বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

কম্পিউটার অপারেটিং সিস্টেম

মোট প্রশ্ন৫৫৮এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

কম্পিউটার অপারেটিং সিস্টেম

PrepBank · পাতা / · ৪০১৫০০ / ৫৫৮

৪০১.
উইন্ডোজ অপারেটিং সিস্টেমের উদ্ভাবক-
  1. অ্যাপল
  2. আইবিএম
  3. গুগল
  4. মাইক্রোসফট
সঠিক উত্তর:
মাইক্রোসফট
উত্তর
সঠিক উত্তর:
মাইক্রোসফট
ব্যাখ্যা
উইন্ডোজ অপারেটিং সিস্টেমের উদ্ভাবক মাইক্রোসফট।

উইন্ডোজ:
- এটি ১৯৮৫ সালে প্রথম তৈরি হয়।
- মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস এবং পল এলেন।
- এটি গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস (GUI)।
-মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস এবং পল এলেন। 
- উইন্ডোজের বিভিন্ন সংস্করণ, যেমন Windows 95, Windows XP, Windows 7, Windows 10, ইত্যাদি ব্যবহৃত হচ্ছে।

উৎস: বিবিএ প্রোগ্রাম, মৌলিক কম্পিউটার শিক্ষা।
৪০২.
আধুনিক এম এস ডসের ভিত্তি কোনটি?
  1. PC DOS
  2. P DOS
  3. Q DOS
  4. CP/QM
সঠিক উত্তর:
Q DOS
উত্তর
সঠিক উত্তর:
Q DOS
ব্যাখ্যা
• এমএস ডস (MS DOS):
- আমরা বর্তমানে যে ডস ব্যবহার করি তার উদ্ভব সত্তর দশকের একবারে শেষের দিকে।
- সেই সময়ে টিম প্যাটার্সন কিউ ডস (Q DOS) নমে একটি অপারেটিং সিস্টেম নির্মাণ করেন।
- Q DOS-ই আধুনিক এম এস ডসের ভিত্তি।
- সিপি/এম (CP/M) নামে আর একটি অপারেটিং সিস্টেম কিউ এস ডসের ভিত্তি।
- আইবিএম কোম্পানি ১৯৮০ সালে একটি চুক্তির মাধ্যমে ঠিক করেন তাদের মাইক্রোকম্পিউটারগুলোর অপারেটিং সিস্টেম হবে ডস।
- আইবিএম এই অপারেটিং সিস্টেম তৈরির দায়িত্ব দেয় মাইক্রোসফট কর্পোরেশনকে।
- মাইক্রোসফট তখন সিপি/এম অপারেটিং সিস্টেমকে ভিত্তি করে এমএস ডসের উন্নয়নের কাজ করে।
- ১৯৮১ সালে ডসের প্রথম ভার্সন বাজারে আসে।
- এমএস ডস খুব কম স্মৃতি সম্পন্ন কম্পিউটারে চলানোর উপযোগি করে তৈরি করা হয়।
- বর্তমানে এমএস ডস সর্বাধিক ব্যবহৃত অপারেটিং সিস্টেম।
- ১৯৮১ সাল হতে ১৯৯১ সাল পর্যন্ত এমএস ডসের বারটি ভার্সন বরে হয়েছে।

উৎস: কম্পিউটার শিক্ষা, এসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪০৩.
ইউনিক্স অপারেটিং সিস্টেমের উদ্ভাবক কে?
  1. Ken Thompson
  2. James Gosling
  3. Bjarne Stroustrup
  4. Alan Turing
সঠিক উত্তর:
Ken Thompson
উত্তর
সঠিক উত্তর:
Ken Thompson
ব্যাখ্যা
• UNIX:
- UNIX হচ্ছে মাল্টি ইউজার কম্পিউটার অপারেটিং সিস্টেম।
- ২০ শতকের শেষের দিকে ইউনিক্স অপারেটিং সিস্টেম ইন্টারনেট সার্ভার, ওয়ার্কস্টেশন এবং মেইনফ্রেম কম্পিউটারের জন্য ব্যাপকভাবে ব্যবহৃত হয়েছিল।
- Unix - একটি Open Source Operating System.

- UNIX অপারেটিং সিস্টেম ১৯৬৯ সালে যুক্তরাষ্ট্রের বেল ল্যাবরেটরীতে কেন থমসন ও ডেনিস রিচি প্রথম উদ্ভাবন করেন।
- তাঁরা একটি PDP-7 মিনিকম্পিউটারে জন্য UNIX- এর প্রথম সংস্করণ তৈরি করেছিলেন।
- কেন থমসন ও ডেনিস রিচি পরে কম্পিউটার বিজ্ঞানে মৌলিক অবদানের জন্য টুরিং পুরস্কার লাভ করেন।

উৎস: ব্রিটানিকা।
৪০৪.
নিম্নলিখিত কোনটি অপারেটিং সিস্টেম নয়?
  1. ক) Windows
  2. খ) Linux
  3. গ) Safari
  4. ঘ) Mac OS
সঠিক উত্তর:
গ) Safari
উত্তর
সঠিক উত্তর:
গ) Safari
ব্যাখ্যা
• উইন্ডোজ (Windows):
- উইন্ডোজ হচ্ছে আমেরিকার বিখ্যাত বিখ্যাত মাইক্রোসফট কর্পোরেশনের তৈরি একটি অত্যন্ত জনপ্রিয় অপারেটিং সিস্টেম।
- উইন্ডোজের জনপ্রিয়তার প্রধান কারণ হলো গ্র্যাফিক্যাল ইউজার ইন্টারফেস।
- এটি আইবিএম বা আইবিএম কম্পাটিবল কম্পিউটারে ব্যবহৃত হয়। 

• লিনাক্স (LINUX):
- লিনাক্স হচ্ছে একটি মাল্টি টাস্কিং ওপেন সোর্স অপারেটিং সিস্টেম যা বিশ্বব্যাপী হাজার হাজার প্রোগ্রামার দ্বারা উন্নতি লাভ করেছে।
- এটি UNIX অপারেটিং সিস্টেমের একটি বিশেষ সংস্করণ।
- ১৯৯০ সালে ফিনল্যান্ডের যুবক লিনাস টারভোল্ডাস লিনাক্স অপারেটিং সিস্টেম তৈরি করেন। 

• ম্যাক ওএস (Mac OS):
- Mac OS এর পূর্ণরূপ হচ্ছে Macintosh Operating System.
- ১৯৮০ সালে অ্যাপল(Apple) কোম্পানি তাদের অ্যাপল মেকিনটোশ কম্পিউটারসমূহে ব্যবহারের জন্য Mac OS তৈরি করেন। 

• Safari হলো ওয়েব ব্রাউজার।  

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪০৫.
পরীক্ষামূলক অপারেটিং সিস্টেম Fuchsia OS কে উদ্ভাবন করেছে?
  1. Huawei
  2. Google
  3. Intel
  4. Dell
সঠিক উত্তর:
Google
উত্তর
সঠিক উত্তর:
Google
ব্যাখ্যা
• পরীক্ষামূলক অপারেটিং সিস্টেম Fuchsia OS উদ্ভাবন করেছে Google. এটি একটি আধুনিক, মডুলার এবং নিরাপদ অপারেটিং সিস্টেম যা মূলত IoT (Internet of Things), মোবাইল এবং কম্পিউটিং ডিভাইসের জন্য ডিজাইন করা হয়েছে। Fuchsia OS এর কাঠামো সম্পূর্ণ ভিন্ন কারণ এটি Linux kernel এর বদলে Zircon নামে একটি নতুন মাইক্রোকার্নেল ব্যবহার করে। এর উদ্দেশ্য হলো ভবিষ্যতের ডিভাইসগুলোর জন্য একটি দ্রুত, নিরাপদ এবং স্কেলেবল প্ল্যাটফর্ম তৈরি করা। Google এর এই অপারেটিং সিস্টেমটি বিভিন্ন ধরনের হার্ডওয়্যার এবং ডিভাইসে কাজ করার জন্য প্রস্তুত করা হয়েছে, যা তাদের প্রযুক্তি ভবিষ্যতকে আরও উন্নত করবে।
- সঠিক উত্তর: খ) Google.

• ফুসিয়া অপারেটিং সিস্টেম (Fuchsia OS):
- ফুসিয়া (Fuchsia) হলো একটি নতুন ধরনের অপারেটিং সিস্টেম যা গুগল দ্বারা উন্নত করা হচ্ছে।
- এটি বিশেষভাবে মোবাইল ডিভাইস, স্মার্ট ডিভাইস, এবং অন্যান্য ইন্টারনেট অফ থিংস (IoT) ডিভাইসের জন্য ডিজাইন করা হয়েছে।
- ফুসিয়া অপারেটিং সিস্টেম গুগলের বর্তমান অপারেটিং সিস্টেম, অ্যান্ড্রয়েড এবং ক্রোমওএস-এর বিকল্প হিসেবে আসতে পারে।

• অপারেটিং সিস্টেম:
- অপারেটিং সিস্টেম হার্ডওয়্যার ও সফটওয়্যারের মধ্যে সেতুবন্ধ রচনা করে।
- কম্পিউটার বুটিং করা থেকে শুরু করে কম্পিউটার বন্ধ করা পর্যন্ত সকল কাজই অপারেটিং সিস্টেমের তত্ত্বাবধানে পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়।
- নেক্সট জেনারেশন অপারেটিং সিস্টেম Fuchsia ডেভেলপ করেছে গুগল কোম্পানি।
- এটি একটি ওপেন সোর্স অপারেটিং সিস্টেম।
- ২০২১ সালের মে মাসে এই অপারেটিং সিস্টেমটি ব্যবহারের জন্য উন্মুক্ত করা হয়।
- অ্যান্ড্রয়েড হলো সেলুলার টেলিফোন এবং ট্যাবলেট কম্পিউটারের জন্য অপারেটিং সিস্টেম।
- অ্যানড্রয়েড 2003 সালে আমেরিকান প্রযুক্তি কোম্পানি অ্যান্ড্রয়েড ইনকর্পোরেটেডের একটি প্রকল্প হিসেবে ডিজিটাল ক্যামেরার জন্য একটি অপারেটিং সিস্টেম তৈরি করতে শুরু করে।
- 2004 সালে প্রকল্পটি স্মার্টফোনের জন্য একটি অপারেটিং সিস্টেমে পরিণত হয়।
- 2005 সালে আমেরিকান সার্চ ইঞ্জিন কোম্পানি Google Inc. 'Android' মোবাইল অপারেটিং সিস্টেমটি ক্রয় করে।

উৎস:
১. গুগলের অফিশিয়াল ওয়েবসাইট।
২. ব্রিটানিকা।
৪০৬.
ব্যবহারকারী অপারেটিং সিস্টেমের সাথে যোগাযোগ বা ইন্টার‌্যাক্ট করার জন্য যে ইন্টারফেস ব্যবহার করে, সেই ইন্টারফেসকে কী বলা হয়?
  1. Scheduler
  2. Application Programming Interface
  3. Shell
  4. Kernel
সঠিক উত্তর:
Shell
উত্তর
সঠিক উত্তর:
Shell
ব্যাখ্যা

Shell হলো এমন একটি ইন্টারফেস যা ব্যবহারকারীকে অপারেটিং সিস্টেমের সাথে ইন্টার‌্যাক্ট করার সুযোগ দেয়। ব্যবহারকারী শেল-এর মাধ্যমে কমান্ড বা নির্দেশনা দেয়, এবং শেল সেই নির্দেশনা কোর (Kernel)-এ পাঠায়। শেল হতে পারে CLI (Command Line Interface) যেমন Bash, বা GUI (Graphical User Interface) যেমন Windows Explorer.

​অপারেটিং সিস্টেম:
- কম্পিউটারকে সঠিকভাবে পরিচালনা ও নিয়ন্ত্রণের জন্য প্রয়োজন অপারেটিং সিস্টেম, যা সিস্টেম সফটওয়্যার নামে পরিচিত।
- কম্পিউটারকে স্বয়ংক্রিয়ভাবে পরিচালনা ও নিয়ন্ত্রণের জন্য যে প্রোগ্রাম বা প্রোগ্রাম সমষ্টি ব্যবহার করা হয় তাকে অপরেটিং সিস্টেম বলা হয়।
- এককথায় অপারেটিং সিস্টেম কম্পিউটার ব্যবহারকারীর সাথে হার্ডওয়্যার ও সফটওয়্যারের সংযোগ স্থাপন করে বিভিন্ন ধরনের কাজ সম্পাদন করে।
- অপারেটিং সিস্টেমের উদাহরণ: CP/M, Android, Symbian OS, Palm OS, MS-DOS, PC-DOS, Windows 95/98, Windows NT Server, Windows 2003/2008 Server, Unix, Linux ইত্যাদি।

​অন্যান্য অপশনসমূহ, 
​Scheduler: CPU-তে কোন প্রসেস কখন চলবে তা নির্ধারণ করে। এটি ব্যবহারকারী ইন্টারফেস নয়।

API: সফটওয়্যার অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে যোগাযোগের মাধ্যম, ব্যবহারকারী-টু-OS যোগাযোগ নয়।

Kernel: এটি অপারেটিং সিস্টেমের মূল অংশ, যা সরাসরি হার্ডওয়্যারের সাথে কাজ করে, কিন্তু ব্যবহারকারীরা সরাসরি এর সাথে যোগাযোগ করতে পারে না।

​উৎস:
১. মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২. ব্রিটানিকা।

৪০৭.
ইন্টারফেসের উপর ভিত্তি করে কম্পিউটার অপারেটিং সিস্টেমকে কতভাগে ভাগ করা যায়?
  1. ক) ২
  2. খ) ৩
  3. গ) ৪
  4. ঘ) ৫
সঠিক উত্তর:
ক) ২
উত্তর
সঠিক উত্তর:
ক) ২
ব্যাখ্যা

অপারেটিং সিস্টেমগুলোতে কাজ করার পরিবেশ এবং ইন্টারফেসের উপর ভিত্তি করে দুইভাগে ভাগ করা যায়। যথা:
- Character User Interface,
- Graphical User Interface.

সূত্র: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি-১, এসএসসি ও ভোকেশনাল। 

৪০৮.
অপারেটিং সিস্টেম নয় কোনটি?
  1. Firefox
  2. Fedora
  3. Debian
  4. Solaris
সঠিক উত্তর:
Firefox
উত্তর
সঠিক উত্তর:
Firefox
ব্যাখ্যা

• অপারেটিং সিস্টেম (Operating System) হলো একটি সফটওয়্যার যা কম্পিউটারের হার্ডওয়্যার এবং সফটওয়্যার রিসোর্স নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা করে। এটি ব্যবহারকারীর এবং কম্পিউটারের মধ্যে একটি মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে। উদাহরণস্বরূপ, Fedora, Debian, এবং Solaris হল বিভিন্ন ধরনের অপারেটিং সিস্টেম যা কম্পিউটার পরিচালনার জন্য ব্যবহৃত হয়। অন্যদিকে, Firefox একটি ওয়েব ব্রাউজার, যা ইন্টারনেটে ব্রাউজ করার জন্য ব্যবহৃত হয় এবং এটি অপারেটিং সিস্টেম নয়। তাই, প্রদত্ত চারটির মধ্যে Firefox হলো অপারেটিং সিস্টেম নয়।

সঠিক উত্তর: ক) Firefox.

• অপারেটিং সিস্টেম:
- অপারেটিং সিস্টেম হার্ডওয়্যার ও সফটওয়্যারের মধ্যে সেতুবন্ধ রচনা করে।
- কম্পিউটার বুটিং করা থেকে শুরু করে কম্পিউটার বন্ধ করা পর্যন্ত সকল কাজই অপারেটিং সিস্টেমের তত্ত্বাবধানে পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়।
- বিভিন্ন ধরণের অপারেটিং সিস্টেম:

• সিঙ্গেল ইউজার অপারেটিং সিস্টেম:
- একই সময়ে অপারেটিং সিস্টেমে ব্যবহারকারী সংখ্যা একজন হয়ে থাকলে তাকে সিঙ্গেল ইউজার অপারেটিং সিস্টেম বলে।
- একে অনেক সময় সিঙ্গেল টাস্কিং অপারেটিং সিস্টেমও বলা হয়।
- যেমন- CP/M, Symbian OS, Palm OS, MS-DOS, PC-DOS, Windows 95/98 ইত্যাদি।

• মাল্টি ইউজার অপারেটিং সিস্টেম:
- আবার একাধিক ব্যবহারকারী একই সময়ে যখন কোনো কম্পিউটার সিস্টেম ব্যবহার করতে পারে সেই কম্পিউটারে ব্যবহৃত অপারেটিং সিস্টেমকে মাল্টি ইউজার অপারেটিং সিস্টেম বলে।
- যেমন- Windows NT Server, Android, Windows 2003/2008 Server, Unix, Linux ইত্যাদি।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৪০৯.
কোনটি গননা পদ্ধতি নয়?
  1. ক) ডেসিমেল
  2. খ) বাইনারি
  3. গ) বিসিডি
  4. ঘ) হেক্সাডেসিমেল
সঠিক উত্তর:
গ) বিসিডি
উত্তর
সঠিক উত্তর:
গ) বিসিডি
ব্যাখ্যা
BCD এর পূর্ণ রূপ হলো 'Binary Coded Decimal '। ডেসিমেল সংখ্যার প্রতিটি অঙ্ককে (০ থেকে ৯ পর্যন্ত) সমতুল্য চার-বিট বাইনারি দ্বারা প্রতিস্থাপন করার পর প্রাপ্ত কোডকে BCD কোড বলে। অন্যকথায় BCD কোড একটি ৪-বিট বাইনারি ভিত্তিক কোড। BCD কোড কোন সংখ্যা পদ্ধতি নয়।
৪১০.
DRAM এর ক্ষেত্রে নিচের কোনটি সত্যি নয়?
  1. ক) অস্থায়ী স্মৃতি
  2. খ) নন ভোলাটাইল
  3. গ) ভোলাটাইল
  4. ঘ) প্রধান স্মৃতি
সঠিক উত্তর:
খ) নন ভোলাটাইল
উত্তর
সঠিক উত্তর:
খ) নন ভোলাটাইল
ব্যাখ্যা
কম্পিউটারের মাদারবোর্ডের সাথে যুক্ত একাধিক চিপ সমন্বয়ে র‌্যাম এলাকা গঠিত। র‌্যাম হচ্ছে কম্পিউটারের কর্ম এলাকা।
- র‌্যামে সব ধরনের তথ্য লেখা ও পড়া যায়। র‌্যামে তথ্য জমা থাকে ইলেক্ট্রনিক পদ্ধতিতে, ফলে র‌্যামের সব তথ্য অস্থায়ীভবে থাকে।
- এজন্য র‌্যামকে কম্পিউটারের অস্থায়ী স্মৃতি বলা হয়।
- কোন কারণে বিদ্যুৎ চলে গেলে বা কম্পিউটারের সুইচ বন্ধ করলে র‌্যাম থেকে সব তথ্যই মুছে য়ায়। তাই র‌্যামকে ভোলাটাইল বলা হয়।
- এজন্য কাজ করার সময় কিছুক্ষণ পর পর তথ্য সংরক্ষণ করতে হয়। সংরক্ষণ করা তথ্য জমা হয় সহায়ক স্মৃতিতে।
- র‌্যাম দুই ধরনের। DRAM (Dynamic RAM) ও SRAM (Static RAM)। 
- র‌্যামের ধারণ ক্ষমতা বেশি হলে কম্পিউটারের কাজ করার ক্ষমতা ও দক্ষতা বৃদ্ধি পায়। কাজের গতি বাড়ানোর জন্য র‌্যাম ক্যাশ ব্যবহার করা হয়। র‌্যাম ক্যাশ র‌্যামের অংশ বিশেষ। 
- রম হচ্ছে কম্পিউটারের নিজস্ব স্মৃতি কেন্দ্র। 
- কম্পিউটার রম থেকে কেবলমাত্র তথ্য পড়তে পারে এবং সেই অনুযায়ী কাজ করে।
- রমের স্মৃতিতে সংরক্ষিত কোন তথ্য কম্পিউটার মুছে ফেলতে পারে না বা পরিবর্তন করতে পারে না। এজন্য রমকে কম্পিউটারের স্থায়ী স্মৃতি বলা হয়।
- কম্পিউটারের রম যত বেশি হবে কম্পিউটার তত কঠিন কার্যপ্রক্রিয়া অতি দ্রুত সম্পাদন করতে পারবে।

সূত্র: এসএসসি প্রোগ্রাম, মৌলিক কম্পিউটার শিক্ষা, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪১১.
IOS অপারেটিং সিস্টেমের নির্মাতা কোন প্রতিষ্ঠান?
  1. ক) অ্যাপল
  2. খ) গুগল
  3. গ) স্যামসাং
  4. ঘ) মাইক্রোসফট
সঠিক উত্তর:
ক) অ্যাপল
উত্তর
সঠিক উত্তর:
ক) অ্যাপল
ব্যাখ্যা
IOS একটি মোবাইল অপারেটিং সিস্টেম যার নির্মাতা হলো অ্যাপল ইনকর্পোরেশন। এটি ২০০৭ সালের ২৯ জুলাই বাজারে আসে। অ্যাপল কোম্পানির আইফোন এবং আইপড টাচে এটি ব্যবহার করা হয়। এটি সি, সি++ এবং অ্যাসেম্বলি ভাষায় প্রস্তুতকৃত। এটি একটি ক্লোজ সোর্স অপারেটিং সিস্টেম।
(সূত্রঃ অ্যাপল ইনকর্পোরেশন ওয়েবসাইট)
৪১২.
নিচের কোন মেমোরিটি Non-volatile?
  1. ক) SRAM
  2. খ) DRAM
  3. গ) ROM
  4. ঘ) SD-RAM
সঠিক উত্তর:
গ) ROM
উত্তর
সঠিক উত্তর:
গ) ROM
ব্যাখ্যা
বিদ্যুৎ প্রবাহ বন্ধ হয়ে গেলে যে সকল মেমোরিতে সংরক্ষিত ডাটা মুছে যায় তাকে Volitile মেমোরি বলে। যেমন DRAM, SRAM, SD-RAM.
৪১৩.
নিচের কোনটি "Graphics-Based Operating System"?
  1. CP/M
  2. PC DOS
  3. MS-DOS
  4. Mac OS
সঠিক উত্তর:
Mac OS
উত্তর
সঠিক উত্তর:
Mac OS
ব্যাখ্যা
• অপারেটিং সিস্টেম:
- কম্পিউটারকে স্বয়ংক্রিয়ভাবে পরিচালনা ও নিয়ন্ত্রণের জন্য যে প্রোগ্রাম বা প্রোগ্রাম সমষ্টি ব্যবহার করা হয় তাকে অপরেটিং সিস্টেম বলা হয়।
- কম্পিউটারকে সঠিকভাবে পরিচালনা ও নিয়ন্ত্রণের জন্য অপারেটিং সিস্টেম প্রয়োজন, যা সিস্টেম সফটওয়্যার নামে পরিচিত।

• কম্পিউটার পরিচালনার ক্ষেত্রে অপারেটিং সিস্টেমকে দুই ভাগে ভাগ করা হয়।
যথা:
১. Text-Based Operating System:
- এ ধরনের অপারেটিং সিস্টেম হলো কমান্ড লাইন ইউজার ইন্টারফেস।
- ডিস্ক ফরমেটিং থেকে শুরু করে ফাইল ব্যবস্থাপনা এবং অ্যাপ্লিকেশন প্রোগ্রামের সব কাজ কি-বোর্ডের মাধ্যমে কমান্ডের সাহায্যে করতে হয়।
- এ ধরনের অপারেটিং সিস্টেমের উদাহরণ- MS-DOS, PC DOS, CP/M ইত্যাদি।

