বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

Bank - International Affairs

মোট প্রশ্ন৩,৮২৬এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

Bank - International Affairs

PrepBank · পাতা ১৬ / ৩৯ · ১,৫০১১,৬০০ / ৩,৮২৬

১,৫০১.
Which continent has the minimum number of countries?
  1. South America
  2. Europe
  3. Oceania
  4. North America
সঠিক উত্তর:
South America
উত্তর
সঠিক উত্তর:
South America
ব্যাখ্যা
• দক্ষিণ আমেরিকায় মহাদেশে সর্বনিম্ন সংখ্যাক দেশ রয়েছে। মোট দেশের সংখ্যা-১২ টি।

- দক্ষিণ আমেরিকা:
- দক্ষিণ আমেরিকায় ১২টি স্বাধীন দেশ রয়েছে। 
- এই মহাদেশের বৃহত্তম এবং সর্বাধিক জনবহুল দেশ হল ব্রাজিল।
- সুরিনাম দক্ষিণ আমেরিকার সবচেয়ে কম জনবহুল দেশ।
-  দক্ষিণ আমেরিকার উন্নয়নশীল অর্থনীতির দেশ ব্রাজিল, যা মহাদেশের বৃহত্তম অর্থনীতি এবং বিশ্বের নবম বৃহত্তম ।

 • মহাদেশভিত্তিক দেশের সংখ্যাক :
→ আফ্রিকা - ৫৪,
→ এশিয়া - ৪৮,
→ ইউরোপ - ৪৪,
→ উত্তর আমেরিকা - ২৩,
→ অস্ট্রেলিয়া/ওশেনিয়া - ১৪,
→ দক্ষিণ আমেরিকা - ১২,

উৎস: WorldAtlas.
১,৫০২.
When did the United States conduct "Operation Absolute Resolve" in Venezuela?
  1. 1 January 2026 
  2. 2 January 2026 
  3. 3 January 2026 
  4. 31 December 2025
সঠিক উত্তর:
3 January 2026 
উত্তর
সঠিক উত্তর:
3 January 2026 
ব্যাখ্যা

- ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে 'অপারেশন অ্যাবসলিউট রিজলভ' নামে অভিযান চালিয়ে মাদুরো ও তাঁর স্ত্রীকে তুলে নেয় মার্কিন বাহিনী।
- দেশটির সব থেকে বড় সামরিক ঘাঁটি ফুয়ের্তে তিউনার দুর্গের মতো সুরক্ষিত বাসভবন থেকে মাদুরোকে বন্দি করা হয়,
- ‘অপারেশন অ্যাবসলিউট রিজলভ’ অভিযানের অংশ হিসাবে পাঁচ মাস ধরেই মাদুরোকে চোখে চোখে রাখেন মার্কিন গোয়েন্দারা। 
- ‘অপারেশন অ্যাবসলিউট রিজলভ’ নামের এই অভিযানে যৌথভাবে অংশ নেয় মার্কিন সেনাবাহিনীর অভিজাত ইউনিট ডেল্টা ফোর্স, সিআইএ ও এফবিআই। 
- ২৫ ডিসেম্বর অভিযানের অনুমোদন দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 
- ৩ জানুয়ারী ২০২৬ শনিবার মার্কিন সেনাবাহিনীর ডেলটা ফোর্স কারকাসের বিমান ঘাটিতে আক্রমন চালায় এবং নিরাপদ আশ্রয়স্থল থেকে অভিযান চালিয়ে মাদুরো ও তাঁর স্ত্রীকে তুলে নেয়।

উৎস: বিবিসি এবং নিউইয়র্ক টাইমস।

১,৫০৩.
'Pantheon' is related to-
  1. ক) Mexican Temple
  2. খ) Geek Temple
  3. গ) Egyptian Pyramid
  4. ঘ) Roman Temple
সঠিক উত্তর:
ঘ) Roman Temple
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Roman Temple
ব্যাখ্যা
Pantheon, building in Rome that was begun in 27 BC by the statesman Marcus Vipsanius Agrippa, probably as a building of the ordinary Classical Roman temple type—rectangular with a gabled roof supported by a colonnade on all sides.
- It was completely rebuilt by the emperor Hadrian sometime between AD 118 and 128, and some alterations were made in the early 3rd century by the emperors Septimius Severus and Caracalla.

Source: britannica.com
১,৫০৪.
Which of the following is the capital of a European country?
  1. Quito
  2. Beirut
  3. Sofia
  4. Sana
সঠিক উত্তর:
Sofia
উত্তর
সঠিক উত্তর:
Sofia
ব্যাখ্যা
বুলগেরিয়া:
- বুলগেরিয়া দক্ষিণ-পূর্ব ইউরোপের একটি রাষ্ট্র।
- বলকান উপদ্বীপের পূর্ব পার্শ্বে ইউরোপ ও এশিয়ার মিলনস্থলে অবস্থিত।
- পূর্বে কৃষ্ণসাগর, দক্ষিণে গ্রিস ও তুরস্ক, পশ্চিমে সার্বিয়া ও মন্টিনিগ্রো এবং ম্যাসিডোনিয়া ও রোমানিয়া অবস্থিত।
- বুলগেরিয়া পর্বত, নদনদী ও সমভূমির দেশ।
- রাজধানী: সোফিয়া।
- ভাষা: বুলগেরিয়ান।
- মুদ্রা: বুলগেরিয়ান লেভ।

উল্লেখ্য,
- স্বাধীনতা লাভের আগে ৫০০ বছর ধরে দেশটির অটোমান সাম্রাজ্যের অংশ ছিল।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটি সোভিয়েত ইউনিয়নের ওপর নির্ভরশীয় হয়ে ওঠে।
- কিন্তু এখন এটি ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং ন্যাটো জোটের সদস্য দেশ।

অন্যদিকে,
- ইয়েমেন প্রজাতন্ত্র পশ্চিম এশিয়ার একটি আরব দেশ। রাজধানী: সানা।
- লেবানন এশিয়ার মধ্যপ্রাচ্যের একটি রাষ্ট্র। রাজধানী বৈরুত।
- ইকুয়েডর দক্ষিণ আমেরিকার দেশ। রাজধানী কুইটো।

উৎস: Britannica.
১,৫০৫.
Euro, the currency, was introduced in the year-
  1. ক) 1995
  2. খ) 1996
  3. গ) 1999
  4. ঘ) 2000
সঠিক উত্তর:
গ) 1999
উত্তর
সঠিক উত্তর:
গ) 1999
ব্যাখ্যা

১ জানুয়ারি ১৯৯৯ সালে প্রথম ইউরো মুদ্রা চালু হয় যা ২০০২ সালে ১ জানুয়ারি থেকে একক অফিশিয়াল মুদ্রা হিসেবে কার্যকর হয়।

ইউরোপীয় ইউনিয়নভুক্ত ২৭ টি দেশের মধ্যে ১৯ টি দেশ একক মুদ্রা হিসেবে ইউরো মুদ্রা গ্রহণ করেছে।
দেশগুলোঃ অস্ট্রিয়া, গ্রিস, জার্মানি, ফ্রান্স, স্পেন, পর্তুগাল, নেদারল্যান্ড, বেলজিয়াম, লুক্সেমবার্গ, আয়ারল্যান্ড, মাল্টা, সাইপ্রাস, লিথুনিয়া, লাটভিয়া, এস্তোনিয়া, স্লোভেনিয়া, স্লোভাকিয়া, ইতালি ও ফিনল্যান্ড।
এছাড়া ইইউ সদস্য নয় এমন অ্যান্ডোরা, সানম্যারিনো, ভ্যাটিকান সিটি, মোনাকো, মন্টিনিগ্রো ও কসোভোতে ইউরো মুদ্রা চালু আছে।
ইইউভুক্ত ডেনমার্ক ইউরো মুদ্রা গ্রহণ করবে না।
বাকি ৭টি ইইউ সদস্য দেশ যথাঃ বুলগেরিয়া, ক্রোয়েশিয়া, চেকপ্রজাতন্ত্র, রোমানিয়া, হাঙ্গেরি, পোল্যান্ড এবং সুইডেন ইউরো মুদ্রা গ্রহণের প্রক্রিয়াধীন।
Source: EU

১,৫০৬.
Which country is the 2nd highest emitter of CO2?
  1. ক) China
  2. খ) USA
  3. গ) Japan
  4. ঘ) India
সঠিক উত্তর:
খ) USA
উত্তর
সঠিক উত্তর:
খ) USA
ব্যাখ্যা
• বর্তমান বিশ্বে সবচেয়ে বেশি কার্বন নির্গমনকারী দেশ - চীন।
- ২য় সর্বোচ্চ কার্বন নির্গমনকারী দেশ - যুক্তরাষ্ট্র। 
- বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের পেছনে বড় একটি কারণ অধিক পরিমাণে কার্বন নিঃসরণ।
- এর জন্য শিল্পোন্নত দেশগুলোকে দায়ী করেন সংশ্লিষ্টরা।

- বিভিন্ন গবেষণায়ও এর সত্যতা মিলেছে।
- ইউরোপীয় কমিশনের (ইসি) জয়েন্ট রিসার্চ সেন্টার ও পিবিএল নেদারল্যান্ডস এনভায়রনমেন্টাল অ্যাসেসমেন্ট এজেন্সির এক যৌথ গবেষণায় বলা হয়েছে, বিশ্বের সবচেয়ে বড় দুই অর্থনীতি যুক্তরাষ্ট্র ও চীন সম্মিলিতভাবে বৈশ্বিক কার্বন নিঃসরণের ৪০ শতাংশের জন্য দায়ী।
- একই সঙ্গে কার্বন নিঃসরণে চীন-যুক্তরাষ্ট্রের পাশাপাশি এশিয়া ও ইউরোপের বড় অর্থনীতির দেশগুলো সবচেয়ে এগিয়ে রয়েছে।

- বর্তমান বিশ্বে কার্বন নির্গমনকারী শীর্ষ ১০টি দেশ হল:
১. চীন, 
২. যুক্তরাষ্ট্র,
৩. ইন্ডিয়া,
৪. রাশিয়া,
৫. জাপান,
৬. জার্মান,
৭. কানাডা,
৮. ইরান,
৯. দক্ষিণ কোরিয়া,
১০. ইন্দোনেশিয়া।

সূত্র: worldometer and Investopedia.
১,৫০৭.
Which armed group is not part of the anti-junta Three Brotherhood Alliance in Myanmar?
  1. Arakan Army
  2. Shan State Army (SSA)
  3. Myanmar National Democratic Alliance Army (MNDAA)
  4. a’ang National Liberation Army (TNLA)
সঠিক উত্তর:
Shan State Army (SSA)
উত্তর
সঠিক উত্তর:
Shan State Army (SSA)
ব্যাখ্যা
- Shan State Army (SSA) মিয়ানমারে জান্তাবিরোধী থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্সের অংশ নয়। 

থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্স:

- ‘থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্স’ মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী।
- তিনটি বৃহত্তর বিদ্রোহী গোষ্ঠী ‘থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্স’ নামে নতুন একটি জোট গড়ে তুলেছে।

জোটে রয়েছে - 
→ মিয়ানমার ন্যাশনাল ডেমোক্র্যাটিক আর্মি (এমএনডিএ),
→ তায়াং ন্যাশনাল লিবারেশন আর্মি (টিএনএলএ) এবং
→ আরাকান আর্মি (এএ)।

উল্লেখ্য,
- মিয়ানমারে সামরিক জান্তা সরকারের বিরুদ্ধে দেশটিতে লড়াই চলছে।
- দেশটির অর্ধেক অংশ জান্তা সরকার নিয়ন্ত্রণ হারিয়েছে।
- গণতন্ত্রকামী ও স্বাধীনতাকামী গ্রুপগুলোর মধ্যে মিয়ানমারে ক্রমেই একতা গড়ে উঠছে। 
- সেনাশাসনের বিরুদ্ধে প্রধান বিদ্রোহী বাহিনী হলো পিপলস ডিফেন্স ফোর্সেস (পিডিএফ) এবং তাদের সাথে যোগ দিয়েছে আরো কয়েকটি সশস্ত্র সংগঠন।

সূত্র: প্রথম আলো ও  রয়টার্স।
১,৫০৮.
Which country is not a member of the South Asian Association for Regional Cooperation (SAARC)?
  1. Nepal
  2. India
  3. Myanmar
  4. Sri Lanka
সঠিক উত্তর:
Myanmar
উত্তর
সঠিক উত্তর:
Myanmar
ব্যাখ্যা
সার্ক (SAARC):
▪ সার্ক (SAARC) - এর পূর্ণরূপ ‘South Asian Association for Regional Cooperation’। দক্ষিণ এশিয়ার দেশগুলোর আন্তরাষ্ট্রীয় সহোযোগীতা সংস্থা হচ্ছে সার্ক।
▪ দক্ষিণ এশিয়ার দেশগুলোর জনসাধারনের জীবনমান উন্নয়ন, অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিতকরণ, সামাজিক অগ্রগতি ও সাংস্কৃতিক উন্নয়ন ইত্যাদি সংস্থাটির মূল উদ্দেশ্য।  
এক নজরে সার্ক -  
▪ প্রতিষ্ঠাকাল:- ৮ ডিসেম্বর, ১৯৮৫ সাল।
▪ প্রতিষ্ঠার স্থান:- ঢাকা, বাংলাদেশ।
▪ সদস্য সংখ্যা:- ৮টি দেশ (আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান এবং শ্রীলঙ্কা)
▪ প্রতিষ্ঠাকালীন সম্মেলন:- Dhaka Summitt (৭ - ৮ ডিসেম্বর, ১৯৮৫)।
▪ সদরদপ্তর:- কাঠমন্ডু, নেপাল (১৭ জানুয়ারি, ১৯৮৭ সালে প্রতিষ্ঠিত হয়)।

তথ্যসূত্র: সার্ক ওয়েবসাইট।
১,৫০৯.
When did Nelson Mandela visit Bangladesh?
  1. In 1995
  2. In 1996
  3. In 1997
  4. In 1998
সঠিক উত্তর:
In 1997
উত্তর
সঠিক উত্তর:
In 1997
ব্যাখ্যা
নেলসন ম্যান্ডেলা (Nelson Mandela):
- দক্ষিণ আফ্রিকায় কৃষ্ণাঙ্গ অধিকার প্রতিষ্ঠায় অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা।
- নেলসন ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট।
- নেলসন ম্যান্ডেলার জন্ম ১৯১৮ সালের ১৮ জুলাই দক্ষিণ আফ্রিকার মভেজোতে।
- তার ডাকনাম মাদিবা, তাতা, রোলিহ্লাহ্লা, ডালিভুঙ্গা ইত্যাদি।
- ১৯৪২ সালে তিনি রাজনীতিতে যোগ দেন।

⇒ কারাগার থেকে ম্যান্ডেলাকে ১৯৯০ সালের ১১ই ফেব্রুয়ারি মুক্তি দেয়া হয়।
- কারা মুক্তির পর ম্যান্ডেলা আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের নেতৃত্ব গ্রহণ করেন।
- ১৯৯০ হতে ১৯৯৪ পর্যন্ত তিনি এই দলের নেতা ছিলেন।
- তিনি ১৯৯৪ থেকে ১৯৯৯ খ্রিস্টাব্দ পর্যন্ত দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন।
- তিনি ২০১৩ সালের ৫ ডিসেম্বর জোহানেসবার্গে মৃত্যুবরণ করেন।

উল্লেখ্য,
⇒ নোবেল পুরস্কার বিজয়ী নেলসন ম্যান্ডেলা বাংলাদেশে এসেছিলেন ১৯৯৭ সালের ২৫শে মার্চ।
- বাংলাদেশের স্বাধীনতার রজত জয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তাকেসহ আমন্ত্রণ জানানো হয়েছিল ফিলিস্তিনি প্রেসিডেন্ট ইয়াসির আরাফাত আর তুরস্কের প্রেসিডেন্ট সুলেমান ডেমিরেল।
- ফিলিস্তিন আর তুরস্কের দুই নেতার সঙ্গে দক্ষিণ আফ্রিকার তৎকালীন প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলা বাংলাদেশে আসেন ১৯৯৭ সালের ২৫শে মার্চ সকালে।

উৎস: i) Britannica.
ii) BBC.
১,৫১০.
Summer Olympics 2024 will be held in -
  1. France
  2. Italy
  3. Netherland
  4. England
সঠিক উত্তর:
France
উত্তর
সঠিক উত্তর:
France
ব্যাখ্যা
গ্রীষ্মকালীন অলিম্পিক ২০২৪:
- আয়োজক দেশ -ফ্রান্স।
- শুরু হবে -২৬ জুলাই-১১ আগস্ট, ২০২৪।
- নীতিবাক্য - আসুন অংশীদার হই।
-  ইভেন্ট - ৩২৯ টি।

এছাড়াও,
- গ্রীষ্মকালীন - ২০২৮ সালে  লস অ্যাঞ্জেলেস।
- শীতকালীন -২০২৬ সালে  মিলান-কর্তিনা।

উৎস: অলিম্পিক গেমস ওয়েবসাইট এবং  অলিম্পিক গেমস প্যারিস ওয়েবসাইট।[লিঙ্ক]
১,৫১১.
Which river does not cross by any bridges?
  1. ক) Amazon
  2. খ) Yangtze
  3. গ) Ganga
  4. ঘ) Mogo
সঠিক উত্তর:
ক) Amazon
উত্তর
সঠিক উত্তর:
ক) Amazon
ব্যাখ্যা
Amazon:
- যে নদীটি কোনো সেতু দিয়ে অতিক্রম করে না তার নাম হচ্ছে - Amazon
-  Amazon  বনের ভিতর দিয়ে প্রবাহিত নদীটিও Amazon নদী হিসেবে পরিচিত।
-  এটি পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম নদী।
-  এই নদী বিশ্বের যেকোন নদীর তুলনায় বেশি পরিমাণ জল ধারণ করে।
-  প্রায় ১ হাজার উপনদী মিলিত হয়ে Amazon নদী গঠিত। 
- দক্ষিণ আমেরিকায় অবস্থিত Amazon বন পৃথিবীর সবচেয়ে বড় বনাঞ্চল।
- Amazon নদীই আমাজন বনের জীবনীশক্তি। মহাবন আমাজন ৯ টি দেশের প্রায় ৭০ লক্ষ বর্গকিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। 
- আয়তনের দিক থেকে আমাজন বাংলাদেশের তুলনায় ৩৮ গুণ বড়।
- সমগ্র পৃথিবীতে যত রেইনফরেস্ট আছে তার অর্ধেকই হল Amazon. 
- এই বনে ৪০ হাজার প্রজাতির প্রায় ৩ হাজার ৯০০ কোটি বৃক্ষ রয়েছে। পৃথিবীর মোট অক্সিজেনের ২০ শতাংশ উৎপাদিত হয় আমাজন বনে। সে কারনে একে পৃথিবীর ফুসফুস বলা হয়।

