বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

বানান ও বাক্যশুদ্ধি

মোট প্রশ্ন২,৬৯১এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

বানান ও বাক্যশুদ্ধি

PrepBank · পাতা / ২৭ · ১০০ / ২,৬৯১

.
নিচের কোনটি শুদ্ধ বাক্য?
  1. ক্লাসে অনেক ছাত্রছাত্রীরা এসেছিল।
  2. অন্য বিষয়গুলোর আলোচনা পরে হবে।
  3. সব ছাত্ররা আজ উপস্থিত।
  4. সকল মানুষেরাই মরণশীল
ব্যাখ্যা
• শুদ্ধ বাক্য = অন্য বিষয়গুলোর আলোচনা পরে হবে।

অন্যদিকে, 
• অশুদ্ধ বাক্য = ক্লাসে অনেক ছাত্রছাত্রীরা এসেছিল।
• শুদ্ধ বাক্য = ক্লাসে অনেক ছাত্রছাত্রী এসেছিল।

• অশুদ্ধ বাক্য =সব ছাত্ররা আজ উপস্থিত।
• শুদ্ধ বাক্য = সব ছাত্র আজ উপস্থিত।

• অশুদ্ধ বাক্য = সকল মানুষেরাই মরণশীল।
• শুদ্ধ বাক্য = মানুষ মরণশীল।

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
নিচের কোনটি শুদ্ধ বানান?
  1. ক) প্রাণিবাচক
  2. খ) প্রানিবাচক
  3. গ) মন্ত্রীপরিষদ
  4. ঘ) বাগ্মীতা
ব্যাখ্যা
- অপশনে উল্লেখিত শব্দগুলোর মধ্যে সঠিক বানান হলো- 'প্রাণিবাচক'।
নিয়ম অনুযায়ী-
• কোনো শব্দের শেষে যদি ঈ-কার থাকে, সেই শব্দের সঙ্গে জগৎ, বাচক, বিদ্যা, সভা, ত্ব, তা, নী, ণী, পরিষদ, তত্ত্ব ইত্যাদি যুক্ত হয়ে যদি নতুন শব্দ গঠন করে, তবে পূর্ববর্তী শব্দের ঈ-কার নবগঠিত শব্দে সাধারণত ই-কারে পরিণত হয়।

যেমন :

» প্রাণী+বিদ্যা = প্রাণিবিদ্যা
» প্রাণী+জগৎ = প্রাণিজগৎ
» প্রাণী+বাচক = প্রাণিবাচক
» মন্ত্রী+সভা মন্ত্রিসভা =
»  মন্ত্রী+পরিষদ = মন্ত্রিপরিষদ
» কৃতী+ত্ব = কৃতিত্ব
» স্থায়ী+ত্ব = স্থায়িত্ব
» দায়ী+ত্ব = দায়িত্ব
» প্রতিদ্বন্দ্বী+তা = প্রতিদ্বন্দ্বিতা
» সহমর্মী+তা = সহমর্মিতা
» বাগ্মী+তা = বাগ্মিতা
» সঙ্গী+নী = সঙ্গিনী
» তপস্বী+নী = তপস্বিনী
» অধিকারী+ণী = অধিকারিণী
» প্রতিহারী+ণী = প্রতিহারিণী

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- ড. সৌমিত্র শেখর।
.
কোনটি অশুদ্ধ বানান?
  1. আশিবিষ
  2. মুমূর্ষু 
  3. শ্রদ্ধাঞ্জলি
  4. শূন্য 
ব্যাখ্যা
• অশুদ্ধ বানান - 'আশিবিষ'
- এর শুদ্ধরূপ - 'আশীবিষ'
- এটি একটি বিশেষ্য পদ।
- শব্দটি সংস্কৃত ভাষা হতে আগত।
এর অর্থ:
- যার দাতে বিষ থাকে,
- সাপ।

অন্যদিকে,
- শূন্য, শ্রদ্ধাঞ্জলি এবং মুমূর্ষু - শব্দগুলোর বানান শুদ্ধ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
.
শুদ্ধ বানান কোনটি?   
  1. দেবী
  2. দাদী
  3. মাসী
  4. সহযোগীতা  
ব্যাখ্যা

• শুদ্ধ বানান- দেবী। 
----------------------
• সংস্কৃত বা তৎসম স্ত্রীবাচক শব্দে ঈ-কারের ব্যবহার:
- বাংলা ভাষায় খাঁটি সংস্কৃত বা তৎসম স্ত্রীবাচক শব্দের শেষে সর্বদা ঈ-কার বসে।
- উদাহরণস্বরূপ—
- জননী, নারী, স্ত্রী, সাধ্বী, গাভী, দেবী, কুমারী ইত্যাদি। 
-------------
• ব্যতিক্রম: 
- তৎসম না হওয়া অন্যান্য শব্দের ক্ষেত্রে ঈ-কারের পরিবর্তে ই-কার ব্যবহার করা হয়।
- যেমন—
- মাসি, পিসি, দাদি

- এছাড়াও, তৎসম শব্দে যদি ঈ-কারান্ত শব্দের সঙ্গে ‘-ত’, ‘-তা’ বা ‘-ত্ব’ প্রত্যয় যুক্ত হয়, তবে ঈ-কার ই-কারে পরিবর্তিত হয়ে লেখা হয়।
- যেমন-
- 'দায়ী' থেকে 'দায়িত্ব',
- 'সহযোগী' থেকে 'সহযোগিতা', 
- 'মন্ত্রী' থেকে 'মন্ত্রিত্ব। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা। 

.
"ভৌগলিক' এবং 'অধঃগতি" বানান লিখতে অনেকেই ভূল করে।" - এ বাক্যে কয়টি অশুদ্ধ বানান রয়েছে?
  1. ১টি
  2. ২টি
  3. ৩টি
  4. কোনোটিই নয় 
ব্যাখ্যা

• "ভৌগলিক' এবং 'অধঃগতি' বানান লিখতে অনেকেই ভূল করে।" - এ বাক্যে ৩টি বানান অশুদ্ধ।

বিশ্লেষণ: 
ভৌগলিক: এটি অশুদ্ধ। সঠিক বানান হলো - ভৌগোলিক।
অধঃগতি: এটি অশুদ্ধ। সঠিক বানান হলো - অধোগতি।
ভূল: এটি অশুদ্ধ। সঠিক বানান হলো - ভুল।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

.
‘অনুরোধ করা’ অর্থে ধরা’র রীতিসিদ্ধ প্রয়োগ ঘটেছে কোথায়?
  1. ক) ম্যাও ধরা
  2. খ) হাতে-পায়ে ধরা
  3. গ) গলা ধরা
  4. ঘ) গোঁ ধরা
ব্যাখ্যা

ম্যাও ধরা  - দায়িত্ব নেওয়া
হাতে-পায়ে ধরা - অনুরোধ করা
গলা ধরা - কণ্ঠ রুদ্ধ হওয়া
গোঁ ধরা - একগুয়েমি করা

উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।

.
নিচের কোনটি অশুদ্ধ?
  1. ক) মুণ্ডমালা
  2. খ) শঙ্খিনী
  3. গ) সুতীক্ষ্ম
  4. ঘ) বৃদ্ধিজীবী
ব্যাখ্যা
• অশুদ্ধ: সুতীক্ষ্ম
• শুদ্ধ: সুতীক্ষ্ণ
- সংস্কৃত শব্দ
- প্রকৃতি প্রত্যয় = সু+√তিজ্+স্ন
অর্থ: অত্যন্ত ধারালো, তীব্র।

অন্যদিকে, মুণ্ডমালা, শঙ্খিনী ও বৃদ্ধিজীবী শব্দের বানান শুদ্ধ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
.
নিচের কোন বানানটি শুদ্ধ?
  1. উদীচি
  2. মনিষী
  3. দধীচি
  4. প্রতিচী
  5. কোনোটিই নয়
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
- 'দধীচি' বানানটি শুদ্ধ।

অন্যদিকে,
-  'উদীচি' এর সঠিক বানান হবে 'উদীচী'।
- 'মনিষী' এর সঠিক বানান হবে 'মনীষী'।
- 'প্রতিচী'  এর সঠিক বানান হবে 'প্রতীচী'।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
.
কোন বানানটি শুদ্ধ?
  1. শুশুষা
  2. সুশ্রুষা
  3. শুশ্রূষা
  4. সুশ্রুসা
ব্যাখ্যা
• শুদ্ধ বানান - শুশ্রূষা (বিশেষ্য)।
- সংস্কৃত শব্দ।
- প্রকৃতি প্রত্যয় = [শুশ্রূষা+√কৃ+ইন্+ঈ]
অর্থ: পরিচর্যা, সেবা।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১০.
কোনটি শুদ্ধ বানান?
  1. ক) প্রজ্জ্বলিত
  2. খ) উচিৎ
  3. গ) প্রবাহমান
  4. ঘ) নীরোগী
  5. ঙ) কোনোটিই নয়
ব্যাখ্যা
শুদ্ধ বানান- উচিত, প্রবহমান ও নীরোগ।
১১.
নিচের কোনটি সঠিক?
  1. ক) পুঙ্খানুপুঙখ
  2. খ) পুঙ্খানুপুঙ্খ
  3. গ) পুঙ্খানুপুঙখ
  4. ঘ) পুঙ্খনুপুঙখ
ব্যাখ্যা
বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে “পুঙখানুপুঙখ” শব্দটি সঠিক।
১২.
নিম্নের কোন বাক্যটি অশুদ্ধ?
  1. ক) আকণ্ঠ ভোজন করলাম।
  2. খ) সে ক্রোধান্ধ হইয়াছে।
  3. গ) সশঙ্কিত চিত্তে সে বলল।
  4. ঘ) এটা কাঁচা হাতের লেখা।
ব্যাখ্যা

অশুদ্ধ বাক্যের শুদ্ধ রূপ:
- শঙ্কিত চিত্তে সে বলল ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ড. সৌমিত্র শেখর।

১৩.
‘অনু’ এবং ‘অণু’ - এই শব্দ দুটির মধ্যে তফাত কোন ক্ষেত্রে?
  1. বানানে
  2. উচ্চারণে
  3. অর্থে
  4. বানানে ও অর্থে
ব্যাখ্যা
• অনু’ এবং ‘অণু’ এই শব্দ দুটির মধ্যে বানান ও অর্থের পার্থক্য রয়েছে। 

• অনু (অব্যয়):  
- সংস্কৃত শব্দ। 
- প্রকৃতি প্রত্যয় = √অন্‌+উ, 
অর্থ: 
- অনুরূপ, অনুযায়ী, 
- পশ্চাৎ, পেছন দিক। 

• ‘অণু' (বিশেষ্য):  
- সংস্কৃত শব্দ। 
- প্রকৃতি প্রত্যয় = √অণ্‌+উ, 
অর্থ: 
- মৌলিক বা যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা যা ভাগ করলে সেই পদার্থের গুণ লুপ্ত হয়। 

