বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

বানান ও বাক্যশুদ্ধি

মোট প্রশ্ন২,৬৯১এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

বানান ও বাক্যশুদ্ধি

PrepBank · পাতা / ২৭ · ৪০১৫০০ / ২,৬৯১

৪০১.
নিচের কোন শব্দগুচ্ছের সব বানান অশুদ্ধ?
  1. ক) ঊনষাট, অংক, স্কন্ধ
  2. খ) শ্রীমতী, প্রাণিরাজ্য, স্থায়ীত্ব
  3. গ) মৌন, সখ্য, ঐকতা
  4. ঘ) ঔজ্জল্যতা, অনুদিত, নূর
সঠিক উত্তর:
ঘ) ঔজ্জল্যতা, অনুদিত, নূর
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ঔজ্জল্যতা, অনুদিত, নূর
ব্যাখ্যা
অপশন ক) - এর ঊনষাট ও অংক - বানান দুটো অশুদ্ধ; স্কন্ধ শুদ্ধ।
শুদ্ধরূপ - উনষাট, অঙ্ক।

অপশন খ) - এর স্থায়ীত্ব বানানটি ভুল। শুদ্ধরূপ - স্থায়িত্ব

অপশন গ) এর মৌন, সখ্য শুদ্ধ হলেও ঐকতা ভুল।
শুদ্ধরূপ - ঐক্য/ একতা

অপশন ঘ) - এর সবগুলো বানান অশুদ্ধ।
শুদ্ধরূপ - ঔজ্জ্বল্য/ উজ্জ্বলতা, অনূদিত, নুর

উৎস : বাংলা একাডেমি আধুনিক অভিধান।
৪০২.
শুদ্ধ বানান -
  1. উত্তানশয়ণ
  2. উত্তনশয়ন
  3. উত্তানশয়ন
  4. উত্তাণশয়ন
সঠিক উত্তর:
উত্তানশয়ন
উত্তর
সঠিক উত্তর:
উত্তানশয়ন
ব্যাখ্যা
• শুদ্ধ বানান - 'উত্তানশয়ন'
- বিশেষ্য পদ।
- সংস্কৃত শব্দ।
- প্রকৃতি প্রত্যয়: উত্তান + শয়ন।
অর্থ:
- চিত হয়ে শয়ন।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৪০৩.
"তোমার তিরস্কার বা পুরস্কার কিছুই চাই না।" - নিম্নরেখ শব্দ দুটির -
  1. প্রথমটি অশুদ্ধ, দ্বিতীয়টি শুদ্ধ
  2. দুটিই অশুদ্ধ
  3. দ্বিতীয়টি অশুদ্ধ, প্রথমটি শুদ্ধ
  4. দুটোই শুদ্ধ
সঠিক উত্তর:
দুটোই শুদ্ধ
উত্তর
সঠিক উত্তর:
দুটোই শুদ্ধ
ব্যাখ্যা
"তোমার তিরস্কার বা পুরস্কার কিছুই চাই না।" - নিম্নরেখ শব্দ দুটির - শুদ্ধরূপের নিয়ম:
র- ধ্বনির পরে যদি অ, আ ভিন্ন অন্য স্বরধ্বনি থাকে, তবে তার পরে 'ষ' হয়।
যেমন- পরিষ্কার।

আবার,
র- ধ্বনির পরে যদি অ, আ স্বরধ্বনি থাকে তাহলে 'স' হবে।
যেমন- তিরস্কার, পুরস্কার।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- ড. সৌমিত্র শেখর; বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
৪০৪.
শুদ্ধ বানান কোনটি?
  1. ন্যয্য
  2. নিক্বণ
  3. নৃসংশ
  4. নূন্যতম
সঠিক উত্তর:
নিক্বণ
উত্তর
সঠিক উত্তর:
নিক্বণ
ব্যাখ্যা
• শুদ্ধ বানান: নিক্বণ। 
- বিশেষ্য পদ,
- এটি একটি তৎসম শব্দ। 

অর্থ:
- নিনাদ;
- ঝঙ্কার;
- ধ্বনি;
- মিষ্টি আওয়াজ।

অন্যান্য অশুদ্ধ শব্দগুলোর শুদ্ধরূপ হলো:
• শুদ্ধ বানান: ন্যায্য। 
- বিশেষণ পদ। 
অর্থ:
- যুক্তিযুক্ত;
- ন্যায়সঙ্গত;
- উচিত।

• শুদ্ধ বানান: নৃশংস।
- বিশেষণ পদ।
অর্থ:
- নির্দয়;
- ক্রূর;
- নিষ্ঠুর।

• শুদ্ধ বানান: ন্যূনতম। 
- বিশেষণ পদ।
অর্থ:
- সর্বনিম্ন। 

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৪০৫.
নিচের কোন বানানটি অশুদ্ধ?
  1. কূটনীতি
  2. ক্রীড়া
  3. খেলোয়ার
  4. কুঞ্ঝটিকা
সঠিক উত্তর:
খেলোয়ার
উত্তর
সঠিক উত্তর:
খেলোয়ার
ব্যাখ্যা
• অশুদ্ধ বানান - খেলোয়ার। 

• শুদ্ধ বানান- খেলোয়াড়। 
- সংস্কৃত শব্দ
- বিশেষ্য ও বিশেষণ উভয়পদ হিসেবে ব্যবহৃত হয়। 
অর্থ:
- যে খেলা করে; যে খেলায় অংশগ্রহণ করে। 
-  ক্রীড়াপটু;
- যে ভালো খেলতে পারে। 

• অপশনে প্রদত্ত কূটনীতি, ক্রীড়া ও কুঞ্ঝটিকা বানানগুলো শুদ্ধ। 

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান এবং অভিগম্য অভিধান।
৪০৬.
নিচের কোন বানানটি অশুদ্ধ?
  1. ক) প্রতিমুহূর্ত
  2. খ) সংশপ্তক
  3. গ) চিরায়ুষ্মান
  4. ঘ) মুষিক
সঠিক উত্তর:
ঘ) মুষিক
উত্তর
সঠিক উত্তর:
ঘ) মুষিক
ব্যাখ্যা
মুষিক শব্দটির শুদ্ধ বানান- মূষিক। যার অর্থ ইঁদুর।
উৎসঃ‌ শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা এবং বাংলা একাডেমির ডিকশনারি।
৪০৭.
‘পিপিলিকা আর মরিচিকার পিছু ধাওয়া করা একই কথা।’ বাক্যটি অশুদ্ধ কী কারণে?
  1. ক) বাগধারা জনিত
  2. খ) বানান জনিত
  3. গ) প্রবাদ জনিত
  4. ঘ) যোগ্যতা জনিত
সঠিক উত্তর:
খ) বানান জনিত
উত্তর
সঠিক উত্তর:
খ) বানান জনিত
ব্যাখ্যা
‘পিপিলিকা আর মরিচিকার পিছু ধাওয়া করা একই কথা।’ বাক্যটি অশুদ্ধ কারণ বাক্যে পিপীলিকা এবং মরীচিকা বানান ভুলভাবে লেখা হয়েছে।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর এবং অভিগম্য অভিধান
৪০৮.
কোন বানানটি শুদ্ধ?
  1. শীতাতপ
  2. শীততাপ
  3. শিতাতপ
  4. শিততাপ
সঠিক উত্তর:
শীতাতপ
উত্তর
সঠিক উত্তর:
শীতাতপ
ব্যাখ্যা
• শুদ্ধ বানান 'শীতাতপ'
- বিশেষ্য পদ।
- সংস্কৃত শব্দ।
- প্রকৃতি প্রত্যয় = শীত + আতপ। 
অর্থ:
- শৈত্য ও উষ্ণতা।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৪০৯.
নিচের কোন বানানগুচ্ছের সবগুলো বানানই অশুদ্ধ?
  1. নিক্কণ, সূচগ্র, অনুর্ধ্ব
  2. অনূর্বর, ঊর্ধ্বগামী, শুদ্ধ্যশুদ্ধি
  3. ভূরিভূরি, ভূঁড়িওয়ালা, মাতৃস্বসা
  4. রানি, বিকিরণ, দুরতিক্রম্য
সঠিক উত্তর:
নিক্কণ, সূচগ্র, অনুর্ধ্ব
উত্তর
সঠিক উত্তর:
নিক্কণ, সূচগ্র, অনুর্ধ্ব
ব্যাখ্যা
• অপশন (ক) এর সবগুলো বানানই অশুদ্ধ।
- বানানগুলোর শুদ্ধরূপ হলো: নিক্বণ, সূচ্যগ্র ও অনূর্ধ্ব।

অন্যদিকে,
(খ) অপশনের অনূর্বর বানানটি অশুদ্ধ। এর শুদ্ধরূপ- অনুর্বর। 
(গ) অপশনের ভূঁড়িওয়ালা শব্দের শুদ্ধরুপ যথাক্রমে - ভুঁড়িওয়ালা ।
(ঘ) অপশনের সবগুলো বানানই শুদ্ধ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৪১০.
নিম্নের কোন বানানটি সঠিক?
  1. ক) ইয়িত্বা
  2. খ) ইয়ত্ত্বা
  3. গ) ইয়াত্ত্বা
  4. ঘ) ইয়ত্তা
সঠিক উত্তর:
ঘ) ইয়ত্তা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ইয়ত্তা
ব্যাখ্যা

- ইয়িত্বা, ইয়ত্ত্বা, ইয়াত্ত্বা শব্দ তিনটির শুদ্ধ রূপ - ইয়ত্তা
ইয়ত্তা (বিশেষ্য)
পরিমাণ; সংখ্যা।

উৎস: বাংলা ভাষার নিয়ম কানুন, হায়াৎ মাহমুদ

৪১১.
শুদ্ধ বানান কোনটি?
  1. পুনরুজ্জীবন
  2. পুনরূজ্জীবন
  3. পুনঃরুজ্জীবন
  4. পুনঃরূজ্জীবন
সঠিক উত্তর:
পুনরুজ্জীবন
উত্তর
সঠিক উত্তর:
পুনরুজ্জীবন
ব্যাখ্যা
• শুদ্ধ বানান - পুনরুজ্জীবন
- শব্দটি বিশেষ্য।
- এটি সংস্কৃত শব্দ।
- অর্থ: নতুন জীবনলাভ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৪১২.
শুদ্ধ বাক্য নির্ণয় করুন-
  1. বিদ্যান ব্যক্তিগণ দারিদ্যের শিকার হন।
  2. দীনতা প্রশংসনীয় নয়।
  3. নীরোগী লোকেরা যথার্থ সুখী।
  4. আমার বড় দুরাবস্থা।
সঠিক উত্তর:
দীনতা প্রশংসনীয় নয়।
উত্তর
সঠিক উত্তর:
দীনতা প্রশংসনীয় নয়।
ব্যাখ্যা

 • দীনতা প্রশংসনীয় নয়।- বাক্যটি শুদ্ধ।

অন্যদিকে,
অশুদ্ধ বাক্য:আমার বড় দুরাবস্থা। 
শুদ্ধ বাক্য:দুআমার বড় দুরবস্থা।

অশুদ্ধ বাক্য: বিদ্যান ব্যক্তিগণ দারিদ্যের শিকার হন। 
শুদ্ধ বাক্য: বিদ্বান ব্যক্তিগণ দারিদ্যের শিকার হন। 

অশুদ্ধ বাক্য: নীরোগী লোকেরা যথার্থ সুখী। 
শুদ্ধ বাক্য: নীরোগ লোক যথার্থ সুখী।

উৎস: উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ ও বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৪১৩.
কোন বানানটি শুদ্ধ?
  1. ক) নীরিক্ষণ
  2. খ) নিরীক্ষণ
  3. গ) নীরিক্ষন
  4. ঘ) নিরীক্ষন
সঠিক উত্তর:
খ) নিরীক্ষণ
উত্তর
সঠিক উত্তর:
খ) নিরীক্ষণ
ব্যাখ্যা
শুদ্ধ বানান-  
নিরীক্ষণ
(বিশেষ্য) 
- সংস্কৃত শব্দ 
- প্রকৃতি প্রত্যয় = নির্‌+√ঈক্ষ্‌+অক
অর্থ: যত্ন সহকারে অবলোকন, গভীরভাবে পর্যবেক্ষণ। 

