বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

Professional Ethics, Bar Council Order & Rules, Legal Decisions

মোট প্রশ্ন৪২৯এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

Professional Ethics, Bar Council Order & Rules, Legal Decisions

PrepBank · পাতা / · ১০০ / ৪২৯

.
Canons of Professional Conduct and Etiquette অনুসারে, অ্যাডভোকেটরা পেশাগত কাজ পাওয়ার জন্য কোনটি করতে পারে না?
  1. পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া
  2. ডিরেক্টরিতে নাম তালিকাভুক্ত করা
  3. অফিসের সামনে নামপ্লেট লাগানো
  4. সাধারণ ব্যবহৃত বিজনেস কার্ড ব্যবহার
ব্যাখ্যা
→ অ্যাডভোকেটরা পেশাগত কাজ পাওয়ার জন্য আত্মপ্রচারের উদ্দেশ্যে পত্রিকায় বিজ্ঞাপন দিতে পারবেন না, তবে তথ্যভিত্তিক সীমিত পরিচিতি প্রকাশ করা (যেমন: কার্ড, নামপ্লেট) বৈধ।

⇒ Canons of Professional Conduct and Etiquette এর Chapter 1 – Conduct with regard to other Advocates এর Rule 2 অনুযায়ী বলা হয়েছে:
“An Advocate shall not solicit professional employment by advertisement or by any other means...”
অর্থাৎ, অ্যাডভোকেটরা পেশাগত কাজ পাওয়ার জন্য বিজ্ঞাপন বা অন্য কোনো উপায় ব্যবহার করে নিজেকে প্রচার করতে পারবেন না। এটি পেশার মর্যাদার পরিপন্থী।

তবে এই নিয়মটি ব্যতিক্রমও দিয়েছে:
“…This clause shall not be construed as prohibiting the publication or use of ordinary professional cards, name plates or conventional listings in directories…”
- অর্থাৎ, নিচের বিষয়গুলো নিষিদ্ধ নয় যদি সেগুলো শুধুমাত্র তথ্যগত হয় (যেমন নাম, ডিগ্রি, বর্তমান পদবি):
- সাধারণ বিজনেস কার্ড
- অফিসের সামনে নামপ্লেট
- ডিরেক্টরিতে নাম তালিকাভুক্ত করা
তবে, পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া – সেটা সরাসরি পেশাগত কাজ আহ্বানের উদ্দেশ্যে ব্যবহৃত হয়, তাই তা স্পষ্টভাবে নিষিদ্ধ।
.
মেয়াদান্তে বার কাউন্সিলের সদস্যদের শেষ কর্মদিবস কোনটি?
  1. ৩১ মে
  2. ৩০ জুন
  3. ৩১ ডিসেম্বর
  4. ১লা জুলাই
ব্যাখ্যা
⇒ নির্বাচিত কমিটির মেয়াদকাল হবে ৩ বছর। মেয়াদ শেষ হবার বছরে ৩১ শে মে অথবা তার পূর্বেই নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন অনুষ্ঠানের পরবর্তী ১লা জুলাই থেকে পরবর্তী ৩ বছরের জন্য বার কাউন্সিল গঠিত হবে।
- তিন বছরের জন্য দায়িত্ব পালনের পর, বার কাউন্সিল কমিটির সদস্যদের শেষ কার্যদিবস ৩০ জুন, কারণ নতুন কাউন্সিল ১ জুলাই থেকে কার্যভার গ্রহণ করবে।
- অর্থাৎ মেয়াদান্তে বার কাউন্সিলের সদস্যদের শেষ কার্য দিবস হচ্ছে ৩০ জুন।
-----------------
⇒ The Bangladesh Legal Practitioners & Bar Council Rules, 1972, Article-4: Subject to the provisions of Article 8, the term of the Bar Council be three years beginning on the first day of July following the general elections to the Bar Council; and at the end of each terms the members of the Bar Council shall cease to hold office.
.
বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স এন্ড বার কাউন্সিল রুলস, ১৯৭২-এর বিধি ৯১ অনুযায়ী, বার কাউন্সিলের কোন সদস্যের আসন শূন্য হবে না?
  1. যিনি সচিবের নিকট পদত্যাগপত্র জমা দেন
  2. যিনি সুপ্রীম কোর্টের বিচারক হিসেবে নিয়োগ পান
  3. যিনি আইনজীবী তালিকা থেকে স্থায়ীভাবে অপসারিত হন
  4. যিনি চেয়ারম্যানের অনুমতি নিয়ে ৩টি মিটিং মিস করেন
ব্যাখ্যা

সঠিক উত্তর: ঘ) যিনি চেয়ারম্যানের অনুমতি নিয়ে ৩টি মিটিং মিস করেন।

⇒ বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স এন্ড বার কাউন্সিল রুলস, ১৯৭২-এর বিধি ৯১(১)(c) অনুযায়ী, যদি কোনো সদস্য পরপর তিনটি সভায় অনুপস্থিত থাকেন, এবং প্রথম ও শেষ সভার মধ্যে কমপক্ষে চার মাস ব্যবধান থাকে, তাহলে তার আসন শূন্য হয়ে যায়।
তবে, একটি গুরুত্বপূর্ণ ব্যতিক্রম রয়েছে— যদি চেয়ারম্যানের পূর্বানুমতি নিয়ে তিনি ঐ সভাগুলোতে অনুপস্থিত থাকেন, তাহলে সেই অনুপস্থিতিকে 'অনুপস্থিতি' হিসাবে ধরা হবে না।
- "Provided that a meeting for the absence from which the member has taken permission of the Chairman shall not be regarded as a meeting from which he is absent."
 অর্থাৎ,
পদত্যাগপত্র জমা দিলে (ক),
আইনজীবী তালিকা থেকে স্থায়ীভাবে অপসারিত হলে (গ),
সুপ্রিম কোর্টের বিচারক হিসেবে পদোন্নতি হলে (খ)
— এই সবক্ষেত্রে সদস্যের আসন শূন্য হয়ে যায়।

 কিন্তু, যদি তিনি চেয়ারম্যানের অনুমতি নিয়ে তিনটি মিটিং মিস করেন — তাহলে তার আসন শূন্য হবে না।

বিধি ৯১: সদস্যপদ শূন্য হওয়া
(১) বার কাউন্সিলের কোনো সদস্যের আসন শূন্য হবে, যদি—
(ক) তিনি বার কাউন্সিলের সচিবের নিকট পদত্যাগপত্র জমা দিয়ে পদত্যাগ করেন (উক্ত পদত্যাগপত্র দাখিলের সময় থেকে তা কার্যকর হবে); অথবা
(খ) তিনি আইনজীবীদের তালিকা থেকে অপসারিত হন; অথবা
(গ) তিনি বার কাউন্সিলের তিনটি ধারাবাহিক সভায় অনুপস্থিত থাকেন, তবে শর্ত থাকে যে প্রথম ও শেষ সভার মধ্যে কমপক্ষে চার মাসের ব্যবধান থাকতে হবে;
তবে যদি কোনো সভায় অনুপস্থিত থাকার পূর্বে সদস্য চেয়ারম্যানের অনুমতি গ্রহণ করেন, তাহলে সেই সভায় অনুপস্থিতিকে অনুপস্থিতি হিসেবে গণ্য করা হবে না;
(ঘ) তিনি যদি সুপ্রিম কোর্টের বিচারক হিসেবে পদোন্নতিপ্রাপ্ত হন।
(২) কোনো সদস্য যদি আইনজীবী হিসেবে সাময়িকভাবে বরখাস্ত হন, তবে বরখাস্তকালীন সময়ে তিনি কাউন্সিলের সদস্য হিসেবে কাজ করতে পারবেন না;
তবে তিনি কেবল তখনই আসন হারাবেন যদি বরখাস্তকাল এক বছরের সমান বা তার বেশি হয় অথবা বরখাস্তের মেয়াদ তার বাকি মেয়াদকে সম্পূর্ণরূপে আবৃত করে ফেলে।

Rule-91. (1) A member of the Bar Council shall vacate his seat if - (a) he resigns his seat by delivery of his resignation to the Secretary (the resignation being effective from the time it is so delivered); or
(b) he is removed from the roll; or
(c) he is absent for three consecutive meetings of the Bar Council, the interval between the first and the last meeting being of not less than four months;
Provided that a meeting for the absence from which the member has taken permission of the Chairman shall not be regarded as a meeting from which he is absent.
(d) he is elevated as a Judge of the Supreme Court.
(2) A member of the Bar Council who is suspended as a Advocate shall not act as a member during the period o his suspension but shall vacate his seat only if hi suspension is for a year or more or covers the whole c his remaining terms as a member.

.
বার কাউন্সিল আদেশ, ১৯৭২ এর অনুচ্ছেদ ১০ অনুসারে, বার কাউন্সিল কোন কার্যটি করবে?
  1. বার কাউন্সিলের ফান্ড ব্যবস্থাপনা করা
  2. বার কাউন্সিলের সদস্যদের নির্বাচনের আয়োজন
  3. আইনজীবীদের পেশাগত আচরণের স্ট্যান্ডার্ড নির্ধারণ
  4. উপরের সবগুলো
ব্যাখ্যা
⇒ The Bangladesh Legal Practitioners and Bar Council Order, 1972 এর অনুচ্ছেদ-১০: বার কাউন্সিলের কতিপয় কার্যাবলী-
১. অ্যাডভোকেট তালিকাভুক্তি করা এবং এই উদ্দেশ্যে পরীক্ষা নেয়া, সনদ প্রদান, তালিকাভুক্তি থেকে বাদ দেয়া;
২. এরূপ তালিকা প্রণয়ন ও রক্ষণাবেক্ষণ করা;
৩. অ্যাডভোকেটদের পেশাগত আচার আচরণ ও নৈতিকতা নির্ধারণ করা;
৪. অ্যাডভোকেটদের বিরুদ্ধে পেশাগত অসদাচরণের অভিযোগের বিচার ও শাস্তি দেওয়া;
৫. তালিকাভুক্ত অ্যাডভোকেটগণের সুযোগ-সুবিধা ও স্বার্থ রক্ষা করা;
৬. বার কাউন্সিল ফান্ডের ব্যবস্থা করা;
৭. সদস্যদের নির্বাচনের আয়োজন করা;
৮. অনুসরণযোগ্য বিধি প্রণয়ন করা;
৯. আইন শিক্ষার উন্নয়ন করা;
১০. অন্যান্য অনুমোদিত ও সহায়ক যাবতীয় কার্যাবলী সম্পাদন করা।
----------------
⇒ The Bangladesh Legal Practitioners and Bar Council Order, 1972 Article-10:
-Subject to the provisions of this Order and the rules made thereunder the functions of the Bar Council shall be-
(a) to admit persons as advocates on its roll, to hold examinations for purposes of admission, and to remove advocates from such roll;
(b) to prepare and maintain such roll;
(c) to lay down standard of professional conduct and etiquette for advocates;
(d) to entertain and determine cases of misconduct against advocates on its roll and to order punishment in such cases;
(e) to safeguard the rights, privileges and interests of advocates on its roll;
(f) to manage and invest the funds of the Bar Council;
(g) to provide for the election of its members;
(h) to lay down the procedure to be followed by its committees;
(i) to promote legal education and to lay down the standards to such education in consultation with the universities in Bangladesh imparting such education;
(j) to perform all other functions conferred on it by or under this Order;
(k) to do all other things necessary for discharging the aforesaid functions.
.
কোনটি বার কাউন্সিলের অস্থায়ী কমিটি?
  1. নির্বাহী কমিটি
  2. আর্থিক কমিটি
  3. আইন শিক্ষা কমিটি
  4. কোনোটিই নয়
ব্যাখ্যা
• The Bangladesh Legal Practitioners and Bar Council Order, 1972 এর ১১ অনুচ্ছেদে ৩ টি স্থায়ী কমিটির (Standing Committees) উল্লেখ আছে। ১১(১) অনুচ্ছেদে বলা হয়েছে, বার কাউন্সিল নিম্নলিখিত স্থায়ী কমিটি গঠিত করবে:
১. নির্বাহী কমিটি;
২. আর্থিক কমিটি;
৩. আইন শিক্ষা কমিটি।

অর্থাৎ উল্লিখিত সবগুলো বার কাউন্সিলের স্থায়ী কমিটি।

Article-11: (1) The Bar Council shall constitute the following standing committees namely:-
(a) an executive committee consisting of five members elected by the Council from amongst its members;
(c) a finance committee consisting of five members elected by the Council from amongst its members;
(d) a legal education committee consisting of nine members-five elected by the Council from amongst its members and four co-opted by the Council from persons other than the members of the Council at least two of whom shall be teachers of law in any university or college in Bangladesh.

(2) The aforesaid committees shall have such powers and functions as may be prescribed.
(3) The Bar Council may constitute from amongst its members such other committees as it may deem necessary for the performance of its functions under this Order.
.
বার কাউন্সিল ট্রাইব্যুনালের সিদ্ধান্ত পর্যালোচনা (রিভিউ) করার ক্ষমতা সম্পর্কে বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনারস এবং বার কাউন্সিল অর্ডার, ১৯৭২-এর কোন অনুচ্ছেদে বিধান রয়েছে?
  1. অনুচ্ছেদ ৩৪(১)
  2. অনুচ্ছেদ ৩৪(৪)
  3. অনুচ্ছেদ ৩৪(৬)
  4. অনুচ্ছেদ ৩৪(৮)
ব্যাখ্যা
⇒ বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনারস এবং বার কাউন্সিল অর্ডার, ১৯৭২-এর ৩৪(৮) অনুচ্ছেদ অনুযায়ী, বার কাউন্সিল ট্রাইব্যুনাল নিজস্ব উদ্যোগে বা কোনো ব্যক্তির আবেদনের ভিত্তিতে তার পূর্ববর্তী সিদ্ধান্ত পর্যালোচনা (রিভিউ), পরিবর্তন বা বাতিল করতে পারে।

⇒ বার কাউন্সিল ট্রাইব্যুনালের সিদ্ধান্ত পর্যালোচনা (রিভিউ) করার ক্ষমতা: অনুচ্ছেদ ৩৪(৮) অনুযায়ী: বার কাউন্সিল ট্রাইব্যুনাল নিজস্ব উদ্যোগে বা কোনো ব্যক্তির আবেদনের ভিত্তিতে তার পূর্বের সিদ্ধান্ত পর্যালোচনা (review), পরিবর্তন (vary) বা বাতিল (rescind) করতে পারে।
------------------
⇒ The Bangladesh Legal Practitioners and Bar Council order, 1972 Article-34(8):
The Tribunal may, of its own motion or on application made to it in this behalf, review any order passed under clause (4) or (6) and maintain, vary or rescind the same, as it thinks fit.
.
বাংলাদেশের বার কাউন্সিল প্রতিষ্ঠাকারী আইন একটি
  1. President's Order
  2. Ordinance
  3. Act
  4. Rules
ব্যাখ্যা
♦Bangladesh Legal Practitioners and Bar Council Order, 1972 (President's Order No. 46 of 1972 ) এর অধীন গঠিত একটি প্রতিষ্ঠান।
.
The Bangladesh legal practitioners and Bar council orders 1972-এ মোট অনুচ্ছেদ কতটি?
  1. ৩৬টি
  2. ২৬টি
  3. ৪৬টি
  4. ৫৬টি
ব্যাখ্যা
• The Bangladesh legal practitioners and Bar council orders 1972-এ ৪৬টি অনুচ্ছেদ রয়েছে।
.
সাধারণভাবে বার কাউন্সিলের নির্বাচন হবে বার কাউন্সিলের মেয়াদ শেষ হওয়ার বছরের-
  1. মে মাসের ৩১ তারিখে বা তার আগে
  2. জুন মাসের ৩০ তারিখে বা তার আগে
  3. মার্চ মাসের ৩১ তারিখে বা তার আগে
  4. মার্চ মাসের ৩০ তারিখে বা তার আগে
ব্যাখ্যা
⇒ The Bangladesh Legal Practitioners and Bar Council Order, 1972 এর অনুচ্ছেদ ৮ অনুযায়ী, যে বছর বার কাউন্সিলের মেয়াদ শেষ হয়, সেই বছরের মে মাসের ৩১ তারিখে বা তার আগে বার কাউন্সিলের নির্বাচন হবে।
-------------------------------
⇒ The Bangladesh Legal Practitioners and Bar Council Order, 1972, Article-8. (1) Elections to the Bar Council shall be held so as to conclude on or before the thirty first day of May in the year in which the term of the Bar Council expires.
(2) If the elections to the Bar Council cannot be held within the time specified in clause (1) due to pandemic, epidemic, act of God or for any other unavoidable circumstances as may be determined by the Government from time to time, the Government may, by notification in the official Gazette, constitute an Ad-hoc Bar Council consisting of fifteen members for a term not exceeding one year and this term shall not be further extended.
The Attorney-General for Bangladesh shall be one of the members of the Ad-hoc Bar Council and shall also be its Chairman.

(4) Notwithstanding anything contained in any other provision of this Order, the Ad-hoc Bar Council shall exercise such powers and functions of the Bar Council as specified in this Order and the rules made thereunder.
১০.
বার কাউন্সিলের প্রধান নির্বাহী কর্মকর্তা কে হবেন?
  1. সচিব
  2. ভাইস- চেয়ারম্যান
  3. অ্যাটর্নী জেনারেল
  4. প্রধান বিচারপতি
ব্যাখ্যা
⇒ The Bangladesh legal practitioners and Bar council rules 1972 এর বিধি ৫৫ মতে বার কাউন্সিলের প্রধান নির্বাহী কর্মকর্তা হলো সচিব।

⇒ The Bangladesh legal practitioners and Bar council rules 1972:  Rules-55. The Secretary shall be the chief executive officer of the Bar Council.
- 55 (1). The Secretary shall be the supervisory officer and Deputy Secretary shall be the executive officer of the Bar Council.
- 55(2). In case of absence or leave of the Secretary, the Deputy Secretary shall be in-charge of the Secretary and perform all functions of the Secretary.
১১.
যদি বার কাউন্সিলের কোনো সদস্য সুপ্রিম কোর্টের বিচারক হিসেবে পদোন্নতি পান, তখন-
  1. তার আসন শূন্য হবে
  2. তার সদস্যপদ স্থগিত থাকবে
  3. তাকে তার আসনে থাকতে হবে
  4. তিনি বার কাউন্সিলের উপদেষ্টা পদে নিয়োগ হবেন
ব্যাখ্যা
উত্তর: ক) তার আসন শূন্য হবে।

The Bangladesh Legal Practitioners & Bar Council Rules, 1972 এর বিধি ৯১:
(১) বার কাউন্সিলের একজন সদস্য তার আসন ত্যাগ করবেন যদি-
(ক) তিনি তার পদত্যাগপত্র বার কাউন্সিলের সেক্রেটারিকে সরবরাহ করেন (পদত্যাগপত্র সেই সময় থেকে কার্যকর হবে যখন তা সেক্রেটারির কাছে পৌঁছায়);
(খ) তিনি রোল থেকে অপসারিত হন;
(গ) তিনি বার কাউন্সিলের তিনটি ধারাবাহিক সভায় অনুপস্থিত থাকেন, যেখানে প্রথম ও শেষ সভার মধ্যে অন্তত চার মাসের ব্যবধান থাকবে;
শর্ত: এমন সভা যেখানে সদস্য চেয়ারম্যানের অনুমতি নিয়ে অনুপস্থিত থাকেন, তা অনুপস্থিতি হিসেবে গণ্য হবে না;

(ঘ) তিনি সুপ্রিম কোর্টের বিচারক হিসেবে পদোন্নতি পান।

(২) যে সদস্যকে অ্যাডভোকেট হিসেবে সাসপেন্ড (স্থগিত) করা হয়, তিনি সাসপেনশনের সময়কাল পর্যন্ত সদস্য হিসেবে কাজ করতে পারবেন না, তবে তিনি কেবল তখনই তার আসন ত্যাগ করবেন যখন তার সাসপেনশন এক বছর বা তার বেশি সময়ের জন্য হয় বা তার অবশিষ্ট মেয়াদ পুরোপুরি সাসপেনশনের আওতাভুক্ত হয়।
১২.
Canons of Professional Conduct and Etiquette- অনুযায়ী একজন আইনজীবী তার মক্কেলের প্রতি দায়িত্ব ও কর্তব্য কয়টি?
  1. ৮টি
  2. ৯টি
  3. ১১টি
  4. ১৪টি
ব্যাখ্যা
⇒ Canons of Professional Conduct and Etiquette- এ মোট ৪টি অধ্যায়ে ৪২টি বিধি আছে।
- প্রথম অধ্যায়ে ১১ টি, দ্বিতীয় অধ্যায়ে ১৪টি, তৃতীয় অধ্যায়ে ৯টি, চতুর্থ অধ্যায়ে ৮টি।
⇒ Canons of Professional Conduct and Etiquette-এর ২য় অধ্যায়ে একজন আইনজীবীর তাহার মক্কেলের প্রতি দায়িত্ব ও কর্তব্যের বিষয়ে বর্ণিত আছে।
সেখানে ১৪টি বিধি রয়েছে যেখানে একজন আইনজীবীর তাহার মক্কেলের প্রতি কী কী দায়িত্ব ও কর্তব্য পালন করবেন তা উল্লেখ আছে।
১৩.
বার কাউন্সিলের ট্রাইব্যুনালের সদস্য কতজন?
  1. ৩ জন
  2. ৫ জন
  3. ৭ জন
  4. ৯ জন
ব্যাখ্যা
⇒ The Bangladesh legal practitioners and Bar council orders 1972 অনুচ্ছেদ ৩৩ অনুযায়ী বার কাউন্সিলের ট্রাইব্যুনাল গঠিত হবে;
- এবং এর সদস্য সংখ্যা হবে ৩ জন।  
- যথা- বার কাউন্সিলের নির্বাচিত দুইজন সদস্য এবং সারা বাংলাদেশ থেকে যে কোনো একজন আইনজীবী।
------------
⇒ The Bangladesh legal practitioners and Bar council orders 1972: Article-33. (1) The Bar Council may constitute one or more Tribunals and each such Tribunal shall consist of three persons of whom two shall be persons elected by the Council from amongst its members and the other shall be a person co-opted by the Council from amongst the advocates on the roll, and the senior-most advocate amongst the members of a Tribunal shall be its Chairman:

Provided that the Attorney-General for Bangladesh shall not be a member of any Tribunal.

