বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

বাস্তব সংখ্যা, গড়, ভগ্নাংশ, ল.সা.গু ও গ.সা.গু

মোট প্রশ্ন৬,৪০৪এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

বাস্তব সংখ্যা, গড়, ভগ্নাংশ, ল.সা.গু ও গ.সা.গু

PrepBank · পাতা ৫৫ / ৬৪ · ৫,৪০১৫,৫০০ / ৬,৪০৪

৫,৪০১.
পিতা ও দুই সন্তানের বয়সের গড় ৩১ বছর। দুই সন্তানের বয়সের গড় ২১ বছর হলে, পিতার বয়স কত?  
  1. ৪২ বছর
  2. ৪৮ বছর
  3. ৫২ বছর
  4. ৫১ বছর
ব্যাখ্যা

প্রশ্ন: পিতা ও দুই সন্তানের বয়সের গড় ৩১ বছর। দুই সন্তানের বয়সের গড় ২১ বছর হলে, পিতার বয়স কত? 

সমাধান: 
দেওয়া আছে, 
পিতা ও দুই সন্তানের বয়সের গড় = ৩১ বছর
∴ পিতা ও দুই সন্তানের বয়সের সমষ্টি = (৩১ × ৩) বছর
= ৯৩ বছর 

আবার, 
দুই সন্তানের বয়সের গড় = ২১ বছর
∴ দুই সন্তানের বয়সের সমষ্টি = (২১ × ২) বছর 
= ৪২ বছর 

∴ পিতার বয়স = (৯৩ - ৪২) বছর 
= ৫১ বছর। 

৫,৪০২.
নিচের কোন সংখ্যা দুটি সহমৌলিক সংখ্যা?
  1. ১২, ১৫
  2. ২১, ৩৫
  3. ২৫, ৩২
  4. ১২, ২৭
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের কোন সংখ্যা দুটি সহমৌলিক সংখ্যা?

সমাধান:
আমরা জানি,
দুই বা ততোধিক সংখ্যার সাধারণ গুণনীয়ক কেবল ১ হলে, ঐ সংখ্যাগুলো পরস্পর সহমৌলিক।

এখানে,
ক) ১২ এবং ১৫: এদের সাধারণ গুণনীয়ক হলো ৩ এবং ১।
তাই, এটি সহমৌলিক নয়।

খ) ২১ এবং ৩৫: এদের সাধারণ গুণনীয়ক হলো ৭ এবং ১।
তাই, এটি সহমৌলিক নয়।

গ) ২৫ এবং ৩২:
২৫ = ৫×৫
৩২ = ২×২×২×২×২
২৫ এবং ৩২ এর মধ্যে ১ ব্যতীত অন্য কোনো সাধারণ মৌলিক গুণনীয়ক নেই।
∴ ২৫, ৩২ সংখ্যা দুটি সহমৌলিক সংখ্যা।

ঘ) ১২ এবং ২৭: এদের সাধারণ গুণনীয়ক হলো ৩ এবং ১।
তাই, এটি সহমৌলিক নয়।

অতএব, সঠিক উত্তর হলো ২৫, ৩২।

৫,৪০৩.
y একটি ধনাত্মক পূর্ণসংখ্যা। y কে 4 দ্বারা ভাগ করা হলে r অবশিষ্ট থাকে এবং y কে 9 দ্বারা ভাগ করা হলে R অবশিষ্ট থাকে। r2 + R এর সর্বোচ্চ সম্ভাব্য মান কত হতে পারে?
  1. 13
  2. 23
  3. 15
  4. 17
ব্যাখ্যা

প্রশ্ন: y একটি ধনাত্মক পূর্ণসংখ্যা। y কে 4 দ্বারা ভাগ করা হলে r অবশিষ্ট থাকে এবং y কে 9 দ্বারা ভাগ করা হলে R অবশিষ্ট থাকে। r2 + R এর সর্বোচ্চ সম্ভাব্য মান কত হতে পারে?

সমাধান:
y একটি ধনাত্মক পূর্ণসংখ্যা
আমরা জানি,
ভাগশেষ সবসময় ভাজকের চেয়ে ছোট হয়।

y কে 4 দ্বারা ভাগ করা হলে r অবশিষ্ট থাকে 
∴ r এর মান 1, 2, 3 হতে পারবে।

y কে 9 দ্বারা ভাগ করা হলে R অবশিষ্ট থাকে
∴ R এর মান 1, 2, 3, 4, 5, 6, 7, 8 হতে পারবে

r2 + R এর সর্বোচ্চ হবে যদি r ও R সর্বোচ্চ হয়
∴ r2 + R = 32 + 8 = 9 + 8 = 17

৫,৪০৪.
দুটি সংখ্যার ল.সা.গু তাদের গ.সা.গু এর ৮ গুণ। দুটি সংখ্যার গুণফল ১১৫২ হলে তাদের ল.সা.গু কত?
  1. ৮৪
  2. ৯৬
  3. ৬৮
  4. ৭৪
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি সংখ্যার ল.সা.গু তাদের গ.সা.গু এর ৮ গুণ। দুটি সংখ্যার গুণফল ১১৫২ হলে তাদের ল.সা.গু কত?

সমাধান:
ধরি,
গ.সা.গু = ক
এবং ল.সা.গু =  ৮ক

আমরা জানি,
দুটি সংখ্যার ল.সা.গু ও গ.সা.গুর গুণফল = দুটি সংখ্যার গুণফল
৮ক = ১১৫২
⇒ ক = ১৪৪
⇒ ক = ১২

∴ ল.সা.গু = ৮ × ১২ = ৯৬
৫,৪০৫.
৩, ৫, ৬ ও ৮ এর ল.সা.গু কত?
  1. ৮০
  2. ১৬
  3. ১২০
  4. ১৪০
ব্যাখ্যা
প্রশ্ন: ৩, ৫, ৬ ও ৮ এর ল.সা.গু কত?

সমাধান: 
৩, ৫, ৬ ও ৮ এর ল.সা.গু = ১২০
৫,৪০৬.
০.০০৯ × ০.১০০০ × ৫ = ?
  1. ০,০০০০০৪৫
  2. ০.০০৪৫
  3. ০.০৪৫
  4. ৪৫
ব্যাখ্যা
প্রশ্ন: ০.০০৯ × ০.১০০০ × ৫ = ?

সমাধান:
০.০০৯ × ০.১০০০ × ৫ 
= ০.০০৪৫
৫,৪০৭.
যদি ƒ (x) এর মাত্রা ধনাত্মক হয় এবং a ≠ 0 হয়, তবে ƒ (x) কে ( ax + b ) দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হয়?
  1. ক) ƒ (- b/a )
  2. খ) ƒ (- b)
  3. গ) ƒ (- a)
  4. ঘ) ƒ ( b/a )
ব্যাখ্যা

যদি ƒ (x) এর মাত্রা ধনাত্মক হয় এবং a ≠ 0 হয়, তবে ƒ (x) কে ( ax + b ) দ্বারা ভাগ করলে ভাগশেষ হয় ƒ ( - b/a )। [ গণিত বই নবম-দশম শ্রেণি পৃঃ ৬০; প্রতিজ্ঞা ১২ ]

৫,৪০৮.
কোনটি ভগ্নাংশটি ক্ষুদ্রতম?
  1. ১২/১৫
  2. ৫/৬
  3. ১১/১৪
  4. ১৭/২১
ব্যাখ্যা
প্রশ্ন: কোনটি ভগ্নাংশটি ক্ষুদ্রতম?

সমাধান:
১২/১৫ = ০.৮০
৫/৬ = ০.৮৩
১১/১৪ = ০.৭৯
১৭/২১ = ০.৮১
৫,৪০৯.
৩০ এবং ৪০ এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা দুটির ব্যবধান কত?
  1. ক) ৫
  2. খ) ৬
  3. গ) ৯
  4. ঘ) ৭
ব্যাখ্যা
প্রশ্ন: ৩০ এবং ৪০ এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা দুটির ব্যবধান কত?

সমাধান:
৩০ এবং ৪০ এর মধ্যবর্তী বৃহত্তম মৌলিক সংখ্যা = ৩৭
৩০ এবং ৪০ এর মধ্যবর্তী ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা = ৩১
মৌলিক সংখ্যা দুটির ব্যবধান = ৩৭ - ৩১ = ৬

৫,৪১০.
নিচের কোনটি মূলদ সংখ্যা?
  1. √৭/৩
  2. √২৪
  3. √৪
  4. √৫
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি মূলদ সংখ্যা?

সমাধান:
মূলদ সংখ্যা: যেসব সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় যেখানে p, q স্বাভাবিক সংখ্যা এবং q≠0 তাদেরকে মূলদ সংখ্যা বলে।
- শূণ্য, সব স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ মূলদ সংখ্যা।
- সব পূর্ণসংখ্যা মূলদ সংখ্যা।
- সব পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল মূলদ সংখ্যা। যেমন: √16, √36.
- সব পূর্ণ ঘন সংখ্যার ঘনমূল মূলদ সংখ্যা।
- দশমিকের পরের অঙ্কগুলো যদি সসীম আকারে থাকে তাহলে সংখ্যাটি মূলদ সংখ্যা। যেমন: 5.66, 7.75.

∴ √৪ = ২; যা একটি মূলদ সংখ্যা।
৫,৪১১.
নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি বৃহত্তম?
  1. ক) ১/৪
  2. খ) ১/১২
  3. গ) ১/১৬
  4. ঘ) ১/২০
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি বৃহত্তম?

সমাধান: 
১/৪ = ০.২৫
১/১২ = ০.০৮৩
১/১৬ = ০.০৬২৫
১/২০ = ০.০৫
৫,৪১২.
১ থেকে ২০ পযর্ন্ত বিজোড় সংখ্যাগুলোর গড় কত?
  1. ৯.৫
  2. ১০
  3. ১১
  4. ১২.৫
ব্যাখ্যা
প্রশ্ন: ১ থেকে ২০ পযর্ন্ত বিজোড় সংখ্যাগুলোর গড় কত?

