বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

বাস্তব সংখ্যা, গড়, ভগ্নাংশ, ল.সা.গু ও গ.সা.গু

মোট প্রশ্ন৬,৪০৪এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

বাস্তব সংখ্যা, গড়, ভগ্নাংশ, ল.সা.গু ও গ.সা.গু

PrepBank · পাতা ২৪ / ৬৪ · ২,৩০১২,৪০০ / ৬,৪০৪

২,৩০১.
ক একটি জোড় সংখ্যা এবং খ একটি বিজোড় সংখ্যা হলে নিচের কোনটি জোড় সংখ্যা হতে পারে?
  1. কখ + ৫
  2. ক - খ
  3. কখ/২
  4. খ + ক
সঠিক উত্তর:
কখ/২
উত্তর
সঠিক উত্তর:
কখ/২
ব্যাখ্যা
প্রশ্ন: ক একটি জোড় সংখ্যা এবং খ একটি বিজোড় সংখ্যা হলে নিচের কোনটি জোড় সংখ্যা হতে পারে?

সমাধান:
• ক + খ : জোড় সংখ্যা + বিজোড় সংখ্যা = বিজোড় সংখ্যা [যেমন ২ + ৩ = ৫]
• ক - খ : জোড় সংখ্যা - বিজোড় সংখ্যা = বিজোড় সংখ্যা [যেমন ২ - ১ = ১]
• কখ/২ : (জোড় সংখ্যা × বিজোড় সংখ্যা)/২ = জোড় অথবা বিজোড় সংখ্যা [যেমন (২ × ৩)/২ = ৩; (৪ × ৩)/২ = ৬]
• কখ + ৫ : (জোড় সংখ্যা × বিজোড় সংখ্যা) + ৫ = জোড় সংখ্যা + ৫ = বিজোড় সংখ্যা [যেমন (২ × ৩) + ৫ = ১১]
২,৩০২.
নিচের কোনটি সত্য?
  1. ক) N ⊂ Z ⊂ Q ⊂ R
  2. খ) Z ⊂ N ⊂ Q ⊂ R
  3. গ) N ⊂ Z ⊂ R ⊂ Q
  4. ঘ) N ⊂ Q ⊂ Z ⊂ R
সঠিক উত্তর:
ক) N ⊂ Z ⊂ Q ⊂ R
উত্তর
সঠিক উত্তর:
ক) N ⊂ Z ⊂ Q ⊂ R
ব্যাখ্যা
N ⊂ Z ⊂ Q ⊂ R
N =
স্বাভাবিক সংখ্যার সেট = {১, ২, ৩, ৪, ---------------------- }
Z = পূর্ণসংখ্যার সেট = { ------ -৩, -২, -১, ০, ১, ২, ৩, -----------}
Q = মুলদ সংখ্যার সেট = { ----- ১/২, ১, ৩/২, ৭/৩, ৮, ----------}
R = বাস্তব সংখ্যার সেট = { সকল মুলদ ও অমূলদ সংখ্যা }
২,৩০৩.
২টি ভগ্নাংশের গুণফল ১৫/২৮। এদের ১টি ৫/৭ হলে, অপর ভগ্নাংশটি কত?
  1. ক) ২/৩
  2. খ) ১/৩
  3. গ) ৩/৪
  4. ঘ) ১/৪
সঠিক উত্তর:
গ) ৩/৪
উত্তর
সঠিক উত্তর:
গ) ৩/৪
ব্যাখ্যা

(15/28)/(5/7)
= (15/28) X (7/5)
= 3/4

২,৩০৪.
√৮০ + √১২৫ =?
  1. ২০√৫
  2. ৬০√৫
  3. ৯√৫
  4. ১০√৫
সঠিক উত্তর:
৯√৫
উত্তর
সঠিক উত্তর:
৯√৫
ব্যাখ্যা
প্রশ্ন: √৮০ + √১২৫ =?

সমাধান:
√৮০ + √১২৫
= √(১৬ × ৫) + √(৫ × ২৫)
= ৪√৫ + ৫√৫
= ৯√৫
২,৩০৫.
যদি a সংখ্যক সংখ্যার গড় m এবং b সংখ্যক সংখ্যার গড় n হয় তবে সবগুলো সংখ্যার মোট গড় কত?
  1. (m + n)/(a + b)
  2. (m + n)/ab
  3. (am + bn)/ab
  4. (am + bn)/(a + b)
সঠিক উত্তর:
(am + bn)/(a + b)
উত্তর
সঠিক উত্তর:
(am + bn)/(a + b)
ব্যাখ্যা
প্রশ্ন: যদি a সংখ্যক সংখ্যার গড় m এবং b সংখ্যক সংখ্যার গড় n হয় তবে সবগুলো সংখ্যার মোট গড় কত?

সমাধান: 
a সংখ্যক সংখ্যার গড় m
a সংখ্যক সংখ্যার সমষ্টি = am

b সংখ্যক সংখ্যার গড় n
b সংখ্যক সংখ্যার সমষ্টি = bn 

∴ সবগুলো সংখ্যার মোট গড় = (am + bn)/(a + b)
২,৩০৬.
একটি খাতার ৩৬ পৃষ্ঠা লেখার পরেও ১১/১৫ অংশ বাকি থাকলে, খাতাটির পৃষ্ঠা সংখ্যা কত?
  1. ১২৪ টি
  2. ১৩৫ টি
  3. ১৪১ টি
  4. ১৩৬ টি
সঠিক উত্তর:
১৩৫ টি
উত্তর
সঠিক উত্তর:
১৩৫ টি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি খাতার ৩৬ পৃষ্ঠা লেখার পরেও ১১/১৫ অংশ বাকি থাকলে, খাতাটির পৃষ্ঠা সংখ্যা কত?

সমাধান:
খাতায় লেখা হয়েছে = ১ - (১১/১৫) অংশ
= (১৫ - ১১)/১৫
= ৪/১৫ অংশ

প্রশ্নমতে,
৪/১৫ = ৩৬ পৃষ্ঠা
∴ ১ বা সম্পূর্ণ অংশ = (৩৬ × ১৫)/৪ 
= ১৩৫ পৃষ্ঠা

অতএব, খাতার মোট পৃষ্ঠা সংখ্যা ১৩৫ টি।
২,৩০৭.
দুটি সংখ্যার গ.সা.গু ১০ এবং ল.সা.গু ৮৩৭০ । একটি সংখ্যা ২৭০ হলে, অপর সংখ্যাটি কত? 
  1. ৩১০
  2. ৩০০
  3. ৩২০
  4. ৩৬০
সঠিক উত্তর:
৩১০
উত্তর
সঠিক উত্তর:
৩১০
ব্যাখ্যা

প্রশ্ন: দুটি সংখ্যার গ.সা.গু ১০ এবং ল.সা.গু ৮৩৭০ । একটি সংখ্যা ২৭০ হলে, অপর সংখ্যাটি কত? 

সমাধান: 
আমরা জানি, 
দুটি সংখ্যার গুণফল = সংখ্যা দুটির ল.সা.গু × সংখ্যা দুটির গ.সা.গু 
⇒ ২৭০ × অপর সংখ্যা = ৮৩৭০ × ১০ 
⇒ অপর সংখ্যা = (৮৩৭০ × ১০)/২৭০ 
∴ অপর সংখ্যা = ৩১০ । 

২,৩০৮.
দুইটি সংখ্যার অনুপাত ৫ : ৮। এদের ল.সা.গু ১২০ হলে সংখ্যা দুটি কত?
  1. ক) ১৬ ও ১৮
  2. খ) ১৫ ও ২৪
  3. গ) ১৫ ও ২৮
  4. ঘ) ১৮ ও ২৬
সঠিক উত্তর:
খ) ১৫ ও ২৪
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৫ ও ২৪
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার অনুপাত ৫ : ৮। এদের ল.সা.গু ১২০ হলে সংখ্যা দুটি কত?

সমাধান:
দুইটি সংখ্যার অনুপাত ৫ : ৮

মনেকরি 
একটি সংখ্যা = ৫ক 
অপর সংখ্যা = ৮ক 

৫ক ও ৮ক এর  ল.সা.গু = ৪০ক 

প্রশ্নমতে 
৪০ক = ১২০
ক = ৩

একটি সংখ্যা = ৫ক = ৫ × ৩ = ১৫
অপর সংখ্যা = ৮ক = ৮ × ৩ = ২৪
২,৩০৯.
১ থেকে ১৯ পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যার গড় কত?
  1. ক) ৭
  2. খ) ৮
  3. গ) ৯
  4. ঘ) ১০
সঠিক উত্তর:
ঘ) ১০
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১০
ব্যাখ্যা

১ থেকে ১৯ পর্যন্ত সংখ্যা গুলোর গড় = (১ + ১৯) / ২ = ১০

২,৩১০.
দুইটি ভগ্নাংশের গুণফল ২/৯। একটি ভগ্নাংশ ৪/৩ হলে অপর ভগ্নাংশটি কত?
  1. ২/৫
  2. ৩/৪ 
  3. ১/৬
  4. ১৯ 
সঠিক উত্তর:
১/৬
উত্তর
সঠিক উত্তর:
১/৬
ব্যাখ্যা

প্রশ্ন: দুইটি ভগ্নাংশের গুণফল ২/৯। একটি ভগ্নাংশ ৪/৩ হলে অপর ভগ্নাংশটি কত?

সমাধান:
দেওয়া আছে,
দুইটি ভগ্নাংশের গুণফল = ২/৯
একটি ভগ্নাংশ = ৪/৩

∴ অপর ভগ্নাংশ = (২/৯) ÷ (৪/৩)
= (২/৯) × (৩/৪)
= ৬/৩৬
= ১/৬

২,৩১১.
কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ৮, ১২, ১৬ এবং ২০ দ্বারা ভাগ করলে সর্বদা ৫ অবশিষ্ট থাকবে? 
  1. ২৪৫
  2. ২৪০
  3. ২৩৫
  4. ২৬৫ 
সঠিক উত্তর:
২৪৫
উত্তর
সঠিক উত্তর:
২৪৫
ব্যাখ্যা

প্রশ্ন: কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ৮, ১২, ১৬ এবং ২০ দ্বারা ভাগ করলে সর্বদা ৫ অবশিষ্ট থাকবে?

সমাধান:
সংখ্যাটি হবে ৮, ১২, ১৬ এবং ২০ এর ল.সা.গু অপেক্ষা ৫ বেশি

৮, ১২, ১৬ এবং ২০ এর ল.সা.গু = ২৪০

∴ ক্ষুদ্রতম সংখ্যা = ২৪০ + ৫ = ২৪৫

২,৩১২.
x, y ধনাত্মক পূর্ণসংখ্যা। যখন x কে y দ্বারা ভাগ করা হয় তখন 5 অবশিষ্ট থাকে । যদি x/y = 5.20 হয়, x এর মান কত?
  1. 190
  2. 120
  3. 75
  4. 130
  5. 175
সঠিক উত্তর:
130
উত্তর
সঠিক উত্তর:
130
ব্যাখ্যা

প্রশ্ন: x, y ধনাত্মক পূর্ণসংখ্যা। যখন x কে y দ্বারা ভাগ করা হয় তখন 5 অবশিষ্ট থাকে । যদি x/y = 5.20 হয়, x এর মান কত?

