বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

বাস্তব সংখ্যা, গড়, ভগ্নাংশ, ল.সা.গু ও গ.সা.গু

মোট প্রশ্ন৬,৪০৪এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

বাস্তব সংখ্যা, গড়, ভগ্নাংশ, ল.সা.গু ও গ.সা.গু

PrepBank · পাতা ২০ / ৬৪ · ১,৯০১২,০০০ / ৬,৪০৪

১,৯০১.
০, ১, ২, ৩, ৪ দ্বারা গঠিত পাঁচ অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার যোগফল কত? 
  1. ৫৩৪৪২
  2. ৫৩৪৪৪
  3. ৫৩৪৪৮
  4. ৫৩৪৪০
ব্যাখ্যা
প্রশ্ন: ০, ১, ২, ৩, ৪ দ্বারা গঠিত পাঁচ অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার যোগফল কত? 

সমাধান: 
০, ১, ২, ৩ ও ৪ দ্বারা গঠিত পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা = ৪৩২১০ 
০, ১, ২, ৩ ও ৪ দ্বারা গঠিত পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা = ১০২৩৪ 

∴ বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার যোগফল = (৪৩২১০ + ১০২৩৪) 
= ৫৩৪৪৪ ।
১,৯০২.
নিচের কোনটি মূলদ সংখ্যা?
  1. ক) √১২৫
  2. খ) √৩৪৩
  3. গ) √৬২৫
  4. ঘ) √২১৬
ব্যাখ্যা

পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল মূলদ সংখ্যা।
যেহেতু √৬২৫ = ২৫
সুতরাং √৬২৫ একটি মূলদ সংখ্যা।

১,৯০৩.
নিচের কোন দুটি সহ মৌলিক সংখ্যা?
  1. ২৮,৫৬
  2. ৬৫, ৯৫
  3. ৮১,২১
  4. ৫২, ৯৭
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন দুটি সহ মৌলিক সংখ্যা?

সমাধান:
সহমৌলিক সংখ্যা:
দুটি সংখ্যার মধ্যে যদি ১ ছাড়া আর কোনো সাধারণ গুণনীয়ক না থাকে, তবে সেই সংখ্যা দুটিকে সহমৌলিক সংখ্যা বলা হয়। সহজ ভাষায়, দুটি সংখ্যার গসাগু (গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক) যদি ১ হয়, তবে তারা সহমৌলিক হবে।

প্রদত্ত অপশনে (ঘ) ৫২,৯৭ ক্রমজোড়টি সহমৌলিক।
কারণ, ৫২ = ১ × ২ × ২ × ১৩ এবং ৯৭ = ১ × ৯৭
দেখা যাচ্ছে ৫২ ও ৯৭ এর ১ ভিন্ন অন্য কোনো সাধারণ উৎপাদক নেই। সুতরাং এরা পরস্পর সহমৌলিক।
১,৯০৪.
২/৫, ৩/৫, ২/৩ এর ল.সা.গু. কত?
  1. ক) ৬
  2. খ) ১/৬
  3. গ) ৩/৫
  4. ঘ) ৫/৩
ব্যাখ্যা

ল.সা.গু. = (লবগুলোর ল.সা.গু.)/(হরগুলোর গ.সা.গু.)
= ({২, ৩, ২} এর ল.সা.গু.)/({৫, ৫, ৩}এর গ.সা.গু.)
= ৬/১
= ৬

১,৯০৫.
একটি প্রকৃত ভগ্নাংশের হর, লব অপেক্ষা 5 বেশি। ভগ্নাংশটি বর্গ করলে যে ভগ্নাংশ পাওয়া যায় তার হর, লব অপেক্ষা 45 বেশি হয়। ভগ্নাংশটি কত?
  1. 2/7
  2. 3/7
  3. 1/7
  4. 3/4
ব্যাখ্যা
ধরি 
ভগ্নাংশের লব = x
ভগ্নাংশের হর = x + 5
ভগ্নাংশটি = x/(x + 5)

ভগ্নাংশের বর্গ = {x/(x + 5)}2
   = x2/(x2 + 10x + 25)

প্রশ্নানুসারে,
x2 + 10x + 25 = x2 + 45
10x + 25= 45
10x = 45 - 25 
10x = 20
 x = 2

ভগ্নাংশটি = 2/(2 + 5)
               = 2/7
১,৯০৬.
2n + 1 সর্বদা মৌলিক সংখ্যা না হলে, n এর ক্ষুদ্রতম মান কত? (যেখানে n একটি স্বাভাবিক সংখ্যা)  
  1. 3
  2. 4
  3. 5
  4. 6
ব্যাখ্যা

প্রশ্ন: 2n + 1 সর্বদা মৌলিক সংখ্যা না হলে, n এর ক্ষুদ্রতম মান কত? (যেখানে n একটি স্বাভাবিক সংখ্যা)  

সমাধান:
এখানে 
n স্বাভাবিক সংখ্যা
⇒ n = 1, 2, 3,….........

n = 1 হলে: 2n + 1 = 2(1) + 1 = 3 (মৌলিক) 
n = 2 হলে: 2n + 1 = 2(2) + 1 = 5(মৌলিক)
n = 3 হলে: 2n + 1 = 2(3) + 1 = 7 (মৌলিক)
n = 4 হলে: 2n + 1 = 2(4) + 1 = 9(মৌলিক নয়) 

n-এর ক্ষুদ্রতম মান = 4

১,৯০৭.
১ ÷ (৮/৯){(৫/৮) + (৩/৮)} = কত ?
  1. ১/৯ 
  2. ৯/৮
  3. ১ 
  4. ১/৮ 
ব্যাখ্যা

প্রশ্ন: ১ ÷ (৮/৯){(৫/৮) + (৩/৮)} = কত ?

সমাধান: 
১ ÷ (৮/৯){(৫/৮) + (৩/৮)} 
= ১ ÷ (৮/৯){(৫ + ৩)/৮}
= ১ ÷ (৮/৯)×(৮/৮)
= ১  ÷ (৮/৯)
= ১ × (৯/৮)
= ৯/৮

১,৯০৮.
৮টি সংখ্যার গড় ৯.৫। একটি সংখ্যা বাদ দিলে গড় হ্রাস পেয়ে ৮ হয়। বাদ দেয়া সংখ্যাটি কত?
  1. ক) ১৫
  2. খ) ১৬
  3. গ) ১৮
  4. ঘ) ২০
ব্যাখ্যা
৮ টি সংখ্যার সমষ্টি = ৯.৫ × ৮ = ৭৬
এবং ১ টি বাদে বাকি ৭টি সংখ্যার সমষ্টি = ৮ × ৭ = ৫৬
 বাদ দেয়া সংখ্যাটি = ৭৬ - ৫৬
                             = ২০
১,৯০৯.
যে কোনো চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফলের সাথে 1 যোগ করলে যোগফল কী হব? 
  1. মৌলিক সংখ্যা
  2. পূর্ণবর্গ সংখ্যা
  3. জোড় সংখ্যা 
  4. অমূলদ সংখ্যা
ব্যাখ্যা

প্রশ্ন: যে কোনো চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফলের সাথে 1 যোগ করলে যোগফল কী হব? 

সমাধান:
মনে করি, চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা যথাক্রমে x, x + 1, x + 2, x + 3
ক্রমিক সংখ্যা চারটির গুণফলের সাথে 1 যোগ করলে পাওয়া যায়,
x(x + 1)(x + 2)(x + 3) + 1
= x(x + 3){(x + 1)(x + 2)} + 1
= (x2 + 3x)(x2 + 3x + 2) + 1

ধরি, 
x2 + 3x = a

প্রদত্ত রাশি, 
a(a + 2) + 1
= a2 + 2a + 1
= (a + 1)2
= (x2 + 3x + 1)2 ; [a এর মান বসিয়ে]
যা একটি পূর্ণবর্গ সংখ্যা।

সুতরাং যে কোনো চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফলের সাথে 1 যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে।

১,৯১০.
দুটি সংখ্যার ল.সা.গু তাদের গ.সা.গু এর ১২ গুণ। দুটি সংখ্যার গুণফল ৭৬৮ হলে, তাদের ল.সা.গু কত?
  1. ৫৬
  2. ৭৮
  3. ৮৪
  4. ৯৬
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি সংখ্যার ল.সা.গু তাদের গ.সা.গু এর ১২ গুণ। দুটি সংখ্যার গুণফল ৭৬৮ হলে, তাদের ল.সা.গু কত?

সমাধান:
ধরি,
দুটি সংখ্যার গ.সা.গু = ক
দুটি সংখ্যার ল.সা.গু = ১২ক

আমরা জানি,
দুটি সংখ্যার ল.সা.গু ও গ.সা.গুর গুণফল = দুটি সংখ্যার গুণফল
∴ ১২ক × ক = ৭৬৮
⇒ ১২ক = ৭৬৮
⇒ ক = ৭৬৮/১২
⇒ ক২ = ৬৪
⇒ ক = ৮
∴ ক = ৮

∴ ল.সা.গু = ১২ × ৮
= ৯৬
১,৯১১.
  1. ৩ 
  2. ১/২ 
  3. ৬ 
  4. ১/৩ 
ব্যাখ্যা

প্রশ্ন: 

সমাধান: 

১,৯১২.
কোন সংখ্যার বর্গমূলের সাথে ৫ যোগ করলে যোগফল ৪ এর বর্গ হবে?
  1. ১২১
  2. ২৫৬
  3. ১৪৪
  4. ১৬৯
ব্যাখ্যা
প্রশ্ন: কোন সংখ্যার বর্গমূলের সাথে ৫ যোগ করলে যোগফল ৪ এর বর্গ হবে?

সমাধান:
মনে করি,
সংখ্যাটি x

প্রশ্নমতে,
√x + ৫ = ৪
⇒ √x = ১৬ - ৫
⇒ √x = ১১
⇒ x = ১১
∴ x = ১২১

∴ নির্ণেয় সংখ্যাটি ১২১।
১,৯১৩.
১.১, ০.১ ও .০০১১ এর সমষ্টি কত?
  1. ক) ০.০১১১১
  2. খ) ১.২০১১
  3. গ) ১১.১১০১
  4. ঘ) ১.১০১১
ব্যাখ্যা
প্রশ্ন: ১.১, ০.১ ও .০০১১ এর সমষ্টি কত?

