বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

বাস্তব সংখ্যা, গড়, ভগ্নাংশ, ল.সা.গু ও গ.সা.গু

মোট প্রশ্ন৬,৪০৪এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

বাস্তব সংখ্যা, গড়, ভগ্নাংশ, ল.সা.গু ও গ.সা.গু

PrepBank · পাতা ৩৩ / ৬৪ · ৩,২০১৩,৩০০ / ৬,৪০৪

৩,২০১.
দুইটি সংখ্যার গ.সা.গু 14 এবং ল.সা.গু 42, সংখ্যা দুইটির একটি 42 হলে, অপরটি কত?
  1. 7
  2. 14
  3. 21
  4. 28
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার গ.সা.গু 14 এবং ল.সা.গু 42, সংখ্যা দুইটির একটি 42 হলে, অপরটি কত?

সমাধান: 
দুইটি সংখ্যার গ.সা.গু 14 এবং ল.সা.গু 42 
একটি সংখ্যা 42

আমরা জানি,
দুইটি সংখ্যার গুণফল = ল.সা.গু × গ.সা.গু
⇒ 42 × অপর সংখ্যা = 14 × 42
∴ অপর সংখ্যা = 14
৩,২০২.
একজন ক্রিকেটারের ১০ ইনিংস রানের গড় ৪৫.৫। ১১ তম ইনিংসে কত রান করে আউট হলে সব ইনিংসে মিলিয়ে তার রানের গড় ৫০ হবে? 
  1. ৯৫
  2. ৯২
  3. ৯৮
  4. ৯০
ব্যাখ্যা

প্রশ্ন: একজন ক্রিকেটারের ১০ ইনিংস রানের গড় ৪৫.৫। ১১ তম ইনিংসে কত রান করে আউট হলে সব ইনিংসে মিলিয়ে তার রানের গড় ৫০ হবে? 

সমাধান: 
১০ ইনিংসের রানের গড় = ৪৫.৫
∴ ১০ ইনিংসের মোট রান = (১০ × ৪৫.৫)
= ৪৫৫ রান

আবার,
১১ ইনিংসের রানের গড় = ৫০.০
∴ ১১ ইনিংসের মোট রান = (১১ × ৫০.০)
= ৫৫০ রান

∴ ১১ তম ইনিংসের রান = (৫৫০ - ৪৫৫)
= ৯৫ রান ।

৩,২০৩.
দুইটি সংখ্যার অনুপাত ৩: ৪ এবং তাদের ল.সা.গু. ১৬৮ হলে বৃহত্তম সংখ্যাটি কত?
  1. ৪২
  2. ৫৬
  3. ৬৪
  4. ৮৪
ব্যাখ্যা

প্রশ্ন: দুইটি সংখ্যার অনুপাত ৩: ৪ এবং তাদের ল.সা.গু. ১৬৮ হলে বৃহত্তম সংখ্যাটি কত?

সমাধান:
দুইটি সংখ্যার অনুপাত = ৩ : ৪
ধরি, সংখ্যা দুটি যথাক্রমে ৩ক ও ৪ক
∴ সংখ্যা দুটির ল.সা.গু. = (৩ × ৪)ক = ১২ক

প্রশ্নমতে,
১২ক = ১৬৮
⇒ ক = ১৬৮/১২
⇒ ক = ১৪

∴ বৃহত্তম সংখ্যা = ৪ × ক = ৪ × ১৪ = ৫৬

৩,২০৪.
দুটি সংখ্যার ল.সা.গু উক্ত সংখ্যার গ.সা.গু এর ১২ গুণ। গ.সা.গু এবং ল.সা.গু এর যোগফল ৪০৩। যদি একটি সংখ্যা ৯৩ হয়, তবে অন্য সংখ্যাটি কত? 
  1. ১১৪
  2. ১২৪
  3. ১২৮
  4. ২২৮
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি সংখ্যার ল.সা.গু উক্ত সংখ্যার গ.সা.গু এর ১২ গুণ। গ.সা.গু এবং ল.সা.গু এর যোগফল ৪০৩। যদি একটি সংখ্যা ৯৩ হয়, তবে অন্য সংখ্যাটি কত? 

সমাধান: 
ধরি, 
সংখ্যা দুটির গ.সা.গু = ক 
∴ সংখ্যা দুটির ল.সা.গু = ১২ক 

প্রশ্নমতে, 
ক + ১২ক = ৪০৩ 
বা, ১৩ক = ৪০৩ 
বা, ক = ৪০৩/১৩ 
∴ ক = ৩১ 

∴ সংখ্যা দুটির গ.সা.গু = ৩১ 
∴ সংখ্যা দুটির ল.সা.গু = ১২ × ৩১ = ৩৭২ 

∴ অন্য সংখ্যাটি হবে = (৩৭২ × ৩১)/৯৩ 
= ১২৪ ।
৩,২০৫.
কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ৪, ৫, ৬ দ্বারা ভাগ করলে প্রত্যেকবার ৩ অবশিষ্ট থাকবে?
  1. ক) ৩৩
  2. খ) ৬৩
  3. গ) ৪৩
  4. ঘ) ৫৫
ব্যাখ্যা
প্রশ্ন: কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ৪, ৫, ৬ দ্বারা ভাগ করলে প্রত্যেকবার ৩ অবশিষ্ট থাকবে? 

সমাধান:
ক্ষুদ্রতম সংখ্যাটি হবে ৪, ৫, ৬ এর ল.সা.গু থেকে ৩ বেশি 
৪, ৫, ৬ এর ল.সা.গু = ৬০
∴ নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা = ৬০ + ৩ = ৬৩
৩,২০৬.
৪০ কে ২/৩ দ্বারা ভাগ করে ১৫ যোগ করলে কত হবে?
  1. ক) ৪০
  2. খ) ৪৫
  3. গ) ৫৫
  4. ঘ) ৭৫
ব্যাখ্যা

৪০ কে ২/৩ দিয়ে ভাগ করলে হয় ৬০। 
৬০ + ১৫ = ৭৫

৩,২০৭.
কত জন লোকের মধ্যে ১২০টি আম ও ১৪৪টি লিচু সমান ভাবে ভাগ করে দেওয়া যায়?
  1. ক) ২০ জন
  2. খ) ২২ জন
  3. গ) ২৪ জন
  4. ঘ) ২৫ জন
ব্যাখ্যা
প্রশ্ন: কত জন লোকের মধ্যে ১২০টি আম ও ১৪৪টি লিচু সমান ভাবে ভাগ করে দেওয়া যায়?

সমাধান: 
নির্ণেয় লোকের সংখ্যা হবে ১২০ এবং ১৪৪ এর গ.সা.গু এর সমান।

১২০ এবং ১৪৪ এর গ.সা.গু. হলো ২৪।

তাই সর্বোচ্চ ২৪ জনের মধ্যে সমান ভাগে ভাগ করা যাবে।
৩,২০৮.
একটি সংখ্যা ও তার বিপরীত সংখ্যার যোগফল সংখ্যাটির দ্বিগুণের সমান হলে, সংখ্যাটি কত?
  1. ক) 1
  2. খ) - 1
  3. গ) 0
  4. ঘ) ± 1
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সংখ্যা ও তার বিপরীত সংখ্যার যোগফল সংখ্যাটির দ্বিগুণের সমান হলে, সংখ্যাটি কত?

সমাধান:
মনে করি,
সংখ্যাটি x
সংখ্যাটির বিপরীত সংখ্যা 1/x

প্রশ্নমতে,
x + 1/x = 2x
⇒ x2 + 1 = 2x2
⇒  2x2 - x2 = 1
⇒ x2 = 1
∴ x = ± 1
৩,২০৯.
১১টি সংখ্যার গড় ৩০। প্রথম পাঁচটি সংখ্যার গড় ২৫ ও শেষ পাঁচটি সংখ্যার গড় ২৮। ষষ্ঠ সংখ্যাটি কত? 
  1. ৫৫
  2. ৫৮
  3. ৬৫
  4. ৬৭
ব্যাখ্যা
প্রশ্ন: ১১টি সংখ্যার গড় ৩০। প্রথম পাঁচটি সংখ্যার গড় ২৫ ও শেষ পাঁচটি সংখ্যার গড় ২৮। ষষ্ঠ সংখ্যাটি কত? 

সমাধান: 
দেওয়া আছে, 
১১টি সংখ্যার গড় = ৩০ 
∴ ১১টি সংখ্যার সমষ্টি = (৩০ × ১১) = ৩৩০ 

আবার, 
প্রথম ৫টি সংখ্যার গড় = ২৫ 
∴ প্রথম ৫টি সংখ্যার সমষ্টি = (২৫ × ৫) = ১২৫ 

অনুরূপভাবে, 
শেষ ৫টি সংখ্যার গড় = ২৮ 
∴ শেষ ৫টি সংখ্যার সমষ্টি = (২৮ × ৫) = ১৪০ 

∴ ষষ্ঠ সংখ্যাটি = ৩৩০ - (১২৫ + ১৪০) 
= (৩৩০ - ২৬৫) 
= ৬৫ 

∴ ষষ্ঠ সংখ্যাটি = ৬৫। 
৩,২১০.
দুইটি সংখ্যার ল.সা.গু ১৯২ এবং গ.সা.গু ১৬। একটি সংখ্যা ৬৪ হলে, অপর সংখ্যাটি কত?
  1. ৩৬
  2. ৪২
  3. ৪৮
  4. ৫৪
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার ল.সা.গু ১৯২ এবং গ.সা.গু ১৬। একটি সংখ্যা ৬৪ হলে, অপর সংখ্যাটি কত?  

সমাধান:
দেওয়া আছে,
ল.সা.গু = ১৯২
গ.সা.গু = ১৬
একটি সংখ্যা = ৬৪

ধরি,
অপর সংখ্যাটি = a

আমরা জানি,
দুটি সংখ্যার গুণফল = ল.সা.গু × গ.সা.গু 
বা, ৬৪ × a = ল.সা.গু × গ.সা.গু 
বা, ৬৪ × a = ১৯২ × ১৬
বা, a = (১৯২ × ১৬)/৬৪
∴ a = ৪৮

∴ অপর সংখ্যাটি ৪৮।
৩,২১১.
নিচের কোন্ ভগ্নাংশটি ছোট?
  1. ১/৩
  2. ৩/৭
  3. ২/৫
  4. ৪/৯
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন্ ভগ্নাংশটি ছোট?

সমাধান: 
১/৩ = ০.৩৩৩
৩/৭ = ০.৪২৯ 
২/৫ = ০.৪ 
৪/৯ = ০.৪৪৪

১/৩ ভগ্নাংশটি ছোট।
৩,২১২.
৭২ সংখ্যাটির মোট কতগুলো ভাজক রয়েছে?
  1. ক) ১০টি
  2. খ) ১১টি
  3. গ) ১২টি
  4. ঘ) ১৩টি
ব্যাখ্যা
নিয়ম-১ঃ
৭২ = ২ × ২ × ২ × ৩ × ৩ = ২ × ৩
৭২ সংখ্যাটির ভাজক = (৩ + ১) × (২ + ১) = ১২টি।

নিয়ম-২ঃ
৭২ = ১ × ৭২
      = ২ × ৩৬
      = ৩ × ২৪
      = ৪ × ১৮
      = ৬ × ১২
      = ৮ × ৯

৭২ সংখ্যাটির ভাজক = ১, ২, ৩, ৪, ৬, ৮, ৯, ১২, ১৮, ২৪, ৩৬, ৭২
                                 = ১২ টি।
৩,২১৩.
৪৩ থেকে ৬০ এর মধ্যে কয়টি মৌলিক সংখ্যা আছে?
  1. ৩টি
  2. ৪টি
  3. ৫টি
  4. কোনটিই নয় 
ব্যাখ্যা

প্রশ্ন: ৪৩ থেকে ৬০ এর মধ্যে কয়টি মৌলিক সংখ্যা আছে?

সমাধান: 
৪৩ থেকে ৬০ পর্যন্ত সংখ্যাগুলো হলো,
৪৩, ৪৪, ৪৫, ৪৬, ৪৭, ৪৮, ৪৯, ৫০, ৫১, ৫২, ৫৩, ৫৪, ৫৫, ৫৬, ৫৭, ৫৮, ৫৯, ৬০

∴ মোট মৌলিক সংখ্যা = ৪৩, ৪৭, ৫৩, ৫৯ = ৪টি 

৩,২১৪.
দুটি সংখ্যার গুণফল ১৫৩৬। সংখ্যা দুটির ল. সা. গু ৯৬ হলে গ. সা. গু কত?
  1. ১৬
  2. ২৪
  3. ১২
  4. ৩২
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি সংখ্যার গুণফল ১৫৩৬। সংখ্যা দুটির ল. সা. গু ৯৬ হলে গ. সা. গু কত?

সমাধান:
আমরা জানি,
দুটি সংখ্যার গ. সা. গু = দুটি সংখ্যার গুণফল/সংখ্যা দুটির ল. সা. গু
= ১৫৩৬/৯৬
= ১৬
৩,২১৫.
একটি খুঁটির 1/3 অংশ মাটির নিচে পুঁতে রাখা আছে। মাটির নিচে যতটুকু আছে তার 1/2 অংশ পানিতে আছে এবং বাকি অংশ পানির উপরে আছে। যদি পানির উপরে থাকা অংশটির দৈর্ঘ্য 9 ফুট হয়, সম্পূর্ণ খুঁটিটির দৈর্ঘ্য কত?
  1. 12 ফুট
  2. 16 ফুট
  3. 18 ফুট
  4. 21 ফুট
ব্যাখ্যা
প্রশ্ন: একটি খুঁটির 1/3 অংশ মাটির নিচে পুঁতে রাখা আছে। মাটির নিচে যতটুকু আছে তার 1/2 অংশ পানিতে আছে এবং বাকি অংশ পানির উপরে আছে। যদি পানির উপরে থাকা অংশটির দৈর্ঘ্য 9 ফুট হয়, সম্পূর্ণ খুঁটিটির দৈর্ঘ্য কত?
 
সমাধান:
ধরি, খুঁটির দৈর্ঘ্য = r মিটার
 
এখন,
মাটির নিচে আছে খুঁটিটির = r × (1/3) = r/3 অংশ
পানিতে আছে খুঁটিটির = (r/3) × (1/2) = r/6 অংশ 
 
∴ বাকি অংশ বা পানির উপরে আছে = r - (r/3) - (r/6)
= (6r - 2r - r)/6
= 3r/6
= r/2
 
প্রশ্নমতে,
r/2 = 9
∴ r = 18 ফুট
 
∴ সম্পূর্ণ খুঁটিটির দৈর্ঘ্য = 18 ফুট
৩,২১৬.
দুইটি সংখ্যার অনুপাত ৭ : ৮ এবং তাদের গ.সা.গু ৯ হলে তাদের ল.সা.গু কত?
  1. ৪০৪
  2. ৬৭২
  3. ৩৪৪
  4. ৫০৪
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার অনুপাত ৭ : ৮ এবং তাদের গ.সা.গু ৯ হলে তাদের ল.সা.গু কত?

সমাধান: 
দেওয়া আছে, 
দুইটি সংখ্যার অনুপাত ৭ : ৮

মনে করি,
একটি সংখ্যা ৭ক  এবং
অপর সংখ্যাটি ৮ক

সংখ্যা দুটির গ.সা.গু = ক এবং ল.সা.গু = ৫৬ক

শর্তমতে, 
ক = ৯

∴ সংখ্যা দুটির ল.সা.গু = ৫৬ক = ৫৬ × ৯ = ৫০৪
৩,২১৭.
a2 - 3a , a3 - 9a এবং a3 - 4a2 + 3a এর গ.সা.গু. কত?
  1. a(a - 3)
  2. a - 3
  3. a
  4. a(a + 3)
ব্যাখ্যা
প্রশ্ন: a2 - 3a , a3 - 9a এবং a3 - 4a2 + 3a এর গ.সা.গু. কত?

সমাধান:
দেওয়া আছে,
১ম রাশি = a2 - 3a
= a(a - 3)

২য় রাশি = a3 - 9a
= a(a2 - 9)
= a(a + 3)(a - 3)

৩য় রাশি = a3 - 4a2 + 3a
= a(a2 - 4a + 3)
= a(a2 - 3a - a + 3)
= a{a(a - 3) - 1(a - 3)}
= a(a - 3)(a - 1)

∴ নির্ণেয় গ.সা.গু = a(a - 3)
৩,২১৮.
    ব্যাখ্যা
    প্রশ্ন:

    সমাধান:
    ৩,২১৯.
    নিম্নের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি বৃহত্তম?
    1. ক) ৩/৫
    2. খ) ৭/১০
    3. গ) ৭/১২
    4. ঘ) ৮/১৫
    ব্যাখ্যা
    ৩/৫ = ০.৬
    ৭/১০ = ০.৭
    ৭/১২ = ০.৫৮
    ৮/১৫ = ০.৫৩

    সবচেয়ে বৃহত্তম = ৭/১০
    ৩,২২০.
    মৌলিক সংখ্যা শুরু হয়েছে
    1. ক) 0
    2. খ) 1
    3. গ) 2
    4. ঘ) 3
    ব্যাখ্যা
    ১ এর চেয়ে বড় যে সকল সংখ্যাকে শুধু ১ এবং ঐ সংখ্যা ছাড়া আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, তাদেরকে মৌলিক সংখ্যা বলে। অর্থাৎ মৌলিক সংখ্যার উৎপাদক হবে দুইটি: ১ এবং শুধুমাত্র সেই সংখ্যাটি। যেমন : ২, ৩, ৫, ৭, ১১, ১৩... ইত্যাদি মৌলিক সংখ্যা।
    ৩,২২১.
    একটি সংখ্যা ও তার গুণাত্মক বিপরীতের সমষ্টি 2 হলে, সংখ্যাটি কত?
    1. - 2
    2. 1
    3. - 4
    4. - 1
    ব্যাখ্যা

    প্রশ্ন: একটি সংখ্যা ও তার গুণাত্মক বিপরীতের সমষ্টি 2 হলে, সংখ্যাটি কত?

    সমাধান:
    মনে করি, সংখ্যাটি = x
    সংখ্যাটির গুণাত্মক বিপরীত = 1/x

    প্রশ্নমতে,
    x + 1/x = 2
    ⇒ (x2 + 1)/x = 2
    ⇒ x2 + 1 = 2x
    ⇒ x2 - 2x + 1 = 0
    ⇒ (x - 1)2 = 0
    ⇒ x - 1 = 0
    ∴ x = 1

    ∴ নির্ণেয় সংখ্যাটি 1

    ৩,২২২.
    কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে ২ যোগ করলে যোগফল ১২, ২৪ ও ৩৬ দ্বারা বিভাজ্য হবে? 
    1. ৭০
    2. ৭২
    3. ৭৪
    4. ৬৮
    ব্যাখ্যা
    প্রশ্ন: কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে ২ যোগ করলে যোগফল ১২, ২৪ ও ৩৬ দ্বারা বিভাজ্য হবে? 

    সমাধান:
    ১২, ২৪ ও ৩৬ এর ল.সা.গু = ৭২ 
    ∴ নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা = ৭২ - ২ = ৭০ 
    ৩,২২৩.
    পিতা ও মাতার বয়সের গড় ২৫ বৎসর। পিতা, মাতা ও পুত্রের বয়সের গড় ১৮ বৎসর হলে পুত্রের বয়স কত?
    1. ক) ২ বৎসর
    2. খ) ৪ বৎসর
    3. গ) ৫ বৎসর
    4. ঘ) ৬ বৎসর
    ব্যাখ্যা
    পুত্রের বয়স = (১৮×৩ - ২×২৫) = ৪ বছর।
    ৩,২২৪.
    একটি সংখ্যাকে ৪৫ দিয়ে ভাগ করলে ভাগশেষ ২৩ থাকে। যদি ঐ সংখ্যাটিকে ৯ দিয়ে ভাগ করা হয়, তবে ভাগশেষ কত হবে?
    1. ক) ৩
    2. খ) ৪
    3. গ) ৫
    4. ঘ) ১০০
    5. ঙ) কোনটিই নয়
    ব্যাখ্যা
    ৪৫, ৯ দ্বারা বিভাজ্য। ২৩ কে ৯ দ্বারা ভাগ করলে ভাগশেষ ৫ থাকে।
    ৩,২২৫.
    তিনটি ঘণ্টা একত্রে বাজার পর তারা ২ ঘণ্টা, ৩ ঘণ্টা ও ৪ ঘণ্টা পর পর বাজতে থাকলো। ঘণ্টাগুলো কতক্ষণ পর আবার একত্রে বাজবে?
    1. ৩ ঘণ্টা
    2. ৬ ঘণ্টা
    3. ১২ ঘণ্টা
    4. ১৮ ঘণ্টা
    ব্যাখ্যা
    প্রশ্ন: তিনটি ঘণ্টা একত্রে বাজার পর তারা ২ ঘণ্টা, ৩ ঘণ্টা ও ৪ ঘণ্টা পর পর বাজতে থাকলো। ঘণ্টাগুলো কতক্ষণ পর আবার একত্রে বাজবে?