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
১৪.
শুদ্ধ বানানগুচ্ছ কোনটি?
  1. মহত্ত, মহিয়সী, পক্ব
  2. মরুদ্যান, ভষ্ম, উচ্ছাস
  3. সমীচীন, সংস্রব, সত্তা
  4. অপরাহ্ন, সস্ত্রীক, পূণ্য
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
'সমীচীন, সংস্রব, সত্তা' - বানানগুলো শুদ্ধ।

• শব্দার্থ:
- ‘সমীচীন’ অর্থ: সংগত, উপযুক্ত, উত্তম, যথার্থ, উচিত।
- 'সংস্রব' অর্থ: সম্পর্ক; সম্বন্ধ; ছোঁয়াচ (নেতাদের সংস্রব)।
- 'সত্তা' অর্থ: নিত্যতা; অস্তিত্ব (অর্থ থাকা সত্ত্বেও অভাবগ্রস্ত)।

বাকি অপশনগুলোর মধ্যে বানান ভুল রয়েছে:

অন্যান্য অপশনের শুদ্ধ বানান:

ক) মহত্ত - মহত্ত্ব , মহিয়সী - মহীয়সী, পক্ব। 
খ) মরুদ্যান - মরূদ্যান, ভষ্ম - ভস্ম, উচ্ছাস - উচ্ছ্বাস।
ঘ) অপরাহ্ন - অপরাহ্ণ, সস্ত্রীক, পূণ্য - পুণ্য। 

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১৫.
নিচের কোন শব্দটি প্রমিত বানানে ভুল?
  1. রূপালি
  2. হেঁয়ালি
  3. মিতালী
  4. বর্ণালি
ব্যাখ্যা
• বাংলা একাডেমি প্রণীত প্রমিত বাংলা বানানের নিয়মানুসারে শুদ্ধ - রূপালি, হেঁয়ালি, বর্ণালি।
- 'মিতালী' শব্দটির শুদ্ধ বানান — 'মিতালি'। 

- '-আলি' প্রত্যয়যুক্ত শব্দে ই-কার হবে।
যেমন: সোনালী হবে না, হবে সোনালি; মিতালী হবে না, হবে মিতালি

অনুরূপভাবে,
- বর্ণালি, খেয়ালি, রূপালি, হেঁয়ালি ইত্যাদি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান; বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৬.
নিচের কোন বানানটি শুদ্ধ?
  1. আকৃষ্ট 
  2. আকৃস্ট
  3. আকৃষ্ঠ
  4. অকৃষ্ট
ব্যাখ্যা
• শুদ্ধ বানান- আকৃষ্ট।

• আকৃষ্ট (বিশেষণ):

- সংস্কৃত শব্দ।
- প্রকৃতি-প্রত্যয়=আ + √কৃষ + ত।
অর্থ- 
- আকর্ষণ করা হয়েছে এমন;
- প্রলুব্ধ;
- মুগ্ধ।

তথ্যসূত্র: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমী।
১৭.
নিচের কোন বানানটি শুদ্ধ?
  1. মহিষী
  2. পরাণ
  3. ক্ষনপ্রভা
  4. সুবর্ন
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
'মহিষী' - বানান শুদ্ধ। 

• 'মহিষী' এর সমার্থক শব্দ :
- রাজ্ঞী, রাজপত্নী, বেগম ।

অন্যদিকে,
অশুদ্ধ শব্দ--শুদ্ধ শব্দ:
• পরাণ - পরান, 
• ক্ষনপ্রভা - ক্ষণপ্রভা,
• সুবর্ন - সুবর্ণ। 

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা - ড. সৌমিত্র শেখর।
১৮.
নিচের কোন বানানটি অশুদ্ধ?
  1. পণ্য
  2. প্রতিচী
  3. তৃণজীবী
  4. কৃতিত্ব
ব্যাখ্যা
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
• শুদ্ধ বানানরূপ — প্রতীচী।

• প্রতীচী — (বিশেষ্য): 
 — সংস্কৃত শব্দ।
 — প্রকৃতি প্রত্যয়  [প্রত্যচ্+ঈ]।
অর্থ : পশ্চিম দিক, পশ্চিম দিকে অবস্থিত দেশসমূহ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১৯.
নিচের কোন বানানটি শুদ্ধ?
  1. কুজ্জটিকা
  2. কুজ্জ্বটীকা
  3. কুজ্ঝটিকা
  4. কুজ্ঝাটিকা
ব্যাখ্যা

• বাংলা একাডেমি আধুনিক বানান অভিধান অনুসারে,
- শুদ্ধ বানান- 'কুজ্ঝটিকা'।

- 'কুজ্ঝটিকা' শব্দের অর্থ: কুহেলিকা, কুয়াশা।
- সন্ধিবিচ্ছেদ: কুৎ + ঝটিকা = কুজ্ঝটিকা।

• কিছু শুদ্ধ বানান:
- উর্ধ্ব- ঊর্ধ্ব, 
- পিঁপীলীকা- পিপীলিকা, 
- কোষ্ঠকাটিন্য- কোষ্ঠকাঠিন্য। 
- আমাবশ্যা - অমাবস্যা, 
- অত্যাধিক - অত্যধিক, 
- কটুক্তি - কটূক্তি, 
- ভূল - ভুল।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বানান অভিধান।

২০.
নিচের কোন বাক্য অশুদ্ধ?
  1. ক) চোরে চোরে মাসতুতো ভাই।
  2. খ) চোরে না শুনে ধর্মের কাহিনি।
  3. গ) কুত্তা রাজা হলেও জুতা খায়।
  4. ঘ) এক পৌষে শীত যায় না।
ব্যাখ্যা
বাক্যটির শুদ্ধরূপ হলো : এক মাঘে শীত যায় না। 

উৎস : নবম-দশম শ্রেণি পুরাতন ও নতুন ব্যাকরণ, ভাষা-শিক্ষা, বাংলা একাডেমির ব্যাকরণ, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ব্যাকরণ।
২১.
নিচের কোন বাক্যটি  শুদ্ধ?
  1. হীন চরিত্রবান লোক পশ্বাধম।
  2. তার অন্তর অজ্ঞান সমুদ্রে আচ্ছন্ন।
  3. সবিনয় পূর্বক নিবেদন করি।
  4. কোনোটিই নয়
ব্যাখ্যা

উপরিউক্ত সবগুলো বাক্য অশুদ্ধ।

অশুদ্ধ: হীন চরিত্রবান লোক পশ্বাধম।
শুদ্ধ: চরিত্রহীন লোক পশ্বধম।

অশুদ্ধ: তার অন্তর অজ্ঞান সমুদ্রে আচ্ছন্ন।
শুদ্ধ: তার অন্তর তিমিরাচ্ছন্ন।

অশুদ্ধ: সবিনয় পূর্বক নিবেদন করি।
শুদ্ধ: বিনয়পূর্বক নিবেদন করি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

২২.
শুদ্ধ বানান -
  1. রৌদ্রকরজ্জ্বল
  2. নিপিড়ীত
  3. উচ্ছ্বসিত
  4. উত্যক্ত
ব্যাখ্যা
• শুদ্ধ বানান - উচ্ছ্বসিত
- এটি একটি বিশেষ্য পদ।
- শব্দটি সংস্কৃত ভাষা হতে আগত।

শব্দের অর্থ: 
- আনন্দে উদ্বেলিত;
- উল্লসিত, স্ফীত।

অন্যদিকে,
উত্যক্ত - উত্ত্যক্ত।
নিপিড়ীত - নিপীড়িত। 
রৌদ্রকরজ্জ্বল - রৌদ্রকরোজ্জ্বল।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
২৩.
নিচের কোন বানানটি অশুদ্ধ?
  1. দুরাকাঙ্ক্ষা
  2. অভিভুত
  3. মাধ্যাকর্ষণ
  4. ভাগীরথী
  5. কোনোটিই নয়
ব্যাখ্যা

বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,

• শুদ্ধ বানান - অভিভূত
একটি সংস্কৃত শব্দ।
[অভি+√ভূ+ত]
অর্থ:
১) বিহ্বল, ভাবাবিষ্ট।
২) পরাভূত।
৩) আক্রান্ত।

অন্যদিকে,
- দুরাকাঙ্ক্ষা, মাধ্যাকর্ষণ ও ভাগীরথী বানানগুলো শুদ্ধ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান। 

২৪.
অশুদ্ধ বানান -
  1. পূণ্য
  2. দূষিত
  3. মনীষী
  4. স্বত্বাধিকার
ব্যাখ্যা

• অশুদ্ধ বানান - পূণ্য।
- এর শুদ্ধ বানান - পুণ্য।
- এটি একটি বিশেষ্য পদ।

• 'পুণ্য' শব্দের অর্থ:
- সৎকর্মের ফল,
- সওয়াব।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

২৫.
শুদ্ধ বানান কোনটি?
  1. নিঃস্বত্ত
  2. নিঃস্পন্দ
  3. নিশংস
  4. স্বতস্ফূর্ত
ব্যাখ্যা
• শুদ্ধ: নিঃস্পন্দ (বিশেষণ পদ),
- এটি সংস্কৃত শব্দ।
অর্থ:
- স্থির, অনড়।

অন্যান্য বানানগুলোর শুদ্ধরূপ হলো:
• শুদ্ধ: নিঃস্বত্ব (বিশেষণ পদ),
- এটি সংস্কৃত শব্দ।
অর্থ:
- স্বত্বহীন, অধিকারহীন।

• শুদ্ধ: নৃশংস (বিশেষণ পদ),
- এটি সংস্কৃত শব্দ।
অর্থ:
- নির্দয়, নিষ্ঠুর, হিংস্র।

• শুদ্ধ: স্বতঃস্ফূর্ত (বিশেষণ পদ),
- এটি সংস্কৃত শব্দ।
অর্থ:
- আপনা থেকে প্রকাশিত।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
২৬.
কোনটি শুদ্ধ বানান?
  1. অন্তস্থল
  2. প্রণয়িনী
  3. কিংকর্তব্যবিমূড়
  4. পুঙ্খানুপূঙ্খ
ব্যাখ্যা

• শুদ্ধ বানান - প্রণয়িনী
- এটি একটি বিশেষণ পদ।
- শব্দটি সংস্কৃত ভাষা হতে আগত।

শব্দের অর্থ:
- অনুরক্ত ব্যক্তি।

অন্যদিকে,
অশুদ্ধ বানানের শুদ্ধরূপ:
- পুঙ্খানুপুঙ্খ, 
- অন্তস্তল,
- কিংকর্তব্যবিমূঢ়।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

২৭.
কোন বাক্যটি শুদ্ধ?
  1. পূর্বদিকে সূর্য উদয় হয়।
  2. তিনি স্বস্ত্রীক রাজশাহী থাকেন।
  3. মন্ত্রীর অনুপস্থিতে সচিব দায়িত্ব পালন করবেন।
  4. তোমাকে দেখে সে আশ্চর্যান্বিত হয়েছে। 
ব্যাখ্যা
• শুদ্ধ বাক্য: তোমাকে দেখে সে আশ্চর্যান্বিত হয়েছে। 