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
৪১৪.
কোন বাক্যটি শুদ্ধ?
  1. অধ্যাপনাই ছাত্রদের তপস্যা।
  2. তোমাকে দেখে সে আশ্চর্য হয়েছে।
  3. ছেলেটি বংশের মুখে চুনকালি দিল।
  4. আমি সন্তোষ হলাম।
সঠিক উত্তর:
ছেলেটি বংশের মুখে চুনকালি দিল।
উত্তর
সঠিক উত্তর:
ছেলেটি বংশের মুখে চুনকালি দিল।
ব্যাখ্যা
অশুদ্ধ বাক্য: ছেলেটি বংশের মাথায় চুনকালি দিল।
শুদ্ধ বাক্য: ছেলেটি বংশের মুখে চুনকালি দিল।

অন্যদিকে:
অশুদ্ধ বাক্য: আমি সন্তোষ হলাম।
শুদ্ধ বাক্য: আমি সন্তুষ্ট হলাম।

অশুদ্ধ বাক্য: তোমাকে দেখে সে আশ্চর্য হয়েছে।
শুদ্ধ বাক্য: তোমাকে দেখে সে আশ্চর্যান্বিত হয়েছে।

অশুদ্ধ বাক্য: অধ্যাপনাই ছাত্রদের তপস্যা।
শুদ্ধ বাক্য: অধ্যয়নই ছাত্রদের তপস্যা।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৪১৫.
শুদ্ধ বাক্য-
  1. একটা গোপন কথা বলি।
  2. এ কথা প্রমাণ হয়েছে।
  3. তার সৌজন্যে মুগ্ধ হয়েছি।
  4. বিদ্যান মূর্খ অপেক্ষা শ্রেয়।
সঠিক উত্তর:
তার সৌজন্যে মুগ্ধ হয়েছি।
উত্তর
সঠিক উত্তর:
তার সৌজন্যে মুগ্ধ হয়েছি।
ব্যাখ্যা

 • শুদ্ধ বাক্য: তার সৌজন্যে মুগ্ধ হয়েছি।

তাছাড়া,
অশুদ্ধ বাক্য: একটা গোপন কথা বলি।।
শুদ্ধ বাক্য: একটা গোপনীয় কথা বলি।

অশুদ্ধ বাক্য: এ কথা প্রমাণ হয়েছে।
শুদ্ধ বাক্য: এ কথা প্রমাণিত হয়েছে।

অশুদ্ধ বাক্য: বিদ্যান মূর্খ অপেক্ষা শ্রেয়। 
শুদ্ধ বাক্য:  বিদ্বান মূর্খ অপেক্ষা শ্রেয়।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৪১৬.
ভুল বানান কোনটি?
  1. অভ্যন্তরীন
  2. আদ্যন্ত
  3. আদ্যিকাল
  4. আদ্যোপান্ত
সঠিক উত্তর:
অভ্যন্তরীন
উত্তর
সঠিক উত্তর:
অভ্যন্তরীন
ব্যাখ্যা
• ভুল বানান - অভ্যন্তরীন।
- শুদ্ধ বানান - অভ্যন্তরীণ। 
- শব্দটি বিশেষণ। 
- এটি সংস্কৃত শব্দ।
- অর্থ: মধ্যবর্তী, অভ্যন্তরে আছে এমন। 

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৪১৭.
শুদ্ধ বানান কোনটি?
  1. বুদ্ধিজীবি
  2. প্রজ্জ্বল
  3. অন্তঃজগৎ
  4. গোধূলি
সঠিক উত্তর:
গোধূলি
উত্তর
সঠিক উত্তর:
গোধূলি
ব্যাখ্যা

• শুদ্ধ বানান - 'গোধূলি'
অর্থ:
১. গোরুর পাল ধূলি উড়িয়ে ঘরে ফেরার সময়, সূর্যাস্তের সময়, সায়ংকাল, সন্ধ্যাকাল।
২. (আল.) শেষজীবন।

অন্যদিকে,
- অন্তঃজগৎ → অন্তর্জগত,
- প্রজ্জ্বল →প্রোজ্জ্বল,
- বুদ্ধিজীবি → বুদ্ধিজীবী।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৪১৮.
নিচের কোন বানানটি শুদ্ধ নয়?
  1. ক) মরীচিকা
  2. খ) পাণিনি
  3. গ) উন্মীলীত
  4. ঘ) ত্র্যহস্পর্শ
সঠিক উত্তর:
গ) উন্মীলীত
উত্তর
সঠিক উত্তর:
গ) উন্মীলীত
ব্যাখ্যা
বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে, 
'উন্মীলীত'- বানানটি শুদ্ধ নয়। 
এর শুদ্ধ রূপ: 'উন্মীলিত'।

উন্মীলিত (বিশেষণ): 
- সংস্কৃত শব্দ।
- শব্দার্থ: উন্মীলন হয়েছে এমন,  বিকশিত, প্রস্ফুটিত। 

তাছাড়া, 
'মরীচিকা' শব্দের অর্থ- মরুভূমিতে সূর্যের কিরণে জল ভ্রান্তি।
'পাণিনি' শব্দের অর্থ- খ্রিষ্টপূর্ব পঞ্চম শতকের সংস্কৃত ব্যাকরণপ্রণেতা। 
'ত্র্যহস্পর্শ'  শব্দের অর্থ- একদিনে তিন তিথির যোগ।  

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
৪১৯.
কোন বানানটি শুদ্ধ নয়?
  1. শূদ্র
  2. স্বত্ব
  3. যন্ত্রনা
  4. সমীচীন
সঠিক উত্তর:
যন্ত্রনা
উত্তর
সঠিক উত্তর:
যন্ত্রনা
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
'যন্ত্রনা' - বানানটি অশুদ্ধ।
- এর শুদ্ধ বানান: 'যন্ত্রণা'।

• 'যন্ত্রনা' শব্দের অর্থ:
- পীড়া, যাতনা।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান। 
৪২০.
নিচের কোনটি শুদ্ধ বানান?
  1. মরুদ্যান
  2. ভবিষ্যৎবানী
  3. বিভিষিকা
  4. ভূতুড়ে
সঠিক উত্তর:
ভূতুড়ে
উত্তর
সঠিক উত্তর:
ভূতুড়ে
ব্যাখ্যা

• শুদ্ধ বানান - ভূতুড়ে।

অর্থ:
১ ভূতপ্রেতসম্বন্ধীয় (ভূতুড়ে কাহিনি)। 
২ ভূতপ্রেতঘটিত (ভূতুড়ে কাজ)।
৩ অবিশ্বাস্য।

অন্যদিকে,

- বিভিষিকা →  বিভীষিকা, 
- ভবিষ্যৎবানী →  ভবিষ্যদ্‌বাণী, 
- মরুদ্যান →  মরূদ্যান।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা একাডেমি।

৪২১.
নিচের কোনটি শুদ্ধ?
  1. ক) চন্ডালীকা
  2. খ) চন্ডালীনি
  3. গ) চণ্ডাল
  4. ঘ) চন্ডী
সঠিক উত্তর:
গ) চণ্ডাল
উত্তর
সঠিক উত্তর:
গ) চণ্ডাল
ব্যাখ্যা
বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
চণ্ডাল বানানটি শুদ্ধ।


'চণ্ডাল' শব্দের অর্থ:
- 'নিষ্ঠুর প্রকৃতির; হৃদয়হীন'। 

 অন্যগুলোর শুদ্ধ বানান -
⇒ চন্ডালীকা -চণ্ডালিকা।
⇒ চন্ডালীনি - চণ্ডালিনি।
⇒ চন্ডী - চণ্ডী।

উৎস : বাংলা বানান অভিধান, বাংলা একাডেমি।
৪২২.
শুদ্ধ বানান কোনটি?
  1. সাক্ষরতা
  2. স্বাক্ষরতা
  3. সাক্ষ্যরতা
  4. স্বাক্ষ্যরতা
সঠিক উত্তর:
সাক্ষরতা
উত্তর
সঠিক উত্তর:
সাক্ষরতা
ব্যাখ্যা
• শুদ্ধ বানান - সাক্ষরতা
- শব্দটি বিশেষ্য।
- এটি সংস্কৃত শব্দ।
- অর্থ: অক্ষর পরিচয়, অক্ষরজ্ঞান।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৪২৩.
"এই দূরবীক্ষণ দিয়ে চাঁদের পৃষ্ঠ স্পষ্ট দেখা যায়।" - বাক্যে কোন ধরনের ভুল রয়েছে?
  1. ভুল নেই
  2. বানানজনিত ভুল
  3. উপমাজনিত 
  4. প্রত্যয়জনিত
সঠিক উত্তর:
ভুল নেই
উত্তর
সঠিক উত্তর:
ভুল নেই
ব্যাখ্যা

সঠিক উত্তর হলো: ক) ভুল নেই।

ব্যাখ্যা:
বাক্যটি হলো: “এই দূরবীক্ষণ দিয়ে চাঁদের পৃষ্ঠ স্পষ্ট দেখা যায়।”
এই বাক্যটি বাংলা ব্যাকরণ, বানান, এবং অর্থের দিক থেকে সঠিক। 

অন্যান্য অপশন,
বানান: ‘দূরবীক্ষণ’, ‘চাঁদের’, ‘পৃষ্ঠ’, ‘স্পষ্ট’, এবং ‘যায়’ শব্দগুলোর বানান সঠিক এবং প্রমিত বাংলা বানানরীতি অনুসারে লেখা।

যোগ্যতা: বাক্যটি অর্থপূর্ণ এবং স্পষ্টভাবে বোঝায় যে দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে চাঁদের পৃষ্ঠ পরিষ্কারভাবে দেখা সম্ভব। শব্দগুলোর ব্যবহার যথাযথ এবং বাক্যের গঠন সঠিক।

প্রত্যয়: বাক্যে ব্যবহৃত শব্দগুলোর প্রত্যয় (যেমন: ‘চাঁদের’ শব্দে ‘-এর’ সম্বন্ধপদ, ‘যায়’ শব্দে ক্রিয়াপ্রত্যয়) সঠিকভাবে ব্যবহৃত হয়েছে।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান; ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ, বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি  (২০১৯ সংস্করণ), মাধ্যমিক বাংলা দ্বিতীয় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৪২৪.
শুদ্ধ বানান –
  1. তত্তাবধান
  2. আটপৌরে
  3. কুজ্জটিকা
  4. ইত্যকার
সঠিক উত্তর:
আটপৌরে
উত্তর
সঠিক উত্তর:
আটপৌরে
ব্যাখ্যা
• শুদ্ধ বানান – 'আটপৌরে'
- এটি একটি বিশেষণ পদ।

অন্যদিকে,
ইত্যকার – ইত্যাকার,
কুজ্জটিকা – কুজ্ঝটিকা,
তত্তাবধান – তত্ত্বাবধান।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৪২৫.
সঠিক বানান নয় কোনটি?
  1. ধরণি
  2. মূর্ছা
  3. গুণ
  4. প্রানী
সঠিক উত্তর:
প্রানী
উত্তর
সঠিক উত্তর:
প্রানী
ব্যাখ্যা
অশুদ্ধ বানান: প্রানী।

শুদ্ধ বানান: প্রাণী (বিশেষ্য পদ),
- সংস্কৃত শব্দ।
- প্রকৃতি-প্রত্যয়: (প্রাণ + ইন্),
অর্থ:
- মানুষ পশু পাখি কীটপতঙ্গ প্রভৃতি জীব।

অন্যদিকে,
• ধরণি (বিশেষ্য পদ),
অর্থ: পৃথিবী, ধরা, যে সবকিছু ধারণ করে।

• মূর্ছা (বিশেষ্য পদ),
অর্থ: অচৈতন্য অবস্থা; মোহপ্রাপ্তি।

• গুণ (বিশেষ্য পদ),
অর্থ: ধর্ম স্বভাব, প্রকৃতি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৪২৬.
নিচের কোনটি শুদ্ধ বানান?
  1. মহর্শি
  2. মহর্ষি
  3. মহর্সি
  4. মহর্ষী
সঠিক উত্তর:
মহর্ষি
উত্তর
সঠিক উত্তর:
মহর্ষি
ব্যাখ্যা
শুদ্ধ বানান - মহর্ষি
- সংস্কৃত শব্দ।
- প্রকৃত-প্রত্যয় = [মহান্ + ঋষি]
অর্থ: ঋষিশ্রেষ্ঠ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৪২৭.
স্বভাবতই ‘ণ’ হয় কোন শব্দে?
  1. ক) চিক্কণ
  2. খ) বেণু
  3. গ) লণ্ঠন
  4. ঘ) ক ও খ উভয়ই
সঠিক উত্তর:
ঘ) ক ও খ উভয়ই
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ক ও খ উভয়ই
ব্যাখ্যা

