বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

সকল পরিবর্তনশীল তথ্য

মোট প্রশ্ন৭,৭৫২এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

সকল পরিবর্তনশীল তথ্য

PrepBank · পাতা ২৬ / ৭৬ · ২,৫০১২,৬০০ / ৭,৭৫২

২,৫০১.
সর্বপ্রথম নারীরা ভোটাধিকার পায় কোন দেশে?
  1. যুক্তরাষ্ট্র
  2. কানাডা
  3. অস্ট্রেলিয়া
  4. নিউজিল্যান্ড
সঠিক উত্তর:
নিউজিল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
নিউজিল্যান্ড
ব্যাখ্যা
• নারী ভোটাধিকার পাওয়া দেশ:
- নিউজিল্যান্ড ১৮৯৩ সালে নারীরা ভোট দেয়।
- বিশ্বের প্রথম দেশ, যেখানে নারীরা ভোট দেওয়ার অধিকার পায়।
- তবে, তারা প্রার্থী হওয়ার (elected) সুযোগ পায় বহু বছর পরে – ১৯১৯ সালে।

এছাড়াও,
- অস্ট্রেলিয়া ছিল দ্বিতীয় গুরুত্বপূর্ণ দেশ,
- যেখানে নারীরা ১৯০২ সালে ভোট দেওয়ার পাশাপাশি নির্বাচনে অংশগ্রহণের অধিকার পায়। 
- তবে, আদিবাসী নারীদের সেই সময় অধিকার দেওয়া হয়নি।
- অন্যান্য দেশে নারীর ভোটাধিকার:
- ফিনল্যান্ড: ১৯০৬ সাল,
- যুক্তরাজ্য: ১৯১৮ (সীমিত), ১৯২৮ (সম্পূর্ণ), 
- যুক্তরাষ্ট্র: ১৯২০ সালে।

উৎস: World Atlas.
২,৫০২.
According to the Agricultural Statistics Yearbook 2023, which of the following districts produces the highest amount of wheat?
  1. Jhenaidah
  2. Dinajpur
  3. Thakurgaon
  4. Mymensingh
সঠিক উত্তর:
Thakurgaon
উত্তর
সঠিক উত্তর:
Thakurgaon
ব্যাখ্যা
কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৩ অনুযায়ী:
শীর্ষ জেলা:
- ধান উৎপাদনে শীর্ষ জেলা ময়মনসিংহ।
- গম উৎপাদনে শীর্ষ জেলা ঠাকুরগাঁও।
- ভূট্টা উৎপাদনে শীর্ষ জেলা দিনাজপুর।
- তুলা উৎপাদনে শীর্ষ জেলা ঝিনাইদহ।
- চা উৎপাদনে শীর্ষ জেলা মৌলভীবাজার।
- তামাক উৎপাদনে শীর্ষ জেলা কুষ্টিয়া।
- পাট উৎপাদনে শীর্ষ জেলা ফরিদপুর।
- আলু উৎপাদনে শীর্ষ জেলা রংপুর।

শীর্ষ বিভাগ:
- ধান উৎপাদনে শীর্ষ বিভাগ রংপুর।
- গম উৎপাদনে শীর্ষ বিভাগ রাজশাহী।
- ভূট্টা উৎপাদনে শীর্ষ বিভাগ রংপুর।
- পাট উৎপাদনে শীর্ষ বিভাগ ঢাকা।
- তুলা উৎপাদনে শীর্ষ বিভাগ খুলনা।
- চা উৎপাদনে শীর্ষ বিভাগ সিলেট।
- তামাক উৎপাদনে শীর্ষ বিভাগ খুলনা।
- আলু উৎপাদনে শীর্ষ বিভাগ রংপুর।

তথ্যসূত্র - কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৩।
২,৫০৩.
ভেনেজুয়েলায় বর্তমানে অপরিশোধিত তেলের মজুদ - 
  1. প্রায় ৩৫০ বিলিয়ন ব্যারেল
  2.  প্রায় ৪০৫ বিলিয়ন ব্যারেল
  3. প্রায় ৩০৩ বিলিয়ন ব্যারেল
  4. প্রায় ৩৩০ বিলিয়ন ব্যারেল
সঠিক উত্তর:
প্রায় ৩০৩ বিলিয়ন ব্যারেল
উত্তর
সঠিক উত্তর:
প্রায় ৩০৩ বিলিয়ন ব্যারেল
ব্যাখ্যা

ভেনেজুয়েলার তেল মজুত:
- বিশ্বে সবচেয়ে বেশি প্রমাণিত জ্বালানি তেল মজুত রয়েছে ভেনেজুয়েলায়, যার পরিমাণ ৩০৩ বিলিয়ন (৩০ হাজার ৩০০ কোটি) ব্যারেলের বেশি।
- ভেনেজুয়েলায় সবচেয়ে বেশি তেলের মজুত রয়েছে দেশটির অরিনাকো বেল্ট অঞ্চলে।
- এটি বিশ্বের অন্যতম বৃহৎ ভারী তেল সংরক্ষণ এলাকা। ঘন ও গাঢ় এ অপরিশোধিত তেল পরিশোধন করে ডিজেল, কেরোসিন ও জেট ফুয়েল তৈরি করা হয়।
- কয়েক বছর ধরে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার তেলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে।

• বিশ্বের শীর্ষ তেল মজুতধারী দেশসমূহ: 
১) ভেনেজুয়েলা — ৩০৩.২২ বিলিয়ন ব্যারেল।
২) সৌদি আরব — ২৬৭.১৯ বিলিয়ন ব্যারেল।
৩) ইরান — ২০৮.৬০ বিলিয়ন ব্যারেল।
৪) কানাডা — ১৬৩.৬৩ বিলিয়ন ব্যারেল।
৫) ইরাক — ১৪৫.০২ বিলিয়ন ব্যারেল।
৬) সংযুক্ত আরব আমিরাত — ১১৩.০০ বিলিয়ন ব্যারেল।
৭) কুয়েত — ১০১.৫০ বিলিয়ন ব্যারেল।
৮) রাশিয়া — ৮০.০০ বিলিয়ন ব্যারেল।
৯) যুক্তরাষ্ট্র — ৫৫.২৫ বিলিয়ন ব্যারেল।
১০) লিবিয়া — ৪৮.৩৬ বিলিয়ন ব্যারেল।

উৎস: প্রথম আলো ও ওপেক ওয়েবসাইট।

২,৫০৪.
বর্তমানে বাংলাদেশে নদী বন্দর কয়টি?
  1. ৩৩ টি
  2. ৩৪ টি
  3. ৩৫ টি
  4. ৩৬ টি
সঠিক উত্তর:
৩৫ টি
উত্তর
সঠিক উত্তর:
৩৫ টি
ব্যাখ্যা

- বর্তমানে বাংলাদেশে নদী বন্দর ৩৫টি।
- বাংলাদেশের সর্বশেষ নদীবন্দর বালাগঞ্জ, সিলেট।
- ৩৪ তম নদীবন্দর মীরসরাই রাসমতি নদীবন্দর।
- ৩৩ তম নদীবন্দর মেঘাইঘাট নাটুয়াপাড়া, সিরাজগঞ্জ।
- বাংলাদেশের বৃহত্তম নদী বন্দর নারায়ণগঞ্জ।
উৎসঃ বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের ওয়েবসাইট।

২,৫০৫.
নিচের কোনটি ফাইভ আইস জোটের সদস্য রাষ্ট্র নয়?
  1. কানাডা
  2. ফ্রান্স
  3. অস্ট্রেলিয়া
  4. নিউজিল্যান্ড
সঠিক উত্তর:
ফ্রান্স
উত্তর
সঠিক উত্তর:
ফ্রান্স
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]
----------------------
⇒ ফাইভ আইস জোট:

- ইন্টারন্যাশনাল ইনটেলিজেন্সের একটি গোষ্ঠী রয়েছে যা ফাইভ আইজ নামে পরিচিত।
- ফাইভ আইস জোটের সদস্য রাষ্ট্র হলো অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র।
- উল্লিখিত প্রশ্নে 'ফ্রান্স' ফাইভ আইস জোটের সদস্য রাষ্ট্র নয়।

- গোটা বিশ্বে ঘটে চলা নানা রাজনৈতিক, কূটনৈতিক, সামরিক ও চরবৃত্তির ওপর এই দেশগুলো একসঙ্গে নজর রাখে।

-সম্প্রতি, ইরানে ইসরায়েলের হামলার বিষয়ে এক মার্কিন গোয়েন্দা নথি ফাঁস হয়েছে।
- নথিগুলো টপ সিক্রেট হিসেবে নিবন্ধিত ছিল এবং শুধু যুক্তরাষ্ট্র এবং তার 'ফাইভ আইস' মিত্রদের এসব নথি দেখার অনুমতি ছিল।
- মার্কিন ন্যাশনাল জিওস্পেশিয়াল-ইনটেলিজেন্স এজেন্সির মাধ্যমে এই নথি তৈরি করা হয়েছে এবং ইসরায়েলের বিমানবাহিনী হামলার প্রস্তুতি অব্যাহত রেখেছে বলেও জানানো হয়েছে রিপোর্টে।

উল্লেখ্য,
Five Eyes:

- ফাইভ আইস ইন্টেলিজেন্স অ্যালায়েন্স, যা FVEY নামেও পরিচিত।
- এটি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা এবং নিউজিল্যান্ডের একটি গোয়েন্দা জোট।
- জোটটি UKUSA চুক্তির উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে।
- তারা বিভিন্ন তথ্য সংগ্রহ করে একসাথে কাজ করে।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে তারা তাদের দেশকে নিরাপদ রাখতে একে অপরকে সাহায্য করছে।
- সন্ত্রাসবাদ, সাইবার হুমকি এবং অন্যান্য নিরাপত্তা সম্পর্কিত তথ্য তারা শেয়ার করে।

এছাড়াও,
UKUSA চুক্তি:

- ১৯৪৩ সালে, মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য একটি সমবায় গোয়েন্দা চুক্তি গঠন করে যা BRUSA চুক্তি নামে পরিচিত।
- এই গোপন চুক্তিটি পরবর্তীতে UKUSA চুক্তি হিসাবে আনুষ্ঠানিক রূপ লাভ করে।
- এই চুক্তিটি ফাইভ আই দেশের মধ্যে গোয়েন্দা তথ্য আদান-প্রদানের ভিত্তি স্থাপন করে।

সূত্র- কালেরকন্ঠ এবং Five Eyes ওয়েবসাইট।
২,৫০৬.
ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনে বাংলাদেশ কত বছরের জন্য বিমসটেকের সভাপতির দায়িত্ব পায়?
  1. ১ বছর
  2. ২ বছর
  3. ৩ বছর
  4. ৪ বছর
সঠিক উত্তর:
২ বছর
উত্তর
সঠিক উত্তর:
২ বছর
ব্যাখ্যা

ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলন: 
- বর্তমানে বিমসটেক এর সভাপতি বাংলাদেশ। 
- আগামী দুই বছরের জন্য বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোট বিমসটেকের সভাপতির দায়িত্ব পেল বাংলাদেশ।
- ২০২৫ সালের ৪ এপ্রিল থাইল্যান্ডের ব্যাংককে ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনে এ দায়িত্ব বুঝে নেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
- ড. ইউনূস তার বক্তব্যে অন্তর্ভুক্তিমূলক ও কার্যকরি বিমসটেকের ওপর জোর দেন এবং আঞ্চলিক রাষ্ট্রগুলোর বিষয়ে বাংলাদেশের দৃষ্টিভঙ্গি ও অগ্রাধিকার উপস্থাপন করেন।
- তিনি আঞ্চলিক সহযোগিতা ও উন্নয়ন এগিয়ে নিতে বাংলাদেশের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

উল্লেখ্য,
- BIMSTEC এর পূর্ণরূপ Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation.
- BIMSTEC বঙ্গোপসাগর তীরবর্তী দেশগুলোর আঞ্চলিক অর্থনৈতিক সংগঠন।
- সদর দপ্তর: ঢাকা, বাংলাদেশ।
- প্রতিষ্ঠাকাল: ৬ জুন, ১৯৯৭ সাল।
- প্রতিষ্ঠার স্থান: ব্যাংকক, থাইল্যান্ড।
- প্রতিষ্ঠাকালীন সদস্য: ৪টি। এগুলো হলো- বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড।
- বর্তমান সদস্য সংখ্যা: ৭টি দেশ। এগুলো হলো- ভারত, বাংলাদেশ, শ্রীলংকা, নেপাল, ভুটান, মিয়ানমার, থাইল্যান্ড। [ব্যাখ্যা আপডেট - জানুয়ারি, ২০২৬]

উৎস: BIMSTEC  ওয়েবসাইট ও পত্রিকা প্রতিবেদন।

২,৫০৭.
বিজিএমইএ-এর বর্তমান সভাপতি কে? (অক্টোবর, ২০২৫)
  1. মাহমুদ হাসান খান
  2. রুবানা হক
  3. সিদ্দিকুর রহমান
  4. কামাল উদ্দিন
সঠিক উত্তর:
মাহমুদ হাসান খান
উত্তর
সঠিক উত্তর:
মাহমুদ হাসান খান
ব্যাখ্যা

⇒ বিজিএমইএ এর বর্তমান সভাপতি মাহমুদ হাসান খান। (অক্টোবর, ২০২৫)

বিজিএমইএ:
- বিজিএমইএ এর পূর্ণরূপ বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন।
- দেশের অন্যতম বৃহৎ ট্রেড অ্যাসোসিয়েশন যা তৈরি পোশাক শিল্পের প্রতিনিধিত্ব করে।
- সংগঠনটি ১৯৮৩ সালে যাত্রা শুরু করে।
- প্রতিষ্ঠার পর থেকে, বিজিএমইএ সরকারের কাছে নীতি সমর্থন, সদস্যদের সেবা, শ্রমিকদের অধিকার নিশ্চিত করা এবং কারখানায় সামাজিক সম্মতির মাধ্যমে পোশাক শিল্পের প্রচার ও সুবিধার জন্য নিবেদিত।
- বিজিএমইএ বাংলাদেশের পোশাক শিল্পের বিকাশের পথ প্রশস্ত করতে ব্র্যান্ড এবং উন্নয়ন অংশীদার সহ স্থানীয় এবং আন্তর্জাতিক স্টেকহোল্ডারদের সাথে সহযোগিতা করে।
- বর্তমানে বিজিএমইএর নিবন্ধিত পোশাক কারখানা রয়েছে প্রায় চার হাজার।

তথ্যসূত্র - বিজিএমইএ অফিসিয়াল ওয়েবসাইট।

২,৫০৮.
নিরাপত্তা পরিষদের বর্তমান অস্থায়ী এশীয় দেশ-
  1. ফিলিপাইন
  2. জাপান
  3. কম্বোডিয়া
  4. ভারত
সঠিক উত্তর:
ভারত
উত্তর
সঠিক উত্তর:
ভারত
ব্যাখ্যা

- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য ১৫টি।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী ৫টি সদস্য দেশঃ China, France, Russia, United Kingdom এবং United States।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী ১০টি সদস্য দেশঃ Estonia, India, Ireland, Kenya, Mexico, Niger, Norway, Saint Vincent and the Grenadines, Tunisia এবং Vietnam।

২,৫০৯.
বঙ্গবন্ধুর নামে নির্মান করা দেশের প্রথম মান মন্দির কোথায় অবস্থিত?
  1. ক) সালথা, ফরিদপুর
  2. খ) বোয়ালমার, ফরিদপুর
  3. গ) ভাঙ্গা, ফরিদপুর
  4. ঘ) মধুখালী, ফরিদপুর
সঠিক উত্তর:
গ) ভাঙ্গা, ফরিদপুর
উত্তর
সঠিক উত্তর:
গ) ভাঙ্গা, ফরিদপুর
ব্যাখ্যা
কর্কটক্রান্তি রেখা এবং ৯০ ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখার ছেদবিন্দু পড়েছে বাংলাদেশের ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলায়। এই স্থানেই বঙ্গবন্ধুর নামে নির্মান করা হবে দেশের প্রথম মান মন্দির।
২,৫১০.
২০২৪-২৫ অর্থবছরের অন্তর্বর্তীকালীনসহ দেশের কততম বাজেট?
  1. ৫১তম
  2. ৫৪তম
  3. ৫৩তম
  4. ৫২তম
সঠিক উত্তর:
৫৪তম
উত্তর
সঠিক উত্তর:
৫৪তম
ব্যাখ্যা
জাতীয় বাজেট ২০২৪-২৫:
- বাজেটের ক্রম: ৫৩তম (অন্তর্বর্তীকালীনসহ ৫৪-তম)।
- আওয়ামী লীগ সরকারের বাজেট: ২৫-তম,
- বাজেটের স্লোগান/শিরোনাম: ‘‘সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকার’’,
- সংসদে বাজেট উত্থাপনের তারিখ: ৬ জুন, ২০২৪ সাল (জ্যৈষ্ঠ ২৩, ১৪৩১),
- বাজেট উত্থাপনকারী: সাবেক অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী (তাঁর প্রথম বাজেট পেশ),
- সংসদে বাজেট পাশের তারিখ: ৩০ জুন, ২০২৪,
- বাজেট কার্যকর হওয়ার তারিখ: ১ জুলাই, ২০২৪,
- ২০২৩-২৪ অর্থবছরের সম্পূরক বাজেট পাসের তারিখ: ১০ জুন, ২০২৪ (৭ লাখ ১৪ হাজার ৪১৮ কোটি টাকা),
- জিডিপির আকার: ৫৫ লাখ ৯৭ হাজার ৪১৪ কোটি টাকা,
- অনুমিত জিডিপি প্রবৃদ্ধির হার: ৬.৭৫ শতাংশ (২০২৩-২৪ এর অর্জিত সাময়িক– ৫.৮২%),
- বাজেটের আকার: মোট ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকা (জিডিপির ১৪.২০%)।

উৎস: জাতীয় বাজেট ২০২৪-২৫।
২,৫১১.
আইএমএফ-এর বিদায়ী ব্যবস্থাপনা পরিচালক একজন -[অক্টোবর, ২০২৪]
  1. আমেরিকান
  2. ব্রিটিশ
  3. জার্মান
  4. ফ্রেঞ্চ
সঠিক উত্তর:
ফ্রেঞ্চ
উত্তর
সঠিক উত্তর:
ফ্রেঞ্চ
ব্যাখ্যা
The International Monetary Fund (IMF):
- The International Monetary Fund বা আন্তর্জাতিক মুদ্রা তহবিল।
- ১৯৩০ সালের মহামন্দার পরে ১৯৪৪ সালের ৪ জুলাই Bretton Woods Conference এর মাধ্যমে IMF গঠিত হয়।
- বর্তমান সদস্য: ১৯০টি।
- সদরদপ্তর: ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র।
- বর্তমান ব্যবস্থাপনা পরিচালক: ক্রিস্টালিনা জর্জিয়েভা।
- এর প্রধান কাজ হলো আন্তর্জাতিক মুদ্রা ব্যবস্থার স্থিতিশীলতা রক্ষা করা।
- এর রিজার্ভ মুদ্রা: ৫টি (ডলার, পাউন্ড, ইয়েন, ইউরো ও ইউয়ান)।

উল্লেখ্য,
- বাংলাদেশ ১৯৭২ সালের ১৭ আগস্ট IMF-এর সদস্যপদ লাভ করে।

উল্লেখ্য,
- আইএমএফ-এর বিদায়ী ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টিন লাগার্ড একজন ফ্রেঞ্চ।

উৎস: IMF ওয়েবসাইট।
২,৫১২.
'NPT' চুক্তি অনুসারে, নিম্নের কোনটি পারমাণবিক অস্ত্র উৎপাদক রাষ্ট্র নয়?
  1. যুক্তরাজ্য
  2. উত্তর কোরিয়া
  3. ফ্রান্স
  4. চীন
সঠিক উত্তর:
উত্তর কোরিয়া
উত্তর
সঠিক উত্তর:
উত্তর কোরিয়া
ব্যাখ্যা
'NPT' চুক্তি:
- NPT-এর পূর্ণরূপ: Nuclear Non- Proliferation Treaty.
- এটি হলো পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি।
- স্বাক্ষরিত হয়: ১ জুলাই, ১৯৬৮।
- কার্যকর হয়: ৫ই মার্চ, ১৯৭০।
- স্বাক্ষরিত দেশ: ১৯১টি।
 
'NPT' চুক্তি অনুসারে, 
- আনুষ্ঠানিকভাবে পারমাণবিক অস্ত্র উৎপাদক রাষ্ট্র (NWS) হলো ৫টি।
- রাষ্ট্রগুলো হলো: চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র।
- চুক্তিটি এই দেশগুলির পারমাণবিক অস্ত্রাগারকে স্বীকৃতি দেয়।
- কিন্তু NPT-এর ৬ অনুচ্ছেদের অধীনে তাদের চিরস্থায়ীভাবে এই ধরনের অস্ত্র তৈরি এবং বজায় রাখার উল্লেখ নেই।

উল্লেখ্য,
- ভারত, পাকিস্তান এবং ইসরায়েল কখনই NPT-এ যোগ দেয়নি। কিন্তু দেশগুলি পারমাণবিক অস্ত্রের অধিকারী বলে পরিচিত।
- উত্তর কোরিয়া একটি অ-পারমাণবিক অস্ত্র রাষ্ট্র হিসাবে NPT-এ যোগদান করেছিল। কিন্তু ২০০৩ সালে NPT থেকে প্রত্যাহারের ঘোষণা করেছিল।

এছাড়াও, 
- বাংলাদেশ পারমানবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তিতে (NPT) স্বাক্ষর করে: ২৭ সেপ্টেম্বর, ১৯৭৯ সালে।