অন্যদিকে,
অশুদ্ধ: তিনি স্বস্ত্রীক রাজশাহী থাকেন।
শুদ্ধ বাক্য: তিনি সস্ত্রীক রাজশাহী থাকেন।

অশুদ্ধ: মন্ত্রীর অনুপস্থিতে সচিব দায়িত্ব পালন করবেন।
শুদ্ধ: মন্ত্রীর অনুপস্থিতিতে সচিব দায়িত্ব পালন করবেন।

অশুদ্ধ: পূর্বদিকে সূর্য উদয় হয়।
শুদ্ধ: পূর্বদিকে সূর্য উদিত হয়।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২৮.
কোনটি অশুদ্ধ বানান?
  1. পুনর্গঠিত
  2. পুনরুদ্ভূত
  3. পুনরুত্থান
  4. পুনরূজ্জীবিত
ব্যাখ্যা
• অশুদ্ধ বানান: পুনরূজ্জীবিত

• শুদ্ধ বানান: পুনরুজ্জীবিত (বিশেষণ),
- এটি সংস্কৃত শব্দ।
- সঠিক প্রকৃত-প্রত্যয় = (পুনর্ + উৎ + জীবিত),
যার অর্থ: পুনরায় জীবনলাভ করেছে এমন, পুনর্বার সজীবতাপ্রাপ্ত।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
২৯.
নিচের কোন বানানটি শুদ্ধ?
  1. কাহিনী
  2. প্লীহা
  3. মিস্ত্রি
  4. শুশ্রুষু
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
'মিস্ত্রি' — বানানটি শুদ্ধ।

অন্য অপশনের,

অশুদ্ধ বানানা — শুদ্ধ বানান: 
• প্লীহা — প্লিহা, 
• কাহিনী — কাহিনি, 
• শুশ্রুষু — শুশ্রূষু।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
৩০.
শুদ্ধ বাক্য কোনটি?
  1. আমৃত্যু পর্যন্তদেশের সেবা করে যাব।
  2. শুধুমাত্র টাকার জোরে সব কিছু হয় না।
  3. বর্তমানে খাঁটি গরুর দুধ পাওয়া মুশকিল।
  4. নীরোগ লোক প্রকৃত অর্থেই সুখী।
ব্যাখ্যা
• শুদ্ধ: নীরোগ লোক প্রকৃত অর্থেই সুখী।

অন্যদিকে, 
• অশুদ্ধ: আমৃত্যু পর্যন্তদেশের সেবা করে যাব।
• শুদ্ধ: আমৃত্যু দেশের সেবা করে যাব।

• অশুদ্ধ: শুধুমাত্র টাকার জোরে সব কিছু হয় না।
• শুদ্ধ: শুধু টাকার জোরে সব কিছু হয় না।

• অশুদ্ধ: বর্তমানে খাঁটি গরুর দুধ পাওয়া মুশকিল।
• শুদ্ধ: বর্তমানে গরুর খাঁটি দুধ পাওয়া মুশকিল।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৩১.
নিচের কোন বানানটি শুদ্ধ?
  1. অচিন্ত্যনীয়
  2. কথপোকথন
  3. অভ্যুত্থান
  4. গ্রীক
ব্যাখ্যা
• শুদ্ধ বানান- অভ্যুত্থান। 
- যার অর্থ: উত্থান, উদয়, ওঠা, উন্নতি, সমৃদ্ধি, বিদ্রোহ।

অন্যদিকে,
• অচিন্ত্যনীয় বানানটি ভুল।
- এর সঠিক বানান: অচিন্তনীয়।
এর অর্থ:
- অভাবনীয়; ধারণার অতীত।

• কথপোকথন বানানটি ভুল।
- এর সঠিক বানান: কথোপকথন।
এর অর্থ:
- বাক্যালাপ; কথাবার্তা।

• গ্রীক বানানটি ভুল।
- এর সঠিক বানান গ্রিক।
অর্থ:
- বিশ্বের অন্যতম প্রধান সভ্যতা ও সাহিত্যের ধারক ভাষা।

উৎস: বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের নিয়ম।
৩২.
নিচের কোনটি শুদ্ধ বানান?
  1. ভস্মীভুত
  2. ভষ্মীভূত
  3. ভস্মীভূত
  4. ভস্মিভূত
ব্যাখ্যা
• শুদ্ধ বানান - 'ভস্মীভূত'
- বিশেষণ পদ।
- সংস্কৃত শব্দ।
প্রকৃতি প্রত্যয়: ভস্মন্‌ + চ্বি + ভূত।
অর্থ:
- আগুনে পুড়ে ভস্মে পরিণত বা সম্পূর্ণ বিনাশপ্রাপ্ত।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৩৩.
কোনটি শুদ্ধ বানান?
  1. উর্মি
  2. উর্মী
  3. ঊর্মি
  4. ঊর্মী
ব্যাখ্যা
• শুদ্ধ বানান - ঊর্মি।
- এটি সংস্কৃত শব্দ।
- যার অর্থ: তরঙ্গ, ঢেউ।

• ‘ঊর্মি’ শব্দের আরো কিছু সমর্থক শব্দ:
তরঙ্গ, বীচি, কল্লোল, ঊর্মি, হিল্লোল, লহরী, জোয়ার, মহাতরঙ্গ, মহোর্মি, বীচিমালা, লহর, তরঙ্গহিল্লোল, দোলা, তরঙ্গভঙ্গ, ঊর্মিলহরী, তরঙ্গমালা, তরঙ্গলহরী ইত্যাদি। 

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান এবং প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি- ড. হায়াৎ মামুদ। 
৩৪.
নিচের কোন শব্দে মূর্ধন্য-ষ এর ব্যবহার অশুদ্ধ?
  1. ষাণ্মাসিক
  2. কষাকষি
  3. পোষাক
  4. সুষুপ্ত
ব্যাখ্যা
• ‘পোষাক’ শব্দের বানানে মূর্ধন্য-ষ এর ব্যবহার অশুদ্ধ।
• শুদ্ধ বানান:পোশাক,
- এটি ফারসি শব্দ।

• ষ-ত্ব বিধানের নিয়ম অনুসারে বিদেশি শব্দের বানান বাংলায় লেখার সময় কখনো ‘ষ’ লেখা যাবে না।
যেমন: 
- ফটোষ্ট্যাট হবে না, সঠিক বানান হবে ফটোস্ট্যাট।
তেমনইভাবে ষ্টেশন, ষ্ট্রিট ও কিষমিশ লিখলে ভুল হবে, সঠিক বানান হবে স্টেশন, স্ট্রিট এবং কিশমিশ।

অন্যদিকে,
কষাকষি, ষাণ্মাসিক ও সুষুপ্ত শব্দগুলোতে ‘ষ’ এর ব্যবহার শুদ্ধ।
-----------------------
• ষ-ত্ব বিধান:
বাংলা ভাষায় সাধারণত মূর্ধন্য-ষ ধ্বনির ব্যবহার নেই। তাই দেশি, তদ্ভব ও বিদেশি শব্দের বানানে মূর্ধন্য-ষ লেখার প্রয়োজন হয় না। কেবল কিছু তৎসম শব্দে ষ-এর প্রয়োগ রয়েছে। তৎসম শব্দের বানানে মূর্ধন্য-ষ এর ব্যবহারের নিয়মকে ষ-ত্ব বিধান বলে।

• ‘ষ’ ব্যবহারের নিয়ম:
১. 'ঋ' এবং 'ঋ-কার' এর পর 'ষ' হয়। যেমন - ঋষি, কৃষক, উৎকৃষ্ট ইত্যাদি।
২. ট-বর্গীয় ধ্বনির সাথে 'ষ' যুক্ত হয়। যেমন - কষ্ট, স্পষ্ট, নষ্ট, কাষ্ঠ, ওষ্ঠ ইত্যাদি।
৩. অ, আ ভিন্ন অন্য স্বরধ্বনি এবং ক ও র-এর পরে প্রত্যয়ের ‘স’ ‘ষ’ হয়। যেমন- ভবিষ্যৎ, মুমূর্ষু, চক্ষুষ্মান, চিকীর্ষা ইত্যাদি।
৪. ই-কারান্ত এবং উ-কারান্ত উপসর্গের পর কতগুলো ধাতুতে ‘ষ” হয়। যেমন- অভিসেক > অভিষেক, সুসুপ্ত > সুষুপ্ত, অনুসঙ্গ > অনুষঙ্গ, সুসমা > সুষমা ইত্যাদি।
৫. তৎসম শব্দে ‘র’-এর পর ‘ষ’ হয়। যেমন: বর্ষা, ঘর্ষণ, বর্ষণ।
৬. কতগুলো শব্দে স্বভাবতই 'ষ' ব্যবহৃত হয়। যেমন - ষড়ঋতু, রোষ, কোষ, আষাঢ়, ভাষণ, ঊষা, পৌষ ইত্যাদি।

• যে সব ক্ষেত্রে ষ-ত্ব বিধান প্রযোজ্য নয়:
- আরবি, ফারসি, ইংরেজি ইত্যাদি বিদেশি ভাষা থেকে আগত শব্দে ষ হয় না। যেমন- জিনিস, পোশাক, মাস্টার, পোস্ট ইত্যাদি।
- সংস্কৃত ‘সাৎ’ প্রত্যয়যুক্ত পদেও ‘ষ’ হয় না। যেমন- অগ্নিসাৎ, ধূলিসাৎ, ভূমিসাৎ ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
৩৫.
কোন বাক্যটি সঠিক?
  1. তার কপালে ভাত নাই।
  2. বই গুলো সাজিয়ে রাখো।
  3. আমায় একা রেখে যেওনা।
  4. অপ্রয়োজনীয় গ্রন্থ সমূহ সরিয়ে রাখো।
ব্যাখ্যা

⇒ টি, টা, খানা, খানি, গুলি, গুলো, রা, এরা, গণ, বৃন্দ, সমূহ:
• টি, -টা, -খানা, -খানি, -গুলি, -গুলো, -রা, - এরা, গণ, -বৃন্দ, -সমূহ এইগুলো কখনোই আলাদা বসবে না।
আবার একবচন শব্দের সঙ্গে -টি, টা, খানা, খানি, -কিংবা, -গুলি, -গুলো, -রা, -এরা, -গণ, সমূহ যোগ করে যখন বহুবচন করা হবে তখনও শব্দগুলো আলাদা বসবে না।
• আমরা ভুল করে লিখি- বই গুলো, চিঠি গুলো, গ্রন্থ সমূহ ইত্যাদি। প্রকৃতপক্ষে এগুলো সবই জোড়া লাগবে; তাই লিখতে হবে বইগুলো, চিঠিগুলো, গ্রন্থসমূহ। কিন্তু সমূহ আনন্দ, সমূহ বিপদ, সমূহ ক্ষতি, সমূহ সর্বনাশ এসব ক্ষেত্রে আলাদা হবে।


