈশ্বিক উদ্ভাবনী সূচক-২০২৪ শীর্ষ দেশ:
১. সুইজারল্যান্ড,
২. সুইডেন,
৩. যুক্তরাষ্ট্র,
৪. সিঙ্গাপুর,
৫. যুক্তরাজ্য।

উল্লেখ্য,
- বাংলাদেশের অবস্থান ১০৬ তম।

তথ্যসূত্র - WIPO ওয়েবসাইট।
৪,০৪০.
Which country has top FDI in Bangladesh in 2023?
  1. USA
  2. UK
  3. China
  4. Brazil
সঠিক উত্তর:
USA
উত্তর
সঠিক উত্তর:
USA
ব্যাখ্যা
বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন:
- প্রকাশক: জাতিসংঘ বাণিজ্য ও উন্নয়ন সম্মেলন (UNCTAD)।
- শিরোনাম: World Investment Report 2023.
- প্রতিবেদন অনুযায়ী ২০২২ সালে বাংলাদেশে বিনিয়োগ প্রাপ্তিতে শীর্ষ ৫ দেশ:
১। যুক্তরাষ্ট্র: ২৮৫ বিলিয়ন ডলার।
২। চীন: ১৮৯ বিলিয়ন ডলার।
৩। সিঙ্গাপুর: ১৪১ বিলিয়ন ডলার।
৪। হংকং: ১১৮ বিলিয়ন ডলার।
৫। ব্রাজিল: ৮৬ বিলিয়ন ডলার।

উৎস: World Investment Report 2023.
৪,০৪১.
‘ব্লু স্প্যারো’ কী?
  1. যুদ্ধজাহাজ
  2. ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র
  3. মিসাইল রক্ষা সিস্টেম
  4. যুদ্ধবিমান
সঠিক উত্তর:
ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র
উত্তর
সঠিক উত্তর:
ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র
ব্যাখ্যা

- ‘ব্লু স্প্যারো’ শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। 
- ইরানের সঙ্গে যুদ্ধের শুরুতেই ‘নিখুঁত’ অভিযান চালিয়ে হত্যা করা হয় সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ দেশটির শীর্ষ কয়েক ডজন নেতাকে।
- খামেনিকে হত্যার সেই অভিযানে ইসরায়েল ‘ব্লু স্প্যারো’ নামে শক্তিশালী একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে,
- যেটি আকাশ থেকে ছোড়ার পর পৃথিবী মণ্ডলের বাইরে মহাশূন্য ঘুরে আবার পৃথিবীতে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানে।
- ইসরায়েলের তৈরি ‘ব্লু স্প্যারো’ ক্ষেপণাস্ত্রটি ১ হাজার ২৪০ মাইল পথ পাড়ি দিতে সক্ষম। 
- পৃথিবীতে আছড়ে পড়ার আগে সেটি বায়ুমণ্ডল অতিক্রম করে মহাশূন্য ঘুরে আসে।

উৎস: পত্রিকার নিউজ। [লিঙ্ক]

৪,০৪২.
বৈশ্বিক উদ্ভাবনী সূচক-২০২৪-এ শীর্ষ দেশ কোনটি?
  1. সুইডেন
  2. জাপান
  3. যুক্তরাষ্ট্র
  4. সুইজারল্যান্ড
সঠিক উত্তর:
সুইজারল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
সুইজারল্যান্ড
ব্যাখ্যা
বৈশ্বিক উদ্ভাবনী সূচক-২০২৪:
- প্রকাশিত: সেপ্টেম্বর, ২০২৪।
- প্রকাশক: জাতিসংঘের বুদ্ধিবৃত্তিক সম্পদ বিষয়ক বৈশ্বিক সংস্থা (WIPO)।
- WIPO ১৩৩টি দেশের সূচক প্রকাশ করেছে।
- এতে একটি দেশের অবস্থান নির্ণয়ে প্রতিষ্ঠান, মানবসম্পদ ও গবেষণা, অবকাঠামো, পরিশীলিত বাজার, পরিশীলিত ব্যবসা, জ্ঞান ও প্রযুক্তি এবং সৃজনশীলতাসহ মোট সাতটি সূচকের মূল্যায়ন করা হয়।
- বাংলাদেশের অবস্থান ১০৬তম।
- সূচকে সর্বনিম্নে রয়েছে অ্যাঙ্গোলা।

⇒ বৈশ্বিক উদ্ভাবনী সূচক-২০২৪-এ শীর্ষ দেশ:
১. সুইজারল্যান্ড,
২. সুইডেন,
৩. যুক্তরাষ্ট্র,
৪. সিঙ্গাপুর,
৫. যুক্তরাজ্য।

উৎস: WIPO ওয়েবসাইট।
৪,০৪৩.
বর্তমানে বিশ্বে কয়টি দেশের পারমাণবিক সাবমেরিন রয়েছে? [জানুয়ারি, ২০২৬]
  1. ৮টি
  2. ৬টি
  3. ৫টি
  4. ৪টি
সঠিক উত্তর:
৬টি
উত্তর
সঠিক উত্তর:
৬টি
ব্যাখ্যা

পারমাণবিক সাবমেরিন:
- গ্লোবাল ফায়ারপাওয়ার অনুযায়ী, ২০২৫ সালে বিশ্বের ৪২টি দেশের কাছে সাবমেরিন রয়েছে। 
- এর মধ্যে বর্তমানে বিশ্বের মাত্র ছয়টি দেশের কাছে পারমাণবিক সাবমেরিন রয়েছে।
- দেশগুলো হলো—যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ফ্রান্স, যুক্তরাজ্য ও ভারত।
- সাধারণ সাবমেরিন এবং পারমাণবিক সাবমেরিনের মধ্যে প্রধান পার্থক্য হলো এদের জ্বালানি ও ক্ষমতা।
- পারমাণবিক সাবমেরিন মাসের পর মাস পানির নিচে থাকতে পারে।

সম্প্রতি,
- উত্তর কোরিয়া তাদের প্রথম পারমাণবিক শক্তিচালিত সাবমেরিনের নতুন কয়েকটি ছবি প্রকাশ করেছে।
- তবে সাবমেরিনটি এখনো সাগরে ভাসানো হয়নি।

তথ্যসূত্র- দ্য বিজনেস স্ট্যান্ডার্ড। [link]

৪,০৪৪.
বাংলাদেশে কোন অর্থ বছরে প্রতিবন্ধী ভাতা চালু করা হয়?
  1. ২০০৩-২০০৪
  2. ২০০৪-২০০৫
  3. ২০০৫-২০০৬
  4. ২০০৬-২০০৭
সঠিক উত্তর:
২০০৫-২০০৬
উত্তর
সঠিক উত্তর:
২০০৫-২০০৬
ব্যাখ্যা
প্রতিবন্ধী ভাতা:
- বাংলাদেশের মোট জনসংখ্যার একটি উল্লেখযোগ্য অংশ প্রতিবন্ধী।
- বাংলাদেশে 'প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা আইন ২০১৩' প্রণীত হয়।
- বর্তমানে (সেপ্টেম্বর, ২০২৪) প্রতিবন্ধীদের জন্য মাসিক ভাতার হার: ৮৫০/- টাকা।
- বাস্তবায়নকারী দফতর: সমাজসেবা অধিদপ্তর।
- কার্যক্রম শুরুর বছর: ২০০৫-২০০৬ অর্থবছর।

লক্ষ্য ও উদ্দেশ্য:
১. প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতি প্রদত্ত সাংবিধানিক ও আইনগত প্রতিশ্রুতি পূরণ;
২. প্রতিবন্ধী ব্যক্তিদের আর্থ-সামাজিক উন্নয়ন;
৩. প্রতিবন্ধী ব্যক্তিদের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আনয়ন;
৪. সুনির্দিষ্ট নীতিমালা অনুসরণপূর্বক উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক বাছাইকৃত প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য মাসিক ভাতা প্রদান;
৫. প্রতিবন্ধী ব্যক্তিদের বিষয়টি জাতীয় কর্মপরিকল্পনায় অন্তর্ভুক্তকরণ।
৬. প্রতিবন্ধী ব্যক্তিদের জরিপ করে সুবর্ণ নাগরিক কার্ড প্রদান।

তথ্যসূত্র - সমাজসেবা অধিদফতর ওয়েবসাইট।
৪,০৪৫.
বর্তমানে অর্থনীতিতে কোন খাতে নিয়োজিত জনশক্তির পরিমাণ সবচেয়ে বেশি?
  1. শিল্প
  2. কৃষি
  3. শিক্ষা
  4. সেবা
সঠিক উত্তর:
কৃষি
উত্তর
সঠিক উত্তর:
কৃষি
ব্যাখ্যা

অর্থনৈতিক সমীক্ষা ২০২৫:
- অর্থনীতি/জিডিপিতে কৃষিখাতের অবদান = ১০.৯৪%।
- অর্থনীতি/জিডিপিতে শিল্পখাতের অবদান = ৩৭.৪৪%।
- অর্থনীতি/জিডিপিতে সেবাখাতের অবদান= ৫১.৬২%।

⇒ উল্লেখ্য:
- অর্থনীতি/জিডিপিতে কৃষিখাতে নিয়োজিত জনশক্তির পরিমাণ - ৪৪.৬৭%।
- অর্থনীতি/জিডিপিতে শিল্পখাতে নিয়োজিত জনশক্তির পরিমাণ - ১৭.৩৭%।
- অর্থনীতি/জিডিপিতে সেবাখাতে নিয়োজিত জনশক্তির পরিমাণ - ৩৭.৯৬%।

তথ্যসূত্র - অর্থনৈতিক সমীক্ষা ২০২৫।

৪,০৪৬.
The single largest market for Bangladesh’s export products is- [September 2025]
  1. United Kingdom
  2. United States
  3. Russia
  4. China
সঠিক উত্তর:
United States
উত্তর
সঠিক উত্তর:
United States
ব্যাখ্যা

রপ্তানী বাজার: 
- বাংলাদেশের রপ্তানি খাতের একক বৃহত্তম বাজার যুক্তরাষ্ট্র।
- জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) হিসাবে, সদ্য বিদায়ী ২০২৪-২৫ অর্থবছরে যুক্তরাষ্ট্রে ৮৭৬ কোটি ডলারের পণ্য রপ্তানি করেছে বাংলাদেশ।
- মোট পণ্য রপ্তানির ১৭ শতাংশের গন্তব্য ছিল যুক্তরাষ্ট্র।
- উল্লেখ্য, এই বাজারে রপ্তানি হওয়া বাংলাদেশি পণ্যের ৮৭শতাংশই তৈরি পোশাক।
- তৈরি পোশাক রপ্তানিতে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশ তৃতীয় স্থানে রয়েছে।


উৎস: প্রথম আলো।[লিঙ্ক]

৪,০৪৭.
জলবায়ু পরিবর্তন মোকাবেলায় গঠিত গ্রিন ক্লাইমেট ফান্ড এর সদরদপ্তর কোথায়?
  1. ক) বান্দুং
  2. খ) বন
  3. গ) ইনচন
  4. ঘ) ওয়াশিংটন
সঠিক উত্তর:
গ) ইনচন
উত্তর
সঠিক উত্তর:
গ) ইনচন
ব্যাখ্যা
- ২০১০ সালে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় গ্রিন ক্লাইমেট ফান্ড গঠিত হয়।
- এর প্রধান কার্যালয় দক্ষিণ কোরিয়ার ইনচন শহরে অবস্থিত।
- এই ফান্ড থেকে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবের শিকার উন্নয়নশীল গুলোকে সহায়তা করা হয়।
- এছাড়া নবায়নযোগ্য জ্বালানি খাতে সহায়তা প্রদান করা হয়। উন্নত দেশসমূহ এ ফান্ডে অর্থ সহায়তা দিয়ে থাকে।

তথ্যসূত্র:- গ্রিন ক্লাইমেট ফান্ড ওয়েবসাইট।
৪,০৪৮.
Recently, which country has launched its first Hyperspectral Satellite? [November, 2025] 
  1. Turkiye
  2. India
  3. China
  4. Pakistan
সঠিক উত্তর:
Pakistan
উত্তর
সঠিক উত্তর:
Pakistan
ব্যাখ্যা

- সম্প্রতি,পাকিস্তান প্রথম 'হাইপারস্পেক্ট্রাল স্যাটেলাইট' উৎক্ষেপণ করেছে।
- সময়: ১৯ অক্টোবর,২০২৫। 
- চীনের উৎক্ষেপণ কেন্দ্র থেকে পাকিস্তান তাদের প্রথম হাইপারস্পেকট্রাল স্যাটেলাইট (এইচএস-১) উৎক্ষেপণ করেছে।
- দেশটির মহাকাশ সংস্থা একে 'একটি যুগান্তকারী সাফল্য' বলে বর্ণনা করেছে।
- 'হাইপারস্পেকট্রাল ইমেজিং হল এক ধরণের উন্নত ক্যামেরা বা প্রযুক্তি, যা পৃথিবী ও মহাকাশ বিজ্ঞানের জন্য উপগ্রহে ব্যবহৃত হয়।
- এটি আলোর ক্ষুদ্র পার্থক্য শনাক্ত করতে পারে, যা মানুষের চোখ, এমনকি সাধারণ উপগ্রহও দেখতে পায় না।

উৎস: আলজাজিরা ওয়েবসাইট।লিঙ্ক]