(2) Notwithstanding anything contained in this Order,-
(a) where any enquiry is pending before a Tribunal constituted under the Legal Practitioners and Bar Councils Act, 1965 (Act III of 1965), such enquiry shall be transferred to a Tribunal constituted by the Bar Council under clause (1) and thereupon such Tribunal shall proceed with the enquiry from the stage at which its predecessor had left it.
(b) where any enquiry is pending before a Tribunal constituted under this Order at the time of the expiry of the term of the Bar Council, such enquiry shall be completed and disposed of by that Tribunal:
 
Provided that the Chairman of the Bar Council may, by an order in writing, direct that any such enquiry shall be completed and disposed of by a Tribunal constituted by the Bar Council under clause (3) and thereupon the enquiry shall stand transferred to such Tribunal which shall proceed with the enquiry from the stage at which its predecessor had left it.
১৪.
শিক্ষানবিশ তালিকাভুক্তির আবেদনে মিথ্যা তথ্য দিলে উক্ত শিক্ষানবিশ কত বছরের জন্য অযোগ্য হবেন?
  1. ৩ বছরের
  2. ৫ বছরের
  3. ৭ বছরের
  4. ১০ বছরের
ব্যাখ্যা
⇒ The Bangladesh legal practitioners and Bar council orders 1972 বিধি-৬০ এর বিধান:
-শিক্ষানবিশ: অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্তি হওয়ার পূর্বে কমপক্ষে ১০ বছর নিয়মিত উকালতি করেন এমন একজন অ্যাডভোকেটের অধীনে দরখাস্তকারীকে নিয়মিত কমপক্ষে ৬ মাস শিক্ষানবিশ থাকতে হবে।
-আবেদনপত্রের সাথে ৫টি দেওয়ানি এবং ৫টি ফৌজদারি মোট ১০ টি মামলার লিখিত নোটবুক দাখিল করতে হবে।
- কোন অ্যাডভোকেট বার কাউন্সিলের অনুমতি ছাড়া একসাথে ৪ জনের বেশি শিক্ষানবিশ গ্রহণ করবেন না।
- অ্যাডভোকেটের সাথে শিক্ষানবিশ এর যে চুক্তি হবে তা অ্যাফিডেভিট সহ বার কাউন্সিলের সেক্রেটারির নিকট ৩০ দিনের মধ্যে জমা দিতে হবে।
- কোন অ্যাডভোকেট চুক্তি পত্রে মিথ্যা বিবৃতি বা মিথ্যা সার্টিফিকেট দিলে পেশাগত অসদাচরণের জন্য দায়ী হবেন।
- শিক্ষানবিশ তালিকাভুক্তির আবেদনে মিথ্যা তথ্য দিলে উক্ত শিক্ষানবিশ ৫ বছরের জন্য অযোগ্য হবেন।
- হাইকোর্ট বিভাগে প্র্যাকটিসের অনুমতির এবং রেজিস্ট্রেশন ৫ বছর পর্যন্ত বৈধ থাকবে। ৫ বছরের মধ্যে লিখিত পরীক্ষায় পাশ করতে ব্যর্থ হলে রেজিস্ট্রেশন বাতিল হয়ে যাবে।
- এম.সি.কিউ এবং লিখিত পরীক্ষা এবং হাইকোর্ট বিভাগে প্র্যাকটিস অনুমতির পরীক্ষা সরকারি কলেজে হবে।
১৫.
বাংলাদেশ বার কাউন্সিল কোন ধরনের সংস্থা-
  1. বেসরকারী সংস্থা
  2. সরকারী নিয়ন্ত্রণাধীন সংস্থা
  3. সাংবিধানিক সংস্থা
  4. স্বায়ত্ত্বশাসিত সংস্থা
ব্যাখ্যা
♦অনুচ্ছেদ ৩ : বিবিসি অর্ডারঃ ৩(২) অনুচ্ছেদে স্পষ্ট বলা আছে যে, The Bar Council shall be a Body Corporate অর্থাৎ বার কাউন্সিল হবে আইনসৃষ্ট সংস্থা। আবার, বার কাউন্সিলের ওয়েবসাইট বলা আছে- The Bangladesh Bar Council is a Statutory Autonomus Body [সংবিধিবদ্ধ স্বায়ত্তশাসিত সংস্থা] of the Government.' বার কাউন্সিলের ওয়েবসাইটে আরও উল্লেখ আছে যে- Bangladesh Bar council is a licensing and Regulatory Body [নিয়ন্ত্রক সংস্থা] constituted under the Bangladesh Legal Practianers and Bar Council Order, 1972. এছাড়া আমরা জানি যে, আইনসভা তথা সংসদ কর্তৃক আইন সৃষ্ট/ প্রণীত হয়, এরূপ প্রণীত আইনকে সংবিধিবদ্ধ আইন বা বিধিবদ্ধ আইন বলা হয়। বার কাউন্সিল যেহেতু বিধিবদ্ধ আইন দ্বারা গঠিত, সেহেতু এটি একটি সংবিধিবদ্ধ সংস্থা; যা স্বাধীন।
১৬.
অ্যাডভোকেট ব্যতীত অন্য কোনো ব্যক্তি যদি আইন ব্যবসা করেন, তাহলে তাকে কারাদণ্ডে দণ্ডিত করা যেতে পারে-
  1. ৬ মাস পর্যন্ত
  2. ৪ মাস পর্যন্ত
  3. ৩ মাস পর্যন্ত
  4. ২ মাস পর্যন্ত
ব্যাখ্যা
♦একজন ব্যক্তি আইনজীবী না হয়ে আইন চর্চা/প্র্যাকটিস করতে পারবে না । যদি আইনজীবী না হয়ে আইন পেশা প্র্যাকটিস করে তার শাস্তি: ৬ মাস পর্যন্ত কারাদণ্ড। আইনজীবী না হয়ে আইন চর্চা করে তারা 'টাউট' নামে অধিক পরিচিত।
১৭.
অ্যাডভোকেট না হয়েও আইন পেশা চর্চাকারীর বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া যেতে পারে?
  1. শুধু অর্থদণ্ড
  2. তিন মাস পর্যন্ত কারাদণ্ড
  3. ছয় মাস পর্যন্ত কারাদণ্ড
  4. কোনো শাস্তি নেই
ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) ছয় মাস পর্যন্ত কারাদণ্ড।

The Bangladesh Legal Practitioners and Bar Council Order, 1972 এর অনুচ্ছেদ ৪১:
“যে কোনো ব্যক্তি, যে একজন অ্যাডভোকেট নয় এবং আইন পেশা চর্চা করে, অথবা যে ব্যক্তি এই আদেশ অনুযায়ী হাইকোর্টে আইন চর্চার অধিকারী নয়, অথচ সে হাইকোর্টে আইন চর্চা করে- তাকে অনধিক ছয় মাসের কারাদণ্ডে দণ্ডিত করা যেতে পারে।”
১৮.
'বিচারাধীন কোনো বিষয় সম্পর্কে খবরের কাগজে কোনো তথ্য প্রকাশ না করা।'- একজন আইনজীবীর কোন দায়িত্বের মধ্যে পড়ে?
  1. মক্কেলের প্রতি দায়িত্ব ও কর্তব্য
  2. জনসাধারনের প্রতি দায়িত্ব
  3. আদালতের প্রতি দায়িত্ব ও কর্তব্য
  4. আইনজীবীদের পারস্পরিক দায়িত্ব ও কর্তব্য
ব্যাখ্যা

• "Canons of Professional Conduct and Etiquette" হলো বাংলাদেশের আইনজীবীদের জন্য প্রণীত একটি গুরুত্বপূর্ণ নীতিমালা যা তাদের পেশাগত আচরণ ও শালীনতার মানদণ্ড নির্ধারণ করে। এটি একটি সামগ্রিক নিয়মাবলী যা আইনজীবীদের কর্তব্য, দায়িত্ব এবং নৈতিক আচরণের বিভিন্ন দিকগুলো আওতাভুক্ত করে। Canons of Professional Conduct and Etiquette- এ মোট ৪টি অধ্যায়ে ৪২টি বিধি আছে। অধ্যায়সমূহ:
১ম অধ্যায়- আইনজীবীদের পারস্পরিক দায়িত্ব ও কর্তব্য;
২য় অধ্যায়- মক্কেলের প্রতি দায়িত্ব ও কর্তব্য;
৩য় অধ্যায়- আদালতের প্রতি দায়িত্ব ও কর্তব্য;
৪র্থ অধ্যায়- জনসাধারনের প্রতি দায়িত্ব।

আদালতের প্রতি কর্তব্য-
১. আদালতে ভদ্রতার সাথে উপস্থিত হতে হবে।
২. মামলার বিরুদ্ধে উপদেশ দিবেন না।
৩. কখনো কোনো ভুল তথ্য বা অপব্যাখ্যা দিয়ে আদালতকে বিভ্রান্ত করবেন না।
৪. বিচারকের খাস কামরায় মামলার বিষয় নিয়ে আলোচনা করবেন না।
৫. সরকারি আইনজীবীর দায়িত্ব ন্যায় বিচারের সহায়তা করা, অপরাধীকে শাস্তি দেওয়া নয়। তাই সরকারি আইনজীবী সাক্ষ্য গোপন বা চাপিয়ে রাখবেন না।
৬. বিচারাধীন কোনো বিষয় সম্পর্কে খবরের কাগজে কোনো তথ্য প্রকাশ না করা।
৭. বিচারক নিয়োগের ক্ষেত্রে যাতে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি বিবেচনা করা না হয় সেই দিকে আইনজীবীদের চেষ্টা বা তা প্রতিহত করা উচিত।
৮. আইনজীবীর সময়মতো আদালতে উপস্থিত হওয়া উচিত।
৯. আদালত আহ্বান করলে নিরপেক্ষ আইনগত মতামত উপস্থাপন করা।

১৯.
Which Article of The Bangladesh Legal Practitioners and Bar Council Order, 1972 governs the term of the Bar Council?
  1. Article 3
  2. Article 4
  3. Article 5
  4. Article 6
ব্যাখ্যা
The Bangladesh Legal Practitioners and Bar Council Order, 1972: Article- 4:
Subject to the provisions of Article 8, the term of the Bar Council be three years beginning on the first day of July following the general elections to the Bar Council; and at the end of each terms the members of the Bar Council shall cease to hold office.

অনুচ্ছেদ ৪ এর বিধানাবলী সাপেক্ষে,
বার কাউন্সিলের মেয়াদকাল হবে তিন বছর যা বার কাউন্সিলের নির্বাচনের পরবর্তী জুলাই মাসের প্রথম দিন থেকে গণনা করা হবে; এবং প্রতিটি মেয়াদের শেষে বার কাউন্সিলের সদস্যগণ তাদের পদ হারাবেন।
২০.
কোন মামলায় যে কোন পক্ষে একজনের অধিক অ্যাডভোকেট নিযুক্ত থাকলে, মামলা পরিচালনার অধিকার থাকবে-
  1. অ্যাডভোকেট যিনি সর্বপ্রথম নিযুক্ত
  2. নিযুক্তির এ্যাডভোকেটদের মধ্যে যিনি সিনিয়র
  3. যিনি পক্ষ কর্তৃক মনোনীত অ্যাডভোকেট
  4. নিযুক্তির এ্যাডভোকেটদের মধ্যে যে কোন একজন
ব্যাখ্যা
⇒ পেশাগত সদাচরণ ও নিয়মানুবর্তিতা [Cannons of Professional Conduct and Etiquette]  ১ম অধ্যায় আইনজীবীদের পারস্পরিক আচরণ[Conduct with regard to other Advocates] বিধি ১১ এর বিধান যদি কোন মামলায় একাধিক আইনজীবী নিযুক্ত হয়ে থাকে, সেই ক্ষেত্রে অধিকার বলে জ্যেষ্ঠ আইনজীবী উক্ত মামলা পরিচালনা করবে এবং কনিষ্ঠ আইনজীবী তাকে সহযোগিতা করবে।
অর্থাৎ কোন মামলায় একপক্ষে একাধিক আইনজীবী নিয়োজিত হলে, সেই ক্ষেত্রে জৈাষ্ঠ আইনজীবী মামলা পরিচালনা করবে।
---------------------
Rule-11. Where more than one Advocate is engaged on any side it is the right of the senior member to lead the case and the junior members to assist him.
২১.
"পেশাগত আচরণ ও শিষ্ঠাচার বিধিমালা" এর মোট কতটি অধ্যায় আছে?
  1. ২টি
  2. ৩টি
  3. ৪টি
  4. ৫টি
ব্যাখ্যা
⇒ Canons of Professional conduct & Etiquette-এ মোট ৪টি অধ্যায় আছে।
যথা-
১ম অধ্যায়- অন্যান্য আইনজীবীদের প্রতি আচরণ।
২য় অধ্যায়- মক্কেলদের প্রতি আচরণ।
৩য় অধ্যায়- আদালতের প্রতি কর্তব্য।
৪র্থ অধ্যায়- জনসাধারণের প্রতি আচরণ।
--------------------
 Chapter-1: Conduct with regard to other advocates:
Chapter-2: Conduct with regard to clients:
Chapter-3: Duty to the court:
Chapter-4: Conduct with regard to the public generally:
২২.
The Bangladesh legal practitioners and Bar council orders 1972 এর কত অনুচ্ছেদে বাংলাদেশের বার কাউন্সিলের একজন সচিব থাকার বিধান আছে?
  1. অনুচ্ছেদ ৬
  2. অনুচ্ছেদ ৬(ক)
  3. অনুচ্ছেদ ৫(ক)
  4. অনুচ্ছেদ ৭
ব্যাখ্যা
⇒ The Bangladesh legal practitioners and Bar council orders 1972 অনুচ্ছেদ ৬ (ক) অনুযায়ী বাংলাদেশের বার কাউন্সিলের একজন সচিব থাকবেন।
-----------
⇒ The Bangladesh legal practitioners and Bar council orders 1972: Article-6A. There shall be a Secretary of the Bar Council appointed by the Government from amongst the District Judges or Additional District Judges on such terms and conditions as may be determined by it.
২৩.
"একজন আইনজীবী কোন মক্কেলকে মামলা করতে প্ররোচিত করতে পারবেন না" এটি Canons of Professional Conduct and Etiquette-এর কোন অধ্যায়ের বিধান?
  1. প্রথম অধ্যায়
  2. দ্বিতীয় অধ্যায়
  3. তৃতীয় অধ্যায়
  4. চতুর্থ অধ্যায়
ব্যাখ্যা
⇒ Canons of Professional Conduct and Etiquette- এ মোট ৪টি অধ্যায়ে ৪২টি বিধি আছে।
- প্রথম অধ্যায়ে ১১ টি, দ্বিতীয় অধ্যায়ে ১৪টি, তৃতীয় অধ্যায়ে ৯টি, চতুর্থ অধ্যায়ে ৮টি।

⇒ Canons of Professional conduct & Etiquette-এ মোট ৪টি অধ্যায় আছে। যথা-
১ম অধ্যায়- অন্যান্য আইনজীবীদের প্রতি আচরণ।
২য় অধ্যায়- মক্কেলদের প্রতি আচরণ।
৩য় অধ্যায়- আদালতের প্রতি কর্তব্য।
৪র্থ অধ্যায়- জনসাধারণের প্রতি আচরণ
⇒ Canons of Professional Conduct and Etiquette-এর ২য় অধ্যায়ে একজন আইনজীবীর তাহার মক্কেলের প্রতি দায়িত্ব ও কর্তব্যের বিষয়ে বর্ণিত আছে।
⇒ দ্বিতীয় ভাগ-মক্কেলের প্রতি আইনজীবীদের আচরণ এর (ছ) মতে একজন আইনজীবী কোন মক্কেলকে মামলা করতে প্ররোচিত করতে পারবেন না।
---------------------------
CHAPTER II
CONDUCT WITH REGARD TO CLIENTS:
7. An Advocate shall not advise the commencement of prosecution or defence of case, unless he has been consulted in reference thereto, except when his relation to a party or to the subject matter is such as to make it proper for him to do so.
২৪.
Canons of Professional Conduct and Etiquette- অনুযায়ী একজন আইনজীবী তার মক্কেলের প্রতি দায়িত্ব ও কর্তব্য কয়টি?
  1. ৮টি
  2. ৯টি
  3. ১১টি
  4. ১৪টি
ব্যাখ্যা
⇒ Canons of Professional Conduct and Etiquette- এ মোট ৪টি অধ্যায়ে ৪২টি বিধি আছে।
- প্রথম অধ্যায়ে ১১ টি, দ্বিতীয় অধ্যায়ে ১৪টি, তৃতীয় অধ্যায়ে ৯টি, চতুর্থ অধ্যায়ে ৮টি।
⇒ Canons of Professional Conduct and Etiquette-এর ২য় অধ্যায়ে একজন আইনজীবীর তাহার মক্কেলের প্রতি দায়িত্ব ও কর্তব্যের বিষয়ে বর্ণিত আছে।
সেখানে ১৪টি বিধি রয়েছে যেখানে একজন আইনজীবীর তাহার মক্কেলের প্রতি কী কী দায়িত্ব ও কর্তব্য পালন করবেন তা উল্লেখ আছে।
২৫.
"পেশাগত আচরণ ও শিষ্ঠাচার বিধিমালা" এর ১ম অধ্যায়ের বিধি ১০ মূলত কোন বিষয়ের উপর গুরুত্ব দেয়?
  1. মক্কেল এবং আইনজীবীদের মধ্যে সম্পর্ক
  2. বিচারক এবং আইনজীবীদের মধ্যে সম্পর্ক
  3. আইনজীবী সহকারী এবং আইনজীবীদের মধ্যে সম্পর্ক
  4. জুনিয়র এবং নবীন সদস্যদের সিনিয়র এবং প্রবীণ সদস্যদের প্রতি শ্রদ্ধা
ব্যাখ্যা
পেশাগত আচরণ ও শিষ্ঠাচার বিধিমালা: ১ম অধ্যায়: অন্যান্য আইনজীবীর সাথে আচরণ (Conduct with advocates):
বিধি ১০: জুনিয়র এবং নবীন আইনজীবীরা সর্বদা সিনিয়র এবং প্রবীন আইনজীবীদের প্রতি শ্রদ্ধাশীল থাকবে।

Rule 10:
Junior and younger members should always be respectful to senior and older members.
২৬.
আইন শিক্ষা কমিটির সদস্য কতজন?
  1. ৫ জন
  2. ৬ জন
  3. ৯ জন
  4. ১১ জন
ব্যাখ্যা
♦ The Bangladesh legal practitioners and Bar council orders 1972 অনুচ্ছেদ ১১ অনুযায়ী আইন শিক্ষা কমিটি গঠিত হয় এই কমিটির সদস্য ৯ জন
♦ এই কমিটির সদস্য নয়জনের মধ্যে পাঁচজন বার কাউন্সিলের নির্বাচিত সদস্য, দুইজন কলেজ বা বিশ্ববিদ্যালয়ের আইনের শিক্ষক, অপর দুজন বার কাউন্সিলের সদস্য নয় এমন যে কোন ব্যক্তি হতে পারেন।
২৭.
বার কাউন্সিলের সভাপতি কে?
  1. প্রধানমন্ত্রী
  2. প্রধান বিচারপতি
  3. মানবাধিকার কমিশনের সদস্য
  4. বাংলাদেশ অ্যাটর্নি-জেনারেল
ব্যাখ্যা

⇒ বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার, ১৯৭২-এর আর্টিকল ৬(২) অনুসারে, বাংলাদেশের অ্যাটর্নি-জেনারেল বার কাউন্সিলের সভাপতি (চেয়ারম্যান) হিসেবে এক্স-অফিসিও (ex officio) দায়িত্ব পালন করেন।

⇒ The Legal Practitioners and Bar Council Order, 1972 অনুচ্ছেদ ৬ এ বার কাউন্সিলের চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান এর বিষয়ে আলোচনা করা আছে। এই অনুচ্ছেদ অনুযায়ী-
(১) বার কাউন্সিলে একজন চেয়ারম্যান এবং একজন সহ-চেয়ারম্যান (ভাইস-চেয়ারম্যান) থাকবেন।
(২) বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল পদাধিকারবলে (ex officio) বার কাউন্সিলের চেয়ারম্যান হবেন।
(৩) সহ-চেয়ারম্যান বার কাউন্সিলের সদস্যদের মধ্য থেকে নির্ধারিত পদ্ধতিতে নির্বাচন করে বেছে নেওয়া হবে।
(৪) চেয়ারম্যান ও সহ-চেয়ারম্যানের ক্ষমতা ও দায়িত্ব নির্ধারিত নিয়ম অনুযায়ী নির্ধারিত হবে।
----------
⇒ Article 6. (1) There shall be a Chairman and a Vice-Chairman of the Bar Council.
(2) The Attorney-General for Bangladesh shall be the Chairman ex officio of the Bar Council.
(3) The Vice-Chairman of the Bar Council shall be elected in the prescribed manner by the members of the Council from amongst themselves.
(4) The Chairman and the Vice-Chairman of the Bar Council shall have such powers and functions as may be prescribed.]