উৎস: i) Arms Control Association ওয়েবসাইট।
ii) UNODA ওয়েবসাইট।
২,৫১৩.
Which is the last member of IMF? (January, 2025)
  1. Andorra
  2. Liechtenstein
  3. Latvia
  4. Albania
সঠিক উত্তর:
Liechtenstein
উত্তর
সঠিক উত্তর:
Liechtenstein
ব্যাখ্যা
IMF:
- IMF এর পূর্ণরূপ The International Monetary Fund.
- ১৯৪৪ সালে প্রতিষ্ঠিত হয়।
- এর সদর দপ্তর মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অবস্থিত।
- IMF এর বর্তমান সদস্য সংখ্যা ১৯১টি। (জানুয়ারি, ২০২৫)
- সর্বশেষ সদস্য - লিচেনস্টাইন। (জানুয়ারি, ২০২৫)
- বর্তমান ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা। (জানুয়ারি, ২০২৫)
- বাংলাদেশ ১৯৭২ সালে IMF এর সদস্যপদ লাভ করে।
- IMF এর প্রধান কাজ হলো আন্তর্জাতিক মুদ্রা ব্যবস্থার স্থিতিশীলতা রক্ষা করা।
- মুদ্রার বিনিময় হার রক্ষা ও মুদ্রার অবমূল্যায়ন রোধ করা।

তথ্যসূত্র - IMF অফিসিয়াল ওয়েবসাইট।
২,৫১৪.
The next Summer Olympics will be held in - [July - 2025]
  1. Paris
  2. Geneva
  3. Beijing
  4. Los Angeles
সঠিক উত্তর:
Los Angeles
উত্তর
সঠিক উত্তর:
Los Angeles
ব্যাখ্যা
অলিম্পিক গেমস:
- পরবর্তী গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস ২০২৮ সালে যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলস এ আয়োজিত হবে। 
- সময়কাল: ১৪ জুলাই - ৩০ জুলাই 
- সর্বশেষ গ্রীষ্মকালীন অলিম্পিক ২০২৪ সালে ফ্রান্সের প্যারিসে আয়োজিত হয়।

উৎস: অলিম্পিক  ওয়েবসাইট।
২,৫১৫.
How many urea fertilizer factories are currently operating under BCIC? [June, 2025]
  1. 5
  2. 7
  3. 10
  4. 11
  5. 13
সঠিক উত্তর:
5
উত্তর
সঠিক উত্তর:
5
ব্যাখ্যা
বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাষ্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি):
- বর্তমানে বিসিআইসি’র অধীনে ১১ টি চালু সার কারখানা আছে।
- বিসিআইসি’র উৎপাদিত পন্যের মধ্যে ৮০% রাসায়নিক সার ; এর মধ্যে ৭০% ইউরিয়া সার ও ১০% অন্যান্য সার।
- তাছাড়া যৌথ অংশীদারিত্বে ১০টি কারখানা রয়েছে।
- উল্লেখ্য যে, ১৯৯৬-৯৭ সাল থেকে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষে সারা দেশে কৃষকদের মাঝে সার বিতরনের মত স্পর্শকাতর বিষয়টি বিসিআইসি’র উপর ন্যাস্ত হয়।
- বিসিআইসি অত্যন্ত আস্তা এবং সফলতার সাথে এই গুরু দয়িত্ব পালন করে যাচ্ছে।

⇒ চালু সার কারখানাগুলোর মধ্যে:
• ৫টি ইউরিয়া সার কারখানা।
• ১টি ডিএপি সার কারখানা।
• ১টি টিএসপি সার কারখানা।
• ১টি কাগজ কারখানা।
• ১টি সিমেন্ট কারখানা।
• ১টি গ্লাসশীট কারখানা।
• ১টি স্যানিটারীওয়্যার ও ইনসুলেটর কারখানা রয়েছে।

উল্লেখ্য ৫টি ইউরিয়া সার কারখানা হলো -
- চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার ফ্যাক্টরী লিমিটেড, 
- যমুনা ফার্টিলাইজার কোম্পানী লিমিটেড,
- আশুগঞ্জ ফার্টিলাইজার এ্যান্ড কেমিক্যাল কোম্পানী লিঃ,
- শাহজালাল ফার্টিলাইজার কোম্পানী লিঃ,
- ঘোড়াশাল পলাশ ফার্টিলাইজার পাবলিক লিমিটেড কোম্পানী ।

উৎস: BCIC ওয়েবসাইট।
২,৫১৬.
২০২৫ সালের নজরুল পুরস্কার লাভ করেন -
  1. অধ্যাপক আনোয়ারুল হক
  2. ড. অসীম দত্ত
  3. এ এম এম মহীউজজামান চৌধুরী ময়না
  4. রাজিয়া সুলতানা
সঠিক উত্তর:
অধ্যাপক আনোয়ারুল হক
উত্তর
সঠিক উত্তর:
অধ্যাপক আনোয়ারুল হক
ব্যাখ্যা
নজরুল পুরস্কার:
- ২০২২ সালে বাংলা একাডেমি নজরুল পুরস্কার চালু করে।

⇒ নজরুল পুরস্কার ২০২৫:
- বাংলা একাডেমি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন ও সৃষ্টি নিয়ে গবেষণায় বিশিষ্ট নজরুল গবেষক অধ্যাপক আনোয়ারুল হক এবং নজরুলসংগীত-চর্চায় প্রখ্যাত নজরুল সংগীতশিল্পী শবনম মুশতারীকে নজরুল পুরস্কার ২০২৫-এ ভূষিত করেছে।
- নজরুল পুরস্কারের অর্থমূল্য (প্রতিটি) ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা। 

অন্যদিকে,
- ২০২৫ সালে বাংলা একাডেমির ‘রবীন্দ্র পুরস্কার’ পেয়েছেন ড. অসীম দত্ত ও শিল্পী এ এম এম মহীউজজামান চৌধুরী ময়না।
- ২০২৪ সালে নজরুল পুরস্কার লাভ করেন অধ্যাপক রাজিয়া সুলতানা।

উৎস: বাংলা একাডেমি ওয়েবসাইট।
২,৫১৭.
২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেটে সর্বোচ্চ বরাদ্দ পাওয়া খাত কোনটি?
  1. শিক্ষা ও প্রযুক্তি
  2. পরিবহন ও যোগাযোগ
  3. জনপ্রশাসন
  4. চিকিৎসা
সঠিক উত্তর:
জনপ্রশাসন
উত্তর
সঠিক উত্তর:
জনপ্রশাসন
ব্যাখ্যা

২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেট:
- ২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেটে সর্বোচ্চ বরাদ্দ পাওয়া খাতসমূহ,
• প্রথম অবস্থানে জনপ্রশাসন - ২৩.৫%।
• দ্বিতীয় অবস্থানে শিক্ষা ও প্রযুক্তি - ১৪.০%।
• তৃতীয় অবস্থানে পরিবহন ও যোগাযোগ - ৯.০%।
- উন্নয়ন বাজেটে সর্বোচ্চ বরাদ্দপ্রাপ্ত খাত: পরিবহন ও যোগাযোগ।
- অউন্নয়ন বাজেটে সর্বোচ্চ বরাদ্দপ্রাপ্ত খাত: সুদ।

তথ্যসূত্র- জাতীয় বাজেট ২০২৫-২৬ অর্থবছর।

২,৫১৮.
বাংলাদেশে কোন অর্থ বছরে প্রতিবন্ধী ভাতা চালু করা হয়?
  1. ২০০৪-২০০৫ অর্থবছর
  2. ২০০৫-২০০৬ অর্থবছর
  3. ২০০৬-২০০৭ অর্থবছর
  4. ২০০৭-২০০৮ অর্থবছর
সঠিক উত্তর:
২০০৫-২০০৬ অর্থবছর
উত্তর
সঠিক উত্তর:
২০০৫-২০০৬ অর্থবছর
ব্যাখ্যা

প্রতিবন্ধী ভাতা:
- বাংলাদেশের মোট জনসংখ্যার একটি উল্লেখযোগ্য অংশ প্রতিবন্ধী।
- বাংলাদেশে 'প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা আইন ২০১৩' প্রণীত হয়।
- বর্তমানে (নভেম্বর, ২০২৫) প্রতিবন্ধীদের জন্য মাসিক ভাতার হার: ৯০০/- টাকা।
- বাস্তবায়নকারী দফতর: সমাজসেবা অধিদপ্তর।
- কার্যক্রম শুরুর বছর: ২০০৫-২০০৬ অর্থবছর।

⇒ লক্ষ্য ও উদ্দেশ্য:
১. প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতি প্রদত্ত সাংবিধানিক ও আইনগত প্রতিশ্রুতি পূরণ।
২. প্রতিবন্ধী ব্যক্তিদের আর্থ-সামাজিক উন্নয়ন।
৩. প্রতিবন্ধী ব্যক্তিদের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আনয়ন।
৪. সুনির্দিষ্ট নীতিমালা অনুসরণপূর্বক উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক বাছাইকৃত প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য মাসিক ভাতা প্রদান।
৫. প্রতিবন্ধী ব্যক্তিদের বিষয়টি জাতীয় কর্মপরিকল্পনায় অন্তর্ভুক্তকরণ।
৬. প্রতিবন্ধী ব্যক্তিদের জরিপ করে সুবর্ণ নাগরিক কার্ড প্রদান।

তথ্যসূত্র - সমাজসেবা অধিদফতর ওয়েবসাইট।

২,৫১৯.
জাপানের বর্তমান প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির রাজনৈতিক দল কোনটি? [ফেব্রুয়ারি, ২০২৬]
  1. জনতাবাদী সমাজতান্ত্রিক দল
  2. কনস্টিটিউশনাল ডেমোক্র্যাটিক পার্টি
  3. কনজারভেটিভ পার্টি 
  4. লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি
সঠিক উত্তর:
লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি
উত্তর
সঠিক উত্তর:
লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি
ব্যাখ্যা

জাপানের বর্তমান প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির রাজনৈতিক দল  লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)।
-সম্প্রতি, জাপানের সাধারণ নির্বাচনে বর্তমান প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির দল দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষে তারা দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে।
- এই নির্বাচনে ৪৬৫ আসনের নিম্নকক্ষে তাকাইচির লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ৩১৬টি আসনে জয়ী হয়েছে,
- যা সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ২৩৩টি আসনের চেয়ে অনেক বেশি।৩৬ বছরের মধ্যে এবারই প্রথম জাপানে শীতকালে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

উৎস: প্রথম আলো পত্রিকা নিউজ।

২,৫২০.
বিশ্ব আবহাওয়া সংস্থা (WMO) এর বর্তমান মহাসচিব কে? (জুন, ২০২৫)
  1. ডেভিড আর্থার ডেভিস
  2. আবদুল্লাহ আল মান্দৌস
  3. পেটেরি তালাস
  4. সেলেস্তে সাওলো
সঠিক উত্তর:
সেলেস্তে সাওলো
উত্তর
সঠিক উত্তর:
সেলেস্তে সাওলো
ব্যাখ্যা
বিশ্ব আবহাওয়া সংস্থা:
- বিশ্ব আবহাওয়া সংস্থা জাতিসংঘের বিশেষায়িত একটি সংস্থা (WMO)।
- WMO এর পূর্ণরূপ World Meteorological Organization.
- প্রতিষ্ঠিত হয়: ১৯৫০ সালে।
- সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- বর্তমান সদস্য: ১৯৩টি। (জুন, ২০২৫)
• ১৮৭টি দেশ।
• ৬টি অঞ্চল।
- বর্তমান মহাসচিব: সেলেস্তে সাওলো। (জুন, ২০২৫)

তথ্যসূত্র - WMO অফিসিয়াল ওয়েবসাইট।
২,৫২১.
According to the FAO, what is Bangladesh's position in shrimp production? (December, 2024)
  1. 1st
  2. 6th
  3. 8th
  4. 14th
সঠিক উত্তর:
8th
উত্তর
সঠিক উত্তর:
8th
ব্যাখ্যা
বিশ্বের মৎস্য সম্পদ বিষয়ক প্রতিবেদন:
- ৭ জুন ২০২৪ জাতিসংঘের খাদ্য ও কৃষিবিষয়ক সংস্থা (FAO) বিশ্বের মৎস্য সম্পদ বিষয়ক প্রতিবেদন প্রকাশ করে।
- প্রকাশিত প্রতিবেদনের শিরোনাম: The State of World Fisheries and Aquaculture 2024.প্রতিবেদন অনুযায়ী ২০২২ সালে
- চিংড়ি উৎপাদনে ৮ম।
- ইলিশ উৎপাদনে প্রথম।
- সামুদ্রিক মৎস্য উৎপাদনে বাংলাদেশ ১৪ তম।

উৎস: জাতিসংঘের খাদ্য ও কৃষিবিষয়ক সংস্থা (FAO) ওয়েবসাইট।
২,৫২২.
বাংলা একাডেমির বর্তমান মহাপরিচালক কে? (অক্টোবর-২০২৫)
  1. অধ্যাপক অনু মোহাম্মদ 
  2. অধ্যাপক সলিমুল্লাহ
  3. অধ্যাপক মোহাম্মদ আজম
  4. অধ্যাপক রেজা এলাহি চৌধুরি
সঠিক উত্তর:
অধ্যাপক মোহাম্মদ আজম
উত্তর
সঠিক উত্তর:
অধ্যাপক মোহাম্মদ আজম
ব্যাখ্যা

বাংলা একাডেমি বাংলা ভাষা সংক্রান্ত সর্ববৃহৎ গবেষণা প্রতিষ্ঠান।
- ১৩৬২ বঙ্গাব্দের ১৭ অগ্রহায়ণ (৩ ডিসেম্বর ১৯৫৫) ঢাকার বর্ধমান হাউসে এটি প্রতিষ্ঠিত হয়।
- ১৯৫৬ সালের ১ ডিসেম্বর মুহম্মদ এনামুল হক (১৯০২-১৯৮২) একাডেমীর প্রথম পরিচালকের দায়িত্ব গ্রহণ করেন।
- বাংলা একাডেমির প্রথম মহাপরিচালক প্রফেসর মাযহারুল ইসলাম (১৯৭২ সাল)।
- বাংলা একাডেমির প্রথম সভাপতি মাওলানা আঁকরাম খাঁ (১৯৬১ সাল)।
- বাংলা একাডেমির স্বপ্নদ্রষ্টা হলেন ড. মুহাম্মদ শহিদুল্লাহ।  
- বাংলা একাডেমির বর্তমান মহাপরিচালক- অধ্যাপক মোহাম্মদ আজম।


উৎস:- বাংলাপিডিয়া এবং বাংলা একডেমি।

২,৫২৩.
২০২৫ সালে আরব লীগের শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে?
  1. সংযুক্ত আরব আমিরাতে
  2. ইরানে
  3. ইরাকে
  4. মিশরে
সঠিক উত্তর:
ইরাকে
উত্তর
সঠিক উত্তর:
ইরাকে
ব্যাখ্যা

আরব লীগ:
- আরব লীগ (Arab League) হলো মধ্যপ্রাচ্যের দেশগুলোর আঞ্চলিক এবং রাজনৈতিক সংগঠন।
- উদ্দেশ্য: আরব দেশগুলোর মধ্যে সহযোগিতা, ঐক্য এবং নিরাপত্তা প্রতিষ্ঠা।
- আরব লীগের সনদ স্বাক্ষরিত হয় এবং আরব লীগ প্রতিষ্ঠিত হয়: ২২ মার্চ, ১৯৪৫।
- প্রতিষ্ঠাতা সদস্য দেশ: ৭টি (মিশর, ইরাক, লেবানন, সৌদি আরব, সিরিয়া, জর্ডান এবং ইয়েমেন)।
- বর্তমান সদস্য দেশ: ২২টি (কুয়েত, লেবানন, ফিলিস্তিন, কাতার, জর্ডান, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, লিবিয়া, ওমান, সৌদি আরব, সিরিয়া, তিউনিসিয়া, ইরাক, আলজেরিয়া, মরোক্কো, সুদান, জিবুতি, মিশর, ইয়েমেন, মৌরিতানিয়া, কমোরোস, সোমালিয়া)।
- ১৯৪৪ সালে আলেকজান্দ্রিয়া প্রটোকল গৃহীত হওয়ার পর ২২ মার্চ, ১৯৪৫ সালে কায়রোতে প্রতিষ্ঠিত হয়।
- সদর দপ্তর: কায়রো, মিশর।
- অফিসিয়াল ভাষা: আরবি।
- বর্তমান মহাসচিব: মিশরের আহমেদ আবুল ঘেইত।

⇒ ২০২৫ সালের মে মাসে ৩৪তম আরব লীগ শীর্ষ সম্মেলন ইরাকের বাগদাদে অনুষ্ঠিত হয়েছে।
- বাগদাদে অনুষ্ঠিত এই সম্মেলনে সিরিয়ার প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শিবানি।

উৎস: Arab League ওয়েবসাইট।

২,৫২৪.
আইসিসি বিশ্বকাপ ক্রিকেট ২০২৩-এ সর্বাধিক রান করেন কে?
  1. রহমানউল্লাহ গুরবাজ
  2. প্যাট কামিন্স
  3. ভিরাট কোহলি
  4. কুইন্টন ডি' কক
সঠিক উত্তর:
ভিরাট কোহলি
উত্তর
সঠিক উত্তর:
ভিরাট কোহলি
ব্যাখ্যা
আইসিসি বিশ্বকাপ ক্রিকেট ২০২৩:
- আয়োজক দেশ: ভারত।
- এটি ক্রিকেট বিশ্বকাপের ১৩তম আসর।
- অংশগ্রহণকারী দেশ: ১০টি।
- মোট ম্যাচ: ৪৮টি।
- বিশ্বকাপ অনুষ্ঠিত হয়: ৫ অক্টোবর-১৯ নভেম্বর।
- চ্যাম্পিয়ন: অস্ট্রেলিয়া (৬ষ্ঠ বার)।
- রানার্স আপ: ভারত।
- ম্যান অব দ্যা টুর্নামেন্ট: ভিরাট কোহলি (ভারত)।
- ম্যান অব দ্যা ফাইনাল: ট্রাভিস হেড (অস্ট্রেলিয়া)।
- সর্বাধিক রান: ভিরাট কোহলি (ভারত)।
- সর্বাধিক উইকেট: মোহাম্মদ শামি (ভারত)।
- সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস: গ্লেন ম্যাক্সওয়েল।
- সর্বাধিক সেঞ্চুরি: কুইন্টন ডি' কক।

উল্লেখ্য,
- ১৩তম আসর ভারতের মোট ১০টি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।

উৎস: ICC Cricket ওয়েবসাইট।
২,৫২৫.
সম্প্রতি, বাংলাদেশের কোন নারী ক্রিকেটার 'আইসিসি প্লেয়ার অব দা মান্থ' স্বীকৃতি পেয়েছেন? (মার্চ-২০২৬)
  1. ফারজানা হক
  2. খাদিজা তুল কুবরা
  3. সোবহানা মোস্তারি
  4. জাহানারা আলম
সঠিক উত্তর:
সোবহানা মোস্তারি
উত্তর
সঠিক উত্তর:
সোবহানা মোস্তারি
ব্যাখ্যা

- বাংলাদেশের দ্বিতীয় নারী ক্রিকেটার হিসেবে 'আইসিসি প্লেয়ার অব দা মান্থ' স্বীকৃতি পেয়েছেন সোবহানা মোস্তারি।
- আইসিসির ২০২৬ সালের জানুয়ারি মাসের সেরা নারী ক্রিকেটার হয়েছেন তিনি।
- টি-টুয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে বাংলাদেশ অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে।
- এই টুর্নামেন্টের পারফরম্যান্সের জন্য মাসসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন সোবহানা।

উল্লেখ্য
- ২০২৩ সালের নভেম্বরে বাংলাদেশের প্রথম নারী ক্রিকেটার হিসেবে এই স্বীকৃতি পেয়েছিলেন নাহিদা আক্তার।

উৎস: প্রথম আলো।

২,৫২৬.
According to the Economic Survey 2025, to which of the following countries does Bangladesh export the most?
  1. Germany
  2. United Kingdom
  3. China
  4. Canada
  5. United States
সঠিক উত্তর:
United States
উত্তর
সঠিক উত্তর:
United States
ব্যাখ্যা

রপ্তানি আয়:
- একক দেশ হিসেবে রপ্তানি বাণিজ্যের সবচেয়ে বড় অংশীদার দেশ - যুক্তরাষ্ট্র।
- যুক্তরাষ্ট্রে বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাক।
- যুক্তরাষ্ট্রে রপ্তানি হার ১৮.০০%।
- একক দেশ হিসেবে রপ্তানি বাণিজ্যের দ্বিতীয় অবস্থানে আছে জার্মানি।
- জার্মানিতে রপ্তানি হার ১০.৯৬%।
- একক দেশ হিসেবে রপ্তানি বাণিজ্যের তৃতীয় অবস্থানে আছে যুক্তরাজ্য।
- যুক্তরাজ্যে রপ্তানি হার ৯.৫৭%।

• এশিয়া,
- এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশ সবচেয়ে বেশি রপ্তানি করে – জাপানে।
- জাপানে রপ্তানি হার ২.৯২%।

• অঞ্চল,
- অঞ্চল হিসাবে বাংলাদেশ সবচেয়ে বেশি রপ্তানি করে - ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশসমূহে।
- ইউরোপে বাংলাদেশের সবচেয়ে বড় ক্রেতা রাষ্ট্র - জার্মানি।
- ইউরোপের দেশগুলোতে বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাক।

