বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

বাস্তব সংখ্যা, গড়, ভগ্নাংশ, ল.সা.গু ও গ.সা.গু

মোট প্রশ্ন৬,৪০৪এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

বাস্তব সংখ্যা, গড়, ভগ্নাংশ, ল.সা.গু ও গ.সা.গু

PrepBank · পাতা ২৯ / ৬৪ · ২,৮০১২,৯০০ / ৬,৪০৪

২,৮০১.
১০ × ১০০ × ১০০ × ০.১০ = কত?
  1. ক) ১০০০
  2. খ) ১০,০০০
  3. গ) ১,০০,০০০
  4. ঘ) ১০,০০,০০০
ব্যাখ্যা
প্রশ্ন: ১০ × ১০০ × ১০০ × ০.১০ = কত?

সমাধান:
১০ × ১০০ × ১০০ × ০.১০ 
= ১০,০০০
২,৮০২.
কোন স্কুলের ছাত্র সংখ্যাকে ৯, ১২ ও ২০ দ্বারা ভাগ করলে প্রতিবারই ৮ জন ছাত্র অবশিষ্ট থাকে। ঐ স্কুলের ছাত্র সংখ্যা কত?
  1. ১৯০ জন
  2. ১৮৮ জন
  3. ১৭২ জন
  4. ১৮০ জন
ব্যাখ্যা
প্রশ্ন: কোন স্কুলের ছাত্র সংখ্যাকে ৯, ১২ ও ২০ দ্বারা ভাগ করলে প্রতিবারই ৮ জন ছাত্র অবশিষ্ট থাকে। ঐ স্কুলের ছাত্র সংখ্যা কত? 

সমাধান:
নির্ণেয় ছাত্র সংখ্যা ৯, ১২ ও ২০ এর ল.সা.গু. অপেক্ষা ৮ বেশি।
৯, ১২ ও ২০ এর ল. সা. গু. = ১৮০

∴ নির্ণেয় ছাত্র সংখ্যা = (১৮০ + ৮) = ১৮৮ জন
২,৮০৩.
১২ ও ৯৬ এর মধ্যে (এই দুটি সংখ্যাসহ) কয়টি সংখ্যা ৮ দ্বারা বিভাজ্য?
  1. ১২ টি​
  2. ১৮ টি​
  3. ১১ টি​
  4. ২২ টি​
ব্যাখ্যা
প্রশ্ন: ১২ ও ৯৬ এর মধ্যে (এই দুটি সংখ্যাসহ) কয়টি সংখ্যা ৮ দ্বারা বিভাজ্য?

সমাধান:
১ থেকে ৯৬ পর্যন্ত ৮ দ্বারা বিভাজ্য সংখ্যা আছে = ৯৬/৮ = ১২ টি
কিন্তু এর মধ্যে একটি সংখ্যা ৮ আছে, যা ১২ থেকে ছোট।
তাই, সেটিকে বাদ দিতে হবে।

∴ ১২ থেকে ৯৬ (উভয়সহ) পর্যন্ত ৮ দ্বারা বিভাজ্য সংখ্যা =১২ - ১ = ১১ টি​
২,৮০৪.
৭/a = a/৩৪৩ হলে a = ?
  1. ক) ৪৯
  2. খ) ১০১
  3. গ) ৫৯
  4. ঘ) ৬১
ব্যাখ্যা

প্রশ্ন অনুসারে,
a2 = ৭ × ৩৪৩ = ২৪০১
বা, a = √২৪০১ = ৪৯

২,৮০৫.
দুটি সংখ্যার অনুপাত ৩ : ৪ এবং তাদের গ.সা.গু ৪ হলে সংখ্যা দুটির ল.সা.গু কত?
  1. ৪৪
  2. ৪৮
  3. ৩৮
  4. ৩৬
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি সংখ্যার অনুপাত ৩ : ৪ এবং তাদের গ.সা.গু ৪ হলে সংখ্যা দুটির ল.সা.গু কত?

সমাধান:
দেওয়া আছে,
দুইটি সংখ্যার অনুপাত ৩ : ৪

মনে করি,
একটি সংখ্যা ৩ক এবং
অপর সংখ্যাটি ৪ক

সংখ্যা দুটির গ.সা.গু = ক এবং ল.সা.গু = ১২ক

শর্তমতে,
ক = ৪

সংখ্যা দুটির ল.সা.গু = ১২ক
= ১২ × ৪ = ৪৮
২,৮০৬.
(১/২) ÷ (৬/৭) এর (২১/২৪) = কত?
  1. ২/৫
  2. ২/৩
  3. ৪/৭
  4. ৩/৫
ব্যাখ্যা
প্রশ্ন: (১/২) ÷ (৬/৭) এর (২১/২৪) = কত?

সমাধান:
(১/২) ÷ (৬/৭) এর (২১/২৪)
= (১/২) ÷ (৬/৭) × (২১/২৪)
= (১/২) ÷ (৩/৪)
= (১/২) × (৪/৩)
= ২/৩
২,৮০৭.
√-32 × √-2 = কত?
  1. ক) - 8
  2. খ) 8
  3. গ) - 8i
  4. ঘ) 8i
ব্যাখ্যা
প্রশ্ন: √-32 × √-2 = কত?

 সমাধান:
√-32 × √-2
= √(32(i2)) × √(2(i2))
= 4√(2)i × √(2)i
= 8i2
= - 8
২,৮০৮.
চারটি ক্রমিক সংখ্যার গড় নির্ণয় করুন, যেখানে প্রথম সংখ্যাটি ১৩।
  1. ক) ১৫
  2. খ) ১৩.৫
  3. গ) ১৫.৫
  4. ঘ) ১৪.৫
ব্যাখ্যা
(১৩ + ১৪ + ১৫ + ১৬)/৪
= ১৪.৫
২,৮০৯.
৩ টি সংখ্যার গড় ৬ এবং ঐ ৩ টি সংখ্যাসহ মোট ৪ টি সংখ্যার গড় ৮ হলে চতুর্থ সংখ্যাটির অর্ধেকের মান কত?
  1. ক) ৫
  2. খ) ৬
  3. গ) ৭
  4. ঘ) ৮
ব্যাখ্যা
৪ টি সংখ্যার সমষ্টি = ৪ × ৮ = ৩২
৩ টি সংখ্যার সমষ্টি = ৩ × ৬ = ১৮
∴ চতুর্থ সংখ্যাটি = ৩২ - ১৮ = ১৪
∴ ৪র্থ সংখ্যার অর্ধেক = ৭
২,৮১০.
কতজন লোককে ১২৫ টি কমলা এবং ১৪৫ টি কলা সমানভাবে ভাগ করে দেয়া যাবে?
  1. ক) ১৫
  2. খ) ২০
  3. গ) ৫
  4. ঘ) ১০
ব্যাখ্যা
প্রশ্ন: কতজন লোককে ১২৫ টি কমলা এবং ১৪৫ কলা সমানভাবে ভাগ করে দেয়া যাবে?

সমাধান:
১২৫ ও ১৪৫ এর গ.সা.গু হবে নির্ণেয় লোক সংখ্যা। 
১২৫ ও ১৪৫ এর গ.সা.গু = ৫

অর্থাৎ, ৫ জন এর মাঝে সমান ভাবে ভাগ করা যাবে ।
২,৮১১.
তিনটি সংখ্যার গুণফল ১/৩। প্রথম দুটি ২/৭ এবং ৭/৫ হলে, তৃতীয়টি কত?
  1. ৩/৫
  2. ১/৩
  3. ৫/৬
  4. ৬/৭
ব্যাখ্যা
প্রশ্ন: তিনটি সংখ্যার গুণফল ১/৩। প্রথম দুটি ২/৭ এবং ৭/৫ হলে, তৃতীয়টি কত?

সমাধান:
তৃতীয় সংখ্যাটি = (১/৩)/{(২/৭) × (৭/৫)}
= (১/৩)/(১৪/৩৫)
= (১/৩) × (৩৫/১৪)
= ৫/৬ 
২,৮১২.
দুটি সংখ্যার অনুপাত 2 : 3 এবং গ.সা.গু 4 হলে বৃহত্তর সংখ্যাটি কত?
  1. 6
  2. 12
  3. 8
  4. 16
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি সংখ্যার অনুপাত 2 : 3 এবং গ.সা.গু 4 হলে বৃহত্তর সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
সংখ্যা দুইটি 2x এবং 3x 
2x এবং 3x এর গ.সা.গু = x

প্রশ্নমতে,
x = 4

∴ বৃহত্তম সংখ্যা = 3 × 4 = 12
২,৮১৩.
100 এর সকল গুণনীয়কের সমষ্টি কত?
  1. 115
  2. 217
  3. 187
  4. 223
ব্যাখ্যা

প্রশ্ন: 100 এর সকল গুণনীয়কের সমষ্টি কত?

সমাধান:
প্রথমে, 100 এর গুণনীয়ক বের করব।
গুণনীয়ক হলো সেই সংখ্যাগুলো যারা 100 কে নিঃশেষে ভাগ করে। 
100 এর গুণনীয়কগুলো হলো-
1, 2, 4, 5, 10, 20, 25, 50, 100

∴ সমষ্টি = 1 + 2 + 4 + 5 + 10 + 20 + 25 + 50 + 100 = 217

২,৮১৪.
0.1 × 0.2 × 0.3 × 0.4 = ?
  1. ক) 0.24
  2. খ) 0.0024
  3. গ) .3
  4. ঘ) 2.4
ব্যাখ্যা
প্রশ্ন: 0.1 × 0.2 × 0.3 × 0.4 = ?

সমাধান:
0.1 × 0.2 × 0.3 × 0.4 
= 0.0024
২,৮১৫.
একজন বোলার প্রথম খেলায় গড়ে ২৪ রান দিয়ে ৩ উইকেট পান। পরবর্তী খেলায় গড়ে ১৬ রান দিয়ে ৫ উইকেট পান। তিনি গড়ে উইকেট প্রতি কত রান দিয়েছেন?
  1. ১৩ রান
  2. ১৯ রান
  3. ২৪ রান
  4. ১৫ রান
ব্যাখ্যা
প্রশ্ন: একজন বোলার প্রথম খেলায় গড়ে ২৪ রান দিয়ে ৩ উইকেট পান। পরবর্তী খেলায় গড়ে ১৬ রান দিয়ে ৫ উইকেট পান। তিনি গড়ে উইকেট প্রতি কত রান দিয়েছেন?