২. Graphics-Based Operating System:
- গ্রাফিক্সের বা চিত্রের মাধ্যমে কমান্ড প্রয়োগ করে কম্পিউটার পরিচালনা করা গেলে তাকে চিত্রভিত্তিক বা গ্র্যাফিক্যাল অপারেটিং সিস্টেম বলে।
- এ ধরনের অপারেটিং সিস্টেমে ডিস্ক ফরমেটিং থেকে শুরু করে ফাইল ব্যবস্থাপনা এবং অ্যাপ্লিকেশন প্রোগ্রামের সব কাজ করতে হয় বিভিন্ন প্রকার আইকন এবং পুলডাউন মেন্যু ব্যবহার করে।
- চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেমের উদাহরণ- Windows 95/98/Xp/2000/7, Mac OS ইত্যাদি।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪১৪.
Fuchsia অপারেটিং সিস্টেম ডেভেলপ করেছে কোন প্রতিষ্ঠান?
  1. গুগল
  2. মাইক্রোসফট
  3. অ্যাপল
  4. ইনটেল
সঠিক উত্তর:
গুগল
উত্তর
সঠিক উত্তর:
গুগল
ব্যাখ্যা
• অপারেটিং সিস্টেম:
- অপারেটিং সিস্টেম হার্ডওয়্যার ও সফটওয়্যারের মধ্যে সেতুবন্ধ রচনা করে। 
- কম্পিউটার বুটিং করা থেকে শুরু করে কম্পিউটার বন্ধ করা পর্যন্ত সকল কাজই অপারেটিং সিস্টেমের তত্ত্বাবধানে পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়।
- নেক্সট জেনারেশন অপারেটিং সিস্টেম Fuchsia ডেভেলপ করেছে গুগল কোম্পানি। 
- এটি একটি ওপেন সোর্স অপারেটিং সিস্টেম।
- ২০২১ সালের মে মাসে এই অপারেটিং সিস্টেমটি ব্যবহারের জন্য উন্মুক্ত করা হয়।
- অ্যান্ড্রয়েড হলো সেলুলার টেলিফোন এবং ট্যাবলেট কম্পিউটারের জন্য অপারেটিং সিস্টেম।
- অ্যানড্রয়েড 2003 সালে আমেরিকান প্রযুক্তি কোম্পানি অ্যান্ড্রয়েড ইনকর্পোরেটেডের একটি প্রকল্প হিসেবে ডিজিটাল ক্যামেরার জন্য একটি অপারেটিং সিস্টেম তৈরি করতে শুরু করে।
- 2004 সালে প্রকল্পটি স্মার্টফোনের জন্য একটি অপারেটিং সিস্টেমে পরিণত হয়।
- 2005 সালে আমেরিকান সার্চ ইঞ্জিন কোম্পানি Google Inc. 'Android' মোবাইল অপারেটিং সিস্টেমটি ক্রয় করে। 

উৎস:
১. গুগলের অফিশিয়াল ওয়েবসাইট।
২. ব্রিটানিকা।
৪১৫.
লিনাক্স কোন ধরনের অপারেটিং সিস্টেম?
  1. মাল্টি টাস্কিং ও ওপেন সোর্স
  2. একক টাস্কিং ও প্রাইভেট সোর্স
  3. মাল্টি টাস্কিং ও ক্লোজ সোর্স
  4. একক টাস্কিং ও ওপেন সোর্স
সঠিক উত্তর:
মাল্টি টাস্কিং ও ওপেন সোর্স
উত্তর
সঠিক উত্তর:
মাল্টি টাস্কিং ও ওপেন সোর্স
ব্যাখ্যা
লিনাক্স এক ধরনের মাল্টি টাস্কিং ও ওপেন সোর্স অপারেটিং সিস্টেম।

• লিনাক্স (LINUX):
- লিনাক্স হচ্ছে একটি মাল্টি টাস্কিং ওপেন সোর্স অপারেটিং সিস্টেম।
- এটি UNIX অপারেটিং সিস্টেমের একটি বিশেষ সংস্করণ।
- ১৯৯০ সালে ফিনল্যান্ডের লিনাস টরভোল্ডাস (Linus Torvalds) লিনাক্স অপারেটিং সিস্টেম তৈরি করেন।
- GNU নামের একটি সংস্থা এর সাথে বিভিন্ন শেল, উইন্ডো ম্যানেজমেন্ট ও ইউটিলিটি যোগ করে একে পুরোপুরি একটি অপারেটিং সিস্টেম হিসেবে দাঁড় করিয়েছে।

• লিনাক্স অপারেটিং সিস্টেমের অন্যতম সুবিধাসমূহ হলো:
- লিনাক্স বর্ণভিত্তিক ও চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেম।
- লিনাক্স ওপেন সোর্স কোডভিত্তিক অপারেটিং সিস্টেম।
- ইন্টারনেট হতে সহজেই লিনাক্স অপারেটিং সিস্টেম ডাউনলোড করা যায়।
- নেটওয়ার্ক সাপোর্ট সার্ভিস উইন্ডোজ অপারেটিং সিস্টেমের তুলনায় অধিকতর শক্তিশালী।
- এটির সিকিউরিটি ও গ্রাফিক্স অত্যন্ত শক্তিশালী।
- লিনাক্স অপারেটিং সিস্টেমের ওপর নিজের নিয়ন্ত্রণ বজায় রাখা যায় ইত্যাদি।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম,  বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪১৬.
কোন অপারেটিং সিস্টেম ওপেন সোর্স?
  1. Windows 10
  2. macOS
  3. Linux
  4. MS-DOS
সঠিক উত্তর:
Linux
উত্তর
সঠিক উত্তর:
Linux
ব্যাখ্যা

◉ Linux হলো একটি ওপেন সোর্স অপারেটিং সিস্টেম, যার সোর্স কোড উন্মুক্ত এবং যে কেউ এটি ব্যবহার, পরিবর্তন এবং বিতরণ করতে পারে। এটি GNU জেনারেল পাবলিক লাইসেন্স (GPL) এর অধীনে প্রকাশিত হয়।

লিনাক্স (LINUX) অপারেটিং সিস্টেম:
- লিনাক্স হচ্ছে একটি মাল্টি টাস্কিং ওপেন সোর্স অপারেটিং সিস্টেম যা বিশ্বব্যাপী হাজার হাজার প্রোগ্রামার দ্বারা উন্নতি লাভ করেছে।
- এটি UNIX অপারেটিং সিস্টেমের একটি বিশেষ সংস্করণ।
- ১৯৯০ সালে ফিনল্যান্ডের যুবক লিনাস টারভোল্ডাস লিনাক্স অপারেটিং সিস্টেম তৈরি করেন।
- লিনাক্স অপারেটিং সিস্টেম বর্ণভিত্তিক ও চিত্রভিত্তিক উভয় পরিবেশের সুবিধা প্রদান করে এবং এটির সিকিউরিটি ও গ্রাফিক্স অত্যন্ত শক্তিশালী।

লিনাক্স অপারেটিং সিস্টেমের অন্যতম সুবিধাসমূহ হলো:
১। লিনাক্স বর্ণভিত্তিক ও চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেম।
২। লিনাক্স ওপেন সোর্স কোডভিত্তিক অপারেটিং সিস্টেম।
৩। ইন্টারনেট হতে সহজেই লিনাক্স অপারেটিং সিস্টেম ডাউনলোড করা যায়।
৪। নেটওয়ার্ক সাপোর্ট সার্ভিস উইন্ডোজ অপারেটিং সিস্টেমের তুলনায় অধিকতর শক্তিশালী।
৫। এটির সিকিউরিটি ও গ্রাফিক্স অত্যন্ত শক্তিশালী।
৬। লিনাক্স অপারেটিং সিস্টেমের ওপর নিজের নিয়ন্ত্রণ বজায় রাখা যায় ইত্যাদি।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৪১৭.
উইন্ডোজ কোন প্রতিষ্ঠানের তৈরি অপারেটিং সিস্টেম? 
  1. অ্যাপল
  2. লিনাক্স
  3. মাইক্রোসফট
  4. গুগল
সঠিক উত্তর:
মাইক্রোসফট
উত্তর
সঠিক উত্তর:
মাইক্রোসফট
ব্যাখ্যা

Windows: 
- উইন্ডোজ হচ্ছে আমেরিকার বিখ্যাত মাইক্রোসফট কর্পোরেশনের তৈরি একটি অত্যন্ত জনপ্রিয় অপারেটিং সিস্টেম। 
- উইন্ডোজের জনপ্রিয়তার প্রধান কারণ হলো গ্র্যাফিক্যাল ইউজার ইন্টারফেস।
- এটি আইবিএম বা আইবিএম কম্পাটিবল কম্পিউটারে ব্যবহৃত হয়। 
- সাধারণ ব্যবহারকারীন সহজেই এ ধরনের অপারেটিং সিস্টেম অপারেট করতে পারে। 
- ১৯৮৫ সালে সর্বপ্রথম উইন্ডোজ তৈরি হয়। 
- ১৯৯০ সালে ভার্সন ৩.০ এবং ১৯৯২ সালে ৩.১ ও ৩.১১ ভার্সনের প্রচলন হয়। 
- ১৯৯৪ সালে WIN 95/97 Operating System স্বতন্ত্র Operating System হিসেবে চালু হয়। 
- Windows 95 চালনার জন্য ডসের প্রয়োজন হয় না। 
- তবে ১৯৯৫ সালে মাইক্রোসফটের উইন্ডোজ ৯৫ সবচেয়ে বেশি আলোড়ন সৃষ্টি করে। এরপর চালু হয় উইন্ডোজ ৯৮। 
- বর্তমানে উইন্ডোজ এক্সপি (XP), ভিস্তা, Windows 7, Windows 10, Windows 11 বিপুলভাবে ব্যবহৃত হচ্ছে। 

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং geeksforgeeks ওয়েবসাইট ।

৪১৮.
ইউটিলিটি সফটওয়্যার এর কাজ-
  1. ওয়েব ব্রাউজিং সেবা প্রদান করা
  2. ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম তৈরি করা
  3. অপারেটিং সিস্টেম পরিচালনা করা
  4. ডিস্ক ফরম্যাট করা
সঠিক উত্তর:
ডিস্ক ফরম্যাট করা
উত্তর
সঠিক উত্তর:
ডিস্ক ফরম্যাট করা
ব্যাখ্যা
• ইউটিলিটি সফটওয়্যার এর কাজ হচ্ছে "ডিস্ক ফরম্যাট করা"।

• ইউটিলিটি সফটওয়্যার:

- সিস্টেম সফটওয়্যারে ইউটিলিটি প্রোগ্রাম অন্তর্ভুক্ত থাকে মূলত কাজ বের করা (যেমন- অনুলিপি তৈরি, প্রাইমারি স্টোরেজ পরিষ্কার রাখা ইত্যাদি) এবং রুটিন কাজের জন্য।
- কম্পিউটারে নতুন ফাইল তৈরি করা অথবা পুরানো ফাইল মুছে ফেলা অথবা ডিস্ককে ফরম্যাট করা এ ধরনের কাজগুলো ইউটিলিটি প্রোগ্রামের দ্বারা করা হয়ে থাকে।

• ইউটিলিটি সফটওয়্যারের উদাহরণ:
- Antivirus, 
- File Management System, 
- Disk Management tools, 
- Compression tools ইত্যাদি।

• ইউটিলিটি সফটওয়্যারের  কাজ:
- ইউটিলিটিস প্রোগ্রাম এর কাজ হচ্ছে:
⇒ ফাইল তৈরি করা,
⇒ সংরক্ষণ করা,
⇒ কোনো কিছু ডিলিট করা,
⇒ ডিস্ক ফরমেট ও অন্যান্য অ্যাপ্লিকেশন প্রোগ্রাম লোড করা ইত্যাদি।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, এমবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪১৯.
কোনটি একটি অপারেটিং সিস্টেম নয়?
  1. Inferno
  2. Minix
  3. Redox
  4. Hermes
সঠিক উত্তর:
Hermes
উত্তর
সঠিক উত্তর:
Hermes
ব্যাখ্যা
• অপারেটিং সিস্টেম হলো একটি সফটওয়্যার যা কম্পিউটার হার্ডওয়্যার ও ব্যবহারকারীর মধ্যে যোগাযোগ স্থাপন করে এবং বিভিন্ন প্রোগ্রাম চালাতে সাহায্য করে। Inferno, Minix, এবং Redox - এ তিনটি প্রকৃত অপারেটিং সিস্টেম। Inferno একটি বিতরণকৃত (distributed) অপারেটিং সিস্টেম, Minix হলো একটি ইউনিক্স-ভিত্তিক শিক্ষামূলক অপারেটিং সিস্টেম, আর Redox একটি আধুনিক, রাস্ট ভাষায় তৈরি মাইক্রোকার্নেল ভিত্তিক অপারেটিং সিস্টেম।
- কিন্তু Hermes কোনো অপারেটিং সিস্টেম নয়; এটি সাধারণত একটি মেসেজিং সিস্টেম বা অন্যান্য প্রযুক্তিগত প্রজেক্টের নাম হিসেবে ব্যবহৃত হয়। তাই, Hermes অপারেটিং সিস্টেম নয়।
- সঠিক উত্তর: ঘ) Hermes

• অপারেটিং সিস্টেম:
- অপারেটিং সিস্টেম হল কম্পিউটারের একটি গুরুত্বপূর্ণ সফটওয়্যার, যা হার্ডওয়্যার ও সফটওয়্যারের মধ্যে সেতুবন্ধ রচনা করে।
- এটি কম্পিউটার বুটিং করা থেকে শুরু করে বন্ধ করা পর্যন্ত সকল কার্যক্রম পরিচালনা ও নিয়ন্ত্রণ করে।
- অপারেটিং সিস্টেম ছাড়া কম্পিউটার কার্যক্ষম নয়, কারণ এটি ব্যবহারকারীর সঙ্গে হার্ডওয়্যার ও সফটওয়্যারের সংযোগ স্থাপন করে।

• অপারেটিং সিস্টেমের প্রধান কার্যাবলি:
- প্রসেস ম্যানেজমেন্ট: এটি CPU-তে চলমান বিভিন্ন প্রসেস নিয়ন্ত্রণ ও নির্ধারণ করে।
- মেমোরি ম্যানেজমেন্ট: এটি কম্পিউটারের RAM এবং অন্যান্য মেমোরির কার্যকর ব্যবহার নিশ্চিত করে।
- ফাইল ম্যানেজমেন্ট: ফাইল তৈরি, সংরক্ষণ, মুছে ফেলা এবং অ্যাক্সেস নিয়ন্ত্রণ করে।
- ডিভাইস ম্যানেজমেন্ট: ইনপুট ও আউটপুট ডিভাইসগুলোর কার্যক্রম পরিচালনা করে।
- সিকিউরিটি ও এক্সেস কন্ট্রোল: ব্যবহারকারীদের তথ্য সুরক্ষা নিশ্চিত করে এবং অনুমোদিত ব্যবহারকারীদের প্রবেশাধিকার প্রদান করে।

• অপারেটিং সিস্টেমের প্রকারভেদ:
- অপারেটিং সিস্টেম বিভিন্ন ধরনের হতে পারে, তবে প্রধানত দুইটি ভাগে বিভক্ত করা যায়। যথা:
1. সিঙ্গেল ইউজার অপারেটিং সিস্টেম (Single User Operating System):
- এ ধরনের অপারেটিং সিস্টেমে একই সময়ে কেবলমাত্র একজন ব্যবহারকারী কাজ করতে পারে।
- একে অনেক সময় সিঙ্গেল টাস্কিং অপারেটিং সিস্টেমও বলা হয়। সাধারণত এটি ব্যক্তিগত কম্পিউটারে ব্যবহৃত হয়।
- উদাহরণ: CP/M, Symbian OS, Palm OS, MS-DOS, PC-DOS, Windows 95/98 ইত্যাদি।

2. মাল্টি ইউজার অপারেটিং সিস্টেম (Multi-User Operating System):
- যখন একাধিক ব্যবহারকারী একই সময়ে একটি কম্পিউটার সিস্টেম ব্যবহার করতে পারে, তখন সেই কম্পিউটারে ব্যবহৃত অপারেটিং সিস্টেমকে মাল্টি ইউজার অপারেটিং সিস্টেম বলা হয়।
- এটি সাধারণত সার্ভার ও নেটওয়ার্ক ভিত্তিক পরিবেশে ব্যবহৃত হয়।
- উদাহরণ: Windows NT Server, Android, Windows 2003/2008 Server, Unix, Linux ইত্যাদি।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা বিবিএ প্রোগাম বাংলাদেশ উনাক্ত বিশ্ববিদ্যালয়।
৪২০.
এন্ড্রয়েড অপারেটিং সিস্টেমের নির্মাতা কে?
  1. ক) অ্যাপল
  2. খ) গুগল
  3. গ) হুয়াওয়ে
  4. ঘ) মাইক্রোসফট
সঠিক উত্তর:
খ) গুগল
উত্তর
সঠিক উত্তর:
খ) গুগল
ব্যাখ্যা
এন্ড্রয়েড অপারেটিং সিস্টেমের নির্মাতা গুগুল। ২০০৮ সালের ২৩ সেপ্টেম্বর এন্ড্রয়েড অপারেটিং সিস্টেম রিলিজ করা হয়। এটি মূলত স্মার্টফোন উপযোগী একটি অপারেটিং সিস্টেম। টাচস্ক্রিন মোবাইল এবং ট্যাবে এটি ব্যবহৃত হয়।
লিনাক্স কার্নেল এবং অন্যান্য ওপেন সোর্স সফটওয়্যারের উপর ভিত্তি করে এটি তৈরি করা হয়। বর্তমান বিশ্বের প্রায় ২৫০ কোটির অধিক মোবাইল সেট এবং ট্যাবলেটে এন্ড্রয়েড মোবাইল অপারেটিং সিস্টেম সক্রিয় রয়েছে।
(সূত্রঃ এন্ড্রয়েড ওয়েবসাইট)
৪২১.
উইন্ডোজ অপারেটিং সিস্টেমে কয় ধরনের ব্যাকআপ ব্যবহার করা যায়?
  1. ক) তিন
  2. খ) চার
  3. গ) পাঁচ
  4. ঘ) ছয়
সঠিক উত্তর:
গ) পাঁচ
উত্তর
সঠিক উত্তর:
গ) পাঁচ
ব্যাখ্যা

উইন্ডোজ অপারেটিং সিস্টেমে পাঁচ ধরনের ব্যাকআপ ব্যবহার করা যায়।

যথা-
1. Normal Backup
2. Incremental Backup
3. Differential Backup
4. Copy Backup
5. Timeframe Backup

সূত্র: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-২, এসএসসি ও দাখিল (ভোকেশনাল)

৪২২.
কোনটি ছাড়া কম্পিউটার চালু করা যায় না?
  1. ক) মাউস
  2. খ) কীবোর্ড
  3. গ) অপারেটিং সিস্টেম
  4. ঘ) অ্যাপ্লিকেশন সফটওয়্যার
সঠিক উত্তর:
গ) অপারেটিং সিস্টেম
উত্তর
সঠিক উত্তর:
গ) অপারেটিং সিস্টেম
ব্যাখ্যা
অপারেটিং সিস্টেম ছাড়া কম্পিউটার চালনা করা অসম্ভব। 

- অপারেটিং সিস্টেম বা ওএস একটি সিস্টেম সফটওয়্যার।
- কম্পিউটার অন হওয়ার সাথে সাথেই অপারেটিং সিস্টেম কাজ শুরু হয়ে যায়।
- অপারেটিং সিস্টেম একটি কম্পিউটারকে সচল ও ব্যবহার উপযোগী করে রাখে।
- অপারেটিং সিস্টেমগুলোতে কাজ করার পরিবেশ বা ইন্টারফেসের উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করা যায়। যথা–
১. টেক্সটভিত্তিক অপারেটিং সিস্টেম (Text based Interface)
২. চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেম (Graphical User Interface)

উদাহরণ- উইন্ডোজ, ম্যাক ইত্যাদি হলো অপারেটিং সিস্টেম।

সূত্র: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-১, এসএসসি ও দাখিল (ভোকেশনাল)। 
৪২৩.
নিচের কোনটি অপারেটিং সিস্টেমের কার্যাবলি নয়?
  1. ক) ইউটিলিটিস
  2. খ) সিকিউরিটি
  3. গ) নেটওয়ার্কিং
  4. ঘ) ব্রাউজিং
সঠিক উত্তর:
ঘ) ব্রাউজিং
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ব্রাউজিং
ব্যাখ্যা
অপারেটিং সিস্টেমের কার্যাবলি- ইউজার ইন্টারফেস, রিসোর্স ম্যানেজমেন্ট, সিকিউরিটি, টাস্ক ম্যানেজমেন্ট, ফাইল ম্যানেজমেন্ট, নেটওয়ার্কিং, ইউটিলিটিস।
৪২৪.
নিচের কোনটি চিত্র-ভিত্তিক অপারেটিং সিস্টেমের উদাহরণ?
  1. MS-DOS
  2. CP/M
  3. PC-DOS
  4. Mac OS
সঠিক উত্তর:
Mac OS
উত্তর
সঠিক উত্তর:
Mac OS
ব্যাখ্যা

Mac OS হচ্ছে একটি চিত্র-ভিত্তিক অপারেটিং সিস্টেম।

• অপারেটিং সিস্টেম
- কম্পিউটারকে স্বয়ংক্রিয়ভাবে পরিচালনা ও নিয়ন্ত্রণের জন্য যে প্রোগ্রাম বা প্রোগ্রাম সমষ্টি ব্যবহার করা হয় তাকে অপারেটিং সিস্টেম বলা হয়।

• ইন্টারফেস ভিত্তিক অপারেটিং সিস্টেমের প্রকারভেদ-
- অপারেটিং সিস্টেমগুলোতে কাজ করার পরিবেশ এবং ইন্টারফেসের উপর ভিত্তি করে এদেরকে আবার দুইভাগে ভাগ করা যায়।

১। বর্ণ-ভিত্তিক (Text based/Character User Interface-CUI) অপারেটিং সিস্টেম
- বর্ণ-ভিত্তিক অপারেটিং সিস্টেমে কী-বোর্ডের সাহায্যে বিভিন্ন বর্ণ টাইপ করে এবং কী-বোর্ডের বিভিন্ন বোতাম ব্যবহার করে কম্পিউটারকে প্রয়োজনীয় নির্দেশ প্রদান করা হয়।
- ডিস্ক ফরমেটিং থেকে শুরু করে ফাইল ব্যবস্থাপনা এবং অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ব্যবহারের সকল পর্যায়ের কাজই করতে হয় কী-বোর্ডের সাহায্যে বিভিন্ন বর্ণ টাইপ করে এবং কী-বোর্ডের বিভিন্ন বোতাম ব্যবহার করে।

• বর্ণ বা টেক্সটভিত্তিক অপারেটিং সিস্টেম:

- MS-DOS,
- PC DOS,
- CP/M, ইত্যাদি।

২। চিত্র-ভিত্তিক (Graphical User Interface-GUI) অপারেটিং সিস্টেম
- চিত্র-ভিত্তিক অপারেটিং সিস্টেমে ডিস্ক ফরমেটিং থেকে শুরু করে ফাইল ব্যবস্থাপনা এবং অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ব্যবহারের সকল পর্যায়ের কাজই করতে হয় বিভিন্ন প্রকার আইকন (Icon) এবং পুল ডাউন মেন্যু কমান্ড ব্যবহার করে।
- আইকন এবং পুল ডাউন মেন্যু কমান্ড নির্বাচন, ব্যবহার এবং কার্যকর করা হয় মাউসের সাহায্যে।
- চিত্র ভিত্তিক অপারেটিং সিস্টেমে কম্পিউটার চালু করার পর পর্দার উপরে বা ডেস্কটপে বিভিন্ন প্রোগ্রামের আইকন বা প্রতিকী চিত্র থাকে।
- প্রয়োজনীয় প্রোগ্রামের আইকনের উপর মাউস পয়েন্টার দিয়ে ডাবল-ক্লিক করলেই প্রোগ্রামটি চালু হয়ে যায়।
- চিত্র ভিত্তিক অপারেটিং সিস্টেমে কোনো কমান্ড মুখস্থ করে রাখার প্রয়োজন হয় না। 

• চিত্রভিত্তিক বা গ্রাফিক্যাল অপারেটিং সিস্টেম:
- Windows 95/98/Xp/2000/7,
- Mac OS, ইত্যাদি।

উৎস: ১। বিবিএ প্রোগ্রাম, মৌলিক কম্পিউটার শিক্ষা।
২। কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-১, এসএসসি ও দাখিল, ভোকেশনাল।

৪২৫.
নিচের কোনটি multi-tasking operating system নয়?
  1. Linux
  2. Unix
  3. MS-DOS
  4. Windows 7
সঠিক উত্তর:
MS-DOS
উত্তর
সঠিক উত্তর:
MS-DOS
ব্যাখ্যা
- MS-DOS  হলো সিঙ্গেল টাস্কিং অপারেটিং সিস্টেম। 
- অন্যদিকে Linux, Unix, Windows 7 হলো মাল্টি টাস্কিং অপারেটিং সিস্টেম। 
৪২৬.
কীবোর্ডের F1-F12 পর্যন্ত বোতামগুলোকে কী বলে?
  1. ক) Delete Key
  2. খ) Space Key
  3. গ) Numeric Key
  4. ঘ) Function Key
সঠিক উত্তর:
ঘ) Function Key
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Function Key
ব্যাখ্যা
কোন ব্যাখ্যা নেই।
৪২৭.
অপারেটিং সিস্টেমের প্রধান কম্পোনেন্ট কী নামে পরিচিত?
  1. শেল
  2. বায়োস
  3. চিপ
  4. কার্নেল
সঠিক উত্তর:
কার্নেল
উত্তর
সঠিক উত্তর:
কার্নেল
ব্যাখ্যা

• অপারেটিং সিস্টেমের প্রধান কম্পোনেন্টকে কার্নেল (Kernel) নামে পরিচিত। কার্নেল হলো সিস্টেমের মূল অংশ যা সরাসরি হার্ডওয়্যার ও সফটওয়্যারের মধ্যে যোগাযোগ স্থাপন করে। এটি মেমোরি ম্যানেজমেন্ট, প্রসেস ম্যানেজমেন্ট, ফাইল সিস্টেম এবং ডিভাইস ড্রাইভার নিয়ন্ত্রণের কাজ করে। ব্যবহারকারী সরাসরি কার্নেলের সঙ্গে যোগাযোগ না করলেও, এটি অন্যান্য কম্পোনেন্ট যেমন শেলকে সমর্থন দেয়, যা ব্যবহারকারীকে কমান্ড দেয়ার সুযোগ করে। অন্য অপশনগুলো-শেল হলো ব্যবহারকারীর ইন্টারফেস, BIOS হলো বুটিং প্রোগ্রাম এবং চিপ হলো হার্ডওয়্যারের অংশ। তাই অপারেটিং সিস্টেমের মূল ও প্রধান অংশ হলো কার্নেল।
 
 • কার্নেল (Kernel):
- অপারেটিং সিস্টেমের মূল অংশের নাম হলো কার্নেল।
- কার্নেল হলো অপারেটিং সিস্টেমের মৌলিক এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ যা হার্ডওয়্যার এবং সফটওয়্যার এর মধ্যে যোগদান করে অপারেটিং সিস্টেমকে চালু এবং পরিচালনা করে।

• কার্নেলের কাজ:
- সিপিইউ শিডিউলিংয়ের দায়িত্ব পালন করা হয়।
- ইনকামিং প্রক্রিয়ার অবস্থা নির্ধারণ এবং টাস্ক ব্যবস্থাপনা নিয়ন্ত্রণের জন্য ব্যবহৃত হয়।
- মেমরি ম্যানেজমেন্ট এবং ডিভাইস ম্যানেজমেন্টের কাজ পরিচালনা করে।
- ইনপুট/আউটপুট ডিভাইসের সাথে কম্পিউটারের কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ ইউনিটের সংযোগ স্থাপন করা হয়।

উৎস:
- sciencedirect.