    সমাধান:
    ২, ৩ ও ৪ এর ল.সা.গু = ১২
    ∴ তিনটি ঘন্টা একত্রে বাজবে ১২ ঘণ্টা পর।
    ৩,২২৬.
    দুটি সংখ্যার  ল.সা.গু ৭২ এবং গ.সা.গু ৬। একটি সংখ্যা অপর সংখ্যার ৪/৩ অংশ হলে, সংখ্যা দুইটি কত?
    1. ১৮ এবং ১২ 
    2. ২০ এবং ২২ 
    3. ১৮ এবং ২৪
    4. ১৬ এবং ২৪
    ব্যাখ্যা

    প্রশ্ন: দুটি সংখ্যার  ল.সা.গু ৭২ এবং গ.সা.গু ৬। একটি সংখ্যা অপর সংখ্যার ৪/৩ অংশ হলে, সংখ্যা দুইটি কত? 

    সমাধান: 
    ধরি,
    ছোট সংখ্যাটি = ক 
    বড় সংখ্যাটি = ৪ক/৩

    আমরা জানি,
    দুইটি সংখ্যার গুণফল = সংখ্যা দুইটির ল.সা.গু × সংখ্যা দুইটি গ.সা.গু 
    ⇒ ক. (৪ক/৩) = ৭২ × ৬
    ⇒ (৪/৩)ক = ৪৩২
    ⇒ ক = ৩২৪
    ⇒ ক = √৩২৪
    ∴ ক = ১৮ 

    ∴ ছোট সংখ্যাটি = ১৮
    ∴ বড় সংখ্যাটি = (১৮ × ৪)/৩ = ২৪ 

    সুতরাং সংখ্যা দুটি = ১৮ এবং ২৪

    ৩,২২৭.
    a2 - 3a, a3 - 9a এবং a3 - 4a2 + 3a এর গ. সা.গু  = ?
    1. a(a - 3)
    2. (a - 3)
    3. a
    4. a(a + 3)
    ব্যাখ্যা
    প্রশ্ন: a2 - 3a, a3 - 9a এবং a3 - 4a2 + 3a এর গ. সা.গু  = ?

    সমাধান:
    ১ম রাশি =a2 - 3a 
                 = a(a - 3)
    ২য় রাশি = a3 - 9a
                  = a(a2 - 9)
                  = a{a2- 32}
                  =a(a + 3)(a - 3)

    ৩য় রাশি  = a3 - 4a2 + 3a
                  = a(a2 - 4a + 3)
                  = a(a2 - 3a - a + 3)
                  = a{a(a - 3) - 1(a - 3)}
                  =a(a - 3)(a - 1)
    নির্ণেয় গ.সা.গু = a(a - 3)
    ৩,২২৮.
    বুশরা, এষা ও প্রিতুই ৫ মিনিট, ১০ মিনিট, ১৫ মিনিট অন্তর অন্তর একটি করে চকলেট খায়। কতক্ষণ পর তারা একত্রে চকলেট খায়?
    1. ক) ২৫ মিনিট
    2. খ) ৫০ মিনিট
    3. গ) ৪০ মিনিট
    4. ঘ) ৩০ মিনিট
    ব্যাখ্যা
    প্রশ্ন: বুশরা, এষা ও প্রিতুই ৫ মিনিট, ১০ মিনিট, ১৫ মিনিট অন্তর অন্তর একটি করে চকলেট খায়। কতক্ষণ পর তারা একত্রে চকলেট খায়?

    সমাধান:
    নির্ণেয় সময় হবে ৫ মিনিট, ১০ মিনিট, ১৫ মিনিট এর ল.সা.গু 

    ৫, ১০,১৫ এর ল.সা.গু = ৩০

    ৩০ মিনিট পর তারা একত্রে চকলেট খায়
    ৩,২২৯.
    ৫টি ১০ টাকার নোট ও ৮ টি ৫০ টাকার নোট একত্রে ৯ টি ১০০ টাকার নোটের কত অংশ?
    1. ১/৪
    2. ১/২
    3. ১/৮
    4. কোনটিই সঠিক নয়
    ব্যাখ্যা
    প্রশ্ন: ৫টি ১০ টাকার নোট ও ৮ টি ৫০ টাকার নোট একত্রে ৯ টি ১০০ টাকার নোটের কত অংশ?

    সমাধান:
    ৫টি ১০ টাকার নোট = (৫ × ১০) টাকা = ৫০ টাকা
    ৮ টি ৫০ টাকার নোট = (৮ × ৫০) টাকা = ৪০০ টাকা
    ৫টি ১০ টাকার নোট ও ৮ টি ৫০ টাকার নোট একত্রে = (৫০ + ৪০০) টাকা
    = ৪৫০ টাকা

    ৯ টি ১০০ টাকার নোট = (৯ × ১০০) টাকা = ৯০০ টাকা

    ৫টি ১০ টাকার নোট ও ৮ টি ৫০ টাকার নোট একত্রে ৯ টি ১০০ টাকার নোটের = ৪৫০/৯০০ অংশ
    = ১/২ অংশ
    ৩,২৩০.
    i + i2 + i3 + i4 + ...................... + i25 = ?
    1. 2i
    2. 1
    3. - i
    4. i
    ব্যাখ্যা

    প্রশ্ন: i + i2 + i3 + i4 + ...................... + i25 = ?

    সমাধান: 

    i এর ক্রমিক চারটি ঘাতের যোগফল শুন্য।
    i = √ - 1
    i2 = - 1
    i3 = - i
    i4 = 1
    i5 = i

    তাই i24 পর্যন্ত যোগফল শুন্য। 

    ∴ i25
    = i24 + 1
    = (i4)6 . i1
    = (1)6 . i
    = i

    ৩,২৩১.
    নিচের কোন জোড়াটি সহমৌলিক?
    1. ১৬, ২৮
    2. ৫২, ৯১
    3. ২৭, ৩৮
    4. ২১, ১০৫
    ব্যাখ্যা

    প্রশ্ন: নিচের কোন জোড়াটি সহমৌলিক?

    সমাধান:
    আমরা জানি, দুই বা ততোধিক সংখ্যার সাধারণ গুণনীয়ক কেবল ১ হলে তারা পরস্পর সহমৌলিক।

    অপশন (ক): ১৬, ২৮
    ১৬-এর গুণনীয়ক: ১, ২, ৪, ৮, ১৬
    ২৮-এর গুণনীয়ক: ১, ২, ৪, ৭, ১৪, ২৮
    সাধারণ গুণনীয়ক: ১, ২, ৪
    ∴ ১৬, ২৮ সহমৌলিক নয়।

    অপশন (খ): ৫২, ৯১
    ৫২-এর গুণনীয়ক: ১, ২, ৪, ১৩, ২৬, ৫২
    ৯১-এর গুণনীয়ক: ১, ৭, ১৩, ৯১
    সাধারণ গুণনীয়ক: ১, ১৩
    ∴ ৫২, ৯১ সহমৌলিক নয়।

    অপশন (গ): ২৭, ৩৮
    ২৭-এর গুণনীয়ক: ১, ৩, ৯, ২৭
    ৩৮-এর গুণনীয়ক: ১, ২, ১৯, ৩৮
    সাধারণ গুণনীয়ক: কেবল ১
    ∴ ২৭, ৩৮ পরস্পর সহমৌলিক।

    অপশন (ঘ): ২১, ১০৫
    ২১-এর গুণনীয়ক: ১, ৩, ৭, ২১
    ১০৫-এর গুণনীয়ক: ১, ৩, ৫, ৭, ১৫, ২১, ৩৫, ১০৫
    সাধারণ গুণনীয়ক: ১, ৩, ৭, ২১
    ∴ ২১, ১০৫ সহমৌলিক নয়।

    ৩,২৩২.
    কোনো সংখ্যার 40% এর সাথে 42 যোগ করলে ফলাফল হবে ঐ সংখ্যাটি। উহা কত?
    1. 70
    2. 80
    3. 90
    4. 75
    ব্যাখ্যা
    প্রশ্ন: কোনো সংখ্যার 40% এর সাথে 42 যোগ করলে ফলাফল হবে ঐ সংখ্যাটি। উহা কত?

    সমাধান:
    ধরি 
    সংখ্যাটি x 

    প্রশ্নমতে,
     x × 40% + 42 = x
    ⇒ 40x/100 - x = - 42
    ⇒ x - 2x/5 = 42
    ⇒ (5x - 2x) = 210
    ⇒ 3x = 210
    ∴ x = 70
    ৩,২৩৩.
    দুইটি সংখ্যার ল.সা.গু. ৩৬ ও গ.সা.গু ৬। একটি সংখ্যা ১২ হলে, অপর সংখ্যাটি কত? 
    1. ১২
    2. ১৫
    3. ১৮
    ব্যাখ্যা
    প্রশ্ন: দুইটি সংখ্যার ল.সা.গু. ৩৬ ও গ.সা.গু ৬। একটি সংখ্যা ১২ হলে, অপর সংখ্যাটি কত? 

    সমাধান: 
    একটি সংখ্যা × অপর সংখ্যা = ল.সা.গু. × গ.সা.গু. 
    বা, ১২ × অপর সংখ্যা = ৩৬ × ৬
    বা, অপর সংখ্যা = (৩৬ × ৬)/১২ 

    ∴ অপর সংখ্যা = ১৮। 
    ৩,২৩৪.
    দুটি সংখ্যার গুণফল ২২৫। তাদের গ.সা.গু ৩ হলে, তাদের ল.সা.গু কত? 
    1. ক) ৬০
    2. খ) ৬৫
    3. গ) ৭৫
    4. ঘ) ৮০
    ব্যাখ্যা
    প্রশ্ন: দুটি সংখ্যার গুণফল ২২৫। তাদের গ.সা.গু ৩ হলে, তাদের ল.সা.গু কত? 

    সমাধান:
    ধরি, 
    সংখ্যা দুটির ল.সা.গু = x 

    আমরা জানি,
    দুটি সংখ্যার গুণফল = ল.সা.গু × গ.সা.গু
    ২২৫ = ৩ × x 
    ∴ x = ৭৫
    ৩,২৩৫.
    দুটি সংখ্যার ল.সা.গু তাদের গ.সা.গু এর ৯ গুণ। দুটি সংখ্যার গুণফল ৩২৪ হলে তাদের ল.সা.গু কত?
    1. ৩৬
    2. ৪৮
    3. ৫৪
    ব্যাখ্যা
    প্রশ্ন: দুটি সংখ্যার ল.সা.গু তাদের গ.সা.গু এর ৯ গুণ। দুটি সংখ্যার গুণফল ৩২৪ হলে তাদের ল.সা.গু কত?

    সমাধান:
    ধরি, গ.সা.গু = ক
    ল.সা.গু = ৯ক

    আমরা জানি,
    দুটি সংখ্যার ল.সা.গু ও গ.সা.গুর গুণফল = দুটি সংখ্যার গুণফল
    ৯ক = ৩২৪
    বা, ক = ৩৬
    বা, ক = ৬

    ∴ ল.সা.গু = ৯ × ৬ = ৫৪
    ৩,২৩৬.

