The Great Green Wall:
- ‘The Great Green Wall’ হলো আফ্রিকান-নেতৃত্বাধীন একটি অত্যন্ত উচ্চাভিলাষী উদ্যোগ, যা সাহেল (Sahel) অঞ্চলে মরুকরণ, জমির অবক্ষয় , জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং দারিদ্র্য রোধ করার জন্য চালু হয়েছে।
- এটি শুধু গাছ লাগানোর প্রকল্প নয়, বরং একটি ব্যাপক গ্রামীণ উন্নয়ন, জীববৈচিত্র্য সংরক্ষণ, খাদ্য নিরাপত্তা এবং সবুজ কর্মসংস্থান সৃষ্টির প্রকল্প।
- উদ্যোগটি ২০০৭ সালে African Union কর্তৃক চালু হয়েছে।
- এর লক্ষ্য হলো ৮,০০০ কিলোমিটার লম্বা একটি "সবুজ প্রাচীর" তৈরি করে l জমির ক্ষয় রোধ করা, ১০০ মিলিয়ন হেক্টর জমি পুনরুদ্ধার করা, কার্বন শোষণ, এবং ২০৩০ সালের মধ্যে ১০ মিলিয়ন ‘গ্রিন জব’ তৈরি করা।
- এতে ১১টি দেশ অংশ নিয়েছে: বুরকিনা ফাসো, চাদ, জিবুতি, ইরিত্রিয়া, ইথিওপিয়া, মালি, মৌরিতানিয়া, নাইজার, নাইজেরিয়া, সেনেগাল, সুদান।
উল্লেখ্য,
- চীন Great Green Wall নামে এরকমই একটি প্রকল্প হাতে নিয়েছে, যার অধীনে ১২ লক্ষ ৯৫ হাজার বর্গ কিলোমিটার অঞ্চল জুড়ে থাকা এশিয়ার অন্যতম বড় মরুভূমি গোবির বুকে সবুজায়ন করবে তারা।
- চীনের মহাপ্রাচীরের আদলে এই প্রকল্পের নাম দেয়া হয়েছে ‘দ্য গ্রেট গ্রিন ওয়াল’।
- চীনের "Great Green Wall" মূলত গোবির মরুভূমির জন্য, কিন্তু "The Great Green Wall" বলতে সাধারণত আফ্রিকানটাকেই বোঝানো হয়।
তথ্যসূত্র:
i) United Nations Convention to Combat Desertification. (link]
ii) National Geographic. [link]