সমাধান:
একজন বোলার ১ম খেলায় গড়ে ২৪ রান দিয়ে ৩টি উইকেট পান
তাহলে, মোট রান দিয়েছেন = ২৪ × ৩ = ৭২ রান

পরবর্তী খেলায় গড়ে ১৬ রান দিয়ে ৫টি উইকেট পান।
তাহলে, মোট রান দিয়েছেন = ১৬ × ৫ = ৮০ রান

∴ তিনি গড়ে উইকেট প্রতি রান দিয়েছেন = (৭২ + ৮০)/(৩ + ৫)
= ১৯ রান
২,৮১৬.
কোন সংখ্যার সঙ্গে ৫ যোগ করে, যোগফলকে ৫ দিয়ে গুণ করে, গুণফলকে ৯ দিয়ে ভাগ করে, ভাগফল থেকে ৪ বিয়োগ করাতে বিয়োগফল ১১ হয়। সংখ্যাটি কত?
  1. ২১
  2. ২২
  3. ২৩
  4. ২৪
ব্যাখ্যা
প্রশ্ন: কোন সংখ্যার সঙ্গে ৫ যোগ করে, যোগফলকে ৫ দিয়ে গুণ করে, গুণফলকে ৯ দিয়ে ভাগ করে, ভাগফল থেকে ৪ বিয়োগ করাতে বিয়োগফল ১১ হয়। সংখ্যাটি কত?

সমাধান:
সংখ্যাটি = ক

প্রশ্নমতে,
[{(ক + ৫) × ৫} ÷ ৯] - ৪ = ১১
⇒ {(ক + ৫) × ৫} ÷ ৯ = ১৫
⇒ (ক + ৫) × ৫ = ১৫ × ৯
⇒ ক + ৫ = (১৫ × ৯)/৫
⇒ ক + ৫ = ২৭
⇒ ক = ২৭ - ৫
⇒ ক = ২২
২,৮১৭.
৪০ ফুট লম্বা একটি বাঁশ এমনভাবে কেটে দুই ভাগ করা হলো যে ছোট অংশ বড় অংশের দুই-তৃতীয়াংশ হয়। ছোট অংশের দৈর্ঘ্য কত? 
  1. ৮ ফুট
  2. ২৪ ফুট
  3. ১৬ ফুট
  4. ২৮ ফুট
ব্যাখ্যা
প্রশ্ন: ৪০ ফুট লম্বা একটি বাঁশ এমনভাবে কেটে দুই ভাগ করা হলো যে ছোট অংশ বড় অংশের দুই-তৃতীয়াংশ হয়। ছোট অংশের দৈর্ঘ্য কত? 

সমাধান: 
মনে করি, 
বড় অংশ = ক 
∴ ছোট অংশ = ২ক/৩ 

শর্তমতে, 
ক + (২ক/৩) = ৪০ 
বা, (৩ক + ২ক)/৩ = ৪০ 
বা, ৫ক/৩ = ৪০ 
বা, ৫ক = (৪০ × ৩) 
বা, ক = (৪০ × ৩)/৫ 
∴ ক = ২৪ 

∴ ছোট অংশ = ২ক/৩ 
= (২ × ২৪)/৩ 
= ১৬ ফুট ।
২,৮১৮.
৫০ সংখ্যাটির চেয়ে ছোট মৌলিক সংখ্যা কতটি আছে? 
  1. ১৩ 
  2. ১৪ 
  3. ১৫ 
  4. ১৬ 
ব্যাখ্যা

প্রশ্ন: ৫০ সংখ্যাটির চেয়ে ছোট মৌলিক সংখ্যা কতটি আছে? 

সমাধান: 
১ এর চেয়ে বড় যে সকল সংখ্যাকে শুধু ১ এবং ঐ সংখ্যা ছাড়া আর অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, তাদেরকে মৌলিক সংখ্যা বলে। 
অর্থাৎ মৌলিক সংখ্যার উৎপাদক হবে দুইটি: ১ এবং শুধুমাত্র সেই সংখ্যাটি। 

আমরা জানি, 
১ থেকে ৫০ পর্যন্ত ১৫ টি মৌলিক সংখ্যা রয়েছে। 
যথা- ২, ৩, ৫, ৭, ১১, ১৩, ১৭, ১৯, ২৩, ২৯, ৩১, ৩৭, ৪১, ৪৩ এবং ৪৭। 

২,৮১৯.
১৫ থেকে ৩০ এর মধ্যে মৌলিক সংখ্যাগুলোর যোগফল কত ?
  1. ৮৮
  2. ৭৮
  3. ৮৭
  4. ৬৫
ব্যাখ্যা
প্রশ্ন: ১৫ থেকে ৩০ এর মধ্যে মৌলিক সংখ্যাগুলোর যোগফল কত ?

সমাধান: 
১৫ থেকে ৩০ এর মধ্যে মৌলিক সংখ্যাগুলো = ১৭, ১৯, ২৩, ২৯
মৌলিক সংখ্যাগুলোর যোগফল = ১৭ + ১৯ + ২৩ + ২৯ = ৮৮
২,৮২০.
দুইটি সংখ্যার অনুপাত ৪ : ৫ এবং এদের গ.সা.গু ৩ হলে সংখ্যা দুটির ল.সা.গু কত?
  1. ৩০
  2. ৪০
  3. ৫০
  4. ৬০
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার অনুপাত ৪ : ৫ এবং এদের গ.সা.গু ৩ হলে সংখ্যা দুটির ল.সা.গু কত?

সমাধান: 
ধরি,
সংখ্যা দুইটি ৪ক ও ৫ক।
∴ এদের গ.সা.গু. = ক
ল.সা.গু = ২০ক

প্রশ্নমতে,
ক = ৩

∴ ল.সা.গু = ২০ক
= ২০ × ৩
= ৬০
২,৮২১.
১ থেকে ১০০ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি?
  1. ২১ টি
  2. ২০ টি
  3. ২৯ টি
  4. ২৫ টি
ব্যাখ্যা

প্রশ্ন: ১ থেকে ১০০ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি?

সমাধান:
১ থেকে ১০০ পর্যন্ত মৌলিক সংখ্যার তালিকা:
২, ৩, ৫, ৭, ১১, ১৩, ১৭, ১৯, ২৩, ২৯, ৩১, ৩৭, ৪১, ৪৩, ৪৭, ৫৩, ৫৯, ৬১, ৬৭, ৭১, ৭৩, ৭৯, ৮৩, ৮৯, ৯৭।

∴ মোট মৌলিক সংখ্যা = ২৫টি।

উল্লেখ্য,
সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হলো ২
১০০ থেকে ২০০ পর্যন্ত মৌলিক সংখ্যা ২১ টি।

২,৮২২.
কোন সংখ্যার সাথে ৩ যোগ করলে যোগফল ২৪, ৩৬ ও ৪৮ দ্বারা বিভাজ্য হবে? 
  1. ১৪৩
  2. ১৪৭
  3. ১৪১
  4. ১৫১
ব্যাখ্যা
প্রশ্ন: কোন সংখ্যার সাথে ৩ যোগ করলে যোগফল ২৪, ৩৬ ও ৪৮ দ্বারা বিভাজ্য হবে? 

সমাধান: 
সংখ্যাটি হবে ২৪, ৩৬ ও ৪৮ এর ল.সা.গু. অপেক্ষা ৩ কম 
এখন, ২৪, ৩৬ এবং ৪৮ এর ল.সা.গু. = ১৪৪

∴ সংখ্যাটি = (১৪৪ - ৩)
= ১৪১ । 
২,৮২৩.
নিচের কোনটি মৌলিক সংখ্যা নয়?
  1. ৭১
  2. ৪৩
  3. ২৯
  4. ৫১
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি মৌলিক সংখ্যা নয়?

সমাধান:
মৌলিক সংখ্যা: যেসকল সংখ্যাকে ১ এবং ঐ সংখ্যা ব্যতিত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তাকে মৌলিক সংখ্যা বলে।
৫১ = ৩ × ১৭ ;মৌলিক সংখ্যা নয়।
২,৮২৪.
১০০ থেকে ২০০ এর মধ্যে ৩ দ্বারা বিভাজ্য সংখ্যা কয়টি?
  1. ক) ৩১
  2. খ) ৩৩
  3. গ) ৩২
  4. ঘ) ৩৪
ব্যাখ্যা
প্রশ্ন: ১০০ থেকে ২০০ এর মধ্যে ৩ দ্বারা বিভাজ্য সংখ্যা কয়টি?

সমাধান:
সংখ্যা  = {( সর্বোচ্চ ভাগ যাওয়া সংখা – সর্ব নিন্ম ভাগ যাওয়া সংখা )/সেই সংখ্যা } + ১
= {(১৯৮ - ১০২)/৩} + ১ 
= (৯৬/৩) + ১  
= ৩৩

∴ {১০২, ১০৫, ১০৮, ১১১, ১১৪, ১১৭, ১২০, ১২৩, ১২৬, ১২৯, ১৩২, ১৩৫, ১৩৮, ১৪১, ১৪৪, ১৪৭, ১৫০, ১৫৩, ১৫৬, ১৫৯, ১৬২, ১৬৫, ১৬৮, ১৭১, ১৭৪, ১৭৭, ১৮০, ১৮৩, ১৮৬, ১৮৯, ১৯২, ১৯৫, ১৯৮}
মোট = ৩৩টি
২,৮২৫.
x2 > 8 এবং x3 < 30 হলে x এর মান কত?
  1. ক) 2
  2. খ) 3
  3. গ) 4
  4. ঘ) 5
ব্যাখ্যা

x = 2 হলে, 22 = 4 < 8 এবং 22 = 8 < 30 ; যা শর্ত পূরণ করে না।
x = 3 হলে, 32 = 9 > 8 এবং 33 = 27 < 30 ; যা শর্ত পূরণ করে।
x = 4 হলে, 42 = 16 > 8 এবং 43 = 64 > 30 ; যা শর্ত পূরণ করে না।
∴ x এর সঠিক মান 3.

২,৮২৬.
নিচের কোন সংখ্যাটি মৌলিক?
  1. ৯১
  2. ৫৭
  3. ৬৭
  4. ১৪৩
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন সংখ্যাটি মৌলিক?