৪২৮.
Windows অপারেটিং সিস্টেমে, 'Ctrl + Alt + Delete' কী এর কাজ করে?
  1. কম্পিউটার বন্ধ করা
  2. টাস্ক ম্যানেজার খোলা
  3. ফাইল মুছে ফেলা
  4. ইন্টারনেট সংযোগ বন্ধ করা
সঠিক উত্তর:
টাস্ক ম্যানেজার খোলা
উত্তর
সঠিক উত্তর:
টাস্ক ম্যানেজার খোলা
ব্যাখ্যা
•'Ctrl + Alt + Delete' টাস্ক ম্যানেজার খোলা অথবা কোনো অ্যাপ্লিকেশন terminate করার জন্য ব্যবহৃত হয়।
• Windows অপারেটিং সিস্টেমে, 'Ctrl + Alt + Delete' দ্বারা যে কাজ গুলো করা যায়:

- উইন্ডোজ হচ্ছে আমেরিকার বিখ্যাত মাইক্রোসফট কর্পোরেশনের তৈরি একটি অত্যন্ত জনপ্রিয় অপারেটিং সিস্টেম।
- উইন্ডোজের জনপ্রিয়তার প্রধান কারণ হলো গ্র্যাফিক্যাল ইউজার ইন্টারফেস।
- ১৯৮৫ সালে সর্বপ্রথম উইন্ডোজ তৈরি হয়।
- মাইক্রোসফট এখন পর্যন্ত Windows 7, Windows Vista, Windows XP, Windows 8, Windows 10, Windows 11 প্রভৃতি অপারেটিং সিস্টেম বাজারে এনেছে।
- Windows 11 হচ্ছে মাইক্রোসফট উইন্ডোজ অপারেটিং সিস্টেমের সর্বশেষ সংস্করণ।
- উইন্ডোজ একটি স্বতন্ত্র অপারেটিং সিস্টেম।
- উইন্ডোজ অপারেটিং সিস্টেমে কোনো ধরনের কমান্ড মুখস্থ রাখার প্রয়োজন হয় না।

উৎস:
১. মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২. Techtarget website.
৪২৯.
অপারেটিং সিস্টেমে কার্নেলের ভূমিকা কী?
  1. একই সময়ে একাধিক প্রোগ্রাম এক্সিকিউট করা
  2. মেমোরি ফ্র্যাগমেন্টেশন কমানো
  3. হার্ডওয়্যার এবং সফটওয়্যারের মধ্যে ইন্টারফেস প্রদান করা
  4. প্রোগ্রামগুলিকে বড় মেমোরি স্পেস প্রদান করা
সঠিক উত্তর:
হার্ডওয়্যার এবং সফটওয়্যারের মধ্যে ইন্টারফেস প্রদান করা
উত্তর
সঠিক উত্তর:
হার্ডওয়্যার এবং সফটওয়্যারের মধ্যে ইন্টারফেস প্রদান করা
ব্যাখ্যা

• অপারেটিং সিস্টেমের কার্নেলের প্রধান কাজ হল হার্ডওয়্যার এবং সফটওয়্যারের মধ্যে ইন্টারফেস প্রদান করা।

কার্নেল (Kernel):
- অপারেটিং সিস্টেমের মূল অংশের নাম হলো কার্নেল।
- কার্নেল হলো অপারেটিং সিস্টেমের মৌলিক এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ যা হার্ডওয়্যার এবং সফটওয়্যার এর মধ্যে যোগদান করে অপারেটিং সিস্টেমকে চালু এবং পরিচালনা করে।

কার্নেলের কাজ:
- সিপিইউ এর শিডিউলিং এর দায়িত্ব পালন করে।
- ইনকামিং প্রক্রিয়ার অবস্থা নির্ধারণ, টাস্ক ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ করতে ব্যবহৃত হয়।
- মেমরি ম্যানেজমেন্ট, ডিভাইস ম্যানেজমেন্ট এর কাজ করে।
- ইনপুট/আউটপুট ডিভাইসের সাথে কম্পিউটারের কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশের সংযোগ স্থাপন করে।
- এটি প্রোগ্রাম চালানো, ফাইল অ্যাক্সেস করা এবং প্রিন্টার এবং কীবোর্ডের মতো ডিভাইসের সাথে সংযোগ করার মতো কাজগুলি পরিচালনা করে।

উৎস: আইবিএম ও টেকটার্গেট ওয়েবসাইট। 

৪৩০.
বর্ণভিত্তিক অপারেটিং সিস্টেমের একটি প্রধান সুবিধা কোনটি?
  1. উন্নত গ্রাফিক্স
  2. দ্রুত কাজের গতি
  3. মাল্টিমিডিয়া সমর্থন
  4. বেশি মেমরি ব্যবহার
সঠিক উত্তর:
দ্রুত কাজের গতি
উত্তর
সঠিক উত্তর:
দ্রুত কাজের গতি
ব্যাখ্যা

• বর্ণভিত্তিক অপারেটিং সিস্টেম (Text-based OS) গ্রাফিক্যাল ইন্টারফেস নেই, কম রিসোর্স (CPU, RAM) ব্যবহার করে।
- ফলে— প্রসেসিং ও রেসপন্স দ্রুত হয়।
- তাই এর প্রধান সুবিধা "দ্রুত কাজের গতি"।

• বর্ণ বা টেক্সটভিত্তিক অপারেটিং সিস্টেম(Text Based Operating System):
- বর্ণভিত্তিক অপারেটিং সিস্টেম হলো কমান্ড লাইন ইউজার ইন্টারফেস(Command Line Interface–CLI) নির্ভর অপারেটিং সিস্টেম।
- এই ধরনের সিস্টেমে ডিস্ক ফরমেটিং, ফাইল ব্যবস্থাপনা ও অ্যাপ্লিকেশন প্রোগ্রাম পরিচালনার সব কাজ কীবোর্ডের মাধ্যমে কমান্ড লিখে সম্পন্ন করতে হয়।
- এজন্য ব্যবহারকারীকে বিভিন্ন কমান্ড মুখস্থ রাখতে হয়।
- বর্ণভিত্তিক অপারেটিং সিস্টেমের উদাহরণ:
- MS-DOS,
- PC-DOS,
- CP/M,
- UNIX,
- Linux.
 
• বর্ণভিত্তিক অপারেটিং সিস্টেমের বৈশিষ্ট্য:
- সিস্টেম পরিচালনার জন্য Root Prompt বা Command Prompt(C:>) ব্যবহার করা হয়।
- ডিস্ক ফরমেটিং, ফাইল ব্যবস্থাপনা, অ্যাপ্লিকেশন চালানো ও নতুন ডিভাইস শনাক্তকরণ—সব কাজই কমান্ডের মাধ্যমে করতে হয়।
- ব্যবহারকারীকে প্রয়োজনীয় কমান্ডসমূহ মুখস্থ রাখতে হয়।
- নতুন হার্ডওয়্যার বা সফটওয়্যার সংযুক্ত হলে ব্যবহারকারীকে কমান্ডের মাধ্যমে সংযোগের তথ্য জানাতে হয়।
- সাধারণত গ্রাফিক্যাল নেটওয়ার্ক সুবিধা সীমিত, তবে UNIX ও Linux–এ নেটওয়ার্কিং সুবিধা কার্যকর।
- অল্প সংখ্যক কমান্ড ব্যবহার করেই কম্পিউটার পরিচালনা করা সম্ভব।
- এই ধরনের অপারেটিং সিস্টেম খুব দ্রুত কাজ করতে সক্ষম।
- মাল্টিমিডিয়া সুবিধা কার্যকর নয়।
- কম্পিউটার পরিচালনার জন্য কম মেমরির প্রয়োজন হয়।

 উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা (উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, বিবিএ প্রোগ্রাম)।

৪৩১.
Windows-XP তে XP এর মানে কি?
  1. ক) .Exe
  2. খ) Exponential
  3. গ) Experience
  4. ঘ) Extra
সঠিক উত্তর:
গ) Experience
উত্তর
সঠিক উত্তর:
গ) Experience
ব্যাখ্যা

Microsoft Windows XP was introduced in 2001 and is the most significant upgrade to the Windows operating system since Windows 95.
The letters "XP" stand for "eXPerience," meaning the operating system is meant to be a new type of user experience.

৪৩২.
What is ROS in the context of robotics?
  1. Robotic Object Storage.
  2. Robot Operating System.
  3. Remote Observation System.
  4. Robotics Open Source.
সঠিক উত্তর:
Robot Operating System.
উত্তর
সঠিক উত্তর:
Robot Operating System.
ব্যাখ্যা
ROS (Robot Operating System):
- ROS ডেভেলপারদের ওপেন সোর্স সফটওয়্যার ফ্রেমওয়ার্ক, লাইব্রেরি এবং রোবটগুলির জন্য অ্যাপ্লিকেশন তৈরি করার সরঞ্জামগুলির একটি সেট সরবরাহ করে।
- ROS উইন্ডোজ বা লিনাক্সের মতো প্রথাগত অপারেটিং সিস্টেম নয়; বরং, এটি রোবটগুলির জন্য সফটওয়্যার তৈরি এবং পরিচালনার জন্য সরঞ্জাম, লাইব্রেরি এবং নিয়মাবলি প্রদান করে।

অপারেটিং সিস্টেম:
- কম্পিউটারকে স্বয়ংক্রিয়ভাবে পরিচালনা ও নিয়ন্ত্রণের জন্য যে প্রোগ্রাম বা প্রোগ্রাম সমষ্টি ব্যবহার করা হয়, তাকে অপারেটিং সিস্টেম বলা হয় ৷
- এটি কম্পিউটারের ইনপুট ও আউটপুট হার্ডওয়্যার এবং অ্যাপ্লিকেশন সফটওয়্যারের সাথে সেতুবন্ধ রক্ষা করে ব্যবহারকারীর নির্দেশ অনুযায়ী ডেটা গ্রহণ করে, প্রক্রিয়াকরণ করে এবং প্রক্রিয়াকরণের পর প্রাপ্ত ফলাফল প্রদানে সহায়তা করে।
- অপারেটিং সিস্টেমকে 'সিস্টেম সফটওয়্যার'-ও বলা যায়।
- অপারেটিং সিস্টেমকে 'কম্পিউটারের নিয়ন্ত্রক' বলা হয়।
- এটি কম্পিউটারের হার্ডওয়্যার ও অ্যাপ্লিকেশন প্রোগ্রামের মধ্যে যোগসূত্র রচনা ও রক্ষা করে।
- সিস্টেম সফটওয়্যার ছাড়া কম্পিউটার চালু করা যায় না। 
- কম্পিউটারের অভ্যন্তরীণ কাজগুলো পরিচালনা করে সিস্টেম সফটওয়্যার।
- সিস্টেম সফটওয়্যার বিভিন্ন রকমের হতে পারে।

অপারেটিং সিস্টেম- এর উদাহরণ হল:

Microsoft Windows:
- Windows 11,
- Windows 10,
- Windows 8,
- Windows 7,
- Windows XP.

macOS:
- macOS Monterey,
- macOS Big Sur,
- macOS Catalina,
- macOS Mojave.

Linux Distributions:
- Ubuntu,
- Fedora,
- Arch Linux.

Unix Variants:
- AIX (IBM),
- HP-UX (Hewlett Packard),
- Solaris (Oracle).

Mobile Operating Systems:
- Android,
- iOS (Apple),
- HarmonyOS (Huawei).

Embedded Systems:
- FreeRTOS,
- VxWorks,
- QNX.

Server Operating Systems:
- Windows Server,
- Red Hat Enterprise Linux (RHEL),
- CentOS Stream.

Real-Time Operating Systems (RTOS):
- FreeRTOS,
- RTLinux,
- eCos.

Mainframe Operating Systems:
- z/OS (IBM),
- OS/390 (IBM).

Other Operating Systems:
- BSD (Berkeley Software Distribution),
- Haiku,
- ReactOS,
- Plan 9 from Bell Labs.

উৎস:
১) কম্পিউটার শিক্ষা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২) মৌলিক কম্পিউটার শিক্ষা, এমবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩) সংশ্লিষ্ট ওয়েবসাইট।
৪) ROS link ⇒ ROS

৪৩৩.
Android হলো একটি-
  1. সিঙ্গেল ইউজার অপারেটিং সিস্টেম
  2. ক্লোজড সোর্স অপারেটিং সিস্টেম
  3. লিনাক্স ভিত্তিক অপারেটিং সিস্টেম
  4. ক ও খ উভয়ই সঠিক
সঠিক উত্তর:
লিনাক্স ভিত্তিক অপারেটিং সিস্টেম
উত্তর
সঠিক উত্তর:
লিনাক্স ভিত্তিক অপারেটিং সিস্টেম
ব্যাখ্যা
• Android:
- Android হলো স্মার্টফোন ও ট্যাবলেট কম্পিউটারের জন্য লিনাক্স ভিত্তিক অপারেটিং সিস্টেম।
- Open Handset Alliance এই অপারেটিং সিস্টেমের উদ্ভাবন করে এবং পরে গুগল এটি কিনে নেয়।
- এটি ওপেন সোর্স সফটওয়্যার এবং স্মার্টফোনের জগতের সবচেয়ে জনপ্রিয় সফটওয়্যার।
- Android হলো একটি মাল্টি ইউজার অপারেটিং সিস্টেম।
- এটি একটি ওপেন সোর্স অপারেটিং সিস্টেম।

উৎস:
১. মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২. Android ওয়েবসাইট।
৪৩৪.
Microsoft Disk Operating System হলো এক ধরণের -
  1. ডেডিকেটেড অপারেটিং সিস্টেম
  2. ব্যাচ প্রসেসিং অপারেটিং সিস্টেম
  3. টাইম শেয়ারিং অপারেটিং সিস্টেম
  4. রিয়েলটাইম অপারেটিং সিস্টেম
সঠিক উত্তর:
ব্যাচ প্রসেসিং অপারেটিং সিস্টেম
উত্তর
সঠিক উত্তর:
ব্যাচ প্রসেসিং অপারেটিং সিস্টেম
ব্যাখ্যা
- যে অপারেটিং সিস্টেম একটির পর আরেকটি প্রোগ্রাম পর্যায়ক্রমে পরিচালনা করে তাকে ব্যাচ প্রসেসিং সিস্টেম বলে।
- ব্যাচ প্রসেসিং-এর বৈশিষ্ট্য হলাে একটি নির্দিষ্ট সময়ে এটি শুধু একটি নির্দিষ্ট কাজ সম্পন্ন করতে পারে।
- এখানে মাল্টিপ্রোগ্রামিং বা টাইমশেয়ারিং-এর কোনাে সুযােগ নেই।
- এর আরেকটি বৈশিষ্ট্য হলো একটি প্রােগ্রাম যখন পরিচালনা করা শুরু হয়, তখন সেটা শেষ না হওয়া পর্যন্ত অন্য প্রােগ্রাম তার কার্যক্রম শুরু করতে পারে না।
- এই অপারেটিং সিস্টেমটি মেইনফ্রেম ও মিনি কম্পিউটারে প্রাথমিক অপারেটিং সিস্টেম ছিল।
- মাইক্রোকম্পিটারে ব্যবহৃত CP/M, MS-DOS এবং PC-DOS গুলোও ব্যাচ প্রসেসিং অপারেটিং সিস্টেম।

উৎসঃ কম্পিউটার ও তথ্য প্রযুক্তি-১, এসএসসি ও দাখিল (ভোকেশনাল)
৪৩৫.
নিচের কোনটি উইন্ডোজের জনপ্রিয়তার প্রধান কারণ?
  1. গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস
  2. ওপেন সোর্স অপারেটিং সিস্টেম
  3. বর্ণভিত্তিক অপারেটিং সিস্টেম
  4. বিনামূল্যে পাওয়া যায়
সঠিক উত্তর:
গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস
উত্তর
সঠিক উত্তর:
গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস
ব্যাখ্যা

উইন্ডোজের জনপ্রিয়তার প্রধান কারণ এর গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস।

• উইন্ডোজ:
- উইন্ডোজ হচ্ছে আমেরিকার বিখ্যাত মাইক্রোসফট কর্পোরেশনের তৈরি একটি অত্যন্ত জনপ্রিয় অপারেটিং সিস্টেম।
- উইন্ডোজের জনপ্রিয়তার প্রধান কারণ হলো গ্র্যাফিক্যাল ইউজার ইন্টারফেস।
- ১৯৮৫ সালে সর্বপ্রথম উইন্ডোজ তৈরি হয়।
- মাইক্রোসফট এখন পর্যন্ত Windows 7, Windows Vista, Windows XP, Windows 8, Windows 10, Windows 11 প্রভৃতি অপারেটিং সিস্টেম বাজারে এনেছে।

• উইন্ডোজ অপারেটিং সিস্টেমের উল্লেখযোগ্য সুবিধাসমূহ হলো:
১. উইন্ডোজ একটি স্বতন্ত্র অপারেটিং সিস্টেম।
২. উইন্ডোজ অপারেটিং সিস্টেমে কোনো ধরনের কমান্ড মুখস্থ রাখার প্রয়োজন হয় না।
৩. পুল ডাউন বা মেন্যু বা আইকন ব্যবহারের সুবিধা পাওয়া যায়।
৪. অধিকাংশ কমান্ড মাউস ব্যবহার করে দেওয়া যায়।
৫. নেটওয়ার্কিং বা ইন্টারনেটব্যবস্থার সুবিধা পাওয়া যায়।
৬. ইউএসবি সাপোর্ট, ডিভিডি সাপোর্ট ইত্যাদি প্রযুক্তির সুবিধা পাওয়া যায়।
৭. মাল্টিমিডিয়া ব্যবহারের সুবিধা পাওয়া যায় ইত্যাদি।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৪৩৬.
কোন অপারেটিং সিস্টেম সাধারণত কমান্ড লাইন ইন্টারফেসের জন্য ব্যবহৃত হয়?
  1. iOS
  2. UNIX/Linux
  3. Android
  4. Windows GUI
সঠিক উত্তর:
UNIX/Linux
উত্তর
সঠিক উত্তর:
UNIX/Linux
ব্যাখ্যা

• কমান্ড লাইন ইন্টারফেস (CLI) সাধারণত UNIX/Linux অপারেটিং সিস্টেমে ব্যবহৃত হয়, তাই সঠিক উত্তর হলো খ) UNIX/Linux। UNIX এবং Linux মূলত মাল্টি-ইউজার ও মাল্টিটাস্কিং সিস্টেম, যেখানে টার্মিনাল বা শেলের মাধ্যমে কমান্ড লিখে কাজ করা হয়। প্রোগ্রামিং, সার্ভার পরিচালনা, নেটওয়ার্ক কনফিগারেশন এবং সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশনের জন্য CLI খুবই কার্যকর। iOS ও Android মূলত গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসভিত্তিক মোবাইল অপারেটিং সিস্টেম, আর Windows GUI সাধারণ ব্যবহারকারীদের জন্য গ্রাফিক্যাল পরিবেশে কাজ করার সুবিধা দেয়। তাই কমান্ড লাইনের ক্ষেত্রে UNIX/Linux সবচেয়ে প্রচলিত।

• বর্ণ-ভিত্তিক (Text based/Character User Interface-CUI) অপারেটিং সিস্টেম:
- বর্ণ-ভিত্তিক অপারেটিং সিস্টেমে কী-বোর্ডের সাহায্যে বিভিন্ন বর্ণ টাইপ করে এবং কী-বোর্ডের বিভিন্ন বোতাম ব্যবহার করে কম্পিউটারকে প্রয়োজনীয় নির্দেশ প্রদান করা হয়।
- ডিস্ক ফরমেটিং থেকে শুরু করে ফাইল ব্যবস্থাপনা এবং অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ব্যবহারের সকল পর্যায়ের কাজই করতে হয় কী-বোর্ডের সাহায্যে বিভিন্ন বর্ণ টাইপ করে এবং কী-বোর্ডের বিভিন্ন বোতাম ব্যবহার করে।

• বর্ণ বা টেক্সটভিত্তিক অপারেটিং সিস্টেম:
- MS-DOS,
- PC DOS,
- CP/M, ইত্যাদি।

• অপারেটিং সিস্টেম:
- কম্পিউটারকে স্বয়ংক্রিয়ভাবে পরিচালনা ও নিয়ন্ত্রণের জন্য যে প্রোগ্রাম বা প্রোগ্রাম সমষ্টি ব্যবহার করা হয় তাকে অপারেটিং সিস্টেম বলা হয়।

• ইন্টারফেস ভিত্তিক অপারেটিং সিস্টেমের প্রকারভেদ-
- অপারেটিং সিস্টেমগুলোতে কাজ করার পরিবেশ এবং ইন্টারফেসের উপর ভিত্তি করে এদেরকে আবার দুইভাগে ভাগ করা যায়।

• চিত্র-ভিত্তিক (Graphical User Interface-GUI) অপারেটিং সিস্টেম:
- চিত্র-ভিত্তিক অপারেটিং সিস্টেমে ডিস্ক ফরমেটিং থেকে শুরু করে ফাইল ব্যবস্থাপনা এবং অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ব্যবহারের সকল পর্যায়ের কাজই করতে হয় বিভিন্ন প্রকার আইকন (Icon) এবং পুল ডাউন মেন্যু কমান্ড ব্যবহার করে।
- আইকন এবং পুল ডাউন মেন্যু কমান্ড নির্বাচন, ব্যবহার এবং কার্যকর করা হয় মাউসের সাহায্যে।
- চিত্র ভিত্তিক অপারেটিং সিস্টেমে কম্পিউটার চালু করার পর পর্দার উপরে বা ডেস্কটপে বিভিন্ন প্রোগ্রামের আইকন বা প্রতিকী চিত্র থাকে।
- প্রয়োজনীয় প্রোগ্রামের আইকনের উপর মাউস পয়েন্টার দিয়ে ডাবল-ক্লিক করলেই প্রোগ্রামটি চালু হয়ে যায়।
- চিত্র ভিত্তিক অপারেটিং সিস্টেমে কোনো কমান্ড মুখস্থ করে রাখার প্রয়োজন হয় না।

• চিত্রভিত্তিক বা গ্রাফিক্যাল অপারেটিং সিস্টেম:
- Windows 95/98/Xp/2000/7,
- Mac OS, ইত্যাদি।

উৎস: ১। বিবিএ প্রোগ্রাম, মৌলিক কম্পিউটার শিক্ষা।
২। কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-১, এসএসসি ও দাখিল, ভোকেশনাল।

৪৩৭.
নিচের কোনটি লিনাক্সভিত্তিক অপারেটিং সিস্টেম?
  1. ক) OS X 10.9
  2. খ) PCLinuxOS
  3. গ) Windows Server 2016
  4. ঘ) OS X 10.10
সঠিক উত্তর:
খ) PCLinuxOS
উত্তর
সঠিক উত্তর:
খ) PCLinuxOS
ব্যাখ্যা

PCLinuxOS একটি লিনাক্সভিত্তিক অপারেটিং সিস্টেম।

- লিনাক্সভিত্তিক অন্যান্য অপারেটিং সিস্টেমগুলো হল- Ubuntu, Linux Mint, Debian, Manjaro, Arch, Puppy ইত্যাদি।
- অপারেটিং সিস্টেম মূলত এক ধরণের সিস্টেম সফটওয়্যার। 
- যে সফটওয়্যার কম্পিউটারের বিভিন্ন অংশের মধ্যে সমন্বয় সাধন করে কম্পিউটারের সামর্থ্যকে কাজে লাগিয়ে অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলো পরিচালনা করে থাকে। 
- অপারেটিং সিস্টেম কম্পিউটার প্রোগ্রামের এক্সিকিউশনকে নিয়ন্ত্রণ করে। 
- কিছু অপারেটিং সিস্টেমের উদাহরণ- Windows 7, Windows XP, Linux ইত্যাদি। 