সমাধান:
১.১০০০ + ০.১০০০ + ০.০০১১
= ১.২০১১
১,৯১৪.
a ও b দুটি বিজোড় সংখ্যা। নিচের কোনটি জোড় সংখ্যা হবে?
  1. a + b + 1
  2. ab
  3. a + b 
  4. a + b - 1
ব্যাখ্যা
প্রশ্ন: a ও b দুটি বিজোড় সংখ্যা। নিচের কোনটি জোড় সংখ্যা হবে?

সমাধান:
যেকোনো দুটি বিজোড় সংখ্যার যোগফল সবসময় জোড় হয় এবং গুণফল বিজোড় হয়।
a + b  একটি জোড় সংখ্যা। 
১,৯১৫.
১০ থেকে ৭০ পর্যন্ত যে সকল মৌলিক সংখ্যার একক স্থানীয় অংক ৭ তাদের সমষ্টি কত?
  1. ১৬৮
  2. ১৭৪
  3. ২১৪
  4. ২১৩
ব্যাখ্যা
প্রশ্ন: ১০ থেকে ৭০ পর্যন্ত যে সকল মৌলিক সংখ্যার একক স্থানীয় অংক ৭ তাদের সমষ্টি কত?

সমাধান:
১০ থেকে ৭০ পর্যন্ত যে মৌলিক সংখ্যা গুলো আছে সেগুলো হলো = ১১, ১৩, ১৭, ১৯, ২৩, ২৯, ৩১, ৩৭, ৪১, ৪৩, ৪৭, ৫৩, ৫৯, ৬১, ৬৭ 
একক স্থানে ৭ আছে এমন সংখ্যা গুলো = ১৭, ৩৭, ৪৭, ৬৭

∴ সমষ্টি = ১৭ + ৩৭ + ৪৭ + ৬৭
= ১৬৮
১,৯১৬.
অঙ্কপাতনে কয়টি প্রতীক ব্যবহার করা হয় ?
  1. ২৫
  2. ১০০
  3. অসংখ্য
  4. ১০
ব্যাখ্যা
প্রশ্ন: অঙ্কপাতনে কয়টি প্রতীক ব্যবহার করা হয় ?

সমাধান: 
কোন সংখ্যা অঙ্ক দ্বারা লিখাকে অঙ্কপাতন বলে।

অঙ্কপাতনে ১০ টি প্রতীক ব্যবহার করা হয়।

পাটিগণিতে ১০ টি প্রতীক ব্যবহার করে সকল সংখ্যা লিখা হয়। 
এগুলো হল : ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ০

উৎস : ৬ষ্ঠ শ্রেণির গণিত বোর্ড বইয়ের পৃষ্ঠা নং- ১
১,৯১৭.
যদি Q একটি মৌলিক সংখ্যা হয়  তাহলে √Q কী হবে?
  1. অমূলদ সংখ্যা 
  2. স্বাভাবিক সংখ্যা 
  3. মূলদ সংখ্যা 
  4. পূর্ণ সংখ্যা 
ব্যাখ্যা

প্রশ্ন: যদি Q একটি মৌলিক সংখ্যা হয়  তাহলে √Q কী হবে?

সমাধান:
মৌলিক সংখ্যার সংজ্ঞা অনুসারে, Q কেবলমাত্র 1 এবং Q দ্বারা বিভাজ্য।
আমরা জানি যে, যদি Q একটি পূর্ণবর্গ সংখ্যা হয় √Q​ মূলদ সংখ্যা হয়। 
কিন্তু যেহেতু Q মৌলিক, এটি কোনো পূর্ণবর্গ সংখ্যা নয়।
∴ √Q মূলদ সংখ্যা নয়।
যদি Q = 2, 3, 5, 7, 11, 13,… হয়, তবে  √Q​​ একটি অমূলদ সংখ্যা (irrational number)।
কারণ  √Q​​ কখনো ভগ্নাংশ বা পূর্ণসংখ্যা হিসেবে প্রকাশ করা যায় না।

অর্থাৎ √Q একটি অমূলদ সংখ্যা। 

১,৯১৮.
যদি একটি সংখ্যার ৫/১৫ অংশের সাথে ১০ যোগ করলে হয় ২৮। সংখ্যাটি কত?
  1. ৫২
  2. ৫৪
  3. ৫৬
  4. ৫৮
ব্যাখ্যা
প্রশ্ন: যদি একটি সংখ্যার ৫/১৫ অংশের সাথে ১০ যোগ করলে হয় ২৮। সংখ্যাটি কত?

সমাধান:
মনে করি,
সংখ্যাটি ক

প্রশ্নমতে,
(৫ক/১৫) + ১০ = ২৮
বা, (৫ক + ১৫০)/১৫ = ২৮
বা, ৫ক + ১৫০ = ৪২০
বা, ৫ক = ৪২০ - ১৫০
বা, ৫ক = ২৭০
বা, ক = ২৭০/৫
∴ ক = ৫৪
১,৯১৯.
২টি সংখ্যার গুনফল ২০৯ এবং সংখ্যা ২টির যোগফল ৩০। সংখ্যা ২টি কত?
  1. ক) ১৮,৯
  2. খ) ১০,৩
  3. গ) ৬৩,৩
  4. ঘ) ১৬, ৭
  5. ঙ) কোনটিই নয়
ব্যাখ্যা

Back Solving Method/Option Test:
18+9 = 27 ≠ 30
10+3 = 13 ≠ 30
63+3= 66 ≠ 30
16+7 = 23 ≠ 30
অপশন গুলোর কোনটিই প্রশ্নের দ্বিতীয় শর্ত মানছে না। তাই সঠিক উত্তর কোনটিই নয়।

১,৯২০.
৮টি সংখ্যার গড় ১৫। একটি সংখ্যা বাতিল করলে গড় হয় ১৩। বাতিলকৃত সংখ্যাটি কত?
  1. ২৯
  2. ৩১
  3. ২৭
  4. ১৯
ব্যাখ্যা
প্রশ্ন: ৮টি সংখ্যার গড় ১৫। একটি সংখ্যা বাতিল করলে গড় হয় ১৩। বাতিলকৃত সংখ্যাটি কত?

সমাধান: 
৮ টি সংখ্যার সমষ্টি = (১৫ × ৮) = ১২০
৭ টি সংখ্যার সমষ্টি = (১৩ × ৭) = ৯১

∴ বাতিলকৃত সংখ্যা = (১২০ - ৯১) = ২৯
১,৯২১.
ভাজক ভাগফলের ১০ গুণ, ভাজক ০.৬ হলে ভাজ্য কত?
  1. ক) ০.৩৬
  2. খ) ০.০০০৩৬
  3. গ) ০.০০৩৬
  4. ঘ) ০.০৩৬
ব্যাখ্যা
প্রশ্ন: ভাজক ভাগফলের ১০ গুণ, ভাজক ০.৬ হলে ভাজ্য কত?

সমাধান: 
সমাধান: 
ভাজক  = ০.৬
ভাগফল = ০.৬ ÷ ১০ = ০.০৬
ভাজ্য = ভাজক × ভাগফল 
= ০.৬ × ০.০৬
= ০.০৩৬
১,৯২২.
তিনটি সংখ্যার অনুপাত 2 : 3 : 4 এবং তাদের গ.সা.গু 4 হলে ল.সা.গু কত?
  1. 36
  2. 48
  3. 72
  4. 96
ব্যাখ্যা
প্রশ্ন: তিনটি সংখ্যার অনুপাত 2 : 3 : 4 এবং তাদের গ.সা.গু 4 হলে ল.সা.গু কত?

সমাধান:
∴ ল.সা.গু = গ.সা.গু × রাশিগুলোর অনুপাতের ল.সা.গু
= 4 × 12 [রাশিগুলোর অনুপাতের ল.সা.গু = 12]
= 48
১,৯২৩.
তিনটি ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যার বর্গের সমষ্টি ৪৪০ হলে, বৃহত্তম সংখ্যাটি কত?
  1. ১৪
  2. ১৬
  3. ১২
  4. ১৮
ব্যাখ্যা

প্রশ্ন: তিনটি ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যার বর্গের সমষ্টি ৪৪০ হলে, বৃহত্তম সংখ্যাটি কত?

সমাধান:
ধরি, প্রথম জোড় সংখ্যা = ক
∴ দ্বিতীয় ক্রমিক জোড় সংখ্যা = ক + ২
∴ তৃতীয় ক্রমিক জোড় সংখ্যা = ক + ৪

শর্তমতে,
+ (ক + ২) + (ক + ৪) = ৪৪০
⇒ ক + ক + ৪ক + ৪ + ক + ৮ক + ১৬ = ৪৪০
⇒ ৩ক + ১২ক + ২০ = ৪৪০
⇒ ৩ক + ১২ক = ৪২০
⇒ ৩ক + ১২ক - ৪২০ = ০
⇒ ক + ৪ক - ১৪০ = ০
⇒ ক + ১৪ক - ১০ক - ১৪০ = ০
⇒ ক(ক + ১৪) - ১০(ক + ১৪) = ০
⇒ (ক + ১৪)(ক - ১০) = ০

∴ ক = ১০ (যেহেতু ক = - ১৪ ঋণাত্মক, তাই গ্রহণযোগ্য নয়)

∴ প্রথম জোড় সংখ্যা = ১০
∴ দ্বিতীয় জোড় সংখ্যা = ১২
∴ তৃতীয় জোড় সংখ্যা = ১৪

∴ বৃহত্তম সংখ্যা = ১৪

অতএব, বৃহত্তম সংখ্যাটি = ১৪

১,৯২৪.
দুটি সংখ্যার গ.সা.গু ৮ এবং ল.সা.গু ৯৬। যদি একটি সংখ্যা ৩২ হয়, তবে অপর সংখ্যাটি কত? 
  1. ১২ 
  2. ২৪ 
  3. ৪৮ 
  4. ৬৪ 
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি সংখ্যার গ.সা.গু ৮ এবং ল.সা.গু ৯৬। যদি একটি সংখ্যা ৩২ হয়, তবে অপর সংখ্যাটি কত? 

সমাধান: 
দেওয়া আছে, 
দুটি সংখ্যার গ.সা.গু = ৮ এবং ল.সা.গু = ৯৬
একটি সংখ্যা = ৩২
অপর সংখ্যাটি = কত? 

আমরা জানি, 
দুটি সংখ্যার গ.সা.গু × ল.সা.গু = প্রথম সংখ্যা × অপর সংখ্যা 
বা, ৮ × ৯৬ = ৩২ × অপর সংখ্যা 
বা,অপর সংখ্যা = (৮ × ৯৬)/৩২ 
∴ অপর সংখ্যা = ২৪ । 
১,৯২৫.
কোনটি অমূলদ সংখ্যা -
  1. ক) √27/√3
  2. খ) √8/2
  3. গ) 3√27
  4. ঘ) 3√8
ব্যাখ্যা

√8/2 = 2√2/2 = √2 যা অমূলদ সংখ্যা।

১,৯২৬.
দুটি সংখ্যার যোগফল ৬০। তাদের বিয়োগফল, যোগফলের ১/৩ অংশ। সংখ্যা দুটির লসাগু কত?
  1. ক) ২০
  2. খ) ৩০
  3. গ) ৪০
  4. ঘ) ৬০
ব্যাখ্যা
সংখ্যা দুইটি ক ও খ হলে,
ক + খ = ৬০
এবং ক - খ = (ক + খ)/৩
সুতরাং ৩(ক - খ) = ৬০
ক - খ = ২০
ক = ৪০
খ = ২০
২০ ও ৪০ এর লসাগু = ৪০
১,৯২৭.
  1. ১০
  2. ১৫
ব্যাখ্যা
প্রশ্ন: 


সমাধান:
১,৯২৮.
কোন একটি সংখ্যার অর্ধেকের সঙ্গে ৬ যোগ করলে যে উত্তর পাওয়া যায়, সংখ্যাটির দ্বিগুণ থেকে ২১ বিয়োগ করলে একই উত্তর পাওয়া যায়। সংখ্যাটি কত?
  1. ১৮
  2. ২০
  3. ২২
  4. ২৪
ব্যাখ্যা

প্রশ্ন: কোন একটি সংখ্যার অর্ধেকের সঙ্গে ৬ যোগ করলে যে উত্তর পাওয়া যায়, সংখ্যাটির দ্বিগুণ থেকে ২১ বিয়োগ করলে একই উত্তর পাওয়া যায়। সংখ্যাটি কত? 

সমাধান: 
ধরি, 
সংখ্যাটি = ক 

শর্তমতে, 
(ক/২) + ৬ = ২ক - ২১ 
⇒ (ক + ১২)/২ = ২ক - ২১ 
⇒ ক + ১২ = ২ × (২ক - ২১) 
⇒ ক + ১২ = ৪ক - ৪২ 
⇒ ৪ক - ক = ১২ + ৪২ 
⇒ ৩ক = ৫৪ 
⇒ ক = ৫৪/৩ 
∴ ক = ১৮ 

∴ সংখ্যাটি = ১৮

১,৯২৯.
যদি x কে ৭ দিয়ে ভাগ করা হয়, তবে ভাগশেষ ৫ থাকে। যদি ৩x কে ৭ দিয়ে ভাগ করা হয়, তবে ভাগশেষ কত থাকবে?
ব্যাখ্যা
প্রশ্ন: যদি x  কে ৭ দিয়ে ভাগ করা হয়, তবে ভাগশেষ ৫ থাকে। যদি ৩x কে ৭ দিয়ে ভাগ করা হয়, তবে ভাগশেষ কত থাকবে?

সমাধান:
এখানে
x = ৭ + ৫ = ১২

∴ ৩x = ৩৬

৩৬ কে ৭ দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকবে = ১
১,৯৩০.
৫/১৪, ৫/৭, ১০/২১ এর গ.সা.গু কত?
  1. ক) ১০/৭
  2. খ) ৫/৪২
  3. গ) ১/১০
  4. ঘ) ৫/২১
ব্যাখ্যা
আমরা জানি,
ভগ্নাংশের গ.সা.গু = লবগুলোর গ.সা.গু/হরগুলোর ল .সা.গু
এখানে,
৫, ৫, ১০ লবগুলোর গ. সা. গু = ৫ এবং
১৪, ৭, ২১ হরগুলোর ল .সা.গু = ৪২

৫/১৪, ৫/৭, ১০/২১ সংখ্যাগুলোর গ. সা. গু = ৫/৪২
১,৯৩১.
√৮/√৯৮ এর চার দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান কোনটি?
  1. ০.২৮৫৭
  2. ০.২৮৪৭
  3. ০.২৮৬৭
  4. ০.২৮৩৭
ব্যাখ্যা
প্রশ্ন: √৮/√৯৮ এর চার দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান কোনটি?

সমাধান:
√৮/√৯৮ = √(৪ × ২)/√(৪৯ × ২)
= ২ × √২/৭ × √২
= ২/৭
= .২৮৫৭
১,৯৩২.
৫ এর প্রথম পাচঁটি বিজোড় গুণিতকের গড় কত?
  1. ২৫ 
  2. ২৩.৫ 
  3. ২৯ 
  4. ২৮.৫
ব্যাখ্যা

প্রশ্ন: ৫ এর প্রথম পাচঁটি বিজোড় গুণিতকের গড় কত?

সমাধান:
৫ এর প্রথম পাচঁটি বিজোড় গুণিতক = ৫, ১৫, ২৫, ৩৫, ৪৫
∴ সংখ্যাগুলোর যোগফল = ৫ + ১৫ + ২৫ + ৩৫ + ৪৫ 
= ১২৫

∴ নির্ণেয় গড় = ১২৫/৫
= ২৫

১,৯৩৩.
নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি বৃহত্তম?
  1. ক) ৩/৪
  2. খ) ৪/৯
  3. গ) ৭/৯
  4. ঘ) ৯/১৩
ব্যাখ্যা

৭/৯ = ০.৭৮
৩/৪ = ০.৭৫
৪/৯ = ০.৪৪
৯/১৩ = ০.৬৯
সুতরাং, বৃহত্তম ভগ্নাংশ = ৭/৯

১,৯৩৪.
দুটি সংখ্যার ল.সা.গু তাদের গ.সা.গু এর ১৫ গুণ। দুটি সংখ্যার গুণফল ৯৬০ হলে তাদের  ল.সা.গু কত?
  1. ৭২ 
  2. ১২০ 
  3. ৪৮ 
  4. ১৪০  
ব্যাখ্যা

প্রশ্ন: দুটি সংখ্যার ল.সা.গু তাদের গ.সা.গু এর ১৫ গুণ। দুটি সংখ্যার গুণফল ৯৬০ হলে তাদের  ল.সা.গু কত? 

সমাধান: 
ধরি,
দুটি সংখ্যার গ.সা.গু = ক 
দুটি সংখ্যার ল.সা.গু  = ১৫ক 

আমরা জানি, 
দুটি সংখ্যার ল.সা.গু ও গ.সা.গুর গুণফল = দুটি সংখ্যার গুণফল 
∴ ১৫ক × ক = ৯৬০
⇒  ১৫ক = ৯৬০ 
⇒  ক = ৬৪  
⇒ ক = ৮ 
∴ ক = ৮ 

∴ ল.সা.গু = ১৫ × ৮ = ১২০ 

১,৯৩৫.
০.৭৫ + ০.৫ = কত? 
  1. ক) ১.৫
  2. খ) ১.২৫
  3. গ) ১.০৫
  4. ঘ) ০.০০০৫
ব্যাখ্যা
প্রশ্ন: ০.৭৫ + ০.৫ = কত?

সমাধান: 
০.৭৫ + ০.৫ =১.২৫
১,৯৩৬.
৪, ২, ৮, ০ অংকগুলো দ্বারা গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার গড় কত?
  1. ৫৩২৪
  2. ৫৪৬৪
  3. ৫২৩৪
  4. ৫৬৬০
ব্যাখ্যা

প্রশ্ন: ৪, ২, ৮, ০ অংকগুলো দ্বারা গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার গড় কত?

সমাধান:
৪, ২, ৮, ০ অংকগুলো দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা = ৮৪২০
৪, ২, ৮, ০ অংকগুলো দ্বারা গঠিত ক্ষুদ্রতম সংখ্যা = ২০৪৮

বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার গড় = (৮৪২০ + ২০৪৮)/২
= ১০৪৬৮/২
= ৫২৩৪

১,৯৩৭.
০.০০৫ X ০.০০৫ = কত?
  1. ক) ০.০২৫
  2. খ) ০.০০২৫
  3. গ) ০.০০০০২৫
  4. ঘ) ০.০০০০০২৫
ব্যাখ্যা
০.০০৫ X ০.০০৫ = ০.০০০০২৫।
১,৯৩৮.
If the sum of 3 consecutive integer is 105, then the sum of the two smaller integer is-
  1. 63
  2. 69
  3. 73
  4. 79
ব্যাখ্যা
Question:  If the sum of 3 consecutive integer is 105, then the sum of the two smaller integer is-

Solution:

Let,
Three consecutive integer is, x - 1, x, x + 1.

