বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

Fill in the Blanks and Sentence Correction

মোট প্রশ্ন৯,৯১২এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

Fill in the Blanks and Sentence Correction

PrepBank · পাতা ৭৭ / ৯৯ · ৭,৬০১৭,৭০০ / ৯,৯১২

৭,৬০১.
No sooner do the bells ring than the curtain rose.
  1. did the bell ring
  2. did the bells ring
  3. had the bell rang
  4. had the bell rung
  5. None correction required
সঠিক উত্তর:
had the bell rung
উত্তর
সঠিক উত্তর:
had the bell rung
ব্যাখ্যা
• No sooner had যুক্ত বাক্যের প্রথম অংশে past perfect এবং verb এর past participle হয় এবং দ্বিতীয় অংশে past indefinite হয়।
- মনে রাখতে হবে, No sooner had .... than এভাবে আসে অর্থাৎ No sooner had এর সাথে than হয়।

• তাই, underlined কৃত অংশের do the bells ring এর স্থলে had the bell rung হলে বাক্যটি শুদ্ধ হবে।
- Ring এর past tense হচ্ছে rang এবং past p[articiple হচ্ছে rung.
- Had + verb এর past participle = past perfect হয়।

- Complete Sentence: No sooner had the bell rung than the curtain rose.
- Bangla Meaning: ঘন্টা বাজতে না বাজতেই পর্দা উঠে গিয়েছিল।
৭,৬০২.
Fill in the blank with an appropriate preposition:
We hadn't bargained ____ the unexpected arrival of so many guests at the party.
  1. over
  2. for
  3. to
  4. of
সঠিক উত্তর:
for
উত্তর
সঠিক উত্তর:
for
ব্যাখ্যা
Bargain on/for something:
English Meaning - To expect or be prepared for something.
Bangla Meaning - প্রত্যাশা করা; প্রস্তুত থাকা। 
Example - 
1. We did not bargain for your taking this initiative.
2. We hadn't bargained for the unexpected arrival of so many guests at the party.
3. The strength of opposition to the project was more than she'd bargained for.

এছাড়াও, 
Bargain over something - কোনো কিছুর জন্য দরকষাকষি করা। 

Source: 
1. Cambridge Dictionary. 
2. Accessible Dictionary by Bangla Academy. 
৭,৬০৩.
Which of the following sentences is correct?
  1. His income is totally exempt on taxes.
  2. His income is totally exempt off taxes.
  3. His income is totally exempt from taxes.
  4. His income is totally exempt for taxes.
সঠিক উত্তর:
His income is totally exempt from taxes.
উত্তর
সঠিক উত্তর:
His income is totally exempt from taxes.
ব্যাখ্যা
• Correct sentence: His income is totally exempt from taxes.
- Bangla Meaning: তার আয় সম্পূর্ণ করমুক্ত।

• Exempt someone/something from something
- English meaning: with special permission not to do or pay something.
- Bangla meaning: (বাধ্যবাধকতা ইত্যাদি থেকে) রেহাই বা অব্যাহতি দেওয়া; মুক্ত; ছাড় দেওয়া।

- অর্থাৎ, মুক্ত; রেহাই বা ছাড় দেওয়া অর্থে exempt এর সাথে from ব্যবহৃত হয়।

• More examples:
- Small businesses have been exempted from the tax increase.
- These companies are exempt from tax on profits in the first three years.

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Cambridge Dictionary.
৭,৬০৪.
Choose the correct one.
  1. ক) I have a bone to pick on you.
  2. খ) I have a bone to pick for you.
  3. গ) I have a bone to pick at you.
  4. ঘ) I have a bone to pick with you.
সঠিক উত্তর:
ঘ) I have a bone to pick with you.
উত্তর
সঠিক উত্তর:
ঘ) I have a bone to pick with you.
ব্যাখ্যা
‘To have a bone to pick with somebody’- হলো একটি phrase. যার অর্থ তর্ক বা নালিশ করার মতো কোন ব্যাপার থাকা।
৭,৬০৫.
Which of the following is correct?
  1. The teacher said, "All living beings have needed water to survive".
  2. The teacher said, "All living beings needed water to survive".
  3. The teacher said, "All living beings need water to survive".
  4. The teacher said, "All living beings are needing water to survive".
সঠিক উত্তর:
The teacher said, "All living beings need water to survive".
উত্তর
সঠিক উত্তর:
The teacher said, "All living beings need water to survive".
ব্যাখ্যা
Correct sentence: The teacher said, "All living beings need water to survive.".
- Bangla Meaning: শিক্ষক বললেন, "সব জীবিত প্রাণীর বেঁচে থাকার জন্য জল প্রয়োজন।"

• 'General truth', 'universal truth' সবসময় present indefinite tense দ্বারা প্রকাশ করা হয়।
- Present indefinite tense এর structure হলো Subject + verb এর base form + object.
- subject টি third person singular number হলে verb এর সাথে 's' বা 'es' যুক্ত হয়)
- সুতরাং verb-টি হবে 'need'.
৭,৬০৬.
He has assured me ____ safety.
  1. with
  2. at
  3. for
  4. of
সঠিক উত্তর:
of
উত্তর
সঠিক উত্তর:
of
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হচ্ছে - of.
-Complete sentence:  He has assured me of safety.

• Be assured of something
- English Meaning: if you are assured of something, you will definitely get it or achieve it.
-Bangla Meaning: নিশ্চয়তা দেওয়া বা আশ্বস্ত করা।
- Example Sentence: His victory means that he is now assured of a place in the final.
 
Source: Longman Dictionary.
৭,৬০৭.
Find out which of the underlined parts of the sentence has an error. These atmospheric conditions are conducive to grow a healthy family.
  1. These
  2. are
  3. to
  4. grow
সঠিক উত্তর:
grow
উত্তর
সঠিক উত্তর:
grow
ব্যাখ্যা
• উল্লিখিত বাক্যের ভুল অংশটুকু হচ্ছে - grow.
- এখানে, grow এর স্থলে growing হলে বাক্যটি শুদ্ধ হবে।

-  To এর পরে সাধারণত verb এর base form বসে। 
- কিন্তু বাক্যে conducive to থাকলে এর পর কোন verb আসলে উক্ত verb এর সাথে ing যুক্ত হয়।

• যেহেতু প্রদত্ত প্রশ্নে conducive to আছে এবং এরপর verb আছে, তাই এর সাথে ing যুক্ত হবে।
- তাই নিয়মানুযায়ী সঠিক উত্তর হবে -These atmospheric conditions are conducive to growing a healthy family.

- এছাড়াও, বাক্যে devoted to, with a view to, conducive to, addicted to, be used to, get used to, mind, cannot help, could not help, look forward to, be used to, worth ইত্যাদি থাকলে এদের পরেও verb+ing হয়।

• More Examples: 
- He came here with a view to meeting my father.
- I am looking forward to hearing from you.
- He was used to doing the work.
- He was devoted to helping the poor.
৭,৬০৮.
In the sentence identify the segment which contains the grammatical error.
The manager was referring about the previous instances of loss to the employees during his address.
  1. the manager was referring about
  2. the previous instances
  3. during his address
  4. of loss to the employees
সঠিক উত্তর:
the manager was referring about
উত্তর
সঠিক উত্তর:
the manager was referring about
ব্যাখ্যা
In the given sentence, the preposition 'about' is incorrect.
The preposition 'about' means on the subject of; concerning.
The preposition 'about' should be replaced by the preposition 'to'.
The preposition 'to' is used to mention someone or something in speech or in writing.
Hence, the correct answer is option 1.
Correct Sentence: The manager was referring to the previous instances of loss to the employees during his address.
৭,৬০৯.
Fill in the blank: Getting a lot of sleep and drinking plenty of fluids can ___________ the effects of the flu.
  1. mitigate
  2. Belittle
  3. Aggravate
  4. Escalate
সঠিক উত্তর:
mitigate
উত্তর
সঠিক উত্তর:
mitigate
ব্যাখ্যা
♦ Mitigate-(verb transitive)

♦ English Meaning: To make something less severe or less unpleasant.
Bangla Meaning: তীব্রতা, প্রচণ্ডতা বা বেদনা হ্রাস করা; উপশমিত করা। 

♦ Synonyms: Reduce (কমানো; হ্রাস করা), Soothe (শান্ত বা প্রশমিত করা), Relieve (স্বস্তি দেওয়া), Extenuate (গুরুত্ব হ্রাস করা), Palliate (প্রশমন করা)। 
Antonyms: Aggravate (প্রকোপ অধিকতর বৃদ্ধি করা), Increase (বাড়া বা বাড়ানো), Intensify (তীব্রতর/গাঢ়তর/তীক্ষ্ণতর করা বা হওয়া), Enhance (বৃদ্ধি করা বা বাড়ানো), Raise (ওঠানো)।

♦ Other Forms: - Mitigating circumstances প্রমাদ, অপরাধ ইত্যাদি কম গুরুতররূপে প্রতিপন্ন করা; উপশমিত পরিস্থিতি।
- Mitigation [মিটিগেইশ্‌ন্] (noun) [uncountable noun] উপশম; নিবৃত্তি।

♦ Example Sentence: 
1. Getting a lot of sleep and drinking plenty of fluids can mitigate the effects of the flu.
2. The circumstances mitigate the crime.

♦ Other option,
Belittle -ছোট করা।
Escalate - ধাপে ধাপে বৃদ্ধি পাওয়া।

♦ Source: Live MCQ Lecture.
৭,৬১০.
He was the chief ____________ of his uncle's will; in short, he was left with an _____________ of $2,00,000.
  1. ক) beneficiary, inheritance
  2. খ) heir, invoice
  3. গ) adjudicator, reckoning
  4. ঘ) plethora, estate
সঠিক উত্তর:
ক) beneficiary, inheritance
উত্তর
সঠিক উত্তর:
ক) beneficiary, inheritance
ব্যাখ্যা
অপশনে প্রদত্ত শব্দগুলোর অর্থ -
ক)
» Beneficiary [Countable noun] (plural beneficiaries)
- জমিদারের কাছ থেকে প্রজাস্বত্ববলে জমির অধিকার ভোগকারী ব্যক্তি; যাজকবৃত্তিভোগী; দান বা বৃত্তির প্রাপক; কোনো সূত্র হতে উপকারভোগকারী ব্যক্তি।
» Inheritance [uncountable noun]
- উত্তরাধিকার; দায়াধিকার; উত্তরাধিকার প্রাপ্তি; দায়ভাগ।

খ)
» Heir (noun)
- উত্তরাধিকারী; দায়াদ; রিক্‌থ্‌; ওয়ারিস।
» Invoice (noun)
- মূল্যসহ বিক্রীত পণ্যের তালিকা, চালান। 
- (verb transitive) চালান তৈরি করা। 

গ)
» Adjudicator (noun)
- বিচারক; কোনো জুরির (যেমন সংগীত প্রতিযোগিতার) সদস্য।
» Reckoning (noun) পরিশোধনীয় মূল্যের হিসাব।

ঘ)
» Plethora (noun) 
(১) অতিপ্রাচুর্য; আতিশয্য।
(২) (চিকিৎসাশাস্ত্র) রক্তে লালকণিকার আধিক্যজনিত রোগ; রক্তসিক্ত।
» Estate [Countable noun] ভূসম্পত্তি।

Context অনুসারে শূন্যস্থানে কেবল ক) অপশনের শব্দ দুটি বসালে বাক্যটি অর্থ পূর্ণ হবে।
বাক্যের অর্থ - সে ছিল তার চাচার ধনসম্পত্তির প্রধান উত্তরাধিকারী, সংক্ষেপে, সে $২,০০,০০০ এর সমপরিমাণ মূল্যের সম্পত্তি পেয়েছিল।

Source: Accessible Dictionary by Bangla Academy
৭,৬১১.
Choose the correct answer. How long did you wait?
  1. Till lunch time
  2. Till he came
  3. Until six o'clock
  4. Since this morning
সঠিক উত্তর:
Till he came
উত্তর
সঠিক উত্তর:
Till he came
ব্যাখ্যা
• How long did you wait?
- এখানে প্রশ্নটি past form এ করা হয়েছে। সে হিসেবে উত্তরটিও past form এ করতে হবে।
- প্রশ্নটির উত্তর এভাবে করা যায় -

• I waited until / till he came. বা সংক্ষেপে untill/till he came. (until/till conjunction হিসেবে ব্যবহৃত)।
- এখানে till/until অর্থ যতক্ষণ না।
- সুতরাং বাক্যের অর্থ - Till he came অর্থ- যতক্ষণ না সে এসেছিল
- তাই, সঠিক উত্তর হবে - খ।

• আবার,
- Till/untill অর্থ যদি 'পর্যন্ত' হয় এবং Preposition হিসাবে ব্যবহৃত হয়, তাহলে ক ও গ উভয়েই উত্তর হতে পারে।
৭,৬১২.
The recent explosion on Bailey Road, Dhaka, caused nearby buildings to blow ________, leaving behind a scene of devastation and chaos.
  1. off
  2. over
  3. out
  4. up
সঠিক উত্তর:
up
উত্তর
সঠিক উত্তর:
up
ব্যাখ্যা
Complete Sentence: The recent explosion on Bailey Road, Dhaka, caused nearby buildings to blow up, leaving behind a scene of devastation and chaos.