তথ্যসূত্র: ব্রিটানিকা।
১,৫১২.
Which Country is called 'Land of White elephants'?
  1. ক) Algeria
  2. খ) Thailand
  3. গ) Finland
  4. ঘ) Bhutan
সঠিক উত্তর:
খ) Thailand
উত্তর
সঠিক উত্তর:
খ) Thailand
ব্যাখ্যা
- থাইল্যান্ড 'Land of White elephants' নামে পরিচিত। 
- আলজেরিয়া 'Land of Fertile Fields'  নামে পরিচিত। 
- ভুটান ‘Land of the Thunder Dragon’ নামে পরিচিত। 
- ইন্দোনেশিয়া 'Land of Palms' নামে পরিচিত।  
- চিলি 'Land of poets' নামে পরিচিত।
১,৫১৩.
Who is the current Prime Minister of Malaysia?
  1. ক) Ismail Sabri Yaakob
  2. খ) Muhyiddin Yassin
  3. গ) Anwar Ibrahim
  4. ঘ) Ahmad Zahid Hamidi
  5. ঙ) Mahathir Mohamad
সঠিক উত্তর:
ক) Ismail Sabri Yaakob
উত্তর
সঠিক উত্তর:
ক) Ismail Sabri Yaakob
ব্যাখ্যা
Malaysia's king appointed Ismail Sabri Yaakob as the prime minister on 20th Aug, 2021, replacing Muhyiddin Yassin, who stepped down after losing his parliamentary majority.
Source: Al Jajeera News Report.
১,৫১৪.
How many contracting parties are in Ramsar Convention? [March, 2025]
  1. 171
  2. 172
  3. 174
  4. 177
সঠিক উত্তর:
172
উত্তর
সঠিক উত্তর:
172
ব্যাখ্যা
রামসার কনভেনশন (Ramsar Convention):
- রামসার কনভেনশন বা রামসার চুক্তি হলো একটি আন্তর্জাতিক চুক্তি, যা ১৯৭১ সালে ইরানের রামসার শহরে স্বাক্ষরিত হয়।
- এর উদ্দেশ্য হলো জলাভূমি (wetlands) সংরক্ষণ এবং সারা বিশ্বে এসব এলাকার টেকসই ব্যবহারের মাধ্যমে পরিবেশগত ভারসাম্য রক্ষা করা।
- রামসার কনভেনশনের মূল উদ্দেশ্য: জলাভূমি সংরক্ষণ, টেকসই ব্যবহারের প্রচার, বিশ্বব্যাপী সহযোগিতা।
- এটি কার্যকর হয় ২১ ডিসেম্বর, ১৯৭৫ সালে।
- বর্তমানে চুক্তিবদ্ধ পক্ষ: ১৭২টি।

⇒ ১৯৯৭ সাল থেকে ২ ফেব্রুয়ারি বিশ্ব জলাভূমি দিবস হিসেবে IUCN, UNESCO-সহ বিভিন্ন আন্তর্জাতিক, সরকারি ও বেসরকারি সংস্থার মাধ্যমে ১০০টিরও বেশি দেশে পরিবেশ সচেতন নাগরিকরা পালন করে আসছেন।

উল্লেখ্য,
- বাংলাদেশ ১৯৯২ সালের ২১ সেপ্টেম্বর রামসার সনদ কার্যকর করে। বাংলাদেশের ২টি স্থান রামসার সাইট (Ramsar sites) হিসেবে অন্তর্ভুক্ত।
- রামসার সাইট ২টি হলো: সুন্দরবন, টাঙ্গুয়ার হাওর।

উৎস: Ramsar Convention ওয়েবসাইট।
১,৫১৫.
'See You Again' বিখ্যাত ইংলিশ গানটি কোন অভিনেতাকে স্মরণ করে গাওয়া হয়েছে?
  1. পল ওয়াকার
  2. এ্যালান ওয়াকার
  3. জনি ওয়াসমুলার
  4. জিম ক্যারি
সঠিক উত্তর:
পল ওয়াকার
উত্তর
সঠিক উত্তর:
পল ওয়াকার
ব্যাখ্যা
- ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস অভিনেতা পল ওয়াকারকে শ্রদ্ধা জানানোর জন্য ২০১৫ সালে ফিল্ম ফিউরিয়াস ৭ এ গানটি গাওয়া হয়।
- ২০১৩ সালে গাড়ি দুর্ঘটনায় মারা গিয়েছিলেন পল ওয়াকার।
- গানটি ১০ ​​মার্চ, ২০১৫-এ প্রকাশিত হয়েছিল।

তথ্যসূত্র - প্রথম আলো পত্রিকার রিপোর্ট,
১,৫১৬.
For what is the 'Grammy Awards' given?
  1. Music
  2. Film
  3. Literature
  4. Journalism
  5. Medicine
সঠিক উত্তর:
Music
উত্তর
সঠিক উত্তর:
Music
ব্যাখ্যা
গ্র্যামি অ্যাওয়ার্ড:
- সঙ্গীতের সর্বোচ্চ সম্মানজনক পুরস্কার ‘গ্র্যামি অ্যাওয়ার্ড’।
- সঙ্গীতের বিভিন্ন শাখায় অবদান স্বরূপ ১৯৫৮ সাল থেকে এই পুরস্কার দেওয়া হয়।
- আমেরিকার ন্যাশনাল অ্যাকাডেমি অফ রেকর্ডিং আর্টস অ্যান্ড সায়েন্স এই পুরস্কার ঘোষণা করে।
- ৪ ফেব্রুয়ারি, ২০২৪ তারিখে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত হয় ৬৬তম গ্র্যামি অ্যাওয়ার্ডস।

উল্লেখ্য,
⇒ গ্র্যামি অ্যাওয়ার্ড ২০২৪:
- বর্ষসেরা গান: হোয়াট ওয়াজ আই মেড ফর (বিলি আইলিশ),
- বর্ষসেরা অ্যালবাম: মিডনাইটস (টেলর সুইফট),
- বর্ষসেরা রেকর্ড: ফ্লাওয়ার্স (মাইলি সাইরাস),
- সেরা নতুন শিল্পী: ভিক্টোরিয়া মোনে,
- সেরা পপ একক পারফরম্যান্স: ফ্লাওয়ার্স (মাইলি সাইরাস),

উৎস: Grammy ওয়েবসাইট।
১,৫১৭.
Which country changed its national anthem recently?
  1. ক) Denmark
  2. খ) Portugal
  3. গ) South Africa
  4. ঘ) Australia
সঠিক উত্তর:
ঘ) Australia
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Australia
ব্যাখ্যা
- জানুয়ারি ২০২১ সালে অস্ট্রেলিয়া দেশটির জাতীয় সঙ্গীতের ২য় লাইন পরিবর্তন করেছে।
-  ‘For we are young and free’ এর পরিবর্তে ‘For we are one and free’ ব্যবহৃত হবে।

সূত্র: Department of the Prime Minister and Cabinet, Australia.
১,৫১৮.
Where is the headquarter of Asian Development Bank (ADP)
  1. Manila
  2. Delhi
  3. Bangkok
  4. Hong kong
সঠিক উত্তর:
Manila
উত্তর
সঠিক উত্তর:
Manila
ব্যাখ্যা

ADB was conceived in the early 1960s as a financial institution
that would be Asian in character and foster economic growth and cooperation in one of the poorest regions in the world.
A resolution passed at the first Ministerial Conference on Asian Economic Cooperation held by t
The United Nations Economic Commission for Asia and the Far East in 1963 set that vision on the way to becoming reality.
The Philippines capital of Manila was chosen to host the new institution,
which opened on 19 December 1966, with 31 members that came together to serve a predominantly agricultural region. Takeshi Watanabe was ADB's first President.
MANILA, PHILIPPINES (12 March 2020)— Staff at the Asian Development Bank’s (ADB) headquarters in Manila, Philippines, are temporarily working from home from today following advice that a visitor to the Bank has tested positive for the coronavirus COVID-19.
Source: www.adb.org

১,৫১৯.
In 2025, what minimum voting age did the UK government set for all national elections?
  1. 21 years
  2. 15 years
  3. 16 years
  4. 18 years
সঠিক উত্তর:
16 years
উত্তর
সঠিক উত্তর:
16 years
ব্যাখ্যা
• যুক্তরাজ্য ভোটাধিকার: 
- পূর্বে ভোট দেওয়ার জন্য ন্যূনতম বয়স ১৮ বছর ছিল।
- বর্তমানে ১৬ বছর করছে যুক্তরাজ্য সরকার।
- সর্বশেষ ১৯৬৯ সালে ভোটদানের বয়স ২১ থেকে কমিয়ে ১৮ করেছিল দেশটি।
- নতুন এই সিদ্ধান্ত পার্লামেন্টের অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
- সম্প্রতি যুক্তরাজ্যের অন্তর্ভূক্ত দুই রাজ্য স্কটল্যান্ড এবং ওয়েলসের স্থানীয় সরকার নির্বাচনে ১৬ বছর বয়সী নাগরিকদের ভোট প্রদান করতে দেওয়া হয়েছে এবং তা সফলও হয়েছে।
- ব্রিটেনে আগামী পার্লামেন্ট নির্বাচন থেকেই এই সিদ্ধান্ত কার্যকর করা হবে।

উৎস: BBC News. [Link]
১,৫২০.
Which of the following is not in Europe?
  1. Andorra
  2. Honduras
  3. Moldova
  4. Latvia
সঠিক উত্তর:
Honduras
উত্তর
সঠিক উত্তর:
Honduras
ব্যাখ্যা
- হন্ডুরাস একটি মধ্য আমেরিকার দেশ, যা ইউরোপের অন্তর্ভুক্ত নয়।

অন্যদিকে: 
- Andorra: এটি ইউরোপে অবস্থিত একটি ছোট দেশ। 
- Moldova: এটি ইউরোপে অবস্থিত দেশ। 
- Latvia: এটি ইউরোপের একটি বাল্টিক দেশ, উত্তর-পূর্ব ইউরোপে অবস্থিত।

সূত্র: ব্রিটানিকা।
১,৫২১.
Who was awarded with the 2023 Nobel Prize in Economics?
  1. David Card
  2. Ben S. Bernanke
  3. Claudia Goldin
  4. Paul R. Milgrom
সঠিক উত্তর:
Claudia Goldin
উত্তর
সঠিক উত্তর:
Claudia Goldin
ব্যাখ্যা
⇒ অর্থনীতিতে নোবেল:
• অর্থনীতিতে নোবেল পুরস্কার- ২০২৩ পেয়েছেন যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ক্লডিয়া গোল্ডিন। 
• গত ৯ অক্টোবর বিকেলে তার নাম ঘোষণা করে নোবেল কমিটি। 
• নারীদের শ্রম বাজার সম্পর্কে ধারণার উন্নতির জন্য তাকে এ পুরস্কারটি দেওয়া হচ্ছে।
• রয়্যাল সুইডিশ একাডেমি অর্থনীতিতে নোবেল পুরস্কারের জন্য ক্লডিয়ার নাম ঘোষণা করে।   
• ক্লডিয়া গোল্ডিন ১৯৪৬ সালে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে জন্মগ্রহণ করেন। 

⇒ এছাড়া,
• নোবেল পুরস্কার বিশ্বের সবচেয়ে মর্যাদাকর পুরস্কার হিসেবে বিবেচিত। 
• এটির প্রবর্তক সুইডিশ বিজ্ঞানী আলফ্রেড নোবেল।
• পদার্থ, রসায়ন, চিকিৎসা, সাহিত্য, শান্তি ও অর্থনীতি –এই ছয়টি শাখায় নোবেল পুরস্কার দেওয়া হয়।
• নোবেল পুরস্কার দেওয়া শুরু হয় ১৯০১ সাল থেকে। শুরুতে পাঁচটি বিষয়ে পুরস্কার দেওয়া হতো।
• ১৯৬৯ সাল থেকে সুইডিশ কেন্দ্রীয় ব্যাংক অর্থনীতি বিষয়ে নোবেল পুরস্কার চালু করে।
• অর্থনীতিতে প্রথম নোবেল পুরস্কার লাভ করেন অ্যধাপক র‌্যাগনার ফ্রিশ।
• The Nobel Prize in Economic Sciences is funded by Sveriges Riksbank.

⇒ নোবেল পুরস্কার প্রদানকারী প্রতিষ্ঠানসমূহ:  
• দ্য রয়্যাল একাডেমি অব সায়েন্সেস: পদার্থ, রসায়ন ও অর্থনীতি।
• ক্যারোলিনস্কা ইনস্টিটিউট: চিকিৎসা বিজ্ঞান।
• সুইডিশ একাডেমি: সাহিত্য।
• নরওয়েজিয়ান নোবেল কমিটি: শান্তি। 

⇒ অন্যদিকে, 
• অর্থনীতিতে নোবেল পুরস্কার- ২০২২ পেয়েছেন: Ben Bernanke, Douglas Diamond, and Philip Dybvig.  
•  ২০২১ পেয়েছেন: David Card, Joshua Angrist and Guido Imbens. 
•  ২০২০ পেয়েছেন: Paul Milgrom and Robert B. Wilson.    

উৎস:
Nobel Prize website and The Daily Star বাংলা (অক্টোবর ৯, ২০২৩)।
১,৫২২.
Which of the following oceans are connected by Panama canal?
  1. Southern and Pacific Oceans
  2. Atlantic and Arctic Oceans
  3. Atlantic and Pacific Ocean
  4. Pacific and Indian Oceans
সঠিক উত্তর:
Atlantic and Pacific Ocean
উত্তর
সঠিক উত্তর:
Atlantic and Pacific Ocean
ব্যাখ্যা
পানামা খাল:
- পানামা খাল (Panama Canal) হলো একটি কৃত্রিম জলপথ, যা মধ্য আমেরিকার পানামা প্রদেশে অবস্থিত।
- এটি আটলান্টিক মহাসাগর ও প্রশান্ত মহাসাগরের মধ্যে সরাসরি যোগাযোগ স্থাপন করে।
- এই খালটি পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ শিপিং রুট এবং বাণিজ্যিক যোগাযোগের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অবকাঠামো।
- খালটি তৈরি করেছিলো যুক্তরাষ্ট্র।
- পানামা খালের দৈর্ঘ্য প্রায় ৮২ কিলোমিটার।

⇒ ১৯০৪ সালে, যুক্তরাষ্ট্র পানামা খালের নির্মাণের দায়িত্ব নেয় এবং ১৯১৪ সালে এটি শেষ হয়।
- এটি চালু হলে, এটি বিশ্বের সবচেয়ে বড় কৃত্রিম জলপথ হিসেবে পরিগণিত হয়।
- ১৯৭৭ সালে দেশটি পানামার সঙ্গে একটি চুক্তি করে খালটি তাদের কাছে হস্তান্তরের জন্য।
- খালটি ১৯৯৯ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত পানামা ও যুক্তরাষ্ট্র দুই দেশের নিয়ন্ত্রণে ছিল।
- ১৯৭৭ সালে মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার স্বাক্ষরিত এক চুক্তির আওতায় ১৯৯৯ সালের ৩১ ডিসেম্বরে যুক্তরাষ্ট্র খালটির মালিকানা পানামার কাছে হস্তান্তর করে।

উৎস: Britannica.
১,৫২৩.
The founder of the BRAC Sir Fazle Hasan Abed was recently awarded the highly prestigious
  1. St. Andrews Prize
  2. Yidan Prize
  3. Okayama Award
  4. Raif Badawi Award
সঠিক উত্তর:
Yidan Prize
উত্তর
সঠিক উত্তর:
Yidan Prize
ব্যাখ্যা
[এটি তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন যা পরিবর্তনশীল। পরিবর্তনশীল তথ্যগুলো অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য থেকে দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ সম্প্রতি অত্যন্ত মর্যাদাপূর্ণ - (Yidan Prize) ইদান পুরস্কারে ভূষিত হয়েছেন। 


স্যার ফজলে হাসান আবেদ:
- ব্রাকের প্রতিষ্ঠাতা ও ইমেরিটাস চেয়ার স্যার ফজলে হাসান আবেদ।
- স্যার ফজলে হাসান আবেদ ১৯৩৬ সালের ২৭শে এপ্রিল হবিগঞ্জ জেলার বানিয়াচং গ্রামে জন্মগ্রহণ করেন।
- স্যার ফজলে হাসান আবেদ ২০১৯ সালের ২০ ডিসেম্বর মারা যান।

⇒ স্যার ফজলে হাসান আবেদ শরণার্থীদের সহায়তায় দেশের উত্তর-পূর্বাঞ্চলের প্রত্যন্ত এলাকায় ‘ব্র্যাক’ গড়ে তোলেন।
- দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান ও ক্ষমতায়নের মাধ্যমে দরিদ্র মানুষের জীবনমানের পরিবর্তন ঘটানো ছিল প্রতিষ্ঠানটির মূল লক্ষ্য।

উল্লেখ্য,
- সমাজসেবায় গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ স্যার ফজলে হাসান আবেদ বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ২০২৫ সালের স্বাধীনতা পুরস্কারে (মরণোত্তর) ভূষিত হয়েছেন।

⇒ ২০১০ সালে তিনি ব্রিটেনের সম্মানজনক নাইট উপাধিতে ভূষিত হন।
- ২০১০ সালে দ্বিতীয় বাঙালি এবং স্বাধীন বাংলাদেশের প্রথম ও একমাত্র বাংলাদেশি হিসেবে যুক্তরাজ্যের রানির দেওয়া অন্যতম সর্বোচ্চ সম্মানজনক উপাধি ‘নাইট’ উপাধি অর্জন করেন ব্র্যাকের প্রতিষ্ঠাতা ফজলে হাসান আবেদ।
- তাঁর উল্লেখযোগ্য পুরস্কারগুলোর মধ্যে রয়েছে শিক্ষা উন্নয়নে বিশ্বের সর্বোচ্চ পুরস্কার ইদান প্রাইজ (২০১৯), নেদারল্যান্ডের রাজা কর্তৃক রয়াল নাইটহুড উপাধি (২০১৯), কমিউনিটি লিডারশিপের জন্য রামন ম্যাগসেসে অ্যাওয়ার্ড (১৯৮০) ইত্যাদি।
- স্যার ফজলে হাসান আবেদ বহু সম্মানসূচক ডিগ্রি পেয়েছেন। এর মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রিন্সটন ইউনিভার্সিটি থেকে ‘ডক্টর অব লজ’ (২০১৪), যুক্তরাজ্যের অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে ‘ডক্টর অব লেটার্স’ (২০০৯), মার্কিন যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া ইউনিভার্সিটি থেকে ‘ডক্টর অব লজ’ (২০০৮) এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ইয়েল ইউনিভার্সিটি থেকে ‘ডক্টরেট অব হিউমেন লেটার্স’ (২০০৭) উল্লেখযোগ্য।

উৎস: ব্র্যাক ওয়েবসাইট।
১,৫২৪.
Which country has unveiled two advanced missiles named 'Emad' and 'Qadr'?
  1. Iran
  2. North Korea
  3. Turkey
  4. Russia
সঠিক উত্তর:
Iran
উত্তর
সঠিক উত্তর:
Iran
ব্যাখ্যা

• ইরানের দুইটি নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র:
- ইরান সম্প্রতি দুইটি নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র উন্মোচন করেছে, যা দেশটির সামরিক সক্ষমতাকে আরও শক্তিশালী করেছে। 
- দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) অ্যারোস্পেস ফোর্স এই ক্ষেপণাস্ত্রগুলো টেলিভিশনের মাধ্যমে জনগণের সামনে উন্মোচন করেছে।
- ১৮ অক্টোবর, ২০২৫ ( শনিবার) ইরানের আইআরজিসি অ্যারোস্পেস ফোর্স তাদের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে একটি অনুষ্ঠানের আয়োজন করে। 
- এই অনুষ্ঠানে তারা ‘ইমাদ’ ও ‘কাদর’ নামে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করে।
- উন্মোচনের মূল উদ্দেশ্য ছিল দেশটির প্রতিরক্ষা শক্তি প্রদর্শন এবং ক্ষেপণাস্ত্র প্রযুক্তির আধুনিকীকরণ দেখানো।