২৮.
আইনজীবী হবার আবেদন যোগ্যতা কত ধারায় বলা আছে?
  1. ২৯ (১) অনুচ্ছেদ
  2. ২৭ (১) অনুচ্ছেদ
  3. ২৮ অনুচ্ছেদ
  4. ২৫ অনুচ্ছেদ
ব্যাখ্যা
♦বাংলাদেশ বার কাউন্সিল অর্ডারের ২৭(১) নং অনুচ্ছেদে এ্যাডভোকেট হওয়ার যোগ্যতার বিধান রয়েছে। ২৭(১) নং অনুচ্ছেদ অনুযায়ী এ্যাডভোকেট হতে হলে নিম্নলিখিত যোগ্যতাসমূহ থাকতে হবে:-
   (i) বাংলাদেশের নাগরিক হতে হবে।
   (ii) বয়স ন্যূনতম ২১ বৎসর হতে হবে।
   (iii) আইন বিষয়ে ডিগ্রি থাকতে হবে (বাংলাদেশের অভ্যন্তরীন কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অথবা বার কাউন্সিল স্বীকৃত বাইরের কোন বিশ্ববিদ্যালয় থেকে অথবা ব্যারিষ্টার হলে)।
   (iv) বার কাউন্সিল কর্তৃক নির্ধারিত কোনো কোর্স (যদি থাকে) সম্পন্ন করতে হবে।
   (v)  নিবন্ধন ফি, পরীক্ষার ফি প্রদান করতে হবে।
   (vi) এ্যাডভোকেট তালিকাভূক্তি পরীক্ষায় পাশ করতে হবে।
২৯.
বার কাউন্সিল ট্রাইব্যুনালের চেয়ারম্যান কে হন?
  1. এটর্নি জেনারেল
  2. মনোনীত আইনজীবী
  3. বার কাউন্সিলের চেয়ারম্যান
  4. সদস্যদের মধ্যে যিনি বয়োঃজ্যেষ্ঠ
ব্যাখ্যা

The Legal Practitioners and Bar Council Order, 1972 এর অনুচ্ছেদ ৩৩ অনুযায়ী-
১. বার কাউন্সিল ট্রাইবুনাল গঠন হবে ৩ সদস্যের সমন্বয়ে।
২. তিনজন সদস্যদের মধ্যে ২ জন থাকবে বার কাউন্সিলের সদস্য যারা বার কাউন্সিলের অন্যান্য সদস্য দ্বারা নির্বাচিত হবে।
৩. অপর একজন সদস্য হবে বার কাউন্সিলের তালিকাভুক্ত আইনজীবীদের মধ্যে থেকে একজন যাকে মনোনয়ন দিবে বার কাউন্সিল।
৪. তিন সদস্যদের মধ্যে যিনি বয়োঃজ্যেষ্ঠ হবেন তিনি হবেন ট্রাইবুনালের চেয়ারম্যান।
৫. বাংলাদেশের এটর্নি জেনারেল কোনো ট্রাইব্যুনালের সদস্য হতে পারবেন না।

⇒ 33 (1)- The Bar Council may constitute one or more Tribunals and each such Tribunal shall consist of three persons of whom two shall be persons elected by the Council from amongst its members and the other shall be a person co-opted by the Council from amongst the advocates on the roll, and the senior-most advocate amongst the members of a Tribunal shall be its Chairman: Provided that the Attorney-General for Bangladesh shall not be a member of any Tribunal.

৩০.
নিচের কোনটি বার কাউন্সিলের স্থায়ী কমিটি?
  1. নির্বাহী কমিটি
  2. আর্থিক কমিটি
  3. আইন শিক্ষা কমিটি
  4. উপরের সবগুলো
ব্যাখ্যা
⇒ The Bangladesh Legal Practitioners and Bar Council Order, 1972-এর ১১ অনুচ্ছেদে ৩ টি স্থায়ী কমিটির (Standing Committees] উল্লেখ আছে।
⇒ বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনারস এবং বার কাউন্সিল অর্ডার, ১৯৭২ এর ১১(১) অনুচ্ছেদে বলা হয়েছে, বার কাউন্সিল নিম্নলিখিত স্থায়ী কমিটি নিয়ে গঠিত হবে:
১. নির্বাহী কমিটি 
২. আর্থিক কমিটি 
৩. আইন শিক্ষা কমিটি
---------------------
⇒ The Bangladesh Legal Practitioners and Bar Council Order, 1972, Article-11: (1) The Bar Council shall constitute the following standing committees namely:-
(a) an executive committee consisting of five members elected by the Council from amongst its members;
(c) a finance committee consisting of five members elected by the Council from amongst its members;
(d) a legal education committee consisting of nine members-five elected by the Council from amongst its members and four co-opted by the Council from persons other than the members of the Council at least two of whom shall be teachers of law in any university or college in Bangladesh.

(2) The aforesaid committees shall have such powers and functions as may be prescribed.
(3) The Bar Council may constitute from amongst its members such other committees as it may deem necessary for the performance of its functions under this Order.
৩১.
পদাধিকারবলে (ex-officio) বার কাউন্সিলের সদস্য মনোনীত হন কে?
  1. আইনমন্ত্রী
  2. প্রধান বিচারপতি
  3. অ্যাটর্নি জেনারেল
  4. বার কাউন্সিলের চেয়ারম্যান
ব্যাখ্যা
The Bangladesh Legal Practitioner's and Bar Council Order, 1972 এর অনুচ্ছেদ ৫:
(১) বার কাউন্সিল গঠিত হবে মোট পনেরো (১৫) জন সদস্য নিয়ে, যাঁদের মধ্যে–
(ক) একজন হবেন বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল, যিনি পদাধিকারবলে (ex-officio) সদস্য হবেন;
(খ) সাতজন সদস্য নির্বাচিত হবেন তালিকাভুক্ত আইনজীবীদের মধ্য থেকে নির্ধারিত পদ্ধতিতে;
(গ) সাতজন নির্বাচিত হবেন স্থানীয় বার অ্যাসোসিয়েশনসমূহের সদস্য আইনজীবীদের মধ্য থেকে, যারা উপ-ধারা (২)-এর অধীনে প্রতিটি গ্রুপে অন্তর্ভুক্ত; এবং এই নির্বাচন হবে সংশ্লিষ্ট গ্রুপের আইনজীবীদের মধ্য থেকেই।

(২) উপ-ধারা (১)-এর (গ) উপ-ধারার উদ্দেশ্যে, বার অ্যাসোসিয়নসমূহকে সরকার সরকারি গেজেটে প্রজ্ঞাপন জারি করে সাতটি গ্রুপে বিভক্ত করবে।
৩২.
The Bangladesh Legal Practitioners and Bar Council Order, 1972-এর অনুচ্ছেদ ৩৪(৬) অনুসারে, মিথ্যা অভিযোগ প্রমাণিত হলে কে জরিমানা দিতে বাধ্য থাকবে?
  1. আদালত
  2. অভিযোগকারী
  3. বার কাউন্সিল
  4. অভিযুক্ত অ্যাডভোকেট
ব্যাখ্যা
• The Bangladesh Legal Practitioners and Bar Council Order, 1972 এর ৩৪ (৬) অনুচ্ছেদ অনুযায়ী,
যদি বার কাউন্সিল ট্রাইব্যুনাল মনে করে, অ্যাডভোকেটের বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা, সে ক্ষেত্রে অভিযোগকারীকে সর্বোচ্চ ৫০০ টাকা জরিমানা করতে পারে।

Article- 34(6):
The Tribunal may make such order as to the costs of proceedings before it as it may deem fit; and where the Tribunal is of the opinion that a complaint made against advocate is false and vexatious, it may, in addition, and without prejudice to any other remedy available to an advocate, impose deterrent costs not exceeding a sum of five hundred taka upon the complainant, which shall be paid to the advocate as compensation.
৩৩.
অ্যাডভোকেটের বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা হলে, বার কাউন্সিল ট্রাইব্যুনাল অভিযোগকারীকে সর্বোচ্চ কত টাকা জরিমানা করতে পারে?
  1. ৫০০০ টাকা
  2. ৩০০ টাকা
  3. ৫০০ টাকা
  4. ১০০০ টাকা
ব্যাখ্যা
⇒ Bangladesh Legal Practitioners and Bar Council Order, 1972 এর ৩৪ (৬) অনুচ্ছেদ অনুযায়ী, যদি বার কাউন্সিল ট্রাইব্যুনাল মনে করে, অ্যাডভোকেটের বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা, সে ক্ষেত্রে অভিযোগকারীকে সর্বোচ্চ ৫০০ টাকা জরিমানা করতে পারে।
--------
---------
The Bangladesh Legal Practitioners and Bar Council order, 1972: Article-34:
(6) The Tribunal may make such order as to the costs of proceedings before it as it may deem fit; and where the Tribunal is of the opinion that a complaint made against advocate is false and vexatious, it may, in addition, and without prejudice to any other remedy available to an advocate, impose deterrent costs not exceeding a sum of five hundred taka upon the complainant, which shall be paid to the advocate as compensation.

(7) Every order of the Tribunal as to costs or deterrent costs shall be executable as an order of the High Court.
৩৪.
বাংলাদেশ লিগ্যাল প্রাকটিশনার্স এন্ড বার কাউন্সিল রুলস, ১৯৭২-এর ৪৬ বিধি অনুযায়ী, অভিযুক্ত অ্যাডভোকেটের জবাব দাখিলের সময়সীমা কত?
  1. শুনানীর ২ দিন আগে
  2. শুনানীর ৫ দিন আগে
  3. শুনানীর ৭ দিন আগে
  4. শুনানীর ১০ দিন আগে
ব্যাখ্যা
⇒ বাংলাদেশ লিগ্যাল প্রাকটিশনার্স এন্ড বার কাউন্সিল রুলস, ১৯৭২-এর ৪৬ বিধি অনুযায়ী, অভিযুক্ত অ্যাডভোকেটকে তার বিরুদ্ধে আনিত অভিযোগের জবাব শুনানীর তারিখের কমপক্ষে ৭ দিন আগে বার কাউন্সিলের সচিব বরাবর দাখিল করতে হবে। এই জবাবের সাথে ২ কপি জমা দিতে হবে, যার একটি কপি অভিযোগকারী এবং অপরটি অ্যাটর্নি জেনারেলকে সরবরাহ করা হবে।
- এই বিধির উদ্দেশ্য হলো অভিযোগকারী এবং অ্যাটর্নি জেনারেলকে অভিযুক্ত অ্যাডভোকেটের জবাব পর্যালোচনা করার পর্যাপ্ত সময় দেওয়া, যাতে শুনানী সুষ্ঠু ও ন্যায়সঙ্গতভাবে সম্পন্ন হতে পারে।

বাংলাদেশ লিগ্যাল প্রাকটিশনার্স এন্ড বার কাউন্সিল রুলস, ১৯৭২-এর ৪৬ বিধিতে উল্লেখ করা হয়েছে অভিযুক্ত অ্যাডভোকেট তার বিরুদ্ধে আনিত অভিযোগের জবাব দিতে পারবেন এবং উহার ২ কপি শুনানীর সময়ের কমপক্ষে ৭ দিন পূর্বে বার কাউন্সিলের সচিব বরাবর দাখিল করবেন। সচিব শুনানীর কমপক্ষে দুই দিন পূর্বে তা অভিযোগকারী এবং অ্যাটর্নি জেনারেলকে সরবরাহ করবেন।
-------------
⇒ The Bangladesh legal practitioners and Bar council Rules, 1972. Rule- 46: The advocate concerned shall be entitled to file a reply to the allegations against him whether or not he has already filed a reply before the Bar Council.
-He shall deliver such reply along with two copies to the Secretary at least seven days before the date of hearing fixed by the Tribunal and the Secretary shall deliver the copies to the Attorney General and the complainant at least two days before such d hearing.
৩৫.
এডভোকেট হিসেবে তালিকাভুক্তির আবেদনপত্রে কোনো প্রার্থী মিথ্যা তথ্য দাখিল করলে, তিনি কত সময়ের জন্য তালিকাভুক্তি হওয়ার অযোগ্য ঘোষিত হবেন?
  1. ৩ বছর
  2. ৫ বছর
  3. ৭ বছর
  4. ১০ বছর
ব্যাখ্যা
⇒ The Bangladesh legal practitioners and Bar council orders 1972 বিধি-৬০ এর বিধান:

- শিক্ষানবিশ: অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্তি হওয়ার পূর্বে কমপক্ষে ১০ বছর নিয়মিত উকালতি করেন এমন একজন অ্যাডভোকেটের অধীনে দরখাস্তকারীকে নিয়মিত কমপক্ষে ৬ মাস শিক্ষানবিশ থাকতে হবে।
- আবেদনপত্রের সাথে ৫টি দেওয়ানি এবং ৫টি ফৌজদারি মোট ১০ টি মামলার লিখিত নোটবুক দাখিল করতে হবে।
- কোন অ্যাডভোকেট বার কাউন্সিলের অনুমতি ছাড়া একসাথে ৪ জনের বেশি শিক্ষানবিশ গ্রহণ করবেন না।
- অ্যাডভোকেটের সাথে শিক্ষানবিশ এর যে চুক্তি হবে তা অ্যাফিডেভিট সহ বার কাউন্সিলের সেক্রেটারির নিকট ৩০ দিনের মধ্যে জমা দিতে হবে।
- কোন অ্যাডভোকেট চুক্তি পত্রে মিথ্যা বিবৃতি বা মিথ্যা সার্টিফিকেট দিলে পেশাগত অসদাচরণের জন্য দায়ী হবেন।
- শিক্ষানবিশ তালিকাভুক্তির আবেদনে মিথ্যা তথ্য দিলে উক্ত শিক্ষানবিশ ৫ বছরের জন্য অযোগ্য হবেন।
- হাইকোর্ট বিভাগে প্র্যাকটিসের অনুমতির এবং রেজিস্ট্রেশন ৫ বছর পর্যন্ত বৈধ থাকবে। ৫ বছরের মধ্যে লিখিত পরীক্ষায় পাশ করতে ব্যর্থ হলে রেজিস্ট্রেশন বাতিল হয়ে যাবে।
৩৬.
বার কাউন্সিল অর্ডার-এর ৩৬ আদেশের বিধান মোতাবেক কতদিনের মধ্যে ট্রাইব্যুনালের আদেশের বিরুদ্ধে আপিল করতে হবে?
  1. ৩০ দিন 
  2. ৬০ দিন 
  3. ৯০ দিন
  4. ১২০ দিন
ব্যাখ্যা

⇒ শাস্তি বিধানের বিরুদ্ধে প্রতিকারের বিধান:
বাংলাদেশ বার কাউন্সিল আদেশ, ১৯৭২ এর ৩৬ আদেশের বিধান মোতাবেক কোন অ্যাডভোকেটের বিরুদ্ধে ট্রাইব্যুনাল আদেশ দিলে এবং উক্ত আদেশে সংক্ষুব্ধ হলে, অনুরূপ আদেশ প্রাপ্তির দিন হতে নব্বই (৯০) দিনের মধ্যে উক্ত সংক্ষুব্ধ অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আপিল দায়ের করতে পারবেন।
- অনুরূপ আপিল হাই কোর্ট বিভাগের ডিভিশন বেঞ্চ কর্তৃক শ্রবণ করতে হবে এবং ঐ বেঞ্চের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে।

⇒ The Bangladesh legal practitioners and Bar council orders 1972 অনুচ্ছেদ ৩৬ অনুযায়ী ট্রাইব্যুনালের আদেশের বিরুদ্ধে ৯০ দিনের মধ্যে হাইকোর্টে আপিল করতে হবে।
-এই আপিল বার কাউন্সিল নিজে অথবা অভিযুক্ত আইনজীবী স্বেচ্ছায় করতে পারেন।
----------------------------
⇒ The Bangladesh legal practitioners and Bar council orders 1972: Article-36. (1) Any person aggrieved by an order of a Tribunal under Article 34 may, within ninety days from the date of the communication of the order to him, prefer an appeal to the High Court.
(2) Every such appeal shall be heard by a Division Bench of the High Court which may pass such order thereon as it may deem fit and the order of the High Court shall be final.

৩৭.
বার কাউন্সিল বা এর ট্রাইব্যুনাল, কমিটি, কর্মকর্তা বা কর্মচারীর কোন কাজের জন্য তাদের  বিরুদ্ধে মামলা করা যাবে না,যদি কাজটি করা হয়-
  1. বেআইনি উদ্দেশ্যে 
  2. সৎ উদ্দেশ্যে 
  3. রাজনৈতিক উদ্দেশ্যে
  4. ব্যক্তিগত লাভের উদ্দেশ্যে
ব্যাখ্যা

অনুচ্ছেদ ১৮: বার কাউন্সিল বা কোনো ট্রাইব্যুনাল, কমিটি, কর্মকর্তা বা বার কাউন্সিলের কোনো কর্মচারীর বিরুদ্ধে এই আদেশের বা এর অধীনে প্রণীত বিধির কোনো বিধানের অধীনে সৎ উদ্দেশ্যে করা বা করার উদ্দেশ্যে করা কোনো কাজের জন্য কোনো মামলা বা অন্যান্য আইনি কার্যক্রম গ্রহণ করা যাবে না।
----------------
Article 18: No suit or other legal proceeding shall lie against the Bar Council or any Tribunal, Committee, officer or servant of the Bar Council for any act in good faith done or intended to be done in pursuance of the provisions of this Order or rules made thereunder.

