বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

কম্পিউটারের ইতিহাস

মোট প্রশ্ন৫৭২এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

কম্পিউটারের ইতিহাস

PrepBank · পাতা / · ২০১৩০০ / ৫৭২

২০১.
নিচের কোনটি চতুর্থ প্রজন্মের কম্পিউটার?
  1. ক) IBM3033
  2. খ) IBM360
  3. গ) IBM370
  4. ঘ) সবগুলো
ব্যাখ্যা
প্রথম প্রজন্মের কম্পিউটারের উদাহরণ : ENIAC, UNIVAC, EDSAC, EDVAC, IBM 650, IBM 704, Mark I, Mark IV
দ্বিতীয় প্রজন্মের কম্পিউটারের উদাহরণ: IBM 1401, IBM 1620, CDC 1604, RCA 301
তৃতীয় প্রজন্মের কম্পিউটারের উদাহরণ: PDP 8, IBM 360, IBM 370, ICL 2900, PDP II
চতুর্থ প্রজন্মের কম্পিউটারের উদাহরণ: IBM 3033, IBM 4341, TRS 40

সূত্র: মৌলিক কম্পিউটার শিক্ষা, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
২০২.
নিচের কোনটিতে প্রথম বাইনারি সিস্টেম ব্যবহার হয়?
  1. ক) Differential Engine
  2. খ) Analytical Engine
  3. গ) ENIAC
  4. ঘ) UNIVAC
ব্যাখ্যা
Analytical Engine আবিষ্কার করেন Charles Babbage। এটি ছিল সম্পূর্ণ অটোমেটিক এবং সব ধরনের গাণিতিক কাজে সক্ষম। এটি প্রােগ্রাম সংরক্ষণ করতে পারতাে এবং Instruction মেনে চলতে পারতাে। এটিতেই প্রথম 0 এবং 1 বাইনারি সিস্টেম ব্যবহার করা হয়।
Charles Babbage এর সহকর্মী এবং বিখ্যাত কবি Lord Byron এর মেয়ে Lady Ada Augasta Byron এই বাইনারি ইনস্ট্রাকশন এর সূচনা করেন। তাকেই পৃথিবীর প্রথম প্রােগ্রামার এবং প্রােগ্রামের জনক বলা হয়।
সুত্রঃ কম্পিউটার ও তথ্য প্রযুক্তি প্রথম পত্র, নবম দশম শ্রেণি।
২০৩.
বিশ্বের প্রথম Electronic Computer হিসেবে কোনটি পরিচিত?
  1. ENIAC
  2. UNIVAC
  3. EDSAC
  4. Atanasoff–Berry Computer (ABC)
ব্যাখ্যা

◉ ENIAC (Electronic Numerical Integrator and Computer) হলো প্রথম ইলেক্ট্রনিক কম্পিউটার, যা 1946 সালে তৈরি করা হয়। ENIAC মূলত গাণিতিক গণনা এবং সামরিক উদ্দেশ্যে ব্যবহৃত হতো।

ENIAC:
- ENIAC-এর পূর্ণরূপ হলো Electronic Numerical Integrator And Computer.
- ১৯৪৬ সালে ড. জন মউসলি এবং তার ছাত্র প্রেসপার একার্ট যৌথভাবে ENIAC (Electronic Numerical Integrator And Calculator) নামক কম্পিউটারটি তৈরি করেছিলেন।
- ENIAC ছিল প্রথম প্রজন্মের ডিজিটাল কম্পিউটার।
- ENIAC কম্পিউটারের প্রোগ্রামের জন্য তারযুক্ত প্লাগবোর্ড ব্যবহার করা হতো।

অন্যান্য অপশনসমূহ, 
UNIVAC: এটি প্রথম বাণিজ্যিক কম্পিউটার, যা 1951 সালে তৈরি করা হয়।
EDSAC: প্রথম stored-program electronic computer.
ABC: এটি Atanasoff-Berry Computer, যা 1942 সালে তৈরি করা হয়, কিন্তু এটি সম্পূর্ণরূপে ইলেক্ট্রনিক কম্পিউটার হিসেবে বিবেচিত হয় না।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

২০৪.
প্রথম এনালগ কম্পিউটার আবিষ্কার করেন-
  1. ক) চালর্স ব্যাবেজ
  2. খ) হাওয়ার্ড এইকেন
  3. গ) জন ভন নিউম্যান
  4. ঘ) প্রেসপার একার্ট
ব্যাখ্যা
ব্রিটিশ গণিতবিদ চালর্স ব্যাবেজ প্রথম কম্পিউটার তৈরির ধারণা দেন বলে তাঁকে কম্পিউটারের জনক বলা হয়। তিনি ১৮৩০ সালে প্রথম এনালগ কম্পিউটার আবিষ্কার করেন।
- এরপর হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ‘হাউয়ার্ড একিন একটি ম্যাকানিক্যাল কম্পিউটার তৈরি করেন।
- পরবর্তীতে ডিজিটাল কম্পিউটার আবিস্কৃত হয় যা ম্যাকানিক্যাল কম্পিউটারের থেকে ২০০ গুণ গতিসম্পন্ন।
[উৎসঃ কম্পিউটার ও তথ্য প্রযুক্তি- ১, এসএসসি ও দাখিল (ভোকেশনাল, ২০২১ সংস্করণ)]
২০৫.
বিশ্বগ্রাম (Global Village)- প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় উপাদান নয় কোনটি?
  1. ক) কানেকটিভিটি
  2. খ) মানুষের সক্ষমতা
  3. গ) রাজনৈতিক প্রভাব
  4. ঘ) ডাটা
ব্যাখ্যা
বিশ্বগ্রাম প্রতিষ্ঠার জন্য প্রধান উপাদান গুলো হচ্ছে - হার্ডওয়্যার, সফটওয়্যার, কানেকটিভিটি, ডাটা, মানুষের সক্ষমতা।
উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (একাদশ-দ্বাদশ শ্রেণী)--প্রকৌশলী মুজিবুর রহমান
২০৬.
http প্রথম ব্যবহৃত হয় কখন?
  1. ক) ১৯৬৯
  2. খ) ১৯৭১
  3. গ) ১৯৮০
  4. ঘ) ১৯৮৯
ব্যাখ্যা
• হাইপারটেক্সট ট্রান্সফার প্রটোকল (http):
- ইন্টারনেটের বিকাশকালে ১৯৮৯ সালে একজন ব্রিটিশ কম্পিউটার বিজ্ঞানী হাইপারটেক্সট ট্রান্সফার প্রটোকল (http) ব্যবহার করে তথ্য ব্যবস্থাপনার প্রস্তাব করেন এবং তা বাস্তবায়ন করেন।
- সেই থেকে স্যার টিমোথি জন ‘টিম বার্নার্স-লি (Tim Berners Lee ) (জন্ম জুন ৮, ১৯৫৫) ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের (www) জনক হিসেবে পরিচিত।
- নেটওয়ার্ক প্রযুক্তির বিকাশের ফলে বিশ্বের নানান দেশের মধ্যে ইন্টারনেট বিস্তৃত হয়।
- ইন্টারনেটকে কেন্দ্র করে একটি শক্তিশালী অর্থনৈতিক ব্যবস্থা গড়ে ওঠে এবং বিকশিত হয় বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন সফটওয়্যার।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, নবম-দশম শ্রেণি (বোর্ড বই)। 
২০৭.
মাইক্রোকম্পিউটারের জনক কে?
  1. জন বারডিন
  2. এডওয়ার্ড রবার্ট
  3. প্রেসপার একার্ট
  4. উইলিয়াম শেকলে
ব্যাখ্যা
♦ মাইক্রোকম্পিউটারের ইতিহাস: 
- ১৯৭৫ সালে MITS (Micro Instrumentation and Telemetry Systems) কোম্পানির প্রতিষ্ঠাতা প্রকৌশলী হেনরি এডওয়ার্ড রবার্টস ইন্টেলের মাইক্রোপ্রসেসর ভিত্তিক Altair-880 মাইক্রোকম্পিউটার তৈরি করেন।
-  এতে ইন্টেলের ৮০৮০ মাইক্রোপ্রসেসর ও ২৫৬ কিলোবাইট মেমোরি ব্যবহৃত হয়েছে।
- এটি হলো প্রথম মাইক্রোপ্রসেসর ভিত্তিক কম্পিউটার বা মাইক্রোকম্পিউটার।
-  সেজন্য হেনরি এডওয়ার্ড রবার্টসকে মাইক্রো কম্পিউটারের জনক বলা হয়।

উৎস: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি-১ ,এস এসসি ও দাখিল, ভোকেশনাল।
২০৮.
ডেবিট কার্ড প্রদান করে-
  1. ক) এনবিআর
  2. খ) স্টক এক্সচেঞ্জ
  3. গ) ব্যাংক
  4. ঘ) দূতাবাস
ব্যাখ্যা
ডেবিট কার্ড এমন একধরনের কার্ড যার দ্বারা ইলেকট্রনিক ব্যাংকিং এর মাধ্যমে গ্রাহক তার ব্যাংকে সঞ্চিত অর্থ যেকোনো সময় এটিএম বুথ হতে ওঠাতে পারেন। যেমন- বাংলাদেশের প্রচলিত এটিএম কার্ড গুলো মূলত ডেবিট কার্ড। ডেবিট কার্ড প্রদান করে ব্যাংক।
২০৯.
জন মউসলি এবং প্রেসপার একার্ট যৌথভাবে কোন কম্পিউটারটি তৈরি করেছিলেন?
  1. EDSAC
  2. ENIAC
  3. ABC
  4. UNIVAC
ব্যাখ্যা
• ENIAC:
- ENIAC এর পূর্ণরূপ Electronic Numerical Integrator And Calculator.
- ১৯৪৬ সালে ড. জন মউসলি এবং তার ছাত্র প্রেসপার একার্ট যৌথভাবে ENIAC নামক কম্পিউটারটি তৈরি করেছিলেন।
- ENIAC ছিল প্রথম প্রজন্মের ডিজিটাল কম্পিউটার।
- ENIAC কম্পিউটারের প্রোগ্রামের জন্য তারযুক্ত প্লাগবোর্ড ব্যবহার করা হতো।

- EDSAC কম্পিউটার হলো প্রথম সংরক্ষিত প্রোগ্রামবিশিষ্ট ইলেকট্রনিক কম্পিউটার।
- অধ্যাপক ড. জন ভিনসেন্ট অ্যাটানসাফ এবং তার ছাত্র ক্লিফ ১৯৩৯ সালে যৌথভাবে ভ্যাকুয়াম টিউব ব্যবহার একটি ইলেকট্রনিক গণনাকারী যন্ত্র আবিষ্কার করেন। তাদের নামানুসারে যন্ত্রটির নামকরণ করা হয় এবিসি (ABC - Atanasof Barry Computer)।
- UNIVAC হলো সর্বপ্রথম বাণিজ্যিক ভিত্তিতে তৈরি ইলেকট্রনিক কম্পিউটার।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২১০.
Mark IV কোন প্রজন্মের কম্পিউটার?
  1. ক) ১ম প্রজন্ম
  2. খ) ২য় প্রজন্ম
  3. গ) ৩য় প্রজন্ম
  4. ঘ) ৪র্থ প্রজন্ম
ব্যাখ্যা
• প্রথম প্রজন্ম কম্পিউটার:
- ১৯৪২ থেকে ১৯৫৯ সাল পর্যন্ত সময়কালকে কম্পিউটারের প্রথম প্রজন্ম বলে ধরা হয়।
- এ প্রজন্মের কম্পিউটারের সার্কিটে ভ্যাকুয়াম টিউব ব্যবহার করা হতো।
- অসংখ্য ডায়োড, ট্রায়োড, ভালভ, রেজিস্টার, ক্যাপাসিটর ইত্যাদি দিয়ে তৈরি হতো বলে প্রথম প্রজন্মের কম্পিউটার ছিল আকৃতিতে বড় এবং স্বল্প গতিসম্পন্ন।
- আকৃতিতে বড় থাকার কারণে সহজে বহনযোগ্য ছিল না।
- প্রথম প্রজন্মের কম্পিউটারে পাঞ্চ কার্ডের মাধ্যমে ইনপুট দেওয়ার ব্যবস্থা ছিল। 
- এ প্রজন্মের কম্পিউটারে প্রোগ্রামের জন্য মেশিন ও অ্যাসেম্বলি ভাষা ব্যবহার করা হতো।
- UNIVAC, ENIAC, EDSAC, IBM 650, IBM 704, Mark I, Mark IV ইত্যাদি প্রথম প্রজন্মের কম্পিউটারের উদাহরণ। 

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২১১.
IBM-370 কোন প্রজন্মের কম্পিউটার?
  1. ১ম প্রজন্ম
  2. ২য় প্রজন্ম
  3. ৩য় প্রজন্ম
  4. ৪র্থ প্রজন্ম
ব্যাখ্যা
• তৃতীয় প্রজন্ম (Third Generation,1965-1971):
- ১৯৬৫ সাল হতে ১৯৭১ সাল পর্যন্ত আবিষ্কৃত কম্পিউটারকে তৃতীয় প্রজন্মের কম্পিউটার হিসাবে ধরা হয়।
- একীভূত বর্তনী (Integrated Circuit), অর্ধপরিবাহী স্মৃতি, উন্নত কার্যকারিতা, নির্ভরশীলতা এই প্রজন্মের কম্পিউটারের প্রধান বৈশিষ্ট্য।
- একীভূত বর্তনীতে অনেক ট্রানজিস্ট্রর, অর্ধপরিবাহী ডায়োড এবং অন্যান্য ইলেকট্রনিক যন্ত্রাংশ থাকে। 
- কম্পিউটারের আকার আরও ছোট হয়, দাম কমে, কাজের ক্ষমতা বৃদ্ধি পায় এবং বিদ্যুৎ খরচ কমে যায়।
- এই প্রজন্মের কম্পিউটারের অন্যান্য বৈশিষ্ট্যগুলো হচ্ছে- অধিক সংখ্যক ইনপুট ও আউটপুট ডিভাইস সংযোজন, অধিক প্রক্রিয়াকরণ ক্ষমতা, সুর ও শব্দ সৃষ্টির ক্ষমতা, তারের সাহায্যে দূরবর্তী কোন কম্পিউটারের সাথে তথ্য আদান প্রদান ক্ষমতা ইত্যাদি।
- এই সময়ে মিনি কম্পিউটারের উদ্ভব ঘটে। এই প্রজন্মে উচ্চতর ভাষার প্রচলন এবং নির্বাহী পদ্ধতির উন্নয়ন ঘটে।
- IBM 360, IBM 370, GE 600 ইত্যাদি তৃতীয় প্রজন্মের কম্পিউটার।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২১২.
নিচের কোনটির আবিষ্কারের সাথে নরম্যান জোসেফ ও বারনার্ড সিলভার জড়িত?
  1. QR Code
  2. Barcode
  3. RFID
  4. Mouse
ব্যাখ্যা
বারকোড হল তথ্য সংগ্রহের একটি ভিজুয়াল পদ্ধতি যা মেশিনযোগে সম্পন্ন হয়ে থাকে। এটি সাধারণত এর ধারণকারী জিনিস সম্পর্কে বিভিন্ন তথ্য প্রদান করে ।
- নরম্যান জোসেফ ও বারনার্ড সিলভার বারকোড আবিষ্কার করেন।

-  এটি ১৯৫১ সালে যুক্তরাষ্ট্রে পেটেন্ট করা হয়।
- বারকোড রিডার এক ধরনের আলো নির্গমন করে যা বস্তুর পৃষ্ঠের বিশেষ সংকেত পড়তে পারে ।

উৎস: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি নবম দশম শ্রেণি (ভোকেশনাল)
২১৩.
বিদ্যুৎ দ্বারা চালিত প্রথম মেশিন হচ্ছে -
  1. ক) হলিরিথ মেশিন
  2. খ) অ্যাবাকাস
  3. গ) ডিফারেন্স ইঞ্জিন
  4. ঘ) এনালিটিক্যাল ইঞ্জিন
ব্যাখ্যা
হলিরিথ মেশিন
- বিদ্যুৎ দ্বারা চালিত প্রথম মেশিন হচ্ছে হলিরিথ মেশিন (HOLLERITH MACHINE)।
- ১৮৮৯ সালে এটি আবিষ্কার করেন HERMAN HOLLERITH.
- এটিতে একটি মেশিন ডাটা রেকর্ডিং করতো এবং অন্য মেশিন রেকর্ড করা ডাটা ক্যালকুলেশন করতো।
- এই মেশিনে নাম্বার এবং টেক্সট উভয়ই পড়তে পারতো।
- এটিতেই প্রথম পাঞ্চ কার্ড ব্যবহার করা হয়।
- এটির অপর নাম Tabulating Machine.