৪,০৪৯.
বর্তমানে কমনওয়েলথের সদস্য সংখ্যা কত? [ডিসেম্বর, ২০২৪]
  1. ৫৪টি
  2. ৫৫টি
  3. ৫৬টি
  4. ৫৭টি
সঠিক উত্তর:
৫৬টি
উত্তর
সঠিক উত্তর:
৫৬টি
ব্যাখ্যা
কমনওয়েলথ:
- কমনওয়েলথ একটি স্বেচ্ছাসেবী আন্তর্জাতিক সংস্থা। 
- এটি স্বাধীন দেশগুলোর একটি গোষ্ঠী যা ঐতিহাসিকভাবে যুক্তরাজ্যের সাথে সম্পর্কিত।
- এটি মূলত ১৯৩১ সালে ব্রিটিশ কমনওয়েলথ অব নেশনস নামে প্রতিষ্ঠিত হয়।
- ১৯৪৯ সালে লন্ডন ঘোষণা অনুসারে, এটি সদস্য রাষ্ট্রগুলোর জন্য সমান মর্যাদার ভিত্তিতে একটি আধুনিক সংগঠনে পরিণত হয়।
- কমনওয়েলথের সদস্য সংখ্যা বর্তমানে ৫৬টি, যার মধ্যে দ্বীপরাষ্ট্রসহ ৩৩টি ছোট দেশ। [ডিসেম্বর, ২০২৪]
- সংস্থাটির নেতৃত্বে রয়েছেন যুক্তরাজ্যের রাজা বা রানী, কিন্তু প্রতিটি সদস্য রাষ্ট্র স্বাধীনভাবে পরিচালিত হয়।
- 2022 সালে কমনওয়েলথে যোগদানকারী শেষ দুটি দেশ ছিল গ্যাবন এবং টোগো।

উৎস: The Commonwealth ওয়েবসাইট। 
৪,০৫০.
সম্প্রতি, শরিয়াহভিত্তিক একীভূত পাঁচটি ব্যাংকের নতুন নাম কী রাখা হয়েছে?[ অক্টোবর, ২০২৫]
  1. ইসলামী শরিয়াহ ব্যাংক
  2. কেন্দ্রীয় ইসলামী ব্যাংক
  3. সম্মিলিত ইসলামী ব্যাংক
  4. জোটভুক্ত ইসলামী ব্যাংক
সঠিক উত্তর:
সম্মিলিত ইসলামী ব্যাংক
উত্তর
সঠিক উত্তর:
সম্মিলিত ইসলামী ব্যাংক
ব্যাখ্যা

• সম্মিলিত ইসলামী ব্যাংক:
- অনিয়ম ও দুর্নীতির কারণে সংকটে পড়া দেশের শরিয়াহভিত্তিক পাঁচটি ব্যাংককে একীভূত করার সিদ্ধান্ত বাস্তবায়নে কাজ শুরু করেছে বাংলাদেশ ব্যাংক, এবং এই নতুন ব্যাংকটির নাম চূড়ান্ত হয়েছে 'সম্মিলিত ইসলামী ব্যাংক'। 
- এই পাঁচটি ব্যাংক হলো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক ও এক্সিম ব্যাংক।
- একীভূত কার্যক্রম বাস্তবায়নে সরকার গঠিত কমিটি নতুন ব্যাংক গঠনের প্রক্রিয়া শুরু করেছে।
- শুরুতে এটিকে সরকারি খাতের একটি ব্যাংক হিসেবে প্রতিষ্ঠিত করতে সরকার ২০ হাজার কোটি টাকার মূলধন জোগান দেবে।

উৎস: ইত্তেফাক ও প্রথম আলো পত্রিকা।

৪,০৫১.
নিম্নের কোন দেশটি D-8 এর সদস্য দেশ নয়? [ডিসেম্বর, ২০২৫]
  1. বাংলাদেশ
  2. পাকিস্তান
  3. ভারত
  4. মালয়েশিয়া
সঠিক উত্তর:
ভারত
উত্তর
সঠিক উত্তর:
ভারত
ব্যাখ্যা

ভারত D-8 এর সদস্য দেশ নয়।

D-8:

- D-8-এর পূর্ণরূপ: Developing Eight.
- এটি মুসলিম বিশ্বের ৯টি উন্নয়নশীল দেশের মধ্যে অর্থনৈতিক ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার উদ্দেশ্যে গঠিত একটি জোট।
- Istanbul Declaration -এর মাধ্যমে D-8 প্রতিষ্ঠিত হয়।
- গঠিত হয়: ১৫ জুন, ১৯৯৭ সালে।
- সদরদপ্তর: ইস্তাম্বুল, তুরস্ক।
- সদস্য: ৯টি দেশ।
- D-8 এর সদস্য দেশগুলো হলো: তুরস্ক, পাকিস্তান, বাংলাদেশ, ইরান, মিশর, নাইজেরিয়া, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, আজারবাইজান।
- সংস্থাটির বর্তমান ও পঞ্চম মহাসচিব: ইসিয়াকা আব্দুল কাদির ইমাম।
- D-8 শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় দুই বছর পর পর।
- ডি-৮ সম্মেলনের প্রধান লক্ষ্য ছিল সদস্য দেশগুলোর মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি এবং টেকসই উন্নয়নের পথ সুগম করা।
- এশিয়া এবং আফ্রিকার গুরুত্বপূর্ণ এলাকার প্রতিনিধিত্ব করে থাকে এসব দেশ।

উল্লেখ্য,
- ডিসেম্বর, ২০২৪-এ আজারবাইজান সংস্থাটির ৯ম সদস্য হিসেবে যোগদান করে।

⇒ ১১তম ডি-৮ সম্মেলন (D-8 Summit) ২০২৪ সালের ডিসেম্বরে মিশরের কায়রোতে অনুষ্ঠিত হয়েছে।

উৎস: Developing Eight ওয়েবসাইট।

৪,০৫২.
বিশ্বের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রসিকিউটর উদ্ভাবন করে কোন দেশ?
  1. ক) জাপান
  2. খ) যুক্তরাষ্ট্র
  3. গ) উত্তর কোরিয়া
  4. ঘ) চীন
সঠিক উত্তর:
ঘ) চীন
উত্তর
সঠিক উত্তর:
ঘ) চীন
ব্যাখ্যা
• বিশ্বের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রসিকিউটর:
- বিশ্বের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রসিকিউটর উদ্ভাবন করে - চীন। 
- কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে আদালতে অভিযুক্তকে অপরাধের জন্য অভিযুক্ত করতে পারে-এমন প্রযুক্তি বিশ্বে প্রথম তৈরি করেছে চীন।
- প্রযুক্তির ক্ষেত্রে চীন দ্রুত উন্নতি করছে। তার আরেকটি উদাহরণ এই কৃত্রিম বুদ্ধিমত্তার প্রসিকিউটর।
- চীনের উদ্যোক্তাদের মতে, কৃত্রিম বুদ্ধিমত্তার প্রসিকিউটর পাঁচ বছরের প্রশিক্ষণ পেয়েছে।

- ২০১৫ থেকে ২০২০ সময়ে ১ হাজার ৭০০ মামলা চালানো হয়েছিল। ওই সময়ে প্রযুক্তিটি অপরাধের অভিযোগ শনাক্ত করতে এবং অভিযুক্তকে চাপপ্রয়োগ করতে সক্ষম হয়েছিল।
- তাদের মতে, এটি ৯৭ শতাংশ নির্ভুলভাবে অভিযোগ চাপাতে পারে। এটি মৌখিক বর্ণনায় কাজ করে।
- প্রযুক্তিটি তৈরি ও পরীক্ষা করেছে চীনের বৃহত্তম এবং ব্যস্ততম জেলা সাংহাই পুডং পিপলসএর প্রসিকিশন অফিস।

তথ্যসূত্র: লাইভ এমসিকিউ বিশেষ সাম্প্রতিক সমাচার ও দৈনিক যুগান্তর।
৪,০৫৩.
প্রথম আদমশুমারিতে বাংলাদেশের মোট জনসংখ্যা ছিলো কত?
  1. ৬.৫৬ কোটি
  2. ৭.৬৪ কোটি
  3. ৭.৮১ কোটি
  4. ৮.৯৯ কোটি
সঠিক উত্তর:
৭.৬৪ কোটি
উত্তর
সঠিক উত্তর:
৭.৬৪ কোটি
ব্যাখ্যা
প্রথম আদমশুমারি - ১৯৭৪ – ৭.৬৪ কোটি
দ্বিতীয় আদমশুমারি - ১৯৮১ – ৮.৯৯ কোটি
তৃতীয় আদমশুমারি - ১৯৯১ – ১১.১৫ কোটি
চতুর্থ আদমশুমারি - ২০০১ – ১২.৯৩ কোটি
পঞ্চম আদমশুমারি - ২০১১ – ১৫.২৫ কোটি।
দেশ স্বাধীনের আগে ১৯৬১ সালের আদমশুমারি অনুযায়ী জনসংখ্যা ছিলো ৫.৫২ কোটি।
পরবর্তী ষষ্ঠ আদমশুমারি অনুষ্ঠিত হবে ২০২১ সালে।
(সূত্রঃ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো)
৪,০৫৪.
সম্প্রাতি, ত্রয়োদশ জাতীয় সংসদের চিফ হুইপ হিসেবে নিযুক্ত হয়েছেন কে?
  1. রুহুল কুদ্দুস তালুকদার দুলু
  2. নুরুল ইসলাম
  3. রকিবুল ইসলাম বকুল
  4.  জি কে গউছ
সঠিক উত্তর:
নুরুল ইসলাম
উত্তর
সঠিক উত্তর:
নুরুল ইসলাম
ব্যাখ্যা

- জাতীয় সংসদের চিফ হুইপ ও ৬ জন হুইপ নিযুক্ত করা হয়েছে।
- বরগুনা-২ (বেতাগী-বামনা-পাথরঘাটা) আসনের সংসদ সদস্য নূরুল ইসলামকে ত্রয়োদশ জাতীয় সংসদের চিফ হুইপ নিযুক্ত করা হয়েছে।
- সোমবার ২ মার্চ ২০২৬) রাষ্ট্রপতির আদেশক্রমে নিয়োগ দেয়া হয়।
- যেসব আসনের সংসদ সদস্যরা হুইপ হলেন,
- হবিগঞ্জ-৩ আসনের আলহাজ্ব মোঃ জি কে গউছ,
- খুলনা-৩ আসনের রকিবুল ইসলাম,
- শরীয়তপুর-৩ আসনের মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু,
- নাটোর-২ আসনের এম গ্রহল কুদ্দুস তালুকদার দুলু,
-৪ আসনের মোঃ আখতারুজ্জামান মিয়া ও
- লক্ষীপুর-৪ এ. বি. এম আশরাফ উদ্দিন (নিজান)।

উৎস: প্রথম আল পত্রিকা নিউজ। [লিঙ্ক]

৪,০৫৫.
বর্তমান বিশ্বে খেজুর উৎপাদনে শীর্ষ দেশ কোনটি? (মার্চ-২০২৬)
  1. মিশর
  2. সৌদি আরব
  3. কুয়েত
  4. কাতার
সঠিক উত্তর:
মিশর
উত্তর
সঠিক উত্তর:
মিশর
ব্যাখ্যা

- আফ্রিকার দেশ মিসর বিশ্বের খেজুর উৎপাদনকারী সবচেয়ে বড় রাষ্ট্র।
- ২০২৩ সালে মিসরে ১৮ লাখ ৭০ হাজার টন খেজুর উৎপাদিত হয়।
- নীল নদের উপত্যকাজুড়ে বিস্তৃত খেজুরবাগানগুলো দেশটির অর্থনীতিতে বড় অবদান রাখে।

- মরুর দেশ সৌদি আরব বৈশ্বিক খেজুর উৎপাদনে দ্বিতীয়। 
- দেশটির আল-কাসিম, আল-মদিনা ও আল-আহসা অঞ্চল খেজুর উৎপাদনের জন্য বিখ্যাত।

উল্লেখ্য,
- জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) তথ্য অনুযায়ী, বিশ্বে বছরে প্রায় ৯৫ লাখ টনের বেশি খেজুর উৎপাদিত হয়। এর বেশির ভাগই উৎপাদিত হয় মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার কিছু দেশে।

উৎস: জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা এবং প্রথম আলো।

৪,০৫৬.
বর্তমানে African Union-এর সদস্য সংখ্যা -
  1. ৫৪টি
  2. ৫৫টি
  3. ৫৬টি
  4. ৫৭টি
সঠিক উত্তর:
৫৫টি
উত্তর
সঠিক উত্তর:
৫৫টি
ব্যাখ্যা
আফ্রিকান ইউনিয়ন (African Union):
- আফ্রিকান ইউনিয়ন একটি আন্তর্জাতিক সংস্থা, যা আফ্রিকান দেশ সমূহ নিয়ে গঠিত। 
- প্রতিষ্ঠিত হয়: ২৫ মে, ১৯৬৩।
- সদস্য সংখ্যা: ৫৫টি।
- সদর দপ্তর: আদ্দিস আবাবা, ইথিওপিয়া।
- সর্বশেষ সদস্য দেশ: মরক্কো।

উৎস: আফ্রিকান ইউনিয়ন ওয়েবসাইট। 
৪,০৫৭.
(প্রশ্নটি তৎকালীন সাম্প্রতিক ছিলো)
বাংলাদেশের অষ্টম জাতীয় সংসদে কোন সদস্য নিজেই নিজের কাছে সংসদ সদস্য হিসেবে শপথ নেন?
  1. বেগম খালেদা জিয়া
  2. শেখ হাসিনা
  3. জমির উদ্দীন সরকার
  4. আবদুল হামিদ
সঠিক উত্তর:
আবদুল হামিদ
উত্তর
সঠিক উত্তর:
আবদুল হামিদ
ব্যাখ্যা
- বাংলাদেশ জাতীয় সংসদ সদস্যদের শপথনামা সংবিধানের ‘তৃতীয় তফসিল’ – এ লিপিবদ্ধ রয়েছে।
- সে অনুযায়ী প্রত্যেক নির্বাচিত ব্যক্তি বিদায়ী স্পিকার বা তার অনুপস্থিতিতে ডেপুটি স্পিকারের সামনে শপথ গ্রহণ এবং শপথ নামায় স্বাক্ষর করেন। 
- সংসদ সদস্যগণ বিদায়ী স্পিকারের কাছে শপথ গ্রহণ করবেন। 
- যেহেতু আবদুল হামিদ নিজেই বিদায়ী স্পিকার ছিলেন।
- তাই তিনি অষ্টম জাতীয় সংসদে নিজেই নিজের কাছে সংসদ সদস্য হিসেবে শপথ নেন। 
- একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী নিজেই নিজের শপথবাক্য পাঠ করেছেন।
 