ATQ,
x - 1 + x + x + 1 = 210
⇒ 3x = 105
∴ x = 35

The sum of the two smaller integer is : x - 1 + x
= 35 - 1 + 35
= 70 - 1
= 69
১,৯৩৯.
কতগুলো ঘণ্টা একসাথে বেজে যথাক্রমে ১০, ১৫, ২০ ও ২৫ সেকেন্ড পরপর বাজতে লাগল। কতক্ষন পর ঘণ্টাগুলো আবার একসাথে বাজবে?
  1. ২ মিনিট 
  2. ৪ মিনিট 
  3. ৫ মিনিট 
  4. ৬ মিনিট 
ব্যাখ্যা
১০ সে., ১৫ সে., ২০ সে. এবং ২৫ সে. এর ল.সা.গু. = ২ × ৫ × ৩ × ২ × ৫ = ৩০০ 

ঘণ্টাগুলো আবার একসাথে বাজবে = ৩০০ সেকেন্ড পর 
                                                      = ৫ মিনিট
১,৯৪০.
৩/৫, ৩/৮, ২/৭ এর ল.সা.গু কত?
  1. ক) ১/৬
  2. খ) ৬
  3. গ) ১২
  4. ঘ) ১/১২
ব্যাখ্যা
আমরা জানি,
ভগ্নাংশের ল.সা.গু = লবগুলোর ল.সা.গু/হরগুলোর গ.সা.গু
এখানে,
৩, ৩, ২ লবগুলোর ল.সা.গু = ৬ এবং
৫, ৮, ৭ হরগুলোর গ.সা.গু = ১

৩/৫, ৩/৮, ২/৭ সংখ্যাগুলোর ল.সা.গু = ৬/১
                                                          = ৬
১,৯৪১.
কত জনের মধ্যে ১২৫টি কমলা ও ১৪৫ টি কলা সমানভাবে ভাগ করে দেয়া যায়?
  1. ২৫ জন
  2. ৫ জন
  3. ৩৫ জন
  4. ১৫ জন
ব্যাখ্যা
প্রশ্ন: কত জনের মধ্যে ১২৫টি কমলা ও ১৪৫ টি কলা সমানভাবে ভাগ করে দেয়া যায়?

সমাধান:
১২৫ ও ১৪৫ এর গ.সা.গু. উত্তর হবে।
১২৫ এর গুণনীয়ক = ১, ৫, ২৫, ১২৫
১৪৫ এর গুণনীয়ক = ১, ৫, ২৯, ১৪৫
১২৫ এবং ১৪৫ এর গরিষ্ঠ গুণনীয়ক হচ্ছে ৫

সুতরাং ৫ জনের মধ্যে কমলা ও কলা সমানভাবে ভাগ করে দেওয়া যাবে।
১,৯৪২.
নিচের কোনটি মৌলিক সংখ্যা নয়?
  1. ক) ৭৩৩
  2. খ) ৮৩৯
  3. গ) ৯৫৩
  4. ঘ) ৬৩৭
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি মৌলিক সংখ্যা নয়?
৭৩৩ = ১ × ৭৩৩ 
৮৩৯ = ১ × ৮৩৯
৯৫৩ = ১ × ৯৫৩
৬৩৭ = ৭ ×  ৯১
১,৯৪৩.
ভাজক ভাগফলের ১০ গুণ, ভাজক ০.৫ হলে ভাজ্য কত?
  1. ক) ২.৫
  2. খ) ০.২৫
  3. গ) ০.০২৫
  4. ঘ) কোনোটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: ভাজক ভাগফলের ১০ গুণ, ভাজক ০.৫ হলে ভাজ্য কত?

সমাধান: 
সমাধান: 
ভাজক  = ০.৫
ভাগফল = ০.৫ ÷ ১০ = ০.০৫
ভাজ্য = ভাজক × ভাগফল 
= ০.৫ × ০.০৫
= ০.০২৫
১,৯৪৪.
একটি সংখ্যা ৬৫০ থেকে যত বড় ৮২০ থেকে তত ছোট, সংখ্যাটি কত?
  1. ৭৩০
  2. ৮০০
  3. ৭৮০
  4. ৭৩৫
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সংখ্যা ৬৫০ থেকে যত বড় ৮২০ থেকে তত ছোট, সংখ্যাটি কত?

সমাধান:
ধরি
সংখ্যাটি = ক

প্রশ্নমতে
৮২০ - ক = ক - ৬৫০
৮২০ + ৬৫০ = ক + ক
বা ২ক = ১৪৭০
বা ক = ১৪৭০/২
ক = ৭৩৫
১,৯৪৫.
দুটি সংখ্যার গ. সা. গু ও ল. সা. গু যথাক্রমে ১০ ও ৪০০। একটি সংখ্যার এক-চতুর্থাংশ ২০ হলে, সংখ্যা দুটির যোগফল কত?
  1. ক) ২৪
  2. খ) ৬০
  3. গ) ১০৪
  4. ঘ) ১৩০
ব্যাখ্যা

প্রশ্ন: দুটি সংখ্যার গ. সা. গু ও ল. সা. গু যথাক্রমে ১০ ও ৪০০। একটি সংখ্যার এক-চতুর্থাংশ ২০ হলে, সংখ্যা দুটির যোগফল কত?

সমাধান:
একটি সংখ্যার এক-চতুর্থাংশ ২০
সংখ্যাটি ৮০

আমরা জানি,
দুটি সংখ্যার গুণফল = সংখ্যা দুটির ল.সা.গু × গ. সা. গু
⇒ ৮০ × অপর সংখ্যা = ১০ × ৪০০
∴ অপর সংখ্যা = ৫০ 

সংখ্যা দুটির যোগফল = ৮০ + ৫০ = ১৩০ 
১,৯৪৬.
এক স্থানে সপ্তাহের গড় তাপমাত্রা ৩২° সেলসিয়াস। প্রথম ৩ দিনের গড় তাপমাত্রা ২৯° সেলসিয়াস ও শেষ ৩ দিনের গড় তাপমাত্রা ৩১° সেলসিয়াস হলে চতুর্থ দিনের তাপমাত্রা কত?
  1. ৩৯° সেলসিয়াস
  2. ৪০° সেলসিয়াস
  3. ৪২° সেলসিয়াস
  4. ৪৪° সেলসিয়াস
ব্যাখ্যা
প্রশ্ন: এক স্থানে সপ্তাহের গড় তাপমাত্রা ৩২° সেলসিয়াস। প্রথম ৩ দিনের গড় তাপমাত্রা ২৯° সেলসিয়াস ও শেষ ৩ দিনের গড় তাপমাত্রা ৩১° সেলসিয়াস হলে চতুর্থ দিনের তাপমাত্রা কত?

সমাধান: 
দেওয়া আছে,
সপ্তাহের গড় তাপমাত্রা = ৩২° সেলসিয়াস
∴ সপ্তাহের মোট তাপমাত্রা = (৩২ × ৭)° সেলসিয়াস 
= ২২৪° সেলসিয়াস।

আবার, 
প্রথম ৩ দিনের গড় তাপমাত্রা = ২৯° সেলসিয়াস 
∴ প্রথম ৩ দিনের মোট তাপমাত্রা = (২৯ × ৩)° সেলসিয়াস
= ৮৭° সেলসিয়াস।

শেষ ৩ দিনের গড় তাপমাত্রা = ৩০° সেলসিয়াস
∴ শেষ ৩ দিনের মোট তাপমাত্রা = (৩১ × ৩)° সেলসিয়াস 
= ৯৩° সেলসিয়াস।

∴৬ দিনের মোট তাপমাত্রা = ৯৩° + ৮৭° = ১৮০° সেলসিয়াস 

চতুর্থ দিনের তাপমাত্রা = (২২৪° - ১৮০°) = ৪৪° সেলসিয়াস
১,৯৪৭.
কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ২৮, ৪১ ও ৬৬ কে ভাগ করলে যথাক্রমে ৪, ৫, ৬ ভাগশেষ থাকবে? 
  1. ১২
  2. ১৬
  3. ১৮
ব্যাখ্যা
প্রশ্ন: কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ২৮, ৪১ ও ৬৬ কে ভাগ করলে যথাক্রমে ৪, ৫, ৬ ভাগশেষ থাকবে?

সমাধান: 
এখানে, 
২৮ - ৪ = ২৪, 
৪১ - ৫ = ৩৬ এবং 
৬৬ - ৬ = ৬০ 

বৃহত্তম সংখ্যাটি হবে ২৪, ৩৬ এবং ৬০ এর গ.সা.গু 
∴ ২৪, ৩৬ ও ৬০ এর গ.সা.গু = ১২ 

∴ বৃহত্তম সংখ্যা = ১২ ।
১,৯৪৮.
নিচের কোনটি অমূলদ সংখ্যা?
  1. ক) ০.১২
  2. খ) √২৫
  3. গ) √৭২
  4. ঘ) √৮১/৯
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি অমূলদ সংখ্যা?

সমাধান:
যেসব সংখ্যাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না, তাদের অমূলদ সংখ্যা বলে।

০.১২ = ১২/১০০ = ৩/২৫; যা একটি ভগ্নাংশ সংখ্যা
√২৫ = ৫
√৮১ / ৯ = ৯/৯ = ১

√৭২ = √(২ × ৩৬) = √২ × √৩৬ = ৬√২ ; যা ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না। 

অতএব, √৭২ একটি অমূলদ সংখ্যা।
১,৯৪৯.
৩/৪, ৪/৫, ও ৫/৬ এর গ.সা.গু কত?
  1. ৬০
  2. ১/৬০
  3. ৩০
  4. ১/৩০
ব্যাখ্যা
প্রশ্ন: ৩/৪, ৪/৫, ও ৫/৬ এর গ.সা.গু কত?

সমাধান:
ভগ্নাংশগুলোর লব = ৩, ৪, ৫ এর গ.সা.গু = ১
 ভগ্নাংশগুলোর হর = ৪, ৫, ৬ এর ল.সা.গু = ৬০

আমরা জানি,
ভগ্নাংশগলোর গ.সা.গু = ভগ্নাংশগুলোর লবগুলোর ল.সা.গু / ভগ্নাংশগুলোর হরগুলোর গ.সা.গু
= ১/৬০
১,৯৫০.
(০.১ × ০.১)/(a - ০.১) = ১.০ হলে a = কত?
  1. ক) ১.১
  2. খ) ১.০১
  3. গ) ০.১১
  4. ঘ) ০.১০১
ব্যাখ্যা
(০.১ × ০.১)/(a - ০.১) = ১.০
বা, a - ০.১ = ০.১ × ০.১
বা, a = ০.১ + ০.১ × ০.১
= ০.১ + ০.০১
= ০.১১
১,৯৫১.
নিচের কোন ভগ্নাংশটি বড়?
  1. ১/২
  2. ২/৩
  3. ৩/৪
  4. ৪/৫
ব্যাখ্যা

১/২ = ০.৫
২/৩ = ০.৬৭
৩/৪ = ০.৭৫
৪/৫ = ০.৮০
সুতরাং ৪/৫ ভগ্নাংশটি সবচেয়ে বড়।

১,৯৫২.
কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে ৪ যোগ করলে যোগফল ২০, ২৪ ও ৪৮ দ্বারা বিভাজ্য হবে?
  1. ১৪২
  2. ১৯০
  3. ২২২
  4. ২৩৬
ব্যাখ্যা
প্রশ্ন: কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে ৪ যোগ করলে যোগফল ২০, ২৪ ও ৪৮ দ্বারা বিভাজ্য হবে?

সমাধান:
নির্ণেয় সংখ্যাটি হবে ২০, ২৪ ও ৪৮ এর ল.সা.গু অপেক্ষা ৪ কম।
এখন, ২০, ২৪ ও ৪৮ এর ল.সা.গু = ২৪০

∴ লঘিষ্ট সংখ্যাটি হচ্ছে = ২৪০ - ৪ = ২৩৬
১,৯৫৩.
কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ৪, ৫, ৬ দ্বারা ভাগ করলে প্রত্যেকবার ৩ অবশিষ্ট থাকে?
  1. ৩৩
  2. ৬৩
  3. ৪৩
  4. ৫৩
ব্যাখ্যা
প্রশ্ন: কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ৪, ৫, ৬ দ্বারা ভাগ করলে প্রত্যেকবার ৩ অবশিষ্ট থাকবে?

সমাধান:
ক্ষুদ্রতম সংখ্যাটি হবে ৪, ৫, ৬ এর ল.সা.গু থেকে ৩ বেশি 
৪, ৫, ৬ এর ল.সা.গু = ৬০
∴ নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা = ৬০ + ৩ = ৬৩
১,৯৫৪.
৩/√১২ নিচের কোনটির সমান?
  1. √২/৩
  2. √৩/২
  3.  √৩/১২
  4. কোনোটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: ৩/√১২ নিচের কোনটির সমান?

সমাধান:
৩/√১২
= ৩√৩/√১২√৩
= ৩√৩/√৩৬
= ৩√৩/৬
= √৩/২
১,৯৫৫.
Find the lowest common multiple(L.C.M) of 24, 36, 40?
  1. ক) 480
  2. খ) 560
  3. গ) 360
  4. ঘ) 660
ব্যাখ্যা
Here, 24 = 2×2×2×3, 36 = 2×2×3×3 and 40 = 2×2×2×5. So L.C.M = 2×2×2×3×3×5 = 360.
১,৯৫৬.
Gourob’s monthly income is twice Jashim’s monthly income. Two-third of Jashim’s monthly income is equal to Sourov’s monthly income. If Sourov’s annual income is 2.34 lakhs. What is Gourob’s monthly income?
  1. ক) Tk 14,625
  2. খ) Tk 29,250
  3. গ) Tk 28,230
  4. ঘ) Tk 58,500
  5. ঙ) None of these
ব্যাখ্যা

Sourov's monthly income = (2,34,000)/12 = Tk 19,500.

Jashim's monthly income = (3/2)×19,500 = Tk 29,250.

Gourob's monthly income = (2×29,250) = Tk 58,500.

১,৯৫৭.
কোন সংখ্যার 1/3 সংখ্যাটির 1/5 অপেক্ষা 4 বেশি। সংখ্যাটি কত?
  1. 60
  2. 45
  3. 30
  4. 15
ব্যাখ্যা

প্রশ্ন: কোন সংখ্যার 1/3 সংখ্যাটির 1/5 অপেক্ষা 4 বেশি। সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
সংখ্যাটি = x

প্রশ্নমতে,
x/3 = (x/5) + 4
বা, x/3 = (x + 20)/5
বা, 5x = 3(x + 20)
বা, 5x = 3x + 60
বা, 5x - 3x = 60
বা, 2x = 60
বা, x = 60/2
∴ x = 30

১,৯৫৮.
নিচের কোন দুইটি সংখ্যা সহমৌলিক-
  1. ৩, ১৫
  2. ২, ১০
  3. ৮, ১৫
  4. ২৮, ৭
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন দুইটি সংখ্যা সহমৌলিক-

সমাধান: 
সহমৌলিক সংখ্যা : দুটি বা ততোধিক সংখ্যার ১ ছাড়া অন্য কোনো সাধারণ গুণনীয়ক (গসাগু) না থাকলে, তাদের কে সহমৌলিক সংখ্যা বলে।
অর্থাৎ, এই সংখ্যাগুলোর গসাগু সর্বদা ১ হবে।

৮ = ১, ২, ৪, ৮
১৫ = ১, ৩. ৫, ১৫

৮ ও ১৫ এর ১ ছাড়া কোন সাধারণ গুণনীয়ক নাই।
∴ ৮ ও ১৫ সহমৌলিক সংখ্যা।
১,৯৫৯.
কোন ভগ্নাংশটি ৩/৪ থেকে বড়?
  1. ক) ১/২
  2. খ) ৪/৫
  3. গ) ৮/১১
  4. ঘ) কোনটি নয়
ব্যাখ্যা
প্রশ্ন : কোন ভগ্নাংশটি ৩/৪ থেকে বড়?
 
১/২ = ০.৫
৪/৫ = ০.৮
৮/১১ = ০.৭২

৩/৪ = .৭৫

সুতরাং, ৪/৫এর মান ৩/৪ এর মানের চেয়ে বড়।
১,৯৬০.
১১ থেকে ৪০ পর্যন্ত মৌলিক সংখ্যা গুলোর গড় কত?
  1. ক) ২১.৫
  2. খ) ২০.৫
  3. গ) ২২.৫
  4. ঘ) ২৩.৫
ব্যাখ্যা
প্রশ্ন: ১১ থেকে ৪০ পর্যন্ত মৌলিক সংখ্যা গুলোর গড় কত?

সমাধান: 
১১ থেকে ৪০ পর্যন্ত মৌলিক সংখ্যা গুলো হলো ১১, ১৩, ১৭, ১৯, ২৩, ২৯, ৩১, ৩৭।
মৌলিক সংখ্যা গুলোর সমষ্টি = ১৮০

∴ ১১ থেকে ৪০ পর্যন্ত মৌলিক সংখ্যা গুলোর গড় = ১৮০/৮
= ২২.৫
১,৯৬১.
  1. ৩৩ 
  2. ৪৩ 
  3. ৩৭ 
  4. ২৯ 
ব্যাখ্যা

প্রশ্ন:


সমাধান: 

১,৯৬২.
(x2 + x), (x2 + 2x + 1) এবং (x2 - 1) এর গ.সা.গু কত?
  1. x(x2 - 1)(x + 1)
  2. 1
  3. (x + 1)
  4. কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন : (x2 + x), (x2 + 2x + 1) এবং (x2 - 1) এর গ.সা.গু কত?

সমাধান :
১ম রাশি = (x2 + x)
= x (x + 1)

২য় রাশি = (x2 + 2x + 1)
= (x + 1)2

৩য় রাশি = (x2 - 1)
= (x + 1)(x - 1)

∴ রাশি তিনটির গ.সা.গু = ( x + 1 )
১,৯৬৩.
কোন সংখ্যার ২/৭ অংশ ৩২ এর সমান। সংখ্যাটির অর্ধেক কত?
  1. ক) ১১২
  2. খ) ৫৬
  3. গ) ৬৫
  4. ঘ) ১২১
ব্যাখ্যা
প্রশ্ন: কোন সংখ্যার ২/৭ অংশ ৩২ এর সমান। সংখ্যাটির অর্ধেক কত?

সমাধান:
মনেকরি, 
সংখ্যাটি x 

এখন 
x এর 2/7 = 32
2x/7 = 32
2x = 32 × 7 
x = (32 × 7)/2 
∴ x = 112

সংখ্যাটির অর্ধেক = 112/2 = 56
১,৯৬৪.
কোনো সংখ্যার ৩/৪ অংশ থেকে ৫ বিয়োগ করলে সংখ্যাটির ১/২ অংশ হয়। সংখ্যাটি কত?
  1. ২০ 
  2. ৩০ 
  3. ৩৬ 
  4. ৪০ 
ব্যাখ্যা

প্রশ্ন: কোনো সংখ্যার ৩/৪ অংশ থেকে ৫ বিয়োগ করলে সংখ্যাটির ১/২ অংশ হয়। সংখ্যাটি কত?

সমাধান: 
ধরি, 
সংখ্যাটি = x 

প্রশ্নমতে,
(৩x/৪) - ৫ = x/২
বা, (৩x/৪) - (x/২) = ৫
বা, (৩x - ২x)/৪ = ৫
বা, x/৪ = ৫ 
বা, x = ৫ × ৪ 
∴ x = ২০

∴ সংখ্যাটি = ২০ ।

১,৯৬৫.
১ থেকে ৩১ পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে? 
  1. ৮টি
  2. ৯টি
  3. ১০টি
  4. ১১টি
ব্যাখ্যা
প্রশ্ন: ১ থেকে ৩১ পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে?