সমাধান: 
ধরি, 
x = ny + 5 .......... (1) [যখন x কে y দ্বারা ভাগ করা হয়, 5 অবশিষ্ট থাকে]
এবং
x/y = 5.2
⇒ x =  5.2y
∴ x = 5y + 0.2y .......(2)
এখন, (1) এবং (2) তুলনা করে পাই, 
n = 5 এবং
 ⇒ 0.2y = 5
⇒ y = 5/0.2 = 25
∴ y = 25

(1) নং হতে পাই, 
x = ny + 5 = 5 × 25 + 5 = 125 + 5 = 130
∴ x = 130

২,৩১৩.
…..-3, -2, -1, 0, 1, 2, 3,...... ইত্যাদিকে একত্রে বলা হয়ে থাকে?
  1. ক) পূর্ণসংখ্যা
  2. খ) ধনাত্মক অখন্ড সংখ্যা
  3. গ) স্বাভাবিক সংখ্যা
  4. ঘ) কোনটি নয়
সঠিক উত্তর:
ক) পূর্ণসংখ্যা
উত্তর
সঠিক উত্তর:
ক) পূর্ণসংখ্যা
ব্যাখ্যা
শূন্যসহ সকল ধনাত্মক ও ঋনাত্মক অখণ্ড সংখ্যাকে পূর্ণসংখ্যা বলে। অর্থাৎ …..-3, -2, -1, 0, 1, 2, 3,...... ইত্যাদিকে একত্রে পূর্ণসংখ্যা বলে।
২,৩১৪.
দুটি সংখ্যার গ.সা.গু ১২ এবং ল.সা.গু ১৮০। একটি সংখ্যা ৩৬ হলে, অপর সংখ্যাটি কত?
  1. ৭২
  2. ৮৪
  3. ৬০
  4. ৯০
সঠিক উত্তর:
৬০
উত্তর
সঠিক উত্তর:
৬০
ব্যাখ্যা

প্রশ্ন: দুটি সংখ্যার গ.সা.গু ১২ এবং ল.সা.গু ১৮০। একটি সংখ্যা ৩৬ হলে, অপর সংখ্যাটি কত?

সমাধান:
আমরা জানি,
একটি সংখ্যা × অপর সংখ্যা = ল.সা.গু × গ.সা.গু
⇒ ৩৬ × অপর সংখ্যা = ১৮০ × ১২
⇒ অপর সংখ্যা = (১৮০ × ১২)/৩৬
⇒ অপর সংখ্যা = ৬০

∴ অপর সংখ্যাটি হলো ৬০

২,৩১৫.
দুইটি ধনাত্মক সংখ্যার ল.সা.গু ও গ.সা.গু এর গুণফল ৫৪। সংখ্যা দুইটির পার্থক্য ৩। বড় সংখ্যাটি কত?
  1. ১২
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি ধনাত্মক সংখ্যার ল.সা.গু ও গ.সা.গু এর গুণফল ৫৪। সংখ্যা দুইটির পার্থক্য ৩। বড় সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
সংখ্যা দুইটি যথাক্রমে ক ও (ক + ৩)

প্রশ্নমতে,
দুইটি সংখ্যার গুণফল = এদের ল. সা .গু × গ. সা .গু
⇒ ক(ক + ৩) = ৫৪
⇒ ক + ৩ক - ৫৪ = ০
⇒ ক + ৯ক - ৬ক - ৫৪ = 0
⇒ ক(ক + ৯) - ৬( ক + ৯) = 0
⇒ (ক + ৯)(ক - ৬) = ০
⇒ ক = - ৯ , ৬ [- ৯ গ্রহনযোগ্য নয়]

সুতরাং, ছোট সংখ্যাটি = ৬
∴ বড় সংখ্যাটি = (৬ + ৩) = ৯
২,৩১৬.
দু’টি সংখ্যার গ.সা.গু ১১ এবং ল.সা.গু ৭৭০০। একটি সংখ্যা ২৭৫ হলে, অপর সংখ্যাটি কত?
  1. ক) ৩০৮
  2. খ) ৩১০
  3. গ) ৩১২
  4. ঘ) ৩১৫
সঠিক উত্তর:
ক) ৩০৮
উত্তর
সঠিক উত্তর:
ক) ৩০৮
ব্যাখ্যা
অপর সংখ্যাটি a হলে,
২৭৫ × a = ১১ × ৭৭০০
বা, a = (১১ × ৭৭০০)/২৭৫
= ৩০৮
২,৩১৭.
কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ১৬, ২৪, ৩৬ এবং ৪৮ দ্বারা ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ ১১ হবে?
  1. ১৫৫
  2. ১৬৭ 
  3. ১৫৯ 
  4. ১৪৪ 
সঠিক উত্তর:
১৫৫
উত্তর
সঠিক উত্তর:
১৫৫
ব্যাখ্যা

প্রশ্ন: কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ১৬, ২৪, ৩৬ এবং ৪৮ দ্বারা ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ ১১ হবে?

সমাধান:
প্রদত্ত সংখ্যাগুলো দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যা হলো সংখ্যাগুলোর ল.সা.গু।
সুতরাং ১৬, ২৪, ৩৬ এবং ৪৮ এর ল.সা.গু এর সাথে ভাগশেষ ১১ যোগ করলে নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যাটি পাওয়া যাবে।

সংখ্যাগুলোর মৌলিক উৎপাদক বিশ্লেষণ:
১৬ = ২ × ২ × ২ × ২ 
২৪ = ২ × ২ × ২ × ৩
৩৬ = ২ × ২ × ৩ × ৩
৪৮ = ২ × ২ × ২ × ২ × ৩

∴ ল.সা.গু = ২ × ৩ = ১৬ × ৯ = ১৪৪

∴ নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা = ল.সা.গু + ভাগশেষ
= ১৪৪ + ১১ 
= ১৫৫ 

২,৩১৮.
যদি x একটি জোড় সংখ্যা হয়, তাহলে নিচের কোনটি জোড় সংখ্যা হতে পারে না?
  1. x3
  2. 5(x + 2)
  3. (2x + 2)
  4. (7x + 3)
সঠিক উত্তর:
(7x + 3)
উত্তর
সঠিক উত্তর:
(7x + 3)
ব্যাখ্যা

প্রশ্ন: যদি x একটি জোড় সংখ্যা হয়, তাহলে নিচের কোনটি জোড় সংখ্যা হতে পারে না?

সমাধান:
ধরি,
x = 4 (জোড় সংখ্যা)

ক) x3 = 43 = 64 ; যা জোড় সংখ্যা

খ) 5(x + 2) = 5 × (4 + 2) = 40 ; যা জোড় সংখ্যা

গ) (2x + 2) = 2 × 4 + 2 = 10 ; যা জোড় সংখ্যা

ঘ) (7x + 3) = 7 × 4 + 3 = 31  ইহা জোড় সংখ্যা নয়।

সঠিক উত্তর ঘ) (7x + 3)

২,৩১৯.
একটি সংখ্যা ৫২৬ থেকে যত বড়, ৬৮৪ এর দ্বিগুণ থেকে তত ছোট। সংখ্যাটি কত?
  1. ১০২০
  2. ৯৪৭
  3. ৮৭৮
  4. ৯৯৪
সঠিক উত্তর:
৯৪৭
উত্তর
সঠিক উত্তর:
৯৪৭
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সংখ্যা ৫২৬ থেকে যত বড়, ৬৮৪ এর দ্বিগুণ থেকে তত ছোট। সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
সংখ্যাটি ক

প্রশ্নমতে,
ক - ৫২৬ = (৬৮৪ × ২) - ক
⇒ ক - ৫২৬ = ১৩৬৮ - ক
⇒ ২ক = ১৩৬৮ + ৫২৬
⇒ ২ক = ১৮৯৪
⇒ ক = ১৮৯৪/২
∴ ক = ৯৪৭
২,৩২০.
কোন সংখ্যার এক-চতুর্থাংশের সাথে ৪ যোগ করলে সংখ্যাটির মান ঐ সংখ্যার এক-তৃতীয়াংশের চেয়ে ১ কমে যাবে?
  1. ৬০
  2. ৭২
  3. ৮৪
  4. কোনোটিই নয়
সঠিক উত্তর:
৬০
উত্তর
সঠিক উত্তর:
৬০
ব্যাখ্যা

প্রশ্ন: কোন সংখ্যার এক-চতুর্থাংশের সাথে ৪ যোগ করলে সংখ্যাটির মান ঐ সংখ্যার এক-তৃতীয়াংশের চেয়ে ১ কমে যাবে?

সমাধান: 
ধরি,
সংখ্যাটি ক

শর্ত অনুযায়ী:
⇒ ক/৪ + ৪ = ক/৩ - ১
⇒ ক/৩ - ক/৪ = ৪ + ১
⇒ (৪ক - ৩ক)/১২ = ৫
ক = ৬০  

২,৩২১.
৭টি সংখ্যার গড় ৩০। এর সাথে ৩টি সংখ্যা যোগ করা হলো। সংখ্যা ৩টির গড় ২২।  ১০টি সংখ্যার গড় কত? 
  1. ক) ২৭.৬
  2. খ) ২৫.৬
  3. গ) ২৩.৬
  4. ঘ) ২৪.৬
সঠিক উত্তর:
ক) ২৭.৬
উত্তর
সঠিক উত্তর:
ক) ২৭.৬
ব্যাখ্যা
৭টি সংখ্যার গড় ৩০
৭টি সংখ্যার সমষ্টি = ৩০ × ৭ = ২১০ 

৩টি সংখ্যার গড় =  ২২
৩টি সংখ্যার সমষ্টি = ২২ × ৩ = ৬৬

১০টি সংখ্যার সমষ্টি = ২১০ + ৬৬ = ২৭৬

১০টি সংখ্যার  গড় =২৭৬/১০ = ২৭.৬
২,৩২২.
৫৬০৫ এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে?
  1. ১৭১ 
  2. ৭১
  3. ২০
সঠিক উত্তর:
২০
উত্তর
সঠিক উত্তর:
২০
ব্যাখ্যা

প্রশ্ন: ৫৬০৫ এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে?

সমাধান:
প্রথমে ৫৬০৫-এর কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা নির্ণয় করি।
৭৪= ৫৪৭৬
৭৫= ৫৬২৫
∴ ৫৬২৫ - ৫৬০৫ = ২০ 
অর্থাৎ, যদি আমরা ২০ যোগ করি, তাহলে ৫৬০৫ + ২০ = ৫৬২৫ হবে।
এবং ৫৬২৫ = ৭৫, যা একটি পূর্ণবর্গ সংখ্যা।

২,৩২৩.
i4 এর মান কত?
  1. 1
  2. - 1
  3. i
  4. - i
সঠিক উত্তর:
1
উত্তর
সঠিক উত্তর:
1
ব্যাখ্যা
প্রশ্ন: i4 এর মান কত?

সমাধান:
আমরা জানি,
i = √-1
i2= -1
i3 = i2i = - i
i4 = i2.i2 = (-1).(-1) = 1
২,৩২৪.
কোনো সংখ্যার ১/৩ অংশের সাথে 4 যোগ করলে সংখ্যাটির ১/২ অংশ হবে। সংখ্যাটি কত?
  1. ১৫
  2. ১৮
  3. ২৪
  4. ৩০
সঠিক উত্তর:
২৪
উত্তর
সঠিক উত্তর:
২৪
ব্যাখ্যা

প্রশ্ন: কোনো সংখ্যার ১/৩ অংশের সাথে 4 যোগ করলে সংখ্যাটির ১/২ অংশ হবে। সংখ্যাটি কত?