তথ্যসূত্র: দৈনিক ইত্তেফাক। (Link)

১,৫২৫.
Which book was awarded the 2025 International Booker Prize?
  1. Small Boat
  2. Perfection
  3. Heart Lamp
  4. On the Calculation of Volume I
সঠিক উত্তর:
Heart Lamp
উত্তর
সঠিক উত্তর:
Heart Lamp
ব্যাখ্যা
২০২৫ আন্তর্জাতিক বুকার পুরস্কার:
- বুকার পুরস্কার (Booker Prize) একটি সাহিত্য পুরস্কার।
- ২০২৫ সালের আন্তর্জাতিক বুকার পুরস্কার জিতেছেন ভারতীয় লেখক, আইনজীবী ও অধিকারকর্মী বানু মুশতাক।
- ছোটগল্পের সংকলন ‘Heart Lamp’–এর জন্য তাঁকে এ পুরস্কার দেওয়া হয়েছে।

⇒ ৭৭ বছর বয়সী এই লেখকের ছোটগল্পের সংকলন কান্নাড়া ভাষা থেকে ইংরেজিতে অনুবাদ করেছেন দীপা ভাস্তি।
- এ ভাষার লেখকদের মধ্যে তিনি প্রথমবারের মতো মর্যাদাপূর্ণ পুরস্কারটি পেলেন।
- ‘হার্ট ল্যাম্প’-এ ১২টি গল্প সংকলিত হয়েছে, যেগুলো ১৯৯০ থেকে ২০২৩ সালের মধ্যে প্রকাশিত হয়।
- গল্পগুলোতে দক্ষিণ ভারতের মুসলিম সমাজের দৈনন্দিন জীবনের চিত্র ফুটে উঠেছে। গল্পগুলোতে বিশেষ করে নারী ও কিশোরীদের অভিজ্ঞতা গুরুত্ব দেওয়া হয়েছে।

উল্লেখ্য,
- বুকার পুরস্কার (Booker Prize) যুক্তরাজ্য থেকে প্রদান করা হয়।
- পুরস্কারটির পূর্বনাম ছিল: Booker–McConnell Prize ও Man Booker Prize।
- শুরুতে পুরস্কারটি শুধু ব্রিটিশ লেখকদের প্রদান করা হত।
- পরবর্তীতে তা কমনওয়েলথ দেশ সমূহের ইংরেজি ভাষার লেখক এবং ২০১৪ সাল থেকে বিশ্বব্যাপী ইংরেজি ভাষার লেখকদের প্রদান করা হয়ে আসছে।
- ১৯৬৯ সাল থেকে প্রতিবছর এই পুরস্কার দেওয়া হয়।
- বুকারজয়ের শর্ত হলো, উপন্যাসটি ইংরেজিতে লেখা হতে হবে এবং যুক্তরাজ্যে বা আয়ারল্যান্ডে প্রকাশিত হতে হবে।

উৎস: The Booker Prizes ওয়েবসাইট।
১,৫২৬.
In which city is the Commonwealth Secretariat's main office housed?
  1. Brussels, Belgium
  2. Dublin, Ireland
  3. Westminster, London 
  4. Edinburgh, Scotland
সঠিক উত্তর:
Westminster, London 
উত্তর
সঠিক উত্তর:
Westminster, London 
ব্যাখ্যা

কমনওয়েলথ:
- কমনওয়েলথ গঠনের ধারণা নেওয়া হয় ১৯২৬ সালে।
- আধুনিক কমনওয়েলথ ১৯৪৯ সালে প্রতিষ্ঠিত হয়।
- কমনওয়েলথ সেক্রেটারি প্রধান হাউজ ওয়েস্টমিনস্টার, লন্ডন।
- কমনওয়েলথে দাপ্তরিক ভাষা ইংরেজী।
- ব্রিটিশ উপনিবেশে না কিন্তু কমনওয়েলথ সদস্য দেশসমূহ যথা- মোজাম্বিক, রুয়ান্ডা, গ্যাবন ও টোগো।
- পাকিস্তান ১৯৭২ সালে ত্যাগ করে আবার ১৯৮৯ সালে যোগ দেয়।
- দক্ষিণ আফ্রিকা ১৯৬১ সালে ত্যাগ করে ১৯৯৪ সালে যোগ দেয়।
- বর্তমানে কমনওয়েলথের সদস্য -৫৬টি।
- কমনওয়েলথ এর ৫৫ তম দেশ: গ্যাবন।
- কমনওয়েলথ এর ৫৬ তম দেশ: টোগো।
- বাংলাদেশ ১৯৭২ সালে কমনওয়েলথের সদস্য হয়।
- বাংলাদেশ কমনওয়েলথের ৩২তম সদস্য।

উল্লেখ্য,
- ২০২২ সালে, আফ্রিকার দুটি দেশ গ্যাবন ও টোগো Commonwealth-এ নতুন সদস্য হিসেবে যোগ দেয়।
- এই দেশ দুটির সদস্যপদ দেওয়া হয় রুয়ান্ডা সম্মেলনে, ২০২২ সালে।

উৎস: Commonwealth ওয়েবসাইট।

১,৫২৭.
Who was awarded the Nobel Prize in Literature in 2023?
  1. Alice Munro
  2. Louise Glück
  3. Abdulrazak Gurnah
  4. Jon Fosse
সঠিক উত্তর:
Jon Fosse
উত্তর
সঠিক উত্তর:
Jon Fosse
ব্যাখ্যা
• ২০২৩ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন নরওয়েজীয় লেখক জন ফসি।
- তার নাম ঘোষণা করেছে সুইডেনের রয়্যাল সুইডিশ একাডেমি।
- ১৯০১ সাল থেকে সাহিত্যে নোবেল পুরস্কার প্রদান শুরু হয়।
- চলতি বছর এ শাখার ১১৪তম পুরস্কার জয় করলেন জন ফসি।
- ‘জন ফসি তার নাটক এবং গদ্যসাহিত্যের মাধ্যমে তাদের ভাষা আমাদের সামনে তুলে ধরেছেন, যারা কথা বলতে অক্ষম। 

সূত্র: প্রথম আলো ও নোবেল পুরস্কার ওয়েবসাইট। 
১,৫২৮.
Which country will host COP30? [June, 2025]
  1. Egypt
  2. Brazil
  3. UAE
  4. Russia
সঠিক উত্তর:
Brazil
উত্তর
সঠিক উত্তর:
Brazil
ব্যাখ্যা
COP30:
- COP30 হল জাতিসংঘের ৩০তম Conference of the Parties (COP), একটি বার্ষিক বৈশ্বিক সভা যেখানে বিশ্ব নেতা, বিজ্ঞানী, বেসরকারি সংস্থা এবং নাগরিক সমাজের নেতারা জলবায়ু পরিবর্তন মোকাবেলায় পদক্ষেপ নেওয়ার বিষয়ে আলোচনা করার জন্য একত্রিত হন।
- COP30 অনুষ্ঠিত হবে ১০-২১ নভেম্বর, ২০২৫, বেলেম, ব্রাজিল-এ।
- COP21-এ স্বাক্ষরিত প্যারিস চুক্তি এবং পূর্ববর্তী COP-এর আলোচনা COP30 অব্যাহত রেখেছে।
- COP29-এর পর থেকে অগ্রগতি পর্যবেক্ষণ এবং ভবিষ্যতের পদক্ষেপ ত্বরান্বিত করার জন্য বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ১.৫°C-তে সীমাবদ্ধ রাখার লক্ষ্য এবং জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতিগুলি মূল বিষয়বস্তু হবে।

উৎস: COP30 Brasil ওয়েবসাইট।
১,৫২৯.
The official languages of MERCOSUR are- 
  1. Only Portuguese
  2. Spanish and Portuguese
  3. Only English
  4. Portuguese and English
সঠিক উত্তর:
Spanish and Portuguese
উত্তর
সঠিক উত্তর:
Spanish and Portuguese
ব্যাখ্যা

- MERCOSUR এর অফিসিয়াল ভাষা স্প্যানিশ ও পর্তুগিজ।

MERCOSUR:

- 'MERCOSUR' হচ্ছে দক্ষিণ আমেরিকার একটি বাণিজ্য জোট।
- প্রতিষ্ঠা: ২৬ মার্চ, ১৯৯১ সাল
- সদরদপ্তর মন্টিভিডিও, উরুগুয়ে।
- প্রতিষ্ঠাকালীন চুক্তি: 'Treaty of Asuncion'.
- চুক্তি স্বাক্ষরের স্থান: প্যারাগুয়ের রাজধানী আসুনসিয়ন।
- প্রধান ভাষা: স্প্যানিশ ও পর্তুগিজ।
- বর্তমান সদস্য সংখ্যা: ৫টি (আর্জেন্টিনা, ব্রাজিল, প্যারাগুয়ে,  বলিভিয়া, উরুগুয়ে।
- ভেনেজুয়েলার সদস্যপদ স্থগিত করা হয় ২০১৬ সালে।
- সহযোগী সদস্য:, পানামা, চিলি, পেরু, ইকুয়েডর, গায়ানা, সুরিনাম, কলম্বিয়া।

উৎস: ব্রিটানিকা ওয়েবসাইট।

১,৫৩০.
Which journal is published by INTERPOL?
  1. Law Enforcement Technology Magazine
  2. International Criminal Police Review
  3. Police Executive Research Forum Journal
  4. Global Security Journal
সঠিক উত্তর:
International Criminal Police Review
উত্তর
সঠিক উত্তর:
International Criminal Police Review
ব্যাখ্যা
ইন্টারপোল (Interpol):
- Interpol এর পূর্ণরূপ: International Criminal Police Organization.
- অপরাধীদের সনাক্তকরণ এবং গ্রেপ্তার করতে বিশ্বের দেশগুলো পরস্পরকে সহযোগিতা লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়েছে এ আন্তর্জাতিক সংস্থা।
- প্রতিষ্ঠিত হয়: ৭ সেপ্টেম্বর, ১৯২৩ (ভিয়েনা, অস্ট্রিয়া)।
- বর্তমান সভাপতি: আহমেদ নাসের আল-রাইসি (সংযুক্ত আরব আমিরাত)।
- সদর দপ্তর: লিঁও, ফ্রান্স।
- ইন্টারপোলের ভাষা: ইংরেজি, ফরাসি, স্প্যানিশ ও আরবি।
- সদস্য সংখ্যা: ১৯৬টি।
- সর্বশেষ সদস্য: পালাউ।

উল্লেখ্য,
- International Criminal Police Review INTERPOL কর্তৃক প্রকাশিত জার্নাল। 

এছাড়াও,
- বাংলাদেশ ইন্টারপোলের সদস্যপদ লাভ করে: ১৪ অক্টোবর, ১৯৭৬।

উৎস: Interpol ওয়েবসাইট।
১,৫৩১.
Which treaty first established the European Economic Community (EEC), the precursor to the EU?
  1. The Treaty of Rome
  2. The Treaty of Lisbon
  3. The Treaty of Maastricht
  4. The Treaty of Amsterdam
সঠিক উত্তর:
The Treaty of Rome
উত্তর
সঠিক উত্তর:
The Treaty of Rome
ব্যাখ্যা

EEC:
- EEC-এর পূর্ণরূপ: European Economic Community বা ইউরোপীয় অর্থনৈতিক সম্প্রদায়।
- ১৯৫৭ সালের ২৫ মার্চ পশ্চিম ইউরোপের ৬টি দেশের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয় যা ‘রোম চুক্তি’ নামে পরিচিত
- রোম চুক্তির ফলে European Economic Community গঠিত হয়।

অন্যদিকে,- ১৯৫৭ সালে রোম চুক্তির ফলে ইউরোপীয় কয়লা ও ইস্পাত সম্প্রদায়ের কর্মপরিধি বর্ধিত হয় এবং বেলজিয়াম, ফ্রান্স, ইতালি, পশ্চিম জার্মানি, লুক্সেমবার্গ ও নেদারল্যান্ডসের সমন্ময়ে ইউরোপীয় অর্থনৈতিক সম্প্রদায় গঠিত হয়।
- একই দিনে অন্য আরেকটি চুক্তি স্বাক্ষরিত হয়।
- এর ফলে ইউরোপীয় দেশগুলো আণবিক শক্তির উন্নয়নের জন্য ইউরোপীয় আণবিক শক্তি গঠন করে।
- দুটি চুক্তিই ১৯৫৮ সালের ১ জানুয়ারি কার্যকর হয়।
- ১৯৬৭ সালে মার্জার চুক্তি নামে একটি চুক্তি স্বাক্ষরিত হয়।
- ৩টি সম্প্রদায়ের জন্য যাদের একসঙ্গে ‘ইউরোপীয় সম্প্রদায় (ইসি)’ নামে অভিহিত করা হতো।
- ১৯৯২ সালের ৭ ফেব্রুয়ারি নেদারল্যান্ডসের ম্যাসট্রিচটে ইউরোপীয় সম্প্রদায়ের সদস্যদের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়—যা ম্যাসট্রিচট চুক্তি নামে পরিচিত।
- ১৯৯৩ সালের ১ নভেম্বর এই চুক্তি কার্যকর হয়।
- এর ফলে ‘ইউরোপীয় ইউনিয়ন’ এবং ইউরোপের একক মুদ্রা হিসেবে ‘ইউরো’ চালু হয়।

তথ্যসূত্র: EU ওয়েবসাইট।

১,৫৩২.
MiG-21 fighter aircraft of which country?
  1. United States
  2. Russia
  3. United Kingdom
  4. Germany
সঠিক উত্তর:
Russia
উত্তর
সঠিক উত্তর:
Russia
ব্যাখ্যা
♦ MiG-21:
- মিগ-২১ একটি রাশিয়ান ফাইটার জেট।
- মিকোয়ান ডিজাইন ব্যুরো মিগ ২১ বিমানের নকশা করেছে।
- এর ন্যাটো কোডনেম ফিসবেড।
- মিগ ২১ এর জন্ম সোভিয়েত ইউনিয়নে।
- এটি ইতিহাসের সবচেয়ে বেশি নির্মিত ফাইটার জেট।
- এটি মালালাইকা নামে পরিচিত ছিল।

Source: Britannica.
১,৫৩৩.
Where was the UN Ocean Conference 2025 be held?
  1. Lisbon, Portugal
  2. Nice, France
  3. Naples, Italy
  4. Perth, Australia
সঠিক উত্তর:
Nice, France
উত্তর
সঠিক উত্তর:
Nice, France
ব্যাখ্যা

-  ২০২৫ সালের UN Ocean Conference (তৃতীয় সম্মেলন) ৯–১৩ জুন ২০২৫ তারিখে অনুষ্ঠিত হয়েছিল Nice, France-এ।

- এই বছরের সম্মেলনটিতে ফ্রান্স ও কোস্টারিকা সহ-আয়োজক ছিল।
- প্রথম সম্মেলন হয়: ২০১৭ সালে নিউইয়র্ক, যুক্তরাষ্ট্রে।
- দ্বিতীয় সম্মেলন হয় ২০২২ সালে লিসবন, পর্তুগাল।

• UN Ocean Conference  এর মূল থিম ও লক্ষ্য:
- SDG ১৪: Life Below Water
- সামুদ্রিক দূষণ হ্রাস।
- অতিরিক্ত মাছ শিকার বন্ধ।
- সমুদ্র-সম্পদের টেকসই ব্যবহার।
- সমুদ্রের ৩০% এলাকা ২০৩০ সালের মধ্যে সংরক্ষণ (৩০×৩০ লক্ষ্য)।
- জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা।
- Deep-sea mining ও bottom trawling-এর মতো ক্ষতিকর কার্যক্রম নিয়ন্ত্রণ।

উৎস: এস ডি জি ওয়েবসাইট।

১,৫৩৪.
Who was the first woman to win a Nobel Prize?
  1. Jane Addams
  2. Marie Curie
  3. Rosalind Franklin
  4. Malala Yousafzai
সঠিক উত্তর:
Marie Curie
উত্তর
সঠিক উত্তর:
Marie Curie
ব্যাখ্যা
- মেরি কুরি ছিলেন প্রথম নারী যিনি নোবেল পুরস্কার পান। তেজস্ক্রিয়তার উপর তাদের যৌথ গবেষণার জন্য হেনরি বেকারেল এবং তার স্বামী পিয়েরে কুরির সাথে তিনি ১৯০৩ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন।

• নোবেল পুরস্কার:
- সুইডেনের বিজ্ঞানী আলফ্রেড নোবেলের নামে ও তাঁর রেখে যাওয়া অর্থ থেকে নোবেল পুরষ্কার প্রদান করা হয়।
- আলফ্রেড নোবেল সুইডিশ শিল্পপতি এবং ডিনামাইটের উদ্ভাবক ছিলেন।
- আলফ্রেড নোবেলের মৃত্যুর পাঁচ বছর পর ১৯০১ সাল থেকে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়।
- শুরুতে পাঁচটি শাখায় নোবেল পুরস্কার দেওয়া হতো। পরে এর সঙ্গে যুক্ত হয় অর্থনীতি।
- চিকিৎসা, পদার্থবিদ্যা, রসায়ন, সাহিত্য, শান্তি ও অর্থনীতি।
- মোট ৬টি শাখায় নোবেল পুরষ্কার প্রদান করা হয়।

নোবেল পুরস্কার ২০২৪:
• সাহিত্য নোবেল:
- ২০২৪ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন — হ্যান কাং।
- অবদান: নিজের সাহিত্যকর্মে ‘ইতিহাসের ট্রমা ও মানবজীবনের ভঙ্গুরতা’কে তীব্র কবিতাময় গদ্যের মাধ্যমে উন্মোচিত করার স্বীকৃতিস্বরূপ তাকে এই সম্মাননা দেওয়া হয়েছে।

• শান্তিতে নোবেল:
- ২০২৪ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে জাপানি সংস্থা নিহন হিদানকিও।
- অবদান: হিবাকুশা নামেও পরিচিত জাপানি সংস্থা হিদানকিওকে পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্ব গড়ার প্রচেষ্টা এবং পারমাণবিক অস্ত্র যে আর কখনো ব্যবহার করা উচিত নয়, তা প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্যের মাধ্যমে বিশ্বের সামনে তুলে ধরার জন্য নোবেল পুরস্কার দেওয়া হয়েছে।

• চিকিৎসাবিজ্ঞান নোবেল:
- ২০২৪ সালে চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন ভিক্টর অ্যামব্রোস, গ্যারি রাভকান।
- অবদান: ‘মাইক্রোআরএনএ আবিষ্কার এবং পোস্ট-ট্রান্সক্রিপশনাল জিন নিয়ন্ত্রণে এর ভূমিকার জন্য’ তাদের এ পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

• পদার্থবিজ্ঞান নোবেল:
- ২০২৪ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন জন জে. হপফিল্ড, জিওফ্রে ই. হিন্টন।
- অবদান: ‘কৃত্রিম নিউরাল নেটওয়ার্কের সাথে মেশিন লার্নিং সক্ষম করে তোলোর বুনিয়াদি আবিষ্কার ও উদ্ভাবনের জন্য’ তাদেরকে এ পুরস্কার দেওয়া হয়েছে।