সমাধান: 
১ থেকে ৩১ পর্যন্ত ১১টি মৌলিক সংখ্যা আছে।
যথা - ২, ৩, ৫, ৭, ১১, ১৩, ১৭, ১৯, ২৩, ২৯ এবং ৩১ ।

অন্যদিকে,
১ থেকে ১০ পর্যন্ত মৌলিক সংখ্যা = ৪টি। যথা - ২, ৩, ৫ ও ৭।
১১ থেকে ২০ পর্যন্ত মৌলিক সংখ্যা = ৪টি। যথা - ১১, ১৩, ১৭ ও ১৯।
২১ থেকে ৩০ পর্যন্ত মৌলিক সংখ্যা = ২টি। যথা - ২৩ ও ২৯।
৩১ থেকে ৪০ পর্যন্ত মৌলিক সংখ্যা = ২টি। যথা - ৩১ ও ৩৭।
৪১ থেকে ৫০ পর্যন্ত মৌলিক সংখ্যা = ৩টি। যথা - ৪১, ৪৩ ও ৪৭।
৫১ থেকে ৬০ পর্যন্ত মৌলিক সংখ্যা = ২টি। যথা - ৫৩ ও ৫৯।
৬১ থেকে ৭০ পর্যন্ত মৌলিক সংখ্যা = ২টি। যথা - ৬১ ও ৬৭।
৭১ থেকে ৮০ পর্যন্ত মৌলিক সংখ্যা = ৩টি। যথা - ৭১, ৭৩ ও ৭৯।
৮১ থেকে ৯০ পর্যন্ত মৌলিক সংখ্যা = ২টি। যথা - ৮৩ ও ৮৯।
৯১ থেকে ১০০ পর্যন্ত মৌলিক সংখ্যা = ১টি। যথা - ৯৭।
____________________________________________
১ থেকে ১০০ পর্যন্ত মৌলিক সংখ্যা আছে = ২৫ টি।
১ থেকে ১০০ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর যোগফল = ১০৬০ ।
১,৯৬৬.
৪৫ থেকে ৭৫ এর মধ্যে কয়টি মৌলিক সংখ্যা আছে?
  1. ৯ টি
  2. ৬ টি
  3. ৫ টি
  4. ৭ টি
ব্যাখ্যা

প্রশ্ন: ৪৫ থেকে ৭৫ এর মধ্যে কয়টি মৌলিক সংখ্যা আছে?
 
সমাধান: 
৪৫ থেকে ৭৫ এর মধ্যে কয়টি মৌলিক সংখ্যাগুলো হলো,
৪৭, ৫৩, ৫৯, ৬১, ৬৭, ৭১, ৭৩

সুতরাং, ৪৫  থেকে ৭৫ এর মধ্যে মৌলিক সংখ্যার সংখ্যা ৭ টি। 

১,৯৬৭.
একটি ভগ্নাংশের লব ও হরের পার্থক্য ২ এবং সমষ্টি ৮ হলে, ভগ্নাংশটি কত?
  1. ৫/৩
  2. ২/৩
  3. ৩/৪
  4. ৭/৫
ব্যাখ্যা
মনে করি, ভগ্নাংশটি ক/খ 
ক - খ = ২ --- --- --- (১) অথবা খ - ক = ২ --- --- --- (২)
ক + খ = ৮ --- --- --- (৩)
(১) ও (৩) সমাধান করে, ক = ৫ এবং খ = ৩ অথবা (২) ও (৩) সমাধান করে, খ = ৫ এবং ক = ৩
অতএব ভগ্নাংশটি = ৫/৩ অথবা ৩/৫
------------------------------------------------
সংক্ষেপে, অপশন ক) তে,
৫/৩ এর ক্ষেত্রে, ৫ - ৩ = ২ এবং ৫ + ৩ = ৮। তাই ৫/৩ সঠিক
২/৩, ৩/৪ ও ৭/৫ এর ক্ষেত্রে, বিয়োগফল ও যোগফল যথাক্রমে ২ ও ৮ আসেনা।  
১,৯৬৮.
১/৯ : ১/৫ : ১/৩ অনুপাতটি নিচের কোন অনুপাতের সমান?
  1. ৯ : ৫ : ৩
  2. ৩ : ৫ : ৯
  3. ৫ : ১৫ : ৪৫
  4. ৫ : ৯ : ১৫
ব্যাখ্যা
প্রশ্ন: ১/৯ : ১/৫ : ১/৩ অনুপাতটি নিচের কোন অনুপাতের সমান?

সমাধান:
১/৯ : ১/৫ : ১/৩
= ৪৫/৯ : ৪৫/৫ : ৪৫/৩
= ৫ : ৯ : ১৫
১,৯৬৯.
কোন সংখ্যাটি বৃহত্তম?
  1. ০.৪
  2. ১/৪
  3. ৩/৪
  4. √০.৪
ব্যাখ্যা
প্রশ্ন: কোন সংখ্যাটি বৃহত্তম?

সমাধান:
এখানে,
০.৪ = ০.৪
১/৪ =০.২৫
৩/৪ = ০.৭৫
√০.৪ = ০.৬৩২
১,৯৭০.
একটি খুঁটির 1/3 অংশ মাটির নিচে পুঁতে রাখা আছে। মাটির নিচে যতটুকু আছে তার 1/2 অংশ পানিতে আছে এবং বাকি অংশ পানির উপরে আছে। যদি পানির উপরে থাকা অংশটির দৈর্ঘ্য 9 ফুট হয়, পানিতে থাকা অংশটির দৈর্ঘ্য কত?
  1. 3 ফুট
  2. 4 ফুট
  3. 6 ফুট
  4. 9 ফুট
ব্যাখ্যা
প্রশ্ন: একটি খুঁটির 1/3 অংশ মাটির নিচে পুঁতে রাখা আছে। মাটির নিচে যতটুকু আছে তার 1/2 অংশ পানিতে আছে এবং বাকি অংশ পানির উপরে আছে। যদি পানির উপরে থাকা অংশটির দৈর্ঘ্য 9 ফুট হয়, পানিতে থাকা অংশটির দৈর্ঘ্য কত?

সমাধান:
ধরি, খুঁটির দৈর্ঘ্য = r মিটার

এখন,
মাটির নিচে আছে খুঁটিটির = r × (1/3) = r/3 অংশ
পানিতে আছে খুঁটিটির = (r/3) × (1/2) = r/6 অংশ 

∴ বাকি অংশ বা পানির উপরে আছে = r - (r/3) - (r/6)
= (6r - 2r - r)/6
= 3r/6
= r/2

প্রশ্নমতে,
r/2 = 9
∴ r = 18 ফুট

∴ খুঁটিটির পানিতে থাকা অংশটির দৈর্ঘ্য = 18/6 = 3 ফুট
১,৯৭১.
কোন সংখ্যাটি বৃহত্তম?
  1. ক) ০.৩
  2. খ) √০.৩
  3. গ) ১/৩
  4. ঘ) ২/৫
ব্যাখ্যা
প্রশ্ন: কোন সংখ্যাটি বৃহত্তম?

সমাধান:
এখানে,
০.৩ = ০.৩ 
√০.৩ = ০ .৫৪৭৭ (বৃহত্তম), 
২/৫ = ০.৪  
১/৩ = ০.৩৩৩৩  

∴ বৃহত্তম সংখ্যা = √০.৩
১,৯৭২.
একটি সংখ্যাকে প্রথমে ১০% বৃদ্ধি করা হল। তারপর ১০% হ্রাস করা হল। সামগ্রিকভাবে, সংখ্যাটির শতকরা কত হ্রাস বা বৃদ্ধি পেয়েছে? 
  1. ১% হ্রাস
  2. ২% হ্রাস
  3. ১% বৃদ্ধি
  4. ২% বৃদ্ধি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সংখ্যাকে প্রথমে ১০% বৃদ্ধি করা হল। তারপর ১০% হ্রাস করা হল। সামগ্রিকভাবে, সংখ্যাটির শতকরা কত হ্রাস বা বৃদ্ধি পেয়েছে? 

সমাধান: 
ধরি, সংখ্যাটি ১০০
১০% বৃদ্ধিতে, সংখ্যাটি = ১০০ + ১০০ এর ১০%
= ১০০ + ১০০ × ১০/১০০
= ১০০ + ১০
= ১১০ টাকা

১০% হ্রাসে সংখ্যা = ১১০ - ১১০ এর ১০%
= ১১০ - ১১০ × ১০/১০০
= ১১০ - ১১
= ৯৯ 

সংখ্যাটি ১ হ্রাস পেয়েছে। 
শতকরা হ্রাস পেয়েছে = ১%
১,৯৭৩.
একটি সংখ্যা ৭৩৬ থেকে যত বড় ৮৩৬ থেকে তত ছোট। সংখ্যাটি কত?
  1. ক) ৭৮৯ টাকা
  2. খ) ৭৮৬ টাকা
  3. গ) ৭৮৩ টাকা
  4. ঘ) ৭৮৮ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন : একটি সংখ্যা ৭৩৬ থেকে যত বড় ৮৩৬ থেকে তত ছোট। সংখ্যাটি কত?

সমাধান : 
সংখ্যাটি = (৭৩৬ + ৮৩৬)/২ = ৭৮৬ টাকা
১,৯৭৪.
কোন শ্রেণীতে ২৫ জন ছাত্রের বয়সের গড় ১০ বছর। শিক্ষকসহ তাদের বয়সের গড় ১১ বছর হলে শিক্ষকের বয়স কত বছর?
  1. ২৬
  2. ৩৬
  3. ৩৮
  4. ৪৮
ব্যাখ্যা
প্রশ্ন: কোন শ্রেণীতে ২৫ জন ছাত্রের বয়সের গড় ১০ বছর। শিক্ষকসহ তাদের বয়সের গড় ১১ বছর হলে শিক্ষকের বয়স কত বছর?

সমাধান: 
২৫ জন ছাত্রের বয়সের গড় = ১০ বছর 
∴ ২৫ জন ছাত্রের বয়সের সমষ্টি = (১০ × ২৫) বছর 
= ২৫০ বছর 

আবার, 
শিক্ষকসহ ২৫ জন ছাত্রের বয়সের গড় = ১১ বছর 
∴ শিক্ষকসহ ২৫ জন ছাত্রের বয়সের সমষ্টি = (১১ × ২৬) বছর 
= ২৮৬ বছর 

∴ শিক্ষকের বয়স = (২৮৬ - ২৫০) বছর 
= ৩৬ বছর
১,৯৭৫.
  1. ক) ১
  2. খ) ৯/৮
  3. গ) ৮/৯
  4. ঘ) ১/৯
ব্যাখ্যা

= ১ ÷ (৮/৯){(৫ + ৩)/৮}
= ১ ÷ (৮/৯) এর (৮/৮)
= ১ ÷ (৮/৯)
= ১ × (৯/৮)
= ৯/৮
১,৯৭৬.
ছয় অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ও পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যার অন্তর কত? 
  1. ১০০
  2. ১১
  3. ১০
ব্যাখ্যা

প্রশ্ন: ছয় অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ও পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যার অন্তর কত?