সূত্র:  কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-১, এসএসসি (ভোকেশনাল)
২১৪.
ট্রানজিস্টরের প্রধান অংশ কয়টি?
  1. দুইটি
  2. তিনটি
  3. চারটি
  4. পাঁচটি
ব্যাখ্যা
• ট্রানজিস্টর:
- ট্রানজিস্টর একটি অর্ধপরিবাহী যন্ত্র, যা সাধারণত অ্যামপ্লিফায়ার এবং বৈদ্যুতিকভাবে নিয়ন্ত্রিত সুইচ হিসেবে ব্যবহৃত হয়।
- তিন প্রান্তবিশিষ্ট যে ক্ষুদ্র অর্ধপরিবাহী যন্ত্রে বহির্মুখী প্রবাহ, ভোল্টেজ এবং ক্ষমতা অন্তর্মুখী প্রবাহ দ্বারা নিয়ন্ত্রিত হয় তাকে ট্রানজিস্টর বলে।
- ১৯৪৮ সালে যুক্তরাষ্ট্রের বেল টেলিফোন ল্যাবরেটরির তিনজন গবেষক জে. বার্ডিন, ব্রাটেন ও সক্লে ট্রানজিস্টর আবিষ্কারের করেন।
- ট্রানজিস্টর আবিষ্কারের কারণে জে. বার্ডিন,  ব্রাটেন ও সক্লেকে ১৯৫৬ সালে নোবেল পুরষ্কার দেয়া হয়।
- ট্রানজিস্টর দুর্বল তড়িৎ সংকেতকে বিবর্ধন করতে পারে এবং উচ্চগতিসম্পন্ন সুইচ হিসেবে ব্যবহার করা যায়।
- ট্রানজিস্টরের প্রধান অংশ তিনটি। যথা - এমিটার, কালেক্টর এবং বেস।
- ট্রানজিস্টর আকারে অনেক ছোট হওয়ায় বিদ্যুৎ খরচ কম হয়,কম্পিউটার গরম কম হয় এবং ট্রানজিস্টর আবিষ্কারের ফলে কর্মদক্ষতা বৃদ্ধি পেয়েছে।

উৎস:
১. মৌলক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২. পদার্থবিজ্ঞান ২য় পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২১৫.
কৃত্রিম বুদ্ধিমত্তা ______ প্রজন্মের কম্পিউটারের প্রধান বৈশিষ্ট্য।
  1. পঞ্চম
  2. চতুর্থ
  3. তৃতীয়
  4. দ্বিতীয়
ব্যাখ্যা
• পঞ্চম প্রজন্ম (Fifth Generation): 
- সাধারণত ২০০১ সাল থেকে শুরু করে বর্তমান সময়ের কম্পিউটারগুলোকে পঞ্চম প্রজন্মে কম্পিউটার বিবেচনা করা হয়।
- মূলত পঞ্চম প্রজন্ম বলতে প্রকৃত অর্থে ভবিষ্যৎ প্রজন্মকেই বোঝায়। এ প্রজন্মের কম্পিউটারগুলো মানুষের ভাষায় কথা বলা ও মানুষের কথা বুঝতে পারার ক্ষমতাও থাকবে। অর্থাৎ এগুলো হবে বুদ্ধিমান কম্পিউটার।
- পঞ্চম প্রজন্ম VLSI প্রযুক্তিকে অতিক্রম করে UVLSI (Ultra Very Large Scale Integration) প্রযুক্তিতে অবস্থান করবে।

- এ প্রজন্মের কম্পিউটারের বৈশিষ্ট্যসমূহ নিম্নরূপ:
১. বহু মাইক্রোপ্রসেসর বিশিষ্ট একীভূত বর্তনীর ব্যবহার।
২. কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন।
৩. স্বয়ংক্রিয় অনুবাদক ও শ্রবণযোগ্য শব্দ দিয়ে কম্পিউটারের সাথে সংযোগ ও পরিচালনা।
৪. প্রোগ্রামসামগ্রীর ব্যাপক উন্নতি।
৫. তথ্য ধারণক্ষমতার ব্যাপক উন্নতি।ইত্যাদি।

- কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার শুরু হয় চতুর্থ প্রজন্মে এবং পঞ্চম প্রজন্মের প্রধান বৈশিষ্ট্য ও ভিত্তি।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২১৬.
আধুনিক কম্পিউটার প্রযুক্তির বিকাশে কোনটি প্রধান ভূমিকা পালন করেছে?
  1. আইসি
  2. পাঞ্চ কার্ড
  3. এনআইসি কার্ড
  4. ট্রানজিস্টর
ব্যাখ্যা
• ইন্টিগ্রেটেড সার্কিট (আইসি):
- ১৯৫৮ সালে জ্যাক কেলবি ও রবার্ট নইসি আইসি (Integrated Circuit) আবিষ্কার করেন, যা ইলেকট্রনিক্সে যুগান্তকারী পরিবর্তন আনেন।
- আইসিতে অনেকগুলো ট্রানজিস্টর, রেজিস্টার, ক্যাপাসিটর ও অন্যান্য উপকরণ একত্রে একটি সিলিকন পাতের ওপর স্থাপন করা হয়।
- আইসি ব্যবহারের ফলে কম্পিউটার আকার ছোট হয়ে যায়, দাম কমে যায়, বিদ্যুৎ খরচ কমে যায়, এবং কাজের গতি ও নির্ভরশীলতা বৃদ্ধি পায়।
- তৃতীয় প্রজন্মের কম্পিউটারগুলো আইসি ব্যবহার করে তৈরি করা হয়েছিল, যেমন IBM 360, 370, PDP 8, PDP II।
- আইসি ব্যবহার কম্পিউটার মেমরিব্যবস্থার উন্নতিতে সাহায্য করে এবং হিসাব নিকাশের সময় কমিয়ে আনে।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২১৭.
কোন প্রজন্মের কম্পিউটারে প্রথম উচ্চতর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উদ্ভব ও প্রচলন শুরু হয়?
  1. প্রথম প্রজন্ম
  2. দ্বিতীয় প্রজন্ম
  3. তৃতীয় প্রজন্ম
  4. চতুর্থ প্রজন্ম
ব্যাখ্যা
• কম্পিউটারের দ্বিতীয় প্রজন্ম:
- ১৯৫৯ সাল হতে ১৯৬৫ সাল পর্যন্ত আবিষ্কৃত কম্পিউটারেকে দ্বিতীয় প্রজন্মের কম্পিউটার হিসাবে ধরা হয়।
- ট্রানজিস্ট্রর আবিষ্কার হওয়ার ফলে এই প্রজন্মের কম্পিউটারে বায়ুশূন্য ভালবের পরিবর্তে ট্রানজিস্ট্রর ব্যবহৃত হয়।
- এই প্রজন্মের কম্পিউটারে ট্রানজিস্ট্রর ব্যবহারের ফলে কম্পিউটারের আকার ছোট হয়, দাম কমে যায়, কম্পিউটারের গতি বৃদ্ধি পায় এবং বিদ্যুৎ খরচের পরিমাণও অনেক কমে যায়।
- দ্বিতীয় প্রজন্মের কম্পিউটারেই প্রথম উচ্চতর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেমন ফোরট্রান (FORTRAN), কোবল (COBOL) ইত্যাদির উদ্ভব ও প্রচলন শুরু হয়।
- IBM-1400, CDC 1604, RCA 301, RCA 501, NCR 300, GE 200 ইত্যাদি দ্বিতীয় প্রজন্মের কম্পিউটার।

উৎস: কম্পিউটার শিক্ষা, এসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২১৮.
ন্যানোসেকেন্ড বলতে বোঝায় - 
  1. ১০-৯ সেকেন্ড
  2. ১০-৬ সেকেন্ড
  3. ১০-১৩ সেকেন্ড
  4. ১০-১২ সেকেন্ড
ব্যাখ্যা


কম্পিউটার: 

- কম্পিউটার এমন এক ধরনের ইলেকট্রনিক যন্ত্র, যা ইনপুট হার্ডওয়্যারের মাধ্যমে প্রাপ্ত ডেটাসমূহ কেন্দ্রিয় প্রক্রিয়াকরণ অংশের সাহায্যে প্রক্রিয়াকরণ করে আউটপুট হার্ডওয়্যারসমূহের মাধ্যমে ফলাফল প্রদান করে থাকে। 
- Computer শব্দটির আভিধানিক অর্থ গণনাযন্ত্র বা হিসাবকারী যন্ত্র। 
- পূর্বে কম্পিউটার দিয়ে শুধুমাত্র হিসাব-নিকাশের কাজই করা হতো কিন্তু বর্তমানে অত্যাধুনিক কম্পিউটার দিয়ে অত্যন্ত দ্রুতগতিতে জটিল হিসাব-নিকাশের কাজ নির্ভুলভাবে করা ছাড়াও বহু রকমের কাজ করা যায়। 
- কম্পিউটার সেকেন্ডের মধ্যে কোটি কোটি হিসাব-নিকাশ করতে পারে। 
- ইলেকট্রন প্রবাহের মাধ্যমে কম্পিউটারের যাবতীয় কাজকর্ম পরিচালিত হয়। 
- কম্পিউটারের কাজ করার গতি হিসাব করা হয় সাধারণত ন্যানোসেকেন্ডে। 
- ন্যানোসেকেন্ড বলতে বোঝায় এক সেকেন্ডের একশত কোটি ভাগের একভাগ বা ১০-৯ সেকেন্ড। 

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২১৯.
কোনটি সম্পর্কযুক্ত?
  1. ক) ১৯৪৭: ট্রানজিস্ট্রর
  2. খ) ১৯৫৮: ইন্টিগ্র্যাটেড সার্কিট
  3. গ) ১৯৭১: মাইক্রোপ্রসেসর
  4. ঘ) উপরের সবগুলো
ব্যাখ্যা

ট্রানজিস্টর আবিষ্কৃত হয় ১৯৪৭ সালে।
ইন্টিগ্র্যাটেড সার্কিট আবিষ্কৃত হয় ১৯৫৮ সালে।
মাইক্রোপ্রসেসর আবিষ্কৃত হয় ১৯৭১ সালে।

২২০.
প্রোগ্রামিং-এর প্রবর্তক হিসেবে ইতিহাসে কার নাম উল্লেখযোগ্য?
  1. স্যামুয়েল টমলিনসন
  2. চার্লস ব্যাবেজ
  3. অ্যাডা লাভলেস
  4. স্টিভ জবস
ব্যাখ্যা

প্রোগ্রামিং-এর প্রবর্তক হিসেবে ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ নাম হলো অ্যাডা লাভলেস। তিনি বিখ্যাত গণিতজ্ঞ চার্লস ব্যাবেজের ডিজাইনকৃত অ্যানালিটিক্যাল ইঞ্জিনের জন্য প্রথম প্রোগ্রামটি তৈরি করেছিলেন। ১৮৪০-এর দশকে, অ্যাডা লাভলেস গণিত ও লজিকের জটিল ধারণাকে কোডের মাধ্যমে মেশানোর কাজ করেছিলেন, যা আজকের আধুনিক প্রোগ্রামিং-এর ভিত্তি স্থাপন করে। তিনি শুধু যান্ত্রিক হিসাবের জন্য নির্দেশনা দিয়েছিলেন না, বরং লুপ এবং কন্ডিশনাল লজিকের ধারণা প্রবর্তন করেছিলেন। এজন্য তাঁকে প্রোগ্রামিং-এর প্রথম ব্যক্তি বা “প্রোগ্রামিং-এর প্রবর্তক” হিসেবে গণ্য করা হয়। অন্যদের মধ্যে স্যামুয়েল টমলিনসন ও স্টিভ জবস প্রযুক্তিতে গুরুত্বপূর্ণ হলেও প্রোগ্রামিং-এর জন্মসূত্রের সাথে সরাসরি যুক্ত নন।

- সঠিক উত্তর: গ) অ্যাডা লাভলেস।
 
অ্যাডা লাভলেস (Ada Lovelace): 
- এনালিটিক্যাল ইঞ্জিনে গণনার কাজটি আরও কার্যকর করতে ভেবেছেন কবি লর্ড বায়রনের কন্যা অ্যাডা লাভলেস (Ada Lovelace)। 
- ১৮৩৩ সালে চার্লস ব্যাবেজের সঙ্গে তার পরিচয় হলে তিনি চার্লস ব্যাবেজের এনালিটিক্যাল ইঞ্জিনকে কাজে লাগানোর জন্য 'প্রোগ্রামিং'-এর ধারণা সামনে নিয়ে আসেন। এ কারণে অ্যাডা লাভলেসকে প্রোগ্রামিং ধারণার প্রবর্তক হিসেবে সম্মানিত করা হয়। 
- ১৮৪০ সালে চার্লস ব্যাবেজ তুরিন বিশ্ববিদ্যালয়ে তাঁর ইঞ্জিন সম্পর্কে বক্তব্য দেন। সে সময় অ্যাডা লাভলেস চার্লস ব্যাবেজের সহায়তা নিয়ে বক্তব্যের সঙ্গে ইঞ্জিনের কাজের ধারাটি ধাপ অনুসারে ক্রমাঙ্কিত করেন। 
- তাঁর মৃত্যুর ১০০ বছর পর ১৯৫৩ সালে সেই নোট আবারো প্রকাশিত হলে বিজ্ঞানীরা বুঝতে পারেন, অ্যাডা লাভলেস অ্যালগরিদম প্রোগ্রামিংয়ের ধারণাটাই প্রকাশ করেছিলেন। 

উৎস: তথ্য ও যোগাযোগ  প্রযুক্তি, নবম-দশম শ্রেণি।

২২১.
নিচের কোন যন্ত্রটিকে প্রথম কম্পিউটার বলা হয়?
  1. ক) এনালিটিকাল ইঞ্জিন
  2. খ) ডিফারেন্স ইঞ্জিন
  3. গ) মেকানিকাল ক্যালকুলেটিং ইঞ্জিন
  4. ঘ) এনিগমা মেশিন
ব্যাখ্যা
Analytical Engine is generally considered the first computer, designed and partly built by the English inventor Charles Babbage in the 19th century (he worked on it until his death in 1871).

Source: Britannica
২২২.
1 MHz=?
  1. ক) 103 Hz
  2. খ) 104 Hz
  3. গ) 105 Hz
  4. ঘ) 106 Hz
ব্যাখ্যা
কোন ব্যাখ্যা যোগ করা হয়নি।
২২৩.
বাণিজ্যিক উদ্দেশ্যে নির্মিত প্রথম ইলেকট্রনিক কম্পিউটারের নাম কী?
  1. EDSAC
  2.  ENIAC
  3. MARK-II
  4. UNIVAC
ব্যাখ্যা

• বাণিজ্যিক উদ্দেশ্যে নির্মিত প্রথম ইলেকট্রনিক কম্পিউটারের নাম ছিল UNIVAC (Universal Automatic Computer)।
- এটি ১৯৫১ সালে জন মক্লি ও প্রেসপার একার্টের নেতৃত্বে নির্মিত হয়।
- UNIVAC ছিল প্রথম কম্পিউটার যা সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানকে বাণিজ্যিক ভিত্তিতে সরবরাহ করা হয়।
- এটি জনসাধারণের মধ্যে কম্পিউটার প্রযুক্তির বাণিজ্যিক ব্যবহার শুরু করে এবং তথ্য প্রক্রিয়াকরণে বিপ্লব ঘটায়।
- UNIVAC নির্বাচন পূর্বাভাস দেওয়ার জন্য বিখ্যাত হয়ে ওঠে, যা গণমাধ্যমে কম্পিউটারের শক্তি তুলে ধরে। 

• UNIVAC:
- UNIVAC এর পূর্ণরূপ Universal Automatic Computer.
- ১৯৫১ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেট ইনস্টিটিউট অব টেকনোলজিতে হোয়ার্লউইন্ড-১ কম্পিউটার নির্মাণের কাজ শেষ হয়।
- একই বছরে ENIAC- এর নির্মাতা ড. জন মউসলি ও প্রেসপার UNIVAC কম্পিউটারের নির্মাণকাজ শেষ করেন।
- ইউনিভ্যাকই ছিল সর্বপ্রথম বাণিজ্যিক ভিত্তিতে তৈরি ইলেকট্রনিক কম্পিউটার এবং এ যন্ত্রেই সর্বপ্রথম চুম্বক-ফিতা ব্যবহার করা হয়েছিল।
- UNIVAC কম্পিউটারে একই সঙ্গে পড়া, গণনা ও তথ্য লেখার কাজ করা যেত।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

২২৪.
আন্তর্জাতিক রোমিং সুবিধা শুরু হয় কোন মোবাইল প্রজন্ম থেকে?
  1. ক) 1G
  2. খ) 2G
  3. গ) 3G
  4. ঘ) 4G
ব্যাখ্যা

আন্তর্জাতিক রোমিং সুবিধা সীমিতমাত্রায় চালু হয়  2G মোবাইল নেটওয়ার্ক থেকে।
- দ্বিতীয় প্রজন্মের GSM ও CDMA - মোবাইল প্রযুক্তিতে রোমিং সুবিধা বিদ্যমান ছিলো।

- 3G মোবাইল প্রযুক্তি থেকে ব্যাপক মাত্রায় আন্তর্জাতিক রোমিং সুবিধা শুরু হয়। 
- 3G হচ্ছে মোবাইল যোগাযোগের একটি অত্যাধুনিক প্রযুক্তি।
- সহজ কথায়, এটা একটি নেটওয়ার্ক যাতে আপনি আপনার ফোনে দ্রুত গতি সম্পন্ন ডাটা ব্যবহারের সুবিধা পাবেন, ফলে আপনি শুধু কথা বলা ছাড়াও  আরো অনেক কিছু করতে পারেন।
- এতে থাকছে উচ্চ গতির ইন্টারনেট এক্সেস, ভিডিও কলিং এবং উন্নত মাল্টিমিডিয়া ।

সুত্র: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবর রহমান

প্রশ্নের প্রেক্ষিতে সঠিক উত্তর - 2G.

২২৫.
Different Engine এর আবিষ্কারক কে?
  1. ক) চার্লস ব্যাবেজ
  2. খ) হাওয়ার্ড আইকিন
  3. গ) টমাস এডিসন
  4. ঘ) এডা বায়রন
ব্যাখ্যা

- ব্রিটিশ গণিতবিদ Charles Babbage আবিষ্কার করেন Different Engine, সেজন্য তাকে কম্পিউটারের জনক বলা হয়।
- এছাড়াও তিনি Analytical Engine আবিষ্কার করেন।
- এটি ছিল সম্পূর্ণ অটোমেটিক পাশাপাশি সকল ধরণের গাণিতিক কাজ করতে সক্ষম।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি-১, এসএসসি ও ভোকেশনাল। 

২২৬.
Integrated Circuit এর আবিষ্কারক কে?
  1. Ted Hoff
  2. Marshall McLuhan
  3. Jack Kilby
  4. Charles Babbage
ব্যাখ্যা
• Integrated Circuit:
- ১৯৫৮ সালে রবার্ট নইসি (Robert Noyce) এবং জ্যাক কিলবি (Jack Kilby) IC (Integrated Circuit) আবিষ্কার করে ইলেকট্রনিক জগতে যুগান্তকারী পরিবর্তনের সূচনা করেন।
- একটি মাত্র IC-তে অনেকগুলো ট্রানজিস্টর, রেজিস্টার, ক্যাপাসিটর এবং অন্যান্য উপকরণ মিশিয়ে একটি ক্ষুদ্র সিলিকন পাতের ওপর স্থাপন করা থাকে।
- তৃতীয় প্রজন্মের কম্পিউটারগুলো IC ব্যবহার করে তৈরি করা হয়েছিল।
- ফলে কম্পিউটারের আকার আরো ছোট হয়ে আসে, দাম কমে যায়, বিদ্যুৎ খরচ কমে যায়, কাজের গতি ও নির্ভরশীলতা বহুগুণে বেড়ে যায়।
- একই সাথে কম্পিউটারের মেমোরিব্যবস্থারও উন্নতি ঘটে।

উৎস:
১. মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
২. ব্রিটানিকা।
২২৭.
অতিরিক্ত মনিটর যুক্ত করার জন্য ল্যাপটপে কোন পোর্ট সাধারণত ব্যবহৃত হয়?
  1. HDMI
  2. USB-C
  3. Ethernet
  4. Audio jack
ব্যাখ্যা
• ল্যাপটপে অতিরিক্ত মনিটর যুক্ত করার জন্য সাধারণত HDMI পোর্ট ব্যবহৃত হয়। HDMI (High-Definition Multimedia Interface) হলো এমন একটি পোর্ট যা অডিও এবং ভিডিও একসাথে ডিজিটালভাবে স্থানান্তর করতে সক্ষম। এটি সহজে মনিটরের সাথে সংযোগ স্থাপন করতে সাহায্য করে এবং উচ্চ মানের ভিডিও আউটপুট প্রদান করে। অনেক আধুনিক ল্যাপটপে এখন USB-C পোর্টও ব্যবহার করা হয়, বিশেষ করে যদি সেটি DisplayPort সমর্থন করে, তবে HDMI এখনো সবচেয়ে প্রচলিত। Ethernet পোর্ট শুধুমাত্র ইন্টারনেট সংযোগের জন্য এবং Audio jack কেবলমাত্র অডিও ডিভাইস সংযোগের জন্য ব্যবহৃত হয়, তাই এরা মনিটর সংযোগে উপযোগী নয়। সুতরাং সঠিক উত্তর: ক) HDMI.

• ল্যাপটপ কম্পিউটার:
- ল্যাপটপ কম্পিউটার এসি বিদ্যুত এবং ব্যাটারি উভয়ের সাহায্যেই ব্যবহার করা যায়।
- ১৯৮১ সালে এপসন (Epson) কোম্পানি প্রথম ল্যাপটপ কম্পিউটার প্রবর্তন করে।
- ল্যাপটপ কম্পিউটার ডেক্সটপের চেয়ে অনেক বেশি বিদ্যুৎ সাশ্রয়ী।

- ল্যাপটপ কম্পিউটারে মাউসের পরিবর্তে টাচপ্যাড ব্যবহার করা হয়।
- ল্যাপটপ কম্পিউটারের সাথে আলাদাভাবে মিনিটর, মাউস, কি-বোর্ড ইত্যাদি ডিভাইস যুক্ত করা যায়।
- বাংলাদেশের তৈরি প্রথম ল্যাপটপ দোয়েল (DOEL) তৈরি করে টেলিফোন শিল্প সংস্থা লিমিটেড।

উৎস: ব্রিটানিকা।
২২৮.
নিচের কোনটি তৃতীয় প্রজন্মের কম্পিউটারের উদাহরণ? 
  1. IBM 360
  2. UNIVAC
  3. ENIAC
  4. Apple Macintosh
ব্যাখ্যা
কম্পিউটারের প্রজন্ম: 
- সময়ের সাথে সাথে কম্পিউটারের গতি, তথ্য ধারণ ক্ষমতা, হিসাব করার ক্ষমতা ইত্যাদির দ্রুত পরিবর্তন ঘটতে থাকে এবং বৃদ্ধিপ্রাপ্ত হতে থাকে। 
- পরিবর্তন ও বিকাশের এক একটি পর্যায় বা ধাপকে প্রজন্ম (Generation) হিসাবে চিহ্নিত করা হয়। 
- প্রতিটি প্রজন্মে কম্পিউটারের হার্ডওয়্যার ও সফট্ওয়্যারে ব্যাপক পরিবর্তন সাধিত হয়েছে। 
- প্রজন্ম হিসাবে কম্পিউটারকে পাঁচটি শ্রেণীতে বিভক্ত করা হয়। 
যথা- প্রথম প্রজন্ম (First Generation), দ্বিতীয় প্রজন্ম (Second Generation), তৃতীয় প্রজন্ম (Third Generation), চতুর্থ প্রজন্ম ( (Fourth Generation) এবং পঞ্চম প্রজন্ম (Fifth Generation) । 

তৃতীয় প্রজন্ম (Third Generation 1965-1971): 
- ১৯৬৫ সাল হতে ১৯৭১ সাল পর্যন্ত আবিষ্কৃত কম্পিউটারকে তৃতীয় প্রজন্মের কম্পিউটার হিসাবে ধরা হয়। 
- একীভূত বর্তনী (integrated Circuit), অর্ধপরিবাহী স্মৃতি, উন্নত কার্যকারিতা, নির্ভরশীলতা এই প্রজন্মের কম্পিউটারের প্রধান বৈশিষ্ট্য। 
- একীভূত বর্তনীতে অনেক ট্রানজিস্ট্রর, অর্ধপরিবাহী ডায়োড এবং অন্যান্য ইলেক্ট্রনিক যন্ত্রাংশ থাকে। ফলে কম্পিউটারের আকার আরও ছোট হয়, দাম কমে, কাজের ক্ষমতা বৃদ্ধি পায় এবং বিদ্যুৎ খরচ কমে যায়। 
- এই প্রজন্মের কম্পিউটারের অন্যান্য বৈশিষ্ট্যগুলো হচ্ছে- অধিক সংখ্যক ইনপুট ও আউটপুট ডিভাইস সংযোজন, অধিক প্রক্রিয়াকরণ ক্ষমতা, সুর ও শব্দ সৃষ্টির ক্ষমতা, তারের সাহায্যে দূরবর্তী কোন কম্পিউটারের সাথে তথ্য আদান প্রদান ক্ষমতা ইত্যাদি। 
- এই প্রজন্মে উচ্চতর ভাষার প্রচলন এবং নির্বাহী পদ্ধতির উন্নয়ন ঘটে। 
যেমন- IBM 360, IBM 370, PDP II, GE 600 ইত্যাদি তৃতীয় প্রজন্মের কম্পিউটার। 

অন্যদিকে, 
- এবিসি (ABC), এনিয়াক (ENIAC), এডসেক (EDSAC), ইউনিভ্যাক (UNIVAC) প্রভৃতি প্রথম প্রজন্মের কম্পিউটার। 
- IBM-1400, CDC 1604, RCA 301, RCA 501, NCR 300, GE 200 ইত্যাদি দ্বিতীয় প্রজন্মের কম্পিউটার। 
- IBM PS/2, Apple Macintosh ইত্যাদি চতুর্থ প্রজন্মের কম্পিউটার। 

উৎস: কম্পিউটার শিক্ষা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২২৯.
'পিডিপি-৮' ট্রানজিস্টর ভিত্তিক প্রথম কি ধরনের কম্পিউটার?
  1. ক) সুপার কম্পিউটার
  2. খ) মেইনফ্রেম কম্পিউটার
  3. গ) মিনি কম্পিউটার
  4. ঘ) মাইক্রো কম্পিউটার
ব্যাখ্যা
ডিজিটাল ইকুইপমেন্ট কর্পোরেশন ১৯৬৫ সালে উপস্থাপন করে পিডিপি-৮ নামক ট্রানজিস্টর ভিত্তিক প্রথম মিনি কম্পিউটার।
২৩০.
বর্তমানে পার্সোনাল কম্পিউটারে কোন ধরনের স্মৃতি ব্যবহার করা হয়?
  1. অপরিবাহী
  2. অর্ধপরিবাহী
  3. চুম্বকীয়
  4. সুপরিবাহী
ব্যাখ্যা

বর্তমানে মাইক্রোকম্পিউটার বা পার্সোনাল কম্পিউটারে অর্ধপরিবাহী স্মৃতি ব্যবহার করা হয়ে থাকে।
চুম্বকীয় কোরের তুলনায় অর্ধপরিবাহী স্মৃতি অনেক ছােট ও সস্তা। অর্ধপরিবাহী পদার্থ দিয়ে তৈরি বলেই একে অর্ধপরিবাহী স্মৃতি বলে।
বহুল ব্যবহৃত দুই ধরনের অর্ধপরিবাহী স্মৃতির একটি হল অস্থায়ী স্মৃতি বা র‍্যাম (RAM = Random Access Memory) এবং অপরটি হল স্থায়ী স্মৃতি বা রম (ROM = Read Only Memory)।
উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

২৩১.
পৃথিবীর প্রথম ইলেকট্রো-মেকানিক্যাল কম্পিউটারটি বর্তমানে কোথায় সংরক্ষিত আছে?
  1. অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়
  2. স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়
  3. প্রিন্সটন বিশ্ববিদ্যালয়
  4. হার্ভার্ড বিশ্ববিদ্যালয়
ব্যাখ্যা
• ইলেকট্রো-মেকানিক্যাল কম্পিউটার:
- যান্ত্রিক ও ইলেকট্রনিক উভয় পদ্ধতির সমন্বয়ে গঠিত কম্পিউটারকে ইলেকট্রো-মেকানিক্যাল কম্পিউটার বলা হয়।
- ১৯৩৭ সালে আমেরিকার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গণিতের অধ্যাপক ড. হাওয়ার্ড এইচ আইকেন ইলেকট্রো-মেকানিক্যাল টেকনিক ব্যবহার করে চার্লস ব্যাবেজের অ্যানালাইটিক ইঞ্জিনের মতো একটি যন্ত্র তৈরি করার পরিকল্পনা করেন, যা স্বয়ংক্রিয়ভাবে কাজ করতে পারে।
- ১৯৪৪ সালে হাওয়ার্ড আইকেন মার্ক-১ (Mark-I) নামের পৃথিবীর প্রথম ইলেকট্রো-মেকানিক্যাল কম্পিউটার তৈরি করেন।
- মার্ক-১ ছিল হার্ভার্ড বিশ্ববিদ্যালয় ও আইবিএম কোম্পানির যৌথ উদ্যোগের একটি ফসল।
- মার্ক-১ কম্পিউটারটি ১৫ বছর চালু ছিল।
- বর্তমানে এটি প্রদর্শনের জন্য হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে সংরক্ষিত আছে।

উৎস: মৌলক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২৩২.
MARK-1 কী ধরনের কম্পিউটার?
  1. ইলেকট্রনিক
  2. ইলেক্ট্রোমেকানিক্যাল
  3. ডিজিটাল
  4. এনালগ
ব্যাখ্যা
MARK-1 একটি ইলেক্ট্রোমেকানিক্যাল কম্পিউটার।

• MARK-1:
- মার্ক-১ একটি ইলেক্ট্রোমেকানিক্যাল কম্পিউটার যেটি হার্ভার্ড বিশ্ববিদ্যালয় ও ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন (International Business Machine) কোম্পানীর যৌথ উদ্যোগে নির্মিত হয়।
- হাওয়ার্ড এইকিনের তত্ত্বাবধানে ১৯৪৪ সালে এটি নির্মিত হয়।
- মার্ক-১ ছিল পৃথিবীর প্রথম স্বয়ংক্রিয় হিসাবকারী যন্ত্র।
- এটি দ্বারা যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এমনকি ত্রিকোণমিতিক হিসাবও করা যেত।

- ENIAC হচ্ছে বিশ্বের প্রথম ইলেকট্রনিক কম্পিউটার।
- UNIVAC ছিল সর্বপ্রথম বাণিজ্যিক ভিত্তিতে তৈরি ইলেকট্রনিক কম্পিউটার।

উৎস: ১। মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২।কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-১, ভোকেশনাল।
২৩৩.
পৃথিবীর সর্বপ্রথম কম্পিউটার প্রোগ্রামার কে?
  1. মুলার
  2. এডা লাভল্যাস
  3. ক্লিফ ব্যারি
  4. ভন নিউম্যান
ব্যাখ্যা
- ১৭৮৬ সালে জার্মানির মুলার 'ডিফারেন্স ইঞ্জিন' নামে পরিচিত একটি ক্যালকুলেটর বা গণনা যন্ত্র তৈরির পরিকল্পনা করেন।
- এর প্রায় দুই যুগ পর ১৮১২ সালে ইংল্যান্ডের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের গণিতের অধ্যাপক চার্লস ব্যাবেজ আরো উন্নত ডিফারেন্স ইঞ্জিন বা বিয়োগ ফলভিত্তিক গণনার যন্ত্র উদ্ভাবনের পরিকল্পনা করেন।
- চার্লস ব্যাবেজকে কম্পিউটারের জনক বলা হয়।
- ১৮৩৩ সালে ব্যাবেজ 'অ্যানালাইটিক্যাল ইঞ্জিন' নামে অপর একটি যন্ত্র তৈরি করার পরিকল্পনা করেন এবং নকশা তৈরি করেন।
- ব্যাবেজ আধুনিক কম্পিউটারের মতোই তাঁর মেশিনে নিয়ন্ত্রণ অংশ, গাণিতিক অংশ, স্মৃতি অংশ, গ্রহণ মুখ, নির্গমন মুখ চিহ্নিত করেন।
- অ্যানালাইটিক্যাল ইঞ্জিনের পরিকল্পনা ও উন্নয়নে ইংরেজ কবি লর্ড বায়রনের কন্যা অগাস্টা এডা বায়রনের অবদান অনস্বীকার্য।
- এ যন্ত্রে সাধারণ অ্যাসেম্বলি ভাষার মতোই প্রোগ্রাম ব্যবহার করা হতো।
- এডা লাভল্যাস অ্যানালাইটিক্যাল ইঞ্জিনের জন্য প্রোগ্রাম রচনা করেন।
- প্রকৃতপক্ষে এডা লাভল্যাসই পৃথিবীর সর্বপ্রথম কম্পিউটার প্রোগ্রামার।
- আধুনিক প্রোগ্রামিং ভাষা এডা তাঁর নামানুসারেই রাখা হয়।

উৎস:
১. মৌলক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২. ব্রিটানিকা।
২৩৪.
কত সালে ভার্চুয়াল রিয়েলিটি উদ্ভাবিত হয়?
  1. ১৯৮১
  2. ১৯৮৪
  3. ১৯৯৬
  4. ২০০০
ব্যাখ্যা

তথ্য প্রযুক্তির সত্যিকার বিকাশ ঘটে মূলত ১৯৭০-৭১ সালে মাইক্রোপ্রসেসরের আবিষ্কার ও সফলভাবে কম্পিউটারের ব্যবহারের মধ্য দিয়ে। তাই তথ্য প্রযুক্তির যুগকে মাইক্রোপ্রসেসরের যুগ বললেও খুব বেশি বলা হবে না। মাইক্রোপ্রসরের কল্যাণে,
- ১৯৭৬ সালে মাইক্রোকম্পিউটার,
- ১৯৮১ সালে পার্সোনাল কম্পিউটার,
- ১৯৮৪ সালে মেকিনটোশ এবং
- ১৯৯৬ সালে ভার্চুয়্যাল রিয়েলিটি, ইন্টারনেট ইত্যাদি প্রতিটি মুহূর্তই তথ্য প্রযুক্তির ক্রমবিকাশের গুরুত্বপূর্ণ ঘটনা।
উৎসঃ একাদশ-দ্বাদশ শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বই (উন্মুক্ত)।

২৩৫.
মোবাইল ফোনের প্রথম প্রজন্মের সময়কাল কত?
  1. ক) ১৯৭৯-১৯৯০
  2. খ) ১৯৯১-২০০০
  3. গ) ২০০১-২০০৮
  4. ঘ) ১৯৯০-২০০০
ব্যাখ্যা
মোবাইল ফোনের প্রথম প্রজন্মের সময়কাল হলো ১৯৭৯ থেকে ১৯৯০ সাল পর্যন্ত।
উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি একাদশ দ্বাদশ শ্রেণি- মোঃ মজিবুর রহমান
২৩৬.
প্রথম প্রজন্মের কম্পিউটারে কোন ভাষায় প্রোগ্রাম লেখা হতো?
  1. উচ্চস্তরের ভাষা
  2. অ্যাসেম্বলি ভাষা
  3. মেশিন ভাষা
  4. C ভাষা
ব্যাখ্যা

• মেশিন ভাষা—প্রথম প্রজন্মের কম্পিউটার সরাসরি বাইনারি (০ ও ১) নির্দেশনা বুঝত।

• প্রথম প্রজন্মের কম্পিউটার(First Generation Computer):
- ১৯৪০ থেকে ১৯৫৬ সাল পর্যন্ত সময়কালকে কম্পিউটারের প্রথম প্রজন্ম বলা হয়।
- এই প্রজন্মের কম্পিউটার তৈরিতে প্রধানত ভ্যাকুয়াম টিউব ব্যবহার করা হতো।
- এগুলো আকারে অত্যন্ত বড়, ওজনে ভারী এবং স্থাপন ব্যয়বহুল ছিল।
 
• প্রথম প্রজন্মের কম্পিউটারের বৈশিষ্ট্য:
- ভ্যাকুয়াম টিউবের উপর নির্ভরশীল।
- বিদ্যুৎ খরচ ছিল অত্যধিক।
- প্রচুর তাপ উৎপন্ন হতো, ফলে শীতলীকরণ ব্যবস্থা প্রয়োজন ছিল।
- নির্ভরযোগ্যতা কম ছিল এবং ঘন ঘন নষ্ট হতো।
- প্রোগ্রাম লেখার জন্য মেশিন ভাষা (0 ও 1) ব্যবহার করা হতো।
- ডেটা ইনপুট ও আউটপুটের জন্য পাঞ্চ কার্ড ব্যবহৃত হতো।
 
• প্রথম প্রজন্মের কম্পিউটারের ব্যবহার:
- বৈজ্ঞানিক গবেষণা।
- সামরিক ও প্রতিরক্ষা সংক্রান্ত কাজ।
- জটিল গাণিতিক হিসাব।
 
• প্রথম প্রজন্মের উল্লেখযোগ্য কম্পিউটার:
- ENIAC
- EDVAC
- UNIVAC
- IBM 650
- IBM 704
- Mark-I, Mark-II, Mark-III, Mark-IV
 
• প্রথম প্রজন্মের সীমাবদ্ধতা:
- আকার বড় ও বহন অযোগ্য।
- রক্ষণাবেক্ষণ ব্যয় বেশি।
- প্রোগ্রাম পরিবর্তন করা কঠিন।
- সাধারণ ব্যবহারকারীর জন্য উপযোগী ছিল না।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা (উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, বিবিএ প্রোগ্রাম)। 

২৩৭.
নিচের কোনটি একটি কম্পিউটারকে হ্যাকিং থেকে রক্ষা করে?
  1. ক) Antivirus
  2. খ) Backup
  3. গ) Firewall
  4. ঘ) Applet
ব্যাখ্যা
অনাদিষ্ট বা অবাঞ্ছিত ব্যবহারকারীর হাত থেকে সিস্টেম রক্ষা করা বা সাইবার আক্রমণ এড়াতে ফায়ারওয়াল ব্যবহার করা হয়। ফায়ারওয়ালকি বিশেষ কিছু বৈশিষ্ট্য সম্পন্ন একটি সিস্টেম হিসেবে গণ্য করা হয় যার সাহায্যে ব্যবহারকারীকে সংরক্ষিত কোন নেটওয়ার্কে প্রবেশ করার অনুমতি প্রদান করা কিংবা বাধা প্রদান করা হয়। উৎস: মাধ্যমিক কম্পিউটার শিক্ষা, নবম-দশম শ্রেণি।
২৩৮.
তিন প্রান্তবিশিষ্ট যে ক্ষুদ্র অর্ধপরিবাহী যন্ত্রে বহির্মুখী প্রবাহ, ভোল্টেজ এবং ক্ষমতা অন্তর্মুখী প্রবাহ দ্বারা নিয়ন্ত্রিত হয় তাকে কী বলে?
  1. আইসি
  2. ট্রানজিস্টর
  3. ট্রান্সফর্মার
  4. সিপিইউ
ব্যাখ্যা
• ট্রানজিস্টর:
- ট্রানজিস্টর একটি অর্ধপরিবাহী যন্ত্র, যা সাধারণত অ্যামপ্লিফায়ার এবং বৈদ্যুতিকভাবে নিয়ন্ত্রিত সুইচ হিসেবে ব্যবহৃত হয়।
- তিন প্রান্তবিশিষ্ট যে ক্ষুদ্র অর্ধপরিবাহী যন্ত্রে বহির্মুখী প্রবাহ, ভোল্টেজ এবং ক্ষমতা অন্তর্মুখী প্রবাহ দ্বারা নিয়ন্ত্রিত হয় তাকে ট্রানজিস্টর বলে।
- ১৯৪৮ সালে যুক্তরাষ্ট্রের বেল টেলিফোন ল্যাবরেটরির তিনজন গবেষক জে. বার্ডিন, ডব্লিউ ব্রাটেন ও ডব্লিউ সক্লে ট্রানজিস্টর আবিষ্কারের করেন।
- ট্রানজিস্টর আবিষ্কারের কারণে জে. বার্ডিন, ডব্লিউ ব্রাটেন ও ডব্লিউ সক্লেকে ১৯৫৬ সালে নোবেল পুরষ্কার দেয়া হয়।
- ট্রানজিস্টর দুর্বল তড়িৎ সংকেতকে বিবর্ধন করতে পারে এবং উচ্চগতিসম্পন্ন সুইচ হিসেবে ব্যবহার করা যায়।
- ট্রানজিস্টরের প্রধান অংশ তিনটি। যথা - এমিটার, কালেক্টর এবং বেস।
- ট্রানজিস্টর আকারে অনেক ছোট হওয়ায় বিদ্যুৎ খরচ কম হয়,কম্পিউটার গরম কম হয় এবং ট্রানজিস্টর আবিষ্কারের ফলে কর্মদক্ষতা বৃদ্ধি পেয়েছে।

উৎস:
১. মৌলক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২. পদার্থবিজ্ঞান ২য় পত্র, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২৩৯.
চার্লস ব্যাবেজ কোন যন্ত্রের ডিজাইন তৈরি করেছিলেন?
  1. অ্যানালিটিক ইঞ্জিন
  2. পাস্কেলাইন
  3. ডিফারেন্স ইঞ্জিন
  4. ক ও গ উভয়ই
ব্যাখ্যা

◉ চার্লস ব্যাবেজ (Charles Babbage) কম্পিউটিং ইতিহাসের একজন অগ্রগামী, যাকে "কম্পিউটারের জনক" বলা হয়। তিনি দুটি যন্ত্রের ডিজাইন তৈরি করেছিলেন:
i) ডিফারেন্স ইঞ্জিন (Difference Engine): এটি একটি যান্ত্রিক ক্যালকুলেটর, যা গাণিতিক সারণী তৈরি করতে ব্যবহৃত হতো।
ii) অ্যানালিটিক ইঞ্জিন (Analytical Engine): এটি একটি প্রোগ্রামযোগ্য যন্ত্র, যা আধুনিক কম্পিউটারের ধারণার ভিত্তি তৈরি করে। এটি লজিক্যাল অপারেশন এবং ডেটা প্রসেসিং করতে সক্ষম ছিল।

চার্লস ব্যাবেজ:
- প্রযুক্তির ইতিহাসের অন্যতম এক স্মরণীয় ব্যক্তিত্বের নাম চার্লস ব্যাবেজ।
- তিনি ছিলেন একাধারে গণিতবিদ, দার্শনিক, আবিষ্কারক এবং যন্ত্র প্রকৌশলী।
- তাঁকে কম্পিউটারের জনক বলা হয়।
- তিনি ডিফারেন্স ইঞ্জিন ও এনালিটিক্যাল ইঞ্জিন নামের দুইটি গণনা যন্ত্র তৈরি করেন।
- প্রযুক্তির সীমাবদ্ধতার কারণে তাঁর উদ্ভাবিত যন্ত্র সেই সময় সাফল্যের সাথে কাজ করতে পারেনি।
- ১৯৯১ সালে তাঁর ডিজাইন থেকেই সফলভাবে কর্মক্ষম একটি যন্ত্র তৈরি করা হয়।
- চার্লসের দুটি ইঞ্জিনই গণনার কাজ করতে পারত।

তথ্যসূত্র - তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

২৪০.
ARPANET- কোন প্রতিষ্ঠানের উদ্যোগে তৈরি নেটওয়ার্ক?
  1. NASA
  2. IEEE
  3. DARPA
  4. ISO
ব্যাখ্যা
• ARPANET হলো একটি নেটওয়ার্ক যা তৈরি করা হয় DARPA এর উদ্যোগে। DARPA (Defense Advanced Research Projects Agency) হলো মার্কিন প্রতিরক্ষা বিভাগের একটি গবেষণা সংস্থা। ১৯৬০-এর দশকে তারা প্রথম ARPANET তৈরির পরিকল্পনা শুরু করে, যা পরবর্তীতে ইন্টারনেটের ভিত্তি হিসেবে বিবেচিত হয়। ARPANET মূলত গবেষণা সংস্থাগুলোর মধ্যে তথ্য আদান-প্রদান সহজ করার জন্য তৈরি করা হয়েছিল। NASA, IEEE, এবং ISO বিভিন্ন প্রযুক্তি ও গবেষণার সাথে যুক্ত থাকলেও ARPANET তৈরির পেছনে DARPA’র অবদান সবচেয়ে গুরুত্বপূর্ণ।
- তাই সঠিক উত্তর হলো: গ) DARPA.

ARPANET:
- ১৯৬৮ সালের ARPANET ছিলো ইন্টারনেটের প্রাথমিক পর্যায়।
- ARPANET-এর পূর্ণরূপ হলো: ‘Advanced Research Projects Agency Network’.
- যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অর্থায়নে ১৯৬৯ সালে ARPANET এর প্রকৃত যাত্রা শুরু হয়।
- ১৯৮২ সালে TCP/IP উদ্ভাবনের মাধ্যমে ইন্টারনেটের প্রাথমিক যাত্রা শুরু হয়।
- ইন্টারনেটের মাধ্যমে তথ্য আদান-প্রদানের জন্য সর্বাধিক ব্যবহৃত প্রটোকল TCP/IP.
- ১৯৯২ সালে ইন্টারনেট সোসাইটি (ISOC) প্রতিষ্ঠিত হয়।

উৎস: মৌলক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২৪১.
বাণিজ্যিকভাবে নির্মিত বিশ্বের প্রথম মাইক্রোপ্রসেসর-
  1. Intel 8008
  2. Intel Itanium
  3. Intel 4004
  4. Intel 8080
ব্যাখ্যা
• মাইক্রোপ্রসেসর:
- কম্পিউটারের কার্যব্যবস্থাকে সঠিকভাবে নিয়ন্ত্রণ ও পরিচালনা করার জন্য কম্পিউটারের যে অংশটি বা হার্ডওয়্যারটি সর্বাধিক ভূমিকা পালন করে, তাকে মাইক্রোপ্রসেসর বা প্রসেসর হিসেবে অভিহিত করা হয়।
- মাইক্রোপ্রসেসরের প্রতিষ্ঠাতা হলেন টেড হফ।
- যুক্তরাষ্ট্রের ইন্টেল কর্পোরেশন ১৯৭১ সালে প্রথম মাইক্রোপ্রসেসর উদ্ভাবন করে।
- মাইক্রোপ্রসেসর হলো সিলিকনের তৈরি এক ধরনের ভিএলএসআই (VLSI-Very Large Scale Integration) চিপ।
- মাইক্রোপ্রসেসর কম্পিউটারের কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ হিসেবে কাজ করে।
- মাইক্রোপ্রসেসরকেই মাইক্রোকম্পিউটারের মস্তিষ্ক বা ব্রেইন বলা হয়।
- মাইক্রোপ্রসেসর ব্যবহারের ফলে কম্পিউটারের আকার আরো ছোট হয়ে যায়, দাম কমে যায় এবং বিদ্যুৎ খরচ কমে যায় যার ফলে কাজ করার ক্ষমতা, কাজের গতি ও নির্ভরশীলতা বহুগুণে বেড়ে যায়।
- বিটের সংখ্যার ওপর ভিত্তি করে মাইক্রোপ্রসেসরের নামকরণ করা হয়ে থাকে। যথা: 4 বিট মাইক্রোপ্রসেসর, 16 বিট মাইক্রোপ্রসেসর, 32 বিট মাইক্রোপ্রসেসর, 64 বিট মাইক্রোপ্রসেসর ইত্যাদি।
- বাণিজ্যিকভাবে নির্মিত বিশ্বের প্রথম মাইক্রোপ্রসেসর Intel 4004।
২৪২.
ট্রানজিস্টর ভিত্তিক প্রথম কম্পিউটার কোনটি -
  1. TX-O
  2. IBM-1600
  3. Altair-880
  4. CDC-6600
ব্যাখ্যা
- ট্রানজিস্টর ভিত্তিক প্রথম কম্পিউটার- TX-O (Transistor Experimental Computer)।
- ডিজিটাল ইকুইপমেন্ট কর্পোরেশন ১৯৬৫ সালে উপস্থাপন করে PDP-8 নামক ট্রানজিস্টর ভিত্তিক প্রথম মিনি কম্পিউটার।
- মাইক্রোপ্রসেসর ভিত্তিক প্রথম- Altair-8800
- বাণিজ্যিকভাবে সফল প্রথম সুপার কম্পিউটার CDC-6600।
২৪৩.
আইবিএম পিসির জন্য ইউনিক্স এর ভার্সন কোনটি?
  1. ক) Solaris
  2. খ) A/UX
  3. গ) AIX
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
বিভিন্ন ব্রান্ডের কম্পিউটারের জন্য ইউনিক্স এর কয়েকটি ভার্সন আছে। ম্যাকিনটোশ পিসির জন্য A/UX, আইবিএম পিসির জন্য AIX, সান মাইক্রোওয়ার্ক স্টেশনের জন্য Solaris।
উৎসঃ কম্পিউটার অ্যাপ্লিকেশন, নবম-দশম শ্রেণি (ভোকেশনাল)
২৪৪.
ট্রানজিস্টর কোন প্রজন্মের কম্পিউটারে প্রথমবার ব্যবহৃত হয়েছিল?
  1. 2G
  2. 3G
  3. 4G
  4. 5G
ব্যাখ্যা

• ট্রানজিস্টর প্রথমবার কম্পিউটারে ব্যবহৃত হয় দ্বিতীয় প্রজন্মের (2G) কম্পিউটারে। এটি ১৯৫০-এর দশকে তৈরি কম্পিউটারগুলিতে দেখা যায়। ট্রানজিস্টর ভ্যাকুয়াম টিউবের বিকল্প হিসেবে এসেছে, যা অনেক বড়, বেশি বিদ্যুৎ খরচকারী এবং তাপ উৎপন্ন করত। ট্রানজিস্টর ব্যবহার কম্পিউটারকে ছোট, দ্রুত এবং আরো নির্ভরযোগ্য করে তুলেছিল। দ্বিতীয় প্রজন্মের কম্পিউটারগুলি মূলত ১৯৬০ থেকে ১৯৬৪ সালের মধ্যে তৈরি হয় এবং এতে ট্রানজিস্টরের সাহায্যে প্রোগ্রাম এবং তথ্য প্রক্রিয়াকরণ অনেক দ্রুত হয়েছিল। ফলে, এটি কম্পিউটার প্রযুক্তির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল, যা আধুনিক কম্পিউটারের বিকাশের ভিত্তি স্থাপন করেছিল।

- সঠিক উত্তর: ক) 2G.

• দ্বিতীয় প্রজন্ম:
- ১৯৬০ থেকে ১৯৬৪ সাল পর্যন্ত সময় কালকে কম্পিউটারের দ্বিতীয় প্রজন্ম বলে ধরা হয়।
- ১৯৬৪ সালে এ প্রজন্মের IBM 1620 কম্পিউটার দিয়ে বাংলাদেশে কম্পিউটারের ব্যবহার শুরু হয় এবং ঢাকা পরমাণু শক্তি কেন্দ্রে সুদীর্ঘ কয়েক বছর চালু ছিল।

- দ্বিতীয় প্রজন্মে কম্পিউটারের বৈশিষ্ট্যসমূহ নিম্নরূপ-
১. ভ্যাকুয়াম টিউবের পরিবর্তে ট্রানজিস্টরের ব্যবহার।
২. ম্যাগনেটিক কোর মেমরির ব্যবহার।
৩. আকৃতির সংকোচন ও অধিক নির্ভরযোগ্যতা।
৪. উচ্চগতিসম্পন্ন ও উন্নতমানের ইনপুট-আউটপুট ব্যবস্থার প্রচলন।
৫. অপেক্ষাকৃত বেশি তথ্য ধারণক্ষমতা।
৬. উচ্চস্তরের ভাষার ব্যবহার (যেমন- COBOL, FORTRAN)।
৭. টেলিফোন লাইন ব্যবহার করে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ডেটা আদান-প্রদানের ব্যবস্থা ইত্যাদি।

কম্পিউটারের প্রজন্মকে ৫ ভাগে ভাগ করা হয়:
- প্রথম প্রজন্ম (1940-1956): ভ্যাকুয়াম টিউব।
- দ্বিতীয় প্রজন্ম (1956-1963): ট্রানজিস্টর।
- তৃতীয় প্রজন্ম (1964-1971): ইন্টিগ্রেটেড সার্কিট (IC)।
- চতুর্থ প্রজন্ম (1971-বর্তমান): মাইক্রোপ্রসেসর।
- পঞ্চম প্রজন্ম (বর্তমান এবং ভবিষ্যৎ): কৃত্রিম বুদ্ধিমত্তা।

উৎস:
১) মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২) ব্রিটানিকা।

২৪৫.
প্রথম ডিজিটাল কম্পিউটারের নাম কি ?
  1. ক) Mark - 1
  2. খ) ENIAC
  3. গ) EDVAC
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
• প্রথম ডিজিটাল কম্পিউটারের নাম - Mark - 1.
• বিশ্বের সর্বপ্রথম ইলেট্রনিক কম্পিউটারের নাম - ENIAC.

উৎস: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি-১ ,এসএসসি ও দাখিল ( ভোকেশনাল )।
২৪৬.
সর্ব প্রথম সমন্বিত বর্তনীর ধারনা দেন কে?
  1. ক) রবার্ট নায়েস 
  2. খ) জ্যাক  কিলবি 
  3. গ) কোনরাড জিউস
  4. ঘ) চার্লস ব্যাবেজ  
ব্যাখ্যা
• ১৯৫৮ সালে জ্যাক কিলবি সম্বনিত বর্তনীর ধারণা দেন।
• ১৯৫৯ সালে জ্যাক কিলবি ও রবার্ট নায়েস প্রথম প্রকৃত মনোলিথিক  আইসি তৈরি করে।
• একটি  IC তে সাধারণত বহু সংখ্যাক Transistor,Capacitor,Logic Gate ও Resistor থাকে।

উৎস: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি-১ ,এসএসসি ও দাখিল ( ভোকেশনাল )।
২৪৭.
IBM 1620 কোন প্রজন্মের কম্পিউটার ছিল?
  1. প্রথম প্রজন্ম
  2. দ্বিতীয় প্রজন্ম
  3. তৃতীয় প্রজন্ম
  4. চতুর্থ প্রজন্ম
ব্যাখ্যা

• বাংলাদেশে কম্পিউটারের ব্যবহার শুরুর ইতিহাস:
- ১৯৬৪ সালে দ্বিতীয় প্রজন্মের IBM 1620 কম্পিউটারের মাধ্যমে বাংলাদেশে প্রথম কম্পিউটারের ব্যবহার শুরু হয়।
- এটি ছিল IBM কোম্পানির একটি মেইনফ্রেম কম্পিউটার।
- IBM 1620 কম্পিউটারটি তৎকালীন পাকিস্তান পরমাণু গবেষণা কেন্দ্রে স্থাপন করা হয়, যার বর্তমান নাম বাংলাদেশ পরমাণু গবেষণা কেন্দ্র।
- এই কম্পিউটারটির প্রধান ব্যবহার ছিল জটিল গবেষণামূলক গাণিতিক হিসাব সম্পন্ন করা।
- বর্তমানে IBM 1620 কম্পিউটারটি ঢাকার আগারগাঁও বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে সংরক্ষিত রয়েছে।
 
• বাংলাদেশে কম্পিউটার ব্যবহারের সম্প্রসারণ:
- ষাটের দশকের শেষ দিকে হাবিব ব্যাংক ও ইউনাইটেড ব্যাংক কম্পিউটার ব্যবহার শুরু করে।
- ১৯৬৯ সালের দিকে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS) মেইনফ্রেম কম্পিউটার ব্যবহার শুরু করে।
- এর মাধ্যমে বাংলাদেশে ব্যাংকিং ও পরিসংখ্যান খাতে কম্পিউটারের ব্যবহার বিস্তৃত হয়।
 
উৎস:
১. মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি–১, এসএসসি ও দাখিল (ভোকেশনাল)।

২৪৮.
ATM -এর পূর্ণরূপ কি?
  1. ক) Automated Transit Machine
  2. খ) Automatic Teller Machine
  3. গ) Accurate Transmission Machine
  4. ঘ) Automated Teller Machine
ব্যাখ্যা
ATM -এর পূর্ণরূপ Automated Teller Machine. এটিএম একটি আধুনিক তহবিল স্থানান্তর যন্ত্র। এর মাধ্যমে দিনের যেকোনো সময় অর্থ জমা, উত্তোলন ও স্থানান্তর করা যায়। ব্যাংক তার গ্রাহককে একটি করে প্লাস্টিক কার্ড সরবরাহ করে। কার্ডের মাধ্যমে গোপন নম্বর ব্যবহার করে যেকোনো দিন যেকোনো সময় ব্যাংক হতে টাকা উত্তোলন স্থানান্তর করা যায়। তবে বাংলাদেশে সকল এটিএম বুথে টাকা উত্তোলনের সুবিধা থাকলেও শুধুমাত্র টাকা জমা দেওয়ার সুবিধা আছে।
২৪৯.
FORTRAN and COBOL ভাষা ব্যবহার শুরু হয় কোন প্রজন্মের কম্পিউটারে?
  1. ক) ১ম প্রজন্মে
  2. খ) ২য় প্রজন্মে
  3. গ) ৩য় প্রজন্মে
  4. ঘ) ৪র্থ প্রজন্মে
ব্যাখ্যা
• দ্বিতীয় প্রজন্মের কম্পিউটারের বৈশিষ্ট্য: 
- এটি আকারে ছোট।
- ভ্যাকুয়াম টিউবের পরিবর্তে ট্রানজিস্টর ব্যবহৃত হয়।
- এতে বিদুৎ খরচ কম হয় এবং সময়ও কম লাগে।
- প্রথম প্রজন্মের কম্পিউটরের তুলনায় এটি দামে সস্তা।
- এটি দ্রত গতিসম্পন্ন।
- FORTRAN and COBOL ভাষার প্রচলন শুরু।
উদাহারণ: IBM -১৪০০ ১৪০১, IBM-১৬০০,১৬২০ ইত্যাদি।

উৎস: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি-১ ,এস এসসি ও দাখিল ( ভোকেশনাল )।
২৫০.
বাণিজ্যিকভাবে কম্পিউটারে মাউস ব্যবহার শুরু হয় -
  1. ১৯৭২ সালে
  2. ১৯৭৮ সালে
  3. ১৯৬৭ সালে
  4. ১৯৮৪ সালে
ব্যাখ্যা
- ১৯৬০ এর দশকে স্ট্যানফোর্ড রিসার্চ ইন্সটিটিউটের (SRI International) বিজ্ঞানী ডগলাস এঙ্গেলবার্ট সর্বপ্রথম মাউস এর নকশা (ডিজাইন) করেন।
- তার নকশা অবলম্বন করে ১৯৬৪ সালে SRI International এর প্রধান প্রকৌশলী বিল ইংলিশ প্রথম প্রটোটাইপ মাউস নির্মাণ করেন।
- ১৯৬৭ সালে মাউসের প্যাটেন্টের জন্য আবেদন করা হয় এবং ১৯৭০ সালে ডগলাস এঙ্গেলবার্টের নামে প্যাটেন্ট ইস্যু করা হয়।
- ১৯৮৪ সালে বাণিজ্যিকভাবে কম্পিউটারে মাউস ব্যবহার শুরু হয়।

উৎস: SRI International ওয়েবসাইট।

বিস্তারিত দেখার লিঙ্ক: [Link]
২৫১.
Epson কোম্পানি কত সালে প্রথম ল্যাপটপ কম্পিউটার প্রবর্তন করে?
  1. ১৯৬৯
  2. ১৯৭৩
  3. ১৯৭৭
  4. ১৯৮১
ব্যাখ্যা
• Epson কোম্পানি ১৯৮১ সালে প্রথম ল্যাপটপ কম্পিউটার প্রবর্তন করে।

• ল্যাপটপ কম্পিউটার:
- ল্যাপটপ কম্পিউটার ওজনে হালকা, আকারে ছোট এবং সহজে বহনযোগ্য।
- ল্যাপটপ কম্পিউটার এসি বিদ্যুত এবং ব্যাটারি উভয়ের সাহায্যেই ব্যবহার করা যায়।
- ১৯৮১ সারে এপসন (Epson) কোম্পানি প্রথম ল্যাপটপ কম্পিউটার প্রবর্তন করে।
- ডেক্সটপের চেয়ে অনেক বেশি বিদ্যুৎ সাশ্রয়ী।
- মাউসের পরিবর্তে টাচপ্যাড ব্যবহার করা হয়।
- ল্যাপটপ কম্পিউটারের সাথে আলাদাভাবে মিনিটর, মাউস, কি-বোর্ড ইত্যাদি ডিভাইস যুক্ত করা যায়।
- বাংলাদেশের তৈরি প্রথম ল্যাপটপ দোয়েল (DOEL)।
- দোয়েল ল্যাপটপ তৈরি করে টেলিফোন শিল্প সংস্থা লিমিটেড।

উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্রি, এসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২.dw news report.
২৫২.
নিচের কোনটি এনালগ কম্পিউটারের কাজের একটি উদাহরণ?
  1. জটিল গাণিতিক হিসাব সম্পন্ন করা
  2. ভোল্টেজের ওঠানামা পরিমাপ করা
  3. ডাটাবেস তৈরি করা
  4. ইন্টারনেট ব্রাউজিং করা
ব্যাখ্যা

• এনালগ কম্পিউটার:
- এনালগ কম্পিউটার হলো এমন এক ধরনের গণনাকারী যন্ত্র যা অবিচ্ছিন্ন ভৌত রাশি (যেমন- চাপ, তাপমাত্রা, ভোল্টেজ, বা গতির) পরিবর্তনের মাধ্যমে সরাসরি ডেটা পরিমাপ ও সমাধান করে।
- এগুলি সাধারণত বৈজ্ঞানিক ও শিল্পক্ষেত্রে, যেমন- রকেট বা ইঞ্জিনের গতি বিশ্লেষণে ব্যবহৃত হতো।
- ডিজিটাল কম্পিউটারের মতো এটি সংখ্যা ব্যবহার করে না, বরং দ্রুত Simulation বা মডেলিংয়ের জন্য পরিচিত।

• এনালগ কম্পিউটারের মূল বৈশিষ্ট্য:
কার্যপদ্ধতি: এটি বৈদ্যুতিক ভোল্টেজ বা যান্ত্রিক মুভমেন্ট ব্যবহার করে সমস্যার সমাধান করে।

উদাহরণ: স্লাইড রুল, স্পিডোমিটার, থার্মোমিটার, এবং পুরনো দিনের ডিফারেনশিয়াল অ্যানালাইজার।

সুবিধা: নিরবিচ্ছিন্ন ডেটা সরাসরি প্রক্রিয়া করে বলে দ্রুত ফলাফল প্রদান করতে পারে।

অসুবিধা: ডিজিটাল কম্পিউটারের তুলনায় কম নিখুঁত (precision কম) এবং এদের মেমোরি ক্ষমতা নেই।

বর্তমান অবস্থা: বর্তমানে দ্রুততর ও নির্ভুল ডিজিটাল কম্পিউটারের কারণে এনালগ কম্পিউটারের ব্যবহার কমে গেছে, তবে কিছু বিশেষ শিল্পক্ষেত্রে এখনো ব্যবহৃত হয়

উৎস: Britannica [Link]

২৫৩.
'UNIVAC'-এর C দ্বারা কী বোঝায়?
  1. Central
  2. Calculator
  3. Computer
  4. Compiler
ব্যাখ্যা
• UNIVAC:
- UNIVAC এর পূর্ণরূপ Universal Automatic Computer.
- ১৯৫১ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেট ইনস্টিটিউট অব টেকনোলজিতে হোয়ার্লউইন্ড-১ কম্পিউটার নির্মাণের কাজ শেষ হয়।
- একই বছরে ENIAC- এর নির্মাতা ড. জন মউসলি ও প্রেসপার UNIVAC কম্পিউটারের নির্মাণকাজ শেষ করেন।
- ইউনিভ্যাকই ছিল সর্বপ্রথম বাণিজ্যিক ভিত্তিতে তৈরি ইলেকট্রনিক কম্পিউটার এবং এ যন্ত্রেই সর্বপ্রথম চুম্বক-ফিতা ব্যবহার করা হয়েছিল।
- UNIVAC কম্পিউটারে একই সঙ্গে পড়া, গণনা ও তথ্য লেখার কাজ করা যেত।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২৫৪.
ইন্টারনেটের জনক কে?
  1. Vint Cerf
  2. Larry Page
  3. Sergey Brin
  4. Jeff Bezos
ব্যাখ্যা
• ইন্টারনেটের জনক সাধারণত ভিন্ট সার্ফ (Vint Cerf) কে বলা হয়। তিনি “ইন্টারনেট প্রোটোকল” বা TCP/IP বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, যা ইন্টারনেটের মূল ভিত্তি। ভিন্ট সার্ফ ও তার সহযোগী বব কান (Bob Kahn) ১৯৭০-এর দশকে এই প্রোটোকল তৈরি করেন, যা বিভিন্ন কম্পিউটার নেটওয়ার্ককে সংযুক্ত করে তথ্য আদান-প্রদান সহজতর করে। এর মাধ্যমে ইন্টারনেট আজকের মত বিশ্বব্যাপী যোগাযোগ ব্যবস্থায় পরিণত হয়। অন্যদিকে, ল্যারি পেজ ও সের্গেই ব্রিন গুগল প্রতিষ্ঠা করেন এবং জেফ বেজোস অ্যামাজন-এর প্রতিষ্ঠাতা, তবে তারা ইন্টারনেটের জনক নয়। তাই ইন্টারনেটের জনক হিসেবে ভিন্ট সার্ফকে গণ্য করা হয়।

• ইন্টারনেট এবং ইন্টারনেটের জনক:
- ইন্টারনেটের জনক Vinton Gray Cerf.
- তিনি একজন আমেরিকান কম্পিউটার বিজ্ঞানী।
 - তিনি ইন্টারনেট এবং TCP/IP প্রোটোকল তৈরির সহ-পরিকল্পনা করেছিলেন আমেরিকান কম্পিউটার বিজ্ঞানী রবার্ট কানের সাথে।
- ইন্টারনেট হল সারা পৃথিবী জুড়ে বিস্তৃত, পরস্পরের সাথে সংযুক্ত অনেকগুলো কম্পিউটার নেটওয়ার্কের সমষ্টি যা জনসাধারণের জন্য উন্মুক্ত এবং যেখানে আইপি বা ইন্টারনেট প্রটোকল নামের এক প্রামাণ্য ব্যবস্থার মাধ্যমে ডেটা আদান-প্রদান করা হয়।

উৎস: ব্রিটানিকা।
২৫৫.
নিচের কোনটি দ্বিতীয় প্রজন্মের কম্পিউটার?
  1. ক) GE-200
  2. খ) IBM-650
  3. গ) UNIVAC-1
  4. ঘ) IBM-709
ব্যাখ্যা

GE-200 একটি দ্বিতীয় প্রজন্মের কম্পিউটার।

- অপরদিকে, IBM-650, IBM-709 এবং UNIVAC-1 ছিল প্রথম প্রজন্মের কম্পিউটার।

দ্বিতীয় প্রজন্মের কম্পিউটারের বৈশিষ্ট্য-
১.এই প্রজন্মের কম্পিউটার গুলিতে ভ্যাকুয়াম টিউব এর পরিবর্তে ট্রানজিস্টর এর ব্যবহার এর ফলে কম্পিউটার গুলি আকারে প্রথম প্রজন্মের কম্পিউটার থেকে কিছুটা ছোট ছিল
২.পূর্বের কম্পিউটার গুলি থেকে এই প্রজন্মের কম্পিউটার গুলির বিশ্বাসযোগ্যতা অনেক বেশি ছিল
৩.পূর্বের কম্পিউটার গুলির থেকে এই কম্পিউটারের গতি ছিল অনেক বেশি
৪.এই প্রজন্মের কম্পিউটার গুলিতে অনেক কম বিদ্যুৎ খরচ হতো হতো

সূত্র: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-১, এসএসসি ও দাখিল (ভোকেশনাল)। 

২৫৬.
মাইক্রোপ্রসেসর আবিষ্কারের ফলে কোন ধরনের কম্পিউটার তৈরি শুরু হয়?
  1. সুপার কম্পিউটার
  2. মেইনফ্রেম কম্পিউটার
  3. পার্সোনাল কম্পিউটার
  4. অ্যানালগ কম্পিউটার
ব্যাখ্যা

• পার্সোনাল কম্পিউটার—মাইক্রোপ্রসেসর ব্যবহারের ফলে কম্পিউটার ছোট, সাশ্রয়ী ও ব্যক্তিগত ব্যবহারের উপযোগী হয়ে ওঠে।

• মাইক্রোপ্রসেসর ও কম্পিউটারের অগ্রগতি:
- ইলেকট্রনিকসের দ্রুত উন্নতির সাথে সাথে কম্পিউটারের অগ্রগতি ওতপ্রোতভাবে জড়িত।
- ১৯৭১ সালে IC (Integrated Circuit) এবং LSI (Large Scale Integration) প্রযুক্তির ভিত্তিতে মাইক্রোপ্রসেসর আবিষ্কারের মাধ্যমে কম্পিউটার তৈরিতে এক যুগান্তকারী বিপ্লব ঘটে।
- মাইক্রোপ্রসেসর আবিষ্কারের ফলে কম্পিউটারের বহুমুখী ব্যবহার শুরু হয় এবং পার্সোনাল কম্পিউটার (Personal Computer) নির্মাণের পথ উন্মুক্ত হয়।
 
• মাইক্রোপ্রসেসর ব্যবহারের প্রভাব:
- মাইক্রোপ্রসেসর ব্যবহারের ফলে—
- কম্পিউটারের আকার ছোট হয়,
- দাম কমে যায়,
- বিদ্যুৎ খরচ কমে যায়।
- এর ফলে কম্পিউটারের—
- কাজ করার ক্ষমতা,
- কাজের গতি,
- নির্ভরযোগ্যতা,
- বহুগুণে বৃদ্ধি পায়।
 
• মাইক্রোপ্রসেসরের আবিষ্কার:
- যুক্তরাষ্ট্রের Intel কোম্পানি সর্বপ্রথম ১৯৭১ সালে মাইক্রোপ্রসেসর আবিষ্কার করে।
- এই আবিষ্কার আধুনিক কম্পিউটার যুগের সূচনা করে এবং ডিজিটাল প্রযুক্তির বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা (উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, বিবিএ প্রোগ্রাম)।

২৫৭.
এবিসি কম্পিউটার আবিষ্কার করেন-
  1. ক) এডা অগাস্টা
  2. খ) এটানসফ
  3. গ) হাওয়ার্ড
  4. ঘ) শেলডন কুপার
ব্যাখ্যা
এটানসফ-বেরি কম্পিউটার কে সংক্ষেপে এবিসি কম্পিউটার বলে৷ এবিসি কম্পিউটার একদম প্রথম দিকের ডিজিটাল কম্পিউটার৷ জন ভিনসেন্ট এটানসফ ১৯৩৯ সালে এটার একটা প্রোটোটাইপ তৈরী করেন।
Source: Britannica
২৫৮.
UNIVAC এর পূর্ণ অর্থ কী?
  1. Universal Automatic Computer
  2. Universal Automatic Calculator
  3. Universal Analytical Computer
  4. Universal Analytical Calculator
ব্যাখ্যা
UNIVAC:
- UNIVAC এর পূর্ণরূপ Universal Automatic Computer.
- ১৯৫১ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেট ইনস্টিটিউট অব টেকনোলজিতে হোয়ার্লউইন্ড-১ কম্পিউটার নির্মাণের কাজ শেষ হয়।
- একই বছরে ENIAC- এর নির্মাতা ড. জন মউসলি ও প্রেসপার UNIVAC কম্পিউটারের নির্মাণকাজ শেষ করেন।
- ইউনিভ্যাকই ছিল সর্বপ্রথম বাণিজ্যিক ভিত্তিতে তৈরি ইলেকট্রনিক কম্পিউটার এবং এ যন্ত্রেই সর্বপ্রথম চুম্বক-ফিতা ব্যবহার করা হয়েছিল।
- UNIVAC কম্পিউটারে একই সঙ্গে পড়া, গণনা ও তথ্য লেখার কাজ করা যেতো।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২৫৯.
সংরক্ষিত প্রোগ্রাম নকশায় নির্মিত প্রথম ইলেকট্রনিক কম্পিউটার কোনটি?
  1. ABC
  2. ENIAC
  3. EDSAC
  4. UNIVAC
ব্যাখ্যা

• প্রথম সংরক্ষিত প্রোগ্রাম বিশিষ্ট কম্পিউটার হিসেবে EDSAC কে গণ্য করা হয়।

• EDSAC:
- EDSAC কম্পিউটারই প্রথম সংরক্ষিত প্রোগ্রাম বিশিষ্ট ইলেকট্রনিক কম্পিউটার।
- EDSAC এর পূর্ণরূপ হলো Electronic Delay Storage Automatic Calculator.
- EDSAC নির্মিত হয় ১৯৪৯ সালে।
- কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের গাণিতিক গবেষণার অধ্যাপক মার্কস উইলকিস এর নেতৃত্বাধীন একদল বিজ্ঞানী এ্যাডস্যাক আবিষ্কার করেন।

UNIVAC ⇒ বাণিজ্যিক ভিত্তিতে তৈরি প্রথম ইলেকট্রনিক কম্পিউটার।
EDSAC ⇒ প্রথম সংরক্ষিত প্রোগ্রাম বিশিষ্ট ইলেকট্রনিক কম্পিউটার। [অনেকেই প্রথম স্বয়ংক্রিয় ডিজিটাল কম্পিউটার মনে করেন।]
Mark-I ⇒ পৃথিবীর প্রথম ইলেকট্রো-মেকানিক্যাল কম্পিউটার।
ABC ⇒ প্রথম ইলেকট্রনিক কম্পিউটার।
ENIAC ⇒ প্রথম প্রজন্মের ডিজিটাল কম্পিউটার।

উৎস: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি-১ ,এসএসসি ও দাখিল (ভোকেশনাল)।

২৬০.
চার্লস ব্যাবেজ কোন যন্ত্রের ডিজাইন তৈরি করেছিলেন?
  1. ডিফারেন্স ইঞ্জিন
  2. অ্যানালিটিক ইঞ্জিন
  3. পাস্কেলাইন
  4. ক ও খ উভয়ই
ব্যাখ্যা

• চার্লস ব্যাবেজ (Charles Babbage) কম্পিউটিং ইতিহাসের একজন অগ্রগামী, যাকে "কম্পিউটারের জনক" বলা হয়। তিনি দুটি যন্ত্রের ডিজাইন তৈরি করেছিলেন:
i) ডিফারেন্স ইঞ্জিন (Difference Engine): এটি একটি যান্ত্রিক ক্যালকুলেটর, যা গাণিতিক সারণী তৈরি করতে ব্যবহৃত হতো।
ii) অ্যানালিটিক ইঞ্জিন (Analytical Engine): এটি একটি প্রোগ্রামযোগ্য যন্ত্র, যা আধুনিক কম্পিউটারের ধারণার ভিত্তি তৈরি করে। এটি লজিক্যাল অপারেশন এবং ডেটা প্রসেসিং করতে সক্ষম ছিল।

• চার্লস ব্যাবেজ:
- প্রযুক্তির ইতিহাসের অন্যতম এক স্মরণীয় ব্যক্তিত্বের নাম চার্লস ব্যাবেজ।
- তিনি ছিলেন একাধারে গণিতবিদ, দার্শনিক, আবিষ্কারক এবং যন্ত্র প্রকৌশলী।
- তাঁকে কম্পিউটারের জনক বলা হয়।
- তিনি ডিফারেন্স ইঞ্জিন ও এনালিটিক্যাল ইঞ্জিন নামের দুইটি গণনা যন্ত্র তৈরি করেন।
- প্রযুক্তির সীমাবদ্ধতার কারণে তাঁর উদ্ভাবিত যন্ত্র সেই সময় সাফল্যের সাথে কাজ করতে পারেনি।
- ১৯৯১ সালে তাঁর ডিজাইন থেকেই সফলভাবে কর্মক্ষম একটি যন্ত্র তৈরি করা হয়।
- চার্লসের দুটি ইঞ্জিনই গণনার কাজ করতে পারত।

তথ্যসূত্র - তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

২৬১.
VLSI এর পূর্ণরূপ কী?
  1. Very Long System Integration
  2. Very Large System Integration
  3. Very Large Scale Integration
  4. Very Large Scale Input
ব্যাখ্যা
• কম্পিউটারের চতুৰ্থ প্ৰজন্মের বৈশিষ্ট্য:
- মাইক্রোপ্রসেসর এর ব্যবহার শুরু, কম্পিউটারের আকার হ্রাস, তথ্য ধারণ ক্ষমতা বৃদ্ধি ৷
- প্যাকেজ প্রোগ্রাম এর ব্যবহার ।
- প্রথম মাইক্রোপ্রসেসর ইনটেল-৪০০৪
- মাইক্রো কম্পিউটার এর জনক এডওয়ার্ড রবার্ট।
- বহুমুখি ইনপুট আউটপুট যন্ত্রের ব্যবহার।
- VLSI (Very Large Scale Integration), LSI টেকনোলজির ব্যবহার শুরু।
- মাল্টিপ্রসেসর সিস্টেমের আবির্ভাব।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা বই, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২৬২.
বাংলা ভাষায় প্রথম কম্পিউটার বিষয়ক মাসিক পত্রিকা কম্পিউটার জগৎ প্রথম প্রকাশিত হয় কত সালে?
  1. ক) ২০০১ সালে
  2. খ) ১৯৯৯ সালে
  3. গ) ১৯৯১ সালে
  4. ঘ) ১৯৯০ সালে
ব্যাখ্যা
বাংলাদেশ এ কম্পিউটারের ইতিহাস:
- ১৯৬৪ সালে প্রথম IBM-1620 মডেলের মেইনফ্রেম কম্পিউটার স্থাপন করা হয় পরমাণু শক্তি কেন্দ্রে।
- ১৯৯১ সালে বাংলা ভাষায় প্রথম কম্পিউটার বিষয়ক মাসিক পত্রিকা কম্পিউটার জগৎ প্রকাশিত হয়।
- ১৯৯৬ সালে প্রথম ইন্টারনেট চালু হয়।
- বাংলাদেশ এ একমাত্র সুপার কম্পিউটার আছে কম্পিউটার কাউন্সিল ল্যাবে। যার মডেল IBM RS/6000 SP.
- বাংলাদেশে ইন্টারনেট ভিত্তিক প্রথম নিউজ এজেন্সি - বিডি নিউজ।

উৎস: কম্পিউটার জগৎ বাংলাদেশ এর ওয়েবসাইট।
২৬৩.
চতুর্থ প্রজন্মের কম্পিউটারের মূল বৈশিষ্ট্য কী?
  1. মাইক্রোপ্রসেসর
  2. কৃত্রিম বুদ্ধিমত্তা
  3. ট্রানজিস্টার
  4. ভ্যাকুয়াম টিউব
ব্যাখ্যা

• চতুর্থ প্রজন্মের কম্পিউটার মূলত মাইক্রোপ্রসেসরের উপর ভিত্তি করে তৈরি। এটি ১৯৭০-এর দশকে উদ্ভাবিত হয় এবং পূর্ববর্তী প্রজন্মের তুলনায় অনেক দ্রুত, কম জায়গা নেয় এবং শক্তি খরচ কম। এই প্রজন্মের কম্পিউটারে একক চিপে কেন্দ্রীয় প্রসেসিং ইউনিট (CPU) রাখা হয়, যা সমস্ত হিসাব ও নিয়ন্ত্রণ কাজ সম্পন্ন করে। ভ্যাকুয়াম টিউব ও ট্রানজিস্টারের পরিবর্তে মাইক্রোপ্রসেসর ব্যবহারের কারণে কম্পিউটারগুলো ছোট, দ্রুত এবং আরও কার্যকর হয়েছে। এছাড়াও, এই প্রজন্মের কম্পিউটারগুলি কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সূচনা করেছে, তবে মূল বৈশিষ্ট্য হিসেবে মাইক্রোপ্রসেসরই প্রথম স্থানে আসে। তাই সঠিক উত্তর হলো ক) মাইক্রোপ্রসেসর।

• চতুর্থ প্রজন্মের কম্পিউটার (১৯৭১- বর্তমান):
- মাইক্রোপ্রসেসর ও বৃহদাকার একীভূত বর্তনী ব্যবহার।
- আরও ছোট ও শক্তিশালী।
- মাইক্রো কম্পিউটারের উদ্ভব।
- সফটওয়্যার ও প্রোগ্রাম প্যাকেজের ব্যবহার।
- মাল্টিপ্রসেসর সিস্টেমের আবির্ভাব।
- উদাহরণ: IBM PS/2, Apple Macintosh.