⇒ না, নেই, নয়:
না, নাই, নয় এই নেতিবাচক শব্দ সবসময় পৃথক শব্দ হিসেবে বসবে। কখনো কোনো শব্দের সঙ্গে জুড়ে যাবে না। যেমন- করিনা, যাইনা, যেওনা, লেখেনা ইত্যাদি না হয়ে, হবে- করি না, যাই না, যেও না, লেখে না ইত্যাদি।

অতএব নিয়ম অনুসারে,
• শুদ্ধ বাক্য: তার কপালে ভাত নাই।

অশুদ্ধ বাক্যগুলোর শুদ্ধরূপ হলো:
- বইগুলো সাজিয়ে রাখো।
- আমায় একা রেখে যেও না।
- অপ্রয়োজনীয় গ্রন্থসমূহ সরিয়ে রাখো।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৩৬.
কোনটি সঠিক বানান?
  1. পুঙ্খনূপুঙ্খ
  2. পুঙ্খনাপুঙ্খ
  3. পুঙ্খানুপূঙ্খ
  4. পুঙ্খানুপুঙ্খ
ব্যাখ্যা
• সঠিক বানান - পুঙ্খানুপুঙ্খ
- এটি একটি বিশেষণ পদ।
- শব্দটি সংস্কৃত ভাষা হতে আগত।

শব্দের অর্থ:
- তন্নতন্ন, সূক্ষ্মাতিসূক্ষ্ম।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৩৭.
নিচের কোন বানানটি অশুদ্ধ নয়?
  1. ক) পিপিলীকা
  2. খ) কৌতুহল
  3. গ) পুষ্পাঞ্জলী
  4. ঘ) ফুলদানী
ব্যাখ্যা
• ফুলদানী বানানটি অশুদ্ধ নয়। 

• অন্য অপশনগুলোর শুদ্ধরূপ: 
- পিপীলিকা,
- কৌতূহল,
- পুষ্পাঞ্জলি।

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমী।
৩৮.
নিচের কোন বানানগুচ্ছের সবগুলো বানানই অশুদ্ধ?
  1. অপরাহ্ণ, মধ্যাহ্ন, পূর্বাহ্ণ
  2. নিক্কণ, সূচগ্র, অনুর্ধ
  3. রানি, বিকিরণ, দুরতিক্রম্য
  4. কৌতূহল, বিভীষিকা, পুষ্পাঞ্জলি
ব্যাখ্যা

• অশুদ্ধ বানানগুচ্ছ: নিক্কণ, সূচগ্র, অনুর্ধ।
বানাগুলোর শুদ্ধরূপ: নিক্বণ, সূচ্যগ্র, অনূর্ধ্ব।

অন্যদিকে,
• সুতরাং অন্যান্য অপশনের বানানগুচ্ছের সবগুলো বানানই শুদ্ধ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৩৯.
নিচের কোনটি অশুদ্ধ?
  1. ক) উদ্ভুত
  2. খ) অনূঢ়
  3. গ) অনূর্ধ্ব
  4. ঘ) দুরবিন
ব্যাখ্যা

সঠিক বানান:
- অনূঢ়
- উদ্ভূত
- অনূর্ধ্ব
- দুরবিন

উৎসঃ বাংলা একাডেমী অভিধান

৪০.
নিচের কোন বানানটি সঠিক নয়?
  1. স্বয়ংবর
  2. যদ্যাপি
  3. আত্মসাৎ
  4. গার্হস্থ্য
ব্যাখ্যা
বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,

'যদ্যাপি' বানানটি সঠিক নয়।
- সঠিক বানান: যদ্যপি। 
- অর্থ: যদিও।
- উৎস: সংস্কৃত।

অন্যদিকে,
- স্বয়ংবর, আত্মসাৎ,গার্হস্থ্য - শব্দের বানান শুদ্ধ।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
৪১.
কোন বাক্যটি শুদ্ধ?
  1. সকল ছাত্রগণ পাঠে মনোযোগী নয়।
  2. যুক্তি খণ্ডন হয়েছে, তবে মুক্তি মেলেনি।
  3. বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ।
  4. তোমাকে দেখে সে আশ্চর্য হয়েছে।
ব্যাখ্যা

• শুদ্ধ বাক্য: বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ

অন্যদিকে,
অশুদ্ধ বাক্য: সকল ছাত্রগণ পাঠে মনোযোগী নয়।
শুদ্ধ বাক্য: সকল ছাত্র পাঠে মনোযোগী নয়।

অশুদ্ধ বাক্য: তোমাকে দেখে সে আশ্চর্য হয়েছে।
শুদ্ধ বাক্য: তোমাকে দেখে সে আশ্চর্যান্বিত হয়েছে।

অশুদ্ধ বাক্য: যুক্তি খণ্ডন হয়েছে, তবে মুক্তি মেলেনি।
শুদ্ধ বাক্য: যুক্তি খণ্ডিত হয়েছে, তবে মুক্তি মেলেনি।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৪২.
নিচের কোন বানানটি শুদ্ধ নয়?
  1. অভ্যন্তরীণ
  2. পসারিণী
  3. অগ্রহায়ণ
  4. রূপায়ন
ব্যাখ্যা

- রূপায়ন শব্দের বানান ভুল। এর সঠিক বানান হবে রূপায়ণ।
- ঋ, র, ষ এর পরে স্বরধ্বনি, হ, য়, ব, ং, ক-বর্গীয় এবং প-বর্গীয় ধ্বনি থাকলে পরবর্তী দন্ত ন মূর্ধন্য ণ হয়। যেমন- অভ্যন্তরীণ, পসারিণী, অগ্রহায়ণ, রূপায়ণ, প্রণয়ন, কৃপণ, গৃহিণী, নিরীক্ষণ, ক্ষণজীবী ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।

৪৩.
নিচের কোন বানানটি অশুদ্ধ?
  1. কোষ্ঠকাঠিন্য
  2. উর্ধ্ব
  3. জাজ্বল্যমান
  4. পিপীলিকা
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
• অশুদ্ধ বানান- উর্ধ্ব।
• শুদ্ধ বানান- ঊর্ধ্ব।

• 'ঊর্ধ্ব':
- এর সঠিক উচ্চারণ- উরধো।
- অর্থ:
১ ওপরের দিক, উপরিভাগ।
২ উচ্চতা (ঊর্ধ্বে তিন হাত)।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
৪৪.
শুদ্ধ বাক্য কোনটি?
  1. শুধুমাত্র সেই পারবে এ কাজটি করতে।
  2. অন্যায়ের প্রতিফল দুনিবার্য।
  3. পৃথিবী সর্বদা সূর্যের চারিদিকে ঘূর্ণায়মান।
  4. দুর্বলবশত তিনি আসতে পারেননি।
ব্যাখ্যা

• শুদ্ধ বাক্য- পৃথিবী সর্বদা সূর্যের চারিদিকে ঘূর্ণায়মান।

অশুদ্ধ বাক্যগুলোর সুদ্ধরূপ হলো-
• অশুদ্ধ : শুধুমাত্র সেই পারবে এ কাজটি করতে।
• শুদ্ধ: শুধু সেই পারবে এ কাজটি করতে।

• অশুদ্ধ: অন্যায়ের প্রতিফল দুনিবার্য।
• শুদ্ধ: অন্যায়ের প্রতিফল অনিবার্য।

• অশুদ্ধ: দুর্বলবশত তিনি আসতে পারেননি।
• শুদ্ধ: দুর্বলতাবশত তিনি আসতে পারেননি।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৪৫.
প্রমিত বানানের নিয়ম অনুসারে, রেফ-এর পরে তৎসম ও অতৎসম শব্দে ব্যঞ্জনবর্ণের দ্বিত্ব হবে—
  1. সর্বদা
  2. কখনোই না
  3. বিশেষ ক্ষেত্রে
  4. ঐচ্ছিকভাবে
ব্যাখ্যা

• বানানের নিয়ম:
রেফ এর পর তৎসম, অতৎসম শব্দে ব্যঞ্জনবর্ণের দ্বিত্ব হবে না।
যেমন:
- কার্য্যালয় হবে না, সঠিক বানান হবে কার্যালয়।
- নির্দ্দিষ্ট হবে না, সঠিক বানান নির্দিষ্ট।
- ধর্ম্মসভা বানানটি ভুল, সঠিক বানান হবে ধর্মসভা।
- তেমনি ভাবে পর্ব্বত হবে না , সঠিক বানান হবে পর্বত।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা; বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৪৬.
বেগম রোকেয়া ছিলেন এক ________ নারী, যিনি নারীশিক্ষার জন্য সংগ্রাম করেছিলেন।
  1. মহিয়সী
  2. মহিয়ষী
  3. মহীয়সী
  4. মহিয়শী
ব্যাখ্যা
• শুদ্ধ বানান - মহীয়সী।
- মহীয়ান শব্দের নারীবাচক শব্দ হচ্ছে মহীয়সী।
- এটি সংস্কৃত শব্দ।
 যার অর্থ:
- অতি মহান,
- মহত্তর।

সুতরাং, 
বাক্যটি হবে- বেগম রোকেয়া ছিলেন এক মহীয়সী নারী, যিনি নারীশিক্ষার জন্য সংগ্রাম করেছিলেন।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৪৭.
শুদ্ধ বানান কোনটি?
  1. শিরচ্ছেদ
  2. দারিদ্র্যতা 
  3. পাতিলেবু
  4. সমিচীন 
ব্যাখ্যা

শুদ্ধ বানান- পাতিলেবু। 
- শব্দটি বিশেষ্য পদ। 
- এটি একটি বাংলা শব্দ। 
অর্থ:
- সবুজ হলুদাভ

অশুদ্ধ বানানগুলোর শুদ্ধরূপগুলো হলো-  
• শিরশ্ছেদ (বিশেষ্য):
অর্থ: দেহ থেকে মাথা ছিন্নকরণ।

• দরিদ্রতা (বিশেষ্য):
অর্থ: অসচ্ছলতা, নির্ধনতা ইত্যাদি।
'দারিদ্র্য' শব্দটি বিশেষ্য পদ তাই এর সাথে 'তা' প্রত্যয় যোগ করা সঠিক নয়। কারণ পূর্বেই দারিদ্র্য (দারিদ্র্য = দরিদ্র + য) শব্দটির সাথে একটি প্রত্যয় যোগ করা হয়েছে।

