বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

The Specific Relief Act, 1877

মোট প্রশ্ন১,১৭২এই পাতা৭২প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

The Specific Relief Act, 1877

PrepBank · পাতা ১২ / ১২ · ১,১০১১,১৭২ / ১,১৭২

১,১০১.
চুক্তি রদের মামলা দায়েরের তামাদির মেয়াদ কত?
  1. ৬ মাস
  2. ১ বছর 
  3. ২ বছর 
  4. ৩ বছর 
সঠিক উত্তর:
১ বছর 
উত্তর
সঠিক উত্তর:
১ বছর 
ব্যাখ্যা

সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৩৫ ধারায় চুক্তি রদের মামলা (For recession of a contract) দায়েরের তামাদির মেয়াদ তামাদি আইনের  ১১৪ অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে।
তামাদি আইনের অনুচ্ছেদ- ১১৪ অনুযায়ী, চুক্তি প্রত্যাহার করার মামলা যে সকল বিষয় বাদীকে চুক্তি বাতিল করার অধিকার প্রদান করে, সেগুলি সম্পর্কে বাদী যখন প্রথম অবগত হওয়ার ১ বছরের মধ্যে করতে হবে।

১,১০২.
দলিল বাতিলের মোকদ্দমা করা যায় কখন?
  1. দলিলটি বাতিল হলে
  2. দলিলটি বাতিলযোগ্য হলে
  3. দলিলটি নিবন্ধিত হলে
  4. ক+খ
সঠিক উত্তর:
ক+খ
উত্তর
সঠিক উত্তর:
ক+খ
ব্যাখ্যা
♦ সুনির্দিষ্ট প্রতিকার আইন-এর ৩৯ ধারায় বলা আছে যে কোনো দলিল যদি void (বাতিল) বা voidable (বাতিলযোগ্য) হয় তখন যে পক্ষ ক্ষতিগ্রস্ত হওয়ার আশংকা করে সে আদালতে উক্ত দলিল বাতিলের মামলা করতে পারবেন। দলিল নিবন্ধিত হওয়া শর্ত নয়।
১,১০৩.
সুনির্দিষ্ট প্রতিকার আইনের ১৬ ধারা অনুযায়ী, আদালত একটি চুক্তির অংশবিশেষের সুনির্দিষ্ট কার্যসম্পাদনের নির্দেশ দিতে কোন শর্ত পূরণ করতে হবে?
  1. অংশটি সুনির্দিষ্টভাবে সম্পাদনযোগ্য না হতে হবে
  2. অংশটি স্বতন্ত্র, স্বাধীন এবং সুনির্দিষ্টভাবে সম্পাদনযোগ্য হতে হবে
  3. অংশটি অবশ্যই চুক্তির অন্যান্য অংশের উপর নির্ভরশীল হতে হবে
  4. বাংলাদেশের প্রচলিত আইন দ্বারা অংশটি অবৈধ হতে হবে
সঠিক উত্তর:
অংশটি স্বতন্ত্র, স্বাধীন এবং সুনির্দিষ্টভাবে সম্পাদনযোগ্য হতে হবে
উত্তর
সঠিক উত্তর:
অংশটি স্বতন্ত্র, স্বাধীন এবং সুনির্দিষ্টভাবে সম্পাদনযোগ্য হতে হবে
ব্যাখ্যা

⇒ সুনির্দিষ্ট প্রতিকার আইনের ১৬ ধারা অনুযায়ী, আদালত একটি চুক্তির অংশবিশেষের সুনির্দিষ্ট কার্যসম্পাদনের নির্দেশ দিতে অংশটি স্বতন্ত্র, স্বাধীন এবং সুনির্দিষ্টভাবে সম্পাদনযোগ্য হতে হবে।

→ সুনির্দিষ্ট প্রতিকার আইনের ১৬ ধারার বিধান কোন চুক্তির স্বতন্ত্র অংশের সুনির্দিষ্ট কার্যসম্পাদন: যখন চুক্তির একটি অংশের স্বতন্ত্রভাবে সুনির্দিষ্টভাবে কার্যসম্পাদন করা যায় অথবা করা আবশ্যক হয় এবং তা একই চুক্তির এমন অন্য অংশ হতে স্বতন্ত্র এবং স্বাধীনভাবে অবস্থান করে যা সুনির্দিষ্টভাবে অবস্থান করে যা সুনির্দিষ্টভাবে সম্পাদন করা যাবে না বা করা আবশ্যক নহে, তাহলে আদালত পূর্ববর্তী অংশের সুনির্দিষ্ট কার্য সম্পাদনের নির্দেশ প্রদান করতে পারেন।
---------------
⇒ The Specific Relief Act, 1877, Section 16. Specific performance of independent part of contract:
When a part of a contract which, taken by itself, can and ought to be specifically performed, stands on a separate and independent footing from another part of the same contract which cannot or ought not to be specifically performed, the Court may direct specific performance of the former part.

১,১০৪.
সুনির্দিষ্ট প্রতিকার আইনের ১১ ধারায় তাৎক্ষণিক দখলের অধিকারী ব্যক্তি কয়টি ক্ষেত্রে মামলা করতে পারবে?
  1. ৩টি
  2. ৪টি
  3. ৫টি
  4. ৬টি
সঠিক উত্তর:
৪টি
উত্তর
সঠিক উত্তর:
৪টি
ব্যাখ্যা
⇒ সুনির্দিষ্ট প্রতিকার আইনের ১১ ধারায় তাৎক্ষণিক দখলের অধিকারী ব্যক্তি ৪টি ক্ষেত্রে মামলা করতে পারবে। যথা-
১। যে ক্ষেত্রে বিবাদী ট্রাস্টি বা এজেন্ট হিসেবে বাদীর অস্থাবর সম্পত্তি ধারণ করে;
২। বাদীর অস্থাবর সম্পত্তির জন্য আর্থিক ক্ষতিপূরণ পর্যাপ্ত না হয়;
৩। ক্ষতির পরিমাণ নির্ণয় করা কঠিন হলে;
৪। দাবি কৃত সম্পত্তিটি বিবাদী বেআইনিভাবে দখল/ হস্তান্তর করলে।

সুনির্দিষ্ট প্রতিকার আইনের ১১ ধারা: অব্যবহিত দখল লাভের অধিকারী ব্যক্তির নিকট থেকে দখল প্রদানের নিমিত্তে মালিক নয় এরূপ দখলকারী ব্যক্তির দায় দায়িত্ব:
যে সম্পত্তির মালিক সে নিজে নয়, এমন অস্থাবর সম্পত্তির কোন বিশেষ অংশের দখলকারী বা নিয়ন্ত্রণকারী ব্যক্তিকে নিম্নোক্ত যে কোন অবস্থাতে অবিলম্বিত দখল লাভের অধিকারী ব্যক্তির নিকট সেটি প্রদানার্থে সুনির্দিষ্টভাবে বাধ্য করা যেতে পারে-
(ক) যখন দাবীকৃত সম্পত্তি দাবিদারের জিম্মাদারের বা প্রতিনিধি হিসেবে প্রতিবাদীদের নিকট রয়েছে;
(খ) যখন দাবিকৃত বস্তুর ক্ষতি টাকার মাধ্যমে ক্ষতিপূরণ দাবীদারের পর্যাপ্ত প্রতিকার করবে না;
(গ) যখন দাবীকৃত বস্তুর ক্ষতির কোন সাধিত যথার্থ ক্ষতির পরিমাণ নির্ণয় করা অত্যন্ত কষ্টসাধ্য হবে;
(ঘ) যখন দাবীকৃত বস্তুর দখল দাবিদারের নিকট হতে অন্যায়ভাবে হস্তান্তরিত করা হয়েছে।
-------------------------
⇒ The Specific Relief Act, 1877- Section 11- Liability of person in possession, not as owner to deliver to person entitled to immediate possession:
-Any person having the possession or control of a particular article of moveable property, of which he is not the owner, may be compelled specifically to deliver it to the person entitled to its immediate possession, in any of the following cases:
(a) when the thing claimed is held by the defendant as the agent or trustee of the claimant;
(b) when compensation in money would not afford the claimant adequate relief for the loss of the thing claimed;
(c) when it would be extremely difficult to ascertain the actual damage caused by its loss;
(d) when the possession of the thing claimed has been wrongfully transferred from the claimant.
১,১০৫.
A অনৈতিকভাবে B-এর ট্রেডমার্ক ব্যবহার করে। B কখন A-এর ট্রেডমার্ক ব্যবহার বন্ধ করার জন্য নিষেধাজ্ঞা পেতে পারে?
  1. যখন A ট্রেডমার্ক সততার সঙ্গে ব্যবহার করে
  2. যখন B ট্রেডমার্ক সততার সঙ্গে ব্যবহার করে
  3. যখন B ট্রেডমার্ক অসৎভাবে ব্যবহার করে
  4. উল্লিখিত সকল ক্ষেত্রে
সঠিক উত্তর:
যখন B ট্রেডমার্ক সততার সঙ্গে ব্যবহার করে
উত্তর
সঠিক উত্তর:
যখন B ট্রেডমার্ক সততার সঙ্গে ব্যবহার করে
ব্যাখ্যা
সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৫৪ ধারার বিধান: চিরস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুরের সময়:
এই অধ্যায়ের অন্তর্ভুক্ত বা এই অধ্যায়ে বর্ণিত অন্যান্য বিধানের অধীন আবেদনকারীর স্বপক্ষে বিরাজমান বাধ্যবাধকতা, তা প্রকাশ্য হোক বা অনুমিত হোক ভঙ্গ করাকে নিরোধ করার জন্য চিরস্থায়ী ইনজাংশন মঞ্জুর করা যেতে পারে।
যেক্ষেত্রে তেমন বাধ্যবাধকতা চুক্তির ফলে উদ্ভূত হয়, সেক্ষেত্রে আদালত এই আইনের দ্বিতীয় অধ্যায়ের বিধানসমূহ ও নিয়মাবলি দ্বারা নিয়ন্ত্রিত হবেন।
যেক্ষেত্রে প্রতিবাদী বাদীর সম্পত্তির অধিকারে বা সম্ভোগে অনধিকার হস্তক্ষেপ করে বা হস্তক্ষেপের হুমকি দেয়, সেক্ষেত্রে আদালত নিম্নোক্ত ক্ষেত্রসমূহে চিরস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করতে পারেন:
(ক) যেক্ষেত্রে প্রতিবাদীর জন্য সম্পত্তির জিম্মাদার;
(খ) যেক্ষেত্রে অধিকার লঙ্ঘনের ফলে কৃত বাস্তব ক্ষতি অথবা সম্ভাব্য ক্ষতি নিরূপণের কোন মানদণ্ড নেই;
(গ) যেক্ষেত্রে অধিকার লঙ্ঘন এমন ধরনের যে, আর্থিক ক্ষতিপূরণ দ্বারা তার পর্যাপ্ত প্রতিকার করা যাবে না;
(ঘ) যেক্ষেত্রে এমন সম্ভাবনা থাকে যে, অধিকার লঙ্ঘনের জন্য আর্থিক ক্ষতিপূরণ পাওয়া যাবে না;
(ঙ) যেক্ষেত্রে বিচার বিভাগীয় কার্যধারার জটিলতা নিবারণের জন্য ইনজাংশন প্রয়োজনীয়।

ব্যাখ্যা: এই ধারার লক্ষ্য অনুযায়ী ট্রেডমার্ক সম্পত্তি মর্মে পরিগণিত হবে।

⇒ A অনৈতিকভাবে B-এর ট্রেডমার্ক ব্যবহার করে। যদি B নিজে ট্রেডমার্কটি সৎভাবে ব্যবহার করে থাকে, তবে সে A-কে ওই ব্যবহার থেকে বিরত রাখার জন্য আদালত থেকে নিষেধাজ্ঞা (injunction) আদেশ পেতে পারে।
১,১০৬.
.“বিবাদীর জন্য ‘Hardship' হলে চুক্তিটি সুনির্দিষ্টভাবে বলবতযোগ্য নয়”-এই সংক্রান্ত ধারণা পাওয়া যায় The Specific Relief Act, 1877 এর কোন ধারায়?
  1. ২২
  2. ১৫
  3. ২১
  4. ১৪
সঠিক উত্তর:
২২
উত্তর
সঠিক উত্তর:
২২
ব্যাখ্যা
♦সুনির্দিষ্ট প্রতিকার আইন, ১৮৭৭ এর ধারা ২২ অনুযায়ী, চুক্তি বলবৎকরণের মোকদ্দমায় যদি বিবাদী দেখাতে পারে যে, বিবাদীর প্রতি বাদীর অন্যায় সুবিধা আছে এবং  যেক্ষেত্রে চুক্তির সুনির্দিষ্ট বলবৎকরণ বিবাদীর প্রতি কষ্ট বা কঠোরতা [hardship] সৃষ্টি করবে কিন্তু চুক্তি বলবৎ না করলে বাদীকে এমন ধরণের কোন কঠোরতায় জড়াবে না, সেই ক্ষেত্রে আদালত চুক্তি বলবৎকরণের ডিক্রি না দিতে বিবেচনামূলক ক্ষমতা প্রয়োগ করতে পারে এবং চুক্তি বলবৎকরণের ডিক্রি না দিয়ে বিবাদীকে ক্ষতিপূরণ (solatium) মঞ্জুর করতে পারে।

♦সুনির্দিষ্ট প্রতিকার আইন, ১৮৭৭ এর ২২ ধারার অধীন ২টি ক্ষেত্রে চুক্তির সুনির্দিষ্ট বলবৎকরণের ডিক্রি না দিয়ে আদালত ক্ষতিপূরণ |solatium] প্রদান করতে বিবেচনামূলক ক্ষমতা প্রয়োগ করতে পারে যথা:
(১) যেক্ষেত্রে বিবাদীর প্রতি বাদীর অন্যায় সুবিধা আছে এবং
(২) যেক্ষেত্রে চুক্তির সুনির্দিষ্ট বলববরণ বিবাদীর প্রতি কষ্ট সৃষ্টি করবে কিন্তু চুক্তি বলবৎ না করলে বাদীকে এমন ধরণের কোন কঠোরতায় জড়াবে না।
১,১০৭.
বাধ্যতামূলক নিষেধাজ্ঞার মূল উদ্দেশ্য কী?
  1. সম্পত্তি দান করা
  2. চুক্তির লঙ্ঘন প্রতিরোধ করা
  3. আদালতের নির্দেশ মানা
  4. সরকারের স্বার্থ রক্ষা করা
সঠিক উত্তর:
চুক্তির লঙ্ঘন প্রতিরোধ করা
উত্তর
সঠিক উত্তর:
চুক্তির লঙ্ঘন প্রতিরোধ করা
ব্যাখ্যা
• সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৫৫ ধারা: বাধ্যতামূলক নিষেধাজ্ঞা:
যেক্ষেত্রে একটি বাধ্যবাধকতা ভঙ্গ করান রোধের লক্ষ্যে এমন নির্দিষ্ট কাজ সম্পাদন করতে বাধ্য করা আবশ্যক হয় এবং আদালতে তা কার্যকরীযোগ্য হয়, সেক্ষেত্রে আদালত তার ইচ্ছাধীন ক্ষমতা অনুযায়ী যে চুক্তি ভঙ্গের অভিযোগ করা হয়েছে তা রোধ করা এবং সেই সঙ্গে প্রয়োজনীয় কার্য সম্পাদনে বাধ্য করার জন্য ইনজাংশন মঞ্জুর করতে পারেন।

Section 55- Mandatory injunctions:
When, to prevent the breach of an obligation, it is necessary to compel the performance of certain acts which the Court is capable of enforcing, the Court may in its discretion grant an injunction to prevent the breach complained of, and also to compel performance of the requisite acts.
১,১০৮.
সুনির্দিষ্ট প্রতিকার কীভাবে প্রদান করা হয়?
  1. শাস্তি প্রদানের মাধ্যমে
  2. ক্ষতিপূরণ দেওয়ার মাধ্যমে
  3. শুধুমাত্র আর্থিক জরিমানা করার মাধ্যমে
  4. সম্পত্তির দখল নিয়ে দাবিদারকে হস্তান্তর করার মাধ্যমে
সঠিক উত্তর:
সম্পত্তির দখল নিয়ে দাবিদারকে হস্তান্তর করার মাধ্যমে
উত্তর
সঠিক উত্তর:
সম্পত্তির দখল নিয়ে দাবিদারকে হস্তান্তর করার মাধ্যমে
ব্যাখ্যা
উত্তর: ঘ) সম্পত্তির দখল নিয়ে দাবিদারকে হস্তান্তর করার মাধ্যমে।
→ সুনির্দিষ্ট প্রতিকার আইন, ১৮৭৭ অনুসারে, সুনির্দিষ্ট প্রতিকার (Specific Relief) প্রদানের উদ্দেশ্য হলো প্রকৃত অধিকার রক্ষা করা এবং ক্ষতিপূরণের পরিবর্তে নির্দিষ্ট প্রতিকার নিশ্চিত করা। এটি নিম্নলিখিত উপায়ে প্রদান করা হতে পারে—
১) সম্পত্তির দখল গ্রহণ ও দাবিদারের কাছে হস্তান্তর করা
২) বাধ্যতামূলক নির্দেশের মাধ্যমে কোনো পক্ষকে নির্দিষ্ট কাজ সম্পাদন করতে বাধ্য করা
৩) কাউকে নির্দিষ্ট কাজ করা থেকে বিরত রাখা (Preventive Relief)
৪) পক্ষগুলোর অধিকার নির্ধারণ করা (Declaration of Rights)
৫) আদালতের মাধ্যমে রিসিভার (Receiver) নিয়োগ করা
- এটি শাস্তি প্রদান বা ক্ষতিপূরণ দেওয়ার মাধ্যমে বাস্তবায়ন করা হয় না বরং প্রতিকারপ্রাপ্ত ব্যক্তি তার প্রকৃত অধিকার ফিরে পান বা নিশ্চিত করেন।

⇒ সুনির্দিষ্ট প্রতিকার আইন ৫ ধারা মতে সুনির্দিষ্ট প্রতিকার প্রদান করা হয় ৫ ভাবে যথা-
(ক) সুনির্দিষ্ট সম্পত্তির দখল গ্রহণ এবং তা দাবিদারকে প্রদানের মাধ্যমে;
(খ) কোন কাজ করতে বাধ্য এমন কোন পক্ষকে ঐ কাজ করার আদেশ প্রদানের মাধ্যমে;
(গ) কোন কাজ না করতে বাধ্য এমন কোন পক্ষকে তা করা হতে বিরত রাখার মাধ্যমে;
(ঘ) ক্ষতিপূরণের রোয়েদাদ ব্যতীত পক্ষসমূহের অধিকার নির্ণয় এবং ঘোষণার মাধ্যমে; অথবা
(ঙ) রিসিভার নিয়োগের মাধ্যমে।
----------------
⇒ The Specific Relief Act, 1877-Section: 5. Specific relief how given:
Specific relief is given-
(a) by taking possession of certain property and delivering it to a claimant;
(b) by ordering a party to do the very act which he is under an obligation to do;
(c) by preventing a party from doing that which he is under an obligation not to do;
(d) by determining and declaring the rights of parties otherwise than by an award of compensation; or
(e) by appointing a receiver.
১,১০৯.
The Specific Relief Act, 1877 এর Section 27A কোন ধরনের চুক্তি নিয়ে আলোচনা করে?
  1. লিজ চুক্তি
  2. বিক্রয় চুক্তি
  3. জমি বায়না চুক্তিপত্র
  4. উল্লিখিত সবগুলোই
সঠিক উত্তর:
লিজ চুক্তি
উত্তর
সঠিক উত্তর:
লিজ চুক্তি
ব্যাখ্যা

⇒ সুনির্দিষ্ট প্রতিকার আইনের ২৭ক ধারা স্থাবর সম্পত্তির লিজের চুক্তির অংশবিশেষের জন্য সুনির্দিষ্ট প্রতিকার প্রদান করে। এই ধারায় বলা হয়েছে যে, যদি একটি লিজ চুক্তি লিখিতভাবে এবং পক্ষদ্বয়ের স্বাক্ষরিত হয়, তবে নিবন্ধন না হলেও চুক্তির আংশিক বাস্তবায়নে এক পক্ষ অন্য পক্ষের বিরুদ্ধে সুনির্দিষ্ট প্রতিকার দাবি করতে পারে।

⇒ সুনির্দিষ্ট প্রতিকার আইনের ২৭ক ধারা বিধান স্থাবর সম্পত্তির লিজের চুক্তির অংশবিশেষের জন্য সুনির্দিষ্ট প্রতিকার প্রদান:
এই অধ্যায়ের বিধানাবলির অধীনে, যদি স্থাবর সম্পত্তি লিজ দেয়ার একটি চুক্তি লিখিতভাবে পক্ষদ্বয় বা তাদের প্রতিনিধির স্বাক্ষরিত হয়, তবে যদিও চুক্তিটি নিবন্ধিত হওয়ার প্রয়োজন আছে কিন্তু নিবন্ধিত না হয়, তবুও আদেশ দ্বারা বাস্তবায়নের জন্য একপক্ষ অন্যপক্ষের বিরুদ্ধে মামলা করতে পারে যদি, -
(ক) যদি লিজদাতা বাস্তবায়নের দাবি করে, তিনি চুক্তির আংশিক বাস্তবায়নে সম্পত্তির দখল লিজ গ্রহীতাকে হস্তান্তর করেছেন; এবং
(খ) যদি লিজগ্রহীতা বাস্তবায়নের দাবি করে, তিনি চুক্তির আংশিক বাস্তবায়নে সম্পত্তির দখল নিয়েছেন, অথবা ইতোমধ্যে দখলে থেকে চুক্তির আংশিক বাস্তবায়নে দখল বজায় রেখেছেন এবং চুক্তির পরিপূরকে কোনও কাজ করেছেন।

তবে এই ধারার কিছুই এমন হস্তান্তরিতের অধিকারে প্রভাব ফেলবে না যে প্রতিফলস্বরূপ হস্তান্তর গ্রহণ করে এবং যার চুক্তি বা তার আংশিক বাস্তবায়নের কোনও সংবাদ নেই।
এই ধারা ১লা এপ্রিল, ১৯৩০ এর পরে সম্পাদিত ভাড়ার চুক্তিগুলির ক্ষেত্রে প্রযোজ্য।
-------
⇒ The Specific Relief Act, 1877- Section 27A- Specific performance in case of part performance of contract to lease:
Subject to the provisions of this Chapter, where a contract to lease immoveable property is made in writing signed by the parties thereto or on their behalf, either party may, notwithstanding that the contract, though required to be registered, has not been registered, sue the other for specific performance of the contract if,-
(a) where specific performance is claimed by the lessor, he has delivered possession of the property to the lessee in part performance of the contract; and

(b) where specific performance is claimed by the lessee, he has, in part performance of the contract, taken possession of the property, or, being already in possession, continues in possession in part performance of the contract, and has done some act in furtherance of the contract:
Provided that nothing in this section shall affect the rights of a transferee for consideration who has no notice of the contract or of the part performance thereof.
This section applies to contracts to lease executed after the first day of April, 1930.