• Blow up 
English Meaning: explode.
Bangla Meaning: বিস্ফোরণে উড়ে যাওয়া।

অপশন আলোচনা:
• Blow off 
English Meaning: to permit (a gas under pressure, esp steam) to be released.
Bangla Meaning: কোন কীছু নির্গত করা।

• Blow over
English Meaning: to pass by or to end.
Bangla Meaning: থেমে যাওয়া।

• Blow out
English Meaning: be extinguished by an air current.
Bangla Meaning: ফুঁ দিয়ে নিভানো।

Source: Oxford Dictionary.
৭,৬১৩.
Until now, the traditional narrative of Vincent Van Gogh's death was considered __________. New historical evidence, according to some scholars, could show that the artist was a victim of a murder.
  1. unequivocal
  2. ambiguous
  3. invaluable
  4. dubitable
  5. imprecise
সঠিক উত্তর:
unequivocal
উত্তর
সঠিক উত্তর:
unequivocal
ব্যাখ্যা
উল্লিখিত অপশন গুলোর অর্থ:

ক) unequivocal:
English meaning: total, or expressed in a clear and certain way.
Bangla meaning: স্পষ্ট; দ্ব্যর্থহীন।

খ) ambiguous:
English meaning: having more than one possible meaning, and therefore likely to cause confusion.
Bangla meaning: অনিশ্চিত অর্থ বা অভিপ্রায়বিশিষ্ট।

গ) invaluable:
English meaning: extremely useful.
Bangla meaning: অত্যন্ত দামী,অমূল্য।

ঘ) dubitable:
English meaning: possible to doubt; possibly not true, accurate, or real
Bangla meaning: সন্দেহজনক; অনিশ্চিত।

ঙ) imprecise:
English meaning: not accurate or exact.
Bangla meaning: অযথার্থ; অতথ্য; অযাথার্থিক।

অপশন বিবেচনা করে দেখা যায়, শুন্যস্থানে unequivocal বসালে বাক্যটি পরিপূর্ণ হয়।

Complete sentence: Until now, the traditional narrative of Vincent Van Gogh's death was considered unequivocal. New historical evidence, according to some scholars, could show that the artist was a victim of a murder.

Bangla meaning: এতদিন পর্যন্ত, ভিনসেন্ট ভ্যান গগের মৃত্যুর প্রচলিত বিবরণটি নিঃসন্দেহ বলে মনে করা হতো। কিছু পণ্ডিতগণের মতে, নতুন ঐতিহাসিক প্রমাণ দেখাতে পারে যে শিল্পী একটি হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন।
৭,৬১৪.
Smoking does not immediately kill a person, but it ________ the chance of heart disease.
  1. increases
  2. emphasizes
  3. involves
  4. encourages
সঠিক উত্তর:
increases
উত্তর
সঠিক উত্তর:
increases
ব্যাখ্যা

• বাক্যটির অর্থ অনুযায়ী বোঝা যাচ্ছে—ধূমপান সরাসরি বা সঙ্গে সঙ্গে মৃত্যু ঘটায় না, কিন্তু এটি হৃদরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বাড়ায়। এই অর্থে শূন্যস্থানে এমন একটি verb দরকার, যা ঝুঁকি বা সম্ভাবনা বৃদ্ধি বোঝায়।

Given options:
- increases শব্দের অর্থ বৃদ্ধি করা—এটি risk বা chance-এর সঙ্গে স্বাভাবিকভাবে ব্যবহৃত হয়।

- emphasizes - জোর দেওয়া বা গুরুত্ব আরোপ করা।
- encourages - উৎসাহ দেওয়া—এটি মানুষের কাজ বা আচরণের ক্ষেত্রে ব্যবহৃত হয়।
- involves - অন্তর্ভুক্ত থাকা বা অপরিহার্য পরিণাম হওয়া।
- সুতরাং, বাক্যের অর্থপূর্ণ ও প্রাঞ্জল গঠন নিশ্চিত করতে increases-ই সঠিক উত্তর।

• Complete sentence:
- Smoking does not immediately kill a person, but it increases the chance of heart disease.

• Bangla Meaning:
- ধূমপান সঙ্গে সঙ্গে মানুষকে হত্যা করে না, কিন্তু এটি হৃদরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বৃদ্ধি করে।

 Source: Collins Dictionary, Accessible Dictionary by Bangla Academy.

৭,৬১৫.
His writing of "Common Sense" was so influential in _________ the Revolutionary War that John Adams reportedly said, "Without the pen of the author of 'Common Sense', the sword of Washington would have been raised in vain."
  1. spurring
  2. stopping
  3. ending
  4. obstructing
  5. None of these
সঠিক উত্তর:
spurring
উত্তর
সঠিক উত্তর:
spurring
ব্যাখ্যা
Complete sentence: His writing of "Common Sense" was so influential in spurring the Revolutionary War that John Adams reportedly said, "Without the pen of the author of 'Common Sense', the sword of Washington would have been raised in vain."
- Bangla Meaning: তার লেখা "সাধারণ বোধ" (Common Sense) এতটাই প্রভাবশালী ছিল বিপ্লবযুদ্ধকে অনুপ্রাণিত করতে, যে জন অ্যাডামস নাকি বলেছিলেন: "সাধারণ বোধ" এর লেখকের কলম ছাড়া, ওয়াশিংটনের তলোয়ার নিরর্থকভাবে তোলা হতো।

• Spurring (Verb):
- Bangla Meaning: অনুপ্রাণিত করা; ত্বরন্বিত হত্তয়া।
- English Meaning: To encourage somebody to do something or to encourage them to try harder to achieve something.

• Stopping (Noun):
- Bangla Meaning: দন্তস্থিত ক্ষয়পূরণ দ্রষ্টব্য।
- English Meaning: To no longer move; to make somebody/something no longer move.

• Ending (Noun):
- Bangla Meaning: শব্দ অথবা কাহিনির সমাপ্তি।
- English Meaning: The act of finishing something; the last part of something.

• obstructing (Adjective):
- Bangla Meaning: নিরোধক।
- English Meaning: Obstruct something to block a road, an entrance, a passage, etc. so that somebody/something cannot get through, see past, etc.

- সুতরাং, শব্দগুলোর অর্থ বিবেচনায় বোঝা যাচ্ছে, শূন্যস্থানে সঠিক উত্তর হবে - Spurring.

Source: Accessible Dictionary, Oxford Dictionary, Merriam & Webster Dictionary.
৭,৬১৬.
She _____________ since early morning for her final exams.
  1. is studying
  2. has been studying
  3. was studying
  4. studied
সঠিক উত্তর:
has been studying
উত্তর
সঠিক উত্তর:
has been studying
ব্যাখ্যা
Complete Sentence: She has been studying since early morning for her final exams.
 
• Since এর ব্যবহার:
- Point of time এর পূর্বে since বসে।
- Point of time হচ্ছে সেই সময়কাল যাকে এক, দুই, তিন ইত্যাদি গণনার একক দ্বারা গণনা করা যায় না বরং কোনো সময়কে নির্দেশ করে।
- সময় - নির্দিষ্ট দিন হতে পারে (Friday, Monday), নির্দিষ্ট ঘড়ির কাঁটা হিসেবে ঘন্টা হতে পারে (five o'clock), নির্দিষ্ট সাল হতে পারে (1971) প্রভৃতির পূর্বে since বসে।
 
• For এর ব্যবহার:
- Period of time এর পূর্বে for বসে।
- ‘for’ এর পরে যখন period of time (for two hours, for three days etc.) উল্লেখ থাকে, তখন Present Perfect Continuous Tense হয়।
- আবার, অতীতে কোন কাজ শুরু হয়ে বর্তমানেও চলছে বুঝালে বাক্যটি Present Perfect Continuous Tense হয়।
- structure: Subject + have been/has been + verb(ing) + time.
 
Example Sentence:
- They have been playing since four o'clock. 
- He has been ill since Friday.
- He has been practising the piano every day for two months.
- She has been volunteering at the local shelter for two years.
৭,৬১৭.
Rubina is looking forward to ____ America.
  1. go
  2. goes
  3. going
  4. have gone
সঠিক উত্তর:
going
উত্তর
সঠিক উত্তর:
going
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - going.
- Complete Sentence: Rubina is looking forward to going America.

Use of Look forward: 
- Look forward এরপর to + verb + ing বসে।

Example: 
- I look forward to hearing from you soon.
- I am looking forward to seeing you.
- My friend is looking forward to going to London.

• এছাড়াও mind, cannot help, could not help, with a view to, look forward to ইত্যাদি শব্দের পর কোনো verb বসলে সেই verb এর সাথে ing যুক্ত করতে হয়।
৭,৬১৮.
Complete the sentence: Although he was guilty, _______.
  1. ক) he was punished
  2. খ) he was not punished
  3. গ) he was punish
  4. ঘ) he punished.
সঠিক উত্তর:
খ) he was not punished
উত্তর
সঠিক উত্তর:
খ) he was not punished
ব্যাখ্যা
Though/although = impossible / abnormal

- কোন বাক্যে, Though/although বসার অর্থ তার পরবর্তী অংশে এমন কিছু ঘটেছে যা impossible / abnormal বা অস্বাভাবিক। 
সুতরাং although এর সঠিক ব্যবহার হয়েছে Although he is young, he is very careful বাক্যে।
- Although শব্দের অর্থ যদিও। Although থাকলে দুইটি clause সাধারণত একই tense-এ থাকে এবং দুইটি বিপরীতধর্মী ধারণা প্রকাশ করে।
- Although দ্বারা দুটি clause যুক্ত হয় আর although বাক্যের শুরুতে ব্যবহৃত হলে দুটি clause এর মাঝে comma ব্যবহৃত হয়।

প্রদত্ত বাক্যের প্রথম অংশে বলা হচ্ছে, 
- ”যদিও সে দোষী ছিল,
পরবর্তী অংশে বলা হচ্ছে,
সে শাস্তি পায় নি।” দুটি আপাত: বিরোধী বাক্য। 
- অতএব সঠিক উত্তর হবে, although he was guilty, he was not punished.
৭,৬১৯.
By the end of this year, I __________ French for five years.
  1. ক) will study
  2. খ) will have studied
  3. গ) study
  4. ঘ) studied
সঠিক উত্তর:
খ) will have studied
উত্তর
সঠিক উত্তর:
খ) will have studied
ব্যাখ্যা
By the time/ By the end of something:
- ব্যবহৃত হয় একটি কাজ সংঘটিত হওয়ার পূর্বে অতীতে কোন কাজ ঘটে যাবে অথবা ভবিষ্যতে কোন কাজ ঘটবে। 
- অতীতের ঘটনা হলে Past Perfect Tense এবং ভবিষ্যতের ঘটনা হলে Future Perfect Tense ব্যবহৃত হবে। 
Example: 
- Unfortunately, the man had died by the time the ambulance arrived.
- By the time [action 2]you wake up, [action 1]I’ll have finished work!

তাই, Complete Sentence - By the end of this year, I will have studied French for five years.

Source: Cambridge Dictionary. 
৭,৬২০.
Identify the correct sentence -
  1. ক) The boy to who I gave instructions was forgetful.
  2. খ) The boy to whom I gave instruction was forgetful.
  3. গ) The man to who I gave instruction was forgetful.
  4. ঘ) The man to whom I give my instruction was forgetful.
সঠিক উত্তর:
খ) The boy to whom I gave instruction was forgetful.
উত্তর
সঠিক উত্তর:
খ) The boy to whom I gave instruction was forgetful.
ব্যাখ্যা
Object সম্পর্কে কোন তথ্য দেওয়ার দরকার পড়লে whom ব্যবহার করতে হয়। b এবং d দুটোতেই whom আছে কিন্তু dএর ক্ষেত্রে একই বাক্যে present এবং past-দুরকম verb আছে। তাই, d নম্বর সঠিক উত্তর হবে না।
৭,৬২১.
Find the error: I don't like the cats, but I like my brother's cat.
  1. ক) but I like
  2. খ) the cats
  3. গ) don't like
  4. ঘ) brother's cat
সঠিক উত্তর:
খ) the cats
উত্তর
সঠিক উত্তর:
খ) the cats
ব্যাখ্যা
♦ প্রশ্নটি করা হয়েছে Article এর সঠিক ব্যবহার এর উপর। 

• Article: 
- Articles মুলত Noun, Pronoun এর আগে বসে তাদের সংখ্যা এবং নির্দিষ্টতা, অনির্দিষ্টতা জ্ঞাপন করে।
- Articles কে প্রধানত দুই ভাগে ভাগ করে যায়।
• Indefinite Articles: A, An-এরা  Indefinite Article. (এরা নির্দিষ্টভাবে কোনো ব্যক্তি, বস্তু বা কোনো বিষয়কে নির্দেশ করে না)।
Definite Articles: The হল Definite Article (এটি কোনো বিশেষ ব্যক্তি, বস্তু বা বিষয়কে নির্দিষ্টভাবে বোঝাতে বা চিহ্নিত করতে ব্যবহৃত হয়ে থাকে)।
- কিন্তু এখানে যেহেতু কোন নির্দিষ্ট বিড়ালকে বোঝানো হয়নি, তাই কোন article বসবে না। 
৭,৬২২.
Your performance is ____ than it was a month ago.
  1. worse
  2. bad
  3. the worst
  4. worst
  5. so bad
সঠিক উত্তর:
worse
উত্তর
সঠিক উত্তর:
worse
ব্যাখ্যা
• সঠিক উত্তর হলো: ক) worse.

• বাক্যে "Your performance is ____ than it was a month ago",
- এখানে তুলনা করা হচ্ছে দুইটি সময়ের মধ্যে, তাই তুলনামূলক রূপের (comparative form) ব্যবহার করতে হবে।
- "worse" হল "bad" শব্দের তুলনামূলক রূপ।

Complete sentence: Your performance is worse than it was a month ago.
(তোমার পারফরম্যান্স এক মাস আগে যা ছিল তার থেকে খারাপ।)
৭,৬২৩.
Fill the gap in the sentence : 'He was so absorbed .... his book that he didn't notice the time passing.'
  1. with
  2. to
  3. in
  4. by
সঠিক উত্তর:
in
উত্তর
সঠিক উত্তর:
in
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - in.
absorbed in something - very interested in something and not paying attention to anything else.
অর্থাৎ কোন কিছুতে নিমগ্ন বা  নিবিষ্ট থাকা বোঝাতে absorbed এরপর in ব্যবহৃত হয়।
তাই, সঠিক উত্তর হবে in.
Example: 'He was so absorbed in his book that he didn't notice the time passing.'
৭,৬২৪.
Fill in the gap with the appropriate word. The council was an ________ of three regional assemblies.
  1. anomalous
  2. aggregate
  3. analogous
  4. amalgamate
সঠিক উত্তর:
aggregate
উত্তর
সঠিক উত্তর:
aggregate
ব্যাখ্যা
• অপশনে উল্লিখিত শব্দগুলোর অর্থ -
ক) Aggregate (noun) / (Adjective) (Verb)
English Meaning: Something formed by adding together several amounts or things; total.
Bangla Meaning: 
(১) সমষ্টি; সমাহার; সমূহ; যোগফল।
in the aggregate সব মিলিয়ে; সমষ্টিগতভাবে; সামগ্রিকভাবে।
(২) কংক্রিট তৈরি করার জন্য সিমেন্টের সঙ্গে মিশ্রিত উপাদানসমূহ (বালি, নুড়ি ইত্যাদি)।

খ) Anomalous (adjective)
English Meaning: Different from what is usual, or not in agreement with something else and therefore not satisfactory.
Bangla Meaning: নিয়মবহির্ভূত; কোনো-না-কোনোভাবে স্বাভাবিক থেকে ভিন্ন; ব্যতিক্রমী।

গ) Analogous (adjective)
English Meaning: Having similar features to another thing and therefore able to be compared with it.
Bangla Meaning: (with) অনুরূপ; সদৃশ: They are analogous with each other.