• রসায়ন নোবেল:
- ২০২৪ সালে রসায়নে নোবেল পুরস্কার লাভ করেন ডেভিড বেকার, ডেমিস হ্যাসাবিস, জন এম. জাম্পার।
- অবদান: মার্কিন বিজ্ঞানী ডেভিড বেকারকে কম্পিউটেশনাল প্রোটিন ডিজাইনের জন্য’ এবং ব্রিটিশ বিজ্ঞানী ডেমিস হ্যাসাবিস ও জন এম. জাম্পারকে ‘প্রোটিন গঠন পূর্বাভাসের জন্য’ যৌথভাবে এ পুরস্কার দেওয়া হয়েছে।

• অর্থনীতি নোবেল:
- ২০২৪ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেন ড্যারন অ্যাসেমোগলু, সাইমন জনসন, জেমস এ. রবিনসন।
- অবদান: গণতান্ত্রিক এবং অন্তর্ভুক্তিমূলক প্রতিষ্ঠানগুলো কিভাবে দেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে অবদান রাখে তা নিয়ে কার্যকরী গবেষণা করার জন্য।

সূত্র: নোবেল পুরস্কারের ওয়েবসাইট। 
১,৫৩৫.
The 'Khalistani Tiger Force' is an armed separatist group from which country?
  1. Afghanistan
  2. Sri Lanka
  3. Pakistan
  4. India
সঠিক উত্তর:
India
উত্তর
সঠিক উত্তর:
India
ব্যাখ্যা
খালিস্তানি টাইগার ফোর্স:
- 'খালিস্তানি টাইগার ফোর্স’ ভারতের সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী সংগঠন।
- শিখ ধর্ম বিশ্বের অন্যতম প্রধান ধর্মগুলোর একটি। 
- ১৯৪৭ সালের দেশ বিভাগের সময় পাঞ্জাবকে দু ভাগে ভাগ করা হয়েছিলো।
- বিশ্বজুড়ে এখন প্রায় আড়াই কোটি শিখ ধর্মাবলম্বী আছেন এবং ধর্ম বিশ্বাসের দিক থেকে এটি বিশ্বের পঞ্চম বৃহত্তম ধর্মীয় সম্প্রদায়।
- এদের বড় অংশই বাস করেন ভারতে।
- ভারতের বাইরে সবচেয়ে বেশি সংখ্যক শিখ বাস করে কানাডায়।
- ভারতের শিখদের আলাদা স্বাধীন রাষ্ট্র গঠনের দাবিতে গড়ে ওঠা আন্দোলনের নাম – খালিস্তান মুভমেন্ট বা খালিস্তান আন্দোলন।
- ভারত খালিস্তান আন্দোলনের বিরোধিতা করেছে শক্তভাবে।
- হরদীপ সিং নিজ্জর ভারত সরকারের কাছে একজন ‘মোস্ট ওয়ান্টেড’ জঙ্গি হিসেবে চিহ্নিত ছিলেন।
- তিনি ‘খালিস্তান টাইগার ফোর্স’ বা কানাডাতে ‘শিখস ফর জাস্টিসে’র (এসএফজে) মতো একাধিক সংগঠনেরও প্রধান ছিলেন।

উৎস :বিবিসি বাংলা।
১,৫৩৬.
The Bank for International settlements (BIS) is in ____ .
  1. ক) Frankfur
  2. খ) New York
  3. গ) London
  4. ঘ) Basel
সঠিক উত্তর:
ঘ) Basel
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Basel
ব্যাখ্যা
- Bank for International Settlements (BIS) was established in 1930.
- It is owned by 63 central banks, representing countries from around the world that together account for about 95% of world GDP. 
- Its head office is in Basel, Switzerland and it has two representative offices: in Hong Kong SAR and in Mexico City.

Source: www.bis.org
১,৫৩৭.
Which country currently has the most nuclear reactors? [December, 2024]
  1. USA
  2. France
  3. Russia
  4. Japan
সঠিক উত্তর:
USA
উত্তর
সঠিক উত্তর:
USA
ব্যাখ্যা
পারমাণবিক চুল্লি:
- নিউক্লিয়ার রিয়্যাক্টর বা পারমাণবিক চুল্লি মূলত এক প্রকার তাপীয় যন্ত্র।
- পারমাণবিক চুল্লিতে শক্তি উৎপাদনের জন্য নিউক্লিয়ার ফিশন বা নিউক্লিয়ার চেইন বিক্রিয়া ব্যবহার করা হয়।
- পারমাণবিক চুল্লিতে পারমাণবিক জ্বালানি (ইউরেনিয়াম-২৩৫)-এর শৃঙ্খল বিক্রিয়া (chain reaction) ঘটিয়ে অত্যধিক তাপ শক্তি উৎপাদন করা হয়।
- পারমাণবিক চুল্লি বিদ্যুৎ শক্তি উৎপাদন, চিকিৎসা বিজ্ঞান, পারমাণবিক অস্ত্র তৈরীসহ অনেক ক্ষেত্রে ব্যবহার করা হয়।
- পারমাণবিক চুল্লিতে তাপ পরিবাহকরূপে হিসাবে সোডিয়াম ধাতু ব্যবহৃত হয়।

⇒ সবচেয়ে বেশী পারমানবিক চুল্লি:
- সবচেয়ে বেশী পারমানবিক চুল্লি রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে।
- ২য় স্থানে রয়েছে চীন।
- ৩য় স্থানে রয়েছে ফ্রান্স।
- ৪র্থ স্থানে রয়েছে রাশিয়া।
- ৫ম স্থানে রয়েছে জাপান।

এছাড়াও,
- IAEA তথ্য অনুযায়ী, বর্তমানে ৩২টি দেশে মোট ৪৪০টি পারমাণবিক চুল্লি রয়েছে।
- এগুলো বিশ্বের ১০ শতাংশ বিদ্যুতের চাহিদা পূরণ করে।
- ২০৩০ সালের মধ্যে বিশ্বব্যাপী পারমাণবিক চুল্লির সংখ্যা বাড়বে ৫৬টি।

উৎস: i) Statista ওয়েবসাইট।
ii) IAEA ওয়েবসাইট।
১,৫৩৮.
Where was the 'Oslo Accord' signed?
  1. Paris
  2. Rome
  3. Washington DC
  4. New York
সঠিক উত্তর:
Washington DC
উত্তর
সঠিক উত্তর:
Washington DC
ব্যাখ্যা
• অসলো-১ শান্তি চুক্তি:
- ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে অসলো শান্তি চুক্তিটি স্বাক্ষরিত হয়।
- ১৩ সেপ্টেম্বর ১৯৯৩ সালে চুক্তিটি সাক্ষরিত হয়।
- অসলো-১ শান্তি চুক্তিটি ১৯৯৩ সালে যুক্তরাস্ট্রের ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হয়েছিল।
- চুক্তি স্বাক্ষরের পূর্বে নরওয়ের রাজধানী অসলোতে চুক্তিটি নিয়ে আলোচনা হওয়ায় চুক্তিটি অসলো চুক্তি নামে পরিচিত।
- অসলো-১ চুক্তির ফলে ইসরাইল ও পিএলও পরস্পরকে স্বীকৃতি প্রদান করে।
- সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন এতে মধ্যস্থতা করেন।

উৎস: Britannica.com & History.com
১,৫৩৯.
Which country is known as the "Land of a Thousand Lakes"?
  1. Norway
  2. Canada
  3. Finland
  4. Sweden
সঠিক উত্তর:
Finland
উত্তর
সঠিক উত্তর:
Finland
ব্যাখ্যা
• হাজার হ্রদের দেশ - ফিনল্যান্ড
 
• এছাড়াও, 
- সূর্যোদয়ের দেশ – জাপান, 
- হাজার দ্বীপের দেশ - ইন্দোনেশিয়া, 
- ম্যাপল পাতার দেশ – কানাডা।
 
সূত্র: ব্রিটানিকা। 
১,৫৪০.
Which Indian state was known as Mysore in the past?
  1. ক) Mydhya Pradesh
  2. খ) Karnataka
  3. গ) Maharashtra
  4. ঘ) Kerala 
সঠিক উত্তর:
খ) Karnataka
উত্তর
সঠিক উত্তর:
খ) Karnataka
ব্যাখ্যা
Mysuru, also called Mysore, city, south-central Karnataka state, southern India.
It lies northwest of Chamundi Hill and midway between the Kaveri (Cauvery) and Kabani (Kabbani) rivers on the undulating Deccan plateau at an elevation of 2,525 feet (770 metres).

Source: Britannica
১,৫৪১.
In which country Basel Convention was held?
  1. Canada
  2. Switzerland
  3. Vienna
  4. Iran
সঠিক উত্তর:
Switzerland
উত্তর
সঠিক উত্তর:
Switzerland
ব্যাখ্যা
বাসেল কনভেনশন:
- জাতিসংঘের পরিবেশ কর্মসূচি (UNEP) বিপজ্জনক বা বিষাক্ত বর্জ্য এবং এটির আন্তঃসীমান্ত চলাচল নিয়ন্ত্রণের জন্য বাসেল কনভেনশন নামে একটি কনভেনশন গ্রহণ করে।
- এটি গৃহীত হয়: ২২শে মার্চ, ১৯৮৯, বাসেল, সুইজারল্যান্ড।
- কার্যকরী হয়: ৫ মে, ১৯৯২।
- সদস্য: ১৯১টি।
- স্বাক্ষরকারী: ৫৩টি।
- বিপজ্জনক বর্জ্যের আন্তঃসীমান্ত চলাচল নিয়ন্ত্রণের আন্তর্জাতিক চুক্তিকে বাসেল কনভেনশন বলে।
- বাসেল কনভেনশন এর উদ্দেশ্য: উন্নত দেশ থেকে অনুন্নত দেশে বিপজ্জনক বর্জ্য স্থানান্তর রোধ করা।

উল্লেখ্য,
- বাংলাদেশ বাসেল কনভেনশন কার্যকর করে ১৯৯৩ সালের ৩০ জুন।

উৎস: UN Basel Convention ওয়েবসাইট।
১,৫৪২.
"LEHAVA" is a social organization of -
  1. ক) Russia
  2. খ) Poland
  3. গ) Israel
  4. ঘ) Palestine
সঠিক উত্তর:
গ) Israel
উত্তর
সঠিক উত্তর:
গ) Israel
ব্যাখ্যা
"LEHAVA" is a social organization of Israel.
Lehava, which means "flame" in Hebrew, is the acronym for "Prevention of Assimilation in the Holy Land". As its full name makes clear, the group's primary goal is preventing "Jewish assimilation” and "miscegenation" - marriages or relationships between Jews and non-Jews, be they Palestinian, Muslim, Christian or other.

Source: www.middleeasteye.net
১,৫৪৩.
The G20 Ministerial Conference has recently been held in -
  1. ক) Indonesia
  2. খ) India
  3. গ) Japan
  4. ঘ) China
সঠিক উত্তর:
ক) Indonesia
উত্তর
সঠিক উত্তর:
ক) Indonesia
ব্যাখ্যা
- জি২০ আসলে গ্রুপ অব টোয়েন্টি।
- বিশ্বের বৃহত্তম অর্থনীতির ১৯টি দেশ ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) নিয়ে জি২০ গঠিত।
- ১৯৯৯ সালে আন্তর্জাতিক আর্থিক স্থিতিশীলতা উন্নয়ন সম্পর্কিত নীতি আলোচনার লক্ষ্য নিয়ে এটি প্রতিষ্ঠিত হয়।
- এর সদস্য রাষ্ট্রগুলো বিশ্বব্যাপী জিডিপির প্রায় ৮০ শতাংশ, বৈশ্বিক বাণিজ্যের ৭৫ শতাংশ প্রতিনিধিত্ব করে এবং বিশ্ব জনসংখ্যার ৬০ শতাংশের অধিকারী।
- ২০২২ সালের নভেম্বরে জি২০ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে ইন্দোনেশিয়ার বালিতে। 
- ইউক্রেন সংঘাতের পরিপ্রেক্ষিতে ২০২২ সালের ৭-৮ জুলাই দুই দিন ব্যাপি ইন্দোনেশিয়ার বালিতে জি২০ মন্ত্রিপর্যায়ের সম্মেলন অনুষ্ঠিত হয়।
 
উৎস: জি২০ ওয়েবসাইট, পত্রিকা রিপোর্ট। 
 
১,৫৪৪.
Which is the full form of 'ICAN'?
  1. International Campain to Abolish Nuclear Weapon
  2. International Campaign to Abolish Nuclear Weapons
  3. International Collects to Abolish Nuclear Weapons
  4. International Campain to Aboli Nuclear Weapons
সঠিক উত্তর:
International Campaign to Abolish Nuclear Weapons
উত্তর
সঠিক উত্তর:
International Campaign to Abolish Nuclear Weapons
ব্যাখ্যা
ICAN:
- 'ICAN' এর পূর্ণরূপ - International Campaign to Abolish Nuclear Weapons.
- এটি একটি পরিবেশবাদী সংস্থা‌।
- এই সংস্থাটি প্রতিষ্ঠিত হয় ২০০৭ সালে।
- এটি অস্ট্রেলিয়ার মেলবোর্নে প্রতিষ্ঠিত হয়েছিল।
- সংস্থাটি শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে ২০১৭ সালে।
- ICAN হল এক শতাধিক দেশের বেসরকারী সংস্থাগুলির একটি জোট যা পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণের জাতিসংঘের চুক্তি মেনে চলা এবং বাস্তবায়নে কাজ করে।

তথ্যসূত্র - ICAN এর ওয়েবসাইট।
১,৫৪৫.
Hawaiian Islands are located in -
  1. ক) North Atlantic Ocean
  2. খ) South Atlantic Ocean
  3. গ) Central Pacific Ocean
  4. ঘ) South Pacific Ocean
সঠিক উত্তর:
গ) Central Pacific Ocean
উত্তর
সঠিক উত্তর:
গ) Central Pacific Ocean
ব্যাখ্যা

- Hawaii, constituent state of the United States of America.
- Hawaii (Hawaiian: Hawai‘i) became the 50th U.S. state on August 21, 1959.
- Hawaii is a group of volcanic islands in the central Pacific Ocean.
- The islands lie 2,397 miles (3,857 km) from San Francisco, California, to the east and 5,293 miles (8,516 km) from Manila, in the Philippines, to the west.
- The capital is Honolulu, located on the island of Oahu.
- Hawaii was characterized by Mark Twain as 'the loveliest fleet of islands that lies anchored in any ocean.'

Source: Britannica

১,৫৪৬.
Kosovo was a colony of -
  1. Croatia
  2. Serbia
  3. Bosnia
  4. Spain
সঠিক উত্তর:
Serbia
উত্তর
সঠিক উত্তর:
Serbia
ব্যাখ্যা
কসোভো:
- কসোভো ইউরোপের ভূমিবেষ্টিত ছোট্ট একটি দেশ।
- এর চারদিকে রয়েছে বলকানের চারটি দেশ: আলবেনিয়া, নর্থ মেসিডোনিয়া, মন্টেনিগ্রো এবং সার্বিয়া।
- এটি সার্বিয়ার উপনিবেশ ছিল।
- ২০০৮ সালে সার্বিয়া থেকে স্বাধীন হয় কসোভো।
- রাজধানী: প্রিস্টিনা।
- প্রধান ভাষা: আলবেনীয় ও সার্বীয়।
- মুদ্রা: ইউরো।

উল্লেখ্য,
- ১৩৮৯ সালে কসোভো যুদ্ধের পর এখানে ইসলামের আগমন ঘটে।
- এরপর থেকে ১৯১২ সাল পর্যন্ত তা অটোমান সাম্রাজ্যের অধীনে ছিল।
- বলকান যুদ্ধের পর, এটি সার্বিয়া এবং মন্টিনিগ্রোকে হস্তান্তর করা হয়।
- যুগোস্লাভিয়ার মধ্যে একটি স্বায়ত্তশাসিত প্রদেশে পরিণত হয়। 
- ১৯৯০-এর দশকে যুগোশ্লাভিয়া ভেঙ্গে যাবার পরপরই স্বাধীনতার ইচ্ছে প্রকাশ করে কসোভো।
- ফেব্রুয়ারি, ২০০৮ সালে সার্বিয়া থেকে স্বাধীন হয় কসোভো।

উৎস: Britannica.
১,৫৪৭.
Who is the current Secretary of State of the USA ?
  1. ক) Mike Pompeo
  2. খ) Antony J. Blinken
  3. গ) Mark Esper
  4. ঘ) William Bary
সঠিক উত্তর:
খ) Antony J. Blinken
উত্তর
সঠিক উত্তর:
খ) Antony J. Blinken
ব্যাখ্যা
- USA এর বর্তমান  ও ৭১তম পররাষ্ট্রমন্ত্রী Antony J. Blinken.
- ২৬ জানুয়ারি ২০২১ সালে তিনি শপথ বাক্য পাঠ করেন।

সূত্র: US Embassy in Bangladesh & US State Department
১,৫৪৮.
Which is the first country to launch 5-G internet service?
  1. ক) China
  2. খ) Japan
  3. গ) South Korea
  4. ঘ) Singapore
  5. ঙ) Thailand
সঠিক উত্তর:
গ) South Korea
উত্তর
সঠিক উত্তর:
গ) South Korea
ব্যাখ্যা
South Korea is the first country to launch 5-G internet service by doing this on 3rd April, 2019.
But AT&T (USA) said it was the victor because it announced on Dec. 18 that it planned to launch its 5G network in 12 U.S. cities that month.
Source: VOA. Reuters
১,৫৪৯.
Which lake is the largest in Africa by surface area?
  1. Lake Malawi
  2. Lake Tanganyika
  3. Lake Victoria
  4. Lake Turkana
  5. Lake Chad
সঠিক উত্তর:
Lake Victoria
উত্তর
সঠিক উত্তর:
Lake Victoria
ব্যাখ্যা

ভিক্টোরিয়া হ্রদ: 
- আফ্রিকা মহাদেশের বৃহত্তম হ্রদ ভিক্টোরিয়া হ্রদ।
- এটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম স্বাদু পানির হ্রদ।
- এটি তানজানিয়া, উগান্ডা এবং কেনিয়ার সীমান্তে অবস্থিত।
- এর আয়তন ২৬,৮২৮ বর্গমাইল (৬৯,৪৮৪ বর্গকিলোমিটার)।
- এটি নীল নদের একটি বড় উৎস।

অন্যদিকে,
• লেক মালাউই, যা লেক নায়াসা বা লেক নিয়াসা নামেও পরিচিত,
- পূর্ব আফ্রিকার রিফট সিস্টেমের সবচেয়ে দক্ষিণের হ্রদ এবং আফ্রিকার গ্রেট লেকগুলোর একটি।
- অবস্থান: এটি মালাউই, মোজাম্বিক এবং তানজানিয়ার মাঝে অবস্থিত।

• লেক টাঙ্গানিকা পূর্ব আফ্রিকার গ্রেট লেকগুলোর একটি এবং পৃথিবীর অন্যতম প্রাচীন ও গভীর হ্রদ।
- অবস্থান: এটি বুরুন্ডি, ডেমোক্র্যাটিক রিপাবলিক অফ কঙ্গো (DRC), তানজানিয়া এবং জাম্বিয়ার মধ্যে অবস্থিত।
- আয়তন: এটি বিশ্বের দ্বিতীয় দীর্ঘতম মিঠা পানির হ্রদ।