তথ্যসূত্র - অর্থনৈতিক সমীক্ষা ২০২৫।

২,৫২৭.
২০২০-২০২১ অর্থবছরের বাজেটে সর্বোচ্চ বরাদ্দপ্রাপ্ত খাত কোনটি?
  1. ক) শিক্ষা ও প্রযুক্তি
  2. খ) জনপ্রশাসন
  3. গ) স্বাস্থ্য
  4. ঘ) কৃষি
সঠিক উত্তর:
খ) জনপ্রশাসন
উত্তর
সঠিক উত্তর:
খ) জনপ্রশাসন
ব্যাখ্যা
২০২০-২০২১ অর্থবছরের বাজেটে সর্বোচ্চ বরাদ্দ প্রাপ্ত খাত হলো জনপ্রশাসন খাত। এই খাতে বরাদ্দের পরিমাণ মোট বাজেটের শতকরা ১৯.৯ শতাংশ। শিক্ষা ও প্রযুক্তি খাতে বরাদ্দ ১৫.১ শতাংশ। স্বাস্থ্যখাতে ৫.১ শতাংশ। কৃষিখাতে ৫.৩ শতাংশ।
(সূত্র: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার : জুলাই)
২,৫২৮.
ইন্টারপোলের ৯৩তম সাধারণ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? [ডিসেম্বর, ২০২৫]
  1. ফ্রান্স
  2. অস্ট্রিয়া
  3. ইতালি
  4. মরক্কো
সঠিক উত্তর:
মরক্কো
উত্তর
সঠিক উত্তর:
মরক্কো
ব্যাখ্যা

ইন্টারপোলের ৯৩তম সাধারণ সম্মেলন:
- আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের ৯৩তম সাধারণ সম্মেলন ২৪ থেকে ২৭ নভেম্বর, ২০২৫ পর্যন্ত মরক্কোর মারাকেশে অনুষ্ঠিত হয়।
- ইন্টারপোলের সদস্যভুক্ত ১৯৬টি দেশের পুলিশপ্রধান ও প্রতিনিধিরা এ সম্মেলনে অংশ নেন।
- ইন্টারপোলের এ সম্মেলনে আন্তর্জাতিক নিরাপত্তাজনিত সামাজিক চ্যালেঞ্জ মোকাবিলায় একাধিক গুরুত্বপূর্ণ বিষয় উপস্থাপন করা হয়।
- এর মধ্যে সাইবার অপরাধ ও ডেটাভিত্তিক তদন্ত, আন্তদেশীয় সংগঠিত অপরাধ প্রতিরোধ, বিশ্বব্যাপী স্ক্যাম সেন্টার উচ্ছেদ, ইন্টারপোলের উদ্ভাবনী পুলিশি সক্ষমতা উন্নয়ন এবং নারী পুলিশ নেতৃত্বের বিকাশ উল্লেখযোগ্য।

উল্লেখ্য,
ইন্টারপোল (Interpol):
- Interpol-এর পূর্ণরূপ: International Criminal Police Organization.
- প্রতিষ্ঠিত হয়: ৭ সেপ্টেম্বর, ১৯২৩।
- প্রতিষ্ঠার স্থান: ভিয়েনা, অস্ট্রিয়া
- সদর দপ্তর: লিঁও, ফ্রান্স।
- ইন্টারপোলের ভাষা: ইংরেজি, ফরাসি, স্প্যানিশ ও আরবি।
- সদস্য সংখ্যা: ১৯৬টি (সর্বশেষ সদস্য: পালাউ)।

তথ্যসূত্র: Interpol ওয়েবসাইট।

২,৫২৯.
চীনের নতুন ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমানের নাম কী? [মার্চ - ২০২৫]
  1. জে-৩১
  2. জে-৩৬
  3. জে-৩৮
  4. জে-৩৯
সঠিক উত্তর:
জে-৩৬
উত্তর
সঠিক উত্তর:
জে-৩৬
ব্যাখ্যা
জে-৩৬ যুদ্ধবিমান:
- চীনের নতুন ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান জে-৩৬.
- এটি স্টেলথ প্রযুক্তি ব্যবহার করে, যা রাডারের চোখ ফাঁকি দিতে সক্ষম।
- বি-২১ রাইডার বোমারু বিমানের মতো এটি দূরের লক্ষ্যবস্তুতে হামলা চালানোর জন্য ডিজাইন করা হয়েছে।
- জে-৩৬ বিমানটি ৪৫ হাজার কেজি পর্যন্ত ভার বহন করতে সক্ষম।
- এটি আকাশ, মাটি এবং বিমানবাহী রণতরির শত্রু লক্ষ্যবস্তুকে আক্রমণ করতে সক্ষম।
- এর রাডার প্রযুক্তি অত্যাধুনিক, যা স্টেলথ যুদ্ধবিমানগুলোকেও শনাক্ত করতে পারে।
- এছাড়া, ক্ষেপণাস্ত্র ও ড্রোনসহ এটি একটি নেটওয়ার্ক তৈরি করবে, যা যুদ্ধক্ষেত্রে ব্যাপক সুবিধা দেবে।
- চীনের বিমানবাহিনীর শক্তি বাড়াতে জে-৩৬ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং প্রতিরক্ষা খাতে নতুন মাত্রা যোগ করবে।

সূত্র: প্রথম আলো নিউজ।
২,৫৩০.
নবম আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি- ২০২৫ এর চ্যাম্পিয়ন দল কোনটি?
  1. ভারত
  2. অস্ট্রেলিয়া
  3. ইংল্যান্ড
  4. দক্ষিণ আফ্রিকা
সঠিক উত্তর:
ভারত
উত্তর
সঠিক উত্তর:
ভারত
ব্যাখ্যা
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি- ২০২৫:
- এটি চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসর।
- আয়োজক: পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত। 
- টুর্নামেন্ট শুরু হয়: ১৯ ফেব্রুয়ারি, ২০২৫।
- ফাইনাল ম্যাচ: ০৯ মার্চ, ২০২৫।
- অংশগ্রহণকারী দল: ৮টি।
- চ্যাম্পিয়ন দল: ভারত।
- রানার্স আপ: নিউজিল্যান্ড।
- ম্যান অব দ্যা ফাইনাল: রোহিত শর্মা।
- ম্যান অব দ্যা টুর্নামেন্ট: রাচিন রবীন্দ্র।
- সবচেয়ে বেশি রান: রাচিন রবীন্দ্র।
- সবচেয়ে বেশি উইকেট: ম্যাট হেনরি।

উল্লেখ্য,
 - এই টুর্নামেন্ট হাইব্রিড মডেলে অনুষ্ঠিত হয় ।
 - পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফির মূল আয়োজক ছিল, তবে ভারত তাদের সবগুলো ম্যাচ খেলে সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে।

তথ্যসূত্র - আইসিসি ওয়েবসাইট।
২,৫৩১.
ECOSOC-এর বর্তমান প্রেসিডেন্ট কে? (ডিসেম্বর, ২০২৫)
  1. বব রে
  2. লোক বাহাদুর থাবা
  3. কলিন ভিক্সেন কেলাপিলে
  4. লাচেজারা স্তোয়েভা
সঠিক উত্তর:
লোক বাহাদুর থাবা
উত্তর
সঠিক উত্তর:
লোক বাহাদুর থাবা
ব্যাখ্যা

⇒ ECOSOC-এর বর্তমান প্রেসিডেন্ট লোক বাহাদুর থাবা।

অর্থনৈতিক ও সামাজিক পরিষদ (ECOSOC):
- এই সংস্থাটি জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কাজকর্মের সমন্বয় করে থাকে।
- প্রতিষ্ঠিত হয়: ১৯৪৫ সালে।
- পরিষদের সদস্য সংখ্যা ৫৪টি।
- প্রথম দিকে এই সদস্য সংখ্যা ছিল ১৮টি।
- সদস্যরা ৩ বছরের জন্য নির্বাচিত হয়ে থাকে।
- প্রতিবছর ১৮টি সদস্য রাষ্ট্র তিন বছরের জন্য নির্বাচিত হয় এবং যে ১৮টি রাষ্ট্রের তিন বছরের মেয়াদ শেষ হয়, তাদের স্থান পুরণ করে নতুন ১৮টি রাষ্ট্র।
- সংখ্যাগরিষ্ট ভোটে অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সিদ্ধান্ত গৃহীত হয়।

তথ্যসূত্র - ECOSOC এর অফিশিয়াল সাইট।

২,৫৩২.
বাংলাদেশের কোন ইপিজেড থেকে সবচেয়ে বেশি রপ্তানি আয় আসে? [এপ্রিল, ২০২৫]
  1. ঢাকা ইপিজেড
  2. কর্ণফুলী ইপিজেড
  3. কুমিল্লা ইপিজেড
  4. চট্টগ্রাম ইপিজেড
সঠিক উত্তর:
চট্টগ্রাম ইপিজেড
উত্তর
সঠিক উত্তর:
চট্টগ্রাম ইপিজেড
ব্যাখ্যা
বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (EPZ):
- শিল্প খাতের দ্রুত বিকাশ এর লক্ষ্যে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ-বেপজা (Bangladesh Export Processing Zone Authority-BEPZA) দেশে ইপিজেড স্থাপনের মাধ্যমে দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্টকরণসহ দেশে শিল্প খাত বিকাশে সার্বিক সহযোগিতা প্রদান করে আসছে।
- বাংলাদেশে বর্তমানে মোট ৮টি সরকারি ইপিজেড রয়েছে।
- যথা: চট্টগ্রাম, ঢাকা, মোংলা, কুমিল্লা, ঈশ্বরদী, উত্তরা, আদমজী ও কর্ণফুলী ইপিজেড।

উল্লেখ্য,
⇒ বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২৪ অনুসারে সবচেয়ে বেশি উৎপাদনরত শিল্প প্রতিষ্ঠান রয়েছে চট্টগ্রাম ইপিজেডে; উৎপাদনরত শিল্প প্রতিষ্ঠানের সংখ্যা: ১৪৫টি। সবচেয়ে বেশি বিনিয়োগ হয় ও রপ্তানি আয় আসে চট্টগ্রাম ইপিজেড।

উৎস: বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২৪।
২,৫৩৩.
বাংলাদেশে শিক্ষাবোর্ড রয়েছে কতটি? ( মার্চ ২০২৫)
  1. ১০ টি
  2. ১১ টি
  3. ১২ টি
  4. ৯ টি
সঠিক উত্তর:
১১ টি
উত্তর
সঠিক উত্তর:
১১ টি
ব্যাখ্যা
বাংলাদেশে মোট ১১টি শিক্ষা বোর্ড রয়েছে।
- দেশের বিভিন্ন স্তরের শিক্ষার মান নিয়ন্ত্রণ ও পরীক্ষা গ্রহণের দায়িত্ব পালন করে।
- বাংলাদেশের প্রাথমিক শিক্ষাবোর্ড- ঢাকা।
- এটি প্রতিষ্ঠিত হয়- ৭মে ১৯২১ সালে।
- বাংলাদেশের সর্বশেষ শিক্ষাবোর্ড - মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ময়মনসিংহ।
- এটি প্রতিষ্ঠিত হয়- ২৪শে আগস্ট ২০১৭ ।

⇒ এই বোর্ডগুলো নিম্নরূপ:
• মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা,
• মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লা, 
• মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, রাজশাহী,
• মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম,
• মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর,
• মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, বরিশাল,
• মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেট,
• মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, দিনাজপুর,
• মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ময়মনসিংহ,
• বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড,
• বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড।

উৎস: বাংলাপিডিয়া।
২,৫৩৪.
বর্তমানে বিশ্বে কয়টি স্বল্পোন্নত দেশ রয়েছে?
  1. ৪৩টি
  2. ৪৪টি
  3. ৪৫টি
  4. ৪৬টি
সঠিক উত্তর:
৪৫টি
উত্তর
সঠিক উত্তর:
৪৫টি
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

বর্তমানে বিশ্বে ৪৫টি স্বল্পোন্নত দেশ রয়েছে।

LDC:
- LDC-এর পূর্ণরূপ: Least Developed Countries বা স্বল্পোন্নত দেশ।
- স্বল্পোন্নত দেশ হলো উন্নয়নশীল দেশগুলির একটি তালিকা যা জাতিসংঘের মতে, আর্থ-সামাজিক বিকাশের সর্বনিম্ন সূচক প্রদর্শন করে।
- অর্থনৈতিক ও সামাজিক প্রেক্ষাপট বিবেচনা করে জাতিসংঘ দুই শ্রেণিতে বিশ্বের সব দেশকে ভাগ করে থাকে।
- এগুলো হলো: উন্নয়নশীল ও উন্নত।
- উন্নয়নশীল দেশের মধ্যে আবার যেসব দেশ তুলনামূলক দুর্বল, তাদের নিয়ে স্বল্পোন্নত দেশের তালিকা হয়।
- মূলত এসব দেশ যাতে নিজেদের অর্থনীতিকে শক্তিশালী করতে পারে, সে জন্য উন্নত দেশের পক্ষ থেকে উন্নয়নশীল দেশকে কিছু বাজার সুবিধা দেওয়া হয়।
- এর মধ্যে অন্যতম শুল্কমুক্ত পণ্য রপ্তানির সুবিধা।
- এলডিসি সম্মেলনের সূত্রপাত হয় ১৯৮১ সালে।
- প্রতি ১০ বছর অন্তর এই সম্মেলন হয়।

উল্লেখ্য,
- ১৯৭১ সালে প্রথম স্বল্পোন্নত দেশের তালিকা করা হয়।
- বর্তমানে বিশ্বে ৪৫টি স্বল্পোন্নত দেশ রয়েছে।
- সবকিছু ঠিক থাকলে ২০২৬ সালে বাংলাদেশ LDC থেকে বের হবে।

উৎস: UN ওয়েবসাইট।
২,৫৩৫.
এডিবি মতে, ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি কত শতাংশ? (সেপ্টেম্বর,২০২৪)
  1. ৪.১ শতাংশ
  2. ৫.১ শতাংশ
  3. ৬.১ শতাংশ
  4. ৬.৬ শতাংশ
সঠিক উত্তর:
৫.১ শতাংশ
উত্তর
সঠিক উত্তর:
৫.১ শতাংশ
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি: 
- ‘এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক (এডিও) সেপ্টেম্বর ২০২৪’ শীর্ষক প্রতিবেদনে, 
- রাজনৈতিক অস্থিরতার পাশাপাশি পরিবেশগত বিপর্যয়ের ফলে চলতি ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি হবে ৫.১ শতাংশ।
- এপ্রিলের পূর্বাভাসে বলা হয়েছিল চলতি অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি হবে ৬.৬ শতাংশ।

সূত্র- এডিবি ওয়েবসাইট।
২,৫৩৬.
বাংলাদেশের জনসংখ্যায় নারী ও পুরুষের অনুপাত কত?
  1. ক) ১০০ : ৯৯.৮
  2. খ) ১০০ : ৯৮
  3. গ) ১০০ : ১০০.৭
  4. ঘ) ১০০ : ১০১
সঠিক উত্তর:
খ) ১০০ : ৯৮
উত্তর
সঠিক উত্তর:
খ) ১০০ : ৯৮
ব্যাখ্যা
• ৬ষ্ঠ আদমশুমারির তথ্যানুযায়ী বাংলাদেশের:
•মোট জনসংখ্যা (প্রাথমিক হিসাবে) : ১৬,৫১,৫৮,৬১৬
- পুরুষ জনসংখ্যা : ৮.১৭ কোটি
- নারী জনসংখ্যা : ৮.৩৩ কোটি।

• চূড়ান্ত হিসাবে মোট জনসংখ্যা : ১৬,৯৮,২৮,৯১১)
- পুরুষ জনসংখ্যা : ৮.৪০ কোটি
- নারী জনসংখ্যা : ৮.৫৬ কোটি।
- নারী-পুরুষ জনসংখ্যার অনুপাত বা লিঙ্গানুপাত : ১০০ : ৯৮
- অর্থাৎ প্রতি ১০০ জন নারীর তুলনায় পুরষের সংখ্যা ৯৮ জন। 

তথ্যসূত্র: ৬ষ্ঠ জনশুমারি ও গৃহগণনা প্রাথমিক প্রতিবেদন, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ওয়েবসাইট এবং লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার।
২,৫৩৭.
ইউনেস্কো ঘোষিত ‘ওয়ার্ল্ড বুক ক্যাপিটাল-২০২১’ কোনটি?
  1. পুত্রজায়া
  2. হেলসিংকি
  3. তিবলিশি
  4. নুর সুলতান
সঠিক উত্তর:
তিবলিশি
উত্তর
সঠিক উত্তর:
তিবলিশি
ব্যাখ্যা
- ইউনেস্কোর উদ্যোগে ২০০১ সাল থেকে প্রতিবছর একটি শহরকে ‘ওয়ার্ল্ড বুক ক্যাপিটাল’ হিসেবে ঘোষণা করা হচ্ছে।
ইউনেস্কো ঘোষিত ‘ওয়ার্ল্ড বুক ক্যাপিটাল’:
- ২০২১ সাল : তিবলিশি (জর্জিয়া)
- ২০২২ সাল : গোয়াদেলজারা (মেক্সিকো)
- ২০২০ সাল : কুয়ালালামপুর (মালয়েশিয়া)
- ২০০১ সাল (প্রথম) : মাদ্রিদ (স্পেন)।
(তথ্যসূত্র: ইউনেস্কো ওয়েবসাইট)
২,৫৩৮.
কানাডার বর্তমান প্রধানমন্ত্রী কে? [মে, ২০২৫]
  1. জাস্টিন ট্রুডো
  2. পিয়েরে ট্রুডো
  3. মার্ক কার্নি
  4. পিয়েরে পলিয়েভর
সঠিক উত্তর:
মার্ক কার্নি
উত্তর
সঠিক উত্তর:
মার্ক কার্নি
ব্যাখ্যা
- মার্ক কার্নি কানাডার বর্তমান প্রধানমন্ত্রী।
- কানাডার বর্তমান প্রধানমন্ত্রী মার্ক কার্নির দল লিবারেল পার্টি।
- লিবারেল পার্টি টানা চতুর্থবার কানাডার ক্ষমতায়।
- কানাডার ৩৪৩ আসনের হাউস অব কমন্সে একক সংখ্যাগরিষ্ঠতা পেতে ১৭২ আসনে জিততে হয়।
- পিয়েরে পলিয়েভর হলেন বিরোধী কনজারভেটিভ পার্টির নেতা।
- মার্ক কার্নি কানাডার ২৪তম প্রধানমন্ত্রী।
- তিনি কানাডার লিবারেল পার্টির নেতা নির্বাচিত হন এবং ২০২৫ সালের মার্চ মাসে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন।
- তিনি এমন একটি সরকারের নেতৃত্ব দেন যা কানাডিয়ানদের ঐক্যবদ্ধ করার, কানাডার সার্বভৌমত্ব রক্ষা করার এবং G7-এর মধ্যে সবচেয়ে শক্তিশালী অর্থনীতি গড়ে তোলার জন্য পদক্ষেপ নেবে।

উৎস: প্রথম আলো (২৯ এপ্রিল ২০২৫)
Prime Minister of Canada ওয়েবসাইট। 
২,৫৩৯.
২০২৫ সালে 'ICC Men's Champions Trophy' কোথায় অনুষ্ঠিত হবে?
  1. নামিবিয়ায়
  2. পাকিস্তানে
  3. ওয়েস্ট ইন্ডিজে
  4. জিম্বাবুয়ে
সঠিক উত্তর:
পাকিস্তানে
উত্তর
সঠিক উত্তর:
পাকিস্তানে
ব্যাখ্যা
• ICC Men's Champions Trophy
- ২০২৫ সালে ৯ম ICC Men's Champions Trophy অনুষ্ঠিত হবে পাকিস্তানে।
- ২০২৯ সালে ১০ম ICC Men's Champions Trophy অনুষ্ঠিত হবে ভারতে।

• ICC Men's T20 World Cup:
- ২০২৪ সালে ৯ম T20 ক্রিকেট বিশ্বকাপ অনুষ্ঠিত হবে  যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে।
- ২০২৬ সালে ১০ম T20 ক্রিকেট বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ভারত ও শ্রীলংকায়।
- ২০২৮ সালে ১১তম T20 ক্রিকেট বিশ্বকাপ অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড।
- ২০৩০ সালে ১২তম T20 ক্রিকেট বিশ্বকাপ অনুষ্ঠিত হবে  ইংল্যান্ড, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড।

• ICC Men's Cricket World Cup
- ২০২৭ সালে ১৪তম ক্রিকেট বিশ্বকাপ অনুষ্ঠিত হবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে, ও নামিবিয়ায়।
- ২০৩১ সালে ১৫তম ক্রিকেট বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ভারত ও বাংলাদেশে।

উৎস: International Cricket Council (ICC) Website &  Sporting News.
২,৫৪০.
দেশের বর্তমান সর্বোচ্চ জাতীয় পতাকা-স্তম্ভ কোথায় অবস্থিত? 
  1. পঞ্চগড় 
  2. চট্টগ্রাম
  3. গাজীপুর
  4. খুলনা
সঠিক উত্তর:
গাজীপুর
উত্তর
সঠিক উত্তর:
গাজীপুর
ব্যাখ্যা

• চির উন্নত বিজয় নিশান:
- 'চির উন্নত বিজয় নিশান' গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে অবস্থিত।
- এটি বর্তমানে দেশের সর্বোচ্চ পতাকা-স্তম্ভ (ফ্ল্যাগ পোল)।
- উচ্চতা: ১২০ ফুট। 
- এতে উত্তোলিত জাতীয় পতাকার দৈর্ঘ্য ২৮ ফুট এবং প্রস্থ ১৬.৮ ফুট। ‘চির উন্নত বিজয় নিশান’ বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং মহান মুক্তিযুদ্ধের চিরন্তন প্রতীক হিসেবে জাতির গৌরবগাথাকে বহন করছে।