কতগুলো শব্দে স্বভাবতই মূর্ধন্য-ণ হয়।
যেমনঃ
চাণক্য মাণিক্য গণ, বাণিজ্য লবণ মণ
বেণু বীণা কঙ্কণ কণিকা।
কল্যাণ শোণিত মণি, স্থাণু গুণ পুণ্য বেণী
ফণী অণু বিপণি গণিকা।
আপণ লাবণ্য বাণী, নিপুণ ভণিতা পাণি
গৌণ কোণ ভাণ পণ শাণ।
চিক্কণ নিক্বণ তূণ, কফণি (কনুই) বণিক গুণ
গণনা পিণাক পণ্য বাণ।

সূত্র: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি

৪২৮.
নিচের কোনটি প্রমিত বানান?
  1. স্নেহাশিস 
  2. স্নেহাশীষ 
  3. স্নেহশিষ 
  4. স্নেহশীষ 
সঠিক উত্তর:
স্নেহাশিস 
উত্তর
সঠিক উত্তর:
স্নেহাশিস 
ব্যাখ্যা

•  বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
- সঠিক বানান- স্নেহাশিস ।
- শব্দটির অর্থ- স্নেহাশীর্বাদ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৪২৯.
’আভরণ'
  1. ক) অলংকার
  2. খ) গাছের বাকল
  3. গ) আচ্ছদন
  4. ঘ) জিনিসপত্র
সঠিক উত্তর:
ক) অলংকার
উত্তর
সঠিক উত্তর:
ক) অলংকার
ব্যাখ্যা
• আভরণ (বিশেষ্য)
- সংস্কৃত শব্দ
- প্রকৃতি প্রত্যয় = [আ+√ভৃ+অন]
অর্থ: ভূষণ, অলংকার, গহনা।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৪৩০.
নিচের কোন বানানটি শুদ্ধ?
  1. নিরঃবধি
  2. ঘূর্নিঝড়
  3. লন্ঠন
  4. সুবর্ন
  5. কোনটিই নয়
সঠিক উত্তর:
লন্ঠন
উত্তর
সঠিক উত্তর:
লন্ঠন
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
'লন্ঠন'- শব্দটির বানান শুদ্ধ।
কারণ, 
'ণ-ত্ব' বিধানের নিয়ম অনুসারে বিদেশি শব্দে ‘ণ’ লেখার প্রয়োজন নেই। 'লন্ঠন' - ইংরেজি শব্দ।

অন্য অপশনের অশুদ্ধ শব্দের শুদ্ধ বানান:
নিরঃবধি- নিরবধি, 
ঘূর্নিঝড় - ঘূর্ণিঝড়,
সুবর্ন - সুবর্ণ।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
৪৩১.
কোনটি শুদ্ধ বানান?
  1. ইন্দ্রযালিক
  2. মনোহারিণী
  3. কুসংষ্কার
  4. সন্তোস
সঠিক উত্তর:
মনোহারিণী
উত্তর
সঠিক উত্তর:
মনোহারিণী
ব্যাখ্যা
• শুদ্ধ বানান - মনোহারিণী
- এটি একটি বিশেষণ পদ।
শব্দের অর্থ:
- উচ্চ পদমর্যাদাসম্পন্ন মহিলা।

অন্যদিকে,
- ইন্দ্রযালিক - ইন্দ্রজালিক,
- কুসংষ্কার - কুসংস্কার,
- সন্তোস - সন্তোষ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৪৩২.
কোনটি শুদ্ধ বাক্য?
  1. ক) নির্বাচন উপলক্ষ্যে সারা দেশব্যাপী কঠোর নিরাপত্তা ব্যবস্থাগ্রহণ করা হয়েছে।
  2. খ) নির্বাচন উপলক্ষ্যে পুরোদেশে কঠোর নিরাপত্তা ব্যবস্থাগ্রহণ করা হয়েছে।
  3. গ) নির্বাচন উপলক্ষ্যে দেশব্যাপী কঠোর নিরাপত্তা ব্যবস্থাগ্রহণ করা হয়েছে।
  4. ঘ) কোনটিই নয়।
সঠিক উত্তর:
গ) নির্বাচন উপলক্ষ্যে দেশব্যাপী কঠোর নিরাপত্তা ব্যবস্থাগ্রহণ করা হয়েছে।
উত্তর
সঠিক উত্তর:
গ) নির্বাচন উপলক্ষ্যে দেশব্যাপী কঠোর নিরাপত্তা ব্যবস্থাগ্রহণ করা হয়েছে।
ব্যাখ্যা
নির্বাচন উপলক্ষ্যে দেশব্যাপী কঠোর নিরাপত্তা ব্যবস্থাগ্রহণ করা হয়েছে। - বাক্যটি শুদ্ধ।

• নির্বাচন উপলক্ষ্যে সারা দেশব্যাপী কঠোর নিরাপত্তা ব্যবস্থাগ্রহণ করা হয়েছে। - বাক্যে 'সারা দেশব্যাপী' বাগ্‌ভঙ্গিটির ব্যবহার বাহুল্য দোষে দুষ্ট। 'দেশব্যাপী' শব্দের অর্থ সারা দেশ। সুতরাং দেশব্যাপীর পুর্বে অযথা 'সারা' লেখা সমীচীন নয়। এটি বাক্যটিকে অশুদ্ধ, মেদবহুল, ও অসুন্দর করে দিয়েছে।

লিখতে হবে: নির্বাচন উপলক্ষ্যে দেশব্যাপী কঠোর নিরাপত্তা ব্যবস্থাগ্রহণ করা হয়েছে।

উৎস: প্রমিত বাংলা ব্যকরণ ও নির্মিতি - ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।
৪৩৩.
নিচের কোন বাক্যটি শুদ্ধ?
  1. ক) আইনত অনুসারে তিনি একাজ করতে পারেন না।
  2. খ) এটা অপক্ক হাতের লেখা।
  3. গ) বৃক্ষটি মূলসহ উৎপাটিত হইয়াছে।
  4. ঘ) মেয়েটি সুকেশী ও সুহাসি।
সঠিক উত্তর:
গ) বৃক্ষটি মূলসহ উৎপাটিত হইয়াছে।
উত্তর
সঠিক উত্তর:
গ) বৃক্ষটি মূলসহ উৎপাটিত হইয়াছে।
ব্যাখ্যা

শুদ্ধ বাক্যঃ
- আইনত তিনি একাজ করতে পারেন না।
- এটা কাঁচা হাতের লেখা।
- বৃক্ষটি মূলসহ উৎপাটিত হইয়াছে।
- মেয়েটি সুকেশী ও সুহাসিনী।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

৪৩৪.
কোন বানানটি শুদ্ধ?
  1. অভীভুত
  2. অভিভুত
  3. অভীভূত
  4. অভিভূত
সঠিক উত্তর:
অভিভূত
উত্তর
সঠিক উত্তর:
অভিভূত
ব্যাখ্যা
• শুদ্ধ বানান - অভিভূত
- এটি একটি বিশেষণ পদ।
- এটি সংস্কৃত ভাষা হতে আগত।

শব্দের অর্থ:
- বিহ্বল।
- ভাবাবিষ্ট।
- পরাভূত।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৪৩৫.
'টেস্ট পরীক্ষা' এর সঠিক উচ্চারণ কোনটি?
  1. ক) টেস্‌ট্‌ পোরিক্‌খা
  2. খ) টেস্ট্‌ পরিখ্কা‌
  3. গ) টেস্‌ট পরিখ্‌কা
  4. ঘ) টেস্ট পোরিক্ষা
সঠিক উত্তর:
ক) টেস্‌ট্‌ পোরিক্‌খা
উত্তর
সঠিক উত্তর:
ক) টেস্‌ট্‌ পোরিক্‌খা
ব্যাখ্যা
- উল্লেখিত প্রশ্নের সঠিক উচ্চারণ হচ্ছে টেস্‌ট্‌ পোরিক্‌খা।

• টেস্ট পরীক্ষা:
- এর সঠিক উচ্চারণ হচ্ছে টেস্‌ট্‌ পোরিক্‌খা।
- এর অর্থ হচ্ছে চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণের পূর্বে যোগ্যতা যাচাইয়ের পরীক্ষা।

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
৪৩৬.
কোন শব্দগুচ্ছের সবগুলো বানানই শুদ্ধ?
  1. ভবিষ্যৎ, ভৌগলিক, যক্ষা
  2. যশলাভ, সদ্যোজাত, সংবর্ধনা
  3. স্বায়ত্তশাসন, অভ্যন্তর, উপর্যুক্ত
  4. ঐক্যতান, কেবলমাত্র, জন্মবার্ষিক
  5. কোনটিই নয়
সঠিক উত্তর:
স্বায়ত্তশাসন, অভ্যন্তর, উপর্যুক্ত
উত্তর
সঠিক উত্তর:
স্বায়ত্তশাসন, অভ্যন্তর, উপর্যুক্ত
ব্যাখ্যা
তৃতীয় শব্দগুচ্ছের সবগুলো বানান শুদ্ধ। প্রথম শব্দ গুচ্ছের ২টি, দ্বিতীয় শব্দগুচ্ছের ১ টি ও চতুর্থ শব্দগুচ্ছের ২ টি বানান ভুল।
ভুল বানানগুলোর শুদ্ধরূপ - ভৌগলিক = ভৌগোলিক, যক্ষা = যক্ষ্মা, যশলাভ = যশোলাভ, ঐক্যতান = ঐকতান, কেবলমাত্র = কেবল।
৪৩৭.
নিচের কোনটি অশুদ্ধ?
  1. সমীচীন 
  2. সমাহীত 
  3. সমীক্ষিত 
  4. সমীকরণ 
সঠিক উত্তর:
সমাহীত 
উত্তর
সঠিক উত্তর:
সমাহীত 
ব্যাখ্যা

• অশুদ্ধ বানান- সমাহীত। 

• শুদ্ধ বানান: সমাহিত।
- শব্দটি বিশেষণ পদ। 
- এটি একটি সংস্কৃত শব্দ। 
অর্থ:
- সমাধিস্থ। 
- ধ্যানমগ্ন।
- মীমাংসিত।
- সম্পাদিত। 
- অবহিত।

স্ত্রীবাচক শব্দ- সমাহিতা/শমাহিতা।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান। 

৪৩৮.
নিচের কোন বানানটি অশুদ্ধ?
  1. নিষ্প্রাণ
  2. আয়ুস্কাল
  3. ঘূর্ণ্যমান
  4. দৌরাত্ম্য
সঠিক উত্তর:
আয়ুস্কাল
উত্তর
সঠিক উত্তর:
আয়ুস্কাল
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
- আয়ুস্কাল এর শুদ্ধ বানান হবে আয়ুষ্কাল।

অন্যদিকে,
- 'নিষ্প্রাণ' বানানটি শুদ্ধ।

• 'ঘূর্ণ্যমান' বানানটি সঠিক। 

• দৌরাত্ম্য - বানানটি সঠিক।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের নিয়ম। 
৪৩৯.
নিচের কোন বানানটি প্রমিত নিয়ম অনুসারে অশুদ্ধ?
  1. মরণ
  2. মাস্টার
  3. ভূমিসাৎ
  4. মূর্চ্ছা
সঠিক উত্তর:
মূর্চ্ছা
উত্তর
সঠিক উত্তর:
মূর্চ্ছা
ব্যাখ্যা

• রেফের পর ব্যঞ্জনবর্ণের দ্বিত্ব হবেনা।
যেমনঃ অর্জ্জন, কর্ম্ম, কার্য্য, মূর্চ্ছা ইত্যাদির পরিবর্তে যথাক্রমে অর্জন, কর্ম, কার্য, মূর্ছা ইত্যাদি হবে।

অন্যদিকে,
• বিদেশি শব্দের বানানে মুর্ধন্য বর্ণ (ণ) লেখার প্রয়োজন হয়না।  
যেমন- পোশাক, মাস্টার। 

• ঋ, র, ষ এর পরে মূর্ধন্য 'ণ' হয়। 
যেমন - ঋণ, তৃণ, বর্ণ, বর্ণনা, কারণ, মরণ, ভীষণ, ভাষণ, উষ্ণ ইত্যাদি।

• সংস্কৃত 'সাৎ' প্রতয়যুক্ত পদে ষ হয় না।
যেমন - অগ্নিসাৎ, ধূলিসাৎ, ভূমিসাৎ ইত্যাদি। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি  (২০১৯ সংস্করণ)।

৪৪০.
নিচের কোন বাক্যটি অশুদ্ধ?
  1. দশচক্রে ভগবান ভূত
  2. বাংলাদেশ একটি উন্নতশীল রাষ্ট্র
  3. আগামীকাল কলেজ বন্ধ থাকবে
  4. মেয়েটি বিদুষী কিন্তু ঝগড়াটে
সঠিক উত্তর:
বাংলাদেশ একটি উন্নতশীল রাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
বাংলাদেশ একটি উন্নতশীল রাষ্ট্র
ব্যাখ্যা