সমাধান:
যে সকল সংখ্যা ১ এবং ঐ সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, ঐ সকল সংখ্যাকে মৌলিক সংখ্যা বলে।
৬৭ তেমনি একটি সংখ্যা। যা ১ এবং ৬৭ ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না।
১থেকে ১০০ পর্যন্ত মৌলিক সংখ্যা গুলো হলো - ২, ৩, ৫, ৭, ১১, ১৩, ১৭, ১৯, ২৩, ২৯, ৩১, ৩৭, ৪১, ৪৩, ৪৭, ৫৩, ৫৯, ৬১, ৬৭, ৭১, ৭৩, ৭৯, ৮৩, ৮৯, ৯৭।

১ হতে ১০০ পর্যন্ত মৌলিক সংখ্যা - ২৫ টি।
২,৮২৭.
একজন ক্রিকেটারের ১০ ইনিংস রানের গড় ৪৫.৫। ১১ তম ইনিংসে কত রান করে আউট হলে সব ইনিংসে মিলিয়ে তার রানের গড় ৫০ হবে? 
  1. ৯৫
  2. ৯৬
  3. ৯০
  4. ৯৮
ব্যাখ্যা
প্রশ্ন: একজন ক্রিকেটারের ১০ ইনিংস রানের গড় ৪৫.৫। ১১ তম ইনিংসে কত রান করে আউট হলে সব ইনিংসে মিলিয়ে তার রানের গড় ৫০ হবে? 

সমাধান: 
১০ ইনিংসের রানের গড় = ৪৫.৫ 
∴ ১০ ইনিংসের মোট রান = (১০ × ৪৫.৫) 
= ৪৫৫ রান 

আবার, 
১১ ইনিংসের রানের গড় = ৫০.০ 
∴ ১১ ইনিংসের মোট রান = (১১ × ৫০.০) 
= ৫৫০ রান 

∴ ১১ তম ইনিংসের রান = (৫৫০ - ৪৫৫) 
= ৯৫ রান 
২,৮২৮.
খালিঘর সংখ্যা নির্ণয় কর: ৭/৮ = ?/২৪
  1. ১৫
  2. ৫৬
  3. ৩২
  4. ২১
ব্যাখ্যা
প্রশ্ন: খালিঘর সংখ্যা নির্ণয় কর: ৭/৮ = ?/২৪

সমাধান: 
ধরি, খালিঘরে ক বসবে 

(৭/৮) = (ক/২৪) 
⇒ ক = (৭/৮) × ২৪ 
= ২১ 
২,৮২৯.
৩০ থেকে ৯০ এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর কত?
  1. ক) ৪২
  2. খ) ৪৮
  3. গ) ৫৮
  4. ঘ) ৬৮
ব্যাখ্যা
প্রশ্ন: ৩০ থেকে ৯০ এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর কত? 

সমাধান:
৩০ থেকে ৯০ এর মধ্যে বৃহত্তম মৌলিক সংখ্যা = ৮৯ 

আবার, 
৩০ থেকে ৯০ এর মধ্যে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা = ৩১

∴ তাদের পার্থক্য = ৮৯ - ৩১ 
= ৫৮ 
২,৮৩০.
(১৫ ÷ ১৫ × ১৫)/(১৫ ÷ ১৫ এর ১৫) = কত?
  1. ১০
  2. ২২৫
  3. ১/২২৫
  4. ২৫
ব্যাখ্যা
প্রশ্ন: (১৫ ÷ ১৫ × ১৫)/(১৫ ÷ ১৫ এর ১৫) = কত?

সমাধান: 
(১৫ ÷ ১৫ × ১৫)/(১৫ ÷ ১৫ এর ১৫) 
= (১ × ১৫)/(১৫ ÷ ২২৫)
= ১৫/{১৫ × (১/২২৫)} 
= ১৫/(১/১৫)
= ১৫ × ১৫
= ২২৫
২,৮৩১.
নিচের কোনটি অমূলদ সংখ্যা?
  1. ক)  
  2. খ) 
  3. গ) 
  4. ঘ)
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি অমূলদ সংখ্যা?

সমাধান:
২,৮৩২.
কোন বৃহত্তম সংখ্যা দিয়ে ৪০০৩, ৪১২৬ এবং ৪২৪৯ কে ভাগ করলে প্রতিক্ষেত্রে একই ভাগশেষ থাকবে?
  1. ৫৬
  2. ১২৩
  3. ৭৬
  4. ১৪৯
ব্যাখ্যা
প্রশ্ন: কোন বৃহত্তম সংখ্যা দিয়ে ৪০০৩, ৪১২৬ এবং ৪২৪৯ কে ভাগ করলে প্রতিক্ষেত্রে একই ভাগশেষ থাকবে?

সমাধান:
এখানে,
৪১২৬ - ৪০০৩ = ১২৩
৪২৪৯ - ৪১২৬ = ১২৩
৪২৪৯ - ৪০০৩ = ২৪৬
তাহলে বৃহত্তম সংখ্যাটি হবে ১২৩, ১২৩ ও ২৪৬ এর গ.সা.গু.
১২৩, ১২৩ ও ২৪৬ এর গ.সা.গু = ১২৩

[১২৩ দ্বারা উল্লিখিত সংখ্যাগুলোকে ভাগ করলে প্রতিবার একই (৬৭) ভাগশেষ থাকবে] 
২,৮৩৩.
কোনো সংখ্যার ১/২ অংশের সাথে ৬ যোগ করলে সংখ্যাটির ২/৩ অংশ হবে। সংখ্যাটি কত? 
  1. ৩৬
  2. ৬৩
  3. ৩৫
  4. ৫৩
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো সংখ্যার ১/২ অংশের সাথে ৬ যোগ করলে সংখ্যাটির ২/৩ অংশ হবে। সংখ্যাটি কত? 

সমাধান:
ধরি, 
সংখ্যাটি = x 

প্রশ্নমতে,
(x/২) + ৬ = ২x/৩ 
বা, (২x/৩) - (x/২) = ৬ 
বা, (৪x - ৩x)/৬ = ৬ 
বা, x/৬ = ৬ 
∴ x = ৩৬ 

∴ সংখ্যাটি = ৩৬ ।
২,৮৩৪.
x সংখ্যক ছেলের বয়সের গড় y বছর এবং a সংখ্যক ছেলের বয়সের গড় b বছর। সব ছেলের বয়সের গড় কত?
  1. (x + a)/2
  2. (y + b)/2
  3. (xy + ab)/(y + b)
  4. (xy + ab)/(x + a)
ব্যাখ্যা
প্রশ্ন: x সংখ্যক ছেলের বয়সের গড় y বছর এবং a সংখ্যক ছেলের বয়সের গড় b বছর। সব ছেলের বয়সের গড় কত?

সমাধান:
x সংখ্যক ছেলের বয়সের গড় y বছর 
x সংখ্যক ছেলের মোট বয়স xy বছর 

a সংখ্যক ছেলের বয়সের গড় b বছর
a সংখ্যক ছেলের মোট বয়স ab বছর

সব ছেলের বয়সের গড় = (xy + ab)/(x + a)
২,৮৩৫.
৩, ৪ ও ৫ এর ল.সা.গু. কোনটি?
  1. ক) ১২
  2. খ) ২০
  3. গ) ১৫
  4. ঘ) ৬০
ব্যাখ্যা
প্রশ্ন: ৩, ৪ ও ৫ এর ল.সা.গু. কোনটি?

সমাধান: 
৩ = ৩ × ১
৪ = ২ × ২
৫ = ৫ × ১

৩, ৪ ও ৫ এর ল.সা.গু. = ২ × ২ × ৩ × ৫
                                   = ৬০
২,৮৩৬.
একটি স্কুলে ছাত্রদের ড্রিল করবার সময় ৮, ১০ এবং ১২ সারিতে সাজানো যায়। আবার বর্গাকারেও সাজানো যায়। ঐ স্কুলে কমপক্ষে কতজন ছাত্র আছে?
  1. ক) ২৪০০
  2. খ) ১২০০
  3. গ) ৩০০০
  4. ঘ) ৩৬০০
ব্যাখ্যা
স্কুলে ছাত্রদের ৮, ১০ ও ১২ সারিতে সাজানো যায়।
ফলে তাদের সংখ্যা ৮, ১০ ও ১২ দ্বারা বিভাজ্য।
এমন ক্ষুদ্রতম সংখ্যা হবে ৮, ১০ ও ১২ এর লসাগু।

৮, ১০ ও ১২ এর লসাগু = (২ × ২) × ২ × ৩ × ৫  যা বর্গাকারে সাজানো সম্ভব নয়। 

 (২ × ২) × ২ × ৩ × ৫ কে বর্গাকার সংখ্যা করতে হলে কমপক্ষে (২ × ৩ × ৫) বা ৩০ দ্বারা গুণ করতে হবে। 

৮, ১০ ও ১২ সারিতে এবং বর্গাকারে সাজানোর জন্য স্কুলে ছাত্রদের সংখ্যা হবে
                                                           = (২ × ২) × (২ × ২) × (৩ × ৩) × ৫ × ৫ জন
                                                           = ৩৬০০ জন
২,৮৩৭.
১০ বছর আগে করিমের বয়স ছিল রহিমের বয়সের অর্ধেক। যদি করিম ও রহিমের বর্তমান বয়সের অনুপাত ৩ : ৪ হয়, তবে বর্তমানে তাদের মোট বয়স কত?
  1. ক) ৩৫ বছর
  2. খ) ২৩ বছর
  3. গ) ২৮ বছর
  4. ঘ) ৪৫ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: ১০ বছর আগে করিমের বয়স ছিল রহিমের বয়সের অর্ধেক। যদি করিম ও রহিমের বর্তমান বয়সের অনুপাত ৩ : ৪ হয়, তবে বর্তমানে তাদের মোট বয়স কত? 

সমাধান: 
মনে করি, 
করিমের বর্তমান বয়স = ৩ক বছর 
∴ রহিমের বর্তমান বয়স = ৪ক বছর 

আবার, ১০ বছর আগে 
করিমের বয়স ছিল = (৩ক - ১০) বছর 
∴ রহিমের বয়স ছিল = (৪ক -১০) বছর 

প্রশ্নমতে, 
৩ক - ১০ = ১/২ (৪ক - ১০) 
বা, ৬ক - ২০ = ৪ক - ১০ 
বা, ৬ক - ৪ক = - ১০ + ২০ 
বা, ২ক = ১০ 
বা, ক = ১০/২ 
∴ ক = ৫ 
করিমের বর্তমান বয়স = (৩ × ৫) বছর 
= ১৫ বছর 
∴ রহিমের বর্তমান বয়স = (৪ × ৫) বছর 
= ২০ বছর 

∴ বর্তমানে তাদের মোট বয়স = (১৫ + ২০) বছর 
= ৩৫ বছর। 
২,৮৩৮.
একটি খুঁটির ৩/৫ অংশ লাল এবং বাকি অংশ হলুদ। খুঁটির লাল এবং হলুদ অংশের দৈর্ঘ্যের পার্থক্য ৬ মিটার হলে, সম্পূর্ণ অংশের দৈর্ঘ্য কত?
  1. ২৫ মিটার
  2. ৪৮ মিটার
  3. ৩৫ মিটার
  4. ৩০ মিটার
ব্যাখ্যা

প্রশ্ন: একটি খুঁটির ৩/৫ অংশ লাল এবং বাকি অংশ হলুদ। খুঁটির লাল এবং হলুদ অংশের দৈর্ঘ্যের পার্থক্য ৬ মিটার হলে, সম্পূর্ণ অংশের দৈর্ঘ্য কত?

সমাধান:
মনে করি,
সম্পূর্ণ খুঁটির দৈর্ঘ্য = ১ অংশ

দেওয়া আছে, 
খুঁটির লাল অংশ = ৩/৫ অংশ

∴ খুঁটির হলুদ অংশ = ১ - (৩/৫) অংশ
= (৫ - ৩)/৫ অংশ
= ২/৫ অংশ

∴ লাল এবং হলুদ অংশের দৈর্ঘ্যের পার্থক্য = (৩/৫) - (১/৫) অংশ
= (৩ - ২)/৫ অংশ
= ১/৫ অংশ

প্রশ্নমতে,
১/৫ অংশ = ৬ মিটার
∴ ১ বা সম্পূর্ণ অংশ = (৫ × ৬) = ৩০ মিটার

অতএব, সম্পূর্ণ অংশের দৈর্ঘ্য ৩০ মিটার। 

২,৮৩৯.
তিনটি সংখ্যার অনুপাত ৩ : ৫ : ৬। যদি তাদের বর্গের যোগফল ১৭৫০ হয়, তাহলে সবচেয়ে বড় সংখ্যা কত?
  1. ২২
  2. ২৪
  3. ২৮
  4. ৩০
ব্যাখ্যা
প্রশ্ন: তিনটি সংখ্যার অনুপাত ৩ : ৫ : ৬। যদি তাদের বর্গের যোগফল ১৭৫০ হয়, তাহলে সবচেয়ে বড় সংখ্যা কত?

সমাধান:
ধরি, সংখ্যা তিনটি যথাক্রমে ৩ক, ৫ক এবং ৬ক

প্রশ্নমতে,
(৩ক) + (৫ক) + (৬ক) = ১৭৫০
⇒ ৯ক + ২৫ক + ৩৬ক = ১৭৫০
⇒ ৭০ক = ১৭৫০
⇒ ক = ১৭৫০/৭০
⇒ ক = ২৫
∴ ক = ৫

সুতরাং, বড় সংখ্যাটি = (৬ × ৫)
= ৩০
২,৮৪০.
যদি a এবং b মৌলিক সংখ্যা হয় তবে নিচের কোনটি ab এর মান হতে পারে না?
  1. ক) ১৪৩
  2. খ) ৫১
  3. গ) ৭৮
  4. ঘ) ৭৭
ব্যাখ্যা

৭৮ = ২ × ৩ × ১৩
যা দু'টি মৌলিক সংখ্যার গুণফল হিসাবে প্রকাশ করা সম্ভব নয়
∴ উত্তর = ৭৮

২,৮৪১.
৩ বছর পূর্বে স্বামী-স্ত্রী এবং তাদের সন্তানের বয়সের গড় ছিল ২৭ বছর। ৫ বছর পূর্বে স্ত্রী এবং সন্তানের বয়সের গড় ছিল ২০ বছর। স্বামীর বর্তমান বয়স কত? 
  1. ক) ৪০ বছর
  2. খ) ৪৫ বছর
  3. গ) ৩৫ বছর
  4. ঘ) ৫০ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: ৩ বছর পূর্বে স্বামী-স্ত্রী এবং তাদের সন্তানের বয়সের গড় ছিল ২৭ বছর। ৫ বছর পূর্বে স্ত্রী এবং সন্তানের বয়সের গড় ছিল ২০ বছর। স্বামীর বর্তমান বয়স কত? 

সমাধান: 
৩ বছর পূর্বে -
স্বামী-স্ত্রী এবং তাদের সন্তানের বয়সের সমষ্টি ছিল = (২৭ × ৩) বছর 
= ৮১ বছর 
∴ স্বামী-স্ত্রী এবং তাদের সন্তানের বর্তমান বয়সের সমষ্টি ছিল = {৮১ + (৩ × ৩)} বছর 
= ৯০ বছর 

আবার, ৫ বছর পূর্বে - 
স্ত্রী এবং সন্তানের বয়সের সমষ্টি ছিল = (২০ × ২) বছর 
= ৪০ বছর 
∴ স্ত্রী এবং সন্তানের বর্তমান বয়সের সমষ্টি ছিল = {৪০ + (৫ × ২)} বছর 
= ৫০ বছর 

∴ স্বামীর বর্তমান বয়স = (৯০ - ৫০) বছর 
= ৪০ বছর 
২,৮৪২.
একজন বোলার গড়ে ৩২ রান দিয়ে ৪ উইকেট পান। পরবর্তী খেলায় গড়ে ৪ রান দিয়ে ৩ উইকেট পান। তিনি গড়ে উইকেট প্রতি কত রান দিয়েছেন? 
  1. ১৬ রান 
  2. ২০ রান 
  3. ১৮ রান 
  4. ২৪ রান 
ব্যাখ্যা

প্রশ্ন: একজন বোলার গড়ে ৩২ রান দিয়ে ৪ উইকেট পান। পরবর্তী খেলায় গড়ে ৪ রান দিয়ে ৩ উইকেট পান। তিনি গড়ে উইকেট প্রতি কত রান দিয়েছেন?

সমাধান: 
একজন বোলার গড়ে ৩২ রান দিয়ে ৪ উইকেট পান
∴ মোট রান দিয়েছেন = (৩২ × ৪) রান 
= ১২৮ রান 

আবার, 
পরবর্তী খেলায় গড়ে ৪ রান দিয়ে ৩ টি উইকেট পান 
∴ মোট রান দিয়েছেন = (৪ × ৩) রান 
= ১২ রান 

∴ তিনি গড়ে উইকেট প্রতি রান দিয়েছেন = (১২৮ + ১২)/(৪ + ৩) 
= ১৪০/৭ 
= ২০ রান। 

২,৮৪৩.
r ও s বিজোড় সংখ্যা হলে নিচের কোনটি জোড়?
  1. ক) rs
  2. খ) rs + 2
  3. গ) rs + 1
  4. ঘ) rs + 6
ব্যাখ্যা
প্রশ্ন: r ও s বিজোড় সংখ্যা হলে নিচের কোনটি জোড়?

সমাধান:
r ও s বিজোড় সংখ্যা বলে,
ধরি,
r = 3 এবং s = 5
এখন,
rs = 3 × 5 = 15, যা বিজোড় সংখ্যা।

rs + 2 = 15 + 2 = 17, যা বিজোড় সংখ্যা।

rs + 1 = 15 + 1 = 16, যা জোড় সংখ্যা।

rs + 6 = 15 + 6 = 21, যা বিজোড় সংখ্যা।

∴ জোড় হবে একমাত্র  rs + 1. 
২,৮৪৪.
(.1 × .01 × .001)/(.2 × .02 × .002) এর মান কত? 
  1. ক) 1/80
  2. খ) 1/800
  3. গ) 1/8000
  4. ঘ) 1/8
ব্যাখ্যা
প্রশ্ন: (.1 × .01 × .001)/(.2 × .02 × .002) এর মান কত? 

সমাধান:
(.1 × .01 × .001)/(.2 × .02 × .002)
=0.000001/0.000008 
= 1/8
২,৮৪৫.
০.০৫ × ০.০২৫ × ০.১ এর মান কত?
  1. ক) ০.০০১২৫
  2. খ) ০.০১২৫
  3. গ) ০.০০১২৫০
  4. ঘ) ০.০০০১২৫
ব্যাখ্যা
প্রশ্ন: ০.০৫ × ০.০২৫ × ০.১ এর মান কত?

সমাধান: 
০.০৫ × ০.০২৫ × ০.১ = ০.০০০১২৫
২,৮৪৬.
নিচের কোনটি মূলদ সংখ্যা?
  1. ক) √২
  2. খ)
  3. গ)
  4. ঘ)
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি মূলদ সংখ্যা?

সমাধান: 

= (২)১/৩
= ২৩(১/৩)
= ২
২,৮৪৭.
একটি ৩০ ফুট লম্বা বাঁশ এমনভাবে কেটে দু'ভাগ করা হল যেন ছোট অংশ বড় অংশের দুই-তৃতীয়াংশ হয়, ছোট অংশের দৈর্ঘ্য কত? 
  1. ৮ ফুট
  2. ১২ ফুট
  3. ১৬ ফুট
  4. ২০ ফুট
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ৩০ ফুট লম্বা বাঁশ এমনভাবে কেটে দু'ভাগ করা হল যেন ছোট অংশ বড় অংশের দুই-তৃতীয়াংশ হয়, ছোট অংশের দৈর্ঘ্য কত? 

সমাধান: 
মনে করি, 
বড় অংশ = ক ফুট 
∴ ছোট অংশ = (ক এর ২/৩) 
= ২ক/৩ ফুট 

প্রশ্নমতে,
ক + (২ক/৩) = ৩০
বা, (৩ক + ২ক)/৩ = ৩০
বা, ৫ক = ৩০ × ৩ 
বা, ক = ৯০/৫
∴ ক = ১৮

∴ ছোট অংশের দৈর্ঘ্য = (২ × ১৮)/৩
= ১২ ফুট । 
২,৮৪৮.
একটি সংখ্যা ৩৬ থেকে যত বড়, ৮৪ থেকে তত ছোট। সংখ্যাটি কত?
  1. ৫৮ 
  2. ৬০
  3. ৬২
  4. ৬৮
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সংখ্যা ৩৬ থেকে যত বড়, ৮৪ থেকে তত ছোট। সংখ্যাটি কত?

সমাধান: 
ধরি,
সংখ্যাটি = ক

প্রশ্নমতে,
ক - ৩৬ = ৮৪ - ক
⇒ ক + ক = ৮৪ + ৩৬
⇒ ২ক = ১২০
⇒ ক = ১২০/২
∴ ক = ৬০

∴ সংখ্যাটি হলো = ৬০

২,৮৪৯.
(১৪৪) - (১৪৩) = ?
  1. ১৪৭
  2. ২৮৭
  3. কোনোটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: (১৪৪) - (১৪৩) = ?