• সমীচীন (বিশেষণ):
- এটি সংস্কৃত ভাষার শব্দ।
অর্থ: সংগত, উপযুক্ত, উত্তম।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৪৮.
‘আবশ্যকীয় ব্যয়ে কার্পণ্যতা অনুচিত’ বাক্যে কী ধরনের অশুদ্ধি আছে?
  1. ক) বিভক্তি জনিত
  2. খ) বাহুল্য দোষ
  3. গ) দ্বিরুক্তি
  4. ঘ) পদক্রমের বিন্যাস
ব্যাখ্যা
শুদ্ধ বাক্য - ‘আবশ্যকীয় ব্যয়ে কার্পণ্যতা অনুচিত’ বাক্যে কার্পণ্য শব্দের সাথে তা বিভক্তির ব্যবহার অশুদ্ধ। শুদ্ধ বাক্যটি হবে - আবশ্যকীয় ব্যয়ে কার্পণ্য অনুচিত।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর
৪৯.
‘দেখতে দেখতে স্টেশনটি ফাকা হয়ে গেলো’ বাক্যে ‘দেখতে দেখতে’ কি বোঝাতে ব্যবহৃত হয়েছে?
  1. ক) ক্রিয়া বিশেষণ
  2. খ) স্বল্পকাল স্থায়ী
  3. গ) পৌনঃপুনিকতা
  4. ঘ) একটানা
ব্যাখ্যা
বাক্যটিতে দ্বিরুক্ত পদটি দ্বারা স্বল্পকাল স্থায়ী বোঝাতে ব্যবহৃত হয়েছে?
উৎসঃ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, এইচএসসি, বাংলা দ্বিতীয় পত্র
৫০.
‘এযুগের মেয়েরা শুধু কর্মমুখীই নয়, বিদ্বানও বটে' এই বাক্যে কোন ধরনের ভুল আছে ?
  1. ক) কালগত
  2. খ) বচনগত
  3. গ) বিশেষণগত
  4. ঘ) লিঙ্গগত
ব্যাখ্যা
‘এ যুগের মেয়েরা শুধু কর্মমুখীই নয়, বিদ্বানও বটে' - এ বাক্যে লিঙ্গগত ত্রুটি রয়েছে। 

• বিদ্বান এর স্ত্রীলিঙ্গ হলো - বিদুষী/বিদুশি
• বাক্যটির শুদ্ধ রূপ - ‘এ যুগের মেয়েরা শুধু কর্মমুখীই নয়, বিদুষীও বটে’।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৫১.
বাংলা একাডেমির প্রমিত বানানরীতি অনুযায়ী নিচের কোন শব্দটির বানান ভুল?
  1. গীতাঞ্জলি
  2. রুপালি
  3. কবিতাবলি
  4. সোনালী  
ব্যাখ্যা

বাংলার একাডেমির প্রমিত বানানরীতি অনুযায়ী 'সোনালী' শব্দটির বানান ভুল। 
-------------------
• ‘আলি’ প্রত্যয়যুক্ত শব্দের বানান:

• আলি প্রত্যয়: 
- কোনো মূল শব্দের সঙ্গে ‘আলি’ যুক্ত হলে তা ই-কারে লেখা হয়।
- যেমন—
- স্বর্ণ+আলি = স্বর্ণালি,
- সোনা+আলি = সোনালি,
- রূপা+আলি = রূপালি,
- বর্ণ+আলি = বর্ণালি।
----------------------------- 
অন্যদিকে, 
- 'বলি', ‘আবলি’ ও ‘অঞ্জলি’- প্রত্যয়যুক্ত শব্দের ক্ষেত্রে ও সর্বদা ই-কার বসে।

• বলি, আবলি প্রত্যয়: 
- মূল শব্দের সঙ্গে 'বলি', ‘আবলি’ যুক্ত হলে তা ই-কারে লেখা হয়।
- যেমন—
- কবিতা + বলি = কবিতাবলি, 
- রচনা + বলি = রচনাবলি, 
- শব্দ + আবলি = শব্দাবলি, 
- তথ্য + আবলি = তথ্যাবলি, 
- কার্য + আবলি = কার্যাবলি।

• অঞ্জলি প্রত্যয়:
- মূল শব্দের সঙ্গে ‘অঞ্জলি’ যুক্ত হলে তা ই-কারে লেখা হয়।
- যেমন—
- গীতা + অঞ্জলি = গীতাঞ্জলি, 
- পুষ্প + অঞ্জলি = পুষ্পাঞ্জলি, 
- শ্রদ্ধা + অঞ্জলি = শ্রদ্ধাঞ্জলি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান। 

৫২.
শুদ্ধ বানান কোনটি?
  1. জগৎব্যাপী
  2. জগদ্‌ব্যাপী
  3. জগতব্যাপী
  4. জগত্‌ব্যাপী
ব্যাখ্যা

• শুদ্ধ বানান: জগদ্‌ব্যাপী। 
- শব্দটি বিশেষণ পদ।
- এটি সংস্কৃত শব্দ।
অর্থ:
-  পৃথিবীর সর্বত্র পরিব্যাপ্ত,
- বিশ্বময়।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৫৩.
নিচের কোনটি অশুদ্ধ বানানে লেখা?
  1. রং
  2. আতংক
  3. পালং
  4. বাঙালি
ব্যাখ্যা
• অশুদ্ধ: আতংক।

• শুদ্ধ বানান: আতঙ্ক (বিশেষ্য পদ),
- এটি সংস্কৃত শব্দ।
অর্থ:
- ভয়,
- শঙ্কা,
- ত্রাস।
--------------------------
• বানানের নিয়ম:
- শব্দের শেষে প্রাসঙ্গিক ক্ষেত্রে সাধারণভাবে অনুস্বার (ং) ব্যবহৃত হবে।
যেমন:
গাং, ঢং, পালং, রং, রাং, সং।

- তবে অনুস্বারের সঙ্গে স্বর যুক্ত হলে ঙ হবে।
যেমন :
বাঙালি, ভাঙা, রঙিন, রঙের।

- ব্যতিক্রম: বাংলা ও বাংলাদেশ শব্দে অনুস্বার থাকবে।

অন্যদিকে,
বাংলা লেখার নিয়ম কানুন, ড. হায়াৎ মামুদ ও প্রমীত বানানের নিয়ম অনুসারে,
• কিছু শব্দে কখনোই ং প্রযুক্ত হবে না, কেবল ঙ ব্যবহৃত হবে।
- যেমন: অঙ্ক, আতঙ্ক, আকাঙ্ক্ষা, অঙ্কন, অঙ্গন, ইঙ্গিত ইত্যাদি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৫৪.
অশুদ্ধ বানান চিহ্নিত করুন -
  1. ক) পরজীবী
  2. খ) জীবিত
  3. গ) জীবিতেস
  4. ঘ) জীবিতাশা
ব্যাখ্যা
জীবিতেস শব্দের শুদ্ধরূপ হলো জীবিতেশ।
জীবিতেশ = স্বামী, প্রিয়তম।

উৎস : বাংলা একাডেমি আধুনিক অভিধান
৫৫.
কোন বানানটি অশুদ্ধ?
  1. পীড়াপীড়ি
  2. নিমিলীত
  3. ভূরিভূরি
  4. কিরীটিনী
ব্যাখ্যা
• অশুদ্ধ বানান - 'নিমিলীত'
- এর শুদ্ধ বানান - নিমীলিত।

অন্যদিকে,
- কিরীটিনী, ভূরিভূরি এবং পীড়াপীড়ি - শব্দগুলোর বানান শুদ্ধ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৫৬.
কোন বানানটি শুদ্ধ?
  1. স্বত্বাধিকার
  2. স্বস্ত্রীক
  3. স্বায়ত্বশাসন
  4. সান্তনা
ব্যাখ্যা
• স্বত্বাধিকার (বিশেষ্য পদ),
- এটি একটি সংস্কৃত শব্দ।
অর্থ:
- মালিকানার ন্যায়সংগত অধিকার,
- সম্পত্তি ভোগদখল দান ও বিক্রয়াদির অধিকার।

অপশনের অন্যান্য বানানগুলোর শুদ্ধরূপ:
• সান্ত্বনা (বিশেষ্য পদ),
- এটি একটি সংস্কৃত শব্দ।
অর্থ:
- আশ্বাস বা আশা দিয়ে শান্তকরণ,
- প্রবোধদান।

• সস্ত্রীক (সর্বনাম পদ),
- এটি একটি সংস্কৃত শব্দ।
অর্থ:
- স্ত্রী-সহ।

• স্বায়ত্তশাসন (বিশেষ্য পদ),
- এটি একটি সংস্কৃত শব্দ।
অর্থ:
- স্বশাসিত রাষ্ট্র।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৫৭.
শুদ্ধ বানান কোনটি?
  1. ক্ষীণজীবী
  2. শ্রদ্ধাঞ্জলী
  3. শ্বশ্রূষা
  4. ব্যতিত
ব্যাখ্যা

• শুদ্ধ বানান - ক্ষীণজীবী

ক্ষীণজীবী (বিশেষণ):
- সংস্কৃত শব্দ
- প্রকৃতি প্রত্যয় = ক্ষীণ+জীব্‌+ইন।
অর্থ: 
- দীর্ঘজীবীনয় এমন, অল্পজীবী।

অন্যদিকে,
শ্রদ্ধাঞ্জলী - শ্রদ্ধাঞ্জলি, 
শ্বশ্রূষা - শুশ্রূষা,
ব্যতিত - ব্যতীত।

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।

৫৮.
কোন বানানটি শুদ্ধ নয়?
  1. ক) অন্ত্যেষ্টিক্রিয়া
  2. খ) অগ্ন্যাশয়
  3. গ) ঘূর্ণায়মাণ
  4. ঘ) হীনম্মন্যতা
ব্যাখ্যা
ঘূর্ণায়মাণ শব্দটি শুদ্ধ বানান ঘূর্ণায়মান।
৫৯.
"আমার হৃদয়-মন্দিরে আশার বীজ উপ্ত হলো।" -  এই বাক্যে কী ধরনের ভুল আছে?
  1. বাহুল্যদোষ
  2. ভুল উপমা 
  3. গুরুচণ্ডালী
  4. ভুল নেই
  5. কোনোটিই নয় 
ব্যাখ্যা

• উপমা বা অলংকার সঠিকভাবে প্রয়োগ না করলে বা যথাযথ না হলে বাক্য তার যোগ্যতা হারায়।
যেমন,
আমার হৃদয়-মন্দিরে আশার বীজ উপ্ত হলো। বাক্যটি সঠিক নয় (উপমার ভুল প্রয়োগ ঘটেছে)। কেননা বীজ বপন করা হয় খেতে, মন্দিরে নয়।

• বাক্যটির সঠিক রূপ হলো : আমার হৃদয়-ক্ষেত্রে আশার বীজ উপ্ত হলো। 

উৎস : বাংলা একাডেমির আধুনিক ব্যাকরণ; মাধ্যমিক বাংলা ব্যাকরণ, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়; ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৬০.
কোন শব্দটি শুদ্ধ বানানে লেখা হয়েছে?
  1. অভ্যন্তরীণ
  2. অভ্যন্তরীন
  3. অভন্তরীণ
  4. আভ্যন্তরীন
ব্যাখ্যা
শুদ্ধ বানানটি হলো: অভ্যন্তরীণ

গুরুত্বপূর্ণ কিছু শুদ্ধ বানান:
- পিপীলিকা 
- পরিষ্কার 
- দরিদ্রতা 
- পুরস্কার 
- বিভীষিকা 