- ২১ ফেব্রুয়ারি, ২০২৬ তারিখে কালিয়াকৈরের সফিপুরে বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমিতে নবনির্মিত এ পতাকা-স্তম্ভের উদ্বোধন করা হয়।
- বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ এ পতাকা-স্তম্ভের উদ্বোধন করেন। 

উল্লেখ্য,
এর পূর্বে সর্বোচ্চ পতাকা-স্তম্ভ ছিল পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা স্থলবন্দর সীমান্তে অবস্থিত পতাকা-স্তম্ভ।

তথ্যসূত্র: বাংলাদেশ সংবাদ সংস্থা।

২,৫৪১.
জনশুমারি ও গৃহগণনা ২০২২ এর চূড়ান্ত রিপোর্ট অনুযায়ী, জনসংখ্যা বৃদ্ধির হার -
  1. ১.১২%
  2. ১.১৭%
  3. ১.২১%
  4. ১.৩২%
সঠিক উত্তর:
১.১২%
উত্তর
সঠিক উত্তর:
১.১২%
ব্যাখ্যা

জনশুমারি ও গৃহগণনা ২০২২:
- জনসংখ্যা বৃদ্ধির হার: ১.১২%।
- জনসংখ্যার ঘনত্ব: ১১১৯ জন।
- সাক্ষরতার হার (৭ বছর বা তদূর্ধ্ব) - ৭৪.৮০%।
- পুরুষের সাক্ষরতার হার (৭ বছর বা তদূর্ধ্ব) - ৭৬.৭১%।
- মহিলার সাক্ষরতার হার (৭ বছর বা তদূর্ধ্ব) - ৭২.৯৪%।
- বিভাগভিত্তিক সাক্ষরতার হার সবচেয়ে বেশি ঢাকা বিভাগে (৭৮.২৪%)।
- বিভাগভিত্তিক সাক্ষরতার হার সবচেয়ে কম ময়মনসিংহ বিভাগে (৬৭.২৩%)।
- সাক্ষরতার হারে শীর্ষ জেলা পিরোজপুর (৮৫.৫৩%)।
- সাক্ষরতার হারে সর্বনিম্ন জেলা জামালপুর (৬১.৭০%)।

তথ্যসূত্র - পরিসংখ্যান ব্যুরোর ওয়েবসাইট।

২,৫৪২.
নিচের কোন দেশটি BRICS জোটের সদস্য নয়? [জানুয়ারি, ২০২৬]
  1. ব্রাজিল
  2. রাশিয়া
  3. দক্ষিণ কোরিয়া
  4. চীন
সঠিক উত্তর:
দক্ষিণ কোরিয়া
উত্তর
সঠিক উত্তর:
দক্ষিণ কোরিয়া
ব্যাখ্যা

দক্ষিণ কোরিয়া BRICS জোটের সদস্য নয়।

BRICS:

- BRICS একটি অর্থনৈতিক জোট।
- প্রতিষ্ঠাতা সদস্য: ৫টি (ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা)।
- বর্তমান সদস্য: ১১টি।
- সদস্যগুলো হলো: ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা, সৌদি আরব, ইরান, সংযুক্ত আরব আমিরাত, মিসর, ইথিওপিয়া, ইন্দোনেশিয়া।
- এর কোনো সদরদপ্তর নেই।
- বর্তমানে ব্রিকস-এর সভাপতি দেশ: ব্রাজিল।

⇒ ব্রিকস-এর উদ্দেশ্য হলো সদস্যদের মধ্যে অর্থনৈতিক, রাজনৈতিক এবং সামাজিক সহযোগিতা জোরদার করা, পাশাপাশি আন্তর্জাতিক শাসনব্যবস্থায় গ্লোবাল সাউথ দেশগুলির প্রভাব বৃদ্ধি করা।
- এই গোষ্ঠীটি UN, IMF, World Bank, এবং WTO-এর মতো বিশ্বব্যাপী প্রতিষ্ঠানগুলির বৈধতা, অংশগ্রহণের ক্ষেত্রে ন্যায্যতা এবং দক্ষতা উন্নত করার চেষ্টা করে।
- এর লক্ষ্য টেকসই সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন জোরদার করা এবং সামাজিক অন্তর্ভুক্তি প্রচার করা।

এছাড়াও,
- ব্রিকস-এর অংশীদার দেশগুলি হলো: বেলারুশ, বলিভিয়া, কিউবা, কাজাখস্তান, মালয়েশিয়া, নাইজেরিয়া, থাইল্যান্ড, উগান্ডা এবং উজবেকিস্তান।
- বিশ্বের জনসংখ্যার প্রায় ৪৬ শতাংশ ব্রিকসভুক্ত দেশগুলোয় বসবাস করে।
- এর পরিসংখ্যান অনুসারে, বৈশ্বিক জিডিপিতে এ জোটের দেশগুলোর হিস্যা ৩০ শতাংশের বেশি।
- এছাড়া ক্রয়ক্ষমতা সমতার (পিপিপি) ভিত্তিতে বৈশ্বিক জিডিপিতে দেশগুলোর হিস্যা এক-তৃতীয়াংশেরও বেশি।

⇒ ৬ - ৭ জুলাই, ২০২৫ তারিখে ১৭তম ব্রিকস শীর্ষ সম্মেলন ব্রাজিলের রিও ডি জেনিরোতে অনুষ্ঠিত হয়। 
- ব্রাজিল এই বৈঠকে সভাপতিরাষ্ট্রের দায়িত্ব পালন করে।
- ব্রিকস সদস্যদেশসমূহ ও অংশীদার দেশগুলোর মোট ২০ জন রাষ্ট্রপ্রধান এতে অংশগ্রহণ করেন।
- সম্মেলনের ছয়টি প্রধান বিষয় হল: বিশ্বব্যাপী স্বাস্থ্য ও সুস্থতায় সহযোগিতা; বাণিজ্য, বিনিয়োগ ও আর্থিক সহযোগিতা; জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহযোগি; কৃত্রিম বুদ্ধিমত্তা শাসন; বিশ্বব্যাপী নিরাপত্তা ব্যবস্থার সংস্কার; এবং ব্রিকস প্রক্রিয়া গড়ে তোলা।

উৎস: i) BRICS ওয়েবসাইট।
ii) BBC.

২,৫৪৩.
একক দেশ হিসেবে, তৈরি পোশাক রপ্তানিতে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম? [জানুয়ারি, ২০২৫]
  1. প্রথম
  2. দ্বিতীয়
  3. তৃতীয়
  4. চতুর্থ
সঠিক উত্তর:
দ্বিতীয়
উত্তর
সঠিক উত্তর:
দ্বিতীয়
ব্যাখ্যা
বিশ্ব বাণিজ্য সংস্থার (ডাব্লিউটিও) ‘ওয়ার্ল্ড ট্রেড স্ট্যাটিসটিকস ২০২৩ : কি ইনসাইটস অ্যান্ড ট্রেন্ডস’ শীর্ষক প্রতিবেদন অনুসারে,
- শীর্ষ অবস্থানে রয়েছে চীন। বর্তমানে তাদের বাজার হিস্যা ৩১.৬৪ শতাংশ।
- একক দেশ হিসেবে তৈরি পোশাক রপ্তানিতে বিশ্বে দ্বিতীয় শীর্ষ অবস্থান ধরে রেখেছে বাংলাদেশ।
- বিশ্বের তৈরি পোশাকের বাজারে বাংলাদেশের হিস্যা ছিল ৭.৩৮ শতাংশ।
- ২০২২ সালে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানির পরিমাণ ছিল ৪৫ বিলিয়ন বা সাড়ে চার হাজার কোটি ডলার।
- ভিয়েতনাম বাংলাদেশের চেয়ে ৭০০ কোটি ডলার কম মূল্যের তৈরি পোশাক রপ্তানি করে তৃতীয় স্থানে রয়েছে।

উৎস: বিশ্ব বাণিজ্য সংস্থার ওয়েবসাইট।
২,৫৪৪.
বর্তমানে দেশে নিবন্ধিত রাজনৈতিক দল কয়টি? [এপ্রিল, ২০২৫]
  1. ৪৮টি
  2. ৪৯টি
  3. ৫০টি
  4. ৫১টি
সঠিক উত্তর:
৫০টি
উত্তর
সঠিক উত্তর:
৫০টি
ব্যাখ্যা
নিবন্ধিত রাজনৈতিক দল:
- বর্তমানে দেশে নিবন্ধিত রাজনৈতিক দল ৫০টি।

উল্লেখ্য,
- সর্বশেষ ৯ এপ্রিল, ২০২৫ তারিখে 'বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি' নামে একটি রাজনৈতিক দল নিবন্ধন লাভ করে।
- 'বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (বিএমজেপি)' দলের প্রতীক রকেট।
- নিবন্ধন নং: ৫৫।
- প্রেসিডেন্ট: সুকৃতি কুমার মণ্ডল।

উৎস: নির্বাচন কমিশন ওয়েবসাইট। [link]
২,৫৪৫.
Where will the 52nd G7 Summit be held in 2026? 
  1. Canada
  2. Germany
  3. France
  4. Italy
সঠিক উত্তর:
France
উত্তর
সঠিক উত্তর:
France
ব্যাখ্যা

 - G7 এর ৫২তম  শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে- ফ্রান্স।

জি-৭:

- এটি বিশ্বের শিল্পোন্নত ৭ টি দেশের সরকার প্রধানের জোট।
- G7-এর পূর্ববর্তী নাম ছিল G-8।
- প্রতিষ্ঠিত হয়: ১৯৭৫ সালে।
- এর প্রতিষ্ঠাতা সদস্য সংখ্যা ছিল ছয়টি দেশ: ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র।
- এক বছর পর কানাডা সদস্য পদ হয়। 
- G-7 এর বর্তমান সদস্য রাষ্ট্র ৭টি:
- কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র।
- সম্মেলন: G7 এর সর্বশেষ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়: আলবার্টা , কানাডায়।
- সময়: 16 থেকে 17 জুন 2025.
- ১৯৯৮ সালে,মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের আহ্বানে, রাশিয়াকে G-7-এ পূর্ণ সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়।

উল্লেখ্য,
- ২০১৪ সালে রাশিয়ার ইউক্রেনের ক্রাইমিয়া অঞ্চল দখল করে।
- রাশিয়াকে G8 থেকে বহিষ্কার করে, ফলে এটি আবার G-7 নামে পরিচিত হয়। 

উৎস: G7 এর ওয়েবসাইট।

২,৫৪৬.
জনশুমারি ও গৃহগণনা ২০২২ এর চূড়ান্ত রিপোর্ট অনুযায়ী, বাংলাদেশে বসবাসকারী ক্ষুদ্র জনগোষ্ঠীর মধ্যে কোন ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংখ্যা সবচেয়ে বেশি?
  1. ত্রিপুরা
  2. গারো
  3. চাকমা
  4. খাসিয়া
সঠিক উত্তর:
চাকমা
উত্তর
সঠিক উত্তর:
চাকমা
ব্যাখ্যা

জনশুমারি ও গৃহগণনা ২০২২:
- ক্ষুদ্র নৃগোষ্ঠী জনসংখ্যা ১৬,৫০,৪৭৮ জন।
- ক্ষুদ্র নৃ-গোষ্ঠীভুক্ত জনসংখ্যা সবচেয়ে বেশি বাস করে চট্টগ্রাম বিভাগে (এ জনগোষ্ঠীর ৬০.০৪%)।
- উপজাতির সংখ্যা সবচেয়ে কম বরিশাল বিভাগে (০.২৫%)।
- বাংলাদেশে বসবাসকারী ক্ষুদ্র জনগোষ্ঠীর মধ্যে চাকমা ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংখ্যা সবচেয়ে বেশি।
• চাকমা - ৪,৮৩,৩৬৫।
• মারমা - ২,২৪,২৯৯।
• ত্রিপুরা - ১,৫৬,৬২০।
• সাঁওতাল - ১,২৯,০৫৬।
• ওরাওঁ - ৮৫,৮৫৮।
• গারো - ৭৬,৮৫৪।

তথ্যসূত্র - পরিসংখ্যান ব্যুরোর ওয়েবসাইট।

২,৫৪৭.
World Trade Organization (WTO) -এর সর্বশেষ রাউন্ড কোনটি? [ফেব্রুয়ারি, ২০২৫]
  1. উরুগুয়ে রাউন্ড
  2. টোকিও রাউন্ড
  3. জেনেভা রাউন্ড
  4. দোহা রাউন্ড
সঠিক উত্তর:
দোহা রাউন্ড
উত্তর
সঠিক উত্তর:
দোহা রাউন্ড
ব্যাখ্যা
WTO:
- WTO-এর পূর্ণরূপ: World Trade Organization.
- এটি বিশ্বের সবচেয়ে বড় বাণিজ্যিক জোট।
- প্রতিষ্ঠিত হয়: ১ জানুয়ারি, ১৯৯৫।
- বর্তমান সদস্য: ১৬৬টি দেশ।
- সদরদপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- মহাপরিচালক: এনগোজি ওকোনজো ইওয়েলা।
- প্রতিষ্ঠাকালীন নাম: General Agreement on Tariffs and Trade (GATT).

⇒ GATT থেকে WTO-তে পরিবর্তন:
- ১৯৯৫ সালে WTO (World Trade Organization) প্রতিষ্ঠিত হওয়ার পর, GATT এর কার্যক্রম WTO এর মধ্যে চলে যায়।
- WTO আরও ব্যাপক এবং শক্তিশালী বাণিজ্য কাঠামো তৈরি করেছে।
- GATT ছিল এক ধরনের চুক্তি, কিন্তু WTO একটি আন্তর্জাতিক সংস্থা যা বাণিজ্য সম্পর্কিত সকল চুক্তি এবং নিয়মাবলী বাস্তবায়ন ও সমাধান নিশ্চিত করে।
- General Agreement on Tariffs and Trade (GATT) প্রতিষ্ঠিত হয় ১৯৪৭ সালে এবং কার্যকর হয় ১৯৪৮ সালে।

উল্লেখ্য,
দোহা রাউন্ড:
- দোহা রাউন্ড হলো WTO সদস্যদের মধ্যে বাণিজ্য আলোচনার সর্বশেষ রাউন্ড, যার মূল লক্ষ্য হল বাণিজ্য বাধা কমানো এবং সংশোধিত বাণিজ্য নিয়ম প্রবর্তন করে আন্তর্জাতিক বাণিজ্য ব্যবস্থার বড় ধরনের সংস্কার সাধন।
- এই রাউন্ডটি প্রায় ২০টি বাণিজ্য ক্ষেত্রকে অন্তর্ভুক্ত করে এবং আধা-সরকারিভাবে "দোহা উন্নয়ন এজেন্ডা" নামে পরিচিত, কারণ এর প্রধান উদ্দেশ্য হল উন্নয়নশীল দেশগুলির বাণিজ্য সম্ভাবনা উন্নত করা।
- ২০০১ সালের নভেম্বরে কাতারের দোহায় অনুষ্ঠিত বিশ্ব বাণিজ্য সংস্থার চতুর্থ মন্ত্রী পর্যায়ের সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই রাউন্ডটি চালু করা হয়েছিল। 

উৎস: World Trade Organization ওয়েবসাইট।
২,৫৪৮.
বর্তমানে বাংলাদেশ ব্যাংকের রেপো রেট কত শতাংশ? (অক্টোবর, ২০২৪)
  1. ৯%
  2. ৯.৫০%
  3. ১১.৫০%
  4. ১১%
সঠিক উত্তর:
৯.৫০%
উত্তর
সঠিক উত্তর:
৯.৫০%
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

বাংলাদেশ ব্যাংকে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নীতি সুদহার বৃদ্ধি: 

- মূল্যস্ফীতি কমাতে বিদ্যমান নীতি সুদহার শতকরা ৯ শতাংশ হতে ৫০ বেসিস পয়েন্ট বৃদ্ধি করে ৯.৫০ শতাংশে পুনর্নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক।
- ২৪ সেপ্টেম্বর, ২০২৪ এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। 

ব্যাংক রেট (Bank Rate)
- কেন্দ্রীয় ব্যাংক যে মুদ হারে দীর্ঘমেয়াদী ঋণ দেয় বাণিজ্যিক ব্যাংক গুলোকে তাকে ব্যাংক রেট বা হার বলে।
- বর্তমানে Bank Rate ৪%।

রেপোরেট (Repo Rate)
- বাণিজ্যিক ব্যাংকগুলো যে হারে কেন্দ্রীয় ব্যাংক হতে স্বল্পমেয়াদী ঋণ গ্রহণ করে, তাকে Repo rate বলে।
- বর্তমান রেপোরেট ৯.৫০% (বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ)।
- সর্বনিম্ন রেপো নেট  ৪.৫০% (২০১০ সালে)। 

রিভার্স রেপোরেট (Reverse Repo Rate)
- বাণিজ্যিক ব্যাংকগুলোর উদ্ধৃত অর্থ যেহারে কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখে তাকে রিভার্স রেপো নেট বলে। 

Standing Lending Facility (SLF)
- স্ট্যান্ডিং লেন্ডিং ফ্যাসিলিটিকেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকে ব্যাংককে ওভার নাইট ঋন দিতে ব্যবহার করে এটি। 
- বর্তমান রেট  ১১%। 

Standing Deposit facilities (SDF) 
- বাণিজ্যিক ব্যাংক থেকে টাকা উত্তোলনের জন্য কেন্দ্রীয় ব্যাংক এটি ব্যবহার করে।
- অর্থাৎ সে রেটে বাণিজ্যিক ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক থেকে  টাকা ডিপোজিট করতে পারে তাকে কেন্দ্রীয় ব্যাংকে SDF বলে।
 - বর্তমানে এসডিএফ রেট ৮%।

সূত্র- বাংলাদেশ ব্যাংক।
২,৫৪৯.
সম্প্রতি, বিনিয়োগ-সংক্রান্ত কয়টি সংস্থা একীভূত করে 'সিঙ্গেল উইন্ডো' কাঠামো গঠনের পরিকল্পনা করছে সরকার? [অক্টোবর,২০২৫]
  1. ৫টি
  2. ৬টি
  3. ৪টি
  4. ৩টি
সঠিক উত্তর:
৬টি
উত্তর
সঠিক উত্তর:
৬টি
ব্যাখ্যা

• ছয় সংস্থাকে একীভূত করে একটি 'সিঙ্গেল উইন্ডো' বা কেন্দ্রীয় কাঠামো গঠনের পরিকল্পনা করছে সরকার।
- দেশে বর্তমানে বিনিয়োগ-সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করছে এরকম শীর্ষ ছয় প্রতিষ্ঠান:
- বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বা বিডা,
- বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ (বেপজা),
- বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা),
- বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ,
- পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) কর্তৃপক্ষ
- ও বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)।
- এই ছয় সংস্থাকে একীভূত করে একটি 'সিঙ্গেল উইন্ডো' বা কেন্দ্রীয় কাঠামো গঠনের পরিকল্পনা করছে সরকার।

উৎস: প্রথম আলো পত্রিকা।[লিঙ্ক]

২,৫৫০.
বিশ্বের উজ্জ্বলতম এক্স-রে মেশিন -
  1. লিনাক কোহেরেন্ট লাইট সোর্স ১
  2. লিনাক কোহেরেন্ট লাইট সোর্স ২
  3. লিনাক কোহেরেন্ট লাইট সোর্স ৩
  4. লিনাক কোহেরেন্ট লাইট সোর্স ৪
সঠিক উত্তর:
লিনাক কোহেরেন্ট লাইট সোর্স ২
উত্তর
সঠিক উত্তর:
লিনাক কোহেরেন্ট লাইট সোর্স ২
ব্যাখ্যা
লিনাক কোহেরেন্ট লাইট সোর্স ২:
- লিনাক কোহেরেন্ট লাইট সোর্স ২ (এলসিএলএস–টু) এক্স-রে লেজার নামের শক্তিশালী এক্স-রে মেশিন তৈরি করেছেন বিজ্ঞানীরা।
- বিশ্বের উজ্জ্বলতম এক্স-রে মেশিন এটি।
- বিজ্ঞানীদের দাবি, বিশ্বের উজ্জ্বলতম এই এক্স-রে মেশিনের মাধ্যমে সালোকসংশ্লেষণ ও অন্যান্য রাসায়নিক বিক্রিয়ার সময় পরমাণু ও অণুর অবস্থান ধারণ করা সম্ভব হবে।
- বর্তমানে চিকিৎসা খাতে যে এক্স-রে মেশিন ব্যবহার করা হয়, তার চেয়ে কোটি কোটি গুণ উজ্জ্বল ছবি প্রদর্শন করতে পারে এই এক্স-রে মেশিন।
- এক্স-রে মেশিনটিতে বিশাল একটি তামার প্লেট উচ্চশক্তির এক্স-রের জন্য ইলেকট্রনের উৎস হিসেবে ব্যবহার করা হয়েছে।
- বর্তমানে এক্স-রে মেশিনটির মাধ্যমে গবেষকেরা পরমাণু, অণু ও রাসায়নিক বিক্রিয়াগুলোকে আরও গভীরভাবে পর্যবেক্ষণ করছেন।
-  যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার এসএলএসি ন্যাশনাল অ্যাক্সিলারেটর গবেষণাগারে সংযোজন করা এক্স-রে মেশিনটি এলসিএলএস এক্স-রে মেশিনের তুলনায় ১০ হাজার গুণ বেশি উজ্জ্বল ছবি তৈরি করতে পারে।
- এলসিএলএস-টু লেজারের মাধ্যমে ইলেকট্রন, মাইক্রোওয়েভ ও চুম্বকীয় শক্তির জটিল প্রক্রিয়ার মাধ্যমে ছবি ধারণ করতে পারে এক্স-রে মেশিনটি। 