সমাধান:
ধরি, সংখ্যাটি = ক

প্রশ্নমতে,
(ক/৩) + ৪ = (ক/২)
⇒ (ক/২) - (ক/৩) = ৪
⇒ (৩ক - ২ক)/৬ = ৪
⇒ ক/৬ = ৪
⇒ ক = ২৪

অতএব, সংখ্যাটি = ২৪।

২,৩২৫.
পরপর পাঁচটি সংখ্যার যোগফল ৫৬০ হলে, এদের পরবর্তী ৫ টি সংখ্যার সমষ্টি কত হবে?
  1. ক) ৫৬৫
  2. খ) ৫৭৫
  3. গ) ৫৮০
  4. ঘ) ৫৮৫
সঠিক উত্তর:
ঘ) ৫৮৫
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৫৮৫
ব্যাখ্যা

দেওয়া আছে, পরপর দশটি সংখ্যার প্রথম পাঁচটির যোগফল 560।
সুতরাং, সংখ্যা গুলোর গড় = 560 ÷ 5 = 112
সুতরাং, সংখ্যাগুলো হবে যথাক্রমে, 110, 111, 112, 113, 114 (যেহেতু বিজোড় সংখ্যক ক্রমিক সংখ্যার গড় সর্বদা মধ্যম সংখ্যা)।
সুতরাং, পরবর্তী পাঁচটি সংখ্যার যোগফল = 115 + 116 + 117 + 118 + 119 = 585

২,৩২৬.
প্রথম ও দ্বিতীয় সংখ্যার গুণফল ৩৫ এবং দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার গুণফল ৬৩। দ্বিতীয় সংখ্যাটি কত?
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
প্রশ্ন: প্রথম ও দ্বিতীয় সংখ্যার গুণফল ৩৫ এবং দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার গুণফল ৬৩। দ্বিতীয় সংখ্যাটি কত?

সমাধান: 
৩৫ ও ৬৩ এর গ.সা.গুই হবে দ্বিতীয় সংখ্যা।
২,৩২৭.
৩/৫,৪/৭ এর ল.সা.গু কত?
  1. ক) ১২
  2. খ) ১৩
  3. গ) ১৪
  4. ঘ) ১৫
সঠিক উত্তর:
ক) ১২
উত্তর
সঠিক উত্তর:
ক) ১২
ব্যাখ্যা

আমরা জানি,
ভগ্নাংশের ল.সা.গু = (লবগুলোর ল.সা.গু)/(হরগুলোর গ.সা.গু)
বা, ভগ্নাংশের ল.সা.গু = ১২/১ = ১২

২,৩২৮.
একটি ছাত্রাবাসে যতজন ছাত্র থাকে, তাদের প্রত্যেকের মাসিক খরচ তাদের মোট সংখ্যার দশগুণ। ঐ ছাত্রাবাসের সকল ছাত্রের মোট মাসিক খরচ ৬২৫০ টাকা হলে ঐ ছাত্রাবাসে কতজন ছাত্র থাকে?
  1. ২৫ জন
  2. ৩০ জন
  3. ৩৫ জন
  4. ৪০ জন
সঠিক উত্তর:
২৫ জন
উত্তর
সঠিক উত্তর:
২৫ জন
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ছাত্রাবাসে যতজন ছাত্র থাকে, তাদের প্রত্যেকের মাসিক খরচ তাদের মোট সংখ্যার দশগুণ। ঐ ছাত্রাবাসের সকল ছাত্রের মোট মাসিক খরচ ৬২৫০ টাকা হলে ঐ ছাত্রাবাসে কতজন ছাত্র থাকে?

সমাধান:
ধরি, মোট ছাত্রসংখ্যা = ক
তাহলে, প্রত্যেকের মাসিক খরচ = ১০ক
∴ মোট মাসিক খরচ = ক × ১০ক = ১০ক

প্রশ্নমতে,
১০ক= ৬২৫০
⇒ ক= ৬২৫
∴ ক = ২৫

অতএব, মোট ছাত্র সংখ্যা = ২৫ জন।
২,৩২৯.
দুটি সংখ্যার ল.সা.গু তাদের গ.সা.গু এর ২৫ গুণ। দুটি সংখ্যার গুণফল ২০২৫ হলে তাদের  ল.সা.গু কত? 
  1. ২৫৫
  2. ২২৫
  3. ৫২৫
  4. ৪৬৫
সঠিক উত্তর:
২২৫
উত্তর
সঠিক উত্তর:
২২৫
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি সংখ্যার ল.সা.গু তাদের গ.সা.গু এর ২৫ গুণ। দুটি সংখ্যার গুণফল ২০২৫ হলে তাদের  ল.সা.গু কত? 

সমাধান: 
ধরি,
দুটি সংখ্যার গ.সা.গু = x
দুটি সংখ্যার ল.সা.গু  = ২৫x 

আমরা জানি, 
দুটি সংখ্যার ল.সা.গু ও গ.সা.গুর গুণফল = দুটি সংখ্যার গুণফল 
∴ ২৫x × x = ২০২৫ 
⇒  ২৫x = ২০২৫ 
⇒  x = ৮১  
⇒ x = ৯ 
∴ x = ৯ 

∴ ল.সা.গু = ২৫ × ৯ 
= ২২৫ । 
২,৩৩০.
৬ টাকার ৩/৪ অংশ এবং ৫ টাকার ২/৫ অংশের মধ্যে পার্থক্য কত? 
  1. ৩.৫ টাকা
  2. ২.৫ টাকা
  3. ৪.৫ টাকা
  4. ৫.৫ টাকা
সঠিক উত্তর:
২.৫ টাকা
উত্তর
সঠিক উত্তর:
২.৫ টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: ৬ টাকার ৩/৪ অংশ এবং ৫ টাকার ২/৫ অংশের মধ্যে পার্থক্য কত?

সমাধান:
৬ টাকার ৩/৪ অংশ = (৬ × ৩/৪) টাকা = ৪.৫ টাকা
আবার,
৫ টাকার ২/৫ অংশ = (৫ × ২/৫) টাকা = ২ টাকা

∴ নির্ণেয় পার্থক্য = ৪.৫ - ২ = ২.৫ টাকা

∴ পার্থক্য = ২.৫ টাকা

২,৩৩১.
নিচের কোনটি মূলদ সংখ্যা?
  1. √১২৫
  2. √৩৪৩
  3. √২২৫
  4. √২১৬
সঠিক উত্তর:
√২২৫
উত্তর
সঠিক উত্তর:
√২২৫
ব্যাখ্যা

• পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল মূলদ সংখ্যা।
• যেহেতু √২২৫ = ১৫
• সুতরাং √২২৫ একটি মূলদ সংখ্যা।

২,৩৩২.
৯ টি সখ্যার গড় ৪৩। এর সাথে ২ টি যোগ হলে, সংখ্যা ২ টির গড় ১০। সমষ্টিগতভাবে ১১ টি সংখ্যার গড় কত?
  1. ক) ৩৭
  2. খ) ৩৩.৩
  3. গ) ৩৪.৩
  4. ঘ) ৪৩
সঠিক উত্তর:
ক) ৩৭
উত্তর
সঠিক উত্তর:
ক) ৩৭
ব্যাখ্যা

৯ টি সংখ্যার গড় ৪৩ হলে এদের সমষ্টি ৯×৪৩ = ৩৮৭ 
আবার ২ টি সংখ্যার সমষ্টি ২×১০ = ২০
সুতরাং ৯ + ২ = ১১ টি সংখ্যার সমষ্টি  ৩৮৭ + ২০ = ৪০৭ 
অর্থাৎ, এদের গড় = ৪০৭/১১ = ৩৭

২,৩৩৩.
কোনটি মৌলিক সংখ্যা নয়?
  1. ক) ২৯
  2. খ) ৫৯
  3. গ) ৮৭
  4. ঘ) ৯৭
সঠিক উত্তর:
গ) ৮৭
উত্তর
সঠিক উত্তর:
গ) ৮৭
ব্যাখ্যা
১ থেকে ১০০ পর্যন্ত কতটি মৌলিক সংখ্যা আছে ২৫টি।
২, ৩, ৫, ৭, ১১, ১৩, ১৭, ১৯, ২৩, ২৯, ৩১, ৩৭, ৪১, ৪৩, ৪৭, ৫৩, ৫৯, ৬১, ৬৭, ৭১, ৭৩, ৭৯, ৮৩, ৮৯, ৯৭।
২,৩৩৪.
দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর ৬৭ হলে, সংখ্যা দুইটি কী কী?
  1. ৩২, ৩৩
  2. ৩৩, ৩৪
  3. ৩৪, ৩৫
  4. ৩২, ৩৫
সঠিক উত্তর:
৩৩, ৩৪
উত্তর
সঠিক উত্তর:
৩৩, ৩৪
ব্যাখ্যা
সংখ্যা দুইটি  (৬৭ - ১)/২ ও (৬৭ + ১)/২ অর্থাৎ ৩৩ ও ৩৪
২,৩৩৫.
১৫,২৫, ৪০ এবং ৭৫ দ্বারা বিভাজ্য চার অংকবিশিষ্ট বৃহত্তম সংখ্যা কোনটি?
  1. ক) ৯০০০
  2. খ) ৯৪০০
  3. গ) ৯৬০০
  4. ঘ) ৯৮০০
সঠিক উত্তর:
গ) ৯৬০০
উত্তর
সঠিক উত্তর:
গ) ৯৬০০
ব্যাখ্যা

৪ অংকের বৃহত্তম সংখ্যা ৯৯৯৯
১৫, ২৫, ৪০ এবং ৭৫ এর ল.সা.গু. = ৬০০
৯৯৯৯ কে ৬০০ দ্বারা ভাগ করলে ভাগশেষ ৩৯৯ থাকে।
তাহলে, নির্ণেয় সংখ্যা = (৯৯৯৯ - ৩৯৯) = ৯৬০০

২,৩৩৬.
সর্বনিম্ন কত সংখ্যক সৈন্যকে ১২, ১৫, ১৮ এবং ২০ জনের দলে এবং তাদেরকে বর্গ আকারে সাজানো সম্ভব?
  1. ১৮০ জন
  2. ৯০০ জন
  3. ১৬০০ জন
  4. ২৫০০ জন
সঠিক উত্তর:
৯০০ জন
উত্তর
সঠিক উত্তর:
৯০০ জন
ব্যাখ্যা
প্রশ্ন: সর্বনিম্ন কত সংখ্যক সৈন্যকে ১২, ১৫, ১৮ এবং ২০ জনের দলে এবং তাদেরকে বর্গ আকারে সাজানো সম্ভব?

সমাধান:
১২, ১৫, ১৮ এবং ২০ এর ল.সা.গু নির্ণয় করি,
১২ = ২ × ২ × ৩
১৫ = ৩ × ৫
১৮ = ২ × ৩ × ৩
২০ = ২ × ২ × ৫

∴ ল.সা.গু = ২ × ২ × ৩ × ৫ × ৩

যেহেতু সৈন্যদেরকে বর্গের আকারে সাজানো যায় তাই ল.সা.গু এর সাথে ৫ দ্বারা গুণ করতে হবে।
∴ সৈন্য সংখ্যা = ২ × ২ × ৩ × ৫ × ৩ × ৫
= ৯০০ জন
২,৩৩৭.
দুটি সংখ্যার গুণফল ১৯২ এবং তাদের যোগফল ২৮। বড় সংখ্যাটি কত? 
  1. ক) ১৯
  2. খ) ১০
  3. গ) ১৪
  4. ঘ) ১৬
সঠিক উত্তর:
ঘ) ১৬
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১৬
ব্যাখ্যা
মনেকরি
সংখ্যা দুটি ক ও  ২৮ - ক 

প্রশ্নমতে, 
ক (২৮ - ক) = ১৯২ 
২৮ ক - ক = ১৯২ 
- ২৮ক + ১৯২ = ০
- ১৬ক - ১২ক + ১৯২ = ০ 
ক (ক - ১৬ ) - ১২ (ক - ১৬) = ০
(ক - ১৬)( ক - ১২) = ০
ক = ১৬ ,১২ 
বড় সংখ্যাটি = ১৬
২,৩৩৮.
কোন কোন স্বাভাবিক সংখ্যা দ্বারা ৩৪৬ কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে ৩১ অবশিষ্ট থাকে?
  1. ৩৫, ৪৫, ৬৩, ১০৫, ৩১৫
  2. ৩৫, ৪০, ৬৫, ১১০, ৩১৫
  3. ৩৫, ৪৫, ৭০, ১০৫, ৩১৫
  4. ৩৫, ৪৫, ৬৩, ১১০, ৩১৫
সঠিক উত্তর:
৩৫, ৪৫, ৬৩, ১০৫, ৩১৫
উত্তর
সঠিক উত্তর:
৩৫, ৪৫, ৬৩, ১০৫, ৩১৫
ব্যাখ্যা
প্রশ্ন: কোন কোন স্বাভাবিক সংখ্যা দ্বারা ৩৪৬ কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে ৩১ অবশিষ্ট থাকে?