শুদ্ধ বাক্য:
- বাংলা ভাষার শুদ্ধ প্রয়োগ হলো সৃজনশীলভাবে সঠিক বলা বা লেখা।
- এটি ব্যাকরণের নিয়ম মেনে করা হয়, যা ভাষাকে সুন্দর, মার্জিত এবং শৃঙ্খলাবদ্ধ রাখে।
- বাংলাদেশ একটি উন্নতশীল রাষ্ট্র → অশুদ্ধ। 
- বাংলাদেশ একটি উন্নয়নশীল রাষ্ট্র → শুদ্ধ।
- উন্নতশীল অশুদ্ধ কারণ এখানে বিশেষ্য পদ উন্নয়নশীল শুদ্ধ। 
---------------------
• বাংলায় বহুল প্রচলিত কিছু অশুদ্ধ বাক্য এবং তাদের শুদ্ধ রূপ নিচে দেওয়া হলো: 

- বিদ্বান মহিলা → অশুদ্ধ। 
- বিদুষী মহিলা → শুদ্ধ। 

- দশচক্রে ঈশ্বর ভূত → অশুদ্ধ। 
- দশচক্রে ভগবান ভূত → শুদ্ধ। 

- আসছে আগামীকাল কলেজ বন্ধ থাকবে → অশুদ্ধ।
- আগামীকাল কলেজ বন্ধ থাকবে → শুদ্ধ।

- আমি এ ঘটনা চাক্ষুষ প্রত্যক্ষ করেছি → অশুদ্ধ।
- আমি এ ঘটনা চাক্ষুষ দেখেছি / প্রত্যক্ষ করেছি → শুদ্ধ।

- মেয়েটি বিদ্বান কিন্তু ঝগড়াটে → অশুদ্ধ।
- মেয়েটি বিদুষী কিন্তু ঝগড়াটে → শুদ্ধ।

- আমি সাক্ষী দিব না → অশুদ্ধ।
- আমি সাক্ষ্য দেব না → শুদ্ধ।

- আমি গীতাঞ্জলী পড়েছি → অশুদ্ধ।
- আমি গীতাঞ্জলি পড়েছি → শুদ্ধ।

- আবশ্যকীয় বিছানাপত্র নিয়ে আসবেন → অশুদ্ধ।
- আবশ্যক বিছানাপত্র নিয়ে আসবেন → শুদ্ধ।

- গাছটি সমূলসহ উৎপাটিত হয়েছে → অশুদ্ধ।
- গাছটি সমূলে উৎপাটিত হয়েছে → শুদ্ধ।

- তিনি স্বস্ত্রীক কুমিল্লা বাস করেন → অশুদ্ধ।
- তিনি সস্ত্রীক কুমিল্লা বাস করেন → শুদ্ধ।

- এ কথা প্রমাণ হয়েছে। → অশুদ্ধ।
- এ কথা প্রমাণিত হয়েছে। → শুদ্ধ।

- পূর্বদিকে সূর্য উদয় হয়। → অশুদ্ধ।
- পূর্বদিকে সূর্য উদিত হয়। → শুদ্ধ।

- ঘটনা বর্ণনা হয়েছে। → অশুদ্ধ।
- ঘটনা বর্ণিত হয়েছে। → শুদ্ধ। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৪৪১.
শুদ্ধ বানান কোনটি?
  1. কূপমন্ডূক
  2. কূপমণ্ডূক
  3. কুপমণ্ডূক
  4. কুপমন্ডূক
সঠিক উত্তর:
কূপমণ্ডূক
উত্তর
সঠিক উত্তর:
কূপমণ্ডূক
ব্যাখ্যা

• শুদ্ধ বানান - কূপমণ্ডূক
- এটি একটি বিশেষ্য পদ।
- শব্দটি সংস্কৃত শব্দ।

শব্দের অর্থ:
- সীমাবদ্ধ জ্ঞানবিশিষ্ট।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৪৪২.
সঠিক বানান নির্ণয় করুন।
  1. বিদূষী
  2. বিদুষী
  3. বীদুষি
  4. বিদূষি
  5. বিদুষি
সঠিক উত্তর:
বিদুষী
উত্তর
সঠিক উত্তর:
বিদুষী
ব্যাখ্যা

• শুদ্ধ বানান - বিদুষী
- এটি একটি বিশেষণ পদ।
- শব্দটি সংস্কৃত ভাষা হতে আগত।

শব্দের অর্থ:
- বিদ্যাবতী নারী।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৪৪৩.
কোনটি শুদ্ধ বানান?
  1.  নিপীড়ীত
  2.  নিপিড়িত
  3. নীপিড়িত
  4. নিপীড়িত
সঠিক উত্তর:
নিপীড়িত
উত্তর
সঠিক উত্তর:
নিপীড়িত
ব্যাখ্যা

• শুদ্ধ বানান - নিপীড়িত
- এটি একটি বিশেষণ পদ।
- শব্দটি সংস্কৃত ভাষা হতে আগত।

শব্দের অর্থ:
- নির্যাতিত, নিগৃহীত।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৪৪৪.
বিদেশি শব্দের ক্ষেত্রে কোনটি ব্যবহারের প্রয়োজন নেই?
  1. ক) ণ
  2. খ) ষ
  3. গ) উভয়
  4. ঘ) কোনটি নয়
সঠিক উত্তর:
গ) উভয়
উত্তর
সঠিক উত্তর:
গ) উভয়
ব্যাখ্যা
• তৎসম শব্দের বানানে 'ণ' এবং 'ষ' - এর সঠিক ব্যবহারের নিয়মই ণত্ব, ষত্ব বিধান। 

• বাংলা, তদ্ভব ও বিদেশি শব্দের বানানে মূর্ধন্য-ণ ব্যবহৃত হয় না৷
তাছাড়া সমাসবদ্ধ শব্দে সাধারণত ণ-ত্ব বিধান খাটে না। এরূপ ক্ষেত্রে 'ন' হয়।

•  বাংলা ভাষায় সাধারণত মূর্ধন্য-ষ ধ্বনির ব্যবহার নেই। তাই দেশি, তদ্ভব ও বিদেশি শব্দের বানানে মূর্ধন্য-ষ লেখার প্রয়ােজন হয় না।
যে-সব তৎসম শব্দে ‘ষ’ রয়েছে তা বাংলায় অবিকৃত আছে।

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০১৯ সংস্করণ)।
৪৪৫.
কোন বানানটি অশুদ্ধ?
  1. নির্নিমেষ
  2. পটিয়সী
  3. ভস্মীভূত
  4. ইতঃপূর্বে
সঠিক উত্তর:
পটিয়সী
উত্তর
সঠিক উত্তর:
পটিয়সী
ব্যাখ্যা

• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
'পটিয়সী' - অশুদ্ধ বানান।

• 'পটিয়সী' এর শুদ্ধ বানান: পটীয়সী।
-----------------------
• 'পটীয়ান' শব্দের অর্থ:
- অত্যন্ত পটু, সুদক্ষ।

• 'পটীয়ান' এর স্ত্রীবাচক শব্দ - পটীয়সী।
----------------

অন্যদিকে,
কণ্ঠস্থ, ভস্মীভূত, ইতঃপূর্বে - বানানগুলো শুদ্ধ।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

৪৪৬.
নিচের কোন বানানটি অশুদ্ধ?  
  1. অন্তঃজগত
  2. অভ্যন্তরীণ
  3. দ্বন্দ্ব
  4. সম্প্রীতি
সঠিক উত্তর:
অন্তঃজগত
উত্তর
সঠিক উত্তর:
অন্তঃজগত
ব্যাখ্যা

শুদ্ধ বানান নয়অন্তঃজগত। 
-----------------------------------
• অশুদ্ধ বানান - অন্তঃজগত।
• শুদ্ধ বানান - 'অন্তর্জগৎ'।
• শব্দের অর্থ:
-  মনোজগৎ, ভাবলোক, চিন্তারাজ্য।

• অন্তর্জগৎ' শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ হলো- অন্তঃ + জগৎ।
• অন্তর্জগৎ' শব্দটি একটি বিশেষ্য পদ।
• অন্তর্জগৎ' একটি তৎসম বা সংস্কৃত শব্দ।
• অন্তর্জগৎ এর বিপরীত শব্দ - বহির্জগৎ।
• অন্তর্জগৎ' শব্দটি দুটি অংশ নিয়ে গঠিত: 'অন্তর্' (উপসর্গ) এবং 'জগৎ' (নামপদ/প্রকৃতি);
- এখানে 'অন্তর্' উপসর্গটি 'জগৎ' শব্দের সঙ্গে যুক্ত হয়ে 'অন্তর্জগৎ' শব্দটি তৈরি করেছে। 
--------------------------
অন্যদিকে,
- অভ্যন্তরীণ, দ্বন্দ্ব, সম্প্রীতি- শব্দগুলোর বানান শুদ্ধ। 

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৪৪৭.
শুদ্ধ বানান কোনটি?
  1. অনূযায়ী 
  2. পিঁপীলিকা
  3. কনীনিকা
  4. বীভিষীকা
সঠিক উত্তর:
কনীনিকা
উত্তর
সঠিক উত্তর:
কনীনিকা
ব্যাখ্যা

• শুদ্ধ বানান- কনীনিকা। 
- শব্দটি বিশেষ্য পদ।
- এটি একটি সংস্কৃত শব্দ।  


• 'অনূযায়ী' এর শুদ্ধ বানান - অনুযায়ী।
• 'পিঁপীলিকা' এর শুদ্ধ বানান-  পিপীলিকা। 
• 'বীভিষীকা' এর শুদ্ধ বানান-  বিভীষিকা। 

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৪৪৮.
নিচের কোন বানানটি শুদ্ধ নয়?
  1. ন্যূনতম
  2. নূপুর
  3. যুপকাষ্ঠ
  4. প্রাতরাশ
সঠিক উত্তর:
যুপকাষ্ঠ
উত্তর
সঠিক উত্তর:
যুপকাষ্ঠ
ব্যাখ্যা

• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
'যুপকাষ্ঠ' - বানানটি শুদ্ধ নয়। 
 এর শুদ্ধ বানান- যূপকাষ্ঠ। 

• 'যূপকাষ্ঠ' তৎসম বা সংস্কৃত শব্দ।

• 'যূপকাষ্ঠ' শব্দের অর্থ:
যে কাঠের ওপর রেখে পশু বলি দেওয়া হয়, হাড়িকাঠ।

অন্যদিকে,
- নূন্যতম শব্দের শুদ্ধ বানান - ন্যূনতম।
- নুপুর এর শুদ্ধ বানান - নূপুর।
- প্রাতঃরাশ শব্দের শুদ্ধ বানান - প্রাতরাশ।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

৪৪৯.
কোনটি শুদ্ধ বানান?
  1. নথিপত্র
  2. ণথিপত্র
  3. নতিপত্র
  4. নথিপত্ত
সঠিক উত্তর:
নথিপত্র
উত্তর
সঠিক উত্তর:
নথিপত্র
ব্যাখ্যা
• শুদ্ধ বানান - নথিপত্র

• নথিপত্র (বিশেষ্য)
- মিশ্র শব্দ (হিন্দি নথি+ সংস্কৃত পত্র)
অর্থ: কোন বিষয়ে এক সঙ্গে গেঁথে রাখা কাগজপত্র; দলিল দস্তাবেজ।

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
৪৫০.
নিচের কোন শব্দটি শুদ্ধ?
  1. ক) বীদ্রুপ
  2. খ) গড্ডালীকা
  3. গ) দারিদ্রতা
  4. ঘ) সম্ভবপর
  5. ঙ) কোনটিই নয়
সঠিক উত্তর:
ঘ) সম্ভবপর
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সম্ভবপর
ব্যাখ্যা

সঠিক শব্দঃ
- সম্ভবপর
- বিদ্রূপ/ বিদ্রুপ
- দরিদ্রতা
- গড্ডলিকা/ গড্ডালিকা

সোর্সঃ বাংলা একাডেমী অভিধান; বাংলা একাডেমি বাংলা বানান-অভিধান।

৪৫১.
নিচের কোন বানানটি অশুদ্ধ?
  1. মালদ্বিপ
  2. পর্তুগিজ
  3. বাঙালি
  4. গ্রিস
সঠিক উত্তর:
মালদ্বিপ
উত্তর
সঠিক উত্তর:
মালদ্বিপ
ব্যাখ্যা
• যে কোন দেশ, ভাষা ও জাতির নাম লিখতে ই/ঈ কার দেয়ার প্রশ্ন এলে তাতে নিশ্চিন্তে ই-কার (ি)) দেওয়া যাবে।
যেমন-
দেশ:
- গ্রিস, জার্মানি, হাঙ্গেরি, ইতালি ইত্যাদি।
- ব্যতিক্রম- মালদ্বীপ ও শ্রীলঙ্কা।