উৎস: ৫ অক্টোবর, ২০২৩, প্রথম আলো।
২,৫৫১.
Which country sent the highest amount of remittances in April, 2025? [May, 2025]
  1. Qatar
  2. United States
  3. Saudi Arabia
  4. United Arab Emirates
সঠিক উত্তর:
Saudi Arabia
উত্তর
সঠিক উত্তর:
Saudi Arabia
ব্যাখ্যা
সর্বোচ্চ রেমিট্যান্স:
- বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, এপ্রিল মাসে মোট ২৭৫ কোটি ডলার রেমিট্যান্স এসেছে।
- এর মধ্যে সৌদি আরব থেকে এসেছে সর্বোচ্চ ৪৯ কোটি ১৪ লাখ ডলার; যা মোট রেমিট্যান্সের ১৭ দশমিক ৮৬ শতাংশ।
- আর দ্বিতীয় অবস্থানে থাকা সংযুক্ত আরব আমিরাত থেকে এসেছে ৩৭ কোটি ২১ লাখ ডলার।
- ৩৩ কোটি ডলার নিয়ে তৃতীয় অবস্থানে আছে যুক্তরাষ্ট্র।
- চতুর্থ অবস্থানে থাকা যুক্তরাজ্য থেকে ২৯ কোটি ৪১ লাখ ডলার এবং পঞ্চম অবস্থানে থাকা মালয়েশিয়া থেকে এসেছে ২১ কোটি ৯ লাখ ডলার।
- পর্যায়ক্রমে শীর্ষ ১০ দেশের তালিকায় রয়েছে কুয়েত, ইতালি, ওমান, সিঙ্গাপুর ও কাতার।

তথ্যসূত্র: পত্রিকা রিপোর্ট। [link]
২,৫৫২.
দেশের কোন জেলায় সর্বাধিক গম উৎপন্ন হয়?
  1. চাপাইনবাবগঞ্জ
  2. ঠাকুরগাঁও
  3. দিনাজপুর
  4. রাজশাহী
সঠিক উত্তর:
ঠাকুরগাঁও
উত্তর
সঠিক উত্তর:
ঠাকুরগাঁও
ব্যাখ্যা
- বাংলাদেশে ২০১৯-২০২০ অর্থবছরে মোট ১০.২৯ লক্ষ মেট্রিক টন গম উৎপাদিত হয়।
গম উৎপাদনে শীর্ষ জেলাসমূহ:
- প্রথম : ঠাকুরগাঁও (১.৭৫ লক্ষ মে.টন)
- দ্বিতীয় : চাপাইনবাবগঞ্জ (৮৯.৩৬ হাজার মে. টন)
- তৃতীয় : রাজশাহী (৮১ হাজার মে. টন)।
(তথ্যসূত্র: কৃষি পরিসংখ্যান গ্রন্থ-২০২০)
২,৫৫৩.
অর্থনৈতিক সমীক্ষা ২০২৪ অনুসারে, জিডিপিতে শিল্প খাতের অবদান কত?
  1. ৩৭.৩৫ শতাংশ
  2. ৩৮.৭৫ শতাংশ
  3. ৩৭.৭৫ শতাংশ
  4. ৩৭.৯৫ শতাংশ
সঠিক উত্তর:
৩৭.৯৫ শতাংশ
উত্তর
সঠিক উত্তর:
৩৭.৯৫ শতাংশ
ব্যাখ্যা
খাতভিত্তিক GDP:
⇒ বাংলাদেশের অর্থনৈতিক সেক্টরগুলোর মধ্যে -
• শিল্প খাতের অবদান ৩৭.৯৫ শতাংশ।
- শিল্প খাতে প্রবৃদ্ধির হার ৬.৬৬ শতাংশ।
- শিল্পখাতে নিয়োজিত জনশক্তির পরিমাণ: ১৭.০০%।

• কৃষি খাতের অবদান ১১.০২ শতাংশ।
- কৃষি খাতে প্রবৃদ্ধির হার ৩.২১ শতাংশ।
- কৃষি খাতে নিয়োজিত জনশক্তির পরিমাণ: ৪৫.০০%।

• সেবা খাতের অবদান ৫১.০৪ শতাংশ।
- সেবা খাতে প্রবৃদ্ধির হার ৫.৮০ শতাংশ।
সেবাখাতে নিয়োজিত জনশক্তির পরিমাণ: ৩৮.০০%।

⇔ কর্মসংস্থানের দিক থেকে বৃহৎখাত কৃষিখাত এবং ছোট খাত শিল্পখাত।

উৎস: বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২৪।
২,৫৫৪.
বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচক- ২০২৫ অনুযায়ী, শীর্ষ দেশ কোনটি?
  1. নরওয়ে
  2. এস্তোনিয়া
  3. নেদারল্যান্ডস
  4. সুইডেন
সঠিক উত্তর:
নরওয়ে
উত্তর
সঠিক উত্তর:
নরওয়ে
ব্যাখ্যা

[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচক- ২০২৫:
- সূচকের শিরোনাম: RSF World Press Freedom Index 2025.
- সূচকটি প্রকাশিত হয় ২ মে, ২০২৫।
- ফ্রান্সভিত্তিক অলাভজনক সংস্থা Reporters Without Borders (RSF) সূচকটি প্রকাশ করে।

⇒ শীর্ষ দেশ:
• নরওয়ে।
• এস্তোনিয়া।
• নেদারল্যান্ডস।
• সুইডেন।
• ফিনল্যান্ড।

⇒ এই তালিকায় সর্বনিম্ন অবস্থানে আছে ইরিত্রিয়া।

⇒ বাংলাদেশের অবস্থান ১৪৯তম।

তথ্যসূত্র - Reporters Without Borders (RSF) ওয়েবসাইট।

২,৫৫৫.
G-20' এর  সদস্যদেশ কয়টি?[ এপ্রিল, ২০২৫]
  1. ১৯ টি
  2. ২০টি
  3. ২১টি
  4. ২২টি
সঠিক উত্তর:
১৯ টি
উত্তর
সঠিক উত্তর:
১৯ টি
ব্যাখ্যা
• জি-২০:
- জি-২০ হলো বিশ্বের বৃহৎ অর্থনীতির দেশসমূহের একটি ফোরাম।
- এটি ১৯৯৯ সালে গঠিত হয়।
- এটির কোন স্থায়ী সচিবালয় নেই।[ এপ্রিল, ২০২৫]
- জি-২০ বর্তমান সদস্য ২১ টি।[ এপ্রিল, ২০২৫]
- G-20'র ২১তম সদস্যপদ লাভ করে আফ্রিকান ইউনিয়ন। 
- গ্রুপ অফ টুয়েন্টি (G20) ১৯টি দেশ নিয়ে গঠিত এবং দুটি আঞ্চলিক সংস্থা: ইউরোপীয় ইউনিয়ন এবং আফ্রিকান ইউনিয়ন নিয়ে গঠিত।
- G20 সদস্যরা বিশ্বব্যাপী জিডিপির প্রায় ৮৫%, বিশ্ব বাণিজ্যের ৭৫% এবং বিশ্বের জনসংখ্যার প্রায় দুই-তৃতীয়াংশ প্রতিনিধিত্ব করে।
- ২০ তম সম্মেলন: ২২-২৩ নভেম্বর, ২০২৫ সালে দক্ষিণ আফ্রিকার জোহান্সবার্গে অনুষ্ঠিত হবে।

উৎস: G-20 ওয়েবসাইট।
২,৫৫৬.
What is the extreme poverty rate of Bangladesh as per the Economics Index, 2024?
  1. 18.9%
  2. 5.6%
  3. 12.8%
  4. 10.2%
সঠিক উত্তর:
5.6%
উত্তর
সঠিক উত্তর:
5.6%
ব্যাখ্যা
অর্থনৈতিক সমীক্ষা ২০২৪:
- বাংলাদেশের মোট জনসংখ্যা ১৭১ মিলিয়ন এবং জনসংখ্যা বৃদ্ধির হার ১.৩৩%।
- দেশের জনসংখ্যার ঘনত্ব ১,১৭১ জন প্রতি বর্গ কিলোমিটার।
- গড় আয়ু বর্তমানে ৭২.৩ বছর, এবং মাথাপিছু জাতীয় আয় ২,৭৮৪ মার্কিন ডলার।
- বাংলাদেশের মোট রপ্তানি আয় ৩৮.৪৫ বিলিয়ন মার্কিন ডলার, আর মোট আমদানি ব্যয় ৪৪.১১ বিলিয়ন মার্কিন ডলার।
- মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৯.৭৪% এবং সাক্ষরতার হার (৭ বছর বা তার বেশি বয়সীদের মধ্যে) ৭৭.৯%।
- দারিদ্র্যের হার ১৮.৭%, চরম দারিদ্র্যের হার ৫.৬%। 

সূত্র - অর্থনৈতিক সমীক্ষা ২০২৪।
২,৫৫৭.
বর্তমানে সবচেয়ে বেশি কফি উৎপন্ন হয় কোন দেশে? [ জুলাই, ২০২৫]
  1. কলম্বিয়া
  2. বলিভিয়া
  3. কিউবা
  4. ব্রাজিল
সঠিক উত্তর:
ব্রাজিল
উত্তর
সঠিক উত্তর:
ব্রাজিল
ব্যাখ্যা
ব্রাজিল: 
- ব্রাজিলের মোট ভূমির ৩২.৯ শতাংশ কৃষিকাজে ব্যবহার করা হয়।
- উৎপাদিত কৃষিপণ্যের মধ্যে রয়েছে কফি, সয়াবিন, গম, ধান, ভুট্টা, আখ, কোকো, সাইট্রাস ইত্যাদি।
- সাওপাওলোর প্যারাইবা উপত্যকা, রিও জাকুহী উপত্যকা, রিওগ্রান্ডে দোসুল অঞ্চলে অধিক পরিমাণে ধান উৎপাদিত হয়।
- কফি উৎপাদনে ব্রাজিল বিশ্বে প্রথম।
- কফি উৎপাদনে দ্বিতীয় শীর্ষ দেশ ভিয়েতনাম।
- দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলে বিশাল কফি বাগান রয়েছে। 

উৎস: USA agricultre. [Link]
২,৫৫৮.
একদিনের ক্রিকেটে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন কোন দেশ?
  1. বাংলাদেশ
  2. ভারত
  3. অস্ট্রেলিয়া
  4. ইংল্যান্ড
সঠিক উত্তর:
অস্ট্রেলিয়া
উত্তর
সঠিক উত্তর:
অস্ট্রেলিয়া
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

একদিনের ক্রিকেটে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া।

আইসিসি ওয়ানডে বিশ্বকাপ ২০২৩:
- এটি ক্রিকেট বিশ্বকাপের ১৩তম আসর।
- আয়োজক দেশ: ভারত।
- অংশগ্রহণকারী দেশ: ১০টি।
- মোট ম্যাচ: ৪৮টি।
- বিশ্বকাপ অনুষ্ঠিত হয়: ৫ অক্টোবর-১৯ নভেম্বর।
- বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন: অস্ট্রেলিয়া (৬ষ্ঠ বার)।
- রানার্স আপ: ভারত।
- ম্যান অব দ্যা টুর্নামেন্ট: ভিরাট কোহলি (ভারত)।
- ম্যান অব দ্যা ফাইনাল: ট্রাভিস হেড (অস্ট্রেলিয়া)।
- সর্বাধিক রান: ভিরাট কোহলি (ভারত)।
- সর্বাধিক উইকেট: মোহাম্মদ শামি (ভারত)।
- সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস: গ্লেন ম্যাক্সওয়েল। 
- সর্বাধিক সেঞ্চুরি: কুইন্টন ডি' কক।
 
উৎস: ICC Cricket ওয়েবসাইট।
২,৫৫৯.
ডি-৮ জোটের ১১তম শীর্ষ সম্মেলনে পূর্ণ সদস্য হিসেবে কোন দেশকে স্বাগত জানানো হয়?
  1. লেবানন
  2. নাইজেরিয়া
  3. মালয়েশিয়া
  4. আজারবাইজান
সঠিক উত্তর:
আজারবাইজান
উত্তর
সঠিক উত্তর:
আজারবাইজান
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।] 
----------------
→ ডি-৮ জোটের ১১তম শীর্ষ সম্মেলনে পূর্ণ সদস্য হিসেবে আজারবাইজানকে স্বাগত জানানো হয়।
ডি-৮ জোট:

- ডি-৮ (D-8) হলো অর্থনৈতিক সহযোগিতার জন্য উন্নয়নশীল আটটি মুসলিম দেশের সমন্বয়ে গঠিত একটি আন্তর্জাতিক জোট।
- এটি "The D-8 Organization for Economic Cooperation" নামে পরিচিত।
- জোটের লক্ষ্য হলো সদস্য দেশগুলোর অর্থনৈতিক প্রবৃদ্ধি, টেকসই উন্নয়ন এবং নাগরিকদের জীবনমানের উন্নয়ন ত্বরান্বিত করা।
- প্রতিষ্ঠাকাল: ১৫ জুন, ১৯৯৭ সাল
- প্রতিষ্ঠার স্থান: ইস্তাম্বুল, তুরস্ক
- সদস্য সংখ্যা: ৮টি দেশ (বাংলাদেশ, মিশর, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান,তুরস্ক)
- প্রতিষ্ঠাকালীন চুক্তি: Istanbul Declaration
- সদরদপ্তর: ইস্তাম্বুল, তুরস্ক
- D-8 সংস্থার বর্তমান মহাসচিব ইসিয়াকা আব্দুল কাদির ইমাম।

১১তম শীর্ষ সম্মেলন (২০২৪)
- স্থান: কায়রো, মিশর
- বাংলাদেশের প্রতিনিধি: প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস
 বিশেষ আলোচনা ও সিদ্ধান্ত:
- সম্মেলনে ফিলিস্তিন ও লেবানন পরিস্থিতি নিয়ে একটি যৌথ ইশতেহার গৃহীত হয়।
- সম্মেলনে আজারবাইজানকে পূর্ণ সদস্য হিসেবে স্বাগত জানানো হয়।

ডি-৮-এর লক্ষ্য ও উদ্দেশ্য
- সদস্য দেশগুলোর মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি।
- বাণিজ্য, বিনিয়োগ, কৃষি, জ্বালানি, পরিবহন এবং মানব সম্পদের উন্নয়নে পারস্পরিক সহযোগিতা।
- টেকসই উন্নয়ন এবং সদস্য দেশের জনগণের সার্বিক কল্যাণ নিশ্চিত করা।

তথ্যসূত্র: Developing Eight ওয়েবসাইট। [লিঙ্ক]
২,৫৬০.
বৈশ্বিক সুখ সূচক ২০২৫ এর শীর্ষ দেশ কোনটি?
  1. ফিনল্যান্ড
  2. নরওয়ে
  3. আইসল্যান্ড
  4. ডেনমার্ক
সঠিক উত্তর:
ফিনল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
ফিনল্যান্ড
ব্যাখ্যা
- বৈশ্বিক সুখ সূচক ২০২৫ এর শীর্ষ দেশ ফিনল্যান্ড।
- সবচেয়ে সুখী দেশের তালিকায় ১৪৭ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৩৪তম।
- গত বছর ১৪৩ দেশের মধ্যে ১২৯তম অবস্থানে ছিল বাংলাদেশ।
- বিশ্বের সবচেয়ে সুখী দেশ ফিনল্যান্ড।
- টানা অষ্টমবার দেশটি সুখী দেশের তালিকায় এক নম্বর স্থান দখল করেছে।
- সবচেয়ে অসুখী দেশ আফগানিস্তান।
- ২০ মার্চ ‘আন্তর্জাতিক সুখ দিবস’ বা ‘বিশ্ব সুখী দিবস’।
- প্রতিবছর UN Sustainable Development Solutions Network ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট প্রকাশ করে আসছে।

উৎস: UN Sustainable Development Solutions Network
২,৫৬১.
As of 2022, which country was the world's largest importer of goods and services?
  1. China
  2. Japan
  3. USA
  4. India
সঠিক উত্তর:
USA
উত্তর
সঠিক উত্তর:
USA
ব্যাখ্যা
বিশ্বের বৃহত্তম পণ্য ও সেবা আমদানিকারক দেশ:
- মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের বৃহত্তম পণ্য আমদানিকারক দেশ।
- ২০২২ সালে বিশ্ব থেকে মার্কিন পণ্য আমদানির পরিমাণ ছিল মোট $৩.২ ট্রিলিয়ন, যা ২০২১ থেকে ১৪.৬ শতাংশ ($৪১৩.৭ বিলিয়ন) বেশি।
- চীন মার্কিন যুক্তরাষ্ট্রে পণ্যের শীর্ষ সরবরাহকারী দেশ ছিল।
- মোট পণ্য আমদানির ১৬.৫ শতাংশের জন্য দায়ী।

উল্লেখ্য,
- ২০২২ সালে মার্কিন পণ্য আমদানির শীর্ষ পাঁচটি সরবরাহকারী ছিল:
• চীন ($৫৩৬.৩ বিলিয়ন),
• মেক্সিকো ($৪৫৬.৪ বিলিয়ন),
• কানাডা ($৪৩৬.৬ বিলিয়ন),
• জাপান ($১৪৮.১ বিলিয়ন),
• জার্মানি ($১৪৬.৬ বিলিয়ন)। ই
• ইউরোপীয় ইউনিয়ন থেকে মার্কিন পণ্য আমদানি ছিল $৫৫৩.৩ বিলিয়ন।

উৎস: United States Trade Representative (.gov). [link]
২,৫৬২.
সম্প্রতি কোন ফসলকে অনিয়ন্ত্রিত ফসল ঘোষণা করা হয়েছে?
  1. ক) পাট
  2. খ) ধান
  3. গ) আলু
  4. ঘ) পেঁয়াজ
সঠিক উত্তর:
গ) আলু
উত্তর
সঠিক উত্তর:
গ) আলু
ব্যাখ্যা
১৯ সেপ্টেম্বর, ২০১৯ থেকে পরবর্তী ৩ বছরের জন্য ‘আলু’ ফসলকে অনিয়ন্ত্রিত ফসল ঘোষণা করা হয়েছে। উৎসঃ Live MCQ সাম্প্রতিক সমাচার
২,৫৬৩.
দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত কোনটি? [আগস্ট, ২০২৫]
  1. পাট ও পাটজাত পণ্য
  2. চামড়া ও চামড়াজাত পণ্য
  3. হিমায়িত পণ্য
  4. কৃষি পণ্য
সঠিক উত্তর:
চামড়া ও চামড়াজাত পণ্য
উত্তর
সঠিক উত্তর:
চামড়া ও চামড়াজাত পণ্য
ব্যাখ্যা

বাংলাদেশের শীর্ষ রপ্তানি খাত:
- রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) পরিসংখ্যান অনুসারে, বাংলাদেশের শীর্ষ রপ্তানি খাত হলো তৈরি পোশাক।
- এবং দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত হলো চামড়া ও চামড়াজাত পণ্য।

⇒ ২০২৪-২৫ অর্থবছরে ৪ হাজার ৮২৮ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছিল।
- ২০২৫-২৬ অর্থবছরের প্রথম মাসে মোট রপ্তানির মধ্যে তৈরি পোশাকের হিস্যা ৮৩ শতাংশ। এই সময়ে রপ্তানি হয়েছে ৩৯৬ কোটি ডলারের তৈরি পোশাক।
- তৈরি পোশাকের পর দ্বিতীয় শীর্ষ রপ্তানি খাত চামড়া ও চামড়াজাত পণ্য। ২০২৫-২৬ অর্থবছরের প্রথম মাসে ১২ কোটি ৭৪ লাখ ডলারের চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি হয়েছে।
- ৩য় শীর্ষ রপ্তানি খাত কৃষি প্রক্রিয়াজাত পণ্য। ২০২৫-২৬ অর্থবছরের প্রথম মাসে কৃষি প্রক্রিয়াজাত পণ্যের রপ্তানি ৯ কোটি ডলারে দাঁড়িয়েছে।

উৎস: i) রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)।
ii) প্রথম আলো। 

২,৫৬৪.
'আখ' উৎপাদনে বাংলাদেশের শীর্ষ জেলা কোনটি?
  1. নাটোর
  2. পাবনা
  3. নওগাঁ
  4. রাজশাহী
সঠিক উত্তর:
নাটোর
উত্তর
সঠিক উত্তর:
নাটোর
ব্যাখ্যা
 জেলা হিসাবে সবচেয়ে বেশি আখ উৎপাদন হয় নাটোর জেলায় (১১,৮৪,২৩৩ মে.টন)  
-  দ্বিতীয় – রাজশাহী জেলা (৪,৭২,২২০ মে.টন)
- বিভাগ হিসাবে সবচেয়ে বেশি আখ উৎপাদন হয় রাজশাহী বিভাগে (১৯,৮৬,৪৮৮ মে.টন)  
- দ্বিতীয় – রংপুর বিভাগ  (৫,৭০,১০৫ একর)
[সূত্র: কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ – ২০২০]
২,৫৬৫.
First Global AI Summit on Africa কোথায় অনুষ্ঠিত হয়?
  1. নাইজেরিয়া
  2. কেনিয়া
  3. রুয়ান্ডা
  4. দক্ষিণ আফ্রিকা
সঠিক উত্তর:
রুয়ান্ডা
উত্তর
সঠিক উত্তর:
রুয়ান্ডা
ব্যাখ্যা