সমাধান:
১৪৪ - ১৪৩ = (১৪৪ + ১৪৩)(১৪৪ - ১৪৩)
= ২৮৭ × ১ 
= ২৮৭ 
২,৮৫০.
ক-এর টাকা খ-এর টাকার দ্বিগুণ। তাদের দুইজনের মোট ৩০ টাকা আছে। খ-এর কত টাকা আছে?
  1. ক) ২০ টাকা
  2. খ) ১৫ টাকা
  3. গ) ১০ টাকা
  4. ঘ) ৩০ টাকা
ব্যাখ্যা
ধরি, ক এর আছে ২ট টাকা
∴ খ এর টাকার পরিমাণ ট টাকা।
প্রশ্নমতে, ২ট + ট = ৩ট = ৩০ টাকা
∴ ট = ১০ টাকা
২,৮৫১.
৫ এবং ৯৫ এর মধ্যে ৫ এবং ৩ দ্বারা বিভাজ্য সংখ্যা কতটি?
  1. ৫টি
  2. ৬টি
  3. ১০টি
  4. ১৮টি
ব্যাখ্যা
প্রশ্ন: ৫ এবং ৯৫ এর মধ্যে ৫ এবং ৩ দ্বারা বিভাজ্য সংখ্যা কতটি?

সমাধান:
৫ ও ৩ দ্বারা বিভাজ্য সংখ্যাটি ১৫ দ্বারা বিভাজ্য এবং ১৫ এর গুণিতক।
৫ ও ৯৫ এর মধ্যে ১৫ এর গুণিতক সংখ্যাগুলো হচ্ছে- ১৫, ৩০, ৪৫, ৬০, ৭৫ এবং ৯০

∴ নির্ণেয় সংখ্যা ৬ টি
২,৮৫২.
কোন বইয়ের ৭৮ পৃষ্ঠা পড়ার পরেও তার ৩/৫ অংশ পড়তে বাকি থাকলে, বইটির মোট পৃষ্ঠা সংখ্যা কত?
  1. ১৫৬
  2. ১৯৫
  3. ২২৫
  4. ৩৪৬
ব্যাখ্যা

প্রশ্ন: কোন বইয়ের ৭৮ পৃষ্ঠা পড়ার পরেও তার ৩/৫ অংশ পড়তে বাকি থাকলে, বইটির মোট পৃষ্ঠা সংখ্যা কত?

সমাধান:
পড়া হয়েছে = {১ - (৩/৫)} অংশ
= (৫ - ৩)/৫ অংশ 
= ২/৫ অংশ

শর্তমতে,
২/৫ অংশ = ৭৮ পৃষ্ঠা
   ১   অংশ  = ৭৮ × (৫/২) পৃষ্ঠা
= ১৯৫ পৃষ্ঠা

∴ মোট পৃষ্ঠা সংখ্যা = ১৯৫

২,৮৫৩.
৩০ টি আপেল ও ৩৬ টি কমলা সর্বোচ্চ কতজন বালকের মধ্যে সমান ভাগে ভাগ করা যেতে পারে?
  1. ৩ জন
  2. ৪ জন
  3. ৬ জন
  4. ৫ জন
ব্যাখ্যা

প্রশ্ন: ৩০ টি আপেল ও ৩৬ টি কমলা সর্বোচ্চ কতজন বালকের মধ্যে সমান ভাগে ভাগ করা যেতে পারে?

সমাধান: 
নির্ণেয় বালকের সংখ্যা হবে ৩০ ও ৩৬ এর গ.সা.গু 
∴ ৩০ ও ৩৬ এর গ.সা.গু = ৬

∴ নির্ণেয় বালকের সংখ্যা = ৬ জন।

২,৮৫৪.
240 এর মোট উৎপাদক সংখ্যা কতটি?
  1. 20
  2. 21
  3. 22
  4. 23
ব্যাখ্যা
প্রশ্ন: 240 এর মোট উৎপাদক সংখ্যা কতটি?

সমাধান:
কোন সংখ্যা N = Xa.Yb.Zc..... আকারের হলে, এর মোট উৎপাদক সংখ্যা হবে (a + 1)(b + 1)(c + 1) এখানে X, Y এবং Z হল মৌলিক সংখ্যা এবং a, b এবং c তাদের নিজ নিজ ঘাত

240 = 24 × 31 × 51 

∴ 240 এর মোট উৎপাদক সংখ্যা = (4 + 1) (1 + 1) (1 + 1) = 5 × 2 × 2 = 20
∴ উৎপাদক সংখ্যা 20
২,৮৫৫.
৪টি ঘণ্টা একত্রে বেজে যথাক্রমে ৬, ১২, ১৮ ও ২৪ সেকেন্ড অন্তর অন্তর আবার বাজতে লাগলো। কতক্ষণ পর তারা আবার একসাথে বাজবে?
  1. ১ মিনিট ১২ সেকেন্ড
  2. ২ মিনিট
  3. ১ মিনিট
  4. ১ মিনিট ৬ সেকেন্ড
ব্যাখ্যা

প্রশ্ন: ৪টি ঘণ্টা একত্রে বেজে যথাক্রমে ৬, ১২, ১৮ ও ২৪ সেকেন্ড অন্তর অন্তর আবার বাজতে লাগলো। কতক্ষণ পর তারা আবার একসাথে বাজবে?

সমাধান: 
৬, ১২, ১৮ ও ২৪ এর লসাগু হবে ঘণ্টা চারটি পরবর্তীতে একত্রে বাজার সময়।

৬ = ২ × ৩
১২ = ২ × ২ × ৩
১৮ = ২ × ৩ × ৩
২৪ = ২ × ২ × ২ × ৩

লসাগু = ২ × ২ × ২ × ৩ × ৩ = ৭২

অর্থাৎ, ৭২ সেকেন্ড = ৭২/৬০ মিনিট
= ১.২ মিনিট বা ১ মিনিট ১২ সেকেন্ড পর আবার একত্রে বাজবে।

২,৮৫৬.
কতজন বালককে ১৩৫ টি আপেল ও ১৬৫ টি কমলা সমানভাবে ভাগ করে দেয়া যাবে?
  1. ১০ জন
  2. ১৫ জন
  3. ২০ জন
  4. ২৫ জন
ব্যাখ্যা
প্রশ্ন: কতজন বালককে ১৩৫ টি আপেল ও ১৬৫ টি কমলা সমানভাবে ভাগ করে দেয়া যাবে?

সমাধান:
এখানে,
১৩৫ ও ১৬৫ এর গ.সা.গু'ই হবে নির্ণেয় বালকের সংখ্যা।
১৩৫ ও ১৬৫ এর গ.সা.গু = ১৫

∴ ১৫ জন বালককে ১৩৫ টি আপেল ও ১৬৫ টি কমলা সমানভাবে ভাগ করে দেয়া যাবে।
২,৮৫৭.
নিচের কোনটি বৃহত্তম? 
  1. ক) ৩/৪
  2. খ) ৪/৫
  3. গ) ৫/৮
  4. ঘ) ২/৫
ব্যাখ্যা
নিচের কোনটি বৃহত্তম? 

সমাধান: 
৩/৪ = ০.৭৫
৪/৫ = ০.৮
৫/৮ = ০.৬২৫
২/৫ = ০.৪
২,৮৫৮.
তিনটি সংখ্যার সমষ্টি 110। প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ এবং তৃতীয় সংখ্যাটি প্রথম সংখ্যার এক তৃতীয়াংশ। তৃতীয় সংখ্যাটি কত?
  1. 20
  2. 30
  3. 50
  4. 60
ব্যাখ্যা
প্রশ্ন: তিনটি সংখ্যার সমষ্টি 110। প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ এবং তৃতীয় সংখ্যাটি প্রথম সংখ্যার এক তৃতীয়াংশ। তৃতীয় সংখ্যাটি কত?

সমাধান:
ধরি, ২য় সংখ্যাটি = x
১ম সংখ্যাটি = 2x
৩য় সংখ্যাটি = 2x এর 1/3 অংশ
= 2x/3 অংশ

প্রশ্নমতে,
x + 2x + (2x/3) = 110
⇒ (3x + 6x + 2x)/3 = 110
⇒ 11x = 110 × 3
⇒ 11x = 330
∴ x = 30

∴ ৩য় সংখ্যাটি = (2 × 30)/3 = 20
২,৮৫৯.
যদি 'ক' একটি মৌলিক সংখ্যা হয়, তবে √ক = ?
  1. স্বাভাবিক সংখ্যা
  2. মুলদ সংখ্যা
  3. অমূলদ সংখ্যা
  4. পূর্ণ সংখ্যা
ব্যাখ্যা
- যদি ক একটি মৌলিক সংখ্যা হয় তবে √ক = অমূলদ সংখ্যা
- কারণ মৌলিক সংখ্যার বর্গমূল অমূলদ সংখ্যা।
- পূর্ণবর্গ নয় এমন সংখ্যার বর্গমূল অমূলদ সংখ্যা।
 -অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ অমূলদ সংখ্যা
- যে সংখ্যাকে দুইটি পূর্ণসংখ্যার অনুপাতে প্রকাশ করা যায় না তা অমূলদ সংখ্যা।
২,৮৬০.
p ও q এর মানের গড় 8 এবং r = 14 হলে p, q, r এর মানের গড় কত? 
  1. 10
  2. 12
  3. 14
  4. 16
ব্যাখ্যা
প্রশ্ন: p ও q এর মানের গড় 8 এবং r = 14 হলে p, q, r এর মানের গড় কত? 

সমাধান: 
p, q, r এর মানের সমষ্টি = (2 × 8) + 14 = 16 + 14 = 30 
∴ p, q, r এর মানের গড় = 30/3 = 10
২,৮৬১.
একটি সংখ্যা ৫০ থেকে যত বেশি ১০০ থেকে তত কম, তবে সংখ্যাটি কত?
  1. ৮০
  2. ৮৫
  3. ৭৫
  4. ৭০
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সংখ্যা ৫০ থেকে যত বেশি ১০০ থেকে তত কম, তবে সংখ্যাটি কত?

সমাধান:
মনে করি,
সংখ্যাটি p

প্রশ্নমতে,
p - ৫০ = ১০০ - p
বা, p + p = ১০০ + ৫০
বা, ২p = ১৫০
বা, p = ১৫০/২
∴ p = ৭৫

তাহলে, সংখ্যাটি ৭৫

২,৮৬২.
নিচের কোনটি কখনো মূলদ সংখ্যা হবে না?
  1. ক) সসীম দশমিক ভগ্নাংশ
  2. খ) অপ্রকৃত ভগ্নাংশ
  3. গ) অসীম আবৃত দশমিক ভগ্নাংশ
  4. ঘ)অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ
ব্যাখ্যা

সোর্স: নবম-দশম শ্রেণি, সাধারণ গণিত 
২,৮৬৩.
দুইটি ক্রমিক পূর্ণ সংখ্যার বর্গের পার্থক্য ১০১ হলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত?
  1. ২২
  2. ২৩
  3. ৫০
  4. ৫১
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি ক্রমিক পূর্ণ সংখ্যার বর্গের পার্থক্য ১০১ হলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত?

