দক্ষিণ কোরিয়া BRICS জোটের সদস্য নয়।
BRICS:
- BRICS একটি অর্থনৈতিক জোট।
- প্রতিষ্ঠাতা সদস্য: ৫টি (ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা)।
- বর্তমান সদস্য: ১১টি।
- সদস্যগুলো হলো: ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা, সৌদি আরব, ইরান, সংযুক্ত আরব আমিরাত, মিসর, ইথিওপিয়া, ইন্দোনেশিয়া।
- এর কোনো সদরদপ্তর নেই।
- বর্তমানে ব্রিকস-এর সভাপতি দেশ: ব্রাজিল।
⇒ ব্রিকস-এর উদ্দেশ্য হলো সদস্যদের মধ্যে অর্থনৈতিক, রাজনৈতিক এবং সামাজিক সহযোগিতা জোরদার করা, পাশাপাশি আন্তর্জাতিক শাসনব্যবস্থায় গ্লোবাল সাউথ দেশগুলির প্রভাব বৃদ্ধি করা।
- এই গোষ্ঠীটি UN, IMF, World Bank, এবং WTO-এর মতো বিশ্বব্যাপী প্রতিষ্ঠানগুলির বৈধতা, অংশগ্রহণের ক্ষেত্রে ন্যায্যতা এবং দক্ষতা উন্নত করার চেষ্টা করে।
- এর লক্ষ্য টেকসই সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন জোরদার করা এবং সামাজিক অন্তর্ভুক্তি প্রচার করা।
এছাড়াও,
- ব্রিকস-এর অংশীদার দেশগুলি হলো: বেলারুশ, বলিভিয়া, কিউবা, কাজাখস্তান, মালয়েশিয়া, নাইজেরিয়া, থাইল্যান্ড, উগান্ডা এবং উজবেকিস্তান।
- বিশ্বের জনসংখ্যার প্রায় ৪৬ শতাংশ ব্রিকসভুক্ত দেশগুলোয় বসবাস করে।
- এর পরিসংখ্যান অনুসারে, বৈশ্বিক জিডিপিতে এ জোটের দেশগুলোর হিস্যা ৩০ শতাংশের বেশি।
- এছাড়া ক্রয়ক্ষমতা সমতার (পিপিপি) ভিত্তিতে বৈশ্বিক জিডিপিতে দেশগুলোর হিস্যা এক-তৃতীয়াংশেরও বেশি।
⇒ ৬ - ৭ জুলাই, ২০২৫ তারিখে ১৭তম ব্রিকস শীর্ষ সম্মেলন ব্রাজিলের রিও ডি জেনিরোতে অনুষ্ঠিত হয়।
- ব্রাজিল এই বৈঠকে সভাপতিরাষ্ট্রের দায়িত্ব পালন করে।
- ব্রিকস সদস্যদেশসমূহ ও অংশীদার দেশগুলোর মোট ২০ জন রাষ্ট্রপ্রধান এতে অংশগ্রহণ করেন।
- সম্মেলনের ছয়টি প্রধান বিষয় হল: বিশ্বব্যাপী স্বাস্থ্য ও সুস্থতায় সহযোগিতা; বাণিজ্য, বিনিয়োগ ও আর্থিক সহযোগিতা; জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহযোগি; কৃত্রিম বুদ্ধিমত্তা শাসন; বিশ্বব্যাপী নিরাপত্তা ব্যবস্থার সংস্কার; এবং ব্রিকস প্রক্রিয়া গড়ে তোলা।
উৎস: i) BRICS ওয়েবসাইট।
ii) BBC.