সমাধান:
১ থেকে ২০ পর্যন্ত বিজোড় সংখ্যাগুলো= ১, ৩, ৫, ৭, ৯, ১১, ১৩, ১৫, ১৭, ১৯

∴ ১ থেকে ২০ পর্যন্ত বিজোড় সংখ্যাগুলোর গড় = (১ + ৩ + ৫ + ৭ + ৯ + ১১ + ১৩ + ১৫ + ১৭ + ১৯)/ ১০
= ১০০/১০
= ১০
৫,৪১৩.
(২ × ৩ × ০.৫)/১.৫ = কত? 
  1. ক) ২
  2. খ) ৪
  3. গ) ১
  4. ঘ) ৩
ব্যাখ্যা
(২ × ৩ × ০.৫)/১.৫ = ৩/১.৫ = ২
৫,৪১৪.
4 এর চেয়ে বড় কিন্তু 16-এর চেয়ে ছোট মৌলিক সংখ্যার যোগফলের এক-চতুর্থাংশ কত? 
  1. ক) 11
  2. খ) 13
  3. গ) 12
  4. ঘ) 9
ব্যাখ্যা
প্রশ্ন: 4 এর চেয়ে বড় কিন্তু 16-এর ছোট মৌলিক সংখ্যার যোগফলের এক-চতুর্থাংশ কত? 

সমাধান: 
4 এর চেয়ে বড় কিন্তু 16-এর ছোট মৌলিক সংখ্যা = 5,7,11,13
যোগফল = 5 + 7 + 11 + 13 = 36
যোগফলের এক-চতুর্থাংশ = 36/4 = 9
৫,৪১৫.
দুইটি ঘণ্টা যথাক্রমে ১৬ মিনিট এবং ১২ মিনিট অন্তর বাজে। দুপুর ১২টায় ঘণ্টা দুইটি একত্রে বাজার পর আবার কখন তারা একত্রে বাজবে? 
  1. ১২ টা ৩৬ মিনিটে
  2. ১২ টা ৪৮ মিনিটে
  3. ১ টায়
  4. ১ টা ১২ মিনিতে
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি ঘণ্টা যথাক্রমে ১৬ মিনিট এবং ১২ মিনিট অন্তর বাজে। দুপুর ১২টায় ঘণ্টা দুইটি একত্রে বাজার পর আবার কখন তারা একত্রে বাজবে? 

সমাধান: 
১৬ এবং ১২ এর ল.সা.গু হবে ঘণ্টা দুইটি আবারো একত্রে বাজার সময়।
১৬ ও ১২ এর ল.সা.গু = ৪৮

ঘণ্টাগুলো পুনরায় একত্রে বাজবে ৪৮ মিনিট পর।
অর্থাৎ, ১২ টা ৪৮ মিনিটে ঘণ্টাগুলো পুনরায় একত্রে বাজবে।
৫,৪১৬.
১ম, ২য়, ৩য় ঝুড়িতে আম, জাম ও লিচু আছে যথাক্রমে ১৫৯টি, ২২৭টি, ৪০১টি। সর্বাধিক কত জন বালকের মধ্যে ফলগুলো সমান ভাবে ভাগ করে দিলে ৩টি আম, ৬ টি জাম ও ১১ টি লিচু অবশিষ্ট থাকবে?
  1. ক) ১৫
  2. খ) ১৩
  3. গ) ১৪
  4. ঘ) ১৭
ব্যাখ্যা
প্রশ্ন : ১ম, ২য়, ৩য় ঝুড়িতে আম, জাম ও লিচু আছে যথাক্রমে ১৫৯টি, ২২৭টি, ৪০১টি। সর্বাধিক কত জন বালকের মধ্যে ফলগুলো সমান ভাবে ভাগ করে দিলে ৩টি আম, ৬ টি জাম ও ১১ টি লিচু অবশিষ্ট থাকবে?

সমাধান : 
১৫৯-৩ = ১৫৬
২২৭-৬ = ২২১
৪০১ - ১১ = ৩৯০

নির্ণেয় বালকের সংখ্যা হবে ১৫৬, ২২১ ও ৩৯০ এর গ.সা.গু
 
অতএব ১৫৬, ২২১ ও ৩৯০ এর গ.সা.গু =১৩ 
 
সুতরাং নির্ণেয় বালকের সংখ্যা ১৩.
৫,৪১৭.
একটি স্কুলে প্যারেড করার সময় ছাত্রদের ১০, ১২ বা ১৬ সারিতে সাজানো হয়। ঐ স্কুলে ন্যূনতম কতজন ছাত্র আছে?
  1. ক) ১২
  2. খ) ১৮০
  3. গ) ২২০
  4. ঘ) ২৪০
ব্যাখ্যা
ন্যূনতম ছাত্র সংখ্যা ১০, ১২ বা ১৬ এর ল.সা.গু এর সমান।
সুতরাং ছাত্র সংখ্যা = ২৪০
৫,৪১৮.
১ থেকে ১০০ পর্যন্ত লিখতে '৯' সংখ্যাটি কতবার আসে?
  1. ১৮ বার
  2. ২০ বার
  3. ২১ বার
  4. ১১ বার
ব্যাখ্যা

প্রশ্ন: ১ থেকে ১০০ পর্যন্ত লিখতে '৯' সংখ্যাটি কতবার আসে?

সমাধান:
এককের স্থানে ৯ আছে: ৯, ১৯, ২৯, ৩৯, ৪৯, ৫৯, ৬৯, ৭৯, ৮৯, ৯৯ (১০টি)
দশকের স্থানে ৯ আছে: ৯০, ৯১, ৯২, ৯৩, ৯৪, ৯৫, ৯৬, ৯৭, ৯৮, ৯৯ (১০টি)

৯৯ সংখ্যাটিতে ৯ অংকটি দুইবার (একক ও দশক উভয় স্থানে) ব্যবহৃত হয়েছে। উপরের দুটি তালিকায় ৯৯ সংখ্যাটিকে অন্তর্ভুক্ত করার মাধ্যমে এর দুটি ৯-কেই গণনা করা হয়েছে।

∴ মোট ৯ আসার সংখ্যা = ১০ + ১০ = ২০ বার।

৫,৪১৯.
চার অংকের ক্ষুদ্রতম সংখ্যা হতে কোন লঘিষ্ঠ সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল ১২, ১৮, ৩৬ দ্বারা বিভাজ্য হবে?
  1. ক) ২৮
  2. খ) ২৭
  3. গ) ৩৩
  4. ঘ) ১৭
ব্যাখ্যা
প্রশ্ন: চার অংকের ক্ষুদ্রতম সংখ্যা হতে কোন লঘিষ্ঠ সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল ১২, ১৮, ৩৬ দ্বারা বিভাজ্য হবে?

সমাধান:
১২, ১৮, ৩৬ এর ল.সা.গু. = ৩৬

চার অংকের ক্ষুদ্রতম সংখ্যা = ১০০০
১০০০ কে ৩৬ দিয়ে ভাগ করলে ভাগশেষ ২৮ থাকে। 

চার অংকের ক্ষুদ্রতম সংখ্যা হতে ২৮ বিয়োগ করলে বিয়োগফল ১২, ১৮, ৩৬ দ্বারা বিভাজ্য হবে।
৫,৪২০.
ছয় অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ও পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যার অন্তর কত ?
  1. ৯৯
  2. ১ 
  3. ১০০ 
  4. ৯৮৯৯৯৯
ব্যাখ্যা

প্রশ্ন: ছয় অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ও পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যার অন্তর কত ?

সমাধান:
আমরা জানি, 
ছয় অংকের ক্ষুদ্রতম সংখ্যা = ১০০০০০
পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা = ৯৯৯৯৯

∴ ছয় অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ও পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যার অন্তর = ১০০০০০ - ৯৯৯৯৯ = ১

৫,৪২১.
x3 - 1, x3 + 1, x4 + x2 + 1 এর ল. সা. গু কত?
  1. ক) x6 - 1
  2. খ) (x2 + x + 1)
  3. গ) 1
  4. ঘ) x - 1
ব্যাখ্যা
প্রশ্ন: x3 - 1, x3 + 1, x4 + x2 + 1 এর ল. সা. গু কত?

সমাধান:
x3 - 1 = (x - 1) (x2 + x + 1)
x3 + 1 = (x + 1) (x2 - x + 1)
x4 + x2 + 1 = x4 + 2x2 + 1 - x2
= (x2 + 1)2 - x2
= (x2 + x + 1) (x2 - x + 1)

∴ x3 - 1, x3 + 1, x4 + x2 + 1 এর ল. সা. গু = (x - 1) (x2 + x + 1) (x + 1) (x2 - x + 1)
= (x3 - 1) (x3 + 1)
= (x3)2 - 12
= x6 - 1
৫,৪২২.
a, a2, a3(a + b)–এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক কোনটি?
  1. ক) a4
  2. খ) a(a + b)
  3. গ) a2(a + b)
  4. ঘ) a3(a + b)
ব্যাখ্যা

a, a2, a3(a+b) এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক (ল.সা.গু) = a3(a + b)

৫,৪২৩.
দুটি সংখ্যার ল.সা.গু তাদের গ.সা.গু-র 12 গুণ। ল.সা.গু এবং গ.সা.গু.-র যোগফল 403। যদি একটি সংখ্যা 93 হয়, অপর সংখ্যাটি কত?
  1. ক) 121
  2. খ) 125
  3. গ) 128
  4. ঘ) 124
ব্যাখ্যা
ধরি, 
সংখ্যা দুটির গ.সা.গু x 
সংখ্যা দুটির ল.সা.গু 12x 

প্রশ্নমতে, 
x + 12x = 403 
13x = 403 
x = 403/13 
x  = 31 

সংখ্যা দুটির গ.সা.গু 31
সংখ্যা দুটির ল.সা.গু 12 × 31 = 372

আমরা জানি,
একটি সংখ্যা × অপর সংখ্যা = গ. সা. গু. × ল. সা. গু.

অপর সংখ্যা = (372 × 31)/93 = 124
৫,৪২৪.
ছয় অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা থেকে পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল কত হয়?
  1. - ১
  2. ৯৯৯৯৯
  3. - ৯৯৯৯৯
ব্যাখ্যা

প্রশ্ন: ছয় অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা থেকে পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল কত হয়?

সমাধান:
ছয় অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা = ১০০০০০
পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা = ৯৯৯৯৯

∴ ১০০০০০ - ৯৯৯৯৯
= ১

৫,৪২৫.
৭, ১০, ১২, ১৪ সংখ্যাগুলোর ল.সা.গু কত?
  1. ৩০০
  2. ৫১০
  3. ৩৬০
  4. ৪২০
ব্যাখ্যা

প্রশ্ন: ৭, ১০, ১২, ১৪ সংখ্যাগুলোর ল.সা.গু কত?