অপারেটিং সিস্টেমের সুবিধাবলী- 
১. কম্পিউটারকে সচল ও ব্যবহার করবার উপযোগী করে তোলে।
২. প্রসেসর পরিচালনা ম্যানেজমেন্ট করে। 
৩. মেমোরি পরিচালনা করে। 
৪. কম্পিউটারের ইনপুট এবং আউটপুট যন্ত্রগুলো পরিচালনা করে। 
৫. ফাইল পরিচালনা করে। 
৬. অপারেটিং সিস্টেমই নির্ধারণ করে কম্পিউটারের কোন কাজটি আগে কার্যকর হবে ইত্যাদি। 

সূত্র: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-২, এসএসসি ও দাখিল (ভোকেশনাল)

৪৩৮.
বাইনারি ডেটাকে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরের অতিরিক্ত বিটকে কী বলে?
  1. ক) প্যারীটি বিট
  2. খ) অক্সিলারি বিট
  3. গ) মেগা বিট
  4. ঘ) নিবল
সঠিক উত্তর:
ক) প্যারীটি বিট
উত্তর
সঠিক উত্তর:
ক) প্যারীটি বিট
ব্যাখ্যা
প্যারীটি বিট বলতে বাইনারি পদ্ধতিতে তথ্য আদান-প্রদান করার সময় তথ্যের নির্ভুলতা বাড়াতে যে অতিরিক্ত ১টি বিট যুক্ত করা হয় তাকে বুঝায়। বাইনারি পদ্ধতিতে ডেটা আদান প্রদান করার সময় বিট গণনায় ভুল হতে পারে কোন কারণে ১ এর বদলে ০ আসতে পারে অথবা ০ বদলে ১ আসতে পারে। এরকমটি হলে গণনায় ত্রুটি হতে পারে। এই সমস্যা সমাধানের জন্য বাইনারি সংখ্যার বিটের বাম পাশে ১টি অতিরিক্ত বিট যোগ করা হয়।
৪৩৯.
মাল্টিপ্রোগ্রামিং পদ্ধতিতে একই জায়গায় একাধিক প্রোগ্রাম না লেখার জন্য কী ব্যবস্থা করা হয়?
  1. ফাইল প্রোটেকশন
  2. মেমোরি প্রোটেকশন
  3. ইউজার অথরাইজেশন
  4. ব্যাকআপ
সঠিক উত্তর:
মেমোরি প্রোটেকশন
উত্তর
সঠিক উত্তর:
মেমোরি প্রোটেকশন
ব্যাখ্যা
সঠিক উত্তর - খ) মেমোরি প্রোটেকশন।

• মাল্টিপ্রোগ্রামিং অপারেটিং
- মাল্টিপ্রোগ্রামিং-এ একই সময়ে এবং একসঙ্গে চার-পাঁচটি প্রোগ্রাম কম্পিউটারের প্রধান মেমোরিতে থাকে।
- যার ফলে মেমোরি অনেক বড় হতে হয়। মেমোরিকে কয়েকটি অংশে ভাগ করা হয়। এই ভাগকে পার্টিশন বলে।
- প্রধান মেমোরির এই সব পার্টিশনের ভিন্ন ভিন্ন জায়গায় নির্দিষ্টভাবে ভিন্ন ভিন্ন প্রোগ্রাম থাকে যাতে একই জায়গায় একাধিক প্রোগ্রাম না লেখা হয়।
- এইভাবে মেমোরি প্রোটেকশনের ব্যবস্থা করা হয়।
- এই পদ্ধতিতে অগ্রাধিকার বা প্রাধান্য (Priority) ভিত্তিতে প্রোগ্রাম প্রসেস হয়।
- উচ্চ প্রাইয়রিটির প্রোগ্রামগুলো প্রধান মেমোরির ফোরগ্রাউন্ড (Foreground) পার্টিশনে থাকে এবং এই প্রোগ্রামগুলোকে ফোরগ্রাউন্ড প্রোগ্রাম বলে।
- কম প্রাইয়রিটির প্রোগ্রামগুলোকে ব্যাকগ্রাউন্ড (Background) প্রোগ্রাম বলে।
- IBM/VM, VM/SPCMS, Mac OS, UNIX, LINUX ইত্যাদি।

উৎস: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-১, এসএসসি ও দাখিল, ভোকেশনাল।
৪৪০.
Solaris 11 অপারেটিং সিস্টেম এর বর্তমান স্বত্বাধিকারী-
  1. ক) IBM
  2. খ) Oracle Corporation
  3. গ) Sun Microsystems
  4. ঘ) Microsoft Corporation
সঠিক উত্তর:
খ) Oracle Corporation
উত্তর
সঠিক উত্তর:
খ) Oracle Corporation
ব্যাখ্যা
Solaris মূলত Sun Microsystems এর ডেভেলপ করা। তবে, পরবর্তীতে ওরাকল সান মাইক্রোসিস্টেম কিনে নেয়। বর্তমানে ওরাকলই এটার ডেভেলপার।
৪৪১.
RS-232 হলো-
  1. প্যারালাল পোর্ট
  2. সিরিয়াল পোর্ট
  3. অডিও পোর্ট
  4. ভিডিও পোর্ট
সঠিক উত্তর:
সিরিয়াল পোর্ট
উত্তর
সঠিক উত্তর:
সিরিয়াল পোর্ট
ব্যাখ্যা
♦ সিরিয়াল পোর্ট (Serial Port):
- RS-232 বা সিরিয়াল পোর্টের মাধ্যমে ডেটা পর্যায়ক্রমে এক বিট করে স্থানান্তরিত হয়।
- সাধারণত সিস্টেম ইউনিট থেকে দূরবর্তী ডিভাইসসমূহ সংযোগের জন্য এ ধরনের পোর্ট ব্যবহৃত হয়।
- মডেম, মাউস, কি- বোর্ড ইত্যাদি হার্ডওয়্যার এ ধরনের পোর্টের সঙ্গে যুক্ত থাকে।
- মাদারবোর্ডে ৯ পিনবিশিষ্ট COM1 এবং COM2 নামে দুটি সিরিয়াল পোর্ট থাকে।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪৪২.
নিচের কোনটি সিস্টেম সফটওয়্যার নয়?
  1. DOS
  2. Linux
  3. Solaris
  4. Cobol
সঠিক উত্তর:
Cobol
উত্তর
সঠিক উত্তর:
Cobol
ব্যাখ্যা
• সফটওয়্যারের শ্রেণি বিভাগ:
- সফটওয়্যারের ওপর কম্পিউটারের ক্ষমতা ও কাজের গতি অনেকাংশে নির্ভর করে।
- কম্পিউটারের সফটওয়্যারকে মূলত দুই ভাগে ভাগ করা হয়। যথা-
১. সিস্টেম সফটওয়্যার ও
২. অ্যাপ্লিকেশন সফটওয়্যার।

• সিস্টেম সফটওয়্যার:
- সিস্টেম সফটওয়্যার হলো কম্পিউটারের নিয়ন্ত্রক।
- এটি কম্পিউটারের হার্ডওয়্যার ও ব্যবহারিক প্রোগ্রামের মধ্যে যোগসূত্র রচনা করে।
- কম্পিউটারকে সঠিকভাবে পরিচালনা ও নিয়ন্ত্রণের জন্য যে সকল প্রোগ্রাম বা প্রোগ্রাম সমষ্টি দরকার তাদেরকে সিস্টেম সফটওয়্যার বলে।
- সিস্টেম সফটওয়্যার কম্পিউটারের বিভিন্ন ইনপুট-আউটপুট ডিভাইসের মধ্যে কাজের সমন্বয় রক্ষা করে ব্যবহারিক প্রোগ্রাম চালনার জন্য কম্পিউটারকে তৈরি রাখে এবং কম্পিউটারের বিভিন্ন ইউনিটের মধ্যে কাজের সমন্বয় রক্ষা করে।
- সিস্টেম সফটওয়্যারের উল্লেখযোগ্য কয়েকটি উদাহরণ হলো DOS, Windows Xp, Linux, Unix, Mac OS, Solaris ইত্যাদি।

• Cobol হলো একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রােগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪৪৩.
Multitasking Operating System-এর বৈশিষ্ট্য কোনটি?
  1. একবারে কেবল একটি প্রোগ্রাম চালাতে পারে
  2. একই সময়ে একজন ব্যবহারকারীকে সাপোর্ট করে
  3. একই সময়ে একাধিক প্রোগ্রাম একসাথে চালাতে সক্ষম
  4. এটি সুপার কম্পিউটারে ব্যবহার করা হয়
সঠিক উত্তর:
একই সময়ে একাধিক প্রোগ্রাম একসাথে চালাতে সক্ষম
উত্তর
সঠিক উত্তর:
একই সময়ে একাধিক প্রোগ্রাম একসাথে চালাতে সক্ষম
ব্যাখ্যা

◉ Multitasking Operating System (যেমন Windows, Linux, macOS) এমন একটি সিস্টেম সফটওয়্যার যা কম্পিউটারকে একই সময়ে একাধিক কাজ (task) বা প্রোগ্রাম চালানোর সুযোগ দেয়। CPU দ্রুত টাস্কগুলোর মধ্যে সুইচ করে, ফলে ব্যবহারকারীর কাছে মনে হয় যেন সবগুলো কাজ একসাথে চলছে।

মাল্টিপ্রোগ্রামিং বা মাল্টিটাস্কিং অপারেটিং সিস্টেম (Multiprogramming or Multitasking): 
- মাল্টিপ্রোগ্রামিং বা মাল্টিটাস্কিং অপারেটিং সিস্টেমে একটি কম্পিউটার একসাথে অনেকগুলো প্রোগ্রাম চালাতে পারে বা ডেটা প্রসেসিং করতে পারে।
- ব্যাচ প্রসেসিং অপারেটিং সিস্টেমে একটি প্রোগ্রাম প্রসেসিং-এর পর আরেকটি প্রোগ্রাম প্রসেসিং করে। এ ক্ষেত্রে দেখা যায়, কম গতিসম্পন্ন ইনপুট-আউটপুট পেরিফেরাল ডিভাইসসমূহ যখন ডেটা আদান-প্রদানে ব্যস্ত থাকে তখন অপেক্ষাকৃত উচ্চতর গতিসম্পন্ন সিপিইউ অলস হয়ে বসে থাকে।
- কিন্তু মাল্টিপ্রোগ্রামিং-এর ক্ষেত্রে র‍্যাম (RAM)-এ একাধিক প্রোগ্রাম সঞ্চিত থাকে।
- সিপিইউ যখন কোনো একটা প্রোগ্রাম প্রসেসিং করে তখন ইনপুট-আউটপুট পেরিফেরাল ডিভাইসসমূহ একই প্রোগ্রাম বা অন্য আরেকটি প্রোগ্রামের ইনপুট নেওয়া কিংবা আউটপুট দেওয়ার কাজে হাত দেয়।
- আর এই সময়ে সিপিইউ অন্য আরেকটি প্রোগ্রামের প্রসেসিং শুরু করে। সুতরাং সিপিইউ এমনকি ইনপুট-আউটপুট পেরিফেরাল ব্যবস্থাও কখনও অলস অবস্থায় থাকে না।
- মাল্টিটাস্কিং সিস্টেম বিভিন্ন ধরনের কম্পিউটারে ব্যবহৃত হয়, যেমন ডেস্কটপ, ল্যাপটপ, মোবাইল ডিভাইস ইত্যাদি।
- IBM/VM, VM/SPCMS, Mac OS, UNIX, LINUX ইত্যাদি মাল্টিপ্রোগ্রামিং অপারেটিং সিস্টেমের উদাহরণ।

উৎস: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি-১, ৯ম-১০ম শ্রেণি (ভোকেশনাল)

৪৪৪.
নিচের কোনটি টেক্সট বেজড অপারেটিং সিস্টেম?
  1. PC DOS
  2. CP/M
  3. MS DOS
  4. সবগুলোই
সঠিক উত্তর:
সবগুলোই
উত্তর
সঠিক উত্তর:
সবগুলোই
ব্যাখ্যা
♦ অপারেটিং সিস্টেম:
- কম্পিউটার পরিচালনার ক্ষেত্রে অপারেটিং সিস্টেমকে দুই ভাগে ভাগ করা হয়। যথা-

১. Text Based Operating System:
- এ ধরনের অপারেটিং সিস্টেম হলো কমান্ড লাইন ইউজার ইন্টারফেস।
- ডিস্ক ফরমেটিং থেকে শুরু করে ফাইল ব্যবস্থাপনা এবং অ্যাপ্লিকেশন প্রোগ্রামের সব কাজ কি-বোর্ডের মাধ্যমে কমান্ডের সাহায্যে করতে হয়। 
- এ ধরনের অপারেটিং সিস্টেমের উদাহরণ-  MS-DOS, PC DOS, CP/M ইত্যাদি।

২. Graphics Based Operating System:
- গ্রাফিক্সের বা চিত্রের মাধ্যমে কমান্ড প্রয়োগ করে কম্পিউটার পরিচালনা করা গেলে তাকে চিত্রভিত্তিক বা গ্র্যাফিক্যাল অপারেটিং সিস্টেম বলে।
- এ ধরনের অপারেটিং সিস্টেমে ডিস্ক ফরমেটিং থেকে শুরু করে ফাইল ব্যবস্থাপনা এবং অ্যাপ্লিকেশন প্রোগ্রামের সব কাজ করতে হয় বিভিন্ন প্রকার আইকন এবং পুলডাউন মেন্যু ব্যবহার করে।
- চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেমের উদাহরণ- Windows 95/98/Xp/2000/7, Mac OS ইত্যাদি।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪৪৫.
কোনটি সিপিইউ এর শিডিউলিং এর দায়িত্ব পালন করে?
  1. Shell
  2. Kernel
  3. BIOS
  4. Interface
সঠিক উত্তর:
Kernel
উত্তর
সঠিক উত্তর:
Kernel
ব্যাখ্যা
• Kernel সিপিইউ এর শিডিউলিং এর দায়িত্ব পালন করে।

• কার্নেল (Kernel):

- অপারেটিং সিস্টেমের মূল অংশের নাম হলো কার্নেল।
- কার্নেল হলো অপারেটিং সিস্টেমের মৌলিক এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ যা হার্ডওয়্যার এবং সফটওয়্যার এর মধ্যে যোগদান করে অপারেটিং সিস্টেমকে চালু এবং পরিচালনা করে।

• কার্নেলের কাজ:
- সিপিইউ এর শিডিউলিং এর দায়িত্ব পালন করে।
- ইনকামিং প্রক্রিয়ার অবস্থা নির্ধারণ, টাস্ক ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ করতে ব্যবহৃত হয়।
- মেমরি ম্যানেজমেন্ট, ডিভাইস ম্যানেজমেন্ট এর কাজ করে।
- ইনপুট/আউটপুট ডিভাইসের সাথে কম্পিউটারের কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশের সংযোগ স্থাপন করে।

উৎস:
1. Techtarget website.
2. geeksforgeeks website.
৪৪৬.
Linux-এর প্রবর্তক কে ছিলেন?
  1. স্টিভ জবস
  2. বিল গেটস
  3. লিনাস টর্ভাল্ডস
  4. স্টিভ ওজনিয়াক
সঠিক উত্তর:
লিনাস টর্ভাল্ডস
উত্তর
সঠিক উত্তর:
লিনাস টর্ভাল্ডস
ব্যাখ্যা

◉ লিনাস টর্ভাল্ডস (Linus Torvalds) ১৯৯০ সালে Linux কার্নেল তৈরি করেন, যা বর্তমানে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ওপেন-সোর্স অপারেটিং সিস্টেমের ভিত্তি। তিনি ফিনল্যান্ডের হেলসিংকি বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র থাকাকালীন এই প্রকল্প শুরু করেছিলেন।

লিনাক্স:
- লিনাক্স হচ্ছে একটি মাল্টি টাস্কিং ওপেন সোর্স অপারেটিং সিস্টেম যা বিশ্বব্যাপী হাজার হাজার প্রোগ্রামার দ্বারা উন্নতি লাভ করেছে।
- এটি UNIX অপারেটিং সিস্টেমের একটি বিশেষ সংস্করণ।
- ১৯৯০ সালে ফিনল্যান্ডের যুবক লিনাস টর্ভাল্ডস লিনাক্স অপারেটিং সিস্টেম তৈরি করেন।
- লিনাক্স অপারেটিং সিস্টেম বর্ণভিত্তিক ও চিত্রভিত্তিক উভয় পরিবেশের সুবিধা প্রদান করে এবং এটির সিকিউরিটি ও গ্রাফিক্স অত্যন্ত শক্তিশালী।
- লিনাক্স ওপেন সোর্স কোডভিত্তিক অপারেটিং সিস্টেম।
- বিভিন্ন অফিস, বাসা-বাড়ি ও কোম্পানিতে লিনাক্স ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে।

অন্যান্য অপশনসমূহ, 
ক) স্টিভ জবস (Steve Jobs): অ্যাপল ইনকর্পোরেটেডের সহ-প্রতিষ্ঠাতা, যিনি Mac OS এবং iOS-এর বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।
খ) বিল গেটস (Bill Gates): মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা, যিনি Windows অপারেটিং সিস্টেমের জনক হিসেবে পরিচিত।
ঘ) স্টিভ ওজনিয়াক (Steve Wozniak): অ্যাপল কম্পিউটারের সহ-প্রতিষ্ঠাতা, তবে তিনি মূলত হার্ডওয়্যার ডিজাইনের জন্য বিখ্যাত, অপারেটিং সিস্টেম নয়।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৪৪৭.
নিচের কোনটি চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেম?
  1. ক) Windows 95
  2. খ) Unix
  3. গ) PC DOS
  4. ঘ) Linux
সঠিক উত্তর:
ক) Windows 95
উত্তর
সঠিক উত্তর:
ক) Windows 95
ব্যাখ্যা
বর্ণ বা টেক্সটভিত্তিক অপারেটিং সিস্টেম:
এ ধরনের অপারেটিং সিস্টেম হলো কমান্ড লাইন ইউজার ইন্টারফেস। ডিস্ক ফর্মেটিং থেকে শুরু করে ফাইল ব্যবস্থাপনা এবং অ্যাপ্লিকেশন প্রোগ্রামের সব কাজ কি-বোর্ডের মাধ্যমে কমান্ডের সাহায্যে করতে হয়। তাই বর্ণভিত্তিক অপারেটিং সিস্টেমে অনেক ̧লো কমান্ড মুখস্থ করতে হয়।
Linux, Unix, MS-DOS, PC DOS, CP/M ইত্যাদি এ ধরনের অপারেটিং সিস্টেমের উদাহরণ।

চিত্রভিত্তিক বা গ্রাফিক্যাল অপারেটিং সিস্টেম:
গ্রাফিক্সের বা চিত্রের মাধ্যমে কমান্ড প্রয়োগ করে কম্পিউটার পরিচালনা করা গেলে তাকে চিত্রভিত্তিক বা গ্রাফিক্যাল অপারেটিং সিস্টেম বলে। এ ধরনের অপারেটিং সিস্টেমে ডিস্ক ফরমেটিং থেকে শুরু করে ফাইল ব্যবস্থাপনা এবং অ্যাপ্লিকেশন প্রোগ্রামের সব কাজ করতে হয় বিভিন্ন প্রকার আইকন এবং পুলডাউন মেনু ব্যবহার করে। প্রয়োজনীয় প্রোগ্রামের আইকনের ওপর মাউস দিয়ে ডবল ক্লিক করলে প্রোগ্রামটি চালু হয়। তবে বর্ণভিত্তিক অপারেটিং সিস্টেমের মতো কমান্ড মুখস্থ ̄ করতে হয় না।
Windows 95/98/Xp/2000/7, Mac OS ইত্যাদি চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেমের উদাহরণ।

সূত্র: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪৪৮.
Graphics-Based Operating System কোনটি?
  1. MS-DOS
  2. PC DOS
  3. CP/M
  4. Mac OS
সঠিক উত্তর:
Mac OS
উত্তর
সঠিক উত্তর:
Mac OS
ব্যাখ্যা
• অপারেটিং সিস্টেম:
- কম্পিউটার পরিচালনার ক্ষেত্রে অপারেটিং সিস্টেমকে দুই ভাগে ভাগ করা হয়। যথা-

১. Text-Based Operating System:
- এ ধরনের অপারেটিং সিস্টেম হলো কমান্ড লাইন ইউজার ইন্টারফেস।
- ডিস্ক ফরমেটিং থেকে শুরু করে ফাইল ব্যবস্থাপনা এবং অ্যাপ্লিকেশন প্রোগ্রামের সব কাজ কি-বোর্ডের মাধ্যমে কমান্ডের সাহায্যে করতে হয়। 
- এ ধরনের অপারেটিং সিস্টেমের উদাহরণ-  MS-DOS, PC DOS, CP/M ইত্যাদি।

২. Graphics-Based Operating System:
- গ্রাফিক্সের বা চিত্রের মাধ্যমে কমান্ড প্রয়োগ করে কম্পিউটার পরিচালনা করা গেলে তাকে চিত্রভিত্তিক বা গ্র্যাফিক্যাল অপারেটিং সিস্টেম বলে।
- এ ধরনের অপারেটিং সিস্টেমে ডিস্ক ফরমেটিং থেকে শুরু করে ফাইল ব্যবস্থাপনা এবং অ্যাপ্লিকেশন প্রোগ্রামের সব কাজ করতে হয় বিভিন্ন প্রকার আইকন এবং পুলডাউন মেন্যু ব্যবহার করে।
- চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেমের উদাহরণ- Windows 95/98/Xp/2000/7, Mac OS ইত্যাদি।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪৪৯.
Which of the following is a Linux-based operating system?
  1. Windows
  2. Android
  3. Mac OS
  4. MS-DOS
সঠিক উত্তর:
Android
উত্তর
সঠিক উত্তর:
Android
ব্যাখ্যা

• অ্যান্ড্রয়েড (Android) মূলত লিনাক্স কার্নেলের (Linux Kernel) একটি বিশেষ সংস্করণের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। গুগল এটিকে মোবাইল ডিভাইসের হার্ডওয়্যার এবং সফটওয়্যারের মধ্যে সমন্বয় করার জন্য লিনাক্স আর্কিটেকচার ব্যবহার করে তৈরি করেছে।
- অন্যদিকে উইন্ডোজ বা ম্যাক ওএস সম্পূর্ণ আলাদা কার্নেল ব্যবহার করে কাজ করে।

• Android:
- Android হল সেলুলার টেলিফোন এবং ট্যাবলেট কম্পিউটারের জন্য একটি অপারেটিং সিস্টেম। 
- Android 2003 সালে আমেরিকান প্রযুক্তি কোম্পানি Android Inc. এর একটি প্রকল্প হিসাবে শুরু হয়েছিল, ডিজিটাল ক্যামেরার জন্য একটি অপারেটিং সিস্টেম তৈরি করার জন্য। 
- 2004 সালে প্রকল্পটি স্মার্টফোনের জন্য একটি অপারেটিং সিস্টেম হয়ে ওঠে। 
- 2005 সালে আমেরিকান সার্চ ইঞ্জিন কোম্পানি Google Inc. Android Inc. কিনে নেয়।
- Google-এ, Android টিম তাদের প্রকল্পটিকে ব্যক্তিগত কম্পিউটারের জন্য একটি ওপেন সোর্স অপারেটিং সিস্টেম Linux-এর উপর ভিত্তি করে তৈরি করার সিদ্ধান্ত নেয়।

অন্যান্য অপশন:
- Windows: এটি মাইক্রোসফটের তৈরি একটি ক্লোজড-সোর্স অপারেটিং সিস্টেম যা নিজস্ব এনটি (NT) কার্নেল ব্যবহার করে।
- Mac OS: এটি অ্যাপলের তৈরি একটি অপারেটিং সিস্টেম যা মূলত ইউনিক্স (Unix) ভিত্তিক হলেও এটি লিনাক্স থেকে সম্পূর্ণ আলাদা।
- DOS: এটি একটি পুরনো টেক্সট-ভিত্তিক অর্থাৎ কমান্ড-লাইন ইন্টারফেস ভিত্তিক সিস্টেম যা লিনাক্সের সাথে সম্পর্কিত নয়।

উৎস: ব্রিটানিকা।

৪৫০.
মাল্টিমিডিয়া মূলত কিসের সমন্বয়ে গঠিত?
  1. বর্ণ, চিত্র, শব্দ
  2. চিত্র, শব্দ, গান
  3. বর্ণ, শব্দ, গান
  4. বর্ণ, গান, চিত্র
সঠিক উত্তর:
বর্ণ, চিত্র, শব্দ
উত্তর
সঠিক উত্তর:
বর্ণ, চিত্র, শব্দ
ব্যাখ্যা