সূত্র: দৈনিক পত্রিকাসমূহ। 
৪,০৫৮.
ICC World Test Championship 25 -এর চ্যাম্পিয়ন কোন দল?
  1. ইংল্যান্ড
  2. অস্ট্রেলিয়া
  3. দক্ষিণ আফ্রিকা
  4. ভারত
সঠিক উত্তর:
দক্ষিণ আফ্রিকা
উত্তর
সঠিক উত্তর:
দক্ষিণ আফ্রিকা
ব্যাখ্যা

আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ-২০২৫:
- আসর: ৩য়।
- ফাইনাল শুরুর তারিখ: ১১ জুন ২০২৫।
- ফাইনাল শেষ: ১৪ জুন ২০২৫।
- ভেন্যু: লর্ডস, লন্ডন।
- ফাইনালে অংশগ্রহণকারী দল: অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা।
- চ্যাম্পিয়ন: দক্ষিণ আফ্রিকা।
- রানার্স-আপ: অস্ট্রেলিয়া।
- ম্যান অব দ্য ফাইনাল: এডেন মার্করাম।
- ম্যান অব দ্য টুর্নামেন্ট: জো রুট।

উৎস: আইসিসি ওয়েবসাইট।

৪,০৫৯.
সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শামের (এইচটিএস) প্রধান কে? [ডিসেম্বর, ২০২৪]
  1. জভাত আল-নুসরা
  2. মোহাম্মদ আল-বশির
  3. আবু মোহাম্মদ আল-জোলানি
  4. বাশার আল আসাদ
সঠিক উত্তর:
আবু মোহাম্মদ আল-জোলানি
উত্তর
সঠিক উত্তর:
আবু মোহাম্মদ আল-জোলানি
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।] 
-------------------------
হায়াত তাহরির আল-শাম (HTS):

- হায়াত তাহরির আল-শাম (HTS) হলো সিরিয়ায় গঠিত একটি ইসলামপন্থী সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী।
- এটি সিরিয়ার গৃহযুদ্ধের (২০১১) সময় সৃষ্টি হয়। ২০১৭ সালে HTS আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়, যা বিভিন্ন বিদ্রোহী সংগঠনের সংমিশ্রণে গঠিত হয়।
- এর মূল ভিত্তি ছিল নুসরা ফ্রন্ট (জভাত আল-নুসরা), যা ২০১২ সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং ২০১৬ পর্যন্ত আল-কায়েদার সঙ্গে যুক্ত ছিল।
- বর্তমানে গোষ্ঠীটির নেতৃত্ব দেন আবু মোহাম্মদ আল-গোলানি (জোলানি), যিনি নুসরা ফ্রন্টেরও নেতা ছিলেন।
- HTS ইদলিবে ক্ষমতায় আসার পর জনসেবায় গুরুত্ব দেয়।
- তারা কিছু ক্ষেত্রে শরিয়া আইন প্রয়োগ করলেও কঠোর ইসলামী বিধিনিষেধ আরোপ করেনি।
- আবু মোহাম্মদ আল-গোলানি HTS-এর মুখপাত্র হিসেবে নিজেকে পরিবর্তিত রূপে উপস্থাপন করেছেন।
- এইচটিএসের প্রতিষ্ঠাতা হিসেবে আল-জোলানি প্রায় এক দশক ধরে নিজেকে অন্যান্য সশস্ত্র গোষ্ঠী থেকে আলাদা করার চেষ্টা করেছেন।
- তাদের বৈশ্বিক কর্মকাণ্ডের পরিবর্তে সিরিয়ায় একটি "ইসলামিক প্রজাতন্ত্র" গঠনের দিকে মনোনিবেশ করেছেন।
- ২০২৪ সালে HTS বিদ্রোহীরা সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করে, আসাদ পরিবারের পাঁচ দশকের শাসনের অবসান ঘটায়।

উল্লেখ্য, 
- সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের পর দেশটির নতুন অন্তর্বর্তী সরকারের তত্ত্ববধায়ক প্রধানমন্ত্রী হিসাবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ আল-বশির।
- ২০২৫ সালের ১ মার্চ পর্যন্ত তিনি এই অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব দেবেন।

তথ্যসূত্র: ব্রিটেনিকা ওয়েবসাইট এবং প্রথমা আলো নিউজ। [লিঙ্ক]
৪,০৬০.
নারী ফুটবল বিশ্বকাপ ২০২৭ কোথায় অনুষ্ঠিত হবে? 
  1. দক্ষিণ আফ্রিকা
  2. জার্মানি
  3. ব্রাজিল
  4. অস্ট্রেলিয়া
সঠিক উত্তর:
ব্রাজিল
উত্তর
সঠিক উত্তর:
ব্রাজিল
ব্যাখ্যা

নারী ফুটবল বিশ্বকাপ ২০২৭:
- থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত ৭৪তম ফিফা কংগ্রেসে ঘোষণা করা হয় যে, ২০২৭ নারী ফুটবল বিশ্বকাপের আয়োজক দেশ হবে ব্রাজিল
- এর ফলে ইতিহাসে প্রথমবারের মতো কোনো দক্ষিণ আমেরিকান দেশ এই প্রতিযোগিতার আয়োজন করবে।
- এ সিদ্ধান্ত ফিফার ইতিহাসে সবচেয়ে স্বচ্ছ নারী বিশ্বকাপ নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে গৃহীত হয়, যেখানে প্রথমবারের মতো উন্মুক্ত ভোটের মাধ্যমে আয়োজক নির্ধারিত হয়।
- ভোটে ব্রাজিল পায় ১১৯ ভোট, আর বেলজিয়াম, নেদারল্যান্ডস ও জার্মানির যৌথ প্রার্থিতা পায় ৭৮ ভোট।

তথ্যসূত্র: ফিফা ওয়েবসাইট।

৪,০৬১.
Which country is not a member of NAFTA agreement?
  1. USA
  2. Canada
  3. Mexico
  4. Brazil
সঠিক উত্তর:
Brazil
উত্তর
সঠিক উত্তর:
Brazil
ব্যাখ্যা
NAFTA:
- NAFTA এর পূর্ণরূপ The North American Free Trade Agreement.
- এটি হলো উত্তর আমেরিকা অঞ্চলের তিনটি দেশের মধ্যে স্বাক্ষরিত মুক্ত বাণিজ্য চুক্তি।
- দেশগুলো হলো: যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো।
- ১৯৯২ সালের ১৭ ডিসেম্বর NAFTA চুক্তি স্বাক্ষরিত হয়েছিলো।
- চুক্তিটি কার্যকর হয় ১৯৯৪ সালের ১ জানুয়ারি থেকে।
- ২০১৮ সালের ৩০ সেপ্টেম্বর NAFTA চুক্তির স্থলে USMCA (The United States-Mexico-Canada Agreement) চুক্তি স্বাক্ষরিত হয়। যার কারণে NAFTA চুক্তি বর্তমানে অস্তিত্বশীল নয়।

উৎস: মার্কিন সরকারি ওয়েবসাইট।
৪,০৬২.
Who is the current Governor of Bangladesh Bank? (January, 2026)
  1. Fazle Kabir
  2. Atiur Rahman
  3. Ahsan H. Mansur
  4. Abdur Rouf Talukder
সঠিক উত্তর:
Ahsan H. Mansur
উত্তর
সঠিক উত্তর:
Ahsan H. Mansur
ব্যাখ্যা

বাংলাদেশ ব্যাংক:
- ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ ব্যাংক স্থাপিত হয়।
- বাংলাদেশ ব্যাংক বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক।
- বাংলাদেশ ব্যাংক প্রধানের পদবী গভর্নর।
- বাংলাদেশ ব্যাংকের প্রথম গভর্ণর ছিলেন- এ. এন. হামিদুল্লাহ।
- বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর আহসান এইচ মনসুর।
- তিনি বাংলাদেশ ব্যাংকের ১৩তম গভর্নর।
- বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদের মেয়াদ ৪ বছর।

তথ্যসূত্র - বাংলাদেশ ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট।

৪,০৬৩.
The AI Impact Summit 2026 was held in which country?
  1. United Kingdom
  2. United States
  3. India
  4. Japan
সঠিক উত্তর:
India
উত্তর
সঠিক উত্তর:
India
ব্যাখ্যা

AI Impact Summit 2026:
- India AI Impact Summit 2026 হলো গ্লোবাল সাউথ বা উন্নয়নশীল বিশ্বে অনুষ্ঠিত প্রথম বৈশ্বিক এআই সম্মেলন।
- এটি ভারতের নয়াদিল্লির ভারত মণ্ডপম-এ অনুষ্ঠিত হয়েছে।
- সময়কাল: ১৬ - ২০ ফেব্রুয়ারি, ২০২৬।
- সামিটের মূল থিম: মানুষ (People), পৃথিবী (Planet), এবং প্রগতি (Progress)। 

উৎস: India AI Impact Summit 2026.

৪,০৬৪.
বর্তমানে বিসিআইসি’র অধীনে মোট চালু কারখানা রয়েছে- 
  1. ১১ টি 
  2. ১৩ টি 
  3. ১৫ টি 
  4. ১৬ টি 
সঠিক উত্তর:
১১ টি 
উত্তর
সঠিক উত্তর:
১১ টি 
ব্যাখ্যা

• বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাষ্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি):
- বর্তমানে বিসিআইসি’র অধীনে ১১ টি চালু কারখানা আছে।
- বিসিআইসি’র উৎপাদিত পন্যের মধ্যে ৮০% রাসায়নিক সার ; এর মধ্যে ৭০% ইউরিয়া সার ও ১০% অন্যান্য সার।
- তাছাড়া যৌথ অংশীদারিত্বে ১০টি কারখানা রয়েছে।
- উল্লেখ্য যে, ১৯৯৬-৯৭ সাল থেকে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষে সারা দেশে কৃষকদের মাঝে সার বিতরনের মত স্পর্শকাতর বিষয়টি বিসিআইসি’র উপর ন্যাস্ত হয়।
- বিসিআইসি অত্যন্ত আস্তা এবং সফলতার সাথে এই গুরু দয়িত্ব পালন করে যাচ্ছে।

⇒ চালু সার কারখানাগুলোর মধ্যে:
• ৫টি ইউরিয়া সার কারখানা।
• ১টি ডিএপি সার কারখানা।
• ১টি টিএসপি সার কারখানা।
• ১টি কাগজ কারখানা।
• ১টি সিমেন্ট কারখানা।
• ১টি গ্লাসশীট কারখানা।
• ১টি স্যানিটারীওয়্যার ও ইনসুলেটর কারখানা রয়েছে।

উল্লেখ্য ৫টি ইউরিয়া সার কারখানা হলো -
- চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার ফ্যাক্টরী লিমিটেড, 
- যমুনা ফার্টিলাইজার কোম্পানী লিমিটেড,
- আশুগঞ্জ ফার্টিলাইজার এ্যান্ড কেমিক্যাল কোম্পানী লিঃ,
- শাহজালাল ফার্টিলাইজার কোম্পানী লিঃ,
- ঘোড়াশাল পলাশ ফার্টিলাইজার পাবলিক লিমিটেড কোম্পানী ।

উৎস: BCIC ওয়েবসাইট।

৪,০৬৫.
বিবিএসের তথ্যানুযায়ী বাংলাদেশে ৫ বছরের নিচে প্রতি হাজারে জীবিত জন্মে শিশু মৃত্যুহার কত?
  1. ক) ৩৫
  2. খ) ৩০
  3. গ) ২৮
  4. ঘ) ২৩
সঠিক উত্তর:
গ) ২৮
উত্তর
সঠিক উত্তর:
গ) ২৮
ব্যাখ্যা
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ SVRS Report-2019 অনুসারে বাংলাদেশে ৫ বছরের নিচে প্রতিহাজারে জীবিত জন্মে শিশু মৃত্যুহার ২৮। ২০১৮ সালে এই হার ছিলো ২৯। অন্যদিকে, এক বছরের নিচে প্রতি হাজারে শিশু মৃত্যুহার ২১ এবং এক মাসের কম বয়সের শিশুমৃত্যু হার প্রতিহাজারে ১৫।
(সূত্রঃ বিবিএস SVRS Report-2019)
৪,০৬৬.
ইন্টারপোল এর ৯৩তম সাধারণ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে? (জানুয়ারি, ২০২৬)
  1. ফ্রান্স
  2. মরক্কো
  3. ইতালি
  4. তুরস্ক
সঠিক উত্তর:
মরক্কো
উত্তর
সঠিক উত্তর:
মরক্কো
ব্যাখ্যা

ইন্টারপোলের ৯৩তম সাধারণ সম্মেলন:
- আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের ৯৩তম সাধারণ সম্মেলন ২৪ থেকে ২৭ নভেম্বর, ২০২৫ পর্যন্ত মরক্কোর মারাকেশে অনুষ্ঠিত হয়।
- ইন্টারপোলের সদস্যভুক্ত ১৯৬টি দেশের পুলিশপ্রধান ও প্রতিনিধিরা এ সম্মেলনে অংশ নেন।
- ইন্টারপোলের এ সম্মেলনে আন্তর্জাতিক নিরাপত্তাজনিত সামাজিক চ্যালেঞ্জ মোকাবিলায় একাধিক গুরুত্বপূর্ণ বিষয় উপস্থাপন করা হয়।