সমাধান:
প্রত্যেক সংখ্যাকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে পাই,
৭ = ১ × ৭
১০ = ২ × ৫
১২ = ২ × ২ × ৩
১৪ = ২ × ৭

∴ ল.সা.গু = ২ × ২ × ৩ × ৫ × ৭
= ৬০ × ৭
= ৪২০

৫,৪২৬.
সকল মূলদ ও অমূলদ সংখ্যাকে - বলে।
  1. স্বাভাবিক সংখ্যা
  2. পূর্ণ সংখ্যা
  3. বাস্তব সংখ্যা
  4. ধনাত্মক পূর্ণ সংখ্যা
ব্যাখ্যা
সকল মূলদ ও অমূলদ সংখ্যাকে বাস্তব সংখ্যা বলে।
শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে।
ধনাত্মক পূর্ণ সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলে।
৫,৪২৭.
a = 1, b = -1, c = 2, d = - 2 হলে a - ( - b) - ( - c) - (- d) এর মান কত?
  1. 0
  2. 1
  3. 2
  4. 3
ব্যাখ্যা
প্রশ্ন: a = 1, b = -1, c = 2, d = - 2 হলে a - ( - b) - ( - c) - (- d) এর মান কত?

সমাধান: 
 a - ( - b ) - ( - c ) - ( - d )
= a + b + c + d
= 1 + ( - 1 ) + (2) + ( - 2)
= 1 - 1 + 2 - 2
= 0
৫,৪২৮.
দু’টি সংখ্যার ল.সা.গু ৬০ এবং গ.সা.গু ৬। একটি সংখ্যা অপর সংখ্যার ২.৫ গুন বড় হলে বড় সংখ্যাটি কত?
  1. ক) ১২০
  2. খ) ৩৬
  3. গ) ৬০
  4. ঘ) ৩০
ব্যাখ্যা
মনেকরি, ছোট সংখ্যা = ২x
বড় সংখ্যা = ৫x
∴ ২x × ৫x = ৬০ × ৬
বা, ১০x = ৩৬০
বা, x2 = ৩৬
∴ x = ৬
∴ বড় সংখ্যাটি = ৫ × ৬ = ৩০।
৫,৪২৯.
তিনটি ভিন্ন ভিন্ন রডের দৈর্ঘ্য ২৪ সে.মি., ৭০ সে.মি. এবং ৭৫ সে.মি.। সর্বনিম্ন কী পরিমাণ কাপড়কে এই রডগুলোর যে কোন একটি দিয়ে পূর্ণসংখ্যক বার পরিমাপ করা যাবে।
  1. ৪২ মিটার
  2. ৪২০ মিটার
  3. ৪.২ মিটার
  4. ৪২০০ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: তিনটি ভিন্ন ভিন্ন রডের দৈর্ঘ্য ২৪ সে.মি., ৭০ সে.মি. এবং ৭৫ সে.মি.। সর্বনিম্ন কী পরিমাণ কাপড়কে এই রডগুলোর যে কোন একটি দিয়ে পূর্ণসংখ্যক বার পরিমাপ করা যাবে।

সমাধান:
২৪, ৭০ ও ৭৫ এর ল.সা.গু. = ৪২০০

৪২০০ সে.মি. = ৪২০০/১০০ মিটার
= ৪২ মিটার
৫,৪৩০.
একটি ধনাত্মক সংখ্যার সাথে তার বর্গ যোগ করলে ৭২ হয়। সংখ্যাটির অর্ধেক কত?
  1. ক) ৮
  2. খ) ৬
  3. গ) ৪
  4. ঘ) ৯
ব্যাখ্যা
প্রশ্ন- একটি ধনাত্মক সংখ্যার সাথে তার বর্গ যোগ করলে ৭২ হয়। সংখ্যাটির অর্ধেক কত?

সমাধান-
মনে করি,
সংখ্যাটি = x

প্রশ্নমতে,
x + x2 = 72
⇒ x2 + x - 72 = 0
⇒ x2 + 9x - 8x - 72 = 0
⇒ (x + 9) (x - 8) = 0

সুতরাং, x = - 9, 8
যেহেতু সংখ্যাটি ধনাত্মক,  তাই সংখ্যাটি: 8

সংখ্যাটির অর্ধেক = 8/2= 4
৫,৪৩১.
কোন সংখ্যার সাথে ৩ যোগ করলে যোগফল ২৪, ৩৬ ও ৪৮ দ্বারা বিভাজ্য হবে?
  1. ক) ১৪১
  2. খ) ১৪৪
  3. গ) ১৪৭
  4. ঘ) ২৮৫
ব্যাখ্যা
প্রশ্ন: কোন সংখ্যার সাথে ৩ যোগ করলে যোগফল ২৪, ৩৬ ও ৪৮ দ্বারা বিভাজ্য হবে?

সমাধান: 
সংখ্যাটি হবে ২৪, ৩৬ ও ৪৮ এর ল.সা.গু অপেক্ষা ৩ কম।
এখন, ২৪, ৩৬ এবং ৪৮ এর ল.সা.গু = ১৪৪

∴ সংখ্যাটি  = ১৪৪ - ৩ = ১৪১
৫,৪৩২.
৪/৫, ৮/১৫ এবং ২/৩ এর গ.সা.গু কত?
  1. ক) ৪/৫
  2. খ) ৮/১৫
  3. গ) ২/৩
  4. ঘ) ২/১৫
ব্যাখ্যা
প্রশ্ন: ৪/৫, ৮/১৫ এবং ২/৩ এর গ.সা.গু কত?

সমাধান: 
ভগ্নাংশের গ.সা.গু = লবগুলোর গ.সা.গু/হরগুলোর ল.সা.গু 

৪, ৮, ২ এর গ.সা.গু = ২

৫, ১৫, ৩ এর ল.সা.গু = ১৫

∴ ভগ্নাংশের গ.সা.গু = ২/১৫ 
৫,৪৩৩.
৯০ কোন সংখ্যাটির ৭৫%?
  1. ক) ১০০
  2. খ) ১১০
  3. গ) ১২০
  4. ঘ) ১৮০
ব্যাখ্যা
মনেকরি 
সংখ্যাটি ক 

প্রশ্নমতে,
ক এর ৭৫% = ৯০
৭৫ক/১০০ = ৯০
৭৫ক = ৯০ × ১০০
ক = (৯০ × ১০০)/৭৫
ক = ১২০
৫,৪৩৪.
কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ১০৫, ১০০১, ২৪৩৬ নিঃশেষে বিভাজ্য?
  1. ১১
ব্যাখ্যা
প্রশ্ন: কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ১০৫, ১০০১, ২৪৩৬ নিঃশেষে বিভাজ্য?

সমাধান:
১০৫, ১০০১, ২৪৩৬ এর গ.সা.গুই হবে নির্ণেয় বৃহত্তম সংখ্যা।

১০৫ = ৩ × ৫ × ৭
১০০১ = ৭ × ১১ × ১৩
২৪৩৬ = ২ × ২ × ৩ × ৭ × ২৯

∴ গ.সা.গু = ৭
∴ নির্ণেয় বৃহত্তম সংখ্যা ৭।
৫,৪৩৫.
দুইটি সংখ্যার সমষ্টি ৭০ এবং অন্তরফল ১০ হলে ছোট সংখ্যাটি কত? 
  1. ৩০
  2. ৪০
  3. ৩৫
  4. ৫০
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার সমষ্টি ৭০ এবং অন্তরফল ১০ হলে ছোট সংখ্যাটি কত? 

সমাধান: 
ধরি, 
বড় সংখ্যাটি = ক 
∴ ছোট সংখ্যাটি = ক - ১০

প্রশ্নমতে, 
ক + (ক - ১০) = ৭০ 
⇒ ২ক - ১০ = ৭০ 
⇒ ২ক = ৮০ 
∴ ক = ৪০ 
∴ বড় সংখ্যাটি ৪০

∴ ছোট সংখ্যাটি = ক - ১০
= ৪০ - ১০ 
= ৩০ । 
৫,৪৩৬.
কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ২৮, ৪১ ও ৬৬ কে ভাগ করলে যথাক্রমে ৪, ৫ ও ৬ ভাগশেষ থাকবে? 
  1. ক) ১৮
  2. খ) ১৬
  3. গ) ১৪
  4. ঘ) ১২
ব্যাখ্যা
বৃহত্তম সংখ্যাটি হবে (২৮ - ৪ ) বা ২৪, (৪১ - ৫)বা ৩৬ এবং (৬৬ - ৬)বা ৬০ এর গ.সা. গু 
২৪, ৩৬, ৬০ এর গ. সা. গু = ১২ 

বৃহত্তম সংখ্যাটি= ১২ 
৫,৪৩৭.
কোন বৃহত্তম সংখ্যা দিয়ে ৭/৩০, ৯/৪০ এবং ১১/৬০ কে ভাগ করলে, প্রত্যেক ক্ষেত্রে ভাগফল পূর্ণসংখ্যা হবে?
  1. ১/৬০
  2. ১/৯০
  3. ১/১৩০
  4. ১/১২০
ব্যাখ্যা
প্রশ্ন: কোন বৃহত্তম সংখ্যা দিয়ে ৭/৩০, ৯/৪০ এবং ১১/৬০ কে ভাগ করলে, প্রত্যেক ক্ষেত্রে ভাগফল পূর্ণসংখ্যা হবে?

সমাধান:
নির্ণেয় সংখ্যাটি হবে ৭/৩০, ৯/৪০ এবং ১১/৬০ এর গ.সা.গু.।
ভগ্নাংশগুলোর লব ৭, ৯, ১১ এর গ.সা.গু. = ১
এবং হর ৩০, ৪০, ৬০ এর ল.সা.গু. = ১২০

∴ ভগ্নাংশগুলোর গ.সা.গু. = লবগুলোর গ.সা.গু./হরগুলোর ল.সা.গু.
= ১/১২০
অতএব, নির্ণেয় বৃহত্তম সংখ্যাটি হলো ১/১২০।
৫,৪৩৮.
একটি সংখ্যা ৫৬০ থেকে যত কম ৩৮০ থেকে তার সাড়ে তিনগুণ বেশি। সংখ্যাটি কত?
  1. ৪৫০
  2. ৪৮০
  3. ৫০০
  4. ৫২০
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সংখ্যা ৫৬০ থেকে যত কম ৩৮০ থেকে তার সাড়ে তিনগুণ বেশি। সংখ্যাটি কত?