মাল্টি শব্দের অর্থ দুইয়ের অধিক, কিন্তু কম্পিউটারের ক্ষেত্রে একের অধিক। কম্পিউটারের বিশাল কার্যক্ষেত্রে বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত নাম মাল্টিমিডিয়া। লিখিত ভাষ্য, দৃশ্য ও ধ্বনির সমন্বয়ে সৃষ্ট বহুমাত্রিক উপস্থাপনায় হল মাল্টিমিডিয়া

সূত্রঃ কম্পিউটার শিক্ষা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

৪৫১.
নিচের কোনটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার?
  1. Linux
  2. Windows
  3. Unix
  4. MS Word
সঠিক উত্তর:
MS Word
উত্তর
সঠিক উত্তর:
MS Word
ব্যাখ্যা
• অ্যাপ্লিকেশন সফটওয়্যার:
- অ্যাপ্লিকেশন সফটওয়্যার বা কম্পিউটার অ্যাপ্লিকেশন বলতে বিশেষ ধরনের কম্পিউটার প্রোগ্রামকে বোঝায় যা মানুষকে কোন বিশেষ ধরনের কাজ সম্পাদনে সহায়তা করে।
- অ্যাপ্লিকেশন প্রোগ্রাম সাধারণত ব্যবহারকারীকে টেক্সট, সংখ্যা কিংবা ছবি নিয়ে বিভিন্ন কাজ করার সুযোগ দেয়।
- একাউন্টিং সফটওয়্যার, অফিস সফটওয়্যার, গ্রাফিক্স সফটওয়্যার, বিভিন্ন মিডিয়া প্লেয়ার (ভিডিও এবং অডিও) গুলো হল অ্যাপ্লিকেশন সফটওয়্যার।
- উদাহরণ: MS Word, MS Excel, Oracle, FoxPro, Adobe Photoshop, Paint ইত্যাদি।

• সিস্টেম সফটওয়্যার:
- সিস্টেম সফটওয়্যার সামগ্রিক সিস্টেমকে পরিচালনা করে।
- সিস্টেম সফটওয়্যার কম্পিউটারে বিভিন্ন ইনপুট আউটপুট ডিভাইসের মধ্যে কাজের সমন্বয় রক্ষা করে ব্যবহারিক প্রোগাম চালনার জন্য কম্পিউটারকে তৈরি রাখে। 
- উদাহরণ: Unix, Linux, Windows, Solaris ইত্যাদি।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪৫২.
ডাটাবেজ টেবিলের রেকর্ডসমূহকে লজিক্যাল অর্ডারে সাজিয়ে রাখাকে বলে-
  1. ক) টেবুলিং
  2. খ) ইনডেক্সিং
  3. গ) সার্চিং
  4. ঘ) সর্টিং
সঠিক উত্তর:
খ) ইনডেক্সিং
উত্তর
সঠিক উত্তর:
খ) ইনডেক্সিং
ব্যাখ্যা
- ইনডেক্স হচ্ছে সুসজ্জিতভাবে বা সুবিন্যাস্তভাবে তথ্যাবলীর সূচী প্রণয়ন করা।
- ডেটাবেজ থেকে ব্যবহারকারী কোনো ডেটা যাতে তাড়াতাড়ি খুজে বের করতে পারে সেজন্য ডেটাকে একটি বিশেষ অর্ডারে সাজিয়ে রাখা হয়।
- ডেটাবেজের টেবিলের রেকর্ডসমূহকে এরূপ কোনো লজিক্যাল অর্ডারে সাজিয়ে রাখাকেই ইনডেক্সিং বলে।

সূত্র: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান। 
৪৫৩.
কোন অপারেটিং সিস্টেমটি তার গ্রাফিক্যাল ইন্টারফেস এবং চিত্র-ভিত্তিক ডিজাইনের জন্য পরিচিত?
  1. MAC OS
  2. DOS
  3. Unix
  4. MS-DOS
সঠিক উত্তর:
MAC OS
উত্তর
সঠিক উত্তর:
MAC OS
ব্যাখ্যা
• MAC OS অপারেটিং সিস্টেমটি তার গ্রাফিক্যাল ইন্টারফেস এবং চিত্র-ভিত্তিক ডিজাইনের জন্য পরিচিত। এটি একটি ইউজার-ফ্রেন্ডলি প্ল্যাটফর্ম যা সহজে ব্যবহারযোগ্য উইন্ডো, আইকন, এবং মেনু ভিত্তিক ইন্টারফেস প্রদান করে। MAC OS ব্যবহারকারীদের জন্য চিত্র, অডিও, এবং ভিডিও সংক্রান্ত কাজগুলোকে সহজ ও সৃজনশীলভাবে সম্পাদনা করার সুযোগ দেয়। অন্যদিকে, DOS, MS-DOS, এবং Unix প্রধানত কমান্ড লাইন ইন্টারফেস ভিত্তিক, যা গ্রাফিক্যাল ইন্টারফেসের তুলনায় ব্যবহার করতে কিছুটা কঠিন। সুতরাং, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস (GUI) এবং চিত্র-ভিত্তিক ডিজাইনের জন্য MAC OS সবচেয়ে পরিচিত।

• অপারেটিং সিস্টেম: 
কম্পিউটারকে স্বয়ংক্রিয়ভাবে পরিচালনা ও নিয়ন্ত্রণের জন্য যে প্রোগ্রাম বা প্রোগ্রাম সমষ্টি ব্যবহার করা হয় তাকে অপরেটিং সিস্টেম বলা হয়।

• অপারেটিং সিস্টেমের প্রকারভেদ-
অপারেটিং সিস্টেমকে দুই ভাগে ভাগ করা হয়। যথা-
১। বর্ণভিত্তিক অপারেটিং সিস্টেম (Text Based Operating System),
২। চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেম (Graphics Based Operating Sysatem)।

- বর্ণ বা টেক্সটভিত্তিক অপারেটিং সিস্টেম
Linux,Unix,MS-DOS, PC DOS, CP/M, ইত্যাদি।

- চিত্রভিত্তিক বা গ্রাফিক্যাল অপারেটিং সিস্টেম
Windows 95/98/Xp/2000/7, Mac OS, ইত্যাদি।

উৎস: বিবিএ প্রোগ্রাম, মৌলিক কম্পিউটার শিক্ষা।
৪৫৪.
কোনটি উন্মুক্ত অপারেটিং সিস্টেম? 
  1. ক) Windows XP
  2. খ) Windows 8
  3. গ) Redhat Linux
  4. ঘ) DOS 
সঠিক উত্তর:
গ) Redhat Linux
উত্তর
সঠিক উত্তর:
গ) Redhat Linux
ব্যাখ্যা
Redhat Linux একটি উন্মুক্ত (Open Source) অপারেটিং সিস্টেম।
৪৫৫.
মাইক্রোপ্রসেসর প্রধান অংশ কোনটি?
  1. গাণিতিক যুক্তি অংশ
  2. রেজিস্টার
  3. নিয়ন্ত্রণ অংশ
  4. বর্ণিত সবগুলো
সঠিক উত্তর:
বর্ণিত সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
বর্ণিত সবগুলো
ব্যাখ্যা
মাইক্রোপ্রসেসর:
- কম্পিউটারের কার্যব্যবস্থাকে সঠিকভাবে নিয়ন্ত্রণ ও পরিচালনা করার জন্য কম্পিউটারের যে অংশটি বা হার্ডওয়্যারটি সর্বাধিক ভূমিকা পালন করে, তাকে মাইক্রোপ্রসেসর বা প্রসেসর হিসেবে অভিহিত করা হয়।
- মাইক্রোপ্রসেসর হলো সিলিকনের তৈরি এক ধরনের ভিএলএসআই (VLSI- Very Large Scale Integration) চিপ।
- একটি একক ভিএলএসআই সিলিকন চিপের মধ্যে এক মিলিয়নেরও অধিক ডায়োড, ট্রানজিস্টর রেজিস্টার, ক্যাপাসিটর ইত্যাদি একীভূত থাকে।
- মাইক্রোপ্রসেসর মাইক্রোকম্পিউটারের কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ হিসেবে কাজ করে।
- মাইক্রোপ্রসেসরকেই মাইক্রোকম্পিউটারের মস্তিষ্ক বা ব্রেইন বলা হয়।

⇒ মাইক্রোপ্রসেসর প্রধানত তিনটি অংশে বিভক্ত। যথা:
- গাণিতিক যুক্তি অংশ,
- নিয়ন্ত্রণ অংশ,
- রেজিস্টার সমূহ।

উৎস: i) মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
ii) GeeksforGeeks.
৪৫৬.
স্মার্ট টিভি, ডিজিটাল ক্যামেরা এবং গাড়ির ECU-তে সাধারণত কোন ধরনের অপারেটিং সিস্টেম ব্যবহৃত হয়?
  1. RTOS
  2. iOS
  3. macOS
  4. Mobile OS
সঠিক উত্তর:
RTOS
উত্তর
সঠিক উত্তর:
RTOS
ব্যাখ্যা

◉ স্মার্ট টিভি, ডিজিটাল ক্যামেরা, গাড়ির ECU (Electronic Control Unit) ইত্যাদিতে RTOS (Real-Time Operating System) ব্যবহৃত হয়। এই অপারেটিং সিস্টেম এমবেডেড সিস্টেমের জন্য তৈরি করা হয়।

​রিয়েলটাইম অপারেটিং সিস্টেম (Realtime Operating System):
- রিয়েল টাইম সিস্টেমে কম্পিউটারকে ভালভাবে সংজ্ঞায়িত ও সুর্নির্দিষ্ট সময়ের মধ্যে প্রসেসিং-এর কাজ সমাধান করে ফলাফল দিতে হয় যাতে ব্যবহারকারীর কোনো ক্ষতি না হয়।
- এটি সাধারণত এমন পরিবেশে ব্যবহৃত হয় যেখানে সময়সীমা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেমন এমবেডেড সিস্টেম, রোবোটিক্স, অটোমোটিভ সিস্টেম এবং ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোল সিস্টেম।
- এই পদ্ধতিটিও একপ্রকার অনলাইন প্রসেসিং।
- তবে অনলাইন প্রসেসিং-এর ক্ষেত্রে ফলাফল বা আউটপুট দিতে সামান্য দেরি হলেও ব্যবহারকারীর তেমন অসুবিধা হয় না।
- কিন্তু রিয়েল টাইমের ক্ষেত্রে নির্দিষ্ট সময়ের মধ্যে অবশ্যই ফলাফল দিতে হবে নতুবা ব্যবহারকারীর বিরাট ক্ষতি হয়।
- উদাহরণ: টিকেট বুকিং সিস্টেম, প্লেন পরিচালনার অপারেটিং সিস্টেম।

আরো কিছু রিয়েলটাইম অপারেটিং সিস্টেম:
- FreeRTOS,
- QNX,
- ThreadX, ইত্যাদি।

সূত্র: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-১, এসএসসি (ভোকেশনাল)। 

৪৫৭.
মাদারবোর্ডে কয়টি সিরিয়াল পোর্ট থাকে?
  1. একটি
  2. দুইটি
  3. তিনটি
  4. চারটি
সঠিক উত্তর:
দুইটি
উত্তর
সঠিক উত্তর:
দুইটি
ব্যাখ্যা
• সিরিয়াল পোর্ট (Serial Port):
- RS-232 বা সিরিয়াল পোর্টের মাধ্যমে ডেটা পর্যায়ক্রমে এক বিট করে স্থানান্তরিত হয়।
- সাধারণত সিস্টেম ইউনিট থেকে দূরবর্তী ডিভাইসসমূহ সংযোগের জন্য এ ধরনের পোর্ট ব্যবহৃত হয়।
- মডেম, মাউস, কী- বোর্ড ইত্যাদি হার্ডওয়্যার এ ধরনের পোর্টের সঙ্গে যুক্ত থাকে।
- মাদারবোর্ডে ৯ পিনবিশিষ্ট COM1 এবং COM2 নামে দুটি সিরিয়াল পোর্ট থাকে।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪৫৮.
নিচের কোনটি লিনাক্স ডিস্ট্রিবিউশন?
  1. Ubuntu
  2. Android Studio
  3. macOS
  4. Windows 10
সঠিক উত্তর:
Ubuntu
উত্তর
সঠিক উত্তর:
Ubuntu
ব্যাখ্যা

• উত্তর হলো: ক) Ubuntu.

লিনাক্স ডিস্ট্রিবিউশন হলো লিনাক্স কের্নেল ব্যবহার করে তৈরি করা অপারেটিং সিস্টেমের একটি পূর্ণাঙ্গ সংস্করণ। Ubuntu একটি জনপ্রিয় লিনাক্স ডিস্ট্রিবিউশন যা ব্যবহারকারীদের জন্য সহজ ইন্টারফেস এবং বিভিন্ন সফটওয়্যার সুবিধা প্রদান করে। অন্যদিকে, Android Studio একটি সফটওয়্যার ডেভেলপমেন্ট টুল, macOS হলো অ্যাপলের অপারেটিং সিস্টেম এবং Windows 10 হলো মাইক্রোসফটের অপারেটিং সিস্টেম। সুতরাং, প্রদত্ত চারটি অপশন থেকে শুধুমাত্র Ubuntu লিনাক্স ভিত্তিক অপারেটিং সিস্টেম বা ডিস্ট্রিবিউশন। Ubuntu এর ব্যবহার শিক্ষার্থী, ডেভেলপার এবং সার্ভার পরিচালনায় খুবই জনপ্রিয়। এটি ওপেন সোর্স হওয়ায় যে কেউ এটি বিনামূল্যে ব্যবহার এবং কাস্টমাইজ করতে পারে।

লিনাক্স (LINUX) অপারেটিং সিস্টেম: 
- লিনাক্স হচ্ছে একটি মাল্টি টাস্কিং ওপেন সোর্স অপারেটিং সিস্টেম যা বিশ্বব্যাপী হাজার হাজার প্রোগ্রামার দ্বারা উন্নতি লাভ করেছে।
- এটি UNIX অপারেটিং সিস্টেমের একটি বিশেষ সংস্করণ।
- ১৯৯০ সালে ফিনল্যান্ডের যুবক লিনাস টারভোল্ডাস লিনাক্স অপারেটিং সিস্টেম তৈরি করেন।
- লিনাক্স অপারেটিং সিস্টেম বর্ণভিত্তিক ও চিত্রভিত্তিক উভয় পরিবেশের সুবিধা প্রদান করে এবং এটির সিকিউরিটি ও গ্রাফিক্স অত্যন্ত শক্তিশালী। 

লিনাক্স অপারেটিং সিস্টেমের অন্যতম সুবিধাসমূহ হলো: 
১। লিনাক্স বর্ণভিত্তিক ও চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেম।
২। লিনাক্স ওপেন সোর্স কোডভিত্তিক অপারেটিং সিস্টেম।
৩। ইন্টারনেট হতে সহজেই লিনাক্স অপারেটিং সিস্টেম ডাউনলোড করা যায়।
৪। নেটওয়ার্ক সাপোর্ট সার্ভিস উইন্ডোজ অপারেটিং সিস্টেমের তুলনায় অধিকতর শক্তিশালী।
৫। এটির সিকিউরিটি ও গ্রাফিক্স অত্যন্ত শক্তিশালী।
৬। লিনাক্স অপারেটিং সিস্টেমের ওপর নিজের নিয়ন্ত্রণ বজায় রাখা যায় ইত্যাদি।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 

৪৫৯.
মেমরি হতে ডেটা রিড বা রাইট অপারেশনে যে সময় লাগে তাকে কী বলে?
  1. ক) সিক টাইম
  2. খ) ল্যাটেন্সি টাইম
  3. গ) অপারেশনাল টাইম
  4. ঘ) অ্যাকসেস টাইম
সঠিক উত্তর:
ঘ) অ্যাকসেস টাইম
উত্তর
সঠিক উত্তর:
ঘ) অ্যাকসেস টাইম
ব্যাখ্যা
অ্যাকসেস টাইম (Access Time) : মেমরি হতে ডেটা রিড বা রাইট অপারেশনে যে সময় লাগে তাকে অ্যাকসেস টাইম বলে
- প্রধান মেমরির টাইম (সময়) বলতে বুঝায় মেমরির নির্দিষ্ট অ্যাড্রেসে অ্যাকসেস করা এবং তা থেকে একটি শব্দ পড়া বা লেখার মোট সময়। অ্যাকসেস সময় যত কম হয়, কম্পিউটার তত দ্রুতগতিতে কাজ করে। সাধারণত মানুষের চোখের পলক পড়তে সময় লাগে এক সেকেন্ডের দশ ভাগের এক ভাগ, যা ১০ মিলিয়ন ন্যানোসেকেন্ডের সমান। কম্পিউটার উক্ত সময়ে তাহলে ১০ মিলিয়ন নির্দেশ নির্বাহ করতে পারে।

পঠনক্রিয়া (Read Operation) : মেমরির কোনো নির্দিষ্ট অ্যাড্রেসে অবস্থিত বাইনারি ওয়ার্ডকে খুঁজে নেওয়া হলে তাকে রিড অপারেশন বলে।
লিখন অপারেশন (Write Operation) : মেমরির একটি নির্দিষ্ট সেলে নতুন ওয়ার্ড সংরক্ষণ করাকে লিখন বা Write Operation বলা হয়।

সিক টাইম (Seek Time): চৌম্বক ডিস্কের ক্ষেত্রে রিড-রাইট হেডকে সঠিক ট্র্যাকে নিয়ে যেতে যে সময় লাগে তাকে সিক টাইম বলে। 
ল্যাটেন্সি টাইম (Latency time) : রিড-রাইট হেডকে ট্র্যাকে নিয়ে যাওয়া পরে সঠিক শব্দে পৌঁছতে যে সময় লাগে তাকে ল্যাটেন্সি টাইম বলে।

• সিক ও ল্যাটেন্সি সময় যোগ করলে অ্যাকসেস সময় পাওয়া যায়।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা (বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়)।
৪৬০.
একটি অপারেটিং সিস্টেমে শেল (Shell) বলতে কী বোঝায়?
  1. ফাইল সিস্টেমের একটি ধরন
  2. ইনপুট বা আউটপুটের জন্য যন্ত্রাংশ
  3. ব্যবহারকারীর OS এর ফিচারগুলো ব্যবহার করার উপায়
  4. এমন একটি প্রোগ্রাম যা হার্ডওয়্যার নিয়ন্ত্রণ করে
সঠিক উত্তর:
ব্যবহারকারীর OS এর ফিচারগুলো ব্যবহার করার উপায়
উত্তর
সঠিক উত্তর:
ব্যবহারকারীর OS এর ফিচারগুলো ব্যবহার করার উপায়
ব্যাখ্যা

• একটি অপারেটিং সিস্টেমে শেল (Shell) হলো এমন একটি প্রোগ্রাম যা ব্যবহারকারীকে কম্পিউটারের সঙ্গে সরাসরি যোগাযোগের সুবিধা দেয়। শেলের মূল কাজ হলো ব্যবহারকারীর কমান্ড গ্রহণ করা এবং সেই কমান্ড অনুযায়ী অপারেটিং সিস্টেমকে নির্দেশ প্রদান করা। এটি একটি ইন্টারফেস হিসেবে কাজ করে, যেখানে ব্যবহারকারী টেক্সট-ভিত্তিক বা গ্রাফিক্যাল কমান্ডের মাধ্যমে ফাইল ম্যানেজমেন্ট, প্রোগ্রাম চালানো, এবং অন্যান্য সিস্টেম ফাংশন ব্যবহার করতে পারে। সহজভাবে বলা যায়, শেল ব্যবহারকারী এবং OS-এর মধ্যে একটি মাধ্যম, যা ব্যবহারকারীকে OS-এর ফিচারগুলো ব্যবহার করার উপায় সরবরাহ করে।
- তাই সঠিক উত্তর হলো গ) ব্যবহারকারীর OS এর ফিচারগুলো ব্যবহার করার উপায়।

​অপারেটিং সিস্টেম:
- কম্পিউটারকে সঠিকভাবে পরিচালনা ও নিয়ন্ত্রণের জন্য প্রয়োজন অপারেটিং সিস্টেম, যা সিস্টেম সফটওয়্যার নামে পরিচিত।
- কম্পিউটারকে স্বয়ংক্রিয়ভাবে পরিচালনা ও নিয়ন্ত্রণের জন্য যে প্রোগ্রাম বা প্রোগ্রাম সমষ্টি ব্যবহার করা হয় তাকে অপরেটিং সিস্টেম বলা হয়।
- এককথায় অপারেটিং সিস্টেম কম্পিউটার ব্যবহারকারীর সাথে হার্ডওয়্যার ও সফটওয়্যারের সংযোগ স্থাপন করে বিভিন্ন ধরনের কাজ সম্পাদন করে।
- অপারেটিং সিস্টেমের উদাহরণ: CP/M, Android, Symbian OS, Palm OS, MS-DOS, PC-DOS, Windows 95/98, Windows NT Server, Windows 2003/2008 Server, Unix, Linux ইত্যাদি।

Shell:
- Shell হলো এমন একটি ইন্টারফেস যা ব্যবহারকারীকে অপারেটিং সিস্টেমের সাথে ইন্টার‌্যাক্ট করার সুযোগ দেয়।
- ব্যবহারকারী শেল-এর মাধ্যমে কমান্ড বা নির্দেশনা দেয়, এবং শেল সেই নির্দেশনা কোর (Kernel)-এ পাঠায়। শেল হতে পারে CLI (Command Line Interface) যেমন Bash, বা GUI (Graphical User Interface) যেমন Windows Explorer.

​Scheduler:
- CPU-তে কোন প্রসেস কখন চলবে তা নির্ধারণ করে। এটি ব্যবহারকারী ইন্টারফেস নয়।

API:
- সফটওয়্যার অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে যোগাযোগের মাধ্যম, ব্যবহারকারী-টু-OS যোগাযোগ নয়।

Kernel:
- এটি অপারেটিং সিস্টেমের মূল অংশ, যা সরাসরি হার্ডওয়্যারের সাথে কাজ করে, কিন্তু ব্যবহারকারীরা সরাসরি এর সাথে যোগাযোগ করতে পারে না।

​উৎস:
১. মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২. ব্রিটানিকা।

৪৬১.
UBUNTU কী?
  1. একটি অপারেটিং সিস্টেম
  2. একটি কম্পিউটার ভাইরাস
  3. একটি কম্পিউটার এন্টিভাইরাস
  4. একটি সোশ্যল নেটওয়ার্কিং সাইট
সঠিক উত্তর:
একটি অপারেটিং সিস্টেম
উত্তর
সঠিক উত্তর:
একটি অপারেটিং সিস্টেম
ব্যাখ্যা
• UBUNTU হলো একটি ওপেন সোর্স অপারেটিং সিস্টেম যা Linux এর একটা ভার্সনের নাম।

• লিনাক্স (LINUX):
- লিনাক্স হচ্ছে একটি মাল্টি টাস্কিং ওপেন সোর্স অপারেটিং সিস্টেম.
- এটি UNIX অপারেটিং সিস্টেমের একটি বিশেষ সংস্করণ।
- ১৯৯০ সালে ফিনল্যান্ডের লিনাস টারভোল্ডাস লিনাক্স অপারেটিং সিস্টেম তৈরি করেন।
- GNU নামের একটি সংস্থা এর সাথে বিভিন্ন শেল, উইন্ডো ম্যানেজমেন্ট ও ইউটিলিটি যোগ করে একে পুরোপুরি একটি অপারেটিং সিস্টেম হিসেবে দাঁড় করিয়েছে।

• লিনাক্স অপারেটিং সিস্টেমের অন্যতম সুবিধাসমূহ হলো:
- লিনাক্স বর্ণভিত্তিক ও চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেম।
- লিনাক্স ওপেন সোর্স কোডভিত্তিক অপারেটিং সিস্টেম।
- ইন্টারনেট হতে সহজেই লিনাক্স অপারেটিং সিস্টেম ডাউনলোড করা যায়।
- নেটওয়ার্ক সাপোর্ট সার্ভিস উইন্ডোজ অপারেটিং সিস্টেমের তুলনায় অধিকতর শক্তিশালী।
- এটির সিকিউরিটি ও গ্রাফিক্স অত্যন্ত শক্তিশালী ।
- লিনাক্স অপারেটিং সিস্টেমের ওপর নিজের নিয়ন্ত্রণ বজায় রাখা যায় ইত্যাদি।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪৬২.
BIOS এর ক্ষেত্রে নিচের কোনটি অধিক প্রযোজ্য? 
  1. ক) Hardware
  2. খ) Firmware 
  3. গ) Software
  4. ঘ) Humanware
সঠিক উত্তর:
খ) Firmware 
উত্তর
সঠিক উত্তর:
খ) Firmware 
ব্যাখ্যা
BIOS হচ্ছে Firmware. 
ফার্মওয়্যার হচ্ছে এমন একটি প্রোগ্রাম, যাকে কম্পিউটার তৈরির সময়ে কম্পিউটারের মেমোরিতে (রোম) এ স্থায়ীভাবে ধারণ করে দেয়া হয় । এ জাতীয় প্রোগ্রাম কেবলমাত্র কম্পিউটারের পর্দায় দেখা যায়। কম্পিউটার ব্যবহারকারী কর্তৃক এ জাতীয় প্রোগ্রামকে কোন পরিবর্তন বা সংশোধনের সুযোগ থাকে না ।
৪৬৩.
Which of the following is a GUI-based operating system?
  1. PC DOS
  2. Windows XP
  3. CP/M
  4. MS-DOS
সঠিক উত্তর:
Windows XP
উত্তর
সঠিক উত্তর:
Windows XP
ব্যাখ্যা

সঠিক উত্তর - খ) Windows XP

অপারেটিং সিস্টেমের প্রকারভেদ (ইন্টারফেস ভিত্তিক)

১. বর্ণ-ভিত্তিক (Text based / Character User Interface – CUI) অপারেটিং সিস্টেম:
- বর্ণ-ভিত্তিক অপারেটিং সিস্টেমে ব্যবহারকারী কী-বোর্ডের মাধ্যমে বিভিন্ন বর্ণ টাইপ করে এবং বিভিন্ন বোতাম ব্যবহার করে কম্পিউটারকে নির্দেশ প্রদান করে।
- ডিস্ক ফরম্যাটিং, ফাইল ব্যবস্থাপনা এবং অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ব্যবহারের সকল কাজ কী-বোর্ডের সাহায্যে সম্পন্ন করতে হয়।
- উদাহরণ: MS-DOS, PC DOS, CP/M

২. চিত্র-ভিত্তিক (Graphical User Interface – GUI) অপারেটিং সিস্টেম:
- চিত্র-ভিত্তিক অপারেটিং সিস্টেমে ডিস্ক ফরম্যাটিং, ফাইল ব্যবস্থাপনা এবং অ্যাপ্লিকেশন ব্যবহারের জন্য আইকন (Icon) এবং পুল-ডাউন মেন্যু কমান্ড ব্যবহার করা হয়।
- এই কমান্ড নির্বাচন, ব্যবহার ও কার্যকর করার জন্য মাউস ব্যবহার করা হয়।
- কম্পিউটার চালু হওয়ার পর ডেস্কটপে বিভিন্ন প্রোগ্রামের আইকন বা প্রতিকী চিত্র থাকে; প্রয়োজনীয় প্রোগ্রামের আইকনের উপর মাউস পয়েন্টার দিয়ে ডাবল-ক্লিক করলে প্রোগ্রামটি চালু হয়।
- ব্যবহারকারীকে কোনো কমান্ড মুখস্থ রাখতে হয় না।
- উদাহরণ: Windows 95/98/XP/2000/7, Mac OS

উৎস: বিবিএ প্রোগ্রাম, মৌলিক কম্পিউটার শিক্ষা; কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-১, এসএসসি ও দাখিল, ভোকেশনাল। 

৪৬৪.
USB এর পূর্ণরূপ কি?
  1. ক) United Serial Bus
  2. খ) Universal Strategic Bus
  3. গ) Universal Serial Bus
  4. ঘ) Uninterrupted Strategic Bus
সঠিক উত্তর:
গ) Universal Serial Bus
উত্তর
সঠিক উত্তর:
গ) Universal Serial Bus
ব্যাখ্যা
Universal Series Bus ডিভাইসের সংক্ষিপ্ত রূপ হচ্ছে ইউএসবি(USB)। বিভিন্ন ডিভাইস যেমন: মোবাইল, প্রিন্টার, স্ক্যানার, কিবোর্ড, মাউস সহ অন্যান্য অনেক ইলেকট্রনিক্স ডিভাইস কানেকশন দেয়ার জন্য এটি বহুল পরিমানে ব্যবহার করা হয়।
৪৬৫.
মাল্টি ইউজার অপারেটিং সিস্টেম নয় কোনটি?
  1. Symbian OS
  2. Windows NT Server
  3. Unix
  4. Linux
সঠিক উত্তর:
Symbian OS
উত্তর
সঠিক উত্তর:
Symbian OS
ব্যাখ্যা
সিঙ্গেল ইউজার অপারেটিং সিস্টেম:
→ একই সময়ে অপারেটিং সিস্টেমে ব্যবহারকারী সংখ্যা একজন হয়ে থাকলে তাকে সিঙ্গেল ইউজার অপারেটিং সিস্টেম বলে।
→ একে অনেক সময় সিঙ্গেল টাস্কিং অপারেটিং সিস্টেমও বলা হয়। যেমন:

- CP/M,
- Symbian OS,
- Palm OS,
- MS-DOS,
- PC-DOS,
- Windows 95,
- Windows 98, ইত্যাদি।

মাল্টি ইউজার অপারেটিং সিস্টেম:
→ আবার একাধিক ব্যবহারকারী একই সময়ে যখন কোনো কম্পিউটার সিস্টেম ব্যবহার করতে পারে সেই কম্পিউটারে ব্যবহৃত অপারেটিং সিস্টেমকে মাল্টি ইউজার অপারেটিং সিস্টেম বলে। যেমন:

- Windows NT Server,
- Windows 2003/2008 Server,
- Android, 
- Unix,
- Linux, ইত্যাদি।

সূত্র: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪৬৬.
নিচের কোনটি ওপেন সোর্স অপারেটিং সিস্টেম?
  1. macOS
  2. Windows 10
  3. Solaris
  4. Linux
সঠিক উত্তর:
Linux
উত্তর
সঠিক উত্তর:
Linux
ব্যাখ্যা

Linux হলো একটি ওপেন সোর্স অপারেটিং সিস্টেম, যার সোর্স কোড উন্মুক্ত এবং যে কেউ এটি ব্যবহার, পরিবর্তন এবং বিতরণ করতে পারে। এটি GNU জেনারেল পাবলিক লাইসেন্স (GPL) এর অধীনে প্রকাশিত হয়।

• লিনাক্স (LINUX) অপারেটিং সিস্টেম:
- লিনাক্স হচ্ছে একটি মাল্টি টাস্কিং ওপেন সোর্স অপারেটিং সিস্টেম যা বিশ্বব্যাপী হাজার হাজার প্রোগ্রামার দ্বারা উন্নতি লাভ করেছে।
- এটি UNIX অপারেটিং সিস্টেমের একটি বিশেষ সংস্করণ।
- ১৯৯০ সালে ফিনল্যান্ডের যুবক লিনাস টারভোল্ডাস লিনাক্স অপারেটিং সিস্টেম তৈরি করেন।
- লিনাক্স অপারেটিং সিস্টেম বর্ণভিত্তিক ও চিত্রভিত্তিক উভয় পরিবেশের সুবিধা প্রদান করে এবং এটির সিকিউরিটি ও গ্রাফিক্স অত্যন্ত শক্তিশালী।

• লিনাক্স অপারেটিং সিস্টেমের অন্যতম সুবিধাসমূহ হলো:
১। লিনাক্স বর্ণভিত্তিক ও চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেম।
২। লিনাক্স ওপেন সোর্স কোডভিত্তিক অপারেটিং সিস্টেম।
৩। ইন্টারনেট হতে সহজেই লিনাক্স অপারেটিং সিস্টেম ডাউনলোড করা যায়।
৪। নেটওয়ার্ক সাপোর্ট সার্ভিস উইন্ডোজ অপারেটিং সিস্টেমের তুলনায় অধিকতর শক্তিশালী।
৫। এটির সিকিউরিটি ও গ্রাফিক্স অত্যন্ত শক্তিশালী।
৬। লিনাক্স অপারেটিং সিস্টেমের ওপর নিজের নিয়ন্ত্রণ বজায় রাখা যায় ইত্যাদি।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৪৬৭.
কোনটি CUI অপারেটিং সিস্টেম?
  1. Windows 10
  2. Mac OS
  3. MS-DOS
  4. Windows Xp
সঠিক উত্তর:
MS-DOS
উত্তর
সঠিক উত্তর:
MS-DOS
ব্যাখ্যা
MS-DOS হচ্ছে CUI অপারেটিং সিস্টেম।

• বর্ণ-ভিত্তিক (Text based/Character User Interface-CUI) অপারেটিং সিস্টেম
- বর্ণ-ভিত্তিক অপারেটিং সিস্টেমে কী-বোর্ডের সাহায্যে বিভিন্ন বর্ণ টাইপ করে এবং কী-বোর্ডের বিভিন্ন বোতাম ব্যবহার করে কম্পিউটারকে প্রয়োজনীয় নির্দেশ প্রদান করা হয়।
- ডিস্ক ফরমেটিং থেকে শুরু করে ফাইল ব্যবস্থাপনা এবং অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ব্যবহারের সকল পর্যায়ের কাজই করতে হয় কী-বোর্ডের সাহায্যে বিভিন্ন বর্ণ টাইপ করে এবং কী-বোর্ডের বিভিন্ন বোতাম ব্যবহার করে।

• বর্ণ বা টেক্সটভিত্তিক অপারেটিং সিস্টেম:
- MS-DOS,
- PC DOS,
- CP/M, ইত্যাদি।

• অপারেটিং সিস্টেম
- কম্পিউটারকে স্বয়ংক্রিয়ভাবে পরিচালনা ও নিয়ন্ত্রণের জন্য যে প্রোগ্রাম বা প্রোগ্রাম সমষ্টি ব্যবহার করা হয় তাকে অপারেটিং সিস্টেম বলা হয়।

• ইন্টারফেস ভিত্তিক অপারেটিং সিস্টেমের প্রকারভেদ-
- অপারেটিং সিস্টেমগুলোতে কাজ করার পরিবেশ এবং ইন্টারফেসের উপর ভিত্তি করে এদেরকে আবার দুইভাগে ভাগ করা যায়।

• চিত্র-ভিত্তিক (Graphical User Interface-GUI) অপারেটিং সিস্টেম
- চিত্র-ভিত্তিক অপারেটিং সিস্টেমে ডিস্ক ফরমেটিং থেকে শুরু করে ফাইল ব্যবস্থাপনা এবং অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ব্যবহারের সকল পর্যায়ের কাজই করতে হয় বিভিন্ন প্রকার আইকন (Icon) এবং পুল ডাউন মেন্যু কমান্ড ব্যবহার করে।
- আইকন এবং পুল ডাউন মেন্যু কমান্ড নির্বাচন, ব্যবহার এবং কার্যকর করা হয় মাউসের সাহায্যে।
- চিত্র ভিত্তিক অপারেটিং সিস্টেমে কম্পিউটার চালু করার পর পর্দার উপরে বা ডেস্কটপে বিভিন্ন প্রোগ্রামের আইকন বা প্রতিকী চিত্র থাকে।
- প্রয়োজনীয় প্রোগ্রামের আইকনের উপর মাউস পয়েন্টার দিয়ে ডাবল-ক্লিক করলেই প্রোগ্রামটি চালু হয়ে যায়।
- চিত্র ভিত্তিক অপারেটিং সিস্টেমে কোনো কমান্ড মুখস্থ করে রাখার প্রয়োজন হয় না।

• চিত্রভিত্তিক বা গ্রাফিক্যাল অপারেটিং সিস্টেম:
- Windows 95/98/Xp/2000/7,
- Mac OS, ইত্যাদি।

উৎস: ১। বিবিএ প্রোগ্রাম, মৌলিক কম্পিউটার শিক্ষা।
২। কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-১, এসএসসি ও দাখিল, ভোকেশনাল।
৪৬৮.
গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস (GUI) ব্যবহার করতে কোন ডিভাইসটি বেশি ব্যবহৃত হয়?
  1. সার্ভার
  2. মাউস
  3. রাউটার
  4. কম্পাইলার
সঠিক উত্তর:
মাউস
উত্তর
সঠিক উত্তর:
মাউস
ব্যাখ্যা

• গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস (GUI) ব্যবহার করতে সবচেয়ে বেশি ব্যবহৃত ডিভাইস হলো মাউস। GUI হলো এমন একটি ইন্টারফেস যা ব্যবহারকারীকে চিত্র, আইকন, বোতাম এবং মেনুর মাধ্যমে কম্পিউটার বা সফটওয়্যারের সঙ্গে যোগাযোগের সুযোগ দেয়। মাউসের সাহায্যে ব্যবহারকারী সহজেই কনট্রোল প্যানেল, ফাইল, অ্যাপ্লিকেশন এবং অন্যান্য ফাংশন ব্যবহার করতে পারে। এটি কীবোর্ডের তুলনায় আরও ইন্টারেক্টিভ এবং সহজ।
- অন্য অপশনগুলো যেমন সার্ভার, রাউটার বা কম্পাইলার সরাসরি GUI ব্যবহার করতে সাহায্য করে না; তারা মূলত ডাটা প্রসেসিং, নেটওয়ার্কিং বা প্রোগ্রাম কম্পাইল করার জন্য ব্যবহৃত হয়। তাই GUI ব্যবহারে মাউসই প্রধান ডিভাইস।

• চিত্রভিত্তিক বা গ্রাফিক্যাল অপারেটিং সিস্টেম:
- গ্রাফিক্সের বা চিত্রের মাধ্যমে কমান্ড প্রয়োগ করে কম্পিউটার পরিচালনা করা গেলে তাকে চিত্রভিত্তিক বা গ্র্যাফিক্যাল অপারেটিং সিস্টেম বলে।
- এ ধরনের অপারেটিং সিস্টেমে ডিস্ক ফরমেটিং থেকে শুরু করে ফাইল ব্যবস্থাপনা এবং অ্যাপ্লিকেশন প্রোগ্রামের সব কাজ করতে হয় বিভিন্ন প্রকার আইকন এবং পুলডাউন মেন্যু ব্যবহার করে।
- প্রয়োজনীয় প্রোগ্রামের আইকনের ওপর মাউস দিয়ে ডবল ক্লিক করলে প্রোগ্রামটি চালু হয়।
- Windows 95/98/Xp/2000/7, Mac OS ইত্যাদি চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেমের উদাহরণ।

• এই অপারেটিং সিস্টেমের উল্লেখযোগ্য বৈশিষ্ট্যসমূহ হলো:
১. চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেমে কম্পিউটার চালু করার পর ডেস্কটপে বিভিন্ন প্রোগ্রামের আইকন বা প্রতীক থাকে।
২. বিভিন্ন প্রকার আইকন এবং পুল ডাউন মেন্যু কমান্ড ব্যবহার করে কম্পিউটারকে প্রয়োজনীয় নির্দেশ প্রদান করা হয়।
৩. কমান্ডের জন্য মেন্যু এবং প্রতিটি মেন্যুর আওতায় অনেক পুল ডাউন মেনু কমান্ড থাকে।
৪. মাউসের সাহায্যে Icon এবং পুল ডাউন মেনু কমান্ড কার্যকরী করা যায়।
৫. নতুন কোনো হার্ডওয়‍্যার বা সফটওয়্যার সংযোগ করা হলে কম্পিউটার নিজে থেকে বুঝতে পারে কোথায় সংযোগ করা হয়েছে।
৬. নেটওয়ার্কিং, শেয়ারিং ও ইন্টারনেটব্যবস্থা অত্যন্ত কার্যকর।
৭. এ ধরনের সিস্টেমের জন্য ব্যবহারকারীকে কোনো ধরনের কমান্ড মুখস্থ রাখতে হয় না।
৮. মাল্টিমিডিয়া সিস্টেম কার্যকর।
৯. এ ধরনের অপারেটিং সিস্টেমের জন্য কম্পিউটারে বেশি মেমরির প্রয়োজন হয়।

উৎস:
- মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
- Britannica. [link]

৪৬৯.
গ্রাফিক্যাল অপারেটিং সিস্টেম কোনটি?
  1. লিটাক্স
  2. অ্যান্ড্রয়েড
  3. সিপি/এম
  4. এমএস ডস
সঠিক উত্তর:
অ্যান্ড্রয়েড
উত্তর
সঠিক উত্তর:
অ্যান্ড্রয়েড
ব্যাখ্যা
• বর্ণ বা টেক্সটভিত্তিক অপারেটিং সিস্টেম (Text Based Operating System):
- এ ধরনের অপারেটিং সিস্টেম হলো কমান্ড লাইন ইউজার ইন্টারফেস।
- ডিস্ক ফরমেটিং থেকে শুরু করে ফাইল ব্যবস্থাপনা এবং অ্যাপ্লিকেশন প্রোগ্রামের সব কাজ কী-বোর্ডের মাধ্যমে কমান্ডের সাহায্যে করতে হয়। তাই বর্ণভিত্তিক অপারেটিং সিস্টেমে অনেকগুলো কমান্ড মুখস্থ করতে হয়।
- Linux, Unix, MS DOS, PC DOS, CP/M ইত্যাদি এ ধরনের অপারেটিং সিস্টেমের উদাহরণ। 

• চিত্রভিত্তিক বা গ্রাফিক্যাল অপারেটিং সিস্টেম (Graphics Based Operating System):
- গ্রাফিক্সের বা চিত্রের মাধ্যমে কমান্ড প্রয়োগ করে কম্পিউটার পরিচালনা করা গেলে তাকে চিত্রভিত্তিক বা গ্র্যাফিক্যাল অপারেটিং সিস্টেম বলে।
- এ ধরনের অপারেটিং সিস্টেমে ডিস্ক ফরমেটিং থেকে শুরু করে ফাইল ব্যবস্থাপনা এবং অ্যাপ্লিকেশন প্রোগ্রামের সব কাজ করতে হয় বিভিন্ন প্রকার আইকন এবং পুলডাউন মেন্যু ব্যবহার করে। 
- Microsoft Windows, Mac OS, Android ইত্যাদি চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেমের উদাহরণ। 

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪৭০.
কোনটি ওপেন সোর্স সফটওয়্যার নয়?
  1. লিনাক্স
  2. উবুন্টু
  3. ফায়ারফক্স
  4. এমএস উইন্ডোজ
সঠিক উত্তর:
এমএস উইন্ডোজ
উত্তর
সঠিক উত্তর:
এমএস উইন্ডোজ
ব্যাখ্যা

এমএস উইন্ডোজ ওপেন সোর্স সফটওয়্যার নয়। এটি ক্লোজড সোর্স সফটওয়্যার। 

ওপেন সোর্স সফটওয়্যার (Open Source Software):
- ওপেন সোর্স সফটওয়্যার হলো এমন কম্পিউটার প্রোগ্রাম, যা ব্যবহারকারীকে সোর্স কোড ব্যবহার, পরিবর্তন এবং বিতরণের অধিকার দেয়।
- এর ফলে ব্যবহারকারী তাদের প্রয়োজন অনুযায়ী সফটওয়্যারটিকে কাস্টমাইজ করতে পারে।

এমএস উইন্ডোজ (MS Windows):
- মাইক্রোসফট কর্পোরেশন কর্তৃক তৈরি করা একটি অপারেটিং সিস্টেম।
- এটি ক্লোজড সোর্স বা প্রোপাইটরি সফটওয়্যার, যেখানে সোর্স কোড জনসাধারণের জন্য উন্মুক্ত নয়।

অন্যদিকে,
- লিনাক্স (Linux): একটি ওপেন সোর্স অপারেটিং সিস্টেম।
- উবুন্টু (Ubuntu): লিনাক্স ভিত্তিক একটি ওপেন সোর্স অপারেটিং সিস্টেম।
- ফায়ারফক্স (Firefox): একটি ওপেন সোর্স ওয়েব ব্রাউজার।

উৎস: ব্রিটানিকা।

৪৭১.
কম্পিউটারের অভ্যন্তরীণ কাজগুলো পরিচালনার দায়িত্ব পালন করে-
  1. এএলইউ
  2. সিপিইউ
  3. সিস্টেম সফটওয়্যার
  4. হার্ড ডিস্ক
সঠিক উত্তর:
সিস্টেম সফটওয়্যার
উত্তর
সঠিক উত্তর:
সিস্টেম সফটওয়্যার
ব্যাখ্যা
• অপারেটিং সিস্টেম:
- কম্পিউটারকে সঠিকভাবে পরিচালনা ও নিয়ন্ত্রণের জন্য প্রয়োজন অপারেটিং সিস্টেম, যা সিস্টেম সফটওয়্যার নামে পরিচিত।
- কম্পিউটারকে স্বয়ংক্রিয়ভাবে পরিচালনা ও নিয়ন্ত্রণের জন্য যে প্রোগ্রাম বা প্রোগ্রাম সমষ্টি ব্যবহার করা হয় তাকে অপরেটিং সিস্টেম বলা হয়।
- কম্পিউটার বুটিং করা থেকে শুরু করে কম্পিউটার বন্ধ করা পর্যন্ত সকল কাজই অপারেটিং সিস্টেমের তত্ত্বাবধানে পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়।
- অপারেটিং সিস্টেম হার্ডওয়্যার ও সফটওয়্যারের মধ্যে সেতুবন্ধ রচনা করে।
- কম্পিউটারের অভ্যন্তরীণ কাজগুলো পরিচালনার দায়িত্ব পালন করে।
- হার্ডওয়্যার দিয়ে যাবতীয় কাজ করানোর দায়িত্ব ব্যবহারকারীর পরিবর্তে অপারেটিং সিস্টেম পালন করে।
- কম্পিউটারে সব ধরনের সফটওয়্যার থাকলেও অপারেটিং সিস্টেম ব্যতীত এটি কোনো কাজ করে না।
- কম্পিউটারে সম্পাদিত তথ্যাবলি সংরক্ষণ, ফাইল সিস্টেম নিয়ন্ত্রণ, বিভিন্ন ধরনের ত্রুটি নির্ণয়, সিস্টেম বন্টন, ইনপুট ও আউটপুট অপারেশন, প্রোগাম পরিচালনা সর্বোপরি কম্পিউটারের যাবতীয় কার্যাবলি সম্পাদনে অপারেটিং সিস্টেম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪৭২.
Operating systems act as a bridge between -
  1. Users and applications
  2. Hardware and software
  3. Web pages and databases
  4. CPU and storage
সঠিক উত্তর:
Hardware and software
উত্তর
সঠিক উত্তর:
Hardware and software
ব্যাখ্যা

সঠিক উত্তর - খ) Hardware and software

অপারেটিং সিস্টেম (Operating System)
- অপারেটিং সিস্টেম হলো সিস্টেম সফটওয়্যার, যা কম্পিউটারকে সঠিকভাবে পরিচালনা ও নিয়ন্ত্রণ করতে সাহায্য করে।
- এটি কম্পিউটারের স্বয়ংক্রিয় পরিচালনা ও নিয়ন্ত্রণের জন্য ব্যবহৃত প্রোগ্রাম বা প্রোগ্রামের সমষ্টি।
- অপারেটিং সিস্টেম কম্পিউটারের ইনপুট ও আউটপুট হার্ডওয়্যার এবং অ্যাপ্লিকেশন সফটওয়্যারের সঙ্গে সংযোগ স্থাপন করে।
- ব্যবহারকারীর নির্দেশ অনুযায়ী ডেটা গ্রহণ, প্রক্রিয়াকরণ এবং ফলাফল প্রদানে সহায়তা করে।
- সংক্ষেপে, অপারেটিং সিস্টেম ব্যবহারকারী এবং কম্পিউটারের হার্ডওয়্যার ও সফটওয়্যারের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করে এবং বিভিন্ন কার্যক্রম সম্পাদন করে।

উৎস: বিবিএ প্রোগ্রাম, মৌলিক কম্পিউটার শিক্ষা, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৪৭৩.
নিচের কোনটি মোবাইল অপারেটিং সিস্টেম?
  1. Symbian
  2. Ubuntu
  3. MacOS
  4. SUN SOLARIS
সঠিক উত্তর:
Symbian
উত্তর
সঠিক উত্তর:
Symbian
ব্যাখ্যা

• কম্পিউটার অপারেটিং সিস্টেম:
- কম্পিউটারকে সঠিকভাবে পরিচালনা ও নিয়ন্ত্রণের জন্য প্রয়োজন অপারেটিং সিস্টেম, যা সিস্টেম সফটওয়্যার নামে পরিচিত কম্পিউটারকে স্বয়ংক্রিয়ভাবে পরিচালনা ও নিয়ন্ত্রণের জন্য যে প্রোগ্রাম বা প্রোগ্রাম সমষ্টি ব্যবহার করা হয় তাকে অপরেটিং সিস্টেম বলা হয়।
- উদাহরণসমূহ:
- Microsoft Windows,
- Linux,
- UNIX,
- SUN SOLARIS,
- MacOS,
- Ubuntu ইত্যাদি।

• মোবাইল অপারেটিং সিস্টেম:
- মোবাইল অপারেটিং সিস্টেম হলো একটি OS যা শুধুমাত্র একটি মোবাইল ডিভাইসের জন্য তৈরি করা হয়, যেমন একটি স্মার্টফোন, ব্যক্তিগত ডিজিটাল সহকারী (PDA), ট্যাবলেট বা অন্যান্য এম্বেডেড মোবাইল OS।
- উদাহরণসমূহ:
- iOS,
- Symbian,
- Windows Phone OS,
- Android,
- Blackberry OS ইত্যাদি।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, এমবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং ব্রিটানিকা।