সমাধান:
ক্ষুদ্রতম সংখ্যাটি = (বর্গের অন্তর - ১)/২
= (১০১ - ১)/২
= ১০০/২
= ৫০
২,৮৬৪.
দুটি সংখ্যার ল.সা.গু. ও গ.সা.গু. যথাক্রমে ৬০ ও ৫। একটি সংখ্যা অপর সংখ্যার ৪/৩ অংশ হলে বড় সংখ্যাটি কত?
  1. ৩৫
  2. ২৫
  3. ২০
  4. ১৫
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি সংখ্যার ল.সা.গু. ও গ.সা.গু. যথাক্রমে ৬০ ও ৫। একটি সংখ্যা অপর সংখ্যার ৪/৩ অংশ হলে বড় সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
ছোট সংখ্যা = ক
∴ বড় = ৪ক/৩

আমরা জানি,
দুইটি সংখ্যার গুণফল = ল.সা.গু × গ.সা.গু
ক × (৪ক/৩) = ৬০ × ৫ = ৩০০
= ২২৫ = ১৫
ক = ১৫

∴ ছোট সংখ্যাটি = ১৫
∴ বড় সংখ্যাটি = (৪ × ১৫)/৩ = ২০
২,৮৬৫.
কোনো বইয়ের ৯৬ পৃষ্ঠা পড়বার পরেও তার ৫/১৩ অংশ পড়তে বাকি থাকলে বইটির মোট পৃষ্ঠা সংখ্যা কত?
  1. ১৩৬ পৃষ্ঠা
  2. ১৫৬ পৃষ্ঠা
  3. ১৬৬ পৃষ্ঠা
  4. ১৭৬ পৃষ্ঠা
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো বইয়ের ৯৬ পৃষ্ঠা পড়বার পরেও তার ৫/১৩ অংশ পড়তে বাকি থাকলে বইটির মোট পৃষ্ঠা সংখ্যা কত?

সমাধান: 
বইটির মোট পৃষ্ঠা সংখ্যা = ১ অংশ 

অবশিষ্ট অংশ = ১ - (৫/১৩) অংশ 
= (১৩ - ৫)/১৩ অংশ 
= ৮/১৩ অংশ 

প্রশ্নমতে
 ৮/১৩ অংশ  = ৯৬ পৃষ্ঠা 
১ বা সম্পূর্ণ অংশ  = (৯৬ × ১৩)/৮ পৃষ্ঠা
= ১৫৬ পৃষ্ঠা 
২,৮৬৬.
কোন সংখ্যার দুই-তৃতীয়াংশ ঐ সংখ্যার 60 কম হলে সংখ্যাটি কত?
  1. 180
  2. 150
  3. 120
  4. 270
ব্যাখ্যা
মনে করি, সংখ্যাটি 'ক'
শর্তমতে, 2ক/3 = ক - 60
বা, ক - 2ক/3 = 60
বা, (3ক - 2ক)/3 = 60 
∴ ক = 180
২,৮৬৭.
৭২ সংখ্যাটির মোট ভাজক আছে?
  1. ৯টি
  2. ১০টি
  3. ১১টি
  4. ১২টি
ব্যাখ্যা
প্রশ্ন: ৭২ সংখ্যাটির মোট ভাজক আছে?

সমাধান:
৭২
= ১ × ৭২
= ২ × ৩৬
= ৩ × ২৪
= ৪ × ১৮
= ৬ × ১২
= ৮ × ৯

৭২ এর ভাজকসমূহ
১, ২, ৩, ৪, ৬, ৮, ৯, ১২, ১৮, ২৪, ৩৬, ৭২ 

∴ মোট ভাজক সংখ্যা ১২টি
২,৮৬৮.
৭২৮ এবং ৯০০ সংখ্যাদ্বয়কে এমন একটি বৃহত্তম সংখ্যা দ্বারা ভাগ করলে যথাক্রমে ৮ এবং ৪ অবশিষ্ট থাকবে। সেই সংখ্যাটি কত?
  1. ১৬ 
  2. ১২ 
  3. ৬ 
  4. ১৮ 
ব্যাখ্যা

প্রশ্ন: ৭২৮ এবং ৯০০ সংখ্যাদ্বয়কে এমন একটি বৃহত্তম সংখ্যা দ্বারা ভাগ করলে যথাক্রমে ৮ এবং ৪ অবশিষ্ট থাকবে। সেই সংখ্যাটি কত?

সমাধান:
৭২৮ - ৮ = ৭২০
এবং ৯০০ - ৪ = ৮৯৬।

এখানে,
৭২০ এবং ৮৯৬ এর গ.সা.গু. হলো = ২ × ২ × ২ × ২ = ১৬

সুতরাং, ৭২৮ ও ৯০০ কে ১৬ দিয়ে ভাগ করলে যথাক্রমে ৮ ও ৪ অবশিষ্ট থাকবে।

২,৮৬৯.
দুইটি সংখ্যার গুণফল ৩৩৮০ এবং গ.সা.গু ১৩। সংখ্যা দুইটির ল.সা.গু কত? 
  1. ২৪০
  2. ২৬০
  3. ৩৬০
  4. ৭৮০
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার গুণফল ৩৩৮০ এবং গ. সা. গু ১৩। সংখ্যা দুইটির ল. সা. গু কত?

সমাধান:
আমরা জানি,
দুইটি সংখ্যার গুণফল = সংখ্যা দুইটির গ. সা. গু × সংখ্যা দুইটির ল. সা. গু
বা, ৩৩৮০ = ১৩ × ল. সা. গু
বা, ল. সা. গু = ৩৩৮০/১৩
∴ ল. সা. গু = ২৬০ ।
২,৮৭০.
(০.১ × ০.০১ × ০.০০১)/(০.২ × ০.০২ × ০.০০২) এর মান কত?
  1. ০.৫০
  2. ০.০১৫
  3. ০.২৫
  4. ০.১২৫
ব্যাখ্যা
প্রশ্ন: (০.১ × ০.০১ × ০.০০১)/(০.২ × ০.০২ × ০.০০২) এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
(০.১ × ০.০১ × ০.০০১)/(০.২ × ০.০২ × ০.০০২)
= ০.০০০০০১/০.০০০০০৮
= ১/৮
= ০.১২৫
২,৮৭১.
ছয়টি পর পর স্বাভাবিক সংখ্যা আছে। প্রথম তিনটির যোগফল 27 হলে, শেষ তিনটির যোগফল কত?
  1. 30
  2. 32
  3. 33
  4. 36
ব্যাখ্যা
প্রশ্ন: ছয়টি পর পর স্বাভাবিক সংখ্যা আছে। প্রথম তিনটির যোগফল 27 হলে, শেষ তিনটির যোগফল কত? 

সমাধান: 
ধরি,
ছয়টি ক্রমিক পূর্ণসংখ্যা যথাক্রমে x, x + 1, x + 2, x + 3, x + 4 এবং x + 5

প্রশ্নমতে, 
x + x + 1 + x + 2 = 27 
বা, 3x + 3 = 27 
বা, 3x = 24 
∴ x = 8 

∴ শেষ তিনটির যোগফল = x + 3 + x + 4 + x + 5 
= 3x + 12 
= (3 × 8) + 12 
= 24 + 12 
= 36
২,৮৭২.
20 থেকে 70 পর্যন্ত যে সকল মৌলিক সংখ্যার একক স্থানীয় অংক 1 তাদের সমষ্টি কত?
  1. ক) 131
  2. খ) 132
  3. গ) 133
  4. ঘ) 134
ব্যাখ্যা
প্রশ্ন: 20 থেকে 70 পর্যন্ত যে সকল মৌলিক সংখ্যার একক স্থানীয় অংক 1 তাদের সমষ্টি কত?

সমাধান:
20 থেকে 70 পর্যন্ত যে সকল মৌলিক সংখ্যার একক স্থানীয় অংক 1 সেগুলো হলো 31, 41, 61
তাদের সমষ্টি = 31 + 41 + 61 
= 133
২,৮৭৩.
a2 - 3a, a2 - 9, a2 - 4a + 3 এর গ.সা.গু. হবে-
  1. ক) (a - 3) (a +3)
  2. খ) (a - 3)
  3. গ) a(a -1) (a -3) (a +3)
  4. ঘ) a(a -3) (a -1)
ব্যাখ্যা
প্রশ্ন: a2 - 3a, a2 - 9, a2 - 4a + 3 -এর গ.সা.গু. হবে-

সমাধান
১ম রাশি = a2 - 3a
= a (a - 3) 

২য় রাশি = a2 - 9
= (a)2 - (3)2 
= (a + 3) (a - 3) 

৩য় রাশি = a2 - 4a +3 
= a2 - 3a - a + 3 
= a (a - 3) - 1 (a - 3)
= (a - 3) (a - 1)

∴ নির্ণেয় গ.সা.গু. = (a - 3) ।
২,৮৭৪.
৬ টি সংখ্যার গড় ২৫। যদি ২২ গড় বিশিষ্ট ৩ টি সংখ্যা প্রদত্ত সংখ্যাটির সাথে যোগ করা হয়, তবে সমন্বিত ৯টি সংখ্যার গড় কত?
  1. ২৪ 
  2. ৩২ 
  3. ৪২ 
  4. ২৮ 
ব্যাখ্যা

প্রশ্ন: ৬ টি সংখ্যার গড় ২৫। যদি ২২ গড় বিশিষ্ট ৩ টি সংখ্যা প্রদত্ত সংখ্যাটির সাথে যোগ করা হয়, তবে সমন্বিত ৯টি সংখ্যার গড় কত?