সমাধান:
সমাধান: 
ধরি,
সংখ্যাটি  ৫৬০ থেকে ক কম
৩৮০ থেকে ৩.৫ক বেশি 

প্রশ্নমতে,
৫৬০ - ক = ৩৮০ + ৩.৫ক
⇒ ৪.৫ক = ৫৬০ - ৩৮০
⇒ ক = ১৮০/৪.৫
⇒ ক = ৪০

∴ সংখ্যাটি = ৫৬০ - ৪০ = ৫২০
৫,৪৩৯.
০.০০০১ এর বর্গমূল কত? 
  1. ১.০
  2. ০.১
  3. ০.০১
  4. ০.০০১ 
ব্যাখ্যা

প্রশ্ন: ০.০০০১ এর বর্গমূল কত? 

সমাধান: 
০.০০০১ এর বর্গমূল = √(০.০০০১) 
= ০.০১ । 

৫,৪৪০.
a একটি মৌলিক সংখ্যা এবং b, a দ্বারা বিভাজ্য নয়। a, b এর গ.সা.গু. কত?
  1. ক) 0
  2. খ) 1
  3. গ) ab
  4. ঘ) a + b
ব্যাখ্যা

প্রশ্নানুসারে,
a, b এর মধ্য 1 ব্যাতিত আর কোন সাধারণ উৎপাদক নাই।
∴ গ.সা.গু = 1

৫,৪৪১.
কোন ক্ষুদ্রতম সংখ্যার থেকে ৩ বিয়োগ করলে বিয়োগফল ৪, ৫, ৬, ৮, ১২ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে?
  1. ১২৩
  2. ১২০
  3. ১১৭
  4. ১২৬
ব্যাখ্যা

২|৪, ৫, ৬, ৮, ১২
 ২|২, ৫, ৩, ৪, ৬
  ৩|১, ৫, ১, ২, ১
       ১, ৫, ১, ২, ১
∴ ল.সা.গু. = ২ × ২ × ২ × ৩ × ৫ = ১২০
∴ সংখ্যাটি = ১২০ + ৩ = ১২৩

৫,৪৪২.
নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি বৃহত্তম?
  1. ২/৫
  2. ৩/৮
  3. ৪/১১
  4. ৫/১৩
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি বৃহত্তম?

সমাধান:
ক) ২/৫ = ০.৪
খ) ৩/৮ = ০.৩৭৫
গ) ৪/১১ = ০.৩৬৩৬
ঘ) ৫/১৩ = ০.৩৮৪৬

∴ ২/৫ ভগ্নাংশটি হলো বৃহত্তম।

৫,৪৪৩.
কোন স্থানে যত লোক আছে তত ছয় পয়সা জমা করায় মোট ৩৭.৫০ টাকা জমা হল। ঐ স্থানে কত লোক ছিল?
  1. ৩৯ জন
  2. ২৯ জন
  3. ৩২ জন
  4. ২৫ জন
ব্যাখ্যা

প্রশ্ন: কোন স্থানে যত লোক আছে তত ছয় পয়সা জমা করায় মোট ৩৭.৫০ টাকা জমা হল। ঐ স্থানে কত লোক ছিল?

​সমাধান:
​ধরি,
​ঐ স্থানে ক জন লোক ছিল।

​শর্তমতে,
৬ক × ক = ৩৭.৫০ × ১০০
​⇒ ৬ক = ৩৭৫০
​∴ ক = ৬২৫
​ক = ২৫
​সুতরাং, ঐ স্থানে ২৫ জন লোক ছিল।

৫,৪৪৪.
একটি লাঠি ৪৮ ইঞ্চি লম্বা, এটি দুটি অংশে ভাগ করা হয়েছে যাতে ছোট অংশটি বড় অংশের ১/৩ হয়। ছোট অংশের দৈর্ঘ্য কত?
  1. ৩২.২৪ সে.মি.
  2. ৩০.৪৮ সে.মি.
  3. ২৮.৭২ সে.মি.
  4. ৩৬.৭৮ সে.মি.
ব্যাখ্যা

প্রশ্ন: একটি লাঠি ৪৮ ইঞ্চি লম্বা, এটি দুটি অংশে ভাগ করা হয়েছে যাতে ছোট অংশটি বড় অংশের ১/৩ হয়। ছোট অংশের দৈর্ঘ্য কত?

সমাধান:
ধরি,
ছোট অংশটি = ক ইঞ্চি
তাহলে, বড় অংশটি = ৩ক ইঞ্চি

শর্তমতে,
ক + ৩ক = ৪৮ ইঞ্চি
⇒ ৪ক = ৪৮ ইঞ্চি
⇒ ক  = ৪৮/৪ ইঞ্চি
∴ ক = ১২ ইঞ্চি

অতএব, ছোট অংশটি ১২ ইঞ্চি লম্বা।

আমরা জানি,
১ ইঞ্চি = ২.৫৪ সে.মি.
∴ ১২ ইঞ্চি = ১২ × ২.৫৪ = ৩০.৪৮ সে.মি.

অতএব, ছোট অংশটি ৩০.৪৮ সে.মি. লম্বা।

৫,৪৪৫.
একটি সংখ্যা ৮২০ থেকে যত বড় ৯৬০ থেকে তত ছোট হলে সংখ্যাটি কত?
  1. ৮৭০
  2. ৮৯০
  3. ৯১০
  4. ৯০০
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সংখ্যা ৮২০ থেকে যত বড় ৯৬০ থেকে তত ছোট হলে সংখ্যাটি কত?

সমাধান:
ধরি, 
সংখ্যাটি ক

প্রশ্নমতে,
৯৬০ - ক = ক - ৮২০
২ক = ১৭৮০
ক = ৮৯০

∴ সংখ্যাটি ৮৯০
৫,৪৪৬.
x ও y উভয়ই বিজোড় সংখ্যা হলে কোনটি জোড় সংখ্যা হবে? 
  1. xy
  2. xy + 2
  3. x + y
  4. x + y + 1
ব্যাখ্যা
প্রশ্ন: x ও y উভয়ই বিজোড় সংখ্যা হলে কোনটি জোড় সংখ্যা হবে? 

সমাধান: 
দুইটি বিজোড় সংখ্যার যোগফল সর্বদাই জোড় সংখ্যা হয়।

ধরি, 
বিজোড় সংখ্যা দুইটি x = 3 এবং y = 5, 
ক) xy = (3 × 5) = 15 (বিজোড় সংখ্যা),
খ) xy + 2 = (3 × 5) + 2 = 15 + 2 = 17 (বিজোড় সংখ্যা), 
গ) x + y = (3 + 5) = 8 (জোড় সংখ্যা) এবং
ঘ) x + y + 1 = (3 + 5 + 1) = 9 (বিজোড় সংখ্যা)।

∴ (x + y) জোড় সংখ্যা হবে। 
৫,৪৪৭.
১/৩, ৪/৯, ১৬/২১ এর গ.সা.গু কত?
  1. ২/৬৩
  2. ৪/৬৩
  3. ১/৬৩
  4. ২/৬৫
ব্যাখ্যা
প্রশ্ন: ১/৩, ৪/৯, ১৬/২১ এর গ.সা.গু কত?

সমাধান:
প্রদত্ত ভগ্নাংশগুলোর লব ১, ৪, ১৬
প্রদত্ত ভগ্নাংশগুলোর হর ৩, ৯, ২১

১, ৪, ১৬ এর গ.সা.গু = ১
৩, ৯, ২১ এর ল.সা.গু = ৬৩

আমরা জানি,
ভগ্নাংশের গ.সা.গু = ভগ্নাংশগুলোর লবের গ.সা.গু/ভগ্নাংশগুলোর হরের ল.সা.গু
= ১/৬৩

∴ নির্ণেয় গ.সা.গু = ১/৬৩
৫,৪৪৮.
সরল করুন: ১ - [১ - {২ + (- ৫ + ৬ - ২) × ২}]
  1. - ৫
ব্যাখ্যা

সরল করুন: ১ - [১ - {২ + (- ৫ + ৬ - ২) × ২}]

সমাধান:
১ - [১ - {২ + (- ৫ + ৬ - ২) × ২}]
= ১ - [১ - {২ + (- ১) × ২}]
= ১ - [১ - {২ - ২}]
= ১ - [১ - ০]
= ১ - ১
= ০

৫,৪৪৯.
৯৯৯৯৯ এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল ২, ৩, ৪, ৫ এবং ৬ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে?
  1. ৩১ 
  2. ২১
  3. ১৭ 
  4. ১৩ 
ব্যাখ্যা

প্রশ্ন: ৯৯৯৯৯ এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল ২, ৩, ৪, ৫ এবং ৬ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে?

সমাধান: 
এখানে ২, ৩, ৪, ৫ এবং ৬ এর ল.সা.গু = ৬০।
এখন,
৬০ দ্বারা ৯৯৯৯৯ কে ভাগ করতে হবে।
৯৯৯৯৯ কে ৬০ দ্বারা ভাগ করলে ৩৯ অবশিষ্ট থাকে।
এবার ৬০ - ৩৯ = ২১ ।
সুতরাং ৯৯৯৯৯ এর সঙ্গে ২১ যোগ করলে যোগফল ২, ৩, ৪, ৫ এবং ৬ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে।

৫,৪৫০.
কোন সংখ্যার তিনগুণের সঙ্গে ৫ যোগ করলে ফলাফল সংখ্যাটির দ্বিগুণের চেয়ে ১১ বেশি হবে?
  1. ৩ 
  2. ৪ 
  3. ৫ 
  4. ৬ 
ব্যাখ্যা

প্রশ্ন: কোন সংখ্যার তিনগুণের সঙ্গে ৫ যোগ করলে ফলাফল সংখ্যাটির দ্বিগুণের চেয়ে ১১ বেশি হবে?

