New Caledonia:
- নিউ ক্যালেডোনিয়া দক্ষিণ-পশ্চিম প্রশান্ত মহাসাগরে অবস্থিত একটি ফরাসি বিশেষ স্বায়ত্তশাসিত অঞ্চল,
- এটা অস্ট্রেলিয়ার পূর্বে প্রায় ১৫০০ কিলোমিটার দূরত্বে অবস্থিত।
- এর রাজধানী নুমিয়া (Noumea).
- নিউ ক্যালেডোনিয়ার প্রবাল প্রাচীর ঘেরা ল্যাগুন ও জীববৈচিত্র্যপূর্ণ রিফ অঞ্চল ২০০৮ সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি পেয়েছে।
- এই অঞ্চলের রাষ্ট্রপ্রধান হলেন ফ্রান্সের প্রেসিডেন্ট।
যুক্তরাজ্য:
- যুক্তরাজ্য একটি সাংবিধানিক রাজতন্ত্র যেখানে রাষ্ট্রপ্রধান হলেন রাজা বা রানি এবং সরকার প্রধান হলেন প্রধানমন্ত্রী।
- বর্তমানে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এবং রাষ্ট্রপ্রধান রাজা তৃতীয় চার্লস।
- বাকিংহাম প্যালেস হলো ব্রিটিশ রাজপরিবারের বাসভবন।
- যুক্তরাজ্যের সংবিধান অলিখিত, অর্থাৎ বিভিন্ন আইন, রীতিনীতি ও ঐতিহ্যের সমন্বয়ে গঠিত।
- দেশের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন রবার্ট ওয়ালপল এবং প্রথম নারী প্রধানমন্ত্রী ছিলেন মার্গারেট থ্যাচার।
- যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী উইনস্টোন চার্চিল রাজনীতির পাশাপাশি সাহিত্যে অসাধারণ অবদানের জন্য নোবেল পুরস্কার লাভ করেন।
নিচের দ্বীপগুলো ব্রিটেনের অন্তর্ভুক্ত:
- Anguilla,
- Bermuda,
- British Antarctic Territory,
- British Indian Ocean Territory,
- British Virgin Islands,
- Cayman Islands,
- Falkland Islands,
- Gibraltar,
- Montserrat,
- Pitcairn Islands,
- Saint Helena,
- South Georgia,
- Turks and Caicos Islands.
সূত্র: ব্রিটানিকা ও UK সরকারের ওয়েবসাইট।