৩৮.
যদি কোনো মামলায় একাধিক আইনজীবী নিযুক্ত থাকেন, তবে মামলা পরিচালনার অধিকার কার?
  1. জ্যেষ্ঠ আইনজীবী
  2. কনিষ্ঠ আইনজীবী
  3. যিনি আগে নিযুক্ত হয়েছেন
  4. যিনি পরে নিযুক্ত হয়েছেন
ব্যাখ্যা
উত্তর: ক) জ্যেষ্ঠ আইনজীবী।

• Canons of Professional Conduct and Etiquette- এর ১ম অধ্যায়- আইনজীবীদের পারস্পরিক দায়িত্ব ও কর্তব্য-
বিধি ১১: যদি কোন মামলায় একাধিক আইনজীবী নিযুক্ত হইয়া থাকেন, সেই ক্ষেত্রে অধিকার বলে জ্যেষ্ঠ আইনজীবী উক্ত মামলা পরিচালনা করিবেন এবং কনিষ্ঠ আইনজীবী তাহাকে সহযোগীতা করিবেন।

[Where more than one Advocate is engaged on any side it is the right of the senior member to lead the case and the junior members to assist him.]
৩৯.
কোন মামলায় যে কোন পক্ষে একজনের অধিক অ্যাডভোকেট নিযুক্ত থাকলে, মামলা পরিচালনার অধিকার থাকবে-
  1. অ্যাডভোকেট যিনি সর্বপ্রথম নিযুক্ত
  2. অ্যাডভোকেট যিনি পক্ষ কর্তৃক মনোনীত
  3. নিযুক্তির এ্যাডভোকেটদের মধ্যে যিনি সিনিয়র
  4. নিযুক্তির এ্যাডভোকেটদের মধ্যে যে কোন একজন
ব্যাখ্যা
⇒ পেশাগত সদাচরণ ও নিয়মানুবর্তিতা [Cannons of Professional Conduct and Etiquette]  ১ম অধ্যায় আইনজীবীদের পারস্পরিক আচরণ[Conduct with regard to other Advocates] বিধি ১১ এর বিধান যদি কোন মামলায় একাধিক আইনজীবী নিযুক্ত হয়ে থাকে, সেই ক্ষেত্রে অধিকার বলে জ্যেষ্ঠ আইনজীবী উক্ত মামলা পরিচালনা করবে এবং কনিষ্ঠ আইনজীবী তাকে সহযোগিতা করবে।
অর্থাৎ কোন মামলায় একপক্ষে একাধিক আইনজীবী নিয়োজিত হলে, সেই ক্ষেত্রে জৈাষ্ঠ আইনজীবী মামলা পরিচালনা করবে।
---------------------
Rule-11. Where more than one Advocate is engaged on any side it is the right of the senior member to lead the case and the junior members to assist him.
৪০.
একজন পাবলিক প্রসিকিউটরের প্রাথমিক দায়িত্ব কী?
  1. আসামির সাজা নিশ্চিত করা
  2. ন্যায়বিচার নিশ্চিত করা
  3. আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা
  4. আদালতের পক্ষপাতিত্ব করা
ব্যাখ্যা
উত্তর: ন্যায়বিচার নিশ্চিত করা।

"Canons of Professional Conduct and Etiquette" এর অধ্যায় ৩, বিধি ৫:
কোন আসামীকে দোষী সাব্যস্ত করা রাষ্ট্রপক্ষে নিযুক্ত আইনজীবীর দায়িত্ব নহে বরং সুবিচার প্রতিষ্ঠা করাই তাঁহার প্রাথমিক দায়িত্ব। প্রকৃত ঘটনা গোপন করা কিংবা যে সাক্ষী স্বাক্ষ্য দিলে আসামীর নির্দোষীতা প্রমান হইবে উক্ত সাক্ষীকে আদালতে উপস্থাপন না করার প্রয়াস ঘৃণা ও তিরস্কারের যোগ্য।

The primary duty of an Advocate engaged in public prosecution is not to convict, but to see that the justice is done. The suppression of facts or the concealing of witnesses capable of establishing the innocence of the accused is highly reprehensible.
৪১.
বার কাউন্সিলের সদস্য সংখ্যা কত?
  1. ৭ জন
  2. ১০ জন
  3. ১৫ জন
  4. ২০ জন
ব্যাখ্যা
⇒ বাংলাদেশ লিগ্যাল প্রাকটিশনার্স এন্ড বার কাউন্সিল অর্ডার, ১৯৭২-এর ধারা ৫(১) অনুযায়ী, বার কাউন্সিলের সদস্য সংখ্যা ১৫ জন।
- এই ১৫ জন সদস্যের মধ্যে:
১. একজন অ্যাটর্নি জেনারেল (ex-officio)।
২. সাতজন সদস্য রোলভুক্ত অ্যাডভোকেটদের দ্বারা নির্বাচিত হন।
৩. সাতজন সদস্য স্থানীয় বার অ্যাসোসিয়েশনের সদস্যদের দ্বারা নির্বাচিত হন।

এই সদস্যরা বার কাউন্সিলের বিভিন্ন কার্যক্রম ও নীতিনির্ধারণে অংশগ্রহণ করেন এবং আইন পেশার মানোন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
৪২.
বার কাউন্সিল কর্তৃক গঠিত ট্রাইব্যুনালের কোন এখতিয়ার নেই -
  1. দেওয়ানি কার্যাবিধির কোনো দলিল উপস্থাপনের আদেশ দেওয়া
  2. হাইকোর্ট বিভাগের অনুমতিক্রমে কোনো আদালতের বিচারককে হাজির হতে বলা
  3. এখতিয়ার সম্পন্ন দেওয়ানি আদালতের মাধ্যমে বিরোধীয় বিষয়বস্তু জব্দ করা
  4. জারির উদ্দেশ্যে দেওয়ানি আদালত বরাবর সমন পাঠানো
ব্যাখ্যা
♦The Bangladesh Legal Practitioners & Bar Council Order, 1972 এর ৩৫ অনুচ্ছেদ অনুসারে কোন ব্যক্তিকে হাজির করতে বা দলিল দাখিলের ক্ষেত্রে বা সাক্ষীর জবানবন্দি গ্রহণের উদ্দেশ্যে দেওয়ানী আদালতের যেরূপ ক্ষমতা আছে বার কাউন্সিল কর্তৃক গঠিত ট্রাইব্যুনালের সেই একই ক্ষমতা আছে। শর্ত হলো দেওয়ানী আদালতের মূলকর্তাকে বা বিচারককে [presiding officer] হাজির হতে বলার ক্ষমতা বার কাউন্সিল কর্তৃক গঠিত ট্রাইব্যুনালের থাকবে না। কিন্তু হাইকোর্ট বিভাগের পূর্বানুমতি নিয়ে দেওয়ানী আদালতের বিচারককে হাজির হতে বলতে পারবে বা ফৌজদারী আদালত বা রাজস্ব আদালতের কর্মকর্তার বা বিচারকের ক্ষেত্রে সরকারের পূর্বানুমতি নিয়ে হাজির হতে বলতে পারে।
৪৩.
বার কাউন্সিলের নির্বাচনের জন্য যদি সাধারণ আসনের জন্য বৈধ প্রস্তাব যদি _________ এর অধিক না হয় তাহলে চেয়ারম্যান প্রার্থীদেরকে নির্বাচিত ঘোষণা করতে পারে।
ব্যাখ্যা

THE BANGLADESH LEGAL PRACTITIONERS AND BAR COUNCIL RULES, 1972 এর বিধি ৯ :
(১) সাধারণ আসনের ক্ষেত্রে যদি বৈধ প্রস্তাবের সংখ্যা ৭ (সাত) এবং দলীয় আসনের ক্ষেত্রে ১ (এক) অতিক্রম না করে তবে চেয়ারম্যান উক্ত প্রস্তাবকৃত প্রার্থীদের নির্বাচিত ঘোষণা দিতে পারেন।

(২) বৈধ প্রস্তাবসমূহের একটি তালিকা এবং সমীক্ষার ফলাফল যেমন, ব্যক্তিগণের নির্বাচিত ঘোষণা এবং কোনো আসনের জন্য নির্বাচিত ঘোষণা করা হয় তাহা যত দ্রুত সম্ভব বার কাউন্সিলের নোটিশ বোর্ডে টানাইতে হইবে এবং কোনো কোনো ক্ষেত্রে ২ (দুই) দিনের মধ্যে টানাইতে হইবে।

৪৪.
Canons of Professional Conduct & Etiquette-এর প্রথম অধ্যায়ের বিষয়বস্তু কি?
  1. আদালতের প্রতি কর্তব্য
  2. মক্কেলদের প্রতি আচরণ
  3. জনসাধারণের প্রতি আচরণ
  4. অন্যান্য আইনজীবীদের প্রতি আচরণ
ব্যাখ্যা
⇒ Canons of Professional Conduct & Etiquette-এ মোট ৪টি অধ্যায় আছে। যথা-
১ম অধ্যায়- অন্যান্য আইনজীবীদের প্রতি আচরণ।
২য় অধ্যায়- মক্কেলদের প্রতি আচরণ।
৩য় অধ্যায়- আদালতের প্রতি কর্তব্য।
৪র্থ অধ্যায়- জনসাধারণের প্রতি আচরণ।
৪৫.
'The Attorney-General for Bangladesh shall have the right of pre-audience over all other advocates.'- বার কাউন্সিল অর্ডার, ১৯৭২ এর কত অনুচ্ছেদে উল্লেখ আছে?
  1. অনুচ্ছেদ ২২
  2. অনুচ্ছেদ ২৪
  3. অনুচ্ছেদ ২৬
  4. অনুচ্ছেদ ২৮
ব্যাখ্যা
The Bangladesh Legal Practitioners and Bar Council Order, 1972 এর অনুচ্ছেদ ২৬ :
(1) The Attorney-General for Bangladesh shall have the right of pre-audience over all other advocates.
(১) বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল সকল অ্যাডভোকেটের উপর প্রাক-শ্রবণের (pre-audience) অধিকার রাখবেন। অর্থাৎ, আদালতে শুনানির সময় তিনি অন্যদের আগে বক্তব্য পেশ করতে পারবেন।

(2) The right of pre-audience among other advocates shall be determined by seniority interse.
(২) অন্যান্য অ্যাডভোকেটদের মধ্যে প্রাক-শ্রবণের অধিকার নির্ধারিত হবে সিনিয়রিটির ভিত্তিতে।
৪৬.
THE BANGLADESH LEGAL PRACTITIONERS AND BAR COUNCIL RULES, 1972 এর ৭৫ক বিধিতে কয়টি কমিটির কথা উল্লেখ আছে?
  1. ৩ টি
  2. ৪ টি
  3. ৫ টি
  4. ৬ টি
ব্যাখ্যা
THE BANGLADESH LEGAL PRACTITIONERS AND BAR COUNCIL RULES, 1972

বিধি ৭৫ক - বার কাউন্সিল কর্তৃক কমিটি গঠন:
বাংলাদেশ বার কাউন্সিল, তার বিদ্যমান কার্যাবলি ও দায়িত্বসমূহ কার্যকরভাবে সম্পাদনের জন্য নিম্নলিখিত কমিটিসমূহ গঠন করতে পারে, যথা—

১। আইন সংস্কার কমিটি (Law Reform Committee) –
যার সদস্য সংখ্যা হবে সর্বাধিক নির্ধারিত, এবং কাউন্সিল কর্তৃক নির্বাচিত হবে। (উল্লেখিত অনুচ্ছেদে সংখ্যাটি অসম্পূর্ণ আছে, মূল আইনে নির্ধারিত)

২। মানবাধিকার ও আইন সহায়তা কমিটি (Human Rights & Legal Aid Committee) –
যার সদস্য সংখ্যা হবে সর্বাধিক ৫ জন, কাউন্সিল কর্তৃক নির্বাচিত।

৩। হাউস কমিটি (House Committee) –
সর্বাধিক ৫ জন সদস্য, কাউন্সিল কর্তৃক নির্বাচিত।

৪। রিলিফ কমিটি (Relief Committee) –
সর্বাধিক ৫ জন সদস্য, কাউন্সিল কর্তৃক নির্বাচিত।

৫। রোল ও প্রকাশনা কমিটি (Roll and Publication Committee) –
সর্বাধিক ৫ জন সদস্য, কাউন্সিল কর্তৃক নির্বাচিত।

৬। অভিযোগ ও নজরদারি কমিটি (Complaint and Vigilance Committee) –
সর্বাধিক ৫ জন সদস্য, কাউন্সিল কর্তৃক নির্বাচিত।
৪৭.
একজন অ্যাডভোকেট কোনো সনদ প্রার্থীকে শিক্ষানবিশ (Pupil) হিসাবে গ্রহণ করতে ন্যূনতম কত বছরের অভিজ্ঞতা থাকা প্রয়োজন?
  1. ৫ বছর
  2. ৮ বছর
  3. ১০ বছর
  4. ১৫ বছর
ব্যাখ্যা
⇒ বিধি-৬০: শিক্ষানবিশ: অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্তি হওয়ার পূর্বে কমপক্ষে ১০ বছর নিয়মিত উকালতি করেন এমন একজন অ্যাডভোকেটের অধীনে দরখাস্তকারীকে নিয়মিত কমপক্ষে ৬ মাস শিক্ষানবিশ থাকতে হবে।
-আবেদনপত্রের সাথে ৫টি দেওয়ানি এবং ৫টি ফৌজদারি মোট ১০ টি মামলার লিখিত নোটবুক দাখিল করতে হবে।
-কোন অ্যাডভোকেট বার কাউন্সিলের অনুমতি ছাড়া একসাথে ৪ জনের বেশি শিক্ষানবিশ গ্রহণ করবেন না।
-অ্যাডভোকেটের সাথে শিক্ষানবিশ এর যে চুক্তি হবে তা অ্যাফিডেভিট সহ বার কাউন্সিলের সেক্রেটারির নিকট ৩০ দিনের মধ্যে জমা দিতে হবে।
-কোন অ্যাডভোকেট চুক্তি পত্রে মিথ্যা বিবৃতি বা মিথ্যা সার্টিফিকেট দিলে পেশাগত অসদাচরণের জন্য দায়ী হবেন।
-শিক্ষানবিশ তালিকাভুক্তির আবেদনে মিথ্যা তথ্য দিলে উক্ত শিক্ষানবিশ ৫ বছরের জন্য অযোগ্য হবেন।
-হাইকোর্ট বিভাগে প্র্যাকটিসের অনুমতির এবং রেজিস্ট্রেশন ৫ বছর পর্যন্ত বৈধ থাকবে।
- ৫ বছরের মধ্যে লিখিত পরীক্ষায় পাশ করতে ব্যর্থ হলে রেজিস্ট্রেশন বাতিল হয়ে যাবে।
- এম.সি.কিউ এবং লিখিত পরীক্ষা এবং হাইকোর্ট বিভাগে প্র্যাকটিস অনুমতির পরীক্ষা সরকারি কলেজে হবে।
- বিধি-৬০(গ): এম.সি.কিউ ও লিখিত পরীক্ষায় পাশ নম্বর ৫০ এবং মৌখিক পরীক্ষায় পাশ নম্বর ২৫।
৪৮.
কোন মামলায় যে কোন পক্ষে একজনের অধিক অ্যাডভোকেট নিযুক্ত থাকলে, মামলা পরিচালনার অধিকার থাকবে-
  1. অ্যাডভোকেট যিনি পক্ষ কর্তৃক মনোনীত
  2. নিযুক্তির এ্যাডভোকেটদের মধ্যে যিনি সিনিয়র
  3. অ্যাডভোকেট যিনি সর্বপ্রথম নিযুক্ত
  4. নিযুক্তির এ্যাডভোকেটদের মধ্যে যে কোন একজন
ব্যাখ্যা
⇒ পেশাগত সদাচরণ ও নিয়মানুবর্তিতা [Cannons of Professional Conduct and Etiquette]  ১ম অধ্যায় আইনজীবীদের পারস্পরিক আচরণ[Conduct with regard to other Advocates] বিধি ১১ এর বিধান যদি কোন মামলায় একাধিক আইনজীবী নিযুক্ত হয়ে থাকে, সেই ক্ষেত্রে অধিকার বলে জ্যেষ্ঠ আইনজীবী উক্ত মামলা পরিচালনা করবে এবং কনিষ্ঠ আইনজীবী তাকে সহযোগিতা করবে।
অর্থাৎ কোন মামলায় একপক্ষে একাধিক আইনজীবী নিয়োজিত হলে, সেই ক্ষেত্রে জৈাষ্ঠ আইনজীবী মামলা পরিচালনা করবে।
---------------------
Rule-11. Where more than one Advocate is engaged on any side it is the right of the senior member to lead the case and the junior members to assist him.
৪৯.
বার কাউন্সিলের 'ত্রাণ তহবিল' এর গঠন বিষয়ক বিধান রয়েছে The Bangladesh Legal Practitioners and Bar Council Order, 1972 এর-
  1. ১০ অনুচ্ছেদে
  2. ১৫ অনুচ্ছেদে
  3. ১৭ অনুচ্ছেদে
  4. ১৯ অনুচ্ছেদে
ব্যাখ্যা
The Bangladesh Legal Practitioners and Bar Council Order, 1972-এর অনুচ্ছেদ ১৫:
(১) যখন প্রয়োজন হবে, বার কাউন্সিল কোনো বিপদগ্রস্ত অ্যাডভোকেট, তার পরিবার ও নির্ভরশীলদের সাহায্যার্থে, অথবা যুদ্ধবিধ্বস্ত, প্রাকৃতিক দুর্যোগ বা অন্য কোনো অস্বাভাবিক কারণে ক্ষতিগ্রস্ত বার অ্যাসোসিয়েশনসমূহকে সহায়তা প্রদানের জন্য একটি ত্রাণ তহবিল গঠন করতে পারবে।

(২) ধারা (১)-এর অধীনে গঠিত ত্রাণ তহবিল নিম্নলিখিত উৎস থেকে গঠিত হতে পারে:
(ক) বার কাউন্সিলের অন্য কোনো তহবিল থেকে স্থানান্তরিত অর্থ;
(খ) সরকারের অনুদান;
(গ) অ্যাডভোকেটদের কাছ থেকে প্রাপ্ত অনুদান বা চাঁদা;
(ঘ) জনসাধারণ, স্থানীয় কর্তৃপক্ষ বা অন্যান্য উৎস থেকে প্রাপ্ত দান।

(৩) ত্রাণ তহবিল থেকে সহায়তা প্রদান নিম্নোক্তভাবে হতে পারে:
- ঋণ প্রদান,
- ঋণ পরিশোধের জন্য গ্যারান্টি,
- এককালীন অনুদান,
- পণ্য/উপকরণ ক্রয় ও বিতরণ।

(৪) এই অনুচ্ছেদের অধীনে যেভাবে এবং যেসব শর্তে সহায়তা প্রদান করা হবে, তা বার কাউন্সিল কর্তৃক নির্ধারিত হবে।
৫০.
বার কাউন্সিলে কোন এডভোকেটের বিরুদ্ধে দাখিলকৃত অভিযোগপত্রের সাথে প্রদত্ত ফি-এর পরিমাণ হবে-
  1. ১০০ টাকা
  2.  ৫০০ টাকা
  3. ১০০০ টাকা
  4. ২০০০ টাকা
ব্যাখ্যা

The Bangladesh legal practitioners and Bar council orders 1972 এর ৪১ক বিধিতে বলা হয়েছে বার কাউন্সিলে কোন এডভোকেটের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করতে হলে ১০০০ টাকা ফি জমা দিতে হবে।
----------------------------------------
The Bangladesh legal practitioners and Bar council orders 1972, 41(A )The petition of complaint against an Advocate shall be filed with the Bar Council along with payment of a fee of Tk.1,000.

৫১.
কোন ধরনের কাজের জন্য বার কাউন্সিল বা এর ট্রাইব্যুনাল, কমিটি, কর্মকর্তা বা কর্মচারীর বিরুদ্ধে মামলা করা যাবে না?
  1. বেআইনি উদ্দেশ্যে করা
  2. সৎ উদ্দেশ্যে করা
  3. রাজনৈতিক উদ্দেশ্যে করা
  4. ব্যক্তিগত লাভের উদ্দেশ্যে করা
ব্যাখ্যা
অনুচ্ছেদ ১৮-
বার কাউন্সিল বা কোনো ট্রাইব্যুনাল, কমিটি, কর্মকর্তা বা বার কাউন্সিলের কোনো কর্মচারীর বিরুদ্ধে এই আদেশের বা এর অধীনে প্রণীত বিধির কোনো বিধানের অধীনে সৎ উদ্দেশ্যে করা বা করার উদ্দেশ্যে করা কোনো কাজের জন্য কোনো মামলা বা অন্যান্য আইনি কার্যক্রম গ্রহণ করা যাবে না।

Article 18-
No suit or other legal proceeding shall lie against the Bar Council or any Tribunal, Committee, officer or servant of the Bar Council for any act in good faith done or intended to be done in pursuance of the provisions of this Order or rules made thereunder.
৫২.
বার কাউন্সিলের প্রাতিষ্ঠানিক নাম কী?
  1. Bangladesh Legal Council
  2. National Bar Council
  3. Bangladesh Bar Council
  4. Bangladesh Legal Practitioner's Council
ব্যাখ্যা
সঠিক উত্তর: C) Bangladesh Bar Council.