সমাধান: 
ধরি,
সংখ্যাটি = ক

প্রশ্নমতে, 
বা, ৩ক + ৫ = ২ক + ১১
বা, ৩ক - ২ক = ১১ - ৫
∴  ক = ৬

∴ সংখ্যাটি = ৬ ।

৫,৪৫১.
x2 - 2x - 3 ও x2 + 2x - 3 এর গ.সা.গু. কত?
  1. ক) x + 1
  2. খ) x - 1
  3. গ) 1
  4. ঘ) 0
ব্যাখ্যা

১ম রাশি,
x2 - 2x -3
= x2 - 3x + x - 3
= ( x - 3 ) ( x + 1 )
২য় রাশি,
x2 + 2x - 3
= x2 + 3x - x -3
= ( x + 3 ) ( x - 1 )
এখানে রাশিদ্বের উৎপাদক গুলো এর মধ্যে ১ ছাড়া অন্য কোনো সাধারণ উৎপাদক নেই। তাই গ.সা.গু. = 1

৫,৪৫২.
১৪৭০ এর কতটি ভাজক রয়েছে?
  1. ৮ টি
  2. ১২ টি
  3. ১৮ টি
  4. ২৪ টি
ব্যাখ্যা
প্রশ্ন: ১৪৭০ এর কতটি ভাজক রয়েছে?

সমাধান:
১৪৭০ = ২ × ৩ × ৫ × ৭ × ৭
= ২ × ৩ × ৫ × ৭

∴ ১৪৭০ এর মোট ভাজক = (১ + ১) × (১ + ১) × (২ + ১) × (১ + ১)
= ২ × ২ × ২ × ৩
= ২৪
৫,৪৫৩.
একটি সংখ্যা ও তার গুণাত্মক বিপরীতের সমষ্টি 2 হলে, সংখ্যাটি কত ?
  1. 1
  2. 2
  3. 3
  4. 4
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সংখ্যা ও তার গুণাত্মক বিপরীতের সমষ্টি 2 হলে, সংখ্যাটি কত ?

সমাধান:
মনেকরি,
সংখ্যাটি x 
x এর গুণাত্মক বিপরীত সংখ্যা = 1/x

এখন, 
x+1/x = 2
⇒ (x2 + 1)/x = 2
⇒ x2 + 1 = 2x
⇒ x2  - 2x + 1 = 0
⇒ x2 - 2.x .1 + 12 = 0
⇒ (x - 1)2 = 0
⇒ x - 1 = 0
 ∴  x = 1
৫,৪৫৪.
৪, ৭, ৮ এবং x এর গড় মান ৭ .৫ হলে x এর মান কত? 
  1. ক) ১০
  2. খ) ৬
  3. গ) ১২
  4. ঘ) ১১
ব্যাখ্যা
৪, ৭, ৮ এবং x এর গড় মান ৭ .৫ 
৪, ৭, ৮ এবং x এর সমষ্টি = ৭ .৫ × ৪
                                       = ৩০
৪, ৭, এবং ৮ এর সমষ্টি = ৪ + ৭ + ৮ =১৯

x এর মান = ৩০ - ১৯ =১১
৫,৪৫৫.
2/3, 4/9, 16/27 এর গ.সা.গু কত?
  1. ক) 2/25
  2. খ) 4/27
  3. গ) 2/21
  4. ঘ) 2/27
ব্যাখ্যা
প্রশ্ন: 2/3, 4/9, 16/27 এর গ.সা.গু কত?

সমাধান:
প্রদত্ত ভগ্নাংশগুলোর লব = 2, 4, 16
ভগ্নাংশগুলোর হর = 3, 9, 27
2, 4, 16 এর গ.সা.গু = 2
3, 9, 27 এর ল.সা.গু = 27

আমরা জানি,
নির্ণেয় গ.সা.গু = লবগুলোর গ.সা.গু/হরগুলোর ল.সা.গু
= 2/27
৫,৪৫৬.
তিনটি ক্রমিক সংখ্যার যোগফল ১২৩। ক্ষুদ্রতম সংখ্যা দুইটির গুণফল কত? 
  1. ১৬০০
  2. ১৬৪০
  3. ১২০০
  4. ১২৬০
ব্যাখ্যা
প্রশ্ন: তিনটি ক্রমিক সংখ্যার যোগফল ১২৩। ক্ষুদ্রতম সংখ্যা দুইটির গুণফল কত?

সমাধান: 
ধরি,
তিনটি ক্রমিক সংখ্যা যথাক্রমে x - ১, x এবং x + ১

প্রশ্নমতে,
x - ১ + x + x + ১ = ১২৩
বা, ৩x = ১২৩
বা, x = ১২৩/৩
∴ x = ৪১
তিনটি ক্রমিক সংখ্যা যথাক্রমে ৪০, ৪১ এবং ৪২

∴ ক্ষুদ্রতম সংখ্যা দুইটির গুণফল = (৪০ × ৪১)
= ১৬৪০ । 
৫,৪৫৭.
দুটি সংখ্যার যোগফল ৫৪ এবং তাদের বিয়োগফল ১২। বড় সংখ্যাটি কত?
  1. ২০
  2. ৩৩
  3. ৪২
  4. ২৫
ব্যাখ্যা

প্রশ্ন: দুটি সংখ্যার যোগফল ৫৪ এবং তাদের বিয়োগফল ১২। বড় সংখ্যাটি কত?

সমাধান:
মনে করি, বড় সংখ্যাটি x এবং ছোট সংখ্যাটি y।

শর্তমতে,
x + y = ৫৪ .......... (১)
x - y = ১২ .......... (২)

এখন, সমীকরণ (১) ও (২) যোগ করি,
(x + y) + (x - y) = ৫৪ + ১২
⇒ ২x = ৬৬
⇒ x = ৬৬/২
∴ x = ৩৩

∴ বড় সংখ্যাটি ৩৩

৫,৪৫৮.
দুটি সংখ্যার অনুপাত ৪ : ৫ এবং গ.সা.গু ৩ হলে, ছোট সংখ্যাটি কত?
  1. ক) ১২
  2. খ) ১৪
  3. গ) ১৬
  4. ঘ) ২০
ব্যাখ্যা
ধরি,
সংখ্যা দুইটি ৪x ও ৫x
৪x ও ৫x এর গ.সা.গু.=x
∴ গ.সা.গু. x = ৩

∴ ছোট সংখ্যাটি = ৩ × ৪
                           = ১২
৫,৪৫৯.
কোন একটি সংখ্যার অর্ধেকের সঙ্গে ৬ যোগ করলে যে উত্তর পাওয়া যায়, সংখ্যাটির দ্বিগুণ থেকে ২১ বিয়োগ করলে একই ফল পাওয়া যায়। সংখ্যাটি কত?
  1. ১২
  2. ১৪
  3. ১৬
  4. ১৮
ব্যাখ্যা
প্রশ্ন: কোন একটি সংখ্যার অর্ধেকের সঙ্গে ৬ যোগ করলে যে উত্তর পাওয়া যায়, সংখ্যাটির দ্বিগুণ থেকে ২১ বিয়োগ করলে একই ফল পাওয়া যায়। সংখ্যাটি কত?

সমাধান:
ধরি
সংখ্যাটি = ক

প্রশ্নমতে,
(ক/২) + ৬ = ২ক - ২১
⇒ ৬ + ২১ = ২ক - (ক/২)
⇒ ২৭ = (৪ক - ক)/২
⇒ ২৭ = ৩ক/২
⇒ ৩ক = ২৭ × ২
⇒ ক = (২৭ × ২)/৩
∴ ক = ১৮
৫,৪৬০.
নিচের কোন সংখ্যাটি মৌলিক?
  1. ক) ৯১
  2. খ) ১৪৩
  3. গ) ৪৭
  4. ঘ) ৮৭
ব্যাখ্যা

৯১=১ × ৭ × ১৩
১৪৩=১ × ১১ × ১৩
৪৭=১ × ৪৭
৮৭=১ × ৩ × ২৯
এখানে ৪৭ সংখ্যাটি ১ এবং ৪৭ সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে বিভাজ্য নয়।
 সুতরাং, ৪৭ মৌলিক সংখ্যা।

৫,৪৬১.
২৮৯ এর বর্গমূল কত?
  1. ক) ১৩
  2. খ) ১৪
  3. গ) ১৭
  4. ঘ) ১৯
ব্যাখ্যা
প্রশ্ন: ২৮৯ এর বর্গমূল কত?

সমাধান:
২৮৯ এর বর্গমূল = √২৮৯
= ১৭
৫,৪৬২.
দুটি সংখ্যার অনুপাত ৫ : ৭ এবং সংখ্যা দুটির ল.সা.গু ১৭৫ হলে, গ.সা.গু কত?
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি সংখ্যার অনুপাত ৫ : ৭ এবং সংখ্যা দুটির ল.সা.গু ১৭৫ হলে, গ.সা.গু কত?

সমাধান:
মনে করি,
গ.সা.গু = ক
এবং সংখ্যা দুটি = ৫ক ও ৭ক
∴ সংখ্যা দুটির ল.সা.গু = ৩৫ক

প্রশ্নমতে,
৩৫ক = ১৭৫
⇒ ক = ১৭৫/৩৫
∴ ক = ৫
সুতরাং, নির্ণেয় গ.সা.গু = ৫।
৫,৪৬৩.
একটি বাঁশের ১/৩ অংশ কাদায়, ৩/৫ অংশ পানিতে এবং ৬ হাত পানির উপরে আছে। বাঁশটি কত হাত লম্বা?
  1. ৮০ হাত
  2. ৭৫ হাত
  3. ৭০ হাত
  4. ৯০ হাত
ব্যাখ্যা

প্রশ্ন: একটি বাঁশের ১/৩ অংশ কাদায়, ৩/৫ অংশ পানিতে এবং ৬ হাত পানির উপরে আছে। বাঁশটি কত হাত লম্বা?

সমাধান:
ধরি,
বাঁশটির দৈর্ঘ্য ক মিটার।

প্রশ্নমতে,
∴ ক - (ক/৩) - (৩ক/৫) = ৬
(১৫ক - ৫ক - ৯ক)/১৫ = ৬
⇒ (১৫ক - ১৪ক)/১৫ = ৬
⇒ ক/১৫ = ৬

∴ ক = ৯০ হাত

৫,৪৬৪.
নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি ক্ষুদ্রতম?
  1. ক) ৩/৪
  2. খ) ৪/৭
  3. গ) ৭/৯
  4. ঘ) ৯/১৩
ব্যাখ্যা

৭/৯ = ০.৭৮
৩/৪ = ০.৭৫
৪/৭ = ০.৫৭
৯/১৩ = ০.৬৯
সুতরাং, ক্ষুদ্রতম ভগ্নাংশ = ৪/৭

৫,৪৬৫.
৩/৪, ৪/৫, ও ৫/৬ এর ল.সা.গু কত?
  1. ক) ৬০
  2. খ) ৩০
  3. গ) ১/৩০
  4. ঘ) ১/৬০
ব্যাখ্যা
প্রশ্ন: ৩/৪, ৪/৫, ও ৫/৬ এর ল.সা.গু কত?