ইন্টারপোল (Interpol):
- Interpol-এর পূর্ণরূপ: International Criminal Police Organization.
- প্রতিষ্ঠিত হয়: ৭ সেপ্টেম্বর, ১৯২৩।
- প্রতিষ্ঠার স্থান: ভিয়েনা, অস্ট্রিয়া
- সদর দপ্তর: লিঁও, ফ্রান্স।
- ইন্টারপোলের ভাষা: ইংরেজি, ফরাসি, স্প্যানিশ ও আরবি।
- সদস্য সংখ্যা: ১৯৬টি (সর্বশেষ সদস্য: পালাউ)।

উৎস: Interpol ওয়েবসাইট।

৪,০৬৭.
২০২৪ সালে ইউএস ওপেন পুরুষ এককে কে চ্যাম্পিয়ন হয়েছেন?
  1. টেলর ফ্রিটজ
  2. নোভাক জোকোভিচ
  3. ড্যানিল মেদভেদেভ
  4. ইয়ানিক সিনার
সঠিক উত্তর:
ইয়ানিক সিনার
উত্তর
সঠিক উত্তর:
ইয়ানিক সিনার
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

লন টেনিস:

- বিশ্বের প্রধান চারটি লন টেনিস প্রতিযোগিতা গ্র্যান্ড স্ল্যাম নামে পরিচিত। এগুলো হলো:
• অস্ট্রেলিয়ান ওপেন,
• ফ্রেঞ্চ ওপেন/ রোল্যান্ড গ্যারোস,
• উইম্বলডন (ব্রিটিশ ওপেন),
• ইউএস ওপেন।

⇒ ইউএস ওপেন (US OPEN) ২০২৪:
• পুরুষ একক:
- চ্যাম্পিয়ন: ইয়ানিক সিনার (ইতালি)।
- রানার আপ: টেলর ফ্রিটজ (যুক্তরাষ্ট্র)।

উৎস: ESPN ওয়েবসাইট।
৪,০৬৮.
ব্রিকসের ১৫তম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
  1. জোহানেসবার্গ, দক্ষিণ আফ্রিকা
  2. দিল্লি, ভারত
  3. জার্কাতা, ইন্দোনেশিয়া
  4. কায়রো, মিশর
সঠিক উত্তর:
জোহানেসবার্গ, দক্ষিণ আফ্রিকা
উত্তর
সঠিক উত্তর:
জোহানেসবার্গ, দক্ষিণ আফ্রিকা
ব্যাখ্যা
ব্রিকসের ১৫তম শীর্ষ সম্মেলন:
- ১৫-তম ব্রিকস শীর্ষ সম্মেলন ২২-২৪ আগস্ট, ২০২৩; দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে অনুষ্ঠিত হয়।
- এই সম্মেলনে ব্রিকসের নতুন সদস্য হিসেবে ৬টি দেশকে আমন্ত্রণ জানানো হয়।
- দেশগুলো হলো: মিশর, ইথিওপিয়া, ইরান, আর্জেন্টিনা, সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরব।
- ১ জানুয়ারি, ২০২৪ থেকে দেশগুলোর সদস্যপদ কার্যকর হবে।

তথ্যসূত্র: ডেইলি স্টার (২৪ আগস্ট, ২০২৩)।
৪,০৬৯.
বাংলাদেশে কতটি তফসিলি ব্যাংক রয়েছে? (মে, ২০২৫)
  1. ৬১টি
  2. ৬২টি
  3. ৬৩টি
  4. ৬৪টি
  5. কোনটিই নয়
সঠিক উত্তর:
৬২টি
উত্তর
সঠিক উত্তর:
৬২টি
ব্যাখ্যা
[প্রশ্নে ভাষাগত সমস্যা থাকায় লাইভ পরীক্ষা চলাকালে প্রশ্ন সংশোধন করা হয়েছে] 

- স্বাধীনতার পর বাংলাদেশের ব্যাংকিং শিল্প যাত্রা শুরু করে ৬টি জাতীয়করণকৃত বাণিজ্যিক ব্যাংক, ৩টি রাষ্ট্রায়ত্ত বিশেষায়িত ব্যাংক এবং ৯টি বিদেশী ব্যাংক দিয়ে।
- ১৯৮০-এর দশকে বেসরকারি ব্যাংকের প্রবেশের মাধ্যমে ব্যাংকিং শিল্প উল্লেখযোগ্যভাবে প্রসার লাভ করে। বর্তমানে বাংলাদেশে ব্যাংকগুলি মূলত দুই ধরণের :

তফসিলি ব্যাংক:
- বাংলাদেশ ব্যাংক আদেশ, ১৯৭২ এর অধীনে রক্ষিত ব্যাংকের তালিকায় থাকা ব্যাংকগুলি।
- বাংলাদেশে ৬২টি তফসিলি ব্যাংক রয়েছে যারা বাংলাদেশ ব্যাংকের পূর্ণ নিয়ন্ত্রণ ও তত্ত্বাবধানে কাজ করে।

অ-তফসিলি ব্যাংক:
- যে ব্যাংকগুলি বিশেষ এবং নির্দিষ্ট উদ্দেশ্যের জন্য প্রতিষ্ঠিত এবং কোনও আইনের অধীনে পরিচালিত হয় কিন্তু তফসিলি ব্যাংক নয়। এই ব্যাংকগুলি তফসিলি ব্যাংকের সমস্ত কার্য সম্পাদন করতে পারে না।

উৎস: বাংলাদেশ ব্যাংক ওয়েবসাইট।
৪,০৭০.
সম্প্রতি, বাংলাদেশ জাতিসংঘ সাধারণ পরিষদের (UNGA) সভাপতি পদে প্রার্থী হিসেবে কাকে মনোনীত করেছেন? 
  1. মোঃ তৌহিদ হোসেন 
  2. ড. খলিলুর রহমান
  3. মুহাম্মদ ইউনূস
  4. আব্দুল মোমেন
সঠিক উত্তর:
ড. খলিলুর রহমান
উত্তর
সঠিক উত্তর:
ড. খলিলুর রহমান
ব্যাখ্যা

জাতিসংঘের সাধারণ পরিষদ:
- জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি পদে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে ফিলিস্তিন।
- এর ফলে আগামী জুন মাসে অনুষ্ঠেয় জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা হবে বাংলাদেশের সঙ্গে সাইপ্রাসের।
- প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে নির্বাচনের জন্য পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মনোনীত করেছেন।
- সময়: ২৬ ফেব্রুয়ারি ২০২৬। 

উল্লেখ,
- ঠিক চার দশক পর বাংলাদেশ পুনরায় জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি পদে নির্বাচন করতে যাচ্ছে।
- ১৯৮৬ সালে জাতিসংঘের সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছিলেন বাংলাদেশের তখনকার পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশীদ চৌধুরী।
- আর ২০২৬-২৭ মেয়াদে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জন্য নির্ধারিত ওই পদে নির্বাচনের জন্য শেষ মুহূর্তে প্রার্থিতা ঘোষণা করেছিল ফিলিস্তিন।

উৎস: প্রথম আলো পত্রিকা নিউজ। [লিঙ্ক]

৪,০৭১.
১৬তম ব্রিকস শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
  1. কাজান, রাশিয়া
  2. ব্যাংকক, থাইল্যান্ড
  3. লিমা, পেরু
  4. জোহানেসবার্গ, দক্ষিন আফ্রিকা
সঠিক উত্তর:
কাজান, রাশিয়া
উত্তর
সঠিক উত্তর:
কাজান, রাশিয়া
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

BRICS:

- ব্রিকস একটি অর্থনৈতিক জোট।
- ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা এই ৫টি উদীয়মান অর্থনীতির দেশ নিয়ে গঠিত হয়েছিল ব্রিকস।
- পূর্বনাম: ব্রিক (BRIC)।
- এর বর্তমান সদস্য: ১০টি।
- সদস্যগুলো হলো: ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা, সৌদি আরব, ইরান, সংযুক্ত আরব আমিরাত, মিসর, ও ইথিওপিয়া।
- এর কোনো সদরদপ্তর নেই।

⇒ ১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় ২০২৩ সালে দক্ষিন আফ্রিকার জোহানেসবার্গে।
- উক্ত সম্মেলনের মাধ্যমে সৌদি আরব, ইরান, সংযুক্ত আরব আমিরাত, মিসর, ও ইথিওপিয়া জানুয়ারি, ২০২৪-এ ব্রিকসে যোগদান করেন।

উল্লেখ্য,
- ১৬তম ব্রিকস শীর্ষ সম্মেলন ২০২৪ সালের ২২-২৪ অক্টোবর রাশিয়ার কাজানে অনুষ্ঠিত হয়।
- বর্তমানে ব্রিকসের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছে রাশিয়া।

⇒ বিশ্বের জনসংখ্যার প্রায় ৪৬ শতাংশ ব্রিকসভুক্ত দেশগুলোয় বসবাস করে।
- এর পরিসংখ্যান অনুসারে, বৈশ্বিক জিডিপিতে এ জোটের দেশগুলোর হিস্যা ৩৬ শতাংশের বেশি।
- এছাড়া ক্রয়ক্ষমতা সমতার (পিপিপি) ভিত্তিতে বৈশ্বিক জিডিপিতে দেশগুলোর হিস্যা এক-তৃতীয়াংশেরও বেশি।

উৎস: BRICS ওয়েবসাইট।
৪,০৭২.
According to the Economic Survey 2024, to which Asian country does Bangladesh export the most?
  1. India
  2. Japan
  3. China
  4. Nepal
  5. Pakistan
সঠিক উত্তর:
Japan
উত্তর
সঠিক উত্তর:
Japan
ব্যাখ্যা
রপ্তানি আয়:
- একক দেশ হিসেবে রপ্তানি বাণিজ্যের সবচেয়ে বড় অংশীদার দেশ - যুক্তরাষ্ট্র।
- যুক্তরাষ্ট্রে বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাক।
- যুক্তরাষ্ট্রে রপ্তানি হার ১৫.৮৭%।
- একক দেশ হিসেবে রপ্তানি বাণিজ্যের দ্বিতীয় অবস্থানে আছে জার্মানি।
- জার্মানিতে রপ্তানি হার ১১.২১%।
- একক দেশ হিসেবে রপ্তানি বাণিজ্যের তৃতীয় অবস্থানে আছে যুক্তরাজ্য।
- যুক্তরাজ্যে রপ্তানি হার ১০.৫২%।

• এশিয়া,
- এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশ সবচেয়ে বেশি রপ্তানি করে – জাপানে।
- জাপানে রপ্তানি হার ৩.৪০%।

• অঞ্চল,
- অঞ্চল হিসাবে বাংলাদেশ সবচেয়ে বেশি রপ্তানি করে - ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশসমূহে।
- ইউরোপে বাংলাদেশের সবচেয়ে বড় ক্রেতা রাষ্ট্র - জার্মানি।
- ইউরোপের দেশগুলোতে বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাক।

তথ্যসূত্র - অর্থনৈতিক সমীক্ষা ২০২৪।
৪,০৭৩.
২০১৭ সালে অর্থনীতিতে নোবেল পুরষ্কার কে পেয়েছেন?
  1. অলিভার হার্ট
  2. রিচার্ড থ্যালার
  3. জিম টাইরোল
  4. রবার্ট পিলার
সঠিক উত্তর:
রিচার্ড থ্যালার
উত্তর
সঠিক উত্তর:
রিচার্ড থ্যালার
ব্যাখ্যা
২০১৭ সালে অর্থনীতিতে নোবেল পুরষ্কার পেয়েছেন রিচার্ড থেলার লো।

উল্লেখ্য,
⇒ ২০২৪ সালের নোবেল বিজয়ী:
• সাহিত্য: হান কাং। 
- অবদান: নিজের সাহিত্যকর্মে ‘ইতিহাসের ট্রমা ও মানবজীবনের ভঙ্গুরতা’কে তীব্র কবিতাময় গদ্যের মাধ্যমে উন্মোচিত করার স্বীকৃতিস্বরূপ তাকে এই সম্মাননা দেওয়া হয়েছে।

• শান্তি: জাপানি সংস্থা নিহন হিদানকিও।
- অবদান: হিবাকুশা নামেও পরিচিত জাপানি সংস্থা হিদানকিওকে পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্ব গড়ার প্রচেষ্টা এবং পারমাণবিক অস্ত্র যে আর কখনো ব্যবহার করা উচিত নয়, তা প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্যের মাধ্যমে বিশ্বের সামনে তুলে ধরার জন্য নোবেল পুরস্কার দেওয়া হয়েছে।

• চিকিৎসাবিজ্ঞান: ভিক্টর অ্যামব্রোস, গ্যারি রাভকান। 
- অবদান: ‘মাইক্রোআরএনএ আবিষ্কার এবং পোস্ট-ট্রান্সক্রিপশনাল জিন নিয়ন্ত্রণে এর ভূমিকার জন্য’ তাদের এ পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

• পদার্থবিজ্ঞান: জন জে. হপফিল্ড, জিওফ্রে ই. হিন্টন।
- অবদান: ‘কৃত্রিম নিউরাল নেটওয়ার্কের সাথে মেশিন লার্নিং সক্ষম করে তোলোর বুনিয়াদি আবিষ্কার ও উদ্ভাবনের জন্য’ তাদেরকে এ পুরস্কার দেওয়া হয়েছে।