১,১১০.
সুনির্দিষ্ট প্রতিকার আইন, ১৮৭৭-এর ৫৪ ধারা অনুসারে কয়টি ক্ষেত্রে চিরস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করা যায়?
  1. ৫টি
  2. ৪টি
  3. ৩টি
  4. ৮টি
সঠিক উত্তর:
৫টি
উত্তর
সঠিক উত্তর:
৫টি
ব্যাখ্যা
• সুনির্দিষ্ট প্রতিকার আইন, ১৮৭৭-এর ৫৪ ধারা অনুসারে ৫টি ক্ষেত্রে চিরস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করা হয়।
যথা-
- বিবাদী বাদীর সম্পত্তির জিম্মাদার ক্ষতিপূরন নির্ধারন সম্ভব না হলে,
- আর্থিক ক্ষতিপূরন পর্যাপ্ত না হলে,
- ক্ষতিপূরণ পাওয়ার সম্ভাবনা না থাকলে,
- একাধিক মামলা রোধ করার জন্য।
• এ ক্ষেত্রে তামাদি আইনের ১২০ অনুচ্ছেদ অনুযায়ী ৬ বছরের মধ্যে মামলা করতে হবে।
১,১১১.
সুনির্দিষ্ট প্রতিকার আইনের ধারা ১২ অনুযায়ী সুনির্দিষ্ট কাজ সম্পাদন আদায় করা হয়-
  1. স্বয়ংক্রিয়ভাবে
  2. পক্ষগণের সম্মতিতে
  3. আদালতের ইচ্ছাধীন ক্ষমতাবলে
  4. আদালতের বাধ্যতামূলক ক্ষমতায়
সঠিক উত্তর:
আদালতের ইচ্ছাধীন ক্ষমতাবলে
উত্তর
সঠিক উত্তর:
আদালতের ইচ্ছাধীন ক্ষমতাবলে
ব্যাখ্যা

⇒ সুনির্দিষ্ট প্রতিকার আইনের ১২ ধারা- যেসব ক্ষেত্রে সুনির্দিষ্ট কাজ সম্পাদন আদায়যোগ্য:
যদি এ অধ্যায়ে অন্যভাবে বিধিবদ্ধ না থাকে, তবে যে কোন চুক্তির সুনির্দিষ্ট কাজ সম্পাদন আদালতের ইচ্ছাধীন ক্ষমতাবলে নিম্নবর্ণিত ক্ষেত্রে আদায় করা যেতে পারে:
(ক) যখন সম্মতিভুক্ত কাজ সম্পাদন পুরোপুরি বা অংশত একটি জিম্মার অন্তর্ভুক্ত হয়;
(খ) যখন সম্মতিভূক্ত কাজ সম্পাদন না করলে কার্যত যে ক্ষতি সাধিত হবে, তার নির্ণয় করার কোন মানদণ্ডের অস্তিত্ব থাকে না;
(গ) যখন সম্মতিভূক্ত কাজ এমন হয় যে, তা সম্পাদন না করে আর্থিক ক্ষতিপূরণের মাধ্যমে পর্যাপ্ত প্রতিকার লাভ করা যায় না; অথবা
(ঘ) যখন এই সম্ভাবনা থাকে যে, সম্মতিভুক্ত কাজ সম্পাদন না করার জন্য আর্থিক ক্ষতিপূরণ পাওয়া যাবে না।

ব্যাখ্যা: যদি না এবং যতক্ষণ পর্যন্ত না বিপরীত কিছু প্রমাণিত হয়, আদালত এটা অবশ্যই ধরে নিবে যে, স্থাবর সম্পত্তি হস্তান্তরের চুক্তিভঙ্গের পর্যাপ্ত প্রতিকার আর্থিক ক্ষতিপূরণ প্রদানের মাধ্যমে সম্ভব নয় এবং অস্থাবর সম্পত্তি হস্তান্তরের চুক্তিভঙ্গের প্রতিকার তেমনভাবে করা যায়।

১,১১২.
"The specific performance of a contract may be obtained by any party thereto" বিধানটি The Specific Relief Act, 1877 - এর কোন ধারায় বর্ণিত হয়েছে?
  1. 25 (a)
  2. 27 (a)
  3. 23 (a)
  4. 12 (a)
সঠিক উত্তর:
23 (a)
উত্তর
সঠিক উত্তর:
23 (a)
ব্যাখ্যা
Section 23: Who may obtain specific performance

Except as otherwise provided by this Chapter, the specific performance of a contract may be obtained by- 
 
(a) any party thereto; 
 
(b) the representative in interest, or the principal, of any party thereto: provided that, where the learning, skill, solvency or any personal quality of such party is a material ingredient in the contract, or where the contract provides that his interest shall not be assigned, his representative in interest or his principal shall not be entitled to specific performance of the contract, unless where his part thereof has already been performed; 
 
(c) where the contract is a settlement on marriage, or a compromise of doubtful rights between members of the same family, any person beneficially entitled thereunder; 
 
(d) where the contract has been entered into by a tenant for life in due exercise of a power, the remainderman; 
 
(e) a reversioner in possession, where the agreement is a covenant entered into with his predecessor in title and the reversioner is entitled to the benefit of such covenant; 
 
(f) a reversioner in remainder, where the agreement is such a covenant, and the reversioner is entitled to the benefit thereof and will sustain material injury by reason of its breach; 
 
(g) when a public company has entered into a contract and subsequently becomes amalgamated with another public company, the new company which arises out of the amalgamation; 
 
(h) when the promoters of a public company have, before its incorporation, entered into a contract for the purposes of the company, and such contract is warranted by the terms of the incorporation, the company.
১,১১৩.
সুনির্দিষ্ট প্রতিকার আইনের কোন ধারাগুলো চুক্তির সুনির্দিষ্ট বাস্তবায়ন নিয়ে আলোচনা করে?
  1. ধারা ৮-১১
  2. ধারা ১২-৩০
  3. ধারা ৩৫-৩৮
  4. ধারা ৫২-৫৭
সঠিক উত্তর:
ধারা ১২-৩০
উত্তর
সঠিক উত্তর:
ধারা ১২-৩০
ব্যাখ্যা

• সুনির্দিষ্ট প্রতিকার আইন, ১৮৭৭-এর ধারা ১২ থেকে ৩০ পর্যন্ত চুক্তির সুনির্দিষ্ট বাস্তবায়ন (Specific Performance of Contracts) নিয়ে আলোচনা করা হয়েছে। এই ধারাগুলোতে চুক্তির শর্তাবলী কার্যকর করার জন্য আদালতের মাধ্যমে প্রতিকার প্রদানের বিধান বর্ণিত রয়েছে।সুনির্দিষ্ট বাস্তবায়ন বলতে বোঝায় যখন আদালত কোনো পক্ষকে চুক্তির শর্ত পালন করতে বাধ্য করে, যেমন কোনো সম্পত্তি বিক্রির চুক্তি বাস্তবায়ন বা অন্য কোনো বাধ্যবাধকতা পূরণ।

অন্যদিকে,
ক) ধারা ৮-১১: এই ধারাগুলো স্থাবর ও অস্থাবর সম্পত্তির দখল পুনরুদ্ধার (Recovery of Possession of Property) নিয়ে আলোচনা করে।
গ) ধারা ৩৫-৩৮: এই ধারাগুলো চুক্তি বাতিল (Rescission of Contracts) সংক্রান্ত বিষয়ে আলোচনা করে। এটি চুক্তি বাতিল করার প্রক্রিয়া এবং শর্তাবলী নিয়ে কাজ করে।
ঘ) ধারা ৫২-৫৭: এই ধারাগুলো নিষেধাজ্ঞা বা প্রতিরোধমূলক প্রতিকার (Injunctions) নিয়ে আলোচনা করে। এগুলো বেআইনি কাজ থেকে বিরত রাখার জন্য আদেশ প্রদানের বিষয়ে কাজ করে।

১,১১৪.
রিসিভার নিয়োগ, তার অধিকার এবং কর্তব্য কোন আইনের বিধান অনুযায়ী নিয়ন্ত্রিত হবে?
  1. The Specific Relief Act, 1877
  2. The Code of Civil Procedure, 1908
  3. The Code of Criminal Procedure, 1898
  4. Penal Code, 1860
সঠিক উত্তর:
The Code of Civil Procedure, 1908
উত্তর
সঠিক উত্তর:
The Code of Civil Procedure, 1908
ব্যাখ্যা
♦The Specific Relief Act, 1877 এর 44 ধারা বিধান তত্ত্বাবধায়ক নিয়োগ সুবিবেচনামূলকঃ—প্রক্রিয়াধীন মামলায় তত্ত্বাবধায়ক নিয়োগ আদালতের সম্পূর্ণ ইচ্ছাধীন।

♦দেওয়ানি কার্যবিধি আইনের রেফারেন্স—তার নিয়োগের ধরন ও ফলাফল এবং তার অধিকার, ক্ষমতা, কর্তব্য এবং দায়-দায়িত্ব দেওয়ানি কার্যবিধি কর্তৃক নিয়ন্ত্রিত হবে।
১,১১৫.
সুনির্দিষ্ট প্রতিকার আইন, ১৮৭৭-এর ৪১ ধারার মূল উদ্দেশ্য কী?
  1. ৩য় পক্ষকে ক্ষতিপূরণ প্রদান করা
  2. বাদীপক্ষকে ন্যায্য ক্ষতিপূরণ প্রদান নিশ্চিত করা
  3. ক্ষতিগ্রস্ত পক্ষকে ন্যায্য ক্ষতিপূরণ প্রদান নিশ্চিত করা
  4. আদালত কর্তৃক পক্ষদ্বয়কে ক্ষতিপূরণ প্রদান নিশ্চিত করা
সঠিক উত্তর:
ক্ষতিগ্রস্ত পক্ষকে ন্যায্য ক্ষতিপূরণ প্রদান নিশ্চিত করা
উত্তর
সঠিক উত্তর:
ক্ষতিগ্রস্ত পক্ষকে ন্যায্য ক্ষতিপূরণ প্রদান নিশ্চিত করা
ব্যাখ্যা
• সুনির্দিষ্ট প্রতিকার আইন, ১৮৭৭-এর ৪১ ধারা অনুযায়ী, যখন আদালত কোনো দলিল বিলুপ্ত বা বাতিল করার রায় প্রদান করে, সেক্ষেত্রে আদালত নিম্নোক্ত বিষয়গুলো করতে পারবে:
১. আদালত যে পক্ষের অনুকূলে দলিল বিলুপ্ত করার রায় দিয়েছে, সে পক্ষকে অন্য পক্ষের কাছ থেকে ন্যায্য ও প্রয়োজনীয় ক্ষতিপূরণ আদায়ের নির্দেশ দিতে পারবে।
২. ক্ষতিপূরণের পরিমাণ নির্ধারণ করতে হবে বিচারিক ন্যায়বিচারের প্রয়োজনীয়তা অনুযায়ী।

অর্থাৎ, দলিল বাতিল করার রায়ের সময়ই আদালত এক পক্ষকে অন্য পক্ষের কাছ থেকে ক্ষতিপূরণ আদায়ের নির্দেশ দিতে পারবে। এটি করতে হবে ন্যায়বিচারের দাবী মোতাবেক। ৪১ ধারার মূল উদ্দেশ্য হলো দলিল বাতিলের ফলে যে পক্ষের ক্ষতি হয়েছে, সে পক্ষকে প্রতিকারস্বরূপ ন্যায্য ক্ষতিপূরণ প্রদান নিশ্চিত করা।

ধারা ৪১:
দলিল বিলুপ্তির রায় প্রদানের সময় আদালত যে পক্ষকে তদ্রুপ প্রতিকার মঞ্জুর করেছেন, সে পক্ষের তরফ হতে অন্য পক্ষকে ন্যায়বিচারের প্রয়োজনীয়তা মোতাবেক ক্ষতিপূরণ প্রদানের নির্দেশ দিতে পারেন।

Section 41:
On adjudging the cancellation of an instrument, the Court may require the party to whom such relief is granted to make any compensation to the other which justice may require.
১,১১৬.
বাদী সুনির্দিষ্ট কার্যসম্পাদনের বিকল্প হিসাবে চুক্তি রদের আবেদন করতে পারে সুনির্দিষ্ট প্রতিকার আইনের কত ধারায়?
  1. ধারা ৩১
  2. ধারা ৩৫
  3. ধারা ৩৭
  4. ধারা ৩৯
সঠিক উত্তর:
ধারা ৩৭
উত্তর
সঠিক উত্তর:
ধারা ৩৭
ব্যাখ্যা
⇒ সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৩৭ ধারা মতে সুনির্দিষ্ট কার্যসম্পাদনের মামলায় বিকল্প হিসেবে রদ প্রার্থনা:
- প্রার্থনা জানাতে পারে যে, যদি চুক্তি সুনির্দিষ্টভাবে কার্যকরী করা না যায়। তবে তা রদ করা হোক এবং বিলুপ্ত হিসেবে ত্যাগ করা হোক; এবং আদালত যদি চুক্তি সুনির্দিষ্টভাবে কার্যকরী করতে অস্বীকার করেন তবে তা রদ করা এবং সে অনুসারে ত্যাগ করার নির্দেশ প্রদান করতে পারেন।
 
⇒ চুক্তির রদের মোকদ্দমায় বিকল্প হিসাবে বাদী চুক্তির সুনির্দিষ্ট বলবৎকরণের আবেদন করতে পারেনা। কিন্তু চুক্তির সুনির্দিষ্ট বলবৎকরণের মোকদ্দমায় বাদী বিকল্পভাবে চুক্তি রদের আবেদন করতে পারে।
-----------------
SR Act: Section-37. Alternative prayer for rescission in suit for specific performance.
-A plaintiff instituting a suit for the specific performance of a contract in writing may pray in the alternative that, if the contract cannot be specifically enforced, it may be rescinded and delivered up to be cancelled; and the Court, if it refuses to enforce the contract specifically, may direct it to be rescinded and delivered up accordingly.
১,১১৭.
আদালত লিখিত দলিল সংশোধন করার সময় কোন বিষয়ে অনুসন্ধান করবে?
  1. দলিলটির উদ্দেশ্য
  2. দলিলের ভাষা
  3. দলিলের আইনগত পরিণতি
  4. উল্লিখিত সব
সঠিক উত্তর:
উল্লিখিত সব
উত্তর
সঠিক উত্তর:
উল্লিখিত সব
ব্যাখ্যা
• ধারা ৩৩: সংশোধনের মূলনীতিসমূহ:
লিখিত দলিল সংশোধন করার সময়, আদালত শুধুমাত্র এ বিষয়টি অনুসন্ধান করতে সীমাবদ্ধ থাকবে না যে, দলিলের ভাষার অর্থ কী হওয়ার কথা ছিল। বরং আদালত এও অনুসন্ধান করতে পারবে যে, দলিলটির উদ্দেশ্য কী ছিল এবং এর আইনগত পরিণতি কী হওয়ার কথা ছিল।

Section 33- Principles of rectification:
In rectifying a written instrument, the Court may inquire what the instrument was intended to mean, and what were intended to be its legal consequences, and is not confined to the inquiry what the language of the instrument was intended to be.
১,১১৮.
সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৩৬ ধারা কী সম্পর্কিত?
  1. চুক্তি বাস্তবায়ন
  2. চুক্তির ব্যাখ্যা
  3. ভুলের কারণে চুক্তি বাতিল
  4. সুনির্দিষ্ট ক্ষতিপূরণ আদায়
সঠিক উত্তর:
ভুলের কারণে চুক্তি বাতিল
উত্তর
সঠিক উত্তর:
ভুলের কারণে চুক্তি বাতিল
ব্যাখ্যা
সঠিক উত্তর: ভুলের কারণে চুক্তি বাতিল। 

- সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৩৬ ধারা চুক্তি বাতিলের (Rescission) নিয়ম নিয়ে আলোচনা করে, বিশেষ করে যখন ভুলের (Mistake) কারণে চুক্তি রদ করার দাবি আসে।
এই ধারা অনুযায়ী, কেবলমাত্র ভুলের কারণে কোনো লিখিত চুক্তি বাতিল করা যাবে না, যদি না চুক্তি বাতিলের ফলে যে পক্ষের বিরুদ্ধে রায় দেওয়া হচ্ছে, তাকে এমন অবস্থানে ফিরিয়ে দেওয়া যায়, যেন চুক্তিই করা হয়নি।
অর্থাৎ, যদি চুক্তি বাতিল করার ফলে বিপরীত পক্ষ অন্যায্য ক্ষতির শিকার হয়, তবে শুধুমাত্র ভুলের ভিত্তিতে চুক্তি বাতিল করা যাবে না।
- ৩৬ ধারা ভুলের কারণে চুক্তি বাতিল সম্পর্কিত বিধান নির্ধারণ করে, যেখানে ন্যায়বিচার নিশ্চিত করতে প্রত্যেক পক্ষের অবস্থান বিবেচনা করতে হয়।

⇒ সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৩৬ ধারার বিধান: ভুলের জন্য রদ:
কেবলমাত্র ভুলের জন্য বিচারপূর্বক লিখিত চুক্তি রদ করা যায় না, যদি না যে পক্ষের বিরুদ্ধে রায় প্রদান করা হচ্ছে সে পক্ষকে উল্লেখযোগ্যভাবে একই মর্যাদায় পুনরুদ্ধার করা যায়, যেন কখনও চুক্তিই করা হয় নাই।
----------------------------
⇒ The Specific Relief Act, 1877: Section-36. Rescission for mistake:
Rescission of a contract in writing cannot be adjudged for mere mistake unless the party against whom it is adjudged can be restored to substantially the same position as if the contract had not been made.
১,১১৯.
What is a mandatory requirement for a contract of sale of immovable property to be specifically enforced?
  1. It must be oral but witnessed by two people
  2. It must be approved by the land revenue officer
  3. It must be in writing and registered under the Registration Act, 1908
  4. The transferee must have taken possession of the property
সঠিক উত্তর:
It must be in writing and registered under the Registration Act, 1908
উত্তর
সঠিক উত্তর:
It must be in writing and registered under the Registration Act, 1908
ব্যাখ্যা
Section 21A- Unregistered contract for sale not specifically enforceable:
Notwithstanding anything to the contrary contained in this Act or any other law for the time being in force, nocontract for sale of any immovable propertycan be specifically enforced unless–
(a) the contract is in writing and registered under the Registration Act, 1908, whether or not the transferee has taken possession of the property or any part thereof; and
(b) the balance amount of consideration of the contract is deposited in the court at the time of filing the suit for specific performance of the contract.

• সুনির্দিষ্ট প্রতিকার আইনের ২১ক ধারা- অরেজিস্ট্রিকৃত বিক্রয় চুক্তি সুনির্দিষ্টভাবে অকার্যকরযোগ্য:

এই আইন কিংবা বিদ্যমান অন্য কোন আইন বিপরীত কোন বিধান থাকলেও কোন স্থাবর সম্পত্তি বিক্রিয় চুক্তি সুনির্দিষ্টভাবে কার্যকরযোগ্য হবে না, যদি না-
(ক) চুক্তিটি লিখিত এবং ১৯০৮ সালের নিবন্ধন আইনের অধীন নিবন্ধিত হয়, হস্তান্তর গ্রহীতা ঐ সম্পত্তির কিংবা তার কোন অংশ দখল গ্রহণ করুক বা না করুক; এবং
(খ) চুক্তিটি সুনির্দিষ্টভাবে কার্যকরী করার নিমিত্ত চুক্তির অবশিষ্ট মূল্য মোকদ্দমাটি রুজুর কালে আদালতে জমা দেয়া হয়।
১,১২০.
সুনির্দিষ্ট প্রতিকার আইনের যে পক্ষের জন্য দলিল বিলুপ্ত করা হয়েছে, সে পক্ষের নিকট হতে ক্ষতিপূরণ আদায়ের ক্ষমতা কত ধারায় দেওয়া আছে?
  1. ৩৯
  2. ৪০
  3. ৪১
  4. ৩৭
সঠিক উত্তর:
৪১
উত্তর
সঠিক উত্তর:
৪১
ব্যাখ্যা
⇒ সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৪১ ধারার বিধান: যে পক্ষের জন্য দলিল বিলুপ্ত করা হয়েছে, সে পক্ষের নিকট হতে ক্ষতিপূরণ আদায়ের ক্ষমতা:
দলিল বিলুপ্তির রায় প্রদানের সময় আদালত যে পক্ষকে তদ্রুপ প্রতিকার মঞ্জুর করেছেন, সেপক্ষের তরফ হতে অন্য পক্ষকে ন্যায়বিচারের প্রয়োজনীয়তা মোতাবেক ক্ষতিপূরণ প্রদানের নির্দেশ দিতে পারেন।
-------------------
⇒ SR Act Section:- 41- Power to require party for whom instrument is cancelled to make compensation:
On adjudging the cancellation of an instrument, the Court may require the party to whom such relief is granted to make any compensation to the other which justice may require.
১,১২১.
কোন প্রতিকারটি সুনির্দিষ্ট প্রতিকার আইনের আওতায় পড়ে না?
  1. নিষেধাজ্ঞা
  2. স্বত্ব ঘোষণা
  3. আর্থিক ক্ষতিপূরণ
  4. চুক্তি বাস্তবায়ন
সঠিক উত্তর:
আর্থিক ক্ষতিপূরণ
উত্তর
সঠিক উত্তর:
আর্থিক ক্ষতিপূরণ
ব্যাখ্যা
 - সুনির্দিষ্ট প্রতিকার আইন, ১৮৭৭-এর ১২ ধারায় চুক্তি বাস্তবায়ন, ৪২ ধারায় স্বত্ব ঘোষণা, ৫৪ ধারায় নিষেধাজ্ঞা হলো সুনির্দিষ্ট প্রতিকার,
-এই আইনের কোথাও আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার মাধ্যমে প্রতিকার দেওয়ার বিষয়ে বলা হয় নাই।

 ⇒ সুনির্দিষ্ট প্রতিকার আইন ৫ ধারা মতে সুনির্দিষ্ট প্রতিকার প্রদান করা হয় ৫ ভাবে যথা- 
(ক) সুনির্দিষ্ট সম্পত্তির দখল গ্রহণ এবং তা দাবিদারকে প্রদানের মাধ্যমে;
(খ) কোন কাজ করতে বাধ্য এমন কোন পক্ষকে ঐ কাজ করার আদেশ প্রদানের মাধ্যমে;
(গ) কোন কাজ না করতে বাধ্য এমন কোন পক্ষকে তা করা হতে বিরত রাখার মাধ্যমে;
(ঘ) ক্ষতিপূরণের রোয়েদাদ ব্যতীত পক্ষসমূহের অধিকার নির্ণয় এবং ঘোষণার মাধ্যমে; অথবা
(ঙ) রিসিভার নিয়োগের মাধ্যমে।
১,১২২.
মামলার গুনাগুণের উপর ভিত্তি করে ডিক্রি দানের মাধ্যমে যে নিষেধাজ্ঞা মঞ্জুর করা হয় তা হলো-
  1. চিরস্থায়ী নিষেধাজ্ঞা
  2. অস্থায়ী নিষেধাজ্ঞা
  3. বাধ্যতামূলক নিষেধাজ্ঞা
  4. অন্তবর্তীকালীন নিষেধাজ্ঞা
সঠিক উত্তর:
চিরস্থায়ী নিষেধাজ্ঞা
উত্তর
সঠিক উত্তর:
চিরস্থায়ী নিষেধাজ্ঞা
ব্যাখ্যা
⇒ সুনির্দিষ্ট প্রতিকার আইন ৫৩ ধারার বিধান: চিরস্থায়ী নিষেধাজ্ঞা:
চিরস্থায়ী নিষেধাজ্ঞা কেবল মাত্র শুনানির পর মামলার গুণাগুণের ভিত্তিতে প্রদত্ত ডিক্রি দ্বারাই মঞ্জুর করা যায়। এর মাধ্যমে প্রতিবাদীকে চিরস্থায়ীভাবে এমন একটি অধিকার প্রয়োগ হতে বা এমন একটি কাজ করা হতে বিরত থাকার নির্দেশ প্রদান করা হয় যা বাদীর অধিকারের বিপরীত হতে পারে।

Section 53: Perpetual injunctions:
A perpetual injunction can only be granted by the decree made at the hearing and upon the merits of the suit: the defendant is thereby perpetually enjoined from the assertion of a right, or from the commission of an act, which would be contrary to the rights of the plaintiff.
১,১২৩.
ধারা ৯ অনুযায়ী দখলের জন্য প্রমাণ করতে হয়-
  1. বিনা অনুমতিতে দখলচ্যুত করা হয়েছে
  2. বাদী সম্পত্তির দখলে ছিলো
  3. বেআইনিভাবে দখলচ্যুত করা হয়েছে
  4. সবগুলো
সঠিক উত্তর:
সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
সবগুলো
ব্যাখ্যা
♦আইন বহির্ভূতভাবে ও সম্মতি ব্যতীত কোন ব্যক্তিকে স্থাবর সম্পত্তি থেকে দখলচ্যুত করা হলে, উক্ত স্থাবর সম্পত্তির দখল পুনরুদ্ধারের জন্য ৯ ধারামতে মামলা করা যাবে। বাদীকে যে যথাযথ আইনের মাধ্যম ছাড়াই বেদখল করেছে, সে যদি মূল মালিকও হয় কিংবা তার দ্বারা কোন দাবিদারও হয় তবু বাদী তার দখলচ্যুতির তারিখ হতে ছয় মাসের মধ্যে তার স্থাবর সম্পত্তির দখল পুনরুদ্ধার করতে সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৯ ধারায় মামলা করতে পারবে। 
ধারা ৯ অনুযায়ী দখলের জন্য প্রমাণ করতে হয়
১)বিনা অনুমতিতে দখলচ্যুত করা হয়েছে
২)বাদী সম্পত্তির দখলে ছিলো
৩) বেআইনিভাবে দখলচ্যুত করা হয়েছে
১,১২৪.
"দলিল সংশোধন" (Rectification of Instruments) সুনির্দিষ্ট প্রতিকার আইনের কোন অধ্যায়ে আলোচনা করা হয়েছে?
  1. অধ্যায় ৩
  2. অধ্যায় ৪
  3. অধ্যায় ৫
  4. অধ্যায় ৭
সঠিক উত্তর:
অধ্যায় ৩
উত্তর
সঠিক উত্তর:
অধ্যায় ৩
ব্যাখ্যা