• লেক তুর্কানা, যা পূর্বে লেক রুডলফ নামে পরিচিত ছিল,
- পূর্ব আফ্রিকার একটি উল্লেখযোগ্য হ্রদ এবং আফ্রিকার গ্রেট রিফট ভ্যালির অংশ।
- অবস্থান: এটি কেনিয়া এবং ইথিওপিয়ার সীমান্তে অবস্থিত, যার বেশিরভাগ অংশ কেনিয়ায়।
- এর উত্তরে ইথিওপিয়ার ওমো নদী এটির প্রধান পানির উৎস।

উৎস: ওয়ার্ল্ড এটলাস।

১,৫৫০.
Bangladesh is not a member of-
  1. CIRDAP
  2. D-8
  3. NDB
  4. G-20
সঠিক উত্তর:
G-20
উত্তর
সঠিক উত্তর:
G-20
ব্যাখ্যা
G-20:
- জি-২০ বা ‘গ্রুপ অফ টুয়েন্টি’ হলো বিশ্বের প্রধান প্রধান উন্নত এবং উন্নয়নশীল অর্থনীতির দেশগুলোর  ফোরাম।
- বিশ্ব অর্থনৈতিক সংকটের পরিপ্রেক্ষিতে ১৯৯৯ সালে গঠিত হয়েছিল জি-২০।
- এর সদস্য ১৯ টি দেশ ও একটি সংস্থা।
- সদস্য সমূহ হলো যথাক্রমে ভারত, অস্ট্রেলিয়া, আর্জেন্টিনা, ব্রাজিল, কানাডা, চীন, ফ্রান্স, জার্মানি, ইন্দোনেশিয়া, ইতালি, জাপান, দক্ষিণ কোরিয়া, মেক্সিকো, রাশিয়া, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা, তুরস্ক, ব্রিটেন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন।
- ২০২৩ সালের সেপ্টেম্বরে ভারতের নয়াদিল্লিতে ১৮তম জি-২০ সম্মেলন অনুষ্ঠিত হয়। 
- বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এ সম্মেলনে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়।
- ২০২৩ সালের জি-২০ শীর্ষ সম্মেলনের জন্য অতিথি দেশ হিসেবে বাংলাদেশ, মিশর, মরিশাস, নেদারল্যান্ডস, নাইজেরিয়া, ওমান, সিঙ্গাপুর, স্পেন এবং সংযুক্ত আরব আমিরাতকে আমন্ত্রণ জানিয়েছে ভারত।
এছাড়া, 
- বাংলাদেশ CIRDAP এর সদস্য এবং এর সদর দপ্তর বাংলাদেশে অবস্থিত।
- বাংলাদেশ সহ উন্নয়নশীল ৮ টি মুসলিম দেশের সংগঠন ডি৮।
- ব্রিকস্‌ এর দ্বারা প্রতিষ্ঠিত নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের সদস্য বাংলাদেশ সহ ৮ টি দেশ।

উৎস: G20 অফিসিয়াল ওয়েবসাইট।[লিঙ্ক]
১,৫৫১.
The second Nobel laureate in Asia will______
  1. ক) Rabindranath Tagore
  2. খ) Amartya Sen
  3. গ) S. Chandrashekhar
  4. ঘ) C. V. Raman
সঠিক উত্তর:
ঘ) C. V. Raman
উত্তর
সঠিক উত্তর:
ঘ) C. V. Raman
ব্যাখ্যা
নোবেল পুরস্কার:
- সুইডেনের বিজ্ঞানী আলফ্রেড নোবেলের নামে ও তাঁর রেখে যাওয়া অর্থ থেকে নোবেল পুরষ্কার প্রদান করা হয়।
- আলফ্রেড নোবেল সুইডিশ শিল্পপতি এবং ডিনামাইটের উদ্ভাবক ছিলেন।
- আলফ্রেড নোবেলের মৃত্যুর পাঁচ বছর পর ১৯০১ সাল থেকে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়।
- শুরুতে পাঁচটি শাখায় নোবেল পুরস্কার দেওয়া হতো। পরে এর সঙ্গে যুক্ত হয় অর্থনীতি।
- চিকিৎসা,পদার্থবিদ্যা,রসায়ন,সাহিত্য,শান্তি ও অর্থনীতি।মোট ৬টি শাখায় নোবেল পুরষ্কার প্রদান করা হয়।
- অক্টোবরের প্রথম সোমবার থেকে ছয় দিনব্যাপী সারা বিশ্বের পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা শুরু হয়।
- প্রথম এশীয় হিসেবে সর্বপ্রথম ১৯১৩ সালে রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যে নোবেল পুরষ্কার লাভ করেন।
- দ্বিতীয় এশীয় হিসেবে ১৯৩০ সালে স্যার চন্দ্রশেখর ভেঙ্কটরমন (C. V. Raman) পদার্থবিজ্ঞানে নোবেল পুরষ্কার লাভ করেন।

সূত্র: নোবেল পুরস্কারের অফিশিয়াল ওয়েবসাইট।
১,৫৫২.
Which of the following bridge is a connecting link between Russia and Crimea?
  1. Irpin Bridge
  2. Mariupul Bridge
  3. Nook Bridge
  4. Kerch Bridge
সঠিক উত্তর:
Kerch Bridge
উত্তর
সঠিক উত্তর:
Kerch Bridge
ব্যাখ্যা
কার্চ সেতু ক্রিমিয়া ও রাশিয়ার মধ্যে সংযোগ সাধন করে।

কার্চ সেতু:
- ক্রিমিয়া একসময় ইউক্রেনের অংশ ছিল।
- ২০১৪ সালে ভূখণ্ডটি দখল করে নেয় রাশিয়া।
- এর পরপরই ক্রিমিয়াকে নিজেদের ভূখণ্ডের সঙ্গে যুক্ত করতে সেতু নির্মাণের উদ্যোগ নেয় মস্কো।
- চার বছরের মাথায় চালু করা হয় কার্চ সেতু।
- ক্রিমিয়া সেতু নামেও এই স্থাপনা পরিচিত।
- ক্রিমিয়া ও রাশিয়ার মূল ভূখণ্ডের সরাসরি যোগাযোগের একমাত্র মাধ্যম এই সেতু।
- ক্রিমিয়া উপদ্বীপের সঙ্গে রাশিয়াকে যুক্ত করা এই সেতু ১২ মাইল বা প্রায় ১৯ কিলোমিটার দীর্ঘ।
- ২০১৮ সালের ১৫ মে সাগরে কার্চ প্রণালির ওপর নির্মাণ করা এ সেতু উদ্বোধন করা হয়।
- এটা ইউরোপের সবচেয়ে দীর্ঘ সেতু।
- এতে সড়ক ও রেলপথ যুক্ত রয়েছে।
- কার্চ সেতু বানাতে খরচ হয়েছে ৩৬০ কোটি ডলার।

উল্লেখ্য,
- ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ হামলা শুরুর পর থেকে কার্চ সেতুর কৌশলগত গুরুত্ব বহুলাংশে বেড়ে যায়।
- ইউক্রেনে নিয়োজিত রুশ সেনাদের অস্ত্র ও রসদ সরবরাহে ব্যবহার করা হয় সেতুটি।

উৎস: i) Britannica.
         ii) ১৮ জুলাই ২০২৩, রয়টার্স।
১,৫৫৩.
Which country in 2023 became the 20th to adopt Euro as its official currency?
  1. ক) Croatia
  2. খ) Sweden
  3. গ) Denmark
  4. ঘ) Switzerland
সঠিক উত্তর:
ক) Croatia
উত্তর
সঠিক উত্তর:
ক) Croatia
ব্যাখ্যা
• ইউরোপীয় ইউনিয়ন:
- রোম চুক্তির মাধ্যমে ১৯৫৮ সালের ১ জানুয়ারি ইউরোপীয় ইকোনমিক কমিউনিটি তথা বর্তমানের ইউরোপীয়ান ইউনিয়ন গঠিত হয়।
- ইউরোপীয় ইউনিয়নভুক্ত মোট দেশের সংখ্যা ২৭ টি।
- এদের মধ্যে এখন পর্যন্ত ২০ টি দেশ একক মুদ্রা হিসেবে ইউরো মুদ্রা গ্রহণ করেছে।
⇒ সর্বশেষ ইউরো মুদ্রা গ্রহণ করে ক্রোয়েশিয়া (১ জানুয়ারী, ২০২৩)।
- সদর দপ্তর: ব্রাসেলস, বেলজিয়াম।

সূত্র: ইউরোপীয় ইউনিয়ন ওয়েবসাইট। 
১,৫৫৪.
Who was the first woman to win a Nobel Prize (in 1903)?
  1. Dorothy Hodgkin
  2. Caroline Herschel
  3. Marie Curie
  4. Ada Lovelace
সঠিক উত্তর:
Marie Curie
উত্তর
সঠিক উত্তর:
Marie Curie
ব্যাখ্যা
• মেরি কুরি: 
- প্রথম নারী নোবেল বিজয়ী হলেন মেরি কুরি। 

- ইতিহাসে প্রথমবারের দুইবার নোবেল পুরস্কার জেতেন পোলিশ বিজ্ঞানী মেরি কুরি।
- তেজষ্ক্রিয়তা আবিষ্কার করে ১৯০৩ সালে প্রথমবার স্বামী পিয়েরে কুরি এবং হেনরি বেকেরেলের সঙ্গে নোবেল জেতেন মেরি কুরি।
- এরপর, রেডিয়াম এবং পোলোনিয়ামের উপাদান আবিষ্কার এবং এই কাজে নিজেদের সকল সম্পত্তি বিনিয়োগ করার জন্য পিয়েরে এবং
- মেরি কুরিকে ১৯১১ সালে আবারও রসায়নে নোবেল পুরস্কারের জন্য মনোনীত করা হয়।
- তবে ১৯০৬ সালে মৃত্যুবরণ করেন পিয়েরে, এবং নোবেল পুরস্কারটি মরণোত্তর প্রদান করা হয় না বলে ১৯১১ সালে শুধুমাত্র মেরি কুরিকেই নোবেল পুরস্কারে ভূষিত করা হয়। 

সূত্র: দৈনিক কালের কন্ঠ ও নোবেল পুরস্কার ওয়েবসাইট। 
১,৫৫৫.
What is the full form of UNESCO?
  1. United Nations Education, Science and Communication Organization
  2. United Nations Education, Science & Cultural Organization
  3. Universal National Education, Science and Culture Organization
  4. United Nations Educational, Scientific and Cultural Organization
সঠিক উত্তর:
United Nations Educational, Scientific and Cultural Organization
উত্তর
সঠিক উত্তর:
United Nations Educational, Scientific and Cultural Organization
ব্যাখ্যা

• UNESCO: 
-  এর পূর্ণরূপ: The United Nations Educational, Scientific and Cultural Organization.
-  জাতিসংঘের একটি বিশেষায়িত সংস্থা, যা শিক্ষা, বিজ্ঞান, সংস্কৃতি এবং তথ্যের মাধ্যমে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে।
- স্থাপিত: ১৬ নভেম্বর ১৯৪৫।
- কার্যক্রম শুরু: ৪ নভেম্বর ১৯৪৬।
- সদর দপ্তর: প্যারিস, ফ্রান্স।
- সদস্য সংখ্যা: ১৯৪টি সদস্য।

• সম্মেলনের বিবরণ:
- স্থান: লন্ডন, যুক্তরাজ্য।
- তারিখ: ১ - ১৬ নভেম্বর, ১৯৪৫।
- অংশগ্রহণকারী দেশ: ৪৪টি দেশ।
- উদ্দেশ্য: দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী বিশ্বে শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতির মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা

• UNESCO-র প্রধান লক্ষ্যগুলো হলো:
- শিক্ষা ও সাক্ষরতা উন্নয়ন,
- বিজ্ঞান ও প্রযুক্তির বিকাশ,
- সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ,
- তথ্যের স্বাধীনতা ও মিডিয়া উন্নয়ন,
- টেকসই উন্নয়ন ও শান্তির সংস্কৃতি গড়ে তোলা

উৎস:  UNESCO ওয়েবসাইট।

১,৫৫৬.
Who was the first female Prime Minister of Britain?
  1. Theresa May
  2. Angela Merkel
  3. Indira Gandhi
  4. Liz Truss
  5. Margaret Thatcher
সঠিক উত্তর:
Margaret Thatcher
উত্তর
সঠিক উত্তর:
Margaret Thatcher
ব্যাখ্যা
মার্গারেট থ্যাচার:
- ব্রিটেনের প্রথম নারী প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচার 'আয়রন লেডি' নামে পরিচিত ছিলেন। 
- রাজনৈতিক দল: কনজারভেটিভ পার্টি
- ১৯৭৯-১৯৯০ সাল পর্যন্ত যুক্তরাজ্যের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। 
- উপাধি: 'Iron Lady' (আয়রন লেডি)
- তিনি ১৯৭৯ সালে ব্রিটেনের প্রথম নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হন। 
- তিনবার (১৯৭৯, ১৯৮৩, ১৯৮৭) নির্বাচনে জয়লাভ করে টানা ১১ বছর ক্ষমতায় ছিলেন। 
- রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ কমিয়ে বাজারমুখী অর্থনীতির প্রসার ঘটান (থ্যাচারিজম)। 
- ফকল্যান্ড দ্বীপপুঞ্জের যুদ্ধ (১৯৮২)-তে ব্রিটেনের জয় নিশ্চিত করেন
- সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে কঠোর অবস্থান নেন, যা স্নায়ু যুদ্ধের সময় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। 

উৎস: Britannica.
১,৫৫৭.
Which company was the first to send a private citizen into space as a tourist?
  1. NASA
  2. SpaceX
  3. Virgin Gainclic
  4. Space Adventures
সঠিক উত্তর:
Space Adventures
উত্তর
সঠিক উত্তর:
Space Adventures
ব্যাখ্যা
The first company to send a private citizen into space as a tourist was Space Adventures.

মহাকাশের প্রথম পর্যটক টিটো:

- বিশ্বের প্রথম মহাকাশ পর্যটক মার্কিন পর্যটক ডেনিস টিটো। 
- ২৮ এপ্রিল ২০০১ সালে পৃথিবীর প্রথম পর্যটক মহাকাশযান হিসেবে মহাশূন্যের পথে পাড়ি জমায় রাশিয়ার সয়ুজ টিএম-৩২।
- আন্তর্জাতিক মহাকাশ স্টেশন পরিদর্শন মিশনে তিনি প্রায় আট দিন আইএসএস ইপি-১ এর ক্রু সদস্য হিসেবে কক্ষপথে ছিল।
- এ জন্য তাঁর খরচ হয় ২ কোটি ডলার।

⇒ প্রথম বেসরকারি নাগরিককে পর্যটক হিসেবে মহাকাশে পাঠানো কোম্পানি হলো Space Adventures, Ltd.।
- এই আমেরিকান কোম্পানিটি রাশিয়ার ফেডারেল স্পেস এজেন্সির সঙ্গে সহযোগিতায় ২৮ এপ্রিল ২০০১ সালে ডেনিস টিটোকে রুশ সয়ুজ মহাকাশযানে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (ISS) পাঠায়।

উৎস: i) EBSCO.
ii) BBC.
III) Britannica.
১,৫৫৮.
Which currency is NOT included in the SDR basket?
  1. US Dollar
  2. Japanese Yen
  3. British Pound
  4. AU Dollar
সঠিক উত্তর:
AU Dollar
উত্তর
সঠিক উত্তর:
AU Dollar
ব্যাখ্যা

SDR:
- SDR-এর পূর্ণরূপ: Special Drawing Rights.
- স্পেশাল ড্রয়িং রাইটস বা এসডিআর হলো আইএমএফের একধরনের নিজস্ব অর্থব্যবস্থা।
- IMF-এর সম্পদ ও ঋণকে SDR এককে গণনা করা হয়।
- তবে এটি নিজে কোনো মুদ্রা নয়, একটি ধারণামাত্র।
- এসডিআরের মান ধরা হয় মার্কিন ডলার, ইউরো, চীনা রেনমিনবি, জাপানি ইয়েন ও পাউন্ড—এই পাঁচ মুদ্রার আনুপাতিক গড় হিসাব করে।
- তবে বিশ্বের সব কেন্দ্রীয় ব্যাংকই এর মূল্যমানকে সমর্থন করে।
- যেকোনো মুদ্রার সঙ্গে এই ভার্চ্যুয়াল সম্পদকে বিনিময় করা যায়।
- ফলে কেন্দ্রীয় ব্যাংকগুলো আইএমএফের এসডিআরকে যেকোনো মুদ্রায় নিজেদের রিজার্ভে গণনা করতে পারে।
- এর মাধ্যমে একটি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে যায়।
- নিয়মিত এসডিআরের মূল্যমান হালনাগাদ করা হয়।
- SDR-এর মান প্রতিদিন লন্ডনের সময় দুপুরের দিকে পর্যবেক্ষণ করা স্পট এক্সচেঞ্জ হারের উপর ভিত্তি করে নির্ধারণ করা হয়।
- IMF ১৯৬৯ সালে SDR গঠনতন্ত্র সংশোধন করেছিল।

উল্লেখ্য,
- IMF SDR-কে সদস্য দেশগুলোর মধ্যে বিনিময় মাধ্যম হিসাবে ব্যবহার করে।
- ১৯৭১ সালের ১৫ আগষ্ট যখন মার্কিন ডলারের সাথে স্বর্ণের সম্পর্ক সামরিয়কভাবে স্থগিত করা হয় তখন ব্রেটন উডস চুক্তি ভেঙ্গে পড়ে।
- যার ফলে ১৯৭৩ সালে SDR-কে পুনরায় সজ্ঞায়িত করা হয় এবং সংযুক্ত করা হয় একের অধিক মূদ্রার ঝুড়ির সাথে।
- মূলত তিনটি উৎস থেকে আইএমএফ তহবিল বা অর্থ সংগ্রহ করে।
- সদস্য চাঁদা, ঋণ গ্রহণ ও দ্বিপক্ষীয় ঋণচুক্তি।

উৎস: IMF ওয়েবসাইট।

১,৫৫৯.
Where is the Mojave desert located at?
  1. ক) United states
  2. খ) Northern Africa
  3. গ) South Africa
  4. ঘ) Syria
সঠিক উত্তর:
ক) United states
উত্তর
সঠিক উত্তর:
ক) United states
ব্যাখ্যা
Mojave Desert, arid region of southeastern California and portions of Nevada, Arizona, and Utah, U.S. It was named for the Mojave people.
source : britannica
১,৫৬০.
CIRDAP is primarily related to which of the following?
  1. Rural development
  2. Environmental protection
  3. Defense cooperation
  4. Free-trade policies
সঠিক উত্তর:
Rural development
উত্তর
সঠিক উত্তর:
Rural development
ব্যাখ্যা

CIRDAP:
- CIRDAP-এর পূর্ণরূপ Centre on Integrated Rural Development for Asia and the Pacific.
- CIRDAP এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জন্য সমন্বিত গ্রামীণ উন্নয়ন কেন্দ্র।
- জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (FAO) উদ্যোগে প্রতিষ্ঠিত হয়।
- CIRDAP গঠিত হয়: ৬ জুলাই, ১৯৭৯।
- সদর দপ্তর: ঢাকা, বাংলাদেশ।
- সদস্য সংখ্যা: ১৫টি (আফগানিস্তান, বাংলাদেশ, ফিজি, ভারত, ইন্দোনেশিয়া, ইরান, লাওস, মালয়েশিয়া, মায়ানমার, নেপাল, পাকিস্তান, ফিলিপাইন, শ্রীলঙ্কা, থাইল্যান্ড এবং ভিয়েতনাম)।
- প্রধান লক্ষ্য: এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের গ্রামীণ দারিদ্র্য বিমোচন, কৃষি উন্নয়ন, এবং সমন্বিত গ্রামীণ উন্নয়ন নীতির প্রচার।

উৎস: CIRDAP ওয়েবসাইট।

১,৫৬১.
What is the name of the Muslim community in China's Xinjiang province?
  1. Pygmy
  2. Uyghurs
  3. Karen
  4. Kurds
  5. Gurkhas
সঠিক উত্তর:
Uyghurs
উত্তর
সঠিক উত্তর:
Uyghurs
ব্যাখ্যা
উইঘুর:
- চীনের জিনজিয়াং অঞ্চলে বসবাসকারী তুর্কি বংশোদ্ভুত মুসলিম সম্প্রদায়।

এছাড়াও,
- কুর্দি জাতি পশ্চিম এশিয়ার কুর্দিস্তানের পার্বত্য অঞ্চলের স্থানীয় একটি ইরানি জাতিগোষ্ঠী, যারা দক্ষিণ-পূর্ব তুরস্ক, উত্তর-পশ্চিম ইরান, উত্তর ইরাক এবং উত্তর সিরিয়ায় বাস করে।
- মাউরি: নিউজিল্যান্ডের আদিবাসী।
- কারেন: স্বাধীনতাকামী মিয়ানমারের সীমান্তবর্তী উপজাতি।
- গুর্খা: নেপালের যোদ্ধা জাতি।
- টোডা: বহুস্বামী বিবাহ ভিত্তিক পরিবার দক্ষিণ ভারতীয় এই উপজাতিদের।
- পশতুন: আফগানিস্তানের সংখ্যাগরিষ্ঠ জাতিগোষ্ঠী।
- এক্সিমো: সাইবেরিয়া রাশিয়া অঞ্চলে বসবাস (কুকুর চালিত স্লেজ গাড়ি ব্যবহার করে)।
- পিগমি: পৃথিবীর সবচেয়ে খর্বকার উপজাতি।
- জুলু: দক্ষিণ আফ্রিকার নিগ্রো জাতি।
- রেড ইন্ডিয়ান: আমেরিকার আদিবাসী।
- আফ্রিদি: বর্তমান পাকিস্তানের এক পশতুন নৃগোষ্ঠী, যাদের কিছু অংশ আফগানিস্তানেও বসবাস করে।

উৎস: i) Britannica.
ii) History.com.
১,৫৬২.
Which is the correct order of Ocean sizes in decreasing?
  1. ক) Pacific Ocean, Indian Ocean, Atlantic Ocean, Arctic Ocean
  2. খ) Arctic Ocean, Pacific Ocean, Indian Ocean, Atlantic Ocean
  3. গ) Pacific Ocean, Atlantic Ocean, Indian Ocean, Arctic Ocean
  4. ঘ) Atlantic Ocean, Indian Ocean, Arctic Ocean, Pacific Ocean
সঠিক উত্তর:
গ) Pacific Ocean, Atlantic Ocean, Indian Ocean, Arctic Ocean
উত্তর
সঠিক উত্তর:
গ) Pacific Ocean, Atlantic Ocean, Indian Ocean, Arctic Ocean
ব্যাখ্যা

The Pacific is the world’s largest body of water and was named by the Portuguese explorer Ferdinand Magellan who found the Pacific very peaceful (“Pacifique”, means peaceful in French) for most of his journey from the Straits of Magellan to the Philippines.
The Earth’s second-largest ocean is the Atlantic, a name derived from the “Sea of Atlas” in Greek mythology.
It covers approximately one-fifth of the entire global ocean.
The Indian Ocean is the third-largest in the world and makes up approximately 20% of the Earth’s water surface.
It is bounded by southern Asia in the north, the Arabian Peninsula and Africa in the west,
the Malay Peninsula, Sundra Islands, and Australia in the east, and the Southern Ocean in the south.
The Arctic Ocean is divided by an underwater ocean ridge called the Lomonosov ridge into the 4,000-4500 m deep Eurasian or
Nasin basin and the 4000 m deep North American or Hyperborean basin.
Source: www.marinebio.org

১,৫৬৩.
Which of the following countries has signed but not ratified the CTBT?
  1. Egypt
  2. United Kingdom
  3. France
  4. Bangladesh
  5. Japan
সঠিক উত্তর:
Egypt
উত্তর
সঠিক উত্তর:
Egypt
ব্যাখ্যা

• CTBTO: 
- পারমাণবিক অস্ত্র পরীক্ষা নিষিদ্ধকরণ চুক্তি (CTBT):
- পূর্ণরূপ: Comprehensive Nuclear-Test-Ban Treaty.
- স্বাক্ষরিত হয়: ১৯৯৬ সালের ২৪ সেপ্টেম্বর
- স্বাক্ষরের স্থান: নিউইয়র্কে।
- স্বাক্ষরকারী দেশ: ১৮৭টি দেশ,
- অনুমোদনকারী দেশ: ১৭৮টি দেশ।
- স্বাক্ষর করেনি: ভারত, পাকিস্তান, উত্তর কোরিয়া।
- স্বাক্ষর করে অনুমোদন দেয়নি: চীন, মিশর, ইরান, ইসরায়েল, রাশিয়া, যুক্তরাষ্ট্র।
- বাংলাদেশ স্বাক্ষরকরে: ১৯৯৬ সালের ২৪ সেপ্টেম্বর।
- CTBTO-এর মূল উদ্দেশ্য হলো:
- বিশ্বব্যাপী সব ধরনের পারমাণবিক অস্ত্র পরীক্ষা নিষিদ্ধ করা।
- একটি বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত পর্যবেক্ষণ ব্যবস্থা গড়ে তোলা
- গোপন পারমাণবিক পরীক্ষা সনাক্ত করতে সক্ষম হওয়া
- বিশ্বব্যাপী শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি করা।

তথ্যসূত্র: CTBTO ওয়েবসাইট। 

১,৫৬৪.
OPEC was founded in which city?
  1. Geneva
  2. Vienna
  3. Baghdad
  4. Kuwait City
সঠিক উত্তর:
Baghdad
উত্তর
সঠিক উত্তর:
Baghdad
ব্যাখ্যা

- ওপেক ১৯৬০ সালে বাগদাদ, ইরাকে প্রতিষ্ঠিত হয়।

ওপেক (OPEC):

- বাগদাদ কনফারেন্সের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়।
- OPEC এর পূর্ণরূপ: Organization of the Petroleum Exporting Countries.
- এটি তেল রপ্তানিকারক দেশগুলোর জোট।
- ওপেক গঠনের প্রস্তাবনা করে: ভেনেজুয়েলা।
- প্রতিষ্ঠিত হয়: এটি সেপ্টেম্বর, ১৯৬০ সালে বাগদাদ, ইরাক।
- সদরদপ্তর:  ভিয়েনা, অস্ট্রিয়া।
- OPEC এর প্রথম পাঁচ বছর সুইজারল্যান্ডের জেনেভাতে সদর দপ্তর ছিল।
- প্রাথমিক সদস্য: ৫টি দেশ ইরাক, ইরান, কুয়েত, সৌদি আরব ও ভেনিজুয়েলা।
- বর্তমানে OPEC এর সদস্য সংখ্যা ১২টি।

উল্লেখ্য,
- কাতার: জানুয়ারি ২০১৯ সালে সদস্যপদ বাতিল করেছে।
- ইন্দোনেশিয়া: জানুয়ারি ২০০৯ সালে সদস্যপদ স্থগিত করে;
- জানুয়ারি ২০১৬ সালে পুনরায় সক্রিয় করে, কিন্তু নভেম্বরে আবার স্থগিত করে।

উৎস: OPEC ওয়েবসাইট।

১,৫৬৫.
In which year a resolution 'Uniting for Peace' was adopted by UN General Assembly?
  1. ক) 1960
  2. খ) 1967
  3. গ) 1950
  4. ঘ) 1965
সঠিক উত্তর:
গ) 1950
উত্তর
সঠিক উত্তর:
গ) 1950
ব্যাখ্যা
General Assembly resolution 377(V) is known as the Uniting for peace resolution. Adopted in 1950, the resolution resolves that if the Security Council, because of lack of unanimity of the permanent members, fails to exercise its primary responsibility to act as required to maintain international peace and security..., the General Assembly shall consider the matter immediately with the view to making recommendations to Members...in order to restore international peace and security. If not in session, the General Assembly may meet using the mechanism of the emergency special session.

[Source:un.org]
১,৫৬৬.
"UNCLOS" was established in -
  1. ক) 1985
  2. খ) 1982
  3. গ) 1987
  4. ঘ) 1989
সঠিক উত্তর:
খ) 1982
উত্তর
সঠিক উত্তর:
খ) 1982
ব্যাখ্যা
- জাতিসংঘের সমুদ্রবিষয়ক আইন বা United Nations Convention on the Law of the Sea (UNCLOS) ১৯৮২ সালে সমুদ্রবিষয়ক তৃতীয় জাতিসংঘ সম্মেলনে স্বাক্ষরিত একটি চুক্তির নাম।
- সমুদ্রবিষয়ক তৃতীয় জাতিসংঘ সম্মেলনে এটি স্বাক্ষরিত হয়।
- সম্মেলনটি ১৯৭৩ থেকে ১৯৮২ সাল পর্যন্ত চলেছিল। এ আইনটি UNCLOS-III নামেও পরিচিত।
- মৎস্য শিকার, নৌচলাচল, মহীসােপান, গভীর সমুদ্রতল, বৈজ্ঞানিক গবেষণা ও সমুদ্র দূষণের মত বিষয়গুলাে এ চুক্তির মূল বিষয়।

উৎসঃ জাতিসংঘ ওয়েবসাইট
১,৫৬৭.
Which nation always speaks first at the UN General Assembly?
  1. ক) US
  2. খ) UK
  3. গ) Brazil
  4. ঘ) None of these
সঠিক উত্তর:
গ) Brazil
উত্তর
সঠিক উত্তর:
গ) Brazil
ব্যাখ্যা
Brazil has been the first speaker at the UNGA annual General Assembly for over six decades now. 
While some assume that the order is determined alphabetically, this is not the case. This tradition dates back to the early years of the United Nations, following its formation soon after the end of World War II.
In those days, most countries were reluctant to be the first to address the chamber. Brazil, at the time, was the only country that volunteered to speak first.
 
Source: News report
১,৫৬৮.
In which country is the International Court of Law of the Sea located?
  1. Zurich, Switzerland
  2. Hague, Netherlands
  3. Paris, France
  4. Hamburg, Germany
সঠিক উত্তর:
Hamburg, Germany
উত্তর
সঠিক উত্তর:
Hamburg, Germany
ব্যাখ্যা
• ITLOS:
 - সমুদ্র আইন বিষয়ক আন্তর্জাতিক আদালত (ITLOS) প্রতিষ্ঠিত হয় ১৯৯৪ সালের ১৬ নভেম্বর।
- এটির অবস্থান জার্মানির হামবুর্গে।
- এই আদালতেই ২০১২ সালের ১৪ ই মার্চ বঙ্গোপসাগরের জলসীমা নিয়ে মিয়ানমারের সাথে বাংলাদেশের বিরোধের রায় প্রদান করে।
- জাতিসংঘ সমুদ্র আইন বিষয়ক আন্তর্জাতিক কনভেনশন ১৯৮২ সালের ১০ ডিসেম্বর স্বাক্ষরিত হয় যা ১৬ নভেম্বর ১৯৯৪ কার্যকর হয়।
- প্রেসিডেন্ট - বিচারক অ্যালবার্ট হফম্যান।

সূত্র: জাতিসংঘ ও ITLOS ওয়েবসাইট।
১,৫৬৯.
'Brexit' is related to the exit of Britain from -
  1. Commonwealth
  2. NATO
  3. EU
  4. UN
সঠিক উত্তর:
EU
উত্তর
সঠিক উত্তর:
EU
ব্যাখ্যা

ব্রেক্সিট (Brexit):
- ব্রেক্সিট হলো ‘ব্রিটিশ এক্সিট’।
- এটি হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বেরিয়ে যাবার প্রক্রিয়া।
- ১৯৭৩ সালে যুক্তরাজ্য ইউরোপিয়ান ইউনিয়নে যোগ দেয়।
- তখন এর নাম ছিল EEC ( ইউরোপিয়ান ইকোনমিক কমিউনিটি)।
- ২০২০ সালের ৩১ জানুয়ারি ব্রেক্সিট কার্যকরের মাধ্যমে ৪৭ বছরের সম্পর্কের অবসান ঘটিয়ে যুক্তরাজ্য ইউরোপিয়ান ইউনিয়ন ত্যাগ করে।

উল্লেখ্য,
- ব্রেক্সিট নিয়ে ২০১৬ সালের ২৩ জুন যুক্তরাজ্যে এক গণভোট হয়।
- অনুষ্ঠিত গণভোটে ৫২ শতাংশ ব্রিটিশ জনগণ ইউরোপিয়ান ইউনিয়ন ত্যাগ করার পক্ষে ভোট দেয়।
- এর পরে ঐ বছরেই ব্রেক্সিট চুক্তি সম্পন্ন হয়।
- বিট্রিশ পার্লামেন্টে ব্রেক্সিট বিল পাস হয় ২০ ডিসেম্বর ২০১৯ তারিখে।
- ইউরোপীয় ইউনিয়ন থেকে প্রত্যাহার বিলটির পক্ষে পার্লামেন্টে ভোট দেন ৩৫৮ জন, বিপক্ষে ভোট পড়ে ২৩৪টি।
- ২০১৯ সালের ২৯শে মার্চ ব্রেক্সিট তারিখ নির্ধারিত হলেও তা দুই দফায় বৃদ্ধি করে সর্বশেষ ৩১ জানুয়ারি ২০২০ কার্যকর হয়।

উৎস: i) Britannica.
ii) BBC.

১,৫৭০.
What is the name of the currency of Myanmar?
  1. ক) Naira
  2. খ) Kyat
  3. গ) Guarani
  4. ঘ) Zloty
সঠিক উত্তর:
খ) Kyat
উত্তর
সঠিক উত্তর:
খ) Kyat
ব্যাখ্যা

- কিয়াট : মিয়ানমারের মুদ্রা
- নাইরা : নাইজেরিয়ার মুদ্রা 
- গুয়ারানি : প্যারাগুয়ের মুদ্রা 
- বাথ : থাইল্যান্ডের মুদ্রা
- রিঙ্গিত : মালয়েশিয়ার মুদ্রা
- গুলট্রাম : ভুটানের মুদ্রা।
(তথ্যসূত্র: ব্রিটানিকা)

১,৫৭১.
Which city gets the status of 'European cultural capital' for 2024?
  1. Bad Ischl
  2. Bodø
  3. Tartu
  4. All of the above
  5. None of the above
সঠিক উত্তর:
All of the above
উত্তর
সঠিক উত্তর:
All of the above
ব্যাখ্যা
ইউরোপের সাংস্কৃতিক রাজধানী (European Capitals of Culture):
- ২০২৪ সালের জন্য ইউরোপের সাংস্কৃতিক রাজধানীর মর্যাদা লাভ করে নিম্নোক্ত ৩টি শহর।
- Bad Ischl (Austria),
- Bodø (Norway),
- Tartu (Estonia).

ইউরোপীয় ইউনিয়ন:

- ইউরোপের ২৭ টি দেশের একটি জোট হলো ইউরোপীয় ইউনিয়ন।
- ১৯৫৭ সালে স্বাক্ষরিত 'রোম চুক্তি'র মাধ্যমে, ১৯৫৮ সালে প্রতিষ্ঠিত হয় European Economic Community (EEC)I
- প্রতিষ্ঠাকালীন সদস্য ৬ টি -
Belgium,
France,
Germany,
Italy,
Luxembourg,
Netherlands.
- পরবর্তীতে ১৯৯২ সালে স্বাক্ষরিত 'ম্যাসট্রিচট চুক্তি'র মাধ্যমে ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত হয় European Union (EU) I

উৎস: EU Website
১,৫৭২.
The AIIB was initiated by which country?
  1. USA
  2. China
  3. Russia
  4. South Africa
সঠিক উত্তর:
China
উত্তর
সঠিক উত্তর:
China
ব্যাখ্যা

Asian Infrastructure Investment Bank (AIIB):
- এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক(AIIB) একটি আন্তর্জাতিক উন্নয়ন ব্যাংক।
- এর মূল উদ্দেশ্য হল এশিয়া এবং অন্যান্য উন্নয়নশীল দেশগুলির অবকাঠামো উন্নয়ন প্রকল্পে সহায়তা প্রদান করা।
- চীন AIIB-এর প্রতিষ্ঠায় মূল ভূমিকা পালন করে।
- AIIB মূলত চীনের 'বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ' (BRI) এর সাথে সম্পর্কিত এবং বিশ্বের অন্যান্য দেশকে চীনের সাথে অর্থনৈতিক সহযোগিতায় যুক্ত করার সুযোগ প্রদান করে।
- এটি বিশ্বব্যাংক বা এশীয় উন্নয়ন ব্যাংক (ADB)-এর মতো অন্যান্য আন্তর্জাতিক ব্যাংকগুলির সাথে।
- প্রতিষ্ঠিত হয়: ১৬ জানুয়ারি, ২০১৬।
- সদর দপ্তর: বেইজিং, চীন।
- প্রতিষ্ঠাতা সদস্য দেশ: ৫৭টি।
- বর্তমান সদস্য দেশ: ১১০টি।

উল্লেখ্য,
- AIIB-এর সর্ববৃহৎ শেয়ারহোল্ডার চীন।
- চীনের অর্থায়নের পরিমাণ ২৯,৭৮০ মিলিয়ন মার্কিন ডলার যা প্রায় ৩০.৬৮৭৭%।

উৎস: AIIB ওয়েবসাইট।

১,৫৭৩.
Where was the first global conference on the environment held?
  1. Kyoto
  2. Stockholm
  3. Vienna
  4. Paris
সঠিক উত্তর:
Stockholm
উত্তর
সঠিক উত্তর:
Stockholm
ব্যাখ্যা

স্টকহোম সম্মেলন: 
- সুইডেনের রাজধানী স্টকহোমে জাতিসংঘের উদ্যোগে বিশ্বের প্রথম পরিবেশ বিষয়ক সম্মেলন United Nations Conference on the Human Environment অনুষ্ঠিত হয়।
- ১৯৭২ সালে এটি অনুষ্ঠিত হয়েছিলো। 
- এই সম্মেলনের ফলশ্রুতিতে জাতিসংঘ পরিবেশ কর্মসূচি গঠিত হয়।
- এই সম্মেলনে স্টকহোম ডিক্লারেশন বা স্টকহোম ঘোষণাপত্র গৃহীত হয়।
- স্টকহোম সম্মেলনের মাধ্যমে পরিবেশ রক্ষার ইস্যুটি প্রথম বৈশ্বিক গুরুত্ব লাভ করে।
- ঘোষণাপত্রে মোট ২৬টি ধারা রয়েছে।