ঘ) Amalgamate (verb transitive & intransitive)
English Meaning: To join together or unite, or to cause to join together.
Bangla Meaning: (শ্রেণী, সমাজ, জাতি, ব্যবসায়িক প্রতিষ্ঠান) মেশানো; যুক্ত করা; মিলিত করা।

• শব্দগুলোর অর্থ বিবেচনায় বোঝা যাচ্ছে, উল্লিখি শূন্যস্থানে aggregate শব্দটি বোঝালে বাক্যের অর্থ পূর্ণতা পাবে।
- Complete Sentence: The council was an aggregate of three regional assemblies.
- Bangla Meaning: পরিষদটি ছিল তিনটি আঞ্চলিক পরিষদের সমষ্টি।

Source: Live MCQ Lecture.
৭,৬২৫.
He brought his laptop to the conference in case he ________ to access important documents.
  1. need
  2. needed
  3. had need
  4. needs
সঠিক উত্তর:
needed
উত্তর
সঠিক উত্তর:
needed
ব্যাখ্যা
• বাক্যে In case 'conjunction' or 'adverb' হিসেবে ব্যবহৃত হতে পারে।
- কোন ঘটনার সম্ভাবনা বুঝাতে in case ব্যবহার হয়।

• In case এর অর্থ যদি।
- in case যুক্ত বাক্যে উভয় clause এ একই tense বসে।
- অতীতে কোন কাজ কেন করা হয়েছে বুঝাতে in case-এর পরের অংশ past form-এ করতে হয়।
in case যুক্ত বাক্যে উভয় clause এ একই tense বসে।

Complete sentence: He brought his laptop to the conference in case he needed to access important documents.
৭,৬২৬.
Neither Razu nor Raihan ______ qualified for the job.
  1. are 
  2. were 
  3. is 
  4. had
সঠিক উত্তর:
is 
উত্তর
সঠিক উত্তর:
is 
ব্যাখ্যা

 Complete sentence: Neither Razu nor Raihan is qualified for the job. 

• Either ...... or, Neither….nor, Not only….but also দ্বারা যুক্ত একাধিক subject -এর ক্ষেত্রে verb টি তার নিকটতম subject অনুসারে বসে।
- অর্থাৎ, assertive sentence -এ or, nor, but also -এর পরে singular subject থাকলে singular verb এবং plural subject থাকলে plural verb বসবে।

- যেমন: Neither Rana nor his friends have been found guilty.
- এখানে যেহেতু, শেষের অংশে his friends – Plural Noun, তাই plural verb 'have been' (passive) হবে।

- Structure:
• [Either/neither] + noun + [or/nor] + singular noun + singular verb.
- Neither the salesmen nor the marketing manager is in favour of the system.

• [Either/neither] + noun + [or/nor] + plural noun + plural verb.
- Neither Rony nor his friends are going to the beach today.

Source: A Passage to the English Language by S M Zakir Hussain.

৭,৬২৭.
Choose the correct sentence.
  1. He gave some chocolate to John and you.
  2. He gave some chocolate to John and me.
  3. He gave some chocolate to me and John.
  4. He gave some chocolate to me and you.
সঠিক উত্তর:
He gave some chocolate to John and me.
উত্তর
সঠিক উত্তর:
He gave some chocolate to John and me.
ব্যাখ্যা
• সঠিক বাক্যটি হচ্ছে - He gave some chocolate to John and me.
- বাক্যে একাধিক pronoun থাকলে তা সাধারণত '231' বা '23' বা '21' অথবা '31' নিয়মে বসে।
- অর্থাৎ প্রথমে second person, তারপর third person এবং শেষে first person.
- উল্লিখিত বাক্যে - প্রথমে third person এবং শেষে first person বসেছে।

উল্লেখ্য যে, 
• First-person - I, me, my, mine, myself, we, our, ours, ourselves
• Second person - You, your, yours, yourself
• Third person - She, her, hers, herself, he, him, his, himself, they, them, themselves, their, theirs.
৭,৬২৮.
The correct one is -
  1. The teacher prohibited me to bringing snacks into the classroom.
  2. The teacher prohibited me bringing snacks into the classroom.
  3. The teacher prohibited me from bringing snacks into the classroom.
  4. The teacher prohibited me to bring snacks into the classroom.
সঠিক উত্তর:
The teacher prohibited me from bringing snacks into the classroom.
উত্তর
সঠিক উত্তর:
The teacher prohibited me from bringing snacks into the classroom.
ব্যাখ্যা
• Prohibit, desist, refrain, abstain, exempt, debar, hinder, prevent ইত্যাদি verb এর পর
- from + gerund (verb+ing) ব্যবহৃত হয়।
- mCorrect sentence: The teacher prohibited me from bringing snacks into the classroom.

Example:
- They exempted the boy from paying the fine.

Source: Live MCQ English Wizard by Saleh Ahmed.
৭,৬২৯.
Use the right tense: Ratul _____ for a new room-mate before he finally succeeded.
  1. ক) Had been looking
  2. খ) Was looking
  3. গ) Will be looking
  4. ঘ) Has looked
সঠিক উত্তর:
ক) Had been looking
উত্তর
সঠিক উত্তর:
ক) Had been looking
ব্যাখ্যা
অতীতের দুটি ক্রমিক ঘটনার ক্ষেত্রে একটির আগে অন্যটি চলছিল এরূপ বুঝাতে চলমান কাজটি হয় past perfect Continuous এবং অন্যটি হয় past Indefinite । সুতরাং সঠিক বাক্যটি হবে - Ratul had been looking for a new room-mate before he finally succeeded.
৭,৬৩০.
Choose the correct sentence-
  1. The doctor suggested that she rests for a week.
  2. The doctor suggested that she rest for a week.
  3. The doctor suggested that she took rest for a week.
  4. The doctor suggested that she rested for a week.
সঠিক উত্তর:
The doctor suggested that she rest for a week.
উত্তর
সঠিক উত্তর:
The doctor suggested that she rest for a week.
ব্যাখ্যা

Correct answer: The doctor suggested that she rest for a week.
- এখানে একটি Subjunctive verb. Subjunctive mood - এর নিয়ম অনুসারে suggest এর পর that + subject থাকলে সেখানে verb এর base form হয়।

• Verbs যেগুলো Present Subjunctive হিসেবে ব্যবহৃত হয়:
- Command, ask, advise, demand, decree, insist, move, prefer, propose, request, require, suggest, stipulate, urge ইত্যাদি।
- এই verb গুলোর পরে যখন that দিয়ে একটি subordinate clause আসে, তখন সেই clause-এর verb-টি সবসময় "base form" হয়।
- তবে, Subjunctive এর পর যদি 'that' না বসে এবং Object বসে  তাহলে verb এর infinitive form হয়।
- Examples:
- The doctor suggested that she rest for a week.
- We urge him to rest for a week.

Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.

৭,৬৩১.
Choose the correct sentence.
  1. We are truly blessed at such caring teachers. 
  2. We are truly blessed in such caring teachers. 
  3. We are truly blessed on such caring teachers. 
  4. We are truly blessed with such caring teachers. 
সঠিক উত্তর:
We are truly blessed with such caring teachers. 
উত্তর
সঠিক উত্তর:
We are truly blessed with such caring teachers. 
ব্যাখ্যা

Correct answer: We are truly blessed with such caring teachers. 

Blessed with (Idiom):
- English Meaning: To have something that you feel is special or lucky.
- Bangla Meaning: সৌভাগ্যশালী হওয়া।

কোনো কিছু দ্বারা সৌভাগ্যশালী হওয়া বুঝাতে blessed এর সাথে with ব্যবহৃত হয়
- Blessed with সাধারণত যা ইচ্ছাকৃত অর্জন নয় বরং সৌভাগ্য বা ঈশ্বর প্রদত্ত বলে ধরা হয়।
 
Example:
1. The country is blessed with natural beauty.
2. He is blessed with great intelligence.

Source: Cambridge Dictionary, English-Bangla Dictionary.

৭,৬৩২.
One should take care of ...... health.
  1. his
  2. one's
  3. once
  4. everyone's
সঠিক উত্তর:
one's
উত্তর
সঠিক উত্তর:
one's
ব্যাখ্যা
One (personal pronoun): 
- One can be used to refer to ‘people in general’.
- One এর Possessive Case one's বসে, his বা her বসে না।
যেমন: One should do one's duty.

Complete Sentence - One should take care of one's health. 

Source: Cambridge Dictionary. 
৭,৬৩৩.
Which is the correct sentences?
  1. ক) He insisted on seeing her
  2. খ) He insisted for seeing her
  3. গ) He insisted in seeing her
  4. ঘ) He insisted to seeing her
সঠিক উত্তর:
ক) He insisted on seeing her
উত্তর
সঠিক উত্তর:
ক) He insisted on seeing her
ব্যাখ্যা
The word 'insist' is usually always followed by the preposition 'on'.
source: cambridgeacademyofenglish
৭,৬৩৪.
My old briefcase is falling ____ , I will have to buy a new one. (Fill in the gap)
  1. in
  2. apart
  3. of
  4. over
সঠিক উত্তর:
apart
উত্তর
সঠিক উত্তর:
apart
ব্যাখ্যা

ব্যাখ্যা:
বাক্যের অর্থ : আমার পুরনো ব্রিফকেসটা ভেঙে যাচ্ছে, একটা নতুন কিনতে হবে।
Fall apart একটি phrasal verb।
Meaning: Disintegrate
Source: Oxford languages

৭,৬৩৫.
Fill in the blank: He exported 500 ____ of jute.
  1. ক) bails
  2. খ) bells
  3. গ) baels
  4. ঘ) bales
সঠিক উত্তর:
ঘ) bales
উত্তর
সঠিক উত্তর:
ঘ) bales
ব্যাখ্যা
Bale অর্থ বস্তা। bale সহযোগে বাক্যটির অর্থ হয় সে পাটের ৫০০ গাট রপ্তানি করেছিল।
৭,৬৩৬.
We didn't know that he _____ from the university in 2010 and then _____abroad
  1. ক) had graduated / is working
  2. খ) graduated / works
  3. গ) graduated / was working
  4. ঘ) had graduated / worked
সঠিক উত্তর:
ঘ) had graduated / worked
উত্তর
সঠিক উত্তর:
ঘ) had graduated / worked
ব্যাখ্যা
অতীত কালে দুটি কাজ সম্পন্ন হয়ে থাকলে তাদের মধ্যে যেটি আগে ঘটেছিল তা Past perfect tense হয় এবং যেটি পরে হয়েছিল তা simple past tense হয়।
প্রশ্নোক্ত বাক্যে তার graduation আগে এবং বিদেশে কাজ করার ঘটনাটি পরে হয়েছিলো।
তাই অপশন ঘ-ই সঠিক।
আরো উদাহরণঃ He had come home before I ate rice.
The bus had left before we reached the station.
৭,৬৩৭.
The paper clip attached the papers-
  1. together
  2. jointly
  3. both
  4. none
সঠিক উত্তর:
together
উত্তর
সঠিক উত্তর:
together
ব্যাখ্যা
Correct answer: together.

Complete sentence: The paper clip attached the papers together.

ক) together: 
- একসঙ্গে, একত্রে যুগপৎ

খ) jointly:
-  একত্রে; সম্মিলিতভাবে; একযোগে; একযোগে

• Paper clip কাগজগুলোকে একসাথে আটকে রাখে, অর্থাৎ এটি কাগজগুলোকে একত্রে স্থির রাখে। তাই "together" এখানে সঠিক শব্দ, কারণ এটি প্রকাশ করছে যে কাগজগুলো একসাথে যুক্ত হয়েছে।
- অন্যদিকে, "jointly" শব্দটি কিছুটা ভিন্ন অর্থ প্রকাশ করে, যেমন "যৌথভাবে" যা এই প্রসঙ্গে প্রযোজ্য নয়।
৭,৬৩৮.
Identify the sentence that is grammatically correct from the options below.
  1. We thought that she will get the job.
  2. We thought that she would get the job.
  3. We thought that she gets the job.
  4. We thought that she is getting the job.
সঠিক উত্তর:
We thought that she would get the job.
উত্তর
সঠিক উত্তর:
We thought that she would get the job.
ব্যাখ্যা
Correct sentence: খ) We thought that she would get the job.

• Sequence of tense অনুযায়ী,
- যখন মূল verb অতীত কালে থাকে (thought, said, told ইত্যাদি), তখন subordinate clause-এর verb-ও সাধারণত অতীত কালে হয়।
- সাধারণত, that, which, where, when, how, though, although ইত্যাদি দ্বারা sub-ordinate clause টি শুরু হয়।

যেমন: We thought that she would get the job.
এই বাক্যটি indirect speech হিসেবে ব্যবহৃত হয়েছে। এখানে দুটি অংশ রয়েছে:

Main Clause (মূল বাক্য):
We thought = আমরা ভেবেছিলাম → past tense (অতীত কাল)

Subordinate Clause (অধীন বাক্য):
that she would get the job = সে চাকরিটা পাবে বলে → would + verb ব্যবহার হয়েছে, কারণ মূল verb অতীতে ছিল।

- সুতরাং, নিয়মানুযায়ী সঠিক বাক্যটি হলো- We thought that she would get the job.