⇒ সুনির্দিষ্ট প্রতিকার আইন, ১৮৭৭ (The Specific Relief Act, 1877)-এর অধ্যায় ৩-এ দলিল সংশোধন (Rectification of Instruments) বিষয়ক বিধানাবলি অন্তর্ভুক্ত রয়েছে। Chapter III OF THE RECTIFICATION OF INSTRUMENTS.
- এই অধ্যায়ে, মূলত ভুলবশত বা অনিচ্ছাকৃত ত্রুটিপূর্ণ দলিল সংশোধনের জন্য আদালতের ক্ষমতা সম্পর্কে বলা হয়েছে।

অধ্যায়সমূহ নিচে দেওয়া হলো:
1. সম্পত্তির দখল পুনরুদ্ধার (Recovering possession of property) - ধারা (৮-১১);
2. চুক্তির সুনির্দিষ্ট সম্পাদন (Specific performance of contract) - ধারা (১২-৩০);
3. দলিল সংশোধন (Rectification of Instruments) - ধারা (৩১-৩৪);
4. চুক্তি রদ (Rescission of a contract) - ধারা (৩৫-৩৮);
5. দলিল বাতিল (Cancellation of instrument) - ধারা (৩৯-৪১);
6. ঘোষণামূলক ডিক্রি (Declaratory Decree) - ধারা (৪২-৪৩);
7. তত্ত্বাবধায়ক নিয়োগ (Appointment of receiver) - ধারা ৪৪;
8. বিলুপ্ত (Omitted) - ধারা (৪৫-৫১);
9. সাধারণভাবে নিষেধাজ্ঞা (Injunction generally) - ধারা (৫২-৫৩);
10. চিরস্থায়ী নিষেধাজ্ঞা (Perpetual injunction) - ধারা (৫৪-৫৭)।

১,১২৫.
'ক', এক মামলায় 'খ' কে নিজের স্ত্রী হিসেবে দাবি করেন। আদালত 'খ' কে, 'ক' এর স্ত্রী হিসেবে ঘোষণা দেয়। পরবর্তীতে 'গ' নামক এক ব্যক্তি দাবি করেন যে, 'খ' তার স্ত্রী এবং তিনি 'ক' এর বিরুদ্ধে 'খ' কে ফিরিয়ে আনার জন্য মামলা করে। এক্ষেত্রে পূর্ববর্তী মামলার রায়-
  1. স্থগিত থাকবে
  2. বাতিল হবে
  3. 'গ' এর উপর কার্যকর হবে
  4. 'গ' এর উপর কার্যকর হবে না
সঠিক উত্তর:
'গ' এর উপর কার্যকর হবে না
উত্তর
সঠিক উত্তর:
'গ' এর উপর কার্যকর হবে না
ব্যাখ্যা
• সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৪৩ ধারা- ঘোষণার ফলাফল:
এই অধ্যায়ের বিধান মোতাবেক প্রদত্ত ঘোষণা কেবলমাত্র মামলার পক্ষসমূহ এবং তাদের মাধ্যমে দাবিরত ব্যক্তিদের উপর যেক্ষেত্রে পক্ষসমূহের কোন একটি হচ্ছে জিম্মাদার, সেক্ষেত্রে তেমন ব্যক্তিদের উপর ঘোষণার দিন পর্যন্ত তারা বেঁচে থাকলে তেমন পক্ষসমূহ যাদের জন্য জিম্মাদার হত, অবশ্য পালনীয় হবে।

এই ধারায় বলা হয়েছে যে, সুনির্দিষ্ট প্রতিকার আইনের অধীনে আদালত যে কোনো ঘোষণামূলক রায় প্রদান করবে, তা কার উপর বাধ্যকর হবে সে সম্পর্কে নির্দেশনা রয়েছে। এ রায় বাধ্যকর হবে:
১. মামলার পক্ষদের উপর;
২. পক্ষদের দাবিদারদের উপর (যারা পক্ষদের মাধ্যমে দাবি করছে);
৩. যদি কোনো পক্ষ ট্রাস্টি হন, তাহলে সেই ট্রাস্টিদের অধীনে যারা আছেন, তাদের উপর (যদি তারা ঘোষণার সময় বর্তমান থাকতেন);
অর্থাৎ ঘোষণামূলক রায়টি মামলার অন্তর্গত সরাসরি সম্পর্কিত ব্যক্তি বা প্রতিষ্ঠানগুলির উপর বাধ্যকর হবে। কিন্তু তৃতীয় পক্ষের উপর এই রায় বাধ্যকর হবে না।

এক্ষেত্রে,
'ক' ও 'খ' এর মধ্যকার মামলার রায় 'গ' এর উপর বাধ্যকর নয়। কারণ 'গ' সেই মামলার পক্ষ ছিলেন না। সুতরাং তার দাবি আদালতে নতুন করে বিচার করা হবে এবং পূর্বের রায় তার উপর প্রযোজ্য হবে না।
১,১২৬.
Section 27 of The Specific Relief Act,1877 has provisions regarding-
  1. For whom Contracts may be specifically enforced.
  2. For whom Contracts cannot be specifically enforced.
  3. Against whom contracts may be specifically enforced.
  4. Against whom Contracts cannot be specifically enforced.
সঠিক উত্তর:
Against whom contracts may be specifically enforced.
উত্তর
সঠিক উত্তর:
Against whom contracts may be specifically enforced.
ব্যাখ্যা
⇒ Section 27 of The Specific Relief Act,1877 has provisions regarding "Against whom contracts may be specifically enforced."

⇒  যাদের অনুকূলে চুক্তি সম্পাদন করা যায় সে সম্পর্কে বলা হয়েছে সুনির্দিষ্ট প্রতিকার আইনের ২৩ ধারায়, অন্যদিকে যাদের অনুকূলে চুক্তি সম্পাদন করা যায় না সে সম্পর্কে বলা হয়েছে ২৪ ধারায়।
⇒  যাদের বিরুদ্ধে চুক্তি সম্পাদন করা যায় সে সম্পর্কে বলা হয়েছে ২৭ ধারায়, অন্যদিকে যাদের বিরুদ্ধে চুক্তি সম্পাদন করা যায় না সে সম্পর্কে বলা হয়েছে ২৮ ধারায়।

⇒ সুনির্দিষ্ট প্রতিকার আইনের ২৭ ধারার বিধান পক্ষগণ ও তাদের নিকট প্রাপ্ত পরবর্তী স্বত্বাধীনে দাবিদার ব্যক্তি এবং পক্ষসমূহের বিরুদ্ধে প্রতিকারঃ যদি এই অধ্যায়ে অন্যভাবে বিধিবদ্ধ না থাকে, চুক্তির সুনির্দিষ্ট কাজ সম্পাদন কার্যকরী করা যেতে পারেঃ (ক) যেকোন পক্ষের বিরুদ্ধে;

(খ) চুক্তির পরবর্তী সময়ে উদ্ভূত স্বত্ব দ্বারা তার অধীনে দাবিরত যেকোন ব্যক্তির বিরুদ্ধে, যদি না সে মূল্যের বিনিময়ে এমন একজন হস্তান্তরগ্রহীতা হয়, যে সরল বিশ্বাসে মূল চুক্তি সম্পর্কে অনবহিত থেকে তার অর্থ প্রদান করেছে;

(গ) এমন স্বত্বের অধীন দাবিদার ব্যক্তির বিরুদ্ধে, যা যদিও চুক্তির পূর্ববর্তী ছিল এবং বাদীর জানা ছিল, তবুও তা প্রতিবাদী স্থানচ্যুত করে থাকবে;

(ঘ) যখন পাবলিক কোম্পানি চুক্তিবদ্ধ হয় এবং তার পর পরই তা অন্য পাবলিক কোম্পানির সথে একত্রিত হয়, তখন একত্রিত হওয়ার ফলে উদ্ভূত নূতন কোম্পানির বিরুদ্ধে;

(ঙ) যখন পাবলিক কোম্পানির উদ্যোক্তা ব্যক্তিরা, কোম্পানি গঠিত হওয়ার পূর্বেই চুক্তি করে, তখন কোম্পানির বিরুদ্ধে; যদি কোম্পানি চুক্তি অনুমোদন ও গ্রহণ করিয়া থাকে এবং কোম্পানি গঠনের শর্ত দ্বারা চুক্তি সমর্থিত হয়ে থাকে।

-----------------
⇒ Section 27 of The Specific Relief Act:- Relief against parties and persons claiming under them by subsequent title- Except as otherwise provided by this Chapter, specific performance of a contract may be enforced against- 
(a) either party thereto; 
(b) any other person claiming under him by a title arising subsequently to the contract, except a transferee for value who has paid his money in good faith and without notice of the original contract;
(c) any person claiming under a title which, though prior to the contract and known to the plaintiff, might have been displaced by the defendant; 
(d) when a public company has entered into a contract and subsequently becomes amalgamated with another public company, the new company which arises out of the amalgamation; 
(e) when the promoters of a public company have, before its incorporation, entered into a contract, the company: provided that the company has ratified and adopted the contract and the contract is warranted by the terms of the incorporation. 

⇒ Illustrations 
to clause (b)- 
A contracts to convey certain land to B by a particular day. A dies intestate before that day without having conveyed the land. B may compel A's heir or other representative in interest to perform the contract specifically. 
A contracts to sell certain land to B for taka 5,000. A afterwards conveys the land for taka 6,000 to C, who has notice of the original contract. B may enforce specific performance of the contract as against C. 
A contracts to sell land to B for taka 5000. B takes possession of the land. Afterwards A sells it to C for taka 6,000. C makes no inquiry of B relating to his interest in the land. B's possession is sufficient to affect C with notice of his interest, and he may enforce specific performance of the contract against C. 
A contracts, in consideration of taka 1,000 to bequeath certain of his lands to B. Immediately after the contract A dies intestate, and C takes out administration to his estate. B may enforce specific performance of the contract against C. 
A contracts to sell certain land to B. Before the completion of the contract, A becomes a lunatic and C is appointed his committee. B may specifically enforce the contract against C. 
to clause (c)- 
A, the tenant for life of an estate, with remainder to B, in due exercise of a power conferred by the settlement under which he is tenant for life, contracts to sell the estate to C, who has notice of the settlement. Before the sale is completed, A dies. C may enforce specific performance of the contract against B. 
A and B are joint tenants of land, his undivided moiety of which either may alien in his life time, but which, subject to that right, devolves on the survivor. A contracts to sell his moiety to C and dies. C may enforce specific performance of the contract against B.
১,১২৭.
'C', 'D' সম্পর্কে একটি বিবৃতি প্রকাশের হুমকি দিয়েছে, যা দণ্ডবিধি এর অধ্যায় XXI অনুযায়ী শাস্তিযোগ্য। প্রকাশনাটি প্রতিরোধ করার জন্য আদালত -
  1. 'বি' এর সম্পত্তির জন্য ক্ষতিকর হলে শুধু নিষেধাজ্ঞা দিবে
  2. 'বি' এর সম্পত্তির জন্য ক্ষতিকর না হলে, নিষেধাজ্ঞা দিবে না
  3. 'বি' এর সম্পত্তির জন্য ক্ষতিকর না হলেও নিষেধাজ্ঞা দিতে পারে
  4. ক এবং খ
সঠিক উত্তর:
'বি' এর সম্পত্তির জন্য ক্ষতিকর না হলেও নিষেধাজ্ঞা দিতে পারে
উত্তর
সঠিক উত্তর:
'বি' এর সম্পত্তির জন্য ক্ষতিকর না হলেও নিষেধাজ্ঞা দিতে পারে
ব্যাখ্যা
• বাধ্যতামূলক নিষেধাজ্ঞা/ Mandatory Injunction-
কোন ব্যক্তি কোন কাজ করতে আইনগত ভাবে বাধ্য থাকা শর্তেও তা করা থেকে বিরত থাকলে আদালত তাকে কাজটি সম্পাদন করতে বাধ্য করে তথা কোন বাধ্যবাধকতা ভঙ্গ রোধ করার জন্য নির্দিষ্ট কার্য সম্পাদনের উদ্দেশ্যে যে নিষেধাজ্ঞা প্রদান করে তা বাধ্যতামূলক নিষেধাজ্ঞা নামে পরিচিত। সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৫৫ ধারায় এই সম্পর্কে বলা হয়েছে।

বাধ্যতামূলক নিষেধাজ্ঞার মাধ্যমে কোন ব্যক্তিকে সে যেই কাজ করতে বাধ্য, তাকে তা করতে আদেশ দেয়া হয়। সেজন্য ৫৫ ধারার বাধ্যতামূলক নিষেধাজ্ঞা আদালতে প্রার্থনা করা হলে, আদালত তার বিবেচনামূলক স্বেচ্ছাধীন ক্ষমতাবলে সন্তুষ্টচিত্তে সর্বোচ্চ সতর্কতার সাথে মঞ্জুর করে থাকেন।

উদহারণ:
'এ' 'বি' সম্পর্কে একটি বিবৃতি প্রকাশের হুমকি দিয়েছে, যা দণ্ডবিধি এর অধ্যায় XXI অনুযায়ী শাস্তিযোগ্য হবে। আদালত প্রকাশনাটি প্রতিরোধ করার জন্য একটি নিষেধাজ্ঞা দিতে পারে, যদিও এটি প্রমাণিত হতে পারে যে এটি 'বি' এর সম্পত্তির জন্য ক্ষতিকর নয়।

[A threaten to publish statement concerning B which would be punishable under Chapter XXI of the Penal Code. The Court may grant an injunction to restrain the publication, even though it may be shown not to be injurious to B's property.]
১,১২৮.
সুনির্দিষ্ট প্রতিকার আইন, ১৮৭৭, ধারা-২৩ অনুসারে, কে সাধারণত চুক্তির সুনির্দিষ্ট কার্যসম্পাদন দাবি করতে পারে?
  1. চুক্তির যেকোনো পক্ষ
  2. শুধুমাত্র সরকারি কর্তৃপক্ষ
  3. শুধুমাত্র চুক্তির প্রাথমিক পক্ষ
  4. শুধুমাত্র আদালতনির্ধারিত পক্ষ
সঠিক উত্তর:
চুক্তির যেকোনো পক্ষ
উত্তর
সঠিক উত্তর:
চুক্তির যেকোনো পক্ষ
ব্যাখ্যা
⇒ সুনির্দিষ্ট প্রতিকার আইন, ১৮৭৭-এর ধারা ২৩ অনুযায়ী, সাধারণভাবে চুক্তির যেকোনো পক্ষ (any party thereto) চুক্তির সুনির্দিষ্ট কার্যসম্পাদন চাইতে পারে।
- এছাড়া নির্দিষ্ট কিছু শর্তসাপেক্ষে প্রতিনিধিও চাইতে পারে, তবে মৌলিকভাবে যেকোনো পক্ষেরই এই অধিকার রয়েছে।

⇒ সুনির্দিষ্ট প্রতিকার আইনের ২৩ ধারার বিধান- সুনির্দিষ্ট কার্যসম্পাদন যে পেতে পারে:
এই অধ্যায়ে ভিন্নরূপ বিধিবদ্ধ না থাকলে চুক্তির সুনির্দিষ্ট কার্যসম্পাদন পেতে পারে-
ক) চুক্তির যেকোনো পক্ষ;
খ) চুক্তির যেকোনো পক্ষের বা স্বার্থ-সংশ্লিষ্ট প্রতিনিধি; শর্ত থাকে যে, যেক্ষেত্রে তেমন পক্ষের শিক্ষা, দক্ষতা, সচ্ছলতা বা কোন ব্যক্তিগত গুণাগুণ চুক্তির উল্লেখযােগ্য উপাদান হয় বা যেক্ষেত্রে চুক্তিতে বিধান থাকে যে, তার স্বার্থের স্বত্ব নিয়ােগ করা যাবে না, সেক্ষেত্রে তার সংশ্লিষ্ট প্রতিনিধি বা তার প্রধান চুক্তির সুনির্দিষ্ট কার্যসম্পাদনের অধিকারী হবেন না, যদি না চুক্তিতে তার অংশ ইতঃপূর্বেই সম্পাদিত থাকে।
গ) যেক্ষেত্রে চুক্তি হচ্ছে একটি বিবাহের ব্যাপারে নিষ্পত্তি বা একই পরিবারের সদস্যদের মধ্যকার সন্দেহপূর্ণ অধিকারের আপােষ-মীমাংসা, সেক্ষেত্রে চুক্তি অনুসারে হিতকরভাবে অধিকারী যেকোনো ব্যক্তি;
ঘ) যেক্ষেত্রে একজন আজীবন প্রজা তার ক্ষমতার যথাযথ প্রয়ােগপূর্বক চুক্তিবদ্ধ হয়েছে সেক্ষেত্রে অবশিষ্ট ব্যক্তি;
ঙ) যেক্ষেত্রে চুক্তিপত্র এমন যা সম্পন্ন করা হয়েছিল তার পূর্বাধিকার সাথে ও যেক্ষেত্রে তেমন চুক্তিপত্রের লাভ উত্তরাধিকারী পাওয়ার অধিকারী, সেক্ষেত্রে অধিকার ভােগের উত্তরাধিকারী;
চ) যেক্ষেত্রে চুক্তি হচ্ছে এমন উত্তরাধিকারী যা থেকে সৃষ্ট মুনাফা লাভের অধিকারী ও তা ভঙ্গহেতু আর্থিক ক্ষতি ভােগ করবে, সেক্ষেত্রে অবশিষ্ট ভাগের উত্তরাধিকারী;
ছ) যেক্ষেত্রে পাবলিক কোম্পানি চুক্তি করে ও তার পর পরই তা অপর একটি পাবলিক কোম্পানির সাথে মিলিত হয়ে যায়, সেক্ষেত্রে মিলিত হওয়ার কারণে গঠিত নূতন কোম্পানি;
জ) যেক্ষেত্রে একটি পাবলিক কোম্পানির উদ্যোক্তা ব্যক্তিগণ কোম্পানি গঠিত হওয়ার আগেই কোম্পানির প্রয়োজনবশত: চুক্তি করে এবং কোম্পানি গঠনের শর্তাবলিতে তেমন চুক্তিকে নির্বিঘ্ন করা হয়, সেক্ষেত্রে কোম্পানি।
----------
⇒ The Specific Relief Act, 1877-Section- 23. Who may obtain specific performance:
Except as otherwise provided by this Chapter, the specific performance of a contract may be obtained by-
(a) any party thereto;
(b) the representative in interest, or the principal, of any party thereto: provided that, where the learning, skill, solvency or any personal quality of such party is a material ingredient in the contract, or where the contract provides that his interest shall not be assigned, his representative in interest or his principal shall not be entitled to specific performance of the contract, unless where his part thereof has already been performed;
(c) where the contract is a settlement on marriage, or a compromise of doubtful rights between members of the same family, any person beneficially entitled thereunder;
(d) where the contract has been entered into by a tenant for life in due exercise of a power, the remainderman;
(e) a reversioner in possession, where the agreement is a covenant entered into with his predecessor in title and the reversioner is entitled to the benefit of such covenant;
(f) a reversioner in remainder, where the agreement is such a covenant, and the reversioner is entitled to the benefit thereof and will sustain material injury by reason of its breach;
(g) when a public company has entered into a contract and subsequently becomes amalgamated with another public company, the new company which arises out of the amalgamation;
(h) when the promoters of a public company have, before its incorporation, entered into a contract for the purposes of the company, and such contract is warranted by the terms of the incorporation, the company.
১,১২৯.
যদি কোনো চুক্তিতে তা ভঙ্গের ক্ষেত্রে প্রদেয় অর্থের পরিমাণ উল্লেখ থাকে, তবে কি তা চুক্তির সুনির্দিষ্ট কার্যসম্পাদনকে বাধা দেয়?
  1. হ্যাঁ, চুক্তি কার্যকর হবে না
  2. না, চুক্তি কার্যকর হতে পারে
  3. আদালতের সিদ্ধান্তের উপর নির্ভর করে
  4. চুক্তি পুরোপুরি বাতিল হবে
সঠিক উত্তর:
না, চুক্তি কার্যকর হতে পারে
উত্তর
সঠিক উত্তর:
না, চুক্তি কার্যকর হতে পারে
ব্যাখ্যা
• Section 20- Liquidation of damages not a bar to specific performance:
A contract, otherwise proper to be specifically enforced, may be thus enforced, though a sum be named in it as the amount to be paid in case of its breach, and the party in default is willing to pay the same.