      ব্যাখ্যা

      প্রশ্ন:

      সমাধান: 

      ৩,২৩৭.
      দুটি সংখ্যার অনুপাত 3 : 5 এবং গ.সা.গু 4 হলে, বৃহত্তর সংখ্যাটি কত? 
      1. ক) 12
      2. খ) 18
      3. গ) 20
      4. ঘ) 24
      ব্যাখ্যা
      প্রশ্ন: দুটি সংখ্যার অনুপাত 3 : 5 এবং গ.সা.গু 4 হলে, বৃহত্তর সংখ্যাটি কত? 

      সমাধান: 
      ধরি,
      সংখ্যা দুটি 3x ও 5x 
      3x ও 5x এর গ.সা.গু x 

      প্রশ্নমতে,
      x = 4 

      ∴ বৃহত্তর সংখ্যাটি = 5 × 4 = 20
      ৩,২৩৮.
      নিচের কোন ভগ্নাংশটি সবচেয়ে ছোট?
      1. ৩/৪
      2. ৫/৬
      3. ৩/৫
      4. ৭/৮
      ব্যাখ্যা

      ৩, ৪, ৫, ৬ সংখ্যা গুলোর ল.সা.গু = ১২০
      সুতরাং সংখ্যাগুলো = ৩/৪ × ১২০
      = ৯০
      আবার,
      ৫/৬ × ১২০ = ১০০
      আবার,
      ৩/৫ × ১২০ = ৭২
      এবং ৭/৮ × ১২০ = ১০৫
      সুতরাং সবচেয়ে ছোট ভগ্নাংশটি হচ্ছে = ৩/৫।

      ৩,২৩৯.
      x ও y দুটি বিজোড় সংখ্যা হলে, নিচের কোনটি জোড় সংখ্যা? 
      1. ক) x + y + 1
      2. খ) xy
      3. গ) xy + 2
      4. ঘ) x + y
      ব্যাখ্যা
      x ও y দুটি বিজোড় সংখ্যা হলে জোড় সংখ্যা = x + y 

      দুটি বিজোড় সংখ্যার যোগফল জোড়  সংখ্যা হয়।
      ৩,২৪০.
      ৫৬২৫ এর বর্গমূল কত?
      1. ৪৫
      2. ৫৫
      3. ৬৫
      4. ৭৫
      ব্যাখ্যা
      ৫৬২৫ এর বর্গমূল = ৭৫
      ৩,২৪১.
      ৫০ থেকে ১০০ পর্যন্ত বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার বিয়োগফল কত?
      1. ৪৯
      2. ৪৭
      3. ৪৪
      4. ৪১
      ব্যাখ্যা

      আমরা জানি,
      ৫০ থেকে ১০০ এর মধ্যে বৃহত্তম মৌলিক সংখ্যা = ৯৭ এবং ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা = ৫৩।
      সুতরাং সংখ্যা দুটির মধ্যে পার্থক্য = ৯৭ - ৫৩
      = ৪৪

      ৩,২৪২.
      পাঁচটি ক্লাসের ছাত্র-ছাত্রীর সংখ্যা যথাক্রমে ২৭, ৩২, ১৮, ২৩ এবং ২০ হলে গড় ছাত্র-ছাত্রীর সংখ্যা কত?
      1. ২১
      2. ২২
      3. ২৩
      4. ২৪
      ব্যাখ্যা
      প্রশ্ন: পাঁচটি ক্লাসের ছাত্র-ছাত্রীর সংখ্যা যথাক্রমে ২৭, ৩২, ১৮, ২৩ এবং ২০ হলে গড় ছাত্র-ছাত্রীর সংখ্যা কত?

      সমাধান:
      পাঁচটি ক্লাসের মোট ছাত্র-ছাত্রীর সংখ্যা = ২৭ + ৩২ + ১৮ + ২৩ + ২০
      = ১২০

      পাঁচটি ক্লাসের গড় ছাত্র-ছাত্রীর সংখ্যা = ১২০/৫ = ২৪
      ৩,২৪৩.
      কোনো স্কুলের ছাত্রদেরকে ৫, ৬, ১৮ ও ২০ জনের সারিতে দাঁড় করালে প্রতিবারই ৪ জন ছাত্র অবশিষ্ট থাকে। স্কুলের মোট ছাত্র সংখ্যা কত?
      1. ১৬৪ জন
      2. ২৬৪ জন
      3. ১৮৪ জন
      4. ১৪৮ জন
      ব্যাখ্যা

      প্রশ্ন: কোনো স্কুলের ছাত্রদেরকে ৫, ৬, ১৮ ও ২০ জনের সারিতে দাঁড় করালে প্রতিবারই ৪ জন ছাত্র অবশিষ্ট থাকে। স্কুলের মোট ছাত্র সংখ্যা কত?

      সমাধান:
      স্কুলের ছাত্র সংখ্যা এমন একটি সংখ্যা হবে যাকে ৫, ৬, ১৮ এবং ২০ দ্বারা ভাগ করলে প্রতিবারই ৪ অবশিষ্ট থাকে।
      অর্থাৎ ৫, ৬, ১৮ এবং ২০ এর লসাগু বের করে সেই লসাগুর সাথে ৪ যোগ করলেই নির্ণেয় ছাত্র সংখ্যা পাওয়া যাবে।

      এখন, ৫, ৬, ১৮ এবং ২০ এর লসাগু বের করি:
      ৫ = ১ × ৫
      ৬ = ২ × ৩
      ১৮ = ২ × ৩ × ৩
      ২০ = ২ × ২ × ৫

      ∴ নির্ণেয় লসাগু = ২ × ২ × ৩ × ৩ × ৫ = ১৮০

      যেহেতু প্রতিবারই ৪ জন ছাত্র অবশিষ্ট থাকে, তাই মোট ছাত্র সংখ্যা হবে লসাগু অপেক্ষা ৪ বেশি।

      ∴ স্কুলের মোট ছাত্র সংখ্যা = (১৮০ + ৪) জন = ১৮৪ জন।

      ৩,২৪৪.
      একটি সংখ্যাকে ১০২ দিয়ে ভাগ করলে ভাগশেষ ২৩ থাকে। যদি ঐ সংখ্যাকে ১৭ দিয়ে ভাগ করা হয় তবে ভাগশেষ কত হবে?
      1. কোনটিই নয়
      ব্যাখ্যা
      প্রশ্ন: একটি সংখ্যাকে ১০২ দিয়ে ভাগ করলে ভাগশেষ ২৩ থাকে। যদি ঐ সংখ্যাকে ১৭ দিয়ে ভাগ করা হয় তবে ভাগশেষ কত হবে?

      সমাধান:
      ধরি,
      ভাগফল সর্বনিম্ন ১

      তাহলে,
      সংখ্যাটি = (১০২ × ১) + ২৩
      = ১২৫

      এখন,
      ১৭ ) ১২৫ ( ৭
             ১১৯
      _________________
                ৬

       ∴ নির্ণেয় ভাগশেষ = ৬
      ৩,২৪৫.
      নিচের কোন ভগ্নাংশটি সবচেয়ে বড়?
      1. ক) ৩/৫
      2. খ) ১৩/১৭
      3. গ) ৫/৬
      4. ঘ) ৭/৮
      ব্যাখ্যা
      প্রশ্ন: নিচের কোন ভগ্নাংশটি সবচেয়ে বড়?

      সমাধান:
      ৭/৮ = ০.৮৭৫
      ৫/৬ = ০.৮৩
      ১৩/১৭ = ০.৭৬৫
      ৩/৫ = ০.৬০

      এখানে, ৭/৮ এর মান সবচেয়ে বড়।
      ৩,২৪৬.
      একটি সংখ্যা ৩২ থেকে যত বেশি ৫৮ হতে তত কম। সংখ্যাটি কত?
      1. ক) ৪২
      2. খ) ৪৩
      3. গ) ৪৪
      4. ঘ) ৪৫
      ব্যাখ্যা
      প্রশ্ন: একটি সংখ্যা ৩২ থেকে যত বেশি ৫৮ হতে তত কম। সংখ্যাটি কত?

      সমাধান:
      মনেকরি 
      সংখ্যাটি = ক 

      প্রশ্নমতে 
      ক - ৩২ = ৫৮ - ক 
      ক + ক = ৫৮ + ৩২
      ২ক = ৯০
      ক = ৯০ 
      ৩,২৪৭.
      দুইটি ক্রমিক বিজোড় সংখ্যার বর্গের অন্তর ৪০ হলে, বড় সংখ্যাটি কত?
      1. ১০
      2. ১৩
      3. ১১
      4. ১৫
      ব্যাখ্যা

      প্রশ্ন: দুইটি ক্রমিক বিজোড় সংখ্যার বর্গের অন্তর ৪০ হলে, বড় সংখ্যাটি কত?

      সমাধান:
      ধরি,
      ছোট বিজোড় সংখ্যাটি = ক
      ∴ বড় বিজোড় সংখ্যাটি হবে ক + ২

      প্রশ্নমতে,
      (ক + ২) - ক = ৪০
      ⇒ ক + ৪ক + ৪ - ক = ৪০
      ⇒ ৪ক + ৪ = ৪০
      ⇒ ৪ক = ৪০ - ৪
      ⇒ ৪ক = ৩৬
      ⇒ ক = ৩৬/৪
      ⇒ ক = ৯

      ∴ ছোট সংখ্যাটি হলো ৯
      এবং,
      বড় সংখ্যাটি = ক + ২ = ৯ + ২ = ১১

      ৩,২৪৮.
      একটি লাঠির ১/৩ অংশ মাটির নিচে, ১/২ অংশ পানির নিচে এবং অবশিষ্ট ১০ মিটার পানির উপরে আছে। লাঠিটির সম্পূর্ণ দৈর্ঘ্য কত?
      1. ৩০ মিটার
      2. ৬০ মিটার
      3. ৪৫ মিটার
      4. ৫০ মিটার
      ব্যাখ্যা

      প্রশ্ন: একটি লাঠির ১/৩ অংশ মাটির নিচে, ১/২ অংশ পানির নিচে এবং অবশিষ্ট ১০ মিটার পানির উপরে আছে। লাঠিটির সম্পূর্ণ দৈর্ঘ্য কত?