জাতি:
- বাঙালি, পর্তুগিজ, তুর্কি ইত্যাদি।

ভাষা:
- হিন্দি, আরবি, ফারসি ইত্যাদি।

উৎস:
১) লাইভ এমসিকিউ লেকচার।
২) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৩) বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৪৫২.
"ক্লাসে অনেক ছাত্রছাত্রীরা এসেছিল।" - বাক্যটি কী কারণে অশুদ্ধ?
  1. প্রত্যয়জনিত
  2. পদক্রম জনিত
  3. বহুবচনজনিত
  4. যোগ্যতার অভাব 
সঠিক উত্তর:
বহুবচনজনিত
উত্তর
সঠিক উত্তর:
বহুবচনজনিত
ব্যাখ্যা

বহুবচনের অপপ্রয়োগজনিত অশুদ্ধি:
- বহুত্ব বোঝাতে আমরা বহুবচন ব্যবহার করি। বিশেষ্য পদের সঙ্গে গুলি/গুলো/রা, এরা ইত্যাদি যুক্ত করে বহুবচন তৈরি করা হয়।
- স্মরণ রাখতে হবে যে বহুবচনের পরে দ্বিত্ব প্রয়োগ হয় না, অর্থাৎ কোনো শব্দকে এক বার বহুবচনে রূপান্তরিত করলে পুনরায় তার বহুত্ব অপ্রয়োজনীয়।
- তাই অগণিত, অনেক, বহু, যাবতীয়, সব ইত্যাদি যত বহুত্ববাচক যদি আছে, তাদের পরে সংশ্লিষ্ট বিশেষ্য পদের সঙ্গে গুলি/গুলো ইত্যাদি যুক্ত হবে না।

যেমন:
অশুদ্ধ: ক্লাসে অনেক ছাত্রছাত্রীরা এসেছিল।
শুদ্ধ: ক্লাসে অনেক ছাত্রছাত্রী এসেছিল।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৪৫৩.
কোনটি শুদ্ধ শব্দ?
  1. ক) প্রানি
  2. খ) প্রানী
  3. গ) প্রাণি
  4. ঘ) প্রাণী
সঠিক উত্তর:
ঘ) প্রাণী
উত্তর
সঠিক উত্তর:
ঘ) প্রাণী
ব্যাখ্যা
বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
'প্রাণী'- বানানটি শুদ্ধ। 

বাংলা একাডেমী আধুনিক বানান অভিধান অনুসারে
কিছু বানানের শুদ্ধরূপ
- শিরশ্ছেদ, 
- আকাঙ্ক্ষা, 
- ন্যূনতম,
- অপরাহ্ণ,
- জ্ঞানভূষিত, 

উৎস : বাংলা একাডেমি আধুনিক বানান অভিধান। 
৪৫৪.
কোনটি অশুদ্ধ বানান?
  1. শুশ্রূষা
  2. মুমূর্ষু
  3. সায়ত্ত্বশাসন
  4. সর্বস্বান্ত
সঠিক উত্তর:
সায়ত্ত্বশাসন
উত্তর
সঠিক উত্তর:
সায়ত্ত্বশাসন
ব্যাখ্যা
• অশুদ্ধ বানান - সায়ত্ত্বশাসন
- শুদ্ধ বানান - স্বায়ত্তশাসন।
- শব্দটি বিশেষ্য পদ।

অন্যদিকে,
- সর্বস্বান্ত, 
- মুমূর্ষু, 
- শুশ্রূষা।
উপরিউক্ত বানানগুলো শুদ্ধ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৪৫৫.
কোন বানানটি অশুদ্ধ?
  1. শাশ্বত
  2. প্রজ্বলিত
  3. জাজ্বল্যমান
  4. গমণ
সঠিক উত্তর:
গমণ
উত্তর
সঠিক উত্তর:
গমণ
ব্যাখ্যা
• 'গমণ'- বানানটি অশুদ্ধ। শব্দটির শুদ্ধরূপ: 'গমন'।
-------------------
অন্য অপশনগুলো সঠিক।
কারণ,  
• 'জাজ্জ্বল্যমান' এর শুদ্ধ বানান- জাজ্বল্যমান। 
• 'প্রোজ্বলিত' এর শুদ্ধ বানান- প্রজ্বলিত।
• 'শ্বাশত' এর শুদ্ধ বানান- শাশ্বত।

উৎস: বাংলা একাডেমি বাংলা বানান- অভিধান। 
৪৫৬.
নিচের কোন বাক্যটি সঠিক
  1. ক) গতকালের সভায় সকল সদস্যগণ উপস্থিত ছিলেন
  2. খ) ছেলেটি ভয়ংকর মেধাবী
  3. গ) নীরোগ লোক প্রকৃত অর্থেই সুখী
  4. ঘ) তিনি মোকদ্দমায় সাক্ষী দিবেন
সঠিক উত্তর:
গ) নীরোগ লোক প্রকৃত অর্থেই সুখী
উত্তর
সঠিক উত্তর:
গ) নীরোগ লোক প্রকৃত অর্থেই সুখী
ব্যাখ্যা

নীরোগ লোক প্রকৃত অর্থেই সুখী।বাক্যটি সঠিক

প্রশ্নের অন্যন্য অপশনগুলির সঠিক রূপ -
গতকালের সভায় সকল সদস্য উপস্থিত ছিলেন।
ছেলেটি অত্যন্ত মেধাবী।
তিনি মোকদ্দমায় সাক্ষ্য দিবেন।

উৎসঃ ভাষা - শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৪৫৭.
নিচের কোনটি শুদ্ধ বাক্য নয়?
  1. ক) তার বাবা একজন বুদ্ধিজীবী
  2. খ) সমুদয় সভ্য আসিয়াছেন
  3. গ) শামীমের চিঠি দেখে তিনি অবাক হলেন
  4. ঘ) তিনি আরোগ্য হইয়াছেন
সঠিক উত্তর:
ঘ) তিনি আরোগ্য হইয়াছেন
উত্তর
সঠিক উত্তর:
ঘ) তিনি আরোগ্য হইয়াছেন
ব্যাখ্যা

সঠিক বাক্যসমূহ-
তার বাবা একজন বুদ্ধিজীবী।
সমুদয় সভ্য আসিয়াছেন।
শামীমের চিঠি দেখে তিনি অবাক হলেন।
তিনি আরোগ্য লাভ করিয়াছেন।
উৎসঃ ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৪৫৮.
নিম্নের কোন শব্দটি শুদ্ধ?
  1. ক) নির্দ্দিষ্ট
  2. খ) কার্যালয়
  3. গ) সূর্য্য
  4. ঘ) পর্ব্বত
সঠিক উত্তর:
খ) কার্যালয়
উত্তর
সঠিক উত্তর:
খ) কার্যালয়
ব্যাখ্যা
শুদ্ধ বানান = কার্যালয় 

অশুদ্ধ বানানের শুদ্ধ রূপ - নির্দিষ্ট, সূর্য, পর্বত।

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
৪৫৯.
কোনটি বানানটি অশুদ্ধ?
  1. ক) নিগৃহিত
  2. খ) নিঃস্বার্থ
  3. গ) নিকুঞ্জ
  4. ঘ) নিদ্রাকর্ষক
সঠিক উত্তর:
ক) নিগৃহিত
উত্তর
সঠিক উত্তর:
ক) নিগৃহিত
ব্যাখ্যা
• অশুদ্ধ বানান - নিগৃহিত
• শুদ্ধ বানান - নিগৃহীত (বিশেষণ)
- সংস্কৃত শব্দ।
- প্রকৃত প্রত্যয় = [নি+√গ্রহ্+ত]
অর্থ: নির্যাতিত, লাঞ্ছিত, দণ্ডিত ইত্যাদি।

উল্লেখ্য, নিঃস্বার্থ; নিকুঞ্জ; নিদ্রাকর্ষক বানাগুলো শুদ্ধ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৪৬০.
নিচের কোন বাক্যটি সঠিক?
  1. ক) দেশ গোটা ছারখার হয়ে গেছে
  2. খ) সাতেক গোটা আম এনো।
  3. গ) দুখানা কম্বল চেয়েছিলাম।
  4. ঘ) কমলালেবু গোটা দুই আছে।
সঠিক উত্তর:
গ) দুখানা কম্বল চেয়েছিলাম।
উত্তর
সঠিক উত্তর:
গ) দুখানা কম্বল চেয়েছিলাম।
ব্যাখ্যা
• 'দুখানা কম্বল চেয়েছিলাম।'- বাক্যটি সঠিক। 

• 'গোটা’ বচনবাচক শব্দের আগে বসে এবং খানা, খানি পরে বসে।
এগুলো নির্দেশক ও অনির্দেশক দুই অর্থেই প্রযোজ্য।
‘গোটা’ শব্দ আগে বসে এবং সংশ্লিষ্ট পদটি নির্দিষ্টতা না বুঝিয়ে অনির্দিষ্টতা বোঝায়।
যেমন-
- গোটাসাতেক আম এনো।
- গোটা দেশই ছারখার হয়ে গেছে।
- গোটাদুই কমলালেবু আছে (অনির্দিষ্ট)।
- দুখানা কম্বল চেয়েছিলাম (নির্দিষ্ট)।
- একখানা বই কিনে নিও (অনির্দিষ্ট)।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি, ২০১৯ সংস্করণ। 
৪৬১.
নিচের কোন বাক্যটি সঠিক?
  1. তিনি নিরহঙ্কারী ও নিরপরাধী মানুষ।
  2. তিনি স্বচ্ছল পরিবারের সন্তান।
  3. অপরাহ্ন লিখতে অনেকেই ভুল করে।
  4. তিনি পৈতৃক ভিটায় বসবাস করেন।
সঠিক উত্তর:
তিনি পৈতৃক ভিটায় বসবাস করেন।
উত্তর
সঠিক উত্তর:
তিনি পৈতৃক ভিটায় বসবাস করেন।
ব্যাখ্যা

- 'তিনি নিরহঙ্কারী ও নিরপরাধী মানুষ।' বাক্যের সঠিক রূপ হবে 'তিনি নিরহঙ্কার ও নিরপরাধ মানুষ।'
- 'তিনি স্বচ্ছল পরিবারের সন্তান।' বাক্যের সঠিক রূপ হবে 'তিনি সচ্ছল পরিবারের সন্তান।'
- 'অপরাহ্ন লিখতে অনেকেই ভুল করে।' বাক্যের সঠিক রূপ হবে 'অপরাহ্ণ লিখতে অনেকেই ভুল করে।'
উৎসঃ বাংলা একাডেমির প্রতিম বাংলা বানানের নিয়ম।

৪৬২.
কোনটি প্রমিত বানান?
  1. খ্রিস্টান
  2. গড্ডালিকা
  3. অহোরাত্রি
  4. মিথস্ক্রিয়া
সঠিক উত্তর:
মিথস্ক্রিয়া
উত্তর
সঠিক উত্তর:
মিথস্ক্রিয়া
ব্যাখ্যা
•  বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
- সঠিক বানান = মিথস্ক্রিয়া।
- এটি একটি বিশেষ্য পদ।
অর্থ: 
-পারস্পরিক ক্রিয়া, আন্তঃক্রিয়া।

অন্যদিকে,
• অশুদ্ধ = খ্রিস্টান;
• শুদ্ধ = খ্রিষ্টান;

• অশুদ্ধ = গড্ডালিকা;
• শুদ্ধ = গড্ডলিকা;

• অশুদ্ধ = অহোরাত্রি;
• শুদ্ধ = অহোরাত্র;

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৪৬৩.
নিচের কোন বানানটি অশুদ্ধ?
  1. নিষ্কর
  2. নিষ্কলঙ্ক
  3. নিষ্প্রভ
  4. বাচষ্পতি
সঠিক উত্তর:
বাচষ্পতি
উত্তর
সঠিক উত্তর:
বাচষ্পতি
ব্যাখ্যা
• অশুদ্ধ: বাচষ্পতি।

• বাচস্পতি (বিশেষ্য পদ),
- এটি একটি সংস্কৃত শব্দ।
অর্থ:
- কথাবার্তায় পটু ব্যক্তি,
- বৃহস্পিত।