The Bangladesh Legal Practitioner's and Bar Council Order, 1972 এর অনুচ্ছেদ ৩:
(1) There shall be constituted in accordance with the provisions of this Order a Bar Council to be called the Bangladesh Bar Council.
(১) এই আদেশের বিধান অনুযায়ী একটি বার কাউন্সিল গঠিত হবে, যার নাম হবে বাংলাদেশ বার কাউন্সিল।

(2) The Bar Council shall be a body corporate having perpetual succession and a common seal, with power to acquire and hold property, both movable and immovable, and to contract, and shall by the said name sue and be sued.
(২) বার কাউন্সিল একটি আইনগত সত্তা (body corporate) হিসেবে বিবেচিত হবে, যার থাকবে চিরস্থায়ী উত্তরাধিকার (perpetual succession) এবং একটি সাধারণ সিল (common seal)। এটি অস্থাবর ও স্থাবর উভয় সম্পত্তি অধিগ্রহণ ও ধারণ করার, চুক্তি সম্পাদনের, এবং উক্ত নামেই মামলা করার ও মামলা গ্রহণ করার ক্ষমতা রাখবে।
৫৩.
বার কাউন্সিলে কোনো আইনজীবীর বিরুদ্ধে অভিযোগপত্র দাখিলের সময় প্রদত্ত ফি এর পরিমাণ-
  1. ১০০ টাকা
  2. ৫০০ টাকা
  3. ১০০০ টাকা
  4. ২০০০ টাকা
ব্যাখ্যা
সঠিক উত্তর: গ. ১,০০০ টাকা।

The Bangladesh Legal Practitioners & Bar Council Rules, 1972 এর বিধি ৪১:
কোনো আইনজীবীর বিরুদ্ধে অভিযোগপত্রে উক্ত আইনজীবীর বিরুদ্ধে সুস্পষ্ট অভিযোগ বা একাধিক অভিযোগ থাকতে হবে এবং অভিযোগকারীর হাতে যেসব দলিল বা দলিলের কপি রয়েছে, তা অভিযোগপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে।

যদি অভিযোগটি কোনো আদালত বা সরকারি কর্মকর্তার দ্বারা তাদের দাপ্তরিক ক্ষমতাবলে করা না হয়ে থাকে, তবে অভিযোগের সঙ্গে ঘটনার বিবরণ সম্বলিত একটি হলফনামাও দাখিল করতে হবে।
তবে শর্ত থাকে যে, বার কাউন্সিল প্রয়োজনে হলফনামা দাখিলের শর্ত মওকুফ করতে পারবে।

বিধি ৪১ক:
একজন আইনজীবীর বিরুদ্ধে অভিযোগপত্র বার কাউন্সিলে দাখিল করতে হবে এবং সঙ্গে ১,০০০/- (এক হাজার) টাকা ফি প্রদান করতে হবে।
৫৪.
Bangladesh Legal Practitioners and Bar Council Order, 1972 এর Article 8 এর নতুন সংশোধন অনুযায়ী Bar Council নির্বাচনের তারিখ কেমন হবে?
  1. নির্বাচন নভেম্বর মাসের মধ্যে শেষ হবে
  2. নির্বাচন সেপ্টেম্বর মাসের মধ্যে শেষ হবে
  3. নির্বাচন মে মাসের ৩১ তারিখের মধ্যে শেষ হবে
  4. নির্বাচন জানুয়ারি মাসের ১৫ তারিখের মধ্যে শেষ হবে
ব্যাখ্যা
⇒ Bangladesh Legal Practitioners and Bar Council Order, 1972 এর সংশোধিত Article 8(1) এ স্পষ্টভাবে বলা হয়েছে:
"Elections to the Bar Council shall be held so as to conclude on or before the thirty first day of May in the year in which the term of the Bar Council expires."
অর্থাৎ, বার কাউন্সিলের যেই বছরে মেয়াদ শেষ হবে, সেই বছরের ৩১ মে বা তার আগে নির্বাচন সম্পন্ন করতে হবে।

সুতরাং, সঠিক উত্তর: গ) নির্বাচন মে মাসের ৩১ তারিখের মধ্যে শেষ হবে।

Article- 8. (1) Elections to the Bar Council shall be held so as to conclude on or before the thirty first day of May in the year in which the term of the Bar Council expires.
(2) If the elections to the Bar Council cannot be held within the time specified in clause (1) due to pandemic, epidemic, act of God or for any other unavoidable circumstances as may be determined by the Government from time to time, the Government may, by notification in the official Gazette, constitute an Ad-hoc Bar Council consisting of fifteen members for a term not exceeding one year and this term shall not be further extended.
The Attorney-General for Bangladesh shall be one of the members of the Ad-hoc Bar Council and shall also be its Chairman.
(4) Notwithstanding anything contained in any other provision of this Order, the Ad-hoc Bar Council shall exercise such powers and functions of the Bar Council as specified in this Order and the rules made thereunder.
৫৫.
'কোন আইনজীবী যদি কোন বিষয়ে পূর্বে বিচারক পদমর্যাদায় কাজ করেন, তাহলে তিনি সেই বিষয়ে আইনজীবী হিসেবে নিয়োগ লাভ করবেন না।’- এটি কার প্রতি একজন আইনজীবীর আচরণ হওয়া উচিত?
  1. আদালত
  2. মক্কেল
  3. অন্যান্য আইনজীবী
  4. জনগণ 
ব্যাখ্যা

একজন আইনজীবীর জনসাধারণের প্রতি দায়িত্ব ও কর্তব্য- ৮টি:
[বিধি-১]-কোন ব্যক্তিকে হয়রানির উদ্দেশ্যে নিযুক্তি না নেওয়া: কোন ব্যক্তিকে বিরক্ত করা, হয়রানি করা বা মোকদ্দমা বিলম্বিত করা ইত্যাদি উদ্দেশ্যে বাদী বা বিবাদী কোন পক্ষে একজন আইনজীবী নিযুক্ত হবেন না।
[বিধি-২]- ভিন্ন পক্ষের সাথে ভালো আচরণ করা: একজন আইনজীবী সর্বদা তার ভিন্ন পক্ষের সাথে ভালো আচরণ করবেন। বিচার চলাকালে আইন বহির্ভুত কাজ করবেন না।
[বিধি-৩]- ক্ষতির উদ্দেশ্যে প্রতিদ্বন্দ্বিতা না করা: একজন আইনজীবী কোন ব্যক্তির ক্ষতি করার উদ্দেশ্যে মোকদ্দমা দায়ের বা প্রতিদ্বন্দ্বিতা করবেন না।
[বিধি ৪]- পরামর্শ প্রদানে বাধ্যবাধকতা: কোন আইনজীবী প্রত্যেককে পরামর্শ প্রদান করতে বা আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করতে বাধ্য নন।
[বিধি-৫]-  মোকদ্দমা গ্রহণ বা বর্জন করতে পারেন: একজন আইনজীবী কোন ব্যক্তি বা সংস্থা যতই ক্ষমতাবান হোক অথবা রাজনৈতিক মোকদ্দমা যতই গুরুত্বপূর্ণ হোক তিনি পেশাগত নিযুক্তি গ্রহণে অস্বীকৃতি জানাতে পারেন।
[বিধি-৬]- পরিচয় প্রকাশ করা: কোন আইনজীবী কোন সরকারি অফিসার, বোর্ড কমিটি ইত্যাদির নিকট পেশাগত দায়িত্বে উপস্থিত হলে প্রথমে তিনি তার পরিচয় দিবেন।
[বিধি-৭]- পূর্বে বিচারক হিসেবে দায়িত্ব পালন করলেকোন আইনজীবী যদি কোন বিষয়ে পূর্বে বিচারক পদমর্যাদায় কাজ করেন তাহলে তিনি সেই বিষয়ে আইনজীবী হিসেবে নিয়োগ লাভ করবেন না।
[বিধি-৮]- ব্যবসা, চাকুরি বা অন্য পেশার সাথে জড়িত না হওয়া: একজন আইনজীবী নিজের আইন পেশা ব্যতীত অন্য কোন ব্যবসা, চাকুরি বা পেশার সাথে জড়িত হবে না।

৫৬.
Canons of Professional Conduct and Etiquette অনুসারে, বিচারকের সাথে অ্যাডভোকেটের সম্পর্ক কেমন হওয়া উচিত?
  1. বিচারকের সাথে আগ্রহ ও আতিথেয়তার সম্পর্ক রাখা 
  2. মামলার বিষয়ে গোপনে যোগাযোগ করা 
  3. মর্যাদা ও স্বাতন্ত্র্য বজায় রেখে সম্মানজনক আচরণ
  4. ব্যক্তিগত সুসম্পর্ক বজায় রেখে মামলার সুবিধা আদায়
ব্যাখ্যা

⇒ Canons of Professional Conduct and Etiquette, অধ্যায়-৩, বিধি-৪ অনুযায়ী, একজন অ্যাডভোকেটের উচিত বিচারকের সাথে মর্যাদা ও স্বাতন্ত্র্য বজায় রেখে সম্মানজনক আচরণ করা। বিচারকের সাথে গোপন আলোচনা বা ব্যক্তিগত সুবিধা আদায়ের চেষ্টা করা উচিত নয়। আদালত এবং বিচারকের মর্যাদা রক্ষায় অ্যাডভোকেটের আচরণ হওয়া উচিত শ্রদ্ধাশীল এবং পেশাদার।

এছাড়া, ক)বিচারকের সাথে আগ্রহ ও আতিথেয়তার সম্পর্ক রাখা, খ)মামলার বিষয়ে গোপনে আলোচনা এবং গ)ব্যক্তিগত সুসম্পর্ক বজায় রেখে মামলার সুবিধা আদায় এসব অ্যাডভোকেটের পেশাদারিত্বের পরিপন্থী এবং অনুমোদিত নয়।

⇒ Canons of Professional Conduct and Etiquette, Chapter-3,Rule ৪: Marked attention and unusual hospitality on the part of an Advocate to a judge or judicial officer not called for by the personal relations of the parties, subject both the judge and the Advocate to misconstructions of motive and should be avoided. An Advocate should not communicate or argue privately with the judge as to the merits of a pending cause and he deserves rebuke and denunciation for any device or attempt to gain from a judge special consideration or favour. A self-respecting independence in the discharge of professional duty, without denial or diminution of courtesy and respect due to the Judge's station, is the only proper foundation for cordial personal and official relations between the Bench and the Bar.

৫৭.
বার কাউন্সিল কর্তৃক বিধি প্রণয়নের ক্ষেত্রে পূর্ণ অনুমোদন লাগবে-
  1. রাষ্ট্রপতির
  2. প্রধান বিচারপতির
  3. বার কাউন্সিলের চেয়ারম্যানের
  4. সরকারের
ব্যাখ্যা
♦ The Bangladesh legal practitioners and Bar council orders 1972 অনুচ্ছেদ- ৪০ মতে The Bangladesh Legal Practitioners & Bar Council Order 1972 এর উদ্দেশ্য বাস্তবায়নে সরকারের পূর্বানুমতি নিয়ে বার কাউন্সিল সরকারী গেজেট নোটিফিকেশন দ্বারা বিধি (Rules) প্রণয়ন করতে পারে। বার কাউন্সিল এরূপ বিধি প্রণয়ন না করা পর্যন্ত অনুচ্ছেদ ৪০ (৩) এর অধীন বার কাউন্সিলের ক্ষমতা সরকার কর্তৃক প্রয়োগ করা হবে। এ ক্ষমতা প্রয়োগ করে সরকার The Bangladesh Legal Practitioners & Bar Council Rules, 1972 প্রণয়ন করে।

♦ অর্থাৎ বার কাউন্সিল সরকারের পূর্ব অনুমতি নিয়ে বিধি প্রণয়ন করতে পারে।
৫৮.
আইজীবী হিসাবে তালিকাভুক্তির জন্য ১০ বছরের অভিজ্ঞতা সম্পন্ন আইনজীবীর অধীনে কাজ করতে হয়-
  1. ৩ মাস 
  2. ৬ মাস 
  3. ১ বছর 
  4. ২ বছর
ব্যাখ্যা

উত্তর: ৬ মাস

⇒ বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স এন্ড বার কাউন্সিল রুলস, ১৯৭২ এর বিধি-৬০:
- শিক্ষানবিশ অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্তি হওয়ার পূর্বে কমপক্ষে ১০ বছর নিয়মিত উকালতি করেন এমন একজন অ্যাডভোকেটের অধীনে দরখাস্তকারীকে নিয়মিত কমপক্ষে ৬ মাস শিক্ষানবিশ থাকতে হবে।
- আবেদনপত্রের সাথে ৫টি দেওয়ানি এবং ৫টি ফৌজদারি মোট ১০ টি মামলার লিখিত নোটবুক দাখিল করতে হবে।
- কোন অ্যাডভোকেট বার কাউন্সিলের অনুমতি ছাড়া একসাথে ৪ জনের বেশি শিক্ষানবিশ গ্রহণ করবেন না।
- অ্যাডভোকেটের সাথে শিক্ষানবিশ এর যে চুক্তি হবে তা অ্যাফিডেভিট সহ বার কাউন্সিলের সেক্রেটারির নিকট ৩০ দিনের মধ্যে জমা     দিতে হবে।
- কোন অ্যাডভোকেট চুক্তি পত্রে মিথ্যা বিবৃতি বা মিথ্যা সার্টিফিকেট দিলে পেশাগত অসদাচরণের জন্য দায়ী হবেন।
- শিক্ষানবিশ তালিকাভুক্তির আবেদনে মিথ্যা তথ্য দিলে উক্ত শিক্ষানবিশ ৫ বছরের জন্য অযোগ্য হবেন।
- হাইকোর্ট বিভাগে প্র্যাকটিসের অনুমতির এবং রেজিস্ট্রেশন ৫ বছর পর্যন্ত বৈধ থাকবে।
- ৫ বছরের মধ্যে লিখিত পরীক্ষায় পাশ করতে ব্যর্থ হলে রেজিস্ট্রেশন বাতিল হয়ে যাবে।
  এম.সি.কিউ এবং লিখিত পরীক্ষা এবং হাইকোর্ট বিভাগে প্র্যাকটিস অনুমতির পরীক্ষা সরকারি কলেজে হবে।
- বিধি-৬০(গ): এম.সি.কিউ ও লিখিত পরীক্ষায় পাশ নম্বর ৫০ এবং মৌখিক পরীক্ষায় পাশ নম্বর ২৫।

৫৯.
“Clients, not advocates, are the litigants”- এই মূলনীতির মূল শিক্ষা কী?
  1. মক্কেল আইনজীবীর মতো জ্ঞানী নন
  2. আইনজীবীগণ মক্কেলের আত্মীয় হতে পারবেন না
  3. আইনজীবীদের পারস্পরিক দ্বন্দ্ব মামলায় প্রভাব ফেলতে পারবে
  4. মক্কেলের স্বার্থের জন্য আইনজীবীদের পারস্পরিক স্বার্থ নষ্ট করা যাবে না
ব্যাখ্যা
⇒ Cannons of Professional Conduct and Etiquette, এর অধ্যায় ১, রুল ৭ অনুযায়ী ‘আইনজীবী নয়; মেক্কেলগণই মামলার ব্যক্তি’।
- Conduct with regard to other advocates-এর ৭ নং দফায় এই মূলনীতি বলা হয়েছে। মামলা বা দ্বন্দ্ব হলো মক্কেলদের মধ্যে।

- সুতরাং মক্কেলদের দ্বন্দ্ব যেমন আইনজীবীদের পারস্পরিক সম্পর্কে প্রভাব ফেলবে না তেমনি আইনজীবীদের পারস্পরিক ব্যক্তিগত দ্বন্দ্ব মক্কেলের মামলাকে প্রভাবিত করবে না। এটিই পেশার পেশাদারিত্ব।

- বিধি-৭: মোকদ্দমাকারী মক্কেল, আইনজীবী নহেন। মক্কেলগনের মধ্যে বিদ্যমান তিক্ত সম্পর্ক আইনজীবীদের পারস্পরিক সম্পর্ককে প্রভাবিত করিবে না, এমনকি প্রতিপক্ষের মক্কেলের প্রতিও নেতিবাচক প্রভাব ফেলিবে না। আইনজীবীদেরকে পারস্পরিক সংঘাত এড়াইয়া চলিতে হইবে। মামলার বিচারিক কার্যক্রম চলাকালে এক পক্ষের আইনজীবী অপর পক্ষের আইনজীবীর ব্যক্তিগত স্বভাব বা বৈশিষ্ট্যের প্রতি বিদ্রূপাত্মক কোন ইঙ্গিত করিতে পারিবেন না। মামলা দীর্ঘায়িত করিতে পারে কিংবা অশোভনীয় কলহের সৃষ্টি করিতে পারে এমন ধরনের কথোপকথন আইনজীবীদের অবশ্যই সতর্কতার সহিত পরিহার করিতে হইবে।
----------------------------
- Rule-7: Clients, not Advocates, are the litigants. Whatever may be the ill feeling existing between clients, it should not be allowed to influence Advocates in their conduct and demeanour toward each other or toward the parties in the case. All personal clashes between Advocates should be scrupulously avoided, in the trial of a cause it is indecent to allude to the personal history or the personal peculiarities and idiosyncrasies of Advocates appearing on the other side. Personal colloquies between Advocates which cause delay and promote unseemly wrangling should be carefully avoided.
৬০.
অ্যাডভোকেট হওয়ার অযোগ্যতা বার কাউন্সিল অর্ডারের কোন অনুচ্ছেদে আছে?
  1. ২৭
  2. ২৭ (৩)
  3. ২৮
  4. ২৭ (৪)
ব্যাখ্যা
♣ The Bangladesh legal practitioners and Bar council orders 1972 অনুচ্ছেদ ২৭ (৩) অনুযায়ী অ্যাডভোকেট হওয়ার অযোগ্যতার কথা উল্লেখ আছে।
৬১.
কেবল অপরপক্ষকে হয়রানির লক্ষ্যে কোনো পক্ষ একটি দেওয়ানি মামলা করতে ইচ্ছুক। এক্ষেত্রে একজন অ্যাডভোকেট-
  1. মামলাটি পরিচালনা করবেন
  2. মামলাটি পরিচালনা করতে অস্বীকার করবেন
  3. আদালতের অনুমতি নিয়ে মামলাটি গ্রহণ করবেন
  4. বিরুদ্ধ পক্ষের অ্যাডভোকেটকে সাহায্য করবেন
ব্যাখ্যা
সঠিক উত্তর: মামলাটি পরিচালনা করতে অস্বীকার করবেন।

• "Canons of Professional Conduct and Etiquette" এর অধ্যায় ৪- জনসাধারণের প্রতি আইনজীবীদের আচরণ
বিধি ১:
কাউকে হয়রানি করার উদ্দেশ্যে আক্রোশের বশবর্তী হইয়া কিংবা মামলার কার্যক্রম বিলম্বিত করার উদ্দেশ্যে বাদী কিংবা আসামী পক্ষে কোন মামলা পরিচালনা করার জন্য একজন আইনজীবী নিয়োজিত হইবেন না। এমনকি অনুরূপ উদ্দেশ্যে কোন আপিল দায়েরের দায়িত্ব ও নিবেন না।

[An Advocate shall not accept employment to prosecute or defend a case out of spite or for the purposing of harassing anyone or delaying any matter nor shall he take or prosecute an appeal willfully motivated to harass any one or delay any matter.]
৬২.
The Bangladesh Legal Practitioners and Bar Council Order, 1972-এর কত অনুচ্ছেদের ক্ষমতাবলে বার কাউন্সিল তালিকাভুক্ত সকল অ্যাডভোকেটকে সনদ প্রদান করবেন?
  1. ২১ অনুচ্ছেদ
  2. ২২ অনুচ্ছেদ
  3. ২৩ অনুচ্ছেদ
  4. ২৪ অনুচ্ছেদ
ব্যাখ্যা

⇒ বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স এন্ড বার কাউন্সিল অর্ডার এর ২৪ অনুচ্ছেদের ক্ষমতাবলে বার কাউন্সিল তালিকাভুক্ত সকল অ্যাডভোকেটকে সনদ প্রদান করবেন।
----------
⇒ The Bangladesh Legal Practitioners and Bar Council Order, 1972: Article- 23. (1) Entries in the roll shall be made in the order of seniority and such seniority shall be determined as follows, namely:-
(a) all such persons as are referred to in clause (a) of Article 20 shall be entered first in the order in which they were respectively entitled to seniority immediately before the commencement of this Order; and
(b) the seniority of any other person admitted to be an advocate under this Order after the commencement of this Order shall be determined by the date of his admission.
(2) Where the date of seniority of two or more persons is the same, the one senior in age shall rank as senior to the other.

⇒ The Bangladesh Legal Practitioners and Bar Council Order, 1972: Article- 24. The Bar Council shall issue a certificate of enrolment in the prescribed form to every person enrolled under Article 23.

৬৩.
বার কাউন্সিল ট্রাইব্যুনাল তার রায় রিভিউ করতে পারে-
  1. নিজের ইচ্ছায়
  2. সরকারের আবেদনে
  3. সংক্ষুব্ধ ব্যক্তির আবেদনে
  4. নিজের ইচ্ছায় এবং সংক্ষুব্ধ ব্যক্তির আবেদনে
ব্যাখ্যা
⇒বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনারস এবং বার কাউন্সিল অর্ডার, ১৯৭২ এর ৩৪ (৮) অনুচ্ছেদ অনুযায়ী, বার কাউন্সিল ট্রাইব্যুনাল তার নিজস্ব উদ্যোগে বা কোন আবেদনের প্রেক্ষাপটে তার সিদ্ধান্ত রিভিউ করতে পারে বা পরিবর্তন করতে পারে বা বাতিল করতে পারে।
------------------------
The Bangladesh Legal Practitioners and Bar Council order, 1972: Article-34:
(8) The Tribunal may, of its own motion or on application made to it in this behalf, review any order passed under clause (4) or (6) and maintain, vary or rescind the same, as it thinks fit.
৬৪.
নিম্ন আদালতে ন্যূনতম কতদিন প্র্যাক্টিসের অভিজ্ঞতা থাকলে হাইকোর্ট বিভাগে প্র্যাক্টিস করার যোগ্য হবে?
  1. ২ বছর
  2. ৩ বছর
  3. ৫ বছর
  4. ৭ বছর
ব্যাখ্যা
⇒ বার কাউন্সিল অর্ডার-এর ২১ নং আর্টিকেলে বলা আছে যে নিম্ন আদালতে কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা না থাকলে হাইকোর্ট বিভাগে প্র্যাক্টিস করার অনুমতি পাবে না।
- অর্থাৎ হাইকোর্ট বিভাগে প্র্যাক্টিস করার জন্য নিম্ন আদালতে কমপক্ষে ২ বছরের প্র্যাক্টিসের অভিজ্ঞতা থাকতে হবে।
-------------------------
⇒ The Bangladesh legal practitioners and Bar council orders 1972: Article-21. (1) No advocate other than an advocate permitted to practise before the High Court immediately before the commencement of this Order shall be permitted to practise before the High Court unless-
(a) he has practised as an advocate before subordinate courts in Bangladesh for a period of two years;
(b) he is a law graduate and has practised as an advocate before any High Court outside Bangladesh notified by the Government in the official Gazette;
(c) he has, for reason of his legal training or experience, been exempted by the Bar Council from the foregoing requirements of this clause on the basis of the prescribed criteria.
 