সমাধান:
প্রথম ৬টি সংখ্যার যোগফল = ৬ × ২৫ = ১৫০

আবার, 
নতুন ৩টি সংখ্যার যোগফল = ৩ × ২২ = ৬৬

∴ মোট (৬ + ৩) = ৯টি সংখ্যার সমষ্টি = ১৫০ + ৬৬ = ২১৬

∴ নতুন গড় = ২১৬/৯ = ২৪

২,৮৭৫.
৬০ এবং ৮০ এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা দুইটির অন্তর কত?
  1. ক) ০২
  2. খ) ১৪
  3. গ) ১৬
  4. ঘ) ১৮
ব্যাখ্যা
৬০ ও ৮০ এর মধ্যবর্তী বৃহত্তম মৌলিক সংখ্যা ৭৯ এবং ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা ৬১। এদের পার্থক্যে ৭৯ - ৬১ = ১৮
২,৮৭৬.
কোন বৃহত্তম সংখ্যা দিয়ে ২১০ এবং ৩৫০ কে ভাগ করলে প্রত্যেকবার ১০ অবশিষ্ট থাকবে?
  1. ২১
  2. ১৫
  3. ২০
ব্যাখ্যা
প্রশ্ন: কোন বৃহত্তম সংখ্যা দিয়ে ২১০ এবং ৩৫০ কে ভাগ করলে প্রত্যেকবার ১০ অবশিষ্ট থাকবে?

সমাধান:
২১০ এবং ৩৫০ কে যে সংখ্যা দিয়ে ভাগ করলে প্রত্যেকবার ১০ অবশিষ্ট থাকবে।
সেই সংখ্যা দিয়ে ২১০ - ১০ = ২০০ এবং ৩৫০ - ১০ = ৩৪০ কে ভাগ করলে অবশিষ্ট থাকবে না। -
অর্থাৎ বৃহত্তম সংখ্যাটি এমন হতে হবে যা দ্বারা ২০০ এবং ৩৪০ এর গ.সা.গু-এর সমান হয়।
২০০ এবং ৩৪০ এর গ.সা.গু = ২০
∴ নির্ণেয় বৃহত্তম সংখ্যা ২০।
২,৮৭৭.
কোন সংখ্যা বর্গমূলের সাথে ১০ যোগ করলে যোগফল ৪-এর বর্গ হবে?
  1. ক) ১৬
  2. খ) ২৫
  3. গ) ৩৬
  4. ঘ) ৯
ব্যাখ্যা
ধরি, সংখ্যাটি x
শর্তমতে, √x + ১০ = ৪
√x = ১৬ -১০ = ৬
(√x) = ৬ = ৩৬
২,৮৭৮.
৩০টি আম ও ৩৬টি লিচু সর্বোচ্চ কতজন বালকের মধ্যে সমান ভাগে ভাগ করা যেতে পারে? 
  1. ৩ জন
  2. ৫ জন
  3. ৬ জন
  4. ৯ জন
ব্যাখ্যা
প্রশ্ন: ৩০টি আম ও ৩৬টি লিচু সর্বোচ্চ কতজন বালকের মধ্যে সমান ভাগে ভাগ করা যেতে পারে? 

সমাধান: 
নির্ণেয় বালকের সংখ্যা হবে ৩০ ও ৩৬ এর গ. সা. গু 
∴ ৩০ ও ৩৬ এর গ. সা. গু = ৬

∴ নির্ণেয় বালকের সংখ্যা = ৬ জন।
২,৮৭৯.
√225 এর বর্গমূল হলো _____
  1. মূলদ সংখ্যা
  2. অমূলদ সংখ্যা
  3. স্বাভাবিক সংখ্যা
  4. পূর্ণ সংখ্যা
ব্যাখ্যা
প্রশ্ন: √225 এর বর্গমূল হলো _____

সমাধান:
√225 = 15

15 এর বর্গমূল = √15, যা একটি অমূলদ সংখ্যা।
২,৮৮০.
পরপর তিনটি সংখ্যার গুণফল ১২০ হলে তাদের যোগফল কত?
  1. ক) ৯
  2. খ) ১২
  3. গ) ১৪
  4. ঘ) ১৫
ব্যাখ্যা
১২০ = ৪ × ৫ × ৬
সুতরাং সংখ্যা তিনটির যোগফল = ৪ + ৫ + ৬ = ১৫
২,৮৮১.
১০টি সংখ্যার যোগফল ৩৮০। এদের প্রথম ৪টির গড় ৫০ এবং শেষ ৫টির গড় ৩২। পঞ্চম সংখ্যাটি কত?
  1. ১০
  2. ১৫
  3. ২০
  4. কোনোটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: ১০টি সংখ্যার যোগফল ৩৮০। এদের প্রথম ৪টির গড় ৫০ এবং শেষ ৫টির গড় ৩২। পঞ্চম সংখ্যাটি কত?

সমাধান:
প্রথম ৪টির গড় ৫০
প্রথম ৪টি সংখ্যার সমষ্টি = ৪ × ৫০
= ২০০

শেষ ৫টির সংখ্যার গড় ৩২
শেষ ৫টি সংখ্যার সমষ্টি = ৫ × ৩২
= ১৬০

∴ ৯টি সংখ্যার সমষ্টি = (২০০ + ১৬০)
= ৩৬০

∴পঞ্চম সংখ্যাটি = ৩৮০ - ৩৬০
= ২০
২,৮৮২.
একজন বোলার গড়ে ১৪ রান দিয়ে ১২টি উইকেট পান। পরবর্তী খেলায় গড়ে ৬ রান দিয়ে ৪টি উইকেট পান। এখন তার উইকেট প্রতি গড় রান কত?
  1. ১০
  2. ১২
  3. ১৪
ব্যাখ্যা
প্রশ্ন: একজন বোলার গড়ে ১৪ রান দিয়ে ১২টি উইকেট পান। পরবর্তী খেলায় গড়ে ৬ রান দিয়ে ৪টি উইকেট পান। এখন তার উইকেট প্রতি গড় রান কত?

সমাধান:
একজন বোলার গড়ে ১৪ রান দিয়ে ১২ উইকেট পান
মোট রান দিয়েছেন = (১৪ × ১২)
= ১৬৮ রান

পরবর্তী খেলায় গড়ে ৬ রান দিয়ে ৪ টি উইকেট পান।
মোট রান = (৬ × ৪) = ২৪ রান

∴ তিনি গড়ে উইকেট প্রতি রান দিয়েছেন = (১৬৮ + ২৪)/(১২ + ৪)
= ১৯২/১৬
= ১২
২,৮৮৩.
নিচের কোনটি মূলদ সংখ্যা?
  1. √5
  2. √5/2
  3. 7√3
  4. 11/2
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি মূলদ সংখ্যা?

সমাধান: 
মূলদ সংখ্যা: যেসব সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় যেখানে p, q স্বাভাবিক সংখ্যা এবং q≠0 তাদেরকে মূলদ সংখ্যা বলে।

- শূণ্য, সব স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ মূলদ সংখ্যা।
- সব পূর্ণসংখ্যা মূলদ সংখ্যা।
- সব পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল মূলদ সংখ্যা। যেমন: √16, √36.
- সব পূর্ণ ঘন সংখ্যার ঘনমূল মূলদ সংখ্যা।
- দশমিকের পরের অঙ্কগুলো যদি সসীম আকারে থাকে তাহলে সংখ্যাটি মূলদ সংখ্যা। যেমন: 5.66, 7.75.

∴ 11/2 = 5.5 মূলদ সংখ্যা।
২,৮৮৪.
যেখানে a একটি জোড় সংখ্যা হলে, নিচের কোনটি বিজোড় সংখ্যা?
  1. 2(5a + 2)
  2. 2(5a + 3)
  3. 5a + 3
  4. 5a + 2
ব্যাখ্যা
প্রশ্ন: যেখানে a একটি জোড় সংখ্যা হলে, নিচের কোনটি বিজোড় সংখ্যা?

সমাধান:
2 দ্বারা কোন সংখ্যাকে গুণ করলে গুণফল জোড় সংখ্যা হয়।
তাই,  2(5a + 3) ও 2(5a + 2) জোড় সংখ্যা।

এখন
a জোড় বলে 5a জোড় হবে, তাহলে 5a + 2 ও জোড় হবে।

∴ 5a + 3 সংখ্যাটি a এর সকল মানের জন্য বিজোড় হবে।
২,৮৮৫.
দুই অংকবিশিষ্ট একটি সংখ্যার দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের দ্বিগুণ। একক স্থানীয় অঙ্ক ৩ হলে, মূল সংখ্যার সাথে স্থান বিনিময়কৃত সংখ্যার পার্থক্য কত?
  1. ২৭
  2. ১৮
  3. ১৪
  4. কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: দুই অংকবিশিষ্ট একটি সংখ্যার দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের দ্বিগুণ। একক স্থানীয় অঙ্ক ৩ হলে, মূল সংখ্যার সাথে স্থান বিনিময়কৃত সংখ্যার পার্থক্য কত?

সমাধান: 
ধরি,
সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক = ৩
সংখ্যাটির দশক স্থানীয় অঙ্ক = ৬
সংখ্যাটি হলো: ১০ × ৬ + ৩ =৬৩

সংখ্যাটি স্থান বিনিময় করলে সংখ্যাটি হবে: ১০ ×৩ + ৬ = ৩৬

∴ পার্থক্য = ৬৩ - ৩৬ = ২৭
২,৮৮৬.
৪ অংকের ক্ষুদ্রতম এবং বৃহত্তর সংখ্যার পার্থক্য কত?
  1. ক) ১
  2. খ) ৮৯৯৯
  3. গ) ৮৯৯
  4. ঘ) ৮৯৯৯৯
ব্যাখ্যা
প্রশ্ন: ৪ অংকের ক্ষুদ্রতম এবং বৃহত্তর সংখ্যার পার্থক্য কত?

সমাধান:
৪ অংকের ক্ষুদ্রতম সংখ্যা = ১০০০
বৃহত্তর সংখ্যা = ৯৯৯৯

পার্থক্য = ৯৯৯৯ - ১০০০ = ৮৯৯৯
২,৮৮৭.
১০, ১২ ও ১৪ এর গাণিতিক গড়টি ৯, ১১ এবং কোন সংখ্যার গাণিতিক গড়ের সমান?
  1. ১৩
  2. ১৪
  3. ১৫
  4. ১৬
ব্যাখ্যা
প্রশ্ন: ১০, ১২ ও ১৪ এর গাণিতিক গড়টি ৯, ১১ এবং কোন সংখ্যার গাণিতিক গড়ের সমান?

সমাধান:
এখানে,
১০, ১২ ও ১৪ এর গাণিতিক গড় = ( ১০ + ১২ + ১৪)/৩ = ৩৬/৩ = ১২

ধরি, অজানা সংখ্যাটি = ক

প্রশ্নমতে,
(৯ + ১১ + ক)/৩ = ১২
⇒ ২০ + ক = ৩৬
⇒ ক = ৩৬ - ২০
∴ ক = ১৬
২,৮৮৮.
দুটি সংখ্যার গুণফল ৩৩৮০ এবং ল.সা.গু ২৬০ হলে সংখ্যা দুটির গ.সা.গু কত?
  1. ১৩
  2. ১৭
  3. ২৩
  4. ২৭
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি সংখ্যার গুণফল ৩৩৮০ এবং ল.সা.গু ২৬০ হলে সংখ্যা দুটির গ.সা.গু কত?