      সমাধান:
      ধরি, লাঠিটির সম্পূর্ণ দৈর্ঘ্য = ক মিটার

      মাটির নিচে অংশ = ক/৩
      পানির নিচে অংশ = ক/২

      মোট মাটি ও পানির নিচে অংশ = ক/৩ + ক/২ অংশ
      = (২/৬ + ৩/৬)ক
      = ৫ক/৬ অংশ

      ∴ পানির উপরে আছে = ক - (৫ক/৬)
      = (৬ক - ৫ক)/৬
      = ক/৬ অংশ

      প্রশ্নমতে, 
      ক/৬ = ১০
      ⇒ ক = ১০ × ৬
      ∴ ক = ৬০

      অতএব, লাঠিটির সম্পূর্ণ দৈর্ঘ্য = ৬০ মিটার।

      ৩,২৪৯.
      ৪ টাকার ৫/৮ অংশ এবং ২ টাকার ৪/৫ অংশের মধ্যে পার্থক্য কত টাকা?
      1. ক) ০.০৯
      2. খ) ১.৬০
      3. গ) ২.২৫
      4. ঘ) ০.৯০
      ব্যাখ্যা
      প্রশ্ন: ৪ টাকার ৫/৮ অংশ এবং ২ টাকার ৪/৫ অংশের মধ্যে পার্থক্য কত টাকা?

      সমাধান:
      ৪ টাকার ৫/৮ অংশ = ২.৫ টাকা 
       ২ টাকার ৪/৫ অংশ = ১.৬ টাকা 

      পার্থক্য = ২.৫ - ১.৬ = ০.৯ টাকা
      ৩,২৫০.
      তিনটি ফার্নিচারের গড় দাম হলো ১৫০০০ টাকা। সেগুলোর দামের অনুপাত ৩ : ৫ : ৭ হলে সবচেয়ে কম দামের ফার্নিচারের মূল্য কত?
      1. ৫,০০০ টাকা
      2. ৭,০০০ টাকা
      3. ৯,০০০ টাকা
      4. ৮,০০০ টাকা
      ব্যাখ্যা
      মনে করি, ফার্নিচারের দাম ৩x, ৫x, ৭x টাকা।
      ∴ফার্নিচার তিনটির মোট দাম = ৩ ✕ ১৫০০০ = ৪৫০০০
      প্রশ্ন মতে, ৩x + ৫x + ৭x = ৪৫০০০
      বা, ১৫x = ৪৫০০০
      বা, x = ৪৫০০০/১৫ = ৩,০০০
      ∴সবচেয়ে কম দামীটির মূল্য = ৩,০০০ ✕ ৩ = ৯,০০০ টাকা।
      ৩,২৫১.
      এক ব্যক্তি তার স্ত্রীর চেয়ে ৫ বছরের বড়। তার স্ত্রীর বয়স ছেলের বয়সের ৩ গুণ। ৫ বছর পরে ছেলের বয়স ১৫ বছর হলে বর্তমান ঐ ব্যক্তির বয়স কত?
      1. ক) ৩৫ বছর
      2. খ) ২৮ বছর
      3. গ) ৩৩ বছর
      4. ঘ) ৫৩ বছর
      ব্যাখ্যা

      ৫ বছর পরে ছেলের বয়স ১৫ বছর হলে বর্তমান বয়স ১০ বছর
      অর্থাৎ, স্ত্রীর বর্তমান বয়স ১০X৩ = ৩০ বছর
      ∴ ঐ ব্যাক্তির বর্তমান বয়স ৩০+৫ = ৩৫ বছর

      ৩,২৫২.
      তিনটি সংখ্যার অনুপাত ৩ : ৫ : ৬ এবং তাদের বর্গের যোগফল ৬৩০ হলে, ছোট সংখ্যাটি কত?
      1. ১২
      ব্যাখ্যা

      প্রশ্ন: তিনটি সংখ্যার অনুপাত ৩ : ৫ : ৬ এবং তাদের বর্গের যোগফল ৬৩০ হলে, ছোট সংখ্যাটি কত?

      সমাধান:
      ধরি,
      সংখ্যা তিনটি যথাক্রমে ৩ক, ৫ক ও ৬ক

      প্রশ্নমতে,
      (৩ক) + (৫ক) + (৬ক) = ৬৩০
      বা, ৯ক + ২৫ক + ৩৬ক = ৬৩০
      বা, ৭০ক = ৬৩০
      বা, ক = ৬৩০/৭০
      বা, ক = ৯
      ∴ ক = ৩

      ∴ ছোট সংখ্যাটি = ৩ক
      = ৩ × ৩
      = ৯ ।

      ৩,২৫৩.
      একটি সংখ্যা ৩৬ থেকে যত বড়, ৮৪ থেকে তত ছোট। সংখ্যাটি কত?
      1. ৬০
      2. ৬২
      3. ৬৮
      4. ৫৮
      ব্যাখ্যা

      প্রশ্ন: একটি সংখ্যা ৩৬ থেকে যত বড়, ৮৪ থেকে তত ছোট। সংখ্যাটি কত?

      সমাধান: 
      ধরি,
      সংখ্যাটি = ক

      প্রশ্নমতে,
      ক - ৩৬ = ৮৪ - ক
      ⇒ ক + ক = ৮৪ + ৩৬
      ⇒ ২ক = ১২০
      ⇒ ক = ১২০/২
      ∴ ক = ৬০

      ∴ সংখ্যাটি হলো = ৬০

      ৩,২৫৪.
      কোন সংখ্যাটি বৃহত্তম?
      1. ক) ১/৭
      2. খ) ০.৭
      3. গ) ৩/২২
      4. ঘ) √০.৭
      ব্যাখ্যা
      ১/৭ = ০.১৪
      ০.৭ = ০.৭
      ৩/২২ = ০.১৩৬
      √০.৭ = ০.৮৩
      অতএব, √০.৭ সংখ্যাটি বৃহত্তম। 
      ৩,২৫৫.
      ২/৩, ৪/৫, ৫/৬ এর গ.সা.গু. কত?
      1. ১/১৫
      2. ১/৩০
      3. ৩/৫৬
      4. ২/১৫
      ব্যাখ্যা
      লবগুলোর গ.সা.গু. অর্থাৎ ২, ৪, ৫ এর গ.সা.গু = ১
      হরগুলোর ল.সা.গু. অর্থাৎ ৩, ৫, ৬ এর ল.সা.গু = ৩০
      ∴ ভগ্নাংশের গ.সা.গু. = ১/৩০
      ৩,২৫৬.
      দুইটি সংখ্যার গ.সা.গু ১২ এবং ল.সা.গু ৩৩৬। একটি সংখ্যা ৪৮ হলে, অপর সংখ্যাটি কত?
      1. ৬০
      2. ৭২
      3. ৮৪
      4. ৯৬
      ব্যাখ্যা
      প্রশ্ন: দুইটি সংখ্যার গ.সা.গু ১২ এবং ল.সা.গু ৩৩৬। একটি সংখ্যা ৪৮ হলে, অপর সংখ্যাটি কত?

      সমাধান:
      আমরা জানি,
      একটি সংখ্যা × অপর সংখ্যা = সংখ্যা দুটির ল.সা.গু × সংখ্যা দুটির গ.সা.গু
      ⇒ ৪৮ × অপর সংখ্যা = ৩৩৬ × ১২
      ⇒ অপর সংখ্যা = (৩৩৬ × ১২)/৪৮
      ∴ অপর সংখ্যা = ৮৪
      ৩,২৫৭.
      ১ একর =
      1. ক) ৪৪০৬.৮৬ বর্গমিটার 
      2. খ) ৪০৪৬.৮৬ বর্গমিটার 
      3. গ) ৪৬৪০.৮৬ বর্গমিটার 
      4. ঘ) ৪৪৬০.৮৬ বর্গমিটার 
      ব্যাখ্যা
      প্রশ্ন : ১ একর =

      সমাধান:
      ১ একর =৪০৪৬.৮৬ বর্গমিটার 
      ১ এয়র = ১০০  বর্গমিটার
      ৩,২৫৮.
      x2 - 2x - 3 এবং x2 + 2x - 3 এর গ.সা.গু. কত?
      1. x - 1
      2. x + 1
      3. 1
      4. 0
      ব্যাখ্যা

      প্রশ্ন: x2 - 2x - 3 এবং x2 + 2x - 3 এর গ.সা.গু. কত?

      সমাধান:
      প্রথমে প্রতিটি বহুপদকে গুণনীয়কে ভাগ করি:
      x2 - 2x - 3 = x2 - 3x + x - 3 = (x - 3)(x + 1) 
      x2 + 2x - 3 = x2 + 3x - x - 3 = (x + 3)(x - 1)

      সাধারণ গুণনীয়ক খুঁজে বের করি:
      প্রথমের গুণনীয়ক: (x - 3), (x + 1)
      দ্বিতীয়ের গুণনীয়ক: (x + 3), (x - 1)

      এখানে কোনো সাধারণ গুণনীয়ক নেই, সাধারণ গুণনীয়ক না থাকলে গ.সা.গু. = 1

      ∴ গ.সা.গু. = 1 

      ৩,২৫৯.
      কোনটি মৌলিক সংখ্যা নয়?
      1. ২২৩
      2. ২২১
      3. ২২৯
      4. ২২৭
      ব্যাখ্যা
      প্রশ্ন: কোনটি মৌলিক সংখ্যা নয়?

      সমাধান:
      যে সংখ্যাকে ১ ও সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, তাকে মৌলিক সংখ্যা বলে। যেমন ২, ৩, ৫, ৭, ১১, ১৩ ইত্যাদি। সবচেয়ে ক্ষুদ্র এবং জোড় মৌলিক সংখ্যা হলো ২।

      এখানে, 
      ২২১ মৌলিক সংখ্যা নয়। কারণ,
      ২২১ = ১ × ১৩ × ১৭
      ৩,২৬০.
      ভাজক ভাগফলের ১০ গুণ, ভাগ ০.৫ হলে ভাজ্য কত?
      1. ০.০২৫
      2. ০.২৫
      3. ২৫
      4. ২.৫
      ব্যাখ্যা

      প্রশ্ন: ভাজক ভাগফলের ১০ গুণ, ভাগ ০.৫ হলে ভাজ্য কত?

      সমাধান: 
      ভাগফল = ০.৫
      ভাজক= ০.৫ × ১০ = ৫

      ভাজ্য = ভাজক × ভাগফল 
      = ৫ × ০.৫
      = ২.৫

      মূল প্রশ্নে শুধু ভাগ লেখা আমরা ভাগ কে ভাগফল হিসেবে ধরে সমাধান করেছি।
      ভাগ ০.৫ কে ভাগফল হিসেবে ধরে সমাধান করলে সঠিক উত্তর ২.৫ পাওয়া যায়।
      সঠিক উত্তর হবে: ঘ)২.৫

      ৩,২৬১.
      প্রথম ৩০ টি বিজোড় সংখ্যার যোগফল কত?
      1. ১৬০০ 
      2. ১০৮০ 
      3. ১২৪০ 
      4. ৯০০ 
      ব্যাখ্যা

      প্রশ্ন: প্রথম ৩০ টি বিজোড় সংখ্যার যোগফল কত?

      সমাধান:
      প্রথম ৩০ টি বিজোড় সংখ্যা:
      ১, ৩, ৫, ৭, ৯,…....