• রসায়ন: ডেভিড বেকার, ডেমিস হ্যাসাবিস, জন এম. জাম্পার।
- অবদান: মার্কিন বিজ্ঞানী ডেভিড বেকারকে কম্পিউটেশনাল প্রোটিন ডিজাইনের জন্য’ এবং ব্রিটিশ বিজ্ঞানী ডেমিস হ্যাসাবিস ও জন এম. জাম্পারকে ‘প্রোটিন গঠন পূর্বাভাসের জন্য’ যৌথভাবে এ পুরস্কার দেওয়া হয়েছে।

• অর্থনীতি: ড্যারন অ্যাসেমোগলু, সাইমন জনসন, জেমস এ. রবিনসন।
- অবদান: গণতান্ত্রিক এবং অন্তর্ভুক্তিমূলক প্রতিষ্ঠানগুলো কিভাবে দেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে অবদান রাখে তা নিয়ে কার্যকরী গবেষণা করার জন্য।

উৎস: Nobel Prize ওয়েবসাইট।
৪,০৭৪.
বিশ্বের সবচেয়ে উঁচু রেলসেতু কোন দেশে অবস্থিত?
  1. মেক্সিকো
  2. যুক্তরাষ্ট্র
  3. চীন
  4. ভারত
সঠিক উত্তর:
ভারত
উত্তর
সঠিক উত্তর:
ভারত
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

বিশ্বের সবচেয়ে উঁচু রেলসেতু ভারতে অবস্থিত।


চেনাব রেলসেতু:
- বিশ্বের সবচেয়ে উঁচু রেলসেতু চেনাব রেলসেতু।
- জম্মু ও কাশ্মীরে চেনাব নদীর ওপর রেলসেতুটি অবস্থিত।
- ইস্পাতের তৈরি এই রেলসেতু তৈরি করেছেন ভারতীয় প্রকৌশলীরা।
- এই রেলসেতুর উচ্চতা আইফেল টাওয়ারের চেয়ে বেশি।
- এর উচ্চতা ১,১৭৭ ফুট।
- চেনাব নদীর উপরে অবস্থিত সেতুর উচ্চতা হল ৩৫৯ মিটার
- সেতুটির দৈর্ঘ্য হল ১,৩১৫ মিটার।

উল্লেখ্য,
বিশ্বের ২য় সর্বোচ্চ সেতু: নাজিহে রেলওয়ে সেতু।
- উচ্চতা ১০১৭ ফুট।
- চীনের গুইঝৌয়ে অবস্থিত।
- উজিয়াং নদীর ৩১০ মিটার উঁচুতে এটি দাঁড়িয়ে আছে।

বিশ্বের ৩য় সর্বোচ্চ সেতু: জিয়াংজিহে রেলওয়ে সেতু।
- উচ্চতা ২৯৫ মিটার বা ৯৬৮ ফুট।
- চীনের গুইঝৌতে অবস্থিত।

বিশ্বের ৪র্থ সর্বোচ্চ সেতু: বেইপানজিয়াং রেলসেতু কিংলং সেতু।
- উচ্চতা ৯৬৮ ফুট।
- চীনের গুয়াংঝাও বাঁধের নিচে বেইপান নদীতে অবস্থিত
- নদীতে থেকে প্রায় ৩০০ মিটার উঁচুতে এটি অবস্থিত। 

বিশ্বের ৫ম সর্বোচ্চ সেতু: বেইপানজিয়াং রেলসেতু শুইবাই।
- উচ্চতা ৯০২ ফুট। 
- চীনের গুইঝৌতে অবস্থিত।

উৎস: i) ২১ জুন, ২০২৪, The Hindu.
         ii) ১৬ জুন, ২০২৪, Hindustan Times.
৪,০৭৫.
বর্তমানে জাতিসংঘের অধীনে মোট কয়টি শান্তিরক্ষা মিশন কার্যকর রয়েছে?
  1. ৭টি
  2. ৯টি
  3. ১১টি
  4. ১৪টি
সঠিক উত্তর:
১১টি
উত্তর
সঠিক উত্তর:
১১টি
ব্যাখ্যা

জাতিসংঘ শান্তিরক্ষা মিশন:
- জাতিসংঘ শান্তিরক্ষা মিশন (United Nations Peacekeeping Mission) একটি আন্তর্জাতিক উদ্যোগ যা সংঘাতপ্রবণ দেশগুলোতে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা করতে সাহায্য করে।
- এই মিশনের প্রধান লক্ষ্য হলো সংঘর্ষমুক্ত পরিবেশ সৃষ্টি করা, মানবাধিকার রক্ষা করা এবং রাজনৈতিক প্রক্রিয়া পরিচালনায় সহায়তা করা।
- বর্তমানে আফ্রিকা, মধ্যপ্রাচ্য, ইউরোপ এবং এশিয়া জুড়ে জাতিসংঘের ১১টি শান্তিরক্ষা মিশন চলমান রয়েছে।
- এগুলো হলো: MINURSO (পশ্চিম সাহারা), MINUSCA (মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র), MONUSCO (গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র), UNDOF (গোলান হাইটস), UNFICYP (সাইপ্রাস), UNIFIL (লেবানন), UNISFA (আবিয়েই), UNMIK (কসোভো), UNMISS (দক্ষিণ সুদান), UNMOGIP (ভারত ও পাকিস্তান), UNTSO (মধ্যপ্রাচ্য)।

⇒ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের মূল উদ্দেশ্য:
- সংঘাতের মধ্যে শান্তি প্রতিষ্ঠা এবং সশস্ত্র বিরোধী পক্ষদের মধ্যে যুদ্ধবিরতি বা শান্তিচুক্তি বাস্তবায়ন করা।
- যুদ্ধ বা সংঘাতের কারণে বিপর্যস্ত জনগণের জন্য মানবিক সাহায্য পৌঁছে দেওয়া।
- রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য জাতিসংঘ মিশন আঞ্চলিক সরকারের সহায়তায় কাজ করে থাকে। 
- যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে পুনর্গঠন কার্যক্রম পরিচালনা, যেমন অবকাঠামো পুনর্নির্মাণ, আইন-শৃঙ্খলা রক্ষা ইত্যাদি।

উল্লেখ্য,
- ১৯৪৮ সালে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন শুরু হয়। ১৯৪৮ সালে সংঘটিত ১ম আরব-ইসরাইল যুদ্ধকে কেন্দ্র করে জাতিসংঘের প্রথম শান্তিরক্ষা মিশন অনুষ্ঠিত হয়। এই মিশনের নাম ছিল "United Nations Truce Supervision Organization (UNTSO)"। এটি ছিল জাতিসংঘের প্রথম শান্তিরক্ষা মিশন এবং এর মূল উদ্দেশ্য ছিল ১৯৪৮ সালে আরব-ইসরায়েল যুদ্ধের পর যুদ্ধবিরতি কার্যকর করা এবং যুদ্ধবিরতি চুক্তি সঠিকভাবে পালন হচ্ছে কিনা তা মনিটর করা।

উৎস: United Nations Peacekeeping

৪,০৭৬.
২০২৪ সালে নবম নারী টি-২০ এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়েছে কোন দেশ?
  1. ভারত
  2. পাকিস্তান
  3. শ্রীলঙ্কা
  4. বাংলাদেশ
সঠিক উত্তর:
শ্রীলঙ্কা
উত্তর
সঠিক উত্তর:
শ্রীলঙ্কা
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

নবম নারী টি-২০ এশিয়া কাপ: 

- শক্তিশালী ভারতকে হারিয়ে প্রথমবারের মত নারী এশিয়া কাপের শিরোপা জিতেছে শ্রীলংকা।
- টুর্নামেন্টের নবম আসরের ফাইনালে শ্রীলংকা ৮ উইকেটে হারিয়েছে ভারতকে।
- ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাট মিলিয়ে প্রথমবারের মত নারী এশিয়া কাপে চ্যাম্পিয়ন হলো শ্রীলংকা।
- দুই ফরম্যাট মিলিয়ে রেকর্ড সাতবার নারী এশিয়া কাপের শিরোপা জিতেছে ভারত। 

শ্রীলঙ্কা বনাম ভারত, ফাইনাল ম্যাচ: 
- ডাম্বুলায় টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নেয় ভারত। ওপেনার স্মৃতি মান্দানার হাফ-সেঞ্চুরিতে ২০ ওভারে ৬ উইকেটে ১৬৫ রান করে ভারত। ১০টি চারে ৪৭ বলে ৬০ রান করেন স্মৃতি।
- এছাড়া রিচা ঘোষ ৩০ ও জেমিমাহ রড্রিগুয়েজ ২৯ রান করেন। শ্রীলংকার কাবিশা দিলহারি ২ উইকেট নেন।
- জয়ের জন্য ১৬৬ রানের টার্গেটে দ্বিতীয় ওভারেই উইকেট হারায় শ্রীলংকা। এরপর দ্বিতীয় উইকেটে ৬৩ বলে ৮৭ রানের জুটিতে লংকানদের লড়াইয়ে রাখেন ওপেনার ও অধিনায়ক চামিরা আতাপাত্তু এবং তিন নম্বরে নামা হার্সিতা সামারাবিক্রমা। ৯টি চার ও ২টি ছক্কায় ৪৩ বলে ৬১ রানে আউট হন আতাপাত্তু।
- দলের জয় থেকে ৭২ রান দূরে থাকতে আতাপাত্তু আউট হওয়ার পর   ভারতীয় বোলারদের উপর চড়াও হন সেট ব্যাটার সামারাবিক্রমা ও দিলহারি। ৪০ বলে অবিচ্ছিন্ন ৭৩ রানের জুটি গড়ে ৮ বল বাকী রেখে শ্রীলংকার জয় নিশ্চিত করেন সামারাবিক্রমা ও দিলহারি।
- ৬টি চার ও ২টি ছক্কায় ৫১ বলে অপরাজিত ৬৯ রান করেন সামারাবিক্রমা। ১টি চার ও ২টি ছক্কায় ১৬ বলে অনবদ্য ৩০ রান করেন দিলহারি।

সূত্র- ক্রিকইনফো, বাসস। 
৪,০৭৭.
স্বাধীন বাংলাদেশে এ পর্যন্ত মোট কয়টি কৃষিশুমারি অনুষ্ঠিত হয়েছে? [ফেব্রুয়ারি, ২০২৬] 
  1. ৪টি
  2. ৫টি
  3. ৬টি
  4. ৭টি
সঠিক উত্তর:
৫টি
উত্তর
সঠিক উত্তর:
৫টি
ব্যাখ্যা

• কৃষি শুমারি/ Agriculture Census:
বাংলাদেশে কৃষি শুমারি হলো দেশের কৃষি খাতের (শস্য, মৎস্য, প্রাণিসম্পদ, বন ও পরিবেশ সহ) বিস্তারিত পরিসংখ্যান সংগ্রহের জাতীয় প্রক্রিয়া।
- স্বাধীন বাংলাদেশে মোট কৃষিশুমারি হয় ৫টি।  
- স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে ১৯৭৭ সালে প্রথম কৃষি শুমারি অনুষ্ঠিত হয়।
- তার আগে বাংলাদেশ ভূখন্ডে (তৎকালীন পূর্ব পাকিস্তান) ১৯৬০ সালে সর্ব প্রথম কৃষি শুমারি অনুষ্ঠিত হয়।
- এরই ধারাবাহিকতায় ১৯৮৩-৮৪, ১৯৯৬ ও ২০০৮ সালে কৃষি শুমারি অনুষ্ঠিত হয়।
- সর্বশেষ কৃষি শুমারি করা হয় ২০১৯ সালে।
- এর মাধ্যমে প্রথমবারের মতো ডিজিটাল পদ্ধতিতে (ট্যাবলেট ব্যবহার করে) তথ্য সংগ্রহ, যা সময় কমিয়েছে এবং নির্ভুলতা বাড়িয়েছে।
- বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থার গাইডলাইন অনুসারে পরিসংখ্যান ব্যুরো কৃষি শুমারি পরিচালনা করে।
- প্রতি দশ বছর অন্তর কৃষি শুমারি অনুষ্ঠিত হয়।
- পরিসংখ্যান আইন-২০১৩ অনুযায়ী জনশুমারি এবং অর্থনৈতিক শুমারির পাশাপাশি কৃষি (শস্য, মৎস্য ও প্রাণিসম্পদ) শুমারি পরিচালনা করার বাধ্যবাধকতা রয়েছে।

উল্লেখ্য,
-  ২০০৮ সালে সমগ্র দেশে শহর ও পল্লি এলাকায় সকল সাধারণ খানায় তথ্য সংগ্রহের মাধ্যমে ৪র্থ কৃষি শুমারি পরিচালনা করা হয়। 
- এটিই দেশের প্রথম পূর্ণাঙ্গ কৃষি শুমারি।

তথ্যসূত্র:
i) বিবিএস ওয়েবসাইট।
ii) কৃষি মন্ত্রণালয় ওয়েবসাইট।

৪,০৭৮.
বিশ্বের সবচেয়ে ব্যয় বহুল শহর কোনটি?
  1. ক) লন্ডন
  2. খ) দুবাই
  3. গ) তেল আবিব
  4. ঘ) নিউইয়র্ক
সঠিক উত্তর:
ঘ) নিউইয়র্ক
উত্তর
সঠিক উত্তর:
ঘ) নিউইয়র্ক
ব্যাখ্যা
- বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহরের তালিকায় যৌথভাবে স্থান পেয়েছে সিঙ্গাপুর ও যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক। 
- ইকোনমিস্ট ইনটেলিজেন্স ইউনিটের (ইআইইউ) বার্ষিক জরিপে এমন তথ্য উঠে এসেছে।
- বিবিসির খবরে বলা হয়েছে, এই প্রথমবারের মতো নিউইয়র্ক বিশ্বের ব্যয়বহুল শহরের তালিকায় শীর্ষ স্থানে নাম লিখিয়েছে। 
- গতবার এ স্থানে ছিল ইসরায়েলের শহর তেল আবিব। 
- এবারের তালিকায় তেল আবিবের অবস্থান তৃতীয়। 
- চতুর্থ অবস্থানে চীনের আধা স্বায়ত্তশাসিত অঞ্চল হংকং শহর ।
- ব্যয়বহুল শহরের তালিকায় নিউইয়র্কের নাম শীর্ষ স্থানে উঠে আসার কারণগুলোর একটি যুক্তরাষ্ট্রের উচ্চ মূল্যস্ফীতি।

