উত্তর
ব্যাখ্যা
• Correct Sentence: No sooner had he opened the book than he fell asleep.
- Bangla Meaning: বইটা খুলতে না খুলতেই সে ঘুমিয়ে পড়ল।
• No sooner had যুক্ত বাক্য গঠনের নিয়ম:
- No sooner had + subject + 1st clause (verb এর past participle) + than (not then) + subject + 2nd clause (verb এর past form).
- নিয়মানুযায়ী, প্রদত্ত বাক্যের 1st clause এ 'No sooner had' এর পর verb এর past participle 'opened' বসেছে, তাই পরবর্তী অংশে than + subject + verb এর past form 'fell' বসেছে।
- Fall -এর past form হলো 'fell' এবং past participle form হলো 'fallen'.
• উল্লেখ্য যে,
- No sooner had, Hardly had, Scarcely had এবং As soon as সবগুলোই ‘করতে না করতেই/ হতে না হতেই’ এ রকম অর্থে ব্যবহৃত হয় এবং এর প্রথম অংশ Past Perfect এবং ২য় অংশে Past Indefinite হয়।
- সাধারণত No sooner had থাকলে পরের অংশে than (then নয়) ব্যবহৃত হয়।
- Hardly had থাকলে পরের অংশে when ব্যবহৃত হয়।
- Scarcely had থাকলে পরের অংশে when (than নয়) ব্যবহৃত হয়।
- As soon as থাকলে পরের অংশে শুধু কমা বসে, অন্য কোনো শব্দ ব্যবহৃত হয় না।