      আমরা জানি,
      প্রথম n টি বিজোড় সংখ্যার যোগফল = n
      এখানে, n = ৩০

      ∴ যোগফল = ৩০২ = ৯০০

      ∴ প্রথম ৩০টি বিজোড় সংখ্যার যোগফল = ৯০০ 

      ৩,২৬২.
      .03 × .006 × .007 = ?
      1. 0.000126
      2. 0.0001260
      3. 0.126000
      4. 0.00000126
      ব্যাখ্যা
      প্রশ্ন: .03 × .006 × .007 = ?

      সমাধান:
      .03 × .006 × .007 = 0.00000126
      ৩,২৬৩.
      কোন ভগ্নাংশটি লঘিষ্ঠ আকারে প্রকাশিত?
      1. ক) ৭৭/১৪৩
      2. খ) ১১১/৩৪৯
      3. গ) ১০২/২৮৯
      4. ঘ) ৩৪৩/১০০১
      ব্যাখ্যা
      এখানে,
      (৭৭ ÷ ১৪৩) = ০.৫৩৮,
      (১০২ ÷ ২৮৯) = ০.৩৫২,
      (১১১ ÷ ৩৪৯) = ০.৩১৮,
      (৩৪৩ ÷ ১০০১) = ০.৩৪২

      সবচেয়ে ছোট ভগ্নাংশ = ১১১/৩৪৯
      ৩,২৬৪.
      সরল করুন: {(৭/১৪) ÷ (৫/১০)} × {(২৪/৬) ÷ (২০/৫)}
      ব্যাখ্যা

      সরল করুন: {(৭/১৪) ÷ (৫/১০)} × {(২৪/৬) ÷ (২০/৫)}

      সমাধান:
      {(৭/১৪) ÷ (৫/১০)} × {(২৪/৬) ÷ (২০/৫)}
      = {(১/২) ÷ (১/২)} × (৪ ÷ ৪)
      = {(১/২) × (২/১)} × ১
      = ১ × ১
      = ১

      ৩,২৬৫.
      কোন সংখ্যার ৪/৭ অংশ ৬৪ এর সমান?
      1. ১১২
      2. ১২৮
      3. ১৪০
      4. ১৪৬
      ব্যাখ্যা
      প্রশ্ন: কোন সংখ্যার ৪/৭ অংশ ৬৪ এর সমান? 

      সমাধান:
      ধরি,
      সংখ্যাটি = ক

      প্রশ্নমতে,
      ক এর ৪/৭ = ৬৪
      বা, ৪ক/৭ = ৬৪
      বা, ৪ক = ৬৪ × ৭
      বা, ক = (৬৪ × ৭)/৪
      ∴ ক = ১১২ 
      ৩,২৬৬.
      তিনটি সংখ্যার যোগফল ১৮০। প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার তিনগুণ, এবং তৃতীয় সংখ্যাটি প্রথম সংখ্যা থেকে ৩০ কম। দ্বিতীয় সংখ্যাটি কত?
      1. ২৫
      2. ৩০
      3. ৩৫
      4. ৪০
      ব্যাখ্যা

      প্রশ্ন: তিনটি সংখ্যার যোগফল ১৮০। প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার তিনগুণ, এবং তৃতীয় সংখ্যাটি প্রথম সংখ্যা থেকে ৩০ কম। দ্বিতীয় সংখ্যাটি কত?

      সমাধান:
      ধরি,
      দ্বিতীয় সংখ্যা = ক
      ∴ প্রথম সংখ্যা = ৩ক
      ∴ তৃতীয় সংখ্যা = ৩ক - ৩০

      প্রশ্নমতে,
      ক + ৩ক + (৩ক - ৩০) = ১৮০
      ⇒  ক + ৩ক + ৩ক - ৩০ = ১৮০
      ⇒ ৭ক - ৩০ = ১৮০
      ⇒ ৭ক = ১৮০ + ৩০
      ⇒ ৭ক = ২১০
      ⇒ ক = ২১০/৭
      ∴ ক = ৩০

      ∴ দ্বিতীয় সংখ্যাটি = ৩০

      ৩,২৬৭.
      ঘণ্টায় y মাইল বেগে x মাইল দূরত্ব অতিক্রম করতে কত ঘণ্টা সময় লাগবে?
      1. ক) x/y ঘণ্টা
      2. খ) y/x ঘণ্টা
      3. গ) xy ঘণ্টা
      4. ঘ) কোনটিই নয়
      ব্যাখ্যা
      প্রশ্ন: ঘণ্টায় y মাইল বেগে x মাইল দূরত্ব অতিক্রম করতে কত ঘণ্টা সময় লাগবে?

      সমাধান: 
      y মাইল দূরত্ব অতিক্রম করতে সময় লাগে = 1 ঘণ্টায়
      1 মাইল দূরত্ব অতিক্রম করতে সময় লাগে = 1/y ঘণ্টায়
      x মাইল দূরত্ব অতিক্রম করতে সময় লাগে = (1 × x)/y ঘণ্টায়
                                                                       = x/y ঘণ্টায়
      ৩,২৬৮.
      ৫, ১১ ও x এর গড় ৮ হলে, x এর মান কত?
      1. ১০
      2. ১২
      ব্যাখ্যা
      প্রশ্ন: ৫, ১১ ও x এর গড় ৮ হলে, x এর মান কত?

      সমাধান:
      দেওয়া আছে,
      তিনটি সংখ্যার গড় = ৮
      ∴ তিনটি সংখ্যার সমষ্টি = (৮ × ৩)
      = ২৪

      প্রশ্নমতে,
      ৫ + ১১ + x = ২৪
      ⇒ ১৬ + x = ২৪
      ⇒ x = ২৪ - ১৬
      ∴ x = ৮
      ৩,২৬৯.
      কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ৩৫, ৫০, এবং ৭৭ কে ভাগ করলে যথাক্রমে ৫, ২, এবং ৫ ভাগশেষ থাকবে?
      1. ১৫
      2. ১০
      3. ১২
      ব্যাখ্যা

      প্রশ্ন: কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ৩৫, ৫০, এবং ৭৭ কে ভাগ করলে যথাক্রমে ৫, ২, এবং ৫ ভাগশেষ থাকবে?

      সমাধান:
      দেওয়া আছে, একটি বৃহত্তম সংখ্যা দ্বারা ৩৫, ৫০ ও ৭৭ কে ভাগ করলে যথাক্রমে ৫, ২, ৫ ভাগশেষ থাকবে।

      এখানে, ৩৫ - ৫ = ৩০
      ৫০ - ২ = ৪৮
      ৭৭ - ৫ = ৭২

      ∴ বৃহত্তম সংখ্যাটি হবে ৩০, ৪৮ ও ৭২ এর গ. সা. গু।

      ৩০, ৪৮ ও ৭২ এর গ. সা. গু = ৬

      ∴ নির্ণেয় বৃহত্তম সংখ্যা = ৬

      ৩,২৭০.
      কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে ২ যোগ করলে যোগফল ৩, ৬, ৯, ১২ ও ১৫ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে?
      1. ৩৫৯
      2. ৭২১
      3. ৩৬১
      4. ১৭৮
      ব্যাখ্যা
      প্রশ্ন: কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে ২ যোগ করলে যোগফল ৩, ৬, ৯, ১২, ১৫ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে?

      সমাধান:
      ৩, ৬, ৯, ১২ ও ১৫ এর ল. সা. গু = ২ × ৩× ৫ = ৪ × ৯ × ৫ = ১৮০

      ∴ নির্ণয়ে সংখ্যা = ১৮০ - ২ = ১৭৮
      ৩,২৭১.
      ০.১ এর বর্গমূল কত?
      1. ০.১
      2. ০.০১
      3. ০.২৫
      4. কোনোটিই নয়
      ব্যাখ্যা
      প্রশ্ন: ০.১ এর বর্গমূল কত?

      সমাধান:
       ০.১ এর বর্গমূল = √০.১
      =০.৩১
      ৩,২৭২.
      একটি খুঁটির অর্ধাংশ মাটির নিচে, এক-তৃতীয়াংশ পানির মধ্যে এবং ১৮ ফুট পানির ওপরে আছে। খুঁটির দৈর্ঘ্য কত?
      1. ৬৮ ফুট
      2. ৭২ ফুট
      3. ৯৪ ফুট
      4. ১০৮ ফুট
      ব্যাখ্যা
      প্রশ্ন: একটি খুঁটির অর্ধাংশ মাটির নিচে, এক-তৃতীয়াংশ পানির মধ্যে এবং ১৮ ফুট পানির ওপরে আছে। খুঁটির দৈর্ঘ্য কত?

      সমাধান:
      মাটির নিচে আছে খুঁটির = ১/২ অংশ
      পানির মধ্য আছে = ১/৩ অংশ
      তাহলে, পানির ওপরে আছে = ১ - (১/২) - (১/৩)
      = (১ - ৫)/৬ অংশ
      = ১/৬ অংশ

      প্রশ্নমতে,
      ১/৬ অংশ = ১৮
      ⇒ সম্পূর্ণ অংশ = ১৮ × ৬= ১০৮ ফুট
      ৩,২৭৩.
      ৫০ থেকে ৭০ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি?
      1. ক) ৫ টি
      2. খ) ৪ টি
      3. গ) ৩ টি
      4. ঘ) ৬ টি
      ব্যাখ্যা
      প্রশ্ন: ৫০ থেকে ৭০ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি?

      সমাধান: 

      ৫০ থেকে ৭০ পর্যন্ত মৌলিক সংখ্যা হলো ৪ টি।
      ৫৩, ৫৯, ৬১, ৬৭
      ৩,২৭৪.
      (০.০২/১০) =?
      1. ক) ০.০০৪
      2. খ) ০.০০০৪
      3. গ) ০.০০০০৪
      4. ঘ) ০.০০০০০৪
      ব্যাখ্যা
      প্রশ্ন: (০.০২/১০) =?

      সমাধান:
      (০.০২/১০) 
      = (০.০০২)
      = ০.০০০০০৪
      ৩,২৭৫.
      ৬০ থেকে ৮০ এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার বিয়োগফল হবে?
      1. ক) ৮
      2. খ) ১৮
      3. গ) ৫০
      4. ঘ) ১৪০
      ব্যাখ্যা
      প্রশ্ন: ৬০ থেকে ৮০ এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার বিয়োগফল হবে?