যদি কোনো চুক্তিতে ভঙ্গের ক্ষেত্রে প্রদেয় অর্থের পরিমাণ উল্লেখ থাকে এবং ভঙ্গকারী পক্ষ সেই অর্থ প্রদানে রাজি থাকে, তাহলেও নির্দিষ্টভাবে বাস্তবায়িত হওয়ার যোগ্য চুক্তিটি বাস্তবায়িত হতে পারবে।

অর্থাৎ, চুক্তির শর্তাবলী যদি সুনির্দিষ্ট এবং নির্দিষ্টভাবে বাস্তবায়নযোগ্য হয়, তাহলে চুক্তির ভঙ্গের ক্ষেত্রে বিকল্প জরিমানার বিধান থাকলেও চুক্তিটি বাস্তবায়িত হবে। এক্ষেত্রে ভঙ্গকারী পক্ষ যদি জরিমানা প্রদানে রাজি থাকে তাহলেও চুক্তি বাস্তবায়ন করানো যাবে।
১,১৩০.
A, B এর বৈধ চলাচলের রাস্তার অর্ধেক অংশে নতুন বাড়ি নির্মাণ করেন এবং উক্ত পথ বন্ধ করে দেওয়ার হুমকি দেন। এক্ষেত্রে The Specific Relief Act, 1877 অনুসারে B এর সর্বোত্তম প্রতিকার কী?
  1. অস্থায়ী নিষেধাজ্ঞা
  2. ঘোষণা ও খাস দখলের পুনরুদ্ধার
  3. বাধ্যতামূলক ও চিরস্থায়ী নিষেধাজ্ঞা
  4. অস্থায়ী নিষেধাজ্ঞা ও খাস দখলের পুনরুদ্ধার
সঠিক উত্তর:
বাধ্যতামূলক ও চিরস্থায়ী নিষেধাজ্ঞা
উত্তর
সঠিক উত্তর:
বাধ্যতামূলক ও চিরস্থায়ী নিষেধাজ্ঞা
ব্যাখ্যা
এক্ষেত্রে, 'B' এর সর্বোত্তম প্রতিকার হচ্ছে আদালত থেকে চিরস্থায়ী ও বাধ্যতামূলক নিষেধাজ্ঞা মঞ্জুর করা। 

- সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৫৪ ধারায় বলা হয়েছে,
আবেদনকারীর পক্ষে কোন বিদ্যমান বাধ্যবাধকতা, যা ভঙ্গ করাকে প্রতিরোধ করার জন্য চিরস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর হতে পারে। নিষেধাজ্ঞা চিরস্থায়ী করার অর্থ ইহা নয় যে, উক্ত নিষেধাজ্ঞা চিরকালের জন্য চলতে থাকবে এবং উক্ত নিষেধাজ্ঞার ডিক্রির বিরুদ্ধে কোন কিছু করা যাবে না। কোন উপর্যুক্ত আদালত যতদিন পর্যন্ত স্বত্বের মীমাংসা না করেন এবং এই নিষেধাজ্ঞার ডিক্রি রদ না করেন ততদিন পর্যন্ত চিরস্থায়ী নিষেধাজ্ঞা চলতে থাকবে।

অপরদিকে, কোন ব্যক্তি কোন কাজ করতে আইনগত ভাবে বাধ্য থাকা শর্তেও তা করা থেকে বিরত থাকলে আদালত তাকে কাজটি সম্পাদন করতে বাধ্য করে তথা কোন বাধ্যবাধকতা ভঙ্গ রোধ করার জন্য নির্দিষ্ট কার্য সম্পাদনের উদ্দেশ্যে যে নিষেধাজ্ঞা প্রদান করে তা বাধ্যতামূলক নিষেধাজ্ঞা নামে পরিচিত। সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৫৫ ধারায় এই সম্পর্কে বলা হয়েছে।  বাধ্যতামূলক নিষেধাজ্ঞার মাধ্যমে কোন ব্যক্তিকে সে যে কাজ করতে বাধ্য তাকে তা করতে আদেশ দেয়া হয়। সেজন্য ৫৫ ধারার বাধ্যতামূলক নিষেধাজ্ঞা আদালতে প্রার্থনা করা হলে আদালত তার বিবেচনামূলক স্বেচ্ছাধীন ক্ষমতাবলে সন্তুষ্টচিত্তে সর্বোচ্চ সতর্কতার সাথে মঞ্জুর করে থাকেন।
 
- এক্ষেত্রে আদালত ‘A’ কে বাড়ি নির্মাণের কাজ থেকে বিরত থাকার জন্য নিষেধাজ্ঞা এবং ‘B’ কে উক্ত পথে চলার আদেশ দিতে পারে।
১,১৩১.
একটি চুক্তির বিষয়বস্তুর পরিপূর্ণ বাস্তবায়নের পর শুধুমাত্র আর্থিক ক্ষতিপূরণ দিলে ক্ষতিগ্রস্ত পক্ষের প্রাপ্য হবে না। এমন অবস্থায় আদালত কী করতে পারে?
  1. অতিরিক্ত আর্থিক ক্ষতিপূরণের নির্দেশ দিবে
  2. চুক্তি বাতিলের নির্দেশ দিতে পারে
  3. চুক্তির সুনির্দিষ্ট বাস্তবায়নের নির্দেশ দিতে পারবে
  4. কোন প্রতিকার প্রদান করতে পারবে না
সঠিক উত্তর:
চুক্তির সুনির্দিষ্ট বাস্তবায়নের নির্দেশ দিতে পারবে
উত্তর
সঠিক উত্তর:
চুক্তির সুনির্দিষ্ট বাস্তবায়নের নির্দেশ দিতে পারবে
ব্যাখ্যা
• সুনির্দিষ্ট প্রতিকার আইন, ১৮৭৭-এর ১২ ধারায় উল্লিখিত চারটি ক্ষেত্র তুলে ধরেছেন যেখানে আদালত কোনো চুক্তিকে সুনির্দিষ্টভাবে বাস্তবায়ন করার নির্দেশ দিতে পারবে।
এই চারটি ক্ষেত্র হলো:
ক) যদি সেই চুক্তি অছি বা জিম্মার অন্তর্ভুক্ত হয়ে থাকে।
খ) যদি চুক্তিভঙ্গের ফলে সৃষ্ট ক্ষতির পরিমাণ নির্ণয়ের কোনো মানদণ্ড না থাকে।
গ) যদি চুক্তিভঙ্গের জন্য কেবল আর্থিক ক্ষতিপূরণ প্রদান অপর্যাপ্ত হয়।
ঘ) যদি চুক্তিভঙ্গের ফলে ক্ষতিপূরণ পাওয়ার কোনো সম্ভাবনাই না থাকে।

এই চারটি অবস্থায়, আদালত চুক্তির পালন বা বাস্তবায়নের জন্য সুনির্দিষ্ট নির্দেশনা প্রদান করতে পারবে। কারণ এসব ক্ষেত্রে কেবল আর্থিক ক্ষতিপূরণ প্রদান সমস্যার সমাধান হবে না বা চুক্তি বলবৎকরণ ছাড়া ন্যায্য প্রতিকার সম্ভব হবে না।

সুতরাং এই ক্ষেত্রেও আদালত চুক্তির সুনির্দিষ্ট বাস্তবায়নের নির্দেশ দিতে পারবে।
১,১৩২.
সুনির্দিষ্ট প্রতিকার আইনের ২৪ ধারা অনুযায়ী সুনির্দিষ্ট কার্যসম্পাদনের ক্ষেত্রে নিম্নের কোনটি প্রতিবন্ধকতা হিসেবে বিবেচিত হয় না?
  1. চুক্তির শর্ত ভঙ্গ করা
  2. ক্ষতিপূরণ গ্রহণ করা
  3. চুক্তি সম্পাদনের যথাযথ সক্ষমতা থাকা
  4. চুক্তির পূর্বেই বিষয়বস্তুর নিষ্পত্তি হয়ে যাওয়া
সঠিক উত্তর:
চুক্তি সম্পাদনের যথাযথ সক্ষমতা থাকা
উত্তর
সঠিক উত্তর:
চুক্তি সম্পাদনের যথাযথ সক্ষমতা থাকা
ব্যাখ্যা

সুনির্দিষ্ট প্রতিকার আইনের ২৪ ধারা অনুযায়ী সুনির্দিষ্ট কার্যসম্পাদনের ক্ষেত্রে" চুক্তি সম্পাদনের যথাযথ সক্ষমতা থাকা" প্রতিবন্ধকতা হিসেবে বিবেচিত হয় না।

⇒ সুনির্দিষ্ট প্রতিকার আইনের ২৪ ধারার বিধান:
প্রতিকারের পথে ব্যক্তিগত প্রতিবন্ধকতা:
চুক্তির সুনির্দিষ্ট কাজ সম্পাদন এমন ব্যক্তির পক্ষে করা যায় না-
(ক) যে চুক্তি ভঙ্গের জন্য ক্ষতিপূরণ আদায় করতে পারবে না;
(খ) যে নিজে চুক্তির কোন প্রয়োজনীয় শর্ত ভঙ্গ করে বা শর্ত পালন করতে অসমর্থ হয় এবং যার ফলে তার নিজের অংশেরই কাজ সম্পাদন বাকী থাকে;
(গ) যে ইতোমধ্যে তার প্রতিকার বেছে নিয়েছে এবং কথিত চুক্তি ভঙ্গের জন্য ক্ষতিপূরণ পেয়েছে; বা
(ঘ) যে চুক্তি আগেই অবগত ছিল যে, তার বিষয়বস্তু (যদিও তা কোন মূল্যবান পণভিত্তিক নয়) বিলিবন্দোবস্ত করা হয়েছিল এবং তখন তা কার্যকরী ছিল।
------------------
⇒ The Specific Relief Act, 1877, Section 24-
Personal bars to the relief:
Specific performance of a contract cannot be enforced in favor of a person-
(a) who could not recover compensation for its breach;
(b) who has become incapable of performing, or violates, any essential term of the contract that on his part remains to be performed;
(c) who has already chosen his remedy and obtained satisfaction for the alleged breach of contract; or
(d) who, previously to the contract, had notice that a settlement of the subject matter thereof (though not founded on any valuable consideration) had been made and was then in force.

১,১৩৩.
সুনির্দিষ্ট প্রতিকার আইনের ধারা ৩৯ অনুযায়ী, কে একটি লিখিত দলিল বাতিল বা বাতিলযোগ্য ঘোষণার জন্য মামলা দায়ের করতে পারেন?
  1. যে ব্যক্তি দলিলটি তৈরি করেছে
  2. যে ব্যক্তি দলিলটি নিবন্ধন করেছে
  3. যে ব্যক্তির বিরুদ্ধে দলিলটি অবৈধ বা বাতিলযোগ্য
  4. কোনোটিই নয়
সঠিক উত্তর:
যে ব্যক্তির বিরুদ্ধে দলিলটি অবৈধ বা বাতিলযোগ্য
উত্তর
সঠিক উত্তর:
যে ব্যক্তির বিরুদ্ধে দলিলটি অবৈধ বা বাতিলযোগ্য
ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) যে ব্যক্তির বিরুদ্ধে দলিলটি অবৈধ বা বাতিলযোগ্য।
- সুনির্দিষ্ট প্রতিকার আইনের ধারা ৩৯ অনুযায়ী, যে ব্যক্তি লিখিত দলিলটির বিরুদ্ধে অবৈধ বা বাতিলযোগ্য হওয়ার কারণে মামলা দায়ের করতে চান এবং তার যুক্তিসংগত আশঙ্কা রয়েছে যে, সেই দলিলটি যদি ছেড়ে দেওয়া হয়, তা তাকে গুরুতর ক্ষতির মুখে ফেলবে, সে ব্যক্তি সেই দলিল বাতিল বা বাতিলযোগ্য ঘোষণার জন্য মামলা দায়ের করতে পারেন।
- এছাড়া, এই ধারা অনুযায়ী আদালত এমন এক ব্যক্তি, যাকে গুরুতর ক্ষতির সম্মুখীন হতে পারে, তাকে এই দলিল বাতিল করার জন্য আদেশ দিতে পারে।

⇒ সুনির্দিষ্ট প্রতিকার আইনের-৩৯ ধারার বিধান: যখন বাতিলের আদেশ প্রদানযোগ্য:
-যেকোনো ব্যক্তি যার বিরুদ্ধে লিখিত চুক্তি অবৈধ বা বাতিলযোগ্য, যার যুক্তিসংগত আশঙ্কা রয়েছে যে, তেমন দলিল নিষ্পন্ন অবস্থায় ছেড়ে দিলে তা তার গুরুতর ক্ষতির কারণ হবে, তবে সে তা বাতিল বা বাতিলযোগ্য ঘোষণার জন্য মামলা দায়ের করতে পারে; এবং আদালত তার ইচ্ছাধীন ক্ষমতাবলে তেমন রায় প্রদান করতে এবং চুক্তি বিলুপ্তি হিসাবে ত্যাগের নির্দেশ দিতে পারেন।
-যদি দলিল নিবন্ধন আইন অনুসারে নিবন্ধিকৃত হয়ে থাকে, তবে আদালত তার ডিক্রির একটি কপি সে কর্মকর্তার বরাবরে প্রেরণ করবেন, যার কার্যালয়ে উক্ত দলিল নিবন্ধন করা হয়েছে এবং তেমন কর্মকর্তা তার বইতে দলিলের নকলে তার বিলুপ্তির বিষয়াবলি লিপিবদ্ধ করবেন।
-----------------
⇒The Specific Relief Act, 1877-Section-39: When cancellation may be ordered:
-Any person against whom a written instrument is void or voidable, who has reasonable apprehension that such instrument, if left outstanding, may cause him serious injury, may sue to have it adjudged void or viodable; and the Court may, in its discretion, so adjudge it and order it to be delivered up and cancelled.
If the instrument has been registered under the Registration Act, 1908, the Court shall also send a copy of its decree to the officer in whose office the instrument has been so registered; and such officer shall note on the copy of the instrument contained in his books the fact of its cancellation.
১,১৩৪.
সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৭ ধারা অনুযায়ী, দণ্ডমূলক আইনের কার্যকর করার জন্য কী ধরনের প্রতিকার প্রদান করা যাবে?
  1. নিষেধাজ্ঞা
  2. আর্থিক ক্ষতিপূরণ
  3. সুনির্দিষ্ট প্রতিকার
  4. কোনো প্রতিকার প্রদান করা যাবে না
সঠিক উত্তর:
কোনো প্রতিকার প্রদান করা যাবে না
উত্তর
সঠিক উত্তর:
কোনো প্রতিকার প্রদান করা যাবে না
ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) কোনো প্রতিকার প্রদান করা যাবে না।
⇒ সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৭ ধারা অনুযায়ী, দণ্ডমূলক আইনের কার্যকর করার জন্য সুনির্দিষ্ট প্রতিকার আইন প্রযোজ্য নয়।
- অর্থাৎ, দণ্ডমূলক আইনের উদ্দেশ্য বাস্তবায়ন বা শাস্তি প্রদান করার জন্য সুনির্দিষ্ট প্রতিকার (যেমন, সুনির্দিষ্ট কাজ সম্পাদন) প্রদান করা যাবে না।
- এই ধারার উদ্দেশ্য হলো যে, সুনির্দিষ্ট প্রতিকার কেবলমাত্র চুক্তি বা অধিকার লঙ্ঘনের জন্য দেওয়া যেতে পারে, কিন্তু দণ্ডমূলক আইনের প্রয়োগের ক্ষেত্রে এটি প্রযোজ্য নয়।
- এটি মূলত বিচারিক ব্যবস্থাকে দণ্ডমূলক আইনের মাধ্যমে শাস্তি দেওয়ার দায়িত্ব থেকে আলাদা করে রাখে, যা শুধুমাত্র রাষ্ট্রীয় কর্তৃপক্ষের দ্বারা পরিচালিত হতে পারে।

সুনির্দিষ্ট প্রতিকার আইনের-৭ ধারা মতে: দণ্ডমূলক আইনের ক্ষেত্রে সুনির্দিষ্ট প্রতিকার আইনের প্রয়োগ (Relief not granted to enforce penal law)-
-সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৭ ধারামতে দণ্ডমূলক আইন (Penal Laws) বলবৎ বা কার্যকর করার ক্ষেত্রে সুনির্দিষ্ট প্রতিকার আইন প্রযোজ্য নয়।

- সুনির্দিষ্ট প্রতিকার আইন-এর ৭ ধারায় বলা হয়েছে কোনো দণ্ড বা Penal কার্যকর করার জন্য সুনির্দিষ্ট প্রতিকার প্রদান করা যাবে না।
---------------------
⇒ The Specific Relief Act, 1877 Section-7. Relief not granted to enforce penal law:
Specific relief cannot be granted for the mere purpose of enforcing a penal law.
১,১৩৫.
সুনির্দিষ্ট প্রতিকার আইনের ১২ ধারা অনুসারে, নিম্নের কোনটি সুনির্দিষ্ট কাজ আদায়ের একটি যুক্তিসঙ্গত ভিত্তি?
  1. চুক্তি মৌখিক হওয়া
  2. আর্থিক ক্ষতিপূরণ যথেষ্ট নয়
  3. প্রতিপক্ষের আর্থিক অবস্থা যাচাই করা
  4. আদালতকে ভবিষ্যৎ পরিকল্পনা জানানো
সঠিক উত্তর:
আর্থিক ক্ষতিপূরণ যথেষ্ট নয়
উত্তর
সঠিক উত্তর:
আর্থিক ক্ষতিপূরণ যথেষ্ট নয়
ব্যাখ্যা

⇒ সুনির্দিষ্ট প্রতিকার আইনের ধারা ১২-এ সুনির্দিষ্টভাবে কাজ আদায়ের জন্য নিম্নলিখিত শর্তাবলি উল্লেখ করা হয়েছে:
১) আর্থিক ক্ষতিপূরণ পর্যাপ্ত নয় (ধারা ১২(গ))
২) ক্ষতির পরিমাণ নির্ণয়ের কোনো মানদণ্ড নেই (ধারা ১২(খ))
৩) ট্রাস্ট বা আমানত সংক্রান্ত কাজ (ধারা ১২(ক))
৪) ক্ষতিপূরণ পাওয়ার সম্ভাবনা নেই (ধারা ১২(ঘ))
অন্যদিকে, মৌখিক চুক্তি (ক), প্রতিপক্ষের আর্থিক অবস্থা (গ) বা ভবিষ্যৎ পরিকল্পনা (ঘ) - এই বিষয়গুলো ধারা ১২-এর শর্ত হিসেবে গণ্য নয়।

- মূল আইনের: "যখন সম্মতিভূক্ত কাজ এমন হয় যে, তা সম্পাদন না করে আর্থিক ক্ষতিপূরণের মাধ্যমে পর্যাপ্ত প্রতিকার লাভ করা যায় না" (ধারা ১২(গ))
সুতরাং, সঠিক উত্তর খ) আর্থিক ক্ষতিপূরণ যথেষ্ট নয়।

⇒ সুনির্দিষ্ট প্রতিকার আইনের ১২ ধারা- যে-সব ক্ষেত্রে সুনির্দিষ্ট কাজ সম্পাদন আদায়যোগ্য:
যদি এ অধ্যায়ে অন্যভাবে বিধিবদ্ধ না থাকে, তবে যে কোন চুক্তির সুনির্দিষ্ট কাজ সম্পাদন আদালতের ইচ্ছাধীন ক্ষমতাবলে নিম্নবর্ণিত ক্ষেত্রে আদায় করা যেতে পারে:
(ক) যখন সম্মতিভুক্ত কাজ সম্পাদন পুরোপুরি বা অংশত একটি জিম্মার অন্তর্ভুক্ত হয়;
(খ) যখন সম্মতিভূক্ত কাজ সম্পাদন না করলে কার্যত যে ক্ষতি সাধিত হবে, তার নির্ণয় করার কোন মানদণ্ডের অস্তিত্ব থাকে না;
(গ) যখন সম্মতিভূক্ত কাজ এমন হয় যে, তা সম্পাদন না করে আর্থিক ক্ষতিপূরণের মাধ্যমে পর্যাপ্ত প্রতিকার লাভ করা যায় না; অথবা
(ঘ) যখন এই সম্ভাবনা থাকে যে, সম্মতিভুক্ত কাজ সম্পাদন না করার জন্য আর্থিক ক্ষতিপূরণ পাওয়া যাবে না।

ব্যাখ্যা: যদি না এবং যতক্ষণ পর্যন্ত না বিপরীত কিছু প্রমাণিত হয়, আদালত এটা অবশ্যই ধরে নিবে যে, স্থাবর সম্পত্তি হস্তান্তরের চুক্তিভঙ্গের পর্যাপ্ত প্রতিকার আর্থিক ক্ষতিপূরণ প্রদানের মাধ্যমে সম্ভব নয় এবং অস্থাবর সম্পত্তি হস্তান্তরের চুক্তিভঙ্গের প্রতিকার তেমনভাবে করা যায়।
----------
⇒ The Specific Relief Act, 1877 - Sections-12. Cases in which specific performance enforceable:
Except as otherwise provided in this Chapter, the specific performance of any contract may in the discretion of the Court be enforced-
(a) when the act agreed to be done is in the performance, wholly or partly, of a trust;
(b) when 4[there] exists no standard for ascertaining the actual damage caused by non-performance of the act agreed to be done;
(c) when the act agreed to be done is such that pecuniary compensation for its non-performance would not afford adequate relief; or
(d) when it is probable that pecuniary compensation cannot be got for the non-performance of the act agreed to be done.

Explanation - Unless and until the contrary is proved, the Court shall presume that the breach of a contract to transfer immoveable property cannot be adequately relieved by compensation in money, and that the breach of a contract to transfer moveable property can be thus relieved.

১,১৩৬.
‘ক’, ‘গ’-এর ক্ষমতা প্রদান ছাড়াই এমন একটি সম্পত্তি ‘খ’-এর নিকট বিক্রয় করতে চুক্তিবদ্ধ হয়, যে সম্পর্কে ‘ক’ জানে যে, তা ‘গ’ এর মালিকানাধীন। ‘গ’ উক্ত চুক্তি অনুমোদন দানের ইচ্ছা পোষণ করে। তবুও-
  1. চুক্তিটি বাতিল হবে
  2. ‘খ’ কে সুনির্দিষ্ট কার্য সম্পাদন করতে বাধ্য করা যাবে
  3. 'ক' এই চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন করতে পারে না
  4. ‘খ’, ‘ক’- কে এই চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন করতে বাধ্য করতে পারে
সঠিক উত্তর:
'ক' এই চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন করতে পারে না
উত্তর
সঠিক উত্তর:
'ক' এই চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন করতে পারে না
ব্যাখ্যা
ধারা ২৫: এমন ব্যক্তির দ্বারা সম্পত্তি বিক্রির চুক্তি, যার কোনো মালিকানা নেই, বা যিনি স্বেচ্ছায় সম্পত্তি দান করেছেন-
যদি কোনো ব্যক্তি স্থাবর বা অস্থাবর সম্পত্তি বিক্রয় বা ভাড়া দেওয়ার জন্য চুক্তিবদ্ধ হন, তবে তিনি নিম্নলিখিত পরিস্থিতিতে সেই চুক্তির নির্দিষ্ট বাস্তবায়নের (specific performance) দাবি করতে পারবেন না-
(ক) যিনি জানেন যে, তার ওই সম্পত্তির উপর কোনো মালিকানা বা অধিকার নেই, তবুও তিনি সেটি বিক্রয় বা ভাড়া দেওয়ার চুক্তি করেছেন।

(খ) যিনি চুক্তির সময় বিশ্বাস করতেন যে তার বৈধ মালিকানা আছে, কিন্তু চুক্তি সম্পূর্ণ করার নির্ধারিত সময় (চুক্তি অনুযায়ী বা আদালতের নির্ধারিত সময়) আসার পর তিনি ক্রেতা বা ভাড়াটিয়াকে সন্দেহমুক্ত মালিকানা দিতে পারেন না।

(গ) যিনি চুক্তি করার আগেই ওই সম্পত্তির উপর কোনো বিনিময় ছাড়াই (without valuable consideration) সেটেলমেন্ট করেছেন, অর্থাৎ সম্পত্তি দান বা অন্যভাবে হস্তান্তর করেছেন।

উদাহরণ:
(ক) ‘ক’ অনুমতি ছাড়াই ‘গ’-এর সম্পত্তি ‘খ’-এর কাছে বিক্রি করার চুক্তি করলেন, যখন ‘ক’ জানেন যে ওই সম্পত্তি মূলত ‘গ’-এর মালিকানাধীন। এমন ক্ষেত্রে, এমনকি যদি ‘গ’ রাজি থাকেন চুক্তি নিশ্চিত করতে, তবুও ‘ক’ এই চুক্তির নির্দিষ্ট বাস্তবায়নের মামলা করতে পারবেন না।
১,১৩৭.
‘ক’ একজন মেডিকেল অ্যাডভাইজার, সে ‘খ’-এর ব্যক্তিগত তথ্য প্রকাশের হুমকি দিয়েছে। সুনির্দিষ্ট প্রতিকার আইনের অধীনে ‘খ’ কী আইনি প্রতিকার চাইতে পারে?
  1. শুধুমাত্র নৈতিক আপত্তি জানাতে পারে
  2. আর্থিক ক্ষতিপূরণ দাবি করতে পারে
  3. আদালতে নিষেধাজ্ঞার জন্য মামলা করতে পারে
  4. ‘ক’-এর বিরুদ্ধে ফৌজদারি মামলা করতে পারে
সঠিক উত্তর:
আদালতে নিষেধাজ্ঞার জন্য মামলা করতে পারে
উত্তর
সঠিক উত্তর:
আদালতে নিষেধাজ্ঞার জন্য মামলা করতে পারে
ব্যাখ্যা
→ সঠিক উত্তর: গ) আদালতে নিষেধাজ্ঞার জন্য মামলা করতে পারে।
⇒ সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৫৪ ধারার অধীনে চিরস্থায়ী নিষেধাজ্ঞা (Permanent Injunction) মঞ্জুর করা যায় যখন কোনো ব্যক্তি অন্যের আইনি অধিকার লঙ্ঘনের হুমকি দেয় বা এমন কোনো কাজ করতে চায় যা অন্যের স্বার্থের জন্য ক্ষতিকর হতে পারে এবং যেখানে আর্থিক ক্ষতিপূরণ যথেষ্ট প্রতিকার নয়।
এই ক্ষেত্রে, ‘ক’ একজন মেডিকেল অ্যাডভাইজার হিসেবে ‘খ’-এর ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা রক্ষা করার নৈতিক ও আইনগত দায়িত্ব বহন করে। কিন্তু যদি ‘ক’ এই তথ্য প্রকাশ করার হুমকি দেয়, তাহলে এটি স্পষ্টতই তার দায়িত্ব লঙ্ঘন এবং ‘খ’-এর গোপনীয়তার অধিকারের ওপর হস্তক্ষেপ।
যেহেতু আর্থিক ক্ষতিপূরণ দিয়ে ব্যক্তিগত তথ্য ফাঁস হওয়ার ক্ষতি পুষিয়ে দেওয়া সম্ভব নয়, তাই ‘খ’ আদালতে নিষেধাজ্ঞার জন্য মামলা করতে পারে, যাতে ‘ক’ তার ব্যক্তিগত তথ্য প্রকাশ করতে না পারে।