Source: A Passage to the English Language by S M Zakir Hussain.
৭,৬৩৯.
Choose the incorrect sentence.
  1. The doe grazed peacefully in the meadow as she watched over her fawn.
  2. The bridegroom's smile lit up the room as he exchanged vows with his beloved.
  3. The spinster lived alone in a quaint cottage, and she enjoyed her solitude.
  4. The gander flapped her wings and honked to warn of danger.
সঠিক উত্তর:
The gander flapped her wings and honked to warn of danger.
উত্তর
সঠিক উত্তর:
The gander flapped her wings and honked to warn of danger.
ব্যাখ্যা
• প্রশ্নটি করা হয়েছে gender এর উপর ভিত্তি করে।
- Gender এর ভিত্তিতে The gander flapped her wings and honked to warn of danger - বাক্যটি ভুল।
• Gander: 

English meaning: a male goose.
Bangla meaning: কলহংস।
Feminine gender: Goose.
- বাক্যে gander যেহেতু masculine তাই এর সাথে her এর পরিবর্তে his বসালে বাক্যটি সঠিক হবে।
- এর Correct sentence: The gander flapped his wings and honked to warn of danger.

--------------------
Other options,
• Spinster (feminine):
Meaning: অবিবাহিতা মহিলা; চিরকুমারী।
- এর masculine gender হচ্ছে Bachelor.
Correct sentence: The spinster lived alone in a quaint cottage, and she enjoyed her solitude.
--------------------
• Bridegroom: 
Meaning: বর; নববিবাহিত পুরুষ।
Feminine gender হচ্ছে Bride.
Correct sentence: The bridegroom's smile lit up the room as he exchanged vows with his beloved.
--------------------
• Deer (হরিণ)
Feminine gender: Doe (স্ত্রীজাতীয় হরিণ)। 
Correct sentence: The doe grazed peacefully in the meadow as she watched over her fawn.

Source: Accessible Dictionary by Bangla Acdemy.
৭,৬৪০.
Choose the best replacement for the underlined part to correct the sentence.
Some people don't like colorful clothes and others think a lime green jumpsuit is the best thing since made bread.
  1. baked
  2. prepared
  3. sliced
  4. served
সঠিক উত্তর:
sliced
উত্তর
সঠিক উত্তর:
sliced
ব্যাখ্যা
• প্রশ্নটি করা হয়েছে idiom এর ভিত্তি করে।

• Be the best thing since sliced bread: 
English meaning: to be an excellent person or thing.
Bangla meaning: কোন চমৎকার ব্যক্তি বা জিনিস।

Example: 
- If everyone's telling you you're the greatest thing since sliced bread, you start to believe it.

Correct sentence: Some people don't like colorful clothes and others think a lime green jumpsuit is the best thing since sliced bread.

Source: Cambridge Dictionary.
৭,৬৪১.
There's no decision _____ when the work might start.
  1. as of
  2. as if
  3. as to
  4. as in
সঠিক উত্তর:
as to
উত্তর
সঠিক উত্তর:
as to
ব্যাখ্যা
Complete sentence: There's no decision as to when the work might start.

• As to
English Meaning: about.
Bangla Meaning: সম্বন্ধে।
Ex. Sentence: There's no decision as to when the work might start.
Bangla Meaning: কাজ কখন শুরু হবে সে ব্যাপারে এখন কোন সিদ্ধান্ত হয় নি।

Options,
ক) as in:
- In the sense of/ It is commonly used to mean "which is..." or "which means..."

গ) as if:
-  used to say that you doubt something very much.

ঘ) as of:
- starting from a particular time.

Source: Live MCQ Lecture.
৭,৬৪২.
The decoration of the new office block, including the furniture and curtains, _____.
  1. ক) is more pleasing
  2. খ) is most pleasing
  3. গ) are more pleasing
  4. ঘ) have most pleasing
সঠিক উত্তর:
ক) is more pleasing
উত্তর
সঠিক উত্তর:
ক) is more pleasing
ব্যাখ্যা

- বাক্যে টির subject হলো The decoration যা Singular. তাই verb ও singular হবে।
- বাক্যের ধরণে বুঝা যাচ্ছে নতুন ডেকোরেশন টা আগের ডেকোরেশনের চেয়ে ভালো। অর্থাৎ, দুটি জিনিসের মধ্যে তুলনা হচ্ছে। আর দুটি জিনিসের মধ্যে তুলনার ক্ষেত্রে more ব্যবহৃত হয়।
- অর্থাৎ, উত্তর হবে is more pleasing.

৭,৬৪৩.
Fill in the gap with an appropriate word. There is a need to ____________ existing techniques to make them more accurate.
  1. apprise
  2. appraise
  3. appear
  4. apprentice
সঠিক উত্তর:
appraise
উত্তর
সঠিক উত্তর:
appraise
ব্যাখ্যা
• অপশনে উল্লেখিত শব্দগুলোর অর্থ - 
ক) apprised - অবহিত করা, জানানো।
খ) appraised - মূল্য নির্ধারণ করা; ক্ষমতা বা যোগ্যতা নিরূপণ করা, 
গ) appeared - উপস্থিত হওয়া
ঘ) apprentice - শিক্ষানবিশ।

• সুতরাং, বোঝা যাচ্ছে, উল্লেখিত অপশন গুলোর মধ্যে থেকে শূন্যস্থানে appraise বসলে বাক্যের অর্থ পূর্ণতা পাবে।
- এখানে, বাক্যটি দ্বারা বোঝানো হয়েছে যে, বিদ্যমান পদ্ধতিগুলিকে আরও নিশ্চিত করার জন্য মূল্যায়ন করার প্রয়োজন রয়েছে।
- There is a need to appraise existing techniques to make them more accurate.

Source: Oxford Learner's Dictionary and Accessible Dictionary by Bangla Academy.
৭,৬৪৪.
Identify the correct sentnce.
  1. The principal along with the teachers had been present in the meeting yesterday.
  2. The principal along with the teachers was present in the meeting yesterday.
  3. The principal along with the teachers were present in the meeting yesterday.
  4. The principal along with the teachers have been present in the meeting yesterday.
সঠিক উত্তর:
The principal along with the teachers was present in the meeting yesterday.
উত্তর
সঠিক উত্তর:
The principal along with the teachers was present in the meeting yesterday.
ব্যাখ্যা
• With, together with, as well as, along with, in addition to, accompanied by দ্বারা কোন Noun বা Pronoun যুক্ত হলে তার পরবর্তী verb প্রথম subject অনুযায়ী হয়।
- অর্থাৎ, প্রশ্নে উল্লেখিত বাক্যে along with এর আগের অংশের noun/pronoun এর Number Person অনুযায়ী verb বসবে।
-  along with এর পুর্বে subject "The principal" Third person singular হওয়ায় এবং বাক্যের শেষে yesterday থাকায়, was বসবে।
- সঠিক বাক্যটি হবে - The principal along with the teachers was present in the meeting yesterday.
৭,৬৪৫.
Choose the correct sentence-
  1. Everybody have gone there.
  2. Everybody has gone there.
  3. Everybody has gone their.
  4. Everybody has went there.
সঠিক উত্তর:
Everybody has gone there.
উত্তর
সঠিক উত্তর:
Everybody has gone there.
ব্যাখ্যা

Correct sentence: Everybody has gone there.

• Everybody, Everyone, Everything, Nobody, No one, Nothing, Anybody, Anyone, Anything, Someone, Somebody, something, ইত্যাদি বাক্যের Subject হলে এদের পরে সর্বদাই singular verb বসে।
- এগুলো সর্বদা Singular এবং এদের পরে সর্বদাই singular verb বসে।
- আবার এরা subject হিসেবে ব্যবহৃত হলে এদের possessive টিও singular হয়।
- যেমন: Everybody has performed his duties.

More examples:
- Everybody is coming to the house after the show
- Everybody has completed his work.
- Everyone is going to the party.

Other Options:
ক) Everybody have gone there.
→ এটি ভুল কারণ Everybody এর পর plural Verb ব্যবহার করা হয়েছে।
খ) Everybody has gone their.
→ এটি ভুল কারণ possessive এর ভুল প্রয়োগ করা হয়েছে।
গ) Everybody has went there.
→ এটি ভুল কারণ Auxiliary verb (has) এর পর verb -এর past pasrticiple 'gone' হবে, past form 'went' নয়।

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.

৭,৬৪৬.
Choose the correct sentence.
  1. Would you mind to share your thoughts on this matter?
  2. Would you mind shares your thoughts on this matter?
  3. Would you mind share your thoughts on this matter?
  4. Would you mind sharing your thoughts on this matter?
সঠিক উত্তর:
Would you mind sharing your thoughts on this matter?
উত্তর
সঠিক উত্তর:
Would you mind sharing your thoughts on this matter?
ব্যাখ্যা
• বিনীত অনুরোধ প্রকাশে would you mind বাক্যের শুরুতে বসে এবং এর structure : 
Would you mind + verb + ing + বাকি অংশ।

আবার কোনো বাক্যে mind,can not help, could not help, with a view to, look forward to, be used to, get used to, worth ইত্যাদি শব্দসমূহের পর কোনো verb বসলে সেই verb এর সাথে  ing যুক্ত হয়। 

Correct sentence: Would you mind sharing your thoughts on this matter?
৭,৬৪৭.
It is ten years since he ________ the country.
  1. leaves
  2. left
  3. had left
  4. leave
সঠিক উত্তর:
left
উত্তর
সঠিক উত্তর:
left
ব্যাখ্যা
• 1) Any Present tense + since (সময় বুঝাতে) + Past Indefinite
Example:
- It is ten years since he left the country.
- Many years have passed since his best friend died.

2) Past tense + since + Past Perfect
Example:
- It was ten years since his best friend had died.

• যেহেতু প্রশ্নে উল্লেখিত বাক্যে since এর পূর্বের clause টি Present tense এ আছে, তাই এর পরের cluse এ verb টি Past Indefinite এ হবে।
৭,৬৪৮.
Which of the following is correct?
  1. The teacher, as well as the students, excited about the trip.
  2. The teacher, as well as the students, was excited about the trip.
  3. The teacher, as well as the students, were excited about the trip.
  4. The teacher, as well as the students, are excited about the trip.
সঠিক উত্তর:
The teacher, as well as the students, was excited about the trip.
উত্তর
সঠিক উত্তর:
The teacher, as well as the students, was excited about the trip.
ব্যাখ্যা

• Correct sentence: The teacher, as well as the students, was excited about the trip.

• Along with, together with, as well as, including, addition to, accompanied by ইত্যাদি দ্বারা দুইটি subject যুক্ত হলে verb হবে প্রথম subject অনুযায়ী।
- এখানে 'The teacher' এবং 'the students' - as well as দ্বারা যুক্ত হয়েছে।
- প্রথম subject 'The teacher' হলো singular তাই verb টি singular (was) হবে।

Example Sentences:
- My mother, as well as my father, likes gardening.
- Ali, as well as his colleagues, is attending the conference.

অন্যান্য অপশনগুলোর বিশ্লেষণ:
ক) The teacher, as well as the students, excited about the trip.
→ ভুল। Verb নেই (অসম্পূর্ণ বাক্য)।

গ)The teacher, as well as the students, were excited about the trip.
 → ভুল। Plural verb "were" ব্যবহার করা হয়েছে, কিন্তু প্রথম subject অনুযায়ী singular verb হবে।

ঘ) The teacher, as well as the students, are excited about the trip.
 → ভুল। Present tense "are" ব্যবহার করা হয়েছে, কিন্তু প্রথম subject অনুযায়ী singular verb হবে।

৭,৬৪৯.
The hybrid cars have ____ the features of a luxury car but also the efficiency of using less fuel than the normal cars.
  1. ক) that
  2. খ) all
  3. গ) in addition
  4. ঘ) not only
সঠিক উত্তর:
ঘ) not only
উত্তর
সঠিক উত্তর:
ঘ) not only
ব্যাখ্যা
Not only ------ but also অনুসারে not only বসবে৷
Example Sentence: The hybrid cars have not only the features of a luxury car but also the efficiency of using less fuel than the normal cars.
বাক্যের অর্থ- হাইব্রিড গাড়িগুলোর শুধু বিলাসবহুল বৈশিষ্টসমূহই থাকে না, নরমাল গাড়ির তুলনায় এদের জ্বালানি ব্যবহারও কম হয়।
৭,৬৫০.
The scientist’s findings were ___________ by subsequent experiments that failed to replicate the results.
  1. corroborated
  2. refuted
  3. verified
  4. confirmed
সঠিক উত্তর:
refuted
উত্তর
সঠিক উত্তর:
refuted
ব্যাখ্যা

Options,

ক) corroborated:
- প্রতিপন্ন। 

খ) refuted:
- খণ্ডন করা। 

গ) verified:
- সত্যতা/যথার্থতা যাচাই/পরীক্ষা করা। 

ঘ) confirmed:
- পাকা; যার পরিবর্তন হওয়া বা ভালো হওয়া মোটামুটি অসম্ভব।

অপশন বিবেচনা করে দেখা যায়, শূন্যস্থানে refuted বসালে বাক্যটি পরিপুর্ণ হয়। 

Complete sentence: The scientist’s findings were refuted by subsequent experiments that failed to replicate the results.

Bangla: বিজ্ঞানীর অনুসন্ধান/উপাত্ত পরবর্তী পরীক্ষাগুলো দ্বারা খণ্ডিত হয়েছিল, যেগুলো তার ফলাফল পুনরুত্পাদন করতে ব্যর্থ হয়েছিল।

Source: Accessible Dictionary.

৭,৬৫১.
He was __________ about his recent divorce from his wife. (fill in the gap)
  1. contention
  2. candid 
  3. desiccate
  4. ephemeral
সঠিক উত্তর:
candid 
উত্তর
সঠিক উত্তর:
candid 
ব্যাখ্যা

Correct answer: candid.
Complete sentence: He was candid about his recent divorce from his wife.
- তিনি তাঁর স্ত্রীর সাথে সাম্প্রতিক বিবাহবিচ্ছেদ বিষয়ে অকপট ছিলেন।

Candid (adjective, noun)

- English Meaning: honest and telling the truth, especially about something difficult or painful.
- Bangla Meaning: অকপট; মনখোলা; সরল।

Other options:
ক) Contention
English Meaning: Disagreement resulting from opposing arguments.
Bangla Meaning: তর্ক; যুক্তিপ্রদর্শন; কলহ।

গ) Desiccate
- English Meaning: Remove the moisture from (something); cause to become completely dry.
- Bangla Meaning: সংরক্ষণের উদ্দেশ্যে বিশেষত শক্ত খাবারের সব আর্দ্রতা শুকিয়ে ফেলা; শুষ্ক করা: desiccated fruit.