[উৎস: বাংলা একাডেমি , আধুনিক বাংলা অভিধান]
৬১.
কোন বানানটি শুদ্ধ?
  1. সামীগৃহ
  2. গৃহস্বামি
  3. স্বামিগৃহ
  4. গৃহস্বামী
ব্যাখ্যা
• শুদ্ধ বানান - 'গৃহস্বামী'
- এটি একটি বিশেষ্য পদ।
- এটি সংস্কৃত শব্দ।
এর অর্থ:
- পরিবারের প্রধান ব্যক্তি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৬২.
শুদ্ধ বানান কোনটি?
  1. জগদ্‌বিখ্যাতো
  2. জগৎবিখ্যাত
  3. জগদ্‌বিখ্যাত
  4. জগতবিখ্যাত
ব্যাখ্যা

• শুদ্ধ বানান: জগদ্‌বিখ্যাত। 
- শব্দটি একটি বিশেষ্য পদ।
- এটি একটি সংস্কৃত শব্দ।
অর্থ:
- বিশ্বজোড়া খ্যাতি আছে এমন।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান। 

৬৩.
নিচরে কোন বাক্যটি অশুদ্ধ?
  1. আজকাল বিদ্বান মেয়ের অভাব নেই।
  2. আমি সাক্ষ্য দিব না।
  3. দুর্বিষহ বানানটি অধিকাংশ ব্যক্তি ভুল করে
  4. প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা থাকবেই।
ব্যাখ্যা
• অশুদ্ধ বাক্য: আজকাল বিদ্বান মেয়ের অভাব নেই।
• শুদ্ধ বাক্য: আজকাল বিদুষী মেয়ের অভাব নেই।

এরূপ কিছু অশুদ্ধ ও শুদ্ধ বাক্য হলো:
• অশুদ্ধ বাক্য: দুর্বিসহ বানানটি অধিকাংশ ব্যক্তি ভূল করে৷
• শুদ্ধ বাক্য: দুর্বিষহ বানানটি অধিকাংশ ব্যক্তি ভুল করে৷

• অশুদ্ধ বাক্য: আমি সাক্ষী দিব না।
• শুদ্ধ বাক্য: আমি সাক্ষ্য দিব না।

• অশুদ্ধ বাক্য: প্রতিযোগীতায় প্রতিদ্বন্দ্বিতা থাকবেই।
• শুদ্ধ বাক্য: প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা থাকবেই।

• অশুদ্ধ বাক্য: অতিলোভে তাতী নষ্ট।
• শুদ্ধ বাক্য: অতিলোভে তাঁতি নষ্ট।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৬৪.
শুদ্ধ বানান কোনটি?
  1. নৃঃসংশ
  2. নৃসংশ
  3. নৃঃশংস
  4. নৃশংস
ব্যাখ্যা

• শুদ্ধ বানান: নৃশংস। 
- শব্দটি বিশেষণ পদ। 
- এটি সংস্কৃত শব্দ।
অর্থ:
- নির্দয়, নিষ্ঠুর, হিংস্র।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৬৫.
অশুদ্ধ বানান নির্ণয় করুন -
  1. ঢেঁড়শ
  2. ডানপন্থি
  3. চামেলি
  4. পিওন
  5. কোনোটিই নয়
ব্যাখ্যা
• অশুদ্ধ বানান - ঢেঁড়শ
- শব্দটির শুদ্ধ বানান - ঢ্যাঁড়শ। 
এর অর্থ:
- গ্রষ্মকালীন সবজি, ভিন্ডি।
 
অন্যদিকে,
- পিওন, চামেলি, ডানপন্থি - শব্দগুলোর বানান শুদ্ধ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৬৬.
নিচের কোন বাক্যটি শুদ্ধ?
  1. দুরবিন দিয়ে দূরের জিনিস দেখা যায়।
  2. মনের শূচিতা রক্ষা করে চলো।
  3. শুনশান জায়গায় বেশিক্ষণ থেকো না।
  4. শোকসন্তষ্ট পরিবারের জন্য রইলো গভীর সমবেদনা।
ব্যাখ্যা

দুরবিন দিয়ে দূরের জিনিস দেখা যায়। - বাক্যটি শুদ্ধ।

অন্যদিকে,
অশুদ্ধ বাক্য: মনের শূচিতা রক্ষা করে চলো।
শুদ্ধ বাক্য: মনের শুচিতা রক্ষা করে চলো।

অশুদ্ধ বাক্য: শুনশান জায়গায় বেশিক্ষণ থেকো না।
শুদ্ধ বাক্য: শুনসান জায়গায় বেশিক্ষণ থেকো না।

অশুদ্ধ বাক্য: শোকসন্তষ্ট পরিবারের জন্য রইলো গভীর সমবেদনা।
শুদ্ধ বাক্য: শোকসন্তপ্ত পরিবারের জন্য রইলো গভীর সমবেদনা।

উৎস: বাংলা একাডেমি আধুনিকা বাংলা অভিধান।

৬৭.
কোন বানানটি শুদ্ধ?
  1. রুপায়ন
  2. রূপায়ন
  3. রূপায়ণ
  4. রুপায়ণ
ব্যাখ্যা

• শুদ্ধ বানান- রূপায়ণ। 
- শব্দটি বিশেষ্য পদ। 
- এটি একটি সংস্কৃত শব্দ। 
অর্থ:
- মূর্তি বা আকার দান, রূপদান। 

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৬৮.
নিচের কোন বাক্যটি শুদ্ধ?
  1. আমি সন্তুষ হলাম।
  2. সে তাকে দেখে চমৎকার হয়েছে।
  3. তাকে নির্বোধ প্রমাণ করতে সকলেই উদ্‌গ্রীব।
  4. নিন্দক ব্যক্তি সকল দেশেই আছে।
ব্যাখ্যা
• শুদ্ধ বাক্য: "তাকে নির্বোধ প্রমাণ করতে সকলেই উদ্‌গ্রীব।"

অন্য অপশনের শুদ্ধ বাক্য,
• আমি সন্তুষ হলাম। - আমি সন্তুষ্ট হলাম।
• সে তাকে দেখে চমৎকার হয়েছে। - সে তাকে দেখে চমৎকৃত হয়েছে। 
• নিন্দক ব্যক্তি সকল দেশেই আছে। - নিন্দুক সকল দেশেই আছে।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান, ভাষা শিক্ষা - ড. হায়াৎ মামুদ।
৬৯.
কোন বানানটি অশুদ্ধ?
  1. ক) অণসূয়া
  2. খ) দধীচি
  3. গ) আদ্যাক্ষর
  4. ঘ) মনোহারিণী
ব্যাখ্যা
শুদ্ধ বানান = অনসূয়া। 

• 'অনসূয়' এর স্ত্রী লিঙ্গ = 'অনসূয়া'
অনসূয় (বিশেষণ) 
- সংস্কৃত শব্দ 
- প্রকৃতি প্রত্যয় = ন+অসূয়া
অর্থ: ঈর্ষাশূন্য, বিদ্বেষহীন।

• 'মনোহারী' এর স্ত্রী লিঙ্গ = 'মনোহারিণী' 
মনোহারী (বিশেষণ) 
- সংস্কৃত শব্দ 
- প্রকৃতি প্রত্যয় = মনস্‌+√হৃ+ইন্‌
অর্থ: চিত্তাকর্ষী

• দধীচি (বিশেষ্য) 
- সংস্কৃত শব্দ 
- প্রকৃতি প্রত্যয় = √দধ্‌+ঈচি
অর্থ: 
পুরাণোক্ত মুনিবিশেষ অসুর বধকল্পে যিনি নিজ অস্থি দ্বারা বজ্র নির্মাণের জন্য স্বেচ্ছায় দেহত্যাগ করেছিলো।
- পরোপকারের জন্য আত্মোৎসর্গকারী পুরুষ

• আদ্যাক্ষর (বিশেষ্য):
- সংস্কৃত শব্দ 
- আদ্য + অক্ষর
অর্থ: প্রথম অক্ষর 

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
৭০.
প্রমিত বানানের নিয়ম অনুসারে, কোন বানানটি শুদ্ধ?
  1. মূর্চ্ছা
  2. অর্জ্জন
  3. কার্য
  4. কার্ত্তিক
ব্যাখ্যা

• প্রমিত বাংলা বানানের নিয়ম অনুসারে,
কার্য- শুদ্ধ বানান। 

• প্রমিত বাংলা বানানের নিয়ম: 
রেফের পর ব্যঞ্জনবর্ণের দ্বিত্ব হবে না। 
যেমন:
- অর্জ্জন, ঊর্দ্ধ, কার্ত্তিক,  কর্ম্ম, মূর্চ্ছ্‌ কার্য্য  ইত্যাদির পরিবর্তে যথাক্রমে- অর্জন, ঊর্ধ্ব, কার্তিক, কর্ম, মূর্ছা, কার্য ইত্যাদি। 

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

৭১.
নিচের কোন বাক্যটি অশুদ্ধ?
  1. গরু-ছাগলের বিরাট হাট।
  2. অপরাহ্ন লিখতে অনেকে ভূল করে।
  3. কাব্যটির উৎকর্ষ প্রশংসনীয়।
  4. তিনি আরোগ্য লাভ করেছেন
ব্যাখ্যা
'অপরাহ্ন লিখতে অনেকে ভূল করে।' বাক্যটি শুদ্ধরূপ হলো 'অপরাহ্ণ লিখতে অনেকেই ভুল করে।'

এই বাক্যে
- অপরাহ্ন = অপরাহ্ণ
- ভূল = ভুল

[ উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মাহমুদ]
৭২.
'অনেক ছাত্রছাত্রীরা ভালো পড়াশোনা করেও পরীক্ষায় ভালো ফল করে না।'- এখানে কোন ধরনের অশুদ্ধি ঘটেছে?
  1. বানানের অশুদ্ধি 
  2. বাচ্যজনিত অশুদ্ধি 
  3. গুরুচণ্ডালী দোষ 
  4. বহুবচনের অশুদ্ধি 
ব্যাখ্যা

• 'অনেক ছাত্রছাত্রীরা ভালো পড়াশোনা করেও পরীক্ষায় ভালো ফল করে না।' বাক্যটিতে বহুবচনের অশুদ্ধি ঘটেছে। 
• বাক্যটির শুদ্ধরূপ- অনেক ছাত্রছাত্রী ভালো পড়াশোনা করেও পরীক্ষায় ভালো ফল করে না।

-----------------------------
• বহুবচনের অপপ্রয়োগজনিত অশুদ্ধি:
বহু বোঝাতে আমরা বহুবচন ব্যবহার করি। বিশেষ্য পদের সঙ্গে গুলি/গুলো/রা, এরা ইত্যাদি যুক্ত করে বহুবচন তৈরি করা হয়। মনে রাখতে হবে যে বহুবচনের পরে দ্বিত্ব প্রয়োগ হয় না, অর্থাৎ কোনো শব্দকে এক বার বহুবচনে রূপান্তরিত করলে পুনরায় তার বহুত্ব অপ্রয়োজনীয়। তাই অগণিত, অনেক, বহু, যাবতীয়, সব ইত্যাদি যত বহুত্ববাচক শব্দ আছে, তাদের পরে সংশ্লিষ্ট বিশেষ্য পদের সঙ্গে গুলি/গুলো/রা  ইত্যাদি যুক্ত হবে না।

যেমন:
অশুদ্ধ: ক্লাসে অনেক ছাত্রছাত্রীরা এসেছিল।
শুদ্ধ: ক্লাসে অনেক ছাত্রছাত্রী এসেছিল।

অশুদ্ধ: সকল ছাত্রগণ পাঠে মনোযোগী নয়।
শুদ্ধ: সকল ছাত্র পাঠে মনোযোগী নয়।

অশুদ্ধ: অন্যান্য বিষয়গুলোর আলোচনা পরে হবে।
শুদ্ধ: অন্য বিষয়গুলোর আলোচনা পরে হবে।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৭৩.
STRANGE-এর বিপরীত?
  1. Similar
  2. Familiar
  3. Peculiar
  4. Obstinate
ব্যাখ্যা

প্রশ্ন: STRANGE-এর বিপরীত?

সমাধান:
STRANGE অর্থ - অচেনা, অপরিচিত, অস্বাভাবিক, বা অদ্ভুত।


প্রতিটি অপশন যাচাই করি:
ক) Similar → সদৃশ বা মিল রয়েছে।

খ) Familiar → পরিচিত, চেনা → STRANGE-এর সঠিক বিপরীত।

গ) Peculiar → বিরল, অদ্ভুত → STRANGE-এর সমার্থক শব্দের কাছাকাছি।

ঘ) Obstinate → জিদি, অনড় → কোন সম্পর্ক নেই।

সুতরাং STRANGE-এর বিপরীত অর্থ হলো Familiar.

৭৪.
শুদ্ধ বানান নির্ণয় করুন।
  1. ক) দুষ্কৃতকারি
  2. খ) দুষ্কৃতিকারি
  3. গ) দুষ্কৃতিকারী
  4. ঘ) দুষ্কৃতকারী
ব্যাখ্যা
• শুদ্ধ বানান- দুষ্কৃতকারী (বিশেষণ)
- সংস্কৃত শব্দ
- প্রকৃতি প্রত্যয় = [দুষ্কৃত+√কৃ+ইন্]
অর্থ: দুষ্কর্মকারী, অন্যায়কারী, অপরাধী।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৭৫.
নিচের কোন শব্দটি গুজরাটি?
  1. কাহিনী
  2. চাহিদা
  3. হরতাল
  4. রিকশা
ব্যাখ্যা
• হরতাল (বিশেষ্য পদ)।
- 'গুজরাটি' ভাষার শব্দ।
 অর্থ:
- ধর্মঘট;
- বিক্ষোভ প্রকাশ করার জন্য যানবাহন, হাট-বাজার, দোকান-পাট, অফিস-আদালত ইত্যাদি নির্দিষ্ট সময়ের জন্য বন্ধ করা।

অপরদিকে,
-----------------------
• ‘কাহিনি’ হিন্দি ভাষার শব্দ।
অর্থ: গল্প, আখ্যান, উপন্যাস।
[অভিধান অনুসারে, কিাহিনী বানানটি অশুদ্ধ।]

• চাহিদা (বিশেষ্য পদ)।
- বাংলা ভাষার শব্দ। 
অর্থ:
- বাজারে পণ্যদ্রব্যের প্রয়োজনীয়তা।
- ক্রয়ের ইচ্ছা। 
[ উল্লেখ্য, মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০১৯ সংস্করণ) অনুসারে, 'চাহিদা' পাঞ্জাবি শব্দ।]

• রিকশা (বিশেষ্য), 
- এটি জাপানি শব্দ। 
অর্থ: মনুষ্যবাহিত দুই বা তিন চাকার সড়ক্যান। 

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
৭৬.
‘আইশা মনকষ্টে কাল কাটাচ্ছে।’ বাক্য কী ধরণের অপপ্রয়োগ ঘটেছে?
  1. যোগ্যতা জনিত
  2. কারক জনিত
  3. বানান জনিত
  4. পদক্রম জনিত
ব্যাখ্যা
⇒ ‘আইশা মনকষ্টে কাল কাটাচ্ছে।’ বাক্যটি বানান জনিত অশুদ্ধ। 
• শুদ্ধ রূপ: পরিমল মনঃকষ্টে কাল কাটাচ্ছে।

•  (মনঃকষ্ট) সন্ধিযোগে গঠিত শব্দ। বিসর্গ সন্ধিতে কোনো কোনো ক্ষেত্রে বিসর্গ লোপ পায় না।
যেমন:
- প্রাতঃ + কাল = প্রাতঃকাল,
- মনঃ + কষ্ট = মনঃকষ্ট,
- শিরঃ + পীড়া = শিরঃপীড়া।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান; বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
৭৭.
কোনটি শুদ্ধ বানান?
  1. একান্নবর্তী
  2. আকাঙ্ক্ষি
  3. নিস্কর
  4. আকাশচুম্বি
ব্যাখ্যা
• শুদ্ধ বানান: একান্নবর্তী (বিশেষ্য পদ),
অর্থ:
- একসঙ্গে আহার ও বসবাস করে এমন পরিবার,
- যৌথ পরিবার।

অশুদ্ধ বানানগুলোর শুদ্ধরূপ হলো:
• শুদ্ধ: আকাঙ্ক্ষী।
- এটি সংস্কৃত শব্দ।
অর্থ:
- আকাঙ্ক্ষা করে এমন,
- অভিলাষী।

• শুদ্ধ: আকাশচুম্বী (বিশেষণ পদ),
- এটি সংস্কৃত শব্দ।
অর্থ:
- গগনস্পর্শী,
- অত্যন্ত উঁচু।

• শুদ্ধ বানান: নিষ্কর (বিশেষ্য পদ),
- এটি সংস্কৃত শব্দ।
অর্থ:
- কর দিতে হয় না এমন,
- লাখেরাজ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৭৮.
নিচের কোন শব্দটি শুদ্ধ?
  1. ক) কৌতুহল
  2. খ) কৌতূহল
  3. গ) কাংখিত
  4. ঘ) শ্রদ্ধাঞ্জলী
ব্যাখ্যা
কৌতূহল (বিশেষ্য) 
- সংস্কৃত শব্দ 
- প্রকৃতি প্রত্যয় = কুতূহল+অ
অর্থ: অজ্ঞাত বিষয়ে জানার আগ্রহ।

অন্যান্য বানানের শুদ্ধ রূপ- 
শ্রদ্ধাঞ্জলি, কাঙ্ক্ষিত

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
৭৯.
কোনটি শুদ্ধ বানান?
  1. প্রণয়িনি
  2. প্রণয়িনী
  3. প্রনয়িনি
  4. প্রনয়িনী
ব্যাখ্যা
• শুদ্ধ বানান - প্রণয়িনী
-  শব্দটি বিশেষ্য।
- এটি সংস্কৃত শব্দ।
- অর্থ: প্রেমের পাত্রী।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৮০.
নিচের কোন বানানটি শুদ্ধ?
  1. ইতস্থত
  2. হিতস্থত
  3. ইতস্তত
  4. ইথস্তত
ব্যাখ্যা
• শুদ্ধ বানান: ইতস্তত,
- সংস্কৃত শব্দ।
- প্রকৃত-প্রত্যয় = (ইতঃ + ততঃ),
অর্থ: নানাদিকে, সর্বত্র, কুণ্ঠাবোধ, সংশয়, দোটানা অবস্থা, গড়িমসি করার প্রবণতা, দ্বিধা, সংকোচ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৮১.
‘ব্রাহ্মণ’ শব্দের সঠিক উচ্চারণ কোনটি?
  1. ক) ব্রাম্‌মন্‌
  2. খ) ব্রাম্‌হন্‌
  3. গ) ব্রাহ্‌মন্‌
  4. ঘ) ব্রাহ্‌মোন্‌
ব্যাখ্যা

ব্রাহ্মণ [ব্রাম্‌হন্‌] (বিশেষ্য){(তৎসম বা সংস্কৃত) ব্রহ্মন্‌+অ(অণ্‌)}
- যিনি ব্রহ্মকে জানেন; হিন্দুমতে উচ্চবর্ণের লোক।
- আর্যদের চারবর্ণের প্রথম বর্ণ।
- বিপ্র; বামুন।
- বেদের অংশবিশেষ।
- পুরোহিত ব্রাহ্মণ; পাচক ব্রাহ্মণ।

ব্রাহ্মণী (স্ত্রীলিঙ্গ)।
ব্রাহ্মণসমাজ (বিশেষ্য) ব্রাহ্মণ সম্প্রদায়।

উৎস: বাংলা একাডেমি অভিধান।

৮২.
শুদ্ধ বানান কোনটি?
  1. যদ্যাপি
  2. যদ্যোপি
  3. যদ্যপি
  4. যদ্যাপিঃ
ব্যাখ্যা
শুদ্ধ বানানটি হল ‘যদ্যপি’ (অব্যয়) {(তৎসম বা সংস্কৃত) যদি+অপি}।
[সূত্রঃ বাংলা একাডেমী আধুনিক বাংলা অভিধান]
৮৩.
নিচের কোন শব্দটি প্রমিত বানানে অশুদ্ধ?
  1. রূপালি
  2. মিতালী
  3. বর্ণালি
  4. খেয়ালি
ব্যাখ্যা

• বাংলা একাডেমি প্রণীত প্রমিত বাংলা বানানের নিয়মানুসারে শুদ্ধ - রূপালি, খেয়ালি, বর্ণালি।
- 'মিতালী' শব্দটির শুদ্ধ বানান — 'মিতালি'। 

- '-আলি' প্রত্যয়যুক্ত শব্দে ই-কার হবে।
যেমন: সোনালী হবে না, হবে সোনালি; মিতালী হবে না, হবে মিতালি।

অনুরূপভাবে,
- বর্ণালি, খেয়ালি, রূপালি, হেঁয়ালি ইত্যাদি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান; বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

৮৪.
শুদ্ধ বানান -
  1. আটপৌড়ে
  2. আটপৌরে
  3. আঠপৌরে
  4. আটঁপৌরে
ব্যাখ্যা
• শুদ্ধ বানান - 'আটপৌরে'
- এটি একটি বিশেষণ পদ।
- শব্দটি বাংলা ভাষার শব্দ।

শব্দের অর্থ:
- সর্বদা ব্যবহারের উপযুক্ত (আটপৌরে কাপড়)।
- পোশাকি নয় এমন।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৮৫.
কোনটি শুদ্ধ বানান?
  1. প্রনয়িণী
  2. প্রণয়নী
  3. প্রণয়িনী
  4. প্রণয়নি
ব্যাখ্যা

বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
 শুদ্ধ বানান - প্রণয়িনী।

- এটি প্রণয়ী এর স্ত্রীবাচক শব্দ।



উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

৮৬.
নিচের কোন এক কথায় প্রকাশটি সঠিক নয়?
  1. ক) যা উচ্চারণ করা যায় না = দুরুচ্চার্য।
  2. খ) যা অপনয়ন (দূর) করা যায় না = অনপনেয়।
  3. গ) যা পূর্বে কখনো হয় নি = অভূতপূর্ব।
  4. ঘ) যা পূর্বে দেখা যায় নি = অদৃষ্টপূর্ব।
ব্যাখ্যা

