উত্তর
ব্যাখ্যা
শেনজেন অঞ্চল (Schengen Area):
PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন
PrepBank · পাতা ৭ / ৩৯ · ৬০১–৭০০ / ৩,৮২৬
অপারেশন অ্যাবসলিউট রিসলভ:
- ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের পরিচালিত অভিযানের নাম 'অপারেশন অ্যাবসলিউট রিজলভ'।
- সময়: ৩ জানুয়ারী, ২০২৬ শনিবার শেষ রাতে (স্থানীয় সময় রাত ২টা ১ মিনিটে)।
- ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো ও তাঁর স্ত্রীকে আটক করা হয়।
- সেনাবাহিনীর বিশেষায়িত শাখা ডেল্টা ফোর্স, যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই), কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) একটি ছোট দল অভিযান সর্বোচ্চ গোপনীয়তা বজায় রেখে এই অভিযান সমন্বয় করে।
- ভেনেজুয়েলার সরকারের একটি সূত্রও সক্রিয়ভাবে যুক্তরাষ্ট্রকে সহায়তা করেছিল এই অভিযানে।
উৎস: প্রথম আলো।
WTO:
- WTO-এর পূর্ণরূপ: World Trade Organization.
- এটি বিশ্বের সবচেয়ে বড় বাণিজ্যিক জোট।
- প্রতিষ্ঠিত হয়: ১ জানুয়ারি, ১৯৯৫।
- বর্তমান সদস্য: ১৬৬টি দেশ। [January, 2026]
- সদরদপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- মহাপরিচালক: এনগোজি ওকোনজো ইওয়েলা।
- প্রতিষ্ঠাকালীন নাম: General Agreement on Tariffs and Trade (GATT).
• মারাকেশ চুক্তি:
- ১৫ এপ্রিল, ১৯৯৪ সালে মরক্কোর মারাকেশ চুক্তির মাধ্যমে WTO প্রতিষ্ঠা করা হয়।
- এর মাধ্যমে GATT-এর উরুগুয়ে রাউন্ডের সমাপ্তি ঘটে।
উৎস: World Trade Organization ওয়েবসাইট।
ওয়েটাঙ্গি চুক্তি (Treaty of Waitangi):
- ওয়েটাঙ্গি চুক্তি হলো নিউজিল্যান্ডের মাওরি গোষ্ঠী এবং নিউজিল্যান্ডের ব্রিটিশ সরকারের মধ্যে স্বাক্ষরিত একটি ঐতিহাসিক চুক্তি।
- চুক্তিটি স্বাক্ষরিত হয়: ৬ ফেব্রুয়ারি, ১৮৪০।
- উদ্দেশ্য: মাওরিদের জমি এবং সার্বভৌমত্ব রক্ষা করা এবং নিউজিল্যান্ডে ব্রিটিশ শাসন প্রতিষ্ঠা করা।
- এই চুক্তি অনুযায়ি মাওরিরা তাদের অধ্যুষিত এলাকার জমি, বনাঞ্চল ও প্রাকৃতিক সম্পদ কেনা ও বেচার উপর বিশেষ অধিকার পেয়েছিল।
উল্লেখ্য,
- মাওরিরা মূলত নিউজিল্যান্ডের আদিবাসী সম্প্রদায়।
- ধারণা করা যায়, আনুমানিক ১৩০০ সালের দিকে প্রশান্ত মহাসাগরের বিভিন্ন দ্বীপ থেকে মাওরি জনগোষ্ঠীর লোকজন এখানে আসে। এরপর থেকে এরা নিউজিল্যান্ডের উপকূলীয় অঞ্চলে বসবাস শুরু করে।
- বর্তমানে দেশটির মোট জনগোষ্ঠীর ২০ শতাংশ মাওরি। তারা পূর্বপুরুষদের ইতিহাস-ঐতিহ্য রক্ষায় খুবই সচেতন। তাদের নিজস্ব ভাষায় "একে ওয়াকাপাপা" বলা হয়। তারা এটার জন্য যুদ্ধ পর্যন্ত করতে পারে।
- হাকা নাচকে মাওরি জনগোষ্ঠীরা প্রতিবাদের ভাষা হিসাবে ব্যবহার করে। এই নাচের মাধ্যমে মাওরিরা প্রতিপক্ষের কাছে নিজেদের শক্তির জানান দেয়। হাকা নাচের সময় মাওরিরা মুখ দিয়ে তাদের নিজস্ব ভাষায় যে শব্দমালা উচ্চারণ করে তার একটি নিজস্ব অর্থ রয়েছে। এটা তাদের প্রতিবাদের মন্ত্রও বটে। তারা হাকা নাচের সময় "কামাতে কামাতে,কামোরা কামোরা" শব্দ ধ্বনি উচ্চারণ করে। এর বাংলা অর্থ "আমি মরি, আমি মরি। আমি বাঁচি, আমি বাঁচি।" এই শব্দ ধ্বনির মাধ্যমে তারা তাদের শক্তি ও গৌরব প্রকাশ করে।
উৎস: i) NZ History.
ii) Britannica.
UNFPA:
- সংস্থাটি ১৫০টি দেশে কাজ করে থাকে।
- বিশ্ব জনসংখ্যা রিপোর্ট প্রকাশ করে UNFPA.
- UNFPA এর পূর্ণরূপ- United Nations Population Fund.
- UNFPA হল জাতিসংঘের যৌন ও প্রজনন স্বাস্থ্য সংস্থা।
- UNFPA আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের জনসংখ্যা তহবিল নামে পরিচিত।
- সংস্থাটি প্রতিষ্ঠা লাভ করে- ১৯৬৯ সালে।
- সদর দপ্তর - নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র।
তথ্যসূত্র - UNFPA অফিসিয়াল ওয়েবসাইট।
• COP-29:
- COP এর পূর্ণরূপ Conference of the Parties.
- UNFCCC জলবায়ু পরিবর্তন সংক্রান্ত COP সম্মেলনের আয়োজন করে।
- COP28 অনুষ্ঠিত হয় ৩০ নভেম্বর থেকে ১৩ ডিসেম্বর, ২০২৩ সংযুক্ত আরব আমিরাতের দুবাই এ ।
- COP29 অনুষ্ঠিত হয় আজারবাইজানের বাকু তে ১১ নভেম্বর - ২২ নভেম্বর, ২০২৪ ।
- কপ-২৯ (COP29) জাতিসংঘের জলবায়ু সম্মেলনে দরিদ্র দেশগুলোকে জলবায়ু সংকট মোকাবিলায় প্রতি বছর ৩০০ বিলিয়ন ডলার সহায়তা দিতে রাজি হয়েছে উন্নত দেশগুলো।
- এই অর্থায়ন ২০৩৫ সাল পর্যন্ত চলবে।
- জলবায়ু তহবিলের এই অর্থ পরিবেশবান্ধব অর্থনীতি গড়ে তোলার পাশাপাশি দুর্যোগ মোকাবিলায় ব্যবহার হবে।
উল্লেখ্য,
- ২০২৫ সালের আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন কপ-৩০ ব্রাজিলে অনুষ্ঠিত হয়।
- ২০২৬ সালে তুরস্কের আন্টালিয়া শহরে COP31 অনুষ্ঠিত হবে।
তথ্যসূত্র: UNFCCC ও এএফপি।
Bretton Woods Conference:
- ১৯৪৪ সালের ১-২২ জুলাই যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ার শহরে ব্রেটন উডস সম্মেলন অনুষ্ঠিত হয়।
- বিশ্বের ৪৪টি দেশের নেতারা এই সম্মেলনে অংশ নেন।
- এই সম্মেলনের প্রধান উদ্যোক্তা ছিলেন যুক্তরাষ্ট্রের হ্যারি ডেক্সটার হোয়াইট এবং ব্রিটিশ অর্থনীতিবিদ জন মেনার্ড কেইনস।
- তাদের দুই জনকে World Bank ও IMF- এর Founding Fathers বলা হয় ৷
- সেই সম্মেলনে দুটি প্রতিষ্ঠান সৃষ্টি করার সিদ্ধান্ত নেওয়া হয়: আইএমএফ এবং পুনর্গঠন ও উন্নয়নের জন্য আন্তর্জাতিক ব্যাংক বা বিশ্বব্যাংক।
- ব্রেটন উডস সম্মেলনে জন্ম হয় আন্তর্জাতিক মুদ্রা তহবিল, বিশ্বব্যাংকসহ আরও কয়েকটি আন্তর্জাতিক অর্থনৈতিক প্রতিষ্ঠান যেগুলো সম্মিলিতভাবে ব্রেটন উডস ইনস্টিটিউশনস নামে পরিচিত।
⇒ ১৯৪৫ সালের ২৭ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের কংগ্রেস বিশ্বব্যাংক ও IMF গঠনের Articles of Agreement অনুমোদন করে।
- যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ার শহরে ২৯টি দেশ ব্রেটন উডস চুক্তিতে স্বাক্ষর করে।
- মোট ২৯টি দেশের অনুমোদন নিয়ে আনুষ্ঠানিকভাবে ১৯৪৫ সালের ২৭ ডিসেম্বর বিশ্বব্যাংক ও IMF প্রতিষ্ঠিত হয়।
উৎস: i) World Bank Group.
ii) U.S. Department of State (.gov).
করোনা প্যান্ডেমিকের কারণে গতবছর ইউরো অনুষ্ঠিত হয় নি। ২০২০ ইউরোর হোস্ট ছিলো ডাবলিন এবং বিলবাও।
এ বছর নিরাপত্তার স্বার্থে ইউরোপের ১১ টি দেশের বিভিন্ন স্টেডিয়ামে খেলা হচ্ছে।
দেশগুলো হচ্ছেঃ ইংল্যান্ড, স্কটল্যান্ড, জার্মানি, নেদারল্যান্ডস, রাশিয়া, স্পেন, ইতালি, ডেনমার্ক, হাঙ্গেরী, রোমানিয়া, আজারবাইজান।
উৎসঃ independent.co.uk
Vienna Convention:
- পূর্ণ নাম: The Vienna Convention for the Protection of the Ozone Layer.
- এটি জাতিসংঘের 'ওজোন স্তরের সুরক্ষা ও সংরক্ষণ' বিষয়ক চুক্তি।
- এর উদ্দেশ্য:পৃথিবীর ওজোন স্তরকে রক্ষা করা।
- এটি গৃহীত হয়: ২২ মার্চ ১৯৮৫।
- কার্যকর হয়: ২২ সেপ্টেম্বর ১৯৮৮।
- স্বাক্ষরের স্থান: ভিয়েনা, অস্ট্রিয়া।
- বৈশ্বিক অনুমোদন: ২০০৯ সাল।
- বৈঠক: সংশ্লিষ্ট পক্ষসমূহ প্রতি ৩ বছর অন্তর অগ্রগতি ও সংশ্লিষ্ট ইস্যু নিয়ে বৈঠকে বসে।
- বাংলাদেশের অনুমোদন: ২ আগস্ট ১৯৯০।
উৎস: i) UNTC ওয়েবসাইট।
ii) Ozone Secretariat.
ফিলিস্তিনকে স্বীকৃতি:
- গত ২১ সেপ্টেম্বর, ২০২৫ যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া ও পর্তুগাল ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে।
- বিশ্বের ধনী দেশগুলোর জোট জি-৭-এর সদস্যদের মধ্যে প্রথম ফিলিস্তিনকে স্বীকৃতি দিল যুক্তরাজ্য ও কানাডা।
- এর পর দিন ২২ সেপ্টেম্বর, ২০২৫ জাতিসংঘের সদর দপ্তর এক অনুষ্ঠানে ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশ ফ্রান্স।
উল্লেখ্য,
- এ নিয়ে জাতিসংঘের ১৯৩ সদস্যদেশের দেড় শ'র বেশি দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে।
- এর মধ্যে এশিয়া, আফ্রিকা, লাতিন ও মধ্য আমেরিকার দেশই বেশি।
- ১৯৮৮ সালের ১৬ নভেম্বর ফিলিস্তিনকে স্বীকৃতি দেয় বাংলাদেশ।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী পাঁচ সদস্যের মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে এ পর্যন্ত শুধু যুক্তরাষ্ট্র স্বীকৃতি দেয়নি।
উৎস: আল জাজিরা নিউজ।[লিঙ্ক]
ন্যাটোর (NATO) বার্ষিক নিরাপত্তা সম্মেলন ২০২৬ সালে জার্মানির মিউনিখে অনুষ্ঠিত হয়েছে।
- জার্মানির মিউনিখে অনুষ্ঠিত বার্ষিক এ সম্মেলনে ৬০টির বেশি দেশের নেতারা অংশ নেন।
- জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস ‘নতুন ট্রান্সআটলান্টিক অংশীদারত্ব’-এর আহ্বান জানান।
- ন্যাটোর নিরাপত্তা সম্মেলনে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউরোপের সম্পর্ক ‘পুনর্গঠন’, তথা নতুনভাবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ইউরোপের নেতারা।
ন্যাটো বা উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা (NATO):
- ন্যাটো (NATO) বা উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা একটি রাজনৈতিক ও সামরিক জোট।
- এটি সদস্য দেশগুলোর স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে।
- প্রতিষ্ঠিত হয়: ৪ এপ্রিল ১৯৪৯ সালে।
- ন্যাটোর ভিত্তি আনুষ্ঠানিকভাবে স্থাপিত হয় উত্তর আটলান্টিক চুক্তি (ওয়াশিংটন চুক্তি) স্বাক্ষরের মাধ্যমে।
- বর্তমানে ন্যাটোর ৩২টি সদস্য দেশ রয়েছে।
- Article 5: একটি দেশ আক্রান্ত হলে সেটিকে সব সদস্য দেশের উপর আক্রমণ হিসেবে বিবেচনা করা।
- সদস্য দেশগুলোর মধ্যে যে কোনো আক্রমণের বিরুদ্ধে একযোগে প্রতিরোধ।
- ৯/১১ এর সন্ত্রাসী হামলায় প্রথমবার Article 5 প্রয়োগ করা হয়।
- ন্যাটোর প্রতিটি সিদ্ধান্ত সম্মিলিতভাবে গৃহীত হয়।
- কসোভো, ভূমধ্যসাগর এবং আফ্রিকান ইউনিয়নের মতো অঞ্চলে ন্যাটো মিশন পরিচালনা করে।
- ন্যাটো ইউরোপ ও উত্তর আমেরিকার দেশগুলোর মধ্যে প্রতিরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ জোট।
উল্লেখ্য,
- জুলাই ২০২৬ তুরস্কে ন্যাটোর বার্ষিক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে।
উৎস: ন্যাটো ওয়েবসাইট এবং প্রথম আলো।
মহাকাশে বিশ্বের প্রথম 6G স্যাটেলাইট বা উপগ্রহ পরীক্ষামুলকভাবে উৎক্ষেপণ করে চীন।
উৎক্ষেপণ করা 6G স্যাটেলাইট টির নামকরণ করা হয় 'তিয়ানিয়ান-৫'।
উৎসঃ সাম্প্রতিক সমাচার, লাইভ এমসিকিউ।
• RCEP:
- এর পূর্ণরূপ: Regional Comprehensive Economic Partnership.
- RCEP হলো Association of Southeast Asian Nations (ASEAN) এর সদস্য রাষ্ট্র।
- ১৫ নভেম্বর, ২০২০ স্বাক্ষরিত হয়।
- ১ জানুয়ারি, ২০২২ কার্যকর হয়।
- স্বাক্ষরকারী দেশ: ১৫টি।
- ASEAN সদস্য দেশ সমূহ ১০ টি যথা:-
- ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, ফিলিপাইন, ব্রুনাই, সিঙ্গাপুর, কম্বোডিয়া, লাওস ও মিয়ানমার।
- ASEAN সদস্য বহির্ভূত স্বাক্ষরকারী দেশ : চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড।
- এটি বিশ্বের বৃহত্তম আঞ্চলিক মুক্ত বাণিজ্য চুক্তি।
• আসিয়ানের এফটিএ কৌশল:
- আঞ্চলিক ব্যাপক অর্থনৈতিক অংশীদারিত্ব (RCEP):
- RCEP প্রতিষ্ঠার দিকেও কাজ করছে ASEAN এবং FTA অংশীদার রয়েছে।
উৎস: ASEAN ওয়েবসাইট।
Green Climate Fund:
- গ্রিন ক্লাইমেট ফান্ড জাতিসংঘের জলবায়ু পরিবর্তন কনভেনশন ফ্রেমওয়ার্ক (UNFCCC) কর্তৃক গঠিত একটি গঠিত তহবিল।
- তহবিলের পরিমাণ: ১০০ বিলিয়ন মার্কিন ডলার।
- প্রতিষ্ঠাকাল: ২০১০ সাল।
- সদর দপ্তর: ইনচিয়ন, দক্ষিণ কোরিয়া।
- প্রতিষ্ঠার স্থান: কানকুন, মেক্সিকো।
উৎস: গ্রিন ক্লাইমেট ফান্ড ওয়েবসাইট।
-’ ভিসা’ যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো ভিত্তিক একটি পেমেন্ট প্রযুক্তি কোম্পানি।
• VISA পেমেন্ট প্রযুক্তি:
- ভিসার যাত্রা শুরু হয় ১৯৫৮ সালে, সেই বছর ব্যাংক অব আমেরিকা মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম কনজুমার ক্রেডিট কার্ড প্রোগ্রাম চালু করেছিল।
- মূলত ভিসার জন্ম ১৯৭৬ সালে যখন ব্যাংক আমেরিকার্ডের (Bank Americard) নাম হয়ে যায় ভিসা – একটি নাম যা সব ভাষায় একইভাবে উচ্চারিত হয়।
- ভিসা ১৯৭৪ সালে আন্তর্জাতিকভাবে সম্প্রসারণ করে এবং ১৯৭৫ সালে ডেবিট কার্ড চালু করে।
- ২০০৭ সালে বিশ্বের বিভিন্ন আঞ্চলিক ব্যবসাকে একত্রিত করে ভিসা ইনকর্পোরেটেড (Visa Inc.) গঠন করা হয় এবং ২০০৮ সালে কোম্পানিটি ইতিহাসের অন্যতম বৃহৎ আইপিওর মাধ্যমে পাবলিক হয়।
- বর্তমানে ভিসা ২০০-এর বেশি দেশ ও অঞ্চলে কার্যক্রম চালায়, যেখানে তার পণ্য ও সেবাগুলি কার্ড, ল্যাপটপ, ট্যাবলেট, মোবাইল ডিভাইসসহ নানা মাধ্যমে ব্যবহারযোগ্য।
তথ্যসূত্র: ভিসা ওয়েবসাইট।
⇒ বাব এল-মান্দেব প্রণালী 'Gate of Tears' নামে পরিচিত।
বাব এল-মান্দেব প্রণালী:
- বাব এল-মান্দেব প্রণালী, আরবি বাব আল-মান্দব, আরব এবং আফ্রিকা (দক্ষিণ-পশ্চিম) মধ্যবর্তী প্রণালী।
- প্রণালীটির মোট দৈর্ঘ্য, পূর্ব-উত্তর-পূর্ব থেকে পশ্চিম-দক্ষিণ-পশ্চিমে পরিমাপ করা হয় ১৪৮০ কিমি, এবং এর গড় প্রস্থ, উত্তর-উত্তর-পূর্ব থেকে দক্ষিণ-দক্ষিণ-পশ্চিমে পরিমাপ করা হয় ৪৮০ কিমি।
- এটি লোহিত সাগর ও এডেন উপসাগর এবং ভারত মহাসাগর (দক্ষিণ-পূর্ব) এর সাথে সংযুক্ত করে।
- প্রণালীটি এডেন উপসাগর, গভীর জলের অববাহিকা যা লোহিত সাগর এবং আরব সাগরের মধ্যে একটি প্রাকৃতিক সমুদ্র সংযোগ তৈরি করে।
- এশিয়া-আফ্রিকা মহাদেশকে পৃথক করেছে বাব এল-মান্দেব প্রণালী।
- প্রণালীটি ৩২ কিমি প্রশস্ত এবং পেরিম দ্বীপ দ্বারা দুটি চ্যানেলে বিভক্ত।পশ্চিম চ্যানেলটি ২৬কিমি জুড়ে এবং পূর্ব দিকে ৩ কিমি প্রশস্ত।
- সুয়েজ খাল নির্মাণের সাথে, প্রণালীটি ভূমধ্যসাগর এবং পূর্ব এশিয়ার মধ্যে সংযোগের একটি অংশ গঠন করে।
- প্রণালীটির আরবি নামের অর্থ ‘কান্নার দ্বার’।
তথ্যসূত্র - Britannica.com
কালাহারি মরুভূমি:
- কালাহারি মরুভূমি আফ্রিকা মহাদেশে অবস্থিত।
- আফ্রিকার এক-তৃতীয়াংশেরও বেশি অঞ্চল মরুভূমি দ্বারা আবৃত।
- কালাহারি মরুভূমি আফ্রিকার মধ্যে দ্বিতীয় বৃহত্তম।
- এবং বিশ্বের মধ্যে ষষ্ঠ বৃহত্তম মরুভূমি।
- এটি তিনটি দেশে বিস্তৃত।
- বতসোয়ানা,নামিবিয়া, দক্ষিণ আফ্রিকা।
- এর আয়তন প্রায় ৯,৩২,০০০ বর্গ কিমি।
- এটি বতসোয়ানার ৭০% অঞ্চল,
- নামিবিয়ার পূর্ব অংশ এবং দক্ষিণ আফ্রিকার উত্তর অংশ জুড়ে বিস্তৃত।
উৎস: ওয়ার্ল্ড এটলাস।
২০ মার্চ আন্তর্জাতিক সুখ দিবস বা বিশ্ব সুখী দিবস। ২৮ জুন ২০১২ সালে জাতিসংঘের সাধারণ পরিষদের এক অধিবেশনে এ দিনটি পালনের সিদ্ধান্ত নেয়া হয়। এরপর থেকে প্রতিবছর বিশ্বের একাধিক দেশ দিবসটি নানা আয়োজনে পালন করে। এই দিনে জাতিসংঘ তাদের সদস্যভুক্ত দেশগুলোর ওপর পূর্ণ এক বছর জরিপ পরিচালনা করে সুখী দেশের বার্ষিক তালিকা প্রকাশ করে। বিগত সকল তালিকাতেই প্রথম ১০টি দেশের মধ্যে স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোর সংখ্যা বেশি থাকে।
সুত্রঃ বিবিসি, ফোর্বস।
এছাড়াও আরও কিছু সংস্থা Happiness Index প্রকাশ করে। তবে, প্রশ্নের ধরণ অনুসারে জাতিসংঘের হিসেবে স্ক্যান্ডিনেভিয়ান এলাকাকে সঠিক উত্তর বলা যায়।
জাতিসংঘ:
- জাতিসংঘ ১৯৪৫ সালের ২৪ অক্টোবর প্রতিষ্ঠিত হয়, এর প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল ৫১টি দেশ।
- জাতিসংঘ সনদে স্বাক্ষর না করেও পোল্যান্ড ৫১তম দেশ হিসেবে প্রতিষ্ঠাকালীন সদস্যত্ব লাভ করে।
- বর্তমানে জাতিসংঘের সদস্য দেশ ১৯৩টি।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মোট সদস্য ১৫টি, এর মধ্যে ৫টি স্থায়ী ও ১০টি অস্থায়ী সদস্য রয়েছে।
- অস্থায়ী সদস্যরা দুই বছরের জন্য নির্বাচিত হয়।
উল্লেখ্য,
- জাতিসংঘের দুইজন মহাসচিব নোবেল পুরস্কার পেয়েছেন।
- ১৯৬১ সালে দ্যাগ হ্যামারশোল্ড (মরণোত্তর) নোবেল শান্তি পুরস্কার পান।
- ২০০১ সালে জাতিসংঘ ও কফি আনান যৌথভাবে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হন।
সূত্র: জাতিসংঘ ওয়েবসাইট।
আফিম যুদ্ধ:
- নানকিং চুক্তি ১ম আফিম যুদ্ধের পর স্বাক্ষরিত হয়।
- আফিম যুদ্ধ শুরু হয়েছিল চীনে আফিমের চোরাচালানকে কেন্দ্র করে।
- চীনা শাসকরা ১৮৩৯ সালে আফিম আমদানি নিষিদ্ধ ঘোষণা করলেও ব্রিটিশরা এটি অব্যাহত রাখে।
- এর ফলে চীন ও ব্রিটেনের মধ্যে যুদ্ধ শুরু হয়।
- চীনারা পরাজিত হয় এবং চীন ১৮৪২ সালে নানকিং চুক্তি স্বাক্ষর করতে বাধ্য হয়।
সূত্র: বাংলাপিডিয়া ও ব্রিটানিকা।
বিশ্ব বন্যপ্রাণী দিবস:
- ২০১৩ সালের ২০ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের ৬৮তম অধিবেশনে ৩ মার্চকে বিশ্ব বন্যপ্রাণী দিবস হিসাবে ঘোষণা করা হয়।
- তখন থেকেই ৩ মার্চ বিশ্ব বন্যপ্রাণী দিবস পালিত হয়ে আসছে।
• কয়েকটি গুরুত্বপূর্ণ দিবস:
- ১১ জুলাই - বিশ্ব জনসংখ্যা দিবস।
- ৫ জুন - বিশ্ব পরিবেশ দিবস।
- ২১ মার্চ - বিশ্ব বন দিবস।
- ৮ জুন - বিশ্ব সমুদ্র দিবস।
- ৫ ডিসেম্বর - বিশ্ব মৃত্তিকা দিবস।
- ৪ অক্টোবর - বিশ্ব প্রাণী দিবস।
- ৮ মার্চ - বিশ্ব নারী দিবস।
- ৭ এপ্রিল - বিশ্ব স্বাস্থ্য দিবস।
উৎস: জাতিসংঘ ওয়েবসাইট।
• মেসোপটেমিয় সভ্যতা (Mesopotamian Civilization):
- পৃথিবীর সবচেয়ে প্রাচীন সভ্যতার নাম মেসোপটেমিয় সভ্যতা।
- খ্রিস্টপূর্ব ৪,০০০ অব্দে মিশরে যখন নগর সভ্যতা গড়ে উঠেছিল।
- সেই সময় আরো কিছু নগর সভ্যতা গড়ে ওঠে।
- ‘মেসোপটেমিয়া' একটি গ্রিক শব্দ যার অর্থ দুই নদীর মধ্যবর্তী ভূমি ৷
- টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর মধ্যবর্তী উপত্যকাটির নাম মেসোপটেমিয়া।
- গ্রীক লেখকগণ মূলত এই নামকরণটি করে ছিলেন।
- মেসোপটেমিয়া দুই ভাগে বিভক্ত ছিলো: উত্তর ও দক্ষিণ।
- উত্তর অংশের বর্তমান নাম অ্যাসেরীয়।
- দক্ষিণ অংশের নাম মেসোপটেমিয়া।
- বর্তমান ইরাক রাষ্ট্রের সীমানার মধ্যেই প্রাচীন মেসোপটেমিয়ার বেশিরভাগ অঞ্চল অবস্থিত।
- এছাড়াও সিরিয়া, তুরস্ক, ইরান ও কুয়েতে এই সভ্যতার কিছু অংশ রয়েছে।
- মেসোপটেমিয়ার লোকজন বহুঈশ্বরবাদে বিশ্বাসী ছিলো।
• মেসোপটেমীয় সভ্যতার পর্যায় বা পর্ব ছিল ৪টি।
যথা:
১. সুমেরীয় সভ্যতা,
২. ব্যাবিলনীয় সভ্যতা,
৩. অ্যাশেরীয় সভ্যতা ও
৪. ক্যালেডীয় সভ্যতা।
তথ্যসূত্র: হিস্টরি.কম ও ব্রিটানিকা।
The European Union Agency for Law Enforcement Cooperation, also known as Europol, is the law enforcement agency of the European Union. It is headquartered at the Hague, Netherlands.
Recently, the Europol, Interpol and the Basel Institute on Governance organised the virtual 4th Global Conference on Criminal Finances and Cryptocurrencies. Over 2,000 representatives from 132 countries attended the conference.
• IPCC:
- জাতিসংঘ পরিবেশ কর্মসূচি (UNEP) এবং বিশ্ব আবহাওয়া সংস্থা (World Meteorological Organization - WMO) ১৯৮৮ সালে যৌথভাবে IPCC প্রতিষ্ঠা করে।
- IPCC -এর পূর্ণরূপ Intergovernmental Panel on Climate Change.
- এটি গঠিত হয় ১৯৮৮ সালে।
- IPCC ২০০৭ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করে।
- জাতিসংঘের দুটি সংস্থা নিয়ে IPCC গঠিত হয়।
- বিশ্ব আবহাওয়া সংস্থা (WMO) এবং জাতিসংঘ পরিবেশ কর্মসূচী (UNEP) এর সম্মিলিত উদ্যোগে IPCC গঠিত হয়।
উৎস: IPCC ওয়েবসাইট।
⇒ সোসাইটি ফর ওয়ার্ল্ডওয়াইড ইন্টারব্যাংক ফাইন্যান্সিয়াল টেলিকমিউনিকেশন কী?
- a monetary transfer tool
সুইফট:
- SWIFT এর পূর্ণরূপ Society for Worldwide Interbank Financial Telecommunication.
- SWIFT একটি বিশ্বব্যাপী আর্থিক বার্তা আদান-প্রদানকারী নেটওয়ার্ক, যা আন্তর্জাতিক লেনদেনের নিরাপত্তা ও দক্ষতা নিশ্চিত করে।
- এর মাধ্যমে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো দ্রুত, নির্ভুল ও নিরাপদভাবে লেনদেনের নির্দেশনা আদান-প্রদান করতে পারে।
- SWIFT ১৯৭৩ সালে বেলজিয়ামে প্রতিষ্ঠিত হয়।
- এটি একটি সমবায় ভিত্তিক প্রতিষ্ঠান, যা এর সদস্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের মালিকানাধীন।
- বিশ্বব্যাপী ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে আর্থিক লেনদেন করতে এই নেটওয়ার্ক ব্যবহার করা হয়।
- আর্থিক লেনদেনের বিষয়ে তথ্য আদান প্রদানের জন্য সুইফটকে একটি নিরাপদ নেটওয়ার্ক হিসেবে বিবেচনা করা হয়।
- প্রতিষ্ঠানটি মূলত একটি তাৎক্ষণিক মেসেজিং ব্যবস্থা, যা কোনো লেনদেনের ব্যাপারে গ্রাহককে তৎক্ষণিক জানিয়ে দেয়। বিশ্বের অধিকাংশ ব্যাংক নিজেদের মধ্যকার বার্তা আদান প্রদানের কাজে সুইফট নেটওয়ার্ক ব্যবহার করে।
- সুইফট নেটওয়ার্ক দিয়ে সরাসরি অর্থ প্রেরণ করা যায় না, এটা শুধু অনলাইনে পেমেন্ট অর্ডার প্রেরণ করে। একটি ব্যাংক তাদের সুইফট নেটওয়ার্কে সংযুক্ত অন্য একটি ব্যাংককে অর্থ পরিশোধের অনুরোধ পাঠায় এবং সংশ্লিষ্ট ব্যাংক সেই আদেশ গ্রহণ করে সে অনুযায়ী কাজ করে।
বিশ্বব্যাপী খুবই গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ভূমিকা রাখলেও কোনো দেশের ওপর অবরোধ আরোপের আইনি ক্ষমতা নেই এই প্রতিষ্ঠানটির।
তথ্যসূত্র - Britannica.com
• এশীয় উন্নয়ন ব্যাংক (ADB):
- এর পূর্ণরূপ: Asian Development Bank.
- প্রতিষ্ঠিত হয়: ২২ আগস্ট, ১৯৬৬ সালে।
- এটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে: ১৯ ডিসেম্বর, ১৯৬৬।
- বর্তমান সদস্য: ৬৯টি। [জানুয়ারি, ২০২৬]
- যার মধ্যে ৫০টি দেশ এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের।
- এবং ১৯ টি দেশ অন্যান্য অঞ্চল থেকে।
- সর্বশেষ সদস্য দেশ: ইসরায়েল।
- সদরদপ্তর: ম্যানিলা, ফিলিপাইন।
- বর্তমান প্রেসিডেন্ট: Masato Kanda
উল্লেখ্য,
- এশীয় উন্নয়ন ব্যাংক ৩১টি সদস্য দেশ নিয়ে যাত্রা শুরু করেছিল।
- সেপ্টেম্বর, ২০২৪-এ ইসরায়েল ADB-এর ৬৯তম দেশ হিসেবে সদস্যপদ লাভ করে।
- তাকেশি ওয়াতানাবে ছিলেন এশীয় উন্নয়ন ব্যাংক- এর প্রথম সভাপতি।
উৎস: ADB ওয়েবসাইট।
ASEAN (Association of Southeast Asian Nations):
- আসিয়ান এর পূর্ণরূপ অ্যাসোসিয়েশন অব সাউথইস্ট এশিয়ান ন্যাশনস।
- আসিয়ান হলো দক্ষিণ-পূর্ব এশিয়ার ১১ দেশের একটি অর্থনৈতিক আঞ্চলিক জোট।
- ১৯৬৭ সালে স্নায়ুযুদ্ধের সময় আসিয়ান গঠিত হয়।
- ASEAN এর সদরদপ্তর হলো জাকার্তা, ইন্দোনেশিয়া।
- আসিয়ানের ৪৭তম সম্মেলনে একাদশ সদস্য হিসেবে পূর্ব তিমুরকে আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
• এর সদস্য দেশগুলো হলো-
- ব্রুনেই,
- কম্বোডিয়া,
- ইন্দোনেশিয়া,
- লাওস,
- মালয়েশিয়া,
- মিয়ানমার,
- ফিলিপাইন,
- সিঙ্গাপুর,
- থাইল্যান্ড,
- ভিয়েতনাম এবং
- পূর্ব তিমুর।
উল্লেখ্য,
- পূর্ব তিমুর ২০০২ সালে ইন্দোনেশিয়ার কাছ থেকে স্বাধীনতা লাভ করে।
- বর্তমানে এর জনসংখ্যা প্রায় ১৪ লাখ। [ব্যাখ্যা আপডেট - জানুয়ারি, ২০২৬]
উৎস: আসিয়ান ওয়েবসাইট।
• Little Red Book:
- লিটল রেড বুক (Little Red Book) বইটির রচয়িতা মাও সেতুং (Mao Zedong)।
- বইটি প্রথম প্রকাশিত হয় ১৯৬৪ সালে।
- মাও সেতুং-এর নির্বাচিত উক্তি ও রাজনৈতিক মতাদর্শ নিয়ে প্রকাশিত এই বইটি।
- লিটল রেড বুকের ভেতর, মোটা লাল হরফে লেখা জুড়ে দেওয়া হয়, কমিউনিষ্ট ম্যানিফেষ্টো-এর সেই বিখ্যাত সেই স্লোগান "দুনিয়ার মজদুর, এক হও" (Workers of the world, unite)"।
• মাও সেতুং:
- চীনা কমিউনিষ্ট আন্দোলনের অন্যতম নেতা মাও সেতুং ছিলেন গণপ্রজাতন্ত্রী চীনের প্রধান স্থপতি।
- ১৯৪৯ সালের ১ অক্টোবর, এক বিপ্লবের মাধ্যমে কমিউনিস্ট বিপ্লবী মাও-সেতুং এর নেতৃত্বে গণপ্রজাতন্ত্রী চীন গণচীন প্রতিষ্ঠিত হয়।
- মাও-সেতুং কে গণচীনের জনক বলা হয়।
- চীন বর্তমানে পৃথিবীর দ্বিতীয় প্রধান অর্থনীতির দেশ।
তথ্যসূত্র: ব্রিটানিকা।
স্থলমাইন নিষিদ্ধকরণ চুক্তি:
- অটোয়া চুক্তির মূল বিষয়বস্তু হলো অ্যান্টি-পারসোনেল ল্যান্ডমাইন বা স্থলমাইনের ব্যবহার, সংরক্ষণ, উৎপাদন ও পরিবহন সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা।
- এই চুক্তিটি ১৮ সেপ্টেম্বর ১৯৯৭ সালে স্বাক্ষরিত হয় এবং ১ মার্চ ১৯৯৯ সালে কার্যকর হয়।
- ১৬৪টি দেশ এই চুক্তিতে স্বাক্ষর করেছে।
উল্লেখ,
- বাংলাদেশ ৭ মে ১৯৯৮ সালে অটোয়া চুক্তিতে স্বাক্ষর করে এবং ৬ সেপ্টেম্বর ২০০০ সালে এটি আনুষ্ঠানিকভাবে অনুমোদন করে।
সূত্র: স্থলমাইন নিষিদ্ধকরণ চুক্তি ওয়েবসাইট।
- আন্তর্জাতিক রেড ক্রস কমিটি বা ICRC) একমাত্র আন্তর্জাতিক সংস্থা যা নোবেল শান্তি পুরস্কার তিনবার লাভ করেছে:
- ১৯১৭ সালে (প্রথম বিশ্বযুদ্ধের মানবিক সাহায্যের জন্য),
- ১৯৪৪ সালে (দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন কাজের জন্য) এবং
- ১৯৬৩ সালে (জেনেভা কনভেনশনের প্রচার এবং যুদ্ধকালীন মানবাধিকার রক্ষার জন্য)।
- ICRC যুদ্ধক্ষেত্রে নিরপেক্ষ সাহায্য প্রদান করে এবং আন্তর্জাতিক মানবিক আইনের অভিভাবক হিসেবে কাজ করে,
অন্যদিকে,
- UNHCR: ইউএন এইচসিআর দুবার পুরস্কার পেয়েছে (১৯৫৪ এবং ১৯৮১ সালে), শরণার্থী সাহায্যের জন্য।
- Amnesty International: অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল একবার পুরস্কার লাভ করেছে (১৯৭৭ সালে), মানবাধিকার রক্ষার জন্য।
- UNICEF: ইউনিসেফ (United Nations Children's Fund) একবার পুরস্কার পেয়েছে (১৯৬৫ সালে), শিশু কল্যাণের জন্য।
উৎস: ICRC এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ওয়েবসাইট।
১৮ নভেম্বর ২০২০ দ্য ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট (EIU) প্রকাশ করে ‘Worldwide Cost of Living’ প্রতিবেদনটি। প্রতিবেদন অনুযায়ী-
শীর্ষ ব্যয়বহুল শহর-
সুইজারল্যান্ডের জুরিখ
ফ্রান্সের প্যারিস এবং
চীনের হংকং।
শীর্ষ সস্তা শহর- সিরিয়ার দামাস্কাস।
উৎসঃ সাম্প্রতিক সমাচার, লাইভ এমসিকিউ।
• বিশ্বের শীর্ষ তেল মজুতধারী দেশ:
- ভেনেজুয়েলার কাছে বিশ্বের সবচেয়ে বেশি তেল মজুত রয়েছে, যার পরিমাণ ৩০০ বিলিয়ন ব্যারেলেরও বেশি।
- সৌদি আরব বিশ্বের দ্বিতীয় সর্বাধিক তেল মজুতধারী দেশ, যেখানে প্রায় ২৬৭ বিলিয়ন ব্যারেল তেল সংরক্ষিত আছে।
- যুক্তরাষ্ট্র বিশ্বের অন্যতম শীর্ষ তেল উৎপাদক দেশ এবং একই সঙ্গে বিশ্বের সবচেয়ে বড় তেল ভোক্তা।
- এ কারণে যুক্তরাষ্ট্রকে অন্যান্য বহু তেল উৎপাদনকারী দেশ থেকে অতিরিক্ত তেল আমদানি করতে হয়।
- বিশ্বে তেল উৎপাদনে অন্যতম শীর্ষ অবস্থানে থাকলেও, মোট মজুতের দিক থেকে যুক্তরাষ্ট্রের অবস্থান মাত্র নবম।
» বিশ্বের শীর্ষ তেল মজুতধারী দেশসমূহ:
১) ভেনেজুয়েলা — ৩০৩.২২ বিলিয়ন ব্যারেল
২) সৌদি আরব — ২৬৭.১৯ বিলিয়ন ব্যারেল
৩) ইরান — ২০৮.৬০ বিলিয়ন ব্যারেল
৪) কানাডা — ১৬৩.৬৩ বিলিয়ন ব্যারেল
৫) ইরাক — ১৪৫.০২ বিলিয়ন ব্যারেল
৬) সংযুক্ত আরব আমিরাত — ১১৩.০০ বিলিয়ন ব্যারেল
৭) কুয়েত — ১০১.৫০ বিলিয়ন ব্যারেল
৮) রাশিয়া — ৮০.০০ বিলিয়ন ব্যারেল
৯) যুক্তরাষ্ট্র — ৫৫.২৫ বিলিয়ন ব্যারেল
১০) লিবিয়া — ৪৮.৩৬ বিলিয়ন ব্যারেল
তথ্যসূত্র:
i) World Population Review.
ii) OPEC
iii) Global Fire Power.
iV) Word Atlas.
• ইজিয়ান সভ্যতা:
- ইজিয়ান সভ্যতা প্রস্তর ও ব্রোঞ্জ যুগের সভ্যতা।
- ইজিয়ান সাগরের অঞ্চলে যথাক্রমে প্রায় ৭০০০-৩০০০ খ্রিস্টপূর্বে এবং প্রায় ৩০০০-১০০০ খ্রিস্টপূর্বে গড়ে উঠে।
- ইজিয়ান সভ্যতার অপর নাম মিনীয় (Minoan) সভ্যতা।
- মিনীয় সভ্যতা অঞ্চলটি ক্রিট, সাইক্লেডস এবং অন্যান্য কিছু দ্বীপ এবং গ্রীক মূল ভূখন্ড, পেলোপোনিজ, মধ্য গ্রীস এবং থেসালি নিয়ে গঠিত।
- ইজিয়ান সভ্যতার কেন্দ্র ছিল গ্রিস।
- ইজিয়ান সাগরের তীরবর্তী পূর্ব বলকান অঞ্চল নিয়ে ইজিয়ান সভ্যতা গড়ে উঠে।
- ইজিয়ান সভ্যতার তথ্য পাওয়া যায় গ্রিক কবি হোমারের ইলিয়ড ও ওডেসি মহাকাব্যে।
- ইজিয়ান সভ্যতার পতন ঘটে ১১০০ খ্রিস্টপূর্বাব্দে।
উৎস: Britannica.
• অটোয়া চুক্তি:
- অটোয়া চুক্তি স্থলমাইনের উৎপাদন, ব্যবহার ও মজুদ নিষিদ্ধকরণের লক্ষ্যে গৃহীত হয়।
- স্বাক্ষরের স্থান: অটোয়া, কানাডা।
- ১৯৯৭ সালের ১৮ সেপ্টেম্বর নরওয়ের অসলোতে এই চুক্তি গ্রহণ করা হয়, এটি ১ মার্চ ১৯৯৯ সালে কার্যকর হয়।
- বর্তমানে ১৬৪টি দেশ এই চুক্তির অংশীদার।
- বাংলাদেশ এই চুক্তিতে ৭ মে ১৯৯৮ সালে স্বাক্ষর করে এবং ৬ সেপ্টেম্বর ২০০০ সালে এটি কার্যকর করে।
সূত্র: জাতিসংঘ ওয়েবসাইট।
ফুটবল বিশ্বকাপ ২০২৬:
- এটি বিশ্বকাপ ফুটবলের ২৩তম আসর।
- আয়োজক দেশ: ৩টি (মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো)।
- সময়কাল: ১১ জুন, ২০২৬ - ১৯ জুলাই, ২০২৬।
- অংশগ্রহণকারী দেশ: ৪৮টি।
- গ্রুপ: ১২টি।
- অনুষ্ঠিত হবে ১০৪টি ম্যাচ।
- তিন দেশের ১৬টি ভেন্যুতে এই ম্যাচ অনুষ্ঠিত হবে।
- ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২৬-এর অফিশিয়াল বলের নাম ট্রায়োন্ডা (Trionda)।
উল্লেখ্য,
- ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২৬-এর অফিশিয়াল বলের নাম ট্রায়োন্ডা।
- ট্রায়োন্ডা নামটি এসেছে দুটি শব্দ থেকে-ট্রাই ও ওন্ডা। ট্রাই মানে তিন আর ওন্ডা মানে ঢেউ।
- বলে লাল, সবুজ ও নীল-এই তিন রঙের ঢেউ দিয়ে আয়োজক দেশগুলোকে বোঝানো হয়েছে। বলের নকশায় তিন দেশের জাতীয় প্রতীকও আছে। যুক্তরাষ্ট্রের তারকা, কানাডার ম্যাপল পাতা এবং মেক্সিকোর ইগল।
- বলটি বানিয়েছে অ্যাডিডাস (Adidas)।
- বলটিতে সোনালি রঙের ছোঁয়াও আছে। এর মাধ্যমে বিশ্বকাপ ট্রফির প্রতি সম্মান প্রদর্শন করা হয়েছে এবং মনে করিয়ে দেওয়া হয়েছে, এই বল ফুটবলের সর্ববৃহৎ মঞ্চের জন্য।
- এই বলের (ভেতরে) একপাশে থাকা ৫০০ হার্জ সেন্সর ভিএআর ব্যবস্থাপনার দায়িত্বে থাকা ব্যক্তিদের রিয়েল–টাইম তথ্য দেব। এর ফলে দ্রুততম সময়ের মধ্যে অফসাইড ধরা যাবে। এ ছাড়া হ্যান্ডবল বা ফাউলের মতো বিতর্কিত পরিস্থিতি সহজেই চিহ্নিত করা যাবে।
উৎস: FIFA ওয়েবসাইট।
র্যাডক্লিফ লাইন:
- রেডক্লিফ লাইন: ভারত ও পাকিস্তানের মধ্যে সীমারেখা।
- এটি ভারত ও পাকিস্তানের মধ্যে সীমানা নির্ধারণের জন্য ১৯৪৭ সালে অঙ্কিত আন্তর্জাতিক সীমানা।
- সিরিল র্যাডক্লিফের নামে এই রেখার নামকরণ করা হয়েছিল, যিনি একজন ব্রিটিশ আইনজীবী ছিলেন।
- চূড়ান্ত সীমানা আনুষ্ঠানিকভাবে ১৭ আগস্ট, ১৯৪৭ তারিখে প্রকাশিত হয়।
বিভিন্ন দেশের সীমানা:
• পার্পল লাইন: ইসরাইল ও সিরিয়ার মধ্যে সীমানা।
• সনেরা লাইন: মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সীমানা।
• ওডার-নেইস লাইন: জার্মানি ও পোল্যান্ডের মধ্যকার সীমানা।
• ব্লু লাইন: লেবানন ও ইসরায়েলের মধ্যকার সীমানা।
• লাইন অব ডিমারকেশন: পর্তুগাল ও স্পেনের মধ্যে সীমানা।
• ডুরান্ড লাইন: পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমানা।
• লাইন অব একচুয়াল কন্ট্রোল / ম্যাকমোহন লাইন: চীন ও ভারতের মধ্যে সীমানা।
• লাইন অব কন্ট্রোল: ভারত ও পাকিস্তানের মধ্যে সীমানা।
উৎস: ব্রিটানিকা।