ঘ) Ephemeral
- English Meaning: Lasting for only a short time.
- Bangla Meaning: স্বল্পজীবী; স্বল্পস্থায়ী।

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.
3. Cambridge Dictionary.

৭,৬৫২.
Which is the correct sentence?
  1. He ate one-thirds of the meat.
  2. He ate two-thirds of the meat.
  3. He ate two third of the meat.
  4. He ate one-third of the meats.
সঠিক উত্তর:
He ate two-thirds of the meat.
উত্তর
সঠিক উত্তর:
He ate two-thirds of the meat.
ব্যাখ্যা
ভগ্নাংশের উপরে 1 এর চেয়ে বেশি কোন সংখ্যা হলে তা হবে plural।
তাই, two-third শব্দটার পরে -s বসেছে কারণ two শব্দটি one-এর চাইতে বেশি।
Source: A Passage to the English Language by S M Zakir Hussain
৭,৬৫৩.
Choose the incorrect sentence.
  1. They offered her a job in Warsaw, but she said she’d rather work in a smaller city.
  2. You’d better hold a full, valid driving licence to hire a car.
  3. It’s always better to be safe than sorry.
  4. It’s five o’clock. I’d better go now before the traffic gets too bad.
সঠিক উত্তর:
You’d better hold a full, valid driving licence to hire a car.
উত্তর
সঠিক উত্তর:
You’d better hold a full, valid driving licence to hire a car.
ব্যাখ্যা
Answer: You’d better hold a full, valid driving licence to hire a car.

• We use had better to give specific advice, not to talk about obligations or requirements; instead, we use have to, have got to or must:

অর্থাৎ, “Had better” সাধারণত নির্দিষ্ট পরিস্থিতিতে পরামর্শ বা সতর্কতা দেওয়ার জন্য ব্যবহৃত হয়।
এটি দায়িত্ব বা আবশ্যকতা বোঝাতে ব্যবহার করা উচিত নয়।

Wrong: You’d better hold a full, valid driving licence to hire a car.
Correct sentence: You have to (or must) hold a full, valid driving licence to hire a car.
- (এখানে “have to” বা “must” ব্যবহার করে বাধ্যবাধকতা বোঝানো হয়েছে, যা যথাযথ।)

Options,
ক) They offered her a job in Warsaw, but she said she’d rather work in a smaller city.

• We don’t use had better to talk about preferences; instead, we use would rather or would prefer:

অর্থাৎ, যখন কেউ নিজের পছন্দ বা ইচ্ছা প্রকাশ করে, তখন "had better" নয়, "would rather" বা "would prefer" ব্যবহার করতে হয়।

Example:
- They offered her a job in Warsaw, but she said she’d rather work in a smaller city. (or … she’d prefer to work …)

গ) It’s always better to be safe than sorry.

• We use had better to give advice in a specific situation. We use the phrase be better or be best + to-infinitive for more general suggestions:

অর্থাৎ, যখন নির্দিষ্ট পরিস্থিতির পরিবর্তে সাধারণ বা সার্বিক পরামর্শ দেওয়া হয়, তখন “be better” বা “be best” + to-infinitive ব্যবহার উপযুক্ত।

Example:
- It’s always better to be safe than sorry.
- I think it would be best to speak to the people in the video shop to see what they recommend.

ঘ) It’s five o’clock. I’d better go now before the traffic gets too bad.

• We use had better to refer to the present or the future, to talk about actions we think people should do or which are desirable in a specific situation. The verb form is always had, not have. We normally shorten it to ’d better in informal situations. It is followed by the infinitive without to:

অর্থাৎ, এটি এমন কোনো কাজের জন্য ব্যবহৃত হয় যা তৎক্ষণাৎ বা শীঘ্রই করা উচিত।
- Had সবসময় ব্যবহৃত হয়, have নয়।
- এটি প্রায়ই সংক্ষিপ্ত রূপ ’d better আকারে ব্যবহৃত হয় এবং এর পরে infinitive without “to” ব্যবহৃত হয়।
Example:
- It’s five o’clock. I’d better go now before the traffic gets too bad.

Source: Cambridge Dictionary.
৭,৬৫৪.
Identify the correct sentence.
  1. It is a kind of flowers?
  2. It is what kind of a flower?
  3. What kind of a flower this is?
  4. What kind of flower is it?
সঠিক উত্তর:
What kind of flower is it?
উত্তর
সঠিক উত্তর:
What kind of flower is it?
ব্যাখ্যা
• বাক্যটি একটি Interrogative sentence.
What kind of, what sort of, what type of ইত্যাদির পর Noun এর আগে a/an বসে না।
- তাছাড়া বাক্যটি Interrogative হওয়ায় Auxiliary Verb- Subject এর আগে বসবে।
- তারপর subject হিসেবে it (Pronoun) বসবে।

• সুতরাং, নিয়মানুযায়ী সঠিক উত্তর -  What kind of flower is it? 
৭,৬৫৫.
He has been feeling unwell _________ he caught a cold.
  1. as if
  2. since
  3. until
  4. let alone
সঠিক উত্তর:
since
উত্তর
সঠিক উত্তর:
since
ব্যাখ্যা
• অপশনে উল্লেখিত শব্দগুলোর অর্থ - 
ক) as if - যেন মনে হয়
খ) since -  (সময়) তারপর; তারপর থেকে; ইতিপূর্বে; ইতিমধ্যে, তখন থেকে.
গ) until - পর্যন্ত, যে পর্যন্ত না।
ঘ) let alone - দূরে থাক, চিন্তাই করা যায় না এমন।

• অপশন গুলোর অর্থ বিশ্লেষণ করলে দেখা যায়, শূন্যস্থানে since শব্দটি বসালে বাক্যের অর্থ পূর্ণতা পাবে। 
- Complete sentence: He has been feeling unwell since he caught a cold.
- Meaning: সে ঠান্ডা লাগার পর থেকে অসুস্থ অনুভব করছে।

Source: Accessible Dictionary by Bangla Academy.
৭,৬৫৬.
Choose the correct sentence.
  1. Several feedbacks from the clients were quite negative.
  2. Some feedback from the clients was quite negative.
  3. A few feedbacks from the clients was quite negative.
  4. A little feedback from the clients were quite negative.
সঠিক উত্তর:
Some feedback from the clients was quite negative.
উত্তর
সঠিক উত্তর:
Some feedback from the clients was quite negative.
ব্যাখ্যা
• সঠিক উত্তর হবে - Some feedback from the clients was quite negative.

• 'Some' determiner-টি countable এবং uncountable উভয় noun এর পূর্বেই বসে।
- তবে, countable noun এর পূর্বে বসলে noun টি অবশ্যই plural হবে।
- Uncountable noun এর পূর্বে বসলে noun টি singular হবে। 

Feedback (uncountable noun) - উৎপন্ন দ্রব্যের অংশবিশেষের (উৎপাদন) পুনঃপ্রত্যাবর্তন।
- এর plural form নেই।

• তাই অপশন ক) তে several এরপর feedbacks আসাতে বাক্যটি ভুল।
- গ) ভুল কারণ feedbacks বসেছে আর এছাড়াও A few countable noun এর সাথে ব্যবহৃত হয়।
- ঘ) অপশনে were এর স্থলে was হলে বাক্যটি সঠিক হত, কারণ uncountable noun সাধারণত singular verb গ্রহণ করে।

• একমাত্র খ) নাম্বার অপশনে Determiner এবং auxiliary verb এর সঠিক ব্যবহার হয়েছে।
- some এরপর uncountable noun হিসেবে feedback  এবং singular verb was বসেছে।

• আরো কিছু উদাহরণ:
- Would you like to buy some apples?
- Rana has listened to some music.
- Would you like to listen to some music?
- He bought some pieces of cheese.
- I want to buy some new shoes.
৭,৬৫৭.
Find out the correct sentence.
  1. ক) The ships were carrying a lot of sheeps.
  2. খ) The ship were carrying a lot of sheeps.
  3. গ) The ships were carrying a lot of sheep.
  4. ঘ) The sheeps were carrying a lot of ship.
সঠিক উত্তর:
গ) The ships were carrying a lot of sheep.
উত্তর
সঠিক উত্তর:
গ) The ships were carrying a lot of sheep.
ব্যাখ্যা
ship= জাহাজ, এটার plural – ships
sheep = ভেড়া, এটার plural ও – sheep
৭,৬৫৮.
Choose the right options for the following gap. 'They each _______ informed last night'.
  1. ক) are
  2. খ) was
  3. গ) were
  4. ঘ) has been
সঠিক উত্তর:
গ) were
উত্তর
সঠিক উত্তর:
গ) were
ব্যাখ্যা
• Sentence এর শুরুতে each, every থাকলে subject singular number হয়।
• কিন্তু কোন বাক্যের গঠন যদি এমন হয় যে- subject plural number+ each/ every+ verb+ obj.
- তাহলে subject plural অর্থই প্রকাশ করবে এবং verb, subject অনুসারে plural number হবে।
- last night দ্বারা বুঝা যায় বাক্যটি past indefinite tense.
- তাই verb ও হবে past form.
- They, 3rd person plural number.
- past tense এর subject, third person plural number হলে, auxiliary verb হবে "were".

সূত্র: Advanced Learners Communicative English Grammar and Composition (For Class 9-10).
৭,৬৫৯.
Choose the correct sentence:
  1. A smooth, dry surface helps the tiles adhere in the wall.
  2. A smooth, dry surface helps the tiles adhere on the wall.
  3. A smooth, dry surface helps the tiles adhere to the wall.
  4. A smooth, dry surface helps the tiles adhere of the wall.
সঠিক উত্তর:
A smooth, dry surface helps the tiles adhere to the wall.
উত্তর
সঠিক উত্তর:
A smooth, dry surface helps the tiles adhere to the wall.
ব্যাখ্যা
Correct sentence: A smooth, dry surface helps the tiles adhere to the wall.

• Adhere to:
English meaning: to stick firmly.
Bangla meaning: দৃঢ়ভাবে লেগে থাকা, সেঁটে থাকা।

• Appropriate preposition এর ক্ষেত্রে,
- Adhere এর সাথে 'দৃঢ়ভাবে লেগে থাকা' অর্থ বুঝাতে to বসে।
- এই বাক্যটির ক্ষেত্রে to বসালে বাক্যটির অর্থ পরিপূর্ণ হয়।
- তাই এই বাক্যে preposition হিসেবে to বসবে।
৭,৬৬০.
Hardly ______ the gate when the dog jumped over it.
  1. I closed
  2. I had closed
  3. had I closed
  4. have I closed
সঠিক উত্তর:
had I closed
উত্তর
সঠিক উত্তর:
had I closed
ব্যাখ্যা

• ​Complete Sentence: Hardly had I closed the gate when the dog jumped over it.

- কোনো বাক্যে hardly had থাকলে, hardly had যুক্ত অংশটি past perfect tense এ হয় ও verb এর past participle form হয় এবং hardly had এর পরবর্তী clause টি শুরু করতে হয় when দিয়ে এবং বাকি অংশ টুকু past indefinite tense এ হয়।
- Structure: Hardly had + sub + verb এর past participle form + When + past indefinite tense.
- যেহেতু প্রদত্ত প্রশ্নের প্রথম Clause টি hardly had যুক্ত এবং past perfect tense-এ আছে তাই এর পরবর্তী clause অবশ্যই শুরু করতে হবে when দিয়ে এবং tense হবে past indefinite.
- তাই, এখানে, Hardly এর পরে শূন্যস্থানে - had I closed হয়েছে।

সহজে মনে রাখার সুবিধার্থে,
- কোনো কিছু হওয়া/ করা মাত্রই অন্য কিছু হয়েছিল/ করেছিল বোঝাতে অথবা হতে না...হতেই / করতে না No sooner had......than এভাবে আসে। করতেই বোঝাতে বাক্যে সবসময় Hardly had.......when, scarcely had...when,
- আর When ও than এর পূর্বে Past perfect Tense এবং When ও than এর পরে Past Indefinite Tense ব্যবহৃত হয়।

৭,৬৬১.
Which of the following sentences contains an intransitive verb?
  1. ক) The sun shines brightly
  2. খ) They have bought a bicycle.
  3. গ) The beggar wanted some money.
  4. ঘ) Ring the bell.
সঠিক উত্তর:
ক) The sun shines brightly
উত্তর
সঠিক উত্তর:
ক) The sun shines brightly
ব্যাখ্যা
• এখানে, The sun shines brightly- বাক্যে “shines” হলো Intransitive verb.

• Intransitive verb:
- An intransitive verb is a verb that does not require a direct object to complete its meaning. 
- অর্থাৎ, কাজ সম্পাদনের জন্য যদি Subject ছাড়া অন্য কিছুর প্রয়োজন না হয়, তাহলে তাকে Intransitive verb বলে।
- সাধারণত Intransitive verb এর পর adverb অথবা preposition ব্যবহৃত হয়।
- বাক্যে ব্যবহৃত verb - এর কাছে কি (what? বা কাকে( whom) দ্বারা প্রশ্ন করলে যদি কোন উত্তর না পাওয়া যায়, তাই সাধারণত Intransitive Verb ৷
- উল্লেখ্য Intransitive Verb এর ক্ষেত্রে কখন( when) বা কোথায়( where) দ্বারা প্রশ্ন করতে হয়।
- Intransitive verb এর সাধারণ Structure  হচ্ছে: subject + verb
- যেমন - The window opened automatically.

• In this sentence, the verb "shines" does not require a direct object and conveys a complete meaning on its own.
- তাছাড়া, brightly একটি adverb.

Intransitive verb এ Object থাকে না ।      
- যেমন - 
- The sun shines brightly.
- The boy is laughing.
- The man is coughing.
  
• অন্যদিকে, বাকি অপশনগুলোতে Transitive Verb রয়েছে।
- They have bought a bicycle.
- এখানে, 'bought' verb এর object হচ্ছে is a bicycle.
- তাই এটি transitive verb.

• The beggar wanted some money,
- Here the object of the verb ‘wanted’ is some money.
- তাই এটি transitive verb.