• First Global AI Summit on Africa: 
- আফ্রিকা মহাদেশের প্রথম গ্লোবাল এআই সামিট (Global AI Summit on Africa) 'রুয়ান্ডা'র রাজধানী কিগালিতে অনুষ্ঠিত হয়।
- এটি ৩-৪ এপ্রিল ২০২৫ তারিখে কিগালি কনভেনশন সেন্টারে আয়োজিত হয়।  
- থিম: “AI and Africa’s Demographic Dividend: Reimagining Economic Opportunities for Africa’s Workforce.”/ (এআই এবং আফ্রিকার জনতাত্ত্বিক লভ্যাংশ: আফ্রিকার কর্মশক্তির জন্য অর্থনৈতিক সুযোগের পুনর্কল্পনা। 
- আয়োজক: রুয়ান্ডা সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (ICT) ও উদ্ভাবন মন্ত্রণালয় এবং 'সেন্টার ফর দ্য ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন' (C4IR), বিশ্ব অর্থনৈতিক ফোরামের (WEF) সহযোগিতায় এই সামিটের আয়োজন করে 
- এটি আফ্রিকার কৃত্রিম বুদ্ধিমত্তা কৌশলগত অগ্রাধিকার হিসেবে স্থাপন করে, বিনিয়োগ, অন্তর্ভুক্তি এবং উদ্ভাবনের উপর জোর দেয়। 
- অংশগ্রহণকারী: সম্মেলনে ৯৫টিরও বেশি দেশ থেকে ১,০০০-এর বেশি প্রতিনিধি অংশগ্রহণ করেন, যার মধ্যে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, নীতিনির্ধারক, প্রযুক্তিবিদ, গবেষক এবং বিনিয়োগকারীরা অন্তর্ভুক্ত ছিলেন। 

তথ্যসূত্র:
i) UNDP
ii) African Union
iii) সেন্টার ফর দ্য ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। 

২,৫৬৬.
বাংলাদেশে দক্ষিণ এশিয়ার কোন দেশের সাথে 'অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি' সম্পাদন করে? (আগস্ট-২০২৫)
  1. পাকিস্তান
  2. ভারত
  3. নেপাল
  4. ভুটান
সঠিক উত্তর:
ভুটান
উত্তর
সঠিক উত্তর:
ভুটান
ব্যাখ্যা

Preferential Trade Agreement (PTA):
- বাংলাদেশের প্রথম 'অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি'।
- বাংলাদেশের সাথে PTA (Preferential Trade Agreement) সম্পাদনকারী দক্ষিণ এশিয়ার প্রথম দেশ ভুটান।
-৬ ডিসেম্বর, ২০২০ তারিখে ভুটানের সঙ্গে স্বাক্ষরিত হয়েছে অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি।
- এটি অবশ্য পুরোপুরি মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নয়, বরং বলা যায় এফটিএর আগের ধাপ বা আংশিক এফটিএ।
- এ চুক্তির আওতায় এখন বাংলাদেশ ভুটানে ১০০টি পণ্যে ও ভুটান বাংলাদেশে ৩৪টি পণ্যে শুল্কমুক্ত প্রবেশাধিকার পাচ্ছে।

উৎস: প্রথম আলো।

২,৫৬৭.
জিডিপি নির্ণয়ের ক্ষেত্রে ভিত্তিবছর হিসেবে ব্যবহৃত হচ্ছে কোনটি?
  1. ২০০৫-২০০৬ সাল
  2. ২০১২-২০১৩ সাল
  3. ২০১৫-২০১৬ সাল
  4. ২০১৯-২০২০ সাল
সঠিক উত্তর:
২০১৫-২০১৬ সাল
উত্তর
সঠিক উত্তর:
২০১৫-২০১৬ সাল
ব্যাখ্যা
বাংলাদেশে জিডিপি নির্ণয়ের ক্ষেত্রে নতুন ভিত্তিবছর নির্ধারণ করা হয়েছে ২০১৫-২০১৬ অর্থবছরকে।

নতুন ভিত্তিবছর ২০১৫-২০১৬ অনুসারে ২০২০-২০২১ অর্থবছরে বাংলাদেশের:
- মোট জিডিপি : ৪১৬.২৬ বিলিয়ন মার্কিন ডলার
- মোট জাতীয় আয় : ৪৩৮.১৭ বিলিয়ন মার্কিন ডলার।
- মোট জিডিপি : ৩৫,৩০১,৮৪৮ কোটি টাকা
- মোট জাতীয় আয় : ৩৭,১৫৯,৯৬৬ কেটি টাকা।
- মাথাপিছু জিডিপি : ২,৪৬২ মার্কিন ডলার
- মোট জাতীয় আয় : ২,৫৯১ মার্কিন ডলার।

(তথ্যসূত্র: বিবিএস ওয়েবসাইট)
২,৫৬৮.
পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তি (TPNW) স্বাক্ষর হয় কোন দেশে?
  1. সুইজারল্যান্ড
  2. জাপান
  3. যুক্তরাষ্ট্র
  4. অস্ট্রিয়া
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
• পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তি (TPNW): 
- পূর্ণরূপ: Treaty on the Prohibition of Nuclear Weapons।
- স্বাক্ষরিত হয়: ২০ সেপ্টেম্বর ২০১৭, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।
- স্বাক্ষরকারী দেশ: ৯৪টি দেশ।
- কার্যকর হয়: ২২ জানুয়ারি ২০২১ (৫০টি দেশ চুক্তি অনুমোদন দেওয়ার পর)।
- অনুমোদনকারী দেশ: ৭৩টি দেশ।
- স্বাক্ষর করেনি: পারমাণবিক অস্ত্রধারী দেশগুলো (যেমন: যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, যুক্তরাজ্য, ফ্রান্স, ভারত, পাকিস্তান, উত্তর কোরিয়া, ইসরায়েল)।
- স্বাক্ষর করে অনুমোদন দেয়নি: জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, ন্যাটো সদস্য দেশগুলো।
- অনুসমর্থকারী দেশ: বাংলাদেশসহ ৭৩টি দেশ।
- লক্ষ্য: পারমাণবিক অস্ত্রের ব্যবহার ও মজুত সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা।
- এবং পারমাণবিক নিরস্ত্রীকরণে বৈশ্বিক প্রচেষ্টা জোরদার করা্

উল্লেখ্য:
- বাংলাদেশ ২০১৭ সালে চুক্তিতে স্বাক্ষর করে।
- এবং ২০১৯ সালে এটি অনুমোদন করে।

উৎস: TPNW ওয়েবসাইট।
২,৫৬৯.
১৭তম G-20 সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?
  1. রিয়াদ, সৌদি আরব
  2. বালি, ইন্দোনেশিয়া
  3. রিও ডি জেনেরিও, ব্রাজিল
  4. রোম, ইতালি
সঠিক উত্তর:
বালি, ইন্দোনেশিয়া
উত্তর
সঠিক উত্তর:
বালি, ইন্দোনেশিয়া
ব্যাখ্যা
- ১৬তম G-20 (Group of Twenty) সম্মেলন গত ৩০-৩১ অক্টোবর ২০২১ ইতালির রোম শহরে অনুষ্ঠিত হয়।
- ১৭তম সম্মেলন ২০২২ সালে : বালি, ইন্দোনেশিয়ায়। 
- ১৮তম সম্মেলন : ২০২৩ সালে ভারতে
- ১৯তম সম্মেলন : ২০২৪ সালে ব্রাজিলে অনুষ্ঠিত হবে।
প্রথম G-20 সম্মেলন অনুষ্ঠিত হয় ২০০৮ সালের ১৪-১৫ নভেম্বর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি শহরে।
(তথ্যসূত্র: G-20 ওয়েবসাইট)
২,৫৭০.
ইন্টারপোলের ৯২তম সাধারণ অধিবেশনে কে মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন?
  1. রোনাল্ড নোবেল
  2. মার্সেল সিকট
  3. ভালডেসি উরকুইজা
  4. জিন নেপোট
সঠিক উত্তর:
ভালডেসি উরকুইজা
উত্তর
সঠিক উত্তর:
ভালডেসি উরকুইজা
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

ইন্টারপোল (Interpol):

- Interpol-এর পূর্ণরূপ: International Criminal Police Organization.
- প্রতিষ্ঠিত হয়: ৭ সেপ্টেম্বর, ১৯২৩।
- প্রতিষ্ঠার স্থান: ভিয়েনা, অস্ট্রিয়া।
- সদর দপ্তর: লিঁও, ফ্রান্স।
- ইন্টারপোলের ভাষা: ইংরেজি, ফরাসি, স্প্যানিশ ও আরবি।
- সদস্য সংখ্যা: ১৯৬টি (সর্বশেষ সদস্য: পালাউ)।
- বর্তমান সভাপতি: আহমেদ নাসের আল-রাইসি (২০২১-২০২৫)।
- বর্তমান মহাসচিব: ভালডেসি উরকুইজা (ব্রাজিল)।

⇒ ইন্টারপোলের প্রধান উদ্দেশ্য হল আন্তর্জাতিক অপরাধ, যেমন মানবপাচার, মাদক চোরাচালান, সন্ত্রাসবাদ, যুদ্ধাপরাধ, আর্থিক অপরাধ, সাইবার অপরাধ, এবং অন্যান্য অপরাধের বিরুদ্ধে লড়াই করা।
= বিভিন্ন দেশের পুলিশের মধ্যে তথ্য ও সুরক্ষা সম্পর্কিত সহযোগিতা নিশ্চিত করা।
- ইন্টারপোল সদস্য রাষ্ট্রগুলোর পুলিশদের জন্য তথ্য আদান-প্রদান এবং আন্তর্জাতিক অপরাধ তদন্তে সহায়তা প্রদান করে।
- ইন্টারপোল আন্তর্জাতিকভাবে পলাতক অপরাধীদের ধরার জন্য "লাল নোটিশ" জারি করে, যা বিভিন্ন দেশকে সেই ব্যক্তিকে গ্রেপ্তার করার জন্য সতর্ক করে।

উল্লেখ্য,
- ইন্টারপোলের ৯২তম সাধারণ অধিবেশন নভেম্ভর, ২০২৪-এ যুক্তরাজ্যের গ্লাসগো শহরে অনুষ্ঠিত হয়েছে।
- সেখানে ভালডেসি উরকুইজা মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।

উৎস: Interpol ওয়েবসাইট।
২,৫৭১.
বাংলাদেশ মিঠা পানির মাছ উৎপাদনে বিশ্বে-
  1. প্রথম
  2. দ্বিতীয়
  3. চতুর্থ
  4. তৃতীয়
সঠিক উত্তর:
তৃতীয়
উত্তর
সঠিক উত্তর:
তৃতীয়
ব্যাখ্যা

• বাংলাদেশ যে ১৩ খাতে শীর্ষ তালিকায়:
- মিঠা পানির মাছ উৎপাদনে বিশ্বে তৃতীয়।
- বাংলাদেশ ধান উৎপাদনে বিশ্বে চতুর্থ।
- আম উৎপাদনে বিশ্বে সপ্তম।
- পাট উৎপাদনে বাংলাদেশ বিশ্বে দ্বিতীয়।
- প্রবাসী আয় অর্জনে বিশ্বে অষ্টম ও উন্নয়নশীল দেশগুলোর মধ্যে সপ্তম।
- বাংলাদেশ ইলিশ উৎপাদনে বিশ্বে প্রথম।
- কাঁঠাল উৎপাদনে বাংলাদেশ বিশ্বে দ্বিতীয়।
- তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশ বিশ্বে তৃতীয়।
- আউটসোর্সিং এ বিশ্বে দ্বিতীয় বাংলাদেশ।
- সবজি উৎপাদনে বাংলাদেশ বিশ্বে তৃতীয়।
- ছাগলের দুধ উৎপাদনে বিশ্বে দ্বিতীয়।
- আলু উৎপাদনে বিশ্বে সপ্তম।
- পেয়ারা উৎপাদনে বিশ্বে অষ্টম।

উৎসঃ লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার।

২,৫৭২.
বর্তমানে শেনজেন ভুক্ত দেশের সংখ্যা কত? (আগস্ট, ২০২৫)
  1. ২৭টি
  2. ২৮টি
  3. ২৯টি
  4. ৩০টি
সঠিক উত্তর:
২৯টি
উত্তর
সঠিক উত্তর:
২৯টি
ব্যাখ্যা
শেনজেন অঞ্চল:
- শেনজেন একটি আন্তর্জাতিক চুক্তি যা ইউরোপীয় দেশগুলোর মধ্যে ব্যক্তিদের অবাধ চলাচলের অনুমতি প্রদান করে।
- শেনজেন চুক্তি স্বাক্ষরিত হয় ১৯৮৫ সালে।
- চুক্তি স্বাক্ষরের স্থান: লুক্সেমবার্গের শেনজেন শহরে।
- ১৯৯৫ সালের ২৬ মার্চ চুক্তিটি কার্যকর হলে ভিসামুক্ত ইউরোপের যাত্রা শুরু হয়।
- শেনজেন ভুক্ত দেশ: ২৯টি। (আগস্ট, ২০২৫)
- ১ জানুয়ারী ২০২৫ এ সম্পূর্ণরূপে যোগদানকারী সর্বশেষ দেশ রোমানিয়া ও বুলগেরিয়া। (আগস্ট, ২০২৫)

উল্লেখ্য:
- লিচেনস্টাইন, আইসল্যান্ড, সুইজারল্যান্ড এবং নরওয়ে এই দেশ চারটি ইউরোপীয় ইউনিয়ন এর অন্তর্ভুক্ত না হয়েও শেনজেনভুক্ত দেশের তালিকায় রয়েছে।

তথ্যসূত্র - European Union ওয়েবসাইট।
২,৫৭৩.
২০২৪ সালে বিশ্বে ভ্রমণ ও পর্যটনের শীর্ষ দেশ কোনটি?
  1. যুক্তরাষ্ট্র
  2. স্পেন
  3. ফ্রান্স
  4. ইতালি
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।] 

• বিশ্বে ভ্রমণ ও পর্যটন: 
- ভ্রমণ ও পর্যটনের জন্য ২০২৪ সালে বিশ্বের সেরা দেশ যুক্তরাষ্ট্র।

- সম্প্রতি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম (ডব্লিউইএফ) প্রকাশিত এক তালিকায় এই তথ্য প্রকাশিত হয়েছে। 
- তালিকার সেরা ১০টি দেশের মধ্যে ৬টিই ইউরোপের।
- তালিকায় যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় অবস্থানে আছে স্পেন। জাপানের অবস্থান তৃতীয়। ফ্রান্স চতুর্থ। অস্ট্রেলিয়া আছে পঞ্চম স্থানে।
- জার্মানির অবস্থান ষষ্ঠ। যুক্তরাজ্য আছে সপ্তম অবস্থানে। অষ্টম স্থানে রয়েছে চীনের নাম। ইতালির অবস্থান নবম। আর ১০ম স্থানে আছে সুইজারল্যান্ড।

সূত্র- বিবিসি ও প্রথম আলো রিপোর্ট।
২,৫৭৪.
চিলির বর্তমান প্রেসিডেন্টের নাম কী?(জানুয়ারি, ২০২৬)
  1. জ্যানেট জারা
  2. হোসে অ্যান্তোনিও কাস্ত
  3. গ্যাব্রিয়েল বোরিচ
  4. অগাস্তো পিনোশে
সঠিক উত্তর:
হোসে অ্যান্তোনিও কাস্ত
উত্তর
সঠিক উত্তর:
হোসে অ্যান্তোনিও কাস্ত
ব্যাখ্যা

• চিলির ৩৮তম প্রেসিডেন্ট:
- দক্ষিণ আমেরিকার দেশ চিলির ৩৮তম প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় দফার ভোটে কট্টর ডানপন্থী প্রার্থী হোসে অ্যান্তোনিও কাস্ত জয়ী হয়েছেন।
- তিনি বর্তমানে ক্ষমতায় থাকা মধ্য বামপন্থী সরকারকে পরাজিত করেছেন।

- ১২ নভেম্বর ২০২৫ প্রায় সব ভোট গণনা শেষ হওয়ার পর দেখা যায়, কাস্ত ৫৮ শতাংশের মতো ভোট পেয়ে জয়ী হয়েছেন।
- তিনি সাবেক শ্রমমন্ত্রী জ্যানেট জারাকে পরাজিত করেছেন।
- জারা কমিউনিস্ট পার্টির রাজনীতিক এবং ক্ষমতাসীন মধ্য বাম জোটের প্রার্থী ছিলেন।
- ভোট গ্রহণ শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যেই জারা ও তাঁর জোট ‘ইউনিটি ফর চিলি’ পরাজয় স্বীকার করে নিয়েছে।

উৎস: প্রথম আলো।

২,৫৭৫.
G-20 শীর্ষ সম্মেলন ২০২৫ আয়োজিত হবে কোন দেশে?
  1. ব্রাজিল
  2. দক্ষিণ আফ্রিকা
  3. ভারত
  4. ইতালি
সঠিক উত্তর:
দক্ষিণ আফ্রিকা
উত্তর
সঠিক উত্তর:
দক্ষিণ আফ্রিকা
ব্যাখ্যা
G-20:
- G-20 (গ্রুপ অফ টুইেন্টি) হলো একটি আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরাম, যা বিশ্বের ১৯টি দেশ ও ২ টি সংস্থার অর্থনীতির প্রতিনিধিত্ব করে।
- এর সদস্য দেশগুলো হলো: অস্ট্রেলিয়া, আর্জেন্টিনা, ব্রাজিল, কানাডা, চীন, ফ্রান্স, জার্মানি, ভারত, ইন্দোনেশিয়া, ইতালি, জাপান, মেক্সিকো, রাশিয়া, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া, তুরস্ক, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন (EU) এবং আফ্রিকান ইউনিয়ন (AU) ।
- আফ্রিকান ইউনিয়ন ২০২৩ সালে G-20 এর সদস্য হয়।
- G-20 এর সদস্যরা বৈশ্বিক জিডিপির ৮৫%, বৈশ্বিক বাণিজ্যের ৭৫% এবং বৈশ্বিক জনসংখ্যার দুই-তৃতীয়াংশের প্রতিনিধিত্ব করে।
- G-20 শীর্ষ সম্মেলন ২০২৫: ২২ নভেম্বর, ২০২৫ - ২৩ নভেম্বর, ২০২৫ দক্ষিণ আফ্রিকায় আয়োজিত হবে।

উৎস: G-20 website.
২,৫৭৬.
ARF এর সদস্য দেশ কয়টি? [এপ্রিল,২০২৫]
  1. ১০ টি
  2. ১৫ টি
  3. ২৫ টি
  4. ২৭ টি
সঠিক উত্তর:
২৭ টি
উত্তর
সঠিক উত্তর:
২৭ টি
ব্যাখ্যা
• আসিয়ান আঞ্চলিক ফোরাম (ASEAN Regional Forum- ARF):
- সদস্য সংখ্যা: ২৭টি।[এপ্রিল,২০২৫]
• দেশগুলো হলো:
ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, ফিলিপাইন, মালয়েশিয়া, থাইল্যান্ড, ব্রুনাই, ভিয়েতনাম, মায়ানমার, কম্বোডিয়া, লাওস, অস্ট্রেলিয়া, কানাডা, চীন, ইউরোপীয় ইউনিয়ন, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া, মঙ্গোলিয়া, নিউজিল্যান্ড, পাপুয়া নিউগিনি, রাশিয়া, যুক্তরাষ্ট্র, পাকিস্তান, পূর্ব তিমুর, বাংলাদেশ এবং শ্রীলঙ্কা (সর্বশেষ সদস্য)।
- প্রতিষ্ঠিত হয়: ১৯৯৪ সালে।

উৎস: ASEAN ওয়েবসাইট।
২,৫৭৭.
Which institution is the only one to receive the 'Ekushey Padak 2026'?
  1. Artcell
  2. Cryptic Fate
  3. Warfaze
  4. Souls
সঠিক উত্তর:
Warfaze
উত্তর
সঠিক উত্তর:
Warfaze
ব্যাখ্যা

একুশে পদক ২০১৬:
- বিভিন্ন ক্ষেত্রে গৌরববোজ্জ্বল অবদানের স্বীকৃতিস্বরূপ ৯ বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘একুশে পদক ২০২৬' তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী।
- প্রতিষ্ঠান হিসেবে- ব্যান্ড সংগীতের দল ওয়ারফেজ মনোনীত হয়েছে।

একুশে পদক ২০২৬ প্রাপ্ত ব্যক্তি:
- চলচ্চিত্রে: ফরিদা আক্তার ববিতা,
- চারুকলায়: অধ্যাপক মো. আব্দুস সাত্তার,
- স্থাপত্যে: মেরিনা তাবাসসুম,
- সংগীতে: আইয়ুব বাচ্চু,
- নৃত্যে: অর্থি আহমেদ,
- নাট্যকলায়: ইসলাম উদ্দিন পালাকার,
- সাংবাদিকতায়: শফিক রেহমান,
- শিক্ষায়: অধ্যাপক ড. মাহবুবুল আলম মজুমদার ও ভাস্কর্যে তেজস হালদার যশ।

তথ্যসূত্র: ডেইলি স্টার বাংলা ও প্রথম আলো।

২,৫৭৮.
বর্তমানে সাধারণ ব্যক্তির করমুক্ত আয় সীমা কত?
  1. ৩,৫০,০০০ টাকা
  2. ৪,০০,০০০ টাকা
  3. ৪,৭৫,০০০ টাকা
  4. ৫,০০,০০০ টাকা
সঠিক উত্তর:
৩,৫০,০০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৩,৫০,০০০ টাকা
ব্যাখ্যা