সমাধান:
যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা ৩৪৬ কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে ৩১ অবশিষ্ট থাকে,
সে সংখ্যাটি ৩১ অপেক্ষা বড় এবং সংখ্যাটি (৩৪৬ - ৩১) = ৩১৫ এর গুণনীয়ক।
এখানে,
৩১৫
= ১ × ৩১৫
= ৩ × ১০৫
= ৫ × ৬৩
= ৭ × ৪৫
= ৯ × ৩৫
= ১৫ × ২১ 

∴ ৩১ অপেক্ষা বড়  ৩১৫ এর গুণনীয়কসমূহ = ৩৫, ৪৫, ৬৩, ১০৫, ৩১৫
২,৩৩৯.
০.০২৮৯ এর বর্গমূল কত?
  1. ১৭ 
  2. ০.১৭ 
  3. ০.০১৭ 
  4. ০.০০১৭ 
সঠিক উত্তর:
০.১৭ 
উত্তর
সঠিক উত্তর:
০.১৭ 
ব্যাখ্যা

প্রশ্ন: ০.০২৮৯ এর বর্গমূল কত?

সমাধান:
√(০.০২৮৯)
= √{(০.০২৮৯ × ১০০০০)/১০০০০}
= √(২৮৯/১০০০০)
= ১৭/১০০
= ০.১৭ 

২,৩৪০.
দুই অংকের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা ও তিন অংকের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যার সমষ্টি কত?
  1. ক) ১৮১
  2. খ) ১৯০
  3. গ) ১৮৭
  4. ঘ) ১৬৯
সঠিক উত্তর:
ক) ১৮১
উত্তর
সঠিক উত্তর:
ক) ১৮১
ব্যাখ্যা
দুই অংকের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা ৮১ এবং তিন অংকের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা ১০০। এদের সমষ্টি ১৮১।
২,৩৪১.
দুটি সংখ্যার অনুপাত 5 : 6 এবং তাদের গ.সা.গু 4 হলে, ছোটো সংখ্যাটি কত?
  1. ক) 10
  2. খ) 15
  3. গ) 20
  4. ঘ) 24
সঠিক উত্তর:
গ) 20
উত্তর
সঠিক উত্তর:
গ) 20
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি সংখ্যার অনুপাত 5 : 6 এবং তাদের গ.সা.গু 4 হলে, ছোট সংখ্যাটি কত?

সমাধান :

সমাধান:
দেয়া আছে 
দুইটি সংখ্যার অনুপাত 5 : 6

মনে করি,
একটি সংখ্যা 5x  এবং
অপর সংখ্যাটি 6x

সংখ্যা দুটির গ.সা.গু = x

শর্তমতে, 
x = 4

ছোট সংখ্যাটি = 5 × 4 = 20 
২,৩৪২.
দুটি সংখ্যার অনুপাত ৩ : ২ এবং তাদের গ.সা.গু ১৪ হলে সংখ্যা দুটির ল.সা.গু কত?
  1. ৭৬
  2. ৮৪
  3. ৯২
  4. ৯৮
সঠিক উত্তর:
৮৪
উত্তর
সঠিক উত্তর:
৮৪
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি সংখ্যার অনুপাত ৩ : ২ এবং তাদের গ.সা.গু ১৪ হলে সংখ্যা দুটির ল.সা.গু কত?

সমাধান:
ল.সা.গু = অনুপাতের গুণফল × গ.সা.গু
= ২ × ৩ × ১৪
= ৮৪
২,৩৪৩.
৩/১০০, ৩/১০, ৯/১০০ এর ল.সা.গু কত?
  1. ০.০৯
  2. ০.৩
  3. ০.০৩
  4. ০.৯
সঠিক উত্তর:
০.৯
উত্তর
সঠিক উত্তর:
০.৯
ব্যাখ্যা
প্রশ্ন: ৩/১০০, ৩/১০, ৯/১০০ এর ল.সা.গু কত?

সমাধান: 
৩/১০০
৩/১০
৯/১০০

এখানে, লব গুলোর ল.সা.গু = ৯
হর গুলোর গ.সা.গু = ১০

ভগ্নাংশগুলোর ল.সা.গু  = (লবগুলোর ল.সা.গু)/(হরগুলোর গ.সা.গু)
= ৯/১০
= ০.৯
২,৩৪৪.
সরল করুন: {(৯/১৮) ÷ (৪/৮)} × {(১৫/৫) ÷ (৯/৩)}
  1. ৪/৩ 
  2. ৬/৫ 
  3. ১ 
সঠিক উত্তর:
১ 
উত্তর
সঠিক উত্তর:
১ 
ব্যাখ্যা

প্রশ্ন: সরল করুন:  {(৯/১৮) ÷ (৪/৮)} × {(১৫/৫) ÷ (৯/৩)}

সমাধান: 
দেওয়া আছে, 
 {(৯/১৮) ÷ (৪/৮)} × {(১৫/৫) ÷ (৯/৩)}
= {(১/২) ÷ (১/২)} × {৩ ÷ ৩}
= {(১/২) × (২/১)} × ১
= ১ × ১ 
= ১

২,৩৪৫.
দুটি সংখ্যার অনুপাত ৪ : ৫ এবং তাদের ল.সা.গু ৪৮০ হলে সংখ্যা দুটি কত?
  1. ৭৫, ৯০
  2. ৬০, ৭২
  3. ৯৬, ৭২
  4. ১২০, ৯৬
সঠিক উত্তর:
১২০, ৯৬
উত্তর
সঠিক উত্তর:
১২০, ৯৬
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি সংখ্যার অনুপাত ৪ : ৫ এবং তাদের ল.সা.গু ৪৮০ হলে সংখ্যা দুটি কত?

সমাধান:
মনে করি,
ছোট সংখ্যাটি = ৪ক
এবং বড় সংখ্যাটি = ৫ক

∴ ৪ক এবং ৫ক এর ল.সা.গু = ২০ক
প্রশ্নমতে,
২০ক = ৪৮০
⇒ ক = ৪৮০/২০
⇒ ক = ২৪

∴ ছোট সংখ্যাটি = (৪ × ২৪) = ৯৬
বড় সংখ্যাটি = (৫ × ২৪) = ১২০
২,৩৪৬.
দুটি সংখ্যার ল.সা.গু ও গ.সা.গু যথাক্রমে ২৮৮ ও ১২। একটি সংখ্যা ৩৬ হলে, অপর সংখ্যাটি কত?
  1. ৩২
  2. ৫৬
  3. ৬৪
  4. ৯৬
সঠিক উত্তর:
৯৬
উত্তর
সঠিক উত্তর:
৯৬
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি সংখ্যার ল.সা.গু ও গ.সা.গু যথাক্রমে ২৮৮ ও ১২। একটি সংখ্যা ৩৬ হলে, অপর সংখ্যাটি কত?

সমাধান: 
আমরা জানি,
১ম সংখ্যা × ২য় সংখ্যা = সংখ্যা দুইটির ল.সা.গু. × সংখ্যা দুইটির গ.সা.গু.
⇒ ২য় সংখ্যা = (সংখ্যা দুইটির ল.সা.গু. × সংখ্যা দুইটির গ.সা.গু.)/১ম সংখ্যা
∴ ২য় সংখ্যা = (২৮৮ × ১২)/৩৬ = ৯৬
২,৩৪৭.
কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ১২, ১৮, ২৪ এবং ৩৬ দ্বারা ভাগ করলে প্রত্যেক বার ভাগশেষ ৬ থাকবে? 
  1. ক) ৭২
  2. খ) ৭৫
  3. গ) ৭৬
  4. ঘ) ৭৮
সঠিক উত্তর:
ঘ) ৭৮
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৭৮
ব্যাখ্যা
নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যাটি হবে ১২, ১৮, ২৪ এবং ৩৬ এর ল.সা.গু থেকে ৬ বেশি।
এখানে 
১২ = ২ × ২ × ৩
১৮ = ২ × ৩ × ৩
২৪ = ২ × ২ × ২ × ৩
৩৬ = ২ × ২ × ৩ × ৩

১২, ১৮, ২৪ এবং ৩৬ এর ল.সা.গু = ২ × ২ × ২ × ৩ × ৩ = ৭২

নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যাটি = ৭২ + ৬ = ৭৮
২,৩৪৮.
দু’টি সংখ্যার অনুপাত ৫ : ৬ এবং তাদের গ.সা.গু. = ৪ হলে ল.সা.গু. কত?
  1. ক) ২৪০
  2. খ) ৩৬০
  3. গ) ৬০
  4. ঘ) ১২০
সঠিক উত্তর:
ঘ) ১২০
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১২০
ব্যাখ্যা

ধরি,
সংখ্যা দু'টি ৫a, ৬a
∴ গ.সা.গু. a = ৪
∴ ল.সা.গু. = ৫ × ৬ × a
= ৩০ × ৪
= ১২০

২,৩৪৯.
পৃথিবীর বাইরে একটি গ্রহে যদি ১৫ দিনে ১ মাস ও ৭ মাসে ১ বছর হয়, তাহলে ঐ গ্রহের ৮৪৫ দিন পেরোলে কত বছর হবে?
  1. ক) ৭
  2. খ) ৮
  3. গ) ৬
  4. ঘ) ৯
  5. ঙ) কোনটি নয়
সঠিক উত্তর:
খ) ৮
উত্তর
সঠিক উত্তর:
খ) ৮
ব্যাখ্যা
প্রশ্ন: পৃথিবীর বাইরে একটি গ্রহে যদি ১৫ দিনে ১ মাস ও ৭ মাসে ১ বছর হয়, তাহলে ঐ গ্রহের ৮৪৫ দিন পেরোলে কত বছর হবে?

সমাধান:
দেওয়া আছে,
পৃথিবীর বাইরে একটি গ্রহে
১৫ দিনে = ১ মাস
৮৪৫ দিনে = ৮৪৫/১৫ মাস
= ৫৬ মাস ৫ দিন

আবার,
৭ মাসে = ১ বছর
৫৬ মাস ৫ দিন = ৮ বছর ৫ দিন।
[অপশনে ৮ বছর থাকায় উত্তর হবে ৮ বছর]
২,৩৫০.
কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 12, 20, 28, 40 দ্বারা ভাগ করলে প্রতিক্ষেত্রে 7 অবশিষ্ট থাকবে?
  1. 982
  2. 782
  3. 822
  4. 847
সঠিক উত্তর:
847
উত্তর
সঠিক উত্তর:
847
ব্যাখ্যা

প্রশ্ন: কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 12, 20, 28, 40 দ্বারা ভাগ করলে প্রতিক্ষেত্রে 7 অবশিষ্ট থাকবে?