• Ring the bell বাক্যে verb ‘Ring’ এর object হলো the bell.
৭,৬৬২.
The political ________ of our country is not satisfactory.
  1. state
  2. situation
  3. rank
  4. size
সঠিক উত্তর:
situation
উত্তর
সঠিক উত্তর:
situation
ব্যাখ্যা

• উল্লিখিত অপশনগুলোর অর্থ -
ক) state - অবস্থা।
খ) situation - অবস্থান।
গ) rank - সারি, ক্রম।
গ) size - আকার।

• state, situation একই অর্থ বোঝালেও দুটোর মধ্যে পার্থক্য আছে।

• state এর অর্থ রূপ।
- যেমনঃ The water can exist in three state- ice, liquid, gas.

• situation বসে চারপাশে কি ঘটছে বা পরিস্থিতি বোঝাতে।
- যেমনঃ The political situation of our country is not satisfactory.

• সুতরাং সঠিক উত্তর হবে- situation.
- Complete sentence: The political situation of our country is not satisfactory.

Source: Accessible Dictionary by Bangla Academy.

৭,৬৬৩.
We don’t want to make your journey ______ by making you sit next to someone with whom you are not comfortable.
  1. ক) Successful
  2. খ) Unpleasant
  3. গ) Favorite
  4. ঘ) Worthy
সঠিক উত্তর:
খ) Unpleasant
উত্তর
সঠিক উত্তর:
খ) Unpleasant
ব্যাখ্যা
what is not comfortable that would be ‘unpleasant’. So, option (B) is correct
৭,৬৬৪.
Can you tell me where _____ ?
  1. ক) does Sabit live
  2. খ) Sabit does live
  3. গ) Sabit lives
  4. ঘ) lives Sabit
সঠিক উত্তর:
গ) Sabit lives
উত্তর
সঠিক উত্তর:
গ) Sabit lives
ব্যাখ্যা
Subordinate Clause সবসময় Assertive Sentence এর গঠনে হয়।
এখানে “Can you tell me” হচ্ছে Principal Clause আর “where Sabit lives” হচ্ছে Subordinate Clause.
সুতরাং, এখানে Sabit lives হবে।
does Sabit live হচ্ছে Interrogative এর Structure, তাই এখানে এটি হবে না।
৭,৬৬৫.
Neither of the girls ____ homework.
  1. were done her
  2. is done her
  3. has done her
  4. have done their
সঠিক উত্তর:
has done her
উত্তর
সঠিক উত্তর:
has done her
ব্যাখ্যা
• Complete sentence: Neither of the girls has done her homework.
- Bangla meaning: মেয়েদের কেউই তার হোমওয়ার্ক করেনি।

• 'Neither of' যুক্ত বাক্য গঠনের নিয়মাবলী:
- Neither + of + plural noun + singular verb.
- Neither of এর পরে plural noun এবং singular verb বসে।

- অর্থাৎ, Each of, Either of, Neither of এর পরে plural noun বা pronoun এবং singular verb বসে।
- এবং তাদের possessive pronoun টিও singular (his/her) হয়।
- Either দ্বারা দুইয়ের প্রত্যেকটি বুঝানো হয়।
- Neither দ্বারা দুইয়ের কোনটিই নয় বুঝানো হয়।

• More examples:
- Neither of the answers is correct.
- Neither of the options seems right.
৭,৬৬৬.
It is not easy for a country with fiscal deficits, high inflation, ____ banks and one that is ____ to macro panics to completely open up its capital account.
  1. ক) week, privy
  2. খ) failing, level
  3. গ) weak, prone
  4. ঘ) None
সঠিক উত্তর:
গ) weak, prone
উত্তর
সঠিক উত্তর:
গ) weak, prone
ব্যাখ্যা
• প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে - 
ক) week - সপ্তাহ
privy -  গোপন; গূঢ়; একান্ত।

খ) failing - দুর্বলতা; ত্রুটি; বিচ্যুতি
level -  সমতল, মসৃণ; একই রেখার বা তলে অবস্থিত; অনুভূমিক

গ) weak -  দুর্বল; ভঙ্গুর; গুরুভার বহনে বা চাপ, আক্রমণ ইত্যাদি প্রতিরোধে অক্ষম
prone - বণ; উন্মুখ; শীল; অধীন

• সুতরাং, context অনুসারে শূন্যস্থানে weak, prone শব্দদ্বয় বসালে বাক্যের অর্থ পুর্ণতা পাবে।
Complete sentence:
It is not easy for a country with high fiscal deficits, high inflation, weak banks and one that is prone to macro panics to completely open up its capital account.

Source: Bangla Academy Dictionary.
৭,৬৬৭.
If you had worked harder, you ____________ your exams.
  1. ক) would had passed
  2. খ) have passed
  3. গ) would have passed
  4. ঘ) had passed
সঠিক উত্তর:
গ) would have passed
উত্তর
সঠিক উত্তর:
গ) would have passed
ব্যাখ্যা
• উক্ত বাক্যটি  3rd Conditional যার বাক্য গঠন-
- If + Past Perfect (had +V3) + Perfect Modal (S + would have/could have/might have + V3).
- If you had worked harder, you would have passed your exams.

একটি Conditional sentence এ দুটি অংশ থাকে।
1. Condition বা শর্ত 2. Consequence বা ফলাফল।এ ধরনের বাক্যগুলোর সাধারণ structure হলো:
• Zero Conditional = If + Present + Present (shows scientific and general truth)
• 1st Conditional = If + Present + Future
• 2nd Conditional = If + Past Simple + Future in Past (S + would/might/could + Base Form of the Verb)
• 3rd Conditional = If + Past Perfect (had +V3) + Perfect Modal (S + would have/could have/might have + V3)
৭,৬৬৮.
The committee’s decision was not surprising; it had long been known for its ___ stance on environmental regulations.
  1. conciliatory
  2. uncompromising
  3. vacillating
  4. capricious
  5. equivocal
সঠিক উত্তর:
uncompromising
উত্তর
সঠিক উত্তর:
uncompromising
ব্যাখ্যা
• Correct Answer: খ) uncompromising.

খ) uncompromising
- Bangla Meaning: আপসহীন; অনমনীয়; অনড়; অটল।
- English Meaning: not making or accepting a compromise: making no concessions: inflexible, unyielding.
- Correct because the committee is known for a firm, unyielding stance.

Other options:
ক) conciliatory
- Bangla Meaning: মিতাভাষী, শান্তিপ্রিয়।
- English Meaning: Intended to placate or pacify.
 
গ) vacillating
- Bangla Meaning: দ্বিধান্বিত, অনিশ্চিত।
- English Meaning: Indecisive; wavering between different opinions or actions.
 
ঘ) capricious
- Bangla Meaning: অস্থির, অপ্রত্যাশিত।
- English Meaning: Given to sudden and unaccountable changes of mood or behavior.
 
ঙ) equivocal
- Bangla Meaning: দ্ব্যর্থবাদী, অস্পষ্ট
- English Meaning: Open to more than one interpretation; ambiguous or unclear.
 
Correct sentence: The committee’s decision was not surprising; it had long been known for its uncompromising stance on environmental regulations.
- Translation: কমিটির সিদ্ধান্তটি অবাক করার মতো ছিল না; পরিবেশগত নীতির ক্ষেত্রে তারা  দীর্ঘদিন ধরেই আপোষহীন অবস্থানের জন্য পরিচিত।

Sources: Merriam-Webster Dictionary, Accessible Dictionary, Cambridge Dictionary.
৭,৬৬৯.
Identify the correct sentence.
  1. Having begun the project late, they struggled to meet the deadline.
  2. Having begin the project late, they had struggled to meet the deadline.
  3. Having began the project late, they had struggled to meet the deadline.
  4. Having begun the project late, they struggles to meet the deadline.
সঠিক উত্তর:
Having begun the project late, they struggled to meet the deadline.
উত্তর
সঠিক উত্তর:
Having begun the project late, they struggled to meet the deadline.
ব্যাখ্যা
• সঠিক উত্তর হবে - Having begun the project late, they struggled to meet the deadline.

• একটি কাজ শেষ করে অন্য একটি কাজ শুরু করা হলে যে কাজটি আগে শেষ হবে সেটি present participle হবে।
- অথবা perfect participle (having + verb এর participle form) হয়।

- সুতরাং perfect participle এর নিয়ম অনুযায়ী উল্লিখিত বাক্যে having come বসবে।
- বা present participle এর নিয়ম অনুযায়ী Beginning বসবে।
- যেহেতু প্রশ্নে Having আছে,তাই begun বসেছে।

Examples: 
- Having read/ Reading all the instructions, she was ready to start the project.
- Having put/Putting away the dishes, he relaxed for the evening.
৭,৬৭০.
Which is the correct sentence?
  1. Each boy and each girl have a pen.
  2. Each boy and each girl are having a pen.
  3. Each boy and each girl has a pen.
  4. Each boy and each were heaving a pen.
সঠিক উত্তর:
Each boy and each girl has a pen.
উত্তর
সঠিক উত্তর:
Each boy and each girl has a pen.
ব্যাখ্যা
• Each boy and each girl has a pen - is the correct sentence. 

- Each যুক্ত দুইটি noun/pronoun কে and দ্বারা connect করল  বা And দ্বারা যুক্ত দুটি noun এর পূর্বে each থাকলে verb singular হয়।
- Each হচ্ছে distributive pronoun যা প্রত্যেক কে আলাদা করে বোঝায়।
৭,৬৭১.
A person leaves his or her country to settle in another country _____.
  1. ক) Foreigner
  2. খ) Traveler
  3. গ) Emigrant
  4. ঘ) Immigrant
সঠিক উত্তর:
গ) Emigrant
উত্তর
সঠিক উত্তর:
গ) Emigrant
ব্যাখ্যা
Emigrant - a person who leaves their own country in order to settle permanently in another.
Source: Oxford Dictionary
৭,৬৭২.
Shakil would never have taken the job if he ____ what great demand it would make on his time.
  1. was knowing
  2. has known
  3. had known
  4. knew
সঠিক উত্তর:
had known
উত্তর
সঠিক উত্তর:
had known
ব্যাখ্যা
• Complete sentence: Shakil would never have taken the job if he had known what great demand it would make on his time.
- Bangla Meaning: যদি শাকিল জানতেন যে এটি তার সময়ের উপর এত বড় চাপ তৈরি করবে, তবে তিনি কখনোই চাকরিটি নিতেন না।

- বাক্যটি Third conditional এর উদাহরণ।

• Third conditional -এর নিয়মানুযায়ী:
- If clause (শর্তযুক্ত অংশে)-এ যদি (had + V3) হয়, তবে পরবর্তী clause -এ would/could/might + have + V3 + extension হয়।
- অথবা, Conditional sentence এ Had + Sub + V3 + Extension এভাবে কোন sentence শুরু হলে সেটি Perfect conditional/ 3rd conditional হয়।

• Structure: If + Past Perfect (had +V3) + Subject + would/could/might + have + verb-এর past participle.

• More Examples:
1. If he had not helped me, I would have failed the test.
2. Had I known about the traffic, I would have left earlier.
৭,৬৭৩.
The furniture in this house ____ to be replaced.
  1. ক) needs
  2. খ) need
  3. গ) has need
  4. ঘ) have need
সঠিক উত্তর:
ক) needs
উত্তর
সঠিক উত্তর:
ক) needs
ব্যাখ্যা
ব্যাখ্যা: সংখ্যার সাহায্যে গোণা যায় না এমন uncountable noun-এর পরে singular verb বসে।
Source: Applied English Grammar and Composition by P. C. Das
৭,৬৭৪.
Identify the correct sentence.
  1. A great many students was excited to participate in the science fair.
  2. A great many student were excited to participate in the science fair.
  3. A great many students were excited to participate in the science fair.
  4. A great many student was excited to participate in the science fair.
সঠিক উত্তর:
A great many students were excited to participate in the science fair.
উত্তর
সঠিক উত্তর:
A great many students were excited to participate in the science fair.
ব্যাখ্যা
• Adjective-এর নিয়ম অনুযায়ী,
- Many/ a great many/ a good many এর সাথে Noun/pronoun ও verb- plural হয়।
- Many a/an এর পর noun/pronoun ও verb- singular হয়।

• তাই নিয়মানুযায়ী সঠিক বাক্য - A great many students were excited to participate in the science fair.

• Some Examples: 
- A good many birds have migrated to warmer regions for the winter.
- Many people were gathered at the concert venue to see the band perform.
- A great many cars have been parked in the shopping mall's parking lot.
৭,৬৭৫.
Identifying correct Sentence
  1. Besides being clever, she is very perceptive.
  2. Beside being clever, she is very perceptive.
  3. Beside being clever, she is also perceptive.
  4. Aside from being clever, she is very perceptive.
সঠিক উত্তর:
Besides being clever, she is very perceptive.
উত্তর
সঠিক উত্তর:
Besides being clever, she is very perceptive.
ব্যাখ্যা
• অপশন গুলোর মধ্যে সঠিক উত্তর: Besides being clever, she is very perceptive.

ক) Besides being clever, she is very perceptive.
- এটি সঠিক বাক্য। "Besides" অর্থ "এছাড়াও" বা "অতিরিক্তভাবে", যা এখানে সঠিকভাবে ব্যবহৃত হয়েছে।

খ) Beside being clever, she is very perceptive.
- এটি ভুল বাক্য। "Beside" মানে "পাশে" বা "কাছে", যা এই প্রসঙ্গে উপযুক্ত নয়।

গ) Beside being clever, she is also perceptive.
- এটিও ভুল বাক্য। "Beside" ভুল ব্যবহৃত হয়েছে এবং "also" অপ্রয়োজনীয়।

ঘ) Aside from being clever, she is very perceptive.
- এটিও ভুল বাক্য। 'Aside from' অর্থ 'ব্যতিত', এখানে 'Aside from being clever, she is also perceptive.' হলে বাক্যটি সঠিক হতো।
৭,৬৭৬.
Infirmaries ____ the students, prisoners, or soldiers.
  1. hurt
  2. treat
  3. expel
  4. operate
সঠিক উত্তর:
treat
উত্তর
সঠিক উত্তর:
treat
ব্যাখ্যা
• Complete sentence: Infirmaries treat the students, prisoners, or soldiers.
- Bangla meaning: ইনফারমারিগুলো (হাসপাতাল; আরোগ্যশালা) ছাত্র-ছাত্রী, বন্দী অথবা সৈনিকদের চিকিৎসা করে।

• Infirmary (noun)
- English Meaning: A place (as in a school or prison) where sick or injured individuals receive care and treatment; a large medical facility: hospital.
- Bangla Meaning: (১) হাসপাতাল; আরোগ্যশালা। (২) (বিদ্যালয়, প্রতিষ্ঠান প্রভৃতিতে) রুগ্‌ণ বা আহতদের ব্যবহারের জন্য কক্ষ; আরোগ্যঘর।

• Given options:
- hurt - আঘাত/চোট পাওয়া/লাগা; আঘাত দেওয়া; (ব্যথা) লাগা।
- treat - চিকিৎসা করা।
- expel - বহিষ্কার বা বিতাড়িত করা।
- operate - চালানো; চালু থাকা; ক্রিয়াশীল থাকা বা হওয়া; পরিচালনা করা; অস্ত্রোপচার করা; অপারেশন করা।

• সুতরাং, শূন্যস্থানে সঠিক উত্তর হবে - খ) treat.