সমাধান:
ভগ্নাংশগুলোর লব = ৩, ৪, ৫ এর ল.সা.গু = ৬০
 ভগ্নাংশগুলোর হর = ৪, ৫, ৬ এর গ.সা.গু = ১

আমরা জানি,
ভগ্নাংশগলোর গ.সা.গু = ভগ্নাংশগুলোর লবগুলোর ল.সা.গু / ভগ্নাংশগুলোর হরগুলোর গ.সা.গু
= ৬০/১
= ৬০
৫,৪৬৬.
দুটি সংখ্যা যথাক্রমে ৯৬ এবং ৬৪। এই দুটি সংখ্যার ল.সা.গু. এবং গ.সা.গু. -এর গুণফল কত? 
  1. ৬১৪৪
  2. ৬১৪৮
  3. ৬১৫০
  4. ৬১৪০
ব্যাখ্যা

প্রশ্ন: দুটি সংখ্যা যথাক্রমে ৯৬ এবং ৬৪। এই দুটি সংখ্যার ল.সা.গু. এবং গ.সা.গু. -এর গুণফল কত?

সমাধান: 
৯৬ এবং ৬৪ ল.সা.গু. = ১৯২ 
এবং 
৯৬ এবং ৬৪ গ.সা.গু. = ৩২  

∴ ল.সা.গু. × গ.সা.গু. = ১৯২ × ৩২ = ৬১৪৪

৫,৪৬৭.
5 + 2√6 এর বর্গমূল কোনটি?
  1. √3 - √2
  2. √3 + 2
  3. √3 + √2
  4. 3 + √2
ব্যাখ্যা
প্রশ্ন: 5 + 2√6 এর বর্গমূল কোনটি?

সমাধান:
5 + 2√6 এর বর্গমূল = √(5 + 2√6)
= √(3 + 2 √3 √2 + 2)
= √{(√3)2 + 2 √3 √2 +(√2)2}
= √(√3 + √2)2
= √3 + √2
৫,৪৬৮.
Among two numbers if their highest common factor is 1, then it’s called-
  1. ক) Prime number
  2. খ) Coprime number
  3. গ) Fundamental number
  4. ঘ) None
ব্যাখ্যা
দুটি সংখ্যার গ.সা.গু ১ হলে সংখ্যাদ্বয় পরস্পরের সহমৌলিক।
৫,৪৬৯.
একটি ২০ ফুট লম্বা বাঁশ এমনভাবে কেটে দু'ভাগ করা হল যেন ছোট অংশ বড় অংশের দুই-তৃতীয়াংশ হয়, ছোট অংশের দৈর্ঘ্য কত? 
  1. ৮ ফুট
  2. ৫ ফুট
  3. ৬ ফুট
  4. ১০ ফুট
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ২০ ফুট লম্বা বাঁশ এমনভাবে কেটে দু'ভাগ করা হল যেন ছোট অংশ বড় অংশের দুই-তৃতীয়াংশ হয়, ছোট অংশের দৈর্ঘ্য কত? 

সমাধান: 
মনে করি,
বড় অংশ = ক ফুট
∴ ছোট অংশ = (ক এর ২/৩)
= ২ক/৩ ফুট

প্রশ্নমতে,
ক + (২ক/৩) = ২০
বা, (৩ক + ২ক)/৩ = ২০
বা, ৫ক = ৬০
বা, ক = ৬০/৫
∴ ক = ১২

∴ ছোট অংশের দৈর্ঘ্য = (২ × ১২)/৩
= ৮ ফুট।
৫,৪৭০.
১ থেকে ১০০ পর্যন্ত যেসব মৌলিক সংখ্যার একক স্থানে ৭আছে তাদের সমষ্টি কত?
  1. ১৯৪
  2. ২৭২
  3. ২২৭
  4. ৩২০
ব্যাখ্যা
প্রশ্ন: ১ থেকে ১০০ পর্যন্ত যেসব মৌলিক সংখ্যার একক স্থানে ৭আছে তাদের সমষ্টি কত?

সমাধান:
১ থেকে ১০০ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো যাদের একক স্থানে ৭ আছে সেগুলো হলো,
৭, ১৭, ৩৭, ৪৭, ৬৭, ৯৭

∴ সমষ্টি = ৭ + ১৭ + ৩৭ + ৪৭ + ৬৭ + ৯৭ = ২৭২
৫,৪৭১.
১ থেকে ১০ পর্যন্ত যে মৌলিক সংখ্যাগুলো আছে তাদের গুণফল কত? 
  1. ৩৫
  2. ১০৫
  3. ১১০
  4. ২১০
ব্যাখ্যা
প্রশ্ন: ১ থেকে ১০ পর্যন্ত যে মৌলিক সংখ্যাগুলো আছে তাদের গুণফল কত? 

সমাধান: 
১ থেকে ১০ পর্যন্ত সংখ্যার মধ্যে মৌলিক সংখ্যাগুলো হলো ২, ৩, ৫, ৭ 
∴ গুণফল = ২ × ৩ × ৫ × ৭ 
= ৬ × ৩৫ 
= ২১০ ।
৫,৪৭২.
দুইটি ক্রমিক ঋণাত্বক জোড় পূর্ণ সংখ্যার গুণফল ২৪ হলে বৃহত্তম সংখ্যাটি কত?
  1. - ৬
  2. - ৪
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি ক্রমিক ঋণাত্বক জোড় পূর্ণ সংখ্যার গুণফল ২৪ হলে বৃহত্তম সংখ্যাটি কত?

সমাধান:
যেহেতু, সংখ্যাদ্বয় ক্রমিক ঋণাত্বক জোড় পূর্ণ সংখ্যা, 
- ৬ × - ৪ = ২৪

এখানে, বৃহত্তম সংখ্যা - ৪
৫,৪৭৩.
১ থেকে ২০ পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে?
  1. ৭টি
  2. ৮টি
  3. ৯টি
  4. ১০টি
ব্যাখ্যা
প্রশ্ন: ১ হতে ২০ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি হবে?

সমাধান: 
১ - ১০ পর্যন্ত মৌলিক সংখ্যা = ২, ৩, ৫, ৭ = ৪টি
১০ - ২০ পর্যন্ত মৌলিক সংখ্যা = ১১, ১৩, ১৭, ১৯ = ৪টি

মোট = (৪ + ৪)টি
= ৮টি 
৫,৪৭৪.
দুইটি সংখ্যার অনুপাত ৫ : ৬ এবং গ.সা.গু ৮ হলে সংখ্যা দুইটির ল.সা.গু কত?
  1. ২৪৮ 
  2. ২০৪ 
  3. ২২৪ 
  4. ২৪০
ব্যাখ্যা

প্রশ্ন: দুইটি সংখ্যার অনুপাত ৫ : ৬ এবং গ.সা.গু ৮ হলে সংখ্যা দুইটির ল.সা.গু কত? 

সমাধান: 
আমরা জানি, 
সংখ্যা দুইটির ল.সা.গু = সংখ্যা দুইটির অনুপাতের গুণফল × গ.সা.গু 
= (৫ × ৬) × ৮ 
= ৩০ × ৮ 
= ২৪০ 

∴ নির্ণেয় ল.সা.গু = ২৪০ ।

৫,৪৭৫.
২৫২ সংখ্যাটিকে কত দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে?
ব্যাখ্যা

প্রশ্ন: ২৫২ সংখ্যাটিকে কত দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে?

সমাধান:
২৫২ = ২ × ২ × ৩ × ৩ × ৭
= ২ × ৩ × ৭

পূর্ণবর্গ হওয়ার জন্য প্রত্যেক মৌলিক গুণনীয়কের ঘাত জোড় সংখ্যা হতে হবে।

এখানে ২ এর ঘাত ২ (জোড়), ৩ এর ঘাত ২ (জোড়) এবং ৭ এর ঘাত ১ (বিজোড়)।
তাই ৭ দ্বারা আরও গুণ করতে হবে।

অর্থাৎ, ২৫২ × ৭ পূর্ণবর্গ হবে।

∴ সংখ্যাটি ৭ দ্বারা গুণ করতে হবে।

৫,৪৭৬.
√3 এবং 5 এর মাঝে কয়টি পূর্ণসংখ্যা আছে?
  1. 5টি
  2. 3টি
  3. 2টি
  4. 4টি
ব্যাখ্যা

প্রশ্ন: √3 এবং 5 এর মাঝে কয়টি পূর্ণসংখ্যা আছে?

সমাধান:
আমরা জানি,
√3 ≈ 1.732

অতএব √3 ও 5 এর মাঝখানে যে পূর্ণসংখ্যাগুলো আছে, সেগুলো হলো- 2, 3, 4

∴ মোট পূর্ণসংখ্যা = 3টি

৫,৪৭৭.
৬০ ও ৮০ এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর হবে-
  1. ক) ৮
  2. খ) ১২
  3. গ) ১৮
  4. ঘ) ৪০
ব্যাখ্যা
প্রশ্ন: ৬০ ও ৮০ এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর হবে -

সমাধান:
৬০ ও ৮০ এর মধ্যবর্তী বৃহত্তম মৌলিক সংখ্যা = ৭৯
৬০ ও ৮০ এর মধ্যবর্তী ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা = ৬১

অন্তর = ৭৯ - ৬১ = ১৮ 
৫,৪৭৮.
কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ৪৮, ৬০ এবং ১৩২ নিঃশেষে বিভাজ্য?
  1. ১৮
  2. ১৫
  3. ১২
ব্যাখ্যা
প্রশ্ন: কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ৪৮, ৬০ এবং ১৩২ নিঃশেষে বিভাজ্য?