সমাধান:
এখানে,
12, 20, 28, 40 এর ল. সা. গু এর সাথে 7 যোগ করলে সংখ্যাটি পাওয়া যাবে।

12 = 2 × 2 × 3
20 = 2 × 2 × 5
28 = 2 × 2 × 7
40 = 2 × 2 × 2 × 5

2 এর সর্বোচ্চ ঘাত = 23
3 এর সর্বোচ্চ ঘাত = 31
5 এর সর্বোচ্চ ঘাত = 51
7 এর সর্বোচ্চ ঘাত = 71
ল. সা. গু = 23 × 3 × 5 × 7 = 840

∴ সংখ্যাটি = 840 + 7 = 847

২,৩৫১.
দুটি সংখ্যার গ. সা. গু ও ল. সা. গু যথাক্রমে ১২ ও ১৪৪। একটি সংখ্যার এক-চতুর্থাংশ ১২ হলে, সংখ্যা দুটির যোগফল কত?
  1. ক) ৮০
  2. খ) ৪৮
  3. গ) ৭২
  4. ঘ) ৮৪
সঠিক উত্তর:
ঘ) ৮৪
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৮৪
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি সংখ্যার গ. সা. গু ও ল. সা. গু যথাক্রমে ১২ ও ১৪৪। একটি সংখ্যার এক-চতুর্থাংশ ১২ হলে, সংখ্যা দুটির যোগফল কত?

সমাধান:
একটি সংখ্যার এক-চতুর্থাংশ ১২
সংখ্যাটি ৪৮

আমরা জানি,
দুটি সংখ্যার গুণফল = সংখ্যা দুটির ল.সা.গু × গ. সা. গু
⇒ ৪৮ × অপর সংখ্যা = ১২ × ১৪৪
∴ অপর সংখ্যা = (১২ × ১৪৪)/৪৮
= ৩৬  

সংখ্যা দুটির যোগফল = ৪৮ + ৩৬ = ৮৪
২,৩৫২.
দুটি ভগ্নাংশের গুণফল ২০/১২০। এদের একটি ৫/৮ হলে, অপর ভগ্নাংশটি কত?
  1. ৭/১৯
  2. ৪/১৫
  3. ৬/২১
  4. ৫/২৩
সঠিক উত্তর:
৪/১৫
উত্তর
সঠিক উত্তর:
৪/১৫
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি ভগ্নাংশের গুণফল ২০/১২০। এদের একটি ৫/৮ হলে, অপর ভগ্নাংশটি কত? 
 
সমাধান:
অপর ভগ্নাংশটি = ভগ্নাংশ দুটির গুণফল ÷ একটি ভগ্নাংশ
= (২০/১২০)/(৫/৮)
= (২০/১২০) × (৮/৫)
= ৪/১৫
২,৩৫৩.
5 + √3 হলো একটি-
  1. মূলদ সংখ্যা
  2. অমূলদ সংখ্যা
  3. স্বাভাবিক সংখ্যা
  4. কোনোটিই নয়
সঠিক উত্তর:
অমূলদ সংখ্যা
উত্তর
সঠিক উত্তর:
অমূলদ সংখ্যা
ব্যাখ্যা
প্রশ্ন: 5 + √3 হলো একটি-

সমাধান:
এখানে,
5 একটি মূলদ সংখ্যা এবং √3 একটি অমূলদ সংখ্যা।
সুতরাং তাদের যোগফল হবে একটি অমূলদ সংখ্যা।

কারণ:
- একটি মূলদ সংখ্যা ও একটি অমূলদ সংখ্যার যোগফল সবসময় একটি অমূলদ সংখ্যা গঠন করে।
- সকল মূলদ ও অমূলদ সংখ্যাই বাস্তব সংখ্যা।
- যে সংখ্যাটি নিজের চেয়ে ছোট নিজের সকল উৎপাদক এর যোগফল এর সমান তাকে আদর্শ সংখ্যা বলে।
২,৩৫৪.
৩/৪, ৫/৮ ও ১/৩ এর গ.সা.গু কত?
  1. ক) ১/২৪
  2. খ) ২৪
  3. গ) ৩/২৪
  4. ঘ) ১/১২
সঠিক উত্তর:
ক) ১/২৪
উত্তর
সঠিক উত্তর:
ক) ১/২৪
ব্যাখ্যা
প্রশ্ন: ৩/৪, ৫/৮ ও ১/৩ এর গ.সা.গু কত?

সমাধান:
প্রদত্ত ভগ্নাংশগুলি হলো ৩/৪, ৫/৮ ও ১/৩
লবগুলো হলো ৩, ৫, ১।
হরগুলো হলো ৪, ৮, ৩।

লবগুলোর গ.সা.গু হলো ১
হরগুলোর ল.সা.গু হলো ২৪

আমরা জানি,
ভগ্নাংশের গ.সা.গু = লবগুলোর গ.সা.গু/হরগুলোর ল.সা.গু
∴ ভগ্নাংশের গ.সা.গু = ১/২৪
২,৩৫৫.
কোনো শ্রেণীতে ২০ জন ছাত্রের বয়সের গড় ১৫ বছর। শিক্ষকসহ তাদের বয়সের গড় ১৭ বছর হলে, শিক্ষকের বয়স কত?
  1. ৩৮ বছর
  2. ৫৮ বছর
  3. ৬৮ বছর
  4. ৫৭ বছর
সঠিক উত্তর:
৫৭ বছর
উত্তর
সঠিক উত্তর:
৫৭ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো শ্রেণীতে ২০ জন ছাত্রের বয়সের গড় ১৫ বছর। শিক্ষকসহ তাদের বয়সের গড় ১৭ বছর হলে, শিক্ষকের বয়স কত? 

সমাধান: 
দেওয়া আছে, 
২০ জন ছাত্রের বয়সের গড় = ১৫ বছর 
∴ ২০ জন ছাত্রের মোট বয়স = (২০ × ১৫) বছর 
= ৩০০ বছর 

আবার, 
শিক্ষকসহ ২০ জন ছাত্রের বয়সের গড় = ১৭ বছর 
∴ শিক্ষকসহ ২০ জন ছাত্রের মোট বয়স = (২১ × ১৭) বছর 
= ৩৫৭ বছর 

∴ শিক্ষকের বয়স = (৩৫৭ - ৩০০) বছর 
= ৫৭ বছর।
২,৩৫৬.
৩১ থেকে ৫৯ এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি?
  1. ৫ টি
  2. ৬ টি
  3. ৭ টি
  4. ৮ টি
সঠিক উত্তর:
৬ টি
উত্তর
সঠিক উত্তর:
৬ টি
ব্যাখ্যা
প্রশ্ন: ৩১ থেকে ৫৯ এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি?

সমাধান:
১ এর চেয়ে বড় যেসকল সংখ্যা, ১ এবং ঐ সংখ্যা ব্যাতীত অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য নয় তাকে মৌলিক সংখ্যা বলে।

৩১ থেকে ৫৯ এর মধ্যে মৌলিক সংখ্যা সমূহ = ৩১, ৩৭, ৪১, ৪৩, ৪৭, ৫৩
∴ ৩১ থেকে ৫৯ এর মধ্যে মোট মৌলিক সংখ্যা = ৬ টি

নোট: 
৩১ থেকে ৫৯ এর মধ্যে বলায় ৩১ সংখ্যাটি সহ এবং ৫৯ সংখ্যাটি ছাড়া হিসেব করতে হবে।
২,৩৫৭.
ছয়টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার প্রথম তিনটির যোগফল ২৪ হলে শেষ তিনটির যোগফল কত হবে?
  1. ২৭
  2. ৩০
  3. ৩৩
  4. ৩৬
সঠিক উত্তর:
৩৩
উত্তর
সঠিক উত্তর:
৩৩
ব্যাখ্যা
প্রশ্ন: ছয়টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার প্রথম তিনটির যোগফল ২৪ হলে শেষ তিনটির যোগফল কত হবে?

সমাধান:
ধরি,
ছয়টি ক্রমিক স্বাভাবিক সংখ্যা যথাক্রমে  ক, (ক + ১), (ক + ২), (ক + ৩), (ক + ৪), (ক + ৫)

প্রশ্নমতে,
ক + (ক + ১) + (ক + ২) = ২৪
⇒ ৩ক + ৩ = ২৪
⇒ ৩ক = ২৪ - ৩
⇒ ৩ক = ২১
⇒ ক = ২১/৩
⇒ ক = ৭

অর্থাৎ শেষ তিনটি সংখ্যা হবে, (৭ + ৩) = ১০,
(৭ + ৪) = ১১ এবং (৭ + ৫) = ১২ 

∴ শেষ তিনটি সংখ্যার যোগফল = ১০ + ১১ + ১২ = ৩৩
২,৩৫৮.
কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ৩, ৫ ও ৬ দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে ২?
  1. ক) ৩০
  2. খ) ৩১
  3. গ) ৩২
  4. ঘ) ২৮
সঠিক উত্তর:
গ) ৩২
উত্তর
সঠিক উত্তর:
গ) ৩২
ব্যাখ্যা
৩, ৫ ও ৬ এর লসাগু ৩০
নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা = ৩০ + ২ = ৩২
২,৩৫৯.
একটি সংখ্যা থেকে সংখ্যাটির ৪০% বিয়োগ করলে ৩০ অবশিষ্ট থাকে। সংখ্যাটি কত?
  1. ক) ৫০
  2. খ) ৫৬
  3. গ) ৬০
  4. ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
ক) ৫০
উত্তর
সঠিক উত্তর:
ক) ৫০
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সংখ্যা থেকে সংখ্যাটির ৪০% বিয়োগ করলে ৩০ অবশিষ্ট থাকে। সংখ্যাটি কত?

সমাধান: 
ধরি,
সংখ্যাটি ক 

প্রশ্নমতে,
ক - ক এর ৪০% = ৩০
বা, ক - ক এর (৪০/১০০) = ৩০
বা, ক - (৪০ক/১০০) = ৩০
বা, (১০০ক - ৪০ক /১০০) = ৩০
বা, ৬০ক = ৩০০০
বা, ক = ৩০০০/৬০
∴ ক = ৫০
২,৩৬০.
১ থেকে ১০ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর গুণফল কত? 
  1. ক) ৩৫
  2. খ) ১০৫
  3. গ) ২১০
  4. ঘ) কোনটি নয়
সঠিক উত্তর:
গ) ২১০
উত্তর
সঠিক উত্তর:
গ) ২১০
ব্যাখ্যা
১ থেকে ১০ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো ২, ৩, ৫, ৭
নির্ণেয় গুণফল = ২ × ৩ × ৫ × ৭ = ২১০
২,৩৬১.
কোন ভগ্নাংশটি ক্ষুদ্রতম?
  1. ১২/১৫
  2. ১৭/২১
  3. ৯/৭
  4. ১৭/২৪
সঠিক উত্তর:
১৭/২৪
উত্তর
সঠিক উত্তর:
১৭/২৪
ব্যাখ্যা
প্রশ্ন: কোন ভগ্নাংশটি ক্ষুদ্রতম?

সমাধান:
১২/১৫ = ০.৮
১৭/২১ = ০.৮১
৯/৭ = ১.২৯
১৭/২৪ = ০.৭১

এখানে, ০.৭১ < ০.৮১ < ০.৮ < ১.২৯
অতএব, ক্ষুদ্রতম ভগ্নাংশটি ১৭/২৪
২,৩৬২.
কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ৩, ৪, ৫ এবং ৬ দ্বারা ভাগ করলে যথাক্রমে ১, ২, ৩ ও ৪ অবশিষ্ট থাকে?
  1. ৪৮
  2. ৫২
  3. ৫৮
  4. ৬২
সঠিক উত্তর:
৫৮
উত্তর
সঠিক উত্তর:
৫৮
ব্যাখ্যা
প্রশ্ন: কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ৩, ৪, ৫ এবং ৬ দ্বারা ভাগ করলে যথাক্রমে ১, ২, ৩ ও ৪ অবশিষ্ট থাকে?