যা উচ্চারণ করা যায় না = অনুচ্চার্য।
যা উচ্চারণ করা কঠিন = দুরুচ্চার্য।

আরো কিছু গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশঃ
যা অপনয়ন (দূর) করা যায় না = অনপনেয়।
যা অপনয়ন (দূর) করা কষ্টকর = দূরপনেয়।
যা পূর্বে দেখা যায় নি = অদৃষ্টপূর।
যা পূর্বে ছিল এখন নেই = ভূতপূর্ব।
যা পূর্বে কখনো হয় নি = অভূতপূর্ব।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা (ড. সৌমিত্র শেখর)

৮৭.
নিচের কোন বানানটি অশুদ্ধ?
  1. ক) আকাঙ্ক্ষা
  2. খ) উচ্ছাস
  3. গ) উপযোগিতা
  4. ঘ) আবিষ্কার
ব্যাখ্যা

-‘উচ্ছাস’ এর শুদ্ধ বানান ‘উচ্ছ্বাস’ । 
- কতিপয় গুরুত্বপূর্ণ শুদ্ধ বানান 
- গীতাঞ্জলি 
- পিপীলিকা 
- দরিদ্রতা 
- নিশীথিনী 
- পুরস্কার 

[উৎস: ভাষা-শিক্ষা, ড.হায়াৎ মাহমুদ]

৮৮.
নিচের কোন বানানটি শুদ্ধ?
  1. সমুহ
  2. অপাংক্তেয়
  3. মরুদ্যান
  4. আদ্যাক্ষর
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
'আদ্যাক্ষর' - বানানটি শুদ্ধ।

• 'আদ্যাক্ষর' শব্দের অর্থ:
- প্রথম অক্ষর।

অন্য অপশনের শুদ্ধ বানান,
• সমুহ - সমূহ,  
• অপাংক্তেয় - অপাঙ্‌ক্তেয়,
• মরুদ্যান - মরূদ্যান।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
৮৯.
কোনটি শুদ্ধ বানান?
  1. ক) কুম্ভীলক
  2. খ) কুম্ভিলক
  3. গ) কূম্ভিলক
  4. ঘ) কূম্ভীলক
ব্যাখ্যা

কুম্ভিল, কুম্ভিলক [কুম্‌ভিল, কুমভিলক্‌] (বিশেষ্য)
১ যে লেখক অন্যের গ্রন্থের ভাব ভাষা প্রভৃতি চুরি করে নিজের নামে চালায়; plagiarist।
২ চোর।
৩ শাল মাছ।
৪ শ্যালক।
{(তৎসম বা সংস্কৃত শব্দ) কুম্ভিল+অক; কুম্ভীর>কুম্ভীলক>(প্রাকৃত) কুম্ভিলক}

উৎস: বাংলা একাডেমি অভিধান।

৯০.
কোনটি শুদ্ধ বানান?
  1. প্রাণি
  2. প্রানি
  3. প্রাণী
  4. প্রানী
ব্যাখ্যা
• 'প্রাণী'- বানানটি শুদ্ধ। 

• কিছু বানানের শুদ্ধরূপ: 
- শিরশ্ছেদ, 
- আকাঙ্ক্ষা, 
- ন্যূনতম,
- অপরাহ্ণ। 

উৎস: বাংলা একাডেমি আধুনিক বানান অভিধান।
৯১.
'পৌষ' মাসের নয় তারিখ বোঝাতে কোনটি শুদ্ধ?
  1. নঅই পৌষ
  2. নউই পৌষ
  3. নয়ই পৌষ
  4. ক এবং খ উভয়ই
ব্যাখ্যা

সঠিক উত্তর: ঘ) ক এবং খ উভয়ই।
-------------
• নঅই, নউই (বিশেষ্য):
- (বিশেষণ) মাসের নবম দিন (নঅই পৌষ)।

অভিধান অনুযায়ী:
• নঅই পৌষ- সঠিক বানান।
• নউই পৌষ- সঠিক বানান। 
• নয়ই পৌষ - ভুল বানান।

• 'নয়' সংখ্যার সাথে সরাসরি 'ই' যুক্ত না করে 'অ' বা 'উ' স্বরবর্ণ যোগ করে 'নঅই' বা 'নউই' লিখতে হয়।




উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

৯২.
কোন বানানটি সঠিক নয়?
  1. প্রত্যুষ
  2. প্রবহমান
  3. মুমূক্ষু
  4. যদ্যপি
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংল অভিধান অনুসারে, 
মুমূক্ষু - বানানটি ভুল।
এর শুদ্ধ বানান- মুমুক্ষু

• মুমুক্ষু' শব্দের অর্থ: 
- মোক্ষকামী;
- মুক্তিলাভেচ্ছু। 

অন্যদিকে, প্রত্যুষ, প্রবহমান, যদ্যপি- বানানগুলো শুদ্ধ।

• প্রত্যুষ শব্দের অর্থ:- ভোর; প্রভাত; উষাকাল। 
• প্রবহমান শব্দের অর্থ:- বয়ে যাচ্ছে এমন।
 • যদ্যপি শব্দের অর্থ:- যদিও, একান্তই; যদি।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংল অভিধান। 
৯৩.
নিচের কোন বানানটি সঠিক?
  1. কৃচ্ছ্বসাধন
  2. কৃচ্ছ্রসাধন
  3. কৃচ্ছসাধন
  4. কৃচ্ছ্র্যসাধন
ব্যাখ্যা
• শুদ্ধ বানান- 'কৃচ্ছ্রসাধন'। 
- সংস্কৃত শব্দ।
- বিশেষ্য পদ।
- প্রকৃতি প্রত্যয়: কৃচ্ছ্র + √ সাধ্‌ + অন।
অর্থ:
- ক্লেশকর সাধনা, কৃচ্ছ্রসাধনা।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৯৪.
কোন বানানটি শুদ্ধ?
  1. আভিধানিক
  2. আভীধানিক
  3. অভিধানিক
  4. অভীধানিক
ব্যাখ্যা
• শুদ্ধ বানান 'আভিধানিক'
- সংস্কৃত শব্দ।
- বিশেষণ পদ।
- প্রকৃতি প্রত্যয়: অভিধান + ইক। 
অর্থ:
- শব্দার্থবিদ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৯৫.
কোনটি অশুদ্ধ বানান?
  1. ক) জনশূন্য
  2. খ) জনাকীর্ন
  3. গ) জনগোষ্ঠী
  4. ঘ) জনারণ্য
ব্যাখ্যা

বাংলা অভিধান, আধুনিক বাংলা অভিধান অনুসারে,

'জনাকীর্ন' বানানটি অশুদ্ধ।
শুদ্ধ বানান: 'জনাকীর্ণ'।

জনাকীর্ণ (বিশেষণ)
- সংস্কৃত শব্দ।
- প্রকৃতি- প্রত্যয়: জন + আকীর্ণ।
অর্থ:
- বহু লোক আছে এমন,
- জনবহুল।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৯৬.
নিচের কোন বানানটি শুদ্ধ?
  1. ভাগিরথী
  2. সমীচীন
  3. কৃষিজীবি
  4. বিভিষিকা
ব্যাখ্যা

বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
 • শুদ্ধ বানান - 'সমীচীন'।

অন্যদিকে,
- বাকি অপশন গুলর শুদ্ধ বানান:  বিভীষিকা, কৃষিজীবী এবং সমীচীন।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৯৭.
‘পুত্তিক’ শব্দের অর্থ-
  1. ক) মৌমাছি
  2. খ) পুতুল
  3. গ) পৌত্রী
  4. ঘ) পবিত্রজল
ব্যাখ্যা
• ‘পুত্তিক’ শব্দের অর্থ - মৌমাছি, উইপোকা, মণিবিশেষ।
- সংস্কৃত শব্দ
- প্রকৃতি-প্রত্যয় = [পুৎ+√তন্+অ+ক (কন্)]

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৯৮.
নিচের কোন শব্দগুচ্ছের সব বানান অশুদ্ধ?
  1. ক) নিশীথীনি, ধ্বস, পরী
  2. খ) ভুভুক্ষু, মুমুক্ষু, বিভীষিকা
  3. গ) বিদ্রুপ, তক্ষুণি, বিমা
  4. ঘ) পাঞ্জাবি, মিস্ত্রি, দীঘি
ব্যাখ্যা
অপশন ক) এর সবগুলো বানান অশুদ্ধ।
শুদ্ধরূপ - নিশীথিনী, ধস, পরি

অপশন খ) - এর ভুভুক্ষু বানান ভুল। শুদ্ধরূপ - বুভুক্ষু
অপশন গ) - এর বিদ্রুপ ও তক্ষুণি বানান ভুল। শুদ্ধরূপ - বিদ্রূপ ও তক্ষুনি
অপশন ঘ) - এর দীঘি বানান ভুল। শুদ্ধরূপ - দিঘি।

উৎস : বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
৯৯.
শুদ্ধ প্রয়োগ ঘটেছে কোন বাক্যে?
  1. তিনি সস্ত্রীক ঢাকায় থাকেন।
  2. মন্ত্রীর অনুপস্থিতে সচিব দায়িত্ব পালন করবেন।
  3. অন্যায়ের প্রতিফল দুর্নিবার্য।
  4. পূর্বদিকে সূর্য উদয় হয়।
ব্যাখ্যা
শুদ্ধ বাক্য: তিনি সস্ত্রীক ঢাকায় থাকেন।

• বাক্যে যথার্থ শব্দ প্রয়োগ না করায় বাক্য গঠনে ভুল হয়। 
যেমন-
⇒ অশুদ্ধ: মন্ত্রীর অনুপস্থিতে সচিব দায়িত্ব পালন করবেন।
⇒ শুদ্ধ মন্ত্রীর অনুপস্থিতিতে সচিব দায়িত্ব পালন করবেন।

⇒ অশুদ্ধ: অন্যায়ের প্রতিফল দুর্নিবার্য।
⇒ শুদ্ধ: অন্যায়ের প্রতিফল অনিবার্য/দুর্নিবার।

⇒ অশুদ্ধ: পূর্বদিকে সূর্য উদয় হয়।
⇒ শুদ্ধ: পূর্বদিকে সূর্য উদিত হয়।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১০০.
নিচের কোন বানানটি ভুল?
  1. স্তূপ
  2. পিপীলিকা
  3. অধ:গতি
  4. গার্হস্থ্য
ব্যাখ্যা
বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
- অধ:গতি এর শুদ্ধ বানান হবে -অধোগতি

- অধোগতি শব্দের অর্থ: নিম্নগতি, দুর্দশা।
- এটি একটি সংস্কৃত ভাষার শব্দ।

অন্যদিকে,
স্তূপ, পিপীলিকা, গার্হস্থ্য বানানগুলো শুদ্ধ।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।