সমাধান:
আমরা জানি,
সংখ্যা দুটির গুণফল = সংখ্যা দুটির ল.সা.গু × গ.সা.গু
⇒ ৩৩৮০ = ২৬০ × গ.সা.গু
⇒ গ.সা.গু = ৩৩৮০/২৬০
∴ গ.সা.গু = ১৩
২,৮৮৯.
কোনটি অমূলদ সংখ্যা ?
  1. ক) 3.25 / (3)√64
  2. খ) √7 / (3)√9
  3. গ) 3/4
  4. ঘ) 1/2
ব্যাখ্যা
যে সংখ্যাটি দশমিকের পর অসীম অনাবৃত তাকে অমূলদ সংখ্যা বলে।
২,৮৯০.
{(4.2 × 4.2) - (1.9 × 1.9)}/(2.3 × 6.1) = কত? 
  1. ক) 8.4
  2. খ) 2.3
  3. গ) 1.0
  4. ঘ) 4.2
ব্যাখ্যা
প্রশ্ন: {(4.2 × 4.2) - (1.9 × 1.9)}/(2.3 × 6.1) = কত? 

সমাধান: 
ধরি
a = 4.2 এবং b =1.9
a + b = 4.2 + 1.9 = 6.1
a - b = 4.2 - 1.9 = 2.3

প্রদত্ত রাশি 
= (a2 - b2)/(a + b)(a - b)
= (a2 - b2)/(a2- b2)
=1
২,৮৯১.
 এর মান কত?
  1. ১/২
  2. ৩/৪
  3. ৩/৫
  4. ১/৮
ব্যাখ্যা

প্রশ্ন:  এর মান কত?

সমাধান:



২,৮৯২.
নিচের কোন সংখ্যাটি ৩ এবং ৭ উভয়ের দ্বারা নিঃশেষে বিভাজ্য?
  1. ক) ৩০৩
  2. খ) ৪৪১
  3. গ) ৩৪১
  4. ঘ) ৪০৬
ব্যাখ্যা
প্রশ্ন : নিচের কোন সংখ্যাটি ৩ এবং ৭ উভয়ের দ্বারা নিঃশেষে বিভাজ্য?

সমাধান :
৩ ও ৭ এর ল. সা, গু = ২১ 
২১ দ্বারা বিভাজ্য সংখ্যাটিই ৩ ও ৭ উভয়ের দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। 

অপশন টেস্ট
৪৪১/২১ = ২১
∴ ৪৪১ সংখ্যাটি  ৩ ও ৭ উভয়ের দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে।

৩০৩, ৩৪১, ৪০৬ সংখ্যাগুলো ২১ দ্বারা বিভাজ্য বিভাজ্য নয়। 
২,৮৯৩.
একটি সংখ্যাকে ৯৬০ এবং ৮৪০ এর যোগফল দ্বারা ভাগ করলে ভাগফল, ঐ সংখ্যা দুটির পার্থক্যের দুইগুণ হয় এবং ভাগশেষ ৫০ পাওয়া যায়। সংখ্যাটি কত?
  1. ৩২৪৫০০
  2. ৪৩২০৫০
  3. ৫৫১০১৪
  4. ৬২৩১৫০
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সংখ্যাকে ৯৬০ এবং ৮৪০ এর যোগফল দ্বারা ভাগ করলে ভাগফল, ঐ সংখ্যা দুটির পার্থক্যের দুইগুণ হয় এবং ভাগশেষ ৫০ পাওয়া যায়। সংখ্যাটি কত?

সমাধান:
যোগফল = (৯৬০ + ৮৪০) = ১৮০০

এখন,
ভাগফল = ২(৯৬০ - ৮৪০)
= (২ × ১২০)
= ২৪০

∴ সংখ্যাটি = (২৪০ × ১৮০০) + ৫০
= ৪৩২০০০ + ৫০
= ৪৩২০৫০
২,৮৯৪.
নিচের কোন দুইটি সহ-মৌলিক যুগল সংখ্যা? 
  1. (১০, ১৫)
  2. (৯, ১৬)
  3. (২১, ১৪)
  4. (২৭, ১২)
ব্যাখ্যা
প্রশ্ন: কোন সংখ্যা যুগল সহ-মৌলিক? 

সমাধান: 
আমরা জানি, 
দুটি সংখ্যার গ.সা.গু ১ হলে‌ অর্থাৎ ১ ভিন্ন কোন সাধারণ গুণনীয়ক না থাকলে তাদেরকে একত্রে সহ-মৌলিক সংখ্যা বলে। 
যেমন- (৩, ৪), (৮, ৯), (৬, ১৩) (৯, ১৬), (১৬, ২৫) ইত্যাদি। 

এখানে, 
৯ = ১ × ৩ × ৩ 
১৬ = ১ × ২ × ৮ 
= ৪ × ৪ 
এখানে যেহেতু ১ ভিন্ন কোনো সাধারণ উৎপাদক নেই। 
সুতরাং, (৯, ১৬) পরস্পর সহ-মৌলিক। 
২,৮৯৫.
200 এবং 300 এর মধ্যে কোন বৃহত্তম সংখ্যাকে 6, 8 ও 9 দ্বারা ভাগ করলে প্রতিক্ষেত্রে 5 অবশিষ্ট থাকবে?
  1. 288
  2. 285
  3. 293
  4. 228
ব্যাখ্যা
প্রশ্ন: 200 এবং 300 এর মধ্যে কোন বৃহত্তম সংখ্যাকে 6, 8 ও 9 দ্বারা ভাগ করলে প্রতিক্ষেত্রে 5 অবশিষ্ট থাকবে?

সমাধান:
6, 8, 9 এর ল.সা.গু = 72

এখন,
72 × 2 = 144
72 × 3 = 216
72 × 4 = 288
72 × 5 = 360

∴ বৃহত্তম সংখ্যাটি হবে 288 + 5 = 293
২,৮৯৬.
একটি সংখ্যার বর্গমূলের সাথে ৮ যোগ করলে যোগফল ১৫ হলে, সংখ্যাটি কত?
  1. ২৫
  2. ৬৪
  3. ৪৯
  4. ৩৬
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সংখ্যার বর্গমূলের সাথে ৮ যোগ করলে যোগফল ১৫ হলে, সংখ্যাটি কত?

সমাধান:
ধরি, সংখ্যাটি x

প্রশ্নানুসারে,
⇒ √x + ৮ = ১৫
⇒ √x = ১৫ - ৮
⇒ √x = ৭
⇒ x = ৭  ;[বর্গ করে]
∴ x = ৪৯
২,৮৯৭.
√7 কি ধরনের সংখ্যা?
  1. মূলদ সংখ্যা
  2. অমূলদ সংখ্যা
  3. পূর্ণসংখ্যা
  4. স্বাভাবিক সংখ্যা
ব্যাখ্যা
প্রশ্ন: √7 কি ধরনের সংখ্যা?

সমাধান:
- যে সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় না, যেখানে p ও q পূর্ণসংখ্যা এবং q ≠ 0, সে সংখ্যাকে অমূলদ সংখ্যা বলা হয়।
- পূর্ণবর্গ নয় এরূপ যে কোনাে স্বাভাবিক সংখ্যার বর্গমূল কিংবা তার ভগ্নাংশ একটি অমূলদ সংখ্যা।
- যেমন √2 = 1.414213..., √3 = 1.732 ..., √2 = 1.118..., ইত্যাদি অমূলদ সংখ্যা।
২,৮৯৮.
কোন সংখ্যার বর্গমূলের সাথে ১০ যোগ করলে যোগফল ৪ এর বর্গ হবে? 
  1. ১৬
  2. ২৫
  3. ৩৬
ব্যাখ্যা
প্রশ্ন: কোন সংখ্যার বর্গমূলের সাথে ১০ যোগ করলে যোগফল ৪ এর বর্গ হবে? 

সমাধান: 
ধরি, 
সংখ্যাটি = x 

শর্তমতে, 
√x + ১০ = ১৬ 
বা, √x = ১৬ - ১০ 
বা, √x = ৬ 
বা, (√x) = (৬)
∴ x = ৩৬
২,৮৯৯.
একটি ভগ্নাংশের লব ও হরের সমষ্টি ৭। লবের সাথে ১ যোগ করলে হরের সমান হবে। ভগ্নাংশটি কত?
  1. ২/৫
  2. ২/৩
  3. ৩/৪
  4. ৫/৯
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ভগ্নাংশের লব ও হরের সমষ্টি ৭। লবের সাথে ১ যোগ করলে হরের সমান হবে। ভগ্নাংশটি কত? 
 
সমাধান: 
ভগ্নাংশটির লব x হলে হর হবে (৭ - x) 
∴ ভগ্নাংশটি = x/(৭ - x) 
 
শর্তমতে, 
x + ১ = ৭ - x 
বা, x + x = ৭ - ১ 
বা, ২x = ৬ 
বা, x = ৬/২ 
∴ x = ৩ 
 
∴ নির্ণেয় ভগ্নাংশটি = ৩/(৭ - ৩)  
= ৩/৪ ।
২,৯০০.
৬টি বিষয়ে আরিফের নম্বরের গড় ৭০। গণিত ব্যতীত অবশিষ্ট ৫টি বিষয়ের গড় ৬৮। গণিতে তার প্রাপ্ত নম্বর কত? 
  1. ক) ৮০
  2. খ) ৮৩
  3. গ) ৮৭
  4. ঘ) ৯০
ব্যাখ্যা
প্রশ্ন: ৬টি বিষয়ে আরিফের নম্বরের গড় ৭০। গণিত ব্যতীত অবশিষ্ট ৫টি বিষয়ের গড় ৬৮। গণিতে তার প্রাপ্ত নম্বর কত? 

সমাধান:
৬টি বিষয়ে আরিফের নম্বরের গড় ৭০
∴ ৬টি বিষয়ে আরিফের নম্বরের সমষ্টি = ৭০ × ৬ = ৪২০ 

গণিত ব্যতীত অবশিষ্ট ৫টি বিষয়ের গড় ৬৮
∴ গণিত ব্যতীত অবশিষ্ট ৫টি বিষয়ের সমষ্টি = ৬৮ × ৫ = ৩৪০ 

∴ গণিতে প্রাপ্ত নম্বর = ৪২০ - ৩৪০ = ৮০