সমাধান:
এখানে,
৩ - ১ = ২
৪ - ২ = ২
৫ - ৩ = ২
৬ - ৪ = ২

∴ ৩, ৪, ৫ ও ৬ সংখ্যাগুলো থেকে ১, ২, ৩ ও ৪ সংখ্যাগুলো বিয়োগ করলে প্রতিক্ষেত্রে ২ অবশিষ্ট থাকে।

এখন,
৩, ৪, ৫ ও ৬ সংখ্যাগুলোর ল.সা.গু = ৬০
∴ নির্ণেয় সংখ্যা = ৬০ - ২ = ৫৮
২,৩৬৩.
৩.৩৩ × ০.৩৩ এর গুণফলের সাথে ০.৯৯ যোগ করলে কত হয়?
  1. ক) ০.০০৮৮৯
  2. খ) ২.০৮৮৯
  3. গ) ৩.০৯৯৮
  4. ঘ) ২.৯৯৯৯
সঠিক উত্তর:
খ) ২.০৮৮৯
উত্তর
সঠিক উত্তর:
খ) ২.০৮৮৯
ব্যাখ্যা
প্রশ্ন: ৩.৩৩ × ০.৩৩ এর গুণফলের সাথে ০.৯৯ যোগ করলে কত হয়?

সমাধান:
৩.৩৩ × ০.৩৩ = ১.০৯৮৯ 
৩.৩৩ × ০.৩৩ এর গুণফলের সাথে ০.৯৯ যোগ করলে হবে = ১.০৯৮৯ + ০.৯৯ = ২.০৮৮৯
২,৩৬৪.
একটি খুঁটির ৫/৬ অংশ কালো এবং বাকি অংশ সাদা। খুঁটির কালো এবং সাদা অংশের দৈর্ঘ্যের পার্থক্য ৬টি মিটার হলে সম্পূর্ণ দৈর্ঘ্য কত?
  1. ৯ মিটার
  2. ৮ মিটার
  3. ৬ মিটার
  4. ১২ মিটার
সঠিক উত্তর:
৯ মিটার
উত্তর
সঠিক উত্তর:
৯ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি খুঁটির ৫/৬ অংশ কালো এবং বাকি অংশ সাদা। খুঁটির কালো এবং সাদা অংশের দৈর্ঘ্যের পার্থক্য ৬টি মিটার হলে সম্পূর্ণ দৈর্ঘ্য কত?

সমাধান:
মনে করি,
সম্পূর্ণ খুঁটির দৈর্ঘ্য = ১ অংশ

খুঁটির কালো = ৫/৬ অংশ 
খুঁটির সাদা = ১ - (৫/৬) অংশ 
= (৬ - ৫)/৬ অংশ
= ১/৬ অংশ

কালো এবং সাদা অংশের দৈর্ঘ্যের পার্থক্য = (৫/৬) - (১/৬) অংশ
= (৫ - ১)/৬ অংশ
= ৪/৬ অংশ
= ২/৩ অংশ

প্রশ্নমতে
২/৩ অংশ = ৬ মিটার
১ বা সম্পূর্ণ অংশ = (৩ × ৬)/২ মিটার
= ৯ মিটার
২,৩৬৫.
নিচের কোনটি বৃহত্তম?
  1. √০.৪
  2. ০.৪
  3. ১/৪
  4. ২/৪
সঠিক উত্তর:
√০.৪
উত্তর
সঠিক উত্তর:
√০.৪
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি বৃহত্তম?

সমাধান: 
০.৪ = ০.৪ 
১/৪ = ০.২৫
 √০.৪ = ০.৬৩২ 
২/৪ = ০.৫
২,৩৬৬.
নিচের কোন সংখ্যা দুটি সহমৌলিক সংখ্যা?
  1. ৮, ১২
  2. ১৫, ৩৫
  3. ১৪, ২৫
  4. ৯, ৩৩
সঠিক উত্তর:
১৪, ২৫
উত্তর
সঠিক উত্তর:
১৪, ২৫
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের কোন সংখ্যা দুটি সহমৌলিক সংখ্যা?

সমাধান:
দুই বা ততোধিক সংখ্যার সাধারণ গুণনীয়ক কেবল ১ হলে, ঐ সংখ্যাগুলো পরস্পর সহমৌলিক।

এখানে,
১৪ = ২ × ৭
২৫ = ৫ × ৫ 

১৪ এবং ২৫ এর মধ্যে ১ ব্যতীত অন্য কোনো সাধারণ গুণনীয়ক নেই।
∴ ১৪, ২৫ সংখ্যা দুটি সহমৌলিক সংখ্যা।

২,৩৬৭.
a2 - b2, a3 - b3, a4 + a2b2 + b4 রাশিগুলোর গ.সা.গু কত?
  1. ক) a + b
  2. খ) a - b
  3. গ) 0
  4. ঘ) 1
সঠিক উত্তর:
ঘ) 1
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 1
ব্যাখ্যা
প্রশ্ন: a2 - b2, a3 - b3, a4 + a2b2 + b4 রাশিগুলোর গ.সা.গু কত?

সমাধান:
১ম রাশি = a2 - b2
= (a + b) (a - b)

২য় রাশি = a3 - b3
= (a - b) (a2 + ab + b2)

৩য় রাশি = a4 + a2b2 + b4
= (a2)2 + 2 . a2 . b2 + (b2)2 - a2b2 
= (a2 + b2)2 - (ab)2
= (a2 + ab + b2)(a2 - ab + b2)

∴ রাশিগুলোর গ.সা.গু = 1
২,৩৬৮.
পিতা ও তার দুই সন্তানের বয়সের গড় ৩৩ বছর। দুই সন্তানের বয়সের গড় ২৪ বছর হলে, পিতার বয়স কত? 
  1. ৫১ বছর
  2. ৫২ বছর
  3. ৫৪ বছর
  4. ৫৬ বছর
সঠিক উত্তর:
৫১ বছর
উত্তর
সঠিক উত্তর:
৫১ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: পিতা ও তার দুই সন্তানের বয়সের গড় ৩৩ বছর। দুই সন্তানের বয়সের গড় ২৪ বছর হলে, পিতার বয়স কত? 

সমাধান: 
দেওয়া আছে, 
পিতা ও দুই সন্তানের বয়সের গড় = ৩৩ বছর
∴ পিতা ও দুই সন্তানের বয়সের সমষ্টি = (৩৩ × ৩) বছর
= ৯৯ বছর 

আবার, 
দুই সন্তানের বয়সের গড় = ২৪ বছর
∴ দুই সন্তানের বয়সের সমষ্টি = (২৪ × ২) বছর 
= ৪৮ বছর 

∴ পিতার বয়স = (৯৯ - ৪৮) বছর 
= ৫১ বছর।
২,৩৬৯.
কোনো সম্পত্তির ৭/৮ অংশের মূল্য ৯২১২ টাকা। ঐ সম্পত্তির ৩/৪ অংশের মূল্য কত টাকা?
  1. ক) ৭৮৭৬ টাকা
  2. খ) ৭৮৬৬ টাকা
  3. গ) ৭৮৯৬ টাকা
  4. ঘ) ৭৮০৬ টাকা
সঠিক উত্তর:
গ) ৭৮৯৬ টাকা
উত্তর
সঠিক উত্তর:
গ) ৭৮৯৬ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো সম্পত্তির ৭/৮ অংশের মূল্য ৯২১২ টাকা। ঐ সম্পত্তির ৩/৪ অংশের মূল্য কত টাকা?

সমাধান:
সম্পত্তিটির ৭/৮ অংশের মূল্য ৯২১২ টাকা
∴ সম্পত্তিটির ১ অংশের মূল্য = (৯২১২ × ৮)/৭ টাকা
∴ সম্পত্তিটির ৩/৪ অংশের মূল্য = (৯২১২ × ৮ × ৩)/(৭ × ৪) টাকা
= ৭৮৯৬ টাকা।
২,৩৭০.
কোন সংখ্যার অর্ধেকের সাথে ১০ যোগ করলে ঐ সংখ্যার ৭০% পাওয়া যায়। সংখ্যাটি কত?
  1. ৩০
  2. ৫০
  3. ৪০
  4. ১০০
সঠিক উত্তর:
৫০
উত্তর
সঠিক উত্তর:
৫০
ব্যাখ্যা
প্রশ্ন: কোন সংখ্যার অর্ধেকের সাথে ১০ যোগ করলে ঐ সংখ্যার ৭০% পাওয়া যায়। সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
সংখ্যাটি = ক

প্রশ্নমতে,
(ক/২) + ১০ = ক এর ৭০%
বা, (ক + ২০)/২ = ৭ক/১০
বা, ১০ক + ২০০ = ১৪ক
বা, ৪ক = ২০০
বা, ক = ২০০/৪
∴ ক = ৫০
২,৩৭১.
নিচের কোনটি মৌলিক সংখ্যা?
  1. ক) ৮৭
  2. খ) ৬৩
  3. গ) ৭২
  4. ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
ঘ) কোনোটিই নয়
উত্তর
সঠিক উত্তর:
ঘ) কোনোটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি মৌলিক সংখ্যা?

সমাধান:
১ এর চেয়ে বড় যে সকল সংখ্যাকে শুধু ১ এবং ঐ সংখ্যা ছাড়া আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, তাদেরকে মৌলিক সংখ্যা বলে। 
অর্থাৎ মৌলিক সংখ্যার উৎপাদক হবে দুইটি: ১ এবং শুধুমাত্র সেই সংখ্যাটি।
২,৩৭২.
০, ১, ২ এবং ৩ দ্বারা গঠিত চার অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল কত?
  1. ২১৬৬
  2. ২১৭৪
  3. ২১৮৭
  4. ২১৯২
সঠিক উত্তর:
২১৮৭
উত্তর
সঠিক উত্তর:
২১৮৭
ব্যাখ্যা
প্রশ্ন: ০, ১, ২ এবং ৩ দ্বারা গঠিত চার অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল কত?

সমাধান:
০, ১, ২ এবং ৩ দ্বারা গঠিত চার অঙ্কের বৃহত্তম সংখ্যা = ৩২১০
০, ১, ২ এবং ৩ দ্বারা গঠিত চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা = ১০২৩

∴ সুতরাং সংখ্যা দুইটির বিয়োগফল = (৩২১০ - ১০২৩) = ২১৮৭
২,৩৭৩.
৫০ থেকে ৭০ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর সমষ্টি কত?
  1. ২৯৭
  2. ২৪০
  3. ২৯১
  4. ৩৪৮
সঠিক উত্তর:
২৪০
উত্তর
সঠিক উত্তর:
২৪০
ব্যাখ্যা
প্রশ্ন : ৫০ থেকে ৭০ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর সমষ্টি কত? 

সমাধান :
৫০ থেকে ৭০ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো = ৫৩, ৫৯, ৬১, ৬৭ 
এদের সমষ্টি = ৫৩ + ৫৯ + ৬১ + ৬৭ 
= ২৪০ 
২,৩৭৪.
কোনো পুস্তকের ৯৬ পৃষ্ঠা পড়ার পরেও তার ৫/১৩ অংশ পড়তে বাকি থাকলে পুস্তকটির মোট পৃষ্ঠা সংখ্যা কত?
  1. ১৫৬ পৃষ্ঠা
  2. ১৮৫ পৃষ্ঠা
  3. ২৫০ পৃষ্ঠা
  4. ৩২০ পৃষ্ঠা
সঠিক উত্তর:
১৫৬ পৃষ্ঠা
উত্তর
সঠিক উত্তর:
১৫৬ পৃষ্ঠা
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো পুস্তকের ৯৬ পৃষ্ঠা পড়ার পরেও তার ৫/১৩ অংশ পড়তে বাকি থাকলে পুস্তকটির মোট পৃষ্ঠা সংখ্যা কত? 