      সমাধান: 
      ৬০ থেকে ৮০ এর মধ্যবর্তী বৃহত্তম মৌলিক সংখ্যা = ৭৯
      ৬০ থেকে ৮০ এর মধ্যবর্তী ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা = ৬১
      বিয়োগফল = ৭৯ - ৬১ = ১৮
      ৩,২৭৬.
      ২৪ সংখ্যাটির মোট কতগুলো ভাজক রয়েছে?
      1. ক) ৬টি
      2. খ) ৮টি
      3. গ) ১০টি
      4. ঘ) ১২টি
      ব্যাখ্যা
      নিয়ম-১ঃ
      ২৪ =২ × ২ × ২×৩ = ২ × ৩
      ২৪ সংখ্যাটির ভাজক = (৩ + ১) × (১ + ১) = ৮টি।

      নিয়ম-২ঃ
      ২৪ = ১ × ২৪
            = ২ × ১২
            = ৩ × ৮
            = ৪ × ৬
        

      ২৪ সংখ্যাটির ভাজক = ১, ২, ৩, ৪, ৬, ৮, ১২, ২৪
                                       = ৮ টি।
      ৩,২৭৭.
      কোন সংখ্যার ৩০% এর সাথে ৩৫ যোগ করলে যোগফল যদি ঐ সংখ্যাটিই হয়, তাহলে সংখ্যাটির দ্বিগুণ কত?
      1. ১০০
      2. ১২০
      3. ১২৪
      4. ১৩০
      ব্যাখ্যা
      প্রশ্ন: কোন সংখ্যার ৩০% এর সাথে ৩৫ যোগ করলে যোগফল যদি ঐ সংখ্যাটিই হয়, তাহলে সংখ্যাটির দ্বিগুণ কত?

      সমাধান:
      ধরি, সংখ্যাটি = ক

      প্রশ্নমতে,
      ক এর ৩০% + ৩৫ = ক
      ⇒ ০.৩ক + ৩৫ = ক
      ⇒ ক - ০.৩ক = ৩৫
      ⇒ ০.৭ক = ৩৫
      ⇒ ক = ৩৫/০.৭
      ∴ ক = ৫০

      সংখ্যাটির দ্বিগুণ = (৫০ × ২)= ১০০
      ৩,২৭৮.
      নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি ক্ষুদ্রতম?
      1. ৭/৮
      2. ৫/৭
      3. ১১/১৫
      4. ১৩/২০
      ব্যাখ্যা

      প্রশ্ন: নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি ক্ষুদ্রতম?

      সমাধান:
      প্রতিটি ভগ্নাংশকে দশমিক রূপে রূপান্তর করি,

      ৭/৮ = ০.৮৭৫
      ৫/৭ = ০.৭১৪
      ১১/১৫ = ০.৭৩৩
      ১৩/২০ = ০.৬৫

      ∴ উপরের ভগ্নাংশগুলোর মধ্যে ১৩/২০ এর মান সবচেয়ে কম।

      ৩,২৭৯.
      দুটি সংখ্যার ল.সা.গু তাদের গ.সা.গু এর ৯ গুণ। দুটি সংখ্যার গুণফল ৩২৪ হলে তাদের ল.সা.গু কত? 
      1. ২৪
      2. ৬৪
      3. ৩৬
      4. ৫৪
      ব্যাখ্যা

      প্রশ্ন: দুটি সংখ্যার ল.সা.গু তাদের গ.সা.গু এর ৯ গুণ। দুটি সংখ্যার গুণফল ৩২৪ হলে তাদের ল.সা.গু কত?

      সমাধান:
      ধরি,
      গ.সা.গু = ক
      ল.সা.গু = ৯ক

      আমরা জানি,
      দুটি সংখ্যার ল.সা.গু ও গ.সা.গুর গুণফল = দুটি সংখ্যার গুণফল
      ৯ক = ৩২৪
      বা, ক= ৩৬
      বা, ক = ৬

      ∴ ল.সা.গু = ৯ × ৬ = ৫৪

      ৩,২৮০.
      x3 - 2x2, x2 - 4 এবং xy - 2y এর গ.সা.গু নির্ণয় কর।
      1. ক) x - 2
      2. খ) x - 4
      3. গ) x - 3
      4. ঘ) x - 5
      ব্যাখ্যা
      প্রশ্ন: x3 - 2x2, x2 - 4 এবং xy - 2y এর গ.সা.গু নির্ণয় কর।

      সমাধান:
      ১ম রাশি = x3 - 2x2
      = x2 (x - 2)
      ২য় রাশি = x2 - 4
      = x2 - 22
      = (x + 2) (x - 2)
      ৩য় রাশি = xy - 2y
      = y (x - 2)

      ∴ নির্ণেয় গ.সা.গু = (x - 2) 
      ৩,২৮১.
      দুটি সংখ্যার সমষ্টি প্রথম সংখ্যাটির ২৮/২৫ গুণ। দ্বিতীয় সংখ্যাটি ১ম সংখ্যার শতকরা কত?
      1. ক) ১০%
      2. খ) ১২%
      3. গ) ১৫%
      4. ঘ) ৫%
      ব্যাখ্যা
      প্রশ্ন- দুটি সংখ্যার সমষ্টি প্রথম সংখ্যাটির ২৮/২৫ গুণ। দ্বিতীয় সংখ্যাটি ১ম সংখ্যার শতকরা কত?

      সমাধান-
      মনে করি,
      সংখ্যা দুটি যথাক্রমে ক এবং খ

      শর্তমতে,
      ক + খ = ক × (২৮/২৫)
      ⇒ ২৫ক + ২৫খ = ২৮ক
      ⇒ ২৫খ = ৩ক
      ⇒ খ/ক = ৩/২৫
      ⇒ খ/ক = (৩/২৫) × ১০০% = ১২%
      ৩,২৮২.
      ১২৮ কে কত দ্বারা গুণ করলে গুণফলটি পূর্ণ বর্গ সংখ্যা হবে?
      ব্যাখ্যা
      প্রশ্ন: ১২৮ কে কত দ্বারা গুণ করলে গুণফলটি পূর্ণ বর্গ সংখ্যা হবে?

      সমাধান:
      ১২৮ = ২ × ২ × ২ × ২ × ২ × ২ × ২
      = ( ২ × ২) × (২ × ২) × (২ × ২) × ২

      এখানে, ২ জোড়া বিহীন
      ∴ ২ দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণ বর্ণসংখ্যা হবে।
      ৩,২৮৩.
      কোন ভগ্নাংশটি ২/৩ থেকে বড়?
      1. ক) ৩৩/৫০
      2. খ) ৮/১১
      3. গ) ৩/৫
      4. ঘ) ১৩/২৭
      ব্যাখ্যা

      ৩৩/৫০ = ০.৬৬
      ৮/১১ = ০.৭২৭
      ৩/৫ = ০.৬
      ১৩/২৭ = ০.৪৮১৪

      ২/৩ = .৬৬৭

      ৮/১১ এর মান ২/৩ এর মানের চেয়েও বড়।

      ৩,২৮৪.
      দুটি সংখ্যার ল.সা.গু তাদের গ.সা.গু এর ১২ গুণ। দুটি সংখ্যার গুণফল ৪৩২ হলে তাদের ল.সা.গু কত?
      1. ৪৮
      2. ৬০
      3. ৭২
      4. ৬৪
      ব্যাখ্যা
      প্রশ্ন: দুটি সংখ্যার ল.সা.গু তাদের গ.সা.গু এর ১২ গুণ। দুটি সংখ্যার গুণফল ৪৩২ হলে তাদের ল.সা.গু কত?

      সমাধান: ধরি, গ.সা.গু  = ক
      এবং ল.সা.গু = ১২ক

      আমরা জানি,
      দুটি সংখ্যার ল.সা.গু ও গ.সা.গুর গুণফল = দুটি সংখ্যার গুণফল
      ১২ক × ক = ৪৩২
      ⇒ ১২ক= ৪৩২
      ⇒ ক = ৪৩২/১২
      ⇒ ক = ৩৬
      ∴ ক = ৬

      সুতরাং, ল.সা.গু = ১২ × ৬ = ৭২
      ৩,২৮৫.
      (০.১ × ০.০৩ × ০.০০৬)/(০.০১ × ০.০৬) এর মান কত?
      1. ০.৩
      2. ০.০০৩
      3. ০.০০০৩
      4. ০.০৩
      ব্যাখ্যা
      প্রশ্ন: (০.১ × ০.০৩ × ০.০০৬)/(০.০১ × ০.০৬) এর মান কত?

      সমাধান:
      (০.১ × ০.০৩ × ০.০০৬)/(০.০১ × ০.০৬)
      = ০.০০০০১৮/০.০০০৬
      = (১৮ × ১০০০০)/(৬ × ১০০০০০০)
      = ০.০৩
      ৩,২৮৬.
      তিনটি সংখ্যার অনুপাত ৪ : ৫ : ৬। এদের মধ্যম সংখ্যাটির বর্গ ৬২৫ হলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত?
      1. ১৮
      2. ২০
      3. ২২
      4. ২৫
      ব্যাখ্যা
      প্রশ্ন: তিনটি সংখ্যার অনুপাত ৪ : ৫ : ৬। এদের মধ্যম সংখ্যাটির বর্গ ৬২৫ হলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত?

      সমাধান:
      ধরি,
      ক্ষুদ্রতম সংখ্যা ৪ক,
      মধ্যম সংখ্যা ৫ক,
      বৃহত্তম সংখ্যা ৬ক

      প্রশ্নমতে,
      (৫ক) = ৬২৫
      বা, ৫ক = ২৫
      ∴ ক = ৫

      ∴ ক্ষুদ্রতম সংখ্যা ৪ক = ৪ × ৫ = ২০
      ৩,২৮৭.
      ১১ জন লোকের গড় ওজন ৭০ কেজি । ৯০ কেজি ওজনের একজন লোক চলে গেলে বাকিদের গড় ওজন কত কেজি হবে?
      1. ৬২
      2. ৬৮
      3. ৭২
      4. ৮০
      ব্যাখ্যা

      প্রশ্ন: ১১ জন লোকের গড় ওজন ৭০ কেজি । ৯০ কেজি ওজনের একজন লোক চলে গেলে বাকিদের গড় ওজন কত কেজি হবে?

      সমাধান:
      মোট ১১ জনের গড় ওজন = ৭০ কেজি
      অতএব, মোট ওজন = ৭০ × ১১ = ৭৭০ কেজি
      ৯০ কেজি ওজনের ব্যক্তি চলে গেলে বাকি মোট ওজন = ৭৭০ - ৯০ = ৬৮০ কেজি
      অতএব, নতুন গড় ওজন = ৬৮০/১০ = ৬৮ কেজি।

      ৩,২৮৮.
      একটি ২০ ফুট লম্বা বাঁশ এমনভাবে কেটে দু'ভাগ করা হল যেন ছোট অংশ বড় অংশের দুই-তৃতীয়াংশ হয়, ছোট অংশের দৈর্ঘ্য কত? 
      1. ৬ ফুট
      2. ৮ ফুট
      3. ১০ ফুট
      4. ১২ ফুট
      ব্যাখ্যা
      প্রশ্ন: একটি ২০ ফুট লম্বা বাঁশ এমনভাবে কেটে দু'ভাগ করা হল যেন ছোট অংশ বড় অংশের দুই-তৃতীয়াংশ হয়, ছোট অংশের দৈর্ঘ্য কত? 