------------------
• বানানের নিয়ম:
• বিসর্গযুক্ত অ-ধ্বনির সঙ্গে সন্ধি হলে বর্ণে সাধারণত 'স' যুক্ত হয় (পুরঃ + কার = পুরস্কার) এবং বিসর্গযুক্ত ই-ধ্বনির সঙ্গে সন্ধি হলে সাধারণত 'ষ' যুক্ত হয় (বহিঃ + কার = বহিষ্কার)।

• তবে স্ক / স্ক সংক্রান্ত সমস্যার সহজ সমাধানকল্পে বলা যায় : অ-যুক্ত বা মুক্ত বর্ণের পরে সাধারণত 'স' হবে। যেমন: নমস্কার, পুরস্কার, বনস্পতি, তিরস্কার, বাচস্পতি ইত্যাদি।

• অন্যদিকে ই-যুক্ত বর্ণের পর সাধারণত 'ষ' হবে। যেমন: আবিষ্কার, নিষ্কলঙ্ক, পরিষ্কার, নিষ্ফল, নিষ্প্রভ, নিষ্পাপ, নিষ্পন্ন, নিষ্কর, জ্যোতিষ্ক ইত্যাদি। (স্প / স্ত / স্থ থাকলে 'ষ' হয় না। যেমন: নিস্পন্দ / নিস্তব্ধ / দুস্থ ইত্যাদি)।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৪৬৪.
কোনটি শুদ্ধ বানান?
  1. গননা
  2. গনণা
  3. গণণা
  4. গণনা
সঠিক উত্তর:
গণনা
উত্তর
সঠিক উত্তর:
গণনা
ব্যাখ্যা
• শুদ্ধ বানান 'গণনা'
- বিশেষ্য পদ। 
- সংস্কৃত শব্দ।
- প্রকৃতি প্রত্যয়: √গণ্‌ +অন + আ।
অর্থ: 
- হিসাব,
- অঙ্কের সমাধান।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৪৬৫.
‘কপর্দকহীন’ অর্থ-
  1. ক) বোকা
  2. খ) নিঃস্ব
  3. গ) অসহায়
  4. ঘ) মলিন
সঠিক উত্তর:
খ) নিঃস্ব
উত্তর
সঠিক উত্তর:
খ) নিঃস্ব
ব্যাখ্যা
• ‘কপর্দকহীন’
- অর্থ:  নিঃস/নিঃসম্বল
- প্রকৃতি প্রত্যয় = কপর্দক+হীন

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৪৬৬.
নিচের কোন বানানটি অশুদ্ধ?
  1. মহত্ব
  2. মাহাত্ম্য
  3. মহাত্মা
  4. মর্মস্পর্শী
সঠিক উত্তর:
মহত্ব
উত্তর
সঠিক উত্তর:
মহত্ব
ব্যাখ্যা
• 'মহত্ব'- বানানটি অশুদ্ধ।  
সঠিক বানান- 'মহত্ত্ব'।

 • 'মহত্ত্ব' শব্দের অর্থ- উদারতা, প্রকর্ষ। 

অন্যদিকে, 
মহাত্মা- অতি মহৎ। 
মাহাত্ম্য - মহানুভবতা, মহিমা, গৌরব। 
মর্মস্পর্শী - মর্মকে স্পর্শ বা আকুল করে এমন। 

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান। 
৪৬৭.
শুদ্ধ বানান কোনটি?
  1. স্থানু
  2. কুর্ণিশ
  3. দুরবিন
  4. অশরিরী
সঠিক উত্তর:
দুরবিন
উত্তর
সঠিক উত্তর:
দুরবিন
ব্যাখ্যা

বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
• শুদ্ধ বানান- দুরবিন।

অন্যদিকে,
- অশুদ্ধ: অশরিরী।
- শুদ্ধ: অশরীরী।

- অশুদ্ধ: কুর্ণিশ।
- শুদ্ধ: কুর্নিশ।

- অশুদ্ধ: স্থানু।
- শুদ্ধ: স্থাণু।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

৪৬৮.
নিচের কোন বানানটি সঠিক?
  1. বীমোহিত
  2. বিমহিতো
  3. বিমোহীত
  4. বিমোহিত
সঠিক উত্তর:
বিমোহিত
উত্তর
সঠিক উত্তর:
বিমোহিত
ব্যাখ্যা
• সঠিক বানান: বিমোহিত (বিশেষণ),
- সংস্কৃত ভাষার শব্দ।
অর্থ: মুগ্ধ, অভিভূত, মোহগ্রস্থ, বিহ্বল।

• বাক্য গঠন: প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখে বিমোহিত হয়েছি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৪৬৯.
শুদ্ধ বানান কোনটি?
  1. ক) প্রাতঃরাশ
  2. খ) উপর্যপরি
  3. গ) উপর্যুক্ত
  4. ঘ) দুরাদৃষ্ট
সঠিক উত্তর:
গ) উপর্যুক্ত
উত্তর
সঠিক উত্তর:
গ) উপর্যুক্ত
ব্যাখ্যা
শুদ্ধ বানান = উপর্যুক্ত। 

অন্যান্য বানানের শুদ্ধ রুপ- 

• দুরদৃষ্ট (বিশেষ্য) 
- সংস্কৃত শব্দ 
- প্রকৃতি প্রত্যয় = দুঃ+আদৃষ্ট 
অর্থ:  
- মন্দভাগ্য, পোড়া ভাগ্য। 

• উপর্যুপরি (ক্রিয়াবিশেষণ) 
- সংস্কৃত শব্দ 
- প্রকৃতি প্রত্যয় = উপরি+উপরি
অর্থ: পরপর, ক্রমান্বয়ে, ক্রমাগত, অবিরাম। 

• প্রাতরাশ (বিশেষ্য) 
- সংস্কৃত শব্দ 
- প্রকৃতি প্রত্যয় = প্রাতঃ+অশ্‌+অ
অর্থ: সকালবেলার প্রথম আহার। 

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
৪৭০.
কোন শব্দে ‘ষ’ এর ব্যবহার অশুদ্ধ?
  1. কোষ
  2. ঊষা
  3. ষ্টিমার
  4. কলুষ
সঠিক উত্তর:
ষ্টিমার
উত্তর
সঠিক উত্তর:
ষ্টিমার
ব্যাখ্যা
• অশুদ্ধ - ষ্টিমার।
- শুদ্ধ বানান - স্টিমার।

অন্যদিকে,
- কলুষ, ঊষা ও কোষ শব্দে ‘ষ’ এর ব্যবহার শুদ্ধ।

'ষ' ব্যবহারের নয়িম:
- বিদেশি শব্দের ক্ষেত্রে 'ষ' ব্যবহারের প্রয়োজন নেই।
যেমন:
কিশমিশ, নাশতা, পোশাক, বেহেস্ত, শখ, শয়তান, শরবত, শরম, শহর, শামিয়ানা, শার্ট, শৌখিন; আপস, জিনিস, মসলা, সন, সাদা, সাল (বৎসর), স্মার্ট, হিসাব; স্টল, স্টাইল, স্টিমার, স্ট্রিট, স্টুডিয়ো, স্টেশন, স্টোর। ইসলাম, তসলিম, মুসলমান, মুসলিম, সালাত, সালাম; এশা, শাওয়াল (হিজরি মাস), শাবান (হিজরি মাস)।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৪৭১.
কোনটি সঠিক বাক্য?
  1. উপর্যুক্ত বাক্যটি শুদ্ধ নয়।
  2. নদীর জল হ্র্যস হয়েছে।
  3. তিনি স্বস্ত্রীক বেড়াতে গেছেন।
  4. তিনি আরোগ্য হইয়াছেন।
সঠিক উত্তর:
উপর্যুক্ত বাক্যটি শুদ্ধ নয়।
উত্তর
সঠিক উত্তর:
উপর্যুক্ত বাক্যটি শুদ্ধ নয়।
ব্যাখ্যা
অশুদ্ধ: উপরোক্ত বাক্যটি শুদ্ধ নয়। 
শুদ্ধ: উপর্যুক্ত বাক্যটি শুদ্ধ নয়।

অন্যদিকে:
অশুদ্ধ: নদীর জল হ্র্যস হয়েছে।
শুদ্ধ: নদীর জল হ্রাস পেয়েছে৷

অশুদ্ধ: তিনি স্বস্ত্রীক বেড়াতে গেছেন।
শুদ্ধ:  তিনি সস্ত্রীক বেড়াতে গেছেন।

অশুদ্ধ: তিনি আরোগ্য হইয়াছেন।
শুদ্ধ: তিনি আরোগ্য লাভ করলেন।

উৎস:
১) ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৪৭২.
শুদ্ধ শব্দ কোনটি?
  1. ক) অনাথা
  2. খ) অনাথিনী
  3. গ) অনাথীনি
  4. ঘ) অনাথী
সঠিক উত্তর:
ক) অনাথা
উত্তর
সঠিক উত্তর:
ক) অনাথা
ব্যাখ্যা
শুদ্ধ শব্দ = অনাথা 

অনাথ শব্দের স্ত্রীবাচক শব্দ = অনাথা 

অনাথ (বিশেষণ) 
- সংস্কৃত শব্দ 
- প্রকৃতি প্রত্যয় = ন+নাথ 
অর্থ: পিতামাতাহীন, এতিম; অসহায় 

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
৪৭৩.
কোনটি শুদ্ধ বানান?
  1. ইত্যাকার
  2. বারম্বার
  3. তরান্বিত
  4. ঐক্যমত
সঠিক উত্তর:
ইত্যাকার
উত্তর
সঠিক উত্তর:
ইত্যাকার
ব্যাখ্যা
• শুদ্ধ বানান - 'ইত্যাকার'
- এটি একটি বিশেষণ পদ।
- শব্দটি সংস্কৃত ভাষা হতে আগত।

শব্দের অর্থ:
- এই প্রকার,
- এইরূপ।

অন্যদিকে,
→ ঐক্যমত – ঐকমত্য, 
→ তরান্বিত – ত্বরান্বিত, 
→ বারম্বার – বারংবার।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৪৭৪.
নিচের কোন বাক্যটি শুদ্ধ?
  1. তার জ্যৈষ্ঠ পুত্র এবং কনিষ্ট কন্যা বিদেশ গিয়েছে।
  2. বিষয়টির বিষদ ব্যাখ্যার প্রয়োজন নেই।
  3. রাষ্ট্রপ্রধানগণ আপাতত ঐক্যমত্যে পৌঁছলেন।
  4. বিবদমান দু'টি দলের মধ্যে সংঘর্ষ হয়।
সঠিক উত্তর:
বিবদমান দু'টি দলের মধ্যে সংঘর্ষ হয়।
উত্তর
সঠিক উত্তর:
বিবদমান দু'টি দলের মধ্যে সংঘর্ষ হয়।
ব্যাখ্যা
• "বিবদমান দু'টি দলের মধ্যে সংঘর্ষ হয়।" - বাক্যটি শুদ্ধ।

অন্য অপশনের শুদ্ধ বাক্য:
• তার জ্যৈষ্ঠ পুত্র এবং কনিষ্ট কন্যা বিদেশ গিয়েছে। - তার জ্যেষ্ঠপুত্র এবং কনিষ্ঠা কন্যা বিদেশ গিয়েছে।
• বিষয়টির বিষদ ব্যাখ্যার প্রয়োজন নেই। - বিষয়টির বিশদ ব্যাখ্যার প্রয়োজন নেই।
• রাষ্ট্রপ্রধানগণ আপাতত ঐক্যমত্যে পৌঁছলেন। - রাষ্ট্রপ্রধানগণ আপাতত ঐকমত্যে পৌঁছলেন।

উৎস: ভাষাশিক্ষা - ড. হায়াৎ মামুদ; বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
৪৭৫.
কোন শব্দটি শুদ্ধ বানানে লেখা হয়েছে?
  1. ক) স্বায়ত্তশাসন
  2. খ) সায়ত্তশাসন
  3. গ) সায়ত্ত্বশাসন
  4. ঘ) স্বায়ত্ত্বশাসন
সঠিক উত্তর:
ক) স্বায়ত্তশাসন
উত্তর
সঠিক উত্তর:
ক) স্বায়ত্তশাসন
ব্যাখ্যা
স্বায়ত্তশাসন (বিশেষ্য):
অর্থ - স্বজাতীয়দের দ্বারা পরিচালিত শাসন; স্বদেশবাসী কর্তৃক রাজ্যশাসন; স্বশাসন।
(স্বায়ত্ত + শাসন)