সমাধান:
ছয় অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা = ১০০০০০
পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা = ৯৯৯৯৯

∴ অন্তর = ১০০০০০ - ৯৯৯৯৯ = ১

১,৯৭৭.
একটি স্কুলে ছাত্রদের ড্রিল করার সময় ৯, ১২ ও ১৫ সারিতে সাজানো যায়, আবার বর্গাকারেও সাজানো যায়। ঐ স্কুলের ছাত্রসংখ্যা কত?
  1. ১৮০
  2. ৪৫০
  3. ৯০০
  4. ১২০০
ব্যাখ্যা
৯, ১২ ও ১৫ এর লসাগু = ৩ × ৩ × ২ × ২ × ৫ = ১৮০
২ ও ৩ জোড়ায় আছে কিন্তু ৫ বিজোড় অবস্থায় আছে।
তাই একটি ৫ গুণ করলে যে গুণফল পাওয়া যাবে তা পূর্ণ বর্গ হবে। 
১৮০ এর সাথে ৫ গুণ করলে ৯০০ হয় যা পূর্ণবর্গ।
১,৯৭৮.
০.৫ মেট্রিক টন = কত কিলোগ্রাম?
  1. ক) ৫০
  2. খ) ৫০০
  3. গ) ৭৫
  4. ঘ) ৭৫০
ব্যাখ্যা
প্রশ্ন: ০.৫ মেট্রিক টন = কত কিলোগ্রাম?

সমাধান:
আমরা জানি,
১ মেট্রিক টন = ১০০০ কিলোগ্রাম
∴ ০.৫ মেট্রিক টন = (১০০০ × ০.৫) কিলোগ্রাম
= ৫০০ কিলোগ্রাম
১,৯৭৯.
কোন সংখ্যার ৩/৮ অংশ ৭৫ এর সমান?
  1. ১৮০
  2. ১৯৬
  3. ২০০
  4. ২১০
ব্যাখ্যা
প্রশ্ন: কোন সংখ্যার ৩/৮ অংশ ৭৫ এর সমান?

সমাধান:
মনে করি,
সংখ্যাটি = ক

প্রশ্নমতে,
ক এর (৩/৮) = ৭৫
⇒ ৩ক = ৭৫ × ৮
⇒ ৩ক = ৬০০
⇒ ক = ৬০০/৩
∴ ক = ২০০
১,৯৮০.
নিচের কোনটির উৎপাদক সংখ্যা সর্বাধিক?
  1. ৮০
  2. ৮৮
  3. ৯৫
  4. ৯৯
ব্যাখ্যা

৮০ এর উৎপাদক = {২, ৪, ৫, ৮, ১০, ১৬, ২০, ৪০, ৮০} = ৯টি,
৮৮ এর উৎপাদক = {২, ৪, ৮, ১১, ২২, ৪৪, ৮৮} = ৭টি,
৯৫ এর উৎপাদক = {৫, ১৯, ৯৫} = ৩টি,
৯৯ এর উৎপাদক = {৩, ৯, ১১, ৩৩, ৯৯} = ৫টি

 
১,৯৮১.
৩০ থেকে ৯০ এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর কত?
  1. ক) ৫৮
  2. খ) ৪২
  3. গ) ৬৮
  4. ঘ) ৮৬
  5. ঙ) কোনোটিই নয়
ব্যাখ্যা

৩০ থেকে ৯০ এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা ৮৯ এবং ৩১।
এদের পার্থক্য = ৮৯ - ৩১ = ৫৮ 

১,৯৮২.
নিম্নলিখিত চারটি সংখ্যার মধ্যে কোনটির ভাজক সংখ্যা বেজোড়?
  1. ক) ২০৪৮
  2. খ) ৫১২
  3. গ) ১০২৪
  4. ঘ) ৪৮
ব্যাখ্যা

পূর্ণ বর্গসংখ্যার ভাজক সংখ্যা বিজোড় হয়।
প্রদত্ত সংখ্যা গুলোর মধ্যে ১০২৪ সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা।
√(১০২৪) = ৩২
সুতরাং ১০২৪ এর ভাজক সংখ্যা বিজোড় সংখ্যা হবে।

এখন, ১০২৪ এর ভাজক সংখ্যা নির্ণয় করিঃ
১০২৪ = ১ X ১০২৪
= ২ X ৫১২
= ৪ X ২৫৬
= ৮ X ১২৮
= ১৬ X ৬৪
= ৩২ X ৩২
∴ ১০২৪ এর ভাজক সংখ্যা = ১, ২, ৪, ৮, ১৬, ৩২, ৬৪, ১২৮, ২৫৬, ৫১২ এবং ১০২৪ = ১১ টি

১,৯৮৩.
দুইটি সংখ্যার গ.সা.গু ১৬ এবং ল.সা.গু ৯৬। একটি সংখ্যা অপর সংখ্যার ১.৫ গুণ হলে বড় সংখ্যাটি কত?
  1. 32
  2. 36
  3. 42
  4. 48
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার গ.সা.গু ১৬ এবং ল.সা.গু ৯৬। একটি সংখ্যা অপর সংখ্যার ১.৫ গুণ হলে বড় সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
একটি সংখ্যা x
অপর সংখ্যা 1.5x
সংখ্যা দুইটির গুণফল = 1.5x2

আমরা জানি,
দুইটি সংখ্যার গুণফল = ল.সা.গু × গ.সা.গু
1.5x2 = 96 × 16
বা, 1.5x2 = 1536
বা, x2 = 1536/1.5
বা, x2 = 1024
বা, x = √1024
∴ x = 32

∴ বড় সংখ্যাটি = 1.5 × 32 = 48
১,৯৮৪.
x3 + 1 এবং x2 - 1 এর গ.সা.গু কত?
  1. ক) x + 1
  2. খ) x -1
  3. গ) (x + 1)(x - 1) (x2 - x + 1)
  4. ঘ) x(x - 1)
ব্যাখ্যা
১ম রাশিঃ x3 + 1 = (x + 1)(x2 - x + 1)
২য় রাশিঃ x2 - 1 = (x + 1)(x - 1)
∴ নির্ণেয় গ.সা.গু. = x + 1
১,৯৮৫.
একটি ৩০ ফুট লম্বা বাঁশ এমনভাবে কেটে দু'ভাগ করা হল যেন ছোট অংশ বড় অংশের দুই-তৃতীয়াংশ হয়, ছোট অংশের দৈর্ঘ্য কত? 
  1. ৬ ফুট
  2. ৮ ফুট
  3. ১০ ফুট
  4. ১২ ফুট
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ৩০ ফুট লম্বা বাঁশ এমনভাবে কেটে দু'ভাগ করা হল যেন ছোট অংশ বড় অংশের দুই-তৃতীয়াংশ হয়, ছোট অংশের দৈর্ঘ্য কত? 

সমাধান: 
মনে করি, 
বড় অংশ = ক ফুট 
∴ ছোট অংশ = (ক এর ২/৩) 
= ২ক/৩ ফুট 

প্রশ্নমতে, 
ক + (২ক/৩) = ৩০
বা, (৩ক + ২ক)/৩ = ৩০ 
বা, ৫ক = ৯০
বা, ক = ৯০/৫
∴ ক = ১৮

∴ ছোট অংশের দৈর্ঘ্য = (২ × ১৮)/৩ 
= ১২ ফুট।
১,৯৮৬.
একটি লোহার পাত ও একটি তামার পাতের দৈর্ঘ্য যথাক্রমে ২২৪ সে.মি. ও ৩২০ সে.মি. । পাত দুইটি থেকে কেটে নেওয়া একই মাপের সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য কত হবে?
  1. ১৬ সে.মি.
  2. ৩২ সে.মি.
  3. ৬৪ সে.মি.
  4. ৯৬ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি লোহার পাত ও একটি তামার পাতের দৈর্ঘ্য যথাক্রমে ২২৪ সে.মি. ও ৩২০ সে.মি. । পাত দুইটি থেকে কেটে নেওয়া একই মাপের সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য কত হবে?

সমাধান:
একই মাপের সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য হবে ২২৪ সে.মি. ও ৩২০ সে.মি. এর গ.সা.গু।
২২৪ ও ৩২০ এর গ.সা.গু = ৩২

∴ সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য হবে = ৩২ সে.মি.
১,৯৮৭.
৯/৫ ভগ্নাংশটির লব এবং হরের সাথে কোন একই সংখ্যা যোগ করলে ভগ্নাংশটির মান ৫/৩ হয়?
ব্যাখ্যা
প্রশ্ন: ৯/৫ ভগ্নাংশটির লব এবং হরের সাথে কোন একই সংখ্যা যোগ করলে ভগ্নাংশটির মান ৫/৩ হয়?

সমাধান: 
ধরি,
সংখ্যাটি = ক

প্রশ্নমতে,
(৯ + ক)/(৫ + ক) = ৫/৩
⇒ ২৫ + ৫ক = ২৭ + ৩ক 
⇒ ৫ক - ৩ক = ২৭ - ২৫
⇒ ২ক = ২
⇒ ক = ২/২ 
⇒ ক = ১

সুতরাং ৯/৫ ভগ্নাংশটির লব এবং হরের সাথে ১ যোগ করলে ভগ্নাংশটির মান ৫/৩ হয়। 
১,৯৮৮.
কোন লঘিষ্ট সংখ্যার সাথে ৫ যোগ করলে যোগফল ২৪,৩৬ এবং ৪৮ দ্বারা বিভাজ্য হবে? 
  1. ক) ১৩৯
  2. খ) ১৪১
  3. গ) ১৪৪
  4. ঘ) ১৪৮
ব্যাখ্যা
২৪, ৩৬ এবং ৪৮ এর ল. সা. গু = ১৪৪

∴ নির্ণেয় লঘিষ্ঠ সংখ্যা = ১৪৪ - ৫ = ১৩৯
১,৯৮৯.
দুটি সংখ্যার ল.সা.গু. এবং গ.সা.গু. যথাক্রমে ৯০ এবং ৬। একটি সংখ্যা অপর সংখ্যার তিন-পঞ্চমাংশ হলে, সংখ্যা দুইটির অন্তরফল কত?
  1. ১০
  2. ১২
  3. ১৫
  4. ১৮
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি সংখ্যার ল.সা.গু. এবং গ.সা.গু. যথাক্রমে ৯০ এবং ৬। একটি সংখ্যা অপর সংখ্যার তিন-পঞ্চমাংশ হলে, সংখ্যা দুইটির অন্তরফল কত?