সমাধান: 
পুস্তকটির পঠিত অংশ = {১ - (৫/১৩)} অংশ  
= (১৩ - ৫)/১৩ অংশ 
= ৮/১৩ অংশ 

পুস্তকটির ৮/১৩ অংশ = ৯৬ পৃষ্ঠা 
∴ পুস্তকটির ১ বা সম্পূর্ণ অংশ = (৯৬ × ১৩)/৮ পৃষ্ঠা 
= ১৫৬ পৃষ্ঠা 

∴ পুস্তকটির মোট পৃষ্ঠা সংখ্যা = ১৫৬ । 
২,৩৭৫.
নিচের কোনটি অমূলদ সংখ্যা?
  1. ক) √2
  2. খ) √৫২৯
  3. গ) √৭২৯
  4. ঘ) উপরের সবগুলো
সঠিক উত্তর:
ক) √2
উত্তর
সঠিক উত্তর:
ক) √2
ব্যাখ্যা
যে সংখ্যাকে p/q  আকারে প্রকাশ করা যায় না, যেখানে p ও q পূর্ণসংখ্যা এবং q ≠ 0, সে সংখ্যাকে অমূলদ সংখ্যা বলা হয়।
পূর্ণবর্গ নয় এরূপ যে কোনাে স্বাভাবিক সংখ্যার বর্গমূল কিংবা তার ভগ্নাংশ একটি অমূলদ সংখ্যা।
যেমন√2 = 1.414213..., √3 = 1.732 ..., √2 = 1.118..., ইত্যাদি অমূলদ সংখ্যা।
কোনাে অমূলদ সংখ্যাকে দুইটি পূর্ণ সংখ্যার অনুপাত হিসেবে প্রকাশ করা যায় না।
 
মূলদ সংখ্যসমূহ :
√৫২৯ = ২৩
√৭২৯ = ২৭
২,৩৭৬.
7√3 সংখ্যা কোন ধরণের সংখ্যা?
  1. ক) জটিল সংখ্যা
  2. খ) মূলদ সংখ্যা
  3. গ) অমূলদ সংখ্যা
  4. ঘ) বাস্তব সংখ্যা
সঠিক উত্তর:
গ) অমূলদ সংখ্যা
উত্তর
সঠিক উত্তর:
গ) অমূলদ সংখ্যা
ব্যাখ্যা
যে সংখ্যাকে p/q  আকারে প্রকাশ করা যায় না, যেখানে p ও q পূর্ণসংখ্যা এবং q ≠ 0, সে সংখ্যাকে অমূলদ সংখ্যা বলা হয়।
পূর্ণবর্গ নয় এরূপ যে কোনাে স্বাভাবিক সংখ্যার বর্গমূল কিংবা তার ভগ্নাংশ একটি অমূলদ সংখ্যা।
যেমন√2 = 1.414213..., √3 = 1.732 ..., √2 = 1.118..., ইত্যাদি অমূলদ সংখ্যা।
কোনাে অমূলদ সংখ্যাকে দুইটি পূর্ণ সংখ্যার অনুপাত হিসেবে প্রকাশ করা যায় না।
-  7√3 একটি অমূলদ সংখ্যা
২,৩৭৭.
দুটি সংখ্যার পার্থক্য 5 এবং তাদের বর্গের পার্থক্য 65 হলে বড় সংখ্যাটি কত?
  1. 3
  2. 5
  3. 7
  4. 9
সঠিক উত্তর:
9
উত্তর
সঠিক উত্তর:
9
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি সংখ্যার পার্থক্য 5 এবং তাদের বর্গের পার্থক্য 65 হলে বড় সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
ছোট সংখ্যাটি = a
এবং বড় সংখ্যাটি = a + 5

প্রশ্নমতে,
(a + 5)2 - a2 = 65
⇒ a2 + 10a + 25 - a2 = 65
⇒ 10a = 65 - 25
⇒ 10a = 40
∴ a = 4
সুতরাং, বড় সংখ্যাটি = 4 + 5 = 9
২,৩৭৮.
নিচের কোনটি অমূলদ সংখ্যা নয়? 
  1. ক) √10
  2. খ) √16/2
  3. গ) 2√7
  4. ঘ) (9√6)/3
সঠিক উত্তর:
খ) √16/2
উত্তর
সঠিক উত্তর:
খ) √16/2
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি অমূলদ সংখ্যা নয়? 

সমাধান: 
যে সংখ্যাকে p/q  আকারে প্রকাশ করা যায় না, যেখানে p ও q পূর্ণসংখ্যা এবং q ≠ 0, সে সংখ্যাকে অমূলদ সংখ্যা বলা হয়।
পূর্ণবর্গ নয় এরূপ যে কোনাে স্বাভাবিক সংখ্যার বর্গমূল কিংবা তার ভগ্নাংশ একটি অমূলদ সংখ্যা।
যেমন√2 = 1.414213..., √3 = 1.732 ..., √2 = 1.118..., ইত্যাদি অমূলদ সংখ্যা।
কোনাে অমূলদ সংখ্যাকে দুইটি পূর্ণ সংখ্যার অনুপাত হিসেবে প্রকাশ করা যায় না।

√16/2 = 4/2 = 2 [মূলদ সংখ্যা]
২,৩৭৯.
ছয়টি সংখ্যার গড় ৬। যদি প্রত্যেকটি সংখ্যা থেকে ৩ বিয়োগ করা হয় তবে নতুন সংখ্যাগুলোর গড় কত হবে? 
  1. ১৮
  2. ১৫
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
প্রশ্ন: ছয়টি সংখ্যার গড় ৬। যদি প্রত্যেকটি সংখ্যা থেকে ৩ বিয়োগ করা হয় তবে নতুন সংখ্যাগুলোর গড় কত হবে? 

সমাধান: 
ছয়টি সংখ্যার গড় = ৬ 
∴ ছয়টি সংখ্যার সমষ্টি = (৬ × ৬)
= ৩৬

আবার,
প্রত্যেকটি সংখ্যা থেকে ৩ বিয়োগ করা হলে-
ছয়টি সংখ্যার সমষ্টি = {৩৬ - (৬ × ৩)}
= (৩৬ - ১৮)
= ১৮

∴ নতুন সংখ্যাগুলোর গড় = ১৮/৬
= ৩।
২,৩৮০.
অনুপাত কী?
  1. ক) একটি মৌলিক সংখ্যা
  2. খ) একটি ভগ্নাংশ
  3. গ) একটি বেজোড় সংখ্যা
  4. ঘ) একটি পূর্ণসংখ্যা
সঠিক উত্তর:
খ) একটি ভগ্নাংশ
উত্তর
সঠিক উত্তর:
খ) একটি ভগ্নাংশ
ব্যাখ্যা
দুটি সমজাতীয় রাশির একটি অপরটির তুলনায় কতগুণ বা কত অংশ তা একটি ভগ্নাংশ দ্বারা প্রকাশ করা যায়।
এই ভগ্নাংশকে রাশি দুটির অনুপাত বলে। রাশি দুটি সমজাতীয় বলে অনুপাতের কোন একক নেই।
২,৩৮১.
3x + 3y + 3z = 90 হলে x, y, z এর গড় মান কত?
  1. ক) 10
  2. খ) 3
  3. গ) 9
  4. ঘ) 6
সঠিক উত্তর:
ক) 10
উত্তর
সঠিক উত্তর:
ক) 10
ব্যাখ্যা

3x + 3y + 3z = 90
⇒ 3(x + y + z) = 90
⇒ (x + y + z) = 30

∴ x, y, z এর গড় = 30/3 = 10

২,৩৮২.
১২৫ টি কলম ও ১৪৫ টি পেনসিল কতজনের মধ্যে সমান ভাগে ভাগ করে দেয়া যায়?
  1. ক) ১০
  2. খ) ৫
  3. গ) ১৫
  4. ঘ) ২০
সঠিক উত্তর:
খ) ৫
উত্তর
সঠিক উত্তর:
খ) ৫
ব্যাখ্যা
প্রশ্ন: ১২৫ টি কলম ও ১৪৫ টি পেনসিল কতজনের মধ্যে সমান ভাগে ভাগ করে দেয়া যায়?

সমাধান:
১২৫ এবং ১৪৫ এর গ.সা.গু. হলো ৫।
তাই সর্বোচ্চ ৫ জনের মধ্যে সমান ভাগে ভাগ করা যাবে।
২,৩৮৩.
দুটি সংখ্যার ল. সা. গু 36। সংখ্যাদ্বয়ের আনুপাত 2 : 3 হলে সংখ্যাদ্বয়ের সমষ্টি কত?
  1. ক) 28
  2. খ) 30
  3. গ) 32
  4. ঘ) 44
সঠিক উত্তর:
খ) 30
উত্তর
সঠিক উত্তর:
খ) 30
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি সংখ্যার ল. সা. গু 36। সংখ্যাদ্বয়ের আনুপাত 2 : 3 হলে সংখ্যাদ্বয়ের সমষ্টি কত?

সমাধান:
ধরি,
সংখ্যা দুটি 2x ও 3x 
দেওয়া আছে
দুটি সংখ্যার ল. সা. গু 36 
অর্থাৎ  6x = 36 
∴ x = 6
সংখ্যা দুটি হলো, 2 × 6 = 12 ও 3 × 6 = 18
∴ সংখ্যাদ্বয়ের সমষ্টি = 12 + 18 = 30
২,৩৮৪.
√০.০০০০০০২৫ =?
  1. ০.০০০২৫
  2. ০.০০০০৫
  3. ০.০০০৫
  4. ০.০০৫
সঠিক উত্তর:
০.০০০৫
উত্তর
সঠিক উত্তর:
০.০০০৫
ব্যাখ্যা
প্রশ্ন: √০.০০০০০০২৫ =?

সমাধান:
√০.০০০০০০২৫
= √(২৫/১০)
= ৫/১০
= ৫/১০০০০
= ০.০০০৫
২,৩৮৫.
.০০১/( .১ × .১) = কত?
  1. ক) ০.০০১
  2. খ) ০.০১
  3. গ) ০.১
  4. ঘ) ১
সঠিক উত্তর:
গ) ০.১
উত্তর
সঠিক উত্তর:
গ) ০.১
ব্যাখ্যা
প্রশ্ন: .০০১/( .১ × .১) = কত?

সমাধান:
.০০১/( .১ × .১) 
= .০০১/০.০১
= ০.১
২,৩৮৬.
(2/7), (3/7) ও (5/14) ভগ্নাংশগুলোর লঘিষ্ঠ সাধারণ গুণিতক (ল.সা.গু) হবে-
  1. 7/30
  2. 15/7
  3. 7/15
  4. 30/7
সঠিক উত্তর:
30/7
উত্তর
সঠিক উত্তর:
30/7
ব্যাখ্যা

প্রশ্ন: (2/7), (3/7) ও (5/14) ভগ্নাংশগুলোর লঘিষ্ঠ সাধারণ গুণিতক (ল.সা.গু) হবে- 


সমাধান: 
আমরা জানি, 
ভগ্নাংশের ল.সা.গু = (লবগুলোর ল.সা.গু)/(হরগুলোর গ.সা.গু) 

এখন, 
ভগ্নাংশগুলোর লব(2, 3, 5) এর ল.সা.গু = 30
ভগ্নাংশগুলোর হর(7, 7, 14) এর গ.সা.গু = 7

∴ ভগ্নাংশগুলোর ল.সা.গু = 30/7

অতএব, (2/7), (3/7) ও (5/14) ভগ্নাংশগুলোর লঘিষ্ঠ সাধারণ গুণিতক (ল.সা.গু) = 30/7

২,৩৮৭.
২, ৬ এবং ১০ এর ল. সা. গু. কত?
  1. ৩০
  2. ৬০
  3. ৮০
  4. কোনোটিই নয়
সঠিক উত্তর:
৩০
উত্তর
সঠিক উত্তর:
৩০
ব্যাখ্যা
প্রশ্ন: ২, ৬ এবং ১০ এর ল. সা. গু. কত?