তথ্যসূত্র:- বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
৪৭৬.
সঠিক শব্দ কোনটি?
  1. ক) ঐক্যমত
  2. খ) নিরপরাধী
  3. গ) প্রীতিভাজনেষু 
  4. ঘ) বীভিষণ 
সঠিক উত্তর:
গ) প্রীতিভাজনেষু 
উত্তর
সঠিক উত্তর:
গ) প্রীতিভাজনেষু 
ব্যাখ্যা
ঐক্যমত প্রত্যয় ঘটিত অশুদ্ধ বানান।
শুদ্ধ - ঐকমত্য।

নিরপরাধী সমাস ঘটিত অশুদ্ধ বানান।
শুদ্ধ - নিরপরাধ 

বিভীষণ (বিশেষ্য)
- সংস্কৃত শব্দ।
অর্থ: 
- রাবণের কনিষ্ঠ ভ্রাতা। 
- ঘরের শত্রু। 

উৎস: উচ্চমাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
৪৭৭.
নিচের কোন বানানটি শুদ্ধ?
  1. পিপীলীকা
  2. বুদ্ধিজীবি
  3. অন্তঃস্বত্তা
  4. অগ্ন্যাশয়
সঠিক উত্তর:
অগ্ন্যাশয়
উত্তর
সঠিক উত্তর:
অগ্ন্যাশয়
ব্যাখ্যা

- প্রদত্ত প্রশ্নের অপশনে শুদ্ধ বানানটি হচ্ছে অগ্ন্যাশয়।
- পিপীলীকা শব্দের শুদ্ধ বানান পিপীলিকা।
- বুদ্ধিজীবি শব্দের শুদ্ধ বানান বুদ্ধিজীবী।
- অন্তঃসত্তা শব্দের শুদ্ধ বানান অন্তঃসত্ত্বা।
উৎসঃ বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের নিয়ম।

৪৭৮.
শুদ্ধ বাক্য কোনটি?
  1. আমি তোমার অপরাধ সম্পর্কে নিঃসন্দেহ।
  2. উপরোক্ত বাক্যটি শুদ্ধ নয়।
  3. তার সৌজন্যতায় মুগ্ধ হলাম।
  4. সকল ছাত্ররা উপস্থিত আছে।
সঠিক উত্তর:
আমি তোমার অপরাধ সম্পর্কে নিঃসন্দেহ।
উত্তর
সঠিক উত্তর:
আমি তোমার অপরাধ সম্পর্কে নিঃসন্দেহ।
ব্যাখ্যা
• শুদ্ধ বাক্য: আমি তোমার অপরাধ সম্পর্কে নিঃসন্দেহ

অন্যান্য অশুদ্ধ বাক্যের শুদ্ধ রূপ:
- উপর্যুক্ত বাক্যটি শুদ্ধ নয়।
- তার সৌজন্যে মুগ্ধ হলাম।
- সকল ছাত্র উপস্থিত আছে।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৪৭৯.
সঠিক বানানটি চিহ্নিত করুন-
  1. ক) গণনীয়
  2. খ) গণণীয়
  3. গ) গণণিয়
  4. ঘ) গননীয়
সঠিক উত্তর:
ক) গণনীয়
উত্তর
সঠিক উত্তর:
ক) গণনীয়
ব্যাখ্যা
গণনীয়  (বিশেষ্য) 
- সংস্কৃত শব্দ 
- প্রকৃতি প্রত্যয় = √গণ্‌+অনীয় 
অর্থ:
- গণনা করার উপযুক্ত। 
- গণনা করতে হবে এমন। 

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
৪৮০.
কোন বানানটি শুদ্ধ নয়?
  1. দরিদ্রতা
  2. উপযোগিতা
  3. শ্রদ্ধাঞ্জলি
  4. উর্দ্ধ
সঠিক উত্তর:
উর্দ্ধ
উত্তর
সঠিক উত্তর:
উর্দ্ধ
ব্যাখ্যা
• অশুদ্ধ বানান: উর্দ্ধ।

• শুদ্ধ বানান: ঊর্ধ্ব। 
- এটি সংস্কৃত শব্দ।
অর্থ:
- উপরের দিক;
- উপরিভাগ;
- উচ্চতা।

• দরিদ্রতা, উপযোগিতা ও শ্রদ্ধাঞ্জলি শব্দের বানানগুলো শুদ্ধ। 

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৪৮১.
তৎসম শব্দের ক্ষেত্রে, ট-বর্গের সঙ্গে যুক্ত 'দন্ত-ন' পরিবর্তিত হয়ে কী হয়?
  1. মূর্ধন্য-ষ
  2. মূর্ধন্য-ণ
  3. দন্ত-ন
  4. মূর্ধন্য-ন
  5. কোনটিই নয়
সঠিক উত্তর:
মূর্ধন্য-ণ
উত্তর
সঠিক উত্তর:
মূর্ধন্য-ণ
ব্যাখ্যা
• প্রমিত বাংলা বানানের নিয়ম:

• ট-বর্গের সঙ্গে যুক্ত দন্ত-ন পরিবর্তিত হয়ে মূর্ধন্য-ণ হয়।
যেমন, 
মণ্ড, উৎকণ্ঠা, লুণ্ঠন, বণ্টন, খণ্ড ইত্যাদি।

• রেফের পর ব্যঞ্জনবর্ণের দ্বিত্ব হবে না।
যেমন:
অর্জ্জন → অর্জন, 
ঊর্দ্ধ → ঊর্ধ্ব, 
কর্ম্ম → কর্ম।

'ক' ও 'র'-এর পরে মূর্ধন্য-ষ বসে, দন্ত-স নয়।
যেমন- 
• ক-এর পরে: চক্ষু, ভিক্ষা
• র-এর পরে: মুমূর্ষু, চিকীর্ষা

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মতি- ড. হায়াৎ মামুদ এবং ড. মোহাম্মদ আমীন, বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
৪৮২.
নিচের কোনটি অশুদ্ধ বানান?
  1. চ্যাংড়ামি
  2. চ্যাংদোলা
  3. চ্যাচামেচি
  4. চৌহান
সঠিক উত্তর:
চ্যাচামেচি
উত্তর
সঠিক উত্তর:
চ্যাচামেচি
ব্যাখ্যা
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
অশুদ্ধ বানান - চ্যাচামেচি।
-এর শুদ্ধ রূপ:
চ্যাঁচামেচি (বিশেষ্য)
- বাংলা শব্দ।
অর্থ:
- একাধিক ব্যক্তির একসঙ্গে চিৎকার,
- হট্টগোল।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৪৮৩.
ভাষার বিচারে একটি স্বার্থক বাক্যের কয়টি গুণ থাকা আবশ্যক?
  1. ক) ২
  2. খ) ৩
  3. গ) ৪
  4. ঘ) ৫
সঠিক উত্তর:
খ) ৩
উত্তর
সঠিক উত্তর:
খ) ৩
ব্যাখ্যা
ভাষার বিচারে একটি স্বার্থক বাক্যের ৩টি গুণ থাকা আবশ্যক। যথা :

১. আকাঙ্খা :
বাক্যের অর্থ পরিষ্কারভাবে বোঝার জন্য এক পদের পর অন্য পদ শোনার যে আগ্রহ তাকে আকাঙ্খা বলে।

২. আসত্তি :
বাক্যে ব্যবহৃত পদগুলোর মাঝে অর্থের সঙ্গতি বা মিল রাখার জন্য পদগুলোর সুশৃঙ্খলভাবে পদ  বিন্যাসই আসত্তি।

৩. যোগ্যতা :
বাক্যস্থিত পদসমূহের অন্তর্গত এবং ভাবগত মেলবন্ধনের নাম যোগ্যতা।

উৎস: মাধ্যমিক বাংলা দ্বিতীয় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪৮৪.
নিচের কোন বাক্যটি শুদ্ধ?
  1.  বিধি লঙ্ঘণ হয়েছে।
  2. নৌকা স্রোতে ভাসিয়া চলিয়াছিল।
  3. দেশের লাঠি দশের বোঝা।
  4. কাব্যটির উৎকর্সতা প্রশংসনীয়।
সঠিক উত্তর:
নৌকা স্রোতে ভাসিয়া চলিয়াছিল।
উত্তর
সঠিক উত্তর:
নৌকা স্রোতে ভাসিয়া চলিয়াছিল।
ব্যাখ্যা

শুদ্ধ বাক্য- নৌকা স্রোতে ভাসিয়া চলিয়াছিল।

অন্যদিকে,
• অশুদ্ধ বাক্য-  বিধি লঙ্ঘন হয়েছে।
• শুদ্ধ বাক্য- বিধি লঙ্ঘিত হয়েছে।

• অশুদ্ধ বাক্য-  দেশের লাঠি দশের বোঝা।
• শুদ্ধ বাক্য- দশের লাঠি একের বোঝা।

• অশুদ্ধ বাক্য- কাব্যটির উৎকর্সতা প্রশংসনীয়।
• শুদ্ধ বাক্য- কাব্যটির উৎকর্ষ প্রশংসনীয়।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৪৮৫.
নিচের কোনটি ভুল বানান?
  1. পুরস্কার
  2. তিরষ্কার
  3. নূপুর
  4. নিষ্প্রাণ
সঠিক উত্তর:
তিরষ্কার
উত্তর
সঠিক উত্তর:
তিরষ্কার
ব্যাখ্যা
উত্তর: খ) তিরষ্কার।

• বাংলা বানানের নিয়ম অনুসারে,
- 'র- ধ্বনি'র পরে যদি অ, আ স্বরধ্বনি থাকে তবে তার পরে 'স' হবে।
যেমন: পুরস্কার, তিরস্কার ইত্যাদি। 

অন্য অপশনগুলির "পুরস্কার; নূপুর; নিষ্প্রাণ" বানান সঠিক।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
৪৮৬.
কোনটি শুদ্ধ বানান?
  1. অতলষ্পর্শ
  2. অতলষ্পর্সী
  3. অতলস্পর্শ
  4. অতলস্পর্সী
সঠিক উত্তর:
অতলস্পর্শ
উত্তর
সঠিক উত্তর:
অতলস্পর্শ
ব্যাখ্যা
• শুদ্ধ বানান - 'অতলস্পর্শ'
- এটি একটি বিশেষণ পদ।
- শব্দটি সংস্কৃত ভাষা হতে আগত।
- এর প্রকৃতি-প্রত্যয়: অতল + স্পৃশ্‌ + অ।
এর অর্থ:
- তলদেশ ছোঁয়া যায় না এমন,
- অতি গভীর।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৪৮৭.
নিচের কোন বাক্যটি সঠিক?
  1. সমুদয় পক্ষীরাই নীড় বাঁধে।
  2. তাহারা সাংঘাতি আনন্দ হইল।
  3. চোরটি বমাল ধরা পড়েছে।
  4. তিনি মোকদ্দমায় সাক্ষী দিবেন।
সঠিক উত্তর:
চোরটি বমাল ধরা পড়েছে।
উত্তর
সঠিক উত্তর:
চোরটি বমাল ধরা পড়েছে।
ব্যাখ্যা

• শুদ্ধ বাক্য- চোরটি বমাল ধরা পড়েছে।।

অন্যদিকে,
• অশুদ্ধ বাক্য- সমুদয় পক্ষীরাই নীড় বাঁধে।
• শুদ্ধ বাক্য- সমুদয় পক্ষীই নীড় বাঁধে।

• অশুদ্ধ বাক্য- তাহারা সাংঘাতি আনন্দ হইল।
• শুদ্ধ বাক্য- তাহারা অপরিসীম আনন্দ হইল।

• অশুদ্ধ বাক্য - তিনি মোকদ্দমায় সাক্ষী দিবেন।
• শুদ্ধ বাক্য - তিনি মোকদ্দমায় সাক্ষ্য দিবেন।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ,।

৪৮৮.
কোন বাক্যটি অশুদ্ধ?
  1. ক) আপনি সপরিবার আমন্ত্রিত
  2. খ) ব্যাপারটা আমার আয়ত্ত নয়
  3. গ) দশচক্রে ভগবান ভূত
  4. ঘ) তিনি স্বস্ত্রীক ঢাকায় থাকেন
সঠিক উত্তর:
ঘ) তিনি স্বস্ত্রীক ঢাকায় থাকেন
উত্তর
সঠিক উত্তর:
ঘ) তিনি স্বস্ত্রীক ঢাকায় থাকেন
ব্যাখ্যা
• তিনি স্বস্ত্রীক ঢাকায় থাকেন- বাক্যটি অশুদ্ধ।
- শুদ্ধ বাক্য- তিনি সস্ত্রীক ঢাকায় থাকেন।
• শুদ্ধ বাক্য-
আপনি সপরিবার আমন্ত্রিত
ব্যাপারটা আমার আয়ত্ত নয়
দশচক্রে ভগবান ভূত