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.
৭,৬৭৭.
At least one of the students ______ full marks every time.
  1. ক) get
  2. খ) are getting
  3. গ) gets
  4. ঘ) have got
সঠিক উত্তর:
গ) gets
উত্তর
সঠিক উত্তর:
গ) gets
ব্যাখ্যা
• কোনো বাক্যে one of the থাকলে বাক্যের গঠন হবে -
- One of the + Noun (plural) + Verb (singular) + Possessive (singular).

•  One of the দ্বারা মূলত অনেকের মধ্যে একজনকে বোঝায়।
- তাই বাক্যটিতে one of the এরপর plural noun students হবে এবং singular form হিসেবে verb হবে gets.
- সম্পূর্ণ বাক্যটি - At least one of the students gets full marks every time.
৭,৬৭৮.
“Where were you at 2 : 00?” “_______ a cave.”
  1. ক) in
  2. খ) on
  3. গ) at
  4. ঘ) by
সঠিক উত্তর:
ক) in
উত্তর
সঠিক উত্তর:
ক) in
ব্যাখ্যা

গুহায় আটকে পড়া বুঝাতে Cave এর পূর্বে in ব্যবহার করতে হয়। 
They were trapped in the cave for 19 hours.
She'd feel safer trapped in a cave, with some dark formless danger lurking in the shadows.

Source : Cambridge dictionary
৭,৬৭৯.
Complete the quotation: To err is human; to forgive, ___________.
  1. to divine
  2. is divine
  3. divine
  4. is to divine
সঠিক উত্তর:
divine
উত্তর
সঠিক উত্তর:
divine
ব্যাখ্যা
• সঠিক শব্দটি হবে - divine.
- Complete quotation: To err is human; to forgive, divine.

- এটি মূলত Neo-classical Period এর অন্যতম সাহিত্যিক Alexander Pope এর একটি বিখ্যাত উক্তি, যা তার লিখিত কবিতা 'An Essay on Criticism' এর অন্তর্ভুক্ত।
- এই উক্তিটি প্রবাদ হিসেবে বেশ জনপ্রিয় এবং পরিচিত।
- এর বাংলা অর্থ হচ্ছে - মানুষ মাত্রেই ভুল; ক্ষমা করা স্বর্গীয়।
- It is human nature to make mistakes oneself while finding it hard to forgive others.

• An Essay on Criticism:
- কবিতাটি হচ্ছে একটি didactic poem in heroic couplets.
- ১৭১১ সালে কবির ২২ বছর বয়সে এই কবিতাটি anonymously প্রকাশিত হয়।
- Although inspired by Horace’s Ars poetica, this work of literary criticism borrowed from the writers of the Augustan Age.
- In it Pope set out poetic rules, a Neoclassical compendium of maxims, with a combination of ambitious argument and great stylistic assurance. The poem received much attention and brought Pope a wider circle of friends, notably Joseph Addison and Richard Steele, who were then collaborating on The Spectator.

• Famous quotes from An Essay on Criticism:
- Fools rush in where angels fear to tread.
- To err is human; to forgive, divine.
- An honest man is the noblest work of God.
- A little learning is a dangerous thing.
- Amusement is the happiness of those who cannot think.

• Alexander Pope
- He is the most famous poet of - The Augustan Age.
- The Augustan Age is also known/called as the Age of the Pope.
- কারন এই যুগে অন্যতম সাহিত্যিক ছিলেন Alexander Pope যিনি এই যুগে তাঁর লেখনীর দ্বারা আধিপত্য বিস্তার করেছিলেন।
- তিনি একজন Mock Heroic Poet হিসাবেও পরিচিত।

• Alexander Pope রচিত সাহিত্য কর্মের মধ্যে রয়েছে -
-The Rape of the Lock (Famous Mock-Heroic poem),
- Duncan,
- The Dunciad (poem) (major work of mock-heroic verse),
- The New Dunciad (poem),
- Windsor-Forest(poem),
- An Epistle to Dr. Arbuthnot (poem),
- An Essay on Criticism (poem),
- An Essay on Man (poem),
- Eloisa to Abelard (poem),
- Epistle to the Right Honourable Richard Earl of Burlington (essay),
- Memoirs of Martinus Scriblerus, etc.

Source: Live MCQ Lecture, Britannica and An ABC of English Literature by Dr M Mofizar Rahman.
৭,৬৮০.
She insisted on ______ attending the meeting despite feeling unwell.
  1. his
  2. him 
  3. himself
  4. she
সঠিক উত্তর:
his
উত্তর
সঠিক উত্তর:
his
ব্যাখ্যা

• প্রদত্ত শূন্যস্থান পূরণের ক্ষেত্রে একটি Object Pronoun দরকার হবে যাতে বক্তা কার দিকে ইঙ্গিত করছে সেটি বোঝা যায়।
- এছাড়া, insist on এর পরে সাধারণত Possessive Pronoun (my, your, his, etc.) বসে থাকে।

সুতরাং, শূন্যস্থানে সঠিক উত্তর হবে - his.

Correct Sentence: She insisted on his attending the meeting despite feeling unwell.

অন্যদিকে,
- Insist on/upon/ Insist on doing something.
- English Meaning: To keep doing something, even if it annoys other people, or people think it is not good for you.
- Bangla Meaning: কোনো কিছুতে জোর দেয়া বা পীড়াপীড়ি করা।
- Insist on/ upon এর সাথে verb এর (ing) form বসে।

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.

৭,৬৮১.
Identify the correct sentence:
  1. I have fewer money than I did before.
  2. I have most money than I did before.
  3. I have little money than I did before.
  4. I have less money than I did before.
সঠিক উত্তর:
I have less money than I did before.
উত্তর
সঠিক উত্তর:
I have less money than I did before.
ব্যাখ্যা

• Correct sentence: ঘ) I have less money than I did before.

• Determiner -এর নিয়মানুযায়ী,
- uncountable noun -এর পূর্বে little/less/least ব্যবহৃত হয়।
- এখানে 'Money' হলো- uncountable noun এবং বাক্যটি তুলনা বুঝাচ্ছে বিধায় "little" -এর comparative form "less" বসবে।

অন্যদিকে,
ক) I have fewer money than I did before.
- 'Fewer' ব্যবহৃত হয় countable noun -এর তুলনা বুঝালে।

খ) I have most money than I did before.
- 'most' comparative structure -এ নয় superlative -এর ক্ষেত্রে ব্যবহৃত হয়।

গ) I have little money than I did before.
- 'little' হলো- positive form, কিন্তু comparative structure -এ "little" -এর comparative form "less/lesser" ব্যবহৃত হবে।

৭,৬৮২.
Complete the sentence-
Hardly had he reached home when _______________.
  1. ক) it begins to rain.
  2. খ) it was beginning to rain.
  3. গ) it had begun to rain.
  4. ঘ) it began to rain.
সঠিক উত্তর:
ঘ) it began to rain.
উত্তর
সঠিক উত্তর:
ঘ) it began to rain.
ব্যাখ্যা
• Hardly এর ব্যবহার: 
- Hardly অর্থ সবেমাত্র। 
- Hardly + past perfect tense- এরূপে ব্যবহৃত হয়। 
- Structure: Hardly had + subject + verb (past participle) + Object + when + Subject + verb (past) + Object. 
- এভাবে একই অর্থে scarcely had ....... when/before ব্যবহৃত হয়। 

Complete sentence টি হচ্ছে - Hardly had he reached home when it began to rain. 

Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.
৭,৬৮৩.
He is ______ in his dealings.
  1. ক) fall off
  2. খ) fair and square
  3. গ) fall about
  4. ঘ) fair play
সঠিক উত্তর:
খ) fair and square
উত্তর
সঠিক উত্তর:
খ) fair and square
ব্যাখ্যা
Fair and square
English Meaning: with absolute accuracy / honestly and straightforwardly.
Bangla Meaning: পরিপূর্ণভাবে ন্যায্য / সততা এবং সরলতা / সৎ ও সরল

Ex. Sentence: He is fair and square in his dealings.
Bangla Meaning: সে সততা ও নিষ্ঠার সাথে ব্যবসা করে৷

---------------------
Fall off
English Meaning: 1. decrease in number, amount, intensity, or quality.
Bangla Meaning: সংখ্যা, পরিমাণ। ঘনত্ত্ব বা মান কমানো

English Meaning: 2. become detached and drop to the ground.
Bangla Meaning: বিচ্ছিন্ন বা খুলে মাটিতে পড়া
--------------------
Fall about
English Meaning: laugh uncontrollably / to laugh without being able to stop.
Bangla Meaning: হাসিতে ভেঙ্গে পড়া
-------------------
Fair play
English Meaning: equitable or impartial treatment / justice.
Bangla Meaning: সাম্য বা নিরপেক্ষ বিবেচনা / ন্যায়বিচার


Source: Live MCQ Lecture
৭,৬৮৪.
I look forward to ______ you at the conference next week.
  1. meeting
  2. meet
  3. met
  4. meets
সঠিক উত্তর:
meeting
উত্তর
সঠিক উত্তর:
meeting
ব্যাখ্যা
♦ সাধারণত to এর পর মূল Verb এর Base Form হয়। বাংলায় ক্রিয়ার গঠনে 'তে' যোগ হবে।
যেমন- করতে, খেতে, যেতে = to do, to eat, to go ইত্যাদি।

• কিন্তু নিম্নলিখিত শব্দগুলোর সাথে to থাকা সত্ত্বেও এদের পর Verb এর সাথে ing যোগ হয় । শব্দগুলো হচ্ছে-
• With a view to (উদ্দেশে), Look forward to (অপেক্ষায় থাকা), Be used to (অভ্যস্ত হওয়া), Get used to (অভ্যস্ত হওয়া), Be devoted to (অনুরক্ত হওয়া), Be addicted to (আসক্ত হওয়া), Be accustomed to ( অভ্যস্ত হওয়া), Be habituated to (অভ্যস্ত হওয়া), Prefer doing to going (যাওয়ার চেয়ে করাকে পছন্দ করা)

Complete sentence: I look forward to meeting you at the conference next week.
৭,৬৮৫.
Choose the correct sentence.
  1. No sooner had I reach the station than the train left.
  2. No sooner had I reached the station then the train left.
  3. No sooner had I reached the station than the train had left.
  4. No sooner had I reached the station than the train left.
সঠিক উত্তর:
No sooner had I reached the station than the train left.
উত্তর
সঠিক উত্তর:
No sooner had I reached the station than the train left.
ব্যাখ্যা
• No sooner had যুক্ত বাক্য গঠনের নিয়মাবলী:
- No sooner had + subject + 1st clause (verb এর past participle) + than + subject + 2nd clause (verb এর past form).
- No sooner had বাক্যে than বসে।

Correct sentence: No sooner had I reached the station than the train left.

সেই অনুসারে অন্য অপশন গুলো ভুল।
৭,৬৮৬.
Rajeeb failed in the examination because none of his answers were _______ to the question asked.
  1. allusive
  2. revealing
  3. pertinent
  4. referential
সঠিক উত্তর:
pertinent
উত্তর
সঠিক উত্তর:
pertinent
ব্যাখ্যা
Complete sentence: Rajeeb failed in the examination because none of his answers were pertinent to the question asked.
- Bangla Meaning: রাজীব পরীক্ষায় ফেল করেছে, কারণ তার কোনো উত্তরই প্রশ্নের সঙ্গে প্রাসঙ্গিক ছিল না।

• Allusive(Adj):
- Bangla Meaning: পরোক্ষ উল্লেখসংবলিত।
- English Meaning: containing allusions.

• Revealing (Adj):
- Bangla Meaning: প্রকাশক ।
- English Meaning: giving you interesting information that you did not know before.

• Pertinent (Adj.):
- Bangla Meaning: প্রাসঙ্গিক।
- English Meaning: ​appropriate to a particular situation.

• Referential (Adj):
- Bangla Meaning: সম্বন্ধ আছে এমন; আভিসম্বন্ধিক।
- English Meaning: of, containing, or constituting a reference.

- সুতরাং, শব্দগুলোর অর্থ বিবেচনায় বোঝা যাচ্ছে, শূন্যস্থানে সঠিক উত্তর হবে- Pertinent.

Source: Merriam & Webster Dictionary, Oxford Dictionary, Accessible Dictionary.
৭,৬৮৭.
Which of the following sentences is correct?
  1. Could you shed some light on why hasn't she returned my texts?
  2. Could you shed some light on why she hasn't returned my texts?
  3. Could you shed some light on why she hasn't returned my texts.
  4. Could you shed some light on why hasn't she returned my texts.
সঠিক উত্তর:
Could you shed some light on why she hasn't returned my texts?
উত্তর
সঠিক উত্তর:
Could you shed some light on why she hasn't returned my texts?
ব্যাখ্যা
• Embedded question এর নিয়মানুযায়ী,
- সঠিক উত্তর হবে - Could you shed some light on why she hasn't returned my texts?