করমুক্ত আয় সীমা:
- বর্তমানে সাধারণ ব্যক্তির করমুক্ত আয় সীমা: ৩,৫০,০০০ টাকা।
- নারী ও ৬৫ বছর বা তদূর্ধ্ব ব্যক্তির করমুক্ত আয় সীমা: ৪,০০,০০০ টাকা।
- প্রতিবন্ধী ব্যক্তির করমুক্ত আয় সীমা: ৪,৭৫,০০০ টাকা।
- গেজেটভুক্ত যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের করমুক্ত আয় সীমা: ৫,০০,০০০ টাকা।
- তৃতীয় লিঙ্গের ব্যক্তির করমুক্ত আয় সীমা: ৪,৭৫,০০০ টাকা।

উল্লেখ্য:
- ২০২৬-২৭ অর্থবছর ও ২০২৭-২৮ অর্থবছর এ সাধারণ ব্যক্তির করমুক্ত আয় সীমা হবে ৩৭৫০০০ টাকা।

তথ্যসূত্র - জাতীয় বাজেট ২০২৫-২৬ অর্থবছর।

২,৫৭৯.
'লুকাস' ড্রোন কোন দেশের তৈরি? 
  1. ইসরায়েল
  2. যুক্তরাষ্ট্র
  3. ইরান 
  4. ইউক্রেন 
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা

- লুকাস ড্রোন যুক্তরাষ্ট্র দেশের তৈরি। 
- যুক্তরাষ্ট্র–ইসরায়েল জোটের সঙ্গে ইরানের সংঘাত আধুনিক যুদ্ধের নতুন একটি দিক লুকাস ড্রোন।
- যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, একটি লুকাস তৈরি করতে যুক্তরাষ্ট্রের প্রায় ৩৫ হাজার ডলার খরচ হয়।
- মার্কিন সমরাস্ত্রের ভান্ডারে নতুন সংযোজন এই লুকাস।
- ফোর্বস সাময়িকীর প্রতিবেদন অনুযায়ী, লুকাস সরাসরি ইরানের ড্রোনের নকশার অনুকরণ করে বানানো হয়েছে।
- লুকাস দিয়ে যুক্তরাষ্ট্র হামলা শুরু করেছে সম্প্রতি। 

উৎস: প্রথম আলো পত্রিকা নিউজ। [লিঙ্ক]

২,৫৮০.
Which country ranks top in the Global Terrorism Index 2025? [May, 2025]
  1. Afghanistan
  2. Burkina Faso
  3. Mali
  4. Somalia
সঠিক উত্তর:
Burkina Faso
উত্তর
সঠিক উত্তর:
Burkina Faso
ব্যাখ্যা
বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচক ২০২৫:
- বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচক ২০২৫–এ পাকিস্তান ও ভারত, এমনকি যুক্তরাষ্ট্রের চেয়েও ভালো অবস্থানে উঠে এসেছে বাংলাদেশ।
- তিন দশমিক শূন্য তিন পয়েন্ট নিয়ে সূচকে বাংলাদেশের অবস্থান ৩৫তম।
- ২০২৪ সালে বাংলাদেশের অবস্থান ছিল ৩২তম।
- সূচক প্রকাশ করে: অস্ট্রেলিয়ার সিডনিভিত্তিক গবেষণাপ্রতিষ্ঠান দ্য ইনস্টিটিউট ফর ইকোনমিকস অ্যান্ড পিস (আইইপি)।
- আট দশমিক পাঁচ পয়েন্ট নিয়ে গতবারের মতোই শীর্ষে আছে পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসো।
- তারপরেই আট দশমিক তিন পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে পাকিস্তান এবং আট পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে যুদ্ধবিধ্বস্ত সিরিয়া।
- সাত দশমিক দুই পয়েন্ট নিয়ে নবম অবস্থানে আফগানিস্তান ছাড়া সূচকের প্রথম দশে নেই দক্ষিণ এশিয়ার আর কোনো দেশ।
- ছয় দশমিক নয় পয়েন্ট নিয়ে মিয়ানমারের অবস্থান ১১তম এবং ছয় দশমিক চার পয়েন্ট নিয়ে ভারতের অবস্থান ১৪তম।
- তিন দশমিক পাঁচ পয়েন্ট নিয়ে বাংলাদেশের এক ধাপ আগেই যুক্তরাষ্ট্রের অবস্থান ৩৪তম।
- ২০২৪ সালে বাংলাদেশে সন্ত্রাসবাদের ঝুঁকি ভারত, পাকিস্তান ও আফগানিস্তানের তুলনায় কম ছিল।
- দক্ষিণ এশিয়ায় সবচেয়ে ভালো অবস্থানে আছে শ্রীলংকা ও ভুটান। উভয় দেশের পয়েন্ট শূন্য।
- তবে এক দশমিক এক পয়েন্ট নিয়ে ৬৮তম অবস্থানে রয়েছে নেপাল।
- জিটিআইর মোট স্কোর ১০।
- শূন্য স্কোর মানে সন্ত্রাসবাদের কোনো প্রভাব নেই।

উৎস: The Daily Star বাংলা (৬ মার্চ ২০২৫)
২,৫৮১.
কমনওয়েলথের বর্তমান সদস্য কত? (মার্চ, ২০২৫)
  1. ৫১টি
  2. ৫৪টি
  3. ৫৬টি
  4. ৫৭টি
সঠিক উত্তর:
৫৬টি
উত্তর
সঠিক উত্তর:
৫৬টি
ব্যাখ্যা
কমনওয়েলথ:
- কমনওয়েলথ এর সদর দপ্তর লন্ডনে।
- আধুনিক কমনওয়েলথ ১৯৪৯ সালে প্রতিষ্ঠিত হয়।
- কমনওয়েলথে দাপ্তরিক ভাষা ইংরেজী।
- এর বর্তমান সদস্য সংখ্যা ৫৬টি দেশ। (মার্চ, ২০২৫)
- বাংলাদেশ ১৯৭২ সালে কমনওয়েলথের সদস্য হয় ।
- বাংলাদেশ কমনওয়েলথের ৩২তম সদস্য।
- বর্ণবাদ নিয়ে সমালোচনার জেরে ১৯৬১ সালে কমনওয়েলথ থেকে সরে যায় দক্ষিণ আফ্রিকা।
- বাংলাদেশকে স্বীকৃতি দিয়ে সদস্যভুক্ত করায় পাকিস্তান ১৯৭২ সালে কমনওয়েলথ ত্যাগ করে।
- পরবর্তিতে পাকিস্তান ১৯৮৯ সালে ও দক্ষিণ আফ্রিকা ১৯৯৪ সালে কমনওয়েলথে যোগদান করে।

তথ্যসূত্র- কমনওয়েলথ অফিসিয়াল ওয়েবসাইট।
২,৫৮২.
অর্থনৈতিক সমীক্ষা ২০২৫ অনুসারে, মোট দেশজ উৎপাদনে অর্থনীতির খাতসমূহের কোন অংশের অবদান সর্বাধিক?
  1. কৃষি ও বনজ
  2. শিল্প ও বাণিজ্য
  3. মৎস্য সম্পদ
  4. সেবা
সঠিক উত্তর:
সেবা
উত্তর
সঠিক উত্তর:
সেবা
ব্যাখ্যা

অর্থনৈতিক সমীক্ষা ২০২৫ অনুসারে, মোট দেশজ উৎপাদনে (জিডিপিতে) অর্থনীতির খাতসমূহের সেবা খাতের অবদান সর্বাধিক।

অর্থনৈতিক সমীক্ষা ২০২৫ অনুসারে,
⇒ বিভিন্ন খাতে মোট শ্রমশক্তির হার:
- কৃষি: ৪৪.৬৭%, 
- শিল্প: ১৭.৩৭%, 
- সেবা: ৩৭.৯৬%।

⇒ জিডিপিতে বিভিন্ন খাতে অবদান -
- কৃষি: ১০.৯৪%।
- শিল্প: ৩৭.৪৪%।
- সেবা: ৫১.৬২%।

⇒ খাত ভিত্তিক জিডিপি প্রবৃদ্ধির হার (স্থির মূল্যে):
- কৃষি: ১.৭৯%
- শিল্প: ৪.৩৪%
- সেবা: ৪.৫১%

উৎস: বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২৫।

২,৫৮৩.
সম্প্রতি 'আগা খান স্থাপত্য পুরস্কার' লাভ করে - [অক্টোবর, ২০২৫]
  1. এফ আর খান
  2. রফিক আজম
  3. আসিফ মোহাম্মদ আহসানুল হক
  4. মেরিনা তাবাশ্যুম
সঠিক উত্তর:
মেরিনা তাবাশ্যুম
উত্তর
সঠিক উত্তর:
মেরিনা তাবাশ্যুম
ব্যাখ্যা

আগা খান স্থাপত্য পুরস্কার:
- ২০২৫ সালে আগা খান স্থাপত্য পুরস্কার লাভ করে মেরিনা তাবাশ্যুম।
- মেরিনা তাবাশ্যুম ‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’–এর প্রধান পরামর্শক।

⇒ বাংলাদেশের খ্যাতিমান স্থপতি মেরিনা তাবাশ্যুম দ্বিতীয় দফায় স্থাপত্যের সম্মানজনক স্বীকৃতি আগা খান পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন।
- তাঁর নকশা করা ‘খুদি বাড়ি’ প্রকল্প আগা খান স্থাপত্য পুরস্কার–২০২৫–এর জন্য মনোনীত হয়েছে।
- সেপ্টেম্বর, ২০২৫-এ কিরগিজস্তানের রাজধানী বিশকেকে এই পুরস্কারের জন্য মেরিনা তাবাশ্যুমসহ সাত বিজয়ীর নাম ঘোষণা করা হয়।
- বাংলাদেশ জাতীয় জাদুঘরের পরিচালনা পর্ষদের চেয়ারপারসন মেরিনা তাবাশ্যুম প্রথম বাংলাদেশি স্থপতি, যিনি দ্বিতীয়বার এ পুরস্কার জিতেছেন। 
- মেরিনা তাবাশ্যুম এর আগে ২০১৬ সালে ঢাকার দক্ষিণখানে বাইতুর-রউফ মসজিদের নকশার জন্য আগা খান স্থাপত্য পুরস্কার জিতেছিলেন। সুলতানি আমলের স্থাপত্যের আদলে নকশা করা এ মসজিদ ২০১২ সালে নির্মিত হয়।

উল্লেখ্য,
- প্রয়াত প্রিন্স করিম আগা খান চতুর্থ ১৯৭৭ সালে আগা খান পুরস্কার প্রবর্তন করেন। এ পুরস্কারের মাধ্যমে এমন নির্মাণশৈলী চিহ্নিত করে উৎসাহ দেওয়া হয়, যাতে মুসলিম অধ্যুষিত জনগোষ্ঠীর আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে। 

উৎস: প্রথম আলো।

২,৫৮৪.
২০২৬ সালের ইউনেস্কোর 'ওয়ার্ল্ড বুক ক্যাপিটাল' কোনটি?
  1. তিবলিস, জর্জিয়া
  2. স্ট্রাসবুর্গ, ফ্রান্স
  3. তেহরান, ইরান
  4. রাবাত, মরক্কো
সঠিক উত্তর:
রাবাত, মরক্কো
উত্তর
সঠিক উত্তর:
রাবাত, মরক্কো
ব্যাখ্যা

ওয়ার্ল্ড বুক ক্যাপিটাল:
- ২০২৬ সালের 'ওয়ার্ল্ড বুক ক্যাপিটাল' (World Book Capital) হলো মরক্কোর রাজধানী রাবাত।

⇒ ইউনেস্কোর ডিরেক্টর-জেনারেল অড্রে আজুলে ২০২৪ সালের অক্টোবরে এই ঘোষণা করেন।
- এর আগে ২০২৫ সালের জন্য রিও ডি জেনেইরো (ব্রাজিল) নির্বাচিত হয়েছে।
- ২০২৬ সালের ২৩শে এপ্রিল বিশ্ব বই ও কপিরাইট দিবস থেকে তাদের কার্যক্রম শুরু করবে। 
- ইউনেস্কো এই শহরকে নির্বাচিত করেছে কারণ রাবাতের বই ও প্রকাশনা শিল্পের প্রতি অঙ্গীকার, লাইব্রেরির একটি শক্তিশালী নেটওয়ার্ক এবং আফ্রিকান বই মেলা আয়োজনের অভিজ্ঞতা।

উল্লেখ্য,
- ওয়ার্ল্ড বুক ক্যাপিটাল ইউনেস্কো আয়োজিত একটি বার্ষিক অনুষ্ঠান।
- এর মাধ্যমে সকল সংস্কৃতি ও সকল ভাষায় বই পড়ার গুরুত্ব প্রচার করা হয়।
- ২০০১ সাল থেকে এই খেতাব দেওয়া হচ্ছে।
- এর আগে এই স্বীকৃতি পেয়েছিল, মাদ্রিদ (২০০১), আলেকজান্দ্রিয়া (২০০২), নয়াদিল্লি (২০০৩), অ্যান্টওয়ার্প (২০০৪), মন্ট্রিল (২০০৫), তুরিন (২০০৬), বোগোতা (২০০৭), আমস্টারডাম (২০০৮), বৈরুত (২০০৯), লুব্লিয়ানা (২০১০), বুয়েনস আইরেস (২০১১), এরেভান (২০১২), ব্যাংকক (২০১৩), পোর্ট হারকোর্ট (২০১৪), ইনচিওন (২০১৫), রোকলা (২০১৬), কোনাক্রি (২০১৭), অ্যাথেন্স (২০১৮), শারজাহ, (২০১৯), কুয়ালালামপুর (২০২০), তিবিলিসি (২০২১), গুয়াদালাজারা (২০২২), আক্রা (২০২৩), স্ট্রাসবার্গ (২০২৪), রিও ডি জেনিরো (২০২৫)।  

উৎস: i) UNESCO ওয়েবসাইট। [link]
ii) Times of India. 

২,৫৮৫.
মোরাগ করিডোরে কে সাম্প্রতিক অভিযান চালিয়েছে? [এপ্রিল, ২০২৫]
  1. ইসরায়েলি সেনাবাহিনী
  2. মিশরীয় বাহিনী
  3. জাতিসংঘ শরণার্থী বিষয়ক সংস্থা
  4. হামাস
সঠিক উত্তর:
ইসরায়েলি সেনাবাহিনী
উত্তর
সঠিক উত্তর:
ইসরায়েলি সেনাবাহিনী
ব্যাখ্যা
‘মোরাগ’ করিডোর:
- মোরাগ করিডোর হলো একটি গুরুত্বপূর্ণ সামরিক রুট বা করিডোর, যা গাজা উপত্যকার দক্ষিণ অংশে, বিশেষ করে রাফাহ এলাকার কাছাকাছি অবস্থিত।
- এই করিডোরটি গাজা ও মিশরের সীমান্তবর্তী এলাকা।
- এটি রাফাহ সীমান্ত পারাপার (Rafah Border Crossing) নিয়ন্ত্রণের জন্য কৌশলগতভাবে খুবই গুরুত্বপূর্ণ।

⇒ গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফা অবরোধের ঘোষণা দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী।
- সেখানে তারা মোরাগ করিডোর নামে একটি করিডোর স্থাপন করছে। সম্প্রতি (এপ্রিল, ২০২৫) এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে দেশটির সেনাবাহিনী।

উল্লেখ্য,
- রাফা ও খান ইউনিসের মাঝে এক সময় মোরাগ নামে একটি ইহুদি বসতি ছিল বলে দাবি করা হয়। ওই নামে এই করিডোরকে নামকরণ করা হয়েছে।

উৎস: Al Jazeera.
২,৫৮৬.
ইউনিসেফ(UNICEF)- এর প্রধান নির্বাহী পরিচালক কে?  [জানুয়ারি,২০২৬]
  1. টেড্রোস অ্যাডহানোম
  2. ফিলিপ্পো গ্রান্ডি
  3. ক্যাথরিন রাসেল
  4. কুই ডংইউ
সঠিক উত্তর:
ক্যাথরিন রাসেল
উত্তর
সঠিক উত্তর:
ক্যাথরিন রাসেল
ব্যাখ্যা

UNICEF 
- পূর্ণরূপ: United Nations Children's Fund (জাতিসংঘ শিশু তহবিল)।
- প্রতিষ্ঠা: ১১ ডিসেম্বর ১৯৪৬ সালে।
- সদর দপ্তর: নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র।
- প্রধান উদ্দেশ্য: শিশুদের স্বাস্থ্য, শিক্ষা, পুষ্টি, এবং সুরক্ষা নিশ্চিত করা এবং শিশু অধিকার প্রচার।
- সদস্য সংখ্যা: ১৯০টি দেশে কার্যক্রম [জানুয়ারি,২০২৬]
- বর্তমান প্রধান নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল।

​• প্রধান কার্যক্রম:
- স্বাস্থ্য ও পুষ্টি: টিকাদান, পুষ্টি উন্নয়ন, এবং স্বাস্থ্যসেবা প্রদান।
- শিক্ষা: সব শিশুর জন্য মানসম্মত শিক্ষার সুযোগ নিশ্চিত করা।
- সুরক্ষা: শিশু শ্রম, নির্যাতন, এবং শোষণ প্রতিরোধ।
- জরুরি সহায়তা: দুর্যোগ ও সংঘাতে শিশুদের জন্য ত্রাণ সরবরাহ।

​• গুরুত্বপূর্ণ প্রোগ্রাম:
- Child-Friendly Cities Initiative: শিশু-বান্ধব শহর পরিকল্পনা।
- Global Alliance for Vaccines and Immunization (GAVI): টিকাদান প্রচার।
- WASH (Water, Sanitation, and Hygiene): পানি, স্যানিটেশন, এবং স্বাস্থ্যবিধি প্রকল্প।
- Generation Unlimited: যুবকদের শিক্ষা ও দক্ষতা উন্নয়ন।

উৎস: UNICEF ওয়েবসাইট।

২,৫৮৭.
৯৩তম অস্কারে সেরা সিনেমার পুরস্কার লাভ করে কোন চলচ্চিত্রটি?
  1. লর্ড অব দ্য রিংস
  2. প্যারাসাইট
  3. অ্যানাদার রাউন্ড
  4. নোম্যাডল্যান্ড
সঠিক উত্তর:
নোম্যাডল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
নোম্যাডল্যান্ড
ব্যাখ্যা
৯৩তম অস্কার পুরস্কার বিজয়ীরা:
- সেরা সিনেমা : নোম্যাডল্যান্ড
- সেরা পরিচালক : ক্লোয়ি ঝাও (নোম্যাডল্যান্ড)
- সেরা অভিনেতা : অ্যান্থনি হপকিন্স (দ্য ফাদার)
- সেরা অভিনেত্রী : ফ্রান্সিস ম্যাকডোরম্যান্ড (নোম্যাডল্যান্ড)
- সেরা এনিমেটেড সিনেমা : সোল
- সেরা আন্তর্জাতিক সিনেমা : অ্যানাদার রাউন্ড (ডেনমার্ক)
- সেরা প্রামাণ্যচিত্র : কোলেট
- প্রামাণ্যচিত্র ফিচার : মাই অক্টোপাস টিচার।
(তথ্যসূত্র: অস্কার পুরস্কার ওয়েবসাইট ও প্রথম আলো)
২,৫৮৮.
২০২৫ সালের কান চলচ্চিত্র উৎসবে পাম ডি’অর (Palme d’Or) জিতেছে কোন সিনেমা?
  1. Anora
  2. Sentimental Value
  3. All We Imagine as Light 
  4. It Was Just an Accident
সঠিক উত্তর:
It Was Just an Accident
উত্তর
সঠিক উত্তর:
It Was Just an Accident
ব্যাখ্যা

২০২৫ সালের কান চলচ্চিত্র উৎসবে স্বর্ণপাম (Palme d’Or) জিতেছে ইরানি পরিচালক জাফর পানাহির রাজনৈতিক থ্রিলারধর্মী সিনেমা 'It Was Just an Accident'। 

৭৮তম কান চলচ্চিত্র উৎসবে বিজয়ীদের তালিকা:
- পাম ডি’অর: It Was Just an Accident (জাফর পানাহি, ইরান)
- গ্র্যাঁ প্রিঁ: Sentimental Value (ইওয়াকিম ত্রিয়ার, নরওয়ে/ডেনমার্ক),
- জুরি প্রাইজ: Sirât  (অলিভার লুক্সে, স্পেন), Sound of Falling (মাশা শিলিনস্কি, জার্মানি), 
- স্পেশাল জুরি প্রাইজ: রেজারেকশন (বাই গান, চীন), 
- সেরা অভিনেতা: ওয়াগনার মোরা (দ্য সিক্রেট এজেন্ট, ব্রাজিল),
- সেরা অভিনেত্রী: নাদিয়া মেলিতি (দ্য লিটল সিস্টার, ফ্রান্স),
- সেরা পরিচালক: ক্লেবার মেনদোঙ্কা ফিলো (দ্য সিক্রেট এজেন্ট, ব্রাজিল),
- সেরা চিত্রনাট্যকার: জ্যঁ-পিয়ের ও লুক দারদেন (ইয়াং মাদার'স, বেলজিয়াম),

এছাড়াও,
• স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র:
- স্বর্ণপাম: আই অ্যাম গ্ল্যাড ইউ আর ডেড নাউ (তৌফিক বারহোম, ইসরাইল), 
- স্পেশাল মেনশন: আলী (আদনান আল রাজীব, বাংলাদেশ)।