উল্লেখ্য: 
- জাতিসংঘ ওজোন স্তর সুরক্ষা ও নিয়ন্ত্রণ বিষয়ক কনভেনশন 'ভিয়েনা কনভেনশন'।
- ১৯৯৫ সালে বেইজিং এ অনুষ্ঠিত চতুর্থ বিশ্ব নারী সম্মেলন হয়। যার মুল স্লোগান ছিলো নারীর দৃষ্টিতে বিশ্বকে দেখো।
- জেনেভা কনভেনশন ১৯৪৯ হলো যুদ্ধবন্দি ও যুদ্ধাহত ব্যক্তিদের সাথে আচরণ বিধি।

সূত্র: জাতিসংঘ ওয়েবসাইট। 

১,৫৭৪.
The purpose of TRIPS agreement is to -
  1. protect the intellectual Property Rights
  2. establish standards for labor conditions
  3. promote free trade
  4. regulate the financial market
সঠিক উত্তর:
protect the intellectual Property Rights
উত্তর
সঠিক উত্তর:
protect the intellectual Property Rights
ব্যাখ্যা
TRIPS:
- TRIPS এর পূর্ণরূপ: Trade Related Aspects of Intellectual Property Rights.
- এটি হলো বিশ্ব বাণিজ্য সংস্থা গৃহিত বুদ্ধিবৃত্তিক সম্পদের মেধাস্বত্ব বিষয়ক একটি বৈশ্বিক চুক্তি।
- গৃহিত হয়: ১৫ এপ্রিল, ১৯৯৪, মরক্কোর মারাক্কাশে।
- কার্যকর হয়: ১লা জানুয়ারি, ১৯৯৫। 
- উন্নয়নশীল ও এলডিসিভুক্ত দেশগুলোর জন্যে TRIPS চুক্তি কার্যকরের রেয়াত সুবিধা প্রদান করা হয়।
- স্বল্পোন্নত দেশগুলোর জন্য বাণিজ্য সংশ্লিষ্ট মেধাস্বত্ব (TRIPS) চুক্তি রহিতের সুবিধা আরও ১৩ বছর (১ জুলাই, ২০৩৪ পর্যন্ত) বাড়ানো সংক্রান্ত প্রস্তাব সুইজারল্যান্ডের জেনেভায় WTO'র TRIPS কাউন্সিলে সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

উৎস: WTO ওয়েবসাইট।
১,৫৭৫.
Which of the following countries is NOT yet certified malaria-free by WHO?
  1. Egypt
  2. Sri Lanka
  3. India
  4. United Arab Emirates
  5. Maldives
সঠিক উত্তর:
India
উত্তর
সঠিক উত্তর:
India
ব্যাখ্যা

- ভারত এখনও ম্যালেরিয়া-মুক্ত দেশ হিসেবে স্বীকৃতি পায়নি।

অন্যদিকে: 
- মালদ্বীপ: ২০১৫ সালে ম্যালেরিয়া-মুক্ত দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে।
- শ্রীলঙ্কা: ২০১৬ সালে ম্যালেরিয়া-মুক্ত দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে।
- মিশর: ২০২৪ সালে ম্যালেরিয়া-মুক্ত দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে।
- সংযুক্ত আরব আমিরাত: ২০০৭ সালে ম্যালেরিয়া-মুক্ত দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে।

সূত্র: WHO ওয়েবসাইট। 

১,৫৭৬.
Number of members of the European Union -
  1. ক) 29
  2. খ) 27
  3. গ) 28
  4. ঘ) 30
সঠিক উত্তর:
খ) 27
উত্তর
সঠিক উত্তর:
খ) 27
ব্যাখ্যা
- ইউরোপিয়ান ইউনিয়নের সদরদপ্তর বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে অবস্থিত।
- ১৯৫৮ সালের ১ জানুয়ারি রোম চুক্তির (স্বাক্ষর - ২৫ মার্চ ১৯৫৭) মাধ্যমে ৬টি দেশের সমন্বয়ে ইউরোপিয়ান ইকোনমিক কমিউনিটি গঠিত হয়।
দেশগুলো হলো:
- বেলজিয়াম
- ফ্রান্স
- ইতালি
- নেদারল্যান্ডস
- লুক্সেমবার্গ
- পশ্চিম জার্মানি (জার্মানি)।
- পরবর্তীতে, ১৯৯৩ সালের ১ নভেম্বর ম্যাসট্রিক্ট চুক্তি (স্বাক্ষর ৭ ফেব্রুয়ারি ১৯৯২) কার্যকরের মাধ্যমে ইউরোপিয়ান ইউনিয়ন গঠিত হয়।
- বর্তমানে ইইউ সদস্য সংখ্যা ২৭টি।
- যুক্তরাজ্য গত ৩১ জানুয়ারি ২০২০ একমাত্র দেশ হিসেবে ইইউ ত্যাগ করে।

(তথ্যসূত্র: ইউরোপিয়ান ইউনিয়ন ওয়েবসাইট)
১,৫৭৭.
Which of the following countries has a space force?
  1. ক) China
  2. খ) Russia
  3. গ) India
  4. ঘ) United States
সঠিক উত্তর:
ঘ) United States
উত্তর
সঠিক উত্তর:
ঘ) United States
ব্যাখ্যা

In December 2019, the U.S. Space Force was born. The new military branch was created with a focus to protect the nation's satellites and other space assets, which are vital to everything from national security to day-to-day communications.

Now, countries including France, Canada and Japan are following suit, as leaders from those countries' ''space force'' analogs said Thursday (Sept. 10) during the 2nd Summit for Space Sustainability, an online event hosted by the nonprofit Secure World Foundation.

Source: Time magazine and Space.com

১,৫৭৮.
Who was the first cricketer in international cricket history to be 'Timed out'?
  1. Glenn Maxwell
  2. Mushfiqur Rahim
  3. Angelo Mathews
  4. Litton Kumar Das
সঠিক উত্তর:
Angelo Mathews
উত্তর
সঠিক উত্তর:
Angelo Mathews
ব্যাখ্যা
Timed out:
- আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে প্রথমবারের মতো “Timed out’ হন অ্যাঞ্জেলো ম্যাথিউস।
- বিশ্বকাপে চলমান বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচে দেখা গেছে বিরল এই ঘটনা।
- ওয়ানডে ক্রিকেটের ১৪৬ বছরের ইতিহাসে প্রথমবারের মত টাইম আউট হলেন কোনো ক্রিকেটার।
- লঙ্কান অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউস ক্রিজে আসতে দেরি করে হয়েছে টাইম আউট।
- ICC Men's Cricket World Cup 2023 Playing Conditions 4 Men's Standard ODI Playing অনুযায়ী এটাকে ২ মিনিট ধরা হয়েছে।

উৎস: ICC ওয়েবসাইট।
১,৫৭৯.
Who was the US President during the American Civil War?
  1. John F. Kennedy
  2. Andrew Johnson
  3. Abraham Lincoln
  4. Thomas Jefferson
সঠিক উত্তর:
Abraham Lincoln
উত্তর
সঠিক উত্তর:
Abraham Lincoln
ব্যাখ্যা
আমেরিকার গৃহযুদ্ধ: 
- আমেরিকার গৃহযুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন আব্রাহাম লিংকন,
- তিনি ১৬তম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর দাসপ্রথা বিলোপের ঘোষণা দেন।
- সরকারের এই ঘোষণার প্রেক্ষাপটে গৃহযুদ্ধের সূচনা হয়। 

এছাড়াও, 
- ১৮৬৩ সালের ১ জানুয়ারি লিংকনের বিখ্যাত ‘Emancipation Proclamation’ কার্যকর হয়। 
- পরবর্তীতে, মার্কিন সংবিধানের ১৩তম সংশোধনী অনুমোদনের মাধ্যমে ১৮৬৫ সালের ১৮ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রে দাসপ্রথা সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়।
- তার গেটিসবার্গের ভাষণ (Gettysburg Address) মার্কিন যুক্তরাষ্ট্রের একটি বিখ্যাত ভাষণ।
- আব্রাহাম লিংকন আমেরিকার গৃহযুদ্ধের সময় পেনসিলভানিয়ার গেটিসবার্গে এই ভাষণ দেন।

সূত্র: ব্রিটানিকা, ইউএস ন্যাশনাল আর্কাইভস।
১,৫৮০.
The Sveriges Riksbank Prize in Economic Sciences has been introduced in memory of -
  1. ক) Paul Samuelson
  2. খ) Alfred Nobel
  3. গ) Alfred Marshall
  4. ঘ) JM Keynes
সঠিক উত্তর:
খ) Alfred Nobel
উত্তর
সঠিক উত্তর:
খ) Alfred Nobel
ব্যাখ্যা
- In 1968, Sveriges Riksbank (Sweden’s central bank) established the Prize in Economic Sciences in Memory of Alfred Nobel, founder of the Nobel Prize.
- The prize is based on a donation received by the Nobel Foundation in 1968 from Sveriges Riksbank on the occasion of the bank’s 300th anniversary.
- The first prize in economic sciences was awarded to Ragnar Frisch and Jan Tinbergen in 1969.

Source: nobelprize.org
১,৫৮১.
Who is the new member of G-20?
  1. Bangladesh
  2. Singapore
  3. Arab League
  4. African Union
সঠিক উত্তর:
African Union
উত্তর
সঠিক উত্তর:
African Union
ব্যাখ্যা
জি-২০-এর শীর্ষ সম্মেলনে নতুন স্থায়ী সদস্য:
- বিশ্বের শিল্পোন্নত ও বিকাশমান অর্থনীতির জোট জি-২০।
- এর শীর্ষ সম্মেলন ৯ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে ভারতের দিল্লিতে অনুষ্ঠিত হয়েছে।
- জি–২০ জোটের বর্তমান সদস্য আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, চীন, ফ্রান্স, জার্মানি, ভারত, ইন্দোনেশিয়া, ইতালি, জাপান, দক্ষিণ কোরিয়া, মেক্সিকো, রাশিয়া, সৌদি আরব, তুরস্ক, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়ন।
- সম্মেলনে স্থায়ী সদস্য হিসেবে আফ্রিকান ইউনিয়নকে স্বাগত জানান মোদি।
- আফ্রিকান ইউনিয়নের অন্তর্ভুক্ত দেশের সংখ্যা ৫৫।
- আফ্রিকান ইউনিয়নকে জি–২০–এর সদস্য করার ঘোষণাকে করতালি দিয়ে স্বাগত জানান বিশ্বনেতারা।

উৎস: ৯ সেপ্টেম্বর ২০২৩, প্রথম আলো।
১,৫৮২.
‘Doi Moi’ refers to an economic reform initiative in which country?
  1. China
  2. Vietnam
  3. Singapore
  4. Japan
সঠিক উত্তর:
Vietnam
উত্তর
সঠিক উত্তর:
Vietnam
ব্যাখ্যা

 - 'দই মই (Doi Moi)’ অর্থনৈতিক সংস্কারপ্রক্রিয়া ভিয়েতনামের সঙ্গে সম্পর্কিত।

• ‘দই মই (Doi Moi)’ অর্থনৈতিক সংস্কারপ্রক্রিয়া: 

- ১৯৭০-এর দশকের শেষের দিকে, ভিয়েতনাম ছিল বিশ্বের সবচেয়ে দরিদ্র দেশগুলোর মধ্যে একটি।]
- মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে দেশের অর্থনীতি ধ্বংস হয়ে গিয়েছিল, সঙ্গে বাণিজ্য নিষেধাজ্ঞা আর কমিউনিস্ট সরকারের ব্যক্তিগত উদ্যোগ সীমাবদ্ধ করার নীতিও পরিস্থিতি আরও খারাপ করেছিল। 
- এই কারণে, ১৯৮৬ সালের ডিসেম্বর মাসে ভিয়েতনাম কমিউনিস্ট পার্টির ষষ্ঠ জাতীয় কংগ্রেসে দই মই বা ‘পুনর্নবীকরণ বা  (renovation)’ নামে পরিচিত এক ব্যাপক অর্থনৈতিক সংস্কার চালু করা হয়। 
- সংস্কারের মাধ্যমে দেশটি কেন্দ্রীয়ভাবে পরিকল্পিত অর্থনীতি থেকে বাজারভিত্তিক অর্থনীতিতে রূপান্তরিত হয়। 
- এর ফলে দ্রুত অর্থনৈতিক বৃদ্ধি ঘটে এবং মানুষের জীবনমান উন্নত হয়।

১৯৮৬ সালে ‘দই মই’ সংস্কার কার্যক্রম বাস্তবায়ন শুরু হওয়ার ৩৯ বছর পর এখন পাশ্চাত্যের অর্থনৈতিক উন্নয়নের চিন্তকেরা ভিয়েতনামের অর্থনীতিকে ‘সোশ্যালিস্ট-ওরিয়েন্টেড মার্কেট ইকোনমি’ হিসেবে বর্ণনা করছেন। 
- দই মই কর্মসূচিতে ‘কালেকটিভ ফার্মিং’ নিষিদ্ধ করে জমির ওপর জনগণের অধিকার ফিরিয়ে দেওয়া হয়েছে।
- দই মই অর্থনৈতিক ও রাজনৈতিক সংস্কারের প্রধান তিনটি ডাইমেনশন হলো: 
১) অত্যন্ত শক্ত হাতে আন্তর্জাতিক বাণিজ্য উদারীকরণ,
২) অত্যন্ত দ্রুত অভ্যন্তরীণ অর্থনীতির বিনিয়ন্ত্রণ এবং সরকারি হস্তক্ষেপ হ্রাসের মাধ্যমে ব্যবসা করার খরচ ও বাধাবিঘ্ন কমিয়ে ফেলা এবং
৩) রাষ্ট্রীয় খাতের বিনিয়োগ প্রবলভাবে জোরদার করার মাধ্যমে মানব উন্নয়ন (শিক্ষা) ও ভৌত অবকাঠামো উন্নয়নকে প্রথম অগ্রাধিকারে পরিণত করা। 

- বিশেষত, প্রাইমারি শিক্ষা ও বৃত্তিমূলক (ভোকেশনাল) শিক্ষাকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দিয়ে ভিয়েতনাম ২০০০ সালের মধ্যেই তার পুরো জনসংখ্যাকে শতভাগ শিক্ষিত করে তুলেছে এবং জনগণের বিশাল একটি অংশকে প্রযুক্তিগত দক্ষতা অর্জনে সফল করে তুলেছে।

তথ্যসূত্র: বিবিসি ও প্রথম আলো। (Link1) (Link2)

১,৫৮৩.
The Komodo dragon are found in
  1. ক) Indonesia
  2. খ) Maldives
  3. গ) South Africa
  4. ঘ) Bhutan
সঠিক উত্তর:
ক) Indonesia
উত্তর
সঠিক উত্তর:
ক) Indonesia
ব্যাখ্যা
Komodo dragon, (Varanus komodoensis), largest extant lizard species. The dragon is a monitor lizard of the family Varanidae. It occurs on Komodo Island and a few neighbouring islands of the Lesser Sunda Islands of Indonesia

Source: britannica.com
১,৫৮৪.
According to the Berlin-based Transparency International report, Which is the least corrupt country in the world?
  1. Austria
  2. Denmark
  3. Sweden
  4. Norway
সঠিক উত্তর:
Denmark
উত্তর
সঠিক উত্তর:
Denmark
ব্যাখ্যা
বার্লিনভিত্তিক ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই) ২০২২ সালের ২৫ জানুয়ারি তাদের বার্ষিক দুর্নীতির ধারণাসূচক (সিপিআই)–২০২১ প্রকাশ করেছে। 
সূচক অনুযায়ী ১৮০টি দেশের মধ্যে- 
কম দুর্নীতিগ্রস্ত দেশ - ডেনমার্ক, ফিনল্যান্ড ও নিউজিল্যান্ড; স্কোর ৮৮।
শীর্ষ দুর্নীতিগ্রস্ত দেশ - দক্ষিণ সুদান; স্কোর ১১।
নিম্নক্রম অনুসারে বাংলাদেশের অবস্থান - ১৩; স্কোর ২৬।
উর্ধ্বক্রম অনুসারে বাংলাদেশের অবস্থান - ১৪৭তম।

উৎসঃ পত্রিকা রিপোর্ট।
১,৫৮৫.
The headquarters of the European Central Bank located in-
  1. ক) Frankfurt
  2. খ) Brussels
  3. গ) Paris
  4. ঘ) Geneva
সঠিক উত্তর:
ক) Frankfurt
উত্তর
সঠিক উত্তর:
ক) Frankfurt
ব্যাখ্যা
- ইউরোপীয় ইউনিয়নের কেন্দ্রীয় ব্যাংকের সদরদপ্তর জার্মানির ফ্রাঙ্কফুর্টে অবস্থিত।
- ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক (ইসিবি) হল ইউরো মুদ্রার ব্যাংক, যা ইউরোজোনের আর্থিক নীতি পরিচালনা করে। 
- ১৯৯৮ সালে ব্যাংকটি প্রতিষ্ঠিত হয়।
 
- ইউরোপীয় পার্লামেন্টের সদরদপ্তর স্ট্রাসবার্গ, ব্রাসেলস ও লুক্সেমবার্গে অবস্থিত।
- ইইউর সদরদপ্তর বেলজিয়ামের ব্রাসেলসে অবস্থিত। বর্তমানে এর সদস্য দেশ ২৭টি।

উৎসঃ ইসিবি ওয়েবসাইট, ইইউর ওয়েবসাইট।
 
১,৫৮৬.
Which species is the natural host of Marburg virus disease?
  1. Sandfly
  2. Fruit bat
  3. Pig
  4. Mosquito
সঠিক উত্তর:
Fruit bat
উত্তর
সঠিক উত্তর:
Fruit bat
ব্যাখ্যা
মারবার্গ ভাইরাস রোগ (MVD):
- রুয়ান্ডায় মারবার্গ ভাইরাস রোগের (MVD) প্রাদুর্ভাবে ১৫ জনের মৃত্যু এবং ৬৬ জন আক্রান্ত হয়েছেন।
- MVD বিরল এবং মারাত্মক হেমোরেজিক জ্বর, যা মানুষ ও প্রাইমেটকে আক্রান্ত করে।
- MVD রোগের গড় মৃত্যুহার প্রায় ৫০%।
- পূর্বের প্রাদুর্ভাবগুলোতে মৃত্যুহার ২৪% থেকে ৮৮% পর্যন্ত পরিবর্তিত হয়েছে।
- এটি মারবার্গ ভাইরাস (MARV) এবং রাভন ভাইরাস (RAVV) দ্বারা সৃষ্ট।
- ভাইরাসটি ফাইলোভাইরাস (যেমন ইবোলা) পরিবারের অন্তর্গত এবং এটি সবচেয়ে প্রাণঘাতী রোগগুলোর একটি।
- Rousettus aegyptiacus প্রজাতির ফল খেকো বাদুড় (Fruit bat) মারবার্গ ভাইরাসের প্রাকৃতিক বাহক।
- সংক্রমণ আক্রান্ত বাদুড়, প্রাইমেট, বা দেহ তরলের সংস্পর্শে ঘটতে পারে।
- প্রথম প্রাদুর্ভাব ১৯৬৭ সালে জার্মানির মারবার্গে ঘটেছিল।
- সম্প্রতি তানজানিয়া, ঘানা এবং রুয়ান্ডায় সংক্রমণের ঘটনা ঘটেছে।
- এমভিডির জন্য কোনো অনুমোদিত ওষুধ বা টিকা নেই।

উৎস: WHO ওয়েবসাইট।
১,৫৮৭.
Who is the CEO of tech-giant Apple?
  1. ক) Tim Cook
  2. খ) Jeff Bezos
  3. গ) Stave Jobs
  4. ঘ) Enc Yuan 
সঠিক উত্তর:
ক) Tim Cook
উত্তর
সঠিক উত্তর:
ক) Tim Cook
ব্যাখ্যা
Tim Cook is the CEO of Apple and serves on its board of directors.