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৪৮৯.
শুদ্ধ বানান নয় নিচের কোনটি?
  1. সুকেশীনী
  2. সুকেশী
  3. সুকেশিনী
  4. সুকেশা
সঠিক উত্তর:
সুকেশীনী
উত্তর
সঠিক উত্তর:
সুকেশীনী
ব্যাখ্যা
• 'সুকেশীনী'- বানানটি শুদ্ধ নয়। 
- সুকেশী, সুকেশা, সুকেশিনী- তিনটিই শুদ্ধ। 

• সুকেশী (বিশেষণ) 
- সংস্কৃত শব্দ। 
- প্রকৃতি প্রত্যয় = সুকেশ+ইন্‌
অর্থ: সুন্দর কেশবিশিষ্ট। 

• সুকেশা
- সুকেশ (বিশেষ্য) এর স্ত্রীবাচক শব্দ। 

সুকেশিনী (বিশেষণ) 
- সংস্কৃত শব্দ। 
- প্রকৃতি প্রত্যয় = সু+কেশ+ইন্‌+ঈ
অর্থ: সুন্দর কেশবিশিষ্টা,  যে মেয়ের চুল সুন্দর। 

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
৪৯০.
শুদ্ধ বানান কোনটি?  
  1. দাদী
  2. মন্ত্রীত্ব 
  3. সহযোগীতা  
  4. সাধ্বী
সঠিক উত্তর:
সাধ্বী
উত্তর
সঠিক উত্তর:
সাধ্বী
ব্যাখ্যা

শুদ্ধ বানান- সাধ্বী। 
----------------------
• সংস্কৃত বা তৎসম স্ত্রীবাচক শব্দে ঈ-কারের ব্যবহার:
- বাংলা ভাষায় খাঁটি সংস্কৃত বা তৎসম স্ত্রীবাচক শব্দের শেষে সর্বদা ঈ-কার বসে।
- উদাহরণস্বরূপ—
- জননী, নারী, স্ত্রী, সাধ্বী, গাভী, দেবী, কুমারী ইত্যাদি। 
-------------
• ব্যতিক্রম: 
- তৎসম না হওয়া অন্যান্য শব্দের ক্ষেত্রে ঈ-কারের পরিবর্তে ই-কার ব্যবহার করা হয়।
- যেমন—
- মাসি, পিসি, দাদি।

- এছাড়াও, তৎসম শব্দে যদি ঈ-কারান্ত শব্দের সঙ্গে ‘-ত’, ‘-তা’ বা ‘-ত্ব’ প্রত্যয় যুক্ত হয়, তবে ঈ-কার ই-কারে পরিবর্তিত হয়ে লেখা হয়।
- যেমন-
- 'দায়ী' থেকে 'দায়িত্ব',
- 'সহযোগী' থেকে 'সহযোগিতা', 
- 'মন্ত্রী' থেকে 'মন্ত্রিত্ব। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা। 

৪৯১.
কোন বানানটি প্রমিত?
  1. পশ্চাদপদ
  2. পশ্চাৎগামী
  3. পশ্চাদ্‌ভূমি
  4. পশ্চাৎবর্তী
সঠিক উত্তর:
পশ্চাদ্‌ভূমি
উত্তর
সঠিক উত্তর:
পশ্চাদ্‌ভূমি
ব্যাখ্যা
• প্রমিত বানান - পশ্চাদ্‌ভূমি।
- এটি একটি বিশেষ্য পদ।
- শব্দটি সংস্কৃত ভাষা হতে আগত।

শব্দের অর্থ:
- পেছনের স্থান,
-  পটভূমি, background।



উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৪৯২.
নিচের কোনটি শুদ্ধ?
  1. হাতে টাকা নেই, একারণেই চোখে হলদে ফুল দেখছ।
  2. এ কথা প্রমাণ হয়েছে।
  3. তারা বাড়ি যাচ্ছে।
  4. অতিশয় দুঃখিত হলাম।
সঠিক উত্তর:
তারা বাড়ি যাচ্ছে।
উত্তর
সঠিক উত্তর:
তারা বাড়ি যাচ্ছে।
ব্যাখ্যা
শুদ্ধ বাক্য: তারা বাড়ি যাচ্ছে।

অন্যদিকে:
অশুদ্ধ বাক্য: অতিশয় দুঃখিত হলাম।
শুদ্ধ বাক্য: অত্যন্ত দুঃখিত হলাম।

অশুদ্ধ বাক্য: এ কথা প্রমাণ হয়েছে।
শুদ্ধ বাক্য: এ কথা প্রমাণিত হয়েছে।

অশুদ্ধ বাক্য: হাতে টাকা নেই, একারণেই চোখে হলদে ফুল দেখছ।
শুদ্ধ বাক্য: হাতে টাকা নেই, একারণেই চোখে সরষে ফুল দেখছ।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৪৯৩.
কোনটি শুদ্ধ বাক্য?
  1. বেগম রোকেয়ার মতো বিদ্বান নারী একালেও বিরল।
  2. গতকালের সভায় সকল সদস্য উপস্থিত ছিলেন।
  3. অন্যান্য বিষয়গুলোর আলোচনা পরে হবে।
  4. নতুন নতুন ছেলেগুলো কলেজে বড় উৎপাত করছে।
সঠিক উত্তর:
গতকালের সভায় সকল সদস্য উপস্থিত ছিলেন।
উত্তর
সঠিক উত্তর:
গতকালের সভায় সকল সদস্য উপস্থিত ছিলেন।
ব্যাখ্যা
• শুদ্ধ বাক্য: গতকালের সভায় সকল সদস্য উপস্থিত ছিলেন।

অন্যদিকে,
অশুদ্ধ: বেগম রোকেয়ার মতো বিদ্বান নারী একালেও বিরল।
শুদ্ধ: বেগম রোকেয়ার মতো বিদুষী নারী একালেও বিরল।

অশুদ্ধ: অন্যান্য বিষয়গুলোর আলোচনা পরে হবে।
শুদ্ধ: অন্য বিষয়গুলোর আলোচনা পরে হবে।

অশুদ্ধ: নতুন নতুন ছেলেগুলো কলেজে বড় উৎপাত করছে।
শুদ্ধ: নতুন ছেলেগুলো কলেজে বড় উৎপাত করছে।

উৎস: ভাষা-শিক্ষা ড. হায়াৎ মামুদ।
৪৯৪.
নিচের কোন বাক্যটি শুদ্ধ?
  1. মেয়েটি স্বয়ম্বর ।
  2. সব মাছগুলোর দাম কত।
  3. কাব্যটির উৎকর্ষতা প্রশংসনীয়।
  4. বিনয়পূর্বক নিবেদন করি।
সঠিক উত্তর:
বিনয়পূর্বক নিবেদন করি।
উত্তর
সঠিক উত্তর:
বিনয়পূর্বক নিবেদন করি।
ব্যাখ্যা

• শুদ্ধ বাক্য- বিনয়পূর্বক নিবেদন করি।

অন্যদিকে,
• অশুদ্ধ বাক্য: মেয়েটি স্বয়ম্বর ।
• শুদ্ধ বাক্য: মেয়েটি স্বয়ংবরা।

• অশুদ্ধ বাক্য: সব মাছগুলোর দাম কত।
• শুদ্ধ বাক্য: মাছগুলোর দাম কত।

• অশুদ্ধ বাক্য- কাব্যটির উৎকর্ষতা প্রশংসনীয়।
• শুদ্ধ বাক্য- কাব্যটির উৎকর্ষ প্রশংসনীয়।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৪৯৫.
শুদ্ধ বানানে লিখিত শব্দগুচ্ছ নিচের কোনগুলো?
  1. ক) প্রাণিবিদ্যা, মন্ত্রিপরিষদ, সহযোগীতা
  2. খ) শারীরীক, অন্তরীপ, পরীক্ষা
  3. গ) নিশীথিনী, মহীয়ান, হরীতকি
  4. ঘ) শার্দূল, মরুভূমি, ভাগীরথী
সঠিক উত্তর:
ঘ) শার্দূল, মরুভূমি, ভাগীরথী
উত্তর
সঠিক উত্তর:
ঘ) শার্দূল, মরুভূমি, ভাগীরথী
ব্যাখ্যা
• শুদ্ধ বানান গুচ্ছ: শার্দূল, মরুভূমি, ভাগীরথী

অপশন ক) -তে সহযোগীতা।
অপশন খ) -তে  শারীরীক।
অপশন গ) -তে হরীতকি বানানগুলো অশুদ্ধ।

•  ভুল বানানগুলোর শুদ্ধরূপ হলো:  সহযোগিতা, শারীরিক, হরীতকী, হরিতকী।

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
 
 
৪৯৬.
কোনটি শুদ্ধ বানান?
  1. অনাবাদী
  2. অপদস্ত
  3. অব্যার্থ
  4. অভাগিনি
সঠিক উত্তর:
অভাগিনি
উত্তর
সঠিক উত্তর:
অভাগিনি
ব্যাখ্যা
• শুদ্ধ শব্দ:  অভাগিনি।
অর্থ: ভাগ্যহীন, হতভাগ্য।

অন্যদিকে, 
• অশুদ্ধ: অনাবাদী,
শুদ্ধ: অনাবাদি।
অর্থ: অকর্ষিত; চাষাবাদের অযোগ্য।

• অশুদ্ধ: অপদস্ত।
শুদ্ধ: অপদস্থ।
অর্থ: লাঞ্ছিত, অসম্মানিত।

• অশুদ্ধ: অব্যার্থ।
শুদ্ধ: অব্যর্থ।
অর্থ: কখনো বিফল হয় না এমন, অমোঘ, সার্থক।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৪৯৭.
অশুদ্ধ বানান -
  1. কূপমণ্ডূক
  2. কৃচ্ছ্বসাধন
  3. বিভূতিভূষণ
  4. নিরুপম
  5. কোনটিই নয়
সঠিক উত্তর:
কৃচ্ছ্বসাধন
উত্তর
সঠিক উত্তর:
কৃচ্ছ্বসাধন
ব্যাখ্যা

• অশুদ্ধ বানান - কৃচ্ছ্বসাধন
- শুদ্ধ বানান 'কৃচ্ছ্রসাধন'
- এটি একটি বিশেষ্য পদ।
অর্থ:
- কৃচ্ছ্রসাধনা।

অন্যদিকে,
- কূপমণ্ডূক, বিভূতিভূষণ এবং নিরুপম - শব্দগুলোর বানান শুদ্ধ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৪৯৮.
শুদ্ধ বানান কোনটি?
  1. করোজ্জল 
  2. কর্তব্যবিমূঢ়
  3. করুণানিধী 
  4. কল্পনাপ্রসুত
সঠিক উত্তর:
কর্তব্যবিমূঢ়
উত্তর
সঠিক উত্তর:
কর্তব্যবিমূঢ়
ব্যাখ্যা

• শুদ্ধ বানান- কর্তব্যবিমূঢ়। 
- শব্দটি বিশেষণ পদ। 
- এটি একটি সংস্কৃত শব্দ। 
অর্থ:
- কর্তব্য স্থির করতে অক্ষম এমন।

অশুদ্ধ বানানগুলোর শুদ্ধরূপ হলো- করুণানিধি, করোজ্জ্বল,  কল্পনাপ্রসূত।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান। 

৪৯৯.
কোন বানানটি শুদ্ধ?
  1. ক) নূপুর
  2. খ) নুপুর
  3. গ) নূপুর
  4. ঘ) নুপূর
সঠিক উত্তর:
ক) নূপুর
উত্তর
সঠিক উত্তর:
ক) নূপুর
ব্যাখ্যা
নূপুর (বিশেষ্য) ঘুঙুর; মঞ্জির; শিঞ্জিনী; পায়ের অলঙ্কারবিশেষ (নূপুর বাজে তার রিমঝিমি-রবীন্দ্রনাথ ঠাকুর)।
উৎসঃ বাংলা একাডেমী অভিধান।
৫০০.
কোন বানানটি শুদ্ধ?
  1. তাম্বুলিক
  2. তাম্বূলিক
  3. তাম্বুলীক
  4. তাম্বূলীক
সঠিক উত্তর:
তাম্বূলিক
উত্তর
সঠিক উত্তর:
তাম্বূলিক
ব্যাখ্যা
• শুদ্ধ বানান - তাম্বূলিক (বিশেষ্য)।
- সংস্কৃত শব্দ।
- প্রকৃতি-প্রত্যয় = তাম্বূল + ইক।
- অর্থ: পান ব্যবসায়ী।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।