উল্লেখ্য,
- দক্ষিণ ফ্রান্সের সমুদ্র তীরবর্তী কান শহরে অনুষ্ঠিত হয় বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসব ‘ফেস্টিভ্যাল দে কানস’।
- এটি বিশ্বের চলচ্চিত্র পরিচালক, অভিনয়শিল্পী ও প্রযোজকদের অন্যতম একটি মিলনমেলা।
- ১৯৪৬ সালে প্রথম কান চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হয়।
- আসরের সেরা পুরস্কার ‘পাম দি’অর’ বা ‘স্বর্ণপাম’ প্রথম প্রদান করা হয় ১৯৫৫ সালে। 
- প্রতিবছরের মে মাসে ১২ দিনের জন্য এ আসর অনুষ্ঠিত হয়।
- ২০২৫ সালে ৭৮তম কান চলচ্চিত্র পুরস্কার প্রদান করা হয়।

উৎস: Festival de Cannes ওয়েবসাইট।

২,৫৮৯.
বর্তমানে স্বীকৃতিপ্রাপ্ত বীরাঙ্গনার সংখ্যা-
  1. ৪১৭ জন
  2. ৪৩৮ জন
  3. ৪৫৩ জন
  4. ৪৭৬ জন
সঠিক উত্তর:
৪৩৮ জন
উত্তর
সঠিক উত্তর:
৪৩৮ জন
ব্যাখ্যা

- ১৯৭১ সালের পাক-হানাদার বাহিনীর হাতে নির্যাতিত আরো ২১জন বীরাঙ্গনাকে নারী মুক্তিযোদ্ধার স্বীকৃতি দেয়া হয়।
- ২৪ আগস্ট ২০২১ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এ স্বীকৃতি প্রদান করে গ্যাজেট প্রকাশ করে।
- এ পর্যন্ত নারী মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাওয়া মোট বীরাঙ্গণার সংখ্যা দাঁড়ায় ৪৩৮ জন।

উৎসঃ লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার।

২,৫৯০.
খানা আয় ও ব্যয় জরিপ-২০২২ এর চূড়ান্ত রিপোর্ট অনুযায়ী, শহরে উচ্চ দারিদ্র্যের হার কত?
  1. ১৪.৭%
  2. ১৬.২%
  3. ১৯.৪%
  4. ২৩.৬%
সঠিক উত্তর:
১৪.৭%
উত্তর
সঠিক উত্তর:
১৪.৭%
ব্যাখ্যা

খানা আয় ও ব্যয় জরিপ চূড়ান্ত প্রতিবেদন-২০২২:
- বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS) Household Income and Expenditure Survey (HIES) 2022 শিরোনামে ২৭ ডিসেম্বর, ২০২৩ খানা আয় ও ব্যয় জরিপ চূড়ান্ত প্রতিবেদন-২০২২ প্রকাশ করে।
- জনপ্রতি দৈনিক ক্যালোরি গ্রহণের পরিমাণ - ২,৩৯৩ কিলোক্যালোরি।
- খানাপ্রতি মাসিক গড় আয় - ৩২,৪২২ টাকা (শহুরে ৪৫,৭৫৭ টাকা, গ্রামীণ ২৬,১৬৩ টাকা)।
- সাক্ষরতার হার (৭ বছর এবং তদূর্ধ্ব) - ৭৪% (পুরুষ ৭৫.৮%, নারী ৭২.৬%)।
- দেশে উচ্চ দারিদ্র্যের হার - ১৮.৭%।
- শহরে উচ্চ দারিদ্র্যের হার - ১৪.৭%।
- গ্রামে উচ্চ দারিদ্র্যের হার - ২০.৫%।

এছাড়াও,
- দেশে নিম্ন দারিদ্র্যের হার - ৫.৬%।
- শহরে নিম্ন দারিদ্র্যের হার - ৩.৮%।
- গ্রামে নিম্ন দারিদ্র্যের হার - ৬.৫%।

তথ্যসূত্র - খানা আয় ও ব্যয় জরিপ চূড়ান্ত প্রতিবেদন-২০২২।

২,৫৯১.
'কিং চার্লস তৃতীয় হারমনি অ্যাওয়ার্ড' প্রাপ্ত প্রথম ব্যক্তি কে?
  1. এমিলি হার্স্ট
  2. বান কি-মুন
  3. ডেভিড বেকহ্যাম
  4. অধ্যাপক মুহাম্মদ ইউনূস
সঠিক উত্তর:
বান কি-মুন
উত্তর
সঠিক উত্তর:
বান কি-মুন
ব্যাখ্যা
The King's Foundation:
- দ্য কিংস ফাউন্ডেশন (The King's Foundation) একটি দাতব্য সংস্থা।
- এটি ১৯৯০ সালে তৎকালীন প্রিন্স অফ ওয়েলস, বর্তমান রাজা তৃতীয় চার্লস কর্তৃক প্রতিষ্ঠিত হয়েছিল।
- উদ্দেশ্য: ঐতিহ্যবাহী নগর নকশা এবং স্থাপত্যের নীতির মাধ্যমে টেকসই সম্প্রদায় গড়ে তোলা এবং মানুষের জীবনযাত্রার মান উন্নত করা।

⇒ ২০২৪ সালে প্রথম কিংস ফাউন্ডেশন অ্যাওয়ার্ডস অনুষ্ঠিত হয় সেন্ট জেমস প্যালেসে।
- ২০২৪ সালে প্রথম কিংস ফাউন্ডেশন অ্যাওয়ার্ডস অনুষ্ঠিত হয়, যেখানে নয়টি বিভাগে পুরস্কার প্রদান করা হয়। কিং চার্লস তৃতীয় হারমনি অ্যাওয়ার্ড বান কি-মুনকে (প্রাক্তন জাতিসংঘ মহাসচিব) প্রদান করা হয়। তিনি প্রথম ব্যক্তি হিসেবে 'কিং চার্লস তৃতীয় হারমনি অ্যাওয়ার্ড' লাভ করেন।
- ১২ জুন, ২০২৫-এ সেন্ট জেমস প্যালেসে দ্বিতীয় অনুষ্ঠান হয়, যেখানে ফাউন্ডেশনের ৩৫তম বার্ষিকী উদযাপিত হয়। রাজা তৃতীয় চার্লস এতে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য,
- ২০২৫ সালে কিংস ফাউন্ডেশন অ্যাওয়ার্ডস -
• ইমার্জিং ট্যালেন্ট: এমিলি হার্স্ট। 
• ইন্টারন্যাশনাল ইমপ্যাক্ট: আকোজে রেসিডেন্সি। 
• ইয়াং এন্ট্রেপ্রেনিউর: বার্নাবি হর্ন।
• টিচিং অ্যাওয়ার্ড: ক্লদিয়া পেনারান্দা ফুয়েন্তেস।
• ইনোভেশন ইন প্র্যাকটিস: ইয়াসমিন লারি। 
• অ্যাডভোকেট অব দ্য ইয়ার: প্যাট্রিক হোল্ডেন। 
• কমিউনিটি পার্টনারশিপ অফ দ্য ইয়ার: আচিনলেক প্রাইমারি স্কুল।
• বর্ষসেরা করপোরেট: যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান প্যাটাগোনিয়া। 
• কিং চার্লস তৃতীয় হারমনি অ্যাওয়ার্ড: বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

উৎস: The King's Foundation ওয়েবসাইট। [link]
২,৫৯২.
বিশ্বব্যাপী কোন অর্থনৈতিক খাত থেকে সবচেয়ে বেশি গ্রিনহাউস গ্যাস নির্গত হয়? [মে, ২০২৫]
  1. বিদ্যুৎ ও তাপ উৎপাদন
  2. কৃষি
  3. শিল্প
  4. পরিবহন
সঠিক উত্তর:
বিদ্যুৎ ও তাপ উৎপাদন
উত্তর
সঠিক উত্তর:
বিদ্যুৎ ও তাপ উৎপাদন
ব্যাখ্যা
গ্রিন হাউস গ্যাস:
- গ্রিন হাউস গ্যাসসমূহ শীতপ্রধান দেশের গ্রীন হাউস ঘরের ন্যায় সূর্য থেকে আগত রশ্মি তাপ বিকিরণে বাধা সৃষ্টি করে বায়ুমন্ডলকে উত্তপ্ত করে।
- গ্রিন হাউস গ্যাসসমূহ হলো: কার্বন ডাই-অক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড, ক্লোরো ফ্লরো কার্বন।
- বায়ুমণ্ডলে থাকা অতিরিক্ত যৌগ যেমন কঠিন ও তরল অ্যারোসল এবং অন্যান্য গ্রিনহাউস গ্যাস, যেমন জলীয় বাষ্প এবং ভূ-স্তরের ওজোন, জলবায়ুর উপর প্রভাব ফেলতে পারে।

⇒ বিশ্বব্যাপী বিদ্যুৎ ও তাপ উৎপাদন খাত থেকে সবচেয়ে বেশি গ্রিনহাউস গ্যাস নির্গত হয়।
- এই খাতটি প্রধানত ফসিল জ্বালানি যেমন কয়লা, তেল এবং প্রাকৃতিক গ্যাস পোড়ানোর মাধ্যমে বিদ্যুৎ এবং তাপ উৎপাদন করে, যা বায়ুমণ্ডলে প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড (CO2) এবং অন্যান্য গ্রিনহাউস গ্যাস নিঃসরণ করে।
- প্রায় ৩৪% গ্রিনহাউস গ্যাস এই খাত থেকে নিঃসরিত হয়।

অন্যদিকে,
- শিল্প থেকে প্রায় ২৪% গ্রিনহাউস গ্যাস নিঃসরিত হয়।
- কৃষি, বনায়ন এবং অন্যান্য ভূমি ব্যবহার থেকে প্রায় ২২% গ্রিনহাউস গ্যাস নিঃসরিত হয়।
- পরিবহন থেকে প্রায় ১৫% গ্রিনহাউস গ্যাস নিঃসরিত হয়।
- ভবন নির্মাণ থেকে প্রায় ৬% গ্রিনহাউস গ্যাস নিঃসরিত হয়।

উৎস: i) U.S. Environmental Protection Agency (.gov)। [link]
ii) Britannica.
২,৫৯৩.
২০২৩ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে 'শ্রেষ্ঠ চলচ্চিত্র' কোনটি নির্বাচিত হয়েছে?
  1. সুড়ঙ্গ
  2. ওরা সাত জন
  3. প্রিয়তমা
  4. সাঁতাও
সঠিক উত্তর:
সাঁতাও
উত্তর
সঠিক উত্তর:
সাঁতাও
ব্যাখ্যা

২০২৩ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার (৪৮তম আসর):
- এর বিজয়ীদের তালিকা গত ২৯ জানুয়ারি ২০২৬ তারিখে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় প্রজ্ঞাপনের মাধ্যমে ঘোষণা করেছে।
- এ বছর ২৮টি বিভাগে মোট ৩০ জন শিল্পী ও কলাকুশলীকে এই রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করা হয়েছে।

• নিচে গুরুত্বপূর্ণ বিজয়ীদের তালিকা দেওয়া হলো:
• শীর্ষ সম্মাননা
- আজীবন সম্মাননা (যৌথভাবে): তারেক মাসুদ (মরণোত্তর) এবং আব্দুল লতিফ বাচ্চু (মরণোত্তর)।
- শ্রেষ্ঠ চলচ্চিত্র: সাঁতাও (প্রযোজক: খন্দকার সুমন)।
-  পরিচালক: খন্দকার সুমন (চলচ্চিত্র: সাঁতাও)।
- অভিনয় শিল্পী:
- শ্রেষ্ঠ অভিনেতা (প্রধান চরিত্র): আফরান নিশো (চলচ্চিত্র: সুড়ঙ্গ)।
- শ্রেষ্ঠ অভিনেত্রী (প্রধান চরিত্র): আইনুন পুতুল (চলচ্চিত্র: সাঁতাও)।
- শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা: মনির আহমেদ শাকিল (চলচ্চিত্র: সুড়ঙ্গ)।
- শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী: নাজিয়া হক অর্ষা (চলচ্চিত্র: ওরা সাত জন)।

উৎস: তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। 

২,৫৯৪.
(তৎকালীন 'সাম্প্রতিক প্রশ্ন'। অনুগ্রহ করে বর্তমান তথ্য জেনে নিন) ৭ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা মেয়াদে প্রতিবছর বাংলাদেশের গড় প্রকৃত জিডিপি প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যমাত্রা -
  1. ৭.০০%
  2. ৭.১২%
  3. ৭.৩০%
  4. ৭.৪০%
সঠিক উত্তর:
৭.৪০%
উত্তর
সঠিক উত্তর:
৭.৪০%
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]
----------------- 
• সপ্তম পরিকল্পনা মেয়াদে গড় প্রবৃদ্ধি হার ৭.৪% প্রক্ষেপণ করা হয়েছে।


• অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা: 
- মেয়াদ : জুলাই ২০২০ - জুন ২০২৫।

⇒ মেয়াদান্তে কিছু সূচক:
- জিডিপি প্রবৃদ্ধি - ৮.৫১%। 
- জিডিপির আকার - ১৭,০৮৭ বিলিয়ন টাকা। 
- মাথাপিছু আয় - ৩,০৫৯ মার্কিন ডলার। 
- মুদ্রাস্ফীতি - ৪.৬%। 
- দারিদ্রের নিম্নহার - ৭.৪%। 
- দারিদ্রের উচ্চহার – ১৫.৬%। 
- প্রত্যাশিত গড় আয়ু - ৭৪ বছর। 
- মেয়াদান্তে জনসংখ্যার হার: ১.১৮%। 
- মেয়াদান্তে বিদুৎ উৎপাদন ক্ষমতা – ৩০,০০০ মেগাওয়াট। 

সূত্র: পরিকল্পনা কমিশনের ওয়েবসাইট।
২,৫৯৫.
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে পরিচালিত ইরানের সাম্প্রতিক পাল্টা আক্রমণ কী নামে পরিচিত?
  1. অপারেশন আইরন সোর্ড
  2. অপারেশন ট্রু প্রমিস ৩
  3. অপারেশন ট্রু প্রমিস ৪
  4. অপারেশন ইনফিনিট জাস্টিস
সঠিক উত্তর:
অপারেশন ট্রু প্রমিস ৪
উত্তর
সঠিক উত্তর:
অপারেশন ট্রু প্রমিস ৪
ব্যাখ্যা

- সম্প্রতি, ইরান যৌথ হামলার প্রতিশোধে  ‘অপারেশন ট্রু প্রমিজ-৪’ অভিযান পরিচালনা করে। 
- ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল এবং ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্র ও ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে ‘সুনির্দিষ্ট’ ও ‘কঠোর’ জবাব দেয়ার ঘোষণা দিয়েছে।
- আইআরজিসি তাদের এক বিবৃতিতে জানিয়েছে, তারা ‘অপারেশন ট্রু প্রমিজ-৪’ শুরু করেছে।
- ২৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে  অভিযানের আওতায় বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর পঞ্চম ফ্লিট, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের মার্কিন ঘাঁটি এবং ইসরাইল অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের সামরিক আস্তানাগুলোতে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে।
- ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, তারা ‘অপারেশন ট্রু প্রমিজ-৪’ এর ২৭তম দফা হামলা চালিয়েছে।

উৎস: পত্রিকার নিউজ। [লিঙ্ক]

২,৫৯৬.
বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ খনিজসম্পদ কোনটি?
  1. কয়লা
  2. চুনাপাথর
  3. সাদামাটি
  4. গ্যাস
সঠিক উত্তর:
গ্যাস
উত্তর
সঠিক উত্তর:
গ্যাস
ব্যাখ্যা
• বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ হলো — প্রাকৃতিক গ্যাস।

অন্যদিকে, 
- ১৯৫৫ সালে বার্মা ওয়েল কোম্পানি এদেশে সর্বপ্রথম সিলেটের হরিপুরে গ্যাসক্ষেত্র আবিষ্কার করে। ১৯৫৭ সাল থেকে গ্যাসের উৎপাদন শুরু হয়।
- দেশে বর্তমানে আবিষ্কৃত গ্যাসক্ষেত্রের সংখ্যা ২৯টি।
- বাংলাদেশের অন্যান্য খনিজ সম্পদের মধ্যে কয়লা, চুনাপাথর, কঠিন শিলা, গন্ধক, খনিজতেল প্রভৃতি উল্লেখযোগ্য।

সূত্র: বাংলাদেশ ও বিশ্বপরিচয় : নবম-দশম শ্রেণী এবং পেট্রোবাংলা, প্রথম আলো।
২,৫৯৭.
'গ্লোবাল সফট পাওয়ার ইন্ডেক্স' - ২০২৩ অনুসারে শীর্ষ দেশ -
  1. ক) জাপান
  2. খ) জার্মানি
  3. গ) যুক্তরাষ্ট্র
  4. ঘ) যুক্তরাজ্য
সঠিক উত্তর:
গ) যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
গ) যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
গ্লোবাল সফট পাওয়ার ইন্ডেক্স:
- ২০২৩ সালের গ্লোবাল সফট পাওয়ার ইন্ডেক্স অনুসারে শীর্ষ দেশ - যুক্তরাষ্ট্র
- যুক্তরাষ্ট্রের ব্র্যান্ড মূল্য ৩০ হাজার ৩০৯ বিলিয়ন বা ৩০ লাখ ৩০ হাজার ৯০০ কোটি ডলার।
- ১০০-এর মধ্যে তাদের অর্জিত মান ৭৪ দশমিক ৮।

এছাড়াও,
• দ্বিতীয় অবস্থানে রয়েছে  যুক্তরাজ্য।
- ১০০-এর মধ্যে তাদের অর্জিত মান হচ্ছে ৬৭ দশমিক ৩।
• তৃতীয় অবস্থানে রয়েছে জার্মানি।
- ১০০-এর মধ্যে তাদের অর্জিত মান হচ্ছে  ৬৫ দশমিক ৮ ।
• চতুর্থ অবস্থানে রয়েছে জাপান।
- ১০০-এর মধ্যে তাদের অর্জিত মান হচ্ছে ৬৫ দশমিক ২।
• ৯৭তম অবস্থানে রয়েছে বাংলাদেশ ।
- ১০০-এর মধ্যে তাদের অর্জিত মান হচ্ছে ৩৫.১।

উৎস: গ্লোবাল সফট পাওয়ার ইন্ডেক্স-২০২৩।
২,৫৯৮.
বিশ্বব্যাংকের সর্বশেষ রির্পোট অনুযায়ী, ২০২৩ সালে রেমিটেন্স প্রাপ্তিতে দক্ষিণ এশিয়ায় শীর্ষ দেশ কোনটি?
  1. বাংলাদেশ
  2. ভারত
  3. পাকিস্তান
  4. নেপাল
সঠিক উত্তর:
ভারত
উত্তর
সঠিক উত্তর:
ভারত
ব্যাখ্যা
• প্রবাসী আয় সংক্রান্ত রিপোর্ট ২০২৩:
- ২০২৩ সালে রেমিটেন্স প্রাপ্তিতে দক্ষিণ এশিয়ার দেশগুলোর অবস্থান - 
→ প্রথম - ভারত।
→ দ্বিতীয় - পাকিস্তান।
→ তৃতীয় - বাংলাদেশ।  
→ চতুর্থ - নেপাল। 
→ পঞ্চম - শ্রীলংকা।
→ ষষ্ঠ - আফগানিস্তান।
→ সপ্তম - ভূটান।
→ অষ্টম - মালদ্বীপ।

তথ্যসূত্র: বিশ্বব্যাংকের প্রবাসী আয় সংক্রান্ত রিপোর্ট ২০২৩।
২,৫৯৯.
"Global Gender Gap Report 2024" - অনুসারে নারীর ক্ষমতায়নে বিশ্বের শীর্ষদেশ কোনটি?
  1. আইসল্যান্ড
  2. ফিনল্যান্ড
  3. নিউজিল্যান্ড
  4. ডেনমার্ক
  5. কোনোটিই নয়
সঠিক উত্তর:
আইসল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
আইসল্যান্ড
ব্যাখ্যা
• World Economic Forum (WEF) - এর বৈশ্বিক লিঙ্গবৈষম্য প্রতিবেদন, ২০২৪ (Global Gender Gap Report - 2024) অনুসারে,
- বৈশ্বিক সূচকে ১৪৬ টি দেশের মধ্যে, প্রথম অবস্থানে - আইসল্যান্ড (০.৯৩৫)।
- বাংলাদেশের অবস্থান -৯০।
- এই সূচকে বাংলাদেশের স্কোর - ০.৬৮৯।
- দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অবস্থান প্রথম।

উৎস: WEF website.
২,৬০০.
বাংলাদেশে এখন পর্যন্ত কয়টি কৃষিশুমারি অনুষ্ঠিত হয়? (নভেম্বর, ২০২৪)
  1. ৪টি
  2. ৬টি
  3. ৫টি
  4. ৭টি
সঠিক উত্তর:
৫টি
উত্তর
সঠিক উত্তর:
৫টি
ব্যাখ্যা
বাংলাদেশে বর্তমান পর্যন্ত মোট ৫টি কৃষিশুমারি অনুষ্ঠিত হয়েছে।
প্রথম কৃষিশুমারি – ১৯৭৭ সালে
দ্বিতীয় কৃষিশুমারি – ১৯৮৩-৮৪ সালে
তৃতীয় কৃষিশুমারি – ১৯৯৬ সালে
চতুর্থ কৃষিশুমারি – ২০০৮ সালে
সর্বশেষ পঞ্চম কৃষিশুমারি - ৯-২০ জুন ২০১৯।

উৎস: বিবিএস ওয়েবসাইট।