৪৭৪.
এমবেডেড সিস্টেমে সাধারণত কোন ধরনের অপারেটিং সিস্টেম ব্যবহৃত হয়?
  1. ডেস্কটপ অপারেটিং সিস্টেম
  2. মেইনফ্রেম অপারেটিং সিস্টেম
  3. রিয়েল-টাইম অপারেটিং সিস্টেম
  4. ওয়েব সার্ভার অপারেটিং সিস্টেম
সঠিক উত্তর:
রিয়েল-টাইম অপারেটিং সিস্টেম
উত্তর
সঠিক উত্তর:
রিয়েল-টাইম অপারেটিং সিস্টেম
ব্যাখ্যা

◉ এমবেডেড সিস্টেমে সাধারণত রিয়েল-টাইম অপারেটিং সিস্টেম (RTOS) ব্যবহৃত হয়, কারণ এই ধরনের সিস্টেমগুলির জন্য নির্ভরযোগ্যতা, নির্দিষ্ট সময়সীমার মধ্যে কাজ সম্পাদন এবং কম রিসোর্স ব্যবহার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
- RTOS বিশেষভাবে ডিজাইন করা হয়েছে যাতে এটি সীমিত হার্ডওয়্যার রিসোর্স (যেমন কম মেমরি এবং প্রসেসিং ক্ষমতা) থাকা ডিভাইসেও দক্ষতার সাথে কাজ করতে পারে, যা এমবেডেড সিস্টেমের একটি সাধারণ বৈশিষ্ট্য।

রিয়েলটাইম অপারেটিং সিস্টেম (Realtime Operating System):
- রিয়েল টাইম সিস্টেমে কম্পিউটারকে ভালভাবে সংজ্ঞায়িত ও সুর্নির্দিষ্ট সময়ের মধ্যে প্রসেসিং-এর কাজ সমাধান করে ফলাফল দিতে হয় যাতে ব্যবহারকারীর কোনো ক্ষতি না হয়।
- এটি সাধারণত এমন পরিবেশে ব্যবহৃত হয় যেখানে সময়সীমা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেমন এমবেডেড সিস্টেম, রোবোটিক্স, অটোমোটিভ সিস্টেম এবং ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোল সিস্টেম।
- এই পদ্ধতিটিও একপ্রকার অনলাইন প্রসেসিং।
- তবে অনলাইন প্রসেসিং-এর ক্ষেত্রে ফলাফল বা আউটপুট দিতে সামান্য দেরি হলেও ব্যবহারকারীর তেমন অসুবিধা হয় না।
- কিন্তু রিয়েল টাইমের ক্ষেত্রে নির্দিষ্ট সময়ের মধ্যে অবশ্যই ফলাফল দিতে হবে নতুবা ব্যবহারকারীর বিরাট ক্ষতি হয়।
- উদাহরণ: টিকেট বুকিং সিস্টেম, প্লেন পরিচালনার অপারেটিং সিস্টেম।

আরো কিছু রিয়েলটাইম অপারেটিং সিস্টেম:
- FreeRTOS,
- QNX,
- ThreadX, ইত্যাদি।

সূত্র: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-১, এসএসসি (ভোকেশনাল)। 

৪৭৫.
Google নির্মিত মোবাইল অপারেটিং সিস্টেম কোনটি?
  1. Symbian
  2. Windows
  3. iOS
  4. Android
সঠিক উত্তর:
Android
উত্তর
সঠিক উত্তর:
Android
ব্যাখ্যা
• Android হলো Google নির্মিত মোবাইল অপারেটিং সিস্টেম। 

• অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম:

- অ্যান্ড্রয়েড একটি ওপেন সোর্স অপারেটিং সিস্টেম যা ২০০৮ সালে চালু হয়।
- এটি গুগল কর্তৃক নির্মিত একটি অপারেটিং সিস্টেম।
- এটি লিনাক্স ভিত্তিক একটি অপারেটিং সিস্টেম।
- অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনগুলো সাধারনত জাভা প্রোগ্রামিং ভাষায় লিখা হয়।
- অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের ফাইল এক্সটেনশন হলো .apk
- APK এর পূর্ণরূপ Android Application Package.
- Android গুগলের একটি মাল্টি ইউজার অপারেটিং সিস্টেম।
- Android OS ব্যবহৃত প্রথম ফোন T-Mobile G1 (HTC Dream নামে বেশি পরিচিত)।

• অন্যান্য অপশন আলোচনা:
- iOS অপারেটিং সিস্টেমের নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপল।
- Windows অপারেটিং সিস্টেমের নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফট।
- Symbian অপারেটিং সিস্টেমের নির্মাতা প্রতিষ্ঠান নোকিয়া।

উৎস:
১. গুগলের অফিসিয়াল ওয়েবসাইট।
২. ব্রিটানিকা।
৪৭৬.
অপারেটিং সিস্টেম নয় কোনটি?
  1. CP/M
  2. UNIX
  3. Mac OS
  4. Visual C
সঠিক উত্তর:
Visual C
উত্তর
সঠিক উত্তর:
Visual C
ব্যাখ্যা
• Visual C 'সি' প্রোগ্রামিং ভাষার একটি সংস্করণ।

• অপারেটিং সিস্টেম:

- অপারেটিং সিস্টেম হার্ডওয়্যার ও সফটওয়্যারের মধ্যে সেতুবন্ধ রচনা করে।
- কম্পিউটার বুটিং করা থেকে শুরু করে কম্পিউটার বন্ধ করা পর্যন্ত সকল কাজই অপারেটিং সিস্টেমের তত্ত্বাবধানে পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়।

• বিভিন্ন ধরণের অপারেটিং সিস্টেম:
• সিঙ্গেল ইউজার অপারেটিং সিস্টেম:
- একই সময়ে অপারেটিং সিস্টেমে ব্যবহারকারী সংখ্যা একজন হয়ে থাকলে তাকে সিঙ্গেল ইউজার অপারেটিং সিস্টেম বলে।
- একে অনেক সময় সিঙ্গেল টাস্কিং অপারেটিং সিস্টেমও বলা হয়।

• সিঙ্গেল ইউজার অপারেটিং সিস্টেমের উদাহরণ:
- CP/M, Android, Symbian OS, Palm OS, MS-DOS, PC-DOS, Windows 95/98 ইত্যাদি।

• মাল্টি ইউজার অপারেটিং সিস্টেম:
- আবার একাধিক ব্যবহারকারী একই সময়ে যখন কোনো কম্পিউটার সিস্টেম ব্যবহার করতে পারে সেই কম্পিউটারে ব্যবহৃত অপারেটিং সিস্টেমকে মাল্টি ইউজার অপারেটিং সিস্টেম বলে।
- যেমন- Windows NT Server, Windows 2003/2008 Server, Unix, Linux ইত্যাদি।
- XENIX হলো UNIX অপারেটিং সিস্টেমের একটি সংস্করণ।

• বর্ণ বা টেক্সটভিত্তিক অপারেটিং সিস্টেম:
- এ ধরনের অপারেটিং সিস্টেম হলো কমান্ড লাইন ইউজার ইন্টারফেস।
- ডিস্ক ফর্মেটিং থেকে শুরু করে ফাইল ব্যবস্থাপনা এবং অ্যাপ্লিকেশন প্রোগ্রামের সব কাজ কি-বোর্ডের মাধ্যমে কমান্ডের সাহায্যে করতে হয়।
- Linux, Unix, MS-DOS, PC DOS, CP/M ইত্যাদি এ ধরনের অপারেটিং সিস্টেমের উদাহরণ।

• চিত্রভিত্তিক বা গ্রাফিক্যাল অপারেটিং সিস্টেম:
- গ্রাফিক্সের বা চিত্রের মাধ্যমে কমান্ড প্রয়োগ করে কম্পিউটার পরিচালনা করা গেলে তাকে চিত্রভিত্তিক বা গ্রাফিক্যাল অপারেটিং সিস্টেম বলে।
- Windows 95/98/Xp/2000/7, Mac OS ইত্যাদি চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেমের উদাহরণ।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪৭৭.
PS/2 মাউস পোর্টে কতটি পিন থাকে?
  1. ক) ৬টি
  2. খ) ৫টি
  3. গ) ৭টি
  4. ঘ) ৯টি
সঠিক উত্তর:
ক) ৬টি
উত্তর
সঠিক উত্তর:
ক) ৬টি
৪৭৮.
স্মার্টফোন অপারেটিং সিস্টেম এন্ড্রয়েডের প্রতিষ্ঠাতা-
  1. ক) ল্যারি পেইজ
  2. খ) এন্ডি রুবিন
  3. গ) সার্গেই ব্রেইন
  4. ঘ) ক ও গ উভয়ই
সঠিক উত্তর:
খ) এন্ডি রুবিন
উত্তর
সঠিক উত্তর:
খ) এন্ডি রুবিন
ব্যাখ্যা

The $350 Million Man. Mr. Rubin joined Google in 2005 when it acquired his start-up, Android, for $50 million. Over the next few years, he helped build Android — the software now used in 80 percent of the world's smartphones — into a huge success.
source: nytimes.com

৪৭৯.
বর্ণভিত্তিক অপারেটিং সিস্টেম কোনটি?
  1. ক) WINDOWS NT
  2. খ) Mac OS
  3. গ) WINDOWS VISTA
  4. ঘ) UNIX
সঠিক উত্তর:
ঘ) UNIX
উত্তর
সঠিক উত্তর:
ঘ) UNIX
ব্যাখ্যা

Unix একটি বর্ণভিত্তিক অপারেটিং সিস্টেম।

- বর্ণ বা টেক্সটভিত্তিক অপারেটিং সিস্টেম :- এ ধরনের অপারেটিং সিস্টেম হলো কমান্ড লাইন ইউজার ইন্টারফেস।
- ডিস্ক ফরমেটিং থেকে শুরু করে ফাইল ব্যবস্থাপনা এবং অ্যাপ্লিকেশন প্রোগ্রামের সব কাজ কি বোর্ডের মাধ্যমে কমান্ডের সাহায্যে করতে হয়।
- চিত্রভিত্তিক বা গ্রাফিক্যাল অপারেটিং সিস্টেম :- গ্রাফিক্সের বা চিত্রের মাধ্যমে কমান্ড প্রয়োগ করে কম্পিউটার পরিচালনা করা গেলে তাকে চিত্রভিত্তিক বা গ্র্যাফিক্যাল অপারেটিং সিস্টেম বলে।

সূত্র: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-১, এসএসসি ও দাখিল (ভোকেশনাল)। 

৪৮০.
নিচের কোনটি UNIX সিস্টেম এর ক্ষেত্রে সঠিক নয়?
  1. সিপিইউ মাল্টি প্রসেসর সিস্টেমকে সাপোর্ট দিতে পারে
  2. সিঙ্গেল ইউজার অপারেটিং সিস্টেম
  3. সার্ভার অপারেটিং সিস্টেম হিসেবে ব্যবহার হয়
  4. মাল্টি টাস্কিং অপারেটিং সিস্টেম
সঠিক উত্তর:
সিঙ্গেল ইউজার অপারেটিং সিস্টেম
উত্তর
সঠিক উত্তর:
সিঙ্গেল ইউজার অপারেটিং সিস্টেম
ব্যাখ্যা

UNIX হচ্ছে মাল্টি টাস্কিং, টাইম শেয়ারিং ও মাল্টি ইউজার অ্যাপ্লিকেশনের জন্য শক্তিশালী ও কার্যকরী অপারেটিং সিস্টেম।

• ইউনিক্স:
- ১৯৬৯ সালে কিন থমসন AT&T-এর বেল ল্যাবরেটরি হতে মিনি কম্পিউটার PDP-7 এর জন্য সহজ, সরল এবং তুলনামূলকভাবে ছোট আকারের ইউনিক্স নামে একটি অপারেটিং সিস্টেম তৈরি করেন।
- আইনগত বাধার কারণে ১৯৭৬ সালের পূর্ব পর্যন্ত Unix কেবলমাত্র AT&T-ই ব্যবহার করতো।
- ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় ১৯৭৬ সালে ইউনিক্স-এর প্রথম পাবলিক ভার্সন UNIX-6 বের হয়।
- ১৯৭৮ সালে বের হয় Unix-7।
- একসাথে একাধিক অপারেটর কাজ করতে পারে তাই ইউনিক্স-কে মাল্টি ইউজার অপারেটিং সিস্টেম বলা হয়।
- মেইনফ্রেম কম্পিউটার থেকে শুরু করে মাইক্রোকম্পিউটারে ইউনিক্স ব্যবহার করা যায়।
- UNIX-এর অন্যতম বৈশিষ্ট্য হলো একটি সিপিইউ মাল্টি প্রসেসর সিস্টেমকে সাপোর্ট করতে পারে।
- তবে UNIX মূলত সার্ভার অপারেটিং সিস্টেম হিসেবে বেশি ব্যবহৃত হয়।

উৎস:
১। কম্পিউটার শিক্ষা, এসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২। মৌলিক কম্পিউটার শিক্ষা (উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, বিবিএ প্রোগ্রাম)।

৪৮১.
কোন অপারেটিং সিস্টেম "widely-used open-source system" হিসেবে পরিচিত?
  1. Windows XP
  2. Linux Mint
  3. Solaris (Oracle)
  4. Chrome OS
সঠিক উত্তর:
Linux Mint
উত্তর
সঠিক উত্তর:
Linux Mint
ব্যাখ্যা
• "Linux Mint" হলো widely-used open-source operating system হিসেবে পরিচিত। এটি একটি জনপ্রিয় লিনাক্স ডিস্ট্রিবিউশন যা মূলত উবুন্টু ও ডেবিয়ান-ভিত্তিক। ওপেন-সোর্স হওয়ায় এর সোর্স কোড উন্মুক্ত এবং ব্যবহারকারীরা এটি ফ্রি-তে ডাউনলোড, ব্যবহার ও কাস্টোমাইজ করতে পারে। Linux Mint সহজ ইন্টারফেস, দ্রুত পারফর্মেন্স এবং সিকিউরিটির জন্য বিখ্যাত, বিশেষ করে নতুন লিনাক্স ব্যবহারকারীদের মধ্যে। অপরদিকে, Windows XP, Solaris, এবং Chrome OS ওপেন-সোর্স নয় বা সীমিতভাবে ওপেন। তাই "widely-used open-source system" বলতে Linux Mint কেই বোঝানো হয়।
Chrome OS নিজে প্রোপ্রাইটারি, যদিও কিছু ওপেন-সোর্স উপাদান ব্যবহার করে।

• অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম:
- অ্যান্ড্রয়েড একটি ওপেন সোর্স অপারেটিং সিস্টেম যা ২০০৮ সালে চালু হয়।
- এটি গুগল কর্তৃক নির্মিত একটি অপারেটিং সিস্টেম।
- এটি লিনাক্স ভিত্তিক একটি অপারেটিং সিস্টেম।
- অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনগুলো সাধারনত জাভা প্রোগ্রামিং ভাষায় লিখা হয়।
- অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের ফাইল এক্সটেনশন হলো .apk
- APK এর পূর্ণরূপ Android Application Package.
- Android গুগলের একটি মাল্টি ইউজার অপারেটিং সিস্টেম।
- Android OS ব্যবহৃত প্রথম ফোন T-Mobile G1 (HTC Dream নামে বেশি পরিচিত)।

উৎস:
১. গুগলের অফিসিয়াল ওয়েবসাইট।
২) সংশ্লিষ্ট ওয়েবসাইট।
৩) ব্রিটানিকা।
৪৮২.
নিম্নলিখিত কোনটি অপারেটিং সিস্টেমের কাজ নয়?
  1. ক) Security
  2. খ) File Management
  3. গ) Memory Management
  4. ঘ) Database Management
সঠিক উত্তর:
ঘ) Database Management
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Database Management
ব্যাখ্যা
মেমোরি ম্যানেজমেন্ট:
- অপারেটিং সিস্টেম সঠিকভাবে মেমোরি ম্যানেজমেন্ট করে কম্পিউটারের দক্ষতা বৃদ্ধি করে।
- কম্পিউটার পরিচালনার জন্য প্রয়োজনীয় কমান্ডসমূহ প্রধান মেমোরিতে সংরক্ষণ এবং নির্দেশ অনুযায়ী কার্যাবলি সম্পাদন করে। অর্থাৎ‍ তথ্য কীভাবে মেমোরিতে সংরক্ষিত হবে বা মেমোরি হতে কীভাবে উত্তোলিত হবে তা নিয়ন্ত্রণ করে।
- প্রয়োজনে তথ্যসমূহ স্থায়ীভাবে সংরক্ষণের জন্য সহায়ক মেমোরি ব্যবহার করে।

ফাইল ম্যানেজমেন্ট:
- অপারেটিং সিস্টেম ফাইল তৈরি, ডিলেট, অ্যাকসেস, কপি, মুভ, সংরক্ষণ ইত্যাদি কাজ করে থাকে।
- তাছাড়া ফাইলের মধ্যে ডেটা আদান-প্রদান, সংরক্ষণ ইত্যাদি কাজও করে থাকে।

সিকিউরিটি:
- কম্পিউটারের ডেটা বা তথ্যসমূহ নিরাপদে সংরক্ষিত থাকলে অবাঞ্ছিত ব্যবহার হয় না কিংবা ডেটা চুরি বা নষ্ট হয় না।
- অপারেটিং সিস্টেম কম্পিউটারের রিসোর্সকে অনাকাঙ্ক্ষিত ব্যবহারকারীর হাত থেকে রক্ষা করে।

• এছাড়াও অপারেটিং সিস্টেমের অন্যান্য কাজ গুলো হলো- ইউজার ইন্টারফেস, ইউজার ম্যানেজমেন্ট, ইনপুট-আউটপুট ম্যানেজমেন্ট, টাস্ক ম্যানেজমেন্ট, রিসোর্স ম্যানেজমেন্ট, কমিউনিকেশন ম্যানেজমেন্ট, ইউটিলিটিস।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪৮৩.
দুটি ভিন্ন অপারেটিং সিস্টেমকে একই কম্পিউটারে চালানোর জন্য ব্যবহৃত পদ্ধতি?
  1. মাল্টিথ্রেডিং
  2. ভার্চুয়ালাইজেশন
  3. মাল্টিটাস্কিং
  4. মাল্টিপ্রোগ্রামিং
সঠিক উত্তর:
ভার্চুয়ালাইজেশন
উত্তর
সঠিক উত্তর:
ভার্চুয়ালাইজেশন
ব্যাখ্যা

◉ ভার্চুয়ালাইজেশন (Virtualization) হল একটি প্রযুক্তি, যার মাধ্যমে একটি কম্পিউটারে একাধিক অপারেটিং সিস্টেম চালানো যায়।
- এটি ভিন্ন ভিন্ন OS-কে আলাদা আলাদা ভার্চুয়াল মেশিন (VM) বা কন্টেইনারের মাধ্যমে চালানোর সুযোগ দেয়।
- VMware, VirtualBox, Hyper-V, এবং KVM হলো জনপ্রিয় ভার্চুয়ালাইজেশন সফটওয়্যার।
- ভার্চুয়ালাইজেশন আধুনিক কম্পিউটিংয়ে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, বিশেষত ক্লাউড কম্পিউটিং এবং ডেটা সেন্টার ব্যবস্থাপনায়।

উদাহরণ:
VMware: সার্ভার ভার্চুয়ালাইজেশন সমাধানে জনপ্রিয় একটি সফটওয়্যার।
Hyper-V: মাইক্রোসফটের একটি ভার্চুয়ালাইজেশন প্ল্যাটফর্ম।
KVM: লিনাক্স ভিত্তিক একটি ওপেন সোর্স ভার্চুয়ালাইজেশন সমাধান।

অন্যান্য অপশনসমূহ, 
(ক) মাল্টিথ্রেডিং (Multithreading) - এটি একটি প্রোগ্রামের মধ্যে একাধিক থ্রেড চালানোর প্রক্রিয়া। 
(গ) মাল্টিটাস্কিং (Multitasking) - এটি একই OS-এ একাধিক প্রোগ্রাম একসাথে চালানোর পদ্ধতি। 
(ঘ) মাল্টিপ্রোগ্রামিং (Multiprogramming) - এটি একাধিক প্রোগ্রাম মেমোরিতে লোড করে একসাথে চালানোর প্রক্রিয়া। 

উৎস:
১। মাইক্রোসফট সাপোর্ট ওয়েবসাইট। [লিংক] 
২। আইবিএম ওয়েবসাইট। 

৪৮৪.
Text based অপারেটিং সিস্টেম কোনটি?
  1. Mac OS
  2. UNIX
  3. LINUX
  4. MS-WINDOWS 2007
সঠিক উত্তর:
UNIX
উত্তর
সঠিক উত্তর:
UNIX
ব্যাখ্যা
বর্ণ-ভিত্তিক (Text based/ Character User Interface-CUI) অপারেটিং সিস্টেম:
বর্ণ-ভিত্তিক অপারেটিং সিস্টেমে কী-বোর্ডের সাহায্যে বিভিন্ন বর্ণ টাইপ করে এবং কী-বোর্ডের বিভিন্ন বোতাম ব্যবহার করে কম্পিউটারকে প্রয়োজনীয় নির্দেশ প্রদান করা হয় ।
ডিস্ক ফরমেটিং থেকে শুরু করে ফাইল ব্যবস্থাপনা এবং অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ব্যবহারের সকল পর্যায়ের কাজই করতে হয় কী-বোর্ডের সাহায্যে বিভিন্ন বর্ণ টাইপ করে এবং কী-বোর্ডের বিভিন্ন বোতাম ব্যবহার করে।
উদাহরণ: MS DOS, PC DOS, UNIX ইত্যাদি

চিত্র-ভিত্তিক (Graphical User Interface-GUI) অপারেটিং সিস্টেম:
চিত্র-ভিত্তিক অপারেটিং সিস্টেমে ডিস্ক ফরমেটিং থেকে শুরু করে ফাইল ব্যবস্থাপনা এবং অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ব্যবহারের সকল পর্যায়ের কাজই করতে হয় বিভিন্ন প্রকার আইকন (Icon) এবং পুল ডাউন মেন্যু কমান্ড ব্যবহার করে।
প্রয়োজনীয় প্রোগ্রামের আইকনের উপর মাউস পয়েন্টার দিয়ে ডাবল-ক্লিক করলেই প্রোগ্রামটি চালু হয়ে যায়।
চিত্র ভিত্তিক অপারেটিং সিস্টেমে কোনো কমান্ড মুখস্থ করে রাখার প্রয়োজন হয় না।
উদাহরণ: MS-WINDOWS 2007, 2010, 2013, WINDOWS NT, Mac OS, LINUX ইত্যাদি

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি-১ , এসএসসি ও দাখিল ভোকেশনাল
৪৮৫.
নিচের কোনটি অপারেটিং সিস্টেম?
  1. ক) ওরাকল
  2. খ) উইন্ডোজ
  3. গ) মাইক্রোসফট এক্সেল
  4. ঘ) মাইক্রোসফট ওয়ার্ড
সঠিক উত্তর:
খ) উইন্ডোজ
উত্তর
সঠিক উত্তর:
খ) উইন্ডোজ
ব্যাখ্যা
অপারেটিং সিস্টেম: CP/M, Android, Symbian OS, Palm OS, MS-DOS, PC-DOS, Windows 95/98/8/10/11 ইত্যাদি।
ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার: লোটাস ওয়াডপ্রো, লেটেক্স, নোটপ্যাড, মাইক্রোসফট ওয়ার্ড, ওয়ার্ড পারফেক্ট, ওয়ার্ড স্টার, ওয়ার্ড প্যাড ইত্যাদি।
স্পেডশিট প্রোগ্রাম: মাইক্রোসফট এক্সেল, লোটাস ১-২-৩, কোয়াট্রোপ্রো, মাল্টিপ্ল্যান, ভিসিক্যাল্ক, সুপারক্যাল্ক ইত্যাদি।
ডাটাবেজ ম্যানেজমেন্ট সফটওয়্যার: মাইক্রোসফট এক্সেস, মাই এসকিউএল, মাইক্রোসফট এসকিউএল সার্ভার, কোরেল প্যারাডক্স, ওরাকল ইত্যাদি।
৪৮৬.
কী-বোর্ডের কোন কমান্ড ব্যবহার করে ব্রাউজারের হিস্টোরি ক্লিয়ার করা যায়?
  1. Ctrl + Alt + Del
  2. Ctrl + Shift + Del
  3. Ctrl + Alt + Tab
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
Ctrl + Shift + Del
উত্তর
সঠিক উত্তর:
Ctrl + Shift + Del
ব্যাখ্যা
- Ctrl + Shift + Del: ব্রাউজারের হিস্টোরি ক্লিয়ার করতে ব্যবহার করা হয়।
- Ctrl + Alt + Del: কম্পিউটার সিস্টেম রিবুট করতে এই কমান্ড ব্যবহার করা হয়।
- Ctrl + Alt + Tab: কম্পিউটারে একসাথে রানিং সকল উইন্ডো দেখার জন্য ব্যবহার করা হয় ৷
- Ctrl + Alt + Shift এর মাধ্যমে অনেকগুলো কমান্ড দেয়া হয়।
যেমন - 
C - Copy relative path,
N - Go to symbol,
H - Pop up Hector,
V - paste simple,
L - Format file,
I - Run inspection by name.