সমাধান:
ধরি,
বড় সংখ্যাটি = ৫ক
∴ ছোট সংখ্যাটি = ৫ক × (৩/৫) = ৩ক

আমরা জানি,
দুইটি সংখ্যার গুণফল = ল.সা.গু × গ.সা.গু
⇒ ৫ক × ৩ক = ৯০ × ৬
⇒ ১৫ক = ৫৪০
⇒ ক = ৫৪০/১৫
⇒ ক = ৩৬
⇒ ক = ৬

অর্থাৎ
ছোট সংখ্যাটি = (৩ × ৬) = ১৮
এবং বড় সংখ্যাটি = (৫ × ৬) = ৩০

∴ সংখ্যা দুইটির অন্তরফল = (৩০ - ১৮) = ১২
১,৯৯০.
5/12, 6/13, 11/24 এবং 3/8 এর মধ্যে বড় ভগ্নাংশটি-
  1. 5/12
  2. 6/13
  3. 11/24
  4. 3/8
ব্যাখ্যা
প্রশ্ন: 5/12, 6/13, 11/24 এবং 3/8 এর মধ্যে বড় ভগ্নাংশটি-

সমাধান:
এখানে,
5/12 = 0.417
6/13 = 0.462
11/24 = 0.458
3/8 = 0.375
১,৯৯১.
কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ৩৬, ৫১ ও ৬৬ কে ভাগ করলে যথাক্রমে ১, ২ ও ৩ ভাগশেষ থাকবে?
ব্যাখ্যা
প্রশ্ন: কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ৩৬, ৫১ ও ৬৬ কে ভাগ করলে যথাক্রমে ১, ২ ও ৩ ভাগশেষ থাকবে?

সমাধান:
এখানে,
৩৬ - ১ = ৩৫
৫১ - ২ = ৪৯
৬৬ - ৩ = ৬৩
∴ ৩৫, ৪৯ ও ৬৩ এর গ.সা.গু'ই হবে নির্ণেয় বৃহত্তম সংখ্যা।

∴ ৩৫, ৪৯ ও ৬৩ এর গ.সা.গু = ৭

অতএব, নির্ণেয় বৃহত্তম সংখ্যা = ৭
১,৯৯২.
নিচের কোন দুইটি সংখ্যা সহমৌলিক?
  1. ৪ ও ৬
  2. ৬ ও ৯
  3. ১০ ও ১২
  4. ১৪ ও ১৯
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের কোন দুইটি সংখ্যা সহমৌলিক?

সমাধান:
যদি দুইটি সংখ্যার মধ্যে ১ ব্যতীত কোন সাধারণ গুণনীয়ক বা উৎপাদক না থাকে, তাহলে সংখ্যা দুইটি পরস্পর সহমৌলিক।

এখানে, ১৪ ও ১৯ সংখ্যা দুটির মধ্যে ১ ব্যতীত সাধারণ গুণনীয়ক নেই।
∴ ১৪ ও ১৯ সংখ্যা দুইটি পরস্পর সহমৌলিক।

১,৯৯৩.
৮টি সংখ্যার গড় ৪০। এর সাথে ৪টি সংখ্যা যোগ করা হলো। সংখ্যা ৪টির গড় ২১। সম্মিলিতভাবে ১২টি সংখ্যার গড় কত?
  1. ২৭.৪৭
  2. ৩০.৫৭
  3. ৩৩.৬৭
  4. ৩৫.৭৭
ব্যাখ্যা

প্রশ্ন: ৮টি সংখ্যার গড় ৪০। এর সাথে ৪টি সংখ্যা যোগ করা হলো। সংখ্যা ৪টির গড় ২১। সম্মিলিতভাবে ১২টি সংখ্যার গড় কত?

সমাধান:
৮টি সংখ্যার সমষ্টি = (৪০ × ৮) = ৩২০
৪টি সংখ্যার সমষ্টি = (৪ × ২১) = ৮৪

∴ ১২টি সংখ্যার গড় = (৩২০ + ৮৪) / ১২ = ৩৩.৬৭ (প্রায়)

উত্তর- ৩৩.৬৭ (প্রায়)

১,৯৯৪.
৪০টি আম এবং ৪৬টি লিচু সর্বোচ্চ কতজন বালকের মধ্যে সমান ভাগে ভাগ করা যেতে পারে?
  1. ২ জন
  2. ৩ জন
  3. ৪ জন
  4. ৫ জন
ব্যাখ্যা
প্রশ্ন: ৪০টি আম এবং ৪৬টি লিচু সর্বোচ্চ কতজন বালকের মধ্যে সমান ভাগে ভাগ করা যেতে পারে?

সমাধান:
৪০ এবং ৪৬ এর গ. সা. গু. ই হবে নির্ণেয় বালকের সংখ্যা হবে।
∴ ৪০ এবং ৪৬ এর গ. সা. গু. = ২

∴ নির্ণেয় বালকের সংখ্যা = ২ জন।
১,৯৯৫.
১.১ ও ০.০১ এর গুণফল -
  1. ০.০১১
  2. ১.১১
  3. ০.১১১
  4. ০.১১০
ব্যাখ্যা

১.১ × ০.০১ = ০.০১১

১,৯৯৬.
x ও y এর মানের গড় ৯ এবং z = ১২ হলে, x, y এবং z এর মানের গড় কত হবে?
  1. ক) ৬
  2. খ) ৯
  3. গ) ১০
  4. ঘ) ১২
ব্যাখ্যা
x ও y এর মানের সমষ্টি = ২ × ৯
                                    = ১৮

দেয়া আছে z = ১২
x, y এবং z এর মানের সমষ্টি = ১৮  + ১২ = ৩০
x, y এবং z এর মানের গড় = ৩০/৩ = ১০
১,৯৯৭.
সাদিকের সম্পত্তির ৫/৮ অংশের মূল্য ৫৭৬৫ টাকা। ঐ সম্পত্তির ৩/৪ অংশের মূল্য কত?
  1. ৫৯২৪ টাকা
  2. ৬৪৫২ টাকা
  3. ৬৯১৮ টাকা
  4. ৭২২৪ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: সাদিকের সম্পত্তির ৫/৮ অংশের মূল্য ৫৭৬৫ টাকা। ঐ সম্পত্তির ৩/৪ অংশের মূল্য কত?

সমাধান:
সম্পত্তির ৫/৮ অংশ = ৫৭৬৫ টাকা
∴ ১ বা সম্পূর্ণ অংশ = ৫৭৬৫ × (৮/৫) টাকা
∴ ৩/৪ অংশ = (৫৭৬৫ × ৮ × ৩)/(৫ × ৪) টাকা
= ৬৯১৮ টাকা
১,৯৯৮.
একটি ভগ্নাংশের হর ও লবের অনুপাত ৩ : ২। লব থেকে ৬ বাদ দিলে যে ভগ্নাংশটি পাওয়া যায়, সেটি মূল ভগ্নাংশের ২/৩ গুণ হয়। ভগ্নাংশটির লব কত? 
  1. ক) ৯
  2. খ) ১৬
  3. গ) ১৮
  4. ঘ) ২৪
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ভগ্নাংশের হর ও লবের অনুপাত ৩ : ২। লব থেকে ৬ বাদ দিলে যে ভগ্নাংশটি পাওয়া যায়, সেটি মূল ভগ্নাংশের ২/৩ গুণ হয়। ভগ্নাংশটির লব কত? 

সমাধান
মনে করি, 
লব/হর = ২ক/৩ক

প্রশ্নানুসারে,
(২ক - ৬)/৩ক = (২/৩) × (২/৩)
বা, (২ক - ৬)/৩ক = ৪/৯
বা, ১২ক = ১৮ক - ৫৪
বা, ১৮ক - ১২ক = ৫৪
বা, ৬ক = ৫৪ 
∴ ক = ৯
লব = ২ক = ২ × ৯ = ১৮ 

∴ ভগ্নাংশটির লব = ১৮ । 
১,৯৯৯.
০, ২, ৪ ও ৬ দ্বারা গঠিত চার অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত?
  1. ক) ৪৩৭৪
  2. খ) ৪৪৬৪
  3. গ) ৪৩৮৪
  4. ঘ) ৫২৩৪
ব্যাখ্যা
০, ২, ৪ ও ৬ দ্বারা গঠিত চার অঙ্কের বৃহত্তম সংখ্যা = ৬৪২০
০, ২, ৪ ও ৬ দ্বারা গঠিত চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা = ২০৪৬

অতএব, নির্ণেয় পার্থক্য
= ৬৪২০ - ২০৪৬
= ৪৩৭৪
২,০০০.
4 টি 1 টাকার নোট এবং 8 টি 2 টাকার নোট একত্রে 8 টি 5 টাকার নোটের কত অংশ?
  1. 1/2
  2. 1/4
  3. 1/8
  4. 1/16
ব্যাখ্যা
প্রশ্ন: 4 টি 1 টাকার নোট এবং 8 টি 2 টাকার নোট একত্রে 8 টি 5 টাকার নোটের কত অংশ? 

সমাধান: 
4 টি 1 টাকার নোট = 4 টাকা 
8 টি 2 টাকার নোট = 16 টাকা 
___________________________ 
          ∴ মোট টাকা = 20 টাকা 

আবার, 
8 টি 5 টাকার নোট = 40 টাকা 

∴ 4 টি 1 টাকার নোট এবং 8 টি 2 টাকার নোট/ 8 টি 5 টাকার নোট
= 20 টাকা/40 টাকা 
= 1/2