উৎস: প্রথম আলো ডেস্ক। ২২ ডিসেম্বর ২০২২।
৪,০৭৯.
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS) এর প্রকাশিত ২০২৩-২৪ অর্থবছরের জিডিপির চূড়ান্ত হিসাব অনুযায়ী, স্থির মূল্যে প্রবৃদ্ধির হার -
  1. ৩.১৭%
  2. ৪.২২%
  3. ৫.৩১%
  4. ৬.৪৩%
সঠিক উত্তর:
৪.২২%
উত্তর
সঠিক উত্তর:
৪.২২%
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

২০২৩-২৪ অর্থবছরের জিডিপির চূড়ান্ত হিসাব:
- বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS) ১০ ফেব্রুয়ারি ২০২৫-এ ২০২৩-২৪ অর্থবছরের জিডিপির চূড়ান্ত হিসাব প্রকাশ করে।
- প্রতিবেদনে চলতি ও স্থির মূল্যের জিডিপি, খাতভিত্তিক প্রবৃদ্ধি, রপ্তানি আয়, বিনিয়োগ-সঞ্চয় অনুপাত ও মাথাপিছু ১০৫০২ আয়ের চূড়ান্ত চিত্র উপস্থাপন করা হয়েছে।

⇒ স্থূল দেশজ উৎপাদ (জিডিপি) ও প্রবৃদ্ধির হার (চুড়ান্ত):
- চলতি মূল্যে জিডিপি (মিলিয়ন টাকা): ৫০,০২৬,৫৩৭।
- চলতি মূল্যে জিডিপি (কোটি টাকা): ৫০,০২,৬৫৪।
- চলতি মূল্যে জিডিপি (বিলিয়ন টাকা): ৫০,০২৭।
- চলতি মূল্যে জিডিপি (বিলিয়ন ইউএস ডলার): ৪৫০।
- স্থির মূল্যে প্রবৃদ্ধির হার (%): ৪.২২%।

⇒ স্থির মূল্যে তিনটি বৃহৎ খাতের প্রবৃদ্ধির হার (চুড়ান্ত):
- কৃষি: ৩.৩০%।
- শিল্প: ৩.৫১%।
- সেবা: ৫.০৯%।

তথ্যসূত্র - বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS) ওয়েবসাইট।
৪,০৮০.
বর্তমানে আফিম উৎপাদনে শীর্ষ দেশ কোনটি?
  1. উজবেকিস্তান
  2. মিয়ানমার
  3. আইভরিকোস্ট
  4. আফগানিস্তান
সঠিক উত্তর:
মিয়ানমার
উত্তর
সঠিক উত্তর:
মিয়ানমার
ব্যাখ্যা
আফিম উৎপাদনে শীর্ষ দেশ:
- বর্তমানে আফিম উৎপাদনে শীর্ষ দেশ মিয়ানমার।
- ২০২১ সালে মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে নির্বাচিত সরকার উৎখাতের পর থেকে দেশটিতে রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক অস্থিতিশীলতা বিরাজ কড়ছে।
- যার ফলে অনেকেই আফিম চাষের দিকে ঝুঁকছেন।
- ইউএনওডিসির প্রতিবেদন মতে, মিয়ানমারের আফিম চাষীরা এখন অন্য যেকোনো পণ্য চাষের তুলনায় গড়ে প্রায় ৭৫ শতাংশ বেশি উপার্জন করছেন।

উল্লেখ্য,
- ২০২২ সালে আফিম উৎপাদনে শীর্ষ দেশ ছিল আফগানিস্তান। 
- ২০২২ সালে আফগানিস্তানের তালেবান শাসক মাদকদ্রব্য ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা আরোপের পর দেশটিতে আফিম চাষ ৯৫ শতাংশ কমে যায়।

উৎস: i) UN News.
         ii) ১২ ডিসেম্বর, ২০২৩, The Daily Star Bangla.
৪,০৮১.
গ্লোবাল জেন্ডার গ্যাপ রিপোর্ট-২০২১ অনুসারে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম?
  1. ৬৫তম
  2. ৭৩তম
  3. ৮৮তম
  4. ৯৪তম
সঠিক উত্তর:
৬৫তম
উত্তর
সঠিক উত্তর:
৬৫তম
ব্যাখ্যা
বিশ্ব অর্থনৈতিক ফোরাম প্রকাশিত গ্লোবাল জেন্ডার গ্যাপ রিপোর্ট-২০২১ অনুসারে:
- বিশ্বে বাংলাদেশের অবস্থান : ৬৫তম
- এশিয়ায় : পঞ্চম
- দক্ষিণ এশিয়ায় : প্রথম।
রিপোর্ট অনুসারে:
- বিশ্বে শীর্ষদেশ : আইসল্যান্ড
- সর্বনিম্ন দেশ : আফগানিস্তান (১৫৬তম)।
সার্কভুক্ত অন্যান্য দেশগুলোর অবস্থান:
- নেপাল : ১০৬তম
- শ্রীলঙ্কা : ১১৬তম
- মালদ্বীপ : ১২৮তম
- ভারত : ১৪০তম
- পাকিস্তান : ১৫৩তম
- আফগানিস্তান : ১৫৬তম।
(তথ্যসূত্র: ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম ওয়েবসাইট)
৪,০৮২.
Which country hosted the 20th G20 Summit in 2025?
  1. Brazil
  2. Canada
  3. United States
  4. South Africa
সঠিক উত্তর:
South Africa
উত্তর
সঠিক উত্তর:
South Africa
ব্যাখ্যা

জি-২০:
- G-20 বা Group of 20।
- G-20 আন্তর্জাতিক অর্থনৈতিক সহযোগিতার প্রধান ফোরাম।
- বিশ্ব অর্থনৈতিক সংকটের পরিপ্রেক্ষিতে ১৯৯৯ সালে গঠিত হয়েছিল।
- এটি শিল্পোন্নত এবং উন্নয়নশীল দেশগুলির মধ্যে অর্থনৈতিক সহযোগিতা, নীতি সমন্বয় এবং বিশ্ব অর্থনীতির বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণের জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম।

⇒ জি-২০’র সদস্য: ২১টি।
- দেশ ১৯টি এবং জোট ইউরোপীয় ইউনিয়ন ও আফ্রিকান ইউনিয়ন।
- সদস্য দেশ: যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, কানাডা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, চীন, আর্জেন্টিনা, ফ্রান্স, জার্মানি, ভারত, ইন্দোনেশিয়া, ইতালি, জাপান, দক্ষিণ কোরিয়া, মেক্সিকো, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা, তুরস্ক।
- স্পেন স্থায়ী অতিথি হিসেবে আমন্ত্রিত হয়।

⇒ বিশ্বের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৮৫ শতাংশই এই জোটের দখলে।
- আন্তর্জাতিক বাণিজ্যের ৭৫ শতাংশের সঙ্গে জড়িত জি-২০ দেশগুলো।

উল্লেখ্য,
- ২০২৫ সালের ২২-২৩ নভেম্বরে ২০তম জি-২০ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে দক্ষিণ আফ্রিকায়।
- প্রথমবারের মতো আফ্রিকা মহাদেশে জি-২০ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। দক্ষিণ আফ্রিকা তার সভাপতিত্ব কাজে লাগিয়ে আফ্রিকা ও গ্লোবাল সাউথের অগ্রাধিকারগুলোকে জি-২০ এজেন্ডার মূল আলোচ্য হিসেবে প্রতিষ্ঠা করেছে।
- তবে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এনে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম এ অধিবেশনে উপস্থিত ছিলেন না। 
- পরবর্তী ২১তম জি-২০ সম্মেলন ২০২৬ সালে অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রে।

উৎস: i) Department of Foreign Affairs and Trade ওয়েবসাইট।
ii) G20 ওয়েবসাইট।

৪,০৮৩.
পাটকে কৃষি পণ্য হিসাবে ঘোষণার গেজেট পাশ হয় কত তারিখে?
  1. ক) ৪ মার্চ, ২০২৩
  2. খ) ২ মার্চ, ২০২৩
  3. গ) ৩ মার্চ, ২০২৩
  4. ঘ) ১ মার্চ, ২০২৩
সঠিক উত্তর:
ঘ) ১ মার্চ, ২০২৩
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১ মার্চ, ২০২৩
ব্যাখ্যা
- পাটকে কৃষিপণ্য ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে কৃষি মন্ত্রণালয়। পরে প্রজ্ঞাপনের গেজেট জারি করে সরকার। মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী পাটকে কৃষিপণ্য হিসেবে ঘোষণা করে গত ২৬ ফেব্রুয়ারি কৃষি মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।

- বুধবার (১ মার্চ) কৃষি মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপনের গেজেট জারি করা হয়।

- গেজেটে বলা হয়, গত ৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকের সিদ্ধান্ত মোতাবেক সোনালি আঁশ পাটকে কৃষিপণ্য ঘোষণা করা হলো। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

- উল্লেখ্য, গত ৯ জানুয়ারি মন্ত্রিসভা বৈঠকে পাটকে কৃষিজাত পণ্য হিসেবে গণ্য করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন সাংবাদিকদের এ তথ্য জানিয়েছিলেন।

উৎস: বাংলাট্রিবিউন ও লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, এপ্রিল ২০২৩
৪,০৮৪.
২০২৬ সালে সাফ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবলে চ্যাম্পিয়ন হয় কোন দেশ?
  1. ভারত
  2. বাংলাদেশ
  3. নেপাল
  4. পাকিস্তান
সঠিক উত্তর:
ভারত
উত্তর
সঠিক উত্তর:
ভারত
ব্যাখ্যা

- ২০২৬ সালে  সাফ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল চ্যাম্পিয়ন হয় ভারত।
- ফাইনাল ম্যাচ: ৭ ফেব্রুয়ারি, ২০২৬।
- নেপালের পোখারায় সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারতের কাছে ৪-০ গোলে হারতে হলো বাংলাদেশকে।
- সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপে এবারই প্রথম এককভাবে চ্যাম্পিয়ন হলো ভারত।
- এর আগে দুইবার বয়সভিত্তিক এই আসরে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ-ভারত।
- ২০২১ সালে শিরোপা জিতেছিল বাংলাদেশ।
- ২০২৪ সালে ম্যাচ কমিশনারের সেই আলোচিত টস কাণ্ডের পর দুই দলকে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করেছিল দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ)।

উৎস: দৈনিক প্রথম আলো। 

৪,০৮৫.
ইরানের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী কে? [মার্চ, ২০২৬]
  1. হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান
  2. আলী বাঘেরি কানি
  3. জাভেদ জারিফ
  4. আব্বাস আরাগচি
সঠিক উত্তর:
আব্বাস আরাগচি
উত্তর
সঠিক উত্তর:
আব্বাস আরাগচি
ব্যাখ্যা

- ইরানের বর্তমান পররাষ্ট্রমন্ত্রীর নাম আব্বাস আরাগচি।
- যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সপ্তাহজুড়ে বাড়তে থাকা উত্তেজনা এবং দুই দেশের মধ্যে ওমানে দুই দেশের কর্মকর্তাদের মধ্যকার পরোক্ষ আলোচনা শেষ হয়েছে।
- ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ওমানের রাজধানী মাসকটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টা স্টিভ উইটকফ এবং তাঁর জামাতা জ্যারেড কুশনার আলোচনায় অংশ নেন।

উল্লেখ্য
- ২৮ ফেব্রুয়ারি ২০২৬ মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর নতুন নেতা নিয়োগ করেছে ইরান।
- আয়াতুল্লাহ আলিরেজা আরাফি হয়েছেন অন্তর্বর্তীকালীন সর্বোচ্চ ধর্মীয় নেতা।
- ইরানের সাংবিধানিক প্রক্রিয়ায় পরবর্তী উত্তরসূরি নির্বাচিত না-হওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন নেতৃত্ব পরিষদের বিচারক সদস্য হিসেবে তাঁকে নিযুক্ত করা হয়।

উৎস: বিবিসি নিউজ। [লিঙ্ক]

৪,০৮৬.
জনশুমারি ও গৃহগণনা ২০২২ অনুযায়ী জনসংখ্যার দিক দিয়ে দেশের দ্বিতীয় বৃহত্তম নৃগোষ্ঠী কোনটি?
  1. চাকমা
  2. মারমা
  3. ত্রিপুরা
  4. গারো
সঠিক উত্তর:
মারমা
উত্তর
সঠিক উত্তর:
মারমা
ব্যাখ্যা

• ক্ষুদ্র জাতিগোষ্ঠী:
- জনশুমারি ও গৃহগণনা ২০২২ অনুযায়ী, বাংলাদেশে ‘ক্ষুদ্র জাতিগোষ্ঠীর’ সংখ্যা ৫০টি।
- ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংখ্যা ১৬,৫০,৪৭৮ জন। এর মধ্যে পুরুষ ৪৯.৯৮% ও নারী ৫০.০২%।
- জনসংখ্যার দিক দিয়ে -
- বাংলাদেশের সর্ববৃহৎ ক্ষুদ্র নৃগোষ্ঠী হলো চাকমা।
- দ্বিতীয় অবস্থানে আছে মারমা।
- তৃতীয় অবস্থানে আছে ত্রিপুরা।