⇒ সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৫৪ ধারার বিধান: চিরস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুরের সময়:
-এই অধ্যায়ের অন্তর্ভুক্ত বা এই অধ্যায়ে বর্ণিত অন্যান্য বিধানের অধীন আবেদনকারীর স্বপক্ষে বিরাজমান বাধ্যবাধকতা, তা প্রকাশ্য হোক বা অনুমিত হোক ভঙ্গ করাকে নিরোধ করার জন্য চিরস্থায়ী ইনজাংশন মঞ্জুর করা যেতে পারে।
যেক্ষেত্রে তেমন বাধ্যবাধকতা চুক্তির ফলে উদ্ভূত হয়, সেক্ষেত্রে আদালত এই আইনের দ্বিতীয় অধ্যায়ের বিধানসমূহ ও নিয়মাবলি দ্বারা নিয়ন্ত্রিত হবেন।
যেক্ষেত্রে প্রতিবাদী বাদীর সম্পত্তির অধিকারে বা সম্ভোগে অনধিকার হস্তক্ষেপ করে বা হস্তক্ষেপের হুমকি দেয়, সেক্ষেত্রে আদালত নিম্নোক্ত ক্ষেত্রসমূহে চিরস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করতে পারেন:
(ক) যেক্ষেত্রে প্রতিবাদীর জন্য সম্পত্তির জিম্মাদার;
(খ) যেক্ষেত্রে অধিকার লঙ্ঘনের ফলে কৃত বাস্তব ক্ষতি অথবা সম্ভাব্য ক্ষতি নিরূপণের কোন মানদণ্ড নেই;
(গ) যেক্ষেত্রে অধিকার লঙ্ঘন এমন ধরনের যে, আর্থিক ক্ষতিপূরণ দ্বারা তার পর্যাপ্ত প্রতিকার করা যাবে না;
(ঘ) যেক্ষেত্রে এমন সম্ভাবনা থাকে যে, অধিকার লঙ্ঘনের জন্য আর্থিক ক্ষতিপূরণ পাওয়া যাবে না;
(ঙ) যেক্ষেত্রে বিচার বিভাগীয় কার্যধারার জটিলতা নিবারণের জন্য ইনজাংশন প্রয়োজনীয়।
ব্যাখ্যা: এই ধারার লক্ষ্য অনুযায়ী ট্রেডমার্ক সম্পত্তি মর্মে পরিগণিত হবে।

উদাহরণ:
(ঝ) 'ক', 'খ' এর মেডিকেল অ্যাডভাইজার। 'ক' টাকা দাবি করল যা 'খ' প্রদানে অস্বীকৃতি প্রকাশ করল। 'ক' তারপর রোগী হিসাবে 'খ' যে সমস্ত তথ্য তার নিকট প্রকাশ করেছে তা সাধারণ্যে প্রকাশ করার হুমকি প্রদান করল। এটি 'ক' এর কর্তব্যের বিপরীত এবং 'ক' কে তেমন কোন কাজ করা থেকে বিরত রাখার উদ্দেশ্যে নিষেধাজ্ঞা জারির জন্য 'খ' মামলা দায়ের করতে পারে।
১,১৩৮.
একজন লেখক একটি প্রকাশনা সংস্থার সাথে চুক্তি করেছিলেন তিনি একটি উপন্যাস লিখবেন। পরবর্তীতে অন্য প্রকাশনা সংস্থার জন্য তিনি উপন্যাস লিখেন। এক্ষেত্রে প্রথম চুক্তিটি-
  1. সুনির্দিষ্টভাবে কার্যকর করা যাবে
  2. সুনির্দিষ্টভাবে কার্যকর করা যাবে না
  3. আর্থিক ক্ষতিপূরণ দ্বারা প্রতিকার মঞ্জুর করা যাবে
  4. লেখককে সুনির্দিষ্টভাবে কার্যকর করতে বাধ্য করা যাবে
সঠিক উত্তর:
সুনির্দিষ্টভাবে কার্যকর করা যাবে না
উত্তর
সঠিক উত্তর:
সুনির্দিষ্টভাবে কার্যকর করা যাবে না
ব্যাখ্যা
⇒ সুনির্দিষ্ট প্রতিকার আইন, ১৮৭৭ এর ২১ ধারা মতে আটটি ক্ষেত্রে আদালত চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনে আদেশ দিবে না। যথা-
১। চুক্তি কার্যকর না করা হলে অর্থ দ্বারা ক্ষতিপূরণ সম্ভব;
২। যে-সব চুক্তির শর্ত অস্পষ্ট, জটিল ; যার ফলে চুক্তির শর্ত সমূহ নির্ণয় করা সম্ভব না এবং শর্ত সমূহ সুনির্দিষ্ট ভাবে সম্পাদন করা যায় না;
৩। যে চুক্তি তার প্রকৃতির কারণে বাতিলযোগ্য;
৪। ট্রাস্টিগণ কর্তৃক সম্পাদিত চুক্তি যা তাদের ক্ষমতা বহির্ভূত;
৫। বিশেষ উদ্দেশ্যে গঠিত কোনো কর্পোরেশন বা পাবলিক কোম্পানির চুক্তি যা তাদের ক্ষমতার অতিরিক্ত;
৬। যে চুক্তির শর্ত আদালত যুক্তিসংগত ভাবে নির্ণয় করতে পারেনা;
৭। যে চুক্তি সম্পাদন করতে গেলে শুরুর তারিখ হতে তিন বছরেরও বেশি সময় কাজ করতে হয়;
৮। যে চুক্তির বিষয়বস্তু স্বাক্ষরিত হওয়ার পূর্বেই বিলুপ্ত হয়েছে।

উল্লিখিত প্রশ্নে প্রথম চুক্তিটি সুনির্দিষ্টভাবে কার্যকর করা যাবে না। কারণ ২১ ধারায় বলা আছে ব্যক্তিগত যোগ্যতা/সংকল্পের উপর নির্ভরশীল হলে; তা আদালত চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনে আদেশ দিবে না।
১,১৩৯.
কোন ক্ষেত্রে ডিক্রিদার দায়িকের বিরুদ্ধে জারি মামলা করতে পারে না?
  1. স্বত্ব ঘোষণার ডিক্রি
  2. দখল উদ্ধারের ডিক্রি
  3. স্থায়ী নিষেধাজ্ঞার ডিক্রি
  4. বাটোয়ারার চূড়ান্ত ডিক্রি
সঠিক উত্তর:
স্বত্ব ঘোষণার ডিক্রি
উত্তর
সঠিক উত্তর:
স্বত্ব ঘোষণার ডিক্রি
ব্যাখ্যা
⇒ সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৪২ ধারায় ঘোষণামূলক মামলার বিধান রয়েছে। কোন ব্যক্তির আইনগত পরিচয় (Legal Character) কিংবা সম্পত্তিতে তার স্বত্বের অধিকার কেউ যদি অস্বীকার করে, তখন আইনগত পরিচয় বা কোন সম্পত্তির স্বত্বের অধিকারী (Person entitled to property) ব্যক্তি তার অধিকার ঘোষণা চেয়ে আদালতে যে মামলা দায়ের করে তাকে ঘোষণামূলক মামলা বা Declaratory Suit বা Suit for Declaration বলে।
 
ঘোষণামূলক মামলায় আদালত ঘোষণা মঞ্জুর করে যে ডিক্রি প্রদান করে, তাকে ঘোষণামূলক ডিক্রি বা Declaratory Decree বলে। অর্থাৎ ৪২ ধারায় আদালত যে ডিক্রি প্রদান করে,তাকে ঘোষণামূলক ডিক্রি (Declaratory Decree) বলে।

⇒ স্বত্ব ঘোষণার ক্ষেত্রে ডিক্রি জারীর মামলা করার প্রয়োজন হয় না। কারণ এই ক্ষেত্রে শুধুমাত্র ঘোষণার মাধ্যমেই ডিক্রিদার (স্বত্ব ঘোষণা প্রার্থীত ব্যক্তির) অধিকার প্রতিষ্ঠিত হয়।
যেমন 'ক' আদালতে এই মর্মে ঘোষণামূলক মোকদ্দমা দায়ের করে যে, সে 'খ' এর ছেলে। আদালত 'ক' এর পক্ষে ডিক্রি প্রদান করে। এই ক্ষেত্রে 'ক' কে ডিক্রি জারির আবেদন করার প্রয়োজন নেই। কিন্তু দখল উদ্ধার, বাটোয়ারা এবং স্থায়ী নিষেধাজ্ঞার ক্ষেত্রে ডিক্রি জারি আবেদন দায়ের করতে হয়।
১,১৪০.
Asaduzzaman Vs. Bangladesh (4 BSCD 194) মামলায় Specific Performance of Contract কে কী হিসেবে গণ্য করা হয়েছে?
  1. Moral right
  2. Personal right
  3. Administrative right
  4. Property-related right
সঠিক উত্তর:
Property-related right
উত্তর
সঠিক উত্তর:
Property-related right
ব্যাখ্যা

⇒ Asaduzzaman Vs. Bangladesh (4 BSCD 194) মামলায়, সুনির্দিষ্ট প্রতিকার আইন, ১৮৭৭ এর ধারা ১২ এর অধীনে চুক্তি সুনির্দিষ্ট কার্যসম্পাদন (Specific Performance of Contract) এর অধিকারকে সম্পত্তি সংক্রান্ত অধিকার (property-related right) হিসেবে গণ্য করা হয়েছে। আদালতের রায়ে বলা হয়েছে যে, সম্পত্তি বিক্রয়ের জন্য চুক্তির সুনির্দিষ্ট কার্যসম্পাদনের অধিকার একটি সম্পত্তি সংক্রান্ত অধিকার, যা আইনের বিপরীতে কোনো বিধান না থাকলে সুরক্ষিত হওয়া উচিত। এই অধিকার তখনই কার্যকর থাকে যখন এটি হুমকির সম্মুখীন হয় বা লঙ্ঘিত হয় এবং আদালতের মাধ্যমে এটি সুরক্ষিত করা যায়।

মামলার প্রেক্ষাপট:
- Asaduzzaman Vs. Bangladesh মামলায় বাদী (Asaduzzaman) ১৯৭১ সালের ১৪ অক্টোবর একটি চুক্তির মাধ্যমে সম্পত্তি ক্রয়ের জন্য টাকা প্রদান করেন এবং সম্পত্তির দখল গ্রহণ করেন। চুক্তি অনুসারে, বিক্রেতার এক বছরের মধ্যে বাকি টাকা গ্রহণ করে বিক্রয় দলিল সম্পাদন ও নিবন্ধন করার কথা ছিল। কিন্তু বিক্রেতা তা না করায় বাদী সুনির্দিষ্ট কার্যসম্পাদনের(Specific Performance) জন্য মামলা দায়ের করেন।
- এই মামলায় আদালত বিবেচনা করে যে, সম্পত্তির সাথে সম্পর্কিত চুক্তির সুনির্দিষ্ট কার্যসম্পাদন একটি সম্পত্তি সংক্রান্ত অধিকার হিসেবে বিবেচিত হয়।
- অর্থাৎ Asaduzzaman Vs. Bangladesh মামলায় চুক্তি সুনির্দিষ্ট কার্যসম্পাদনের অধিকারকে(Specific Performance of Contract) সম্পত্তি সংক্রান্ত অধিকার হিসেবে বিবেচনা করা হয়েছে, কারণ এটি সম্পত্তি বিক্রয়ের চুক্তির সাথে সম্পর্কিত এবং আইনত সুরক্ষিত। এই রায়টি সুনির্দিষ্ট প্রতিকার আইন, ১৮৭৭ এর ধারা ১২ এর ব্যাখ্যা এবং প্রয়োগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ।

১,১৪১.
আলম একটি জমি ক্রয় করার জন্য নুরের সাথে চুক্তি করেন। নুর জমিটি হস্তান্তর করতে ব্যর্থ হন এবং আলম আদালতে মামলা করেন। আদালত চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ দেন। এই পরিস্থিতিতে আদালত ১৯ ধারায় অতিরিক্ত কি আদেশ দিতে পারে?
  1. জমির মূল্য পুনরায় নির্ধারণ
  2. আলমকে জমির মেয়াদ বৃদ্ধি
  3. নুরকে নতুন চুক্তি করার নির্দেশ
  4. নুরকে চুক্তিভঙ্গের জন্য ক্ষতিপূরণ মঞ্জুর
সঠিক উত্তর:
নুরকে চুক্তিভঙ্গের জন্য ক্ষতিপূরণ মঞ্জুর
উত্তর
সঠিক উত্তর:
নুরকে চুক্তিভঙ্গের জন্য ক্ষতিপূরণ মঞ্জুর
ব্যাখ্যা
⇒ ধারা ১৯ অনুসারে,
আদালত চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ দিলে, এটি শুধুমাত্র চুক্তির বাস্তবায়ন নিশ্চিত করার জন্য নয়, বরং চুক্তিভঙ্গের জন্য ক্ষতিপূরণও মঞ্জুর করতে পারে। এর মানে হলো:

চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ: আদালত চুক্তি অনুযায়ী জমিটি আলমকে হস্তান্তর করার জন্য নুরকে নির্দেশ দিতে পারে।
ক্ষতিপূরণের আদেশ: যদি আদালত মনে করে যে, শুধু চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন যথেষ্ট নয় এবং আলমের ক্ষতি হয়েছে, তাহলে আদালত নুরকে চুক্তিভঙ্গের জন্য ক্ষতিপূরণ প্রদান করার নির্দেশ দিতে পারে।

বিকল্প অপশনগুলো ব্যাখ্যা:
b) জমির মূল্য পুনরায় নির্ধারণ: আদালত জমির মূল্য পুনঃনির্ধারণ করতে পারে না যদি না এটি চুক্তির শর্তগুলির অংশ হয়।
c) আলমকে জমির মেয়াদ বৃদ্ধি: জমির মেয়াদ বৃদ্ধি আদালতের এখতিয়ারের বাইরে, কারণ আদালত মূলত চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ দেয়, না যে মেয়াদ পরিবর্তন।
d) নুরকে নতুন চুক্তি করার নির্দেশ: নতুন চুক্তি করার নির্দেশ দেওয়া আদালতের সাধারণ কার্য নয়। আদালত সাধারণত চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন বা ক্ষতিপূরণ দেয়, নতুন চুক্তির নির্দেশ দেয় না।
১,১৪২.
ঘোষণামূলক মোকদ্দমার ক্ষেত্রে কোনটি বাধা?
  1. আনুষঙ্গিক প্রতিকার চাওয়া
  2. আনুষঙ্গিক প্রতিকার না চাওয়া
  3. আদালতের স্বেচ্ছাধীন ক্ষমতা
  4. ক এবং খ উভয়
সঠিক উত্তর:
আনুষঙ্গিক প্রতিকার না চাওয়া
উত্তর
সঠিক উত্তর:
আনুষঙ্গিক প্রতিকার না চাওয়া
ব্যাখ্যা
♦ঘোষণার মোকদ্দমায় যেক্ষেত্রে বাদী আনুষঙ্গিক প্রতিকার প্রার্থনা করতে সক্ষম, সেই ক্ষেত্রে আনুষঙ্গিক প্রতিকার প্রার্থনা করা বাধ্যতামূলক। কিন্তু যেক্ষেত্রে আনুষঙ্গিক প্রতিকার প্রার্থনা করার প্রয়োজন নেই, সেই ক্ষেত্রে আনুষঙ্গিক প্রতিকার ব্যতীত শুধুমাত্র ঘোষণার মোকদ্দমা রক্ষণীয়।
♦ঘোষনামূলক মোকদ্দমার ক্ষেত্রে আনুষঙ্গিক প্রতিকার না চাওয়া একটি বাধা কারণ যে ক্ষেত্রে বাদী শুধুমাত্র স্বত্বের ঘোষণা ছাড়া অন্যান্য আনুষঙ্গিক প্রতিকার প্রার্থনা করতে সক্ষম ছিল কিন্তু করেনি সেই ক্ষেত্রে আদালত কোনো ঘোষণা মঞ্জুর করবেনা।
১,১৪৩.
সুনির্দিষ্ট প্রতিকার আইনে ধারা ৫৪ এর ব্যাখ্যা অনুসারে ট্রেডমার্ককে কী হিসেবে গণ্য করা হয়?
  1. চুক্তি
  2. সেবা
  3. সম্পত্তি
  4. অধিকার
সঠিক উত্তর:
সম্পত্তি
উত্তর
সঠিক উত্তর:
সম্পত্তি
ব্যাখ্যা
⇒ সুনির্দিষ্ট প্রতিকার আইন, ১৮৭৭ এর ধারা ৫৪ এর ব্যাখ্যা (Explanation) অংশে স্পষ্টভাবে বলা হয়েছে যে "এই ধারার উদ্দেশ্যে ট্রেডমার্ককে সম্পত্তি হিসেবে গণ্য করা হবে।"
অর্থাৎ, ট্রেডমার্ককে একটি আইনি সম্পত্তি (legal property) হিসেবে বিবেচনা করে আদালত চিরস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করতে পারে।

⇒ সুনির্দিষ্ট প্রতিকার আইনে ৫৪ ধারার বিধান চিরস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুরের সময়। এই অধ্যায়ের অন্তর্ভুক্ত বা এই অধ্যায়ে বর্ণিত অন্যান্য বিধানের অধীন আবেদনকারীর স্বপক্ষে বিরাজমান বাধ্যবাধকতা, তা প্রকাশ্য হোক বা অনুমিত হোক ভঙ্গ করাকে নিরোধ করার জন্য চিরস্থায়ী ইনজাংশন মঞ্জুর করা যেতে পারে।
যেক্ষেত্রে তেমন বাধ্যবাধকতা চুক্তির ফলে উদ্ভূত হয়, সেক্ষেত্রে আদালত এই আইনের দ্বিতীয় অধ্যায়ের বিধানসমূহ ও নিয়মাবলি দ্বারা নিয়ন্ত্রিত হবেন।
যেক্ষেত্রে প্রতিবাদী বাদীর সম্পত্তির অধিকারে বা সম্ভোগে অনধিকার হস্তক্ষেপ করে বা হস্তক্ষেপের হুমকি দেয়, সেক্ষেত্রে আদালত নিম্নোক্ত ক্ষেত্রসমূহে চিরস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করতে পারেন:
(ক) যেক্ষেত্রে প্রতিবাদীর জন্য সম্পত্তির জিম্মাদার;
(খ) যেক্ষেত্রে অধিকার লঙ্ঘনের ফলে কৃত বাস্তব ক্ষতি অথবা সম্ভাব্য ক্ষতি নিরূপণের কোন মানদণ্ড নেই;
(গ) যেক্ষেত্রে অধিকার লঙ্ঘন এমন ধরনের যে, আর্থিক ক্ষতিপূরণ দ্বারা তার পর্যাপ্ত প্রতিকার করা যাবে না;
(ঘ) যেক্ষেত্রে এমন সম্ভাবনা থাকে যে, অধিকার লঙ্ঘনের জন্য আর্থিক ক্ষতিপূরণ পাওয়া যাবে না;
(ঙ) যেক্ষেত্রে বিচার বিভাগীয় কার্যধারার জটিলতা নিবারণের জন্য ইনজাংশন প্রয়োজনীয়।
ব্যাখ্যা: এই ধারার লক্ষ্য অনুযায়ী ট্রেডমার্ক সম্পত্তি মর্মে পরিগণিত হবে।
----------------------
⇒ The Specific Relief Act, 1877- Section 54 Perpetual injunctions when granted: Subject to the other provisions contained in, or referred to by, this Chapter, a perpetual injunction may be granted to prevent the breach of an obligation existing in favour of the applicant, whether expressly or by implication.
When such obligation arises from contract, the Court shall be guided by the rules and provisions contained in Chapter II of this Act.
When the defendant invades or threatens to invade the plaintiff's right to, or enjoyment of, property, the Court may grant a perpetual injunction in the following cases (namely):-
(a) where the defendant is trustee of the property for the plaintiff;
(b) where there exists no standard for ascertaining the actual damage caused, or likely to be caused, by the invasion;
(c) where the invasion is such that pecuniary compensation would not afford adequate relief;
(d) where it is probable that pecuniary compensation cannot be got for the invasion;
(e) where the injunction is necessary to prevent a multiplicity of judicial proceedings.
Explanation - For the purpose of this section a trademark is property.
১,১৪৪.
স্থাবর সম্পত্তি বিক্রয় চুক্তি সুনির্দিষ্টভাবে কার্যকরযোগ্য হওয়ার প্রথম শর্ত কোনটি?
  1. দখল হস্তান্তর আবশ্যক
  2. ক্ষতিপূরণ নির্ধারিত থাকতে হবে
  3. চুক্তিটি লিখিত ও নিবন্ধিত হতে হবে
  4. বিক্রয় মূল্য নির্ধারিত থাকতে হবে
সঠিক উত্তর:
চুক্তিটি লিখিত ও নিবন্ধিত হতে হবে
উত্তর
সঠিক উত্তর:
চুক্তিটি লিখিত ও নিবন্ধিত হতে হবে
ব্যাখ্যা

⇒ সুনির্দিষ্ট প্রতিকার আইনের ২১ক ধারার বিধান- অরেজিস্ট্রিকৃত বিক্রয় চুক্তি সুনির্দিষ্টভাবে অকার্যকরযোগ্য:
এই আইন কিংবা বিদ্যমান অন্য কোন আইন বিপরীত কোন বিধান থাকলেও কোন স্থাবর সম্পত্তি বিক্রিয় চুক্তি সুনির্দিষ্টভাবে কার্যকরযোগ্য হবে না, যদি না-
(ক) চুক্তিটি লিখিত এবং ১৯০৮ সালের নিবন্ধন আইনের অধীন নিবন্ধিত হয়, হস্তান্তর গ্রহীতা ঐ সম্পত্তির কিংবা তার কোন অংশ দখল গ্রহণ করুক বা না করুক; এবং
(খ) চুক্তিটি সুনির্দিষ্টভাবে কার্যকরী করার নিমিত্ত চুক্তির অবশিষ্ট মূল্য মোকদ্দমাটি রুজুর কালে আদালতে জমা দেয়া হয়।

১,১৪৫.
স্থাবর সম্পত্তি সংক্রান্ত বিক্রয় চুক্তি সুনির্দিষ্টভাবে কার্যকর করার শর্ত নয় কোনটি?
  1. চুক্তিটি লিখিত হতে হবে
  2. নিবন্ধন আইন এর অধীনে নিবন্ধিত হতে হবে
  3. অবশ্যই সম্পত্তির দখল গ্রহণ করতে হবে
  4. চুক্তির অবশিষ্ট মূল্য মামলা দায়ের করিবার সময় আদালতে জমা প্রদান করতে হবে
সঠিক উত্তর:
অবশ্যই সম্পত্তির দখল গ্রহণ করতে হবে
উত্তর
সঠিক উত্তর:
অবশ্যই সম্পত্তির দখল গ্রহণ করতে হবে
ব্যাখ্যা

সুনির্দিষ্ট প্রতিকার আইনের ধারা ২১ক, বিক্রয়ের জন্য অনিবন্ধিত চুক্তি সুনির্দিষ্টভাবে কার্যকর করা যায় না: এই আইন বা আপাতত বলবৎ
অন্য কোনো আইনে ভিন্নরূপ যাহা কিছুই থাকুক না কেন, স্থাবর সম্পত্তি সংক্রান্ত বিক্রয় চুক্তি সুনির্দিষ্টভাবে কার্যকর করা যাইবে না যদিনা-
(ক) চুক্তিটি লিখিত এবং নিবন্ধন আইন, ১৯০৮ এর অধীন নিবন্ধিত হয়, হস্তান্তরগ্রহীতা সম্পত্তি বা ইহার অংশ বিশেষের দখল গ্রহণ করুক বা না করুক; এবং
(খ) চুক্তির বিনিময় মূল্যের অবশিষ্ট অংশ চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের মামলা দায়ের করিবার সময় আদালতে জমা প্রদান করা হয়।
-------------------------------------
The Specific Relief Act,1877, Section-21A, Unregistered Contract for sale not specifically enforceable: Notwithstanding anything to the contrary contained in this Act or any other law for the time being in force, no contract for sale of any immovable property can be specifically enforced unless-
(a) the contract is in writing and registered under the Registration Act, 1908, whether or not the transferee has taken possession of the property or any part thereof; and
(b) the balance amount of consideration of the contract is deposited in the court at the time of filing the suit for specific performance of the contract.