উৎস: Microsoft.
৪৮৭.
নিচের কোনটি মাল্টি ইউজার অপারেটিং সিস্টেম?
  1. ক) এমএস ডস
  2. খ) পিসি ডস
  3. গ) অ্যান্ড্রয়েড
  4. ঘ) লিনাক্স
সঠিক উত্তর:
ঘ) লিনাক্স
উত্তর
সঠিক উত্তর:
ঘ) লিনাক্স
ব্যাখ্যা
একাধিক ব্যবহারকারী একই সময়ে যখন কোনো কম্পিউটার সিস্টেম ব্যবহার করতে পারে সেই কম্পিউটারে ব্যবহৃত অপারেটিং সিস্টেমকে মাল্টি ইউজার অপারেটিং সিস্টেম বলে। যেমন- Windows NT Server, Windows 2003/2008 Server, Unix, Linux ইত্যাদি। সার্ভার কম্পিউটারের অপারেটিং সিস্টেম মাল্টি ইউজার অপারেটিং সিস্টেম। আবার একই সময়ে অপারেটিং সিস্টেমে ব্যবহারকারী সংখ্যা একজন হয়ে থাকলে তাকে সিঙ্গেল ইউজার অপারেটিং সিস্টেম বলে। একে অনেক সময় সিঙ্গেল টাস্কিং অপারেটিং সিস্টেমও বলা হয়। যেমন- CP/M, Android, Symbian OS, Palm OS, MS-DOS, PC-DOS, Windows 95/98 ইত্যাদি।
৪৮৮.
ডেস্কটপের জন্য চীনের উন্মুক্ত অপারেটিং সিস্টেম এর নাম কী?
  1. DiRTiM
  2. OpenKylin
  3. VirTue
  4. MarLyn
সঠিক উত্তর:
OpenKylin
উত্তর
সঠিক উত্তর:
OpenKylin
ব্যাখ্যা
• Openkylin:
- কম্পিউটারের জন্য প্রথম ওপেন সোর্স অপারেটিং সিস্টেম চালু করেছে চীন।
- চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের তথ্যানুযায়ী, অপারেটিং সিস্টেমটির নাম ওপেনকাইলিন।
- যুক্তরাষ্ট্রের প্রযুক্তির ওপর নির্ভরতা কমাতেই এ উদ্যোগ।
- ওপেন সোর্স এই অপারেটিং সিস্টেম মূলত লিনাক্স অপারেটিং সিস্টেমনির্ভর।
- মহাকাশ গবেষণা থেকে শুরু অর্থনীতি ও জ্বালানি খাতে এটি ব্যবহার করা হয়েছে বলেও জানানো হয়। 

উৎস: Openkylin website.
৪৮৯.
কার্নেল কী?
  1. অপারেটিং সিস্টেমের একটি গুরুত্বপূর্ণ অংশ
  2. কম্পিউটার হার্ডওয়্যারের একটি অংশ
  3. একটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার
  4. একটি পেরিফেরাল ডিভাইস 
সঠিক উত্তর:
অপারেটিং সিস্টেমের একটি গুরুত্বপূর্ণ অংশ
উত্তর
সঠিক উত্তর:
অপারেটিং সিস্টেমের একটি গুরুত্বপূর্ণ অংশ
ব্যাখ্যা

◉ কার্নেল হলো অপারেটিং সিস্টেমের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। 

কার্নেল (Kernel):
- অপারেটিং সিস্টেমের মূল অংশের নাম হলো কার্নেল।
- কার্নেল হলো অপারেটিং সিস্টেমের মৌলিক এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ যা হার্ডওয়্যার এবং সফটওয়্যার এর মধ্যে যোগদান করে অপারেটিং সিস্টেমকে চালু এবং পরিচালনা করে।

কার্নেলের কাজ:
- সিপিইউ এর শিডিউলিং এর দায়িত্ব পালন করে।
- ইনকামিং প্রক্রিয়ার অবস্থা নির্ধারণ, টাস্ক ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ করতে ব্যবহৃত হয়।
- মেমরি ম্যানেজমেন্ট, ডিভাইস ম্যানেজমেন্ট এর কাজ করে।
- ইনপুট/আউটপুট ডিভাইসের সাথে কম্পিউটারের কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশের সংযোগ স্থাপন করে।
- এটি প্রোগ্রাম চালানো, ফাইল অ্যাক্সেস করা এবং প্রিন্টার এবং কীবোর্ডের মতো ডিভাইসের সাথে সংযোগ করার মতো কাজগুলি পরিচালনা করে।

উৎস: আইবিএম ও টেকটার্গেট ওয়েবসাইট।

৪৯০.
HPFS- এর পূর্ণরূপ কী?
  1. ক) High Performance File System
  2. খ) High Performance File Service
  3. গ) High Performance File Syntax
  4. ঘ) High Performance File Sharing
সঠিক উত্তর:
ক) High Performance File System
উত্তর
সঠিক উত্তর:
ক) High Performance File System
ব্যাখ্যা
• HPFS:
- HPFS এর পূর্ণরূপ High Performance File System.
- এটি শুধুমাত্র OS/2 অপারেটিং সিস্টেমের জন্য প্রযোজ্য।
- তাছাড়া এর Windows NT এর 3.51 ভার্সনটি এতে ইনস্টল করা হয়।
- HPFS পার্টিশনের ডেটা সংরক্ষণের সর্বোচ্চ ক্ষমতা 8GB।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪৯১.
What type of operating system is Windows XP?
  1. Text-based
  2. Graphical 
  3. Multiprocessing
  4. Disk-based
সঠিক উত্তর:
Graphical 
উত্তর
সঠিক উত্তর:
Graphical 
ব্যাখ্যা

সঠিক উত্তর - খ) Graphical 
 
অপারেটিং সিস্টেম (Operating System)

- অপারেটিং সিস্টেম হলো সেই প্রোগ্রাম বা প্রোগ্রাম সমষ্টি যা কম্পিউটারকে স্বয়ংক্রিয়ভাবে পরিচালনা ও নিয়ন্ত্রণ করতে সাহায্য করে।

অপারেটিং সিস্টেমের প্রকারভেদ
১. বর্ণভিত্তিক অপারেটিং সিস্টেম (Text-Based OS)
- কেবল টেক্সট কমান্ড ব্যবহার করে কাজ সম্পন্ন করে।
- উদাহরণ: MS-DOS, PC DOS, CP/M। 

২. চিত্রভিত্তিক বা গ্রাফিক্যাল অপারেটিং সিস্টেম (Graphics-Based OS)
- ছবি ও আইকন ব্যবহার করে সহজ ইন্টারফেসে কাজ সম্পন্ন করে।
- উদাহরণ: Windows 95 / 98 / XP / 2000 / 7, Mac OS

সূত্র: বিবিএ প্রোগ্রাম, মৌলিক কম্পিউটার শিক্ষা।

৪৯২.
নিচের কোনটি Stack ডেটা স্ট্রাকচারের বৈশিষ্ট্য নয়?
  1. ক) FIFO list
  2. খ) LIFO list
  3. গ) Piles
  4. ঘ) Push-down lists
সঠিক উত্তর:
ক) FIFO list
উত্তর
সঠিক উত্তর:
ক) FIFO list
ব্যাখ্যা
Stack ডেটা স্ট্রাকচার বলতে এমনভাবে ডেটা সাজানোকে বুঝায়, যেখানে ডেটাগুলোকে স্তুপ আকারে একটার উপর একটা রাখা হয় এবং নেওয়ার সময় প্রথমে উপর থেকে এক এক করে নেওয়া হয়। অর্থাৎ, যে ডেটা পরে রাখা হবে সেটা প্রথমে বের করা হয়, যাকে বলে (LIFO) পদ্ধতি।
৪৯৩.
কম্পিউটারের যে ডিস্কে সিস্টেম সফট্ওয়্যার থাকে সেই ডিস্ককে কী বলে?
  1. স্টার্টআপ ডিস্ক
  2. সিডি
  3. ফ্লপি ডিস্ক
  4. স্মৃতি
সঠিক উত্তর:
স্টার্টআপ ডিস্ক
উত্তর
সঠিক উত্তর:
স্টার্টআপ ডিস্ক
ব্যাখ্যা
• কম্পিউটারের যে ডিস্কে সিস্টেম সফট্ওয়্যার থাকে সেই ডিস্ককে স্টার্টআপ ডিস্ক বলে।

• সিস্টেম সফট্ওয়্যারের কাজ:
- কম্পিউটারের সূইচ অন করার পর অপারেটিং সিস্টেম দেখে নেয় কম্পিউটারের র‍্যামে কি পরিমাণ জায়গা আছে।
- এরপর স্টার্টআপ ডিস্ক (Startup Disc) খুঁজে বের করে এবং ডিস্ক থেকে সিস্টেম ফাইলের প্রয়োজনীয় অংশ RAM-এ নিয়ে আসে।
- কী-বোর্ড, ডেস্ক এক্সেসরিজ ইত্যাদির প্রয়োজনীয় নির্দেশমালা অপারেটিং সিস্টেমের আওতায় চলে আসে।
- অপারেটিং সিস্টেম কম্পিউটারের যাবতীয় কাজ পরিচালনার জন্য আবারও স্টার্টআপ ডিস্ক থেকে প্রিন্টার ও অন্যান্য যন্ত্রাদির সাথে তথ্য বিনিময়ের জন্য রিসোর্সগুলো নিয়ে আসে।
- সমস্ত প্রস্তুতি শেষ হলে অপারেটিং সিস্টেম ব্যবহারকারীর নির্দেশের অপেক্ষাতে থাকে।
- কম্পিউটারের যে ডিস্কে সিস্টেম সফট্ওয়্যার থাকে সেই ডিস্ককেই স্টার্টআপ ডিস্ক বলে।
- বর্তমানে কম্পিউটারের হার্ডডিস্কে অপারেটিং সিস্টেম বা সিস্টেম সফট্ওয়্যার থাকে।
- হার্ডডিস্কই কম্পিউটারের স্টার্টআপ ডিস্ক হিসাবে কাজ করে।
- অপারেটিং সিস্টেম বা সিস্টেম সফট্ওয়্যার কম্পিউটারের হার্ডডিস্ক ও এ্যাপ্লিকেশন প্রোগ্রামের মাঝখানে অবস্থান করে এবং এ্যাপ্লিকেশন প্রোগ্রামের কাজগুলো করার ব্যাপারে সমন্বয়কারীর ভূমিকা পালন করে।

উৎস: কম্পিউটার শিক্ষা, এসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪৯৪.
যে সকল সফটওয়্যারে কোনো পেরিফেরাল ডিভাইস চালনা করার প্রয়োজনীয় ইনফরমেশন থাকে তাদের কী বলা হয়?
  1. সিস্টেম সফটওয়্যার
  2. অপারেটিং সফটওয়্যার
  3. ডিভাইস ড্রাইভার
  4. ফাইল ম্যানেজমেন্ট সফটওয়্যার
সঠিক উত্তর:
ডিভাইস ড্রাইভার
উত্তর
সঠিক উত্তর:
ডিভাইস ড্রাইভার
ব্যাখ্যা

ডিভাইস ড্রাইভার (Device Driver):
- কম্পিউটারের সাথে সাধারণত বিভিন্ন পেরিফেরাল ডিভাইস যেমন: কি-বোর্ড, মাউস, প্রিন্টার, মনিটর, হার্ড ডিস্কড্রাইভ, ফ্লোপি ডিস্ক ড্রাইভ, সিডি রম বা ডিভিডি রম ড্রাইভ, পেনড্রাইভ ইত্যাদি সংযুক্ত থাকে।
- কিন্তু শুধু সিপিইউয়ের সাথে এ ধরনে ডিভাইসগুলো সংযুক্ত করলেই এগুলো কাজ করে না।
- এর জন্য প্রয়োজন নির্দিষ্ট ড্রাইভার সফটওয়্যার ইনস্টলেশন।
- যে সকল সফটওয়্যারের সাহায্যে কোনো পেরিফেরাল ডিভাইসকে কম্পিউটারের সাথে সংযুক্ত করার পর চালনা করা হয় বা যে সকল সফটওয়্যারে কোনো পেরিফেরাল ডিভাইস চালনা করার প্রয়োজনীয় ইনফরমেশন থাকে, যা সহজেই অপারেটিং সিস্টেম ব্যবহার করে উক্ত ডিভাইসটি পরিচালনা করতে সক্ষম হয় তাদেরকে বলা হয় ডিভাইস ড্রাইভার।
- সাধারণত কোনো পেরিফেরাল ডিভাইস ক্রয়ের সময় বিক্রেতারা উক্ত ডিভাইসের সাথে একটি ডিভাইস ড্রাইভারের সিডি বা ডিভিডি দিয়ে দেয়।
- তবে আধুনিক অপারেটিং সিস্টেমে অনেক ধরনের ডিভাইস ড্রাইভার সফটওয়্যার অন্তর্ভুক্ত করা থাকে।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৪৯৫.
Windows operating system is a -
  1. GUI OS
  2. Real-time OS
  3. CUI OS
  4. Command-line interface OS
সঠিক উত্তর:
GUI OS
উত্তর
সঠিক উত্তর:
GUI OS
ব্যাখ্যা

সঠিক উত্তর - ক) GUI OS
- উইন্ডোজ (Windows) একটি GUI (Graphical User Interface) ভিত্তিক অপারেটিং সিস্টেম।
- এর মানে হলো, এটি ব্যবহারকারীকে ইন্টারঅ্যাক্ট করার জন্য গ্রাফিক্যাল উপাদান (যেমন আইকন, উইন্ডো, মেনু এবং বাটন) সরবরাহ করে।
- ব্যবহারকারীরা মাউস বা টাচস্ক্রিনের মাধ্যমে এই উপাদানগুলোতে ক্লিক বা ট্যাপ করে কমান্ড দিতে পারে।

• উইন্ডোজ (Windows) অপারেটিং সিস্টেম:
- পার্সোনাল কম্পিউটার ব্যবহারকারী এবং প্রতিষ্ঠানভিত্তিক ব্যবহারকারীদের প্রথম পছন্দের তালিকাতে আছে উইন্ডোজ অপারেটিং সিস্টেম।
- ১৯৮৫ সালে মাইক্রোসফট কর্পোরেশন প্রথম চিত্রভিত্তিক ইন্টাফেস হিসেবে ব্যবহারকারীদের কাছে উইন্ডোজ ১.০ ভার্সন বাজারে ছাড়ে, পরবর্তীতে ১৯৯৫ সালে Windows 95 পূর্ণাঙ্গ অপারেটিং সিস্টেম হিসেবে বাজারে আসে।
- দ্রুত এই অপারেটিং সিস্টেম জনপ্রিয়তা পায় যার ভিত্তিতে আজ পর্যন্ত উইন্ডোজ অপারেটিং সিস্টেমের বিভিন্ন ভার্সন বাজারে বের হয়েছে।
- সেই রকম কয়েকটি ভার্সন হলো- Windows 2007, 2010, 2013 মুলত ব্যবহারকারীদের চাহিদার প্রতি লক্ষ্য রেখে মাইক্রোসফট কর্পোরেশন উইন্ডোজ অপারেটিং সিস্টেমে বিভিন্ন নতুন নতুন ফিচার সংযুক্ত করে।
যেমন-
১। ইন্টারনেট ব্যবহারের সুবিধা।
২। ইউ.এস.বি. এবং ডিভিডি সার্পেটি।
৩। FAT32 এবং NTFS ফাইল সিস্টেম ব্যবহার।
৪। ইন্ট্যারাকটিভ গেম ও অনলাইন গেম খেলার সুবিধা।

উৎস: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-১, প্রথম ও দ্বিতীয় পত্র, নবম ও দশম শ্রেণি।

৪৯৬.
পিসিতে অপারেটিং সিস্টেমের ব্যবহার শুরু হয় কত সাল থেকে?
  1. ১৯৫১
  2. ১৯৬১
  3. ১৯৭১
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
১৯৭১
উত্তর
সঠিক উত্তর:
১৯৭১
ব্যাখ্যা
- অপারেটিং সিস্টেম বলতে কোনো কিছুকে পরিচালনার পদ্ধতিকে বোঝানো হয়।
- কম্পিউটারের ক্ষেত্রে অপারেটিং সিস্টেম বা পরিচালনা পদ্ধতি হচ্ছে ব্যবহারকারীর নির্দেশ অনুযায়ী কম্পিউটারের অভ্যন্তরে হার্ডওয়্যার বা অ্যাপ্লিকেশন প্রোগ্রামগুলোর মধ্যে কাজের সমন্বয় সাধন করে সমগ্র কার্যপ্রক্রিয়া পরিচালনার জন্য তৈরি প্রোগ্রাম বা সফটওয়‍্যার।
- অপারেটিং সিস্টেমকে সিস্টেম সফটওয়‍্যারও বলা হয়।
- অপারেটিং সিস্টেম অনেক রকম জটিল সূক্ষ্ম প্রোগ্রামের সমন্বয়ে গঠিত একটি সমন্বিত প্রোগ্রাম।
- ১৯৫১ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের জেনারেল মটর রিসার্চ ল্যাবরেটরি কর্তৃক IBM কর্পোরেশনের জন্য সর্বপ্রথম অপারেটিং সিস্টেম আবিষ্কৃত হয়।
- এটি তখন মেইনফ্রেম কম্পিউটারে ব্যবহার করা হত।
- ১৯৭১ সাল হতে পিসিতে অপারেটিং সিস্টেমের ব্যবহার শুরু হয়।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪৯৭.
মাল্টিটাস্কিং সক্ষমতা প্রথম কোন OS-এ চালু হয়েছিল?
  1. UNIX
  2. MS-DOS
  3. Windows 3.1
  4. Mac OS Classic
সঠিক উত্তর:
UNIX
উত্তর
সঠিক উত্তর:
UNIX
ব্যাখ্যা

◉ মাল্টিটাস্কিং অপারেটিং সিস্টেমের ইতিহাসে UNIX ছিল প্রথম বাণিজ্যিকভাবে সফল সিস্টেম যা প্রকৃত মাল্টিটাস্কিং সক্ষমতা প্রদান করেছিল।
এটি 1969 সালে বেল ল্যাবে বিকশিত হয় এবং 1970-এর দশকের শুরুতে মাল্টিটাস্কিং ফিচার চালু করে। UNIX একই সময়ে একাধিক প্রক্রিয়া (process) চালানোর সুযোগ দিত, যা প্রকৃত মাল্টিটাস্কিংয়ের সংজ্ঞা পূরণ করে।

UNIX:
- UNIX হচ্ছে মাল্টি ইউজার কম্পিউটার অপারেটিং সিস্টেম।
- ২০ শতকের শেষের দিকে ইউনিক্স অপারেটিং সিস্টেম ইন্টারনেট সার্ভার, ওয়ার্কস্টেশন এবং মেইনফ্রেম কম্পিউটারের জন্য ব্যাপকভাবে ব্যবহৃত হয়েছিল।
- Unix - একটি Open Source Operating System.
- UNIX অপারেটিং সিস্টেম ১৯৬৯ সালে যুক্তরাষ্ট্রের বেল ল্যাবরেটরীতে কেন থমসন ও ডেনিস রিচি প্রথম উদ্ভাবন করেন।
- তাঁরা একটি PDP-7 মিনিকম্পিউটারে জন্য UNIX- এর প্রথম সংস্করণ তৈরি করেছিলেন।
- কেন থমসন ও ডেনিস রিচি পরে কম্পিউটার বিজ্ঞানে মৌলিক অবদানের জন্য টুরিং পুরস্কার লাভ করেন।

অন্যান্য অপশনসমূহ, 
খ) MS-DOS (1981): এটি একটি সিঙ্গেল-টাস্কিং OS, মাল্টিটাস্কিং সাপোর্ট করত না।
গ) Windows 3.1 (1992): এটি "কো-অপারেটিভ মাল্টিটাস্কিং" ব্যবহার করত, তবে প্রকৃত প্রি-এম্পটিভ মাল্টিটাস্কিং নয়।
ঘ) Mac OS Classic (1984): প্রাথমিক সংস্করণগুলোতে মাল্টিটাস্কিংয়ের সীমিত ক্ষমতা ছিল, তবে UNIX-এর পরে এসেছে।

উৎস: ব্রিটানিকা।

৪৯৮.
BIOS/UEFI সক্রিয় হয় কোন ধাপে?
  1. OS Loading
  2. User Login
  3. Power On
  4. Application Running
সঠিক উত্তর:
Power On
উত্তর
সঠিক উত্তর:
Power On
ব্যাখ্যা

• কম্পিউটার চালু (Power On) করার সাথে সাথেই BIOS/UEFI সক্রিয় হয়।
- এটি প্রথমে POST (Power-On Self Test) সম্পন্ন করে, হার্ডওয়্যার পরীক্ষা করে এবং তারপর অপারেটিং সিস্টেম লোড করার প্রক্রিয়া শুরু করে।

• বুটিং (Booting):
-  বুটিং একটি কম্পিউটারকে চালু করা হলে তা সিপিইউ বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট প্রথমেই যাচাই করে নেয় যে কী-বোর্ড, মাউস, মনিটর ইত্যাদি যন্ত্রাংশ এর সঙ্গে সঠিকভাবে যুক্ত আছে কিনা।
- এই যাচাই করার প্রক্রিয়াকে বলে পোস্ট Power on self test (POST)।
- যদি এই যন্ত্রাংশগুলো সঠিক ভাবে যুক্ত থাকে, তা হলে সিপিইউ কম্পিউটারের অপারেটিং সিস্টেমকে হার্ডডিস্ক থেকে স্বয়ংক্রিয় ভাবে র‍্যামের মধ্যে তুলে নেয় এবং কম্পিউটারকে ব্যবহারকরীর নির্দেশ গ্রহণের জন্য প্রস্তুত করে।
- এই সামগ্রিক প্রক্রিয়াকে বলা হয় বুটিং (Booting)।
- অর্থাৎ বুটিং একটি স্বয়ক্রিয় প্রক্রিয়া, যা সম্পূর্ণ হওয়ার পরেই কম্পিউটারকে ব্যবহার করা হয়।

Booting-এর ধাপগুলো:
1) কম্পিউটার চালু (Power On ) করলে মাদারবোর্ডের ফার্মওয়্যার (BIOS/UEFI) সক্রিয় হয়।
2) POST (Power-On Self Test) হার্ডওয়্যার ঠিকমতো কাজ করছে কিনা চেক করা হয়। BIOS/UEFI হার্ডওয়্যার চেক করে (RAM, CPU, Keyboard, Monitor, Storage)।
3) Boot Loader Execution অপারেটিং সিস্টেমের boot manager (যেমন Windows Boot Manager বা GRUB) চালু হয়।
4) OS Loading → Bootloader নির্বাচিত Kernel মেমরিতে লোড করে। Kernel hardware initialize করে এবং প্রয়োজনীয় ড্রাইভার, সার্ভিস লোড করে। এরপর অপারেটিং সিস্টেম পূর্ণভাবে চালু হয়।
5) User Interface Ready ইউজার login করতে পারে এবং সিস্টেম ব্যবহার করতে পারে।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৪৯৯.
হুয়াওয়ে কোম্পানি নির্মিত অপারেটিং সিস্টেম কোনটি?
  1. ক) অ্যান্ড্রয়েড
  2. খ) আইওএস
  3. গ) হারমনি
  4. ঘ) উইন্ডোজ
সঠিক উত্তর:
গ) হারমনি
উত্তর
সঠিক উত্তর:
গ) হারমনি
ব্যাখ্যা
চীনা টেক জায়ান্ট হুয়াওয়ে উদ্ভাবিত নতুন অপারেটিং সিস্টেম হলো হারমনি। এটি ২০১৯ সালের ৯ আগস্ট প্রথম অবমুক্ত করা হয়। এটি মাইক্রোকার্নেলের উপর ভিত্তি করে নির্মাণ করা হয়। ইন্টারনেট অব থিংস বা সকল স্মার্ট ডিভাইসে এই অপারেটিং সিস্টেম ব্যবহার উপযোগী।
অ্যান্ড্রয়েড, আইওএস ও উইন্ডোজ অপারেটিং সিস্টেম যথাক্রমে গুগল, অ্যাপল ও মাইক্রোসফট নির্মিত অপারেটিং সিস্টেম।
(সূত্রঃ হুয়াওয়ে)
৫০০.
GUI ভিত্তিক অপারেটিং সিস্টেম কোনটি?
  1.  MS-DOS
  2. UNIX
  3. Linux
  4. Mac OS
সঠিক উত্তর:
Mac OS
উত্তর
সঠিক উত্তর:
Mac OS
ব্যাখ্যা

GUI ভিত্তিক অপারেটিং সিস্টেম হচ্ছে Mac OS। 

• অপারেটিং সিস্টেম
- কম্পিউটারকে স্বয়ংক্রিয়ভাবে পরিচালনা ও নিয়ন্ত্রণের জন্য যে প্রোগ্রাম বা প্রোগ্রাম সমষ্টি ব্যবহার করা হয় তাকে অপারেটিং সিস্টেম বলা হয়।

• ইন্টারফেস ভিত্তিক অপারেটিং সিস্টেমের প্রকারভেদ -