তথ্যসূত্র: i) জনশুমারি ও গৃহগণনা ২০২২।
ii) প্রথম আলো।

৪,০৮৭.
BIMSTEC এর পরবর্তী চেয়ারম্যান দেশ কোনটি? [নভেম্বর, ২০২৪]
  1. ভারত
  2. বাংলাদেশ
  3. নেপাল
  4. শ্রীলঙ্কা
সঠিক উত্তর:
বাংলাদেশ
উত্তর
সঠিক উত্তর:
বাংলাদেশ
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

BIMSTEC:

- BIMSTEC-এর পূর্ণরূপ: Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Co- Operation.
- এটি বঙ্গোপসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক জোট।
- এর পূর্বনাম ছিল BISTEC (Bangladesh, India, Sri Lanka, Thailand Economic Cooperation)।
- পরবর্তীতে মায়ানমার যোগদান করলে M যুক্ত হয়ে BIMSTEC হয় এবং নেপাল ও ভুটান যোগদানের পর বর্তমান নাম ধারণ করে।

উল্লেখ্য,
- এটি ৬ জুন, ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত হয়।
- এর প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল ৪টি।
- বর্তমান সদস্য সংখ্যা ৭টি।
- এগুলো হলো: বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, মিয়ানমার, নেপাল ও ভুটান।
- সদরদপ্তর: ঢাকা, বাংলাদেশের য় অবস্থিত।
- বর্তমান মহাসচিব: ইন্দ্রমণি পান্ডে।

⇒ ১৯৯৭ সালের ৬ জুন ব্যাংকক ঘোষণার মধ্য দিয়ে বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশনের (বিমসটেক) যাত্রা শুরু হয়.
- ২০১৪ সালে ঢাকায় বিমসটেক সচিবালয় চালু করা হয়।

⇒ ‘বিমসটেক’ এর বর্তমান সভাপতি: থাইল্যান্ড।
- অক্টোবর, ২০২৪ এ ২০২৪ বিমসটেক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে।
- ‘বিমসটেক’ এর পরবর্তী চেয়ারম্যান হবে বাংলাদেশ।
- ২০২৪ বিমসটেক শীর্ষ সম্মেলনের পর বাংলাদেশ চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করবে। 

উল্লেখ্য,
- বাংলাদেশ এর আগে ১৯৯৭ থেকে ১৯৯৯ এবং ২০০৫ থেকে ২০০৬ সালে এ দায়িত্ব পালন করে।

উৎস: i) BIMSTEC ওয়েবসাইট।
ii) বাসস।
৪,০৮৮.
গ্লোবাল স্টার্টআপ ইকোসিস্টেম ইনডেক্স ২০২২ অনুসারে শীর্ষ শহর কোনটি?
  1. ক) নিউইয়র্ক
  2. খ) সান ফ্রান্সিসকো
  3. গ) ওয়াশিংটন ডিসি
  4. ঘ) সাংহাই
সঠিক উত্তর:
খ) সান ফ্রান্সিসকো
উত্তর
সঠিক উত্তর:
খ) সান ফ্রান্সিসকো
ব্যাখ্যা
গ্লোবাল স্টার্টআপ ইকোসিস্টেম ইনডেক্স:
জুন ২০২২-এ বৈশ্বিক গবেষণা প্রতিষ্ঠান স্টার্টআপ ব্রিঙ্ক ১০০টি দেশকে অন্তর্ভুক্ত করে গ্লোবাল স্টার্টআপ ইকোসিস্টেম ইনডেক্স প্রকাশ করে।
সূচক অনুসারে -
• শীর্ষ দেশ - যুক্তরাষ্ট্র।
• বাংলাদেশের অবস্থান - ৯৩তম।
• শীর্ষ শহর - সান ফ্রান্সিসকো। 
• ঢাকার অবস্থান ৩২৬তম।
• সার্কভুক্ত দেশের অবস্থান: ১৯. ভারত, ৭৬. পাকিস্তান, ৯০. শ্রীলংকা ও ৯৩. বাংলাদেশ।

সূত্র: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, জুলাই ২০২২
৪,০৮৯.
সর্বশেষ ইউরো মুদ্রা চালুকারী দেশ কোনটি? (জানুয়ারি-২০২৬)
  1. লাটভিয়া
  2. এস্তোনিয়া
  3. সুইডেন
  4. বুলগেরিয়া
সঠিক উত্তর:
বুলগেরিয়া
উত্তর
সঠিক উত্তর:
বুলগেরিয়া
ব্যাখ্যা

ইউরোপীয় ইউনিয়ন (EU):
- বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট ইউরোপীয় ইউনিয়ন (EU)।
- এর সদর দপ্তর বেলজিয়ামের ব্রাসেলসে অবস্থিত।
- প্রতিষ্ঠাতা সদস্য: ৬টি দেশ।
- বেলজিয়াম, ফ্রান্স, জার্মানি, ইতালি, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস।
- বর্তমান সদস্য: ২৭টি দেশ। [ জানুয়ারি, ২০২৬]
- সর্বশেষ সদস্য: ক্রোয়েশিয়া।
- সর্বশেষ ত্যাগকারী: ব্রিটেন (৩১ জানুয়ারি, ২০২০)।
- এটি ১৯৯৩ সালের ১ নভেম্বরে মাসট্রিচট চুক্তি স্বাক্ষরের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছিল।
- তখন থেকে এটি বিশ্বের বৃহত্তম ট্রেডিং ব্লকে পরিণত হয়।
- ১ জানুয়ারি ,২০২৬ সালে ইউরোপীয় ইউনিয়নের ২১তম দেশ হিসেবে ইউরো মুদ্রা চালু করে- বুলগেরিয়া।

উৎস: EU ওয়েবসাইট।

৪,০৯০.
তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলসংক্রান্ত সংবিধানের কততম সংশোধনী আংশিক অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট? (ডিসেম্বর, ২০২৪)
  1. ত্রয়োদশ সংশোধনী
  2. চতুর্দশ সংশোধনী
  3. পঞ্চদশ সংশোধনী
  4. ষোড়শ সংশোধনী
সঠিক উত্তর:
পঞ্চদশ সংশোধনী
উত্তর
সঠিক উত্তর:
পঞ্চদশ সংশোধনী
ব্যাখ্যা
পঞ্চদশ সংশোধনী:
- ২০১১ সালের ৩০ জুন, সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে বাংলাদেশ রাষ্ট্রের মূলনীতিগুলো পুনঃপ্রতিষ্ঠিত হয়।
- রাষ্ট্রের মূলনীতি হিসাবে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতার নীতি সংযোজন করা হয়।

পঞ্চদশ (১৫তম) সংশোধনী এর বিষয়বস্তু:
• তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল;
• দলীয় সরকারের অধীন মেয়াদ শেষ হবার আগের ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান;
• সংরক্ষিত মহিলা আসন ৪৫ থেকে ৫০ করা;
• ৪৭ এর ৩ অনুচ্ছেদে যুদ্ধাপরাধ বা মানবতা বিরোধী অপরাধের জন্য "অন্য কোন ব্যক্তি, ব্যক্তিসমষ্টি বা সংগঠন" এর বিচার করার বিধান সংযুক্ত করা;
• জরুরী অবস্থার মেয়াদ অনধিক ১২০ দিন করা হয়;
• সংবিধানে নতুন তিনটি তফসিল যুক্ত করা হয়- যথা পঞ্চম, ষষ্ঠ, ও সপ্তম।

⇒ তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলসংক্রান্ত সংবিধানের পঞ্চদশ সংশোধনী আংশিক অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট।
- বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের সময়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পদ্ধতি বাতিল করে সংবিধানের যে পঞ্চদশ সংশোধনী আনা হয়েছিলো সেটিকে আংশিক বাতিল করেছে হাইকোর্টের একটি বেঞ্চ।
-  এই সংশোধনীতে ৫৪টি পরিবর্তন আনা হয়েছিলো।
- আদালত পঞ্চদশ সংশোধনীর মোট ছয়টি বিধান বাতিল করেছে।

তথ্যসূত্র - ১৯ ডিসেম্বর ২০২১, বিবিসি বাংলা ও ১৭ ডিসেম্বর ২০২৪, বিবিসি বাংলা।
৪,০৯১.
'দ্য আর্থশট প্রাইজ, ২০২৫' লাভ করে কোন বাংলাদেশি সংস্থা?
  1. ব্র্যাক
  2. ফ্রেন্ডশিপ এনজিও
  3. জাগো ফাউন্ডেশন
  4. শক্তি ফাউন্ডেশন
সঠিক উত্তর:
ফ্রেন্ডশিপ এনজিও
উত্তর
সঠিক উত্তর:
ফ্রেন্ডশিপ এনজিও
ব্যাখ্যা

দ্য আর্থশট প্রাইজ, ২০২৫:
- ২০২৫ সালে প্রথম বাংলাদেশি প্রতিষ্ঠান হিসেবে বিশ্বের বৃহত্তম পরিবেশ পুরস্কার দ্য আর্থশট প্রাইজ লাভ করে 'ফ্রেন্ডশিপ'। 
- ফিক্স আওয়ার ক্লাইমেট ক্যাটাগরিতে ম্যানগ্রোভ প্রকল্পের জন্য এই পুরষ্কার অর্জন করে প্রতিষ্ঠানটি। 
- ফ্রেন্ডশিপের ম্যানগ্রোভ বনায়ন প্রকল্পে দক্ষিণাঞ্চলে সুন্দরবনের নিকটে ২০০ হেক্টরেরও বেশি এলাকায় ৬ লক্ষ ৫০ হাজারের বেশি ম্যানগ্রোভ চারা রোপণ করা হয়েছে, যেখানে মোট ৬২ কিলোমিটারের বেশি বাঁধ/প্রাকৃতিক প্রতিরোধ-বেষ্টনী গড়ে উঠেছে। 
- এই ম্যানগ্রোভ বন প্রবল ঘূর্ণিঝড়ের অভিঘাত থেকে উপকূলীয় গ্রামগুলোকে রক্ষা করছে এবং এখন পর্যন্ত ১ লাখ ২৫ হাজারের বেশি মানুষের নিরাপত্তা নিশ্চিত করছে।
- ৭ নভেম্বর, ২০২৫ ব্রাজিলের রাজধানী রিও ডি জেনিরোতে ফ্রেন্ডশিপ-এর পক্ষে পুরস্কার গ্রহণ করেন প্রতিষ্ঠাতা রুনা খান। 

উল্লেখ্য,
- ২০২০ সাল থেকে যুক্তরাজ্যের প্রিন্স উইলিয়ামের পক্ষ থেকে দ্য আর্থশট প্রাইজ প্রদান করা হয়।

তথ্যসূত্র- পত্রিকা প্রতিবেদন। [link]

৪,০৯২.
চলতি অর্থবছরের মোট রাজস্ব আয়ের সংশোধিত লক্ষ্যমাত্রা কত কোটি টাকা? (২০২৫-২০২৬ )
  1. ৫ লাখ ৬৪ হাজার কোটি
  2. ৫ লাখ ৮৮ হাজার কোটি 
  3. ৫ লাখ কোটি ৮০ হাজার কোটি 
  4. ৫ লাখ কোটি ৭০ হাজার কোটি 
সঠিক উত্তর:
৫ লাখ ৮৮ হাজার কোটি 
উত্তর
সঠিক উত্তর:
৫ লাখ ৮৮ হাজার কোটি 
ব্যাখ্যা

⇒ চলতি ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটের আকার ২ হাজার কোটি টাকা কমিয়ে ৭ লাখ ৮৮ হাজার কোটি টাকা নির্ধারণ করা হয়েছে।
- চলতি ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা ৭ শতাংশ।
- জিডিপি প্রবৃদ্ধির হার ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে।
- চলতি অর্থবছরের মোট রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ৫ লাখ ৬৪ হাজার কোটি টাকা থেকে ২৪ হাজার কোটি টাকা বাড়িয়ে সংশোধিত লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ৮৮ হাজার কোটি টাকা। 
- বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আকার সংশোধিত বাজেটে ধরা হয়েছে ২ লাখ কোটি টাকা, যা জিডিপির ৩ দশমিক ৩ শতাংশ। 
- সংশোধিত বাজেটে মোট ঘাটতির পরিমাণ নির্ধারণ করা হয়েছে ২ লাখ কোটি টাকা, যা জিডিপির ৩ দশমিক ৩ শতাংশ।
- আগামী ১ ফেব্রুয়ারি থেকে চলতি ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেট বাস্তবায়ন শুরু হবে। 

উৎস: বাসস ও অর্থমন্ত্রণালয়।

৪,০৯৩.
দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনায় বিদ্যুৎ উৎপাদন কত হাজার মেগাওয়াটে উন্নীত করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে?
  1. ক) ৪৬ হাজার মেগাওয়াট
  2. খ) ৬২ হাজার মেগাওয়াট
  3. গ) ৫৩ হাজার মেগাওয়াট
  4. ঘ) ৫৮ হাজার মেগাওয়াট
সঠিক উত্তর:
খ) ৬২ হাজার মেগাওয়াট
উত্তর
সঠিক উত্তর:
খ) ৬২ হাজার মেগাওয়াট
ব্যাখ্যা
• রূপকল্প-২০৪১ বাস্তবায়নের জন্যে বাংলাদেশ সরকার ২০২১-২০৪১ মেয়াদে ২০ বছর মেয়াদী দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনা প্রণয়ন করেছে।
• ২০২১ হতে ২০৪১ অর্থবছরের মধ্যে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা প্রতি বছর গড়ে ৩১০০ মেগাওয়াট বৃদ্ধির মাধ্যমে ৬২ হাজার মেগাওয়াটে উন্নীত করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
• এই পরিকল্পনায় ২০৩১ সালে দেশের গড় প্রবৃদ্ধি হবে ৯ শতাংশ।
• ২০৪১ সালে গড় প্রবৃদ্ধি হবে ৯.৯ শতাংশ।
• দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনার মূললক্ষ্য ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করা।  

