[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]জাতীয় সামাজিক নিরাপত্তা কর্মসূচি:- সামাজিক নিরাপত্তা হচ্ছে এমন একটি ব্যবস্থা, যা বিভিন্ন কর্মসূচি এবং আইনগত উদ্যোগের মাধ্যমে সমাজের মানুষের মধ্যে পরস্পর সহাবস্থান এবং সম্পৃক্তির একটি সুষম পরিবেশ তৈরি করে।
- এর উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন ধরনের প্রাকৃতিক ও সামাজিক-অর্থনৈতিক দুর্যোগের ফলে মানুষের মধ্যে সংঘটিত অনাকাঙ্ক্ষিত অবস্থা মোকাবেলা, বিভিন্ন আইনি সহায়তা এবং অসুস্থতা, বয়স্ক, শারীরিক অসুবিধা, দারিদ্র্য, বেকারত্ব, শিল্পদুর্ঘটনা ইত্যাদির ক্ষেত্রেও মানুষের অধিকার প্রতিষ্ঠায় প্রয়োজনীয় সহায়তা করা।
উল্লেখ্য,
- ২০২৩-২৪ অর্থবছরের বাজেটে সামাজিক নিরাপত্তায় মোট ১ লাখ ২৬ হাজার ২৭২ কোটি টাকা বরাদ্দ রয়েছে।
- এটি মোট বাজেটের ১৬.৫৮ শতাংশ এবং মোট জিডিপির ২.৫২ শতাংশ।
অন্যদিকে -
- বর্তমানে দারিদ্র্যের হার ১৮.৭ শতাংশ।
- সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় ৩৪ শতাংশ (মোট জনসংখ্যার শতাংশ হিসেবে সুবিধাভোগী আওতাভুক্তির পরিমাণ ৩২ থেকে ৩৪ শতাংশ)।
উৎস: i) সমাজকল্যাণ মন্ত্রণালয় ওয়েবসাইট।
ii) ২৩ মার্চ, ২০২৪, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড।