বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

Bank - International Affairs

মোট প্রশ্ন৩,৮২৬এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

Bank - International Affairs

PrepBank · পাতা ৩৫ / ৩৯ · ৩,৪০১৩,৫০০ / ৩,৮২৬

৩,৪০১.
Which of the following countries is landlocked? 
  1. Vietnam
  2. Indonesia
  3. Thailand
  4. Nepal
সঠিক উত্তর:
Nepal
উত্তর
সঠিক উত্তর:
Nepal
ব্যাখ্যা

স্থলবেষ্টিত দেশ:
- যেসকল দেশের সাথে কোন সাগর বা মহাসাগরের সীমান্ত নেই ।
- এবং সম্পূর্ণরূপে ভূমি দ্বারা বেষ্টিত এরকম দেশগুলোকে স্থলবেষ্টিত দেশ বলা হয়।
- সমুদ্রের সাথে সীমান্ত না থাকায় এই দেশগুলোর কোন সমুদ্র বন্দর নেই।
- স্থলবেষ্টিত বৃহত্তম দেশ হলো কাজাখস্থান এবং ক্ষুদ্রতম দেশ হলো ভ্যাটিকান সিটি।

• এশিয়ার স্থলবেষ্টিত দেশ:
- আফগানিস্তান,
- নেপাল,
- ভুটান,
- তুর্কমেনিস্তান,
- কাজাখস্তান,
- কিরগিজস্তান,
-  লাওস,
- মঙ্গোলিয়া,
- আর্মেনিয়া,
- আজারবাইজান,
- তাজিকিস্তান,
- এবং উজবেকিস্তান।

উৎস: World atlas.

৩,৪০২.
Which country is called 'earthquake country'?
  1. Japan
  2. Iran
  3. Philippines
  4. Türkiye
সঠিক উত্তর:
Japan
উত্তর
সঠিক উত্তর:
Japan
ব্যাখ্যা
জাপান:
- জাপানকে ভূমিকম্পের দেশ বলা হয়।

- জাপানে বিশ্বের অন্য যে কোনও দেশের চেয়ে বেশি ভূমিকম্প হয়।
- ভৌগোলিক অবস্থানের কারণে দেশে বেশি ভূমিকম্প হয়।
- দেশে প্রতি বছর গড়ে ২ হাজার ভূমিকম্প হয়।
- জাপান প্রশান্ত মহাসাগরীয় 'রিং অফ ফায়ার' অঞ্চলে অবস্থিত।
- রিং অফ ফায়ার মানে আগুনের গোলা।
- ৯০ শতাংশ ভূমিকম্পের জন্য দায়ী এই রিং অফ ফায়ার।
- এশিয়ায় জাপান, পলিনেশিয়ার টঙ্গো, দক্ষিণ আমেরিকার ইকুয়েডর এই অঞ্চলের অন্তর্ভুক্ত।
- তাই এই অঞ্চলগুলিতে বেশি ভূমিকম্প হয়।
- সম্প্রতি ২০২৪ সালের ১ জানুয়ারি জাপানে ৭ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে।
এরপর জাপানের কর্তৃপক্ষ ইশিকাওয়া, নিইগাতা, নাগানো ও তোয়ামা প্রশাসনিক অঞ্চলে সুনামি সতর্কতা জারি করে।

উৎসঃ জানুয়ারী 2, 2024, বিজনেস স্ট্যান্ডার্ড।
৩,৪০৩.
Recently, what was the name of the snowstorm that struck Germany? [January, 2026]
  1. Elli
  2. Julia
  3. Hanna
  4. Flora
সঠিক উত্তর:
Elli
উত্তর
সঠিক উত্তর:
Elli
ব্যাখ্যা

• তুষারঝড় ‘এল্লি: 
- তুষারঝড় ‘এল্লি’ জার্মানিকে তুষারের চাদরে ঢেকে দিয়েছে।
- আটলান্টিক মহাসাগর থেকে আসা একটি শক্তিশালী নিম্নচাপ তুষারঝড়ে রূপ নিয়ে জার্মানিতে হানা দেয়। 
- এটি উত্তর জার্মানির পর এখন দক্ষিণ দিকে প্রবাহিত হচ্ছে। 
- জার্মান আবহাওয়া দপ্তরের তথ্যমতে, পাহাড়ি এলাকায় তাপমাত্রা মাইনাস ১ ডিগ্রি সেলসিয়াস এবং অন্যান্য অঞ্চলে শূন্য থেকে ৪ ডিগ্রির মধ্যে থাকবে।
- রাইন উপত্যকায় তাপমাত্রা ৫ ডিগ্রি পর্যন্ত উঠতে পারে। উঁচু পাহাড়ি এলাকায় প্রবল ঝোড়ো হাওয়ার সতর্কতা জারি করা হয়েছে।

তথ্যসূত্র: প্রথম আলো। 

৩,৪০৪.
Which of the following organizations is the largest global development organization focused on the private sectors in the developing countries?
  1. ক) International Development Agency (IDA)
  2. খ) International Finance Corporation (IFC)
  3. গ) Asian development Bank (ADB)
  4. ঘ) International Deverispent Beix (IMF)
  5. ঙ) None
সঠিক উত্তর:
খ) International Finance Corporation (IFC)
উত্তর
সঠিক উত্তর:
খ) International Finance Corporation (IFC)
ব্যাখ্যা
• IFC:
- International Finance Corporation হল একটি আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান যা উন্নয়নশীল দেশসমূহকে বেসরকারি পর্যায়ে উন্নয়ন ও সম্পদ ব্যবস্থাপনায় বিনিয়োগ ও পরামর্শ প্রদান করে থাকে।
- আইএফসি হল বিশ্বব্যাংক গ্রুপের একটি প্রতিষ্ঠান।
- প্রতিষ্ঠা লাভ করে - ১৯৫৬ সালে।
- এর সদর দফতর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অবস্থিত।

তথ্যসূত্র: IFC ওয়েবসাইট।
৩,৪০৫.
Who won the US Open 2024 women's singles?
  1. Jessica Pegula
  2. Barbora Krejcikova.
  3. Aryna Sabalenka
  4. Jasmine Paolini
সঠিক উত্তর:
Aryna Sabalenka
উত্তর
সঠিক উত্তর:
Aryna Sabalenka
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

লন টেনিস:
- বিশ্বের প্রধান চারটি লন টেনিস প্রতিযোগিতা গ্র্যান্ড স্ল্যাম নামে পরিচিত। এগুলো হলো:
• অস্ট্রেলিয়ান ওপেন,
• ফ্রেঞ্চ ওপেন/ রোল্যান্ড গ্যারোস,
• উইম্বলডন (ব্রিটিশ ওপেন),
• ইউএস ওপেন।

⇒ ইউএস ওপেন (US OPEN) ২০২৪:
• পুরুষ একক:
- চ্যাম্পিয়ন: ইয়ানিক সিনার (ইতালি)।
- রানার আপ: টেলর ফ্রিটজ (যুক্তরাষ্ট্র)।

• নারী একক:
- চ্যাম্পিয়ন: আরিনা সাবালেঙ্কা (বেলারুশ)।
- রানার আপ: জেসিকা পেগুলা (যুক্তরাষ্ট্র)।

উৎস: ESPN ওয়েবসাইট।
৩,৪০৬.
In which year was the Kyoto Protocol adopted?
  1. 1992
  2. 1997
  3. 2005
  4. 2007
সঠিক উত্তর:
1997
উত্তর
সঠিক উত্তর:
1997
ব্যাখ্যা

- কিয়োটো প্রোটোকল জাপানের কিয়োটো শহরে ১৯৯৭ সালের ১১ ডিসেম্বর UNFCCC-এর তৃতীয় সম্মেলনে (COP3) গৃহীত হয়।

​কিয়োটো প্রোটোকল:
- কিয়োটো প্রোটোকল একটি বহুরাষ্ট্রীয় আন্তর্জাতিক চুক্তি।
- এটি পরিবেশের সাথে সম্পর্কিত।
- এই চুক্তিতে স্বাক্ষরকারী রাষ্ট্রগুলিকে গ্রীনহাউজ গ্যাস নির্গমন হ্রাসের জন্য দায়বদ্ধ করে।
- ১৯৯৭ সালের ১১ই ডিসেম্বর জাপানের কিয়োটো শহরে এই চুক্তি প্রথম গৃহীত হয়।
- ২০০৫ সালের ১৬ই ফেব্রুয়ারি কার্যকরী হয়।

সূত্র - Britannica.com

৩,৪০৭.
'Adam's Peak' located in -
  1. India
  2. Pakistan
  3. Nepal
  4. Sri Lanka
সঠিক উত্তর:
Sri Lanka
উত্তর
সঠিক উত্তর:
Sri Lanka
ব্যাখ্যা
Adam's peak/আদম চূড়া:
- Adam's peak বা আদম চূড়া শ্রীলঙ্কার দক্ষিণ-পশ্চিম অংশের শ্রীপাড়া প্রদেশে অবস্থিত একটি পর্বত চূড়া।
- এটি খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ ও মুসলিম এই চার ধর্মের অনুসারীদের কাছে অতি পবিত্র স্থান।
- এই চূড়ার উচ্চতা ৭৩৬২ ফুট বা ২২৪৩ মিটার।
- এই চূড়ায় একটি পায়ের ছাপ আছে যার দৈর্ঘ্য ৫ ফুট ৭ ইঞ্চি এবং প্রস্থ ২ ফুট ৬ ইঞ্চি।

উল্লেখ্য,
- মুসলমান ও খ্রিষ্টানরা বিশ্বাস করেন এটি পৃথিবীর প্রথম মানব হযরত আদম (আঃ) এর।
- বৌদ্ধ ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন এই পদচিহ্নটি গৌতম বুদ্ধের, হিন্দুরা বিশ্বাস করেন এই পদচিহ্নটি তাদের দেবতা শিবার।
- এই চূড়াতেই মানুষের আদি পিতা হজরত আদম (আ) বেহেশত থেকে সরাসরি পতিত হয়েছিলেন।
- চূড়াটির চারদিকে সবুজের বিপুল সমারোহ, মাঝেমধ্যে পাহাড়ি উঁচু-নিচু টিলা।
- হজরত আদম (আ) বেহেশত থেকে পতিত হন শ্রীলংকায়, আর আদি মাতা হজরত হওয়া (আ) পতিত হন জেরুজালেমে।
- হজরত আদম (আ) এই চূড়ায় পতিত হয়েছিলেন বলে এই চূড়াটিকে বলা হয় আদম চূড়া বা অ্যাডাম পিক।

উৎস: Britannica.
৩,৪০৮.
What is the national sport of Canada?
  1. Ice hockey
  2. Baseball
  3. Rugby
  4. Cricket
সঠিক উত্তর:
Ice hockey
উত্তর
সঠিক উত্তর:
Ice hockey
ব্যাখ্যা
• কানাডার জাতীয় খেলা ২টি - 
- Ice hockey হলো কানাডার national winter sport.
- lacrosse হলো কানাডার national summer sport. 

অন্যদিকে: 
- Baseball হলো যুক্তরাষ্ট্রের জাতীয় খেলা।  
- Rugby হলো New Zealand এর জাতীয় খেলা।   
- ক্রিকেট Antigua and Barbuda, Australia, Barbados, Grenada, Guyana, and Jamaica এর জাতীয় খেলা। 

সূত্র: National Sports of Canada Act -1994 and Britannica.
৩,৪০৯.
When was the Indus Waters Treaty signed? 
  1. 1956
  2. 1958
  3. 1965
  4. 1960 
সঠিক উত্তর:
1960 
উত্তর
সঠিক উত্তর:
1960 
ব্যাখ্যা

ভারত ও পাকিস্তানের মধ্যে সিন্ধু নদের পানিবণ্টন চুক্তি ১৯৬০ সালে সম্পাদিত হয়।

সিন্ধু নদের পানিবণ্টন চুক্তি (Indus Waters Treaty):
- ভারতের উজান থেকে পাকিস্তানের সিন্ধু অববাহিকায় প্রবাহিত নদীগুলোর পানি ব্যবহার সংক্রান্ত চুক্তি হচ্ছে সিন্ধু পানি চুক্তি।
- চুক্তি স্বাক্ষরিত হয়: ১৯ সেপ্টেম্বর, ১৯৬০ সাল।
- চুক্তি স্বাক্ষরের স্থান: করাচি, পাকিস্তান। 
- মধ্যস্থতাকারী: বিশ্বব্যাংক।
- চুক্তি স্বাক্ষরকারী: ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু ও পাকিস্তানের প্রেসিডেন্ট মোহাম্মদ আইয়ুব খান।

⇒ সিন্ধু পানি চুক্তি অনুসরণ করেই এসব নদীর পানি ব্যবহার করা হয়।
- এই চুক্তি সিন্ধু নদের অববাহিকার ছয়টি নদী দুই দেশের মধ্য দিয়ে বয়ে গেছে।
- চুক্তি অনুযায়ী ভারতকে তিনটি পূর্বাঞ্চলীয় নদীর নিয়ন্ত্রণ দেওয়া হয়েছিল। এগুলো হলো ইরাবতী, বিপাশা ও শতদ্রু।
- অন্যদিকে পাকিস্তানকে দেওয়া হয়েছিল পশ্চিমাঞ্চলীয় তিনটি নদ–নদী অর্থাৎ সিন্ধু, ঝিলম এবং চেনাবের নিয়ন্ত্রণ। বলা হয় পশ্চিম অংশের এ তিনটি নদ–নদীর মাধ্যমে পাকিস্তানে মোট পানির প্রায় ৮০ ভাগ সরবরাহ করে।
- চুক্তি অনুযায়ী পাকিস্তান পায় ৭০ ভাগ পানি আর ভারত পায় ৩০ ভাগ পানি।
- চুক্তিটি কোনো দেশ একতরফাভাবে স্থগিত বা বাতিল করার বিধান নেই। বরং এতে সুস্পষ্ট বিরোধ নিষ্পত্তির ব্যবস্থা রয়েছে।

উৎস: i) Britannica. 
ii) UNTC ওয়েবসাইট। 

৩,৪১০.
______ is awarded The 2021 Nobel Prize in Economics.
  1. ক) David White
  2. খ) Oscar Isaac
  3. গ) David Card
  4. ঘ) Louise Gluck
সঠিক উত্তর:
গ) David Card
উত্তর
সঠিক উত্তর:
গ) David Card
ব্যাখ্যা
The Nobel Prize in Economic Sciences is funded by Sveriges Riksbank.
The Sveriges Riksbank Prize in Economic Sciences in Memory of Alfred Nobel 2021 was divided, one half awarded to David Card ''for his empirical contributions to labour economics'', the other half jointly to Joshua D. Angrist and Guido W. Imbens ''for their methodological contributions to the analysis of causal relationships.''
Source: Nobel Prize
৩,৪১১.
Who got the Noble Prize in Medicine in 2023?
  1. Drew Messian
  2. Matalin weal
  3. Drew Weissman
  4. Alice Munro
সঠিক উত্তর:
Drew Weissman
উত্তর
সঠিক উত্তর:
Drew Weissman
ব্যাখ্যা
চিকিৎসাবিজ্ঞানে 'নোবেল পুরস্কার ২০২৩':
- চিকিৎসাবিজ্ঞানে অবদান রাখায় যৌথভাবে 'নোবেল পুরস্কার ২০২৩' জিতেছেন দুই বিজ্ঞানী।
- তারা হলেন ক্যাটালিন কারিকো এবং ড্রু ওয়েইসম্যান।
- ২ অক্টোবর, ২০২৩ তারিখে সুইডেনের নোবেল অ্যাসেমব্লি অ্যাট ক্যারোলিনস্কা ইন্সটিটিউট তাদের নাম ঘোষণা করেন।
- ক্যাটালিন কারিকো এবং ড্রু ওয়েইসম্যানকে তাদের নিউক্লিওসাইড বেস পরিবর্তন সংক্রান্ত আবিষ্কারের জন্য, যা কোভিড-১৯ এর বিরুদ্ধে কার্যকর এমআরএনএ ভ্যাকসিনের কার্যক্ষমতা বিকাশকে সক্ষম করেছে’ নোবেল পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়।

এক নজরে নোবেল পুরস্কার ২০২৩: 
- পদার্থ বিজ্ঞানে নোবেল পেয়েছেন পিয়েরে অ্যাগোস্টিনি, ফেরেন্স ক্রাউস, অ্যান হুইলেয়ার।
- রসায়নশাস্ত্রে ২০২৩ সালের নোবেল পুরস্কার পেলেন মুঙ্গি বাওয়েন্ডি (ফ্রান্স), লুই ব্রুস (যুক্তরাষ্ট্র) ও আলেক্সি ইয়াকিমভ (সাবেক সোভিয়েত ইউনিয়ন)।
- ২০২৩ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন নরওয়েজীয় লেখক জন ফসি। 
- শান্তিতে নোবেলে পেয়েছেন ইরানে কারাবন্দী নার্গিস মোহাম্মদী।
- এবার অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন  হার্ভার্ড  বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ক্লদিয়া গোলডিন। 

উৎস:  নোবেল পুরস্কার ওয়েবসাইট। 
৩,৪১২.
How many countries initially formed NATO?
  1. 10
  2. 11
  3. 12
  4. 15
সঠিক উত্তর:
12
উত্তর
সঠিক উত্তর:
12
ব্যাখ্যা
• NATO:
- পূর্ণরূপ - North Atlantic Treaty Organization.
- NATO এর বর্তমান সদস্য ৩২টি।
- সর্বশেষ সদস্য দেশ - সুইডেন।
- NATO ভুক্ত মুসলিম দেশ ২টি - তুরস্ক ও আলবেনিয়া।
- NATO এর বর্তমান সদর দপ্তর ব্রাসেলস।
- মহাপরিচালক- Jens Stoltenberg.
- NATO প্রতিষ্ঠিত হয় ৪ এপ্রিল, ১৯৪৯ সালে।
- উত্তর আটলান্টিক চুক্তির মাধ্যমে NATO গঠিত হয়।
- NATO এর প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল ১২টি।
- এগুলো হলো: বেলজিয়াম, কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, আইসল্যান্ড, ইতালি, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, নরওয়ে, পর্তুগাল, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র।

সূত্র: ন্যাটো ওয়েবসাইট।
৩,৪১৩.
The largest country in the world is -
  1. ক) China
  2. খ) Russia
  3. গ) Canada
  4. ঘ) United states
সঠিক উত্তর:
খ) Russia
উত্তর
সঠিক উত্তর:
খ) Russia
ব্যাখ্যা
আয়তনে বিশ্বের শীর্ষ পাঁচটি দেশ:
- প্রথম : রাশিয়া
- দ্বিতীয় : কানাডা
- তৃতীয় : যুক্তরাষ্ট্র
- চতুর্থ : চীন
- পঞ্চম : ব্রাজিল

- জনসংখ্যায় পৃথিবীর বৃহত্তম দেশ চীন।
- জনসংখ্যায় পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দেশ ভারত।

তথ্যসূত্র: ওয়ার্ল্ড অ্যাটলাস।
৩,৪১৪.
Which of the following deserts located in Mongolia?
  1. ক) Kalahari desert
  2. খ) Sahara desert
  3. গ) Gobi desert
  4. ঘ) Takla Makan desert
সঠিক উত্তর:
গ) Gobi desert
উত্তর
সঠিক উত্তর:
গ) Gobi desert
ব্যাখ্যা
•মরুভূমি:
- গোবি মরুভূমি এশিয়া মহাদেশের সবচেয়ে বড় মরুভূমি যা চীন এবং মঙ্গোলিয়ার দক্ষিণাংশ জুড়ে রয়েছে। 
- ১,৫০০ কি.মি. জুড়ে বিস্তৃৃত। এর আয়তন ১২ লক্ষ ৯৫ হাজার বর্গ কি.মি।
- সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় পাঁচ হাজার ফুট উঁচু গোবি মালভূমিকে ধরা হয় পৃথিবীর পঞ্চম বৃহত্তম মরুভূমি।
- মঙ্গোলিয়া বাংলাদেশের তুলনায় ১১ গুণ বড়। জনসংখ্যা মাত্র ৩২ লাখ, যার অর্ধেকই থাকে রাজধানী উলানবাটরে।
- পৃথিবীর বৃহত্তম উষ্ণ মরুভূমি - সাহারা ।
-পৃথিবীর বৃহত্তম শীতল মরুভূমি -  অ্যান্টার্কটিকা।

উৎস :ওয়ার্ল্ড এটলাস ।
৩,৪১৫.
Which one of the following mountains separates Black Sea and Caspian Sea?
  1. Urals
  2. Balkan
  3. Caucasus
  4. None
সঠিক উত্তর:
Caucasus
উত্তর
সঠিক উত্তর:
Caucasus
ব্যাখ্যা

ককেশাস অঞ্চল:
- ককেশাস অঞ্চল (Caucasus Region) হলো ইউরোপ ও এশিয়ার সংযোগস্থলে কৃষ্ণ সাগর ও কাস্পিয়ান সাগরের মধ্যে অবস্থিত একটি ভৌগোলিক অঞ্চল।
- এই অঞ্চল কৃষ্ণ সাগর এবং ক্যাস্পিয়ান সাগরের মধ্যে অবস্থিত।
- ককেশাস অঞ্চলে রয়েছে ৪টি দেশ। দেশগুলো: রাশিয়া, জর্জিয়া, আজারবাইজান, আর্মেনিয়া।

উল্লেখ্য,
- ককেশাস পর্বতমালা কৃষ্ণ সাগর এবং কাস্পিয়ান সাগরকে পৃথক করেছে।
-  এর মধ্যে এলব্রুস পর্বত ইউরোপের সর্বোচ্চ শৃঙ্গ। 

উৎস: Britannica.

৩,৪১৬.
Who is the first female president of Namibia?
  1. Netumbo Nandi-Ndaitwah
  2. Claudia Sheinbaum
  3. Nneze Akwiwu
  4. Lisa Sthalekar
সঠিক উত্তর:
Netumbo Nandi-Ndaitwah
উত্তর
সঠিক উত্তর:
Netumbo Nandi-Ndaitwah
ব্যাখ্যা
নামিবিয়া:
- নামিবিয়া দক্ষিণ-পশ্চিম আফ্রিকার একটি রাষ্ট্র।
- দক্ষিণ আটলান্টিক মহাসাগর তীরবর্তী আফ্রিকা মহাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় একটি দেশ।
- এর উত্তরে অ্যাঙ্গোলা, উত্তর -পূর্বে জাম্বিয়া, পূর্বে বতসোয়ানা, দক্ষিণ -পূর্ব ও দক্ষিণে দক্ষিণ আফ্রিকা এবং পশ্চিমে আটলান্টিক মহাসাগর।
- ১৯৯০ সালের ২১ মার্চ দক্ষিণ আফ্রিকার কাছ থেকে স্বাধীনতা লাভ করে।
- রাজধানী: উইন্ডহোক।
- মুদ্রা: নামিবিয়ান ডলার।
- রাষ্ট্রপ্রধান: প্রেসিডেন্ট।
- সরকারপ্রধান: প্রধানমন্ত্রী।
- কেন্দ্রীয় ব্যাংক: ব্যাংক অব নামিবিয়া।

⇒ নামিবিয়ার প্রথম নারী প্রেসিডেন্ট:
- নামিবিয়ার প্রথম নারী প্রেসিডেন্ট নেতুম্বো নন্দি নাদাইতওয়া (Netumbo Nandi-Ndaitwah)।
- দেশটির ক্ষমতাসীন দল সোয়াপো'র এই নেত্রী ২০২৪ সালের ডিসেম্বরে ২ প্রেসিডেন্ট হিসেবে জয়লাভ করেন।
- নেতুম্বো নন্দি নাদাইতওয়া প্রেসিডেন্ট হওয়ার আগে নামিবিয়ার ভাইস-প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন।

উৎস: i) Britannica.
ii) BBC.
৩,৪১৭.
Which organization receive the nobel prize in 2024?
  1. Nihon Hidankyo
  2. Rural Doctors Movement
  3. UN World Food Programme
  4. ICAN
  5. Center for Civil Liberties
সঠিক উত্তর:
Nihon Hidankyo
উত্তর
সঠিক উত্তর:
Nihon Hidankyo
ব্যাখ্যা
২০২৪ সালের নোবেল বিজয়ী:
- শান্তি: জাপানি সংস্থা নিহন হিদানকিও।
- অবদান: হিবাকুশা নামেও পরিচিত জাপানি সংস্থা হিদানকিওকে পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্ব গড়ার প্রচেষ্টা এবং পারমাণবিক অস্ত্র যে আর কখনো ব্যবহার করা উচিত নয়, তা প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্যের মাধ্যমে বিশ্বের সামনে তুলে ধরার জন্য নোবেল পুরস্কার দেওয়া হয়েছে।

⇒ ২০২৪ সালের নোবেল বিজয়ী:
• সাহিত্য: হান কাং।
• শান্তি: জাপানি সংস্থা নিহন হিদানকিও।
• চিকিৎসাবিজ্ঞান: ভিক্টর অ্যামব্রোস, গ্যারি রাভকান।
• পদার্থবিজ্ঞান: জন জে. হপফিল্ড, জিওফ্রে ই. হিন্টন।
• রসায়ন: ডেভিড বেকার, ডেমিস হ্যাসাবিস, জন এম. জাম্পার।
• অর্থনীতি: ড্যারন অ্যাসেমোগলু, সাইমন জনসন, জেমস এ. রবিনসন।

অন্যদিকে,
- ২০২৪ সালে র‍্যামন ম্যাগসেসে লাভ করেন থাইল্যান্ডের প্রতিষ্ঠান Rural Doctors Movement।
- UN World Food Programme নোবেল পুরস্কার লাভ করে ২০২০ সালে।
- ICAN নোবেল পুরস্কার লাভ করে ২০১৭ সালে।
- Center for Civil Liberties নোবেল পুরস্কার লাভ করে ২০২২ সালে।

উৎস: Nobel Prize ওয়েবসাইট।
৩,৪১৮.
T20 world cup 2022 will be held in-
  1. ক) India
  2. খ) New Zealand
  3. গ) England
  4. ঘ) Australia
সঠিক উত্তর:
ঘ) Australia
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Australia
ব্যাখ্যা
- ২০২২ সালের আইসিসি অষ্টম টি ২০ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়ায়। 
- নবম টি-২০ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ২০২৪ সালে - ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে, 
- দশম টি-২০ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে - ২০২৬ সালে ভারত ও শ্রীলংকায়, 
- একাদশ টি-২০ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ২০২৮ সালে - অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে, 
- দ্বাদশ টি-২০ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ২০৩০ সালে - ইংল্যান্ড, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডে।

সূত্র: আইসিসি ওয়েবসাইট
৩,৪১৯.
What was the first-ever climate conference conducted in the Amazon rainforest?
  1. COP- 30 
  2. World Biodiversity Conference
  3. Earth Summit (Rio de Janeiro)
  4. Net  Zero Conference
সঠিক উত্তর:
COP- 30 
উত্তর
সঠিক উত্তর:
COP- 30 
ব্যাখ্যা

• আমাজনের বুকে কপ-৩০ সম্মেলন:
- এশিয়ার জীবাশ্ম জ্বালানি সমৃদ্ধ দেশ আজারবাইজানের রাজধানী বাকুতে গত বছর অনুষ্ঠিত জাতিসংঘ জলবায়ু সম্মেলনে তেল ও জ্বালানির গন্ধ ছিল।

- এবার ব্রাজিলের বেলেম এলাকার আমাজন বনে ৫০ হাজার অংশগ্রহণকারীকে গ্রীষ্মমণ্ডলীয় আর্দ্র বাতাসের মুখোমুখি হতে হবে। 
- যেখানে তাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে বিশ্বজুড়ে জলবায়ু সহযোগিতাকে টিকিয়ে রাখার বিষয়ে ঐকমত্যে পৌঁছানো।
- ৩০তম জাতিসংঘ জলবায়ু সম্মেলন (কপ ৩০) বিশ্বের বৃহত্তম রেইনফরেস্ট ব্রাজিলের আমাজনের একটি শহর বেলেমে ১০-২১ নভেম্বর, ২০২৫ সালে অনুষ্ঠিত হচ্ছে। 
- এটি আমাজন রেইনফরেস্টে প্রথম জলবায়ু সম্মেলন।

- আমাজন রেইনফরেস্টের প্রাণকেন্দ্র বেলেমে আয়োজিত এই সম্মেলনকে বলা হচ্ছে “COP of Truth” বা সত্যের সম্মেলন।

- প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা হোটেল কক্ষের সংকট সত্ত্বেও এই সম্মেলন বেলেম এলাকায় আয়োজনে দৃঢ়প্রতিজ্ঞ।

- তার লক্ষ্য আমাজন বনই যাতে সম্মেলনে যোগ দেওয়া আলোচক, পর্যবেক্ষক, ব্যবসায়ী ও সাংবাদিকদের চোখ খুলে দেয়।
- এটি এমন এক শহর, যেখানে স্থানীয়রা সকালে রোদ ও বিকেলে বৃষ্টি থেকে রক্ষা পেতে ছাতা বহন করে।

- গত আগস্টে লুলা বলেন, কপ-সম্মেলন ধনী দেশে আয়োজন করা সহজ হত।
- কিন্তু আমরা চাই মানুষ বন, নদী এবং সেখানে বসবাসরত মানুষের বাস্তব অবস্থা দেখুক।

তথ্যসূত্র: বাংলাদেশ সংবাদ সংস্থা। (Link)

৩,৪২০.
Which of the following was not a river-centered civilization?
  1. Egyptian civilization
  2. Babylonian civilization
  3. Greek civilization
  4. Both A and B
সঠিক উত্তর:
Greek civilization
উত্তর
সঠিক উত্তর:
Greek civilization
ব্যাখ্যা
গ্রিক সভ্যতা: 
- ইউরোপ মহাদেশের গ্রিক রাষ্ট্রের অন্তর্গত প্রাচীন কয়েকটি শহরকে কেন্দ্র করে গ্রিক সভ্যতার উদ্ভব ঘটে।
- বলকান উপকূলের দক্ষিণাংশে অবস্থিত গ্রিক প্রায় পাঁচ হাজার বর্গমাইল ব্যাপী বিস্তৃত।
- ভূ-প্রকৃতিই দেশটিকে তিন ভাগে বিভক্ত করে দিয়েছে; দক্ষিণ গ্রিস, মধ্য গ্রিস ও উত্তর গ্রিস।
- মেসিডোনিয়ান অধিপতি আলেকজাণ্ডারের শাসনামলে এ সভ্যতার সীমা ছাড়িয়ে আধুনিক মিসর, ইসরাইল, প্যালেষ্টাইন, লেবানন, সিরিয়া, ইরাক ও ইরান হয়ে ভারতবর্ষ পর্যন্ত বিস্তৃত হয়েছিল।
- আড্রিয়াটিক সাগর, ভূমধ্যসাগর, ইজিয়ান সাগর দ্বারা বেষ্টিত থাকার কারণে গ্রিক সভ্যতাকে 'ওসেনিয়ান' (সাগরীয়) সভ্যতা বলা হয়।
- অপরদিকে মিসর, ব্যাবিলন সভ্যতা ছিল নদীকেন্দ্রিক সভ্যতা।

উৎস: ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩,৪২১.
Which of the following is not a Baltic state?
  1. Estonia
  2. Latvia
  3. Norway
  4. Lithuania
সঠিক উত্তর:
Norway
উত্তর
সঠিক উত্তর:
Norway
ব্যাখ্যা
⇒ নরওয়ে বাল্টিক রাষ্ট্র নয়।

বাল্টিক রাষ্ট্র:
- উত্তর-পূর্ব ইউরোপের বাল্টিক সাগরের পূর্বতীরে অবস্থিত রাষ্ট্রসমূহ বাল্টিক রাষ্ট্র হিসেবে পরিচিত।
- এই অঞ্চলে তিনটি দেশ রয়েছে;
• এস্তোনিয়া,
• লাতভিয়া এবং
• লিথুয়ানিয়া।
- বাল্টিক রাষ্ট্রসমূহ বর্তমানে ন্যাটো এবং ইউরোপীয় ইউনিয়নের অংশ।

তথ্যসূত্র - Britannica.com & WorldAtlas.com
৩,৪২২.
Which is not a member of BENELUX?
  1. Belgium
  2. Germany
  3. Netherlands
  4. Luxembourg
সঠিক উত্তর:
Germany
উত্তর
সঠিক উত্তর:
Germany
ব্যাখ্যা
⇒ জার্মানি BENELUX -এর সদস্য দেশ নয়।

BENELUX:
- BENELUX -এর পূর্ণরূপ Belgium, Netherlands and Luxemberg.
- পশ্চিম ইউরোপের ৩টি দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগী সংগঠন বেনেলাক্স ।
- চুক্তি স্বাক্ষরিত হয় ৩ ফেব্রুয়ারি, ১৯৫৮ সালে।
- চুক্তি কার্যকর হয় ১৯৬০ সালে।
- বেনেলাক্স প্রথম সম্পূর্ণ বিনামূল্যে আন্তর্জাতিক শ্রমবাজারে পরিণত হয়।
- সদস্য দেশ তিনটি বেলজিয়াম, নেদারল্যান্ডস, ও লুক্সেমবার্গ।
- এর সদর দপ্তর বেলজিয়ামের ব্রাসেলসে অবস্থিত।

তথ্যসূত্র - বেনেলাক্স ওয়েবসাইট।
৩,৪২৩.
Bit coin uses _______ technology.
  1. ক) P2P
  2. খ) Neural
  3. গ) Al
  4. ঘ) Datamining
সঠিক উত্তর:
ক) P2P
উত্তর
সঠিক উত্তর:
ক) P2P
ব্যাখ্যা
Ans: P2P. 

• বিটকয়েন Peer-to-Peer (P2P) প্রযুক্তি ব্যবহার করে।
- বিটকয়েন একটি ক্রিপটোকারেন্সি, যা সাতোশি নাকামোতো নামের একজন অজ্ঞাত ব্যক্তি (বা একাধিক ব্যক্তির একটি দল) ২০০৮সালে তৈরি করেন।
- বিটকয়েন ২০০৯ সালে এর প্রচলন শুরু হয়।
- বিটকয়েন হচ্ছে ডিজিটাল মুদ্রা যা দিয়ে ইন্টারনেটের মাধ্যমে পিয়ার-টু-পিয়ার (peer- to-peer) ট্রানজেকশন করা যায়।
- বিটকয়েন বিশ্বের প্রথম ভার্চুয়াল কারেন্সি।

সূত্র: Investpedia Webswite. 
৩,৪২৪.
Where is the headquarters of Transparency International located?
  1. Netherlands
  2. Switzerland
  3. Italy
  4. Germany
সঠিক উত্তর:
Germany
উত্তর
সঠিক উত্তর:
Germany
ব্যাখ্যা
Transparency International:
- Transparency International (TI) জার্মান ভিত্তিক একটি আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী সংস্থা।
- এটি ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত হয়।
- TI এর প্রতিষ্ঠাতা পিটার ইজেন।
- এর সদর দপ্তর জার্মানির বার্লিন শহরে অবস্থিত।
- ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল দুর্নীতিবিরোধী সংস্থা।
- এটি ১৯৯৫ সাল থেকে প্রতিবছর বিশ্বব্যাপী দুর্নীতি ধারণা সূচক (CPI) প্রকাশ করে আসছে।

তথ্যসূত্র - Transparency International ওয়েবসাইট।
৩,৪২৫.
Who staged a protest and started the Fridays for Future movement?
  1. Norman Borlaug
  2. Wangiri Mathai
  3. Hilda Hine
  4. Greta Thunberg
  5. None of them
সঠিক উত্তর:
Greta Thunberg
উত্তর
সঠিক উত্তর:
Greta Thunberg
ব্যাখ্যা
Fridays for future:
- ফ্রাইডেস ফর ফিউচার আন্দোলন হলো একটি পরিবেশবাদী আন্দোলন।
- জলবায়ু পরিবর্তন মোকাবেলায় যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবীতে স্কুল শিক্ষার্থীদের এটি একটি বৈশ্বিক মুভমেন্ট।
- ২০১৮ সালে সুইডেনের গ্রেটা থুনবার্গ নামের ১৫ বছর বয়সী এক স্কুলছাত্রী এই আন্দোলনের সূত্রপাত করে।
- থুনবার্গ স্কুল বর্জন করে সুইডিশ পার্লামেন্ট ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করে।
- তার এই কর্মসূচি পরবর্তীতে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে।
- ফ্রাইডেস ফর ফিউচার মুভমেন্টের উদ্দেশ্য হলো জলবায়ু পরিবর্তন মোকাবেলায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সরকারগুলোর উপর নৈতিক চাপ সৃষ্টি করা।

উল্লেখ্য,
- সম্প্রতি আজারবাইজানে অনুষ্ঠিত হচ্ছে ২৯তম জাতিসংঘ জলবায়ু সম্মেলন (কপ-২৯)।
- আজারবাইজানে জাতিসংঘের বার্ষিক জলবায়ু সম্মেলন আয়োজনের বিরোধিতা করেছেন সুইডিশ পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ।
- এ জন্য জর্জিয়ার রাজধানী তিবি‌লিসিতে প্রতিবাদ মিছিলে অংশ নেন তিনি।
- থুনবার্গের অভিযোগ, আজারবাইজান একটি নিপীড়ক ও দখলদার রাষ্ট্র।
- দেশটি জাতিগত নির্মূল অভিযান চালিয়েছে।
- থুনবার্গের মতে, জলবায়ু সম্মেলন আয়োজনের মধ্য দিয়ে কাম্পিয়ান সাগর তীরের এই দেশটি নিজেদের অপরাধ ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনাকে ধামাচাপা দেওয়ার সুযোগ হিসেবে ব্যবহার করছে

উৎস: Fridays For Future ওয়েবসাইট।
৩,৪২৬.
Which city will host the 2024 Summer Olympics?
  1. Paris
  2. Los Angeles
  3. London
  4. Tokyo
সঠিক উত্তর:
Paris
উত্তর
সঠিক উত্তর:
Paris
ব্যাখ্যা
- ২০২৪ সালের গ্রীষ্মকালীন অলিম্পিক গেমসের আয়োজক শহর হতে চলেছে ফ্রান্সের রাজধানী প্যারিস।
- আর এর পরের আয়োজন বসবে যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলেসে।
- এর মাধ্যমে ৪৪ বছর পর তৃতীয়বারের মত অলিম্পিকের আয়োজক হওয়ার সম্মান অর্জন করবে লস এঞ্জেলেস।
- ১৯৩২ সালে সর্বপ্রথম এই শহরে অলিম্পিক অনুষ্ঠিত হয়।
- এর পর ১৯৮৪ সালে দ্বিতীয়বারের মত অলিম্পিক আয়োজন করেছিল তারা।
- অন্যদিকে প্যারিসে অলিম্পিক হবে ১০০ বছর পর।
- ১৯২৪ সালে শেষবারের মত অলিম্পিক আয়োজন করেছিল ভালোবাসার শহর হিসেবে খ্যাত প্যারিস।
- ১৮৯৬ সালে গ্রিসের রাজধানী এথেন্সে আধুনিক অলিম্পিক শুরু হওয়ার চার বছর পরের আয়োজন বসেছিল প্যারিসে।

উৎস: দি ডেইলি স্টার বাংলা। [লিঙ্ক]
৩,৪২৭.
How many countries are currently part of the V20 group?
  1. 50
  2. 60
  3. 70
  4. 74
সঠিক উত্তর:
70
উত্তর
সঠিক উত্তর:
70
ব্যাখ্যা

• Vulnerable 20 (V20):
- Vulnerable 20 (V20) হলো জলবায়ু পরিবর্তনের ফলে ঝুঁকিতে থাকা দেশ গুলোকে নিয়ে একটি ফোরাম।
- V20 বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তন মোকাবেলা করার জন্য সংলাপ এবং পদক্ষেপের মাধ্যমে কাজ করে।
- এটি গঠিত হয়: ৮ অক্টোবর, ২০১৫।
- প্রতিষ্ঠার স্থান: লিমা, পেরু।
- বর্তমান সদস্য সংখ্যা: 70টি।(সেপ্টেম্বর, ২০২৫)
- ভি-২০ জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত দেশগুলোর অর্থমন্ত্রীদের একটি প্লাটফর্ম।
- এটি জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি UNDP এর climate vulnerable forum এর সাথে সরাসরি জড়িত।

উৎস: Vulnerable 20 ওয়েবসাইট।

৩,৪২৮.
Who is the proponent of neo-classical economics?
  1. Paul Samuelson
  2. John Maynard Keynes
  3. Thomas Hobbes
  4. Alfred Marshall
সঠিক উত্তর:
Alfred Marshall
উত্তর
সঠিক উত্তর:
Alfred Marshall
ব্যাখ্যা
অর্থনীতি:
- Economics শব্দটি গ্রিক শব্দ ' ওইকোনোমিয়া (oikonomia)' থেকে উদ্ভূত হয়েছে।
- oikonomia এর অর্থ হছে গৃহ পরিচালনা।
- গ্রিক দার্শনিক অ্যারিস্টটল অর্থনীতিকে 'গৃহ পরিচালনার' বিজ্ঞান বলে অভিহিত করেছে।

অর্থনীতিকে বর্তমানে তিন শ্রেণীতে সংজ্ঞাইত করা যায়।
১। সম্পদের বিজ্ঞান
২। কল্যাণের বিজ্ঞান
৩। অপ্রাচুর্যের বিজ্ঞান
- অ্যাডাম স্মিথ অর্থনীতিকে 'সম্পদের বিজ্ঞান' বলেছেন। তিনি ক্লাসিকাল অর্থনীতির প্রবক্তা।
- অধ্যাপক মার্শাল অর্থনীতিকে 'কল্যাণের বিজ্ঞান' বলে অভিহিত করেছেন। তিনি নিও-ক্লাসিকাল অর্থনীতির প্রবক্তা।
- এল রবিন্স অর্থনীতিকে অপ্রাচুর্যের বিজ্ঞান বলে অভিহিত করেছে।

⇒ আলফ্রেড মার্শাল:
- আলফ্রেড মার্শাল (Alfred Marshall) ছিলেন একজন ব্রিটিশ অর্থনীতিবিদ.
- যিনি আধুনিক অর্থনীতির শাস্ত্রের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।
- তিনি মাইক্রোইকোনমিক্সের ভিত্তি স্থাপনকারী এবং অর্থনীতির মূলনীতির ব্যাপক অধ্যাপক হিসেবে পরিচিত।
- তিনি নিও-ক্লাসিকাল অর্থনীতির প্রবক্তা।
- তার রচিত গ্রন্থ "প্রিন্সিপলস অব ইকোনমিক্স" (Principles of Economics), যা ১৮৯০ সালে প্রকাশিত হয়।
- এটি অর্থনীতির ইতিহাসে এক অতি গুরুত্বপূর্ণ বই এবং আধুনিক অর্থনীতির পাঠ্যবই হিসেবে ব্যবহৃত হয়।

উৎস: i) Britannica.
ii) অর্থনীতি- একাদশ দ্বাদশ শ্রেণি।
৩,৪২৯.
Where did the Jasmine Revolution occur?
  1. Iraq
  2. Tunisia
  3. Iran
  4. Kuwait
সঠিক উত্তর:
Tunisia
উত্তর
সঠিক উত্তর:
Tunisia
ব্যাখ্যা
• জেসমিন বিপ্লব:
- তিউনিসিয়ায় ২০১১ সালে গণ অভ্যুত্থানে তৎকালীন রাষ্ট্রপতি জাইন আল বেন আলি ক্ষমতাচ্যুত হয়েছিলেন।
- বেন আলি ক্ষমতায় ছিলেন ১৯৮৭ সাল থেকে।
- তার শাসনামলের শেষের দিক দুর্নীতি, বিশেষ করে তার স্ত্রী ও পরিবারের সদস্যদের দূর্নীতি, বেকার সমস্যা, মুদ্রাস্ফীতি চরমে উঠেছিল।
- রাজনৈতিক স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা সংকুচিত হয়ে পড়েছিল।
- এমনি এক পরিস্থিতিতে শিক্ষিত ফল বিক্রেতা মোহাম্মদ বুয়াজেজী ২০১০ সালের ১৭ ডিসেম্বর নিজ শরীরে আগুন লাগিয়ে আত্মহত্যা করেন।
- কম্পিউটারে স্নাতক ডিগ্রিধারী বুয়াজেজী সিদি বওজিদ শহরের রাস্তার পাশে ভ্যানে করে ফল বিক্রি করতেন।
- কিন্তু উপরি না দেয়ায় পুলিশ তাকে ফল বিক্রিতে বাঁধা দেয়। রাগে, অভিমানে বুয়াজেজী আত্মহত্যা করেন।
- তার আত্মহত্যা সেখানে গণঅভ্যুত্থান জন্ম দেয়।
- এবং মাত্র ২৮ দিনের ব্যবধানে ১৪ জানুয়ারি (২০১১) বেন আলী পদত্যাগ করেন এবং সৌদি আরবে পালিয়ে যান।
- তিউনিসিয়ায় জাতীয় ফুল হচ্ছে জেসমিন ফুল।
- এ কারণেই এই বিপ্লব জেসমিন বিপ্লব হিসেবে পরিচিতি পায়।

সুত্র: আন্তর্জাতিক রাজনীতিকোষ - তারেক শামসুর রেহমান।
৩,৪৩০.
When Donald Trump was sworn in as the president of the United States?
  1. January 02, 2025
  2. January 18, 2025
  3. January 20, 2025
  4. January 22, 2025
সঠিক উত্তর:
January 20, 2025
উত্তর
সঠিক উত্তর:
January 20, 2025
ব্যাখ্যা
ডোনাল্ড ট্রাম্প:
- ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের বর্তমান এবং ৪৭তম প্রেসিডেন্ট।
- ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে ২০ জানুয়ারি, ২০২৫ তারিখে তিনি শপথ গ্রহণ করেন।
- শপথ গ্রহণের দিনটিকে, ২০শে জানুয়ারি ২০২৫-কে তিনি 'মুক্তির দিন' বলে বর্ণনা করেন।
- তিনি ২০২৪ সালের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের হয়ে নির্বাচনে অংশ নেন এবং প্রেসিডেন্ট নির্বাচিত হন।

উল্লেখ্য,
- তিনি একজন ধনাঢ্য ব্যবসায়ী, বিনিয়োগকারী, বিশিষ্ট সামাজিক ব্যক্তিত্ব, লেখক হিসেবে আলোচিত।
- তিনি দ্য ট্রাম্প অর্গানাইজেশ্যানের পরিচালক এবং ট্রাম্প এন্টারটেইনম্যান্ট রিসোর্টের প্রতিষ্ঠাতা।
- তার আত্মজীবনীমূলক বইয়ের নাম - Trump: The Art of the Deal।

এছাড়াও,
- ডোনাল্ড ট্রাম্প ২০ জানুয়ারি, ২০১৭ যুক্তরাষ্ট্রের ৪৫তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন।

উৎস: i) Britannica.
ii) BBC.
৩,৪৩১.
The spacecraft designed by Boeing is called -
  1. Starliner
  2. Dream Chaser
  3. SpaceX
  4. Ariane
  5. Skylon
সঠিক উত্তর:
Starliner
উত্তর
সঠিক উত্তর:
Starliner
ব্যাখ্যা
বোয়িং স্টারলাইনার:
- স্টারলাইনার মহাকাশযান বোয়িং কোম্পানি তৈরি করেছে।

⇒ স্টারলাইনার মহাকাশযান লম্বায় ৫ মিটার ও চওড়ায় ৪ দশমিক ৬ মিটার।
- অ্যাপোলো মিশনে ব্যবহৃত ক্যাপসুলের চেয়ে বেশ চওড়া মহাকাশযানটিতে সর্বোচ্চ সাতজন বসতে পারেন।
- জুন, ২০২৪-এ বোয়িং নির্মিত স্টারলাইন রকেটে করে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পাড়ি জমান নাসার দুই নভোচারী বুচ উইলমোর ও সুনিতা উইলিয়ামস।
- মহাকাশচারীদের নিয়ে এটি বোয়িংয়ের স্টারলাইনারের প্রথম উড্ডয়ন ছিল।

উল্লেখ্য,
- রক্ষণাবেক্ষণ ব্যয়বহুল হওয়ায় নিজেরা মহাকাশযান তৈরির বদলে বাণিজ্যিক প্রতিষ্ঠানের মহাকাশযান ব্যবহার করতে বেশি আগ্রহী নাসা।
- আর তাই এক দশক আগে নাসা বেসরকারি মহাকাশযান ব্যবহারের ঘোষণা দেয়।
- তখন স্পেসএক্স ও বোয়িং নাসার সঙ্গে কাজ শুরু করে।
- মহাকাশযান তৈরির জন্য স্পেসএক্সের সঙ্গে ২৬০ কোটি ও বোয়িংয়ের সঙ্গে ৪২০ কোটি মার্কিন ডলারের চুক্তিও করে মহাকাশ গবেষণা সংস্থাটি।
- চুক্তির শর্ত মেনে ২০২০ সালে প্রথম মহাকাশে যাত্রা করে স্পেসএক্সের মহাকাশযান।
- ২০১৫ সালে মহাকাশে যাওয়ার কথা ছিল স্টারলাইনারের।
- পরে ২০১৯ সালে মহাকাশযানটিকে আবার প্রস্তুত করা হলেও সফটওয়্যার ত্রুটির কারণে যাত্রা পিছিয়ে যায়।
- এরপর ২০২১ সালের আগস্ট এবং ২০২২ সালের মে মাসে যাত্রা শুরুর কথা থাকলেও তা সফল হয়নি।

উৎস: i) The Boeing Company.
ii) BBC.
৩,৪৩২.
Who won ICC Champions Trophy-2025?
  1. New Zealand
  2. India
  3. Australia
  4. England
  5. South Africa
সঠিক উত্তর:
India
উত্তর
সঠিক উত্তর:
India
ব্যাখ্যা
ICC Champions Trophy-2025:
- এটি চ্যাম্পিয়ন্স ট্রফির ৯ম আসর।
-অনুষ্ঠিত হয়: ১৯ ফেব্রুয়ারি - ৯ মার্চ, ২০২৫।
- আয়োজক: পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত।
- অংশগ্রহণকারী দল: ৮টি (যথা: বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং আফগানিস্তান)।
- অনুষ্ঠিত ম্যাচ: ১৫টি।
- চ্যাম্পিয়ন দল: ভারত।
- রানার্স আপ: নিউজিল্যান্ড।
- ম্যান অব দ্যা ফাইনাল: রোহিত শর্মা।
- ম্যান অব দ্যা টুর্নামেন্ট: রচিন রবীন্দ্র।
- সর্বাধিক রান সংগ্রহকারী: রচিন রবীন্দ্র।
- সর্বাধিক উইকেট সংগ্রহকারী: ম্যাট হেনরি।

উৎস: ICC ওয়েবসাইট।
৩,৪৩৩.
The Alps are located in which continent?
  1. South America
  2. Africa
  3. Asia
  4. Europe
সঠিক উত্তর:
Europe
উত্তর
সঠিক উত্তর:
Europe
ব্যাখ্যা
আল্পস পর্বত:

- আল্পস পর্বত ইউরোপ মহাদেশে অবস্থিত।
- এটি একটি বিস্তৃত পর্বতমালা যা দক্ষিণ-মধ্য ইউরোপে অবস্থিত।
- অস্ট্রিয়া, ফ্রান্স, জার্মানি, ইতালি, লিচেনস্টাইন, মোনাকো, স্লোভেনিয়া এবং সুইজারল্যান্ড নামে আটটি আল্পাইন দেশ জুড়ে রয়েছে এই পর্বতমালা।
- আল্পস পর্বতশ্রেণী প্রায় ১,২০০ কিমি অর্ধচন্দ্রাকার আকারে বিস্তৃত।
- আল্পস পর্বতমালাকে তিনটি বিস্তৃত ভাগে ভাগ করা যায়: পূর্ব, মধ্য এবং পশ্চিম আল্পস।
- এটি একটি অবিচ্ছিন্ন পর্বতশ্রেণী এবং বিভিন্ন উচ্চতা এবং গভীরতার অসংখ্য চূড়া এবং উপত্যকা নিয়ে গঠিত।
- সুইজারল্যান্ডের ভ্যালাইস ক্যান্টনে অবস্থিত ২২.৬ কিমি দীর্ঘ আলেচ হিমবাহটি আল্পসের বৃহত্তম হিমবাহ।
- এই পর্বতমালা দক্ষিণ ফ্রান্সের মোনাকোর কাছে ভূমধ্যসাগরের উত্তর থেকে সুইজারল্যান্ড, তারপর উত্তর ইতালি হয়ে দক্ষিণ জার্মানি এবং অস্ট্রিয়ার ভিয়েনা পর্যন্ত প্রসারিত হয়েছে।
- আল্পস পর্বতশ্রেণি আলবেনিয়ায় রুক্ষ অ্যাড্রিয়াটিক সাগরের উপকূলে শেষ হয়েছে।

তথ্যসূত্র - Worldatlas.com
৩,৪৩৪.
Which UN organization gives the 'Champion of the Earth' award?
  1. UNICEF
  2. WHO
  3. WMO
  4. UNEP
সঠিক উত্তর:
UNEP
উত্তর
সঠিক উত্তর:
UNEP
ব্যাখ্যা
চ্যাম্পিয়ন অব দ্য আর্থ:
- চ্যাম্পিয়নস অব দ্য আর্থ জাতিসংঘের পরিবেশ-বিষয়ক সর্বোচ্চ বার্ষিক সম্মাননা।
- পরিবেশ বিষয়ে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ব্যক্তি বা প্রতিষ্ঠানকে এই সম্মাননা দেওয়া হয়ে থাকে।
- জাতিসংঘ পরিবেশ কর্মসূচি (UNEP) ২০০৫ সাল থেকে পরিবেশ সংরক্ষণ বিষয়ে ভূমিকার স্বীকৃতি হিসেবে চ্যাম্পিয়ন অব দ্য আর্থ পুরস্কার প্রদান করে আসছে।
- বিভিন্ন ক্যাটাগরিতে সরকারি বেসরকারি পর্যায় থেকে এ পুরস্কার দেওয়া হয় ৷

উৎস: UNEP ওয়েবসাইট।
৩,৪৩৫.
Sumerian civilization is a part of which civilization?
  1. Akkadian
  2. Mesopotamian
  3. Hebrew
  4. Mayan
সঠিক উত্তর:
Mesopotamian
উত্তর
সঠিক উত্তর:
Mesopotamian
ব্যাখ্যা
সুমেরীয় সভ্যতা:
- মেসোপটেমীয়া অঞ্চলের সবচেয়ে প্রাচীন সভ্যতা সুমেরীয়।
- ৫০০০ খ্রিস্টপূর্বে সুমেরীয় জাতি মেসোপটেমিয়ার দক্ষিণাংশে এবং পারস্য উপকূল অঞ্চলে বসবাস শুরু করে।
- এরা অ-সেমিটিক জাতিগোষ্ঠি এবং মধ্য এশিয়া থেকে স্থানান্তরিত হয়ে মেসোপটেমিয়া অঞ্চলে বসতি স্থাপন করে।
- লিখন পদ্ধতি, জ্ঞান-বিজ্ঞান চর্চা, আইন কানুন প্রণয়ন, ধর্মীয় অনুশাসন ইত্যাদি সুমেরীয়রাই প্রথম শুরু করে।
- সুমেরীয় সভ্যতায় ধর্মীয় ও রাষ্ট্রীয় নেতাদের পদবী ছিল 'পাতেজী'।
- সুমেরীয়দের পরবর্তী বিখ্যাত শাসক ছিলেন সম্রাট 'ডুঙি'।
- সম্রাট ডুঙির নেতৃত্বে সুমেরীয়গণ খ্রিস্টপূর্ব ২১০০ অব্দে একটি ঐক্যবদ্ধ সাম্রাজ্য গড়ে তুলেন।
- ডুঙি সুমের জাতির জন্য সর্বপ্রথম একটি বিধিবদ্ধ আইন (Code) প্রচলন করেন।
- সুমেরীয় সমাজে শিল্প ও ব্যবসা পরিচালনায় নারীদের অধিকার দেওয়া হয়েছিল।
- মেসোপটেমীয় সভ্যতার বিকাশ এবং নিত্য নতুন আবিষ্কারের মূলে সুমেরীয়দের অবদানই অধিক ছিল।
- সুমেরীয় শ্রেষ্ঠ স্থাপত্যকীর্তি ‘জিগগুরাট' নামক ধর্মমন্দির।

তথ্যসূত্র - ব্রিটানিকা ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ১ম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩,৪৩৬.
What is the name of the current Secretary General of the International Civil Aviation Organization?
  1. Juan Carlos Salazar
  2. Juan Carlos Kopper
  3. Kristalina Georgieva
  4. Kitack Lim
সঠিক উত্তর:
Juan Carlos Salazar
উত্তর
সঠিক উত্তর:
Juan Carlos Salazar
ব্যাখ্যা
ICAO:
- ICAO (International Civil Aviation Organization) হলো বেসামরিক বিমান চলাচল সংক্রান্ত আন্তর্জাতিক সংস্থা।
- এটি ৪ এপ্রিল ১৯৪৭ সালে ICAO নামে কার্যক্রম শুরু করে।
- এর প্রধান কার্যালয় কানাডা'র মন্ট্রিয়াল শহরে অবস্থিত।
-  বর্তমান সদস্য সংখ্যা ১৯৩টি।
- মহাসচিব হুয়ান কার্লোস সালাজার
- বাংলাদেশ আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার সদস্যপদ লাভ করে -১১ ফ্রেব্রয়ারি ১৯৭৩ সালে।

উৎস: ICAO ওয়েবসাইট।
৩,৪৩৭.
Which among the following countries is not included in BIMSTEC?
  1. Sri Lanka
  2. Pakistan
  3. Nepal
  4. Bangladesh
সঠিক উত্তর:
Pakistan
উত্তর
সঠিক উত্তর:
Pakistan
ব্যাখ্যা
BIMSTEC:
- BIMSTEC এর পূর্ণরূপ: Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Co- Operation.
- এটি বঙ্গোপসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক জোট।
- এটি ৬ জুন, ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত হয়।
- এর প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল ৪টি।
- বর্তমান সদস্য সংখ্যা ৭টি।
- এগুলো হলো: বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, মিয়ানমার, নেপাল ও ভুটান।
- এর সদর দপ্তর বাংলাদেশের ঢাকায় অবস্থিত।
- বিমসটেক এর বর্তমান মহাসচিব ইন্দ্রমণি পান্ডে।

উল্লেখ্য,
- BIMSTEC এর সর্বশেষ সদস্য দেশ নেপাল ও ভুটান।
- ২০০৪ সালের ফেব্রুয়ারিতে নেপাল ও ভুটান পূর্ণ সদস্য হয়।

উৎস: BIMSTEC ওয়েবসাইট।
৩,৪৩৮.
The recent bilateral peace treaty between Thailand and Cambodia was formalized on-
  1. 25 October 2025
  2. 26 October 2025
  3. 27 October 2025
  4. 28 October 2025
সঠিক উত্তর:
26 October 2025
উত্তর
সঠিক উত্তর:
26 October 2025
ব্যাখ্যা

• থাইল্যান্ড-কম্বোডিয়া শান্তিচুক্তি: 
- ১৯০৭ সালে থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে সীমানা নির্ধারণ করে দেন ফরাসি ঔপনিবেশিক শাসকেরা।
- তবে ওই মানচিত্র নিয়ে থাইল্যান্ডের আপত্তি ছিল।
- বিষয়টি আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) গড়ালেও কোনো সুরাহা হয়নি।
- থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে ৮১৭ কিলোমিটার সীমান্ত নিয়ে বিরোধ শত বছরের পুরোনো। 
- এ বিরোধকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে উত্তেজনা গত ২৪ জুলাই সামরিক সংঘর্ষে রূপ নেয়।
- সীমান্তবিরোধ নিয়ে দশকের পর দশক ধরে দুই দেশের মধ্যে সংঘাত হয়েছে।
- তবে সবশেষ সংঘাতটি ছিল ১৩ বছরের মধ্যে সবচেয়ে বড়।

- থাইল্যান্ড ও কম্বোডিয়া ২৬ অক্টোবর, ২০২৫ (রোববার) শান্তিচুক্তির একটি যৌথ ঘোষণাপত্র স্বাক্ষর করেছে।
- মালয়েশিয়ার কুয়ালালামপুরে শুরু হওয়া দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর জোটের (আসিয়ান) এর ৪৭ তম শীর্ষ সম্মেলনের ফাঁকে তাঁরা এ চুক্তি সই করেন।
- এটিকে দুই দেশের বিরোধপূর্ণ সীমান্তে শত্রুতা বন্ধ এবং শান্তি পুনঃপ্রতিষ্ঠার জন্য আনুষ্ঠানিক পদক্ষেপ হিসেবে গণ্য করা হচ্ছে।
- চুক্তিতে সই করেছেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল ও কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেত।
- মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমও সই করেছেন চুক্তিতে।

তথ্যসূত্র: দৈনিক প্রথম আলো।  (Link)

৩,৪৩৯.
Tutsi refers to the people who live in -
  1. ক) South Africa and Nairobi
  2. খ) Kenya and Zimbabwe
  3. গ) Rwanda and Burundi
  4. ঘ) Senegal and Chad
সঠিক উত্তর:
গ) Rwanda and Burundi
উত্তর
সঠিক উত্তর:
গ) Rwanda and Burundi
ব্যাখ্যা
রুয়ান্ডা এবং বুরুন্ডিতে বসবাসকারী জাতিগোষ্ঠী হলো তুতসি
▪ জাতিসংঘের ট্রাইব্যুনাল হেগের আন্তর্জাতিক আদালতে রুয়ান্ডা গণহত্যার বিচার শুরু করেছে।
▪ তুতসি জাতিগোষ্ঠীকে নির্মূলে নেতৃত্ব দেওয়ার অপরাধে এই মামলার প্রধান অভিযুক্ত ব্যক্তি ফেলিচিয়েন কাবুজা, যিনি তুতসি জনগোষ্ঠীকে হত্যার মাধ্যমে নির্মূল করার পরিকল্পনা করেছিলেন।
▪ এই গণহত্যায় প্রায় আট লাখ তুতসি ও উদারপন্থি হুতু জনগোষ্ঠীর মানুষকে প্রাণ দিতে হয়েছিল।

তথ্যসূত্র: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার নভেম্বর ২০২২ এবং বিবিসি বাংলা।
৩,৪৪০.
'Red River Delta' is located in -
  1. ক) Viet Nam
  2. খ) Philippines
  3. গ) Thailand
  4. ঘ) Myanmar
সঠিক উত্তর:
ক) Viet Nam
উত্তর
সঠিক উত্তর:
ক) Viet Nam
ব্যাখ্যা
The Red River Delta Biosphere Reserve is located in the coastal region of northern Viet Nam. Mangroves and intertidal habitats of the Red River Delta form wetlands of high biodiversity, especially in the Xuan Thuy and Tien Hai districts. These wetlands are of global importance as migratory sites for several bird species. 
The Red River basin is shared by China, Laos and Viet Nam. The main Red River is approximately 1,140 km in length and covers over 500 km in Viet Nam.
 
Source: en.unesco.org
৩,৪৪১.
Which civilization is called Beta Samati -
  1. Kingdom of Aksum
  2. Incan
  3. Aztec
  4. Maya
সঠিক উত্তর:
Kingdom of Aksum
উত্তর
সঠিক উত্তর:
Kingdom of Aksum
ব্যাখ্যা

সম্প্রতি পূর্ব আফ্রিকার দেশ উত্তর ইথিওপিয়ায় আবিষ্কৃত হয় আকসুম সভ্যতার সমসাময়িক একটি শহর।
খ্রিস্টপূর্ব ৮০-৮২৫ খ্রিস্টাব্দ পর্যন্ত পূর্ব আফ্রিকায় ছিল এই সভ্যতা।
আকসুম সভ্যতার প্রধান শহরের নাম ছিল আকসুম।
গবেষকরা এই প্রাচীন সভ্যতাকে বলেন ‘বেটা সামাতি’।
স্থানীয় ভাষায় এর অর্থ হচ্ছে ‘দর্শকদের বাড়ি’।
উৎসঃ সাম্প্রতিক সমাচার, লাইভ এমসিকিউ।

৩,৪৪২.
Which of the following countries is NOT a member of South Asian Free Trade Area (SAFTA)?
  1. ক) Afghanistan
  2. খ) Bhutan
  3. গ) Myanmar
  4. ঘ) Maldives
  5. ঙ) Sri Lanka
সঠিক উত্তর:
গ) Myanmar
উত্তর
সঠিক উত্তর:
গ) Myanmar
ব্যাখ্যা

The South Asian Free Trade Area (SAFTA) is the free trade arrangement of the South Asian Association for Regional Cooperation (SAARC).
The agreement came into force in 2006, succeeding the 1993 SAARC Preferential Trading Arrangement.
- SAFTA signatory countries are: Afghanistan, Bangladesh, Bhutan, India, Maldives, Nepal, Pakistan and Sri Lanka.

[source: un.org]

৩,৪৪৩.
Which of the following is different?
  1. Guatemala
  2. Honduras
  3. Gabon
  4. El Salvador
সঠিক উত্তর:
Gabon
উত্তর
সঠিক উত্তর:
Gabon
ব্যাখ্যা

Gabon - একটি আফ্রিকান দেশ।

অপরদিকে:
Guatemala, Honduras, El Salvador – দেশ তিনটি মধ্য আমেরিকায় অবস্থিত।
------------------- 

মধ্য আমেরিকা: 
- উত্তর আমেরিকা মহাদেশের দক্ষিণাঞ্চল মধ্য আমেরিকা নামে পরিচিত।
- এর উত্তরে মেক্সিকো, দক্ষিণে দক্ষিণ আমেরিকা, পূর্বে ক্যারিবিয়ান সাগর এবং পশ্চিমে প্রশান্ত মহাসাগর অবস্থিত।
এই অঞ্চলে অবস্থিত রাষ্ট্রসমূহ হলো:
- পানামা, 
- কোস্টারিকা, 
- নিকারাগুয়া, 
- গুয়েতেমালা, 
- হন্ডুরাস, 
- বেলিজ, 
- এল সালভাদর।

সূত্র: ব্রিটানিকা।

৩,৪৪৪.
Which agreement was signed to resolve the Bosnia crisis?
  1. Geneva Convention
  2. Oslo Accords
  3. Paris Agreement
  4. Dayton Agreement
সঠিক উত্তর:
Dayton Agreement
উত্তর
সঠিক উত্তর:
Dayton Agreement
ব্যাখ্যা
ডেটন চুক্তি (Dayton Agreement):
- ডেটন শান্তি চুক্তির পূর্ণনাম - General Framework Agreement for Peace in Bosnia and Herzegovina. 
- বসনিয়া সংকট সমাধানে ডেটন শান্তি চুক্তিটি স্বাক্ষরিত হয়। 
- যুক্তরাষ্ট্রের ওহায়ো অঙ্গরাজ্যের ডেটনে অবস্থিত বিমানঘাটিতে এই চুক্তির খসড়া প্রণীত হয়।
- এই জন্য এই চুক্তিকে ডেটন শান্তি চুক্তি বলা হয়।
- ডেটন চুক্তির মধ্যস্থতাকারী ছিলেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট - বিল ক্লিন্টন, 
- চুক্তিটির প্রধান শান্তি আলোচক- রিচার্ড হলব্রোক। 

উৎস: হিস্টরি.কম ও ব্রিটানিকা। 
৩,৪৪৫.
Which country was the first to leave the EU?
  1. Greece
  2. UK
  3. Portugal
  4. Croatia
সঠিক উত্তর:
UK
উত্তর
সঠিক উত্তর:
UK
ব্যাখ্যা

- যুক্তরাজ্য ২০১৬ সালে “Brexit” গণভোটে সংখ্যালঘু জনগণ ভোট দিয়ে EU ত্যাগের সিদ্ধান্ত নেয়।
- ফলস্বরূপ, ৩১ জানুয়ারি ২০২০ সালে যুক্তরাজ্য আনুষ্ঠানিকভাবে EU ত্যাগ করে।
- এটি EU ইতিহাসে প্রথম দেশ হিসেবে বের হওয়ার ঘটনা।

​• European Union (EU):
​- প্রতিষ্ঠাকাল: ১৯৯৩ সালের ১ নভেম্বরে ম্যাসট্রিচট চুক্তি স্বাক্ষরের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছিল।
​- সদর দপ্তর: বেলজিয়ামের ব্রাসেলস।
​- ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ: ২৭ টি।(অক্টোবর, ২০২৫)
​- সর্বশেষ সদস্য দেশ: ক্রোয়েশিয়া।(অক্টোবর, ২০২৫)
- ইউরোপীয় ইউনিয়নের একক মুদ্রা: ইউরো।

​উৎস: European Union ওয়েবসাইট।

৩,৪৪৬.
Bangladesh defeat to win the 'SAFF Women's Championship in 2024 -
  1. India
  2. Sri Lanka
  3. Bhutan
  4. Nepal
সঠিক উত্তর:
Nepal
উত্তর
সঠিক উত্তর:
Nepal
ব্যাখ্যা
২০২৪ নারী সাফ চ্যাম্পিয়নশিপ:
- ২০২৪ নারী সাফ চ্যাম্পিয়নশিপ (SAFF Women's Championship 2024) একটি ফুটবল প্রতিযোগিতা যা দক্ষিণ এশিয়ার মহিলাদের ফুটবল দলের মধ্যে অনুষ্ঠিত হয়।
- এটি দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশন (SAFF) দ্বারা আয়োজিত হয়।
- ২০২৪ সালের অক্টোবরে নেপালে নারী সাফ চ্যাম্পিয়নশিপের ৭ম সংস্করণ অনুষ্ঠিত হয়।
- অংশগ্রহণকারী দল: ৭টি।
- মোট ম্যাচ: ১২টি।
- মোট গোল: ৬২টি।
- চ্যাম্পিয়ন: বাংলাদেশ।
- রানার্স আপ: নেপাল।
- সেরা খেলোয়াড়: ঋতুপর্ণা চাকমা।
- সেরা গোলরক্ষক: রূপনা চাকমা।
- ফেয়ার প্লে ট্রফি: ভুটান।

উল্লেখ্য,
- ২০২৪ সালে বাংলাদেশ নেপালকে হারিয়ে দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হয়েছে।

উৎস: SAFF Championship ওয়েবসাইট।
৩,৪৪৭.
Who was the first cricketer in international cricket history to be 'Timed out'?
  1. Angelo Mathews
  2. Mushfiqur Rahim
  3. Glenn Maxwell
  4. Litton Kumar Das
সঠিক উত্তর:
Angelo Mathews
উত্তর
সঠিক উত্তর:
Angelo Mathews
ব্যাখ্যা
Timed out:
- আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে প্রথমবারের মতো “Timed out’ হন অ্যাঞ্জেলো ম্যাথিউস।
- বিশ্বকাপে চলমান বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচে দেখা গেছে বিরল এই ঘটনা।
- ওয়ানডে ক্রিকেটের ১৪৬ বছরের ইতিহাসে প্রথমবারের মত টাইম আউট হলেন কোনো ক্রিকেটার।
- লঙ্কান অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউস ক্রিজে আসতে দেরি করে হয়েছে টাইম আউট।
- ICC Men's Cricket World Cup 2023 Playing Conditions 4 Men's Standard ODI Playing অনুযায়ী এটাকে ২ মিনিট ধরা হয়েছে।

উৎস: ICC ওয়েবসাইট।
৩,৪৪৮.
'Helvetia' is the ancient name of -
  1. Switzerland
  2. Greece
  3. France
  4. Portugal
সঠিক উত্তর:
Switzerland
উত্তর
সঠিক উত্তর:
Switzerland
ব্যাখ্যা
'হেলভেটিয়া' যে দেশের প্রাচীন নাম - সুইজারল্যান্ড।

সুইজারল্যান্ড:
- পশ্চিম ইউরোপের ছোট একটি দেশ সুইজারল্যান্ড।
- এটি সুইস কনফেডারেশন নামে পরিচিত।
- সুইজারল্যান্ড দক্ষিণ-মধ্য ইউরোপের একটি স্থলবেষ্টিত পার্বত্য দেশ। 
- এর উত্তরে জার্মানি, পূর্বে অস্ট্রিয়া ও লিশটেনস্টাইন, দক্ষিণে ইতালি এবং পশ্চিমে ফ্রান্স।
- সুইজারল্যান্ড একটি ক্ষুদ্র পর্বতময় দেশ।
- এটি কেন্দ্রীয় আল্পস পর্বতমালা এবং উত্তরাঞ্চলীয় প্রাক-আল্পস পর্বতমালা নিয়ে গঠিত।
- রাজধানী: বের্ন।
- বিখ্যাত শহর মধ্যেগুলোর মধ্যে জেনেভা এবং জুরিখ অন্যতম।
- মুদ্রা: সুইস ফ্রাঙ্ক।
- সুইজারল্যান্ডের সবচেয়ে উঁচু পর্বতের নাম মন্টি রোজা।

উল্লেখ্য,
- প্রাচীনকালে সুইজারল্যান্ডকে হেলভেটিয়া নামে ডাকা হতো।
- দেশটির সরকারি ল্যাটিন নাম কনফোডেরাটিও হেলভেটিকা।

উৎস: Britannica.
৩,৪৪৯.
"An Inquiry into the Nature and Causes of the Wealth of Nations" is a work of -
  1. ক) Thomas Malthus
  2. খ) Alfred Marshall
  3. গ) Adam Smith
  4. ঘ) Karl Marx
সঠিক উত্তর:
গ) Adam Smith
উত্তর
সঠিক উত্তর:
গ) Adam Smith
ব্যাখ্যা
- Adam Smith is a Scottish social philosopher and political economist.
- Adam Smith is a towering figure in the history of economic thought. Known primarily for a single work—An Inquiry into the Nature and Causes of the Wealth of Nations (1776), the first comprehensive system of political economy.
- he was appointed professor of logic at Glasgow, from which post he transferred in 1752 to the more remunerative professorship of moral philosophy, a subject that embraced the related fields of natural theology, ethics, jurisprudence, and political economy.

Source: Britannica
৩,৪৫০.
What is the official name of the border that separates Israel from the Palestinian territories?
  1. Brown Line
  2. Red Line
  3. Blue Line
  4. Green Line
সঠিক উত্তর:
Green Line
উত্তর
সঠিক উত্তর:
Green Line
ব্যাখ্যা
- ইসরায়েল ও ফিলিস্তিনের সীমান্ত রেখাকে "গ্রীন লাইন" বলা হয়।
- ১৯৪৯ সালে যুদ্ধবিরতি চুক্তির মাধ্যমে এই সীমান্ত রেখা টানা হয়েছিল। 

আন্তর্জাতিক সীমারেখা:
- ম্যাকমোহন লাইন: ভারত ও চীন,
- র‍্যাডক্লিফ লাইন: ভারত ও পাকিস্তান,
- ডুরান্ড লাইন: পাকিস্তান ও আফগানিস্তান,
- তিন বিঘা করিডোর: ভারত ও বাংলাদেশ,
- লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোল (LAC ): ভারত ও চীন।

সূত্র: ব্রিটানিকা।
৩,৪৫১.
Where is the pyramid of Giza situated?
  1. ক) Egypt
  2. খ) Sudan
  3. গ) France
  4. ঘ) Turkey
সঠিক উত্তর:
ক) Egypt
উত্তর
সঠিক উত্তর:
ক) Egypt
ব্যাখ্যা
• 'গিজার পিরামিড' স্থাপত্যটি মিশরের আল-জিজাহ-র কাছে অবস্থিত এক জনপ্রিয় স্থান।
- এই প্রত্নতাত্ত্বিক স্থানটি নীল নদের পশ্চিম তীরে অবস্থিত।

সূত্র: Britannica
৩,৪৫২.
Where is the Louvre Museum situated?
  1. ক) Rome
  2. খ) Geneva
  3. গ) Paris
  4. ঘ) Vienna
সঠিক উত্তর:
গ) Paris
উত্তর
সঠিক উত্তর:
গ) Paris
ব্যাখ্যা
• ল্যুভর মিউজিয়াম হল বিশ্বের বৃহত্তম জাদুঘরগুলির মধ্যে একটি। 
-  লুভর মিউজিয়াম ফ্রান্সের প্যারিসে অবস্থিত।
- এর পুরো নাম-  Louvre Museum or French Musée du Louvre 
- এটি বিশ্বের সবচেয়ে পরিদর্শন করা শিল্প জাদুঘর।
- লুভর জাদুঘরে 'মোনালিসা' প্রদর্শিত ও সংরক্ষিত রয়েছে।

সূত্র: ব্রিটানিকা ও প্রথম আলো। 
৩,৪৫৩.
What is the name of the international airport of Nepal?
  1. ক) Tribhuvan
  2. খ) Paro
  3. গ) Pokhra
  4. ঘ) Nepalgunj
সঠিক উত্তর:
ক) Tribhuvan
উত্তর
সঠিক উত্তর:
ক) Tribhuvan
ব্যাখ্যা
Tribhuvan International Airport is an international airport located in Kathmandu, Bagmati Pradesh, Nepal. Source: Tribhuvan International Airport Website.
৩,৪৫৪.
Which is the Central Bank of India?
  1. ক) State Bank of India
  2. খ) Central Bank of India
  3. গ) Federal Bank of India
  4. ঘ) Reserve Bank of India
সঠিক উত্তর:
ঘ) Reserve Bank of India
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Reserve Bank of India
ব্যাখ্যা
India এর  কেন্দ্রীয় ব্যাংকের নাম Reserve Bank of India.
- Bangladesh এর কেন্দ্রীয় ব্যাংকের নাম Bangladesh Bank.
- England এর কেন্দ্রীয় ব্যাংকের নাম Bank of England.
- Maldives এর কেন্দ্রীয় ব্যাংকের নাম Maldives Monetary Authority
– US এর কেন্দ্রীয় ব্যাংকের নাম Federal Reserve System.
– Ukraine এর কেন্দ্রীয় ব্যাংকের নাম National Bank of Ukraine.
– Singapore এর কেন্দ্রীয় ব্যাংকের নাম Monetary Authority of Singapore.
 
উৎস : সংশ্লিষ্ট দেশের সরকারি ওয়েবসাইট
৩,৪৫৫.
The 'Radcliffe Line' is the border between which two countries?
  1. Pakistan and India
  2. Germany and France
  3. Italy and France
  4. India and China
সঠিক উত্তর:
Pakistan and India
উত্তর
সঠিক উত্তর:
Pakistan and India
ব্যাখ্যা

বিভিন্ন দেশের সীমানা:
⇒ পার্পল লাইন: ইসরাইল ও সিরিয়ার মধ্যে সীমানা।
⇒ সনেরা লাইন: মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সীমানা।
⇒ ওডার-নেইস লাইন: জার্মানি ও পোল্যান্ডের মধ্যকার সীমানা।
⇒ ব্লু লাইন: লেবানন ও ইসরায়েলের মধ্যকার সীমানা।
⇒ লাইন অব ডিমারকেশন: পর্তুগাল ও স্পেনের মধ্যে সীমানা।
⇒ ডুরান্ড লাইন: পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমানা।
⇒ রেডক্লিফ লাইন: ভারত ও পাকিস্তানের মধ্যে সীমারেখা।
⇒ লাইন অব একচুয়াল কন্ট্রোল / ম্যাকমোহন লাইন: চীন ও ভারতের মধ্যে সীমানা।
⇒ লাইন অব কন্ট্রোল: ভারত ও পাকিস্তানের মধ্যে সীমানা।

তথ্যসূত্র - Britannica.com

৩,৪৫৬.
The Cactus Curtain separates Guantanamo Naval Base from :
  1. ক) Cuba
  2. খ) Mexico
  3. গ) Barbados
  4. ঘ) Samoa
সঠিক উত্তর:
ক) Cuba
উত্তর
সঠিক উত্তর:
ক) Cuba
ব্যাখ্যা
The Cactus Curtain separates Guantanamo Naval Base from Cuba.
It was created by Fidel Castro in order to discourage those who desired to flee communism in Cuba, Fidel Castro had his militia plant miles of cactus along the Northeast section of the fenceline. This became known as the ''Cactus Curtain.''

Source: WSJ, Time
৩,৪৫৭.
'The Weimar Republic' is associated with the history of which country?
  1. Italy
  2. Russia
  3. Germany
  4. France
সঠিক উত্তর:
Germany
উত্তর
সঠিক উত্তর:
Germany
ব্যাখ্যা
• চ্যান্সেলর অটো ফন বিসমার্ক জার্মান সাম্রাজ্যের একত্রীকরণ ঘটিয়েছিলেন ১৮৭১ সালের ১৮ জানুয়ারি।
- তিনি গণতন্ত্রের পথে না গিয়ে সংসদীয় প্রথা ভেঙে শক্তিশালী রাজতন্ত্র প্রতিষ্ঠা করেন। 
- এরপর আসে ভাইমার রিপাবলিক।
- জার্মান জাতির ইতিহাসে ভাইমার প্রজাতন্ত্রের গঠন একটি উল্লেখযোগ্য দিক।
- এই প্রজাতন্ত্র ১৯১৮ থেকে ১৯৩৩ সাল পর্যন্ত টিকেছিলো। 
- প্রথম বিশ্বযুদ্ধে জার্মানির পরাজয়ের পরেও ভার্সাই চুক্তির কারণে জার্মান প্রগতিবাদীরা ভাইমার প্রজাতন্ত্র গঠনে সক্ষম হয়েছিলেন।
- ভাইমারে ১৯১৯ সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় পার্লামেন্টের অধিবেশন ডাকা হয়।
- ১৯১৯ সালের ৩১ জুলাই রচিত হয় সংবিধান।
- ১৯২০ সালে জাতীয় পার্লামেন্ট বার্লিন ফিরে যায়।

- ভাইমার প্রজাতন্ত্রের প্রথম প্রেসিডেন্ট ফ্রিডরিশ এবার্ট ১৯২৫ সাল পর্যন্ত আমৃত্যু তাঁর পদে বহাল ছিলেন। 
-  এবার্টের পর সাবেক ফিল্ড মার্শাল হিন্ডেনবুর্গ প্রেসিডেন্ট নির্বাচিত হন।
- ১৯৩৩ সালে ফিল্ড মার্শাল হিন্ডেনবুর্গের হাত ধরেই অ্যাডলফ হিটলার ক্ষমতায় আসেন। 
- হিটলার ক্ষমতায় আসার পর জার্মানসহ ইউরোপজুড়ে শুরু হয়ে যায় ফ্যাসিবাদী তাণ্ডব।
- একপর্যায়ে বেধে যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ।
- ৯৪৫ সালের ৮ মে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হলে পরাজিত জার্মান জাতি ও দেশ বিভক্ত হয় পূর্ব আর পশ্চিমে সমাজতান্ত্রিক আর পুঁজিবাদী অর্থনৈতিক সামাজিক ব্যবস্থায়।

সূত্র: দৈনিক প্রথম আলো ও Holocaust Encyclopedia (link).
৩,৪৫৮.
Which of the following is not a British overseas territory?
  1. Cayman Islands
  2. Gibraltar
  3. Saint Helena
  4. Montserrat
  5. New Caledonia
সঠিক উত্তর:
New Caledonia
উত্তর
সঠিক উত্তর:
New Caledonia
ব্যাখ্যা

New Caledonia: 
- নিউ ক্যালেডোনিয়া দক্ষিণ-পশ্চিম প্রশান্ত মহাসাগরে অবস্থিত একটি ফরাসি বিশেষ স্বায়ত্তশাসিত অঞ্চল,
- এটা অস্ট্রেলিয়ার পূর্বে প্রায় ১৫০০ কিলোমিটার দূরত্বে অবস্থিত।
- এর রাজধানী নুমিয়া (Noumea).
- নিউ ক্যালেডোনিয়ার প্রবাল প্রাচীর ঘেরা ল্যাগুন ও জীববৈচিত্র্যপূর্ণ রিফ অঞ্চল ২০০৮ সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি পেয়েছে।
- এই অঞ্চলের রাষ্ট্রপ্রধান হলেন ফ্রান্সের প্রেসিডেন্ট। 

যুক্তরাজ্য: 
- যুক্তরাজ্য একটি সাংবিধানিক রাজতন্ত্র যেখানে রাষ্ট্রপ্রধান হলেন রাজা বা রানি এবং সরকার প্রধান হলেন প্রধানমন্ত্রী।
- বর্তমানে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এবং রাষ্ট্রপ্রধান রাজা তৃতীয় চার্লস।
- বাকিংহাম প্যালেস হলো ব্রিটিশ রাজপরিবারের বাসভবন।
- যুক্তরাজ্যের সংবিধান অলিখিত, অর্থাৎ বিভিন্ন আইন, রীতিনীতি ও ঐতিহ্যের সমন্বয়ে গঠিত।
- দেশের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন রবার্ট ওয়ালপল এবং প্রথম নারী প্রধানমন্ত্রী ছিলেন মার্গারেট থ্যাচার।
- যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী উইনস্টোন চার্চিল রাজনীতির পাশাপাশি সাহিত্যে অসাধারণ অবদানের জন্য নোবেল পুরস্কার লাভ করেন।

নিচের দ্বীপগুলো ব্রিটেনের অন্তর্ভুক্ত:
- Anguilla, 
- Bermuda, 
- British Antarctic Territory, 
- British Indian Ocean Territory, 
- British Virgin Islands, 
- Cayman Islands, 
- Falkland Islands, 
- Gibraltar, 
- Montserrat, 
- Pitcairn Islands, 
- Saint Helena, 
- South Georgia, 
- Turks and Caicos Islands.

সূত্র: ব্রিটানিকা ও UK সরকারের ওয়েবসাইট। 

৩,৪৫৯.
Which organisation announced to ship 2 billion Covid vaccines to developing countries in 2021, as a part of COVAX initiative?
  1. UNICEF
  2. World Bank
  3. World Economic Forum
  4. International Monetary Fund
  5. WTO
সঠিক উত্তর:
UNICEF
উত্তর
সঠিক উত্তর:
UNICEF
ব্যাখ্যা

The U.N. children’s agency UNICEF announced that around 2 billion doses of Covid-19 vaccines will be sent to developing countries next year.
UNICEF has partnered with 350 airlines and freight companies to deliver vaccines and 1 billion syringes to poor countries, as part of COVAX initiative. The initiative led by GAVI vaccine group and WHO among others aims to deter hoarding Covid-19 vaccines.

৩,৪৬০.
What is the name of the new Prime Minister of Bhutan?
  1. Yozer Thinley
  2. Lotay Tshering
  3. Jigme Thinley
  4. Tshering Tobgay
সঠিক উত্তর:
Tshering Tobgay
উত্তর
সঠিক উত্তর:
Tshering Tobgay
ব্যাখ্যা
♦ ভুটানের নতুন প্রধানমন্ত্রী
- ১০ জানুয়ারি তারিখে প্রকাশিত ফলাফলে ভুটানের নির্বাচন কমিশন জানায়, ভুটানের ভোটাররা শেরিং তোবগেকে দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করেছে।

- ভুটানের নতুন প্রধানমন্ত্রী শেরিং তোবগে।
- তিনি দেশটির রাজনৈতিক দল পিপলস ডেমোক্রেটিক পার্টির (পিডিপি) শীর্ষ নেতা।
- ৫৮ বছর বয়সী শেরিং টোবাগি একজন রাজনীতিবিদ, পরিবেশবাদী কর্মী এবং আইনজীবী।
- এর আগে তিনি ২০১৩ থেকে ২০১৮ সাল পর্যন্ত ভুটানের প্রধানমন্ত্রী ছিলেন।

বিশেষ তথ্যঃ 
- পার্লামেন্টের নিম্নকক্ষ জাতীয় পরিষদে মোট ৪৭টি আসন রয়েছে।
- প্রধানমন্ত্রী শেরিং তোবাগি ৯ জানুয়ারি নির্বাচনে জয়ী হন।
- পিডিপি জাতীয় পরিষদের ৪৭টি আসনের মধ্যে ৩০টিতে জয়লাভ করে।

সূত্র: ১০ জানুয়ারি ২০২৪, ঢাকা টাইমস।
৩,৪৬১.
Which country has become a part of the new Nuclear-Powered Submarine defense alliance with the United Kingdom and the United States?
  1. Japan
  2. India
  3. Australia
  4. Russia
সঠিক উত্তর:
Australia
উত্তর
সঠিক উত্তর:
Australia
ব্যাখ্যা
Australia officially became a part of the new Nuclear-Powered Submarine defense alliance with the United Kingdom and the United States after signing a deal with the countries in Canberra, Australia.
৩,৪৬২.
In which country was the 'First Earth Summit' held?
  1. New York, United States 
  2. Nairobi, Kenya
  3. Johannesburg, South Africa 
  4. Rio de Janeiro, Brazil 
সঠিক উত্তর:
Rio de Janeiro, Brazil 
উত্তর
সঠিক উত্তর:
Rio de Janeiro, Brazil 
ব্যাখ্যা

ধরিত্রী সম্মেলন: 
- পূর্ণরূপ: United Nations Conference on Environment and Development (UNCED).
- প্রথম ধরিত্রি সম্মেলন: রিও ডি জেনেইরো, ব্রাজিল।
- তারিখ: ৩-১৪ জুন, ১৯৯২। 
- উদ্দেশ্য: টেকসই উন্নয়ন ও পরিবেশ রক্ষার জন্য আন্তর্জাতিক কর্মপরিকল্পনা তৈরি।
- গুরুত্বপূর্ণ অর্জন: UNFCCC, জীববৈচিত্র্য সংরক্ষণ কনভেনশন (CBD), অ্যাজেন্ডা ২১ স্বাক্ষর।
উল্লেখ্য,
- 'রিও বা ধরিত্রী সম্মেলন+ ৫' অনুষ্ঠিত হয় যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে।
- এটি ১৯৯৭ সালে সম্মেলনটি অনুষ্ঠিত হয়।
- এটি বিশেষ ধরিত্রী সম্মেলন নামে পরিচিত।
- 'রিও বা ধরিত্রী সম্মেলন ১০' অনুষ্ঠিত হয় দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে ২০০২ সালে।
- এটি দ্বিতীয় ধরিত্রী সম্মেলন নামে পরিচিত।
- রিও বা ধরিত্রী সম্মেলন ২০' অনুষ্ঠিত হয় ব্রাজিলের রিও ডি জেনেরিও-তে ২০১২ সালে।
- এটি তৃতীয় ধরিত্রী সম্মেলন নামে পরিচিত।

উৎস: United Nations ওয়েবসাইট।

৩,৪৬৩.
____ is the base of marketing planning?
  1. ক) Demand Ex
  2. খ) Demand analysis
  3. গ) Demand function
  4. ঘ) Demand forecasting
সঠিক উত্তর:
খ) Demand analysis
উত্তর
সঠিক উত্তর:
খ) Demand analysis
ব্যাখ্যা
The Demand Analysis is a process whereby the management makes decisions with respect to the production, cost allocation, advertising, inventory holding, pricing, etc. 
Market planning is the process of organizing and defining the marketing aims of a company and gathering strategies and tactics to achieve them.
Demand analysis is the base of marketing planning.
৩,৪৬৪.
Greenpeace was founded in which year?
  1. 1965
  2. 1971
  3. 1980
  4. 1990
সঠিক উত্তর:
1971
উত্তর
সঠিক উত্তর:
1971
ব্যাখ্যা

গ্রিনপিস:
- গ্রিনপিস একটি আন্তর্জাতিক পরিবেশবাদী সংস্থা।
- এটি ১৯৭১ সালে প্রতিষ্ঠিত হয়।
- গ্রিনপিস ১৯৭১ সালে ব্রিটিশ কলাম্বিয়াতে আলাস্কার আমচিটকা দ্বীপে মার্কিন পরমাণু পরীক্ষার বিরোধিতা করার জন্য প্রতিষ্ঠিত হয়েছিল।
- গ্রিনপিসের উদ্যোক্তাদের মধ্যে বব হান্টার, ডেভিড ম্যাকটেগার্ট, ডরোথি স্টোয়ি, আরভিং স্টোয়ি প্রমুখ উল্লেখযোগ্য।
- এর সদর দপ্তর নেদারল্যান্ডসের আমস্টারডামে অবস্থিত।

সূত্র: গ্রিনপিস ওয়েবসাইট।

৩,৪৬৫.
Which of the following is a key component of the Cartagena Protocol?
  1. Paris Agreement
  2. Green Climate Fund
  3. Biosafety Clearing-House
  4. None
সঠিক উত্তর:
Biosafety Clearing-House
উত্তর
সঠিক উত্তর:
Biosafety Clearing-House
ব্যাখ্যা
কার্টাগেনা প্রটোকল:
- কার্টাগোনা প্রটোকল-এর পূর্ণরূপ: Cartagena Protocol on Biosafety to the convention on Biological Diversity।
- এটি জাতিসংঘের জৈব নিরাপত্তা বিষয়ক প্রটোকল।
- এর উদ্দেশ্য হলো জৈব জ্বালানি সংরক্ষণ।

উল্লেখ্য,
- কার্টাগোনা প্রটোকল-এর মূলে রয়েছে Biosafety Clearing-House।
- Biosafety Clearing-House হলো একটি গুরুত্বপূর্ণ তথ্য বিনিময় ব্যবস্থা যার মূল উদ্দেশ্য হল জীবিত পরিবর্তিত জীব (LMO) সম্পর্কে দেশগুলোর মধ্যে তথ্য শেয়ারিং এবং ঝুঁকি মূল্যায়ন প্রক্রিয়া সহজ করা।

⇒ কার্টাগেনা প্রটোকল অনুমোদন: ২২ ফেব্রুয়ারি, ১৯৯৯, কলম্বিয়ার কার্টাগেনা শহরে।
- তাই শহরের নামানুসারে এর নাম কার্টাগেনা প্রটোকল।
- কার্টাগেনা প্রটোকল গৃহীত ও কার্যকর: কানাডার মন্ট্রিল শহরে গৃহীত ও কার্যকর হয়।
- স্বাক্ষরিত হয়: ২৯ জানুয়ারি, ২০০০ সালে।
- কার্যকর হয়: ১১ সেপ্টেম্বর, ২০০৩ সালে।
- চুক্তির পক্ষে স্বাক্ষরকারী দেশ: ১০৩টি।
- অনুমোদনকারী: ১৭৩টি।

উৎস: i) UNTC ওয়েবসাইট।
ii) Biosafety Clearing-House ওয়েবসাইট। [link]
৩,৪৬৬.
In which war was the domino theory applied?
  1. The Vietnam War
  2. Korean War
  3. Afghan War
  4. Iraq War
সঠিক উত্তর:
The Vietnam War
উত্তর
সঠিক উত্তর:
The Vietnam War
ব্যাখ্যা
ডমিনো তত্ত্ব:
- দক্ষিণ পূর্ব এশিয়ার জন্য 'ডমিনো তত্ত্বটি' প্রযোজ্য ছিল।
- স্নায়ুযুদ্ধ চলাকালীন সময়ে যুক্তরাষ্ট্র যে কয়েকটি পররাষ্ট্র নীতি গ্রহন করেছিল, তার মধ্যে 'ডমিনো তত্ত্ব' অন্যতম।
- কোনো একটি রাষ্ট্রে যদি সাম্যবাদীরা ক্ষমতাসীন হয়, তাহলে পাশের রাষ্ট্রটিও সাম্যবাদীদের দখলে চলে যাবে।
- সাম্যবাদের প্রসার ঠেকানো ছিল ডমিনো তত্ত্বের মূল কথা।
- দক্ষিণ পূর্ব এশিয়ায় 'ভিয়েতনাম যুদ্ধ' ও স্নায়ুযুদ্ধের সময়ও যুক্তরাষ্ট্র এই ডমিনো তত্ত্ব প্রয়োগ করেছিল।
- সাবেক মার্কিন প্রেসিডেন্ট হ্যারি এস. ট্রুম্যান এই তত্ত্বের উদ্যোক্তা হলেও তার পরবর্তী প্রেসিডেন্ট ডোয়াইট ডি. আইজেনহাওয়ার প্রথম এই অঞ্চলে প্রয়োগ করেন।
 
 উৎস: History.com.
৩,৪৬৭.
Who is the proponent of the US 'Containment Doctrine' during the Cold War?
  1. John F. Kennedy
  2. Dwight D. Eisenhower
  3. George Kennan
  4. Harry S. Truman
  5. Henry Kissinger
সঠিক উত্তর:
George Kennan
উত্তর
সঠিক উত্তর:
George Kennan
ব্যাখ্যা
মার্কিন যুক্তরাষ্ট্র:
- স্বাধীনতা লাভ করে: ৪ জুলাই, ১৭৭৬ সালে যুক্তরাজ্য থেকে।
- প্রতিষ্ঠাকালীন অঙ্গরাজ্য: ১৩টি।
- বর্তমান অঙ্গরাজ্য: ৫০টি।
- সর্বশেষ অঙ্গরাজ্য: হাওয়াই।
- আইনসভা: কংগ্রেস (দ্বিকক্ষ বিশিষ্ট)।
- কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভ এবং উচ্চকক্ষ সিনেট পরিষদ।
- বর্তমান প্রেসিডেন্ট: জো বাইডেন।

Containment Doctrine:
- Containment Doctrine হলো একটি কৌশলগত পররাষ্ট্র নীতি যা মার্কিন যুক্তরাষ্ট্র ১৯৪০-এর দশকের শেষের দিকে শুরু করে।
- স্নায়ুযুদ্ধকালীন মার্কিন 'Containment Doctrine' এর প্রবক্তা ছিলেন জর্জ এফ কেনান।
- তিনি জুলাই ১৯৪৭ একটি সংখ্যায় বেনামী নিবন্ধে লিখেছিলেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের উচিত "রাশিয়ার বিস্তৃত প্রবণতাকে দীর্ঘমেয়াদী, ধৈর্যশীল কিন্তু দৃঢ় এবং সজাগ নিয়ন্ত্রণে রাখা" এই আশায় যে শাসন ব্যবস্থা শান্ত হবে বা পতন ঘটবে।

উৎস: Britannica.
৩,৪৬৮.
What major UN body was created as a result of United Nations Conference on the Human Environment?
  1. WHO
  2. UNESCO
  3. UNEP
  4. UNDP
সঠিক উত্তর:
UNEP
উত্তর
সঠিক উত্তর:
UNEP
ব্যাখ্যা

United Nations Conference on the Human Environment:
- তারিখ: ৫–১৬ জুন, ১৯৭২।
- স্থান: স্টকহোম, সুইডেন।
- এটি স্টকহোম সম্মেলন নামে পরিচিত।
- এই সম্মেলনে UNEP (United Nations Environment Programme) প্রতিষ্ঠা হয়।
- এটি চিল পরিবেশ রক্ষার জন্য বিশ্বের প্রথম বৃহত্তম আন্তর্জাতিক উদ্যোগ।
- বিশ্ব পরিবেশ দিবস উদযাপনের সূচনা হয় এই সম্মেলন থেকেই।

উৎস: UNEP ওয়েবসাইট।

৩,৪৬৯.
Who is the current Managing Director of IFC? (February, 2025)
  1. Elena Bourganskaia
  2. Makhtar Diop
  3. Federico Galizia
  4. John Gandolfo
সঠিক উত্তর:
Makhtar Diop
উত্তর
সঠিক উত্তর:
Makhtar Diop
ব্যাখ্যা
IFC:
- IFC বিশ্বব্যাংক গ্রুপের একটি প্রতিষ্ঠান।
- IFC এর পূর্ণরূপ International Finance Corporation.
- IFC ১৯৫৬ সালে প্রতিষ্ঠিত হয়।
- এর বর্তমান সদস্য দেশ ১৮৬টি। (ফেব্রুয়ারি, ২০২৫)
- যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে IFC এর প্রধান কার্যালয় অবস্থিত।
- বর্তমান ব্যবস্থাপনা পরিচালক মাখতার ডিওপ। (ফেব্রুয়ারি, ২০২৫)
- এটি প্রধানত উন্নয়নশীল দেশগুলোতে বেসরকারি বা ব্যক্তিমালিকানা খাতের উন্নয়নে কাজ করে।

তথ্যসূত্র - IFC অফিসিয়াল ওয়েবসাইট।
৩,৪৭০.
Kyoto Protocol was adopted in which country?
  1. Germany
  2. Japan
  3. Switzerland
  4. China
সঠিক উত্তর:
Japan
উত্তর
সঠিক উত্তর:
Japan
ব্যাখ্যা

কিয়োটো প্রটোকল: 
- কিয়োটো প্রটোকল একটি আন্তর্জাতিক চুক্তি।
- এটি বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি নিয়ন্ত্রণের উদ্দেশ্যে গৃহীত হয়।
- এটি ১৯৯৭ সালের ডিসেম্বরে জাপানের কিয়োটো শহরে গৃহীত হয়।
- জাতিসংঘের তৃতীয় জলবায়ু সম্মেলন বা Conference of Parties (COP-3) এ কিয়োটো প্রটোকল গৃহীত হয়।
- এর সদস্য মোট ১৯২টি দেশ ও সংস্থা।
- চুক্তিটি ২০০৫ সালের ১৬ ফেব্রুয়ারি কার্যকর হয়।

উল্লেখ্য,
- প্রথম দেশ হিসেবে কিয়োটো প্রটোকল প্রত্যাহার করে কানাডা। 
- বাংলাদেশ ২০০১ সালের ২২ অক্টোবর কিয়োটো প্রটোকল চুক্তির অন্তর্ভুক্ত হয়।

উৎস: UNFCCC ওয়েবসাইট।

৩,৪৭১.
Where is the headquarters of the World Economic Forum located?
  1. Davos, Switzerland
  2. Bern, Switzerland
  3. Geneva, Switzerland
  4. Zurich, Switzerland
সঠিক উত্তর:
Geneva, Switzerland
উত্তর
সঠিক উত্তর:
Geneva, Switzerland
ব্যাখ্যা

• বিশ্ব অর্থনৈতিক ফোরাম (WEF):
- পূর্ণ নাম: World Economic Forum (WEF)
- প্রতিষ্ঠা: ১৯৭১ সাল
- প্রতিষ্ঠাতা: প্রফেসর ক্লাউস শওয়াব (Klaus Schwab).
- সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- ধরণ: অলাভজনক আন্তর্জাতিক সংস্থা (Non-profit International Organization).
- উদ্দেশ্য: বৈশ্বিক অর্থনৈতিক উন্নয়ন,
- ব্যবসা-বাণিজ্য, প্রযুক্তি, জলবায়ু ও নিরাপত্তা ইত্যাদি বিষয়ে সরকার,
- বেসরকারি খাত ও নাগরিক সমাজের মধ্যে আলোচনা ও অংশীদারিত্ব তৈরি করা।

• বিশেষ আয়োজন:
- WEF-এর সবচেয়ে পরিচিত বার্ষিক আয়োজন হলো “দাভোস সম্মেলন (Davos Summit)”, যা সুইজারল্যান্ডের দাভোস শহরে অনুষ্ঠিত হয়।

উৎস: WEF ওয়েবসাইট।

৩,৪৭২.
Who is the author of the book 'No One Is Too Small to Make a Difference'?
  1. Greta Thunberg
  2. Malala Yousafzai
  3. Anne Frank
  4. J. K. Rowling
সঠিক উত্তর:
Greta Thunberg
উত্তর
সঠিক উত্তর:
Greta Thunberg
ব্যাখ্যা
No One Is Too Small to Make a Difference:
- No One Is Too Small to Make a Difference বইটির রচয়িতা গ্রেটা থুনবার্গ।
- বইটি সুইডিশ জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গের বক্তৃতার সংকলন।
- বইটি প্রথম প্রকাশিত হয়েছিল ৩০ মে, ২০১৯।
- এ বইয়ে গ্রেটা থুনবার্গের মোট ১৬টি স্পিচ রয়েছে, যা গ্রেটা জাতিসংঘ, যুক্তরাজ্য সংসদ, ডাভোস আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরাম ও বিভিন্ন কেন্দ্রীয় বিক্ষোভে প্রদান করেছিলেন।
- বইটির মূল বার্তা হলো জীববৈচিত্র্য ও জলবায়ু সংকট মোকাবিলায় প্রতিটি মানুষের কণ্ঠস্বরই গুরুত্বপূর্ণ, এবং এখনই তীব্র ও দ্রুত পদক্ষেপ গ্রহণ ছাড়া সময় নেই।

উল্লেখ্য,
- গ্রেটা থুনবার্গ একজন সুইডিশ পরিবেশকর্মী যিনি বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে আন্দোলনের মুখপাত্র হিসেবে পরিচিত।
- গ্রেটা ২০১৮ সালে মাত্র ১৫ বছর বয়সে সুইডিশ পার্লামেন্টের সামনে স্কুল বাদ দিয়ে "স্কুল স্ট্রাইক ফর ক্লাইমেট" শুরু করেন।
- এই আন্দোলন বিশ্বব্যাপী 'Fridays for Future; নামে পরিচিত।
- তার আরও একটি বই - The Facts and the Solutions (2023)।

উৎস: i) Britannica. 
ii) BBC.
৩,৪৭৩.
How many countries are there in NATO (September, 2024)?
  1. 30
  2. 31
  3. 32
  4. 33
সঠিক উত্তর:
32
উত্তর
সঠিক উত্তর:
32
ব্যাখ্যা
NATO:
- পূর্ণরূপ -The North Atlantic Treaty Organization. 
- NATO প্রতিষ্ঠিত হয় ৪ এপ্রিল, ১৯৪৯ সালে।
- উত্তর আটলান্টিক চুক্তির মাধ্যমে NATO গঠিত হয়।
- NATO র বর্তমান সদর দপ্তর ব্রাসেলস।
- মহাপরিচালক- Jens Stoltenberg. 
- NATO র প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল ১২টি।
- NATO র বর্তমান সদস্য ৩২টি। (১৬ -৪-২০২৪ পর্যন্ত)
- সর্বশেষ সদস্য দেশ - সুইডেন।
- NATO ভুক্ত মুসলিম দেশ ২টি - তুরস্ক ও আলবেনিয়া। 
- ন্যাটোর ISAF মিশন আফগানিস্তান নিয়োজিত ছিলো।  

উৎস: ন্যাটো ওয়েবসাইট।
৩,৪৭৪.
Where is the headquarters of Greenpeace located?
  1. United Kingdom
  2. Netherlands
  3. Austria
  4. Australia
সঠিক উত্তর:
Netherlands
উত্তর
সঠিক উত্তর:
Netherlands
ব্যাখ্যা
গ্রিনপিস:
- গ্রিনপিস (Greenpeace) নেদারল্যান্ডস এর আমস্টারডাম ভিত্তিক একটি বৈশ্বিক পরিবেশবাদী সংগঠন।
- ১৯৭১ সালে আলাস্কার আমচিটকা দ্বীপে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় পারমাণবিক পরীক্ষার প্রতিবাদের অংশ হিসেবে Greenpeace প্রতিষ্ঠিত হয়।
- প্রতিষ্ঠা: ১৯৭১ সালে।
- সদর দপ্তর: আমস্টারডাম, নেদারল্যান্ডস।

তথ্যসূত্র - Greenpeace অফিসিয়াল ওয়েবসাইট।
৩,৪৭৫.
Which country was the buffer state in World War II?
  1. Japan
  2. Ukraine
  3. Austria
  4. Belgium
  5. Germany
সঠিক উত্তর:
Belgium
উত্তর
সঠিক উত্তর:
Belgium
ব্যাখ্যা
বাফার রাষ্ট্র:
- দুই বা ততোধিক প্রতিদ্বন্দ্বী বৃহৎ শক্তিসমূহের মাঝখানে অবস্থিত দেশকে বাফার স্টেট বলা হয়।
- দুই বা ততোধিক প্রতিদ্বন্দ্বী বৃহৎ শক্তিসমূহের মাঝখানে অবস্থিত দেশকে বাফার স্টেট বলা হয়।
- দুটি বৃহৎ শক্তিশালী দেশের মধ্যস্থলে অবস্থিত ক্ষুদ্র রাষ্ট্রটি শক্তির ভারসাম্য বজায় রাখতে অনেক সময় বিশেষভাবে সাহায্য করে।
- দুই চিরপ্রতিদ্বন্দ্বী রাষ্ট্র ফ্রান্স ও জার্মানির মধ্যবর্তী এলাকায় অবস্থিত বেলজিয়ামের কথা উল্লেখ করতে পারি।
- বৈশ্বিক রাজনীতি ও কুটনীতিতে দুই বা ততােধিক বিবাদমান শক্তি বা দেশসমূহের মধ্যে সংঘর্ষ ও সংঘাত এড়ানাের জন্য দুইরাষ্ট্র বা শক্তির মাঝখানে যে ক্ষুদ্র রাষ্ট্র সৃষ্টি করা হয় বা বজায় রাখা হয় এবং যা অস্তিত্বশীল, সে রাষ্ট্রকে বাফার রাষ্ট্র বলা হয়।

⇒ বেলজিয়াম (জার্মানি-ফ্রান্সের মাঝে), নেপাল ও ভুটান (ভারত-চীন), লেবানন (ইসরায়েল এবং সিরিয়ার মধ্যে) এবং মঙ্গোলিয়া (চীন-রাশিয়ার মাঝে) বাফার স্টেটের উদাহরণ।

উল্লেখ্য,
- দ্বিতীয় বিশ্বযুদ্ধে বাফার স্টেট ছিল বেলজিয়াম।

উৎস: WorldAtlas.
৩,৪৭৬.
What is the name of the latest Rover sent NASA to Mars?
  1. ক) Superior
  2. খ) Opportunity
  3. গ) Perseverance
  4. ঘ) Spirit
সঠিক উত্তর:
গ) Perseverance
উত্তর
সঠিক উত্তর:
গ) Perseverance
ব্যাখ্যা

সম্প্রতি মঙ্গলগ্রহের Jezero Crater - এ নাসার প্রেরিত রোভার 'পারসিভান্স' অবতরণ করে।
- এটি মঙ্গল গ্রহে প্রাণের অস্তিত্ব সন্ধান করবে। ইতোমধ্যে এটি মঙ্গল গ্রহের ছবি পাঠাচ্ছে।
- গত ১৮ ফেব্রুয়ারি, ২০২১ তারিখে এটি মঙ্গলে অবতরন করে।

একনজরে পারসিভারেন্স:
Mission Name: Mars 2020
Rover Name: Perseverance
Main Job: Seek signs of ancient life and collect samples of rock and regolith (broken rock and soil) for possible return to Earth.
Launch: July 30, 2020
Landing: Feb. 18, 2021, Jezero Crater, Mars

উৎসঃ নাসা ওয়েবসাইট।

৩,৪৭৭.
Accounting principles are generally based upon: 
  1. ক) Practicability
  2. খ) Subjectivity
  3. গ) Convenience in recording
  4. ঘ) Reliability
সঠিক উত্তর:
ক) Practicability
উত্তর
সঠিক উত্তর:
ক) Practicability
ব্যাখ্যা
Correct option is A)
Accounting principles can be defined as rule of conduct or action. These are the general laws used with the theory and practices of accounting. These are broad guidelines and adaptability of the same depends on the the internal characteristics of the firm.
৩,৪৭৮.
Which three nations recently announced the 'ITI Container Train' service?
  1. Pakistan – Iran – Turkey
  2. India –Turkey  – Iran
  3. Pakistan – Afghanistan – Turkey
  4. Pakistan – Iran – India
সঠিক উত্তর:
Pakistan – Iran – Turkey
উত্তর
সঠিক উত্তর:
Pakistan – Iran – Turkey
ব্যাখ্যা

• ইসলামাবাদ-তেহরান-ইস্তাম্বুল মালবাহী ট্রেন সার্ভিস:
- আগামী ৩১শে ডিসেম্বরের মধ্যে পুনরায় চালু হতে চলেছে প্রায় ৮,০০০ কিলোমিটার দীর্ঘ ইসলামাবাদ-তেহরান-ইস্তাম্বুল (আইটিআই) মালবাহী ট্রেন সার্ভিসটি। 

- পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের রেলমন্ত্রী মুহম্মদ হানিফ আব্বাসি আজ ২৭ অক্টোবর, ২০২৫ (মঙ্গলবার) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়ে বলেছেন, 
          ''প্রস্তাবিত ট্রেনটি হবে পুরোপুরি পণ্যবাহী এবং পাকিস্তান, ইরান ও তুরস্কের ত্রিপাক্ষিক বাণিজ্য আরও বৃদ্ধি এবং সহজ করতে তিন দেশের সরকার এ উদ্যোগ নিয়েছে।''

- ট্রেনটি ইসলামাবাদ থেকে ছেড়ে ইরানের তাফতান সীমান্ত পর্যন্ত ২,০০০ কিলোমিটারের বেশি পথ পাড়ি দেবে। 
- রেল গেজের পার্থক্যের কারণে ইরানের জাহেদান শহরে কার্গো স্থানান্তর (ট্রান্সলোড) করা হবে, এরপর তুর্কমেনিস্তান হয়ে কাজাখস্তান ও রাশিয়ার দিকে যাবে। 
- সম্পূর্ণ রুটটি প্রায় ৮,০০০ কিলোমিটার দীর্ঘ এবং এতে ট্রানজিট সময় লাগবে ২০-২৫ দিন।

তথ্যসূত্র: বাংলাদেশ প্রতিদিন ও তেহরান টাইমস। (Link1) (Link2)

৩,৪৭৯.
Which of the following are not pastoral nomads?
  1. ক) Pygmies
  2. খ) Kazaks
  3. গ) Maasai
  4. ঘ) Uighur
সঠিক উত্তর:
ক) Pygmies
উত্তর
সঠিক উত্তর:
ক) Pygmies
ব্যাখ্যা

Pastoral nomadism, one of the three general types of nomadism, a way of life of peoples who do not live continually in the same place but move cyclically or periodically.
Pastoral nomads, who depend on domesticated livestock, migrate in an established territory to find pasturage for their animals.
Most famous Pastoral nomads are such as - The Maasai, The Kazakhs, Uighur etc.

Source: Britannica.com

৩,৪৮০.
The Nobel Prize for Economic Sciences in 2022 has been awarded to –
  1. ক) Ales Bialiatski
  2. খ) Annie Ernaux
  3. গ) Douglas Warren Diamond
  4. ঘ) Louise Glück
সঠিক উত্তর:
গ) Douglas Warren Diamond
উত্তর
সঠিক উত্তর:
গ) Douglas Warren Diamond
ব্যাখ্যা
• নোবেল পুরস্কার – ২০২২:
ঐতিহ্যগতভাবে প্রতিবছরের অক্টোবরের প্রথম সোমবার নোবেল বিজয়ীদের নাম ঘোষণা শুরু হয়।
এ বছর ১২ জন ব্যক্তি ও ২টি প্রতিষ্ঠান এই পুরস্কার লাভ করেন।
নোবেল বিজয়ীদের (Nobel Laureates) নামের তালিকা দেওয়া হল -

• অর্থনীতিতে (৩ জন)
১. বেন এস. বার্নানকে (যুক্তরাষ্ট্র)
২. ডগলাস ডব্লিউ. ডায়মন্ড (যুক্তরাষ্ট্র)
৩. ফিলিপ এইচ. ডিবভিগ (যুক্তরাষ্ট্র)
অবদান- ব্যাংক ও আর্থিক খাতের সংকট নিয়ে গবেষণা করার জন্য। 

• পদার্থ বিজ্ঞান (৩ জন)
১.  অ্যালাইন অ্যাসপেক্ট -ফ্রান্স
২. জন এফ. ক্লসার - যুক্তরাষ্ট্র
৩. অ্যান্টন জেইলিঙ্গার অস্ট্রিয়া
অবদান- Entangled ফোটনের নিরীক্ষা, বেল অসমতার অসামঞ্জস্যতার প্রমাণ ও কোয়ান্টাম তথ্য বিজ্ঞানে অগ্রণী ভূমিকার জন্য।

• সাহিত্য (১ জন) 

 অ্যানি অ্যারনো- ফ্রান্স
অবদান- ‘সাহস এবং তীব্র নির্লিপ্ততার' সমাবেশ ঘটিয়ে এবং এর সাহায্যে ব্যক্তিগত স্মৃতির শিকড় থেকে জীবনবোধের বিচ্ছিন্নতা, সংযম এবং অন্যান্য বিষয় উন্মোচন করার জন্য।

• চিকিৎসা শাস্ত্র (১ জন)
 সোয়ান্তে প্যাবো -সুইডেন
অবদান- বিলুপ্ত হোমিনদের জিনোম এবং মানবজাতির বিবর্তন বিষয়ে গবেষণার জন্য।


•রসায়ন শাস্ত্র (৩ জন)
১. ক্যারোলিন আর বার্তোজ্জি - যুক্তরাষ্ট্র
২. মর্টেন মেল্ডাল-ডেনমার্ক
৩. কে. ব্যারি শার্পলেস - যুক্তরাষ্ট্র 
অবদান- ক্লিক রসায়ন ও বায়ো-অর্থোগোনাল রসায়নে উন্নয়নে অনন্য অবদান রাখার জন্য।

• শান্তি-(১ জন ব্যাক্তি ও ২ টি সংস্থা)
১. অ্যালেস বিয়ালিয়াৎস্কি - রাশিয়ান বংশোদ্ভূত বেলারুশিয়ান
২. Memorial (রাশিয়ান মানবাধিকার সংস্থা; প্রতিষ্ঠা – ১৯৮৭ সাল)
৩. Center for Civil Liberties. (ইউক্রেনিয়ান মানবাধিকার সংস্থা; প্রতিষ্ঠা – ২০০৭)
অবদান- নিজ নিজ দেশে (বেলারুশ, রাশিয়া, ইউক্রেন) মানবাধিকার, গণতন্ত্র ও শান্তিপূর্ণ সহাবস্থানে তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখার জন্য।

উৎস:  লাইভ এমসিকিউ  সমাচার ।
৩,৪৮১.
What is the chemical symbol of silver?
  1. Si
  2. Ag
  3. Au
  4. Sn
সঠিক উত্তর:
Ag
উত্তর
সঠিক উত্তর:
Ag
ব্যাখ্যা

রাসায়নিক প্রতীক:
- রূপা (Silver) এর রাসায়নিক প্রতীক Ag,
- এর পারমাণবিক সংখ্যা 47.
- অণু গঠনের সময় কোন মৌলের একটি পরমাণুর সাথে অপর একটি মৌলের কোন পরমাণু যুক্ত হওয়ার সামর্থ্যকেই যোজনী বা যোজ্যতা বলে।

অন্যদিকে,
- Au হলো গোল্ড এর রাসায়নিক প্রতীক।
- সিলিকন একটি রাসায়নিক প্রতীক Si.

উৎস: রসায়ন, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৩,৪৮২.
The term “birdie” is associated with which sport?
  1. Golf
  2. Cricket
  3. Basketball
  4. Table Tennis
সঠিক উত্তর:
Golf
উত্তর
সঠিক উত্তর:
Golf
ব্যাখ্যা

গলফ: 
- “Birdie” শব্দটি মূলত গলফ খেলায় ব্যবহৃত হয়।

- গলফে যখন একজন খেলোয়াড় নির্ধারিত প্যার থেকে এক স্ট্রোক কমে বলটি গর্তে ফেলে, তখন তাকে “Birdie” বলা হয়।
- অর্থাৎ, যদি কোনো গর্তের প্যার হয় ৪, আর খেলোয়াড় সেই গর্তটি ৩ স্ট্রোকে শেষ করে, তাহলে সেটি একটি Birdie হিসেবে গণ্য হবে।
- “Birdie” শব্দটির উৎস ১৯০৩ সালে যুক্তরাষ্ট্রের Atlantic City Country Club-এ, যেখানে "a bird of a shot" বলার মাধ্যমে শব্দটি জনপ্রিয়তা পায়।
- এটি গলফ খেলার একটি প্রচলিত ও বিশ্বব্যাপী স্বীকৃত টার্ম। তাই, “birdie” শব্দটি গলফ খেলার সঙ্গে সম্পৃক্ত।

সূত্র: trophyevents ও ব্রিটানিকা। 

৩,৪৮৩.
In which country was Albert Einstein born?
  1. Italy
  2. Germany
  3. Russia
  4. USA
সঠিক উত্তর:
Germany
উত্তর
সঠিক উত্তর:
Germany
ব্যাখ্যা
আলবার্ট আইনস্টাইন:
- আলবার্ট আইনস্টাইন ছিলেন একজন জার্মান বংশোদ্ভূত পদার্থবিজ্ঞানী।
- আইনস্টাইনের বাবা-মা ছিলেন ধর্মনিরপেক্ষ, মধ্যবিত্ত ইহুদি।
- তিনি ১৪ মার্চ ১৮৭৯ সালে জার্মানিতে জন্মগ্রহন করেন।
- তিনি একজন পদার্থবিদ ছিলেন। তার গবেষণা কোয়ান্টাম মেকানিক্স থেকে শুরু করে মহাকর্ষ এবং গতি সম্পর্কে তত্ত্ব পর্যন্ত বিস্তৃত।
- ১৯২১ সালে তিনি পদার্থবিদ্যার জন্য নোবেল পুরস্কার জিতেছিলেন।
- অ্যালবার্ট আইনস্টাইন ১৮ এপ্রিল, ১৯৫৫ সালে ৭৬ বছর বয়সে মারা যান।

সূত্র - Worldatlas.com
৩,৪৮৪.
What is the animal symbol of the World Wildlife Fund (WWF)?
  1. ক) Dolphin
  2. খ) Kangaroo
  3. গ) Tiger
  4. ঘ) Giant Panda
সঠিক উত্তর:
ঘ) Giant Panda
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Giant Panda
ব্যাখ্যা


World Wildlife Fund (WWF) - এ ব্যবহৃত প্রতীকের প্রাণি - Giant Panda

- WWF (World Wide Fund for Nature) হলো প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণ বিষয়ক একটি আন্তর্জাতিক বেসরকারি সংগঠন।
- WWF ১৯৬১ সালের এপ্রিলে প্রতিষ্ঠিত হয়।
- শুরুতে এর নাম ছিলো World Wildlife Fund. ১৯৮৬ সালে নামকরণ করা হয় World Wide Fund for Nature।
- এটি বিশ্বের ১০০টির অধিক দেশে পরিবেশ রক্ষায় কাজ করছে। সুইজারল্যান্ডের গ্লান্ড শহরে WWF এর সদরদপ্তর অবস্থিত।
(তথ্যসূত্র: WWF ওয়েবসাইট)

৩,৪৮৫.
The Port of Haifa is located in -
  1. Yemen
  2. Iran
  3. Syria
  4. Jordan
  5. Israel
সঠিক উত্তর:
Israel
উত্তর
সঠিক উত্তর:
Israel
ব্যাখ্যা
হাইফা:
- হাইফা ইসরায়েলের তৃতীয় বৃহত্তম শহর ও প্রধান গভীর সমুদ্রবন্দর।
- ইসরায়েলের উত্তরাঞ্চলীয় শহর হাইফা।
- ইসরায়েলের সবচেয়ে বড় তেল শোধনাগার হাইফা এলাকায় অবস্থিত।
- ইসরায়েলের সামুদ্রিক বাণিজ্যের একটি বড় অংশ এখান থেকে পরিচালিত হয়।
- ইসরায়েলের মোট পণ্য পরিবহনের প্রায় অর্ধেকই এই বন্দর দিয়ে পরিবাহিত হয়।

বিশ্বের কিছু গুরত্বপূর্ণ সমুদ্রবন্দর:

- আকাবা: জর্ডানের সমুদ্র বন্দর।
- লাতাকিয়া: সিরিয়ার সমুদ্রবন্দর।
- আকিয়াব: মিয়ানমারের সমুদ্রবন্দর।
- আন্টওয়ার্প: বেলজিয়ামের সমুদ্রবন্দর।
- লা গুয়েরা: ভেনেজুয়েলার সমুদ্রবন্দর।
- ইরাকের সমুদ্র বন্দর: বসরা।
- জর্ডানের সমুদ্র বন্দর: আকাবা।

উৎস: Britannica.
৩,৪৮৬.
According to the 'World Investment Report 2024', which of the following countries made the highest amount of Foreign Direct Investment?
  1. France
  2. Singapore
  3. China
  4. USA
সঠিক উত্তর:
USA
উত্তর
সঠিক উত্তর:
USA
ব্যাখ্যা
বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন:
- প্রকাশক: জাতিসংঘ বাণিজ্য ও উন্নয়ন সম্মেলন (UNCTAD)।
- শিরোনাম: World Investment Report 2024.

⇒ প্রতিবেদন অনুযায়ী বিনিয়োগে শীর্ষ ৫ দেশ:
১। যুক্তরাষ্ট্র,
২। চীন,
৩। সিঙ্গাপুর,
৪। হংকং,
৫। ব্রাজিল।

উৎস: World Investment Report 2024.
৩,৪৮৭.
The Colosseum is a landmark of which civilization?
  1. Greek
  2. Persian
  3. Roman
  4. Inca
  5. Aztec
সঠিক উত্তর:
Roman
উত্তর
সঠিক উত্তর:
Roman
ব্যাখ্যা
রোমান স্থাপত্য ও ভাস্কর্য:
- রোমান স্থাপত্যের অন্যতম বৈশিষ্ট্য ছিল এর বিশালতা।
- সম্রাট হার্ডিয়ানের তৈরি ধর্মমন্দির প্যানথিয়ন রোমানদের স্থাপত্যের এক অসাধারণ নিদর্শন।
- ৮০ খ্রিষ্টাব্দে রোমান সম্রাট টিটাস কর্তৃক নির্মিত কলোসিয়াম নাট্যশালা নির্মিত হয়, যেখানে একসঙ্গে ৫৬০০ দর্শক বসতে পারত।
- স্থাপত্যকলার পাশাপাশি রোমান ভাস্কর্যেরও উৎকর্ষ সাধিত হয়েছিল।
- রোমান ভাস্করগণ দেব-দেবী, সম্রাট, দৈত্য, পুরাণের বিভিন্ন চরিত্রের মূর্তি তৈরি করতেন মার্বেল পাথরের।

উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি, বোর্ড  বই।
৩,৪৮৮.
Which island is called an alien island?
  1. ক) Astola
  2. খ) Piram
  3. গ) Netrani
  4. ঘ) Socotra
সঠিক উত্তর:
ঘ) Socotra
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Socotra
ব্যাখ্যা

আরব সাগরের মাঝে অবস্থিত সুকাত্রা দ্বীপ।
এই দ্বীপের ভৌগলিক পরিবেশ এবং অদ্ভূত গাছপালার কারণে এটিকে ভিনগ্রহবাসীর দ্বীপ বা এলিয়েন দ্বীপ বলা হয়।
ইয়েমেনের মালিকাধীন চারটি দ্বীপের একটি হচ্ছে এই সুকাত্রা দ্বীপ।
কিন্তু এই বছরের জুলাই মাসে সোমালিয়াকে ইয়েমেন বিরোধী সৌদি জোটে যোগ দিয়ে ইয়েমেনের সুকাত্রা দ্বিপের উপর নিজের মালিকানা ঘোষনা করার প্রস্তাব দেয় সংযুক্ত আরব - আমিরাত।
উৎসঃ সাম্প্রতিক সমাচার, লাইভ এমসিকিউ।

৩,৪৮৯.
UNFPA has been working in Bangladesh since which year?
  1. 1972
  2. 1973
  3. 1974
  4. 1975
  5. 1976
সঠিক উত্তর:
1974
উত্তর
সঠিক উত্তর:
1974
ব্যাখ্যা

→ UNFPA ১৯৭৪ সাল থেকে বাংলাদেশে কাজ করছে।

UNFPA:
- সংস্থাটি ১৫০টি দেশে কাজ করে থাকে।
- বিশ্ব জনসংখ্যা রিপোর্ট প্রকাশ করে UNFPA.
- UNFPA এর পূর্ণরূপ- United Nations Population Fund.
- UNFPA হল জাতিসংঘের যৌন ও প্রজনন স্বাস্থ্য সংস্থা।
- UNFPA আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের জনসংখ্যা তহবিল নামে পরিচিত।
- সংস্থাটি প্রতিষ্ঠা লাভ করে: ১৯৬৯ সালে।
- সদর দপ্তর: নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র।

তথ্যসূত্র - UNFPA অফিসিয়াল ওয়েবসাইট।

৩,৪৯০.
Who is the president of International Court Of Justice(ICJ)?
  1. James Meats
  2. Abdulqawi Ahmed Yousuf
  3. Basharul Asad
  4. Joan E. Donoghue
সঠিক উত্তর:
Joan E. Donoghue
উত্তর
সঠিক উত্তর:
Joan E. Donoghue
ব্যাখ্যা

President Joan E. DONOGHUE
(Member of the Court since 9 September 2010; re-elected as from 6 February 2015; President since 8 February 2021)
Born 12 December 1956, Yonkers, New York, United States of America.

Source: ICJ

৩,৪৯১.
When is World Human Rights Day celebrated?
  1. 2 December
  2. 8 December
  3. 10 December
  4. 18 December
  5. 29 December
সঠিক উত্তর:
10 December
উত্তর
সঠিক উত্তর:
10 December
ব্যাখ্যা
বিশ্ব মানবাধিকার দিবস:
- ১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়।

উল্লেখ্য,
⇒ ১৯৪৬ সালে জাতিসংঘ মানবাধিকার কমিশন গঠিত হয়।
- কমিশন ‘মানবাধিকারের সার্বজনীন ঘোষণা' এর খসড়া প্রস্তুতের জন্য একটি কমিটি গঠন করে।
- ১৯৪৮ সালের ১০ ডিসেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্র (Universal Declaration of Human Rights) গৃহীত ও ঘোষিত হয়।
- এ ঘোষণার মাধ্যমে স্বীকৃত হয় মানবাধিকার সবার জন্য সমানভাবে প্রযোজ্য।
- জন্মস্থান, জাতি, ধর্ম, বর্ণ, বিশ্বাস, অর্থনৈতিক অবস্থা কিংবা শিক্ষাগত যোগ্যতা নির্বিশেষে মানবাধিকার সর্বজনীন ও সবার জন্য সমান।
- প্রতিটি মানুষ জন্মগতভাবেই এসব অধিকার লাভ করে।
- ঘোষণাপত্রের ৩০টি অনুচ্ছেদে প্রতিটি ব্যক্তির অধিকার ও রাষ্ট্রের দায়-দায়িত্বের বিষয়টি সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হয়েছে।
- তাই প্রতিবছর ১০ ডিসেম্বরকে বিশ্বব্যাপী 'আন্তর্জাতিক মানবাধিকার দিবস' হিসেবে পালন করা হয়।

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট।
৩,৪৯২.
CARAT is a naval training exercise between which two countries?
  1. India – USA
  2. India – Bangladesh
  3. Bangladesh – USA
  4. USA – Russia
  5. China – Russia
সঠিক উত্তর:
Bangladesh – USA
উত্তর
সঠিক উত্তর:
Bangladesh – USA
ব্যাখ্যা

The Naval Forces of Bangladesh and USA have launched ‘Cooperation Afloat Readiness and Training (CARAT) Bangladesh-2020’.
The naval training would be held in an inline manner due to the prevailing COVID pandemic, while the sea phase of the exercise would take place in Bay of Bengal.
The events of the training are designed to enhance interoperability between the two navies.

৩,৪৯৩.
Who is the current administrator of UNDP? (November, 2025)
  1. Achim Steiner
  2. Alexander D. Croo
  3. Guido Starling
  4. Claudia Kelly
সঠিক উত্তর:
Alexander D. Croo
উত্তর
সঠিক উত্তর:
Alexander D. Croo
ব্যাখ্যা

UNDP:
- এটি জাতিসংঘের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক নেতৃত্বদানকারী সংস্থা।
- UNDP পূর্ণরূপ United Nations Development Programme.
- এটি জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কমিশন (ECOSOC) এর একটি কর্মসূচি।
- প্রতিষ্ঠিত হয়: ১৯৬৫ সালে।
- সদর দপ্তর: নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র।
- প্রধানের পদ: প্রশাসক।
- বর্তমান প্রশাসক: আলেকজান্ডার ডি ক্রু। (নভেম্বর, ২০২৫)
- UNDP বিশ্বের ১৭০টি দেশ ও অঞ্চলে দারিদ্র্য দূরীকরণে কাজ করছে।

বি.দ্র: প্রতিষ্ঠা সালের ক্ষেত্রে অপশন বিবেচনায় উত্তর করতে হবে যদি অপশনে ১৯৬৫ এবং ১৯৬৬ থাকে তাহলে ১৯৬৫ উত্তর করতে হবে। আর যে কোন একটি থাকলে সেটি উত্তর হবে।

তথ্যসূত্র - ইউএনডিপি অফিসিয়াল ওয়েবসাইট।

৩,৪৯৪.
How many targets of Sendai Framework for Disaster Risk Reduction?
  1. 4
  2. 6
  3. 7
  4. 13
সঠিক উত্তর:
7
উত্তর
সঠিক উত্তর:
7
ব্যাখ্যা
সেন্দাই ফ্রেমওয়ার্ক:
-  ১৪ মার্চ - ১৮ মার্চ ২০১৫ তারিখে জাপানের সেন্দাই শহরে অনুষ্ঠিত হয় জাতিসংঘের তৃতীয় দুর্যোগের ঝুঁকিহ্রাস বিষয়ক সম্মেলন।
- এই সম্মেলনের শেষদিন দুর্যোগের ঝুঁকি হ্রাস সংক্রান্ত সেন্দাই ফ্রেমওয়ার্ক: ২০১৫-৩০ গৃহীত হয়।
- এই ফ্রেমওয়ার্কে ২০৩০ সালের মধ্যে অর্জনের জন্যে সাতটি লক্ষ্য এবং চারটি অগ্রাধিকারের রূপরেখা স্থির করা হয়।
- দুর্যোগ ঝুঁকি প্রশমনে টেকসই ব্যবস্থাপনা এবং যথাযথ বিনিয়োগ নিশ্চিত করাই এ সম্মেলনের প্রধান লক্ষ্য।

সাতটি লক্ষ্য:
- ২০৩০ সালের মধ্যে বিশ্বব্যাপী দুর্যোগে মৃত্যুর হার উল্লেখযোগ্যভাবে হ্রাস করা,
- ২০৩০ সালের মধ্যে বিশ্বব্যাপী আক্রান্ত মানুষের সংখ্যা উল্লেখযোগ্যভাবে হ্রাস করা,
- ২০৩০ সালের মধ্যে বৈশ্বিক মোট দেশজ উৎপাদনের (জিডিপি) সাথে সরাসরি দুর্যোগের অর্থনৈতিক ক্ষতি হ্রাস করা,
- ২০৩০ সালের মধ্যে গুরুতর অবকাঠামোর দুর্যোগের ক্ষয়ক্ষতি এবং স্বাস্থ্য ও শিক্ষার সুবিধাগুলির মধ্যে মৌলিক পরিষেবাগুলির ব্যাঘাতকে উল্লেখযোগ্যভাবে হ্রাস করা,
- ২০২০ সালের মধ্যে জাতীয় এবং স্থানীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস কৌশলসহ দেশের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা,
- ২০৩০ সালের মধ্যে এই কাঠামো বাস্তবায়নের জন্য তাদের জাতীয় কর্মের পরিপূরক করার জন্য পর্যাপ্ত এবং টেকসই সহায়তার মাধ্যমে উন্নয়নশীল দেশগুলির জন্য আন্তর্জাতিক সহযোগিতা যথেষ্ট পরিমাণে বৃদ্ধি করা,
- ২০৩০ সালের মধ্যে বহু-বিপদ প্রারম্ভিক সতর্কতা ব্যবস্থা এবং দুর্যোগ ঝুঁকির তথ্য এবং মূল্যায়নের প্রাপ্যতা এবং অ্যাক্সেস উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা।

উৎস: UNDRR ওয়েবসাইট।
৩,৪৯৫.
Which emperor first introduced the currency coin called “Dam” in India?
  1. Sher Shah Suri
  2. Humayun
  3. Shah Suja 
  4. Alauddin Hussen Shah 
সঠিক উত্তর:
Sher Shah Suri
উত্তর
সঠিক উত্তর:
Sher Shah Suri
ব্যাখ্যা

শের শাহ সূরি ভারতবর্ষে প্রথম “দাম” নামের মুদ্রা চালু করেন। 
------------------------------------- 
• শের শাহ সূরি:
- শের শাহ সূরি ভারতবর্ষের সম্রাট ও শূর রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন।
- তাঁর প্রকৃত নাম ফরিদুদ্দিন খান।
- ১৫২৯–১৫৪০ পর্যন্ত তিনি বিহারের শাসক ছিলেন।
- পরে মুঘলদের পরাজিত করে দিল্লিতে সুরি সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন এবং সম্রাট হিসাবে মুকুট ধারণ করেন।
- বারুদ বিস্ফোরণে শের শাহ মৃত্যুবরণ করেন। 

- শের শাহ সূরির অবদানসমূহ:
তিনি ভারতবর্ষে প্রথম তামার তৈরি “দাম” নামক মুদ্রা প্রচলন করেন।
• এছাড়া তিনি রৌপ্য'র তৈরি “টাকা” নামক মুদ্রা চালু করেন।
• শের শাহের সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান হলো সড়ক-ই-আযম;
• উপনিবেশিক আমলে এটি “গ্র্যান্ড ট্রাঙ্ক রোড” নামে পরিচিত হয়।
• শেরশাহ ঘোড়ার ডাকের প্রচলন করেন।
• এছাড়া তিনি কবুলিয়ত ও পাট্টা ব্যবহারের প্রচলনও শুরু করেন।
• শেরশাহ আফগান দুর্গ নির্মাণ করেন।  

উৎস: বাংলাপিডিয়া ও দৈনিক যুগান্তর পত্রিকা। 

৩,৪৯৬.
Which of the following countries is not a current signatory member of APTA? [December,2025]
  1. Bangladesh
  2. India
  3. Japan
  4. China
সঠিক উত্তর:
Japan
উত্তর
সঠিক উত্তর:
Japan
ব্যাখ্যা

- জাপান APTA চুক্তিতে স্বাক্ষর করেনি।

APTA: 

- এর পূর্ণরূপ: Asia-Pacific Trade Agreement. 
- পূর্বের নাম: Bangkok Agreement. 
- প্রতিষ্ঠা: ১৯৭৫ সালে। 
- উদ্যোক্তা: UN-ESCAP (United Nations Economic and Social Commission for Asia and the Pacific). 
- পরিচালিত হয়: জাতিসংঘের ESCAP (Economic and Social Commission for Asia and the Pacific) এর তত্ত্বাবধানে।
- উদ্দেশ্য: শুল্ক হ্রাস, বাণিজ্য সম্প্রসারণ, অর্থনৈতিক সহযোগিতা, টেকসই উন্নয়ন
- বর্তমান নাম (APTA): ২০০৫ সাল থেকে চালু। 
- বর্তমান স্বাক্ষরিত রাষ্ট্র: বাংলাদেশ,  চীন, ভারত, দক্ষিণ কোরিয়া,  লাওস, শ্রীলংকা। 

• মূল উদ্দেশ্য ও লক্ষ্য: 
- অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে বাণিজ্য সম্প্রসারণ ও অর্থনৈতিক একীকরণ,
- পারস্পরিক লাভজনক বাণিজ্য উদারীকরণ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে অঞ্চলভিত্তিক উন্নয়ন,
- উন্নয়নশীল দেশসমূহের মধ্যে প্রাচীনতম পছন্দনীয় বাণিজ্য চুক্তি। 
- শ্রীলঙ্কা Bangkok Agreement ও APTA–এর প্রতিষ্ঠাতা সদস্যদের মধ্যে অন্যতম।

উৎস: UN-ESCAP ওয়েবসাইট।

৩,৪৯৭.
Which is the international agreement on biosafety?
  1. Kyoto Protocol
  2. Montreal Protocol
  3. Cartagena Protocol
  4. Basel Convention
সঠিক উত্তর:
Cartagena Protocol
উত্তর
সঠিক উত্তর:
Cartagena Protocol
ব্যাখ্যা
কার্টাগেনা প্রটোকল:
- কার্টাগেনা প্রটোকল হচ্ছে জৈব নিরাপত্তা বিষয়ক।
- এটি স্বাক্ষরিত হয় ২০০০ সালে কিন্তু কার্যকর হয় ২০০৩ সালে। 
- বাংলাদেশ স্বাক্ষর করে ২০০০ সালে এবং অনুমোদন করে ২০০৪ সালে।

অন্যান্য:
কিয়োটো প্রটোকল:
- পূর্ণরূপ: Kyoto Protocol to the United Nations Framework Convention on Climate Change.
- স্বাক্ষরিত হয়: ডিসেম্বর, ১৯৯৭ সাল।
- স্থান: কিয়োটো, জাপান।
- কার্যকর: ১৬ ফেব্রুয়ারি, ২০০৫।
- উদ্দেশ্য: গ্রিনহাউস গ্যাস নিঃসরণ ১৯৯০ সালের স্তরের তুলনায় ৫.২% কমানো।
- বৈশিষ্ট্য: ক্লিন ডেভেলপমেন্ট মেকানিজম (CDM) এবং ইমিশন ট্রেডিং অন্তর্ভুক্ত।
- চ্যালেঞ্জ: মার্কিন যুক্তরাষ্ট্র এটি অনুমোদন করেনি এবং চীন বাধ্যতামূলক লক্ষ্য থেকে অব্যাহতি পেয়েছে।

মন্ট্রিল প্রটোকল:
- গৃহীত হয়: ১৯৮৭ সালে।
- উদ্দেশ্য: ওজোন স্তর সুরক্ষা।
- চুক্তির স্থান: মন্ট্রিল, কানাডা।
- কার্যকর হওয়ার তারিখ: ১ জানুয়ারি, ১৯৮৯।
- এটি ক্লোরোফ্লুরোকার্বন (CFC) নিষিদ্ধ করার লক্ষ্যে কাজ করে।

বাসেল কনভেনশন:
- বাসেল কনভেনশন হলো বিপজ্জনক বর্জ্যের আন্তঃসীমান্ত চলাচল নিয়ন্ত্রণ এবং তাদের নিষ্পত্তি সংক্রান্ত একটি আন্তর্জাতিক চুক্তি।
- পূর্ণরূপ: Basel Convention on the Control of Transboundary Movements of Hazardous Wastes and their Disposal.
- এটি ১৯৮৯ সালে গৃহীত হয় এবং ১৯৯২ সালে কার্যকর হয়।
- বাংলাদেশ ১৯৯৩ সালে বাসেল কনভেনশনে যোগ দেয়।

উৎস: i) Bangladesh Biosafety Website.
ii) Britannica.
iii) UNEP ওয়েবসাইট।
iv) Basel Convention Official Website
৩,৪৯৮.
Who signed the Shimla Agreement on behalf of India?
  1. Rajiv Gandhi
  2. Indira Gandhi
  3. Jawaharlal Nehru
  4. Lal Bahadur Shastri
  5. None of them
সঠিক উত্তর:
Indira Gandhi
উত্তর
সঠিক উত্তর:
Indira Gandhi
ব্যাখ্যা

Simla Agreement:
- সিমলা চুক্তি ১৯৭১ সালের বাংলাদেশের মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে ভারত ও পাকিস্তানের মধ্যকার সম্পর্ক স্বাভাবিক করা এবং যুদ্ধবন্দীদের হস্তান্তরের উদ্দেশ্যে স্বাক্ষরিত হয়।
- এই চুক্তিটি ২ জুলাই, ১৯৭২ সালে ভারতের হিমাচল প্রদেশের সিমলা শহরে স্বাক্ষরিত হয়।
- এতে ভারতের পক্ষে স্বাক্ষর করেন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এবং
- পাকিস্তানের পক্ষে স্বাক্ষর করেন প্রেসিডেন্ট জুলফিকার আলী ভুট্টো।
- চুক্তির মূল লক্ষ্য ছিল ভারত ও পাকিস্তানের মধ্যে বিরোধপূর্ণ বিষয়গুলোর শান্তিপূর্ণ সমাধান, বন্ধুত্বপূর্ণ পারস্পরিক সহাবস্থান নিশ্চিত করা, যুদ্ধবন্দীদের বিনিময় এবং লাইন অব কন্ট্রোলকে বিরোধপূর্ণ কাশ্মীরের সীমানা হিসেবে পুনঃনির্ধারণ করা।  

সূত্র: বাংলাপিডিয়া ও ব্রিটানিকা। 

৩,৪৯৯.
Which of the following women is known as the first elected woman prime minister of the Muslim world?
  1. Shirin Ebadi
  2. Fahmida Mirza
  3. Benazir Bhutto
  4. Halima Yakub
সঠিক উত্তর:
Benazir Bhutto
উত্তর
সঠিক উত্তর:
Benazir Bhutto
ব্যাখ্যা
বেনজির ভুট্টো:
- মুসলিম বিশ্বের প্রথম নির্বাচিত নারী প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো।
- তিনি পাকিস্তানের পুরুষশাসিত রাজনীতিতে নিজেকে সফল নারী নেত্রী হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন।
- বেনজির ভুট্টোর জন্ম ১৯৫৩ সালের ২১ জুন, করাচিতে।
- তাঁর বাবা জুলফিকার আলী ভুট্টো ১৯৭১ সাল থেকে ১৯৭৭ সাল পর্যন্ত পাকিস্তানের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
- প্রতিপক্ষের এক নেতাকে খুনের অভিযোগে ১৯৭৯ সালে জুলফিকার আলী ভুট্টোর মৃত্যুদণ্ড কার্যকর হলে বেনজির ভুট্টো মাত্র ২৬ বছর বয়সে পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) দায়িত্ব গ্রহণ করেন।
- ১৯৮৮ সালে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে বেনজির ভুট্টোর নেতৃত্বাধীন পিপিপি জয়ী হলে তিনি মাত্র ৩৫ বছর বয়সে প্রধানমন্ত্রী নির্বাচিত হন।
- ২০০৭ সালের ২৭ ডিসেম্বর এক আত্মঘাতী বোমা হামলায় বেনজির ভুট্টো নিহত হন।

উৎস: দৈনিক প্রথম আলো।
৩,৫০০.
Where will the ODI World Cup 2027 be held?
  1. South Africa, Zimbabwe, Namibia
  2. India, Australia, England
  3. Pakistan, Sri Lanka, Bangladesh
  4. New Zealand, West Indies, Afghanistan
সঠিক উত্তর:
South Africa, Zimbabwe, Namibia
উত্তর
সঠিক উত্তর:
South Africa, Zimbabwe, Namibia
ব্যাখ্যা

ওডিআই বিশ্বকাপ-২০২৭

- ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ) ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের ভেন্যু নিশ্চিত হয়েছে, 
- যা দক্ষিণ আফ্রিকা , নামিবিয়া এবং জিম্বাবুয়েতে অনুষ্ঠিত হবে ।
- ৫০ ওভারের এই টুর্নামেন্টটি জোহানেসবার্গ, প্রিটোরিয়া, কেপটাউন, ডারবান, গেকবেরাহা, ব্লুমফন্টেইন, পূর্ব লন্ডন এবং পার্ল সহ আয়োজক শহরগুলিতে অনুষ্ঠিত হবে।
- দক্ষিণ আফ্রিকা ৪৪টি ম্যাচ আয়োজনের জন্য প্রস্তুত, বাকি ১০টি ম্যাচ নামিবিয়া এবং জিম্বাবুয়েতে অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য,
- ২০২৭ সালের ওডিআই বিশ্বকাপ হবে টুর্নামেন্টের ১৪তম আসর।
- এটি ২০২৭ সালের অক্টোবর এবং নভেম্বরে অনুষ্ঠিত হবে।

উৎস: আইসিসি এবং হিন্দুস্থান টাইমস।