(2) Permission to practise before the High Court shall be given in the form prescribed by the Bar Council on proof that the fee prescribed under Article 22 has been paid and that the relevant condition laid down in clause (1) are duly satisfied.
৬৫.
The Bangladesh Legal Practitioners and Bar Council Rules 1972-এর ২৮ বিধি অনুযায়ী, বার কাউন্সিলের প্রথম সভা আহ্বান করবেন কে?
  1. বার কাউন্সিলের সদস্য
  2. বার কাউন্সিলের সভাপতি
  3. বার কাউন্সিলের সম্পাদক
  4. বার কাউন্সিলের নির্বাচিত চেয়ারম্যান
ব্যাখ্যা
⇒ The Bangladesh Legal Practitioners and Bar Council Rules, 1972-এর ২৮ বিধি অনুযায়ী:
- বার কাউন্সিলের মেয়াদ শুরুর তারিখ থেকে ১ মাসের মধ্যে প্রথম সভা আয়োজন করতে হবে।
- এই সভা আহ্বানের দায়িত্ব বার কাউন্সিলের সম্পাদক-এর উপর বর্তায়।
- সভাটি পরিচালনা করবেন একজন সদস্য, যিনি সভার চেয়ারম্যান হিসেবে ভোটে নির্বাচিত হবেন।
অতএব, বার কাউন্সিলের প্রথম সভা আহ্বান করবেন বার কাউন্সিলের সম্পাদক।

⇒ The Bangladesh legal practitioners and Bar council rules 1972 এর ২৮ বিধিতে বলা হয়েছে বার কাউন্সিলের মেয়াদ শুরুর তারিখ হতে ১ মাসের মধ্যে প্রথম সভা আয়োজন করতে হবে। বার কাউন্সিলের সম্পাদক প্রথম সভা আহ্বান করবেন।
--------------
⇒ The Bangladesh legal practitioners and Bar council rules 1972: Rules-28. The first meeting of a Bar Council shall be held within a month of the commencement of the term of the Bar Council and the Secretary shall convené such meeting. The meeting will be presided over by a member voted to chair.
৬৬.
মক্কেল একাধিক আইনজীবী নিয়োগ করতে চাইলে কী করা উচিত?
  1. বাধা দেওয়া
  2. তাকে নিরুৎসাহিত করা
  3. স্বাধীনভাবে নিয়োগ করতে দেওয়া
  4. বিচারকের কাছে অভিযোগ করা
ব্যাখ্যা

• "Canons of Professional Conduct and Etiquette" হলো বাংলাদেশের আইনজীবীদের জন্য প্রণীত একটি গুরুত্বপূর্ণ নীতিমালা যা তাদের পেশাগত আচরণ ও শালীনতার মানদণ্ড নির্ধারণ করে। এটি একটি সামগ্রিক নিয়মাবলী যা আইনজীবীদের কর্তব্য, দায়িত্ব এবং নৈতিক আচরণের বিভিন্ন দিকগুলো আওতাভুক্ত করে। Canons of Professional Conduct and Etiquette- এ মোট ৪টি অধ্যায়ে ৪২টি বিধি আছে। অধ্যায়সমূহ:
১ম অধ্যায়- আইনজীবীদের পারস্পরিক দায়িত্ব ও কর্তব্য;
২য় অধ্যায়- মক্কেলের প্রতি দায়িত্ব ও কর্তব্য;
৩য় অধ্যায়- আদালতের প্রতি দায়িত্ব ও কর্তব্য;
৪র্থ অধ্যায়- জনসাধারনের প্রতি দায়িত্ব।

অন্যান্য আইনজীবীদের প্রতি আচরণ:
১. আইনজীবী হিসেবে নিজের ব্যক্তিগত মর্যাদা এবং পেশার মর্যাদা সমুন্নত রাখা আইনজীবীর কর্তব্য।

২. নিজের পেশাগত কোনো বিজ্ঞাপণ প্রচার করতে পারবে না; তবে, পেশাগত কার্ড, নামফলক বা ডাইরেক্টরিতে নাম তালিকাভুক্তিতে বাধা নিন।

৩. পেশাগত কাজের যোগান দেয়ার জন্য কোনো ব্যক্তিকে নিয়োগ বা বেতন দিতে পারবে না।

৪. আইনজীবীর অনুপস্থিতিতে প্রতিপক্ষের সাথে মামলার বিষয় নিয়ে আলোচনা করবে না।

৫. প্রতিপক্ষের আইনজীবীর অনুপস্থিতিতে বা মামলার বিচারাধীন বিষয়ের কপি বা নথি প্রদান করে তা আদালতের সামনে উপস্থাপন করবে না।

৬. মক্কেল একটি মামলার ক্ষেত্রে একাধিক আইনজীবী নিয়োগ করতে চাইলে, আইনজীবী নিয়োগের ক্ষেত্রে মক্কেলকে বাধা দেওয়া যাবে না।

৭. আইনজীবীগণ নিজেদের মধ্যে বিবাদ পরিহার করে চলবে।

৮. আইনজীবীগণ কাজের বিষয়ে সম্পাদিত সুস্পষ্ট চুক্তির নীতিমালা অনুযায়ী নিজেদের মধ্যে ফিস বণ্টন করবেন।

৯. এটর্নি জেনারেলের কার্যাবলী সমুন্নত রাখা প্রত্যেক আইনজীবীর কর্তব্য।

১০. জুনিয়র আইনজীবীগণ সিনিয়র আইনজীবীদের সম্মান করবে এবং সিনিয়র আইনজীবীগণ জুনিয়র আইনজীবীদের কাজের ক্ষেত্রে সহায়তা করবে।

১১. একটি মামলায় একাধিক আইনজীবী থাকলে জৈষ্ঠ্য আইনজীবী মামলা পরিচালনা করবে।

৬৭.
বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স এন্ড বার কাউন্সিল অর্ডার , ১৯৭২ এর ৩২ আদেশ অনুযায়ী ট্রাইব্যুনাল পেশাগত বা অন্য কোন অসদাচরণের জন্য দোষী অ্যাডভোকেটকে কী শাস্তি দিতে পারে না?
  1. তিরস্কার
  2. সাময়িক অপসারণ
  3. ৫০০ টাকা পর্যন্ত অর্থদণ্ড
  4. আইন পেশা হতে অব্যাহতি
ব্যাখ্যা
ট্রাইব্যুনাল দোষী অ্যাডভোকেটকে কী কী শাস্তি দিতে পারেন

⇒ The Bangladesh legal practitioners and Bar council orders 1972:- ৩২ আদেশ অনুযায়ী ট্রাইব্যুনাল পেশাগত বা অন্য কোন অসদাচরণের জন্য সংশ্লিষ্ট অ্যাডভোকেটকে তিরস্কার (Reprimand), সাময়িক অপসারণ (Suspend) এবং আইন পেশা হতে অব্যাহতি (Remove) প্রদান সংক্রান্ত শাস্তি প্রদান করতে পারবে।
- ট্রাইব্যুনালে মামলা চলাকালীন সময়ে ট্রাইব্যুনাল সংশ্লিষ্ট অ্যাডভোকেটকে সাময়িকভাবে বরখাস্ত করতে পারবে।
উল্লিখিত প্রশ্নেমতে বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স এন্ড বার কাউন্সিল অর্ডার , ১৯৭২ এর ৩২ আদেশ অনুযায়ী ট্রাইব্যুনাল পেশাগত বা অন্য কোন অসদাচরণের জন্য দোষী অ্যাডভোকেটকে ৫০০ টাকা পর্যন্ত অর্থদণ্ড দিতে পারে না।
অর্থাৎ ট্রাইব্যুনাল দোষী অ্যাডভোকেটকে অর্থদণ্ড দিতে পারেন না।
----------------
⇒ The Bangladesh legal practitioners and Bar council orders 1972, Order-32. (1) An advocate on the roll may, in the manner hereinafter provided, be reprimanded, suspended or removed from practice if he is found guilty of professional or other misconduct.
(2) Upon receipt of a complaint made to it by any Court or by other person that any such advocate has been guilty of misconduct, the Bar Council shall, if it does not summarily reject the complaint, refer the case for disposal to a Tribunal constituted under Article 33 (hereinafter referred to as the Tribunal) and may of its own motion so refer any case in which it has otherwise reason to believe that any such advocate has been so guilty.
৬৮.
কার পূর্ব অনুমোদন নিয়ে বার কাউন্সিল বিধি প্রণয়ন করতে পারে?
  1. রাষ্ট্রপতি
  2. সরকার
  3. প্রধান বিচারপতি
  4. বার কাউন্সিলের চেয়ারম্যান
ব্যাখ্যা
The Bangladesh legal practitioners and Bar council orders 1972 অনুচ্ছেদ- ৪০ মতে,
এই আইনের উদ্দেশ্য বাস্তবায়নে সরকারের পূর্বানুমতি নিয়ে বার কাউন্সিল সরকারী গেজেট নোটিফিকেশন দ্বারা বিধি (Rules) প্রণয়ন করতে পারে। বার কাউন্সিল এরূপ বিধি প্রণয়ন না করা পর্যন্ত অনুচ্ছেদ ৪০ (৩) এর অধীন বার কাউন্সিলের ক্ষমতা সরকার কর্তৃক প্রয়োগ করা হবে। এ ক্ষমতা প্রয়োগ করে সরকার The Bangladesh Legal Practitioners & Bar Council Rules, 1972 প্রণয়ন করে।

অর্থাৎ, বার কাউন্সিল সরকারের পূর্ব অনুমতি নিয়ে বিধি প্রণয়ন করতে পারে।
৬৯.
বাংলাদেশ বার কাউন্সিলের পেশাগত আচরণবিধি ও শিষ্টাচার অনুযায়ী প্রবীণনএবং নবীন আইনজীবীদের সম্পর্ক কেমন হবে?
  1. ঈর্ষা ও প্রতিযোগিতামূলক
  2. শ্রদ্ধাশীলতা ও সহযোগিতামূলক
  3. আক্রোশ ও বিদ্বেষমূলক
  4. শত্রুতা বা বৈরিতাপূর্ন
ব্যাখ্যা

উত্তর:শ্রদ্ধাশীলতা ও সহযোগিতামূলক

⇒পেশাগত আচরণ ও শিষ্ঠাচার বিধিমালা,১ম অধ্যায়,বিধি ১০-জুনিয়র এবং নবীন আইনজীবীরা সর্বদা সিনিয়র এবং প্রবীন আইনজীবীদের প্রতি শ্রদ্ধাশীল থাকবে। তদ্রুপ সিনিয়র আইনজীবীরা জুনিয়র আইনজীবীদের প্রতি সদয় ও সহযোগিতামূলক মনোভাব প্রদর্শণ করবেন।
---------------------------------------
⇒ Rule 10: Junior and younger members should always be respectful to senior and older members. The latter are expected to be not only courteous but also helpful to their junior and younger brethren at the Bar.

৭০.
‘Enrolment Committee' এর চেয়ারম্যানকে মনোনয়ন দেন কে?
  1. সরকার
  2. রাষ্ট্রপতি
  3. প্রধান বিচারপতি
  4. প্রধানমন্ত্রী
ব্যাখ্যা
♦নিবন্ধন কমিটি গঠিত হবে ৫ জন সদস্য নিয়ে। নিবন্ধন কমিটির সদস্যরা হলো
   (i)  প্রধান বিচারপতি কর্তৃক মনোনীত আপীল বিভাগের ১ জন বিচারক যিনি নিবন্ধন কমিটির সভাপতি হবে।
   (ii)  প্রধান বিচারপতি কর্তৃক মনোনীত হাইকোর্ট বিভাগের ২ জন বিচারক।
   (iii) বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল।
   (iv) বার কাউন্সিলের সদস্যেদের মধ্যে হতে নির্বাচিত ১ জন।

অর্থাৎ ‘Enrolment Committee' এর চেয়ারম্যানকে মনোনয়ন দেন প্রধান বিচারপতি। 
৭১.
এ্যাডভোকেট হিসাবে তালিকাভুক্তির জন্য একজন প্রার্থীর ন্যূনতম বয়স কত হবে?
  1. ১৮ বছর
  2. ২১ বছর
  3. ২৫ বছর
  4. ৩০ বছর
ব্যাখ্যা
♦ The Bangladesh Legal Practitioner's and Bar Council Order, 1972, Article 27 অনুযায়ী আইনজীবী হওয়ার যোগ্যতাঃ
♦ আইনজীবী হতে হলে একজন ব্যক্তিকে Bangladesh Legal Practitioner and Bar Council Order 1972 এর অনুচ্ছেদ – ২৭ অনুযায়ী নিম্নোক্ত শর্তাবলী পূরণ করতে হবেঃ
১। প্রথমত তাকে বাংলাদেশের নাগরিক হতে হবে;
২। তাকে ২১বছর বয়সী হতে হবে;
৩। আইন বিষয়ে ডিগ্রি অর্জন করতে হবে-
বাংলাদেশের যেকোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে;
বার কাউন্সিল কর্তৃক স্বীকৃত দেশের বাইরের কোন বিশ্ববিদ্যালয় হতে;
১৯৭১ সালের ২৬শে মার্চের পূর্বে হলে পাকিস্তানের যেকোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ;
১৯৪৭ সালের ১৪ই আগষ্টের পূর্বে হলে ভারতবর্ষের যেকোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে;
ব্যরিস্টার এট ল’ হয়ে থাকলে;
৪। বার কাউন্সিল কর্তৃক কোন পরীক্ষায় কৃতকার্য হলে এবং পরীক্ষার জন্য নির্ধারিত ফি দিলে।
৭২.
Canons of Professional Conduct and Etiquette- অনুযায়ী একজন আইনজীবীর সহ-আইনজীবির প্রতি দায়িত্ব ও কর্তব্য কয়টি?
  1. ৮টি
  2. ১০টি
  3. ১১টি
  4. ১৪টি
ব্যাখ্যা
⇒ Canons of Professional Conduct and Etiquette-এর ১ম অধ্যায় অনুযায়ী, একজন আইনজীবীর সহ-আইনজীবির প্রতি দায়িত্ব ও কর্তব্য মোট ১১টি।
- এই বিধিগুলো আইনজীবীদের পেশাগত আচরণ, শিষ্টাচার এবং সহ-আইনজীবিদের প্রতি সম্মান ও সহযোগিতার নীতিমালা নির্ধারণ করে।

⇒ এই ১১টি বিধি নিম্নরূপ:
১. ব্যক্তিগত ও পেশাগত মর্যাদা অক্ষুণ্ন রাখা।
২. পেশাগত প্রচারণার জন্য বিজ্ঞাপন না দেওয়া।
৩. দালাল বা অন্য ব্যক্তিকে আইন পেশা পরিচালনার অনুমতি না দেওয়া।
৪. প্রতিপক্ষ মক্কেলের সাথে মামলার বিষয় নিয়ে সরাসরি আলোচনা না করা।
৫. প্রতিপক্ষের এডভোকেটের অনুপস্থিতিতে মামলার বিষয়বস্তু উপস্থাপনা না করা (এক তরফা মামলা ব্যতীত)।
৬. অতিরিক্ত অ্যাডভোকেট নিয়োগের ক্ষেত্রে পূর্ববর্তী অ্যাডভোকেটের বকেয়া পরিশোধ নিশ্চিত করা।
৭. প্রতিপক্ষের এডভোকেটের ব্যক্তিগত ইতিহাস বা বৈশিষ্ট্য নিয়ে বক্তব্য না দেওয়া।
৮. ফিস বণ্টন নীতিমালা মেনে চলা।
৯. বার কাউন্সিল প্রণীত তালিকাভুক্তির বিধান মেনে চলা।
১০. সিনিয়র ও প্রবীণ আইনজীবীদের প্রতি শ্রদ্ধাশীল থাকা।
১১. একাধিক অ্যাডভোকেট নিযুক্ত হলে সিনিয়র অ্যাডভোকেট মামলা পরিচালনা করা।

→ সুতরাং, সঠিক উত্তর হলো গ) ১১টি।
৭৩.
বার কাউন্সিল কর্তৃক বিধি প্রণয়নের ক্ষেত্রে পূর্ব অনুমতি লাগে কার?
  1. রাষ্ট্রপতির 
  2. প্রধান বিচারপতির 
  3. বার কাউন্সিল চেয়ারম্যানের
  4. সরকারের
ব্যাখ্যা

The Bangladesh legal practitioners and Bar council orders 1972 অনুচ্ছেদ-৪০ মতে The Bangladesh Legal Practitioners & Bar Council Order 1972 এর উদ্দেশ্য বাস্তবায়নে সরকারের পূর্বানুমতি নিয়ে বার কাউন্সিল সরকারী গেজেট নোটিফিকেশন দ্বারা বিধি (Rules) প্রণয়ন করতে পারে। বার কাউন্সিল এরূপ বিধি প্রণয়ন না করা পর্যন্ত অনুচ্ছেদ ৪০ (৩) এর অধীন বার কাউন্সিলের ক্ষমতা সরকার কর্তৃক প্রয়োগ করা হবে। এ ক্ষমতা প্রয়োগ করে সরকার The Bangladesh Legal Practitioners & Bar Council Rules, 1972 প্রণয়ন করে।
অর্থাৎ বার কাউন্সিল সরকারের পূর্ব অনুমতি নিয়ে বিধি প্রণয়ন করতে পারে।

৭৪.
একজন অ্যাডভোকেট নিম্নলিখিত কোন পরিস্থিতিতে মামলা পরিচালনা করতে পারবেন না?
  1. তিনি আগের শুনানিতে উপস্থিত ছিলেন না
  2. তিনি আদালতে অন্যান্য মামলা পরিচালনা করেন
  3. তিনি আগে উক্ত বিষয়ে বিচারকের দায়িত্ব পালন করেছেন
  4. তিনি আগে প্রতিপক্ষের অ্যাডভোকেট হিসেবে কাজ করে ছিলেন না
ব্যাখ্যা
→ বাংলাদেশ বার কাউন্সিল ক্যাননস অব প্রফেশনাল কন্ডাক্ট অ্যান্ড এটিকেট, ১৯৬৯ এর অধ্যায় IV, বিধি ৭ অনুযায়ী, একজন অ্যাডভোকেট কোনো মামলা পরিচালনা করতে পারবেন না যদি তিনি আগে উক্ত বিষয়ে বিচারকের দায়িত্ব পালন করেছেন। এর কারণ হলো, বিচারকের দায়িত্ব পালনের সময় তিনি যে তথ্য ও গোপনীয়তা পেয়েছেন, তা তার পক্ষে পরবর্তীতে অ্যাডভোকেট হিসেবে কাজ করার সময় পক্ষপাতিত্ব বা নৈতিক দ্বন্দ্ব তৈরি করতে পারে। এই নীতিটি অ্যাডভোকেটের পেশাগত নৈতিকতা ও স্বচ্ছতা রক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অতএব, সঠিক উত্তর হলো গ) তিনি আগে উক্ত বিষয়ে বিচারকের দায়িত্ব পালন করেছেন।

- 7. An Advocate should not accept employment as an Advocate in any matter upon the merits of which he has previously acted in a judicial capacity.
An Advocate having once held public office or having been in the public employ, should not, after his retirement accept employment in connection with any matter which he has investigated or dealt with while in such office, nor employment except in support thereof.
৭৫.
বাংলাদেশ লিগ্যাল প্রাকটিশনার্স এন্ড বার কাউন্সিল রুলস, ১৯৭২-এর কোথায় অ্যাডভোকেটগণের শপথ গ্রহণ করার বিধান আছে?
  1. বিধি-৬০ক
  2. বিধি-৬০গ
  3. বিধি-৬১(২)
  4. বিধি-৬২(২)
ব্যাখ্যা
অ্যাডভোকেটের শপথ:
- অ্যাডভোকেটগণ আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করে থাকেন। সামাজিক সুবিচার এবং জনগণের মানবাধিকার প্রতিষ্ঠায় তাদের ভূমিকা অসামান্য। সংবিধান ব্যাখ্যা এবং সংবিধান সুরক্ষার দায়িত্বও তাদের উপর বর্তায়। সংবিধানের প্রাধান্য রক্ষা করা অন্যান্যদের মত অ্যাডভোকেটগণের রয়েছে। অ্যাডভোকেটগণ যাতে সংবিধান মেনে চলেন এবং বার কাউন্সিল কর্তৃক প্রণীত শিষ্টাচার সংক্রান্ত বিধি বিধান মেনে চলেন সে জন্য ১৯৯৯ সনের ৩রা জুন তারিখে প্রকাশিত গেজেট নোটিফিকেশনের মাধ্যমে বাংলাদেশ লিগ্যাল প্রাকটিশনার্স এন্ড বার কাউন্সিল রুলস, ১৯৭২-এর ৬২(২) বিধি প্রতিস্থাপন করে উহাতে নিম্ন লিখিত শপথ অন্তর্ভুক্ত করা হয়। বার কাউন্সিলে অ্যাডভোকেট হিসাবে তালিকাভুক্তির পর সনদ গ্রহণের প্রাক্কালে অ্যাডভোকেটগণ ঐ শপথ গ্রহণ করে থাকেন।
-------------------
⇒ The Bangladesh Legal Practitioners and Bar Council Rules, 1972-Rule-62(2) The certificate of enrolment shall then be issued to the advocate on his application to the Bar Council through the Bar Association after his admission as a member thereof in such manner and on fulfillment of such conditions as may be decided by the Bar Council upon taking such oath as prescribed.
৭৬.
বার কাউন্সিলের প্রথম সভা কাউন্সিল এর মেয়াদ শুরু হওয়ার কতদিনের মধ্যে করতে হবে?
  1. ৭ দিন
  2. ১৫ দিন
  3. ১ মাস
  4. ২ মাস
ব্যাখ্যা

⇒ The Bangladesh legal practitioners and Bar council rules 1972 এর ২৮ বিধিতে বলা হয়েছে বার কাউন্সিলের মেয়াদ শুরুর তারিখ হতে ১ মাসের মধ্যে প্রথম সভা আয়োজন করতে হবে। বার কাউন্সিলের সম্পাদক প্রথম সভা আহ্বান করবেন।
--------------
⇒ The Bangladesh legal practitioners and Bar council rules 1972: Rules-28. The first meeting of a Bar Council shall be held within a month of the commencement of the term of the Bar Council and the Secretary shall convené such meeting. The meeting will be presided over by a member voted to chair.