সমাধান: 
২ = ১ × ২ 
৬ = ২ × ৩
১০ = ২ × ৫
২, ৬ এবং ১০ এর ল. সা. গু. = ২ × ৩ × ৫ 
= ৩০ 
২,৩৮৮.
দুটি সংখ্যার গ.সা.গু ১৮ এবং ল.সা.গু ৫০৪০। একটি সংখ্যা ৬৩০ হলে, অপর সংখ্যাটি কত?
  1. ১৪৪ 
  2. ১৫৬ 
  3. ১৯২ 
  4. ১০৮ 
সঠিক উত্তর:
১৪৪ 
উত্তর
সঠিক উত্তর:
১৪৪ 
ব্যাখ্যা

প্রশ্ন: দুটি সংখ্যার গ.সা.গু ১৮ এবং ল.সা.গু ৫০৪০। একটি সংখ্যা ৬৩০ হলে, অপর সংখ্যাটি কত?

সমাধান:
আমরা জানি,
দুটি সংখ্যার গুণফল = সংখ্যা দুটির ল.সা.গু × গ.সা.গু
⇒ ৬৩০ × অপর সংখ্যা = ৫০৪০ × ১৮
⇒ অপর সংখ্যা = (৫০৪০ × ১৮)/৬৩০
∴ অপর সংখ্যা = ১৪৪

∴ অপর সংখ্যাটি হলো ১৪৪।

২,৩৮৯.
২৮৮ কে কত দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে? 
  1. ৪ 
  2. ৫ 
  3. ৩ 
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা

প্রশ্ন: ২৮৮ কে কত দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে? 

সমাধান:
২৮৮ = ২ × ২ × ২ × ২ × ২ × ৩ × ৩
= ( ২ × ২) × (২ × ২) × × (৩ × ৩)

এখানে, ২ জোড়া বিহীন
∴ ২ দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণ বর্গ সংখ্যা হবে।

২,৩৯০.
৪, ৬, ৭ এবং x এর গড় মান ৫.৫ হলে x এর মান কত?
  1. ক) ৫.০
  2. খ) ৭.৫
  3. গ) ৬.৮
  4. ঘ) ৬.৫
সঠিক উত্তর:
ক) ৫.০
উত্তর
সঠিক উত্তর:
ক) ৫.০
ব্যাখ্যা
(৪ + ৬ + ৭ + x)/৪ = ৫.৫
⇒ ১৭ + x = ২২
⇒ x = ২২ - ১৭ = ৫
২,৩৯১.
৩২, ৪৮, ৮০, ১১২ এর গ.সা.গু. কত?
  1. ক) ৪
  2. খ) ৮
  3. গ) ২
  4. ঘ) ১৬
সঠিক উত্তর:
ঘ) ১৬
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১৬
ব্যাখ্যা

৩২ = ২ × ২ × ২ × ২ × ২
৪৮ = ২ × ২ × ২ × ২ × ৩
৮০ = ২ × ২ × ২ × ২ × ৫
১১২ = ২ × ২ × ২ × ২ × ৭
∴ গ.সা.গু. = ২ × ২ × ২ × ২ = ১৬

২,৩৯২.
দুটি সংখ্যার অনুপাত ৫ : ৬ এবং গ.সা.গু ৪ হলে ছোট সংখ্যাটি কত?
  1. ক) ১০
  2. খ) ১৫
  3. গ) ২০
  4. ঘ) ২৫
সঠিক উত্তর:
গ) ২০
উত্তর
সঠিক উত্তর:
গ) ২০
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি সংখ্যার অনুপাত ৫ : ৬ এবং গ.সা.গু ৪ হলে ছোট সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
সংখ্যা দুইটি ৫x ও ৬x
৫x ও ৬x এর গ.সা.গু.= x
∴ গ.সা.গু. x = ৪

∴ ছোট সংখ্যাটি = ৪ × ৫
                           = ২০
২,৩৯৩.
একটি মোবাইল ১২% ক্ষতিতে বিক্রয় করা হলো। যদি বিক্রয় মূল্য ২৪০০ টাকা বেশি হতো, তাহলে ৮% লাভ হতো। মোবাইলটির ক্রয়মূল্য কত?
  1. ১২০০০ টাকা
  2. ৮০০০ টাকা
  3. ৬০০০ টাকা
  4. ৭০০০ টাকা
সঠিক উত্তর:
১২০০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
১২০০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি মোবাইল ১২% ক্ষতিতে বিক্রয় করা হলো। যদি বিক্রয় মূল্য ২৪০০ টাকা বেশি হতো, তাহলে ৮% লাভ হতো। মোবাইলটির ক্রয়মূল্য কত?

সমাধান: 
১২% ক্ষতিতে, বিক্রয়মূল্য = (১০০ - ১২) টাকা
= ৮৮ টাকা

৮% লাভে, বিক্রয়মূল্য = (১০০ + ৮) টাকা
= ১০৮ টাকা

বিক্রয়মূল্য বেশি = (১০৮ - ৮৮) টাকা
= ২০ টাকা

বিক্রয়মূল্য ২০ টাকা বেশি হলে ক্রয়মূল্য ১০০ টাকা
∴ বিক্রয়মূল্য ১ টাকা বেশি হলে ক্রয়মূল্য ১০০/২০ টাকা
∴ বিক্রয়মূল্য ২৪০০ টাকা বেশি হলে ক্রয়মূল্য (১০০ × ২৪০০)/২০ টাকা
= (২৪০০০০/২০) টাকা
= ১২০০০ টাকা
২,৩৯৪.
নিচের কোনটি অমূলদ সংখ্যা?
  1. ০.১২
  2. √৭২
  3. √৮১ / ৯
  4. √২৫
সঠিক উত্তর:
√৭২
উত্তর
সঠিক উত্তর:
√৭২
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি অমূলদ সংখ্যা?

সমাধান:
যেসব সংখ্যাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না, তাদের অমূলদ সংখ্যা বলে।
০.১২ = ১২/১০০ = ৩/২৫; যা একটি ভগ্নাংশ সংখ্যা
√২৫ = ৫
√৮১ / ৯ = ৯/৯ = ১
√৭২ = √(২ × ৩৬) = √২ × √৩৬ = ৬√২ ; যা ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না। 

অতএব, √৭২ একটি অমূলদ সংখ্যা।
২,৩৯৫.
কোন লঘিষ্ঠ সংখ্যাকে ১২ এবং ১৬ দ্বারা ভাগ করলে অবশিষ্ট হবে যথাক্রমে ৫ এবং ৯?
  1. ক) ৪৮
  2. খ) ৩৯
  3. গ) ৫৩
  4. ঘ) ৪১
  5. ঙ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
ঘ) ৪১
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৪১
ব্যাখ্যা

১২- ৫ = ৭; ১৬ - ৯ = ৭
এখন,
১২ = ২ × ২ × ৩
১৬ = ২ × ২ × ২ × ২
∴ ১২, ১৬ এর লসাগু = ২ × ২ × ৩ × ২ × ২ = ৪৮
সুতরাং, নির্ণেয় সংখ্যা = ৪৮ - ৭ = ৪১

২,৩৯৬.
দুইটি সংখ্যার অনুপাত ৯ : ১২ এবং ল.সা.গু. ২১৬। ছোট সংখ্যাটি কত?
  1. ৩৬
  2. ৪৬
  3. ৫৪
  4. ৭২
সঠিক উত্তর:
৫৪
উত্তর
সঠিক উত্তর:
৫৪
ব্যাখ্যা

প্রশ্ন: দুইটি সংখ্যার অনুপাত ৯ : ১২ এবং ল.সা.গু. ২১৬। ছোট সংখ্যাটি কত?

সমাধান:
ধরি, ১ম সংখ্যা = ৯ক
২য় সংখ্যা = ১২ক
∴ সংখ্যা দুইটির ল.সা.গু. = ৩৬ক

প্রশ্নমতে,
৩৬ক = ২১৬
⇒ ক = ২১৬/৩৬
⇒ ক = ৬

অর্থাৎ ১ম সংখ্যা = ৯ × ৬ = ৫৪
২য় সংখ্যা = ১২ × ৬ = ৭২

∴ ছোট সংখ্যাটি = ৫৪

২,৩৯৭.
৩৬ সংখ্যাটির মোট কতগুলো ভাজক রয়েছে?
  1. ক) ৯টি
  2. খ) ৩টি
  3. গ) ৫টি
  4. ঘ) ৬টি
সঠিক উত্তর:
ক) ৯টি
উত্তর
সঠিক উত্তর:
ক) ৯টি
ব্যাখ্যা

নিয়ম-১ঃ
৩৬ = ২ × ২ × ৩ × ৩ = ২2 × ৩2
৩৬ সংখ্যাটির ভাজক = (২ + ১) × (২ + ১) = ৯টি।
নিয়ম-২ঃ
৩৬ = ১ × ৩৬ = ২ × ১৮ = ৩ × ১২ = ৪ × ৯ = ৬ × ৬
৩৬ সংখ্যাটির ভাজক = ১, ২, ৩, ৪, ৬, ৯, ১২, ১৮, ৩৬ = ৯টি।

২,৩৯৮.
একটি সংখ্যা ৬৭০ থেকে যত বড় ৮৬০ থেকে তত ছোট, সংখ্যাটি কত?
  1. ৭৬৫
  2. ৭৭১
  3. ৭৮৪
  4. ৭৯৩
সঠিক উত্তর:
৭৬৫
উত্তর
সঠিক উত্তর:
৭৬৫
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সংখ্যা ৬৭০ থেকে যত বড় ৮৬০ থেকে তত ছোট, সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
সংখ্যাটি = ক

প্রশ্নমতে,
প্রশ্নমতে,
ক - ৬৭০ = ৮৬০ - ক
⇒ ক + ক = ৮৬০ + ৬৭০
⇒ ২ক = ১৫৩০
⇒ ক = ১৫৩০/২
∴ ক = ৭৬৫
২,৩৯৯.
নিচের কোনটি আদর্শ সংখ্যা?
  1. ১২
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি আদর্শ সংখ্যা?

সমাধান:
আদর্শ সংখ্যা বা নিখুঁত সংখ্যা (Perfect Number) বলতে সেই সংখ্যাকে বুঝায়। যে সংখ্যাটি নিজের চেয়ে ছোট নিজের সকল উৎপাদক এর যোগফল এর সমান।
যেমনঃ
৬ এর উৎপাদকগুলো হলোঃ ১, ২, ৩, ৬। ৬ এর চেয়ে ছোট উৎপাদকগুলো হলোঃ ১, ২, ৩
এখানে,
১ + ২ + ৩ = ৬, যা সংখ্যাটির সমান।
সুতরাং, ৬ একটি আদর্শ সংখ্যা।
২,৪০০.
একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের ৪ গুণ। দৈর্ঘ্য ৫৬ মিটার হলে, ক্ষেত্রটির পরিসীমা কত?
  1. ক) ১৪৪ মিটার
  2. খ) ৬৪ মিটার
  3. গ) ১৪০ মিটার
  4. ঘ) ১১২ মিটার
সঠিক উত্তর:
গ) ১৪০ মিটার
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৪০ মিটার
ব্যাখ্যা

৫৬ মিটার দৈর্ঘ্যের ১/৪ হলো বিস্তার।
∴বিস্তার= ৫৬/৪ = ১৪ মিটার।
∴ পরিসীমা = ২(৫৬+১৪) = ১৪০ মিটার।