• কম্পিউটারের পাঁচটি প্রজন্ম বা জেনারেশন:
- প্রথম প্রজন্মের কম্পিউটার (১৯৪২ - ১৯৫৯),
- দ্বিতীয় প্রজন্মের কম্পিউটার (১৯৫৯ - ১৯৬৫),
- তৃতীয় প্রজন্মের কম্পিউটার (১৯৬৫ - ১৯৭১),
- চতুর্থ প্রজন্মের কম্পিউটার (১৯৭১ - বর্তমান),
- পঞ্চম প্রজন্মের কম্পিউটার (১৯৮২ - বর্তমান)।

• প্রথম প্রজন্মের কম্পিউটার (১৯৪২-১৯৫৯):
- আকারে বড় ও ভারী।
- উচ্চ শব্দ ও উত্তাপ সমস্যা।
- সীমিত তথ্য ধারণ ক্ষমতা।
- ধীর গতিসম্পন্ন।
- প্রথমে মেশিন ভাষা, তারপর এসেম্বলি ভাষার ব্যবহার।
- যেমন: ABC, ENIAC, UNIVAC.

• দ্বিতীয় প্রজন্মের কম্পিউটার (১৯৫৯-১৯৬৫):
- ট্রানজিস্টার ব্যবহার।
- আকার ছোট ও হালকা।
- দ্রুত গতি।
- কম উত্তাপ।
- চুম্বকীয় কোর মেমোরি ব্যবহৃত।
- অ্যাসেম্বলি ভাষার প্রচলন।
- যেমন: IBM 1600, CDC 1604, NCR 300 সিরিজ।

• তৃতীয় প্রজন্মের কম্পিউটার (১৯৬৫-১৯৭১):
- একীভূত বর্তনী (IC-Integrated Circuit) এর ব্যবহার।
- মিনি কম্পিউটার আবির্ভাব।
- উন্নত নির্ভরযোগ্যতা।
- উচ্চ প্রক্রিয়াকরণ ক্ষমতা।
- উচ্চতর প্রোগ্রামিং ভাষার ব্যবহার।
- ন্যানো সেকেন্ডে কাজ সম্পাদন।
- যেমন: IBM 360.

• পঞ্চম প্রজন্মের কম্পিউটার (১৯৮২-বর্তমান):
- তথ্য ধারণ ক্ষমতার ব্যাপক উন্নতি।
- উন্নত মানের operating system.
- কৃত্রিম বুদ্ধিমত্তা (AI- Artificial Intelligence) এর ব্যবহার।
- নিজস্ব বিচার-বুদ্ধি থাকবে।
- মানুষের কন্ঠস্বর বুঝতে পারবে।
- পরামর্শক হিসেবে কাজ করবে (ডাক্তার, শিক্ষক ইত্যাদি)।
- বিশাল তথ্য ধারণ ও প্রক্রিয়াকরণ ক্ষমতা।

উৎস: কম্পিউটার পরিচিতি ও ব্যবহার, স্কুল অব এগ্রিকালচার এন্ড রুরাল ডেভেলপমেন্ট, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

২৬৪.
কম্পিউটার সম্পর্কে কোন তথ্যটি সত্য নয়?
  1. ক) কম্পিউট শব্দ থেকে কম্পিউটার কথাটির উৎপত্তি
  2. খ) কম্পিউটার শব্দের অর্থ গণনাকারী
  3. গ) আধুনিক কম্পিউটার ভ্রমশূন্য ফলাফল প্রদর্শন করে
  4. ঘ) এক ন্যানো সেকেন্ড হলো এক সেকেন্ডের এক কোটি ভাগের এক ভাগ
ব্যাখ্যা
এক ন্যানো সেকেন্ড হলো এক সেকেন্ডের একশত কোটি ভাগের এক ভাগ।
২৬৫.
কম্পিউটারের কোন মেমোরি কখনো স্মৃতিভ্রংশ হয় না?
  1. ক) ROM
  2. খ) RAM
  3. গ) CD-ROM
  4. ঘ) Processor
ব্যাখ্যা
ROM- abbreviation for read only memory: a type of computer memory that holds information that can be used but not changed or added to; Basically it refers to permanency of the memory. Source: Cambridge Dictionary
২৬৬.
নিচের কোনটিতে এম্বেডেড কম্পিউটার সিস্টেম ব্যবহৃত হয়ে থাকে?
  1. সেল ফোন
  2. অটোমোটিভ সিস্টেম
  3. ক্যামেরা
  4. সবগুলো
ব্যাখ্যা
এম্বেডেড কম্পিউটার হলো কোনো নির্দিষ্ট ফাংশন সম্পাদনের জন্য ডিজাইনকৃত একটি মাইক্রোকন্ট্রোলার বা মাইক্রোপ্রসেসর ভিত্তিক সিস্টেম যা একটি বৃহত্তর সিস্টেমের সাথে সম্পর্কিত থাকে।

অন্যভাবে বলা যায়, An Embedded Computer is a Microcontroller or Microprocessor based system devised for specific function.
এ কম্পিউটার বড় সিস্টেমের অংশ হতে পারে তবে এটি তার নিজস্ব প্রসেসরের উপর নির্ভর করে।
সেল ফোন, ক্যামেরা, অটোমোটিভ সিস্টেম ইত্যাদিতে এম্বেড করা কম্পিউটার ব্যবহৃত হয়।
২৬৭.
প্রোগ্রামিং ধারণার প্রবর্তক কে?
  1. ডেনিস রিচি
  2. জেমস গসলিং
  3. গুইডো ভ্যান রোসাম
  4. অ্যাডা লাভলেস
ব্যাখ্যা

◉ অ্যাডা লাভলেস (১৮১৫-১৮৫২)কে বিশ্বের প্রথম কম্পিউটার প্রোগ্রামার হিসেবে বিবেচনা করা হয়। তিনি চার্লস ব্যাবেজের অ্যানালিটিক্যাল ইঞ্জিনের জন্য অ্যালগরিদম লিখেন, যা আধুনিক প্রোগ্রামিংয়ের ভিত্তি স্থাপন করে।

অ্যাডা লাভলেস:
- গণনার কাজ কীভাবে আরও কার্যকর করা যায় সেটি নিয়ে ভেবেছিলেন কবি লর্ড বায়রনের কন্যা অ্যাডা লাভলেস (Ada Lovelace) (১৮১৫-১৮৫২)।
- ১৮৩৩ সালে চার্লস ব্যাবেজের সঙ্গে তার পরিচয় হলে তিনি চার্লস ব্যাবেজের এনালিটিক্যাল ইঞ্জিনকে কাজে লাগানোর জন্য 'প্রোগ্রামিং'-এর ধারণা সামনে নিয়ে আসেন।
- এ কারণে অ্যাডা লাভলেসকে প্রোগ্রামিং ধারণার প্রবর্তক হিসেবে সম্মানিত করা হয়।
- ১৮৪০ সালে চার্লস ব্যাবেজ তুরিন বিশ্ববিদ্যালয়ে তাঁর ইঞ্জিন সম্পর্কে বক্তব্য দেন।
- সে সময় অ্যাডা লাভলেস চার্লস ব্যাবেজের সহায়তা নিয়ে বক্তব্যের সঙ্গে ইঞ্জিনের কাজের ধারাটি ধাপ অনুসারে ক্রমাঙ্কিত করেন।
- তাঁর মৃত্যুর ১০০ বছর পর ১৯৫৩ সালে সেই নোট আবারো প্রকাশিত হলে বিজ্ঞানীরা বুঝতে পারেন, অ্যাডা লাভলেস অ্যালগরিদম প্রোগ্রামিংয়ের ধারণাটাই প্রকাশ করেছিলেন।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, নবম-দশম শ্রেণি, বোর্ড বই।

২৬৮.
কত সালে অ্যাপল কম্পিউটার কোম্পানি প্রতিষ্ঠিত হয়?
  1. ক) ১৯৭১
  2. খ) ১৯৭৯
  3. গ) ১৯৭৮
  4. ঘ) ১৯৭৬
ব্যাখ্যা
- ১৯৭৬ সালের ১ লা এপ্রিল স্টিভ জবস ও তার দুই বন্ধু স্টিভ জজনিয়াক ও রোনাল্ড ওয়েনে অ্যাপল কম্পিউটার নামে একটি প্রতিষ্ঠান চালু করেন।
- প্রতিষ্ঠানটি বর্তমানে বিশ্বের অন্যতম বৃহত্তম প্রতিষ্ঠান।
- অ্যাপলের হাতেই বর্তমান কম্পিউটারের নানান পর্যায় বিকশিত হয়েছে।

তথ্যসূত্র : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, নবম - দশম শ্রেণি। 
২৬৯.
ALU এর পূর্ণরূপ কি?
  1. Arithmetic Lock Unit
  2. Arithmetic Logic Unit
  3. Application Logic Unit
  4. Array Logic Unit
ব্যাখ্যা
ALU (গাণিতিক যুক্তি অংশ): 
- ALU এর পূর্ণরূপ হলো Arithmetic Logic Unit
- নিয়ন্ত্রণ অংশের তত্ত্বাবধানে গাণিতিক যুক্তি অংশ বা ALU বিভিন্ন ধরনের গাণিতিক বা লজিক্যাল অপারেশনের কাজ সম্পাদন করে। 
- বেশির ভাগ গাণিতিক অপারেশনগুলো হলো যোগ, বিয়োগ, গুণ, ভাগ এবং লজিক্যাল অপারেশনগুলো হলো তুলনা, সত্য-মিথ্যা যাচাই ইত্যাদি। 
- কোনো রেজিস্টার পরিষ্কারকরণ এবং রেজিস্টারে সংরক্ষিত তথ্য বা সংখ্যাকে ডানে-বামে সরানো ইত্যাদি কাজও এ অংশের মাধ্যমে সম্পাদিত হয়। 
- বিভিন্ন ধরনের ইলেকট্রনিক বর্তনীর সহায়তায় গাণিতিক যুক্তি অংশ এই কার্যাবলি সম্পাদান করে থাকে এবং প্রয়োজনে ফলাফল অস্থায়ীভাবে রেজিস্টারে সংরক্ষিত রাখে। 
- বর্তমানের মাইক্রোপ্রসেসরগুলোতে কাজের গতি বাড়ানোর প্রয়োজনে একাধিক গাণিতিক যুক্তি অংশ ব্যবহৃত হয়। 

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২৭০.
সর্বপ্রথম ল্যাপটপ কম্পিউটার প্রবর্তন করে কোন কোম্পানি?
  1. মাইক্রোসফট
  2. ইন্টেল
  3. এপসন
  4. ইয়াহু
ব্যাখ্যা
• ল্যাপটপ কম্পিউটার:
- ল্যাপটপ কম্পিউটার এসি বিদ্যুত এবং ব্যাটারি উভয়ের সাহায্যেই ব্যবহার করা যায়।
- ১৯৮১ সারে এপসন (Epson) কোম্পানি প্রথম ল্যাপটপ কম্পিউটার প্রবর্তন করে।
- ল্যাপটপ কম্পিউটার ডেক্সটপের চেয়ে অনেক বেশি বিদ্যুৎ সাশ্রয়ী।
- ল্যাপটপ কম্পিউটারে মাউসের পরিবর্তে টাচপ্যাড ব্যবহার করা হয়।
- ল্যাপটপ কম্পিউটারের সাথে আলাদাভাবে মিনিটর, মাউস, কি-বোর্ড ইত্যাদি ডিভাইস যুক্ত করা যায়।
- বাংলাদেশের তৈরি প্রথম ল্যাপটপ দোয়েল (DOEL) তৈরি করে টেলিফোন শিল্প সংস্থা লিমিটেড।

উৎস: ব্রিটানিকা এবং Live MCQ লেকচার শীট।
২৭১.
চতুর্থ প্রজন্মের কম্পিউটারের প্রধান বৈশিষ্ট্য কোনটি?
  1. ট্রানজিস্টর ব্যবহার
  2. প্রতিটি স্টেটমেন্ট একে একে প্রক্রিয়াকরণ
  3. বায়ুশূন্য ভালব ব্যবহার
  4. বৃহদাকার একীভূত বর্তনী ব্যবহার
ব্যাখ্যা

- চতুর্থ প্রজন্মের কম্পিউটারের প্রধান বৈশিষ্ট্য হলো বৃহদাকার একীভূত বর্তনী বা Very Large Scale Integration (VLSI) সার্কিট ব্যবহার, যা মাইক্রোপ্রসেসর তৈরিতে সহায়তা করেছিল। 

চতুর্থ প্রজন্ম (Fourth Generation 1971-): 
- চতুর্থ প্রজন্মের কম্পিউটারের সময়কাল হল ১৯৭১ সাল হতে বর্তমান সময় পর্যন্ত। এই সময়ে ইনপুট ও আউটপুট ডিভাইসের সংখ্যা আরও বৃদ্ধি পায় এবং প্রক্রিয়াকরণ ক্ষমতাও অধিক বৃদ্ধি পায়। 
- ১৯৭১ সালে যুক্তরাষ্ট্রের ইনটেল কোম্পানি এমএসসি-৪ (MSC-4) নামে একটি মাইক্রোপ্রসেসর তৈরি করে, এই মাইক্রোপ্রসেসরে মোট ২২০০ টি ট্রানজিস্ট্রর ব্যবহার করা হয়েছিল। 
- মাইক্রোপ্রসেসর আবিষ্কারের ফলে কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ ইউনিটকে মাত্র একটি চিপে (Chip) ধারণ করা সম্ভব হয়। বর্তমানে প্রায় ১ বর্গ ইঞ্চির একটিমাত্র চিপে ৩০ লাখ পর্যন্ত ট্রনজিস্ট্রর সন্নিবেশিত করে মাইক্রোপ্রসেসর তৈরি করা সম্ভব হয়েছে। 
- চতুর্থ প্রজন্মের কম্পিউটারের প্রধান বৈশিষ্ট্য হলো বৃহদাকার একীভূত বর্তনী ব্যবহার, অধিক তথ্য ধারণ ক্ষমতা, উন্নত কার্যকারিতা ও নির্ভলশীলতা। 
- এই সময়ই প্যাকেজ প্রোগ্রামের প্রচলন শুরু হয় এবং মাইক্রোকম্পিউটারের আবির্ভাব ও বিকাশ ঘটে। 
- উপাত্ত সংরক্ষণের জন্য কম্প্যাক্ট ডিস্ক (Compact Disc) বা সিডি (CD) তৈরি হয়। 
যেমন- IBM PS/2, Apple Macintosh ইত্যাদি চতুর্থ প্রজন্মের কম্পিউটার। 

উৎস: কম্পিউটার শিক্ষা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

২৭২.
বিশ্বের প্রথম গণনাকারী যন্ত্র কোনটি?
  1. ক) নেপিয়ারের অস্থি
  2. খ) এবাকাস
  3. গ) ডিফারেন্স ইঞ্জিন
  4. ঘ) এনিয়াক
ব্যাখ্যা
ধারণা করা হয় ব্যাবিলনে ৩০০০ খ্রিস্টপূর্বে এবাকাস নামক গণনা যন্ত্র আবিষ্কার করা হয়৷ এবাকাসকেই প্রথম গণনাযন্ত্র হিসেবে বিবেচনা করা হয়৷ অপশনগুলোর মধ্যে বাকিগুলো কম্পিউটারের ইতিহাসের সাম্প্রতিকতম আবিষ্কার৷
২৭৩.
ট্রানজিস্টরের ব্যবহার কম্পিউটারের কোন জেনারেশনের অন্তর্ভুক্ত?
  1. ১ম 
  2. ২য় 
  3. ৩য় 
  4. ৪র্থ
ব্যাখ্যা

◉ ট্রানজিস্টর ভিত্তিক কম্পিউটার কম্পিউটার জেনারেশনের ইতিহাসে দ্বিতীয় প্রজন্মের অন্তর্ভুক্ত। এই যুগের মূল বৈশিষ্ট্য ভ্যাকুয়াম টিউবের পরিবর্তে ট্রানজিস্টর ব্যবহার। 

দ্বিতীয় প্রজন্ম: 
- ১৯৫২ থেকে ১৯৬৪ এ সময়কালকে দ্বিতীয় প্রজন্মের সময়কাল ধরা হয়।
- ১৯৪৭ সালে জন বারডিন, উইলিয়াম শকলে এবং ওয়াল্টার ব্রাটেইন ট্রানজিস্টর (Transistor) আবিষ্কার করেন।
- ভ্যাকুয়াম টিউবের চেয়ে ট্রানজিস্টর আকারে অনেকগুণ ছোট।
- ট্রানজিস্টর ব্যবহৃত কম্পিউটারগুলো দ্বিতীয় প্রজন্মের (Second generation) কম্পিউটার।
- ট্রানজিস্টর আকারে অনেক ছোট হওয়াতে দ্বিতীয় প্রজন্মের কম্পিউটার প্রথম প্রজন্মের কম্পিউটার থেকে আকারে ছোট হয়ে আসে।

দ্বিতীয় প্রজন্মের কম্পিউটারের বৈশিষ্ট্য-
১) এটি আকারে ছোট।
২) ভ্যাকুয়াম টিউবের পরিবর্তে ট্রানজিস্টর ব্যবহৃত হয়।
৩) এতে বিদ্যুৎ খরচ কম হয় এবং সময়ও কম লাগে ৷
৪) প্রথম প্রজন্মের কম্পিউটরের তুলনায় এটি দামে সস্তা।
৫) এটি প্রথম প্রজন্মেব কম্পিউটবের তলনাষ দ্রুত গতি সম্পন্ন।
৬) তাপ সমস্যার অবসান, গতি ও নির্ভরযোগ্যতার উন্নতি।
৭) অভ্যন্তরীণ স্মৃতি হিসাবে চুম্বকীয় কোরের ব্যবহার।
৮) FORTRAN, CÖBOL ভাষার প্রচলন শুরু। উদাহারণ: IBM-1400 1401, IBM-1600, 1620, RCA 501, NCR-300, GE-200 ইত্যাদি।

উৎস: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি-১, কম্পিউটার ও এর বির্বতন, এসএসসি ও দাখিল (ভোকেশনাল)।

২৭৪.
সার্ভারের সাথে যুক্ত থাকা কম্পিউটারকে কি বলে?
  1. ক) প্লে স্টেশন
  2. খ) ওয়ার্ক স্টেশন
  3. গ) সার্ভার স্টেশন
  4. ঘ) আলট্রা স্টেশন
ব্যাখ্যা
ওয়ার্ক স্টেশন:

- মাইক্রো কম্পিউটারের চেয়ে অধিক দ্রুত কম্পিউটার হলো ওয়ার্ক স্টেশন।
- সার্ভারের সাথে সংযুক্ত কম্পিউটারকেই ওয়ার্ক স্টেশন বলে।
- ভিডিও সম্পাদনা, এনিমেশন, সিমুলেশন প্রভৃতি কাজে ব্যবহার করা হয়।
- সান Ultra-60 হলো জনপ্রিয় একটি ওয়ার্ক স্টেশন।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা বই, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২৭৫.
Pentium Series পিসি কোন প্রজন্মের কম্পিউটারের উদাহরণ?
  1. ক) দ্বিতীয়
  2. খ) তৃতীয়
  3. গ) চতুর্থ
  4. ঘ) পঞ্চম
ব্যাখ্যা
Pentium Series পিসি চতুর্থ  প্রজন্মের কম্পিউটারের  উদাহরণ। 

চতুর্থ প্রজন্মের কম্পিউটারের বৈশিষ্ট্যসমূহ- 
১. আকারে ছোট বিধায় সহজে বহনযোগ্য।
২. বিদ্যুৎশক্তি কম খরচ হয়।
৩. এটি ব্যাটারি দিয়েও চালানো যায়।
৪. উন্নত ধরনের স্মৃতি ব্যবস্থার উদ্ভব।
৫. বৃহৎ ও অতি বৃহৎ মানের আইসির (LSI, VLSI) ব্যবহার।
৬. ধারণক্ষমতা বৃদ্ধি।
৭. মাইক্রোপ্রসেসরের প্রচলন।
৮. উন্নত ধরনের High Level প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উদ্ভব। 

উদাহরণ- IBM 4341, TRS-40, Pentium Series ইত্যাদি।

সূত্র: ১৫ পৃষ্ঠা, মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
২৭৬.
বাংলাদেশে প্রথম মেইনফ্রেম কম্পিউটার কোথায় স্থাপন করা হয়েছিল?
  1. বুয়েট
  2. ঢাকা বিশ্ববিদ্যালয়
  3. পরমাণু শক্তি কেন্দ্র
  4. চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
ব্যাখ্যা

- বাংলাদেশের (তৎকালীন পূর্ব পাকিস্তান) প্রথম মেইনফ্রেম কম্পিউটার স্থাপন করা হয় ১৯৬৪ সালে।
- এটি স্থাপন করা হয় বাংলাদেশ পরমাণু শক্তি কেন্দ্র (Bangladesh Atomic Energy Commission – BAEC), ঢাকা-তে।

- ব্যবহৃত মেইনফ্রেমটি ছিল IBM 1620, যা ছিল একটি scientific computer।
- এই কম্পিউটারটি মূলত ব্যবহৃত হতো বৈজ্ঞানিক গবেষণা, গণিত ভিত্তিক বিশ্লেষণ এবং পারমাণবিক তথ্য প্রক্রিয়াকরণে।
- এই কম্পিউটার স্থাপনকেই বাংলাদেশের কম্পিউটার যুগের সূচনা হিসেবে ধরা হয়।

- পরমাণু শক্তি কেন্দ্রে স্থাপিত কম্পিউটারটির মাধ্যমে বাংলাদেশে প্রথম প্রোগ্রামিং ও কম্পিউটার প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়।
- পরবর্তীতে বুয়েট (BUET), ঢাকা বিশ্ববিদ্যালয়, ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান কম্পিউটার শিক্ষা শুরু করে এবং গবেষণায় কম্পিউটার ব্যবহারের প্রসার ঘটে।

- IBM 1620 ছিল একটি Transistor-based কম্পিউটার।
- এটি punch card system ব্যবহার করত এবং assembly language programming চালানো যেত।

উৎস: Banglapedia. [লিংক]

২৭৭.
সাধারণত কম্পিউটারে কাজ করার গতি হিসাব করা হয় - 
  1. মিলিসেকেন্ডে
  2. ম্যাক্রোসেকেন্ডে
  3. ন্যানোসেকেন্ডে
  4. মাইক্রোসেকেন্ডে
ব্যাখ্যা
কম্পিউটার: 
- Computer শব্দটির আভিধানিক অর্থ গণনাযন্ত্র বা হিসাবকারী যন্ত্র। 
- পূর্বে কম্পিউটার দিয়ে শুধুমাত্র হিসাব-নিকাশের কাজই করা হতো। 
- কিন্তু বর্তমান অত্যাধুনিক কম্পিউটার দিয়ে অত্যন্ত দ্রুতগতিতে জটিল হিসাব-নিকাশের কাজ নির্ভুলভাবে করা ছাড়াও বহু রকমের কাজ করা যায়। 
- কম্পিউটার সেকেন্ডের মধ্যে কোটি কোটি হিসাব-নিকাশ করতে পারে। 
- কম্পিউটারে কাজ করার গতি হিসাব করা হয় সাধারণত ন্যানোসেকেন্ডে। 
- ন্যানোসেকেন্ড হচ্ছে এক সেকেন্ডের একশত কোটি ভাগের একভাগ সময় মাত্র। 
- ইলেকট্রন প্রবাহের মাধ্যমে কম্পিউটারের যাবতীয় কাজকর্ম পরিচালিত হয়। 
- মূলত কম্পিউটার একটি অত্যাধুনিক ইলেক্ট্রনিক্স যন্ত্র, যা নিজস্ব স্মৃতিভাণ্ডারে সুনির্দিষ্ট এক বা একাধিক কাজের নিদের্শাবলি সংরক্ষণ করে রাখে। 
- ব্যবহারকারী ডাটা বা উপাত্ত সরবরাহ করলে স্বয়ংক্রিয়ভাবে কম্পিউটার প্রক্রিয়াকরণ (প্রসেসিং) করে কাজের ফলাফল প্রদান করে। 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২৭৮.
Oracle Corporation প্রতিষ্ঠা করেন-
  1. ক) ল্যারি এলিসন
  2. খ) জন বার্ডিন
  3. গ) হেনরি এডওয়ার্ডস
  4. ঘ) মার্টিন কুপার
ব্যাখ্যা
• Oracle Corporation প্রতিষ্ঠা করেন ল্যারি এলিসন।
- ওরাকল কর্পোরেশন মার্কিন যুক্তরাষ্ট্রের একটি বহুজাতিক সফটওয়্যার প্রতিষ্ঠান।
- সফটওয়্যার নির্মাণে মাইক্রোসফট ও আইবিএম এর পরেই এর অবস্থান। 
- ১৯৭৭ সালে ল্যারি এলিসন ,বব মিনার ও এড ওয়টিস যৌথভাবে এটি প্রতিষ্ঠা করেন।

উৎস: ব্রিটানিকা ওয়েবসাইট।
২৭৯.
বাফার কি?
  1. ক) সাময়িকভাবে উপাত্ত ধারণের স্থান
  2. খ) সাময়িকভাবে ইন্টারনেট ব্যবহার
  3. গ) সাময়িকভাবে ইন্টারনেট ব্যবহারে বিঘ্ন ঘটা
  4. ঘ) উপরের সবগুলোই
ব্যাখ্যা
বাফার হচ্ছে ইনপুট বা আউটপুট ডিভাইস এবং প্রক্রিয়াকরণ অংশের মধ্যবর্তী সময়ে সাময়িকভাবে উপাত্ত বা তথ্য ধারণের স্থান। উৎস: মাধ্যমিক কম্পিউটার শিক্ষা, নবম-দশম শ্রেণি।
২৮০.
জন নেপিয়ার লগারিদমের সারণি আবিষ্কার করেন কত সালে?
  1. ১৬১৪
  2. ১৬১৭
  3. ১৬২১
  4. ১৬৬৯
ব্যাখ্যা
- ১৬১৪ সালে স্কটল্যান্ডের গণিতবিদ জন নেপিয়ার (John Napier) লগারিদমের সারণি আবিষ্কার করেন।
- ১৬১৭ সালে জন নেপিয়ার দাগকাটা এবং সংখ্যা বসানো দণ্ড ব্যবহার করে সংখ্যাভিত্তিক গণনাযন্ত্র আবিষ্কার করেন।
- ১৬৩২ সালে উইলিয়াম অডরেট (William Oughtred) নামের একজন ইংরেজ গণিতবিদ নেপিয়ারের লগারিদম ব্যবহার করে স্লাইড রুল আবিষ্কার করেন।
- আইজ্যাক নিউটন ও অ্যামিদি মেন হেইম পরবর্তীতে স্লাইড রুলের উন্নতি সাধন করেন।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২৮১.
ইন্টিগ্রেটেড সার্কিট (আইসি) উদ্ভাবিত হয়-
  1. ক) ১৯৪৮ সালে
  2. খ) ১৯৫৩ সালে
  3. গ) ১৯৫৮ সালে
  4. ঘ) ১৯৬৩ সালে
ব্যাখ্যা

- আধুনিক কম্পিউটারের দ্রুত অগ্রগতির মূলে রয়েছে ইন্টিগ্রেটেড সার্কিট বা সমন্বিত বর্তনী।
- ১৯৫৮ সালে জ্যাক কেলবি নামক একজন বিজ্ঞানী Transistor, Resistor এবং Capacitor সমন্বিত করে একটি সার্কিট তৈরি করেন যা Integrated Circuit বা IC নামে পরিচিতি লাভ করে।
- আইসি ব্যবহারের ফলে কম্পিউটারের আকার অনেক ছোট হয় এবং এর ক্ষমতা অনেক বেড়ে যায়।

২৮২.
নিচের কোনটি ইনপুট ইউনিট?
  1. ক) মনিটর
  2. খ) প্রিন্টার
  3. গ) প্লটার
  4. ঘ) জয়স্টিক
ব্যাখ্যা
এক ধরনের বিশেষ যন্ত্র যা গেম কার্ডের সাথে যুক্ত করে বিভিন্ন সংকেত বা নির্দেশ কম্পিউটারে প্রবেশ করানো হয়। সাধারণত খেলা সংক্রান্ত সফট্ওয়্যারের ক্ষেত্রে জয়স্টিক ব্যবহৃত হয়।
২৮৩.
VLSI (Very Large Scale Integration) প্রযুক্তি কম্পিউটারের কোন প্রজন্মে প্রথম ব্যবহৃত হয়?
  1. প্রথম প্রজন্ম
  2. দ্বিতীয় প্রজন্ম
  3. তৃতীয় প্রজন্ম
  4. চতুর্থ প্রজন্ম 
ব্যাখ্যা

কম্পিউটারের চতুর্থ প্রজন্মে (১৯৭১ থেকে বর্তমান) মাইক্রোপ্রসেসর প্রযুক্তির বিপ্লব ঘটে। এই সময়ে VLSI (Very Large Scale Integration) কৌশলের মাধ্যমে একটি ছোট চিপের মধ্যে হাজার হাজার ট্রানজিস্টর স্থাপন করা সম্ভব হয়। এর ফলে কম্পিউটারের আকার অনেক ছোট হয়ে আসে এবং কর্মক্ষমতা বহুগুণ বৃদ্ধি পায়।

- VLSI (Very Large Scale Integration) ব্যবহার আশির দশকে (1980) শুরু হয়েছিল। 
- LSI এবং VLSI প্রযুক্তি ব্যবহার করে 1980 এবং 1990-এর দশকের digital computer গুলোকে প্রায়শই চতুর্থ প্রজন্মের system বলা হয়। 
- 1980-এর দশকে উৎপাদিত অনেক microcomputer-এ একটি single chip ছিল যার processor, memory এবং interface function এর circuit integrated ছিল।

চতুর্থ প্রজন্মের কম্পিউটার (১৯৭১- বর্তমান):
- মাইক্রোপ্রসেসর ও বৃহদাকার একীভূত বর্তনী ব্যবহার।
- আরও ছোট ও শক্তিশালী।
- মাইক্রো কম্পিউটারের উদ্ভব।
-সফটওয়্যার ও প্রোগ্রাম প্যাকেজের ব্যবহার।
- মাল্টিপ্রসেসর সিস্টেমের আবির্ভাব।
- উদাহরণ: IBM PS/2, Apple Macintosh.

উৎস:
১। কম্পিউটার পরিচিতি ও ব্যবহার, স্কুল অব এগ্রিকালচার এন্ড রুরাল ডেভেলপমেন্ট, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২। ব্রিটানিকা। 

২৮৪.
প্রথম প্রজন্মের কম্পিউটারের বৈশিষ্ট্য কোনটি?
  1. ক) ইন্টিগ্রেটেড সার্কিটের ব্যবহার
  2. খ) আকারে ছোট
  3. গ) সহজে স্থানান্তরের যোগ্য ছিলো
  4. ঘ) ইনপুট-আউটপুট ব্যবস্থার জন্য পাঞ্চ কার্ডের ব্যবহার
ব্যাখ্যা
• প্রথম প্রজন্ম কম্পিউটার:
- ১৯৪২ থেকে ১৯৫৯ সাল পর্যন্ত সময়কালকে কম্পিউটারের প্রথম প্রজন্ম বলে ধরা হয়।
- এ প্রজন্মের কম্পিউটারের সার্কিটে ভ্যাকুয়াম টিউব ব্যবহার করা হতো।
- অসংখ্য ডায়োড, ট্রায়োড, ভালভ, রেজিস্টার, ক্যাপাসিটর ইত্যাদি দিয়ে তৈরি হতো বলে প্রথম প্রজন্মের কম্পিউটার ছিল আকৃতিতে বড় এবং স্বল্প গতিসম্পন্ন।
- আকৃতিতে বড় থাকার কারণে সহজে বহনযোগ্য ছিল না।
- প্রথম প্রজন্মের কম্পিউটারে পাঞ্চ কার্ডের মাধ্যমে ইনপুট দেওয়ার ব্যবস্থা ছিল। 
- এ প্রজন্মের কম্পিউটারে প্রোগ্রামের জন্য মেশিন ও অ্যাসেম্বলি ভাষা ব্যবহার করা হতো।
- UNIVAC, ENIAC, EDSAC, IBM 650, IBM 704, Mark I, Mark IV ইত্যাদি প্রথম প্রজন্মের কম্পিউটারের উদাহরণ। 

• এ প্রজন্মের কম্পিউটারের বৈশিষ্ট্যসমূহ:
১. বায়ুশূন্য টিউবের ব্যবহার।
২. আকারে অনেক বড়।
৩. সীমিত তথ্য ধারণক্ষমতা।
৪. মেশিন ভাষার (0/1) মাধ্যমে নির্দেশ প্রদান ৷
৫. ইনপুট-আউটপুট ব্যবস্থার জন্য পাঞ্চ কার্ডের ব্যবহার
৬. সহজে স্থানান্তরের যোগ্য ছিল না।
৭. অত্যধিক বিদ্যুৎ শক্তির প্রয়োজন।
৮. অনুন্নত রক্ষণাবেক্ষণ ব্যবস্থা; ইত্যাদি। 

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২৮৫.
কম্পিউটারের কাজের গতি প্রকাশ করা হয় -
  1. ন্যানোসেকেন্ডে
  2. মাইক্রোসেকেন্ডে
  3. মিলিসেকেন্ডে
  4. সবগুলো
ব্যাখ্যা
কম্পিউটার অবিশ্বাস্য দ্রুতগতিতে কাজ করে।
কম্পিউটারের এই দ্রুতগতিসম্পন্ন হিসাবের কাজকে মিলিসেকেন্ড, মাইক্রোসেকেন্ড, ন্যানোসেকেন্ড এবং পিকোসেকেন্ড ইত্যাদি সময়ের একক হিসেবে ভাগ করা যায়।

উৎস: মাধ্যমিক কম্পিউটার শিক্ষা, নবম-দশম শ্রেণি।
---------------
ন্যানোসেকেন্ড (Nanosecond): ১ সেকেন্ডের এক বিলিয়ন ভাগের সমান (10-9) হচ্ছে ১ ন্যানোসেকেন্ড। এটি র‍্যামের কাজের গতি (access time) প্রকাশের সবচেয়ে সাধারণ (common) একক।
মিলিসেকেন্ড (Millisecond): ১ মিলিসেকেন্ড হলো ১ সেকেন্ডের ১ হাজার ভাগের ১ ভাগ - এর সমান (10−3)। এর মাধ্যমে হার্ড ডিস্ক, সিডি-রম বা ইন্টারনেটে packet travel সময় পরিমাপের জন্য ব্যবহৃত একক।
মাইক্রোসেকেন্ড (Microsecond): ১ মাইক্রোসেকেন্ড হলো ১ সেকেন্ডের ১ মিলিয়ন ভাগের ১ ভাগের সমান (10-6)।
এই সবগুলোই কম্পিউটারের বিভিন্ন ইউনিটের কাজের গতি প্রকাশ করে।

উৎস: টেকপিডিয়া ও ব্রিটানিকা ডিকশনারি।
২৮৬.
সর্বপ্রথম মাইক্রোপ্রসেসর উদ্ভাবন করে কোন কোম্পানি?
  1. অ্যাপল
  2. আইবিএম
  3. ইন্টেল
  4. মাইক্রোসফট 
ব্যাখ্যা

যুক্তরাষ্ট্রের ইন্টেল কোম্পানি ১৯৭১ সালে সর্বপ্রথম মাইক্রোপ্রসেসর আবিষ্কার করে।

• মাইক্রোপ্রসেসর:
- ইলেকট্রনিকসের দ্রুত উন্নতির সাথে সাথে কম্পিউটারের অগ্রগতি ওতপ্রোতভাবে জড়িত।
- কম্পিউটার তৈরিতে বড় ধরনের বিপ্লব পরিলক্ষিত হয় ১৯৭১ সালে IC (Integrated Circuit) এবং LSI (Large Scale Integration) বর্তনীর সাহায্যে নির্মিত মাইক্রোপ্রসেসর আবিষ্কারের মধ্য দিয়ে শুরু হয়ে যায় কম্পিউটারের বহুমূখী ব্যবহার।
- তৈরি হতে শুরু হয় পার্সোনাল কম্পিউটার।

• মাইক্রোপ্রসেসর ব্যবহার:
- এর ফলে কম্পিউটারের আকার আরো ছোট হয়ে যায়।
- দাম কমে যায়।
- বিদ্যুৎ খরচ কমে যায়।
- ফলে কাজ করার ক্ষমতা বেড়ে যায়।
- কাজের গতি বেড়ে যায়।
- নির্ভরশীলতা বহুগুণে বেড়ে যায়।

•মাইক্রোপ্রসেসর আবিষ্কার:
 - যুক্তরাষ্ট্রের ইন্টেল কোম্পানি ১৯৭১ সালে সর্বপ্রথম মাইক্রোপ্রসেসর আবিষ্কার করে।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উম্মুক্ত বিশ্ববিদ্যালয়।

২৮৭.
বিশ্বে প্রথম কোন শহরে সেল ফোন চালু হয়?
  1. ক) বার্লিন
  2. খ) শিকাগো
  3. গ) নিউইর্য়ক
  4. ঘ) প্যারিস
ব্যাখ্যা
১৯৮৩ সালে শিকাগো শহরে বিশ্বে প্রথম বাণিজ্যিক ভাবে সেল ফোন চালু হয়। উৎসঃ ব্রিটানিকা এবং ফোর্বস ম্যাগাজিন।
২৮৮.
EDSAC বলতে কী বোঝায় (পূর্ণরূপ)?
  1. Electronic Delay Stored Automatic Computer
  2. Electronic Delay Storage Analog Computer
  3. Electronic Delay Storage Analog Calculator
  4. Electronic Delay Storage Automatic Calculator
ব্যাখ্যা

• EDSAC বলতে বোঝায় Electronic Delay Storage Automatic Computer। এটি ইতিহাসে অন্যতম প্রাথমিক ডিজিটাল কম্পিউটার, যা ১৯৪৯ সালে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে নির্মিত হয়। EDSAC মূলত বৈজ্ঞানিক এবং শিক্ষামূলক হিসাব করার জন্য ব্যবহার করা হতো। এর প্রধান বৈশিষ্ট্য ছিল delay line memory, যা তথ্য সাময়িকভাবে সংরক্ষণ করতে সাহায্য করত। এটি প্রোগ্রাম সংরক্ষণযোগ্য কম্পিউটারের আদর্শ উদাহরণ, যেখানে ইনস্ট্রাকশন এবং ডেটা একই মেমরিতে রাখা হতো। EDSAC এর মাধ্যমে কম্পিউটার বিজ্ঞান এবং প্রোগ্রামিং ক্ষেত্রে নতুন গবেষণার পথ তৈরি হয়, এবং এটি ভবিষ্যতের আধুনিক কম্পিউটারের ভিত্তি স্থাপন করেছিল।

- উত্তর: ক) Electronic Delay Stored Automatic Computer.

