• 550.62.10.250 ঠিকানাটি ভুল, কারণ এর প্রথম ভাগ '550' সংখ্যাটি 255 এর চেয়ে বড়। তাই এটি একটি সঠিক IP অ্যাড্রেসের উদাহরণ নয়।
- একটি সঠিক IPv4 (ইন্টারনেট প্রোটোকল সংস্করণ 4) অ্যাড্রেস চারটি ভাগে বিভক্ত থাকে, যেখানে প্রতিটি ভাগকে 'অক্টেট' বলা হয়।
- প্রতিটি অক্টেটে 0 থেকে 255 এর মধ্যে যেকোনো সংখ্যা থাকতে পারে।
• আইপি (IP) এড্রেস:
- ইন্টারনেটে যুক্ত প্রত্যেকটি কম্পিউটারের একটি আইডেন্টিটি থাকে যা আইপি এড্রেস নামে পরিচিত। আইপি হল এক ধরনের নেটওয়ার্ক প্রটোকল। বিশ্বের প্রতিটি মানুষকে আলাদা করার জন্য যেমন নাম আছে, ইন্টারনেটে তেমনি প্রত্যেকটি কম্পিউটারকে আলাদা করে সনাক্ত করতে আইপি এড্রেস ব্যবহৃত হয়।
- আইপি এড্রেস মূলত চারটি অংশে বিভক্ত এবং প্রতিটি অংশ ডট (.) চিহ্ন দ্বারা আলাদাভাবে বিভক্ত। এক একটি ভাগকে বলা হয় অকটেট (Octet)। তবে একটি আইপি এড্রেসকে প্রকাশ করার তিনটি পদ্ধতি আছে। যথা-
১। ডটেড ডেসিমেল নোটেশন,
২। হেক্সাডেসিম্যাল নোটেশন,
৩। বাইনারি নোটেশন।
• IPv4 (Internet Protocol Version 4):
- চারটি অংশের সমন্বয়ে গঠিত আইপি অ্যাড্রেস IPv4 (IP ভার্সন 4) নামে পরিচিত।
- IPv4 এই অ্যাড্রেস হলো 4 × 8 বা 32 বিটের। যার 232 বা 4294967296 সংখ্যক নেটওয়ার্কযুক্ত কম্পিউটার বা ডিভাইসকে সনাক্ত করা যায়।
- সাধারণত "ডট-ডেসিমেল" ফরম্যাটে প্রকাশ করা হয়, যেমন: (192.168.1.1)।
- অ্যাড্রেসটি চারটি সংখ্যার সেট নিয়ে গঠিত, যাকে বলা হয় অক্টেট (octet), এবং এগুলি ডট দ্বারা বিভক্ত থাকে। প্রতিটি অক্টেটে 0 থেকে 255 পর্যন্ত যেকোনো সংখ্যা থাকতে পারে।
• IPv6:
- আইপি অ্যাড্রেসের নতুন ভার্সন হলো IPv6; যার সাহায্যে 2128 সংখ্যা ডিভাইসকে সনাক্ত করা যায় এবং যা 128 বিটের অ্যাড্রেস।
- এটি হেক্সাডেসিমেল সংখ্যা ব্যবহার করে, যা আটটি গ্রুপে বিভক্ত থাকে এবং কোলন দ্বারা পৃথক করা হয়, যেমন: (2001:0db8:85a3:0000:0000:8a2e:0370:7334)।
অন্যান্য অপশন:
- 2001:0db8:85a3:0000:0000:8a2e:0370:7334: এটি একটি সঠিক IPv6 অ্যাড্রসের উদাহরণ।
- 192.168.1.1 - এটি একটি সঠিক IPv4 অ্যাড্রেস যা সাধারণত স্থানীয় নেটওয়ার্কে ব্যবহৃত হয়।
- 127.0.0.1 - এটি একটি সঠিক IPv4 অ্যাড্রেস যা 'লোকালহোস্ট' বা 'লুপব্যাক' অ্যাড্রেস হিসেবে পরিচিত।
উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ দ্বাদশ শ্রেণি।