সমাধান:
৪৮, ৬০ এবং ১৩২ এর গ.সা.গু'ই হবে নির্ণেয় সংখ্যা।
৪৮, ৬০ এবং ১৩২ এর গ.সা.গু = ১২

∴ বৃহত্তম সংখ্যাটি = ১২
৫,৪৭৯.
এক ব্যক্তি তার মোট সম্পত্তির ২/৫ অংশ তার স্ত্রীকে দেন। অবশিষ্ট সম্পত্তি তিনি ৩ পুত্রের মধ্যে সমানভাবে ভাগ করে দেন। যদি তার স্ত্রী ও দুই পুত্রের প্রাপ্ত সম্পত্তির মোট পরিমাণ ৪,৮০,০০০ টাকা হয় তাহলে ঐ ব্যক্তির মোট সম্পত্তির পরিমাণ কত টাকা?
  1. ৯,৬০,০০০ টাকা
  2. ৫,৪০,০০০ টাকা
  3. ৬,০০,০০০ টাকা
  4. ৭,২০,০০০ টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: এক ব্যক্তি তার মোট সম্পত্তির ২/৫ অংশ তার স্ত্রীকে দেন। অবশিষ্ট সম্পত্তি তিনি ৩ পুত্রের মধ্যে সমানভাবে ভাগ করে দেন। যদি তার স্ত্রী ও দুই পুত্রের প্রাপ্ত সম্পত্তির মোট পরিমাণ ৪,৮০,০০০ টাকা হয় তাহলে ঐ ব্যক্তির মোট সম্পত্তির পরিমাণ কত টাকা?

সমাধান:
ধরি,
ঐ ব্যক্তির মোট সম্পত্তির পরিমাণ = ক টাকা
∴ তার স্ত্রী পান = ২ক/৫ টাকা

অবশিষ্ট সম্পত্তি = ক - (২ক/৫) টাকা
= (৫ক - ২ক)/৫ = ৩ক/৫ টাকা

∴ প্রত্যেক পুত্র পায় = (৩ক/৫) ÷ ৩ = ক/৫ টাকা

প্রশ্নমতে,
স্ত্রী + ২ পুত্রের প্রাপ্ত অর্থ = ৪,৮০,০০০ টাকা
⇒ (২ক/৫) + ২ × (ক/৫) = ৪,৮০,০০০
⇒ (২ক/৫) + (২ক/৫) = ৪,৮০,০০০
⇒ ৪ক/৫ = ৪,৮০,০০০
⇒ ৪ক = ৪,৮০,০০০ × ৫
⇒ ক = (৪,৮০,০০০ × ৫) ÷ ৪
⇒ ক = ৬,০০,০০০

∴ ঐ ব্যক্তির মোট সম্পত্তির পরিমাণ = ৬,০০,০০০ টাকা।

৫,৪৮০.
দুইটি সংখ্যার গুণফল ৬৭৫। এদের গ.সা.গু ১৫ হলে ল.সা.গু কত? 
  1. ৩০
  2. ৩৫
  3. ৪০
  4. ৪৫
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার গুণফল ৬৭৫। এদের গ.সা.গু ১৫ হলে ল.সা.গু কত? 

সমাধান:
আমরা জানি,
ল.সা.গু = সংখ্যা দুইটির গুণফল/সংখ্যা দুইটির গ.সা.গু
= ৬৭৫/১৫
= ৪৫
৫,৪৮১.
বাস্তব সংখ্যার উপসেট S = {x : 5x2 - 16x + 3 ≤ 0} এর গরিষ্ঠ নিম্নসীমা কত?
  1. ক) 3
  2. খ) 1/5
  3. গ) 2
  4. ঘ) 1/6
ব্যাখ্যা
বাস্তব সংখ্যার উপসেট S = {x : 5x2 - 16x + 3 ≤ 0} 
                                      = {x : (5x - 1)(x - 3) ≤ 0} 
                                      = {x : 1/5 ≤ x ≤ 3} 

গরিষ্ঠ নিম্নসীমা, inf S = 1/5
৫,৪৮২.
দুইটি সংখ্যার ল.সা.গু. ৬০ এবং গ.সা.গু. ৪। একটি সংখ্যা অপর সংখ্যার তিন-পঞ্চমাংশ হলে ছোট সংখ্যাটি কত?
  1. ১০
  2. ১২
  3. ১৬
  4. ২০
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার ল.সা.গু. ৬০ এবং গ.সা.গু. ৪। একটি সংখ্যা অপর সংখ্যার তিন-পঞ্চমাংশ হলে ছোট সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
বড় সংখ্যাটি = ক
∴ ছোট সংখ্যাটি = ৩ক/৫ 

প্রশ্নমতে,
ক × (৩ক/৫) =  ৬০ × ৪
বা, ৩ক = ৬০ × ৪ × ৫
বা, ক = ১২০০/৩
বা, ক = ৪০০
বা, ক = ২০

∴ ছোট সংখ্যাটি = (৩ × ২০)/৫ = ৬০/৫ = ১২
৫,৪৮৩.
দুইটি সংখ্যার ল,সা, গু 4x2 + 12x2 - 16x - 48, গ,সা,গু 2x+4। একটি সংখ্যা 4x2 + 20x + 24 হলে অপরটি-
  1. x2 - 4
  2. 2(x2 - 4) 
  3. 4(x2 - 4)
  4. x + 2
ব্যাখ্যা

প্রশ্ন: দুইটি সংখ্যার ল,সা, গু 4x2 + 12x2 - 16x - 48, গ,সা,গু 2x+4। একটি সংখ্যা 4x2 + 20x + 24 হলে অপরটি-

সমাধান:

[মূল প্রশ্নে 4x2 + 12x2 - 16x - 48 অংশটি ভুল দেওয়া আছে, এটি: 4x3 + 12x2 - 16x - 48 হবে, তাই ল,সা, গু 4x3 + 12x2 - 16x - 48 ধরে সমাধান করা হয়েছে] 

ল,সা, গু = 4x3 + 12x2 - 16x - 48
গ,সা,গু = 2x + 4

একটি সংখ্যা = 4x2 + 20x + 24
অপর সংখ্যা = ?

আমরা জানি, 
প্রথম সংখ্যা ​× দ্বিতীয় সংখ্যা​ = ল.সা.গু × গ.সা.গু

গ,সা,গু = 2x + 4 = 2(x + 2)

একটি সংখ্যা =  4x2 + 20x + 24 
= 4(x2 + 5x + 6)
= 4(x + 2)(x + 3)

ল,সা, গু = 4x3 + 12x2 - 16x - 48 
= 4(x3 + 3x2 - 4x - 12)
= 4[x2(x + 3) - 4(x + 3)]
= 4(x + 3)(x2 - 4)
= 4(x + 3)(x - 2)(x + 2)

প্রথম সংখ্যা ​× দ্বিতীয় সংখ্যা​ = ল.সা.গু × গ.সা.গু
দ্বিতীয় সংখ্যা = [4(x + 3)(x - 2)(x + 2) × 2(x + 2)] / [4(x + 2)(x + 3)]
= [8(x + 3)(x - 2)(x + 2)2] / [4(x + 2)(x + 3)]
= 2(x - 2)(x + 2)
= 2(x2 - 4)

৫,৪৮৪.
৫টি ক্রমিক সংখ্যার যোগফল ১৪৫ হলে, শেষ সংখ্যা দুইটির গুণফল কত?
  1. ৯৩০
  2. ৮২০ 
  3. ৭৭৬ 
  4. ১০৩৫ 
ব্যাখ্যা

প্রশ্ন: ৫টি ক্রমিক সংখ্যার যোগফল ১৪৫ হলে, শেষ সংখ্যা দুইটির গুণফল কত?

সমাধান: 
ধরি,
প্রথম সংখ্যা = ক 
তাহলে সংখ্যাগুলো হলো ক, (ক + ১), (ক + ২), (ক + ৩) এবং (ক + ৪)

প্রশ্নমতে, 
⇒ ক + (ক + ১) + (ক + ২) + (ক + ৩) + (ক + ৪) = ১৪৫
⇒ ৫ক + ১০ = ১৪৫
⇒ ৫ক = ১৩৫
⇒ ক = ১৩৫/৫
∴ ক = ২৭

সুতরাং সংখ্যাগুলো হলো ২৭, ২৮, ২৯, ৩০, ৩১
∴ শেষ দুইটি সংখ্যা = ৩০ এবং ৩১

∴ তাদের গুণফল = ৩০ × ৩১ = ৯৩০

৫,৪৮৫.
(০.০৫ × ০.০২ × ০.১) ÷ (০.০০১ × ০.১) = কত?
  1. ০.১
  2. ০.০০১
  3. ১০
ব্যাখ্যা
(০.০৫ × ০.০২ × ০.১) ÷ (০.০০১ × ০.১)
= ০.০০০১০ ÷ ০.০০০১
= ১
৫,৪৮৬.
নিম্নে উল্লিখিত ভগ্নাংশগুলোর মধ্যে কোনটির মান সবচেয়ে বেশি?
  1. ৩/১০
  2. ৭/১০
  3. ২/৫
  4. ৪/২৫
ব্যাখ্যা

প্রশ্ন: নিম্নে উল্লিখিত ভগ্নাংশগুলোর মধ্যে কোনটির মান সবচেয়ে বেশি?

সমাধান:
৩/১০ = ০.৩
৭/১০ = ০.৭
২/৫ = ০.৪
৪/২৫ = ০.১৬

উপরিউক্ত দশমিক মানগুলো তুলনা করলে দেখা যায় যে, ০.৭ এর মান সবচেয়ে বেশি।
সুতরাং, ৭/১০ ভগ্নাংশটির মান সবচেয়ে বেশি।

৫,৪৮৭.
শরীফ সাহেব সারি ও কলামে গাছ লাগিয়েছেন, যেখানে সারির সংখ্যা কলামের সংখ্যার চেয়ে পাঁচ বেশি। যদি মোট সারি ও কলামের সংখ্যা ২০৫ হয়, তবে মোট গাছের সংখ্যা কত?
  1. ৯,৫০০ টি
  2. ৫০০ টি
  3. ১,৫০০ টি
  4. ১০,৫০০ টি
ব্যাখ্যা
প্রশ্ন: শরীফ সাহেব সারি ও কলামে গাছ লাগিয়েছেন, যেখানে সারির সংখ্যা কলামের সংখ্যার চেয়ে পাঁচ বেশি। যদি মোট সারি ও কলামের সংখ্যা ২০৫ হয়, তবে মোট গাছের সংখ্যা কত?

সমাধান:
ধরি,
কলামের সংখ্যা = x
সারির সংখ্যা = x + ৫

শর্তানুসারে,
x + x + ৫ = ২০৫
⇒ ২x + ৫ = ২০৫
⇒ ২x = ২০০
∴ x = ১০০

অতএব, কলামের সংখ্যা = ১০০
অতএব, সারির সংখ্যা = ১০০ + ৫ = ১০৫
অতএব, গাছের মোট সংখ্যা = ১০৫ × ১০০ = ১০,৫০০ টি
৫,৪৮৮.
১ম ও ২য় সংখ্যার গুণফল ৩৫ এবং ২য় ও ৩য় সংখ্যার গুণফল ৬৩ হলে ২য় সংখ্যাটি কত?
ব্যাখ্যা
প্রশ্ন: ১ম ও ২য় সংখ্যার গুণফল ৩৫ এবং ২য় ও ৩য় সংখ্যার গুণফল ৬৩ হলে ২য় সংখ্যাটি কত?