• EDSAC:
- EDSAC কম্পিউটারই প্রথম সংরক্ষিত প্রোগ্রাম বিশিষ্ট ইলেকট্রনিক কম্পিউটার।
- EDSAC এর পূর্ণরূপ হলো Electronic Delay Storage Automatic Calculator.
- EDSAC নির্মিত হয় ১৯৪৯ সালে।
- কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের গাণিতিক গবেষণার অধ্যাপক মার্কস উইলকিস এর নেতৃত্বাধীন একদল বিজ্ঞানী এ্যাডস্যাক আবিষ্কার করেন।

• কিছু গুরুত্বপূর্ণ পূর্ণরূপ:
- ASSC (MARK-1): Automatic Sequence Control Calculator
- ABC: Atanasoff Berry Computer
- ENIAC: Electronic Numerical Integrator and Computer
- EDVAC: Electronic Discrete Variable Automatic Computer
- UNIVAC: Universal Automatic Computer 
- IC: Integrated Circuit

উৎস: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি-১ ,এস এসসি ও দাখিল (ভোকেশনাল )।

২৮৯.
চুম্বক-ফিতা ব্যবহৃত প্রথম কম্পিউটার কোনটি?
  1. UNIVAC
  2. EDSAC
  3. ENIAC
  4. ABC
ব্যাখ্যা
• UNIVAC:
- UNIVAC হলো সর্বপ্রথম বাণিজ্যিক ভিত্তিতে তৈরি ইলেকট্রনিক কম্পিউটার।
- UNIVAC কম্পিউটারে সর্বপ্রথম চুম্বক-ফিতা ব্যবহার করা হয়েছিল।
- UNIVAC কম্পিউটারে একই সঙ্গে পড়া, গণনা ও তথ্য লেখার কাজ করা যেত। 

- EDSAC কম্পিউটার হলো প্রথম সংরক্ষিত প্রোগ্রামবিশিষ্ট ইলেকট্রনিক কম্পিউটার।
- ENIAC কম্পিউটারের প্রোগ্রামের জন্য তারযুক্ত প্লাগবোর্ড ব্যবহার করা হতো।
- অধ্যাপক ড. জন ভিনসেন্ট অ্যাটানসাফ এবং তার ছাত্র ক্লিফ ১৯৩৯ সালে যৌথভাবে ভ্যাকুয়াম টিউব ব্যবহার একটি ইলেকট্রনিক গণনাকারী যন্ত্র আবিষ্কার করেন। তাদের নামানুসারে যন্ত্রটির নামকরণ করা হয় ABC। 

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২৯০.
অ্যাবাকাসকে সরোবান বলা হয় কোন দেশে?
  1. চীন
  2. রাশিয়া
  3. জাপান
  4. জার্মানি
ব্যাখ্যা
• অ্যাবাকাস:
- অ্যাবাকাস হলো প্রাচীনতম গণনা যন্ত্র, যা একটি ফ্রেমে সাজানো গুটির স্থান পরিবর্তন করে গণনা করার কাজ পরিচালিত করে।
- খ্রীস্টপূর্ব পঞ্চম শতাব্দীতে অ্যাবাকাসের প্রথম ব্যবহার শুরু হয়েছিল চীনে।
- দ্বাদশ শতাব্দী পর্যন্ত ইউরোপ ও এশিয়ায় অ্যাবাকাস ব্যাপকভাবে ব্যবহৃত হয়েছিল।
- পঞ্চদশ শতাব্দীতে অ্যাবাকাস জাপানে প্রবর্তিত হয়।
- চীনে অ্যাবাবাসকে বলা হয় সুয়ানপান (Suanpan), জাপানে সরোবান (Soroban) এবং রাশিয়াতে বলা হয় স্কেটিয়া (Sketia)।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২৯১.
বর্তমান বিশ্বের দ্রুততম সুপার কম্পিউটার কোনটি?
  1. Summit
  2. Sierra
  3. Frontier
  4. Fugaku
ব্যাখ্যা
• সুপার কম্পিউটার (Super Computer):
- সুপার কম্পিউটার হচ্ছে সবচেয়ে শক্তিশালী, ব্যয়বহুল ও দ্রুতগতিসম্পন্ন কম্পিউটার।
- সুপার কম্পিউটার একসাথে একাধিক ব্যবহারকারী ব্যবহার করতে পারে।
- এ ধরনের কম্পিউটারে বিপুল পরিমাণ উপাত্ত সংরক্ষণের জন্য পর্যাপ্ত মেমোরি এবং বিপুল পরিমাণ প্রক্রিয়াকরণ কাজের ক্ষমতা থাকে।
- আমেরিকার Frontier কম্পিউটারটি বর্তমান বিশ্বের সবচেয়ে দ্রুততম সুপার কম্পিউটার।
- প্রায় 270 টন ওজনের, Frontier-এ 40,000 এরও বেশি প্রসেসর রয়েছে যা এটিকে একটি সাধারণ ডেস্কটপ কম্পিউটারের চেয়ে প্রায় 1 মিলিয়ন গুণ বেশি শক্তিশালী।

উৎস:
১. মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২. [science.org]
২৯২.
কোন ইলেকট্রনিক কম্পিউটারটি প্রথম বাণিজ্যিক ভিত্তিতে উৎপাদিত হয়েছিল?
  1. UNIVAC
  2. EDSAC
  3. ENIAC
  4. MARK 1
ব্যাখ্যা

• বাণিজ্যিক ভিত্তিতে তৈরি প্রথম ইলেকট্রনিক কম্পিউটারের নাম ছিল UNIVAC (Universal Automatic Computer)। এটি ছিল প্রথম বাণিজ্যিকভাবে সফল ইলেকট্রনিক কম্পিউটার, যা ১৯৫১ সালে তৈরি হয়েছিল।

• UNIVAC:
- UNIVAC হলো সর্বপ্রথম বাণিজ্যিক ভিত্তিতে তৈরি ইলেকট্রনিক কম্পিউটার।
- UNIVAC কম্পিউটারে সর্বপ্রথম চুম্বক-ফিতা ব্যবহার করা হয়েছিল।
- UNIVAC কম্পিউটারে একই সঙ্গে পড়া, গণনা ও তথ্য লেখার কাজ করা যেত।
- ১৯৫২ সালে টমাস ওয়াটসন IBM-701 এবং ১৯৫৩ সালে IBM-650 কম্পিউটার বাণিজ্যিক ভিত্তিতে তৈরি করেন।

- ENIAC ছিল প্রথম প্রজন্মের ডিজিটাল কম্পিউটার।
- EDSAC হলো প্রথম সংরক্ষিত প্রোগ্রাম বিশিষ্ট ইলেকট্রনিক কম্পিউটার। 
- মার্ক-১ হলো পৃথিবীর প্রথম ইলেকট্রো-মেকানিক্যাল কম্পিউটার।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

২৯৩.
নিচের কোনটি প্রথম প্রজন্মের কম্পিউটারের বৈশিষ্ট্য নয়?
  1. প্রথম প্রজন্মের কম্পিউটারে ডায়োড ও ট্রায়োড ভাল্ব ব্যবহৃত হতো
  2. এটি সীমিত তথ্য ধারণ করতে পারত
  3. প্রথম প্রজন্মের কম্পিউটার দশমিক পদ্ধতিতে কাজ করত
  4. সহজে বহনযোগ্য
ব্যাখ্যা
প্রথম প্রজন্মের কম্পিউটারের বৈশিষ্ট্য—
১) প্রথম প্রজন্মের কম্পিউটার দশমিক পদ্ধতিতে কাজ করত ।
২) এটি বৃহদাকার ইলেকট্রনিক কম্পিউটার ছিল ।
৩) এটিতে ডায়োড ও ট্রায়োড ভাল্ব ব্যবহৃত হতো ।
৪) এটি দ্বারা প্রতি সেকেন্ড ৫০০০ যোগ বা ৩৫০ টি গুণ করা যেতো ।
৫) এটিতে প্রতি ঘণ্টায় ১৫০ কিলোওয়াট বিদ্যুৎ শক্তি ব্যয়িত হতো ।
৬) এটি বসাতে দৈর্ঘ্যে ৯ মিটার এবং প্রস্থে ১৫ মিটারের জায়গার প্রয়োজন হতো ।
৭) এটি কাজের সময় খুব গরম হতো ।
৮) মাঝে মাঝে পানি ঢেলে এটিকে ঠান্ডা করার প্রয়োজন হতো ।
৯) এটি সীমিত তথ্য ধারণ করতে পারত ।
১০) এটি কম নির্ভর যোগ্যতাসম্পন্ন একটি যন্ত্র ।
১১) পাগ বোর্ড দিয়ে প্রোগ্রাম চালনা করা হতো ।
১২) এটি নাড়াচাড়া ও রক্ষণাবেক্ষণ করা বড় সমস্যার বিষয় ছিল ।
উদাহরণ: UNIVAC - 1, IBM-701, IBM - 650, IBM-704, IBM-709

উৎস: কম্পিউটার ও তথ্য যোগাযোগ প্রযুক্তি, এস এস সি ও দাখিল(ভোকেশনাল)।
২৯৪.
নিম্নের কোন কোম্পানি সর্বপ্রথম ল্যাপটপ তৈরি করেন?
  1. ক) মাইক্রোসফট
  2. খ) IBM
  3. গ) অ্যাপল
  4. ঘ) এপসন
ব্যাখ্যা
এপসন কোম্পানি ১৯৮১ সালে সর্বপ্রথম ল্যাপটপ ধরনের কম্পিউটার তৈরি করেন। 

-প্রথম ল্যাপটপ কম্পিউটারটির মডেলের নাম হচ্ছে- Epson HX-20। 
-জুলাই, ১৯৮০ সালে Yukio Yokozawa প্রথম ল্যাপটপ তৈরি করেন।

সূত্র- Google Arts & Culture Website [লিঙ্ক]
২৯৫.
'কম্পিউটার ভিশন' তথ্য প্রযুক্তির কোন শাখায় অন্তর্ভুক্ত?
  1. ক) Internet of Things
  2. খ) Robotics
  3. গ) Artificial Intelligence
  4. ঘ) Virtual Reality
ব্যাখ্যা
Artificial Intelligence বা কৃত্তিম বুদ্ধিমত্তার একটি ক্ষেত্র হলো কম্পিউটার ভিশন (Computer vision) .
ইহা হলো এমন একটি প্রোগ্রাম যার সাহায্যে ক্যামেরার ধারণকৃত ডিজিটাল ইমেজের অবজেক্টকে সনাক্ত করা যায়। 

Computer Vision, field of artificial intelligence in which programs attempt to identify objects represented in digitized images provided by cameras, thus enabling computers to “see.”
Much work has been done on using deep learning and neural networks to help computers process visual information.
Computers can be given a large data set of visual images and identify features and patterns within those images that the computers can then apply to other images.
Such processes as facial recognition and augmented reality rely on computer vision.

উৎস: ব্রিটানিকা।
২৯৬.
পারাসোনাল কম্পিউটার যুক্ত করে নিচের কোনটি তৈরি করা হয়?
  1. সুপার কম্পিউটার
  2. নেটওয়ার্ক
  3. সার্ভার
  4. এন্টারপ্রাইজ
ব্যাখ্যা
- দুই বা ততোধিক পারসোনাল কম্পিউটার একসাথে যুক্ত করে নেটওয়ার্ক তৈরি করা যায়।
- এতে কম্পিউটার নেটওয়ার্ক ব্যবহারকারীর ফাইল, প্রিন্টার ও অন্যান্য তথ্যাদি নিজেদের মধ্যে শেয়ার করা যায়।
- মাইক্রোপ্রসেসর আবিষ্কারের ফলে পার্সোনাল কম্পিউটারের পথ সুগম হয়।
- ১৯৭৫ সালে এডওয়ার্ড রবার্টস ‘Altair-8800’ কম্পিউটার উপস্থাপন করেন এবং এর নামকরণ করেন পার্সোনাল কম্পিউটার।
- এডওয়ার্ড রবার্টস ছিলেন Micro Instrumentation and Telemetry Systems (MITS) এর প্রতিষ্ঠাতা। 
- তার এই প্রতিষ্ঠান মূলত বিশ্বের প্রথম পার্সোনার কম্পিউটার ‘Altair-8800’ নির্মাণ করে। 
- এতে Intel-8080 মাইক্রোপ্রসেসর ব্যবহার করা হয়।
 
উৎস: ব্রিটানিকা 
২৯৭.
IBM 4341 কোন প্রজন্মের কম্পিউটার?
  1. ক) ২য় প্রজন্ম
  2. খ) ৩য় প্রজন্ম
  3. গ) ৪র্থ প্রজন্ম
  4. ঘ) ৫ম প্রজন্ম
ব্যাখ্যা
• চতুর্থ প্রজন্ম কম্পিউটার: 
- ১৯৭১ থেকে ২০০০ সাল পর্যন্ত চতুর্থ প্রজন্ম শুরু হয়েছে বলে ধরা হয়।
- কম্পিউটার তৈরিতে বড় ধরনের বিপ্লব পরিলক্ষিত হয় ১৯৭১ সালে IC এবং VLSI বর্তনীর সাহায্যে নির্মিত মাইক্রোপ্রসেসর আবিষ্কারের মধ্য দিয়ে।
- মূলত মাইক্রোপ্রসেসর হলো সিলিকনের তৈরি এক ধরনের VLSI চিপ।
- চতুর্থ প্রজন্মের কম্পিউটারগুলো মাইক্রোপ্রসেসর ব্যবহার করে তৈরি করা হতো। 
- Windows, DOS অপারেটিং সিস্টেম দুটির ব্যবহার এ প্রজন্ম থেকেই শুরু হয়েছিল।
- ১৯৮১ সালে IBM কোম্পানি ব্যবসায়িক উদ্দেশ্যে প্রথম মাইক্রোকম্পিউটার তৈরি করা শুরু করে।
- IBM 3033, IBM 4341, TRS 40, Pentium Series, IBM পিসি ইত্যাদি এ প্রজন্মের কম্পিউটার। 

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২৯৮.
জার্মানির মুলার কত সালে "ডিফারেন্স ইঞ্জিন" নামে গণনাযন্ত্র তৈরির পরিকল্পনা করেন?
  1. ১৮৭১
  2. ১৭৮৬
  3. ১৮১২
  4. ১৮৩৩
ব্যাখ্যা
- ১৭৮৬ সালে জার্মানির মুলার "ডিফারেন্স ইঞ্জিন" নামে পরিচিত একটি কালকুলেটর বা গণনাযন্ত্র তৈরির পরিকল্পনা করেন।
- এর প্রায় দুই যুগ পর ইংল্যান্ডের ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের গণিতের অধ্যাপক চার্লস ব্যাবেজ ১৮১২ সালে লগারিদমিক হিসাবসহ গাণিতিক হিসাবের জন্য আরও উন্নত একটি ডিফারেন্স ইঞ্জিন তৈরির পরিকল্পনা করেন।
- আর্থিক অনুদান বন্ধের কারণে বিশ বৎসর অক্লান্ত পরিশ্রমের পর ১৮৩২ সালে তিনি এই কাজ ছেড়ে দিতে বাধ্য হন। 
- ১৮৩৩ সালে ব্যাবেজ "এ্যানালিটিক্যাল ইঞ্জিন" নামে একটি যান্ত্রিক কম্পিউটার তৈরির পরিকল্পনা গ্রহণ করেন এবং ইঞ্জিনের নকশা তৈরি করেন।
- সফল যন্ত্র তৈরি করতে বিলম্ব হওয়ায় সরকার অনুদান বন্ধ করে দিলেও ১৮৭১ সালে মৃত্যুর পূর্ব পর্যন্ত নিজ খরচে তনি গবেষণা চালিয়ে যান।
- ব্যাবেজের এ্যানালিটিক্যাল ইঞ্জিনের পরিকল্পনায় আধুনিক কম্পিউটারের ধারণা ছিল। এজন্য ব্যাবেজকে কম্পিউটারের জনক বলা হয়।

উৎস: কম্পিউটার শিক্ষা, এসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২৯৯.
মার্ক ১ কত সালে বাজারজাত করা হয়?
  1. ক) ১৯৪৫
  2. খ) ১৯৪৪
  3. গ) ১৯৪০
  4. ঘ) ১৯৪৮
ব্যাখ্যা
আমেরিকার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গণিতের অধ্যাপক ডঃ হাওয়ার্ড এইচ আইকেন (Dr. Howard H Aeiken) ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন (International Business Machine – IBM) কোম্পানিক চারজন প্রকৌশলী জে ডব্লিউ ব্রাইস (J W Bryce), বি এম ডারফি (B M Darfee), এফ ই হ্যামিলটন (F E Hamilton) এবং সি ডি লেক (C D Lake) এর সহায়তায় Automatic Sequence Control Calculator (ASCC) নামে একটি ইলেক্ট্রোমেকানিক্যাল যন্ত্র তৈরির পরিকল্পনা করেন। ১৯৪৪ সালে আই বি এম মার্ক-১ (Mark-1) নামে এটি বাজারজাত বা বিক্রয় করতে শুরু করেন মার্ক-১ যন্ত্রের সাহায্যে জটিল গাণিতিক সমস্যার সমাধান করা যেত। সূত্রঃ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বোর্ড বই।
৩০০.
কম্পিউটার তৈরি করার সময় উহার মেমোরিতে যে সকল প্রোগ্রাম সময় স্থায়ীভাবে সংরক্ষণ করে দেয়া হয় তাকে ____ বলে।
  1. ক) ফায়ারওয়্যার
  2. খ) ফায়ারওয়াল
  3. গ) ফার্মওয়্যার
  4. ঘ) ফ্রেমওয়ার্ক
ব্যাখ্যা
কম্পিউটার তৈরি করার সময় উহার মেমোরিতে যে সকল প্রোগ্রাম সময় স্থায়ীভাবে সংরক্ষণ করে দেয়া হয় তাকে ফার্মওয়্যার বলে। এ সকল প্রোগ্রামের কোন পরিবর্তন করা যায় না। কম্পিউটারে স্থায়ীভাবে রাখা দরকার সেইসবপ নির্দেশের তালিকা এবং ডাটাগুলোকে কম্পিউটার প্রস্তুতকারক প্রতিষ্ঠান কম্পিউটার তৈরি সময় কম্পিউটারের সেমিকন্ডাক্টর রমে স্থায়ীভাবে সংরক্ষিত রাখার ব্যবস্থা করেন। উৎস: মাধ্যমিক কম্পিউটার শিক্ষা, নবম-দশম শ্রেণি।