      সমাধান: 
      মনে করি, 
      বড় অংশ = ক ফুট 
      ∴ ছোট অংশ = (ক এর ২/৩)
      = ২ক/৩ ফুট 

      প্রশ্নমতে, 
      ক + (২ক/৩) = ২০ 
      বা, (৩ক + ২ক)/৩ = ২০ 
      বা, ৫ক = ৬০ 
      বা, ক = ৬০/৫ 
      ∴ ক = ১২ 

      ∴ ছোট অংশের দৈর্ঘ্য = (২ × ১২)/৩ 
      = ৮ ফুট।
      ৩,২৮৯.
      18(x + y)3, 24(x + y)2 এবং 32(x2 - y2) এর গ.সা.গু কোনটি?
      1. 2(x + y)
      2. x - y
      3. x + y
      4. 2(x - y)
      ব্যাখ্যা
      প্রশ্ন: 18(x + y)3, 24(x + y)2 এবং 32 (x2 - y2) এর গ.সা.গু কোনটি?

      সমাধান:
      ১ম রাশি = 18(x + y)3
      = 2 . 3 . 3 (x + y)(x + y)(x + y)

      ২য় রাশি = 24(x + y)2
      = 2 . 2 . 2 . 3 (x + y)(x + y)

      ৩য় রাশি = 32 (x2 - y2)
      = 2 . 2 . 2 . 2 . 2 (x + y)(x - y)

      ∴ রাশিগুলোর গ.সা.গু = 2(x + y)
      ৩,২৯০.
      এক অংকের ক্ষুদ্রতম সংখ্যা হতে এক অংকের বৃহত্তম সংখ্যার বিয়োগফল =?
      1. ক) -9
      2. খ) -8
      3. গ) 8
      4. ঘ) 9
      ব্যাখ্যা

      এক অংকের ক্ষুদ্রতম সংখ্যা = 1
      এবং এক অংকের বৃহত্তম সংখ্যা = 9
      ∴ বিয়োগফল = 1 - 9
      = -8

      ৩,২৯১.
      দুইটি সংখ্যার অনুপাত ৭ : ৮ এবং তাদের ল.সা.গু ৫৬০। সংখ্যা দুটি কত?
      1. ৪৯, ৫৬
      2. ৭০, ৮০
      3. ৬৩, ৭২
      4. ৫৬, ৬৪
      ব্যাখ্যা

      প্রশ্ন: দুইটি সংখ্যার অনুপাত ৭ : ৮ এবং তাদের ল.সা.গু ৫৬০। সংখ্যা দুটি কত?

      সমাধান: 
      মনে করি, 
      সংখ্যা দুটি ৭ক ও ৮ক 
      ∴ সংখ্যা দুটির ল.সা.গু = ৫৬ক 

      শর্তমতে, 
      ৫৬ক = ৫৬০ 
      বা, ক = ৫৬০/৫৬ 
      ∴ ক = ১০
      সুতরাং ৭ক = ৭ × ১০ = ৭০ এবং ৮ক = ৮ × ১০ = ৮০ 

      ∴ সংখ্যা দুটি = ৭০ ও ৮০ ।

      ৩,২৯২.
      একটি সৈন্যদলকে ৮, ১০ ও ১২ সারিতে সাজানো যায়। আবার তাদেরকে বর্গাকারেও সাজানো যায়। ঐ দলে কমপক্ষে কতজন সৈন্য ছিল? 
      1. ২৬০০ জন
      2. ৩৬০০ জন
      3. ৩০০০ জন
      4. ১৬০০ জন
      ব্যাখ্যা

      প্রশ্ন: একটি সৈন্যদলকে ৮, ১০ ও ১২ সারিতে সাজানো যায়। আবার তাদেরকে বর্গাকারেও সাজানো যায়। ঐ দলে কমপক্ষে কতজন সৈন্য ছিল?

      সমাধান: 
      সমাধান:
      সৈন্যদলের সৈন্যদের ৮, ১০ ও ১২ সারিতে সাজানো যায়।
      ফলে তাদের সংখ্যা ৮, ১০ ও ১২ দ্বারা বিভাজ্য।
      এমন ক্ষুদ্রতম সংখ্যা হবে ৮, ১০ ও ১২ এর লসাগু।

      ৮, ১০ ও ১২ এর লসাগু = (২ × ২) × ২ × ৩ × ৫  যা বর্গাকারে সাজানো সম্ভব নয়। 

       (২ × ২) × ২ × ৩ × ৫ কে বর্গাকার সংখ্যা করতে হলে কমপক্ষে (২ × ৩ × ৫) বা ৩০ দ্বারা গুণ করতে হবে। 

      ৮, ১০ ও ১২ সারিতে এবং বর্গাকারে সাজানোর জন্য সৈন্যদলের সৈন্যদের সংখ্যা হবে
      = (২ × ২) × (২ × ২) × (৩ × ৩) × ৫ × ৫ জন
      = ৩৬০০ জন

      ৩,২৯৩.
      ছয়টি সংখ্যার গড় ৬। যদি প্রত্যেক সংখ্যা থেকে তিন বিয়োগ করা হয় হয় তবে নতুন সংখ্যাগুলোর গড় কত?
      1. ক) ৩
      2. খ) ৩.৫
      3. গ) ৪
      4. ঘ) কোনোটিই নয়
      ব্যাখ্যা
      ছয়টি সংখ্যার সমষ্টি ৬×৬ = ৩৬।
      প্রত্যেক সংখ্যা থেকে তিন বিয়োগ দিলে নতুন সংখ্যা ছয়টির গড় হবে {৩৬ - (৬×৩০}/৬ = ৩
      ৩,২৯৪.
      কোন সংখ্যাটি বৃহত্তম?
      1. ক) ০.৩
      2. খ) √০.৩
      3. গ) ১/৩
      4. ঘ) ২/৫
      ব্যাখ্যা
      প্রশ্ন: কোন সংখ্যাটি বৃহত্তম?

      সমাধান:
       ০.৩ = ০.৩
      √০.৩ = ০.৫৪
       ১/৩ = ০.৩৩
      ২/৫ = ০.৪
      ৩,২৯৫.
      ৬৪৩৫ সংখ্যাটি বিভাজ্য
      i) ৩ দ্বারা
      ii) ৫ দ্বারা 
      iii) ৯ দ্বারা
      1. ক) i
      2. খ) i, ii
      3. গ) ii, iii
      4. ঘ) i, ii, iii
      ব্যাখ্যা

      ৬৪৩৫ ÷ ৩ = ২১৪৫
      ৬৪৩৫ ÷ ৫ = ১২৮৭
      ৬৪৩৫ ÷ ৯ = ৭১৫
      ৬৪৩৫ সংখ্যাটি ৩, ৫, ৯ দ্বারা বিভাজ্য

      ৩,২৯৬.
      ১০০ থেকে ১৫০ এর পর্যন্ত ৩ দ্বারা বিভাজ্য সংখ্যা কয়টি?
      1. ক) ১৫
      2. খ) ১৬
      3. গ) ১৭
      4. ঘ) ১৮
      ব্যাখ্যা
      প্রশ্ন: ১০০ থেকে ১৫০ এর পর্যন্ত ৩ দ্বারা বিভাজ্য সংখ্যা কয়টি?

      সমাধান:
      ৩ × ৩৪ = ১০২
      ৩ × ৩৫ = ১০৫
      ৩ × ৩৬ = ১০৮
      .
      .
      .
      .
      ৩ × ৫০ = ১৫০

      ∴ ১০০ থেকে ১৫০ এর পর্যন্ত ৩ দ্বারা বিভাজ্য সংখ্যা = (৫০ - ৩৪) + ১
      = ১৬ + ১
      = ১৭
      ৩,২৯৭.
      নিচের কোন সংখ্যাটি ৪ দ্বারা বিভাজ্য হবে?
      1. ক) ৩২২৫৬৯
      2. খ) ৯৫২২১৭
      3. গ) ৫১০০৫৬
      4. ঘ) ২১৪১৩৩
      ব্যাখ্যা
      প্রশ্ন: নিচের কোন সংখ্যাটি ৪ দ্বারা বিভাজ্য হবে?

      সমাধান:
      আমরা জানি, 
      একক ও দশক স্থানের অঙ্ক দুইটি দ্বারা গঠিত সংখ্যা ৪ দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি ৪ দ্বারা বিভাজ্য হবে।
      এখানে, 
      ৫১০০৫৬ সংখ্যাটির শেষ দুইটি অঙ্ক অর্থাৎ ৫৬ যা ৪ দ্বারা বিভাজ্য।
      (৫৬ ÷ ৪) = ১৪ 
      (৫১০০৫৬ ÷ ৪) = ১২৭৫১৪ যা ৪ দ্বারা বিভাজ্য একটি সংখ্যা। 
      ৩,২৯৮.
      ০.০১ × ০.১ × ০.০০১ = কত?
      1. ০.০০০০১
      2. ০.০০০০০১
      3. ০.০০০১
      4. ০.০০১
      ব্যাখ্যা
      প্রশ্ন: ০.০১ × ০.১ × ০.০০১ = কত?

      সমাধান:
      ০.১ × ০.০১ × ০.০০১
      = (১/১০) × (১/১০০) × (১/১০০০)
      = ১/১০০০০০০
      = ০.০০০০০১
      ৩,২৯৯.
      (a – b)/ab + (b - c)/bc + (c – a)/ca = কত?
      1. ক) A
      2. খ) 1
      3. গ) B
      4. ঘ) 0
      ব্যাখ্যা

      (a – b)/ab + (b - c)/bc + (c – a)/ca
      = (ca – bc + ab – ca + bc – ab)/abc
      = 0/abc
      = 0

      ৩,৩০০.
      দুইটি সংখ্যার অনুপাত ৩ : ৪ এবং তাদের ল. সা. গু ১৮০ । সংখ্যা দুটি কত? 
      1. ক) ৭০, ৬০
      2. খ) ৬০, ৫০
      3. গ) ৫০, ৪০
      4. ঘ) ৪৫, ৬০
      ব্যাখ্যা
      প্রশ্ন: দুইটি সংখ্যার অনুপাত ৩ : ৪ এবং তাদের ল. সা. গু ১৮০ । সংখ্যা দুটি কত? 

      সমাধান
      মনে করি,
      সংখ্যা দুটি ৩ক ও ৪ক 
      ∴ সংখ্যা দুটির ল.সা. গু = ১২ক 

      শর্তমতে, 
      ১২ক = ১৮০ 
      বা, ক = ১৮০/১২ 
      ∴ ক = ১৫ 
      সুতরাং ৩ক = ৩ × ১৫ = ৪৫ ও ৪ক = ৪ × ১৫ = ৬০ 

      ∴ সংখ্যা দুটি ৪৫ ও ৬০