সমাধান: 
৩৫ ও ৬৩ এর গ.সা.গুই হবে দ্বিতীয় সংখ্যা 

৩৫ = ৫ × ৭ 
৬৩ = ৭ × ৯
৩৫ ও ৬৩ এর গ.সা.গু = ৭

দ্বিতীয় সংখ্যাটি = ৭
৫,৪৮৯.
৫টি জারে চকলেট রয়েছে যথাক্রমে ১৪, ২১, ২৮, ৩৫, ৪২টি করে। ৫টি জারের চকলেটের সংখ্যার গড় কত?
  1. ক) ২৫টি
  2. খ) ২৬টি
  3. গ) ২৭টি
  4. ঘ) ২৮টি
ব্যাখ্যা
প্রশ্ন: ৫টি জারে চকলেট রয়েছে যথাক্রমে ১৪, ২১, ২৮, ৩৫, ৪২টি করে। ৫টি জারের চকলেটের সংখ্যার গড় কত?

সমাধান: 
৫টি জারে মোট চকলেট আছে = ১৪ + ২১ + ২৮ + ৩৫ + ৪২ টি 
= ১৪০টি 

∴ ৫টি জারের চকলেটের সংখ্যার গড় = ১৪০/৫ টি 
= ২৮টি 
৫,৪৯০.
৩/৭ এর লব এবং হরের সাথে কোন একই সংখ্যা যোগ করলে ভগ্নাংশটির মান ২/৩ হয়?
ব্যাখ্যা

প্রশ্ন: ৩/৭ এর লব এবং হরের সাথে কোন একই সংখ্যা যোগ করলে ভগ্নাংশটির মান ২/৩ হয়?

সমাধান:
মনে করি,
সংখ্যাটি x

প্রশ্নমতে,
(৩ + x)/(৭ + x) = ২/৩
⇒ ৩x + ৯ = ২x + ১৪
⇒ ৩x - ২x = ১৪ - ৯
∴ x = ৫

∴ সংখ্যাটি ৫

৫,৪৯১.
কোনো শ্রেণিতে ১৮ জন ছাত্রের বয়সের গড় ৯ বছর। একজন শিক্ষকসহ তাদের বয়সের গড় ১১ বছর হলে, শিক্ষকের বয়স কত?
  1. ৪৪ বছর
  2. ৪৭ বছর
  3. ৪৯ বছর
  4. ৫১ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো শ্রেণিতে ১৮ জন ছাত্রের বয়সের গড় ৯ বছর। একজন শিক্ষকসহ তাদের বয়সের গড় ১১ বছর হলে, শিক্ষকের বয়স কত? 

সমাধান: 
১৮ জন ছাত্রের বয়সের সমষ্টি = (১৮ × ৯) বছর 
= ১৬২ বছর 

শিক্ষকসহ ১৯ জনের বয়সের সমষ্টি = (১১ × ১৯) বছর 
= ২০৯ বছর 

∴ শিক্ষকের বয়স = (২০৯ - ১৬২) বছর 
= ৪৭ বছর 
৫,৪৯২.
কোন লঘিষ্ঠ সংখ্যাকে ১২ ও ১৬ দ্বারা ভাগ করলে অবশিষ্ট যথাক্রমে ৫ ও ৯ হবে?
  1. ২৯
  2. ৪১
  3. ৮৮
  4. ৫৫
ব্যাখ্যা
প্রশ্ন: কোন লঘিষ্ঠ সংখ্যাকে ১২ ও ১৬ দ্বারা ভাগ করলে অবশিষ্ট যথাক্রমে ৫ ও ৯ হবে?

সমাধান:
১২ - ৫ = ৭
১৬ - ৯ = ৭

এখন,
১২ = ২ × ২ × ৩
১৬ = ২ × ২ × ২ × ২
∴ ১২, ১৬ এর ল.সা.গু = ২ × ২ × ৩ × ২ × ২ = ৪৮

সুতরাং, নির্ণেয় সংখ্যা = ৪৮ - ৭ = ৪১
৫,৪৯৩.
দুই অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি ১০। সংখ্যাটি থেকে ৭২ বিয়োগ করলে অঙ্কটি স্থান বিনিময় করে সংখ্যাটি কত? 
  1. ক) 73
  2. খ) 91
  3. গ) 82
  4. ঘ) 55
ব্যাখ্যা
প্রশ্ন: দুই অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি ১০। সংখ্যাটি থেকে ৭২ বিয়োগ করলে অঙ্কটি স্থান বিনিময় করে সংখ্যাটি কত? 

সমাধান:
ধরি,
একক স্থানীয় অঙ্ক x
এবং দশক স্থানীয় অঙ্ক = 10 - x

∴ সংখ্যাটি = x + 10(10 - x) = 100 - 9x
স্থান বিনিময় করলে সংখ্যাটি হয় = (10 - x) + 10x = 10 + 9x

শর্তমতে,
(100 - 9x) - 72 = 10 + 9x
⇒ 28 - 9x = 10 + 9x
⇒ 9x + 9x = 28 - 10
⇒ 18x = 18
∴ x = 1

∴ নির্ণেয় সংখ্যা = 100 - 9. 1 = 91
৫,৪৯৪.
কমপক্ষে কয়টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফল ৬০ দ্বারা নিঃশেষে হবে?
ব্যাখ্যা
৬০ = ৩ × ৪ × ৫ 
কমপক্ষে ৩টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফল ৬০ দ্বারা নিঃশেষে হবে।
৫,৪৯৫.
১৪৩ মিটার, ৭৮ মিটার এবং ১১৭ মিটার দীর্ঘ তিনটি কাঠের টুকরোকে সমান দৈর্ঘ্যের তক্তায় কাটতে হবে। প্রতিটি তক্তার সর্বাধিক সম্ভাব্য দৈর্ঘ্য কত হতে পারে?
  1. ১৩ মিটার
  2. ১৭ মিটার
  3. ২১ মিটার
  4. ১১ মিটার
ব্যাখ্যা

প্রশ্ন: ১৪৩ মিটার, ৭৮ মিটার এবং ১১৭ মিটার দীর্ঘ তিনটি কাঠের টুকরোকে সমান দৈর্ঘ্যের তক্তায় কাটতে হবে। প্রতিটি তক্তার সর্বাধিক সম্ভাব্য দৈর্ঘ্য কত হতে পারে?

সমাধান:
প্রতিটি তক্তার সর্বাধিক সম্ভাব্য দৈর্ঘ্য = ১৪৩, ৭৮ এবং ১১৭ এর গ.সা.গু
এখন, 
১৪৩ = ১৩ × ১১
৭৮ = ১৩ × ২ × ৩
১১৭ = ১৩ × ৩ × ৩ 

∴ গ.সা.গু হল = ১৩

∴ প্রতিটি তক্তার সর্বাধিক সম্ভাব্য দৈর্ঘ্য হবে ১৩ মিটার।

৫,৪৯৬.
P একটি মৌলিক সংখ্যা & q সংখ্যাটি p দ্বারা বিভাজ্য। p ও q এর ল.সা.গু. কত?
  1. ক) q
  2. খ) p
  3. গ) p/q
  4. ঘ) pq
ব্যাখ্যা
ল.সা.গু হলো কমন ও আনকমন এর সমন্বয়, সুতরাং ল.সা.গু = p×q/p = q.
৫,৪৯৭.
কোন সংখ্যা দু'টি সহমৌলিক?
  1. ক) (১৮, ২৫)
  2. খ) (২০৭, ১৬১)
  3. গ) (৯১, ১১৭)
  4. ঘ) (৫৭, ১৩৩)
ব্যাখ্যা

১৮, ২৫ এর গ.সা.গু. = ১

৫,৪৯৮.
৫/১১ ভগ্নাংশটির হর এবং লবের সাথে কোন সংখ্যাটি যোগ করলে ভগ্নাংশটি ৩/৫ হবে?
ব্যাখ্যা

প্রশ্ন: ৫/১১ ভগ্নাংশটির হর এবং লবের সাথে কোন সংখ্যাটি যোগ করলে ভগ্নাংশটি ৩/৫ হবে?

সমাধান:
মনে করি, সংখ্যাটি = ক

প্রশ্নমতে,
(৫ + ক)/(১১ + ক) = ৩/৫
⇒ ৫ × (৫ + ক) = ৩ × (১১ + ক)
⇒ ২৫ + ৫ক = ৩৩ + ৩ক
⇒ ৫ক - ৩ক = ৩৩ - ২৫
⇒ ২ক = ৮
⇒ ক = ৮/২
∴ ক = ৪

৫,৪৯৯.
১০ - ৮০ পর্যন্ত যে সকল মৌলিক সংখ্যার একক স্থানে ৯ আছে তাদের সমষ্টি কত? 
  1. ক) ১৪৮
  2. খ) ১৫৭
  3. গ) ১৮৬
  4. ঘ) ১৭৬
ব্যাখ্যা
প্রশ্ন: ১০ - ৮০ পর্যন্ত যে সকল মৌলিক সংখ্যার একক স্থানে ৯ আছে তাদের সমষ্টি কত? 

সমাধান: 
১০ থেকে ৮০ পর্যন্ত মৌলিক সংখ্যার একক স্থানীয় অংক ৯ আছে এমন সংখ্যা তিনটি ।
যথাঃ ১৯, ২৯, ৫৯ এবং ৭৯।

তাদের যোগফল = ১৯ + ২৯ + ৫৯ + ৭৯
                         =১৮৬
৫,৫০০.
৫৫, ৮০ ও ১০০ এর গ.সা.গু কত?
  1. ১০
  2. ১৫
  3. ২০
ব্যাখ্যা

প্রশ্ন: ৫৫, ৮০ ও ১০০ এর গ.সা.গু কত?

সমাধান:
৫৫ = ৫ × ১১
৮০ = ২ × ২ × ২ × ২ × ৫
১০০ =  ২ × ২ × ৫ × ৫

∴ নির্ণেয় গ.সা.গু = ৫