তথ্যসূত্র:- পরিকল্পনা কমিশন।
৪,০৯৪.
Food and Agriculture Organization এর বর্তমান সদস্য সংগঠন - (জানুয়ারি, ২০২৫)
  1. ১টি
  2. ২টি
  3. ৩টি
  4. ৪টি
সঠিক উত্তর:
১টি
উত্তর
সঠিক উত্তর:
১টি
ব্যাখ্যা
FAO:
- FAO পূর্ণরূপ Food and Agriculture Organization.
- প্রতিষ্ঠিত হয়: ১৬ অক্টোবর, ১৯৪৫ সাল।
- সদর দপ্তর: রোম, ইতালি।
- FAO এর বর্তমান মহাপরিচালক চীনের কু ডংগিউ। (জানুয়ারি, ২০২৫)
- বর্তমান সদস্য: ১৯৫টি। (জানুয়ারি, ২০২৫)
- ১৯৪টি দেশ ও ১টি সংগঠন হিসেবে ইউরোপীয় ইউনিয়ন।
- সংগঠন হিসেবে ইউরোপীয়ান ইউনিয়ন FAO এর সদস্য।
- সংস্থাটির প্রতিষ্ঠার তারিখ ১৬ অক্টোবর প্রতিবছর বিশ্ব খাদ্য দিবস পালিত হয়।
- বাংলাদেশ ১৯৭৩ সালে FAO এর সদস্যপদ লাভ করে।

তথ্যসূত্র - FAO অফিসিয়াল ওয়েবসাইট।
৪,০৯৫.
রাশিয়ার যে শহরে হাসপাতালে আক্রমণ করার পর বাধ্য হয়ে রাশিয়া চেচনিয়ার সাথে শান্তি বৈঠকে বসতে রাজি হয়েছে তার নাম -
  1. Budennovsk
  2. Keldavisk
  3. Dasanova
  4. Gariev
সঠিক উত্তর:
Budennovsk
উত্তর
সঠিক উত্তর:
Budennovsk
ব্যাখ্যা
এটি তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন যা বর্তমানে গুরুত্বপূর্ণ নয়। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।

রাশিয়ার যে শহরে হাসপাতালে আক্রমণ করার পর বাধ্য হয়ে রাশিয়া চেচনিয়ার সাথে শান্তি বৈঠকে বসতে রাজি হয়েছে তার নাম Budennovsk। 

উৎস: Refworld- Human Rights Watch World Report 1996.
৪,০৯৬.
রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য মতে, ২০২৪-২০২৫ অর্থ বছরের সময়ের পণ্য খাতের অর্জিত রপ্তানি আয়ের পরিমান কত?
  1. ৫২,২৮৩.৯৩ মিলিয়ন মার্কিন ডলার
  2. ৪৮,২৮৩.৯৩ মিলিয়ন মার্কিন ডলার
  3. ৪৯,২৮৩.৯৩ মিলিয়ন মার্কিন ডলার
  4. ৭১,২৪৪.৯৩ মিলিয়ন মার্কিন ডলার
সঠিক উত্তর:
৪৮,২৮৩.৯৩ মিলিয়ন মার্কিন ডলার
উত্তর
সঠিক উত্তর:
৪৮,২৮৩.৯৩ মিলিয়ন মার্কিন ডলার
ব্যাখ্যা

• ২০২৪-২০২৫ অর্থ-বছরের জুলাই-জুন সময়ের রপ্তানি কার্যক্রমঃ
- বিগত ২০২৩-২০২৪ অর্থ বছরে আমাদের রপ্তানি আয় হয়েছিল ৪৪,৪৬৯.৭৪ মিলিয়ন মার্কিন ডলার। 
- চলতি ২০২৪-২০২৫ অর্থ বছরের নির্ধারিত রপ্তানি লক্ষ্যমাত্রা  ৫০,০০০.০০ মিলিয়ন মার্কিন ডলার।
- ২০২৪-২০২৫ অর্থ বছরের জুলাই-জুন সময়ের পণ্য খাতের অর্জিত রপ্তানি আয় ৪৮,২৮৩.৯৩ মিলিয়ন মার্কিন ডলার।
- যা বিগত ২০২৩ -২০২৪ অর্থ বছরের জুলাই-জুন সময়ের রপ্তানি আয় ৪৪,৪৬৯.৭৪ মিলিয়ন মার্কিন ডলারের তুলনায় ৮.৫৮% বেশী এবং নির্ধারিত রপ্তানি লক্ষ্যমাত্রা ৫০,০০০.০০ মিলিয়ন মার্কিন ডলারের ৯৬.৫৭% ।

উৎস: রপ্তানি উন্নয়ন ব্যুরো।

৪,০৯৭.
BIMSTEC এর মোট সদস্য সংখ্যা কতটি? [জুলাই - ২০২৫]
  1. ৫টি
  2. ৬টি
  3. ৭টি
  4. ৮টি
সঠিক উত্তর:
৭টি
উত্তর
সঠিক উত্তর:
৭টি
ব্যাখ্যা
- BIMSTEC এ মোট সাতটি দেশ সদস্য হিসেবে অন্তর্ভুক্ত রয়েছে: বাংলাদেশ, ভারত, শ্রীলংকা, নেপাল, ভুটান, মিয়ানমার, ও থাইল্যান্ড।

BIMSTEC:
- BIMSTEC এর পূর্ণরূপ Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation.
- BIMSTEC একটি অর্থনৈতিক সংগঠন।
- বিমসটেক এর প্রতিষ্ঠাকাল: ৬ জুন, ১৯৯৭ সাল।
- সংগঠনটির সদর দপ্তর ঢাকা, বাংলাদেশ।
- এর প্রতিষ্ঠার স্থান: ব্যাংকক, থাইল্যান্ড।
- সংগঠনটির সদস্য সংখ্যা: ৭টি দেশ।
- এগুলো হলো- ভারত, বাংলাদেশ, শ্রীলংকা, নেপাল, ভুটান, মিয়ানমার, থাইল্যান্ড।

উল্লেখ্য,
- বিমসটেকের বর্তমান সভাপতি বাংলাদেশ।
- বিমসটেক ষষ্ঠ শীর্ষ সম্মেলন ০৪ এপ্রিল, ২০২৫ তারিখে থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত হয়।
- এর আগে ০২ এপ্রিল ২৫তম বিমসটেক সিনিয়র কর্মকর্তাদের সভা এবং ০৩ এপ্রিল ২০তম বিমসটেক মন্ত্রী পর্যায়ের সভা অনুষ্ঠিত হয়।
- শীর্ষ সম্মেলনের সমাপ্তিতে, বিমসটেকের প্রতিষ্ঠাতা সদস্য বাংলাদেশ বিমসটেকের সভাপতিত্ব গ্রহণ করে।

সূত্র: BIMSTEC ওয়েবসাইট।
৪,০৯৮.
কাতার ফুটবল বিশ্বকাপ-২০২২ এ সেরা উদীয়মান খেলোয়াড় নির্বাচিত হন -
  1. ক) হ্যারি কেইন
  2. খ) রিচার্লিসন
  3. গ) এনজো ফার্নান্দেজ
  4. ঘ) কিলিয়ান এমবাপ্পে
সঠিক উত্তর:
গ) এনজো ফার্নান্দেজ
উত্তর
সঠিক উত্তর:
গ) এনজো ফার্নান্দেজ
ব্যাখ্যা
কাতার ফুটবল বিশ্বকাপ-২০২২ এ সেরা উদীয়মান খেলোয়াড় নির্বাচিত হয় - এনজো ফার্নান্দেজ।

• ফুটবল বিশ্বকাপ:
- ১৯৩০ সাল থেকে শুরু হয় বিশ্বের সর্বাধিক জনপ্রিয় আসর ফুটবল বিশ্বকাপ।
- প্রথম স্বাগতিক দেশ হলো উরুগুয়ে এবং প্রথম চ্যাম্পিয়ানও হয় উরুগুয়ে।
- প্রতি ৪ বছর পর পর অনুষ্ঠিত হয় ফুটবল বিশ্বকাপ।

- পরবর্তী ফুটবল বিশ্বকাপ (২৩তম আসর) অনুষ্ঠিত হবে ২০২৬ সালে।
- ঐ বিশ্বকাপে ৪৮টি দল অংশগ্রহণ করবে।
- বিশ্বকাপটি যৌথভাবে আয়োজন করবে কানাডা, মেক্সিকো এবং মার্কিন যুক্তরাষ্ট্র। 

• কাতার ফুটবল বিশ্বকাপ - ২০২২:
- ২০২২ সালে অনুষ্ঠিত কাতার ফুটবল বিশ্বকাপের গুরুত্বপূর্ণ তথ্যসমূহ:
- আয়োজক দেশ: কাতার (২২তম আসর)
- সময়কাল: ২০ নভেম্বর - ১৮ ডিসেম্বর
- অংশগ্রহণকারী দেশ: ৩২ টি
- মাসকট: লা’ইব [অর্থ: অতি দক্ষ খেলোয়াড়]
- চ্যাম্পিয়ন: আর্জেন্টিনা (৩য় বার)
- রানার্স আপ: ফ্রান্স

- গোল্ডেন বল: লিওনেল মেসি (আর্জেন্টিনা)
- সর্বাধিক গোলদাতা/গোল্ডেন বুট: কিলিয়ান এমবাপ্পে (৮টি)
- গোল্ডেন গ্লাভস/সেরা গোলরক্ষক: এমিলিয়ানো মার্টিনেজ (আর্জেন্টিনা)
- সেরা উদীয়মান খেলোয়াড়: এনজো ফার্নান্দেজ (আর্জেন্টিনা)
- টুর্নামেন্ট সেরা গোল: রিচার্লিসন (ব্রাজিলের হয়ে সার্বিয়ায় বিপক্ষে)
- ফুটবল বিশ্বকাপের ইতিহাসে প্রথম নারী রেফারি দায়িত্ব পালন করেন এ বিশ্বকাপে।

সূত্র: ফিফার অফিসিয়াল ওয়েবসাইট এবং জাতীয় দৈনিক সংবাদপত্র
৪,০৯৯.
কোন দেশ 'ফিফা নারী বিশ্বকাপ ফুটবল ২০২৩'-এ চ্যাম্পিয়ন হয়েছে?
  1. অস্ট্রেলিয়া
  2. ইংল্যান্ড
  3. স্পেন
  4. সুইডেন
সঠিক উত্তর:
স্পেন
উত্তর
সঠিক উত্তর:
স্পেন
ব্যাখ্যা
ফিফা নারী বিশ্বকাপ ফুটবল ২০২৩:
- স্বাগতিক দেশ: অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড।
- সময়কাল: ২০ জুলাই – ২০ আগস্ট ২০২৩।
- দল: ৩২।
- চ্যাম্পিয়ন: স্পেন (১ম শিরোপা)।
- রানার-আপ: ইংল্যান্ড।
- তৃতীয় স্থান: সুইডেন।
- শীর্ষ গোলদাতা: হিনাতা মিয়াজাওয়া (৫ গোল); (জাপান)।
- সেরা খেলোয়াড়: আইতানা বনমাতি; স্পেন।
- সেরা যুব খেলোয়াড়: সালমা পারাউয়েলো (স্পেন)।
- সেরা গোলরক্ষক: মেরি আর্পস (ইংল্যান্ড)।
- ফেয়ার প্লে পুরস্কার: জাপান।

উৎস: FIFA ওয়েবসাইট।
৪,১০০.
ভার্সাই চুক্তির মাধ্যমে কোনটি প্রতিষ্ঠিত হয়?
  1. WHO
  2. ILO
  3. FAO
  4. UNESCO
সঠিক উত্তর:
ILO
উত্তর
সঠিক উত্তর:
ILO
ব্যাখ্যা
আন্তর্জাতিক শ্রম সংস্থা (ILO):
- এর পূর্ণরূপ: International Labour Organization.
- গঠিত হয়: ১৯১৯ সালে ২৮ জুন।
- সদর দপ্তর: সুইজারল্যান্ডের, জেনেভায়।
- বর্তমান সদস্য: ১৮৭ টি।
- সর্বশেষ সদস্য : কুক আইল্যান্ডস ২০১৭ সালে।
- ভার্সাই চুক্তির মাধ্যমে ILO প্রতিষ্ঠিত হয়।
- আইএলও ১৯৪৬ সালে জাতিসংঘের প্রথম অনুমোদিত বিশেষায়িত সংস্থায়।
- আইএলও ১৯৬৯ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে।
- বর্তমান মহাপরিচালক: Gilbert F. Houngbo. ( মার্চ ২০২৫)।
- মহাপরিচালকের মেয়াদ: ৫ বছর।
- বাংলাদেশ সদস্যপদ লাভ করে ২২ জুন ১৯৭২ সালে।

অপরদিকে,
- বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO):
- এর পূর্ণরূপ: World Health Organization. 
- WHO-এর প্রধান উদ্দেশ্য: সর্বোচ্চ সম্ভাব্য সকল মানুষের স্বাস্থ্য নিশ্চিত করা।

ইউনেস্কো (UNESCO):
- এর পূর্ণরূপ: United Nations Educational Scientific and Cultural Organization.
- ইউনেস্কোর মূল কাজের ক্ষেত্র -শিক্ষা, বিজ্ঞান, সংস্কৃতি।
- বাংলাদেশ ১৯৭২ সালের ২৭ শে অক্টোবর ইউনেস্কোতে যোগ দেয়। 

উৎস: ILO ওয়েবসাইট।