১,১৪৬.
প্রতিরোধ বা নিরোধক প্রতিকারের সংজ্ঞা কত ধারায় বর্নিত হয়েছে?
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
-সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৬ ধারায় প্রতিরোধ বা নিরোধক প্রতিকারের সংজ্ঞা বর্নিত হয়েছে।
- সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৬ ধারার বিধান: নিরোধক প্রতিকার: ৫ ধারার (গ) উপধারার অধীন মঞ্জুরীকৃত ও সুনির্দিষ্ট প্রতিকারকে নিরোধক প্রতিকার বলা হয়।
----------
-The Specific Relief Act, 1877 Section 6. Preventive relief:
- Specific relief granted under clause (c) of section 5 is called preventive relief.
১,১৪৭.
আদালত সাধারণত কোন ক্ষেত্রে চুক্তি সুনির্দিষ্টভাবে আংশিক কার্যসম্পাদানের আদেশ দিতে পারে?
  1. যেখানে অসম্পাদিত অংশ চুক্তির স্বতন্ত্র অংশ
  2. যেখানে অসম্পাদিত অংশ সমগ্র চুক্তির তুলনায় ছোট
  3. যেখানে অসম্পাদিত অংশ সমগ্র চুক্তির তুলনায় বড়
  4. 'ক' ও 'খ' উভয়
সঠিক উত্তর:
'ক' ও 'খ' উভয়
উত্তর
সঠিক উত্তর:
'ক' ও 'খ' উভয়
ব্যাখ্যা
⇒ সুনির্দিষ্ট প্রতিকার আইনের ১৪ ধারার বিধান কোন চুক্তির যদি দুটো অংশ থাকে, যার মধ্যে একটা বৃহত্তর, অন্যটা ক্ষুদ্রতর এবং চুক্তিভুক্ত এক পক্ষ যদি বৃহত্তর অংশটুকু পালন করতে সমর্থ হয় এবং ক্ষুদ্রতর অংশটি অর্থের দ্বারা ক্ষতিপূরণযোগ্য হয়; তাহলে আদালত চুক্তিভুক্ত যে কোন এক পক্ষের মামলা দায়েরক্রমে বৃহত্তর অংশটি সুনির্দিষ্টিভাবে সম্পাদনের, এবং ক্ষুদ্রতর অংশটির জন্য আর্থিক ক্ষতিপূরণ প্রদানের নির্দেশ দিতে পারবেন।

⇒ সুতরাং সুনির্দিষ্ট প্রতিকার আইনের ১৪ ধারামতে কোন চুক্তির অসম্পাদিত অংশ ছোট হলে, আদালত ঐ চুক্তির সম্পাদনযোগ্য বৃহত্তর অংশের জন্য সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ এবং বাকী অংশের জন্য ক্ষতিপূরণের আদেশ দিবে।
⇒ সুনির্দিষ্ট প্রতিকার আইনের ১৫ ধারার বিধান কোন চুক্তির যদি দুটো অংশ থাকে, যার মধ্যে একটা বৃহত্তর, অন্যটা ক্ষুদ্রতর অংশ এবং চুক্তিভুক্ত এক পক্ষ যদি বৃহত্তর অংশটি পালন করতে সমর্থ না হয় কিংবা ঐ অংশটি অর্থের দ্বারা ক্ষতিপূরণযোগ্য না হয়, তাহলে ঐ পক্ষ চুক্তিটির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের ডিক্রি লাভের অধিকারী হবে না। তবে চুক্তির বৃহত্তর অংশ সম্পাদনের এবং ক্ষতিপূরণ লাভের সমস্ত অধিকার ত্যাগ করলে আদালত বিবাদীকে ক্ষুদ্রতর অংশটি সুনির্দিষ্টভাবে সম্পাদনের নির্দেশ দিতে পারবে।
⇒ সুতরাং সুনির্দিষ্ট প্রতিকার আইনের ১৫ ধারামতে কোন চুক্তির অসম্পাদিত অংশ বড় হলে, সাধারণত ঐ চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ দেয়া যায় না, তবে বাদী ক্ষতিপূরণের দাবি পরিত্যাগ করলে যতটুকু অংশ সম্পাদনযোগ্য তা সুনির্দিষ্ট সম্পাদনের আদেশ দিতে পারেন।
 
⇒ সুনির্দিষ্ট প্রতিকার আইনের ১৬ ধারার বিধান কোন চুক্তির স্বাতন্ত্র্য অংশের সুনির্দিষ্ট কাজ সম্পাদনঃ যখন চুক্তির একটি অংশের স্বাতন্ত্র্যভাবে সুনির্দিষ্টভাবে কাজ সম্পাদন করা যায় বা করা আবশ্যক হয় এবং তা একই চুক্তির এমন অন্য অংশ হতে স্বাতন্ত্র্য এবং স্বাধীনভাবে অবস্থান করে যা সুনির্দিষ্টভাবে অবস্থান করে যা সুনির্দিষ্টভাবে সম্পাদন করা যাবে না বা করা আবশ্যক নহে, তাহলে আদালত পূর্ববর্তী অংশের সুনির্দিষ্ট কাজ সম্পাদনের নির্দেশ প্রদান করতে পারেন।

⇒ সুনির্দিষ্ট প্রতিকার আইনের ১৬ ধারামতে কোন চুক্তির যদি দুটো অংশ থাকে, একটি অংশ আপনা-আপনি সুনির্দিষ্টিভাবে সম্পাদনযোগ্য এবং অপর অংশটি সুনির্দিষ্টভাবে সম্পাদনযোগ্য নয় এবং প্রথম অংশটি দ্বিতীয় অংশ থেকে ভিন্ন ও স্বাধীন (Separate and independent) হয়, তাহলে আদালত ঐ চুক্তির প্রথম অংশটি সুনির্দিষ্টিভাবে পালনের নির্দেশ দিতে পারবে।
--------------------------
⇒ Section 14 Specific performance of part of contract where part unperformed is small:  Where a party to a contract is unable to perform the whole of his part of it, but the part which must be left unperformed bears only a small proportion to the whole in value, and admits of compensation in money, the Court may, at the suit of either party, direct the specific performance of so much of the contract as can be performed, and award compensation in money for the deficiency.
 
⇒ Section 15 Specific performance of part of contract where part unperformed is large: Where a party to a contract is unable to perform the whole of his part of it, and the part which must be left unperformed forms a considerable portion of the whole, or does not admit compensation in money, he is not entitled to obtain a decree for specific performance. But the Court may, at the suit of the other party, direct the party in default to perform specifically so much of his part of the contract as he can perform, provided that the plaintiff relinquishes all claim to further performance, and all right to compensation either for the deficiency, or for the loss or damage sustained by him through the default of the defendant.
 
⇒ Section 16 Specific performance of independent part of contract.-When a part of a contract which, taken by itself, can and ought to be specifically performed, stands on a separate and independent footing from another part of the same contract which cannot or ought not to be specifically performed, the Court may direct specific performance of the former part.
১,১৪৮.
সুনির্দিষ্ট প্রতিকার আইনে কত প্রকার নিষেধাজ্ঞার উল্লেখ আছে?
  1. ২ প্রকার
  2. ৩ প্রকার
  3. ৪ প্রকার
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
৩ প্রকার
উত্তর
সঠিক উত্তর:
৩ প্রকার
ব্যাখ্যা
♦The Specific Relief Act,1877 -এ নিষেধাজ্ঞার আদেশ প্রধানত তিন প্রকারের হতে পারে, যেমন-
১. অস্থায়ী নিষেধাজ্ঞা [Temporary Injunction] -[ধারা ৫৩],
২. চিরস্থায়ী নিষেধাজ্ঞা [Perpetual Injunction] -[ধারা ৫৩],
৩. বাধ্যতামূলক নিষেধাজ্ঞা [Mandatory Injunction] [ধারা ৫৫];  বাধ্যতামূলক নিষেধাজ্ঞাকে আদেশমূলক নিষেধাজ্ঞাও বলা হয়ে থাকে।
১,১৪৯.
সুনির্দিষ্ট প্রতিকার আইন অনুসারে নিন্মোক্ত কোন ক্ষেত্রে এ আইন প্রযোজ্য নয়?
  1. চুক্তি নয় এমন কোন অঙ্গীকারের ব্যাপারে প্রতিকার প্রদান করতে
  2. সুনির্দিষ্ট প্রতিকার ব্যতীত অন্য কোন প্রতিকারের অধিকার হতে বঞ্চিত করতে
  3. দলিলসমূহের উপর রেজিস্ট্রেশন আইনের প্রয়োগকে প্রভাবিত করতে 
  4. উপরিউক্ত সকল ক্ষেত্রে
সঠিক উত্তর:
উপরিউক্ত সকল ক্ষেত্রে
উত্তর
সঠিক উত্তর:
উপরিউক্ত সকল ক্ষেত্রে
ব্যাখ্যা

সুনির্দিষ্ট প্রতিকার আইন, ধারা ৪,হেফাজত- এই আইনে সুস্পষ্টভাবে ভিন্নরূপ কোনো বিধান না থাকিলে, এই আইনের কোনো কিছুই-
(ক) চুক্তি নহে এইরূপ সম্মতি সম্পর্কে প্রতিকারের কোনো অধিকার প্রদান করিবে বলিয়া গণ্য হইবে না;
(খ) কোনো ব্যক্তিকে সুনির্দিষ্ট কার্য সম্পাদন ছাড়া কোনো প্রতিকারের অধিকার হইতে বঞ্চিত করিবে বলিয়া গণ্য হইবে না, যাহা তিনি কোনো চুক্তির অধীন লাভ করিতেন; অথবা
(গ) দলিলের উপর নিবন্ধন আইন, ১৯০৮] এর প্রয়োগকে প্রভাবিত করিবে বলিয়া গণ্য হইবে না।
---------------
Section 4,Savings . Except where it is herein otherwise expressly enacted, nothing in this Act shall be deemed-
(a) to give any right to relief in respect of any agreement which is not a contract;
(b) to deprive any person of any right to relief, other than specific performance, which he may have under any contract; or
(c) to affect the operation of the [Registration Act, 1908] on documents.

১,১৫০.
১ জুলাই, ২০০৪ তারিখে একটি রেজিস্ট্রিকৃত চুক্তির অনুকুলে সুনির্দিষ্টভাবে চুক্তি বলবতের জন্য মামলা করার ক্ষেত্রে বাদীকে আরজির সাথে জমা দেয়ার প্রয়োজন ছিল-
  1. চুক্তির অবশিষ্ট মূল্যের ২৫%
  2. চুক্তির অবশিষ্ট মূল্যের ৫০%
  3. অবশিষ্ট চুক্তি মূল্য
  4. কোন চুক্তিমূল্য দাখিল অপ্রয়োজনীয়
সঠিক উত্তর:
কোন চুক্তিমূল্য দাখিল অপ্রয়োজনীয়
উত্তর
সঠিক উত্তর:
কোন চুক্তিমূল্য দাখিল অপ্রয়োজনীয়
ব্যাখ্যা
♦The Specific Relief Act, এর ধারা ২১ক হচ্ছে অরেজিস্ট্রিকৃত বিক্রি চুক্তি সুনির্দিষ্টভাবে অকার্যকরযোগ্যঃএই আইন কিংবা বিদ্যমান অন্য কোন আইন বিপরীত কোন বিধান থাকলেও কোন স্থাবর সম্পত্তি বিক্রি চুক্তি সুনির্দিষ্টভাবে কার্যকরযোগ্য হবে না, যদি না-
(ক) চুক্তিটি লিখিত এবং ১৯০৮ সালের চুক্তি আইনের অধীন রেজিষ্ট্রেশন হয়, হস্তান্তর গ্রহীতা ঐ সম্পত্তির কিংবা উহার কোন অংশ দখল গ্রহণ করুক বা না করুক; এবং
(খ) চুক্তিটি সুনির্দিষ্টভাবে কার্যকরী করার নিমিত্ত চুক্তির অবশিষ্ট মূল্য মোকদ্দমাটি রুজুর কালে আদালতে জমা দেয়া হয়।

♦সহজ কথা- স্থাবর সম্পত্তির বিক্রয় চুক্তি সুনির্দিষ্টভাবে কার্যকর করা যাবে যদি-
i) চুক্তিটি লিখিত ও রেজিস্ট্রিকৃত হয়
ii) চুক্তির বিনিময় মূল্যের বাকি অংশ আদালতে জমা প্রদান করে।

♦The Specific Relief (Amendment)Act, 2004 ধারা 21A অনুযায়ী ২০০৫ সালের ১লা জুলাই থেকে একটি রেজিষ্ট্রিকৃত চুক্তি সুনির্দিষ্টভাবে বলবতের জন্য মামলা করার ক্ষেত্রে বাদীকে আরজির সাথে অবশিষ্ট চুক্তি মূল্য জমা দিতে হবে।

♦অর্থাৎ বিক্রয় চুক্তিটি ১ জুলাই, ২০০৫ এর সময় হতে পরবর্তী যেকোন সময়ের হলে ২১ক ধারার বিধান প্রযোজ্য হবে। ১ জুলাই ২০০৫ এর আগের বিক্রয় চুক্তির ক্ষেত্রে ২১ক এর বিধান প্রযোজ্য নয়।

 ♦যেহেতু ১ জুলাই, ২০০৪ তারিখে চুক্তিটি রেজিষ্ট্রী করা হয়েছে, সেহেতু অবশিষ্ট চুক্তিমূল্য আরজির সাথে দাখিল করার প্রয়োজন নেই।
১,১৫১.
অস্থায়ী নিষেধাজ্ঞা কোন পর্যায়ে মঞ্জুর করা যেতে পারে?
  1. মামলার প্রথম শুনানির সময়
  2. মামলার রায়ের পর্যায়ে
  3. মামলার বিচার্য বিষয় গঠনের পর্যায়ে
  4. মামলার যেকোনো পর্যায়ে
সঠিক উত্তর:
মামলার যেকোনো পর্যায়ে
উত্তর
সঠিক উত্তর:
মামলার যেকোনো পর্যায়ে
ব্যাখ্যা
⇒ সুনির্দিষ্ট প্রতিকার আইন ৫৩ ধারার বিধান:
অস্থায়ী নিষেধাজ্ঞা:
- অস্থায়ী নিষেধাজ্ঞা হচ্ছে তেমন নিরোধ যা একটি নির্দিষ্ট সময় পর্যন্ত অথবা আদালতের পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত কার্যকর থাকে। মামলার যেকোনো পর্যায়েই তা মঞ্জুর করা যায় এবং তা দেওয়ানি কার্যবিধি কর্তৃক নিয়ন্ত্রিত হয়।

চিরস্থায়ী নিষেধাজ্ঞা:
- চিরস্থায়ী নিষেধাজ্ঞা কেবল মাত্র শুনানির পর মামলার গুণাগুণের ভিত্তিতে প্রদত্ত ডিক্রি দ্বারাই মঞ্জুর করা যায়। এর মাধ্যমে প্রতিবাদীকে চিরস্থায়ীভাবে এমন একটি অধিকার প্রয়োগ হতে বা এমন একটি কাজ করা হতে বিরত থাকার নির্দেশ প্রদান করা হয়। যা বাদীর অধিকারের বিপরীত হতে পারে।
----------------
⇒ The Specific Relief Act, 1877, Section-53. Temporary injunctions, Perpetual injunctions:
- Temporary injunctions are such as are to continue until a specified time, or until the further order of the Court. They may be granted at any period of a suit, and are regulated by the Code of Civil Procedure.

- A perpetual injunction can only be granted by the decree made at the hearing and upon the merits of the suit: the defendant is thereby perpetually enjoined from the assertion of a right, or from the commission of an act, which would be contrary to the rights of the plaintiff.
১,১৫২.
স্থাবর সম্পত্তি বিক্রয় চুক্তি সুনির্দিষ্টভাবে কার্যকর করার জন্য চুক্তির অবশিষ্ট মূল্য কখন পরিশোধ করতে হয় ?
  1. মোকদ্দমা দায়েরেরে ১ বছর পূর্বে
  2. মোকদ্দমা দায়েরেরে ১ বছরের মধ্যে
  3. মোকদ্দমা দায়েরের সময়
  4. চুক্তিভঙ্গের তারিখ হতে ১ বছরের মধ্যে
সঠিক উত্তর:
মোকদ্দমা দায়েরের সময়
উত্তর
সঠিক উত্তর:
মোকদ্দমা দায়েরের সময়
ব্যাখ্যা

২১ক, বিক্রয়ের জন্য অনিবন্ধিত চুক্তি সুনির্দিষ্টভাবে কার্যকর করা যায় না: এই আইন বা আপাতত বলবৎঅন্য কোনো আইনে ভিন্নরূপ যাহা কিছুই থাকুক না কেন, স্থাবর সম্পত্তি সংক্রান্ত বিক্রয় চুক্তি সুনির্দিষ্টভাবে কার্যকর করা যাইবে না যদিনা-
(ক ) চুক্তিটি লিখিত এবং নিবন্ধন আইন, ১৯০৮ এর অধীন নিবন্ধিত হয়, হস্তান্তরগ্রহীতা সম্পত্তি বা ইহার অংশ বিশেষের দখল গ্রহণ করুক বা না করুক; এবং
(খ) চুক্তির বিনিময় মূল্যের অবশিষ্ট অংশ চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের মামলা দায়ের করিবার সময় আদালতে জমা প্রদান করা হয়।
------------------------
21A, Unregistered Contract for sale not specifically enforceable: Notwithstanding anything to the contrary contained in this Act or any other law for the time being in force, no contract for sale of any immovable property can be specifically enforced unless-
(a) the contract is in writing and registered under the Registration Act, 1908, whether or not the transferee has taken possession of the property or any part thereof; and
(b) the balance amount of consideration of the contract is deposited in the court at the time of filing the suit for specific performance of the contract.

১,১৫৩.
সুনির্দিষ্ট প্রতিকার আইনের কোন ধারায় দলিল সংশোধনের মূলনীতির বিধান আছে?
  1. ৩১
  2. ৩২
  3. ৩৩
  4. ৩৪
সঠিক উত্তর:
৩৩
উত্তর
সঠিক উত্তর:
৩৩
ব্যাখ্যা
⇒ সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৩৩ ধারায় দলিল সংশোধনের মূলনীতি সম্পর্কে বলা হয়েছে।
- এ ধারা অনুযায়ী দলিল সংশোধনের সময় আদালত নিম্নের বিষয় অনুসন্ধান করতে পারেন:
- দলিলের উদ্দেশ্য কী ছিল এবং দলিলের ফলাফল কী।
 
⇒ সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৩৩ ধারার বিধান: সংশোধনের মূলনীতিসমূহ:
- লিখিত দলিল সংশোধন করার সময় আদালত অনুসন্ধান করতে পারেন, কি অর্থ বহন করা দলিলের অভিপ্রেত ছিল এবং চুক্তির বৈধ ফলাফল সম্পর্কে অভিপ্রায় কি ছিল, কেবল মাত্র সে ব্যাপারেই অনুসন্ধান সীমিত থাকবে না।
------------------------
⇒ The Specific Relief Act, 1877- Section-33: Principles of rectification:
-In rectifying a written instrument, the Court may inquire what the instrument was intended to mean, and what were intended to be its legal consequences, and is not confined to the inquiry what the language of the instrument was intended to be.
১,১৫৪.
নিম্নের কোন চুক্তি সুনির্দিষ্টভাবে প্রতিপালনের জন্য বাধ্য করা যাবে?
  1. যে চুক্তি পালন না হলে সাধিত ক্ষতি অর্থ দ্বারা পূরণযোগ্য
  2. যখন ট্রাস্টি কোন সংশ্লিষ্ট ট্রাস্টের পরিপন্থি চুক্তি করে
  3. যখন কোন স্থাবর সম্পত্তি বিক্রির চুক্তি করা হয়
  4. যে চুক্তি বাতিলযোগ্য প্রকৃতির
সঠিক উত্তর:
যখন কোন স্থাবর সম্পত্তি বিক্রির চুক্তি করা হয়
উত্তর
সঠিক উত্তর:
যখন কোন স্থাবর সম্পত্তি বিক্রির চুক্তি করা হয়
ব্যাখ্যা
• সুনির্দিষ্ট প্রতিকার আইনের ১২ ধারা মতে নিম্নলিখিত ৪টি ক্ষেত্রে কোন চুক্তি সুনির্দিষ্টভাবে কার্যকর করা যায়। যথা-

ক) চুক্তিটি অছি বা জিম্মার অন্তর্ভুক্ত হলে।
খ) চুক্তিভঙ্গের ফলে সৃষ্ট ক্ষতি নির্ণয়ের মানদন্ড না থাকলে।
গ) চুক্তিভঙ্গের ফলে আর্থিক ক্ষতিপূরণ অপর্যাপ্ত হলে।
ঘ) চুক্তিভঙ্গের ফলে ক্ষতিপূরণ পাওয়ার সম্ভাবনা না থাকলে, চুক্তি সুনির্দিষ্টভাবে কার্যকর করা যায়।

 খ.গ, এবং ঘ অনুচ্ছেদ অনুযায়ী বলা যায়, আর্থিক ক্ষতিপূরণ পর্যাপ্ত হলে বা নির্ণয় করা গেলে বা পাওয়া গেলে, আদালত চুক্তির সুনির্দিষ্ট কার্যসম্পাদনের প্রতিকার দিবেনা বরং ক্ষতিপূরণ প্রতিকার দিবে।

সুনির্দিষ্ট প্রতিকার আইন, ১৮৭৭ এর ১২ ধারার ব্যাখ্যায় বলা হয়েছে, যদিনা এবং যতক্ষণ পর্যন্ত না ভিন্ন কিছু প্রমাণিত হয়, ততক্ষণ পর্যন্ত আদালত অবশ্যই অনুমান করবে যে, স্থাবর সম্পত্তি হস্তান্তরের চুক্তিভঙ্গের পর্যাপ্ত প্রতিকার আর্থিক ক্ষতিপূরণ প্রদানের মাধ্যমে দেওয়া সম্ভব না, এবং অস্থাবর সম্পত্তি হস্তান্তরের চুক্তিভঙ্গের প্রতিকার এভাবে করা যায়।

যদি চুক্তির বিষয়বস্তু স্থাবর সম্পত্তি যেমন জমি বিক্রয়ের চুক্তি বা জমি লিজের বা বন্ধকের চুক্তি হয়, তাহলে আদালত ধরে নিবে চুক্তি ভঙ্গের প্রতিকার পর্যাপ্ত আর্থিক ক্ষতিপূরণ প্রদানের মাধ্যমে দেওয়া সম্ভব না এবং এই ক্ষেত্রে আদালত চুক্তিটি সুনির্দিষ্ট কার্যসম্পাদনের আদেশ দিতে পারে।
১,১৫৫.
সুনির্দিষ্ট প্রতিকার আইন অনুসারে, ঘোষণামূলক ডিক্রি প্রদান করা আদালতের জন্য-
  1. নিষিদ্ধ
  2. বাধ্যতামূলক
  3. সুবিবেচনামূলক
  4. কোনটি নয়
সঠিক উত্তর:
সুবিবেচনামূলক
উত্তর
সঠিক উত্তর:
সুবিবেচনামূলক
ব্যাখ্যা
⇒ সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৪২ ধারা অনুযায়ী, ঘোষণামূলক ডিক্রি প্রদান করা আদালতের ইচ্ছাধীন বা সুবিবেচনামূলক। আদালত এই ধরনের ডিক্রি প্রদান করতে পারে বা না-ও করতে পারে, পরিস্থিতির ওপর নির্ভর করে।