Before being named CEO in August 2011, Tim was Apple’s chief operating officer and was responsible for all of the company’s worldwide sales and operations, including end-to-end management of Apple’s supply chain, sales activities, and service and support in all markets and countries. He also headed Apple’s Macintosh division and played a key role in the continued development of strategic reseller and supplier relationships, ensuring flexibility in response to an increasingly demanding marketplace.


[www.apple]
১,৫৮৮.
Which article of the NATO treaty states that an armed attack against one member is considered an attack against all?
  1. Article 2
  2. Article 3
  3. Article 5
  4. Article 8
সঠিক উত্তর:
Article 5
উত্তর
সঠিক উত্তর:
Article 5
ব্যাখ্যা
NATO:
- NATO-এর পূর্ণরূপ:North Atlantic Treaty Organisation.
- এটি একটি সামরিক সহযোগিতার জোট।
- প্রতিষ্ঠিত হয় ৪ এপ্রিল, ১৯৪৯ সালে।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর উত্তর আটলান্টিক চুক্তির মাধ্যমে NATO গঠিত হয়।
- প্রতিষ্ঠাতা সদস্য: ১২টি।
- বর্তমান সদস্য: ৩২টি।
- সদর দপ্তর: ব্রাসেলস, বেলজিয়াম।
- বর্তমান মহাসচিব: মার্ক রুট্টে।
- মুসলিম দেশ: আলবেনিয়া ও তুরস্ক।
- সর্বশেষ ৩২তম সদস্য হলো সুইডেন।

উল্লেখ্য,
• NATO র অনুচ্ছেদ ৫- “যদি একটি ন্যাটো মিত্র সশস্ত্র আক্রমণের শিকার হয়, তবে জোটের প্রতিটি সদস্য এই সহিংসতার কাজটিকে সমস্ত সদস্যদের বিরুদ্ধে সশস্ত্র আক্রমণ হিসাবে বিবেচনা করবে এবং মিত্রদের আক্রমণে সহায়তা করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।”
- আর্টিকেল-৫ অনুযায়ী, কোনো সদস্য দেশ আক্রান্ত হলে বাকি সবার সামরিক হস্তক্ষেপের কথা বলা হয়েছে।
- ন্যাটোর ইতিহাসে একবার মাত্র ন্যাটোর আর্টিকেল-৫ কার্যকর করা হয়েছে।

উৎস: NATO ওয়েবসাইট।
১,৫৮৯.
'Shin Bet' is the intelligence agency of which country?
  1. Russia
  2. Britain
  3. Iran
  4. Israel
সঠিক উত্তর:
Israel
উত্তর
সঠিক উত্তর:
Israel
ব্যাখ্যা

বিভিন্ন গোয়েন্দা সংস্থা:
- বাংলাদেশ: National Security Intelligence (NSI), Criminal Investigation Department (CID), Detective Branch (DB).
- ভারত: Research and Analysis Wing (RAW), Central Bureau of Investigation (CBI).
- পাকিস্তান: Inter-Services Intelligence (ISI), Federal Investigation Agency (FIA).
- রাশিয়া: Federal Security Service (FSB).
- ব্রিটেন: SIS/MI6 - Secret Intelligence Service (SIS) and Military Intelligence, Section 6 (MI6).
- ইসরায়েল: MOSSAD, Shin Bet (Shabak), Aman.
- ইরান: SAVAK.

তথ্যসূত্র - Britannica.com and WorldAtlas.com

১,৫৯০.
Recently, India and the United States have entered into a Defense Cooperation Pact' valid for how many years? [December, 2025]
  1.  4 years
  2. 5 years
  3. 10 years
  4. 12 years
  5. 15 years
সঠিক উত্তর:
10 years
উত্তর
সঠিক উত্তর:
10 years
ব্যাখ্যা

• ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি:
- ভারত আর মার্কিন যুক্তরাষ্ট্র নিজেদের মধ্যে পরবর্তী ১০ বছর ধরে প্রতিরক্ষা খাতে সহযোগিতা চালানোর জন্য একটি চুক্তি সই করেছে।
- কুয়ালালামপুরে যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিষয়ক সচিব পিট হেগসেথ আর ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের মধ্যে এক বৈঠকের পর এই চুক্তির ঘোষণা দেওয়া হয়েছে।

- দুটি দেশের মধ্যে এই চুক্তি যেমন "সহযোগিতা, তথ্য আদান-প্রদান আর কারিগরি সহযোগিতা" বৃদ্ধি করবে, তেমনই "আঞ্চলিক স্থিতিশীলতা আর প্রতিরোধ" গড়ে তুলবে বলেও নিজের এক্স হ্যান্ডেলে লিখেছেন মি. হেগসেথ।
- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের ওপরে ৫০ শতাংশ শুল্ক চাপিয়ে দেওয়ার ফলে দুটি দেশের মধ্যে যে উত্তেজনা তৈরিই হয়েছিল, তা কাটিয়ে উঠে তারা যখন বাণিজ্য চুক্তি সম্পন্ন করার পথে এগোচ্ছে, তার মধ্যেই এই প্রতিরক্ষা বিষয়ক চুক্তিটি স্বাক্ষরিত হলো।

তথ্যসূত্র: বিবিসি।  (Link)

১,৫৯১.
The Ottawa Treaty was adopted to prohibit the use of which weapons?
  1. Nuclear weapons
  2. Landmines
  3. Heavy bombers
  4. Biological weapons
সঠিক উত্তর:
Landmines
উত্তর
সঠিক উত্তর:
Landmines
ব্যাখ্যা

অটোয়া চুক্তি: 
- অটোয়া চুক্তি ১৯৯৭ সালে স্থলমাইনের উৎপাদন, ব্যবহার ও মজুদ নিষিদ্ধকরণের লক্ষ্যে গৃহীত হয়েছিল।
- ১৯৯৭ সালের ১৮ সেপ্টেম্বর কানাডার অটোয়ায় এই চুক্তি গৃহীত হয় এবং
- এটি ১ মার্চ ১৯৯৯ সালে কার্যকর হয়।
- এই চুক্তির মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশ স্থলমাইন ব্যবহারের বিরুদ্ধে সম্মত হয়।
- বাংলাদেশ ৭ মে ১৯৯৮ সালে অটোয়া চুক্তিতে স্বাক্ষর করে এবং ৬ সেপ্টেম্বর ২০০০ সালে এটি কার্যকর করে।
- বর্তমানে ১৬৪টি দেশ এই চুক্তির অংশীদার।

সূত্র: জাতিসংঘ ওয়েবসাইট।

১,৫৯২.
Barak MX is the air defense system of which country?
  1. United States
  2. Israel
  3. Russia
  4. China
সঠিক উত্তর:
Israel
উত্তর
সঠিক উত্তর:
Israel
ব্যাখ্যা

 বারাক এমএক্স আকাশ প্রতিরক্ষা:
- বারাক এমএক্স আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করেছে ইসরাইলি সংস্থা ইসরাইল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ (আইএআই)।
- এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেপণাস্ত্রগুলো ১৫০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।
- তুরস্কের সঙ্গে ক্রমে উত্তেজনা বেড়ে চলার মধ্যে সম্প্রতি সাইপ্রাসকে বারাক এমএক্স প্রতিরক্ষাব্যবস্থা সরবরাহ করেছে ইসরায়েল।

উৎস: প্রথম আলো।

১,৫৯৩.
Which ancient civilization is credited with the creation of the first known code of laws?
  1. Ancient Egypt
  2. Ancient Greece
  3. The Roman Empire
  4. The Babylonian Empire
সঠিক উত্তর:
The Babylonian Empire
উত্তর
সঠিক উত্তর:
The Babylonian Empire
ব্যাখ্যা
ব্যাবিলনীয় সভ্যতা:

- প্রাচীন মেসোপটেমিয়াতে সভ্য নগররাষ্ট্রগুলো গড়ে উঠেছিল।
- নগররাষ্ট্র ব্যাবিলন ছিল মেসোপটেমিয়ার কেন্দ্রবিন্দু এবং 
- ১৭৬০ খ্রিষ্টপূর্ব বেশ কটি ধারাবাহিক যুদ্ধের পর ব্যাবিলনের শক্তিমান রাজা হাম্মুরাবি কঠোর হাতে মেসোপটেমিয়া শাসন করেছেন।
- তিনি ছিলেন ব্যাবিলনীয় সাম্রাজ্যের শ্রেষ্ঠ রাজা।
- তিনি আইন প্রণয়ন ও অপরাধের জন্য শাস্তি নির্ধারণ করেছিলেন। তাঁর আইনগুলো ‘কোড অব হাম্মুরাবি’ নামে পরিচিত।
- এটি সবচেয়ে পুরোনো লিখিত আইন।
- ব্যাবিলনীয় সভ্যতার সবচেয়ে বড় অবদান হল এই আইন প্রণয়ন ও সংকলন।

তথ্যসূত্র: ব্রিটানিকা।
১,৫৯৪.
The world's first paperless government is -
  1. ক) Geneva
  2. খ) Frankfurt
  3. গ) Dubai
  4. ঘ) Montreal
সঠিক উত্তর:
গ) Dubai
উত্তর
সঠিক উত্তর:
গ) Dubai
ব্যাখ্যা
Dubai became the world’s first government to turn 100% paperless, the announcement was made by the United Arab Emirate (UAE) Crown Prince, Sheikh Hamdan bin Mohammed bin Rashid Al Maktoum. It will save around 3 billion Dirham (USD 350 million) and 14-million-man hours. The digitization will provide all the govt. services to customers & reduce paper consumption by more than 336 million papers. All the exceptional digital services can be accessed by the Citizens through the “Dubai Now application’’.
১,৫৯৫.
The names of the official languages of IDB are -
  1. Arabic, English, and Portuguese
  2. Arabic, Portuguese, and French
  3. Arabic, English, and Spanish
  4. Arabic, English, and French
সঠিক উত্তর:
Arabic, English, and French
উত্তর
সঠিক উত্তর:
Arabic, English, and French
ব্যাখ্যা
Islamic Development Bank:
- বাংলাদেশ ১৯৭৪ সালের ১২ আগস্ট Islamic Development Bank (IDB)তে যোগ দেয়।
- বাংলাদেশ IDB এর প্রতিষ্ঠাকালীন সদস্য।
- ১৯৭৭ সালের মার্চ থেকে IDB বাংলাদেশে তার কার্যক্রম শুরু করে।
- সদস্য সংখ্যা - ৫৭টি  
- সদরদপ্তর - জেদ্দা, সৌদি আরব
- অফিসিয়াল ভাষা ৩টি (আরবি, ইংরেজি ও ফরাসি)

উৎস: IDB ওয়েবসাইট।
১,৫৯৬.
'CEDAW' aimed at promoting women’s rights was adopted by the UN in which year?
  1. 1978
  2. 1979
  3. 1984
  4. 1983
সঠিক উত্তর:
1979
উত্তর
সঠিক উত্তর:
1979
ব্যাখ্যা

• CEDAW:
- CEDAW-এর পূর্ণরূপ: Convention on the Elimination of Discrimination against Women.
- জাতিসংঘ নারীদের অধিকার রক্ষায় ১৮ ডিসেম্বর, ১৯৭৯ সালে নারীর প্রতি সকল প্রকার বৈষম্য প্রতিরোধ কনভেনশন বা CEDAW গ্রহণ করে।
- এই কনভেনশন গৃহ নির্যাতন, প্রজনন, আইনগত, রাজনৈতিক অধিকারের ক্ষেত্রে নারীদের সমমর্যাদা ও অধিকার প্রতিষ্ঠায় কাজ করে থাকে।
- কার্যকর হয়: ৩ সেপ্টেম্বর, ১৯৮১।
- CEDAW সনদে পরিচ্ছদ আছ: -৬ টি, ধারা আছে: ৩০ টি।

উল্লেখ্য,
- বাংলাদেশ CEDAW অনুমোদন করে ৪ নভেম্বর, ১৯৮৪ সালে। 

তথ্যসূত্র: OHCHR ওয়েবসাইট।

১,৫৯৭.
What is the rate of population growth in the world?
  1. ক) 1.1%
  2. খ) 1.2%
  3. গ) 1.3%
  4. ঘ) 1.5%
সঠিক উত্তর:
ক) 1.1%
উত্তর
সঠিক উত্তর:
ক) 1.1%
ব্যাখ্যা

জাতিসংঘ জনসংখ্যা তহবিল (UNFPA)-এর ‘বিশ্ব জনসংখ্যা রিপোর্ট’ ২০২০ অনুযায়ী-
বর্তমান বিশ্বের মোট জনসংখ্যা- ৭৭৯.৫০ কোটি
বিশ্বে জনসংখ্যা বৃদ্ধির হার- ১.১%
জনসংখ্যায় শীর্ষ দেশ- চীন
উৎসঃ সাম্প্রতিক সমাচার, লাইভ এমসিকিউ।

১,৫৯৮.
The term 'Gen-Z 212' is associated with a protest in which country?
  1. Morocco
  2. Kenya
  3. Indonesia
  4. Nepal
সঠিক উত্তর:
Morocco
উত্তর
সঠিক উত্তর:
Morocco
ব্যাখ্যা

GenZ 212 (জেন জি-২১২):
- GenZ 212 (জেন জি-২১২) হলো মরক্কোর তরুণদের দ্বারা পরিচালিত একটি স্বতঃস্ফূর্ত ও বিকেন্দ্রীভূত প্রতিবাদ আন্দোলন।
- ২০২৫ সালের সেপ্টেম্বর-অক্টোবরে এই আন্দোলন শুরু হয়। 
- এটি মূলত উন্নত স্বাস্থ্যসেবা, শিক্ষা, দুর্নীতির অবসান এবং সামাজিক ন্যায়বিচারের দাবিতে সোশ্যাল মিডিয়া ও ডিসকর্ড ব্যবহার করে আয়োজিত একটি আন্দোলন। 

উল্লেখ্য,
- প্রতিবাদের সূত্রপাত হয় একটি সরকারি হাসপাতালে আটজন গর্ভবতী নারীর মৃত্যুর মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে।
- এই খবর ছড়িয়ে পড়ার সাথে সাথেই তরুণ প্রজন্মের মধ্যে জমে থাকা ক্ষোভ প্রকাশ পায় এবং তারা সরকারের অগ্রাধিকার ও জনসেবার দুর্বল মান নিয়ে প্রশ্ন তুলতে শুরু করে।
- বিক্ষোভকারীরা স্লোগান দেয়, 'জনগণ স্বাস্থ্য, শিক্ষা ও জবাবদিহিতা চায়।'

• আন্দোলনের নেতৃত্বে কোনো প্রচলিত রাজনৈতিক দল বা সংগঠন নেই।
- 'জেন-জি ২১২' নামে মূলত অনলাইন-ভিত্তিক একটি যুব গোষ্ঠী এই বিক্ষোভের ডাক দেয়, যা দ্রুতই টিকটক, ইনস্টাগ্রাম ও ফেসবুকের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
- মরক্কোর কান্ট্রি কোড '২১২' ব্যবহার করে নামকরণ করা এই গোষ্ঠীটি নেপালের সাম্প্রতিক দুর্নীতিবিরোধী যুব আন্দোলন থেকে অনুপ্রাণিত বলে মনে করা হচ্ছে।
- বিক্ষোভকারীদের অধিকাংশই 'জেনারেশন জেড' বা জেন-জি প্রজন্মের, যা বর্তমানে মরক্কোর সবচেয়ে বড় জনগোষ্ঠী।

উৎস: BBC.

১,৫৯৯.
Who is the promoter of Chinese 'One Belt One Road' initiative?
  1. Mao Zedong
  2. Shinzo Abe
  3. Xi Jinping
  4. Chiang Kai Shek
সঠিক উত্তর:
Xi Jinping
উত্তর
সঠিক উত্তর:
Xi Jinping
ব্যাখ্যা

বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (BRI):
- বেল্ট এন্ড রোড ইনিশিয়েটিভ (BRI) হলো চীন প্রবর্তিত একটি মহাপরিকল্পনা।
- ২০১৩ সালে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং (Xi Jinping) প্রথম এই প্রকল্পের বিষয়টি প্রকাশ করেন।
- এ প্রকল্পকে ওয়ান বেল্ট ওয়ান রোড (One Belt One Road) কিংবা নিউ সিল্ক রোড নামেও অভিহিত করা হয়।
- উন্নয়ন এবং বিনিয়োগ উদ্যোগের বিশাল সংগ্রহ মূলত ভৌত অবকাঠামোর মাধ্যমে পূর্ব এশিয়া এবং ইউরোপকে সংযুক্ত করার জন্য তৈরি করা হয়েছিল এই উদ্যোগ।

⇒ BRI-এর মূল লক্ষ্য হলো চীন ও অন্যান্য দেশগুলির মধ্যে বাণিজ্যিক সম্পর্ক শক্তিশালী করা এবং অবকাঠামোগত বিনিয়োগ বৃদ্ধি করা।
- প্রকল্পের উদ্দেশ্য বিশ্বের ১৫০টির বেশি দেশকে আর্থিক সহায়তা দিয়ে উন্নতি সাধনের চেষ্টা করা।

উল্লেখ্য,
- চীনের ‘বেল্ট অ্যান্ড রোড’ প্রকল্প থেকে সরে গিয়েছে পানামা।
- চীন চাইছে ২০৪৯ সালের মধ্যে প্রকল্পটি শেষ করতে।

উৎস: Britannica.

১,৬০০.
The most recent bilateral 'defense agreement' between India and the United States was signed for a term of - [November, 2025]
  1. 4 years
  2. 5 years
  3. 10 years
  4. 12 years
সঠিক উত্তর:
10 years
উত্তর
সঠিক উত্তর:
10 years
ব্যাখ্যা

• ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি:
- ভারত আর মার্কিন যুক্তরাষ্ট্র নিজেদের মধ্যে পরবর্তী ১০ বছর ধরে প্রতিরক্ষা খাতে সহযোগিতা চালানোর জন্য একটি চুক্তি সই করেছে।
- কুয়ালালামপুরে যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিষয়ক সচিব পিট হেগসেথ আর ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের মধ্যে এক বৈঠকের পর এই চুক্তির ঘোষণা দেওয়া হয়েছে।

- দুটি দেশের মধ্যে এই চুক্তি যেমন "সহযোগিতা, তথ্য আদান-প্রদান আর কারিগরি সহযোগিতা" বৃদ্ধি করবে, তেমনই "আঞ্চলিক স্থিতিশীলতা আর প্রতিরোধ" গড়ে তুলবে বলেও নিজের এক্স হ্যান্ডেলে লিখেছেন মি. হেগসেথ।
- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের ওপরে ৫০ শতাংশ শুল্ক চাপিয়ে দেওয়ার ফলে দুটি দেশের মধ্যে যে উত্তেজনা তৈরিই হয়েছিল, তা কাটিয়ে উঠে তারা যখন বাণিজ্য চুক্তি সম্পন্ন করার পথে এগোচ্ছে, তার মধ্যেই এই প্রতিরক্ষা বিষয়ক চুক্তিটি স্বাক্ষরিত হলো।

তথ্যসূত্র: বিবিসি। (Link)