• Embedded question:
- বাক্যের মাঝে wh-word বসে যে প্রশ্ন তৈরি করে তাই embedded question.
- Embedded question, English Grammar এর এমন একটি নিয়ম যেখানে একটি  assertive বাক্যের মধ্যে একটি interrogative বা প্রশ্নবোধক বাক্য সন্নিবেশিত করা হয়।
- এরা প্রশ্নের মত কিন্তু প্রশ্ন নয়। 
- Wh words সমূহ sentence এর মাঝে বসলে প্রশ্ন করার যোগ্যতা হারায়।
- এমন বাক্যের প্রথম অংশে যেকোন এমনকি প্রশ্নবোধক বাক্য ও বসতে পারে।
- প্রশ্ন বোধক বাক্য প্রথম অংশে বসলে সবার শেষে প্রশ্নবোধক চিহ্ন এবং না থাকলে full stop হয়।

• Structure:
- ১ম clause + wh words + subject + সাধারণ বাক্য বসবে + full stop/question mark.
৭,৬৮৮.
Can you imagine _____?
  1. ক) how cute they are
  2. খ) how cute are they
  3. গ) how they are cute
  4. ঘ) how are they cute
সঠিক উত্তর:
ক) how cute they are
উত্তর
সঠিক উত্তর:
ক) how cute they are
ব্যাখ্যা
যখন কোন Statement-এর মধ্যে একটি প্রশ্ন রাখা হয় তখন auxiliary verb-এর word order পরিবর্তন করা হয়। অর্থাৎ, How cute are they না ব্যবহার করে How cute they are বলা হয়।
৭,৬৮৯.
Every man, woman and child on the island ________ the effects of the fuel storage.
  1. ক) has suffered
  2. খ) suffer
  3. গ) have suffered
  4. ঘ) Both A & C
সঠিক উত্তর:
ক) has suffered
উত্তর
সঠিক উত্তর:
ক) has suffered
ব্যাখ্যা
অর্থ বিবেচনায় বাক্যটি present perfect tense এ আছে। যেহেতু বাক্যটির Subject হিসেবে noun এর পূর্বে every আছে, তাই verb singular হবে।
৭,৬৯০.
Neither of the girls ____ the meeting.
  1. were attended
  2. have attended
  3. has attended 
  4. none
সঠিক উত্তর:
has attended 
উত্তর
সঠিক উত্তর:
has attended 
ব্যাখ্যা

• Complete sentence: Neither of the girls has attended the meeting.
- Bangla meaning: মেয়েদের কেউই মিটিং এ উপস্থিত হয়নি।

• 'Neither of' যুক্ত বাক্য গঠনের নিয়মাবলী:
- Neither + of + plural noun + singular verb.
- Neither of এর পরে plural noun এবং singular verb বসে।

- অর্থাৎ, Each of, Either of, Neither of এর পরে plural noun বা pronoun এবং singular verb বসে।
- এবং তাদের possessive pronoun টিও singular (his/her) হয়।
- Either দ্বারা দুইয়ের প্রত্যেকটি বুঝানো হয়।
- Neither দ্বারা দুইয়ের কোনটিই নয় বুঝানো হয়।

• More examples:
- Neither of the answers is correct.
- Neither of the options seems right.

৭,৬৯১.
Which of the following sentence is correct?
  1. ক) Your taste is worse then mine.
  2. খ) Your taste is more worse then mine.
  3. গ) Your taste is worse than mine.
  4. ঘ) Your taste is worser than mine.
সঠিক উত্তর:
গ) Your taste is worse than mine.
উত্তর
সঠিক উত্তর:
গ) Your taste is worse than mine.
ব্যাখ্যা
Bad এর comparative degree হচ্ছে worse এবং তুলনা বুঝাতে than ব্যবহার করা হয়। সুতরাং সঠিক বাক্য হচ্ছে- Your taste is worse than mine.
৭,৬৯২.
Can you show me Iran ____ the map?
  1. in
  2. on
  3. over
  4. at
সঠিক উত্তর:
on
উত্তর
সঠিক উত্তর:
on
ব্যাখ্যা

• সঠিক উত্তর: খ) on.

• মানচিত্রে দেখানোর ক্ষেত্রে ইংরেজিতে আমরা সবসময় "on" preposition ব্যবহার করি।
- কারণ মানচিত্রকে একটি surface বা পৃষ্ঠতল হিসেবে বিবেচনা করা হয়। 
- যেকোনো স্থান বা দেশ মানচিত্রের উপরে (on) দেখানো হয়। 

Complete sentence: Can you show me Iran on the map?

৭,৬৯৩.
Columbus ______ America.
  1. discovers
  2. discovered
  3. has had discovered
  4. had discovered
সঠিক উত্তর:
discovered
উত্তর
সঠিক উত্তর:
discovered
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - discovered
- Complete sentence: Columbus discovered America.
- Bangla Meaning: কলম্বাস আমেরিকা আবিষ্কার করেছেন।
 
• অতীতের সাধারণ ঘটনা বুঝাতে এখানে past indefinite tense ব্যবহৃত হবে।
- তাই শূন্যস্থানে discovered বসবে।
৭,৬৯৪.
Select the sentence where the determiner is used incorrectly:
  1. Much of the work is completed.
  2. A few people have arrived.
  3. I have some news for you.
  4. Several of the equipments are damaged.
সঠিক উত্তর:
Several of the equipments are damaged.
উত্তর
সঠিক উত্তর:
Several of the equipments are damaged.
ব্যাখ্যা
• উল্লিখিত বাক্যগুলোর মধ্যে - Several of the equipments are damaged - বাক্যে determiner এর সঠিক প্রয়োগ ঘটে নি।

Several (adjective)
- তিন বা ততোধিক; বহু নয়; তবে কিছু; কতিপয়; কয়েক।
- দুটি এর বেশি কিন্তু খুব বেশি নয়- এরকম বোঝাতে plural countable noun এর সামনে ‘Several’ হয়।
- অর্থাৎ, Several এরপর plural countable noun বসে।

Equipment (Uncountable noun)
English Meaning: The set of necessary tools, clothing, etc. for a particular purpose
Bangla Meaning: সজ্জা; প্রস্তুতি; যন্ত্রপাতি।
- এর plural form ও euipment হয়।
- we cannot say 'an equipment' or 'equipments'.
- To refer to a single item of equipment, we say a piece of equipment

• যেহেতু, equipment একটি uncountable noun, তাই এর পূর্বে several এবং equipments এর ব্যবহার ভুল।

• অন্য অপশনগুলোতে determiner এর সঠিক প্রয়োগ ঘটেচ্ছে।

Source:
1. Cambridge Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.
৭,৬৯৫.
Foreign aid is badly needed to _______ the effects of the drought.
  1. ক) decline
  2. খ) deteriorate
  3. গ) ameliorate
  4. ঘ) benign
সঠিক উত্তর:
গ) ameliorate
উত্তর
সঠিক উত্তর:
গ) ameliorate
ব্যাখ্যা
♦ Foreign aid is badly needed to ameliorate the effects of the drought.

• Ameliorate

- English Meaning: To make a bad or unpleasant situation better.
- Bangla Meaning: অপেক্ষাকৃত উন্নত বা ভালো হওয়া; অপেক্ষাকৃত উন্নত বা ভালো করা।

- Synonyms: Improve (উন্নতিসাধন করা), Make better (আরও ভাল করা), Refine (শোধন/বিশুদ্ধ করা), Amend (সংশোধিত করা), Upgrade (মানোন্নয়ন করা)।
- Antonyms: Worsen (অধিকতর মন্দ হওয়া বা করা), Leave alone (কিছু পরিবর্তন না করা), Deteriorate (অবনতি হওয়া), Decline (পতন হওয়া), Weaken (দূর্বল হওয়া)।

Other Forms: Amelioration (noun).
Example Sentence:
1. The humor ameliorates the violence in the statement.
2. This medicine should help ameliorate the pain.

• প্রশ্নে উল্লেখিত বাকি অপশন-
- Benign: অমায়িক


Source: Live MCQ Lecture.
৭,৬৯৬.
Choose the correct sentence:
  1. Walking through the labyrinthine streets, the cathedral suddenly appeared before us.
  2. Walking through the labyrinthine streets, we suddenly saw the cathedral.
  3. We suddenly saw the cathedral, walking through the labyrinthine streets.
  4. Walking through the labyrinthine streets, the cathedral was seen by us suddenly.
  5. The cathedral, walking through the labyrinthine streets, suddenly appeared.
সঠিক উত্তর:
Walking through the labyrinthine streets, we suddenly saw the cathedral.
উত্তর
সঠিক উত্তর:
Walking through the labyrinthine streets, we suddenly saw the cathedral.
ব্যাখ্যা

• Correct Answer: খ) Walking through the labyrinthine streets, we suddenly saw the cathedral.

- ​সঠিক বাক্য, কারণ Walking through the labyrinthine streets অংশটি we-কে বোঝাচ্ছে, যারা হাঁটছিল। অন্য বাক্যগুলোতে modifier টি ভুলভাবে cathedral-এর সাথে যুক্ত হয়েছে, যা অর্থহীন।
- Modifier Walking through the labyrinthine streets must logically modify we.
- Modifier সবসময় subject-এর সাথে যুক্ত হতে হবে। এখানে we subject-এর সাথে যুক্ত হয়েছে।

Other options:
​ক) Walking through the labyrinthine streets, the cathedral... → Problem: the cathedral হাঁটছিল না; dangling modifier.

গ) We suddenly saw the cathedral, walking through the labyrinthine streets. → বাক্যটি ভাষা পরিষ্কার নয়। 

ঘ)Walking through the labyrinthine streets, the cathedral was seen by us suddenly.
 → Passive voice + dangling modifier ব্যবহার করা হয়েছে তাই ভুল।

ঙ) The cathedral, walking through the labyrinthine streets, suddenly appeared.
 → বুঝাচ্ছে cathedral নিজে হাঁটছিল তাই ভুল।

​Source: A Passage To The English Language. S. M. Zakir Hussain.

৭,৬৯৭.
Scarcely had they left the house _____.
  1. when it starting snowing.
  2. when it started snowing.
  3. when it is started snowing.
  4. when it starts snowing.
সঠিক উত্তর:
when it started snowing.
উত্তর
সঠিক উত্তর:
when it started snowing.
ব্যাখ্যা
Correct Sentence: Scarcely had they left the house when it started snowing.

Scarcely had  থাকলে পরবর্তী অংশ when দিয়ে শুরু হয়। এবং when -এর পূর্বে verb-এর past participle এবং পরে verb-এর past form ব্যবহৃত হয় হয়।

অর্থাৎ, Scarcely had দ্বারা বাক্যটি শুরু হলে পরের clause টি when দ্বারা শুরু করতে হয় এবং প্রথম clause -এ sub + verb-এর past participle এবং দ্বিতীয় clause-এ when -এর পরে sub + verb-এর past indefinite form হয়।

Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.
৭,৬৯৮.
The files were deleted to avoid _______ by unauthorized users.
  1. to access
  2. accessing
  3. being accessed
  4. accessed
সঠিক উত্তর:
being accessed
উত্তর
সঠিক উত্তর:
being accessed
ব্যাখ্যা
• কিছু কিছু Verb আছে এরপর verb+ing (gerund) বসে।
- যেমন: admit, appreciate, avoid, can't help, consider, delay, deny, enjoy, finish, mind, miss, postpone, practice, risk, resume, resist etc.
- নিয়মানুযায়ী, এখানে accessing বসার কথা।

• কিন্তু লক্ষ্য করলে দেখা যায়,
- উল্লিখিত বাক্যে verb টির কাজ তার ‍subject তথা The files নিজে করতে পারে না।
- তাই এটি passive এর গঠন অনুসরণ করবে।

• তাই সঠিক উত্তর হবে - being accessed.
- Complete sentence: The files were deleted to avoid being accessed by unauthorized users.
৭,৬৯৯.
Which of the following is a correct sentence?
  1. No sooner he had opened the book than he fall asleep.
  2. No sooner had he opened the book than he fell asleep.
  3. No sooner had he opened the book than he fall asleep.
  4. No sooner had he opened the book than he fallen asleep.
সঠিক উত্তর:
No sooner had he opened the book than he fell asleep.
উত্তর
সঠিক উত্তর:
No sooner had he opened the book than he fell asleep.
ব্যাখ্যা

• Correct Sentence: No sooner had he opened the book than he fell asleep.
- Bangla Meaning: বইটা খুলতে না খুলতেই সে ঘুমিয়ে পড়ল।

• No sooner had যুক্ত বাক্য গঠনের নিয়ম:
- No sooner had + subject + 1st clause (verb এর past participle) + than (not then) + subject + 2nd clause (verb এর past form).

- নিয়মানুযায়ী, প্রদত্ত বাক্যের 1st clause এ 'No sooner had' এর পর verb এর past participle 'opened' বসেছে, তাই পরবর্তী অংশে than + subject + verb এর past form 'fell' বসেছে। 
- Fall -এর past form হলো 'fell' এবং past participle form হলো 'fallen'.

• উল্লেখ্য যে,
- No sooner had, Hardly had, Scarcely had এবং As soon as সবগুলোই ‘করতে না করতেই/ হতে না হতেই’ এ রকম অর্থে ব্যবহৃত হয় এবং এর প্রথম অংশ Past Perfect এবং ২য় অংশে Past Indefinite হয়।
- সাধারণত No sooner had থাকলে পরের অংশে than (then নয়) ব্যবহৃত হয়।
- Hardly had থাকলে পরের অংশে when ব্যবহৃত হয়।
- Scarcely had থাকলে পরের অংশে when (than নয়) ব্যবহৃত হয়।
- As soon as থাকলে পরের অংশে শুধু কমা বসে, অন্য কোনো শব্দ ব্যবহৃত হয় না।

৭,৭০০.
The students have submitted the report today which they _____ to bring yesterday. (Fill in the blank with appropriate word or phrase)
  1. ক) was supposed
  2. খ) were suppos
  3. গ) was suppose
  4. ঘ) were supposed
  5. ঙ) None of these
সঠিক উত্তর:
ঘ) were supposed
উত্তর
সঠিক উত্তর:
ঘ) were supposed
ব্যাখ্যা
গতকাল কোনো একটি কাজ করতে হবে বুঝাতে supposed ব্যবহৃত হবে এবং ‘They’ plural হওয়ায় এর সাথে auxiliary verb হিসেবে were ব্যবহৃত হবে।