⇒ সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৪২ ধারায় ঘোষণামূলক মামলার বিধান রয়েছে। কোন ব্যক্তির আইনগত পরিচয় (Legal Character) কিংবা সম্পত্তিতে তার স্বত্বের অধিকার কেউ যদি অস্বীকার করে, তখন আইনগত পরিচয় বা কোন সম্পত্তির স্বত্বের অধিকারী (Person entitled to property) ব্যক্তি তার অধিকার ঘোষণা চেয়ে আদালতে যে মামলা দায়ের করে তাকে ঘোষণামূলক মামলা বা Declaratory Suit বা Suit for Declaration বলে।
- ঘোষণামূলক মামলায় আদালত ঘোষণা মঞ্জুর করে যে ডিক্রি প্রদান করে, তাকে ঘোষণামূলক ডিক্রি বা Declaratory Decree বলে। অর্থাৎ ৪২ ধারায় আদালত যে ডিক্রি প্রদান করে,তাকে ঘোষণামূলক ডিক্রি (Declaratory Decree) বলে।

সুনির্দিষ্ট প্রতিকার আইনের ১৮৭৭, ধারা ৪২: আইনগত পরিচয় বা অধিকার ঘোষণার ক্ষেত্রে আদালতের সুবিবেচনা। এ ধরনের ঘোষণায় নিষেধাজ্ঞা:
যে কোনো ব্যক্তি যিনি কোনো আইনগত পরিচয় বা কোনো সম্পত্তির অধিকারী, তিনি কোনো ব্যক্তির বিরুদ্ধে মামলা করতে পারেন যে ব্যক্তি বা যার আগ্রহ তার সেই পরিচয় বা অধিকার অস্বীকার করছে, এবং আদালত তার ইচ্ছাধীনভাবে সেই ব্যক্তির অধিকার ঘোষণা করতে পারে, এবং বাদীকে এই মামলায় কোনো অতিরিক্ত সাহায্য চাওয়ার প্রয়োজন নেই।
যদিও, কোনো আদালত সেই ধরনের ঘোষণা করবে না যেখানে বাদী, যিনি শুধুমাত্র স্বত্বের ঘোষণা চাইতে পারছেন, আরও কোনো সাহায্য চাওয়ার ক্ষমতা থাকার পরও তা করেন না।
ব্যাখ্যা:- সম্পত্তির ট্রাস্টি একটি "ব্যক্তি যার আগ্রহ অস্বীকার করার" অধিকার রয়েছে, যখন কোন অপরিচিত ব্যক্তির বিরুদ্ধে তার অধিকার সংক্রান্ত স্বত্ব রয়েছে, এবং যদি সে ব্যক্তি বর্তমান থাকতো তবে সে একজন ট্রাস্টি হতো।

⇒ The Specific Relief Act, 1877, Section 42. Discretion of Court as to declaration of status or right. Bar to such declaration:
Any person entitled to any legal character, or to any right as to any property, may institute a suit against any person denying, or interested to deny, his title to such character or right, and the Court may in its discretion make therein a declaration that he is so entitled, and the plaintiff need not in such suit ask for any further relief:
Provided that no Court shall make any such declaration where the plaintiff, being able to seek further relief than a mere declaration of title, omits to do so.
Explanation - A trustee of property is a "person interested to deny" a title adverse to the title of some one who is not in existence, and for whom, if in existence, he would be a trustee.
১,১৫৬.
সুনির্দিষ্ট প্রতিকার আইনের কোন ধারায় নেতিবাচক চুক্তি পালনের নিষেধাজ্ঞার কথা বলা হয়েছে?
  1. ৫৪ ধারায়
  2. ৫৫ ধারায়
  3. ৫৬ ধারায়
  4. ৫৭ ধারায়
সঠিক উত্তর:
৫৭ ধারায়
উত্তর
সঠিক উত্তর:
৫৭ ধারায়
ব্যাখ্যা
⇒ সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৫৭ ধারায় নেতিবাচক চুক্তি পালনের জন্য নিষেধাজ্ঞা [ Injunction to perform negative agreement ] মঞ্জুর করতে পারে।
⇒ The Specific Relief Act, 1877 এর ৫৭ ধারার বিধান হল নেতিবাচক চুক্তি পালনের নিষেধাজ্ঞাঃ ধারা ৫৬ এর উপধারা-(চ) এর বিধান সত্ত্বেও যেক্ষেত্রে একটি সুস্পষ্টভাবে বা ইঙ্গিতবোধকভাবে কতিপয় নির্দিষ্ট কাজ করা এবং কতিপয় নির্দিষ্ট কাজ না করবার সম্মতির সমন্বয়, সেক্ষেত্রে হাঁ-সূচক চুক্তির সুনির্দিষ্ট কাজ সম্পাদনে বাধ্য করতে আদালত অসমর্থ হলেও সে পরিস্থিতি আদালতকে না সূচক কাজ সম্পাদন সম্বন্ধে নিষেধাজ্ঞা মঞ্জুর করা থেকে নিবারণ করবে না।
তবে শর্ত থাকে যে, বাদী তার যতটুকু অবশ্যপালনীয়, চুক্তির ততটুকু পালনে ব্যর্থ হয় নাই।
----------------
⇒  Section 57 Injunction to perform negative agreement:
- Notwithstanding section 56, clause (f), where a contract comprises an affirmative agreement to do a certain act, coupled with a negative agreement, express or implied, not to do a certain act, the circumstance that the Court is unable to compel specific performance of the affirmative agreement shall not preclude it from granting an injunction to perform the negative agreement: provided that the applicant has not failed to perform the contract so far as it is binding on him.
১,১৫৭.
সুনির্দিষ্ট প্রতিকার আইনের ২৯ ধারায় বাদী মোকদ্দমা দায়ের করতে বারিত হয়-
  1. চুক্তির সুনির্দিষ্ট কাজ সম্পাদনের মামলা স্থগিত হলে
  2. চুক্তির কাজ সম্পাদনের মামলা চলমান থাকলে
  3. চুক্তি সংশোধনের মামলা বাতিল হয়ে গেলে
  4. চুক্তির সুনির্দিষ্ট কাজ সম্পাদনের মামলা খারিজ হয়ে গেলে
সঠিক উত্তর:
চুক্তির সুনির্দিষ্ট কাজ সম্পাদনের মামলা খারিজ হয়ে গেলে
উত্তর
সঠিক উত্তর:
চুক্তির সুনির্দিষ্ট কাজ সম্পাদনের মামলা খারিজ হয়ে গেলে
ব্যাখ্যা
• সুনির্দিষ্ট প্রতিকার আইনের ধারা ২৯ অনুসারে,
একটি চুক্তি অথবা তার অংশের সুনির্দিষ্ট কাজ সম্পাদনের মামলা খারিজ হয়ে গেলে, তা তেমন চুক্তি বা তার অংশবিশেষ ভঙ্গ করার দায়ে ক্ষতিপূরণের জন্য বাদী কর্তৃক মামলা দায়ের করার অধিকারে প্রতিবন্ধকতা স্থাপন করবে।

Section 29- Bar of suit for breach after dismissal:
The dismissal of a suit for specific performance of a contract or part thereof shall bar the plaintiff's right to sue for compensation for the breach of such contract or part, as the case may be
১,১৫৮.
A একজন মৃত চিত্রকারের একটি চিত্র এবং একজোড়া দুষ্প্রাপ্য চীনামাটির কারুকার্যখচিত পাত্রের অধিকারী। সেগুলো B এর দখলে রয়েছে। এই জিনিসগুলো এমন বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ যে তার বাজার দর নির্ণয় করা কষ্টসাধ্য। চীনামটির পাত্র গুলো অর্পণ করার জন্য B কে বাধ্য করতে A সুনির্দিষ্ট প্রতিকার আইনের ______ধারায় মোকদ্দমা দায়ের করতে পারে।
  1. ১০ ধারায়
  2. ১১ ধারায়
  3. ৯ ধারায়
  4. ৮ ধারায়
সঠিক উত্তর:
১১ ধারায়
উত্তর
সঠিক উত্তর:
১১ ধারায়
ব্যাখ্যা
♦যেহেতু চীনামটির পাত্রগুলো হলো অস্থাবর সম্পত্তি এবং এর বাজার দর নির্ধারণ করা কষ্টসাধ্য, তাই ১১ ধারার গ অনুচ্ছেদ অনুযায়ী উক্ত চীনামাটির পাত্রগুলো A কে অর্পণ করতে A,B‌ এর বিরুদ্ধে ১১ ধারায় মামলা করতে পারে।
১,১৫৯.
সুনির্দিষ্ট প্রতিকার আইনের ধারা ১২ মোট কতটি ক্ষেত্রে চুক্তি সুনির্দিষ্টভাবে কার্যকর করার কথা বলে?
  1. ২টি
  2. ৩টি
  3. ৪টি
  4. ৫টি
সঠিক উত্তর:
৪টি
উত্তর
সঠিক উত্তর:
৪টি
ব্যাখ্যা

সুনির্দিষ্ট প্রতিকার আইনের ১২ ধারা মতে, নিম্নলিখিত ৪টি ক্ষেত্রে কোন চুক্তি সুনির্দিষ্টভাবে কার্যকর করা যায়: যথা-

ক) চুক্তিটি অছি বা জিম্মার অন্তর্ভুক্ত হলে (when the act agreed to be done is in the performance, wholly or partly, of a trust);
খ) চুক্তিভঙ্গের ফলে সৃষ্ট ক্ষতি নির্ণয়ের মানদন্ড না থাকলে (when there exists no standard for ascertaining the actual damage caused by non-performance of the act agreed to be done);
গ) চুক্তিভঙ্গের ফলে আর্থিক ক্ষতিপূরণ অপর্যাপ্ত হলে (when the act agreed to be done is such that pecuniary compensation for its non-performance would not afford adequate relief); এবং
ঘ) চুক্তিভঙ্গের ফলে ক্ষতিপূরণ পাওয়ার সম্ভাবনা না থাকলে (when it is probable that pecuniary compensation cannot be got for the non-performance of the act agreed to be done)- চুক্তি সুনির্দিষ্টভাবে কার্যকর করা যায়।

১,১৬০.
কে দলিল সংশোধনের মোকদ্দমা দায়ের করতে পারে?
  1. যে কোনো ব্যক্তি
  2. কেবল আদালত
  3. শুধু দলিল প্রণয়নকারী পক্ষ
  4. দলিল প্রণয়নকারী পক্ষ বা স্বার্থ-সংশ্লিষ্ট প্রতিনিধি
সঠিক উত্তর:
দলিল প্রণয়নকারী পক্ষ বা স্বার্থ-সংশ্লিষ্ট প্রতিনিধি
উত্তর
সঠিক উত্তর:
দলিল প্রণয়নকারী পক্ষ বা স্বার্থ-সংশ্লিষ্ট প্রতিনিধি
ব্যাখ্যা
• সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৩১ ধারা-
যখন দলিল সংশোধন করা যেতে পারে যখন প্রতারণার মাধ্যমে বা পক্ষগণের পারস্পরিক ভুলের জন্য কোন লিখিত চুক্তি বা অন্য কোন লিখিত দলিল প্রকৃত অর্থে তাদের উদ্দেশ্য প্রকাশ করে না, তখন যেকোন পক্ষ অথবা তাদের স্বার্থ- সংশ্লিষ্ট প্রতিনিধি দলিলটি সংশোধিত করে নেওয়ার জন্য মামলা দায়ের করতে পারে; এবং আদালত যদি এটি সুস্পষ্টভাবে প্রমাণিত দেখতে পান যে, দলিল প্রণয়নের সময় প্রতারণা অথবা ভুল করা হয়েছে এবং তা কার্যকর করবার ক্ষেত্রে পক্ষগণের প্রকৃত উদ্দেশ্য নিরূপণ করতে সক্ষম হয়, তাহলে আদালত তার ইচ্ছাধীন ক্ষমতাবলে যতদূর পর্যন্ত তৃতীয় ব্যক্তি কর্তৃক সরল বিশ্বাসে এবং মূল্যের বিনিময়ে অর্জিত অধিকারে হস্তক্ষেপ না করেই করা যায়, ততদূর পর্যন্ত দলিল সংশোধন করতে পারেন - যাতে দলিলের এই উদ্দেশ্য ব্যক্ত করতে সক্ষম হয়।

Section 31- When instrument may be rectified:
When, through fraud or a mutual mistake of the parties, a contract or other instrument in writing does not truly express their intention, either party, or his representative in interest, may institute a suit to have the instrument rectified; and if the Court find it clearly proved that there has been fraud or mistake in framing the instrument, and ascertain the real intention of the parties in executing the same, the Court may in its discretion rectify the instrument so as to express that intention, so far as this can be done without prejudice to rights acquired by third persons in good faith and for value.
১,১৬১.
সুনির্দিষ্ট প্রতিকার আইনের ২৯ ধারানুযায়ী চুক্তির সুনির্দিষ্ট প্রতিপালনের মামলা খারিজ হলে বাদী অবশ্যই বারিত হবে -
  1. ঘোষণামূলক মামলা করতে
  2. ক্ষতিপূরণের মামলা করতে
  3. চিরস্থায়ী নিষেধাজ্ঞার দলিল সংশোধন
  4. আদেশমূলক নিষেধাজ্ঞার মামলা করতে
সঠিক উত্তর:
ক্ষতিপূরণের মামলা করতে
উত্তর
সঠিক উত্তর:
ক্ষতিপূরণের মামলা করতে
ব্যাখ্যা
♦“খারিজের পর চুক্তি ভঙ্গের মোকদ্দমা দায়েরে প্রতিবন্ধকতা' শিরোনামে The Specific Relief Act, 1877 -এর ২৯ ধারায় চুক্তির সুনির্দিষ্ট প্রতিপালনের/বলবৎকরণের মোকদ্দমা খারিজ হয়ে গেলে, সে চুক্তির বিষয়ে ক্ষতিপূরণের জন্য পুনরায় মোকদ্দমা দায়ের করা যাবে না তা স্পষ্ট করে বলা আছে।

♦এ ধারার সারমর্ম হলো: যখন বাদী চুক্তির সুনির্দিষ্ট কর্ম সম্পাদনের মোকদ্দমা [ধারা ১৯ অনুযায়ী] দায়ের করেছিল, তখন ক্ষতিপূরণের আবেদন না করে থাকলে সে ক্ষেত্রে/তার অংশের সুনির্দিষ্ট কার্য সম্পাদনের মোকদ্দমা খারিজ হয়ে গেলে উক্ত চুক্তি/চুক্তির অংশবিশেষ ভঙ্গ করার জন্য পরবর্তী সময়ে পুনরায় ক্ষতিপূরণের মোকদ্দমা দায়ের/রুজু করতে পারবে না। [২৯ ধারা] অর্থাৎ- চুক্তির সুনির্দিষ্ট প্রতিপালনের মামলা খারিজ হলে বাদী ঘোষণামূলক মামলা করতে পারবে না।

♦ধারা-২৯ এর বিধান খারিজের পর চুক্তিভঙ্গের মামলা দায়েরে প্রতিবন্ধকতাঃ—একটি চুক্তি অথবা তার অংশের সুনির্দিষ্ট কাজ সম্পাদনের মামলা খারিজ হয়ে গেলে তা তেমন চুক্তি বা তার অংশবিশেষ ভঙ্গ করার দায়ে ক্ষতিপূরণের জন্য বাদী কর্তৃক মামলা দায়ের করার অধিকারে প্রতিবন্ধকতা স্থাপন করবে।
১,১৬২.
"Trustee" শব্দটি কোন ধরনের ব্যক্তিকে অন্তর্ভুক্ত করে?
  1. শুধু ব্যক্তিগত সম্পর্কিত ব্যক্তি
  2. শুধুমাত্র ব্যবসায়িক সম্পর্কিত ব্যক্তি
  3. আস্থাভাজন বা বিশ্বাসভাজন চরিত্র ধারণকারী ব্যক্তি
  4. শুধুমাত্র ধর্মীয় প্রতিষ্ঠান সম্পর্কিত ব্যক্তি
সঠিক উত্তর:
আস্থাভাজন বা বিশ্বাসভাজন চরিত্র ধারণকারী ব্যক্তি
উত্তর
সঠিক উত্তর:
আস্থাভাজন বা বিশ্বাসভাজন চরিত্র ধারণকারী ব্যক্তি
ব্যাখ্যা
সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৩ ধারায়-

"ট্রাস্টি" শব্দটি প্রত্যেক ব্যক্তিকে বুঝায় যারা স্পষ্টভাবে, গ্রহণযোগ্যতার ভিত্তিতে বা কাঠামোগতভাবে আস্থাভাজন বা বিশ্বাসভাজন চরিত্র বহন করে।
"trustee" includes every person holding, expressly, by implication, or constructively, a fiduciary character.
১,১৬৩.
সুনির্দিষ্ট প্রতিকার আইনের ২৭ক ধারা অনুসারে স্থাবর সম্পত্তির লিজ চুক্তির জন্য নিম্নের কোনটি আবশ্যক?
  1. চুক্তিটি মৌখিক হতে হবে
  2. চুক্তিটি গেজেটে প্রকাশিত হতে হবে
  3. চুক্তিটি নোটারি পাবলিক দ্বারা সত্যায়িত হতে হবে
  4. চুক্তিটি লিখিত এবং পক্ষদ্বয়ের স্বাক্ষরিত হতে হবে
সঠিক উত্তর:
চুক্তিটি লিখিত এবং পক্ষদ্বয়ের স্বাক্ষরিত হতে হবে
উত্তর
সঠিক উত্তর:
চুক্তিটি লিখিত এবং পক্ষদ্বয়ের স্বাক্ষরিত হতে হবে
ব্যাখ্যা

⇒ সুনির্দিষ্ট প্রতিকার আইনের ২৭ক ধারা অনুসারে স্থাবর সম্পত্তির লিজ চুক্তির জন্য নিম্নলিখিত শর্তাবলী পূরণ করা আবশ্যক: 
প্রধান শর্ত:
- লিখিত চুক্তি: চুক্তিটি অবশ্যই লিখিত আকারে হতে হবে।
- স্বাক্ষরিত: চুক্তিটি পক্ষদ্বয় বা তাদের আইনানুগ প্রতিনিধি দ্বারা স্বাক্ষরিত হতে হবে।

⇒ সুনির্দিষ্ট প্রতিকার আইনের ২৭ক ধারা বিধান স্থাবর সম্পত্তির লিজের চুক্তির অংশবিশেষের জন্য সুনির্দিষ্ট প্রতিকার প্রদান:
এই অধ্যায়ের বিধানাবলির অধীনে, যদি স্থাবর সম্পত্তি লিজ দেয়ার একটি চুক্তি লিখিতভাবে পক্ষদ্বয় বা তাদের প্রতিনিধির স্বাক্ষরিত হয়, তবে যদিও চুক্তিটি নিবন্ধিত হওয়ার প্রয়োজন আছে কিন্তু নিবন্ধিত না হয়, তবুও আদেশ দ্বারা বাস্তবায়নের জন্য একপক্ষ অন্যপক্ষের বিরুদ্ধে মামলা করতে পারে যদি, -
(ক) যদি লিজদাতা বাস্তবায়নের দাবি করে, তিনি চুক্তির আংশিক বাস্তবায়নে সম্পত্তির দখল লিজ গ্রহীতাকে হস্তান্তর করেছেন; এবং
(খ) যদি লিজগ্রহীতা বাস্তবায়নের দাবি করে, তিনি চুক্তির আংশিক বাস্তবায়নে সম্পত্তির দখল নিয়েছেন, অথবা ইতোমধ্যে দখলে থেকে চুক্তির আংশিক বাস্তবায়নে দখল বজায় রেখেছেন এবং চুক্তির পরিপূরকে কোনও কাজ করেছেন।

তবে এই ধারার কিছুই এমন হস্তান্তরিতের অধিকারে প্রভাব ফেলবে না যে প্রতিফলস্বরূপ হস্তান্তর গ্রহণ করে এবং যার চুক্তি বা তার আংশিক বাস্তবায়নের কোনও সংবাদ নেই।
এই ধারা ১লা এপ্রিল, ১৯৩০ এর পরে সম্পাদিত ভাড়ার চুক্তিগুলির ক্ষেত্রে প্রযোজ্য।
--------------
⇒ The Specific Relief Act, 1877- Section 27A- Specific performance in case of part performance of contract to lease:
Subject to the provisions of this Chapter, where a contract to lease immoveable property is made in writing signed by the parties thereto or on their behalf, either party may, notwithstanding that the contract, though required to be registered, has not been registered, sue the other for specific performance of the contract if,-
(a) where specific performance is claimed by the lessor, he has delivered possession of the property to the lessee in part performance of the contract; and

(b) where specific performance is claimed by the lessee, he has, in part performance of the contract, taken possession of the property, or, being already in possession, continues in possession in part performance of the contract, and has done some act in furtherance of the contract:
Provided that nothing in this section shall affect the rights of a transferee for consideration who has no notice of the contract or of the part performance thereof.
This section applies to contracts to lease executed after the first day of April, 1930.

১,১৬৪.
সুনির্দিষ্ট প্রতিকার আইনের কোন ধারায় প্রতিকারের পথে ব্যক্তিগত প্রতিবন্ধকতার কথা বলা হয়েছে?
  1. ধারা ২১
  2. ধারা ২২
  3. ধারা ২৩
  4. ধারা ২৪
সঠিক উত্তর:
ধারা ২৪
উত্তর
সঠিক উত্তর:
ধারা ২৪
ব্যাখ্যা

⇒ সুনির্দিষ্ট প্রতিকার আইনের ২৪ ধারার বিধান: প্রতিকারের পথে ব্যক্তিগত প্রতিবন্ধকতা:
চুক্তির সুনির্দিষ্ট কাজ সম্পাদন এমন ব্যক্তির পক্ষে করা যায় না-
(ক) যে চুক্তি ভঙ্গের জন্য ক্ষতিপূরণ আদায় করতে পারবে না;
(খ) যে নিজে চুক্তির কোন প্রয়োজনীয় শর্ত ভঙ্গ করে বা শর্ত পালন করতে অসমর্থ হয় এবং যার ফলে তার নিজের অংশেরই কাজ সম্পাদন বাকী থাকে;
(গ) যে ইতোমধ্যে তার প্রতিকার বেছে নিয়েছে এবং কথিত চুক্তি ভঙ্গের জন্য ক্ষতিপূরণ পেয়েছে; বা
(ঘ) যে চুক্তি আগেই অবগত ছিল যে, তার বিষয়বস্তু (যদিও তা কোন মূল্যবান পণভিত্তিক নয়) বিলিবন্দোবস্ত করা হয়েছিল এবং তখন তা কার্যকরী ছিল।

১,১৬৫.
সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৪২ ধারার বিধান কী?
  1. Declaratory Suit
  2. Rescission for mistake
  3. Mandatory injunctions
  4. Principles of rectification
সঠিক উত্তর:
Declaratory Suit
উত্তর
সঠিক উত্তর:
Declaratory Suit
ব্যাখ্যা
⇒ সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৪২ ধারায় বলা হয়েছে, যেখানে বাদী শুধু স্বত্বের ঘোষণা [Mere Declaration of Title ] ছাড়া আরও প্রতিকার [further relief] দাবি করতে পারতো, কিন্তু তা করা হতে বিরত থাকে, সেখানে আদালত তেমন ঘোষণা দিবে না।
অর্থাৎ সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৪২ ধারার বিধান 'Declaratory Suit'
 
⇒ সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৪২ ধারার বিধান: মর্যাদা কিংবা অধিকার ঘোষণা সম্পর্কে আদালতের সুবিবেচনামূলক ক্ষমতা:
আইনানুগ পরিচয় অথবা কোন সম্পত্তির স্বত্বের অধিকারী কোন ব্যক্তি এমন যেকোন ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করতে পারে যে, তেমন মর্যাদা বা অধিকারের ব্যাপারে তার স্বত্ব অস্বীকৃতি জ্ঞাপণ করেছে বা অস্বীকৃতি জ্ঞাপণ করতে আগ্রহ প্রকাশ করেছে; এবং আদালত তার ইচ্ছাধীন ক্ষমতাবলে ঘোষণা করতে পারেন যে, তার তেমন অধিকার রয়েছে এবং তেমন মামলায় আরও কোন প্রতিকার দাবি করা বাদীর জন্য আবশ্যক নয়।
 
- এরূপ ঘোষণার পথে প্রতিবদ্ধকতা: শর্ত থাকে যে, যেখানে দাবি কেবলমাত্র স্বত্বের ঘোষণা ব্যতীত আরও প্রতিকার দাবি করতে সমর্থ, কিন্তু তা করা হতে বিরত থাকে, সেখানে আদালত তেমন ঘোষণা প্রদান করবেন না।
 