৭৭.
বার কাউন্সিল কাদের কল্যাণের জন্য দাতব্য তহবিল গঠন করতে পারে?
  1. জনসাধারনের
  2. এডভোকেটদের
  3. বিচারাধীন অভিযুক্তদের
  4. বিচার বিভাগে নিযুক্ত সকল কর্মচারীদের
ব্যাখ্যা
• অনুচ্ছেদ ১৪:
(১) বার কাউন্সিল এডভোকেট ও তাদের পরিবার এবং নির্ভরশীলদের কল্যাণের জন্য গ্রুপ বীমা স্কিম এবং দাতব্য তহবিল গঠন করতে পারে।
(২) যদি এই ধরনের কোনো তহবিল গঠন করা হয়, তাহলে রোলভুক্ত প্রতিটি এডভোকেট তহবিলে দান হিসেবে বা প্রিমিয়াম হিসেবে নির্ধারিত পরিমাণ অর্থ প্রদান করতে বাধ্য থাকবে, এবং সেই পরিমাণ অর্থ ও প্রদানের পদ্ধতি নির্ধারিত হবে।
(৩) উপ-ধারা (১) এর অধীনে গঠিত তহবিল নির্ধারিত পদ্ধতিতে পরিচালিত, প্রশাসিত ও ব্যবহার করা হবে।

Article 14:
(1) The Bar Council may constitute, for the benefit of the advocates and their families and dependents, group insurance schemes and benevolent funds.
(2) Where any such fund is constituted, every advocate on the roll shall be liable to pay to the fund as contribution or, as the case may be, as premium such sum of money, and in such manner, as may be prescribed.
(3) A fund constituted under clause (1) shall be managed, administered and utilised in such manner as may be prescribed.
৭৮.
কোন মামলায় যে কোন পক্ষে একের অধিক এ্যাডভোকেট নিযুক্ত থাকলে, মামলা পরিচালনার অধিকার থাকবে-
  1. এ্যাডভোকেট যিনি সর্বপ্রথম নিযুক্ত
  2. এ্যাডভোকেট যিনি পক্ষ কর্তৃক মনোনীত
  3. নিযুক্তিয় এ্যাডভোকেটদের মধ্যে যিনি সিনিয়র
  4. নিযুক্তিয় এ্যাডভোকেটদের মধ্যে যে কোন একজন
ব্যাখ্যা
♦ পেশাগত সদাচরণ ও নিয়মানুবর্তীতা [Cannons of Professional Conduct and Etiquette]  ১ম অধ্যায় আইনজীবীদের পারস্পরিক আচরণ[Conduct with regard to other Advocates] বিধি ১১ এর বিধান যদি কোন মামলায় একাধিক আইনজীবী নিযুক্ত হয়ে থাকে, সেই ক্ষেত্রে অধিকার বলে জ্যেষ্ঠ আইনজীবী উক্ত মামলা পরিচালনা করবে এবং কনিষ্ঠ আইনজীবী তাকে সহযোগিতা করবে।

♦ অর্থাৎ কোন মামলায় একপক্ষে একাধিক আইনজীবী নিয়োজিত হলে, সেই ক্ষেত্রে জৈাষ্ঠ আইনজীবী মামলা পরিচালনা করবে।
৭৯.
The Bangladesh Legal Practitioners and Bar Council order 1972 এর অনুচ্ছেদ-৩৬ অনুসারে ট্রাইব্যুনালের আদেশের বিরুদ্ধে আপিল কোথায় দায়ের করতে হয়?
  1. জেলা আদালত
  2. হাইকোর্ট বিভাগ
  3. বার কাউন্সিল ট্রাইব্যুনাল
  4. সুপ্রিম কোর্টের আপিল বিভাগ
ব্যাখ্যা
⇒ The Bangladesh Legal Practitioners and Bar Council order 1972 এর অনুচ্ছেদ ৩৬(১) অনুযায়ী, যদি কোনো ব্যক্তি বার কাউন্সিল ট্রাইব্যুনালের (যা অনুচ্ছেদ ৩৪ অনুযায়ী গঠিত) আদেশে সংক্ষুব্ধ হন, তাহলে তিনি সেই আদেশ প্রাপ্তির তারিখ থেকে ৯০ দিনের মধ্যে হাইকোর্ট বিভাগে আপিল করতে পারেন।
অনুচ্ছেদ ৩৬(২) অনুযায়ী, এই আপিল ডিভিশন বেঞ্চ দ্বারা শুনানি হবে এবং হাইকোর্টের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে।
- তাই অনুচ্ছেদ ৩৬ অনুযায়ী, আপিল জেলা আদালত বা সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নয়, বরং হাইকোর্ট বিভাগে দাখিল করতে হয়।

→ বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স এবং বার কাউন্সিল আদেশ, ১৯৭২-এর অনুচ্ছেদ ৩৬ অনুযায়ী, ট্রাইব্যুনালের আদেশে সংক্ষুব্ধ হলে, ওই অ্যাডভোকেট বা ব্যক্তিকে হাইকোর্ট বিভাগে আপিল দায়ের করার সুযোগ রয়েছে। এই আপিল ৯০ দিনের মধ্যে করতে হবে এবং তা ডিভিশন বেঞ্চ দ্বারা শ্রবণ করা হবে, যার সিদ্ধান্ত চূড়ান্ত হবে।
-------
⇒ The Bangladesh Legal Practitioners and Bar Council order 1972: Article-36.
- (1) Any person aggrieved by an order of a Tribunal under Article 34 may, within ninety days from the date of the communication of the order to him, prefer an appeal to the High Court.
(2) Every such appeal shall be heard by a Division Bench of the High Court which may pass such order thereon as it may deem fit and the order of the High Court shall be final.
৮০.
কোন এ্যাডভোকেট বার কাউন্সিলের সদস্য পদে থাকবে না উপর্যুপরি
  1. ২ বারের বেশি
  2. ৩ বারের বেশি
  3. ৪ বারের বেশি
  4. ৫ বারের বেশি
ব্যাখ্যা
♦The Bangladesh Legal Practitioners and Bar Council Order, 1972 এর অনুচ্ছেদ- ৫ক: কোন অ্যাডভোকেট পরপর বা ধারাবাহিকভাবে ২ বারের বেশি সদস্য পদে থাকবেন না।
৮১.
এ্যাডভোকেট ব্যতীত অন্য কোন ব্যক্তি যদি আইন ব্যবসা করেন, তাহলে তাকে কারাদন্ডে দন্ডিত করা যেতে পারে-
  1. ২ মাস পর্যন্ত
  2. ৩ মাস পর্যন্ত
  3. ৬ মাস পর্যন্ত
  4. ৪ মাস পর্যন্ত
ব্যাখ্যা
♦ The Bangladesh legal practitioners and Bar council orders 1972 অনুযায়ী যে ব্যক্তি এ্যাডভোকেট না হয়ে আইন পেশা করে (নিম্ন আদালতে বা হাইকোর্টে) সে ৬ মাস পর্যন্ত কারাদণ্ডে দণ্ডিত হতে পারে।
৮২.
বার কাউন্সিল অর্ডারের কোন অনুচ্ছেদে বার অ্যাসোসিয়েশন অনুমোদনের বিধান আছে?
  1. অনুচ্ছেদ ৩৭
  2. অনুচ্ছেদ ৩৯
  3. অনুচ্ছেদ ৪০
  4. অনুচ্ছেদ ৩৮
ব্যাখ্যা
⇒The Bangladesh legal practitioners and Bar council orders 1972 অনুচ্ছেদ ৩৯ তে বার অ্যাসোসিয়েশন অনুমোদনের বিষয়ে বলা আছে।
- শর্তসাপেক্ষে বার কাউন্সিল বার এসোসিয়েশনকে অনুমোদন করে। 
--------------
⇒ The Bangladesh Legal Practitioners and Bar Council Order, 1972: Article-39. The Bar Council may recognise a bar association in such manner and subject to such conditions as may be prescribed.
৮৩.
'একজন আইনজীবী কেবল কেউকে হয়রানি বা বিরক্ত করার উদ্দেশ্যে দায়েরকৃত কোনো মোকদ্দমায় নিযুক্ত হবেন না'- Canons of Professional Conduct and Etiquette-এর ৪র্থ অধ্যায়ের কোন বিধিতে বলা হয়েছে?
  1. বিধি–১
  2. বিধি–২
  3. বিধি–৩
  4. বিধি–৪
ব্যাখ্যা

একজন আইনজীবীর জনসাধারণের প্রতি দায়িত্ব ও কর্তব্য: “Canons of Professional Conduct and Etiquette” অংশের চতুর্থ অধ্যায়ের ১-৮ বিধি অনুযায়ী একজন আইনজীবীর জনগণের প্রতি দায়িত্ব ও কর্তব্য কী তা উল্লেখ করা হয়েছে-
- একজন আইনজীবীর জনসাধারণের প্রতি দায়িত্ব ও কর্তব্য- ৮টি:
[বিধি-১]-কোন ব্যক্তিকে হয়রানির উদ্দেশ্যে নিযুক্তি না নেওয়া: কোন ব্যক্তিকে বিরক্ত করা, হয়রানি করা বা মোকদ্দমা বিলম্বিত করা ইত্যাদি উদ্দেশ্যে বাদী বা বিবাদী কোন পক্ষে একজন আইনজীবী নিযুক্ত হবেন না।
[বিধি-২]- ভিন্ন পক্ষের সাথে ভালো আচরণ করা: একজন আইনজীবী সর্বদা তার ভিন্ন পক্ষের সাথে ভালো আচরণ করবেন। বিচার চলাকালে আইন বহির্ভুত কাজ করবেন না।
[বিধি-৩]- ক্ষতির উদ্দেশ্যে প্রতিদ্বন্দ্বিতা না করা: একজন আইনজীবী কোন ব্যক্তির ক্ষতি করার উদ্দেশ্যে মোকদ্দমা দায়ের বা প্রতিদ্বন্দ্বিতা করবেন না।
[বিধি ৪]- পরামর্শ প্রদানে বাধ্যবাধকতা: কোন আইনজীবী প্রত্যেককে পরামর্শ প্রদান করতে বা আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করতে বাধ্য নন।
[বিধি-৫]-  মোকদ্দমা গ্রহণ বা বর্জন করতে পারেন: একজন আইনজীবী কোন ব্যক্তি বা সংস্থা যতই ক্ষমতাবান হোক অথবা রাজনৈতিক মোকদ্দমা যতই গুরুত্বপূর্ণ হোক তিনি পেশাগত নিযুক্তি গ্রহণে অস্বীকৃতি জানাতে পারেন।
[বিধি-৬]- পরিচয় প্রকাশ করা: কোন আইনজীবী কোন সরকারি অফিসার, বোর্ড কমিটি ইত্যাদির নিকট পেশাগত দায়িত্বে উপস্থিত হলে প্রথমে তিনি তার পরিচয় দিবেন।
[বিধি-৭]- পূর্বে বিচারক হিসেবে দায়িত্ব পালন করলে: কোন আইনজীবী যদি কোন বিষয়ে পূর্বে বিচারক পদমর্যাদায় কাজ করেন তাহলে তিনি সেই বিষয়ে আইনজীবী হিসেবে নিয়োগ লাভ করবেন না।
[বিধি-৮]- ব্যবসা, চাকুরি বা অন্য পেশার সাথে জড়িত না হওয়া: একজন আইনজীবী নিজের আইন পেশা ব্যতীত অন্য কোন ব্যবসা, চাকুরি বা পেশার সাথে জড়িত হবে না।

৮৪.
বার কাউন্সিলের কোন সদস্য পদত্যাগ করতে পারে-
  1. আইনমন্ত্রী বরাবর পদত্যাগপত্র জমা দিয়ে
  2. বার কাউন্সিল সচিবের নিকট পদত্যাগপত্র জমা দিয়ে
  3. প্রধান বিচারপতি বরাবর পদত্যাগপত্র জমা দিয়ে
  4. অ্যাটর্নী জেনারেল বরাবর পদত্যাগপত্র জমা দিয়ে
ব্যাখ্যা

The Bangladesh Legal Practitioners and Bar Council Rules, 1972 এর বিধি ৯১ অনুসারে বার কাউন্সিলের কোন সদস্য বার কাউন্সিল সচিবের নিকট পদত্যাগপত্র জমা দিয়ে  পদত্যাগ করতে পারে।

বিধি ৯১: সদস্যপদ শূন্য হওয়া
(১) বার কাউন্সিলের কোনো সদস্যের আসন শূন্য হবে, যদি-
(ক) তিনি বার কাউন্সিলের সচিবের নিকট পদত্যাগপত্র জমা দিয়ে পদত্যাগ করেন (উক্ত পদত্যাগপত্র দাখিলের সময় থেকে তা কার্যকর হবে); অথবা
(খ) তিনি আইনজীবীদের তালিকা থেকে অপসারিত হন; অথবা
(গ) তিনি বার কাউন্সিলের তিনটি ধারাবাহিক সভায় অনুপস্থিত থাকেন, তবে শর্ত থাকে যে প্রথম ও শেষ সভার মধ্যে কমপক্ষে চার মাসের ব্যবধান থাকতে হবে;
তবে যদি কোনো সভায় অনুপস্থিত থাকার পূর্বে সদস্য চেয়ারম্যানের অনুমতি গ্রহণ করেন, তাহলে সেই সভায় অনুপস্থিতিকে অনুপস্থিতি হিসেবে গণ্য করা হবে না;
(ঘ) তিনি যদি সুপ্রিম কোর্টের বিচারক হিসেবে পদোন্নতিপ্রাপ্ত হন।
(২) কোনো সদস্য যদি আইনজীবী হিসেবে সাময়িকভাবে বরখাস্ত হন, তবে বরখাস্তকালীন সময়ে তিনি কাউন্সিলের সদস্য হিসেবে কাজ করতে পারবেন না;
তবে তিনি কেবল তখনই আসন হারাবেন যদি বরখাস্তকাল এক বছরের সমান বা তার বেশি হয় অথবা বরখাস্তের মেয়াদ তার বাকি মেয়াদকে সম্পূর্ণরূপে আবৃত করে ফেলে।
------------------------------------------------------
Rule-91. (1) A member of the Bar Council shall vacate his seat if - (a) he resigns his seat by delivery of his resignation to the Secretary (the resignation being effective from the time it is so delivered); or
(b) he is removed from the roll; or
(c) he is absent for three consecutive meetings of the Bar Council, the interval between the first and the last meeting being of not less than four months; Provided that a meeting for the absence from which the member has taken permission of the Chairman shall not be regarded as a meeting from which he is absent.
(d) he is elevated as a Judge of the Supreme Court.
(2) A member of the Bar Council who is suspended as a Advocate shall not act as a member during the period o his suspension but shall vacate his seat only if his suspension is for a year or more or covers the whole of his remaining terms as a member.

৮৫.
একজন আইনজীবী তার মক্কেলের সম্পত্তি সম্পর্কে কী ধরনের আচরণ করবেন?
  1. সম্পত্তিতে আগ্রহ দেখাবেন
  2. সম্পত্তি বিক্রির চেষ্টা করবেন
  3. সম্পত্তির প্রতি আসক্ত হবেন না
  4. সম্পত্তি নিজের নামে লিখে নেবেন
ব্যাখ্যা
⇒ Canons of Professional Conduct and Etiquette-এর ২য় অধ্যায়ে বিধি-১ এ বলা হয়েছে, একজন আইনজীবী তার মক্কেলের সম্পত্তি বা মামলার সঙ্গে জড়িত কোনো সম্পত্তি বা স্বার্থের প্রতি আসক্ত বা আগ্রহী হতে পারেন না।
- এটি পেশাগত সততা ও স্বার্থবিরোধের (conflict of interest) নীতির পরিপন্থী। আইনজীবীর দায়িত্ব কেবলমাত্র আইনগত সহায়তা প্রদান, ব্যক্তিগত লাভের চিন্তা নয়।

⇒ CANONS OF PROFESSIONAL CONDUCT AND ETIQUETTEE- অধ্যায়- ২ [মক্কেলগণের প্রতি আচরণ]:
বিধি-১. কোনো একজন আইনজীবী তাঁর মক্কেলের সম্পত্তি বা মামলায় জড়িত সম্পত্তি বা স্বার্থের প্রতি আসক্ত হইবেন না।
৮৬.
আদালতের কর্ম সময়ের পর যে কোন জরুরি বিরোধীয় বিষয় সম্পর্কে সংশ্লিষ্ট আদালতের বিচারকের সাথে একজন নিযুক্তির এডভোকেটের যোগাযোগ করার উপযুক্ত পন্থা হলো-
  1. বিচারকের সরকারি খাস কামরায় দেখা করা
  2. এ ধরনের যোগাযোগ করা হতে বিরত থাকা
  3. প্রতিপক্ষের অ্যাডভোকেটের সাথে নিয়ে বিচারকের সাথে দেখা করা
  4. স্থানীয় বারের সভাপতিকে সাথে নিয়ে বিচারকের সাথে দেখা করা
ব্যাখ্যা
⇒ পেশাগত সদাচরণ ও নিয়মানুবর্তিতা [Cannons of Professional Conduct and Etiquette] ৩ অধ্যায়ে ‘আদালতের প্রতি দায়িত্ব' শিরোনামে ৯টি বিধি আছে।
-৪নং বিধির বিধান- একজন আইনজীবী ব্যক্তিগত সম্পর্ক ব্যতিরেকে কোন বিচারক কিংবা কোন বিচারিক কর্মকর্তার প্রতি লক্ষণীয় আগ্রহ ও আতিথেয়তা পরিহার করবে অন্যথায় উক্ত আগ্রহ ও আতিথেয়তার উদ্দেশ্য সম্পর্কে ভুল ব্যাখ্যা হতে পারে।
-কোন বিচারাধীন মামলার বিষয়ে কোন আইনজীবী বিচারকের সঙ্গে গোপনে যোগাযোগ কিংবা মামলার গ্রহণযোগ্যতার ব্যাপারে যুক্তি প্রদর্শন করতে পারবেনা। উক্তরূপ কর্মকাণ্ডের মাধ্যমে কোন বিচারকের বিশেষ অনুগ্রহ পাওয়ার চেষ্টায় লিপ্ত আইনজীবী ভর্ৎসনা ও ঘৃণা লাভের যোগ্য।
-বিচারকের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন পূর্ব নিজের স্বীয় মর্যাদা ও স্বাতন্ত্র্য বজায় রেখে পেশাগত দায়িত্ব পালনের মাধ্যমেই আইনজীবী ও বিচারকের মধ্যে ব্যক্তিগত ও পেশাগত সুসম্পর্ক যথাযথভাবে স্থাপন করা যেতে পারে।
 
- ৪নং বিধিতে যা বলা হয়েছে যে, তার সারসংক্ষেপ হলো: আদালতের কর্ম-সময়ের পর যেকোনো জরুরি বিরোধীর বিষয় সম্পর্কে সংশ্লিষ্ট আদালতের বিচারকের সাথে সংশ্লিষ্ট মামলার অ্যাডভোকেট যোগাযোগ করা থেকে বিরত থাকবে।
--------------------
CHAPTER -III
DUTY TO THE COURT:
Rule-4. Marked attention and unusual hospitality on the part of an Advocate to a judge or judicial officer not called for by the personal relations of the parties, subject both the judge and the Advocate to misconstructions of motive and should be avoided. An Advocate should not communicate or argue privately with the judge as to the merits of a pending cause and he deserves rebuke and denunciation for any device or attempt to gain from a judge special consideration or favour. A self-respecting independence in the discharge of professional duty, without denial or diminution of courtesy and respect due to the Judge's station, is the only proper foundation for cordial personal and official relations between the Bench and the Bar.
৮৭.
বার কাউন্সিল ট্রাইব্যুনাল কোন অ্যাডভোকেটকে অসদাচরণের জন্য নিবন্ধন বাতিলের আদেশ দিলে, অ্যাডভোকেট কী পদক্ষেপ নিতে পারে?
  1. শুধু আপিল করতে পারে
  2. শুধু রিভিউ করতে পারে
  3. শুধু রিভিশন করতে পারে
  4. আপিল এবং রিভিউ উভয় করতে পারে
ব্যাখ্যা
⇒ বাংলাদেশ লিগ্যাল প্রাকটিশনারস এবং বার কাউন্সিল অর্ডার, ১৯৭২ এর ৩৪ (৮) অনুচ্ছেদের অধীন বার কাউন্সিল ট্রাইব্যুনালের সিদ্ধান্তের বিরুদ্ধে রিভিউ করা যেতে পারে বা ৩৬ (১) অনুচ্ছেদ অনুযায়ী, ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে ৯০ দিনের মধ্যে সংক্ষুদ্ধ ব্যক্তি হাইকোর্ট বিভাগে আপীল করতে পারে।

অর্থাৎ বার কাউন্সিল ট্রাইব্যুনাল কোন অ্যাডভোকেটকে অসদাচরণের জন্য নিবন্ধন বাতিলের আদেশ দিলে, অ্যাডভোকেট আপিল এবং রিভিউ উভয় করতে পারেন। 
------------------------
The Bangladesh Legal Practitioners and Bar Council order, 1972: Article-34:
(8) The Tribunal may, of its own motion or on application made to it in this behalf, review any order passed under clause (4) or (6) and maintain, vary or rescind the same, as it thinks fit.
(9) When any advocate is reprimanded or suspended under this Order, a record of the punishment shall be entered against his name in the roll and when an advocate is removed from practice his name shall forthwith be struck off the roll; and the certificate of any advocate so suspended or removed shall be re-called.
 
The Bangladesh Legal Practitioners and Bar Council order, 1972 Article-36:
(1) Any person aggrieved by an order of a Tribunal under Article 34 may, within ninety days from the date of the communication of the order to him, prefer an appeal to the High Court.
(2) Every such appeal shall be heard by a Division Bench of the High Court which may pass such order thereon as it may deem fit and the order of the High Court shall be final.
৮৮.
Canons of Professional Conduct and Etiquette অনুসারে, অ্যাডভোকেটের জন্য কোনটি সঠিক?
  1. সরকারি মামলা গ্রহণ করতে বাধ্য
  2. সব ক্লায়েন্টকে গ্রহণ করতে বাধ্য
  3. শুধুমাত্র ধনী ক্লায়েন্টদের সেবা দিতে হবে
  4. পেশাগত দায়িত্বে ইচ্ছামতো ক্লায়েন্ট বাছাই করতে পারে
ব্যাখ্যা
⇒ Canons of Professional Conduct and Etiquette অনুযায়ী, একজন অ্যাডভোকেট নিজের পেশাগত দায়িত্বে ক্লায়েন্ট বাছাই করতে পারেন। এই বিষয়টি Chapter IV: Conduct with Regard to the Public Generally- Rule-4 এ স্পষ্টভাবে বলা হয়েছে:
"No Advocate is obliged to act either as adviser or advocate for every person who may wish to become his client. He has right to decline professional employment."
অর্থাৎ, একজন অ্যাডভোকেট পেশাগতভাবে ইচ্ছামতো ক্লায়েন্ট বাছাই করতে পারেন, এবং কোনো ক্লায়েন্ট গ্রহণ না করার জন্য তার অধিকার রয়েছে। এর মানে, অ্যাডভোকেটদের কোনো নির্দিষ্ট ক্লায়েন্টকে গ্রহণ করতে বাধ্য করা হয় না।

এছাড়া, সরকারি মামলা গ্রহণ করতে বাধ্য (ক), সব ক্লায়েন্টকে গ্রহণ করতে বাধ্য (খ), এবং শুধুমাত্র ধনী ক্লায়েন্টদের সেবা দিতে হবে (গ) — এসব ঠিক নয়। অ্যাডভোকেট তাদের পেশাগত নীতিমালা অনুসরণ করে নিজের চাহিদা, ইচ্ছা এবং শর্তে পেশাগত দায়িত্ব পালন করতে পারেন।

অতএব, অ্যাডভোকেটের জন্য সঠিক হল: "পেশাগত দায়িত্বে ইচ্ছামতো ক্লায়েন্ট বাছাই করতে পারে"।
৮৯.
অ্যাডভোকেট সনদের জন্য আবেদনকারীর Pupilage Diary তে অন্যূন কয়টি দেওয়ানি মামলার নোট থাকতে হবে-
  1. ৩ টি
  2. ৫ টি
  3. ৭ টি
  4. ১০ টি
ব্যাখ্যা
বিধি-৬০: শিক্ষানবিশ: অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্তি হওয়ার পূর্বে কমপক্ষে ১০ বছর নিয়মিত উকালতি করেন এমন একজন অ্যাডভোকেটের অধীনে দরখাস্তকারীকে নিয়মিত কমপক্ষে ৬ মাস শিক্ষানবিশ থাকতে হবে।
-আবেদনপত্রের সাথে ৫টি দেওয়ানি এবং ৫টি ফৌজদারি মোট ১০ টি মামলার লিখিত নোটবুক দাখিল করতে হবে।
-কোন অ্যাডভোকেট বার কাউন্সিলের অনুমতি ছাড়া একসাথে ৪ জনের বেশি শিক্ষানবিশ গ্রহণ করবেন না।
-অ্যাডভোকেটের সাথে শিক্ষানবিশ এর যে চুক্তি হবে তা অ্যাফিডেভিট সহ বার কাউন্সিলের সেক্রেটারির নিকট ৩০ দিনের মধ্যে জমা দিতে হবে।
-কোন অ্যাডভোকেট চুক্তি পত্রে মিথ্যা বিবৃতি বা মিথ্যা সার্টিফিকেট দিলে পেশাগত অসদাচরণের জন্য দায়ী হবেন।
-শিক্ষানবিশ তালিকাভুক্তির আবেদনে মিথ্যা তথ্য দিলে উক্ত শিক্ষানবিশ ৫ বছরের জন্য অযোগ্য হবেন।
-হাইকোর্ট বিভাগে প্র্যাকটিসের অনুমতির এবং রেজিস্ট্রেশন ৫ বছর পর্যন্ত বৈধ থাকবে।
- ৫ বছরের মধ্যে লিখিত পরীক্ষায় পাশ করতে ব্যর্থ হলে রেজিস্ট্রেশন বাতিল হয়ে যাবে।
- এম.সি.কিউ এবং লিখিত পরীক্ষা এবং হাইকোর্ট বিভাগে প্র্যাকটিস অনুমতির পরীক্ষা সরকারি কলেজে হবে।
- বিধি-৬০(গ): এম.সি.কিউ ও লিখিত পরীক্ষায় পাশ নম্বর ৫০ এবং মৌখিক পরীক্ষায় পাশ নম্বর ২৫।
৯০.
অন্যান্য আইনজীবীদের উপর কার প্রাক-শ্রোতা অধিকার রয়েছে?
  1. সংশ্লিষ্ট বার এসোসিয়েশনের সভাপতির 
  2. বার কাউন্সিলের চেয়ারম্যানের 
  3. এনরোলমেন্ট কমিটির চেয়ারম্যানের
  4. বাংলাদেশের এটর্নী জেনারেলের
ব্যাখ্যা

বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনারস এবং বার কাউন্সিল অর্ডার, ১৯৭২ এর অনুচ্ছেদ ২৬:
(১) বাংলাদেশের এ্যাটর্নি জেনারেলের সকল এডভোকেটের উপর প্রাক-শ্রোতার (pre-audiance) অধিকার থাকিবে।
(২) আন্তঃজ্যেষ্ঠতার ভিত্তিতে অন্যান্য এডভোকেটের উপর প্রাক-শ্রোতার অধিকার নির্ধারিত হইবে।
------------
26. (1) The Attorney-General for Bangladesh shall have the right of pre-audience over all other advocates.
(2) The right of pre-audience among other advocates shall be determined by seniority interse.

৯১.
নিচের কোন ক্ষেত্রে একজন এ্যাডভোকেট তার মক্কেলের পক্ষে সাক্ষ্য প্রদান করতে পারেন?
  1. কোন দলিল সত্যায়ন বিষয়ে
  2. কোন দলিলের হেফাজত বিষয়ে
  3. অভিযুক্ত প্রকারে কোনো প্রতারণামূলক দলিল সৃজন বিষয়ে
  4. উল্লিখিত সবক্ষেত্রে
ব্যাখ্যা
⇒ পেশাগত সদাচরণ ও নিয়মানুবর্তিতা [Cannons of Professional Conduct and Etiquette] ২য় অধ্যায়ে বিধি-১৩ এর বিধান যদি কোন কারণে একজন আইনজীবীকে মক্কেলের দলিল দস্তাবেজ প্রত্যয়ন কিংবা উহার জিম্মাদারী সম্পর্কিত কোন আনুষ্ঠানিক দায়িত্ব ব্যতিরেকে, সাক্ষী হতে হয়, সেক্ষেত্রে উক্ত আইনজীবী উক্ত মামলাটি অন্য কোন আইনজীবীর নিকট হস্তান্তর করবে। ন্যায় বিচারের স্বার্থে প্রয়োজন না হলে তিনি তার মক্কেলের পক্ষে সাক্ষ্য প্রদান করবেনা।

অর্থাৎ মক্কেলের প্রতি এ্যাডভোকেটের দায়িত্ব সম্পর্কিত বিধি-১৩ অনুযায়ী কোন দলিল সত্যায়ন বিষয়ে, কোন দলিলের হেফাজত বিষয়ে, অভিযুক্ত প্রকারে কোন প্রতারণামূলক দলিল সৃজন বিষয়ে, একজন অ্যাডভোকেট মামলা পরিচালনার দায়িত্ব অন্য এ্যাডভোকেটকে অর্পণ করতে হয় না।
-------------------------
⇒ Rule-13. When an Advocate is a witness for his client except as to merely formal matters, such as the attestation or custody, of an instrument and the like, he should leave the trial of the case to other Advocates. Except when essential to the ends of justice, an Advocate should avoid testifying in court on behalf of his client.
৯২.
The Bangladesh Legal Practitioner's and Bar Council Order, 1972 রাষ্ট্রপতির কত নং আদেশ?
  1. PRESIDENT'S ORDER NO. 36 OF 1972
  2. PRESIDENT'S ORDER NO. 46 OF 1972
  3. PRESIDENT'S ORDER NO. 56 OF 1972
  4. PRESIDENT'S ORDER NO. 26 OF 1972
ব্যাখ্যা
♦The Bangladesh Legal Practitioner's and Bar Council Order, 1972 রাষ্ট্রপতির ৪৬ নং আদেশ।
♦ বাংলাদেশের সংবিধান প্রণয়নের পূর্ব পর্যন্ত অস্থায়ী সংবিধান আদেশের অধীনে রাষ্ট্রপতি অনেক আইন প্রণয়ন করেছেন। এই সময়ের আইনগুলো President’s Order বা PO হিসেবে পরিচিত।
৯৩.
Canons of Professional Conduct and Etiquette- এর ২য় অধ্যায় 'মক্কেলের প্রতি আচরণ' অধ্যায়ে মোট কয়টি বিধি রয়েছে?
  1. 11 টি
  2. 14 টি
  3. 9 টি
  4. 8 টি
ব্যাখ্যা

উত্তর:14 টি 

Canons of Professional Conduct and Etiquette-এ মোট ৪টি অধ্যায় এবং ৪২টি বিধি আছে।
অধ্যায় ও বিধি সংখ্যা:
→ ১ম অধ্যায়: অন্যান্য আইনজীবীদের প্রতি আচরণ – ১১টি বিধি।
→ ২য় অধ্যায়: মক্কেলদের প্রতি আচরণ– ১৪টি বিধি।
→ ৩য় অধ্যায়: আদালতের প্রতি কর্তব্য– ৯টি বিধি।
→ ৪র্থ অধ্যায়: জনসাধারণের প্রতি আচরণ– ৮টি বিধি।

৯৪.
The Bangladesh Legal Practitioners and Bar Council Order, 1972 এর অধীন আইনজীবী নয় এমন ব্যক্তি আইনচর্চা করলে, উক্ত ব্যক্তি সর্বোচ্চ কত দিনের কারাদণ্ডাদেশ পেতে পারে?
  1. ৩ মাস
  2. ৬ মাস
  3. ১ বছর
  4. ২ বছর
ব্যাখ্যা
• The Bangladesh Legal Practitioners and Bar Council Order, 1972: অনুচ্ছেদ ৪১ অনুসারে,
আইনজীবী নয় এমন ব্যক্তির আইনচর্চা করলে অভিযুক্ত ব্যক্তির শাস্তি হবে সর্বোচ্চ ছয় মাস কারাদণ্ডাদেশ।

Article- 41:
Any person who is not an advocate and practises the profession of law and any person who is not entitled under this Order to practise in the High Court practises before that Court shall be punishable with imprisonment for a term which may extend to six months.
৯৫.
'An Advocate shall not solicit professional employment by advertisement or by any other means.'- এই বিধান 'Canons of Professional Conduct and Etiquette' এর ১ম অধ্যায়ের কয় নং বিধিতে দেয়া আছে?
  1. ১নং
  2. ২নং
  3. ৩নং
  4. ৪নং
ব্যাখ্যা
CHAPTER-1: CONDUCT WITH REGARD TO OTHER ADVOCATES:

Rule- 2:
An Advocate shall not solicit professional employment by advertisement or by any other means. This clause shall not be construed as prohibiting the publication or use of ordinary professional cards, name plates or conventional listings in directories, so long as the information contained therein is limited to professional and academic qualifications and public offices currently held, and does not contain any matter which savours of personal advertisement.

এই অনুচ্ছেদ অনুসারে,
একজন আইনজীবী বিজ্ঞাপন দিয়ে বা অন্য কোনো উপায়ে গ্রাহক আনার চেষ্টা করতে পারবেন না। তবে নিজের পরিচয়পত্র, নামফলক বা ডিরেক্টরিতে নামের সাধারণ তালিকা দেওয়া যাবে। সেখানে শুধু নিজের পেশাগত ও শিক্ষাগত যোগ্যতা এবং বর্তমানে অধ্যুষিত সরকারি পদের তথ্য থাকতে পারবে।
৯৬.
বার কাউন্সিলের সাধারণ সভা আহ্বান করবে কে?
  1. প্রধান বিচারপতি
  2. বার কাউন্সিলের চেয়ারম্যান
  3. বার কাউন্সিলের সচিব
  4. বার কাউন্সিলের প্রবীণ সদস্য
ব্যাখ্যা
The Bangladesh Legal Practitioners & Bar Council Rules, 1972 এর বিধি ২৯:
বার কাউন্সিলের সাধারণ সভাগুলো চেয়ারম্যান আহ্বান করতে পারেন, অথবা যদি তিনি কোনো কারণে তা করতে অক্ষম হন, তাহলে ভাইস-চেয়ারম্যান সভা আহ্বান করতে পারেন।

"Ordinary meetings of a Bar Council may be convened by Chairman or in case he is, for some reason, unable to act the Vice-Chairman."
৯৭.
The Bangladesh Legal Practitioners and Bar Council Order, 1972 এর কোন অনুচ্ছেদটি 'লিঙ্গ বৈষম্য বিরোধী'?
  1. ৩০
  2. ৩২
  3. ২৭
  4. ২৮
ব্যাখ্যা
The Bangladesh Legal Practitioners and Bar Council Order, 1972
Article 28. No woman shall be disqualified for admission to be an advocate for reason only of her sex.
৯৮.
বার কাউন্সিল ট্রাইব্যুনাল কিভাবে তার সিদ্ধান্ত পর্যালোচনা করতে পারে?
  1. নিজস্ব উদ্যোগে
  2. কোনো আবেদনের ভিত্তিতে
  3. প্রধান বিচারপতির নির্দেশে
  4. ক বা খ
ব্যাখ্যা
⇒ বার কাউন্সিল ট্রাইব্যুনালের সিদ্ধান্ত পর্যালোচনা (রিভিউ) করার ক্ষমতা:
অনুচ্ছেদ ৩৪(৮) অনুযায়ী: বার কাউন্সিল ট্রাইব্যুনাল নিজস্ব উদ্যোগে বা কোনো ব্যক্তির আবেদনের ভিত্তিতে তার পূর্বের সিদ্ধান্ত পর্যালোচনা (review), পরিবর্তন (vary) বা বাতিল (rescind) করতে পারে।
⇒ বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনারস এবং বার কাউন্সিল অর্ডার, ১৯৭২ এর ৩৪ (৮) অনুচ্ছেদ অনুযায়ী,
বার কাউন্সিল ট্রাইব্যুনাল তার নিজস্ব উদ্যোগে বা কোন আবেদনের প্রেক্ষাপটে তার সিদ্ধান্ত রিভিউ করতে পারে বা পরিবর্তন করতে পারে বা বাতিল করতে পারে।
------------------ 
⇒ The Bangladesh Legal Practitioners and Bar Council order, 1972 Article-34(8):
The Tribunal may, of its own motion or on application made to it in this behalf, review any order passed under clause (4) or (6) and maintain, vary or rescind the same, as it thinks fit.
৯৯.
একজন আইনজীবির সহ-আইনজীবির প্রতি দায়িত্ব ও কর্তব্য কয়টি?
  1. ৮টি
  2. ১১ টি
  3. ৯ টি
  4. ১৪ টি
ব্যাখ্যা
Canons of Professional Conduct and Etiquette-এর ১ম  অধ্যায়ে একজন আইনজীবির সহ-আইনজীবির প্রতি দায়িত্ব ও কর্তব্যের বিষয়ে বর্ণিত আছে। 
♦ একজন আইনজীবির সহ-আইনজীবির প্রতি দায়িত্ব ও কর্তব্য ১১টি
১) ব্যক্তিগত ও পেশাগত মর্যাদা অক্ষুণ্ণ রাখা। [বিধি-১]।
২) পেশাগত প্রচারণার জন্য কোন বিজ্ঞাপন দেওয়া যাবে না তবে প্রকাশনা, পেশাগত কার্ড, নামফলক বা প্রচলিত ডাইরেক্টরী ব্যবহার করা যাবে--[বিধি-২]।
৩) একজন এ্যাডভোকেট অন্য ব্যক্তিকে বা দালালকে আইন পেশা পরিচালনার জন্য অনুমতি বা পারিশ্রমিক দিবেন না--[বিধি-৩]।

৪) প্রতিপক্ষের এডভোকেটের অনুপস্থিতিতে আদালতে মামলার বিষয়বস্তু উপস্থাপনা করবেন না [এক তরফা মামলার (ex- parte) ক্ষেত্র ব্যতীত] [বিধি ৪]।
৫) প্রতিপক্ষ মক্কেলের সাথে মামলার বিষয় নিয়ে আলাপ-আলোচনা করবেন না--[বিধি-৫]।
৬) মক্কেল অতিরিক্ত এ্যাডভোকেট নিয়োগ করতে পারবেন তবে এক্ষেত্রে নিযুক্তিয় এডভোকেটের বকেয়া পরিশোধ না করলে উক্ত মামলায় অতিরিক্ত এডভোকেটের জড়িত হওয়া উচিত হবে না---[এক্ষেত্রে নিযুক্তিয় এ্যাডভোকেট এন.ও.সি (নো অবজেকশন সার্টিফিকেট) দিলে ভাল হয়।]----[বিধি-৬]।
৭) কোন মামলার বিচার চলার সময় কোন এ্যাডভোকেট অপরপক্ষের এডভোকেটের ব্যক্তিগত ইতিহাস বা বৈশিষ্ট্যের বিষয়ে কোন বক্তব্য প্রদান করবেন না--[বিধি-৭]।

৮) একজন এ্যাডভোকেট বন্টন নীতিমালাতে যেরূপ আছে ঐ ভাবে আইন সহায়তার জন্য ফিস নিতে পারবে এবং তার ফিস অন্য কোন ব্যক্তির সাথে বন্টিত বা ভাগ বাটোয়ারা হবে না--[বিধি-৮]।

৯) প্রত্যেক আইনজীবী বার কাউন্সিল প্রণীত তালিকাভুক্তির বিধান অনুসারে পদাধিকারের বিধান মেনে চলবে। [বিধি - ৯]।
১০) জুনিয়র এবং নবীন আইনজীবীরা সর্বদা সিনিয়র এবং প্রবীন আইনজীবীদের প্রতি শ্রদ্ধাশীল থাকবে--[বিধি-১০]। 
১১)কোন মামলায় কোন পক্ষে একাধিক এ্যাডভোকেট নিয়োজিত হলে, সেক্ষেত্রে সিনিয়র এ্যাডভোকেট মামলা পরিচালনা করবেন-- [বিধি-১১]।
১০০.
পদাধিকারবলে বার কাউন্সিলের সদস্য থাকবেন কে?
  1. আইনমন্ত্রী
  2. প্রধান বিচারপতি
  3. অ্যাটর্নি জেনারেল
  4. সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি
ব্যাখ্যা
⇒ বাংলাদেশ বার কাউন্সিলের মোট সদস্য সংখ্যা ১৫ জন। এর মধ্যে:
→ ১ জন পদাধিকারবলে (অ্যাটর্নি জেনারেল)।
→ ৭ জন অ্যাডভোকেটদের ভোটে নির্বাচিত।
→ ৭ জন স্থানীয় বার সমিতি থেকে নির্বাচিত।