ব্যাখ্যা: একটি সম্পত্তির জিম্মাদার এমন একটি স্বত্ব "অস্বীকার করিতে আগ্রহী ব্যক্তি”, যে জীবিত নয় এমন এক ব্যক্তির স্বত্বের প্রতিকূল এবং যদি সে বেঁচে থাকত, তবে সে তার জন্য একজন জিম্মাদার হত।
-----------------
⇒ SR Act:- Section-42. Discretion of Court as to declaration of status or right. Bar to such declaration:
-Any person entitled to any legal character, or to any right as to any property, may institute a suit against any person denying, or interested to deny, his title to such character or right, and the Court may in its discretion make therein a declaration that he is so entitled, and the plaintiff need not in such suit ask for any further relief:
Provided that no Court shall make any such declaration where the plaintiff, being able to seek further relief than a mere declaration of title, omits to do so.
Explanation:- A trustee of property is a "person interested to deny" a title adverse to the title of some one who is not in existence, and for whom, if in existence, he would be a trustee.
Illustrations:
(a) A is lawfully in possession of certain land. The inhabitants of a neighboring village claim a right of way across the land. A may sue for a declaration that they are not entitled to the right so claimed.
১,১৬৬.
চিরস্থায়ী নিষেধাজ্ঞা সম্পর্কিত বিধান সুনির্দিষ্ট প্রতিকার আইনের কোন ধারায় রয়েছে?
  1. ধারা ৪২
  2. ধারা ৪৪
  3. ধারা ৫৪
  4. ধারা ৫৫
সঠিক উত্তর:
ধারা ৫৪
উত্তর
সঠিক উত্তর:
ধারা ৫৪
ব্যাখ্যা
⇒ চিরস্থায়ী নিষেধাজ্ঞা সম্পর্কিত বিধান সুনির্দিষ্ট প্রতিকার আইনের ধারা ৫৪-এ রয়েছে।
- ধারা ৫৪ অনুযায়ী, আদালত চিরস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করতে পারেন যখন আবেদনকারীর বিরুদ্ধে কোনো বাধ্যবাধকতা (চুক্তির কারণে বা অন্য কোনো কারণে) ভঙ্গ করার হুমকি থাকে এবং সেই বাধ্যবাধকতার প্রতিকার শুধুমাত্র আর্থিক ক্ষতিপূরণ দ্বারা সম্ভব নয় বা তা যথেষ্ট হবে না। এই নিষেধাজ্ঞা সাধারণত কোনো সম্পত্তির অধিকারের লঙ্ঘন প্রতিরোধ করার জন্য প্রয়োগ করা হয়, যেমন জমির দখল বা ব্যবহারের ক্ষেত্রে।

⇒ সুনির্দিষ্ট প্রতিকার আইনে ৫৪ ধারার বিধান চিরস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুরের সময়। এই অধ্যায়ের অন্তর্ভুক্ত বা এই অধ্যায়ে বর্ণিত অন্যান্য বিধানের অধীন আবেদনকারীর স্বপক্ষে বিরাজমান বাধ্যবাধকতা, তা প্রকাশ্য হোক বা অনুমিত হোক ভঙ্গ করাকে নিরোধ করার জন্য চিরস্থায়ী ইনজাংশন মঞ্জুর করা যেতে পারে।
যেক্ষেত্রে তেমন বাধ্যবাধকতা চুক্তির ফলে উদ্ভূত হয়, সেক্ষেত্রে আদালত এই আইনের দ্বিতীয় অধ্যায়ের বিধানসমূহ ও নিয়মাবলি দ্বারা নিয়ন্ত্রিত হবেন।
যেক্ষেত্রে প্রতিবাদী বাদীর সম্পত্তির অধিকারে বা সম্ভোগে অনধিকার হস্তক্ষেপ করে বা হস্তক্ষেপের হুমকি দেয়, সেক্ষেত্রে আদালত নিম্নোক্ত ক্ষেত্রসমূহে চিরস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করতে পারেন:
(ক) যেক্ষেত্রে প্রতিবাদীর জন্য সম্পত্তির জিম্মাদার;
(খ) যেক্ষেত্রে অধিকার লঙ্ঘনের ফলে কৃত বাস্তব ক্ষতি অথবা সম্ভাব্য ক্ষতি নিরূপণের কোন মানদণ্ড নেই;
(গ) যেক্ষেত্রে অধিকার লঙ্ঘন এমন ধরনের যে, আর্থিক ক্ষতিপূরণ দ্বারা তার পর্যাপ্ত প্রতিকার করা যাবে না;
(ঘ) যেক্ষেত্রে এমন সম্ভাবনা থাকে যে, অধিকার লঙ্ঘনের জন্য আর্থিক ক্ষতিপূরণ পাওয়া যাবে না;
(ঙ) যেক্ষেত্রে বিচার বিভাগীয় কার্যধারার জটিলতা নিবারণের জন্য ইনজাংশন প্রয়োজনীয়।
ব্যাখ্যা: এই ধারার লক্ষ্য অনুযায়ী ট্রেডমার্ক সম্পত্তি মর্মে পরিগণিত হবে।
-----------
⇒ The Specific Relief Act, 1877- Section 54 Perpetual injunctions when granted: Subject to the other provisions contained in, or referred to by, this Chapter, a perpetual injunction may be granted to prevent the breach of an obligation existing in favour of the applicant, whether expressly or by implication.
When such obligation arises from contract, the Court shall be guided by the rules and provisions contained in Chapter II of this Act.
When the defendant invades or threatens to invade the plaintiff's right to, or enjoyment of, property, the Court may grant a perpetual injunction in the following cases (namely):-
(a) where the defendant is trustee of the property for the plaintiff;
(b) where there exists no standard for ascertaining the actual damage caused, or likely to be caused, by the invasion;
(c) where the invasion is such that pecuniary compensation would not afford adequate relief;
(d) where it is probable that pecuniary compensation cannot be got for the invasion;
(e) where the injunction is necessary to prevent a multiplicity of judicial proceedings.
Explanation - For the purpose of this section a trademark is property.
১,১৬৭.
সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৪১ ধারার বিধান অনুযায়ী, আদালত কোন সময় ক্ষতিপূরণের আদায়ের নির্দেশ দিতে পারে?
  1. দলিল তৈরির সময়
  2. চুক্তি স্বাক্ষর করার সময়
  3. দলিল বিলুপ্তির রায় প্রদানের সময়
  4. চুক্তি বাতিল করার সময়
সঠিক উত্তর:
দলিল বিলুপ্তির রায় প্রদানের সময়
উত্তর
সঠিক উত্তর:
দলিল বিলুপ্তির রায় প্রদানের সময়
ব্যাখ্যা
সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৪১ ধারা: যে পক্ষের জন্য দলিল বিলুপ্ত করা হয়েছে, সে পক্ষের নিকট হতে ক্ষতিপূরণ আদায়ের ক্ষমতা:
দলিল বিলুপ্তির রায় প্রদানের সময় আদালত যে পক্ষকে তদ্রুপ প্রতিকার মঞ্জুর করেছেন, সেপক্ষের তরফ হতে অন্য পক্ষকে ন্যায়বিচারের প্রয়োজনীয়তা মোতাবেক ক্ষতিপূরণ প্রদানের নির্দেশ দিতে পারেন।

Section 41- Power to require party for whom instrument is cancelled to make compensation:
On adjudging the cancellation of an instrument, the Court may require the party to whom such relief is granted to make any compensation to the other which justice may require.
১,১৬৮.
নিম্নলিখিত কোন ক্ষেত্রে আদালত দলিল সংশোধনের আদেশ দিবে না?
  1. দলিলের পক্ষসমূহের প্রতারণার কারণে
  2.  পক্ষসমূহের পারষ্পারিক ভুলের কারণে
  3. দলিল সম্পাদনের প্রকৃত উদ্দেশ্য নিরূপণের জন্য
  4. সৎ বিশ্বাসে এবং মূল্যের বিনিময়ে অর্জিত তৃতীয় পক্ষের অধিকার ক্ষুন্ন করার জন্য
সঠিক উত্তর:
সৎ বিশ্বাসে এবং মূল্যের বিনিময়ে অর্জিত তৃতীয় পক্ষের অধিকার ক্ষুন্ন করার জন্য
উত্তর
সঠিক উত্তর:
সৎ বিশ্বাসে এবং মূল্যের বিনিময়ে অর্জিত তৃতীয় পক্ষের অধিকার ক্ষুন্ন করার জন্য
ব্যাখ্যা

সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৩১ ধারা- যখন দলিল সংশোধন করা যেতে পারে যখন প্রতারণার মাধ্যমে বা পক্ষগণের পারস্পরিক ভুলের জন্য কোন লিখিত চুক্তি বা অন্য কোন লিখিত দলিল প্রকৃত অর্থে তাদের উদ্দেশ্য প্রকাশ করে না, তখন যেকোন পক্ষ অথবা তাদের স্বার্থ- সংশ্লিষ্ট প্রতিনিধি দলিলটি সংশোধিত করে নেওয়ার জন্য মামলা দায়ের করতে পারে;
এবং আদালত যদি এটি সুস্পষ্টভাবে প্রমাণিত দেখতে পান যে, দলিল প্রণয়নের সময় প্রতারণা অথবা ভুল করা হয়েছে এবং তা কার্যকর করবার ক্ষেত্রে পক্ষগণের প্রকৃত উদ্দেশ্য নিরূপণ করতে সক্ষম হয়, তাহলে আদালত তার ইচ্ছাধীন ক্ষমতাবলে যতদূর পর্যন্ত তৃতীয় ব্যক্তি কর্তৃক সরল বিশ্বাসে এবং মূল্যের বিনিময়ে অর্জিত অধিকারে হস্তক্ষেপ না করেই করা যায়, ততদূর পর্যন্ত দলিল সংশোধন করতে পারেন - যাতে দলিলের এই উদ্দেশ্য ব্যক্ত করতে সক্ষম হয়।
---------------
Section 31- When instrument may be rectified:
When, through fraud or a mutual mistake of the parties, a contract or other instrument in writing does not truly express their intention, either party, or his representative in interest, may institute a suit to have the instrument rectified; and if the Court find it clearly proved that there has been fraud or mistake in framing the instrument, and ascertain the real intention of the parties in executing the same, the Court may in its discretion rectify the instrument so as to express that intention, so far as this can be done without prejudice to rights acquired by third persons in good faith and for value.

১,১৬৯.
উকিল হিসাবে 'ক' এর নিয়োজিত থাকার সময় তার মক্কেল 'খ' এর কতিপয় দলিল তার হস্তগত হয়। 'ক' উক্ত দলিল সমূহ প্রকাশ অথবা তার বিষয়বস্তু একজন আগন্তুকের নিকট প্রকাশ করে দেবার হুমকি প্রদান করে। 'ক' কে তেমন কোন কাজ করা তে বিরত রাখবার উদ্দেশ্যে 'খ' সুনির্দিষ্ট প্রতিকার আইনের কত ধারায় মামলা দায়ের করতে পারে?
  1. ৫৩
  2. ৫৪
  3. ৫৫
  4. ৫৬
সঠিক উত্তর:
৫৪
উত্তর
সঠিক উত্তর:
৫৪
ব্যাখ্যা
⇒ সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৫৪ ধারার বিধান: চিরস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুরের সময়:
-এই অধ্যায়ের অন্তর্ভুক্ত বা এই অধ্যায়ে বর্ণিত অন্যান্য বিধানের অধীন আবেদনকারীর স্বপক্ষে বিরাজমান বাধ্যবাধকতা, তা প্রকাশ্য হোক বা অনুমিত হোক ভঙ্গ করাকে নিরোধ করার জন্য চিরস্থায়ী ইনজাংশন মঞ্জুর করা যেতে পারে।
যেক্ষেত্রে তেমন বাধ্যবাধকতা চুক্তির ফলে উদ্ভূত হয়, সেক্ষেত্রে আদালত এই আইনের দ্বিতীয় অধ্যায়ের বিধানসমূহ ও নিয়মাবলি দ্বারা নিয়ন্ত্রিত হবেন।
 
যেক্ষেত্রে প্রতিবাদী বাদীর সম্পত্তির অধিকারে বা সম্ভোগে অনধিকার হস্তক্ষেপ করে বা হস্তক্ষেপের হুমকি দেয়, সেক্ষেত্রে আদালত নিম্নোক্ত ক্ষেত্রসমূহে চিরস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করতে পারেন:
(ক) যেক্ষেত্রে প্রতিবাদীর জন্য সম্পত্তির জিম্মাদার;
(খ) যেক্ষেত্রে অধিকার লঙ্ঘনের ফলে কৃত বাস্তব ক্ষতি অথবা সম্ভাব্য ক্ষতি নিরূপণের কোন মানদণ্ড নেই;
(গ) যেক্ষেত্রে অধিকার লঙ্ঘন এমন ধরনের যে, আর্থিক ক্ষতিপূরণ দ্বারা তার পর্যাপ্ত প্রতিকার করা যাবে না;
(ঘ) যেক্ষেত্রে এমন সম্ভাবনা থাকে যে, অধিকার লঙ্ঘনের জন্য আর্থিক ক্ষতিপূরণ পাওয়া যাবে না;
(ঙ) যেক্ষেত্রে বিচার বিভাগীয় কার্যধারার জটিলতা নিবারণের জন্য ইনজাংশন প্রয়োজনীয়।
 
ব্যাখ্যা: এই ধারার লক্ষ্য অনুযায়ী ট্রেডমার্ক সম্পত্তি মর্মে পরিগণিত হবে।

উদাহরণ: 
(ক) 'ক', 'খ' কে নির্দিষ্ট জমি ভাড়া প্রদান করে এবং 'খ' সেখান থেকে বালি বা নুড়িপাথর খনন বা উত্তোলন না করবার জন্য চুক্তিবদ্ধ হয়। 'খ' কে চুক্তি লঙ্ঘনমূলক খনন কাজ থেকে বিরত রাখবার উদ্দেশ্যে নিষেধাজ্ঞা জারির জন্য 'ক' মামলা দায়ের করতে পারে।

(খ) একজন জিম্মাদার জিম্মা ভঙ্গের হুমকি প্রদান করে। তার সহ-জিম্মাদার যদি থেকে থাকে, অবশ্যই এবং উপকার লাভকারী মালিক চুক্তিভঙ্গ নিরোধের লক্ষ্যে নিষেধাজ্ঞা জারির জন্য মামলা দায়ের করতে পারে।

(ঘ) একটি অগ্নি এবং জীবন বীমা কোম্পানির পরিচালকবৃন্দ নৌ-বিমা করার ব্যাপারে উদ্যোগ গ্রহণ করেন। তাদেরকে তা হতে বিরত রাখবার লক্ষ্যে ইনজাংশন জারির জন্য যেকোনো অংশীদারই মামলা দায়ের করতে পারেন।

(ঙ) একজন কার্যনির্বাহী 'ক' অসদাচরণ বা দেউলিয়া অবস্থার মাধ্যমে মৃত ব্যক্তির সম্পত্তিকে বিপদাপন্ন করে তুলেছে। আদালত তাকে তার আয় পাওয়া থেকে নিবৃত্ত রাখবার জন্য ইনজাংশন মঞ্জুর করতে পারেন।
 
(চ) 'খ' এর জিম্মাদার 'ক' জিম্মা সম্পত্তির একটি ক্ষুদ্র অংশের অযৌক্তিক বিক্রয়ের উদ্যোগ গ্রহণ করেছে। 'খ' বিক্রয় থেকে বিরত রাখার লক্ষ্যে নিষেধাজ্ঞা জারির জন্য মামলা রুজু করতে পারে, যদিও আর্থিক ক্ষতিপূরণ তার পর্যাপ্ত প্রতিকার বিধান করে।
 
(ছ) 'ক', 'খ' ও তার সন্তানগণের নামে একটি সম্পত্তি নামজারি করে। 'ক' তারপর উক্ত সম্পত্তি 'গ' এর নিকট বিক্রয় করতে চুক্তিবদ্ধ হয়। বিক্রয় হতে বিরত থাকবার লক্ষ্যে নিষেধাজ্ঞা জারির জন্য 'খ' বা তার যেকোনো সন্তান মামলা দায়ের করতে পারে।
 
(জ) উকিল হিসাবে 'ক' এর নিয়োজিত থাকার সময় তার মক্কেল 'খ' এর কতিপয় দলিল তার হস্তগত হয়। 'ক' উক্ত দলিল সমূহ সাধারণ্যে প্রকাশ অথবা তার বিষয়বস্তু একজন আগন্তুকের নিকট প্রকাশ করে দেবার হুমকি প্রদান করে। 'ক' কে তেমন কোন কাজ করা তে বিরত রাখবার উদ্দেশ্যে নিষেধাজ্ঞা জারির জন্য 'খ' মামলা দায়ের করতে পারে।
 
(ঝ) 'ক', 'খ' এর মেডিকেল অ্যাডভাইজার। 'ক' টাকা দাবি করল যা 'খ' প্রদানে অস্বীকৃতি প্রকাশ করল। 'ক' তারপর রোগী হিসাবে 'খ' যে সমস্ত তথ্য তার নিকট প্রকাশ করেছে তা সাধারণ্যে প্রকাশ করার হুমকি প্রদান করল। এটি 'ক' এর কর্তব্যের বিপরীত এবং 'ক' কে তেমন কোন কাজ করা থেকে বিরত রাখার উদ্দেশ্যে নিষেধাজ্ঞা জারির জন্য 'খ' মামলা দায়ের করতে পারে।
 
(ঞ) দু'টি সংলগ্ন বাড়ির মালিক 'ক', 'খ' এর নিকট বাড়ি ভাড়া প্রদান করে এবং পরবর্তী সময়ে 'গ' এর নিকট অপর বাড়িটি ভাড়া প্রদান করে। অতঃপর 'ক' ও 'গ', 'গ'-কে ভাড়া প্রদান করা বাড়ির পরিবর্তন আরম্ভ করল, যা 'খ' কে ভাড়া প্রদান করা বাড়ির স্বাচ্ছন্দ্যমূলক উপভোগকে বিঘ্নিত করবে। তাদেরকে তেমন কাজ করা থেকে বিরত রাখার উদ্দেশ্যে নিষেধাজ্ঞা জারির জন্য 'খ' মামলা দায়ের করতে পারে।
১,১৭০.
কোন প্রতিকারটি সুনির্দিষ্ট প্রতিকার আইনের আওতায় পড়ে না?
  1. নিষেধাজ্ঞা
  2. চুক্তি বাস্তবায়ন
  3. স্বত্ব ঘোষনা
  4. আর্থিক ক্ষতিপূরন
সঠিক উত্তর:
আর্থিক ক্ষতিপূরন
উত্তর
সঠিক উত্তর:
আর্থিক ক্ষতিপূরন
ব্যাখ্যা
• সুনির্দিষ্ট প্রতিকার আইন, ১৮৭৭-এর ১২ ধারায় চুক্তি বাস্তবায়ন, ৪২ ধারায় স্বত্ব ঘোষনা, ৫৪ ধারায় নিষেধাজ্ঞা হলো সুনির্দিষ্ট প্রতিকার, এই আইনের কোথাও আর্থিক ক্ষতিপূরন দেওয়ার মাধ্যমে প্রতিকার দেওয়ার বিষয়ে বলা হয় নাই।
• তাই ঘ -ই  সঠিক উত্তর।
১,১৭১.
সুনির্দিষ্ট প্রতিকার আইনে উল্লিখিত প্রতিকার কোন শ্রেণির মামলার সাথে সম্পর্কিত?
  1. দেওয়ানি মামলা
  2. ফৌজদারি মামলা
  3. প্রশাসনিক মামলা
  4. শ্রম আদালতের মামলা
সঠিক উত্তর:
দেওয়ানি মামলা
উত্তর
সঠিক উত্তর:
দেওয়ানি মামলা
ব্যাখ্যা

⇒ সুনির্দিষ্ট প্রতিকার আইন (Specific Relief Act) এমন একটি আইন যা মূলত দেওয়ানি মামলাগুলির ক্ষেত্রে বিশেষ প্রতিকার বা সাহায্য প্রদান করে। এর মাধ্যমে আদালত একটি নির্দিষ্ট শাস্তির পরিবর্তে, ব্যক্তির অধিকার বা দাবির সঠিক বাস্তবায়ন নিশ্চিত করার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করতে পারে। "সুনির্দিষ্ট প্রতিকার" বলতে এমন প্রতিকার বোঝানো হয় যা শুধুমাত্র সঠিক এবং নির্দিষ্ট বিষয়াদি নিয়ে বিচার করা হয়, যেমন সম্পত্তি ফিরিয়ে দেওয়া, বিশেষ পারফরমেন্সের আদেশ, বা কোনও চুক্তির কার্যকরী বাস্তবায়ন।
- এটি মূলত আর্থিক ক্ষতিপূরণ নয়, বরং এমন প্রতিকার যা কিছু নির্দিষ্ট দাবি বা অধিকার সংশ্লিষ্ট ব্যক্তিকে তার সঠিক অবস্থানে ফিরিয়ে দেয়। এর মধ্যে থাকে:
→ নির্দিষ্ট পারফরমেন্স
→ চুক্তির বাস্তবায়ন
→ কোনো সম্পত্তি বা প্রপার্টি ফেরত নেওয়া
→ অবৈধ দখল থেকে অবমুক্তি ইত্যাদি
অর্থাৎ, এটি দেওয়ানি মামলার প্রতিকার, যা সাধারাণত একটি ন্যায্যতা বা সঠিক অবস্থানে ফিরিয়ে আনতে সহায়তা করে।

প্রস্তাবনা:
যেহেতু কিছু নির্দিষ্ট ধরনের দেওয়ানি মামলায় সুনির্দিষ্ট প্রতিকার সম্পর্কিত আইন নির্ধারণ এবং সংশোধন করা অত্যন্ত প্রয়োজনীয়; তাই এটি নিম্নরূপ প্রবর্তিত হলো:-
--------
Preamble:
WHEREAS it is expedient to define and amend the law relating to certain kinds of specific relief obtainable in civil suits; It is hereby enacted as follows:

১,১৭২.
আংশিক দলিল বাতিল সম্পর্কিত বিধান সুনির্দিষ্ট প্রতিকার আইনের কত ধারায়?
  1. সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৩৯ ধারায়
  2. সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৪০ ধারায়
  3. সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৪১ ধারায়
  4. সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৩১ ধারায়
সঠিক উত্তর:
সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৪০ ধারায়
উত্তর
সঠিক উত্তর:
সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৪০ ধারায়
ব্যাখ্যা
⇒ সুনির্দিষ্ট প্রতিকার আইনের  ৪০ ধারার বিধান যে সকল দলিল আংশিকভাবে বিলুপ্তযোগ্য: যেখানে দলিল বিভিন্ন অধিকার বা বিভিন্ন বাধ্যবাধকতার সাক্ষ্য হয়, সেখানে আদালত যথাযথ মামলায় আংশিকভাবে তা বিলুপ্তযোগ্য এবং অবশিষ্টাংশকে বহাল রাখতে পারেন।

⇒ উদাহরণঃ
'ক', 'খ' এর নামে একটি হুণ্ডি প্রণয়ন করল, উহা পৃষ্ঠাঙ্কনের মাধ্যমে 'গ' কে প্রদান করল, যার দ্বারা পৃষ্ঠাঙ্কনের ফলে তা 'ঘ' কে প্রদত্ত হয়েছে মর্মে প্রতীয়মান হয়, 'ঘ' আবার পৃষ্ঠাঙ্কনের মাধ্যমে তা 'ঙ' কে প্রদান করেছে। 'গ'-এর পৃষ্ঠাঙ্কন জাল ছিল। 'গ' হুণ্ডিকে অন্যান্য ব্যাপারে বহাল রেখে উক্ত পৃষ্ঠাঙ্কনের বিলুপ্তি পাবার অধিকারী।

⇒ Section 40 What instruments may be partially cancelled: Where an instrument is evidence of different rights or different obligations, the Court may, in a proper case, cancel it in part and allow it to stand for the residue. 

Illustration 
A draws a bill on B, who endorses it to C, by whom it appears to be endorsed to D, who endorses it to E. C's endorsement is forged. C is entitled to have such endorsement cancelled, leaving the bill to stand in other respects.